বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - ICT

মোট প্রশ্ন৪,৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - ICT

PrepBank · পাতা ৩০ / ৪৭ · ২,৯০১৩,০০০ / ৪,৬১৯

২,৯০১.
Which is not a programming language in below?
  1. Perl
  2. Cobra
  3. Joule
  4. Tesla
সঠিক উত্তর:
Tesla
উত্তর
সঠিক উত্তর:
Tesla
ব্যাখ্যা
• Tesla is not a programming language.

- ইলন মাস্ক, মার্টিন এবরহার্ড, মার্ক টার্পেনিং, জে বি স্ট্রাউবেল এবং ইয়ান রাইট কতৃক প্রতিষ্ঠিত Tesla inc. একটি আমেরিকান বৈদ্যুতিক গাড়ি এবং পরিষেবা কোম্পানি। 
- Joule, Cobra এবং Perl প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এর উদাহরণ।
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High-Level Language and
5. Natural Language।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৯০২.
Which generation of computers used vacuum tubes?
  1. First generation
  2. Second generation
  3. Third generation 
  4. Fourth generation 
সঠিক উত্তর:
First generation
উত্তর
সঠিক উত্তর:
First generation
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) First generation
- এই প্রজন্মের কম্পিউটারগুলোতে সার্কিট হিসেবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হত। 
- প্রোগ্রামিং ভাষা হিসেবে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হত।
- ENIAC (Electronic Numerical Integrator and Computer), যা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।

• প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২-১৯৫৯):
- আকারে বড় ও ভারী।
- উচ্চ শব্দ ও উত্তাপ সমস্যা।
- সীমিত তথ্য ধারণ ক্ষমতা।
- ধীর গতিসম্পন্ন।
- প্রথমে মেশিন ভাষা, তারপর এসেম্বলি ভাষার ব্যবহার।
- যেমন: ABC, ENIAC, UNIVAC.

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম বা জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ব্রিটানিকা।  

২,৯০৩.
Which of the following is an extension of spreadsheet files-
  1. .csv
  2. .rtf
  3. .dll
  4. .bmp
সঠিক উত্তর:
.csv
উত্তর
সঠিক উত্তর:
.csv
ব্যাখ্যা
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।

- আরও কিছু ফাইল এক্সটেনশন এর উদাহরণসমূহ- 
Picture files- 
.bmp
.gif
.jpg
.png

Music and sound files- 
.mp3
.wav

Operating system files
.dll
.exe

Text and word processing documents- 
.doc
.docx
.rtf
.txt

Spreadsheet files- 
.xls
.xlsx
.xlr
.csv

Web Page files- 
.htm
.html

সূত্র- Computer Hope Website
২,৯০৪.
Which of the following is not a communication hardware?
  1. Switch
  2. Bridge
  3. Modem
  4. Pendrive
সঠিক উত্তর:
Pendrive
উত্তর
সঠিক উত্তর:
Pendrive
ব্যাখ্যা
• কমিউনিকেশন হার্ডওয়্যার:
- এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে যোগাযোগ তথা ডেটা আদান প্রদান, শেয়ার ইত্যাদির জন্য যে সমস্ত ডিভাইস বা হার্ডওয়্যার ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় কমিউনিকেশন হার্ডওয়্যার।
• ডেটা কমিউনিকেশনের কাজে ব্যবহৃত উল্লেখযোগ্য কমিউনিকেশন হার্ডওয়‍্যারগুলো হলো:
- মডেম (Modem),
- হাব (Hub),
- সুইচ (Switch),
- রিপিটার (Repeater),
- ব্রিজ (Bridge),
- রাউটার (Router),
- গেটওয়ে (Getway),
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড; ইত্যাদি।

পেনড্রাইভ হলো স্টোরেজ হার্ডওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯০৫.
What color does green and red make?
  1. ক) White
  2. খ) Maroon
  3. গ) Yellow
  4. ঘ) Purple
সঠিক উত্তর:
গ) Yellow
উত্তর
সঠিক উত্তর:
গ) Yellow
ব্যাখ্যা
তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। 
এই ৩টি রং এর সমন্বয়ে বাকী রং গুলো তৈরি করা যায়।
লাল ও সবুজ মিলে হলুদ রং তৈরি হয়। 

উৎসঃ ব্রিটানিকা
২,৯০৬.
In a valid email address, what symbol separates the username from the domain?
  1. *
  2. !
  3. @
  4. %
সঠিক উত্তর:
@
উত্তর
সঠিক উত্তর:
@
ব্যাখ্যা
• একটি বৈধ ইমেইল ঠিকানায় ব্যবহারকারীর নাম (username) ও ডোমেইন (domain) অংশকে আলাদা করতে @ চিহ্ন ব্যবহার করা হয়। ইমেইল ঠিকানাটি মূলত দুটি অংশে বিভক্ত থাকে - প্রথম অংশে ব্যবহারকারীর নাম এবং দ্বিতীয় অংশে ইমেইল সার্ভারের ডোমেইন নাম থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো ইমেইল ঠিকানা হয় rahim123@gmail.com, তাহলে এখানে “rahim123” হলো ব্যবহারকারীর নাম এবং “gmail.com” হলো ডোমেইন। এই দুই অংশের মাঝে @ চিহ্নটি বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হয়। এটি ছাড়া ইমেইল ঠিকানাটি অবৈধ বলে বিবেচিত হয়।
- তাই সঠিক উত্তর হলো: গ) @।


• ই-মেইল: 
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
২,৯০৭.
Which one is not an input device?
  1. Lightpen
  2. OMR
  3. Point-of-sale
  4. Film Recorder
সঠিক উত্তর:
Film Recorder
উত্তর
সঠিক উত্তর:
Film Recorder
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে। 
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯০৮.
The name of the parliament of Norway is _________.
  1. ক) Knesset
  2. খ) Storting
  3. গ) Monarchy
  4. ঘ) National Parliament
সঠিক উত্তর:
খ) Storting
উত্তর
সঠিক উত্তর:
খ) Storting
ব্যাখ্যা
The Storting is the Norwegian Parliament.
It is the supreme arena for political debate and decision-making in the Kingdom of Norway.
২,৯০৯.
__________ gives the output as 1 only if all the inputs signals are 1.
  1. AND gate
  2. OR gate
  3. NOT gate
  4. NAND gate
সঠিক উত্তর:
AND gate
উত্তর
সঠিক উত্তর:
AND gate
ব্যাখ্যা

ডিজিটাল ইলেক্ট্রনিক্স তিনটি মৌলিক লজিক গেইট ব্যবহার করা হয়।
OR gate
AND gate
NOT gate
AND গেইটের সকল ইনপুট ১ হলেই কেবলমাত্র আউটপুট ১ হবে।
OR গেইটের যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হবে।
NOT গেইটের ইনপুট ১ হলে আউটপুট ০ এবং ইনপুট ০ হলে আউটপুট ১ হবে।
Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি)

২,৯১০.
Which of the following device is used to connect two systems, especially if the system use different protocols?
  1. Repeater
  2. Gateway
  3. Bridge
  4. Hub
সঠিক উত্তর:
Gateway
উত্তর
সঠিক উত্তর:
Gateway
ব্যাখ্যা
- A gateway is a network node used in telecommunications that connects two networks with different transmission protocols together.
- Gateways serve as an entry and exit point for a network as all data must pass through or communicate with the gateway prior to being routed. 
- Gateways and routers are similar in that they both can be used to regulate traffic between two or more separate networks.
- However, a router is used to join two similar types of networks and a gateway is used to join two dissimilar networks.
- Dissimilar could be used to describe networks that use different primary protocols.
২,৯১১.
In the B2C e-commerce model, transactions occur between—
  1. Business and individual consumers
  2. Two business organizations
  3. Two individual consumers
  4. Consumers and government agencies
সঠিক উত্তর:
Business and individual consumers
উত্তর
সঠিক উত্তর:
Business and individual consumers
ব্যাখ্যা

• B2C (Business to Consumer) মডেলে ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ভোক্তার কাছে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করে।

• ই-কমার্স (E-commerce):
- Electronic commerce বা E-commerce হলো ইন্টারনেট বা ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয় এবং আর্থিক লেনদেন পরিচালনার প্রক্রিয়া।
- এতে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহৃত হয়।
- ই-কমার্স আধুনিক ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ব্যবসা পরিচালনার পদ্ধতিকে দ্রুত ও বৈশ্বিক করেছে।

• ই-কমার্সের প্রধান মডেল:
- ই-কমার্স সাধারণত বিভিন্ন ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে কয়েকটি মডেলে বিভক্ত।

• Business to Business (B2B):
- এক ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইনে পণ্য বা সেবার লেনদেন করে।
- সাধারণত পাইকারি ব্যবসা, সরবরাহ চেইন ও কর্পোরেট লেনদেনে এই মডেল ব্যবহৃত হয়।

• Business to Consumer (B2C):
- ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ব্যক্তিগত গ্রাহকের কাছে অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করে।
- আধুনিক অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো সাধারণত এই মডেলের উপর ভিত্তি করে পরিচালিত হয়।

• Consumer to Consumer (C2C):
- একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রি করে।

• Consumer to Business (C2B):
- ভোক্তা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে বা মূল্য নির্ধারণ করে।

• অন্যান্য অপশন:
- Consumer to Consumer (C2C) → একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইনে পণ্য বিক্রি করে।
- Business to Business (B2B) → এক ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইন লেনদেন করে।
- Consumer to Business (C2B) → ভোক্তা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে।

উৎস: ব্রিটানিকা, ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৯১২.
Which organization developed the AI model "Grok"?
  1. xAI
  2. OpenAI
  3. Google DeepMind
  4. Anthropic
সঠিক উত্তর:
xAI
উত্তর
সঠিক উত্তর:
xAI
ব্যাখ্যা

Grok হলো Elon Musk প্রতিষ্ঠিত xAI কোম্পানির একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল, যা ২০২৩ সালে প্রকাশিত হয়।

•  xAI: 

- ২০২৩ সালের জুলাই মাসে এলন মাস্ক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
- Grok হলো xAI-এর প্রথম এআই মডেল, যা নভেম্বরে ২০২৩ সালে উন্মোচন করা হয়েছিল।
- Grok হলো একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)।
- একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম, যা বিপুল পরিমাণ ডেটা থেকে ভাষা বুঝতে, তৈরি করতে এবং মানুষের মতো করে কথোপকথন করতে সক্ষম হয়।

উল্লেখ্য-
-  OpenAI: এটি একটি বহুল পরিচিত এআই গবেষণা ও উন্নয়ন সংস্থা, যা চ্যাটজিপিটি (ChatGPT) মডেলটি তৈরি করেছে। 
-  Google DeepMind: এটি গুগলের একটি সহযোগী প্রতিষ্ঠান যারা জেমিনি (Gemini) এবং আলফাগো (AlphaGo) এর মতো গুরুত্বপূর্ণ এআই মডেল তৈরি করেছে।
- Anthropic: এটি একটি এআই নিরাপত্তা এবং গবেষণা সংস্থা, যারা ক্লাউড (Claude) নামক এআই মডেলটি তৈরি করেছে।

উৎস: ব্রিটানিকা।

২,৯১৩.
Which open-source operating system in based on the Linux kernel and is known for its security, stability, and use in server environments?
  1. Ubuntu
  2. Windows
  3. CentOS
  4. macOS
সঠিক উত্তর:
CentOS
উত্তর
সঠিক উত্তর:
CentOS
ব্যাখ্যা
Ubuntu
- Ubuntu একটি জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা Linux kernel উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
- এটি 2004 সালে প্রথম প্রকাশিত হয়েছিল
- Ubuntu তার ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেজের জন্য জনপ্রিয়।
- It is not specifically designed for security or stability in server environments.

Windows
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়। 
- মাইক্রোসফট এখন পর্যন্ত Windows 7, Windows Vista, Windows XP, Windows 8, Windows 10, Windows 11 প্রভৃতি অপারেটিং সিস্টেম বাজারে এনেছে।
- Windows 11 হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ।

CentOS
- CentOS একটি ফ্রী, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- CentOS ও Linux kernel উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
• It is known for its stability, security, and reliability, making it a popular choice for enterprise-level applications.

MacOS
- MacOS is the computer operating system (OS) for Apple desktops and laptops.
- It is a proprietary graphical OS that powers every Mac.

উৎস: www.99stack.com, unix.stackexchange.com, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯১৪.
Which key is most often used to open the find or search feature of a program or operating system?
  1. F8
  2. F3
  3. F9
  4. F4
সঠিক উত্তর:
F3
উত্তর
সঠিক উত্তর:
F3
ব্যাখ্যা
The F3 key is a function key found at the top of almost all computer keyboards.
The key is most often used to open the find or search feature of a program or operating system.
F3 also has other uses depending on the computer and program, as mentioned below.
২,৯১৫.
Which of the following is used as an auxiliary to handle the additional workload beyond the server's capacity?
  1. Client-Server
  2. Database Management System
  3. Cloud Computing
  4. Firewall
সঠিক উত্তর:
Cloud Computing
উত্তর
সঠিক উত্তর:
Cloud Computing
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হয়।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।

• সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS),
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service-PaaS),
৩. সফটওয়্যার সেবা (Software/application as a service-SaaS)।

• NIST এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা:
১. রিসোর্স স্কেলেবিলিটি:
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. অন-ডিমান্ড:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. পে-অ্যাজ-ইউ-গো:
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯১৬.
What is the equivalent decimal value of the hexadecimal number AB2?
  1. 2738
  2. 2644
  3. 2562
  4. 2454
সঠিক উত্তর:
2738
উত্তর
সঠিক উত্তর:
2738
ব্যাখ্যা
(AB2)16
= (10 x 162) + (11 x 161) + (2 x 160)
= 2738
২,৯১৭.
In which generation of mobile phones was the Long Term Evolution standard included?
  1. Second Generation
  2. Third Generation
  3. Fourth Generation
  4. Fifth Generation
সঠিক উত্তর:
Fourth Generation
উত্তর
সঠিক উত্তর:
Fourth Generation
ব্যাখ্যা
• মোবাইল ফোন:
- মোবাইল ফোনের জনক হচ্ছে "মার্টিন কুপার"।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।

• মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা:
- প্রথম প্রজন্ম,
- দ্বিতীয় প্রজন্ম,
- তৃতীয় প্রজন্ম,
- চতুর্থ প্রজন্ম এবং
- পঞ্চম প্রজন্ম।

• চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য:
- ২০১০ সালে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির বাস্তবায়ন শুরু হয়।
- 4G এর প্রযুক্তি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে।
- চতুর্থ প্রজন্মের (4G) উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে WiMAX, Flash-OFDM (Orthogonal frequency Division Multiple Access), 3GPP LTE (3rd Generation Partnership Project Long Term Evolution) ব্যবহৃত হচ্ছে।
- স্থির ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার স্পীড ১ গিগাবিট/সেকেন্ড এবং চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার স্পীড ১০০ মেগাবিট/সেকেন্ডে উন্নীত হয়।
- চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হলো প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
- ইন্টারনেট প্রটোকল ব্যবহারের ফলে LAN, WAN, VOIP, Internet ইত্যাদি সিস্টেমে প্যাকেট সুইচিং পরিবর্তে প্রটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্যান্সফার করা সম্ভব হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯১৮.
1 Petabyte (PB) = 1024 ______.
  1. Zettabytes (ZB)
  2. Exabytes (EB)
  3. Terabytes (TB)
  4. Gigabytes (GB)
  5. None of the above
সঠিক উত্তর:
Terabytes (TB)
উত্তর
সঠিক উত্তর:
Terabytes (TB)
ব্যাখ্যা
1 Petabyte = 1024 Terabytes.
The units of Computer Memory Measurements are: ​
- 1 Bit = Binary Digit.
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (Kilo Byte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)
- 1024 GB = 1 TB (Terra Byte)
- 1024 TB = 1 PB (Petabyte)
- 1024 PB = 1 EB (Exa Byte) ​
Geop byte is the highest memory measurement unit.
২,৯১৯.
Which protocol is used to exchange data between a server and a client computer on the web?
  1. DNS
  2. FTP
  3. HTTP
  4. TCP
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা
• HTTP:
- Hyper Text Transfer Protocol এর সংক্ষিপ্ত নাম হলো HTTP.
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

• FTP:
- FTP এর পূর্ণনাম হলো File Transfer Protocol.
- এটি একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়।
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে।

• TCP/IP:
- TCP/IP এর পূর্ণরূপ Transmission Control Protocol/Internet Protocol.
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।

• DNS:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯২০.
Which gas makes up the majority of Earth's atmosphere?
  1. Oxygen
  2. Carbon dioxide
  3. Nitrogen
  4. Hydrogen
সঠিক উত্তর:
Nitrogen
উত্তর
সঠিক উত্তর:
Nitrogen
ব্যাখ্যা
• বায়ুমন্ডল:
- ভূ-পৃষ্ঠের চারপাশ যে বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত রয়েছে তাকেই সহজ ভাষায় বলা হয় বায়ুমন্ডল।
- বায়ুমন্ডলে নাইট্রোজেনের প্রাধান্য সবচেয়ে বেশি।

• বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ।
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ।
- আরগন : ০.৮০ শতাংশ।
- জলীয়বাষ্প ০.৪১ শতাংশ।
- কার্বন ডাই-অক্সাইড ০.০৩ শতাংশ।
- অন্যান্য গ্যাস ০.০২ শতাংশ।
- ধূলিকণা ও কণিকা ০.০১ শতাংশ।

সূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২,৯২১.
Where is the headquarters of Meta located?
  1. London, United Kingdom
  2. Seattle, Washington, USA
  3. New York City, USA
  4. Menlo Park, California, USA
সঠিক উত্তর:
Menlo Park, California, USA
উত্তর
সঠিক উত্তর:
Menlo Park, California, USA
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

• মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো
- ইনস্টাগ্রাম,
- হোয়াটস্ অ্যাপ,
- ফেসবুক,
- ম্যাসেঞ্জার ইত্যাদি।
 
উৎস: ব্রিটানিকা।
২,৯২২.
Who is the CEO of IBM?(September, 2024)
  1. Jensen Huang
  2. Satya Nadella
  3. Arvind Krishna
  4. Linda Yaccarino
সঠিক উত্তর:
Arvind Krishna
উত্তর
সঠিক উত্তর:
Arvind Krishna
ব্যাখ্যা
- IBM এর বর্তমান (সেপ্টেম্বর, ২০২৪) CEO হচ্ছেন - Arvind Krishna.

• আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।

- Google (Alphabet Inc.) এর CEO হচ্ছেন - Sundar Pichai.
- Microsoft এর CEO হচ্ছেন - Satya Nadella.
- Apple Inc. এর CEO হচ্ছেন - Tim Cook.
- Amazon এর CEO হচ্ছেন - Andy Jassy.
- Facebook (Meta) এর CEO হচ্ছেন - Mark Zuckerberg.
- Tesla, SpaceX এর CEO হচ্ছেন - Elon Musk.
- X (Twitter) এর CEO হচ্ছেন - Linda Yaccarino.
- Intel এর CEO হচ্ছেন - Patrick Pat Gelsinger.
- Oracle এর CEO হচ্ছেন - Safra Catz.
- Cisco Systems এর CEO হচ্ছেন - Chuck Robbins.
- NVIDIA এর CEO হচ্ছেন - Jensen Huang.

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯২৩.
The blue color of the clear sky is due to-
  1. Diffraction of light
  2. Dispersion of light
  3. Reflection of light
  4. Refraction of light
  5. Originally in blue color
সঠিক উত্তর:
Dispersion of light
উত্তর
সঠিক উত্তর:
Dispersion of light
ব্যাখ্যা
A clear cloudless day-time sky is blue because molecules in the air dissipate blue light from the sun more than they dissipate red light.
When we look towards the sun at sunset, we see red and orange hues on the grounds because the blue light has been scattered out and away from the line of sight.
২,৯২৪.
Which of the following process scheduling algorithm may lead to starvation?
  1. ক) FIFO
  2. খ) Round Robin
  3. গ) Shortest Job Next
  4. ঘ) none of these
সঠিক উত্তর:
গ) Shortest Job Next
উত্তর
সঠিক উত্তর:
গ) Shortest Job Next
ব্যাখ্যা
Shortest job next may lead to process starvation for processes, which will require a long time to complete if short processes are continually added.
২,৯২৫.
Spyware is a type of-
  1. ক) Highlighter
  2. খ) Navigator
  3. গ) Accounts software
  4. ঘ) Malware
সঠিক উত্তর:
ঘ) Malware
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Malware
ব্যাখ্যা
Spyware and computer viruses are in the same family—they're both malicious types of software. But there are some differences.
Spyware is a type of malware that collects your personal information and gathers data about you without your consent.
Viruses are a type of malicious software designed to spread from your device to other devices.


[Source: us.norton.com]
২,৯২৬.
What is Payoneer primarily known for?
  1. A mobile gaming platform
  2. A cryptocurrency exchange
  3. A social media platform
  4. A digital payment and financial services company
সঠিক উত্তর:
A digital payment and financial services company
উত্তর
সঠিক উত্তর:
A digital payment and financial services company
ব্যাখ্যা
• Payoneer.com হচ্ছে - A digital payment and financial services company.
- এটা আউটসোর্সিং মার্কেট প্লেস নয়।

• আউটসোর্সিং:
- ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোনো কাজ করা যায়।
- আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া।
- অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপি এ ধরনের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হল আউটসোর্সিং।

- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফ্টওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিকেল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা যায়।
- আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন অনেকেই ঘরে বসে তার মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে অর্থ উপার্জন করছে এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে।
- যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় ফ্রি-ল্যান্সার।

- বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে।
- বিশ্বব্যাপি আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯২৭.
Which programming language is predominantly utilized in artificial intelligence development?
  1. Ruby
  2. JavaScript
  3. Assembly
  4. MATLAB
  5. Python
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (AI) বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হলো Python (পাইথন)।
- পাইথন তার সহজবোধ্য সিনট্যাক্স, বিশাল লাইব্রেরি (যেমন TensorFlow, Keras, PyTorch) এবং শক্তিশালী কমিউনিটি সাপোর্টের কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও মেশিন লার্নিংয়ের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা:
- Python, LISP, PROLOG, C/C++, CLISP, JAVA ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

অন্যদিকে,
- Ruby: এটি মূলত ওয়েব ডেভেলপমেন্ট এবং স্ক্রিপ্টিং-এর জন্য জনপ্রিয়।
- JavaScript: এটি প্রধানত ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়।
- Assembly: এটি  একটি low-level programming language।
- SQL: এটি হলো একটি ডেটাবেজ কুয়েরি ল্যাঙ্গুয়েজ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

২,৯২৮.
Where is Lake Superior, the largest freshwater lake in the world located?
  1. ক) USA
  2. খ) Brazil
  3. গ) Canada
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা

- Lake Superior, most northwesterly and largest of the five Great Lakes of North America and one of the world’s largest bodies of fresh water.
- Bounded on the east and north by Ontario (Canada), on the west by Minnesota (U.S.), and on the south by Wisconsin and Michigan (U.S.), it discharges into Lake Huron at its eastern end via the St. Marys River.
- Lake Superior is 350 miles (563 km) long (east to west), and its greatest width is 160 miles (258 km) from north to south.

Source: Britannica

২,৯২৯.
Who is regarded as the Father of the Internet?
  1. Larry Page
  2. Sergey Brin
  3. Vinton Gray Cerf
  4. Jeff Bezos
সঠিক উত্তর:
Vinton Gray Cerf
উত্তর
সঠিক উত্তর:
Vinton Gray Cerf
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Vinton Gray Cerf

ইন্টারনেট (Internet)
- ইন্টারনেট হলো পৃথিবীব্যাপী বিস্তৃত একটি বিশাল কম্পিউটার নেটওয়ার্ক।
- এটি অসংখ্য ছোট-বড় নেটওয়ার্ককে সংযুক্ত করে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
- ভিনটন গ্রে সার্ফ (Vinton Grey Cerf)-কে ইন্টারনেটের জনক বলা হয়।
- ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ARPANET দ্বারা।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেট কার্যক্রম শুরু করে।
- ১৯৯২ সালে Internet Society (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৯৩০.
What is the shortcut-key for redo the last action?
  1. Ctrl+Z
  2. Ctrl+N
  3. Ctrl+Y
  4. Ctrl+X
সঠিক উত্তর:
Ctrl+Y
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+Y
ব্যাখ্যা
MS Powerpoint Shortcut Keys:
• Create a new presentation - Ctrl+N
• Add a new slide - Ctrl+M
• Apply bold formatting to the selected text - Ctrl+B
• Open the Font dialog box - Ctrl+T
• Cut selected text, object, or slide - Ctrl+X
• Copy selected text, object, or slide - Ctrl+C
• Paste cut or copied text, object, or slide - Ctrl+V
• Insert a hyperlink - Ctrl+K
• Insert a new comment - Ctrl+Alt+M
• Undo the last action - Ctrl+Z
• Redo the last action - Ctrl+Y
• Shortcut key to start a presentation from the beginning?- F5
• End the slide show - Esc
• Print a presentation - Ctrl+P
• Save the presentation - Ctrl+S
• Close PowerPoint - Ctrl+Q
• Open a presentation- Ctrl+O
• Close a presentation - Ctrl+D

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
২,৯৩১.
The___ is the physical path over which a message travels.
  1. ক) Path
  2. খ) Protocol
  3. গ) Route
  4. ঘ) Medium
সঠিক উত্তর:
ঘ) Medium
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Medium
ব্যাখ্যা
Messages travel from sender to receiver via a physical path called the medium using a set of methods/rules called protocol. Mediums can be guided (wired) or unguided (wireless).
২,৯৩২.
Which of the following symbols are included in the hexadecimal number system?
  1. 0-9, A-F
  2. 0-7, A-D
  3. 0-9, A-E
  4. 1-9, A-F
  5. 1-8, A-F
সঠিক উত্তর:
0-9, A-F
উত্তর
সঠিক উত্তর:
0-9, A-F
ব্যাখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (1209A)16

- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16 টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৩৩.
Meta (formerly Facebook) has its headquarters in:
  1. Menlo Park, USA
  2. Boston, USA
  3. Los Angeles, USA
  4. San Francisco, USA
সঠিক উত্তর:
Menlo Park, USA
উত্তর
সঠিক উত্তর:
Menlo Park, USA
ব্যাখ্যা
• মেটা:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ।

- প্রতিষ্ঠাকাল: ফেব্রুয়ারি, ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৩৪.
What kind of memory is often used for storing firmware in an embedded system?
  1. Virtual memory
  2. Cache memory
  3. RAM
  4. ROM or Flash memory
সঠিক উত্তর:
ROM or Flash memory
উত্তর
সঠিক উত্তর:
ROM or Flash memory
ব্যাখ্যা
• এম্বেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের জন্য সাধারণত ROM বা Flash memory ব্যবহার করা হয়। ফার্মওয়্যার হলো সেই প্রোগ্রাম বা সফটওয়্যার যা হার্ডওয়্যারের সাথে সরাসরি কাজ করে এবং ডিভাইস চালানোর জন্য অপরিহার্য। ROM (Read-Only Memory) বা Flash memory হল স্থায়ী মেমোরি, যা পাওয়ার অফ করার পরও তথ্য সংরক্ষণ করে থাকে। অন্যদিকে, Virtual memory, Cache memory, এবং RAM সাধারণত ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় এবং এগুলো অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, যা পাওয়ার অফ করলে ডেটা হারিয়ে যায়। তাই এমবেডেড সিস্টেমে ফার্মওয়্যার সংরক্ষণের জন্য স্থায়ী এবং পরিবর্তনযোগ্য মেমোরি যেমন ROM বা Flash memory সবচেয়ে উপযোগী।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি ক্যাবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
২,৯৩৫.
Which one is not a leading Al startup? 
  1. OpenAl
  2. xAI
  3. Cohere
  4. nVidia
সঠিক উত্তর:
nVidia
উত্তর
সঠিক উত্তর:
nVidia
ব্যাখ্যা

• নির্বাচিত তালিকার মধ্যে nVidia কোনো AI startup নয়; এটি একটি বহুদিনের প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানি, যারা মূলত GPU উৎপাদন ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সমাধানের জন্য পরিচিত। অন্যান্য তিনটি- OpenAI, xAI এবং Cohere- সবই তুলনামূলকভাবে নতুন এবং দ্রুতবর্ধনশীল জেনারেটিভ AI স্টার্টআপ, যারা ভাষা মডেল, নিরাপদ AI বিকাশ এবং মানবসদৃশ বোধগম্যতা নিয়ে কাজ করছে।
- nVidia যদিও AI ক্ষেত্রের উন্নয়নে বিশাল ভূমিকা রাখে, তবুও এটি স্টার্টআপ নয়; বরং একটি পরিণত, বৈশ্বিক হার্ডওয়্যার ও সফটওয়্যার জায়ান্ট, যা AI স্টার্টআপগুলোর জন্য ভিত্তি প্রযুক্তি সরবরাহ করে।


• শীর্ষস্থানীয় এআই স্টার্টআপ:

- উল্লিখিত অপশন চারটির মধ্যে তিনটি হলো বিশিষ্ট ও সুপরিচিত এআই স্টার্টআপ।  
- OpenAI কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নে একটি শীর্ষস্থানীয় স্টার্টআপ।  
- xAI হলো এলন মাস্ক প্রতিষ্ঠিত একটি উদীয়মান এআই স্টার্টআপ।  
- Cohere প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণভিত্তিক একটি দ্রুতবর্ধনশীল এআই স্টার্টআপ।  
- কিন্তু nVidia কোনো স্টার্টআপ নয়, বরং এটি একটি বৃহৎ ও প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানি যা মূলত GPU এবং এআই হার্ডওয়্যার তৈরির জন্য পরিচিত।  
- তাই তালিকায় একমাত্র nVidia-ই স্টার্টআপ নয়।  

- সঠিক উত্তর: ঘ) nVidia.

Source: Britannica.

২,৯৩৬.
Which desert is the driest in the world?
  1. Great Victoria Desert
  2. Gobi Desert
  3. Atacama Desert
  4. Patagonian Desert
সঠিক উত্তর:
Atacama Desert
উত্তর
সঠিক উত্তর:
Atacama Desert
ব্যাখ্যা
- আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত একটি শীতল মরূভূমি।
- মেরু অঞ্চল ব্যতীত আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা)
২,৯৩৭.
The keyboard is a example of which type of data transmission?
  1. Asynchronous Transmission
  2. Synchronous Transmission
  3. Isochronous Transmission
  4. Parallel Transmission
সঠিক উত্তর:
Asynchronous Transmission
উত্তর
সঠিক উত্তর:
Asynchronous Transmission
ব্যাখ্যা
- বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা হয়। যথা
১. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
২. সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission) ও
৩. আইসোক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)

• Asynchronous Transmission:
- অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে, গ্রাহক সবসময়েই সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে।
- ডেটা পাঠানোর আগে একটি স্টার্ট বিট পাঠানো হয় এবং সেই বিটটি দেখে গ্রাহকযন্ত্র বুঝতে পারে ডেটা আসতে শুরু করেছে এবং তার ক্লক সেই বিটের শুরুর সাথে সমন্বয় করে নেয়।
- ডেটা পাঠানো শেষ হওয়ার পর একটা স্টপ বিট পাঠানো হয় এবং সেটি দেখে গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডেটা পাঠানো শেষ হয়েছে।
- যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের (কম্পিউটারে ব্যবহৃত RAM, Cache, or CPU memory ইত্যাদি) প্রয়োজন হয় না।
- ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার সুবিধাজনক।
- অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের একটি উদাহরণ হচ্ছে কম্পিউটারের কী-বোর্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ ও আলীম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৩৮.
To view headers and footers, you must switch to -
  1. Normal view
  2. Print layout view
  3. Print preview mode
  4. Both B and C
  5. None of the above
সঠিক উত্তর:
Both B and C
উত্তর
সঠিক উত্তর:
Both B and C
ব্যাখ্যা
Headers and footers appear only in print layout view, print preview, and in printed documents.
২,৯৩৯.
Which of the following languages is commonly used to create dynamic web pages?
  1. HTML
  2. PHP
  3. CSS
  4. XML
সঠিক উত্তর:
PHP
উত্তর
সঠিক উত্তর:
PHP
ব্যাখ্যা
• গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা
• স্ট্যাটিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
- সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়।

• ডাইনামিক ওয়েবসাইট:
- ডাইনামিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় এবং কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
- যেমন- ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানোর জন্য যে ওয়েবসাইট আছে সেটি ডাইনামিক ওয়েবসাইট।
- সাধারণত পিএইচপি (PHP), এএসপি (ASP), জেএসপি (JSP) ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৪০.
On the large scale, geographically spreaded LAN's office are connected by using -
  1. ক) LAN
  2. খ) MAN
  3. গ) PAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
ঘ) WAN
উত্তর
সঠিক উত্তর:
ঘ) WAN
ব্যাখ্যা

বিভিন্ন ভৈগলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide area network - WAN) বলে।
বিশ্বের বিভিন্ন শহরের অবস্থিত LAN বা MAN বা অন্য কোন কমপিউটার ডিভাইসকে এই নেটওয়ার্ক এর আওতায় অন্তর্ভূক্ত করা যায়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।(একাদশ - দ্বাদশ শ্রেণি)

২,৯৪১.
The ASCII code of 'C' is?
  1. ক) 66
  2. খ) 67
  3. গ) 76
  4. ঘ) 86
সঠিক উত্তর:
খ) 67
উত্তর
সঠিক উত্তর:
খ) 67
ব্যাখ্যা

ASCII code     Character
64                @ at sign
67                C uppercase c
70                F uppercase f
73                I uppercase i

Source: IBM

২,৯৪২.
Which of the following is not a malware?
  1. ক) Virus
  2. খ) Worm
  3. গ) Bug
  4. ঘ) Trojan horse
সঠিক উত্তর:
গ) Bug
উত্তর
সঠিক উত্তর:
গ) Bug
ব্যাখ্যা
Malware: 
- ম্যালওয়্যার সাধারণত ক্ষতিকারক ওয়েবসাইট, ইমেল এবং সফ্টওয়্যারের মাধ্যমে বিতরণ করা হয়। ম্যালওয়্যার অন্যান্য ফাইলে লুকিয়ে থাকতে পারে, যেমন ইমেজ বা ডকুমেন্ট ফাইল, এমনকি আপাতদৃষ্টিতে নিরীহ ফাইল যেমন .exe ফাইলে।
- ব্যবহারকারীরা অনিচ্ছাকৃতভাবে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে যখন তারা ফিশিং ইমেলের একটি লিঙ্কে ক্লিক করে, অথবা যখন তারা একটি নামকরা ওয়েবসাইট থেকে সফ্টওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে।
- বিভিন্ন ধরনের malware:
- Viruses
- Ransomware
- Scareware
- Worms
- Spyware
- Trojans
- Adware
- Fileless malware

- BUG: বাগ হলো কম্পিউটার প্রোগ্রামে এর ভুল। যেটা সমাধান করার প্রক্রিয়াকে ডিবাগ বলে।
২,৯৪৩.
Concurrent two-factor identity verification is a biometrics identification system that would require -
  1. ক) Fingerprint and national identity
  2. খ) Facial identity and FingerPrint
  3. গ) Eye sightedness and blood sample
  4. ঘ) Facial identity and facial motion
সঠিক উত্তর:
ঘ) Facial identity and facial motion
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Facial identity and facial motion
ব্যাখ্যা

Using your face to unlock your phone is a pretty genius security protocol. But like any advanced technology, hackers and thieves are always up to the challenge, whether that's unlocking your phone with your face while you sleep or using a photo from social media to do the same.

Like every other human biometric identification system before it (fingerprints, retina scans) there are still significant security flaws in some of the most advanced identity verification technology. Brigham Young University electrical and computer engineering professor D.J. Lee has decided there is a better and more secure way to use your face for restricted access.

It's called Concurrent Two-Factor Identity Verification (C2FIV) and it requires both one's facial identity and a specific facial motion to gain access. To set it up, a user faces a camera and records a short 1-2 second video of either a unique facial motion or a lip movement from reading a secret phrase. The video is then input into the device, which extracts facial features and the features of the facial motion, storing them for later ID verification.

২,৯৪৪.
Which of the following is NOT a version of the C programming language?
  1. C
  2. Visual C
  3. Java C
  4. ANSI C
  5. Turbo C
সঠিক উত্তর:
Java C
উত্তর
সঠিক উত্তর:
Java C
ব্যাখ্যা
• Java C is not a version of the C programming language. Java is a separate programming language, distinct from C.

• 'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে সি ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।

• সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য:
- এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
- প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
- প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
- Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
- সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৪৫.
Blue chip is-
  1. ক) an extremely risky equity share
  2. খ) used in mobile phones
  3. গ) used in colour televisions
  4. ঘ) a first class equity share
সঠিক উত্তর:
ঘ) a first class equity share
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a first class equity share
ব্যাখ্যা
Blue chips (Adjective)
Meaning:-
- a stock issue of high investment quality that usually pertains to a substantial well-established company and enjoys public confidence in its worth and stability
- Also : a company that offers such stocks.
- a business or undertaking with an outstanding record or likelihood of profitability.

বাংলা অর্থ:- নির্ভরযোগ্য ও মূল্যবান (ব্যক্তি) (শিল্প শেয়ার)।

Source: Merriam-webster Dictionary, Bangla Academy Dictionary
২,৯৪৬.
What is the contraction of the heart known as?
  1. Systole
  2. Diastole
  3. Myogenic
  4. Pulsation
সঠিক উত্তর:
Systole
উত্তর
সঠিক উত্তর:
Systole
ব্যাখ্যা
হৃদপিন্ড:

- হৃদপিন্ড একটি স্বয়ংক্রিয় পাম্পযন্ত্রের মতো দেহের ভিতরে সর্বক্ষণ স্পন্দের মতো স্পন্দিত হয়। হৃদপিণ্ডের এই স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্ট-বিট বলে।
- হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারনের ফলে হৃদপিন্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনি প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয়, তাকে রক্ত চাপ বলে।
- হৃদপিন্ড একটা নির্দিষ্ট নিয়মে সংকুচিত ও প্রসারিত হয়।
- হৃদপিন্ডের সংকোচনকে সিস্টোল (Systole) বলে।
- হৃদপিন্ডের প্রসারণকে ডায়াস্টোল (Diastole) বলে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৪৭.
EFTS stands for-
  1. Electronic Fund Transmission Service
  2. Electrical Feature Transmission System
  3. Electronic Fund Transfer System
  4. Emergency Fund Transfer Service
সঠিক উত্তর:
Electronic Fund Transfer System
উত্তর
সঠিক উত্তর:
Electronic Fund Transfer System
ব্যাখ্যা
• ই-ব্যাংকিং:
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে।
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম 'National Cash Dispenser Network' ব্যবহার শুরু করে।
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Loyd’s Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে।
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়।

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৪৮.
Which of the following is the output device?
  1. Mouse
  2. Keyboard
  3. Monitor
  4. Joystick
সঠিক উত্তর:
Monitor
উত্তর
সঠিক উত্তর:
Monitor
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
যেমন- 
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক, 
- মাইক্রোফোন, 
- স্ক্যানার, 
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি। 
 
আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
যেমন- 
- মনিটর, 
 - প্রিন্টার, 
- প্রজেক্টর, 
- স্পিকার, 
- প্লটার, 
- হেডফোন ইত্যাদি। 
 
ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে- 
যেমন- 
- পেনড্রাইভ, 
- টাচ স্ক্রিন, 
- মডেম। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
২,৯৪৯.
Which device may be used for primary input of OCR?
  1. Plotter
  2. Keyboard
  3. Scanner
  4. Printer
সঠিক উত্তর:
Scanner
উত্তর
সঠিক উত্তর:
Scanner
ব্যাখ্যা
OCR (Optical Character Recognition) এর প্রাইমারী ইনপুট হিসেবে স্ক্যানার ব্যবহৃত হয়। 

- স্ক্যানার (Scanner) এর কাজ ফটোকপি মেশিনের মতো। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস।
- স্ক্যানারের মাধ্যমে যে কোন লেখা, ছবি, ড্রয়িং অবজেক্ট ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ডিজিটাল ইমেজ হিসেবে কনভার্ট করা যায়।
- পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যার যেমন, এডোবি ফটোশপ (Adobe Photoshop) এর মাধ্যমে ডিজিটাল ইমেজকে ইচ্ছেমতাে এডিট করা যায়।
- স্ক্যানারের মাধ্যমে লেখাকে স্ক্যান করে দ্রুত কম্পিউটারে নেয়া যায়। 

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট।
২,৯৫০.
In CDMA, each user is assigned a unique:
  1. Frequency
  2. Time slot
  3. Code 
  4. Phase
সঠিক উত্তর:
Code 
উত্তর
সঠিক উত্তর:
Code 
ব্যাখ্যা
• CDMA (Code Division Multiple Access) একটি যোগাযোগ প্রযুক্তি যেখানে প্রতিটি ব্যবহারকারীকে একটি বিশেষ ইউনিক কোড প্রদান করা হয়। এই কোড ব্যবহার করে তারা একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং সময়ে তথ্য প্রেরণ করতে পারে। তাই CDMA তে ব্যবহারকারীরা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বা টাইম স্লট পান না, বরং তাদের আলাদা আলাদা কোড দেওয়া হয়, যার মাধ্যমে সংকেত পৃথকীকৃত হয়। এর ফলে একই চ্যানেলে একাধিক ব্যবহারকারী একসাথে তথ্য পাঠাতে পারে এবং গোপনীয়তাও বজায় থাকে। তাই CDMA তে প্রতিটি ব্যবহারকারীকে একটি ইউনিক কোড (Code) বরাদ্দ করা হয়। তাই সঠিক উত্তর হলো: গ) Code.

• মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ:
- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা-

১. GSM (Global System for Mobile Communication):
- GSM হলো TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service), EDGE(Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহৃত হয়।
- সেল কভারেজ এরিয়া ৩৫ কি.মি.।
- এতে আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।

২. CDMA (Code Division Multiple Access):
- এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে।
- যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়।
- মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে।
- সেল কভারেজ এরিয়া ১১০ কি.মি.।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।
২,৯৫১.
Which was an early mainframe computer?
  1. BRAINIA
  2. FUNTRIA
  3. UNIC
  4. ENIAC
সঠিক উত্তর:
ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ENIAC
ব্যাখ্যা
ENIAC(Electronic Numerical Integrator and Computer) was amongst the earliest electronic general-purpose computers made. It was Turing-complete, digital and able to solve "a large class of numerical problems" through reprogramming.
২,৯৫২.
Which one of the following is the reason for cyberchondria?
  1. ক) excessive typing
  2. খ) watching for long hours
  3. গ) excessive anxiety due to online search
  4. ঘ) radiation
সঠিক উত্তর:
গ) excessive anxiety due to online search
উত্তর
সঠিক উত্তর:
গ) excessive anxiety due to online search
ব্যাখ্যা

Looking for information about symptoms and illnesses on the Internet is common and often serves useful purposes.
However, a number of people who are overly distressed or anxious about their health perform excessive or repeated health - related searches on the Internet, only to become more distressed or frightened - a pattern defined here as cyberchondria.

Source: pubmed.ncbi.nlm.nih.gov

২,৯৫৩.
The new Facebook's company name 'Meta' is a-
  1. ক) Greek word
  2. খ) Persian word
  3. গ) Swise word
  4. ঘ) Danish word
সঠিক উত্তর:
ক) Greek word
উত্তর
সঠিক উত্তর:
ক) Greek word
ব্যাখ্যা
Mark Zuckerberg-owned Facebook Inc has changed the corporate name of the world's largest social media platform to "Meta" to "reflect its emphasis on building the metaverse vision".

'Meta' is from Greek word. 
'meta' means ‘with, across, or after’.

[Source: Oxford Dictionary]
২,৯৫৪.
Cyber theft is a major threat for -
  1. ক) intellectual property
  2. খ) online banking
  3. গ) social security
  4. ঘ) child safety
সঠিক উত্তর:
খ) online banking
উত্তর
সঠিক উত্তর:
খ) online banking
ব্যাখ্যা

অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় তথ্য চুরির সাথে সাথে অনেক সময় টাকা পয়সাও চুরি হয়।
এ ক্ষেত্রে অপরাধীরা কোন নেটওয়ার্কে প্রবেশ করে লুকিয়ে থাকে এবং ইউজার কর্তৃপক্ষ প্রদত্ত তথ্য ডেটাবেজের কপি তৈরি করে।
পরে সেই তথ্যগুলো ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে কারো একাউন্ট থেকে তার সমস্থ টাকা নিজ একাউন্টে ট্রান্সফার করে নেয়।
এটাই সাইবার চুরি।
উৎসঃ তথ্য ও যোগাযোহ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান

২,৯৫৫.
Brackish water ecosystems are found in which of the following?
  1. Streams
  2. Wetlands
  3. Coastal shallows
  4. Deltas
  5. None of these
সঠিক উত্তর:
Deltas
উত্তর
সঠিক উত্তর:
Deltas
ব্যাখ্যা
Brackish water is found in river deltas that are generally covered by the mangrove forests.
২,৯৫৬.
Which technology is commonly used for processing large-scale datasets in Big Data Analytics?
  1. Hadoop
  2. AutoCAD
  3. Excel
  4. Photoshop
সঠিক উত্তর:
Hadoop
উত্তর
সঠিক উত্তর:
Hadoop
ব্যাখ্যা

• বড় আকারের ডেটা বিশ্লেষণে সাধারণত Hadoop প্রযুক্তি ব্যবহৃত হয়। Hadoop একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যা প্রচুর পরিমাণে ডেটাকে বিভিন্ন সার্ভারে ভাগ করে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের সুবিধা দেয়। এটি ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম (HDFS) ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে এবং MapReduce প্রযুক্তি ব্যবহার করে ডেটার বিশ্লেষণ করে। অন্যদিকে AutoCAD মূলত ডিজাইন এবং ড্রাফটিং-এর জন্য, Excel সীমিত পরিসরের ডেটা বিশ্লেষণে, আর Photoshop ছবি সম্পাদনার জন্য ব্যবহৃত হয়। তাই বড় আকারের ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে Hadoop সবচেয়ে কার্যকর এবং বহুল ব্যবহৃত প্রযুক্তি।

- উত্তর: ক) Hadoop.

• বিগ ডাটা অ্যানালিটিকস (Big Data Analytics) কী?:
- বিগ ডাটা অ্যানালিটিকস হলো একটি প্রযুক্তি যা বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং অর্থপূর্ণ তথ্য তৈরি করার প্রক্রিয়া। আজকের ডিজিটাল যুগে এত বড় ডাটা তৈরি হয় যে, ঐ ডাটা গুলোকে সাধারণ পদ্ধতিতে বিশ্লেষণ করা সম্ভব হয় না। বিগ ডাটা অ্যানালিটিকস এই কাজ সহজ করে দেয়।

• স্পেস ট্যুরিজম মিশনে বিগ ডাটা অ্যানালিটিকসের ভূমিকা:
- স্পেস ট্যুরিজম বা মহাকাশ পর্যটন মিশনে প্রচুর পরিমাণে ডাটা তৈরি হয়। যেমন:
- রকেটের স্পিড, তাপমাত্রা, ভেনটিলেশন, শক্তি খরচের তথ্য,
- যাত্রীর শারীরিক অবস্থা, যেমন হার্টবিট, শ্বাস-প্রশ্বাস,
- মহাকাশের পরিবেশের ডাটা,
- স্যাটেলাইট থেকে নেওয়া ছবি এবং সেন্সর ডাটা।

- এই ডাটা গুলো খুব বড়, জটিল এবং বিভিন্ন ফরম্যাটে থাকে। এগুলোকে বুঝে ওঠা, সমস্যা খুঁজে বের করা এবং ভবিষ্যতে মিশন আরও উন্নত করার জন্য বিশ্লেষণ করা দরকার।

• বিগ ডাটা অ্যানালিটিকস প্রযুক্তি ব্যবহার করে এই ডাটা গুলোকে সংগ্রহ, সংরক্ষণ এবং প্রসেস করা হয়। তারপর উন্নত অ্যালগরিদম এবং মেশিন লার্নিং মডেল ব্যবহার করে ডাটা থেকে নতুন তথ্য পাওয়া যায়। যেমন:
- কোন অংশে যন্ত্রাংশ বেশি সমস্যা করছে?
- যাত্রীর স্বাস্থ্যের কোন নির্দিষ্ট ধাপ খেয়াল রাখতে হবে?
- মিশনের খরচ কমানোর উপায় কী হতে পারে?
- পরিবেশগত ঝুঁকি কমানোর কৌশল কী?

সূত্র: ibm [লিংক]

২,৯৫৭.
Without which of the following symbols, an e-mail address is incomplete?
  1. @
  2. :
  3. |
  4. <
সঠিক উত্তর:
@
উত্তর
সঠিক উত্তর:
@
ব্যাখ্যা
• ই-মেইল: 
- ১৯৭১ সালে ARPANET ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 

- একটি ই-মেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

• ই-মেইল ঠিকানায় ব্যবহৃত- 
- CC এর পূর্ণরূপ Carbon Copy এবং 
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,৯৫৮.
Find the output of the following Java code line:
System out.println(must.floor(-7.4))
  1. ক) - 7
  2. খ) - 7.4
  3. গ) - 8
  4. ঘ) - 7.2
সঠিক উত্তর:
গ) - 8
উত্তর
সঠিক উত্তর:
গ) - 8
ব্যাখ্যা
In Java, floor function works as usual giving the lower limit value of any number. Floor of -7.4 will return the lower limit, i.e. -8.
২,৯৫৯.
Digital divide refers to -
  1. The difference between analog and digital technology
  2. Separation of hardware and software
  3. Division of digital devices into categories
  4. The gap between people with access to modern ICT and those without
সঠিক উত্তর:
The gap between people with access to modern ICT and those without
উত্তর
সঠিক উত্তর:
The gap between people with access to modern ICT and those without
ব্যাখ্যা

◉ Digital divide বলতে বোঝায় —
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) যেমন: ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদিতে যাদের সহজ প্রবেশাধিকার আছে এবং যাদের নেই, তাদের মধ্যে পার্থক্য বা ফাঁক।
অর্থাৎ, “access to technology”-এর উপর ভিত্তি করে মানব সমাজে একটি বৈষম্য তৈরি হয় — একে বলে Digital Divide।

বাংলাদেশে Digital divide: 
- চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বিভাজন আরও বেড়েছে।
- শহরাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর হার এখন ৭১.৪ শতাংশ, যেখানে গ্রামাঞ্চলে মাত্র ৩৬.৫ শতাংশ।
- অর্থাৎ, শহরের তুলনায় গ্রামের ইন্টারনেট ব্যবহারকারী প্রায় অর্ধেক, যা ডিজিটাল বৈষম্যকে স্পষ্টভাবে তুলে ধরে।

উৎস: ব্রিটানিকা ও ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট। 

২,৯৬০.
What are the colors of the Google logo?
  1. Crimson, Purple, Azure, and Green.
  2. Violet, Red, Yellow, and Green.
  3. Blue, Red, Yellow, and Green.
  4. Apricot, Crimson, Purple, Azure, and Green.
সঠিক উত্তর:
Blue, Red, Yellow, and Green.
উত্তর
সঠিক উত্তর:
Blue, Red, Yellow, and Green.
ব্যাখ্যা
Blue, Red, Yellow, and Green are the colors of the Google logo.


গুগল (Google):

ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উৎস: গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২,৯৬১.
Which key is used to refresh a webpage in most browsers?
  1. F1
  2. F2
  3. F5
  4. Esc
  5. Ctrl
সঠিক উত্তর:
F5
উত্তর
সঠিক উত্তর:
F5
ব্যাখ্যা
- ওয়েব ব্রাউজারে F5 কী চাপলে বর্তমান পেজটি রিফ্রেশ বা পুনরায় লোড হয়।

ফাংশন কী:
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।

কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

সূত্র: ব্রিটানিকা।
২,৯৬২.
Which cloud deployment model is best for organizations requiring control over infrastructure and data security?
  1. Public Cloud
  2. Private Cloud
  3. Hybrid Cloud
  4. Community Cloud
সঠিক উত্তর:
Private Cloud
উত্তর
সঠিক উত্তর:
Private Cloud
ব্যাখ্যা
⚪ খ) Private Cloud – সঠিক উত্তর।
- Private Cloud হলো একটি ক্লাউড পরিবেশ যা শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার জন্য নির্ধারিত থাকে।
- এটি হয়:
- প্রতিষ্ঠানের নিজস্ব ডেটা সেন্টারে পরিচালিত,
- অথবা কোনো নির্ভরযোগ্য থার্ড পার্টি দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত পরিবেশে হোস্ট করা হয়।
- এখানে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে — কীভাবে ডেটা সংরক্ষণ, ব্যবহার ও সুরক্ষিত হবে তা নিজেরাই ঠিক করতে পারে।
- তাই ডেটা নিরাপত্তা ও ইন্ট্রাস্ট্রাকচারের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ দরকার হলে Private Cloud সেরা বিকল্প।

⚪ ক্লাউড কম্পিউটিং (Cloud Computing): 
- তথ্য প্রযুক্তির উৎকর্ষের দরুন আজকের যুগে ঘরের কোণে বসে নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটারকে ভাড়ার মাধ্যমে যথেচ্ছা ব্যবহার করা যায় এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণও করা যায়, এই বিশালাকার কম্পিউটারের ধারণাটিই ক্লাউড কম্পিউটিং। 
- আধুনিক তথ্য প্রযুক্তিগত সবকিছুই চলছে এই ক্লাউড কম্পিউটিং ধারণার উপর ভিত্তি করে, 'ক্লাউড' শব্দটি রূপক অর্থে ব্যবহৃত। 
- ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিশাল তথ্যভান্ডার দীর্ঘ মেয়াদে ব্যবহার এবং সংরক্ষণ করতে পারেন। 

- বিনামূল্যের এবং অর্থের বিনিময়ে উভয় প্রকার সার্ভিস ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্গত। এক্ষেত্রে কম্পিউটার রিসোর্স যেমন- হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে, ক্রেতা বা ব্যবহারকারী নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসদাতা সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কম্পিউটিংয়ের কাজ সমাধা করে থাকে। 
- ক্লাউড কম্পিউটিংকে সমন্বিত টেকনোলজি হিসেবে গণ্য করা হয়, যার দ্বারা ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই ব্যাবসায়িকভাবে লাভবান হয়ে থাকেন। 
- ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।

যথা-
১। প্রাইভেট ক্লাউড (Private Cloud): 
- একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় যাতে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এ ধরনের ক্লাউডকে প্রাইভেট ক্লাউড বলে। 
- এ সব পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল, তবে অনেক বড় প্রতিষ্ঠানের অনেক শাখায় ডেটা সেন্টার না বসিয়ে একটিমাত্র ক্লাউড ডেটা সেন্টার স্থাপন করলে প্রতিষ্ঠানটির জন্য সাশ্রয়ী হয়। 

২। পাবলিক ক্লাউড (Public Cloud): 
- জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। 
- ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড। 
- Amazon, Microsoft এবং Google ইত্যাদি তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। 

৩। হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud): 
- দুই বা ততোধিক ধরনের ক্লাউডের (প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি) সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড। 
- বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। 
- ক্লাউড সার্ভিসের ক্ষমতাবৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে একীভূত করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২,৯৬৩.
In which window we display data in the form of tables in a row or column format in MS-Access?
  1. ক) Macros
  2. খ) Sub-form
  3. গ) Filter
  4. ঘ) Datasheet
সঠিক উত্তর:
ঘ) Datasheet
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Datasheet
ব্যাখ্যা

A datasheet is a simple view of data arranged in rows and columns. If you double-click a table in the Navigation Pane, Access displays the table as a datasheet. Due to their compact presentation of data, datasheets work well when they are used as subforms to display data from the ''many'' side of a one-to-many relationship.

২,৯৬৪.
What is the base of the hexadecimal Number System?
  1. 2
  2. 8
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (1209A)16
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16 টি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16 টি  (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।  
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

হেক্সাডেসিমাল সংখ্যা:
........... 20   21   22   23   24   25   26   27  28  29  2A  2B   2C  2D  2E  2F..........

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৬৫.
What is the IEEE standard for Bluetooth technology?
  1. IEEE 802.15
  2. IEEE 802.11
  3. IEEE 802.16
  4. IEEE 802.3
সঠিক উত্তর:
IEEE 802.15
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.15
ব্যাখ্যা
⚪ Bluetooth প্রযুক্তির জন্য IEEE 802.15 স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে। এটি অল্প দূরত্বের ওয়্যারলেস যোগাযোগের জন্য একটি স্ট্যান্ডার্ড যা ডিভাইসগুলির মধ্যে সংযোগ স্থাপন এবং ডেটা আদান-প্রদান করতে ব্যবহৃত হয়।

⚪ Other Options Discussion:
IEEE 802.11 → এটি Wi-Fi এর স্ট্যান্ডার্ড।

IEEE 802.16 → এটি WiMAX এর স্ট্যান্ডার্ড।

IEEE 802.3 → এটি Ethernet এর স্ট্যান্ডার্ড।

⚪ ব্লুটুথ:
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- ব্লুটুথে রেডিও ফ্রিকুয়েন্সি প্রযুক্তি ব্যবহার করা হয়।

- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- ব্লুটুথ প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- ব্লুটুথের কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৬৬.
Which of the following are word processing software?
  1. ক) WordPerfect
  2. খ) Wordpad
  3. গ) MS Word
  4. ঘ) All of above
সঠিক উত্তর:
ঘ) All of above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of above
ব্যাখ্যা
WordPerfect, Wordpad and MS Word are word processing software. These are used to manipulate a text document, such as a resume or a report. We typically enter text by typing, and the software provides tools for copying, deleting and various types of formatting.
২,৯৬৭.
What is Plagiarism?
  1. Entering a system secretly
  2. Stealing someone's physical belongings
  3. Creating fake social media profiles
  4. Copying someone else's writing as one's own
সঠিক উত্তর:
Copying someone else's writing as one's own
উত্তর
সঠিক উত্তর:
Copying someone else's writing as one's own
ব্যাখ্যা

• অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম (Plagiarism) বলে। 

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং: গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং: ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং: বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা।
- Data diddling: কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।
- Salami Attack: অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।
- Denial of Service Attack: বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব: ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা।
- ট্রোজান এ্যাটাক: পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

২,৯৬৮.
Which of the following programs translates and executes an entire computer program simultaneously?
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. Debugger
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের। যথা:
১. কম্পাইলার,
২. ইন্টারপ্রেটার ও
৩. অ্যাসেম্বলার।

• কম্পাইলার (Compiler):
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে। 
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে, ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
 
• কম্পাইলারের প্রধান কাজ:
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো ।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৬৯.
Which of the following best describes the role of a firewall in a computer network?
  1. Accelerating data transfer rates
  2. Enhancing user interface
  3. Protecting against unauthorized access
  4. Boosting hardware performance
সঠিক উত্তর:
Protecting against unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
Protecting against unauthorized access
ব্যাখ্যা
• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফ্টওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gatekeeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে। 
- ফায়ারওয়াল পদ্ধতি ব্যবহার করে একইসাথে অবৈধ ব্যক্তির প্রবেশ রোধ করা যায় এবং ডেটা বা অন্যান্য সিস্টেমের সিকিউরিটি নিশ্চিত করা যায়।
- ফায়ারওয়াল অথোরাইজ অ্যাক্সেসকে যাচাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করার অনুমোদন দেয়। 
 
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৭০.
Human blood pH __ .
  1. 6.8
  2. 7.2
  3. 7.4
  4. 8.7
সঠিক উত্তর:
7.4
উত্তর
সঠিক উত্তর:
7.4
ব্যাখ্যা
মানুষের রক্ত:

- রক্ত হচ্ছে প্লাজমা ও প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল তরল টিস্যু।
- মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে।
- রক্ত একটি মানুষের দেহের ৮%।
- রক্তের তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রী সেলসিয়াস।
- মানুষের রক্তের PH ৭.৪।
- রক্তে ৩ ধরনের রক্তকণিকা থাকে,
• লোহিত রক্তকণিকা।
• শ্বেত রক্তকণিকা।
• অণুচক্রিকা।

তথ্যসূত্র - জীববিজ্ঞান,একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।
২,৯৭১.
Which technology is used in mobile internet?
  1. GPRS
  2. EDGE
  3. WAP
  4. All of them
সঠিক উত্তর:
All of them
উত্তর
সঠিক উত্তর:
All of them
ব্যাখ্যা
◊ GPRS, EDGE, WAP ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল ফোনেও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে।এখন মোবাইল ফোনেই ই-মেইল আদান-প্রদান, ওয়েব ব্রাউজিং, সোসাল নেটওয়ার্কিং, টিভি দেখাসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদি এক নিমিষেই পাওয়া সম্ভব হচ্ছে। 

মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা:
• সাশ্রয়ী বিভিন্ন ইন্টারনেট সার্ভিস নিয়ে ইচ্ছে অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করা যায়।
• কভারেজের আওতাভুক্ত যে কোন স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়।
• সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকা যায় ।
• যে কোন স্থান থেকে ই-মেইল চেক ও প্রেরণ করা যায়।
• দূরে অবস্থানরত বন্ধু-বান্ধবদের সাথে চ্যাটিং করা যায়।
• বিশ্বের যে কোন প্রান্তে মোবাইলে ভয়েস কল করা যায়।
• থ্রিজি প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা যায়।
• স্মার্টফোনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে টেলিভিশন দেখা যায়৷

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,৯৭২.
COMPILER is used to -
  1. ক) convert low level into high level language.
  2. খ) convert high level into low level language.
  3. গ) translate assembly language into machine language.
  4. ঘ) none of these
সঠিক উত্তর:
খ) convert high level into low level language.
উত্তর
সঠিক উত্তর:
খ) convert high level into low level language.
ব্যাখ্যা
কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
অর্থাৎ, কম্পাইলার উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করে। 

অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।
 
উৎস: ব্রিটানিকা


২,৯৭৩.
Which one is different?
  1. Mars
  2. Saturn
  3. Pluto
  4. Neptune
  5. Jupiter
সঠিক উত্তর:
Pluto
উত্তর
সঠিক উত্তর:
Pluto
ব্যাখ্যা

সৌরজগতে মোট গ্রহের সংখ্যা ৮টি।

এগুলো হলো:

- বুধ

- শুক্র

- পৃথিবী

- মঙ্গল

- বৃহস্পতি

- শনি

- ইউরেনাস

- নেপচুন।

- এদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি

- সবচেয়ে ছোট ও সূর্যের নিকটতম গ্রহ বুধ

- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই

- শুক্র গ্রহের বায়ুমন্ডল নেই।

- প্লুটো বর্তমানে সৌরজগতের গ্রহ নয়। এটি বামন গ্রহের অন্তর্ভুক্ত।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)

 

২,৯৭৪.
You can include names and addresses from a source in a MS-Word document automatically by using -
  1. ক) slides
  2. খ) table
  3. গ) mail merge
  4. ঘ) hyperlink
সঠিক উত্তর:
গ) mail merge
উত্তর
সঠিক উত্তর:
গ) mail merge
ব্যাখ্যা
মেইল মার্জ কমান্ডটি ব্যবহার করে এমএস ওয়ার্ড ডকুমেন্ট এ নিচের নাম এবং ঠিকানা ব্যবহার করা যায়। 

- মেইল মার্জ হল এমএস ওয়ার্ডের একটি কমান্ড। 
- এর কাজ হল দুটি ডকুমেন্টকে এক করা। 
- মেইল মার্জ কমান্ড প্রয়োগ করার জন্য কমপক্ষে দুইটি ডাটা ফাইল তৈরি করতে হয়। 
- MS-Word-এর Tools মেনুতে মেইল মার্জ কমান্ড থাকে। 

সূত্র- Microsoft Website [লিঙ্ক]
২,৯৭৫.
Which was the first operating system developed for microcomputers?
  1. CP/M
  2. UNIX
  3. MS-DOS
  4. Windows
সঠিক উত্তর:
CP/M
উত্তর
সঠিক উত্তর:
CP/M
ব্যাখ্যা

• মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হলো CP/M, যা ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্যবহৃত হতে শুরু করে।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি ব্যবহার করা হয়, তাকে অপারেটিং সিস্টেম (Operating System) বলা হয়।
- অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে।

• প্রাথমিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য:
- কম্পিউটারের প্রথম দিকের অপারেটিং সিস্টেমগুলো ছিল বর্ণভিত্তিক (Command-based)।
- এসব অপারেটিং সিস্টেম মুখস্থ করা কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো।

• অপারেটিং সিস্টেমের গুরুত্ব:
- ফার্মওয়্যার ও অপারেটিং সিস্টেম কম্পিউটার চালনার জন্য অত্যাবশ্যক।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কার্যকরভাবে কাজ করতে পারে না।

• অপারেটিং সিস্টেমের ইতিহাস:
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের General Motors Research Laboratory কর্তৃক IBM Corporation–এর জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম তৈরি করা হয়।
- মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হলো CP/M, যা ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ব্যবহৃত হতে শুরু করে।
- পরবর্তীতে বিভিন্ন ধরণের ও উন্নত অপারেটিং সিস্টেমের বিকাশ ঘটে।

• উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমসমূহ হলো:
- MS-DOS বা PC-DOS, WINDOWS 95/98/2000/XP/7, OS/2, UNIX, LINUX, MAC OS, Solaris, XENIX, WINDOWS NT ইত্যাদি।
 
• অন্যান্য অপশন:
- UNIX → একটি শক্তিশালী মাল্টিইউজার ও মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম।
- MS-DOS → মাইক্রোসফটের কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- Windows → গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ভিত্তিক অপারেটিং সিস্টেম।
 
উৎস: ব্রিটানিকা।

২,৯৭৬.
The geographic location of Bangladesh is on the line of -
  1. Tropic of Cancer
  2. Tropic of Capricorn
  3. Tropic of Equator
  4. International Date line
সঠিক উত্তর:
Tropic of Cancer
উত্তর
সঠিক উত্তর:
Tropic of Cancer
ব্যাখ্যা
বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।

- এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।
২,৯৭৭.
What is the full form of RTGS in banking?
  1. Ready Transaction Gold Standard
  2. Rapid Transfer Gateway System
  3. Real Time Gross Settlement
  4. Rapid Transaction Gateway Service
সঠিক উত্তর:
Real Time Gross Settlement
উত্তর
সঠিক উত্তর:
Real Time Gross Settlement
ব্যাখ্যা

• RTGS:
- RTGS-এর পূর্ণরূপ: Real Time Gross Settlement.
- অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ২৯শে অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করে।
- এটি একটি পেমেন্ট প্রক্রিয়া।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি ইকোসিস্টেমে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি দেশে বৃহৎ মূল্য এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থপ্রদানের তাৎক্ষণিক নিষ্পত্তি করে।

উল্লেখ্য,
- একটি ইলেকট্রনিক সিস্টেম হিসাবে, এটি একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে এবং মোট ভিত্তিতে তহবিল স্থানান্তর নিশ্চিত করে।
- এখানে রিয়েল-টাইম লেনদেনগুলির জন্য কোন সময়ের প্রয়োজন নেই।
- লেনদেনগুলি কার্যকর হওয়ার সাথে সাথে নিষ্পত্তি করা হয়।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট [link]

২,৯৭৮.
Which of the following is a behavioral biometric trait?
  1. Voice recognition
  2. Face recognition
  3. Retina scan
  4. Iris scan
  5. Fingerprint
সঠিক উত্তর:
Voice recognition
উত্তর
সঠিক উত্তর:
Voice recognition
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) Voice recognition (কণ্ঠস্বর যাচাইকরণ)।

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স শব্দটি এসেছে গ্রীক শব্দ "bio" (জীবন) এবং "metron" (পরিমাপ) থেকে।
- এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় ব্যক্তি সনাক্তকরণ এবং সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে।
- দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যেমন:

১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- আইরিশ শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ,
- ডিএনএ পর্যবেক্ষণ।

২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
- কণ্ঠস্বর যাচাইকরণ।

• অপশন আলোচনা:
খ) Face recognition – এটি একটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

গ) Retina scan – চোখের রেটিনার অনন্য গঠন দেখে সনাক্ত করে, এটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

ঘ) Iris scan – চোখের আইরিস অংশ বিশ্লেষণ করে, এটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

ঙ) Fingerprint – আঙুলের ছাপের মাধ্যমে সনাক্ত করে, এটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২,৯৭৯.
Which one is called 'server-based network'?
  1. ক) Peer-to-Peer Network
  2. খ) Client-server Network
  3. গ) Hybride Network
  4. ঘ) All of them
সঠিক উত্তর:
খ) Client-server Network
উত্তর
সঠিক উত্তর:
খ) Client-server Network
ব্যাখ্যা
ক্লায়েন্ট- সার্ভার নেটওয়ার্ক:

- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর , নিরাপত্তা নিশ্চিত করা , বিভিন্ন এপ্লিকেশন চালানো,  এবং নেটওয়ার্ক চালানোর একটি উপযুক্ত নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক ।
- এ নেটওয়ার্কে একটি কম্পিউটার রিসোর্স থাকে আর নেটওয়ার্ক এর অন্যান্য কম্পিউটার সেই রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে তাকে সার্ভার , আর যেসব কম্পিউটার সেসব রিসোর্স ব্যবহার করে তারা ক্লায়েন্ট।
- সমস্ত রিসোর্স কেন্দ্রে জমা থাকায় কেন্দ্র থেকে রিসোর্স ম্যানেজ করা যায়। ক্লায়েন্ট- সার্ভার নেটওয়ার্ক কে সার্ভার বেজড নেটওয়ার্ক বলা হয়।

 পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক-

- পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটআপ খুব সহজ।
- কোন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না।
- ব্যবহারকারী যে কোন রিসোর্স ভাগাভাগি করতে পারে।
- কোন সার্ভারের প্রয়োজন হয় না। 
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল।
- কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই।
- একাধিক নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া অসুবিধা।

হাইব্রিড নেটওয়ার্ক: 
ক্লায়েন্ট- সার্ভার নেটওয়ার্ক ও  পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে এ নেটওয়ার্ক তৈরি।
২,৯৮০.
Which of the following software applications would be the most appropriate for performing numerical and statistical calculations?
  1. Database
  2. Document Processor
  3. Graphic Package
  4. Spread Sheet
  5. None of above
সঠিক উত্তর:
Spread Sheet
উত্তর
সঠিক উত্তর:
Spread Sheet
ব্যাখ্যা

By definition - Spreadsheets are electronic documents in which information is arranged in rows and columns, and can be used to do financial calculations and plans:

কয়েকটি Spreadsheet Analysis Software: Visicalc, Super calc, Calc, Lotus-1-2-3, Corel Quatropo, multiplan, Sorcim, Symphony, Numbers (by Apple), Ms-Excel.

 
২,৯৮১.
Which part of an email address comes before the "@" symbol?
  1. Password
  2. Server Name
  3. Domain Name
  4. Username
সঠিক উত্তর:
Username
উত্তর
সঠিক উত্তর:
Username
ব্যাখ্যা
• ইমেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।

- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।

- abc@def.com এ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• ইমেইল ঠিকানায় ব্যবহৃত-
- CC এর পূর্ণ রূপ Carbon Copy;
- BCC এর পূর্ণ রূপ Blind Carbon Copy.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।
২,৯৮২.
Which of the following pairs is not correct?
  1. Bacteria : Robert Hooke
  2. Tuberculosis Germs : Robert Koch
  3. Anatomy : Vesalius
  4. Homeopathy : Hahnemann
সঠিক উত্তর:
Bacteria : Robert Hooke
উত্তর
সঠিক উত্তর:
Bacteria : Robert Hooke
ব্যাখ্যা
- ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
- তিনি এদের নাম দেন Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণী। তাই তাকে Father of Bacteriology অর্থাৎ ব্যাকটেরিওলজির জনক বলা হয়।

- যক্ষ্মা ব্যাকটেরিয়াজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা মাইকো-ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দিয়ে হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ ঘটিয়ে থাকে। ড. রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন। 

- ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তাকে হোমিওপ্যাথি চিকিৎসার জনক বলা হয়।
 
- আন্দ্রেয়াস ভেসলিয়াস ছিলেন একজন বেলজিয়ান অ্যানাটমিস্ট এবং চিকিৎসক
 তাকে আধুনিক শারীরবিদ্যার জনক বলে মনে করা হয় এবং তার কাজ ধরে  আধুনিক চিকিৎসার সূচনা হয়।

সুতরাং Bacteria : Robert Hooke সঠিক নয়। লিউয়েন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 
 
উৎস:  উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ohsu.edu। 
২,৯৮৩.
What type of network is it when the computers in a building are networked?
  1. CAN
  2. LAN
  3. WAN
  4. MAN
সঠিক উত্তর:
LAN
উত্তর
সঠিক উত্তর:
LAN
ব্যাখ্যা
LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা-
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৯৮৪.
Default port for HTTP?
  1. ক) 23
  2. খ) 25
  3. গ) 80
  4. ঘ) 45
সঠিক উত্তর:
গ) 80
উত্তর
সঠিক উত্তর:
গ) 80
ব্যাখ্যা
- The GUI can use both HTTP and HTTPS. The SCI protocol uses only HTTPS to secure for the credentials passed in each request.
- By default, these two protocols are on their standard port number of 80 for HTTP and 443 for HTTPS. You can modify these ports in the GUI 


Source: Library Guide.
২,৯৮৫.
Which key uniquely identifies each record in a database table?
  1. Foreign Key
  2. Composite Key
  3. Primary Key
  4. Attribute
সঠিক উত্তর:
Primary Key
উত্তর
সঠিক উত্তর:
Primary Key
ব্যাখ্যা

• Primary Key এমন একটি Key field যা একটি Table-এর প্রতিটি Record-কে অনন্যভাবে (uniquely) শনাক্ত করে।

• ডাটাবেজে Key (কী):
- সাধারণত কোনো নির্দিষ্ট Field-এর ভিত্তিতে Table-এর Record শনাক্ত, অনুসন্ধান এবং বিভিন্ন Table-এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়।
- এই ধরনের Field-কে Key field বলা হয়।
- Database-এ সাধারণত তিন ধরনের Key ব্যবহৃত হয়: Primary Key, Composite Primary Key, Foreign Key।

• Primary Key:
- যে Field একটি Table-এর প্রতিটি Record-কে অনন্যভাবে শনাক্ত করে তাকে Primary Key বলা হয়।
- Primary Key field-এর প্রতিটি Data অবশ্যই ভিন্ন (unique) হতে হবে।
- একটি Table-এ সাধারণত একটি Primary Key থাকে।
- উদাহরণ: কোনো শ্রেণির শিক্ষার্থীদের Roll Number।
- কারণ প্রতিটি শিক্ষার্থীর Roll Number আলাদা, তাই এটি Primary Key হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Primary Key ব্যবহার করে একাধিক Table-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে Relational Database তৈরি করা যায়।

• Composite Primary Key:
- যখন একটি Table-এ কোনো একটি Field দিয়ে Record uniquely শনাক্ত করা সম্ভব হয় না, তখন একাধিক Field একত্রে Primary Key হিসেবে ব্যবহৃত হয়।
- এই ধরনের Key-কে Composite Primary Key বলা হয়।
- উদাহরণ: Student Name ও Father Name একত্রে ব্যবহার করে কোনো Record uniquely শনাক্ত করা।

• Foreign Key:
- যখন একটি Table-এর Primary Key অন্য একটি Table-এ ব্যবহার করা হয়, তখন সেটিকে Foreign Key বলা হয়।
- Foreign Key-এর মাধ্যমে দুই বা ততোধিক Table-এর মধ্যে Relationship তৈরি করা যায়।

• অন্যান্য অপশন:
- Foreign Key → অন্য Table-এর Primary Key যা দুই Table-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- Composite Key → একাধিক Field একত্রে ব্যবহৃত Primary Key।
- Attribute → Entity-এর বৈশিষ্ট্য বা Field, যেমন Name, Address, Age।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৯৮৬.
MICR characters are printed using which font?
  1. Arial
  2. OCR-A
  3. Times New Roman
  4. E-13B
সঠিক উত্তর:
E-13B
উত্তর
সঠিক উত্তর:
E-13B
ব্যাখ্যা
• MICR (Magnetic Ink Character Recognition) ক্যারেক্টার মুদ্রণের জন্য ব্যবহৃত ফন্টের নাম E-13B. এই ফন্টটি মূলত ব্যাংকিং খাতে চেক এবং অন্যান্য আর্থিক ডকুমেন্টে ব্যবহৃত হয় যাতে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সহজে পড়া যায়। E-13B ফন্টে বিশেষ ধরনের সংখ্যা ও কিছু নির্দিষ্ট প্রতীক থাকে, যেগুলো চৌম্বকীয় কালি দিয়ে মুদ্রিত হয় এবং যন্ত্রের সাহায্যে দ্রুত স্ক্যান ও শনাক্ত করা যায়। অন্যান্য ফন্ট যেমন Arial, OCR-A বা Times New Roman সাধারণ মুদ্রণের জন্য ব্যবহৃত হলেও, MICR-এর নির্দিষ্টতা এবং নিরাপত্তার কারণে শুধুমাত্র E-13B ফন্টই ব্যবহারযোগ্য। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মান।

• MICR:
- MICR এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition/ Reader.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
২,৯৮৭.
Which one is the first search engine?
  1. ক) Google
  2. খ) Archic
  3. গ) Alta vista
  4. ঘ) WAIS
সঠিক উত্তর:
খ) Archic
উত্তর
সঠিক উত্তর:
খ) Archic
ব্যাখ্যা
Archie was the first search engine.
Archie was launched on September 10, 1990, and developed by Alan Emtage, Bill Heelan and Peter Deutsch at McGill University in Montreal (Canada).
This first search engine had nothing to do with the interactive interfaces we know.

Source: captechu.edu, News report
২,৯৮৮.
Shortcut to close a document in MS-Word-
  1. Ctrl + N
  2. Ctrl + C
  3. Ctrl + W
  4. Ctrl + Right bracket (])
সঠিক উত্তর:
Ctrl + W
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + W
ব্যাখ্যা
• Ctrl + W - Close the document.

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড :
Ctrl + O - Open a document.
Ctrl + N - Create a new document.
Ctrl + S - Save the document
Ctrl + W - Close the document.
Ctrl + C - Copy the selected content to the Clipboard.
Ctrl + V - Paste the contents of the Clipboard.
Ctrl + B - Apply bold formatting to text.
Ctrl + I - Apply italic formatting to text.
Ctrl + U - Apply underlined formatting to text.
Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point.
Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point.
Ctrl + E - Center the text.
Ctrl + L - Align the text to the left.
Ctrl + R - Align the text to the right.
Esc - Cancel a command.
Ctrl + Z - Undo the previous action.
Ctrl + Y - Redo the previous action, if possible.
Alt + W - Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।
২,৯৮৯.
Which of the following devices is most suitable for printing graphic design of a building?
  1. Plotter
  2. Projector
  3. Braille Reader
  4. Scanner
সঠিক উত্তর:
Plotter
উত্তর
সঠিক উত্তর:
Plotter
ব্যাখ্যা
The correct answer is Plotter.
The Plotter is most suitable for printing the graphic design of a building.
A plotter is a computer hardware device much like a printer that is used for printing vector graphics.
Instead of toner, plotters use a pen, pencil, marker, or another writing tool to draw multiple, continuous lines onto the paper.
Thus ​The Plotter is most suitable for printing the graphic design of a building.
২,৯৯০.
Source code is a(n) _____
  1. ক) Program
  2. খ) List of commands
  3. গ) Source of variables
  4. ঘ) Explanation of the algorithm
সঠিক উত্তর:
খ) List of commands
উত্তর
সঠিক উত্তর:
খ) List of commands
ব্যাখ্যা
Source Code is a text listing of commands to be compiled or assembled into an executable computer program.
২,৯৯১.
Which of the following is not a function of the Control Unit?
  1. Sending control signals to other components
  2. Decoding instructions
  3. Executing arithmetic operations
  4. Fetching instructions from memory
সঠিক উত্তর:
Executing arithmetic operations
উত্তর
সঠিক উত্তর:
Executing arithmetic operations
ব্যাখ্যা

• Control Unit (CU) হল কম্পিউটারের সিপিইউর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন উপাদানকে নির্দেশ প্রদান করে এবং প্রোগ্রামের নির্দেশাবলী অনুসারে সঠিক কাজ সম্পাদন করে। CU-এর মূল কাজগুলোর মধ্যে রয়েছে: মেমরি থেকে নির্দেশাবলী আনা (Fetching instructions), নির্দেশাবলী ডিকোড করা (Decoding instructions), এবং অন্যান্য কম্পোনেন্টকে নিয়ন্ত্রণ সংকেত পাঠানো (Sending control signals)। কিন্তু গণিত বা অঙ্কসংক্রান্ত কাজ করা, অর্থাৎ Arithmetic Operations Execute করা, CU-এর কাজ নয়। এটি মূলত Arithmetic Logic Unit (ALU)-এর কাজ। তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে “গ) Executing arithmetic operations” হল CU-এর কাজ নয়।
 
• কম্পিউটার সিস্টেমের প্রধান পাঁচটি অংশ হলো:
১। ইনপুট ইউনিট (Input Unit)
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
৩। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit)
৪। মেমোরি ইউনিট (Memory Unit)
৫। আউটপুট ইউনিট (Output Unit)

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল ইউনিটের প্রধান কাজ হলো মেমোরি থেকে নির্দেশনা কোড পড়া ও ডিকোড করা।
- মাইক্রোপ্রসেসরের অন্য অংশগুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংকেত তৈরি করা। যেমন—গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে নিয়ন্ত্রণ সংকেতের মাধ্যমে নির্দেশ প্রদান করা।
- নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত অংশকে নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি থেকে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট থেকে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে - এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

২,৯৯২.
'.png' extension refers usually to what kind of file?
  1. ক) Portable Document
  2. খ) MS Office document
  3. গ) Video file
  4. ঘ) Image file
সঠিক উত্তর:
ঘ) Image file
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Image file
ব্যাখ্যা
ভিডিও:
- একই সাথে সাউন্ড ও চলমান চিত্র সমৃদ্ধ কন্টেন্টই ভিডিও।
- ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে চলমান চিত্র ফুটে ওঠে। তবে ভিডিওতে সাউন্ড থাকা বাধ্যতামূলক নয়।
- যে কোন মুভি, অ্যানিমেশন, কার্টুন কিংবা ডুকমেন্টারি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত।
- ভিডিও কন্টেন্টের ফরম্যাট: .mp4,  .mpg, .avi, .flv, .vob, .mov ইত্যাদি।

ডকুমেন্ট:
- শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত ডিজিটাল কন্টেন্টের অন্যতম ধরন হচ্ছে ডকুমেন্ট বা টেক্সট।
- মাইক্রোসফ্‌ট ওয়ার্ডের মাধ্যমে তৈরি বা ব্যবহারকৃত সব ফাইলই ডকুমেন্ট।
- তাছাড়া, Portable Document Format (PDF) বা পিডিএফ, নোটপ্যাডে সকল অ্যাপ্লিকেশনে তৈরি বা ব্যবহৃত সকল ফাইলই ডকুমেন্ট।
- ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন: .doc, .docx, .txt, .pdf ইত্যাদি।

ইমেজ:
- ইমেজ বা ছবির আরেক নাম স্থিরচিত্র।
- কোনো একটি নির্দিষ্ট সময় বা মুহূর্তের ছবি ধরে রাখা হয় ইমেজের মাধ্যমে।
- ইমেজের ফরম্যাট: .jpg, .png, .psd, .bmp, .pspimage, .tga, .thm, .tif ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৯৯৩.
Which programming language is primarily used for artificial intelligence and machine learning?
  1. R
  2. Python
  3. C#
  4. Ruby
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা

◉ Python হলো AI (Artificial Intelligence) এবং Machine Learning (ML)-এর জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) হলো মানুষের চিন্তাভাবনাগুলিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়িত করার একটি পদ্ধতি।
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থি সর্বপ্রথম "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" শব্দটি উল্লেখ করেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলি হলো: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাস্তব প্রয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), এবং স্পিচ প্রসেসিং।

অন্যান্য অপশনসমূহ, 
ক) R হলো statistical computing & data visualization-এর জন্য। 
গ) C# সাধারণত game development (Unity), enterprise applications, এবং Windows software তৈরির জন্য ব্যবহৃত হয়। 
ঘ) Ruby মূলত web development (Ruby on Rails)-এর জন্য ব্যবহৃত হয়। 

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট। 

২,৯৯৪.
Which transmission medium provides higher bandwidth?
  1. Twisted pair
  2. Coaxial cable
  3. Telephone wire
  4. Fiber optic cable
সঠিক উত্তর:
Fiber optic cable
উত্তর
সঠিক উত্তর:
Fiber optic cable
ব্যাখ্যা

• Fiber optic cable সর্বাধিক ব্যান্ডউইথ প্রদান করে, কারণ এতে আলোর মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এবং ডেটা ক্ষয় খুব কম হয়।

• ব্যান্ডউইথ (Bandwidth):
- ইন্টারনেট বা নেটওয়ার্কের গতি বা স্পিড ব্যান্ডউইথের উপর নির্ভরশীল।
- প্রতি সেকেন্ডে এক স্থান হতে অন্য স্থানে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, তাকে ব্যান্ডউইথ বলা হয়।
- ব্যান্ডউইথ সাধারণত bit per second (bps) এককে পরিমাপ করা হয়।
- বর্তমানে বেশি ব্যবহৃত এককগুলো হলো kbps, Mbps, Gbps.
- ৮ বিট = ১ বাইট হওয়ায় ১ MBps = ৮ Mbps.

• ব্যান্ডউইথের উপর প্রভাবক বিষয়সমূহ:
- ব্যবহৃত ট্রান্সমিশন মিডিয়া,
- ব্যবহৃত নেটওয়ার্ক যন্ত্রপাতি,
- টার্মিনাল ইকুইপমেন্টের ডেটা হ্যান্ডলিং ক্ষমতা,

• ট্রান্সমিশন মিডিয়া ও ব্যান্ডউইথ:
- সাধারণ টেলিফোন তারে কম ব্যান্ডউইথ পাওয়া যায়,
- ফাইবার অপটিক ক্যাবলে টেলিফোন তারের তুলনায় অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়,
- ফাইবার অপটিক ব্যবহার করলেও যদি যথাযথ স্পিডের ইকুইপমেন্ট না থাকে, তাহলে পূর্ণ ব্যান্ডউইথ পাওয়া যায় না।

• ব্যান্ডউইথ শেয়ারিং:
- একটি কমিউনিকেশন নেটওয়ার্কে ব্যান্ডউইথ সব ব্যবহারকারীর মধ্যে ভাগ হয়ে যায়,
- কোনো একজন ব্যবহারকারী বা সার্ভিস বেশি ব্যান্ডউইথ ব্যবহার করলে অন্যদের প্রাপ্ত ব্যান্ডউইথ কমে যায়,
- নেটওয়ার্ক ডিজাইন বা যন্ত্রপাতির সমস্যার কারণে প্রকৃত ব্যান্ডউইথ কম পাওয়া যেতে পারে।

• অন্যান্য অপশন:
- Telephone wire → কম ব্যান্ডউইথ প্রদান করে,
- Twisted pair → সীমিত ব্যান্ডউইথের জন্য ব্যবহৃত হয়,
- Coaxial cable → টেলিফোন তারের চেয়ে ভালো কিন্তু ফাইবারের চেয়ে কম ব্যান্ডউইথ দেয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

২,৯৯৫.
Portrait and Landscape are -
  1. ক) Page Orientation
  2. খ) Paper Size
  3. গ) Page Layout
  4. ঘ) All of above
সঠিক উত্তর:
ক) Page Orientation
উত্তর
সঠিক উত্তর:
ক) Page Orientation
ব্যাখ্যা


By default, your documents print in portrait-oriented mode.
To change from portrait to landscape
1. Click or tap in the document.
2. Go to Layout > Orientation, and then select Landscape.
3. Go to File > Print.
4. Under Settings, make sure the orientation box says Landscape Orientation.
Source: Microsoft
২,৯৯৬.
What is the unit of measurement of very long distances between celestial bodies?
  1. Metres
  2. Miles
  3. Kilometres
  4. Light years
সঠিক উত্তর:
Light years
উত্তর
সঠিক উত্তর:
Light years
ব্যাখ্যা
- The light-year is a unit of length used to express astronomical distances.
- One light-year is the distance traveled by light in a vacuum in one year.
- The unit most commonly used in professional astrometry is the parsec.
- 1 Parsec= 3.26 Light year
- Meters is the SI unit of Length. 
২,৯৯৭.
Which of the following memory has the highest data transmission speed?
  1. ক) Register
  2. খ) Cache
  3. গ) HDD
  4. ঘ) RAM
সঠিক উত্তর:
ক) Register
উত্তর
সঠিক উত্তর:
ক) Register
ব্যাখ্যা
- কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টর, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামুলক বেশি।
- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।
- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।
- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)
২,৯৯৮.
Which email protocol allows synchronization of emails across multiple devices?
  1. POP3
  2. IMAP
  3. SMTP
  4. FTP
সঠিক উত্তর:
IMAP
উত্তর
সঠিক উত্তর:
IMAP
ব্যাখ্যা

IMAP (Internet Message Access Protocol) হলো একটি email retrieval protocol, যা multiple devices-এর মধ্যে email synchronization নিশ্চিত করে। IMAP mail server-এর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে, তাই email একাধিক ডিভাইসে একইভাবে access করা যায়।

ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
IMAP:
- Email server-এ সংরক্ষিত থাকে, তাই কোনো ডিভাইস থেকে ডিলিট করলে সব জায়গা থেকে ডিলিট হবে।
- Multiple devices (PC, mobile, tablet) থেকে real-time email sync করা যায়।
- Folders & labels synchronized থাকে।

POP3 (Post Office Protocol 3):
- এটি server থেকে email download করে এবং local device-এ সংরক্ষণ করে।
- Email একবার download হয়ে গেলে, server থেকে মুছে যায়।
- Multiple device synchronization সাপোর্ট করে না।

SMTP (Simple Mail Transfer Protocol): 
- SMTP শুধু email পাঠানোর (sending) জন্য ব্যবহৃত হয়, এটি email receive বা sync করার জন্য নয়।

অন্যদিকে, FTP (File Transfer Protocol) হলো ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়, email communication-এর জন্য নয়।

উৎস: Microsoft Support Website. [Link] 

২,৯৯৯.
The item of data in a database is called -
  1. ক) Data
  2. খ) Field
  3. গ) Record
  4. ঘ) Data table
সঠিক উত্তর:
খ) Field
উত্তর
সঠিক উত্তর:
খ) Field
ব্যাখ্যা
• Item of data in a database is called Field.
• ডেটাবেজ (Database):
ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজের বিভিন্ন উপাদান হলো ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল ইত্যাদি।
• ডেটা: ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি, তাই ডেটা।
• ফিল্ড:
ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়।
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।
• রেকর্ড: সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়।
- অনেকগুলো ফিল্ডের ডেটার সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।
• ডেটা টেবিল: সমজাতীয় সকল ডেটাকে একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়।
- এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,০০০.
What technological innovation developed by SpaceX revolutionized the space industry?
  1. Solar sails
  2. Space tourism
  3. Reusable rockets
  4. Warp drive
সঠিক উত্তর:
Reusable rockets
উত্তর
সঠিক উত্তর:
Reusable rockets
ব্যাখ্যা
- স্পেস এক্সের প্রধান কার্যালয় রয়েছে ক্যালিফোর্নিয়ার হোথর্নে।
- SpaceX, সম্পূর্ণরূপে Space Exploration Technologies Corporation,
- ২০০২ সালে প্রতিষ্ঠিত একটি আমেরিকান এয়ার স্পেস কোম্পানি যা বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের যুগের উদ্বোধনে সহায়তা করেছিল।
- এটি প্রথম বেসরকারি কোম্পানি যা সফলভাবে একটি মহাকাশ যানবাহন উৎক্ষেপণ নিয়ে কাজ করে। 

Five rockets and spacecraft developed by SpaceX
1) Falcon 1
2) Falcon 9
3) Falcon Heavy
4) Dragon Spacecraft
5) Starship and Super Heavy 

- SpaceX মহাকাশ শিল্পে বিপ্লব ঘটিয়েছে groundbreaking rocket এবং spacecraft উন্নয়নের মাধ্যমে.
- পুনঃব্যবহারযোগ্য রকেট (Reusable rockets), ভার-উত্তোলন ক্ষমতা এবং উদ্ভাবনী মহাকাশযানের (heavy-lift capabilities, and innovative spacecraft) নকশা প্রবর্তন করে, কোম্পানিটি গবেষণা, অনুসন্ধান এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করেছে।

উৎস: Britannica, interestingengineering.com.