বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১২২ / ৪৭৫ · ১২,১০১১২,২০০ / ৪৭,৮৩৩

১২,১০১.
৪ + ৬ + ৮ + ...... + ৬০ ধারাটির পদসংখ্যা কত?  
  1. ২৬ 
  2. ২৮ 
  3. ২৯ 
  4. ৩১ 
সঠিক উত্তর:
২৯ 
উত্তর
সঠিক উত্তর:
২৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ + ৬ + ৮ + ...... + ৬০ ধারাটির পদসংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারার প্রথম পদ, a = ৪ 
শেষ পদ = ৬০ 
সাধারণ অন্তর, d = (৬ - ৪) = ২

আমরা জানি, 
পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১ 
= {(৬০ - ৪)/ ২} + ১ 
= (৫৬/২) + ১ 
= ২৮ + ১ 
= ২৯ । 

১২,১০২.
১৫০ এর ২০% এর ২৫% = কত?
  1. ৭.৫
  2. ১৫
  3. ১২.৫
সঠিক উত্তর:
৭.৫
উত্তর
সঠিক উত্তর:
৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ এর ২০% এর ২৫% = কত?

সমাধান:
১৫০ এর ২০% এর ২৫% = ১৫০ × (২০/১০০) × (২৫/১০০)
= ১৫০ × (১/৫) × (১/৪)
= ৩০ × (১/৪)
= ৭.৫
১২,১০৩.
যদি (2/3)2x - 1 × (3/2)x + 2 = (2/3)- 3 হয়, তাহলে x এর মান কত?
  1. 0
  2. 3
  3. -3
  4. 6
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (2/3)2x - 1 × (3/2)x + 2 = (2/3)- 3 হয়, তাহলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
(2/3)2x - 1 × (3/2)x + 2 = (2/3)- 3
⇒ (2/3)2x - 1 × (2/3) - (x + 2) = (2/3)- 3
⇒ 2x - 1 - x - 2 = - 3
⇒ x - 3 = - 3
⇒ x = 0

১২,১০৪.
FREEDOM শব্দটির বর্ণগুলো কত উপায়ে পুনর্বিন্যাস করা যায়?
  1. ক) 2519
  2. খ) 2520
  3. গ) 2521
  4. ঘ) 2522
সঠিক উত্তর:
ক) 2519
উত্তর
সঠিক উত্তর:
ক) 2519
ব্যাখ্যা

FREEDOM শব্দটিতে 7টি বর্ণ আছে যাদের 2টি E.
∴ সবগুলো বর্ণ নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা = 7!/2! = 2520
∴ পুনর্বিন্যাস সংখ্যা = 2520 - 1 = 2519

১২,১০৫.
12x2yz2 এবং 15xy2z2 এর ল.সা.গু কত?
  1. 27x4y3z4
  2. 15x2y2z2
  3. 60x2y2z2
  4. 3xyz
সঠিক উত্তর:
60x2y2z2
উত্তর
সঠিক উত্তর:
60x2y2z2
ব্যাখ্যা
প্রশ্ন: 12x2yz2 এবং 15xy2z2 এর ল.সা.গু কত?

সমাধান:
12x2yz2 = 3 × 2 × 2 × x × x × y × z × z
15xy2z2 = 3 × 5 × x × y × y × z × z

∴ ল.সা.গু = 3 × 5 × 2 × 2 × x × x × y × y × z × z
= 60x2y2z2
১২,১০৬.
2x + y = 7 এবং 3x + y = 11 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
  1. ক) (4, - 1)
  2. খ) (5, - 3)
  3. গ) (2, 3)
  4. ঘ) (6, - 5)
সঠিক উত্তর:
ক) (4, - 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (4, - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 7 এবং 3x + y = 11 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

সমাধান:
 2x + y = 7 ...............(1)
3x + y = 11................(2)

(2) - (1) ⇒
3x  + y - 2x - y = 11 - 7
x = 4

(1) ⇒
4 × 2 + y = 7
8 + y = 7
y = 7 - 8
y =  - 1 

নির্ণেয় সমাধান (x, y) = (4, - 1)
১২,১০৭.
A = {1, 3, 5, 7} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 16টি
  2. খ) 14টি
  3. গ) 15টি
  4. ঘ) 17টি
সঠিক উত্তর:
গ) 15টি
উত্তর
সঠিক উত্তর:
গ) 15টি
ব্যাখ্যা
আমরা জানি 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n-1 এবং উপসেট = 2n

A সেটের উপাদান সংখ্যা = 4 
A সেটের  প্রকৃত উপসেটের সংখ্যা = 2­4 - 1
                                     = 16 - 1 
                                     = 15
১২,১০৮.
সুজন একা একটি কাজ ৬ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
  1. ক) ২০ মিনিট
  2. খ) ৪০ মিনিট
  3. গ) ৬০ মিনিট
  4. ঘ) ৮০ মিনিট
সঠিক উত্তর:
ঘ) ৮০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: সুজন একা একটি কাজ ৬ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?

সমাধান:
সুজন ১ দিনে কাজ করে ১/৬ অংশ
বিজন ১ দিনে কাজ করে ১/৫ অংশ

সুজন ও বিজন একসাথে কাজ করে = (১/৬ + ১/৫) অংশ = ১১/৩০ অংশ
তারা একত্রে ১ ঘণ্টায় করে ১১/৩০অংশ
তারা একত্রে ২ ঘণ্টায় করে (১১ × ২)/৩০ অংশ = ২২/৩০ অংশ

কাজ বাকি থাকে = (১ - ২২/৩০) অংশ = ৮/৩০ অংশ

বিজন ১/৫ অংশ কাজ করে ১ ঘণ্টায়
বিজন ১ অংশ কাজ করে (১ × ৫) ঘণ্টায়
বিজন ৮/৩০ অংশ কাজ করে ৫ × ৮/৩০ ঘণ্টায়
= ৪/৩ ঘণ্টায়
= (৪/৩) × ৬০
= ৮০ মিনিট
১২,১০৯.
সমকেন্দ্রিক দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে ১৬ সে.মি. ও ১২ সে.মি.। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত ?
  1. ৮৭.৯৬ বর্গ সেন্টিমিটার (প্রায়)
  2. ৭৪.৪৮ বর্গ সেন্টিমিটার (প্রায়)
  3. ৭৯.৬৪ বর্গ সেন্টিমিটার (প্রায়)
  4. ৭৮.৯৮ বর্গ সেন্টিমিটার (প্রায়)
  5. ৭৫.৫৫ বর্গ সেন্টিমিটার (প্রায়)
সঠিক উত্তর:
৮৭.৯৬ বর্গ সেন্টিমিটার (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
৮৭.৯৬ বর্গ সেন্টিমিটার (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: সমকেন্দ্রিক দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে ১৬ সে.মি. ও ১২ সে.মি.। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত ?

সমাধান: 

দেওয়া আছে,
সমকেন্দ্রিক দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে ১৬ সে.মি. ও ১২ সে.মি.

∴ বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ r=  ১৬/২ সে.মি. 
= ৮ সেমি
∴ বৃহত্তর বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল = πr² বর্গ সেন্টিমিটার 
= ৩.১৪১৬ × ৮ বর্গ সেন্টিমিটার 
= ২০১.০৬২৪ বর্গ সেন্টিমিটার

∴ ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ r1 = ১২/২ সে.মি.
= ৬ সেমি
∴ ক্ষুদ্রতর বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল = πr1² বর্গ সেন্টিমিটার 
= ৩.১৪১৬ × ৬ বর্গ সেন্টিমিটার
= ১১৩.০৯৭৬ বর্গ সেন্টিমিটার

∴ বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল = (২০১.০৬২৪ - ১১৩.০৯৭৬) বর্গ সেন্টিমিটার (প্রায়)
= ৮৭.৯৬৪৮ বর্গ সেন্টিমিটার (প্রায়)
১২,১১০.
২২০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ২২ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করলে ৯৮০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ২ মিনিট
  2. ২ মিনিট ২০ সেকেন্ড
  3. ৩ মিনিট
  4. ৩ মিনিট ১২ সেকেন্ড
সঠিক উত্তর:
২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ২২০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ২২ সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করলে ৯৮০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেনটির গতিবেগ = ২২০/২২ = ১০ মিটার/সেকেন্ড 
প্লাটফর্ম অতিক্রমের ক্ষেত্রে ট্রেনটি অতিক্রম করে (৯৮০ + ২২০) মিটার = ১২০০ মিটার

ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে 
ট্রেনটি ১২০০ মিটার অতিক্রম করে = ১২০০/১০ সেকেন্ডে 
= ১২০ সেকেন্ডে
= ২ মিনিটে
১২,১১১.
কোন সম্পর্কটি ভুল?
  1. ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
  2. ১ মাইল = ২.৬ কিলোমিটার
  3. ১ গজ = ০.৯১৪৪ মিটার
  4. ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
সঠিক উত্তর:
১ মাইল = ২.৬ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১ মাইল = ২.৬ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সম্পর্কটি ভুল?

সমাধান:
১ মাইল = ১.৬ কিলোমিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ গজ = ০.৯১৪৪ মিটার
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১২,১১২.
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 576 সে.মি. এবং প্রত্যেক সমান বাহু ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 15,480 বর্গ সে.মি.
  2. 15,448 বর্গ সে.মি.
  3. 15,552 বর্গ সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
15,552 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
15,552 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 576 সে.মি. এবং প্রত্যেক সমান বাহু ভূমির 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ভূমি = 6x সে.মি. হলে,
সমান বাহু দুটি হবে = 6x × (5/6) = 5x
∴ পরিসিমা = 6x + 5x + 5x = 16x

প্রশ্নমতে,
⇒ 16x =  576
∴ x = 36

∴ ভূমি = (6 × 36) = 216 সে.মি.
এখন, সমান বাহু দুটির প্রতিটি হবে = (5 × 36) = 180 সে.মি.

∴ ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) [এখানে, b = ভূমি; a = সমান বাহু]
= (216/4) × √{4 · (180)2 - (216)2}
= 54 × √(12960 - 46656)
=  54 × 288
= 15,552 বর্গ সে.মি.
১২,১১৩.
যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x - y = কত?
  1. - 8
  2. 5
  3. - 3
  4. 4
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x - y = কত?

সমাধান:
5xy + 28x - 2 = 0
বা, 5x(- 4) + 28x - 2 = 0   [ y = - 4 ]
বা, - 20x + 28x - 2 = 0
বা, 8x - 2 = 0
বা, 8x = 2
বা, x = 2/8
∴ x = 1/4

∴ 4x - y = 4(1/4) - (- 4)
= 1 + 4
= 5

১২,১১৪.
8Pr = 336 হলে, r এর মান কত?
  1. 3
  2. 6
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: 8Pr = 336 হলে, r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
8Pr = 336
⇒ 8!/(8 - r)! = 6 × 7 × 8
⇒ (8 - r)! × 6 × 7 × 8 = 8!
⇒ (8 - r)! = (8 × 7 × 6 × 5!)/(6 × 7 × 8)
⇒ (8 - r)! = 5!
⇒ (8 - r) = 5
⇒ r = 8 - 5
∴ r = 3

১২,১১৫.
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান কত?
  1. ক) 60⁰
  2. খ) 180⁰
  3. গ) 90⁰
  4. ঘ) 120⁰
সঠিক উত্তর:
ঘ) 120⁰
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 120⁰
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60⁰
এবং ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।
সুতরাং,
 সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে 60⁰ + 60⁰ = 120⁰

১২,১১৬.
সুষম বহুভুজের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) প্রতিটি কোণ পরস্পর সমান।
  2. খ) প্রতিটি বাহু পরস্পর সমান।
  3. গ) ক + খ
  4. ঘ) কোণগুলো সমান নয় কিন্তু বাহুগুলো সমান।
সঠিক উত্তর:
গ) ক + খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক + খ
ব্যাখ্যা
সুষম বহুভুজের প্রত্যেকটি বাহু এবং কোণ সমান হয়।
১২,১১৭.
যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. 3n + 2 
  2. n + 1 
  3. 2n + 1 
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
2n + 1 
উত্তর
সঠিক উত্তর:
2n + 1 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
যেহেতু n একটি স্বাভাবিক সংখ্যা, সুতরাং 2n অবশ্যই জোড় স্বাভাবিক সংখ্যা হবে। 

∴ 2n + 1 হবে বিজোড় পূর্ণসংখ্যা। 

উদাহরণ:
2 × 3 + 1 = 6 + 1 = 7
2 × 4 + 1 = 8 + 1 = 9

১২,১১৮.
৫ + ১১ + ১৭ + ২৩ +................... ধারাটির প্রথম ২২ টি পদের সমষ্টি কত?
  1. ১৬৬০ 
  2. ১৩২৪ 
  3. ১৭৫৬ 
  4. ১৪৯৬
সঠিক উত্তর:
১৪৯৬
উত্তর
সঠিক উত্তর:
১৪৯৬
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ + ১১ + ১৭ + ২৩ +................... ধারাটির প্রথম ২২ টি পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ, a = ৫
সাধারন অন্তর, d = ৬
n = ২২ 

∴ ধারাটির প্রথম ২২ পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
= (২২/২){২ × ৫ + (২২ - ১)৬}
= ১১ × (১০ + ২১ × ৬)
= ১১ × (১০ + ১২৬)
= ১১ × ১৩৬
= ১৪৯৬ 

সুতরাং, ধারাটির প্রথম ২২ টি পদের সমষ্টি ১৪৯৬

১২,১১৯.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২০ সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত?
  1. ক) 5/7
  2. খ) 1
  3. গ) 1/7
  4. ঘ) 2/7
সঠিক উত্তর:
ঘ) 2/7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/7
ব্যাখ্যা
শনিবার বৃষ্টি না হবার সম্ভাবনা = 1 - 5/7 = 2/7
১২,১২০.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) -২
  4. ঘ) -১
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি x
অর্থাৎ, x + 1/x = 2
এখানে, অংক সহজে করার জন্য, অপশন থেকে x এর মান বসিয়ে দেখা যেতে পারে।
x = -1 হলে x + 1/x ≠ 2
x = 1 হলে x + 1/x = 2
x = 2 হলে x + 1/x ≠ 2
x = -1/2 হলে x + 1/x ≠ 2
সুতরাং, সঠিক উত্তর হবে 1

১২,১২১.
দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য ২ এবং গুনফল ২৪ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা

ধরি ক্ষুদ্রতম সংখ্যা ‘ক’
বৃহত্তম সংখ্যা ‘ক+২’
ক×(ক+২)=২৪
+২ক=২৪
+২ক-২৪=০
(ক+৬)(ক-৪)=০
ক=৪;-৬

১২,১২২.
যদি 5 × nP3 = 4 × (n + 1)P3, n এর মান কত?
  1. 14
  2. 18
  3. 22
  4. 26
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5 × nP3 = 4 × (n + 1)P3, n এর মান কত?

সমাধান:
5 × nP3 = 4 × (n + 1)P3
5 × n × (n - 1) × (n - 2) = 4 × (n + 1) × n × (n - 1)
Or, 5(n - 2) = 4(n + 1)
Or, 5n - 10 = 4n + 4
Or, 5n - 4n = 4 + 10
∴ n = 14
১২,১২৩.
a4 - 2a2 + 1 = 0 হলে a এর মান কত?
  1. 0
  2. 2
  3. 1
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: a4 - 2a2 + 1 = 0 হলে a এর মান কত?

সমাধান:
a4 - 2a2 + 1 = 0
⇒ (a2)2 - 2.a2.1 + 12 = 0
⇒ (a2 - 1)2 = 0
⇒ a2 - 1 = 0
⇒ a2 = 1
∴ a = 1

১২,১২৪.
একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ক্ষেত্রফল ৪৮ বর্গ সে.মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৮ সে.মি.
  2. ৪ সে.মি.
  3. ৫ সে.মি.
  4. ১০ সে.মি.
সঠিক উত্তর:
৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ক্ষেত্রফল ৪৮ বর্গ সে.মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
অপর কর্ণের দৈর্ঘ্য = a সে.মি.

আমরা জানি,
∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
বা, ৪৮ = (১/২) × a × ১২
বা, ৬a = ৪৮
∴ a = ৮

∴ অপর কর্ণের দৈর্ঘ্য = ৮ সে.মি.

১২,১২৫.
৩৩ থেকে ৮৫ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
  1. ৪৬
  2. ৩৫
  3. ৪৮
  4. ৫৫
সঠিক উত্তর:
৪৬
উত্তর
সঠিক উত্তর:
৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৩ থেকে ৮৫ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?

সমাধান:
৩৩ থেকে ৮৫ এর মধ্যবর্তী,
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৩৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৮৩

∴ পার্থক্য = ৮৩ - ৩৭ = ৪৬
১২,১২৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৯৫
  2. খ) ১৪৩
  3. গ) ১৭১
  4. ঘ) ২৪৩
সঠিক উত্তর:
খ) ১৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪৩
ব্যাখ্যা

সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ১ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪
∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ১ = ১৪৩

১২,১২৭.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৬ গুণ। সংখ্যা দুটির গুণফল ১০১৪ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৭৮
  2. ৯১
  3. ৫২
  4. ৬০
সঠিক উত্তর:
৭৮
উত্তর
সঠিক উত্তর:
৭৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৬ গুণ। সংখ্যা দুটির গুণফল ১০১৪ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৬ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
৬ক × ক = ১০১৪
⇒ ৬ক = ১০১৪
⇒ ক = ১৬৯
∴ ক = ১৩

∴ তাদের ল.সা.গু = ৬ × ১৩ = ৭৮
১২,১২৮.
১৫%, ১২% এর দুইটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?
  1. ৩৫.০%
  2. ২৭.০%
  3. ২০.২%
  4. ২৫.২%
সঠিক উত্তর:
২৫.২%
উত্তর
সঠিক উত্তর:
২৫.২%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫%, ১২% এর দুইটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?

সমাধান:
শুরুর মূল্য = ১০০ টাকা 

১৫% ছাড়ে
১ম মূল্য = ১০০ - ১০০ এর ১৫%
= ১০০ - ১০০ এর ১৫/১০০
= ১০০ - ১৫
= ৮৫

১২% ছাড়ে
২য় মূল্য = ৮৫ - ৮৫ এর ১২%
= ৮৫ - ৮৫ এর ১২/১০০
= ৮৫ - ১০.২
= ৭৪.৮

মোট ছাড় = ১০০ - ৭৪.৮
= ২৫.২

একক ডিসকাউন্ট ২৫.২% হলে ১৫%, ১২% এর দুইটি ধারাবাহিক ডিসকাউন্ট এর সমান ।
১২,১২৯.
কোনো পরীক্ষায় কৃতকার্য হতে ৬টি বিষয়ের প্রত্যেকটিতে নূন্যতম নাম্বার পেতে হয়। একজন পরীক্ষার্থী কত প্রকারে অকৃতকার্য হতে পারে?
  1. ক) ৬১
  2. খ) ৬৩
  3. গ) ৬৫
  4. ঘ) ৬২
সঠিক উত্তর:
খ) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৩
ব্যাখ্যা
একজন ছাত্র ১টি বিষয়ে, ২টি বিষয়ে, ৩টি বিষয়ে, ৪টি বিষয়ে, ৫টি বিষয়ে বা ৬টি বিষয়ে নূন্যতম নম্বর না পেলে অকৃতকার্য হবে।

∴ অকৃতকার্য হবার মোট উপায় = c×c×c×c×c×c
= ৬+১৫+২০+১৫+৬+১
= ৬৩।
১২,১৩০.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 55° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত? 
  1. ক) 55°
  2. খ) 90°
  3. গ) 155°
  4. ঘ) 145°
সঠিক উত্তর:
ঘ) 145°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 145°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 55° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত? 

সমাধান: 

 
গুরুত্বপূর্ণ  কিছু অনুসিদ্ধান্ত: 
১। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
২। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর । 
ΔABC এ 
∠ACD = ∠BAC + ∠ABC
           = 55° + 90°
           = 145°
১২,১৩১.
একটি বৃত্তের পরিধি 42π। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গের পরিসীমা কত?
  1. 88
  2. 42√2
  3. 84√2
  4. 128
সঠিক উত্তর:
84√2
উত্তর
সঠিক উত্তর:
84√2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 42π। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে, 
বৃত্তের পরিধি, 2πr = 42π
r = 42π/2π
⇒ r = 21

∴ বৃত্তের ব্যাস d = 2r
= 2 × 21
= 42

ধরি, বর্গের বাহু a এবং বর্গের কর্ণ = বৃত্তের ব্যাস।
d = a√2
⇒ a = d/√2
⇒ a = 42/√2
⇒ a = (42 × √2)/(√2 × √2)
⇒ a = (42 × √2)/2
∴ a = 21√2

∴ বর্গের পরিধি, 4a = 21√2 × 4
= 84√2

∴ বর্গের পরিধি 84√2

১২,১৩২.
রুমির বয়স তুলির বয়সের 1/2 অংশ। লিনা তুলির চেয়ে 3 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 25 বছর হলে, লিনার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।
  1. লিনার বয়স ≤ 9 বছর
  2. লিনার বয়স ≤ 10 বছর
  3. লিনার বয়স ≥ 12 বছর
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রুমির বয়স তুলির বয়সের 1/2 অংশ। লিনা তুলির চেয়ে 3 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 25 বছর হলে, লিনার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।

সমাধান:
ধরি, তুলির বয়স x বছর
রুমির বয়স x/2 বছর
লিনার বয়স x + 3 বছর

প্রশ্নমতে,
x + x + 3 + (x/2) ≤ 25
⇒ 2x + (x/2) ≤ 25 - 3
⇒ (4x + x)/2 ≤ 22
⇒ 5x ≤ 22 × 2
⇒ x ≤ 44/5
⇒ x ≤ 8.8 (পূর্ণ সংখ্যায়)
⇒ x + 3 ≤ 8.8 + 3
∴ x + 3 ≤ 11.8
অতএব, লিনার বয়স ≤ 11.8 বছর
১২,১৩৩.
৫০ এর ৬% কত? 
  1. ক) ৩০০
  2. খ) ৩০
  3. গ) ৩
  4. ঘ) ০.০৩
সঠিক উত্তর:
গ) ৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এর ৬% কত? 

সমাধান: 
৫০ এর ৬% 
= ৫০ এর ৬/১০০
= ৩
১২,১৩৪.
xm=y, yn=z এবং zp=x হলে mnp = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x
  4. ঘ) xyz
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
xm = y
বা, (zp)m = y
বা, zpm = y
বা, (yn)pm = y
বা, ymnp = y
∴ mnp = 1
১২,১৩৫.
x2 - 10xy - 11y2 -এর উৎপাদক কোনটি?
  1. ক) (x - y) (x + 11y)
  2. খ) (x - 11y) (x + y)
  3. গ) (x + 4y) (x - 5y)
  4. ঘ) (x + 5y) (x - 4y)
সঠিক উত্তর:
খ) (x - 11y) (x + y)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x - 11y) (x + y)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 10xy - 11y2 -এর উৎপাদক কোনটি?

সমাধান
x2 - 10xy - 11y2
= x2 - 11xy + xy - 11y2
= x (x - 11y) + y (x - 11y) 
= (x - 11y) (x + y) 
১২,১৩৬.
৩ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে একজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?
  1. ১২
  2. ১৮
  3. ২৪
  4. ৩২
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে একজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?

সমাধান:
৩ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে একজন বালক ও দুইজন বালিকা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৩ × ৬
= ১৮ উপায়ে
১২,১৩৭.
৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত? 
  1. ১২
  2. ১৪
  3. ১৮
  4. ২১
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত? 

সমাধান: 
১ম রাশি/ ২য় রাশি = ৩য় রাশি/ ৪র্থ রাশি 
⇒ ৩/৬ = ৭/৪র্থ রাশি 
⇒ ৪র্থ রাশি = (৭ × ৬)/৩
= ১৪ 

অতএব, চতুর্থ সমানুপাতী ১৪। 
১২,১৩৮.
তিনটি সংখ্যার অনুপাত ৮ : ৩ : ২ এবং ল.সা.গু ৯৬ হলে তাদের গ.সা.গু কত?
  1. ১৫
  2. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৮ : ৩ : ২ এবং ল.সা.গু ৯৬ হলে তাদের গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু = ৯৬

ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ৮ক, ৩ক এবং ২ক

এখন,
৮ক, ৩ক এবং ২ক এর গ.সা.গু = ক
৮ক, ৩ক এবং ২ক এর ল.সা.গু = ২৪ক

প্রশ্নমতে,
⇒ ২৪ক = ৯৬
⇒ ক = ৯৬/২৪
∴ ক = ৪

∴নির্ণেয় গ.সা.গু = ৪
 
 
১২,১৩৯.
যদি 3x + 3x + 3x = 3n হয় তবে, n এর প্রেক্ষিতে x এর মান কত?
  1. n + 1
  2. n + 2
  3. n - 1
  4. n - 2
সঠিক উত্তর:
n - 1
উত্তর
সঠিক উত্তর:
n - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x + 3x + 3x = 3n হয় তবে, n এর প্রেক্ষিতে x এর মান কত?

সমাধান:
3x + 3x + 3x =3n
3x(1 + 1 + 1) = 3n
3x.3 = 3n
3x + 1 = 3n
x + 1 = n
x = n - 1
১২,১৪০.
√- 3 × √- 3  = কত?
  1. ক) 3
  2. খ) - 9
  3. গ) 9
  4. ঘ) - 3
সঠিক উত্তর:
ঘ) - 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন: √- 3 × √- 3  = কত?

সমাধান: 
√- 3 × √- 3
= √(3i2) × √(3i2) [i2 = - 1]
= i√3 × i√3
= i2√(3 × 3)
= (- 1)√9
= (- 1) × 3
= - 3
১২,১৪১.
125(√5)2x = 1 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) -4
  3. গ) 4
  4. ঘ) -3
সঠিক উত্তর:
ঘ) -3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -3
ব্যাখ্যা

125(√5)2x = 1
বা, (√5)2x = 1/125
বা, (√5)2x = 1/(5×5×5)
বা, (√5)2x = 1/(√5)6
বা, (√5)2x = (√5)-6
বা, 2x = -6
বা, x = -3

১২,১৪২.
যদি x + y = 8 এবং 2x2 + 2y2 = 68 হয়, তাহলে x - y এর মান কত?
  1. 3
  2. 8
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = 8 এবং 2x2 + 2y2 = 68 হয়, তাহলে x - y এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 8
2x2 + 2y2 = 68
x - y = ?

আমরা জানি,
2x2 + 2y2 = (x + y)2+ (x - y)2
(x - y)2 = 2(x2 + y2) - (x + y)2
= 68 - (8)2
= 4
∴ (x - y) = 2
১২,১৪৩.
12 + 17 + 22 + 27 + …...+ 207 = কত? 
  1. 4350
  2. 4400
  3. 4380
  4. 4410
সঠিক উত্তর:
4380
উত্তর
সঠিক উত্তর:
4380
ব্যাখ্যা

প্রশ্ন: 12 + 17 + 22 + 27 + …...+ 207 = কত? 

সমাধান:
এটি একটি সমান্তর ধারা। যার, 
প্রথম পদ, a = 12
সাধারণ অন্তর, d = 17 - 12 = 5

আমরা জানি,
n-তম পদ, an = a + (n - 1)d 
⇒ 12 + (n - 1)5 = 207
⇒ (n - 1)5 = 207 - 12
⇒ (n - 1)5 = 195
⇒ n - 1 = 195/5
⇒ n - 1 = 39
⇒ n = 39 + 1
∴ n = 40

আমরা জানি, 
সমান্তর ধারার সমষ্টি, Sn = (n/2) × (প্রথম পদ + শেষ পদ)
S40 = (40/2) × (12 + 207)
= 20 × 219
= 4380

১২,১৪৪.
একটি সমকোণী ত্রিভুজে, tan⁡θ =?
  1. ভূমি/লম্ব
  2. লম্ব/ভূমি
  3. অতিভুজ/ভূমি
  4. লম্ব/অতিভুজ
সঠিক উত্তর:
লম্ব/ভূমি
উত্তর
সঠিক উত্তর:
লম্ব/ভূমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজে, tan⁡θ =?

সমাধান:

sinθ = লম্ব/অতিভুজ
cosθ = ভূমি/অতিভুজ
tanθ = লম্ব/ভূমি
cotθ = ভূমি/লম্ব
secθ = অতিভুজ/ভূমি
cosecθ = অতিভুজ/লম্ব
১২,১৪৫.
মাতা ও দুই সন্তানের বয়সের গড় ২৮ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে মাতার বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৪৪ বছর
  3. ৫২ বছর
  4. ৫৬ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও দুই সন্তানের বয়সের গড় ২৮ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে মাতার বয়স কত?

সমাধান:
মাতা ও দুই সন্তানের মোট বয়স = (৩ × ২৮) বছর
= ৮৪ বছর
দুই সন্তানের মোট বয়স = (২ × ২২) বছর
= ৪৪ বছর 
∴ মাতার বয়স (৮৪ – ৪৪) বছর = ৪০ বছর

১২,১৪৬.
একটি সাইকেল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬৬০ টাকা বেশি হলে ১৪% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত হবে?
  1. ২২০০ টাকা
  2. ২৭৫০ টাকা
  3. ১৭৫০ টাকা
  4. ২৫০০ টাকা
সঠিক উত্তর:
২৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাইকেল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬৬০ টাকা বেশি হলে ১৪% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
সাইকেলটির ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা
১৪% লাভে বিক্রয়মূল্য (১০০ + ১৪) = ১১৪ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = (১১৪ - ৯০) = ২৪ টাকা

বিক্রয়মূল্য ২৪ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ২৪ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/২৪) টাকা
বিক্রয়মূল্য ৬৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/২৪) × ৬৬০ টাকা
= ২৭৫০ টাকা

১২,১৪৭.
OXFORD শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণ গুলো একত্রে থাকবে?
  1. ক) 60
  2. খ) 120
  3. গ) 360
  4. ঘ) 240
সঠিক উত্তর:
খ) 120
উত্তর
সঠিক উত্তর:
খ) 120
ব্যাখ্যা

মোট অক্ষর 6 টি যাদের মধ্যে 2 টি O অর্থাৎ স্বরবর্ন বাকী 4 টি ব্যাঞ্জনবর্ণ
∴ সাজানোর উপায় 5! = 120

১২,১৪৮.
2 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 4π - 8
  2. 4π + 8
  3. 2π - 4
  4. 2π + 4
সঠিক উত্তর:
4π - 8
উত্তর
সঠিক উত্তর:
4π - 8
ব্যাখ্যা
প্রশ্ন: 2 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের বহিঃস্থ এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:

মনেকরি
বৃত্তের ব্যাসার্ধ r = 2 সে.মি
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π × 22 বর্গ সে.মি
=4π বর্গ সে.মি
আবার
ABCD এ AC = 4 সে.মি.

আমরা জানি
AC2 = AB2 + BC2
⇒ AB2 + AB2 = AC2
⇒ 2AB2 = 42
⇒ 2AB2 =16
∴ AB2 = 8

বর্গক্ষেত্রের বহিঃস্থ এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল = 4π - 8 বর্গ সে.মি
১২,১৪৯.
এক ব্যক্তি তার দৈনিক আয়ের ৩/৭ অংশ ব্যয় করার পরে  দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার দৈনিক আয় কত?
  1. ক) ১০৫০ টাকা 
  2. খ) ১২৫০ টাকা 
  3. গ) ১৫৫০ টাকা 
  4. ঘ) ১৭৫০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ১৭৫০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭৫০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার দৈনিক আয়ের ৩/৭ অংশ ব্যয় করার পরে  দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার দৈনিক আয় কত?

সমাধান:
ধরি, ব্যক্তির দৈনিক আয় ক টাকা

ব্যয় করেন = ক এর ৩/৭ অংশ
= ৩ক/৭ টাকা

অবশিষ্ট থাকে = ক - (৩ক/৭)
= (৭ক - ৩ক)/৭
= ৪ক/৭ 

প্রশ্নমতে,
৪ক/৭ = ১০০০
⇒ ৪ক = ৭ × ১০০০
⇒ ক = (৭ × ১০০০)/৪
= ১৭৫০ টাকা 


১২,১৫০.
একটি রম্বসের ক্ষেত্রফল 22 বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. 32 বর্গ সে.মি.
  2. 42 বর্গ সে.মি.
  3. 44 বর্গ সে.মি.
  4. 48 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
44 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
44 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 22 বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
∴ কর্ণদ্বয়ের গুণফল = 2 × রম্বসের ক্ষেত্রফল
= (2 × 22) বর্গ সে.মি.
= 44 বর্গ সে.মি.
১২,১৫১.
X = {a, b, c}, Y = {c, d} এবং Z = X ∩ Y হলে, Z × Y = কত? 
  1. {(a, c), (b, d)}
  2. {(c, c), (c, d)}
  3. {(a, d), (b, c), (b, d), (d, d)}
  4. {(b, b), (c, c)}
সঠিক উত্তর:
{(c, c), (c, d)}
উত্তর
সঠিক উত্তর:
{(c, c), (c, d)}
ব্যাখ্যা

প্রশ্ন: X = {a, b, c}, Y = {c, d} এবং Z = X ∩ Y হলে, Z × Y = কত? 

সমাধান:
দেওয়া আছে,
X = {a, b, c}
Y = {c, d}

Z = X ∩ Y = {a, b, c} ∩ {c, d}
∴ Z = {c}

এখন,
Z × Y = {c} × {c, d}
∴ Z × Y = {(c, c), (c, d)}

১২,১৫২.
12x2 - 38x + 20 এর উৎপাদক নয় কোনটি?
  1. 2
  2. 2x - 5
  3. 3x - 2
  4. 2x - 3
সঠিক উত্তর:
2x - 3
উত্তর
সঠিক উত্তর:
2x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 12x2 - 38x + 20 এর উৎপাদক নয় কোনটি?

সমাধান: 
12x2 - 38x + 20
= 2(6x2 - 19x + 10)
= 2(6x2 - 15x - 4x + 10)
= 2{3x(2x - 5) - 2(2x - 5)}
= 2(2x - 5)(3x - 2)

∴ 12x2 − 38x + 20 এর উৎপাদক গুলো হচ্ছে 2, 2x - 5, 3x - 2
∴ 2x - 3, 12x2 - 38x + 20  এর উৎপাদক নয়।
১২,১৫৩.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১৯০ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ২৯০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ২১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০ টাকা
ব্যাখ্যা

৮০০ টাকার ১ বছরের সুদ = (২০ X ৮০০) / ১০০ = ১৬০ টাকা।
৫০০ টাকার ১ বছরের সুদ = (১০ X ৫০০) / ১০০ = ৫০ টাকা।
সুতরাং ১ বছরের মোট সুদ = ১৬০+৫০ = ২১০ টাকা।

১২,১৫৪.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪২ বছর
  2. ৪৮ বছর
  3. ৬২ বছর
  4. ৫২ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

সমাধান: 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর
= ২০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১২ বছর
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১২) বছর 
= ২৫২ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর 
= ৫২ বছর ।
১২,১৫৫.
একটি ক্লাসে ১২০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪০% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত?
  1. ৪৮ জন  
  2. ৬০ জন  
  3. ৬৬ জন  
  4. ৭২ জন  
সঠিক উত্তর:
৭২ জন  
উত্তর
সঠিক উত্তর:
৭২ জন  
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ১২০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪০% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত?

সমাধান:
১০০ জন  ছাত্র-ছাত্রীর মধ্যে  ছাত্র ৪০ জন 
১ জন  ছাত্র-ছাত্রীর মধ্যে  ছাত্র ৪০/১০০ জন 
১২০ জন  ছাত্র-ছাত্রীর মধ্যে  ছাত্র (৪০ × ১২০)/১০০ জন 
= ৪৮ জন  

 ক্লাসে ছাত্রীর সংখ্যা = (১২০ - ৪৮) জন 
= ৭২ জন
১২,১৫৬.
(√5)x + 1 = 52x - 1 হলে, x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: (√5)x + 1 = 52x - 1 হলে, x এর মান কত?

সমাধান:
(√5)x + 1 = 52x - 1
⇒ (√5)x + 1 = {(√5)2}2x - 1
⇒ (√5)x + 1 = (√5)4x - 2
⇒ x + 1 = 4x - 2
⇒ 4x - x = 2 + 1
⇒ 3x = 3
∴ x = 1
১২,১৫৭.
২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, বড় অংশের দৈর্ঘ্য কত ফুট? 
  1. ১০ ফুট
  2. ১২ ফুট
  3. ১৪ ফুট
  4. ১৬ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, বড় অংশের দৈর্ঘ্য কত ফুট? 

সমাধান: 
ধরি, 
বড় অংশের দৈর্ঘ্য x ফুট 
ছোট অংশের দৈর্ঘ্য 2x/3 ফুট 

প্রশ্নমতে, 
x + (2x/3) = 20
⇒ (3x + 2x)/3 = 20
⇒ (3x + 2x) = 60
⇒ 5x = 60
∴ x = 12 

অতএব, বড় অংশের দৈর্ঘ্য ১২ ফুট। 
১২,১৫৮.
একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. একটিও না
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর একটি লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

সমাধান:

একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে ২টি সমকোণ পাওয়া যায়।
১২,১৫৯.
যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে, x2 + 1/x2 = কত?
  1. 3
  2. 5
  3. 0
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে, x2 + 1/x2 = কত?

সমাধান:
x4 - x2 + 1 = 0
⇒ x4 +1 = x2
⇒ (x4 + 1)/x2 = 1
⇒ x2 + 1/x2 = 1
⇒ (x + 1/x)2 - 2.x.1/x = 1
⇒ (x + 1/x)2 = 3

x2 + 1/x2
= (x + 1/x)2 - 2.x.(1/x)
= 3 - 2
= 1
১২,১৬০.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ২৪ বর্গ সে.মি.
  2. ৪৮ বর্গ সে.মি.
  3. ৭২ বর্গ সে.মি.
  4. ৯৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ১২ বর্গ সে.মি. 
= ৯৬ বর্গ সে.মি. । 
১২,১৬১.
৫ + ১১ + ১৭ + ২৩ +................... ধারাটির প্রথম ২০টি পদের যোগফল কত?
  1. ১০২৪
  2. ১২৪০
  3. ১২৩৮
  4. ১২৪২
সঠিক উত্তর:
১২৪০
উত্তর
সঠিক উত্তর:
১২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ১১ + ১৭ + ২৩ +................... ধারাটির প্রথম ২০টি পদের যোগফল কত?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ, a = ৫
সাধারন অন্তর, d = ৬
n = ২০

∴ ধারাটির প্রথম ২০ পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
= (২০/২){২ × ৫ + (২০ - ১)৬}
= ১০ × (১০ + ১৯ × ৬)
= ১০ × (১০ + ১১৪)
= ১০ × ১২৪
= ১২৪০
১২,১৬২.
x + 1/x = √5 এবং x - 1/x = √3 হলে x2 + 1/x2 = ?
  1. ক) 5
  2. খ) 8
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা

এখানে, x + 1/x = √5 ও x - 1/x = √3

∴ 2(x2 + 1/x2
= (x + 1/x)2 + (x - 1/x)[যেহেতু 2(a2 + b2) = (a + b)2 + (a - b)2]
= (√5)2 + (√3)2
= 5 + 3
= 8
অর্থাৎ, (x2 + 1/x2) = 4

১২,১৬৩.
a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?
  1. 2abc
  2. abc
  3. 4abc
  4. 3abc
সঠিক উত্তর:
3abc
উত্তর
সঠিক উত্তর:
3abc
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?

সমাধান: 
দেয়া আছে,
a + b + c = 0

প্রদত্ত রাশি= a3 + b3 + c3
= (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca) + 3abc 
= 0 + 3abc
= 3abc 
১২,১৬৪.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?
  1. ১৪
  2. ২৩
  3. ৩৬
  4. ৪১
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক = x এবং 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক = y 
∴ সংখ্যাটি = x + ১০y 

আবার, 
নতুন সংখ্যাটির এককের অঙ্ক = x - ২ 
নতুন সংখ্যাটির দশকের অঙ্ক = y + ৩ 

∴ নতুন সংখ্যাটি = x - ২ + ১০ (y + ৩) 
= x - ২ + ১০y + ৩০ 
= x + ১০y + ২৮

প্রশ্নমতে, 
৩ (x + ১০y) = x + ১০y + ২৮ 
বা, ৩x + ৩০y = x + ১০y + ২৮
বা, ৩x - x +৩০y - ১০y = ২৮ 
বা, ২x + ২০y = ২৮ 
বা, ২ (x + ১০y) = ২৮ 
বা, (x + ১০y) = ২৮/২ 
∴ (x + ১০y) = ১৪

∴ সংখ্যাটি = ১৪ ।

১২,১৬৫.
9x2 - a2 - 4a - 4 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (3x + a + 2) (3x + a - 2)
  2. খ) (3x + a + 2) (3x - a - 2)
  3. গ) (3x + a - 2) (3x - a - 2)
  4. ঘ) (3x - a + 2) (3x - a - 2)
সঠিক উত্তর:
খ) (3x + a + 2) (3x - a - 2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (3x + a + 2) (3x - a - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - a2 - 4a - 4 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো 

সমাধান:
 9x2 - a2 - 4a - 4 
= (3x)2 - {a2 + 2.a.2 + 22}
= (3x)2 - (a + 2)2
={3x + (a + 2)}{3x - (a + 2)}
= (3x + a + 2) (3x - a - 2)
১২,১৬৬.
৬. ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
  1. ক) ২৭ টাকা
  2. খ) ২৫.৯৩ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ২৫.৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ২৫.৯৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫.৯৩ টাকা
ব্যাখ্যা

ক এর বেতন ১৩৫ টাকা হলে খ এর বেতন ১০০ টাকা
অর্থাৎ, ১৩৫ টাকায় খ এর বেতন কম ৩৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৩৫×১০০)/১৩৫ = ২৫.৯৩ টাকা

১২,১৬৭.
একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণীতে ছাত্রসংখ্যা কত?
  1. ক) ৫৫
  2. খ) ৬০
  3. গ) ৬৫
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা
ধরি, শ্রেণীতে বেঞ্চসংখ্যা x টি
১ম শর্তে ছাত্র সংখ্যা = ৪(x-৩) = ৪(৪x-১২)
২য় শর্তে ছাত্র সংখ্যা = (৩x+৬)
প্রশ্নমতে,
(৪x-১২) = (৩x+৬)
x = ১৮।
ছাত্র সংখ্যা = (৩×১৮+৬) = ৬০ জন।
১২,১৬৮.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে. মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 সে. মি. হলে এর উচ্চতা কত?
  1. ক) 20 সে. মি.
  2. খ) 25 সে.মি.
  3. গ) 27 সে. মি.
  4. ঘ) 30 সে. মি.
সঠিক উত্তর:
গ) 27 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 27 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে. মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 সে. মি. হলে এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x মিটার
ভূমি = (2x + 6) মিটার

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 810
⇒ x2 + 3x = 810
⇒ x2 + 3x - 810 = 0
⇒ x2 + 30x - 27x - 810 = 0
⇒ x(x + 30) - 27(x + 30) = 0
⇒ (x + 30)(x - 27) = 0

হয় 
x + 30 = 0
x = - 30 [ গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 27 = 0
∴ x = 27 

∴ ত্রিভুজের উচ্চতা 27 মিটার
১২,১৬৯.
একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কীরূপ হবে?
  1. ক) সমান
  2. খ) সর্বসম
  3. গ) অসমান
  4. ঘ) সদৃশকোণী
সঠিক উত্তর:
ঘ) সদৃশকোণী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সদৃশকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কীরূপ হবে?

সমাধান: 
একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশকোণী।
১২,১৭০.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মিঃ এর যেকোন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৪√৩ মিঃ
  2. ৮√৩ মিঃ
  3. ১২√৩ মিঃ
  4. ১৬√৩ মিঃ
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
৮√৩ মিঃ
ব্যাখ্যা

ধরি,
ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a
∴ ক্ষেত্রফল = (a2√৩)/৪ = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬
আবার, 1/2 × AD × BC = ৬৪√৩
বা, AD = (২ &times ৬৪√৩)/BC = ৮√৩।
১২,১৭১.
সমাধান করুন: x - 2 < - 4 
  1. x < - 3
  2. x < - 2
  3. x < - 1
  4. x < 2
সঠিক উত্তর:
x < - 2
উত্তর
সঠিক উত্তর:
x < - 2
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: x - 2 < - 4 

সমাধান:
এখানে,
x - 2 < - 4
বা, x - 2 + 2 < - 4 + 2 [উভয় পক্ষে 2 যোগ করে]
বা, x < - 2

∴ নির্ণেয় সমাধান: x < - 2 
১২,১৭২.
0.3x = √0.009 হলে, 1/x = ?
  1. ক) √10
  2. খ) 1/√10
  3. গ) 10
  4. ঘ) 1/10
সঠিক উত্তর:
ক) √10
উত্তর
সঠিক উত্তর:
ক) √10
ব্যাখ্যা

0.3x = √0.009
বা, 0.09x2 = 0.009
বা, 0.09x2 = 0.009
বা, 90x2 = 9 [1000 দ্বারা গুণ করে]
বা, x2 = 9/90 = 1/10
বা, x = 1/√10
∴ 1/x = √10

১২,১৭৩.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 1/12
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
{1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T} = 12টি

মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল ={1T, 3T, 5T} = 3টি

∴ নির্ণেয় সম্ভাবনা = 3/12 = 1/4
১২,১৭৪.
128 +64 + 32 + 16 + ………. ধারাটির অষ্টম পদ কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
এখানে
১ম পদ a = 128,
সাধারণ অনুপাত r = 64/128 = 1/2 

সুতরাং ধারাটির অষ্টম পদ = ar8-1
                                        = 128 × (1/2)7
                                        = (128× 1)/128
                                        =1
১২,১৭৫.
4logx + 4logy = log 16 হলে xy এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন : 4logx + 4logy = log 16 হলে xy এর মান কত?

সমাধান:
4log x + 4log y = log16
⇒ logx4 + logy4 = log24
⇒ logx4y4 = log24
⇒ (xy)4 = 24
⇒ xy = 2
১২,১৭৬.
যদি (x - y)2 =12 এবং xy=1 হয়, তবে x2 + y2 = কত?
  1. ক) 14
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
ক) 14
উত্তর
সঠিক উত্তর:
ক) 14
ব্যাখ্যা

x2 + y2
= (x - y)2 + 2xy
= 12 + 2 x 1
=14

১২,১৭৭.
3x + 1 = 9 হলে, logx এর মান কত?
  1. 1
  2. 0
  3. 3
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 1 = 9 হলে, logx এর মান কত?

সমাধান:
3x + 1 = 9
বা, 3x + 1 = 32
বা, x + 1 = 2
বা, x = 2 - 1
∴ x = 1

logx = log1
= 0
১২,১৭৮.
একটি বাক্সে ১০ টি কালো ও ১৫ টি লাল মার্বেল আছে। যেমন খুশী টানলে প্রতিবার ২টি একই রঙের মার্বেল হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 21/20
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
খ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2
ব্যাখ্যা

মোট মার্বেল ২৫ টি
২টি মার্বেলই কালো হবার সম্ভাবনা 10C2/25C2 = 3/20
২টি মার্বেলই লাল হবার সম্ভাবনা 15C2/25C2 = 7/20
তাহলে মার্বেল দুটি একই রং হবার সম্ভাবনা 3/20 + 7/20 = 1/2

১২,১৭৯.
3 + 9 + x + 81 +............ একটি গুণোত্তর ধারা হলে x এর মান কত?
  1. 32
  2. 24
  3. 18
  4. 27
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + x + 81............ একটি গুণোত্তর ধারা হলে x এর মান কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 3
ধরি, সাধারণ অনুপাত = r
= 9/3
= 3
গুণোত্তর ধারার n তম পদ = arn-1

ধারাটির তৃতীয় পদ, x = ar2
= 3 × 32
= 27
১২,১৮০.
৪ × ৫ × ১ × ০ × ৬ = ?  
  1. ১২০
  2. ১০০
  3. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ × ৫ × ১ × ০ × ৬ = ?  

সমাধান:
৪ × ৫ × ১ × ০ × ৬ = ০
১২,১৮১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ তিনগুণ করা হলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে?
  1. ৮ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৫ গুণ
সঠিক উত্তর:
৫ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ তিনগুণ করা হলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে?

সমাধান: 
ধরি,
দৈর্ঘ্য = ক
প্রস্থ = খ
∴ ক্ষেত্রফল = কখ

নতুন দৈর্ঘ্য = ২ক
নতুন প্রস্থ = ৩খ
∴ ক্ষেত্রফল = (২ক × ৩খ)
= ৬কখ

∴ বৃদ্ধি = ৬কখ - কখ
= ৫কখ

অর্থাৎ ক্ষেত্রফল ৫ গুণ বৃদ্ধি পাবে।
১২,১৮২.
একটি ছক্কা নিক্ষেপ একবার নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/3
  2. 1/6
  3. 3/2
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ একবার নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কায় জোড় সংখ্যা সমূহ = {2, 4, 6} 
= 3টি

∴ জোড় সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা = 3/6 
= 1/2
১২,১৮৩.
7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 3.5√2 সে.মি.
  2. 7√3/2 সে.মি.
  3. 7√3 সে.মি.
  4. 7√2 সে.মি.
সঠিক উত্তর:
7√2 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
7√2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বাহুর দৈর্ঘ্য = 7 সে.মি,

∴ কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু 
= √2 × 7
= 7√2 সে.মি.।
১২,১৮৪.
6x - y = 1 এবং - 6x + 5y = 7 সমীকরণে (x, y) এর মান কত?
  1. (- 1/2, 2)
  2. (1/2, - 2)
  3. (1, 2)
  4. (1/2, 2)
সঠিক উত্তর:
(1/2, 2)
উত্তর
সঠিক উত্তর:
(1/2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 6x - y = 1 এবং - 6x + 5y = 7 সমীকরণে (x, y) এর মান কত?

সমাধান:
6x - y = 1 ..................... (1)
- 6x + 5y = 7 ................ (2)

(1) + (2) হতে পাই,
6x - y = 1
- 6x + 5y = 7
4y = 8
∴ y = 2

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
6x - 2 = 1
বা, 6x = 3
বা, x = 3/6
∴ x = 1/2

∴ নির্ণেয় সমাধান (x, y) = (1/2, 2)
১২,১৮৫.
করিম সাহেব একটি ব্যাংক থেকে 12000 টাকা 5 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদে লোন নেয়। 5 বছর পর তাকে সুদাসলে কত টাকা ফেরত দিতে হবে?
  1. 12600 টাকা
  2. 15600 টাকা
  3. 3600 টাকা
  4. 15000 টাকা
সঠিক উত্তর:
15600 টাকা
উত্তর
সঠিক উত্তর:
15600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: করিম সাহেব একটি ব্যাংক থেকে 12000 টাকা 5 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদে লোন নেয়। 5 বছর পর তাকে সুদাসলে কত টাকা ফেরত দিতে হবে?

সমাধান: 
আমরা জানি,
সরল মুনাফা = Prn                                [ p = আসল, r = মুনাফার হার, n = সময় ]
= 12000× (6/100) × 5
= 120 × 30
=3600

∴ মোট ফেরত দিতে হবে = 12000 + 3600
= 15600 টাকা
১২,১৮৬.
৫ + ৯ + ১৩ + ১৭ + ............ + ৮৫ ধারাটির পদসংখ্যা কত? 
  1. ১৯ টি
  2. ২০ টি
  3. ২১ টি
  4. ২২ টি
সঠিক উত্তর:
২১ টি
উত্তর
সঠিক উত্তর:
২১ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ + ............ + ৮৫ ধারাটির পদসংখ্যা কত? 

সমাধান: 
২য় পদ - ১ম পদ = ৯ - ৪ = ৪
৩য় পদ - ২য় পদ = ১৩ - ৯ = ৪
∴ ইহা একটি সমান্তর ধারা। 

এখানে, 
প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৪ 
শেষপদ  = ৮৫

আমরা জানি, 
সমান্তর ধারার n তম পদ = 

প্রশ্নমতে, 
a + (n - 1)d = ৮৫ 
বা, ৫ + (n - ১) × ৪ = ৮৫
বা, (n - ১) × ৪ = ৮৫ - ৫ 
বা, (n - ১) × ৪ = ৮০ 
বা, n - ১ = ৮০/৪ 
বা, n - ১ = ২০
বা, n = ২০ + ১ 
∴ n = ২১

∴ ধারাটির পদসংখ্যা = ২১ টি । 

১২,১৮৭.
৬(১/৪)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
  1. ক) ২ বছর
  2. খ) ২(১/২) বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
ব্যাখ্যা
সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
মূলধন P = ৯৬, সুদ, I = ১৮
সুদের হার, r = ৬(১/৪)% = (২৫/৪)%
∴ n = I/Pr = (১৮ × ১০০) / (৯৬ × (২৫/৪))
= ৩ বছর।
১২,১৮৮.
৫০% নম্বর পেতে একজন শিক্ষার্থী ২০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যদি সে ৮০% নম্বর পেতে চায়, তবে তাকে কয়টি প্রশ্ন ঠিক করতে হবে?
  1. ৩০ টি
  2. ৩৪ টি
  3. ৩৬ টি
  4. ৩২ টি
সঠিক উত্তর:
৩২ টি
উত্তর
সঠিক উত্তর:
৩২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০% নম্বর পেতে একজন শিক্ষার্থী ২০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যদি সে ৮০% নম্বর পেতে চায়, তবে তাকে কয়টি প্রশ্ন ঠিক করতে হবে?

সমাধান: 
৫০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ২০ টি প্রশ্নের  
∴ ১% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ২০/৫০ টি প্রশ্নের 
∴ ৮০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = (২০ × ৮০)/ ৫০ টি প্রশ্নের 
= ৩২ টি প্রশ্নের 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ৩২ টি।

১২,১৮৯.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা?
  1. ক) ১০৫০ টাকা
  2. খ) ১০৯২ টাকা
  3. গ) ১০৪২ টাকা
  4. ঘ) ১০৬৪ টাকা
সঠিক উত্তর:
খ) ১০৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৯২ টাকা
ব্যাখ্যা

৩ কেজি মিষ্টির মূল্য ৩ × ৩৫০ = ১০৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
∴ ১০৫০ টাকায় ভ্যাট ১০৫০ × (৪/১০০) = ৪২ টাকা

সুতরাং, মোট খরচ = ১০৫০ + ৪২ = ১০৯২ টাকা

১২,১৯০.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ৮ হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৫
  2. খ) ৩/৫
  3. গ) ৫/৩
  4. ঘ) ৫/৭
সঠিক উত্তর:
গ) ৫/৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ৮ হলে, ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি, 
ভগ্নাংশটির লব = x
এবং হর = y

প্রশ্নমতে,
x - y = 2 ............. (i)
x + y = 8 ............. (ii) 

(i) ও (ii) যোগ করে পাই,  
2x = 10 
∴ x = 5

(ii) থেকে (i) বিয়োগ করে পাই,  
2y = 6
∴ y = 3

∴ ভগ্নাংশটি = x/y = 5/3 
১২,১৯১.
একজন ছাত্রের একটি অংক সমাধান করতে পারার সম্ভাবনা 3/5 হলে না পারার সম্ভাবনা কত?
  1. ক) 3/5
  2. খ) 2/5
  3. গ) 1/5
  4. ঘ) 4/5
সঠিক উত্তর:
খ) 2/5
উত্তর
সঠিক উত্তর:
খ) 2/5
ব্যাখ্যা
অংকটি করতে পারার সম্ভাবনা = 3/5
∴ অংকটি করতে না পারার সম্ভাবনা = 1 - (3/5)
= 2/5
১২,১৯২.
x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান:
x - 1/x = 1

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x .1/x.(x - 1/x)
= 13 + 3 . 1
= 1 + 3
= 4
১২,১৯৩.
ক ও খ একত্রে একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ২৪ দিনে শেষ করতে পারলে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? 
  1. ৪৮ দিনে
  2. ৩৬ দিনে
  3. ৫৪ দিনে
  4. ৭২ দিনে
সঠিক উত্তর:
৭২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৭২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১৮ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ২৪ দিনে শেষ করতে পারলে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? 

সমাধান: 
(ক + খ) একত্রে ১ দিনে করে = ১/১৮ অংশ 
খ একা ১ দিনে করে = ১/২৮ অংশ

ক একা ১ দিনে করে = (১/১৮) - (১/২৪) অংশ 
= (৪ - ৩)/৭২ অংশ 
= ১/৭২ অংশ  

∴ ক একা সম্পূর্ণ কাজটি করে = (১ × ৭২) দিনে = ৭২ দিনে
১২,১৯৪.
যদি 8Pr = 336 হয়, তাহলে r এর মান কত?
  1. 3
  2. 4
  3. 7
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 8Pr = 336 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
8Pr = 336
⇒ 8!/(8 - r)! = 336 [আমরা জানি, nPr = n!/(n - r)!]
⇒ 40320/(8 - r)! = 336
⇒ (8 - r)! = 40320/336 
⇒ (8 - r)! = 120
⇒ (8 - r)! = 5!  [5! = 5 × 4 × 3 × 2 × 1 = 120]
⇒ 8 - r = 5
⇒ r = 8 - 5 
∴ r = 3

১২,১৯৫.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 12° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 51°
  2. 78°
  3. 43°
  4. 39°
সঠিক উত্তর:
39°
উত্তর
সঠিক উত্তর:
39°
ব্যাখ্যা

মনে করি,
বৃহত্তম কোণ = ক
এবং ক্ষুদ্রতম কোণ = (90° - ক)
শর্তমতে,
ক - (90°- ক) = 12°
বা, ক - 90° + ক = 6°
বা, 2ক = 90° + 12°
বা, 2ক = 102°
বা, ক = 51°
সুতরাং ক্ষুদ্রতম কোণ = 90°- ক = 90°- 51° = 39°

১২,১৯৬.
সেমিস্টারের টিউশন ফি ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকায় বৃদ্ধি পেলে, ফি কত শতাংশ বৃদ্ধি পেল?
  1. ১৫%
  2. ৫%
  3. ১০%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: সেমিস্টারের টিউশন ফি ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকায় বৃদ্ধি পেলে, ফি কত শতাংশ বৃদ্ধি পেল?

সমাধান:
টিউশন ফি বৃদ্ধি পায় = ১২,০০০ টাকা - ১০,০০০ টাকা = ২,০০০ টাকা

টিউশন ফি ১০,০০০ টাকায় বৃদ্ধি পায় = ২,০০০ টাকা
∴ টিউশন ফি ১ টাকায় বৃদ্ধি পায় = ২,০০০/১০,০০০ টাকা
∴ টিউশন ফি ১০০ টাকায় বৃদ্ধি পায় = (২,০০০/১০,০০০)/ × ১০০ টাকা
= ২০ টাকা

∴ মূল্য বৃদ্ধির হার = ২০%
১২,১৯৭.
1 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. ক) π cm3
  2. খ) 2π cm3
  3. গ) 4π cm3
  4. ঘ) (4/3)π cm3
সঠিক উত্তর:
ঘ) (4/3)π cm3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (4/3)π cm3
ব্যাখ্যা
প্রশ্ন: 1 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (1)3 cm3
= (4/3)π cm3
১২,১৯৮.
২ টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭০
  3. ৮০
  4. ৯০
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
দুটি সংখ্যা ক ও খ 

শর্তমতে,
ক + খ = ১৩০…...............(১)
ক - খ = ১০ …....................(২)

(১) + (২) ⇒
ক + খ + ক - খ = ১৩০ + ১০
২ক = ১৪০
বা, ক = ৭০

 ক এর মান (১) নং এ বসিয়ে পাই,
৭০ + খ = ১৩০
খ = ১৩০ - ৭০
খ  = ৬০

সুতরাং, বৃহত্তম সংখ্যাটি ৭০
১২,১৯৯.
cosec(180° + θ) = 2 এবং θ, ৪র্থ চতুর্ভাগে না থাকলে cosθ = ?
  1. -((√3)/2)
  2. 0
  3. √3/2
  4. 1
সঠিক উত্তর:
-((√3)/2)
উত্তর
সঠিক উত্তর:
-((√3)/2)
ব্যাখ্যা

cosec(180° + θ) = 2
বা, - cosecθ = 2
বা, cosecθ = -2
বা, sinθ = - 1/2
বা, sin2θ = 1/4
∴ cosθ = ±√(1-(1/4))
= -√(3/4)
= -((√3)/2)

১২,২০০.
সরল করুন: {(৯/১৮) ÷ (৪/৮)} × {(২৮/৭) ÷ (১৬/৪)}
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

সরল করুন: {(৯/১৮) ÷ (৪/৮)} × {(২৮/৭) ÷ (১৬/৪)}

সমাধান:
{(৯/১৮) ÷ (৪/৮)} × {(২৮/৭) ÷ (১৬/৪)}
= {(১/২) ÷ (১/২)} × (৪ ÷ ৪)
= {(১/২) × (২/১)} × ১
= ১ × ১
= ১