উত্তর
ব্যাখ্যা
সমাধান:
পুকুরের দৈর্ঘ্য ২৮ ফুট
পুকুরের প্রস্থ ২৪ ফুট
পুকুরের ক্ষেত্রফল = (২৮ × ২৪) বর্গফুট
= ৬৭২ বর্গফুট
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৮৭ / ৪৭৫ · ৮,৬০১–৮,৭০০ / ৪৭,৮৩৩
ধরি, বিক্রি করতে হবে = x টি
প্রশ্নমতে,
(15 - x)/x = 25%
বা, (15 - x)/x = 25/100
বা, (15 - x)/x = 1/4
বা, 60 - 4x = x
বা, 5x = 60
বা, x = 12 টি
প্রশ্ন: 2x²+ x - 15 এর উৎপাদক কোনটি?
সমাধান:
সমীকরণটি = 2x2 + x - 15
মিডিলটার্ম করে পাই = 2x2 + 6x - 5x - 15
= 2x(x + 3) - 5(x + 3)
= (2x - 5)(x + 3)
∴ উৎপাদক = (x + 3)(2x - 5)
প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
সমাধান:
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
অন্তর = ১০০০০০ - ৯৯৯৯৯ = ১
খ ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ খ ১০〃 〃 〃 ১০/১৪ 〃
= ৫/৭ অংশ
∴ ক ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ
ক ২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৭/২ বা ৩৫ দিনে।
প্রশ্ন: দুইটি ছক্কা নিক্ষেপ করলে, প্রাপ্ত সংখ্যার গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাব্যতা কত?
সমাধান:
দুটি ছক্কা নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল = ৬ × ৬ = ৩৬
এখন,
গুণফল জোড় হবে যদি অন্তত একটি ছক্কায় জোড় সংখ্যা আসে।
জোড় সংখ্যা = ২, ৪, ৬ = মোট ৩টি এবং বিজোড় সংখ্যা = ১, ৩, ৫ = মোট ৩টি
গুণফল জোড় হবে না শুধুমাত্র যখন দুটি ছক্কাতেই বিজোড় সংখ্যা আসবে।
দুটি ছক্কায় বিজোড়-বিজোড় আসার সম্ভাব্য ফলাফল,
(১, ১), (১, ৩), (১, ৫), (৩, ১), (৩, ৩), (৩, ৫), (৫, ১), (৫, ৩), (৫, ৫) = ৯টি
অর্থাৎ,
গুণফল বিজোড় হওয়ার সম্ভাব্যতা = ৯/৩৬ = ১/৪
∴ গুণফল জোড় হওয়ার সম্ভাব্যতা = ১ - (গুণফল বিজোড় হওয়ার সম্ভাব্যতা)
= ১ - (১/৪)
= ৩/৪
সুতরাং, গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাব্যতা ৩/৪
dy/dx = d/dx(x2) = 2x
∴ (2, 3) বিন্দুতে dy/dx = 2.2 = 4
ধরি, x = 2, y = 3 এবং z = 4
এখন, y-xz = 3-2×4 = -5>0
যা অবশ্যই ভুল।
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ = ৮ টি
প্রশ্ন: রফিক ও শফিক একটি কাজ যথাক্রমে ১২ দিনে ও ৬ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
রফিক ১ দিনে করে = ১/১২ অংশ
শফিক ১ দিনে করে = ১/৬ অংশ
দুই জনে একত্রে ১ দিনে করে = (১/১২ + ১/৬) অংশ
= (১ + ২)/১২ অংশ
= ৩/১২ অংশ
= ১/৪ অংশ
∴ দুই জনে একত্রে ১/৪ অংশ কাজ করে ১ দিনে
∴ দুই জনে একত্রে সম্পূর্ণ (১ অংশ) কাজ করে (১ × ৪) দিনে
= ৪ দিনে
∴ তারা একত্রে কাজটি ৪ দিনে করতে পারবে।
১৭-১৩=৪
২৫-১৭=৮
৪১-২৫=১৬
৭৩-৪১=৩২
সুতরাং ৪, ৮, ১৬, ৩২ ক্রম ঠিক রাখতে উত্তর ৭৩ হবে।
প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয়গুণের সমান হয়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x2 + x = 9(x + 1)
বা, x2 + x = 9x + 9
বা, x2 + x − 9x − 9 =0
বা, x2 − 8x − 9 = 0
বা, x2 − 9x + x − 9 = 0
বা, x(x − 9) + 1 (x − 9) = 0
বা, (x − 9) (x + 1) = 0
হয়,
x − 9 = 0
∴ x = 9
অথবা,
x + 1 = 0
বা, x = − 1
কিন্তু x ≠ − 1, স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক হয় না।
∴ নির্ণেয় সংখ্যাটি = 9 ।
1 UK gal = 4.55 L
1 USA gal = 3.78541 L
প্রশ্ন: 2a + (2/a) = 12 হলে, a2 + (1/a2) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
2a + (2/a) = 12
বা, 2{a + (1/a)} = 12
বা, a + (1/a) = 12/2
∴ a + (1/a) = 6
এখন,
a2 + (1/a2)
= {a + (1/a)}2 - {2 × a × (1/a)}
= 62 - 2
= 36 - 2
= 34
ধরি,
একটি ক্রমিক সংখ্যা = a
অন্যটি = a + ১
প্রশ্নমতে,
তাদের বর্গের অন্তর = (a + ১)২ - a২
= a২ + ২a + ১ - a২
= ২a + ১
= ২x যে কোন পূর্ণ সংখ্যা + ১
= জোড় সংখ্যা + ১
= বিজোড় সংখ্যা
প্রশ্ন: ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
সমাধান:
বেগ = a মাইল/ঘণ্টা
দূরত্ব = b মাইল
a মাইল যায় 1 ঘণ্টায়
1 মাইল যায় 1/a ঘণ্টায়
b মাইল যায় b/a ঘণ্টায়
প্রশ্ন: 3x - 7 ≤ 8 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
3x - 7 ≤ 8
⇒ 3x - 7 + 7 ≤ 8 + 7 [উভয়পক্ষে 7 যোগ করে]
⇒ 3x ≤ 15
⇒ x ≤ 15/3
∴ x ≤ 5
প্রশ্ন: বার্ষিক ১০% সরল সুদে কত বছরে ৮০০ টাকার সুদ ৪০০ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৮০০ টাকা
সুদের হার (r) = ১০%
সুদ (I) = ৪০০ টাকা
সময় = n বছর
আমরা জানি,
SI = (P × r × n)/১০০
⇒ ৪০০ = (৮০০ × ১০ × n)/১০০
⇒ ৪০০ = (৮০০০ × n)/১০০
⇒ ৪০০ = ৮০n
⇒ n = ৪০০/৮০
∴ n = ৫ বছর
∴ সময় = ৫ বছর
প্রশ্ন: 720 এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?
সমাধান:
720 এর মৌলিক উৎপাদকগুলো = 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 5
এখানে,
2 আছে 4 বার।
3 আছে 2 বার।
5 আছে 1 বার।
যেহেতু মৌলিক উৎপাদকদের মধ্যে 2 সবচেয়ে বেশি বার রয়েছে (4 বার),
∴ 720 এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক = 2
A - B হলো A সেটে বিদ্যমান কিন্তু B তে নাই এমন উপাদানের সেট = {1,2,3} = A
প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে ৫ ঘণ্টায় ৬০ কি.মি যান। যদি নদীতে স্রোতের বেগ ৩ কিমি/ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?
সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৬০ কি.মি
সময় = ৫ ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = দূরত্ব ÷ সময় = ৬০ ÷ ৫ = ১২ কি.মি/ঘন্টা
আমরা জানি,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
∴ স্থির পানিতে নৌকার বেগ = স্রোতের প্রতিকূলে নৌকার বেগ + স্রোতের বেগ
= ১২ + ৩
= ১৫ কি.মি/ঘন্টা
প্রশ্ন: ১০% চক্রবৃদ্ধি সুদে ১০০০০ টাকার ২ বছরের সুদ কত হবে?
সমাধান:
দেওয়া আছে, আসল, P = ১০০০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P{১ + (r/১০০)n টাকা
= ১০০০০{১ + (১০/১০০)২ টাকা
= ১০০০০(১১০/১০০)২ টাকা
= ১০০০০ × (১১০/১০০) × (১১০/১০০) টাকা
= ১২১০০ টাকা
∴ চক্রবৃদ্ধি সুদ = (১২১০০ - ১০০০০) টাকা = ২১০০ টাকা
ধরি,
ঘরের দৈর্ঘ্য = ৪a,
প্রস্থ = a
∴ পরিসীমা ২(৪a + a) = ৩০
বা, ১০a = ৩০
∴ a = ৩
∴ দৈর্ঘ্য = ৪ × ৩ = ১২ মিঃ,
প্রস্থ = ৩ মিঃ
∴ কর্ণের দৈর্ঘ্য = √(১২2 + ৩2)
= √(১৪৪ + ৯)
= √১৫৩
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = √১৫৩ মিঃ
এবং বাহুর ক্ষেত্রফল = (√১৫৩)2
= ১৫৩ বর্গমিঃ
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 20°) = 1/2 হয়, তবে θ এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
sin(θ + 20°) = 1/2
⇒ sin(θ + 20°) = sin30°
⇒ θ + 20° = 30°
⇒ θ = 30° - 20°
∴ θ = 10°
∴ θ এর মান 10° হবে।
ΔABC সমবাহু ত্রিভূজ
∴ ∠A = 60°
∴ কেন্দ্রস্থ ∠BOC = বৃত্তস্থ 2 ∠A
= 2 × 60°
= 120°
প্রশ্ন: 5 + 10 + 15 + 20 + ................ ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?
সমাধান:
প্রথম পদ a = 5
সাধারণ অন্তর d = 10 - 5 = 5
পদ সংখ্যা n = 12
Sn = (n/2)[2a + (n - 1)d]
⇒ S12 = (12/2)[2 × 5 + (12 - 1) × 5]
⇒ S12 = 6 [10 + 11 × 5]
⇒ S12 = 6 [10 + 55]
⇒ S12 = 6 × 6
⇒ S12 = 390
∴ প্রথম 12টি পদের যোগফল 390।
ইংরেজি স্বরবর্ণ আছে পাঁচটি (a, e, i, o, u)
যেহেতু,
বর্ণের পুনরাবৃত্তি হবে সুতরাং মোট পাসওয়ার্ড সংখ্যা = 54 = 625
A:B = 4:5 = (4 × 5 ) : ( 5 × 5 ) = 20:25
A:C = 5:7 = (5 × 4 ) : ( 7 × 4 ) = 20:28
∴ A:B:C = 20:25:28
প্রশ্ন: E গুলো একত্রে এবং প্রথমে রেখে "ENGINEERING" শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?
সমাধান:
"ENGINEERING" শব্দটিতে
মোট বর্ণ = ১১টি
যেখানে,
E = ৩টি,
N = ৩টি,
G = ২টি,
I = ২টি
এবং R = ১টি।
শর্ত অনুযায়ী, E গুলো একত্রে এবং প্রথমে থাকবে। অর্থাৎ E গুলোর অবস্থান নির্দিষ্ট।
∴ বিন্যাস সংখ্যা = ৮!/(৩! × ২! × ২!)
= (৮ × ৭ × ৬ × ৫ × ৪ × ৩!)/(৩! × ২ × ২)
= ১৬৮০
প্রশ্ন: কোন সেটের উপাদান সংখ্যা 6 হলে ঐ সেটের প্রকৃত উপসেট কতটি হবে?
সমাধান:
একটি সেটে উপাদান সংখ্যা = 6
মোট উপসেটের সংখ্যা = 2n = 26 = 64
সুতরাং, প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 = 64 - 1 = 63টি
প্রথম রাশি, x3 + x2y
= x2(x + y)
দ্বিতীয় রাশি, x2y + xy2
= xy(x + y)
∴ গ.সা.গু = x(x + y)