বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট প্রশ্ন৪৭,৮৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গাণিতিক যুক্তি

PrepBank · পাতা ১০০ / ৪৭৫ · ৯,৯০১১০,০০০ / ৪৭,৮৩৩

৯,৯০১.
একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল মুনাফায় ৫ বছরে ৫২০০ টাকা এবং ৭ বছরে ৫৬৮০ টাকা হয়। বার্ষিক মুনাফার হার কত? 
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৮%
সঠিক উত্তর:
৬%
উত্তর
সঠিক উত্তর:
৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল মুনাফায় ৫ বছরে ৫২০০ টাকা এবং ৭ বছরে ৫৬৮০ টাকা হয়। বার্ষিক মুনাফার হার কত? 

সমাধান: 
২ বছরের মুনাফা = (৫৬৮০ - ৫২০০)টাকা
                           = ৪৮০ টাকা 
১ বছরের মুনাফা = ২৪০ টাকা 

আসল = {৫২০০ - (২৪০ × ৫)} টাকা 
=  ৫২০০ - ১২০০ টাকা 
= ৪০০০ টাকা 


 ৪০০০ টাকার ৫ বছরের মুনাফা = ১২০০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা = ১২০০/(৪০০০ × ৫) টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা = (১২০০ × ১০০)/(৪০০০ × ৫) টাকা
= ৬ টাকা
৯,৯০২.
নিচের কোনটি সত্য? যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।
  1. ক) C = P(1 + n)r
  2. খ) I = P - A
  3. গ) P = Inr
  4. ঘ) A = P(1 + nr)
সঠিক উত্তর:
ঘ) A = P(1 + nr)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A = P(1 + nr)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সত্য? যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।

সমাধান: 
এখানে,
C = চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল

আমরা জানি,
মুনাফা-আসল, A = P(1 + nr)

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, C = P(1 + r)n
মুনাফা, I =A - P
মুনাফা, I = Pnr 
৯,৯০৩.
  1. 0
  2. 1
  3. xa - b - c
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৯,৯০৪.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৪র্থ রাশি যথাক্রমে ২ এবং ৩২ হলে, এর মধ্য সমানুপাতী কত? 
  1. ১২
  2. ১৬
  3. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৪র্থ রাশি যথাক্রমে ২ এবং ৩২ হলে, এর মধ্য সমানুপাতী কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = ২
৪র্থ রাশি = ৩২

আমরা জানি, তিনটি পরপর সমানুপাতের ক্ষেত্রে:
(মধ্য রাশি) = ১ম রাশি × ৪র্থ রাশি
⇒ (মধ্য রাশি) = ২ × ৩২ = ৬৪
⇒ মধ্য রাশি = √৬৪ = ৮

৯,৯০৫.
১টি চৌবাচ্চার ২/৫ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৩ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা ৩০ মিনিট
  3. ৬ ঘণ্টা
  4. ৫ ঘণ্টা ৩০ মিনিট
সঠিক উত্তর:
৪ ঘণ্টা ৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা ৩০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চৌবাচ্চার ২/৫ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৩ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (২/৫) = ৩/৫ অংশ

এখন,
চৌবাচ্চাটির ২/৫ অংশ পূর্ণ হতে সময় লাগে = ৩ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূর্ণ হতে সময় লাগে = (৩ × ৫)/২ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ৩/৫ পূর্ণ হতে সময় লাগে = (৩ × ৫ × ৩)/(২ × ৫) ঘণ্টা
= ৯/২ ঘণ্টা
= ৪ ঘণ্টা ৩০ মিনিট
৯,৯০৬.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 
  1. ৪০ 
  2. ২৫ 
  3. ৫০ 
  4. ৯০ 
সঠিক উত্তর:
৪০ 
উত্তর
সঠিক উত্তর:
৪০ 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় = ২৫
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (২৫ × ২)
= ৫০

আবার,
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় = ৩০
∴ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৩০ × ৩) 
= ৯০ 

∴ তৃতীয় সংখ্যাটি = (৯০ - ৫০) 
= ৪০  । 

৯,৯০৭.
দুইটি সংখ্যার গ.সা.গু ৭ এবং ল.সা.গু ৮৪। একটি সংখ্যা ২১ হলে অপরটি কত?
  1. ২২
  2. ২৫
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ৭ এবং ল.সা.গু ৮৪। একটি সংখ্যা ২১ হলে অপরটি কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
⇒ ২১ × অপর সংখ্যা = ৮৪ × ৭
⇒ অপর সংখ্যা = (৮৪ × ৭)/২১
∴ অপর সংখ্যাটি = ২৮
৯,৯০৮.
সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৪৫ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ২২.৫০°
  2. ৬৭.৫০° 
  3. ৪১.৫০° 
  4.  ৩৪°
সঠিক উত্তর:
২২.৫০°
উত্তর
সঠিক উত্তর:
২২.৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৪৫ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি, সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০° এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ, যাদের সমষ্টি ৯০°।
ধরি, ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটি হলো ক।
তাহলে, বৃহত্তম সূক্ষ্মকোণটি হবে (ক + ৪৫)°।
শর্তমতে, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০°।
ক + (ক + ৪৫) = ৯০°
⇒ ২ক + ৪৫ = ৯০°
⇒ ২ক = ৯০° - ৪৫°
⇒ ২ক = ৪৫°
⇒ ক = ৪৫°/২
∴ ক = ২২.৫০°
সুতরাং, ক্ষুদ্রতম কোণটির মান হলো ২২.৫০°।

৯,৯০৯.
(a - 1/a) = 4 হলে, (a2 + 1/a2) = কত?
  1. 22
  2. 18
  3. 16
  4. 14
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: (a - 1/a) = 4 হলে, (a2 + 1/a2) = কত?

সমাধান:
দেওয়া আছে
a - 1/a = 4

এখন
a2 + 1/a2 = (a - 1/a)2 + 2.a.(1/a)
= 42 + 2
= 16 + 2
= 18
৯,৯১০.
৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে, যাতে পুরুষদের সংখ্যা বেশী এবং কমপক্ষে ১ জন মহিলা থাকবে। ৯ জন পুরুষ এবং ৬ জন মহিলার একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে। কতভাবে এই কমিটি গঠন করা সম্ভব?
  1. ৪৮৭২
  2. ৪৯০০
  3. ৪৯১৪
  4. ৩৯১৪
সঠিক উত্তর:
৪৯১৪
উত্তর
সঠিক উত্তর:
৪৯১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে, যাতে পুরুষদের সংখ্যা বেশী এবং কমপক্ষে ১ জন মহিলা থাকবে। ৯ জন পুরুষ এবং ৬ জন মহিলার একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে। কতভাবে এই কমিটি গঠন করা সম্ভব?

সমাধান:
কমিটি গঠন করার সম্ভবনা: (১W + ৬M), (২W + ৫M), (৩W + ৪M)
= (C × C) + (C × C) + (C × C)
= ৪৯১৪
৯,৯১১.
একজন দোকানদার একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৮৪০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ৯৮০ টাকা
সঠিক উত্তর:
৮৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৬০)/৮০ টাকা
= ৭০০ টাকা

আবার, ২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৭০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৭০০)/১০০ টাকা
= ৮৪০ টাকা

৯,৯১২.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। যদি মোট করমর্দনের সংখ্যা 210টি হয়, তবে মোট কতজন উপস্থিত ছিল?
  1. ক) 12 জন
  2. খ) 10 জন
  3. গ) 20 জন
  4. ঘ) 21 জন
সঠিক উত্তর:
ঘ) 21 জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 21 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারে। যদি মোট করমর্দনের সংখ্যা 210টি হয়, তবে মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান:
মনে করি,
মোট উপস্থিত = n জন
মোট করমর্দন = nC2

প্রশ্নমতে,
nC2 = 210
⇒ n(n - 1)/1 × 2 = 210
⇒ n2 - n = 420
⇒ n2 - n - 420 = 0
⇒ n2 - 21n + 20n - 420 = 0
⇒ n (n - 21) + 20(n - 21) = 0
⇒ (n - 21) (n + 20) = 0

হয়, n - 21 = 0
∴ n = 21

অথবা, n + 20 = 0
∴ n = - 20
যা গ্রহণযোগ্য নয়। কেননা জনসংখ্যা কখনও ঋণাত্বক হতে পারে না।

∴ মোট উপস্থিত 21 জন।
৯,৯১৩.
1 + 4 + 7 + . . . .  + 85 সমান্তর ধারাটির সমষ্টি কত?
  1. 986
  2. 1075
  3. 1161
  4. 1247
সঠিক উত্তর:
1247
উত্তর
সঠিক উত্তর:
1247
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 7 + . . . .  + 85 সমান্তর ধারাটির সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে, ১ম পদ = 1
শেষ পদ = 85
সাধারণ অন্তর = (4 - 1) = 3

পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(85 - 1)/3} + 1
= (84/3) + 1
= 29

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদ সংখ্যা 
= {(85 + 1)/2} × 29
= (86/2) × 29
= 43 × 29
= 1247
৯,৯১৪.
কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?
  1. ক) sin 90°
  2. খ) sec 90°
  3. গ) cos 90°
  4. ঘ) sec 0°
সঠিক উত্তর:
খ) sec 90°
উত্তর
সঠিক উত্তর:
খ) sec 90°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?

সমাধান:
sec 90° এর মান অসংজ্ঞায়িত।

অন্যদিকে, 
sec 0° এর মান 1
cos 90° এর মান 0 
sin 90° এর মান 1
৯,৯১৫.
একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 250 টাকা অথবা 750 টাকা করে মোট 3000 টাকা বৃত্তি দেয়া হলো । একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেয়া হলে 250 টাকার বৃত্তির সংখ্যা কতটি হতে পারে না–
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ঘ) 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12
ব্যাখ্যা
একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেয়া হলে মোট খরচ হয় ১০০০ টাকা। বাকী থাকে ২০০০ টাকা। ২০০০ টাকা ২৫০ করে ৮ জনকে দেয়া যায়। প্রথমে একজনকে দেয়া হয়েছিল তাই, সর্বোচ্চ মোট ৯ জনকে দেয়া সম্ভব। তাই, ১২টি হওয়া সম্ভব নয়।
৯,৯১৬.
৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?
  1. ৯ : ১
  2. ১ : ৮
  3. ১ : ১
  4. ৯ : ৮
সঠিক উত্তর:
৯ : ৮
উত্তর
সঠিক উত্তর:
৯ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন : ৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?

সমাধান : 
ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত।
সুতরাং ৮ : ৯ এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = ৯ : ৮
৯,৯১৭.
দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
  1. ক) ১৩
  2. খ) ১১
  3. গ) ১৭
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১
ব্যাখ্যা
দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল ১১।
৯,৯১৮.
যদি ২ : ৫ :: ৪ : ক হয়, তবে ক = কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২ : ৫ :: ৪ : ক হয়, তবে ক = কত?

সমাধান:
এখানে
দেওয়া আছে,
২ : ৫ :: ৪ : ক
২/৫ = ৪/ক
২ক = ৫ × ৪
ক = (৫ × ৪)/২
ক = ১০
৯,৯১৯.
sinA = 1/2 হলে, sin3A এর মান কত?
  1. 1
  2. 1/√2
  3. 0
  4. √3/2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: sinA = 1/2 হলে, sin3A এর মান কত?

সমাধান:
[Sin0° = 0;  Sin30° = 1/2;  Sin45° = 1/√2;  Sin60° = √3/2;  Sin90° = 1]

দেওয়া আছে,
sinA = 1/2
⇒ sinA = sin30°
∴ A = 30°

এখন,
sin3A = sin(3 × 30°)
= sin 90°
= 1
৯,৯২০.
"AUTHOR" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?
  1. 24
  2. 36
  3. 42
  4. 66
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা

প্রশ্ন: "AUTHOR" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?

সমাধান:
এখানে
মোট বর্ণ আছে 6টি
স্বরবর্ণ অর্থাৎ Vowel আছে (A, O, U) 3টি
ব্যঞ্জনবর্ণ অর্থাৎ Consonant আছে (T, H, R) 3টি

স্বরবর্ণ 3টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3! = 6
বাকি 3টি ব্যঞ্জনবর্ণ 3টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3! = 6

∴ স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 6 × 6
= 36

অতএব, AUTHOR শব্দটিকে স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট 36 উপায়ে সাজানো যাবে।

৯,৯২১.
একটি বৃত্তের ব্যাসার্ধ ২৫% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৪৮.২৫%
  2. ৬২.২৫%
  3. ৫৬.২৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
৫৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
৫৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ২৫% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
পূর্বের ব্যাসার্ধ = r
∴ পূর্বের ক্ষেত্রফল, a = πr2

২৫% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ = r + (r এর 25%)
= 5r/4
∴ নতুন ক্ষেত্রফল = π(5r/4)2
= 25πr2/16
= 25a/16

বৃদ্ধি = 25a/16 - a
= 9a/16

∴ শতকরা বৃদ্ধি = {(9a/16)/a} 100%
= 56.25%
৯,৯২২.
(x - y, 1) = (0, 2x + y) হলে, (x, y) = ?
  1. ক) (1/3, 1/3)
  2. খ) (1/2, 1/4)
  3. গ) (1/4, 1/3)
  4. ঘ) (1/5, 1/7)
সঠিক উত্তর:
ক) (1/3, 1/3)
উত্তর
সঠিক উত্তর:
ক) (1/3, 1/3)
ব্যাখ্যা
(x - y, 1) = (0, 2x + y) হলে, x - y = 0 এবং 2x + y = 1 
সমীকরণ দুইটি যোগ করে, 3x = 1 ⇒ x = 1/3 ∴ y = 1/3
৯,৯২৩.
x = 3 হলে, 9x2 - 24x + 16 এর মান কত?
  1. 35
  2. 25
  3. 65
  4. 71
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা

প্রশ্ন: x = 3 হলে, 9x2 - 24x + 16 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 x = 3 

প্রদত্ত রাশি = 9x2 - 24x + 16
= 9. (3)2 - 24 × 3 + 16
= 81 - 72 + 16
= 9 + 16
= 25

৯,৯২৪.
একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 10 : 13 : 15 : 17 : 20 হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 72°
  2. 144°
  3. 102°
  4. 108°
সঠিক উত্তর:
144°
উত্তর
সঠিক উত্তর:
144°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 10 : 13 : 15 : 17 : 20 হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = 10 + 13 + 15 + 17 + 20 = 75

একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (5 - 2) × 180°
= 540°

∴ বৃহত্তম কোণের মান = 540° × (20/75)
= 144°
৯,৯২৫.
রেখা 3x - 4y = 12 এর ঢাল কত?
  1. 3/4
  2. - 3/4
  3. 4/3
  4. - 4/3
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা

প্রশ্ন: রেখা 3x - 4y = 12 এর ঢাল কত?

সমাধান:
প্রদত্ত সরলরেখার সমীকরণ:
3x - 4y = 12 এটিকে y = mx + c আকারে লিখলে,
⇒ - 4y = - 3x + 12
⇒ y = 3/4x - 3
এখানে x এর সহগ হলো রেখার ঢাল m = 3/4

∴ রেখাটির ঢাল = 3/4

৯,৯২৬.
একটি গ্রামে পুরুষ ও নারী ভোটারের অনুপাত ৭ : ৯। ঐ গ্রামে নারী ভোটারের সংখ্যা ১১৭ জন হলে শতকরা কতভাগ ভোটার পুরুষ?
  1. ৪৩.৭৫%
  2. ৫৬.২৫%
  3. ৪৭.২৫%
  4. ৫২.৭৫%
সঠিক উত্তর:
৪৩.৭৫%
উত্তর
সঠিক উত্তর:
৪৩.৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামে পুরুষ ও নারী ভোটারের অনুপাত ৭ : ৯। ঐ গ্রামে নারী ভোটারের সংখ্যা ১১৭ জন হলে শতকরা কতভাগ ভোটার পুরুষ?

সমাধান:
ধরি,
পুরুষ ভোটার সংখ্যা = ৭ক
নারী ভোটার সংখ্যা = ৯ক

তাহলে,
মোট ভোটার সংখ্যা = ৭ক + ৯ক
= ১৬ক

∴ ঐ গ্রামে শতকরা পুরুষ ভোটার = (পুরুষ ভোটার সংখ্যা/মোট ভোটার সংখ্যা) × ১০০
= (৭ক/১৬ক) × ১০০
= ১৭৫/৪
= ৪৩.৭৫%
৯,৯২৭.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) x2 + y2 = 1
  2. খ) ax2 + bx + c = 0
  3. গ) y2 = 4x
  4. ঘ) x2 + 2y2 = 4
সঠিক উত্তর:
ক) x2 + y2 = 1
উত্তর
সঠিক উত্তর:
ক) x2 + y2 = 1
ব্যাখ্যা

বৃত্তের সমীকরণের বৈশিষ্ঠ্যঃ
১. x  ও y - এর দ্বিঘাত সমীকরণ।
২. x2  এর সহগ = y2 এর সহগ
৩. xy সম্বলিত পদ অনুপস্থিত।
প্রশ্নের অপশন ক) বৃত্তের সমীকরণের সবগুলো শর্ত পুরণ করে।
তাই অপশন ক) সঠিক উত্তর।

৯,৯২৮.
2, 5, 6 এর চতুর্থ সমানুপাতী কোনটি?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 15
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 5, 6 এর চতুর্থ সমানুপাতী কোনটি?

সমাধান:
আমরা জানি
সমানুপাতের ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
2 × ৪র্থ রাশি = 5 × 6
৪র্থ রাশি = (30/2)
৪র্থ রাশি = 15

৯,৯২৯.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ৯ : ২
  2. ৭ : ২
  3. ৭ : ৩
  4. ১৩ : ৫
সঠিক উত্তর:
৭ : ২
উত্তর
সঠিক উত্তর:
৭ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যাটি = ক

তাহলে, একটি সংখ্যা = ক এর ৩৫০%
= ক × (৩৫০/১০০)
= ৭ক/২

∴ সংখ্যা দুটির অনুপাত = (৭ক/২) : ক
= ৭ : ২
৯,৯৩০.
9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 12xy
  2. খ) 144xy
  3. গ) 24xy
  4. ঘ) 6xy
সঠিক উত্তর:
গ) 24xy
উত্তর
সঠিক উত্তর:
গ) 24xy
ব্যাখ্যা

9x2 + 16y2
= (3x)2 + (4y)2 + 2.3x.4y - 24xy
= (3x - 4y)2 - 24xy
∴ 9x2 + 16y2 এর সাথে 24xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।

৯,৯৩১.
৩ দ্বারা বিভাজ্য সমস্ত ২ অঙ্কের সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ১৬০২
  2. ১৫৬৫
  3. ১৬৬৫
  4. ১৭০২
সঠিক উত্তর:
১৬৬৫
উত্তর
সঠিক উত্তর:
১৬৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দ্বারা বিভাজ্য সমস্ত ২ অঙ্কের সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান:
৩ দ্বারা বিভাজ্য সমস্ত ২ অঙ্কের সংখ্যাগুলোর যোগফল
১২ + ১৫ + ১৮ + ২১ + ...................... + ৯৯ এর সমষ্টি
এখানে
১ম পদ a = ১২
সাধারণ অন্তর d = ১৫ - ১২
= ৩
শেষ পদ = n তম পদ = ৯৯

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
৯৯ = ১২ + (n - ১)৩
বা, ৯৯ = ১২ + ৩n - ৩
বা, ৯৯ = ৩n + ৯
বা, ৩n + ৯ = ৯৯
বা, ৩n = ৯৯ - ৯
বা, ৩n = ৯০
n = ৩০ 

৩০টি পদের সমষ্টি = (৩০/২){২ × ১২ + (৩০ - ১)৩}
= ১৫{২৪ + ৮৭ }
= ১৫ × ১১১
= ১৬৬৫
৯,৯৩২.
1, 2, 4, 5, 0, 8 সংখ্যাগুলো একবার ব্যবহার করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
  1. 90টি
  2. 100টি
  3. 120টি
  4. 140টি
সঠিক উত্তর:
100টি
উত্তর
সঠিক উত্তর:
100টি
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 4, 5, 0, 8 সংখ্যাগুলো একবার ব্যবহার করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
প্রথম সংখ্যা ০ ব্যাতিত অন্য কোনো সংখ্যা হতে হবে
তাহলে বাকি 5 টি সংখ্যা থেকে 1 টি সাজানোর সম্ভাবনা = 5P1 = 5

প্রথম স্থান পূরণের পর বাকি 5টি সংখ্যা থেকে 2টি স্থান পূরণ করা যাবে = 5P2 = 20 উপায়ে

∴ মোট সংখ্যা গঠন করা যাবে = (5 × 20)
= 100টি
৯,৯৩৩.
যদি x2 - 4x - 1 = 0 হয়, তবে (x + 1/x)2 এর মান কত?
  1. 10
  2. 12
  3. 16
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 - 4x - 1 = 0 হয়, তবে (x + 1/x)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 - 4x - 1 = 0
⇒ x2 - 1 = 4x
⇒ (x2)/x - 1/x = (4x)/x
⇒ x - 1/x = 4

আমরা জানি,
(x + 1/x)2 = (x - 1/x)2 + 4 . x . 1/x
বা, (x + 1/x)2 = (4)2 + 4
∴ (x + 1/x)2 = 16 + 4 
∴ (x + 1/x)2 = 20

৯,৯৩৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 4 : 5 : 9 হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 40°
  2. 70°
  3. 55°
  4. 90°
সঠিক উত্তর:
40°
উত্তর
সঠিক উত্তর:
40°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 4 : 5 : 9 হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
অনুপাতের যোগফল = (4 + 5 + 9)
= 18

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

∴ ক্ষুদ্রতম কোণের মান = (180° এর 4/18)
= 40°
৯,৯৩৫.
কত ডিগ্রী এর জন্য Cosecant এর মান সর্বোচ্চ হবে?
  1. ক) ৩০
  2. খ) ৪৫
  3. গ) ৬০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
Cosec30 = 2, cosec45 =√2, cosec60 = 2/√3.
৯,৯৩৬.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 

সমাধান: 
ধরি, 
ব্যক্তির আয় = ২০x টাকা
ব্যক্তির ব্যয় =১৫x টাকা 
∴ সঞ্চয় = (২০x - ১৫x) টাকা
= ৫x টাকা 
∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}%
= ২৫%

∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা ২৫%।
৯,৯৩৭.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৮৪০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?
  1. ২০ টাকা
  2. ২৪ টাকা
  3. ২৮ টাকা
  4. ৩২ টাকা
সঠিক উত্তর:
২৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৮৪০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?

সমাধান:
মনে করি, 
পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ ২০% মূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য = ১০০ + (১০০ এর ২০%) = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন,
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২০ টাকা
∴ বর্তমান মূল্য ৮৪০ টাকা হলে পূর্বমূল্য = (৮৪০ × ১০০)/১২০ = ৭০০ টাকা 

অর্থাৎ
৫ কেজি চালের পূর্বমূল্য = (৮৪০ - ৭০০) টাকা = ১৪০ টাকা
∴ ১ কেজি চালের পূর্বমূল্য = (১৪০/৫) টাকা = ২৮ টাকা
৯,৯৩৮.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে—
  1. ক) ২৮০°
  2. খ) ২৯০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ২৪০°
সঠিক উত্তর:
গ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে—

সমাধান:
 
আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৯,৯৩৯.
xy = yx, x = 2y হলে (x, y) এর মান কত?
  1. ক) (10,5)
  2. খ) (4,2)
  3. গ) (6,3)
  4. ঘ) (2,1)
সঠিক উত্তর:
খ) (4,2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (4,2)
ব্যাখ্যা
দেয়া আছে,
xy = yx .............(1)
x = 2y.................(2)

(1) নং হতে পাই,
(2y)y = y2y
2y yy = y2y
2y = y2y/yy
2y = yy
y = 2 

(2) নং হতে পাই,
x = 2 × 2 
x = 4
৯,৯৪০.
৯ঃ৩৬ এর দ্বিগুণানুপাত কত?
  1. ক) ১৮ঃ৭২
  2. খ) ১ঃ৪
  3. গ) ৩ঃ৬
  4. ঘ) ৮১ঃ১২৯৬
সঠিক উত্তর:
ঘ) ৮১ঃ১২৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮১ঃ১২৯৬
ব্যাখ্যা

প্রদত্ত সংখ্যাদ্বয়ের দ্বিগুণানুপাত = ৯ : ৩৬
= ৮১ঃ১২৯৬

৯,৯৪১.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 
  1. বিষমবাহু ত্রিভুজ
  2. স্থূলকোণী ত্রিভুজ
  3. সমবাহু ত্রিভুজ 
  4. সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 

সমাধান: 
ধরি, 
কোণ তিনটি যথাক্রমে x, x এবং 2x 

প্রশ্নমতে, 
x + x + 2x = 180° 
বা, 4x = 180°
∴ x = 45°
এবং 2x = 90°

সুতরাং, ত্রিভুজটি সমকোণী।
৯,৯৪২.
তেলের মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৬% বাড়লো
  2. ৪% কমলো
  3. ৫% কমলো
  4. ৪% বাড়লো
সঠিক উত্তর:
৪% কমলো
উত্তর
সঠিক উত্তর:
৪% কমলো
ব্যাখ্যা

প্রশ্ন: তেলের মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় তেলের বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
তেলের ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে তেল ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ ১০০ টাকার তেলের স্থানে ব্যবহার হয় ১২০ টাকার তেল
∴ ১ টাকার তেলের স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার তেল
∴ ৮০ টাকার তেলের স্থানে ব্যবহার হয় = (১২০ × ৮০)/১০০ = ৯৬ টাকা তেল

তেল বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।

৯,৯৪৩.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলাে। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতাে। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ৩৫০০ টাকা
  4. ঘ) ৪০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০০০ টাকা
ব্যাখ্যা

মনে করি,
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা বা, ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য - ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য
= (১০৫ - ৯০) টাকা বা, ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৪৫০)/ ১৫ = ৩০০০ টাকা
সুতরা, ছাগলটির ক্রয়মূল্য ৩০০০ টাকা।

৯,৯৪৪.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে। সংখ্যাটি কত? 
  1. ক) 23
  2. খ) 43
  3. গ) 56
  4. ঘ) 65
সঠিক উত্তর:
খ) 43
উত্তর
সঠিক উত্তর:
খ) 43
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে। সংখ্যাটি কত? 

সমাধান:
মনে করি, 
দশক স্থানীয় অঙ্ক x 
একক স্থানীয় অঙ্ক y
সংখ্যাটি 10x + y 
 
১ম শর্তানুসারে,
x + y + 5 = 3x 
y + x - 3x = - 5
y - 2x = - 5 
y = - 5 + 2x ....................(1)

২য় শর্তানুসারে,
10y + x = (10x + y) - 9
10y + x = 10x + y - 9
10y - y = 10x - x - 9
9y = 9x - 9
y =  x - 1
- 5 + 2x = x - 1
2x - x = - 1 + 5
x = 4

(1)⇒
y = - 5 + 2 × 4 
y = - 5 + 8
y = 3

নির্ণেয় সংখ্যাটি হবে 10x + y = 10 × 4 + 3 = 40 + 3 = 43
৯,৯৪৫.
বার্ষিক মুনাফা 8% বেড়ে 10% হওয়ায় রহিমের আয় 6 বছরে 180 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ক) 1000 টাকা
  2. খ) 1200 টাকা
  3. গ) 1500 টাকা
  4. ঘ) 1600 টাকা
সঠিক উত্তর:
গ) 1500 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 1500 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা 8% বেড়ে 10% হওয়ায় রহিমের আয় 6 বছরে 180 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান:
এখানে,
মুনাফার হার, r = (10 - 8)% = 2%
মুনাফা, I = 180
সময়, n = 6 বছর

আমরা জানি,
I = Pnr
⇒ P = I/nr
⇒ P = (180 × 100)/(2 × 6)
∴ P = 1500 

∴ মূলধন = 1500 টাকা।
৯,৯৪৬.
p + q + r = 0 হলে, p3 + q3 + r3 এর মান কত? 
  1. 3pqr
  2. pqr
  3. 6pqr
  4. 9pqr
সঠিক উত্তর:
3pqr
উত্তর
সঠিক উত্তর:
3pqr
ব্যাখ্যা

প্রশ্ন: p + q + r = 0 হলে, p3 + q3 + r3 এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
p3 + q3 + r3 - 3pqr = (p + q + r) (p2 + q2 + r2 - pq - qr - rp) 
বা, p3 + q3 + r3 - 3pqr = 0 × (p2 + q2 + r2 - pq - qr - rp) 
বা, p3 + q3 + r3 - 3pqr = 0 
বা, p3 + q3 + r3 = 3pqr 
∴ p3 + q3 + r3 = 3pqr 

৯,৯৪৭.
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
  1. ১২.৫%
  2. ২৫%
  3. ১২%
  4. ২৪%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
মনেকরি,
আসল (p) =  ১০০  টাকা
মুনাফা-আসল= (১০০ × ২)
= ২০০
মুনাফা  (I) = (২০০ -  ১০০)
= ১০০ টাকা
সময় (n) = ৪বছর

মুনাফার হার (r) =  I × ১00/Pn
= ১০০ × ১০০ / ১০০ × ৪
= ২৫%
৯,৯৪৮.
1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত? 
  1. 2/5
  2. 1/5
  3. 3/5
  4. 1/15
সঠিক উত্তর:
2/5
উত্তর
সঠিক উত্তর:
2/5
ব্যাখ্যা

প্রশ্ন: 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত? 

সমাধান: 
1 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা = 15 
আবার, 
1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা = 6 টি 
যথা- 2, 3, 5, 7, 11, 13 

∴ নির্ণেয় সম্ভাব্যতা = মৌলিক সংখ্যা/সর্বমোট সংখ্যা 
= 6/15 
= 2/5

৯,৯৪৯.
cos 60°. cos 30° + sin 60°. sin 30° = কত?
  1. 0
  2. 1
  3. 1/2
  4. √3/2
সঠিক উত্তর:
√3/2
উত্তর
সঠিক উত্তর:
√3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos 60°. cos 30° + sin 60°. sin 30° = কত?

সমাধান: 
আমরা জানি,
cos(A - B) = cosA. cosB + sinA . sinB

এখন,
cos 60°. cos 30° + sin 60°. sin 30°
= cos(60° - 30°)
= cos 30°
= √3/2
৯,৯৫০.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে একটি গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৩৮০ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?
  1. ১৮০ গ্রাম
  2. ৬০ গ্রাম
  3. ১২০ গ্রাম
  4. ২০০ গ্রাম
সঠিক উত্তর:
২০০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
২০০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রুপা মিলিয়ে একটি গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৩৮০ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?

সমাধান:
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬     [উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে]

দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০   [উভয় রাশিকে ২ দিয়ে গুন করে]

∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = (৩ + ৬ + ১০) = ১৯ 

গহনায় রুপা আছে = ৩৮০ × (১০/১৯) গ্রাম 
= ২০০ গ্রাম
৯,৯৫১.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
ঘ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?

সমাধান:
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ 

মোট ভাজক সংখ্যা ১২টি 
৯,৯৫২.
x2 − 8x − 8y + 16 + y2 এর সঙ্গে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
  1. ক) -2xy
  2. খ) 8xy
  3. গ) 6xy
  4. ঘ) 2xy
সঠিক উত্তর:
ঘ) 2xy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2xy
ব্যাখ্যা

  x2 - 8x - 8y + 16 + y2
= x2 + y2+ (-4)2 + 2.x.y + 2.y(-4) + 2.(-4).x - 2xy
= (x + y - 4)2 - 2xy
অর্থাৎ 2xy যোগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 

৯,৯৫৩.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪। যদি তাদের ল.সা.গু ২৪০ হয়, তবে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ৮০
  3. ৬০
  4. ৫০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪। যদি তাদের ল.সা.গু ২৪০ হয়, তবে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, দুটি সংখ্যা হলো ৩x এবং ৪x, যেখানে x তাদের সাধারণ গুণনীয়ক।
∴ ৩x এবং ৪x এর  ল.সা.গু = ১২x

প্রশ্নমতে, 
১২x = ২৪০ 
⇒ x = ২৪০/১২ 
∴ x = ২০ 

∴ সংখ্যা দুটি হলো,
৩x = ৩ × ২০ = ৬০ 
৪x = ৪ × ২০ = ৮০ 

সুতরাং, দুটি সংখ্যার মধ্যে ছোটটি হলো ৬০।  

৯,৯৫৪.
(2p - q, 4) = (3, 3p - 2q) হলে (q, p)  = ?
  1. (-1, 2)
  2. (1, -2)
  3. (2, 1)
  4. (1, 2)
সঠিক উত্তর:
(1, 2)
উত্তর
সঠিক উত্তর:
(1, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (2p - q, 4) = (3, 3p - 2q) হলে (q, p)  = ?

সমাধান: 
এখানে,
3p - 2q = 4 ............(i)
2p - q = 3 ...........(ii)

(ii) নং সমীকরণকে ২ দ্বারা গুণ করে (i) নং হতে বিয়োগ করে পাই।
3p - 2q - 4p + 2q = 4 - 6
- p = - 2
p = 2

(ii) নং সমীকরণ হতে পাই,
4 - q = 3
q = 1

∴(q, p) = (1, 2)
৯,৯৫৫.
একটি ক্লাসের সকল ছাত্র একে অপরের সাথে নববর্ষের কার্ড বিনিময় করল। যদি মোট কার্ড বিনিময়ের সংখ্যা 420 হয়, তবে ঐ ক্লাসে কতজন ছাত্র ছিল?
  1. 21 জন
  2. 25 জন
  3. 29 জন
  4. 30 জন
সঠিক উত্তর:
21 জন
উত্তর
সঠিক উত্তর:
21 জন
ব্যাখ্যা

প্রশ্ন:  একটি ক্লাসের সকল ছাত্র একে অপরের সাথে নববর্ষের কার্ড বিনিময় করল। যদি মোট কার্ড বিনিময়ের সংখ্যা 420 হয়, তবে ঐ ক্লাসে কতজন ছাত্র ছিল?

সমাধান:
মনে করি, ঐ ক্লাসে n সংখ্যক ছাত্র ছিল।
কার্ড বিনিময়ের ক্ষেত্রে প্রত্যেকে একে অপরকে কার্ড দেয়। অর্থাৎ দুইজন ছাত্রের মধ্যে কার্ড বিনিময় হয় ২ ভাবে (A দেয় B-কে এবং B দেয় A-কে)। এটি মূলত একটি বিন্যাসের সমস্যা।

আমরা জানি,
n সংখ্যক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্ড বা উপহার বিনিময়ের মোট সংখ্যা = nP2 বা n(n - 1)

প্রশ্নমতে,
n(n - 1) = 420 
⇒ n2 - n - 420 = 0
⇒ n2 - 21n + 20n - 420 = 0
⇒ n(n - 21) + 20(n - 21) = 0
⇒ (n - 21)(n + 20) = 0
∴ n = - 20 অথবা n = 21

কিন্তু n = - 20 গ্রহণযোগ্য নয়। [কারণ ছাত্রের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]

∴ ঐ ক্লাসে 21 জন ছাত্র ছিল।

৯,৯৫৬.
log107 = a হলে, log10(1/70) = কত?
  1. - (1 + a)
  2. (1 + a)-1
  3. a/10
  4. 1/10a
সঠিক উত্তর:
- (1 + a)
উত্তর
সঠিক উত্তর:
- (1 + a)
ব্যাখ্যা
প্রশ্ন: log107 = a হলে, log10(1/70) = কত?

সমাধান:
log10(1/70)
= log101 - log1070
= - log10( 7 × 10)
= - (log107 + log1010)
= - (a + 1)
৯,৯৫৭.
x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 16
  4. ঘ) 25
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা
x2 + y2 = 4
বা, (x + y)2 - 2xy = 4
বা, 22 - 2xy = 4
বা, 4 - 2xy = 4
বা, 2xy = 0
∴ xy = 0

এখন, x3 + y3
= (x + y)3 - 3xy(x + y)
= 23 - 3 × 0 × 2
= 8 - 0
= 8
৯,৯৫৮.
১/৩, ২/৩ এবং ৩/৫ এর ল.সা.গু.কে গ.সা.গু. দিয়ে ভাগ করলে, ভাগফল কত হবে?
  1. ৯০
  2. ৬/১৫
  3. ১৫/৬
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা
১/৩, ২/৩ এবং ৩/৫ এর ল.সা.গু = (১, ২ ও ৩ এর ল.সা.গু.) ÷ (৩, ৩ ও ৫ এর গ.সা.গু.)
                                                = ৬/১
১/৩, ২/৩ এবং ৩/৫ এর গ.সা.গু = (১, ২ ও ৩ এর গ.সা.গু.) ÷ (৩, ৩ ও ৫ এর ল.সা.গু.)
                                                = ১/১৫
১/৩, ২/৩ এবং ৩/৫ এর ল.সা.গু ও গ.সা.গু.র ভাগফল = (৬/১) ÷ (১/১৫)
                                                                              = ৬ × ১৫
                                                                              = ৯০
৯,৯৫৯.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ১১৫ হয়। সংখ্যা কত?
  1. ক) ২২
  2. খ) ২৩
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ১১৫
বা, ৫ক = ১১৫
বা, ক = ২৩
∴ সংখ্যাটি ২৩

৯,৯৬০.
০.০০৫ × ০.০০০৪০৫ × ০ × ০.০০৩ = কত?
  1. ০.০০০০০০০০৬০৭৫
  2. ০.০০০০০৬০৭৫
  3. ০.০০০০০০৬০৭৫
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
০.০০৫ × ০.০০০৪০৫ × ০ × ০.০০৩ = ০
৯,৯৬১.
বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জ্যা-এর লম্ব দূরত্ব ব্যাসার্ধের কত গুণ?
  1. ১ গুণ
  2. ২ গুণ
  3. ১/২ গুণ
  4. ০ গুণ
সঠিক উত্তর:
০ গুণ
উত্তর
সঠিক উত্তর:
০ গুণ
ব্যাখ্যা
বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। 
যেহেতু ব্যাস কেন্দ্রগামী, সেহেতু বৃত্তের কেন্দ্র হতে ব্যাসের এর লম্ব দূরত্ব ০
অর্থাৎ, বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জ্যা-এর লম্ব দূরত্ব ব্যাসার্ধের ০ গুণ 
 
৯,৯৬২.
একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?
  1. ৫ : ৪
  2. ৬ : ৫
  3. ৫ : ৬
  4. ৮ : ৩
সঠিক উত্তর:
৫ : ৪
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫

∴ বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ১২৫ : ১০০
= ৫ : ৪
৯,৯৬৩.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
  1. ১২
  2. ১৬
  3. ১০
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?

সমাধান:
১০২ এবং ১৮৬ কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে। সেই সংখ্যা দিয়ে ১০২ - ৬ = ৯৬ এবং ১৮৬ - ৬ = ১৮০ কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না।
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি এমন হতে হবে যা দ্বারা ৯৬ এবং ১৮০ এর গ.সা.গু-এর সমান।
∴  ৯৬ এবং ১৮০ এর গ.সা.গু = ১২

∴  নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২
৯,৯৬৪.
একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক কয়টি ছেদবিন্দু থাকতে পারে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. একটিও না
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক কয়টি ছেদবিন্দু থাকতে পারে?

সমাধান:

একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক দুইটি ছেদবিন্দু থাকতে পারে।

৯,৯৬৫.
4টি পোস্ট বক্সে 5টি চিঠি কতভাবে ফেলা যায়?
  1. ক) 243
  2. খ) 625
  3. গ) 1024
  4. ঘ) 1250
সঠিক উত্তর:
গ) 1024
উত্তর
সঠিক উত্তর:
গ) 1024
ব্যাখ্যা
এখানে, 
পোস্ট বক্স n= 4টি
চিঠি r = 5টি

4 টি চিঠি ফেলার উপায় = nr
                                    = 45
                                    = 1024
৯,৯৬৬.
৫ জন পুরুষ ও ৪ জন মহিলা থেকে কতভাবে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ জন মহিলা থাকবে? 
  1. ১০
  2. ২০
  3. ১৮
  4. ১৪
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলা থেকে কতভাবে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ জন মহিলা থাকবে?

সমাধান: 
৫ জন পুরুষ হতে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ বেছে নেয়ার উপায় = C  = ৫ 
৪ জন মহিলা হতে ন্যূনতম পক্ষে ১ জন মহিলা বেছে নেয়ার উপায় = C = ৪ 

∴ ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার মোট উপায় = ৫ × ৪ = ২০

৯,৯৬৭.
কোনো কর্মকর্তা মাসিক ৬০,৯০০ টাকা বেতনে ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?
  1. ৪৯,৬০৭ টাকা
  2. ২৩৭৯৩.১০ টাকা
  3. ৪৭,৩০৯ টাকা
  4. ৪৮,৩০০ টাকা
সঠিক উত্তর:
৪৮,৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৮,৩০০ টাকা
ব্যাখ্যা
২০২০ সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনে।
প্রতিদিনের বেতন = ৬০,৯০০/২৯ টাকা।
                           = ২১০০টাকা
তিনি ঐ মাসে বেতন পাবেন = (২৯-৬) × ২১০০ টাকা
                                          = ৪৮,৩০০ টাকা
৯,৯৬৮.
৫% হার মুনাফায় ৫০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ক) ৫১.২৫ টাকা
  2. খ) ২.৫০ টাকা
  3. গ) ১.২৫ টাকা
  4. ঘ) ১.৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ১.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১.২৫ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, মূলধন,
P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০
আমরা জানি সরল মুনাফা,
I = Pnr = ৫০০ × ২ × ৫/১০০ = ৫০ এবং
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1+r)n
= ৫০০(১+৫/১০০)
= ৫০০ × ১০৫/১০০ × ১০৫/১০০
= ৫৫১.২৫ এখন,
চক্রবৃদ্ধি মুনাফা = ৫৫১.২৫ - ৫০০
= ৫১.২৫ টাকা।
সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৫১.২৫ - ৫০) টাকা
= ১.২৫ টাকা।
৯,৯৬৯.
২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১০ জন
  2. ১২ জন
  3. ১৫ জন
  4. ১৮ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২০ জন 
∴১ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = ২০×১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে = (২০×১৫)/২০ জন 
= ১৫ জন 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।
৯,৯৭০.
৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
  1. ক) ১৫ লিটার
  2. খ) ১৮ লিটার
  3. গ) ১২ লিটার
  4. ঘ) ১০ লিটার
সঠিক উত্তর:
খ) ১৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮ লিটার
ব্যাখ্যা

অনুপাতের সমষ্টি = ৭+৩ = ১০
∴ ৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার।

৯,৯৭১.
x2 = (xab . xab)c হলে abc এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 = (xab . xab)c হলে abc এর মান কত? 

সমাধান: 
x2 = (xab . xab)c
⇒ x2 = (x2ab)c
⇒ x2 = x2abc
∴ 2 = 2abc
∴ abc = 1
৯,৯৭২.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা  ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৩ মিটার
  2. ৬ মিটার
  3. ৯ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা  ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য a একক হলে পরিসীমা 3a একক।

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক হলে পরিসীমা 4a একক।

সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১২ মিটার
এর পরিসীমা ৩ × ১২ = ৩৬ মিটার

বর্গক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার
এক বাহুর দৈর্ঘ্য = (৩৬/৪) = ৯ মিটার।
৯,৯৭৩.
log2√5400 + log3√2324 = কত?
  1. ক) 20
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: log2√5400 + log3√2324 = কত?

সমাধান: 
log2√5400+ log3√2324
= log2√5(2√5)4 + log3√2(3√2)4
= 4 log2√5(2√5) + 4 log3√2(3√2)
= 4 + 4
= 8
৯,৯৭৪.
a = 5, b = - 5 হলে (a - b)2 কত?
  1. ক) 0
  2. খ) 100
  3. গ) 10
  4. ঘ) 25
সঠিক উত্তর:
খ) 100
উত্তর
সঠিক উত্তর:
খ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: a = 5, b = - 5 হলে (a - b)2 কত?

সমাধান:
দেওয়া আছে
a = 5
b = - 5

প্রদত্ত রাশি = (a - b)2
= {5 - (- 5)}2
= (5 + 5)2
= (10)2
= 100
৯,৯৭৫.
1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. 5050
  2. 5100
  3. 4040
  4. 5500
সঠিক উত্তর:
5050
উত্তর
সঠিক উত্তর:
5050
ব্যাখ্যা
প্রশ্ন: 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ={100 × (100 + 1)}/2
= (100 × 101)/2 = 101 × 50
= 5050
৯,৯৭৬.
- 5, - 8, - 11, ….. সমান্তর ধারাটির 12 তম পদ কত?   
  1. - 35
  2. - 38
  3. - 41
  4. - 44
সঠিক উত্তর:
- 38
উত্তর
সঠিক উত্তর:
- 38
ব্যাখ্যা
প্রশ্ন: - 5, - 8, - 11, ….. সমান্তর ধারাটির 12 তম পদ কত?   

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = - 5
সাধারণ অন্তর, d = - 8 - (- 5) = - 8 + 5 = - 3
পদ সংখ্যা, n = 12

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 12 তম পদ = - 5 + {(12 - 1) × (- 3)} 
= - 5 + {11 × (- 3)} 
= - 5 - 33
= - 38

∴ সমান্তর ধারাটির 12 তম পদ (- 38).
৯,৯৭৭.
একটি পিকনিকে যতজন বন্ধু ছিল, প্রত্যেকে তার থেকে 4 টাকা বেশি করে দেওয়ায় মোট 320 টাকা উঠল। পিকনিকে বন্ধুর সংখ্যা কত ছিল?
  1. 21 জন
  2. 18 জন
  3. 12 জন
  4. 16 জন
সঠিক উত্তর:
16 জন
উত্তর
সঠিক উত্তর:
16 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পিকনিকে যতজন বন্ধু ছিল, প্রত্যেকে তার থেকে 4 টাকা বেশি করে দেওয়ায় মোট 320 টাকা উঠল। পিকনিকে বন্ধুর সংখ্যা কত ছিল?

সমাধান:
মনে করি, পিকনিকে বন্ধুর সংখ্যা = x জন
প্রত্যেকে চাঁদা দেয় = (x + 4) টাকা

প্রশ্নমতে,
⇒ x(x + 4) = 320
⇒ x2 + 4x = 320
⇒ x2 + 4x - 320 = 0
⇒ x2 + 20x - 16x - 320 = 0
⇒ x(x + 20) - 16(x + 20) = 0
⇒ (x - 16)(x + 20) = 0

হয়, x - 16 = 0
⇒ x = 16
অথবা, x + 20 = 0
⇒ x = - 20 (বন্ধুর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়)

∴ পিকনিকে বন্ধুর সংখ্যা 16 জন ছিল।

৯,৯৭৮.
ভাজক ভাগফলের এক-তৃতীয়াংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১২০ হলে ভাজ্য কত?
  1. ৪৫৯০ 
  2. ৪৮২০
  3. ৪৯২৪ 
  4. ৫১০০ 
সঠিক উত্তর:
৪৮২০
উত্তর
সঠিক উত্তর:
৪৮২০
ব্যাখ্যা

প্রশ্ন: ভাজক ভাগফলের এক-তৃতীয়াংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১২০ হলে ভাজ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ভাগফল = ১২০

প্রশ্নমতে,
ভাজক = ভাগফল/৩ = ১২০/৩ = ৪০

এবং ভাগশেষ = ভাজক/২ = ৪০/২ = ২০

আমরা জানি,
ভাজ্য = (ভাগফল × ভাজক) + ভাগশেষ 
= (১২০ × ৪০) + ২০
= ৪৮২০

৯,৯৭৯.
টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

১ টি লেবুর ক্রয়মূল্য = ১০/১০ টাকা = ১ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য = ১০/৮ টাকা = ১.২৫ টাকা।
∴ লাভ = (১.২৫ - ১) = ০.২৫ টাকা।
১ টাকায় লাভ হয় ০.২৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় ০.২৫ × ১০০ টাকা
= ২৫ টাকা
∴ লাভ ২৫%

৯,৯৮০.
নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?
  1. a - 2
  2. a + 2
  3. a - 3
  4. a + 4
সঠিক উত্তর:
a - 3
উত্তর
সঠিক উত্তর:
a - 3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?

সমাধান:
ধরি,
f(a) = a3 - a - 24
∴ f(3) = 33 - 3 - 24
= 27 - 3 - 24
= 27 - 27
= 0
∴ (a - 3) প্রদত্ত রাশিটির একটি উৎপাদক।

a3 - a - 24
= a3 - 3a2 + 3a2 - 9a + 8a - 24
= a2(a - 3) + 3a(a - 3) + 8(a - 3)
= (a - 3)(a2 + 3a + 8)
৯,৯৮১.
টাকায় ৪ টি করে লিচু ক্রয় ৫ টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
  1. ২০%
  2. ১০%
  3. ২৫%
  4. ১৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৪ টি করে লিচু ক্রয় ৫ টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

সমাধান: 
৪টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = ১/৪ টাকা 

আবার,
৫টি লিচুর বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা

∴ ক্ষতি = (১/৪) - (১/৫) = (৫ - ৪)/২০
= ১/২০ টাকা 
 
∴ ১/৪ টাকায় ক্ষতি হয় = ১/২০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৪/২০ = ১/৫ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = ১০০/৫ = ২০ টাকা

সুতরাং, শতকরা ২০% ক্ষতি হবে।

৯,৯৮২.
a2 + 2ab - 2b -1 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a - 1)(a + 2b + 1)
  2. (a + 1)(a + 2b - 1)
  3. (a - 1)(a - 2b + 1)
  4. (a + 1)(a - 2b - 1)
সঠিক উত্তর:
(a - 1)(a + 2b + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a - 1)(a + 2b + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 2ab - 2b -1 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি? 

সমাধান: 
a2 + 2ab - 2b -1
= (a2 - 1) + (2ab - 2b )
= (a + 1)(a - 1) + 2b(a - 1)
= (a - 1)(a + 1 + 2b)
= (a - 1)(a + 2b + 1)
৯,৯৮৩.
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় 10% কমিশন দেন। সে দ্রব্যটি 450 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) 300 টাকা
  2. খ) 350 টাকা
  3. গ) 400 টাকা
  4. ঘ) 380 টাকা
সঠিক উত্তর:
গ) 400 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 400 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় 10% কমিশন দেন। সে দ্রব্যটি 450 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
10% কমিশনে বিক্রয়মূল্য = 100 - 10 = 90 টাকা

বিক্রয়মূল্য 90 টাকা হলে ধার্যমূল্য 100 টাকা
∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ধার্যমূল্য 100/90 টাকা
∴ বিক্রয়মূল্য 450 টাকা হলে ধার্যমূল্য (100 × 450)/90 টাকা
= 500 টাকা

আবার, 
25% লাভে ধার্যমূল্য = (100 + 25) = 125 টাকা
ধার্যমূল্য 125 টাকা ক্রয়মূল্য 100 টাকা
∴ ধার্যমূল্য 500 টাকা ক্রয়মূল্য (100 × 500)/125টাকা
= 400 টাকা
৯,৯৮৪.
সমবাহু ত্রিভুজের একবাহু x মিটার হলে, তার ক্ষেত্রফল কত বর্গমিটার 
  1. ক) (3√3/4)x2
  2. খ) (√3/4)x2
  3. গ) (4/√3)x2
  4. ঘ) (√3/4)a2
সঠিক উত্তর:
খ) (√3/4)x2
উত্তর
সঠিক উত্তর:
খ) (√3/4)x2
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x মিটার হলে তার ক্ষেত্রফল = (√3/4)x2
৯,৯৮৫.
যদি logxy = 100 এবং log2x = 10 হয়, তাহলে y এর মান কত?
  1. ক) 21000
  2. খ) 2100
  3. গ) 210
  4. ঘ) 2- 100
সঠিক উত্তর:
ক) 21000
উত্তর
সঠিক উত্তর:
ক) 21000
ব্যাখ্যা
প্রশ্ন: যদি logxy = 100 এবং log2x = 10 হয়, তাহলে y এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
log2x = 10        
∴ x = 210

logxy = 100
বা, y = x100
বা, y = (210)100     [x এর মান বসিয়ে]
∴  y = 21000
৯,৯৮৬.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২০০ জন
  2. ৩০০ জন
  3. ৪০০ জন
  4. ৫০০ জন
সঠিক উত্তর:
৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন
= ৫০০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
৯,৯৮৭.
sin(θ + 15°) = 3/√12 হলে 2cos2θ = কত?
  1. ক) 2
  2. খ) 1/√2
  3. গ) 1
  4. ঘ) √2
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: sin(θ + 15°) = 3/√12 হলে 2cos2θ = কত?

সমাধান:
sin(θ + 15°) = 3/√12
বা, sin(θ + 15°) = 3/(2√3)
বা, sin(θ + 15°) = √3/2
বা, sin(θ + 15°) = sin60°
বা, θ + 15° = 60°
∴ θ = 45°

এখন,
2cos2θ = 2(cos45°)2
= 2 . (1/√2)2
= 2 . (1/2)
= 1
৯,৯৮৮.
নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ৩, ২৭, ২১৮৭, -------
  1. ৬৫৬১
  2. ১৭৭১৪৭
  3. ১৫৯৪৩২৩
  4. ১৪৩৪৮৯০৭
সঠিক উত্তর:
১৪৩৪৮৯০৭
উত্তর
সঠিক উত্তর:
১৪৩৪৮৯০৭
ব্যাখ্যা

১ × ৩ = ৩
৩ × ৯ = ২৭
২৭ × ৮১ = ২১৮৭
২১৮৭ × ৬৫৬১ = ১৪৩৪৮৯০৭

৯,৯৮৯.
১ দিন = কত সেকেন্ড?
  1. ৩৬০০ সেকেন্ড
  2. ৮৬৪০০ সেকেন্ড
  3. ৮৬৪০ সেকেন্ড
  4. ১৪৪০০ সেকেন্ড
সঠিক উত্তর:
৮৬৪০০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৮৬৪০০ সেকেন্ড
ব্যাখ্যা
১ দিন
= ২৪ ঘণ্টা
= ২৪ × ৬০ মিনিট
= ২৪ × ৬০ × ৬০ সেকেন্ড
= ৮৬৪০০ সেকেন্ড
৯,৯৯০.
নিচের ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) ৪, ৪, ৫
  2. খ) ৫, ১২, ১৩
  3. গ) ৮, ১০, ১২
  4. ঘ) ২, ৩, ৫
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫, ১২, ১৩
ব্যাখ্যা
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান।
∴ ১৩ = ১২ + ৫

সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৯,৯৯১.
n(A) = 50, n(B) = 60 এবং n(A ∩ B) = 40 হলে, n(A∪B) এর মান কত?
  1. 55
  2. 70
  3. 85
  4. 90
সঠিক উত্তর:
70
উত্তর
সঠিক উত্তর:
70
ব্যাখ্যা
প্রশ্ন: n(A) = 50, n(B) = 60 এবং n(A ∩ B) = 40 হলে, n(A∪B) এর মান কত?

সমাধান:
n(A ∪ B) = n(A) + n(B) - n(A∩B)
= 50 + 60 - 40
= 70
৯,৯৯২.
যদি cosec2θ + cot2θ = 5/3 হয় তাহলে cotθ এর মান কত?
  1. 1
  2. 1/√2
  3. 1/√3
  4. 1/2
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cosec2θ + cot2θ = 5/3 হয় তাহলে cotθ এর মান কত?

সমাধান:
আমরা জানি,
cosec2θ = 1 + cot2θ

দেওয়া আছে,,
cosec2θ + cot2θ = 5/3
⇒ 1 + cot2θ + cot2θ = 5/3
⇒ 2 cot2θ = (5/3) -1
⇒ 2cot2θ = 2/3
⇒ cot2θ = 2/6
⇒ cot2θ = 1/3
∴ cotθ = 1/√3

৯,৯৯৩.
কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত? 
  1. ক) ১২.৫%
  2. খ) ১১.৫%
  3. গ) ১০.৫%
  4. ঘ) ৯.৫%
সঠিক উত্তর:
ক) ১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, মুনাফার হার কত? 

সমাধান:
মনেকরি,
আসল = ৮ক টাকা 
মুনাফা = (৮ক এর ৩/৮) টাকা = ৩ক টাকা 

প্রশ্নমতে,
৮ক + ৩ ক = ৬৬০০ 
১১ক = ৬৬০০/১১
ক = ৬০০

আসল = (৮ × ৬০০) টাকা = ৪৮০০ টাকা 
মুনাফা =  (৩ × ৬০০) টাকা = ১৮০০ টাকা 

৪৮০০ টাকার ৩ বছরের মুনাফা = ১৮০০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা = ১৮০০/(৪৮০০ × ৩)টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা = (১৮০০ × ১০০)/(৪৮০০ × ৩)টাকা 
                                            = ১২.৫ টাকা
৯,৯৯৪.
একটি গোলকের ব্যাস ১৮ সে.মি. হলে, এর আয়তন কত?
  1. ৭৭৭৬π ঘনসে.মি.
  2. ৭৭৭৬ ঘনসে.মি.
  3. ৯৭২π ঘনসে.মি.
  4. ৯৭২ ঘনসে.মি.
সঠিক উত্তর:
৯৭২π ঘনসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৭২π ঘনসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের ব্যাস ১৮ সে.মি. হলে, এর আয়তন কত?

সমাধান:
গোলকের ব্যাস = ১৮ সে.মি.
∴ ব্যাসার্ধ = ৯ সে.মি.
∴ আয়তন = (৪/৩)π(৯)
= (৪/৩) × π × ৯ × ৯ × ৯
= ৯৭২π ঘনসে.মি.
৯,৯৯৫.
x3 = 64 হলে, log2x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 = 64 হলে, log2x এর মান কত?

সমাধান: 
x3 = 64
⇒ x3 = 43
∴ x = 4

log2
= log24
= log222
= 2log22
= 2 × 1
= 2
৯,৯৯৬.
একটি বক্সে 5টি নীল, 7টি লাল এবং 3টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল টানা হলে বলটি বলটি নীল অথবা লাল না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/8
  2. 1/5
  3. 1/7
  4. 2/3
সঠিক উত্তর:
1/5
উত্তর
সঠিক উত্তর:
1/5
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বক্সে 5টি নীল, 7টি লাল এবং 3টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল টানা হলে বলটি বলটি নীল অথবা লাল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল = 5 + 7 + 3 = 15

নীল অথবা লাল না অর্থাৎ সাদা বল আছে = 3 টি
∴ নীল অথবা লাল না হওয়ার সম্ভবনা অর্থাৎ সাদা হওয়ার সম্ভাবনা = 3/15
= 1/5

৯,৯৯৭.
১ + ৩ + ৯ +............... ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  1. ৮১
  2. ৭২৯
  3. ১৮৩
  4. ২৪৩
সঠিক উত্তর:
২৪৩
উত্তর
সঠিক উত্তর:
২৪৩
ব্যাখ্যা
 প্রশ্ন: ১ + ৩ + ৯ +............... ধারাটির ৬ষ্ঠ পদ কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ১
সাধারণ অনুপাত, r = ৩/১ = ৩

৬ষ্ঠ পদ = arn - 1
= ১ × (৩)৫ - ১
= ২৪৩
৯,৯৯৮.
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা’কে কী বলা হয়? 
  1. বৃত্তচাপ
  2. পরিধি
  3. ব্যাস
  4. ব্যাসার্ধ
সঠিক উত্তর:
ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
ব্যাস
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা’কে কী বলা হয়? 

সমাধান: 
 - বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ঐ বৃত্তের ব্যাসার্ধ বলে। 
- বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে। 
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে। 
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। 
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে। 
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৯,৯৯৯.
৭ : ১২, ৫ : ৮ এবং ৯ : ১৫ এর মিশ্র অনুপাত কত?
  1. ৭ : ৩২
  2. ৫ : ২৪
  3. ৯ : ১৫
  4. ৩ : ৫
সঠিক উত্তর:
৭ : ৩২
উত্তর
সঠিক উত্তর:
৭ : ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ : ১২, ৫ : ৮ এবং ৯ : ১৫ এর মিশ্র অনুপাত কত?

সমাধান:
মিশ্র অনুপাতঃ হলো একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত নতুন অনুপাত এই মিশ্র অনুপাত। 

দেওয়া আছে,
৭ : ১২, ৫ : ৮ এবং ৯ : ১৫
= ৭ : ১২, ৫ : ৮ এবং ৩ : ৫

অতএব মিশ্র অনুপাত = (৭ × ৫ × ৩) : (১২ × ৮ × ৫)
= ১০৫ : ৪৮০
= ৭ : ৩২
১০,০০০.
কোন অনুসিদ্বান্তটি সঠিক?
  1. ক) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত কেরলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান
  2. খ) ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত কেরলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর
  3. গ) দুটোই সঠিক
  4. ঘ) কোনটি সঠিক
সঠিক উত্তর:
গ) দুটোই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
গ) দুটোই সঠিক
ব্যাখ্যা
এ দুটোই সঠিক। প্রত্যেকটির আলাদা আলাদা উপপাদ্যের প্রমান আছে।