বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ২৯ / ৪৭৫ · ২,৮০১২,৯০০ / ৪৭,৮৩৩

২,৮০১.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. 18
  2. 20
  3. 22
  4. 24
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = x 

প্রশ্নমতে
(x/2) + 6 = 2x - 21
⇒ 6 + 21 = 2x - (x/2)
⇒ 27 = (4x - x)/2
⇒ 3x/2 = 27
⇒ x = (27 × 2)/3
∴ x = 18
২,৮০২.
একজন ব্যক্তি প্রথম দিন 3 টাকা দান করে এবং প্রতিদিন তার দানের পরিমাণ আগের দিনের দ্বিগুণ হয়। 10 দিন পর্যন্ত সে মোট কত টাকা দান করেছে?
  1. 1023
  2. 3069
  3. 2046
  4. 4095
সঠিক উত্তর:
3069
উত্তর
সঠিক উত্তর:
3069
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি প্রথম দিন 3 টাকা দান করে এবং প্রতিদিন তার দানের পরিমাণ আগের দিনের দ্বিগুণ হয়। 10 দিন পর্যন্ত সে মোট কত টাকা দান করেছে?

 সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা। যার,
প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 2
এবং মোট দিন, n = 10

আমরা জানি, 
গুণোত্তর ধারা সমষ্টি,  Sn = a × (rn - 1)/(r - 1)  ; [r > 1] 
S10 = 3 × (210 - 1)/(2 - 1)
= 3 × (1024 - 1)
= 3 × 1023
= 3069 টাকা

সুতরাং, ঐ  ব্যক্তি 10 দিনে মোট 3069 টাকা দান করেছেন। 

২,৮০৩.
১০০ মিটার লম্বা এবং ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট বাগানের ভিতর দিয়ে ৩ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৪৫৫৬ বর্গমিটার
  2. ৪৮৩৪ বর্গমিটার
  3. ৫০৭৬ বর্গমিটার
  4. ৫৩৮৪ বর্গমিটার
সঠিক উত্তর:
৫০৭৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০৭৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার লম্বা এবং ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট বাগানের ভিতর দিয়ে ৩ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য = {১০০ - (৩ × ২)} মিটার
= ৯৪ মিটার 

রাস্তা ছাড়া বাগানের প্রস্থ = {৬০ - (৩ × ২)} মিটার
= ৫৪ মিটার 

∴ রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল = ৯৪ × ৫৪ বর্গমিটার
= ৫০৭৬ বর্গমিটার
২,৮০৪.
x = 2 + √3 হলে, x3 + (1/x3) এর মান কত?
  1. 48
  2. 52
  3. 56
  4. 64
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা

প্রশ্ন: x = 2 + √3 হলে, x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 2 + √3
⇒ 1/x = 1/(2 + √3)
= (2 - √3)/(2 + √3)(2 - √3)
= (2 - √3)/(22 - √32)
= (2 - √3)/(4 - 3)
= 2 - √3

এখন,
x + 1/x
= 2 + √3 + 2 - √3
= 4

আমরা জানি,
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3 . x . (1/x)(x + 1/x)
= 43 - 3 × 4
= 64 - 12
= 52

২,৮০৫.
ΔABC এ, ∠B = ∠C হলে ত্রিভুজটির প্রকৃতি -
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সুক্ষ্মকোণী
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু
ব্যাখ্যা

ΔABC এ, ∠B = ∠C হলে AB = AC
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু।
২,৮০৬.
যদি logx 2500 = 4 হয়, তবে x এর মান কত?
  1. 8√3
  2. 3√2
  3. 5√2
  4. 6√2
সঠিক উত্তর:
5√2
উত্তর
সঠিক উত্তর:
5√2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি logx 2500 = 4 হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
logx 2500 = 4
⇒ x4 = 2500
⇒ x4 = 625 × 4
⇒ x4 = 54 × 22
⇒ x4 = 54 × (√2)4
⇒ x4 = (5√2)4
∴ x = 5√2

২,৮০৭.
বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদাসল কত?
  1. ৭৮০ টাকা
  2. ১০৮০ টাকা
  3. ৯২০ টাকা
  4. ১২৪০ টাকা
সঠিক উত্তর:
১০৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদাসল কত? 
 
সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৯০০ × ৫ × ৪)/১০০
= ১৮০ টাকা
 
∴ সুদাসল = সুদ + আসল
= ১৮০ + ৯০০
= ১০৮০ টাকা
২,৮০৮.
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারাে জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
  1. ক) 522
  2. খ) 252
  3. গ) 225
  4. ঘ) 155
সঠিক উত্তর:
খ) 252
উত্তর
সঠিক উত্তর:
খ) 252
ব্যাখ্যা
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে ৩ পথে গমন করে,
৭ ঘাটে পানি পান করে,
৯ টি বৃক্ষের নিচে ঘুমায় এবং
১২ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। 

তাহলে, গরুর সংখ্যা = ৩, ৭, ৯ এবং ১২ এর ল.সা.গু.
সুতরাং, গরুর সংখ্যা = ২৫২
২,৮০৯.
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
  1. ১১ টাকা
  2. ১২ টাকা
  3. ১২.৫০ টাকা
  4. ১৩ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

সমাধান:
প্রথম ৮ ঘণ্টায় পায় = ৮ × ১০ = ৮০ টাকা।
পরবর্তী ২ ঘণ্টায় পায় = ২ × ১৫= ৩০ টাকা।

১০ ঘণ্টায় মোট মজুরি পায়= ৮০ + ৩০ = ১১০ টাকা
∴ ঘণ্টা প্রতি গড় মজুরি = ১১০/১০ = ১১ টাকা।
২,৮১০.
x + 1/x = 2 হলে (x2 + 1/x2)(x4 + 1/x4) এর মান কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 16
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 2 হলে (x2 + 1/x2)(x4 + 1/x4) এর মান কত?

সমাধান: 
x + 1/x = 2
⇒ (x + 1/x)2 = 22
⇒ x2 + 2x.(1/x) + (1/x)2 = 4
⇒ x2 + 2 + 1/x2 = 4
⇒ x2 + 1/x2 = 4 - 2
∴ x2 + 1/x2 = 2

এখন,
(x2 + 1/x2)2 = (2)2
⇒ (x2)2 + 2.x2.(1/x2) + (1/x2)2 = 4
⇒ x4 + 2 + 1/x4 = 4
⇒ x4 + 1/x4 = 4 - 2
∴ x4 + 1/x4 = 2

∴ (x2 + 1/x2)(x4 + 1/x4
= 2 × 2
= 4
২,৮১১.
দুইটি সমান্তরাল রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ১টি
  2. অসীম
  3. ছেদ করে না
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ছেদ করে না
উত্তর
সঠিক উত্তর:
ছেদ করে না
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সমান্তরাল রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান: 

 
সমান্তরাল রেখা পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাই তারা পরস্পর পরস্পরকে কখনো ছেদ করে না।

২,৮১২.
x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 22
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 22
উত্তর
সঠিক উত্তর:
গ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত?

সমাধান:
x2 + y2 = 8 
xy = 7

আমরা জানি
(x + y)2 = x2 + y2 + 2xy
বা, (x + y)2 = 8 + 7 × 2
বা, (x + y)2 = 8 + 14 
(x + y)2 = 22
২,৮১৩.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ মি. এবং এর চারদিকে বেড়া আছে। প্রতি মিটার বেড়া ‍দিতে ১.৫০ টাকা খরচ হলে সম্পূর্ণ বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২০৫ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
সঠিক উত্তর:
গ) ২১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ মি. এবং এর চারদিকে বেড়া আছে। প্রতি মিটার বেড়া ‍দিতে ১.৫০ টাকা খরচ হলে সম্পূর্ণ বাগানটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ .মি. 
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য = √১২২৫ মি. 
= ৩৫ মি.

বর্গাকার বাগানের পরিসীমা = (৩৫ × ৪) মি. 
= ১৪০ মি.

১ মিটার বেড়া ‍দিতে খরচ হয় = ১.৫ টাকা
১৪০ মিটার বেড়া ‍দিতে খরচ হয় = (১৪০ × ১.৫) টাকা
= ২১০ টাকা
২,৮১৪.
১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৩২৪০
  2. ৫০৫০
  3. ৬৪৮০
  4. ৮০০০
সঠিক উত্তর:
৩২৪০
উত্তর
সঠিক উত্তর:
৩২৪০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + ১)/২
∴ ১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৮০ × (৮০ + ১)}/২
= (৮১ × ৮০)/২
= ৮১ × ৪০
= ৩২৪০

২,৮১৫.
x4 - x2 + 1 = 0 হলে x + 1/x = ?
  1. √3
  2. √2
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা

x4 - x2 + 1 = 0
বা, x4/x2 - x2/x2 + 1/x2 = 0
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2.x.1/x = 1
বা, (x + 1/x)2 - 2 = 1
বা, (x + 1/x)2 = 3
∴ x + 1/x = √3

২,৮১৬.
একজন দোকানদার একটি খেলনা ৯০০ টাকায় বিক্রি করায় তার কিছু ক্ষতি হলো। যদি তিনি খেলনাটি ১২০০ টাকায় বিক্রি করতেন, তবে তার যত টাকা ক্ষতি হয়েছিলো তার ২০০% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১০০০ টাকা
  2. ১১২০ টাকা
  3. ৯৯০ টাকা
  4. ১১০০ টাকা
সঠিক উত্তর:
১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি খেলনা ৯০০ টাকায় বিক্রি করায় তার কিছু ক্ষতি হলো। যদি তিনি খেলনাটি ১২০০ টাকায় বিক্রি করতেন, তবে তার যত টাকা ক্ষতি হয়েছিলো তার ২০০% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান: 
ধরি,
৯০০ টাকায় বিক্রি করলে ক টাকা ক্ষতি হয়।
∴ ক্রয়মূল্য = (৯০০ + ক) টাকা

আবার, 
১২০০ টাকায় বিক্রয় করায় লাভ হয় = (ক এর ২০০/১০০)টাকা = ২ক টাকা
∴ ক্রয়মূল্য = ১২০০ - ২ক

প্রশ্নমতে,
৯০০ + ক = ১২০০ - ২ক
⇒ ক + ২ক = ১২০০ - ৯০০
⇒ ৩ক = ৩০০
⇒ ক = ৩০০/৩ 
∴ ক = ১০০

∴ ক্রয়মূল্য = ৯০০ + ১০০ = ১০০০ টাকা

সুতরাং, খেলনাটির ক্রয়মূল্য = ১০০০ টাকা। 

২,৮১৭.
p² + 7p + c রাশিটি (p-5) দ্বারা বিভাজ্য হলে c এর মান কত হবে?
  1. ক) 60
  2. খ) - 60
  3. গ) 30
  4. ঘ) - 30
সঠিক উত্তর:
খ) - 60
উত্তর
সঠিক উত্তর:
খ) - 60
ব্যাখ্যা

ধরি, f(p) = p² + 7p + c
f(p), (p-5) দ্বারা বিভাজ্য হলে f(5) = 0 হবে।
এখন, f(5) = 5² + 7.5 + c
প্রশ্নমতে,
5² + 7.5 + c = ০
25+ 35 + c = 0
C = - 60

২,৮১৮.
২, ৫, ৯, ১০, ৪, a সংখ্যাগুলোর মধ্যক ৬ হলে a এর মান কত?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা

উপাত্তগুলো = ২, ৫, ৯, ১০, ৪, a মোট ৬টি
মানের ক্রমানুসারে সাজালে = ২, ৪, ৫, ৯, ১০ এবং a
∴ মধ্যক ৬ = (৫ + অন্য একটি সংখ্যা)/২
এখানে a ছাড়া অন্য কোনটা ধরলে মধ্যক ৬ হয় না। সুতরাং ধরে নেয়া যায় যে সংখ্যাটি a হবে।
∴ (৫+a)/২ = ৬
বা, ৫+a = ১২
∴ a = ৭

২,৮১৯.
একটি সমকোণী ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত এমনভাবে আঁকা হয়েছে যে বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করে। ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য ১০ সেমি ও ২৪ সেমি। বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 4 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 2 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
4 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত এমনভাবে আঁকা হয়েছে যে বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করে। ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য ১০ সেমি ও ২৪ সেমি। বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান: 

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ,
r = (a + b - c)/2 
যেখানে a ও b হলো কোণটির সংলগ্ন বাহু, আর c হলো অতিভুজ

দেওয়া আছে, 
সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে, 
10 সে.মি. এবং 24 সে.মি.

অতিভুজ, c = √(a2 + b2)
= √(102 + 242)
= √(100 + 576)
= √676
= 26 সে.মি.

সমকোণী ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ,
r = (a + b - c)/2
= (10 + 24 - 26)/2
= 8/2
= 4 সে.মি.

সুতরাং, অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ হলো 4 সে.মি.। 

২,৮২০.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২ , হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৯
  2. খ) ৯/১১
  3. গ) ১১/১৩
  4. ঘ) ১৩/১৫
সঠিক উত্তর:
খ) ৯/১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯/১১
ব্যাখ্যা

লব ক হলে হর ক+২,
সুতরাং ভগ্নাংশটি ক/(ক+২)

প্রশ্নমতে, {(ক - ৩)/(ক + ২ - ৩)} + ১/৪ = ১
বা, (ক - ৩)/(ক - ১) = ১ - (১/৪) = ৩/৪
বা, ৪ক - ১২ = ৩ক - ৩
বা, ক = ৯
∴ নির্ণেয় ভগ্নাংশ ৯/(৯ + ২) = ৯/১১

২,৮২১.
যদি a + b + c = 6 এবং a2 + b2 + c2 = 12 হয়, তবে ab + bc + ca এর মান কত?
  1. 12
  2. 16
  3. 24
  4. 32
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 6 এবং a2 + b2 + c2 = 12 হয়, তবে ab + bc + ca এর মান কত?

সমাধান:
আমরা জানি,
2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2)
⇒ 2(ab + bc + ca) = 62 - 12
⇒ 2(ab + bc + ca) = 24
⇒ 2(ab + bc + ca) = 24/2
∴ ab + bc + ca = 12
২,৮২২.
ক, খ এবং গ একটি অংশীদারি ব্যবসা শুরু করল। ক শুরুতেই কিছু টাকা বিনিয়োগ করলো। খ ছয় মাস পর ক এর দ্বিগুণ টাকা বিনিয়োগ করলো এবং গ আট মাস পর ক এর তিনগুণ বিনিয়োগ করলো। যদি এক বছর পর তাদের ৪৫০০ টাকা মুনাফা হয়, তাহলে ক কত টাকা মুনাফা পাবে? 
  1. ক) ১০০০ টাকা 
  2. খ) ১৫০০ টাকা 
  3. গ) ১২০০ টাকা 
  4. ঘ) ২০০০ টাকা 
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ একটি অংশীদারি ব্যবসা শুরু করল। ক শুরুতেই কিছু টাকা বিনিয়োগ করলো। খ ছয় মাস পর ক এর দ্বিগুণ টাকা বিনিয়োগ করলো এবং গ আট মাস পর ক এর তিনগুণ বিনিয়োগ করলো। যদি এক বছর পর তাদের ৪৫০০ টাকা মুনাফা হয়, তাহলে ক কত টাকা মুনাফা পাবে? 

সমাধান: 
মনেকরি 
ক বিনিয়োগ করে = x টাকা 

ক, খ এবং গ এর মূলধনের অনুপাত = (x × ১২) : (২x × ৬) : (৩x × ৪)
=১২x : ১২x : ১২x 
= ১ : ১ : ১ 

অনুপাতের রাশিরগুলোর যোগফল = ১ + ১ + ১ = ৩ 

ক মুনাফা পাবে =(৪৫০০ এর ১/৩) টাকা 
= ১৫০০ টাকা
২,৮২৩.
log4(a2 + a) - log4(a + 1) = 2 হলে a এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 12
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: log4(a2 + a) - log4(a + 1) = 2 হলে a এর মান কত? 

সমাধান:
log4(a2 + a) - log4(a + 1) = 2 
log4{(a2 + a)/(a + 1)} = 2
log4{a(a + 1)/(a + 1)} = 2
log4a = 2
a = 42
a = 16
২,৮২৪.
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তকার বাগানের ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ১২০ মিটার
  2. ১৪৪ মিটার
  3. ১৬০ মিটার
  4. ১৮৪ মিটার
সঠিক উত্তর:
১৪৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তকার বাগানের ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি, আয়তাকার বাগানের প্রস্থ = ক মিটার
∴ আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ২ক মিটার

∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২ক × ক) বর্গমিটার
= ২ক বর্গমিটার

শর্তমতে,
২ক = ১১৫২
বা, ক = ৫৭৬
∴ ক = ২৪

অর্থাৎ, আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার
∴ আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ২৪ × ২ = ৪৮ মিটার

∴ আয়তাকার বাগানের পরিসীমা= ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৪৮ + ২৪) মিটার
= ২ × ৭২ মিটার
= ১৪৪ মিটার

অতএব, আয়তাকার বাগানের পরিসীমা ১৪৪ মিটার।

২,৮২৫.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ৩৫%
  2. ৫০%
  3. ৫৫%
  4. ৬৫%
সঠিক উত্তর:
৩৫%
উত্তর
সঠিক উত্তর:
৩৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান: 
শুধু বিজ্ঞানে ফেল করে = (৫২ - ২৭)% 
= ২৫% 

আবার, 
শুধু অঙ্কে ফেল করে = (৪০ - ২৭)% 
= ১৩% 

∴ শুধু বিজ্ঞান অথবা অঙ্ক বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২৫ + ১৩ + ২৭)% 
= ৬৫% 

∴ শতকরা পাস করে = (১০০ - ৬৫)% 
= ৩৫% ।

২,৮২৬.
যদি xx√x = (x√x)x হয়, তাহলে x এর মান কত?
  1. 3/4
  2. √3/2
  3. 9/4
  4. 3/√2
সঠিক উত্তর:
9/4
উত্তর
সঠিক উত্তর:
9/4
ব্যাখ্যা

xx√x = (x√x)x
বা, (xx)√x = (x . x1/2)x
বা, (xx)√x = (x3/2)x
বা, (xx)√x = (xx)3/2
বা, √x=3/2
বা, x = (3/2)2
সুতরাং, x = 9/4

২,৮২৭.
(2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y)- এর মান কোনটি? 
  1. (4, 5)
  2. (6, 5)
  3. (5, 5)
  4. (6, 4)
সঠিক উত্তর:
(5, 5)
উত্তর
সঠিক উত্তর:
(5, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y)- এর মান কোনটি? 

সমাধান: 
2x - 6 = 4 
বা, 2x = 4 + 6 
বা, 2x = 10 
বা, x = 10/2 
∴ x = 5 

আবার, 
2y - 5 = 5 
বা, 2y = 5 + 5 
বা, 2y = 10 
বা, y = 10/2 
∴ y = 5 

∴ নির্ণেয় মান, (x, y) = (5, 5)।
২,৮২৮.
যদি (a - b) = 3 এবং ‍a2 + b2 = 29 হয়, তাহলে ab এর মান কত?
  1. 20
  2. 15
  3. 10
  4. 25
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (a - b) = 3 এবং ‍a2 + b2 = 29 হয়, তাহলে ab এর মান কত?

সমাধান: 
a2 + b2 = 29 
⇒ (a - b)2 + 2ab = 29 
⇒ 32 + 2ab = 29 
⇒ 2ab = 29 - 9 = 20 
∴ ab = 10 
২,৮২৯.
।2p - 4। < 6 অসমতাটির সমাধান কত?
  1. - 1 < p < 5
  2. - 1 < p < 6
  3. - 2 < p < 3
  4. - 2 < p < 5
সঠিক উত্তর:
- 1 < p < 5
উত্তর
সঠিক উত্তর:
- 1 < p < 5
ব্যাখ্যা
প্রশ্ন: ।2p - 4। < 6 অসমতাটির সমাধান কত?

সমাধান:
।2p - 4। < 6
⇒ - 6 < 2p - 4 < 6
⇒ - 6 + 4 < 2p - 4 + 4 < 6 + 4
⇒ - 2 < 2p < 10
⇒ - 2/2 < 2p/2 < 10/2
⇒ - 1 < p < 5
২,৮৩০.
হানিফের বয়স আরাফের বয়সের 1/2 অংশ। জিদনি আরাফের চেয়ে 3 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 25 বছর হলে, জিদনির বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।
  1. জিদনির বয়স ≤ 11.8 বছর
  2. জিদনির বয়স ≤ 15.5 বছর
  3. জিদনির বয়স ≤ 25 বছর
  4. জিদনির বয়স ≤ 12.8 বছর
সঠিক উত্তর:
জিদনির বয়স ≤ 11.8 বছর
উত্তর
সঠিক উত্তর:
জিদনির বয়স ≤ 11.8 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: হানিফের বয়স আরাফের বয়সের 1/2 অংশ। জিদনি আরাফের চেয়ে 3 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 25 বছর হলে, জিদনির বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।

সমাধান:
ধরি, আরাফের বয়স y বছর 
হানিফের বয়স y/2 বছর 
জিদনির বয়স y + 3 বছর

প্রশ্নমতে, 
y + (y/2) + (y + 3) ≤ 25
⇒ 2y + (y/2) + 3 ≤ 25 
⇒ (4y + y + 6)/2 ≤ 25
⇒ 5y + 6 ≤ 25 × 2 
⇒ 5y ≤ 50 - 6
⇒ y ≤ 44/5
⇒ y ≤ 8.8
⇒ y + 3 ≤ 8.8 + 3 
∴ y + 3 ≤ 11.8

অতএব, জিদনির বয়স ≤ 11.8 বছর

২,৮৩১.
PAQC চতুর্ভুজের PA = CQ এবং PA ।। CQ. ∠A ও ∠C এর সমদ্বিখণ্ডক যথাক্রমে AB ও CD হলে, ABCD ক্ষেত্রটির নাম কী?
  1. ক) সামান্তরিক
  2. খ) রম্বস
  3. গ) আয়ত
  4. ঘ) বর্গ
সঠিক উত্তর:
ক) সামান্তরিক
উত্তর
সঠিক উত্তর:
ক) সামান্তরিক
ব্যাখ্যা
PAQC চতুর্ভুজের PA = CQ এবং PA ।। CQ.
∠A ও ∠C এর সমদ্বিখণ্ডক যথাক্রমে AB ও CD
∠A = ∠C 
⇒ ∠A এর সমদ্বিখণ্ডক = ∠C এর সমদ্বিখণ্ডক
⇒ AB = CD
⇒ AB ।। CD
ABCD ক্ষেত্রটি সামান্তরিক।
২,৮৩২.
log108 + log10(3b + 1) = log10(2b + 3) + 1 হলে, b এর মান কত?
  1. 11/2
  2. 7/2
  3. 13/4
  4. 9/2
সঠিক উত্তর:
11/2
উত্তর
সঠিক উত্তর:
11/2
ব্যাখ্যা

প্রশ্ন: log108 + log10(3b + 1) = log10(2b + 3) + 1 হলে, b এর মান কত?

সমাধান:
log108 + log10(3b + 1) = log10(2b + 3) + 1
⇒ log108 + log10(3b + 1)] = log10(2b + 3) + log1010
⇒ log10{8 × (3b + 1) = log10{10 × (2b + 3)} [loga​M+loga​N=loga​(M×N)]
⇒ log10(24b + 8) = log10(20b + 30)
⇒ (24b + 8) = (20b + 30)
⇒ 24b - 20b = 30 - 8
⇒ 4b = 22
⇒ b = 22/4
∴ b = 11/2

২,৮৩৩.
(0, 0) কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 289π হলে বৃত্তের সমীকরণ কোনটি?
  1. x2 + y2 = 102
  2. x2 + y2 = 172
  3. x2 + y2 = 122
  4. x2 + y2 = 152
সঠিক উত্তর:
x2 + y2 = 172
উত্তর
সঠিক উত্তর:
x2 + y2 = 172
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
ক্ষেত্রফল πr2 = 289π
বা, r2 = 289
∴ r = 17

∴ বৃত্তের সমীকরণ,
x2 + y2 = 172
বা, x2 + y2 = 172
২,৮৩৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC-তে, যদি AB = AC = 26 সে.মি. এবং BC = 20 সে.মি. হয়, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? 
  1. 120 বর্গ সে.মি.
  2. 240 বর্গ সে.মি.
  3. 265 বর্গ সে.মি.
  4. 98 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
240 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
240 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC-তে, যদি AB = AC = 26 সে.মি. এবং BC = 20 সে.মি. হয়, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে, 
একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC-তে,
AB = AC = 26 সে.মি. এবং BC = 20 সে.মি.।

এই ত্রিভুজ ABC তে, ∆ADC = 90° ( সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত শীর্ষ থেকে অসম বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখা দ্বারা গঠিত কোণ হল 90°)

এখন, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
AD2 + BD2 = AB2
⇒ AD2 = 262 - 102
⇒ AD2 = 676 - 100
⇒ AD2 = 576
⇒ AD = √576 = 24
∴ AD = 24 সে.মি.

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × (ভূমি × উচ্চতা)
= (1/2) ×(20 × 24)
= 240 বর্গ সে.মি.

২,৮৩৫.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. 4 বর্গমিটার 
  2. 6 বর্গমিটার 
  3. 8 বর্গমিটার 
  4. 16 বর্গমিটার 
সঠিক উত্তর:
8 বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
8 বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহু = a
∴ বর্গক্ষেত্রের কর্ণ = a√2 

প্রশ্নমতে,
a√2 = 4 মিটার 
⇒ a = 4/√2

এখন,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
= a2
= (4 / √2)2
= 16/2
= 8 বর্গমিটার 
২,৮৩৬.
একটি কোণকের ব্যাসার্ধ 5 সে.মি. এবং এর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ অপেক্ষা 2 সে.মি. বেশি হলে, কোণকের আয়তন কত?
  1. 100π cm3
  2. 50π cm3
  3. 150π cm3
  4. 75π cm3
সঠিক উত্তর:
100π cm3
উত্তর
সঠিক উত্তর:
100π cm3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাসার্ধ 5 সে.মি. এবং এর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ অপেক্ষা 2 সে.মি. বেশি হলে, কোণকের আয়তন কত?

সমাধান: 
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 5 সে.মি.
কোণকের উচ্চতা, h = (2 × 5 + 2) সে.মি.
= 12 সে.মি.

আমরা জানি, 
কোণকের আয়তন = (1/3)πr2h
 (1/3)π × 52 × 12
= (1/3)π × 25 × 12
= π × 25 × 4
= 100π cm3

সুতরাং, কোণকের আয়তন 100π cm3

২,৮৩৭.
২০-এর কত শতাংশ ৩০ হবে?
  1. ১০০%
  2. ১০%
  3. ১৫০%
  4. ৭০%
সঠিক উত্তর:
১৫০%
উত্তর
সঠিক উত্তর:
১৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ২০-এর কত শতাংশ ৩০ হবে?

সমাধান:
ধরি, ২০-এর ক শতাংশ = ৩০

তাহলে, (২০ × ক)/১০০ = ৩০
⇒ ক = (৩০ × ১০০)/২০

∴ ক = ১৫০%

২,৮৩৮.
x6+ 64 = 16x3 হলে x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 8
  4. 16
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন : x6+ 64 = 16x3 হলে x এর মান কত? 

সমাধান : 

দেয়া আছে,
x6 + 64 = 16x3
বা, x6 -16x3 + 64 = 0
বা, (x3)2 - 2.8.x3+ 82 = 0
বা, (x3 - 8)2 = 0
বা, (x3 - 8) = 0
বা,  x3 = 8
বা,  x3 = 23
∴ x = 2

উত্তর : 2
২,৮৩৯.
প্রদত্ত উপাত্তসমূহের মধ্যক কত?
২, ৬, ৬, ৮, ৪, ২, ৭, ৯
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত উপাত্তসমূহের মধ্যক কত?
২, ৬, ৬, ৮, ৪, ২, ৭, ৯

সমাধান:
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই ২, ২, ৪, ৬, ৬, ৭, ৮, ৯
মোট উপাত্তের সংখ্যা, (n) = ৮ (যা একটি জোড় সংখ্যা)

মধ্যক = {(৮/২) তম পদ + (৮/২ + ১) তম পদ}/২
= (৪ তম পদ + ৫ তম পদ)/২
= (৬ + ৬)/২
= ১২/২
= ৬
২,৮৪০.
64 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

log264
= log226
= 6 × log22
= 6 × 1
= 6

২,৮৪১.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
  1. ক) 9√3
  2. খ) 9√3/4
  3. গ) 3√3/4
  4. ঘ) 2√3/4
সঠিক উত্তর:
খ) 9√3/4
উত্তর
সঠিক উত্তর:
খ) 9√3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 9 সে.মি. 
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 9/3 সে.মি.
                                        = 3 সে.মি. 
ত্রিভুজটির ক্ষেত্রফল
= (√3/4) × (3)2 বর্গ সেমি
=(√3/4) × 9 বর্গ সে.মি. 
= 9√3/4 বর্গ সে.মি.
২,৮৪২.
একটি জন্মদিনের অনুষ্ঠানে কিছু সংখ্যক অতিথি উপস্থিত ছিল। প্রত্যেক অতিথি একে-অন্যের সাথে একবার করে করমর্দন করলো। যদি মোট করমর্দনের সংখ্যা 45 হয়, তাহলে অনুষ্ঠানে কতজন অতিথি উপস্থিত ছিল?
  1. 12 জন
  2. 10 জন
  3. 11 জন
  4. 13 জন
সঠিক উত্তর:
10 জন
উত্তর
সঠিক উত্তর:
10 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জন্মদিনের অনুষ্ঠানে কিছু সংখ্যক অতিথি উপস্থিত ছিল। প্রত্যেক অতিথি একে-অন্যের সাথে একবার করে করমর্দন করলো। যদি মোট করমর্দনের সংখ্যা 45 হয়, তাহলে অনুষ্ঠানে কতজন অতিথি উপস্থিত ছিল?

সমাধান:
ধরি,
অনুষ্ঠানে n সংখ্যক অতিথি উপস্থিত ছিল।

প্রশ্নমতে,
nC2 = 45
⇒ n(n - 1)/2 = 45
⇒ n(n - 1) = 90
⇒ n2 - n - 90 = 0
⇒ n2 - 10n + 9n - 90 = 0
⇒ n(n - 10) + 9(n - 10) = 0
⇒ (n - 10)(n + 9) = 0
∴ n = 10 এবং - 9 [-9 ঋণাত্মক তাই গ্রহণযোগ্য নয়]

∴ অনুষ্ঠানে 10 জন অতিথি উপস্থিত ছিল।
২,৮৪৩.
log6√2x = 2 হলে x এর মান কত?
  1. 36
  2. 72
  3. 6√2
  4. 2√6
সঠিক উত্তর:
72
উত্তর
সঠিক উত্তর:
72
ব্যাখ্যা
প্রশ্ন: log6√2x = 2 হলে x এর মান কত?

সমাধান:
log6√2x = 2
⇒ x = (6√2)2
⇒ x = 36 × 2
⇒ x = 72
২,৮৪৪.
একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ১৪৪০ টাকা
  2. ১৫৬০ টাকা
  3. ১৬০০ টাকা
  4. ১৩৫০ টাকা
সঠিক উত্তর:
১৪৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা
১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = ১১০ - ৮৫ = ২৫ টাকা

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/২৫ টাকা
= ১৪৪০ টাকা

২,৮৪৫.
৩/৪, ৪/৫, ৫/৬ এর গ.সা.গু. কত?
  1. ক) ৩০
  2. খ) ১/৩০
  3. গ) ১/৬০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ১/৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৬০
ব্যাখ্যা
৩, ৪, ৫ এর গ.সা.গু. = ১
৪, ৫, ৬ এর ল.সা.গু. = ৬০
∴ ৩/৪, ৪/৫, ৫/৬ এর গ.সা.গু. = ১/৬০
২,৮৪৬.
A এবং B যেকোনো দুইটি সেট হলে A∩(A ∪ B) = ?
  1. ক) A
  2. খ) B
  3. গ) A∪B
  4. ঘ) A∩B
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
A∩(A ∪ B) = (A ∩ A) ∪ (A ∩ B)
= A∪(A ∩ B)
= A [কারণ, (A ∩ B) ⊆ A]
২,৮৪৭.
x2 - 9 < 0 হলে, কোনটি সঠিক?     
  1. ক) x < - 3
  2. খ) x > 3
  3. গ) x < - 3 অথবা x > 3
  4. ঘ) - 3 < x < 3
সঠিক উত্তর:
ঘ) - 3 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 3 < x < 3
ব্যাখ্যা
x2 - 9 < 0
⇒ (x - 3)(x + 3) < 0
(x - 3)(x + 3) < 0 সত্য হবে যদি x - 3 < 0 বা x < 3 হয় এবং x + 3 > 0 বা x > - 3 হয়
অর্থাৎ (x - 3)(x + 3) < 0 সত্য হবে যদি - 3 < x < 3 হয়।
২,৮৪৮.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৩/৭
  3. ৪/৯
  4. ৫/১১
সঠিক উত্তর:
৫/১১
উত্তর
সঠিক উত্তর:
৫/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৩/৭ = ০.৪৩
৪/৯ = ০.৪৪
৫/১১ = ০.৪৫
২,৮৪৯.
(2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y)- এর মান কোনটি? 
  1. (4, 5)
  2. (6, 5)
  3. (6, 4)
  4. (5, 5)
সঠিক উত্তর:
(5, 5)
উত্তর
সঠিক উত্তর:
(5, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y)- এর মান কোনটি? 

সমাধান: 
2x - 6 = 4 
বা, 2x = 4 + 6 
বা, 2x = 10 
বা, x = 10/2 
∴ x = 5 

আবার, 
2y - 5 = 5 
বা, 2y = 5 + 5 
বা, 2y = 10 
বা, y = 10/2 
∴ y = 5 

∴ নির্ণেয় মান, (x, y) = (5, 5) ।
২,৮৫০.
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত?
  1. 8 মিটার
  2. 10 মিটার
  3. 12 মিটার
  4. 16 মিটার
সঠিক উত্তর:
10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত?

সমাধান:
ধরি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার
এবং প্রস্থ = x - 6 মিটার

প্রশ্নমতে,
x (x - 6) = 160
⇒ x2 - 6x - 160 = 0
⇒ x2 - 16x + 10x - 160 = 0
⇒ x(x - 16) + 10 (x - 16) = 0
⇒ (x - 16) (x + 10) = 0
হয়, x + 10 = 0 ⇒ x = - 10 [দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না]
∴ x - 10 = 0 ⇒ x = 16

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = 16 - 6 = 10 মিটার
২,৮৫১.
x2 - 8x - 8y + y2 + 16 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 4xy
  2. খ) - 4xy
  3. গ) 2xy
  4. ঘ) - 2xy
সঠিক উত্তর:
গ) 2xy
উত্তর
সঠিক উত্তর:
গ) 2xy
ব্যাখ্যা
প্রশ্ন- x2 - 8x - 8y + y2 + 16 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান-
= x2 - 8x - 8y + y2 + 16
= (-x)2 + (-y)2 + 42 + 2.(-x).(-y) + 2.(-y).4 + 2.(-x).4 - 2xy
= (- x - y + 4)2 - 2xy
= (x + y - 4)2 - 2xy

সুতরাং প্রদত্তরাশির সাথে 2xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
২,৮৫২.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?
  1. 6 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 10 সে.মি.
  4. 16 সে.মি.
সঠিক উত্তর:
8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা 2 সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x = সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভুজ = x + 2 সে.মি.

সুতরাং,
(x + 2)2 = x2 + (x - 2)2
বা, x2 + 4x + 4 = x2 + x2 - 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x(x - 8) = 0
হয় x = 0

অথবা  x - 8 = 0
যা অসম্ভব।      

∴ x = 8

∴ ভূমি 8 সে.মি.
২,৮৫৩.
একটি লাইব্রেরিতে গড়ে প্রতি রবিবারে লোক আসে ৫১০ জন করে এবং বাকি দিনগুলোতে ২৪০ জন করে। যে মাস রবিবার দিয়ে শুরু হয়, সে মাসে ওই লাইব্রেরিতে গড়ে কতজন করে লোক আসে?
  1. ২৪০
  2. ২৬৮
  3. ২৮৫
  4. ২৯২
সঠিক উত্তর:
২৮৫
উত্তর
সঠিক উত্তর:
২৮৫
ব্যাখ্যা
যেহেতু মাস শুরু হয় রবিবার দিয়ে, সেহেতু সে মাসে ৫ টা রবিবার আছে৷
সুতরাং, নির্ণেয় গড় = {(৫ × ৫১০) + (২৫ × ২৪০)} / ৩০ = ২৮৫
২,৮৫৪.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৫ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ১৮০
  2. ১৬০
  3. ১৫০
  4. ১২০
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৫ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
দেয়া আছে
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬

মনে করি,
একটি সংখ্যা ৫ক এবং
অপর সংখ্যাটি ৬ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক

শর্তমতে,
ক = ৫

সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
= ৩০ × ৫ = ১৫০
২,৮৫৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?
  1. 150 বর্গ সেমি
  2. 225 বর্গ সেমি
  3. 196 বর্গ সেমি
  4. 384 বর্গ সেমি
সঠিক উত্তর:
196 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
196 বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r সেমি।
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ সেমি।
প্রশ্নমতে,
πr2 = 616
⇒ (22/7) × r2 = 616
⇒ r2 = (616 × 7) / 22
⇒ r2 = 28 × 7
⇒ r2 = 196

বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (ব্যাসার্ধ)2
= r2
= 196 বর্গ সেমি।

∴ বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 196 বর্গ সেমি।

২,৮৫৬.
একটি বেলনের ব্যাসার্ধ 15 সে.মি. এবং উচ্চতা 45 সে.মি. হলে ঐ বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. 4 : 3
  2. 3 : 1
  3. 5 : 4
  4. 4 : 1
সঠিক উত্তর:
4 : 3
উত্তর
সঠিক উত্তর:
4 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ব্যাসার্ধ 15 সে.মি. এবং উচ্চতা 45 সে.মি. হলে ঐ বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান:
দেওয়া আছে 
বেলনের ব্যাসার্ধ, r = 15 সে.মি.
বেলনের উচ্চতা, h = 45 সে.মি.

সম্পূর্ণ তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh

বেলনের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত
= 2πr(r + h) : 2πrh
= r + h : h 
= (45 + 15) : 45 
= 60 : 45 
= 4 : 3
২,৮৫৭.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?  
  1. ১৪ 
  2. ১২ 
  3. ২৮ 
  4. ২৪
সঠিক উত্তর:
১৪ 
উত্তর
সঠিক উত্তর:
১৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক = x
এবং 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক = y  
∴ সংখ্যাটি = x + ১০y 

আবার, 
নতুন সংখ্যাটির এককের অঙ্ক = x - ২ 
নতুন সংখ্যাটির দশকের অঙ্ক = y + ৩ 
∴ নতুন সংখ্যাটি = x - ২ + ১০ (y + ৩) 
= x - ২ + ১০y + ৩০ 
= x + ১০y + ২৮

প্রশ্নমতে, 
৩ (x + ১০y) = x + ১০y + ২৮ 
বা, ৩x + ৩০y = x + ১০y + ২৮
বা, ৩x - x +৩০y - ১০y = ২৮ 
বা, ২x + ২০y = ২৮ 
বা, ২ (x + ১০y) = ২৮ 
বা, (x + ১০y) = ২৮/২ 
∴ (x + ১০y) = ১৪

∴ সংখ্যাটি = ১৪ ।

২,৮৫৮.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?
  1. ১ : ৪
  2. ৯ : ৮
  3. ২ : ৩
  4. ৩ : ৭
সঠিক উত্তর:
৯ : ৮
উত্তর
সঠিক উত্তর:
৯ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ক একক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২ক + ক) একক
= ৬ক একক

বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক
বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪
= ৩ক/২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( ৩ক/২) = (৯ক)/৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক × ক = ২ক

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৯ক)/৪ : (২ক)
= (৯/৪) : ২
= (৯/৪) × ৪ : ২ × ৪
= ৯ : ৮
২,৮৫৯.
3x + y = 9 এবং 5x  - y = 7 হলে x ও y এর মান কত?
  1. x = 3 এবং y = 2
  2. x = - 2 এবং y = 3
  3. x = 2 এবং y = 3
  4. x = - 3 এবং y = 2
সঠিক উত্তর:
x = 2 এবং y = 3
উত্তর
সঠিক উত্তর:
x = 2 এবং y = 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + y = 9 এবং 5x  - y = 7 হলে x ও y এর মান কত?

সমাধান:
3x + y = 9............ (1)
5x  - y = 7..............(2)
(1) ও (2) নং সমীকরণকে যোগ করে পাই,
8x  = 16
⇒ x = 16/8
⇒ x = 2

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই, 
(3 × 2) + y = 9
⇒ 6 + y = 9
⇒ y = 9 - 6
⇒ y = 3

∴ x = 2 
এবং y = 3
২,৮৬০.
১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো = ১, ৩, ৫, ৭, ৯

∴ ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ +৭ + ৯)/ ৫
= ২৫/৫
= ৫
২,৮৬১.
35x+2 = 81x+2 হলে x এর মান কত?
  1. 2
  2. 6
  3. 8
  4. 3
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 35x+2 = 81x+2 হলে x এর মান কত?

সমাধান,
বা, 35x + 2 = 34(x + 2)
বা,  35x + 2 = 3(4x + 8)
বা, 5x + 2 = 4x + 8
∴ x = 6
২,৮৬২.
১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩০ কি.মি. বেগে চলছে। ৩ মিটার পিছন থেকে সমান্তরাল ভাবে ২১৭ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪২ কি.মি. বেগে আসছিল। ২য় ট্রেনটি কত সময়ে ১ম ট্রেনটিকে অতিক্রম করবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৫ মিনিট
সঠিক উত্তর:
২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩০ কি.মি. বেগে চলছে। ৩ মিটার পিছন থেকে সমান্তরাল ভাবে ২১৭ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪২ কি.মি. বেগে আসছিল। ২য় ট্রেনটি কত সময়ে ১ম ট্রেনটিকে অতিক্রম করবে?

সমাধান:
আপেক্ষিক বেগ = (৪২ - ৩০) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা = ১২০০০/৬০ মিটার/মিনিট
= ১২০০/৬ মিটার/মিনিট
= ২০০ মিটার/মিনিট

∴ দূরত্ব = (১৮০ + ৩ + ২১৭) মিটার
= ৪০০ মিটার

∴ সময় = দূরত্ব/বেগ
= ৪০০/২০০ মিনিট
= ২ মিনিট
২,৮৬৩.
কোনটি বৃত্তের সমীকরণ -
  1. ক) ax2 + bx = 0
  2. খ) x2 = 8y
  3. গ) x2 + y2 = 4
  4. ঘ) x2 - y2 = 4
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 4
উত্তর
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 4
ব্যাখ্যা
বৃত্তের বৈশিষ্ট্য অনুসারে, x2 + y2 = 4 একটি বৃত্ত।
২,৮৬৪.
৬০ কি.মি./ঘণ্টায় চলমান ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনাটির দৈর্ঘ্য কত?
  1. ২৫০ মিটার
  2. ৩০০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কি.মি./ঘণ্টায় চলমান ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনাটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম ট্রেনের গতিবেগ = ৬০ কিমি/ঘণ্টা
প্রথম ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার
দ্বিতীয় ট্রেনের গতিবেগ = প্রথম ট্রেনের দ্বিগুণ = ১২০ কিমি/ঘণ্টা
অতিক্রম করার সময় = ১০ সেকেন্ড

এখন,
প্রথম ট্রেনের গতিবেগ = ৬০ × (১০০০/৩৬০০) = ৫০/৩ মি./সে.
দ্বিতীয় ট্রেনের গতিবেগ = ১২০ × (১০০০/৩৬০০) = ১০০/৩ মি./সে.

যেহেতু ট্রেন দুটি বিপরীত দিকে চলছে, তাই আপেক্ষিক গতিবেগ যোগ করতে হবে।

∴ আপেক্ষিক গতিবেগ = (৫০/৩) + (১০০/৩) = ১৫০/৩ = ৫০ মি./সে.

∴ মোট অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ × সময় = ৫০ × ১০ = ৫০০ মিটার

∴ মোট অতিক্রান্ত দূরত্ব = প্রথম ট্রেনের দৈর্ঘ্য + দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য
∴ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য = ৫০০ - ১৫০ = ৩৫০ মিটার
২,৮৬৫.
a - 1/a = 3 হলে a4 + (1/a)4 এর মান কত?
  1. ক) 114
  2. খ) 119
  3. গ) 121
  4. ঘ) 132
সঠিক উত্তর:
খ) 119
উত্তর
সঠিক উত্তর:
খ) 119
ব্যাখ্যা

দেওয়া আছে, a - 1/a = 2
এখন, a2 + (1/a)2
= (a - 1/a)2 + 2. a. 1/a
= 32 + 2
= 9 + 2
∴ a2 + (1/a)2 = 11
বাঁ, {(a2 + (1/a)2}2= 112
বাঁ, a4 + 2.a2.1/a2 + (1/a)4 = 121
∴ a4 + (1/a)4 = 121 - 2 = 119

২,৮৬৬.
4টি পোস্ট বাক্সে 6টি চিঠি কতভাবে ফেলা যায়?
  1. ক) 18
  2. খ) 24
  3. গ) 46 
  4. ঘ) 64 
সঠিক উত্তর:
গ) 46 
উত্তর
সঠিক উত্তর:
গ) 46 
ব্যাখ্যা
প্রশ্ন: 4টি পোস্ট বাক্সে 6টি চিঠি কতভাবে ফেলা যায়?

সমাধান:
পোস্ট বাক্সের সংখ্যা n = 4টি 
চিঠির সংখ্যা r = 6টি

চিঠি ফেলা যায় = (পোস্ট বক্স)চিঠি
= n
= 46 
২,৮৬৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল 8π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?
  1. 64π বর্গ সে. মি.
  2. 32π বর্গ সে. মি.
  3. 16π বর্গ সে. মি.
  4. 42π বর্গ সে. মি.
সঠিক উত্তর:
32π বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
32π বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 8π বর্গ সে. মি.। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 8π
⇒ r2 = 8
∴ r = 2√2

এখন,
∴ নতুন ব্যাসার্ধ = 2 × 2√2 = 4√2
∴ নতুন ক্ষেত্রফল = π × (4√2)2 = 32π বর্গ সে. মি.।
২,৮৬৮.
বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়? 
  1. রেখা
  2. ব্যাসার্ধ 
  3. চাপ 
  4. জ্যা 
সঠিক উত্তর:
জ্যা 
উত্তর
সঠিক উত্তর:
জ্যা 
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়? 

সমাধান: 
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে। 
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। 
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে। 
২,৮৬৯.
৪ জন তাঁতি ৪ দিনে ৪টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 
  1. ১২
  2. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 

সমাধান: 
৪ জন তাঁতি ৪ দিনে মাদুর তৈরি করে = ৪ টি 
∴ ১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ৪/(৪ × ৪) টি 
∴ ৮ জন তাঁতি ৮ দিনে মাদুর তৈরি করে = (৪ × ৮ × ৮)/(৪ × ৪) টি 
= ১৬ টি 

∴ ১৬ টি মাদুর তৈরি করতে পারবে।
২,৮৭০.
রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই
  2. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই
  3. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  4. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ:
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।
২,৮৭১.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে x , x + 1, x + 2

x= 1 হলে, x (x + 1)(x + 2) = 1 × 2 × 3 = 6
x= 2 হলে, x (x + 1)(x + 2) = 2 × 3 × 4 = 24
x= 3 হলে, x (x + 1)(x + 2) = 3 × 4 × 5 = 60
.............................................................................
.............................................................................

প্রতিটি গুণফলই 6 দ্বারা বিভাজ্য।
২,৮৭২.
A runs twice as fast as B and B runs thrice as fast as C. The distance covered by C in 72 minutes, will be covered by A in:
  1. ক) 24 minutes
  2. খ) 20 minutes
  3. গ) 18 minutes
  4. ঘ) 16 minutes
  5. ঙ) 12 minutes
সঠিক উত্তর:
ঙ) 12 minutes
উত্তর
সঠিক উত্তর:
ঙ) 12 minutes
ব্যাখ্যা

Ratio of the speed of A, B and C = 6 : 3 : 1
Then, ratio of time taken= 1/6 : 1/3 : 1 = 1 : 2 : 6
Hence, time taken by A = 72/6 = 12 minutes.

২,৮৭৩.
5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে y এর মান কত?
  1. ক) 25
  2. খ) 49
  3. গ) 35
  4. ঘ) 45
সঠিক উত্তর:
ঘ) 45
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + x + y + 135  গুণোত্তর ধারাভুক্ত হলে y এর মান কত?

সমাধান: 
এখানে,
প্রথম পদ, a = 5 
ধরি, সাধারণ অনুপাত, r 
চতুর্থ পদ = 135
ar4-1 = 135
r3 = 135/5 = 27
r = 3

এখানে, y হলো তৃতীয় পদ 
∴ y = arn-1
= 5 × 33-1
= 45
২,৮৭৪.
যদি x = a + 1/a এবং y = a - 1/a হয়, তাহলে x2 - y2 = কত?
  1. 2a2
  2. 2
  3. 4
  4. 16
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = a + 1/a এবং y = a - 1/a হয়, তাহলে x2 - y2 = কত?

সমাধান:
দেওয়া আছে
x = a + 1/a
y = a - 1/a

x + y = a + (1/a) + a - (1/a) = 2a
x - y = a + (1/a) - a + (1/a) = 2/a

এখন
x2 - y2
= (x + y)(x - y)
= (2a)(2/a)
= 4
২,৮৭৫.
১০০ শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. ৫৫.৫
  2. ৬০.৫
  3. ৬৪.৫
  4. ৬২.৫
সঠিক উত্তর:
৬২.৫
উত্তর
সঠিক উত্তর:
৬২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?


সমাধান:

১০০ জন শিক্ষার্থীর মোট নম্বর = (১০০ × ৭০) = ৭০০০
এবং ৬০ জন ছাত্রীর মোট নম্বর = (৭৫ × ৬০) = ৪৫০০

∴ ছাত্র সংখ্যা = (১০০ - ৬০) = ৪০ জন
∴ ৪০ জন ছাত্রের মোট নম্বর = (৭০০০ - ৪৫০০) = ২৫০০

∴ ছাত্রদের গড় নম্বর = ২৫০০/৪০ = ৬২.৫

২,৮৭৬.
Log10(0.01) = ?
  1. - 0.01
  2. - 2
  3. - 0.1
  4. - 1
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: Log10(0.01) = ?

সমাধান:
ধরি,
Log10(0.01) = x
⇒ 10x = 0.01
⇒ 10x = 1/100
⇒ 10x = 1/102
⇒ 10x = 10 - 2
∴ x = - 2
২,৮৭৭.
১, ২, ৩, ৪ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়?
  1. ৮ টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৪ অঙ্কগুলো একবার ব্যবহার করে ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়?

সমাধান:
যদি সংখ্যাটি ৩০০০ অপেক্ষা বড় হয় তবে প্রথম অঙ্কটি অবশ্যই ৩ অথবা ৪ হতে হবে।

প্রথম অঙ্কটি ৩ হলে, বাকি তিনটি অঙ্ক সাজানো যায় = ৩! উপায়ে
= ৬ উপায়ে

অনুরূপভাবে,
প্রথম অঙ্কটি ৪ হলে, বাকি তিনটি অঙ্ক সাজানো যায় = ৩! উপায়ে
= ৬ উপায়ে

∴ ৩০০০ অপেক্ষা বড় সংখ্যা গঠন করা যায় = (৬ + ৬)টি
= ১২টি
২,৮৭৮.
৪০ এর কত শতাংশ ১৫ হবে?
  1. ক) ২৭.৫
  2. খ) ২৫.৫
  3. গ) ৩৭.৫
  4. ঘ) ৪৭.৫
সঠিক উত্তর:
গ) ৩৭.৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭.৫
ব্যাখ্যা
৪০ এর x/১০০ = ১৫
বা ২x /৫ = ১৫
বা x  = (১৫ ×৫)/২
     x  =  ৩৭.৫
২,৮৭৯.
একটি চাকরির নিয়োগ পরীক্ষায় ৬০০ জন আবেদনকারীর ভেতর ৪২ জন পাশ করলো। শতকরা কতজন ফেল করলো?
  1. ৯৩%
  2. ৯৫%
  3. ৯৬%
  4. ৯৭%
সঠিক উত্তর:
৯৩%
উত্তর
সঠিক উত্তর:
৯৩%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকরির নিয়োগ পরীক্ষায় ৬০০ জন আবেদনকারীর মধ্যে ৪২ জন পাশ করলো। শতকরা কতজন ফেল করলো? 

সমাধান:
ফেলের সংখ্যা = ৬০০ -৪২ = ৫৫৮ জন

এখন,
৬০০ জন আবেদনকারীর মধ্যে ফেল করে = ৫৫৮ জন
∴ ১ জন আবেদনকারীর মধ্যে ফেল করে = ৫৫৮/৬০০ জন
∴ ১০০ জন আবেদনকারীর মধ্যে ফেল করে = (৫৫৮ × ১০০)/৬০০ জন
= ৯৩%
২,৮৮০.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। কোণটির মান কত?
  1. ক) 30°
  2. খ) 90°
  3. গ) 60°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
গ) 60°
উত্তর
সঠিক উত্তর:
গ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। কোণটির মান কত?

সমাধান:
ধরি, কোণটি = x
আমরা জানি, সম্পূরক কোণের মান = 180°

প্রশ্নমতে,
x = (180° - x)/2
⇒ 2x = 180° - x
⇒ 2x + x = 180°
⇒ 3x = 180°
∴ x = 60°
২,৮৮১.
শতকরা ৫ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৪৫,০০০ টাকা হলে মূলধন কত?
  1. ২৫০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৩২০০০ টাকা
  4. ৩৫০০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৪৫,০০০ টাকা হলে মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ১০ বছরের সুদ (৫ × ১০) = ৫০ টাকা

সুদে আসলে = ১০০ + ৫০ = ১৫০ টাকা

সুদাসল ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা
∴ সুদাসল ৪৫০০০ টাকা হলে আসল (১০০ × ৪৫০০০)/১৫০ টাকা
= ৩০০০০ টাকা

∴ মূলধন ৩০০০০ টাকা।
২,৮৮২.
৭টি সংখ্যার গড় ৪৫। এর মধ্যে প্রথম ৫টি সংখ্যার গড় ৪৬ হলে, শেষ ২টি সংখ্যার সমষ্টি কত?
  1. ৮০
  2. ৮৫
  3. ৯০
  4. ৯৫
সঠিক উত্তর:
৮৫
উত্তর
সঠিক উত্তর:
৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৪৫। এর মধ্যে প্রথম ৫টি সংখ্যার গড় ৪৬ হলে, শেষ ২টি সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
৭টি সংখ্যার সমষ্টি = (৪৫ × ৭) = ৩১৫
প্রথম ৫টি সংখ্যার সমষ্টি = (৪৬ × ৫) = ২৩০

∴ শেষ ২টি সংখ্যার সমষ্টি = ৩১৫ - ২৩০ = ৮৫
২,৮৮৩.
একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত?
  1. ক) 15.6 সে.মি.
  2. খ) 14 সে.মি.
  3. গ) 13.5 সে.মি.
  4. ঘ) 13 সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 13 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 13 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত? 

সমাধান: 
দেওয়া আছে,
কোণকের ভূমির ব্যাস, d = 10 সে.মি.
∴ কোণকের ভূমির ব্যাসার্ধ, r = 5 সে.মি.
উচ্চতা, h = 12 সে.মি.

ধরি,
হেলানো উচ্চতা = l সে.মি. 

আমরা জানি,
l2 = r2 + h2
বা, l2 = (5)2 + (12)2
বা, l2 = 25 + 144
বা, l = √169
∴ l = 13 

∴ হেলানো উচ্চতা = 13 সে.মি.
২,৮৮৪.
স্থির পানিতে একটি নৌকার বেগ ৮ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ২.৫ কি.মি./ঘণ্টা। একজন ব্যক্তি ১০৫ কি.মি. দূরত্বের একটি স্থানে নৌকা বেয়ে যায় এবং আবার শুরুর স্থানে ফিরে আসে। তার মোট সময় কত লাগবে?
  1. ১৫ ঘণ্টা
  2. ২৯.০৯ ঘণ্টা
  3. ৪১ ঘণ্টা
  4. ৪৯.০৬ ঘণ্টা
সঠিক উত্তর:
২৯.০৯ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২৯.০৯ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার বেগ ৮ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ২.৫ কি.মি./ঘণ্টা। একজন ব্যক্তি ১০৫ কি.মি. দূরত্বের একটি স্থানে নৌকা বেয়ে যায় এবং আবার শুরুর স্থানে ফিরে আসে। তার মোট সময় কত লাগবে?

সমাধান: 

স্থির পানিতে নৌকার বেগ = ৮ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ = ২.৫ কি.মি./ঘণ্টা
দূরত্ব = ১০৫ কি.মি.

স্রোতের অনুকূলে বেগ = ৮ + ২.৫ = ১০.৫ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ৮ − ২.৫ = ৫.৫ কি.মি./ঘণ্টা

যাওয়ার সময় = (১০৫/১০.৫) ঘণ্টা
= ১০ ঘণ্টা
আসার সময় = (১০৫/৫.৫) ঘণ্টা
= ১৯.০৯ ঘণ্টা

মোট সময় = (১০ + ১৯.০৯) ঘণ্টা
= ২৯.০৯ ঘণ্টা (প্রায়)   

২,৮৮৫.
একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ৪ : ৫
  2. খ) ৪ : ৬
  3. গ) ৫ : ৬
  4. ঘ) ৫ : ৪
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ : ৫
ব্যাখ্যা

একটি দ্রব্যের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২৫% লাভে এর বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য : বিক্রয়ময়ল্য = ১০০ : ১২৫ = ৪ : ৫

২,৮৮৬.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1152 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. 576 মিটার
  2. 210 মিটার
  3. 136 মিটার
  4. 144 মিটার
  5. 256 মিটার
সঠিক উত্তর:
144 মিটার
উত্তর
সঠিক উত্তর:
144 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1152 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার
∴ ক্ষেত্রফল = (2x × x) = 2x2 বর্গমিটার
পরিসীমা = 2(2x + x) = 6x মিটার

প্রশ্নমতে,
2x2 = 1152
⇒ x2 = 1152/2
⇒ x2 = 576
∴ x = 24

সুতরাং, পরিসীমা = (6 × 24) = 144 মিটার।

২,৮৮৭.
2 + 8 + 14 + 20 + ................ ধারাটির প্রথম 24 টি পদের সমষ্টি কত? 
  1. 1580
  2. 1490
  3. 1704
  4. 2040
সঠিক উত্তর:
1704
উত্তর
সঠিক উত্তর:
1704
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 8 + 14 + 20 + ................ ধারাটির প্রথম 24 টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
এখানে, 
১ম পদ a = 2
সাধারণ অন্তর, d = (8 - 2) = 6
পদ সংখ্যা, n = 24 

∴ সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d} 
= (24/2){2 × 2 + (24 - 1) × 6}
= 12 × {4 + (23 × 6)}
= 12 × (4 + 138)
= 12 × 142
= 1704
২,৮৮৮.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪২.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?
  1. ৫১০ টাকা
  2. ১০১০ টাকা
  3. ৮২০ টাকা
  4. ১০২০ টাকা
সঠিক উত্তর:
১০২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪২.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার
আয়তাকার বাগানের প্রস্থ ৪ মিটার

আয়তাকার বাগানের পরিসীমা = ২ × (৮ + ৪) মিটার
= ২ × ১২ মিটার
= ২৪ মিটার

১ মিটারে খরচ হয় ৩৬.৫ টাকা
∴ ২৪ মিটারে খরচ হয় (২৪ × ৪২.৫) টাকা
= ১০২০ টাকা
২,৮৮৯.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ ১৩। সংখ্যা দুটি কত?
  1. ৫২, ৭০
  2. ২৫, ৭৭
  3. ৫০, ৬৫
  4. ২৫, ২৬
সঠিক উত্তর:
২৫, ৭৭
উত্তর
সঠিক উত্তর:
২৫, ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ ১৩। সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
এবং ছোট সংখ্যাটি = খ

১ম শর্তমতে,
(ক/২) + (খ/২) = ৫১
⇒ (ক + খ)/২ = ৫১
∴ ক + খ = ১০২ ......... (১)

২য় শর্তমতে,
(ক - খ)/৪ = ১৩ 
⇒ ক - খ  = ৫২ ....... (২)

(১) নং +  (২)নং ⇒
ক + খ + ক - খ= ১০২ + ৫২ 
⇒ ২ক = ১৫৪
⇒ ক = ৭৭

ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
খ = ১০২ - ৭৭ = ২৫

∴  সংখ্যা দুটি = ৭৭ ও ২৫
২,৮৯০.
একটি ট্যাঙ্কের দুইটি নলের মাঝে প্রথম নল ২০ মিনিটে এবং দ্বিতীয় নল ৩০ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। দুটি নল একসাথে খুলে দিলে ৫ মিনিটে ট্যাঙ্কের কত অংশ পূর্ণ হবে?
  1. ১/৪ অংশ
  2. ৫/১২ অংশ
  3. ৫/৮ অংশ
  4. ১২ অংশ
সঠিক উত্তর:
৫/১২ অংশ
উত্তর
সঠিক উত্তর:
৫/১২ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্যাঙ্কের দুইটি নলের মাঝে প্রথম নল ২০ মিনিটে এবং দ্বিতীয় নল ৩০ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করে। দুটি নল একসাথে খুলে দিলে ৫ মিনিটে ট্যাঙ্কের কত অংশ পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা,
২০ মিনিটে পূর্ণ হয় ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/২০ অংশ

২য় নল দ্বারা,
৩০ মিনিটে পূর্ণ হয় ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৩০ অংশ

এখন,
দুইটি নল একত্রে খোলা থাকলে,
১ মিনিটে পূর্ণ করে = (১/২০) + (১/৩০) = (৩ + ২)/৬০ = ৫/৬০ = ১/১২ অংশ 
∴ ৫ মিনিটে পূর্ণ করে = (১/১২) × ৫ = ৫/১২ অংশ
২,৮৯১.
সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি সমান কত সমকোণ? 
  1. ৪ সমকোণ 
  2. ৫ সমকোণ
  3. ৮ সমকোণ
  4. ৬ সমকোণ
সঠিক উত্তর:
৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
৬ সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি সমান কত সমকোণ? 

সমাধান: 
পঞ্চভূজের কোণগুলোর সমষ্টি = (৫ - ২) × ১৮০° 
= ৫৪০° 
= ৫৪০°/৯০° 
= ৬ সমকোণ । 

২,৮৯২.
অষ্টভুজের কর্ণের সংখ্যা কয়টি?
  1. ৯টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: অষ্টভুজের কর্ণের সংখ্যা কয়টি?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা = {n(n - 3)}/2

∴ অষ্টভুজের কর্ণের সংখ্যা হবে = {8(8 - 3)}/2
= (8 × 5)/2
= 20
২,৮৯৩.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল? 
  1. ৬১৯ জন 
  2. ৬১১ জন
  3. ৫৯৮ জন 
  4. ৫৮৯ জন 
সঠিক উত্তর:
৫৮৯ জন 
উত্তর
সঠিক উত্তর:
৫৮৯ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০০
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন
= ৫৮৯ জন।

২,৮৯৪.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ভূমির দৈর্ঘ্য কত একক?
  1. ক) √10 মি.
  2. খ) √50 মি.
  3. গ) 20 মি.
  4. ঘ) 25 মি.
সঠিক উত্তর:
খ) √50 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) √50 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ভূমির দৈর্ঘ্য কত একক? 

সমাধান: 
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a মি.
এখন,
a2 + a2 = 102
2a2 = 100
a2 = 50
a = √50

সুতরাং, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য =  √50 মি.
২,৮৯৫.
8 এর গুণনীয়ক সেট কোনটি?
  1. {1, 2}
  2. {1, 4}
  3. {1, 2, 4}
  4. {1, 2, 4, 8}
সঠিক উত্তর:
{1, 2, 4, 8}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 4, 8}
ব্যাখ্যা

8 এর গু্ণনীয়ক = 1, 2, 4, 8
∴ সেট = {1, 2, 4, 8}

২,৮৯৬.
একটি বৃত্তের পরিধি 38π। এই বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. 76√2
  2. 78π
  3. 152√2
  4. 76√3
সঠিক উত্তর:
76√2
উত্তর
সঠিক উত্তর:
76√2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 38π। এই বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,  
বৃত্তের পরিধি = 2πr = 38π  
⇒ r = 38π/2π  
∴ r = 19

∴ বৃত্তের ব্যাস, d = 2r  
= 2 × 19  
= 38

বৃত্তের ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণই বৃত্তের ব্যাস হবে।  
ধরি,
বর্গক্ষেত্রের বাহু = a  
∴ কর্ণ = a√2  
⇒ a√2 = 38  
⇒ a = 38/√2  
⇒ a = (38 × √2)/(√2 × √2)  
⇒ a = (38√2)/2  
∴ a = 19√2

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4a  
= 4 × 19√2  
= 76√2

অতএব, বর্গক্ষেত্রের পরিসীমা 76√2

২,৮৯৭.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
  1. ১৩
  2. ১৮
  3. ২৫
  4. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
সংখ্যা দুটি যথাক্রমে, ৩ক ও ৪ক হলে
সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক 
এবং সংখ্যা দুটির গ.সা.গু = ক

প্রশ্নমতে,
১২ক = ১৮০
∴ ক = ১৮০/১২ = ১৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ১৫
২,৮৯৮.
a + b = 7, ab = 10 হলে a2 + b2 + 3ab = কত?
  1. ক) 29
  2. খ) 49
  3. গ) 59
  4. ঘ) 69
সঠিক উত্তর:
গ) 59
উত্তর
সঠিক উত্তর:
গ) 59
ব্যাখ্যা
দেয়া আছে,
a + b = 7,
ab = 10

এখন,
a2 + b2 + 3ab = (a + b)2 - 2ab + 3ab
                       = (a + b)2 + ab
                       = 72 + 10
                       = 49 + 10
                       = 59
২,৮৯৯.
3x2 + 11x - 4 এর দুটি উৎপাদক কি কি?
  1. ক) (x + 4)(3x - 1)
  2. খ) (x - 4)(3x + 1)
  3. গ) (x + 3)(4x - 1)
  4. ঘ) (3x + 4)(x - 1)
সঠিক উত্তর:
ক) (x + 4)(3x - 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x + 4)(3x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + 11x - 4 এর দুটি উৎপাদক কি কি?

সমাধান: 
3x2 + 11x - 4
=3x2+ 12x - x - 4
= 3x(x + 4) - 1(x + 4)
= (x + 4)(3x - 1)
২,৯০০.
সার্বিক সেট U এর যেকোনো উপসেট A ও B হলে নিচের কোন সেটটি সঠিক?
  1. ক) (A ∪ B)' = A' ∪ B'
  2. খ) (A ∩ B)' = A' ∩ B'
  3. গ) (A ∪ B)' = A' ∩ B'
  4. ঘ) A' ∩ B' = A' ∪ B'
সঠিক উত্তর:
গ) (A ∪ B)' = A' ∩ B'
উত্তর
সঠিক উত্তর:
গ) (A ∪ B)' = A' ∩ B'
ব্যাখ্যা

সার্বিক সেট U এর যেকোনো উপসেট A ও B হলে, দ্যা মরগ্যানের সূত্রঃ
১) (A ∪ B)' = A' ∩ B'
২) (A ∩ B)' = A' ∪ B'