বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ২০ / ৪৭৫ · ১,৯০১২,০০০ / ৪৭,৮৩৩

১,৯০১.
লটারি প্রতিযোগিতায় ১৫টি লটারিতে পুরস্কার রয়েছে, কিন্তু ১০টি লটারি খালি রয়েছে। যদি দৈবভাবে একটি লটারি টানা হয় তবে পুরস্কার না পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৩/৫
  2. খ) ১/৫
  3. গ) ৪/৫
  4. ঘ) ২/৫
সঠিক উত্তর:
ঘ) ২/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: লটারি প্রতিযোগিতায় ১৫টি লটারিতে পুরস্কার রয়েছে, কিন্তু ১০টি লটারি খালি রয়েছে। যদি দৈবভাবে একটি লটারি টানা হয় তবে পুরস্কার না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
পুরস্কার আছে = ১৫ টি
খালি লটারি = ১০ টি
মোট লটারি = ১৫ + ১০ = ২৫ টি

পুরস্কার পাওয়ার সম্ভাবনা = ১৫/২৫ = ৩/৫
পুরস্কার না পাওয়ার সম্ভাবনা = ১ - ৩/৫ = ২/৫
১,৯০২.
একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ‍৭৫ টাকা দরে বিত্রুয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
  1. ক) ৮৫ কেজি
  2. খ) ৯০ কেজি
  3. গ) ৯৫ কেজি
  4. ঘ) ১০০ কেজি
সঠিক উত্তর:
ঘ) ১০০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ‍৭৫ টাকা দরে বিত্রুয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?

সমাধান:
ধরি,
 চা পাতা ক্রয় করেছিলেন = ক কেজি

প্রশ্নমতে,
৮০ক - ৭৫্ক = ৫০০
বা, ৫ক = ৫০০
বা, ক = ১০০ 
১,৯০৩.
সরল মান নির্ণয় কর:
 
  1. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মান নির্ণয় কর:
 

সমাধান:
১,৯০৪.
৪২ মিটার কাপড় অনু, মিম, নিঝুম ও জারিনের মধ্যে ৫ঃ৪ঃ৩ঃ২ অনুপাতে ভাগ করে দেয়া হলো, অনু জারিন থেকে কত মিটার কাপড় বেশি পেল?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা

ধরি, অনু, মিম, নিঝুম ও জারিনের কাপড়ের পরিমাণ যথাক্রমে ৫ক, ৪ক, ৩ক এবং ২ক
প্রশ্নমতে, ৫ক+৪ক+৩ক+২ক = ৪২
বা, ১৪ক = ৪২
∴ ক = ৩ মিটার
অনু জারিন থেকে বেশি পেল = ৫ক - ২ক = ১৫-৬ = ৯ মিটার কাপড়

১,৯০৫.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। মাতার বর্তমান বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪২ বছর
  3. ৪৫ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। মাতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, মাতার বর্তমান বয়স = ৭ক বছর
কন্যার বর্তমান বয়স = ২ক বছর

৫ বছর পরে, মাতার বয়স হবে = (৭ক + ৫) বছর
কন্যার বয়স হবে = (২ক + ৫) বছর

প্রশ্নমতে,
(৭ক + ৫)/(২ক + ৫) = ৮/৩
বা, ৩(৭ক + ৫) = ৮(২ক + ৫)
বা, ২১ক + ১৫ = ১৬ক + ৪০
বা, ২১ক - ১৬ক = ৪০ - ১৫
বা, ৫ক = ২৫
বা, ক = ২৫/৫
বা, ক = ৫

∴ মাতার বর্তমান বয়স = (৭ × ৫) বছর = ৩৫ বছর

১,৯০৬.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

ধরি, বিক্রয়মূল্য = ক
তাহলে ক্রয়মূল্য = ক এর ৪/৫ = ৪ক/৫
সুতরাং শতকরা লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য = {(ক - ৪ক/৫)×১০০/৪ক/৫} = ২৫%.

১,৯০৭.
২০% লবন যুক্ত পানি মিশ্রণের সাথে ও ৩৫% চিনিযুক্ত পানির মিশ্রণকে ১ : ২ অনুপাতে একীভূত করলে সেই মিশ্রণে পানির শতকরা পরিমাণ কত?
  1. ৭০%
  2. ৩০%
  3. ৫৫%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৭০%
উত্তর
সঠিক উত্তর:
৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% লবন যুক্ত পানি মিশ্রণের সাথে ও ৩৫% চিনিযুক্ত পানির মিশ্রণকে ১ : ২ অনুপাতে একীভূত করলে সেই মিশ্রণে পানির শতকরা পরিমাণ কত?

সমাধান:
মনে করি, 
২০% লবন-পানির মিশ্রণ = ১০০ একক
এই মিশ্রণে পানির পরিমাণ = ১০০ - ২০ একক
= ৮০ একক

সুতরাং, 
৩৫% চিনি-পানির মিশ্রণ = ১০০ × ২ একক
= ২০০ একক

এই মিশ্রণে পানির পরিমাণ = ২০০ - ৩৫ × ২ একক
= ১৩০ একক  

অর্থাৎ, 
(২০০ + ১০০) বা ৩০০ একক মিশ্রণে পানির পরিমাণ = (৮০ + ১৩০) একক = ২১০ একক
∴ ১০০ একক মিশ্রণে পানির পরিমাণ = (২১০ × ১০০)/৩০০ একক
= ৭০ একক

মিশ্রণে পানির শতকরা পরিমাণ = ৭০%
১,৯০৮.
৬ সে.মি. ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অংকিত স্পর্শকের দৈর্ঘ্য কত?
  1. ৫ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ৪.২৮ সে.মি.
সঠিক উত্তর:
৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ সে.মি. ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অংকিত স্পর্শকের দৈর্ঘ্য কত?

সমাধান: 

দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ BC = ৬/২ = ৩ সে.মি.
AB = ৫ সে.মি.

AC = √(AB2 - BC2)
= √(৫ - ৩)
= ৪ সে.মি.
১,৯০৯.
(x/3) − (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কোনটি?
  1. x = 1
  2. x = 2
  3. x = − 1/2
  4. x = − 2
সঠিক উত্তর:
x = − 2
উত্তর
সঠিক উত্তর:
x = − 2
ব্যাখ্যা

প্রশ্ন: (x/3) − (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান: 
(x/3) − (x/4) = (x + 1)/6
বা, (4x − 3x)/12 = (x + 1)/6
বা, x/12 = (x + 1)/6
বা, 12x + 12 = 6x
বা, 12x − 6x = − 12
বা, 6x = − 12
বা, x = −12/6
∴ x = − 2

১,৯১০.
P(A) = 3/5 এবং P(B) = 3/7; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত? 
  1. 3/8
  2. 5/3
  3. 3/7
  4. 4/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 3/5 এবং P(B) = 3/7; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত? 

সমাধান: 
A ও B স্বাধীন ঘটনা, 
∴ P(A ∩ B) = P(A) × P(B) 
= (3/5) × (3/7) 
= 9/35 

∴ P(B/A) = P(A ∩ B)/P(A) 
= (9/35)/(3/5) 
= 3/7   ।
১,৯১১.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে ত্রিভুজের অতিভুজ কত? 
  1. ৭ সেন্টিমিটার
  2. ৮ সেন্টিমিটার
  3. ৬ সেন্টিমিটার
  4. ৫ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৫ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে ত্রিভুজের অতিভুজ কত? 

সমাধান: 
পিথাগোরাসের সূত্রানুযায়ী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 
আমরা জানি,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি) 
বা, অতিভুজ = √{(৩) + (৪))} 
বা, অতিভুজ = √(৯ + ১৬)
বা, অতিভুজ = √২৫
∴ অতিভুজ = ৫ মিটার।
১,৯১২.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৩টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা         ''      ''        '' = ১০০/৮৮ টাকা
আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       '' = ১১০/১০০
    ''   ১০০/৮৮ '' '' '' = (১১০×১০০) / (১০০×৮৮) = ১১০/৮৮
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮) / ১১০ = ৪ টি মার্বেল

১,৯১৩.
- 3x + 15 < 3 অসমতার সমাধান নিচের কোনটি?
  1. x > 4
  2. x < 4
  3. x > - 4
  4. x > 5
সঠিক উত্তর:
x > 4
উত্তর
সঠিক উত্তর:
x > 4
ব্যাখ্যা
প্রশ্ন: - 3x + 15 < 3 অসমতার সমাধান নিচের কোনটি?

সমাধান: 
- 3x + 15 < 3
বা, - 3x < 3 - 15
বা, - 3x < - 12
বা, 3x > 12
∴ x > 4
১,৯১৪.
কোন বৃত্তের পরিধি ২৩ সেমি হলে এর ব্যাসার্ধ কত?
  1. ক) ২.৩৩ সেমি
  2. খ) ৩.৬৬ সেমি
  3. গ) ৭.৩২সেমি
  4. ঘ) ১১.৫ সেমি
সঠিক উত্তর:
খ) ৩.৬৬ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩.৬৬ সেমি
ব্যাখ্যা

আমরা জানি,
বৃত্তের পরিধি = 2Πr
প্রশ্নমতে, 2Πr = 23
=> r = 23/2Π
∴ r = 3.66

১,৯১৫.
একটি ব্যাগে 3টি সাদা, 3টি লাল এবং 4টি নীল বল আছে। ব্যাগটি থেকে দৈবভাবে 2টি বল তুলে নেওয়া হলো। সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/15
  2. 3/10
  3. 1/21
  4. 2/11
সঠিক উত্তর:
1/15
উত্তর
সঠিক উত্তর:
1/15
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে 3টি সাদা, 3টি লাল এবং 4টি নীল বল আছে। ব্যাগটি থেকে দৈবভাবে 2টি বল তুলে নেওয়া হলো। সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:

প্রদত্ত:
মোট বলের সংখ্যা = 3 + 3 + 4 = 10টি

মোট সম্ভাব্য ফলাফল:
10টি বল থেকে 2টি বল নির্বাচন করার উপায়:
= 10C2
= 10!/(2! × 8!)
= (10 × 9)/(2 × 1)
= 45

3টি সাদা বল থেকে 2টি সাদা বল নির্বাচন করার উপায়:
= 3C2
= 3!/(2! × 1!)
= (3 × 2!)/(2! × 1)
= 3

P(দুইটি বলই সাদা) = অনুকূল ফলাফলের সংখ্যা/মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা
= 3/45
= 1/15 

১,৯১৬.
npr = 240 এবং ncr = 120 হলে r = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা

ncr = 120,
npr = 240
বা, r! × ncr = 240
বা, r! × 120 = 240
বা, r! = 2 = 2!
∴ r = 2

১,৯১৭.
15% of 578 + 22.5% of 644 = ?
  1. ক) 231.4
  2. খ) 231.6
  3. গ) 231.8
  4. ঘ) 233.6
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
খ) 231.6
উত্তর
সঠিক উত্তর:
খ) 231.6
ব্যাখ্যা

15% of 578 + 22.5% of 644 = ((15/100)×578)+((225/10)×(1/100)×644
= 86.7+144.9
= 231.6

১,৯১৮.
2(3x2 - 1) + x = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল -
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) - 1/3
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
গ) - 1/3
উত্তর
সঠিক উত্তর:
গ) - 1/3
ব্যাখ্যা

2(3x2-1) + x = 0
বা, 6x2 - 2 + x = 0
বা, 6x2 + x -2 = 0
সমীকরণের মূলদ্বয়ের গুণফল = -2/6 = -1/3

১,৯১৯.
১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?
  1. ২৯০
  2. ৩৮০
  3. ৩৬০
  4. ২৬০
সঠিক উত্তর:
৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?

সমাধান: 
মনে করি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
ক এর ৪০% = ১৪৪
বা, ৪০ক/১০০ = ১৪৪
বা, ৪০ক = ১৪৪ × ১০০
বা, ক = (১৪৪ × ১০০)/৪০
∴ ক = ৩৬০

∴ সংখ্যাটি ৩৬০।

১,৯২০.
রহিম প্রথম মাসে ৫০০ টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে পূর্বের চেয়ে ৫০ টাকা বেশি সঞ্চয় করেন। তিনি প্রথম ১৫ মাসে মোট কত টাকা সঞ্চয় করেন?
  1. ১৬৪৮০ টাকা
  2. ১১৭৫০ টাকা
  3. ১৪৬৫০ টাকা
  4. ১২৭৫০ টাকা
সঠিক উত্তর:
১২৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিম প্রথম মাসে ৫০০ টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে পূর্বের চেয়ে ৫০ টাকা বেশি সঞ্চয় করেন। তিনি প্রথম ১৫ মাসে মোট কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
এটি একটি সমান্তর অনুক্রম।
প্রথম পদ, a = ৫০০ টাকা
সাধারণ অন্তর, d = ৫০ টাকা
পদ সংখ্যা, n = ১৫

আমরা জানি, 
প্রথম n পদের সমষ্টি, Sn = (n/২) × [২a + (n - ১)d]
∴ S১৫ = (১৫/২) × [২ × ৫০০ + (১৫ - ১) × ৫০]
= (১৫/২) × [১০০০ + ১৪ × ৫০]
= (১৫/২) × [১০০০ + ৭০০]
= (১৫/২) × ১৭০০
= ১৫ × ৮৫০
= ১২৭৫০ টাকা

১,৯২১.
1, 2, 3, 4, ……. n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ক) n2
  2. খ) n(n+1)/2
  3. গ) n(2n+1)/2
  4. ঘ) {n(n+1)/2}2
সঠিক উত্তর:
খ) n(n+1)/2
উত্তর
সঠিক উত্তর:
খ) n(n+1)/2
ব্যাখ্যা
1, 2, 3, 4, ……. n হলে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n+1)/2
১,৯২২.
রেখার প্রান্তবিন্দু কয়টি? 
  1. ১ টি
  2. ২ টি
  3. অসংখ্য
  4. কোন প্রান্তবিন্দু নেই
সঠিক উত্তর:
কোন প্রান্তবিন্দু নেই
উত্তর
সঠিক উত্তর:
কোন প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দু কয়টি? 

সমাধান:
 - রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। 
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে। 
- রেখাংশের প্রান্তবিন্দু দুইটি।
১,৯২৩.
16 সে.মি. ব্যাস এবং 2 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বেলন গলিয়ে 12 টি গোলক তৈরি করা হলে প্রতি গোলকের ব্যাসার্ধ কত? 
  1. 4 সে.মি. 
  2. 2 সে.মি. 
  3. 8 সে.মি. 
  4. 12 সে.মি. 
সঠিক উত্তর:
2 সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
2 সে.মি. 
ব্যাখ্যা

প্রশ্ন: 16 সে.মি. ব্যাস এবং 2 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বেলন গলিয়ে 12 টি গোলক তৈরি করা হলে প্রতি গোলকের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3
বেলনের আয়তন = πr2h

প্রশ্নমতে, 
12 টি গোলকের আয়তন = বেলনের আয়তন 
⇒ 12 × (4/3) π × r3 = π × (8)2 × 2
⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2

∴ গোলকের ব্যাসার্ধ = 2 সে.মি. ।

১,৯২৪.
রিংকুর বাড়ি থেকে ডাকঘড়ে যাওয়ার পাঁচটি রাস্তা আছে, আবার ডাকঘর থেকে স্কুলে যাওয়ার চারটি পথ আছে। কত উপায়ে সে বাড়ি থেকে ডাকঘর হয়ে স্কুলে যেতে পারে?
  1. ক) ৯
  2. খ) ২০
  3. গ) ৫!/৪!
  4. ঘ) (৫!)×(৪!)
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা

গননার গুনন বিধি অনুসারে ভ্রমনের উপায় = ৫×৪ = ২০

১,৯২৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ১৫
  2. ১২
  3. ১০
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে।

এখানে,
২৭ - ৩ = ২৪
৪০ - ৪ = ৩৬
৬৫ - ৫ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু।
২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২।
১,৯২৬.
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি?
  1. ৫৩৪৪০
  2. ৫৩৪৪৪
  3. ৫৪৩৪৪
  4. ৫৩৪৩৪
সঠিক উত্তর:
৫৩৪৪৪
উত্তর
সঠিক উত্তর:
৫৩৪৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি?

সমাধান: 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৪৩২১০
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০২৩৪ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল = (৪৩২১০ + ১০২৩৪)
= ৫৩৪৪৪
১,৯২৭.
(2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y) এর মান কোনটি? 
  1. (4, 5)
  2. (6, 5)
  3. (5, 5)
  4. (6, 4)
সঠিক উত্তর:
(5, 5)
উত্তর
সঠিক উত্তর:
(5, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y) এর মান কোনটি? 

সমাধান: 
2x - 6 = 4 
বা, 2x = 4 + 6 
বা, 2x = 10 
বা, x = 10/2 
∴ x = 5 

আবার, 
2y - 5 = 5 
বা, 2y = 5 + 5 
বা, 2y = 10 
বা, y = 10/2 
∴ y = 5 

∴ নির্ণেয় মান, (x, y) = (5, 5).
১,৯২৮.
AB ΙΙ CD যদি হয় এবং ∠p = 65° হয়, তবে ∠r =?
  1. 135°
  2. 115°
  3. 65°
  4. 25°
সঠিক উত্তর:
115°
উত্তর
সঠিক উত্তর:
115°
ব্যাখ্যা
প্রশ্ন: AB ΙΙ CD যদি হয় এবং ∠p = 65° হয়, তবে ∠r =?

সমাধান:
এখানে,
∠p = ∠q = 65° [অনুরূপ কোণ]
∴ ∠r + ∠q = 180° [রৈখিক যূগল কোণ]
⇒ ∠r = 180° - 65°
∴ ∠r = 115°
১,৯২৯.
x3 - 7x - 6 এর উৎপাদক কত?
  1. ক) (x + 1)(x - 2)(x - 3)
  2. খ) (x - 1)(x + 2)(x - 3)
  3. গ) (x + 1)(x + 2)(x - 3)
  4. ঘ) (x - 1)(x - 2)(x - 3)
সঠিক উত্তর:
গ) (x + 1)(x + 2)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
গ) (x + 1)(x + 2)(x - 3)
ব্যাখ্যা
f(x) = x3 - 7x - 6
∴ f(- 1) = (- 1)3 - 7(- 1)- 6
            = - 1 + 7 - 6
            = 0
∴ x + 1, f(x) এর একটি উৎপাদক।
f(x) = x3 - 7x - 6
     = x3 + x2- x2- x - 6x - 6
     = x2(x + 1) - x(x + 1)- 6(x + 1)
     = (x + 1)(x2 - x - 6)
    = (x + 1)(x + 2)(x - 3)
১,৯৩০.
4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 
  1. 2
  2. - 2
  3. - 3
  4. 3
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: 4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 

সমাধান: 
4(2x + 1) = 4(x - 2)
বা, 8x + 4 = 4x - 8
বা, 8x - 4x = - 8 - 4
বা, 4x = -12
বা, x = -12/4
∴ x = - 3 
১,৯৩১.
একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ২ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
  1. ৮ বর্গ সে.মি.
  2. ১২ বর্গ সে.মি.
  3. ১৮ বর্গ সে.মি.
  4. ২৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৮ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. ও ২ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান: 
পাতটি ট্রাপিজিয়াম আকৃতির, তাই 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × লম্ব দূরত্ব 
= ১/২ × (৬ + ২) × ২ 
= (৮/২) × ২ 
= ৮ বর্গ সে.মি. 

∴ পাতটির ক্ষেত্রফল = ৮ বর্গ সে.মি.।
১,৯৩২.
ax2+ bx + c = 0 একটি সমীকরণ এবং b2 - 4ac = 0 হলে, নিচের কোনটি সত্য?
  1. মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ
  2. মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান
  3. মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ
  4. সমীকরণটির বাস্তব মূল নাই
সঠিক উত্তর:
মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান
উত্তর
সঠিক উত্তর:
মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + bx + c = 0 একটি সমীকরণ এবং b- 4ac = 0 হলে, নিচের কোনটি সত্য?

সমাধান: 
নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১,৯৩৩.
নিচের কোনটি 1 - s2 - 2st - t2 এর উৎপাদক ?
  1. (1 - s)(1 - t)
  2. (1 + s + t)(1 - s - t)
  3. (s + t)(s - t)
  4. (1 + s - t)(1 - s + t)
সঠিক উত্তর:
(1 + s + t)(1 - s - t)
উত্তর
সঠিক উত্তর:
(1 + s + t)(1 - s - t)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি  1 - s2 - 2st - t2 এর উৎপাদক ?

সমাধান: 
1 - s2 - 2st - t2
= 1 - (s + t)2
= (1)2 - (s + t)2
= {1 + (s + t)} {1 - (s + t)}
= (1 + s + t) (1 - s - t)

১,৯৩৪.
নিচের কোনটি সঠিক?
i. যদি P(x) এর একটি উৎপাদক হয় x + 4, তবে P(- 4) = 0
ii. যদি P(x) কে 2x - 1 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে P (1/2)
iii. যদি x = 1 হলে P(1) = 0, তবে বহুপদীর সব সহগের যোগফল হবে 1.
  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii
সঠিক উত্তর:
i ও ii
উত্তর
সঠিক উত্তর:
i ও ii
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সঠিক?
i. যদি P(x) এর একটি উৎপাদক হয় x + 4, তবে P(- 4) = 0
ii. যদি P(x) কে 2x - 1 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে P (1/2)
iii. যদি x = 1 হলে P(1) = 0, তবে বহুপদীর সব সহগের যোগফল হবে 1.

সমাধান:
i)যদি x + 4, P(x)-এর একটি উৎপাদক হয়, তাহলে P(- 4) = 0,
উৎপাদক উপপাদ্য অনুসারে এটি সঠিক।

ii) যদি P(x)-কে 2x - 1 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে P(1/2)।
ভাগশেষ উপপাদ্য অনুযায়ী: ax − b দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় P(b/a)।
এখানে a = 2, b = 1, তাই ভাগশেষ = P(1/2), এটি সঠিক।

iii) যদি P(1) = 0 হয়, তাহলে যোগফল 0, 1 নয়।
সুতরাং এটি ভুল।

১,৯৩৫.
একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত? 
  1. 16.9 মিটার
  2. 17 মিটার
  3. 13 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?

সমাধান:

মনেকরি,
খুঁটির মোট উচ্চতা, AE = x মিটার
যেহেতু খুঁটিটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে গেছে,
তাই ভাঙা অংশের দৈর্ঘ্য = (x - 5) মিটার

এখন, 
ΔABD- এ
(x - 5)2 = 52 + 122
⇒ x2 - 10x + 25 = 25 + 144
⇒ x2 - 10x + 25 = 169
⇒ x2 - 10x - 144 = 0
⇒ x2 - 18x + 8x - 144 = 0
⇒ x(x - 18) + 8(x - 18) = 0
⇒ (x - 18)(x + 8) = 0
সুতরাং, x - 18 = 0 অথবা x + 8 = 0
⇒ x = 18 অথবা x = - 8
যেহেতু খুঁটির উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাই x = 18 মিটার।
∴ খুঁটিটির মোট উচ্চতা 18 মিটার।

১,৯৩৬.
১৭ টি বল ৭২০ টাকায় বিক্রয় করলে ৫ টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়, ১টি বলের ক্রয়মূল্য কত? 
  1. ক) ৫৫ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৬০ টাকা
  4. ঘ) ৬৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ টাকা
ব্যাখ্যা
ধরি, 
১ টি বলের ক্রয়মূল্য ক টাকা 

প্রশ্নমতে, 
১৭ক  = ৭২০ + ৫ক 
১৭ক - ৫ক = ৭২০ 
১২ক = ৭২০ 
ক = ৭২০/১২
ক = ৬০ টাকা 
১,৯৩৭.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ১২
  2. ১৮
  3. ১৩২
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
১,৯৩৮.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  1. সমদ্বিবাহু ত্রিভুজ
  2. বিষমবাহু ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

সমাধান:

ABC ত্রিভুজের BC বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো ∠ABD এবং ∠ACE

প্রশ্নমতে,
∠ABD = ∠ACE
⇒ 180° - ∠ABD = 180° - ∠ACE [চিত্র হতে]
⇒ ∠ABC = ∠ACB
∴ AB = AC

∴ △ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
১,৯৩৯.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
  1. ক) ১৫%
  2. খ) ১৪%
  3. গ) ১২%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
খ) ১৪%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪%
ব্যাখ্যা

সুদের হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= (২১০ × ১০০)/(৭৫০ × ২)
= ১৪

১,৯৪০.
(x/a) + (y/b) = 2 এবং ax + by = a2 + b2 হলে (x, y) এর মান হলো-
  1. ক) (a, b) 
  2. খ) (- a, b) 
  3. গ) (a, - b) 
  4. ঘ) (- a, - b) 
সঠিক উত্তর:
ক) (a, b) 
উত্তর
সঠিক উত্তর:
ক) (a, b) 
ব্যাখ্যা
দেয়াআছে,
(x/a) + (y/b) = 2..............(1)
ax + by = a2 + b2 ..........(2)

(1) × b2 - (2)
b2x/a + by - ax - by = 2b2 - a2 - b2 
b2x/a - ax = b2 - a2
(b2x - a2x)/a = b2 - a2
x(b2 - a2)/a = (b2 - a2)
x/a = 1
x = a

(1)নং এ x এর মান বসিয়ে পাই 
(x/a) + (y/b) = 2
a/a + (y/b) = 2
1 + (y/b) = 2
y/b = 2 - 1
y/b = 1
y = b 

নির্ণেয় সমাধান (x, y) = (a, b)
১,৯৪১.
কোনো পরীক্ষায় শতকরা ৮৩ জন বাংলায় পাস করেছে। বাংলায় ফেলের মোট সংখ্যা ১০২ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৫০০ জন
  2. খ) ৫২০ জন
  3. গ) ৫৮০ জন
  4. ঘ) ৬০০ জন
সঠিক উত্তর:
ঘ) ৬০০ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৩ জন বাংলায় পাস করেছে। বাংলায় ফেলের মোট সংখ্যা ১০২ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
সমাধান:
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৩) জন 
= ১৭ জন

১৭ জন বাংলায় ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন বাংলায় ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ১০২ জন বাংলায় ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ১০২)/১৭ জন 
= ৬০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৬০০ জন।
১,৯৪২.
৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ৮ দিনে
  2. ১০ দিনে
  3. ১২ দিনে
  4. ১৪ দিনে
সঠিক উত্তর:
১২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান: 
৪ জন পুরুষ = ৬ জন স্ত্রীলোক
১ জন পুরুষ = ৬/৪ জন স্ত্রীলোক
২ জন পুরুষ = (৬ × ২)/৪ জন স্ত্রীলোক
= ৩ জন স্ত্রীলোক

∴ মোট স্ত্রীলোক = (৩ + ৫) জন = ৮ জন

৬ জন স্ত্রীলোক কাজটি সম্পন্ন করে ১৬ দিনে
∴ ১ জন স্ত্রীলোক কাজটি সম্পন্ন করে (১৬ × ৬) দিনে
∴ ৮ জন স্ত্রীলোক কাজটি সম্পন্ন করে (১৬ × ৬)/৮ দিনে
= ১২ দিনে
১,৯৪৩.
স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার তিনগুণ সময় লাগে। স্রোতের বেগ কত? 
  1. ৫ কি.মি/ঘণ্টা
  2. ৩ কি.মি/ঘণ্টা
  3. ৪ কি.মি/ঘণ্টা
  4. ৮ কি.মি/ঘণ্টা
সঠিক উত্তর:
৩ কি.মি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার তিনগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?

সমাধান:
ধরি,
স্রোতের বেগ = ক 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৬ + ক) কি.মি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৬ - ক) কি.মি/ঘণ্টা

প্রশ্নমতে,
(৬ + ক) = ৩(৬ - ক)
⇒ ৬ + ক = ১৮ - ৩ক
⇒ ৩ক + ক = ১৮ - ৬
⇒ ৪ক = ১২
⇒ ক = ১২/৪ = ৩ 

অতএব, স্রোতের  বেগ = ৩ কি.মি/ঘণ্টা

১,৯৪৪.
পরপর তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৫ হলে তাদের গুণফল কত? 
  1. ১৫০
  2. ১২০
  3. ১৩০
  4. ১৪০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
মনেকরি 
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক , ক + ১ , ক + ২ 
 শর্তমতে,
ক +ক + ১ + ক + ২ =১৫ 
৩ক + ৩ = ১৫ 
৩ক = ১৫ -৩ 
৩ক = ১২ 
ক = ৪ 
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ৪,৫,৬

সংখ্যা তিনটির গুণফল = ৪×৫×৬ =১২০
১,৯৪৫.
একটি থলিতে ৪টি লাল, ৬টি সবুজ এবং ১২টি নীল বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৮/১১
  2. ১/২
  3. ৩/১১
  4. ২/১১
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি থলিতে ৪টি লাল, ৬টি সবুজ এবং ১২টি নীল বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলিতে মোট বল আছে (৪ + ৬ + ১২)টি = ২২টি।

∴ বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = ৬/২২ = ৩/১১

∴ বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা = ১ - (৩/১১)
= (১১ - ৩)/১১ = ৮/১১

১,৯৪৬.
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা

৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৫ × ৬
= ৩০

১,৯৪৭.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 
  1. ৩, ৫, ৭ সে.মি.
  2. ৫, ৬, ৮ সে.মি.
  3. ৪, ৫, ৬ সে.মি.
  4. ২, ৩, ৫ সে.মি.
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২, ৩, ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? 

সমাধান: 
 ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।
১,৯৪৮.
নিচের চিত্রের জন্য কোনটি সত্য?
  1. ∠BAD = ∠BED
  2. ∠BAD = 1/2∠BOD
  3. ∠BED = 1/2∠BOD
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
উপর্যুক্ত চিত্রের জন্য
∠BAD = ∠BED [ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান ] 
∠BAD = 1/2∠BOD [ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ] 
∠BED = 1/2∠BOD [ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ]
১,৯৪৯.
বহিঃস্থ কোন বিন্দু থেকে একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়?
  1. 1টি
  2. 2টি
  3. 3টি
  4. 4টি
সঠিক উত্তর:
2টি
উত্তর
সঠিক উত্তর:
2টি
ব্যাখ্যা
বহিঃস্থ কোন বিন্দু থেকে একটি বৃত্তে 2টি স্পর্শক আঁকা যায় । 



এখানে 
P বহিঃস্থ বিন্দু। 
PA ও PB দুটি স্পর্শক
১,৯৫০.
প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ক) P2 - 1
  2. খ) P2
  3. গ) P2 + 1
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) P2
উত্তর
সঠিক উত্তর:
খ) P2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n2
প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল P2
১,৯৫১.
2a − b − [2b − {3c − (a − 3b + 3c)}] এর সরলমান কত? 
  1. b
  2. a
  3. a − b
  4. a + b
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা

প্রশ্ন: 2a − b − [2b − {3c − (a − 3b + 3c)}] এর সরলমান কত? 

সমাধান: 
2a − b − [2b − {3c − (a − 3b + 3c)}] 
= 2a − b − [2b − {3c − a + 3b − 3c}]
= 2a − b − [2b − 3c + a − 3b + 3c]
= 2a − b − [a - b]
= 2a − b − a + b
= 2a − a
= a

১,৯৫২.
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরে চারিদিকে ২.৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২৫৫ বর্গমিটার
  2. খ) ২০৫ বর্গমিটার
  3. গ) ৩৫৫ বর্গমিটার
  4. ঘ) ৫১৩ বর্গমিটার
সঠিক উত্তর:
ক) ২৫৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরে চারিদিকে ২.৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার = ৭৬৮ বর্গমিটার
রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২.৫ × ২)} মিটার =২৭ মিটার
রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২.৫ × ২)} মিটার = ১৯ মিটার
রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৭ × ১৯) বর্গমিটার = ৫১৩ বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫১৩) বর্গমিটার
= ২৫৫ বর্গমিটার
১,৯৫৩.
যদি 2cos2θ = 1 হয়, তাহলে tanθ = ? 
  1. ক) √3
  2. খ) 1
  3. গ) 1/√3
  4. ঘ) অসঙ্গায়িত
সঠিক উত্তর:
গ) 1/√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2cos2θ = 1 হয়, তাহলে tanθ = ? 

সমাধান:
2cos2θ = 1
বা, cos2θ = 1/2
বা, cos2θ = cos60° 
বা, 2θ = 60° 
∴ θ = 30° 

tan30° = 1/√3
১,৯৫৪.
1 + 2 + 3 +.............. + 25 = কত?
  1. 250
  2. 275
  3. 325
  4. 350
সঠিক উত্তর:
325
উত্তর
সঠিক উত্তর:
325
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 2 + 3 +.............. + 25 = কত?

সমাধান: 
এখানে,
প্রথম পদ, a = 1
পদসংখ্যা, n = 25
সাধারণ অন্তর, d = (2 - 1) = 1 

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (25/2){2 · 1 + (25 - 1) · 1}
= 25/2(2 + 24)
= (25/2) × 26
= 25 × 13
= 325

১,৯৫৫.
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে-
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) বর্গক্ষেত্র
  4. ঘ) রম্বস
সঠিক উত্তর:
ঘ) রম্বস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রম্বস
ব্যাখ্যা
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে রম্বস। 
যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।
১,৯৫৬.
a- 3 - 0.001 = 0 হলে, a2 এর মান কত?
  1. 1/10
  2. 10
  3. 1/100
  4. 100
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা
প্রশ্ন: a- 3 - 0.001 = 0 হলে, a2 এর মান কত?

সমাধান:
a- 3 - 0.001 = 0
⇒ 1/a3 = 1/1000
⇒ a3 = 1000
⇒ a3 = 103
⇒ a = 10

∴ a= 100
১,৯৫৭.
দুটি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু ৫। একটি সংখ্যার দ্বিগুণ ৩০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু ৫। একটি সংখ্যার দ্বিগুণ ৩০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
একটি সংখ্যার দ্বিগুণ = ৩০
বা, একটি সংখ্যা = ৩০ ÷ ২ = ১৫

ধরি, অপর সংখ্যাটি = ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ১৫ × ক = ৭৫ × ৫
বা, ১৫ক = ৩৭৫
বা, ক = ৩৭৫ ÷ ১৫
বা, ক = ২৫

সুতরাং, অপর সংখ্যাটি = ২৫

১,৯৫৮.
সালমান তার ঘর মেরামত করার জন্য ১৫০০ টাকা ঋণ নেয়। ৩ বছর পর সে বার্ষিক ৩.৫% সরল মুনাফাসহ ঋণ পরিশোধ করবে। সে মোট কত টাকা পরিশোধ করবে?
  1. ১৬৫৭.৫ টাকা
  2. ১৬৬৭.৫ টাকা
  3. ১৬৫৫.৫ টাকা
  4. ১৬৫৯.৫ টাকা
সঠিক উত্তর:
১৬৫৭.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬৫৭.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সালমান তার ঘর মেরামত করার জন্য ১৫০০ টাকা ঋণ নেয়। ৩ বছর পর সে বার্ষিক ৩.৫% সরল মুনাফাসহ ঋণ পরিশোধ করবে। সে মোট কত টাকা পরিশোধ করবে?

সমাধান:
আসল, P = ১৫০০ টাকা
মুনাফার হার, r = ৩.৫%
সময়, n = ৩ বছর
মুনাফা = I
 
আমরা জানি,
I = Prn
= (১৫০০ × ৩.৫ × ৩)/১০০
= ১৫৭.৫ টাকা

∴ পরিশোধ করতে হবে ১৫০০ + ১৫৭.৫ = ১৬৫৭.৫ টাকা
১,৯৫৯.
a2b + ab2 = 70, 2ab = 20 হলে, (a - b)2 =?
  1. ক) 8
  2. খ) 19
  3. গ) 10
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: a2b + ab2 = 70, 2ab = 20 হলে, (a - b)2 =?

সমাধান: 
2ab = 20
⇒ ab = 20/2
⇒ ab = 10

a2b + ab2 = 70
⇒ ab(a + b) = 70
⇒ 10(a + b) = 70
∴ a + b = 7

(a - b)2 = (a + b)2 - 4ab
= 72 - 4 × 10
= 49 - 40
= 9
১,৯৬০.
নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ?
  1. ক) ৪৫৫৪৬৩৪৫২
  2. খ) ৮৯৭৪৬৫০০০
  3. গ) ৯০৮৪৭৬৫৬৮
  4. ঘ) ৬৩৬২৫০১৭৬
সঠিক উত্তর:
ঘ) ৬৩৬২৫০১৭৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৩৬২৫০১৭৬
ব্যাখ্যা

অতএব, ৪৫৫৪৬৩৪৫২, ৮৯৭৪৬৫০০০ ও ৯০৮৪৭৬৫৬৮ পূর্ণবর্গ নয়।
৬৩৬২৫০১৭৬ সংখ্যাটি পূর্ণ বর্গ হতে পারে।
২৫২২৪ × ২৫২২৪ = ৬৩৬২৫০১৭৬ যা পূর্ণ বর্গ।
১,৯৬১.
x3 - 2x2 + 6x + a এর একটি উৎপাদক (x - 3) হলে, a এর মান কত?
  1. - 15
  2. 15
  3. 9
  4. - 27
সঠিক উত্তর:
- 27
উত্তর
সঠিক উত্তর:
- 27
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 2x2 + 6x + a এর একটি উৎপাদক (x - 3) হলে, a এর মান কত?

সমাধান: 
ধরি,
f(x) = x3 - 2x2 + 6x + a
x3 - 2x2 + 6x + a এর একটি উৎপাদক (x - 3) হলে,
f(3) = 0 হবে,

f(3) = (3)3 - 2(3)2 + 18 + a
= 27 - 18 + 18 + a
= a + 27

∴ a + 27 = 0
a = - 27
১,৯৬২.
তিনটি সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৬ এবং গড় ৪৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? 
  1. ক) ৩৬
  2. খ) ৪৫
  3. গ) ৫৪
  4. ঘ) ৬৩
সঠিক উত্তর:
গ) ৫৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪
ব্যাখ্যা
দেয়া আছে, 
তিনটি সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৬ 

ধরি,
সংখ্যাগুলো ৪ক, ৫ক ও ৬ক 
প্রশ্নমতে, 
(৪ক + ৫ক + ৬ক)/৩ = ৪৫ 
১৫ক/৩ = ৪৫
৫ক = ৪৫
ক = ৪৫/৫
ক = ৯  

বড় সংখ্যাটি = ৬ক  
                   = ৬ × ৯
                   = ৫৪
১,৯৬৩.
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রের ওজন কত কেজি?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
ধরি পাত্রের ওজন = x
তেলের ওজন = y
শর্তমতে,
x + y = 32
x = 32 - y......... (1)


x + (y/2) = 20
32 - y + (y/2) = 20
64 - 2y + y = 40
64 - y = 40 
- y = 40 - 64 
- y = - 24
y = 24 


সমাধান করে পাই,
x, y = 8, 24

তাহলে পাত্রের ওজন = 8 কেজি 
১,৯৬৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 8, সংখ্যাটি হতে 18 বিয়োগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. 45
  2. 51
  3. 53
  4. 62
সঠিক উত্তর:
53
উত্তর
সঠিক উত্তর:
53
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 8, সংখ্যাটি হতে 18 বিয়োগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = 8 - x

∴ সংখ্যাটি = 10(8 - x) + x
= 80 - 10x + x
= 80 - 9x

প্রশ্নমতে,
80 - 9x - 18 = 10x + (8 - x)
⇒ 62 - 9x = 10x + 8 - x
⇒ 62 - 8 = 9x + 9x
⇒ 18x = 54
∴ x = 3

∴ সংখ্যাটি = 80 - 9 × 3
= 80 - 27
= 53
১,৯৬৫.
p2 - √3p + 1 = 0 হয়, তবে p3 + p- 3 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: p2 - √3p + 1 = 0 হয়, তবে p3 + p- 3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p2 - √3p + 1 = 0
⇒ p2 + 1 = √3
⇒ (p2 + 1)/p = √3
⇒ p + 1/p = √3

প্রদত্ত রাশি, p3 + p- 3
= p3 + 1/p3
= (p + 1/p)3 - 3 · p · 1/p · (p + 1/p)
= (√3)3 -3 · √3
= 3√3 - 3√3
= 0
১,৯৬৬.
একটি রেখা A(- 2, 3) বিন্দু দিয়ে যায় যার ঢাল 1/2 । রেখাটি যদি আবারও (3, k) বিন্দু দিয়ে যায় তবে k এর মান কত? 
  1. 11/13
  2. 9/2
  3. 11/2
  4. 9/11
সঠিক উত্তর:
11/2
উত্তর
সঠিক উত্তর:
11/2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রেখা A(- 2, 3) বিন্দু দিয়ে যায় যার ঢাল 1/2 । রেখাটি যদি আবারও (3, k) বিন্দু দিয়ে যায় তবে k এর মান কত? 

সমাধান: 
(-2, 3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ- 
(y - 3) = m(x + 2)
বা, y - 3 = 1/2 × (x + 2)  [∴ ঢাল, m = 1/2]
বা, 2y - 6 = x + 2
বা, - 6 - 2 = x - 2y
বা, - 8 = x - 2y
বা, x - 2y + 8 = 0 

আবার, 
রেখাটি (3, k) বিন্দুগামী,
3 - 2k + 8 = 0
বা, - 2k + 11 = 0 
বা, -2k = - 11
বা, k = -11/-2
∴ k = 11/2

১,৯৬৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৭, ২২, ২৭ এবং ৩৩ ভাগশেষ থাকবে?
  1. ক) ৯০৩
  2. খ) ৯০০
  3. গ) ৮৯৭
  4. ঘ) ৮৯৫
সঠিক উত্তর:
গ) ৮৯৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৭, ২২, ২৭ এবং ৩৩ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২০ - ১৭ = ৩
২৫ - ২২ = ৩
৩০ - ২৭ = ৩
৩৬ - ৩৩ = ৩ 

ক্ষুদ্রতম সংখ্যাটি  ২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু  থেকে ৩ কম 
 ২০, ২৫, ৩০এবং ৩৬  এর ল.সা.গু  =৯০০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯০০ - ৩ 
= ৮৯৭
১,৯৬৮.
যদি আখের রসের পরিমাণ ১০০ মি.লি. হয় এবং চিনি-পানি অনুপাত ৩:৭ হয়, তাহলে পানির পরিমাণ চিনির চেয়ে কত বেশি?
  1. ৫৫ মি.লি.
  2. ৭০ মি.লি.
  3. ৫০ মি.লি.
  4. ৪০ মি.লি.
সঠিক উত্তর:
৪০ মি.লি.
উত্তর
সঠিক উত্তর:
৪০ মি.লি.
ব্যাখ্যা

প্রশ্ন: যদি আখের রসের পরিমাণ ১০০ মি.লি. হয় এবং চিনি-পানি অনুপাত ৩:৭ হয়, তাহলে পানির পরিমাণ চিনির চেয়ে কত বেশি?

সমাধান:
ধরি,
আখের রসে চিনের পরিমাণ = ৩ক

পানির পরিমাণ = ৭ক

প্রশ্নমতে,
৩ক + ৭ক = ১০০
বা, ১০ক = ১০০
বা, ক = ১০০/১০ = ১০

∴ চিনির পরিমাণ = (৩ × ১০) মি.লি. = ৩০ মি.লি.

পানির পরিমাণ = (৭ × ১০) মি.লি. = ৭০ মি.লি.

অতএব,
চিনির তুলনায় পানি বেশি = (৭০ - ৩০) মি.লি.= ৪০ মি.লি.

১,৯৬৯.
১২ খানা পুস্তকের মধ্যে ৫ খানা পুস্তক কতভাবে বাছাই করা যায়, যাতে দুই খানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই বাদ থাকবে।
  1. ক) ৩
  2. খ) ৭৯২
  3. গ) ২৫২
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
গ) ২৫২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫২
ব্যাখ্যা

বাছাই করার উপায় (১২-২)c = ১০c = ২৫২

১,৯৭০.
  1. m/n
  2. m + n
  3. 2
  4. m - n
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

১,৯৭১.
4x + 10y = - 2 এবং 3x - 2y = 8 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (3, -2)
  2. (2, 3)
  3. (1, 4)
  4. (2, -1)
সঠিক উত্তর:
(2, -1)
উত্তর
সঠিক উত্তর:
(2, -1)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 10y = - 2 এবং 3x - 2y = 8 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দেওয়া আছে,
4x + 10y = - 2 …… (i)
এবং 3x - 2y = 8
⇒ 15x - 10y = 40 …… (ii)

(i) নং + (ii) নং ⇒ 4x + 10y + 15x - 10y = - 2 + 40
⇒ 19x = 38
⇒ x = 38/19
∴ x = 2

x এর মান (i) নং এ বসিয়ে পাই, (4 × 2) + 10y = - 2
⇒ 8 + 10y = - 2
⇒ 10y = - 2 - 8
⇒ 10y = - 10
⇒ y = - 10/10
∴ y = - 1
∴ সরলরেখা দুটি (2, -1) বিন্দুতে ছেদ করে।
১,৯৭২.
একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?
  1. ± 2
  2. ± 3
  3. ± 1
  4. ± 4
সঠিক উত্তর:
± 1
উত্তর
সঠিক উত্তর:
± 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
সংখ্যাটির বিপরীত সংখ্যা 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2x
⇒ x2 + 1 = 2x2
⇒  2x2 - x2 = 1
⇒ x2 = 1
∴ x = ± 1
১,৯৭৩.
একটি বালতির ১/৩ অংশ ভর্তি আছে। যদি ৫ লিটার সরানো হয় তবে ১/৬ অংশ ভর্তি থাকে বালতিটি কত লিটার ধারণ করতে পারে?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বালতির ১/৩ অংশ ভর্তি আছে। যদি ৫ লিটার সরানো হয় তবে ১/৬ অংশ ভর্তি থাকে বালতিটি কত লিটার ধারণ করতে পারে?

সমাধান:
১/৩ - ১/৬ = (২ - ১)/৬
= ১/৬ অংশ

প্রশ্নমতে
১/৬ অংশ = ৫ লিটার
১ বা সম্পূর্ণ অংশ = (৫ × ৬)/১ = ৩০ লিটার
১,৯৭৪.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি অতিভুজ অপেক্ষা ২ মিটার কম। ত্রিভুজের লম্ব অতিভুজ অপেক্ষা ১ মিটার কম হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ২ মিটার
  2. খ) ৩মিটার
  3. গ) ৪ মিটার
  4. ঘ) ৫ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি অতিভুজ অপেক্ষা ২ মিটার কম। ত্রিভুজের লম্ব অতিভুজ অপেক্ষা ১ মিটার কম হলে অতিভুজের দৈর্ঘ্য কত?  

সমাধান: 
ধরি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ, ক মিটার
∴ ভূমি, ক - ২ মিটার 
∴ লম্ব, ক - ১ মিটার 

আমরা জানি,
অতিভুজ = লম্ব + ভূমি
বা, ক = (ক - ১) + (ক - ২) 
বা, ক = ক - ২ক + ১ + ক - ৪ক + ৪
বা, ক = ২ক - ৬ক + ৫ 
বা, ক - ৬ক + ৫ = ০
বা, ক - ৫ক - ক + ৫ = ০
বা, ক(ক - ৫) -১(ক - ৫) = ০
বা, (ক - ৫)(ক - ১) = ০
হয়, ক - ৫ = ০
∴ ক = ৫

আবার,
ক - ১ = ০
∴ ক = ১
যা গ্রহণযোগ্য নয়। 

∴ অতিভুজের দৈর্ঘ্য ৫ মিটার। 
১,৯৭৫.
ত্রিভুজের অন্তঃকেন্দ্র হলো-
  1. ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু
  2. ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু
  3. ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দু
  4. সবকটি
সঠিক উত্তর:
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু
উত্তর
সঠিক উত্তর:
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু
ব্যাখ্যা

- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
১,৯৭৬.
2a² + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি?
  1. 2(a - 8)
  2. (a + 5)
  3. (a + 4)
  4. (a + 8)
সঠিক উত্তর:
(a + 8)
উত্তর
সঠিক উত্তর:
(a + 8)
ব্যাখ্যা

প্রশ্ন: 2a² + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
2a2 + 6a - 80
= 2(a2 + 3a - 40)
= 2(a2 + 8a - 5a - 40)
= 2{a(a + 8) - 5 (a + 8)}
= 2(a + 8)(a - 5)

∴ 2a² + 6a - 80 এর একটি উৎপাদক (a + 8)

১,৯৭৭.
২০০ মি দীর্ঘ একটি ট্রেন ৭২ কি.মি./ঘণ্টা বেগে ৫০০ মি. দীর্ঘ একটি ব্রিজে প্রবেশ করার সময় তার গতি ১/৩ হয়ে যায়। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১২০ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৯০ সেকেন্ড
  4. ১০৫ সেকেন্ড
সঠিক উত্তর:
১০৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১০৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মি দীর্ঘ একটি ট্রেন ৭২ কি.মি./ঘণ্টা বেগে ৫০০ মি. দীর্ঘ একটি ব্রিজে প্রবেশ করার সময় তার গতি ১/৩ হয়ে যায়। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার
ব্রিজের দৈর্ঘ্য = ৫০০ মিটার
ট্রেনের গতি = ৭২ কিমি/ঘণ্টা
এবং ব্রিজে ঢোকার সময় গতি ১/৩ হয়ে যায়, অর্থাৎ গতি হয় = ৭২/৩ = ২৪ কি. মি./ঘণ্টা।

∴ মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + ব্রিজের দৈর্ঘ্য = ২০০ + ৫০০ = ৭০০ মিটার
গতি বেগ = (২৪ × ১০০০)/৩৬০০ = (২০/৩) মি/সেকেন্ড

∴ সময় =দূরত্ব​/গতি = ৭০০/(২০/৩) = (৭০০ × ৩)/২০ = ১০৫ সেকেন্ড

অতএব, ১০৫ সেকেন্ড লাগবে ট্রেনটির ব্রিজটি অতিক্রম করতে।
১,৯৭৮.
৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক ১১ হলে, x এর মান কত?
  1. ১৪
  2. ১১
  3. ১০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক ১১ হলে, x এর মান কত? 

সমাধান: 
৮, ৯, x, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর মধ্যক = (x + ১২)/২ 

(x + ১২)/২ = ১১
⇒ x + ১২ = ২২ 
⇒ x = ২২ - ১২ 
∴ x = ১০ 
১,৯৭৯.
৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২৩.৬৭%
  2. ২৭.৬৬%
  3. ৩৩.৩৩%
  4. ৩৬.৫০%
সঠিক উত্তর:
৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১টি আমলকির ক্রয়মূল্য = ৫/৮ টাকা
১টি আমলকির বিক্রয়মূল্য = ৫/৬ টাকা
∴ লাভ = ৫/৬ - ৫/৮
= (২০ - ১৫)/২৪
= ৫/২৪ টাকা

∴ লাভের হার = (৫/২৪ × ১০০)/(৫/৮)
= (৫ × ১০০ × ৮)/(৫ × ২৪)
= ৪০০০/১২০
= ৩৩.৩৩%
১,৯৮০.
নিচের রাশিগুলোর ৪র্থ সমানুপাতী নির্ণয় করুন।
৫, ৭, ১০
  1. ১৪
  2. ১৬
  3. ১৮
  4. ২০
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের রাশিগুলোর ৪র্থ সমানুপাতী নির্ণয় করুন।
৫, ৭, ১০

সমাধান:
এখানে,
১ম রাশি = ৫
২য় রাশি = ৭
৩য় রাশি = ১০

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
⇒ ৫ × ৪র্থ রাশি = ৭ × ১০
⇒ ৪র্থ রাশি = (৭ × ১০)/৫
⇒ ৪র্থ রাশি = ১৪

∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী ১৪
১,৯৮১.
12 + 22 + 32 + ........ + 402 = কত?
  1. 21140
  2. 22140
  3. 22240
  4. 22160
সঠিক উত্তর:
22140
উত্তর
সঠিক উত্তর:
22140
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........ + 402 = কত?

সমাধান:
আমরা জানি,
সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= {40(40 + 1)(2 · 40 + 1)}/6
= (40 × 41 × 81)/6
= 22140
১,৯৮২.
একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে। দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হবে?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ৯০ টাকা
  3. গ) ৮৫ টাকা
  4. ঘ) ৮০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে। দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হবে?

সমাধান: 
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ৪০০)/১০০ টাকা 
= ৪৪০ টাকা 

আবার ক্রয়মূল্য ১০% কম হলে,
দাম হত= (৪০০ - ৪০০ এর ১০%) = (৪০০ - ৪০) টাকা 
= ৩৬০ টাকা 

লাভ=  ৪৪০ - ৩৬০ = ৮০ টাকা
১,৯৮৩.
একটি সামাজিক অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় সংখ্যা 105 হলে, ঐ অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিলো ?
  1. ক) 13
  2. খ) 15
  3. গ) 17
  4. ঘ) 19
সঠিক উত্তর:
খ) 15
উত্তর
সঠিক উত্তর:
খ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামাজিক অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় সংখ্যা 105 হলে, ঐ অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিলো ?

সমাধান: 
শুভেচ্ছা বিনিময়ের উপায় সংখ্যা = nC2 = 105
n(n - 1)/2 = 105
n2 - n = 210
n2 - n - 210 = 0
n2 - 15n + 14n - 210 = 0
n(n - 15) + 14(n - 15) = 0
(n - 15)(n + 14) = 0

n = 15 , - 14 

উপস্থিত ছিলো = 15 
১,৯৮৪.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
  1. ৬৪ টাকা
  2. ৪৬ টাকা
  3. ৪৯ টাকা
  4. ৫৬ টাকা
সঠিক উত্তর:
৪৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?

সমাধান: 
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা

প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯

∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।

১,৯৮৫.
কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) অন্তঃকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
সঠিক উত্তর:
গ) অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
১,৯৮৬.
একটি ত্রিভুজের তিনটি বাহু ৯ সে.মি ১০ সে. মি এবং ১১ সে. মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩০ বর্গ সে.মি.
  2. খ) ২√৩০ বর্গ সে.মি.
  3. গ) ৩০√২ বর্গ সে.মি.
  4. ঘ) ৬০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) ৩০√২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০√২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহু ৯ সে.মি ১০ সে. মি এবং ১১ সে. মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
কোন ত্রিভুজের তিনটি বাহু a, b, c সে. মি হলে
এর অর্ধ পরিসীমা, s = (a + b + c)/2
= (৯ + ১০ + ১১)/২
= ৩০/২
= ১৫ সে.মি

ত্রিভুজটির ক্ষেত্রফল =

১,৯৮৭.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ১২ টি হলে অন্তঃকোণ সমূহের সমষ্টি কত?
  1. ১০ সমকোণ
  2. ২০ সমকোণ
  3. ১৬ সমকোণ
  4. ৬ সমকোণ
সঠিক উত্তর:
২০ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
২০ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ১২ টি হলে অন্তঃকোণ সমূহের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰

বহুভুজটির অন্তঃকোণ সমূহের সমষ্টি = (১২ - ২) সরলকোণ
= ১০ সরলকোণ
= ২০ সমকোণ
১,৯৮৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতি বাহুর দৈর্ঘ্য = a মিঃ। অপর একটি বাহুর দৈর্ঘ্য 16মিঃ এবং ক্ষেত্রফল 48 বর্গ মিঃ হলে a = ?
  1. ক) ১০ মিঃ
  2. খ) ২০ মিঃ
  3. গ) ১৫ মিঃ
  4. ঘ) ৫ মিঃ
সঠিক উত্তর:
ক) ১০ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ মিঃ
ব্যাখ্যা
ক্ষেত্রফল = (16/4)√(4a2-162) = 48
বা, 4√(4a2-256) = 48
বা, √(4a2-256) = 12
বা, 4a2-256 = 144
বা, 4a2 = 144 + 256 = 400
বা, a2 = 100
∴ a = 10
১,৯৮৯.
একজন দোকানদার একটি পণ্য ৪০% ছাড়ে ১৮০০ টাকায় বিক্রয় করে। পণ্যটি ১৫% ছাড়ে বিক্রি করতে চাইলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ২১৫০ টাকা
  2. ২৩৫০ টাকা
  3. ২৮৬০ টাকা
  4. ২৫৫০ টাকা
সঠিক উত্তর:
২৫৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য ৪০% ছাড়ে ১৮০০ টাকায় বিক্রয় করে। পণ্যটি ১৫% ছাড়ে বিক্রি করতে চাইলে বিক্রয়মূল্য কত টাকা হবে?

সমাধান:
৪০% ছাড়ে,
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে প্রকৃত মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য ১০০/৬০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০০ টাকা হলে প্রকৃত মূল্য (১০০ × ১৮০০)/৬০ টাকা
= ৩০০০ টাকা

এখন,
১৫% ছাড়ে,
প্রকৃত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮৫ টাকা
∴ প্রকৃত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ৮৫/১০০ টাকা
∴ প্রকৃত মূল্য ৩০০০ টাকা হলে বিক্রয়মূল্য (৮৫ × ৩০০০)/১০০ টাকা
 = ২৫৫০ টাকা

∴ ১৫% ছাড়ে বিক্রয়মূল্য হবে ২৫৫০ টাকা।

১,৯৯০.
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে যদি-
  1. b2 - 4ac = 0
  2. b2 - 4ac > 0
  3. b2 - 4ac < 0
  4. b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়
সঠিক উত্তর:
b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়
উত্তর
সঠিক উত্তর:
b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে যদি-

সমাধান:
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
১,৯৯১.
এক শহরের জনসংখ্যা বছরে ১৫% বৃদ্ধি পায়। বছরের শেষে জনসংখ্যা ৪৬০০ হলে, বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল?
  1. ৪০০০ জন
  2. ৪২০০ জন
  3. ৪৪০০ জন
  4. ৩৯৫০ জন
সঠিক উত্তর:
৪০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: এক শহরের জনসংখ্যা বছরে ১৫% বৃদ্ধি পায়। বছরের শেষে জনসংখ্যা ৪৬০০ হলে, বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল?

সমাধান:
১৫% বৃদ্ধিতে,
বছরের শেষে ১১৫ জন হলে শুরুতে ছিলো ১০০ জন
∴ বছরের শেষে ১ জন হলে শুরুতে ছিলো (১০০/১১৫) জন
∴ বছরের শেষে ৪৬০০ জন হলে শুরুতে ছিলো (১০০ × ৪৬০০)/১১৫ জন
= ৪০০০ জন

∴ বছরের শুরুতে জনসংখ্যা ছিল ৪০০০ জন।

১,৯৯২.
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৫ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
  1. ৬৮০ বর্গমিটার
  2. ৮০০ বর্গমিটার
  3. ৯৫০ বর্গমিটার
  4. ১২০০ বর্গমিটার
সঠিক উত্তর:
৮০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৫ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার
∴ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৫০ × ৪০) বর্গমিটার 
= ২০০০ বর্গমিটার

পাড় ছাড়া পুকুরের দৈর্ঘ্য = {৫০ - (৫ × ২)} মিটার
= (৫০ - ১০) মিটার
= ৪০ মিটার 

পাড় ছাড়া পুকুরের প্রস্থ = {৪০ – (৫ × ২)} মিটার
= (৪০ - ১০) মিটার
= ৩০ মিটার

∴ পাড় ছাড়া পুকুরের ক্ষেত্রফল = (৪০ × ৩০) বর্গমিটার 
= ১২০০ বর্গমিটার

∴ পাড়ের ক্ষেত্রফল = (২০০০ – ১২০০) বর্গমিটার 
= ৮০০ বর্গমিটার

১,৯৯৩.
একটি সমতলে 15 টি বিন্দু আছে। এদের 5 টি বিন্দু সরল রেখায় অবস্থিত। অপর যে কোন 3 বিন্দু সমরেখ নয়। বিন্দু গুলোকে শীর্ষ রূপে ব্যবহার করে কত গুলো ত্রিভুজ গঠন করা যায়?
  1. ক) 10
  2. খ) 96
  3. গ) 445
  4. ঘ) 455
সঠিক উত্তর:
গ) 445
উত্তর
সঠিক উত্তর:
গ) 445
ব্যাখ্যা

5 টি বিন্দু সমরেখ হওয়াতে সে গুলো দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না
∴ গঠিত ত্রিভুজের সংখ্যা = 15C3 - 5C3 = 445

১,৯৯৪.
৩ + ৭ + ১১ + ........ + ১৯৯ = কত?
  1. ৬৭৯০
  2. ৪৫৮০
  3. ৫০৫০
  4. ৭০০০
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৭ + ১১ + ........ + ১৯৯ = কত?

সমাধান:
এখানে,
১ম পদ a = ৩
সাধারণ অন্তর d = ৭ - ৩ = ৪
শেষ পদ = ১৯৯

প্রশ্নমতে,
n-তম পদ = ১৯৯
⇒ a + (n - ১) × d = ১৯৯
⇒ ৩ + (n - ১) × ৪ = ১৯৯
⇒ (n - ১) × ৪ = ১৯৬
⇒ n - ১ = ১৯৬/৪
⇒ n - ১ = ৪৯
⇒ n = ৫০

∴ সমষ্টি Sn = (n/2){2a + (n - 1)d}
= (৫০/২) × {২ × ৩ + (৫০ - ১) × ৪}
= ২৫ × {৬ + ৪৯ × ৪}
= ২৫ × {৬ + ১৯৬}
= ২৫ × ২০২
= ৫০৫০

১,৯৯৫.
১ ট্রিলিয়ন সমান কত? 
  1. ১০০ কোটি
  2. ১০০০ কোটি
  3. ১০০০০ কোটি
  4. ১০০০০০ কোটি
সঠিক উত্তর:
১০০০০০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
১০০০০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ট্রিলিয়ন সমান কত? 

সমাধান:
আমরা জানি, 
১ মিলিয়ন = ১০ লক্ষ, 
১০ মিলিয়ন = ১ কোটি, 
১ বিলিয়ন = ১০০ কোটি, 
১০০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন, 
১ ট্রিলিয়ন - ১ লক্ষ কোটি অর্থাৎ, ১০০,০০০ কোটি।
১,৯৯৬.
ঘনকের এক ধারের দৈর্ঘ্য ‍9 একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 478 বর্গ একক
  2. 486 বর্গ একক
  3. 492 বর্গ একক
  4. 496 বর্গ একক
সঠিক উত্তর:
486 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
486 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: ঘনকের এক ধারের দৈর্ঘ্য ‍9 একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ঘনকের এক ধারের দৈর্ঘ্য, a = 9 একক

আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ একক
= (6 × 92) বর্গ একক
= (6 × 81) বর্গ একক
= 486 বর্গ একক
১,৯৯৭.
একটি ব্যাগে ৫টি সবুজ বল, ৭টি নীল বল এবং ৩টি লাল বল আছে। ব্যাগ থেকে একটি বল দ্বৈবভাবে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল বল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১৫
  2. ২/১৫
  3. ২/৫
  4. ৩/৫
সঠিক উত্তর:
৭/১৫
উত্তর
সঠিক উত্তর:
৭/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৫টি সবুজ বল, ৭টি নীল বল এবং ৩টি লাল বল আছে। ব্যাগ থেকে একটি বল দ্বৈবভাবে নেওয়া হলো। বলটি সবুজ বা লাল বল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বলের সংখ্যা = (৫ + ৭ + ৩)
= ১৫
∴ সবুজ ও লাল বলের সংখ্যা = (৫ + ৩)
= ৮

এখন, বলটি সবুজ বা লাল হওয়ার সম্ভাবনা = ৮/১৫

∴ বলটি সবুজ বা লাল না হওয়ার সম্ভাবনা = ১ - (৮/১৫)
= ৭/১৫
১,৯৯৮.
একটি বানর ৪১ মিটার উঁচু খুঁটির উপর চড়ার সময় প্রথম মিনিটে ৩ মিটার ওঠে এবং পরের মিনিটে ১ মিটার নিচে নামে। খুঁটির শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে?
  1. ৩৮ মিনিট
  2. ৩৯ মিনিট
  3. ৪০ মিনিট
  4. ৩৫ মিনিট
সঠিক উত্তর:
৩৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩৯ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বানর ৪১ মিটার উঁচু খুঁটির উপর চড়ার সময় প্রথম মিনিটে ৩ মিটার ওঠে এবং পরের মিনিটে ১ মিটার নিচে নামে। খুঁটির শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে?

সমাধান: 
২ মিনিটে বানরটি মোট অতিক্রম করে = ৩ - ১ = ২ মিটার
∴ ১ মিনিটে অতিক্রম করে = ২/২ = ১ মিটার

তাহলে,
৩৬ মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব = ৩৬ মিটার।
৩৭ মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব = ৩৬ + ৩ = ৩৯ মিটার
৩৮ মিনিটে অতিক্রান্ত দূরত্ব = ৩৯ - ১ = ৩৮ মিটার
৩৯ মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব = ৩৮ + ৩ = ৪১ মিটার

অর্থাৎ ৩৯ মিনিটে বানরটি খুঁটির উপর উঠাতে পারবে।
১,৯৯৯.
5 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট মহিলা সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. 720
  2. 120
  3. 30
  4. 150
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 5 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট মহিলা সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?

সমাধান:
যেহেতু 1 জন মহিলা সর্বদাই উপস্থিত থাকবে তাই
(5 - 1) + 6  = 4 + 6 = 10 জন থেকে বাকি 3 সদস্য বাছাই করা যাবে = 10C3 = 120
২,০০০.
যদি
  1. 47
  2. 49
  3. 51
  4. 57
সঠিক উত্তর:
47
উত্তর
সঠিক উত্তর:
47
ব্যাখ্যা
প্রশ্ন: যদি

সমাধান: