বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১৩ / ৪৭৫ · ১,২০১১,৩০০ / ৪৭,৮৩৩

১,২০১.
যদি g(x) = 2x + 5 এবং g(3b) = g(b + 2) হয়, তবে g(b) = ?
  1. 4
  2. 7
  3. 9
  4. 10
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি g(x) = 2x + 5 এবং g(3b) = g(b + 2) হয়, তবে g(b) = ?

সমাধান:
দেওয়া আছে,
g(x) = 2x + 5
এবং
g(3b) = g(b + 2)

∴ g(3b) = 2 × 3b + 5
= 6b + 5

g(b + 2) = 2(b + 2) + 5
= 2b + 4 + 5
= 2b + 9

প্রশ্নমতে,
6b + 5 = 2b + 9
⇒ 6b - 2b = 9 - 5
⇒ 4b = 4
⇒ b = 4/4
⇒ b = 1

∴ g(1) = 2 × 1+5
= 2 + 5
= 7

১,২০২.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14 মিটার হলে বৃত্তের ক্ষেত্রফল-
  1. ক) 14π বর্গমিঃ
  2. খ) 196π বর্গমিঃ
  3. গ) 28π বর্গমিঃ
  4. ঘ) 49π বর্গমিঃ
সঠিক উত্তর:
ঘ) 49π বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 49π বর্গমিঃ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = বৃহত্তম জ্যা = 14 মিঃ
∴ ব্যাসার্ধ = 7 মিঃ
∴ ক্ষেত্রফল = π × 72
= 49π বর্গমিঃ

১,২০৩.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) দুটি বাহু পরস্পর সমান্তরাল ও সমান
  2. খ) বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  3. গ) চারটি বাহু সমান ও সমান্তরাল
  4. ঘ) দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
সঠিক উত্তর:
ঘ) দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল,
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না,
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে,
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে,
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
১,২০৪.
পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 550 হলে শেষ 5টির যোগফল কত?
  1. 560
  2. 565
  3. 570
  4. 575
সঠিক উত্তর:
575
উত্তর
সঠিক উত্তর:
575
ব্যাখ্যা

দেওয়া আছে, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 550
সুতরাং গড় = 550 ÷ 5 = 110
সুতরাং সংখ্যাগুলো হলো 108, 109 110, 111, 112, (যেহেতু বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় সর্বদা মধ্যম সংখ্যা)।
অতএব, পরবর্তী 5টি সংখ্যার যোগফল = 113 + 114 + 115 + 116 + 117 = 575।

১,২০৫.
a2 - 4a + c = 0 সমীকরণের একটি মূল যদি 5 হয়, তাহলে c এর মান কত?
  1. - 2
  2. 3
  3. - 5
  4. 4
সঠিক উত্তর:
- 5
উত্তর
সঠিক উত্তর:
- 5
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 4a + c = 0 সমীকরণের একটি মূল যদি 5 হয়, তাহলে c এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 5
∴ a = 5

এখন,
a2 - 4a + c = 0
⇒ (5)2 - 4 × 5 + c = 0
⇒ 25 - 20 + c = 0
⇒ 5 + c = 0
∴ c = - 5
১,২০৬.
logba2 × logcb3 × logac4- এর মান কত?
  1. 8
  2. 24
  3. 6
  4. 12
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: logba2 × logcb3 × logac4- এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
logba2 × logcb3 × logac4
= 2logba × 3logcb × 4logac
= 24(logba × logcb × logac)  ;[logam = logbm × logab]
= 24(logca × logac)  ;[logab × logba = 1]
= 24 × 1
= 24
১,২০৭.
DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে যেকোন 4টি অক্ষর নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. 7
  2. 9
  3. 11
  4. 13
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

প্রশ্ন: DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে যেকোন 4টি অক্ষর নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

সমাধান:
’DEGREE' শব্দটিতে মোট বর্ণ আছে 6টি, যার মধ্যে E তিনটি।

মোট বাছাই সংখ্যা- 
(i) 4টি ভিন্ন ভিন্ন (D,G,E,R)= 4C4 = 1
(ii) 2টি একই (E,E) এবং 2টি ভিন্ন (D,G,R) = 2C2 × 3C2 = 1 × 3 = 3
(II) 3টি একই (E,E,E) এবং 1টি ভিন্ন (D,G,R) = 3C3 × 3C1 = 1 × 3 = 3

∴ মোট বাছাই সংখ্যা = 1 + 3 + 3 = 7

১,২০৮.
সার্বিক সেট U = {a, b, c, d, e, f}, A = {a, c, e} এবং B = {b, d, f} হলে, (A ∪ B)′ = ?
  1. {a, b, c, d}
  2. {e, f}
  3. {a, b, c, d, e}
  4. Ø
সঠিক উত্তর:
Ø
উত্তর
সঠিক উত্তর:
Ø
ব্যাখ্যা
প্রশ্ন: সার্বিক সেট U = {a, b, c, d, e, f}, A = {a, c, e} এবং B = {b, d, f} হলে, (A ∪ B)′ = ?

সমাধান:
দেওয়া আছে,
U = {a, b, c, d, e, f}
A = {a, c, e} এবং B = {b, d, f}

এখন,
A B = {a, c, e} {b, d, f} = {a, b, c, d, e, f}

∴ (A ∪ B)′ = U - (A B) = {a, b, c, d, e, f} - {a, b, c, d, e, f} = Ø
১,২০৯.
p = 5q + 4 এবং 5q + 8 = 40 হয় তবে p এর মান কত?
  1. 33
  2. 34
  3. 35
  4. 36
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: p = 5q + 4 এবং 5q + 8 = 40 হয় তবে p এর মান কত?

সমাধান: 
5q + 8 = 40
⇒ 5q = 32
∴ q = 32/5

∴ p = 5(32/5) + 4
= 32 + 4
= 36
১,২১০.
3 + x + y + 192 গুণোত্তর ধারাভুক্ত হলে, y এর মান কত?
  1. 48
  2. 32
  3. 81
  4. 25
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + x + y + 192 গুণোত্তর ধারাভুক্ত হলে, y এর মান কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 3

ধরি,
সাধারণ অনুপাত = r

প্রশ্নমতে,
ar4-1 = 192
⇒ ar3 = 192
⇒ 3 . r3 = 64
⇒ r3 = 43
∴ r = 4

∴ ধারাটির তৃতীয় পদ,
y = 3 × 43 - 1
= 3 × 16
∴ y = 48
১,২১১.
কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের মধ্যে পার্থক্য ৭.২?
  1. ক) ২৪
  2. খ) ১৯
  3. গ) ১৭
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ক) ২৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের মধ্যে পার্থক্য ৭.২?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি = ক 
প্রশ্নমতে,
(ক এর ৪০%) - (ক এর ১০%) = ৭.২
(৪০ক/১০০) - (১০ক/১০০) = ৭.২ 
(২ক/৫) - (ক/১০) = ৭.২
(৪ক - ক)/১০ = ৭.২
৩ক/১০ = ৭.২
৩ক = ৭.২ × ১০
ক = (৭.২ × ১০)/৩ 
ক = ২৪
১,২১২.
৫% হার সরল সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সরল সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?
  1. ৬ টাকা
  2. ৮ টাকা
  3. ২ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার সরল সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সরল সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?

সমাধান:
৫% হারে, প্রথম সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৫ × ১০০ × ২)/১০০
= ১০ টাকা

আবার,
৬% হারে, দ্বিতীয় সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৬ × ১০০ × ২)/১০০
= ১২ টাকা

∴ পার্থক্য = (১২ - ১০) = ২ টাকা
১,২১৩.
কোন সংখ্যাকে ৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩ হয়। এখন যদি ঐ সংখ্যার বর্গটিকে ৫ দ্বারা ভাগ করা হয় তখন কত অবশিস্ট থাকবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা

৮ কে ৫ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে।
= ৬৪ কে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৪।

১,২১৪.
a2 - b2 + 8b - 16 এর উৎপাদক কোনটি?
  1. (a - b + 4)
  2. (a + b + 4)
  3. (a - b - 4)
  4. (a + b - 2)
সঠিক উত্তর:
(a - b + 4)
উত্তর
সঠিক উত্তর:
(a - b + 4)
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - b2 + 8b - 16 এর উৎপাদক কোনটি?

সমাধান:
প্রদত্ত রাশি = a2 - b2 + 8b - 16
= a2 - (b2 - 8b + 16)
= a2 - (b - 4)2
= (a + b - 4)(a - b + 4)

১,২১৫.
একটি চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৫ হলে, চাকরিটি পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৫
  2. খ) ২/৫
  3. গ) ৩/৫
  4. ঘ) ৪/৫
সঠিক উত্তর:
ঘ) ৪/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪/৫
ব্যাখ্যা
চাকরিটি না পাওয়ার সম্ভাবনা ১/৫
∴ চাকরি পাওয়ার সম্ভাবনা = ১ - (১/৫) = ৪/৫
১,২১৬.
পানি ভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় ৬ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ২ কেজি
  2. ১ কেজি
  3. ১.৫ কেজি
  4. ০.৫ কেজি
সঠিক উত্তর:
১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় ৬ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান: 
বালতি + পানির ওজন = ১১ কেজি ........................(১)
বালতি + অর্ধেক পানির ওজন = ৬ কেজি ........................(২)

সমীকরণ দুটি বিয়োগ করে পাই,
পানির ওজন - অর্ধেক পানির ওজন = ১১ - ৬
⇒ অর্ধেক পানির ওজন = ৫ কেজি
∴ পানির ওজন = ৫ × ২ কেজি
= ১০ কেজি 

∴ বালতির ওজন = ১১ - ১০ কেজি
= ১ কেজি
১,২১৭.
কোনো একটি বাস্তব সংখ্যা a এর পরম মান |a| কে কোনটি প্রকাশ করে?
  1. ক) √(a2)
  2. খ) ±√(a2)
  3. গ) −√(a2)
  4. ঘ) ±a
সঠিক উত্তর:
ক) √(a2)
উত্তর
সঠিক উত্তর:
ক) √(a2)
ব্যাখ্যা
a এর পরম মান সবসময়ই ধনাত্বক হবে কখনোই ঋণাত্বক হতে পারবে না। যেহেতু + বা - চিহ্ন বর্জিত বর্গমূলচিহ্ন শুধুমাত্র ধনাত্বক বর্গমূলকে নির্দেশ করে সুতরাং |a| = √a2
১,২১৮.
log927 = কত?
  1. ক) 3/2
  2. খ) 2/3
  3. গ) 1/3
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
ক) 3/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 3/2
ব্যাখ্যা
log927  
= log933
= log9(√9)3
= log9(91/2)3
= log993/2
= (3/2)log99
= (3/2) .1
= 3/2
১,২১৯.
x + z = 2y, b2 = ac হলে ay - z. bz - x.cx - y = কত?
  1. ক) 1
  2. খ) abc
  3. গ) ax by cz
  4. ঘ) (abc)2
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x + z = 2y, b2 = ac হলে ay - z. bz - x.cx - y = কত? 

সমাধান: 
x + z = 2y
x + z  = y + y
x - y = y - z

এখন
ay - z. bz - x.cx - y 
= ax - y. bz - x.cx - y
= (ac)x - y . bz - x
= (b2)x - y bz - x
= b2x - 2y + z - x
= bx + z - 2y
= b2y  - 2y
= b0
= 1
১,২২০.
3 - 5 - 13 - 21 - ........... ধারাটির 10 তম পদ কত?
  1. - 61
  2. - 63
  3. - 69
  4. - 77
সঠিক উত্তর:
- 69
উত্তর
সঠিক উত্তর:
- 69
ব্যাখ্যা

প্রশ্ন: 3 - 5 - 13 - 21 - ........... ধারাটির 10 তম পদ কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ ‍a = 3
সাধারণ অনুপাত d = (- 5 - 3) = - 8
∴ ধারাটি একটি সমান্তর ধারা। 

আমরা জানি,
 n তম পদ = {a + (n - 1) d}
∴ 10 তম পদ = {3 + (10 - 1) × (- 8)}
= {3 + 9 × (- 8)}
= 3 - 72
= - 69

১,২২১.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ২৫ লিটার
  2. খ) ৩০ লিটার
  3. গ) ৩৫ লিটার
  4. ঘ) ৪০ লিটার
সঠিক উত্তর:
ঘ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
এসিড : পানি = ৭ : ৩

অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

মিশ্রণে এসিডের পরিমাণ = [৩০ × (৭/১০)] = ২১ লিটার 

মিশ্রণে পানির পরিমাণ = [৩০ × (৩/১০)] = ৯ লিটার 

অতিরিক্ত পানি মেশানোর পর,
এসিড : পানি = ৩ : ৭

ধরি,
মেশানোর পর মিশ্রণের পরিমাণ হয় x লিটার 

শর্তমতে,
এসিডের পরিমাণ = [x এর (৩/১০)] = ২১ লিটার 
বা, x = (২১ × ১০)/৩ লিটার 
∴ x = ৭০ লিটার  

নতুন মিশ্রণে পানির পরিমাণ = ৭০ - ২১ লিটার 
= ৪৯ লিটার 

অতিরিক্ত পানি মেশাতে হবে (৪৯ - ৯) লিটার 
= ৪০ লিটার 
১,২২২.
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে?
  1. 100r + 10p + q
  2. 100p + 10q + r
  3. 100q + 10r + p
  4. 100pq + r
সঠিক উত্তর:
100p + 10q + r
উত্তর
সঠিক উত্তর:
100p + 10q + r
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে?

সমাধান:
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে?

100 × শতক স্থানীয় অঙ্ক + 10 × দশক স্থানীয় অঙ্ক + 1 × একক স্থানীয় অঙ্ক
= 100 × p + 10 × q + 1 × r
= 100p + 10q + r
১,২২৩.
৫০, ২১, ৯, ১৩, ১৫, ৫০, ৪২ উপাত্ত গুলোর পরিসর কত?
  1. ৪০
  2. ৪২
  3. ৩৮
  4. ২১
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০, ২১, ৯, ১৩, ১৫, ৫০, ৪২ উপাত্ত গুলোর পরিসর কত?

সমাধান:
প্রদত্ত তথ্যের সর্বনিম্ন সংখ্যা = ৯ 
প্রদত্ত তথ্যের সর্বোচ্চ সংখ্যা = ৫০ 

∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫০ - ৯) + ১
= ৪১ + ১
= ৪২
১,২২৪.
শতকরা বার্ষিক ২৫ টাকা সুদে ৭২০ টাকার ৪ মাসের সরল সুদ কত হবে?
  1. ৪২ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৬০ টাকা
  4. ৭২ টাকা
সঠিক উত্তর:
৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ২৫ টাকা সুদে ৭২০ টাকার ৪ মাসের সরল সুদ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সময় = ৪ মাস = ৪/১২ বছর = ১/৩ বছর
আসল = ৭২০ টাকা
সুদের হার = ২৫%
সুদ = ?

আমরা জানি,
সরল সুদ,
= (আসল × সময় × সুদের হার)/১০০
= {৭২০ × (১/৩) × ২৫}/১০০
= (২৪০ × ২৫)/১০০
= ৬০ টাকা

১,২২৫.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√2 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত হবে?
  1. ক) 2√2
  2. খ) 8√2
  3. গ) 10√2
  4. ঘ) 12√2
সঠিক উত্তর:
গ) 10√2
উত্তর
সঠিক উত্তর:
গ) 10√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√2 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = 2√2

এখন, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3x . (1/x) (x + 1/x)
= (2√2)3 - 3 . (2√2)
= 16√2 - 6√2
= 10√2
১,২২৬.
একটি বর্গ ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গের দৈর্ঘ্যের অপেক্ষা 6 মিটার বেশি এবং প্রস্থ বর্গের এক বাহু অপেক্ষা 4 মিটার কম হলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত?
  1. ক) 52 মিটার
  2. খ) 48 মিটার
  3. গ) 24 মিটার
  4. ঘ) 26 মিটার
সঠিক উত্তর:
ঘ) 26 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 26 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গ ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গের দৈর্ঘ্যের অপেক্ষা 6 মিটার বেশি এবং প্রস্থ বর্গের এক বাহু অপেক্ষা 4 মিটার কম হলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত?

সমাধান:
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = a + 6 
আয়তক্ষেত্রের প্রস্থ = a  - 4 

প্রশ্নমতে 
(a + 6)(a  - 4) = a2
a2 - 4a + 6a - 24 = a2
2a = 24
a = 12

আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা = a + 6 + a - 4
= 2a + 2
= 2 × 12 + 2
= 26 মিটার
১,২২৭.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.। মেঝেটি ঢাকতে ৪ মি. দীর্ঘ এবং ৩ মি. প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?
  1. ৪২ টি
  2. ৩২ টি
  3. ২৮ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
৩৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.। মেঝেটি ঢাকতে ৪ মি. দীর্ঘ এবং ৩ মি. প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ৪ মি. এবং প্রস্থ ৩ মি.
∴ কার্পেটের ক্ষেত্রফল = (৪ × ৩) = ১২ বর্গ মি.

ঘরের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.
∴ ঘরের ক্ষেত্রফল = (২৪ × ১৮) = ৪৩২ বর্গ মি.

∴ কার্পেট সংখ্যা = (৪৩২/১২) = ৩৬ টি
১,২২৮.
মিনার ৬ টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। ৬টি কলমের মোট মূল্য কত?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ১৮০ টাকা
  3. গ) ১৬৭ টাকা
  4. ঘ) ১৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৬৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৭ টাকা
ব্যাখ্যা
মিনার ৬ টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। তাহলে ছয়টির মোট মূল্য ১৫০ টাকার বেশি এবং ১৮০ টাকার কম। ১৬৭ অপশনের একমাত্র উত্তর যা এই শর্ত পূরণ করে।
১,২২৯.
কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 cm ও 24 cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 10
উত্তর
সঠিক উত্তর:
ক) 10
ব্যাখ্যা

এখানে, এক বাহু AD = 13 cm
AO = 1/2AC = 1/2 × 24 = 12 cm [যেহেতু, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে]

∴ ∠AOD = 90°
∴ AD2 = AO2 + OD2
⇒ OD = √(AD2 - AO2)
⇒ OD = √(132 - 122)
⇒ OD = √(25)
∴ OD = 5 cm
অপর কর্ণ BD = 2 × OD = 2 × 5 = 10 cm

১,২৩০.
রম্বসের একটি কর্ণ 6 সে.মি. ও ক্ষেত্রফল 15 বর্গ সে.মি. হলে, এর অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2.5 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 5 সে.মি.
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের একটি কর্ণ 6 সে.মি. ও ক্ষেত্রফল 15 বর্গ সে.মি. হলে, এর অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
বা, 15 = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
বা, কর্ণদ্বয়ের গুণফল = 30
বা, 6 × অপর কর্ণ = 30
বা, অপর কর্ণ = 30/6
∴ অপর কর্ণ = 5 সে.মি.
১,২৩১.
৮ জন ছাত্রছাত্রীর গড় বয়স ৮ বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তা হলে গড় ৭ বছর বাড়বে। শিক্ষকের বয়স বের কর?
  1. ক) ৭১ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৫৫ বছর
সঠিক উত্তর:
ক) ৭১ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭১ বছর
ব্যাখ্যা

৮ জন ছাত্র-ছাত্রীর মোট বয়স = (৮ × ৮) = ৬৪ বছর
শিক্ষকসহ ৮ জন ছাত্র-ছাত্রীর মোট বয়স = {৯×(৮+৭)} = ১৩৫ বছর।
∴ শিক্ষকের বয়স = ১৩৫ - ৬৪ = ৭১ বছর।

১,২৩২.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) -1
সঠিক উত্তর:
গ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/2
ব্যাখ্যা
 প্রশ্ন:
সমাধান:
১,২৩৩.
৬৫৫৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৫৫৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
এখানে,
৮১ × ৮১ = ৬৫৬১ 
প্রদত্ত সংখ্যা = ৬৫৫৯
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৬৫৬১ - ৬৫৫৩) = ২

১,২৩৪.
একটি সংখ্যার তিনগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে ১০০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি সংখ্যার তিনগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে ১০০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

৩ক + ২ক = ১০০
⇒ ৫ক = ১০০
⇒ ক = ২০
১,২৩৫.
একজন মহিলার 5 জন আত্নীয় আছে। তিনি ইচ্ছেমত এক বা একাধিক আত্নীয়কে কতভাবে নিমন্ত্রন করতে পারেন?
  1. 32
  2. 25
  3. 31
  4. 45
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মহিলার 5 জন আত্নীয় আছে। তিনি ইচ্ছেমত এক বা একাধিক আত্নীয়কে কতভাবে নিমন্ত্রন করতে পারেন?  

সমাধান:
নিবার্চন সংখ্যা = 5C1 + 5C2 + 5C3 + 5C4 + 5C5
= 5 + 10 + 10 + 5 + 1
= 31

শর্টকাটঃ
এক বা একাধিক আত্নীয়কে নিমন্ত্রন করতে পারেন = 2n - 1
১,২৩৬.
x2 - (a + b)x + ab এর একটি উৎপাদক - 
  1. x + a
  2. x + b
  3. x + ab
  4. x - a
সঠিক উত্তর:
x - a
উত্তর
সঠিক উত্তর:
x - a
ব্যাখ্যা
x2 - (a + b)x + ab
= (x - a)(x - b)
১,২৩৭.
2(x + 28) + 11 = 9(x + 2)  হলে x এর মান কত?
  1. - 11
  2. 7
  3. 9
  4. - 6
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 2(x + 28) + 11 = 9(x + 2)  হলে x এর মান কত?

সমাধান:
এখানে,
2(x + 28) + 11 = 9(x + 2) 
⇒ 2x + 56 + 11 = 9x + 18
⇒ 2x + 67 = 9x + 18
⇒ 9x - 2x = 67 - 18
⇒ 7x = 49
⇒ x = 49/7
∴ x = 7
১,২৩৮.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মৌলিক অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 
  1. ক) ১/৬
  2. খ) ২/৩
  3. গ) ১/৩
  4. ঘ) ৫/৬
সঠিক উত্তর:
খ) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মৌলিক অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 

ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল হলো {১, ২, ৩, ৪, ৫, ৬}
এদের মধ্যে মৌলিক সংখ্যা {২, ৩, ৫} এবং ৩ দ্বারা বিভাজ্য {৩,৬}
∴ মৌলিক সংখ্যা অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা {২, ৩, ৫, ৬}
∴ সম্ভাবনা = ৪/৬ = ২/৩
১,২৩৯.
tanA = 4/3 হলে, sin2A = ?
  1. 23/25
  2. 6/11
  3. 12/25
  4. 24/25
সঠিক উত্তর:
24/25
উত্তর
সঠিক উত্তর:
24/25
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = 4/3 হলে, sin2A = ?

সমাধান: 
tanA = 4/3
লম্ব / ভূমি = 4/3

অতিভুজ = √{(4)2 + (3)2} = 5

sin2A = 2sinAcosA
= 2 × (4/5) × (3/5)
= 24/25
১,২৪০.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 2 এবং 5-তম পদটি 32 হলে, 11-তম পদটি কত?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 44
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 44
উত্তর
সঠিক উত্তর:
গ) 44
ব্যাখ্যা
১ম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
5-তম পদ = a + 4d
⇒ 32 = a + 4 × 2 = a + 8 
⇒ a = 24
∴ 11-তম পদ = 24 + 10 × 2 = 44
---------------------------------------
সংক্ষেপে,
৫ম পদ = 32 ও সাধারণ অন্তর 2 হওয়ায়
পরের পদগুলো 34(ষষ্ঠ পদ), 36(সপ্তম পদ), 38(অষ্টম পদ), 40(নবম পদ), 42(দশম পদ), 44(১১তম পদ)
১,২৪১.
কোনো স্থানে ৩ কি.মি./ঘণ্টা বেগে গিয়ে এবং ২ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসতে মোট সময় লাগে ৫ ঘণ্টা। তবে যাত্রা পথের দূরত্ব কত?
  1. ক) ৬ কি.মি.
  2. খ) ৫ কি.মি.
  3. গ) ৮ কি.মি.
  4. ঘ) ৭ কি.মি.
সঠিক উত্তর:
ক) ৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্থানে ৩ কি.মি./ঘণ্টা বেগে গিয়ে এবং ২ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসতে মোট সময় লাগে ৫ ঘণ্টা। তবে যাত্রা পথের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মোট দূরত্ব = ক কি.মি.

প্রথমে ৩ কি.মি. যায় ১ ঘণ্টায়
১ কি.মি. যায় ১/৩ ঘণ্টায়
ক কি.মি. যায় ক/৩ ঘণ্টায়

আবার,
২ কি.মি. যায় ১ ঘণ্টায়
ক কি.মি. যায় ক/২ ঘণ্টায়

প্রশ্নমতে,
ক/৩ + ক/২ = ৫
বা, (২ক + ৩ক)/৬ = ৫
বা, ৫ক/৬ = ৫
বা, ৫ক = ৩০
বা, ক = ৩০/৫
∴ ক = ৬

∴ মোট দূরত্ব ৬ কি.মি.
১,২৪২.
প্রদত্ত 
  1. 10
  2. 5
  3. 4n
  4. 20
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত 

সমাধান:

১,২৪৩.
যদি log(x/y) + log(y/x) = log(x + y) হয়, তবে-
  1. x - y = 1
  2. x + y = 1
  3. x = y - 1
  4. x = y
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
x + y = 1
উত্তর
সঠিক উত্তর:
x + y = 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log(x/y) + log(y/x) = log(x + y) হয়, তবে-

সমাধান:
log(x/y) + log(y/x) = log(x + y)
⇒ log{(x/y) × (y/x)} = log(x + y)
⇒ log(1) = log(x + y)
∴ x + y = 1
১,২৪৪.
ক, খ ও গ ৩৬০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল। ক ও খ-এর মূলধন সমান, কিন্তু গ-এর মূলধন ৩০ টাকা বেশি। মোট ৭২ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
  1. ২৪ টাকা
  2. ২৬ টাকা
  3. ২৮ টাকা
  4. ৩০ টাকা
সঠিক উত্তর:
২৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ ও গ ৩৬০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল। ক ও খ-এর মূলধন সমান, কিন্তু গ-এর মূলধন ৩০ টাকা বেশি। মোট ৭২ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

সমাধান:
ধরি,
ক ও খ এর মূলধন = x টাকা 
∴ গ-এর মূলধন = (x + ৩০) টাকা

প্রশ্নমতে,
x + x + (x + ৩০) = ৩৬০
⇒ ৩x + ৩০ = ৩৬০
⇒ ৩x = ৩৩০
⇒ x = ১১০

∴ ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x + ৩০)
= ১১০ : ১১০ : ১৪০
= ১১ : ১১ : ১৪

∴ অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ১১ + ১১ + ১৪
= ৩৬

∴ গ-এর লাভ = (৭২ এর ১৪/৩৬) টাকা
= ২৮ টাকা

১,২৪৫.
১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৪ টির গড় ৪৫ এবং শেষ ৫ টির গড় ৩৫ হলে, ৫ম সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৩৮
  3. ৪৫
  4. ৬০
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৪ টির গড় ৪৫ এবং শেষ ৫ টির গড় ৩৫ হলে, ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার গড় = ৪৫
∴ প্রথম ৪টি সংখ্যার যোগফল = ৪৫ × ৪ = ১৮০

আবার,
শেষ ৫টি সংখ্যার গড় = ৩৫
∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = ৩৫ × ৫ = ১৭৫
∴ ৯টি সংখ্যার যোগফল= ১৮০ + ১৭৫ = ৩৫৫
∴ ৫ম সংখ্যাটি = ৪০০ - ৩৫৫ = ৪৫
১,২৪৬.
পুত্রের বয়স তার পিতার বয়সের এক-তৃতীয়াংশ। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১ : ৪। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৪৫ বছর
  3. ৫২ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পুত্রের বয়স তার পিতার বয়সের এক-তৃতীয়াংশ। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১ : ৪। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে পুত্রের বয়স = ক
বর্তমানে পিতার বয়স = ৩ক

এখন,
৫ বছর আগে,
পুত্রের বয়স = ক - ৫
পিতার বয়স = ৩ক - ৫

প্রশ্নমতে,
⇒ (ক - ৫) : (৩ক - ৫) = ১ : ৪
⇒ (ক - ৫)/(৩ক - ৫) = ১/৪
⇒ ৪ক - ২০ = ৩ক - ৫
⇒ ৪ক - ৩ক = ২০ - ৫
∴ ক = ১৫


∴ পিতার বর্তমান বয়স = ১৫ × ৩ = ৪৫ বছর
১,২৪৭.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) 80
  2. খ) 90
  3. গ) 99
  4. ঘ) 100
সঠিক উত্তর:
ঘ) 100
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100
ব্যাখ্যা

ধরি, ছোট সংখ্যাটি = x
∴ বড় সংখ্যাটি = x+1
প্রশ্নমতে,
(x+1)² - x² = 199
⇒ x²+2x+1-x² = 199
⇒ 2x = 198
∴ x = 99
∴ (x+1) = 100

১,২৪৮.
একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 25 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?
  1. 25/√3
  2. 10√3
  3. 5√3
  4. 25√3
সঠিক উত্তর:
25√3
উত্তর
সঠিক উত্তর:
25√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 25 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
AB গাছের গোড়া B থেকে 25 মিটার দূরে C বিন্দু থেকে গাছটির অগ্রভাগ অর্থাৎ A বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 60°

এখন সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে,
tan∠ACB = tan60°= AB/BC = AB/25
বা, √3 = AB/25
∴ AB = 25√3

∴ গাছটির উচ্চতা 25√3 মিটার
১,২৪৯.
যদি a + b + c = 0 হয়, তবে  (a3 + b3 + c3)/3 এর মান কত?
  1. 0
  2. 1
  3. abc
  4. 3abc
সঠিক উত্তর:
abc
উত্তর
সঠিক উত্তর:
abc
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তবে  (a3 + b3 + c3)/3 এর মান কত?
 
সমাধান:
দেওয়া আছে 
a + b + c = 0
⇒ a + b = - c
⇒ (a + b)3 = (- c)3
⇒ a3 + b3 + 3ab(a + b) = - c3
⇒ a3 + b3 - 3abc = - c3
⇒ a3 + b3 + c3 = 3abc
⇒ (a3 + b3 + c3)/3 = abc
১,২৫০.
5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?
  1. 60 তম পদ
  2. 70 তম পদ
  3. 90 তম পদ
  4. 100 তম পদ
সঠিক উত্তর:
100 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
100 তম পদ
ব্যাখ্যা

এখানে,ধারাটির প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 8 - 5 = 3
ধরি, n তম পদ = 302
আমরা জানি, n তম পদ = a + (n - 1) d
বা, 5 + (n - 1) 3 = 302
বা, n = 100
∴ ধারাটির 100 তম পদ 302 হবে।

১,২৫১.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি. হলে ত্রিভুজের ভূমি কত?
  1. ৭.২ মি.
  2. ৮.২ মি.
  3. ৭.৫ মি.
  4. ৯.৫ মি.
সঠিক উত্তর:
৭.২ মি.
উত্তর
সঠিক উত্তর:
৭.২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি. হলে ত্রিভুজের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি.

আমরা জানি,
⇒ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ৩৬ = (১/২) × ভূমি × ১০
⇒ ৭২ = ভূমি × ১০
⇒ ভূমি = ৭২/১০
∴ ভূমি = ৭.২ মি.
১,২৫২.
৯০ কোন সংখ্যার ৭৫%?
  1. ১১০
  2. ১২০
  3. ১৩০
  4. ১৪০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫% ?

সমাধান: 
ধরি,
৯০ 'ক' সংখ্যার ৭৫%

ক এর ৭৫% = ৯০
⇒ ক × ৭৫/১০০ = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
∴ ক = ১২০
১,২৫৩.
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম কয়টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে?

সমাধান:
একটি বৃত্ত এবং ত্রিভুজ নূন্যতম 2টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। 
নিম্নের চিত্রে একটি বৃত্ত এবং ত্রিভুজ দুটি নির্দিষ্ট 2টি বিন্দুতে ছেদ করেছে।
 অপরদিকে, একটি বৃত্ত এবং ত্রিভুজ সর্বোচ্চ 6টি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে।
১,২৫৪.
৬০০০০ টাকার একটি আলমারী ৬৩০০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০০০ টাকার একটি আলমারী ৬৩০০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান:
লাভ = ৬৩০০০ - ৬০০০০ = ৩০০০ টাকা

৬০০০০ টাকায় লাভ হয় = ৩০০০ টাকা
১ টাকায় লাভ হয় = ৩০০০/৬০০০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩০০০ × ১০০)/৬০০০০ টাকা
= ৫ টাকা বা ৫%
১,২৫৫.
প্রশ্ন:
  1. 216
  2. 125
  3. 243
  4. 81
সঠিক উত্তর:
216
উত্তর
সঠিক উত্তর:
216
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
১,২৫৬.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. 64 জন
  2. 72 জন
  3. 20 জন
  4. 68 জন
সঠিক উত্তর:
72 জন
উত্তর
সঠিক উত্তর:
72 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি

১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 4(x - 2) জন = (4x - 8) জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 3x +12 জন

∴ 4x - 8 = 3x +12
⇒ 4x - 3x = 12 + 8
⇒ x = 20

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = {(4 × 20) - 8} জন
= 72 জন
১,২৫৭.
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ৪৮
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা

চিত্র থেকে, ΔAOD -এ ∠AOD = 90° সুতরাং, AOD সমকোণী ত্রিভুজ।
অতিভুজ, AD = 5 সে.মি. ; ফলে, AO = 3 সে.মি. এবং OD = 4 সে.মি.। [∵ 5² = 3² + 4²]
∴ AC = 2×3 = 6 সে.মি. এবং BD = 2×4 = 8 সে.মি.
∴ রম্বসের ক্ষেত্রফল = ½ ×AC×BD
= ½ ×6×8 বর্গ সে.মি.
= ২৪ বর্গ সে.মি.
১,২৫৮.
a + c = 9 এবং a2 + c2 = 45 হলে, a3 + c3 এর মান কত?
  1. 247
  2. 243
  3. 296
  4. 278
সঠিক উত্তর:
243
উত্তর
সঠিক উত্তর:
243
ব্যাখ্যা

প্রশ্ন: a + c = 9 এবং a2 + c2 = 45 হলে, a3 + c3 এর মান কত?

সমাধান:
a2 + c2 = 45
⇒ (a + c)2 - 2ac = 45
⇒ 92 - 2ac = 45
⇒ 81 - 2ac = 45
⇒ - 2ac = 45 - 81
⇒ - 2ac = - 36
∴ ac = 18

এখন,
a3 + c3 = (a + c)3 - 3ac(a + c)
= 93 - 3 × 18 × 9
= 729 - 54 × 9
= 729 - 486
= 243

∴ a3 + c3 এর মান 243 

১,২৫৯.
১ + ২ + ৩ + ............ ধারাটির ১০০ তম পদ কত? 
  1. ১০০
  2. ১০২
  3. ১০১
  4. ১০৩
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ২ + ৩ + ............ ধারাটির ১০০ তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = ১ 
সাধারণ অন্তর, d = ২ - ১ = ১ 
পদসংখ্যা, n = ১০০

ধারাটির n তম পদ = a + (n - ১) d
∴ ধারাটির ১০০ তম পদ = a + (১০০ - ১) d 
= ১ + (৯৯ × ১)
= ১ + ৯৯ 
= ১০০ ।
১,২৬০.
P + 3/P = 5 হলে, P6 - 80P3 = কত?
  1. - 17
  2. 27
  3. - 27
  4. - 20
সঠিক উত্তর:
- 27
উত্তর
সঠিক উত্তর:
- 27
ব্যাখ্যা

প্রশ্ন: P + 3/P = 5 হলে, P6 - 80P3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
P + 3/P = 5
⇒ (P + 3/P)3 = 53
⇒ P3 + (3/P)3 + 3 × P × 3/P × (P + 3/P) = 125
⇒ P3 + (27/P3) + 9 × 5 = 125
⇒ P3 + (27/P3) + 45 = 125
⇒ P3 + (27/P3) = 125 - 45
⇒ P3 + (27/P3) = 80
⇒ P6 + 27 = 80P3
∴ P6 - 80P3 = - 27

১,২৬১.
Z = {u, s, a} হলে, Z এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 7 টি
  2. 12 টি
  3. 14 টি
  4. 17 টি
সঠিক উত্তর:
7 টি
উত্তর
সঠিক উত্তর:
7 টি
ব্যাখ্যা
প্রশ্ন: Z = {u, s, a} হলে, Z এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
• উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

• প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন U = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেটসমূহ {a, b, c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, {c}, ∅
এখানে U উপসেট থেকে প্রাপ্ত উপসেটসমূহের মধ্যে U এর সম সংখ্যক উপাদানসমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেটসমূহ হচ্ছে U এর প্রকৃত উপসেট।

দেওয়া আছে,
Z = {u, s, a} 
উপাদানের সংখ্যা, n = 3

আমরা জানি,
প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7

∴ Z এর প্রকৃত উপসেট 7টি।
১,২৬২.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও - 4 হলে, সমীকরণটি -
  1. x2 - 2x + 8 = 0
  2. x2 - 2x - 8 = 0
  3. x2 + 2x - 8 = 0
  4. x2 + 2x + 8 = 0
সঠিক উত্তর:
x2 + 2x - 8 = 0
উত্তর
সঠিক উত্তর:
x2 + 2x - 8 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও - 4 হলে, সমীকরণটি - 

সমাধান: 
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 3 ও - 5 হলে, সমীকরণটি নিম্নরুপঃ
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0 
বা, x2 - (2 - 4)x + (2 × - 4) = 0
বা, x2 + 2x - 8 = 0
∴ x2 + 2x - 8 = 0
১,২৬৩.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে ১২ এর গুণনিয়ক পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৩
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৬
সঠিক উত্তর:
ঘ) ৫/৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫/৬
ব্যাখ্যা

ছক্কা নিক্ষেপ মোট নমুনা বিন্দু = {১, ২, ৩, ৪, ৫, ৬}
= মোট ৬ টি
১২ এর গুণনিয়ক যা ছক্কায় বিদ্যমান = {১, ২, ৩, ৪, ৬}
= মোট ৫ টি
∴ সম্ভাবনা = ৫/৬

১,২৬৪.
A = {1, 2, 3}, B = {2, 3, 4}, C = {2, 3, 5}, D = {1, 3, 5, 7} হলে (A ∪ B) ∩ (C ∪ D) নিচের কোনটির সমান হবে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: A = {1, 2, 3}, B = {2, 3, 4}, C = {2, 3, 5}, D = {1, 3, 5, 7} হলে (A ∪ B) ∩ (C ∪ D) নিচের কোনটির সমান হবে?

সমাধান:
A = {1, 2, 3}, B = {2, 3, 4}, C = {2, 3, 5}, D = {1, 3, 5, 7}

A ∪ B = {1, 2, 3} ∪ {2, 3, 4}
= {1, 2, 3, 4}

C ∪ D = {2, 3, 5} ∪ {1, 3, 5, 7}
= {1, 2, 3, 5, 7}

∴ (A ∪ B) ∩ (C ∪ D)
= {1, 2, 3, 4} ∩ {1, 2, 3, 5, 7}
= {1, 2, 3}
= A.
১,২৬৫.
সোনালী ব্যাংকে আরিফ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৪ বছরে আসলের ৩/২ অংশ হয়। মুনাফার হার কত?
  1. ৩৭.৫%
  2. ১৫.৫%
  3. ১২%
  4. ১২.৫%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: সোনালী ব্যাংকে আরিফ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৪ বছরে আসলের ৩/২ অংশ হয়। মুনাফার হার কত?

সমাধান:
আসল = P হলে, 
অর্থাৎ, আরিফ সোনালী ব্যাংকে P পরিমাণ টাকা জমা রাখলেন। 

মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল 
বা, I = আসলের ৩/২ অংশ - আসল 
বা, I = P × (৩/২) - P
বা, I = (৩P/২) - P
বা, I = (৩P - ২P)/২
বা, I = P/২

আমরা জানি, 
মুনাফা, I = Pnr/১০০ 
বা, P/২ = (P × ৪ × r)/১০০ 
বা, ১/২ = (৪ × r)/১০০
বা, ১/২ = r/২৫
বা, r = ২৫/২
∴ r = ১২.৫%

অর্থাৎ মুনাফার হার = ১২.৫%

১,২৬৬.
2/x = 8 এবং 3/y = 9 হলে, 1/(y - x) = ?
  1. ক) -12
  2. খ) 12
  3. গ) -(1/12)
  4. ঘ) 1/12
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা

2/x = 8
বা, 2/8 = x
∴ x = 1/4

3/y = 9
বা, 3/9 = y
∴ y = 1/3

∴ y - x
= 1/3 - 1/4
= (4 - 3)/12
= 1/12
∴ 1/(y - x) = 12

১,২৬৭.
ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৫৬° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?
  1. ৭২°
  2. ৬৮°
  3. ৯০°
  4. ৮৮°
সঠিক উত্তর:
৬৮°
উত্তর
সঠিক উত্তর:
৬৮°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৫৬° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?

সমাধান:

চিত্রে, ∠B = ৫৬° এবং AB = AC 
∴ ∠B = ∠C = ৫৬°
আমরা জানি,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°

প্রশ্নমতে,
⇒ ∠A + ∠B + ∠C = ১৮০°
⇒ ∠A + ৫৬° + ৫৬° = ১৮০°
⇒ ∠A + ১১২° = ১৮০°
⇒ ∠A = ১৮০° - ১১২° = ৬৮°
∴ ∠A = ৬৮°

১,২৬৮.
জাহিদ ২৫% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৩ বছরের জন্য ৪০৩২ টাকা এবং মীম ২০% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৩ বছরের জন্য ৮০০০ টাকা ব্যাংকে জমা রাখল। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে?
  1. জাহিদের, ২০৪০ টাকা বেশি আয় হবে।
  2. মীমের, ১৯৮১ টাকা বেশি আয় হবে।
  3. জাহিদের, ২২৯২ টাকা বেশি আয় হবে।
  4. মীমের, ২৭৩৩ টাকা বেশি আয় হবে।
সঠিক উত্তর:
মীমের, ১৯৮১ টাকা বেশি আয় হবে।
উত্তর
সঠিক উত্তর:
মীমের, ১৯৮১ টাকা বেশি আয় হবে।
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ ২৫% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৩ বছরের জন্য ৪০৩২ টাকা এবং মীম ২০% চক্রবৃদ্ধি মুনাফা হারে ৩ বছরের জন্য ৮০০০ টাকা ব্যাংকে জমা রাখল। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে?

সমাধান:
জাহিদের,
মূলধন P = ৪০৩২ টাকা
সুদের হার r=২৫%
= ২৫/১০০
= ১/৪
সময় n = ৩ বছর

চক্রবৃদ্ধি মুনাফা = P (১ + r)n - P
= ৪০৩২ (১ + ১/৪) - ৪০৩২
= (৪০৩২ × ১২৫/৬৪) - ৪০৩২
= ৭৮৭৫ - ৪০৩২
= ৩৮৪৩ টাকা

মীমের,
মূলধন P = ৮০,০০০ টাকা
সুদের হার r=২০%
= ২০/১০০
= ১/৫
সময় n = ৩ বছর

চক্রবৃদ্ধি মুনাফা = P (১ + r)n - P
= ৮০০০ ( ১ + ১/৫ ) - ৮০০০
= (৮০০০ × ২১৬/১২৫) - ৮০০০
= ১৩৮২৪ - ৮০০০
= ৫৮২৪ টাকা

∴ ব্যাংক থেকে মীমের আয় বেশি হবে= (৫৮২৪ - ৩৮৪৩) টাকা
= ১৯৮১ টাকা
১,২৬৯.
একটি সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি কত? 
  1. ক) সাত সমকোণ
  2. খ) আট সমকোণ
  3. গ) দশ সমকোণ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) দশ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) দশ সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি = (2 × 7 - 4) সমকোণ
                                                                = (14 - 4) × 90°
                                                                = 10 × 90°
                                                                

একটি সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি  = দশ সমকোণ
১,২৭০.
(a/b) + (b/a) = 3 হলে (a/b)2 + (b/a)2 এর মান কত?
  1. ক) 11
  2. খ) 9
  3. গ) 7
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b) + (b/a) = 3 হলে (a/b)2 + (b/a)2 এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে,
(a/b) + (b/a) = 3 

(a/b)2 + (b/a)2 = {(a/b) + (b/a)}2 - 2(a/b). (b/a) 
= 32 - 2
= 9 - 2
= 7
১,২৭১.
নিম্নলিখিত কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. 1/3
  2. 3/2
  3. 2/7
  4. 2/3
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা

পূর্ণ সংখ্যা (Integers): 
শূন্য সহ সকল ধনাত্বক ও ঋণাত্বক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। 
যেমন: .............., - 3, - 2, - 1, 0, 1, 2, 3 .......... ইত্যাদি। সাধারণত পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয়। 
অর্থাৎ, Z = {.........., - 3, - 2, - 1, 0, 1, 2, 3 .......... ইত্যাদি} । 

ভগ্নাংশ সংখ্যা (Fractional Number): 
দুইটি পূর্ণ সংখ্যা p ও q যদি সহমৌলিক হয় এবং q ≠ 0, q ≠ 1 হয় তবে p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। 
যেমন: 1/2, 2/3, 5/6,- 5/2 ইত্যাদি। 
p < q হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। 
যেমন: 1/3, 2/3, 2/7, ......... ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং 3/2, 5/3, 7/2, 9/4, ............ ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ। 

মূলদ সংখ্যা (Rational Number): 
দুইটি পূর্ণ সংখ্যা p ও q এবং q ≠ 0 হলে, আকারের সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যার সেটকে সাধারণত Q দ্বারা প্রকাশ করা হয়। 
অর্থাৎ, Q =  {p/q | p,q ∈ Z এবং q ≠ 0, p ও q সহমৌলিক} । 

অমূলদ সংখ্যা (Irrational Number): 
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যার সেটকে সাধারণত Q' দ্বারা প্রকাশ করা হয়। 
যেমন: π, √2, √3, √(5/2) ইত্যাদি অমূলদ সংখ্যা। 

১,২৭২.
০.৫ × ০.০৩ × ০.০১ = কত?
  1. ০.১৫
  2. ০.০১৫
  3. ০.০০১৫
  4. ০.০০০১৫
সঠিক উত্তর:
০.০০০১৫
উত্তর
সঠিক উত্তর:
০.০০০১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ × ০.০৩ × ০.০১ = কত?

সমাধান:
০.৫ × ০.০৩ × ০.০১
= ০.০০০১৫
১,২৭৩.
বৃত্তের দৈর্ঘ্য কে কি বলে?
  1. ক) ব্যাস
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) পরিধি
  4. ঘ) জ্যা
সঠিক উত্তর:
গ) পরিধি
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিধি
ব্যাখ্যা
বৃত্তের দৈর্ঘ্য কে পরিধি বলে।
১,২৭৪.
|x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. - 3
  2. 3
  3. - 7
  4. 7
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
আমরা জানি, |x| ≤ a হলে, -a ≤ x ≤ a

প্রদত্ত অসমতাটি হলো:
|x - 2| ≤ 5
⇒ -5 ≤ x - 2 ≤ 5
⇒ -5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 (প্রতিটি পদের সাথে 2 যোগ করে)
⇒ -3 ≤ x ≤ 7

অসমতাটি থেকে দেখা যায় যে, x এর মান -3 এর সমান বা বড় এবং 7 এর সমান বা ছোট।

∴ x এর সর্বনিম্ন মান - 3

১,২৭৫.
যদি a > b এবং a > c তাহলে কোনটি অবশ্যই 0 থেকে বড় হবে?
  1. ক) (b-c)/(b+c)
  2. খ) (c-b)/(a-b)
  3. গ) (b-c)/(b-a)
  4. ঘ) (b-a)/(c-a)
সঠিক উত্তর:
ঘ) (b-a)/(c-a)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (b-a)/(c-a)
ব্যাখ্যা
a > b বা, 0 > b-a
a > c বা, 0 > c-a
সুতরাং, (b-a)/(c-a) > 0
১,২৭৬.
sin4θ - cos4θ এর মান কত হবে, যদি sin2θ - cos2θ = 3 হয়?
  1. 1
  2. 2
  3. 3
  4. 1/2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: sin4θ - cos4θ এর মান কত হবে, যদি sin2θ - cos2θ = 3 হয়?

সমাধান:
দেওয়া আছে,
sin2θ - cos2θ = 3

sin4θ - cos4θ
= (sin2θ)2 - (cos2θ)2
= (sin2θ + cos2θ)(sin2θ - cos2θ)
= 1 × 3
= 3
১,২৭৭.
চিত্রে ∠ACD = ?
  1. ক) ∠ABD
  2. খ) 90° - ∠BDC
  3. গ) ∠BAC
  4. ঘ) 90° - ∠COD
সঠিক উত্তর:
ক) ∠ABD
উত্তর
সঠিক উত্তর:
ক) ∠ABD
ব্যাখ্যা

একই চাপের (AD) উপর দন্ডায়মান সকল বৃত্তস্থ কোন সমান।

১,২৭৮.
১ ইঞ্চি = কত সে.মি? 
  1. ০.৫৪ সে. মি 
  2. ১.৫৪ সে. মি 
  3. ২.৫৪ সে. মি 
  4. ৫.০৮ সে. মি 
সঠিক উত্তর:
২.৫৪ সে. মি 
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪ সে. মি 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ ইঞ্চি = কত সে.মি? 

সমাধান: 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়),
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)।
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়),
১ কি.মি = ০.৬২ মাইল (প্রায়) এবং
১ মাইল = ১.৬১ কি.মি. (প্রায়)।

১,২৭৯.
নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে ?
  1. ক) 2πr
  2. খ) 4/3πr3
  3. গ) 4πr2
  4. ঘ) πr2
সঠিক উত্তর:
ঘ) πr2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) πr2
ব্যাখ্যা
প্রশ্ন: `নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে ?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ = r

তাহলে, 
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
১,২৮০.
৫২টি তাসের একটি প্যাকেট হতে না দেখে পরপর দুটি কার্ড টানলে দুটিই রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ৩/২২১
  2. ৭/২১৯
  3. ১/২২১
  4. ৫/২২৭
সঠিক উত্তর:
১/২২১
উত্তর
সঠিক উত্তর:
১/২২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট হতে না দেখে পরপর দুটি কার্ড টানলে দুটিই রাজা হওয়ার সম্ভাব্যতা কত?
 
সমাধান:
একটি প্যাকেটে মোট ৫২টি তাস থাকে।
এর মধ্যে রাজার সংখ্যা হলো ৪টি।
সুতরাং, প্রথম কার্ডটি রাজা হওয়ার সম্ভাব্যতা = ৪/৫২ = ১/১৩

আবার,
যেহেতু প্রথম কার্ডটি তোলার পর সেটি প্যাকেটে ফেরত রাখা হয়নি (না দেখে পরপর), তাই এখন প্যাকেটে মোট কার্ড ৫১টি।
এবং রাজার সংখ্যা কমে হয়েছে ৩টি।
সুতরাং, দ্বিতীয় কার্ডটিও রাজা হওয়ার সম্ভাব্যতা = ৩/৫১ = ১/১৭

∴ মোট সম্ভাব্যতা = (প্রথমটি রাজা হওয়ার সম্ভাব্যতা) × (দ্বিতীয়টি রাজা হওয়ার সম্ভাব্যতা)
= (১/১৩) × (১/১৭)
= ১/(১৩ × ১৭)
= ১/২২১

সুতরাং, ৫২টি তাসের প্যাকেট হতে না দেখে পরপর দুটি কার্ড টানলে দুটিই রাজা হওয়ার সম্ভাব্যতা হলো ১/২২১।
১,২৮১.
4x⁴-25x²+36 এর একটি উৎপাদক -
  1. ক) (x+2)
  2. খ) (x-2)
  3. গ) (2x-3)
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা

4x⁴-25x²+36
= (2x²)² - 2.2x.6 + (6)² - x²
= (2x²-6)² - x²
= (2x²-6+x)(2x²-6-x)
= (2x²+4x-3x-6)(2x²-4x+3x-6)
= {2x(x+2) - 3(x+2)}{2x(x-2) + 3(x-2)}
= (x+2)(2x-3)(x-2)(2x+3)

১,২৮২.
x- 4 = 0.0001 হলে, x এর মান কত?
  1. 1
  2. 10
  3. 100
  4. 1000
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
x- 4 = 0.0001
or, 1/x4 = 1/10000
or, x4 = 10000
or, x4 = 104
∴ x = 10
১,২৮৩.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 
  1. ২৪০ লিটার
  2. ২৪০০ লিটার
  3. ২৪০০০ লিটার
  4. ২৪০০০০ লিটার
সঠিক উত্তর:
২৪০০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
চৌবাচ্চার দৈর্ঘ্য = ৩ মিটার = (৩ × ১০০) সে.মি = ৩০০ সে.মি 
চৌবাচ্চার প্রস্থ = ২ মিটার = (২ × ১০০) সে.মি = ২০০ সে.মি 
চৌবাচ্চার গভীরতা = ৪০ সে.মি 

∴ চৌবাচ্চার আয়তন = (৩০০ × ২০০ × ৪০) ঘন সে.মি 
= ২৪০০০০০ ঘন সে.মি 

১০০০ ঘন সে.মি = ১ লিটার 
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা = ২৪০০০০০/১০০০ লিটার 
= ২৪০০ লিটার ।

১,২৮৪.
নিচের কোনটি গুরু অনুপাত?
  1. ৪ : ৭
  2. ৩ : √১৬
  3. ২ : ৫
  4. ৮ : ৩
সঠিক উত্তর:
৮ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৮ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি গুরু অনুপাত?

সমাধান:
লঘু অনুপাত: পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হলে, তাকে লঘু অনুপাত বলে। যেমন: ২ : ৫

গুরু অনুপাত: পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হলে, তাকে গুরু অনুপাত বলে। যেমন: ৮ : ৩
১,২৮৫.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা
log232
= log225
= 5 × log22
= 5 × 1
= 5
১,২৮৬.
a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
  1. ab
  2. b + 2a + 2
  3. a + b + 1
  4. 2a + 4b
সঠিক উত্তর:
2a + 4b
উত্তর
সঠিক উত্তর:
2a + 4b
ব্যাখ্যা

প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

সমাধান:
দেওয়া আছে, a ও b উভয়ই বিজোড় সংখ্যা।

ধরি, a = 1 এবং b = 3 (উভয়ই বিজোড়)

এখন, প্রতিটি অপশনে মান বসাই:

ক) ab = 1 × 3 = 3 (বিজোড়)

খ) b + 2a + 2 = 3 + 2(1) + 2 = 3 + 2 + 2 = 7 (বিজোড়)

গ) a + b + 1 = 1 + 3 + 1 = 5 (বিজোড়)

ঘ) 2a + 4b = 2(1) + 4(3) = 2 + 12 = 14 (জোড়)

∴ সঠিক উত্তর: ঘ) 2a + 4b

১,২৮৭.
কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 হলে, প্রথম পাঁচ পদের গুণফল কত?
  1. 1224
  2. 1024
  3. 1000
  4. 2024
সঠিক উত্তর:
1024
উত্তর
সঠিক উত্তর:
1024
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 হলে, প্রথম পাঁচ পদের গুণফল কত?

সমাধান: 
ধরি,
১ম পদ = a
সাধারণ অনুপাত = r
তৃতীয় পদ, ar2 = 4

প্রথম পাঁচ পদের গুণফল S হলে,
S = a × ar × ar2 × ar3 × ar4
= a5r10
= (ar2)5
= 45
= 1024
∴ প্রথম পাঁচ পদের গুণফল 1024
১,২৮৮.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরের সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ১৫%
  2. ১৬%
  3. ৮%
  4. ১২%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরের সুদে-মূলে ৪ গুণ হবে?

সমাধান: 
ধরি, মূলধন x টাকা 
সুদ = 4x - x টাকা = 3x টাকা 
সময় n = 25 বছর
ধরি, সুদের হার r% 

3x = x × (r/100) × 25 
⇒ 3 = r/4 
∴ r = 12 
১,২৮৯.
a + b = √8 এবং a - b = √6 হলে, 8ab (a2 + b2) = কত? 
  1. 14
  2. 28
  3. 56
  4. 72
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = √8 এবং a - b = √6 হলে, 8ab (a2 + b2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b = √8 
এবং a - b = √6

এখন, 
8ab(a2 + b2
= 4ab × 2(a2 + b2
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2
= {(√8)2 - (√6)2} × {(√8)2 + (√6)2}
= (8 - 6) × (8 + 6) 
= 2 × 14 
= 28

১,২৯০.
(x/3) - (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কত?
  1. - 2
  2. 2
  3. 3
  4. - 3
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: (x/3) - (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কত?

সমাধান:
(x/3) - (x/4) = (x + 1)/6
⇒ (4x - 3x)/12 = (x + 1)/6
⇒ 6x = 12x + 12
⇒ - 6x = 12
∴ x = - 2
১,২৯১.
দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করল। ১ম বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সে.মি.। ২য় বৃত্তের ব্যাসার্ধ কত? 
  1. ক) 6 সে.মি.
  2. খ) 4 সে.মি.
  3. গ) 10 সে.মি.
  4. ঘ) 8 সে.মি.
সঠিক উত্তর:
খ) 4 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করল। ১ম বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সে.মি.। ২য় বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান:
আমরা জানি 
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ  করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের  সমান।

 ১ম বৃত্তের ব্যাসার্ধ r1 = 6 সে. মি.  
২য় বৃত্তের ব্যাসার্ধ r2= ?   

কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব= (r1 +  r2
                                     10 = 6 + r2
                                    10 - 6 = r2
                                         r2 = 4 সে.মি.
১,২৯২.
নিচের কোন শর্তে ax + by + c = 0 ও px + qy + r = 0 সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে?
  1. ক) a/p ≠ b/q
  2. খ) a/p = b/q = c/r
  3. গ) a/q = b/p ≠ c/r
  4. ঘ) a/p = b/q
সঠিক উত্তর:
ক) a/p ≠ b/q
উত্তর
সঠিক উত্তর:
ক) a/p ≠ b/q
ব্যাখ্যা

যদি ক) a/p ≠ b/q হয়, তবে সমীকরণজোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে।
এক্ষেত্রে অন্যন্য সমাধান হবে।
যেমনঃ x-y = 4 এবং x+y = 10 ; সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীলতার কারণ 1/1 ≠ -1/1
(আবার, সমীকরণজোটটির সমাধান (x, y) = (7, 3) যা অন্যন্য)

১,২৯৩.
একটি পাইপ অন্য একটি পাইপের 3 গুণ গতিতে একটি ট্যাংক পূর্ন করতে পারে। যদি দুইটি পাইপ একসাথে খুলে দেয়া হয়, ট্যাংকটি পূর্ন হতে 36 মিনিট লাগে। ধীরগতির পাইপটি কত সময়ে ট্যাংকটি পূর্ন করবে? 
  1. 132 মিনিট
  2. 136 মিনিট
  3. 144 মিনিট 
  4. 72 মিনিট
সঠিক উত্তর:
144 মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
144 মিনিট 
ব্যাখ্যা
ধরি,
ধীর গতির পাইপের সময় লাগে x মিনিট 
দ্রুত গতির পাইপের সময় লাগে x/3 মিনিট 

প্রশ্নমতে,
(1/x) + (3/x) = 1/36 
(1 + 3)/x = 1/36 
4/x = 1/36
x = 36 × 4 
x = 144 মিনিট 
১,২৯৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার 31 গুণ, সংখ্যাটির অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে প্রাপ্ত সংখ্যার 13 গুণের সমান। অংক দুটির যোগফল 12 হলে, সংখ্যাটি কত?
  1. 57
  2. 75
  3. 93
  4. 39
সঠিক উত্তর:
39
উত্তর
সঠিক উত্তর:
39
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার 31 গুণ, সংখ্যাটির অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে প্রাপ্ত সংখ্যার 13 গুণের সমান। অংক দুটির যোগফল 12 হলে, সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = 10x + y

x + y = 12
∴ x = 12 - y .................(1)

প্রশ্নমতে,
(10y + x)31 = (10x + y)13
⇒ 310y + 31x = 130x + 13y
⇒ 310y - 13y = 130x - 31x
⇒ 297y = 99x 
⇒ 297y = 99(12 - y)
⇒ 297y = 1188 - 99y
⇒ 297y + 99y = 1188
⇒ 396y = 1188
∴ y = 3

(1) নং এ y এর মান বসিয়ে পাই,
 x = 12 - y = 12 - 3 = 9

∴ সংখ্যাটি = 10 × 3 + 9
= 39
১,২৯৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে, দৈর্ঘ্য কত?
  1. 5m
  2. 10m
  3. 25m
  4. 50m
সঠিক উত্তর:
50m
উত্তর
সঠিক উত্তর:
50m
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে, দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = w
দৈর্ঘ্য = 5w
ক্ষেত্রফল = 5w × w = 5w2

প্রশ্নমতে,
5w2 = 500
w2 = 100
w = 10m

তাহলে,
দৈর্ঘ্য = 10 × 5 = 50m

∴দৈর্ঘ্য= 50m

১,২৯৬.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ক) ৭৪
  2. খ) ৭২
  3. গ) ৭০
  4. ঘ) ৬৮
সঠিক উত্তর:
গ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান: 
লঘিষ্ঠ সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এবং ৩৬ ল.সা.গু থেকে ২ কম 
এখানে 
১২ = ২ × ২ ×৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
 ১২, ১৮, ২৪ এবং ৩৬ ল.সা.গু = ২ × ২ × ২  × ৩ × ৩ = ৭২

নির্ণেয় সংখ্যাটি = ৭২ - ২ = ৭০ 
১,২৯৭.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

গাণিতিক গড় সমান হতে হলে সংখ্যাত্রয়ীর যোগফল সমান হতে হবে।
∴৬+৮+১০=২৪ 
এবং ৭+৯+ক=২৪ 
বা,ক=৮

১,২৯৮.
যদি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৬ দিন বৃষ্টি হয় তবে, ঐ মাসের যেকোনো দিন বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?
  1. ৬/২৯
  2. ৩/১৪
  3. ২২/২৮
  4. ২৩/২৯
সঠিক উত্তর:
২৩/২৯
উত্তর
সঠিক উত্তর:
২৩/২৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৬ দিন বৃষ্টি হয় তবে, ঐ মাসের যেকোনো দিন বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
২০২৪ সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনের
বৃষ্টি হয়েছে = ৬ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬/২৯

∴ যেকোনো দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - ৬/২৯ = ২৩/২৯
১,২৯৯.
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 741 বর্গমিটার
  2. 714 বর্গমিটার
  3. 624 বর্গমিটার
  4. 1464 বর্গমিটার
সঠিক উত্তর:
741 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
741 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার।

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = 150 × 3 = 450 বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (100 - 3) × 3 = 291 বর্গমিটার
রাস্তার ক্ষেত্রফল = (450 + 291) বর্গমিটার
= 741 বর্গমিটার
১,৩০০.
একটি ফলের ঝুড়িতে ৭টি আম, ৯টি কমলা, ৫টি মাল্টা এবং ৬টি আপেল আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৪
  2. ২/৩
  3. ২/৫
  4. ১/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে ৭টি আম, ৯টি কমলা, ৫টি মাল্টা এবং ৬টি আপেল আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ঝুড়িতে মোট ফল আছে = ৭ + ৯ + ৫ + ৬ = ২৭ টি
কমলা আছে = ৯ টি
∴ দৈবভাবে একটি ফল নেওয়া হলে, ফলটি কমলা হওয়ার সম্ভাবনা = ৯/২৭
= ১/৩

∴ ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= ২/৩