বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৯৩ / ৪৭৫ · ৯,২০১৯,৩০০ / ৪৭,৮৩৩

৯,২০১.
যদি x + 1 > 1 - 2x হয়, তবে অসমতাটির সমাধান হবে -
  1. x < 0
  2. x < - 3
  3. x > 3
  4. x > 0
সঠিক উত্তর:
x > 0
উত্তর
সঠিক উত্তর:
x > 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1 > 1 - 2x হয়, তবে অসমতাটির সমাধান হবে - 

সমাধান: 
x + 1 > 1 - 2x 
বা, x + 2x > 1 - 1 
বা, 3x > 0 
∴ x > 0
৯,২০২.
চারটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর বাজে। যদি দুপুর ১২ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ১২ : ৪২ টা 
  2. ১২ : ৫০ টা 
  3. ১ টা 
  4. ১ : ১২ টা 
  5. ১ : ১৫ টা 
সঠিক উত্তর:
১ : ১২ টা 
উত্তর
সঠিক উত্তর:
১ : ১২ টা 
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা যথাক্রমে ৬ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট ও ১৮ মিনিট পরপর বাজে। যদি দুপুর ১২ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৬, ৮, ১২, ১৮ এর ল.সা.গুর সমান সময়ের পর আবার একত্রে বাজবে।

সংখ্যা গুলোর মৌলিক উৎপাদক,
৬ = ২ × ৩
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২× ৩
১৮ = ২ × ৩ × ৩

∴ ৬, ৮, ১২, ১৮ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

সুতরাং, ঘণ্টাগুলো একবার দুপুর ১২ টায় বাজার পর পুনরায় একত্রে বাজবে= ১২ টা + ৭২ মিনিট
= ১২ টা + (৬০ মিনিট + ১২ মিনিট)
= (১২ টা + ১ ঘণ্টা) + ১২ মিনিট 
= ১ টা ১২ মিনিটে
৯,২০৩.
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) abcd
  2. খ) ab + cd
  3. গ) abcd + 1
  4. ঘ) abcd – 1
সঠিক উত্তর:
গ) abcd + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) abcd + 1
ব্যাখ্যা
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৯,২০৪.
যদি 492x + 4 = 73x + 3 হয়, তবে 2x এর মান কত?
  1. - 32
  2. 1/64
  3. - 10
  4. 1/32
সঠিক উত্তর:
1/32
উত্তর
সঠিক উত্তর:
1/32
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 492x + 4 = 73x + 3 হয়, তবে 2x এর মান কত?
 
সমাধান:
 492x + 4 = 73x + 3
⇒ (72)2x + 4 = 73x + 3
⇒ 74x + 8 = 73x + 3
⇒ 4x + 8 = 3x + 3
⇒ 4x - 3x = 3 - 8
∴ x = - 5

2x = 2- 5 = 1/25 = 1/32
৯,২০৫.
সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ২। ৭ বছর পর মনিরের বয়স কত হবে?
  1. ১৯বছর
  2. ২৪ বছর
  3. ২০ বছর
  4. ২৬ বছর
  5. ২২ বছর
সঠিক উত্তর:
২২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৩ : ২। ৭ বছর পর মনিরের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
বর্তমানে সানি ও মনিরের বয়স যথাক্রমে ৪ক এবং ৩ক বছর।
৫ বছর আগে, সানির বয়স ছিল ৪ক - ৫ বছর
এবং মনিরের বয়স ছিল ৩ক - ৫ বছর

প্রশ্নমতে,
(৪ক - ৫)/(৩ক - ৫) = ৩/২
⇒ ৯ক - ১৫ = ৮ক - ১০
⇒ ৯ক - ৮ক = ১৫ - ১০
⇒ ক = ৫

সানির বর্তমান বয়স = ৪ × ৫ = ২০ বছর
মনিরের বর্তমান বয়স = ৩ × ৫ = ১৫ বছর

∴ ৭ বছর পর মনিরের বয়স = ১৫ + ৭ = ২২ বছর
৯,২০৬.
(1 + √2) ও (1 - √2) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. x2 + 2x - 1 = 0
  2. x2 + 2x + 1 = 0
  3. x2 - 2x + 1 = 0
  4. x2 - 2x - 1 = 0
সঠিক উত্তর:
x2 - 2x - 1 = 0
উত্তর
সঠিক উত্তর:
x2 - 2x - 1 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + √2) ও (1 - √2) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + √2 এবং β = 1 - √2
মূলদ্বয়ের যোগফল, α +  β = 1 + √2 + 1 - √2
∴ α +  β = 2

মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + √2) . (1 - √2)
= (1)2 - (√2)2
= 1 - 2
∴ αβ = - 1

∴ নির্ণেয় সমীকরণ x2 - (α +  β) x + αβ = 0
বা, x2 - 2x - 1 = 0

∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 1 = 0
৯,২০৭.
৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে?
  1. ক) a + ১১ = ৪০
  2. খ) a + ৪০ = ১১
  3. গ) a = ৪০ + ১১
  4. ঘ) a = ৪০ + ১
সঠিক উত্তর:
গ) a = ৪০ + ১১
উত্তর
সঠিক উত্তর:
গ) a = ৪০ + ১১
ব্যাখ্যা

শর্তমতে, a - ১১ = ৪০
বা, a = ৪০ + ১১

৯,২০৮.
একটি চাকার পরিধি ৩ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৪৫০০ বার
  2. ৫০০ বার
  3. ৫০০০ বার
  4. ৪৫০ বার
সঠিক উত্তর:
৫০০০ বার
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৩ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ১৫ কিলোমিটার = ১৫০০০ মিটার

এখন,
৩ মিটার গেলে ঘুরে = ১ বার 
∴ ১ মিটার গেলে ঘুরে = ১/৩ বার 
∴ ১৫০০০ মিটার গেলে ঘুরে = (১ × ১৫০০০)/৩ বার 
= ৫০০০ বার । 
৯,২০৯.
x² - y² -2y - 1 এর একটি উৎপাদক (x + y + 1) হলে অপর উৎপাদক নিচের কোনটি হবে?
  1. ক) x - y + 1
  2. খ) y - x - 1
  3. গ) x - 1
  4. ঘ) x - y - 1
সঠিক উত্তর:
ঘ) x - y - 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x - y - 1
ব্যাখ্যা

x² - y² -2y - 1
= x² - (y + 2y + 1)
= x² - (y + 1)²
= (x + y + 1) (x - y - 1)

৯,২১০.
একটি ঝুড়িতে ২৬০টি লিচু আছে। ঝুড়িতে কমপক্ষে আরও কতটি লিচু যোগ করলে ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ২ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ২৬০টি লিচু আছে। ঝুড়িতে কমপক্ষে আরও কতটি লিচু যোগ করলে ৩, ৪ অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু = ১২
২৬০/ ১২ ⇒
ভাগফল = ২১
ভাগশেষ = ৮

সুতরাং আরও লিচু যোগ করতে হবে = ১২ – ৮ = ৪ টি
৯,২১১.
একটি ক্লাসে ৪৫ জন ছাত্র আছে। এর মধ্যে ২৩ জন ফুটবল খেলে, ১৮ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে? 
  1. ১২ জন
  2. ২ জন
  3. ৪ জন
  4. ৩৯ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৪৫ জন ছাত্র আছে। এর মধ্যে ২৩ জন ফুটবল খেলে, ১৮ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?

সমাধান:
যে কোন একটি বা উভয়টিই খেলে, n(F ∪ C) = ৪৫ - ৬ জন 
= ৩৯ জন

ফুটবল খেলে, n(F) = ২৩ জন
ক্রিকেট খেলে, n(C) = ১৮ জন

আমরা জানি,
n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
⇒ n(F ∩ C) = n(F) + n(C) - n(F ∪ C)
= ২৩ + ১৮ - ৩৯
= ৪১ - ৩৯
= ২

∴ উভয়টিই খেলে = ২ জন

৯,২১২.
১০টি সংখ্যার যোগফল ৫৩৩। এদের প্রথম ৫টির গড় ৫১ এবং শেষের ৪টির গড় ৪৭ হলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৮০
  2. খ) ৮৫
  3. গ) ৮৮
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
ঘ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০
ব্যাখ্যা

এখানে, প্রথম ৫টি সংখ্যার যোগফল = ৫ × ৫১ = ২৫৫
শেষের ৪টি সংখ্যার যোগফল = ৪ × ৪৭ = ১৮৮
সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে = ৫৩৩ - (২৫৫ + ১৮৮)
= ৫৩৩ - ৪৪৩
= ৯০

৯,২১৩.
5(3 - 2x) ≤ 3(4 - 3x) হলে - 
  1. ক) x ≥ 3
  2. খ) x ≥ 2
  3. গ) x ≥ 1
  4. ঘ) x ≥ 5
সঠিক উত্তর:
ক) x ≥ 3
উত্তর
সঠিক উত্তর:
ক) x ≥ 3
ব্যাখ্যা
প্রশ্ন: 5(3 - 2x) ≤ 3(4 - 3x) হলে - 

সমাধান: 
5(3 - 2x) ≤ 3(4 - 3x)
15 - 10x ≤ 12 - 9x
15 - 10x - 15 ≤ 12 - 9x - 15
- 10x ≤ - 9x - 3
- 10x + 9x ≤ - 9x - 3 + 9x
- x ≤ - 3 
- x( - 1) ≥ - 3( - 1)
x ≥ 3
৯,২১৪.
If x+2y = 4 and x/y = 2,then find out the value of x and y?
  1. ক) 1, 2
  2. খ) 2,1
  3. গ) 2, 3
  4. ঘ) 4,5
সঠিক উত্তর:
খ) 2,1
উত্তর
সঠিক উত্তর:
খ) 2,1
ব্যাখ্যা

এখানে x+2y = 4…..(1)
এবং x/y = 2
বা, x = 2y….(2)
(1)নং হতে পাই,
2y + 2y = 4
বা, 4y = 4
বা, y = 1
y এর মান (2) নং এ বসিয়ে পাই,
x = 2.1 = 2

৯,২১৫.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না?
  1. ক) x = 0
  2. খ) x+y = 1
  3. গ) 3x+4y = 3
  4. ঘ) y = 1/x
সঠিক উত্তর:
ঘ) y = 1/x
উত্তর
সঠিক উত্তর:
ঘ) y = 1/x
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে (ঘ) অপশনটি সরল রেখা নয়। কারণ, y = 1/x এই সমীকরণটির ঘাত হচ্ছে ২। তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।
৯,২১৬.
P = log496 - log424 হলে, P এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: P = log496 - log424 হলে, P এর মান কত?

সমাধান:
p = log496 - log424
⇒ p = log4(96/24)
⇒ p = log44
∴ p = 1
৯,২১৭.
একটি সামান্তরিকের বিপরীত ২টি কোণের সমষ্টি ৮০° হলে অপর কোণের মান কত?
  1. ক) ১৪০°
  2. খ) ১২০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ৮০°
সঠিক উত্তর:
ক) ১৪০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪০°
ব্যাখ্যা
সামান্তরিক বিপরীত ২টি কোণের সমষ্টি ৮০° 

আমরা জানি 
সামান্তরিকের ৪ কোণের সমষ্টি = ৩৬০°
অপর বিপরীত ২টি কোণের সমষ্টি = ৩৬০° - ৮০° = ২৮০°
 অপর ১টি কোণ = ২৮০°/২ = ১৪০°
৯,২১৮.
যদি x + y = 5 এবং xy = 6 হয়, তাহলে, {x2 + y2 + 4xy}2 = ?
  1. 1379
  2. 1369
  3. 1339
  4. 1389
সঠিক উত্তর:
1369
উত্তর
সঠিক উত্তর:
1369
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 5 এবং xy = 6 হয়, তাহলে, {x2 + y2 + 4xy}2 = ?

সমাধান:
x2 + y2 + 4xy
= (x + y)2 - 2xy + 4xy
= (x + y)2 + 2xy
= (5)2 + 2 × 6
= 25 + 12
= 37

∴ {x2 + y2 + 4xy}2 = (37)= 1369

৯,২১৯.
১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 
  1. ২০
  2. ২৪
  3. ২৮
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 

সমাধান: 
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭ 
= ২ × ৩ × ৭ 
এখানে, 
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১।

এখন, 
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১) 
= ৫ × ৩ × ২ 
= ৩০ 

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০।
৯,২২০.
4(x + 2) > 3x + 8 হলে, অসমতাটির সমাধান নির্ণয় করুন। 
  1. x > 0
  2. x > 2
  3. x > 4
  4. x > 6
সঠিক উত্তর:
x > 0
উত্তর
সঠিক উত্তর:
x > 0
ব্যাখ্যা
প্রশ্ন: 4(x + 2) > 3x + 8 হলে, অসমতাটির সমাধান নির্ণয় করুন। 

সমাধান: 
4(x + 2) > 3x + 8
⇒ 4x + 8 > 3x + 8
⇒ 4x - 3x > 8 - 8 
∴ x > 0
৯,২২১.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ০.০৩ মিটার
  2. ০.১ মিটার
  3. ০.৬ মিটার
  4. ০.৩ মিটার
সঠিক উত্তর:
০.৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
০.৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য = ক মিটার

আমরা জানি,
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
বা, ০.০৩ = (১/২) × (০.২ × ক)
বা, ০.২ × ক = ০.০৬
বা, ক = ০.০৬/০.২
∴ ক = ০.৩ মিটার

∴ অপর বাহুর দৈর্ঘ্য = ০.৩ মিটার
৯,২২২.
6a2 + a − 15 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) (2a - 3)
  2. খ) (2a + 3)
  3. গ) (a - 3)
  4. ঘ) (3a + 2)
সঠিক উত্তর:
ক) (2a - 3)
উত্তর
সঠিক উত্তর:
ক) (2a - 3)
ব্যাখ্যা
6a2 + a − 15
= 6a2 - 9a + 10a − 15
= 3a(2a - 3) + 5(2a - 3)
= (2a - 3)(3a + 5)
৯,২২৩.
৭০০ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ৭২ কি.মি. বেগে চলে। যদি উহা ১ মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে তবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৪০০ মিটার
  2. খ) ৬০০ মিটার
  3. গ) ৪৬০ মিটার
  4. ঘ) ৫০০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৫০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০০ মিটার
ব্যাখ্যা

ধরি, সুড়ঙ্গের দৈর্ঘ্য x মিটার
আমরা জানি,
বেগ ( v ) = সরণ(s)/ সময়(t)
এখানে বেগ = ( ৭২ × ১০০০ )/৩৬০০ = ২০ মি./সে.
সরণ = ৭০০ + x
সময় = ৬০ সে
প্রশ্নমতে,
⇒ ( ৭০০ + x )/৬০ = ২০
⇒ x = ৫০০ মিটার

৯,২২৪.
একটি বাক্সে ১৪টি লাল এবং ৬টি সবুজ বল আছে। নিরপেক্ষ ভাবে একটি নির্বাচন করলে তা লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ০.৩
  2. খ) ০.৫
  3. গ) ০.৭
  4. ঘ) ০.৯
সঠিক উত্তর:
গ) ০.৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.৭
ব্যাখ্যা
মোট বল = ১৪ + ৬ = ২০
লাল বল = ১৪
∴ লাল বল হওয়ার সম্ভাবনা = ১৪/২০ = ৭/১০ = ০.৭।
৯,২২৫.
৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?
  1. ক) ১৫ দিন
  2. খ) ১২ দিন
  3. গ) ১৬ দিন
  4. ঘ) ১৮ দিন
সঠিক উত্তর:
ক) ১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে? 

সমাধান: 
দিন বাকী আছে (২৭ - ৩) = ২৪ দিন 
লোক সংখ্যা হলো (৫০ + ৩০) = ৮০ জন 

৫০ জনের চলে ২৪ দিন 
∴ ১ জনের চলে ২৪ × ৫০ দিন 
∴ ৮০ জনের চলে (২৪ × ৫০)/৮০ দিন 
= ১৫ দিন 
৯,২২৬.
২৫৩° কোণকে কী কোণ বলে?
  1. স্থূলকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫৩° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
সুতরাং, ২৫৩° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 

অন্যদিকে, 
- দুইটি কোণের সমষ্টি ৯০° হলে,  কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। 
৯,২২৭.
'ক' অঙ্কে ১২টি ঠিক করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্ক ঠিক করলে সে ১০০% নম্বর পেত? 
  1. ২৪ টি
  2. ১৮ টি
  3. ৮ টি
  4. ১৬ টি
সঠিক উত্তর:
১৬ টি
উত্তর
সঠিক উত্তর:
১৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক' অঙ্কে ১২টি ঠিক করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্ক ঠিক করলে সে ১০০% নম্বর পেত? 

সমাধান: 
মোট নম্বরের ৭৫% = ১২ টি 
∴ মোট নম্বরের ১% = ১২/৭৫ টি 
∴ মোট নম্বরের ১০০% = (১২ × ১০০)/৭৫ = ১৬  টি 

সুতরাং, ১৬ টি অঙ্ক ঠিক করলে সে ১০০% নম্বর পেত। 

৯,২২৮.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬
ব্যাখ্যা

প্রশ্নানুসারে, ৮০% = ২৪ টাকা
∴ ১% = ২৪/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = ২৪ × ১০০/৮০ টাকা = ৩০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (৩০ - ২৪) টাকা = ৬ টাকা।

৯,২২৯.
৮ জনের এক অভিযাত্রী দলের ৫৬ কেজি ওজনের এক জনের পরিবর্তে অপর একজন যুক্ত হলে, গড় ওজন ২.৫ কেজি হ্রাস পায়। নতুন অভিযাত্রীর ওজন কত? 
  1. ৩৮ কেজি
  2. ৩৬ কেজি
  3. ৬৬ কেজি
  4. ৬৮ কেজি
সঠিক উত্তর:
৩৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩৬ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জনের এক অভিযাত্রী দলের ৫৬ কেজি ওজনের এক জনের পরিবর্তে অপর একজন যুক্ত হলে, গড় ওজন ২.৫ কেজি হ্রাস পায়। নতুন অভিযাত্রীর ওজন কত? 

সমাধান:
ধরি, 
৮ জন অভিযাত্রী দলের গড় ওজন = x কেজি 
৮ জন অভিযাত্রী দলের মোট ওজন = ৮x কেজি 
আবার, 
নতুন অভিযাত্রীর ওজন = y কেজি হলে, 
নতুন ৮ জনের গড় ওজন = (x - ২.৫) কেজি 
∴ নতুন ৮ জনের মোট ওজন = {(x - ২.৫) × ৮} কেজি 

প্রশ্নমতে, 
৮x - ৫৬ + y = {(x - ২.৫) × ৮}
বা, ৮x - ৫৬ + y = ৮x - ২০
বা, ৮x + y - ৮x = - ২০ + ৫৬ 
বা, y = ৩৬ 

∴ নতুন অভিযাত্রীর ওজন = ৩৬ কেজি । 
৯,২৩০.
একটি ত্রিভুজের দুই কোণের অনুপাত 3 : 5। তৃতীয় কোণটি 52° হলে, ছোট কোণটির পরিমাণ কত?
  1. 48°
  2. 58°
  3. 80°
  4. 90°
সঠিক উত্তর:
48°
উত্তর
সঠিক উত্তর:
48°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই কোণের অনুপাত 3 : 5। তৃতীয় কোণটি 52° হলে, ছোট কোণটির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের কোণ দুইটি যথাক্রমে 3a এবং 5a

প্রশ্নমতে,
3a + 5a + 52° = 180°
⇒ 8a = 180° - 52°
⇒ 8a = 128°
∴ a = 16°

সুতরাং, ছোট কোণটির পরিমাণ = (3 × 16°)
= 48°
৯,২৩১.
∠A = 90° এবং ∠B হলো ∠A এর সম্পূরক কোণ। তাহলে ∠B = ?
  1. 60°
  2. 45°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা

∠B যদি ∠A এর সম্পূরক কোণ হয়, তবে ∠A + ∠B = 180°
বা, 90° + ∠B = 180°
বা, ∠B = 180° - 90°
বা, ∠B = 90°

৯,২৩২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭২, ১২০ এবং ১৪৪ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
  1. ১২
  2. ২৪
  3. ৩৬
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭২, ১২০ এবং ১৪৪ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?

সমাধান: 
যে বৃহত্তম সংখ্যার দ্বারা ৭২, ১২০ এবং ১৪৪ বিভাজ্য সেটি হবে ৭২, ১২০ এবং ১৪৪ এর গ.সা.গু এর সমান।
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
১৪৪ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩

∴ ৭২, ১২০ এবং ১৪৪  এর গ.সা.গু হলো = ২ × ২ × ২ × ৩
= ২৪

∴ বৃহত্তম সংখ্যাটি হবে = ২৪ 
৯,২৩৩.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. x + y + 1
  2. x + y - 1
  3. x - y - 1
  4. x - y
সঠিক উত্তর:
x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
x + y - 1
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - y2 + 2y -1  এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)

৯,২৩৪.
যদি 510x = 4900 এবং  2√y = 25 হলে, [{5(x - 1)}5] / (4 - √y) এর মান কত?
  1. 14/5
  2. 14
  3. 28/5
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 510x = 4900 এবং  2√y = 25 হলে, [{5(x - 1)}5]/(4 - √y) এর মান কত?

সমাধান:
510x = 4900
⇒ (55x)2 = 702
∴ 55x = 70 

এখন
[{5(x - 1)}5] / (4 - √y)
= [{5(x - 1)}5] × (4 √y)
= (5x . 5- 1)5 × (2 √y)2
= 55x . 5 - 5 × (25)2
= 70 . 5- 5 × (52)2
= 70 × 5- 5 + 4
= 70 × (1/5)
= 14
৯,২৩৫.
ছেলের বর্তমান বয়স মায়ের বয়সের অর্ধেক। ১০ বছর পূর্বে মায়ের বয়স ছেলের বয়সের তিনগুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত? 
  1. ২০ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ছেলের বর্তমান বয়স মায়ের বয়সের অর্ধেক। ১০ বছর পূর্বে মায়ের বয়স ছেলের বয়সের তিনগুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
ছেলের বর্তমান বয়স = ক বছর 
∴ মায়ের বর্তমান বয়স = ২ক বছর 

প্রশ্নমতে, 
২ক - ১০ = ৩(ক - ১০) 
বা, ২ক - ১০ = ৩ক - ৩০ 
∴ ক = ২০

∴ ছেলের বর্তমান বয়স = ২০ বছর। 
৯,২৩৬.
A = {x ∈ N এবং 7 ≤ x < 11} এবং B = {x ∈ N এবং x মৌলিক সংখ্যা < 11} হলে (A - B) = ?
  1. {7, 8, 9, 10}
  2. {7, 8, 10}
  3. {8, 9, 10}
  4. {7, 9, 10}
সঠিক উত্তর:
{8, 9, 10}
উত্তর
সঠিক উত্তর:
{8, 9, 10}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ N এবং 7 ≤ x < 11} এবং B = {x ∈ N এবং x মৌলিক সংখ্যা < 11} হলে (A - B) = ?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : 7 ≤ x < 11}
B = {x : x মৌলিক সংখ্যা < 11}

এখন, 
A = {x : 7 ≤ x < 11}
= {7, 8, 9, 10}
এবং
B = {x : x মৌলিক সংখ্যা < 11}
= {2, 3, 5, 7}

A - B = {x : x ∈ A এবং x ∉ B}
= {7, 8, 9, 10} - {2, 3, 5, 7}
= {8, 9, 10}

৯,২৩৭.
যদি nPr = 840 এবং nCr = 140 হয়, তাহলে r এর মান কত?
  1. 4
  2. 6
  3. 3
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি nPr = 840 এবং nCr = 140 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
nPr = 840 এবং nCr = 140

আমরা জানি,
nPr​ = nCr​ × r!
⇒ 840 = 140 × r!
​⇒ r! = 840/140
⇒ r! = 6
⇒ r! = 3!
∴ r = 3

৯,২৩৮.
একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কতগুন?
  1. ক) দ্বিগুন
  2. খ) তিনগুন
  3. গ) চারগুন
  4. ঘ) পাঁচগুন
সঠিক উত্তর:
গ) চারগুন
উত্তর
সঠিক উত্তর:
গ) চারগুন
ব্যাখ্যা

AB = 2a হলে ক্ষেত্রদল = 4a2
AE = a হলে ক্ষেত্রদল = a2
∴ 4a2/a2 = 4 গুণ বড়।
৯,২৩৯.
২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?
  1. ১৫
  2. ২৫
  3. ৩০
  4. ৬০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশগুলোর ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) 
এখানে,
২, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৩০ এবং
৫, ৪, ৭ হরগুলোর গ.সা.গু = ১
∴ ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু = ৩০/১ 
= ৩০ ।
৯,২৪০.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC এর মান কত?
  1. ক) 126°
  2. খ) 108°
  3. গ) 72°
  4. ঘ) 54°
সঠিক উত্তর:
ঘ) 54°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 54°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC এর মান কত?



সমাধান:
আমরা জানি, একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
চিত্রটিতে, কেন্দ্রস্থ কোণ ∠BOC = 108° , বৃত্তস্থ কোণ ∠BAC =?

∴∠BAC = (1/2) × 108° = 54°
৯,২৪১.
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 48 ঘন সে.মি
  2. 108 ঘন সে.মি
  3. 60 ঘন সে.মি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
48 ঘন সে.মি
উত্তর
সঠিক উত্তর:
48 ঘন সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার  আয়তন কত?

সমাধান: প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি.
যেহেতু 32 + 42 = 52,
ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল = (1/2) × 4 × 3 = 6 বর্গ সে.মি.

সুতরাং, প্রিজমটির  আয়তন = 6 × 8 = 48 ঘন সে.মি.
৯,২৪২.
আশিক ও আরিফের আয়ের অনুপাত ৫ : ৭। আরিফ ও আসিফের আয়ের অনুপাত ৪ : ৫, আশিকের আয় ১৬০ টাকা হলে, আসিফের আয় কত?
  1. ক) ২৮০ টাকা 
  2. খ) ২২৮ টাকা 
  3. গ) ১৪০ টাকা 
  4. ঘ) ১১৪ টাকা
সঠিক উত্তর:
ক) ২৮০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৮০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: আশিক ও আরিফের আয়ের অনুপাত ৫ : ৭। আরিফ ও আসিফের আয়ের অনুপাত ৪ : ৫, আশিকের আয় ১৬০ টাকা হলে, আসিফের আয় কত?

সমাধান: 
আশিক ও আরিফের আয়ের অনুপাত = ৫ : ৭ = ২০ : ২৮
আরিফ ও আসিফের আয়ের অনুপাত = ৪ : ৫ = ২৮ : ৩৫
আশিক, আরিফ ও আসিফের আয়ের অনুপাত = ২০ : ২৮ : ৩৫
 
আশিকের আয় = ২০ক 
আরিফের আয় =২৮ক 
আসিফের আয় = ৩৫ক 

প্রশ্নমতে,
২০ক = ১৬০
ক =১৬০/২০
 ক = ৮ 
  
আসিফের আয় = ৩৫ × ৮ = ২৮০ টাকা 
৯,২৪৩.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৩ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ১০৫ 
  2. ৩৫ 
  3. ২১
  4. ৭০ 
সঠিক উত্তর:
১০৫ 
উত্তর
সঠিক উত্তর:
১০৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭, তাদের গ.সা.গু ৩ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ৫ক 
অপর সংখ্যা = ৭ক
∴ সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং, সংখ্যা দুটির ল.সা.গু = ৩৫ক

শর্তমতে,
ক = ৩ 

∴ ল.সা.গু = ৩৫ × ৩ = ১০৫ 

৯,২৪৪.
3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত ?
  1. ক) 36π 
  2. খ) 63π 
  3. গ) 39π 
  4. ঘ) 40π 
সঠিক উত্তর:
ক) 36π 
উত্তর
সঠিক উত্তর:
ক) 36π 
ব্যাখ্যা
গোলকের ব্যাসার্ধ r = 3 সে.মি.  

গোলকের আয়তন = (4/3) πr3 ঘন একক 
                             = (4/3) × π× 33
                             = (4/3) × π × 27
                             = 36π 
৯,২৪৫.
10 টি বই থেকে 4 টি বই কিভাবে পৃথক করা যাবে যেখানে 2 টি বই সর্বদা একই থাকবে?
  1. ক) 56
  2. খ) 28
  3. গ) 14
  4. ঘ) 34
সঠিক উত্তর:
খ) 28
উত্তর
সঠিক উত্তর:
খ) 28
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টি বই থেকে 4 টি বই কিভাবে পৃথক করা যাবে যেখানে 2 টি বই সর্বদা একই থাকবে?

সমাধান:
দুইটি বই সর্বদা একই হলে 10 - 2 বা 8 টি বই থেকে 4 - 2 বা 2 টি বই বাছাই করতে হবে।

∴ মোট বাছাই সংখ্যা = 8c2 = 28 
৯,২৪৬.
সেট A = {x : x একটি মৌলিক সংখ্যা এবং x2 < 100} হলে, P(A)-এর উপাদান সংখ্যা কত?
  1. 9
  2. 25
  3. 24
  4. 16
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

প্রশ্ন: সেট A = {x : x একটি মৌলিক সংখ্যা এবং x2 < 100} হলে, P(A)-এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
প্রদত্ত শর্তানুযায়ী, আমাদের এমন মৌলিক সংখ্যা বের করতে হবে যার বর্গ 100 এর থেকে ছোট।
x2 < 100
⇒ x < √100
⇒ x < 10

অতএব, 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো: 2, 3, 5, 7
সুতরাং, সেট A = {2, 3, 5, 7}

A সেটের উপাদান সংখ্যা = 4
আমরা জানি,
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার পাওয়ার সেট P(A)-এর উপাদান সংখ্যা হয় 2n.

∴ P(A)-এর উপাদান সংখ্যা = 24 = 16

৯,২৪৭.
১৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৩৭৭ বর্গ সে.মি.
  2. ৩৮৪ বর্গ সে.মি.
  3. ৩৯২ বর্গ সে.মি.
  4. ৩৯৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৩৯২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৯২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
ব্যাসার্ধ = ১৪ সে.মি
∴ ব্যাস = (১৪ × ২) সে.মি
= ২৮ সে.মি ; যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × (২৮)
= (১/২) × ২৮ × ২৮
= ৩৯২ বর্গ সে.মি.
৯,২৪৮.
প্রতি ডজন ডিম ৪৮ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কী দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ক) ১১০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ডজন ডিম ৪৮ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কী দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
 আমরা জানি,
১ ডজন = ১২ টি
১২ টি ডিমের ক্রয়মূল্য = ৪৮ টাকা
∴ ২০ টি ডিমের ক্রয়মূল্য = (৪৮ × ২০)/১২ টাকা
= ৮০ টাকা

২৫% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫ × ৮০)/১০০ টাকা
= ১০০ টাকা
৯,২৪৯.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ১৪৩
  3. গ) ৪৭
  4. ঘ) ৮৭
সঠিক উত্তর:
গ) ৪৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৪৭ মৌলিক সংখ্যা
৯,২৫০.
একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৫ মিটার
  2. ১২ মিটার
  3. ৯ মিটার
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের এক বাহুর = ৮ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = (৩ × বাহুর দৈর্ঘ্য) একক।
= (৩ × ৮) মিটার
= ২৪ মিটার

ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর = a একক

প্রশ্নমতে,
4a = 24
∴ a = 6

∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৬ মিটার।
৯,২৫১.
একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ১৩ সে.মি. এবং ৪ সে.মি.। পরিসীমার অর্ধেক কত?
  1. ১৭ সে.মি.
  2. ২১ সে.মি.
  3. ১৯ সে.মি.
  4. ১৫ সে.মি.
সঠিক উত্তর:
১৭ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৭ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ১৩ সে.মি. এবং ৪ সে.মি.। পরিসীমার অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি, 
সামান্তরিকে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়।

দেওয়া আছে, 
দুটি সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে, ১৩ সে.মি. এবং ৪ সে.মি.

∴ চারটি বাহু হবে, ১৩ সে.মি., ৪ সে.মি., ১৩ সে.মি., ৪ সে.মি.
∴ পরিসীমা = ১৩ + ৪ + ১৩ + ৪
= ৩৪ সে.মি.

∴ পরিসীমার অর্ধেক = ৩৪/২
= ১৭ সে.মি.

সুতরাং, পরিসীমার অর্ধেক ১৭ সে.মি.

শর্টকাট:
সামান্তরিকের পরিসীমা = ২ × (সন্নিহিত বাহু ১ + সন্নিহিত বাহু ২)
= ২ × (১৩ + ৪)
= ২ × ১৭
= ৩৪ সে.মি.
অর্ধেক = ৩৪/২ = ১৭ সে.মি.

৯,২৫২.
একটি ঘড়ি ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ১৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০০ টাকা
  2. ৪২০০ টাকা
  3. ৩৮০০ টাকা
  4. ৪৫০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ১৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ঘড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৫) = ৯৫ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ১৫) = ১১৫ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = (১১৫ - ৯৫) = ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২০ = ৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (৮০০ × ৫) = ৪০০০ টাকা

∴ ঘড়িটির ক্রয়মূল্য ৪০০০ টাকা।
৯,২৫৩.
│2x + 5│< 3 অসমতার সমাধান
  1. - 9 < x < - 1
  2. - 3 < x < - 1
  3. - 4 < x < - 1
  4. - 2 < x < - 1
সঠিক উত্তর:
- 4 < x < - 1
উত্তর
সঠিক উত্তর:
- 4 < x < - 1
ব্যাখ্যা
│2x + 5│< 3
- 3 < 2x + 5 < 3
- 3 - 5 < 2x < 3 - 5
- 8 < 2x < - 2
- 4 < x < - 1
৯,২৫৪.
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ৩০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
  1. ক) ৪টি
  2. খ) ৮টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
গ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ৩০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

সমাধান: 
 ১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মূল্য
১টি ছাগলের মূল্য = ৩/১৫টি গরুর মূল্য
১টি ছাগলের মূল্য = (৩ × ৩০)/১৫ টি গরুর মূল্য
                            = ৬টি গরুর মূল্য
৯,২৫৫.
x3 - qx + 15 = 0 এর একটি সমাধান 3 হলে q এর মান কত?
  1. 14
  2. 16
  3. 18
  4. 22
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - qx + 15 = 0 এর একটি সমাধান 3 হলে q এর মান কত?

সমাধান:
(3)3 - q(3) + 15 = 0
⇒ 27 - 3q + 15 = 0
⇒ - 3q = - 42
⇒ q = 14

৯,২৫৬.
log2(log381) এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 4
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
log2(log381)
= log2(log334)
= log2(4log33)
=log24
= log222
= 2log22
= 2 .1 
= 2
৯,২৫৭.
a = √3 এবং b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. a + b
  2. ab
  3. a/b
  4. b/a
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a = √3 এবং b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
a + b = √3 + √12 = 1.732050807.......... + 3.46410161..................... = 5.19615242.....................; যা একটি অমূলদ সংখ্যা।

ab = √3 × √12 = √(3 × 12) = √36 = 6; যা একটি মূলদ সংখ্যা।

a/b = √3/√12 = √3/√(3 × 4) = √3/(2√3) = 1/2; যা একটি মূলদ সংখ্যা।

b/a = √12/√3 = √(3 × 4)/√3 = (2√3)/√3 = 2; যা একটি মূলদ সংখ্যা।
৯,২৫৮.
logx324 = 4 হলে, 1/x এর মান কত?
  1. 2√3
  2. 1/3√2
  3. 1/2√3
  4. 3√2
সঠিক উত্তর:
1/3√2
উত্তর
সঠিক উত্তর:
1/3√2
ব্যাখ্যা
প্রশ্ন: logx324 = 4 হলে, 1/x এর মান কত?

সমাধান:
logx324 = 4
⇒ x4 = 324
⇒ x4 = 81 × 4
⇒ x4 = 34 × 22
⇒ x4 = 34 × (√2)4
⇒ x4 = (3√2)4
⇒ x = 3√2
∴ x = 1/3√2
৯,২৫৯.
একটি দ্রব্যের উপর পর পর ১০%, ২০% এবং ৩০% ছাড়ের সমতুল্য ছাড় হল -
  1. ৭১.২
  2. ৬২
  3. ৬০.৪
  4. ৪৯.৬%
সঠিক উত্তর:
৪৯.৬%
উত্তর
সঠিক উত্তর:
৪৯.৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের উপর পর পর ১০%, ২০% এবং ৩০% ছাড়ের সমতুল্য ছাড় হল -

সমাধান:
প্রথম ছাড়ের পরে: নতুন মূল্য = ১০০% - ১০% = আসলের ৯০%
দ্বিতীয় ছাড়ের পরে: নতুন মূল্য = ৯০% × (১০০% - ২০%) = ৯০% × ৮০% = আসলের ৭২%
তৃতীয় ছাড়ের পরে: নতুন মূল্য = ৭২% × (১০০% - ৩০%) = ৭২% × ৭০% = আসলের ৫০.৪%

∴ চূড়ান্ত মূল্য হল আসল মূল্যের ৫০.৪%

মোট সমতুল্য মোট ছাড় = ১০০% - ৫০.৪% = ৪৯.৬%
৯,২৬০.
একটি শ্রেণিকক্ষে xটি বেঞ্চ এবং y জন ছাত্র আছে। যদি প্রতিজন ছাত্রকে 1 টি করে বেঞ্চে বসানো হয় তবে 1 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। যদি প্রতি বেঞ্চে 2 জন ছাত্র বসানো হয় 1 টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা কত জন? 
  1. ক) 3 জন
  2. খ) 5 জন
  3. গ) 4 জন
  4. ঘ) 6 জন
সঠিক উত্তর:
গ) 4 জন
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিকক্ষে xটি বেঞ্চ এবং y জন ছাত্র আছে। যদি প্রতিজন ছাত্রকে 1 টি করে বেঞ্চে বসানো হয় তবে 1 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। যদি প্রতি বেঞ্চে 2 জন ছাত্র বসানো হয় 1 টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা কত জন? 

সমাধান: 
১ম শর্তমতে 
x = y - 1

২য় শর্তমতে 
2(x - 1) = y
2(y - 1 - 1) = y
2y - 4 = y
2y - y = 4
y = 4

ঐ শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা 4 জন।
৯,২৬১.
  1. 3/2
  2. 2/3
  3. 5/2
  4. 2/5
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৯,২৬২.
একটি ত্রিভুজের বাহু গুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 45°
  2. 60°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
একটি ত্রিভুজের বাহু গুলোর অনুপাত 1 : 1 : √2 হলে, ত্রিভুজটি সমকোণী।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ ৯০ ডিগ্রী
৯,২৬৩.
যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}, A = {2, 4, 6} এবং B = {1, 3} হয়, তবে A ∩ B' এর মান কত?
  1. A
  2. B
  3. B‘
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

প্রশ্ন: যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}, A = {2, 4, 6} এবং B = {1, 3} হয়, তবে A ∩ B' এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}
A = {2, 4, 6} এবং B = {1, 3}

এখন,
B' = U - B
= {1, 2, 3, 4, 5, 6, 7, 8} - {1, 3}
= {2, 4, 5, 6, 7, 8}

∴ A ∩ B' = {2, 4, 6} ∩ {2, 4, 5, 6, 7, 8}
= {2, 4, 6}
= A

সুতরাং, A ∩ B' = A

৯,২৬৪.
3 জন বালক এবং 4 জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে 3 জন বালক সর্বদা একত্রে থাকবে? 
  1. 520
  2. 720
  3. 640
  4. 920
সঠিক উত্তর:
720
উত্তর
সঠিক উত্তর:
720
ব্যাখ্যা
প্রশ্ন: 3 জন বালক এবং 4 জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে যেখানে 3 জন বালক সর্বদা একত্রে থাকবে? 

সমাধান: 
3 জন বালক একত্রে থাকলে মোট সংখ্যা = 5 জন 
5 জন কে সাজানো যায় = 5!
3 জন বালককে সাজানো যায় = 3!

একত্রে রেখে বিন্যাস = 5! × 3! = 120  ×  6 = 720
৯,২৬৫.
একটি বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮% ছাত্রী। ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?
  1. ক) ২১৬ জন
  2. খ) ২২৪ জন
  3. গ) ২৩২ জন
  4. ঘ) ২৩৪ জন
সঠিক উত্তর:
ঘ) ২৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩৪ জন
ব্যাখ্যা
সুতরাং ছাত্রসংখ্যা = ৪৫০ এর (১০০ - ৪৮%) = ২৩৪ জন।
৯,২৬৬.
(5, 2) এবং (2, 6) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?
  1. √5 একক
  2. 5 একক
  3. 25 একক
  4. √2 একক
সঠিক উত্তর:
5 একক
উত্তর
সঠিক উত্তর:
5 একক
ব্যাখ্যা
প্রশ্ন: (5, 2) এবং (2, 6) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x2 - x1)2 + (y2 - y1)2}
= √{(2 - 5)2 + (6 - 2)2}
= √{(- 3)2 + (4)2}
= √(9 + 16)
= √25
= 5 একক
৯,২৬৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে, বৃত্তের পরিধি ও বর্গের পরিসীমার অনুপাত কত?
  1. √π : 3
  2. 2√π : 2
  3. 2 : π
  4. √π : 2
সঠিক উত্তর:
√π : 2
উত্তর
সঠিক উত্তর:
√π : 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে, বৃত্তের পরিধি ও বর্গের পরিসীমার অনুপাত কত?

সমাধান: 
ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ = r
বর্গটির একবাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
বৃত্তের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বা, πr2 = a2
∴ a = r√π

∴ বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা = 2πr : 4a
= 2πr : 4 × r√π
= π : 2√π
= √π : 2
৯,২৬৮.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. ক) ১৫৫ টাকা
  2. খ) ৩১৫ টাকা
  3. গ) ১৪০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
সঠিক উত্তর:
ক) ১৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫৫ টাকা
ব্যাখ্যা
এখানে,
P = ৫০০০
r = ১০
n = ৩
সরল মুনাফা, I = Pnr/১০০
বা, I = (৫০০০×৩×১০)/১০০ = ১৫০০ টাকা
চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১+r/১০০)n
= ৫০০০(১+১০/১০০)
= ৫০০০(১+১/১০)
= ৫০০০(১+০.১)
= ৫০০০×(১.১)
= ৫০০০×১.৩৩১
= ৬৬৫৫ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = (৬৬৫৫-৫০০০) = ১৬৫৫ টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার পার্থক্য = (১৬৫৫-১৫০০) = ১৫৫ টাকা।
৯,২৬৯.
324 এর x ভিত্তিক লগ 4 হলে, x = ?
  1. 2√3
  2. 4√2
  3. 9√2
  4. 3√2
সঠিক উত্তর:
3√2
উত্তর
সঠিক উত্তর:
3√2
ব্যাখ্যা
logx324 = 4
x4 = 324
x4 = 3 × 3 × 3 × 3 × 2 × 2
x4 = 3422
x4 = (3√2)4
x = 3√2
৯,২৭০.
একটি ক্রিকেট টুর্নামেন্টে সুমন তার প্রথম ম্যাচে ৮৫ রান করলো। তৃতীয় ম্যাচের পর রানের গড় ৮৭ থেকে ৮২ হলো। সুমন তৃতীয় ম্যাচে কত রান করে?
  1. ৬৮ রান
  2. ৭২ রান 
  3. ৭৮ রান
  4. ৮৪ রান
সঠিক উত্তর:
৭২ রান 
উত্তর
সঠিক উত্তর:
৭২ রান 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট টুর্নামেন্টে সুমন তার প্রথম ম্যাচে ৮৫ রান করলো। তৃতীয় ম্যাচের পর রানের গড় ৮৭ থেকে ৮২ হলো। সুমন তৃতীয় ম্যাচে কত রান করে?

সমাধান:
প্রথম দুই ম্যাচে মোট রান = ৮৭ × ২
= ১৭৪ রান 

তৃতীয় ম্যাচ শেষে সুমনের মোট রান = ৮২ × ৩
= ২৪৬ রান

∴ তৃতীয় ম্যাচে সুমনের রান = ২৪৬ - ১৭৪
= ৭২ রান
৯,২৭১.
যদি 3m2 + 5m - 2 এবং m2 - 4 এর গ.সা.গু m + x হয়, তাহলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3m2 + 5m - 2 এবং m2 - 4 এর গ.সা.গু m + x হয়, তাহলে x এর মান কত?

সমাধান: 
১ম রাশি, 
3m2 + 5m - 2
= 3m2 + 6m - m - 2
= 3m(m + 2) - 1(m + 2)
= (3m - 1)(m + 2)

এবং
২য় রাশি,
m2 - 4
= m2 - 22
= (m + 2)(m - 2)

∴ গ.সা.গু = m + 2

প্রশ্নমতে, 
m + x = m + 2
∴ x = 2

৯,২৭২.
লজেন্সের মূল্য ১৫% কমে যাওয়ায় বর্তমানে ১০ টাকায় ২টি লজেন্স বেশি পাওয়া যায়। ১ ডজন লজেন্সের বর্তমান মূল্য কত?
  1. ৮ টাকা
  2. ১২ টাকা
  3. ৯ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: লজেন্সের মূল্য ১৫% কমে যাওয়ায় বর্তমানে ১০ টাকায় ২টি লজেন্স বেশি পাওয়া যায়। ১ ডজন লজেন্সের বর্তমান মূল্য কত?

সমাধান:
১৫% কমায় ১০ টাকায় কমে = ১০ × (১৫/১০০) = ১.৫ টাকা
∴ ১.৫ টাকা কমায় ২ টি চকলেট বেশি পাওয়া যায়।

অর্থাৎ,
২টি চকলেটের বর্তমান মূল্য = ১.৫ টাকা
∴ ১টি চকলেটের বর্তমান মূল্য = ১.৫/২ টাকা
∴ ১২ (১ ডজন) টি চকলেটের বর্তমান মূল্য = (১.৫/২) × ১২ টাকা
= ৯ টাকা
৯,২৭৩.
1 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি 2 এবং 5 উভয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/5
  2. 1/6
  3. 3/11
  4. 1/10
সঠিক উত্তর:
1/10
উত্তর
সঠিক উত্তর:
1/10
ব্যাখ্যা

প্রশ্ন: 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি 2 এবং 5 উভয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট সংখ্যা = 30টি
এখন, কোনো সংখ্যা 2 এবং 5 উভয়ের গুণিতক হলে তা তাদের লসাগু -এরও গুণিতক হবে।
2 এবং 5 এর ল.সা.গু. হলো 10।

1 থেকে 30 পর্যন্ত 10-এর গুণিতকগুলো হলো = 10, 20 এবং 30।
∴ মোট অনুকূল ফলাফলের সংখ্যা = 3টি

একটি ঘটনা ঘটার সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট সম্ভাব্য ফলাফল

এখানে, অনুকূল ফলাফল (10-এর গুণিতক) = 3
মোট সম্ভাব্য ফলাফল (মোট সংখ্যা) = 30

∴ 2 এবং 5 উভয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা = 3/30 = 1/10

৯,২৭৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫% ও ২০% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পেল?
  1. ৩০%
  2. ৩২%
  3. ৩৫%
  4. ৩৮%
সঠিক উত্তর:
৩৮%
উত্তর
সঠিক উত্তর:
৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫% ও ২০% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পেল?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০০ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ ১০০ মিটার
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০০০ বর্গ মিটার

দৈর্ঘ্য ১৫% বৃদ্ধিতে
আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য = ১১৫ মিটার
ও প্রস্থ ২০% বৃদ্ধিতে
আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য = ১২০ মিটার
নতুন ক্ষেত্রফল = (১১৫ × ১২০) বর্গ মিটার
= ১৩৮০০ বর্গ মিটার
ক্ষেত্রফল বৃদ্ধি =১৩৮০০  - ১০০০০  =  ৩৮০০ বর্গ মিটার

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি= (৩৮০০ x ১০০)/১০০০০ = ৩৮
৯,২৭৫.
পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় ৬১ হলে, এগুলোর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর কত?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

৬১ গড় বিশিষ্ট পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা = ৫৭, ৫৯, ৬১, ৬৩, ৬৫
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতমটির অন্তর = ৬৫ - ৫৭
= ৮

৯,২৭৬.
৩ জন পুরুষ অথবা ৫ জন মহিলা একটি কাজ ১২ দিনে সম্পন্ন করতে পারে, ৬ জন পুরুষ ও ৫ জন মহিলা ঐ কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ২ দিনে
  2. ৪ দিনে
  3. ৬ দিনে
  4. ৮ দিনে
সঠিক উত্তর:
৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন পুরুষ অথবা ৫ জন মহিলা একটি কাজ ১২ দিনে সম্পন্ন করতে পারে, ৬ জন পুরুষ ও ৫ জন মহিলা ঐ কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:

প্রশ্নানুসারে,
 ৩ জন পুরুষ = ৫ জন মহিলা

তাহলে,
∴ ৬ জন পুরুষ ও ৫ জন মহিলা
= ৬ জন পুরুষ + ৩ জন পুরুষ  [ যেহেতু, ৩ জন পুরুষ = ৫ জন মহিলা ]
= ৯ জন পুরুষ

৩ জন পুরুষ একটি কাজ করতে পারে ১২ দিনে
১ জন পুরুষ একটি কাজ করতে পারে ৩ × ১২ = ৩৬ দিনে
∴ ৯ জন পুরুষ একটি কাজ করতে পারে ৩৬/ ৯ দিনে
= ৪ দিনে

∴ ৬ জন পুরুষ ও ৫ জন মহিলা ঐ কাজটি ৪ দিনে সম্পন্ন করতে পারবে।
৯,২৭৭.
CAUTIONS শব্দটি থেকে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে, যেখানে ‍A, N থাকবে না?
  1. ক) 60
  2. খ) 72
  3. গ) 120
  4. ঘ) 240
সঠিক উত্তর:
গ) 120
উত্তর
সঠিক উত্তর:
গ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: CAUTIONS শব্দটি থেকে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে, যেখানে ‍A, N থাকবে না?

সমাধান:
যেহেতু A, N থাকবে না,
মোট বর্ণ 6টি
প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা, 6P3 = 6 × 5 × 4 = 120
৯,২৭৮.
যদি বাস ভাড়া ৪০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৭.২৩%
  2. ২৮.৫৭%
  3. ২৯.৬৩%
  4. ৩১.৬৪%
সঠিক উত্তর:
২৮.৫৭%
উত্তর
সঠিক উত্তর:
২৮.৫৭%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি বাস ভাড়া ৪০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান: 
৪০% বৃদ্ধিতে 
বাস ভাড়া = ১০০ + ১০০ এর ৪০% 
= ১০০ + ১০০ এর ৪০/১০০
= ১০০ + ৪০ টাকা 
= ১৪০ টাকা 

১৪০ টাকার স্থলে খরচ করতে হবে ১০০ টাকা 
১ টাকার স্থলে খরচ করতে হবে ১০০/১৪০ টাকা 
১০০ টাকার স্থলে খরচ করতে হবে (১০০ × ১০০)/১৪০ টাকা 
= ৭১.৪৩

খরচ কমাতে হবে = (১০০ - ৭১.৪৩)%
= ২৮.৫৭%
৯,২৭৯.
13 + 20 + 27 + 34 +..................+ 118 ধারাটির পদ সংখ্যা কত?
  1. 12
  2. 15
  3. 18
  4. 16
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

প্রশ্ন: 13 + 20 + 27 + 34 +..................+ 118 ধারাটির পদ সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর, d = 20 - 13 = 7
ধরি,
পদসংখ্যা = n
এবং n-তম পদ = 118

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d 

সুতরাং,
a + (n - 1)d  = 118
⇒ 13 + (n - 1)7 = 118
⇒ 13 + 7n - 7 = 118
⇒ 7n + 6 = 118
⇒ 7n = 118 - 6
⇒ 7n = 112
⇒ n = 112/7
⇒ n = 16

অর্থাৎ ধারাটির পদসংখ্যা = 16

৯,২৮০.
52 খানা তাস থেকে দৈব ভাবে 1টি তাস ওঠালে তাসটি রুইতনের টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/13
  2. খ) 1/52
  3. গ) 1/26
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) 1/52
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/52
ব্যাখ্যা

52 টি তাসের মধ্য রুইতনের তেক্কা আছে 1 টা।
∴তাসটি রুইতনের টেক্কা হওয়ার সম্ভাবনা = 1/52

৯,২৮১.
একটি পণ্য ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৭০০০ টাকা
সঠিক উত্তর:
৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১২% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
৮% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা

∴ বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য = ১০৮ - ৮৮ = ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/২০ টাকা
= ৬০০০ টাকা
৯,২৮২.
log√749 + log327 = ?
  1. ক) 0
  2. খ) 7
  3. গ) 6
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা

log√749 + log327
= log(√7)(√7)4 + log333
= 4log√7√7 + 3log33
= 4 + 3 [যেহেতু logaa = 1]
= 7

৯,২৮৩.
log959049 = x হলে, x এর মান কত?
  1. 9
  2. 8
  3. 7
  4. 5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: log959049 = x হলে, x এর মান কত?

সমাধান:
log959049 = x
⇒ 9x = 59049
⇒ 9x = 95
∴ x = 5
৯,২৮৪.
x4 + x² - 20 এর উৎপাদক নয় কোনটি?
  1. ক) (x + 2)
  2. খ) (x + 1)
  3. গ) (x - 2)
  4. ঘ) (x² + 5)
সঠিক উত্তর:
খ) (x + 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x + 1)
ব্যাখ্যা

.x4 + x² - 20
= x4 + 5x² - 4x² - 20
= x²(x² + 5) - 4(x² + 5)
= (x² + 5)(x + 2)(x - 2)

৯,২৮৫.
একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকী অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ৮ মিটার
  3. ৬ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬টি মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির কালো = ৫/৬ অংশ 
খুঁটির সাদা = ১ - (৫/৬) অংশ 
= (৬ - ৫)/৬ অংশ
= ১/৬ অংশ

কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৫/৬) - (১/৬) অংশ
= (৫ - ১)/৬ অংশ
= ৪/৬ অংশ
= ২/৩ অংশ

প্রশ্নমতে
২/৩ অংশ = ৬ মিটার
১ বা সম্পূর্ণ অংশ = (৩ × ৬)/২ মিটার
= ৯ মিটার
৯,২৮৬.
বার্ষিক ১০% সরল মুনাফায় ১০০০০ টাকার ৩ বছরের মুনাফা কত? 
  1. ২৫০০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৩২০০ টাকা
  4. ৪০০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% সরল মুনাফায় ১০০০০ টাকার ৩ বছরের মুনাফা কত? 

সমাধান: 
দেওয়া আছে,
মুনাফার হার, r = ১০% = ০.১ 
আসল, P = ১০০০০ টাকা 
সময়, n = ৩ বছর 
মুনাফা, I = ?

আমরা জানি,
I = Pnr 
= ১০০০০ × ৩ × ০.১ টাকা 
= ৩০০০ টাকা
৯,২৮৭.
দুটি সংখ্যার প্রথমটির তিনগুণ থেকে দ্বিতীয়টির দুই গুণ বিয়োগ করলে 5 হয়। আবার, প্রথমটির দুই গুণের সাথে  দ্বিতীয়টির তিনগুণ যোগ করলে 12 হয়। সংখ্যা দুইটি কত? 
  1. (2, 2)
  2. (- 1, 1)
  3. (3, 2)
  4. (3, 3)
সঠিক উত্তর:
(3, 2)
উত্তর
সঠিক উত্তর:
(3, 2)
ব্যাখ্যা
মনেকরি,
             সংখ্যা দুটি x ও y 

শর্তমতে,
3x - 2y = 5.......... (1)
2x + 3y = 12 ............. (2)

(1)নং × 3 + (2)নং × 2 ⇒
9x - 6y + 4x +6y =15 + 24 
13x = 39
 x = 3 

(1)নং এ x  এর মান বসিয়ে পাই,
3x - 2y = 5
3 ×3 - 2y = 5 
9 - 2y = 5 
- 2y = 5 - 9
- 2y = - 4
y = 2
সংখ্যা দুইটি = 3, 2
৯,২৮৮.
দু’টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে অন্তত একটি T আসার সম্ভাবনা-
  1. ক) 1/4
  2. খ) 1/2
  3. গ) 3/4
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) 3/4
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/4
ব্যাখ্যা
দু’টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুগুলো = {HH, HT, TH, TT}
মোট নমুনা বিন্দু = 4,
অন্তত একটি T এর অনুকূলে নমুনা বিন্ধু = 3
∴ সম্ভাব্যতা = 3/4
৯,২৮৯.
পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
  1. ক) ২ ইঞ্চি
  2. খ) ২৬ ইঞ্চি
  3. গ) ২৮ ইঞ্চি
  4. ঘ) ২৪ ইঞ্চি
সঠিক উত্তর:
ঘ) ২৪ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = ক এর ২/৩ ফুট 
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ৫ 
বা, (৩ক + ২ক)/৩ = ৫ 
বা, ৫ক = ৫ × ৩ 
বা, ৫ক = ১৫ 
বা, ক = ১৫/৫
∴ ক = ৩ 

∴ ছোট অংশ = (২ × ৩)/৩
= ২ ফুট
= ২ × ১২ ইঞ্চি  [যেহেতু ১ ফুট = ১২ ইঞ্চি] 
= ২৪ ইঞ্চি

∴ ছোট অংশের দৈর্ঘ্য ২৪ ইঞ্চি।
৯,২৯০.
(০.০০৪)/(০.১ × ০.৪) = কত?
  1. ০.০০১
  2. ০.১
  3. ০.০১
সঠিক উত্তর:
০.১
উত্তর
সঠিক উত্তর:
০.১
ব্যাখ্যা

প্রশ্ন: (০.০০৪)/(০.১ × ০.৪) = কত?

সমাধান:
(০.০০৪)/(০.১ × ০.৪)
= (০.০০৪)/(০.০৪)
= (৪/১০০০)/(৪/১০০)
= ১/১০
= ০.১

৯,২৯১.
একটি জিনিস ২০% লাভে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা কম হলে ১০% ক্ষতি হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩২০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস ২০% লাভে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা কম হলে ১০% ক্ষতি হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
জিনিসের ক্রয়মূল্য = ১০০ টাকা।

২০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা।

এবং ১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা
= ৯০ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি = (১২০ - ৯০) = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/৩০ টাকা
= ২০০ টাকা।

∴ জিনিসটির ক্রয়মূল্য = ২০০ টাকা।

৯,২৯২.
একটি খাড়া খুঁটি মাটি থেকে 9 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির মোট উচ্চতা কত?
  1. 14 মিটার
  2. 18 মিটার
  3. 24 মিটার
  4. 20 মিটার
সঠিক উত্তর:
24 মিটার
উত্তর
সঠিক উত্তর:
24 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খাড়া খুঁটি মাটি থেকে 9 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির মোট উচ্চতা কত? 

সমাধান:

মনেকরি, খুঁটির মোট উচ্চতা = x মিটার
দেওয়া আছে, খুঁটিটি মাটি থেকে 9 মিটার উপরে ভেঙে গেছে।
∴ খুঁটির দণ্ডায়মান অংশের উচ্চতা = 9 মিটার
এবং ভাঙা অংশের দৈর্ঘ্য = (x - 9) মিটার
খুঁটির গোড়া থেকে ভূমিতে স্পর্শ বিন্দুর দূরত্ব = 12 মিটার

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(ভাঙা অংশের দৈর্ঘ্য)2 = (দণ্ডায়মান অংশের উচ্চতা)2 + (ভূমির দূরত্ব)2
⇒ (x - 9)2 = 92 + 122
⇒ x2 - 18x + 81 = 81 + 144
⇒ x2 - 18x + 81 = 225
⇒ x2 - 18x + 81 - 225 = 0
⇒ x2 - 18x - 144 = 0
⇒ x2 - 24x + 6x - 144 = 0
⇒ x(x - 24) + 6(x - 24) = 0
⇒ (x - 24)(x + 6) = 0

হয়, x - 24 = 0 ⇒ x = 24
অথবা, x + 6 = 0 ⇒ x = - 6 (উচ্চতা ঋণাত্মক হতে পারে না)
∴ খুঁটিটির মোট উচ্চতা 24 মিটার।

৯,২৯৩.
১৬০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও দুই মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। প্রত্যেক মেয়ে কত টাকা পাবে?
  1. ৩২০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২৬০ টাকা
  4. ১৬০ টাকা
সঠিক উত্তর:
১৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও দুই মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। প্রত্যেক মেয়ে কত টাকা পাবে?

সমাধান: 
ক : খ = ১ : ৪
অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫
∴ খ পায় = ১৬০০ এর (৪/৫) = ১২৮০ টাকা

খ : মা : মেয়ে = ২ : ১ : ১
অনুপাতের যোগফল = (২ + ১ + ১) = ৪

∴ দুই মেয়ে পায় = ১২৮০ এর (১/৪) = ৩২০ টাকা

∴ প্রত্যেক মেয়ে পায় = ৩২০/২ = ১৬০ টাকা
৯,২৯৪.
x এর মান কত হলে a(x - a) = b(x - b) হবে?
  1. ক) -a
  2. খ) b - a
  3. গ) a - b
  4. ঘ) a + b
সঠিক উত্তর:
ঘ) a + b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a + b
ব্যাখ্যা
a( x – a) = b ( x – b)
or, ax – a2 = bx – b2
or, ax – bx = a2 – b2
or, x (a – b) = (a + b) (a – b)
or, x = (a + b)
So, x = a + b
৯,২৯৫.
| 2x + 1 | < 3 এর সমাধান -
  1. 1 < x < 2
  2. 2 < x < 3
  3. - 2 < x < 1
  4. - 2 < x < 2
সঠিক উত্তর:
- 2 < x < 1
উত্তর
সঠিক উত্তর:
- 2 < x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: | 2x + 1 | < 3

সমাধান:
| 2x + 1 | < 3
⇒ - 3 < 2x + 1 < 3
⇒ - 3 - 1 < 2x + 1 - 1< 3 - 1
⇒ - 4 < 2x < 2
⇒ - 4/2 < 2x/2 < 2/2
⇒ - 2 < x < 1
৯,২৯৬.
8x + 8x + 8x + 8x এর মান কোনটি?
  1. 23x + 1
  2. 4x + 1
  3. 8x + 4
  4. 23x + 2
সঠিক উত্তর:
23x + 2
উত্তর
সঠিক উত্তর:
23x + 2
ব্যাখ্যা

প্রশ্ন: 8x + 8x + 8x + 8x এর মান কোনটি?

সমাধান:
8x + 8x + 8x + 8x
= 8x(1 + 1 + 1 + 1)
= 8x × 4
= (23)x × 22
= 23x × 22
= 23x + 2

৯,২৯৭.
যদি logx2 = a এবং logx6 = b হয়, তাহলে logx72= কত?
  1. a + 3b
  2. a + 2b
  3. a - b
  4. a + b
সঠিক উত্তর:
a + 2b
উত্তর
সঠিক উত্তর:
a + 2b
ব্যাখ্যা
প্রশ্ন: যদি logx2 = a এবং logx6 = b হয়, তাহলে logx72= কত?

সমাধান:
logx72
= logx(2 × 36)
= logx(2 × 62)
= logx2 + logx6
= logx2 + 2logx6
= a + 2b [মান বসিয়ে]
৯,২৯৮.
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভিতর ৬টি করে ছোট বক্স আছে। মোট বক্সের সংখ্যা কত?
  1. ক) ১৮টি
  2. খ) ২০টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ৩০টি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৪ টি।
এবং ছোট বাক্স = ৪ X ৬ = ২৪ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১+৪+২৪ = ২৯ টি।

৯,২৯৯.
তোফায়েল ২০০ টি মারবেল প্রতিটি ২ টাকা করে কিনে আনে। ২০ টি মারবেল ভেঙ্গে যায় এবং বাকি গুলো সে ২.১৫ টাকা করে বিক্রি করলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে হবে?
  1. ১৩ টাকা লাভ
  2. ১৭ টাকা লাভ
  3. ১৩ টাকা ক্ষতি
  4. ১৭ টাকা ক্ষতি
সঠিক উত্তর:
১৩ টাকা ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
১৩ টাকা ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: তোফায়েল ২০০ টি মারবেল প্রতিটি ২ টাকা করে কিনে আনে। ২০ টি মারবেল ভেঙ্গে যায় এবং বাকি গুলো সে ২.১৫ টাকা করে বিক্রি করলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে হবে?

সমাধান: 
২০০টি মারবেলের ক্রয়মূল্য = ২০০ × ২ = ৪০০ টাকা।
১৮০ টি মারবেলের বিক্রয়মূল্য = ১৮০ × ২.১৫ = ৩৮৭ টাকা।

ক্ষতি = ৪০০ - ৩৮৭ = ১৩
৯,৩০০.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৭ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ১০ টি
  2. ১২ টি
  3. ১৪ টি
  4. ১৬ টি
সঠিক উত্তর:
১৪ টি
উত্তর
সঠিক উত্তর:
১৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৭ হলে, বহুভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - ৩)}/২
= ৭(৭ - ৩)/২
= ১৪ টি