বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ২০ / ১০৭ · ১,৯০১২,০০০ / ১০,৭৫২

১,৯০১.
দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ৯ : ২৫ হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে?
  1. ৯ : ২৫
  2. ৮১ : ৬২৫
  3. ৩ : ২৫
  4. ৩ : ৫
সঠিক উত্তর:
৩ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৩ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ৯ : ২৫ হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ যথাক্রমে ক ও খ

প্রশ্নমতে,
πক : πখ = ৯ : ২৫
: খ = ৯ : ২৫
ক : খ = ৩ : ৫
১,৯০২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর ৮ মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ১০ মিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ১৭০ বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১১ মিটার
  2. ১৫ মিটার
  3. ২১ মিটার
  4. ২৫ মিটার
সঠিক উত্তর:
২১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২১ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর ৮ মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ১০ মিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ১৭০ বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ক্ষুদ্রতম বাহু = ক মিটার
∴ বৃহত্তম বাহু = (ক + ৮) মিটার

আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা
∴ ক্ষেত্রফল = (১/২) × ১০ × (ক + ক + ৮)
= ৫(২ক + ৮)

প্রশ্নমতে,
৫(২ক + ৮) = ১৭০
⇒ ২ক + ৮ = ১৭০/৫
⇒ ২ক + ৮ = ৩৪
⇒ ২ক = ৩৪ - ৮
⇒ ২ক = ২৬
⇒ ক = ১৩

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = ১৩ + ৮ = ২১ মিটার

১,৯০৩.
একটি ত্রিভূজের তিনটি কোণ পরস্পর সমান তবে ত্রিভূজটি কোন প্রকৃতির?
  1. ক) সমকোণী
  2. খ) বিষমবাহু
  3. গ) সুক্ষকোণী
  4. ঘ) স্থুলকোণী
সঠিক উত্তর:
গ) সুক্ষকোণী
উত্তর
সঠিক উত্তর:
গ) সুক্ষকোণী
ব্যাখ্যা

ত্রিভূজের তিনটি কোণ পরস্পর সমান।
ফলে প্রতিটি কোণের পরিমাণ 60° যা সুক্ষকোণ।
সুতরাং ত্রিভূজটি সুক্ষকোণী।

১,৯০৪.
নিচের কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না?
  1. ১২, ৫, ১৫
  2. ৮, ৬, ১১
  3. ৭, ৫, ১০
  4. ৫, ৬, ১৩
সঠিক উত্তর:
৫, ৬, ১৩
উত্তর
সঠিক উত্তর:
৫, ৬, ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না?

সমাধান:
ত্রিভুজ অঙ্কনের শর্ত হলো-
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি, তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

অপশন 'ক, খ, গ' তে এই নিয়ম মানলেও,
অপশন 'ঘ' তে, ৫ + ৬ = ১১ < ১৩
তাই, এইক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব না।
১,৯০৫.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং ১৮ সে.মি. এবং মধ্যবর্তী দূরত্ব h সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ১৫০ বর্গ সে.মি. হলে, h = ?
  1. ক) ৫ সে.মি.
  2. খ) ৭ সে.মি.
  3. গ) ১০ সে.মি.
  4. ঘ) ১৩ সে.মি.
সঠিক উত্তর:
গ) ১০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ সে.মি.
ব্যাখ্যা

ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল দুই বাহুর সমষ্টি) × h
বা, ১৫০ = ১/২ × (১২ + ১৮) × h
বা, ১৫h = ১৫০
∴ h = ১০ সে.মি.

১,৯০৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪√২ হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ২৪
  2. ১৬
  3. ৩২
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪√২ হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × বাহু

প্রশ্নমতে,
√২ × বাহু = ৪√২
বা, বাহু = ৪√২/√২ = ৪

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৪= ১৬ বর্গ একক
১,৯০৭.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত? 
  1. ১ : ৪ 
  2. ২ : ৩ 
  3. ৩ : ৭ 
  4. ৯ : ৮ 
সঠিক উত্তর:
৯ : ৮ 
উত্তর
সঠিক উত্তর:
৯ : ৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ক একক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (২ক + ক) একক
= ৬ক একক

আবার,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক
∴ বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪
= ৩ক/২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩ক/২) = (৯ক)/৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২ক × ক) = ২ক

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৯ক)/৪ : (২ক)
= (৯/৪) : ২
= (৯/৪) × ৪ : ২ × ৪
= ৯ : ৮ 

১,৯০৮.
90° - x°  কোণের সম্পূরক কোণের মান কত?
  1. ক) x° 
  2. খ) 90° + x° 
  3. গ) x° - 90° 
  4. ঘ) 90° - x° 
সঠিক উত্তর:
খ) 90° + x° 
উত্তর
সঠিক উত্তর:
খ) 90° + x° 
ব্যাখ্যা
প্রশ্ন: 90° - x° কোণের সম্পূরক কোণের মান কত?

সমাধান: 
সম্পূরক কোণের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
90° - x° কোণের সম্পূরক কোণ = 180° - (90° - x°)
= 90° + x°
১,৯০৯.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল-
  1. ২৫ বর্গ সে.মি.
  2. ২০ বর্গ সে.মি.
  3. ৫০ বর্গ সে.মি.
  4. ১০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল-

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি বাহু সমান = ক 
১০ = ক + ক
বা, ১০০= ২ক
বা, ক = ৫০
ক =  √৫০

∴ক্ষেত্রফল =(১/২) (√৫০) × (√৫০)
= (১/২) × ৫০
= ২৫ বর্গ সে.মি.
১,৯১০.
একটি রম্বসের ক্ষেত্রফল ৩৭ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ৭৪ বর্গ সে.মি.
  2. ৮৬ বর্গ সে.মি.
  3. ৯২ বর্গ সে.মি.
  4. ১৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৩৭ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৩৭) বর্গ সে.মি.
= ৭৪ বর্গ সে.মি.
১,৯১১.
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ৪৪ সে.মি. ও ১৫৪ বর্গসে.মি.। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ১১ সে.মি.
  2. ১৪ সে.মি.
  3. ১৩ সে.মি.
  4. ১২ সে.মি.
সঠিক উত্তর:
১৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ৪৪ সে.মি. ও ১৫৪ বর্গসে.মি.। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = ২πr একক
এবং বৃত্তের ক্ষেত্রফল= πr বর্গ একক

প্রশ্নমতে,
πr/২πr = ১৫৪/৪৪
⇒ r/২ = ১৫৪/৪৪
⇒ r = (১৫৪ × ২)/৪৪ = ৭

∴ বৃত্তটির বৃহত্তম জ্যা (ব্যাস)-এর দৈর্ঘ্য = ২r
= (২ × ৭)
= ১৪ সে.মি.
১,৯১২.
ABCD একটি রম্বস।যার AC = 5 মিটার এবং BD = 6 মিটার হলে, ABCD রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) 30 বর্গমিটার
  2. খ) 25 বর্গমিটার
  3. গ) 20 বর্গমিটার
  4. ঘ) 15 বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) 15 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15 বর্গমিটার
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৩০ = ১৫ বর্গমিটার

১,৯১৩.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২√৩ বর্গ মিঃ
  2. খ) ৩√৩ বর্গ মিঃ
  3. গ) ৪√৩ বর্গ মিঃ
  4. ঘ) ৫√৩ বর্গ মিঃ
সঠিক উত্তর:
গ) ৪√৩ বর্গ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪√৩ বর্গ মিঃ
ব্যাখ্যা
এক বাহুর দৈর্ঘ্য a = ১২/৩ = ৪ মিঃ
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × ৪
= ৪√৩ বর্গ মিঃ
১,৯১৪.
কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১৩৫° হলে ঐ বৃত্তের পরিধিস্থ কোণ কত?
  1. ১২০°
  2. ৬৭.৫°
  3. ৬৭°
  4. ২৭০°
সঠিক উত্তর:
৬৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
৬৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১৩৫° হলে ঐ বৃত্তের পরিধিস্থ কোণ কত?

সমাধান:
আমরা জানি,
পরিধিস্থ কোণ বৃত্তের কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ পরিধিস্থ কোণ= (১/২)​ × কেন্দ্রস্থ কোণ
= (১/২)​ × ১৩৫°
= ৬৭.৫°
১,৯১৫.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?
  1. ক) 16.5 মিটার
  2. খ) 22 মিটার
  3. গ) 33 মিটার
  4. ঘ) 15.5 মিটার
সঠিক উত্তর:
খ) 22 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 22 মিটার
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান: 
মনেকরি, 
সামান্তরিকের উচ্চতা = x মিটার
 সামান্তরিকের ভূমি = 3x/4 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

শর্তমতে,
(3x/4)× x = 363
বা,3x2 = 363 × 4
বা, x2 = (363 × 4)/3
বা, x2 = 484
   ∴ x = 22 

সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
১,৯১৬.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক-তৃতীয়াংশ সমান। কোণটির মান কত?
  1. 45°
  2. 60°
  3. 75°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক-তৃতীয়াংশ সমান। কোণটির মান কত?

সমাধান:
মনে করি,
একটি কোণ = x
কোণটির সম্পূরক কোণ = (180°- x)

প্রশ্নমতে, 
x = (180°- x)/3
⇒ 3x = 180°- x
⇒ 4x = 180°
∴ x = 45°
১,৯১৭.
sinA + cosecA = 2 হলে, sinA এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. 1/√3
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: sinA + cosecA = 2 হলে, sinA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sinA + cosecA = 2
⇒ SinA + (1/sinA) = 2
⇒ (sin2A + 1)/sinA = 2
⇒ sin2A + 1 = 2sinA
⇒ sin2A - 2sinA + 1 = 0
⇒ (sinA - 1)2 = 0
⇒ sinA - 1 = 0
⇒ sinA = 1
১,৯১৮.
ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, উহার AB ও AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) ২৭০°
  2. খ) ২৪০°
  3. গ) ৩২০°
  4. ঘ) ২৮০°
সঠিক উত্তর:
খ) ২৪০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪০°
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন সমান এবং ৬০° হয়।
এর কোন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে (১৮০-৬০)° = ১২০°
অর্থাৎ AB ও AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি হবে (১২০+১২০)° = ২৪০°
১,৯১৯.
যদি A = 30° হয়, তাহলে 4cos3A - 3cosA এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 1//2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 30° হয়, তাহলে 4cos3A - 3cosA এর মান কত? 

সমাধান: 
= 4cos3A - 3cosA
= 4cos330° - 3cos30°   [A এর মান বসিয়ে]
= {4 × (√3/2)3} - {3 ×(√3/2)}    [∴ cos30° = √3/2] 
= {4 × (3√3/8)} - (3√3/2)
=  (3√3/2) - (3√3/2)
= 0
১,৯২০.
৮৫° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
  1. ক) ০°
  2. খ) ৯৫°
  3. গ) ১৮০°
  4. ঘ) ২৭০°
সঠিক উত্তর:
খ) ৯৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৫°
ব্যাখ্যা

সম্পূরক কোনদ্বয়ের সমষ্টি = ১৮০°
৯০° কোণের সম্পূরক কোণ = ১৮০°-৮৫° = ৯৫°

১,৯২১.
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে বলা হয়?
  1. ব্যাস
  2. বৃত্তচাপ
  3. ব্যাসার্ধ
  4. পরিধি
সঠিক উত্তর:
ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
ব্যাস
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে বলা হয়?

সমাধান:
• যদি জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাকে ব্যাস (Diameter) বলা হয়। 
- বৃত্তের সর্ববৃহৎ জ্যা কে ব্যাস বলা হয়। 
- বৃত্তের জ্যা (Chord) হলো একটি রেখাংশ যা বৃত্তের দুটি বিন্দু সংযুক্ত করে।
- ব্যাস = 2 × ব্যাসার্ধ

অন্যান্য অপশনগুলো:
- বৃত্তচাপ (Arc) = বৃত্তের অংশ। 
- ব্যাসার্ধ (Radius) = কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্ব।
- পরিধি (Circumference) = বৃত্তের চারপাশের দৈর্ঘ্য। 

উৎস: NCTB, সাধারণ গনিত, নবম-দশম শ্রেনি। 

১,৯২২.
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. b/4 × √(4a2 + b2)
  2. b/2 × √(4a2 - b2)
  3. b/4 × √(4a2 - b2)
  4. b/2 × √(2a2 - b2)
সঠিক উত্তর:
b/4 × √(4a2 - b2)
উত্তর
সঠিক উত্তর:
b/4 × √(4a2 - b2)
ব্যাখ্যা
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল = b/4 × √(4a2 - b2)
১,৯২৩.
চতুর্ভুজের চার কোণের অণুপাত ১ : ২ : ২ : ৩ হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ১৫°
  2. ৩৫°
  3. ৪৫°
  4. ১৩৫°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা

প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অণুপাত ১ : ২ : ২ : ৩ হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°

দেওয়া আছে,
চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩
∴ অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮

∴ ক্ষুদ্রতম কোণ = (৩৬০ এর ১/৮)°
= ৪৫°

১,৯২৪.
একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ১৮ মিটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ১২ মিটার ও ৬ মিটার
  2. ৫ মিটার ও ৪ মিটার
  3. ৯ মিটার ও ২ মিটার
  4. ১০ মিটার ও ২ মিটার
সঠিক উত্তর:
৫ মিটার ও ৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ মিটার ও ৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ১৮ মিটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার
আয়তাকার ক্ষেত্রের  প্রস্থ = y মিটার

প্রশ্নমতে
2(x +  y) =18
x + y = 9 
x = 9 - y.................(1)

আবার
xy = 20
বা, y(9 - y) = 20
বা, 9y - y2 = 20
বা, - y2 + 9y - 20 = 0
বা, -1(y2 - 9y + 20) = 0
বা, y2 - 9y + 20 = 0
বা, y2 - 4y - 5y + 20 = 0
বা, y(y - 4) - 5(y - 4) = 0
(y - 5)(y - 4) = 0

হয় 
y - 5 = 0
y = 5

অথবা
y - 4 = 0
y = 4

যখন y = 5 তখন x = 9 - 5 = 4 
যখন y = 4 তখন x = 9 - 4 = 5

অতএব
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = 5 মিটার 
আয়তাকার ক্ষেত্রের  প্রস্থ = 4 মিটার

১,৯২৫.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
  1. ক) ৬০
  2. খ) ৬০০
  3. গ) ৬০০০
  4. ঘ) ৬০০০০
সঠিক উত্তর:
ঘ) ৬০০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?

সমাধান:
সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চাটির দৈর্ঘ্য = ৫ মিটার
চৌবাচ্চাটির প্রস্থ = ৪ মিটার 
চৌবাচ্চাটির উচ্চতা = ৩ মিটার

আমরা জানি,
∴ চৌবাচ্চাটির আয়তন = (৫ × ৪ × ৩) ঘন মি.
= ৬০ ঘন মি.
= ৬০০০০০০০ ঘন সে. মি.
= ৬০০০০০০০/১০০০ লিটার  [১০০০ ঘন সে. মি. = ১ লিটার]
= ৬০০০০ লিটার

∴ চৌবাচ্চাটিতে পানি ধরবে ৬০০০০ লিটার।
১,৯২৬.
১ হেক্টর = কত একর?
  1. ক) ৩.৬৩
  2. খ) ২.৪৭
  3. গ) ৪.৩৯
  4. ঘ) ১.০৫
সঠিক উত্তর:
খ) ২.৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.৪৭
ব্যাখ্যা
১ হেক্টর = ২.৪৭ একর
১ বর্গমাইল = ৬৪০ একর
১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমিটার
১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট 

১,৯২৭.
ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ হলে, বৃহত্তম কোণটির পরিমাপ কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৭০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
ক + ২ক + ৩ক = ১৮০°
⇒ ৬ক = ১৮০°
⇒ ক = ১৮০/৬ = ৩০°
অতএব, বৃহত্তম কোণের পরিমাপ = ৩ × ৩০° = ৯০°
১,৯২৮.
কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?
  1. sin0º
  2. cos0°
  3. tan0°
  4. cot0º
সঠিক উত্তর:
cot0º
উত্তর
সঠিক উত্তর:
cot0º
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?

সমাধান: 
cot0° এর মান = অসংজ্ঞায়িত।

অন্যদিকে, 
sin0° এর মান = 0
cos0° এর মান = 1
এবং tan0° এর মান = 0

 

১,৯২৯.
নিচের কোনটি একটি সরলরেখার সমীকরণ?
  1. x2 + y2 = 9
  2. xy = 5
  3. y = 2/x
  4. x/y = 3
সঠিক উত্তর:
x/y = 3
উত্তর
সঠিক উত্তর:
x/y = 3
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি একটি সরলরেখার সমীকরণ?

সমাধান:
দেওয়া আছে, x/y = 3
⇒ x = 3y
⇒ x - 3y = 0

এটি ax + by + c = 0 অথবা y = mx আকারের একটি সমীকরণ, যা একটি সরলরেখা নির্দেশ করে। এখানে ধ্রুবক পদ c = 0 হওয়ায় এটি একটি মূলবিন্দুগামী সরলরেখা।

অন্যান্য অপশন:
x2 + y2 = 9 ; চলকের ঘাত 2 হওয়ায় এটি একটি বৃত্তের (Circle) সমীকরণ।
xy = 5 ; চলকদ্বয় গুণফল আকারে থাকায় এটি একটি আয়তাকার অধিবৃত্ত (Rectangular Hyperbola)।
y = 2/x ; চলক হরে থাকায় এর ঘাত ঋণাত্মক (- 1) হয়ে যায়, যা একটি অধিবৃত্ত বা বক্ররেখা নির্দেশ করে।

১,৯৩০.
একটি সরলরেখার প্রান্ত বিন্দু কয়টি?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ক) ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০
ব্যাখ্যা
সরলরেখার কোন প্রান্ত বিন্দু নাই 
রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে
এবং রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। 
১,৯৩১.
sin3A = cos (A – 30°), যেখানে A একটি সূক্ষ্মকোণ, A এর মান কত?
  1. ক) 25°
  2. খ) 15°
  3. গ) 18°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
ঘ) 30°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 30°
ব্যাখ্যা
প্রশ্ন: sin3A = cos (A – 30°), যেখানে A একটি সূক্ষ্মকোণ, A এর মান কত?

সমাধান:
sin3A = cos (A – 30°)
⇒ cos(90° - 3A) = cos(A - 30°)
⇒ 90° - 3A = A - 30°
⇒ 4A = 120°
⇒ A = 30°
১,৯৩২.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৯০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

সমাধান:
একটি কোণ y হলে, তার সম্পূরক কোণ = 180° - y

প্রশ্নানুসারে,
y = (180° - y)/2
বা, 2y = 180° - y
বা, 2y + y = 180°
বা, 3y = 180°
∴ y = 60°
১,৯৩৩.
একটি বর্গের পরিসীমা 20 মিটার। যদি বর্গের বাহু দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 300%
  2. 75%
  3. 150%
  4. 100%
সঠিক উত্তর:
300%
উত্তর
সঠিক উত্তর:
300%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের পরিসীমা 20 মিটার। যদি বর্গের বাহু দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
দেওয়া আছে, 
 বর্গের পরিসীমা, P = 4a [যেখানে a হল বাহু]
∴ 4a = 20
⇒ a = 5 মিটার

প্রাথমিক ক্ষেত্রফল, A = a2
= 52 = 25 বর্গমিটার

বাহু দ্বিগুণ করলে, a' = 2 × 5 = 10 মিটার
∴ নতুন ক্ষেত্রফল: A' = (a')2 = 102 = 100 বর্গমিটার

ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি: = (A' - A)/A × 100
= (100 - 25)/25 × 100
= (75/25) × 100
= 3 × 100 = 300%

∴ ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = 300%

১,৯৩৪.
AOB একটি সরলরেখা, যার ∠AOC = (3x + 20)° এবং ∠BOC = (4x - 36)°। x এর মান কত?
  1. 17°
  2. 28°
  3. 23°
  4. 32°
সঠিক উত্তর:
28°
উত্তর
সঠিক উত্তর:
28°
ব্যাখ্যা
প্রশ্ন: AOB একটি সরলরেখা, যার ∠AOC = (3x + 20)° এবং ∠BOC = (4x - 36)°। x এর মান কত?

সমাধান:

প্রশ্নমতে,
3x° + 20° + 4x° - 36° = 180°
⇒ 7x° = 180° + 16°
⇒ x° = (196/7)°
= 28°
১,৯৩৫.
sin(- θ) সমান:
  1. sin⁡θ
  2. - sin⁡θ
  3. cos⁡θ
  4. - cos⁡θ
সঠিক উত্তর:
- sin⁡θ
উত্তর
সঠিক উত্তর:
- sin⁡θ
ব্যাখ্যা
প্রশ্ন: sin(- θ) সমান:

সমাধান:
sin(- θ) = - sin⁡θ
cos(- θ) = cos⁡θ
tan(- θ) = - tanθ
cot(- θ) = - cotθ
sec(- θ) = secθ
cosec(- θ) = - cosecθ
১,৯৩৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৫০৭ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?
  1. ৩৬ মিটার
  2. ৩৯ মিটার
  3. ৫২ মিটার
  4. ৬৫ মিটার
সঠিক উত্তর:
৩৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৫০৭ মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ৩ক মিটার

আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ ৫০৭ = ক × ৩ক
⇒ ৩ক = ৫০৭
⇒ ক = ৫০৭/৩ = ১৬৯
⇒ ক = ১৬৯
∴ ক = ১৩ মিটার

অতএব, প্রস্থ = ১৩ মিটার
এবং দৈর্ঘ্য = (১৩ × ৩) মিটার
= ৩৯ মিটার
১,৯৩৭.
নিচে দেওয়া চিত্রে, x এর মান কত?
  1. ক) 15°
  2. খ) 18°
  3. গ) 20°
  4. ঘ) 25°
সঠিক উত্তর:
খ) 18°
উত্তর
সঠিক উত্তর:
খ) 18°
ব্যাখ্যা

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
এখানে একটি সমকোণী ত্রিভুজ = 90°
সুতরাং বাকি দুটি কোণের সমষ্টি = 2x + 3x = 90°
Or, 5x = 90°
Or, x = 18°

১,৯৩৮.
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৭৫° হলে অপর কোণের মান কত?
  1. ১০৫°
  2. ৭৫°
  3. ৮০°
  4. ১২৫°
সঠিক উত্তর:
১০৫°
উত্তর
সঠিক উত্তর:
১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৭৫° হলে অপর কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°

দেওয়া আছে,
সামান্তরিকের একটি কোণ = ৭৫°
∴ সামান্তরিকের অপর কোণ = ১৮০° - ৭৫°
= ১০৫°
১,৯৩৯.
আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৩২ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত মিটার?
  1. ক) ৪৮ বর্গ মিটার
  2. খ) ৪২ বর্গ মিটার
  3. গ) ৩৬ বর্গ মিটার
  4. ঘ) ৩২ বর্গ মিটার
সঠিক উত্তর:
ক) ৪৮ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৮ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৩২ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত মিটার?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
∴ দৈর্ঘ্য = ৩x মিটার
প্রশ্নমতে,
২( x + ৩x) = ৩২
বা, ৪x = ১৬
∴ x = ৪
আয়তাকার বাগানের প্রস্থ = ৪ মিটার 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = (৩ × ৪) মিটার 
                                          = ১২ মিটার 

আয়তাকার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৪ × ১২ বর্গ মিটার 
= ৪৮ বর্গ মিটার
১,৯৪০.
৩৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি?
  1. ৫৫°
  2. ৭৫°
  3. ১৪৫°
  4. ৩২৫°
সঠিক উত্তর:
৫৫°
উত্তর
সঠিক উত্তর:
৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে , ঐ দুইটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ ৩৫° এর পূরক কোণ = ৯০° - ৩৫°
= ৫৫°
১,৯৪১.
O কেন্দ্রবিশিষ্ট কোন বৃত্তের AB ও CD দুইটি জ্যা পরস্পর সমান হলে, নিচের কোনটি সঠিক? 
  1. ক) OE < OF
  2. খ) OE = OF
  3. গ) OE > OF
  4. ঘ) OE ≤ OF
সঠিক উত্তর:
খ) OE = OF
উত্তর
সঠিক উত্তর:
খ) OE = OF
ব্যাখ্যা



বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী ।

মনে করি, এ বৃত্তের কেন্দ্র এবং AB ও CD দুইটি জ্যা। O থেকে AB ও CD এর উপর যথাক্রমে OE ও OF লম্ব।
তাহলে OE ও OF কেন্দ্র থেকে যথাক্রমে AB ও CD জ্যা এর দূরত্ব নির্দেশ করে।
OE = OF
১,৯৪২.
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মাণ কেন্দ্রস্থ কোণ ৮০° হলে বৃত্তস্থ কোণ -
  1. ক) ১৬০°
  2. খ) ১২০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৪০°
সঠিক উত্তর:
ঘ) ৪০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের একই চাপের উপর দন্ডায়মাণ কেন্দ্রস্থ কোণ ৮০° হলে বৃত্তস্থ কোণ -

সমাধান:
একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ , বৃত্তস্থ কোণের দ্বিগ্ণ হয়ে থাকে। 

∴ বৃত্তের একই চাপের উপর দন্ডায়মাণ কেন্দ্রস্থ কোণ ৮০° হলে বৃত্তস্থ কোণ = ৮০° /২
= ৪০°
১,৯৪৩.
একটি বর্গের পরিসীমা ২০ মিটার। যদি বর্গের বাহু দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 150%
  2. 200%
  3. 400%
  4. 300%
সঠিক উত্তর:
300%
উত্তর
সঠিক উত্তর:
300%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের পরিসীমা ২০ মিটার। যদি বর্গের বাহু দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
 বর্গের পরিসীমা, P = 4a [যেখানে a হল বাহু]
∴ 4a = 20
⇒ a = 5 মিটার

প্রাথমিক ক্ষেত্রফল, A = a2
= 52 = 25 বর্গমিটার

বাহু দ্বিগুণ করলে, a' = 2 × 5 = 10 মিটার
∴ নতুন ক্ষেত্রফল: A' = (a')2 = 102 = 100 বর্গমিটার

ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি: = (A' - A)/A × 100
= (100 - 25)/25 × 100
= 75/25 × 100
= 3 × 100 = 300%

∴ ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = 300%

১,৯৪৪.
একটি ষড়ভুজের অভ্যন্তরীণ ছয়টি কোণের সমষ্টি কত?
  1. ৭২০°
  2. ৫৪০°
  3. ৬৫০°
  4. ৪৭০°
সঠিক উত্তর:
৭২০°
উত্তর
সঠিক উত্তর:
৭২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের অভ্যন্তরীণ ছয়টি কোণের সমষ্টি কত?

সমাধান:
ষড়ভুজটির একটি বহিঃস্থ কোণ = ৩৬০°/৬ = ৬০°

∴ একটি অন্তঃস্থ কোণ = (১৮০° - ৬০°) = ১২০°
অতএব, ৬টি অন্তঃস্থ কোণের পরিমাণ = (১২০° × ৬)
= ৭২০°
১,৯৪৫.
একই চাপের উপর দন্ডায়মান কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ৭২° হলে, ঐ বৃত্তের বৃত্তস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩৬°
  2. ১৮°
  3. ৭২°
  4. ৫২°
সঠিক উত্তর:
৩৬°
উত্তর
সঠিক উত্তর:
৩৬°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দন্ডায়মান কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ৭২° হলে, ঐ বৃত্তের বৃত্তস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃহস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
অর্থাৎ, বৃত্তস্থ কোণ = (১/২) × কেন্দ্রস্থ কোণ

এখানে,
কেন্দ্রস্থ কোণ = ৭২°
∴ বৃত্তস্থ কোণ = (১/২) × ৭২°
= ৩৬°

১,৯৪৬.
একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার ও পরিধি 16π মিটার হলে বৃত্তটির ব্যাস কত? 
  1. 8 মিটার 
  2. 20 মিটার
  3. 10 মিটার
  4. 16 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার ও পরিধি 16π মিটার হলে বৃত্তটির ব্যাস কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের পরিধি = 2πr = 16π মিটার 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = 64π বর্গমিটার‌ 

শর্তমতে, 
πr2/2πr = 64π/16π 
বা, r/2 = 4 
∴ r = 8 

∴ বৃত্তের ব্যাস = 2r = (2 × 8) মিটার
= 16 মিটার। 

১,৯৪৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং তার কর্ণ হল (x + 1) সে.মি.। আয়তক্ষেত্রের প্রস্থ (x - 7) সে.মি. হলে, তার পরিসীমা নির্ণয় করুন। (x ≠ 4)
  1. 36 সে.মি.
  2. 34 সে.মি.
  3. 32 সে.মি.
  4. 38 সে.মি.
সঠিক উত্তর:
34 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
34 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং তার কর্ণ হল (x + 1) সে.মি.। আয়তক্ষেত্রের প্রস্থ (x - 7) সে.মি. হলে, তার পরিসীমা নির্ণয় করুন। (x ≠ 4)

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x সে.মি.
আয়তক্ষেত্রের কর্ণ = (x + 1) সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = (x - 7) সে.মি.

∴ (x + 1)2 = x2 + (x - 7)2
⇒ x2 + 1 + 2.x .1 = x2 + x2 + 49 - 2.7.x
⇒ x2 + 1 + 2x = 2x2 - 14x + 49
⇒ x2 - 16x + 48 = 0
⇒ x2 - 12x - 4x + 48 = 0
⇒ x(x - 12) - 4(x - 12) = 0
⇒ (x - 12)(x - 4) = 0
অতএব, x এর মান = 12 [4 গ্রহণযোগ্য নয়]
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 12 সে.মি.
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = 12 - 7 = 5 সে.মি.
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (12 + 5) = 34 সে.মি.
১,৯৪৮.
একটি কোণকের ব্যাস 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে কোণকের আয়তন কত?
  1. 132 ঘন সে.মি.
  2. 126 ঘন সে.মি.
  3. 14.4π ঘন সে.মি.
  4. 138π ঘন সে.মি.
সঠিক উত্তর:
132 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
132 ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাস 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে কোণকের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে, 
কোণকের ব্যাস, 2r = 6 সে.মি.
কোণকের ব্যাসার্ধ, r = 6/2 = 3 সে.মি.
এবং কোণকের উচ্চতা, h = 14 সে.মি. 

আমরা জানি,
কোণকের আয়তন = (1/3)πr2h.
= (1/3) × (22/7) × 32 × 14 
= (1/3) × 22 × 9 × 2
= 22 × 3 × 2
= 132 ঘন সে.মি.

সুতরাং, কোণকের আয়তন 132 ঘন সে.মি.।

১,৯৪৯.
দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত?
  1. অসংখ্য
  2. সমাধান নেই
  3. দুইটি
  4. একটি
সঠিক উত্তর:
অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
অসংখ্য
ব্যাখ্যা
- দুইটি সরলরেখা সমান্তরাল হলে কোন বিন্দুতে ছেদ করবে না। 
- দুইটি সরলরেখা আড়াআড়ি ভাবে সর্বোচ্চ ১ টি বিন্দুতে ছেদ করতে পারে।
- দুইটি সরলরেখা পরস্পরের উপর আপতিত হলে উক্ত রেখা দুইটি অসংখ্য বিন্দুতে মিলিত হয়।

একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা আপতিত হলে সরলরেখা দুইটি একই হয়ে যায়।
এরুপ ক্ষেত্রে অসংখ্য সমাধান পাওয়া যায়।

এক্ষেত্রে , অপশন ক) সঠিক উত্তর।
১,৯৫০.
একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
  1. ৪০০ মিটার
  2. ৫০০ মিটার
  3. ১০০০ মিটার
  4. ৬০০ মিটার
সঠিক উত্তর:
৪০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
বাগানটির এক পাশের দৈর্ঘ্য = √(১০০০০)
= ১০০ মিটার

∴ বাগানটির পরিসীমা = ৪ × এক পাশের দৈর্ঘ্য
= ৪ × ১০০
= ৪০০ মিটার
১,৯৫১.
বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের-
  1. ক) সমান
  2. খ) দ্বিগুণ
  3. গ) অর্ধেক
  4. ঘ) তিনগুণ
সঠিক উত্তর:
খ) দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিগুণ
ব্যাখ্যা
বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। যেমনঃ কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০° হলে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ = ১১০/২ = ৫৫°।
১,৯৫২.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ৩ হলে বাগানটির অর্ধপরিসীমার দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
গ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫
ব্যাখ্যা

দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = ৪ : ৩ = ৪০ : ৩০
পরিসীমা = ৪০ + ৩০ = ৭০
∴ অর্ধপরিসীমা = ৭০/২ = ৩৫

১,৯৫৩.
x2 - 289 + y2 = 0 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 14
  2. খ) 13
  3. গ) 16.9
  4. ঘ) 17
সঠিক উত্তর:
ঘ) 17
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 17
ব্যাখ্যা
x2 - 289 + y2 = 0
⇒x2 + y2 = 289
⇒x2 + y2 = 172
অর্থাৎ, বৃত্তটির ব্যাসার্ধ 17 একক।
১,৯৫৪.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন করা সম্ভব?
  1. ৩, ৫ এবং ৮
  2. ২, ৫ এবং ৮
  3. ৭, ৮ এবং ৯
  4. ৮, ৯ এবং ১৮
সঠিক উত্তর:
৭, ৮ এবং ৯
উত্তর
সঠিক উত্তর:
৭, ৮ এবং ৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন করা সম্ভব?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 

এখানে, 
ক্ষুদ্রতম দুইটি বাহুকে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
ক) ৩ + ৫ = ৮ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় 
খ) ২ + ৫ < ৮ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় 
গ) ৭ + ৮ > ৯ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব
ঘ) ৮ + ৯ < ১৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
১,৯৫৫.
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫৬ বর্গমিটার
  2. খ) ১৩৪ বর্গমিটার
  3. গ) ৯৬ বর্গমিটার
  4. ঘ) ১৪৪ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
মনেকরি, 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক মিটার 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ক বর্গমিটার 
      রাস্তাসহ  বর্গাকার বাগানের দৈর্ঘ্য (ক + ৪) মিটার
     রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (ক + ৪) বর্গমিটার

প্রশ্নমতে, 
   (ক + ৪) = ১৯৬ 
    বা, ক + ৪ = √১৯৬ 
    বা,  ক + ৪ = ১৪ 
    বা, ক = ১৪ - ৪ 
       ∴  ক = ১০

রাস্তার ক্ষেত্রফল = (ক + ৪)- ক 
                          = (১০ + ৪) - ১০
                                = ১৪ - ১০
                           = ১৯৬ - ১০০ 
                                = ৯৬ বর্গমিটার
১,৯৫৬.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 4:7:7 হলে ত্রিভুজটির প্রকৃতি?
  1. ক) স্থুল কোনী
  2. খ) সমকোনী
  3. গ) সমবাহু
  4. ঘ) সমদ্বিবাহু
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা

দুটি সমান কোনের বাহু দু'টি সমান হবে ফলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

১,৯৫৭.
6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. 64 বর্গ সে.মি.
  2. 144 বর্গ সে.মি.
  3. 48 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
72 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
72 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 6 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = ব্যাসার্ধ × 2 = (6 × 2) = 12 সে.মি.

আমরা জানি,
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
∴ কর্ণের দৈর্ঘ্য = √2 × x সে.মি.

প্রশ্নমতে,
√2 × x = 12
⇒ x = 12/√2

∴ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = (12/√2)2 বর্গ সে.মি.
= 144/2 বর্গ সে.মি.
= 72 বর্গ সে.মি.

১,৯৫৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 10 মি. এবং পরিসীমা 100 মি. হলে ক্ষেত্রফল কত?
  1. 360 বর্গ মিটার
  2. 530 বর্গ মিটার
  3. 600 বর্গ মিটার
  4. 1000 বর্গ মিটার
সঠিক উত্তর:
600 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
600 বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 10 মি. এবং পরিসীমা 100 মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, আয়তক্ষেত্রের,
দৈর্ঘ্য - প্রস্থ = 10 মিটার ......(1)
এবং আয়তক্ষেত্রের পরিসীমা = 100 মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
∴ 100 = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ দৈর্ঘ্য + প্রস্থ = 100/2 মিটার
∴ দৈর্ঘ্য + প্রস্থ = 50 মিটার ...........(2)

এখন, (1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
(দৈর্ঘ্য - প্রস্থ) + (দৈর্ঘ্য + প্রস্থ) = 10 + 50
⇒ 2 × দৈর্ঘ্য = 60
⇒ দৈর্ঘ্য = 60/2 = 30 মিটার

এখন, (2) নং সমীকরণ থেকে পাই,
30 + প্রস্থ = 50
⇒ প্রস্থ = 50 - 30 = 20 মিটার

সুতরাং, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 30 × 20
= 600 বর্গ মিটার।

∴ নির্ণেয় ক্ষেত্রফল 600 বর্গ মিটার।

১,৯৫৯.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.৩ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ০.৪ মিটার
  2. খ) ০.০২ মিটার
  3. গ) ০.২ মিটার
  4. ঘ) ০.১ মিটার
সঠিক উত্তর:
গ) ০.২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.৩ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য = ক মিটার

আমরা জানি,
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
বা, ০.০৩ = (১/২) × (০.৩ × ক)
বা, ০.৩ × ক = ০.০৬
বা, ক = ০.০৬/০.৩
∴ ক = ০.২ মিটার

∴ অপর বাহুর দৈর্ঘ্য = ০.২ মিটার
১,৯৬০.
6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 72 বর্গসেমি
  2. 84 বর্গসেমি
  3. 96 বর্গসেমি
  4. 102 বর্গসেমি
সঠিক উত্তর:
72 বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
72 বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য = 6 সেমি

আমরা জানি
বর্গের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
 = √2 × 6
= 6√2 

প্রশ্নমতে,
প্রথম বর্গের কর্ণ = অপর বর্গের বাহু

∴ অপর বর্গের বাহু = 6√2 সেমি
∴ অপর বর্গের ক্ষেত্রফল = (6√2)2 বর্গসেমি
= 72 বর্গসেমি
১,৯৬১.
যে চতুর্ভুজের কোণগুলোর পরিমানের অনুপাত ১ঃ২ঃ৩ঃ৪ তার বৃহত্তম কোণের পরিমাপ-
  1. ক) ১৪৪°
  2. খ) ১৩৯°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
ক) ১৪৪°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪৪°
ব্যাখ্যা
বৃহত্তম কোণের পরিমাণ ( ৩৬০ এর ৪ / ১+২+৩+৪)° = (৩৬০ এর ৪/১০)° = ১৪৪°
১,৯৬২.
কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?
  1. ৮৪ মিটার
  2. ৮১ মিটার
  3. ৬৮ মিটার
  4. ৩৪ মিটার
সঠিক উত্তর:
৬৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে, এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = √২৮৯ = ১৭ মিটার 
বর্গের পরিসীমা = ৪a মিটার 
= (৪ × ১৭) মিটার 
= ৬৮ মিটার
১,৯৬৩.
5x + 2y - 10 = 0 রেখাটি y- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক-
  1. (0, - 5)
  2. (5, 0)
  3. (0, 8)
  4. (0, 5)
সঠিক উত্তর:
(0, 5)
উত্তর
সঠিক উত্তর:
(0, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 2y - 10 = 0 রেখাটি y- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক-

সমাধান:
প্রদত্তরেখা 5x + 2y - 10 = 0
y -অক্ষের ছেদবিন্দুতে x = 0
∴ 2y - 10 = 0
⇒ 2y = 10
∴ y = 5
∴ y- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাং = (0, 5)
১,৯৬৪.
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ৯৩ বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ২৭ বর্গএকক
  2. ৩৬ বর্গএকক
  3. ৩১ বর্গএকক
  4. ১৮ বর্গএকক
সঠিক উত্তর:
৩১ বর্গএকক
উত্তর
সঠিক উত্তর:
৩১ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ৯৩ বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিনভাগে ভাগ করে।
BGA ত্রিভুজের ক্ষেত্রফল = (১/৩) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল
= (১/৩) × ৯৩
= ৩১ বর্গএকক
১,৯৬৫.
একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, ও উচ্চতা যথাক্রমে 8 মি., 4 মি., ও 3 মি. হলে, ঐ ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত?
  1. 52 বর্গমিটার
  2. 60 বর্গমিটার
  3. 72 বর্গমিটার
  4. 96 বর্গমিটার
সঠিক উত্তর:
72 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
72 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, ও উচ্চতা যথাক্রমে 8 মি., 4 মি., ও 3 মি. হলে, ঐ ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘরের দৈর্ঘ্য = 8 মি.,
ঘরের প্রস্থ = 4 মি. ও
ঘরের উচ্চতা = 3 মি.

আমরা জানি,
ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল = {2 × (দৈর্ঘ্য × উচ্চতা)} + {2 × (প্রস্থ × উচ্চতা)}
= (2 × 8 × 3) + (2 × 4 × 3) বর্গ মিটার
= 48 + 24 বর্গ মিটার
= 72 বর্গমিটার

∴ ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল = 72 বর্গমিটার।
১,৯৬৬.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি -
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থুলকোণ
  3. গ) পূরককোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
ক) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ।
১,৯৬৭.
cos2A = 0 হলে, sin2A এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. 0
  4. 1/√2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: cos2A = 0 হলে, sin2A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cos2A = 0
⇒ cos2A = cos90°
⇒ 2A = 90°
∴ A = 45°

এখন,
sin2A = 2sinAcosA
sin2A = 2 × sin(45°) × cos(45°)
⇒ sin2A = 2 × (1/√2) × (1/√2)
⇒ sin2A = 1
১,৯৬৮.
কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, তাকে বলে -
  1. ভরকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্ৰ
  4. লম্ববিন্দু
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্ৰ
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃকেন্দ্ৰ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে- 

সমাধান:
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
১,৯৬৯.
secx/(cotx + tanx) = কত?
  1. cot x
  2. cos x
  3. sin x
  4. tan x
সঠিক উত্তর:
sin x
উত্তর
সঠিক উত্তর:
sin x
ব্যাখ্যা
প্রশ্ন: secx/(cotx + tanx) = কত?

সমাধান:
১,৯৭০.
এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. সম্পূরক কোণ
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়? 

সমাধান: 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 

অন্যদিকে, 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
১,৯৭১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 8 সে.মি. এবং 12 সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. হয়, তবে তাদের মধ্যে লম্ব দূরত্ব কত?
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 15 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 8 সে.মি. এবং 12 সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. হয়, তবে তাদের মধ্যে লম্ব দূরত্ব কত?

সমাধান:
ধরি,
ট্রাপিজিয়ামের বাহু দুইটি A ও B এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব h

প্রশ্নমতে,
ক্ষেত্রফল = (1/2) (A + B) × h
⇒ 100 = (1/2) (8 + 12) × h
⇒ 100 = (1/2) × 20 × h
⇒ 10h = 100
∴ h = 10 সে.মি.
১,৯৭২.
cotθ = 4/3 হলে, sinθ এর মান কত?
  1. ক) 5/3
  2. খ) 4/5
  3. গ) 3/5
  4. ঘ) 5/4
সঠিক উত্তর:
গ) 3/5
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: cotθ = 4/3 হলে, sinθ এর মান কত?

সমাধান:
cotθ = 4/3 

আমরা জানি,
cotθ = ভূমি / লম্ব 
ভূমি = 4, লম্ব = 3
অতিভুজ = √(ভূমি + লম্ব)
= √(32 + 42)
= √25
= 5

∴ sinθ = লম্ব/অতিভুজ = 3 / 5
১,৯৭৩.
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে ভূমিতে স্পর্শ করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত?
  1. ১০ ফুট
  2. ১২ ফুট
  3. ১৪ ফুট
  4. ১৫ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে ভূমিতে স্পর্শ করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।
ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে খুঁটির সঙ্গে ৬০° কোণ উৎপন্ন করে,
∴ ভাঙ্গা অংশটি ভূমির সঙ্গে = ৯০° - ৬০° = ৩০° কোণ উৎপন্ন করে

আমরা জানি,
sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(১৮ - h)
বা, (১৮ - h) = ২h
বা, ৩h = ১৮
∴ h = ৬

∴ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (১৮ - ৬) = ১২ ফুট
১,৯৭৪.
কোন সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
  1. ক) xy বর্গ একক
  2. খ) (1/2)xy বর্গ একক
  3. গ) x2 + y2 বর্গএকক
  4. ঘ) (1/2) (x2 + y2) বর্গ একক
সঠিক উত্তর:
খ) (1/2)xy বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
খ) (1/2)xy বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) {ভূমি × উচ্চতা}
=(1/2)(x × y) 
=(1/2)xy
১,৯৭৫.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. দুইটি বাহু পরস্পর সমান
  2. সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে
  3. ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল
  4. বিপরীত কোণগুলো সমান
সঠিক উত্তর:
বিপরীত কোণগুলো সমান
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত কোণগুলো সমান
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল,
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না,
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে,
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে,
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
১,৯৭৬.
অর্ধ বৃত্তস্থ কোণের মান কত?
  1. ৪৫°
  2. ৯০°
  3. ৬০°
  4. ৩০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ বৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
বা, অর্ধবৃত্তস্থ কোণ  এক সরলকোণের অর্ধেক।

∴ অর্ধবৃত্তস্থ কোণ = ৯০°
১,৯৭৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? 
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ = ১৪৪° 
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = (১৮০° - ১৪৪°) 
= ৩৬°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৩৬°
= ১০টি।
১,৯৭৮.
2r একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের - 
  1. ক) পরিধি 4πr একক
  2. খ) ব্যাস 2r একক
  3. গ) ক্ষেত্রফল 2πr2 একক
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) পরিধি 4πr একক
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিধি 4πr একক
ব্যাখ্যা
2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের - 
(i) পরিধি = 2 × π × ব্যাসার্ধ = 2 × π × 2r = 4πr একক
(ii) ব্যাস = 2 × ব্যাসার্ধ = 2 × 2r = 4r একক
(iii) ক্ষেত্রফল = π × (ব্যাসার্ধ )2 = π × (2r)2 = 4πr2 একক
১,৯৭৯.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 8 সেমি ও 9 সেমি হলে, অন্তঃবৃত্তের ব্যাসার্ধ কত?
  1. √12 সে. মি.
  2. √7 সে. মি.
  3. √5 সে. মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
√5 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
√5 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 8 সেমি ও 9 সেমি হলে, অন্তঃবৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
অর্ধপরিসীমা = (7 + 8 + 9​)/2 = 24/2 = 12

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{12(12 - 7)(12 - 8)(12 - 9)}
= √(12 × 5 × 4 ×3)
= √(720)
= 12√5​ বর্গ সে. মি.

∴ ত্রিভুজের অন্তঃবৃত্তের ব্যাসার্ধ, r = ত্রিভুজের ক্ষেত্রফল/অর্ধপরিসীমা
= 12√5/12
= √5 সে. মি.
১,৯৮০.
১৫৭ সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি বৃত্তাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?
  1. ৫৭ সে. মি.
  2. ৫০ সে. মি.
  3. ৪০ সে. মি.
  4. ৫৫ সে. মি.
সঠিক উত্তর:
৫০ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৫০ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫৭ সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি বৃত্তাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?

সমাধান:
চাকার পরধি = লোহার তারের দৈর্ঘ্য
⇒ ২πr = ১৫৭
⇒ ২r = ১৫৭/π = ১৫৭/৩.১৪
⇒ ২r = (১৫৭ × ১০০)/৩১৪
∴ ২r = ৫০

∴ চাকার ব্যাস = ৫০ সে. মি.
১,৯৮১.
একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার, 14 মিটার এবং 15 মিটার হলে, এর ক্ষেত্রফল কী হবে?
  1. 66 বর্গ মিটার
  2. 78 বর্গ মিটার
  3. 84 বর্গ মিটার
  4. 92 বর্গ মিটার
সঠিক উত্তর:
84 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
84 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার, 14 মিটার এবং 15 মিটার হলে, এর ক্ষেত্রফল কী হবে?

সমাধান:
ধরি,
a = 13
b = 14
c = 15

∴অর্ধ-পরিসীমা s = (13 + 14 + 15)/2
= 42/2
= 21

∴ ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{21(21 - 13)(21 - 14)(21 - 15)}
= √(21 × 8 × 7 × 6)
= √(3 × 7 × 2 × 2 × 2 × 7 × 2 × 3)
= 3 × 7 × 2 × 2
= 84
১,৯৮২.
পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট, প্রস্থ ২৪ ফুট হলে, পুকুরের ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ৭২২
  2. ৭৭২
  3. ৬২২
  4. ৬৭২
সঠিক উত্তর:
৬৭২
উত্তর
সঠিক উত্তর:
৬৭২
ব্যাখ্যা
প্রশ্ন: পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট, প্রস্থ ২৪ ফুট হলে, পুকুরের ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:
পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট
পুকুরের প্রস্থ ২৪ ফুট
পুকুরের ক্ষেত্রফল = (২৮ × ২৪) বর্গফুট
= ৬৭২ বর্গফুট
১,৯৮৩.
প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির দৈর্ঘ্য  ৮ মিটার হলে প্রস্থ কত মিটার?
  1. ক) ৬.৫ মিটার
  2. খ) ৭ মিটার
  3. গ) ৭.৫ মিটার
  4. ঘ) ৮.৫ মিটার
সঠিক উত্তর:
গ) ৭.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন:  প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির দৈর্ঘ্য
 ৮ মিটার হলে প্রস্থ কত মিটার?

সমাধান:
আমরা জানি,
মেঝের ক্ষেত্রফল = (মোট খরচ ÷ প্রতি বর্গমিটারে খরচ)
= (৫১০/৮.৫) বর্গমিটার
= ৬০ বর্গমিটার

আবার,
দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
বা, ৮ × প্রস্থ = ৬০
বা, প্রস্থ = ৬০/৮
∴ প্রস্থ = ৭.৫ মিটার
১,৯৮৪.
sin233° + sin257° = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 1/2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: sin233° + sin257° = কত?

সমাধান:
প্রদত্ত রাশি = sin233° + sin257°
= sin233° + sin2(90° - 33°)
= sin223° + cos233°
= 1
১,৯৮৫.
y = x2 বক্ররেখার (2, 3) বিন্দুতে ঢাল -
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা

dy/dx = d/dx(x2) = 2x
∴ (2, 3) বিন্দুতে dy/dx = 2.2 = 4

১,৯৮৬.
একটি গাড়ির চাকা মিনিটে ৫০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি অতিক্রম করে?
  1. ৬০০ ডিগ্রি
  2. ৩০০ ডিগ্রি
  3. ২০০ ডিগ্রি
  4. ১৫০ ডিগ্রি
সঠিক উত্তর:
৩০০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৩০০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা মিনিটে ৫০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি অতিক্রম করে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৫০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৫০/৬০ বার
= ৫/৬ বার

আমরা জানি,
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০ ডিগ্রি
∴ গাড়ির চাকা ৫/৬ বার ঘুরে অতিক্রম করে = {৩৬০° × (৫/৬)} ডিগ্রি
=৩০০ ডিগ্রি
১,৯৮৭.
একটি চৌবাচ্চার আয়তন ৭২ ঘন মিটার। চৌবাচ্চার প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ৬.৯ মিটার
  3. ৮.৫ মিটার
  4. ৭.২ মিটার
সঠিক উত্তর:
৭.২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭.২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার আয়তন ৭২ ঘন মিটার। চৌবাচ্চার প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার আয়তন ৭২ ঘন মিটার
প্রস্থ = ২ মিটার
উচ্চতা = ৫ মিটার

∴ চৌবাচ্চাটির দৈর্ঘ্য = চৌবাচ্চার আয়তন/(প্রস্থ × উচ্চতা) একক
= ৭২/(২ × ৫)
= ৭২/১০
= ৭.২ মিটার
১,৯৮৮.
এক গ্যালন = কত লিটার ?
  1. ক) ৩.৫
  2. খ) ৪
  3. গ) ৪.৫৫
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪.৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪.৫৫
ব্যাখ্যা

1 UK gal =  4.55 L
1 USA gal = 3.78541 L

১,৯৮৯.
একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 সেমি, 9 সেমি এবং x সেমি হলে, x এর ন্যূনতম মান কত ?
  1. 4
  2. 6
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 সেমি, 9 সেমি এবং x সেমি হলে, x এর ন্যূনতম মান কত ?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের বাহুগুলি হল 5 সেমি, 9 সেমি, x সেমি।

আমরা জানি,
একটি ত্রিভুজে দুটি বাহুর যোগফল সর্বদাই ৩য় বাহুর থেকে বড় হয়।

এখানে,
5 + x > 9
⇒  x > 9 - 5
⇒  x > 4
অর্থাৎ x এর ন্যূনতম মান x > 4 হবে।

∴ x এর ন্যূনতম মান হল 5।
১,৯৯০.
যদি একটি বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ৪০° হয় তবে, তার কেন্দ্রস্থ কোণের মান কত হবে ?
  1. ১০°
  2. ১৬০°
  3. ৪০°
  4. ৮০°
সঠিক উত্তর:
৮০°
উত্তর
সঠিক উত্তর:
৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ৪০° হয় তবে, তার কেন্দ্রস্থ কোণের মান কত হবে ?

সমাধান: 
বৃত্তস্থ কোণ (Inscribed Angle) : বৃত্তস্থ কোণ হলো এমন একটি কোণ, যার শীর্ষবিন্দু বৃত্তের যে কোন পয়েন্টে থাকে এবং এর বাহু দুটি বৃত্তের দুটি ভিন্ন পয়েন্টকে সংযোগ করে।

কেন্দ্রস্থ কোণ (Central Angle) :
কেন্দ্রস্থ কোণ হলো এমন একটি কোণ, যার শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে থাকে এবং এর বাহু দুটি বৃত্তের দুটি পয়েন্টকে সংযোগ করে।

আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
অর্থাৎ
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

দেওয়া আছে,
বৃত্তস্থ কোণ = ৪০°

∴ কেন্দ্রস্থ কোণ = ২ × বৃত্তস্থ কোণ 
= ২ × ৪০°
= ৮০°
১,৯৯১.
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৭০৪ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১০ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১৪০ মিটার
  2. ১০৮ মিটার
  3. ১৬৪ মিটার
  4. ১৫২ মিটার
সঠিক উত্তর:
১০৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৭০৪ বর্গমিটার এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ১০ মিটার বেশি হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার জমির ক্ষেত্রফল = ৭০৪ বর্গমিটার
এবং প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষায় ১০ মিটার বেশি

ধরি,
প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (ক + ১০) মিটার

প্রশ্নমতে,
(ক + ১০) × ক = ৭০৪
⇒ ক + ১০ক - ৭০৪ = ০
⇒ ক + ৩২ক - ২২ক - ৭০৪ = ০
⇒ ক(ক + ৩২) - ২২(ক + ৩২) = ০
⇒ (ক + ৩২)(ক - ২২) = ০
হয়,
ক + ৩২ = ০
ক = - ৩২
[ ইহা গ্রহণ যোগ্য নয় ]

অথবা,
ক - ২২ = ০
∴ ক = ২২

অর্থাৎ প্রস্থ = ২২ মিটার
∴ দৈর্ঘ্য = (২২ + ১০) মিটার
= ৩২ মিটার

∴ আয়তাকার ক্ষেত্রেটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) একক
= ২ (৩২ + ২২) মিটার
= ২ × ৫৪ = ১০৮ মিটার
১,৯৯২.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত ৪ঃ১ এবং পরিসীমা ৩০ মিঃ হলে আয়তকার ঘরটির কর্ণের সমান দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫০ বর্গমিঃ
  2. খ) ১৫১ বর্গমিঃ
  3. গ) ১৫২ বর্গমিঃ
  4. ঘ) ১৫৩ বর্গমিঃ
সঠিক উত্তর:
ঘ) ১৫৩ বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫৩ বর্গমিঃ
ব্যাখ্যা

ধরি,
ঘরের দৈর্ঘ্য = ৪a,
প্রস্থ = a
∴ পরিসীমা ২(৪a + a) = ৩০
বা, ১০a = ৩০
∴ a = ৩
∴ দৈর্ঘ্য = ৪ × ৩ = ১২ মিঃ,
প্রস্থ = ৩ মিঃ
∴ কর্ণের দৈর্ঘ্য = √(১২2 + ৩2)
= √(১৪৪ + ৯)
= √১৫৩
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = √১৫৩ মিঃ
এবং বাহুর ক্ষেত্রফল = (√১৫৩)2
= ১৫৩ বর্গমিঃ

১,৯৯৩.
একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযােজক রেখাকে বলে?
  1. ক) ব্যাস
  2. খ) জ্যা
  3. গ) চাপ
  4. ঘ) ব্যাসার্ধ
সঠিক উত্তর:
খ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) জ্যা
ব্যাখ্যা
বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
১,৯৯৪.
যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 20°) = 1/2 হয়, তবে θ এর মান কত? 
  1. 15° 
  2. 30° 
  3. 10° 
  4. 20° 
সঠিক উত্তর:
10° 
উত্তর
সঠিক উত্তর:
10° 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 20°) = 1/2 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sin(θ + 20°) = 1/2
⇒ sin(θ + 20°) = sin30°
⇒ θ + 20° = 30°
⇒ θ = 30° - 20°
∴ θ = 10°

∴ θ এর মান 10° হবে।

১,৯৯৫.
ΔABC একটি সমবাহু ত্রিভূজ যেখানে O বৃত্তের কেন্দ্র; তবে ∠BOC = ?

  1. 60°
  2. 90°
  3. 120°
  4. 150°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা

ΔABC সমবাহু ত্রিভূজ
∴ ∠A = 60°
∴ কেন্দ্রস্থ ∠BOC = বৃত্তস্থ 2 ∠A
= 2 × 60°
= 120°

১,৯৯৬.
40x মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য (8x + 6) মিটার, x এর মান কত হলে অপর বাহুর দৈর্ঘ্য 18 মিটার হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 40x মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য (8x + 6) মিটার, x এর মান কত হলে অপর বাহুর দৈর্ঘ্য 18 মিটার হবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = (8x + 6) মিটার
আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য = 18 মিটার

প্রশ্নমতে,
2(8x + 6 + 18) = 40x
⇒ 8x + 24 = 20x
⇒ 24 = 20x - 8x
⇒ 12x = 24
∴ x = 2
১,৯৯৭.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৪ মিটার
  2. খ) ৪৮ মিটার
  3. গ) ৭২ মিটার
  4. ঘ) ৯৬ মিটার
সঠিক উত্তর:
ক) ২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি, ঘরটির প্রস্থ ক মিটার
ঘরটির দৈর্ঘ্য ৩ক মিটার

ক্ষেত্রফল = ৩ক × ক
= ৩ক বর্গমিটার

প্রশ্নমতে,
৯.৫ × ৩ক = ১৮২৪
⇒ ৩ক = ১৮২৪/৯.৫
⇒ ক = ১৮২৪/(৯.৫ × ৩)
⇒ ক = ৬৪
∴ ক = √৬৪ মিটার
= ৮ মিটার

প্রস্থ ৮ মিটার

∴ দৈর্ঘ্য = (৮ × ৩) = ২৪ মিটার
১,৯৯৮.
এক বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অংকন করা যাবে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৪ টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: এক বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অংকন করা যাবে?

সমাধান: 
- একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে ।

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
১,৯৯৯.
প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) এর মান ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট
  2. খ) এর মান ৯০° থেকে বড় কিন্তু ১৮০° থেকে ছোট
  3. গ) এর মান ৩৬০° থেকে বেশি হয়
  4. ঘ) এর মান দুই সমকোনের সমান

সঠিক উত্তর:
ক) এর মান ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট
উত্তর
সঠিক উত্তর:
ক) এর মান ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট
ব্যাখ্যা
যে কোনের মান ১৮০ ডিগ্রি থেকে বেশি কিন্তু ৩৬০ ডিগ্রি থেকে কম, তাকে প্রবৃদ্ধ কোন বলা হয়।
২,০০০.
একটি বৃত্তের সবচেয়ে বড় জ্যা টি এর …………
  1. ক) পরিধির সমান
  2. খ) ব্যাসার্ধের দ্বিগুণ
  3. গ) পরিধি ও π এর অনুপাতের সমান
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে ইহা ব্যাসার্ধের দ্বিগুণ হবে। এবং পরিধিঃ π = πDঃ π = D = ব্যাস = বৃহত্তম জ্যা।