উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: Sin{(8π/2) + θ} = ?
সমাধান:
দেওয়া আছে,
Sin{(8π/2) + θ}
= Sin{8 × (π/2) + θ}
= Sin{(8 × 90°)+ θ}
অর্থাৎ, 90° করে 8 বার ঘুরে ১ম চতুর্ভাগে আসবে। যেখানে Sinθ ধনাত্মক।
∴ Sin{(8π/2) + θ} = Sinθ
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৫ / ১০৭ · ১,৪০১–১,৫০০ / ১০,৭৫২
প্রশ্ন: Sin{(8π/2) + θ} = ?
সমাধান:
দেওয়া আছে,
Sin{(8π/2) + θ}
= Sin{8 × (π/2) + θ}
= Sin{(8 × 90°)+ θ}
অর্থাৎ, 90° করে 8 বার ঘুরে ১ম চতুর্ভাগে আসবে। যেখানে Sinθ ধনাত্মক।
∴ Sin{(8π/2) + θ} = Sinθ
চিত্রে ৮ টি সমকোণী ত্রিভুজ আছে।
তারা হলঃ ΔAEB; ΔBEC; ΔCED; ΔDEA; ΔABC; ΔADC; ΔABD; ΔBDC।
প্রশ্ন: একটি 25 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়া করে রাখা আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এর উপরের অংশ 5 মিটার নিচে নেমে আসবে?
সমাধান:
এখানে, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 5 মিটার নামবে।
মইয়ের দৈর্ঘ্য, AC = BD = 25 মিটার
এবং AB = 5 মিটার
∴ BC = 25 - 5 = 20 মিটার
এখন, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই,
BD2 = BC2 + CD2
⇒ 252 = 202 + CD2
⇒ 625 = 400 + CD2
⇒ CD2 = 625 - 400
⇒ CD2 = 225
⇒ CD = √225
⇒ CD = 15 মিটার
∴ মইটির গোড়া দেয়াল থেকে 15 মিটার দূরে সরালে এর উপরের অংশ 5 মিটার নিচে নেমে আসবে।
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক।
বর্গক্ষেত্রের কর্ণ = a√2 একক।
প্রশ্নমতে,
a√2 = 6√2
⇒ a = (6√2)/√2
∴ a = 6
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
= 62
= 36 বর্গ একক।
প্রশ্ন: একটি পঞ্চভুজের কোনগুলোর অনুপাত 5 : 8 : 10 : 12 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
সমাধান:
আমরা জানি,
পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = (2n - 4) × 90°
= [(2 × 5) - 4] × 90°
= 6 × 90°
= 540°
∴ কোনগুলোর অনুপাতের সমষ্টি = (5 + 8 + 10 + 12 + 15)
= 50
ক্ষুদ্রতম কোণ = (5/50) × 540°
= 54°
বৃহত্তম কোণ = (15/50) × 540°
= 162°
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 162° - 54°
= 108°
প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাসার্ধ ৫ সে.মি. এবং উচ্চতা ১২ সে.মি. হলে এর হেলানো উচ্চতা কত?
সমাধান:
দেওয়া আছে,
কোণকের ভূমির ব্যাসার্ধ, r = ৫ সে.মি.
উচ্চতা, h = ১২ সে.মি.
ধরি,
হেলানো উচ্চতা = l
আমরা জানি,
⇒ l২ = r২ + h২
⇒ l২ = (৫)২ + (১২)২
⇒ l = √১৬৯
∴ l = ১৩
∴ হেলানো উচ্চতা = ১৩ সে.মি.
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
সমাধান:
- কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
অন্তঃকেন্দ্র: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিদুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
ভরকেন্দ্র: ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
sin945°
= sin ((90° X 10) + 45°)
= - sin45°
= - (1/√2)
১ম বৃত্তের পরিধি = ২πa
∴ ১ম বৃত্তের ব্যাসার্ধ = a
২য় বৃত্তের পরিধি = ২πb
২য় বৃত্তের ব্যাসার্ধ = b
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব = a + b
চিত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1C2 = a + b.
ধরি, পৃথিবীর ব্যাসার্ধ R
∴ বিষুব রেখার দৈর্ঘ্য ২πR
তাহলে, ২πR = ৪,০০,০০,০০০ মিটার
∴ R = ৪,০০,০০,০০০/২π = ৪,০০,০০,০০০/(২ × ৩.১৪১৬) মিটার
= ৬৩৬৯৪২৬.৭৫ মিটার
= ৬৩৬৯.৪২৬ কিলোমিটার
পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটিভাবে ৬৪০০ কিলোমিটার। প্রায় সবক্ষেত্রে এ মানই ব্যবহৃত হয়।
এখানে, কাছাকাছি উত্তর হয় ৬৩৬৩.৬৩ কিলোমিটার।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × 36 = 9√3 বর্গ মিটার
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৮ সে.মি. ও ১৪ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৮ সে.মি. ও ১৪ সে.মি.
এদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি.
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা
= (১/২) × (১৮ + ১৪) × ৭ বর্গ সে.মি.
= ১১২ বর্গ সে.মি.
ধরি বৃত্তের ব্যাসার্ধ = র একক
বৃত্তের ক্ষেত্রফল = πর২ বর্গ একক
বৃত্তের পরিবর্তিত ব্যাসার্ধ = (র - র এর ১০/১০০) =(৯র/১০) একক
বৃত্তের পরিবর্তিত ক্ষেত্রফল = (৮১πর২)/১০০ বর্গ একক
ক্ষেত্রফলের হ্রাসের পরিমাণ = ১৯πর২/১০০ বর্গ একক
ক্ষেত্রফলের হ্রাসের হার = ((১৯πর২/১০০)/πর২) ×১০০ = ১৯%
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 4 সে.মি. এবং উচ্চতা 9 সে.মি. হলে, উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 4 সে.মি.
উচ্চতা, h = 9 সে.মি.
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= 2π × 4(4 + 9)
= 2π × 4 × 13
= 104π বর্গ সে.মি.
প্রশ্ন: একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
সমাধান:
আমরা জানি,
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ = {(2n - 4)/n} × 90°
যেখানে n = বাহু সংখ্যা।
সুষম পঞ্চভুজের ক্ষেত্রে, বাহু সংখ্যা, n = 5
∴ প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ = {(2 × 5 - 4)/n} × 90°
= {(10 - 4)/5} × 90°
= 6/5 × 90°
= 108°
∴ একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান 108°।
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ২০ মিটার। বাগানের বাইরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ২০ মিটার
এবং বাগানের বাইরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে
∴ রাস্তা সহ মোট দৈর্ঘ্য = {২৫ + (২ × ২)} মিটার
= ২৯ মিটার
এবং, রাস্তা সহ মোট প্রস্থ = {২০ + (২ × ২)} মিটার
= ২৪ মিটার
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৯ × ২৪)} বর্গ মিটার
= ৬৯৬ বর্গ মিটার
প্রশ্ন: cos{(7π/2) + θ} =?
সমাধান:
দেওয়া আছে,
cos{(7π/2)+θ} = cos{7×(π/2)+θ}
= cos{(7×90°)+θ}
অর্থাৎ, 90° করে 7 বার ঘুরে 4th চতুর্ভাগে আসবে। যেখানে cosθ এর মান ধনাত্মক।
∴ cos{(7π/2) + θ}= sinθ.
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে. মি. এবং উচ্চতা ১০ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
সমাধান:
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৪ সে.মি.
উচ্চতা, h = ১০ সে.মি.
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৪(৪ + ১০)
= ২π × ৫৬
= ১১২π বর্গ সে.মি.
প্রশ্ন: ΔABC -এ ∠B এক সমকোণ। যদি AC = 2AB হয় তবে, ∠A এর মান কত?
সমাধান:
ধরি, লম্ব AB = x
অতিভুজ AC = 2x
∴ sinC = x/2x
⇒ sinC = 1/2
⇒ sinC = sin30°
⇒ C = 30°
আমরা জানি,
⇒ ∠A + ∠B + ∠C = 180°
⇒ ∠A + 90° + 30° = 180°
⇒ ∠A = 180° - (90° + 30°)
∴ ∠A = 60°
ΔABD ত্রিভূজের অতিঃ BD = ১০ সে. মি.
∴ AB = AD = ১০/√২ সে. মি.
∴ ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২ × ১০/√২ × ১০/√২ = ২৫ বর্গ সে. মি.
ধরি,
ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে, x, x ও 2x।
প্রশ্নমতে, x + x + 2x = 180°
বা, 2x = 90°
অর্থ্যাৎ, ত্রিভুজটির একটি কোণ একসমকোণ।
∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
সুষম ষড়ভূজের মোট কোণের পরিমাণ = 180°× (n - 2)
= 180°× (6 - 2)
= 720°
প্রশ্ন: 24 মি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
সমাধান:
ABCD বর্গের পরিসীমা = 24 মিটার
ABCD বর্গের বাহু = (24 ÷ 4) = 6 মিটার
যেহেতু বর্গটি অন্তর্লিখিত
∴ বৃত্তের ব্যাস = বর্গটির কর্ণ
= বাহু × √2
= 6√2 মিটার
∴ বৃত্তের ব্যাসার্ধ = 6√2 ÷ 2 = 3√2 মিটার
∴ বৃত্তটির ক্ষেত্রফল = π (3√2)2 বর্গ মিটার
= (π × 9 × 2) বর্গ মিটার
= 18π বর্গ মিটার
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৬, ৮ ও ১০ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
তিনবাহুর দৈর্ঘ্য a = ৬ মিটার, b = ৮ মিটার, c = ১০ মিটার
ত্রিভুজটির পরিসীমা (২s) = ৬ + ৮ + ১০ = ২৪ মিটার
∴ অর্ধ-পরিসীমা (s) = ২৪/২ = ১২ মিটার
ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)} বর্গমিটার
= √{১২(১২ - ৬)(১২ - ৮)(১২ - ১০)}
= √{১২ × ৬ × ৪ × ২}
= √৫৭৬ বর্গমিটার
= ২৪ বর্গমিটার
ΔABC এর ক্ষেত্রফল
= 1/2 × বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল × বাহুদ্বয়ের অর্ন্তভুক্ত কোণের সাইন
= 1/2 ab SinC
= 1/2 bc SinA
= 1/2 ca SinB
প্রশ্ন: একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে, চতুর্ভুজটির পরিসীমা কত?
সমাধান:
আমরা জানি,
চতুর্ভুজের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ × (৮ + ৬) মিটার
= (২ × ১৪) মিটার
= ২৮ মিটার ।
প্রশ্ন: 54° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
সমাধান:
54° কোণের বিপ্রতীপ কোণ হল সেই কোণ যা দুটি সরল রেখার মধ্যে তৈরি হয়, যখন তারা একে অপরকে ছেদ করে। বিপ্রতীপ কোণগুলি সমমান হয়ে থাকে।
অতএব, 54° কোণের বিপ্রতীপ কোণও হবে 54°।
প্রশ্ন: একটি খুটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?
সমাধান:
খুটির দৈর্ঘ্য AB = 20 মিটার
ছায়ার দৈর্ঘ্য BC = ?
সূর্যের উন্নতি কোণ ∠ACB = θ = 45°
∆ABC এ
tanθ = AB/BC
⇒ tan 45° = 20/BC
⇒ 1 = 20/BC
⇒ BC = 20
∴ ছায়ার দৈর্ঘ্য = 20 মিটার
রেখার কোনো প্রান্তবিন্দু নাই কিন্তু রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে।
আবার, রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
একটি বিন্দু থেকে একাধিক রশ্মি আঁকা যায়।