বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৪৮ / ৪৭৫ · ১৪,৭০১১৪,৮০০ / ৪৭,৮৩৩

১৪,৭০১.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 5 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 9 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?  
  1. ক) 60
  2. খ) 55
  3. গ) 45
  4. ঘ) 58
সঠিক উত্তর:
ক) 60
উত্তর
সঠিক উত্তর:
ক) 60
ব্যাখ্যা
মনেকরি 
শ্রেণির ছাত্র সংখ্যা x  জন 

5 জন বসতে বেঞ্চ লাগে 1টি  
x জন বসতে বেঞ্চ লাগে x/5 টি
মোট বেঞ্চ = 5 + x/5

আবার 
3 জন বসতে বেঞ্চ লাগে 1টি 
x - 9 জন বসতে বেঞ্চ লাগে (x - 9)/3

প্রশ্নমতে, 
5 + x/5 = (x - 9)/3
(25 + x)/5 = (x - 9)/3
5x- 45 = 75 + 3x 
5x - 3x = 75 + 45 
2x = 120
x = 60

শ্রেণির ছাত্র সংখ্যা 60 জন 
১৪,৭০২.
2x2 - 2 = 3x হলে x3 - (1/x3) এর মান কত?
  1. 9/8
  2. 63/8
  3. 39/8
  4. 43/8
সঠিক উত্তর:
63/8
উত্তর
সঠিক উত্তর:
63/8
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 2 = 3x হলে x3 - (1/x3) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
2x2 - 2 = 3x
বা, 2(x2 - 1) = 3x
বা, (x2 - 1)/x = 3/2
∴ x - 1/x = 3/2

∴ x3 - 1/x3 = (x - 1/x)3 + 3x . 1/x (x - 1/x)
= (3/2)3 + 3 × (3/2)
= (27/8) + (9/2)
= (27 + 36)/8
= 63/8
১৪,৭০৩.
যদি S = {2, 8, 5, 7, 3, 12, 17, 15} হয় তবে সেট S এর গড় ও মধ্যকের পার্থক্য কত?
  1. 1.00
  2. 0.13
  3. 2.13
  4. 1.13
সঠিক উত্তর:
1.13
উত্তর
সঠিক উত্তর:
1.13
ব্যাখ্যা
প্রশ্ন: যদি S = {2, 8, 5, 7, 3, 12, 17, 15} হয় তবে সেট S এর গড় ও মধ্যকের পার্থক্য কত?

সমাধান:
উপাত্ত গুলোকে মস্নের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই {2, 3, 5, 7, 8, 12, 15, 17}
মোট উপাত্ত, n = 8 টি ।
মধ্যক = 1/2 × {n/2 তমপদ + (n/2 + 1) তমপদ}
= 1/2 × {8/2 তমপদ + (8/2 + 1) তমপদ}
= 1/2 × {4 তমপদ + 5 তমপদ}
= 1/2 × (7 + 8)
=15/2
∴ মধ্যক = 7.50
∴  গড় = (2 + 3 + 5 + 7 + 8 + 12 + 15 + 17)/8
= 69/8
= 8.63
∴ পার্থক্য = 8.63 - 7.50
            = 1.13
১৪,৭০৪.
নিচের কোন বহুপদীর একটি উৎপাদক a + 4?
  1. a2 + 7a - 120
  2. a3 + 3a - 8a
  3. a+ 14a + 40
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
a+ 14a + 40
উত্তর
সঠিক উত্তর:
a+ 14a + 40
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বহুপদীর একটি উৎপাদক a + 4?

সমাধান:
a = - 4 হলে, 
a2 + 7a - 120
= (- 4)2 + 7 · (- 4) - 120
= 16 - 28 - 120
= - 132 ≠ 0

a3 + 3a - 8a
= (- 4)3 + 3 (- 4) - 8 (- 4)
= - 64 - 12 + 32
= - 44 ≠ 0

a+ 14a + 40
= (- 4)2 + 14(- 4) + 40
= 16 - 56 + 40
= 0

∴ (a + 4),  a+ 14a + 40 এর একটি উৎপাদক।
১৪,৭০৫.
4x4 - 25x2 + 36 এর উৎপাদক কত?
  1. (x2 + 8)(2x - 3)(2x + 3)
  2. (x2 + 4)(2x + 3)(2x + 3)
  3. (x2 - 4)(2x + 3)(2x - 3)
  4. (x2 - 2)(2x - 3)(2x + 3)
সঠিক উত্তর:
(x2 - 4)(2x + 3)(2x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x2 - 4)(2x + 3)(2x - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: 4x4 - 25x2 + 36 এর উৎপাদক কত?

সমাধান:
4x4 - 25x2 + 36
= (2x2)2 - 2·2x2·6 + 62 - x2
= (2x2 - 6)2 - x2
= (2x2 - 6 + x)(2x2 - 6 - x)
= (2x2 + x - 6)(2x2 - x - 6)
= (2x2 + 4x - 3x - 6)(2x2 - 4x + 3x - 6)
= {2x(x + 2) - 3(x + 2)}{2x(x - 2) + 3(x - 2)}
= (x + 2)(2x - 3)(x - 2)(2x + 3)
= (x2 - 4)(2x + 3)(2x - 3)

সঠিক উত্তর: গ) (x2 - 4)(2x + 3)(2x - 3)

১৪,৭০৬.
11 + 18 + 25 + 32 + ......... ধারাটির 29 টি পদের সমষ্টি কত?
  1. 2131
  2. 3131
  3. 3161
  4. 3260
সঠিক উত্তর:
3161
উত্তর
সঠিক উত্তর:
3161
ব্যাখ্যা
প্রশ্ন: 11 + 18 + 25 + 32 + ......... ধারাটির 29 টি পদের সমষ্টি কত?

সমাধান:
১৪,৭০৭.
৮টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২১। সম্মিলিতভাবে ১২টি সংখ্যার গড় কত?
  1. ২৭.৪৭
  2. ৩০.৫৭
  3. ৩৩.৬৭
  4. ৩৫.৭৭
সঠিক উত্তর:
৩৩.৬৭
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৬৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২১। সম্মিলিতভাবে ১২টি সংখ্যার গড় কত?

সমাধান:
৮টি সংখ্যার সমষ্টি = (৪০ × ৮) = ৩২০
৪টি সংখ্যার সমষ্টি = (৪ × ২১) = ৮৪

∴ ১২টি সংখ্যার গড় = (৩২০ + ৮৪) / ১২ = ৩৩.৬৭ (প্রায়)

উত্তর- ৩৩.৬৭ (প্রায়)

১৪,৭০৮.
১২০° কোণটি হলো -
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. প্রবৃদ্ব কোণ
  4. সমকোণ
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০° কোণটি হলো -

সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ব কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

∴ ১২০° কোণটি হলো স্থূলকোণ।
১৪,৭০৯.
ক, খ ও গ একজাতীয় রাশি এবং কঃখ = ৩ঃ৪, খঃগ = ৬ঃ৭ হলে কঃখঃগ = ?
  1. ক) ৮ঃ৯ঃ১২
  2. খ) ৯ঃ১২ঃ১৪
  3. গ) ৬ঃ৮ঃ২১
  4. ঘ) ১৪ঃ৯ঃ১২
সঠিক উত্তর:
খ) ৯ঃ১২ঃ১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ঃ১২ঃ১৪
ব্যাখ্যা

দেওয়া আছে, কঃখ = ৩ঃ৪ = ৯ঃ১২ (৩ দ্বারা গুণ করে)
এবং খঃগ = ৬ঃ৭ = ১২ঃ১৪ (২ দ্বারা গুণ করে)
সুতরাং কঃখঃগ = ৯ঃ১২ঃ১৪।

১৪,৭১০.
ফলের দোকান থেকে ১৮০ টি লিচু কিনে আনা হলো। দুই দিন পর ৯টি লিচু পচে গেল। শতকরা কতটি লিচু ভাল আছে?
  1. ৯৫%
  2. ৯০%
  3. ৮৫%
  4. ৮০%
সঠিক উত্তর:
৯৫%
উত্তর
সঠিক উত্তর:
৯৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ফলের দোকান থেকে ১৮০ টি লিচু কিনে আনা হলো। দুই দিন পর ৯টি লিচু পচে গেল। শতকরা কতটি লিচু ভাল আছে?

সমাধান:
ফলের দোকান থেকে ১৮০ টি লিচু কিনে আনা হলো।
 দুই দিন পর ৯টি লিচু পচে গেল।

শতকরা লিচু পচে গেছে = (৯/১৮০) × ১০০%
= ৫%

∴ শতকরা লিচু ভালো আছে = ১০০% - ৫%
= ৯৫%
১৪,৭১১.
একটি অনুষ্ঠানে কিছু লােক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 190 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লােক ছিল?
  1. 19 জন
  2. 25 জন
  3. 17 জন
  4. 20 জন
সঠিক উত্তর:
20 জন
উত্তর
সঠিক উত্তর:
20 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লােক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 190 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লােক ছিল?

সমাধান:
মনে করি,
ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল।
প্রশ্নানুসারে, 
nC2 = 190
⇒ n!/{2!(n - 2)!} = 190
⇒ {n(n - 1)(n - 2)!}/{2!(n - 2)!} = 190
⇒ n(n - 1)/2 = 190
⇒ n(n - 1) = 380
⇒ n2 - n - 380 = 0
⇒ n2 - 20n + 19n - 380 = 0
⇒ n(n - 20) + 19(n - 20) = 0
⇒ (n + 19)(n - 20) = 0
হয়, (n + 19) = 0
∴ n = - 19  ; [ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]

অথবা,
n - 20 = 0
∴ n = 20

সুতরাং ঐ অনুষ্ঠানে 20 জন লোক ছিল।

১৪,৭১২.
একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ১৮ মিটার
  3. ৮.৫ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের এক বাহুর = ১২ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = (৩ × বাহুর দৈর্ঘ্য) একক।
= (৩ × ১২) মিটার
= ৩৬ মিটার

ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর = a একক

প্রশ্নমতে,
৪a = ৩৬
∴ a = ৯

∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৯ মিটার।
১৪,৭১৩.
একটি মোবাইলের আকার ৫ সে. মি. × ৪ সে. মি. × ১ সে. মি. হলে ৫০ সে. মি. দৈর্ঘ্য, ৪০ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি মোবাইল রাখা যাবে? 
  1. ২০০০ টি
  2. ২৪০০ টি
  3. ২৬০০ টি
  4. ৩০০০ টি
সঠিক উত্তর:
৩০০০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইলের আকার ৫ সে. মি. × ৪ সে. মি. × ১ সে. মি. হলে ৫০ সে. মি. দৈর্ঘ্য, ৪০ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি মোবাইল রাখা যাবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সাবানের আয়তন = (৫ × ৪ × ১) ঘন সে.মি.
= ২০ ঘন সে.মি. 

আবার, 
বাক্সের আয়তন = (৫০ × ৪০ × ৩০) ঘন সে.মি.
= ৬০০০০ ঘন সে.মি. 

∴ মোবাইল রাখা যাবে = ৬০০০০/২০ টি 
= ৩০০০টি
১৪,৭১৪.
আলমের আয় কমলের আয়ের ৮০% হলে কমলের আয় আলমের আয়ের -
  1. ক) ১২৫%
  2. খ) ১১৬%
  3. গ) ৮০%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
ক) ১২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৫%
ব্যাখ্যা

মনেকরি, কমলের আয় x টাকা
∴ আলমের আয় x এর ৮০% = ( x × (৮০/১০০)) টাকা = ৪x/৫ টাকা
আলমের আয় ৪x/৫ হলে কমলের আয় x টাকা
∴ ” ” ১ ” ” ” ৫x/৪x ”
∴ ” ” ১০০ ” ” ” (৫x × ১০০)/৪x ”
= ১২৫%

১৪,৭১৫.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৫ : ১৪
  2. খ) ৬ : ১৭
  3. গ) ৫ : ১২
  4. ঘ) ৭ : ১৫
সঠিক উত্তর:
ক) ৫ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। 
 
৪ : ৭ এবং ৫ : ৮  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৪ × ৫) : (৭ × ৮) = ২০ : ৫৬ = ৫ : ১৪
১৪,৭১৬.
নিচের কোনটি 3x2 - x - 14 এর একটি উৎপাদক?
  1. ক) 3x + 7
  2. খ) 3x - 7
  3. গ) x - 2
  4. ঘ) 2x - 2
সঠিক উত্তর:
খ) 3x - 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 3x - 7
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 3x2 - x - 14 এর একটি উৎপাদক?

সমাধান:
3x2 - x - 14
= 3x2 - 7x + 6x - 14
= x(3x - 7) + 2(3x - 7)
= (3x - 7) (x + 2)
১৪,৭১৭.
৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান:
৪০ এবং ৪৬ এর গ. সা. গু. ই হবে নির্ণেয় বালকের সংখ্যা হবে।
∴ ৪০ এবং ৪৬ এর গ. সা. গু. = ২

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ২ জন।
১৪,৭১৮.
একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ, মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য ২১০০ টাকা। মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য হার্ড ড্রাইভের মূল্যের তিন-চতুর্থাংশ। যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে ১২০ টাকা বেশি হয়, তাহলে প্রিন্টারের মূল্য কত টাকা?
  1. ৪৮০ টাকা
  2. ৩৯০ টাকা
  3. ৫১০ টাকা
  4. ৯০০ টাকা
সঠিক উত্তর:
৫১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ, মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য ২১০০ টাকা। মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য হার্ড ড্রাইভের মূল্যের তিন-চতুর্থাংশ। যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে ১২০ টাকা বেশি হয়, তাহলে প্রিন্টারের মূল্য কত টাকা?

সমাধান:
ধরি,
হার্ড ড্রাইভের মূল = ৪x টাকা
প্রিন্টার ও মনিটরের একত্রে মূল্য = ৩x টাকা

প্রশ্নমতে,
৩x + ৪x = ২১০০
⇒ ৭x = ২১০০
∴ x = ৩০০ টাকা

∴ প্রিন্টার ও মনিটরের মূল্য = ৩ × ৩০০ = ৯০০ টাকা।
∴ মনিটরের মূল্য = (৯০০ - ১২০)/২ = ৭৮০/২ = ৩৯০ টাকা।

∴ প্রিন্টারের মূল্য = ৩৯০ + ১২০ = ৫১০ টাকা।
১৪,৭১৯.
১.১ ও ০.০১ এর গুণফল -
  1. ০.০১১
  2. ১.১১
  3. ০.১১১
  4. ০.১১০
সঠিক উত্তর:
০.০১১
উত্তর
সঠিক উত্তর:
০.০১১
ব্যাখ্যা

১.১ × ০.০১ = ০.০১১

১৪,৭২০.
A, B এবং C একটি ব্যবসার জন্য মোট ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। A, B-এর চেয়ে ১০০০০ টাকা বেশি এবং B, C-এর চেয়ে ৫,০০০ টাকা বেশি বিনিয়োগ করেন। C এর বিনিয়োগের পরিমাণ কত?
  1. ১৮০০০ টাকা
  2. ১৫০০০ টাকা
  3. ১০০০০ টাকা
  4. ২০০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এবং C একটি ব্যবসার জন্য মোট ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। A, B-এর চেয়ে ১০০০০ টাকা বেশি এবং B, C-এর চেয়ে ৫,০০০ টাকা বেশি বিনিয়োগ করেন। C এর বিনিয়োগের পরিমাণ কত?

সমাধান:
মনে করি,
C এর বিনিয়োগের পরিমাণ x টাকা
B এর বিনিয়োগের পরিমাণ (x + ৫০০০) টাকা
A এর বিনিয়োগের পরিমাণ (x + ৫০০০ + ১০০০০) বা (x + ১৫০০০) টাকা

শর্তমতে,
x + (x + ৫০০০) + (x + ১৫০০০) = ৫০০০০
বা, ৩x + ২০০০০ = ৫০০০০
বা, ৩x = ৫০০০০ - ২০০০০
বা, ৩x = ৩০০০০
বা, x = ৩০০০০/৩
∴ x = ১০০০০

∴ C এর বিনিয়োগের পরিমাণ ১০০০০ টাকা।

১৪,৭২১.
একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৬ কি.মি./ ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ ঘণ্টা
  3. ৫৪ কি.মি./ ঘণ্টা
  4. ৫৬ কি.মি./ ঘণ্টা
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৪০ × ৬০)}/(৪০ + ৬০)
= ৪৮০০/১০০
= ৪৮ কি.মি./ ঘণ্টা
১৪,৭২২.
1 - a2 + 2ab - b2 এর একটি উৎপাদক (1 + a - b) হলে অপরটি কত?
  1. (1 + a + b)
  2. (1 - a + b)
  3. (1 - a - b)
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
(1 - a + b)
উত্তর
সঠিক উত্তর:
(1 - a + b)
ব্যাখ্যা
প্রশ্ন: 1 - a2 + 2ab - b2 এর একটি উৎপাদক (1 + a - b) হলে অপরটি কত?

সমাধান: 
1 - a2 + 2ab - b
= 1 - (a2 - 2ab + b2
= (1)2 - (a - b)
= {1 + (a - b)} {1 - (a - b)} 
= (1 + a - b) (1 - a + b) 
১৪,৭২৩.
একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে?
  1. π : 2
  2. 2 : π
  3. π : 2√π
  4. 2√π : π
সঠিক উত্তর:
π : 2√π
উত্তর
সঠিক উত্তর:
π : 2√π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে?

সমাধান: 
প্রশ্নমতে,

বৃত্তের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বা, πr2 = a2
বা, a = r√π

সুতরাং বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা = 2πr : 4a = 2πr : 4 × r√π = π : 2√π
১৪,৭২৪.
একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা ২০ মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য যে নল আছে তা খুলে দিলে ট্যাঙ্কটি ৪০ মিনিটে খালি হয়। ট্যাঙ্কটি ১/৪ পূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসাথে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ৪০ মিনিট
  2. ৩০ মিনিট
  3. ২৮ মিনিট
  4. ২৫ মিনিট
সঠিক উত্তর:
৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা ২০ মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য যে নল আছে তা খুলে দিলে ট্যাঙ্কটি ৪০ মিনিটে খালি হয়। ট্যাঙ্কটি ১/৪ পূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসাথে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান:
প্রশ্নমতে,
ট্যাঙ্কটি ১ মিনিটে পূর্ণ হয় = (১/২০) - (১/৪০) অংশ
= (২ - ১)/৪০
= ১/৪০ অংশ

অতএব, দুটি নল খুলা থাকলে ট্যাঙ্কটি ৪০ মিনিটে পূর্ণ হবে।

ট্যাঙ্কটি ১/৪ অংশ পূর্ণ হলে, খালি আছে = (১ - ১/৪) অংশ
= ৩/৪ অংশ

∴ বাকি ৩/৪ অংশ পূর্ণ হতে সময় লাগবে = {(৩/৪) × ৪০} মিনিট
= ৩০ মিনিট
১৪,৭২৫.
যদি a + 3b = 6 এবং ab = 3 হয়, তাহলে a এর মান কত হবে?
  1. - 2
  2. 6
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + 3b = 6 এবং ab = 3 হয়, তাহলে a এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
a + 3b = 6 ....... (1)
এবং, ab = 3
⇒ b = 3/a ......... (2)

(1) নং সমীকরণে b এর মান বসিয়ে পাই,
a + 3 × (3/a) = 6
⇒ a + (9/a) = 6
⇒ (a2 + 9)/a = 6
⇒ a2 + 9 = 6a
⇒ a2 - 6a + 9 =0
⇒ a2 - 2 · a · 3 + 32 = 0
⇒ (a - 3)2 = 0
⇒ a - 3 = 0
∴ a = 3

১৪,৭২৬.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কমপক্ষে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 3/8
  2. খ) 5/8
  3. গ) 1/8
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
ঘ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/2
ব্যাখ্যা
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
 = 8 টি

তাহলে  কমপক্ষে দুইটি টেল পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HTT, THT, TTH, TTT}
 = 4টি।
কমপক্ষে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা, = 4/8 = 1/2
১৪,৭২৭.
  1. ক) S = {1}
  2. খ) S = {3}
  3. গ) S = {2}
  4. ঘ) S = ∅
সঠিক উত্তর:
ঘ) S = ∅
উত্তর
সঠিক উত্তর:
ঘ) S = ∅
ব্যাখ্যা

(z - 2)/(z-1) = 2 -1/(z-1)
⇒ (z - 2)/(z -1) + 1/(z - 1) =2
⇒ (z - 1)/(z - 1) =2
⇒ 1 = 2 [ যা অসম্ভব]
সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই
নির্ণেয় সমাধান সেট S =∅

১৪,৭২৮.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। পরিসীমা ১৮০ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) 30 মিটার
  2. খ) 60 মিটার
  3. গ) 40 মিটার
  4. ঘ) 70 মিটার
সঠিক উত্তর:
খ) 60 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 60 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। পরিসীমা ১৮০ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের বিস্তার = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার

আমরা জানি,
পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2(2x + x)
= 6x

প্রশ্নমতে,
6x = 180
∴ x = 30

∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার
= (2 × 30) মিটার
= 60 মিটার
১৪,৭২৯.
মুনাফার হার শতকরা ৮ টাকা হলে ৬৫০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?
  1. ২৭৩ টাকা
  2. ২৬০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩২০ টাকা
সঠিক উত্তর:
২৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফার হার শতকরা ৮ টাকা হলে ৬৫০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৬৫০ টাকা 
সময়, n = ৫ বছর
মুনাফার হার, r = ৮%

আমরা জানি,
মুনাফা, I = Pnr/১০০ 
= (৬৫০ × ৫ × ৮)/১০০
= ২৬০ টাকা
১৪,৭৩০.
একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০৪ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর উচ্চতা কত সে.মি.?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০৪ বর্গ সে.মি.। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ৫ : ৪ : ৩ হয়, তবে এর উচ্চতা কত সে.মি.?

সমাধান:
ধরি,
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 5x সে.মি.
ঘনবস্তুর প্রস্থ, b = 4x সে.মি.
এবং উচ্চতা, c = 3x সে.মি.

আমরা জানি,
আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 2(ab + bc + ca)
⇒ 1504 = 2(5x × 4x + 4x × 3x + 3x × 5x)
⇒ 2(20x2 + 12x2 + 15x2) = 1504
⇒ 47x2 =1504/2
⇒ 47x2 = 752
⇒ x2 = 16
∴ x = 4

অতএব, উচ্চতা = 3 × 4 = 12 সে.মি.
১৪,৭৩১.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
x ও y এর মানের সমষ্টি = ২ × ৯
                                    = ১৮

দেয়া আছে z = ১২
x, y এবং z এর মানের সমষ্টি = ১৮  + ১২ = ৩০
x, y এবং z এর মানের গড় = ৩০/৩ = ১০
১৪,৭৩২.
দুইটি সরলরেখা পরস্পরের উপর সমাপতিত হলে কয়টি বিন্দুতে ছেদ করে? 
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. কোনো বিন্দুতে মিলিত হয় না
সঠিক উত্তর:
অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
অসংখ্য
ব্যাখ্যা
সরলরেখা: 
- দুইটি সরলরেখা সমান্তরাল হলে কোন বিন্দুতে ছেদ করবে না। 
- দুইটি সরলরেখা আড়াআড়িভাবে সর্বোচ্চ একটি বিন্দুতে ছেদ করতে পারে। 
- দুইটি সরলরেখা পরস্পরের উপর সমাপতিত হলে উক্ত রেখা দুইটি অসংখ্য বিন্দুতে মিলিত হয়। 
১৪,৭৩৩.
একটি জমির দৈর্ঘ্য ১২০ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। ঐ জমির পরিমাণ কত?
  1. ৮ কাঠা
  2. ১০ কাঠা
  3. ১২ কাঠা
  4. ১৫ কাঠা
সঠিক উত্তর:
১২ কাঠা
উত্তর
সঠিক উত্তর:
১২ কাঠা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য ১২০ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। ঐ জমির পরিমাণ কত?

সমাধান: 
জমির ক্ষেত্রফল = (১২০ × ৭২) বর্গফুট
= ৮৬৪০ বর্গফুট

আমরা জানি,
৭২০ বর্গফুট = ১ কাঠা
৮৬৪০ বর্গফুট = ৮৬৪০/৭২০ কাঠা
= ১২ কাঠা
১৪,৭৩৪.
সাদিকের সম্পত্তির ৫/৮ অংশের মূল্য ৫৭৬৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
  1. ৫৯২৪ টাকা
  2. ৬৪৫২ টাকা
  3. ৬৯১৮ টাকা
  4. ৭২২৪ টাকা
সঠিক উত্তর:
৬৯১৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৯১৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সাদিকের সম্পত্তির ৫/৮ অংশের মূল্য ৫৭৬৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?

সমাধান:
সম্পত্তির ৫/৮ অংশ = ৫৭৬৫ টাকা
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৫৭৬৫ × (৮/৫) টাকা
∴ ৩/৪ অংশ = (৫৭৬৫ × ৮ × ৩)/(৫ × ৪) টাকা
= ৬৯১৮ টাকা
১৪,৭৩৫.
একটি বৃত্তের পরিধি এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের বাহু যথাক্রমে 40 সে.মি. এবং 26 সে.মি. বৃত্তের ক্ষেত্রফল কত? 
  1. 1386 বর্গ সে. মি. 
  2. 1286 বর্গ সে. মি. 
  3. 1186 বর্গ সে. মি. 
  4. 1486 বর্গ সে. মি. 
সঠিক উত্তর:
1386 বর্গ সে. মি. 
উত্তর
সঠিক উত্তর:
1386 বর্গ সে. মি. 
ব্যাখ্যা
ধরি 
বৃত্তের ব্যাসার্ধ r
আয়তক্ষেত্রের পরিসীমা= 2(40 + 26) =132

প্রশ্নমতে,
2πr = 132
r = 132/2π
  =66 × 7/22
  = 21 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = (22/7) × 212
                         = 22× 21× 21/7
                         = 1386 বর্গ সে. মি.
১৪,৭৩৬.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত? 
  1. ক) ৯
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত? 

সমাধান
মনে করি, 
লব/হর = ২ক/৩ক

প্রশ্নানুসারে,
(২ক - ৬)/৩ক = (২/৩) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১২ক = ১৮ক - ৫৪
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪ 
∴ ক = ৯
লব = ২ক = ২ × ৯ = ১৮ 

∴ ভগ্নাংশটির লব = ১৮ । 
১৪,৭৩৭.
যদি a = - 3 এবং b = 2 হয়, তাহলে 8a3 + 36a2b + 54ab2 + 27b3 এর মান কত? 
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a = - 3 এবং b = 2 হয়, তাহলে 8a3 + 36a2b + 54ab2 + 27b3 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
a = - 3
এবং b = 2 

প্রদত্ত রাশি = 8a3 + 36a2b + 54ab2 + 27b3
=(2a)3 + 3·(2a)2·3b + 3·2a·(3b)2 + (3b)3
= (2a + 3b)3
= {2 × (- 3) + 3 × (2)}3
= (- 6 + 6)3
=(0)3
= 0

১৪,৭৩৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ক) ৩√৩
  2. খ) ৪√৩
  3. গ) ৬√৩
  4. ঘ) ৯√৩
সঠিক উত্তর:
ঘ) ৯√৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯√৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a  =৬ সেন্টিমিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) a2
= (√৩/৪) (৬)2
= (√৩/৪) × ৩৬ 
= ৯√৩ বর্গ সেন্টিমিটার
১৪,৭৩৯.
এক ব্যক্তি ৫২০০ টাকার একটি অংশ ৬% মুনাফায় বিনিয়োগ করেন। অবশিষ্ট টাকা ৭% মুনাফায় বিনিয়োগ করেন। বছর শেষে ৩২২ টাকা মুনাফা পেলে তিনি ৬% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?
  1. ১০০০ টাকা
  2. ৩২০০ টাকা
  3. ৪২০০ টাকা
  4. ৪৫০০ টাকা
সঠিক উত্তর:
৪২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৫২০০ টাকার একটি অংশ ৬% মুনাফায় বিনিয়োগ করেন। অবশিষ্ট টাকা ৭% মুনাফায় বিনিয়োগ করেন। বছর শেষে ৩২২ টাকা মুনাফা পেলে তিনি ৬% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?

সমাধান:
মনে করি,
তিনি ৬% মুনাফায় x টাকা বিনিয়োগ করেছেন। 
সুতরাং তিনি ৭% মুনাফায় (৫২০০ - x) টাকা বিনিয়োগ করেছেন।

x টাকার ১ বছরের মুনাফা = ৬x/১০০ টাকা 

(৫২০০ - x) টাকার ১ বছরের মুনাফা = {৭(৫২০০ - x)}/১০০ টাকা।

প্রশ্নানুসারে,
৬x/১০০ + {৭(৫২০০ - x)}/১০০ = ৩২২
⇒ ৬x + ৩৬৪০০ - ৭x = ৩২২০০
⇒ - x = - ৪২০০
∴ x = ৪২০০

∴ ঐ ব্যক্তি ৬% মুনাফায় ৪২০০ টাকা বিনিয়োগ করে।
১৪,৭৪০.
x-3 - 0.001 = 0 হলে, x2 এর মান-
  1. ক) 1/100
  2. খ) 1/10
  3. গ) 10
  4. ঘ) 100
সঠিক উত্তর:
ঘ) 100
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100
ব্যাখ্যা

x-3 - 0.001 = 0
⇒ x-3 = 0.001
⇒ (1/x)3 = 1/1000
⇒ (1/x)3 = (1/10)3
⇒ x3 = 103
∴ x = 10
∴ x2 = 102 = 100

১৪,৭৪১.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৬ ও ১২ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
  1. ৩.৫ ঘণ্টায়
  2. ৪ ঘণ্টায়
  3. ৬ ঘণ্টায়
  4. ৩ ঘণ্টায়
সঠিক উত্তর:
৪ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৬ ও ১২ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?

সমাধান: 
৬ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/৬ অংশ 

১২ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১২ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/৬) + (১/১২) অংশ
=(২ + ১)/১২ অংশ
= ৩/১২ অংশ
= ১/৪ অংশ

দুইটি নল দ্বারা
১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৪)/১  = ৪ ঘণ্টায়

১৪,৭৪২.
12 - 3x ≥ 2x + 17 অসমতার সমাধান কোনটি?
  1. x ≥ - 1
  2. x ≤ 1
  3. x ≥ 1
  4. x ≤ - 1
সঠিক উত্তর:
x ≤ - 1
উত্তর
সঠিক উত্তর:
x ≤ - 1
ব্যাখ্যা

প্রশ্ন: 12 - 3x ≥ 2x + 17 অসমতার সমাধান কোনটি?

সমাধান:
12 - 3x ≥ 2x + 17
⇒ - 3x - 2x ≥ 17 - 12
⇒ - 5x ≥ 5
⇒ x ≤ -1 [কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়]

∴ সমাধান হলো x ≤ -1.

১৪,৭৪৩.
+৩+৫+ ………. +৩১ = কত?
  1. ক) ২৫৬৮
  2. খ) ৫৫৮৪
  3. গ) ৫৪৫৬
  4. ঘ) ৫২৫৪
সঠিক উত্তর:
গ) ৫৪৫৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪৫৬
ব্যাখ্যা

স্বাভাবিক সংখ্যার বর্গের ধারাঃ ১+৩+৫+ ………. + n
ধারাটির সমষ্টি = [n(n+১)(২n+১)]/৬
এখন, প্রশ্নোক্ত ধারাটি,
+৩+৫+ ………. +৩১
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ......... + ৩১) - (২ + ৪ + ৬ + ...... + ৩০)
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ......... + ৩১) - ২ (১ + ২ + ৩ + ......... + ১৫)
= [৩১(৩১ + ১)(২ X ৩১ + ১)]/৬ - ৪ X [১৫(১৫+১)(২X১৫ + ১)]/৬
= ১০৪১৬ - ৪৯৬০
= ৫৪৫৬

১৪,৭৪৪.
যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, তবে θ = ?
  1. 30°
  2. 45°
  3. 35°
  4. 60°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, তবে θ = ?

সমাধান: 
দেওয়া আছে, 
1 + tan2θ = 4
⇒ sec2θ = 4 ; [sec2θ = 1 + tan2θ]
⇒ (secθ)2 = (2)2
⇒ secθ = 2
⇒ secθ = sec60°
∴ θ = 60°

১৪,৭৪৫.
এক ব্যক্তি ১০০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৮ মাস পরে ১০৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক লাভ শতকরা কত টাকা? 
  1. ১২%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ১০০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৮ মাস পরে ১০৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক লাভ শতকরা কত টাকা? 

সমাধান: 
লাভ = (১০৮০ - ১০০০) টাকা = ৮০ টাকা 

১০০০ টাকায় ৮ মাসে লাভ হয় = ৮০ টাকা 
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(১০০০ × ৮) টাকা 
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(১০০০ × ৮) টাকা 
= ১২ টাকা 

∴ বাৎসরিক শতকরা লাভ = ১২ টাকা ।
১৪,৭৪৬.
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ৪৩৭৪
  2. খ) ৪৪৬৪
  3. গ) ৪৩৮৪
  4. ঘ) ৫২৩৪
সঠিক উত্তর:
ক) ৪৩৭৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৩৭৪
ব্যাখ্যা
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৬৪২০
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ২০৪৬

অতএব, নির্ণেয় পার্থক্য
= ৬৪২০ - ২০৪৬
= ৪৩৭৪
১৪,৭৪৭.
একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সে.মি অপর দুই বাহুর অন্তর 6 সে.মি হলে লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 7 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 9 সে.মি
  4. ঘ) 10 সে.মি
সঠিক উত্তর:
গ) 9 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
গ) 9 সে.মি
ব্যাখ্যা

ধরি, লম্ব = a, অতিভূজ = a + 6
∴ (a + 6)2 = a2 + 122
বা, a2 + 12a + 36 = a2 + 144
বা, 12a = 108
∴ a = 9
∴ লম্ব = 9 cm

১৪,৭৪৮.
2x + 3y = 10 এবং 2x - 3y = 8 হলে, x, y এর মান কত?
  1. 1/4, 9/2
  2. 2/3, 9/4
  3. 9/2, 1/3
  4. 5/2, 1/4
সঠিক উত্তর:
9/2, 1/3
উত্তর
সঠিক উত্তর:
9/2, 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y = 10 এবং 2x - 3y = 8 হলে, x, y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 10
2x - 3y = 8

(i) হতে (ii) বিয়োগ করে পাই,
(2x + 3y) - (2x - 3y) = 10 - 8
⇒ 2x + 3y - 2x + 3y = 2 
⇒ 6y = 2 
⇒ y = 2/6
⇒y = 1/3

(i) হতে (ii) যোগ করে পাই,
(2x + 3y) + (2x - 3y) = 10 + 8 
⇒ 2x + 3y + 2x - 3y = 18 
⇒ 4x = 18 
⇒ x = 18/4
⇒ x = 9/2

১৪,৭৪৯.
a2 - 5a - 6 এর উৎপাদকসমূহ কোনটি?
  1. (a - 3)(a + 2)
  2. (a - 6)(a + 1)
  3. (a + 6)(a - 1)
  4. (a + 3)(a - 2)
সঠিক উত্তর:
(a - 6)(a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a - 6)(a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন:  a2 - 5a - 6 এর উৎপাদকসমূহ কোনটি?

সমাধান:
a2 - 5a - 6
= a2 - 6a + a - 6
= a(a - 6) + 1(a - 6)
= (a - 6)(a + 1)
১৪,৭৫০.
a2 + b2 + c2 - 2ab - 2bc এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ক) ab
  2. খ) 2ac
  3. গ) 2a
  4. ঘ) -2ac
সঠিক উত্তর:
খ) 2ac
উত্তর
সঠিক উত্তর:
খ) 2ac
ব্যাখ্যা

আমরা জানি, ( a - b + c )2 = a2 + b2 + c2 - 2ab - 2bc + 2ac
∴ a2 + b2 + c2 - 2ac - 2bc রাশির সাথে 2ac যোগ করলে আমরা ( a - b + c )2 রাশি পাব যা একটি পূর্ণ বর্গ সংখ্যা

১৪,৭৫১.
যদি ২ক = ৩খ = ৪গ হয়, ক : খ : গ = কত? 
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৩ : ৬ : ৪
  3. গ) ৬ : ৩ : ৪
  4. ঘ) ৪ : ৩ : ৩
সঠিক উত্তর:
ক) ৬ : ৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ : ৪ : ৩
ব্যাখ্যা
ধরি,
২ক = ৩খ = ৪গ = k 

২ক=k 
ক = k/২
খ = k /৩
গ = k /৪
ক : খ : গ = k/২ : k/৩ : k/৪
                = ১/২ : ১/৩ : ১/৪ 
                = (১/২) × ১২ : (১/৩) × ১২ : (১/৪) × ১২
                = ৬ : ৪ : ৩
১৪,৭৫২.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৫ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
  1. ১২০০০ লিটার
  2. ৩০০০০ লিটার
  3. ৩৬০০০ লিটার
  4. ২৪০০০ লিটার
সঠিক উত্তর:
৩০০০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৫ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?

সমাধান: 
চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার = ৩০০ সে.মি.
চৌবাচ্চাটির প্রস্থ ২ মি. = ২০০ সে.মি. 
 চৌবাচ্চাটির উচ্চতা ৫ মি. = ৫০০ সে.মি.

∴ চৌবাচ্চার আয়তন = (৩০০ × ২০০ × ৫০০) ঘন সে.মি.
= ৩০০০০০০০ ঘন সে.মি.

আমরা জানি,
১০০০ ঘন সে.মি. = ১ লিটার
∴ ৩০০০০০০০ ঘন সে.মি. = ৩০০০০০০০/১০০০
= ৩০০০০ লিটার
১৪,৭৫৩.
১০% হার মুনাফায় ৮,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১০,৫৬০ টাকা
  2. ১০,৬৪৮ টাকা
  3. ১০,৭০০ টাকা
  4. ১০,৯৭২ টাকা
সঠিক উত্তর:
১০,৬৪৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০,৬৪৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১০% হার মুনাফায় ৮,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে,
মূলধন, P = ৮,০০০ টাকা
মুনাফার হার, r = ১০% = ১০/১০০ = ১/১০
সময়, n = ৩ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৮,০০০(১ + ১/১০)
= ৮,০০০ × (১১/১০)
= ৮,০০০ × (১১/১০) × (১১/১০) × (১১/১০)
= ৮,০০০ × ১৩৩১/১০০০
= ১০,৬৪৮ টাকা

∴ চক্রবৃদ্ধি মূলধন = ১০,৬৪৮ টাকা।

১৪,৭৫৪.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি? 
  1. ১০০
  2. ১২০
  3. ১৫০
  4. ১৭৫
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি? 

সমাধান: 
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫/১০০ 
= ১৫০ 

আবার, 
৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০ 
= ৩০০ 

∴ বেশি = (৩০০ - ১৫০) 
= ১৫০ ।
১৪,৭৫৫.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 7/8
  3. 3/4
  4. 3/8
সঠিক উত্তর:
7/8
উত্তর
সঠিক উত্তর:
7/8
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:

তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 23= 8টি।

নমুনা বিন্দুগুলো হলো: {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}

কমপক্ষে একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো হলো: {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH}

∴ অনুকূল ঘটনার সংখ্যা = 7টি।

∴ কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা/মোট নমুনা বিন্দুর সংখ্যা
= 7/8

১৪,৭৫৬.
6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 360
  2. 480
  3. 240
  4. 120
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা
প্রশ্নঃ 6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান-
2 টি বিশেষ উপন্যাস একত্রে রেখে অর্থাৎ দুটি উপন্যাসকে একটি মনে করলে মোট উপন্যাস সংখ্যা হয় 5 টি।

5 টি উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 5! = 120
2 টি বিশেষ উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 2! = 2

∴ মোট বিন্যাস সংখ্যা = 120 × 2 = 240
১৪,৭৫৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. হলে উহার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ২২৫ বর্গ সে.মি.
  2. খ) ১৯৬ বর্গ সে.মি.
  3. গ) ১৬৯ বর্গ সে.মি.
  4. ঘ) ১৪৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ক) ২২৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) = 2(১৮ + ১২) সে.মি.
= ৬০ সে.মি.
শর্তমতে,
৪a = ৬০ (যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা = বর্গক্ষেত্রের পরিসীমা)
বা, a = ১৫
বা, a = ২২৫ বর্গ সে.মি.

১৪,৭৫৮.
4 টি 1 টাকার নোট এবং 8 টি 2 টাকার নোট একত্রে 8 টি 5 টাকার নোটের কত অংশ?
  1. 1/2
  2. 1/4
  3. 1/8
  4. 1/16
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টি 1 টাকার নোট এবং 8 টি 2 টাকার নোট একত্রে 8 টি 5 টাকার নোটের কত অংশ? 

সমাধান: 
4 টি 1 টাকার নোট = 4 টাকা 
8 টি 2 টাকার নোট = 16 টাকা 
___________________________ 
          ∴ মোট টাকা = 20 টাকা 

আবার, 
8 টি 5 টাকার নোট = 40 টাকা 

∴ 4 টি 1 টাকার নোট এবং 8 টি 2 টাকার নোট/ 8 টি 5 টাকার নোট
= 20 টাকা/40 টাকা 
= 1/2
১৪,৭৫৯.
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১০ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ১৪
  2. ১৬
  3. ১৮
  4. ২০
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১০ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১০ উইকেট পান
মোট রান দিয়েছেন = (২০ × ১০)
= ২০০ রান

পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান।
মোট রান = (৬ ×৪) = ২৪ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি  রান দিয়েছেন = (২০০ + ২৪)/(১০ + ৪)
= ২২৪/১৪
= ১৬
১৪,৭৬০.
একটি সমান্তর ধারার প্রথম পদ 22 এবং শেষ পদ - 11। যদি পদগুলোর সমষ্টি 66 হয়, তবে ধারাটিতে কতটি পদ আছে? 
  1. 11টি
  2. 10টি
  3. 18টি
  4. 12টি
সঠিক উত্তর:
12টি
উত্তর
সঠিক উত্তর:
12টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম পদ 22 এবং শেষ পদ - 11। যদি পদগুলোর সমষ্টি 66 হয়, তবে ধারাটিতে কতটি পদ আছে?

সমাধান:
দেওয়া আছে, 
প্রথম পদ, a = 22
শেষ পদ, l = - 11
এবং সমষ্টি, Sn = 66

আমরা জানি, 
সমান্তর ধারার সমষ্টি, Sn = (n/2)(a + l)

প্রশ্নমতে, 
(n/2)(a + l) = 66
⇒ (n/2){22 + (- 11)} = 66
⇒ (n/2)(22 - 11) = 66
⇒ 11n/2 = 66
⇒ n = (66 × 2)/11
⇒ n = 6 × 2
∴ n = 12

সুতরাং, ধারাটিতে পদ সংখ্যা 12টি।

১৪,৭৬১.
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ক) ৪ বছরে
  2. খ) ৬ বছরে
  3. গ) ৫ বছরে
  4. ঘ) ৭ বছরে
সঠিক উত্তর:
ক) ৪ বছরে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ বছরে
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৬/১০০ টাকা
∴ ৪৫০〃  ১   〃    〃(৬×৪৫০)/১০০〃
                                = ২৭ টাকা

মোট সুদের পরিমাণ = (৫৫৮ - ৪৫০) = ১০৮ টাকা

২৭ টাকা সুদ হয় ১ বছরে
১০৮  ''     ''    '' ১০৮/২৭ 〃
                    = ৪ বছরে
১৪,৭৬২.
জহির সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখেন। দ্বিতীয় বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৩৩০০ টাকা
  2. ৩৩৩০ টাকা
  3. ৩৬০০ টাকা
  4. ৩৬৩০ টাকা
সঠিক উত্তর:
৩৬৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জহির সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখেন। দ্বিতীয় বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
মুনাফার হার, r = ১০%
আসল, P = ৩০০০ টাকা 
সময়, n = ১ বছর 

আমরা জানি,
সুদাসল, C = P(1 + r)n
= ৩০০০ (১ + ১০/১০০)
= ৩০০০ × ১.১ × ১.১
= ৩৬৩০ টাকা।
১৪,৭৬৩.
একটি কুয়ার গভীরতা 14 মিঃ এবং ব্যাস 18 মিঃ হলে ঐ কুয়ার আয়তন কত?
  1. 3564 ঘনমিঃ
  2. 3562 ঘনমিঃ
  3. 3560 ঘনমিঃ
  4. 3666 ঘনমিঃ
সঠিক উত্তর:
3564 ঘনমিঃ
উত্তর
সঠিক উত্তর:
3564 ঘনমিঃ
ব্যাখ্যা

গভীরতা h = 14 মিঃ
ব্যাস 2r = 18 মিঃ
∴ ব্যাসার্ধr = 9 মিঃ
∴ কুয়ার আয়তন = πr2h
= 22/7 × 92 × 14
= 22 × 81 × 2
= 3564 ঘনমিঃ

১৪,৭৬৪.
রশিদ সাহেব তার বেতন থেকে ১ম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18-তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. ক) 2900 টাকা
  2. খ) 2800 টাকা
  3. গ) 2700 টাকা
  4. ঘ) 2600 টাকা
সঠিক উত্তর:
ক) 2900 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) 2900 টাকা
ব্যাখ্যা
সমস্যাটিকে ধারায় সাজালে আমরা পাই, 
1200 + (1200 + 100) + (1200 + 200) + --- --- ----
ধারাটির ১ম পদ, a = 1200
সাধারণ অন্তর, d = 100 
18-তম মাসে সঞ্চয় করেন
= 1200 + (18 - 1)100
= 1200 + 17 × 100
= 1200 + 1700
= 2900
১৪,৭৬৫.
p + (1/p) = √2 হলে, (p8 + 1)/p4 = কত?
  1. - 2
  2. 3
  3. -1/√2
  4. 0
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: p + (1/p) = √2 হলে, (p8 + 1)/p4 = কত?

সমাধান:
p + (1/p) = √2
⇒ p2 + (1/p2) = {p + (1/p)}2 - 2 ⋅ p ⋅ (1/p)
= (√2)2 - 2
= 0

এখন,
(p8 + 1)/p4 = (p8/p4) + (1/p4)
= p4 + (1/p4)
= (p2)2 + (1/p2)2
= {p2 + (1/p2)}2 - 2 ⋅ p2 ⋅ (1/p2)
= 02 - 2
= - 2
১৪,৭৬৬.
০.১% কে দশমিকে প্রকাশ করুন।
  1. ক) ০.০১
  2. খ) ০.০০১
  3. গ) ০.১
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ০.০০১
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০১
ব্যাখ্যা
দেয়া আছে,
০.১% = ০.১ × (১/১০০)
         = ০.০০১
১৪,৭৬৭.
যদি A = {3, 4}, B = {2, 3} এবং x ও y যথাক্রমে A ও B এর উপাদান বিবেচনা করে x > y সম্পর্কটির জন্য অন্বয় নিচের কোনটি?
  1. {(3, 2), (4, 2), (3, 3)}
  2. {(3, 3), (4, 2), (4, 3)}
  3. {(3, 2), (3, 3), (4, 3)}
  4. {(3, 2), (4, 2), (4, 3)}
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
উত্তর
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4}, B = {2, 3} এবং x ও y যথাক্রমে A ও B এর উপাদান বিবেচনা করে x > y সম্পর্কটির জন্য অন্বয় নিচের কোনটি?

সমাধান: 
A = {3, 4}
B = {2, 3} 

A × B = {3, 4} × {2, 3} 
= {(3, 2), (3, 3), (4, 2), (4, 3)}
A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা করে  অন্বয়টি {(3, 2), (4, 2), (4, 3)}
১৪,৭৬৮.
২ + ৪ + ৮ + ১৬ + ........ ধারাটির ১০ম পদটি কত?
  1. ৫১২
  2. ১০২২
  3. ১০২৪
  4. ১০২৮
সঠিক উত্তর:
১০২৪
উত্তর
সঠিক উত্তর:
১০২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২ + ৪ + ৮ + ১৬ + ........ ধারাটির ১০ম পদটি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা।
১ম পদ, a = ২
সাধারণ অনুপাত, r = ৪/২ = ২

n-তম পদ = arn - 1
১০-তম পদ = ar১০ - ১
= ২ × ২
= ২ × ৫১২
= ১০২৪
১৪,৭৬৯.
81 এর 3 ভিত্তিক লগারিদম কত?
  1. 3
  2. 4
  3. 9
  4. 27
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 81 এর 3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log381
= log334
= 4log33 [∵ logamr = rlogam]
= 4 × 1 [∵ logaa = 1]
= 4
১৪,৭৭০.
এক গ্রাম = কত?
  1. ০.১ হেক্টোগ্রাম
  2. ০.০১ সেন্টিগ্রাম
  3. ১০ ডেসিগ্রাম
  4. ০.১ মিলিগ্রাম
সঠিক উত্তর:
১০ ডেসিগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০ ডেসিগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্রাম = কত?

সমাধান:
আমরা জানি,
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
১ গ্রাম = ১০ ডেসিগ্রাম
১ গ্রাম = ১০০ সেন্টিগ্রাম
১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
১৪,৭৭১.
x/3 + 4/(x + 1) = 2 হলে x = ?
  1. -3
  2. -2
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

x/3 + 4/(x + 1) = 2
বা, (x2 + x + 12)/{3(x + 1)} = 2
বা, x2 + x + 12 = 6x + 6
বা, x2 - 5x + 6 = 0
বা, x2 - 3x - 2x + 6 = 0
বা, x(x - 3) - 2(x - 3) = 0
বা, (x - 3)(x - 2) = 0
∴ x = 2, 3

১৪,৭৭২.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৬ সেকেন্ড
  3. ১৮ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
সঠিক উত্তর:
১৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৯০ কিলোমিটার = ৯০ × ১০০০ = ৯০০০০ মিটার 

৯০০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ৯০০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০/৯০০০০ সেকেন্ডে 
∴ ৪০০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে 
= ১৬ সেকেন্ডে 

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে ১৬ সেকেন্ড সময় লাগবে।
১৪,৭৭৩.
A, B যেকোন সেটের ক্ষেত্রে, x ∈ A ∩ B হলে নিচের কোনটি সত্য?

  1. x ∈ A অথবা x ∈ B
  2. x ∈ A এবং x ∈ B
  3. x ∈ A এবং x ∉ B
  4. x ∉ A এবং x ∉ B
সঠিক উত্তর:
x ∈ A এবং x ∈ B
উত্তর
সঠিক উত্তর:
x ∈ A এবং x ∈ B
ব্যাখ্যা

ছেদ সেটের সংজ্ঞানুসারে,
x ∈ A ∩ B হলে x ∈ A এবং x ∈ B

১৪,৭৭৪.
একটি সমান্তর ধারার 10 তম পদ 45 হলে, তার প্রথম 19 পদের সমষ্টি কত?
  1. 855
  2. 475
  3. 810
  4. 900
সঠিক উত্তর:
855
উত্তর
সঠিক উত্তর:
855
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার 10 তম পদ 45 হলে, তার প্রথম 19 পদের সমষ্টি কত?

সমাধান:
মনেকরি,
ধারাটির প্রথম পদ a
সাধারণ অন্তর d

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 10 তম পদ = a + (10 - 1)d
= a + 9d

প্রশ্নমতে,
a + 9d = 45

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 19টি পদের সমষ্টি, S19 = (19/2){2a + (19 - 1)d}
= (19/2)(2a + 18d)
= (19/2) × 2(a + 9d)
= 19 × (a + 9d)
= 19 × 45
= 855

১৪,৭৭৫.
PERMUTATION শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে মোট কত রকমে সাজানো যেতে পারে?
  1. 360
  2. 480
  3. 400
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা
প্রশ্ন: PERMUTATION শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে মোট কত রকমে সাজানো যেতে পারে?

সমাধান:
PERMUTATION শব্দটিতে মোট 11 টি অক্ষর আছে, যার মধ্যে(E, U, A, I, O) 5টি স্বরবর্ণ এবং 6 টি ব্যঞ্জনবর্ণ আছে।

যেহেতু স্বরবর্ণগুলি এদের অবস্থান পরিবর্তন করবে না, কাজেই এদের স্থান নির্দিষ্ট করে বাকি 6 টি ব্যঞ্জনবর্ণ দ্বারা সাজানোর সংখ্যা বের করতে হবে যার মধ্যে দুই বার T থাকবে।

সুতরাং সাজানোর সংখ্যা হবে= 6!/2! = 360 টি
১৪,৭৭৬.
তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ২৪ হলে, তাদের গুণফল কত?
  1. ৩৯৮
  2. ৪৪৮
  3. ৪৬০
  4. ৪৮০
সঠিক উত্তর:
৪৮০
উত্তর
সঠিক উত্তর:
৪৮০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ২৪ হলে, তাদের গুণফল কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক, ক + ২, ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ২ + ক + ৪ = ২৪
⇒ ৩ক + ৬ = ২৪
⇒ ৩ক = ২৪ - ৬
⇒ ক = ১৮/৩
∴ ক = ৬

তাহলে, ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ৬, ৬ + ২ = ৮ ও ৬ + ৪ = ১০
∴ তাদের গুণফল = ৬ × ৮ × ১০ = ৪৮০
১৪,৭৭৭.
১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৩ মিনিট
  4. ৪ মিনিট
সঠিক উত্তর:
২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেন দুটির দৈর্ঘ্য = (১২০ + ৮০) মিটার = ২০০ মিটার 
যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে, 
তাদের আপেক্ষিক বেগ = (১৮ - ১২) কি. মি./ঘন্টা 
= ৬ কি. মি./ঘন্টা
= ৬০০০ মি./ঘন্টা 

৬০০০ মিটার অতিক্রম করে = ১ ঘন্টায় 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৬০০০ ঘন্টায় 
∴ ২০০ মিটার অতিক্রম করে = (২০০ × ১)/৬০০০ ঘন্টায়
= (২০০ × ৬০)/৬০০০ মিনিটে 
= ২ মিনিটে 

∴ পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে = ২ মিনিটে।
১৪,৭৭৮.
a + b = 3 এবং ab = 2 হলে, a3 + b3 =  কত?
  1. 3
  2. 6
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 3 এবং ab = 2 হলে, a3 + b3 =  কত?

সমাধান:
দেওয়া আছে, 
a + b = 3, ab = 2.  

আমরা জানি, 
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= (3)3 - 3 × 2 × 3
= 27 - 18
= 9

অতএব, a3 + b3 = 9

১৪,৭৭৯.
8 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?
  1. 5040
  2. 720
  3. 2550
  4. 480
সঠিক উত্তর:
5040
উত্তর
সঠিক উত্তর:
5040
ব্যাখ্যা
প্রশ্ন: 8 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (n - 1)!
8 জনকে গোল টেবিলে বসানো যাবে = (8 - 1)!
= 7!
= 5040 উপায়ে
১৪,৭৮০.
a2/b2 + b2/a2 = 7 হলে a3/b3 + b3/a3 = ?
  1. 6
  2. 9
  3. 12
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

a2/b2 + b2/a2 = 7
বা, (a/b + b/a)2 - 2.a/b.b/a = 7
বা, (a/b + b/a)2 = 7 + 2 = 9
a/b + b/a = 3
(a/b + b/a)3 = 27
বা, a3/b3 + b3/a3 + 3.a/b.b/a(a/b + b/a) = 27
∴ a3/b3 + b3/a3
= 27 - 3.3
= 18

১৪,৭৮১.
7 + (7/2) + (7/4) + .....................ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. 1/2
  2. 1/7
  3. 7/2
  4. 5/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + (7/2) + (7/4) + .....................ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ = 7
২য় পদ = 7/2

∴ ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ/১মপদ
= (7/2)/7
= (7/2) × (1/7)
= 1/2
১৪,৭৮২.
দুইটি সংখ্যার গুণফল 20 এবং বর্গের যোগফল 41। সংখ্যা দুইটির যোগফল কত? 
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 20 এবং বর্গের যোগফল 41। সংখ্যা দুইটির যোগফল কত? 

সমাধান:
ধরি ,
সংখ্যা দুইটি = x ও y
দেয়া আছে,
xy = 20
x2 + y2 = 41

আমরা জানি,
(x + y)2
= x2 + y2 + 2xy
= 41 + (2 × 20)
= 41 + 40
= 81
⇒ x + y = √81
∴ x + y = 9

১৪,৭৮৩.
দুইটি সংখ্যার অনুপাত ৩ঃ৫ এবং তাদের লসাগু ১০৫ হলে, সংখ্যা দুইটির গসাগু কত?
  1. ক) ১২
  2. খ) ২১
  3. গ) ৩৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ঘ) ৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭
ব্যাখ্যা
সংখ্যা দুইটি ৩ক ও ৫ক হলে, তাদের লসাগু ১৫ক
১৫ক = ১০৫
ক = ৭
সংখ্যা দুইটির গসাগু ক বা ৭
১৪,৭৮৪.
যদি x - (1/x) = 11 এবং x > 0 হয় তবে x2 - (1/x)2 এর মান কত?
  1. 11√5
  2. 60√5
  3. 125
  4. 55√5
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
55√5
উত্তর
সঠিক উত্তর:
55√5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x - (1/x) = 11 এবং x > 0 হয় তবে x2 - (1/x)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x) = 11

আমরা জানি,
{x + (1/x)}2 = {x - (1/x)}2 + 4 . x . (1/x)
⇒ {x + (1/x)}2 = (11)2 + 4
⇒ {x + (1/x)}2 = 121 + 4 = 125
∴ x + (1/x) = √125 = 5√5

আমরা জানি,
x2 - (1/x)2 = {x + (1/x)}{x - (1/x)} = 11 × 5√5
∴ x2 - (1/x)2 = 55√5

১৪,৭৮৫.
4a2 - 12ab + 9b2 - 4c2 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. (a - 3b - 2c)
  2. (2a + 3b - 2c)
  3. (2a + 4b + 2c)
  4. (2a - 3b + 2c)
সঠিক উত্তর:
(2a - 3b + 2c)
উত্তর
সঠিক উত্তর:
(2a - 3b + 2c)
ব্যাখ্যা

প্রশ্ন: 4a2 - 12ab + 9b2 - 4c2 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
4a2 - 12ab + 9b2 - 4c2
= (4a2 - 12ab + 9b2) - 4c2
= {(2a)2 - 2. 2a . 3b + (3b)2} - (2c)2
= (2a - 3b)2 - (2c)2
= (2a - 3b + 2c)(2a - 3b - 2c) 

১৪,৭৮৬.
২, -৫, -১২, -১৯ ........... ধারাটির ১২তম পদ?
  1. ক) -৬০
  2. খ) -৬৫
  3. গ) -৭০
  4. ঘ) -৭৫
সঠিক উত্তর:
ঘ) -৭৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -৭৫
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ a = ২, সাধারণ অন্তর d = -৫-২ = -৭
১২তম পদ = a+(১২-১)d
= ২ + ১১(-৭) = ২-৭৭ = -৭৫
১৪,৭৮৭.
নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
  1. √০.৩
  2. ০.৩
  3. ০.২
  4. √০.২
সঠিক উত্তর:
√০.৩
উত্তর
সঠিক উত্তর:
√০.৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

সমাধান:
ক) √০.৩ = ০.৫৪৭৭

খ) ০.৩ = ০.৩

গ) ০.২ = ০.২

ঘ) √০.২ = ০.৪৪৭২

∴ সবচেয়ে বড় সংখ্যাটি = √০.৩

১৪,৭৮৮.
১২০০ টাকা করিম ও রহিম ১ : ৫ অনুপাতে ভাগ করে নেয়। রহিমের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ২ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ১০০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০০ টাকা করিম ও রহিম ১ : ৫ অনুপাতে ভাগ করে নেয়। রহিমের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ২ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?

সমাধান:
করিম : রহিম = ১ : ৫
অনুপাতের যোগফল = ১ + ৫ = ৬
রহিম পায় = ১২০০ এর (৫/৬) = ১০০০ টাকা

রহিম : মা : মেয়ে = ২ : ২ : ১
অনুপাতের যোগফল = (২ + ২ + ১) = ৫

∴ মেয়ে পায় = ১০০০ এর (১/৫) = ২০০ টাকা
১৪,৭৮৯.
একটি ঝুড়িতে আপেল ও কমলার অনুপাত ৪ : ১। কমলার পরিমাণ যদি আপেল অপেক্ষা ১৮টি কম হয় তবে ঝুড়িতে কতটি আপেল আছে?
  1. ২২ টি
  2. ২৪ টি
  3. ২৬ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে আপেল ও কমলার অনুপাত ৪ : ১। কমলার পরিমাণ যদি আপেল অপেক্ষা ১৮টি কম হয় তবে ঝুড়িতে কতটি আপেল আছে?

সমাধান:
ধরি,
আপেল ও কমলার অনুপাত ৪ক ও ক টি।

প্রশ্নমতে,
৪ক - ক = ১৮
⇒ ৩ক = ১৮
∴ ক = ৬

অতএব, ঝুড়িতে আপেলের পরিমাণ = ৪ × ৬ = ২৪টি
১৪,৭৯০.
যদি a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হয়, তবে a2 + b2 + c2 =  কত?
  1. 17
  2. 23
  3. 27
  4. 29
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হয়, তবে a2 + b2 + c2 =  কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 9 এবং ab + bc + ca = 26

আমরা জানি,
a2 + b2 + c2 =  (a + b + c)2 - 2(ab + bc + ca)
= (9)2 - 2 × 26
= 81 - 52
= 29

১৪,৭৯১.
০.০০৩ + ০.০১ + ০.৫ = ?
  1. ০.১৫৩
  2. ০.৩১৫
  3. ০.৫১৩
  4. ০.০৩১৫
সঠিক উত্তর:
০.৫১৩
উত্তর
সঠিক উত্তর:
০.৫১৩
ব্যাখ্যা
০.০০৩ + ০.০১ + ০.৫
= ০.০০৩ + ০.০১০ + ০.৫০০
=০.৫১৩
১৪,৭৯২.
6a2bc, 8ab2c, 6a2b2c এর ল.সা.গু কোনটি?
  1. ক) 48a2b2c2
  2. খ) 48 abc
  3. গ) 24a2b2c
  4. ঘ) 6abc
সঠিক উত্তর:
গ) 24a2b2c
উত্তর
সঠিক উত্তর:
গ) 24a2b2c
ব্যাখ্যা
8 এবং 6 এর ল.সা.গু হচ্ছে 24 এবং a, b, c এর সর্বোচ্চ ঘাতগুলো হচ্ছে a2, b2, c.
১৪,৭৯৩.
একটি সমকোণী ত্রিভুজের ২টি কোণের সমষ্টি ১৭০° হলে অপর কোণটির মান কত?
  1. ৩০°
  2. ২০°
  3. ১০°
  4. ৪০°
সঠিক উত্তর:
১০°
উত্তর
সঠিক উত্তর:
১০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি?
 
সমাধান:
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। 
একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি
∴ অপর কোণের মান = (১৮০ - ১৭০) = ১০°
 
১৪,৭৯৪.
প্রথম ২০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ১৮০
  2. ২১০
  3. ২২০
  4. ২৫০
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ২০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং প্রথম ৫০টি স্বাভাবিক সংখ্যার যোগফল = ২০(২০ + ১)/২
= (২০ × ২১)/২
= ১০× ২১
= ২১০
১৪,৭৯৫.
৫২ টি তাসের একটি প্যাকেট থেকে দৈব্যভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ৪/১৩
  2. ২/১৩
  3. ১/২৬
  4. ৭/১৩
সঠিক উত্তর:
২/১৩
উত্তর
সঠিক উত্তর:
২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ টি তাসের একটি প্যাকেট থেকে দৈব্যভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি রাজা বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এখানে,
মোট তাস সংখ্যা = ৫২ টি,
রাজা = ৪ টি
এবং টেক্কা = ৪ টি

∴ তাসটি রাজা বা টেক্কা হওয়ার সম্ভাবনা = (৪/৫২) + (৪/৫২)
= ২/১৩
১৪,৭৯৬.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৪২
  2. ১৪১
  3. ৮৭
  4. ১০৪
সঠিক উত্তর:
১৪১
উত্তর
সঠিক উত্তর:
১৪১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১
১৪,৭৯৭.
3x - 2y = 2 হলে, 27x³- 8y³ - 36xy এর মান নির্ণয় করুন?
  1. 5
  2. 3
  3. 8
  4. 11
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 2y = 2 হলে, 27x³- 8y³ - 36xy এর মান নির্ণয় করুন?

সমাধান.
দেওয়া আছে,
3x - 2y = 2

প্রদত্ত রাশি,
= 27x³- 8y³ - 36xy
= (3x)³ - (2y)³ - 36xy
= (3x - 2y)³ + 3. 3x.2y. (3x - 2y) - 36xy
= (3x - 2y)³ + 3. 3x.2y. 2 - 36xy
= (3x - 2y)³ + 36xy - 36xy
= (3x - 2y)³ 
= (2)³ 
= 8
১৪,৭৯৮.
১ + ০.০১ + ০.০০০১ + ০.০০০০০১ + ..... অসীম পদের সমষ্টি কত?
  1. ক) ০
  2. খ) ∞
  3. গ) ৯৯/১০০
  4. ঘ) ১০০/৯৯
সঠিক উত্তর:
ঘ) ১০০/৯৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০/৯৯
ব্যাখ্যা

১ম পদ (a) = ১,
সাধারন অনুপাত (r) = ০.০১
∴ n পদের সমষ্টি (s) = a × {(১ - rn)/(১ - r)} [যেহেতু, r < 1]
= ১ × {(১ - (০.০১)n)/(১ - ০.০১)}
= {১ - (১/১০০)n}/০.৯৯
= (১/০.৯৯){১ - (১/(১০০)n)}
∴ n অসীম হলে,
s = (১/০.৯৯)(১ - (১/∞))
= (১০০/৯৯)(১-০)
= ১০০/৯৯

১৪,৭৯৯.
যদি কোনো অনুক্রমের n তম পদ {1 - (-1)n}/2 হয়, তাহলে 17 তম পদ = কত?
  1. 2
  2. 0
  3. 1/2
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো অনুক্রমের n তম পদ {1 - (-1)n}/2 হয়, তাহলে 17 তম পদ = কত? 

সমাধান:
আমরা জানি,
n = বিজোড় সংখ্যা হলে (- 1)n = - 1

∴ {1 - (- 1)17}/2
= {1 - (- 1)}/2
= (1 + 1)/2
= 1
১৪,৮০০.
x3 - 8 এর উৎপাদক কোনটি?
  1. x - 2 
  2. x - 3
  3. x2 - 2x + 4
  4. x2 - x - 2 
সঠিক উত্তর:
x - 2 
উত্তর
সঠিক উত্তর:
x - 2 
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 8 এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
x3 - 8
= (x)3 - (2)3
= (x - 2) {(x)2 + x. 2 + (2)2}
= (x - 2) (x2 + 2x + 4)