বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৭৩ / ৪৭৫ · ১৭,২০১১৭,৩০০ / ৪৭,৮৩৩

১৭,২০১.
EGYPT শব্দটির অক্ষরগুলো থেকে 1 টি স্বরবর্ণ ও 2 টি ব্যঞ্জনবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়?
  1. 18
  2. 36
  3. 72
  4. 144
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা

শব্দটিতে মোট অক্ষর আছে, 5 টি যাদের একটি স্বরবর্ণ এবং 4 টি ব্যাঞ্জনবর্ণ।
প্রতিবার 1টি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে শব্দগঠনের উপায় = 1 × 4c2 × 3! = 36

১৭,২০২.
10 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. 26 সে.মি.
  2. 16 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 36 সে.মি.
সঠিক উত্তর:
16 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
16 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান: 

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ OA = 10 সে.মি. 
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব OC = 6 সে.মি.

এখন,
OAC সমকোণী ত্রিভুজে,
AC = √(OA2 - OC2)
= √(102 - 62)
= √(100 - 36)
= √64
= 8 সে.মি. 

বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
∴ জ্যা AB = 2 × AC 
= 2 × 8 সে.মি.
= 16 সে.মি.

১৭,২০৩.
tanA = √8 হলে, sinA এর মান কত?
  1. √2/3
  2. √8/3
  3. 5/3
  4. 12/5
সঠিক উত্তর:
√8/3
উত্তর
সঠিক উত্তর:
√8/3
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = √8 হলে, sinA এর মান কত?

সমাধান:
tanA = √8
⇒ tanA = √8/1
⇒ লম্ব/ভূমি = √8/1

∴ অতিভুজ = √{(√8)2 + 12}
= √(8 + 1)
= √9
= 3

∴ sinA = লম্ব/অতিভুজ = √8/3
১৭,২০৪.
দুটি সংখ্যার গুণফল ১৯২ এবং তাদের যোগফল ২৮। বড় সংখ্যাটি কত? 
  1. ক) ১৯
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
মনেকরি
সংখ্যা দুটি ক ও  ২৮ - ক 

প্রশ্নমতে, 
ক (২৮ - ক) = ১৯২ 
২৮ ক - ক = ১৯২ 
- ২৮ক + ১৯২ = ০
- ১৬ক - ১২ক + ১৯২ = ০ 
ক (ক - ১৬ ) - ১২ (ক - ১৬) = ০
(ক - ১৬)( ক - ১২) = ০
ক = ১৬ ,১২ 
বড় সংখ্যাটি = ১৬
১৭,২০৫.
P(A) = 0.5, P(B) = 0.8 এবং A ও B স্বাধীন হলে, P(B/A) = কত?
  1. 2/3
  2. 5/3
  3. 1/2
  4. 4/5
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা

প্রশ্ন: P(A) = 0.5, P(B) = 0.8 এবং A ও B স্বাধীন হলে, P(B/A) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
P(A) = 0.5 = 1/2
এবং P(B) = 0.8 = 8/10 = 4/5

আমরা জানি,
P(A ∩ B) = P(A) × P(B)
= (1/2) × (4/5)
= 2/5

∴ P(B/A) = P(A ∩ B)/P(A)
= (2/5)/(1/2)
= (2/5) × (2/1)
= 4/5

১৭,২০৬.
O কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠AOB =70° হলে 2∠APB সমান কত?
  1. ক) 35°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 70°
সঠিক উত্তর:
ঘ) 70°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 70°
ব্যাখ্যা



আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।  
∠APB = (1/2)∠AOB 
2∠APB = ∠AOB 
2∠APB = 70°
১৭,২০৭.
বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় ১০০০০ টাকার ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১১০২৫
  2. ১১২২৫
  3. ১২২২৫
  4. ১২৩২৫
সঠিক উত্তর:
১১০২৫
উত্তর
সঠিক উত্তর:
১১০২৫
ব্যাখ্যা
নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r%)n
= ১০০০০(১ + ৫/১০০)
=১০০০০ × ১০৫ × ১০৫ ÷ (১০০ × ১০০)
= ১১০২৫ টাকা।
১৭,২০৮.
6 জন গণিত ও 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যেখানে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যাবে? 
  1. ক) 230
  2. খ) 115
  3. গ) 185
  4. ঘ) 195
সঠিক উত্তর:
খ) 115
উত্তর
সঠিক উত্তর:
খ) 115
ব্যাখ্যা
প্রশ্ন: 6 জন গণিত ও 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যেখানে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যাবে? 

সমাধান:
গণিত (6)        পদার্থ(4)
1) 6  __________  0 
2) 5 __________  1 
3) 4  __________ 2 

1) নং এর ক্ষেত্রে নির্বাচনের মোট উপায় = 6C6 × 4C0
= 1 × 1 = 1
2) নং এর ক্ষেত্রে নির্বাচনের মোট উপায় = 6C5 × 4C1
= 6 × 4 = 24 
3) নং এর ক্ষেত্রে নির্বাচনের মোট উপায় = 6C4 × 4C2 
= 15 × 6
 = 90 

কমিটি গঠনের মোট উপায় = 1 + 24 + 90 = 115
১৭,২০৯.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
  1. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
  2. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
  3. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
  4. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
সঠিক উত্তর:
৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?

সমাধান:
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে,
সে সংখ্যাটি ৩১ অপেক্ষা বড় এবং সংখ্যাটি (৩৪৬ - ৩১) = ৩১৫ এর গুণনীয়ক।
এখানে,
৩১৫
= ১ × ৩১৫
= ৩ × ১০৫
= ৫ × ৬৩
= ৭ × ৪৫
= ৯ × ৩৫
= ১৫ × ২১ 

∴ ৩১ অপেক্ষা বড়  ৩১৫ এর গুণনীয়কসমূহ = ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
১৭,২১০.
কোন শর্তে ax = ay হলে, x = y হবে?
  1. ক) a ≠ 0
  2. খ) a > 1
  3. গ) a > 0, a ≠ 1
  4. ঘ) a < 0, a ≠ -1
সঠিক উত্তর:
গ) a > 0, a ≠ 1
উত্তর
সঠিক উত্তর:
গ) a > 0, a ≠ 1
ব্যাখ্যা

a > 0, a ≠ 1 শর্তে,
ax = ay হলে x = y হবে।

১৭,২১১.
১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কিলোমিটার গতিতে চললে ১৫০ মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা
ট্রেনটি ৩৬ কিমি বা ৩৬০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴ (১৫০+১০০) বা ২৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০X২৫০)/৩৬০০০ = ২৫ সেকেন্ডে।
১৭,২১২.
2x + 3y = 13 এবং 5x - 2y = 4 হলে, x এর মান কত?
  1. 2
  2. 5
  3. 4
  4. 7
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y = 13 এবং 5x - 2y = 4 হলে, x এর মান কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণদ্বয় হলো,
2x + 3y = 13........... (1)
5x - 2y = 4 ............ (2)

(1) নং × 2 + (2) নং × 3 ⇒
2(2x + 3y) + 3(5x - 2y) = 2 x 13 + 3 x 4
⇒ 4x + 6y + 15x - 6y = 26 + 12
⇒ (4x + 15x) + (6y - 6y) = 38
⇒ 19x = 38
⇒ x = 38/19
∴ x = 2

১৭,২১৩.
100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. 10.05 টাকা
  2. 11.05 টাকা
  3. 12.05 টাকা
  4. 13.05 টাকা
সঠিক উত্তর:
11.05 টাকা
উত্তর
সঠিক উত্তর:
11.05 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
মূলধন, P = 100 টাকা
সুদের হার, r = 10% = 10/100 = 1/10
সময়, n = 5 বছর

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
SI = P × r × n
= 100 × (1/10) × 5
= 50 টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফায়,
C = P(1 + r)n
= 100 × (1 + 1/10)5
= 100 × (11/10)5
= 100 × (11/10) × (11/10) × (11/10) × (11/10) × (11/10)
= 100 × (161051/100000)
= 161051/1000
= 161.051 টাকা


∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (161.051 - 100) টাকা
= 61.051 টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = 61.051 - 50 = 11.051 টাকা

১৭,২১৪.
০.০২৮৯ এর বর্গমূল কত?
  1. ১৭ 
  2. ০.১৭ 
  3. ০.০১৭ 
  4. ০.০০১৭ 
সঠিক উত্তর:
০.১৭ 
উত্তর
সঠিক উত্তর:
০.১৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০২৮৯ এর বর্গমূল কত?

সমাধান:
√(০.০২৮৯)
= √{(০.০২৮৯ × ১০০০০)/১০০০০}
= √(২৮৯/১০০০০)
= ১৭/১০০
= ০.১৭ 

১৭,২১৫.
(1/a) = √3 - √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?
  1. ক) 12√3
  2. খ) 16√3
  3. গ) 24√3
  4. ঘ) 26√3
সঠিক উত্তর:
গ) 24√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 24√3
ব্যাখ্যা
প্রশ্ন: (1/a) = √3 - √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?

সমাধান:
(1/a) = √3 - √2
⇒ a = 1/(√3 - √2)
⇒ a = (√3 + √2)/(√3 - √2)(√3 + √2)
= (√3 + √2)/ (√3)2 - (√2)2
= (√3 + √2)/(3 - 2)
= (√3 + √2)/1
= (√3 + √2)

∴ a + (1/a) = √3 + √2 + √3 - √2
= 2√3

a3 + 3a + 3a-1 + a-3
= a3 + 3a + 3(1/a) + (1/a3)
= a3 + (1/a3) + 3a + 3(1/a) 
= (a + 1/a)3 - 3.a.(1/a)(a + 1/a) + 3(a + 1/a)
= (2√3)3 - 3.2√3 + 3.2√3
= (2√3)3
= 24√3
১৭,২১৬.
বেলনের ভূমির ব্যাস ২ মিটার, উচ্চতা ৭ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৮৮ বর্গমিটার
  2. ৩৫ বর্গমিটার
  3. ৪৪ বর্গমিটার
  4. ৭০ বর্গমিটার
সঠিক উত্তর:
৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ২ মিটার, উচ্চতা ৭ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস ২ মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = ১ মিটার
বেলনের উচ্চতা h = ৭ মিটার 

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh 
= ২ × (২২/৭) × (১) × ৭ বর্গ মিটার
= ৪৪ বর্গমিটার
১৭,২১৭.
১২% হারে ২৫,০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?
  1. ৫১০০ টাকা
  2. ৬৩৬০ টাকা
  3. ৬৭৮০ টাকা
  4. ৭০৫০ টাকা
সঠিক উত্তর:
৬৩৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৩৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১২% হারে ২৫,০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?

সমাধান:
দেয়া আছে,
আসল (P) = ২৫,০০০ টাকা
মুনাফার হার (r) = ১২%
সময় (n) = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি বা যৌগিক মূলধন (A) = P{১ + (r/১০০)}n
= ২৫,০০০ × {১ + (১২/১০০)}
= ২৫,০০০ × (১১২/১০০)
= ২৫,০০০ × (১১২/১০০) × (১১২/১০০) 
= ৩১,৩৬০ টাকা

∴ মুনাফা = চক্রবৃদ্ধি বা যৌগিক মূলধন - আসল
= ৩১,৩৬০ - ২৫,০০০
= ৬৩৬০ টাকা

১৭,২১৮.
একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নির্বাচন করা হলে কার্ডটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ২/১৩
  3. ৩/১৩
  4. ৬/১৩
সঠিক উত্তর:
২/১৩
উত্তর
সঠিক উত্তর:
২/১৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস নির্বাচন করা হলে কার্ডটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
প্যাকেটে মোট তাস থাকে = ৫২ টি 

৫২ টি তাসে রাজা বা রাণীর সংখ্যা = (৪ + ৪) টি = ৮ টি 

∴ তাসটি রাজা বা রাণী হওয়ার সম্ভাবনা = ৮/৫২ = ২/১৩ 

১৭,২১৯.
x - 1/x = 3 হলে, x2 + 1/x2 এর মান কত?
  1. 9
  2. 7
  3. 11
  4. 10
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 3 হলে, x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 1/x = 3

প্রদত্ত রাশি
= x2 + 1/x2
= (x - 1/x)2 + 2 . x . 1/x
= (3)2 + 2
= 9 + 2
= 11
১৭,২২০.
একটি বাক্সে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১৯০টি চকলেট এবং ১৫০ গ্রাম ওজনের ১০০টি কুকিজের প্যাকেট আছে। পুরো বাক্সের ওজন ৩৯.৫০ কিলোগ্রাম হলে খালি বাক্সের ওজন কত?
  1. ক) ৮ কিলোগ্রাম
  2. খ) ৬.৫০ কিলোগ্রাম
  3. গ) ৬ কিলোগ্রাম
  4. ঘ) ৫.৫০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
ঘ) ৫.৫০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫.৫০ কিলোগ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১৯০টি চকলেট এবং ১৫০ গ্রাম ওজনের ১০০টি কুকিজের প্যাকেট আছে। পুরো বাক্সের ওজন ৩৯.৫০ কিলোগ্রাম হলে খালি বাক্সের ওজন কত?

সমাধান:
১টি চকলেটের ওজন = ১০০ গ্রাম
১৯০টি চকলেটের ওজন = (১০০ × ১৯০) গ্রাম
= ১৯০০০ গ্রাম
= ১৯০০০/১০০০ কিলোগ্রাম
= ১৯ কিলোগ্রাম

১টি কুকিজের প্যাকেটের ওজন = ১৫০ গ্রাম
১০০টি কুকিজের প্যাকেটের ওজন = (১৫০ × ১০০) গ্রাম
= ১৫০০০ গ্রাম
= ১৫০০০/১০০০ কিলোগ্রাম
= ১৫ কিলোগ্রাম

চকলেট ও কুকিজের মোট ওজন = (১৯ + ১৫) কিলোগ্রাম
= ৩৪ কিলোগ্রাম

খালি বাক্সের ওজন = ৩৯.৫০ - ৩৪ = ৫.৫০ কিলোগ্রাম

১৭,২২১.
দুই অংকের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ও তিন অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৮১
  2. খ) ১৯০
  3. গ) ১৮৭
  4. ঘ) ১৬৯
সঠিক উত্তর:
ক) ১৮১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮১
ব্যাখ্যা
দুই অংকের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ৮১ এবং তিন অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১০০। এদের সমষ্টি ১৮১।
১৭,২২২.
(8x)0 + 8x0 -এর মান নিচের কোনটি?
  1. 8
  2. 2
  3. 16
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: (8x)0 + 8x0 -এর মান নিচের কোনটি?

সমাধান:
(8x)0 + 8x0
= 1 + (8 × 1) [a0 = 1]
= 1 + 8
= 9

১৭,২২৩.
a + 3 + (1/a) = 0 হলে a3 + (1/a)3 এর মান কত?
  1. 14
  2. - 16
  3. - 18
  4. 27
সঠিক উত্তর:
- 18
উত্তর
সঠিক উত্তর:
- 18
ব্যাখ্যা

প্রশ্ন: a + 3 + (1/a) = 0 হলে a3 + (1/a)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + 3 + (1/a) = 0
⇒ a + (1/a) = - 3

এখন,
a3 + (1/a)3 
= {a + (1/a)}3 - 3.a.(1/a){a + (1/a)}
= (- 3)3 - 3(- 3)
= - 27 + 9
= - 18

১৭,২২৪.
কোনটি চতুর্ভুজ নয়?
  1. আয়তক্ষেত্র
  2. রম্বস
  3. বর্গক্ষেত্র
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি চতুর্ভুজ নয়?

সমাধান:
আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র ও সামান্তরিক হলো চতুর্ভুজ।
আয়তক্ষেত্র : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
১৭,২২৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে ১৫ মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা ১৫০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ১৩৫০ বর্গমিটার
  2. ১৪৫০ বর্গমিটার
  3. ১৫৫০ বর্গমিটার
  4. ১৬৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৩৫০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩৫০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে ১৫ মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা ১৫০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক + ১৫ মিটার

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (ক + ক + ১৫)
= ৪ক + ৩০ মিটার

প্রশ্নমতে,
৪ক + ৩০ = ১৫০
⇒ ৪ক = ১২০
⇒ ক = ১২০/৪
∴ ক = ৩০

∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ৩০ মিটার
এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩০ + ১৫ = ৪৫

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪৫ × ৩০ বর্গমিটার
= ১৩৫০ বর্গমিটার

১৭,২২৬.
একটি বাগানের দৈর্ঘ্য 45 মিটার ও প্রস্থ 35 মিটার। বাগানের বাইরে চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 500 বর্গ মিটার
  2. 475 বর্গ মিটার
  3. 450 বর্গ মিটার
  4. 425 বর্গ মিটার
সঠিক উত্তর:
425 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
425 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য 45 মিটার ও প্রস্থ 35 মিটার। বাগানের বাইরে চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
বাগানের ক্ষেত্রফল = 45 × 35 = 1575 বর্গ মিটার

যেহেতু, বাগানের বাইরে চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে।
রাস্তাসহ বাগানের প্রস্থ = 45 + (2.5 + 2.5) মিটার = 50 মিটার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = 35 + (2.5 + 2.5) মিটার = 40 মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = 50 × 40 = 2000 বর্গ মিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = 2000 - 1575 = 425 বর্গ মিটার
১৭,২২৭.
রাকিব তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ৮ মাসে ২০০০ টাকা মুনাফা পেল। মুনাফার হার ৮% হলে, ঐ ব্যবসায় রাকিবের মূলধন কত?
  1. ২৮৭০০ টাকা
  2. ৩৭৫০০ টাকা
  3. ৩২৪৫০ টাকা
  4. ৪২৫০০ টাকা
সঠিক উত্তর:
৩৭৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ৮ মাসে ২০০০ টাকা মুনাফা পেল। মুনাফার হার ৮% হলে, ঐ ব্যবসায় রাকিবের মূলধন কত?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা, I = ২০০০ টাকা
সময়, n = ৮ মাস = ৮/১২ বছর
= ২/৩ বছর
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ টাকা
= ২/২৫ টাকা

আমরা জানি,
I = Prn
⇒ P = I/rn
= ২০০০/{(২/২৫)(২/৩)}
= ২০০০/(৪/৭৫)
= (২০০০ × ৭৫)/৪
= ৩৭৫০০
১৭,২২৮.
১ থেকে ২২৫ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/২৫
  2. খ) ১/১৫
  3. গ) ১/৪৫
  4. ঘ) ১/২২৫
সঠিক উত্তর:
খ) ১/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২৫ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ২২৫ পর্যন্ত মোট সংখ্যা ২২৫টি।
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দুগুলো হলো {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫}
মোট অনুকূল নমুনাবিন্দু = ১৫টি

আমরা জানি,
বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= ১৫/২২৫
= ১/১৫
১৭,২২৯.
0.12 + 0.0012 + 0.000012 +............. ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল- 
  1. 3/12
  2. 14/99
  3. 4/33
  4. 33/4
সঠিক উত্তর:
4/33
উত্তর
সঠিক উত্তর:
4/33
ব্যাখ্যা
প্রশ্ন: 0.12 + 0.0012 + 0.000012 +............. ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল- 

সমাধান: 
প্রথম পদ a = 0.12
সাধারণ অনুপাত r = 0.0012/0.12
= 1/100 

অসীম পদ পর্যন্ত যোগফল = a/(1 - r)
= 0.12/(1 - 1/100)
= 0.12/(99/100)
= 12/99 
= 4/33
১৭,২৩০.
A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) 15
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত? 

সমাধান: 
আমরা জানি,
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n - 1 এবং উপসেট = 2n

A এর প্রকৃত উপসেটের সংখ্যা = 15
2n - 1 = 15
2n = 15 + 1
2n = 16
2n = 24
n = 4

A সেটের উপাদান সংখ্যা = 4 
১৭,২৩১.
A = { x: 7 ≤ x ≤ 11} এবং B = {x: x মৌলিক সংখ্যা এবং x < 15} হলে A ∩ B নিচের কোনটি?
  1. ক) {7}
  2. খ) {7,11}
  3. গ) {7, 10}
  4. ঘ) {11}
সঠিক উত্তর:
খ) {7,11}
উত্তর
সঠিক উত্তর:
খ) {7,11}
ব্যাখ্যা
প্রশ্ন: A = { x: 7 ≤ x ≤ 11} এবং B = {x: x মৌলিক সংখ্যা এবং x < 15} হলে A ∩ B নিচের কোনটি?

সমাধান: 
A = { x: 7 ≤ x ≤ 11} 
⇒ A = {7, 8, 9, 10, 11}

B = {x : x মৌলিক সংখ্যা এবং x < 15} 
B = {2, 3, 5, 7, 11, 13}

∴A ∩ B
=  {7, 8, 9, 10, 11} ∩ {2, 3, 5, 7, 11, 13}
= {7, 11}
১৭,২৩২.
log3 + log9 + log27 + ................... ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
  1. 65log3
  2. 25log3
  3. 45log3
  4. 55log3
সঠিক উত্তর:
55log3
উত্তর
সঠিক উত্তর:
55log3
ব্যাখ্যা
প্রশ্ন: log3 + log9 + log27 + ......................... ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?

সমাধান:
log3 + log9 + log27 + .........
= log3 + log32 + log33 + .........
= log3 + 2log3 + 3log3 + .........
= (1 + 2 + 3 +.................... ) × log3

∴ ১ম ১০টি পদের সমষ্টি = [{10(10 + 1)}/2] × log3
= 55log3
১৭,২৩৩.
দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, ছোটো সংখ্যাটি কত?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 24
সঠিক উত্তর:
গ) 20
উত্তর
সঠিক উত্তর:
গ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান :

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6

মনে করি,
একটি সংখ্যা 5x  এবং
অপর সংখ্যাটি 6x

সংখ্যা দুটির গ.সা.গু = x

শর্তমতে, 
x = 4

ছোট সংখ্যাটি = 5 × 4 = 20 
১৭,২৩৪.
৮% সরল মুনাফায় ৬ মাসে ১৫,০০০ টাকার মুনাফা কত?
  1. ৪০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৪৫০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৮% সরল মুনাফায় ৬ মাসে ১৫,০০০ টাকার মুনাফা কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১৫,০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০
সময়, n = ৬ মাস = ৬/১২ = ১/২ বছর

সুদ, I = Pnr
= ১৫০০০ × (১/২) × (৮/১০০)
= ৬০০০০/১০০
= ৬০০ টাকা

১৭,২৩৫.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৭৬
  2. ৮৪
  3. ৯২
  4. ৯৮
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
ল.সা.গু = অনুপাতের গুণফল × গ.সা.গু
= ২ × ৩ × ১৪
= ৮৪
১৭,২৩৬.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 24 বর্গসেঃমিঃ হলে ঘনকের আয়তন কত?
  1. ক) 6 ঘনসেঃমিঃ
  2. খ) 8 ঘনসেঃমিঃ
  3. গ) 12 ঘনসেঃমিঃ
  4. ঘ) 48 ঘনসেঃমিঃ
সঠিক উত্তর:
খ) 8 ঘনসেঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) 8 ঘনসেঃমিঃ
ব্যাখ্যা

ধরি,
ঘনকের একটি ধার = a
∴ সমগ্রতলের ক্ষেত্রফল 6a2 = 24
বা, a2 = 4
∴ a = 2
∴ ঘনকের আয়তন = a3
= 23
= 8 ঘনসেঃমিঃ

১৭,২৩৭.
tanθ = - 1 এবং sinθ = - 1/2 হলে, cosec(- θ) - 2cot(- θ) = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) - 2
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = - 1 এবং sinθ = - 1/2 হলে, cosec(- θ) - 2cot(- θ) = কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ = - 1
sinθ = - 1/2

এখন,
cosec(- θ) - 2cot(- θ)
= - cosecθ - 2(- cotθ)
= - 1/sinθ + 2cotθ
= -1/sinθ + 2 (1/tanθ)
= - 1/(- 1/2) + 2 (1/ -1)
= 2 - 2
= 0
১৭,২৩৮.
৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?
  1. ০.০৯
  2. ০.৩
  3. ০.০৩
  4. ০.৯
সঠিক উত্তর:
০.৯
উত্তর
সঠিক উত্তর:
০.৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?

সমাধান: 
৩/১০০
৩/১০
৯/১০০

এখানে, লব গুলোর ল.সা.গু = ৯
হর গুলোর গ.সা.গু = ১০

ভগ্নাংশগুলোর ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
= ৯/১০
= ০.৯
১৭,২৩৯.
একটি আয়তাকার প্রিজমের ভূমিটি 14 সে.মি. দৈর্ঘ্য ও 5 সে.মি. প্রস্থ বিশিষ্ট, প্রিজমের উচ্চতা 10 সে.মি. হলে প্রিজমের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. 640 বর্গসে.মি.
  2. 520 বর্গসে.মি.
  3. 720 বর্গসে.মি.
  4. 630 বর্গসে.মি.
সঠিক উত্তর:
520 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
520 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার প্রিজমের ভূমিটি 14 সে.মি. দৈর্ঘ্য ও 5 সে.মি. প্রস্থ বিশিষ্ট, প্রিজমের উচ্চতা 10 সে.মি. হলে প্রিজমের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?

সমাধান:

দৈর্ঘ্য = 14 সে.মি.
প্রস্থ = 5 সে.মি.
উচ্চতা = 10 সে.মি.

আয়তাকার প্রিজমের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, S = 2(lw + lh + wh) যেখানে, l = দৈর্ঘ্য, w = প্রস্থ, h = উচ্চতা
S = 2(lw + lh + wh) = 2(14 × 5 + 14 × 10 + 5 × 10)
= 2(70 + 140 + 50)
= 2 × 260
= 520 বর্গসেমি

∴ প্রিজমের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 520 বর্গসে.মি.
১৭,২৪০.
৩৬১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ১৯ : ১৬
  2. ২৩ : ১৭
  3. ২১ : ১৫
  4. ১৭ : ১৯
সঠিক উত্তর:
১৯ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
১৯ : ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান:
দ্বিভাজিত অনুপাত:
কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়।

৩৬১ : ২৫৬ দ্বিভাজিত অনুপাত =√৩৬১ : √২৫৬ = ১৯ : ১৬
১৭,২৪১.
একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত? 
  1. ১২০ বর্গমিটার
  2. ১২৫ বর্গমিটার
  3. ১৪২ বর্গমিটার
  4. ১৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৫০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে,
এক বাহুর দৈর্ঘ্য, a = ৫ মিটার
∴ বাক্সের তলের মোট ক্ষেত্রফল = ৬a
= ৬ × ৫
= ১৫০ বর্গমিটার
১৭,২৪২.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ১৫% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৭৫০০ টাকা হয় তবে তার মোট বেতন কত হবে?
  1. ৮৬০০ টাকা
  2. ৮৬২৫ টাকা
  3. ৮৫০০ টাকা
  4. ৯০০০ টাকা
সঠিক উত্তর:
৮৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৬২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ১৫% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৭৫০০ টাকা হয় তবে তার মোট বেতন কত হবে?

সমাধান:
১০০ টাকায় মহার্ঘ ভাতা পান ১৫ টাকা
১ টাকায় মহার্ঘ ভাতা পান ১৫/১০০ টাকা
৭৫০০ টাকায় মহার্ঘ ভাতা পান = (১৫ × ৭৫০০)/১০০ টাকা
= ১১২৫ টাকা

∴ তার মোট বেতন = (৭৫০০ + ১১২৫) = ৮৬২৫ টাকা

১৭,২৪৩.
৪০ টাকায় ৪৫ টি লেবু বিক্রি করায় একজন বিক্রেতার ২০% ক্ষতি হয়। ২৪ টাকায় কতটি লেবু বিক্রি করলে তার ২০% লাভ হবে?
  1. ক) ২৮
  2. খ) ২৫
  3. গ) ১৮
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায় ৪৫ টি লেবু বিক্রি করায় একজন বিক্রেতার ২০% ক্ষতি হয়। ২৪ টাকায় কতটি লেবু বিক্রি করলে তার ২০% লাভ হবে?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 বিক্রয়মূল্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৪০)/৮০ টাকা = ৫০ টাকা
অর্থাৎ ৪৫ টি লেবুর ক্রয়মূল্য ৫০ টাকা
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য হলে (১২০×৫০)/১০০ = ৬০ টাকা
অর্থাৎ, ৬০ টাকায় বিক্রি করতে হবে  ৪৫ টি লেবু
           ২৪ টাকায় বিক্রি করতে হবে (৪৫× ২৪ )/ ৬০ = ১৮ টি লেবু
১৭,২৪৪.
যদি √x + 1/√x =  - 2 হয়, তবে (x + 1/x)3 এর মান কত?
  1. ক) - 8
  2. খ) - 4
  3. গ) 4
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি √x + 1/√x =  - 2 হয় তবে, (x + 1/x)3 এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে,
√x + 1/√x =  - 2
(√x + 1/√x)2 = (- 2)2
(√x)2 + 2 √x . 1/√x + (1/√x)2 = 4
x + 2 + 1/x = 4
x + 1/x = 4 - 2
x + 1/x = 2
(x + 1/x)3 = 23
(x + 1/x)3 = 8
১৭,২৪৫.
sin(- 360°) এর মান কত? 
  1. 1
  2. -1
  3. 0
  4. -1/2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: sin(- 360°) এর মান কত?

সমাধান:
sin(- 360°)
= - sin360° [sin(- θ) = - sinθ]
= - sin(4 × 90° + 0°)
= - (sin0°)
= - sin0°
= 0

১৭,২৪৬.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় T আসার সম্ভাবনা কত?
  1. 3/4
  2. 1/4
  3. 5​/6
  4. 2/3
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় T আসার সম্ভাবনা কত?

সমাধান:
নমুনা বিন্দু = {1H, 2H, 3H, 4H, 5H, 6H, 1T, 2T, 3T, 4T, 5T, 6T}
মোট নমুনা বিন্দু = 12টি।

ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় T আসার অনুকূলে নমুনা বিন্দু {2T, 4T, 6T} = 3টি.
∴ সম্ভাবনা = 3/12
= 1/4
১৭,২৪৭.
আসল-মুনাফা একত্রে ১২৫০ টাকা, মুনাফা আসলের ১/৪ হলে, আসল কত টাকা?
  1. ক) ১০৫০
  2. খ) ৯০০
  3. গ) ৯৬০
  4. ঘ) ১০০০
সঠিক উত্তর:
ঘ) ১০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০০
ব্যাখ্যা
 প্রশ্ন: আসল-মুনাফা একত্রে ১২৫০ টাকা, মুনাফা আসলের ১/৪ হলে, আসল কত টাকা? 

ধরি,
আসল = ৪ টাকা
মুনাফা = ৪ এর ১/৪ = ১ টাকা
মুনাফা-আসল = ৪ + ১ = ৫ টাকা

এখন,  
মুনাফা-আসল ৫ টাকা হলে আসল = ৪ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৪/৫ টাকা
মুনাফা-আসল ১২৫০ টাকা হলে আসল = (৪ × ১২৫০)/৫
= ১০০০ টাকা
১৭,২৪৮.
২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য x ফুট
ছোট অংশের দৈর্ঘ্য ২x/৩ ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৩) = ২০
বা, (৩x + ২x)/৩ = ২০
বা, ৫x = ৬০
∴ x = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য (২ × ১২)/৩ = ৮ ফুট
১৭,২৪৯.
loga(m/n) = ?
  1. loga m × logan
  2. loga m - logan
  3. logam+ logan
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
loga m - logan
উত্তর
সঠিক উত্তর:
loga m - logan
ব্যাখ্যা
প্রশ্ন: loga(m/n) = ?

সমাধান:
loga(m/n) = logam - logan
১৭,২৫০.
সরল করুন: {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}
  1. ৪/৩ 
  2. ৬/৫ 
  3. ১ 
সঠিক উত্তর:
১ 
উত্তর
সঠিক উত্তর:
১ 
ব্যাখ্যা

প্রশ্ন: সরল করুন:  {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}

সমাধান: 
দেওয়া আছে, 
 {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}
= {(১/২) ÷ (১/২)} × {৩ ÷ ৩}
= {(১/২) × (২/১)} × ১
= ১ × ১ 
= ১

১৭,২৫১.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? 
  1. ৪ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ১২ 
বা, ৩x = ১২ 
বা, x = ১২/৩ 
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
১৭,২৫২.
k এর 200% - 50 এর (k + 2)% = k হলে, k এর মান কত? 
  1. 2
  2. 18
  3. 22
  4. 8
  5. 6
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: k এর 200% - 50 এর (k + 2)% = k হলে, k এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
k এর 200% - 50 এর (k + 2)% = k
⇒ (200/100) × k - {(k + 2)/100} × 50 = k
⇒ 2k - (k + 2)/2 = k
⇒ 4k - k - 2 = 2k
⇒ 4k - 2k - k = 2
⇒ 4k - 3k = 2
⇒ k = 2

∴ k এর মান 2

১৭,২৫৩.
যদি ২০২৩ সালের জুন মাসের ৪র্থ সপ্তাহে মোট ৪ দিন বৃষ্টি হয় তবে, ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত ছিল?
  1. ৪/৭
  2. ২/৭
  3. ৩/৭
  4. ৫/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০২৩ সালের জুন মাসের ৪র্থ সপ্তাহে মোট ৪ দিন বৃষ্টি হয় তবে, ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত ছিল?

সমাধান:
এক সপ্তাহ = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৪ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪/৭
অর্থাৎ, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭

∴ রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - ৪/৭ = ৩/৭
১৭,২৫৪.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
  1. ৪৬ টাকা
  2. ৫০ টাকা
  3. ৪৮ টাকা
  4. ৫৫ টাকা
সঠিক উত্তর:
৪৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?

সমাধান: 
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা

প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯

∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।
১৭,২৫৫.
x/4 - x/5 = (x - 1)/10 সমীকরণের সমাধান-
  1. ক) -1
  2. খ) -2
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা

x/4 - x/5 = (x - 1)/10
বা, (5x - 4x)/20 = (x - 1)/10
বা, x/20 = (x - 1)/10
বা, x/2 = x - 1
বা, x = 2x - 2
বা, x = 2

১৭,২৫৬.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 104 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 16 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 11 গজ
  2. 12 গজ
  3. 13 গজ
  4. 14 গজ
সঠিক উত্তর:
13 গজ
উত্তর
সঠিক উত্তর:
13 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 104 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 16 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × ভূমি × 16
= 8 × ভূমি 

প্রশ্নমতে,
8 × ভূমি = 104
⇒ ভূমি = 104/8
∴ ভূমি = 13 গজ
১৭,২৫৭.
নিচের কোনটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে? 
  1. ৩, ৪ ও ৫
  2. ৪, ৫ ও ৬
  3. ৪, ৫ ও ৯
  4. ১১, ১২ ও ১৫
সঠিক উত্তর:
৩, ৪ ও ৫
উত্তর
সঠিক উত্তর:
৩, ৪ ও ৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে? 

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য,
সমকোণী ত্রিভুজের বাহুগুলো satisfy করে।
(অতিভুজ) = (এক বাহু) + (অপর বাহু)

অপশন যাচাই করে পাই:
ক) ৩ + ৪ = ৯ + ১৬ = ২৫ = ৫
খ) ৪ + ৫ = ১৬ + ২৫ = ৪১ ≠ ৬
গ) ৪ + ৫ = ১৬ + ২৫ = ৪১ ≠ ৯ 
ঘ) ১১ + ১২ = ১২১ + ১৪৪ = ২৫৬ ≠  ১৫ 

∴ ৩, ৪ ও ৫ পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে।

১৭,২৫৮.
একজন পুরুষ যে সময়ে একটি কাজ করতে পারে একজন স্ত্রীলোক সে সময়ে তার ১/২ অংশ কাজ করতে পারে। চারজন পুরুষ যে কাজ ১০ দিনে করতে পারে, ২০ জন স্ত্রীলোক সে কাজ কত দিনে করতে পারবে?
  1. ৪ দিনে
  2. ৮ দিনে
  3. ১৬ দিনে
  4. ৬ দিনে
সঠিক উত্তর:
৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পুরুষ যে সময়ে একটি কাজ করতে পারে একজন স্ত্রীলোক সে সময়ে তার ১/২ অংশ কাজ করতে পারে। চারজন পুরুষ যে কাজ ১০ দিনে করতে পারে, ২০ জন স্ত্রীলোক সে
কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
১/২ অংশ কাজ করে ১ জন স্ত্রীলোক
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১ × ২) বা ২ জন স্ত্রীলোক

∴ ১ জন পুরুষের কাজ সমতুল্য ২ জন স্ত্রীলোকের কাজ
∴ ৪ জন পুরুষের কাজ সমতুল্য = (২ × ৪) = ৮ জন স্ত্রীলোকের কাজ

∴ ৮ জন স্ত্রীলোক কাজটি করে ১০ দিনে
∴ ১ জন স্ত্রীলোক কাজটি করে (১০ × ৮) দিনে
∴ ২০ জন স্ত্রীলোক কাজটি করে = (১০ × ৮)/২০ = ৪ দিনে

∴ ২০ জন স্ত্রীলোক ঐ কাজটি ৪ দিনে করতে পারবে।
১৭,২৫৯.
৪ জন মহিলা ও ৬ জন পুরুষের মধ্য থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) ৮৬
  2. খ) ৮৪
  3. গ) ৮৮
  4. ঘ) ৮২
সঠিক উত্তর:
খ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৪
ব্যাখ্যা
একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন, তাহলে পুরুষের সংখ্যা (৬-১) বা, ৫ জন।
একজনকে নির্দিষ্ট রাখায় কমিটিতে থাকবে (৪-১) বা, ৩ জন।

পুরুষ ৫ মহিলা ৪ কমিটি গঠন ৩ কমিটি গঠনের উপায়
5C0 x 4C3 4
5C1 x 4C2 30
5C2 x 4C1 40
5C3 x 4C0 10
মোট কমিটি গঠনের উপায় (4 + 30 + 40 + 10) বা, 84.
১৭,২৬০.
একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ৭০০ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৭৬০ টাকা
সঠিক উত্তর:
৭২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা।
∴ বিক্রয়মূল্য ৬১২ টাকা হলে ক্রয়মূল্য (৬১২ × ১০০)/৮৫ টাকা।
= ৭২০ টাকা।
১৭,২৬১.
(3, 10) এবং (7, 26) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?
  1. 4
  2. 3
  3. - 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: (3, 10) এবং (7, 26) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?

সমাধান:
দেওয়া আছে,
বিন্দু দুইটি হলো (x1, y1) = (3, 10)
এবং (x2, y2) = (7, 26)।

আমরা জানি, সরলরেখার ঢাল, m = (y2 - y1)/(x2 - x1)
= (26 - 10)/(7 - 3)
= 16/4
= 4

সুতরাং, সরলরেখার ঢাল হলো 4।

১৭,২৬২.
যদি y এর x% z এর সমান হয়, x এর মান z এর শতকরা কত অংশ?
  1. y2/100
  2. y/100
  3. 100/y
  4. 1002/y
সঠিক উত্তর:
1002/y
উত্তর
সঠিক উত্তর:
1002/y
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y এর x% z এর সমান হয়, x এর মান z এর শতকরা কত অংশ?

সমাধান:
y এর x% z এর সমান।

∴ z = y এর x%
= y × x/100
= xy/100

ধরি,
শতকরা হারটি m

∴ z এর m% = x
⇒ (xy/100) × (m/100) = x
⇒ mxy = x × 100 × 100
⇒ m = (x × 100 × 100)/xy
⇒ m = 10000/y
m = 1002/y
১৭,২৬৩.
কলার দাম ২০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?
  1. ২ টাকা
  2. ২.৫০ টাকা
  3. ৩.৫০ টাকা
  4. ৪ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম ২০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?

সমাধান:
২০% হ্রাসে,
বর্তমান মূল্য = ৮০ টাকা

পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ২০ টাকা হলে বর্তমান মূল্য (৮০ × ২০)/ ১০০ টাকা
= ১৬ টাকা

২ টি কলার বর্তমান মূল্য = (২০ - ১৬) = ৪ টাকা
∴ ১ টি কলার বর্তমান মূল্য = ৪ ÷ ২ = ২ টাকা
১৭,২৬৪.
ক ও খ এর মধ্যে ৩২০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার তিনগুণ পায়। খ কত টাকা পায়?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ১৪০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ২৪০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর মধ্যে ৩২০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার তিনগুণ পায়। খ কত টাকা পায়?

সমাধান: 
ক পায় = x  টাকা 
খ পায় = ৩x  টাকা 

প্রশ্নমতে,
৩x  + x  = ৩২০
বা, ৪x = ৩২০
বা, x = ৩২০/৪
∴ x  = ৮০ 

খ পায় = (৩ × ৮০)  টাকা 
= ২৪০ টাকা
১৭,২৬৫.
একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৪, ৬ ও ৮ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৪ বর্গমিটার
  2. ১৩ বর্গমিটার
  3. ১২ বর্গমিটার
  4. ১০ বর্গমিটার
সঠিক উত্তর:
১২ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৪, ৬ ও ৮ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
তিনবাহুর দৈর্ঘ্য a = ৪ মিটার, b = ৬ মিটার ও c = ৮ মিটার
ত্রিভুজটির পরিসীমা (2s) = ৪ + ৬ + ৮ = ১৮ মিটার
∴অর্ধ-পরিসীমা (s) = ১৮/২ = ৯ মিটার

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)} বর্গমিটার
= √{৯(৯ - ৪)(৯ - ৬)(৯ - ৮)}
= √(৯ × ৫ × ৩ × ১)
= √১৩৫ বর্গমিটার
= ১১.৬১৯ বর্গমিটার
= ১২ বর্গমিটার
১৭,২৬৬.
দুইটি রাশির অনুপাত ৬ : ১৩। উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত?
  1. ক) ৪২
  2. খ) ৫৪
  3. গ) ৫৭
  4. ঘ) ৬২
সঠিক উত্তর:
ক) ৪২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৬ : ১৩। উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত?

সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৬ : ১৩
পূর্ব রাশি : ৯১ = ৬ : ১৩
পূর্ব রাশি/ ৯১ = ৬/ ১৩
∴ পূর্বরাশি = (৬ × ৯১)/১৩ = ৪২
১৭,২৬৭.
x2 - 5x + 6 এর একটি উৎপাদক কোনটি?
  1. ক) x - 1
  2. খ) x - 3
  3. গ) x - 5
  4. ঘ) x + 1
সঠিক উত্তর:
খ) x - 3
উত্তর
সঠিক উত্তর:
খ) x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5x + 6 এর একটি উৎপাদক কোনটি? 

সমাধান: 
x2 - 5x + 6 
= x2 - 3x - 2x + 6
= x(x - 3) - 2(x - 3)
= (x - 2) (x - 3)
১৭,২৬৮.
একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ২৪ সেকেন্ড এবং ১৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ১৮ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ২৬০ মিটার
  2. ১৫০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ৩০০ মিটার
সঠিক উত্তর:
৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ২৪ সেকেন্ড এবং ১৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ১৮ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = ক মিটার
তাহলে,
প্রথম ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব = ক + ৩০০ মিটার
এবং সময় = ২৪ সেকেন্ড
∴ গতি = (ক + ৩০০)/২৪ মিটার/সেকেন্ড

আবার,
দ্বিতীয় ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব = ক + ১৫০ মিটার
এবং সময় = ১৮ সেকেন্ড
∴ গতি = (ক + ১৫০)/১৮ মিটার/সেকেন্ড

প্রশ্নমতে,
⇒ (ক + ৩০০)/২৪ = (ক + ১৫০)/১৮
⇒ ১৮(ক + ৩০০) = ২৪(ক + ১৫০)
⇒ ১৮ক + ৫৪০০ = ২৪ক + ৩৬০০
⇒ (২৪ - ১৮)ক = ৫৪০০ - ৩৬০০
⇒ ৬ক = ১৮০০
⇒ ক = ১৮০০/৬
∴ ক = ৩০০

সুতরাং, ট্রেনটির দৈর্ঘ্য = ৩০০ মিটার।
১৭,২৬৯.
যদি x + y = 5 এবং x2 + y2 = 13 হয়, তবে x3 + y3 এর মান কত?
  1. 25
  2. 35
  3. 48
  4. 55
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 5 এবং x2 + y2 = 13 হয়, তবে x3 + y3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 5
⇒ (x + y)2 = 52
⇒ x2 + 2xy + y2 = 25 [যেহেতু x2 + y2 = 13]
⇒ 13 + 2xy = 25
⇒ 2xy = 12
∴ xy = 6

এখন,
x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= (5)3 - 3 × 6 × 5
= 125 - 90
= 35

১৭,২৭০.
9a2 + 14a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 7
  2. 49/9
  3. 14/9
  4. 7/3
সঠিক উত্তর:
49/9
উত্তর
সঠিক উত্তর:
49/9
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 14a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
9a2 + 14a
= (3a)2 + 2 . 3a. (7/3) + (7/3)2 -  (7/3)2 
= {3a + (7/3)}2  - 49/9

∴ 49/9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
১৭,২৭১.
ΔABC সমকোণী ত্রিভূজে AB = BC + 1, এবং AC = AB + 1 হলে, ত্রিভূজটির অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) 3 একক
  2. খ) 4 একক
  3. গ) 5 একক
  4. ঘ) 6 একক
সঠিক উত্তর:
গ) 5 একক
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 একক
ব্যাখ্যা

ধরি,
ভূমি BC = a,
লম্ব AB = a + 1 এবং
AC = a + 1 + 1 = a + 2
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, AC2 = AB2 + BC2
বা, (a + 2)2 = (a + 1)2 + a2
বা, a2 + 4a + 4 = a2 + 2a + 1 + a2
বা, a2 - 2a - 3 = 0
বা, a2 - 3a + a - 3 = 0
বা, a(a - 3) + 1(a - 3) = 0
বা, (a - 3)(a + 1) = 0
∴ a = 3
অতিভূজ = a + 2
= 5 একক 

১৭,২৭২.
নৌকাটি স্রোতের প্রতিকূলে যেতে যা সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যদি পুরো যাত্রায় ৯ ঘণ্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ২ ঘণ্টা
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকাটি স্রোতের প্রতিকূলে যেতে যা সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যদি পুরো যাত্রায় ৯ ঘণ্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ৯ 
বা, ৩x = ৯ 
বা, x = ৯/৩ 
∴ x = ৩

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৩ ঘণ্টা।

১৭,২৭৩.
5, 7, 9 এবং 15 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত?
  1. 3/2
  2. 3
  3. 2/3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: 5, 7, 9 এবং 15 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত?

সমাধান:
গড়, x̄ = (5 + 7 + 9 + 15)/4
= 36 / 4
= 9

গড় বিচ্যুতি, MD = Σ|xi - x̄|/n
= (|5 - 9| + |7 - 9| + |9 - 9| + |15 - 9|)/4
= (4 + 2 + 0 + 6)/4
= 12/4
= 3

∴ নির্ণেয় গড় বিচ্যুতি = 3

১৭,২৭৪.
১০ টি চেয়ার এবং ৫ টি টেবিলের দাম সমান। যদি ৪ টি চেয়ার এবং ৩ টি টেবিলের দাম ২২০০ টাকা হয়, তবে ৬ টি চেয়ার এবং ৪ টি টেবিলের মোট দাম কত হবে?
  1. 8০৮০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৩০৮০ টাকা
সঠিক উত্তর:
৩০৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টি চেয়ার এবং ৫ টি টেবিলের দাম সমান। যদি ৪ টি চেয়ার এবং ৩ টি টেবিলের দাম ২২০০ টাকা হয়, তবে ৬ টি চেয়ার এবং ৪ টি টেবিলের মোট দাম কত হবে?

সমাধান:

ধরি,
১ টি চেয়ারের দাম = X টাকা
১ টি টেবিলের দাম = Y টাকা

১০ চেয়ারের দাম = ১০X

৫ টেবিলের দাম = ৫Y

প্রশ্নমতে:
১০X = ৫Y
∴ Y = ২X

দেওয়া আছে:
৪X + ৩Y = ২২০০
বা, ৪X + ৩(২X) = ২২০০
বা, ৪X + ৬X = ২২০০
বা, ১০X = ২২০০
∴ X = ২২০

তাহলে, Y = ২ × ২২০ = ৪৪০

৬ চেয়ারের দাম = ৬ × ২২০ = ১৩২০
৪ টেবিলের দাম = ৪ × ৪৪০ = ১৭৬০

মোট দাম = ১৩২০ + ১৭৬০ = ৩০৮০ টাকা

১৭,২৭৫.
৪ এবং ১৬ সংখ্যা দুটির মধ্যসমানুপাতী কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

ক, খ এবং গ রাশি তিনটি ক্রমিক সমানুপাতী হলে মধ্যসমানুপাতী হবে,
= ক × গ
বা, খ = √(ক × গ)
সুতরাং ৪ এবং ১৬ সংখ্যা দুটির মধ্যসমানুপাতী = √(৪ × ১৬)
= ২ × ৪
= ৮

১৭,২৭৬.
2log5 + 3log2 - (1/3)log1000 = ?
  1. 1
  2. log15
  3. log20
  4. 0
সঠিক উত্তর:
log20
উত্তর
সঠিক উত্তর:
log20
ব্যাখ্যা
Question: 2log5 + 3log2 - (1/3)log1000 = ?

Solution:
2log5 + 3log2 - (1/3)log1000
= log52 + log23 - log10001/3
= log25 + log8 - log103 × 1/3
= log25 + log8 - log10
= log(25 × 8) - log10
= log200 - log10
= log(200/10)
= log20
১৭,২৭৭.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০০ সে.মি. এবং ১৪০ সে.মি. ও তাদের মধ্যবর্তী দূরত্ব ৬০ সে.মি. হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
  1. ৫২৬০ বর্গ সে.মি.
  2. ৬৪২০ বর্গ সে.মি.
  3. ৭২০০ বর্গ সে.মি.
  4. ৮০০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৭২০০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭২০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০০ সে.মি. এবং ১৪০ সে.মি. ও তাদের মধ্যবর্তী দূরত্ব ৬০ সে.মি. হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল × মধ্যবর্তী দূরত্ব
= {(১/২) × (১০০ + ১৪০) × ৬০} বর্গ সে.মি.
= (১/২) × ২৪০ × ৬০ বর্গ সে.মি.
= (১/২) × ১৪৪০০ বর্গ সে.মি.
= ৭২০০ বর্গ সে.মি.

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ৭২০০ বর্গ সে.মি.
১৭,২৭৮.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?
  1. ৭৫, ৯০
  2. ৬০, ৭২
  3. ৯৬, ৭২
  4. ১২০, ৯৬
সঠিক উত্তর:
১২০, ৯৬
উত্তর
সঠিক উত্তর:
১২০, ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ৪ক
এবং বড় সংখ্যাটি = ৫ক

∴ ৪ক এবং ৫ক এর ল.সা.গু = ২০ক
প্রশ্নমতে,
২০ক = ৪৮০
⇒ ক = ৪৮০/২০
⇒ ক = ২৪

∴ ছোট সংখ্যাটি = (৪ × ২৪) = ৯৬
বড় সংখ্যাটি = (৫ × ২৪) = ১২০
১৭,২৭৯.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৫৬
  3. ৬৪
  4. ৯৬
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
⇒ ২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৮৮ × ১২)/৩৬ = ৯৬
১৭,২৮০.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 
সংখ্যাটির দ্বিগুণ করলে হবে = 2x 
এবং এর সাথে 5 যোগ করলে হবে = 2x + 5 

প্রশ্নমতে, 
2x + 5 = 17
বা, 2x + 5 - 5 = 17 - 5   [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, 2x = 12 
বা, (2x)/2 = 12/2   [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
∴ x = 6 

∴ সংখ্যাটি = 6  ।
১৭,২৮১.
১ থেকে ৪৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ২৫
  2. ২০
  3. ৩০
  4. ২৮
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
১ থেকে ৪৮ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০,৪৫
এখানে
n = ৯, যা একটি বিজোড় সংখ্যা।

∴ মধ্যক = (n + ১)/২ তম পদ
= (৯ + ১)/২ তম পদ
= ৫ তম পদ
= ২৫
১৭,২৮২.
এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১৬ কিমি যায় এবং স্রোতের বিপরীতে ৮ ঘণ্টায় ফিরে আসে। তাহলে স্রোতের গতিবেগ কত?
  1. ক) ১ কি.মি./ঘণ্টা
  2. খ) ১.৫ কি.মি./ঘণ্টা
  3. গ) ২ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ২.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ১ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন- এক ব্যক্তি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ১৬ কিমি যায় এবং স্রোতের বিপরীতে ৮ ঘণ্টায় ফিরে আসে। তাহলে স্রোতের গতিবেগ কত?

সমাধান-
স্রোতের অনুকূলে বেগ = ১৬/৪ = ৪ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ১৬/৮ = ২ কি.মি./ঘণ্টা

নৌকার বেগ + স্রোতের বেগ = ৪ কি.মি./ঘণ্টা
নৌকার বেগ - স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা
∴ ২ × (স্রোতের বেগ) = ২ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের বেগ) = ২/২ = ১ কি.মি./ঘণ্টা
১৭,২৮৩.
x2 - 1 - y (y - 2) এর উৎপাদক কত? 
  1. (x - y + 1) (x + y + 1) 
  2. (x + y - 1) (x - y + 1) 
  3. (x - y - 1) (x - y + 1) 
  4. (x - y - 1) (x + y - 1) 
সঠিক উত্তর:
(x + y - 1) (x - y + 1) 
উত্তর
সঠিক উত্তর:
(x + y - 1) (x - y + 1) 
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 1 - y (y - 2) এর উৎপাদক কত?

সমাধান: 
x2 - 1 - y (y - 2)
= x2 - 1 - y2 + 2y
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)

১৭,২৮৪.
একটি ধনাত্মক সংখ্যা এবং ঐ সংখ্যার বর্গের অন্তর 56 হলে সংখ্যাটি কত? 
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে
x2 - x = 56
x2 - x - 56 = 0
x2 - 8x + 7x - 56 = 0
x(x - 8) + 7(x - 8) = 0
(x - 8)(x + 7) = 0 

হয়                         অথবা 
x - 8 = 0                     x + 7 = 0
x = 8                         x = - 7 [গ্রহণযোগ্য নয়]
১৭,২৮৫.
P = {x ∈ N : 3 < x ≤ 12}, Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 15} হলে, P ∩ Q এর মান কত?
  1. {5, 7}
  2. {5, 7, 9, 11}
  3. { }
  4. {9, 11}
সঠিক উত্তর:
{5, 7, 9, 11}
উত্তর
সঠিক উত্তর:
{5, 7, 9, 11}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x ∈ N : 3 < x ≤ 12}, Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 15} হলে, P ∩ Q এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {x ∈ N : 3 < x ≤ 12}
Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 15}

P = {4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}
Q = {1, 3, 5, 7, 9, 11, 13, 15}

P ∩ Q = {4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12} ∩ {1, 3, 5, 7, 9, 11, 13, 15}
= {5, 7, 9, 11}
১৭,২৮৬.
একটি ক্যাম্পে ৮ জন লোকের ৬ দিনে ৪৮ লিটার পানি লাগে। যদি ক্যাম্পে ৪ জন নতুন লোক আসে, তবে সব লোকের জন্য ৯ দিনে কত লিটার পানি লাগবে?
  1. ৯০ লিটার
  2. ১০৮ লিটার
  3. ১২০ লিটার
  4. ১০৫ লিটার
সঠিক উত্তর:
১০৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০৮ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্যাম্পে ৮ জন লোকের ৬ দিনে ৪৮ লিটার পানি লাগে। যদি ক্যাম্পে ৪ জন নতুন লোক আসে, তবে সব লোকের জন্য ৯ দিনে কত লিটার পানি লাগবে?

সমাধান:
৪ জন লোক নতুন আসায় মোট লোকসংখ্যা হয় = ৮ + ৪ = ১২ জন

৮ জন লোকের ৬ দিনে পানি লাগে = ৪৮ লিটার
∴ ১ জন লোকের ১ দিনে পানি লাগে = ৪৮/(৮ × ৬) লিটার
∴ ১২ জন লোকের ৯ দিনে পানি লাগবে = (৪৮ × ১২ × ৯)/(৮ × ৬) লিটার
                                         = ৫১৮৪/৪৮ = ১০৮ লিটার

১৭,২৮৭.
ফিবোনাক্কি সিরিজের অষ্টম পদ কোনটি?
  1. ক) ৩৪
  2. খ) ২১
  3. গ) ১৩
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ফিবোনাক্কি সিরিজের অষ্টম  পদ কোনটি?

সমাধান:
 যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪,................

ফিবোনাক্কি সিরিজের অষ্টম পদ = ১৩
১৭,২৮৮.
যদি 3ln(1/x) = ln8 হয়, তাহলে x = ?
  1. 1/2
  2. 2
  3. -1/2
  4. -2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3ln(1/x) = ln8 হয়, তাহলে x = ?

সমাধান:
3ln (1/x) = ln8
⇒ ln(1/x)3 = ln8
⇒ ln(1/x)3 = ln8
⇒ (1/x)3 = 8
⇒ x-3 = 8
⇒ (x-3)-1/3 = 8-1/3
⇒ x = 1/2

১৭,২৮৯.
রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। রম্বসের ক্ষেত্রফল 49 বর্গ সে.মি. হলে, কর্ণদ্বয়ের সমষ্টি কত? 
  1. ক) 21 সে.মি.
  2. খ) 14 সে.মি.
  3. গ) 7 সে.মি.
  4. ঘ) 10.5 সে.মি.
সঠিক উত্তর:
ক) 21 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 21 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। রম্বসের ক্ষেত্রফল 49 বর্গ সে.মি. হলে কর্ণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান: 
মনেকরি,
রম্বসের একটি কর্ণ d 
অপর কর্ণ 2d 

আমরা জানি 
রম্বসের ক্ষেত্রফল =(1/2) ( কর্ণদ্বয়ের গুণফল )
⇒ (1/2) × d × 2d = 49
⇒ d2 = 49
⇒  d = 7

রম্বসের একটি কর্ণ = 7
অপর কর্ণ = 14
কর্ণদ্বয়ের সমষ্টি = 14 + 7 = 21 সে.মি.
১৭,২৯০.
4x + 1 = 64 হলে x/2 এর মান কত?
  1. 2
  2. 1
  3. 1/2
  4. 1/4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 1 = 64 হলে x/2 এর মান কত?

সমাধান: 
4x + 1 = 64
(22)x + 1 = 26
22x + 2 = 26
2x + 2 = 6
2x = 6 - 2
2x = 4
x = 2
x/2 = 2/2
x/2 = 1
১৭,২৯১.
x2 - 11x + 30 এবং x2 - 12x + 35 এর গ.সা.গু. কত?
  1. 1
  2. x
  3. (x - 6)(x - 5)(x - 7)
  4. (x - 5)
সঠিক উত্তর:
(x - 5)
উত্তর
সঠিক উত্তর:
(x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 11x + 30 এবং x2 - 12x + 35 এর গ.সা.গু. কত?

সমাধান:
১ম রাশি = x2 - 11x + 30
= x2 - 6x - 5x + 30
= x(x - 6) -5(x - 6) 
= (x - 6) (x - 5)

২য় রাশি = x2 - 12x + 35
= x2 - 5x - 7x + 35
= x(x - 5) - 7(x - 5)
= (x - 5)(x - 7)

∴ গ.সা.গু = x - 5
১৭,২৯২.
সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?
  1. 8 সমকোণ
  2. 10 সমকোণ
  3. 12 সমকোণ
  4. 16 সমকোণ
সঠিক উত্তর:
12 সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
12 সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের কোনগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ; এখানে n = বাহুর সংখ্যা।

∴ সুষম অষ্টভুজের কোনগুলোর সমষ্টি = [(2 × 8) - 4] সমকোণ 
= (16 - 4) সমকোণ 
= 12 সমকোণ

১৭,২৯৩.
log10 (x + 6) - log10 (x + 2) = log10 x হলে, x এর মান কত?
  1. 2
  2. 3
  3. -3
  4. 2 বা -3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: log10 (x + 6) - log10 (x + 2) = log10 x হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
log10 (x + 6) - log10 (x + 2) = log10
⇒ log10 {(x + 6)/(x + 2)} = log10
⇒ (x + 6)/(x + 2) = x
⇒ x2 + 2x = x + 6
⇒ x2 + 2x - x - 6 = 0
⇒ x2 + x - 6 = 0
⇒ x2 + 3x - 2x - 6 = 0
⇒ x(x + 3) - 2(x + 3) = 0
⇒ (x + 3)(x - 2) = 0
⇒ x = 2, - 3
∴ x = - 3; log10(- 3) যা অসম্ভব ⇒ গ্রহণযোগ্য নয়

∴ x = 2

১৭,২৯৪.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -
  1. ২০০ মিটার
  2. ২৫০ মিটার
  3. ৩৫০ মিটার
  4. ৪৫০ মিটার
সঠিক উত্তর:
৪৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -

সমাধান: 
 প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার 
মোট  দূরত্ব অতিক্রম করতে হবে= (২০০ + ২৫০) মিটার = ৪৫০ মিটার 
১৭,২৯৫.
১৭৫৪ টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে যত লাভ হয়, ১৪৯২ টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়। দ্রব্যটি ক্রয়মূল্য কত? 
  1. ক) ১৬৫৩ টাকা
  2. খ) ১৬৪৩ টাকা
  3. গ) ১৬৩৩ টাকা
  4. ঘ) ১৬২৩ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৬২৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬২৩ টাকা
ব্যাখ্যা
মনেকরি,
১৭৫৪ টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে লাভ হয় ক টাকা 
ক্রয়মূল্য = ১৭৫৪ - ক টাকা 


১৪৯২ টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = ১৪৯২ + ক টাকা 

প্রশ্নমতে,
১৭৫৪ - ক = ১৪৯২ + ক
১৭৫৪ - ১৪৯২ = ক + ক 
২ক = ২৬২ 
ক = ২৬২ / ২ 
ক = ১৩১ 
ক্রয়মূল্য = ১৪৯২ + ১৩১ টাকা 
               = ১৬২৩ টাকা
১৭,২৯৬.
একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৩৪ মিটার ও উচ্চতা ৪৬ মিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
  1. ১৫৬৪ বর্গমিটার
  2. ১৬৪২ বর্গমিটার
  3. ১৩৮৪ বর্গমিটার
  4. ১২০০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৫৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫৬৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৩৪ মিটার ও উচ্চতা ৪৬ মিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৩৪ মিটার
এবং উচ্চতা ৪৬ মিটার

আমরা জানি,
সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক
= (৩৪ × ৪৬) বর্গমিটার
= ১৫৬৪ বর্গমিটার

১৭,২৯৭.
নিচের কোন সেটটি একটি পিথাগোরিয়ান ট্রিপলেট?
  1. (2, 3, 5)
  2. (5, 7, 9)
  3. (8, 15, 17)
  4. (6, 9, 11)
সঠিক উত্তর:
(8, 15, 17)
উত্তর
সঠিক উত্তর:
(8, 15, 17)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সেটটি একটি পিথাগোরিয়ান ট্রিপলেট?

সমাধান: 
আমরা জানি, 
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, 
 (ভূমি)2 + (লম্ব)2 = (অতিভুজ)2
 
ক) 22 + 32 = 4 + 9 = 13 ≠ 52 = 25
খ) 52 + 72 = 25 + 49 = 74 ≠ 92 = 81
গ) 82 + 152 = 64 + 225 = 289 = 172 = 289  
ঘ) 62 + 92 = 36 + 81 = 117 ≠ 112 = 121 

শুধুমাত্র, গ) অপশনে সেটের উপাদানগুলো পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।
∴ (8, 15, 17) হচ্ছে একটি পিথাগোরিয়ান ট্রিপলেট।

১৭,২৯৮.
কোনটি রম্বসের বৈশিষ্ট্য?
  1. ক) কর্ণদ্বয় পরস্পর সমান
  2. খ) বিপরীত কোণদ্বয় অসমান
  3. গ) বিপরীত বাহুগুলো সমান্তরাল
  4. ঘ) প্রত্যেকটি বাহুই অসমান
সঠিক উত্তর:
গ) বিপরীত বাহুগুলো সমান্তরাল
উত্তর
সঠিক উত্তর:
গ) বিপরীত বাহুগুলো সমান্তরাল
ব্যাখ্যা
রম্বসের বৈশিষ্ট্য হলো, এর 
ⅰ) চারটি বাহু পরস্পর সমান,
ⅱ) বিপরীত বাহুগুলো সমান্তরাল,
ⅲ) কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
১৭,২৯৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ৬ থাকবে? 
  1. ক) ৭২
  2. খ) ৭৫
  3. গ) ৭৬
  4. ঘ) ৭৮
সঠিক উত্তর:
ঘ) ৭৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৮
ব্যাখ্যা
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু থেকে ৬ বেশি।
এখানে 
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩

১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৭২ + ৬ = ৭৮
১৭,৩০০.
যদি ১০% সুদে ৩০০০ টাকা এবং ৮% সুদে ২০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের উপর শতকরা কত সুদ পাওয়া যাবে?
  1. ৯%
  2. ৯.২%
  3. ৯.৫%
  4. ৯.৮%
সঠিক উত্তর:
৯.২%
উত্তর
সঠিক উত্তর:
৯.২%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০% সুদে ৩০০০ টাকা এবং ৮% সুদে ২০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের উপর শতকরা কত সুদ পাওয়া যাবে?

সমাধান: 
১০% হারে ৩০০০ টাকার  সুদ = ৩০০০ × ১০/১০০  
= ৩০০ টাকা 
৮% হারে  ২০০০ টাকার সুদ = ২০০০ × ৮/১০০ 
= ১৬০ টাকা 

মোট সুদ = ৩০০ + ১৬০ টাকা 
= ৪৬০ টাকা 

∴ সুদের হার = (৪৬০/৫০০০) × ১০০% 
= ৯.২%