বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৩১ / ৪৭৫ · ১৩,০০১১৩,১০০ / ৪৭,৮৩৩

১৩,০০১.
একটি সংখ্যাকে ৫৫৫ এবং ৪৪৫ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, দুটি সংখ্যার পার্থক্যের দ্বিগুণ হয় এবং ভাগশেষ ৩০ পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২২০৩০
  2. ১২২০
  3. ১২৫০
  4. ২২০০৩০
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২২০০৩০
উত্তর
সঠিক উত্তর:
২২০০৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ৫৫৫ এবং ৪৪৫ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, দুটি সংখ্যার পার্থক্যের দ্বিগুণ হয় এবং ভাগশেষ ৩০ পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
যোগফল =  ৫৫৫ + ৪৪৫ = ১০০০
ভাগফল = ২(৫৫৫ - ৪৪৫) = ২২০

∴ সংখ্যাটি = (২২০ × ১০০০) + ৩০
= ২২০০০০ + ৩০
= ২২০০৩০
১৩,০০২.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রী? 
  1. ১২০°
  2. ১৮০°
  3. ১৫০°
  4. ৩৬০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য: 
- বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ, ১৮০°। 

উপরোক্ত চিত্রে, 
O কেন্দ্রবিশিষ্ট ABCD বৃত্তে 
∠ABC এর বিপরীত কোণ ∠ADC
∴ ∠ABC + ∠ADC = 180° এবং 
∠DAB এর বিপরীত কোণ ∠DCB
∴ ∠DAB + ∠DCB = 180°
১৩,০০৩.
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৭০ ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?
  1. ২০ ডিগ্রি
  2. ৭০ ডিগ্রি
  3. ১১০ ডিগ্রি
  4. ২৯০ ডিগ্রি
সঠিক উত্তর:
১১০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
১১০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৭০ ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে?

সমাধান:
আমরা জানি,
একটি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০ ডিগ্রি

দেওয়া আছে,
একটি কোণ = ৭০ ডিগ্রি

∴ অপর কোণটি = ১৮০ - ৭০ = ১১০ ডিগ্রি
১৩,০০৪.
পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৫, ৮৫ ও ৮০। চতুর্থ পরীক্ষা তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮২ হয়?
  1. ক) ৯০
  2. খ) ৮৯
  3. গ) ৯২
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
ঘ) ৮৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৫, ৮৫ ও ৮০। চতুর্থ পরীক্ষা তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮২ হয়?

সমাধান:
 
‘ক’ এর প্রথম তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি (৭৫ + ৮৫ + ৮০) = ২৪০
‘ক’ এর চারটি পরীক্ষার নম্বরের সমষ্টি হবে (৪ × ৮২) = ৩২৮
∴ চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে(৩২৮ - ২৪০) = ৮৮ নম্বর
১৩,০০৫.
সুলেমান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত?
  1. ক) ৮%
  2. খ) ৮.২৫%
  3. গ) ৮.৫ %
  4. ঘ) ৮.৬%
সঠিক উত্তর:
গ) ৮.৫ %
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮.৫ %
ব্যাখ্যা

১৫০০০ টাকায় সুদ পান ১২৭৫ টাকা
১ টাকায় সুদ পান ১২৭৫/১৫০০০ টাকা
১০০ টাকায় সুদ পান (১২৭৫ Χ ১০০) / ১৫০০০ টাকা = ৮.৫ টাকা

১৩,০০৬.
১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত? 

সমাধান: 
১৮ = ১ × ২ × ৩ × ৩ 
৪২ = ১ × ২ × ৩ × ৭ 
১০২ = ১ × ২ × ৩ × ১৭ 

∴ গ.সা.গু = ১ × ২ × ৩ 
= ৬ । 
১৩,০০৭.
০, ৩, ৫, ২ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ৫০৮৫
  2. খ) ৪৫৮৫
  3. গ) ৩২৮৫
  4. ঘ) ৩০৮৫
সঠিক উত্তর:
গ) ৩২৮৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৫, ২ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
০, ৩, ৫, ২ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৫৩২০
০, ৩, ৫, ২ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ২০৩৫ 

∴ পার্থক্য = (৫৩২০ - ২০৩৫)
= ৩২৮৫ 
১৩,০০৮.
cosA + sinA = √2 cosA হলে, cosA - sinA এর মান কত?
  1. √2 cosecA
  2. √2 sinA
  3. √2 secA
  4. √3 sinA
সঠিক উত্তর:
√2 sinA
উত্তর
সঠিক উত্তর:
√2 sinA
ব্যাখ্যা
প্রশ্ন: cosA + sinA = √2 cosA হলে, cosA - sinA এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
cosA + sinA = √2 cosA
⇒ sinA = √2 cosA - cosA
⇒ sinA = cosA (√2 - 1) 
⇒ cosA = sinA/(√2 - 1)
⇒ cosA = sinA(√2 + 1)/(√2 - 1)(√2 + 1)
⇒ cosA = sinA(√2 + 1)
⇒ cosA = √2 sinA + sinA
∴ cosA - sinA = √2 sinA
১৩,০০৯.
২৫ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৪ : ১। ৫ লিটার পানি যোগ করলে নতুন অনুপাত কত হবে?
  1. ৩ : ১
  2. ৫ : ২
  3. ২ : ১
  4. ৪ : ১
সঠিক উত্তর:
২ : ১
উত্তর
সঠিক উত্তর:
২ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৪ : ১। ৫ লিটার পানি যোগ করলে নতুন অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে, 
মোট মিশ্রণ = ২৫ লিটার
দুধ : পানি = ৪ : ১
∴ মোট = ৪ + ১ = ৫ অংশ

∴ দুধের পরিমাণ = (৪/৫) × ২৫ = ২০ লিটার
∴ পানির পরিমাণ = (১/৫) × ২৫ = ৫ লিটার

আবার, 
৫ লিটার পানি যোগ করলে, নতুন পানির পরিমাণ = ৫ + ৫ = ১০ লিটার
এবং নতুন দুধের পরিমাণ = ২০ লিটার (অপরিবর্তিত)

∴ নতুন অনুপাত = দুধ : পানি = ২০ : ১০
= ২ : ১

সুতরাং, নতুন অনুপাত হবে ২ : ১। 

১৩,০১০.
যদি 5pr = 60 এবং 5cr = 10 হয় তাহলে r এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ঘ) 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5pr = 60 এবং 5cr = 10 হয় তাহলে r এর মান কত?

সমাধান:
আমরা জানি,
npr = n!/(n-r)!

এবং 
ncr = n!/(n-r)!r!
ncr = {n!/(n-r)!} × (1/r!)
ncr = npr  × (1/r!)
npr = ncr × r!
5pr = 5cr × r!
⇒ 60 = 10 × r!
⇒ 6 = r!
⇒ r! = 3!
⇒ r = 3
১৩,০১১.
BOOK শব্দের বর্ণগুলোকে মোট কতভাবে বিন্যস্ত করা যায়?
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ১৪
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা

BOOK শব্দটিতে মোট 4 টি বর্ণ আছে যার মধ্যে O আছে 2 টি।
সুতরাং, নির্ণেয় বিন্যাস সংখ্যা 4!/2! = 12

১৩,০১২.
কোন সংখ্যাটির মান সর্বনিম্ন?
  1. ক) 1/8
  2. খ) 1/4
  3. গ) 0.112
  4. ঘ) 0.158
সঠিক উত্তর:
গ) 0.112
উত্তর
সঠিক উত্তর:
গ) 0.112
ব্যাখ্যা
এখানে,
1/8 = 0.125
1/4 = 0.25
0.112
0.158

অর্থাৎ, সবচেয়ে সর্বনিম্ন মান 0.112.
১৩,০১৩.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 180°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3

ধরি 
১ম বাহু = x
২য় বাহু = 2√2x
৩য় বাহু = 3x

এখন 
(3x)2 = (2√2x)2 + x2
বা, 9x2 = 8x2 + x2
∴ 9x2 = 9x2

প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। 
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°
১৩,০১৪.
১৮০ কেজি ওজনের একটি সারের মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। আরো কত কেজি ইউরিয়া সার মিশালে সেই অনুপাত ১ : ৩ হবে?
  1. ৩৫০ কেজি
  2. ২২০ কেজি
  3. ২৪০ কেজি
  4. ৩০০ কেজি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩০০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ কেজি ওজনের একটি সারের মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত ২ : ১। আরো কত কেজি ইউরিয়া সার মিশালে সেই অনুপাত ১ : ৩ হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ২ + ১ = ৩
জৈব সারের পরিমাণ= ১৮০ এর (২/৩) অংশ = ১২০ কেজি
∴ ইউরিয়া সারের পরিমাণ= ১৮০ এর(১/৩) অংশ = ৬০ কেজি

ধরি,
ক কেজি ইউরিয়া সার মিশাতে হবে।

শর্তমতে,
১২০/(৬০+ ক) = ১/৩
⇒ ৬০ + ক = ৩৬০
⇒ ক = ৩৬০ - ৬০
∴ ক = ৩০০ কেজি
১৩,০১৫.
একটি বাঁশের ০.১২৫ অংশ কাদায়, ৩/৭ অংশ পানিতে এবং অবশিষ্ট ২৫ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ৩৬ মিটার
  2. ৫৬ মিটার
  3. ৭২ মিটার
  4. ৬০ মিটার
সঠিক উত্তর:
৫৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁশের ০.১২৫ অংশ কাদায়, ৩/৭ অংশ পানিতে এবং অবশিষ্ট ২৫ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
কাদায় আছে = ০.১২৫ অংশ = ১২৫/১০০০ অংশ = ১/৮ অংশ।
পানিতে আছে = ৩/৭ অংশ।

ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
ক - (ক/৮) - (৩ক/৭) = ২৫
⇒ (৫৬ক - ৭ক - ২৪ক)/৫৬ = ২৫
⇒ ২৫ক/৫৬ = ২৫
⇒ ২৫ক = ২৫ × ৫৬
⇒ ক = (২৫ × ৫৬)/২৫
∴ ক = ৫৬

সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ৫৬ মিটার।

১৩,০১৬.
একটি ব্যবসায় ক, খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে খ-এর লাভ কত?
  1. ৮ টাকা 
  2. ১০ টাকা
  3. ১২ টাকা 
  4. ১৬ টাকা 
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যবসায় ক, খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে খ-এর লাভ কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ব্যবসায় মোট ৩০ টাকা এবং 
ক, খ এবং গ-এর মূলধনের অনুপাত = ৩২ : ৪০ : ৪৮ = ৪ : ৫ : ৬ 

∴ অনুপাতের সমষ্টি = ৪ + ৫ = ৬ = ১৫ 
∴ খ -এর লাভ = ৩০ এর (৫/১৫) = ১০ টাকা 

সুতরাং, খ -এর লাভ ১০ টাকা।

১৩,০১৭.
চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ১২, ১৫ ও ২০ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৭৫ সেকেন্ড
  2. ৫৫ সেকেন্ড
  3. ৪৫ সেকেন্ড
  4. ৬০ সেকেন্ড
সঠিক উত্তর:
৬০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৬০ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ১২, ১৫ ও ২০ সেকেন্ড অন্তর বাজাতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান: 
৬, ১২, ১৫ ও ২০ এর ল.সা.গু = ৬০ সেকেন্ড

∴ চারটি ঘণ্টা ৬০ সেকেন্ড পরে পুনরায় একত্রে বাজবে।

১৩,০১৮.
একটি ক্যাপসুলের ১৫ সেমি। এর সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ ৩ সেমি হলে, সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ৩৬৭.৫৭ বর্গ সেমি
  2. ২৮২.৭৪ বর্গ সেমি
  3. ৩৭৬.৪৫ বর্গ সেমি
  4. ২৬৮.৬১ বর্গ সেমি
সঠিক উত্তর:
২৮২.৭৪ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
২৮২.৭৪ বর্গ সেমি
১৩,০১৯.
a2 - b2 = 8 এবং ab = 3 হলে, a2 + b2 = কত?
  1. 9
  2. 13
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 = 8 এবং ab = 3 হলে, a2 + b2 = কত?

সমাধান: 
(a2 + b2)2 = (a2 - b2)2 + 4a2b2
= 82 + (4 × 9)
= 64 + 36
= 100

a2 + b2 = √100 = 10
১৩,০২০.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১। সংখ্যা তিনটির গুণফল কত?
  1. ৩২৪
  2. ৩৩০
  3. ৩৩৬
  4. ৩৩৮
সঠিক উত্তর:
৩৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১। সংখ্যা তিনটির গুণফল কত?

মনেকরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে = ক , ক + ১ এবং ক + ২

শর্তমতে,
⇒ ক + ক + ১ + ক + ২ = ২১
⇒ ৩ক + ৩ = ২১
⇒ ৩ক = ২১ - ৩
⇒ ৩ক = ১৮
∴ ক = ৬

সুতরাং, সংখ্যা তিনটির গুণফল = ৬ × (৬ + ১) × (৬ + ২)
=  ৬ × ৭ × ৮
= ৩৩৬
১৩,০২১.
একটি সমবাহু ত্রিভুজের পরিসিমা 18x হলে ক্ষেত্রফল কত?
  1. 9√3x
  2. 7√2x
  3. 9√3x2
  4. 36√3x2
সঠিক উত্তর:
9√3x2
উত্তর
সঠিক উত্তর:
9√3x2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসিমা 18x হলে ক্ষেত্রফল কত?

সমাধান: 
একটি সমবাহু ত্রিভুজের পরিধি P = 18x

সমবাহু ত্রিভুজের একপাশের দৈর্ঘ্য P/3 = 18x/3 = 6x

তাহলে, ক্ষেত্রফল A = √3/4 a2
= √3/4 × (6x)2
= √3/4 × 36x2
= 9√3x2

∴ ক্ষেত্রফল = 9√3x2

১৩,০২২.

  1. 25
  2. 5
  3. 9/5
  4. 125
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:
log3[log2(log5a)] = 0
⇒ log2(log5a) = 30 [logbM = c ⇒ M = bc]
⇒ log2(log5a) = 1
⇒ log5a = 21 
⇒ log5a = 2
⇒ a = 52 
⇒ a = 25
∴ a = 25

১৩,০২৩.
কোনো মূলধন ৪% সরল মুনাফায় ১৫ বছরে মুনাফা-আসলে ৫৬,০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
  1. ৩০৮৫০ টাকা
  2. ২০২৫০ টাকা
  3. ৩৫০০০ টাকা
  4. ৩২৫০০ টাকা
সঠিক উত্তর:
৩৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো মূলধন ৪% সরল মুনাফায় ১৫ বছরে মুনাফা-আসলে ৫৬,০০০ টাকা হয়। মূলধন কত টাকা?

সমাধান:
মনেকরি,
আসল ১০০ টাকা
∴ মুনাফা, I = Prn/১০০ = (১০০ × ৪ × ১৫)/১০০ = ৬০ টাকা

∴ মুনাফা-আসল = (৬০ + ১০০) টাকা = ১৬০ টাকা

∴ মুনাফা-আসল ১৬০ টাকা হলে মূলধন = ১০০ টাকা
∴ মুনাফা-আসল ১ টাকা হলে মূলধন = (১০০/১৬০) টাকা
∴ মুনাফা-আসল ৫৬০০০ টাকা হলে মূলধন = {(১০০ × ৫৬০০০)/১৬০} টাকা
= ৩৫০০০ টাকা
১৩,০২৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 25√2
  2. 25√5
  3. 25
  4. 30
সঠিক উত্তর:
25√2
উত্তর
সঠিক উত্তর:
25√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ =  45°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b =10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 10 × 10 × sin45°
= 50 × (1/√2)
= 50/√2
= (50 × √2)/2
= 25√2
১৩,০২৫.
একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) 2400 বর্গ সে.মি.
  2. খ) 1200 বর্গ সে.মি.
  3. গ) 600 বর্গ সে.মি.
  4. ঘ) 48 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি.
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 40  × 60  বর্গ সে.মি.
= 1200 বর্গ সে.মি.
১৩,০২৬.
9a2 + 30a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
  1. 4
  2. 9
  3. 16
  4. 25
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 30a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
9a2 + 30a
= (3a)2 + 2 ⋅ 3a ⋅ 5 + 52 - 52
= (3a + 5)2 - 52
= (3a + 5)2 - 25

∴ 25 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।
১৩,০২৭.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৩/৭
  2. ২/৫
  3. ৪/৯
  4. ১/৩
সঠিক উত্তর:
৪/৯
উত্তর
সঠিক উত্তর:
৪/৯
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ১/৩ × ৩১৫ = ১ × ১০৫ = ১০৫
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ৪/৯।

১৩,০২৮.
(1/log4120) + (1/log5120) + (1/log6120) = ?
  1. 1
  2. 1/2
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: (1/log4120) + (1/log5120) + (1/log6120) = ?

সমাধান:
(1/log4120) + (1/log5120) + (1/log6120) = ?)
= log120 4 + log120 5 + log120 6
= log120 (4 × 5 × 6)
= log120 120
= 1
১৩,০২৯.
3 জন ছাত্র ও 5 জন ছাত্রীকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে 3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে?
  1. ক) 5760
  2. খ) 4320
  3. গ) 2880
  4. ঘ) 2160
সঠিক উত্তর:
খ) 4320
উত্তর
সঠিক উত্তর:
খ) 4320
ব্যাখ্যা

3 জন ছাত্র সর্বদা একত্রে থাকবে বলে 3 জনকে 1 জন ধরতে হবে। তাহলে 1 ছাত্র জন ও 5 জন ছাত্রী মিলে মোট 6 জন হবে।
সুতরাং একত্রে রেখে বিন্যাস সংখ্যা = 6!×3! (যেহেতু 3 জন ছাত্রের নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা = 3!)
= 720 × 6
= 4320

১৩,০৩০.
  1. 0
  2. 1
  3. 1/2
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন:


সমাধান: 

১৩,০৩১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. 2√3
  2. 2√2
  3. 3√2
  4. 9
সঠিক উত্তর:
3√2
উত্তর
সঠিক উত্তর:
3√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:

(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
∴ অতিভুজ = √(32 + 32)
= √(9 + 9)
= √(18)
= √(2 × 9)
= 3√2
১৩,০৩২.
x ≤ (4 + x/3) রাশি এর সমাধান কি হবে?
  1. ক) x < 6
  2. খ) x ≥ 6
  3. গ) x ≤ 6
  4. ঘ) x ≤ 8
সঠিক উত্তর:
গ) x ≤ 6
উত্তর
সঠিক উত্তর:
গ) x ≤ 6
ব্যাখ্যা

x ≤ (4 + x/3)
⇒ x - x/3 ≤ 4 + x/3 - x/3
⇒ (3x - x)/3 ≤ 4
⇒ 2x/3 × 3/2 ≤ 4 × 3/2
⇒ x ≤ 6

১৩,০৩৩.
কোনটি অভেদ?
  1. x+y = 3
  2. x2- 5x - 6 = 0
  3. 4x + 5 = 4
  4. (x+y)2 = x+ 2xy + y2
সঠিক উত্তর:
(x+y)2 = x+ 2xy + y2
উত্তর
সঠিক উত্তর:
(x+y)2 = x+ 2xy + y2
ব্যাখ্যা
সকল বীজগনিতীয় সূত্রই অভেদ।
১৩,০৩৪.
ncr + ncr + 1 = ?
  1. n + 1cr
  2. ncr + 1
  3. n + 1cr + 1
  4. n - 1cr
সঠিক উত্তর:
n + 1cr + 1
উত্তর
সঠিক উত্তর:
n + 1cr + 1
ব্যাখ্যা

অনুসিদ্ধান্ত অনুসারে-
nCr + nCr + 1 = n + 1Cr
এখন,
r এর স্থলে r + 1 বসিয়ে পাই
nCr + 1 + nCr +2 = n + 1Cr + 1

১৩,০৩৫.
১১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ১৬.৫০
  2. ১৮.৬৭
  3. ১৫.৬৭
  4. ১৮.৪৭
সঠিক উত্তর:
১৮.৬৭
উত্তর
সঠিক উত্তর:
১৮.৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
থেকে ও মধ্যে কথাটি উল্লেখ থাকলে ১ম টিকে নিতে হয় আর শেষটিকে বাদ দিতে হয় ।
সুতরাং ১১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯

গড় = (১১ + ১৩ + ১৭ + ১৯ + ২৩ + ২৯)/৬
= ১১২/৬
= ১৮.৬৭
১৩,০৩৬.
Δ ABC একটি সমবাহু ত্রিভুজ, উহার AB ও AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. 210°
  2. 240°
  3. 270°
  4. 280°
সঠিক উত্তর:
240°
উত্তর
সঠিক উত্তর:
240°
ব্যাখ্যা


সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান এবং 60° হয়।
অর্থাৎ, 
∠A = ∠B = ∠C = 60°
 ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
∠CBD = ∠A +∠C =  60° +  60° = 120°
∠BCE = ∠A + B =  60° +  60° = 120°
∠CBD + ∠BCE = 120° + 120° = 240°
১৩,০৩৭.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি  কত টাকা সুদ পাবেন?
  1. ক) ৬০৫ টাকা
  2. খ) ৩০৫ টাকা
  3. গ) ২০৫ টাকা
  4. ঘ) ১০৫ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি  কত টাকা সুদ পাবেন?

সমাধান:
চক্রবৃদ্ধির সুদাসল = P(1 + r)n
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর

∴ ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০ × (১ + ১/১০)
= ৫০০ × (১১/১০)
=  ৫০০ × ১২১/১০০
= ৫ × ১২১
= ৬০৫ টাকা

∴ সুদ পাবেন = ৬০৫ - ৫০০ টাকা
= ১০৫ টাকা
১৩,০৩৮.
২, ৪ এবং ৬৪ এর জ্যামিতিক গড় কত?
  1. ১২
  2. ১৬
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪ এবং ৬৪ এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ ২, ৪ এবং ৬৪ এর জ্যামিতিক গড় = (২ × ৪ × ৬৪)১/৩
= (২× ২ × ২)১/৩
=(২)১/৩
= ২
= ৮
১৩,০৩৯.
কবির, খোকন ও গহরের বেতনের অনুপাত ২ : ৩ : ৫। যদি তাদের বেতন যথাক্রমে ১৫%, ১০%, এবং ২০% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের অনুপাত কত হবে?
  1. ১১ : ২৩ : ৩৫
  2. ২৩ : ৩৩ : ৬০
  3. ৯ : ১৪ : ১৭
  4. ১৭ : ৩৫ : ৪৩
সঠিক উত্তর:
২৩ : ৩৩ : ৬০
উত্তর
সঠিক উত্তর:
২৩ : ৩৩ : ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কবির, খোকন ও গহরের বেতনের অনুপাত ২ : ৩ : ৫। যদি তাদের বেতন যথাক্রমে ১৫%, ১০%, এবং ২০% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
কবির, খোকন ও গহরের বেতন যথাক্রমে ২ক, ৩ক এবং ৫ক টাকা

১৫% বৃদ্ধিতে কবিরের বেতন = ২ক + {(২ক × ১৫)/১০০} = ২ক + (৩ক/১০) = ২৩ক/১০
১০% বৃদ্ধিতে খোকনের বেতন = ৩ক + {(৩ক × ১০)/১০০} = ৩ক + (৩ক/১০) = ৩৩ক/১০
২০% বৃদ্ধিতে  এর বেতন = ৫ক + {(৫ক × ২০)/১০০} = ৫ক + ক = ৬ক

∴ তাদের বেতনের অনুপাত হবে = (২৩ক/১০) : (৩৩ক/১০) : ৬ক
= ২৩ : ৩৩ : ৬০
১৩,০৪০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ১২ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ২৪ মিটার
  2. ৩২ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ১২ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ১২ মিটার 
এবং দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ।
∴ বিস্তার = ১২/৩ = ৪ মিটার 

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার) 
= ২(১২ + ৪) মিটার 
= ২ × ১৬ মিটার 
= ৩২ মিটার 
১৩,০৪১.
log6 6√6 = কত?
  1. 1/2
  2. 1
  3. 3
  4. 3/2
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: log6 6√6 = কত?

সমাধান:
ধরি,
log6 6√6 = a
⇒ 6= 6√6
⇒ 6a = 61 × 6(1/2)
⇒ 6a = 6{1 + (1/2)}
⇒ a = 1 + (1/2)
∴ a = 3/2
১৩,০৪২.
4a2 - 12ab + 9b2 - 4cএর উৎপাদকগুলো হলো-
  1. (2a - 3b - 2c)(2a - 3b + 2c)
  2. (3a - 3b - 2c)(3a - 3b + 2c)
  3. (4a - 3b - c)(2a - 3b + 2c)
  4. (4a - 3b - 2c)(a - 3b + 2c)
সঠিক উত্তর:
(2a - 3b - 2c)(2a - 3b + 2c)
উত্তর
সঠিক উত্তর:
(2a - 3b - 2c)(2a - 3b + 2c)
ব্যাখ্যা
প্রশ্ন: 4a2 - 12ab + 9b2 - 4cএর উৎপাদকগুলো হলো- 

সমাধান: 
4a2 - 12ab + 9b2 - 4c2
=(2a)2 - 2 · 2a · 3b + (3b)2 - (2c)2
=(2a - 3b)2 - (2c)2
=(2a - 3b - 2c)(2a - 3b + 2c)
১৩,০৪৩.
log105 + log10(5x + 1) =log10(x + 5) + 1 হলে, x এর মান কত?
  1. 4
  2. 1
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: log105 + log10(5x + 1) =log10(x + 5) + 1 হলে, x এর মান কত?

সমাধান:
log105 + log10(5x + 1) = log10(x + 5) + 1
⇒ log10{5(5x + 1)} = log10(x+5)
⇒ 5(5x + 1) = 10(x + 5)
⇒ 5x + 1 = 2x + 10
⇒ 5x - 2x = 10 - 1
⇒ 3x = 9
∴ x = 3
১৩,০৪৪.
৩/২ এর কত শতাংশ ৬ হবে?
  1. ৩৫০
  2. ৪০০
  3. ৪৫০
  4. ৩০০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা

৩/২ এর ক% = ৬
বা, ৩/২ এর ক/১০০ = ৬
বা, ৩ক = ১২০০
বা, ক = ৪০০

১৩,০৪৫.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড়ের অর্ধেকের মান কত?
  1. ২৫
  2. ২৭
  3. ৩৫
  4. ৪২
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড়ের অর্ধেকের মান কত?

সমাধান:
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = (৬১ + ৭৯)/২
 = ১৪০/২ = ৭০

∴ অর্ধেকের মান = ৭০/২ = ৩৫

১৩,০৪৬.
x4 - x² + 1= 0 হয়, তবে x³ + 1/ x³ =?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা

x4 - x² + 1 = 0
বা, X4 + 1 = x²
বা, x² + 1/x² = 1
বা, (x + 1/x)² - 2.x.1/x) = 1
বা, (x + 1/x)² = 3
বা, (x + 1/x) = √3
এখন, x³ + 1/x³
= (x + 1/x)³ - 3.x.1/x (x + 1/x)
= (√3)³ - 3(√3)
= 3√3 - 3√3 = 0

১৩,০৪৭.
m2 + 8m + 15 এর উৎপাদক -
  1. ক) (m + 5)(m - 3)
  2. খ) (m + 5)(m + 3)
  3. গ) (m - 5)(m + 3)
  4. ঘ) (m - 5)(m - 3)
সঠিক উত্তর:
খ) (m + 5)(m + 3)
উত্তর
সঠিক উত্তর:
খ) (m + 5)(m + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: m2 + 8m + 15 এর উৎপাদক - 

সমাধান:
m2 + 8m + 15
= m2 + 5m + 3m + 15 
= m (m + 5) +3 (m + 5) 
= (m + 5) (m + 3)
১৩,০৪৮.
সমকোণী ত্রিভুজের অতিভুজ ১০ সে.মি. এবং ভূমি ৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১৬ বর্গ সে.মি.
  2. ২৪ বর্গ সে.মি.
  3. ৩২ বর্গ সে.মি.
  4. ৬৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজ ১০ সে.মি. এবং ভূমি ৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ১০ সে.মি.
এবং ভূমি = ৬ সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(ভূমি) + (লম্ব) = (অতিভুজ)
⇒ (লম্ব) = (অতিভুজ) - (ভূমি)
⇒ (লম্ব) = (১০) - (৬)
⇒ (লম্ব) = ১০০ - ৩৬
⇒ (লম্ব) = ৬৪
⇒ লম্ব = ৮ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × লম্ব × ভূমি = (১/২) × ৮ × ৬ = ২৪ বর্গ সে.মি.
১৩,০৪৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত? 
  1. ক) 12 সে.মি.
  2. খ) 18 সে.মি.
  3. গ) 36 সে.মি.
  4. ঘ) 24 সে.মি.
সঠিক উত্তর:
গ) 36 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 36 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত? 

সমাধান: 
দেয়া আছে
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সে.মি

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(বাহু)2
এখন 
(√3/4)(বাহু)2 =  36√3
(1/4)(বাহু)2 = 36
(বাহু)2 = 36 × 4
(বাহু)2 = 144
বাহু = 12

ত্রিভুজের পরিসীমা = 12 + 12 + 12 = 36 সে.মি.
১৩,০৫০.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৭ সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 
  1. ৭০ বর্গ সেন্টিমিটার
  2. ২০ বর্গ সেন্টিমিটার
  3. ২৮ বর্গ সেন্টিমিটার
  4. ৩৫ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৩৫ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৭ সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ৭ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ১০ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৭ × ১০
= ৩৫ বর্গ সেন্টিমিটার।

১৩,০৫১.
যদি (x + y)2 = 16 এবং xy = 4 হয়, তবে x2 + y2 = কত?
  1. 10
  2. 12
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x + y)2 = 16 এবং xy = 4 হয়, তবে x2 + y2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
(x + y)2 = 16 এবং xy = 4

আমরা জানি,
x2 + y2 = (x + y)2 - 2xy = 16 - (2 × 4) = 16 - 8 = 8
১৩,০৫২.
12 × 27x = 22 × 9x + 4 হলে, x এর মান কত?
  1. - 2
  2. 3
  3. 9
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 12 × 27x = 22 × 9x + 4 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
12 . 27x = 22 . 9x + 4
⇒ 22 × 3 × (33)x = 22 × (32)x + 4
⇒ 3 × 33x = 32x + 8
⇒ 33x + 1 = 32x + 8
⇒ 3x + 1 = 2x + 8
⇒ 3x - 2x = 8 - 1
∴ x = 7
১৩,০৫৩.
একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৩৫০
  2. খ) ১৪০০
  3. গ) ১৪৪০
  4. ঘ) ১৪৬০
সঠিক উত্তর:
খ) ১৪০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪০০
ব্যাখ্যা

৬% বৃদ্ধিতে লোকসংখ্যা,
বর্তমানে ১০৬ জন হলে পূর্বে ছিল ১০০ জন
∴ বর্তমানে ১৪৮৪ জন হলে পূর্বে ছিল (১০০ X ১৪৮৪)/১০৬ জন
= ১৪০০ জন।

১৩,০৫৪.
a + (1/a) = √3 হলে, 8(a2 + 1/a2) এর মান বের করুন।
  1. 8
  2. 8√3
  3. 0
  4. 3
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: a + (1/a) = √3 হলে, 8(a2 + 1/a2) এর মান বের করুন।

সমাধান:
দেওয়া আছে, a + 1/a = √3
আমরা জানি, (a2 + 1/a2) = (a + 1/a)2 - 2a(1/a)

∴ 8(a2 + 1/a2) = 8{(a + 1/a)2 - 2a(1/a)}
= 8{(√3)2 - 2}
= 8(3 - 2)
= 8 × 1
= 8 

১৩,০৫৫.
3 + 6 + 9 + .........  ধারাটির কততম পদ 36?
  1. 10 তম পদ
  2. 11 তম পদ
  3. 12 তম পদ
  4. 13 তম পদ
সঠিক উত্তর:
12 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
12 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + .........  ধারাটির কততম পদ 36?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = (6 - 3) = 3

মনে করি,
n তম পদ = 36

∴ a + (n - 1) d = 36
⇒ 3 + (n - 1)3 = 36
⇒ 3 + 3n - 3 = 36
⇒ 3n = 36
⇒ n = 36/3
⇒ n = 12

সুতরাং, ধারাটির 12 তম পদ হবে 36।
১৩,০৫৬.
x2 - 5x + 6 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. বাস্তব, সমান ও মুলদ
  2. অবাস্তব ও সমান
  3. বাস্তব ও সমান
  4. বাস্তব, মুলদ ও অসমান
সঠিক উত্তর:
বাস্তব, মুলদ ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব, মুলদ ও অসমান
ব্যাখ্যা
b2 - 4ac
= (-5)2 - 4 × 1 × 6
= 1
যেহেতু, নিশ্চায়ক পূর্ণবর্গ ও ধনাত্মক সংখ্যা তাই মুলদ্বয় বাস্তব, মুলদ ও অসমান।

নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১৩,০৫৭.
'INTERNET' শব্দটির বিন্যাস সংখ্যা 'HOUSE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? 
  1. 28 গুণ
  2. 42 গুণ
  3. 48 গুণ
  4. 52 গুণ
সঠিক উত্তর:
42 গুণ
উত্তর
সঠিক উত্তর:
42 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'INTERNET' শব্দটির বিন্যাস সংখ্যা 'HOUSE' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? 

সমাধান: 
INTERNET শব্দটিতে মোট বর্ণ আছে = 8 টি যার মধ্যে, N আছে 2 টি, T আছে 2 টি এবং E আছে 2 টি। 
∴ INTERNET শব্দটির বিন্যাস সংখ্যা = 8!/(2! × 2! × 2!)
= 5040 

আবার, 
HOUSE শব্দে মোট বর্ণ আছে = 5 টি যার সবগুলো ভিন্ন ভিন্ন। 
∴ HOUSE শব্দটির বিন্যাস সংখ্যা = 5! = 120 

∴ 'INTERNET' শব্দটির বিন্যাস সংখ্যা 'HOUSE' শব্দটির বিন্যাস সংখ্যার = 5040/120
= 42 গুণ ।
১৩,০৫৮.
অনিক কিছু টাকা ৩ বছরের জন্য ১৫% সরল মুনাফায় বিনিয়োগ করে ২৯৭০ টাকা মুনাফা পায়। সে কত টাকা রেখেছিল?
  1. ৬৪০০ টাকা
  2. ৬৬০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৫৯০০ টাকা
সঠিক উত্তর:
৬৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: অনিক কিছু টাকা ৩ বছরের জন্য ১৫% সরল মুনাফায় বিনিয়োগ করে ২৯৭০ টাকা মুনাফা পায়। সে কত টাকা রেখেছিলো?

সমাধান:
১০০ টাকা ১৫% হারে ৩ বছরে লাভ দেয় = (১০০ × ৩ × ১৫%) টাকা
= ৪৫ টাকা

৪৫ টাকা লাভ হয় ১০০ টাকায় 
১ তাকা লাভ হয় ১০০/৪৫ টাকায়
২৯৭০ টাকা লাভ হয় = (১০০ × ২৯৭০)/৪৫
= ৬৬০০ টাকা
১৩,০৫৯.
৩/৫ এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ঘ) ৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৩ + ক)/(৫ + ক) = ৫/৬
⇒ ১৮ + ৬ক = ২৫ + ৫ক
⇒ ক = ২৫ - ১৮
= ৭

অতএব, ৭ সংখ্যাটি যোগ করতে হবে। 
১৩,০৬০.
কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
সঠিক উত্তর:
ক) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ জন
ব্যাখ্যা
১৮ দিন চলে ৪ জন সদস্যের
১২ দিন চলে ১৮×৪ / ১২ = ৬ জনের
সুতরাং মেহমান এসেছিলো ৬ - ৪ = ২ জন
১৩,০৬১.
২৬৩° কোণকে কী কোণ বলে?  
  1. স্থূলকোণ 
  2. প্রবৃদ্ধ কোণ 
  3. সূক্ষ্মকোণ 
  4. পূরক কোণ 
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ 
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২৬৩° কোণকে কী কোণ বলে? 

সমাধান:
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে।
- তাই ২৬৩° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

১৩,০৬২.
'DRIVER' শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো একসাথে থাকে?
  1. 360
  2. 720
  3. 180
  4. 120
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 'DRIVER' শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো একসাথে থাকে?

সমাধান:
স্বরবর্ণ “IE” কে একটি বর্ণ ধরে

D, R, V, R, এবং IE ৫টি বর্ণ যেখানে R আছে 2 বার

৫টি সাজানোর উপায় = 5!/2! = 60
২টি স্বরবর্ণ সাজানোর উপায় 2! = 2

মোট সাজানোর উপায় = 60 × 2 = 120
১৩,০৬৩.
একটি হলরুমে প্রতি সারিতে ৬টি চেয়ারে ৬ জন করে বসালে ৪টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসালে ১০ জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। হলে মোট ছাত্র সংখ্যা কত?
  1. 150 জন
  2. 90 জন
  3. 120 জন
  4. 180 জন
সঠিক উত্তর:
180 জন
উত্তর
সঠিক উত্তর:
180 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি হলরুমে প্রতি সারিতে ৬টি চেয়ারে ৬ জন করে বসালে ৪টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসালে ১০ জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। হলে মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোট ছাত্র সংখ্যা S  এবং সারি সংখ্যা R

প্রশ্ন অনুসারে,
প্রতি সারিতে ৬ জন করে বসলে ৪টি সারি খালি থাকে। অর্থাৎ 
S = 6(R - 4)........(১)

আবার, 
প্রতি সারিতে ৫ জন করে বসলে ১০ জন দাঁড়িয়ে থাকে। অর্থাৎ 
S = 5R + 10
⇒ 6(R - 4) = 5R + 10 [১ নং হতে]
⇒ 6R - 24 = 5R + 10
⇒ 6R - 5R = 10 + 24
∴ R = 34

R এর মান (১) নং এ বসিয়ে পাই, 
S = 6(34 - 4) = 6 × 30
∴ S = 180

সুতরাং মোট ছাত্র সংখ্যা = 180 জন

১৩,০৬৪.
মোট ৫০টি ৫০ টাকার ও ২০ টাকার নোটে মোট ১৭৫০ টাকা হলে, মোট টাকার মধ্যে ২০ টাকার নোটের পরিমাণ কত টাকা?
  1. ৪০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৬০০ টাকা
  5. ৭৬০ টাকা
সঠিক উত্তর:
৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মোট ৫০টি ৫০ টাকার ও ২০ টাকার নোটে মোট ১৭৫০ টাকা হলে, মোট টাকার মধ্যে ২০ টাকার নোটের পরিমাণ কত টাকা?

সমাধান: 
ধরি,
২০ টাকার নোটের সংখ্যা = ক টি

∴ ৫০ টাকার নোট = (৫০ - ক) টি

প্রশ্নমতে,
২০ক + ৫০(৫০ - ক) = ১৭৫০
⇒ ২০ক + ২৫০০ - ৫০ক = ১৭৫০
⇒ ২৫০০ - ৩০ক = ১৭৫০
⇒ ২৫০০ - ১৭৫০ = ৩০ক
⇒ ২৫০০ - ১৭৫০ = ৩০ক
⇒ ৭৫০ = ৩০ক
⇒ ৭৫০ / ৩০ = ক
∴ ক = ২৫
 অর্থাৎ ২০ টাকার নোটের সংখ্যা = ২৫ টি

∴ মোট টাকার মধ্যে ২০ টাকার নোটে টাকার পরিমাণ = (২৫ × ২০) টাকা
= ৫০০ টাকা
১৩,০৬৫.
a2+1/a2 = 51 হলে, a−1/a এর মান কত?
  1. ক) ±3
  2. খ) ±5
  3. গ) ±7
  4. ঘ) ±9
সঠিক উত্তর:
গ) ±7
উত্তর
সঠিক উত্তর:
গ) ±7
ব্যাখ্যা

a2+1/a2 = 51
বা, (a-1/a)2+2a.1/a = 51
বা, (a-1/a)2 = 51 - 2 = 49
বা, (a-1/a) = ± 7

১৩,০৬৬.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২:২:৩ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত?
  1. ক) ১০০°
  2. খ) ১১৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ২২৫°
সঠিক উত্তর:
গ) ১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৫°
ব্যাখ্যা
অনুপাতগুলোর সমষ্টি = ১+২+২+৩ = ৮
বৃহত্তম কোনের পরিমাপ = ৩/৮ x ৩৬০ = ১৩৫°
১৩,০৬৭.
যদি 2a - 6 = 1/64 হয়, তবে a এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2a - 6 = 1/64 হয়, তবে a এর মান কত?

সমাধান:
2a - 6 = 1/64
⇒ 2a - 6 = 1/26
⇒ 2a - 6 = 2- 6
⇒ a - 6 = - 6
∴ a = 0
১৩,০৬৮.
৪.৫ + (৬.৪ ÷ ০.৮ × ১.৫) - ৯ × ২ ÷ ৬ + ১.৫ = ?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ১০
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৪.৫ + (৬.৪ ÷ ০.৮ × ১.৫) - ৯ × ২ ÷ ৬ + ১.৫ = ?

সমাধান:

১৩,০৬৯.
যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৭৫ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৮৫ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
  1. ৭৮
  2. ৭৯
  3. ৮০
  4. ৮১
সঠিক উত্তর:
৭৯
উত্তর
সঠিক উত্তর:
৭৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৭৫ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৮৫ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?

সমাধান:
২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর = {(১৫ × ৭৫) + (১০ × ৮৫)}/২৫
= (১১২৫ + ৮৩০)/২৫
= ৭৯
১৩,০৭০.
4x2 - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) 4
  2. খ) 9
  3. গ) 16
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ঘ) 25
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন : 4x2 - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
সমাধান :
 4x2 - 20x
= (2x)2 - 2.2x.5 + 52 - 52
= (2x - 5)2 - 25
∴   4x2 - 20x এর সাথে 25 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
১৩,০৭১.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 

১৩,০৭২.
(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?
  1. ক) - 2 < x < 5
  2. খ) 2 < x < 10
  3. গ) 2 > x > 5
  4. ঘ) 2 < x < 5
সঠিক উত্তর:
ঘ) 2 < x < 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?

সমাধান:
(x - 2)(x - 5) < 0 হবে, যখন একটি ধনাত্মক  একটি ঋণাত্মক হবে।
অতএব, x - 2 ধনাত্মক ও x - 5 ঋণাত্মক হবে।

x - 2 > 0
∴ x > 2

x - 5 < 0
∴ x < 5

(x - 2)(x - 5) < 0 হলে, এর সমাধান সেট = 2 < x < 5 
১৩,০৭৩.
৭ কোটি সমান কত?
  1. ৭ বিলিয়ন
  2. ৭০০ মিলিয়ন
  3. ৭০ লক্ষ
  4. ৭০ মিলিয়ন
সঠিক উত্তর:
৭০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৭০ মিলিয়ন
ব্যাখ্যা

প্রশ্ন: ৭ কোটি সমান কত?

সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ

আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন

সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।

১৩,০৭৪.
একটি অফিসে ১০ জন পুরুষ এবং ৫ জন মহিলা কর্মচারী আছেন। এদের মধ্য থেকে ৭ সদস্যের একটি প্রজেক্ট টিম কতভাবে গঠন করা যায়, যেখানে অন্তত ৩ জন মহিলা কর্মচারী থাকবেন?
  1. ২৭৩২
  2. ২৭৪৫
  3. ২৭৫৩
  4. ২৭৬০
সঠিক উত্তর:
২৭৪৫
উত্তর
সঠিক উত্তর:
২৭৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসে ১০ জন পুরুষ এবং ৫ জন মহিলা কর্মচারী আছেন। এদের মধ্য থেকে ৭ সদস্যের একটি প্রজেক্ট টিম কতভাবে গঠন করা যায়, যেখানে অন্তত ৩ জন মহিলা কর্মচারী থাকবেন?

সমাধান:
৪ জন পুরুষ ও ৩ জন মহিলা = ১০C × C = ২১০ × ১০ = ২১০০
৩ জন পুরুষ ও ৪ জন মহিলা = ১০C × C = ১২০ × ৫ = ৬০০
২ জন পুরুষ ও ৫ জন মহিলা = ১০C × C = ৪৫ × ১ = ৪৫

সুতরাং, মোট উপায় = (২১০০ + ৬০০ + ৪৫)
= ২৭৪৫
১৩,০৭৫.
|2p - 3| ≤ 1 হলে,p এর সর্বনিম্ন মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 0
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: |2p - 3| ≤ 1 হলে,p এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
|2p - 3| ≤ 1
⇒ - 1 ≤ 2p - 3 ≤ 1
⇒ - 1 + 3 ≤ 2p - 3 + 3 ≤ 1 + 3 [উভয় পক্ষে 3 যোগ করে]
⇒ 2 ≤ 2p ≤ 4
⇒ 1 ≤ p ≤ 2 [উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে]

∴ p এর সর্বনিম্ন মান 1.
১৩,০৭৬.
a + b = 9m এবং ab = 18m2 হলে a - b এর মান কত?
  1. 3m
  2. -3m
  3. ±3m
  4. 6m
সঠিক উত্তর:
±3m
উত্তর
সঠিক উত্তর:
±3m
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 9m এবং ab = 18m2 হলে a - b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 9m
ab = 18m2

আমরা জানি,
(a - b)2 = (a + b)2 - 4ab
⇒ (a - b)2 = (9m)2 - 4. 18m2
⇒ (a - b)2 = 81m2 - 72m2
⇒ (a - b)2 = 9m2
⇒ (a - b) = ±√(9m2)
⇒ a - b = ± 3m
১৩,০৭৭.
দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ____ টি।
  1. অসংখ্য
  2. ৪টি
  3. ৩টি
  4. ২টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ____ টি।

সমাধান:

দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুইটির সর্বাধিক সংখ্যায় সাধারণ স্পর্শক অংকন করা যায় ৪ টি।
১৩,০৭৮.
সজল একটি মাছ ২৫% লাভে বিক্রি করল,উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য এর অনুপাত নির্ণয় করুন?
  1. ক) ৫ঃ৬
  2. খ) ৪ঃ৬
  3. গ) ৪ঃ৫
  4. ঘ) ৪ঃ৩
সঠিক উত্তর:
গ) ৪ঃ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ঃ৫
ব্যাখ্যা

২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০+২৫ = ১২৫ টাকা
সুতরাং ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ১০০ঃ১২৫ = ৪ঃ৫

১৩,০৭৯.
(5x - 4y, 4) = (6, x + 2y) হলে, (x, y) = কত?
  1. ক) (2, 1)
  2. খ) (1, 1)
  3. গ) (1, 3)
  4. ঘ) (2, 3)
সঠিক উত্তর:
ক) (2, 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (2, 1)
ব্যাখ্যা

(5x - 4y, 4) = (6, x + 2y)
5x - 4y = 6 ……….(i)
x + 2y = 4 ………..(ii)
(ii) নং থেকে পাই,
x = 4 - 2y …………(iii)
(i) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
5(4 - 2y) - 4y = 6
বা, 20 - 10y - 4y = 6
বা, -14y = -14
বা, y = 1
y এর মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,
x = 4-2 =2
∴ নির্ণেয় সমাধান (x, y) = (2, 1)

১৩,০৮০.
নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়?
  1. ক) √27/√48
  2. খ) √8/√2
  3. গ) ∛125/3
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
- যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
- আবার অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে অমূলদ সংখ্যা বলে।

√27/√48
= 3√3/4√3
= 3/4, যা একটি মূলদ সংখ্যা। 

√8/√2
= √(4 x 2) / √2
= (2√2) / √2
= 2, যা একটি মূলদ সংখ্যা। 
 
∛125/3
= 5/3
= 1.6666…. যা একটি মূলদ সংখ্যা কারণ ইহা একটি আবৃত দশমিক ভগ্নাংশ। 
১৩,০৮১.
বার্ষিক সুদের হার ৫% হলে কত টাকায় ৩ বছরে ৬০০ টাকা সুদ পাওয়া যাবে?
  1. ৩০০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৬০০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্নঃ বার্ষিক সুদের হার ৫% হলে কত টাকায় ৩ বছরে ৬০০ টাকা সুদ পাওয়া যাবে?

সমাধানঃ
আমরা জানি,
I = (P × r × n​)/১০০
এখানে,
I = ৬০০, 
r = ৫%, 
n = ৩
সুতরাং,
P = (I × ১০০)/(r × n)
= (৬০০ × ১০০)/(৫ × ৩)
= ৬০০০০/১৫
= ৪০০০ 

∴ ৪০০০ ​টাকা।

১৩,০৮২.
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৫ বছর ও ৩ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৬ : ১
  2. ৪ : ১
  3. ৫ : ১
  4. ৩ : ১
সঠিক উত্তর:
৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
৩ : ১
ব্যাখ্যা

প্রশ্নমতে,
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৫ বছর ও ৩ বছর ছিল।
তাহলে,
বর্তমানে মায়ের বয়স = (২৫+৩) বছর
= ২৮ বছর
এবং মেয়ের বয়স = (৩+৩) বছর
= ৬ বছর।
সুতরাং,
৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (২৮+৫) বছর
= ৩৩ বছর
এবং (৬+৫) বছর = ১১ বছর
সুতরাং,
মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৩ : ১১
= ৩ : ১

১৩,০৮৩.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২৯০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ৩২০০ টাকা
  4. ঘ) ৩৫০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৪৫০/১৫ টাকা
= ৩০০০ টাকা।
১৩,০৮৪.
একটি সংখ্যার 3 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 8 কম। সংখ্যাটি কত?
  1. 12
  2. 15
  3. 18
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার 3 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 8 কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখাটি = x

প্রশ্নমতে
3x + 12 = 4x - 8
⇒ 4x - 3x = 12 + 8
∴ x = 20
১৩,০৮৫.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ৯০ 
  2. ৯৬ 
  3. ১০০ 
  4. ১২০ 
সঠিক উত্তর:
৯০ 
উত্তর
সঠিক উত্তর:
৯০ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩০। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান: 
ধরি, 
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১ 

প্রশ্নমতে, 
x - ১ + x + x + ১ = ৩০
বা, ৩x = ৩০
বা, x = ৩০/৩ 
∴ x = ১০
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৯, ১০ এবং ১১

∴ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল = (৯ × ১০) 
= ৯০ ।

১৩,০৮৬.
২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর কত টাকা লাভ আসবে?
  1. ৫২৫ টাকা
  2. ৩৭৫ টাকা
  3. ৬২৫ টাকা
  4. ৪২৫ টাকা
সঠিক উত্তর:
৫২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর কত টাকা লাভ আসবে?

সমাধান: 
এখানে,
P = 2500
r = 10% = 1/10
n = 2

আমরা জানি,
সবৃদ্ধি মূল C = P(1 + r)n
= 2500(1 + 1/10)2
= 3025

লাভ = 3025 - 2500 = 525 টাকা
১৩,০৮৭.
৬ : ৭, ৫ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ১০ : ২১
  2. খ) ৪ : ৯
  3. গ) ৫ : ৭
  4. ঘ) ১৪ : ১৯
সঠিক উত্তর:
গ) ৫ : ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন : ৬ : ৭, ৫ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত কত?
সমাধান :
৬ : ৭, ৫ : ৯, ৩ : ২ এর মিশ্র অনুপাত
= ৬ × ৫ × ৩ : ৭ × ৯ × ২
= ৯০ : ১২৬
= ১৫ : ২১
= ৫ : ৭
১৩,০৮৮.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ক) ২০টি
  2. খ) ১৮টি
  3. গ) ১৬টি
  4. ঘ) ১৪টি
সঠিক উত্তর:
ক) ২০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে তার বাহুর সংখ্যা কত?

সমাধান:
সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণ ১৮০° - ১৬২° = ১৮°

বাহুর সংখ্যা = ৩৬০°/১৮° 
= ২০টি 
১৩,০৮৯.
একটি খামারে ৭ টি গরু ১০ দিনে যতটুকু ঘাস খায়, ৫ টি গরু তা খেতে কত দিন লাগবে?
  1. ৮ দিন
  2. ১২ দিন
  3. ১৪ দিন
  4. ১০ দিন
সঠিক উত্তর:
১৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খামারে ৭ টি গরু ১০ দিনে যতটুকু ঘাস খায়, ৫ টি গরু তা খেতে কত দিন লাগবে? 

সমাধান:
মনে করি,
৭ টি গরু ১০ দিনে ক পরিমাণ ঘাস খায়।

৭ টি গরু ক পরিমাণ ঘাস খায় ১০ দিনে
∴ ১ টি গরু ক পরিমাণ ঘাস খায় = ১০ × ৭ দিনে
∴ ৫ টি গরু ক পরিমাণ ঘাস খায় = (১০ × ৭)/৫
= ১৪ দিনে
১৩,০৯০.
3x2 - x + 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. ক) বাস্তব ও অসমান
  2. খ) বাস্তব ও সমান
  3. গ) অবাস্তব ও অসমান
  4. ঘ) পূর্ণ বর্গ সংখ্যা
সঠিক উত্তর:
গ) অবাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
গ) অবাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - x + 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণ 3x2 - x + 5 = 0 কে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 3, b = - 1, c = 5

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 1)2 - 4 . 3 . 5
= 1 - 60
= - 59 < 0
যেহেতু, b2 - 4ac < 0 তাই মূলদ্বয় অবাস্তব ও অসমান হয়।

b2 - 4ac < 0 হলে, মূলদ্বয় অবাস্তব ও অসমান হয়।
b2 - 4ac > 0 হলে, মূলদ্বয় বাস্তব ও অসমান হয়।
b2 - 4ac = 0 হলে, মূলদ্বয় বাস্তব ও সমান হয়।
১৩,০৯১.
যদি 3x + y = 7 এবং 2x + 3y > 12 হয়, তবে-
  1. x < 1/7
  2. x < 9/7
  3. x < 2/7
  4. x < 5/7
সঠিক উত্তর:
x < 9/7
উত্তর
সঠিক উত্তর:
x < 9/7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3x + y = 7 এবং 2x + 3y > 12 হয়, তবে-

সমাধান:
3x + y = 7,
∴ y = 7 - 3x

Now substitute in the inequality:
2x + 3y > 12
⇒ 2x + 3(7 - 3x) > 12
⇒ 2x + 21 - 9x > 12
⇒ -7x + 21 > 12
⇒ -7x > 12 - 21
⇒ -7x > -9
∴ x < 9/7

১৩,০৯২.
একটি গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে। এর মধ্যে ৪০ জন হিন্দি বলতে পারেন, ৩০ জন হিন্দি ও ইংরেজি উভয়ই বলতে পারেন এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় বলতে পারেন। ইংরেজি বলতে কতজন পারেন?
  1. ৬০ জন
  2. ২৫ জন
  3. ৫০ জন
  4. ৩০ জন
সঠিক উত্তর:
৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে। এর মধ্যে ৪০ জন হিন্দি বলতে পারেন, ৩০ জন হিন্দি ও ইংরেজি উভয়ই বলতে পারেন এবং প্রত্যেকেই অন্তত একটি ভাষায় বলতে পারেন। ইংরেজি বলতে কতজন পারেন?

সমাধান:
গ্রুপে ৬০ জন ব্যক্তি আছে
হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় বলতে পারেন = ৩০ জন

শুধু হিন্দিতে বলতে পারেন = ৪০ - ৩০ = ১০ জন

∴ শুধু ইংরেজিতে বলতে পারেন = ৬০ - (৩০ + ১০) = ২০ জন

∴ ইংরেজি বলতে পারেন = ৩০ + ২০ = ৫০ জন

১৩,০৯৩.
2 + 4 + 8 + 16 +...... ধারাটির 11 তম পদ কত?
  1. 1020
  2. 2048
  3. 1035
  4. 2052
সঠিক উত্তর:
2048
উত্তর
সঠিক উত্তর:
2048
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 +...... ধারাটির 11 তম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4/2 = 2

আমরা জানি,
n তম পদ = arn - 1
∴ 10 তম পদ = 2 × 211 - 1
= 2 × 210 
= 2 × 1024
= 2048
১৩,০৯৪.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৯ টাকা। কলমটির মূল্য ১৮ টাকা বেশি ও বইটির মূল্য ১৫ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৪৬ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৪৯ টাকা
  4. ৫০ টাকা
সঠিক উত্তর:
৪৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৯ টাকা। কলমটির মূল্য ১৮ টাকা বেশি ও বইটির মূল্য ১৫ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং 
বইয়ের মূল্য = (৯৯ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ১৮ = ২ {(৯৯ - x) - ১৫}
বা, x + ১৮ = ১৯৮ - ২x - ৩০ 
বা, x + ২x = ১৬৮ - ১৮
বা, ৩x = ১৫০
বা, x = ১৫০/৩ 
∴ x = ৫০ 

∴ বইটির মূল্য = (৯৯ - ৫০) টাকা 
= ৪৯ টাকা ।
১৩,০৯৫.
সুষম ষড়ভুজের একটি অন্ত:কোণের পরিমাণ কত?
  1. ক) 100°
  2. খ) 90°
  3. গ) 120°
  4. ঘ) 130°
সঠিক উত্তর:
গ) 120°
উত্তর
সঠিক উত্তর:
গ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের একটি অন্ত:কোণের পরিমাণ কত?

সমাধান:
সুষম ষড়ভুজের একটি অন্ত:কোণের পরিমাণ = {180° × (n - 2)}/n
= {180° × (6 - 2)}/6
= 720°/6
= 120°
১৩,০৯৬.
9, 8, 2, 5 এই চারটি সংখ্যা একবার করে ব্যবহার করে 8000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 10
  4. ঘ) 36
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: 9, 8, 2, 5 এই চারটি সংখ্যা একবার করে ব্যবহার করে 8000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
8000 থেকে বড় হতে হলে প্রথম ঘরে অবশ্যই 8, 9 থাকতে হবে।
প্রথম ঘরে এই দুই সংখ্যার যেকোনো একটি রাখ যাবে 2p1 = 2 উপায়ে।
বাকি 3 ঘর সাজানো যাবে 3! = 6 ভাবে।

∴ মোট সাজানো যাবে = 6 × 2 = 12 উপায়ে যাতে সংখ্যাটি 8000 হতে বড় হয়।
১৩,০৯৭.
x এর মান কত হলে 2(3x + 5) = - (x - 31) হবে?
  1. - 4
  2. 2
  3. - 3
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে 2(3x + 5) = - (x - 31) হবে?

সমাধান: 
2(3x + 5) = - (x - 31)
বা, 6x + 10 = - x + 31
বা, 6x + x = 31 - 10
বা, 7x = 21
বা, x = 21/7
∴ x = 3
১৩,০৯৮.
sin7x = cos11x হলে tan9x + cot9x এর মান কত? 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: sin7x = cos11x হলে tan9x + cot9x এর মান কত? 

সমাধান: 
sin7x = cos11x
⇒ sin7x = sin(90° - 11x) 
⇒ 7x = 90° - 11x
⇒7x + 11x = 90°
⇒18x = 90°
⇒x = 5°

এখন 
⇒ tan9x + cot9x
⇒ tan45° + cot45°
⇒1 + 1
⇒ 2
১৩,০৯৯.
 ‍a = √3 এবং b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) a + b
  2. খ) ab
  3. গ) a/b
  4. ঘ) b/a
সঠিক উত্তর:
ক) a + b
উত্তর
সঠিক উত্তর:
ক) a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a = √3 এবং b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? 

সমাধান:
দেওয়া আছে, 
a = 3
b = 12

এখন,
a + b = √3 + √12   [ যা একটি অমূলদ সংখ্যা ]  
ab = √3√12 = √(3 × 12) = √36 = 6  [ যা একটি মূলদ সংখ্যা ] 
a/b = √3/√12 = √(3/12) = √(1/4) = 1/2  [ যা একটি মূলদ সংখ্যা ] 
b/a = √12/√3 = √(12/3) = √4 = 2  [ যা একটি মূলদ সংখ্যা ]
১৩,১০০.
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার এবং আসল কত?
  1. ১০.৫% এবং ৪২০০ টাকা
  2. ১০.৫% এবং ৪০০০ টাকা
  3. ১২.৫% এবং ৪০০০ টাকা
  4. ১২.৫% এবং ৪২০০ টাকা
সঠিক উত্তর:
১২.৫% এবং ৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২.৫% এবং ৪০০০ টাকা
ব্যাখ্যা

ধরি, আসল ৮ টাকা এবং মুনাফা ৩ টাকা
তাহলে মুনাফা-আসল = ১১ টাকা

মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১১ টাকা
মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = ৫৫০০ × ৩/১১ = ১৫০০

তাহলে, আসল = ৫৫০০ - ১৫০০ = ৪০০০ টাকা
∴ মুনাফার হার = ১৫০০×১০০/(৪০০০×৩) = ১২.৫%