বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ৩৫ / ৪৭৫ · ৩,৪০১৩,৫০০ / ৪৭,৮৩৩

৩,৪০১.
x3 + 3x2 + 3x + 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (x - 2)(x2 - x + 1)
  2. খ) (x + 2)(x2 + x + 1)
  3. গ) (x + 1)(x2 + x + 2)
  4. ঘ) (x - 2)(x2 + x - 1)
সঠিক উত্তর:
খ) (x + 2)(x2 + x + 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x + 2)(x2 + x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + 3x2 + 3x + 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
ধরি 
f(x) = x3 + 3x2 + 3x + 2
f(- 2) = (- 2)3 + 3(- 2)2 + 3(- 2) + 2
         = - 8 + 12 - 6 + 2 
         = 14 - 14 
         = 0 
x + 2, f(x) এর একটি উৎপাদক 

f(x) = x3 + 3x2 + 3x + 2
 = x3 + 2x2 + x2 + 2x + x + 2
 = x2(x + 2)+ x(x + 2) + 1(x + 2)
= (x + 2)(x2 + x + 1)
৩,৪০২.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩২ ও ১৮ হলে, মধ্য সমানুপাতী কত হবে?
  1. ২০
  2. ২৪
  3. ২৬
  4. ২৮
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩২ ও ১৮ হলে, মধ্য সমানুপাতী কত হবে?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে।
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (মধ্য রাশি) = ৩২ × ১৮
⇒ (মধ্য রাশি) = ৫৭৬
⇒ মধ্য রাশি = √৫৭৬
∴ মধ্য রাশি = ২৪
৩,৪০৩.
6 টি গণিতের এবং 6 টি পদার্থের বই থেকে 5 টি বই কত উপায়ে বাচাই করা যায় যেখানে গণিতের 3 টি বই থাকবে এবং বাকীগুলো পদার্থ বিজ্ঞানের বই।
  1. ক) 30
  2. খ) 300
  3. গ) 15
  4. ঘ) 150
সঠিক উত্তর:
খ) 300
উত্তর
সঠিক উত্তর:
খ) 300
ব্যাখ্যা
6 টি গণিতের বই থেকে 3 টি বাছাই করা যায় = 6C3 = 20 উপায়ে
6 টি পদার্থবিজ্ঞানের বই থেকে 2 টি বাছাই করা যায় = 6C2 = 15 উপায়ে
∴ 5 টি বই বাছাইয়ের উপায় = 20×15 = 300
৩,৪০৪.
f(x) = 6x2 - ax - 3 এবং (3x - 1), f(x) এর একটি উৎপাদক হলে a এর মান কত?
  1. 7
  2. - 7
  3. - 8
  4. 8
সঠিক উত্তর:
- 7
উত্তর
সঠিক উত্তর:
- 7
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 6x2 - ax - 3 এবং (3x - 1), f(x) এর একটি উৎপাদক হলে a এর মান কত?

সমাধান:
f(x) = 6x2 - ax - 3
∴ f(1/3) = 6(1/3)2 - a(1/3) - 3 = 0
⇒ 6/9 - a/3 - 3 = 0
⇒ 6 - 3a - 27 = 0
⇒ - 3a = 21
∴ a = - 7
৩,৪০৫.
একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. এবং উচ্চতা 5 সে.মি.। বেলনের আয়তন কত?
  1. 110 ঘন সে.মি.
  2. 220 ঘন সে.মি.
  3. 770 ঘন সে.মি.
  4. 528 ঘন সে.মি.
সঠিক উত্তর:
770 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
770 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. এবং উচ্চতা 5 সে.মি.। বেলনের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ব্যাসার্ধ, r = 7 সে.মি.
বেলনের উচ্চতা, h = 5 সে.মি. 

আমরা জানি,
বেলনের আয়তন = πr2h
= (22/7) × (7)2 × 5 ঘন সে.মি.
= 22 × 7 × 5 ঘন সে.মি.
= 770 ঘন সে.মি.
৩,৪০৬.
একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ১০ যোগ করলে সংখ্যাটির অর্ধেকের সমান হয়। সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৪৮
  4. ৬০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ১০ যোগ করলে সংখ্যাটির অর্ধেকের সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) + ১০ = ক/২
⇒ (ক + ৩০)/৩ = ক/২
⇒ ২(ক + ৩০) = ৩ক
⇒ ২ক + ৬০ = ৩ক
⇒ ৩ক - ২ক = ৬০
∴ ক = ৬০
৩,৪০৭.
a + b = 8 এবং a2 + b2 = 34 হলে, ab এর মান কত?
  1. 10
  2. 12
  3. 15
  4. 18
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 8 এবং a2 + b2 = 34 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 8
এবং a2 + b2 = 34

এখন,
(a + b)2 = a2 + 2ab + b2
⇒ 82 = 34 + 2ab
⇒ 64 = 34 + 2ab
⇒ 2ab = 64 - 34
⇒ 2ab = 30
∴ ab = 15
৩,৪০৮.
একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৬ মিটার হলে, এর দৈর্ঘ্য কত হবে?
  1. ১২ মিটার
  2. ১০ মিটার
  3. ১৪ মিটার
  4. ৮ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৬ মিটার হলে, এর দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার
প্রস্থ ৬ মিটার 
মনে করি,
আয়তাকার ক্ষেত্রের  দৈর্ঘ্য ক মিটার

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √(দৈর্ঘ্য+ প্রস্থ)
= √(ক+ ৬) মিটার
= √(ক+ ৩৬) মিটার

শর্তমতে,
√(ক+ ৩৬) = ১০
বা, ক+ ৩৬ = ১০
বা, ক= ১০০ - ৩৬
বা, ক= ৬৪
বা, ক = √৬৪
∴ ক = ৮

তাহলে, আয়তাকার ক্ষেত্রের  দৈর্ঘ্য ৮ মিটার

৩,৪০৯.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 : 3 : 5। ত্রিভুজটির বৃহত্তম কোণের অর্ধেক কত? 
  1. ক) 90°
  2. খ) 45°
  3. গ) 30°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
খ) 45°
উত্তর
সঠিক উত্তর:
খ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 : 3 : 5। ত্রিভুজটির বৃহত্তম কোণের অর্ধেক কত? 

সমাধান: 
ধরি 
কোণগুলো = 2x , 3x  5x

প্রশ্নমতে,
 2x + 3x + 5x = 180°
10x  = 180°
x = 18°

ত্রিভুজটির বৃহত্তম কোণ =  5 × 18° = 90°

ত্রিভুজটির বৃহত্তম কোণের অর্ধেক = 90°/2 = 45°
৩,৪১০.
একটি সিলিন্ডারের উচ্চতা 10 মিটার এবং আয়তন 500π ঘন মিটার। ব্যাসার্ধ কত হবে?
  1. 2√3  মিটার
  2. 15  মিটার
  3. 9  মিটার
  4. 5√2  মিটার
সঠিক উত্তর:
5√2  মিটার
উত্তর
সঠিক উত্তর:
5√2  মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের উচ্চতা 10 মিটার এবং আয়তন 500π ঘন মিটার। ব্যাসার্ধ কত হবে?

সমাধান:
দেওয়া আছে, 
সিলিন্ডারের উচ্চতা, h = 10 মিটার
আয়তন, V = 500π ঘন মিটার

আমরা জানি, 
সিলিন্ডারের আয়তন = πr2h

প্রশ্নমতে,
πr2h = 500π
⇒ r2 = 500/10
⇒ r2 = 50
⇒ r = √50
∴ r = 5√2

সুতরাং, সিলিন্ডারের ব্যাসার্ধ 5√2  মিটার। 

৩,৪১১.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫৭° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩৩°
  2. ৫৭°
  3. ১১৪°
  4. ১২৩°
সঠিক উত্তর:
১১৪°
উত্তর
সঠিক উত্তর:
১১৪°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৫৭° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়।
সুতরাং পরিধিস্থ কোণের পরিমাণ ৫৭° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে = ২ × ৫৭°
= ১১৪°
৩,৪১২.
প্রথম ৫০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৫০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য কত?
  1. ক) ০
  2. খ) ৫০
  3. গ) ৮০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
খ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ৫০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৫০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য কত?

সমাধান: 
প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি = n2 + n
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি = n

প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এর পার্থক্য = n2 + n - n2 
= n 

∴ প্রথম ৫০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৫০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য = ৫০
৩,৪১৩.
2 + 4 + 8 + 16 + ............. এই ধারাটির কোন পদের মান 512?  
  1. 7
  2. 8
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + ............. এই ধারাটির কোন পদের মান 512? 

সমাধান: 
2 + 4 + 8 + 16 + ............. 
ধারাটির ১ম পদ, a = 2 
সাধারণ অনুপাত, r = 4/2 = 2 

∴ n তম পদ = arn - 1 
বা, 2.2n - 1 = 512
বা, 21 + n - 1 = 512 
বা, 2n = 512 
বা, 2n = 29 
∴ n = 9 

∴ ধারাটির 9 তম পদের মান 512. 

৩,৪১৪.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? 
  1. ক) 30 মিটার
  2. খ) 20 মিটার
  3. গ) 25 মিটার
  4. ঘ) 35 মিটার
সঠিক উত্তর:
ক) 30 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? 

সমাধান:
মনে করি
আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x + 10 মিটার 

প্রশ্নমতে,
2(x + x + 10) = 140
2(2x + 10) = 140
2x + 10 = 70
2x = 70 - 10
2x = 60
x = 30
৩,৪১৫.
পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
  1. ২০ বছর
  2. ৩০ বছর
  3. ৪০ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি =  ৩০ × ৩ বছর
= ৯০ বছর 

দুই সন্তানের বয়সের গড় ২০ বছর
দুই সন্তানের বয়সের সমষ্টি = ২০ × ২ বছর
= ৪০ বছর 

পিতার বয়স = (৯০ - ৪০)বছর
= ৫০ বছর 
৩,৪১৬.
'ACCURATE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর R ও শেষ অক্ষর T থাকে?
  1. ক) 120
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ঘ) 180
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 180
ব্যাখ্যা
প্রশ্ন: 'ACCURATE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর R ও শেষ অক্ষর T থাকে?

সমাধান: 
'ACCURATE' শব্দে 8টি বর্ণ আছে। যেখানে 
A = 2টি
C = 2টি

১ম অক্ষর R ও শেষ অক্ষর T থাকলে বাকী থাকে 6টি অক্ষর

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
                         = 180 উপায়ে
৩,৪১৭.
1/(loga(abc)) + 1/(logb(abc)) + 1/(logc(abc)) =কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

1/(loga(abc)) + 1/(logb(abc)) + 1/(logc(abc))
= logka/(logk(abc)) + logkb/(logk(abc)) + logkc/(logk(abc))
= (logka + logkb + logkc)/( logk(abc)) {সূত্র logaM= (logbM)/(logba)}
= ( logk(abc)) / ( logk(abc))
= 1

৩,৪১৮.
A = {a,b}, B = {a,b,c} এবং C = A ∪ B হলে, P(C) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 3
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
দেওয়া আছে, 
A= {a, b}
B = {a, b, c}
C = A ∪ B
   =  {a,b} ∪ {a, b, c}
   = {a, b, c}

C এর উপাদান সংখ্যা n = 3

P(C) এর উপাদান সংখ্যা = 2n 
                                      = 23
                                      = 8
৩,৪১৯.
A, B, C বর্ণের ৩টি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C বর্ণের ৩টি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?

সমাধান: 
৩টি করে বর্ণ নিয়ে বিন্যাস করা যায় = ৩!
= ৬ উপায়ে
৩,৪২০.
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 120 মিটার এবং প্রস্থ 90 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 4 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 824 বর্গমিটার
  2. 972 বর্গমিটার
  3. 1080 বর্গমিটার
  4. 720 বর্গমিটার
সঠিক উত্তর:
824 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
824 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 120 মিটার এবং প্রস্থ 90 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 4 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:

আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 120 মিটার এবং প্রস্থ 90 মিটার।

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = 120 × 4 = 480 বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (90 - 4) × 4 = 344 বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (480 + 344) বর্গমিটার
= 824 বর্গমিটার

৩,৪২১.
কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়?
  1. ক) গড়
  2. খ) মধ্যক
  3. গ) প্রচুরক
  4. ঘ) পরিসর
সঠিক উত্তর:
ঘ) পরিসর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিসর
ব্যাখ্যা
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো: গড়, মধ্যক, প্রচুরক।
৩,৪২২.
কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ৫০ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৬০ টাকা
  4. ৭০ টাকা
সঠিক উত্তর:
৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? 
 
সমাধান: 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা 
আবার, 
৪০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা 
= ১৪০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ৪০)/৮০ টাকা 
= ৭০ টাকা 
 
∴ ৭০ টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে।
৩,৪২৩.
x2 - 5x + 6 < 0 হলে-
  1. 1 < x < 6
  2. - 3 < x < - 2
  3. x < 2
  4. 2 < x < 3
সঠিক উত্তর:
2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
2 < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 - 5x + 6 < 0 হলে-

সমাধান:
x2 - 5x + 6 < 0
বা, x2 - 2x - 3x + 6 < 0
বা, x(x - 2) - 3(x - 6) < 0
∴ (x - 2)(x - 3) < 0

x2 - 5x + 6 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 3 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 3 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 3
2 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 5x + 6 < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 3 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 3 < 0
অর্থাৎ x > 2 এবং x < 3
x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 3
৩,৪২৪.
p2 - r 2 + q2 - 2pq এর সঠিক উৎপাদক কোনটি? 
  1. (p - q + r)(p - q - r)
  2. (p + q - r)(p - q + r)
  3. (p - q + r)(p + q + r)
  4. (p - q - r)(p + q - r)
সঠিক উত্তর:
(p - q + r)(p - q - r)
উত্তর
সঠিক উত্তর:
(p - q + r)(p - q - r)
ব্যাখ্যা

প্রশ্ন: p2 - r2 + q2 - 2pq এর সঠিক উৎপাদক কোনটি?     

সমাধান:
p2 - 2pq + q2 - r2
=(p - q)2 - (r)2
=(p - q + r) (p - q - r)

৩,৪২৫.
দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি?
  1. দুটি ত্রিভুজের ৩টি বাহু পরস্পর সমান হবে।
  2. দুটি ত্রিভুজের ২টি কোণ পরস্পর সমান এবং সংলগ্ন ১টি বাহু সমান হবে।
  3. দুটি ত্রিভুজের ২টি বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি সমান হবে।
  4. উপরের সবগুলো।
সঠিক উত্তর:
উপরের সবগুলো।
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো।
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি?

সমাধান: 
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত:
- একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়
- দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
৩,৪২৬.
৩০ থেকে ৬০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ থেকে ৬০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

সমাধান:
যে সংখ্যাগুলো ১ এবং সেই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তারাই মৌলিক সংখ্যা।

৩০ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো:
৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯
মৌলিক সংখ্যার সংখ্যা = ৭ টি।
সুতরাং, ৩০ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হলো ৭ টি।

নোট:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা (মোট ২৫টি):
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

৩,৪২৭.
একটি বর্গাকার বাগানের চার পাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ৪ বর্গমিটার
  2. খ) ৫২ বর্গমিটার
  3. গ) ৬০ বর্গমিটার
  4. ঘ) ১৪৪ বর্গমিটার
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মনেকরি, 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক মিটার 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ক বর্গমিটার 
      রাস্তাসহ  বর্গাকার বাগানের দৈর্ঘ্য (ক + ৪) মিটার
     রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (ক + ৪) বর্গমিটার

প্রশ্নমতে, 
   (ক + ৪) = ১৯৬ 
    বা, ক + ৪ = √১৯৬ 
    বা,  ক + ৪ = ১৪ 
    বা, ক = ১৪ - ৪ 
       ∴  ক = ১০

রাস্তার ক্ষেত্রফল = (ক + ৪)- ক২ 
                          = (১০ + ৪) - ১০
                                = ১৪ - ১০
                           = ১৯৬ - ১০০ 
                               
= ৯৬ বর্গমিটার
৩,৪২৮.
x + y = 12 এবং xy = 35 হলে, x - y এর মান কত ?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং xy = 35 হলে, x - y এর মান কত ?

সমাধান: 
x + y = 12 
xy = 35

আমরা জানি 
4xy = (x + y)2 - (x - y)2
⇒ (x - y)2 = 122 - 4xy
⇒ (x - y)2 = 144 - 4 × 35
⇒ (x - y)2 = 144 - 140
⇒ (x - y)2 = 4
∴ x - y = 2
৩,৪২৯.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ৬৫৭
  2. খ) ৬৯২
  3. গ) ২৭৩
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
গ) ২৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৭ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৭ /১০০ টাকা 
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৭ × ৬৫০ × ৬)/১০০ টাকা 
= ২৭৩ টাকা 
 
৩,৪৩০.
√27এর 3 ভিত্তিক log কত?
  1. ক) 1/3
  2. খ) 2/3
  3. গ) 3/2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা
√27এর 3 ভিত্তিক log = log3√27
                                 = log3(27)1/2
                                 = log3(33)1/2
                                 = log333/2
                                 = (3/2)log33
                                 =(3/2) . 1
                                 = 3/2
৩,৪৩১.
a³ - 21a -20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
  1. ক) (a + 2)
  2. খ) (a - 2)
  3. গ) (a + 1)
  4. ঘ) (a - 1)
সঠিক উত্তর:
গ) (a + 1)
উত্তর
সঠিক উত্তর:
গ) (a + 1)
ব্যাখ্যা

a³ - 21a -20
= a³ + a² - a² - a - 20a - 20
= a²(a + 1) - a ( a + 1) - 20(a + 1)
= (a+1)(a² -a - 20)

৩,৪৩২.
৩০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৩০০ বর্গ সে.মি.
  2. ৪০০ বর্গ সে.মি.
  3. ৪৫০ বর্গ সে.মি.
  4. ৫০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৪৫০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = ৩০ সে.মি. ; যা কর্ণের দৈর্ঘ্যের সমান

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × ৩০ × ৩০
= ১৫ × ৩০
= ৪৫০ বর্গ সে.মি.
৩,৪৩৩.
a2 - 6a + 8 = 0  হলে, a এর মান কত?
  1. 3 অথবা 5
  2. 1 অথবা 8
  3. 2 অথবা 4
  4. 4 অথবা 5
সঠিক উত্তর:
2 অথবা 4
উত্তর
সঠিক উত্তর:
2 অথবা 4
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - 6a + 8 = 0  হলে, a এর মান কত?

সমাধান:
a2 - 6a + 8 = 0
⇒ a2 - 4a - 2a + 8 = 0
⇒ a(a - 4) - 2(a - 4) = 0
⇒ (a - 4)(a - 2) = 0
∴ a = 4 অথবা 2

∴ a এর মান = 2 অথবা 4

৩,৪৩৪.
১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৬
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
ক) ২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬
ব্যাখ্যা

গড় = (শেষ সংখ্যা + প্রথম সংখ্যা)/২।
∴ (৫১ + ১)/২ = ২৬

৩,৪৩৫.
৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি কত?
  1. ৪৫ মিটার
  2. ৫০ মিটার
  3. ৭৬ মিটার
  4. ৬০ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি কত? 

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫ক, ৬ক ও ৭ক
∴ পরিসীমা = (৫ক + ৬ক + ৭ক) 
= ১৮ক 

প্রশ্নমতে, 
১৮ক = ৯০ 
বা, ক = ৯০/১৮ 
∴ ক = ৫ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি = ৫ক + ৭ক 
= (৫ × ৫) + (৭ × ৫) 
= (২৫ + ৩৫) মিটার 
= ৬০ মিটার ।
৩,৪৩৬.
৮০, _______ , ১১২, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?
  1. ক) ১২০
  2. খ) ৬৪
  3. গ) ৯৬
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
গ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬
ব্যাখ্যা

৮০+১৬ = ৯৬
৯৬+১৬ = ১১২
১১২+১৬ = ১২৮
অর্থাৎ শূন্যস্থানে ৯৬ বসবে।

৩,৪৩৭.
৬৩ টাকা কেজি দরের চায়ের সাথে ৭৩ টাকা কেজি দরের চা কত অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম ৬৫.৫০ টাকা হবে?
  1. ৪ : ৩
  2. ৩ : ২
  3. ৪ : ১
  4. ৩ : ১
সঠিক উত্তর:
৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
৩ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৩ টাকা কেজি দরের চায়ের সাথে ৭৩ টাকা কেজি দরের চা কত অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম ৬৫.৫০ টাকা হবে?

সমাধান:
ধরি,
৬৩ টাকা কেজি দরের চা = x কেজি
৭৩ টাকা কেজি দরের চা = y কেজি

প্রশ্নমতে,
 ৬৩x + ৭৩y = ৬৫.৫(x + y)
⇒ ৬৫.৫x + ৬৫.৫y = ৭৩y + ৬৩x
⇒ ৬৫.৫x - ৬৩x = ৭৩y - ৬৫.৫y
⇒ ২.৫x = ৭.৫y
⇒ x/y = ৭.৫/২.৫
⇒ x : y = ৩ : ১

৩,৪৩৮.
3x + 4y - 7 = 0 এবং y - 2x + 3 = 0 এর সমাধান কত?
  1. (19/11, 5/11)
  2. (13/11, 5/9)
  3. (17/10, 7/11)
  4. (7/4, 5/6)
সঠিক উত্তর:
(19/11, 5/11)
উত্তর
সঠিক উত্তর:
(19/11, 5/11)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 4y - 7 = 0 এবং y - 2x + 3 = 0 এর সমাধান কত?

সমাধান:
3x + 4y - 7 = 0 ......... (1)
y - 2x + 3 = 0
⇒ y = 2x - 3 ............ (2)

(1) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,
3x + 4(2x - 3) - 7 = 0
⇒ 3x + 8x - 12 - 7 = 0
⇒ 11x - 19 = 0
⇒ 11x = 19
∴ x = 19/11

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
y = 2 · (19/11) - 3
⇒ y = (38/11) - 3
⇒ y = (38 - 33)/11
⇒ y = 5/11

∴ নির্ণেয় সমাধান (x, y) = (19/11, 5/11)
৩,৪৩৯.
যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত? 
  1. 4
  2. 8
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b + c = 5
এবং 
a2 + b2 + c2 = 9 

আমরা জানি, 
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca) 
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2
বা, 2(ab + bc + ca) = {(5)2 - 9}
বা, 2(ab + bc + ca) = (25 - 9)
বা, 2(ab + bc + ca) = 16
বা, (ab + bc + ca) = 16/2
∴ (ab + bc + ca) = 8

৩,৪৪০.
এক প্যাকেট কার্ড থেকে একটি Hearts সরিয়ে নেয়ার পর আবার একটি কার্ড নিরপেক্ষভাবে তোলা হলে কার্ডটি Hearts হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 12/52
  3. গ) 13/51
  4. ঘ) 4/17
সঠিক উত্তর:
ঘ) 4/17
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4/17
ব্যাখ্যা
মোট কার্ড = 52টি, Hearts এর সংখ্যা = 13টি
একটি Hearts সরিয়ে নিলে মোট কার্ড = 51টি এবং Hearts = 12টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = 12/51
= 4/17
৩,৪৪১.
ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ২ : ৩ হলে ক : খ : গ = কত?
  1. ৪ : ৩ : ৫
  2. ৮ : ১০ : ১৫
  3. ১০ : ১২ : ১৭
  4. ৭ : ১০ : ১৮
সঠিক উত্তর:
৮ : ১০ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
৮ : ১০ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ২ : ৩ হলে ক : খ : গ = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৫
⇒ ক : খ = (৪ : ৫) × ২ = ৮ : ১০

খ : গ = ২ : ৩
⇒ খ : গ = (২ : ৩) × ৫ = ১০ : ১৫

∴ ক : খ : গ = ৮ : ১০ : ১৫
৩,৪৪২.
(x/2) + 4 = (x/3) + 6 সমীকরণে x এর মান কত?
  1. 10
  2. 24
  3. 12
  4. 9
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2) + 4 = (x/3) + 6 সমীকরণে x এর মান কত?

সমাধান:
(x/2) + 4 = (x/3) + 6
⇒ (x/2) - (x/3) = 6 - 4
⇒ (3x - 2x)/6 = 2
⇒ x/6 = 2
∴ x = 12
৩,৪৪৩.
৬১ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ১৩
  2. ১৫
  3. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬১ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
৬১ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা = ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯
৬১ থেকে ৮০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬১ থেকে ৮০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য = ৭৯ - ৬১ = ১৮
৩,৪৪৪.
বিভিন্ন কাজের জন্য তিনটি পুরস্কার দশজন বালকের মধ্যে কতভাবে বিতরণ করা যায়?
  1. ক) 100
  2. খ) 1000
  3. গ) 59049
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) 1000
উত্তর
সঠিক উত্তর:
খ) 1000
ব্যাখ্যা

পুরস্কার বিতরণ করার উপায় =(লোকসংখ্যা)পুরস্কার = 10 ³= 1000

৩,৪৪৫.
3.27x = 9x - 4 এ x এর মান কত?
  1. - 7
  2. 7
  3. - 9
  4. 11
সঠিক উত্তর:
- 9
উত্তর
সঠিক উত্তর:
- 9
ব্যাখ্যা
3.27x = 9x - 4  
3.(33)x  = (32)x - 4
3. 33x = 32x - 8 
33x + 1= 32x - 8 
3x + 1 = 2x - 8 
3x - 2x = - 8 - 1 
x = - 9
৩,৪৪৬.
যদি (p/q)3x - 7 = (q/p)x - 3 হয়, তবে x এর মান কত?
  1. 3
  2. 2.5
  3. 4
  4. 5.5
সঠিক উত্তর:
2.5
উত্তর
সঠিক উত্তর:
2.5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (p/q)3x - 7 = (q/p)x - 3 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(p/q)3x - 7 = (q/p)x - 3
⇒ (p/q)3x - 7 = (p/q)-(x - 3)
⇒ 3x - 7 = -(x - 3)
⇒ 3x - 7 = -x + 3
⇒ 3x + x = 3 + 7
⇒ 4x = 10
∴ x = 10/4 = 2.5

৩,৪৪৭.
logx(2/3) = - (1/2) হলে, x -এর মান কত?
  1. 9/4
  2. √3/2
  3. 4/9
  4. 2/√3
সঠিক উত্তর:
9/4
উত্তর
সঠিক উত্তর:
9/4
ব্যাখ্যা
প্রশ্ন, logx(2/3) = - (1/2) হলে, x -এর মান কত?

সমাধান,
logx 2/3  = - (1/2)
বা, x- (1/2) = 2/3 
বা, 1/x½ = 2/3
বা, 1/√x = 2/3
বা, √x = 3/2
বা, (√x)² = (3/2)²

∴ x = 9/4
৩,৪৪৮.
রউফ সাহেব ১২০০০ টাকার ৩০% খাজনা প্রদান করবেন। তিনি ১২টি সমান কিস্তির মাধ্যমে উক্ত খাজনা পরিশোধ করতে চাইলে প্রতি কিস্তির পরিমাণ কত টাকা হবে?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রউফ সাহেব ১২০০০ টাকার ৩০% খাজনা প্রদান করবেন। তিনি ১২টি সমান কিস্তির মাধ্যমে উক্ত খাজনা পরিশোধ করতে চাইলে প্রতি কিস্তির পরিমাণ কত টাকা হবে?

সমাধান:
মোট খাজনার পরিমাণ = ১২০০০ এর ৩০%
= ১২০০০ × (৩০/১০০)
= ৩৬০০ টাকা

১২টি কিস্তিতে পরিশোধ করবেন = ৩৬০০ টাকা
∴ ১ টি কিস্তিতে পরিশোধ করবেন = ৩৬০০/১২ টাকা
= ৩০০ টাকা
৩,৪৪৯.
জনাব রহিম একটি সঞ্চয় স্কিমে ১৫,০০০ টাকা বিনিয়োগ করলেন। ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে মুনাফা প্রদানের নিশ্চয়তা দিল। ২ বছর পর তিনি দেখলেন যে, মুনাফা যদি সরল হারের বদলে চক্রবৃদ্ধি হারে হিসাব করা হতো, তবে তিনি কিছু টাকা বেশি পেতেন। মুনাফার সেই পার্থক্যের পরিমাণ কত?
  1. ৮৪ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ২০০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: জনাব রহিম একটি সঞ্চয় স্কিমে ১৫,০০০ টাকা বিনিয়োগ করলেন। ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে মুনাফা প্রদানের নিশ্চয়তা দিল। ২ বছর পর তিনি দেখলেন যে, মুনাফা যদি সরল হারের বদলে চক্রবৃদ্ধি হারে হিসাব করা হতো, তবে তিনি কিছু টাকা বেশি পেতেন। মুনাফার সেই পার্থক্যের পরিমাণ কত?

সমাধান:
মূলধন, P = ১৫,০০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর

সরল মুনাফার ক্ষেত্রে,
SI = (P × r × n)/১০০
= (১৫,০০০ × ১০ × ২)/১০০
= ৩,০০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূলধন, C = P(১ + r/১০০)n
= ১৫,০০০ × (১ + ১০/১০০)
= ১৫,০০০ × (১১০/১০০)
= ১৫,০০০ × (১১/১০) × (১১/১০)
= ১৫০ × ১২১
= ১৮,১৫০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P = ১৮,১৫০ - ১৫,০০০ = ৩,১৫০ টাকা

∴ মুনাফার পার্থক্য = ৩,১৫০ - ৩,০০০ = ১৫০ টাকা

৩,৪৫০.
৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৮০ লিটার
  2. খ) ৭০ লিটার
  3. গ) ৬০ লিটার
  4. ঘ) ৫০ লিটার
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে।

শর্তমতে,
৪২/(১৮ + ক ) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
৩ক = ২৯৪ - ৫৪ 
৩ক = ২৪০
∴ ক  =৮০ লিটার
৩,৪৫১.
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. 3, 6, 9
  2. 5, 12, 13
  3. 8, 15, 18
  4. 3, 5, 6
সঠিক উত্তর:
5, 12, 13
উত্তর
সঠিক উত্তর:
5, 12, 13
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 

সমাধান: 
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 
অর্থাৎ, 
52 + 122 = 132 
⇒ 25 + 144 = 169
৩,৪৫২.
  1. 1
  2. abc
  3. x
  4. 1/abc
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩,৪৫৩.
x2 - 3x + 2 এর উৎপাদক গুলো কী কী?
  1. ক) (x - 2)(x + 1)
  2. খ) (x - 2)(x - 1)
  3. গ) (x + 2)(x - 1)
  4. ঘ) (x + 2)(x + 1)
সঠিক উত্তর:
খ) (x - 2)(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x - 2)(x - 1)
ব্যাখ্যা
x2 - 3x + 2
x2 - 2x - x + 2
x(x - 2) - 1(x - 2)
(x - 2)(x - 1)
৩,৪৫৪.
৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?
  1. ক) ২৪ দিনে
  2. খ) ২৮ দিনে
  3. গ) ৩২ দিনে
  4. ঘ) ৪০ দিনে
সঠিক উত্তর:
ক) ২৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
৮ জন পুরুষের কাজ = ১৮ জন বালকের কাজ 
১ জন পুরুষের কাজ = ১৮/৮ জন বালকের কাজ 
১৬ জন পুরুষের কাজ = ১৮ × ১৬/৮ জন বালকের কাজ 
= ৩৬ জন বালকের কাজ 

 ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক = (৩৬ + ১৮) জন বালক 
= ৫৪ জন বালক 

 ১৮ জন বালক কাজটি করতে পারে ৩৬ দিনে 
 ১ জন বালক কাজটি করতে পারে ৩৬ × ১৮ দিনে 
৫৪ জন বালক কাজটি করতে পারে (৩৬ × ১৮)/৫৪ দিনে 
= ১২ দিনে 

কাজটির দ্বিগুণ কাজ করতে পারবে = (১২ × ২) দিনে 
= ২৪ দিনে  
৩,৪৫৫.
দুই অঙ্কের একটি সংখ্যার ক্ষেত্রে, দশকের অঙ্ক এককের চেয়ে ২ বেশি। সেই সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের ৭ গুণের চেয়ে ৩ বেশি। সংখ্যাটি নির্ণয় করুন। 
  1. ৩১
  2. ৩৩ 
  3. ৩৫ 
  4. ৩৮ 
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কের একটি সংখ্যার ক্ষেত্রে, দশকের অঙ্ক এককের চেয়ে ২ বেশি। সেই সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের ৭ গুণের চেয়ে ৩ বেশি। সংখ্যাটি নির্ণয় করুন। 

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = ক
দশক স্থানীয় অংক = (ক + ২)
∴সংখ্যাটি = ১০(ক + ২) + ক
= ১১ক + ২০

শর্তানুসারে,
১১ক + ২০ = ৭(ক + ক + ২) + ৩
বা, ১১ক + ২০ = ৭(২ক + ২) + ৩
বা, ১১ক + ২০ = ১৪ক + ১৪ + ৩ 
বা, ৩ক = ৩
∴ ক = ১

সংখ্যাটি = ১১ × ১ + ২০
= ৩১

৩,৪৫৬.
একটি ঘড়িতে যখন সকাল 10টা 12মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. 96°
  2. 102°
  3. 112°
  4. 126°
সঠিক উত্তর:
126°
উত্তর
সঠিক উত্তর:
126°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে যখন সকাল 10টা 12মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

সমাধান:
উৎপন্ন কোণ = |{(11 × M) - (6O × H)}/2|
= |{(11 × 12) - (6O × 10)}/2|
= 234°
180° এর চেয়ে বড় হলে 360° থেকে বিয়োগ করে মধ্যবর্তী কোনের মান নির্ণয় করতে হয়।
∴ ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = (360 - 234)° = 126°
৩,৪৫৭.
৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্ব অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

 অতিভূজ ৫ সে.মি. এবং লম্ব ৩ সে.মি. হলে,
ভূমি = √(৫ - ৩)= ৪ সে.মি.

∴ জ্যা এর দৈর্ঘ্য = ৪+৪ = ৮ সে.মি.

৩,৪৫৮.
৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ কত?
  1. ৪৫
  2. ৫৪
  3. ৬০
  4. ২৪
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ কত?

সমাধান:
দেওয়া আছে,
P = ১০০০, 
R = ৬%, 
T = ৯ মাস = ৯/১২ বছর = ০.৭৫

সরল সুদ সূত্র:
SI = (P × R × T)/১০০
= (১০০০ × ৬ × ০.৭৫)/১০০
= ৪৫০০/১০০
= ৪৫

∴ ৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ ৪৫ টাকা।

৩,৪৫৯.
একটি চাকার ব্যাসার্ধ 21 মিটার। চাকাটি 924 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
  1. 7 বার
  2. 9 বার
  3. 10 বার
  4. 12 বার
সঠিক উত্তর:
7 বার
উত্তর
সঠিক উত্তর:
7 বার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ 21 মিটার। চাকাটি 924 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?

সমাধান:
দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ r = 21 মিটার
∴ চাকার পরিধি = 2πr = 2 × (22/7) × 21
= 132 মিটার
ফলে চাকাটি একবার ঘুরলে 132 মিটার যায়।

∴ 924 মিটার যেতে চাকাটি ঘুরবে = 924/132 = 7 বার

৩,৪৬০.
কোন বস্তুর ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?
  1. ১৬৮ টাকা
  2. ৫৪৩ টাকা
  3. ৫৮৮ টাকা
  4. ৫৭৯ টাকা
সঠিক উত্তর:
৫৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বস্তুর ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?

সমাধান: 
১২% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১২) = ১১২ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১২/১০০ টাকা 
ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে বিক্রয়মূল্য = (১১২ × ৫২৫)/১০০ টাকা
= ৫৮৮ টাকা
৩,৪৬১.
|x + 4| ≤ 7 হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. 11
  2. 7
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 4| ≤ 7 হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
প্রদত্ত: |x + 4| ≤ 7
⇒ - 7 ≤ x + 4 ≤ 7
⇒ - 7 - 4 ≤ x ≤ 7 - 4
⇒ - 11 ≤ x ≤ 3

∴ x এর সর্বোচ্চ মান = 3

৩,৪৬২.
m/(m - x) + n/(n - x) = (m + n)/(m + n - x) হলে, m2 + n2 - 4x2 = কত?
  1. {m + n}
  2. - 2mn
  3. 2mn
  4. {(m + n)/2}
সঠিক উত্তর:
- 2mn
উত্তর
সঠিক উত্তর:
- 2mn
ব্যাখ্যা
m/(m - x) + n/(n - x) = (m + n)/(m + n - x)
⇒  m/(m - x) + n/(n - x) = m/(m + n - x) + n/(m + n - x)
⇒  m/(m - x) - m/(m + n - x) = n/(m + n - x) - n/(n - x)
⇒ {m(m + n - x) - m((m - x)}/(m - x)(m + n - x) = {n((n - x) - n(m + n - x)}/(m + n - x)(n - x)
⇒  (m2 + mn - mx - m2 + mx)/(m - x)(m + n - x) = (n2 - nx - mn - n2 + nx)/(m + n - x)(n - x)
⇒  mn/(m - x) = -mn/(n - x)
⇒  1/(m - x) = -1/(n - x)
⇒  m - x = - n + x
⇒ 2x = m + n
⇒ m + n = 2x
⇒ (m + n)2 = (2x)2
⇒ (m + n)2 = 4x2
⇒ m2 + 2mn + n2 = 4x2
⇒ m2 + n2 - 4x2 = - 2mn
৩,৪৬৩.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৬৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?
  1. ১৭৬ বর্গমিটার
  2. ১৮০ বর্গমিটার
  3. ১৯২ বর্গমিটার
  4. ১৯৬ বর্গমিটার
সঠিক উত্তর:
১৯২ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৯২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ৬৪ মিটার হলে, বাগানটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তকার বাগানের প্রস্থ = ক মিটার
আয়তকার বাগানের দৈর্ঘ্য = ৩ক মিটার
∴ পরিসীমা = ২(৩ক + ক) মিটার

প্রশ্নমতে,
২( ক + ৩ক) = ৬৪
⇒ ৪ক = ৩২
⇒ ক = ৮

∴ প্রস্থ = ৮ মিটার
এবং দৈর্ঘ্য = (৩ × ৮) = ২৪ মিটার

আমরা জানি,
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
= (২৪ × ৮) বর্গমিটার
= ১৯২ বর্গমিটার
৩,৪৬৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মি. ও প্রস্থ 25 মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে শতকরা কত হ্রাস বৃদ্ধি পায়?
  1. 12%
  2. 15%
  3. 10%
  4. 8%
সঠিক উত্তর:
12%
উত্তর
সঠিক উত্তর:
12%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মি. ও প্রস্থ 25 মি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে শতকরা কত হ্রাস বৃদ্ধি পায়?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থ 25 মিটার। 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল= 36 × 25 = 900 বর্গমিটার। 

দৈর্ঘ্য 20% হ্রাসে,
নতুন দৈর্ঘ্য = 36 - 36 × 20/100
= 36 - 7.2
= 28.8

প্রস্থ 10% বৃদ্ধি পেলে
নতুন প্রস্থ= 25 + (25 × 10)/100
= 25 + 2.5
= 27.5

নতুন ক্ষেত্রফল = 28.8 × 27.5 = 792 বর্গমিটার। 

ক্ষেত্রফল কমে যায় = 900 - 792 = 108 বর্গমিটার। 

অতএব, শতকরা হ্রাস পায় = {(108 × 100)/900}%
=12%
৩,৪৬৫.
৬০° কোণের সম্পূরক কোণের এক চতুর্থাংশ কোণের পরিমান কত?
  1. ক) ২৫°
  2. খ) ৩০°
  3. গ) ৩৫°
  4. ঘ) ৪০°
সঠিক উত্তর:
খ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০°
ব্যাখ্যা

৬০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৬০° = ১২০°
∴ ১২০° কোণের এক চতুর্থাংশ = ১২০°/৪ = ৩০°

৩,৪৬৬.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। দুধের পরিমাণ পানি হতে ১২ লিটার বেশি হলে পানির পরিমাণ কত?
  1. ক) ৬ লিটার
  2. খ) ৮ লিটার
  3. গ) ৪ লিটার
  4. ঘ) ৯ লিটার
সঠিক উত্তর:
খ) ৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন- একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। দুধের পরিমাণ পানি হতে ১২ লিটার বেশি হলে পানির পরিমাণ কত?

সমাধান-
মনে করি,
দুধ ও পানির পরিমাণ যথাক্রমে ৫ক এবং ২ক

শর্তমতে,
৫ক - ২ক = ১২
⇒ ৩ক = ১২
⇒ ক = ৪

পানির পরিমাণ = ২ × ৪ = ৮ লিটার
৩,৪৬৭.
যদি a + b = 9 এবং a2 + b2 = 41 হয়, তবে a3 + b3 এর মান কত?
  1. 189
  2. 343
  3. 690
  4. 232
সঠিক উত্তর:
189
উত্তর
সঠিক উত্তর:
189
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 9 এবং a2 + b2 = 41 হয়, তবে a3 + b3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 + b2 = 41 এবং a + b = 9

আমরা জানি,
(a + b)2 = a2 + 2ab + b2
⇒ (9)2 = 41 + 2ab
⇒ 81 = 41 + 2ab
⇒ 2ab = 81 - 41
⇒ 2ab = 40
⇒ ab = 40/2
⇒ ab = 20

এখন,
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= (9)3 - (3 × 20 × 9)
= 729 - 540
= 189

৩,৪৬৮.
একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত?
  1. 8 টি
  2. 10 টি
  3. 12 টি
  4. 18 টি
সঠিক উত্তর:
10 টি
উত্তর
সঠিক উত্তর:
10 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত?

সমাধান:
পঞ্চভুজের শীর্ষবিন্দু = 5টি
আমরা জানি,
ত্রিভুজ গঠনের জন্য 3টি শীর্ষবিন্দু প্রয়োজন।

এখন,
পঞ্চভুজের 5টি বিন্দু থেকে 3টি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা = 5C3
= 5!/3!(5 - 3)!
= 5!/(3! × 2!) 
= (5 × 4 × 3!)/(3! × 2 × 1)
= 20/2
= 10

∴ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 10টি।

৩,৪৬৯.
সূর্যাস্তের সময় একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 4 মিটার। গাছটির শীর্ষ ও ছায়ার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 2√5 মিটার হলে, গাছটির উচ্চতা কত?
  1. 4 মিটার
  2. 5 মিটার
  3. 3 মিটার
  4. 2 মিটার
সঠিক উত্তর:
2 মিটার
উত্তর
সঠিক উত্তর:
2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যাস্তের সময় একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 4 মিটার। গাছটির শীর্ষ ও ছায়ার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 2√5 মিটার হলে, গাছটির উচ্চতা কত?

সমাধান:
গাছটির উচ্চতা = √{(2√5)2 - 42}  মিটার
= √(20 - 16) মিটার
= √4 মিটার
= 2 মিটার
৩,৪৭০.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু. ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু. কত?
  1. ২০৬
  2. ২০৮
  3. ২০৫
  4. ২১০
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৬ = ৩০ এবং ৭ × ৬ = ৪২
∴ ৩০ ও ৪২ এর ল.সা.গু. = ২১০
৩,৪৭১.
যদি একটি পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সে.মি., ৩.৫ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি., এবং ৬ সে.মি. হয়, তাহলে পঞ্চভুজটির পরিসীমা কত?
  1. ২০ সে.মি.
  2. ২০.৫ সে.মি.
  3. ২১.৫ সে.মি.
  4. ২২.৫ সে.মি.
সঠিক উত্তর:
২১.৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২১.৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩ সে.মি., ৩.৫ সে.মি., ৪ সে.মি., ৫ সে.মি., এবং ৬ সে.মি. হয়, তাহলে পঞ্চভুজটির পরিসীমা কত?

সমাধান:
পঞ্চভুজটির পরিসীমা = ৩ + ৩.৫ + ৪ + ৫ + ৬ সে.মি.
= ২১.৫ সে.মি.
৩,৪৭২.
১.৯ এর কত শতাংশ হবে ১.১৪?
  1. ক) ৪০%
  2. খ) ৬০%
  3. গ) ৭০%
  4. ঘ) ৮০%
সঠিক উত্তর:
খ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০%
ব্যাখ্যা
এখানে,
১.৯ এর ক% = ১.১৪ 
১.৯ এর ক/১০০ = ১.১৪ 
১.৯ক/১০০ = ১.১৪
ক = (১.১৪× ১০০)/১.৯ 
ক = ৬০%
৩,৪৭৩.
একটি বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 
  1. ক) ১০৩ টাকা 
  2. খ) ১৩৩ টাকা 
  3. গ) ১৫৩ টাকা 
  4. ঘ) ১৬৩ টাকা 
সঠিক উত্তর:
গ) ১৫৩ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৩ টাকা 
ব্যাখ্যা
১৫% কমিশনে 
প্রকৃত বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ - ১৫) টাকা = ৮৫ টাকা 

প্রকৃত বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য ৮৫ টাকা 
প্রকৃত বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ৮৫/১০০ টাকা
প্রকৃত বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য ৮৫ × ১৮০/১০০ টাকা  
                                                                  = ১৫৩ টাকা
৩,৪৭৪.
একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. 400 টাকা
  2. 500 টাকা
  3. 450 টাকা
  4. 540 টাকা
সঠিক উত্তর:
450 টাকা
উত্তর
সঠিক উত্তর:
450 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনে করি,
x = 10
সুতরাং 10% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100-10) = 90 টাকা
এবং 3 x 10 = 30% লাভে বিক্রয় মুল্য = (100+30)= 130 টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = (130 - 90) = 40

বিক্রয়মূল্যের পার্থক্য 40 টাকা হলে ক্রয় মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/40 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য 18 x 10 টাকা হলে ক্রয় মূল্য = (100 x 180)/40
= 450 টাকা
৩,৪৭৫.
যদি (x + y) = 7 এবং xy = 10 হয়, তবে (x - y) এর মান কত?
  1. 4
  2. 7
  3. 3
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (x + y) = 7 এবং xy = 10 হয়, তবে (x - y) এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
(x + y) = 7 এবং xy = 10

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = 72 - (4 × 10)
⇒ (x - y)2 = 49 - 40
⇒ (x - y)2 = 9
⇒ x - y = √9
∴ x - y = 3

৩,৪৭৬.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতিক কত?
  1. ১০ 
  2. ১২ 
  3. ১৫
  4. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতিক কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
১ম রাশি = ৯ এবং 
৩য় রাশি = ৩৬ 
মধ্য সমানুপাতী = ? 

আমরা জানি, 
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (মধ্য রাশি) = ৯ × ৩৬
⇒ মধ্য রাশি = √৩২৪
∴ মধ্য রাশি = ১৮ । 

৩,৪৭৭.
একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। ১ম ও ২য় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিট ও ১৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। ৩য় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি খালি হয় ৪০ মিনিটে। তিনটি নল একত্রে চালু থাকলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে?
  1. ক) ১৪ মিনিটে
  2. খ) (২০/৩) মিনিটে
  3. গ) (৪০/৩) মিনিটে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) (৪০/৩) মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
গ) (৪০/৩) মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। ১ম ও ২য় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিট ও ১৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। ৩য় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি খালি হয় ৪০ মিনিটে। তিনটি নল একত্রে চালু থাকলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় ১/৩০ অংশ 
২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় ১/১৫ অংশ 
৩য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় ১/৪০ অংশ

তিনটি নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে (১/৩০ + ১/১৫ - ১/৪০) অংশ 
= (৪ + ৮ - ৩)/১২০ অংশ 
= ৯/১২০ অংশ 
= ৩/৪০ অংশ 

৩/৪০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
∴ সম্পূর্ণ বা ১ অংশ পূর্ণ হয় ৪০/৩ মিনিটে
৩,৪৭৮.
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 18√3 বর্গ মিটার
  2. 24√3 বর্গ মিটার
  3. 36√3 বর্গ মিটার
  4. 48√3 বর্গ মিটার
সঠিক উত্তর:
36√3 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
36√3 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × বাহু2
= (√3/4) × 12 × 12
= 36√3 বর্গ মিটার
৩,৪৭৯.
১ থেকে ২৩ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ৮ 
  2. ১০ 
  3. ১২ 
  4. ১৬
সঠিক উত্তর:
১২ 
উত্তর
সঠিক উত্তর:
১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ২৩ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ২৩ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো-  ৪, ৮, ১২, ১৬, ২০
মোট উপাত্ত, n = ৫ টি

∴ মধ্যক = (n + ১)/২ = (৫ + ১)/২ = ৬/২ = ৩য় পদ

∴  ১ থেকে ২৩ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর
মধ্যক = ৩য় পদ অর্থাৎ ১২

৩,৪৮০.
৪৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?
  1. ১৩৫°
  2. ১৪০°
  3. ৪৫°
  4. ১০৫°
সঠিক উত্তর:
১৪০°
উত্তর
সঠিক উত্তর:
১৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫° কোণের সাথে সর্বনিম্ন কত যোগ করলে কোণটি প্রবৃদ্ধ কোণ হবে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ: ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম।

তাহলে,
৪৫° + ১৩৫° = ১৮০°, যা সরলকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৪৫° + ১৪০° = ১৮৫°, যা প্রবৃদ্ধ কোণ।

৪৫° + ৪৫° = ৯০°, যা সমকোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়।

৪৫° + ১০৫° = ১৫০°, যা প্রবৃদ্ধ কোণ নয়।
৩,৪৮১.
1, 2, 3, 4, 5 সংখ্যাগুলো নিয়ে চার অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?
  1. 125টি
  2. 500টি
  3. 625টি
  4. 3050টি
সঠিক উত্তর:
625টি
উত্তর
সঠিক উত্তর:
625টি
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলো নিয়ে চার অংক বিশিষ্ট কয়টি টেলিফোন নাম্বার বানানো যাবে?

সমাধান:
মোট সংখ্যা n = 5 টি
ঘর r = 4 টি 

মোট টেলিফোন নাম্বার বানানো যাবে = nr = 54 = 625টি
৩,৪৮২.
{-১০-(-৭)} অপেক্ষা {-১০+(-৭)} কত বড় বা ছোট?
  1. ক) -১৭
  2. খ) -২০
  3. গ) -১৯
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
{-১০+(-৭)} - {-১০-(-৭)}
= (-১০-৭) - (-১০+৭)
= -১৭ +৩ = -১৪
৩,৪৮৩.
20 + 23 + 26 + 29 +............ ধারাটির 31 তম পদ কত? 
  1. 105
  2. 110
  3. 115
  4. 120
সঠিক উত্তর:
110
উত্তর
সঠিক উত্তর:
110
ব্যাখ্যা
প্রশ্ন: 20 + 23 + 26 + 29 +............ ধারাটির 31 তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
20 + 23 + 26 + 29 +............
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 

আমরা জানি,
ধারাটির n তম পদ = a + (n - 1) d 

∴ ধারাটির 31তম পদ
= 20 + (31 - 1) × 3 
= 20 + (30 × 3) 
= 20 + 90 
= 110
৩,৪৮৪.
(২৪৭৯.৫০)১০ =( ? )১৬
  1. ৭AC.৯
  2. ৮AF.৯
  3. ৭BF.৬
  4. ৯AF.৮
সঠিক উত্তর:
৯AF.৮
উত্তর
সঠিক উত্তর:
৯AF.৮
ব্যাখ্যা
প্রশ্ন: (২৪৭৯.৫০)১০ এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?

সমাধান:

৩,৪৮৫.
যদি (ক+ক) = (খ+খ+খ) এবং (ক+খ) = ৫ হয় তবে (ক+ খ২ ) এর মান কত?
  1. ক) ১২
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ক = ৩ এবং খ = ২ হলে,
ক+ক = খ+খ+খ অর্থাৎ, ৬ = ৬ হয়। এবং ক+খ = ৩+২ = ৫ হয়।
এখন, ক+ খ২ = ৯+৪ = ১৩।

৩,৪৮৬.
P হল AB রেখার ওপর একটি বিন্দু এবং PQ হল একটি রশ্মি, যাতে ∠QPA = 7x এবং ∠QPB = 5x হয়। এখন, (8x - 10°) এর মান নির্ণয় করুন।
  1. 118°
  2. 110°
  3. 140°
  4. 102°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: P হল AB রেখার ওপর একটি বিন্দু এবং PQ হল একটি রশ্মি, যাতে ∠QPA = 7x এবং ∠QPB = 5x হয়। এখন, (8x - 10°) এর মান নির্ণয় করুন।

সমাধান:

∠QPA এবং ∠QPB একটি সরলরেখা AB এর উপর অবস্থিত। অতএব, তাদের যোগফল অবশ্যই 180° (একটি সরল রেখার বৈশিষ্ট্য়) সমান হতে হবে।
∠QPA + ∠QPB = 180°
⇒ 7x + 5x = 180
⇒ 12x = 180
⇒ x = 180/12
∴ x = 15°

এখন প্রদত্ত রাশি (8x - 10°)-তে x = 15° এর মান প্রতিস্থাপন করে পাই:
= 8 × 15° - 10° = 120° - 10° = 110°
সুতরাং, (8x - 10°) এর মান হল 110°

  
৩,৪৮৭.
ঘণ্টায় ৩ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ৬০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ২ কি.মি.
  2. ৩ কি.মি.
  3. ১ কি.মি.
  4. ৬ কি.মি.
সঠিক উত্তর:
৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৩ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ৬০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি, স্থানটির দূরত্ব = ক কি.মি.
৩ কি.মি./ঘণ্টায় চললে কোনো স্থানে পৌছতে সময় লাগে = ক/৩ ঘণ্টা
আবার, ৬ কি.মি./ঘণ্টায় চললে কো্নো স্থানে পৌছতে সময় লাগে = ক/৬ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৬) = ১
⇒ (২ক - ক)/৬ = ১
⇒ ক/৬ = ১
∴ ক = ৬
∴ স্থানটির দূরত্ব ৬ কি.মি.
৩,৪৮৮.
যদি p = 4 এবং q = 3 হলে, p - [q - {p - (q - 1)}] এর মান কত?
  1. 2
  2. - 4
  3. 3
  4. 0
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p = 4 এবং q = 3 হলে, p - [q - {p - (q - 1)}] এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
p = 4 এবং q = 3

প্রদত্ত রাশি, 
p - [q - {p - (q - 1)}]
= p - [q - {p - q + 1}]
= p - [q - p + q - 1]
= p - [2q - p - 1]
= p - 2q + p + 1
= 2p - 2q + 1
= 2(4) - 2(3) + 1
= 8 - 6 + 1
= 3

৩,৪৮৯.
13 + 23 + 33 + ...........+ n3 = 225, n এর মান কত?
  1. ক) 7
  2. খ) 5
  3. গ) 9
  4. ঘ) 11
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
13 + 23 + 33 +...........+n3 = 225
{n(n + 1)/2}2 = 225
n(n + 1)/2 = 15
n(n + 1) = 30
n2 + n - 30 = 0
n2 + 6n - 5n - 30 = 0
n(n+6) - 5(n+6) = 0
(n - 5)(n + 6) = 0

হয়                     অথবা
n - 5 = 0                   n + 6 = 0
n = 5                          n = - 6  [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
৩,৪৯০.
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
  1. ক) ২.০৫৭৩৪
  2. খ) ০.২০৫৭৩৪
  3. গ) ০.০২০৫৭৩৪
  4. ঘ) ২০.৫৭৩৪০
সঠিক উত্তর:
গ) ০.০২০৫৭৩৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০২০৫৭৩৪
ব্যাখ্যা
আমরা জানি,
10,00,000 মিলিগ্রাম = 1 কিলোগ্রাম
 20,573.4 মিলিগ্রাম = 20,573.4/10,00,000 কিলোগ্রাম
                             = 0.0205734 কিলোগ্রাম
৩,৪৯১.
একজন বিক্রেতা ১৫টি লেবু যে দামে ক্রয় করে, ১২টি লেবু সেই দামে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% ক্ষতি
  2. ১২% লাভ
  3. ১৫% ক্ষতি
  4. ২৫% লাভ
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা ১৫টি লেবু যে দামে ক্রয় করে, ১২টি লেবু সেই দামে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
ধরি, ১৫টি লেবুর ক্রয়মূল্য = ক টাকা।
∴ ১টি লেবুর ক্রয়মূল্য = ক/১৫ টাকা

আবার, ১২টি লেবুর বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লেবুর বিক্রয়মূল্য = ক/১২ টাকা

∴ প্রতি লেবুতে লাভ = (ক/১২) - (ক/১৫)

= (৫ক/৬০) - (৪ক/৬০)
= ক/৬০ টাকা

ক/১৫ টাকায় লাভ হয় = ক/৬০ টাকা
∴ ১ টাকায় লাভ = (ক/৬০) × (১৫/ক) = ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ = (১/৪) × ১০০ = ২৫ টাকা

সুতরাং, শতকরা লাভ = ২৫%

৩,৪৯২.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?
  1. 60°
  2. 120°
  3. 180°
  4. 360°
সঠিক উত্তর:
180°
উত্তর
সঠিক উত্তর:
180°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভূজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কত?

সমাধান:
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য:
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
৩,৪৯৩.
বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
  1. চারটি
  2. তিনটি
  3. দুইটি
  4. একটি
সঠিক উত্তর:
একটি
উত্তর
সঠিক উত্তর:
একটি
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?

সমাধান: 
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
 

৩,৪৯৪.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ২০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ২৪ বেশি হবে? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ২০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ২৪ বেশি হবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
২ক + ২০ = ক + ২৪
বা, ২ক - ক = ২৪ - ২০
∴  ক = ৪
∴ সংখ্যাটি = ৪ ।
৩,৪৯৫.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৫৮৮ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৭৪
  2. ৭৮
  3. ৮৪
  4. ৯৪
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৫৮৮ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি, গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
১২ক = ৫৮৮
⇒ ক = ৪৯
⇒ ক = ৭

∴ ল.সা.গু = (১২ × ৭) = ৮৪
৩,৪৯৬.
7C5 + 7C4 + 8C= কত?
  1. 116
  2. 126
  3. 136
  4. 146
সঠিক উত্তর:
126
উত্তর
সঠিক উত্তর:
126
ব্যাখ্যা
প্রশ্ন: 7C5 + 7C4 + 8C= কত?

সমাধান:
7C5 + 7C4 + 8C4
= 8C5 + 8C4 [যেহেতু nCr + nCr - 1 = n + 1Cr]
= 9C5
= 126
৩,৪৯৭.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব ____.
  1. ক) সমান
  2. খ) দ্বিগুন
  3. গ) তিনগুন
  4. ঘ) অর্ধেক
সঠিক উত্তর:
ক) সমান
উত্তর
সঠিক উত্তর:
ক) সমান
ব্যাখ্যা
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।  (উপপাদ্য)
৩,৪৯৮.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২√২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. √২ ফুট
  2. ৪√২ ফুট
  3. ২ ফুট
  4. ৪ ফুট
সঠিক উত্তর:
৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২√২ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ২√২ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ২√২ ফুট
= ৪ ফুট 
৩,৪৯৯.
একটি ফুটবলের ব্যাস 6 ইঞ্চি হলে, ফুটবলের আয়তন কত?
  1. 112.95 বর্গ ইঞ্চি
  2. 103.25 ঘন ইঞ্চি
  3. 113.09 ঘন ইঞ্চি
  4. 123.19 ইঞ্চি
সঠিক উত্তর:
113.09 ঘন ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
113.09 ঘন ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফুটবলের ব্যাস 6 ইঞ্চি হলে, ফুটবলের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাস, d = 6 ইঞ্চি
ব্যাসার্ধ, r = 6/2 = 3 ইঞ্চি

ফুটবল হল একটি গোলক, এবং গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হল = (4/3)πr3
= (4/3) × 3.1416 × (3)3
= 36 × 3.1416
= 113.09 ঘন ইঞ্চি

∴ ফুটবলের আয়তন 113.09 ঘন ইঞ্চি

৩,৫০০.
Q = {x : x2 + 3x + 2 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. {- 3, - 2}
  2. {2, 3}
  3. {1, 2}
  4. {- 2, - 1}
সঠিক উত্তর:
{- 2, - 1}
উত্তর
সঠিক উত্তর:
{- 2, - 1}
ব্যাখ্যা
প্রশ্ন: Q = {x : x2 + 3x + 2 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন।

সমাধান:
এখানে,
x2 + 3x + 2 = 0
⇒ x2 + 2x + x + 2 = 0
⇒ x(x + 2) + 1(x + 2) = 0
⇒ (x + 2)(x + 1) = 0
হয় x + 2 = 0 অথবা x + 1 = 0
∴ x = - 2 অথবা - 1

∴ Q = {- 2, - 1}