বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৩৮ / ৪৭৫ · ১৩,৭০১১৩,৮০০ / ৪৭,৮৩৩

১৩,৭০১.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত?
  1. ক) ৪/৩
  2. খ) ৩/৪
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৪
সঠিক উত্তর:
খ) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩/৪
ব্যাখ্যা
মনে করি, লব ক
সুতরাং হর ক + ১
প্রশ্নানুসারে,
(ক - ২)/ক + ১ + ২) = ১/৬
⇒ (ক - ২)/(ক + ৩) = ১/৬
⇒ ৬ক - ১২ = ক + ৩
⇒ ৫ক = ১৫
⇒ ক = ৩
অতএব, ভগ্নাংশটি = ৩/(৩ + ১) = ৩/৪
১৩,৭০২.
উপাত্তসমূহের সর্বোচ্চমান এবং সর্বনিম্ন মানের ব্যাবধান -
  1. ক) পরিসর
  2. খ) গড়
  3. গ) মধ্যক
  4. ঘ) প্রচুরক
সঠিক উত্তর:
ক) পরিসর
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিসর
ব্যাখ্যা

পরিসরের সংজ্ঞানুসারে।

১৩,৭০৩.
আবির এবং বিনা মিলে একটি ব্যবসা শুরু করল। আবির ৮ মাসের জন্য ১৬০০০ টাকা বিনিয়োগ করল এবং বিনা বিনিয়োগ করল ৪ মাসের জন্য। মোট মুনাফার ২/৭ অংশ বিনা পেল। বিনা কত টাকা বিনিয়োগ করেছিল?
  1. ১০৫০০ টাকা
  2. ১২৮০০ টাকা
  3. ৯৬০০ টাকা
  4. ১৪১২০ টাকা
সঠিক উত্তর:
১২৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আবির এবং বিনা মিলে একটি ব্যবসা শুরু করল। আবির ৮ মাসের জন্য ১৬০০০ টাকা বিনিয়োগ করল এবং বিনা বিনিয়োগ করল ৪ মাসের জন্য। মোট মুনাফার ২/৭ অংশ বিনা পেল। বিনা কত টাকা বিনিয়োগ করেছিল?

সমাধান:
মনেকরি,
মোট মুনাফা = খ টাকা
বিনা মুনাফা পেল = ২খ/৭ টাকা
আবির মুনাফা পেল = খ - (২খ/৭)
= (৭খ - ২খ)/৭
= ৫খ/৭

আবির ও বিনা এর মুনাফার অনুপাত = (৫ক/৭) : (২ক/৭)
= ৫ : ২

ধরি,
বিনা বিনিয়োগ করেছিল = ক টাকা

প্রশ্নমতে,
৮ × ১৬০০০ : ক × ৪ = ৫: ২
⇒ (৮ × ১৬০০০)/৪ক = ৫/২
⇒ ২০ক = ৮ × ১৬০০০ × ২
⇒ ক = (৮ × ১৬০০০ × ২)/২০
∴ ক = ১২৮০০
১৩,৭০৪.
একটি রম্বসের ক্ষেত্রফল 108 বর্গমিটার এবং একটি কর্ণ 12 মিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 16 মিটার
  2. 18 মিটার
  3. 20 মিটার
  4. 22 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 108 বর্গমিটার এবং একটি কর্ণ 12 মিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল সূত্র:
ক্ষেত্রফল = 1/2 × d1 × d2
​যেখানে d1, d2​ হলো রম্বসের কর্ণদ্বয়।

প্রদত্ত:
ক্ষেত্রফল = 108, d1 = 12
অতএব, অপর কর্ণ:
108 = 1/2 × 12 × d2
d2 = 108/6 
d2 = 18 মিটার

∴ অপর কর্ণ = ১৮ মিটার

১৩,৭০৫.
বাসের ভাড়া ২৫% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা ২৫% কমে গেল। এর ফলে বাস মালিকের আয় শতকরা কত শতাংশ হ্রাস পাবে?
  1. ৬%
  2. ৬.২৫%
  3. ৬.৫০%
  4. ৬.৭৫%
সঠিক উত্তর:
৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বাসের ভাড়া ২৫% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা ২৫% কমে গেল। এর ফলে বাস মালিকের আয় শতকরা কত শতাংশ হ্রাস পাবে?

সমাধান:
ধরি,
যাত্রী সংখ্যা = ১০০ জন
১০০ জন যাত্রীর ভাড়া = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে বর্তমান ভাড়া = ১০০ + ২৫ = ১২৫ টাকা
২৫% কমে যাত্রী সংখ্যা = ১০০ - ২৫ = ৭৫ জন
∴ ৭৫ জনের ভাড়া = ৭৫ টাকা

পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৭৫ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৭৫/১০০ টাকা
∴ পূর্বমূল্য ১২৫ টাকা হলে বর্তমান মূল্য = (৭৫ × ১২৫)/১০০ টাকা
= ৩৭৫/৪ টাকা

∴ আয় শতকরা হ্রাস পেয়েছে = {১০০ - (৩৭৫/৪)}%
= (২৫/৪)%
= ৬.২৫%
১৩,৭০৬.
২০ বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। ৪ বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতার বয়স কত? 
  1. ৩২ বৎসর
  2. ৬৪ বৎসর
  3. ৬৮ বৎসর 
  4. ৭২ বৎসর
সঠিক উত্তর:
৬৮ বৎসর 
উত্তর
সঠিক উত্তর:
৬৮ বৎসর 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ বৎসর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। ৪ বৎসর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতার বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
বর্তমানে পিতার বয়স = x বৎসর 
এবং বর্তমানে পুত্রের বয়স = y বৎসর 
প্রথম শর্তানুসারে, x - ২০ = ৪(y - ২০) ........ (1) 
দ্বিতীয় শর্তানুসারে, x + ৪ = ২(y + ৪) ............ (2) 

(1) নং হতে পাই, 
x = ২০ + ৪y - ৮০ 
বা, x = ৪y - ৬০ ..........(3) 

x-এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই, 
৪y - ৬০ + ৪ = ২(y + ৪) 
বা, ৪y - ৫৬ = ২y + ৮ 
বা, ৪y - ২y = ৫৬ + ৮ 
বা, ২y = ৬৪
বা, y = ৬৪/২
∴ y = ৩২

y-এর মান (3) নং সমীকরণে বসিয়ে পাই,
x = ৪ × ৩২ - ৬০
= ১২৮ - ৬০
∴ x = ৬৮

∴ পিতার বর্তমান বয়স = ৬৮ বৎসর।

১৩,৭০৭.
একটি শ্রেণিতে 40 জন ছাত্র আছে। তাদের মধ্যে 25 জন ইংরেজি এবং 20 জন বাংলা পড়তে পারে। যদি 10 জন ছাত্র উভয় ভাষাই পড়তে পারে, তবে কতজন ছাত্র ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না?
  1. 5 জন
  2. 7 জন
  3. 4 জন
  4. 6 জন
সঠিক উত্তর:
5 জন
উত্তর
সঠিক উত্তর:
5 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে 40 জন ছাত্র আছে। তাদের মধ্যে 25 জন ইংরেজি এবং 20 জন বাংলা পড়তে পারে। যদি 10 জন ছাত্র উভয় ভাষাই পড়তে পারে, তবে কতজন ছাত্র ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না?

সমাধান:
দেওয়া আছে, ∣
ইংরেজি পড়তে পারে, ।E।  = 25
বাংলা পড়তে পারে, ।B।  = 20
এবং উভয় ভাষাই পড়তে পারে ।E ∩ B।  = 10

∴ ইংরেজি অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের সংখ্যা হলো,
।E ∪ B। = ।E। + ।B। - ।E ∩ B।
= 25 + 20 - 10
= 35

ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না = মোট ছাত্র - (ইংরেজি অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের সংখ্যা)
= 40 - 35
= 5

সুতরাং, ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে না পারা ছাত্রের সংখ্যা = 5 জন

১৩,৭০৮.
একটি ভেড়া ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ভেড়াটি আরও ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ভেড়াটির ক্রয়মূল্য নির্ণয় করুন।
  1. ৫০০০ টাকা
  2. ৭৫০০ টাকা
  3. ৯০০০ টাকা
  4. ১০৫০০ টাকা
সঠিক উত্তর:
৭৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভেড়া ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ভেড়াটি আরও ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ভেড়াটির ক্রয়মূল্য নির্ণয় করুন।

সমাধান:
ভেড়াটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৮% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৮) টাকা
= ৯২ টাকা।

আবার, ৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) টাকা
= ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি হয় (১০৮ - ৯২) টাকা 
= ১৬ টাকা।

∴ বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য (১০০/১৬) টাকা
∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য {(১০০ × ১২০০)/১৬} টাকা
= ৭৫০০ টাকা

∴ ভেড়াটির ক্রয়মূল্য ৭৫০০ টাকা।

১৩,৭০৯.
বৃত্তের অন্তর্লিখিত বর্গের পরিসীমা কত হলে বৃত্তের ক্ষেত্রফল ৯π/২ বর্গ মি. হবে?
  1. ১২ মি.
  2. ১৬ মি.
  3. ১৪ মি.
  4. ৮ মি.
সঠিক উত্তর:
১২ মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্তর্লিখিত বর্গের পরিসীমা কত হলে বৃত্তের ক্ষেত্রফল ৯π/২ বর্গ মি. হবে?

সমাধান: 

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 9π/2
r2 = 9/2
r = 3/√2

তাহলে বৃত্তের ব্যাস = 2 × 3/√2 = 3√2

বৃত্তের ব্যাস = বর্গের কর্ণ
ধরি, 
বর্গের এক বাহু = a
∴ √2a = 3√2
a = 3

∴ বর্গের পরিসীমা = 4a = (4 × 3) = 12
১৩,৭১০.
x4 - 27x2 + 1 এর উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (x2 + 5x + 1)(x2 - 5x - 1)
  2. খ) (x2 + 5x - 1)(x2 - 5x - 1)
  3. গ) (x2 + 4x - 1)(x2 - 4x + 1)
  4. ঘ) (5x2 + 5x - 1)(5x2 - 5x - 1)
সঠিক উত্তর:
খ) (x2 + 5x - 1)(x2 - 5x - 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x2 + 5x - 1)(x2 - 5x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 27x2 + 1 এর উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
   x4 - 27x2 + 1
= x2 - 2.x2 .1 + 12 - 25x2
= (x2 - 1)2 - (5x)2
= (x2 - 1 + 5x)(x2 - 1 - 5x)
= (x2 + 5x - 1)(x2 - 5x - 1)
১৩,৭১১.
দুটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
  1. ১৮৪ ও ১০০
  2. ২০৪ ও ১৪৪
  3. ২৩৪ ও ১৬৯
  4. ২৫২ ও ১৮৯
সঠিক উত্তর:
২০৪ ও ১৪৪
উত্তর
সঠিক উত্তর:
২০৪ ও ১৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু., বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y

তাহলে,
১২x - ১২y = ৬০
∴ ১২(x - y) = ৬০
⇒ x - y = ৫ .......... (১)

এবং,
সংখ্যা দুটির ল.সা.গু = ১২xy
∴ ১২xy = ২৪৪৮
⇒ xy = ২৪৪৮/১২
⇒ xy = ২০৪

আমরা জানি,
(x + y) = (x - y) + ৪xy

∴ (x + y) = ৫ + ৪ × ২০৪
= ২৫ + ৮১৬
= ৮৪১

⇒ x + y = ২৯ .......... (২)

এখন, (১) + (২) করলে পাই,
২x = ৩৪
⇒ x = ১৭

এবং, (২) - (১) করলে পাই,
২y = ২৪
⇒ y = ১২

অতএব,
সংখ্যা দুটি = ১২ × ১৭ এবং ১২ × ১২
= ২০৪ ও ১৪৪

১৩,৭১২.
4 + 7 + 10 + 13 + ... ধারাটির কোন পদ 301?
  1. ক) 98
  2. খ) 99
  3. গ) 100
  4. ঘ) 101
সঠিক উত্তর:
গ) 100
উত্তর
সঠিক উত্তর:
গ) 100
ব্যাখ্যা
পদ সংখ্যা
= (শেষ পদ - ১ম পদ)/ সাধারণ অন্তর + ১
= (301 - 4)/3 + 1
= 297/3 + 1
= 99 + 1
= 100
১৩,৭১৩.
x > y এবং z < 0, হলে নিচের কোনটি সঠিক?
  1. z/x < z/y
  2. x/z > y/z
  3. xz < yz
  4. xz > yz
সঠিক উত্তর:
xz < yz
উত্তর
সঠিক উত্তর:
xz < yz
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0, হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz
১৩,৭১৪.
Cos(nπ/2) অনুক্রমটির তৃতীয় পদ কত?
  1. 1
  2. 0
  3. -1
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: Cos(nπ/2) অনুক্রমটির তৃতীয় পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
Cos(nπ/2)
এটি একটি পূর্ণাঙ্গ ত্রিকোণমিতিক ধারার মতো, যেখানে n একটি পূর্ণসংখ্যা।
অনুক্রমটির সাধারণ পদ, n = 1, 2, 3, 4,… এবং π = 180°
১ম পদ = Cos(nπ/2) = Cos⁡(1 × 180°)/2 = Cos 90° = 0 
২য় পদ = Cos(nπ/2) = Cos⁡(2 × 180°)/2 = Cos 180° = -1
৩য় পদ = Cos(nπ/2) = Cos⁡(3 × 180°)/2 = Cos 270° = 0
১৩,৭১৫.

  1. 2
  2. 3
  3. 5
  4. - 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৩,৭১৬.
256 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. 7
  2. - 6
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 256 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log2256
= log228
= 8log22
= 8 × 1  [logaa = 1]
= 8
১৩,৭১৭.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪: ৫। বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ৯ : ১৬
  2. খ) ১৬ : ৯
  3. গ) ১৬ : ২৫
  4. ঘ) ২৫ : ১৬
সঠিক উত্তর:
ঘ) ২৫ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ : ১৬
ব্যাখ্যা

ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×5² : π×4²
= 25 : 16

১৩,৭১৮.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. ৩৬ সে.মি.
  2. ৪০ সে.মি.
  3. ৪৪ সে.মি.
  4. ৪৮ সে.মি.
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
এখন, (√৩/৪)(বাহু)২ = ৬৪√৩
⇒ (১/৪)(বাহু) = ৬৪
⇒ (বাহু) = ৬৪ × ৪
⇒ (বাহু) = ২৫৬
⇒ বাহু = √২৫৬
⇒ বাহু = ১৬

∴ ত্রিভুজের পরিসীমা = (১৬ + ১৬ + ১৬) সে.মি.
= ৪৮ সে.মি.
১৩,৭১৯.
৪৫ টাকায় নয়টি কলম কিনে প্রতিটি ৫ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০% লাভ হবে
  2. খ) ২০% ক্ষতি হবে
  3. গ) ২৫% লাভ হবে
  4. ঘ) লাভ বা ক্ষতি হবে না
সঠিক উত্তর:
ঘ) লাভ বা ক্ষতি হবে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাভ বা ক্ষতি হবে না
ব্যাখ্যা
এখানে বিক্রয়মূল্য = ৯ × ৫ = ৪৫ টাকা
সুতরাং লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৪৫ - ৪৫ = ০ টাকা অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি হবে না।
১৩,৭২০.
একটি খুঁটির ১/৩ অংশ কাদায়, ১/৪ অংশ পানিতে এবং অবশিষ্ট ১০ মিটার পানির উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?
  1. ৩০ মিটার
  2. ১৬ মিটার
  3. ১৮ মিটার
  4. ২৪ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ১/৩ অংশ কাদায়, ১/৪ অংশ পানিতে এবং অবশিষ্ট ১০ মিটার পানির উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, খুঁটিটির মোট দৈর্ঘ্য = ক মিটার।
কাদায় আছে = ক এর ১/৩ = ক/৩ মিটার
পানিতে আছে = ক এর ১/৪ = ক/৪ মিটার

∴ খুঁটিটির কাদায় ও পানিতে মোট আছে = (ক/৩ + ক/৪) মিটার
= (৪ + ৩)/১২  মিটার
= ৭ক/১২ মিটার

∴ পানির উপরে অবশিষ্ট আছে = ক - (৭ক/১২) মিটার
= (১২ক - ৭ক)/১২  মিটার
= ৫ক/১২ মিটার

প্রশ্নমতে, পানির উপরে অবশিষ্ট অংশ ১০ মিটার।
∴ ৫ক/১২ = ১০
⇒ ৫ক = ১০ × ১২
⇒ ৫ক = ১২০
⇒ ক = ২৪

∴ খুঁটিটির দৈর্ঘ্য = ২৪ মিটার।

১৩,৭২১.
a + b + c =6 এবং a2+ b2+ c2 = 14 , ab + bc + ca = কত?
  1. 9
  2. 11
  3. 32
  4. 23
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা

প্রশ্ন: a + b + c = 6 এবং a2+ b2+ c2 = 14 , ab + bc + ca = কত?

সমাধান:
দেওয়া আছে, 
a + b + c = 6 
a2 + b2+ c2 = 14

আমরা জানি, 
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
বা, 62 = 14 + 2(ab + bc + ca)
বা, 36 = 14 + 2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = 36 - 14
বা, 2(ab + bc + ca) = 22
বা, ab + bc + ca = 22/2
∴ ab + bc + ca = 11

১৩,৭২২.
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে? 
  1. ৫ ঘণ্টায়
  2. ৬ ঘণ্টায়
  3. ৭.৫ ঘণ্টায়
  4. ৯ ঘণ্টায়
সঠিক উত্তর:
৯ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
৯ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে? 

সমাধান: 
১৫ জন লোক কাজটি শেষ করে = ৩ ঘণ্টায়
∴ ১ জন লোক কাজটি শেষ করে = ৩ × ১৫ ঘণ্টায় 
∴ ৫ জন লোক কাজটি শেষ করে = (৩ × ১৫)/৫ ঘণ্টায়
= ৯ ঘণ্টায় । 
১৩,৭২৩.
নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১২ ও ৬ কিলোমিটার। স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? 
  1. ৪ ঘণ্টা 
  2. ১২ ঘণ্টা 
  3. ৮ ঘণ্টা 
  4. ৬ ঘণ্টা 
সঠিক উত্তর:
৮ ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১২ ও ৬ কিলোমিটার। স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
নৌকার গতি (স্থির জলে) = ১২ কিলোমিটার/ঘণ্টা 
স্রোতের গতি = ৬ কিলোমিটার/ঘণ্টা 
পথের দৈর্ঘ্য = ৪৮ কিলোমিটার

আমরা জানি, 
প্রতিকূলে গতি = নৌকার গতি - স্রোতের গতি
= ১২ - ৬
= ৬ কিমি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির সময় লাগবে = ৪৮/৬ ঘণ্টা 
= ৮ ঘণ্টা। 

সুতরাং, স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির ৮ ঘণ্টা সময় লাগবে।

১৩,৭২৪.
3 + 6 + 12 + 24…... ধারাটির সপ্তম পদ কত? 
  1. 96
  2. 128
  3. 156
  4. 192
সঠিক উত্তর:
192
উত্তর
সঠিক উত্তর:
192
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 6 + 12 + 24…... ধারাটির সপ্তম পদ কত? 

সমাধান:
গুণোত্তর ধারার সাধারণ সূত্র:
an = a1 × rn - 1
প্রথম পদ a1 = 3,
সাধারণ অনুপাত r = 6/3 = 2

৭ম পদ a7​:
a7 = 3 × 27-1
= 3 × 26
= 3 × 64
= 192

∴ সপ্তম পদ = 192

১৩,৭২৫.
cosecθ - cotθ = 1/2 হলে, cosecθ + cotθ = ?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা

cosec2θ - cot2θ = (cosecθ + cotθ) (cosecθ - cotθ)
বা, 1 = (cosecθ + cotθ) 1/2
∴ cosecθ + cotθ = 2

১৩,৭২৬.
a + a- 1 = √3 হলে ‍a2 + a- 2 এর মান কত?
  1. 7
  2. 5
  3. 3
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: a + a- 1 = √3 হলে ‍a2 + a- 2 এর মান কত?

সমাধান:
a + a- 1 = √3
a + 1/a = √3

∴ a2 + a- 2 = a2 + 1/a2
= (a + 1/a)2 - 2 . a . 1/a
= (√3)2 - 2
= 3 - 2
= 1
১৩,৭২৭.
একটি সুষম বহুভূজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি-
  1. ক) 180°
  2. খ) 270°
  3. গ) 360°
  4. ঘ) 450°
সঠিক উত্তর:
গ) 360°
উত্তর
সঠিক উত্তর:
গ) 360°
ব্যাখ্যা

সুষম বহুভূজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°

১৩,৭২৮.
0, 7, 2, 4, 5, 6 অঙ্কগুলো একবার ব্যবহার করে চার অঙ্কবিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যেতে পারে? 
  1. ক) 280
  2. খ) 300
  3. গ) 320
  4. ঘ) 340
সঠিক উত্তর:
খ) 300
উত্তর
সঠিক উত্তর:
খ) 300
ব্যাখ্যা
এখানে, 
মোট অঙ্ক সংখ্যা 6
6টি অঙ্ক থেকে 4টি অঙ্ক নিয়ে গঠিত  সংখ্যা = 6P4 
                                                                    = 360
0 কে প্রথমে রেখে,
5টি অঙ্ক থেকে 3টি অঙ্ক নিয়ে গঠিত  সংখ্যা = 5P3
                                                                   = 5!/(5 - 3)!
                                                                   = 60 

অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় = 360 - 60 = 300
১৩,৭২৯.
একজন ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. বেগে দৌড়ালে, তিনি ২৮০০ মিটার অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?
  1. ৫২ মিনিটে
  2. ৪২ মিনিটে
  3. ৩৮ মিনিটে
  4. ৩২ মিনিটে
সঠিক উত্তর:
৪২ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৪২ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. বেগে দৌড়ালে, তিনি ২৮০০ মিটার অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?

​সমাধান:
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার
৪ কি.মি. = (৪ × ১০০০) মিটার
= ৪০০০ মিটার

৪০০০ মিটার পথ যায় = ৬০ মিনিটে
১ মিটার পথ যায় = ৬০/৪০০০ মিনিটে
২৮০০ মিটার পথ যায় = (৬০ × ২৮০০)/৪০০০ মিনিটে
= ৪২ মিনিটে

১৩,৭৩০.
একটি কারখানায় ২৪০০ জন কর্মী কাজ করে। কিছুদিন পর ৬% কর্মী অবসর নিল এবং ৮% নতুন কর্মী নিয়োগ করা হলো। এর ফলে কারখানার মোট কর্মীর সংখ্যা ৩% বেড়ে গেল। বর্তমানে কারখানায় মোট কর্মীর সংখ্যা কত?
  1. ২৫২৮ জন
  2. ২৪৭২ জন
  3. ২৫১২ জন
  4. ২৪৯৬ জন
সঠিক উত্তর:
২৪৭২ জন
উত্তর
সঠিক উত্তর:
২৪৭২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারখানায় ২৪০০ জন কর্মী কাজ করে। কিছুদিন পর ৬% কর্মী অবসর নিল এবং ৮% নতুন কর্মী নিয়োগ করা হলো। এর ফলে কারখানার মোট কর্মীর সংখ্যা ৩% বেড়ে গেল। বর্তমানে কারখানায় মোট কর্মীর সংখ্যা কত?

সমাধান:
কারখানার প্রাথমিক কর্মীর সংখ্যা = ২৪০০ জন
৬% কর্মী অবসর নেওয়ায় এবং ৮% নতুন কর্মী নিয়োগের ফলে মোট কর্মীর সংখ্যা বৃদ্ধি পায় = ৩%
∴ বর্তমানে কারখানায় মোট কর্মীর সংখ্যা = ২৪০০ + ২৪০০ এর ৩%
= ২৪০০ + ২৪০০ × (৩/১০০)
= ২৪০০ + ৭২
= ২৪৭২ জন
১৩,৭৩১.
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান:
১৩,৭৩২.
বার্ষিক ১০% সরল মুনাফায় কোন আসলের ৪ বছরের মুনাফা ২০০ টাকা হলে, একই হার মুনাফায় একই সময় পর ঐ আসলের যৌগিক মুনাফা কত হবে?
  1. ১৯৫.০৫ টাকা
  2. ২৮৪.০৫ টাকা
  3. ১৮৬.০৫ টাকা
  4. ২৩২.০৫ টাকা
সঠিক উত্তর:
২৩২.০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৩২.০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% সরল মুনাফায় কোন আসলের ৪ বছরের মুনাফা ২০০ টাকা হলে, একই হার মুনাফায় একই সময় পর ঐ আসলের যৌগিক মুনাফা কত হবে?

সমাধান:
ধরি,
আসল = P
সময়, n = ৪ বছর
মুনাফা, I = ২০০ টাকা
মুনাফার হার, r = ১০%

∴ P = I/(n × r)
= (২০০ × ১০০)/(৪ × ১০)
= ৫০০

৪ বছর পর চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৫০০{১ + (১০/১০০)}
= ৫০০ × (১ + ০.১)
= ৫০০ × ১.১ × ১.১ × ১.১ × ১.১
= ৭৩২.০৫ টাকা 

∴ ৪ বছর পর যৌগিক মুনাফা = ৭৩২.০৫ - ৫০০ টাকা
= ২৩২.০৫ টাকা
১৩,৭৩৩.
b এর মান কত হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে?
  1. 28
  2. 56
  3. 48
  4. 63
সঠিক উত্তর:
56
উত্তর
সঠিক উত্তর:
56
ব্যাখ্যা
প্রশ্ন: b এর মান কত হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
16x2 + bx + 49
= (4x)2 + 2.4x.7 + 72 - 56x + bx
= (4x + 7)2 - 56x + bx

এখন,
- 56x + bx = 0
⇒ bx = 56x
∴ b = 56

অতএব, b এর মান 56 হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে।
১৩,৭৩৪.
মুনাফা ১২% থেকে হ্রাস পেয়ে ৮% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে?
  1. ১১০০০ টাকা
  2. ১২৫০০ টাকা
  3. ১৫৫০০ টাকা
  4. ১৮০০০ টাকা
সঠিক উত্তর:
১২৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: মুনাফা ১২% থেকে হ্রাস পেয়ে ৮% হলে কত টাকার বার্ষিক মুনাফা ৫০০ টাকা হ্রাস পাবে?

সমাধান:
আমরা জানি,
I = pnr
বা, p = I / (nr)
বা, p = ৫০০ / {(১২ - ৮)% × ১}
বা, p = ৫০০ / ৪%
বা, p = ৫০০ / (৪/১০০)
বা, p = (৫০০ × ১০০) / ৪

∴ আসল = ১২৫০০ টাকা

১৩,৭৩৫.
একটি শ্রেণীতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত টাকার চেয়ে 15 টাকা করে বেশি চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা উঠল। ঐ শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) 45
  2. খ) 60
  3. গ) 70
  4. ঘ) 75
সঠিক উত্তর:
খ) 60
উত্তর
সঠিক উত্তর:
খ) 60
ব্যাখ্যা

ধরি, ঐ শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা = x
প্রশ্নমতে,
x(x+15) = 4500
⇒ x² + 15x - 4500 = 0
⇒ x² + 75x - 60x - 4500 = 0
⇒ x(x+75) - 60(x+75) = 0
⇒ (x+75)(x-60) = 0
∴ x = 60 [x = -75 গ্রহণযোগ্য নয়]

১৩,৭৩৬.
দুইটি সংখ্যার গুণফল ১৮৯ এবং সংখ্যা দুটির যোগফল ৩০। সংখ্যা দুইটি কত?
  1. ক) ৯ ও ২১
  2. খ) ৭ ও ২৩
  3. গ) ৮ ও ২২
  4. ঘ) ২২ ও ১৮
সঠিক উত্তর:
ক) ৯ ও ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ ও ২১
ব্যাখ্যা
অপশন গুলোর মধ্যে ৯ ও ২১ গুণ করলে গুণফল হয় ১৮৯ এবং এদের যোগফল ৩০। খ ও গ এর যোগফল ৩০ হলেও গুণফল হয় যথাক্রমে ১৬১ এবং ১৭৬। ঘ নং অপশনের যোগফল ৪০ যা শর্তপূরণে ব্যর্থ।
১৩,৭৩৭.
০.২ এর ২০% কত?
  1. ক) ৪
  2. খ) ০.০৪
  3. গ) ০.৪
  4. ঘ) ০.০০৪
সঠিক উত্তর:
খ) ০.০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ এর ২০% কত?

সমাধান: 
০.২ এর ২০%
= ০.২ এর ২০/১০০
= ০.০৪
১৩,৭৩৮.
। 2a + 4। < 8 অসমতাটির সমাধান কত?
  1. - 6 < a < 2
  2. - 3 < a < - 2
  3. - 4 < a < 2
  4. - 6 < a < - 3
সঠিক উত্তর:
- 6 < a < 2
উত্তর
সঠিক উত্তর:
- 6 < a < 2
ব্যাখ্যা
প্রশ্ন: । 2a + 4। < 8 অসমতাটির সমাধান কত?

সমাধান:
। 2a + 4। < 8
⇒ - 8 < 2a + 4 < 8
⇒ - 8 - 4 < 2a + 4 - 4 < 8 - 4
⇒ - 12 < 2a < 4
⇒ - 6 < a < 2
১৩,৭৩৯.
৫৫০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৫৫০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ২৩৫
  2. ২৪৫
  3. ২৬৫
  4. ২৭৫
সঠিক উত্তর:
২৭৫
উত্তর
সঠিক উত্তর:
২৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৫৫০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৫৫০০ এর ৫% 
= ৫৫০০ এর ৫/১০০
= ২৭৫
 
৫৫০০ এর ১০% = ৫৫০০ এর ১০/১০০
= ৫৫০

বেশি = (৫৫০ - ২৭৫) = ২৭৫
১৩,৭৪০.
2p2 + 6p - 80 এর একটি উৎপাদক-
  1. (p - 2)
  2. (2p + 3)
  3. (p + 8)
  4. (p - 6)
সঠিক উত্তর:
(p + 8)
উত্তর
সঠিক উত্তর:
(p + 8)
ব্যাখ্যা
প্রশ্ন: 2p2 + 6p - 80 এর একটি উৎপাদক-

সমাধান:
2p2 + 6p - 80
= 2(p2 + 3p - 40)
= 2(p2 + 8p - 5p - 40)
= 2{p(p + 8) - 5(p + 8)}
= 2(p + 8)(p - 5)
১৩,৭৪১.
বার্ষিক সুদের হার ৪% থেকে (১৫/৪)% এ কমে যাওয়ায় এক ব্যক্তির আয় ৬০ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ২২৪০০ টাকা
  2. ২৪০০০ টাকা
  3. ২৬০০০ টাকা
  4. ২৮৪০০ টাকা
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক সুদের হার ৪% থেকে (১৫/৪)% এ কমে যাওয়ায় এক ব্যক্তির আয় ৬০ টাকা কমে গেল। তার মূলধন কত? 

সমাধান:
সুদের হার কমে = {৪ - (১৫/৪)}%
= {(১৬ - ১৫)/৪}%
= (১/৪)%

১/৪ টাকা আয় কমে = ১০০ টাকায়
১ টাকা আয় কমে = (১০০ × ৪) টাকায়
৬০ টাকা আয় কমে = ১০০ × ৪ × ৬০ টাকায়
= ২৪০০০ টাকা

∴ নির্ণেয় মূলধন = ২৪০০০ টাকা
১৩,৭৪২.
কিছু টাকা 16 জনের পরিবর্তে 12 জনের মধ্যে ভাগ করে দেয়া হয় , তখন প্রত্যকে 400 টাকা করে বেশি  পায়। মোট কত টাকা ছিল?
  1. ক) 19200 টাকা
  2. খ) 18200 টাকা
  3. গ) 19000 টাকা
  4. ঘ) 18500 টাকা
সঠিক উত্তর:
ক) 19200 টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) 19200 টাকা
ব্যাখ্যা
 মনেকরি 
মোট টাকার পরিমাণ= x

x/12 - x/16 =400
(4x-3x)/48= 400
x/48 =400
x= 400 × 48 
x= 19,200 
১৩,৭৪৩.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কোনটি? 
  1. ২০৮৭
  2. ২২৮৭
  3. ২৩৮৭
  4. ২১৮৭
সঠিক উত্তর:
২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
২১৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কোনটি? 

সমাধান
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের অর্থবোধক বৃহত্তম সংখ্যা = ৩২১০ 

আবার, 
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের অর্থবোধক ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩ 

∴ বিয়োগফল = (৩২১০ - ১০২৩) 
= ২১৮৭ ।
১৩,৭৪৪.
- এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
  1. আয়ত
  2. সামান্তরিক
  3. ট্রাপিজিয়াম
  4. বর্গ
সঠিক উত্তর:
বর্গ
উত্তর
সঠিক উত্তর:
বর্গ
ব্যাখ্যা
বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
যে চতুর্ভুজের সকল বাহু সমান ও একটি কোণ এক সমকোণ তাকে বর্গ বলে।
 
১৩,৭৪৫.
একটি পার্টিতে ১৮ জন অতিথি আছে। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা কত?
  1. ১০৫
  2. ১৮৯
  3. ২২৫
  4. ১৫৩
সঠিক উত্তর:
১৫৩
উত্তর
সঠিক উত্তর:
১৫৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পার্টিতে ১৮ জন অতিথি আছে। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা কত?

সমাধান:
মোট করমর্দনের সংখ্যা = ১৮C
= ১৮!/২!(১৮ - ২)!
= (১৮ × ১৭ × ১৬!)/(২ × ১৬!)
= ৯ × ১৭
= ১৫৩

১৩,৭৪৬.
x/y এর সাথে কত যোগ করলে যেগাফল y/x হবে?
  1. ক) (y2 – x2)/xy
  2. খ) (x2 – y2)/xy
  3. গ) (2y2 – x2)/xy
  4. ঘ) (y2 – 2x2)/xy
সঠিক উত্তর:
ক) (y2 – x2)/xy
উত্তর
সঠিক উত্তর:
ক) (y2 – x2)/xy
ব্যাখ্যা

প্রদত্ত সংখ্য = যোগফল – Given number
= y/x - x/y = (y2 – x2)/xy

১৩,৭৪৭.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 7 : 5 হলে ∠A এর মান কত?
  1. 52.5°
  2. 85°
  3. 115°
  4. 105°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 7 : 5 হলে ∠A এর মান কত?

সমাধান:
∠A ও ∠B পরস্পর সম্পূরক
∠A = 7x
∠B = 5x

প্রশ্নমতে 
7x + 5x = 180°
বা, 12x = 180°
∴ x = 15° 

∴ ∠A = 7x = 7 × 15° = 105°
১৩,৭৪৮.
একটি ছক্কা 1 বার নিক্ষেপ করা হলে 4 অপেক্ষা বড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/4
  4. ঘ) 1/6
সঠিক উত্তর:
খ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা 1 বার নিক্ষেপ করা হলে 4 অপেক্ষা বড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত?

সমাধান:
4 অপেক্ষা বড় সংখ্যা ওঠার অনুকূল ফলাফল = 2
মোট ফলাফল = 6

∴ 4 অপেক্ষা বড় সংখ্যা ওঠার সম্ভাবনা = 2/6
= 1/3
১৩,৭৪৯.
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার এক - তৃতীয়াংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?
  1. ৪০ শতাংশ
  2. ৩৩ শতাংশ
  3. ২৫ শতাংশ
  4. ৫০ শতাংশ
সঠিক উত্তর:
৫০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫০ শতাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার এক - তৃতীয়াংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?

সমাধান: 
ধরি, 
২০ জন কাজটি করে = x ঘণ্টায় 
∴ ১ জন কাজটি করে = ২০x ঘণ্টায়

ক - তৃতীয়াংশ কম সময়ে = x - x/৩
=  (৩x - ২x)/৩
= ২x/৩ ঘণ্টায়

এখন, 
x ঘণ্টায় করে = ২০ জন 
∴ ১ ঘণ্টায় করে = ২০x জন 
∴ ২x/৩ ঘণ্টায় করে = (২০x × ৩)/২x জন 
= ৩০ জন 

∴ লোক বেশি লাগে = (৩০ - ২০) জন = ১০ জন 
∴ শতকরা লোক বেশি লাগে = {(১০/২০) × ১০০} 
= ৫০% ।
১৩,৭৫০.
A ও B এর একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে 1/5 এবং 1/10 । তারা একত্রে অঙ্কটি সমাধানের চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?
  1. 3/10
  2. 1/50
  3. 7/25
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
7/25
উত্তর
সঠিক উত্তর:
7/25
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B এর একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে 1/5 এবং 1/10 । তারা একত্রে অঙ্কটি সমাধানের চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?

সমাধান: 
A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা = 1 - 1/5 = 4/5
B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা = 1 - 1/10 = 9/10

∴ A ও B এর একত্রে না পারার সম্ভাব্যতা = (4/5) × (9/10) = 18/25

∴ A ও B এর একত্রে পারার সম্ভাব্যতা = 1 - (18/25) = 7/25
১৩,৭৫১.
log16x = 0.25 হলে, x এর মান কত? 
  1. 1/2
  2. 4
  3. 2
  4. 1/4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: log16x = 0.25 হলে, x এর মান কত?

সমাধান: 
log16x = 0.25 
∴ x = 160.25
বা, x = (24)1/4
∴ x = 2 

১৩,৭৫২.
যদি a + 1/a = 2 হয়, তবে a4 + 1/a4 = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
দেওয়া আছে 
 a + 1/a = 2

এখন
∴ a4 + (1/a4) = (a2)2 + (1/a2)2
                      = {a2 + (1/a2)}2 - 2.a2.(1/a2)
                      = {a2 + (1/a2)}2 - 2
                       = {(a + 1/a)2 - 2.a.(1/a)}2 - 2
                       = {(2)2 - 2}2 - 2
                       = (4 - 2)2 - 2
                       = 4 - 2
                       = 2
১৩,৭৫৩.
রহিম একটি কাজ ২০ দিনে এবং করিম ৩০ দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে ৫০০ টাকা পায়। করিম কত টাকা পাবে?
  1. ১০০
  2. ২০০
  3. ৩০০
  4. ৪০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম একটি কাজ ২০ দিনে এবং করিম ৩০ দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে ৫০০ টাকা পায়। করিম কত টাকা পাবে?

সমাধান:
রহিম ১ দিনে করে কাজটির = ১/২০ অংশ
করিম ১ দিনে করে = ১/৩০ অংশ
∴ দুইজন একত্রে ১ দিনে করতে পারে = (১/২০) + (১/৩০) অংশ

প্রশ্নমতে,
(১/২০) + (১/৩০) অংশ = ৫০০ টাকা
⇒ (৩ + ২)/৬০ অংশ = ৫০০ টাকা
⇒ ১/১২ অংশ = ৫০০ টাকা
⇒ ১ বা সম্পূর্ণ অংশ = ৬০০০ টাকা

∴ করিম পায় = (১/৩০) × ৬০০০ টাকা = ২০০ টাকা
১৩,৭৫৪.
a এর মান কত হলে 9 + 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত হলে 9 + 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে? 

সমাধান: 
9 + 12x + ax2
= 32 + 2.3.(2x) + (2x)2 + ax2 - (2x)2
= (3 + 2x)2 + ax2 - 4x2


অতএব, 9 + 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে যদি 
ax2 - 4x2 = 0
⇒ ax2 = 4x2
∴ a = 4
১৩,৭৫৫.
একটি হোস্টেলে ১৫০ জনের ৪৫ দিনের খাবার ছিল। ১০ দিন পর ২৫ জন লোক হোস্টেল থেকে অন্যত্র চলে গেল। বাকি খাদ্যে আর কতদিন চলবে?
  1. ২৯ দিন
  2. ৩৭ দিন
  3. ৪২ দিন
  4. ৫৪ দিন
সঠিক উত্তর:
৪২ দিন
উত্তর
সঠিক উত্তর:
৪২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হোস্টেলে ১৫০ জনের ৪৫ দিনের খাবার ছিল। ১০ দিন পর ২৫ জন লোক হোস্টেল থেকে অন্যত্র চলে গেল। বাকি খাদ্যে আর কতদিন চলবে?

সমাধান:
দিন বাকি আছে = ৪৫ - ১০ = ৩৫ দিন
লোক বাকি আছে = ১৫০ - ২৫ = ১২৫ জন

১৫০ জন লোক খেতে পারে ৩৫ দিন
∴ ১ জন লোক খেতে পারে ১৫০ × ৩৫ দিন
∴ ১২৫ জন লোক খেতে পারে (১৫০ × ৩৫)/১২৫ দিন
= ৪২ দিন
১৩,৭৫৬.
x2 - {a + (1/a)}x + 1 এর এর উৎপাদকে বিশ্লেষণ -
  1. ক) (x + a) (x + 1/a)
  2. খ) (x + a) (x - 1/a)
  3. গ) (x - a) (x + 1/a)
  4. ঘ) (x - a) (x - 1/a)
সঠিক উত্তর:
ঘ) (x - a) (x - 1/a)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x - a) (x - 1/a)
ব্যাখ্যা

x2 - {a + (1/a)}x + 1
= x2 - ax - x/a + 1
= x(x - a) - 1/a (x - a)
= (x - 1) (x - 1/a)

১৩,৭৫৭.
২ থেকে শুরু করে পরপর ছয়টি জোড় সংখ্যার মধ্যক কত হবে?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৬ অথবা ৮
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা
২ থেকে শুরু করে ছয়টি জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২
∴ মধ্যক = (৬+৮)/২ = ৭
১৩,৭৫৮.
৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে - 
  1. ৩৫
  2. ৯৮
  3. ১০০
  4. ১০৫
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে - 

সমাধান: 
আমরা জানি, 
৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩ টি 
যথা- ৩, ৫, এবং ৭ 
∴ ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল = (৩ × ৫ × ৭) 
= ১০৫ ।
১৩,৭৫৯.
একটি সুষম বহুভুজের অন্ত:কোণের পরিমাণ ১৬২° হলে এর বাহুর সংখ্যা কত? 
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৮টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের অন্ত:কোণের পরিমাণ ১৬২° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = ক 

আমরা জানি, 
অন্ত:স্থ কোণ + বহি:স্থ কোণ = ১৮০°
বা, বহি:স্থ কোণ = ১৮০° - ১৬২°
∴ বহি:স্থ কোণ = ১৮°

বাহুর সংখ্যা = ৩৬০°/বহি:স্থ কোণ
= ৩৬০°/১৮°
= ২০

∴ বাহুর সংখ্যা = ২০টি
 
১৩,৭৬০.
8 + 11 + 14 + 17 +.............. ধারাটির কোন পদ 392?
  1. 118 তম পদ
  2. 127 তম পদ
  3. 129 তম পদ
  4. 130 তম পদ
সঠিক উত্তর:
129 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
129 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 8 + 11 + 14 + 17 .... ধারাটির কোন পদ 392?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 8
সাধারণ অন্তর, d = 11 - 8 = 3

মনেকরি,
ধারাটির n তম পদ = 392
আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d = 392
⇒ 8 + (n - 1)3 = 392
⇒ 8 + 3n - 3 = 392
⇒ 3n + 5 = 392
⇒ 3n = 392 - 5
⇒ 3n = 387
∴ n = 129 তম পদ
১৩,৭৬১.
পরমমান চিহ্ন ব্যবহার করে অসমতাটি প্রকাশ করুন: - 4 < x + 1 < 6
  1. |x + 1| > 3
  2. |x + 1| < 5
  3. |x| > 3
  4. |x| < 5
সঠিক উত্তর:
|x| < 5
উত্তর
সঠিক উত্তর:
|x| < 5
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে অসমতাটি প্রকাশ করুন: - 4 < x + 1 < 6

সমাধান:
- 4 < x + 1 < 6
⇒ - 4 - 1 < x + 1 - 1 < 6 - 1
⇒ - 5 < x < 5
∴ |x| < 5
১৩,৭৬২.
১১ থেকে ৬১ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ১৪৫
  2. খ) ৯৯
  3. গ) ৯৮
  4. ঘ) ১০৭
সঠিক উত্তর:
ঘ) ১০৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৭
ব্যাখ্যা
১১ থেকে ৬১ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯,সেগুলো হলো = ১৯,২৯,৫৯। অতএব, সমষ্টি = (১৯+২৯+৫৯) =১০৭।
১৩,৭৬৩.
প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 
  1. ক) 4268
  2. খ) 4248
  3. গ) 5048
  4. ঘ) 6084
সঠিক উত্তর:
ঘ) 6084
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6084
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি
13 + 23 + 33 + ...........+ n3 ={n(n + 1)/2}2
13 + 23 + 33 + ............. + 123 ={12(12 + 1)/2}2
                                               = {(12 × 13)/2}2
                                               = (78)2
                                               = 6084
১৩,৭৬৪.
অভি তার আয়ের ৬০% খরচ করে। তার আয় ৩২% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরো ২০% বাড়িয়ে দিল। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
  1. ক) ৪০% বৃদ্ধি
  2. খ) ৪০% হ্রাস
  3. গ) ৫০% বৃদ্ধি
  4. ঘ) ৫০% হ্রাস
সঠিক উত্তর:
গ) ৫০% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০% বৃদ্ধি
ব্যাখ্যা

ধরি, অভির বর্তমান আয় = ১০০ টাকা
∴ ব্যায় = ৬০ টাকা এবং
সঞ্চয় = ৪০ টাকা
৩২% বৃদ্ধিতে নতুন আয় = ১৩২ টাকা
নতুন ব্যায় = ৬০+(৬০ এর ২০%) = ৭২ টাকা
∴ নতুন সঞ্চয় = ১৩২ - ৭২ = ৬০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধি = ৬০ - ৪০ = ২০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধির হার = (২০×১০০)/৪০ = ৫০%

১৩,৭৬৫.
কোন পরীক্ষার পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ১২
  2. খ) ১১
  3. গ) ১০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
গণিতে পাস করেছে ৮০%
শুধু গণিতে পাস করেছে (৮০ - ৬০)%
                                   = ২০%

 বাংলাতে পাস করেছে ৭০% 
শুধু বাংলাতে পাস করেছে (৭০ - ৬০)%
                                       = ১০%

 কোন না কোন বিষয়ে পাস করেছে 
মোট পাস = (৬০ + ২০ + ১০)% = ৯০%

 উভয় বিষয় ফেল = (১০০ - ৯০)% = ১০%
১৩,৭৬৬.
দুটি সংখ্যার গুণফল ১৩৪৪। সংখ্যা দুটির গ. সা. গু ১৬ হলে ল. সা. গু কত?
  1. ৯৬
  2. ৮৪
  3. ৭২
  4. ৬৪
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৩৪৪। সংখ্যা দুটির গ. সা. গু ১৬ হলে ল. সা. গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গুণফল = ১৩৪৪
সংখ্যা দুটির গ. সা. গু = ১৬

আমরা জানি,
দুটি সংখ্যার ল. সা. গু = দুটি সংখ্যার গুণফল/সংখ্যা দুটির গ. সা. গু
= ১৩৪৪/১৬
= ৮৪
১৩,৭৬৭.
5x - 3y = 9 এবং 3x - 5y = - 1 হলে, (x, y) = ?
  1. (2, 1)
  2. (2, 3)
  3. (3, 2)
  4. (3, 1)
সঠিক উত্তর:
(3, 2)
উত্তর
সঠিক উত্তর:
(3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 5x - 3y = 9 এবং 3x - 5y = - 1 হলে, (x, y) = ?

সমাধান:
5x - 3y = 9...................(1)
3x - 5y = - 1...................(2)

(1) × 5 - (2) × 3 ⇒
25x - 15y - 9x + 15y = 45 + 3
⇒ 16x = 48
∴ x = 3

x এর মান (2)নং সমীকরণে বসিয়ে পাই 
3 × 3 - 5y = - 1
⇒ 9 - 5y = - 1
⇒ - 5y = - 1 - 9
⇒ - 5y = - 10 
∴ y = 2

নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)
১৩,৭৬৮.
৪% হার মুনাফায় ১২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?
  1. ২ টাকা
  2. ৩ টাকা
  3. ৪ টাকা
  4. ৫ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার মুনাফায় ১২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১২৫০,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা = Pnr = ১২৫০ × ২ × (৪/১০০) = ১০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
চক্রবৃদ্ধি মূলধন = P(1 + r)n
= ১২৫০ × (১ + (৪/১০০))
= ১২৫০ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ১৩৫২ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৩৫২ - ১২৫০ = ১০২ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১০২ - ১০০ = ২ টাকা।
১৩,৭৬৯.
a2 - 12a + 35 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (a + 7)(a - 5)
  2. (a - 7)(a + 5)
  3. (a + 7)(a + 5)
  4. (a - 7)(a - 5)
সঠিক উত্তর:
(a - 7)(a - 5)
উত্তর
সঠিক উত্তর:
(a - 7)(a - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 12a + 35 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
a2 - 12a + 35
= a2 - 7a - 5a + 35
= a(a - 7) - 5(a - 7)
= (a - 7)(a - 5)
১৩,৭৭০.
একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে -তে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে।
  1. ১৫৮
  2. ১৬২
  3. ১৭০
  4. ১৬৬
সঠিক উত্তর:
১৭০
উত্তর
সঠিক উত্তর:
১৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে -তে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে। 

সমাধান:
একজন ব্যাটসম্যান ওয়ানডে ম্যাচ খেলেছে = ৮টি 
পরে ম্যাচ খেলবে = ২টি 
∴ মোট ম্যাচ = (৮ + ২) = ১০টি 

৭৭ এভারেজে ১০ টি ম্যাচে মোট রান হবে = ৭৭ × ১০ = ৭৭০
৭৫ এভারেজে ৮টি ম্যাচে মোট রান হবে = ৭৫ × ৮ = ৬০০

∴ পরবর্তী ২ ম্যাচে রান করতে হবে = ৭৭০ - ৬০০
= ১৭০
১৩,৭৭১.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 7 : 4 : 2। যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 448 ঘন সে.মি. হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কত হবে?
  1. 8 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 7 : 4 : 2। যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 448 ঘন সে.মি. হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কত হবে?

সমাধান:

মনেকরি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = 7a সে.মি.
প্রস্থ = 4a সে.মি.
এবংউচ্চতা = 2a সে.মি.

প্রশ্নমতে,
7a × 4a × 2a =448
⇒ 56a3 = 448
⇒ a3 = 8
∴ a = 2

∴ আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, b = 4 × 2 = 8 সে.মি.
১৩,৭৭২.
একটি কোণকের ভূমি বৃত্তের ব্যাসার্ধ ৬ সে.মি. এবং উচ্চতা ৭ সে.মি. হলে, কোণকটির আয়তন কত ঘন সে. মি?
  1. ৭৮π ঘন সে.মি.
  2. ৩২৪ ঘন সে.মি.
  3. ২৬৪ ঘন সে.মি.
  4. ৬৪π ঘন সে.মি.
সঠিক উত্তর:
২৬৪ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ভূমি বৃত্তের ব্যাসার্ধ ৬ সে.মি. এবং উচ্চতা ৭ সে.মি. হলে, কোণকটির আয়তন কত ঘন সে. মি?

সমাধান: 
দেওয়া আছে, 
ভূমি বৃত্তের ব্যাসার্ধ, r = ৬ সে.মি.
কোণকের উচ্চতা, h = ৭ সে.মি.

আমরা জানি, 
কোণকের আয়তন, V = (১/৩)πr2h
= (১/৩) × (২২/৭) × ৬২ × ৭ 
= (১/৩) × (২২/৭) × ৩৬ × ৭
= ২২ × ১২ 
= ২৬৪ 

অতএব, কোণকটির আয়তন ২৬৪ ঘন সে.মি.। 

১৩,৭৭৩.
3 + 7 + 11 + 15 +................ধারাটির কোন পদ 199
  1. ক) 25
  2. খ) 30
  3. গ) 45
  4. ঘ) 50
সঠিক উত্তর:
ঘ) 50
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 50
ব্যাখ্যা
এখানে
১ম পদ a = 3
সাধারণ অন্তর d =7 - 3 = 4

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 199 = 3 +(n - 1)×(4)
বা, 199=3 + 4n - 4
বা, 199= 4n -1
বা 4n = 199 +1
বা  4n = 200
বা n = 200/4
   n  = 50
১৩,৭৭৪.
যদি x3 - y3 = 513  এবং  x - y = 3 হয়, তবে xy এর বর্গের মান কত?
  1. ক) 54
  2. খ) 108
  3. গ) 1024
  4. ঘ) 2916
সঠিক উত্তর:
ঘ) 2916
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2916
ব্যাখ্যা
প্রশ্নঃ যদি x3 - y3 = 513  এবং  x - y = 3 হয়, তবে xy এর বর্গের মান কত?

সমাধানঃ 
দেওয়া আছে, x3 - y3 = 513 এবং x - y = 3

আমরা জানি, (x - y)3 = x3 - y3 - 3xy(x - y)
বা, (3)3 = 513 - 3xy × 3
বা, 27 = 513 - 9xy
বা, 9xy = 486
বা, xy = 486/9
বা, xy = 54
বা, (xy)2 = 2916
১৩,৭৭৫.
একটি সুষম পঞ্চভুজের সবগুলো অন্তস্থ কোণের সমষ্টি কত সমকোণ?
  1. ৩ সমকোণ
  2. ৫ সমকোণ
  3. ২ সমকোণ
  4. ৬ সমকোণ
সঠিক উত্তর:
৬ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
৬ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম পঞ্চভুজের সবগুলো অন্তস্থ কোণের সমষ্টি কত সমকোণ?

সমাধান :
আমরা জানি,
বহুভুজের কোণ সংখ্যা ”ক” হলে, অন্তস্থ কোণের সমষ্টি = (ক - ২) × ১৮০°
= (৫ - ২) × ১৮০°
= ৩ × ১৮০°
= ৫৪০°

মোট সমকোণ = ৫৪০° ÷ ৯০°
= ৬
১৩,৭৭৬.
একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার এবং পিছনের চাকার পরিধি ৪ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে?
  1. ক) ১২০ মিটার
  2. খ) ৮০ মিটার
  3. গ) ৬০ মিটার
  4. ঘ) ৪০ মিটার
সঠিক উত্তর:
ক) ১২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০ মিটার
ব্যাখ্যা

৩ এবং ৪ এর লসাগু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০ বার বেশি ঘুরবে = ১২ ✕ ১০ = ১২০ মিটার

১৩,৭৭৭.
(4x - 3, 6) = (13, 3y + 3) হলে, (x, y) এর মান কত?
  1. (1, 4)
  2. (4, - 1)
  3. (4, 1)
  4. (- 4, - 1)
সঠিক উত্তর:
(4, 1)
উত্তর
সঠিক উত্তর:
(4, 1)
ব্যাখ্যা

প্রশ্ন: (4x - 3, 6) = (13, 3y + 3) হলে, (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
(4x - 3, 6) = (13, 3y + 3)

অতএব, 
4x - 3 = 13
⇒ 4x = 13 + 3
⇒ 4x = 16
⇒ x = 4

এবং,
3y + 3 = 6
⇒ 3y = 6 - 3
⇒ 3y = 3
⇒ y = 1

∴ (x, y) = (4, 1)

১৩,৭৭৮.
X = {3, 5, 7, 11} কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে পাওয়া যাবে -
  1. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 < x < 13}
  2. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 < x ≤ 11}
  3. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
  4. X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x < 11}
সঠিক উত্তর:
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
উত্তর
সঠিক উত্তর:
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
ব্যাখ্যা
প্রশ্ন: X = {3, 5, 7, 11} কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে পাওয়া যাবে - 

সমাধান: 
এখানে 
উপাদানগুলো 2 থেকে বড় 13 থেকে ছোট মৌলিক সংখ্যা। 
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 2 < x < 13}
অথবা
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
১৩,৭৭৯.
x + y = 5 এবং x - y = 3 হলে xy এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5 এবং x - y = 3 হলে xy এর মান কত?

সমাধান: 
x + y = 5 
x - y = 3

আমরা জানি 
4xy  = (x + y)2 - (x - y)2
⇒ 4xy = 52 - 32
⇒ 4xy = 25 - 9
⇒ 4xy = 16
⇒ xy = 16/4
⇒ xy = 4
১৩,৭৮০.
x = √3 -1/x হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. ক) 1.0
  2. খ) 3.0
  3. গ) √3
  4. ঘ) 0.0
সঠিক উত্তর:
ঘ) 0.0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.0
ব্যাখ্যা
দেয়া আছে 
x = √3 -1/x 
x + 1/x = √3

এখন 
x3 + 1/x = x3 + (1/x)3 
                = (x + 1/x)3 - 3x.1/x(x + 1/x)
                =  (√3)3 - 3 √3
                = 3 √3 - 3 √3
                = 0
১৩,৭৮১.
২০০ এর ৫০% এর ৪০% এর ১৫% কত?
  1. ৫.২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ এর ৫০% এর ৪০% এর ১৫% কত?

সমাধান:
= ২০০ × ৫০% × ৪০% × ১৫%
= ৬
১৩,৭৮২.
একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. এবং তীর্যক উচ্চতা 12 সে.মি. হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. 264 বর্গসে.মি.
  2. 132π বর্গসে.মি.
  3. 320 বর্গসে.মি.
  4. 154π বর্গসে.মি.
সঠিক উত্তর:
264 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
264 বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. এবং তীর্যক উচ্চতা 12 সে.মি. হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
কোণকের ভূমির ব্যাস = 14 cm
কোণকের ভূমির ব্যাসার্ধ r = 14/2 = 7 cm
কোণকের তীর্যক উচ্চতা l = 12 cm

কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πrl
= (22/7) × 7 × 12
= 22 × 12
= 264 বর্গসে.মি.

সুতরাং, কোণকের বক্রতলের ক্ষেত্রফল = 264 বর্গ সে.মি.

১৩,৭৮৩.
যদি 32√x + 32√x + 32√x = 9√(x + 1) হয়, তবে x এর মান কত?
  1. 1/2
  2. 3/4
  3. 9/4
  4. 9/16
সঠিক উত্তর:
9/16
উত্তর
সঠিক উত্তর:
9/16
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 32√x + 32√x + 32√x = 9√(x + 1) হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
32√x + 32√x + 32√x = 9√(x + 1) 
⇒ 32√x(1 + 1 + 1) = (32)√(x + 1)
⇒ 32√x × 3 = 32√(x + 1)
⇒ 32√x + 1 = 32√(x + 1)
⇒ 2√x + 1 = 2√(x + 1)
⇒ (2√x + 1)2 = {2√(x + 1)}2  ; [বর্গ করে পাই]
⇒ 4x + 4√x + 1 = 4(x + 1)
⇒ 4x + 4√x + 1 = 4x + 4
⇒ 4√x = 3
⇒ √x = 3/4
⇒ (√x)2 = (3/4)2    ; [বর্গ করে পাই]
∴ x = 9/16

১৩,৭৮৪.
যদি x + 1 > 1 - 2x হয়, তবে সমীকরণটির সমাধান হবে - 
  1. ক) x > 0
  2. খ) x < 0
  3. গ) x > 3
  4. ঘ) x < - 3
সঠিক উত্তর:
ক) x > 0
উত্তর
সঠিক উত্তর:
ক) x > 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1 > 1 - 2x হয়, তবে সমীকরণটির সমাধান হবে - 

সমাধান:
x + 1 > 1 - 2x 
বা, x + 2x > 1 - 1 
বা, 3x > 0 
∴ x > 0
১৩,৭৮৫.
অপশনে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৪,৫,৬ সে.মি.
  2. ৫,৬,৮ সে.মি.
  3. ২,৩,৫ সে.মি.
  4. ৩,৫,৭ সে.মি.
সঠিক উত্তর:
২,৩,৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২,৩,৫ সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে একমাত্র ২ + ৩ = ৫ বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
১৩,৭৮৬.
কলি ঘণ্টায় ১০ কিমি এবং মলি ঘণ্টায় ১৫ কিমি বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। কলি ১০.১০ মিনিটের সময় এবং মলি ১১.১০ মিনিটের সময় রাজশাহী পৌঁছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিমি?
  1. ক) ২০ কিমি
  2. খ) ২৫ কিমি
  3. গ) ১৫ কিমি
  4. ঘ) ৩০ কিমি
সঠিক উত্তর:
ঘ) ৩০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ কিমি
ব্যাখ্যা

ধরি,
রাজশাহীর দূরত্ব = x km
∴ ক এর সময় লাগে= x/১০ ঘন্টা
= ৬০x/১০ মিনিট
= ৬x মিনিট।
খ এর সময় লাগে = x/15 ঘন্টা
= ৬০x/১৫ মিনিট
= ৪x মিনিট।
সময় ব্যাবধান = ১১.১০ − ১০.১০ = ৬০ মিনিট
∴ ৬x − ৬০ = ৪x
বা, ২x = ৬০
∴ x = ৩০ কি.মি.
অর্থাৎ, রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দুরত্ব ৩০ কি.মি.

১৩,৭৮৭.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 6 cm এবং 8 cm হলে, রম্বসের পরিসীমা কত?
  1. 19.6 cm
  2. 20 cm
  3. 27.6 cm
  4. 28 cm
সঠিক উত্তর:
20 cm
উত্তর
সঠিক উত্তর:
20 cm
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 6 cm এবং 8 cm হলে, রম্বসের পরিসীমা কত?

সমাধান: 
 
ধরি,
ABCD একটি রম্বস। 
উহার AC = 8 cm এবং  BD= 6 cm 

আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 
AO = CO = 4 cm এবং BO = OD = 3 cm 

ΔAOB এ
OA2 + OB2 = AB2
বা, 42 + 32 = AB2
বা, 16 + 9 = AB2
বা, 25 =AB2
বা, AB2 = 52 
∴ AB = 5

রম্বসের পরিসীমা 4 × 5 = 20 cm 
১৩,৭৮৮.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক 

শর্তমতে,
= √ক + ৭৮ 

এখন, যদি আমরা অপশন মেলাই তাহলে কেবল ৯ দ্বারাই শর্ত মিলে। অর্থাৎ,
⇒ ৯ = √৯ + ৭৮
⇒ ৮১ = ৩ + ৭৮ 
∴ ৮১ = ৮১ 

অন্য অপশনগুলো শর্ত সিদ্ধ করে না। 

সুতরাং, সঠিক উত্তর ৯। 

১৩,৭৮৯.
একটি ক্লাসে ৩৫ জন ছাত্র আছে। এর মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
  1. ক) ২ জন
  2. খ) ৫ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
ক) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৩৫ জন ছাত্র আছে। এর মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?

সমাধান:
যে কোন একটি বা উভয়টিই খেলে, n(F ∪ C) = ৩৫ - ৫ জন 
= ৩০ জন

ফুটবল খেলে, n(F) = ১৮ জন
ক্রিকেট খেলে, n(C) = ১৪ জন

n(F ∪ C) = n(F) + n(C) - n(F ∩ C)
⇒ n(F ∩ C) = n(F) + n(C) - n(F ∪ C)
= 18 + 14 - 30
= 32 - 30
= 2

∴ উভয়টিই খেলে = ২ জন


১৩,৭৯০.
3 + 6 + 9 + 12 + .......... ধারাটির 15 টি পদের সমষ্টি কত?
  1. 250
  2. 360
  3. 430
  4. 280
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + 12 + .......... ধারাটির 15 টি পদের সমষ্টি কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 6 - 3 = 3

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদের সমষ্টি, Sn​ = (n/2) ​× (2a +(n - 1)d)
সমান্তর ধারার 15 তম পদের সমষ্টি, S15​ = (15/2) ​× {(2 × 3) +(15 - 1)× 3}
= (15​/2) × {6 + (14 × 3)}
= (15​/2) × (6 + 42)
= (15​/2) × 48
= 15 × 24
= 360
১৩,৭৯১.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য ২০ সে.মি. ও ৩০ সে.মি. এবং উচ্চতা ৮ সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
  1. ৩০০ বর্গসে.মি.
  2. ১২০ বর্গসে.মি.
  3. ১৮০ বর্গসে.মি.
  4. ২০০ বর্গসে.মি.
সঠিক উত্তর:
২০০ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২০০ বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য ২০ সে.মি. এবং ৩০ সে.মি. এবং উচ্চতা ৮ সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গসে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য = ২০ সে.মি. ও ৩০ সে.মি.
উচ্চতা = ৮ সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহু দুটির সমষ্টি) × উচ্চতা
= (১/২) × (২০ + ৩০) × ৮
= (১/২) × ৫০ × ৮
= ৫০ × ৪ 
= ২০০ 

∴ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ২০০ বর্গসে.মি.।

১৩,৭৯২.
একটি বাড়ির বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ৫/৪ অংশের সমান হলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ঘ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫%
ব্যাখ্যা

মনেকরি, ক্রয়মুল্য ৪a টাকা
∴ বিক্রয়মুল্য ৪a এর ৫/৪ = ৫a টাকা
∴ লাভ = ৫a - ৪a = a টাকা
∴ লাভের হার = (a×১০০)/৪a = ২৫%

১৩,৭৯৩.
যদি - 7, x, y, z, 29 একটি সমান্তর অনুক্রম গঠন করে, তবে x এবং z এর মান যথাক্রমে কত?
  1. 3, - 20
  2. 2, 20
  3. 1, 19
  4. 0, 18
সঠিক উত্তর:
2, 20
উত্তর
সঠিক উত্তর:
2, 20
ব্যাখ্যা

প্রশ্ন: যদি - 7, x, y, z, 29 একটি সমান্তর অনুক্রম গঠন করে, তবে x এবং z এর মান যথাক্রমে কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = - 7
মোট পদের সংখ্যা, n = 5
ধরি, সাধারণ অন্তর = d

আমরা জানি,
সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে, ধারাটির 5ম পদ = 29
⇒ a + (5 - 1)d = 29
⇒ - 7 + 4d = 29
⇒ 4d = 29 + 7
⇒ 4d = 36
∴ d = 9

∴ ধারাটির দ্বিতীয় পদ, x = a + (2 - 1)d = - 7 + 9
= 2

∴ ধারাটির চতুর্থ পদ, z = a + (4 - 1)d = - 7 + 3(9) = - 7 + 27
= 20

১৩,৭৯৪.
230 + 230 + 230 + 230 = ?
  1. 232
  2. 236
  3. 432
  4. 632
সঠিক উত্তর:
232
উত্তর
সঠিক উত্তর:
232
ব্যাখ্যা
প্রশ্ন: 230 + 230 + 230 + 230 = ?

সমাধান: 
230 + 230 + 230 + 230
= 230 (1 + 1 + 1 + 1) 
= 230 . 4 
= 230 . 22
= 230 + 2
= 232
১৩,৭৯৫.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২৫ সে.মি., ২০ সে. মি. ১৫ সে.মি. হলে আয়তাকার  ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 25√3
  2. খ) 25√2
  3. গ) 25√5
  4. ঘ) 25√7
সঠিক উত্তর:
খ) 25√2
উত্তর
সঠিক উত্তর:
খ) 25√2
ব্যাখ্যা
মনেকরি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ২৫ সে.মি., প্রস্থ, b = ২০ সে.মি. এবং উচ্চতা, c = ১৫ সে.মি.।

আয়তাকার  ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য = √(a2 + b2 + c2
                                                       = √(252 + 202 + 152)
                                                       = √(625 + 400 + 225)
                                                        = √1250
                                                         = 25√2
১৩,৭৯৬.
একটি দ্রব্য ৬৬০ টাকায় বিক্রয় করলে  ১০% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৫০০ টাকা
  2. ৫২৫ টাকা
  3. ৬২০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৬৬০ টাকায় বিক্রয় করলে  ১০% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা

১০% লাভে,
দ্রব্যটির বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ৬৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৬০)/১১০ টাকা
= ৬০০ টাকা
১৩,৭৯৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৪ মিটার
  4. ১০ মিটার
সঠিক উত্তর:
১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তুলনায় ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
ধরি,
ঘরটির প্রস্থ = ক মিটার
∴ ঘরটির দৈর্ঘ্য = (ক + ৪) মিটার 
∴ ঘরটির পরিসীমা = ২ {(ক + ৪) + ক} মিটার 
= ২ (ক + ৪ + ক) মিটার 

প্রশ্নমতে, 
২ (ক + ৪ + ক) = ৩২ 
বা, ২ (২ক + ৪) = ৩২ 
বা, ৪ক + ৮ = ৩২ 
বা, ৪ক = ৩২ - ৮ 
বা, ৪ক = ২৪ 
∴ ক = ৬ 
ঘরটির প্রস্থ = ৬ মিটার 

∴ ঘরটির দৈর্ঘ্য = (ক + ৪) মিটার 
= (৬ + ৪) মিটার 
= ১০ মিটার।
১৩,৭৯৮.
যদি ক : খ = ৪ : ৫ এবং ক : গ = ৩ : ৫ হয়, তবে গ : খ = ?
  1. ১৬ : ২০
  2. ১৫ : ২০
  3. ২০ : ১৫
  4. এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
২০ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
২০ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ = ৪ : ৫ এবং ক : গ = ৩ : ৫ হয়, তবে গ : খ = ?

সমাধান:
ক : খ = ৪ : ৫ = ১২ : ১৫ [৩ দ্বারা গুণ করে]
ক : গ = ৩ : ৫ = ১২ : ২০ [৪ দ্বারা গুণ করে]

ক : খ : গ = ১২ : ১৫ : ২০
গ : খ = ২০ : ১৫
১৩,৭৯৯.
১৬০০ বর্গফুট মাঠের চারপাশের ২ ফুট রাস্তায় ১.৫ বর্গফুটের কয়টি ট্যালি বসবে?
  1. ২০০
  2. ২২৪
  3. ২৫৬
  4. ২৮৮
সঠিক উত্তর:
২২৪
উত্তর
সঠিক উত্তর:
২২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬০০ বর্গফুট মাঠের চারপাশের ২ ফুট রাস্তায় ১.৫ বর্গফুটের কয়টি ট্যালি বসবে?

দেওয়া আছে:
মাঠের ক্ষেত্রফল = ১৬০০ বর্গফুট
চারপাশের রাস্তার প্রস্থ = ২ ফুট
একটি টাইলের ক্ষেত্রফল = ১.৫ বর্গফুট

ধরি মাঠ বর্গক্ষেত্র:
বাহু = √১৬০০ = ৪০ ফুট
চারপাশে রাস্তা যোগ করলে নতুন বাহু = ৪০ + ২ + ২ = ৪৪ ফুট

নতুন ক্ষেত্রফল = ৪৪ × ৪৪ = ১৯৩৬ বর্গফুট
রাস্তার ক্ষেত্রফল = ১৯৩৬ - ১৬০০ = ৩৩৬ বর্গফুট
তাহলে,
ট্যালি বসবে = ৩৩৬ / ১.৫ = ২২৪ 

∴ট্যালি বসবে = ২২৪ টি 

নোটঃ প্রশ্নে শুধু মাঠের ক্ষেত্রফল বলা আছে তাই বাহুর সাথে ৪০ + ৪ যোগ করা হয়েছে, যদি রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল বলা হত তাহলে ৪০ - ৪ হত। 

১৩,৮০০.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১.৫ এয়র, এর দৈর্ঘ্য ১২.৫ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত?
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ৬.২৫ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১.৫ এয়র, এর দৈর্ঘ্য ১২.৫ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত?

সমাধান:
আমরা জানি,
১ এয়র = ১০০ বর্গমিটার
∴ ১.৫ এয়র = ১৫০ বর্গমিটার

∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য
= ১৫০/১২.৫
= ১২ মিটার