বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৭৮৩এই পাতা৮০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / · ৭০১৭৮০ / ৭৮৩

৭০১.
ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কী বলে?
  1. অতিভুজ
  2. ভূমি
  3. লম্ব
  4. মধ্যমা
সঠিক উত্তর:
মধ্যমা
উত্তর
সঠিক উত্তর:
মধ্যমা
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কী বলে?

সমাধান:
- ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
- ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
- যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথাঃ সমবাহু, সমদ্বিবাহু ও  বিষমবাহু।

আবার কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার। যথাঃ সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ।
৭০২.
সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?
  1. 2 সমকোণ
  2. 5 সমকোণ
  3. 7 সমকোণ
  4. 8 সমকোণ
সঠিক উত্তর:
8 সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
8 সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?

সমাধান:

আমরা জানি,
সুষম বহুভুজের কোনগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ; এখানে n = বাহুর সংখ্যা।

∴ সুষম ষড়ভুজের কোনগুলোর সমষ্টি = [(2 × 6) - 4] সমকোণ 
= (12 - 4) সমকোণ 
= 8 সমকোণ

৭০৩.
একটি নোনাগনের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. 120°
  2. 130°
  3. 135°
  4. 140°
সঠিক উত্তর:
140°
উত্তর
সঠিক উত্তর:
140°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নোনাগনের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা, n = 9

∴ অন্তঃস্থ কোণ, θ = 180° - (360°/9)
= (180° - 40°)
= 140°
৭০৪.
একটি অষ্টভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. 1080°
  2. 1260°
  3. 1440°
  4. 1620°
সঠিক উত্তর:
1080°
উত্তর
সঠিক উত্তর:
1080°
ব্যাখ্যা

প্রশ্ন: অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি, 
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (2n - 4) × 90° 
(যেখানে, n = বহুভুজের বাহুর সংখ্যা)

∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(2 × 8) - 4} × 90° 
= (16 - 4) × 90°
= 12 × 90°
= 1080° ।

৭০৫.
একটি ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক কত?
  1. ৭৫ বর্গ সে.মি.
  2. ৬২ বর্গ সে.মি.
  3. ২৫ বর্গ সে.মি.
  4. ১৫০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a একক হলে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল = 6a বর্গএকক

ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল = ৬ × ৫  বর্গসে.মি.
= ৬ × ২৫  বর্গসে.মি.
= ১৫০  বর্গসে.মি.

সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক = ১৫০/২
= ৭৫  বর্গসে.মি
৭০৬.
একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত? 
  1. ৩৪ ফুট
  2. ৩২ ফুট
  3. ২৮ ফুট
  4. ৩৬ ফুট
সঠিক উত্তর:
৩৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৩৪ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
পিথাগোরাসের সূত্র থেকে পাই,
মইয়ের দৈর্ঘ্য = √(৩০ + ১৬)
= √(৯০০ + ২৫৬)
= √১১৫৬
= ৩৪ ফুট 

∴ মইয়ের দৈর্ঘ্য = ৩৪ ফুট ।

৭০৭.
একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ২১৬√৩ বর্গমিটার হলে, ষড়ভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৩ মিটার
  4. ১১ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ২১৬√৩ বর্গমিটার হলে, ষড়ভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, a মিটার
বাহুর সংখ্যা, n = ৬ 

আমরা জানি,
সুষম বহুভুজের ক্ষেত্রফল = {(n × a)/৪} × cot(১৮০°/n)
∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {(৬ × a)/৪} × cot(১৮০°/৬) বর্গমিটার
= {(৬ × a)/৪} × cot৩০° বর্গমিটার
= {(৬ × a)/৪} × √৩

প্রশ্নমতে,
{(৬ × a)/৪} × √৩ = ২১৬√৩
বা, (৬ × a)/৪ = ২১৬
বা, a = (২১৬ × ৪)/৬
বা, a = ১৪৪
∴ a = ১২

∴ নির্ণেয় বাহুর দৈর্ঘ্য ১২ মিটার। 
৭০৮.
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০π হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
  1. ক) ২০০
  2. খ) ২০০√২
  3. গ) ২০০√৩
  4. ঘ) ২০০√৫
সঠিক উত্তর:
গ) ২০০√৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০√৩
ব্যাখ্যা
ষড়ভুজ 6টি সমান সমবাহু ত্রিভুজে বিভক্ত।

শর্তানুসারে,
    πr² = 100π 
=> r = 10 

এখন, (√3/4)a² = ½ × a × 10 
=> a = 20/√3 

সুতরাং, ষড়ভুজের আয়তন = 6 × (√3/4) × (20/√3)² = 200√3
৭০৯.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ৪১ সে.মি. এবং ৪০ সে.মি হলে ভূমির পরিমাণ কত?
  1. ৬ সে.মি.
  2. ৭ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ৯ সে.মি.
সঠিক উত্তর:
৯ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে ৪১ সে.মি. এবং ৪০ সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভূজ = ভূমি + লম্ব
∴ ৪১= ভূমি + ৪০
⇒ ভূমি = ১৬৮১ - ১৬০০
⇒ ভূমি = √৮১
∴ ভূমি = ৯ সে.মি.
৭১০.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?
  1. ৪৮ ফুট
  2. ৪৪ ফুট
  3. ৪৩ ফুট
  4. ৪১ ফুট
সঠিক উত্তর:
৪১ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?

সমাধান: 

মইটির দৈর্ঘ্য = AC 
= √(402 + 92)
=  √1681
= 41 ফুট
৭১১.
একটি নবভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ৭ সমকোণ
  2. ১১ সমকোণ
  3. ১৪ সমকোণ
  4. ১৮ সমকোণ
সঠিক উত্তর:
১৪ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১৪ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নবভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180°
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০°
= ৭ × ১৮০°
= ১২৬০°
= ১২৬০°/ ৯০° সমকোণ
= ১৪ সমকোণ
৭১২.
একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর অনুপাত যথাক্রমে ৪ : ৬ : ৭ : ৯ : ১০ হলে, পঞ্চভুজটির বৃহত্তম অন্তঃস্থ ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য কত?
  1. ৮০°
  2. ৯০°
  3. ১১০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর অনুপাত যথাক্রমে ৪ : ৬ : ৭ : ৯ : ১০ হলে, পঞ্চভুজটির বৃহত্তম অন্তঃস্থ ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = ৫৪০°

দেওয়া আছে, 
প্রদত্ত অনুপাত = ৪ : ৬ : ৭ : ৯ : ১০
∴ অনুপাতের যোগফল = ৪ + ৬ + ৭ + ৯ + ১০
= ৩৬

∴ ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণ = {৫৪০° এর (৪/৩৬)} = ৬০°
∴ বৃহত্তম অন্তঃস্থ কোণ = {৫৪০° এর (১০/৩৬)} = ১৫০°

∴ পঞ্চভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য = (১৫০ - ৬০)°
= ৯০° ।
৭১৩.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কত?
  1. ১৪ টি
  2. ১৬ টি
  3. ১৮ টি
  4. ২০ টি
সঠিক উত্তর:
১৮ টি
উত্তর
সঠিক উত্তর:
১৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ = ১৬০°
∴ সুষম বহুভুজের বহিঃস্থকোণ = (১৮০° - ১৬০°)
= ২০° 

আমরা জানি, 
সুষম বহুভুজের বহিঃস্থকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮ টি । 
৭১৪.
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?

সমাধান:
ষড়ভুজের বাহুর সংখ্যা ৬ টি
মোট অন্তস্থকোণের পরিমাণ = (৬ - ২) ১৮০°
= ৪ × ১৮০°
= ৭২০°

প্রতি অন্তস্থকোণের পরিমাণ = ৭২০/৬ = ১২০°
∴ বহিঃস্থ কোণের পরিমাণ = ১৮০° - ১২০°
= ৬০°
৭১৫.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. 2√2
  2. √3
  3. 3√2
  4. 9
সঠিক উত্তর:
3√2
উত্তর
সঠিক উত্তর:
3√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:

(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
∴ অতিভুজ = √(32 + 32)
= √(9 + 9)
= √(18)
= √(2 × 9)
= 3√2
৭১৬.
প্রদত্ত সমকোণী ত্রিভুজ থেকে x এর মান নির্ণয় করুন।
  1. 14
  2. 4√6
  3. 4√7
  4. 5√7
সঠিক উত্তর:
4√7
উত্তর
সঠিক উত্তর:
4√7
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত সমকোণী ত্রিভুজ থেকে x এর মান নির্ণয় করুন।

সমাধান:
x = √(162 - 122)
= √(256 - 144)
= √112
= √(16 × 7)
= 4√7
৭১৭.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, এর বাহুর সংখ্যা কত? 
  1. ৬ 
  2. ৮ 
  3. ১০ 
  4. ১২ 
সঠিক উত্তর:
৮ 
উত্তর
সঠিক উত্তর:
৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
অন্তঃস্থ কোণ = (১৮০ - ৪৫)°
= ১৩৫°

ধরি, 
বাহুর সংখ্যা = n 

∴ {(n - ২) × ১৮০°/n} = ১৩৫° 
বা, {(n - ২) × ৪/n} = ৩
বা, ৪n - ৮ = ৩n 
বা, ৪n - ৩n = ৮ 
∴ n = ৮ 

∴ বাহুর সংখ্যা = ৮ ।

৭১৮.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 17 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 10, 21
  2. 5, 12
  3. 8, 15
  4. 9, 13
সঠিক উত্তর:
8, 15
উত্তর
সঠিক উত্তর:
8, 15
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 17 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
82 + 152 = 172
⇒ 64 + 225 = 289
⇒ 289 = 289
৭১৯.
একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 10 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর আয়তন কত? 
  1. ক) 1450 ঘন সে.মি. 
  2. খ) 1230 ঘন সে.মি. 
  3. গ) 1320 ঘন সে.মি. 
  4. ঘ) 1540 ঘন সে.মি. 
সঠিক উত্তর:
ঘ) 1540 ঘন সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1540 ঘন সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 10 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর আয়তন কত? 

সমাধান: 
সমবৃত্তক বেলনের উচ্চতা h  = 10 সে.মি.
ভূমির ব্যাসার্ধ r = 7 সে.মি.
সমবৃত্তক বেলনের আয়তন  = πr2
                                           = (22/7) × 72 × 10
                                          = (22/7) ×  49 × 10 
                                          = 1540 ঘন সে.মি. 
৭২০.
একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২১৬√৩ বর্গমিটার
  2. ২১৬ বর্গমিটার
  3. ২১৬/√৩ বর্গমিটার
  4. ৬৪৮ বর্গমিটার
সঠিক উত্তর:
২১৬√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, a = ১২ মিটার
বাহুর সংখ্যা, n = ৬ 

আমরা জানি,
সুষম বহুভুজের ক্ষেত্রফল = {(n × a)/৪} × cot(১৮০°/n)
∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {৬ × ১২)/৪} × cot(১৮০°/৬) বর্গমিটার
= ২১৬ × cot৩০° বর্গমিটার
= ২১৬√৩ বর্গমিটার

∴ নির্ণেয় ক্ষেত্রফল ২১৬√৩ বর্গমিটার। 
৭২১.
একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?
  1. ৫৪০ ডিগ্রি
  2. ৬৩০ ডিগ্রি
  3. ৭২০ ডিগ্রি
  4. ৯০০ ডিগ্রি
সঠিক উত্তর:
৭২০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৭২০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ।
একটি সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি

∴ সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (২ × ৬) - ৪ সমকোণ
= (১২ - ৪) × ৯০°
= ৮ × ৯০°
= ৭২০°

∴ সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৭২০°
৭২২.
রতন 5 মিটার উত্তর দিকে যাওয়ার পর 5 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 7 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত?
  1. 13 মিটার
  2. 17 মিটার
  3. 10 মিটার
  4. 23 মিটার
সঠিক উত্তর:
13 মিটার
উত্তর
সঠিক উত্তর:
13 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: রতন 5 মিটার উত্তর দিকে যাওয়ার পর 5 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 7 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত? 

সমাধান: 

যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব, AD2 = AB2 + BD2
⇒ AD = √(AB2 + BD2)
= √{(5)2 + (12)2}
= √(25 + 144)
= √169
= 13

∴ যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব = 13 মিটার।

৭২৩.
আট বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ৯টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: আট বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
 
আট বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে = {8(8 - 3)}/2
= (8 × 5)/2
= 20
৭২৪.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৫ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ১৫ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ১৮ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৫ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
ধরি,
বহিঃস্থ কোণ = ক
অন্তঃস্থ কোণ = ৫ক

প্রশ্নমতে,
৫ক + ক = ১৮০°
⇒ ৬ক = ১৮০°
∴ ক = ৩০°

বহিঃস্থ কোণ = ৩০°
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৩০°
= ১২ টি
৭২৫.
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 8 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 25√3 বর্গ সে.মি.
  2. 50√3 বর্গ সে.মি.
  3. 96√3 বর্গ সে.মি.
  4. 106√3 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
96√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
96√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 8 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
সুষম ষড়ভুজে ছয়টি সম আকৃতির সমবাহু ত্রিভুজ আছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 সেমি।
সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল
= 6 × (8 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল)
= 6 × (√3/4) × 82
= 96√3 বর্গ সে.মি.
৭২৬.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ১০ সমকোণ
  2. ১১ সমকোণ
  3. ১২ সমকোণ
  4. ১৪ সমকোণ
সঠিক উত্তর:
১২ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১২ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
বহুভুজের বাহুর সংখ্যা ৮ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৮ - ২) × ১৮০⁰
= ৬ × ১৮০⁰
= ১০৮০⁰
= ১০৮০⁰/ ৯০⁰ সমকোণ
= ১২ সমকোণ
৭২৭.
একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. 6 টি
  2. 7 টি
  3. 8 টি
  4. 9 টি
সঠিক উত্তর:
9 টি
উত্তর
সঠিক উত্তর:
9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
একটি ষড়ভুজের বাহুর সংখ্যা, n = 6

∴ একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2
= {6(6 - 3)}/2
= 18/2
= 9 টি
৭২৮.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর সমষ্টি কত? 
  1. ক) 15 মিটার
  2. খ) 35 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 40 মিটার
সঠিক উত্তর:
খ) 35 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 35 মিটার
ব্যাখ্যা
ধরি,
অপর বাহুদ্বয়ের একটি 3x এবং অন্যটি 4x.
তাহলে, পীথাগোরাসের উপপাদ্য অনুসারে -
(3x)2 + (4x)2 = 252
⇒ 9x2 + 16x2 = 625
⇒ 25x2 = 625
⇒ x2 = 25
⇒ x = 5
∴ অপর বাহুদ্বয়ের একটি 3x = 15 মিটার এবং অন্যটি 4x = 20 মিটার।

সমষ্টি= (15 + 20) =  35 মিটার
৭২৯.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত? 
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১১ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত ৭ : ২ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত? 

সমাধান: 
ধরি, 
অন্তঃস্থ কোণ = ৭ক
∴ বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে, 
৭ক + ২ক = ১৮০° 
⇒ ৯ক = ১৮০° 
∴ ক = ২০° 
∴ বহিঃস্থ কোণ = ২ × ২০° = ৪০° 

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৪০°
= ৯ টি  ।
৭৩০.
১৮ মিটার উচ্চতার একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ২৪ মিটার হলে, গাছের শীর্ষ থেকে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত?
  1. ৩২ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৫ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ মিটার উচ্চতার একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ২৪ মিটার হলে, গাছের শীর্ষ থেকে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত?

সমাধান:

এখানে একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়,
গাছের উচ্চতা = লম্ব বাহু
ছায়ার দৈর্ঘ্য = অনুভূমিক বাহু
গাছের শীর্ষ থেকে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব = অতিভুজ

∴ গাছের শীর্ষ হতে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব = √(১৮ + ২৪) মিটার
= √(৩২৪ + ৫৭৬) মিটার
= √(৯০০) মিটার
= ৩০ মিটার
৭৩১.
একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1080° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 16
  2. 8
  3. 12
  4. 10
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1080° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
ধরি, বহুভুজের বাহুর সংখ্যা = n

আমরা জানি, 
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1080°
⇒ n - 2 = 1080°/180°
⇒ n - 2 = 6
⇒ n = 6 + 2
∴ n = 8

৭৩২.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ১২টি
  2. ২০টি
  3. ১৮টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = ক 

আমরা জানি, 
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২) × ১৮০}/ক 

প্রশ্নমতে, 
{(ক - ২) × ১৮০}/ক = ১৬২ 
বা, (ক - ২) × ১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ২ × ১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ১৬২ক = ৩৬০
বা, ১৮ক = ৩৬০
∴ ক = ২০

∴ বাহুর সংখ্যা = ২০টি 
৭৩৩.
১৩ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ১২ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? 
  1. ৬ মিটার
  2. ৭ মিটার
  3. ৫ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ১২ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? 

সমাধান: 
 
মনে করি, দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব `ক' মিটার 
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে।

সমকোণী ত্রিভুজের সূত্র হতে পাই,
(মইয়ের উচ্চতা) = (দেয়ালের উচ্চতা) + ক
(১৩) = (১২) + ক
বা, ১৬৯ - ১৪৪ = ক
বা, ক = ২৫
∴ ক = ৫


∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব ৫ মিটার।
 
৭৩৪.
একটি সুষম অষ্টভুজের (Octagon) প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ১২০°
  2. ১৩৫°
  3. ১৪৪°
  4. ১৫০°
সঠিক উত্তর:
১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
১৩৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের (Octagon) প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে, বহুভুজটি হলো সুষম অষ্টভুজ।
অর্থাৎ, বাহুর সংখ্যা (n) = ৮।

আমরা জানি, সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ:
বহিঃস্থ কোণ = ৩৬০°/n
= ৩৬০°/৮
∴ বহিঃস্থ কোণ = ৪৫°

আবার, একটি অন্তঃস্থ কোণ ও তার সংশ্লিষ্ট বহিঃস্থ কোণের সমষ্টি = ১৮০°।
অতএব, অন্তঃস্থ কোণ = ১৮০° - বহিঃস্থ কোণ
= ১৮০° - ৪৫°
∴ অন্তঃস্থ কোণ = ১৩৫°

∴ সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ হলো ১৩৫°।

৭৩৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 15 সে.মি. এবং 12 সে.মি. হলে, লম্ব কত সে.মি.?
  1. 7 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 9 সে.মি.
  4. 10 সে.মি.
সঠিক উত্তর:
9 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
9 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 15 সে.মি. এবং 12 সে.মি. হলে, লম্ব কত সে.মি.?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 152 = 122 + লম্ব2
⇒ লম্ব2 = 225 - 144
⇒ লম্ব2 = 81
∴ লম্ব = 9 সে.মি.
৭৩৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহু যথাক্রমে ২০ সে.মি. এবং ২১ সে.মি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) ২২ সে.মি.
  2. খ) ১৯ সে.মি.
  3. গ) ২৫ সে.মি.
  4. ঘ) ২৯ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) ২৯ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহু যথাক্রমে ২০ সে.মি এবং ২১ সে.মি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:




প্রদত্ত ত্রিভূজটি একটি সমকোণী ত্রিভূজ।
পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভূজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

অর্থাৎ,
অতিভূজ2 = ভূমি2 + লম্ব2
সুতরাং
q2 = 212+ 202
বা, q = √(212+ 202)
= √(441 + 400)
= √(841)
= 29

৭৩৭.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 3 সে.মি. ও ভূমি 2 সে.মি. হলে, ত্রিভুজটির লম্ব কত?
  1. 1 সে.মি.
  2. 5 সে.মি.
  3. √5 সে.মি.
  4. √13 সে.মি.
সঠিক উত্তর:
√5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
√5 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 3 সে.মি. ও ভূমি 2 সে.মি. হলে, ত্রিভুজটির লম্ব কত?

সমাধান:
দেওয়া আছে, 
সমকোণী ত্রিভুজের অতিভুজ 3 সেমি. ও ভূমি 2 সেমি.
 
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, 
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
⇒ (লম্ব)2 = 32 - 22
⇒ (লম্ব)2 = 9 - 4
∴ লম্ব = √5

৭৩৮.
একটি আট বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ক) ২০টি
  2. খ) ২৪টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১৬টি
সঠিক উত্তর:
ক) ২০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আট বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:

আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা =


আট বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে =
৭৩৯.
একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
  1. ক) 540°
  2. খ) 720°
  3. গ) 810°
  4. ঘ) 630°
সঠিক উত্তর:
খ) 720°
উত্তর
সঠিক উত্তর:
খ) 720°
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
 
সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 720° = আট সমকোণ
৭৪০.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তকোণ গুলোর সমষ্টি কত?
  1. ৮ সমকোণ
  2. ৯ সমকোণ
  3. ১২ সমকোণ
  4. ১৪ সমকোণ
সঠিক উত্তর:
১৪ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১৪ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৯ হলে, বহুভুজের অন্তকোণ গুলোর সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ= (n-2) × 180°

বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯- ২) × ১৮০°
= ৭ × ১৮০°
= ১২৬০°
= ১২৬০°/ ৯০° সমকোণ
= ১৪ সমকোণ
৭৪১.
একটি বহুভুজে বাহুর সংখ্যা ৫ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ক) ৬ সমকোণ
  2. খ) ৭ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ৯ সমকোণ
সঠিক উত্তর:
ক) ৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজে বাহুর সংখ্যা ৫ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:

চিত্রের পঞ্চভুজে, ত্রিভুজ আছে তিনটি।
ত্রিভুজের কোণগুলোর সমষ্টি = ১৮০° = ২ সমকোণ

∴একটি বহুভুজে বাহুর সংখ্যা ৫ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি = (৩ ×  ২)
= ৬ সমকোণ
৭৪২.
একটি মইয়ের তলদেশ মাটিতে12 ফুট উঁচু বাড়ির দেওয়াল থেকে 5 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) 13 ফুট
  2. খ) 14 ফুট
  3. গ) 15 ফুট
  4. ঘ) 17 ফুট
সঠিক উত্তর:
ক) 13 ফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) 13 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মইয়ের তলদেশ মাটিতে12 ফুট উঁচু বাড়ির দেওয়াল থেকে 5 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান-
এখানে, বাড়ির উচ্চতা (লম্ব) = 12 ফুট ও
দেওয়াল থেকে মইয়ের দূরত্ব (ভূমি) = 5 ফুট।
মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) = ?

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒  অতিভুজ2 = 122 + 52 = ৬২৫
⇒  অতিভুজ2 = 169
⇒ অতিভুজ = 13 

অর্থাৎ, মইয়ের দৈর্ঘ্য = 13 ফুট।
৭৪৩.
‍একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৯৬ বর্গমিঃ। এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন?
  1. ক) ৬.৯২ মিঃ
  2. খ) ৬ মিঃ
  3. গ) ৭ মিঃ
  4. ঘ) ৫.৯২ মিঃ
সঠিক উত্তর:
ক) ৬.৯২ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬.৯২ মিঃ
ব্যাখ্যা
ঘনকের সম্পূর্ন পৃষ্ঠের ক্ষেত্রফল = ৬a² এবং কর্নের দৈর্ঘ্য = (√৩)a
প্রশ্নানুসারে,
৬a² = ৯৬
a = ৪
কর্নের দৈর্ঘ্য = ((√৩) x ৪ = 6.92 মিঃ
৭৪৪.
একটি পেন্টাগনের কোণগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি কত?
  1. 540°
  2. 216°
  3. 135°
  4. 81°
সঠিক উত্তর:
216°
উত্তর
সঠিক উত্তর:
216°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পেন্টাগনের কোনগুলোর অনুপাত 9 : 10 : 12 : 14 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি কত?


সমাধান:
আমরা জানি,
পঞ্চভুজ বা পেন্টাগনের পাঁচটি কোণের সমষ্টি = (2n - 4) × 90°
 = [(2 × 5) - 4] × 90° 
 = 6 × 90°
 = 540°

∴ কোনগুলোর অনুপাতের সমষ্টি = (9 + 10 + 12 + 14 + 15) = 60 

ক্ষুদ্রতম কোণ = (9/60) × 540° = 81° 
বৃহত্তম কোণ = (15/60) × 540° = 135° 
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি = 81° + 135° = 216°

৭৪৫.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে, তার বাহুর সংখ্যা কত? 
  1. ২০টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে, তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = ক 
আমরা জানি, 
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২)১৮০}/ক 

প্রশ্নমতে, 
{(ক - ২)১৮০}/ক = ১৬২ 
বা, (ক - ২)১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ২ × ১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ১৬২ক = ৩৬০ 
বা, ১৮ক = ৩৬০ 
∴ ক = ২০ 

∴ বাহুর সংখ্যা = ২০ টি ।
৭৪৬.
একটি আয়াতাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩, ২ ও ৫ ইঞ্চি হলে, এর আয়তন কত?
  1. ক) √38 ঘনইঞ্চি
  2. খ) 30 ঘনইঞ্চি
  3. গ) 62 ঘনইঞ্চি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) 30 ঘনইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
খ) 30 ঘনইঞ্চি
ব্যাখ্যা
সুতরাং আয়তন = 3×2×5 = 30 ঘনইঞ্চি।
৭৪৭.
নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1. ৫, ৬, ৮
  2. ৯, ১২, ১৫
  3. ১০, ১১, ১৩
  4. ৭, ৯, ১১
সঠিক উত্তর:
৯, ১২, ১৫
উত্তর
সঠিক উত্তর:
৯, ১২, ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

সমাধান:
আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের (বৃহত্তম বাহুর) বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।

অপশন (ক): ৫, ৬, ৮
বৃহত্তম বাহু = ৮ = ৬৪
অন্য দুই বাহু: ৫ + ৬ = ২৫ + ৩৬ = ৬১
যেহেতু ৬৪ ≠ ৬১, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।

অপশন (খ): ৯, ১২, ১৫
বৃহত্তম বাহু = ১৫ = ২২৫
অন্য দুই বাহু: ৯ + ১২ = ৮১ + ১৪৪ = ২২৫
যেহেতু ২২৫ = ২২৫, তাই এটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব।

অপশন (গ): ১০, ১১, ১৩
বৃহত্তম বাহু = ১৩ = ১৬৯
অন্য দুই বাহু: ১০ + ১১ = ১০০ + ১২১ = ২২১
যেহেতু ১৬৯ ≠ ২২১, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।

অপশন (ঘ): ৭, ৯, ১১
বৃহত্তম বাহু = ১১ = ১২১
অন্য দুই বাহু: ৭ + ৯ = ৪৯ + ৮১ = ১৩০
যেহেতু ১২১ ≠ ১৩০, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।

∴ সঠিক উত্তর: (খ) ৯, ১২, ১৫

৭৪৮.
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত একক?
  1. √3 একক 
  2. 4√3 একক 
  3. 8√3 একক 
  4. 16√3 একক 
সঠিক উত্তর:
4√3 একক 
উত্তর
সঠিক উত্তর:
4√3 একক 
ব্যাখ্যা
প্রশ্ন: 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত একক?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 4 একক
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a একক 
=  4√3 একক
৭৪৯.
বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গ মি. হলে বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ৯π/২
  2. ২৪π/৩
  3. ১৬π/৩
  4. ১৪π/৩
সঠিক উত্তর:
১৬π/৩
উত্তর
সঠিক উত্তর:
১৬π/৩
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গ মি. হলে বৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a
বৃত্তের ব্যাসার্ধ = r 
∴ √3a2/4 = 4√3
বা, a2 = 16
∴ a = 4

∴ বৃত্তের ব্যাসার্ধ, r = a/√3
= 4/√3

∴ বৃত্তের ক্ষেত্রফল = π(r)2
= π(4/√3)2
= 16π/3
৭৫০.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 18 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 30, 32
  2. 40, 42
  3. 60, 62
  4. 80, 82
সঠিক উত্তর:
80, 82
উত্তর
সঠিক উত্তর:
80, 82
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 18 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী: তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

আবার,
তিনটি সংখ্যা যদি 2m, m2 - 1, m2 + 1 [যেখানে m পূর্ণসংখ্যা] আকারে থাকে তাহলে তাদেরকে পিথাগোরাস ত্রয়ী বলা হয়।
যেমন:
(3, 4, 5) পিথাগোরাসের ত্রয়ী,
(2)2 - 1 = 3
2 × 2 = 4
(2)2 + 1 = 5

এখানে,
একটি ত্রয়ী 18

ধরি,
2m = 18
∴ m = 9

∴ অন্য ত্রয়ী দুটি হবে,
m2 - 1 = 92 - 1 = 81 - 1 = 80
m2 + 1 = 92 + 1 = 81 + 1 = 82
৭৫১.
একটি সুষম ষড়ভুজের বহিঃস্থ কোণ কত?
  1. ৪০°
  2. ৭৫°
  3. ৬৫°
  4. ৬০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের বহিঃস্থ কোণ কত?

সমাধান: 
এখানে, বাহু সংখ্যা, n = 6
বহিঃস্থ কোণ = 360°/6
= 60°
৭৫২.
একটি ৩৪ মিটার লম্বা মই দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৩০ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ১৬ মিটার
  2. ১৮ মিটার
  3. ২০ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৩৪ মিটার লম্বা মই দেয়ালে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৩০ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের নিচের প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর নিচের প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার

তাহলে,
পীথাগোরাসের সূত্রানুযায়়ী,
৩৪ = ৩০ + ক
⇒ ক = ৩৪ - ৩০
⇒ ক = ১১৫৬ - ৯০০
⇒ ক = ২৫৬
⇒ ক = √২৫৬
∴ ক = ১৬ মিটার
৭৫৩.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৭ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত? 
  1. ১০ টি
  2. ১২ টি
  3. ১৪ টি
  4. ১৬ টি
সঠিক উত্তর:
১৪ টি
উত্তর
সঠিক উত্তর:
১৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৭ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত? 

সমাধান: 
আমরা জানি, 
বহুভুজের বাহুর সংখ্যা n হলে, কর্ণের সংখ্যা = {n × (n - ৩)}/২ 
= ৭ × (৭ - ৩)/২
= ৭ × (৪/২)
= ৭ × ২
= ১৪ টি। 
৭৫৪.
আজমল 4 মিটার উত্তর দিকে যাওয়ার পর 6 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 4 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত? 
  1. ক) 11 মিটার
  2. খ) 8 মিটার
  3. গ) 10 মিটার
  4. ঘ) 7 মিটার
সঠিক উত্তর:
গ) 10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আজমল 4 মিটার উত্তর দিকে যাওয়ার পর 6 মিটার পশ্চিমে যায়। তারপর পুনরায় 4 মিটার উত্তরে যায়। তার যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব কত? 

সমাধান: 

যাত্রা স্থান থেকে বর্তমান অবস্থানের দুরত্ব ad2 = ae2 + de2
ad = √(ae2 + de2)
= √(62 + 82)
= √100
= 10
৭৫৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 65 সে.মি. এবং 63 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?
  1. 72 সে.মি.
  2. 48 সে.মি.
  3. 81 সে.মি.
  4. 78 সে.মি.
সঠিক উত্তর:
81 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
81 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমি যথাক্রমে 65 সে.মি. এবং 63 সে.মি. হলে, অতিভুজ ও উচ্চতার সমষ্টি কত?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
অতিভুজ2 = ভুমি2 + লম্ব2
⇒ 652 = 632 + লম্ব2
⇒ লম্ব2 = (4225 - 3969)
⇒ লম্ব2 = 256
⇒ লম্ব = √256
∴ লম্ব = 16 সে.মি.

∴ অতিভুজ ও উচ্চতার সমষ্টি = (65 + 16) সে.মি.
= 81 সে.মি.
৭৫৬.
একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের শীর্ষবিন্দু বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকে। মইটির দৈর্ঘ্য কত?
  1. 23 মিটার
  2. 21 মিটার
  3. 19 মিটার
  4. 17 মিটার
সঠিক উত্তর:
17 মিটার
উত্তর
সঠিক উত্তর:
17 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের শীর্ষবিন্দু বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকে। মইটির দৈর্ঘ্য কত?

সমাধান: 

মনে করি, 
ঘরের শীর্ষবিন্দুর অবস্থান = A,
ঘরের উচ্চতা AB = 12 মিটার,
ঘর থেকে মইয়ের নিচের প্রান্তের দূরত্ব BC = 5 মিটার,
মইটির দৈর্ঘ্য = AC

ABC সমকোণী ত্রিভুজে,
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AC2 = AB2 + BC2
 AC2 = 152 + 82
⇒ AC2 = 225 + 64
⇒ AC2 = 289
⇒ AC = √289
⇒ AC = 17

∴ মইটির দৈর্ঘ্য = 17 মিটার

৭৫৭.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ x একক এবং অপর বাহুদ্বয়ের একটি y একক হলে ৩য় বাহুটির দৈর্ঘ্য কত একক?
  1. ক) (x2 - y2)
  2. খ) √(x2 /y2)
  3. গ) √(x2 + y2)
  4. ঘ) √(x2 - y2)
সঠিক উত্তর:
ঘ) √(x2 - y2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √(x2 - y2)
ব্যাখ্যা
দেওয়া আছে, 
সমকোণী ত্রিভুজের অতিভুজ x একক 
অপর বাহুদ্বয়ের একটি y একক

ধরি,
৩য় বাহুটির দৈর্ঘ্য  = a 

তাহলে, পীথাগোরাসের উপপাদ্য অনুসারে -
a2 + y2 = x2
a2 = x2 - y2
a =√(x2 - y2)

৭৫৮.
একটি সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 
  1. ক) 540°
  2. খ) 270°
  3. গ) 360°
  4. ঘ) 450°
সঠিক উত্তর:
ক) 540°
উত্তর
সঠিক উত্তর:
ক) 540°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 

সমাধান:  
পঞ্চভূজের কোণগুলোর সমষ্টি = (5 - 2) × 180°
= 540°
৭৫৯.
একটি জাহাজ ৬ কিলোমিটার পূর্বদিকে যায় তারপর ৮ কিলোমিটার উত্তরদিকে যায়। যাত্রাস্থান থেকে জাহাজটির সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ১৪ কিলোমিটার
  2. ১০ কিলোমিটার
  3. ৫.২৯ কিলোমিটার
  4. ২ কিলোমিটার
সঠিক উত্তর:
১০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জাহাজ ৬ কিলোমিটার পূর্বদিকে যায় তারপর ৮ কিলোমিটার উত্তরদিকে যায়। যাত্রাস্থান থেকে জাহাজটির সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

যাত্রাস্থান থেকে জাহাজের সরাসরি দূরত্ব = √(62 + 82
= √(36 + 64)
= √100
= 10 কিলোমিটার 
৭৬০.
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ 30° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) 10টি
  2. খ) 12টি
  3. গ) 15টি
  4. ঘ) 18টি
সঠিক উত্তর:
খ) 12টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 12টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ 30° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বহুভুজটির বাহুর সংখ্যা = n
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°

সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে প্রতিটি বহিঃস্থ কোণ = (360°/n)

শর্তমতে, 
360°/n = 30°
360°/30° = n
∴ n = 12
৭৬১.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্যের অনুপাত ৯ : ৪০ এবং অতিভুজের দৈর্ঘ্য ৪১ সে.মি. হলে ভূমি এবং লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৯ সে.মি. এবং ৪০ সে.মি.
  2. ১২ সে.মি. এবং ১৭ সে.মি.
  3. ১৬ সে.মি. এবং ৩০ সে.মি.
  4. ৫ সে.মি. এবং ১২ সে.মি.
সঠিক উত্তর:
৯ সে.মি. এবং ৪০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯ সে.মি. এবং ৪০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্যের অনুপাত ৯ : ৪০ এবং অতিভুজের দৈর্ঘ্য ৪১ সে.মি. হলে ভূমি এবং লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = ৯ক
লম্ব = ৪০ক
অতিভুজ = ৪১ (দেওয়া আছে)

আমরা জানি,
পিথাগোরাসের সূত্র হতে,
⇒ (৯ক) + (৪০ক) = ৪১
⇒ ৮১ক + ১৬০০ক = ১৬৮১
⇒ ক(৮১ + ১৬০০) = ১৬৮১
⇒ ক = ১৬৮১/১৬৮১
⇒ ক = ১
∴ ক = ১

তাহলে,
ভূমি = ৯ × ১ = ৯ সে.মি.
লম্ব = ৪০ × ১ = ৪০ সে.মি.
৭৬২.
একটি পঞ্চভূজের সমষ্টি- 
  1. ক) ৪ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৮ সমকোণ
  4. ঘ) ৫ সমকোণ
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
ব্যাখ্যা
পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি = (২×৫ - ৪) সমকোণ = ৬ সমকোণ
৭৬৩.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ১০ সে. মি.
  2. ৮ সে. মি.
  3. ৪ সে. মি.
  4. ৬ সে. মি.
সঠিক উত্তর:
১০ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ভূমি = x সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.
শর্তমতে
x2+ (x - 2)= (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8

∴ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = x + 2 = 8 + 2 = 10 সে. মি.
৭৬৪.
একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. 13 ফুট
  2. 17 ফুট
  3. 19 ফুট
  4. 21 ফুট
সঠিক উত্তর:
17 ফুট
উত্তর
সঠিক উত্তর:
17 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:

ধরি,
মইটি y ফুট লম্বা।

সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
বা, AC2 = AB2 + BC2
বা, y2 = (15)2 + (8)2
বা, y2 = 225 + 64
বা, y2 = 289
বা, y2 = 172
∴ y = 17 ফুট

∴ মইটি 17 ফুট লম্বা।
৭৬৫.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত?
  1. ক) ৫ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৭ সমকোণ
  4. ঘ) ৮ সমকোণ
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = (2 × 5 - 4) সমকোণ
                                                                = (10 - 4) × 90°
                                                                = 6 × 90°
                                                                = 540°

পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি  = ৬ সমকোণ
৭৬৬.
সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 135° হলে কর্ণের সংখ্যা কত?
  1. 15 টি
  2. 20 টি
  3. 24 টি
  4. 30 টি
সঠিক উত্তর:
20 টি
উত্তর
সঠিক উত্তর:
20 টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 135° হলে কর্ণের সংখ্যা কত?

সমাধান:
বহুভুজটির বাহুর সংখ্যা = 360°/(180° - অন্তঃকোণ)
= 360°/(180° - 135°)
= 360°/45°
= 8 টি

∴ কর্ণের সংখ্যা = {8(8 - 3)}/2
= 40/2
= 20 টি
৭৬৭.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৫ ও ১২ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ৭ সেন্টিমিটার
  2. ১৩ সেন্টিমিটার
  3. ৮ সেন্টিমিটার
  4. ১৪ সেন্টিমিটার
সঠিক উত্তর:
১৩ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৫ ও ১২ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
বা, অতিভুজ = √(১২ + ৫)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯

∴ অতিভুজ = ১৩ সেন্টিমিটার
৭৬৮.
20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 14 মিটার
  4. 4 মিটার
সঠিক উত্তর:
12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে?

সমাধান:

ধরি,
AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 4 মিটার নামবে [চিত্রে দেখুন]।
মইয়ের দৈর্ঘ্য AC = BD = 20 মিটার এবং AB = 4 মিটার
∴ BC = 20 - 4 = 16 মিটার

এখন,
BC2 + CD2 = BD2 [∠C = 90° ]
বা, CD2 = BD2 - BC2 = (20)2 - (16)2 = 400 - 256  = 144
∴ CD =12 মিটার 

∴  নির্ণেয় দূরত্ব 12 মিটার।
৭৬৯.
3 cm, 4 cm ও 5 cm বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. সমকোণী
  2. সমদ্বিবাহু
  3. সমবাহু
  4. সবগুলো
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cm, 4 cm ও 5 cm বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে-

সমাধান:
আমরা জানি
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
(অতিভুজ) = লম্ব + ভূমি 

এখানে,
52 = 25 

আবার,  
32 + 42 = 9 + 16 = 25 

∴ 3 cm, 4 cm ও 5 cm বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ ।
৭৭০.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সে.মি. এবং পরিসীমা ৩০ সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর?
  1. ক) ২৪ বর্গ সেন্টিমিটার
  2. খ) ২৭ বর্গ সেন্টিমিটার
  3. গ) ২৮ বর্গ সেন্টিমিটার
  4. ঘ) ৩০ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
ঘ) ৩০ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

ধরি, অপর দুটি বাহুর দৈর্ঘ্য = a সে.মি. এবং b সে.মি.
আমরা জানি,
পরিসীমা= a+b+c
⇒ 30 = a+b 13
∴ a+b = 17 ........... (1)
আবার,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
বা, 13² = a² + b²
বা, (a + b)² - 2ab = 169
বা, 17² - 2ab = 169
বা, 2ab = 289 - 169
বা, ab = 120/2 = 60
সুতরাং ক্ষেত্রফল = (1/2)×a×b = (1/2)×60 = 30 বর্গ সে.মি.

৭৭১.
If the number of sides of a regular polygon is 12. What is the, what is the measure of each exterior angle?
  1. ক) 18°
  2. খ) 20°
  3. গ) 30°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
গ) 30°
উত্তর
সঠিক উত্তর:
গ) 30°
ব্যাখ্যা

আমরা জানি,
বহিঃস্থ কোণের ক্ষেত্রে বাহু সংখ্যা = 360°/বহিঃস্থ কোণ
বা, 12 = 360/বহিঃস্থ কোণ
∴ বহিঃস্থ কোণ = 360/12 = 30°

৭৭২.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 2 : 3 : 4 : 5 : 6 হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 162°
  2. 135°
  3. 105°
  4. 130°
সঠিক উত্তর:
162°
উত্তর
সঠিক উত্তর:
162°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 2 : 3 : 4 : 5 : 6 হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাতের যোগফল =  (2 + 3 + 4 + 5 + 6) = 20

পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (5 - 2) × 180°
= 540°

সুতরাং, বৃহত্তর কোণের মান = 540°× (6/20) = 162°
৭৭৩.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৫৬°। বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ১৫ টি
  2. ১৮ টি
  3. ১২ টি
  4. ২২ টি
সঠিক উত্তর:
১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৫৬°। বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ = ১৫৬°
∴ বহুভুজটির বহিঃস্থ কোণ = ১৮০° - ১৫৬° = ২৪°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/২৪°
= ১৫ টি
৭৭৪.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ৩/৪ অংশ হলে, ছোট বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার 
  2. ১২ মিটার 
  3. ১৫ মিটার 
  4. ২৪ মিটার 
সঠিক উত্তর:
১৫ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
১৫ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ৩/৪ অংশ হলে, ছোট বাহুর দৈর্ঘ্য কত?

​সমাধান:
ধরি, 
​ভূমির দৈর্ঘ্য = ৪ক মিটার
∴ লম্বের দৈর্ঘ্য = ৪ক × (৩/৪) = ৩ক মিটার

​পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
​ অতিভুজ = লম্ব + ভূমি
⇒ ​২৫ = (৩ক) + (৪ক) 
⇒ ​​৬২৫ = ৯ক + ১৬ক
⇒ ​​৬২৫ = ২৫ক
⇒ ​​ক = ৬২৫/২৫
​⇒ ​ক = ২৫
⇒ ​​ক = ৫

​∴ ভূমির দৈর্ঘ্য = (৪ × ৫) মিটার = ২০ মিটার 
​লম্বের দৈর্ঘ্য = (৩ × ৫) মিটার = ১৫ মিটার 

​∴ ​ছোট বাহুর দৈর্ঘ্য = লম্ব = ১৫ মিটার 

৭৭৫.
একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর অনুপাত যথাক্রমে 4 : 6 : 7 : 9 : 10 হলে, পঞ্চভুজটির বৃহত্তম অন্তঃস্থ ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য কত?
  1. 110°
  2. 120°
  3. 85°
  4. 90°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর অনুপাত যথাক্রমে 4 : 6 : 7 : 9 : 10 হলে, পঞ্চভুজটির বৃহত্তম অন্তঃস্থ ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য কত?

সমাধান:
আমরা জানি,
পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = 540°

প্রদত্ত অনুপাত = 4 : 6 : 7 : 9 : 10
অনুপাতের যোগফল = 4 + 6 + 7 + 9 + 10 = 36

∴ ক্ষুদ্রতম অন্তঃস্থ = {540° এর (4/36)} = 60°
∴ বৃহত্তম অন্তঃস্থ = {540° এর (10/36)} = 150°

∴ পঞ্চভুজটির বৃহত্তম অন্তঃস্থ ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য = (150° - 60°) = 90°
৭৭৬.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ৪৫
  2. খ) ৪১
  3. গ) ৪৭
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১
ব্যাখ্যা
পিথাগোরাসের উপপাদ্য কল্পনা করলে মইটি হবে অতিভূজ সমান দীর্ঘ।
আমরা জানি, অতিভূজ2 = লম্ব2 + ভূমি2
অতিভূজ2 = ৪০2 + ৯2
অতিভূজ2 = ১৬০০+৮১ = ১৬৮১
অতিভূজ = ৪১
∴ অতিভূজ তথা মইয়ের দৈর্ঘ্য = ৪১ ফুট
৭৭৭.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ১০ সে. মি.
  2. ৮ সে. মি.
  3. ৪ সে. মি.
  4. ৬ সে. মি.
সঠিক উত্তর:
১০ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.
লম্ব = x - 2 সে.মি.

শর্তমতে , x2 + (x - 2)2 = (x + 2)2
বা, x2 +  x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
হয়, x = 0 অথবা x - 8 = 0 [x = 0 গ্রহণযোগ্য নয়]
∴ x = 8

∴ অতিভূজ = x + 2 = 8 + 2 = 10 সে.মি.
৭৭৮.
একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. ৬০°
  2. ৯০°
  3. ১২০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
​ষড়ভুজের বাহু সংখ্যা, n = ৬ টি 

∴ ​প্রতিটি অন্তঃস্থ কোণ = {(২n - ৪)/n} × ৯০° 
​= {(২ × ৬ - ৪)/৬} × ৯০°
​= {(১২ - ৪)/৬} × ৯০° 
​= (৮/৬) × ৯০° 
​= ১২০° 

৭৭৯.
একটি Nonagon- এর অন্তকোণগুলোর সমষ্টি কত?
  1. 1260°
  2. 1080°
  3. 1885°
  4. 1660°
সঠিক উত্তর:
1260°
উত্তর
সঠিক উত্তর:
1260°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি Nonagon- এর অন্তকোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
বাহুর সংখ্যা n = 9
বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (9 - 2) × 180°
= 7 × 180০°
= 1260°

∴ একটি Nonagon-এর অন্তঃকোণগুলোর সমষ্টি = 1260°

এখানে,
Monogon (1 side)
Digon (2 sides)
Triangle (3 sides)
Quadrilateral (4 sides)

Pentagon (5 sides)
Hexagon (6 sides)
Heptagon (7 sides)
Octagon (8 sides)

Nonagon (9 sides)
Decagon (10 sides)
৭৮০.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ২০ ও ২১ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ২৫ সেন্টিমিটার
  2. ২৪ সেন্টিমিটার
  3. ২৯ সেন্টিমিটার
  4. ৩১ সেন্টিমিটার
সঠিক উত্তর:
২৯ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৯ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ২০ ও ২১ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ২০ সেন্টিমিটার ও ২১ সেন্টিমিটার

আমরা জানি,
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = √(২০ + ২১)
⇒ অতিভুজ = √(৪০০ + ৪৪১)
⇒ অতিভুজ = √(৮৪১)
∴ অতিভুজ = ২৯ সেন্টিমিটার