বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাক্য প্রকরণ সম্পর্কিত বিবিধ বিষয়

মোট প্রশ্ন২৩১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাক্য প্রকরণ সম্পর্কিত বিবিধ বিষয়

PrepBank · পাতা / · ১০১২০০ / ২৩১

১০১.
'The pot calls the kettle black' এর সঠিক অনুবাদ -
  1. মিষ্টি কথায় চিড়ে ভেজে না।
  2. মানিকের খানিক ভালো।
  3. এক ঢিলে দুই পাখি মারা।
  4. চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা।
সঠিক উত্তর:
চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা।
উত্তর
সঠিক উত্তর:
চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা।
ব্যাখ্যা
• 'The pot calls the kettle black' এর সঠিক অনুবাদ - চালুনি বলে ছুঁচ, তোর তলা কেন ছেঁদা

অন্যদিকে:
- 'Kill two birds with one stone' এর সঠিক অনুবাদ - এক ঢিলে দুই পাখি মারা।
- 'Brevity is the soul of wi't এর সঠিক অনুবাদ - মানিকের খানিক ভালো।
- 'Fair words butter no parsnips' এর সঠিক অনুবাদ - মিষ্টি কথায় চিড়ে ভেজে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০২.
ব্যক্তিগত পত্রে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে -
  1. পত্রের উপরে ডান দিকে
  2. পত্রের নিচে ডান দিকে
  3. পত্রের উপরে বাম দিকে
  4. পত্রের নিচে বাম দিকে
সঠিক উত্তর:
পত্রের উপরে বাম দিকে
উত্তর
সঠিক উত্তর:
পত্রের উপরে বাম দিকে
ব্যাখ্যা
• সাধারণত একটি ব্যক্তিগত পত্রে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

• একটি পত্রের প্রধান অংশ দুইটি। যথা:
১. বাইরের অংশ বা শিরোনাম ও
২. ভেতরের অংশ বা পত্রগর্ভ।

শিরোনাম: পত্রের খাম বা পোস্টকার্ডে প্রেরক ( যিনি চিঠি লিখেন ) ও প্রাপকের ( যার উদ্দেশ্য চিঠি লেখা হয় ) নাম ও ঠিকানা লেখা হয়। একেই শিরোনাম বলা হয়। পোস্টকার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা আর ডানদিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা।

পত্রগর্ভ: একটি পত্রের বিষয় অনুসারে কয়েকটি ভাগ থাকে।
যেমন: 
১. পত্রের উপরে ডান দিকে প্রেরকের ঠিকানা লিখতে হয়।
- ঠিকানার নিচে পত্র লেখার তারিখ লিখতে হয়।
২. পত্রের উপরে বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে।
- বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষায় পার্থক্য থাকে।
- গুরুজনদের উদ্দেশ্যে শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় খালা, শ্রদ্ধাভাজনীয়াষু মা ইত্যাদি লেখা হয়।
- সমবয়সী বন্ধুদের প্রতি প্রিয় পাভেল, প্রীতিভাজনেষু, প্রীতিভাজনাষু, বন্ধুবরেষু ইত্যাদি লেখা হয়।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ড. হায়াৎ মামুদ ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০৩.
রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) অক্ষরবৃত্ত
  3. গ) মান্দাক্রান্তা
  4. ঘ) মাত্রাবৃত্ত
সঠিক উত্তর:
ঘ) মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা টি মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দ হলো-
• অক্ষরবৃত্ত ছন্দ
• স্বরবৃত্ত ছন্দ
• মাত্রাবৃত্ত ছন্দ

মাত্রাবৃত্ত ছন্দ 
যে ছন্দে যুগ্মধ্বনি সর্বদা বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারিত হয়ে দুমাত্রার মর্যাদা পায় এবং অযুগ্মধ্বনি একমাত্রা বলে গণনা করা হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। মাত্রাবৃত্ত ছন্দ ধ্বনি-প্রধান। মাত্রাবৃত্ত ছন্দে ছয় মাত্রার পর্বই অধিক। চার, পাঁচ, সাত, আট মাত্রার পর্বও এ ছন্দে পাওয়া যায়। 

মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য: 

• একই শব্দের অন্তর্গত যুক্তব্যঞ্জনের পূর্বস্বর দীর্ঘ বা দ্বিমাত্রিক হলন্ত অক্ষর বা বদ্ধাক্ষরের দীর্ঘ বা দ্বিমাত্রিক।
• অনুস্বর ও বিসর্গের পূর্ববর্তী স্বর দীর্ঘ।
• যৌগিক স্বরান্ত অক্ষর (যেমন : ঐ, ঔ) দ্বিমাত্রিক।
• অবশিষ্ট সমস্ত স্বর হ্রস্ব বা একমাত্রিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।


১০৪.
বাংলা ছন্দের প্রকারভেদের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ক) অমিত্রাক্ষবৃত্ত
  2. খ) মাত্রাবৃত্ত
  3. গ) স্বরবৃত্ত
  4. ঘ) অক্ষরবৃত্ত
সঠিক উত্তর:
ক) অমিত্রাক্ষবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) অমিত্রাক্ষবৃত্ত
ব্যাখ্যা
বাংলা ছন্দ তিন রকমের।
যথা:
- অক্ষরবৃত্ত,
- মাত্রাবৃত্ত এবং
- স্বরবৃত্ত।

- কবিতার পঙ্ক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয়।
- অর্থাৎ কবিতার দুটি পঙ্ক্তির শেষ অক্ষরের ধ্বনির সাম্য না থাকলে তাকে অমিত্রাক্ষর বলা চলে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৫.
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -
  1. ক) মেসোবিরতিতে
  2. খ) ট্রপোবিরতিতে
  3. গ) স্ট্র্যাটোবিরতিতে
  4. ঘ) আয়নমন্ডলে
সঠিক উত্তর:
ঘ) আয়নমন্ডলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়নমন্ডলে
ব্যাখ্যা
• আয়নমন্ডল মূলত মেসোমন্ডলের ঊর্ধ্বাংশ থেকে তাপমন্ডলের নিম্নাংশ (৫০ থেকে ১০০ কিলোমিটার) পর্যন্ত সম্প্রসারিত।
আয়নমন্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে।

অন্যদিকে, 
• বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই ট্রপোমণ্ডলে সংঘটিত হয়।
• আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকে। সাধারণত জেট বিমানগুলো এই স্তর দিয়ে চলাফেরা করতে পারে কারণ ঝড়বৃষ্টি থাকে না।

তথ্যসূত্র:- ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৬.
’গতকাল থেকে বৃষ্টি হচ্ছে।’ এর ইংরেজি অনুবাদ হলো-
  1. It has been raining for yesterday.
  2. It has been raining since yesterday.
  3. It had been raining since yesterday.
  4. It had been raining for yesterday.
সঠিক উত্তর:
It has been raining since yesterday.
উত্তর
সঠিক উত্তর:
It has been raining since yesterday.
ব্যাখ্যা
’গতকাল থেকে বৃষ্টি হচ্ছে’ এর ইংরেজি অনুবাদ: It has been raining since yesterday.
----------------------
• কিছু গুরত্বপূর্ণ প্রবাদ বাক্যের অনুবাদ:
- The grapes are sour এর বাংলা অনুবাদ: আঙুর ফল টক।
- All covet, all lost. এর বাংলা অনুবাদ: অতি লোভে তাঁতি নষ্ট।
- Empty vessels sound much এর বাংলা অনুবাদ: অসারের তর্জন গর্জনই সার।
- Grasp all , lose all এর বাংলা অনুবাদ: অতি লোভে তাঁতি নষ্ট।
- Habit is second nature এর বাংলা অনুবাদ: অভ্যাসই স্বভাবে দাঁড়ায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৭.
সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে?
  1. ক) ঐতিহাসিক
  2. খ) সামাজিক
  3. গ) সাংস্কৃতিক
  4. ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর:
ঘ) সাহিত্যিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাহিত্যিক
ব্যাখ্যা
• যোগাযোগ এবং ভাব বিনিময়ের জন্য একসময় চিঠি ছিল অপরিহার্য মাধ্যম।
- কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, ছালে, চামড়ায় এবং ধাতব পাতে লিখত।
- পাতায় লিখত বলেই এর নাম পত্র। সুন্দর, শুদ্ধ চিঠির মাধ্যমে মানুষের শিক্ষা, বুদ্ধিমত্তা, রুচি ও ব্যক্তিত্ব এর প্রকাশ ঘটে।
- সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যিক মর্যাদা লাভ করে। যেমন : রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র।
১০৮.
'Every shoe fits not every foot' এর সঠিক অনুবাদ -
  1. মরা হাতি লাখ টাকা দাম।
  2. অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।
  3. মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য নির্ধারক।
  4. অধিকন্তু  ন দোষায়।
সঠিক উত্তর:
অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।
উত্তর
সঠিক উত্তর:
অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।
ব্যাখ্যা
• 'Every shoe fits not every foot' এর সঠিক অনুবাদ - অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।

অন্যদিকে,
- 'The more, the merrier' এর সঠিক অনুবাদ - অধিকন্তু  ন দোষায়।
- 'The hand that rocks the cradle rules the world' এর সঠিক অনুবাদ - মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য নির্ধারক।
- 'The very ruins of greatness are great' এর সঠিক অনুবাদ - মরা হাতি লাখ টাকা দাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৯.
‘আ মরি বাংলা ভাষা'- এ চরণে ‘আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে? 
  1. ক) আশাবাদ 
  2. খ) আবেগ
  3. গ) আনুগত্য 
  4. ঘ) আনন্দ 
সঠিক উত্তর:
ঘ) আনন্দ 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আনন্দ 
ব্যাখ্যা
'আ' (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:
(১) আনন্দ প্রকাশে - আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন);
(২) সুখবোধে - আ কি আরাম!;
(৩) বিদ্রূপে - আ মরণ আর কী!;
(৪) প্রশংসায় - আ মরি! আ মরি! কী শোভা!;
(৫) স্বস্তিতে - আ! বাঁচা গেল।;
(৬) স্মরণে - আ, তাই বটে! ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অনলাইন ডিকশনারি।
১১০.
গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি?
  1. ক) শবপোড়া
  2. খ) মড়াদাহ
  3. গ) গরুর শকট
  4. ঘ) শবদাহ
সঠিক উত্তর:
ঘ) শবদাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শবদাহ
ব্যাখ্যা

- তৎসম শব্দের সাথে দেশীয় শব্দ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। যেমনঃ
- অশুদ্ধঃ গরুর শকট (দেশি + তৎসম)
- শুদ্ধঃ গরুর গাড়ি (দেশি + দেশি)
- অশুদ্ধঃ মড়াদাহ (দেশি + তৎসম)
- শুদ্ধঃ শবদাহ (তৎসম + তৎসম)
- শুদ্ধঃ মড়াপোড়া (দেশি + দেশি)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১১.
’It takes two to make a quarrel’. এ বাক্যটির বাংলা অনুবাদ কী?
  1. দুই দুই মিলে চার।
  2. বিপদ কখনো এক আসেনা।
  3. নাচতে না জানলে উঠান বাাঁকা।
  4. এক হাতে তালি বাজে না।
সঠিক উত্তর:
এক হাতে তালি বাজে না।
উত্তর
সঠিক উত্তর:
এক হাতে তালি বাজে না।
ব্যাখ্যা
• ’It takes two to make a quarrel’. এ বাক্যটির বাংলা অনুবাদ: এক হাতে তালি বাজে না।
----------------------
অন্যদিকে,
- 'বিপদ কখনও একা আসে না' বাক্যটির ইংরেজি রুপ: Misfortune never comes alone.
- "নাচতে না জানলে উঠান বাঁকা" বাক্যটির ইংরেজি রুপ: A bad workman quarrels with his tools.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১২.
'সত্য কথা না বলে বিপদে পড়েছ।' বাক্যটির যৌগিক রূপ কোনটি?
  1. যেহেতু সত্য কথা বলনি, তাই বিপদে পড়েছ।
  2. সত্য কথা বলনি, তাই বিপদে পড়েছ।
  3. যেহেতু সত্য কথা বলনি, সেহেতু বিপদে পড়েছ।
  4. সত্য কথা বলিনি বলেই বিপদে পড়েছ।
সঠিক উত্তর:
সত্য কথা বলনি, তাই বিপদে পড়েছ।
উত্তর
সঠিক উত্তর:
সত্য কথা বলনি, তাই বিপদে পড়েছ।
ব্যাখ্যা
• শুদ্ধ যৌগিক বাক্য: সত্য কথা বলনি, তাই বিপদে পড়েছ।

-------------------
সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর:

সরল বাকা থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে বাকোর যৌনজ অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলখন করতে হবে-

• সূত্র: বাক্যের পরিবর্তন হলেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না।
যেমন-
সরল: সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি।
যৌগিক: সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।

• সুত্র: সরল বাগের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া (বিধেয়। যারা অনির্ভর বক্ষবায্যে পরিণত করতে হয়।
যেমন-
সরল: "গুহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধড়ে প্রাণ আসিল।"
যৌগিক: "গুহাটা হইতে বাহির হইলাম, তবেই ধড়ে প্রাণ আসিল।"

• সুত্র: সরল বাকোর সমাপিকা ক্রিয়া দ্বারা অন্য একটি মনির্ভর খণ্ডবাকাও গঠিত হয়।
যেমন-
সরল: ঝুরি নেমে গড়ে ওঠা গুঁড়িই এখন রয়েছে।
যৌগিক: ঝুরি নেমে গুঁড়ি গড়ে উঠেছে, আর তা-ই এখন রয়েছে।

• সূত্র: প্রয়োজনে সরল বাক্যের অন্য শব্দসমষ্টির দ্বারা কিংবা বাক্যাংশকে প্রসারিত করে এক বা একাধিক স্বনির্ভর খণ্ডবাক্য গঠিত হতে পারে।
যেমন-
সরল: আমি বর ছিলাম বলে বিবাহ সম্মান্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।
যৌগিক: আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্মম্মন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।

• সূত্র: খণ্ডবাক্যগুলো ব্যতিরেকাত্মক, প্রাতিপাক্ষিক, সংযোজক, বিয়োজক প্রস্তুতি যে কোনো অব্যয় দ্বারা যুক্ত করে যৌগিক বাক্য গঠন করা।
যেমন-
সরল: তুমি চলে গেলে তোমার জিনিসপত্তর দেখবে কে?
যৌগিক: তুমি চলে যাবে, কিন্তু তোমার জিনিসপত্তর দেখবে কে?

উৎস: ভাষ-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৩.
বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে কী বলে?
  1. আসত্তি
  2. আকাঙ্ক্ষা
  3. যোগ্যতা
  4. আসক্তি
সঠিক উত্তর:
যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
যোগ্যতা
ব্যাখ্যা
• একটি বাক্যকে সার্থক ও শুদ্ধ হতে হলে কতগুলাে গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার।
এগুলাে হচ্ছে- 
- আকাঙ্ক্ষা,
- আসত্তি এবং
- যােগ্যতা।

⇒ আকাক্ষা: বাক্যের অর্থ সম্পূর্ণরূপে স্পষ্টভাবে বােঝার জন্য একপদের পর অন্য পদ শােনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা। 

⇒ আসত্তি: মনােভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলি এমনভাবে পরপর সাজাতে হবে যাতে পরস্পরের মধ্যে সম্পর্ক থাকে এবং ভাষার নিয়ম অনুযায়ী নৈকট্য থাকে।

⇒ যােগ্যতা: বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৪.
উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলা হয়-
  1. যৌগিক শব্দ
  2. যোগরূঢ়ি শব্দ
  3. সাধিত শব্দ
  4. রূঢ়ি শব্দ
সঠিক উত্তর:
সাধিত শব্দ
উত্তর
সঠিক উত্তর:
সাধিত শব্দ
ব্যাখ্যা
⇒ এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের এক নাম প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের: নামপ্রকৃতি ও ক্রিয়াপ্রকৃতি। ক্রিয়াপ্রকৃতির অন্য নাম ধাতু। 

নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয়:
⇒ উপসর্গ: যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। 'পরিচালক' শব্দের 'পরি' অংশ একটি উপসর্গ।
⇒ প্রত্যয়: যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। 'সাংবাদিক' শব্দের 'ইক' অংশ একটি প্রত্যয়।

⇒ উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়।
• উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন: ‘হাট’ ও ‘বাজার’ শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে হয় ‘হাটবাজার’।
• এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত্ব, যেমন 'ঠক' ও 'ঠক' মিলে গঠিত হয় 'ঠকঠক', একইভাবে 'অঙ্ক' ও অনুরূপ ধ্বনি 'টঙ্ক' মিলে হয় 'অঙ্কটঙ্ক'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১১৫.
বাক্যের সঠিক গঠনপ্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় কোথায় আলোচিত হয়?
  1. ক) Syntax
  2. খ) Phonology
  3. গ) Semantics
  4. ঘ) Morphology
সঠিক উত্তর:
ক) Syntax
উত্তর
সঠিক উত্তর:
ক) Syntax
ব্যাখ্যা

সব ভাষারই ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়।
ধ্বনিতত্ত্ব (Phonology) -
ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিণ্যাস, ধ্বনিসংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্বে আলোচ্য বিষয়।
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) -
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলে।
বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) -
বাক্যের সঠিক গঠনপ্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়।বাক্যতত্বকে পদক্রম ও বলে।
অর্থতত্ত্ব (Semantics) -
শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন - মুখ্যার্থ, গৌনার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।

উৎসঃবাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণি)

১১৬.
প্রথাগত ছন্দ কত প্রকার?
  1. দুই প্রকার 
  2. পাঁচ প্রকার 
  3. তিন প্রকার
  4. চার প্রকার
সঠিক উত্তর:
তিন প্রকার
উত্তর
সঠিক উত্তর:
তিন প্রকার
ব্যাখ্যা
ছন্দ:
- ছন্দ  কাব্যের গতিসৌন্দর্য বিধায়ক একটি স্বতঃস্ফূর্ত নির্মাণকৌশল।
- হাজার বছর ধরে বিচিত্র আবেগ, অনুভূতি ও বিষয়ভাবনা দ্বারা পরিপুষ্ট বাংলা কাব্যের গতিময় নান্দনিক সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে কবিরা বহুবিধ ছন্দের নির্মাণ ও বিকাশ সাধন করেছেন।
- ভারতবর্ষে ছন্দচর্চার ইতিহাস অনেক প্রাচীন।
 - সুদূর অতীতে বৈদিক ভাষা ও সাহিত্য (খ্রি.পূ ২৫০০-৯০০ অব্দ) চর্চার সময়কাল থেকেই ভারতবর্ষে কাব্যের প্রধান উপাদানরূপে ছন্দের চর্চা হয়ে আসছে।

- বাংলায় কবিতায় ব্যবহৃত ছন্দ প্রধানত তিন প্রকার।
যেমন:
১) স্বরবৃত্ত,
২) অক্ষরবৃত্ত ও 
৩) মাত্রাবৃত্ত

উৎস: বাংলাপিডিয়া।
১১৭.
পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?
  1. ক) পাকজনাবেষু
  2. খ) শ্রদ্ধাস্পদ
  3. গ) পাকজনাব
  4. ঘ) স্নেহাস্পদ
সঠিক উত্তর:
ঘ) স্নেহাস্পদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্নেহাস্পদ
ব্যাখ্যা

- স্নেহাস্পদ অর্থ স্নেহের পাত্র, স্নেহভাজন৷ পত্র লিখার সময় এটি কনিষ্ঠজনকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়৷
- অপরদিকে, পাকজনাবেষু; শ্রদ্ধাস্পদ গুরুজনকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়৷

সুতরাং বলা যায় পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন হবে স্নেহাস্পদ যা অপশন (ঘ) তে আছে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১১৮.
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় -
  1. পত্রগর্ভ
  2. শিরোনাম
  3. সম্ভাষণ
  4. মূলবক্তব্য
সঠিক উত্তর:
শিরোনাম
উত্তর
সঠিক উত্তর:
শিরোনাম
ব্যাখ্যা
• একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম।

সাধারণত একটি ব্যক্তিগত পত্রতে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১৯.
'তাতে সমাজজীবন চলে না।' - বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
  1. তাতে সমাজজীবন না চলে পারে না। 
  2. তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
  3. তাতে সমাজজীবন চলতে পারে না।
  4. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
সঠিক উত্তর:
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
উত্তর
সঠিক উত্তর:
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ব্যাখ্যা

মূলভাব বা অর্থ অপরিবর্তিত রেখে এক শ্রেণীর বাক্যকে অন্য শ্রেণীর বাক্যে পরিবর্তন কারার নামই হলো বাক্য রূপান্তর।

নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর:
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে।

সূত্র: ১
বাক্য পরিবর্তিত হলেও মূল অর্থ অপরিবর্তিত থাকবে।
যেমন -
নেতিবাচক: সেটা কখনোই সফল হতে পারে না।
নেতিবাচক: সেটা সর্বদাই অসফল হয়।

সূত্র: ২
'না', 'নয়', 'নি', 'নেই', 'নহে' ইত্যাদি নঞর্থক পদ তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যা-বাচক ভাব ফুটিয়ে তুলতে হয়।
যেমন -
নেতিবাচক: কোথাও শান্তি ছিল না
অস্তিবাচক: সর্বত্র অশান্তি ছিলো।

সূত্র: ৩
প্রয়োজনমতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়।
যেমন -
নেতিবাচক: শহিদের মৃত্যু নেই।
অস্তিবাচক: শহিদেরা অমর।

তেমনিভাবে,
নেতিবাচক: তাতে সমাজজীবন চলে না।
অস্তিবাচক: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২০.
'Physicians heal thyself' এর সঠিক বাংলা অনুবাদ কী?
  1. আপ ভালা তো জগৎ ভালা।
  2. চাচা আপন প্রাণ বাচা।
  3. পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
  4. তিলকে তাল করা।
সঠিক উত্তর:
চাচা আপন প্রাণ বাচা।
উত্তর
সঠিক উত্তর:
চাচা আপন প্রাণ বাচা।
ব্যাখ্যা
• 'Physicians heal thyself' এর সঠিক বাংলা অনুবাদ - চাচা আপন প্রাণ বাচা

অন্যদিকে,
- আপ ভালা তো জগৎ ভালা - To the pure all things are pure.
- তিলকে তাল করা - To make a mountain of a molehill.
- পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি - Diligence is the mother of good luck.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২১.
'Faults are thick where love is thin' যথাযথ অনুবাদ কোনটি?
  1. চাঁদেও কলঙ্ক আছে।
  2. নাচতে না জানলে উঠোন বাঁকা।
  3. নানা মুনির নানা মত।
  4. যারে দেখতে নারি তার চলন বাঁকা।
সঠিক উত্তর:
যারে দেখতে নারি তার চলন বাঁকা।
উত্তর
সঠিক উত্তর:
যারে দেখতে নারি তার চলন বাঁকা।
ব্যাখ্যা
• 'Faults are thick where love is thin' যথাযথ অনুবাদ - যারে দেখতে নারি তার চলন বাঁকা

অন্যদিকে,
• 'There are lees to every wine' যথাযথ অনুবাদ - চাঁদেও কলঙ্ক আছে।
• 'A bad workman quarrels with his tools' যথাযথ অনুবাদ - নাচতে না জানলে উঠোন বাঁকা।
• 'All feet thread not in one shoe' যথাযথ অনুবাদ - নানা মুনির নানা মত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২২.
'The authorities took him to task'  এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. কর্তৃপক্ষ তাকে কাজের কাছে নিয়ে গেছে।
  2. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।
  3. কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে।
  4. কর্তৃপক্ষ তাকে নোটবইয়ে লিপিবদ্ধ করেছে।
সঠিক উত্তর:
কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।
ব্যাখ্যা

• Take someone to task এর অর্থ কাউকে তিরস্কার করা।
সুতরাং, "কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো" এর ইংরেজি অনুবাদ হবে - The authorities took him to task.

• 'Take someone to task' অর্থ: তিরস্কার করা।

• Take someone to task
- English Meaning: reprimand/scold or criticize someone severely for a fault or mistake.
- Bangla Meaning: তিরস্কার করা; কঠোর ভর্ৎসনা করা।

• Ex. Sentence: He was taken to task for negligence of duty.
- Bangla Meaning: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

১২৩.
কোনটি অনুজ্ঞাসূচক বাক্য?
  1. আমরা রোজ বেড়াতে যেতাম।
  2. তারা তোমাদের ভোলেনি।
  3. আমাকে একটি কলম দাও।
  4. সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
সঠিক উত্তর:
আমাকে একটি কলম দাও।
উত্তর
সঠিক উত্তর:
আমাকে একটি কলম দাও।
ব্যাখ্যা

অনুজ্ঞাসূচক বাক্য:
- আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় ।

যেমন:
- আমাকে একটি কলম দাও।
- তার মঙ্গল হোক ।

উল্লেখ্য,
বিবৃতিমূলক বাক্য - আমরা রোজ বেড়াতে যেতাম। তারা তোমাদের ভোলেনি।
প্রশ্নবোধক বাক্য - তোমার নাম কী? সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
আবেগসূচক বাক্য - কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১২৪.
"Empty vessels sound much."- এর বাংলা অনুবাদ-
  1. অন্ধকারে ঢিল মারা।
  2. ধর্মের ঢাক আপনি বাজে।
  3. অসারের তর্জন গর্জনই সার।
  4. চোর না শুনে ধর্মের কাহিনি।
সঠিক উত্তর:
অসারের তর্জন গর্জনই সার।
উত্তর
সঠিক উত্তর:
অসারের তর্জন গর্জনই সার।
ব্যাখ্যা
-  Empty vessels sound much এর বাংলা অনুবাদ: অসারের তর্জন গর্জনই সার।
-----------------------------
• Beat about the bush.এর বাংলা অনুবাদ: অন্ধকারে ঢিল মারা
• Virtue proclaims itself এর বাংলা অনুবাদ: ধর্মের ঢাক আপনি বাজে।
• The devil would not listen to the scripture এর বাংলা অনুবাদ: চোর না শুনে ধর্মের কাহিনি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২৫.
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী?
  1. ক) সারাংশ
  2. খ) সারমর্ম
  3. গ) রচনা
  4. ঘ) ভাব-সম্প্রসারণ
সঠিক উত্তর:
ঘ) ভাব-সম্প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাব-সম্প্রসারণ
ব্যাখ্যা
ভাব-সম্প্রসারণ:
কোনো কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে। কবিতার বেলায় সেইসব পঙ্ক্তির ভাব-সম্প্রসারণ দরকার হয়, যেগুলোর মধ্যে সুনির্দিষ্ট কোনো বক্তব্য বা তত্ত্ব থাকে । অন্যদিকে গদ্যরচনার সেইসব বাক্য ভাব-সম্প্রসারণের জন্য ঠিক করা হয়, সাধারণত যা প্রবাদ বা প্রবচনের মর্যাদায় উন্নীত।

• ভাব-সম্প্রসারণ করার সময়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা যেতে পারে:

- ভাব-সম্প্রসারণকে প্রধানত তিনটি অংশে বিভক্ত করা যায়: প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য।
- ভাব-সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা তিনটি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়।
- ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়।
 -ভাব-সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার ।
 -প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে ।
- ভাব-সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার হয় না ।
- মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়।
- ভাব-সম্প্রসারণ করার সময়ে প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না।
- কমবেশি ২০০ শব্দ অথবা অনধিক ২০টি বাক্যের মধ্যে ভাব-সম্প্রসারণ সীমিত থাকা উচিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
১২৬.
Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ কোনটি?
  1. মানুষ তার নিজ জীবনের স্থপতি
  2. মানুষ জীবনের স্থপতি
  3. মানুষই জীবনের স্থপতি
  4. মানুষ জীবনের নির্মাতা
সঠিক উত্তর:
মানুষ তার নিজ জীবনের স্থপতি
উত্তর
সঠিক উত্তর:
মানুষ তার নিজ জীবনের স্থপতি
ব্যাখ্যা
Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ- মানুষ তার নিজ জীবনের স্থপতি। 

• Make hay while the sun shines.
- ঝোপ বুঝে কোপ মারো।

• Man proposes God disposes.
- মানুষ চায় এক, হয় আর এক - 

• Many a little makes a mickle.
- দশের লাঠি একের বোঝা 

Source: Live MCQ Lecture
১২৭.
ছন্দ, অলঙ্কার, উপমা ইত্যাদি ব্যবহার করা যায় না কিসে?
  1. ক) চিঠি
  2. খ) রচনা
  3. গ) ভাব সম্প্রসারণ
  4. ঘ) সারাংশ
সঠিক উত্তর:
ঘ) সারাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সারাংশ
ব্যাখ্যা
কোনো কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ।
- সারমর্ম এবং সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় এবং সরল বাক্যে লিখতে হবে।
- বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোনো কথা লিখা যাবে না, বক্তব্যে কোনো প্রকার ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, উদ্ধৃতির ব্যবহার করা যাবে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২৮.
Translate into Bangla: 'Please stop being so judgmental'.
  1. দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।
  2. দয়া করে কোনো যুক্তিহীন সিন্ধান্ত গ্রহণ করবেন না।
  3. অনুগ্রহপূর্বক অবিচার যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন।
  4. অনুগ্রহপূর্বক বিচারহীনতার রীতি থেকে বেরিয়ে আসুন।
সঠিক উত্তর:
দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।
উত্তর
সঠিক উত্তর:
দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।
ব্যাখ্যা
Translate into Bangla: "Please stop being so judgmental" - দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।

আরো কয়েকটি অনুবাদ:
- Silence implies consent.
- মৌনতা / নীরবতা সম্মতির লক্ষণ।

- Something is better than nothing.
- নেই মামার চেয়ে কানা মামা ভাল।

- Slow and steady wins the race.
- অধ্যবসায়ীরাই সফল হয়।

- So many ways and so many disciplines.
- যত মত ততো পথ / আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান আসে।

Source: Live MCQ Lecture
১২৯.
বাগযন্ত্রের অংশ নয় কোনটি?
  1. ফুসফুস
  2. যন্ত্রস্বর
  3. তালু
  4. নাসিকা
সঠিক উত্তর:
যন্ত্রস্বর
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রস্বর
ব্যাখ্যা
• বাগযন্ত্রের অংশ নয় - যন্ত্রস্বর।

• বাগযন্ত্র:

ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভূক্ত।
বাগ্‌যন্ত্রের অংশ সমূহ:
১. ফুসফুস, 
২. শ্বাসনালী,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল ও দন্ত (দাঁত),
৯. ওষ্ঠ,
১০. নাসিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৩০.
'A beggar may sing before a pick-pocket.' এর বাংলা অনুবাদ -
  1. ন্যাংটার নেই বাটপাড়ের ভয়।
  2. নানা মুনির নানা মত।
  3. নাচতে না জানলে উঠোন বাঁকা।
  4. ধর্মের ঢাক আপনি বাজে।
সঠিক উত্তর:
ন্যাংটার নেই বাটপাড়ের ভয়।
উত্তর
সঠিক উত্তর:
ন্যাংটার নেই বাটপাড়ের ভয়।
ব্যাখ্যা

ন্যাংটার নেই বাটপাড়ের ভয় - A beg-gar may sing before a pick-pocket.

অন্যদিকে,
ধর্মের ঢাক আপনি বাজে - Virtue proclaims itself.
নাচতে না জানলে উঠোন বাঁকা - A bad workman quarrels with his tools.
নানা মুনির নানা মত - All feet thread not in one shoe.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৩১.
অনুবাদ কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
২ প্রকার
ব্যাখ্যা
• অনুবাদ: 
- অনুবাদের অর্থ- ভাষান্তরকরণ। 
- অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
- অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল।

অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ,  
- ভাবানুবাদ।  
---------------------- 
• আক্ষরিক অনুবাদ:
মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে  অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলা হয়। যেমন:`Many men many mind'  এই বাক্যের অর্থ যদি এমন করা যায় ‘অনেক মানুষ অনেক মন’ তাহলে তাকে আক্ষরিক অনুবাদ বলা যেতে পারে।

• ভাবানুবাদ:
যে অনুবাদের মাধ্যমে মূল ভাষার স্থিত মূল ভাব অক্ষুন্ন রেখে নিজের ভাষার বিষয়বস্তু উপস্থাপিত হয়, এবং মূল ভাষায় ব্যবহৃত শব্দ, বাক্যগঠন ইত্যাদিকে উপেক্ষা করে অপর ভাষার মূলভাবকে তুলে ধরা হয় বা অনুবাদ করা হয় তাকে ভাবানুবাদ বলে। যেমন: ‘Many men many mind' এই বাক্যের অর্থ যদি এমন করা যায় ‘নানা মুনির নানা মত’ তাহলে তাকে ভাবানুবাদ বলা হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩২.
বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হয় কোন পত্রে?
  1. সামাজিক পত্রে
  2. ব্যক্তিগত পত্রে
  3. বাণিজ্যিক পত্রে
  4. অভিনন্দন পত্রে
সঠিক উত্তর:
বাণিজ্যিক পত্রে
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্যিক পত্রে
ব্যাখ্যা
• বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হয় - বাণিজ্যিক পত্রে

বাণিজ্যিক পত্র:
- বাবসায়-বাণিজ্যের জন্যে যেসব পত্র লেখা হয় তাদের ব্যবসায়-বাণিজ্য-সংক্রান্ত পত্র বলা হয়।
- বাণিজ্যিকপত্র লেনদেনকারীর মধ্যে চুক্তিপত্রের মতো কাজ করে বলে মানবজীবনে ব্যবসায়-বাণিজ্য-সংক্রান্ত পত্রের পুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাংক, বিমা ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেন্দেনের জন্য এ ধরনের চিঠির আদান-প্রদান হয়ে থাকে।

• ব্যবসায়-বাণিজ্য সংক্রান্ত পত্র লেখার সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে:
১. বাণিজ্যিকপত্রে পত্রপ্রাপকের উদ্দেশে বিশেষ প্রয়োজনে চিঠি লেখা হয় বলে এধরনের চিঠির আকার হবে সংক্ষিপ্ত।
২. প্রয়োজনীয় কথা ছাড়া অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ এধরনের চিঠিতে নেই। তাই সর্বক্ষেত্রে বাহুল্য বর্জনীয়।
৩. বাণিজ্যিকপত্রে-পত্রের বিষয় বা কী কারণে চিঠি লেখা হয়েছে, পণ্য-সরবরাহের জন্যে হলে অবশ্যই চিঠিতে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে
৪. বাণিজ্যিক পত্র রচনার সময় ভাষা ব্যবহারের দিকে লক্ষ রাখতে হবে, সহজ-সরল ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করাই উত্তম। ভাষা হবে মার্জিত এবং আবেদন হবে বিনীত।
৫. বাণিজ্যিক পত্রে প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী, পণ্যদ্রব্যের গ্রাহক-অনুগ্রাহক ও ক্রেতা-বিক্রেতার মধ্যে পত্রের বিনিময় হয়ে থাকে বলে চিঠির লেখায় স্পষ্টতা ও সৌজন্যবোধ থাকতে হবে, যাতে করে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৩.
অনুবাদের পারদর্শিতা কীসের ওপর নির্ভরশীল?
  1. ক) পড়াশোনার ওপর
  2. খ) ভাষান্তরের ওপর
  3. গ) নির্ধারণের ওপর
  4. ঘ) অভ্যাসের ওপর
সঠিক উত্তর:
ঘ) অভ্যাসের ওপর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যাসের ওপর
ব্যাখ্যা
অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল। 

অনুবাদ: 
- অনুবাদের অর্থ- ভাষান্তরকরণ। 
- অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
- অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল।

অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ 
- ভাবানুবাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৪.
He lives from hand to mouth.
  1. সে হাত দিয়ে খায়
  2. সে হাত দিয়ে খাইয়ে দিল
  3. সে সব সময় আহার করে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'He lives from hand to mouth.' এর বাংলা অনুবাদ - সে দিন আনে দিন খায়
অপশনে 'সে দিন আনে দিন খায়' না থাকায় কোনটিই নয় উত্তর হবে।
১৩৫.
পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
  1. ক) পত্রের বক্তব্য ও বিষয়
  2. খ) পত্রের ভাষা
  3. গ) পত্রের আঙ্গিক
  4. ঘ) স্থান ও তারিখ
সঠিক উত্তর:
ক) পত্রের বক্তব্য ও বিষয়
উত্তর
সঠিক উত্তর:
ক) পত্রের বক্তব্য ও বিষয়
ব্যাখ্যা
কোন ব্যক্তির কাছে মনের ভাব প্রকাশ করে কোনো বিষয় নিয়ে লেখাকেই পত্রলিখন বলে।
পত্র লেখার সময় চিঠির গুরুত্ব ও বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে মূল বক্তব্য লিখতে হবে৷ এটাই চিঠির গুরুত্বপূর্ণ অংশ৷

অতএব, পত্র লেখার সময় 'পত্রের বক্তব্য ও বিষয়'-এর গুরুত্ব সর্বাধিক।
১৩৬.
'কী সাংঘাতিক লোক!' এই বাক্যটি দ্বারা কী ভাব প্রকাশ পেয়েছে? 
  1. বিস্ময় 
  2. ক্রোধ 
  3. ভয় 
  4. হর্ষ 
সঠিক উত্তর:
বিস্ময় 
উত্তর
সঠিক উত্তর:
বিস্ময় 
ব্যাখ্যা

• আবেগসূচক বাক্য: 
যে বাক্যে বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে। যথা:
- বিস্ময়: কী সাংঘাতিক লোক!
- হর্ষ: ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো। হুররে, আমরা জিতেছি।
- ঘৃণা: ছিঃ ছিঃ! অমন কথা মুখে আনলে কী করে? ছিঃ ছিঃ! তোমার এই কাজ। তুমি এত নীচ!
- শোক: হায় হার! কী যন্ত্রণায় যে পড়েছি। আহা। গাছ থেকে পড়ে পা ভেঙেছে।
- ক্রোধ: এত বড় স্পর্ধা! মুখের ওপর কথা বলে। আমি তোমাকে দেখে নেব।
- ভয় : ওরে বাবা রে, খেয়ে ফেলল রো!
- আবেগ: বাহ! সুন্দর লিখেছ তো। আদর বড্ড শুকিয়ে গেছিস রে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩৭.
আলংকারিক প্রয়োগ বর্জনীয় যে ক্ষেত্রে-
  1. ক) পত্র লিখন
  2. খ) ভাবসম্প্রসারণ
  3. গ) প্রবন্ধ রচনা
  4. ঘ) সারাংশ লিখন
সঠিক উত্তর:
ঘ) সারাংশ লিখন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সারাংশ লিখন
ব্যাখ্যা

কোনো কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ।
- সারমর্ম এবং সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় এবং সরল বাক্যে লিখতে হবে।
- বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোনো কথা লিখা যাবে না, বক্তব্যে কোনো প্রকার ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, উদ্ধৃতির ব্যবহার করা যাবে না

তবে পত্র, ভাব সমপ্রসারণ এবং প্রবন্ধ রচনায় আলঙ্কারিক প্রয়োগ করা যায়।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ

১৩৮.
বাংলা ব্যাকরণে 'বর্গ' কী?
  1. ক) বাক্যের বিন্যাস
  2. খ) ধ্বনিগুচ্ছ
  3. গ) বর্ণের সমষ্টি
  4. ঘ) শব্দের গুচ্ছ
সঠিক উত্তর:
ঘ) শব্দের গুচ্ছ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শব্দের গুচ্ছ
ব্যাখ্যা
বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে।
- বর্গ হলাে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ।
- বর্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়।
যেমন -
- মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা বাসে উঠে পড়ল। এই বাক্যে মালা ও মায়া’, ‘খুব সকালে', বাড়ির সামনে থাকা’, ‘স্কুল-বাসে', ‘উঠে পড়ল' প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৩৯.
টাকাগুলো হাত ছাড়া করো না - বাক্যে 'হাত ছাড়া' কী অর্থে ব্যবহার করা হয়েছে?
  1. ক) কার্যে বিরতি
  2. খ) আয়ত্তে আনা
  3. গ) হস্তচ্যুত
  4. ঘ) প্রভাব
সঠিক উত্তর:
গ) হস্তচ্যুত
উত্তর
সঠিক উত্তর:
গ) হস্তচ্যুত
ব্যাখ্যা
হাত শব্দের ভিন্নার্থক প্রয়োগ: 
- কাজ করতে করতেই কাজে হাত আসবে। (দক্ষতা)
- হাত গুটিয়ে বসে আছ কেন? (কার্যে বিরতি)
- সাহেবকে হাত করতে পারলেই কাজ হবে। (আয়ত্তে আনা)
- টাকাগুলো হাত ছাড়া করো না। (হস্তচ্যুত)
- এ ব্যাপারে আমার কোনো হাত নেই। (প্রভাব)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১৪০.
A beggar must not be a chooser. বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. ন্যাংটার নেই বাটপারের ভয়
  2. ভিক্ষাবৃত্তি ভালো নয়।
  3. ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।
  4. মাথা নেই, আবার মাথা ব্যথা।
সঠিক উত্তর:
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।
উত্তর
সঠিক উত্তর:
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।
ব্যাখ্যা

A beggar must not be a chooser. বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।

অন্যদিকে,
- 'A beggar can never be bankrupt' এর সঠিক অনুবাদ - মাথা নেই, আবার মাথা ব্যথা।
- A beggar may sing before a pickpocket. এর সঠিক অনুবাদ =ন্যাংটার নেই বাটপারের ভয়।

• কিছু গুরত্বপূর্ণ প্রবাদ বাক্যের অনুবাদ:
- Culture is constantly evolving বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
- Breaking a butterfly on the wheel. বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: মশা মারতে কামান দাগা।
- Run with the here and hunt with the hounds.বাক্যটির বাংলা অনুবাদ: চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে।
- Self-Preservation is the first law of nature.বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: চাচা আপন প্রাণ বাঁচা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪১.
একটি ব্যক্তিগত পত্রে কয়টি অংশ বিদ্যমান থাকে?
  1. চারটি
  2. পাঁচটি
  3. ছয়টি
  4. সাতটি
সঠিক উত্তর:
ছয়টি
উত্তর
সঠিক উত্তর:
ছয়টি
ব্যাখ্যা
• সাধারণত একটি ব্যক্তিগত পত্রে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

• একটি পত্রের প্রধান অংশ দুইটি। যথা:
১. বাইরের অংশ বা শিরোনাম ও
২. ভেতরের অংশ বা পত্রগর্ভ।

শিরোনাম: পত্রের খাম বা পোস্টকার্ডে প্রেরক ( যিনি চিঠি লিখেন ) ও প্রাপকের ( যার উদ্দেশ্য চিঠি লেখা হয় ) নাম ও ঠিকানা লেখা হয়। একেই শিরোনাম বলা হয়। পোস্টকার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা আর ডানদিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা।

পত্রগর্ভ: একটি পত্রের বিষয় অনুসারে কয়েকটি ভাগ থাকে।
যেমন: 
১. পত্রের উপরে ডান দিকে প্রেরকের ঠিকানা লিখতে হয়।
- ঠিকানার নিচে পত্র লেখার তারিখ লিখতে হয়।
২. পত্রের উপরে বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে।
- বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষায় পার্থক্য থাকে।
- গুরুজনদের উদ্দেশ্যে শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় খালা, শ্রদ্ধাভাজনীয়াষু মা ইত্যাদি লেখা হয়।
- সমবয়সী বন্ধুদের প্রতি প্রিয় পাভেল, প্রীতিভাজনেষু, প্রীতিভাজনাষু, বন্ধুবরেষু ইত্যাদি লেখা হয়।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ড. হায়াৎ মামুদ ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪২.
'না' শব্দটি বাক্যে কোথায় বসে?
  1. ক) সমাপিকা ক্রিয়ার পূর্বে
  2. খ) সমাপিকা ক্রিয়ার পরে
  3. গ) অসমাপিকা ক্রিয়ার পরে
  4. ঘ) বিশেষণের পরে
সঠিক উত্তর:
খ) সমাপিকা ক্রিয়ার পরে
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাপিকা ক্রিয়ার পরে
ব্যাখ্যা

'না' শব্দটি বাক্যে সমাপিকা ক্রিয়ার পরেঅসমাপিকা ক্রিয়ার পূর্বে বসে।

যেমনঃ সমাপিকা ক্রিয়ার পরে-  আমি যাব না

অসমাপিকা ক্রিয়ার পূর্বে - না চাইতে দানের কোন মর্যাদা নেই

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী

১৪৩.
ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়া কে কী বলে?
  1. ক) অর্থ বদল
  2. খ) অর্থের অবনতি
  3. গ) অর্থের উন্নতি
  4. ঘ) অর্থপ্রসার
সঠিক উত্তর:
খ) অর্থের অবনতি
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থের অবনতি
ব্যাখ্যা
অর্থের অবনতি: ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়া কে বলে অর্থের অবনতি।
যেমন- দ্বন্দ্ব শব্দের অর্থ আগে ছিল মিলন (দ্বন্দ্ব সমাস) এখন এর অর্থ বিরোধ। জ্যাঠামি শব্দটি জ্যাঠা-সংশ্লিষ্ট হয়ে সম্মানিত বোঝাতে পারত। কিন্তু তা ব্যবহৃত হয় পাকামি অর্থে বা হেয়- অর্থে বা 'জ্যাঠার ভাব' বোঝাতে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৪৪.
"A stitch in time saves nine" এর বাংলা অর্থ কী হবে?
  1. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়।
  2. নাচতে না জানলে উঠান বাকা।
  3. যেমন কর্ম তেমন ফল।
  4. আপনি ভালো তো জগৎ ভালো।
সঠিক উত্তর:
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়।
উত্তর
সঠিক উত্তর:
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়।
ব্যাখ্যা
• "A stitch in time saves nine" এর বাংলা অর্থ- সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়।  

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- Actions speak louder than words – কাজ কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
- You can't judge a book by its cover - বাহ্যিক দেখে কিছু বিচার করা যায় না।
- Rome wasn't built in a day - বড় কাজ সময় নিয়ে হয়।
- Practice makes perfect - চর্চা মানুষকে নিখুঁত করে।
- A bad workman quarrels with his tools- নাচতে না জানলে উঠান বাকা। 
- As you sow so will you reap- যেমন কর্ম তেমন ফল।  

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪৫.
'The moustache is look like caterpillar' এর সঠিক অনুবাদ কোনটি?
  1. তেলা মাথায় তেল দেয়া।
  2. আপ ভালা তো জগৎ ভালা।
  3. গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা।
  4. চাচা আপন প্রাণ বাচা।
সঠিক উত্তর:
গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা।
উত্তর
সঠিক উত্তর:
গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা।
ব্যাখ্যা
• 'The moustache is look like caterpiller' এর সঠিক অনুবাদ - গোঁফ তো ও নয় যেন শুঁয়োপোকা

অন্যদিকে,
- 'Every man is for himself' এর সঠিক অনুবাদ - চাচা আপন প্রাণ বাচা।
- 'To pure all things are pure' এর সঠিক অনুবাদ - আপ ভালা তো জগৎ ভালা।
- 'Carry coal to Newcastle' এর সঠিক অনুবাদ - তেলা মাথায় তেল দেয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪৬.
As you sow, so will you reap.
  1. যেমন কর্ম, তেমন ফল
  2. যেমন চাইবে তেমন হবে
  3. সময়ের এক ফোঁড়, অসময়ের নয় ফোঁড়
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যেমন কর্ম, তেমন ফল
উত্তর
সঠিক উত্তর:
যেমন কর্ম, তেমন ফল
ব্যাখ্যা
• 'As you sow, so will you reap.' এর বাংলা অনুবাদ - যেমন কর্ম, তেমন ফল

অন্যদিকে,
• 'A stitch in time saves nine' এর বাংলা অনুবাদ - সময়ের এক ফোঁড়, অসময়ের নয় ফোঁড়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪৭.
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
  1. প্রতিপাদিক
  2. অনুপাতিক
  3. আনুষাঙ্গিক
  4. প্রত্যায়ন্তিক
সঠিক উত্তর:
প্রতিপাদিক
উত্তর
সঠিক উত্তর:
প্রতিপাদিক
ব্যাখ্যা
- 'প্রাতিপদিক' মানে যা দিয়ে শুরু করা হয়।
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
- প্রাতিপদিকের সাথে নাম বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় নামপদ।
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে।
- কৎপ্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮)।
১৪৮.
অনুবাদের অর্থ কী?
  1. ক) অনুসরণ
  2. খ) ভাবান্তর
  3. গ) ভাষান্তরকরণ
  4. ঘ) সমার্থকরণ
সঠিক উত্তর:
গ) ভাষান্তরকরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাষান্তরকরণ
ব্যাখ্যা
অনুবাদের অর্থ- ভাষান্তরকরণ। 

 
অনুবাদ: 
- অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
- অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল।

অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ 
- ভাবানুবাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪৯.
সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি -
  1. অপরিবর্তনীয়
  2. গ্রহণীয়
  3. পরিবর্তনীয়
  4. পুরোপুরি বর্জনীয়
সঠিক উত্তর:
পুরোপুরি বর্জনীয়
উত্তর
সঠিক উত্তর:
পুরোপুরি বর্জনীয়
ব্যাখ্যা
সারাংশ ও সারমর্ম:
- সাধারণত গদ্যরচনার অন্তর্নিহিত বক্তব্যকে সংক্ষেপে লেখার নাম সারাংশ, আর কাব্যভাষায় লেখা কোনো রচনার মূলভাবকে সংক্ষেপে লেখার নাম সারমর্ম।
- সারাংশকে সারসংক্ষেপ এবং সারমর্মকে মর্মার্থও বলা হয়ে থাকে।
- একটি বিষয় সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে সারাংশ ও সারমর্ম বিশেষ ভূমিকা পালন করে।

সারাংশ ও সারমর্ম লেখার কিছু নিয়ম:
ক. প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হয়।
খ. অনধিক চার বাক্য বা চল্লিশ শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম সীমিত রাখা দরকার।
গ. প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হয়।
ঘ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হয়।
ত. সারাংশ ও সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না। ভাষা হতে হয় দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত।
চ. সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়
ছ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নেই।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৫০.
স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
  1. ক) সুজনেষু
  2. খ) সুজনেসু
  3. গ) সুজনীয়াসু
  4. ঘ) সুজনিয়াষু
সঠিক উত্তর:
গ) সুজনীয়াসু
উত্তর
সঠিক উত্তর:
গ) সুজনীয়াসু
ব্যাখ্যা

- সম্ভাষণসূচক শব্দে এ-কারের পর মূর্ধন্য-ষ হয়।
যেমনঃ কল্যাণীয়েষু, সুজনেষু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, বন্ধুবরেষু, শ্রীচরণেষু ইত্যাদি।
- সম্ভাষণসূচক স্ত্রীবাচক শব্দে আ কারের পর স হয়।
যেমনঃ সুজনীয়াসু, কল্যাণীয়াসু, মাননীয়াসু, পূজনীয়াসু, মাননীয়াসু, সুচরিতাসু, সুপ্রিয়াসু।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী

১৫১.
To err is human.
  1. মানুষ মরণশীল
  2. মানবজাতি প্রতিহিংসাপ্রবণ
  3. মানুষ মাত্রই ভুল করে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মানুষ মাত্রই ভুল করে
উত্তর
সঠিক উত্তর:
মানুষ মাত্রই ভুল করে
ব্যাখ্যা
• 'To err is human.' এর বাংলা অনুবাদ - মানুষ মাত্রই ভুল করে

অন্যদিকে,
• 'Man is mortal' এর বাংলা অনুবাদ - মানুষ মরণশীল।
১৫২.
শিরোনামের প্রধান অংশ কোনটি?
  1. ক) ডাকটিকেট
  2. খ) পোস্টাল কোড
  3. গ) প্রেরকের ঠিকানা
  4. ঘ) প্রাপকের ঠিকানা
সঠিক উত্তর:
ঘ) প্রাপকের ঠিকানা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাপকের ঠিকানা
ব্যাখ্যা
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে, 
শিরোনামের প্রধান অংশে প্রেরকের ঠিকানা এবং প্রাপকের নাম ঠিকানা থাকে। 
একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
১৫৩.
'Liberalism' শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ -
  1. ক) Liber থেকে
  2. খ) Liberty থেকে
  3. গ) Liberous থেকে
  4. ঘ) Liberation থেকে
সঠিক উত্তর:
ক) Liber থেকে
উত্তর
সঠিক উত্তর:
ক) Liber থেকে
ব্যাখ্যা
• উদারতাবাদ বা Liberalism শব্দটি ল্যাটিন Liber শব্দ হতে উদ্ধুত
• Liber শব্দের অর্থ স্বাধীন। 
• শব্দগত অর্থে তাই উদারতাবাদ হচ্ছে স্বাধীনতার মতবাদ।

তথ্যসূত্র:- রাষ্ট্রবিজ্ঞান : রাষ্ট্রতত্ত্ব; এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৫৪.
ব্যক্তিগত পত্রে প্রেরকের ঠিকানা লিখতে হয় -
  1. পত্রের নিচে বাম দিকে
  2. পত্রের নিচে ডান দিকে
  3. পত্রের উপরে বাম দিকে
  4. পত্রের উপরে ডান দিকে
সঠিক উত্তর:
পত্রের উপরে ডান দিকে
উত্তর
সঠিক উত্তর:
পত্রের উপরে ডান দিকে
ব্যাখ্যা
• ব্যক্তিগত পত্রে প্রেরকের ঠিকানা লিখতে হয় - পত্রের উপরে ডান দিকে

• সাধারণত একটি ব্যক্তিগত পত্রে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

• একটি পত্রের প্রধান অংশ দুইটি। যথা:
১. বাইরের অংশ বা শিরোনাম ও
২. ভেতরের অংশ বা পত্রগর্ভ।

শিরোনাম: পত্রের খাম বা পোস্টকার্ডে প্রেরক ( যিনি চিঠি লিখেন ) ও প্রাপকের ( যার উদ্দেশ্য চিঠি লেখা হয় ) নাম ও ঠিকানা লেখা হয়। একেই শিরোনাম বলা হয়। পোস্টকার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা আর ডানদিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা।

পত্রগর্ভ: একটি পত্রের বিষয় অনুসারে কয়েকটি ভাগ থাকে।
যেমন: 
১. পত্রের উপরে ডান দিকে প্রেরকের ঠিকানা লিখতে হয়।
- ঠিকানার নিচে পত্র লেখার তারিখ লিখতে হয়।
২. পত্রের উপরে বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে।
- বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষায় পার্থক্য থাকে।
- গুরুজনদের উদ্দেশ্যে শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় খালা, শ্রদ্ধাভাজনীয়াষু মা ইত্যাদি লেখা হয়।
- সমবয়সী বন্ধুদের প্রতি প্রিয় পাভেল, প্রীতিভাজনেষু, প্রীতিভাজনাষু, বন্ধুবরেষু ইত্যাদি লেখা হয়।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ড. হায়াৎ মামুদ ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫৫.
কোনগুলো নির্দেশকের উদাহরণ?
  1. টি, টুকু
  2. ই, ও
  3. এর, লাম
  4. রা, এগুলো
সঠিক উত্তর:
টি, টুকু
উত্তর
সঠিক উত্তর:
টি, টুকু
ব্যাখ্যা
পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক।
লগ্নক চার ধরনের

বিভক্তি:
ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যে সব শব্দাংশ যুক্ত থাকতে সেগুলোকে বিভক্তি বলে।
বিভক্তি দুই প্রকার। ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি

নির্দেশক:
যে সব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে।
'লোকটি' বা 'ভালোটুকু' পদের 'টি' না 'টুকু' হলো নির্দেশকের উদাহরণ।

বচন:
যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বুঝায়, সেগুলোকে বচন বলে।
'ছেলেরা' বা 'বইগুলো' পদের 'রা' বা 'গুলো' হলো বচনের উদাহরণ।

বলক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে।
'তখনই' বা 'এখনই' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ

প্রত্যয়:
যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে।
'সাংবাদিক' শব্দের 'ইক' অংশ একটি প্রত্যয়

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০২১]
 
১৫৬.
'The Poverty of Philosophy' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) কার্ল মার্ক্স
  2. খ) জ্যা জ্যাক রুশো
  3. গ) ম্যাক্স ওয়েবার
  4. ঘ) অধ্যাপক উইলবি
সঠিক উত্তর:
ক) কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
ক) কার্ল মার্ক্স
ব্যাখ্যা
কার্ল মার্ক্স
▪ কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক।
▪ কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
▪ সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।

তার লেখা উল্লেখযোগ্য বই:-
- The Communist Manifesto (১৮৪৮ সালে প্রকাশিত হয়)
- ‘কম্যুনিষ্ট মেনিফেষ্টো’ রচনা করেছেন কার্লমার্কস ও এঙ্গেলস। 
- Das Kapital (১৮৬৭ সালে প্রকাশিত হয়,৩ খন্ডে বিভক্ত)
- Economic and Philosophic Manuscripts of 1844
- The Poverty of Philosophy
- ‘দি ক্রিটিক অব পলিটিক্যাল ইকনমি’
- ‘দি সিভিল ওয়ার ইন ফ্রান্স’
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই ‘The German Ideology’

তথ্যসূত্র:- ব্রিটানিকা। 
১৫৭.
নবান্ন কী?
  1. ক) নতুন ধান
  2. খ) নতুন বৎসর
  3. গ) ফসল কাটার উ’ৎসব
  4. ঘ) ফসল বোনার উৎসব
সঠিক উত্তর:
গ) ফসল কাটার উ’ৎসব
উত্তর
সঠিক উত্তর:
গ) ফসল কাটার উ’ৎসব
ব্যাখ্যা
নবান্ন শস্যভিত্তিক একটি লোকউৎসব। কৃষিভিত্তিক সভ্যতায় প্রধান শস্য সংগ্রহকে কেন্দ্র করে যেকোনো ঋতুতে এ উৎসব পালিত হয়ে থাকে। অধিক শস্যপ্রাপ্তি, বৃষ্টি, সন্তান ও পশুসম্পদ কামনা এ উৎসব প্রচলনের প্রধান কারণ। উৎসঃ বাংলাপিডিয়া।
১৫৮.
বাক্যে বিধেয় অংশের ক্রিয়া সাধারণত -
  1. সর্বনামবর্গ
  2. অব্যয়বর্গ
  3. ক্রিয়াবর্গ
  4. বিশেষণবর্গ
সঠিক উত্তর:
ক্রিয়াবর্গ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়াবর্গ
ব্যাখ্যা
• ক্রিয়াবর্গ:
- বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে।
যেমন:
- অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে
- সে লিখছে আর হাসছে।

• বিশেষ্যবর্গ: 

- বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে যে শব্দগুচ্ছ তৈরি হয়, তাকে বিশেষ্যবর্গ বলে। আবার যোজক (যেমন: ও, এবং, কিংবা ইত্যাদি) দ্বারা দুটি বা ততোধিক বিশেষ্য একত্রিত হলেও তা বিশেষ্যবর্গ হয়।

উদাহরণ:
- অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
- আমার ভাই পড়তে বসেছে।
- রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে।

• বিশেষণবর্গ:
- বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বিশেষণবর্গ বলে। এটি কোনো বিশেষ্যকে বিশেষণ হিসেবে বর্ণনা করে।

উদাহরণ:
- আমটা দেখতে ভারী সুন্দর।
- ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।
- পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়।

• ক্রিয়াবিশেষণ-বর্গ:
- যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো ক্রিয়াকে বিশেষণ করে, তাকে ক্রিয়াবিশেষণ-বর্গ বলে।

উদাহরণ:
- সকাল আটটার সময়ে সে রওনা হলো।
- তারপর আমরা দশ নম্বর প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ২০২৫ সালের সংস্করণ।
১৫৯.
'Birds of a feather flock together.' এর বাংলা অনুবাদ -
  1. চোর পালালে বুদ্ধি বাড়ে। 
  2. চাচা আপন প্রাণ বাঁচা। 
  3. চোরে চোরে মাসতুতো ভাই। 
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
চোরে চোরে মাসতুতো ভাই। 
উত্তর
সঠিক উত্তর:
চোরে চোরে মাসতুতো ভাই। 
ব্যাখ্যা

চোরে চোরে মাসতুতো ভাই - Birds of a feather flock together.

অন্যদিকে,
চাচা আপন প্রাণ বাঁচা - Every man is for himself.
চোর পালালে বুদ্ধি বাড়ে - When the cat is away the mice will play.
চোর পালালে বুদ্ধি বাড়ে - After death comes the doctor.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৬০.
ভাব-সম্প্রসারণের অংশ নয় কোনটি?
  1. ভাবের অর্থ
  2. ভাবের তাৎপর্য
  3. ভাবের পার্থক্য
  4. ভাবের ব্যাখ্যা
সঠিক উত্তর:
ভাবের পার্থক্য
উত্তর
সঠিক উত্তর:
ভাবের পার্থক্য
ব্যাখ্যা
• ভাব-সম্প্রসারণের অংশ নয় - ভাবের পার্থক্য।

⇒ ভাব-সম্প্রসার:

• ভাব-সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে।
• ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব-সম্প্রসারণ।
• কোনো কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে। 

 ভাব-সম্প্রসারণ করার সময়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা প্রয়োজন:
- ভাব-সম্প্রসারণকে প্রধানত তিনটি অংশে বিভক্ত করা যায়: প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য।
- ভাব-সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা তিনটি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়।
- ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়।
- ভাব-সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার।
- প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে।
- ভাব-সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার হয় না।
- মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়।
- ভাব-সম্প্রসারণ করার সময়ে প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না।
- কমবেশি ২০০ শব্দ অথবা অনধিক ২০টি বাক্যের মধ্যে ভাব-সম্প্রসারণ সীমিত থাকা উচিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৬১.
“যত পড়ছি, ততই নতুন করে জানছি” - বাক্যটি কোন যোজক নির্দেশ করছে?
  1. ক) সাধারণ যোজক
  2. খ) বিকল্প যোজক
  3. গ) বিরোধ যোজক
  4. ঘ) সাপেক্ষ যোজক
সঠিক উত্তর:
ঘ) সাপেক্ষ যোজক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাপেক্ষ যোজক
ব্যাখ্যা
“যত পড়ছি, ততই নতুন করে জানছি” - বাক্যটি সাপেক্ষ যোজক নির্দেশ করেছে ।

- এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি)
১৬২.
'কার মাথায় হাত বুলিয়েছ'- এখানে 'মাথা' শব্দের অর্থ -
  1. স্বভাব নষ্ট করা
  2. স্পর্ধা বাড়া
  3. ফাঁকি দেওয়া
  4. কোনো উপায়ে
সঠিক উত্তর:
ফাঁকি দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ফাঁকি দেওয়া
ব্যাখ্যা
•  'কার মাথায় হাত বুলিয়েছ'- এখানে 'মাথা' শব্দটি ‘ফাঁকি দেওয়া’ অর্থ প্রকাশ করে।


• একই শব্দের ভিন্নর্থক প্রয়োগ:
• মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) - ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
• মাথা পাতা (সম্মত হওয়া) - এ কাজে আমি মাথা পাততে পারি না।
• মাথা আসা ( বোধগম্য হওয়া) - অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
• মাথা খাওয়া (নষ্ট করা) - অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
• মাথা ঠেকান (প্রণাম করা) - ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
• মাথায় উঠা (প্রশয় পাওয়ার) - আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• মাথা গরম করা (চটিয়া যাওয়া) - এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) - চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
• মাথার দিব্যি (শপথ) - মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৩.
'Nihilism' শব্দটির প্রতিশব্দ কী?
  1. আধ্যাত্মিকতাবাদ
  2. অস্তিত্ববাদ
  3. শূন্যবাদ
  4. সংশয়বাদ
সঠিক উত্তর:
শূন্যবাদ
উত্তর
সঠিক উত্তর:
শূন্যবাদ
ব্যাখ্যা
শূন্যবাদ:
- 'Nihilism' শব্দটির প্রতিশব্দ শূন্যবাদ।
- যার অর্থ হলো সবই মিথ্যা।
- এই শব্দটি ল্যাটিন Nihil থেকে এসেছে।
- যার অর্থ কিছুই না (Nothing)।
- শূন্যবাদের মূলকথা হলো সবকিছুই শূন্য বা শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি।

⇒ শূন্যবাদ মূলত একটি সংশয়বাদী দার্শনিক মতবাদ।
- পশ্চিমা সমাজে প্রথাগত মূল্যবোধ ও নৈতিকতার অবমূল্যায়ন প্রসঙ্গে ফ্রেডেরিখ নীটশে উনিশ শতকে এই প্রত্যয়টি ব্যবহার করেন।

উৎস: Britannica.
১৬৪.
নিচের কোনটিতে ব্যক্তির গুণাবলী ও প্রশংসা স্থান পায়?
  1. আমন্ত্রণপত্রে
  2. মানপত্রে
  3. নিমন্ত্রণপত্রে
  4. স্মারক পত্রে
সঠিক উত্তর:
মানপত্রে
উত্তর
সঠিক উত্তর:
মানপত্রে
ব্যাখ্যা
মানপত্ৰ: 
- কাউকে সংবর্ধনা দানের জন্যে প্রশংসাসূচক অভিনন্দন পত্র বা মানপত্র দেওয়া হয়।
- মানপত্রে ব্যক্তির গুণাবলী ও প্রশংসা স্থান পায়
- দেশ-বিদেশ থেকে উচ্চতর সম্মান, আন্তর্জাতিক খ্যাতি অথবা নিজের এলাকায় বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য উদ্দিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে মানপত্র প্রদান করা হয়।
- মানপত্র সংবর্ধনা সভায় পাঠ করা হয় এবং অভিনন্দিত ব্যক্তিকে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৫.
'লোকে বলে' উক্তিটির তাৎপর্য কোনটি?
  1. একজন লোক বলে
  2. দুইজন লোক বলে
  3. সাধারণ মানুষ বলে
  4. নির্দিষ্ট কেউ বলে
সঠিক উত্তর:
সাধারণ মানুষ বলে
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ মানুষ বলে
ব্যাখ্যা
• লোক (বিশেষ্য পদ),
অর্থ:
- মানুষ,
- জনসাধারণ,
- একই ঐতিহ্যের ক্ষুদ্র গোষ্ঠী বা সম্প্রদায়।

সুতরাং, 'লোকে বলে' উক্তিটির মাধ্যমে ‘সাধারণ মানুষ বলে’ অর্থ প্রকাশ পেয়েছে।

অন্যভাবে বলা যায়-

"লোকে বলে" একটি বহুল ব্যবহৃত বাংলা প্রবাদবাক্য বা উক্তি, যার অর্থ সাধারণত "সাধারণ মানুষ বলে" বা "লোকমুখে প্রচলিত কথা।" এখানে "লোক" বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝানো হয় না, বরং সমষ্টিগতভাবে সমাজের সাধারণ মানুষকে বোঝানো হয়। এই ধরনের বাক্য গঠন সাধারণত এমন কথা বা ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়, যা বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, সংস্কার, ধ্যানধারণা, বা সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠে এবং যা নির্দিষ্ট কারো ব্যক্তিগত অভিমত।
যেমন:
- "লোকে বলে, সত্যের জয় হয়।"
[এখানে "লোকে" বলতে সাধারণ মানুষের কথা বোঝানো হচ্ছে, যারা বিশ্বাস করে যে সত্যের শেষ পর্যন্ত জয় হবে।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ‘বাংলা প্রবাদ ও প্রবচন’ সুবলচন্দ্র মিত্র।
১৬৬.
লগ্নক কয় প্রকার?
  1. ৩ প্রকার
  2. ৪ প্রকার
  3. ৫ প্রকার
  4. ৬ প্রকার
সঠিক উত্তর:
৪ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৪ প্রকার
ব্যাখ্যা
শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। লগ্নক চার ধরনের:

⇒ বিভক্তি: ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বােঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলােকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম’ শব্দাংশ হলাে ক্রিয়া-বিভক্তি এবং কৃষকের পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

⇒ নির্দেশক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলােকে নির্দেশক বলে। ‘লােকটি বা ভালােটুকু পদের টি’ বা ‘টুকু হলাে নির্দেশকের উদাহরণ।

⇒ বচন: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বােঝায়, সেগুলােকে বচন বলে। ছেলেরা বা বইগুলাে পদের রা’ বা ‘গুলাে হলাে বচনের উদাহরণ।

⇒ বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে। তখনই বা ‘এখনও পদের ই বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১৬৭.
‘He is out for your blood’ - বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ কোনটি?
  1. সে তোমার জন্য রক্ত খুঁজছে
  2. সে তোমার জন্য রক্ত খুঁজতে বের হয়েছে
  3. তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
  4. সে তোমার সাথে সমঝোতা করতে চাইছে
সঠিক উত্তর:
তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
উত্তর
সঠিক উত্তর:
তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
ব্যাখ্যা

 “Out for your blood” মানে কারো ক্ষতি করা বা আক্রমণ করতে প্রস্তুত/কৃতসংকল্প হওয়া।

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
1. He earns that much money which is necessary to keep body and soul together :
জীবন ধারণের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
2. The rose is a fragrant flower : গোলাপ সুগন্ধি ফুল।
3. He has gone to the dogs : সে গোল্লায় গেছে।
4. There is no rose but thorn : দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে।
5. He is out of luck : তার পোড়া কপাল।
6. The baby is always smiling : শিশুটির মুখে হাসি লেগেই আছে।
7. Run with the hare and hunt with the hounds : চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে।
8. Self-preservation is the first law of nature : চাচা আপন প্রাণ বাঁচা।
9. I can’t help doing it : আমি এটা না করে পারি না।
10. He is out for your blood : তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প।

উৎস: বাংলা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬৮.
সারসংক্ষেপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী? 
  1. পরিসর যথেষ্ট ছোটো রাখা 
  2. তৎসমবহুল ভাষা ব্যবহার করা
  3. মূল কথা বুঝে নেওয়া 
  4. নিজের অভিমত যুক্ত করা 
সঠিক উত্তর:
মূল কথা বুঝে নেওয়া 
উত্তর
সঠিক উত্তর:
মূল কথা বুঝে নেওয়া 
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) মূল কথা বুঝে নেওয়া।

ব্যাখ্যা:
সারসংক্ষেপ করার মূল উদ্দেশ্য হলো কোনো লেখা বা বিষয়বস্তুর প্রধান ধারণা বা মূল কথাগুলো সংক্ষিপ্তভাবে প্রকাশ করা, যাতে মূল অর্থ অক্ষুণ্ণ থাকে। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মূল কথা বুঝে নেওয়া, কারণ এটি ছাড়া সারসংক্ষেপ সঠিক ও অর্থপূর্ণ হবে না। মূল কথা বোঝা মানে লেখার মূল বক্তব্য, উদ্দেশ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য সনাক্ত করা, যা সারসংক্ষেপে অন্তর্ভুক্ত করতে হয়।

অন্যান্য অপশন বিশ্লেষণ:

ক) পরিসর যথেষ্ট ছোটো রাখা: পরিসর ছোটো রাখা সারসংক্ষেপের একটি বৈশিষ্ট্য, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। যদি মূল কথা বোঝা না যায়, তবে শুধু ছোটো করলেও সারসংক্ষেপ অর্থহীন হতে পারে।

খ) তৎসমবহুল ভাষা ব্যবহার করা: তৎসম শব্দ ব্যবহার সারসংক্ষেপের জন্য প্রয়োজনীয় নয়। ভাষা সহজ, স্পষ্ট এবং প্রেক্ষাপটের উপযোগী হওয়া উচিত, তৎসম শব্দের ব্যবহার বাধ্যতামূলক নয়।

ঘ) নিজের অভিমত যুক্ত করা: সারসংক্ষেপে নিজের অভিমত যুক্ত করা উচিত নয়, কারণ এটি মূল লেখার অর্থ বিকৃত করতে পারে। সারসংক্ষেপে শুধুমাত্র মূল লেখার বিষয়বস্তু প্রকাশ করা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১৬৯.
সারাংশ লেখার ক্ষেত্রে নিচের কোনটির প্রয়োজন নেই?
  1. সংক্ষেপণ
  2. সরলতা
  3. প্রাঞ্জলতা
  4. অলঙ্কার
সঠিক উত্তর:
অলঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
অলঙ্কার
ব্যাখ্যা
• সারাংশ লেখার ক্ষেত্রে অলঙ্কার ব্যবহার করা যাবে না। 
--------------------------
• সারমর্ম বা সারাংশ:  
- কোনো কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ।
- সারমর্ম এবং সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় এবং সরল বাক্যে লিখতে হবে।
- বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোনো কথা লিখা যাবে না, বক্তব্যে কোনো প্রকার ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, উদ্ধৃতির ব্যবহার করা যাবে না।
----------------
• সারাংশ ও সারমর্ম লেখার কিছু নিয়ম:
ক. প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হয়।
খ. অনধিক চার বাক্য বা চল্লিশ শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম সীমিত রাখা দরকার।
গ. প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হয়।
ঘ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হয়।
ত. সারাংশ ও সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না। ভাষা হতে হয় দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত।
চ. সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়।
ছ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১৭০.
ব্রেইল পদ্ধতি ব্যবহার করে-
  1. ক) শ্রবণ প্রতিবন্ধীরা
  2. খ) দৃষ্টি প্রতিবন্ধীরা
  3. গ) মানসিক প্রতিবন্ধীরা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) দৃষ্টি প্রতিবন্ধীরা
উত্তর
সঠিক উত্তর:
খ) দৃষ্টি প্রতিবন্ধীরা
ব্যাখ্যা
• ব্রেইল পদ্ধতি: 
-  অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পড়া ও লেখার বিশেষ পদ্ধতির নাম ব্রেইল।
-  এর আবিষ্কারক লুইস ব্রেইল। 
- ব্রেইল পদ্ধতি হলো কাগজের ওপর ছয়টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখবার একটি পদ্ধতি। 
- দৃষ্টিহীন ব্যক্তিরা এই পদ্ধতির মাধ্যমে উন্নীত বা উত্তল বিন্দুগুলোর ওপর আঙ্গুল বুলিয়ে ছয়টি বিন্দুর নকশা অনুযায়ী কোনটি কোন্‌ অক্ষর তা' অনুধাবন করতে সক্ষম হয় এবং লেখার অর্থ বুঝতে পারে। 

- ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারী প্যারিসের নিকটবর্তী কুপভেরি নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। 
- তাকে সম্মান জানাতেই তার জন্মদিনে ব্রেইল দিবস পালন করা হয়।
- ব্রেইল তিন বছর বয়সে অন্ধ হয়ে যাবার পর বিশ বছর বয়সে অন্যান্য অন্ধ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে অগ্রসর হন।
- ১৮২৭ সালে তিনি প্রথম ব্রেইল পদ্ধতির বই প্রকাশ করেন । 
- তবে সে সময়ের দৃষ্টি প্রতিবন্ধীরা প্রথমদিকে এই মোটা কাগজে ডটের সাহায্যে লেখা পড়ার পদ্ধতিটি অনুধাবন করতে পারেনি।
- ব্রেইলের নিরলস অধ্যাবসায়ে আজ অন্ধদের পৃথিবী দেখাচ্ছে এ পদ্ধতিটি। 
- বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ব্রেইল পদ্ধতিটিকে নিজস্ব ভাষায় উপযোগী করে তৈরী করেছে।
 
What is Braille?
Braille is a tactile representation of alphabetic and numerical symbols using six dots to represent each letter and number, and even musical, mathematical and scientific symbols. Braille (named after its inventor in 19th century France, Louis Braille) is used by blind and partially sighted people to read the same books and periodicals as those printed in a visual font. (The United Nations). 

উৎস : প্রথম আলো, জাতিসংঘ।
১৭১.
ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই -
  1. ভাব-সম্প্রসারণ
  2. ভাবার্থ
  3. সারভাব
  4. সার সংক্ষেপ
সঠিক উত্তর:
ভাব-সম্প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
ভাব-সম্প্রসারণ
ব্যাখ্যা
• ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই - ভাব-সম্প্রসারণ

ভাব-সম্প্রসারণ: 
- ভাব-সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে।
- ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব-সম্প্রসারণ।
- কোনো কবিতা বা গদ্যরচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব-সম্প্রসারণ বলে। 

ভাব-সম্প্রসারণ করার সময়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা প্রয়োজন:
- ভাব-সম্প্রসারণকে প্রধানত তিনটি অংশে বিভক্ত করা যায়: প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য।
- ভাব-সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা তিনটি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়।
- ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়।
- ভাব-সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার।
- প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে ।
- ভাব-সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার হয় না।
- মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়।
- ভাব-সম্প্রসারণ করার সময়ে প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না।
- কমবেশি ২০০ শব্দ অথবা অনধিক ২০টি বাক্যের মধ্যে ভাব-সম্প্রসারণ সীমিত থাকা উচিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৭২.
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ?
  1. ক) বাংলা ভাষায়
  2. খ) অবস্থানকারী দেশের ভাষায়
  3. গ) প্রেরকের নিজের ভাষায়
  4. ঘ) ইংরেজি ভাষায়
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ভাষায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ভাষায়
ব্যাখ্যা
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা ইংরেজি ভাষায় লিখতে হয়।

সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে নিম্নলিখিত অংশগুলো বিদ্যমান। যেমন:
১। চিঠির ওপরের মঙ্গলসূচক শব্দ। ( আজকাল ব্যবহার কম হয়)
২। চিঠির ওপরের ডান কোণে স্থান ও তারিখ।
৩। চিঠির ওপরের অংশের বাঁ দিকে প্রাপকের উদ্দেশ্যে সম্বোধন বা সম্ভাষণ।
৪। চিঠির বক্তব্য বিষয় বা পত্রগর্ভ।
৫। নিবেদন ও স্বাক্ষর।
৬। চিঠির শিরোনাম। খামের উপর পরিষ্কারভাবে ঠিকানা লিখতে হবে। (বিদেশি চিঠিতে ঠিকানা হবে ইংরেজি ভাষায়)।
 
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎমামুদ।
১৭৩.
'A beggar may sing before a pickpocket' এর অনুবাদ কোনটি?
  1. নাচতে না জানলে উঠোন বাঁকা।
  2. নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
  3. ন্যাংটার নেই বাটপারের ভয়।
  4. মাথা নেই, আবার মাথা ব্যথা।
সঠিক উত্তর:
ন্যাংটার নেই বাটপারের ভয়।
উত্তর
সঠিক উত্তর:
ন্যাংটার নেই বাটপারের ভয়।
ব্যাখ্যা
• 'A beggar may sing before a pickpocket' এর অনুবাদ - ন্যাংটার নেই বাটপারের ভয়

অন্যদিকে,
• 'A bad workman quarrels with his tools' এর অনুবাদ - নাচতে না জানলে উঠোন বাঁকা।
• 'Cut off one's nose to spite one's face' এর অনুবাদ - নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
• 'A beggar can never be bankrupt' এর অনুবাদ - মাথা নেই, আবার মাথা ব্যথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭৪.
'মাথা নেই, আবার মাথা ব্যথা' বাক্যটির ইংরেজি রুপ কী?
  1. A beggar may sing before a pickpocket.
  2. A beggar can never be bankrupt.
  3. A bad workman quarrels with his tools
  4. Cut off one's nose to spite one's face.
সঠিক উত্তর:
A beggar can never be bankrupt.
উত্তর
সঠিক উত্তর:
A beggar can never be bankrupt.
ব্যাখ্যা

'মাথা নেই, আবার মাথা ব্যথা' বাক্যটির ইংরেজি রুপ = 'A beggar can never be bankrupt'

অন্যদিকে,
- ন্যাংটার নেই বাটপারের ভয় = A beggar may sing before a pickpocket.
- নাচতে না জানলে উঠোন বাঁকা = A bad workman quarrels with his tools.
- নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা = Cut off one's nose to spite one's face.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭৫.
সারমর্মের অপর নাম কোনটি?
  1. ভাব সম্প্রসারণ
  2. মর্মার্থ
  3. সারাংশ
  4. সারসংক্ষেপ
সঠিক উত্তর:
মর্মার্থ
উত্তর
সঠিক উত্তর:
মর্মার্থ
ব্যাখ্যা
• সারমর্মের অপর নাম - মর্মার্থ

সারাংশ ও সারমর্ম:
- সাধারণত গদ্যরচনার অন্তর্নিহিত বক্তব্যকে সংক্ষেপে লেখার নাম সারাংশ, আর কাব্যভাষায় লেখা কোনো রচনার মূলভাবকে সংক্ষেপে লেখার নাম সারমর্ম।
- সারাংশকে সারসংক্ষেপ এবং সারমর্মকে মর্মার্থও বলা হয়ে থাকে।
- একটি বিষয় সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে সারাংশ ও সারমর্ম বিশেষ ভূমিকা পালন করে।

সারাংশ ও সারমর্ম লেখার কিছু নিয়ম:
ক. প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হয়।
খ. অনধিক চার বাক্য বা চল্লিশ শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম সীমিত রাখা দরকার।
গ. প্রদত্ত রচনার মূল কথা যাতে সারাংশ ও সারমর্মে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হয়।
ঘ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য-উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হয়।
ত. সারাংশ ও সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্যধর্মিতা রাখা যায় না। ভাষা হতে হয় দ্ব্যর্থহীন ও আবেগবর্জিত।
চ. সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি বর্জনীয়।
ছ. সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৭৬.
'হৃদয় মাঝে মেঘ উদয় করি
নয়নের মাঝে ঝরিল বারি'- এখানে কোন ধরনের অলঙ্কারের প্রয়োগ ঘটেছে?
  1. ক) অসঙ্গতি
  2. খ) বিভাবনা
  3. গ) বিষম
  4. ঘ) বিরোধাভাস
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
ব্যাখ্যা
কার্য এবং কারণের ঘটনাস্থান যদি ভিন্ন হয় অর্থাৎ একস্থানে কারণ ঘটেছে এবং অপর স্থানে তার ফল দেখা যাচ্ছে, তখন তাকে অসঙ্গতি অলঙ্কার বলে।

যেমন:
- হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি।
- ‘শ্রাবণের কালো মেঘ ছাইল গগনে / আঁখি জল বরষিল রাধিকা নয়নে।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭৭.
প্রবন্ধ রচনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সমতা বজায় রাখতে হবে-
  1. ক) বাক্যের দৈর্ঘ্যের
  2. খ) ভাষারীতির
  3. গ) শব্দসীমার
  4. ঘ) ভাবের
সঠিক উত্তর:
ঘ) ভাবের
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাবের
ব্যাখ্যা

- কল্পনা ও বুদ্ধিবৃত্তির ওপর ভিত্তি করে লেখক কোনাে বিষয় সম্বন্ধে সচেতনভাবে যে নাতিদীর্ঘ সাহিত্য সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ বলে।
- ‘প্রবন্ধ’ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। এর উৎপত্তিগত অর্থ প্রকৃষ্ট বন্ধন।
- প্রবন্ধ রচনার মধ্যে লেখকের ব্যক্তিগত উচ্ছ্বাস আর লাগামহীন চিন্তার কোনাে সুযােগ নেই।

- উচ্চারণ, ভাব ও ভাষা- এই তিনটিই প্রবন্ধের প্রাণ। প্রত্যেক প্রবন্ধে কিছু প্রতিপাদ্য বিষয় থাকে। যথার্থ তথ্য প্রমাণ, যুক্তি, নিরাবেগ ভাষা আর সংযত চিন্তার প্রয়ােগে সেই প্রতিপাদ্য বিষয়কে রূপায়ণ করাই প্রবন্ধের লক্ষ্য।

তাই প্রবন্ধ রচনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ভাবের সমতা বজায় রাখতে হবে

উৎসঃ বাংলা দ্বিতীয়পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭৮.
'To get rid of one who has served the purpose' এর সঠিক বঙ্গানুবাদ -
  1. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
  2. গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
  3. কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি।
  4. কারণ বিনা কার্য হয় না।
সঠিক উত্তর:
কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি।
উত্তর
সঠিক উত্তর:
কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি।
ব্যাখ্যা
• 'To get rid of one who has served the purpose' এর সঠিক বঙ্গানুবাদ - কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি

অন্যদিকে,
- 'Practice makes a man perfect' এর সঠিক বঙ্গানুবাদ = গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
- Diligence is the mother of good luck. - পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
- No smoke without fire - কারণ বিনা কার্য হয় না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭৯.
অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
  1. চরণের প্রথমে মিল
  2. বিশ মাত্রার পর্ব থাকে
  3. অন্ত্যমিল আছে
  4. অন্ত্যমিল নেই
সঠিক উত্তর:
অন্ত্যমিল নেই
উত্তর
সঠিক উত্তর:
অন্ত্যমিল নেই
ব্যাখ্যা
⇒ 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো এর অন্ত্যমিল বা অন্ত্যানুপ্রাস নেই।

• কবিতার পঙ্ক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয়। - অর্থাৎ কবিতার দুটি পঙ্ক্তির শেষ অক্ষরের ধ্বনির সাম্য না থাকলে তাকে অমিত্রাক্ষর বলা চলে।
-  অমিত্রাক্ষর ছন্দভিত্তিক, কিন্তু এতে পঙ্ক্তির শেষে মিল নেই। এই ছন্দে এক পঙ্ক্তি বক্তব্য শেষ না হয়ে অন্য পঙ্ক্তিতে গড়িয়ে যায়। 
- এই বৈশিষ্ট্যকে প্রবহমানতা বলে। প্রতি পঙ্ক্তিতে চৌদ্দ অক্ষর থাকে। প্রতি পঙ্ক্তি ৮ + ৬ পর্বে বিভক্তি। 
- বড়ো ধরনের ভাব প্রকাশে অমিত্রাক্ষর বিশেষ সহায়ক। মাইকেল মধুসূদন দত্ত এই ছন্দ প্রবর্তন করেন। 

উৎস : প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।
১৮০.
'Brevity is the soul of wit' পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ-
  1. জ্ঞানী হতে সাহস লাগে না
  2. মানিকের খানিক ভালো
  3. প্রাণের কথা বুকে বাজে
  4. কথা কম কাজ বেশি
সঠিক উত্তর:
মানিকের খানিক ভালো
উত্তর
সঠিক উত্তর:
মানিকের খানিক ভালো
ব্যাখ্যা

 'Brevity is the soul of wit' এর বঙ্গানুবাদ - মানিকের খানিক ভালো।

অর্থাৎ,
সংক্ষিপ্ততা হচ্ছে বুদ্ধিমত্তার আত্মা।
এর দ্বারা বুঝায়, বুদ্ধিমান লোকজন খুব অল্প কথায় অনেক বুদ্ধিদীপ্ত কথা প্রকাশ করতে পারে।

কিছু গুরুতপূর্ণ বঙ্গানুবাদ:
•'Fingers were made before forks' এর বঙ্গানুবাদ - ঠ্যাং থাকতে ক্যান্ নিবি লাঠি?
• 'Do or die' এর বঙ্গানুবাদ - মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
• Fair words butter no parsnips এর বঙ্গানুবাদ - মিষ্টি কথায় চিড়ে ভেজে না।
•Where there is life, there is hope - জীবন থাকলেই আশা থাকবে।
• Diligence is the mother of good luck. - পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
• No smoke without fire - কারণ বিনা কার্য হয় না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৮১.
'Give a dog a bad name and hang him' এর বঙ্গানুবাদ -
  1. কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি।
  2. কারণ বিনা কার্য হয় না।
  3. গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
  4. পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।
সঠিক উত্তর:
কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি।
উত্তর
সঠিক উত্তর:
কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি।
ব্যাখ্যা
• 'Give a dog a bad name and hang him' এর বঙ্গানুবাদ - কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি

অন্যদিকে,
• 'No smoke without fire' এর বঙ্গানুবাদ - কারণ বিনা কার্য হয় না।
• 'Practice makes a man perfect' এর বঙ্গানুবাদ - গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন।
• 'Diligence is the mother of good luck' এর বঙ্গানুবাদ - পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি (মূল)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮২.
কোনটি লগ্নক নয়?
  1. ক) নির্দেশক
  2. খ) বাচ্য
  3. গ) বিভক্তি
  4. ঘ) বলক
সঠিক উত্তর:
খ) বাচ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বাচ্য
ব্যাখ্যা
শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ।
- পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলাের নাম লগ্নক।
লগ্নক চার ধরনের:
বিভক্তি: ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বােঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলােকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম’ শব্দাংশ হলাে ক্রিয়া-বিভক্তি এবং কৃষকের পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

নির্দেশক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলােকে নির্দেশক বলে। ‘লােকটি বা ভালােটুকু পদের টি’ বা ‘টুকু হলাে নির্দেশকের উদাহরণ।

 বচন: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বােঝায়, সেগুলােকে বচন বলে। ছেলেরা বা বইগুলাে পদের রা’ বা ‘গুলাে হলাে বচনের উদাহরণ।

বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে। তখনই বা ‘এখনও পদের ই বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৮৩.
বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
সঠিক উত্তর:
গ) তিন
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন
ব্যাখ্যা

- হাজার বছর বয়সী বাংলা কাব্যে সময়ের ধারাবাহিকতায় নতুন নতুন ছন্দের উদ্ভব ঘটলেও এর প্রধান শাখা হচ্ছে তিনটি:
- মাত্রাবৃত্ত,
- স্বরবৃত্ত ও
- অক্ষরবৃত্ত।

সোর্সঃ বাংলাপিডিয়া।

১৮৪.
'সারাংশ লিখনে' ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল-
  1. গ্রহণীয়
  2. বর্জনীয়
  3. প্রাসঙ্গিক
  4. যৌক্তিক
সঠিক উত্তর:
বর্জনীয়
উত্তর
সঠিক উত্তর:
বর্জনীয়
ব্যাখ্যা
• সারাংশ বা সারমর্ম:
- কোনো গদ্য বা পদ্য রচনার অন্তর্নিহিত মূল ভাবকে সহজ- সরল ভাষায় সংক্ষেপে প্রকাশ করতে সারাংশ বা সারমর্ম বলে। 
- কোনো কবিতা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম সারমর্ম বা সারাংশ।
- সারমর্ম এবং সারাংশ যথাসম্ভব সহজ ভাষায় এবং সরল বাক্যে লিখতে হবে। 
- বক্তব্যের বর্ণনায় মূল কথার বাইরে কোনো কথা লিখা যাবে না, বক্তব্যে কোনো প্রকার ছন্দ, অলঙ্কার, উপমা, রূপক, উদ্ধৃতির ব্যবহার করা যাবে না।

অর্থাৎ, সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক - প্রাঞ্জলতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১৮৫.
নিচের কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়?
  1. ক) মণিপুর
  2. খ) মিজোরাম
  3. গ) মেঘালয়
  4. ঘ) ত্রিপুরা
সঠিক উত্তর:
ক) মণিপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) মণিপুর
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। বাংলাদেশের - 
• উত্তরে- ভারতের পশ্চিবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।
• পূবে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
• দক্ষিণে - বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
• পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।
• ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
• মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
• ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৮৬.
বর্গ কী?
  1. ক) শব্দ গুচ্ছ
  2. খ) বর্ণ গুচ্ছ
  3. গ) পদ গুচ্ছ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) শব্দ গুচ্ছ
উত্তর
সঠিক উত্তর:
ক) শব্দ গুচ্ছ
ব্যাখ্যা
• বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে।
- বর্গ হলাে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ।
- বর্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়।
যেমন -
- মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা বাসে উঠে পড়ল। এই বাক্যে মালা ও মায়া’, ‘খুব সকালে', বাড়ির সামনে থাকা’, ‘স্কুল-বাসে', ‘উঠে পড়ল' প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
১৮৭.
‘ওমন কথা মুখে আনতে নেই’ বাক্যে ‘মুখ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বাগযন্ত্র
  2. তিরষ্কার
  3. বদন
  4. অমঙ্গল
সঠিক উত্তর:
অমঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
অমঙ্গল
ব্যাখ্যা
বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া-জাতীয় পদ রয়েছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ জাতীয় বাক্যের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এক একটা শব্দের অর্থ নির্ণীত হয়ে থাকে।

‘ওমন কথা মুখে আনতে নেই’ বাক্যে ‘মুখ’ শব্দটি অমঙ্গল অর্থে ব্যবহৃত হয়েছে।

তাছাড়া,
তোমার মুখের গড়নটা সুন্দর - অঙ্গ বিশেষ।
গ্রামের মুখেই দোকানটা - প্রবেশপথ।
ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে - সম্মান।
মুখে মধু অন্তরে বিষ - কথা।
যত বড় মুখ নয় তত বড় কথা - ক্ষমতা।
১৮৮.
সারাংশ কোন পুরুষে লিখতে হয় ?
  1. ক) মধ্যম পুরুষ
  2. খ) উত্তম পুরুষ
  3. গ) প্রথম পুরুষ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) প্রথম পুরুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রথম পুরুষ
ব্যাখ্যা
সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়।
- মুল রচনায় উক্তি - প্রত্যুক্তি থাকলে তা প্রথম পুরুষে রুপান্তরিত করে লিখতে হবে। 

প্রথম পুরুষ বা নাম পুরুষ:
- যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। 
- আমি ও তুমি এবং এদের দলভুক্ত অন্যান্য সর্বনাম ছাড়া যাবতীয় সর্বনাম পদ  প্রথম পুরুষ বা নাম পুরুষ।
- যেমন: সে, তাকে, তাঁর, তিনি ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১৮৯.
"The anti-socials are still at large." এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. সমাজ বিরোধীরা এখনো অনেক বড়।
  2. সমাজ বিরোধীরা এখনো বেশ দূরে।
  3. সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
  4. সমাজ বিরোধীরা এখানেও আছে।
সঠিক উত্তর:
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
উত্তর
সঠিক উত্তর:
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
ব্যাখ্যা
At large:
English Meaning: at liberty / free
Bangla Meaning: স্বাধীন।
Ex. Sentence: Corrupted govt. officials are still at large.
Bangla Meaning: দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা এখনো মুক্ত অবস্থায় আছে।

একইভাবে,
"The anti-socials are still at large." এর সঠিক বাংলা অনুবাদ- সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।

উৎস: Live MCQ lecture, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯০.
কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
  1. পাকা বাড়ি
  2. পাকা রং
  3. পাকা কাজ
  4. পাকা আম
সঠিক উত্তর:
পাকা আম
উত্তর
সঠিক উত্তর:
পাকা আম
ব্যাখ্যা
• পাকা আম।- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে,
• পাকা রং।- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে।
• পাকা কাজ।- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
• পাকা বাড়ি।- এখানে 'পাকা' শব্দটি 'ইটের তৈরি' অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৯১.
'সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর'- এখানে কী ধরনের অলঙ্কারের প্রয়োগ ঘটেছে?
  1. ক) বিষম অলঙ্কার
  2. খ) বিরোধাভাস অলঙ্কার
  3. গ) অসঙ্গতি
  4. ঘ) বিভাবনা অলঙ্কার
সঠিক উত্তর:
খ) বিরোধাভাস অলঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
খ) বিরোধাভাস অলঙ্কার
ব্যাখ্যা
'সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর'- এখানে 'বিরোধাভাস অলঙ্কার' এর প্রয়োগ ঘটেছে। 

বিরোধাভাস অলঙ্কার
- যদি দুটি বস্তুর মধ্যে আপাত বিরোধ দেখা যায়, ওই বিরোধে যদি কাব্যে চমৎকারিত্ব বা উৎকর্ষের সৃষ্টি হয় তবে তাকে বিরোধাভাস অলঙ্কার বলে।
যেমন :
‘সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর।'
---------রবীন্দ্রনাথ

(সীমার মধ্যে অসীমের স্থিতি আপাত বিরোধের চিন্তা। কিন্তু অসীম ঈশ্বর সীমিত বিশ্বেও বিরাজমান।
সুতরাং বিরোধ এখানে যথার্থ নয়, কাব্যে চারুত্ব দান করার জন্য। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯২.
কোন ধরনের পত্রে প্ৰমাণ স্বরূপ প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি সংযুক্ত করা হয়?
  1. আবেদনপত্র
  2. নিমন্ত্রণপত্ৰ
  3. ব্যক্তিগতপত্র
  4. মানপত্র
সঠিক উত্তর:
আবেদনপত্র
উত্তর
সঠিক উত্তর:
আবেদনপত্র
ব্যাখ্যা
আবেদনপত্র:
- স্কুল-কলেজে কিংবা বিভিন্ন অফিসে বা সংস্থায় প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অনুরোধ জানিয়ে পত্র লেখার প্রয়োজন হয়।
- এ ধরনের পত্রকে দরখাস্ত বা আবেদনপত্র বলে।
- আবেদনপত্রের আকার সাধারণত সংক্ষিপ্ত হয়। সেখানে মূল প্রসঙ্গটি যথাযথভাবে উপস্থাপন করাটাই লক্ষ্য।
- এ ধরনের পত্রে অনেক সময়ে প্ৰমাণ স্বরূপ প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি সংযুক্ত করা হয়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯৩.
উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি?
  1. ক) আমটা খাও
  2. খ) ভাল করে পড়লে পাস করবে
  3. গ) কাল দেখা করো
  4. ঘ) মানুষ হও
সঠিক উত্তর:
ঘ) মানুষ হও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানুষ হও
ব্যাখ্যা
• উপদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ - মানুষ হও।

- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।

যেমন:
- সম্ভাবনায়- ভাল করে পড়লে পাস করবে।
- উপদেশ- মানুষ হও।
- প্রার্থনায়- সুখী হও।
- অনুরোধে - কাল দেখা করো।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৪.
'Call it a day'-এর বাংলা অনুবাদ কোনটি?
  1. একটি স্মরণীয় দিন
  2. আসল কথা হলো।
  3. কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।
  4. কাঁটায় কাঁটা তোলা
সঠিক উত্তর:
কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।
উত্তর
সঠিক উত্তর:
কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।
ব্যাখ্যা
• Call it a day:
English Meaning: decide or agree to stop doing something / end a period of activity, especially resting content that enough has been done.
Bangla Meaning: কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।

Ex. Sentence: I'm getting a bit tired now - let's call it a day.
Bangla Meaning: আমার খুব ক্লান্তি লাগছে, আজকের মত এখানেই শেষ করি।

Source: Live MCQ Lecture and Oxford Dictionary
১৯৫.
‘Give me some fine rice, please'- এ বাক্যের সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. ক) দয়া করে আমাকে কিছু সরু চাল দিন
  2. খ) অনুগ্রহপূর্বক আমাকে কিছু পরিষ্কার চাল দিন
  3. গ) আমাকে কিছু সরু চাল দিন
  4. ঘ) দয়া করে আমাকে কিছু ভালোমানের চাল দিন
সঠিক উত্তর:
গ) আমাকে কিছু সরু চাল দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) আমাকে কিছু সরু চাল দিন
ব্যাখ্যা
• ইংরেজি please শব্দটিকে বাংলায়- ‘দয়া করে’ ‘অনুগ্রহপূর্বক’ ইত্যাদি দ্বারা ‘অতি-আনুষ্ঠানিক’ বা formal রীতিতে অনুবাদ করা যায়, কিন্তু কথ্যরীতিতে বা স্বাভাবিক লেখাতে এরূপে please-এর অনুবাদ না করাই উত্তম। কারন ‘দয়া করে’ অনুগ্রহ করে’ এগুলো বাংলা রীতির স্বভাব বিরুদ্ধ। এক্ষেত্রে বিকল্প বর্ণনা বেছে নেয়াই ভালো।
যেমন: Give me some fine rice, please- বাক্যটি অনুবাদ ‘আমাকে দয়া করে কিছু সরু চাল দিন’ না লিখে লিখতে হবে- ‘আমাকে কিছু সরু চাল দিন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯৬.
'Call it a day' এর বঙ্গানুবাদ কী হবে?
  1. একটি স্মরণীয় দিন।
  2. একটি সাফল্যমণ্ডিত দিন।
  3. কোনো কাজ ঐদিনের জন্য বন্ধ করে দেয়া।
  4. সারাদিন কাজ করা।
সঠিক উত্তর:
কোনো কাজ ঐদিনের জন্য বন্ধ করে দেয়া।
উত্তর
সঠিক উত্তর:
কোনো কাজ ঐদিনের জন্য বন্ধ করে দেয়া।
ব্যাখ্যা
• 'Call it a day' এর বঙ্গানুবাদ - কোনো কাজ ঐদিনের জন্য বন্ধ করে দেয়া।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ:
- Empty vessels sound much- অসারের তর্জন গর্জনই সার। 
- Grasp all , lose all- অতি লোভে তাঁতি নষ্ট। 
- Habit is second nature- অভ্যাসই স্বভাবে দাঁড়ায়। 
- Tit for tat- ইট মারলে পাটকেল খেতে হয়। 
- Beat about the bush - অন্ধকারে ঢিল মারা। 
- The grapes are sour - আঙুর ফল টক। 
- Charity beings at home - আগে ঘর, তবে তো পর। 
- Oil your own machine - আপন চরকায় তেল দাও। 
- To the pure all things are pure - আপ ভালা তো জগৎ ভালা। 
- Indolence is the mother of poverty - আলস্যই দারিদ্র্যের মূল। 
- It takes two to make a quarrel - এক হাতে তালি বাজেনা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯৭.
'স্বভাব যায় না মরলে, আর ইল্লৎ যায় না ধুলে' - এর ইংরেজি কী?
  1. The very ruins of greatness are great.
  2. The leopard can't change its spots.
  3. After sweetmeat comes sour sauce.
  4. The hand that rocks the cradle rules the world.
সঠিক উত্তর:
The leopard can't change its spots.
উত্তর
সঠিক উত্তর:
The leopard can't change its spots.
ব্যাখ্যা
• 'স্বভাব যায় না মরলে, আর ইল্লৎ যায় না ধুলে' - এর ইংরেজি হচ্ছে = The leopard can't change its spots.

অন্যদিকে:
- After sweetmeat comes sour sauce = যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। 
- The hand that rocks the cradle rules the world =  মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য নির্ধারক।
- The very ruins of greatness are great = মরা হাতি লাখ টাকা দাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯৮.
ব্যক্তিগত পত্রের প্রধান অংশ কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
• সাধারণত একটি ব্যক্তিগত পত্রে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

• একটি পত্রের প্রধান অংশ দুইটি। যথা:
১. বাইরের অংশ বা শিরোনাম ও
২. ভেতরের অংশ বা পত্রগর্ভ।

শিরোনাম: পত্রের খাম বা পোস্টকার্ডে প্রেরক ( যিনি চিঠি লিখেন ) ও প্রাপকের ( যার উদ্দেশ্য চিঠি লেখা হয় ) নাম ও ঠিকানা লেখা হয়। একেই শিরোনাম বলা হয়। পোস্টকার্ড বা খামের বাম দিকে থাকে প্রেরকের নাম ও ঠিকানা আর ডানদিকে থাকে প্রাপকের নাম ও ঠিকানা।

পত্রগর্ভ: একটি পত্রের বিষয় অনুসারে কয়েকটি ভাগ থাকে।
যেমন: 
১. পত্রের উপরে ডান দিকে প্রেরকের ঠিকানা লিখতে হয়।
- ঠিকানার নিচে পত্র লেখার তারিখ লিখতে হয়।
২. পত্রের উপরে বাম দিকে প্রাপকের প্রতি সম্ভাষণ থাকে।
- বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্ভাষণের ভাষায় পার্থক্য থাকে।
- গুরুজনদের উদ্দেশ্যে শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় খালা, শ্রদ্ধাভাজনীয়াষু মা ইত্যাদি লেখা হয়।
- সমবয়সী বন্ধুদের প্রতি প্রিয় পাভেল, প্রীতিভাজনেষু, প্রীতিভাজনাষু, বন্ধুবরেষু ইত্যাদি লেখা হয়।

অভিসম্বন্ধ: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ড. হায়াৎ মামুদ ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯৯.
গ্রিনহাউস প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের কোন জেলা জলমগ্ন হবে?
  1. ক) বরিশাল
  2. খ) সাতক্ষীরা
  3. গ) নোয়াখালী
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• গ্রিনহাউস প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের নিম্নভূমি তলিয়ে যাবার আশংকা রয়েছে।
• এক্ষেত্রে সাতক্ষীরা, বরিশালনোয়াখালী জেলা নিম্নাংশসহ উপকূলবর্তী নিম্নভূমি প্লাবিত হতে পারে।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২০০.
বঙ্গানুবাদ করুন- 'Put out the lamp.'
  1. প্রদীপটি জ্বালাও।
  2. প্রদীপটি রাখ।
  3. প্রদীপটি নিভাও।
  4. প্রদীপটি বাইরে রাখ।
সঠিক উত্তর:
প্রদীপটি নিভাও।
উত্তর
সঠিক উত্তর:
প্রদীপটি নিভাও।
ব্যাখ্যা
• 'Put out the lamp.'- প্রদীপটি নিভাও।

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- Necessity is the mother of invention - প্রয়োজনই আবিষ্কারের জননী।
- All that glitters is not gold - চকচক করলেই সোনা হয় না।
- Honesty is the best policy – সততা সর্বোত্তম নীতি।
- Fortune favors the brave –  ভাগ্য সাহসীদের সহায় হয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।