বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৬৮ / ৪৭৫ · ১৬,৭০১১৬,৮০০ / ৪৭,৮৩৩

১৬,৭০১.
261 টি আম তিন ভাইয়ের মধ্যে (1/3) : (1/5) : (1/9)  অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
  1. 45
  2. 81
  3. 90
  4. 135
সঠিক উত্তর:
135
উত্তর
সঠিক উত্তর:
135
ব্যাখ্যা
প্রশ্ন: 261টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?

সমাধান:
আম পাওয়ার অনুপাত = 1/3 : 1/5 :1/9
= (1/3) × 45 : (1/5) × 45 : (1/9) × 45 
= 15 : 9 : 5 

 অনুপাতের রাশিগুলোর যোগফল = (15 + 9 + 5) = 29

অতএব, প্রথম ভাই পাবে, = 261 × (15/29) = 135
১৬,৭০২.
x + y = 4 এবং x - y = 2 হলে xy(x2 + y2) = ?
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 30
  4. ঘ) 35
সঠিক উত্তর:
গ) 30
উত্তর
সঠিক উত্তর:
গ) 30
ব্যাখ্যা

xy(x2 + y2) = 1/8 × 4xy × 2(x2 + y2)
= 1/8 × {(x + y)2 - (x - y)2}{(x + y)2 + (x - y)2}
= 1/8 × (42 - 22)(42 + 22)
= 1/8 × (16 - 4)(16 + 4)
= 1/8 × 12 × 20
= 30

১৬,৭০৩.
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুন এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে ২য় কোণটি কত ডিগ্রি? 
  1. ২৮°
  2. ২৯°
  3. ৩০°
  4. ৩২°
সঠিক উত্তর:
৩০°
উত্তর
সঠিক উত্তর:
৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুন এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে ২য় কোণটি কত ডিগ্রি? 

সমাধান: 
ধরি,
২য় কোণ = ক
একটি কোণ = ৩ক
৩য় কোণ = ক + ৩০°

শর্তমতে,
ক + ৩ক + ক + ৩০° = ১৮০°
⇒ ৫ক = ১৮০° - ৩০°
⇒ ক = ১৫০°/৫
∴ ক = ৩০°

∴ ২য় কোণ = ৩০° ।
১৬,৭০৪.
3 + 9 + 27 + ............ গুণোত্তর ধারাটির কত তম পদ 243 হবে?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + 27 + ............ গুণোত্তর ধারাটির কত তম পদ 243 হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 9/3 = 3

ধরি,
n তম পদ = 243
⇒ arn - 1 = 243
⇒ 3 × 3n - 1 = 243
⇒ 31 + n - 1 = 35
⇒ 3n = 35
∴ n = 5
১৬,৭০৫.
x² + kx +1 = 0 সমীকরণের মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে k এর মান কত?
  1. ক) 1
  2. খ) -1
  3. গ) 0
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা

মনে করি, মূলদ্বয় α ও -α
আমরা জানি, মূলদ্বয় এর যোগফল = -b/a
⇒ α - α = -k/1
∴ k = 0

১৬,৭০৬.
১টি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২৫০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?

মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০×৪৫/১৫ টাকা
= ৩০০ টাকা।
১৬,৭০৭.
৩৫° কোণের পূরক কোণ কোনটি? 
  1. ৪৫°
  2. ৫৫°
  3. ১২৫°
  4. ১৪৫°
সঠিক উত্তর:
৫৫°
উত্তর
সঠিক উত্তর:
৫৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৫° কোণের পূরক কোণ কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে, তাদের পূরক কোণ বলে। 
∴ পূরক কোণ = (৯০ - ৩৫)° 
= ৫৫° । 

১৬,৭০৮.
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 4√2 মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 3√3
  2. 4√5
  3. 4√3
  4. 4√2
সঠিক উত্তর:
4√3
উত্তর
সঠিক উত্তর:
4√3
ব্যাখ্যা
মনেকরি,
ঘনকের এক ধার = a 
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2
প্রশ্নমতে,
 a√2 = 4√2 
 a = 4

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = a√3
                                   = 4√3
১৬,৭০৯.
রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা-
  1. প্রান্তবিন্দু নেই
  2. একটি
  3. দুইটি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা-

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
১৬,৭১০.
১২, ১৯, ৮, ১৬, ১২, ২০ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ১০.৫
  2. ১২
  3. ১৪
  4. ১৫.৫
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন:  ১২, ১৯, ৮, ১৬, ১২, ২০ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোর মানের উর্ধবক্রম অনুসারে সাজিয়ে পাই,
৮, ১১, ১২, ১৬, ১৯, ২০
যেহেতু এখানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে। তাই মধ্যক হবে মাঝের দুইটি সংখ্যার গড়।

∴ মধ্যক = (১২ + ১৬)/২
= ২৮/২
= ১৪

অতএব, ১২, ১৯, ৮, ১৬, ১২, ২০ উপাত্তগুলোর মধ্যক হলো ১৪।
১৬,৭১১.
যদি a + b = c হয়, তাহলে a3 + b3 + 3abc = কত? 
  1. 0
  2. c3
  3. a3
  4. b3
সঠিক উত্তর:
c3
উত্তর
সঠিক উত্তর:
c3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = c হয়, তাহলে a3 + b3 + 3abc = কত? 

সমাধান:
দেওয়া আছে, 
a + b = c

প্রদত্ত রাশি = a3 + b3 + 3abc
= (a + b)3 - 3ab(a + b) + 3abc
= (c)3 - 3ab . (c) + 3abc
= c3 - 3abc + 3abc
= c3

১৬,৭১২.
৩ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ বৃত্তের কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৩ মিটার
  2. খ) ২π মিটার 
  3. গ) π/২ মিটার 
  4. ঘ) π মিটার 
সঠিক উত্তর:
ঘ) π মিটার 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) π মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ বৃত্তের কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r = ৩ মিটার 
উৎপন্ন কোণ, θ = ৬০° = (৬০° × π)/১৮০° 
= π/৩
বৃত্তচাপের দৈর্ঘ্য, s 

আমরা জানি,
s = rθ 
= ৩ × (π/৩)
= π মিটার
১৬,৭১৩.
x1/6 = √2 হলে x = কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

দেওয়া আছে, x1/6 = √2
বা, x1/6 = 21/2
বা, x1/6 × 6 = 21/2 × 6
বা, x = 23
বা, x = 8

১৬,৭১৪.
একটি সমকোনী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোনের অনুপাত কত হবে?
  1. ক) ৩:৪:৫
  2. খ) ২:২:৫
  3. গ) ১:২:৩
  4. ঘ) ১:১:২
সঠিক উত্তর:
ঘ) ১:১:২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১:১:২
ব্যাখ্যা

ধরি, কোন গুলোর অনুপাত x : x : 2x
x + x + 2x = 180
x = 45
তাহলে, কোনগুলো হল, ৪৫. ৪৫ ৯০। ইহা একটি সমদ্বিবাহু সমকোনী ত্রিভুজ।
দুটি কোন সমান হলে দুটি বাহুও সমান হবে।

১৬,৭১৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ১০ বর্গ সে.মি.
  2. ২৪ বর্গ সে.মি.
  3. ১২ বর্গ সে.মি.
  4. ৪৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৪ × ৬ বর্গ সে.মি. 
= ১২ বর্গ সে.মি. 

∴ রম্বসটির ক্ষেত্রফল = ১২ বর্গ সে.মি।
১৬,৭১৬.
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়?
  1. ৪, ৭, ৫
  2. ৮, ৫, ৯
  3. ২, ৬, ৪
  4. ৩, ৫, ৭
সঠিক উত্তর:
২, ৬, ৪
উত্তর
সঠিক উত্তর:
২, ৬, ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়?

সমাধান:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।

অপশনে উল্লিখিত প্রত্যেকটি অপশনের ক্ষুদ্রতম দুইটি বাহুর সাথে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
৪ + ৫ > ৭
৫ + ৮ > ৯
২ + ৪ = ৬ [দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, সুতরাং ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়]
৩ + ৫ > ৭
১৬,৭১৭.
একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ২৮০ জন
  2. ২৫০ জন
  3. ৩০০ জন
  4. ৩২০ জন
সঠিক উত্তর:
৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৫০০ জন 

∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৫০০ এর ৪০% 
= ৫০০ এর ৪০/১০০ 
= ২০০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৫০০ - ২০০) জন
= ৩০০ জন।

১৬,৭১৮.
একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৪ মিটার কম এবং এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে মাঠের পরিসীমা কত?
  1. ৪৮ মিটার
  2. ৫৪ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৫৬ মিটার
  5. ৪২ মিটার
সঠিক উত্তর:
৫৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৪ মিটার কম এবং এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে মাঠের পরিসীমা কত?

সমাধান:
মনে করি,
আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য = ক মিটার
∴ প্রস্থ = ক - ৪ মিটার 

প্রশ্নমতে,
ক(ক - ৪) = ১৯২ 
- ৪ক - ১৯২ = ০
- ১৬ক + ১২ক - ১৯২ = ০
ক(ক - ১৬) + ১২(ক - ১৬) = ০
(ক - ১৬)(ক + ১২) = ০

সুতরাং,
ক - ১৬ = ০ 
বা, ক = ১৬ ( যা গ্রহণযোগ্য )

এবং  ক + ১২ = ০
বা, ক = - ১২ ( যা গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না )

অর্থাৎ দৈর্ঘ্য = ১৬ মিটার 
প্রস্থ = ১৬ - ৪ = ১২ মিটার

∴ আয়তাকার মাঠের পরিসীমা = ২ × (১৬ + ১২) = ২ × ২৮ = ৫৬ মিটার
১৬,৭১৯.
1/2, 2/3, 3/4, ..... অনুক্রমটির সাধারণ পদ কোনটি?
  1. ক) n/n+1
  2. খ) 1/n
  3. গ) 2n/n+1
  4. ঘ) n-1/n+1
সঠিক উত্তর:
ক) n/n+1
উত্তর
সঠিক উত্তর:
ক) n/n+1
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের ক অপশনটি বিবেচনা করি, n = 1 হলে, 1/(1+1) = 1/2
n = 2 হলে, 2/(2+1) = 2/3
n = 3 হলে, 3/(3+1) = 3/4
∴অনুক্রমটির সাধারণ পদ n/(n+1)
১৬,৭২০.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ৩ গুণ
  2. ৬ গুণ
  3. ১৮ গুণ
  4. ৯ গুণ
সঠিক উত্তর:
৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

সমাধান:
ধরি, সরলরেখার দৈর্ঘ্য ক
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ  = ক

সরলরেখার এক-তৃতীয়াংশ = ক/৩
সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (ক/৩)
= ক/৯

∴একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের = ক/(ক/৯)
= ৯ গুণ
১৬,৭২১.
২ টি লাল, ৪টি হলুদ এবং ১০ টি সাদা মারবেল থেকে ১ টি মারবেল উঠানো হলে এটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪
  2. ২/৩
  3. ৩/৪
  4. ৪/৫
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২ টি লাল, ৪টি হলুদ এবং ১০ টি সাদা মারবেল থেকে ১ টি মারবেল উঠানো হলে এটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট মারবেল = ২ + ৪ + ১০ = ১৬টি
হলুদ ছাড়া মোট মারবেল = ২ + ১০ = ১২টি

তাহলে ১টি মারবেল উঠালে সেটি হলুদ না হওয়ার সম্ভাবনা = ১২/১৬ = ৩/৪
১৬,৭২২.
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
  1. ৪০০ টাকা
  2. ৪০৫ টাকা
  3. ৪১০ টাকা
  4. ৪৩৫ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা

 ২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা

∴ আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা
১৬,৭২৩.
3 + 6 + 12 + 24 + ...... ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত?
  1. 63
  2. 93
  3. 126
  4. 189
সঠিক উত্তর:
93
উত্তর
সঠিক উত্তর:
93
ব্যাখ্যা
প্রশ্ন:  3 + 6 + 12 + 24 + ... ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত?

সমাধান: 
এটি একটি গুণোত্তর ধারা (Geometric Progression) কারণ প্রতিটি পদ আগের পদের দ্বিগুণ। 

এখানে,
প্রথম পদ, a=3
সাধারণ অনুপাত, r = 6 /3 = 2

আমরা জানি, গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি, 
Sn = { a × ( rn−1 )} / ( r−1 ) 

প্রথম ৫ টি পদের সমষ্টি,
S5 = {3 × (25 - 1)} /  2 - 1)
=  {3 × (32 - 1)} / 1 
= 3 × 31 
= 93
১৬,৭২৪.
জামাল এবং কামাল একটি ব্যবসায় ৩ : ২ অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের ৫% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে জামাল ৮৫৫ টাকা লভ্যাংশ হিসেবে পায়, তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা?
  1. ১৭০০ টাকা
  2. ২২০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ২৫০০ টাকা
সঠিক উত্তর:
১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জামাল এবং কামাল একটি ব্যবসায় ৩ : ২ অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের ৫% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে জামাল ৮৫৫ টাকা লভ্যাংশ হিসেবে পায়, তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা?

সমাধান:
ধরি, সম্পূর্ণ লাভের পরিমাণ = ১০০ টাকা
৫% সঞ্চিত রাখার পর জামাল পায় = ৯৫ × (৩/৫) = ৫৭ টাকা

এখন,
জামাল এর লাভ ৫৭ টাকা হলে মোট লাভের পরিমাণ = ১০০ টাকা
∴ জামাল এর লাভ ১ টাকা হলে মোট লাভের পরিমাণ = ১০০/৫৭ টাকা
∴ জামাল এর লাভ ৮৫৫ টাকা হলে মোট লাভের পরিমাণ = (১০০ × ৮৫৫)/৫৭ = ১৫০০ টাকা

∴ সম্পূর্ণ লাভের পরিমাণ = ১৫০০ টাকা
১৬,৭২৫.
- a - [ - 3b - { - 2a - (- a - 4b)}] এর মান কত?
  1. ক) - 7b - 2a 
  2. খ) 7b + 2a 
  3. গ) 7b - 2a 
  4. ঘ) 7b - 3a 
সঠিক উত্তর:
গ) 7b - 2a 
উত্তর
সঠিক উত্তর:
গ) 7b - 2a 
ব্যাখ্যা
   - a - [ - 3b - { - 2a - (- a - 4b)}]
= - a - [ - 3b - { - 2a + a + 4b}
= - a - [ - 3b - { - a + 4b }
= - a - [ - 3b + a - 4b] 
= - a - [ - 7b +a ]
= - a +7b - a 
∴ 7b - 2a 
১৬,৭২৬.
একটি টুর্নামেন্টে 8 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. 12 টি
  2. 24 টি
  3. 28 টি
  4. 32 টি
সঠিক উত্তর:
28 টি
উত্তর
সঠিক উত্তর:
28 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টুর্নামেন্টে 8 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

সমাধান:
8 টি দল অংশগ্রহণ করে একক লীগ পদ্ধতিতে খেলা হলে প্রত্যেকে প্রত্যেকের সংখ্যা ১টি করে খেলা খেলবে।
তাহলে মোট খেলা হবে 8C2 = 28 টি
১৬,৭২৭.
সুদের হার শতকরা সাত টাকা হলে,৬৫০ টাকার ছয় বছরের সুদ কত?
  1. ক) ২৭৩টাকা
  2. খ) ১৭৩টাকা
  3. গ) ২০০টাকা
  4. ঘ) ১৫০টাকা
সঠিক উত্তর:
ক) ২৭৩টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭৩টাকা
ব্যাখ্যা
সুতরাং সুদ = ৬৫০×৬×৭% = ২৭৩ টাকা
১৬,৭২৮.
x + 1/x = 2 হলে x/(x²+x-1) এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 1
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা

x + 1/x = 2
x²+1 = 2x
(x-1)² = 0
x = 1
∴ x/(x²+x-1)
= 1/(1²+1-1)
= 1

১৬,৭২৯.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ২৭, ৪৫ দ্বারা বিভাজ্য?
  1. ক) ১২৫
  2. খ) ১৩০
  3. গ) ১৩৫
  4. ঘ) ১৪০
সঠিক উত্তর:
খ) ১৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩০
ব্যাখ্যা

১৫, ২৭, ৪৫ এর ল.সা.গু. = ১৩৫
∴ লঘিষ্ট সংখ্যাটি = ১৩৫ - ৫
= ১৩০

১৬,৭৩০.
x - [- x + {- x(x - x -1)}] = কত?
  1. ক) 2x
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) x
সঠিক উত্তর:
ঘ) x
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x
ব্যাখ্যা
প্রশ্ন: x - [- x + {- x(x - x -1)}] = কত?

সমাধান: 
x - [- x + {- x(x - x -1)}]
= x - [ - x  + { - x (- 1)}]
= x - [ - x + x]
= x - 0
= x
১৬,৭৩১.
20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদাসলে চারগুণ হবে?
  1. 16 বছরে
  2. 20 বছরে
  3. 15 বছরে
  4. 18 বছরে
সঠিক উত্তর:
15 বছরে
উত্তর
সঠিক উত্তর:
15 বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদাসলে চারগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
সুদে-আসলে চারগুণ হলে হবে = ৪০০ টাকা

∴ সুদ = (৪০০ - ১০০) = ৩০০ টাকা

এখন,
২০ টাকা সুদ হয় = ১ বছরে
১ টাকা সুদ হয় = ১/২০ বছরে
৩০০ টাকা সুদ হয় = (৩০০/২০) বছরে
= ১৫ বছরে
১৬,৭৩২.
35x2 - x - 12 এর উৎপাদকগুলো কী কী?
  1. ক) (5x + 3) (7x - 4)
  2. খ) (5x - 3) (7x - 4)
  3. গ) (5x - 3) (7x + 4)
  4. ঘ) (5x + 3) (7x + 4)
সঠিক উত্তর:
গ) (5x - 3) (7x + 4)
উত্তর
সঠিক উত্তর:
গ) (5x - 3) (7x + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 35x2 - x - 12 এর উৎপাদকগুলো কী কী?

সমাধান:
35x2 - x - 12
= 35x2 - 21x + 20x - 12
= 7x(5x - 3) + 4(5x - 3)
= (5x - 3) (7x + 4)
১৬,৭৩৩.
যদি, √(3x) = 2√3 হয় তবে, x এর মান কত?
  1. √3
  2. √2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, √(3x) = 2√3 হয় তবে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
√(3x) = 2√3
⇒ {√(3x)}2 = (2√3)2
⇒ 3x = 12
⇒ x = 12/3
∴ x = 4
১৬,৭৩৪.
যদি 2cos2 θ - 1 = 0 এবং 0° < θ < 90° হয়, তাহলে θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2cos2 θ - 1 = 0 এবং 0° < θ < 90° হয়, তাহলে θ এর মান কত?

সমাধান:
2cos2θ - 1 = 0
⇒ 2cos2θ = 1
⇒ cos2θ = 1/2
⇒ cosθ = √(1/2)
⇒ cosθ = 1/√2
⇒ cosθ = cos 45°
⇒ θ = 45° 

১৬,৭৩৫.
7sin2θ + 3cos2θ = 4 হলে tanθ এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) √3
  4. ঘ) 1/√3 
সঠিক উত্তর:
ঘ) 1/√3 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/√3 
ব্যাখ্যা
প্রশ্ন: 7sin2θ + 3cos2θ = 4 হলে tanθ এর মান  কত? 

সমাধান: 
7sin2θ + 3cos2θ = 4
7sin2θ + 3(1 - sin2θ) = 4
7sin2θ + 3 - 3sin2θ = 4
4sin2θ = 4 - 3
4sin2θ= 1
sin2θ = 1/4
(sinθ)2 = (1/2)2
sinθ = 1/2 
sinθ = sin30°
θ = 30°

tanθ  = tan30° = 1/√3 
১৬,৭৩৬.
১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
গ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি
ব্যাখ্যা
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
১৬,৭৩৭.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৬ : ৪ হয় এবং মাসিক সঞ্চয় যদি ১৮০০০ টাকা হয় তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?
  1. ৪৮০০০ টাকা
  2. ৫২০০০ টাকা
  3. ৫৪০০০ টাকা
  4. ৬০০০০ টাকা
সঠিক উত্তর:
৫৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৬ : ৪ হয় এবং মাসিক সঞ্চয় যদি ১৮০০০ টাকা হয় তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?

সমাধান:
মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে ৬ : ৪

ধরি,
মাসিক আয় = ৬ক টাকা
মাসিক ব্যয় = ৪ক টাকা

প্রশ্নমতে
৬ক - ৪ক = ১৮০০০
⇒ ২ক = ১৮০০০
⇒ ক = ১৮০০০/২
⇒ ক = ৯০০০

∴ মাসিক আয় = (৬ × ৯০০০) টাকা
= ৫৪০০০ টাকা
১৬,৭৩৮.
যদি x + (1/x) = 4 হয়, তবে {x2 - (1/x2)}2 এর মান কত?
  1. 202
  2. 180
  3. 320
  4. 192
সঠিক উত্তর:
192
উত্তর
সঠিক উত্তর:
192
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + (1/x) = 4 হয়, তবে {x2 - (1/x2)}2 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + 1/x = 4

আমরা জানি,
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4 . x . (1/x)
= 42 - 4 = 16 - 4 = 12
∴ x - (1/x) = √12

প্রদত্ত রাশি, 
x2 - (1/x2)2
= [{x + (1/x)}{x - (1/x)}]2
= (4 × √12)2
= 16 × 12
= 192

১৬,৭৩৯.
মুনাফা-আসল একত্রে ১৫৩০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, মুনাফা কত টাকা?
  1. ২৭৩ টাকা
  2. ২২৫ টাকা
  3. ১৬৫ টাকা
  4. ২৫৫ টাকা
সঠিক উত্তর:
২৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১৫৩০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, মুনাফা কত টাকা?

সমাধান:
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৫ক টাকা

∴ মুনাফা-আসল = (ক + ৫ক) টাকা = ৬ক টাকা

প্রশ্নমতে,
৬ক = ১৫৩০
বা, ক = ১৫৩০/৬
বা, ক = ২৫৫ টাকা

∴ মুনাফা = ২৫৫ টাকা।
১৬,৭৪০.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ৩০০ মিটার
  2. ২৬০ মিটার
  3. ২০০ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

আবার, 
৬০ কি.মি. = (৬০ × ১০০০) মিটার 
= ৬০০০০ মিটার 

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = (৬০০০০ × ১৮)/৩৬০০ মিটার 
= ৩০০ মিটার 

∴ ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার।
১৬,৭৪১.
cos238° + cos252° = কত?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3/4
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন : cos238° + cos252° = কত?
সমাধান : 
cos238° + cos252°
= cos238° + cos2(90° - 38°)
= cos238° + sin238°
= 1
১৬,৭৪২.
একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট, ৭৭৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ৮৮৮
  2. ৮০০
  3. ৯০০
  4. ৭৭৭
সঠিক উত্তর:
৮৮৮
উত্তর
সঠিক উত্তর:
৮৮৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট, ৭৭৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা = ক

প্রশ্নমতে,
৯৯৯ - ক = ক - ৭৭৭
⇒ ৯৯৯ + ৭৭৭ = ক + ক
⇒ ১৭৭৬ = ২ক
⇒ ক = ১৭৭৬/২
∴ ক = ৮৮৮

অতএব, সংখ্যাটি = ৮৮৮

১৬,৭৪৩.
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: (৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = কত? 

সমাধান: 
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২)
= ১২ ÷ ৩ × ২ - (৭ - ৬) 
= ৪ × ২ - ১ 
= ৮ - ১ 
= ৭ 
১৬,৭৪৪.
বাস্তব সংখ্যায় ।2a + 3। < 7 অসমতাটির সমাধান-
  1. 4 < a < - 3
  2. - 3 < a < 4
  3. - 5 < a < 2
  4. 3 > a > - 7
সঠিক উত্তর:
- 5 < a < 2
উত্তর
সঠিক উত্তর:
- 5 < a < 2
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় ।2a + 3। < 7 অসমতাটির সমাধান-

সমাধান:
।2a + 3। < 7
⇒ - 7 < 2a + 3 < 7
⇒ - 7 – 3 < 2a + 3 – 3 < 7 – 3
⇒ - 10 < 2a < 4
⇒ (- 10/2) < (2a/2) < (4/2)
⇒ - 5 < a < 2
১৬,৭৪৫.
180° < ∠A < 360° হলে, ∠A কোন ধরনের কোণ?
  1. স্থূলকোণ
  2. পূর্ণকোণ
  3. সূক্ষ্মকোণ
  4. প্রবৃদ্ধকোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধকোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: 180° < ∠A < 360° হলে, ∠A কোন ধরনের কোণ?

সমাধান:


১৮০° অপেক্ষা বড় এবং ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অতএব, ∠A একটি প্রবৃদ্ধ কোণ।

উল্লেখ্য-
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- যে কোণের পরিমাপ ৩৬০০ (চার সমকোণ) এর সমান, তাকে পূর্ণকোণ (Complete Angle) বলে।
- সমতলস্থ দুইটি সরলরেখা যদি পরস্পরকে কোথাও ছেদ না করে, তবে তাদেরকে পরস্পর সমান্তরাল রেখা বলে।
- সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান থাকে।

১৬,৭৪৬.
পেট্রোলের দাম ৪০% কমে যাওয়ায় বর্তমানে ১০০ টাকায় পূর্বাপেক্ষা ৫ লিটার বেশি পাওয়া যায়। প্রতি লিটার পেট্রোলের বর্তমান মূল্য ও পূর্ব মূল্য কত?
  1. ক) ৬ ও ১৫.৫৮ টাকা/লিটার
  2. খ) ৮ ও ১৩.৩৩ টাকা/লিটার
  3. গ) ১০ ও ১১.২১ টাকা/লিটার
  4. ঘ) ১২ ও ১০.১০ টাকা/লিটার
সঠিক উত্তর:
খ) ৮ ও ১৩.৩৩ টাকা/লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ ও ১৩.৩৩ টাকা/লিটার
ব্যাখ্যা

৪০% কমে যাওয়ার পেট্রোলের পূর্ব মূল্য ১০০ টাকা
হলে বর্তমান মূল্য = (১০০-৪০) টাকা = ৬০ টাকা
প্রশ্নমতে,
বর্তমানে ৫ লিটার পেট্রোলের দাম ৪০ টাকা
বর্তমানে ১ লিটার পেট্রোলের দাম ৪০/৫ = ৮ টাকা
আবার,
বর্তমান মূল্য ৬০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/৬০ টাকা
বর্তমান মূল্য ৮ টাকা হলে পূর্বমূল্য ১০০×৮/৬০ টাকা
=১৩.৩৩ টাকা

১৬,৭৪৭.
কামালের আয় রফিকের আয় অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে, রফিকের আয় কামালের আয় অপেক্ষা শতকরা কত কম? 
  1. ক) ২৫%
  2. খ) ৩০%
  3. গ) ২০% 
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
গ) ২০% 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০% 
ব্যাখ্যা
ধরি 
রফিকের আয় ১০০ টাকা 
কামালের আয় ১০০ +২৫ = ১২৫ টাকা 

কামালের আয় ১২৫টাকা হলে রফিকের আয় ১০০ টাকা
কামালের আয় ১ টাকা হলে রফিকের আয় ১০০/১২৫ টাকা
কামালের আয় ১০০ টাকা হলে রফিকের আয় (১০০ × ১০০)/১২৫ টাকা
                                                             = ৮০ টাকা 

রফিকের আয় কামালের আয় অপেক্ষা কম = (১০০ - ৮০)% = ২০% 
১৬,৭৪৮.
রহিমের মাসিক আয় করিমের মাসিক আয়ের ২৫% কম এবং জামালের আয়ের ৩/৫ অংশ। করিমের মাসিক আয় ৮০০০ টাকা হলে তিনজনের মোট মাসিক আয় কত?
  1. ২২০০০ টাকা
  2. ২৬০০০ টাকা
  3. ২০০০০ টাকা
  4. ২৪০০০ টাকা
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের মাসিক আয় করিমের মাসিক আয়ের ২৫% কম এবং জামালের আয়ের ৩/৫ অংশ। করিমের মাসিক আয় ৮০০০ টাকা হলে তিনজনের মোট মাসিক আয় কত?

সমাধান:
দেওয়া আছে, 
করিমের মাসিক আয় = ৮০০০ টাকা
রহিমের আয় = করিমের আয়ের ২৫% কম
= ৮০০০ - (২৫% × ৮০০০)
= ৮০০০ - (২৫/১০০) × ৮০০০
= ৮০০০ - ২০০০
= ৬০০০ টাকা

∴ রহিমের আয় = জামালের আয়ের ৩/৫ অংশ
অর্থাৎ, রহিমের আয় = (৩/৫) × জামালের আয়
⇒ ৬০০০ = (৩/৫) × জামালের আয়
⇒ জামালের আয় = ৬০০০ × (৫/৩)
⇒ জামালের আয় = ২০০০ × ৫
∴ জামালের আয় = ১০০০০ টাকা

∴ তিনজনের মোট মাসিক আয় = রহিম + করিম + জামাল
= ৬০০০ + ৮০০০ + ১০০০০
= ২৪০০০ টাকা

সুতরাং, তিনজনের মোট মাসিক আয় ২৪০০০ টাকা।

১৬,৭৪৯.
x − 1/x = 1 হলে x3 − 1/x3 এর মান কত?
  1. ক) 6
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা

x3 - 1/x3
= (x - 1/x)3 + 3.x.1/x (x - 1/x)
= 13 + 3.1
= 4

১৬,৭৫০.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতী কত? 
  1. ১৮
  2. ১৫
  3. ১২
  4. ২৪
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতী কত? 

সমাধান: 
১ম রাশি = ৯ 
৩য় রাশি = ৩৬ 

আমরা জানি, 
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি 
⇒ (মধ্য রাশি) = ৯ × ৩৬ 
⇒ মধ্য রাশি = √৩২৪
∴ মধ্য রাশি = ১৮
১৬,৭৫১.
একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে. মি. এবং কেন্দ্রীয় কোণ ৯০° হলে, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত?
  1. ২২ সে. মি.
  2. ১৮ সে. মি.
  3. ২৪ সে. মি.
  4. ৩২ সে. মি.
সঠিক উত্তর:
২২ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
২২ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে. মি. এবং কেন্দ্রীয় কোণ ৯০° হলে, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণ, θ = ৯০° এবং ব্যাসার্ধ, r = ১৪ সে. মি.

আমরা জানি,
চাপের দৈর্ঘ্যের, L = (θ/৩৬০°) × ২πr
= (৯০°/৩৬০°) × ২ × (২২/৭) × ১৪
= (১/৪) × ৪ × ২২
= ২২ সে. মি.
১৬,৭৫২.
log(3√2)324 = x হলে, x = ?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা

log(3√2)324 = x
বা, x = log(3√2)(3√2)4 = 4 log(3√2)3√2
= 4.1
= 4

১৬,৭৫৩.
6a2 - a - 15 এর একটি উৎপাদক-
  1. ক) 2a - 3
  2. খ) 2a + 3
  3. গ) 3a + 5
  4. ঘ) 3a + 2
সঠিক উত্তর:
খ) 2a + 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 2a + 3
ব্যাখ্যা

6a2 - a - 15
= 6a2 - 10a + 9a - 15
= 2a(3a - 5) + 3(3a - 5)
= (3a - 5)(2a + 3)

১৬,৭৫৪.
1/y - 1/x = 3 হলে xy/(x - y) = ?
  1. ক) 3
  2. খ) -3
  3. গ) -(1/3)
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
ঘ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/3
ব্যাখ্যা

1/y - 1/x = 3
বা, (x - y)/xy = 3
∴ xy/(x - y) = 1/3

১৬,৭৫৫.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু. কত?
  1. ৪৮
  2. ৭২
  3. ১৪৪
  4. ১২
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু. কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা ৩ক এবং
অপর সংখ্যাটি ৪্ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
ল.সা.গু = ১২ক

শর্তমতে, 
ক = ৪

∴ ল.সা.গু. = ১২ × ৪ = ৪৮
১৬,৭৫৬.
A = {x:x, 6 গুণনীয়য়ক গুলো} এবং B = {x:x, 8 গুণনীয়য়ক গুলো} হলে, A∪B এর মান কত?
  1. ক) {1, 2, 4, 6}
  2. খ) {1, 2, 3, 4, 6, 8}
  3. গ) {3,5, 8, 6,10}
  4. ঘ) {2, 4, 8, 10, 12}
সঠিক উত্তর:
খ) {1, 2, 3, 4, 6, 8}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1, 2, 3, 4, 6, 8}
ব্যাখ্যা

A = {x:x, 6 গুণনীয়য়ক গুলো}
= {1, 2, 3, 6}
B = {x:x, 8 গুণনীয়য়ক গুলো}
= {1, 2, 4, 8}
∴A∪B ={1, 2, 3, 4, 6, 8}

১৬,৭৫৭.
log2x + log2(x + 6) = 4 হলে x এর মান কত?
  1. 2
  2. - 2
  3. 8
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: log2x + log2(x + 6) = 4 হলে x এর মান কত?

সমাধান:
log2x + log2(x + 6) = 4
⇒ log2{x(x + 6)} = 4
⇒ x(x + 6) = 24
⇒ x(x + 6) = 16
⇒ x2 + 6x - 16 = 0
⇒ x2 + 8x - 2x - 16 = 0
⇒ x(x + 8) - 2(x + 8) = 0
⇒ (x + 8)(x - 2) = 0
∴ x = 2 or - 8
১৬,৭৫৮.
একটি চাকার পরিধি ৫ মিটার। ১০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৮০০ বার
  2. ১৬০০ বার
  3. ৩২০০ বার
  4. ৬৪০০ বার
সঠিক উত্তর:
৩২০০ বার
উত্তর
সঠিক উত্তর:
৩২০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৫ মিটার। ১০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
১ মাইল = ১.৬ কিলোমিটার
১০ মাইল = ১.৬ × ১০ কিলোমিটার
= ১.৬ × ১০ × ১০০০ মিটার
= ১৬০০০ মিটার 

এখন,
চাকাটি ৫ মিটার অতিক্রম করতে ঘুরে = ১ বার
চাকাটি ১ মিটার অতিক্রম করতে ঘুরে = ১/৫ বার
চাকাটি ১৬০০০ মিটার অতিক্রম করতে ঘুরে = (১ × ১৬০০০)/৫ বার
= ৩২০০ বার
১৬,৭৫৯.
০.০৫ এর ৩% কত?
  1. ক) ১৫%
  2. খ) ০.১৫%
  3. গ) ১.৫%
  4. ঘ) ০.০০১৫%
সঠিক উত্তর:
খ) ০.১৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.১৫%
ব্যাখ্যা

০.০৫ এর ৩%
= ০.০৫ × ৩/১০০
= ০.০০১৫

এখন,
০.১৫% = ০.১৫/১০০
          = ০.০০১৫

১৬,৭৬০.
12 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 20 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 840 ঘন সেমি
  2. 1000 ঘন সেমি
  3. 1620 ঘন সেমি
  4. 960 ঘন সেমি
সঠিক উত্তর:
960 ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
960 ঘন সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: 12 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 20 সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
পিরামিডের আয়তন = (1/3) × (ভূমির ক্ষেত্রফল) × উচ্চতা
এখানে,
ভূমির ক্ষেত্রফল = 12 × 12 = 144 বর্গ সেমি
উচ্চতা = 20 সেমি

সুতরাং, পিরামিডের আয়তন = (1/3) × 144 × 20
= 48 × 20
= 960 ঘন সেমি

∴ পিরামিডটির আয়তন 960 ঘন সেমি।

১৬,৭৬১.
বর্গ সংখ্যার একক স্থানে কোন অঙ্ক বসতে পারে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে ০, ১, ৪, ৫, ৬ বা ৯ বসতে পারে।
যেমন - ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬ ইত্যাদি।
পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানে কখনোই ২, ৩, ৭ বা ৮ বসতে পারবে না।
কিন্তু যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয় তাদের একক স্থানে ২, ৩, ৭ বা ৮ অবশ্যই বসবে।

১৬,৭৬২.
tanθ = 5/12 হলে, secθ - cosθ এর মান কত?
  1. 27/156
  2. 25/156
  3. 25/146
  4. 27/146
সঠিক উত্তর:
25/156
উত্তর
সঠিক উত্তর:
25/156
ব্যাখ্যা

প্রশ্ন: tanθ = 5/12 হলে, secθ - cosθ এর মান কত?

সমাধান:
tanθ = 5/12
∴ লম্ব/ভূমি = 5/12
∴ অতিভুজ = √{(12)2 + (5)2} = 13

প্রদত্ত রাশি = secθ - cosθ
= (13/12) - (12/13)
= (169 - 144)/156
= 25/156

১৬,৭৬৩.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে দুই বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? 
  1. ১০০ টাকা
  2. ১৯০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩৮০ টাকা
সঠিক উত্তর:
৩৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে দুই বছর পর তিনি কত টাকা সুদ পাবেন?  

সমাধান:
এখানে,
I1 = p1n1r1
= (৭০০ × ২ × ২০)/১০০ 
= ২৮০ টাকা 

আবার,
I2 = p2n2r2
= (৫০০ × ২ × ১০)/১০০ 
= ১০০ টাকা

∴ মোট সুদ = (২৮০ + ১০০) টাকা
= ৩৮০ টাকা

১৬,৭৬৪.
দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৪/৭
  2. ৫/৮
  3. ২/৫
  4. ৩/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দুটি ভগ্নাংশের গুণফল = ২৪/৩৫
একটি ভগ্নাংশ = ৮/৫

∴ অপর ভগ্নাংশ = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (২৪/৩৫) ÷ (৮/৫)
= (২৪/৩৫) × (৫/৮)
= ৩/৭

১৬,৭৬৫.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
∴ ক = ১৮

১৬,৭৬৬.
৩/৪ কি ধরনের ভগ্নাংশ?
  1. ক) প্রকৃত ভগ্নাংশ
  2. খ) অপ্রকৃত ভগ্নাংশ
  3. গ) মিশ্র ভগ্নাংশ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) প্রকৃত ভগ্নাংশ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রকৃত ভগ্নাংশ
ব্যাখ্যা

যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর
যেমন: ৩/৪, ৭/১৮
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ < ১

এবং, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর
যেমন: ৪/৩, ১৮/৭
সুতরাং, অপ্রকৃত ভগ্নাংশ > ১

১৬,৭৬৭.
১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ৫ মিনিট
  3. গ) ১০ মিনিট
  4. ঘ) ৫০ মিনিট
সঠিক উত্তর:
ক) ১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?

সমাধান: 
১০টি বানর ১০টি কলা খেতে পারে ১ মিনিটে
১টি বানর ১টি কলা খেতে পারে (১ × ১০)/১০ মিনিটে
৫০টি বানর ৫০টি কলা খেতে পারে (১ × ১০ × ৫০)/(১০ × ৫০) মিনিটে
= ১ মিনিটে

১৬,৭৬৮.
একটি বর্গক্ষেত্রের কর্ণ ১৪ মিটার হলে, ক্ষেত্রফল কত হবে?
  1. ৯৬ বর্গমিটার
  2. ১০২ বর্গমিটার
  3. ৯৮ বর্গমিটার
  4. ৪৯ বর্গমিটার
সঠিক উত্তর:
৯৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৮ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণ ১৪ মিটার হলে, ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
বর্গক্ষেত্রের কর্ণ, d = ১৪ মিটার

আমরা জানি, 
বর্গক্ষেত্রের কর্ণের, d = a√২
a√২ = ১৪ 
⇒ a = ১৪/√২ 
⇒ a = (৭ × √২ × √২)/√২ 
∴ a = ৭√২ মিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a = (৭√২) = ৪৯ × ২ = ৯৮ বর্গমিটার

সুতরাং, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার

১৬,৭৬৯.
কোন সংখ্যার 60% এর সাথে 10 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. 20
  2. 25
  3. 30
  4. 35
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
সংখ্যাটি y হলে, y এর 60% = 60y/100 = 3y/5
3y/5 + 10 = y
y = 25
১৬,৭৭০.
পরিবৃত্তের ত্রিভুজটি সমকোণী হলে, অতিভুজ = ?
  1. বৃত্তের ব্যাস
  2. বৃত্তের ব্যাসার্ধ
  3. বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা
  4. বৃত্তের স্পর্শক
সঠিক উত্তর:
বৃত্তের ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তের ব্যাস
ব্যাখ্যা
পরিবৃত্তের ত্রিভুজটি সমকোণী হলে, অতিভুজ = বৃত্তের ব্যাস।
১৬,৭৭১.
৫০০ টাকায় ৩ বছরের সুদ এবং ৬০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৭৮০ টাকা হলে, সুদের হার কত?
  1. ১৮%
  2. ১৫.৫%
  3. ১৭.৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ৩ বছরের সুদ এবং ৬০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৭৮০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ৩ বছরের সুদ = (৫০০ × ৩) বা ১৫০০ টাকার ১ বছরের সুদ
৬০০ টাকার ৪ বছরের সুদ = (৬০০ × ৪) বা ২৪০০ টাকার ১ বছরের সুদ

এখন,
(১৫০০ + ২৪০০) বা ৩৯০০ টাকার ১ বছরের সুদ = ৭৮০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৭৮০/৩৯০০ টাকা।
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৭৮০ × ১০০)/৩৯০০ টাকা।
= ২০ টাকা বা ২০
১৬,৭৭২.
52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে উঠানো হল। তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/11
  2. খ) 3/13
  3. গ) 5/13
  4. ঘ) 7/13
সঠিক উত্তর:
ঘ) 7/13
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7/13
ব্যাখ্যা
52 খানা তাসের মধ্যে 26 টি লাল।
অতএব, লাল পাওয়ার সম্ভাবনা
= 26/52
= 1/2

52 খানা তাসের মধ্যে 4 টি টেক্কা। 
অতএব, টেক্কা পাওয়ার সম্ভাবনা 
= 4/52 
= 1/13

52 খানা তাসের মধ্যে 2 টি লাল টেক্কা। 
অতএব, লাল টেক্কা পাওয়ার সম্ভাবনা 
= 2/52 
= 1/26

লাল অথবা টেক্কা পাওয়ার সম্ভাব্যতা =
লাল পাওয়ার সম্ভাব্যতা + টেক্কা পাওয়ার সম্ভাব্যতা – লাল টেক্কা পাওয়ার সম্ভাব্যতা  [∵ অবর্জনশীল]
= 1/2 + 1/13 – 1/26
= 14/26
= 7/13
১৬,৭৭৩.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 32 ও 16 হলে, ধারাটির সপ্তম পদ কত?
  1. 2
  2. 1/4
  3. 4
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 32 ও 16 হলে, ধারাটির সপ্তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 32
দ্বিতীয় পদ = 16

∴ অনুপাত, r = 16/32
= 1/2

∴ সপ্তম পদ = ar7 - 1
= ar6
= 32 × (1/2)6
= 32/64
= 1/2
১৬,৭৭৪.
x + y = 3 হলে x3 + y3 + 9xy এর মান কত?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 9
  4. ঘ) 27
সঠিক উত্তর:
ঘ) 27
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 27
ব্যাখ্যা

দেওয়া আছে, x + y = 3
এখন, x3 + y3 + 9xy
= (x + y)3 - 3xy(x + y) + 9xy
= 33 - (3xy × 3) + 9xy
= 27 - 9xy + 9xy
= 27

১৬,৭৭৫.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ঃ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ঃ৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?
  1. ক) ৫ গ্রাম
  2. খ) ৩ গ্রাম
  3. গ) ৬ গ্রাম
  4. ঘ) ১০ গ্রাম
সঠিক উত্তর:
ঘ) ১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ গ্রাম
ব্যাখ্যা

তামাঃদস্তা = ১ঃ২
= ৩ঃ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে ]
দস্তাঃরুপা = ৩ঃ৫
= ৬ঃ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুন করে ]
∴ তামাঃদস্তাঃরুপা = ৩ঃ৬ঃ১০
অনুপাতের যোগফল = ১৯ 
তাই অনুপাতে রুপা আছে ১০ গ্রাম।

১৬,৭৭৬.
১ কিলোমিটার = কত মাইল?
  1. ১.৬০৯ মাইল
  2. ০.৬৬১৩ মাইল
  3. ০.৬২১৩ মাইল
  4. ০.১.৪৯৭৮ মাইল
সঠিক উত্তর:
০.৬২১৩ মাইল
উত্তর
সঠিক উত্তর:
০.৬২১৩ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার = কত মাইল?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার।
১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।
১৬,৭৭৭.
ত্রিভুজ ABC এ ∠B = 90° , যদি AC = √2AB হয়, তাহলে ∠C এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC এ ∠B = 90° , যদি AC = √2AB হয়, তাহলে ∠C এর মান কত?

সমাধান:

দেওয়া আছে,
ত্রিভুজ ABC এ ∠B = 90°, যা একটি সমকোণী ত্রিভুজ।
∠C = θ, হলে sinθ = লম্ব/অতিভুজ
⇒ sinθ = AB/AC 
⇒ sinθ = AB/√2AB
⇒ sinθ = 1/√2
⇒ sinθ = sin45°
∴ θ = 45°
১৬,৭৭৮.
একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গমি. হলে, গোলকের ব্যাসার্ধ কত মিটার?
  1. 9 মি.
  2. 7 মি.
  3. 6 মি.
  4. 3.5 মি.
সঠিক উত্তর:
7 মি.
উত্তর
সঠিক উত্তর:
7 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গমি. হলে, গোলকের ব্যাসার্ধ কত মিটার?

সমাধান:
ব্যাসার্ধ r হলে,
পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2

প্রশ্নমতে,
4πr2 = 616
বা, 4(22/7)r2 = 616
বা, (88/7)r2 = 616
বা, r2 = (616 × 7)/88
বা, r2 = 49
∴ r = 7 মি.
১৬,৭৭৯.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 7 : 5। যদি 24 লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত 2 : 5 হবে?
  1. 5 লিটার
  2. 8 লিটার
  3. 10 লিটার
  4. 20 লিটার
সঠিক উত্তর:
10 লিটার
উত্তর
সঠিক উত্তর:
10 লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 7 : 5। যদি 24 লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত 2 : 5 হবে?

সমাধান:
মোট অনুপাত = 7 + 5 = 12 অংশ

দুধের পরিমাণ = 24 এর 7/12
= 14 লিটার

পানির পরিমাণ = 24 এর 5/12
= 10 লিটার

মনে করি,
মিশ্রণ থেকে x লিটার দুধ সরাতে

প্রশ্নমতে
(14 - x)/10 = 2/5
20 = 70 - 5x
5x  = 70 - 20 
5x = 50
x = 10 
১৬,৭৮০.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২তম পদ কত?
  1. ক) ৯০
  2. খ) ১০০
  3. গ) ১০৫
  4. ঘ) ১০৮
সঠিক উত্তর:
গ) ১০৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৫
ব্যাখ্যা
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d  = 9

দেয়া আছে,
৭ম পদ = 60
আমরা জানি,
n তম পদ  = a + (n - 1)d  
৭ম পদ = a + (7 - 1)d
60 = a + 6d 
60 = a + 6 × 9 
60 = a + 54 
a = 60 - 54
a = 6 

১২ তম পদ  = a + (12 - 1)d  
                   = 6 + 11 × 9
                    = 6 + 99 
                     = 105 
১৬,৭৮১.
ΔABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b ও c। BC, CA ও AB বাহুর উপর অঙ্কিত মধ্যমা যথাক্রমে AD, BE ও CF এর দৈর্ঘ্য যথাক্রমে d, e ও f হলে কোনটি সত্য?
  1. 9(a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
  2. 3(a2 + b2 + c2) = (d2 + e2 + f2)
  3. (a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
  4. 3(a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
সঠিক উত্তর:
3(a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
উত্তর
সঠিক উত্তর:
3(a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
ব্যাখ্যা
ΔABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b ও c।
BC, CA ও AB বাহুর উপর অঙ্কিত মধ্যমা যথাক্রমে AD, BE ও CF এর দৈর্ঘ্য যথাক্রমে d, e ও f 
১৬,৭৮২.
এক হালি ডিমের বিক্রয়মূল্যে ২০টি ডিম ক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০০%
  2. খ) ৬৬(১/৩)%
  3. গ) ২০%
  4. ঘ) ৪০০%
সঠিক উত্তর:
ঘ) ৪০০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০%
ব্যাখ্যা
আমরা জানি, ১ হালি = ৪টি
দেওয়া আছে, ২০টি ডিমের ক্রয়মূল্য = ৪টি ডিমের বিক্রয়মূল্য
∴ লাভ = (২০-৪) = ১৬টি ডিম
শতকরা লাভ = (১৬/৪)×১০০ = ৪০০%
১৬,৭৮৩.
দুইটি বাস ঘণ্টায় ২০ মাইল বেগে একই সময়ে মিরপুর হতে আরিচা রওয়ানা হলো। সাভার পৌছার পর একটি বাস থেমে গেল। অপর বাসটি চলতে থাকল। আধা ঘণ্টা পর থেমে থাকা বাসটি ঘণ্টায় ২৫ মাইল বেগে চলতে থাকল। সাভার থেকে কত দূরে বাস দুটি মিলিত হবে?
  1. ক) ৪০ মাইল
  2. খ) ৪৫ মাইল
  3. গ) ৫০ মাইল
  4. ঘ) ৫৫ মাইল
সঠিক উত্তর:
গ) ৫০ মাইল
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বাস ঘণ্টায় ২০ মাইল বেগে একই সময়ে মিরপুর হতে আরিচা রওয়ানা হলো। সাভার পৌছার পর একটি বাস থেমে গেল। অপর বাসটি চলতে থাকল। আধা ঘণ্টা পর থেমে থাকা বাসটি ঘণ্টায় ২৫ মাইল বেগে চলতে থাকল। সাভার থেকে কত দূরে বাস দুটি মিলিত হবে?

সমাধান:
বাস দুটি সাভার থেকে রওয়ানা হওয়ার সময়ের ব্যবধান আধ ঘণ্টা।
আধ ঘণ্টায় প্রথম বাসটি ২০ এর ১/২ = ১০ মাইল এগিয়ে যায়।
বাসদ্বয়ের বেগের ব্যবধান কম = (২৫ - ২০) মাইল/ঘণ্টা = ৫ মাইল/ঘণ্টা

∴ ৫ মাইল ব্যবধান হয় ১ ঘণ্টায়
∴ ১ মাইল ব্যবধান হয় ১/৫ ঘণ্টায়
∴ ১০ মাইল ব্যবধান হয় ১০/৫ ঘণ্টায় = ২ ঘণ্টায়

∴ ২য় বাসটি ঘণ্টায় যায় = (২ × ২৫) মাইল = ৫০ মাইল
১৬,৭৮৪.
১৫ সদস্য বিশিষ্ট একটি ফুটবল পরিবার থেকে ১১ সদস্যের দল কতভাবে নির্বাচন করা যায়, যেখানে একজন নির্দিষ্ট দক্ষলোক সর্বদা অধিনায়ক হিসাবে থাকবে?
  1. ক) ৩০০৩
  2. খ) ১০০১
  3. গ) ১৩৬৫
  4. ঘ) ৩৬৪
সঠিক উত্তর:
খ) ১০০১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০১
ব্যাখ্যা

একজনকে সর্বদা বিদ্যমান রেখে ১১ সদস্যের দল গঠনের উপায়,
= (১৫ - ১)c(১১ - ১)
= ১৪c১০
= ১০০১

১৬,৭৮৫.
x + 1/x = √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 1
  2. 3
  3. √3
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √3 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + 1/x = √3

প্রদত্ত রাশি = x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
১৬,৭৮৬.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. 350
  2. 440
  3. 530
  4. 620
সঠিক উত্তর:
440
উত্তর
সঠিক উত্তর:
440
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
350 = (35)10 = (243)10
440 = (44)10 = (256)10
530 = (53)10 = (125)10
620 = (62)10 = (36)10

এখানে, (256)10 > (243)10 > (125)10 > (36)10
অতএব, 440 সংখ্যাটি বৃহত্তম।
১৬,৭৮৭.
p2 - 1 - q(q - 2) এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (p - q - 1)(p + q + 1)
  2. (p + q - 1)(p + q + 1)
  3. (p - q + 1)(p - q - 1)
  4. (p - q + 1)(p + q - 1)
সঠিক উত্তর:
(p - q + 1)(p + q - 1)
উত্তর
সঠিক উত্তর:
(p - q + 1)(p + q - 1)
ব্যাখ্যা

প্রশ্ন: p2 - 1 - q(q - 2) এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান: 
প্রদত্ত রাশি,
p2 - 1 - q(q - 2)
= p2 - 1 - q2 + 2q
= p2 - (q2 - 2q + 1)
= p2 - (q - 1)2
= (p - q + 1)(p + q - 1)

১৬,৭৮৮.
যদি 2401 × (7-2x) = 1 হয়, তবে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2401 × (7 - 2x) = 1 হয়, তবে x এর মান কত?

সমাধান:
এখানে, 
2401 (7-2x) = 1 
⇒ 7-2x = 1/2401
⇒ 7-2x = 1/74
⇒ 7-2x = 7-4
⇒ -2x = -4
∴ x = 2

১৬,৭৮৯.
৭২ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?

সমাধান:
৭২ = ২ × ২ × ২× ৩ × ৩ 
∴ ২, ২, ২ ৩ ও ৩ এর প্রচুরক = ২
১৬,৭৯০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং প্রস্থ (x - 3) সে.মি.। ক্ষেত্রফল 54 বর্গ সে.মি. হলে, x এর মান কত?
  1. 9 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 12 সে.মি.
  4. 15 সে.মি.
সঠিক উত্তর:
9 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
9 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং প্রস্থ (x - 3) সে.মি.। ক্ষেত্রফল 54 বর্গ সে.মি. হলে, x এর মান কত?

সমাধান:
দৈর্ঘ্য = x সে.মি.
প্রস্থ = (x - 3) সে.মি.

প্রশ্নমতে,
x(x - 3) = 54
⇒ x² - 3x - 54 = 0
⇒ x² - 9x + 6x - 54 = 0
⇒ x(x - 9) + 6(x - 9) = 0
⇒ (x - 9)(x + 6) = 0

অর্থাৎ, x - 9 = 0
∴ x = 9 (কারণ দৈর্ঘ্য ধনাত্মক)

∴ দৈর্ঘ্য, x এর মান = 9 সে.মি.

১৬,৭৯১.
যদি A = {x : x3 - 3x2 + 3x -1 = 0} এবং B = {x : x∈R এবং x, 3 দ্বারা বিভাজ্য} হয় তাহলে A-B = ?
  1. ক) {1}
  2. খ) {0}
  3. গ) ∅
  4. ঘ) B
সঠিক উত্তর:
ক) {1}
উত্তর
সঠিক উত্তর:
ক) {1}
ব্যাখ্যা
এখানে,
x3 - 3x2 + 3x -1 = 0
বা, (x-1)3 = 0
বা, x-1 = 0
∴ x = 1
∴ A = 1
এবং B = {±3, ±6, ±9, ...}
∴ A-B = {1}
১৬,৭৯২.
২, ৬, ১০, ১৪,.................. অনুক্রমটির ৩০ তম পদ কোনটি?
  1. ১১৮
  2. ৯৫
  3. ৮৫
  4. ১২২
সঠিক উত্তর:
১১৮
উত্তর
সঠিক উত্তর:
১১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৬, ১০, ১৪,.................. অনুক্রমটির ৩০ তম পদ কোনটি?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ২
সাধারণ অন্তর, d = ৬ - ২ = ৪
∴ অনুক্রমটির ৩০ তম পদ = a + (n - ১)d
= ২ + (৩০ - ১)৪
= ২ + ২৯ × ৪
= ২ + ১১৬
= ১১৮
১৬,৭৯৩.
x2 - 9 ≤ 0 এর সমাধান কোনটি?
  1. - 3 ≤ x ≤ 3
  2. - 3 ≤ x < 3
  3. - 3 < x ≤ 3
  4. - 3 < x < 3
সঠিক উত্তর:
- 3 ≤ x ≤ 3
উত্তর
সঠিক উত্তর:
- 3 ≤ x ≤ 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9 ≤ 0 এর সমাধান কোনটি?

সমাধান:
x2 - 9 ≤ 0
⇒ x2 ≤ 9
⇒ x ≤ ± 3
∴ - 3 ≤ x ≤ 3

x এর মান বর্গমূল করলে + 3 অপেক্ষা ছোট বা সমান এবং - 3 থেকে বড় বা সমান।
১৬,৭৯৪.
(.০১ × ১.১ × ১.২) / (০.০১ × ০.০২) এর মান কত?
  1. ক) ১২০
  2. খ) ৫৫০
  3. গ) ৬৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
(.০১ × ১.১ × ১.২) / (০.০১ × ০.০২)
= (১/১০০ × ১১০/১০০ × ১২০/১০০) / (১/১০০ × ২/১০০)
= ৬৬
১৬,৭৯৫.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? 
  1. ২৬√৩ বর্গমিটার
  2. ৩√৩ বর্গমিটার
  3. ৩৬√৩ বর্গমিটার
  4. ৩৩√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৬√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার
∴ সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৩৬/৩ মিটার = ১২ মিটার

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × (বাহু)২ বর্গমিটার
∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ১২২ বর্গমিটার
= (√৩/৪) × ১৪৪ বর্গমিটার
= ৩৬√৩ বর্গমিটার

১৬,৭৯৬.
১০৮০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
  1. ১৫
  2. ১২
  3. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৮০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
১০৮০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রত্যেক মৌলিক গুণনীয়কের ঘাত জোড় সংখ্যা হতে হবে।
এখানে ২ এর ঘাত ৩ (বিজোড়), ৩ এর ঘাত ৩ (বিজোড়) এবং ৫ এর ঘাত ১ (বিজোড়)।

তাই ২ × ৩ × ৫ দ্বারা আরও গুণ করতে হবে।
অর্থাৎ, ১০৮০ × ৩০ পূর্ণবর্গ হবে।
∴ সংখ্যাটি ৩০ দ্বারা গুণ করতে হবে।

১৬,৭৯৭.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০ ব. মি.
  2. খ) ৮৪ ব. মি.
  3. গ) ৯০ ব. মি.
  4. ঘ) ১০৮ ব. মি.
সঠিক উত্তর:
খ) ৮৪ ব. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৪ ব. মি.
ব্যাখ্যা

ত্রিভুজের পরিসীমা = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার
∴ ক্ষেত্রফল = √{২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)} = ৮৪ বর্গমিটার।

১৬,৭৯৮.
7টি ব্যঞ্জনবর্ণ ও 4টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
  1. 5040
  2. 25200
  3. 20240
  4. 16108
সঠিক উত্তর:
25200
উত্তর
সঠিক উত্তর:
25200
ব্যাখ্যা
প্রশ্ন: 7টি ব্যঞ্জনবর্ণ ও 4টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?

সমাধান:
7টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় = 7C3 = 35
4টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায় = 4C2 = 6
∴ মোট বর্ণ বাছাই করার উপায় = (35 × 6)
= 210

এখন,
প্রতিটি শব্দে বর্ণ থাকবে 5টি এদের সাজানোর উপায় = 5!
= 120

সুতরাং, মোট শব্দ সংখ্যা = (210 × 120)
= 25200
১৬,৭৯৯.
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে টেল পাওয়ার সম্ভাবনা কত? 
  1. 0.25
  2. 0.50
  3. 0.20
  4. 0.33
সঠিক উত্তর:
0.25
উত্তর
সঠিক উত্তর:
0.25
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে টেল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট সম্ভাব্য ফলাফল = 4 টি
যথা, HH, HT, TH, TT
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে প্রথম বার টেল আসার সম্ভাবনা = 1/2
দ্বিতীয়বার টেল আসার সম্ভাবনা = 1/2

∴ উভয়ক্ষেত্রে টেল পাওয়ার সম্ভাবনা = (1/2) × (1/2)
= 1/4
= 0.25

১৬,৮০০.
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারন অনুপাত কত?
  1. ক) 1/2
  2. খ) -1/2
  3. গ) 1/4
  4. ঘ) -1/4
সঠিক উত্তর:
ঘ) -1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -1/4
ব্যাখ্যা

আমরা জানি,
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত q হলে n তম পদ = aqn-1
সুতরাং, দ্বিতীয় পদ = aq2-1 = aq = - 48
∴ a = - 48/q ......... (i)

আবার পঞ্চম পদ = aq5-1 = aq4 = (-48/q)q4 [(i) এর মান বসিয়ে]
= - 48q3

প্রশ্নমতে,
- 48q= 3/4
বা, q= -3/192
বা, q= -1/64
বা, q= (-1/4)3
∴ q = -1/4
অর্থাৎ, সাধারণ অনুপাত = -1/4.