বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৫১ / ৪৭৫ · ১৫,০০১১৫,১০০ / ৪৭,৮৩৩

১৫,০০১.
দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর-
  1. বিপ্রতীপ কোণ
  2. সন্নিহিত কোণ
  3. পূরক কোণ
  4. সম্পূরক কোণ
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
120° কোণের সম্পূরক কোণ = (180 - 120)° = 60°
১৫,০০২.
a - (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ক) 11
উত্তর
সঠিক উত্তর:
ক) 11
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 3 হলে a2 + (1/a2) এর মান কত? 

সমাধান
দেওয়া আছে, 
a - (1/a) = 3
বা, {a - (1/a)}2 = (3)
বা, a2 + (1/a2) - 2.a.1/a = 9 
বা, a2 + (1/a2) - 2 = 9 
বা, a2 + (1/a2) = 9 + 2 
∴ a2 + (1/a2) = 11 
১৫,০০৩.
একটি মই ১৭ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?
  1. ১৫ মিটার
  2. ২৩ মিটার
  3. ১১ মিটার
  4. ৩৫ মিটার
সঠিক উত্তর:
১৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই ১৭ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?

সমাধান:

দেওয়ালের উচ্চতা = √(১৭ - ৮) মিটার
= √(২৮৯ - ৬৪) মিটার
= √২২৫ মিটার
= ১৫ মিটার
১৫,০০৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল---
  1. ক) ১% বাড়বে
  2. খ) ২ বাড়বে
  3. গ) ১% কমবে
  4. ঘ) ৪% কমবে
সঠিক উত্তর:
ঘ) ৪% কমবে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪% কমবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ক ও প্রস্থ খ
তাহলে, ক্ষেত্রফল = কখ
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১.২০ক
ও প্রস্থ ২০% হ্রাস হলে নতুন প্রস্থ = ০.৮০খ
নতুন ক্ষেত্রফল = ০.৯৬ কখ
ক্ষেত্রফল হ্রাস= কখ - ০.৯৬কখ = ০.০৪ কখ
শতকরা ক্ষেত্রফল হ্রাস = (০.০৪ × ১০০)/১০০ = ৪%

১৫,০০৫.
যদি P(x) = x3 + kx2 + 6x - 12 হয়, তাহলে k-এর কোন মানের জন্য P(2) = 0 হবে?
  1. 3
  2. - 2
  3. 4
  4. - 1
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P(x) = x3 + kx2 + 6x - 12 হয়, তাহলে k-এর কোন মানের জন্য P(2) = 0 হবে?

সমাধান:
দেওয়া আছে, P(x) = x3 + kx2 + 6x - 12
বা, P(2) = (2)3 + k(2)2 + 6(2) - 12
বা, P(2) = 8 + 4k + 12 - 12
বা, P(2) = 4k + 8

যেহেতু, P(2) = 0
∴ 4k + 8 = 0
বা, 4k = -8
বা, k = -8/4
∴ k = - 2

∴ k এর মান - 2 হলে P(2) = 0 হবে।

১৫,০০৬.
একটি থলেতে 4টি লাল ও 6টি সবুজ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 3/5
  2. খ) 1/6
  3. গ) 3/5
  4. ঘ) 1/10
সঠিক উত্তর:
খ) 1/6
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/6
ব্যাখ্যা
লাল = 4টি 
সবুজ = 6টি 
মোট বল = (4 + 6)টি = 10টি 

10টি বলের মধ্যে 3টি বল সবুজ হওয়ার সম্ভাবনা = 10C3 = 120
6টি বলের মধ্যে 3টি বল সবুজ হওয়ার সম্ভাবনা = 6C3 = 20

3টি বলই সবুজ হওয়ার সম্ভাবনা = 20/120 = 1/6 
১৫,০০৭.
একটি ভ্রমণকারী দলের ৫ জনের গড় বয়স ২৫ বছর। ঐ দলে নতুন ১ জন যোগ দিলে দলের সদস্যদের গড় বয়স হয় ২৭ বছর। ষষ্ঠ জনের বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৩৫ বছর
  3. ৩৭ বছর
  4. ৩৪ বছর
সঠিক উত্তর:
৩৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৭ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভ্রমণকারী দলের ৫ জনের গড় বয়স ২৫ বছর। ঐ দলে নতুন ১ জন যোগ দিলে দলের সদস্যদের গড় বয়স হয় ২৭ বছর। ষষ্ঠ জনের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
৫ জনের গড় বয়স = ২৫ বছর
∴ ৫ জনের মোট বয়স = (৫ × ২৫) বছর = ১২৫ বছর

মনে করি, ষষ্ঠ জনের বয়স = ক বছর
ষষ্ঠ জন যোগ দিলে ৬ জনের মোট বয়স = (১২৫ + ক) বছর

প্রশ্নমতে,
(১২৫ + ক)/৬ = ২৭
বা, ১২৫ + ক = ১৬২
বা, ক = ১৬২ - ১২৫
বা, ক = ৩৭

∴ ষষ্ঠ জনের বয়স = ৩৭ বছর

১৫,০০৮.
log12 √12 = x হলে x এর মান কত?
  1. √3
  2. 4
  3. 1/2
  4. 1/3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: log12 √12 = x হলে x এর মান কত?

সমাধান:
log12 √12 = x
⇒ 12x = √12
⇒ 12x = (12)1/2
⇒ x = 1/2
১৫,০০৯.
৬টি বাহুবিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ করলে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে?
  1. 720
  2. 120
  3. 6
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি বাহুবিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ করলে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে?

সমাধান: 
একটি ত্রিভুজ গঠন করার জন্য বিন্দু প্রয়োজন 3টি 

ত্রিভুজের গঠন করা যাবে = 6C3 = 20
১৫,০১০.
প্রতিশত লিচু ২২৫ টাকা দরে ক্রয় করে ২৭৫ টাকা দরে বিক্রয় করলে প্রদীপের ১৭৫০ টাকা লাভ হয়, সে কত শত লিচু কিনেছিল?
  1. ১৭ শত
  2. ২৫ শত
  3. ৪৫ শত
  4. ৩৫ শত
সঠিক উত্তর:
৩৫ শত
উত্তর
সঠিক উত্তর:
৩৫ শত
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিশত লিচু ২২৫ টাকা দরে ক্রয় করে ২৭৫ টাকা দরে বিক্রয় করলে প্রদীপের ১৭৫০ টাকা লাভ হয়, সে কত শত লিচু কিনেছিল?

সমাধান:
ক্রয়মূল্য ২২৫ টাকা 
বিক্রয়মূল্য ২৭৫ টাকা

∴ লাভ = ২৭৫ - ২২৫ টাকা
= ৫০ টাকা

৫০ টাকা লাভ হয় ১ শতে
∴ ১ টাকা লাভ হয় ১/৫০ শতে
∴ ১৭৫০ টাকা লাভ হয় ১৭৫০/৫০ শতে
= ৩৫ শতে
১৫,০১১.
৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৬ বছর। ক, খ ও গ-এর বর্তমান গড় বয়স ২২ বছর। ৪ বছর পর গ-এর বয়স কত হবে?
  1. ২৫ বছর
  2. ২৭ বছর
  3. ২৮ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৬ বছর। ক, খ ও গ-এর বর্তমান গড় বয়স ২২ বছর। ৪ বছর পর গ-এর বয়স কত হবে?

সমাধান:
৪ বছর আগে ক ও খ এর বয়সের গড় = ১৬ বছর
৪ বছর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১৬ × ২ = ৩২ বছর
ক ও খ এর বর্তমান বয়সের সমষ্টি = ৩২ + ৮ বছর = ৪০ বছর 

ক, খ ও গ এর গড় বয়স = ২২ বছর 
ক, খ ও গ এর মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

গ এর বর্তমান বয়স = (৬৬ - ৪০) বছর 
= ২৬ বছর

৪ বছর পর গ-এর বয়স হবে = (২৬ + ৪) বছর = ৩০ বছর
১৫,০১২.
একটি শহরের জনসংখ্যা ১২% বৃদ্ধি পেয়ে ২২৪০ জন হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?
  1. ২০২০ জন
  2. ২০০০ জন
  3. ১৯০০ জন
  4. ১৯২০ জন
সঠিক উত্তর:
২০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শহরের জনসংখ্যা ১২% বৃদ্ধি পেয়ে ২২৪০ জন হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?

সমাধান:
১২% বৃদ্ধিতে-
বর্তমান জনসংখ্যা ১১২ জন হলে পূর্বে ছিল = ১০০ জন
∴ বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বে ছিল = ১০০/১১২ জন
∴ বর্তমান জনসংখ্যা ২২৪০ জন হলে পূর্বে ছিল = (১০০ × ২২৪০)/১১২ জন
= ২০০০ জন

∴ পূর্বের জনসংখ্যা = ২০০০ জন।

১৫,০১৩.
(2p + 5q)2 + 2(2p + 5q)(5q - 2p) + (5q - 2p)2 = কত?
  1. 100q2
  2. 1050q2
  3. 900q3
  4. 1000q3
সঠিক উত্তর:
100q2
উত্তর
সঠিক উত্তর:
100q2
ব্যাখ্যা
প্রশ্ন: (2p + 5q)2 + 2(2p + 5q)(5q - 2p) + (5q - 2p)2 = কত?

সমাধান:
ধরি,
2p + 5q = a 
এবং, 5q - 2p = b

∴ প্রদত্ত রাশি = a2 + 2ab + b3
= (a + b)2
= (2p + 5q + 5q - 2p)2 
=(10q)2
=100q
১৫,০১৪.
3√x4 = 4 হলে x2 = ?
  1. ক) 8
  2. খ) 2√2
  3. গ) 6
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা

3√x4 = 4
বা, (3√x4)3 = (4)[উভয় পক্ষকে ঘন করে]
বা, x4 = 64
∴ x2 = √64 = 8

১৫,০১৫.
কোনটি কেন্দ্রিয় প্রবণতার পরিমাপক?
  1. ক) ট্যালি
  2. খ) শ্রেনির মধ্যমান
  3. গ) গানিতিক গড়
  4. ঘ) সম্ভাব্যতা
সঠিক উত্তর:
গ) গানিতিক গড়
উত্তর
সঠিক উত্তর:
গ) গানিতিক গড়
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
১৫,০১৬.
P  = {x : x, 2 এর গুণিতক এবং x ≤ 8} হলে, P এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. ক) 16
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
দেয়া আছে,
P  = {x : x, 2 এর গুণিতক এবং  x ≤ 8}
P ={2, 4, 6, 8}
P এর উপাদান সংখ্যা n = 4
 P এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 
                                           = 24 - 1
                                           = 16 - 1 
                                           = 15
১৫,০১৭.
a + b = √7 এবং b = a - √2 হলে ab এর মান কত?
  1. 2/7
  2. 3
  3. 5/4
  4. 5
সঠিক উত্তর:
5/4
উত্তর
সঠিক উত্তর:
5/4
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7 এবং b = a - √2 হলে ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = √7
এবং b = a - √2
⇒ a - b = √2

∴ ab = {(a + b)2 - (a - b)2}/4
= {(√7)2 - (√2)2}/4
= (7 - 2)/4
= 5/4
১৫,০১৮.
a ≤ (a/2) + 3 এর সমাধান কত?
  1. a ≤ 6 
  2. a ≤ 3
  3. a ≤ 2 
  4. a ≤ 1
সঠিক উত্তর:
a ≤ 6 
উত্তর
সঠিক উত্তর:
a ≤ 6 
ব্যাখ্যা
প্রশ্ন: a ≤ (a/2) + 3 এর সমাধান কত?

সমাধান:
a ≤ (a/2) + 3
⇒ 2a ≤ 2{(a/2) + 3}
⇒ 2a ≤ a + 6
⇒ 2a - a ≤ a + 6 - a
⇒ a ≤ 6
১৫,০১৯.
যদি (25)(2x + 2) = 5(3x + 6) হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. 0
  3. - 3
  4. 1
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (25)(2x + 2) = 5(3x + 6) হয়, তবে x এর মান কত?

সমাধান:
(25)(2x + 2) = 5(3x + 6)
⇒ (52)(2x + 2) = 5(3x + 6)
⇒ 5(4x + 4) = 5(3x + 6)
⇒ 4x + 4 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 4
∴ x = 2
১৫,০২০.
রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশী সঞ্চয় করেন। তিনি আঠারতম মাসে কত টাকা এবং প্রথম আঠারো মাসে মোট কত টাকা সঞ্চয় করেন?
  1. ক) 3600 এবং 39600
  2. খ) 2900 এবং 39600
  3. গ) 2900 এবং 36900
  4. ঘ) 3900 এবং 16100
সঠিক উত্তর:
গ) 2900 এবং 36900
উত্তর
সঠিক উত্তর:
গ) 2900 এবং 36900
ব্যাখ্যা

আমরা জানি, n-তম পদ = a + (n - 1)d
∴ 18-তম মাসে সঞ্চয় = a + (18 - 1)d
= 1200 + (17 × 100) = 2900 টাকা
 
আবার, প্রথম n-সংখ্যক পদের সমষ্টি 
= n/2 {2a + (n - 1)d}
∴ প্রথম 18 মাসের সঞ্চয় = 18/2 {2 × 1200 + (18 - 1)100}
= 9(2400 + 1700)
= 36900 টাকা 

১৫,০২১.
দুটি সংখ্যার ল.সা.গু ৪০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার এক-চতুর্থাংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৩৫
  3. ২০
  4. ৪০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৪০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার এক-চতুর্থাংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ৪ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪ক × ক = ৪০ × ১০
⇒ ৪ক = ৪০০
⇒ ক = (৪০০/৪)
⇒ ক = ১০০
∴ ক = ১০
সুতরাং, বড় সংখ্যাটি = ৪ × ১০ = ৪০
১৫,০২২.
4 টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবারে নিয়ে কতটি সংকেত দেয়া যাবে?
  1. 54
  2. 48
  3. 56
  4. 64
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবারে নিয়ে কতটি সংকেত দেয়া যাবে?

সমাধান:
যেহেতু, 4 টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিক একবার নিয়ে বানাতে বলা হয়েছে
সুতরাং, 4 টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 4P1 = 4
4 টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 4P2 = 12
4 টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 4P3 = 24
4 টি থেকে ১ টি নিয়ে সংকেত সংখ্যা হল = 4P4 = 24

মোট সংকেত সংখ্যা = 4 + 12 + 24 + 24 = 64
১৫,০২৩.
চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবারে চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল।
  1. ক) (30/3)%
  2. খ) (40/3)%
  3. গ) (50/3)%
  4. ঘ) (20/3)%
সঠিক উত্তর:
গ) (50/3)%
উত্তর
সঠিক উত্তর:
গ) (50/3)%
ব্যাখ্যা
20% বৃদ্ধিতে দাম = 100 + 20 = 120 টাকা।

120 টাকায় চিনি খাওয়া কমে =120 - 100 = 20 টাকা
1 টাকায় চিনি খাওয়া কমে = 20/120 টাকা 
100 টাকায় চিনি খাওয়া কমে = (20 × 100)/120 টাকা 
                                            = 50/3 টাকা 

অর্থাৎ, শতকরা (50/3)% কমিয়েছিল
১৫,০২৪.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 32 এবং 16 হলে ধারাটির 10তম পদ কত?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) 1/16
  4. ঘ) 1/32
সঠিক উত্তর:
গ) 1/16
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 32 এবং 16 হলে ধারাটির 10তম পদ কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 32
ধারাটির দ্বিতীয় পদ, ar2 -1 = ar = 16

অতএব সাধারণ অনুপাত, r = 16/32 = 1/2

∴ 10তম পদ ar10 - 1 = 32 (1/2)9
                             = (25 × 1)/29
                             = 1/24
                             = 1/16
১৫,০২৫.
x = 7 - 4√3 হলে, 1/√x এর মান কত?
  1. 2 + √3
  2. 7
  3. 2√3
  4. 1 + 2√7
সঠিক উত্তর:
2 + √3
উত্তর
সঠিক উত্তর:
2 + √3
ব্যাখ্যা
প্রশ্ন: x = 7 - 4√3 হলে, 1/√x এর মান কত?

সমাধান:
x = 7 - 4√3
⇒ x = 4 + 3 - 4√3
⇒ x = (2)2 + (√3)2 - 2 × 2√3
⇒ x = (2 - √3)2
⇒ √x = 2 - √3
⇒ 1/√x = {1/(2 - √3)} × (2 + √3)/(2 + √3)
⇒ 1/√x = (2 + √3)/{22 - (√3)2}
⇒ 1/√x = (2 + √3)/(4 - 3)
∴ 1/√x = 2 + √3
১৫,০২৬.
একটি ত্রিভুজের দুই কোণের সমষ্টি ৭৮° হলে অপর কোণটি কত?
  1. ক) ৯০°
  2. খ) ১০২°
  3. গ) ১১০°
  4. ঘ) ১০৮°
সঠিক উত্তর:
খ) ১০২°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০২°
ব্যাখ্যা

আমরা জানি, ∠A + ∠B + ∠C = 180°
মনে করি, ∠B + ∠C = 78°
∴ ∠A = 180° - 78° = 102°

১৫,০২৭.
৯ জন লোকের একটি দল দুইটি যানবাহনে ভ্রমণ করবে যার একটিতে ৭ জনের বেশি এবং অপরটিতে ৪ জনের বেশি ধরে না। দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে?
  1. ক) ১২৩
  2. খ) ২৪৬
  3. গ) ৮৪
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
খ) ২৪৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪৬
ব্যাখ্যা
যানবাহন (১) | যানবাহন (২)
i) ৭ | ২
ii) ৬ | ৩
iii) ৫ | ৪

i) নং এর জন্য বাছাই সংখ্যা = c×c = ((৯×৮)/২)×১ = ৩৬
ii) নং এর জন্য বাছাই সংখ্যা = c×c = ((৯×৮×৭)/(৩×২×১))×১ = ৮৪
iii) নং এর জন্য বাছাই সংখ্যা = c×c = ((৯×৮×৭×৬)/(৪×৩×২×১))×১ = ১২৬
∴ মোট বাছাই সংখ্যা = ৩৬+৮৪+১২৬ = ২৪৬।
Note: একই কাজ একের অধিক উপায়ে করলে উপায়গুলো যোগ হয়।
১৫,০২৮.
ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৮ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি জোয়াড় থাকা অবস্থায় দাঁড় টেনে নৌকাটিকে ৪ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৭ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৮ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি জোয়াড় থাকা অবস্থায় দাঁড় টেনে নৌকাটিকে ৪ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?

সমাধান:
জোয়ারের টানে নৌকার গতিবেগ = ৮/২ কি.মি./ঘণ্টা = ৪ কি.মি./ঘণ্টা
মাঝির দাঁড় টানার গতিবেগ = ৮/৪ কি.মি./ঘণ্টা = ২ কি.মি./ঘণ্টা

∴ জোয়ারহীন অবস্থায় দাঁড়ের টানে নৌকার গতিবেগ = (৪ + ২) কি.মি./ঘণ্টা
= ৬ কি.মি./ঘণ্টা
১৫,০২৯.
ক, খ ও গ এক জাতীয় রাশি এবং ক : খ = 2 : 5, খ : গ = 3 : 7 হলে ক : খ : গ = কত?
  1. 6 : 15 : 35
  2. 4 : 13 : 27
  3. 1 : 2 : 3
  4. 4 : 17 : 28
সঠিক উত্তর:
6 : 15 : 35
উত্তর
সঠিক উত্তর:
6 : 15 : 35
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এক জাতীয় রাশি এবং ক : খ = 2 : 5, খ : গ =3 : 7 হলে ক : খ : গ = কত?

১৫,০৩০.
যদি x4 - 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?

সমাধান:
x4 - 2x2 + 1 = 0
⇒ (x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2 - 1)2 = 0
⇒ x2 - 1 = 0
⇒ x2 = 1
∴ x = 1
১৫,০৩১.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ১০% 
  2. ১১% 
  3. ২১%
  4. ৪৪% 
সঠিক উত্তর:
২১%
উত্তর
সঠিক উত্তর:
২১%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহু = ১০০ একক
ক্ষেত্রফল = (১০০) বর্গএকক = ১০০০০ বর্গএকক 

বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি করা হলে,
নতুন বাহু = ১০০ + ১০০ এর ১০% = ১০০ + ১০ = ১১০ একক 
নতুন ক্ষেত্রফল = (১১০) = ১২১০০ বর্গ একক

 ∴ক্ষেত্রফল বৃদ্ধি = (১২১০০ - ১০০০০) বর্গ একক = ২১০০ বর্গ একক 

১০০০০ বর্গ এককে বৃদ্ধি পায় = ২১০০ বর্গ একক
∴ ১ বর্গ এককে বৃদ্ধি পায় =২১০০/১০০০০ বর্গ একক
∴ ১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = (২১০০ × ১০০)/১০০০০ = ২১ বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = ২১ %

১৫,০৩২.
সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৮° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
  1. ১৮ টি
  2. ২০ টি
  3. ২৪ টি
  4. ২৮ টি
সঠিক উত্তর:
২০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৮° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে? 

সমাধান: 
আমরা জানি, 
একটি চাকা = ৩৬০° 

∴ যেকোনো ২ টি শলার মধ্যে কোণ ১৮° হলে, 
মোট শলা আছে = ৩৬০°/১৮° 
= ২০ টি।
১৫,০৩৩.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, ছক্কার উপরে থাকা সংখ্যাগুলোর গুণফল 6 পাওয়ার সম্ভাব্যতা কত?
  1. 1/9
  2. 1/6
  3. 1/4
  4. সঠিক উত্তর নেই 
সঠিক উত্তর:
1/9
উত্তর
সঠিক উত্তর:
1/9
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, ছক্কার উপরে থাকা সংখ্যাগুলোর গুণফল 6 পাওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62
= 36

ছক্কার উপরে থাকা সংখ্যাগুলোর গুণফল ৬ পাওয়ার অনুকূল ঘটনা = {(1, 6), (3, 2), (2, 3), (6, 1)} = 4 টি

∴ গুণফল 6 পাওয়ার সম্ভাব্যতা = 4/36
= 1/9

১৫,০৩৪.
৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?
  1. ক) ৪০০
  2. খ) ৪৫০
  3. গ) ৫০০
  4. ঘ) ৫৫০
সঠিক উত্তর:
ক) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০০
ব্যাখ্যা

৭% লাভে জামাটির বিক্রয়মূল্য ১০৭ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে বিক্রয়মূল্য ৫৩৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৫৩৫/১০৭ = ৫০০ টাকা

আবার ২০% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ X ৫০০ = ৪০০ টাকা।

১৫,০৩৫.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. বর্গক্ষেত্র
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি-

সমাধান:
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
১৫,০৩৬.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৪ মাইল গিয়ে এবং প্রতিকূলে ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ কত? 
  1. ৩ মাইল/ঘণ্টা 
  2. ৪ মাইল/ঘণ্টা 
  3. ৫ মাইল/ঘণ্টা 
  4. ৬ মাইল/ঘণ্টা 
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত? 

সমাধান: 
মোট দূরত্ব = (১৪ + ১৪) মাইল = ২৮ মাইল
মোট সময় = (৪ + ৩) ঘণ্টা = ৭ ঘণ্টা 

∴ ঘন্টায় গড় গতিবেগ = (২৮/৭) মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা। 

১৫,০৩৭.
৮ জন ছাত্র ও ৬ জন ছাত্রী থেকে ৩ সদস্যের একটি দল কতভাবে গঠন করা যায়, যাতে কমপক্ষে ১ জন ছাত্রী থাকে?
  1. ৫১০
  2. ৪২০
  3. ২৮০
  4. ৩০৮
সঠিক উত্তর:
৩০৮
উত্তর
সঠিক উত্তর:
৩০৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন ছাত্র ও ৬ জন ছাত্রী থেকে ৩ সদস্যের একটি দল কতভাবে গঠন করা যায়, যাতে কমপক্ষে ১ জন ছাত্রী থাকে?

সমাধান:
২ জন ছাত্র ও ১ জন ছাত্রী বিশিষ্ট কমিটি= C × C = ২৮ × ৬ = ১৬৮
১ জন ছাত্র ও ২ জন ছাত্রী বিশিষ্ট কমিটি= C × C = ৮ × ১৫ = ১২০
০ জন ছাত্র ও ৩ জন ছাত্রী বিশিষ্ট কমিটি= C = ২০

∴ মোট উপায়= ১৬৮ + ১২০ + ২০ = ৩০৮
১৫,০৩৮.
15 এবং 45 এর গুণোত্তর গড় কোনটি?
  1. 15√3
  2. 12√2
  3. 10√5
  4. 9√3
সঠিক উত্তর:
15√3
উত্তর
সঠিক উত্তর:
15√3
ব্যাখ্যা
প্রশ্ন: 15 এবং 45 এর গুণোত্তর গড় কোনটি?

সমাধান:
আমরা জানি, n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড়,

∴ ১৫ এবং ৪৫ এর গুণোত্তর গড় = √(15 × 45)
= √(3 × 5 × 3 × 3 × 5)
= 3 × 5 × √3
= 15√3
১৫,০৩৯.
x - 5 = (x - 5)/x হলে, সমাধান সেট কত? 
  1. ক) {5}
  2. খ) {1, 5}
  3. গ) {0, 1, 5}
  4. ঘ) {1}
সঠিক উত্তর:
খ) {1, 5}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: x - 5 = (x - 5)/x হলে, সমাধান সেট কত? 

সমাধান: 
x - 5 = (x - 5)/x
x(x - 5) = (x - 5) 
x(x - 5)- 1(x - 5) = 0
(x - 5)(x - 1) = 0

হয় 
x - 5 = 0
x = 5

অথবা 
x - 1 = 0
x = 1

সমাধান সেট = {1, 5}
১৫,০৪০.
একটি পাইপ খালি ট্যাঙ্ক ১৫ মিনিটে ভর্তি করতে পারে। অন্য একটি পাইপ প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে দেয়। দুটি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি ৩০ মিনিটে ভর্তি হয়। ট্যাঙ্কটিতে কত লিটার পানি ধরে?
  1. ৩০০ লিটার
  2. ২৭৫ লিটার
  3. ২৫০ লিটার
  4. ৩২০ লিটার
সঠিক উত্তর:
৩০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাইপ খালি ট্যাঙ্ক ১৫ মিনিটে ভর্তি করতে পারে। অন্য একটি পাইপ প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে দেয়। দুটি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি ৩০ মিনিটে ভর্তি হয়। ট্যাঙ্কটিতে কত লিটার পানি ধরে?

সমাধান:
ধরি,
অন্য পাইপটি ট্যাঙ্কটি খালি করতে 'ক' মিনিট সময় নেয়।

প্রশ্নানুসারে,
(১/১৫) - (১/ক) = ১/৩০
⇒ (১/১৫) - (১/৩০) = ১/ক
⇒ ১/৩০ = ১/ক
∴ ক = ৩০

অতএব, অন্য পাইপটি ট্যাঙ্কটি ৩০ মিনিটে খালি করে।
∴ ট্যাঙ্কের ধারণক্ষমতা = ৩০ × ১০ = ৩০০ লিটার

সুতরাং, ট্যাঙ্কের ধারণক্ষমতা = ৩০০ লিটার। 

১৫,০৪১.
An express train is 2.5 times faster than a private car. If a person wants to travel 1330 km, but he wants to spend the same amount of time in both train and car. How far will he travel by car?
  1. 380 km
  2. 532 km
  3. 266 km
  4. 950 km
সঠিক উত্তর:
380 km
উত্তর
সঠিক উত্তর:
380 km
ব্যাখ্যা

Question: An express train is 2.5 times faster than a private car. If a person wants to travel 1330 km, but he wants to spend the same amount of time in both train and car. How far will he travel by car?

Solution:
Given,
Speed of train: vt = 2.5 × vc(car speed)
Total distance = 1330 km

Distance traveled by train = 1330 - x km
Time spent in car = Time spent in train

Distance traveled by car = x km


∴ He will travel 380 KM by car. 

১৫,০৪২.
log√8x = 2(2/3) হলে x এর মান কত?
  1. 8
  2. 16
  3. 32
  4. 64
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
lদেওয়া আছে,
log√8x = 2(2/3) = 8/3
বা, (√8)8/3 = x [যেহেতু, logaN = X হলে, aX = N]
বা, {√(23)}8/3 = x
বা, (23/2)8/3 = x
বা, 24 = x
বা, 16 = x
∴ x = 16
১৫,০৪৩.
দুটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুটি কত?
  1. ক) ২৮ ও ২০
  2. খ) ৩৫ ও ২৫
  3. গ) ২১ ও ১৫
  4. ঘ) ৪০ ও ৩৫
সঠিক উত্তর:
ক) ২৮ ও ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৮ ও ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫

মনে করি,
একটি সংখ্যা ৭ক  
অপর সংখ্যাটি ৫ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩৫ক

শর্তমতে, 
৩৫ক = ১৪০ 
ক = ১৪০/৩৫ 
ক = ৪

একটি সংখ্যা = ৭ × ৪ = ২৮
অপর সংখ্যাটি = ৫ × ৪ = ২০
১৫,০৪৪.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মিঃ এর যেকোন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৫√৩ মিঃ
  2. ৮√৩ মিঃ
  3. ২√৩ মিঃ
  4. ৪√৩ মিঃ
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
ব্যাখ্যা
ধরি,
ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a
∴ ক্ষেত্রফল = (a2√৩)/৪ = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬
আবার, 1/2 × AD × BC = ৬৪√৩
বা, AD = (২ × ৬৪√৩)/BC = ৮√৩।
১৫,০৪৫.
৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্য থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলাকে নিয়ে মোট কত প্রকারে কমিটি গঠন হতে পারে?
  1. ক) ৩০০
  2. খ) ২৯০
  3. গ) ২৯৫
  4. ঘ) ২৮৫
সঠিক উত্তর:
গ) ২৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্য থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলাকে নিয়ে মোট কত প্রকারে কমিটি গঠন হতে পারে?

সমাধান:
কমিটিতে অত্যন্ত ১ জন মহিলা থাকবে।
পুরুষ (৭ জন)      -      মহিলা (৪ জন)
৩ জন                 -          ১ জন
২ জন                 -         ২ জন
১ জন                 -         ৩ জন
০ জন                 -         ৪ জন

অত্যন্ত ১ জন মহিলাকে নিয়ে মোট কমিটি গঠন হতে পারে 
(7C3 × 4C1 )+ (7C2 × 4C2)+(7C1 × 4C3)+ (7C0 × 4C4)
= (35 × 4) + (21 × 6) + (7 × 4) + (1 × 1)
= 140 + 126 + 28 + 1
= 295
১৫,০৪৬.
x + 1/x = 2 হলে, x5 - 1/x7 এর মান কত?
  1. - 12
  2. 1
  3. 2
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 2 হলে, x5 - 1/x7 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 2
(x2 + 1)/x = 2
x2 + 1 = 2x
x2 - 2x + 1 = 0
(x - 1)2 = 0
x - 1 = 0
x = 1

আমরা জানি,
x5 - 1/x7 = 15 - 1/17
= 1 - 1
= 0
১৫,০৪৭.
কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি হলে কেন্দ্র হতে ৩ সেমি দূরবর্তী জ্যা’র দৈর্ঘ্য হবে-
  1. ৫ সে.মি.
  2. ৭.৫ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ৬ সে.মি.
সঠিক উত্তর:
৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি হলে কেন্দ্র হতে ৩ সেমি দূরবর্তী জ্যা’র দৈর্ঘ্য হবে-

সমাধান:
দেওয়া আছে,
কেন্দ্রগামী জ্যা বা ব্যাস = ১০ সে.মি.
তাহলে, ব্যাসার্ধ = ৫ সে.মি.
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য = √{(ব্যাসার্ধ) - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)}
= √{(৫) - (৩)}
= √১৬
= ৪

∴ জ্যা এর দৈর্ঘ্য = ২ × ৪ = ৮ সে.মি.
১৫,০৪৮.
৫ : ৬, ৩ : ২ এবং ৪ : ৩ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
  1. ১০ : ৯
  2. ৫ : ৩
  3. ১৫ : ১২
  4. ২০ : ৯
সঠিক উত্তর:
৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ : ৬, ৩ : ২ এবং ৪ : ৩ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?

সমাধান:
দেয়া আছে,
অনুপাতগুলো = ৫ : ৬, ৩ : ২ এবং ৪ : ৩

অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল = ৫ × ৩ × ৪ = ৬০
অনুপাতগুলোর উত্তর রাশির গুণফল = ৬ × ২ × ৩ = ৩৬

∴ মিশ্র অনুপাত = ৬০ : ৩৬
= ৫ : ৩

১৫,০৪৯.
একটি বিদ্যালয়ে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২, ১৬ এবং ২৪ সারিতে সাজানো যায়। ঐ বিদ্যালয়ে ন্যূনতম কতজন ছাত্র আছে? 
  1. ক) ২৪০ জন 
  2. খ) ২৬০ জন 
  3. গ) ২৮০ জন 
  4. ঘ) ৩২০ জন 
সঠিক উত্তর:
ক) ২৪০ জন 
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪০ জন 
ব্যাখ্যা
ন্যূনতম ছাত্র সংখ্যা হবে ১০, ১২, ১৬ এবং ২৪  এর ল.সা.গু 
এখানে 
১০ = ২ × ৫
১২ = ২ × ২ × ৩
১৬ = ২  × ২ × ২ × ২
২৪ = ২ × ২ × ২ × ৩
 
১০, ১২, ১৬ এবং ২৪  এর ল.সা.গু  = ২  × ২ × ২ × ২ × ৩ × ৫
                                                    = ২৪০
ন্যূনতম ছাত্র সংখ্যা = ২৪০ জন 
১৫,০৫০.
কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে?
  1. ভরকেন্দ্র
  2. অন্তঃকেন্দ্র
  3. পরিকেন্দ্র
  4. লম্ববিন্দু
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে?

সমাধান: 
ত্রিভুজের পরিকেন্দ্র:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
১৫,০৫১.
নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য?
  1. ১২০৪৫৮
  2. ১৩৫৭৯২
  3. ১৪৮৬১০
  4. ১৬২৮৪৪
সঠিক উত্তর:
১৩৫৭৯২
উত্তর
সঠিক উত্তর:
১৩৫৭৯২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য?

সমাধান:
• কোনো সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হতে হলে তা অবশ্যই ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হতে হবে।

ক) ১২০৪৫৮: শেষ অঙ্ক ৮, তাই ২ দ্বারা বিভাজ্য।
অঙ্কগুলোর যোগফল = ১ + ২ + ০ + ৪ + ৫ + ৮ = ২০, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। তাই ৬ দ্বারা বিভাজ্য নয়।

খ) ১৩৫৭৯২: শেষ অঙ্ক ২, তাই ২ দ্বারা বিভাজ্য।
অঙ্কগুলোর যোগফল = ১ + ৩ + ৫ + ৭ + ৯ + ২ = ২৭, যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ১৩৫৭৯২ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।

গ) ১৪৮৬১০: শেষ অঙ্ক ০, তাই ২ দ্বারা বিভাজ্য।
অঙ্কগুলোর যোগফল = ১ + ৪ + ৮ + ৬ + ১ + ০ = ২০, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। তাই ৬ দ্বারা বিভাজ্য নয়।

ঘ) ১৬২৮৪৪: শেষ অঙ্ক ৪, তাই ২ দ্বারা বিভাজ্য।
অঙ্কগুলোর যোগফল = ১ + ৬ + ২ + ৮ + ৪ + ৪ = ২৫, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। তাই ৬ দ্বারা বিভাজ্য নয়।

∴ অপশন (খ) ১৩৫৭৯২ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।

১৫,০৫২.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক? 
  1. চারটি বাহু সমান ও সমান্তরাল
  2. দুটি বাহু পরস্পর সমান্তরাল ও সমান
  3. বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  4. দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
সঠিক উত্তর:
দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
উত্তর
সঠিক উত্তর:
দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক? 

সমাধান: 
ট্রাপিজিয়াম: 

- যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।

ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল।
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না।
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে।
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে।
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
১৫,০৫৩.
7 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে? 
  1. 144 উপায়ে
  2. 320 উপায়ে
  3. 720 উপায়ে
  4. 480 উপায়ে
সঠিক উত্তর:
720 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
720 উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: 7 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (n - 1)!
7 জনকে গোল টেবিলে বসানো যাবে = (7 - 1)!
= 6!
= 720 উপায়ে

১৫,০৫৪.
আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ঘড়িটির ক্রয়মূল্য ক টাকা

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ক - ক এর ১০%
= ক - {(ক × ১০)/১০০}
= ক - (ক/১০)

৪৫ টাকা বেশি হলে, বিক্রয়মূল্য =  ক - (ক/১০) + ৪৫
লাভ =  ক - (ক/১০) + ৪৫ - ক = - (ক/১০) + ৪৫

প্রশ্নমতে, { - (ক/১০) + ৪৫}/ক = ৫/১০০
⇒ - ১০ক + ৪৫০০ = ৫ক
⇒ ১০ক + ৫ক  = ৪৫০০
⇒ ১৫ক = ৪৫০০
⇒ ক = ৩০০ টাকা
 
১৫,০৫৫.
একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে ২ টি H (Head) আসার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৪
  3. ১/৮
  4. ৩/৮
  5. ৩/৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। কমপক্ষে ২ টি H (Head) আসার সম্ভাবনা কত?

সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = ৮ টি 

এর মধ্যে কমপক্ষে ২ টি Head আসলে অনুকূল ফলাফল হয় = HHH, HHT,HTH THH অর্থাৎ ৪ টি 

∴ মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে ২ টি Head আসার সম্ভাবনা = ৪/৮ = ১/২

১৫,০৫৬.
যদি 5Pr = 60 এবং 5Cr = 10 হয় তাহলে r এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5Pr = 60 এবং 5Cr = 10 হয় তাহলে r এর মান কত?

সমাধান:
আমরা জানি,
nPr = n!/(n - r)!
এবং
nCr = n!/(n - r)!r!
nCr = {n!/(n - r)!} × (1/r!)
nCr = nPr × (1/r!)
5Cr = 5Pr × (1/r!)
5Pr = 5Cr × r!
⇒ 60 = 10 × r!
⇒ r! = 6
⇒ r! = 3!
∴ r = 3
১৫,০৫৭.
3x2 + 5x + p = 0 সমীকরণের একটি মূল অপরটির বিপরীত হলে p এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 9
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা
মনে করি, মূলদ্বয় a ও 1/a
অতএব, প্রদত্তসমীকরণকে উৎপাদকের মূল সমীকরণ এর সাথে তুলনা করি।
অতএব, মূলদ্বয়ের গুণফল = p/3
Or, a × 1/a = p/3
Or, 1 = p/3
অতএব, p = 3
১৫,০৫৮.
যদি log[log3 (log2x)] = 1 হয় তাহলে x = ?
  1. ক) 0
  2. খ) 128
  3. গ) 256
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

log2[ log( log2x)] = 1
⇒ log3(log2x) = 2= 2
⇒ log2x = 3= 9
⇒ x = 29 = 512

১৫,০৫৯.
একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 202 তম সংখ্যাটি কত?
  1. ক) 798
  2. খ) 800
  3. গ) 802
  4. ঘ) 806
সঠিক উত্তর:
ঘ) 806
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 806
ব্যাখ্যা

প্রথম পদ = ২
সাধারণ অন্তর = ৪
সুতরাং, ২০২ তম পদ = ২ + (২০২-১)*৪ = ৮০৬

১৫,০৬০.
একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 15 মিটার
  4. 16 মিটার
সঠিক উত্তর:
15 মিটার
উত্তর
সঠিক উত্তর:
15 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?

সমাধান:

এখানে,
মই AC = 17 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব BC = 8 মিটার

∴ দেয়ালের উচ্চতা AB = √(172 - 82)
= √(289 - 64)
= √225
= 15 মিটার
১৫,০৬১.
3, 5, 7, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 13, 14, 15, 16, 16, 16, 18, 20 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?
  1. মধ্যক 14 এবং প্রচুরক 8
  2. মধ্যক 18 এবং প্রচুরক 17
  3. মধ্যক 13 এবং প্রচুরক 19
  4. মধ্যক 12 এবং প্রচুরক 16
সঠিক উত্তর:
মধ্যক 12 এবং প্রচুরক 16
উত্তর
সঠিক উত্তর:
মধ্যক 12 এবং প্রচুরক 16
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5, 7, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 13, 14, 15, 16, 16, 16, 18, 20 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি।
মধ্যক হলো = (19 + 1)/2
= 10 তম পদ।
∴ মধ্যক = 12

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক৩ বার আছে 16 সংখ্যাটি।
∴ প্রচুরক = 16
১৫,০৬২.
2025 সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 4/7
  2. 2/7
  3. 1/7
  4. 3/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: 2025 সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক সপ্তাহে আছে = 7 দিন
বৃষ্টি হয়েছে = 4 দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7
তাহলে, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7

∴ সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - (4/7)
= (7 - 4)/7
= 3/7
১৫,০৬৩.
৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
  1. ১/২ অংশ
  2. ১/৫ অংশ
  3. ৪/৫ অংশ
  4. ৫/৮ অংশ
সঠিক উত্তর:
৫/৮ অংশ
উত্তর
সঠিক উত্তর:
৫/৮ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৫ টি ১ টাকার নোট ও ১০ টি ২ টাকার নোট = (৫ × ১) + (১০ × ২) = ২৫ টাকা
৮ টি ৫ টাকার নোট = (৮ × ৫) = ৪০ টাকা

অতএব, ২৫/৪০ = ৫/৮ অংশ
১৫,০৬৪.
3a3 + 2a2 - 21a - 20 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. (a + 1)
  2. (a - 1)
  3. (a + 2)
  4. (a - 2)
সঠিক উত্তর:
(a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: 3a3 + 2a2 - 21a - 20 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
ধরি,
f(a) = 3a3 + 2a2 - 21a - 20
∴ ‍f(- 1) = 3.(- 1)3 + 2.(- 1)2 - 21.(- 1) - 20
= - 3 + 2 + 21 - 20
= 23 - 23
= 0

∴ ‍(a + 1), f(a) এর একটি উৎপাদক।

১৫,০৬৫.
P = x2 - 16, Q = x2 + 7x + 12, R = 4x + 16 হলে, P, Q ও R এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. x + 3
  2. x + 5
  3. x + 4
  4. 1
সঠিক উত্তর:
x + 4
উত্তর
সঠিক উত্তর:
x + 4
ব্যাখ্যা

প্রশ্ন: P = x2 - 16, Q = x2 + 7x + 12, R = 4x + 16 হলে, P, Q ও R এর গ.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
P = x2 - 16
Q = x2 + 7x + 12
R = 4x + 16

∴ P = x2 - 16
= x2 - 42
= (x + 4) (x - 4)

∴ Q = x2 + 7x + 12
= x2 + 4x + 3x + 12
= x(x + 4) + 3(x + 4)
= (x + 4) (x + 3)

∴ R = 4x + 16
= 4(x + 4)

∴ P, Q ও R এর গ.সা.গু = (x + 4)

১৫,০৬৬.
এর মান কত?
  1. 1/a
  2. - 1
  3. 0
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন:  এর মান কত?

সমাধান:

১৫,০৬৭.
যদি, 4x = 3y এবং x + y = 35 হয়, তাহলে y = ?
  1. 15
  2. 20
  3. 21
  4. 28
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, 4x = 3y এবং x + y = 35 হয়, তাহলে y = ?

সমাধান:
দেওয়া আছে,
4x = 3y
⇒ x = 3y/4

এবং
x + y = 35
⇒ 3y/4 + y = 35
⇒ (3y + 4y)/4 = 35
⇒ 7y = 35 × 4
⇒ y = (35 × 4)/7
∴ y = 20
১৫,০৬৮.
ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?
  1. 4
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?

সমাধান:
ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। যথাক্রমে-

Sine
Cosine
Tangent
Cotangent
Secant
Cosecant
১৫,০৬৯.
কোন ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেলে সম্পত্তির মূল্য কত?
  1. ক) ৩০০০
  2. খ) ৬০০০
  3. গ) ৪৫০০
  4. ঘ) ৭৫০০
সঠিক উত্তর:
গ) ৪৫০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫০০
ব্যাখ্যা

প্রশ্নমতে, ২x/৩ - x/৩=১৫০০
বা, (২x - x)/৩ = ১৫০০
∴ x= ৪৫০০ টাকা

১৫,০৭০.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা PQ = 6 সে.মি. এবং OR ⊥ PQ হলে, ∠QOS কোণের পরিমাণ কত?
  1.  120°
  2.  60°
  3.  90°
  4.  30°
সঠিক উত্তর:
 60°
উত্তর
সঠিক উত্তর:
 60°
ব্যাখ্যা

প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা PQ = 6 সে.মি. এবং OR ⊥ PQ হলে, ∠QOS কোণের পরিমাণ কত?

সমাধান: 
ΔPOQ- এ OQ = OP
অতএব, ΔPOQ একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
দেওয়া আছে,
∠OQP = 30° এবং ∠OPQ = 30°

∴ ∠QOP = 180° - (30° + 30°) = 120°

এবং চিত্রে দেখা যাচ্ছে, S, O, P একই সরলরেখায় অবস্থিত
অর্থাৎ,
∠QOS = 180° - ∠QOP 
= 180° - 120°
= 60°
∴ ∠QOS = 60°

১৫,০৭১.
নিচের কোনটি a4 + 6a2 - 7 এর একটি উৎপাদক নয়?
  1. (a - 1)
  2. (a + 3)
  3. (a2 + 7)
  4. (a + 1)
সঠিক উত্তর:
(a + 3)
উত্তর
সঠিক উত্তর:
(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a4 + 6a2 - 7 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
a4 + 6a2 - 7
= (a2)2 + 2 · a2 · 3 + 32 - 16
= (a2 + 3)2 - 42
= (a2 + 3 + 4)(a2 + 3 - 4)
= (a2 + 7)(a2 - 1)
= (a2 + 7)(a + 1)(a - 1)
১৫,০৭২.
x3 - 6x2 + 11x - 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. (x -1)(x2 - 5x + 6)
  2. (x +1)(x2 - 5x + 6)
  3. (x -1)(x2 - 5x - 6)
  4. (x -1)(x2 + 5x - 6)
সঠিক উত্তর:
(x -1)(x2 - 5x + 6)
উত্তর
সঠিক উত্তর:
(x -1)(x2 - 5x + 6)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 6x2 + 11x - 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
ধরি,
f(x) = x3 - 6x2 + 11x - 6
∴ f(1) =  (1)3 - 6 . (1)2 + 11 . (1) - 6
= 1 - 6 + 11 - 6
= 12 - 12
= 0
∴ (x - 1), f(x) এর একটি উৎপাদক।

এখন,
x3 - 6x2 + 11x - 6
= x3 - x2 - 5x2 + 5x + 6x - 6
= x2(x - 1) - 5x(x - 1) + 6(x - 1)
= (x -1)(x2 - 5x + 6)
১৫,০৭৩.
7 টি ভিন্ন রংয়ের পাথর কতভাবে একটি নেকলেসে লাগানো যায়?
  1. ক) 5040
  2. খ) 2520
  3. গ) 720
  4. ঘ) 360
সঠিক উত্তর:
ঘ) 360
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 360
ব্যাখ্যা

নেকলেসে পাথর লাগানোর উপায় = (7 - 1)!/2 [(a - 1)!/2]
= 720/2
= 360

১৫,০৭৪.
(.১ × .০৩ × .০০৪ )/(.৩ × .০৪ × .০০৫) এর মান কত?
  1. ক) ৩/৫
  2. খ) ২/৫
  3. গ) ৩/৮
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
ঘ) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: (.১ × .০৩ × .০০৪ )/(.৩ × .০৪ × .০০৫) এর মান কত?

সমাধান:
(.১ × .০৩ × .০০৪ )/(.৩ × .০৪ × .০০৫)
= ০.০০০০১২/০.০০০০৬
=০.২
= ২/১০
= ১/৫
১৫,০৭৫.
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা ২ টির যোগফল কত?
  1. ক) ৬
  2. খ) ১৮
  3. গ) ২৪
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা ২ টির যোগফল কত?

সমাধান:
ধরি সংখ্যা দুটি x ও y

প্রশ্নানুসারে,
x - y = ৬

x2 - y2 = ১০৮
⇒ (x - y) (x + y) = ১০৮
⇒ ৬ (x + y) = ১০৮
⇒ (x + y) = ১৮

∴ সংখ্যা দুটির সমষ্টি ১৮
১৫,০৭৬.
চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. (২৫/৩)%
  2. (৫০/৩)%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
(৫০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
(৫০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 

সমাধান: 
২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০×১০০)/১২০
= ২৫০/৩ টাকা

∴ ঐ পরিবার চিনি খাওয়া কমালো {১০০ - (২৫০/৩)}
= (৩০০ - ২৫০)/৩
= (৫০/৩)%
১৫,০৭৭.
বার্ষিক শতকরা ১৭/২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
  1. ক) ৫০০০ টাকা
  2. খ) ৪০০০ টাকা
  3. গ) ৫৫০০ টাকা
  4. ঘ) ৬০০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১৭/২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = (১৭/২)% = ১৭/২০০
সময়, n = ৬ বছর
মুনাফা, I = ২৫৫০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
= ২৫৫০/{৬ × (১৭/২০০)}
= ২৫৫০ × (২০০/১০২)
∴ P = ৫০০০

∴ আসল = ৫০০০ টাকা
১৫,০৭৮.
কোনো একটি লটারিতে ৫৭০টি টিকেট বিক্রি হয়েছে। সাইফুল ১৫টি টিকেট কিনেছে‌। টিকেট গুলো ভালভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। সাইফুলের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩৮
  2. খ) ১/১৫
  3. গ) ২/১৫
  4. ঘ) ৩/৩৮
সঠিক উত্তর:
ক) ১/৩৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৩৮
ব্যাখ্যা

মোট লটারি ৫৭০টি। সাইফুলের ক্রয়কৃত টিকেট ১৫টি। সাইফুলের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা = ১৫/৫৭০
= ১/৩৮.

১৫,০৭৯.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যেকোনো মূলধন ৮ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 
  1. ২৫ টাকা 
  2. ১০ টাকা 
  3. ২০ টাকা
  4. ১৫ টাকা 
সঠিক উত্তর:
২৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যেকোনো মূলধন ৮ বৎসরে সুদে-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি,
আসল = x টাকা
∴ সুদে-আসলে ৩ গুণ = ৩x টাকা
∴ সুদ = (৩x - x) টাকা
= ২x টাকা

x টাকার ৮ বৎসরের সুদ = ২x টাকা
∴ ১ টাকার ১ বৎসরের সুদ = ২x/(x × ৮) টাকা
∴ ১০০ টাকার ১ বৎসরের সুদ = (২x × ১০০)/(x × ৮) টাকা
= ২৫ টাকা

∴ শতকরা সরল সুদের হার = ২৫ টাকা ।

১৫,০৮০.
একটি সরল রেখা একটি বৃত্তকে কতটি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ১ টি
  2. খ) ২টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৩ টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা

CD সরল রেখা O কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে A ও B বিন্দুতে ছেদ করেছে।
১৫,০৮১.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তোলা হলে সেটি 15 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 7/8
  2. 4/15
  3. 2/3
  4. 1/15
সঠিক উত্তর:
1/15
উত্তর
সঠিক উত্তর:
1/15
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তোলা হলে সেটি 15 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
সংখ্যা পদ্ধতিতে দুই অংকের সংখ্যা আছে = 99 - 10 + 1 = 90 টি
15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো- 15, 30, 45, 60, 75, 90 = 6 টি

∴ সম্ভাবনা = 6/90 = 1/15
১৫,০৮২.
'COMMENT' শব্দটির বিন্যাস সংখ্যা কত? 
  1. ক) 2330
  2. খ) 2520
  3. গ) 2650
  4. ঘ) 2180
সঠিক উত্তর:
খ) 2520
উত্তর
সঠিক উত্তর:
খ) 2520
ব্যাখ্যা
প্রশ্ন: 'COMMENT' শব্দটির বিন্যাস সংখ্যা কত? 

সমাধান:
'COMMENT' শব্দটিতে মোট বর্ণ ৭টি 
M = ২টি 

মোট বিন্যাস = 7!/2!
= 5040/2
= 2520

১৫,০৮৩.
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার দশম সংখ্যাটি কত হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ২৮
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা

এখানে দুটি ধারা বিদ্যমানঃ
৩, ৪, ৫, ৬, ৭; যেখানে প্রতি পদে ১ করে বৃদ্ধি পাচ্ছে
এবং, ৭, ১৪, ২১, ২৮, ৩৫; যেখানে প্রতি পদে ৭ করে বৃদ্ধি পাচ্ছে
অর্থাৎ, ধারাটির দশম পদ হবে ৩৫

১৫,০৮৪.
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও মবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, মবিনের আয় কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৬৮ টাকা
  3. গ) ৭৪ টাকা
  4. ঘ) ৭২ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মনির ও তপনের আয়ের অনুপাত ৪: ৩। তপন ও মবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, মবিনের আয় কত?

সমাধান: 
মনির : তপন = ৪ : ৪ = ২০ : ১৫ [ ৫ দ্বারা গুণ করে ]
তপন : মবিন = ৫ : ৪ = ১৫ : ১২ [ ৩ দ্বারা গুণ করে ]
∴ মনির : তপন : মবিন = ২০ : ১৫ : ১২

মনিরের আয় ২০ টাকা হলে মবিনের আয় ১২ টাকা
∴ মনিরের আয় ১২০ টাকা হলে মবিনের আয় (১২ × ১২০)/২০
= ৭২ টাকা
১৫,০৮৫.
রনি, সামি ও মনি এর মাঝে কিছু টাকা ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি মনি ১৫০ টাকা পেয়ে থাকে তাহলে রনি ও সামি মোট কত টাকা পেল?
  1. ৩০০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ২১০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রনি, সামি ও মনির মাঝে কিছু টাকা ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি মনি ১৫০ টাকা পেয়ে থাকে তাহলে রনি ও সামি মোট কত টাকা পেল?

সমাধান:
ধরি,
রনি টাকা পায় ২ক টাকা
সামি টাকা পায় ৩ক টাকা
মনি টাকা পায় ৫ক টাকা

প্রশ্নমতে,
৫ক = ১৫০
বা, ক = ৩০

∴ রনি ও সামি একত্রে পায় = ২ × ৩০ + ৩ × ৩০ 
= ৬০ +  ৯০
= ১৫০ টাকা
১৫,০৮৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২১৩ এবং ৯৪১ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১০২
  2. খ) ১০৪
  3. গ) ১০৬
  4. ঘ) ১০৮
সঠিক উত্তর:
খ) ১০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৪
ব্যাখ্যা

বৃহত্তম সংখ্যাটি হবে (২১৩ - ৫), এবং (৯৪১ - ৫) এর গ.সা.গু.
অর্থাৎ ২০৮, ৯৩৬ এর গ.সা.গু.

এখন, ২০৮)৯৩৬(৪
                  ৮৩২
                 -------
                  ১০৪)২০৮(২
                          ২০৮
                         ------
                            ×

 ∴ গ.সা.গু. ১০৪।

১৫,০৮৭.
A = π/2 এবং B = π/6 হলে, sin(A + B) এর মান কত?
  1. 1/2
  2. √3/2
  3. 1/√3
  4. 1/√2
সঠিক উত্তর:
√3/2
উত্তর
সঠিক উত্তর:
√3/2
ব্যাখ্যা

প্রশ্ন: A = π/2 এবং B = π/6 হলে, sin(A + B) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = π/2 এবং B = π/6
∴ sin(A + B) 
= sin{(π/2) + (π/6)}
= sin{3π + π)/6}
= sin(4π/6)
= sin(2π/3)
= sin120°     [π = 180°]
= sin(90° + 30°)
= cos30°
= √3/2

১৫,০৮৮.
৫ : ৭, ৪ : ৯ এবং ৩ : ২ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
  1. ৯ : ২১
  2. ৫ : ২৩
  3. ২০ : ২৩
  4. ১০ : ২১
সঠিক উত্তর:
১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
১০ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৭, ৪ : ৯ এবং ৩ : ২ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? 

সমাধান: 
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৫ × ৪ × ৩ = ৬০ 
এবং উত্তর রাশিগুলোর গুণফল = ৭ × ৯ × ২ = ১২৬ 

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ১২৬ 
= ১০ : ২১ ।
১৫,০৮৯.
একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 25 সে.মি. এবং উচ্চতা 16 সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:
  1. 400 বর্গ সে.মি.
  2. 200 বর্গ সে.মি.
  3. 800 বর্গ সে.মি.
  4. সঠিক উত্তর নেই 
সঠিক উত্তর:
400 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
400 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 25 সে.মি. এবং উচ্চতা 16 সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = 25 সে.মি.
এবং উচ্চতা = 16 সে.মি.

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (25 × 16)
= 400 বর্গ সে.মি.

∴ সামান্তরিকের ক্ষেত্রফল 400 বর্গ সে.মি.

১৫,০৯০.
রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?
  1. ৫০০
  2. ৫১০
  3. ১০২০
  4. ১০২১
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১০২০
উত্তর
সঠিক উত্তর:
১০২০
ব্যাখ্যা

প্রশ্ন: রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
রানওয়ের দৈর্ঘ্য = ১.৫ কিলোমিটার = ১৫০০ মিটার
রানওয়ের প্রস্থ = ৩০ মিটার
প্রতি ৩ মিটার অন্তর লাইট বসানো হবে।

দৈর্ঘ্য বরাবর লাইট লাগবে = (১৫০০/৩) + ১ = ৫০০ + ১ = ৫০১
প্রস্থ বরাবর লাইট লাগবে = ৩০/৩ + ১ = ১০ + ১ = ১১

মোট লাইট লাগবে = (৫০১ + ৫০১ + ১১ + ১১) - ৪ [ এখানে ৪ হলো দুই দিকের প্রস্থের দুই প্রান্তের মোট ৪টি লাইট ]
= ১০২০

১৫,০৯১.
x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 1/x = 1

এখন 
 x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)
= 13 + 3.1
= 1 + 3
= 4
১৫,০৯২.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ৪ এবং ২২৮। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৬৮
  2. ৭২
  3. ৭৬
  4. ৮২
সঠিক উত্তর:
৭৬
উত্তর
সঠিক উত্তর:
৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ৪ এবং ২২৮। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গ.সা.গু = ৪
ল.সা.গু = ২২৮
এবং একটি সংখ্যা = ১২

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
⇒ (৪ × ২২৮) = (১২ × ২য় সংখ্যা)
⇒ ২য় সংখ্যা = (৪ × ২২৮)/১২
= ৭৬
১৫,০৯৩.
একটি ঝুড়িতে আম ও পেয়ারার অনুপাত ৩ : ২। ৫টি আম পঁচে যাওয়ায় এগুলো সরিয়ে নেওয়ায় অনুপাত হয় ১ : ১। ঝুড়িতে কতটি আম ছিল?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ২০ টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে আম ও পেয়ারার অনুপাত ৩ : ২। ৫টি আম পঁচে যাওয়ায় এগুলো সরিয়ে নেওয়ায় অনুপাত হয় ১ : ১। ঝুড়িতে কতটি আম ছিল?

সমাধান:
ধরি,আম = ৩ক টি
এবং পেয়ারা = ২ক টি

প্রশ্নমতে,
(৩ক - ৫)/২ক = ১/১
⇒ ৩ক - ৫ = ২ক
∴ ক = ৫

∴ আমের পরিমাণ = ৩ × ৫ = ১৫টি
১৫,০৯৪.
দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ৫২ হলে সংখ্যা দুইটি কত?
  1. ১২ এবং ১৪
  2. ১৪ এবং ১৬
  3. ১৬ এবং ১৮
  4. ১৮ এবং ২০
সঠিক উত্তর:
১২ এবং ১৪
উত্তর
সঠিক উত্তর:
১২ এবং ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ৫২ হলে সংখ্যা দুইটি কত? 

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = ক + ২

প্রশ্নমতে,
(ক + ২) - ক = ৫২
বা, ক + ৪ক + ৪ - ক = ৫২ 
বা, ৪ক + ৪ = ৫২
বা, ৪ক = ৫২ - ৪
বা, ৪ক = ৪৮
বা, ক = ৪৮/৪
বা, ক = ১২

অর্থাৎ একটি সংখ্যা = ১২
এবং 
অপর সংখ্যা = ১২ + ২ = ১৪
১৫,০৯৫.
616 বর্গমিটার ক্ষেত্রফল এবং 88 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ব্যাস বের করুন।
  1. 26 মিটার
  2. 28 মিটার
  3. 38 মিটার
  4. 24 মিটার
সঠিক উত্তর:
28 মিটার
উত্তর
সঠিক উত্তর:
28 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: 616 বর্গমিটার ক্ষেত্রফল এবং 88 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ব্যাস বের করুন।

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ব্যাস = 2r
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2 

প্রশ্নমতে,
বৃত্তের পরিধি = 88 মিটার
⇒ 2πr = 88
⇒ 2 × (22/7) × r = 88
⇒ (44/7) × r = 88
⇒ r/7 = 2
⇒ r = 7 × 2
⇒ r = 14 মিটার।

বৃত্তটির ব্যাস = 2 × ব্যাসার্ধ
= 2 × 14
= 28 মিটার।

অতএব, বৃত্তটির ব্যাস হলো 28 মিটার।

১৫,০৯৬.
টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৭টা
  2. ৫টা
  3. ৪টা
  4. ৩টা
সঠিক উত্তর:
৫টা
উত্তর
সঠিক উত্তর:
৫টা
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
   
সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে  বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা

১.২ টাকায় বিক্রয় করতে হবে ৬টি 
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে (৬ × ১০)/১২ = ৫টি
১৫,০৯৭.
a+1/a = 2 হলে a² + a + 1/a + 1/a² = কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 8
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা

a² + a + 1/a + 1/a²
= a² + 1/a² + a + 1/a
= (a + 1/a)² - 2.a.1/a + (a + 1/a)
= 2² - 2 + 2
= 4

১৫,০৯৮.
x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?
  1. 3
  2. - 2
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 - 3x2 + ax - 6
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক, সেহেতু x = 2 হলে f(x) = 0 হবে।

এখন, f(2) নির্ণয় করি,
f(2) = 23 - 3(22) + a(2) - 6
⇒ f(2) = 8 - 12 + 2a - 6
⇒ f(2) = 2a - 10

শর্তমতে, f(2) = 0
⇒ 2a - 10 = 0
⇒ 2a = 10
⇒ a = 5

১৫,০৯৯.
৪/৫, ৮/৯ এবং ২/৫ এর গ.সা.গু কত?
  1. ৪৫/২
  2. ২/৪৫
  3. ৪/৪৫
  4. ১/৪৫
সঠিক উত্তর:
২/৪৫
উত্তর
সঠিক উত্তর:
২/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫, ৮/৯ এবং ২/৫ এর গ.সা.গু কত?

সমাধান:
৪, ৮, ২ এর গ.সা.গু = ২
৫, ৯, ৫ এর ল.সা.গু = ৪৫

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
= ২/৪৫
১৫,১০০.
5a = 3125 হলে, 5(a - 3) এর মান কত?
  1. 25
  2. 5
  3. 125
  4. 0
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: 5a = 3125 হলে, 5(a - 3) এর মান কত?

সমাধান:
5a = 3125     
⇒ 5a = 55
⇒ a = 5

∴ 5(a - 3) = 5(5 - 3)
= 52
= 25