বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation)

মোট প্রশ্ন২,৩৪০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation)

PrepBank · পাতা ১৮ / ২৪ · ১,৭০১১,৮০০ / ২,৩৪০

১,৭০১.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
  1. MY
  2. PS
  3. OU
  4. NO
সঠিক উত্তর:
OU
উত্তর
সঠিক উত্তর:
OU
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX

সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।

প্রথম ধারা- F, I, L, ?, R
F এর পরে তৃতীয় বর্ণ I
I এর পরে তৃতীয় বর্ণ L
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R

দ্বিতীয় ধারা L, O, R, ?, X
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
R এর পরে তৃতীয় বর্ণ U
U এর পরে তৃতীয় বর্ণ X

∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।

১,৭০২.
শাকিল X স্থান থেকে ১৫ মিটার পশ্চিম দিকে হাঁটলো। সে বাম দিকে ঘুরে ২০ মিটার হাঁটলো। তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটলো। এবং সবশেষে ডানে ঘুরে ১২ মিটার হাঁটলো ৷ সে যাত্রাস্থান X থেকে কোনদিকে এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে?
  1. 32 মিটার, পশ্চিমে
  2. 32 মিটার, দক্ষিণে
  3. 22 মিটার, পূর্বে
  4. 42 মিটার, উত্তরে
সঠিক উত্তর:
32 মিটার, দক্ষিণে
উত্তর
সঠিক উত্তর:
32 মিটার, দক্ষিণে
ব্যাখ্যা



মোট দূরত্ব = 20 + 12= 32 মিটার
১,৭০৩.
যদি জ × E = 40 হয়, তাহলে ট × C = কত?
  1. 20
  2. 30
  3. 41
  4. 33
সঠিক উত্তর:
33
উত্তর
সঠিক উত্তর:
33
ব্যাখ্যা
প্রশ্ন: যদি জ × E = 40 হয়, তাহলে ট × C = কত?

সমাধান:


জ × E = 8 × 5 = 40

∴ ট × C = 11 × 3 = 33
১,৭০৪.
উত্তর দিকে মুখ করে A, P, Q, R নামের  চার জন বালক তিন সারিতে বসে আছে।  A মাঝের সারিতে বসে আছে । P হল A এর ডানদিকে এবং একই সারিতে বসে আছে । Q, P এর ঠিক পিছনে শেষের সারিতে আর R, A এর ঠিক উত্তরে প্রথম সারিতে বসে আছে । R এর কোন দিকে Q অবস্থান করছে?
  1. ক) উত্তর- পশ্চিম
  2. খ) উত্তর - পূর্ব
  3. গ) দক্ষিণ - পশ্চিম
  4. ঘ) দক্ষিণ - পূর্ব
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ - পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ - পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: উত্তর দিকে মুখ করে A, P, Q, R নামের  চার জন বালক তিন সারিতে বসে আছে।  A মাঝের সারিতে বসে আছে । P হল A এর ডানদিকে এবং একই সারিতে বসে আছে । Q, P এর ঠিক পিছনে শেষের সারিতে আর R, A এর ঠিক উত্তরে প্রথম সারিতে বসে আছে । R এর কোন দিকে Q অবস্থান করছে?

সমাধান:
প্রদত্ত তথ্য অনুসারে সাজালে আমরা পাই 
R এর দক্ষিণ - পূর্ব দিকে Q অবস্থান করছে। 
১,৭০৫.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 15টি 
  2. খ) 19টি 
  3. গ) 21টি 
  4. ঘ) 23টি 
সঠিক উত্তর:
গ) 21টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) 21টি 
ব্যাখ্যা


১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABI, BIC, AIJ, CIJ, AHJ, CDJ, JHG, JDE, GJF এবং EJF = 10টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABC, BCJ, ACJ, BAJ, AJG, CJE এবং GJE = 7টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ACG, ACE, CGE এবং AGE = 4 টি 

মোট ত্রিভুজ আছে  = 10 + 7 + 4 = 21টি 
১,৭০৬.
A পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ৩ কিলোমিটার হাঁটলেন। আবার বামে ২ কিলোমিটার হাঁটলেন। এবারে তাঁর মুখ কোন দিকে?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
খ) পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন- A পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ৩ কিলোমিটার হাঁটলেন। আবার বামে ২ কিলোমিটার হাঁটলেন। এবারে তাঁর মুখ কোন দিকে?

সমাধান-

মনে করি, সে A থেকে হাঁটা শুরু করে D তে পৌঁছাল।
তাহলে বর্তমানে পশ্চিম দিকে মুখ করে আছে।
১,৭০৭.
সামি একটি স্থান থেকে সোজা ২ কি.মি. যাওয়ার পর বামদিকে ৩ কি.মি. এবং তারপর আবার বামদিকে ৪ কি.মি. গেল। সামি বামদিকে আরো ৩ কি.মি. গেলে তার স্কুলে পৌঁছাবে। প্রথম স্থান থেকে স্কুলের দূরত্ব কত?
  1. ১২ কি.মি.
  2. ৮ কি.মি.
  3. ৪ কি.মি.
  4. ২ কি.মি.
সঠিক উত্তর:
২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সামি একটি স্থান থেকে  সোজা ২ কি.মি. যাওয়ার পর বামদিকে ৩ কি.মি. এবং তারপর আবার বামদিকে ৪ কি.মি. গেল। সামি বামদিকে আরো ৩ কি.মি. গেলে তার স্কুলে পৌঁছাবে। প্রথম স্থান থেকে স্কুলের দূরত্ব কত?

সমাধান:


∴ সামির প্রথমস্থান (যাত্রাস্থান) থেকে স্কুলের দূরত্ব ২  কি.মি.।
১,৭০৮.
বাম থেকে ডানদিকে পরবর্তী চিত্রটি কত নং চিত্রের অনুরূপ হবে?
  1. 1 নং
  2. 2 নং
  3. 3 নং
  4. 4 নং
সঠিক উত্তর:
4 নং
উত্তর
সঠিক উত্তর:
4 নং
ব্যাখ্যা
প্রশ্ন: বাম থেকে ডানদিকে পরবর্তী চিত্রটি কত নং চিত্রের অনুরূপ হবে?


সমাধান:
এখানে দুইটি প্যাটার্ণে পরিবর্তন হচ্ছে।
প্রথম প্যাটার্ণ: ছায়াঘেরা অংশটি ক্লক ওয়াইজ পরিবর্তন চচ্ছে। অর্থাৎ প্রতি চিত্রে যেই ঘরটি প্রথমে ছায়া দিয়ে ঘেরা পরবর্তী চিত্রের তার পরবর্তী ঘরটি ছায়া দায়া ঘিরে দিচ্ছে।

দ্বিতীয় প্যাটার্ণ: ছায়াঘেরা অংশ ছাড়া বাকি যেই চারটি ঘর আছে, সেই চারটি ঘরে চারটি সাইনের চিত্র আছে এবং প্রতি চিত্রে এই সাইনগুলো এন্টিপরিবর্তন চচ্ছে।

এই দুইটি প্যাটার্ণ অনুযায়ী পরবর্তী চিত্রটি হবে 4 নং চিত্রের অনুরূপ।
১,৭০৯.
প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
JAD, KBE, LCF, MDG, ?
  1. EHN
  2. NEH
  3. ENH
  4. OFI
সঠিক উত্তর:
NEH
উত্তর
সঠিক উত্তর:
NEH
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
JAD, KBE, LCF, MDG, ?
 
সমাধান:
১ম বর্ণ সিরিজ: J, K, L, M, N,
২য় বর্ণ সিরিজ: A, B, C, D, E
৩য় বর্ণ সিরিজ: D, E, F, G, H
১,৭১০.
৮টি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 
  1. ১২৬ ফুট
  2. ১৪৪ ফুট
  3. ১৪০ ফুট
  4. ১৩২ ফুট
সঠিক উত্তর:
১২৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত?  

সমাধান:
১ম ও ৮ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৭টি খুঁটির দূরত্ব
মোট দূরত্ব = ১৮ × ৭ = ১২৬ ফুট 
১,৭১১.
E এবং Q এর মধ্যবর্তী বর্ণের পরের বর্ণ কোনটি? 
  1. ক) K
  2. খ) L
  3. গ) M
  4. ঘ) J
সঠিক উত্তর:
খ) L
উত্তর
সঠিক উত্তর:
খ) L
ব্যাখ্যা
প্রশ্ন: E এবং Q এর মধ্যবর্তী বর্ণের পরের বর্ণ কোনটি? 

সমাধান: 
E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q
E এবং Q এর মধ্যবর্তী বর্ণ = K
বর্ণের পরের বর্ণ = L
১,৭১২.
নুসরাত শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে নুসরাতের অবস্থান ১১ তম। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন বসা আছে?
  1. ১৯ জন
  2. ২০ জন
  3. ২১ জন
  4. ২২ জন
সঠিক উত্তর:
২১ জন
উত্তর
সঠিক উত্তর:
২১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: নুসরাত শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে নুসরাতের অবস্থান ১১ তম। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন বসা আছে?

সমাধান:
নুসরাত ডানদিকে আছে = ১০ জন
নুসরাত বামদিকে আছে = ১০ জন
মোট = ১০ + ১ + ১০ = ২১ জন
১,৭১৩.
পরস্পর সংলগ্ন বৃত্তগুলোর কেন্দ্র অনুভূমিক এবং উল্লম্ব রেখা দ্বারা সংযুক্ত করা হলে কয়টি বর্গক্ষেত্র পাওয়া যাবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা

বৃত্তগুলোর কেন্দ্র সংযুক্ত করে ABED, BCFE, DEHG, EFIH, GHKJ, HILK, ACIG এবং DFLJ এই আটটি বর্গক্ষেত্র পাওয়া যাবে।
১,৭১৪.
সাফিন বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 10 কি.মি. গেল। তারপর ডানদিকে ঘুরে 5 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরে 10 কি.মি. গেল। এরপরে তিনি বাম দিকে ঘুরে 10 কি.মি. সাইকেল চালালো। গন্তব্যস্থান থেকে সাফিনের বাড়ির সরাসরি দূরত্ব কত কি.মি.? 
  1. ক) 10 কি.মি.
  2. খ) 20 কি.মি.
  3. গ) 15 কি.মি.
  4. ঘ) 25 কি.মি.
সঠিক উত্তর:
গ) 15 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 কি.মি.
ব্যাখ্যা
 

যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
নির্ণেয় দূরত্ব =AE 
                   = (10 + 5) 
                    = 15 কি.মি.
১,৭১৫.
মি জামাল উত্তর দিকে ২০ কিমি হাটার পর বাঁ দিকে মোড় নিয়ে আরো ৪০ কিমি গেলো। আবার বাঁ দিকে ঘুরে ২০ কিমি হাটলো। সর্বশেষ বাঁ দিকে পুনরায় ঘুরার পর ২০ কিমি হাটলে সে তার যাত্রা শুরুর স্থান থেকে কতটুকু দূরত্বে অবস্থান করছে?
  1. ২০ কিমি
  2. ২৫ কিমি
  3. ৩০কিমি
  4. ৩৫ কিমি
সঠিক উত্তর:
২০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
২০ কিমি
ব্যাখ্যা
অতিক্রান্ত দূরত্ব = ৪০ - ২০ = ২০ কিমি

১,৭১৬.
রিয়াদ ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর ডানে ঘুরে ২০ মিটার হাঁটল। তারপর বামদিকে ঘুরে ১৫ মিটার হাঁটার পর আবারো বামে ঘুরে ২০ মিটার হাঁটল। যাত্রা শুরুর স্থান থেকে রিয়াদের বর্তমান অবস্থান কত মিটার দূরে?
  1. ক) ৫৫
  2. খ) ৫০
  3. গ) ৪৫
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
খ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০
ব্যাখ্যা
রিয়াদ ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর ডানে ঘুরে ২০ মিটার হাঁটল অর্থাৎ সে ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর উত্তরদিকে ২০ মিটার হাঁটল।
তারপর বামদিকে ঘুরে ১৫ মিটার হাঁটল অর্থাৎ পশ্চিমদিকে  ১৫ মিটার হাঁটল।
আবার সে বামে ঘুরে ২০ মিটার হাঁটল অর্থাৎ দক্ষিণে ২০ মিটার হাঁটল।
সুতরাং  ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর তিনি আরও ১৫ মিটার পশ্চিমে হাঁটলেন।
যাত্রা শুরুর স্থান থেকে রিয়াদের বর্তমান অবস্থান (৩৫ + ১৫) মিটার বা ৫০ মিটার দূরে।


১,৭১৭.
সাকিব তার বাড়ি থেকে রওয়ানা করে ৭ কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৩ কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
  1. পশ্চিম
  2. দক্ষিণ
  3. পুর্ব
  4. উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: সাকিব তার বাড়ি থেকে রওয়ানা করে ৭ কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৩ কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?

সমাধান:

বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।
১,৭১৮.
রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?
  1. সোহরাব
  2. ইকবাল
  3. তানভীর
  4. রাকিব
সঠিক উত্তর:
ইকবাল
উত্তর
সঠিক উত্তর:
ইকবাল
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?

সমাধান:
প্রদত্ত তথ্যের আলোকে আমরা পাই,

হিমেল ⇒ সোহরাব ⇒ ইকবাল ⇒ তানভীর ⇒ রাকিব 

∴ ইকবাল মাঝ বরাবর বসেছে।
১,৭১৯.
একটি দেওয়াল ঘড়িতে সাড়ে চারটা বাজলে ঘণ্টার কাটাঁ ও মিনিটের কাটাঁর মধ্যে উৎপন্ন কোণ কত?
  1. ক) 22.5°
  2. খ) 105°
  3. গ) 75°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
ঘ) 45°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন- একটি দেওয়াল ঘড়িতে সাড়ে চারটা বাজলে ঘণ্টার কাটাঁ ও মিনিটের কাটাঁর মধ্যে উৎপন্ন কোণ কত?

সমাধান-
উৎপন্ন কোণ = Ι (11M - 60H)/2 Ι
= Ι (11 × 30 -  60 × 4)/2 Ι
= Ι (330 - 240) / 2 Ι
= Ι 90 / 2Ι
= 45°
১,৭২০.
X চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: X চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে?

সমাধান:

2 নং চিত্রে লুকিয়ে আছে।
১,৭২১.
নিচের চিত্রের (X) পেপারটি ভাজ করলে কোনটির মত হবে?
  1. ক) (1)
  2. খ) (2)
  3. গ) (3)
  4. ঘ) (4)
সঠিক উত্তর:
গ) (3)
উত্তর
সঠিক উত্তর:
গ) (3)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৭২২.
শূন্যস্থানে কোনটি বসবে? 
PCD, QEF, RGH, ____ , TKL
  1. IJP
  2. SIJ
  3. IJT
  4. UJI
সঠিক উত্তর:
SIJ
উত্তর
সঠিক উত্তর:
SIJ
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে? 
PCD, QEF, RGH, ____ , TKL

সমাধান: 
এখানে 
২টি বর্ণ সিরিজ বিদ্যমান। 
১ম সিরিজ P, Q, R, S, T [যা ধারাবাহিকভাবে বসেছে]
২য় সিরিজ CD, EF, GH, IJ, KL.[যা ধারাবাহিকভাবে বসেছে]
১,৭২৩.
এক সকালে জামাল এবং কামাল একটি ক্রসিং-এ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন। যদি কামালের ছায়া ঠিক জামালের বাম দিকে পড়ে, তাহলে জামাল কোন দিকে মুখ করে দাঁড়িয়ে কথা আছেন?
  1. পূর্ব দিক
  2. দক্ষিণ দিক
  3. পশ্চিম দিক
  4. উত্তর দিক
সঠিক উত্তর:
উত্তর দিক
উত্তর
সঠিক উত্তর:
উত্তর দিক
ব্যাখ্যা

প্রশ্ন: এক সকালে জামাল এবং কামাল একটি ক্রসিং-এ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন। যদি কামালের ছায়া ঠিক জামালের বাম দিকে পড়ে, তাহলে জামাল কোন দিকের মুখ করে দাঁড়িয়ে আছেন?

সমাধান:
 
সকালে সূর্য পূর্ব দিকে আছে।
সূর্য পূর্ব দিকে থাকলে যেকোনো ব্যক্তির ছায়া পশ্চিম দিকে পড়ে।
জামাল ও কামাল মুখোমুখি দাঁড়িয়ে আছেন। কামালের ছায়া জামালের বাম দিকে পড়ছে। অর্থাৎ, কামালের ছায়া পশ্চিম দিকে পড়ছে এবং সেটি জামালের বাম দিকে অবস্থিত।

যদি জামালের বাম দিক পশ্চিম হয়, তাহলে জামালের ডান দিক পূর্ব, সামনে দক্ষিণ এবং পিছনে উত্তর।
সুতরাং জামাল উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। কারণ তার বাম দিক = পশ্চিম, যেখানে বিশালের ছায়া পড়ছে।

অতএব, সঠিক উত্তর হলো ঘ) উত্তর দিক 

১,৭২৪.
পানিতে নিচের শব্দটির প্রতিফলন কী হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৭২৫.
একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ -
 
বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?
  1. ৬ : ১৫
  2. ৮ : ৪০
  3. ৭ : ২০
  4. ৭ : ৪০
সঠিক উত্তর:
৭ : ২০
উত্তর
সঠিক উত্তর:
৭ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ -
 
বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?

সমাধান:

বাস্তবে ৭ টা ২০ বাজে।
১,৭২৬.
একটি মানচিত্রে দক্ষিণ-পূর্ব যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম হবে -
  1. ক) দক্ষিণ-পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) পূর্ব
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
গ) পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) পূর্ব
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৭২৭.
রাকিব তার যাত্রা শুরুর স্থান থেকে ১৫ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৫ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১০ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে? 
  1. ক) উত্তর দিকে
  2. খ) পূর্ব দিকে
  3. গ) পশ্চিম দিকে
  4. ঘ) দক্ষিণ দিকে
সঠিক উত্তর:
গ) পশ্চিম দিকে
উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তার যাত্রা শুরুর স্থান থেকে ১৫ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৫ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১০ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে? 

সমাধান: 

রাকিব এখন পশ্চিম দিকে হাঁটছে। 
১,৭২৮.
NEWYORK দিয়ে যদি 111 বোঝায়, তাহলে NEWJERSEY দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) 120
  2. খ) 122
  3. গ) 123
  4. ঘ) 124 
সঠিক উত্তর:
ঘ) 124 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 124 
ব্যাখ্যা
প্রশ্ন: NEWYORK দিয়ে যদি 111 বোঝায়, তাহলে NEWJERSEY দিয়ে নিচের কোনটি বোঝাবে? 

সমাধান: 
NEWYORK 
N = 14, E = 5, W = 23, Y = 25, O = 15, R = 18, K = 11 
Total = 14 + 5 + 23 + 25 + 15 + 18 + 11 = 111 

NEWJERSEY 
Total = 14 + 5 + 23 + 10 + 5 + 18 + 19 + 5 + 25 
= 124 
১,৭২৯.
নিচের বর্গ চিত্রটি পূর্ণ করতে আর কয়টি সমআকৃতির ছোটবর্গ দরকার?
  1. ক) 4টি
  2. খ) 5টি
  3. গ) 8টি
  4. ঘ) 12টি
সঠিক উত্তর:
খ) 5টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 5টি
ব্যাখ্যা
এটা ৩ × ৩ আকারের বর্গক্ষেত্র। 
ছোট বর্গ লাগবে = 9 - 4 = 5টি
১,৭৩০.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

4 নং প্যাটার্ন তৈরি হবে।
১,৭৩১.
যদি K, L এর ৪০মি. দক্ষিণ-পশ্চিমে এবং M, L এর ৪০ মি, দক্ষিণ-পূর্বে অবস্থান করে। তাহলে, M, K এর কোনদিকে অবস্থান করছে?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর-পূর্ব
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
ক) পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্ব
১,৭৩২.
শাকিল উত্তর দিকে ৫ কি.মি. যাওয়ার পর বামে ঘুরলো। তারপর ৪ কি.মি. যাওয়ার পর ৪৫° ডানদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?
  1. উত্তর-পূর্ব
  2. দক্ষিণ-পশ্চিম
  3. উত্তর-পশ্চিম
  4. দক্ষিণ-পুর্ব
সঠিক উত্তর:
উত্তর-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
উত্তর-পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: শাকিল উত্তর দিকে ৫ কি.মি. যাওয়ার পর বামে ঘুরলো। তারপর ৪ কি.মি. যাওয়ার পর ৪৫° ডানদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?

সমাধান:

∴ শাকিল উত্তর-পশ্চিম দিকে যাবে।
১,৭৩৩.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

1 নং প্যাটার্ন তৈরি হবে।
১,৭৩৪.
স্বচ্ছ X কাগজটি ডট অঙ্কিত রেখা বরাবর ভাজ করলে কোন প্যাটার্ন পাওয়া যাবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
১,৭৩৫.
সন্ধ্যায় আপনি বাসায় ফিরছেন। তখন সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি ডানদিকে ঘুরলেন, তারপর আবার ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
  1. ক) পূর্ব দিকে
  2. খ) পশ্চিম দিকে
  3. গ) উত্তর দিকে
  4. ঘ) দক্ষিণ দিকে
সঠিক উত্তর:
ক) পূর্ব দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্ব দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: সন্ধ্যায় আপনি বাসায় ফিরছেন। তখন সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি ডানদিকে ঘুরলেন, তারপর আবার ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?

সমাধান:
প্রথমে আপনি পশ্চিম দিকে হাঁটা শুরু করলেন। 
এবং প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্র হতে বুঝা যায় যে 
সবশেষে আপনি পূর্ব দিকে মুখ করে আছেন। 
তাই উত্তর হবে পূর্বদিকে।
১,৭৩৬.
A এর অবস্থান যদি B এর বরাবর উত্তরে হয় এবং B এর অবস্থান যদি C এর বরাবর পূর্বে হয়, তাহলে A থেকে C এর অবস্থান কোন দিকে?
  1. উত্তর-পশ্চিম
  2. দক্ষিণ-পূর্ব
  3. উত্তর-পূর্ব
  4. দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা

প্রশ্ন: A এর অবস্থান যদি B এর বরাবর উত্তরে হয় এবং B এর অবস্থান যদি C এর বরাবর পূর্বে হয়, তাহলে A থেকে C এর অবস্থান কোন দিকে?

সমাধান:
তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

C এর অবস্থান A এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।

১,৭৩৭.
যদি 'WORD' = 60 হয়, তাহলে 'SENTENCE' = ?
  1. ক) 80
  2. খ) 85
  3. গ) 105
  4. ঘ) 120
সঠিক উত্তর:
খ) 85
উত্তর
সঠিক উত্তর:
খ) 85
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'WORD' = 60 হয়, তাহলে 'SENTENCE' = ?

সমাধান:

W + O + R + D
23 + 15 + 18 + 4
= 60

S + E + N + T + E + N + C + E
19 + 5 + 14 + 20 + 5 + 14 + 3 + 5
= 85
১,৭৩৮.
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে অপশন ঘ এর চিত্রটি ব্যতিক্রম। 
আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে (4) এ দুটি বৃত্ত রয়েছে এবং অন্য তিনটি চিত্রে দুটি ত্রিভুজ রয়েছে।
১,৭৩৯.
6, 17, 49, 144, ............. ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) 328
  2. খ) 428
  3. গ) 356
  4. ঘ) 456
সঠিক উত্তর:
খ) 428
উত্তর
সঠিক উত্তর:
খ) 428
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 17, 49, 144, ............. ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ = 6
২য় পদ = (6 × 3) - 1 = 17
৩য় পদ = (17 × 3) - 2 = 49
৪র্থ পদ = (49 × 3) - 3 = 144
৫ম পদ = (144 × 3) - 4 = 428
১,৭৪০.
যদি FLOWER দিয়ে 'RMPXFF'বোঝায় 'তাহলে ANIMAL'নিচের কোনটি বুঝাবে
  1. LJNOBA
  2. LJONBA
  3. LOJBNA
  4. LOJNBA
সঠিক উত্তর:
LOJNBA
উত্তর
সঠিক উত্তর:
LOJNBA
ব্যাখ্যা

প্রশ্ন: যদি FLOWER দিয়ে 'RMPXFF'বোঝায় 'তাহলে ANIMAL'নিচের কোনটি বুঝাবে

সমাধান:
FLOWER শব্দের F ও R পরস্পর স্থান বিনিময় করে।
এবং মাঝের বর্ণগুলো পরের বর্ণে পরিবর্তিত হয়ে বসেছে।

FLOWER = RMPXFF
একইভাবে
ANIMAL = LOJNBA

১,৭৪১.
রাজীব বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 16 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 4 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 16 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
  1. ক) 12 কি.মি.
  2. খ) 14 কি.মি.
  3. গ) 16 কি.মি.
  4. ঘ) 48 কি.মি.
সঠিক উত্তর:
গ) 16 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 16 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাজীব বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 16 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 4 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 16 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
নির্ণেয় দূরত্ব AE  = (12 + 4) কি.মি. 
 = 16 কি.মি.
১,৭৪২.
সূর্যাস্তের সময় আনাস সূর্যের দিকে মুখ করে হাটছে। কিছুক্ষণ পর সে বাম দিকে ঘুরলো এবং আবার বামে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: সূর্যাস্তের সময় আনাস সূর্যের দিকে মুখ করে হাটছে। কিছুক্ষণ পর সে বাম দিকে ঘুরলো এবং আবার বামে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:
- সূর্যাস্তের সময় সূর্য পশ্চিম দিকে থাকে, তাই সে পশ্চিম দিকে হাঁটছে।
- প্রথমবার বামে ঘোরা মানে এখন সে দক্ষিণ দিকে মুখ করে আছে।
- দ্বিতীয়বার বামে ঘোরা মানে দক্ষিন থেকে বামে ঘুরে এখন সে পূর্ব দিকে।

১,৭৪৩.
জহির সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কি. মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি. মি. গেলেন। এরপর বামদিকে ২ কি. মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি. মি. গেলেন। জহির সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?
  1. বাড়ি থেকে ২ কি. মি. দক্ষিণে
  2. বাড়ি থেকে ২ কি. মি. পূর্বে
  3. নিজ বাড়িতেই
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নিজ বাড়িতেই
উত্তর
সঠিক উত্তর:
নিজ বাড়িতেই
ব্যাখ্যা

প্রশ্ন: জহির সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কি. মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি. মি. গেলেন। এরপর বামদিকে ২ কি. মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি. মি. গেলেন। জহির সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?

সমাধান: 


চিত্র থেকে দেখা যাচ্ছে, জহির সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কি. মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি. মি. গেলেন। এরপর বামদিকে ২ কি. মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি. মি. গেলেন। জহির সাহেব বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন।

১,৭৪৪.
নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে?
  1. 145
  2. 135
  3. 245
  4. 234
সঠিক উত্তর:
135
উত্তর
সঠিক উত্তর:
135
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে ?

সমাধান: 

প্রথমে 1 নাম্বার চিত্র তার উপরে 3 ও 5 নাম্বর চিত্র বসানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে।
সুতরাং, সঠিক উত্তর খ) 135

১,৭৪৫.
যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?
  1. 37
  2. 42
  3. 32
  4. 40
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: যখন B = 2 এবং V = 22, তবে Q + W = ?

সমাধান:


দেওয়া আছে,
ইংরেজি বর্ণমালা অনুসারে,
B = 2 এবং V = 22

সেই অনুসারে,
Q = 17 এবং W = 23

∴ Q + W = 17 + 23 = 40

১,৭৪৬.
ফাভেল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে ৭ কি.মি. পূর্বে যায়, এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৫ কি.মি. যায়। ফাভেল এখন কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: ফাভেল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে ৭ কি.মি. পূর্বে যায়, এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৫ কি.মি. যায়। ফাভেল এখন কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D
চিত্র থেকে বুঝা যায়
ফাভেল এখন পশ্চিম দিকে মুখ করে আছে।
১,৭৪৭.
যদি EARIS = 5118919 হয়, তাহলে BRAIN = ?
  1. 2918141
  2. 51219
  3. 2198114
  4. 2181914
সঠিক উত্তর:
2181914
উত্তর
সঠিক উত্তর:
2181914
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EARIS = 5118919 হয়, তাহলে BRAIN = ?

সমাধান:

51219 = EARIS
BRAIN = 2181914
১,৭৪৮.
If South-East becomes North and South becomes North-East and all the rest directions are changed in the same manner, the what will be the direction for West?
  1. ক) North-East
  2. খ) North-West
  3. গ) South-East
  4. ঘ) South-West
সঠিক উত্তর:
গ) South-East
উত্তর
সঠিক উত্তর:
গ) South-East
ব্যাখ্যা
If South-east becomes North and North East becomes West, therefore, the whole figure moves through 135°.Hence, West will be South-East.
See, Actual figure is rotating 135° anticlockwise.
So, When West will be rotated by same degree anticlockwise. It will hold the place of south-East.
১,৭৪৯.
নুরউদ্দিন দক্ষিণ দিকে ৫ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৬ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ৪ মাইল হাঁটেন। এখন তিনি কোন দিকে হাঁটছেন?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: নুরউদ্দিন দক্ষিণ দিকে ৫ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৬ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ৪ মাইল হাঁটেন। এখন তিনি কোন দিকে হাঁটছেন?

সমাধান:

দক্ষিণ দিক থেকে ডানে ঘুরলে যায় পশ্চিমে।
পশ্চিম দিক থেকে ডানে ঘুরলে যায় উত্তরে।
১,৭৫০.
ANS43Q12 এর দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
ব্যাখ্যাঃ
১,৭৫১.
যদি TANGAIL = 71 হয়, তবে GAZIPUR = কত?
  1. 98
  2. 93
  3. 105
  4. 79
সঠিক উত্তর:
105
উত্তর
সঠিক উত্তর:
105
ব্যাখ্যা

প্রশ্ন: যদি TANGAIL = 71 হয়, তবে GAZIPUR = কত?

সমাধান: 

এখন, শব্দের মান = বর্ণমালার অবস্থানের সমষ্টি + বর্ণের সংখ্যা
TANGAIL,
T = 20, A = 1, N = 14, G = 7, A = 1, I = 9, L = 12
∴ সমষ্টি = 20 + 1 + 14 + 7 + 1 + 9 + 12 = 64
TANGAIL = 64 + 7 = 71

একইভাবে, 
G = 7, A = 1, Z = 26, I = 9, P = 16, U = 21, R = 18
∴ সমষ্টি = 7 + 1 + 26 + 9 + 16 + 21 + 18 = 98 
∴ GAZIPUR = 98 + 7 = 105

১,৭৫২.
জামাল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে ৪ কি.মি. হাঁটল। তারপর সে পশ্চিম দিকে ৬ কি.মি. হাঁটল, সবশেষে সে ১২ কি.মি. দক্ষিণে গেল। সে এখন বাড়ি থেকে কত দূরে রয়েছে?
  1. ১০ কি.মি.
  2. ১৩ কি.মি.
  3. ১৭ কি.মি.
  4. ১৫ কি.মি.
সঠিক উত্তর:
১০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: জামাল তার বাড়ি থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে ৪ কি.মি. হাঁটল। তারপর সে পশ্চিম দিকে ৬ কি.মি. হাঁটল, সবশেষে সে ১২ কি.মি. দক্ষিণে গেল। সে এখন বাড়ি থেকে কত দূরে রয়েছে?

সমাধান:
 
ধরি,
জামাল A স্থান থেকে হাঁটা শুরু করে E স্থানে পৌঁছে।

তাহলে,
দূরত্ব = √(৬ + ৮)
= √১০০
= ১০ কি.মি.

১,৭৫৩.
প্রদত্ত চিত্রে কয়টি বর্গ আছে?
  1. ক) 6টি 
  2. খ) 7টি 
  3. গ) 8টি 
  4. ঘ) 9টি 
সঠিক উত্তর:
খ) 7টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 7টি 
ব্যাখ্যা



২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = KJOM এবং  JIGQ = 2টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ANOM, NFGO এবং CDEB = 3টি 
৬টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = QRST =1টি
১২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = AFIK = 1টি

মোট বর্গ আছে = 2 + 3 + 1 + 1 = 7টি
১,৭৫৪.
প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা
Problem pattern - এর চিত্র গুলোর ভিতরে কাঠি গুলো ঘড়ির কাঁটার অনুক্রমে ঘুরছে। সেক্ষেত্রে (?) স্থানে Answer pattern এর ১ নং চিত্র আসবে।
১,৭৫৫.
XXIV, XX, ___, XII, VIII, ... শূন্যস্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) XXII
  2. খ) XIII
  3. গ) XVI
  4. ঘ) IV
সঠিক উত্তর:
গ) XVI
উত্তর
সঠিক উত্তর:
গ) XVI
ব্যাখ্যা
এটি একটি সমান্তর ধারা যেখানে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা পাওয়ার জন্য ৪ বিয়োগ করতে হয়।
ধারাটি হচ্ছেঃ ২৪, ২০, ১৬ (XVI), ১২, ৮
১,৭৫৬.
P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?
  1. উত্তর 
  2. পূর্ব 
  3. দক্ষিণ 
  4. পশ্চিম 
সঠিক উত্তর:
দক্ষিণ 
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ 
ব্যাখ্যা

প্রশ্ন: P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?

সমাধান:

দেওয়া আছে,
P এর অবস্থান Q এর উত্তরে 
Q এর অবস্থান R এর পশ্চিমে
S এর অবস্থান P এর পূর্বে

অর্থাৎ S এবং R উভয়ের অবস্থান যথাক্রমে P এবং Q এর পূর্বে।

R এর অবস্থান হবে S এর  দক্ষিণদিকে। 

১,৭৫৭.
সাকিব পশ্চিমদিকে ৭ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?
  1. ২১ কি. মি.
  2. ১৭ কি. মি.
  3. ১৪ কি. মি.
  4. ১০ কি. মি.
সঠিক উত্তর:
১০ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সাকিব পশ্চিমদিকে ৭ কি.মি. গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর বামদিকে ঘুরে ৪ কি.মি গেল। তারপর ডানদিকে ঘুরে ১০ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৪ কি.মি. যাওয়ার পর তার স্কুলে পৌছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

দূরত্ব সর্বদা নির্দিষ্ট দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বুঝায়।
তাহলে, বাজার থেকে স্কুলের দূরত্ব = ১০ কি.মি.।
১,৭৫৮.
প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?
  1. ৯টি
  2. ১১টি
  3. ১৫টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?


সমাধান:

আনুভূমিক বরাবর সরলরেখা DE, FH, IL এবং BC মোট ৪টি।

তীর্যক সরলরেখা AC, DO, FN, IM, AB, EM এবং HN মোট ৭টি

∴ মোট সরল রেখা লাগে ৭ + ৪ = ১১টি
১,৭৫৯.
'ক' সকালে একটি রাস্তায় উত্তরমুখী হয়ে যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার। পর সে ডানে মোড় নিলো। পুনরায় যাত্রা করে কিছু দূর যাওয়ার পর আবার ডানে মোড় নিলো। আবার কিছু সময় যাওয়ার পর সে বামে মোড় নিয়ে যাত্রা শুরু করলো। 'ক'- এর বর্তমান যাত্রা অভিমুখের দিক নির্ণয় করুন।
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' সকালে একটি রাস্তায় উত্তরমুখী হয়ে যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার। পর সে ডানে মোড় নিলো। পুনরায় যাত্রা করে কিছু দূর যাওয়ার পর আবার ডানে মোড় নিলো। আবার কিছু সময় যাওয়ার পর সে বামে মোড় নিয়ে যাত্রা শুরু করলো। 'ক'- এর বর্তমান যাত্রা অভিমুখের দিক নির্ণয় করুন।

সমাধান:

∴ 'ক' বর্তমানে পূর্বদিকে যাত্রা করছে।
১,৭৬০.
একদিন সকালে রাজেশ সূর্যের দিকে মুখ করে হাঁটতে থাকে কিছু দূর যাওয়ার পর সে ডানদিকে ঘুরে কিছু দূর অতিক্রম করে আবার ডানদিকে ঘুরে কিছু দূর অতিক্রম করার পর সে আবার ডানদিকে মোড় নেয়। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
যাত্রা শুরু A স্থান থেকে।  
 

শেষ পর্যন্ত রাজেশ উত্তর দিকে মুখ করে থাকবে।
১,৭৬১.
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

সমাধান:
- ভোর বেলায় আপনি হাটতে বাহির হয়েছেন আর সূর্য আপনার সামনে ছিল তার মানে আপনি পূর্ব দিকে হাটছেন।
- কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন তার মানে আপনি উত্তর দিকে যাচ্ছেন।
- কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন তার মানে আপনি আবার পূর্ব দিকে হাটছেন।


A স্থান থেকে হাঁটা শুরু করে C স্থানে পৌঁছায়। তাহলে বর্তমানে মুখ পূর্বদিকে আছে।
১,৭৬২.
যদি 'PICTURE' = 9267315 হয়, তবে 'CURE' = কত? 
  1. 7316
  2. 6137
  3. 6315
  4. 2615
সঠিক উত্তর:
6315
উত্তর
সঠিক উত্তর:
6315
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 'PICTURE' = 9267315 হয়, তবে 'CURE' = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
PICTURE = 9267315
যেখানে,
P = 9,
I = 2,
C = 6,
T = 7,
U = 3,
R = 1,
E = 5

এখন 'CURE' এর জন্য,
C = 6,
U = 3,
R = 1,
E = 5

সুতরাং 'CURE' = 6315

১,৭৬৩.
ঠ ও ঢ এর মধ্যবর্তী বর্ণের ডানদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি কী হবে?
  1. ক) দ
  2. খ) ধ
  3. গ) ন
  4. ঘ) প
সঠিক উত্তর:
খ) ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ
ব্যাখ্যা
 



ঠ ও ঢ এর মধ্যবর্তী বর্ণ = ড 

ড এর ডানদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি হবে = ধ 
১,৭৬৪.
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৮, ৬, ১৪, ?, ২০, ১২…
  1. ক) ১১
  2. খ) ১০
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ঘ) ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯
ব্যাখ্যা

এখানের দুইটি সিরিজ পাশাপাশি আছে-
প্রথমটিতে সাধারণ অন্তর ৩ এবং ধারাটি- ৩, ৬, ৯, ১২ …
দ্বিতীয়টিতে সাধারণ অন্তর ৬ এবং ধারাটি- ৮, ১৪, ২০ ...
তাই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ৯ হবে।

১,৭৬৫.
বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?
  1. ক) ৬ষ্ঠ
  2. খ) ৭ম
  3. গ) ১০ম
  4. ঘ) ৮ম
সঠিক উত্তর:
খ) ৭ম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ম
ব্যাখ্যা
প্রশ্ন: বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?

সমাধান:
A এর অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং ডানদিক থেকে ১১তম। 
সারিতে মোট বালকের সংখ্যা = ১২ + ১ + ১০ = ২৩ জন।
D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম
D এর বামে অবস্থান করে = ২৩ - ১৭ = ৬ জন বালক।

∴ D এর অবস্থান বামদিক হতে ৬ + ১ = ৭ম
১,৭৬৬.
বিকালে আপনি বাসায় ফিরছেন। তখন সূর্য আপনার পিছনে ছিল। কিছুক্ষণ পর আপনি ডানদিকে ঘুরলেন, তারপর আবার ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
  1. পশ্চিম
  2. উত্তর
  3. পূর্ব
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: বিকালে আপনি বাসায় ফিরছেন। তখন সূর্য আপনার পিছনে ছিল। কিছুক্ষণ পর আপনি ডানদিকে ঘুরলেন, তারপর আবার ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?

সমাধান:

বিকালে সূর্য পশ্চিমে থাকে।
যদি সূর্য আপনার পিছনে থাকে, তাহলে আপনি হাঁটছেন পূর্বদিকে।

এখন আপনি দুইবার ডানদিকে ঘুরলেন:
১ম বার পূর্বমুখী থেকে ডানদিকে ঘুরলে দক্ষিণমুখী।
২য় বার দক্ষিণমুখী থেকে ডানদিকে ঘুরলে পশ্চিমমুখী।

অতএব, এখন আপনার মুখ পশ্চিম দিকে।
১,৭৬৭.
নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ক, খ, গ ও ঘ এই ৪টি বিকল্প নকশার মধ্যে চিত্রের প্রশ্নবোধক চিহ্নের ঘরে কোন নকশাটি বসবে?

সমাধান:
প্রশ্নের প্রথম ও দ্বিতীয় চিত্র লক্ষ্য করলে দেখা যায় যে,


প্রশ্নের তৃতীয় চিত্র লক্ষ্য করলে দেখা যায় যে,


∴ ৪ র্থ চিত্রে আয়তক্ষেত্র উপরের বাম দিকে, ত্রিভুজ মাঝে এবং বর্গ নিচে ডানে অবস্থান করবে।
১,৭৬৮.
এক ব্যক্তি 9 কি.মি. পূর্বে গেলেন তারপর তিনি ডান দিকে ঘুরে আরও 4 কি.মি. গেলেন। আবার তিনি ডানে ঘুরে 6 কি.মি. গেলেন। যাত্রাস্থান থেকে তিনি এখন কত দূরে অবস্থান করছেন? 
  1. ক) 5 কি.মি.
  2. খ) 6 কি.মি.
  3. গ) 19 কি.মি.
  4. ঘ) 8 কি.মি.
সঠিক উত্তর:
ক) 5 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 5 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি 9 কি.মি. পূর্বে গেলেন তারপর তিনি ডান দিকে ঘুরে আরও 4 কি.মি. গেলেন। আবার তিনি ডানে ঘুরে 6 কি.মি. গেলেন। যাত্রাস্থান থেকে তিনি এখন কত দূরে অবস্থান করছেন? 
সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D 

সরাসরি দূরত্ব AD = √{32 + 42}
                             = √{9 + 16}
                             = √25 কি.মি. 
                               = 5 কি.মি. 
 
১,৭৬৯.
শরিফ ও রাকিব একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 15 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 8 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্বের মাঝখানে একটি স্কুল আছে। স্কুল থেকে রাকিব-এর সরাসরি দূরত্ব কত?
  1. 23m
  2. 18m
  3. 25m
  4. 17m
সঠিক উত্তর:
17m
উত্তর
সঠিক উত্তর:
17m
ব্যাখ্যা
প্রশ্ন: শরিফ ও রাকিব একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 15 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 8 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্বের মাঝখানে একটি স্কুল আছে। স্কুল থেকে রাকিব-এর সরাসরি দূরত্ব কত?

সমাধান:

ধরি,
শরিফ ও রাকিব - O বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = 15 মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = 8 মিটার হেঁটে গেল।

এখন,
OD2 = OA2 + AD2
⇒ OD2 = 152 + 82
= 225 + 64
= 289
⇒ OD2 = 289
⇒ OD2 = 172
∴ OD = 17
∴  স্কুল থেকে রাকিব-এর সরাসরি দূরত্ব 17m
১,৭৭০.
বিন্দু (1, 3) থেকে রেখা x + y - 3 = 0 পর্যন্ত দূরত্ব কত?  
  1. 5 একক
  2. 2/√2 একক
  3. 1/√2 একক
  4. 3 একক
সঠিক উত্তর:
1/√2 একক
উত্তর
সঠিক উত্তর:
1/√2 একক
ব্যাখ্যা

প্রশ্ন: বিন্দু (1, 3) থেকে রেখা x + y - 3 = 0 পর্যন্ত দূরত্ব কত? 

সমাধান: 
প্রদত্ত বিন্দু-
 (x1, y1) = (1, 3)

প্রদত্ত রেখা-
 x + y - 3 = 0 যেখানে A = 1, B = 1, C = - 3 

আমরা জানি, 
বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র- 
d = ​|Ax1​ + By1​ + C |/√(A2 + B2)
= ​|(1​) × (1) + (1​) × (3) + (- 3)|/√{(1)2 + (1)2}
= ​|1​ + 3 - 3|/√(1 + 1))
= ​|1|/√2
= ​1/√2

∴ বিন্দু (1, 3) থেকে রেখা x + y - 3 = 0 পর্যন্ত দূরত্ব 1/√2 একক।

১,৭৭১.
একব্যক্তি পশ্চিম-দক্ষিণ দিকে ১ কিমিঃ যাবার পর বাম দিকে ৯০° ঘুরল। ঘুরে ১ কিমিঃ যাবার পর আবার বামে ৪৫° ঘুরল। লোকটির মুখ এখন কোনদিকে?
  1. ক) উত্তর-পশ্চিম দিকে
  2. খ) পশ্চিম-দক্ষিণ দিকে
  3. গ) পূর্ব দিকে
  4. ঘ) দক্ষিণ-পূর্ব দিকে
সঠিক উত্তর:
গ) পূর্ব দিকে
উত্তর
সঠিক উত্তর:
গ) পূর্ব দিকে
১,৭৭২.
আয়নাতে ছবির শব্দটিকে কেমন দেখাবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,৭৭৩.
ভোরবেলা আপনি একটি খুঁটির সামনে মুখোমুখি দাঁড়ালেন। খুঁটির ছায়াটি সরাসরি আপনার উপর পড়লো। অতপর আপনি আপনার ডানদিকে ঘুরলেন। আপনি এখন কোনমুখী হয়ে আছেন?
  1. উত্তরদিক 
  2. পূর্বদিক 
  3. পশ্চিমদিক 
  4. দক্ষিণদিক 
সঠিক উত্তর:
দক্ষিণদিক 
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণদিক 
ব্যাখ্যা

প্রশ্ন: ভোরবেলা আপনি একটি খুঁটির সামনে মুখোমুখি দাঁড়ালেন। খুঁটির ছায়াটি সরাসরি আপনার উপর পড়লো। অতপর আপনি আপনার ডানদিকে ঘুরলেন। আপনি এখন কোনমুখী হয়ে আছেন?

সমাধান:

ভোরবেলা একটি খুঁটির সামনে মুখোমুখি দাঁড়ালে খুঁটির ছায়া আপনার সরাসরি উপরে পড়লে আপনি পূর্বদিকে মুখ করে আছেন।
অতঃপর আপনার ডানদিকে ঘুরলে আপনার দিক হবে দক্ষিণ দিক। 

১,৭৭৪.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    সমাধান:
    প্রতি সারিতে চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত আছে।
    তাই নিচের সারিতে প্রশ্নবোধক স্থানে বৃত্ত হবে।

    ১,৭৭৫.
    X শীটটিকে প্রথমে উল্লম্ব ডটেড লাইন বরাবর এবং পরে আনুভূমিক ডটেড লাইন বরাবর ভাঁজ করলে নিচের কোনটি পাওয়া যায়?
    1. A
    2. B
    3. C
    4. D
    সঠিক উত্তর:
    A
    উত্তর
    সঠিক উত্তর:
    A
    ব্যাখ্যা
    প্রশ্ন: X শীটটিকে প্রথমে উল্লম্ব ডটেড লাইন বরাবর এবং পরে আনুভূমিক ডটেড লাইন বরাবর ভাঁজ করলে নিচের কোনটি পাওয়া যায়?

    সমাধান:

    ∴ A চিত্রটি পাওয়া যাবে।
    ১,৭৭৬.
    কিছু ছেলে তিন সারিতে এমনভাবে উত্তর দিকে মুখ করে বসে আছে যেন A মধ্যের সারিতে পড়ে। P, A-এর সারিতে কিন্তু ডান দিকে অবস্থান করছে৷ Q, P এর পেছনে এবং R, A'র উত্তর দিকে বসেছে৷ Q, R এর কোনদিকে বসেছে?
    1. ক) দক্ষিণ-পূর্ব
    2. খ) উত্তর-পশ্চিম
    3. গ) দক্ষিণ-পশ্চিম
    4. ঘ) উত্তর-পূর্ব
    সঠিক উত্তর:
    ক) দক্ষিণ-পূর্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) দক্ষিণ-পূর্ব
    ব্যাখ্যা

    Q, R এর দক্ষিণ-পূর্ব দিকে বসেছে৷
    ১,৭৭৭.
    In a certain language, WEAK is coded as 9%2$ and SKIT is coded as #$7@, then how will WAIT be coded in the same language?
    1. 9267
    2. 927@
    3. 9@67
    4. 92@6
    সঠিক উত্তর:
    927@
    উত্তর
    সঠিক উত্তর:
    927@
    ব্যাখ্যা

    প্রশ্ন: In a certain language, WEAK is coded as 9%2$ and SKIT is coded as #$7@, then how will WAIT be coded in the same language?

    সমাধান: 
    দেওয়া আছে,
    W E A K = 9 % 2 $
    এবং 
    S K I T = # $ 7 @

    একইভাবে,
    W A I T = 9 2 7 @

    সুতরাং, WAIT = 927@

    ১,৭৭৮.
    ইংরেজি বর্ণমালায় বড়হাতের কতটি বর্ণ দর্পনে ও বাস্তবে একই রকম দেখায়?
    1. ক) ১০টি
    2. খ) ১১টি
    3. গ) ১২টি
    4. ঘ) ১৩টি
    সঠিক উত্তর:
    খ) ১১টি
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১১টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ইংরেজি বর্ণমালায় বড়হাতের কতটি বর্ণ দর্পনে ও বাস্তবে একই রকম দেখায়?

    সমাধান:

    একই থাকবে, A, H, I, M, O, T, U, V, W, X, Y এই ১১ টি বর্ণ।
    ১,৭৭৯.
    DEPRESSION শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    প্রশ্ন: DEPRESSION শব্দটিকে পানিতে কেমন দেখাবে?


    সমাধান:

    ১,৭৮০.
    B2CD, _____, BCD4, B5CD, BC6D শূন্যস্থানে কোনটি বসবে?
    1. B2C2D
    2. BC3D
    3. B2C3D
    4. BCD7
    সঠিক উত্তর:
    BC3D
    উত্তর
    সঠিক উত্তর:
    BC3D
    ব্যাখ্যা
    প্রশ্ন: B2CD, _____, BCD4, B5CD, BC6D শূন্যস্থানে কোনটি বসবে?

    সমাধান:
    যেহেতু অক্ষরগুলি একই, তাই অক্ষরগুলি উপেক্ষা করে, সংখ্যা সিরিজে মনোনিবেশ করা উচিত, যা একটি সাধারণ 2, 3, 4, 5, 6 সিরিজ 
    তাই ফলাফল হবে,
    BC3D
    ১,৭৮১.
    নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে?
    1. ক) MOTOR
    2. খ) OHEO
    3. গ) OTTO
    4. ঘ) NOON
    সঠিক উত্তর:
    গ) OTTO
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) OTTO
    ব্যাখ্যা
    MOTOR -> ЯOTOM
    OHEO -> OƎHO
    OTTO -> OTTO
    NOON -> ИOOИ

    এজন্য সঠিক উত্তর OTTO
    ১,৭৮২.
    BOGURA এর কোড যদি AMDQMU হয়, তবে SYLHET এর কোড কত?
    1. SXIDYN
    2. RWIDZN
    3. RVIDZO
    4. QWIDZN
    সঠিক উত্তর:
    RWIDZN
    উত্তর
    সঠিক উত্তর:
    RWIDZN
    ব্যাখ্যা
    প্রশ্ন: BOGURA এর কোড যদি AMDQMU হয়, তবে SYLHET এর কোড কত?

     সমাধান:

    B - 1 = A
    O - 2 = M
    G - 3 = D
    U - 4 = Q
    R - 5 = M
    A - 6 = U
    ∴ BOGURA = AMDQMU

    S - 1 = R
    Y - 2 = W
    L - 3 = I
    H - 4 = D
    E - 5 = Z
    T - 6 = N
    ∴ SYLHET = RWIDZN
    ১,৭৮৩.
    যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?
    1. SHARE : HSAPE
    2. SPEAK : PSEAK
    3. CHEAT : HCEAT
    4. PANIC : APNCI
    সঠিক উত্তর:
    PANIC : APNCI
    উত্তর
    সঠিক উত্তর:
    PANIC : APNCI
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?

    সমাধান: 
    এখানে, প্রথম দুইটি এবং শেষের দুইটি অক্ষর পরস্পর স্থান পরিবর্তন করে।
    মাঝখানের অক্ষরটি অপরিবর্তিত থাকে।
    BREAD = RBEDA

    একইভাবে,
    PANIC = APNCI
     
    ১,৭৮৪.
    'TECHNOLOGY' শব্দটির আয়নায় গঠিত প্রতিবিম্বে কতটি বর্ণ অপরিবর্তিত থাকবে?
    1. ক) ১০টি
    2. খ) ৬টি
    3. গ) ৫টি
    4. ঘ) ৭টি
    সঠিক উত্তর:
    গ) ৫টি
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৫টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'TECHNOLOGY' শব্দটির আয়নায় গঠিত প্রতিবিম্বে কতটি বর্ণ অপরিবর্তিত থাকবে? 

    সমাধান:

    এখানে নীল রঙে দাগানো বর্ণগুলো অপরিবর্তিত থাকে।
    মোট অপরিবর্তিত থাকে ৫টি বর্ণ। 
    ১,৭৮৫.
    নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
    1. ৫টি
    2. ৬টি
    3. ৮টি
    4. ১০টি
    সঠিক উত্তর:
    ৫টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?



    সমাধান: 

    চিত্রে সাধারণ ত্রিভুজ - ADE, BDF, DEF এবং EFC অর্থাৎ ৪টি।
    চারটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ ১টি অর্থাৎ ABC।

    ∴মোট ত্রিভুজের সংখ্যা = ৪ + ১ = ৫ টি
    ১,৭৮৬.
    একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
    1. উত্তর-পূর্ব 
    2. দক্ষিণ 
    3. দক্ষিণ-পূর্ব 
    4. দক্ষিণ-পশ্চিম 
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পশ্চিম 
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পশ্চিম 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?

    সমাধান: 

    ইদ্গাহের অবস্থান হবে মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম দিকে। 

    ১,৭৮৭.
    আয়নায় দেখা গেল আপনার ঘড়িতে ৬ : ৫০ মিনিট বাজে তাহলে, প্রকৃত সময়ের ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. ৯৫°
    2. ১০৫°
    3. ১১৫°
    4. ১২৫°
    সঠিক উত্তর:
    ৯৫°
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯৫°
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় দেখা গেল আপনার ঘড়িতে ৬ : ৫০ মিনিট বাজে তাহলে, প্রকৃত সময়ের ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান:
    আমরা জানি,
    প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
    = ১১ : ৬০ - ৬ : ৫০
    = ৫ : ১০

    ∴ মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
    = | {(১১ × ১০) - (৬০ × ৫)}/২ |
    = | (১১০ - ৩০০)/২ |
    = | - ১৯০/২ |
    = | - ৯৫ |
    = ৯৫°
    ১,৭৮৮.
    প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে ?
    1. ক) ৯টি
    2. খ) ১২টি
    3. গ) ১৪টি
    4. ঘ) ১৬টি
    সঠিক উত্তর:
    গ) ১৪টি
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১৪টি
    ব্যাখ্যা
    বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান।
    চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের সমষ্টি নিলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায়। 
    সুতরাং, মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ১ + ২ + ৩ 
                                                     = ১ + ৪ + ৯ = ১৪ 
    ১,৭৮৯.
    সজীব পূর্ব দিকে 8 কি.মি. হাঁটে এবং তারপর বাম দিকে ঘুরে 12 কি.মি. হাঁটলো । আবার সে ডানদিকে মোড় নেয় এবং 20 কি.মি. হাঁটলো। অবশেষে সে তার ডানদিকে মোড় নেয় এবং 12 কি.মি. হেঁটে যায়। সে যাত্রাস্থান থেকে কত দূরে?
    1. ক) 24 কি.মি.
    2. খ) 28 কি.মি.
    3. গ) 30 কি.মি.
    4. ঘ) 32 কি.মি.
    সঠিক উত্তর:
    খ) 28 কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 28 কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: সজীব পূর্ব দিকে 8 কি.মি. হাঁটে এবং তারপর বাম দিকে ঘুরে 12 কি.মি. হাঁটলো । আবার সে ডানদিকে মোড় নেয় এবং 20 কি.মি. হাঁটলো। অবশেষে সে তার ডানদিকে মোড় নেয় এবং 12 কি.মি. হেঁটে যায়। সে যাত্রাস্থান থেকে কত দূরে?

    সমাধান: 
    যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
    AE = (8 + 20)
         = 28 কি.মি.


    ১,৭৯০.
    SILVER এর কোড যদি 123456 হয় এবং PEARL এর কোড যদি 75863 হয় তাহলে, PRAISE এর কোড কী হবে?
    1. 621578
    2. 768215
    3. 576218
    4. 215768
    সঠিক উত্তর:
    768215
    উত্তর
    সঠিক উত্তর:
    768215
    ব্যাখ্যা
    প্রশ্ন: SILVER এর কোড যদি 123456 হয় এবং PEARL এর কোড যদি 75863 হয় তাহলে, PRAISE এর কোড কী হবে?

    সমাধান:
    SILVER → 123456
    S → 1, I → 2, L → 3, V → 4, E → 5, R → 6
    PEARL → 75863
    P → 7, E → 5, A → 8, R → 6, L → 3

    এখন PRAISE এর জন্য আমরা আগের কোড থেকে অক্ষরগুলি ব্যবহার করব:
    P → 7
    R → 6
    A → 8
    I → 2
    S → 1
    E → 5
    সুতরাং PRAISE → 768215
    ১,৭৯১.
    ৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. 127.5°
    2. 127°
    3. 122.5°
    4. 129.5°
    সঠিক উত্তর:
    127.5°
    উত্তর
    সঠিক উত্তর:
    127.5°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান: 
    মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
    = │(11 × 45 -  60 × 4)/2│°
    = │(495 - 240)/2│°
    = │255/2│°
    = 127.5°
    ১,৭৯২.
    তানভীর পশ্চিমদিকে ৫ কি.মি গেল। তারপর বামদিকে ৩ কি.মি গেল। তারপর ডানদিকে ৯ কি.মি গেল। তারপর সে উত্তরদিকে ৩ কি.মি গেল। সে শুরুর অবস্থান থেকে এখন কত দূরে অবস্থান করছে?
    1. ক) ৫ কি.মি
    2. খ) ৩ কি.মি
    3. গ) ২০ কি.মি
    4. ঘ) ১৪ কি.মি
    সঠিক উত্তর:
    ঘ) ১৪ কি.মি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১৪ কি.মি
    ব্যাখ্যা

    দূরত্ব সর্বদা নির্দিষ্ট দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বুঝায়। তাহলে তানভীরের শুরু ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব হবে ৫ + ৯ = ১৪ কি.মি।

    ১,৭৯৩.
    একটি সাংকেতিক ভাষায় ' DANGER' কে 'EDOJFU' লিখা হলে ‘SAFE’ কে কিভাবে লিখা হবে?
    1. ক) EFAS
    2. খ) TDGH
    3. গ) TDGE
    4. ঘ) VDIF
    সঠিক উত্তর:
    খ) TDGH
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) TDGH
    ব্যাখ্যা
    D+1 → E
    A+3 → D
    N+1 → O
    G+3 → J
    E+1 → F
    R+3 → U
    1,3,1,3,1,3 এই ক্রমে অক্ষরগুলো পরিবর্তন হয়েছে।
    ১,৭৯৪.
    আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোন পরিবর্তন হবে না?
    1. M, E, M, O
    2. N, O, O, N
    3. O, P, T
    4. H, O, O, T
    সঠিক উত্তর:
    H, O, O, T
    উত্তর
    সঠিক উত্তর:
    H, O, O, T
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোন পরিবর্তন হবে না?

    সমাধান:
    - আয়নায় প্রতিফলিত হলে H, O, O, T বর্ণগুলোর কোন পরিবর্তন হবে না।
    - ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
    - i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
    ১,৭৯৫.
    রোকেয়া শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে রোকেয়া ৭ম ছাত্রী। শ্রেণীকক্ষের প্রথম সারিতে কতজন শিক্ষার্থী বসা আছে?
    1. ১১ জন
    2. ১৩ জন
    3. ১৪ জন
    4. ১৫ জন
    সঠিক উত্তর:
    ১৩ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৩ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: রোকেয়া শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে রোকেয়া ৭ম ছাত্রী। শ্রেণীকক্ষের প্রথম সারিতে কতজন শিক্ষার্থী বসা আছে?

    সমাধান:
    বামদিকে (৬ জন) + রোকেয়া (৭ম) + ডানদিকে (৬ জন) = ১৩ জন
    ১,৭৯৬.
    ২টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    1. ১০৫°
    2. ৯০°
    3. ১১৫°
    4. ১১০°
    সঠিক উত্তর:
    ১০৫°
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০৫°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

    সমাধান: 
    মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
    = │(11 × 30 -  60 × 2)/2│°
    = │(330 - 120)/2│°
    = │210/2│°
    = 105°
    ১,৭৯৭.
    রহিম দক্ষিণ দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাটার বিপরীত দিকে এক সমকোণে ঘুরল এবং ৩০ মিটার এগিয়ে গেল। তারপর সে উত্তর দিকে ঘুরে ৪০ মিটার গেল। তারপরে, পশ্চিম দিকে ঘুরে ৬০ মিটার গেল। তারপরে বামে ঘুরে ৮০ মিটার গেল। রহিম যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে এখন কত দুরত্বে আছে?
    1. ক) ৩০ মিটার
    2. খ) ৪০ মিটার
    3. গ) ৫০ মিটার
    4. ঘ) ২১০ মিটার
    সঠিক উত্তর:
    গ) ৫০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৫০ মিটার
    ব্যাখ্যা

    PQ = √(402 + 302)
    = √(1600 - 900)
    = √2500
    = 50

    ১,৭৯৮.
    শাকিল উত্তর দিকে 20 কি.মি. হাঁটছেন। তিনি বাম দিকে ঘুরে 40 কি.মি. হাঁটেন। তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 20 কি.মি. হাঁটলেন। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর ২০ কি.মি.হাঁটেন। তিনি তার শুরু অবস্থান থেকে কত দূরে?
    1. 20 কি.মি.
    2. 35 কি.মি.
    3. 25 কি.মি.
    4. 15 কি.মি.
    সঠিক উত্তর:
    20 কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    20 কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: শাকিল উত্তর দিকে 20 কি.মি. হাঁটছেন। তিনি বাম দিকে ঘুরে 40 কি.মি. হাঁটেন। তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 20 কি.মি. হাঁটলেন। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর ২০ কি.মি.হাঁটেন। তিনি তার শুরু অবস্থান থেকে কত দূরে?

    সমাধান:

    যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E
    AE = 40 - 20 কি.মি
    = 20 কি.মি.
    ১,৭৯৯.
    যদি PENCIL = 59 হয়, তাহলে ERASER = কত?
    1. 59
    2. 60
    3. 66
    4. 55
    সঠিক উত্তর:
    66
    উত্তর
    সঠিক উত্তর:
    66
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি PENCIL = 59 হয়, তাহলে ERASER = কত?

    সমাধান:

    প্রথমে PENCIL শব্দের প্রতিটি অক্ষরের মান বের করি:
    এখানে, P = 16, E = 5, N = 14, C = 3, I = 9, L = 12
    ∴ P + E + N + C + I + L = 16 + 5 + 14 + 3 + 9 + 12 = 59

    এখন ERASER এর জন্য একই নিয়মে প্রতিটি অক্ষরের মান বের করি:
    এখানে, E = 5, R = 18, A = 1, S = 19, E = 5, R = 18
    ∴ E + R + A + S + E + R = 5 + 18 + 1 + 19 + 5 + 18 = 66
    ১,৮০০.
    ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ কোনটি? 
    1. T
    2. V
    3. U
    4. S
    সঠিক উত্তর:
    U
    উত্তর
    সঠিক উত্তর:
    U
    ব্যাখ্যা
    প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ কোনটি? 

    সমাধান: 
    ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণ = O 
    O বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ = U 
    A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z