বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৩২ / ৪৭ · ৩,১০১৩,২০০ / ৪,৬১৯

৩,১০১.
Through which method is a program divided into parts or modules in structured programming?
  1. Top-down approach
  2. Linear approach
  3. Bottom-up approach
  4. Object-oriented approach
সঠিক উত্তর:
Top-down approach
উত্তর
সঠিক উত্তর:
Top-down approach
ব্যাখ্যা
• স্ট্রাকচার্ড প্রোগ্রামিং:
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা হয়।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ টপ-ডাউন-অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতকগুলো অংশ বা মডিউলে ভাগ করা হয়।
- C, Pascal, QBASIC, ALGOL, PL/I, Ada ইত্যাদি হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর উদাহরণ।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের গঠন তিন ধরনের হয়ে থাকে। যথা:
১. পর্যায়ক্রমিক গঠন (Sequential Structure),
২. চক্র বা লুপ (Loop) ও
৩. ডিশিসন স্টেটমেন্ট (Desicion Statement)।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য:
- এটা সহজে অনুধাবনযোগ্য।
- ডিবাগিং করা সহজ।
- সহজে রক্ষণাবেক্ষণ করা যায়।
- সহজে রচনা করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১০২.
How many pins are there in the most commonly used parallel port connector?
  1. 15 pins
  2. 20 pins
  3. 25 pins
  4. 30 pins
সঠিক উত্তর:
25 pins
উত্তর
সঠিক উত্তর:
25 pins
ব্যাখ্যা
• প্যারালাল পোর্ট (Parallel Port):
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
-এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১০৩.
Virtual reality primarily aims to create what kind of visual experience?
  1. Immersive and realistic 3D images
  2. Monochrome visualizations
  3. Passive video playback
  4. Abstract 2D symbols
সঠিক উত্তর:
Immersive and realistic 3D images
উত্তর
সঠিক উত্তর:
Immersive and realistic 3D images
ব্যাখ্যা
ক) Immersive and realistic 3D images - সঠিক উত্তর।
- Virtual Reality (VR) এর মূল লক্ষ্য হলো:
- ব্যবহারকারীকে একটি সম্পূর্ণ কল্পিত ৩ডি পরিবেশে নিমগ্ন করা, যেখানে সে চারপাশে তাকিয়ে, হাঁটাহাঁটি করে বা কাজ করতে পারে।
- এটি বাস্তব জগতের মতো অনুভূতি তৈরি করে, যেন আপনি সত্যিকারের কোনো জায়গায় আছেন।
- এটি ভিজ্যুয়াল, অডিও ও কখনো হ্যাপটিক (স্পর্শ অনুভূতি) সিমুলেশন করে।
- উদাহরণ: VR হেডসেটে আপনি একটি ভার্চুয়াল রুমে হাঁটছেন, গাছপালা বা ভবন দেখে বাস্তব মনে হচ্ছে - এটাই immersive 3D experience।

⚪ ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্তিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে (HDM), হাতে একটি ডাটা গ্লোভ (Data Glove) বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit) পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১০৪.
A sudden fall in the barometric reading indicates ________.
  1. Rain
  2. Storm
  3. Fine weather
  4. Extreme cold
  5. None of above
সঠিক উত্তর:
Storm
উত্তর
সঠিক উত্তর:
Storm
ব্যাখ্যা
If the reading is going down very fast then it's an indication of a storm (within 5-6 hours) otherwise a slow downfall of reading suggests a low pressure area is passing in a nearby region, and it may rain.
৩,১০৫.
Which is used for security measures in bank servers?
  1. Firewall
  2. Firmware
  3. Malware
  4. Spyware
সঠিক উত্তর:
Firewall
উত্তর
সঠিক উত্তর:
Firewall
ব্যাখ্যা
• ই-ব্যাংকিং: 
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে। 
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম 'National Cash Dispenser Network' ব্যবহার শুরু করে।  
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Loyd’s Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে। 

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১০৬.
Which one is NOT a characteristic of cloud computing?
  1. On Demand
  2. Physical ownership of servers
  3. Scalability
  4. Pay as you go
সঠিক উত্তর:
Physical ownership of servers
উত্তর
সঠিক উত্তর:
Physical ownership of servers
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা-
১. Resource Flexibility/Scalability:
-ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি তার ইচ্ছায় তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go:
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

অন্যদিকে,
- ক্লাউড কম্পিউটিং সেবা ব্যবহারের ক্ষেত্রে সার্ভারের মালিক হওয়ার বাধ্যবাধকতা নেই, ক্রেতারা ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের ক্লাউডের সাথে যুক্ত হন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
৩,১০৭.
Main memory works in conjunction with -
  1. Graphics Card
  2. NIC
  3. Input Devices
  4. CPU
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
Main Memory, CPU এর সাথে কাজ করে এবং CPU এর জন্য প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করে।

CPU: 

- CPU এর পূর্বরূপ Central Processing Unit. 
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে। 
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। 
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক। 
- CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। 
যথা- 
  1. ALU (Arithmetic Logic Unit), 
  2. Control Unit, 
  3. Memory/Register. 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৩,১০৮.
Which of the following is internal memory?
  1. CD-ROM
  2. Register
  3. Magnetic Tape
  4. Hard Disc
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা
ইন্টারনাল মেমরি (Internal Memory):
- কম্পিউটারের ইন্টারনাল মেমরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমরিকে বোঝানো হয়।

• রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন, কম গতিবিশিষ্ট ও কম দামের বিশেষ ধরনের মেমােরিকে সহায়ক মেমােরি বা সেকেন্ডারি মেমােরি বলা হয়।
- হার্ডডিস্ক, ফ্ল্যাশডিস্ক, অপটিক্যাল ডিস্ক (CD-ROM, WROM, DVD), চৌম্বক ফিতা ও ড্রাম হলো সেকেন্ডারি মেমোরির উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১০৯.
Which of these is an example of a PaaS provider?
  1. Dell Servers
  2. Microsoft Windows OS
  3. Amazon S3
  4. Google App Engine
সঠিক উত্তর:
Google App Engine
উত্তর
সঠিক উত্তর:
Google App Engine
ব্যাখ্যা

•একটি PaaS (Platform as a Service) প্রদানকারী এমন একটি ক্লাউড পরিষেবা, যা ডেভেলপারদের অ্যাপ তৈরি, চালানো ও ডিপ্লয় করার জন্য সম্পূর্ণ প্ল্যাটফর্ম সরবরাহ করে। এতে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেস, রানটাইম এবং ডেভেলপমেন্ট টুলসহ সবকিছু প্রস্তুত থাকে, ফলে ব্যবহারকারীকে অবকাঠামো ব্যবস্থাপনা নিয়ে ভাবতে হয় না। প্রদত্ত অপশনগুলোর মধ্যে Google App Engine হলো একটি প্রকৃত PaaS পরিষেবা, কারণ এটি কোড আপলোড করলেই স্বয়ংক্রিয়ভাবে স্কেলিং, লোড ব্যালান্সিং এবং রিসোর্স ম্যানেজমেন্ট করে। অন্যদিকে Dell Servers হার্ডওয়্যার, Microsoft Windows OS একটি অপারেটিং সিস্টেম এবং Amazon S3 স্টোরেজ পরিষেবা। তাই সঠিক উত্তর ঘ) Google App Engine.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এ সব সার্ভিস মডেলকে তিনভাগে ভাগ করা যায়। যথা:

১। অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service):
- এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2-এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলোই ভাড়া নিয়ে থাকেন। ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে
পারেন।

২। প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service):
- এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন। Google -এর App Engine এই মডেলের উদাহরণ।

৩। সফটওয়্যারভিত্তিক সেবা (SaaS: Software as a service):
- এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়‍্যার ও ডেটাবেজে অ্যাকসেস এবং ব্যবহারে সুযোগ পায়। এর ফলে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানা বা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ (আলিম শ্রেণি)।

৩,১১০.
MIPS is primarily used as a measure of:
  1. CPU performance
  2. Network throughput
  3. Disk I/O rate
  4. Memory speed
সঠিক উত্তর:
CPU performance
উত্তর
সঠিক উত্তর:
CPU performance
ব্যাখ্যা

• MIPS (Million Instructions Per Second) মূলত CPU-এর কার্যক্ষমতা বা পারফরম্যান্স পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি নির্দেশ করে একটি সিপিইউ এক সেকেন্ডে কত মিলিয়ন নির্দেশনা সম্পাদন করতে পারে। সুতরাং, MIPS সরাসরি প্রসেসরের কার্যক্ষমতার সঙ্গে সম্পর্কিত এবং এটি নির্ধারণে সাহায্য করে যে কোন সিপিইউ কত দ্রুত কম্পিউটেশনাল কাজ সম্পন্ন করতে সক্ষম। MIPS দ্বারা নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার হার, ডিস্কের ইনপুট-আউটপুট রেট বা মেমোরির গতি বোঝানো হয় না। এই কারণে, MIPS মূলত CPU performance পরিমাপের একটি সূচক হিসেবে গণ্য হয় এবং কম্পিউটার আর্কিটেকচার ও প্রসেসর তুলনা করার সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- তাই সঠিক উত্তর হলো ক) CPU performance.

MIPS: 
- MIPS (Million Instructions Per Second) হল কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা প্রতি সেকেন্ডে সম্পাদিত মিলিয়ন সংখ্যক নির্দেশনার সংখ্যা বোঝায়।
- এটি সাধারণত CPU পারফরম্যান্স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে RISC (Reduced Instruction Set Computing) প্রসেসরগুলোর ক্ষেত্রে।
- যদিও MIPS সাধারণ কম্পিউটার পারফরম্যান্স নির্দেশ করে, এটি সবসময় নির্ভুল উপায় নয়, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, ও সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।

উৎস: IEEE & ACM Digital Library.

৩,১১১.
Which of the following requires computer memory in large amounts?
  1. ক) Imaging
  2. খ) Graphics
  3. গ) Voice
  4. ঘ) All of above
সঠিক উত্তর:
ঘ) All of above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of above
ব্যাখ্যা
Imaging, Graphics and Voice require large computers memory.
৩,১১২.
In WiMAX- What does 'M' mean?
  1. Microware
  2. Metropolitan
  3. Microwave
  4. Microlab
সঠিক উত্তর:
Microwave
উত্তর
সঠিক উত্তর:
Microwave
ব্যাখ্যা
• WiMAX:
- WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMax এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMax এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।ন

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,১১৩.
'Cytology' is the branch of biology that deals with the study of:
  1. ক) Cells
  2. খ) Brain
  3. গ) Hormone
  4. ঘ) Blood
সঠিক উত্তর:
ক) Cells
উত্তর
সঠিক উত্তর:
ক) Cells
ব্যাখ্যা
Cytology: জীবদেহের কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়।
Morphology: জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ননা এই শাখার আলোচ্য বিষয়।
Evolution: পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের আলোচনা করা হয় এই শাখায়।
Endocrinology: জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা হয় এই শাখায়।

উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৩,১১৪.
Which device often includes firewall functionality as part of its features?
  1. Switch
  2. Keyboard
  3. Monitor
  4. Router
সঠিক উত্তর:
Router
উত্তর
সঠিক উত্তর:
Router
ব্যাখ্যা
• ঘ) Router.
রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান-প্রদান করে এবং এটি অনেক সময় ফায়ারওয়াল ফাংশনালিটিও প্রদান করে। আধুনিক রাউটারগুলোতে বিল্ট-ইন ফায়ারওয়াল ফিচার থাকে যা ইনকামিং ও আউটগোয়িং ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকর ডেটা বা অননুমোদিত অ্যাক্সেস থেকে নেটওয়ার্ককে সুরক্ষা দেয়। এটি প্যাকেট ফিল্টারিং, NAT (Network Address Translation), এবং SPI (Stateful Packet Inspection) এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে। অন্যদিকে, সুইচ, কীবোর্ড বা মনিটর সাধারণত এ ধরনের নিরাপত্তা ফিচার সমর্থন করে না। তাই ফায়ারওয়াল ফাংশনালিটির জন্য রাউটারই সবচেয়ে উপযুক্ত ও সাধারণত ব্যবহৃত ডিভাইস।

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত, ফায়ারওয়াল রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভারের (Dedicated Server) সঙ্গে সংযুক্ত থাকে, যা সম্পূর্ণ ফায়ারওয়ালের কার্যকারিতা পরিচালনা করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- হ্যাকিং প্রতিরোধে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এটি সব ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধে সর্বদা সক্ষম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১১৫.
The major constituent of air is
  1. Carbon dioxide
  2. Nitrogen
  3. Oxygen
  4. Hydrogen
  5. Argon
সঠিক উত্তর:
Nitrogen
উত্তর
সঠিক উত্তর:
Nitrogen
ব্যাখ্যা
Below a height of about 86 kilometers, the three main gaseous elements, which together account for about 99.9% of the total atmosphere, exist in essentially constant proportion to the total: nitrogen comprises 78% of air by volume, oxygen comprises 21% of air by volume, and argon comprises another 0.9%.
৩,১১৬.
_____ view is not present in PowerPoint.
  1. Slide sorter
  2. Slide show
  3. Normal
  4. Outline
  5. None of the above
সঠিক উত্তর:
Slide show
উত্তর
সঠিক উত্তর:
Slide show
ব্যাখ্যা
The correct answer is Slide show.
- A slide show is a presentation of a series of still images on a projection screen or electronic display device, typically in a prearranged sequence.
The changes may be automatic and at regular intervals or they may be manually controlled by a presenter or the viewer.
To start a slide show click the Start From Beginning command on the Quick Access Toolbar, or press the F5 key at the top of your keyboard.
The presentation will appear in full-screen mode.
PowerPoint allows to access the taskbar without ending the presentation.
- Slide sorter will give you a view of your slides in thumbnail form it makes for you to sort and organize the sequence of your slide before printing.
It not only gives you a review of a presentation as a whole but also lets you rearrange and hide your slides based on your needs.
- Outline view in PowerPoint displays your presentation as an outline made up of each slide's titles and main text.
Each title appears on the left side of the pane containing the Outline tab and a slide icon and slide number.
The main text is indented under the slide title. Graphic objects appear only as small notations on the slide icon in Outline view.
- Normal view is the editing mode where you'll work most frequently to create your slides.
Below, the Normal view displays slide thumbnails on the left, a large window showing the current slide, and a section below the current slide where you can type your speaker notes for that slide.
৩,১১৭.
What is a worksheet in a spreadsheet program?
  1. A chart sheet
  2. A database table
  3. A complete spreadsheet file
  4. A page containing rows and columns
সঠিক উত্তর:
A page containing rows and columns
উত্তর
সঠিক উত্তর:
A page containing rows and columns
ব্যাখ্যা

• Worksheet হলো স্প্রেডশিট প্রোগ্রামের এমন একটি পৃষ্ঠা, যেখানে সারি (row) ও কলাম (column) আকারে উপাত্ত সংরক্ষণ ও কাজ করা হয়।

• স্প্রেডশিট প্রোগ্রাম:
- স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম।
- স্প্রেডশিটকে কখনো কখনো ওয়ার্কবুক (Workbook) বলা হয়।
- একটি রেজিস্টার খাতায় যেমন বহু পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে একাধিক ওয়ার্কশিট থাকে।

• ওয়ার্কশিট (Worksheet):
- প্রতিটি ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (row) ও কলাম (column) থাকে।
- একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়।
- ওয়ার্কশিট ব্যবহার করে অল্প সময়ে উপাত্ত সম্পাদনা, হিসাব, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করা যায়।

• স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- VisiCalc,
- Microsoft Excel,
- OpenOffice Calc,
- KSpread.

• অন্যান্য অপশন:
- A complete spreadsheet file → এটি ওয়ার্কবুককে বোঝায়।
- A database table → ডেটাবেজ ব্যবস্থার অংশ।
- A chart sheet → গ্রাফ বা চার্ট প্রদর্শনের জন্য ব্যবহৃত শিট।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৩,১১৮.
_______ is special software that enables users to read/view web pages and jump from one web page to another.
  1. ক) Web server
  2. খ) Web browser
  3. গ) Web site
  4. ঘ) Web page
সঠিক উত্তর:
খ) Web browser
উত্তর
সঠিক উত্তর:
খ) Web browser
ব্যাখ্যা
A web browser is a software program that allows us to access the Internet and read/view web pages and jump from one web page to another.
Common web browsers:
- Microsoft Internet Explorer,
- Google Chrome,
- Mozilla Firefox, and
- Safari.
The primary function of a web browser is to render HTML, the code used to design or "mark up" web pages.
৩,১১৯.
OCR software converts text from images into:
  1. Editable digital text
  2. Video format
  3. Audio files
  4. Pixels
সঠিক উত্তর:
Editable digital text
উত্তর
সঠিক উত্তর:
Editable digital text
ব্যাখ্যা

• OCR বা Optical Character Recognition সফটওয়্যার মূলত ছবির ভেতরের লেখাকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সম্পাদনাযোগ্য ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এর মাধ্যমে স্ক্যান করা ডকুমেন্ট, ছবি বা পিডিএফ-এর লেখা কম্পিউটারে টাইপ করা টেক্সটের মতো ব্যবহার করা যায়। তাই দেওয়া অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো ক) Editable digital text। OCR কখনোই ভিডিও ফরম্যাট, অডিও ফাইল বা পিক্সেলে রূপান্তরের জন্য ব্যবহৃত হয় না; বরং এটি ছবির পিক্সেল বিশ্লেষণ করে তার ভেতরের অক্ষর শনাক্ত করে পাঠযোগ্য ডিজিটাল টেক্সটে রূপ দেয়।

• OCR:
- OCR -এর পূর্ণ নাম হলো Optical Character Reader.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

• OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ,
- চিঠির পিনকোড,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১২০.
In 2018, which organization recognized Python as the best programming language?
  1. Google
  2. NASA
  3. IEEE
  4. Apple
সঠিক উত্তর:
IEEE
উত্তর
সঠিক উত্তর:
IEEE
ব্যাখ্যা
• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।
- মেশিন লার্নিং অ্যালগরিদমে পাইথন প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
৩,১২১.
Which one of the following is a fat soluble vitamin?
  1. ক) Vitamin-B1
  2. খ) Vitamin-B6
  3. গ) vitamin-B12
  4. ঘ) Vitamin-E
সঠিক উত্তর:
ঘ) Vitamin-E
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Vitamin-E
ব্যাখ্যা
Vitamins A, D, E, and K are called the fat-soluble vitamins.
– Because they are soluble in organic solvents and are absorbed and transported in a manner similar to that of fats.

Source: National Library of Medicine, National Center of Biotechnology Information, USA
৩,১২২.
Which of the following technologies is used in ATMs to read customer cards?
  1. Barcode scanner
  2. Magnetic stripe reader
  3. Microphone
  4. Optical drive
সঠিক উত্তর:
Magnetic stripe reader
উত্তর
সঠিক উত্তর:
Magnetic stripe reader
ব্যাখ্যা
• Magnetic stripe reader technologies are used in ATMs to read customer cards.

• এটিএম:
- ATM এর পূর্ণরূপ Automated Teller Machine.
- এটিএম টাকার বাক্স নামে খ্যাত।
- দিনরাত ২৪ ঘন্টা ব্যাংকে টাকা জমা দেওয়া, জমাকৃত টাকার পরিমাণ জানা, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং টাকা উত্তোলনের জন্য এটিএম ব্যবহার করা হয়।
- সাধারণত বাণিজ্যিক এলাকায় বা যেখানে ঘনবসতি সেখানে রাস্তার পাশে নিরাপদ স্থানে এ মেশিন স্থাপন করা হয়, যাতে গ্রাহকগণ সহজে এর সুবিধা ভোগ করতে পারে।
- গ্রাহকের নামে বরাদ্দ দেওয়া কার্ডের মাধ্যমে ATM যন্ত্রটি ব্যবহার করতে হয়। এটিএম দেশের ব্যাংকিং খাতে এক আমূল পরিবর্তন এনেছে।

উৎস:
১. ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩,১২৩.
Which keyboard shortcut is wrong for windows 10?
  1. Maximize Window: F11
  2. Open Task View: Windows logo key + tab
  3. Display and hide the desktop: Windows logo key + D
  4. Switch between open apps: Alt + S
  5. Lock your PC: Windows logo key + L
সঠিক উত্তর:
Switch between open apps: Alt + S
উত্তর
সঠিক উত্তর:
Switch between open apps: Alt + S
ব্যাখ্যা
• Maximize Window: F11 or Windows logo key + Up arrow
• Open Task View: Windows logo key + tab
• Display and hide the desktop: Windows logo key + D
• Switch between open apps: Alt + Tab
• Open the Quick Link menu: Windows logo key + X
• Lock your PC: Windows logo key + L

Source: Microsoft Support. [Link]
৩,১২৪.
A universal donor is a person having blood group of.
  1. ক) A
  2. খ) B
  3. গ) O
  4. ঘ) AB
সঠিক উত্তর:
গ) O
উত্তর
সঠিক উত্তর:
গ) O
ব্যাখ্যা

- Group O can donate red blood cells to anybody. It's the universal donor.
- Group AB can donate to other AB's but can receive from all others.

Source: redcrossblood.org

৩,১২৫.
Identify false statement.
  1. ক) You can find deleted files in recycle bin
  2. খ) You can restore any files from recycle bin if you need
  3. গ) You can increase free space of disk by sending files in recycle bin
  4. ঘ) You can right click and choose Empty Recycle Bin to clean it at once
  5. ঙ) All of Above
সঠিক উত্তর:
গ) You can increase free space of disk by sending files in recycle bin
উত্তর
সঠিক উত্তর:
গ) You can increase free space of disk by sending files in recycle bin
ব্যাখ্যা

In Windows, the Recycle Bin is a folder or directory where deleted items are temporarily stored.(তারমানে পুরোপুরি ডিলিট হয়ে যাচ্ছে না) 
Deleted files are not permanently removed from the hard drive but are sent instead to the Recycle Bin, unless they are too large.
The files in the Recycle Bin can be restored to their original location.

৩,১২৬.
In which network, each computer is simultaneously server and client?
  1. Client-server Network
  2. Peer-to-Peer Network
  3. Both
  4. None of these
সঠিক উত্তর:
Peer-to-Peer Network
উত্তর
সঠিক উত্তর:
Peer-to-Peer Network
ব্যাখ্যা
• In Peer to Peer Network, each computer is simultaneously server and client.

• নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে নেটওয়ার্কের প্রকারভেদ:
- নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক সমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client Server Network)
২. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network).

১. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client Server Network): কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে। যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।

২. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network): পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।

৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network): হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১২৭.
Which is a collection of predefined design elements and color scheme?
  1. ক) Feature
  2. খ) Hyperlink
  3. গ) Palette
  4. ঘ) Theme
  5. ঙ) Clipboard
সঠিক উত্তর:
ঘ) Theme
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Theme
ব্যাখ্যা
Themes provide a complete design for our document, including background designs, font styles, colors, and layouts.
৩,১২৮.
In what year did Fred Cohen reveal the first computer virus?
  1. 1971
  2. 1983
  3. 1990
  4. 1995
সঠিক উত্তর:
1983
উত্তর
সঠিক উত্তর:
1983
ব্যাখ্যা
• ১৯৮৩ সালের ১০ নভেম্বর কম্পিউটার ভাইরাস এর জন্ম হয়।
- যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্র ফ্রেড কোহেন পেনসিলভেনিয়ার লেহিগ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে প্রথম কম্পিউটার ভাইরাস দেখান। 

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হলো "Vital Information Resources Under Seize." যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে।
- ভাইরাস নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।

উৎস:
১. শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশবিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১২৯.
Who is the cofounder of Youtube?
  1. Jawed karim
  2. Fazlul Karim
  3. Zawadul Karim
  4. Manjul Karim
  5. Masud Karim
সঠিক উত্তর:
Jawed karim
উত্তর
সঠিক উত্তর:
Jawed karim
ব্যাখ্যা
YouTube is an American online video-sharing platform headquartered in San Bruno, California.
Three former PayPal employees Chad Hurley, Steve Chen, and Jawed Karim created the service in February 2005.
Google bought the site in November 2006 for US$1.65 billion; YouTube now operates as one of Google's subsidiaries.
৩,১৩০.
Which of the following does not act as an input and output device simultaneously?
  1. Hard Disk
  2. Modem
  3. Pendrive
  4. Barcode Reader
সঠিক উত্তর:
Barcode Reader
উত্তর
সঠিক উত্তর:
Barcode Reader
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computerhope website.
৩,১৩১.
Who was the first computer programmer?
  1. Ada Lovelace
  2. Charles Babbage
  3. Alan Turing
  4. John von Neumann
সঠিক উত্তর:
Ada Lovelace
উত্তর
সঠিক উত্তর:
Ada Lovelace
ব্যাখ্যা
• পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার:
- ১৮১২ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charles Babbage) আরো উন্নত ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) বা বিয়োগ ফলভিত্তিক গণনার যন্ত্র উদ্ভাবনের পরিকল্পনা করেন।
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- ১৮৩৩ সালে ব্যাবেজ 'অ্যানালাইটিক্যাল ইঞ্জিন' নামে অপর একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন এবং নকশা তৈরি করেন।
- ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মতোই তাঁর মেশিনে নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক অংশ, স্মৃতি অংশ, গ্রহণ মুখ, নির্গমন মুখ চিহ্নিত করেন।
- অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও উন্নয়নে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা এডা বায়রনের (Augusta Ada Byron) অবদান অনস্বীকার্য।
- এ যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতোই প্রোগ্রাম ব্যবহার করা হতো।
- এডা লাভল্যাস অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রাম রচনা করেন।
- প্রকৃতপক্ষে এডা লাভল্যাসই (Ada Lovelace) পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার।
- আধুনিক প্রোগ্রামিং ভাষা এডা তাঁর নামানুসারেই রাখা হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩,১৩২.
The percentage of oxygen present in air is approximately-
  1. ক) 40%
  2. খ) 21%
  3. গ) 44%
  4. ঘ) 23%
সঠিক উত্তর:
খ) 21%
উত্তর
সঠিক উত্তর:
খ) 21%
ব্যাখ্যা
The air in Earth’s atmosphere is made up of approximately 78 percent nitrogen and 21 percent oxygen. Air also has small amounts of lots of other gases, too, such as carbon dioxide, neon, and hydrogen.
৩,১৩৩.
The decimal number (175)10 converted to octal is -
  1. 250
  2. 357
  3. 257
  4. 355
সঠিক উত্তর:
257
উত্তর
সঠিক উত্তর:
257
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) 257

পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া:
ধাপ-১: দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যার ভিত্তি ৮ দিয়ে ভাগ করুন এবং ভাগশেষটি সংরক্ষণ করুন।
ধাপ-২: প্রাপ্ত ভাগফলকে আবার ৮ দিয়ে ভাগ করুন এবং নতুন ভাগশেষটিও সংরক্ষণ করুন।
ধাপ-৩: এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না ভাগফল শূন্য (০) হয়।
ধাপ-৪: সংরক্ষিত ভাগশেষগুলোকে উল্টো ক্রমে (শেষ ভাগশেষ থেকে প্রথম ভাগশেষ পর্যন্ত) লিখলে সংখ্যাটির সমকক্ষ অক্টাল মান পাওয়া যাবে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 

৩,১৩৪.
The speed of the processor of a computer is measured in ____.
  1. Hertz
  2. Baud
  3. BPS
  4. MIPS
  5. None of the above
সঠিক উত্তর:
Hertz
উত্তর
সঠিক উত্তর:
Hertz
ব্যাখ্যা
- Clock speed: Clock speed is a significant way to measure the performance of the Processor.
​- CPU processes many instructions (low-level calculations like arithmetic) from different programs every second.
- The clock speed measures the number of cycles your CPU executes per second, measured in GHz (gigahertz).
- A “cycle” is technically a pulse synchronized by an internal oscillator, but for our purposes, they’re a basic unit that helps understand a CPU’s speed.
- During each cycle, billions of transistors within the processor open and close.
- A CPU with a clock speed of 3.2 GHz executes 3.2 billion cycles per second.
৩,১৩৫.
Which company develops Pages?
  1. Microsoft
  2. Google
  3. Apple
  4. Adobe
সঠিক উত্তর:
Apple
উত্তর
সঠিক উত্তর:
Apple
ব্যাখ্যা

• Pages হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা Apple কোম্পানি ডেভেলপ করেছে। এটি মূলত Mac, iPhone এবং iPad এর জন্য তৈরি করা হয়েছে এবং ব্যবহারকারীরা সহজে ডকুমেন্ট তৈরি, সম্পাদনা ও ফরম্যাট করতে পারে। Pages ব্যবহারকারীদের জন্য বিভিন্ন টেমপ্লেট, স্টাইল এবং গ্রাফিক্স সমর্থন প্রদান করে, যার মাধ্যমে প্রেজেন্টেশন, রিপোর্ট, চিঠি বা অন্যান্য ডকুমেন্ট তৈরি করা সহজ হয়। Microsoft এর Word বা Google Docs এর মতো এটি একটি শক্তিশালী টেক্সট এডিটর, কিন্তু Apple এর ইকোসিস্টেমের সাথে বিশেষভাবে ইন্টিগ্রেটেড। তাই Pages Apple কোম্পানির তৈরি সফটওয়্যার। উত্তর: গ) Apple.

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) apple website [লিংক]

৩,১৩৬.
Keys labeled F1 to F12 are typically found on computer keyboards and are collectively known as -
  1. Alphabet keys
  2. Numeric keys
  3. Function keys
  4. Modifier keys
সঠিক উত্তর:
Function keys
উত্তর
সঠিক উত্তর:
Function keys
ব্যাখ্যা
Function keys:
→ বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
→ বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
→ ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেন্যুর বিভিন্ন কমাণ্ড বা অপশন নির্বাচন করা হয়।

কম্পিউটার কী-বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমাণ্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেন্যুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

কন্ট্রোল কী:
→ কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল কীসমূহ ব্যবহৃত হয়।
→ কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।
৩,১৩৭.
World Wide Web এ প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
  1. ক) Server
  2. খ) Web
  3. গ) Browser
  4. ঘ) e-mail
সঠিক উত্তর:
গ) Browser
উত্তর
সঠিক উত্তর:
গ) Browser
ব্যাখ্যা
• World Wide Web এ প্রবেশ করার জন্য Browser সফটওয়্যার ব্যবহার করা হয়।

ওয়েব ব্রাউজার: 
- ওয়েবে কোনো তথ্য দেখার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার (Web Browser) বলে।
- যেমন: গুগোল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি।
- এই ধরনের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন।
- কোনো ওয়েবসাইটে অবস্থিত লেখা এবং ছবি একই অথবা ভিন্ন ওয়েবসাইটের সাথে আন্তঃসংযুক্ত (হাইপারলিঙ্কড) থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন
ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে এইসকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েবপেইজের সাথে তথ্য প্রদানে সাহায্য করে।

উৎস: Computerhope website.
৩,১৩৮.
Hydrogen bomb is based on the principle of -
  1. natural radioactivity
  2. artificial radioactivity
  3. nuclear fusion
  4. nuclear fission
সঠিক উত্তর:
nuclear fusion
উত্তর
সঠিক উত্তর:
nuclear fusion
ব্যাখ্যা
Hydrogen Bomb is based on the principle of Nuclear Fusion.
Nuclear fusion is a reaction in which two or more atomic nuclei are combined to form one or more different atomic nuclei and subatomic particles.
The difference in mass between the reactants and products is manifested as either the release or absorption of energy.
৩,১৩৯.
HTTPS stands for-
  1. Hypertext Transfer Process Secure
  2. Hypertext Transfer Protocol Secure
  3. High-level Transfer Protocol System
  4. Hypertext Translation Protocol Service
সঠিক উত্তর:
Hypertext Transfer Protocol Secure
উত্তর
সঠিক উত্তর:
Hypertext Transfer Protocol Secure
ব্যাখ্যা

• HTTPS-এর পূর্ণরূপ হলো Hypertext Transfer Protocol Secure। 
- এটি HTTP-এর একটি নিরাপদ সংস্করণ যা ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।
HTTP এবং HTTPS-এর মূল পার্থক্য হলো নিরাপত্তা।
- HTTPS ডেটা এনক্রিপ্ট করার জন্য SSL/TLS প্রোটোকল ব্যবহার করে। এর ফলে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য (যেমন: পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর) হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকে।

• HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ। 
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

৩,১৪০.
Scroll Lock is displayed on the ___ in Excel.
  1. ক) menu bar
  2. খ) formating bar
  3. গ) status bar
  4. ঘ) tool bar
সঠিক উত্তর:
গ) status bar
উত্তর
সঠিক উত্তর:
গ) status bar
ব্যাখ্যা
When SCROLL LOCK is on, Scroll Lock is displayed on the status bar in Excel. 
Pressing an arrow key while SCROLL LOCK is on will scroll one row up or down or one column left or right. 
To use the arrow keys to move between cells, you must turn SCROLL LOCK off. To do that, press the Scroll Lock key (labeled as ScrLk) on your keyboard.
 
Source: support.microsoft.com
৩,১৪১.
Which is considered a behavioral biometric technique?
  1. Facial recognition
  2. Hand geometry
  3. DNA profiling
  4. Signature verification
সঠিক উত্তর:
Signature verification
উত্তর
সঠিক উত্তর:
Signature verification
ব্যাখ্যা
• বিহেভিয়ারাল বায়োমেট্রিক্স হলো ব্যবহারকারীর আচরণ বা শারীরিক নয়, বরং তাদের আচরণগত বৈশিষ্ট্য নির্ণয়ের প্রযুক্তি। এর মধ্যে প্রধান উদাহরণ হলো ঘ) Signature verification। এটি ব্যবহারকারীর স্বাক্ষরের ধরণ, চাপ, গতি ও ধরন বিশ্লেষণ করে তার সনাক্তকরণ করে। অন্যদিকে, ক) Facial recognition এবং খ) Hand geometry হলো ফিজিওলজিক্যাল বায়োমেট্রিক প্রযুক্তি, যা শারীরিক গঠন ও বৈশিষ্ট্য নির্ণয় করে। গ) DNA profiling হলো জেনেটিক বায়োমেট্রিক যা জৈবিক তথ্য বিশ্লেষণ করে। তাই, Signature verification আচরণভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতি হিসেবে বিবেচিত।

• বায়োমেট্রিক্স: 
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
-এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-আঙুলের ছাপ,
-হাতের রেখা শনাক্তকরণ,
-মুখমন্ডলের অবয়ব,
-চোখের আইরিস শনাক্তকরণ,
-ডিএনএ শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-কন্ঠস্বর যাচাইকরণ,
-স্বাক্ষর শনাক্তকরণ,
-কীবোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান
৩,১৪২.
Which of the following is not open-source?
  1. LibreOffice
  2. MySQL
  3. Windows
  4. Ubuntu
সঠিক উত্তর:
Windows
উত্তর
সঠিক উত্তর:
Windows
ব্যাখ্যা

Windows:
- Windows হলো Microsoft দ্বারা নির্মিত একটি প্রোপাইটারি(স্বত্বাধিকারভুক্ত) অপারেটিং সিস্টেম।
- এটি ওপেন সোর্স নয়, অর্থাৎ এর সোর্স কোড সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। কেউ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে না।
- Windows ব্যবহারের জন্য লাইসেন্স এর প্রয়োজন হয়।

ওপেন সোর্স সফটওয়্যার: 
- ওপেন সোর্স সফটওয়্যার মানে হলো এর সোর্স কোড পাবলিকলি অ্যাভেইলেবল (সবার জন্য উন্মুক্ত)। যে কেউ এর কোড দেখতে, মডিফাই এবং ডিস্ট্রিবিউট করতে পারে।
- উদাহরণ: LibreOffice (মাইক্রোসফট অফিসের বিকল্প), Mozilla Firefox, VLC Media Player, GIMP (Photoshop-এর বিকল্প), Audacity, Thunderbird ইত্যাদি।

ওপেন সোর্স অপারেটিং সিস্টেম:
- যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলা হয়।
- যেমন: Linux, Ubuntu, ReactOS, Haiku, Darwin, NetBSD, OpenBSD ইত্যাদি।

উল্লেখ্য,
- MySQL একটি ওপেন-সোর্স রিলেশনাল ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম।

Source: Operating System, DCSA program, Bangladesh Open University.

৩,১৪৩.
Which one of the following is utility software?
  1. Bitdefender
  2. Oracle
  3. MS-Word
  4. Fortran
সঠিক উত্তর:
Bitdefender
উত্তর
সঠিক উত্তর:
Bitdefender
ব্যাখ্যা
• Bitdefenderএকটি এন্টিভাইরাস সফটওয়্যার যা ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্ভুক্ত। অন্যদিকে Oracle একটি ডেটাবেজ প্রোগ্রাম, MS-Word একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং Fortran একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• ইউটিলিটি সফটওয়্যার:

- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়‍্যার বলে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- নিন্মোক্ত ধরনের সফটওয়‍্যারসমূহ ইউটিলিটি সফটওয়্যার;
১. এন্টিভাইরাস
২. অনুবাদক সফটওয়‍্যার
৩. ফাইল কম্প্রেসর সফটওয়‍্যার
৪. ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়‍্যার
৫. ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়‍্যার,
৬. ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
৭. সর্ট মার্জ প্রোগ্রাম,
৮. লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৪৪.
Where were the personal computer, graphical user interface, handheld mouse, and Ethernet all first developed?
  1. ক) Carnegie Corporation
  2. খ) Xerox PARC
  3. গ) Bell Laboratories
  4. ঘ) Wintek
সঠিক উত্তর:
খ) Xerox PARC
উত্তর
সঠিক উত্তর:
খ) Xerox PARC
ব্যাখ্যা
Xerox PARC (Palo Alto Research Center), established in 1970, can claim credit for the first personal computer, graphical user interface, handheld mouse, and Ethernet all being developed on site. (Also invented at Xerox PARC: electronic paper, which was a flexible, reusable plastic material containing millions of charged bichromal beads suspended in individual oil-filled cavities.)

Source: Britannica
৩,১৪৫.
_____ is a combination of a column letter and a row number that identifies a cell on a worksheet.
  1. ক) COL-RO Name
  2. খ) Cell String
  3. গ) Cell Address
  4. ঘ) Cell Label
সঠিক উত্তর:
গ) Cell Address
উত্তর
সঠিক উত্তর:
গ) Cell Address
ব্যাখ্যা
The cell ADDRESS function is categorized under Excel Lookup and Reference functions. It will provide a cell reference (its “address”) by taking the row number and column letter. The cell reference will be provided as a string of text.
The function can return an address in a relative or absolute format and can be used to construct a cell reference inside a formula.
A cell reference or cell address is a combination of a column letter and a row number that identifies a cell on a worksheet.
For example, A1 refers to the cell at the intersection of column A and row 1; B2 refers to the second cell in column B, and so on. It is basically a cell's column number and row number.
৩,১৪৬.
Which one among the following is responsible for formation of 'Ozone Holes' in the stratosphere?
  1. ক) Chloro Fluoro Carbons
  2. খ) Benzopyrene
  3. গ) Hydrocarbons
  4. ঘ) UV radiation
সঠিক উত্তর:
ক) Chloro Fluoro Carbons
উত্তর
সঠিক উত্তর:
ক) Chloro Fluoro Carbons
ব্যাখ্যা

Certain industrial processes and consumer products result in the emission of ozone-depleting substances (ODSs) to the atmosphere.
- ODSs are manufactured halogen source gases that are controlled worldwide by the Montreal Protocol. These gases bring chlorine and bromine atoms to the stratosphere, where they destroy ozone in chemical reactions.
- Important examples are the chlorofluorocarbons (CFCs), once used in almost all refrigeration and air conditioning systems, and the halons, which were used as fire extinguishing agents. 

Source: UNEP


- ওজোনস্তর হলো পৃথিবীর বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি আবরণ যা প্রাণীকুলকে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে।
- কিছু কিছু গ্যাস ওজোনস্তরের ক্ষয় সাধন করছে যার কারণে সূর্যের অতিবেগুনী রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠে চলে আসছে।
ওজোনস্তর ক্ষয়ের জন্যে দায়ী গ্যাস সমূহের মধ্যে রয়েছে:
- সিএফসি (ক্লোরোফ্লোরোকার্বন)
- ক্লোরিন
- ব্রোমিন
- নাইট্রাস অক্সাইড
- নাইট্রোজেন অক্সাইড
- মিথেন
- মিথাইল ক্লোরাইড ইত্যাদি।

(সূত্রঃ UNEP ওয়েবসাইট)

৩,১৪৭.
Which of the following is not an Al platform?
  1. Rust
  2. Gemini
  3. Grok
  4. ChatGPT
  5. None
সঠিক উত্তর:
Rust
উত্তর
সঠিক উত্তর:
Rust
ব্যাখ্যা

• সঠিক উত্তর - Rust.

• অপশন আলোচনা:
Rust → একটি প্রোগ্রামিং ভাষা, AI প্ল্যাটফর্ম নয়। 
Gemini → Google-এর AI প্ল্যাটফর্ম।
Grok → xAI-এর AI প্ল্যাটফর্ম।
ChatGPT → OpenAI-এর AI প্ল্যাটফর্ম।

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - Al):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।
- কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত।
- আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।

⇒ AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৩,১৪৮.
EFTS stands for-
  1. Electronic File Transfer System
  2. Electronic File Transfer Style
  3. Electronic Fund Transfer Style
  4. Electronic Fund Transfer System
সঠিক উত্তর:
Electronic Fund Transfer System
উত্তর
সঠিক উত্তর:
Electronic Fund Transfer System
ব্যাখ্যা
• ই-ব্যাংকিং: 
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে। 
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম 'National Cash Dispenser Network' ব্যবহার শুরু করে।  
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Loyd’s Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে। 
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়। 

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৪৯.
What is the Shortcut key for line break?
  1. ক) Shift + Enter
  2. খ) Space + Enter
  3. গ) Alt + Enter
  4. ঘ) CTRL + Enter
সঠিক উত্তর:
ক) Shift + Enter
উত্তর
সঠিক উত্তর:
ক) Shift + Enter
ব্যাখ্যা
Shift + Enter is the shortcut-key for manual line break.
৩,১৫০.
Which company invented the UNIX operating system?
  1. Apple
  2. IBM
  3. Microsoft
  4. AT&T Bell Labs
সঠিক উত্তর:
AT&T Bell Labs
উত্তর
সঠিক উত্তর:
AT&T Bell Labs
ব্যাখ্যা
⚪ UNIX অপারেটিং সিস্টেমটি 1969 সালে Ken Thompson, Dennis Ritchie, Brian Kernighan, Douglas McIlroy, এবং Joe Ossanna-এর মতো বিজ্ঞানীরা AT&T's Bell Labs-এ তৈরি করেছিলেন। এটি একটি মাল্টি-টাস্কিং এবং মাল্টি-ইউজার অপারেটিং সিস্টেম যা পরে Linux, macOS, এবং BSD-এর মতো আধুনিক সিস্টেমের ভিত্তি তৈরি করেছে।

⚪ UNIX:
- UNIX হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম।
- ২০ শতকের শেষের দিকে ইউনিক্স অপারেটিং সিস্টেম ইন্টারনেট সার্ভার, ওয়ার্কস্টেশন এবং মেইনফ্রেম কম্পিউটারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- Unix - একটি Open Source Operating System.
- UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে কেন থমসন ও ডেনিস রিচি প্রথম উদ্ভাবন করেন।
- তাঁরা একটি PDP-7 মিনিকম্পিউটারে জন্য UNIX- এর প্রথম সংস্করণ তৈরি করেছিলেন।
- কেন থমসন ও ডেনিস রিচি পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।

উৎস: ব্রিটানিকা।
৩,১৫১.
Which one is not a characteristic of Cloud Computing?
  1. Broad network access
  2. On-demand self-service
  3. Limited customization
  4. Physical ownership of servers
সঠিক উত্তর:
Physical ownership of servers
উত্তর
সঠিক উত্তর:
Physical ownership of servers
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং: 
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity, 
- measured service.

- ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে 'Physical ownership of servers' বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৫২.
Compared to traditional Hard Disk Drives (HDDs), SSDs are typically:
  1. Faster and more durable
  2. Slower and cheaper
  3. Heavier and noisier
  4. More power-hungry
সঠিক উত্তর:
Faster and more durable
উত্তর
সঠিক উত্তর:
Faster and more durable
ব্যাখ্যা
• SSD বা সলিড স্টেট ড্রাইভগুলি প্রচলিত হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) এর তুলনায় সাধারণত দ্রুত এবং বেশি টেকসই হয়। HDD-তে যান্ত্রিক অংশ থাকে যা তথ্য পড়া এবং লেখা প্রক্রিয়াকে ধীর করে তোলে, তবে SSD-তে কোনো চলমান যন্ত্রাংশ নেই, তাই তথ্য দ্রুত অ্যাক্সেস করা যায়। SSD গুলো ঝড়-বৃষ্টি এবং আঘাত থেকে বেশি সুরক্ষিত, কারণ এগুলোতে মোশন সেন্সিটিভ পার্টস থাকে না। এছাড়াও, SSD এর ওজন কম এবং এগুলো শব্দমুক্ত কাজ করে, যা ব্যবহারকারীর জন্য আরও আরামদায়ক। যদিও SSD তুলনামূলকভাবে একটু দামি হতে পারে, তবে এর গুণগত মান এবং কর্মক্ষমতা HDD থেকে অনেক উন্নত। তাই SSD সাধারণত দ্রুত এবং বেশি টেকসই হিসেবে বিবেচিত।

• SSD:
- SSD এর পূর্ণরূপ হলো Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) Microsoft Support [লিংক]
৩,১৫৩.
The main component of greenhouse gases is -
  1. Carbon dioxide
  2. Methane
  3. Nitrous oxide
  4. Ozone
সঠিক উত্তর:
Carbon dioxide
উত্তর
সঠিক উত্তর:
Carbon dioxide
ব্যাখ্যা
The Correct Answer is Carbon dioxide(CO2).
CO2 is the major cause of global warming Global warming is caused by the emission of greenhouse gases.
72% of the totally emitted greenhouse gases is carbon dioxide (CO2), 18% Methane, and 9% Nitrous oxide (N2O).
Carbon dioxide emissions, therefore, are the most important cause of global warming.

The other significant natural greenhouse gases beyond water and CO2 are:
Methane(CH4): The cooking gas we use in our stoves
Nitrous oxide(N2O): Laughing gas
Ozone (O3): Which molecule comprises 3 oxygen atoms (the molecules of the “regular” oxygen gas have only 2 atoms of oxygen).
৩,১৫৪.
Which of the following is an email software?
  1. ক) MS Word
  2. খ) MS Excel
  3. গ) MS Powerpoint
  4. ঘ) MS Outlook
  5. ঙ) None of the above
সঠিক উত্তর:
ঘ) MS Outlook
উত্তর
সঠিক উত্তর:
ঘ) MS Outlook
ব্যাখ্যা
Microsoft Outlook: It is an application that is used mainly to send and receive emails.
৩,১৫৫.
EPOS means -
  1. ক) Electronic Point of Sell
  2. খ) Electronic Point of Sale
  3. গ) Electronic Process of Service
  4. ঘ) Electronic Process of Sale
সঠিক উত্তর:
খ) Electronic Point of Sale
উত্তর
সঠিক উত্তর:
খ) Electronic Point of Sale
ব্যাখ্যা
- EPOS এর পূর্ণরূপ - Electronic Point of Sale.
- ইলেক্ট্রনিক পয়েন্ট অব সেল (EPOS) ব্যবস্থার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়।
- এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে।
- ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।
- কিছু গুরুত্ব EPOS হার্ডওয়ার হলো:
Cash drawer,
Receipt Printer,
Barcode Scanner,
PDQ Terminal,
Pole display, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
৩,১৫৬.
What is the shortcut to enter the current time in a cell?
  1. Ctrl + Shift + Plus sign (+)
  2. Ctrl + Shift + Colon (:)
  3. Ctrl + Semicolon (;)
  4. Shift + F2
সঠিক উত্তর:
Ctrl + Shift + Colon (:)
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + Shift + Colon (:)
ব্যাখ্যা
♦ Keyboard shortcuts for formatting cells:
• Open the Insert dialog box to insert blank cells: Ctrl+Shift+Plus sign (+)
• Enter the current time: Ctrl+Shift+Colon (:)
• Enter the current date: Ctrl+Semicolon (;)
• Insert a note: Shift+F2

Source: Microsoft Support. [Link]
৩,১৫৭.
Web site's main page is called its-
  1. ক) Homepage
  2. খ) Browser page
  3. গ) Search Page
  4. ঘ) Bookmark
সঠিক উত্তর:
ক) Homepage
উত্তর
সঠিক উত্তর:
ক) Homepage
ব্যাখ্যা
Home Page:
- The home page is the main page of a website.
- The home page is known as the initial page.
- It is also known as the start page.
- The term home page can also refer to one or more pages always shown in a web browser when the application starts up.
৩,১৫৮.
Which one is called Universal Logic Gate?
  1. ক) AND
  2. খ) NAND
  3. গ) OR
  4. ঘ) NOT
সঠিক উত্তর:
খ) NAND
উত্তর
সঠিক উত্তর:
খ) NAND
ব্যাখ্যা
AND গেইট হতে নির্গত সংকেতটি নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড গেইটের কার্যকারিতা পাওয়া যায়।
এই গেইটকে নেগেটিভ AND গেইট ও বলা হয়।
গেইটের সার্বজনীনতাঃ ন্যান্ড ও নর গেইট দিয়ে সকল মৌলিক গেইট বাস্তবায়ন করা যায় বলে এ দুটি গেইটকে সার্বজনীন গেইট বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী (প্রকৌশলী মুজিবুর রহমান)
৩,১৫৯.
Which technology is commonly used in mobile digital wallets for contactless payments?
  1. Near Field Communication (NFC)
  2. Bluetooth only
  3. Magnetic stripe reading
  4. QR code scanning
সঠিক উত্তর:
Near Field Communication (NFC)
উত্তর
সঠিক উত্তর:
Near Field Communication (NFC)
ব্যাখ্যা

• মোবাইল ডিজিটাল ওয়ালেটে যোগাযোগবিহীন (contactless) পেমেন্টের জন্য সাধারণত Near Field Communication (NFC) প্রযুক্তি ব্যবহার করা হয়। NFC একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি, যা দুটি ডিভাইসকে একে অপরের খুব কাছাকাছি থাকলে তথ্য আদানপ্রদান করতে সক্ষম করে। মোবাইল ফোন এবং পেমেন্ট টার্মিনাল একে অপরের সংস্পর্শে এলে এই প্রযুক্তি তাত্ক্ষণিকভাবে লেনদেন সম্পন্ন করতে সাহায্য করে। অন্যদিকে, ব্লুটুথ শুধুমাত্র ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয় এবং তা পেমেন্টের জন্য পর্যাপ্ত নিরাপদ নয়। ম্যাগনেটিক স্ট্রাইপ এবং QR কোডও ব্যবহার করা হয়, কিন্তু তারা NFC-এর মতো দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক নয়। তাই আজকাল মোবাইল ওয়ালেটে NFC সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি।

ডিজিটাল ওয়ালেট: 
- ডিজিটাল ওয়ালেট (E-wallet) হলো একটি সফটওয়্যার বা অনলাইন সেবা, যা ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক লেনদেন করার সুযোগ দেয়।
- সাধারণত স্মার্টফোন অ্যাপ হিসেবে ব্যবহৃত হয়, তবে ডেস্কটপ সংস্করণও থাকতে পারে।
- বিভিন্ন ওয়েবসাইটে লেনদেনের জন্য ব্যবহারকারীর পেমেন্ট তথ্য সংরক্ষণ করে। 
- কিছু ক্ষেত্রে এটি প্রচলিত ওয়ালেটের চেয়ে নিরাপদ, কারণ এতে ডেটা এনক্রিপশন ও পাসওয়ার্ড/বায়োমেট্রিক সিকিউরিটি থাকে।
- উদাহরণ: PayPal, Google Pay, বিকাশ ইত্যাদি। 

উৎস: কর্পোরেট ফিন্যান্স ইন্সটিটিউশন। 

৩,১৬০.
Which Microsoft Office program is designed for spreadsheet tasks?
  1. Word
  2. PowerPoint
  3. Excel
  4. Access
সঠিক উত্তর:
Excel
উত্তর
সঠিক উত্তর:
Excel
ব্যাখ্যা

◉ MS Office-এর মধ্যে Microsoft Excel হলো একটি powerful spreadsheet software, যেটা mainly ব্যবহৃত হয় data organize করার জন্য, calculations perform করতে এবং charts/graphs create করতে।

মাইক্রোসফট এক্সেল (MS Excel):
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি।
- এটি ডেটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।
- MS Excel অফিস প্যাকেজের অংশ এবং ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়।

• প্রধান বৈশিষ্ট্যসমূহ:
স্প্রেডশিট গঠন:
- MS Excel টেবিল আকারে ডেটা সঞ্চয় করতে ব্যবহার করা হয়। এটি সারি ও কলাম দ্বারা গঠিত।

ফর্মুলা ও ফাংশন:
- এক্সেলে অনেক বিল্ট-ইন ফাংশন যেমন SUM, AVERAGE, VLOOKUP, IF ইত্যাদি রয়েছে, যা জটিল গণনার কাজকে সহজ করে।

ডেটা বিশ্লেষণ:
- MS Excel ডেটা ফিল্টারিং, সাজানো এবং বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর।

চার্ট ও গ্রাফ:
- ব্যবহারকারীরা সহজেই চার্ট ও গ্রাফ তৈরি করে ডেটার ভিজ্যুয়াল উপস্থাপনা করতে পারেন।

অন্যান্য অপশনসমূহ,
ক) Word – এটি word processing software (Documents, Reports, Letters তৈরি করতে ব্যবহৃত হয়)।
খ) PowerPoint – এটি presentation software (Slideshows তৈরির জন্য ব্যবহৃত)।
ঘ) Access – এটি database management system (DBMS), যা large-scale data storage & management এর জন্য ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৬১.
Who is the author of the book Principia Mathematica?
  1. ক) Isaac Newton
  2. খ) Albert Einstein
  3. গ) Galileo
  4. ঘ) Copernicus 
সঠিক উত্তর:
ক) Isaac Newton
উত্তর
সঠিক উত্তর:
ক) Isaac Newton
ব্যাখ্যা
Isaac Newton, English physicist and mathematician, who was the culminating figure of the Scientific Revolution of the 17th century.
In optics, his discovery of the composition of white light integrated the phenomena of colours into the science of light and laid the foundation for modern physical optics.
In mechanics, his three laws of motion, the basic principles of modern physics, resulted in the formulation of the law of universal gravitation.
In mathematics, he was the original discoverer of the infinitesimal calculus.
Newton’s Philosophiae Naturalis Principia Mathematica (Mathematical Principles of Natural Philosophy, 1687) was one of the most important single works in the history of modern science.

Source: Britannica
৩,১৬২.
Computer software includes which of the following?
  1. ক) Application programs
  2. খ) OS
  3. গ) Packaged programs
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা

Software is a set of programs, which is designed to perform a well-defined function.
A program is a sequence of instructions written to solve a particular problem.
There are two types of software
1.System Software
2.Application Software.
Application Program, OS, Packaged Program all are included in Computer Software.

৩,১৬৩.
The word ‘Mycology’ is related to –
  1. Yeasts
  2. Mushroom
  3. Molds
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
Mycology, the study of fungi, a group that includes the mushrooms and yeasts.
Many fungi are useful in medicine and industry.
Fungus, plural fungi, any of about 144,000 known species of organisms of the kingdom Fungi, which includes the yeasts, rusts, smuts, mildews, molds, and mushrooms. 

Source: Britannica
৩,১৬৪.
DHCP stands for-
  1. Dynamic Host Communication Protocol
  2. Dynamic Host Configuration Protocol
  3. Dynamic Host Connectivity Protocol
  4. Dynamic Hosting Cable Protocol
সঠিক উত্তর:
Dynamic Host Configuration Protocol
উত্তর
সঠিক উত্তর:
Dynamic Host Configuration Protocol
ব্যাখ্যা
- DHCP এর পূর্ণরূপ Dynamic Host Configuration Protocol.
- ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল (DHCP) হল একটি ক্লায়েন্ট/সার্ভার প্রোটোকল যা স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্টারনেট প্রোটোকল (IP) হোস্টকে তার IP ঠিকানা এবং অন্যান্য সম্পর্কিত কনফিগারেশন তথ্য যেমন সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে প্রদান করে।
- DHCP কনফিগার করা হয় যেখানে ম্যানুয়ালি আইপি এসাইন করা কঠিন অর্থাৎ যেখানে নেটওয়ার্ক টি অনেক বড়।

উৎস: Microsoft
৩,১৬৫.
Which among the following short keys are used to Redo the previous action?
  1. ক) Ctrl+Y
  2. খ) Ctrl+L
  3. গ) Ctrl+R
  4. ঘ) Ctrl+Z
সঠিক উত্তর:
ক) Ctrl+Y
উত্তর
সঠিক উত্তর:
ক) Ctrl+Y
ব্যাখ্যা
- Redo the previous action, if possible : Ctrl+Y
- Align the text to the left : Ctrl+L
- Align the text to the right : Ctrl+R
- Undo the previous action : Ctrl+Z
 
Source: support.microsoft.com

৩,১৬৬.
What does TACS stand for in the context of mobile communication?
  1. Telecommunications and Cellular Services.
  2. Technical Advancements in Cellular Systems.
  3. Tracking and Communication Services.
  4. Total Access Communication System.
সঠিক উত্তর:
Total Access Communication System.
উত্তর
সঠিক উত্তর:
Total Access Communication System.
ব্যাখ্যা
TACS (Total Access Communication System):
- TACS হচ্ছে একটি অ্যানালগ সেলুলার ভয়েস যোগাযোগ ব্যবস্থা ছিল।
- এটি ৮০-র দশকে প্রবর্তিত একটি প্রথম প্রজন্মের মোবাইল টেলিফোন ব্যবস্থা ছিল।
- TACS ৮০-র দশকে উন্নত টেলিযোগাযোগ ক্ষমতা প্রদান করার কাজে ব্যবহৃত হত।
- যদিও শেষ পর্যন্ত TACS আরও উন্নত মোবাইল প্রযুক্তির দ্বারা স্থানান্তরিত হয়েছে, তবে, এটি মোবাইল যোগাযোগ ব্যবস্থার বিবর্তনের পথ প্রশস্ত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- TACS টেলিফোন শিল্পের বিকাশ এবং বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছে।

 প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
- এই প্রজন্মে এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
- সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো FDMA (Frequency Division Multiple Access - FDMA).
- সমসাময়িক কালের সাধারণ টেলিফোনের তুলনায় মোবাইল ফোনসমূহ আকারে ছোট এবং ওজনে হালকা।
- সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম।
- কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
- এতে মাইক্রোপ্রসেসর এবং সেমি কন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়।
- একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স নেই। উদাহরণ:

- এডভান্সড মোবাইল ফোন সিস্টেম (Advanced Mobile Phone System-AMPS),
- নর্ডিক মোবাইল টেলিফোন (Nordic Mobile Telephone),
- টোটাল অ্যাকসেস কমিউনিকেশন সিস্টেম (Total Access Communication System-TACS) ইত্যাদি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) International Journal of Communication Systems.
৩,১৬৭.
What is a firewall used for in networks?
  1. To speed up data transfer
  2. To provide wireless access
  3. To monitor and filter network traffic
  4. To increase storage capacity
সঠিক উত্তর:
To monitor and filter network traffic
উত্তর
সঠিক উত্তর:
To monitor and filter network traffic
ব্যাখ্যা

Firewall হল একটি নিরাপত্তামূলক প্রযুক্তি যা নেটওয়ার্ক ট্রাফিক মনিটর ও ফিল্টার করার জন্য ব্যবহৃত হয়।

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৬৮.
OCR stands for-
  1. Optical Code Recognition
  2. Optical Character Recognition
  3. Optical Character Repeater
  4. Optical Character Reader
সঠিক উত্তর:
Optical Character Recognition
উত্তর
সঠিক উত্তর:
Optical Character Recognition
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- ওসিআর (OCR) এর পূর্ণরূপ Optical Character Recognition
- ওসিআর হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তরিত করে। 
 
• ওসিআর (OCR) এর বৈশিষ্ট্য:
১. অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার বিশেষ ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টিকে অনুধাবন করে সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে। এ বৈদ্যুতিক পালস থেকে কম্পিউটার উপযোগী ডাটা তৈরি করে।
২. ওসিআর সফটওয়্যার ব্যবহার করে স্ক্যানার হতে প্রাপ্ত ইমেজকে টেক্সট ফরমেটে রূপান্তর করে প্রয়োজনীয় সংশোধন করা যায়।
৩. টাইপ রাইটার বা হাতের লেখা বর্ণসমূহকে রিড করার জন্য প্রতিটি বর্ণের আকার আকৃতি নির্দিষ্ট অবিকলের হওয়া প্রয়োজন।
৪. এ সিস্টেমে কাগজের উপস্থিতি কারেক্টারগুলোকে ওসিআর দ্বারা স্ক্যান করার পর একে কম্পিউটারে সংরক্ষিত কারেক্টার ফন্টের সাথে তুলনা করা হয়। যদি স্ক্যান করা কাগজের কারেক্টার এবং কম্পিউটারে সংরক্ষিত কারেক্টার ফন্ট মিলে যায় তবে কম্পিউটার স্ক্যান করা কারেক্টরকে সংরক্ষণ করে অন্যথায় উক্ত কাগজের তথ্য ভুল হিসেবে গণ্য করে।
৫. ওসিআর দ্বারা সেকেন্ডে সর্বোচ্চ ২৪০০ কারেক্টার পড়া যায়। ব্যাংক, ইনসুরেন্স কোম্পানি, এয়ার লাইন ও ব্যবসা প্রতিষ্ঠানে ওসিআর ব্যবহৃত হয়ে থাকে।

[Note: SSC Vocational, Computer & ICT, Board Book এ OCR এর পূর্ণরূপ Optical Character Reader দেওয়া আছে যা ভুল। গুগল ক্লাউড, ব্রিটানিকা ও অন্যন্য নির্ভরযোগ্য তথ্য সুত্রে OCR এর পূর্ণরূপ Optical Character Recognition দেওয়া আছে।]
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, ভোকেশনাল।
২. ব্রিটানিকা।
৩,১৬৯.
Which device is the principal part of any digital computer system?
  1. ক) Hard Disk
  2. খ) CPU
  3. গ) Memory
  4. ঘ) Control Unit
সঠিক উত্তর:
খ) CPU
উত্তর
সঠিক উত্তর:
খ) CPU
ব্যাখ্যা
- Central Processing Unit (CPU) is the principal part of any digital computer system.
- CPU is composed of the main memory, control unit, and arithmetic-logic unit.
- It constitutes the physical heart of the entire computer system.

Source: britannica.com
৩,১৭০.
Which of the following is a part of a microprocessor?
  1. Monitor
  2. ALU
  3. RAM
  4. Hard Disk
সঠিক উত্তর:
ALU
উত্তর
সঠিক উত্তর:
ALU
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI(Very large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

- মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা-
১. নিয়ন্ত্রণ অংশ(Control Unit),
২. গাণিতিক যুক্তি অংশ(Arithmetic Logic Unit) এবং
৩. রেজিস্টার সমূহ(Register Set)

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৭১.
_______ is a monetary policy instrument.
  1. ক) tax
  2. খ) open market operation
  3. গ) savings
  4. ঘ) fiscal deficit
সঠিক উত্তর:
খ) open market operation
উত্তর
সঠিক উত্তর:
খ) open market operation
ব্যাখ্যা
Open-market operation, a monetary policy instrument, any of the purchases and sales of government securities and sometimes commercial paper by the central banking authority for the purpose of regulating the money supply and credit conditions on a continuous basis.
Open-market operations can also be used to stabilize the prices of government securities, an aim that conflicts at times with the credit policies of the central bank.
The Federal Reserve’s three instruments of monetary policy are open market operations, the discount rate and reserve requirements.
Open market operations involve the buying and selling of government securities.
Source: Britannica and federalreserveeducation
৩,১৭২.
In Microsoft Excel, the function key F2 is used for______
  1. ক) printing
  2. খ) editing a cell
  3. গ) requesting help
  4. ঘ) saving the file
সঠিক উত্তর:
খ) editing a cell
উত্তর
সঠিক উত্তর:
খ) editing a cell
ব্যাখ্যা
কীবোর্ডের ফাংশন কী F2 দ্বারা কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (রিনেম) করার জন্য ব্যবহৃত হয়। 

এছাড়া অন্যান্য কী ফাংশনের কাজসমূহ- 
- "হেল্প মেনু" তে যাওয়ার জন্য F1 ব্যবহার করা হয়। 
- F3 দ্বারা মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। 
- F4 দ্বারা ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা হয়। 
- F5 দ্বারা মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। 
- F6 দ্বারা মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। 

সূত্র- Microsoft Website [লিঙ্ক]
৩,১৭৩.
What is the main purpose of IoT sensors?
  1. To visualize data on dashboards
  2. To connect to social media
  3. To store large amounts of data
  4. To collect real-world data 
সঠিক উত্তর:
To collect real-world data 
উত্তর
সঠিক উত্তর:
To collect real-world data 
ব্যাখ্যা

• IoT সেন্সরের মূল উদ্দেশ্য হলো বাস্তব জগতের বিভিন্ন অবস্থা, পরিবর্তন বা কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই সেন্সরগুলো তাপমাত্রা, আর্দ্রতা, আলো, চলন, চাপ, শব্দ ইত্যাদি পরিমাপ করে এবং সেই ডেটা ডিভাইস বা নেটওয়ার্কে পাঠায়। সংগৃহীত তথ্য পরবর্তী বিশ্লেষণ, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ বা মনিটরিংয়ের কাজে ব্যবহৃত হয়। তাই সেন্সর নিজেরা ডেটা সংরক্ষণ বা সোশ্যাল মিডিয়ায় সংযোগ স্থাপন করে না; বরং পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করাই তাদের প্রধান কাজ। অর্থাৎ সঠিক উত্তর হলো- ঘ) To collect real-world data.

• ইন্টারনেট অফ থিংস (Internal of things - IoT):

- ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- এটি ইন্টারনেটের সাথে শারীরিক ডিভাইস এবং দৈনন্দিন বস্তুকে সংযুক্ত করার ধারণাকে বোঝায়, তাদের ডেটা সংগ্রহ এবং বিনিময় করার অনুমতি দেয়।
- এই সংযুক্ত ডিভাইসগুলি স্মার্ট থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্প মেশিন, পরিধানযোগ্য এবং যানবাহন পর্যন্ত হতে পারে।
- IoT-এর প্রাথমিক লক্ষ্য হল এই ডিভাইসগুলিকে একে অপরের সাথে এবং কেন্দ্রীভূত সিস্টেম বা ক্লাউড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে সক্ষম করা।

• IoT এর উদাহরণ:
- স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট লাইট, স্মার্ট থার্মোস্ট্যাট)।
- ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার)।
- শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি (Industrial IoT)।

উৎস:
- UNDP [link]
- digi [link]
- Britannica [link]

৩,১৭৪.
Which of the following is NOT a computer virus?
  1. AIDS
  2. Brain
  3. Don
  4. Anna Kournikova
সঠিক উত্তর:
Don
উত্তর
সঠিক উত্তর:
Don
ব্যাখ্যা
The correct answer is Don.
The Anna Kournikova VBS.SST computer virus, informally known as "Anna," is a viral worm that uses Visual Basic to infect Windows systems when a user unwittingly opens an e-mail note with an attachment that appears to be a graphic image of Russian tennis star Anna Kournikova.
AIDS and Brain are also type of computer viruses.
AIDS is the first virus known to exploit the MS-DOS "corresponding file" vulnerability.
৩,১৭৫.
OCR is mainly considered as which type of device?
  1. Output device
  2. Storage device
  3. Input device
  4. Network device
সঠিক উত্তর:
Input device
উত্তর
সঠিক উত্তর:
Input device
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Input device 

• Optical Character Recognition
- OCR হলো একটি স্ক্যানিং ও তুলনামূলক প্রযুক্তি, যা প্রিন্ট করা লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।
- এটি মূলত ইনপুট ডিভাইস।
- এটি শুধু ছাপার লেখার না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR এর কার্যপ্রনালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্ট বিট্র্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেস্কটে রুপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বাক বিশেষ ক্যারেকটার চিনতে পারে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা

৩,১৭৬.
Which of the following is used to transfer files?
  1. HTTP
  2. HTML
  3. IP
  4. FTP
সঠিক উত্তর:
FTP
উত্তর
সঠিক উত্তর:
FTP
ব্যাখ্যা
FTP-এর পূর্ণরূপ File Transfer Protocol.

• FTP:
- FTP একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। 
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,১৭৭.
Which of the following is an operating system?
  1. ক) Microsoft
  2. খ) Windows
  3. গ) MSN
  4. ঘ) Google
সঠিক উত্তর:
খ) Windows
উত্তর
সঠিক উত্তর:
খ) Windows
ব্যাখ্যা
AOL, MSN and Google are internet search engines.
- An operating system is the most important software that runs on a computer. It manages the computer's memory and processes, as well as all of its software and hardware.
• Windows 10 is the most popular operating system for desktop and laptop computers.
৩,১৭৮.
Which of the following is the rocky outer layer of the Earth?
  1. Lithosphere
  2. Hydrosphere
  3. Atmosphere
  4. Troposphere
সঠিক উত্তর:
Lithosphere
উত্তর
সঠিক উত্তর:
Lithosphere
ব্যাখ্যা
The Lithosphere is a rigid, rocky outer layer of the Earth, consisting of the crust and the solid outermost layer of the upper mantle.
It extends to a depth of about 60 miles (100 km).
It is broken into about a dozen separate, rigid blocks, or plates (see plate tectonics).

Source: Britannica
৩,১৭৯.
Which of the following is not a component of client server computing?
  1. Network
  2. Client
  3. Domain
  4. Server
সঠিক উত্তর:
Domain
উত্তর
সঠিক উত্তর:
Domain
ব্যাখ্যা
• ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং:
- ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান বা কম্পোনেন্ট থাকে। যথা-
১। ক্লায়েন্ট,
২। সার্ভার এবং
৩। নেটওয়ার্ক।

- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৮০.
Which technology underpins the first generation of computers?
  1. VVLSI
  2. LSI
  3. Vacuum Tube
  4. Transistor
সঠিক উত্তর:
Vacuum Tube
উত্তর
সঠিক উত্তর:
Vacuum Tube
ব্যাখ্যা
কম্পিউটারের প্রথম প্রজন্ম:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো
বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচ বেশি হতো এবং প্রচুর তাপ উৎপন্ন হতো।
- চালু অবস্থায় কম্পিউটার ঠাণ্ডা রাখতে মাঝে মাঝে ঠাণ্ডা পানি ব্যবহার করা হতো।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল।
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৮১.
What kind of device is a joystick?
  1. Input device
  2. Output device
  3. Processing device
  4. Storage device
সঠিক উত্তর:
Input device
উত্তর
সঠিক উত্তর:
Input device
ব্যাখ্যা
• জয়স্টিক হলো একটি Input device (ইনপুট ডিভাইস)। এটি ব্যবহারকারীর নির্দেশনা কম্পিউটারে পাঠাতে সহায়তা করে। মূলত ভিডিও গেম খেলা, বিমানের সিমুলেটর এবং অন্যান্য গ্রাফিক্স-ভিত্তিক অ্যাপ্লিকেশনে জয়স্টিক ব্যবহার করা হয়। ব্যবহারকারী যখন জয়স্টিকটি কোনো নির্দিষ্ট দিকে সরায় বা বোতাম চাপ দেয়, তখন সেই নির্দেশনা কম্পিউটার গ্রহণ করে এবং তার অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। এটি কিবোর্ড বা মাউসের মতোই একটি ইনপুট যন্ত্র, কারণ এটি কম্পিউটারে ডেটা বা কমান্ড পাঠানোর কাজ করে। তাই, জয়স্টিক স্পষ্টভাবে একটি ইনপুট ডিভাইস। সঠিক উত্তর: ক) Input device.

• ইনপুট ডিভাইস (Input Device):
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস।
- ইনপুট ডিভাইসসমূহ হলো:
কী-বোর্ড (Keyboard), ওএমআর (OMR),মাউস (Mouse), ওসিআর (OCR), স্ক্যানার (Scanner), জয়স্টিক (Joystick), ডিজিটাইজার (Digitizer), টাচ স্ক্রিন , বার কোড রিডার (Bar Code Reader) ইত্যাদি।

• আউটপুট ডিভাইস (Output Device):
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
- আউটপুট ডিভাইসসমূহ হলো:
মনিটর (Monitor), প্রিন্টার (Printer), প্লটার (Plotter), স্পিকার (Speaker), মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector), হেড ফোন (Headphone) ইত্যাদি।

• ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত ডিভাইস হলো:
- টাচস্ক্রিন (Touch Screen), মডেম (Modem), নেটওয়ার্ক কার্ডস (Network Cards) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৮২.
Which imaging technique uses a strong magnetic field and radio waves to produce detailed images of internal body structures?
  1. Computed Tomography
  2. Ultrasonography
  3. Digital Radiography
  4. Magnetic Resonance Imaging
সঠিক উত্তর:
Magnetic Resonance Imaging
উত্তর
সঠিক উত্তর:
Magnetic Resonance Imaging
ব্যাখ্যা

• Magnetic Resonance Imaging (MRI) শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের বিশদ চিত্র তৈরি করে, যা রোগ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• Magnetic Resonance Imaging (MRI):
- MRI একটি উন্নত চিকিৎসা চিত্রায়ণ পদ্ধতি, যেখানে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়।
- এটি শরীরের অভ্যন্তরীণ নরম টিস্যু, যেমন মস্তিষ্ক, মেরুদণ্ড, পেশী, হৃদযন্ত্র ইত্যাদির বিস্তারিত ছবি প্রদান করে।
- MRI-তে আয়নাইজিং রেডিয়েশন ব্যবহার করা হয় না।
- এটি বিশেষভাবে স্নায়বিক রোগ, টিউমার, লিগামেন্ট ইনজুরি ইত্যাদি শনাক্তকরণে কার্যকর।

• Medical Imaging প্রযুক্তি:
- Medical Imaging হলো চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ইমেজিং পদ্ধতির সমষ্টি, যার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
- আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা ও পর্যবেক্ষণে কম্পিউটারভিত্তিক ইমেজিং প্রযুক্তি অপরিহার্য।

• অন্যান্য অপশন:
- Computed Tomography (CT) → কম্পিউটার-নিয়ন্ত্রিত এক্স-রে ব্যবহার করে শরীরের ক্রস-সেকশনাল ইমেজ তৈরি করে।
- Ultrasonography → উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ ব্যবহার করে অঙ্গ-প্রত্যঙ্গের ছবি তৈরি করে।
- Digital Radiography → ডিজিটাল এক্স-রে প্রযুক্তি, যেখানে চিত্র সরাসরি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হয়।

উৎস: Encyclopaedia Britannica, Radiological Society of North America.

৩,১৮৩.
Which of the following is not an application software?
  1. ক) Ms-Excel
  2. খ) DOS
  3. গ) dBase
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
খ) DOS
উত্তর
সঠিক উত্তর:
খ) DOS
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যারঃ
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত
বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়। তাই ব্যবহারকারী যে সকল সফট্ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা
সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়।যেমনঃ
- Word Processing Package Program - Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
- Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেমঃঃ
সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন
প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। কম্পিউটারের
আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার।
সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন রকমের হতে পারে।
তন্মধ্যে DOS, Windows, Xenix/Unix বহুলবাবে ব্যবহৃত। Compiler, Interpretor, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফট্ওয়্যারের অন্তর্গত।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৮৪.
Carbon, diamond and graphite are together called:
  1. ক) Isomorphs
  2. খ) Isotopes
  3. গ) Allotrope
  4. ঘ) Isomers
সঠিক উত্তর:
গ) Allotrope
উত্তর
সঠিক উত্তর:
গ) Allotrope
ব্যাখ্যা
Carbon is capable of forming many allotropes (structurally different forms of the same element) due to its valency. Well-known forms of carbon include diamond and graphite.
৩,১৮৫.
Which topology has two terminators?
  1. ক) Bus
  2. খ) Ring
  3. গ) Star
  4. ঘ) Tree
সঠিক উত্তর:
ক) Bus
উত্তর
সঠিক উত্তর:
ক) Bus
ব্যাখ্যা
বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টার্মিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়।
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৮৬.
What is the primary purpose of a robotic arm?
  1. ক) Speech recognition
  2. খ) Visual processing
  3. গ) Manipulation and movement
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Manipulation and movement
উত্তর
সঠিক উত্তর:
গ) Manipulation and movement
ব্যাখ্যা
ম্যানিপিউলেশন বা পরিবর্তন করা: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যনিপিউলেশন। সাধারণত রোবটের হাত-পা এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। রোবটের হাতে কতগুলো আঙ্গুল থাকবে যা নড়াচড়া করে কোন বস্তু ধরতে পারবে। পায়ের সাহায্যে সামনে-পিছনে বা ডানে-বামে চলাচল করতে পারবে।

রোবট

- কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে রোবট নিয়ন্ত্রিত হয়। একটি সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো থাকে। যথা-

প্রোগ্রামকৃত মস্তিস্ক বা প্রসেসর: রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে যাতে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এটি রোবটের মূল অংশ যা রোবটের চলাচল ও কর্মকান্ডসহ সকল কিছু নিয়ন্ত্রণ করে।

পাওয়ার সিস্টেম: সাধারণত লেড এসিড ব্যাটারী দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারী রিচার্জেবল অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়। তাই কাজ করার পূর্বে রোবটকে চার্জ দেওয়া হবে।

ইলেকট্রিক সার্কিট: রোবটের হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

অ্যাকচুয়েটর (Actuator): রোবটের হাত-পা অথবা বিশেষ ভাবে তৈরি কোন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মটরের সম্বন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পায়ের পেশী বলেও অভিহিত করা যায়।

অনুভূতি (Sensing): অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মত অনুভূতি তৈরি করা হয়। কাজেই অনুভূতি রোবটের একটি বিশেষ উপাদান। রোবটের হাত বা পা কোন একটি জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকবে। মানুষের চোখের ন্যায় রোবটের ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয়। কাজের প্রয়োজনে রোবটকে ৩৬০° কোণে ঘুরানো যেতে পারে।

মুভেবল বডি: রোবটে ঢাকা, যান্ত্রিক পা এবং স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি যুক্ত থাকে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৮৭.
Who funded the initial development of ARPANET?
  1. European Union
  2. NASA
  3. United States Department of Defense
  4. None of the above
সঠিক উত্তর:
United States Department of Defense
উত্তর
সঠিক উত্তর:
United States Department of Defense
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- ইন্টারনেটের প্রাথমিক পর্যায় হলো ARPANET।
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’।
- ভিনটন জি কার্ফ ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
- ভিনটন জি কার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
৩,১৮৮.
SWIFT is often mistaken as a bank. What is it actually?
  1. A payment processing network
  2. A cryptocurrency platform
  3. A commercial bank
  4. A central bank
সঠিক উত্তর:
A payment processing network
উত্তর
সঠিক উত্তর:
A payment processing network
ব্যাখ্যা

•  SWIFT প্রায়ই একটি ব্যাংক হিসেবে ভুল বোঝা হয়, কিন্তু এটি আসলে ব্যাংক নয়। SWIFT হলো একটি আন্তর্জাতিক পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্ক যা বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকের মধ্যে নিরাপদ এবং দ্রুত অর্থ লেনদেনের সুবিধা প্রদান করে। এটি নিজে কোনো টাকা রাখে বা ঋণ দেয় না, বরং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বার্তা এবং পেমেন্ট নির্দেশাবলী আদান-প্রদানের জন্য একটি স্ট্যান্ডার্ডাইজড প্ল্যাটফর্ম সরবরাহ করে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি বাংলাদেশ থেকে ইউরোপে টাকা পাঠাতে চায়, তার ব্যাংক SWIFT নেটওয়ার্ক ব্যবহার করে প্রাপক ব্যাংকের সাথে সংযোগ স্থাপন করে লেনদেন সম্পন্ন করে।
- তাই সঠিক উত্তর হলো ক) A payment processing network.

• SWIFT Code:
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) হলো বেলজিয়ামে ভিত্তিক একটি আন্তঃব্যাংক আর্থিক লেনদেন নেটওয়ার্ক।
- সুইফট - এর মাধ্যমে ব্যাংক লেনদেনের পরিচয় বা শনাক্তকরণ করা হয়।
- SWIFT - এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক সরবরাহ করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদে টাকা স্থানান্তর ও অন্যান্য তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে।
- এই শনাক্তকরণ মূলত সংকেতলিপি বা কোডের মাধ্যমে করা হয়।
- লেনদেনের বার্তা (wire) এই সুইফট কোড ব্যবহার করে আদান-প্রদান করা হয়।
- বিশ্বের ২০০-এর বেশি দেশে প্রায় ১১ হাজার ব্যাংক SWIFT ব্যবহার করে।
- সুইফট আন্তর্জাতিকভাবে অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠানের কোড পরিচালনা করে।
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে SWIFT - এর সেবা ব্যবহার করে।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৩,১৮৯.
Before being renamed to Google, the search engine was originally known as...
  1. InfoQuest
  2. Backrub
  3. WebGenius
  4. BetaSearch
সঠিক উত্তর:
Backrub
উত্তর
সঠিক উত্তর:
Backrub
ব্যাখ্যা

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১৯০.
Which part of a computer is considered its "brain"?
  1. RAM
  2. Keyboard
  3. Hard Disk
  4. CPU
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
• কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিভিন্ন কম্পোনেন্টের সমন্বয়ে কাজ করে।
- এর মধ্যে কিছু অংশ তথ্য সংরক্ষণ করে, কিছু অংশ ইনপুট গ্রহণ করে, আবার কিছু অংশ সেই তথ্য প্রসেস করে।
- "Brain" বলতে এমন একটি অংশকে বোঝানো হয়, যা মূলত কম্পিউটারের সকল প্রসেসিং ও সিদ্ধান্ত গ্রহণের কাজ করে।

অপশনগুলোর ব্যাখ্যা:
(ক) RAM (Random Access Memory):
- এটি একটি অস্থায়ী মেমোরি, যা ডাটা সংরক্ষণ করে শুধুমাত্র কম্পিউটার চালু থাকা অবস্থায়।
- এটি দ্রুতগতির হলেও, এটি কম্পিউটারের মূল প্রসেসিং বা সিদ্ধান্ত গ্রহণের কাজ করে না।
- তাই RAM কম্পিউটারের "Brain" নয়।

(খ) Keyboard:
- এটি একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারে তথ্য প্রবেশ করাতে পারে।
- এটি কোনো ধরণের প্রসেসিং করে না, বরং শুধুমাত্র ব্যবহারকারীর কমান্ড পাঠিয়ে দেয়।
- তাই কীবোর্ড কম্পিউটারের "Brain" নয়।

(গ) Hard Disk:
- এটি একটি স্থায়ী মেমোরি ডিভাইস, যেখানে সকল তথ্য সংরক্ষিত থাকে।
- এটি শুধুমাত্র ডাটা স্টোর করে, কিন্তু কোনো ধরণের গাণিতিক বা লজিক্যাল প্রসেসিং করতে পারে না।
- তাই হার্ড ডিস্কও কম্পিউটারের "Brain" নয়।

(ঘ) CPU (Central Processing Unit):
- এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা সমস্ত গাণিতিক ও লজিক্যাল অপারেশন সম্পাদন করে।
- CPU নির্দেশনা (Instructions) গ্রহণ করে, তা বিশ্লেষণ করে, এবং ফলাফল প্রদান করে।
- একে তুলনা করা যায় মানুষের মস্তিষ্কের সাথে, কারণ এটি সিদ্ধান্ত গ্রহণ ও প্রসেসিংয়ের মূল কেন্দ্র।
- তাই CPU-ই কম্পিউটারের "Brain" হিসেবে বিবেচিত হয়

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৯১.
Which of the following is not a provider of cloud computing?
  1. AWS
  2. GCP
  3. Azure
  4. Python
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ২০০৬ সালে বিশ্ববিখ্যাত আ্যমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা-
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS), 
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service-PaaS), 
৩. সফটওয়্যার সেবা (Software/application as a service-SaaS)। 

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১. পাবলিক ক্লাউড, 
২. প্রাইভেট ক্লাউড, 
৩. মিশ্র বা হাইব্রিড ক্লাউড। 

কয়েকটি ক্লাউড কম্পিউটিং এর প্রোভাইডার হচ্ছে:
- Amazon Web Services (AWS),
- Microsoft Azure,
- Google Cloud Platform (GCP),
- IBM Cloud,
- Oracle Cloud, ইত্যাদি।

অন্যদিকে,
- Python - হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৯২.
The main function of the Financial Action Task Force (FATF) is to combat -
  1. ক) money laundering
  2. খ) corruption
  3. গ) double taxation
  4. ঘ) black money
সঠিক উত্তর:
ক) money laundering
উত্তর
সঠিক উত্তর:
ক) money laundering
ব্যাখ্যা

The Financial Action Task Force (FATF) is an inter-governmental policymaking body.
- Its purpose is to establish international standards, and to develop and promote policies, both at national and international levels, to combat money laundering and the financing of terrorism.
It was formed in 1989 to set out measures to be taken in the fight against money laundering.

Source: US govt. official website

৩,১৯৩.
The 2's complement number of 0101011 is-
  1. 001110
  2. 1010101
  3. 0101101
  4. 1010111
সঠিক উত্তর:
1010101
উত্তর
সঠিক উত্তর:
1010101
ব্যাখ্যা
- বাইনারি পদ্ধতিতে প্রকাশিত সংখ্যার 0 ও 1 ডিজিট দুটিকে যথাক্রমে 1 ও 0 দ্বারা বদল করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1's complement বলে।
- 1's complement এর সাথে 1 যোগ করলে 2's complement হয়।
- তাই 0101011 এর 1's complement হবে 1010100
- 1010100 এর সাথে 1 যোগ করলে হবে 1010101।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,১৯৪.
In cloud computing, what type of service provides virtualized computing resoures, such as servers and storage, on a pay-as-you-go basis?
  1. Infrastructure as a Service (laaS)
  2. Platform as Service (PaaS)
  3. Software as a Service (SaaS)
  4. Function as A Service (FaaS)
সঠিক উত্তর:
Infrastructure as a Service (laaS)
উত্তর
সঠিক উত্তর:
Infrastructure as a Service (laaS)
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
ক্লাউড কম্পিউটিং (cloud computing) হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে (বিশেষত ইন্টারনেট) কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।

সেবার ধরণ অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে তিনভাগে ভাগ করা যায়। যথা
১) অবকাঠামোগত সেবা (Infrastructure as a services - IaaS).
২) প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services - PaaS).
৩) সফটওয়্যার সেবা (Software as a services - SaaS).

• অবকাঠামোগত সেবা: ক্লাউড কম্পিউটিং সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিউ, স্টোরেজ ভাড়া দেয় যেখানে ইউজার ফি পরিশোধ করবার মাধ্যমে এই সেবা গ্রহণ করে থাকেন। 

• প্ল্যাটফর্মভিত্তিক সেবা: এ ধরণের ক্লাউড কম্পিউটিং সেবাদানকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার পরিসেবা প্রদান করে থাকেন। 

• সফটওয়্যার সেবা: এ ধরণের প্রতিষ্ঠান নিজেদের তৈরি করা এপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে চালানোর সুবিধা প্রদান করে থাকেন।

উৎস: একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৩,১৯৫.
A Chronometer is used to measure -
  1. Current
  2. Time
  3. Velocity
  4. Temperature
সঠিক উত্তর:
Time
উত্তর
সঠিক উত্তর:
Time
ব্যাখ্যা
বিভিন্ন মাপক যন্ত্র:
- সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার
- বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

এছাড়াও,
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
 
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩,১৯৬.
Which protocol provides e-mail facility among different hosts?
  1. FTP
  2. SMTP
  3. TELNET
  4. SNMP
সঠিক উত্তর:
SMTP
উত্তর
সঠিক উত্তর:
SMTP
ব্যাখ্যা
• Simple Mail Transfer Protocol (SMTP):
- Simple Mail Transfer Protocol (SMTP) হলো একটি TCP/IP প্রোটোকল যা ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়। 
- এই প্রোটোকল অপারেটিং সিস্টেমকে ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করার কাজে সাহায্য করে।
- SMTP হলো মূলত একটি মেইল সার্ভার থেকে অন্য মেইলের এন্ড-টু-এন্ড ডেলিভারি পদ্ধতি।
- SMTP ক্লায়েন্ট এবং রিসিভারের মধ্যে একটি সরাসরি সংযোগ গঠন করে। 
- ক্লায়েন্টগুলো মেইল সার্ভারে মেসেজ পাঠানোর ক্ষেত্রে এসএমটিপি ব্যবহার করে মেসেজটি গ্রাহক মেইল সার্ভারে প্রেরণ করে।

• File Transfer Protocol (FTP):
- FTP এর পুরো নাম File Transfer Protocol.
- FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়।
- এটি টিসিপি/আইপি প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য। 

• TELNET:
- টেলনেট হলো (TELNET) একটি নেটওয়ার্ক প্রোটোকল যা একটি কম্পিউটারকে ভার্চুয়ালি অ্যাক্সেস করতে এবং দুটি মেশিনের মধ্যে কমিউনিকেশন চ্যানেল প্রদান করতে ব্যবহৃত হয়।
- এটি Remote সেশন তৈরি করার জন্য একটি ইউজার কমান্ড  Transmission Control Protocol/Internet Protocol (TCP/IP) নেটওয়ার্কিং প্রোটোকল অনুসরণ করে।

• SNMP:
- SNMP হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক প্রোটোকল। SNMP এর পূর্ণরুপ Simple Network Management Protocol.
- এটি LAN বা WAN নেটওয়ার্ক ডিভাইসগুলোকে (কন্ট্রোলার, সার্ভার, প্রিন্টার, রাউটার, মডেম ইত্যাদি) পর্যবেক্ষণ ও পরিচালনার জন্য একটি অ্যাপ্লিকেশন-লেয়ার প্রোটোকল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আইবিএম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,১৯৭.
Which one is used to close a running document?
  1. Ctrl+W
  2. Ctrl+S
  3. Ctrl+A
  4. Ctrl+H
সঠিক উত্তর:
Ctrl+W
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+W
ব্যাখ্যা
♦ Close a workbook/running document - Ctrl+W

• Open a workbook - Ctrl+O
• Go to the Home tab - Alt+H
• Save a workbook - Ctrl+S
• Copy selection - Ctrl+C
• Paste selection - Ctrl+V
• Undo recent action - Ctrl+Z
• Remove cell contents - Delete
• Choose a fill color - Alt+H, H
• Cut selection - Ctrl+X
• Go to the Insert tab - Alt+N
• Apply bold formatting - Ctrl+B
• Center align cell contents - Alt+H, A, C
• Go to the Page Layout tab - Alt+P
• Go to the Data tab - Alt+A
• Go to the View tab - Alt+W
• Open the context menu - Shift+F10 or Windows Menu key 
•Add borders - Alt+H, B
• Delete column - Alt+H, D, C
• Go to the Formula tab - Alt+M
• Hide the selected rows - Ctrl+9
• Hide the selected columns - Ctrl+0

উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৯৮.
Which one is called the base of database?
  1. Record
  2. Field
  3. Data table
  4. None of these
সঠিক উত্তর:
Field
উত্তর
সঠিক উত্তর:
Field
ব্যাখ্যা
ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।

ডেটাবেজ (Database):
- ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ।
- পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজের বিভিন্ন উপাদান হলো ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল ইত্যাদি।

ডেটা:
- ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি, তাই ডেটা।

ফিল্ড:
- ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়।
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।

 • রেকর্ড:
- সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়।
- অনেকগুলো ফিল্ডের ডেটার সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।

 • ডেটা টেবিল:
- সমজাতীয় সকল ডেটাকে একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়।
- এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,১৯৯.
Which of the following is a function of BIOS?
  1. Initializes hardware during startup 
  2. Provides antivirus protection
  3. Runs internet browsers
  4. Manages file storage on cloud
সঠিক উত্তর:
Initializes hardware during startup 
উত্তর
সঠিক উত্তর:
Initializes hardware during startup 
ব্যাখ্যা

• BIOS (Basic Input/Output System) হলো কম্পিউটারের একটি প্রাথমিক সফটওয়্যার যা মাদারবোর্ডে থাকে এবং কম্পিউটার চালু হলে হার্ডওয়্যার শনাক্ত ও প্রস্তুত করার কাজ করে। এটি কম্পিউটার স্টার্টআপের সময় CPU, RAM, হার্ড ড্রাইভ, কীবোর্ড, মাউস ইত্যাদির সাথে সংযোগ স্থাপন করে এবং অপারেটিং সিস্টেম লোডের জন্য প্রস্তুতি নেয়। BIOS হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে এবং সিস্টেমের প্রাথমিক কনফিগারেশন সংরক্ষণ করে। এটি অ্যাভাইরাস সুরক্ষা দেয় না, ইন্টারনেট ব্রাউজার চালায় না, এবং ক্লাউডে ফাইল স্টোরেজ পরিচালনা করে না। সুতরাং, প্রদত্ত অপশন গুলির মধ্যে সঠিক উত্তর হলো: ক) Initializes hardware during startup।
 
• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটারে BIOS সংরক্ষিত থাকে - মাদারবোর্ডের ROM চিপে।
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৩,২০০.
Which layer of the OSI model is responsible for end-to-end communication and error recovery?
  1. Transport
  2. Session
  3. Network
  4. Data Link
সঠিক উত্তর:
Transport
উত্তর
সঠিক উত্তর:
Transport
ব্যাখ্যা
• OSI মডেলের যে স্তরটি end-to-end যোগাযোগ এবং error recovery এর জন্য দায়ী, তা হল Transport layer (ক)। এই স্তরটি ডাটা প্যাকেটকে উৎস থেকে গন্তব্য পর্যন্ত সঠিকভাবে পৌঁছানোর দায়িত্ব পালন করে। এটি ডাটা ট্রান্সফারে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে, যেমন প্যাকেটগুলোর সঠিক ক্রম বজায় রাখা এবং হারিয়ে গেলে পুনরায় পাঠানো। এছাড়া, Transport layer কন্ট্রোল মেকানিজম ব্যবহার করে যোগাযোগের গুণগত মান বজায় রাখে এবং error detection ও correction করে। অন্য স্তরগুলো যেমন Session, Network, ও Data Link বিভিন্ন কাজের জন্য দায়িত্বশীল হলেও, end-to-end communication এবং error recovery মূলত Transport layer এর কাজ। তাই সঠিক উত্তর হলো (ক) Transport.

• এই ৭টি লেয়ার হলো:
- Physical Layer (ফিজিক্যাল লেয়ার),
- Data Link Layer (ডেটা লিংক লেয়ার),
- Network Layer (নেটওয়ার্ক লেয়ার),
-Transport Layer (ট্রান্সপোর্ট লেয়ার),
- Session Layer (সেশন লেয়ার),
- Presentation Layer (প্রেজেন্টেশন লেয়ার),
- Application Layer (অ্যাপ্লিকেশন লেয়ার)।
- এই স্তরগুলো একসাথে কাজ করে যাতে বিভিন্ন কম্পিউটার বা ডিভাইস একে অপরের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারে।

• OSI মডেলের লেয়ার গুলোর কাজ সমূহ:
- Physical Layer – ডেটা বাইনারি সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করে।
- Data Link Layer – MAC Address ও Frame Transmission পরিচালনা করে।
- Network Layer – IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
- Transport Layer – End-to-end Communication নিশ্চিত করে (TCP, UDP)।
- Session Layer – সেশন কন্ট্রোল এবং ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাপনা করে।
- Presentation Layer – ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন ও কম্প্রেশন পরিচালনা করে।
- Application Layer – ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে (HTTP, FTP, SMTP ইত্যাদি)।

সূত্র: geeksforgeeks [লিংক]