বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৪১ / ৪৭৫ · ১৪,০০১১৪,১০০ / ৪৭,৮৩৩

১৪,০০১.
p = √3 + √2, 1/p = √3 - √2 হলে, (p6 - 1)/p3 এর মান কত?
  1. 2√2
  2. 22√2
  3. 10√2
  4. 14√2
সঠিক উত্তর:
22√2
উত্তর
সঠিক উত্তর:
22√2
ব্যাখ্যা
প্রশ্ন: p = √3 + √2, 1/p = √3 - √2 হলে, (p6 - 1)/p3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p = √3 + √2
1/p = √3 - √2

∴ {p - (1/p)} = √3 + √2 - √3 + √2
= 2√2

এখন,
(p6 - 1)/p3
= (p6/p3) - (1/p3)
= p3 - (1/p3)
= {p - (1/p)}3 + [{3 × p × (1/p)} × {p - (1/p)}]
= (2√2)3 + (3 × 1 × 2√2)
= 16√2 + 6√2
= 22√2

∴ (p6 - 1)/p3 এর মান 22√2
১৪,০০২.
S = {1, 2, 3} ও T = Ø হলে S ∩ T = কত?
  1. {1, 2, Ø}
  2. {1, 2, 3, Ø}
  3. {1, 2, 3}
  4. Ø
সঠিক উত্তর:
Ø
উত্তর
সঠিক উত্তর:
Ø
ব্যাখ্যা

প্রশ্ন: S = {1, 2, 3} ও T = Ø হলে S ∩ T = কত?

সমাধান:
দেওয়া আছে,
S = {1, 2, 3}
T = Ø

S ∩ T = {1, 2, 3} ∩ Ø
= Ø

১৪,০০৩.
১১ সে.মি ব্যাসার্ধ ও ১৮ সে.মি. ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে অবস্থান করলে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ২৯ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২২ সে.মি.
  4. ২০ সে.মি.
সঠিক উত্তর:
২০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ সে.মি ব্যাসার্ধ ও ১৮ সে.মি. ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে অবস্থান করলে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান: 

আমরা জানি,
বহিঃস্পর্শ করা দুইটি বৃত্তের ব্যাসার্ধের যোগফলই তাদের মধ্যবর্তী দূরত্বের সমান।

এখানে,
১ম বৃত্তের ব্যাসার্ধ = ১১ সে.মি.
২য় বৃত্তের ব্যাসার্ধ = ১৮/২ = ৯ সে.মি.

∴ তাদের মধ্যবর্তী দূরত্ব = (১১ + ৯) সে.মি.
= ২০ সে.মি.
১৪,০০৪.
এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?
  1. ১০০ কেজি
  2. ৮০ কেজি
  3. ৫০ কেজি
  4. ৬০ কেজি
সঠিক উত্তর:
৮০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৮০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?

সমাধান:
ধরি,
১১০ টাকা দামের চা ক কেজি 
∴ ১০০ টাকা দামের চা ২ক কেজি 

১১০ টাকা দরে ক কেজি চায়ের দাম = ১১০ক টাকা
১০০ টাকা দরে ক কেজি চায়ের দাম = ২০০ক টাকা

প্রশ্নমতে,
১২০ × (ক + ২ক) - (১১০ক + ২০০ক) = ২০০০
বা, ৩৬০ক - ৩১০ক = ২০০০
বা, ৫ক = ২০০০
বা, ক = ২০০০/৫০
বা, ক = ৪০

সুতরাং ২য় প্রকারের চা = ২ × ৪০ = ৮০ কেজি
১৪,০০৫.
log3(1/81) এর মান কত? 
  1. - 3
  2. - 2
  3. - 4
  4. - 5
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা

প্রশ্ন: log3(1/81) এর মান কত?

সমাধান:
log3(1/81)
= log3(3-4)
= - 4 log33
= - 4 × 1
= - 4

১৪,০০৬.
ভাজক ভাগফলের চেয়ে ১০ বেশি এবং ভাগশেষ ভাজকের এক-পঞ্চমাংশ। ভাগফল ৪০ হলে ভাজ্য কত?
  1. ২৫৫০
  2. ২০১০
  3. ২১৩০
  4. ২৩০৫
সঠিক উত্তর:
২০১০
উত্তর
সঠিক উত্তর:
২০১০
ব্যাখ্যা

প্রশ্ন: ভাজক ভাগফলের চেয়ে ১০ বেশি এবং ভাগশেষ ভাজকের এক-পঞ্চমাংশ। ভাগফল ৪০ হলে ভাজ্য কত?

সমাধান:
দেওয়া আছে, ভাগফল = ৪০

প্রশ্নমতে,
ভাজক = ৪০ + ১০ = ৫০
ভাগশেষ = ৫০ × (১/৫) = ১০

আমরা জানি,
ভাজ্য = (ভাগফল × ভাজক) + ভাগশেষ
= (৪০ × ৫০) + ১০
= ২০০০ + ১০

∴ ভাজ্য = ২০১০

১৪,০০৭.
2x + 2/y = 4 হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 1/0
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
x এবং y এর মান 1 বসালে সমীকরণটি সিদ্ধ হয়।
১৪,০০৮.
x² + y² = 185, x - y = 3 এর একটি সমাধান হল:
  1. ক) (7,4)
  2. খ) (9,6)
  3. গ) (10,7)
  4. ঘ) (11,8)
সঠিক উত্তর:
ঘ) (11,8)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (11,8)
ব্যাখ্যা

x2 + y2 = 185
(x - y)2 + 2xy = 185 [ x - y = 3]
2xy = 185 - 9
2xy = 176
∴ 4xy = 352
∴ x + y = √{(x - y)2 + 4xy} = √(32 + 352)
∴ x + y = √361 = 19
x + y = 19........(1)
x - y = 3............(2)
(1) ও (2) নং যোগ করে পাই,
2x = 22
x = 11
∴ y = 8

১৪,০০৯.
6a2 - a - 1= 0 হলে a এর মান হবে-
  1. ক) - 1/2, 1/3
  2. খ) 1/2, - 1/3
  3. গ) 1/2, 1/3
  4. ঘ) 1/6, - 1/3
সঠিক উত্তর:
খ) 1/2, - 1/3
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2, - 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 6a2 - a - 1= 0 হলে a এর মান হবে- 

সমাধান: 
    6a2 - a - 1 = 0
বা, 6a2 - 3a + 2a - 1 = 0
বা, 3a(2a - 1) + 1(2a - 1) = 0
    (2a - 1) (3a + 1) = 0
হয় 
2a - 1 =0
2a = 1
a = 1/2

অথবা 
3a + 1 = 0
3a = - 1
a = - 1/3
১৪,০১০.
a3 + 3a + 36 এর উৎপাদক কোনটি?
  1. (a - 1)(a2 - 3a + 10)
  2. (a - 3)(a2 - 3a + 12)
  3. (a - 3)(a2 - 3a + 18)
  4. (a + 3)(a2 - 3a + 12)
সঠিক উত্তর:
(a + 3)(a2 - 3a + 12)
উত্তর
সঠিক উত্তর:
(a + 3)(a2 - 3a + 12)
ব্যাখ্যা

প্রশ্ন: a3 + 3a + 36 এর উৎপাদক কোনটি?

সমাধান:
a3 + 3a + 36
= a3 + 27 + 3a + 9
= (a)3 + (3)3 + 3(a + 3)
= (a + 3)(a2 - 3a + 9) + 3(a + 3)
= (a + 3)(a2 - 3a + 9 + 3)
= (a + 3)(a2 - 3a + 12)

১৪,০১১.
13 টি বস্তুর একবারে 6 টি নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 3 টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?
  1. 50600
  2. 70200
  3. 60500
  4. 86400
সঠিক উত্তর:
86400
উত্তর
সঠিক উত্তর:
86400
ব্যাখ্যা
প্রশ্ন: 13 টি বস্তুর একবারে 6 টি নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 3 টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
6 টি বস্তুর মধ্যে 3 টি বিশেষ বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3 এবং
অবশিষ্ট (13 - 3) টি বা 10 টি বস্তুর মধ্যে (6 - 3) টি বা 3 টি বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা = 10P3

অতএব, নির্ণেয় বিন্যাস সংখ্যা = 6P3 × 10P3
= 120 × 720
= 86400
১৪,০১২.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 12π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 8 মিটার
  2. 6 মিটার
  3. 4 মিটার
  4. 2 মিটার
সঠিক উত্তর:
2 মিটার
উত্তর
সঠিক উত্তর:
2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 12π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?

সমাধান: 
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
3πr2 = 12π
⇒ r2 = 4
⇒ r = 2
সুতরাং ব্যাসার্ধ  2 মিটার
১৪,০১৩.
(x2 + x), (x2 + 2x + 1) এবং (x2 - 1) এর গ.সা.গু কত?
  1. x(x2 - 1)(x + 1)
  2. 1
  3. (x + 1)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 + x ), (x2 + 2x + 1) এবং (x2 - 1 ) এর গ.সা.গু কত?

সমাধান :
১ম রাশি = (x2 + x)
= x(x + 1)

২য় রাশি = (x2 + 2x + 1)
= (x + 1)2

৩য় রাশি = (x2 - 1)
= (x + 1)(x - 1)

রাশি তিনটির গ.সা.গু = (x + 1)
১৪,০১৪.
যদি x/y = 2/3, y/z = 4/5 হয়, তাহলে (x + y)/(y + z) = ?
  1. ক) 3/4
  2. খ) 27/20
  3. গ) 20/27
  4. ঘ) 8/15
সঠিক উত্তর:
গ) 20/27
উত্তর
সঠিক উত্তর:
গ) 20/27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x/y = 2/3, y/z = 4/5 হয়, তাহলে (x + y)/(y + z) = ?

সমাধান: 
x/y = 2/3
∴ x = (2y)/3

y/z = 4/5
∴ z = (5y)/4

 (x + y)/(y + z)
= {(2y)/3 + y}/{y + (5y)/4}
= {y (2/3 + 1)}/{y(1 + 5/4)}
= (2/3 +1)/(1 + 5/4)
= (5/3)/(9/4)
= (5 × 4)/(3 × 9)
= 20/27
১৪,০১৫.
‘PERMUTATION’ শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?
  1. ক) ৩৬০
  2. খ) ৭২০
  3. গ) ৩৫৯
  4. ঘ) ৫৯
সঠিক উত্তর:
গ) ৩৫৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫৯
ব্যাখ্যা

‘PERMUTATION’ শব্দটিতে ১১ টি অক্ষর আছে, যার মধ্যে ৫ টি স্বরবর্ণ এবং ৬ টি ব্যঞ্জনবর্ণ আছে। স্বরবর্ণ গুলো তাদের স্থান পরিবর্তন করবে না, সুতরাং তাদের স্থান নির্দিষ্ট করে ৬ টি ব্যঞ্জনবর্ণের মধ্যে বিন্যাস সংখ্যা 6!/2! (T = 2)
= 360
‘PERMUTATION’ শব্দটি নিজেই একটা বিন্যাস সুতরাং বিন্যাস সংখ্যা হবে (360-1) বা, 359

১৪,০১৬.
যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে, ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে?
  1. ১০ দিন
  2. ১ দিন
  3. ২ দিন
  4. ৩ দিন
সঠিক উত্তর:
১০ দিন
উত্তর
সঠিক উত্তর:
১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে, ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে? 

সমাধান: 
১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে লাগে ১০ দিন
∴ ১০ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১০/১০ = ১ দিন
∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১ × ১০ = ১০ দিন


∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগবে। 
১৪,০১৭.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল-
  1. ক) ১০০°
  2. খ) ১৪০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ৩৪০°
সঠিক উত্তর:
গ) ২৪০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির যোগফল-

সমাধান: 
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° +  120° = 240°

১৪,০১৮.
x2+y2=9, xy=7 হলে (x+y)2 = ?
  1. ক) 16
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 23
উত্তর
সঠিক উত্তর:
গ) 23
ব্যাখ্যা

আমরা জানি, (x+y)2 = x2+y2+2xy = 9+2(7) = 23
১৪,০১৯.
ORBITAL শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 2টি ব্যঞ্জনবর্ণ ও একটি স্বরবর্ণ নিয়ে কয়টি শব্দ গঠন করা যায় যেন স্বরবর্ণ সর্বদা মাঝখানে থাকে?
  1. ক) 210
  2. খ) 420
  3. গ) 36
  4. ঘ) 15
সঠিক উত্তর:
গ) 36
উত্তর
সঠিক উত্তর:
গ) 36
ব্যাখ্যা

ORBITAL শব্দে মোট 7টি বর্ণ আছে যাদের 3টি স্বরবর্ণ এবং 4টি ব্যঞ্জনবর্ণ।
মধ্যবর্তী স্থানটি স্বরবর্ণ দিয়ে 3p1 = 3 উপায়ে পূর্ণ করা যায়।
অবশিষ্ট দু'টি শূন্যস্থান 4টি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করা যায় = 4p2 = 12 উপায়ে
∴ শব্দ গঠনের মোট উপায় = 3 × 12
= 36 

১৪,০২০.
5a2 + 17a - 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a + 4)(a - 5)
  2. (a - 4)(a - 3)
  3. (5a - 4)(a - 3)
  4. (a + 4)(5a - 3)
সঠিক উত্তর:
(a + 4)(5a - 3)
উত্তর
সঠিক উত্তর:
(a + 4)(5a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 5a2 + 17a - 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
5a2 + 17a - 12
= 5a2 + 20a - 3a - 12
= 5a(a + 4) - 3(a + 4)
= (a + 4)(5a - 3)
১৪,০২১.
বার্ষিক ১০% সরল মুনাফায় কত বছরে ১২,০০০ টাকার মুনাফা ৮৪০০ টাকা হবে?
  1. ৮ বছর
  2. ৭ বছর
  3. ১২ বছর
  4. ১৩ বছর
সঠিক উত্তর:
৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১০% সরল মুনাফায় কত বছরে ১২,০০০ টাকার মুনাফা ৮৪০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = ১০% = ১০/১০০ = ১/১০
আসল, P = ১২০০০ টাকা
মুনাফা, I = ৮৪০০ টাকা

মনে করি,
সময় = n

আমরা জানি,
I = pnr
বা, n = I/pr
= ৮৪০০/(১২০০০ × ১/১০)
= ৭ বছর

∴ ৭ বছরে ১২,০০০ টাকার মুনাফা ৮৪০০ টাকা হবে।

১৪,০২২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ১/২
  2. খ) ৪/৫
  3. গ) ৫/৭
  4. ঘ) ৪/৯
সঠিক উত্তর:
খ) ৪/৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪/৫
ব্যাখ্যা

১/২ = ০.৫
৪/৫ = ০.৮
৫/৭ = ০.৭
৪/৯ = ০.৪
সুতরাং, ভগ্নাংশগুলোর মধ্যে ৪/৫ বৃহত্তম।

১৪,০২৩.
কোন আসল ২০ বছরে সুদে মূল দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ হবে?
  1. ৩০
  2. ২৫
  3. ৪০
  4. ৬০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল ২০ বছরে সুদে মূল দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ হবে?

সমাধান: 
ধরি,
আসল, P = ১০০ টাকা
২০ বছরে সুদ হয়, I = ২০০ - ১০০ = ১০০ টাকা
∴ সুদের হার, r = I/Pn
= ১০০/(১০০ × ৬)
= ১/৬

সুদে আসলে তিনগুণ হলে,
সুদ I= ২০০ টাকা
∴ n = I/Pr = ২০০/{১০০ × (১/২০)}
= (২০০ × ২০)/১০০
= ৪০ বছরে।
১৪,০২৪.
১৮০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?
  1. ২০০
  2. ৪০০
  3. ৫০০
  4. ৬০০
সঠিক উত্তর:
৬০০
উত্তর
সঠিক উত্তর:
৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% = ১৮০
⇒ ক এর (৩০/১০০) = ১৮০
⇒ ৩০ক = ১৮০০০
⇒ ক = ১৮০০০/৩০
⇒ ক = ৬০০
১৪,০২৫.
একজন ব্যবসায়ী প্রতিদিন ২০ কে.জি ৪০০ গ্রাম ডাল বিক্রয় করলে, মাসে কী পরিমাণ ডাল বিক্রয় করতে পারেন?
  1. ৬০৮ কে.জি.
  2. ৬১০ কে.জি.
  3. ৬১২ কে.জি.
  4. ৬২২ কে.জি.
সঠিক উত্তর:
৬১২ কে.জি.
উত্তর
সঠিক উত্তর:
৬১২ কে.জি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতিদিন ২০ কে.জি ৪০০ গ্রাম ডাল বিক্রয় করলে, মাসে কী পরিমাণ ডাল বিক্রয় করতে পারেন?

সমাধান:
আমারা জানি, 
১০০০ গ্রাম = ১ কে.জি
∴ ১ গ্রাম = (১/১০০০) কে.জি
∴ ৪০০ গ্রাম = (৪০০/১০০০) কে.জি = ২/৫ কে.জি

এখন,
একজন ব্যবসায়ী প্রতিদিন ডাল বিক্রয় করেন = ২০ কে.জি ৪০০ গ্রাম
= {২০ + (২/৫)} কে.জি 
= ১০২/৫ কে.জি

আবার, ১ মাস = ৩০ দিন
∴ মাসে ডাল বিক্রির পরিমাণ = {(১০২/৫) × ৩০} কে.জি
= (১০২ × ৬) কে.জি
= ৬১২ কে.জি

১৪,০২৬.
যদি একটি বইয়ের দাম প্রথমে ২৫% হ্রাস পায় এবং তারপর ২০% বৃদ্ধি পায়, তবে মূল্যের নেট পরিবর্তন কত হবে?
  1. ১০ টাকা হ্রাস
  2. ২০ টাকা বৃদ্ধি
  3. ২০ টাকা হ্রাস
  4. ১০ টাকা বৃদ্ধি
সঠিক উত্তর:
১০ টাকা হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বইয়ের দাম প্রথমে ২৫% হ্রাস পায় এবং তারপর ২০% বৃদ্ধি পায়, তবে মূল্যের নেট পরিবর্তন কত হবে? 

সমাধান:
ধরি, 
মূল দাম ১০০ টাকা 

২৫% হ্রাসে দাম = ১০০ - ১০০ এর ২৫% 
= ১০০ - ১০০ × ১/৪ 
= ১০০ - ২৫ 
= ৭৫ টাকা 

২০%  বৃদ্ধিতে দাম = ৭৫ + ৭৫ এর ২০% 
= ৭৫ + ৭৫ × ০.২
= ৭৫ + ১৫ 
= ৯০ টাকা 

∴ নেট পরিবর্তন = ১০০ - ৯০ টাকা 
= ১০ টাকা
১৪,০২৭.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৮ সে. মি. ও ৩ সে. মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?
  1. ১১ সে. মি.
  2. ৫ সে. মি.
  3. ১৪ সে. মি.
  4. ৭ সে. মি.
সঠিক উত্তর:
৫ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৫ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৮ সে. মি. ও ৩ সে. মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?

সমাধান:

আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের বিয়োগফলের সমান।

মনে করি,
A কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, AC = ৮ সে. মি
B কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, BC = ৩ সে. মি.
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, AB = AC - BC
= (৮ - ৩) সে. মি.
= ৫ সে. মি.

∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫ সে. মি.

১৪,০২৮.
ক, খ ও গ এর মাসিক বেতনের অনুপাত ২ : ৩ : ৫। গ এর মাসিক বেতন ক অপেক্ষা ১২০০০ টাকা বেশি হলে খ এর বেতন কত?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৮০০০ টাকা
  3. গ) ১২০০০ টাকা
  4. ঘ) ১৬০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এর মাসিক বেতনের অনুপাত ২ : ৩ : ৫। গ এর মাসিক বেতন ক অপেক্ষা ১২০০০ টাকা বেশি হলে খ এর বেতন কত?

সমাধান: 
ক, খ ও গ এর মাসিক বেতনের অনুপাত ২ : ৩ : ৫

ক এর মাসিক বেতন = ২x 
খ এর মাসিক বেতন = ৩x
গ এর মাসিক বেতন = ৫x

প্রশ্নমতে,
৫x  - ২x = ১২০০০
৩x = ১২০০০
x = ১২০০০/৩
x =৪০০০

খ এর বেতন = (৩ × ৪০০০) টাকা 
= ১২০০০ টাকা
১৪,০২৯.
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৬৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে কত?
  1. ২৫°
  2. ৩২.৫°
  3. ৯০°
  4. ১৩০°
সঠিক উত্তর:
১৩০°
উত্তর
সঠিক উত্তর:
১৩০°
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৬৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে কত?

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

∴ বৃত্তের বৃত্তস্থ কোণ ৬৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে = ৬৫° × ২
= ১৩০°

∴ কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৬৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে ১৩০°।

১৪,০৩০.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২৫ ফুট। অপর বাহুর অনুপাত ৪ : ৩ হলে বাহু দুইটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ ফুট এবং ৬ ফুট
  2. খ) ১৫ ফুট এবং ২০ ফুট
  3. গ) ১২ ফুট এবং ৮ ফুট
  4. ঘ) ১৬ ফুট এবং ১২ ফুট
সঠিক উত্তর:
খ) ১৫ ফুট এবং ২০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ ফুট এবং ২০ ফুট
ব্যাখ্যা

ধরি, অপর বাহু দুইটির দৈর্ঘ্য 3x এবং 4x ফুট
তাহলে,
(3x)² + (4x)² = 25²
⇒ 9x² + 16x² = 25²
⇒ 25x² = 25²
⇒ x² = 25
∴ x = 5
∴ অপর বাহু দুইটির দৈর্ঘ্য (3×5)= 15 ফুট এবং (4×5)= 20 ফুট

১৪,০৩১.
১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৪ জন শ্রমিকের কত সময় লাগবে?
  1. ক) ১২ ঘণ্টা
  2. খ) ৮ ঘণ্টা
  3. গ) ১৬ ঘণ্টা
  4. ঘ) ১৮ ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৪ জন শ্রমিকের কত সময় লাগবে?

সমাধান:
১৬ জন শ্রমিক একটি কাজ সম্পন্ন করতে পারে = ৩ ঘণ্টায়  
১ জন শ্রমিক একটি কাজ সম্পন্ন করতে পারে = (৩ × ১৬) ঘণ্টায় 
৪ জন শ্রমিক একটি কাজ সম্পন্ন করতে পারে = (৩ × ১৬)/৪ ঘণ্টায় 
                                                                        = ১২ ঘণ্টায়
১৪,০৩২.
সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ২ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৫। বর্তমানে সানির বয়স কত?
  1. ১৪ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ২ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৫। বর্তমানে সানির বয়স কত?

সমাধান:
ধরি,
সানি ও মনিরের বর্তমান বয়স ৪ক ও ৩ক বছর।

প্রশ্নমতে,
(৪ক - ২)/(৩ক - ২) = ৭/৫
⇒ ২১ক - ১৪ = ২০ক - ১০
⇒ ২১ক - ২০ক = ১৪ - ১০
∴ ক = ৪

∴ বর্তমানে সানির বয়স = ৪ × ৪ = ১৬ বছর

১৪,০৩৩.
একটি সংখ্যা ৫৫৪ থেকে যত কম, ৪৮২ থেকে তত বেশি। সংখ্যাটি কত?
  1. ৫১৩
  2. ৫১৮
  3. ৫২৩
  4. ৫২৪
সঠিক উত্তর:
৫১৮
উত্তর
সঠিক উত্তর:
৫১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৫৪ থেকে যত কম, ৪৮২ থেকে তত বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
৫৫৪ - ক = ক - ৪৮২
⇒ ২ক = ৫৫৪ + ৪৮২
⇒ ২ক = ১০৩৬
⇒ ক =১০৩৬/২
∴ ক = ৫১৮
∴ সংখ্যাটি = ৫১৮

বিকল্প সমাধান:
সংখ্যাটি = (৫৫৪ + ৪৮২)/২ = ৫১৮
১৪,০৩৪.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √১৮১
  2. খ) √১৬৯
  3. গ) √১৭০
  4. ঘ) √১৯১
সঠিক উত্তর:
খ) √১৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) √১৬৯
ব্যাখ্যা
√১৬৯ = √১৩ = ১৩।
সুতরাং এটি একটি মূলদ সংখ্যা।
১৪,০৩৫.
এই চিত্রের y এর মান কোনটি?
  1. ক) ৬০°
  2. খ) ১০০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
গ) ১২০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: এই চিত্রের y এর মান কোনটি?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
y = বিপ্রতীপ কোণ

এখন,
y = 180° - 60°
∴ y = 120°
১৪,০৩৬.
যদি a + b + c = 0 হয়, তবে (a3 + b3 + c3)/6 এর মান কত?
  1. abc/2
  2. abc
  3. 3abc
  4. abc/3
সঠিক উত্তর:
abc/2
উত্তর
সঠিক উত্তর:
abc/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তবে (a3 + b3 + c3)/6 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 0
⇒ a + b = - c
⇒ (a + b)3 = (- c)3
⇒ a3 + b3 + 3ab(a + b) = - c3
⇒ a3 + b3 - 3abc = - c3
⇒ a3 + b3 + c3 = 3abc
⇒ (a3 + b3 + c3)/6 = 3abc/6
∴ (a3 + b3 + c3)/6 = abc/2
১৪,০৩৭.
বার্ষিক শতকরা ৫/২ টাকা সরল মুনাফায়, কত টাকার ৪ বছরের মুনাফা ১২০০ টাকা হবে?
  1. ১৪০০০ টাকা
  2. ১৩৫০০ টাকা
  3. ১২০০০ টাকা
  4. ১৫০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা ৫/২ টাকা সরল মুনাফায়, কত টাকার ৪ বছরের মুনাফা ১২০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা, I = ১২০০ টাকা
মুনাফার হার, r = (৫/২)% = ১/৪০ টাকা
সময়, n = ৪ বছর
আসল, P = ?

আমরা জানি,
I = Pnr
⇒ P = I/rn
= ১২০০/(১/৪০) × ৪
= ১২০০ × ১০
= ১২০০০ টাকা

১৪,০৩৮.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ তাদের ল.সা.গু. ২৭০ বড় সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৪৫
  3. ৯০
  4. ৫৪
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ তাদের ল.সা.গু.  ২৭০ বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
ছোট  সংখ্যা  ৫ক
বড় সংখ্যা  ৬ক
 ∴ লসাগু  = ২৭০

প্রশ্নমতে,
৩০ক = ২৭০
বা, ক  = ২৭০/৩০
বা, ক = ৯

 ∴ বড় সংখ্যা
= ৬ক
  = ৬ × ৯
  = ৫৪
১৪,০৩৯.
ক, খ এবং গ এর যৌথ বিনিয়োগের অনুপাত যথাক্রমে ৫ : ৭ : ৮।  বছর শেষে ক এর লভ্যাংশের পরিমাণ ২৩৫০ টাকা হলে মোট লাভের পরিমাণ কত?
  1. ক) ৮২০০ টাকা 
  2. খ) ৫৬০০ টাকা 
  3. গ) ৯৪০০ টাকা 
  4. ঘ) ৭৬০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ৯৪০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৪০০ টাকা 
ব্যাখ্যা
ধরি, 
মোট লাভের পরিমাণ = ক টাকা 

ক, খ এবং গ এর বিনিয়োগের অনুপাত = ৫ : ৭ : ৮
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৮ 
                                                   = ২০

প্রশ্নমতে,
ক এর ৫/২০ = ২৩৫০
ক এর ১/৪ = ২৩৫০
ক/৪ = ২৩৫০
ক = ২৩৫০ × ৪ 
ক = ৯৪০০ টাকা 
১৪,০৪০.
দুটি সংখ্যার যোগফল ১৩ এবং গুণফল ৩৬। সংখ্যাদ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি কত?
  1. ১/৩৬
  2. ৫/৩৬
  3. ১১/৩৬
  4. ১৩/৩৬
সঠিক উত্তর:
১৩/৩৬
উত্তর
সঠিক উত্তর:
১৩/৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ১৩ এবং গুণফল ৩৬। সংখ্যাদ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি কত?

সমাধান:
ধরি, সংখ্যাদ্বয় a এবং b
শর্তমতে, a + b = ১৩ , ab = ৩৬ 

∴ সংখ্যাদ্বয়ের বিপরীত ভগ্নাংশের সমষ্টি = (1/a) + (1/b) 
= (a + b)/(ab)
= ১৩/৩৬                     [মান বসিয়ে]

১৪,০৪১.
সরল মুনাফায় ১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩২৪ টাকা হলে মুনফার হার কত?
  1. ৩%
  2. ৫%
  3. ৬%
  4. ৯%
সঠিক উত্তর:
৯%
উত্তর
সঠিক উত্তর:
৯%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মুনাফায় ১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩২৪ টাকা হলে মুনফার হার কত?

সমাধান:
১৪,০৪২.
দুটি সংখ্যার বর্গের যোগফল ৮০ এবং সংখ্যা দুইটির পার্থক্যের বর্গ ১৬ হলে, সংখ্যার দুটির গুণফল কত?
  1. ২৬
  2. ৩৮
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বর্গের যোগফল ৮০ এবং সংখ্যা দুইটির পার্থক্যের বর্গ ১৬ হলে, সংখ্যার দুটির গুণফল কত?


সমাধান:

মনে করি, সংখ্যা দুটি যথাক্রমে x ও y

প্রশ্নমতে,
x2 + y2 = ৮০
এবং (x - y)2 = ১৬

এখন, 
(x - y)2 = ১৬
⇒ x2 - ২xy + y2 = ১৬
⇒ x2 + y2 - ২xy = ১৬
⇒ ৮০ - ২xy = ১৬ [x2 + y2 = 80] 
⇒ ২xy = ৮০ - ১৬ = ৬৪
⇒ xy = ৩২

১৪,০৪৩.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৪ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ০.০৪ মিটার
  2. ০.৮ মিটার
  3. ০.৪ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
০.৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
০.৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৪ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য = ক মিটার

আমরা জানি,
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
বা, ০.০৪ = (১/২) × (০.২ × ক)
বা, ০.২ × ক = ০.০৮
বা, ক = ০.০৮/০.২
∴ ক = ০.৪ মিটার

∴ অপর বাহুর দৈর্ঘ্য = ০.৪ মিটার
১৪,০৪৪.
xyz = 240 হলে নিম্নের কোনটি y এর মান হতে পারে না? 
  1. 0
  2. 1
  3. 12
  4. 20
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: xyz = 240 হলে নিম্নের কোনটি y এর মান হতে পারে না? 

সমাধান: 
দেওয়া আছে, 
 xyz = 240 
এখানে, 
y এর মান শূন্য (0) হতে পারে না, 
কারণ 0 হলে সেক্ষেত্রে সমীকরণের গুণফল হবে 0।
১৪,০৪৫.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 
  1. ১২ টাকা 
  2. ১৫ টাকা 
  3. ১৬ টাকা 
  4. ১৮ টাকা 
সঠিক উত্তর:
১৬ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
১৬ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 

সমাধান: 
ধরি,
ক ও খ এর মূলধন = x টাকা
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা

প্রশ্নমতে,
x + x + (x - ২০) = ২৮০
বা, x + x + x - ২০ = ২৮০
বা, ৩x = ২৮০ + ২০
বা, ৩x = ৩০০
বা, x = ৩০০/৩
∴ x = ১০০

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০)
= ১০০ : ১০০ : (১০০ - ২০)
= ১০০ : ১০০ : ৮০
= ৫ : ৫ : ৪
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪)
= ১৪

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা
= ১৬ টাকা ।

১৪,০৪৬.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে ১০% ফেল করলো। উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে?
  1. ৪০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে ১০% ফেল করলো। উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে?

সমাধান:
 উভয় বিষয়ে ১০% ফেল করলো।
উভয় বিষয়ে বা কোন এক বিষয়ে পাস = ১০০% - ১০% = ৯০% 

∴ উভয় বিষয়ে বা কোন এক বিষয়ে পাস = গণিতে পাস + বাংলায় পাস - উভয় বিষয়ে পাস
⇒ ৯০% = ৮০% + ৭০% - উভয় বিষয়ে পাস
∴ উভয় বিষয়ে পাস = ১৫০% - ৯০%
= ৬০%
১৪,০৪৭.
একটি গুণোত্তর ধারার তৃতীয় পদটি 20 এবং সপ্তম পদটি 320 হলে প্রথম পদ কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার তৃতীয় পদটি 20 এবং সপ্তম পদটি 320 হলে প্রথম পদ কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ a ও সাধারণ অনুপাত q হলে
তৃতীয় পদ, aq3 - 1 = aq2 = 20 ................ (1) 

সপ্তম পদ, aq7 - 1 = aq6 = 320 .............. (2)
(2) ÷ (1)
aq6/aq2 = 320/20
⇒ q4 = 16
⇒ q4 = 24
∴ q = 2

(1) নং হতে পাই,
a(2)2 = 20
⇒ 4a = 20
∴ a = 5
∴ ধারাটির প্রথম পদ 5
১৪,০৪৮.
(32)x - 1 = 81 হলে x = কত?
  1. 3
  2. 5
  3. 1/2
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: (32)x - 1 = 81 হলে x = কত?

সমাধান:
(32)x - 1 = 81
⇒ 32(x - 1) = 34
⇒ 32x - 2 = 34
⇒ 2x - 2 = 4
⇒ 2x = 4 + 2
⇒ 2x = 6
⇒ x = 6/2
∴ x = 3

১৪,০৪৯.
A এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, আবার B এর গতিবেগ C এর গতিবেগের ৩ গুণ। যদি কোন পথ যেতে C এর ৪২ মিনিট সময় লাগে তবে উক্ত পথ যেতে A এর কত সময় লাগবে?
  1. ৬ মিনিট
  2. ৫ মিনিট 
  3. ৮ মিনিট
  4. ৭ মিনিট
সঠিক উত্তর:
৭ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৭ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: A এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, আবার B এর গতিবেগ C এর গতিবেগের ৩ গুণ। যদি কোন পথ যেতে C এর ৪২ মিনিট সময় লাগে তবে উক্ত পথ যেতে A এর কত সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
A এর গতিবেগ = ২ × B এর গতিবেগ
B এর গতিবেগ = ৩ × C এর গতিবেগ
সুতরাং,
A এর গতিবেগ = ২ × (৩ × C এর গতিবেগ) = ৬ × C এর গতিবেগ
অর্থাৎ A এর গতিবেগ C এর গতিবেগের ৬ গুণ।

আবার, একই পথ যেতে, C এর সময় = ৪২ মিনিট
যেহেতু গতিবেগ বেশি হলে সময় কম লাগে, এবং সময় গতিবেগের ব্যস্তানুপাতিক। 

∴ A এর সময় = C এর সময়​/৬ = ৪২/৬ = ৭ মিনিট

অতএব, উক্ত পথ যেতে A এর ৭ মিনিট সময় লাগবে।

১৪,০৫০.
১১২ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে-
  1. ক) ৮৪
  2. খ) ৯৮
  3. গ) ৮২
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
খ) ৯৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৮
ব্যাখ্যা
নতুন সংখ্যা হবে = ১১২ × (৭/৮) = ৯৮
১৪,০৫১.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. ক) ২০ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ৮ মিটার
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য = x m
তাহলে প্রস্থ = (x - 6) m
প্রশ্নমতে,
x(x - 6) = 160
বা, x² - 6x -160 = 0
বা, x² - 16x + 10x -160 = 0
বা, x(x - 16) + 10(x - 16) = 0
বা, (x - 16)(x + 10) = 0
কিন্তু x +10 ≠ 0
সুতরাং x -16 = 0
বা, x = 16 m

১৪,০৫২.
7 জন শিক্ষক ও 5 জন শিক্ষার্থীর মধ্য হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী থাকবে?
  1. 190
  2. 210
  3. 250
  4. 260
সঠিক উত্তর:
210
উত্তর
সঠিক উত্তর:
210
ব্যাখ্যা

প্রশ্ন: 7 জন শিক্ষক ও 5 জন শিক্ষার্থীর মধ্য হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী থাকবে?

সমাধান:
7 জন শিক্ষক থেকে 2 জন বাছাইয়ের উপায় = 7C2
= 7!/(2! × 5!)
= (7 × 6)/(2 × 1)
= 21

5 জন শিক্ষার্থী থেকে 2 জন বাছাইয়ের উপায় = 5C2
= 5!/(2! × 3!)
= (5 × 4)/(2 × 1)
= 10

∴ মোট কমিটি গঠনের উপায় = 21 × 10 = 210

১৪,০৫৩.
যদি 0≤x≤5 এবং y<7 হয় তা হলে নিচের কোনটির মান xy এর মান হতে পারে না?
  1. ক) -2
  2. খ) 0
  3. গ) 6
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

y<7 হল সকল ঋণাত্মক সংখ্যা, 0, 1, 2, 3, 4, 5, 6
0≤x≤5 হল 1, 2, 3, 4, 5
∴ y = -1  x = 2 হলে xy = -2
y = 0 x = 2 হলে xy = 0
y = 3 x = 2 হলে xy = 6

১৪,০৫৪.
|5x - 4| ≤ 11 অসমতার সমাধান নিচের কোনটি?
  1. - 7/5 ≤ x < 5
  2. - 7/5 ≤ x ≤ 3
  3. - 7/5 < x < 3
  4. 7/5 < x < 5
সঠিক উত্তর:
- 7/5 ≤ x ≤ 3
উত্তর
সঠিক উত্তর:
- 7/5 ≤ x ≤ 3
ব্যাখ্যা
প্রশ্ন: |5x - 4| ≤ 11 অসমতার সমাধান নিচের কোনটি?

সমাধান:
|5x - 4| ≤ 11
বা, - 11 ≤ 5x - 4 ≤ 11
বা, - 11 + 4 ≤ 5x - 4 + 4 ≤ 11 + 4
বা, - 7 ≤ 5x ≤ 15
∴ - 7/5 ≤ x ≤ 3
১৪,০৫৫.
x + y - z = 0 হলে, x3 + y3 - z3 + 3xyz এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + y - z = 0 হলে, x3 + y3 - z3 + 3xyz এর মান কত? 

সমাধান: 
x + y - z = 0
⇒ x + y = z

x3 + y3 - z3 + 3xyz
= (x + y)3 - 3xy(x + y) - z3 + 3xyz
= z3 - 3xyz - z3 + 3xyz
= 0
১৪,০৫৬.
x4 + 2x2 + 1 = 5x2 হলে, ‍x + 1/x এর মান কত?
  1. 0
  2. √3
  3. √7
  4. √5
সঠিক উত্তর:
√5
উত্তর
সঠিক উত্তর:
√5
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + 2x2 + 1 = 5x2 হলে, ‍x + 1/x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x4 + 2x2 + 1 = 5x
or, x2 + 2 + 1/x2 = 5 
or, x2 + 1/x2 = 5 - 2 
or, x2 + 1/x2 = 3 
or, (x + 1/x)2 – 2.x.(1/x) = 3 
or, (x + 1/x)2 = 5 
∴ x + 1/x = √5.
১৪,০৫৭.
(16)2x + 3 = (4)3x + 5 হলে, x এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: (16)2x + 3 = (4)3x + 5 হলে, x এর মান কত?

সমাধান:
(16)2x + 3 = (4)3x + 5
⇒ (42)2x + 3 = (4)3x + 5
⇒ 44x + 6 =43x + 5
⇒ 4x + 6 = 3x + 5
⇒ 4x - 3x = 5 - 6
∴ x = - 1
১৪,০৫৮.
একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?
  1. ৪ মিনিট ১০ সেকেন্ড
  2. ২ মিনিট ০৫ সেকেন্ড
  3. ১ মিনিট ৪০ সেকেন্ড
  4. ৩ মিনিট ২৫ সেকেন্ড
সঠিক উত্তর:
৪ মিনিট ১০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪ মিনিট ১০ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
গতিবেগ = ১০ মিটার/সেকেন্ড
দূরত্ব = ২.৫ কি.মি. = (২.৫ × ১০০০) মিটার = ২৫০০ মিটার

∴ গতিবেগ = দূরত্ব/সময়
বা, সময় = দূরত্ব/গতিবেগ = (২৫০০/১০) সেকেন্ড = ২৫০ সেকেন্ড

আমরা জানি,
৬০ সেকেন্ড = ১ মিনিট

এখন,
২৫০ সেকেন্ড = ৪ মিনিট + ১০ সেকেন্ড

অর্থাৎ, দৌড় সম্পূর্ণ করতে তার ৪ মিনিট ১০ সেকেন্ড সময় লাগবে।

১৪,০৫৯.
দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু. 180 হলে সংখ্যা দুটির গ.সা.গু. কত?
  1. 30
  2. 10
  3. 25
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু. 180 হলে সংখ্যা দুটির গ.সা.গু. কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি হচ্ছে 3a, 4a
সংখ্যা দুইটির গ.সা.গু. = a এবং ল.সা.গু = 12a
প্রশ্নমতে,
⇒ 12a = 180
⇒ a = 180/12
⇒ a = 15
১৪,০৬০.
'TIGER' শব্দের স্বরবর্ণগুলো বেজোড় স্থানে রেখে মোট কত উপায়ে সাজানো যায়?
  1. 96
  2. 144
  3. 78
  4. 36
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা

প্রশ্ন: 'TIGER' শব্দের স্বরবর্ণগুলো বেজোড় স্থানে রেখে মোট কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
TIGER শব্দটিতে মোট 5টি বর্ণ আছে। যেখানে স্বরবর্ণ আছে E, I দুটি।
বেজোড় স্থান আছে ১ম, ৩য়, ৫ম মোট 3টি।

3টি বেজোড় স্থানে 2টি স্বরবর্ণ সাজানো যায় 3P2 = 6 উপায়ে
বাকি 3টি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের স্থান বাদে বাকি 3 ঘরে সাজানো যায় 3P3 = 3! = 3 × 2 × 1 = 6 উপায়ে

∴ মোট সাজানোর উপায় = 6 × 6 = 36

১৪,০৬১.
নিচের কোনটি q3 - 21q - 20 এর একটি উৎপাদক?
  1. (q + 1)
  2. (q + 2)
  3. (q - 2)
  4. (q - 1)
সঠিক উত্তর:
(q + 1)
উত্তর
সঠিক উত্তর:
(q + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি q3 - 21q - 20 এর একটি উৎপাদক?

সমাধান:
এখানে,
q = 1 বসিয়ে পাই,
q3 - 21q - 20 = (-1)3 - 21 (-1) - 20
= -1 + 21 - 20
= 0

∴ (q + 1) হবে রাশিটির একটি উৎপাদক। 
q3 - 21 - 20
= q3 + p2 - q2 - q - 20q - 20
= q2(q + 1) - q(q +1) - 20(q + 1)
= (q + 1) (q2 - q - 20)

১৪,০৬২.
(3.2n – 8.2n-2) ÷ (2n - 2n-1)
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা

(3.2n – 8.2n-2) ÷ (2n - 2n-1)
(3.2n – 2³.2n-2) ÷ (2n - 2n .2-1)
(3.2n – 23+n-2) ÷ (2n (1 - 2-1))
(3.2n – 21+n) ÷ (2n (1 – 1/2))
(3.2n – 21 2n) ÷ (2n (1 – 1/2))
(2n (3 – 2)) ÷ (2n (1 – 1/2))
(2n .1)÷ (2n .1/2)
1 ÷ 1/2 = 2

১৪,০৬৩.
কোন সমান্তর ধারার m তম পদ n ও n তম পদ m হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
  1. - 1
  2. 1
  3. 0
  4. 2
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার m তম পদ n ও n তম পদ m হলে, ধারাটির সাধারণ অন্তর কত? 

সমাধান: 
মনে করি,
সমান্তর ধারার প্রথম পদ = a
সাধারণ অন্তর = d

১ম শর্তমতে, 
m তম পদ a + (m - 1)d = n 
বা, ‍a + md - d = n .......................(1)

২য় শর্তমতে, 
n তম পদ a + (n - 1)d = m 
বা, a + nd - d = m ........................ (2) 

(1) নং থেকে (2) নং বিয়োগ করে পাই, 
a + md - d = n 
a + nd - d = m
_____________________
md - nd = n - m
বা, d (m - n) = n - m
বা,  d = - (m - n)/(m - n)
∴ d = - 1

∴ ধারাটির সাধারণ অন্তর = - 1  ।
১৪,০৬৪.
a - b = 3, ab = 40 হলে a2 + b2 = কত?
  1. 78
  2. 83
  3. 89
  4. 104
সঠিক উত্তর:
89
উত্তর
সঠিক উত্তর:
89
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3, ab = 40 হলে a2 + b2 = কত?

সমাধান:
a2 + b2
= (a - b)2 + 2ab
= (3)2 + 2 × 40
= 9 + 80
= 89
১৪,০৬৫.
6 টি জিনিসের মধ্যে ২ টি একজাতীয় ও বাকিগুলো ভিন্ন ভিন্ন। ঐ জিনিস গুলো থেকে প্রতিবারে 4 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. 6
  2. 10
  3. 11
  4. 16
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
এখানে, n = 6, p = 2, r = 4 এবং i = 0,1, 2 (1 থেকে p পর্যন্ত)
6 টি জিনিসের মধ্যে ২ টি একজাতীয় এবং ঐ জিনিস গুলো থেকে প্রতিবারে 4 টি নিয়ে বাছাই করা যায়
= n - pCr-i
= n - pCr-0 + n - pCr-1 + n - pCr-2
=
6 - 2C4-0 + 6 - 2C4-1 + 6 - 2C4-2
=
4C4 + 4C3 + 4C2
= 1 + 4 + 6
= 11
১৪,০৬৬.
একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. ক) 4π
  2. খ) 3π
  3. গ) 2π
  4. ঘ) π
সঠিক উত্তর:
গ) 2π
উত্তর
সঠিক উত্তর:
গ) 2π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস = 12 cm
বৃত্তের ব্যাসার্ধ r = 6 cm
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 60° 
বৃত্তচাপের দৈর্ঘ্য s = ?

আমরা জানি,
s = πrθ/180°
⇒ s =  (π × 6 × 60°)/180°
∴ s = 2π সে.মি.
১৪,০৬৭.
দুুটি সংখ্যার গ. সা.গু ১৮ এবং ল.সা.গু ১৯৪। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৬৪
  2. খ) ৬৮
  3. গ) ৯২
  4. ঘ) ৯৭
সঠিক উত্তর:
ঘ) ৯৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৭
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ সা গু - ১৮, ল সা গু - ১৯৪ এবং একটি সংখ্যা ৩৬।
গ সা গু X ল সা গু = ১ম সংখ্যা X ২য় সংখ্যা
১৮X১৯৪ = ৩৬ X ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (১৮X১৯৪)/৩৬ = ৯৭
১৪,০৬৮.
P = {2, 3, 5}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে, P × R নির্ণয় করুন।
  1. {Ø}
  2. {(2, 5), (3, 5)}
  3. {5}
  4. {(2, 5), (3, 5), (5, 5)}
সঠিক উত্তর:
{(2, 5), (3, 5), (5, 5)}
উত্তর
সঠিক উত্তর:
{(2, 5), (3, 5), (5, 5)}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {2, 3, 5}, Q = {4, 5} এবং R = P ∩ Q হলে, P × R নির্ণয় করুন।

সমাধান: 
দেওয়া আছে, 
P = {2, 3, 5} এবং Q = {4, 5}
∴ R = P ∩ Q = {2, 3, 5} ∩ {4, 5}
= {5}

∴ P × R = {2, 3, 5} × {5}
= {(2, 5), (3, 5), (5, 5)} 

১৪,০৬৯.
ΔABC এর ∠A = 36° এবং ∠B= 72° হলে, ΔABC কী ধরনের ত্রিভুজ?
  1. ক) সমবাহু ত্রিভুজ 
  2. খ) স্থুলকোণী ত্রিভুজ
  3. গ) সমদ্বিবাহু ত্রিভুজ
  4. ঘ) সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
দেওয়া আছে, 
∠A = 36°, ∠B = 72°

 ∠C = {180° – (72°+36°)} = 72°
কোন ত্রিভুজের ২টি কোণ সমান হলে তার ২টি বাহুও সমান হয়।
সুতরাং, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আবার,
যেহেতু ত্রিভুজটির তিনটি কোণই সূক্ষকোণ তাই ত্রিভুজটি একটি সূক্ষকোণী ত্রিভুজ।
১৪,০৭০.
১১ টি সংখ্যার গড় ৩০ । প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ৬ষ্ঠ সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৫৫
  3. ৬৫
  4. ৭৫
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ টি সংখ্যার গড় ৩০ । প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ৬ষ্ঠ সংখ্যাটি কত?

সমাধান:
১৪,০৭১.
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ১৪০ বর্গমিটার
  2. ১৮০ বর্গমিটার
  3. ১৬০ বর্গমিটার
  4. ১২০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৬০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {২১ মি. + (২ + ২) মি.} = ২৫ মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = {১৫ মি. + (২ + ২) মি.} = ১৯ মিটার 
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৫ × ১৯) বর্গমিটার 
= ৪৭৫ বর্গমিটার

আবার, 
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার 
= ৩১৫ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার 
= ১৬০ বর্গমিটার।

১৪,০৭২.
5 × nP3 = 4 × (n + 1)P3 হলে n এর মান কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
সঠিক উত্তর:
গ) 14
উত্তর
সঠিক উত্তর:
গ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: 5 × nP3 = 4 × (n + 1)P3 হলে n এর মান কত? 

সমাধান: 
nP3 = n × (n - 1) × (n - 2)
(n+1)P3 = (n + 1) × n × (n - 1)

এখন
5 × n × (n - 1) × (n - 2) = 4 × (n + 1) × n × (n - 1)
⇒ 5(n - 2) = 4(n + 1)
⇒  5n - 10 = 4n + 4
⇒  5n - 4n = 4 + 10
n = 14
১৪,০৭৩.
তিন বছর পূর্বে A, B ,C এর গড় বয়স ছিলো ২৭ বছর। ৫ বছর পূর্বে B এবং C গড় বয়স ছিলো ২০ বছর। A- এর বর্তমান বয়স কত?
  1. ক) ৩৫ বছর 
  2. খ) ৩৫ বছর 
  3. গ) ৪০ বছর 
  4. ঘ) ৪২ বছর 
সঠিক উত্তর:
গ) ৪০ বছর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ বছর 
ব্যাখ্যা
তিন বছর পূর্বে A, B ,C এর গড় বয়স ছিলো ২৭
তিন বছর পূর্বে A, B ,C এর মোট বয়স ছিলো = ২৭ × ৩ = ৮১ বছর 

বর্তমানে A, B ,C এর মোট বয়স = (৮১ + ৯) বছর 
                                               = ৯০ বছর 

৫ বছর পূর্বে B এবং C গড় বয়স ছিলো = ২০ বছর।
৫ বছর পূর্বে B এবং C মোট বয়স ছিলো = ২০ × ২ = ৪০ বছর

বর্তমানে  B এবং C মোট বয়স = (৪০  + ১০) = ৫০ বছর

A এর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর = ৪০ বছর
১৪,০৭৪.
১০০ থেকে ২০০ পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 
  1. ২২টি
  2. ১৮টি
  3. ২১টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ থেকে ২০০ পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 

সমাধান: 
মৌলিক সংখ্যা (Prime Number): ১ থেকে বড় যে সকল সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে তাকে মৌলিক সংখ্যা বলে।

এখন, 
১০০ থেকে ২০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে ২১টি। যথা
১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯

১৪,০৭৫.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪০ বছর
  3. ৪২ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স = ২০ বছর
∴ তাদের মোট বয়স = (২০ × ৩) = ৬০ বছর

২ বছর পর,
দুই পুত্রের বয়সের গড় = ১২ বছর
দুই পুত্রের মোট বয়স = ১২ × ২ = ২৪ বছর

অর্থাৎ দুই পুত্রের বর্তমান বয়স = ২৪ - (২ + ২) = ২৪ - ৪ = ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = ৬০- ২০ = ৪০ বছর 
১৪,০৭৬.
x2 - 3x + 1 = 0 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 18
  2. 15
  3. 12
  4. 9
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x + 1 = 0 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান: 
x2 - 3x + 1 = 0
x2 + 1 = 3x
x + 1/x = 3

প্রদত্তরাশি:
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3x.(1/x)(x + 1/x)
= (3)3 - 3(3)
= 27 - 9
= 18
১৪,০৭৭.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?
  1. 132 বর্গমি.
  2. 363 বর্গমি.
  3. 425 বর্গমি.
  4. 336 বর্গমি.
সঠিক উত্তর:
363 বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
363 বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং উচ্চতা 22 মি. হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমি.?

সমাধান: 
দেওয়া আছে,
সামান্তরিকের উচ্চতা = 22 মিটার
 সামান্তরিকের ভূমি = 22 এর 3/4 = 33/2 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (33/2) × 22
= 363 বর্গমি.
১৪,০৭৮.
(1/2)(loga + logb) এর সমান log(a + b)/2 হলে, নিচের কোনটি সঠিক?
  1. a = 0
  2. b = √a
  3. a = b/2
  4. a = b
সঠিক উত্তর:
a = b
উত্তর
সঠিক উত্তর:
a = b
ব্যাখ্যা
প্রশ্ন: (1/2)(loga + logb) এর সমান log(a + b)/2 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
⇒ (1/2)log(ab) = log(a + b)/2
⇒ log(ab)1/2= log(a + b)/2
⇒ (ab)1/2 = (a + b)/2
⇒ ab = {(a + b)/2}2
⇒ ab = (a2 + 2ab + b2)/4
⇒ a2 + 2ab + b2 - 4ab = 0
⇒ a2 − 2ab + b2 =0
⇒ (a − b)2 = 0
⇒ a − b = 0
⇒ a = b
১৪,০৭৯.
x + l = 7, x - m = 5, x + p = 4, x - q = 2 হলে l + m + p + q এর মান কত? 
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 0
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x + l = 7 , x - m = 5 , x + p = 4, x - q = 2 হলে l + m + p + q এর মান কত? 

সমাধান:
x + l = 7................(1)
x - m = 5................(2)
x + p = 4................(3)
x - q = 2................(4) 

(1) - (2) ⇒
x + l - (x - m) = 7 - 5 = 2
l + m = 2

(3) - (4) ⇒
x + p - (x - q) = 4 - 2
p + q = 2

l + m + p + q = 2 + 2 = 4
১৪,০৮০.
10 টি সংখ্যার যোগফল 380। এদের প্রথম 4 টির গড় 40 এবং শেষ 5 টির গড় 30 হলে; ৫ম সংখ্যাটি কত?
  1. 50
  2. 60
  3. 70
  4. 80
সঠিক উত্তর:
70
উত্তর
সঠিক উত্তর:
70
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টি সংখ্যার যোগফল 380। এদের প্রথম 4 টির গড় 40 এবং শেষ 5 টির গড় 30 হলে; ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম 4টি সংখ্যার গড় = 40
প্রথম 4টি সংখ্যার যোগফল = 40 × 4 
= 160

শেষ 5টি সংখ্যার গড় = 30
শেষ 5টি সংখ্যার যোগফল = 30 × 5
= 150

9টি সংখ্যার যোগফল = 160 + 150
= 310 

৫ম সংখ্যাটি = 380 - 310
= 70 
১৪,০৮১.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ১০%
  2. ১২%
  3. ১৪%
  4. ১৬%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা

ধরি,
আসল ক টাকা।
সুতরাং সুদাসল ৪ক টাকা।
সুদ = ৪ক - ক
= ৩ক
আমরা জানি,
সুদ = আসল × সময় × সুদের হার/১০০
সুদের হার = সুদ × ১০০/(আসল × সময়)
= ৩ক × ১০০/ক × ২৫
= ১২%

১৪,০৮২.
১ - ১ + ১ - ১ +...... ধারাটির প্রথম ১০০ টি পদের সমষ্টি কত?
  1. ক) - ১
  2. খ) ০
  3. গ) ১
  4. ঘ) ১/২
সঠিক উত্তর:
খ) ০
উত্তর
সঠিক উত্তর:
খ) ০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ - ১ + ১ - ১ +...... ধারাটির প্রথম ১০০ টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
১ম পদ = ১ 
১ম দুইটি পদের সমষ্টি = ১ - ১
= ০
১ম তিনটি পদের সমষ্টি = ১ - ১ + ১ 
= ১
১ম চারটি পদের সমষ্টি = ১ - ১ + ১ - ১
= ০

অতএব পদসংখ্যা জোড় হলে সমষ্টি শূন্য এবং বিজোড় হলে সমষ্টি ১।  
১৪,০৮৩.
tanθ = 3/4 হলে, sinθ এর মান কত?
  1. ক) 5/3
  2. খ) 3/5
  3. গ) 4/3
  4. ঘ) 5/4
সঠিক উত্তর:
খ) 3/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 3/4 হলে, sinθ এর মান কত?

সমাধান: 
tanθ = 3/4
আমরা জানি 
tanθ = লম্ব/ভূমি
অতিভুজ = 4 , লম্ব = 3

এখন 
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
32 +42 = (অতিভুজ)2
9 + 16  = (অতিভুজ)2
25 = (অতিভুজ)2
52 = (অতিভুজ)2
অতিভুজ = 5

sinθ = লম্ব/অতিভুজ
= 3/5
১৪,০৮৪.
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ৬১
  2. ৬৯
  3. ৭১
  4. ৭৫
সঠিক উত্তর:
৬৯
উত্তর
সঠিক উত্তর:
৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? 

সমাধান: 
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ 

আবার, 
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১ 

∴ নির্ণেয় মৌলিক সংখ্যাদ্বয়ের গড় = (৯৭ + ৪১)/২ 
= ১৩৮/২ 
= ৬৯ ।
১৪,০৮৫.
একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১২ বর্গমিটার
  2. ১৫ বর্গমিটার
  3. ২০ বর্গমিটার
  4. ২৪ বর্গমিটার
সঠিক উত্তর:
১৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
তিনবাহুর দৈর্ঘ্য a = ৫ মিটার, b = ৬ মিটার ও c = ৭ মিটার

ত্রিভুজটির পরিসীমা (2s) = ৫ + ৬ + ৭ = ১৮ মিটার
∴ অর্ধ-পরিসীমা (s) = ১৮/২ = ৯ মিটার

ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)} বর্গমিটার 
= √{৯(৯ - ৫) (৯ - ৬) (৯ - ৭)}
 = √(৯ × ৪ × ৩ × ২) 
= √২১৬ বর্গমিটার
= ১৪.৬৯৬
≈ ১৫ বর্গমিটার
১৪,০৮৬.
সরল মুনাফার সূত্র কোনটি?
  1. আসল - মুনাফার হার × সময়
  2. আসল × মুনাফার হার × সময়
  3. আসল × মুনাফার হার - সময়
  4. আসল × মুনাফার হার + সময়
সঠিক উত্তর:
আসল × মুনাফার হার × সময়
উত্তর
সঠিক উত্তর:
আসল × মুনাফার হার × সময়
ব্যাখ্যা
প্রশ্ন: সরল মুনাফার সূত্র কোনটি?

সমাধান:
আমরা জানি
I = Pnr
সরল মুনাফা = আসল × মুনাফার হার × সময়

এখানে
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল
১৪,০৮৭.
ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলে? 
  1. পরিকেন্দ্র
  2. বহিঃকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্র
  4. ভরকেন্দ্র
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ভরকেন্দ্র
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলে? 

সমাধান:
ভরকেন্দ্র: ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।


চিত্রে G বিন্দুটি হলো ভরকেন্দ্র।

উল্লেখ্য,
• অন্তঃকেন্দ্র: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
• পরিকেন্দ্র (Circumcentre): ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, তাকে পরিকেন্দ্র বলা হয়।
• বহিঃকেন্দ্র: একটি ত্রিভুজের একটি অন্তঃস্থ কোণের সমদ্বিখণ্ডক এবং অপর দুটি বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, তাকে বহিঃকেন্দ্র বলে।

১৪,০৮৮.
কোনো ধারার n তম পদ 3n. 2n+1 হলে, ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি কত?
  1. 202
  2. 204
  3. 194
  4. 202.
সঠিক উত্তর:
204
উত্তর
সঠিক উত্তর:
204
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার n তম পদ 3n.2n + 1 হলে ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির n তম পদ = 3n.2n + 1

১ম পদ = 3 . 1 . 21 + 1= 3 . 22 = 12
২য় পদ = 3 . 2 . 22 + 1 = 6 . 8 = 48
৩য় পদ = 3 . 3 . 23 + 1 = 144

∴ ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি = 12 + 48 + 144
= 204
১৪,০৮৯.
x + y = 3, x2 + y2 = 5 হলে, x3 + y3 = ?
  1. 34
  2. 9
  3. 45
  4. 54
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 3, x2 + y2 = 5 হলে, x3 + y3 = ?

সমাধান:
x + y = 3
x2 + y2 = 5

এখন
(x + y)2 = x2 + y2 + 2xy
⇒ 32 = 5 + 2xy
⇒ 9 - 5 = 2xy
⇒ 2xy = 4
∴ xy = 2

x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
⇒ x3 + y3 = 33 - 3 × 2 × 3
⇒ x3 + y3 = 27 - 18
∴ x3 + y3 = 9
১৪,০৯০.
যে সরলরেখাটি y = 3x – 5 এর সমান্তরাল, তার ঢাল কত? 
  1. 5
  2. 0
  3. 3
  4. - 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যে সরলরেখাটি y = 3x – 5 এর সমান্তরাল, তার ঢাল কত? 

সমাধান: 
প্রদত্ত সরলরেখা- 
y = 3x – 5 

আমরা জানি, 
সমান্তরাল রেখার ঢাল (slope) সদা সমান থাকে। 
y = mx + c আকারের সমীকরণে ঢাল  m দ্বারা প্রকাশ করা হয়। 

এখন, 
y = 3x – 5 সমীকরণের সাথে তুলনা করলে ঢাল পাওয়া যায়- 
ঢাল, m = 3 তাই সমান্তরাল রেখার ঢালও 3 ।

১৪,০৯১.
৫ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারলে ১০ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৪ দিনে
  2. খ) ৫ দিনে
  3. গ) ৬ দিনে
  4. ঘ) ৮ দিনে
সঠিক উত্তর:
ক) ৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারলে ১০ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
৫ জন পুরুষ = ৮ জন স্ত্রীলোক
১০ জন পুরুষ = (৮ × ১০)/৫ জন স্ত্রীলোক
= ১৬ জন স্ত্রীলোক

মোট স্ত্রীলোক = (১২ + ১৬) জন = ২৮ জন

৮ জনে কাজটি করে ১৪ দিনে
১ জনে কাজটি করে (১৪ × ৮) দিনে
∴ ২৪ জনে কাজটি করে (১৪ × ৮)/২৮ দিনে
= ৪ দিন
১৪,০৯২.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ?
  1. সমকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. সরলকোণ
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ?

সমাধান:
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ।
১৪,০৯৩.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর ৮ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২৪ সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩১২ বর্গ সে.মি. হয় তবে সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. ২৪ সে.মি.
  2. ২২ সে.মি.
  3. ২৬ সে.মি.
  4. ২৮ সে.মি.
সঠিক উত্তর:
২৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর ৮ সে.মি. এবং এদের লম্ব দূরত্ব ২৪ সে.মি.। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩১২ বর্গ সে.মি. হয় তবে সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি বাহু x সে.মি.
তাহলে, ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহু = x + ৮ সে.মি.
সমান্তরাল বাহু দুইটির লম্ব দূরত্ব, h = ২৪ সে.মি.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ৩১২ সে.মি.

প্রশ্নমতে,
(১/২) × (x + x + ৮) × ২৪ = ৩১২
⇒ ১২ × (২x + ৮) = ৩১২
⇒ ২৪x + ৯৬ = ৩১২
⇒ ২৪x = ২১৬
∴ x = ৯
∴ ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি বাহু = ৯ সে.মি.
এবং ট্রাপিজিয়ামের সমান্তরাল অপর বাহু ৯ + ৮ = ১৭ সে.মি.

∴ সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের সমষ্টি = ৯ + ১৭ = ২৬ সে.মি.
১৪,০৯৪.
নিচের কোনটি  x3 + 3x2 + 3x + 2 রাশিটির উৎপাদক ?
  1. ক) x + 2
  2. খ) x2 - x + 1
  3. গ) x - 2
  4. ঘ) x + 1
সঠিক উত্তর:
ক) x + 2
উত্তর
সঠিক উত্তর:
ক) x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি  x3 + 3x2 + 3x + 2 রাশিটির উৎপাদক?

সমাধান: 
x3 + 3x2 + 3x + 2
= x3 + 2x2 + x2 + 2x + x + 2
= x2(x + 2) + x(x + 2) + 1(x + 2)
= (x + 2)(x2 + x + 1)
১৪,০৯৫.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৯১
  2. খ) ৯৯
  3. গ) ১০০
  4. ঘ) ১০১
সঠিক উত্তর:
খ) ৯৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৯
ব্যাখ্যা

ধরি, সংখ্যাদ্বয় x ও (x + 1)
প্রশ্নমতে,
(x + 1)² - x² = 199
⇒ x² + 2x + 1 - x² = 199
⇒ 2x = 199 - 1
⇒ x = 198/2 = 99

১৪,০৯৬.
তাহসান 5 টাকায় 4টি চকলেট ক্রয় করে 4 টাকায় 5টি চকলেট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. 16% লাভ
  2. 26% ক্ষতি
  3. 36% ক্ষতি
  4. 32% ক্ষতি
সঠিক উত্তর:
36% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
36% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: তাহসান 5 টাকায় 4টি চকলেট ক্রয় করে 4 টাকায় 5টি চকলেট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
4টি চকলেটের ক্রয়মূল্য = 5 টাকা
1টি চকলেটের ক্রয়মূল্য = 5/4 টাকা

আবার,
5টি চকলেটের বিক্রয়মূল্য = 4 টাকা
1টি চকলেটের বিক্রয়মূল্য = 4/5 টাকা

∴ ক্ষতি = (5/4) - (4/5)
= (25 - 16)/20
= 9/20

5/4 টাকায় ক্ষতি হয় 9/20 টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় = (9 × 4)/(20 × 5) টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় = (9 × 4 × 100)/(20 × 5) টাকা
= 36 টাকা

∴ ক্ষতির হার 36%
১৪,০৯৭.
একটি মিশ্রণে চিনি ও দুধের অনুপাত ৩ : ২। যদি মিশ্রণের মোট ওজন ৫০ কেজি হয়, তবে চিনির পরিমাণ কত কেজি?
  1. ২০ কেজি
  2. ২৫ কেজি
  3. ৩০ কেজি
  4. ৩৫ কেজি
সঠিক উত্তর:
৩০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩০ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে চিনি ও দুধের অনুপাত ৩ : ২। যদি মিশ্রণের মোট ওজন ৫০ কেজি হয়, তবে চিনির পরিমাণ কত কেজি?

সমাধান:
দেওয়া আছে, 
চিনি ও দুধের অনুপাত ৩ : ২
অনুপাতের সমষ্টি = ৩ + ২ = ৫

∴ চিনির পরিমাণ = (৩/৫) × ৫০ = ৩০ কেজি

১৪,০৯৮.
কোন ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে যোগফল ৪১৫ হবে?
  1. ক) ১১
  2. খ) ১০
  3. গ) ৯
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
১০ এর দ্বিগুণ (২০) এর বর্গ ৪০০। এর সাথে ১৫ যোগ করলে যোগফল ৪১৫ হয়।
১৪,০৯৯.
7 × nP3 = 6 × (n +1)P3 হলে, n এর মান কত?
  1. 8
  2. 10
  3. 14
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: 7 × nP3 = 6 × (n +1)P3 হলে, n এর মান কত?

সমাধান:
7 × nP3 = 6 × (n +1)P3
⇒ 7 × n × (n - 1) × (n - 2) = 6 × (n + 1) × n × (n - 1)
⇒ 7(n - 2) = 6(n + 1)
⇒ 7n - 14 = 6n + 6
⇒ 7n - 6n = 6 + 14
∴ n = 20
১৪,১০০.
১ থেকে ৫০ পর্যন্ত পূর্ণসংখ্যা সমূহের সমষ্টি কত?
  1. ১২৭৫
  2. ১৫৫০
  3. ২৫৫০
  4. ৫০৫০
সঠিক উত্তর:
১২৭৫
উত্তর
সঠিক উত্তর:
১২৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৫০ পর্যন্ত পূর্ণসংখ্যা সমূহের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ২
শেষ পদ = ৫০

আমরা জানি,
1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৫০ × (৫০ + ১)}/২
= (৫০ × ৫১)/২
= ১২৭৫