বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৩৬ / ১০৭ · ৩,৫০১৩,৬০০ / ১০,৭৫২

৩,৫০১.
তিনটি প্রতিসাম্য রেখা আছে নিচের কোনটির?
  1. ক) বিষমবাহু ত্রিভুজ
  2. খ) সমবাহু ত্রিভুজ
  3. গ) সমকোণী ত্রিভুজ
  4. ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
খ) সমবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
• যদি কোনো সরলরেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুইটি সম্পূর্ণভাবে মিলে যায় সেক্ষেত্রে সরলরেখাটিকে প্রতিসাম্য রেখা বলা হয়। 

ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ ইত্যাদি জ্যামিতিক চিত্র হলো বহুভুজ।
যে সমস্ত বহুভুজের রেখাংশগুলোর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমান, তাকে সুষম বহুভুজ বলা হয়।
ত্রিভুজ হলো সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ।
ত্রিভুজের মধ্যে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের বাহু ও কোণগুলো সমান।
অতএব সমবাহু ত্রিভুজ হলো তিন বাহুবিশিষ্ট সুষম বহুভুজ।

৩,৫০২.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ ১৬৫°। এর বাহুসংখ্যা কয়টি?
  1. ২৪ টি
  2. ৩২ টি
  3. ২০ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাণ ১৬৫°। এর বাহুসংখ্যা কয়টি?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৫°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৫° = ১৫°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°

∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১৫° = ২৪ টি
৩,৫০৩.

AB।।CD হলে, ∠BCA = ?
  1. 35°
  2. 40°
  3. 60°
  4. 50°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা
প্রশ্ন: 

AB।।CD হলে, ∠BCA = ?

সমাধান: 
∠BAC = 40°

∠BCA = 180° - ∠BAC - ∠ABC
= 180 - 40° - 90°
= 50°
৩,৫০৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 20 মি. এবং পরিসীমা 160 মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 1000 বর্গ মিটার
  2. 1244 বর্গ মিটার
  3. 1500 বর্গ মিটার
  4. 1600 বর্গ মিটার
সঠিক উত্তর:
1500 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
1500 বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 20 মি. এবং পরিসীমা 160 মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, আয়তক্ষেত্রের,
 দৈর্ঘ্য - প্রস্থ = 20 মিটার ......(১)
এবং আয়তক্ষেত্রের পরিসীমা = 160 মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
∴ 160 = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ দৈর্ঘ্য + প্রস্থ = 160/2 মিটার
∴ দৈর্ঘ্য + প্রস্থ = 80 মিটার ...........(২)

এখন, দুটি সমীকরণ যোগ করে পাই,
(দৈর্ঘ্য - প্রস্থ) + (দৈর্ঘ্য + প্রস্থ) = 20 + 80
⇒ 2 × দৈর্ঘ্য = 100
⇒ দৈর্ঘ্য = 100/2 = 50 মিটার

এখন,
দৈর্ঘ্য + প্রস্থ = 80
⇒ 50 + প্রস্থ = 80
⇒ প্রস্থ = 80 - 50 = 30 মিটার

সুতরাং, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 50 × 30
= 1500 বর্গ মিটার।
∴ নির্ণেয় ক্ষেত্রফল 1500 বর্গ মিটার।

৩,৫০৫.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১২ গুণ
  4. ঘ) ১৬ গুণ
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = 2r হলে এর ব্যসার্ধ হবে r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 3r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²
∴ 9 গুণ বৃদ্ধি পাবে।

৩,৫০৬.
sin230° + cos2θ = 1 হলে, θ এর মান কত?
  1. 60°
  2. 90°
  3. 45°
  4. 30°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

প্রশ্ন: sin230° + cos2θ = 1 হলে, θ এর মান কত?

সমাধান:
​দেওয়া আছে,
​sin230° + cos2θ = 1
⇒ ​(1/2)2 + cos2θ = 1
⇒ ​1/4 + cos2θ = 1
⇒ ​cos2θ = 1 - (1/4)
⇒ ​cos2θ = (4 - 1)/4
⇒ ​cos2θ = 3/4
⇒ ​cosθ = √3/2
⇒ ​​cosθ = ​cos30°
​∴ θ = ​30°

৩,৫০৭.
একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 140° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান-
  1. 10°
  2. 60°
  3. 70°
  4. 280°
সঠিক উত্তর:
70°
উত্তর
সঠিক উত্তর:
70°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 140° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান-

সমাধান:
আমরা জানি,
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
তাই একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 140° হলে বৃত্তস্থ কোণের মান হবে 70°।
৩,৫০৮.
কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৬° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩৭°
  2. ২৯°
  3. ৪১°
  4. ৪৩°
সঠিক উত্তর:
৩৭°
উত্তর
সঠিক উত্তর:
৩৭°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৬° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর সূক্ষ্মকোণ কোণ x + 16°

এখন
x + x + 16° + 90° = 180°
⇒ 2x = 180° - 106°
⇒ x = 74°/2
∴ x = 37°

∴ ক্ষুদ্রতম কোণ 37°
৩,৫০৯.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১২৮ মিটার
  2. ১৪৪ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৯৬ মিটার
সঠিক উত্তর:
১২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮ মিটার
∴ আয়তাকার ক্ষেত্রের বিস্তার= ৪৮/৩ = ১৬ মিটার

আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২(৪৮ + ১৬) মিটার
= ২ × ৬৪ মিটার
= ১২৮ মিটার
৩,৫১০.
নিচের কোনটি সত্য?
  1. ক) অর্ধবৃত্তস্থ কোণ একসমকোণ
  2. খ) বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা
  3. গ) বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব
  4. ঘ) সবকয়টি
সঠিক উত্তর:
ঘ) সবকয়টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবকয়টি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩,৫১১.
একটি সুষম সপ্তভুজের অভ্যন্তরীণ সাতটি কোণের সমষ্টি কত?
  1. 490°
  2. 720°
  3. 810°
  4. 900°
সঠিক উত্তর:
900°
উত্তর
সঠিক উত্তর:
900°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম সপ্তভুজের অভ্যন্তরীণ সাতটি কোণের সমষ্টি কত?

সমাধান:
সপ্তভুজে বাহুর সংখ্যা = 7টি

আমরা জানি,
সুষম সপ্তভুজের অভ্যন্তরীণ কোণগুলো সমষ্টি = 180° × (7 - 2)
= 180° × 5
= 900°
৩,৫১২.
একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৩৬০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ৪৫০°
সঠিক উত্তর:
গ) ৫৪০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি কত?

সমাধান:

আমরা জানি,
n সংখ্যক বাহুযুক্ত বহুভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি =


পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলো সমষ্টি =
৩,৫১৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং এর পরিসীমা ১৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) ৪৫ বর্গমিটার
  2. খ) ১২ বর্গমিটার
  3. গ) ২৫ বর্গমিটার
  4. ঘ) ১০.৮ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ১২ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং এর পরিসীমা ১৮ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a এবং ভূমি b হলে,
ক্ষেত্রফল =
 

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং এর পরিসীমা 18 মিটার
এখানে, a = 5, b= 18 - (2 × 5)
= 18 - 10
= 8  মিটার
সুতরাং, ক্ষেত্রফল =


৩,৫১৪.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) sin2A = 1 - cos2A
  2. খ) tan2A = 1 - sec2A
  3. গ) cot2A = cosec2A - 1
  4. ঘ) cosec2A = 1 + cot2A
সঠিক উত্তর:
খ) tan2A = 1 - sec2A
উত্তর
সঠিক উত্তর:
খ) tan2A = 1 - sec2A
ব্যাখ্যা
আমরা জানি 
sin2A + cos2A = 1
sin2A = 1 - cos2A
cos2A = 1 - sin2A

sec2A - tan2A = 1
sec2A = 1 + tan2A
tan2A = sec2A - 1

cosec2A - cot2A = 1
cosec2A = 1 + cot2A
cosec2A - 1 =cot2A
৩,৫১৫.
একটি টাওয়ারের উচ্চতা ২০ মিটার। মইয়ের তলদেশ মাটিতে টাওয়ার থেকে √২২৫ মিটার দূরে রাখা আছে। টাওয়ারের চুড়ায় মইটি ছুঁয়ে আছে। মইটি কত মিটার লম্বা?
  1. ২১ মিটার
  2. ২৩ মিটার
  3. ২৫ মিটার
  4. ২৬.৩৪ মিটার
সঠিক উত্তর:
২৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ মিটার
ব্যাখ্যা
ভূমি = √২২৫ মিটার 
লম্ব বা উচ্চতা = ২০ মিটার
মইয়ের দৈর্ঘ্য বা অতিভুজ = ?

মইয়ের দৈর্ঘ্য বা অতিভুজ
= √{২০ + (√২২৫)}
= √(৪০০ + ২২৫)
= √৬২৫
= ২৫ মিটার
৩,৫১৬.
3tan230° + (1/4)sec60° + 5cot245° - (2/3)sin260° এর মান কত?
  1. 12
  2. 0
  3. 5/3
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: 3tan230° + (1/4)sec60° + 5cot245° - (2/3)sin260° এর মান কত?

সমাধান: 
প্রদত্ত রাশি, 
3tan230° + (1/4)sec60° + 5cot245° - (2/3)sin260°
= 3(tan30°)2 + (1/4)sec(60°) + 5(cot45°)2 - (2/3)(sin60°)2 
= 3 × (1/√3)2 + (1/4) × 2 + 5 × (1)2 - (2/3) × (√3/2)2 
= (3 × 1/3) + (1/2) + 5 - (2/3 × 3/4)
= 1 + (1/2) + 5 - (1/2)
= (2 + 1 + 10 - 1)/2
= 12/2
= 6

৩,৫১৭.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 28° কম হলে কোণটির মান কত
  1. 31°
  2. 57°
  3. 59°
  4. 29°
সঠিক উত্তর:
31°
উত্তর
সঠিক উত্তর:
31°
ব্যাখ্যা

ধরি,
কোণটি a,
∴ তার পূরক কোণ 90° - a
শর্তমতে,
(90° - a) - a = 28°
বা, 90° - 2a = 28°
বা, 2a = 90° - 28°
বা, 2a = 62
∴ a = 31°

৩,৫১৮.
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 264 সেন্টিমিটার ও 5544 বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. 56 সেন্টিমিটার
  2. 84 সেন্টিমিটার
  3. 100 সেন্টিমিটার
  4. 140 সেন্টিমিটার
সঠিক উত্তর:
84 সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
84 সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 264 সেন্টিমিটার ও 5544 বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:
বৃত্তের পরিধি: 2πr = 264 সেন্টিমিটার .......................(1)
ক্ষেত্রফল: πr2 = 5544 বর্গসেন্টিমিটার ....................(2)

(2) নং সমীকরণকে (1) নং দ্বারা ভাগ করি,
(πr2)/(2πr) = 5544/264
⇒ r/2 = 21
⇒ r = 21 × 2
⇒ r = 42

∴ বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস = 2r = 2 × 42 = 84 সেন্টিমিটার

৩,৫১৯.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত? 
  1. 40 মি.
  2. 50 মি.
  3. 60 মি.
  4. 70 মি.
সঠিক উত্তর:
70 মি.
উত্তর
সঠিক উত্তর:
70 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত? 

সমাধান: 
ধরি, 
আয়তাকার ঘরের প্রস্থ = x মি. 
তাহলে, দৈর্ঘ্য = 3x/2 মি. 

শর্তমতে, 
(3x/2) × x = 294
বা, 3x2 = 588
বা, x2 = 196
বা, (x)2 = (14)2 
∴ x = 14 মি. 
∴ আয়তাকার ঘরের প্রস্থ = 14 মি. 
এবং দৈর্ঘ্য = (3 × 14)/2 মি.
= 21 মি. 

∴ আয়তাকার ঘরের পরিসীমা = 2 × (21 + 14) মি. 
= 70 মি. ।
৩,৫২০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি. করে এবং ভূমি 12 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. 16 বর্গ সে. মি.
  2. 12√3 বর্গ সে. মি.
  3. 36 বর্গ সে. মি.
  4. 48 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
48 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
48 বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সে.মি. করে এবং ভূমি 12 সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 10 সে.মি.
ভূমির দৈর্ঘ্য b = 12 সে.মি.

∴ ক্ষেত্রফল = (b/4) × √(4a
2 - b2)
= (12/4) × √{4 × (10)2 - (12)2}
= 3 × √(400 - 144)
= 3 × √256
= 3 × 16
= 48

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = 48 বর্গ সেন্টিমিটার। 

৩,৫২১.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৫ সে.মি. ও ১২ সে.মি. হলে ত্রিভুজটির অতিভুজের মান কত? 
  1. ক) ১৭ সে.মি.
  2. খ) ১৩ সে.মি.
  3. গ) ১১ সে.মি.
  4. ঘ) ১৪ সে.মি.
সঠিক উত্তর:
খ) ১৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৫ সে.মি. ও ১২ সে.মি. হলে ত্রিভুজটির অতিভুজের মান কত? 

সমাধান: 
অতিভুজ = √(৫ + ১২) সে.মি.
= √(২৫ + ১৪৪) সে.মি.
= √১৬৯ সে.মি. 
= ১৩ সে.মি.
৩,৫২২.
বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে-
  1. চারটি স্পর্শক আঁকা যায়
  2. একটি স্পর্শক আঁকা যায়
  3. দুইটি স্পর্শক আঁকা যায়
  4. ছয়টি স্পর্শক আঁকা যায়
সঠিক উত্তর:
দুইটি স্পর্শক আঁকা যায়
উত্তর
সঠিক উত্তর:
দুইটি স্পর্শক আঁকা যায়
ব্যাখ্যা
প্রশ্ন: বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে-

সমাধান: 
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
৩,৫২৩.
একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 16 সে.মি এবং 4 সে.মি হলে, বাগানের ক্ষেত্রফল কত? 
  1. 28 বর্গ সে.মি
  2. 24 বর্গ সে.মি
  3. 32 বর্গ সে.মি
  4. 36 বর্গ সে.মি
সঠিক উত্তর:
24 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
24 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 16 সে.মি এবং 4 সে.মি হলে, বাগানের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = x সে.মি 
আয়তাকার বাগানের প্রস্থ = y সে.মি 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, xy = ? 

দেওয়া আছে, 
বাগানের পরিসীমা = 16 সে.মি
বা, 2 (দৈর্ঘ্য + প্রস্থ) = 16 
বা, 2 (x + y) = 16
বা, x + y = 16/2
∴ x + y = 8 .................(¡)

আবার, 
বাগানের কর্ণ = √{(দৈর্ঘ্য)2 + (প্রস্থ)2}
বা, 4 = √{(x)2 + (y)2}
বা, (4)2 = {√(x)2 + (y)2}2   [বর্গ করে] 
বা, 16 = (x)2 + (y)2
∴ x2 + y2 = 16

আমরা জানি, 
x2 + y2 = (x + y)2 - 2xy
বা, - 2xy = x2 + y2 - (x + y)2
বা, - 2xy = 16 - (8)2
বা, - 2xy = 16 - 64
বা, - 2xy = - 48
বা, xy = - 48/- 2
∴ xy = 24 

∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, xy = 24 বর্গ সে.মি । 
৩,৫২৪.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25m, লম্ব ভূমির 3/4 অংশ হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) 10m
  2. খ) 15m
  3. গ) 20m
  4. ঘ) 25m
সঠিক উত্তর:
গ) 20m
উত্তর
সঠিক উত্তর:
গ) 20m
ব্যাখ্যা

ধরি, ভূমি = 4x m
∴ লম্ব = 4x × (3/4) = 3x m
∴ 4x2 + 3x2 = 252
বা, 25x2 = 625
বা, x2 = 25
∴ x = 5
∴ ভূমির দৈর্ঘ্য = 4x = 4×5 = 20m

৩,৫২৫.
ABCD সামান্তরিকের  ∠A = 110° হলে  ∠B = ? 
  1. 110°
  2. 70° 
  3. 90° 
  4. 40° 
সঠিক উত্তর:
70° 
উত্তর
সঠিক উত্তর:
70° 
ব্যাখ্যা
প্রশ্ন:  ABCD সামান্তরিকের  ∠A = 110° হলে  ∠B = ? 

সমাধান: 

সমাধান: 
আমরা জানি, 
-  দুটি কোনের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
- সামান্তরিকের পাশাপাশি দুটি কোনের সমষ্টি  ১৮০°।
- ∠A = 110° হলে  ∠B =180° - 110°
= 70° 

- উল্লেখ্য, সামান্তরিকের বিপরীত দুটি কোন সমান।

উত্তর: 70° 
৩,৫২৬.
১ নটিক্যাল মাইলে কত মিটার?
  1. ১৭৫০ মিটার
  2. ১৮৫২ মিটার
  3. ১৬৬৭ মিটার
  4. ৩৯৩৭ মিটার
সঠিক উত্তর:
১৮৫২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮৫২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নটিক্যাল মাইলে কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
= ১.৮৫২ × ১০০০ মিটার
= ১৮৫২ মিটার
৩,৫২৭.
৪০ ফুট দীর্ঘ এবং ২৫ ফুট প্রস্থ বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ৭০০ বর্গফুট
  2. ৭২০ বর্গফুট
  3. ৭৫০ বর্গফুট
  4. ৮০০ বর্গফুট
সঠিক উত্তর:
৭৫০ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট দীর্ঘ এবং ২৫ ফুট প্রস্থ বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান: 
বাগানের ক্ষেত্রফল = (৪০ × ২৫) বর্গ ফুট
= ১০০০ বর্গ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = {৪০ + (৫+৫)} {২৫ + (৫+৫)}
= ৫০ × ৩৫
= ১৭৫০ বর্গ ফুট

∴ রাস্তার ক্ষেত্রফল = ১৭৫০ - ১০০০
= ৭৫০ বর্গফুট
৩,৫২৮.
একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সে.মি. হলে, অর্ধবৃত্তটির পরিসীমা কত? 
  1. ক) 72 সে.মি.
  2. খ) 90 সে.মি.
  3. গ) 126 সে.মি.
  4. ঘ) 108 সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 108 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 108 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সে.মি. হলে, অর্ধবৃত্তটির পরিসীমা কত? 

সমাধান:
আমরা জানি, 
অর্ধবৃত্তের পরিসীমা = r (2 +  π) সে.মি.
= 21 (2 + 3.1416) সে.মি.
= 107.97 সে.মি. 
= প্রায় 108 সে.মি.

∴ অর্ধবৃত্তের পরিসীমা = 108 সে.মি.। 
৩,৫২৯.
AB ও CD সমান্তরাল এবং PQ এদের ছেদক হলে, ∠AOE = কত ডিগ্রি?
 
  1. 57°
  2. 68°
  3. 67°
  4. 64°
সঠিক উত্তর:
57°
উত্তর
সঠিক উত্তর:
57°
ব্যাখ্যা
প্রশ্ন: AB ও CD সমান্তরাল এবং PQ এদের ছেদক হলে, ∠AOE = কত ডিগ্রি?
  

সমাধান:
আমরা জানি,
১ সরল কোণ = 180°
⇒ ∠AOP + ∠AOE = 180°
⇒ ∠AOE = 180° - ∠AOP
= 180° - 123°
= 57°
৩,৫৩০.
একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. হলে এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. ১৫০ বর্গ সে.মি.
  2. ১২৫ বর্গ সে.মি.
  3. ১০০ বর্গ সে.মি.
  4. ১৬০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১৫০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৫০ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. হলে এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
 দেওয়া আছে,
বাহুর দৈর্ঘ্য, a = ৫ সে.মি.

আমরা জানি, 
সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল = ৬a
= ৬ × ৫
= ৬ × ২৫
= ১৫০ বর্গ সে.মি.

সুতরাং, ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল ১৫০ বর্গ সে.মি.

৩,৫৩১.
একটি বৃত্তের ব্যাস তিনগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-
  1. তিনগুণ
  2. ছয়গুণ
  3. নয়গুণ
  4. বারো গুণ
সঠিক উত্তর:
নয়গুণ
উত্তর
সঠিক উত্তর:
নয়গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস তিনগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-

সমাধান:
বৃত্তের ব্যাস d হলে এর ক্ষেত্রফল হয়, π(d/2)2 = πd2/4

বৃত্তের ব্যাস দিগুণ করলে ব্যাস হয় 3d 
∴ ক্ষেত্রফল হয়, π{(3d)/2}2 = 9πd2/4

এখন,
(9πd2/4)/{πd2/4}
= 9 

∴ ক্ষেত্রফল নয়গুণ হবে।
৩,৫৩২.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 মি. এবং প্রস্থ 7 মি. হলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত মিটার ? 
  1. ক) 62 মিটার
  2. খ) 31 মিটার
  3. গ) 24 মিটার
  4. ঘ) 48 মিটার
সঠিক উত্তর:
খ) 31 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 31 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 মি. এবং প্রস্থ 7 মি. হলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত মিটার ? 


সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য 25 মি. এবং প্রস্থ 7 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(252 - 72) মি.
                  =√576 মি.
                  = 24 মি 

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(24 + 7) 
= 62 মিটার
 আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা = 62/2 মিটার = 31 মিটার

৩,৫৩৩.
13 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. 16 সে.মি.
  2. 24 সে.মি.
  3. 36 সে.মি.
  4. 48 সে.মি.
সঠিক উত্তর:
24 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
24 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 13 সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি, বৃত্তের কেন্দ্র O এবং জ্যা AB।
কেন্দ্র O থেকে জ্যা AB-এর উপর লম্ব OD অঙ্কন করা হলো।

দেওয়া আছে,
ব্যাসার্ধ, OA = 13 সে.মি.
কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, OD = 5 সে.মি.

আমরা জানি, কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
∴ AD = DB

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, △OAD সমকোণী ত্রিভুজে,
OA2 = OD2 + AD2
⇒ 132 = 52 + AD2
⇒ 169 = 25 + AD2
⇒ AD2 = 169 − 25
⇒ AD2 = 144
⇒ AD = 12 সে.মি.

∴ জ্যা AB = AD × 2 = 12 × 2 = 24 সে.মি.

৩,৫৩৪.
বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে, পরিধি কত বৃদ্ধি পাবে?
  1. ক) ১/৩ গুণ
  2. খ) ৩ গুণ
  3. গ) ৯ গুণ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩ গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে, পরিধি কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস, d একক 
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = d/2 একক 
∴ বৃত্তের পরিধি, 2πr একক = 2π(d/2) একক = πd একক 

ব্যাস ৩ গুণ বৃদ্ধি 
বৃত্তের ব্যাস,= d + 3d = 4d একক 
বৃত্তের ব্যাসার্ধ, r = 4d/2 একক = 2d একক

বৃত্তের ব্যাস, 
পরিধি, π(4d) একক = 4πd একক 

পরিধি বৃদ্ধি পাবে =  4πd -  πd = 3πd 
∴ পরিধি ৩ গুণ বৃদ্ধি পাবে।
৩,৫৩৫.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ৬ মিটার বেশি। প্রতি বর্গমিটার ২০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৫৬০০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?
  1. ৬৮ মিটার
  2. ৭৬ মিটার
  3. ৬০ মিটার
  4. ৮৮ মিটার
সঠিক উত্তর:
৬৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ৬ মিটার বেশি। প্রতি বর্গমিটার ২০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৫৬০০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?

সমাধান:
প্রতি বর্গমিটার ২০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৫৬০০ টাকা ব্যয় হয়।
ঘরটির ক্ষেত্রফল = ৫৬০০/২০ বর্গমি.
= ২৮০ বর্গমিটার

ধরি,
ঘরের প্রস্থ 'ক' মিটার 
দৈর্ঘ্য = (ক + ৬) মিটার

প্রশ্নমতে,
(ক + ৬) × ক = ২৮০
⇒ ক + ৬ক - ২৮০ = ০
⇒ ক + ২০ক - ১৪ক - ২৮০ = ০
⇒ ক(ক + ২০) - ১৪(ক + ২০) = ০
⇒ (ক + ২০)(ক - ১৪) = ০
হয়,
ক + ২০ = ০
∴ ক = - ২০ [যা গ্রহণযোগ্য নয়]
অথবা,
ক - ১৪ = ০
∴ ক = ১৪

ঘরের প্রস্থ = ১৪ মিটার 
দৈর্ঘ্য = (১৪ + ৬) = ২০ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২০ + ১৪) = ২ × ৩৪ 
= ৬৮ মিটার
৩,৫৩৬.
এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলে? 
  1. স্থূলকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. প্রবৃদ্ধ কোণ 
  4. সম্পূরক কোণ 
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৩,৫৩৭.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ a হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) √(5a)
  2. খ) a√3
  3. গ) a√5
  4. ঘ) 5a
সঠিক উত্তর:
গ) a√5
উত্তর
সঠিক উত্তর:
গ) a√5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ a হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রস্থ = a
∴ দৈর্ঘ্য = 2a

∴ কর্ণ = √{a2 + (2a)2}
= √{a2 + 4a2}
= √5a2
= a√5
৩,৫৩৮.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত? 
  1. ক) ৫ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৭ সমকোণ
  4. ঘ) ৮ সমকোণ
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত? 

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি  = (2 × 5 - 4) সমকোণ
                                                                = (10 - 4) × 90°
                                                                = 6 × 90°
                                                                = 540°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ছয় সমকোণ
৩,৫৩৯.
একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৮ মিটার ও উচ্চতা ৫ মিটার। ক্ষেত্রফল = কত?
  1. ক) ১৬ বর্গমিটার
  2. খ) ১৩ বর্গমিটার
  3. গ) ২০ বর্গমিটার
  4. ঘ) ৪০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ বর্গমিটার
ব্যাখ্যা

ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × ৮ × ৫ = ২০

৩,৫৪০.
ΔPQR ত্রিভুজের QR বাহুকে S বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলে, ∠PRS কোণটি নিচের কোনটির সমান হবে?
  1. ∠P + ∠Q - ∠R
  2. ∠Q - ∠R
  3. ∠P - ∠Q - ∠R
  4. ∠P + ∠Q
সঠিক উত্তর:
∠P + ∠Q
উত্তর
সঠিক উত্তর:
∠P + ∠Q
ব্যাখ্যা

প্রশ্ন: ΔPQR ত্রিভুজের QR বাহুকে S বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলে, ∠PRS কোণটি নিচের কোনটির সমান হবে?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের যেকোনো বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
উক্ত ত্রিভুজের বহিঃস্থ কোণ ∠PRS এর বিপরীত অন্তঃস্থ কোণ ∠P ও ∠Q

∴ বহিঃস্থ কোণ ∠PRS = ∠P + ∠Q 

৩,৫৪১.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ১০ বর্গ সে.মি.
  2. খ) ১২ বর্গ সে.মি.
  3. গ) ২৪ বর্গ সে.মি.
  4. ঘ) ৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) ১২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪ × ৬ বর্গ সে.মি.
= ১২ বর্গ সে.মি. 
৩,৫৪২.
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?
  1. ৯৪০.৭২ কিলোগ্রাম
  2. ৮২০.৭২ কিলোগ্রাম
  3. ৯৯০.৭২ কিলোগ্রাম
  4. ৭৮০.৭২ কিলোগ্রাম
সঠিক উত্তর:
৯৯০.৭২ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৯৯০.৭২ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?

সমাধান:
ঘরের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ১৬ × ১২ × ৪
= ৭৬৮ ঘনমিটার
= ৭৬৮ × ১০০০০০০ ঘন সে. মি.
= ৭৬৮০০০০০০ ঘন সে. মি.
আবার,
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
∴ ১ ঘন সে. মি. বায়ুর ওজন = ০.০০১২৯ গ্রাম

অতএব, ঘরটিতে বায়ুর পরিমাণ = ৭৬৮০০০০০০ × ০.০০১২৯
= ৯৯০.৭২ কিলোগ্রাম
৩,৫৪৩.
নিচের কোন চতুর্ভুজের কোণগুলো পরস্পর সমান কিন্তু সবগুলো বাহু সমান নয়? 
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) সামন্তরিক
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) রম্বস
সঠিক উত্তর:
গ) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন চতুর্ভুজের কোণগুলো পরস্পর সমান কিন্তু সবগুলো বাহু সমান নয়? 

সমাধান: 
আয়তক্ষেত্রের সবগুলো কোণ পরস্পর সমান কিন্তু সবগুলো বাহু সমান নয়। 
৩,৫৪৪.
কয়েকটি সমান্তরাল সরলরেখার সর্বোচ্চ কয়টি বিন্দুতে মিলিত হয়?
  1. অসংখ্য
  2. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: কয়েকটি সমান্তরাল সরলরেখার সর্বোচ্চ কয়টি বিন্দুতে মিলিত হয়?

সমাধান:
 

সমান্তরাল রেখা সবসময় পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাই তারা পরস্পর পরস্পরকে কখনো ছেদ করে না।
অর্থাৎ, নির্দিষ্ট কোনো বিন্দু নেই যেখানে সমান্তরাল রেখাসমূহ পরস্পরকে ছেদ করে।

৩,৫৪৫.
56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?
  1. 2142 বর্গফুট 
  2. 1668 বর্গফুট 
  3. 2464 বর্গফুট 
  4. 3124 বর্গফুট 
সঠিক উত্তর:
2464 বর্গফুট 
উত্তর
সঠিক উত্তর:
2464 বর্গফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = 56/2 ফুট = 28 ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2
= π × 28 × 28
= (22/7) × (28 × 28)
= 2464 বর্গফুট 

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 2464 বর্গফুট
৩,৫৪৬.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ বেশি হলে, কোণটির মান কত হবে?
  1. ৫৩° 
  2. ৫৫° 
  3. ৫৭° 
  4. ৬৩° 
সঠিক উত্তর:
৫৭° 
উত্তর
সঠিক উত্তর:
৫৭° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ বেশি হলে, কোণটির মান কত হবে?

সমাধান:
ধরি,
কোণটির মান = ক
তাহলে, এর পূরক কোণ = ৯০° - ক

প্রশ্নমতে,
ক - ২৪ = ৯০ - ক
⇒ ২ক = ৯০ + ২৪
⇒ ক = ১১৪/২
∴ ক = ৫৭° 
৩,৫৪৭.
একটি জাহাজ থেকে একটি স্পিডবোট উত্তর - পূর্বদিকে ১৩০ কি.মি যায়। অতঃপর বরাবর দক্ষিণ দিকে ১২০ কি.মি যাওয়ার পর থেমে যায়। স্পিডবোটটি জাহাজ থেকে সোজা পূর্বদিকে কত দূরত্বে অবস্থান করছে?
  1. ক) ১১০ কি.মি
  2. খ) ৫০ কি.মি
  3. গ) ৭৫ কি.মি
  4. ঘ) ৮০ কি.মি
সঠিক উত্তর:
খ) ৫০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ কি.মি
ব্যাখ্যা


উত্তর - পূর্ব দিকে OA = 130 কি.মি [O জাহাজের অবস্থান]
দক্ষিণ দিকে AB = 120 কি.মি
∴ পূূর্বদিকে জাহাজ থেকে স্পিডবোটের দূরত্ব OB =?
চিত্রানুসারে,
OB = √(OA2 - AB2)
     = √(1302 - 1202)
     = √2500
     = 50 কি.মি

৩,৫৪৮.
একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 21 সে.মি হলে জানালাটির পরিসীমা কত হবে?
  1. 110 সে.মি
  2. 108 সে.মি
  3. 118 সে.মি
  4. 121 সে.মি
সঠিক উত্তর:
108 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
108 সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 21 সে.মি হলে জানালাটির পরিসীমা কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 21 সে.মি.

আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= (2πr/2) + 2r
= πr + 2r
= {(22/7) × 21} + (2 × 21)
= (22 × 3) + 42
= 66 + 42
= 108 সে.মি । 

৩,৫৪৯.
জাহিদ একটি আয়তাকার বাগানের চারদিকে হাঁটতে বের হলো। বাগানটির দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ৮ মিটার। বাগানের পরিসীমায় অবস্থিত এমন দুটি বিন্দু আছে, যাদের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি। ঐ দুটি বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত?
  1. ২৩ মিটার
  2. ৩৪ মিটার
  3. ৪৬ মিটার
  4. ১৭ মিটার
সঠিক উত্তর:
১৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: জাহিদ একটি আয়তাকার বাগানের চারদিকে হাঁটতে বের হলো। বাগানটির দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ৮ মিটার। বাগানের পরিসীমায় অবস্থিত এমন দুটি বিন্দু আছে, যাদের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি। ঐ দুটি বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত?

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগান যার দৈর্ঘ্য ১৫ মিটার
এবং প্রস্থ ৮ মিটার

এখন, 
আয়তাকারের পরিসীমার যেকোনো দুটি বিন্দুর মধ্যে সর্বোচ্চ দূরত্ব হয় ঠিক বিপরীত কোণের মধ্যে দূরত্ব অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য।
∴ কর্ণ = √(দৈর্ঘ্য + প্রস্থ)  ; [পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে]
= √(১৫ + ৮)
= √(২২৫ + ৬৪)
= √২৮৯
= ১৭ মিটার

সুতরাং, পরিসীমার দুটি বিন্দুর মধ্যে সর্বোচ্চ দূরত্ব = ১৭ মিটার

৩,৫৫০.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  3. ভূমি × উচ্চতা
  4. ১/২ (ভূমি × উচ্চতা)
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো - (ভূমি × উচ্চতা) । 

অন্যদিকে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ এবং 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল । 
৩,৫৫১.
x2 + y2 = 42 বৃত্তের পরিধি কত?
  1. ক) 4π
  2. খ) 2π
  3. গ) 8π
  4. ঘ) 16π
সঠিক উত্তর:
গ) 8π
উত্তর
সঠিক উত্তর:
গ) 8π
ব্যাখ্যা
আমরা জানি,
বৃত্তের সমীকরণে x+ y2 = a2 যেখানে ব্যাসার্ধ = a
∴ এখানে বৃত্তের ব্যাসার্ধ = 4
∴ বৃত্তের পরিধি = 2.π.4 = 8π
৩,৫৫২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ৪৫°
  2. ৭৫°
  3. ৯০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫
ধরি, কোণগুলো হল ৩ক, ৪ক, ৫ক

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

∴ ৩ক + ৪ক + ৫ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = ১৮০/১২ = ১৫°

অতএব, ক্ষুদ্রতম কোণটির মান = ৩ক = (৩ × ১৫°) = ৪৫°
৩,৫৫৩.
রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. ক) 45°
  2. খ) 90°
  3. গ) 120°
  4. ঘ) 150°
সঠিক উত্তর:
খ) 90°
উত্তর
সঠিক উত্তর:
খ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

রম্বস
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
৩,৫৫৪.
0 ≤ θ ≤ π/3 হলে, tanθ এর সর্বোচ্চ মান কত?
  1. 0
  2. 1/√3
  3. 1
  4. √3
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা
প্রশ্ন: 0 ≤ θ ≤ π/3 হলে, tanθ এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
দেওয়া আছে,
0 ≤ θ ≤ π/3
এখানে,
θ এর সর্বোচ্চ মান হলো = π/3

অতএব,
tanθ = tan(π/3)
= tan60°
= √3

∴ tanθ এর সর্বোচ্চ মান √3
৩,৫৫৫.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. ১৬ একক
  2. ৩২ একক
  3. ৩৮ একক
  4. ৪৩ একক
সঠিক উত্তর:
৩২ একক
উত্তর
সঠিক উত্তর:
৩২ একক
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪৮ বর্গ একক

ধরি, প্রস্থ = ক একক
তাহলে, দৈর্ঘ্য = ৩ক একক

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

প্রশ্নমতে,
৩ক × ক = ৪৮
বা, ৩ক = ৪৮
বা, ক = ১৬
বা, ক = ৪

∴ প্রস্থ = ৪ একক
দৈর্ঘ্য = ৩ × ৪ = ১২ একক

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(১২ + ৪)
= ২ × ১৬
= ৩২ একক

৩,৫৫৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ৫√২ একক হলে ভূমির দৈর্ঘ্য কত একক?
  1. ক) ৪√২
  2. খ) ৩√২
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ঘ) ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫
ব্যাখ্যা
সেওমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ = a হলে ভূমি = a/√2
∴ এক্ষেত্রে ভূমি = (1/√2) × 5√2 = 5 একক।
৩,৫৫৭.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে.মি ও ৫ সে.মি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৪ সে.মি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
  1. ক) ১২ বর্গ সে.মি
  2. খ) ২৪ বর্গ সে.মি
  3. গ) ৩০ বর্গ সে.মি
  4. ঘ) ৪৮ বর্গ সে.মি
সঠিক উত্তর:
খ) ২৪ বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে.মি ও ৫ সে.মি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৪ সে.মি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 

সমাধান:
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা} বর্গ একক 
= (১/২) × (৭ + ৫) × ৪ বর্গ সে.মি 
=  (১/২) × ১২ × ৪ বর্গ সে.মি 
= ২৪ বর্গ সে.মি 

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ২৪ বর্গ সে.মি। 
৩,৫৫৮.
একটি আয়াতাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা 4৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?
  1. 108 বর্গমিটার
  2. 98 বর্গমিটার
  3. 156 বর্গমিটার
  4. 54 বর্গমিটার
সঠিক উত্তর:
108 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
108 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়াতাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা 4৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = a মিটার
এবং দৈর্ঘ্য = 3a 

প্রশ্নমতে,
পরিসীমা = 48 মিটার
⇒ 2(3a + a) = 48      [যেহেতু, পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)]
⇒ 6a + 2a = 48
⇒ 8a = 48
⇒ a = 48/8
∴ a = 6 মিটার
∴ দৈর্ঘ্য = 3a = 3 × 6 = 18 মিটার

সুতরাং, ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) 
= 18 × 6 = 108 বর্গমিটার
৩,৫৫৯.
একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, কামরার দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ক) ৩০, ১৪
  2. খ) ২০, ৬
  3. গ) ১২, ১০
  4. ঘ) ২৪, ৫
সঠিক উত্তর:
গ) ১২, ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২, ১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, কামরার দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান: 
কামরার দৈর্ঘ্য = x
কামরার প্রস্থ = y 

কামরার ক্ষেত্রফল xy=120..........(1)
 কামরার পরিসীমা 2(x + y) = 44
                             (x + y) = 22  .............(2)

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
(x - y)2 = 222 - 4 × 120
(x - y)2 = 484 - 480
(x - y)2 =4
(x - y)2 = 22
x - y = 2...........................(3)

(2) + (3) ⇒
x + y + x - y = 22 + 2
2x = 24
x = 12

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই 
12 + y = 22
y = 22 -12
y = 10

কামরার দৈর্ঘ্য = 12 ফুট
কামরার প্রস্থ = 10 ফুট
৩,৫৬০.
ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ∠BAD = 115° হলে ∠BCD = কত?
  1. ক) 60°
  2. খ) 70°
  3. গ) 65°
  4. ঘ) 25°
সঠিক উত্তর:
গ) 65°
উত্তর
সঠিক উত্তর:
গ) 65°
ব্যাখ্যা
∠BAD + ∠BCD = 180°
বা, ∠BCD = 180° - ∠BAD
= 180° - 115°
= 65°
৩,৫৬১.
১৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত?
  1. ক) ৮ সেমি
  2. খ) ৯ সেমি
  3. গ) ১০ সেমি
  4. ঘ) ১৫ সেমি
সঠিক উত্তর:
খ) ৯ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ সেমি
ব্যাখ্যা

চিত্র হতে, OBD ত্রিভুজ এ,
OD = √(১৫ - ১২) = ৯ সেমি
৩,৫৬২.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল ২৫ বর্গমিঃ ত্রিভূজটির অতিভূজের দৈর্ঘ্য কত মিঃ?
  1. ক) ৮ মিঃ
  2. খ) ৯ মিঃ
  3. গ) ১০ মিঃ
  4. ঘ) ১২ মিঃ
সঠিক উত্তর:
গ) ১০ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ মিঃ
ব্যাখ্যা

ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের,
ভূমি = লম্ব = a
∴ ১/২ × a × a = ২৫
বা, a2 = ৫০
∴ a = √৫০ = ৫√২

∴ অতিভূজ = √(a2 + a2)
= √(২a2)
= a√২
= ৫√২.√২
= ১০ মিঃ

৩,৫৬৩.
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
  1. ৩৬০ ডিগ্রি
  2. ৯০ ডিগ্রি
  3. ১৮০ ডিগ্রি
  4. ৬০ ডিগ্রি
সঠিক উত্তর:
৩৬০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?

সমাধান:
একটি চর্তুভুজের চারটি কোণের সমষ্টি = ৩৬০°
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০°
৩,৫৬৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?
  1. ০.০১
  2. ১০
  3. ১০০
  4. ২০০
সঠিক উত্তর:
০.০১
উত্তর
সঠিক উত্তর:
০.০১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = ক মিটার
তাহলে, বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক মিটার

প্রশ্নমতে,
৪ক = ৪০০
∴ ক = ১০০ মিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = কবর্গমিটার
= ১০০ বর্গমিটার
= ১০০০০ বর্গমিটার
= ১০০০০/১০০০০০০ বর্গ কি.মি.
= ০.০১ বর্গ কি.মি.
৩,৫৬৫.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩ মিটার, ৫ মিটার এবং ৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ১৪ বর্গমিটার
  2. ৪√১৪ বর্গমিটার
  3. ২√১৪ বর্গমিটার
  4. ৫৬ বর্গমিটার
সঠিক উত্তর:
২√১৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২√১৪ বর্গমিটার
ব্যাখ্যা


প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩ মিটার, ৫ মিটার এবং ৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
ধরি, ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে, a = ৩ মিটার, b = ৫ মিটার এবং c = ৬ মিটার

এখানে, পরিসীমা ২s = (৩ + ৫ + ৬) মিটার 
∴ অর্ধপরিসীমাদ s = (৩ + ৫ + ৬)/২ মিটার
= ১৪/২ মিটার
= ৭ মিটার

∴ ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)} বর্গমিটার
= √{৭ × (৭ - ৩) × (৭ - ৫) × (৭ - ৬)} বর্গমিটার
= √(৭ × ৪ × ২ × ১) বর্গমিটার
= √ (৪ × ১৪) বর্গমিটার
= ২√১৪ বর্গমিটার

৩,৫৬৬.
কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা হবে-
  1. অন্তঃস্থ কোণগুলোর সমান
  2. অন্তঃস্থ কোণগুলোর অর্ধেক
  3. অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
  4. অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক
সঠিক উত্তর:
অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা হবে-

সমাধান: 
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
- ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
৩,৫৬৭.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 96 বর্গ ফুট হলে, ঘনকের আয়তন-
  1. 60 ঘন ফুট
  2. 62 ঘন ফুট
  3. 64 ঘন ফুট
  4. 68 ঘন ফুট
সঠিক উত্তর:
64 ঘন ফুট
উত্তর
সঠিক উত্তর:
64 ঘন ফুট
ব্যাখ্যা

ঘনকের একটি ধার = a হলে,
সমগ্রতলের ক্ষেত্রফল, 6a2 = 96
বা, a = 4
∴ আয়তন = a3
= 43
= 64 ঘন ফুট।

৩,৫৬৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হলো এবং প্রস্থ ১০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল---
  1. ক) ১% বাড়বে
  2. খ) ২ বাড়বে
  3. গ) ১% কমবে
  4. ঘ) একই থাকবে
সঠিক উত্তর:
গ) ১% কমবে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১% কমবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ক ও প্রস্থ খ
তাহলে, ক্ষেত্রফল = কখ
দৈর্ঘ্য ১০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১.১ক
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ০.৯খ
নতুন ক্ষেত্রফল = ০.৯৯কখ
ক্ষেত্রফল হ্রাস = কখ - ০.৯৯কখ = ০.০১কখ
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (০.০১ × ১০০)/১০০ = ১%

শর্টকাট নিয়মঃ
ক + খ + কখ/১০০
= ১০ - ১০ + [১০ × (-১০)]/১০০
= -১

৩,৫৬৯.
নিম্নের ABCD সামান্তরিকের বাহুগুলো চিহ্নিত করা আছে। AD বাহুর দৈর্ঘ্য কত?
  1. 25 একক
  2. 20 একক
  3. 10 একক
  4. 15 একক
সঠিক উত্তর:
15 একক
উত্তর
সঠিক উত্তর:
15 একক
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের ABCD সামান্তরিকের বাহুগুলো চিহ্নিত করা আছে। AD বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
∴ AB = CD
⇒ 6x - 10 = 3x + 5
⇒ 3x = 15
∴ x = 5

∴ AD = 4x - 5 = 4 × 5 - 5 = 20 - 5 = 15

৩,৫৭০.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 18 বর্গ সে.মি
  2. 24 বর্গ সে.মি
  3. 36 বর্গ সে.মি
  4. 40 বর্গ সে.মি
সঠিক উত্তর:
36 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
36 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a সে.মি.
এখন,
⇒ a2 + a2 = 122
⇒ 2a2 = 144
⇒ a2 = 72
⇒ a = √72

ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × (√72) × (√72)
= (1/2) × (72)
= 36 বর্গ সে.মি
৩,৫৭১.
একটি সামন্তরিকের উচ্চতা ভূমির দ্বিগুণ এবং ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার। ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা কত?
  1. ৭ মিটার , ১৪ মিটার
  2. ৬ মিটার , ১২ মিটার
  3. ৯ মিটার , ১৮ মিটার
  4. ৮ মিটার , ১৬ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার , ১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার , ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের উচ্চতা ভূমির দ্বিগুণ এবং ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার। ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা কত?

সমাধান:
ধরি,
সামন্তরিকের ভূমি = ক মিটার
তাহলে, সামন্তরিকের উচ্চতা = ২ক মিটার

∴ সামন্তরিকের ক্ষেত্রফল = ক × ২ক
= ২ক বর্গমিটার

শর্তমতে,
২ক = ১২৮
বা, ক = ১২৮/২
বা, ক = ৬৪
∴ ক = ৮

∴ ভূমি = ৮ মিটার
∴ উচ্চতা = ২ × ৮ = ১৬ মিটার
৩,৫৭২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 2 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গমিটার হলে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 11.5 মিটার
  2. খ) 8.0 মিটার
  3. গ) 9.5 মিটার
  4. ঘ) 12.0 মিটার
সঠিক উত্তর:
খ) 8.0 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 8.0 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 2 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান : 
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 2) মিটারলম্ব দূরত্ব 3 মিটার
 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =(5/2)(x + x+ 2) বর্গ মিটার
প্রশমতে,
বা, (5/2)(2x + 2) = 45
বা,5(x + 1) = 45
বা, x + 1 = 9
বা, x = 9 - 1
বা, x = 8

∴ ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য = 8 মিটার।
৩,৫৭৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪৮ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?
  1. ২৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩২ মিটার
  4. ৩৬ মিটার
সঠিক উত্তর:
৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪৮ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ২ক মিটার

আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ ৬৪৮ = ক × ২ক
⇒ ২ক = ৬৪৮
⇒ ক = ৩২৪
∴ ক = ১৮ মিটার

অতএব, প্রস্থ = ১৮ মিটার
এবং দৈর্ঘ্য = (১৮ × ২) মিটার
= ৩৬ মিটার
৩,৫৭৪.
সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ১০ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা = ক মিটার
তাহলে, ভূমি = ২ক মিটার

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ক × ২ক বর্গমিটার
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৯৮
⇒ ক = ৪৯
∴ ক = ৭ মিটার

∴ ভূমি = ২ক
= (২ × ৭) মিটার
= ১৪ মিটার
৩,৫৭৫.
একটি পঞ্চভুজের সমষ্টি-
  1. ৪ সমকোণ
  2. ৬ সমকোণ
  3. ৮ সমকোণ
  4. ১০ সমকোণ
সঠিক উত্তর:
৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের সমষ্টি-

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি = {(2 × 5) - 4} সমকোণ
= (10 - 4) × 90°
= 6 × 90
= 6 সমকোণ
৩,৫৭৬.
সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন একটি কোণ ৬৫° হলে অপর কোণটির সম্পূরক কোণ-
  1. ৫৫°
  2. ৯৫°
  3. ১৫৫°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১৫৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন একটি কোণ ৬৫° হলে অপর কোণটির সম্পূরক কোণ-

সমাধান: 
একটি কোণ = ৬৫°
∴ অপর কোণটি = ৯০° - ৬৫° = ২৫°
∴ অপর কোণের সম্পূরক কোণ = ১৮০° - ২৫° = ১৫৫°
৩,৫৭৭.
দুটি বিন্দুকে সংযোগকারী সংক্ষিপ্ততম পথ কী নামে পরিচিত?
  1. রশ্মি
  2. প্রান্ত
  3. রেখাংশ
  4. বৃত্ত
সঠিক উত্তর:
রেখাংশ
উত্তর
সঠিক উত্তর:
রেখাংশ
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বিন্দুকে সংযোগকারী সংক্ষিপ্ততম পথ কী নামে পরিচিত?

সমাধান:
- দুটি বিন্দুর মধ্যে সরলরেখার কোনো নির্দিষ্ট অংশই রেখাংশ।
- এটি দুই প্রান্তে সীমিত থাকে এবং এটি বিন্দু দুটি সংযোগকারী সবচেয়ে সংক্ষিপ্ত পথ।

রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।

৩,৫৭৮.
একটি রম্বসের ক্ষেত্রফল ১৮০ বর্গ সেমি এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ২০ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সেমি
  2. খ) ১৫ সেমি
  3. গ) ১৮ সেমি
  4. ঘ) ২৪ সেমি
সঠিক উত্তর:
গ) ১৮ সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি রম্বসের ক্ষেত্রফল ১৮০ বর্গ সেমি এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ২০ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান-
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ 
⇒ ১৮০ = (১/২) × ২০ × অপর কর্ণ 
⇒ অপর কর্ণ = ১৮০/১০ = ১৮ 
৩,৫৭৯.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১৫ বার বেশি ঘুরবে? 
  1. ৪৫ মিটার
  2. ৬০ মিটার
  3. ৯০ মিটার
  4. ১২০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১৫ বার বেশি ঘুরবে? 

সমাধান: 
সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে ২ ও ৩ এর ল. সা. গু. এর সমান। 
∴ ২ ও ৩ এর ল. সা. গু. = ৬ 

১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = ৬ মিটার 
∴ ১৫ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = (৬ × ১৫) মিটার 
= ৯০ মিটার
৩,৫৮০.
tanθ = 3/4 হলে, cosθ এর মান কত?
  1. 5/4
  2. 5/3
  3. 4/5
  4. 4/3
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 3/4 হলে, cosθ এর মান কত?

সমাধান: 
tanθ = 3/4
আমরা জানি 
tanθ = লম্ব/ভূমি
অতিভুজ = 4 , লম্ব = 3

এখন 
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
32 +42 = (অতিভুজ)2
9 + 16  = (অতিভুজ)2
25 = (অতিভুজ)2
52 = (অতিভুজ)2
অতিভুজ = 5

cosθ = ভূমি/অতিভুজ
= 4/5
৩,৫৮১.
tan(4P - 50°) = cot(50° + P) হলে P এর মান কত? 
  1. 18°
  2. 20°
  3. 30°
  4. 36°
সঠিক উত্তর:
18°
উত্তর
সঠিক উত্তর:
18°
ব্যাখ্যা
প্রশ্ন: tan(4P - 50°) = cot(50° + P) হলে P এর মান কত? 

সমাধান: 
tan(4P - 50°) = cot(50° + P) 
বা, cot{90° - (4P - 50°)} = cot(50° + P) 
বা, 90° - (4P - 50°) = 50° + P
বা, 90° - 4P + 50° = 50° + P
বা, 90° + 50° - 50° = 4P + P
বা, 5P = 90°
বা, P = 90°/5
∴ P = 18°
৩,৫৮২.
২৫ মিটার উচ্চতা ও ১৬ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ২০০
  2. ৪০০
  3. ৩০০
  4. ১০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫ মিটার উচ্চতা ও ১৬ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা = ২৫ মিটার
ভূমি = ১৬ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) ​× ভূমি × উচ্চতা
= (১/২) ​× ২৫ × ১৬
= ২৫ × ৮
= ২০০ বর্গমিটার

৩,৫৮৩.
একটি চাকার পরিধি ৮ ফুট। ১০০০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? 
  1. ৫০০ বার
  2. ৪২০ বার
  3. ৪৬০ বার
  4. ৪১০ বার
সঠিক উত্তর:
৪১০ বার
উত্তর
সঠিক উত্তর:
৪১০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৮ ফুট। ১০০০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি 
∴ ১২ ইঞ্চি বা ১ ফুট = (২.৫৪ × ১২) সে.মি 
বা, ১ ফুট = ৩০.৪৮ সে.মি 
= ৩০.৪৮/১০০ মিটার  [∴ ১০০ সে.মি = ১ মিটার] 
= ০.৩০৪৮ মিটার 
∴ চাকার পরিধি = ৮ ফুট 
= (৮ × ০.৩০৪৮) মিটার 
= ২.৪৩৮৪ মিটার 
= ২.৪৪ মিটার 

চাকাটি ২.৪৪ মিটার অতিক্রম করতে ঘুরে = ১ বার 
∴ চাকাটি ১ মিটার অতিক্রম করতে ঘুরে = ১/২.৪৪ বার 
∴ চাকাটি ১০০০ মিটার অতিক্রম করতে ঘুরে = (১ × ১০০০)/২.৪৪ বার 
= ৪০৯.৮৪ বার 
= প্রায় ৪১০ বার ।
৩,৫৮৪.
একটি রম্বসের ক্ষেত্রফল ৬৪৮ বর্গ সে. মি.। একটি কর্ণ ৪৮ সে. মি. হলে অপর কর্ণ কত?
  1. ২৪ সে. মি.
  2. ৩২ সে. মি.
  3. ২৭ সে. মি.
  4. ৩৭ সে. মি.
সঠিক উত্তর:
২৭ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২৭ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৬৪৮ বর্গ সে. মি.। একটি কর্ণ ৪৮ সে. মি. হলে অপর কর্ণ কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল ৬৪৮ বর্গ সে. মি.
একটি কর্ণ, d1 = ৪৮ সে. মি.
এবং অপর কর্ণ, d2​ = ?

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × d1​ × d2​
⇒ ৬৪৮ = (১/২) × ৪৮ × d2
⇒ ৬৪৮ = ২৪ × d2
⇒ d2​ = ৬৪৮/২৪
⇒ d2​ = ২৭
⇒ ২৭ সে.মি.

∴ অপর কর্ণের দৈর্ঘ্য ২৭ সে. মি.
৩,৫৮৫.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮৫ মিটার ও  প্রস্থ ৩৫মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ৩ মিটার চওড়া রাস্তা আছে।  রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ৬৬৪ বর্গমিটার
  2. খ) ৬৭৪ বর্গমিটার
  3. গ) ৬৮৪ বর্গমিটার
  4. ঘ) ৬৫৪ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৬৮৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৮৪ বর্গমিটার
ব্যাখ্যা
রাস্তাসহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮৫ মিটার
রাস্তাসহ আয়তাকার বাগানের প্রস্থ ৩৫মিটার
রাস্তাসহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল (৮৫ ×৩৫) বর্গমিটার 
                                                            = ২৯৭৫ বর্গমিটার 

রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৮৫ - (৩×২)} মিটার 
                                                        = ৭৯ মিটার 

রাস্তাবাদে আয়তাকার বাগানের  প্রস্থ = {৩৫ - (৩×২)} মিটার 
                                                      = ২৯ মিটার 

রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ৭৯ ×২৯ বর্গমিটার 
                                                               = ২২৯১ বর্গমিটার 

রাস্তাটির ক্ষেত্রফল= (২৯৭৫ - ২২৯১)   বর্গমিটার 
                              = ৬৮৪ বর্গমিটার
৩,৫৮৬.
৯০ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত?
  1. ক) ১৮০ ডিগ্রি
  2. খ) ৩৬০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ০ ডিগ্রি
সঠিক উত্তর:
ঘ) ০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল ৯০° হলে তাকে বলে পূরক কোণ। 
৯০° এর পূরক কোণ =( ৯০° - ৯০°) = ০°
৩,৫৮৭.
একটি ৫৫ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪৪ মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?
  1. ৩১ মিটার
  2. ৩২ মিটার
  3. ৩৩ মিটার
  4. ৩৫ মিটার
সঠিক উত্তর:
৩৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৫৫ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪৪ মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার?

সমাধান:
ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
552 = 442 + x2
⇒ 3025 = 1936 + x2
⇒ x2 = 3025 - 1936
⇒ x2 = 1089
⇒ x2 = 332
∴ x = 33 মিটার
৩,৫৮৮.
একটি সরলরেখার সাথে আর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ৬০°
  2. ৯০°
  3. ১৮০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা

XY সরলরেখার সাথে OZ রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে ∠XOZ ও ∠YOZ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। 
∠XOZ + ∠YOZ = ১৮০°
৩,৫৮৯.
সামান্তরিকের ভূমি ১৫ মিটার, উচ্চতা ৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৩০ বর্গমিটার
  2. খ) ৯০ বর্গমিটার
  3. গ) ২০ বর্গমিটার
  4. ঘ) ৬০ বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) ৬০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ভূমি ১৫ মিটার, উচ্চতা ৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি ১৫ মিটার।
সামান্তরিকের উচ্চতা ৪ মিটার।

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
= ১৫ × ৪ বর্গমিটার
= ৬০ বর্গমিটার
৩,৫৯০.
নিচের কোনটি সঠিক?
  1. cos(- θ) = - cosθ
  2. tan(- θ) = tanθ
  3. cot( - θ) = cotθ
  4. cosec(- θ) = - cosecθ
সঠিক উত্তর:
cosec(- θ) = - cosecθ
উত্তর
সঠিক উত্তর:
cosec(- θ) = - cosecθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
বিভিন্ন কোণের ত্রিকোনমিতিক অনুপাতের ক্ষেত্রে:
⇒ sin(- θ) = - sinθ
⇒ cos(- θ) = cosθ
⇒ tan(- θ) = - tanθ
⇒ cosec(- θ) = - cosecθ
⇒ sec(- θ) = secθ
⇒ cot( - θ) = - cotθ
৩,৫৯১.
কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং  প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩০
  2. ৩০০
  3. ২০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং  প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
বাগানের দৈর্ঘ্য ২০ মিটার 
বাগানের প্রস্থ ১০ মিটার

 বাগানের ক্ষেত্রফল = (২০ × ১০) বর্গমিটার
= ২০০ বর্গমিটার
৩,৫৯২.
কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ২৫/৯
  4. ঘ) ২২/৭
সঠিক উত্তর:
ঘ) ২২/৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২/৭
ব্যাখ্যা

ত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস = 2πr/2r = π = ২২/৭

৩,৫৯৩.
একটি মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতে যদি মাঠের প্রস্থ ১০ মিটার বৃদ্ধি করা হয়, তবে এটি একটি বর্গাকার মাঠে পরিণত হবে যার ক্ষেত্রফল ১০,০০০ বর্গমিটার। মাঠটির প্রস্থ কত? 
  1. ৪৫ মিটার
  2. ৬০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৯০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতে যদি মাঠের প্রস্থ ১০ মিটার বৃদ্ধি করা হয়, তবে এটি একটি বর্গাকার মাঠে পরিণত হবে যার ক্ষেত্রফল ১০,০০০ বর্গমিটার। মাঠটির প্রস্থ কত? 

সমাধান: 
ধরি,
বর্গাকার মাঠের প্রস্থ = x মিটার
∴ ১০ মিটার বৃদ্ধি করা হলে মাঠের প্রস্থ হবে = (x + ১০) মিটার 

প্রশ্নমতে,
(x + ১০) = ১০০০০
⇒ x + ১০ = (√১০০০০)
⇒ x + ১০ = ১০০
⇒ x = ১০০ - ১০
∴ x = ৯০ মিটার

∴ মাঠটির প্রস্থ = ৯০ মিটার ।

৩,৫৯৪.
কোন সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ 5 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে, কোণকটির আয়তন কত?
  1. π/9 ঘন মিটার
  2. 25π ঘন মিটার
  3. π/25 ঘন মিটার
  4. π ঘন মিটার
সঠিক উত্তর:
25π ঘন মিটার
উত্তর
সঠিক উত্তর:
25π ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ 5 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে, কোণকটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ, r = 5 মিটার
উচ্চতা, h =3 মিটার

কোণকের আয়তনের, V = (1​/3)πr2h
= (1/3) × π × 52 × 3
= 25π ঘন মিটার
৩,৫৯৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ১২ মিটার
  2. ২১ মিটার
  3. ১৫ মিটার
  4. ৯ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক মিটার

প্রশ্নমতে,
(√৩/৪)ক = ৪√৩
= ১৬
ক = ৪

পরিসীমা = ৩ক
= ৩ × ৪
= ১২ মিটার
৩,৫৯৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
  1. ২৫ বর্গ সেমি
  2. ২০ বর্গ সেমি
  3. ১৫ বর্গ সেমি
  4. ৩০ বর্গ সেমি
সঠিক উত্তর:
২৫ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
২৫ বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু বাহুর দৈর্ঘ্য = ক
এখানে, অতিভুজ = ১০

পীথাগোরাসের সূত্রমতে,
2 + ক2 = ১০2
⇒ ২ক2 = ১০০
⇒ ক2 = ১০০/২
⇒ ক2 = ৫০
⇒ ক = ৫√২

∴ ক্ষেত্রফল = (১/২) × (৫√২) × (৫√২)
= (১/২) × ৫০ = ২৫ বর্গ সেমি

৩,৫৯৭.
একটি ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধি করা হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়?
  1. ক) ৩০%
  2. খ) ৩৩%
  3. গ) ৬০%
  4. ঘ) ৬৯%
সঠিক উত্তর:
ঘ) ৬৯%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধি করা হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়?

সমাধান:
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a = ১০ একক 
আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a বর্গ একক
= ৬ × (১০)বর্গ একক
= ৬ × ১০০
= ৬০০ 

ঘনকের ধার ৩০% হারে বৃদ্ধিতে
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = ১০ + ১০ এর ৩০% একক 
= ১০ + ১০ এর ৩০/১০০
= ১৩ একক

ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a বর্গ একক
= ৬ × (১৩) বর্গ একক
= ৬ × ১৬৯
= ১০১৪

 ক্ষেত্রফল  বৃদ্ধি পায় = (১০১৪ - ৬০০) বর্গ একক
= ৪১৪ বর্গ একক

শতকরা ক্ষেত্রফল  বৃদ্ধি পায় = (৪১৪/৬০০) × ১০০%
= ৬৯%
৩,৫৯৮.
সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-
  1. ৬০°
  2. ৬৬°
  3. ৬২°
  4. ৭২°
সঠিক উত্তর:
৭২°
উত্তর
সঠিক উত্তর:
৭২°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

সমাধান: 
সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ = ৩৬০°/বাহুর সংখ্যা
= ৩৬০°/৫
= ৭২°
৩,৫৯৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ মিটার হলে, এর পরিসীমা কত?
  1. ক) ৬ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ২৪ মিটার
সঠিক উত্তর:
গ) ১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ মিটার হলে, এর পরিসীমা কত?

সমাধান:
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪ ) ×বাহু = ৯ √৩
⇒ বাহু = ৩৬
⇒ বাহু = √৩৬ মিটার
⇒ বাহু = ৬ মিটার

∴সমবাহু ত্রিভুজের পরিসীমা = ৩ × এক বাহুর দৈর্ঘ্য
= ১৮ মিটার।

৩,৬০০.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. ১ টি
  2. ২ টি
  3. অসংখ্য
  4. প্রান্তবিন্দু নেই
সঠিক উত্তর:
১ টি
উত্তর
সঠিক উত্তর:
১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দু কয়টি?

সমাধান:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
- একটি বিন্দু থেকে অসংখ্য রশ্মি আঁকা যায়।