বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ধারা

মোট প্রশ্ন২,৭১৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ধারা

PrepBank · পাতা / ২৮ · ১০১২০০ / ২,৭১৮

১০১.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 128 ও 64 হলে, ধারাটির নবম পদ কত?
  1. 1/2
  2. 2
  3. 1/4
  4. 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 128 ও 64 হলে, ধারাটির নবম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 128
দ্বিতীয় পদ = 64

∴ অনুপাত, r = 128/64
= 1/2

∴ অষ্টম পদ = ar9 - 1
= ar8
= 128 × (1/2)8
= 128/256
= 1/2
১০২.
৮ + ১১ + ১৪ + ... ধারাটির প্রথম ২৫টি পদের যোগফল কত?
  1. ১২৫০
  2. ১১০০
  3. ১২০০
  4. ১১৪০
সঠিক উত্তর:
১১০০
উত্তর
সঠিক উত্তর:
১১০০
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ + ১১ + ১৪ + ... ধারাটির প্রথম ২৫টি পদের যোগফল কত?

সমাধান:
এখানে, ১১ - ৮ = ৩ এবং ১৪ - ১১ = ৩।
যেহেতু পরপর দুটি পদের পার্থক্য সমান, এটি একটি সমান্তর ধারা।

ধারাটির প্রথম পদ, a = ৮
সাধারণ অন্তর, d = ৩
পদ সংখ্যা, n = ২৫

সমান্তর ধারার প্রথম n পদের যোগফল সূত্র: Sn = n/2 [2a + (n - 1)d]

∴ ধারাটির প্রথম ২৫ টি পদের সমষ্টি, S২৫ = ২৫/২[(২ × ৮) + (২৫ - ১) × ৩]
= ২৫/২ [১৬ + (২৪ × ৩)]
= ২৫/২ [১৬ + ৭২]
= ২৫/২ × ৮৮
= ২৫ × ৪৪
= ১১০০

∴ ধারাটির প্রথম ২৫টি পদের যোগফল = ১১০০।

১০৩.
7 + 12 + 17 +................ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. ক) 250
  2. খ) 275
  3. গ) 295
  4. ঘ) 305
সঠিক উত্তর:
গ) 295
উত্তর
সঠিক উত্তর:
গ) 295
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 +................ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 10

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
10 টি পদের সমষ্টি S10 = (10/2) × {2 × 7 + (10 - 1)5}
= 5 × (14 + 9 × 5)
= 5 × (14 + 45)
= 5 × 59
= 295
১০৪.
কোনো সমান্তর ধারার সপ্তম পদ 66 হলে, এর প্রথম 13 টি পদের সমষ্টি কত?
  1. ক) 752
  2. খ) 784
  3. গ) 858
  4. ঘ) 894
সঠিক উত্তর:
গ) 858
উত্তর
সঠিক উত্তর:
গ) 858
ব্যাখ্যা

প্রথম পদ a
সাধারণ অন্তর d হলে,
ধারাটির n-তম পদ = a + ( n - 1 ) d
এবং সমষ্টি = n/2 { 2a + ( n - 1 ) d.
সুতরাং, প্রদত্ত শর্তমতে,
সপ্তম পদ = a + (7 - 1)d = 66
বা, a + 6d = 66
এবং সমষ্টি = 13/2 × {2a + (13-1)d}
= 13/2 × (2a + 12d)
= 13/2 × 2(a + 6d)
= 13 × 66
= 858

১০৫.
একটি সমান্তর ধারার 12 তম পদ 73 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত?
  1. 1679
  2. 1606
  3. 1752
  4. 1685
সঠিক উত্তর:
1679
উত্তর
সঠিক উত্তর:
1679
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 12 তম পদ 73 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত?

সমাধান:
মনেকরি,
ধারাটি প্রথম পদ, a 
সাধারণ অন্তর, d
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 12 তম পদ = a + (12 - 1)d
= a + 11d

প্রশ্নমতে, a + 11d = 73

আমরা জানি,
প্রথম n সংখ্যক পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2) {2a + (23 - 1)d}
= (23/2) (2a + 22d)
= (23/2) × 2 (a + 11d)
= 23 × (a + 11d)
= 23 × 73
= 1679
১০৬.
33 + 43 + 53 + ..... +103 = কত?
  1. 3025
  2. 2004
  3. 3016
  4. 5050
সঠিক উত্তর:
3016
উত্তর
সঠিক উত্তর:
3016
ব্যাখ্যা
প্রশ্ন: 33 + 43 + 53 + ..... +103 = কত?

সমাধান:
33 + 43 + 53 + ..... +103 = 13 + 23 + 33 + 43 + 53 + ..... +103 - (13 + 23)

আমরা জানি,
স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
এখন,
= {10(10 + 1)/2}2 - (1 + 8)
= {(10 × 11)/2}2 - 9
= 552 - 9
= 3025 - 9
= 3016

∴ 33 + 43 + 53 + ..... +103 = 3016
১০৭.
নিচের কোনটি সমান্তর ধারা?
  1. - 5 - 8 - 11 - .......
  2. 6 + 12 + 20 + .......
  3. (1/2) + (1/4) + (1/8) ......
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
- 5 - 8 - 11 - .......
উত্তর
সঠিক উত্তর:
- 5 - 8 - 11 - .......
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সমান্তর ধারা?

সমাধান:
• সমান্তর ধারা:
- সমান্তর বলতে ‘সমান অন্তর’ বোঝায়। যে ধারার পাশাপাশি দুইটি পদের বিয়োগফল একই সংখ্যা বা রাশি থাকে, তাকে সমান্তর ধারা বলা হয়।
- যেমন: ১ + ৩ + ৫ + ৭ +...............+ ১৯, একটি সমান্তর ধারা।

এখানে,
- 5 - 8 - 11 -  ....... একটি সমান্তর ধারা।
এখানে, প্রথম পদ, a = - 5
সাধারণ অন্তর, d = (- 8 + 5) = - 3
আবার, -11 - (- 8) = - 11 + 8 = - 3
১০৮.
০.০৩, ০.১২, ০.৪৮ - শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
  1. ০.৯৬
  2. ১.৪৮
  3. ১.৯২
  4. ১.৫০
সঠিক উত্তর:
১.৯২
উত্তর
সঠিক উত্তর:
১.৯২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৩, ০.১২, ০.৪৮ - শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা এবং এর সাধারণ অনুপাত ৪
১ম পদ = ০.০৩
২য় পদ = ০.০৩ × ৪ = ০.১২
৩য় পদ = ০.১২ × ৪ = ০.৪৮
৪র্থ পদ = ০.৪৮ × ৪ = ১.৯২
১০৯.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং পঞ্চম পদটি 42 হলে দ্বাদশ পদটি কত হবে?
  1. ক) 82
  2. খ) 92
  3. গ) 102
  4. ঘ) 112
সঠিক উত্তর:
ঘ) 112
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 112
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং পঞ্চম পদটি 42 হলে দ্বাদশ পদটি কত হবে?

সমাধান:
ধরি,
প্রথম পদ = a এবং
সাধারণ অন্তর, d = 10
∴ পঞ্চম পদটি = a + (5 - 1)×10
⇒ 42 = a + 40
∴ a = 2
∴ দ্বাদশ পদটি = 2 + (12 - 1)×10
= 2 + 110
= 112
১১০.
রহিম প্রথম মাসে ৫০০ টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে পূর্বের চেয়ে ৫০ টাকা বেশি সঞ্চয় করেন। তিনি প্রথম ১৫ মাসে মোট কত টাকা সঞ্চয় করেন?
  1. ১৬৪৮০ টাকা
  2. ১১৭৫০ টাকা
  3. ১৪৬৫০ টাকা
  4. ১২৭৫০ টাকা
সঠিক উত্তর:
১২৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিম প্রথম মাসে ৫০০ টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে পূর্বের চেয়ে ৫০ টাকা বেশি সঞ্চয় করেন। তিনি প্রথম ১৫ মাসে মোট কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
এটি একটি সমান্তর অনুক্রম।
প্রথম পদ, a = ৫০০ টাকা
সাধারণ অন্তর, d = ৫০ টাকা
পদ সংখ্যা, n = ১৫

আমরা জানি, 
প্রথম n পদের সমষ্টি, Sn = (n/২) × [২a + (n - ১)d]
∴ S১৫ = (১৫/২) × [২ × ৫০০ + (১৫ - ১) × ৫০]
= (১৫/২) × [১০০০ + ১৪ × ৫০]
= (১৫/২) × [১০০০ + ৭০০]
= (১৫/২) × ১৭০০
= ১৫ × ৮৫০
= ১২৭৫০ টাকা

১১১.
1, 2, 3, 4, ……. n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ক) n2
  2. খ) n(n+1)/2
  3. গ) n(2n+1)/2
  4. ঘ) {n(n+1)/2}2
সঠিক উত্তর:
খ) n(n+1)/2
উত্তর
সঠিক উত্তর:
খ) n(n+1)/2
ব্যাখ্যা
1, 2, 3, 4, ……. n হলে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n+1)/2
১১২.
1 + 2 + 3 +.............. + 25 = কত?
  1. 250
  2. 275
  3. 325
  4. 350
সঠিক উত্তর:
325
উত্তর
সঠিক উত্তর:
325
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 2 + 3 +.............. + 25 = কত?

সমাধান: 
এখানে,
প্রথম পদ, a = 1
পদসংখ্যা, n = 25
সাধারণ অন্তর, d = (2 - 1) = 1 

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (25/2){2 · 1 + (25 - 1) · 1}
= 25/2(2 + 24)
= (25/2) × 26
= 25 × 13
= 325

১১৩.
12 + 22 + 32 + ........ + 402 = কত?
  1. 21140
  2. 22140
  3. 22240
  4. 22160
সঠিক উত্তর:
22140
উত্তর
সঠিক উত্তর:
22140
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........ + 402 = কত?

সমাধান:
আমরা জানি,
সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= {40(40 + 1)(2 · 40 + 1)}/6
= (40 × 41 × 81)/6
= 22140
১১৪.
৩ + ৭ + ১১ + ........ + ১৯৯ = কত?
  1. ৬৭৯০
  2. ৪৫৮০
  3. ৫০৫০
  4. ৭০০০
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৭ + ১১ + ........ + ১৯৯ = কত?

সমাধান:
এখানে,
১ম পদ a = ৩
সাধারণ অন্তর d = ৭ - ৩ = ৪
শেষ পদ = ১৯৯

প্রশ্নমতে,
n-তম পদ = ১৯৯
⇒ a + (n - ১) × d = ১৯৯
⇒ ৩ + (n - ১) × ৪ = ১৯৯
⇒ (n - ১) × ৪ = ১৯৬
⇒ n - ১ = ১৯৬/৪
⇒ n - ১ = ৪৯
⇒ n = ৫০

∴ সমষ্টি Sn = (n/2){2a + (n - 1)d}
= (৫০/২) × {২ × ৩ + (৫০ - ১) × ৪}
= ২৫ × {৬ + ৪৯ × ৪}
= ২৫ × {৬ + ১৯৬}
= ২৫ × ২০২
= ৫০৫০

১১৫.
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক?
  1. b = (c + d)/2
  2. c = (b + d)/2
  3. a = (b + c)/2
  4. d = cd/2
সঠিক উত্তর:
c = (b + d)/2
উত্তর
সঠিক উত্তর:
c = (b + d)/2
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ।
∴ সমান্তর ধারাটি a + b + c + d

আমরা জানি,
সমান্তর ধারার যেকোনো পদ এর পূর্ববর্তী ও পরবর্তী পদের গাণিতিক গড়ের সমান।
৩য় পদ = (২য় পদ + ৪র্থ পদ)/২
∴ c = (b + d)/2
১১৬.
1 - 4 - 9 - 14 - ............. ধারাটির 14তম পদ = কত?
  1. ক) - 60
  2. খ) - 64
  3. গ) - 66
  4. ঘ) - 68
সঠিক উত্তর:
খ) - 64
উত্তর
সঠিক উত্তর:
খ) - 64
ব্যাখ্যা
প্রশ্ন: 1 - 4 - 9 - 14 - ............. ধারাটির 14তম পদ = কত?

সমাধান
এখানে,
১ম পদ a = 1
সাধারণ অন্তর d  = - 4 - 1 = - 5

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
14 তম পদ = a + (14 - 1)d 
                    = 1 + 13 (- 5)
                   = 1 - 65 
                   = - 64
১১৭.
5 - 5 + 5 - 5 + ............. ধারাটির (2n + 4) সংখ্যক পদের সমষ্টি কত?
  1. ক) - 1
  2. খ) 5
  3. গ) 0
  4. ঘ) - 5
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: 5 - 5 + 5 - 5 + ............. ধারাটির (2n + 4) সংখ্যক পদের সমষ্টি কত? 

সমাধান: 
ধরি 
১ম পদ = 5
সাধারণ অনুপাত r = - 5/5 = - 1 

গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি a(1 - rn)/(1- r)
গুণোত্তর ধারার (2n + 4) সংখ্যক পদের সমষ্টি 
= 5{1 - (- 1)(2n + 4)}/{1 - (- 1)}
= 5{1 - 1}/{1 + 1}
= 5 × 0/2
= 0/2
= 0
১১৮.
n ∈ N হলে, 1 - 1 + 1 - 1 + --- --- --- ধারাটির (2n + 1) পদের সমষ্টি কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) ∞
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
n ∈ N হলে, 1 - 1 + 1 - 1 + --- --- --- ধারাটির (2n + 1) পদের সমষ্টি নির্ণয়ঃ
n= 1 হলে, (2n + 1) = 3
n = 2 হলে, (2n + 1) = 5
n = 3 হলে, (2n + 1) = 7
n = 3 হলে, (2n + 1) = 9
--------------------------
অতএব, n এর মান যা হোক না কেন (2n + 1) সর্বদা বিজোড় পূর্ণ সংখ্যা
১ম পদ = 1
১ম তিন পদের সমষ্টি = 1 - 1 + 1 = 1
১ম পাঁচ পদের সমষ্টি = 1 - 1 + 1 - 1 + 1 = 1
----------------------------------------------
----------------------------------------------
অতএব, ধারাটির (2n + 1) পদের সমষ্টি = 1
-----------------------------------------------------------------
সংক্ষেপে, 
1 - 1 + 1 - 1 + --- --- ---
উপর্যুক্ত ধারার ক্ষেত্রে, বিজোড় সংখ্যক পদের সমষ্টি সর্বদা 1
জোড় সংখ্যক পদের সমষ্টি সর্বদা 0
১১৯.
১ + ৫ + ৯ + ......... + ১৫৩ = ?
  1. ক) ৩০০৩
  2. খ) ৩০৩০
  3. গ) ৩৩০০
  4. ঘ) ৩৩২২
সঠিক উত্তর:
ক) ৩০০৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০০৩
ব্যাখ্যা
এখানে 
১ম পদ a  = ১ 
সাধারণ অন্তর d  = ৫ - ১ = ৪ 

ধরি 
n তম পদ = ১৫৩
প্রশ্নমতে,
a  + (n - ১) d  = ১৫৩
১ + (n - ১)৪ = ১৫৩
১ + ৪n - ৪ = ১৫৩
৪n - ৩ = ১৫৩
৪n = ১৫৩ + ৩ 
৪n = ১৫৬ 
n  = ৩৯ 

৩৯ টি পদের সমষ্টি = (৩৯/২){২a  + (৩৯ - ১)d}
                             =(৩৯/২){ ২ × ১ + ৩৮ × ৪ } 
                             = (৩৯/২)(২ + ১৫২)
                             = (৩৯/২)(১৫৪)
                             = ৩৯ × ৭৭
                             = ৩০০৩
১২০.
r এর কোন মানের জন্য a + ar + ar2 + ... অসীম গুণােত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে?
  1. ক) r ≤ 1
  2. খ) r = 1
  3. গ) | r | ≥ 1
  4. ঘ) | r | < 1
সঠিক উত্তর:
ঘ) | r | < 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) | r | < 1
ব্যাখ্যা
প্রশ্ন: r এর কোন মানের জন্য a + ar + ar2 + ... অসীম গুণােত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে?

সমাধান:
|r| < 1 অর্থাৎ, -1 < r < 1 হলে, a + ar + ar2 + ar3... অসীম গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি, S∞ = a / (1-r).
r এর অন্য সকল মানের জন্য অসীম ধারাটির সমষ্টি থাকবে না।
১২১.
৭, ১৫, ৩১, ৬৩…... ধারাটির পরবর্তী সংখ্যা-
  1. ১২৭
  2. ১৩০
  3. ১৩৫
  4. ১৪০
সঠিক উত্তর:
১২৭
উত্তর
সঠিক উত্তর:
১২৭
ব্যাখ্যা

ধারা : ৭, ১৫, ৩১, ৬৩......
অন্তর ৮, ১৬, ৩২, ৬৪
∴ পরবর্তী সংখ্যা = ৬৩ + ৬৪
= ১২৭

১২২.
2 + 4 + 8 + 16 +............. এই ধারাটির কততম পদের মান 128? 
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 +............. এই ধারাটির কততম পদের মান 128? 

সমাধান: 
2 + 4 + 8 + 16 +............. 
ধারাটির ১ম পদ, a = 2 
সাধারণ অনুপাত, r = 4/2 = 2 
∴ n তম পদ = arn-1 
বা, 2.2n-1 = 128 
বা, 2n-1+1 = 128 
বা, 2n = 128 
বা, 2n = 27 
∴ n = 7 

∴ ধারাটির 7 তম পদের মান 128.
১২৩.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 17 তম পদটি কত?
  1. 141
  2. 150
  3. 163
  4. 159
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 17 তম পদটি কত?

সমাধান:
ধরি,
ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর, d = 9
সুতরাং, ৭ম পদ = a + (7 – 1)d
বা, 60 = a + 6 · 9
বা, a = 60 – 54
বা, a = 6

∴ 17 তম পদ = a + (17 – 1)d
= 6 + 16 × 9
= 150
১২৪.
একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ, শেষ পদ অপেক্ষা 22 কম। ধারাটির পদ সংখ্যা কত?
  1. 11 টি
  2. 12 টি
  3. 13 টি
  4. 14 টি
সঠিক উত্তর:
12 টি
উত্তর
সঠিক উত্তর:
12 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ, শেষ পদ অপেক্ষা 22 কম। ধারাটির পদ সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
তাহলে, শেষ পদ = a + 22
সাধারণ অন্তর = 2 (ক্রমিক বিজোড় সংখ্যার অন্তর 2)

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(a + 22 - a)/2} + 1
= (22/2) + 1
= 11 + 1
= 12
১২৫.
2 - 2 + 2 - 2 +.......................  ধারাটির (2n + 5) সংখ্যক পদের সমষ্টি কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: 2 - 2 + 2 - 2 +.......................  ধারাটির (2n + 5) সংখ্যক পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারার প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 2/2 = - 1

nসংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

∴ (2n + 5) সংখ্যক পদের সমষ্টি:
= 2{1 - (- 1)2n+5}/{1 - (- 1)}
= 2{1 - (- 1)}/ 2  [যেহেতু 2n + 5 বিজোড় সংখ্যা, তাই (- 1)2n + 5 = - 1] 
= 2(1 + 1)/2 
= 2 × 2/2
= 4/2
= 2 

১২৬.
১ + ৩ + ৩ + ৩ + ৩ + ............... + n সংখ্যক পদের যোগফল কত?
  1. n/২
  2. (৩n - ১)/২
  3. (n - ১)
  4. (৩n + ১)/২
সঠিক উত্তর:
(৩n - ১)/২
উত্তর
সঠিক উত্তর:
(৩n - ১)/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৩ + ৩ + ৩ + ৩ + ............... + n সংখ্যক পদের যোগফল কত?

সমাধান: 
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। 
ধারাটির প্রথম পদ a = ১
সাধারণ অনুপাত r = ৩/১ = ৩
আমরা জানি
n তম পদের সমষ্টি = a(rn - 1)/(r - 1)
= ১(৩n - ১)/(৩ - ১)
= (৩n - ১)/২
১২৭.
2 + 4 + 6 + ....................... + 2P = কত?
  1. P2
  2. P2/2
  3. 2P2
  4. P2+ P
সঠিক উত্তর:
P2+ P
উত্তর
সঠিক উত্তর:
P2+ P
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 4 + 6 + ....................... + 2P = কত?

সমাধান:
এখানে,
ধারাটির ১ম পদ, a = 2
ধারাটির সাধারণ অন্তর, d = 4 - 2 = 2
মনে করি,
n তম পদ = 2P

আমরা জানি,
n তম পদ = a + (n - 1) × d
⇒  2P =  2 + (n - 1) × 2
⇒ 2P = 2 + 2n - 2
⇒ 2P = 2n
⇒ P =n

এখানে,
পদসংখা n = P

আমরা জানি,
সমান্তর ধারার P  সংখ্যক পদের সমষ্টি
= (P/2) × {2a + (P - 1) × d}
= (P/2) × {2 × 2 + (P - 1) × 2}
= (P/2) × (4 + 2P - 2)
= (P/2) × (2P + 2)
= (P/2) × 2(P + 1)
= P(P + 1)
= P2+ P

১২৮.
3, 5, 7 .... 383 ধারার পদ সংখ্যা কত?
  1. ক) 193
  2. খ) 192
  3. গ) 191
  4. ঘ) 190
সঠিক উত্তর:
গ) 191
উত্তর
সঠিক উত্তর:
গ) 191
ব্যাখ্যা

এখানে,
১ম পদ = 3,
সাধারণ অন্তর = 5 - 3 = 2
শেষ পদ = 383 
∴ পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/(সাধারণ অন্তর)} + 1
= {(383 - 3)/2} + 1
= (380/2) + 1
= 190 + 1
= 191

১২৯.
1, 8, 22, 50, X.
X চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 98
  2. খ) 102
  3. গ) 106
  4. ঘ) 108
সঠিক উত্তর:
গ) 106
উত্তর
সঠিক উত্তর:
গ) 106
ব্যাখ্যা
প্রতি ধাপে 7, 14, 28 করে বৃদ্ধি পাচ্ছে।
তাহলে পরবর্তী সংখ্যা 56 বৃদ্ধি পেয়ে হবে 106।
১৩০.
একটি সমান্তর ধারার 16 তম পদ – 20 হলে, এর প্রথম 31 টি পদের সমষ্টি কত?
  1. ক) - 580
  2. খ) - 600
  3. গ) - 620
  4. ঘ) - 680
সঠিক উত্তর:
গ) - 620
উত্তর
সঠিক উত্তর:
গ) - 620
ব্যাখ্যা
প্রশ্নঃ একটি সমান্তর ধারার 16 তম পদ – 20 হলে, এর প্রথম 31 টি পদের সমষ্টি কত?

সমাধানঃ
মনে করি, সমান্তর ধারাটির ১ম পদ = a
সাধারণ অন্তর = d 
n তম পদ = a + (n-1)d
∴ 16 তম পদ = a + ( 16 - 1 ) d = a + 15d

প্রশ্নমতে, a + 15d = - 20 ...... (i)

n পদের সমষ্টি , Sn= (n/2){2a + (n – 1)d}
S31= (31/2){2a + (31 – 1)d}
=  (31/2) (2a + 30d)
= 31(a + 15d)
= 31 × (- 20) [ (i) হতে]
= - 620 
 
১৩১.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং ৬ষ্ঠ পদ 52 হলে ১৫তম পদ কত?
  1. ক) 140
  2. খ) 142
  3. গ) 148
  4. ঘ) 150
সঠিক উত্তর:
খ) 142
উত্তর
সঠিক উত্তর:
খ) 142
ব্যাখ্যা
১ম পদ = a
সাধারণ অন্তর, d = 10
৬ষ্ঠ পদ = a + (6-1)10
বা, 52 = a + 50
∴ a = 2
∴ ১৫তম পদ = 2 + (15-1)10
= 2 + 140
= 142
১৩২.
12 + 22 + 32 + 42 + ........... +152 = কত?
  1. ক) 1260
  2. খ) 1250
  3. গ) 1270
  4. ঘ) 1240
সঠিক উত্তর:
ঘ) 1240
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1240
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + 42 + ........... +152 = কত?

সমাধান: 
আমরা জানি, 
12 + 22 + 32 + 42 + ........... + n2 = (1/6){n(n+1)(2n + 1)} 

12 + 22 + 32 + 42 + ........... + 152 = (1/6){15(15 + 1)(2 × 15 + 1)}
                                       = (15 × 16 × 31)/6
                                        = 1240
১৩৩.
1 + 3 + 5 + ..........ধারাটির কোন পদ 383 হবে?
  1. 190
  2. 191
  3. 192
  4. 198
সঠিক উত্তর:
192
উত্তর
সঠিক উত্তর:
192
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 3 + 5 + ..........ধারাটির কোন পদ 383 হবে?

সমাধান: 
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/ 2} + 1
= {(383 - 1)/ 2} + 1
= (382/ 2) + 1
= 191 + 1
= 192

১৩৪.
1 + 2 + 4 +................. ধারার প্রথম 6 টি পদের সমষ্টি কত? 
  1. 63
  2. 27
  3. 36
  4. 72
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 2 + 4 +................. ধারার প্রথম 6 টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 1
ধারাটির সাধারণ অনুপাত, r = 2/1 = 2 [এখানে, r এর মান 1 থেকে বড় তাই]

∴ ধারাটির সমষ্টি, Sn = a.(rn - 1)/r - 1
= 1. (26 - 1)/2 - 1
= (64 - 1)/1 
= 63 

∴ 6 টি পদের সমষ্টি = 63 ।

১৩৫.
৫ + ১১ + ১৭ + ২৩ + .............. + ১১৯ ধারাটির পদসংখ্যা কত?
  1. ১৮টি
  2. ২০টি
  3. ২৩টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ + ১১ + ১৭ + ২৩ + .............. + ১১৯ ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
১১ - ৫ = ৬
১৭ - ১১ = ৬
∴ ইহা একটি সমান্তর ধারা।

এখানে, প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৬
শেষপদ = ১১৯

আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - ১) × d

প্রশ্নমতে, a + (n - ১) × d = ১১৯
বা, ৫ + (n - ১) × ৬ = ১১৯
বা, (n - ১) × ৬ = ১১৯ - ৫
বা, (n - ১) × ৬ = ১১৪
বা, n - ১ = ১১৪/৬
বা, n - ১ = ১৯
বা, n = ১৯ + ১
∴ n = ২০

∴ ধারাটির পদসংখ্যা = ২০টি।

১৩৬.
সমান্তর ধারার 10 তম পদ 20 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?
  1. 380
  2. 680
  3. 520
  4. 460
সঠিক উত্তর:
380
উত্তর
সঠিক উত্তর:
380
ব্যাখ্যা
প্রশ্ন: সমান্তর ধারার 10 তম পদ 20 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?

সমাধান:
সমান্তর ধারার ১ম পদ a এবং সাধারণ অন্তর d 
10 তম পদ = 20
⇒ a + (n - 1)d = 20
⇒ a + (10 - 1)d = 20
⇒ a + 9d = 20 ......... (1)

আমরা জানি,
n তম পদের সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d}
প্রথম 19টি পদের সমষ্টি,
Sn= (19/2){2a + (19 - 1)d}
=  (19/2){2a + 18d}
= (19/2){2(a + 9d)}
= 19 × 20
= 380
১৩৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
JAK, KBL, LCM, MDN, ? 
  1. EON
  2. NEO
  3. MEN
  4. NEM
সঠিক উত্তর:
NEO
উত্তর
সঠিক উত্তর:
NEO
ব্যাখ্যা
এখানে, 
১ম বর্ণ সিরিজ =J, K, L, M, N
২য় বর্ণ সিরিজ = A, B, C, D, E
৩য় বর্ণ সিরিজ = K, L, M, N, O
১৩৮.
7 + 13 + 19 + 25 + … ধারাটির কোন পদ 157?
  1. 26 তম পদ
  2. 21 তম পদ
  3. 25 তম পদ
  4. 28 তম পদ
সঠিক উত্তর:
26 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
26 তম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + … ধারাটির কোন পদ 157?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা (Arithmetic Series)।
ধারাটির প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6
ধরি, ধারাটির n তম পদ = 157

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
প্রশ্নমতে,
7 + (n - 1) × 6 = 157
⇒ 6(n - 1) = 157 - 7
⇒ 6(n - 1) = 150
⇒ n - 1 = 150 / 6
⇒ n - 1 = 25
⇒ n = 25 + 1
∴ n = 26

∴ ধারাটির 26 তম পদ = 157

১৩৯.
2 - 4 + 8 - 16 + ..... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
  1. 72
  2. 74
  3. 86
  4. 98
সঠিক উত্তর:
86
উত্তর
সঠিক উত্তর:
86
ব্যাখ্যা
প্রশ্ন: 2 - 4 + 8 - 16 + ..... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 4/2 = - 2 [r < 1]
পদসংখ্যা, n = 7

∴ প্রথম 7টি পদের সমষ্টি = {a(1 - r7)}/(1 - r)
= {2(1 - (- 2)7}/{(1 - (- 2)}
= {2(1 + 128)}/(1 + 2)
= {2 × 129}/3  
=  258/3
=  86
১৪০.
০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ........ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
  1. ক) 8/৩৩
  2. খ) ৪/৯৯
  3. গ) ১১২/৯৯
  4. ঘ) ১৪/৯৯
সঠিক উত্তর:
ক) 8/৩৩
উত্তর
সঠিক উত্তর:
ক) 8/৩৩
ব্যাখ্যা

০.১২ + ০.০০১২ + ০.০০০০১২ + ......
= ০.১২ + ০.১২×০.০১ + ০.১২×(০.০১) + ......
এখানে,
a = ০.১২, r = ০.০১ < ১
∴ n পদের সমষ্টি, s = a . {(১-rn)/(১-r)}
= ০.১২ × {(১-(০.০১)n)/(১-০.০১)}
= ০.১২ × {(১-(১/১০০)n)/০.৯৯)}
= (০.১২/০.৯৯) × {১-(১/১০)n}
= (১২/৯৯) × {১-(১/১০২n)}
n অসীম হলে, s = (১২/৯৯) × {১-(১/১০)}
= (৪/৩৩)(১-০)
= ৪/৩৩

১৪১.
1 + 3 + 5 + …….. ধারাটির কোন পদ 383 হবে?
  1. ক) 192
  2. খ) 182
  3. গ) 194
  4. ঘ) 196
সঠিক উত্তর:
ক) 192
উত্তর
সঠিক উত্তর:
ক) 192
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3-1 = 2
মনে করি,n তম পদ = 383

∴ a + (n-1)d = 383
⇒ 1 + (n-1)2 = 383
⇒ 1 + 2n - 2 = 383
⇒ 2n - 1 = 383
⇒ 2n = 384
∴ n = 192
১৪২.
এক ব্যক্তি ৮২৫০০ টাকায় একটি ফ্রিজ কিনতে রাজি হন। তাকে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৫০০ টাকা বেশি দিতে হবে। যদি প্রথম কিস্তি ২০০০ টাকা হয়, কতগুলো কিস্তিতে ফ্রিজের টাকা পরিশোধ করতে পারবেন?
  1. ২২
  2. ২০
  3. ১৮
  4. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮২৫০০ টাকায় একটি ফ্রিজ কিনতে রাজি হন। তাকে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৫০০ টাকা বেশি দিতে হবে। যদি প্রথম কিস্তি ২০০০ টাকা হয়, কতগুলো কিস্তিতে ফ্রিজের টাকা পরিশোধ করতে পারবেন?

সমাধান: 

১ম কিস্তি = ২০০০ টাকা
২য় কিস্তি = ২০০০ + ৫০০ টাকা = ২৫০০ টাকা
৩য় কিস্তি = ২৫০০ + ৫০০ টাকা = ৩০০০ টাকা

ধারাটি = ২০০০ + ২৫০০ + ৩০০০ + .....................
এখানে 
১ম পদ a = ২০০০
সাধারণ অনুপাত d = ২৫০০ - ২০০০ = ৫০০ 
কিস্তি পরিশোধ সংখ্যা  = n

আমরা জানি
(n/2){2a + (n - 1) d = সমষ্টি / মোট টাকা
n/২{২ × ২০০০ + (n - ১)৫০০ = ৮২৫০০
(n/২){৪০০০ + ৫০০n - ৫০০ = ৮২৫০০
n(৫০০n + ৩৫০০) = ১৬৫০০০
৫০০n + ৩৫০০n - ১৬৫০০০ = ০
৫০০(n + ৭n - ৩৩০) = ০
n২ + ৭n - ৩৩০ = ০
n২ + ২২n - ১৫n - ৩৩০ = ০
n(n + ২২) - ১৫(n + ২২) = ০
(n + ২২) (n - ১৫) = ০

হয় 
n + ২২ = ০
n = - ২২ [গ্রহণ যোগ্য নয়]

অথবা
n - ১৫ = ০
n  = ১৫
১৪৩.
কোনো সমান্তর ধারার প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 5 হলে ধারাটির প্রথম 16 টি পদের সমষ্টি কত? 
  1. 256
  2. 288
  3. 298
  4. 308
সঠিক উত্তর:
288
উত্তর
সঠিক উত্তর:
288
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 5 হলে ধারাটির প্রথম 16 টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = (5 - 3) = 2 
এবং পদসংখ্যা, n = 16 

আমরা জানি, 
সমান্তর ধারার 16 তম পদের সমষ্টি, S16 = (16/2) {2. a + (16 - 1)d}
= 8 {2 × 3 + 15 × 2}
= 8 (6 + 30)
= 8 × 36
= 288  । 
১৪৪.
+ ৩ + ৫+ ………. +৩১সমান কত?
  1. ক) ২৫৮
  2. খ) ২৫৬
  3. গ) ২৫৪
  4. ঘ) ২৫২
সঠিক উত্তর:
খ) ২৫৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫৬
ব্যাখ্যা
প্রশ্নে ভূল আছে। ধারাটিতে বর্গ না থাকলে ২৫৬ উত্তর হবে।
যেহেতু এটি জব সল্যুশনের প্রশ্ন, তাই সম্ভাব্য উত্তরটিকে সঠিক ধরা হয়েছে।

পদ সংখ্যা = ((৩১ - ১) ÷ প্রতিপদে বৃদ্ধি) + ১)
                 = (৩০ ÷ ২) + ১
                = ১৬
যোগফল = [(১ + ৩১) × ১৬] ÷ ২
               = ২৫৬
১৪৫.
একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ √2 এবং অষ্টম পদ 8 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত? 
  1. ক) 1
  2. খ) √2
  3. গ) 0
  4. ঘ) 1/√2
সঠিক উত্তর:
খ) √2
উত্তর
সঠিক উত্তর:
খ) √2
ব্যাখ্যা
ধরি
গুণোত্তর ধারার ১ম পদ a 
গুণোত্তর ধারার সাধারণ অনুপাত r 

দেয়া আছে,
তৃতীয় পদ = √2  
অষ্টম পদ  = 8

ar3 - 1 = ar2 = √2  ...............(1)
ar8 - 1 = ar7 = 8...........(2)

(2) ÷ (1)
ar7/ar2  = 8/√2
r5 = 4√2
r5 = (√2)5
r = √2
১৪৬.
১+০.১+০.০১+০.০০১+ ……………………. এই ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করুন?
  1. ক) ১৯/১০
  2. খ) ১/১০
  3. গ) ১০/৮
  4. ঘ) ১০/৯
সঠিক উত্তর:
ঘ) ১০/৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০/৯
ব্যাখ্যা

প্রথম পদ a = ১,
সাধারন অনুপাত d = ০.১/১ = ১/১০ < ১
ধারাটির অসীমতক সমষ্টি
= a/1-r
= ১/১-(১/১০)
= ১০/৯

১৪৭.
5 + 15 + 45 + ............ গুণোত্তর ধারাটির কত তম পদ 1215 হবে?
  1. 6
  2. 12
  3. 3
  4. 9
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 15 + 45 + ............ গুণোত্তর ধারাটির কত তম পদ 1215 হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 15/5 = 3

ধরি,
n তম পদ = 1215
⇒ arn - 1 = 1215
⇒ 5 × 3n - 1 = 1215
⇒ 3n - 1 = 1215/5 = 243
⇒ 3n - 1 = 35
⇒ n - 1 = 5
∴ n = 5 + 1 = 6
∴ ধারাটির 6 তম পদ 1215 হবে।
১৪৮.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
  1. ৪৮৫০
  2. ৪৯৫০
  3. ৫৭৫০
  4. ৫৯৫০
সঠিক উত্তর:
৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
১৪৯.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ৫ এবং ৪র্থ পদ ৪৫ হলে ১০ম পদটি কত?
  1. ৭৫
  2. ৬০
  3. ৪৫
  4. ৩০
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ৫ এবং ৪র্থ পদ ৪৫ হলে ১০ম পদটি কত?

সমাধান:
দেওয়া আছে, 
সাধারণ অন্তর d = ৫
আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
৪র্থ পদ = a + (৪ - ১)d = a + ৩d 

শর্তমতে, 
a + ৩d = ৪৫
⇒ a + (৩ × ৫) = ৪৫
⇒ a + ১৫ = ৪৫
∴ a = ৩০

∴ ১০ম পদ = a + (১০ - ১)d 
= ৩০ + ৯ × ৫
= ৩০ + ৪৫
= ৭৫                                             

১৫০.
24 + 27 + 30 + 33 + .......... ধারাটির 35 তম পদ কত?
  1. 96
  2. 126
  3. 156
  4. 146
সঠিক উত্তর:
126
উত্তর
সঠিক উত্তর:
126
ব্যাখ্যা
প্রশ্ন: 24 + 27 + 30 + 33 + .......... ধারাটির 35 তম পদ কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা
প্রথম পদ, a = 24
সাধারণ অন্তর, d = 27 - 24 = 3

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ,
= a + (n - 1)d
= 24 + (35 - 1)3
= 24 + (34 × 3)
= 24 + 102
= 126

অতএব, এই ধারার 35তম পদ হলো 126
১৫১.
2 + 6 + 18 + 54 + ........... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 6560 হলে, n এর মান কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 + 54 + ........... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 6560 হলে, n এর মান কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 >1

প্রশ্নমতে,
n সংখ্যক পদের সমষ্টি = 6560
⇒ a{(rn - 1)/(r - 1)} = 6560
⇒ 2 × {(3n - 1)/(3 - 1)} = 6560
⇒ 3n - 1 = 6560/2
⇒ 3n = 6560 + 1
⇒ 3n = 6561
⇒ 3n = 38
∴ n = 8
১৫২.
০.২ + ০.০৪ + ০.০০৮ + ০.০০১৬ + ............. ধারাটির পঞ্চম পদ কত?
  1. ০.৩২
  2. ০.০৩২
  3. ০.০০৩২
  4. ০.০০০৩২
সঠিক উত্তর:
০.০০০৩২
উত্তর
সঠিক উত্তর:
০.০০০৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ + ০.০৪ + ০.০০৮ + ০.০০১৬ + ............. ধারাটির পঞ্চম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির প্রথম পদ, a = ০.২
সাধারণ অনুপাত, r = ০.০৪/০.২ = ০.২

আমরা জানি, গুণোত্তর ধারার n-তম পদ = arn - ১

∴ গুণোত্তর ধারাটির,
৫ম পদ = ar৫ - ১
= ০.২ × (০.২)৫ - ১
= ০.২ × (০.২)
= ০.২ × ০.২ × ০.২ × ০.২ × ০.২
= ০.০০০৩২
১৫৩.
৫ + ৯ + ১৩ + ...... + ১০১ = ?
  1. ক) ১৩২৫
  2. খ) ১২২৫
  3. গ) ১৩৩৫
  4. ঘ) ১২৩৫
সঠিক উত্তর:
ক) ১৩২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩২৫
ব্যাখ্যা

a =৫, d = ৪
শেষ পদ = ১০১
∴ পদ সংখ্যা (n) = {(১০১ - ৫)/৪} + ১
= (৯৬/৪) + ১
= ২৪ + ১
= ২৫
সুতরাং, সমষ্টি (s) = ১/২ × পদ সংখ্যা × (শেষ পদ + ১ম পদ)
= ১/২ × ২৫ × (১০১ + ৫)
= (২৫ × ১০৬)/২
= ২৫ × ৫৩
= ১৩২৫ 

১৫৪.
12 + 22 + 32 + 42 + ......+(n - 1)2 =?
  1. ক) n(n + 1)/2
  2. খ) n(n + 1)(2n + 1)/2
  3. গ) n(n + 1)(2n + 1)/6
  4. ঘ) n (n - 1) (2n - 1)/6 
সঠিক উত্তর:
ঘ) n (n - 1) (2n - 1)/6 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) n (n - 1) (2n - 1)/6 
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + 42 + ......+(n - 1)2 =? 

সমাধান: 
12 + 22 + 32 + 42 + ......+n2 = n(n + 1)(2n + 1)/6
⇒ 12 + 22 + 32 + 42 + ......+(n - 1)2 = (n - 1) (n - 1 + 1) {2(n - 1) + 1}/6
= n (n - 1) (2n - 1)/6
১৫৫.
81 + 27 + 9 + … ধারাটির সপ্তম পদ কত? 
  1. 1/9
  2. 1/27
  3. 1/81
  4. 1/243
সঠিক উত্তর:
1/9
উত্তর
সঠিক উত্তর:
1/9
ব্যাখ্যা

প্রশ্ন: 81 + 27 + 9 + … ধারাটির সপ্তম পদ কত? 

সমাধান:
প্রথম পদ, a = 81
সাধারণ অনুপাত, r = 27/81 = 1/3​ 

আমরা জানি, 
গুনোত্তর ধারার n তম পদ, an = a × rn - 1
⇒ a7 =  a × r7 - 1
⇒ a7 = 81 × (1/3)6
⇒ a7 = 81 × (1/729)
⇒ a7 = 81/729
∴ a7 = 1/9

∴ সপ্তম পদ = 1/9

১৫৬.
1² + 2² + 3² + ........ + 25² = ?
  1. 5320
  2. 5414
  3. 5584
  4. 5525
সঠিক উত্তর:
5525
উত্তর
সঠিক উত্তর:
5525
ব্যাখ্যা
প্রশ্ন: 1² + 2² + 3² + ........ + 25² = ?

সমাধান:
ধারাটির যোগফল = {n(n + 1)(2n + 1)}/6
= {25 (25 + 1)(2 × 25 +1)}/6
= (25 × 26 × 51)/6
= 5525
১৫৭.
কোনটি গুণোত্তর ধারা নয়?
  1. ২ + ৫ + ৮ + .....................
  2. ১/২ + ১/৪ + ১/৮ + ................
  3. ৩ + ৯ + ২৭ +...............
  4. ২ + ৪ + ৮ + ...........
সঠিক উত্তর:
২ + ৫ + ৮ + .....................
উত্তর
সঠিক উত্তর:
২ + ৫ + ৮ + .....................
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি গুণোত্তর ধারা নয়?

সমাধান:
গুণোত্তর ধারা
যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। 

যেমন:
২ + ৪ + ৮ + ........... একটি গুণোত্তর ধারা।
৩, ৯, ২৭...............
১/২, ১/৪ ১/৮................
১৫৮.
একজন ব্যক্তি প্রথম দিন 3 টাকা দান করে এবং প্রতিদিন তার দানের পরিমাণ আগের দিনের দ্বিগুণ হয়। 10 দিন পর্যন্ত সে মোট কত টাকা দান করেছে?
  1. 1023
  2. 3069
  3. 2046
  4. 4095
সঠিক উত্তর:
3069
উত্তর
সঠিক উত্তর:
3069
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি প্রথম দিন 3 টাকা দান করে এবং প্রতিদিন তার দানের পরিমাণ আগের দিনের দ্বিগুণ হয়। 10 দিন পর্যন্ত সে মোট কত টাকা দান করেছে?

 সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা। যার,
প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 2
এবং মোট দিন, n = 10

আমরা জানি, 
গুণোত্তর ধারা সমষ্টি,  Sn = a × (rn - 1)/(r - 1)  ; [r > 1] 
S10 = 3 × (210 - 1)/(2 - 1)
= 3 × (1024 - 1)
= 3 × 1023
= 3069 টাকা

সুতরাং, ঐ  ব্যক্তি 10 দিনে মোট 3069 টাকা দান করেছেন। 

১৫৯.
১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৩২৪০
  2. ৫০৫০
  3. ৬৪৮০
  4. ৮০০০
সঠিক উত্তর:
৩২৪০
উত্তর
সঠিক উত্তর:
৩২৪০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + ১)/২
∴ ১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৮০ × (৮০ + ১)}/২
= (৮১ × ৮০)/২
= ৮১ × ৪০
= ৩২৪০

১৬০.
5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে y এর মান কত?
  1. ক) 25
  2. খ) 49
  3. গ) 35
  4. ঘ) 45
সঠিক উত্তর:
ঘ) 45
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + x + y + 135  গুণোত্তর ধারাভুক্ত হলে y এর মান কত?

সমাধান: 
এখানে,
প্রথম পদ, a = 5 
ধরি, সাধারণ অনুপাত, r 
চতুর্থ পদ = 135
ar4-1 = 135
r3 = 135/5 = 27
r = 3

এখানে, y হলো তৃতীয় পদ 
∴ y = arn-1
= 5 × 33-1
= 45
১৬১.
2 + 8 + 14 + 20 + ................ ধারাটির প্রথম 24 টি পদের সমষ্টি কত? 
  1. 1580
  2. 1490
  3. 1704
  4. 2040
সঠিক উত্তর:
1704
উত্তর
সঠিক উত্তর:
1704
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 8 + 14 + 20 + ................ ধারাটির প্রথম 24 টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
এখানে, 
১ম পদ a = 2
সাধারণ অন্তর, d = (8 - 2) = 6
পদ সংখ্যা, n = 24 

∴ সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d} 
= (24/2){2 × 2 + (24 - 1) × 6}
= 12 × {4 + (23 × 6)}
= 12 × (4 + 138)
= 12 × 142
= 1704
১৬২.
1 + 3 + 5 + 7 + 9 ...... + (2x-1) = কত?
  1. ক) x2
  2. খ) x(x-1)
  3. গ) x(x+1)
  4. ঘ) x(x+1)/2
সঠিক উত্তর:
ক) x2
উত্তর
সঠিক উত্তর:
ক) x2
ব্যাখ্যা
প্রথম x সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল x2
১৬৩.
1/2 + 1/4 + 1/8 + ……. ধারাটির ১ম পাঁচটি পদের সমষ্টি-
  1. 32/31
  2. 31/32
  3. 29/31
  4. 31/33
সঠিক উত্তর:
31/32
উত্তর
সঠিক উত্তর:
31/32
ব্যাখ্যা

১ম পদ a = 1/2
সাধারণ অনুপাত r = 1/2 < 1
এবং, n = 5

∴ সমষ্টি = a × {1 - (1/2)5}/(1 - 1/2)
= {1/2 × (1 - 1/32)}/(1/2)
= 1 - 1/32
= (32 - 1)/32
= 31/32

১৬৪.
13 + 11 + 9 + …….ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -120 হলে n এর মান কত?
  1. ক) 6
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 20
সঠিক উত্তর:
ঘ) 20
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 11 + 9 + …….ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -120 হলে n এর মান কত?

সমাধান:
প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর, d = 11 - 13 = - 2
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
ধরি, ধারাটির n -তম পদের সমষ্টি = - 120

আমরা জানি,
ধারাটির n সংখ্যক পদের সমষ্টি = (n/2) {2a + (n - 1) d }
∴  (n/2) × {2a + (n - 1) d } = - 120
বা, (n/2) × {(2 × 13) + (n - 1) × ( - 2) } = - 120
বা, (n/2) × (26 - 2n + 2) = - 120
বা, (n/2) × (28 - 2n ) = - 120
বা, (n/2) × {2 × (14 - n )} = - 120
বা, n (14 - n) = - 120
বা, 14n - n2 = - 120
বা, - n2 + 14n + 120 = 0
বা, - (n2 - 14n - 120) = 0
বা, n2 - 14n - 120 = 0
বা, n2 - 20n + 6n - 120 = 0
বা, n ( n - 20) + 6 (n - 20) = 0
বা, ( n - 20 ) (n + 6) = 0
হয়, n - 20 = 20 
∴ n = 20

অথবা, n + 6 = 0
বা, n = - 6   [গ্রহণ যোগ্য নয়]

সুতরাং, প্রথম 20 টি পদের সমষ্টি -120।
১৬৫.
রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. 2700
  2. 2800
  3. 2900
  4. 3000
সঠিক উত্তর:
2900
উত্তর
সঠিক উত্তর:
2900
ব্যাখ্যা

প্রশ্ন: রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
প্রথম মাসের সঞ্চয়,
অর্থাৎ প্রথম পদ, a = 1200 টাকা
প্রতি মাসে সঞ্চয়ের বৃদ্ধি,
অর্থাৎ সাধারণ অন্তর, d = 100 টাকা
মাস সংখ্যা, n = 18

সমান্তর ধারার n-তম পদের সূত্র অনুযায়ী,
an = a + (n - 1)d
অতএব,
a18 = 1200 + (18 - 1) × 100
= 1200 + 1700
= 2900
∴ রশিদ 18-তম মাসে 2900 টাকা সঞ্চয় করেন।

১৬৬.
৮১, ২৭, ___, ৩, ১ ... ধারার লুপ্ত পদটি কত?
  1. ক) ১৫
  2. খ) ২১
  3. গ) ৯
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা

৮১, ২৭, ___, ৩, ১ ...
= ৩, ৩, ৩, ৩, ৩ .....
∴ ৩ = ৯, পদটি লুপ্ত।

১৬৭.
একটি ধারার n-তম পদ m(2n - 1) + 5 এবং ২য় পদ 32 হলে, m-এর মান কত?
  1. 3
  2. 5
  3. 7
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ধারার n-তম পদ m(2n - 1) + 5 এবং ২য় পদ 32 হলে, m-এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
ধারার n-তম পদ = m(2n - 1) + 5
এবং
২য় পদ = 32  ; অর্থাৎ, n = 2
⇒ m(2 × 2 - 1) + 5 = 32
⇒ m(4 - 1) + 5 = 32
⇒ m3 = 32 - 5
⇒ m3 = 27
⇒ m3 = 33
∴ m = 3

১৬৮.
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
  1. n(n + 1)/2
  2. {n(n + 1)/2}
  3. n2/2
  4. {n(n + 1) (2n + 1)}/6
সঠিক উত্তর:
{n(n + 1) (2n + 1)}/6
উত্তর
সঠিক উত্তর:
{n(n + 1) (2n + 1)}/6
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?

সমাধান:
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1) (2n + 1)}/6
১৬৯.
2 + 4 + 8 + --- --- ---- ধারাটির দশম পদ কত?
  1. ক) 28
  2. খ) 29
  3. গ) 210
  4. ঘ) 211
সঠিক উত্তর:
গ) 210
উত্তর
সঠিক উত্তর:
গ) 210
ব্যাখ্যা
ধারাটির দশম পদ = ar10 -1 = ar9 = 2 × 29 = 210
---------------------------------------------------
সংক্ষেপে,
2 + 4 + 8 + --- --- ---- 
= 21 + 22 + 23 + --- --- --- 
১ম পদ = 21
২য় পদ = 22
৩য় পদ = 23
-----------------------
অতএব, দশম পদ = 210
১৭০.
(13 + 23 + 33 + .............. + n3)/(1 + 2 + 3 + ............... + n) = 66 হলে, n এর মান কত?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
খ) 11
উত্তর
সঠিক উত্তর:
খ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: (13 + 23 + 33 + .............. + n3)/(1 + 2 + 3 + ............... + n) = 66 হলে, n এর মান কত?

সমাধান: 
(13 + 23 + 33 + .............. + n3)/(1 + 2 + 3 + ............... + n) = 66
{n(n + 1)/2}2/{n(n + 1)/2} = 66
n(n + 1)/2 = 66
n(n + 1) = 132
n2 + n - 132 = 0 
n2 + 12n - 11n - 132 = 0 
n(n + 12) - 11 (n + 12 )= 0 
(n + 12)(n - 11) = 0
হয় 
n + 12 = 0 
n = - 12 [গ্রহণযোগ্য নয়]
অথবা 
n - 11 = 0
n = 11
১৭১.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৫ তম পদ কোনটি?
  1. ৮৪
  2. ৯১
  3. ৭৭
  4. ৯০
সঠিক উত্তর:
৯১
উত্তর
সঠিক উত্তর:
৯১
ব্যাখ্যা
ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
৭ + (১৫ - ১) × ৬
= ৭ + ১৪ × ৬
= ৯১
১৭২.
১ + ৫ + ৯ + ............ + ৬৯ = কত?
  1. ৬৩০
  2. ৭১০
  3. ৮৬১
  4. ৯২১
সঠিক উত্তর:
৬৩০
উত্তর
সঠিক উত্তর:
৬৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ............ + ৬৯ = কত?

সমাধান:
এখানে, ১ম পদ = ১
শেষ পদ = ৬৯
সাধারণ অন্তর = ৫ - ১ = ৪
 
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৬৯ - ১)/৪} + ১
= ১৮

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(৬৯ + ১)/২} × ১৮
= ৬৩০
১৭৩.
১ + ২ + ৩ + ৪ + ------------- + ৯৯ = কত?
  1. ক) ৪৬৫০
  2. খ) ৪৭৫০
  3. গ) ৪৮৫০
  4. ঘ) ৪৯৫০
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৯৫০
ব্যাখ্যা

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = ৯৯ × (৯৯ + ১)/২
= ৯৯ × ১০০/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০

১৭৪.
কোন ধারার n তম পদ n.2n-1 হলে ধারার প্রথম তিনটি পদের যোগফল কত?
  1. ক) 17
  2. খ) 18
  3. গ) 19
  4. ঘ) 22
সঠিক উত্তর:
ক) 17
উত্তর
সঠিক উত্তর:
ক) 17
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ধারার n তম পদ n.2n-1 হলে ধারার প্রথম তিনটি পদের যোগফল কত?

সমাধান: 
১ম পদ = 1.21-1 = 1
২য় পদ = 2.22-1 = 4
৩য় পদ = 3.23-1 =12

তাহলে যোগফল = 1 + 4 + 12
= 17
১৭৫.
1 + 3 + 5 +............ + 101 ধারাটির পদ সংখ্যা কত?
  1. ৫৪
  2. ৫৩
  3. ৫২
  4. ৫১
সঠিক উত্তর:
৫১
উত্তর
সঠিক উত্তর:
৫১
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 +............ + 101 ধারাটির পদ সংখ্যা কত?

সমাধান:
1 + 3 + 5 + ....... + 101
এখানে
১ম পদ a = 1
সাধারণ অন্তর d = 3 - 1 = 2
শেষ পদ = n তম পদ = 101

আমরা জানি
 n তম পদ = a + (n - 1)d
বা, 101 = a + (n - 1)d
বা, 101 = 1 + (n - 1)2
বা, 101 = 1 + 2n - 2
বা, 2n - 1 = 101
বা, 2n = 101 + 1
বা, 2n = 102
বা, n = 102/2
n = 51
১৭৬.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল কত?
  1. ক) ১০০
  2. খ) ১২০
  3. গ) ১৫০
  4. ঘ) ২১০
সঠিক উত্তর:
গ) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ a এবং
সাধারন অন্তর d

চতুর্থ পদ = a + (4 - 1)d
= a + 3d 

দ্বাদশ পদ = a + (12 - 1)d
= a + 11d

a + 3d + a + 11d = 20
2a + 14d = 20

তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল, S15=15/2{2a + (15 - 1)d}
= (15/2){2a + 14d}
= (15 × 20)/2
= 150
১৭৭.
1 + 3 + 32 + 33 + ......+ 35 = ?
  1. 324
  2. 360
  3. 364
  4. 396
সঠিক উত্তর:
364
উত্তর
সঠিক উত্তর:
364
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 3 + 32 + 33 + ......+ 35 = ?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 3/1 = 3
পদসংখ্যা, n = 6 টি

গুণোত্তর ধারার n-সংখ্যক পদের সমষ্টি = a × (rn - 1)/(r - 1) [যেখানে, r > 1]

∴ ধারাটির 6 টি পদের সমষ্টি = 1 × {(36 - 1)/(3 -1)}
= (729 - 1)/2
= 728/2
= 364

১৭৮.
4 + 8 + 16 +32 ........ ধারাটির 8 তম পদ কত?
  1. 512
  2. 524
  3. 610
  4. 643
সঠিক উত্তর:
512
উত্তর
সঠিক উত্তর:
512
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 8 +16 +32 ........ ধারাটির 8 তম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 4
সাধারণ অনুপাত, r = 8/4 = 2

∴ 8 তম পদ = ar8-1 = ar7
= 4 × (2)7 
= 4 × 128
= 512
১৭৯.
7 + 10 + 13 + . . . . ধারাটির কোন পদ 154 হবে?
  1. 48 তম পদ
  2. 50 তম পদ
  3. 52 তম পদ
  4. 54 তম পদ
সঠিক উত্তর:
50 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
50 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 10 + 13 + . . . . ধারাটির কোন পদ 154 হবে?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 10 - 7 = 3

ধরি,
r তম পদ = 154
তাহলে, a + (r - 1)d = 154
⇒ 7 + (r - 1)3 = 154
⇒ 7 + 3r - 3 = 154
⇒ 3r + 4 = 154 
⇒ 3r = 154 - 4
⇒ 3r = 150
∴ r = 50

অতএব, ধারাটির 50 তম পদ 154 হবে।
১৮০.
5 + 15 + m + n + 405 + ........ একটি গুণোত্তর ধারা হলে m + n এর মান কত?
  1. 170
  2. 180
  3. 190
  4. 200
সঠিক উত্তর:
180
উত্তর
সঠিক উত্তর:
180
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 15 + m + n + 405 + ........ একটি গুণোত্তর ধারা হলে m + n এর মান কত?

সমাধান: 
ধরি, 
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 15/5 = 3

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

তাহলে,
ধারাটির তৃতীয় পদ, m = ar2
= 5 × 32
= 5 × 9
= 45

ধারাটির চতুর্থ পদ, n = ar3
= 5 × 33
= 5 × 27
= 135

∴ m + n = 45 + 135 = 180 
১৮১.
প্রথম 5 টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?
  1. 15
  2. 115
  3. 225
  4. 325
সঠিক উত্তর:
225
উত্তর
সঠিক উত্তর:
225
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম 5 টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2

∴ প্রথম ৫টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি
= {5(5 + 1)/2}2
= {(5 × 6)/2}2
= (30/2)2
= 152
= 225

∴ নির্ণেয় সমষ্টি = 225

১৮২.
কোন সমান্তর ধারার ১ম পদ ১১ এবং ৩য় পদ ১৯ হলে ৮ম পদ কত?
  1. ৩১
  2. ৩৫
  3. ৩৯
  4. ৪৩
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার ১ম পদ ১১ এবং ৩য় পদ ১৯ হলে ৮ম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = ১১
৩য় পদ = ১৯
∴ ২য় পদ = (১১ + ১৯)/২ = ৩০/২ = ১৫

∴ সাধারণ অন্তর, d = (১৫ - ১১) = ৪

আমরা জানি, 
n তম পদ = a +(n - ১)d
∴ ৮ম পদ,
= ১১ + (৮ - ১)৪
= ১১ + (৭ × ৪)
= ১১ + ২৮ 
= ৩৯
১৮৩.
1 + 2 + 3 + ............... + n = 55 হলে, n এর মান কত?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
সঠিক উত্তর:
ক) 10
উত্তর
সঠিক উত্তর:
ক) 10
ব্যাখ্যা
(1 + 2 + 3 + ............... + n) = 55 
n(n + 1)/2 = 55
n(n + 1) = 110
n2 + n - 110 = 0 
n2 + 11n - 10n - 110 = 0 
n(n + 11) - 10 (n + 11 )= 0 
(n + 11)(n - 10) = 0

হয় 
n + 11 = 0 
n = - 11 [গ্রহণযোগ্য নয়]

অথবা 
n - 10 = 0
n = 10
১৮৪.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 4 এবং 10 তম পদটি 42 হলে, 30 তম পদটি কত?
  1. ক) 120
  2. খ) 122
  3. গ) 116
  4. ঘ) 114
সঠিক উত্তর:
খ) 122
উত্তর
সঠিক উত্তর:
খ) 122
ব্যাখ্যা
ধরি 
 সমান্তর অনুক্রমের প্রথম পদ a এবং
        সাধারণ অন্তর d 

আমরা জানি,
n তম পদ = a + (n -1)d 

এখানে, 10 তম পদ 42
সুতরাং a + (10 - 1) × 4= 42
        বা, a + 36 = 42
             a = 6

সুতরাং, 30 তম পদ = 6 + (30 - 1)× 4
                               = 6 + 116
                               = 122
১৮৫.
1 + 2 + 3 + ..............… + 60 = কত?
  1. 1516
  2. 1650
  3. 1774
  4. 1830
সঠিক উত্তর:
1830
উত্তর
সঠিক উত্তর:
1830
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + … + 60 = কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 1
পদসংখ্যা, n = 60
সাধারণ অন্তর, d = 2 - 1 = 1

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (60/2){2 · 1 + (60 - 1) · 1}
= 30(2 + 59)
= 30 × 61
= 1830
১৮৬.
২ - ৪ + ৮ - ১৬ + .................. ধারাটির প্রথম ৮টি পদের সমষ্টি কত?
  1. ১৬৮
  2. - ১৭০
  3. ১৭২
  4. - ১৭৪
সঠিক উত্তর:
- ১৭০
উত্তর
সঠিক উত্তর:
- ১৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ২ - ৪ + ৮ - ১৬ + .................. ধারাটির প্রথম ৮টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ, a = ২
সাধারন অনুপাত, r = - ৪/২ = - ২
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
এবং পদ সংখ্যা, n = ৮

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি = a . (১ - rn)/(১ - r)
∴ ৮টি পদের সমষ্টি = ২ . {১ - (- ২)}/(১ + ২)
= ২ (১ - ২৫৬)/৩
= ২ × (- ২৫৫)/৩
= ২ × (- ৮৫)
= - ১৭০
১৮৭.
একটি সমান্তর ধারার ১ম পদ ১১ এবং ৩য় পদ ১৯ হলে প্রথম ৯ টি পদের সমষ্টি কত?
  1. ১২৭ 
  2. ১৮৯ 
  3. ২৪৩ 
  4. ২৭২ 
সঠিক উত্তর:
২৪৩ 
উত্তর
সঠিক উত্তর:
২৪৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার ১ম পদ ১১ এবং ৩য় পদ ১৯ হলে প্রথম ৯ টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
​প্রথম পদ = ১১

​দ্বিতীয় পদ = (১১ + ১৯)/২ = ৩০/২ = ১৫

​সাধারণ অন্তর = ১৫ - ১১ = ৪ 
n সংখ্যক পদের সমষ্টি = (n/২){২a + (n - ১)d}
∴​ প্রথম ৯ টি পদের সমষ্টি = (৯/২){২a + (৯ - ১)d} 
​= (৯/২)(২ × ১১ + ৮ × ৪)
​= (৯/২)(২২ + ৩২)
​= (৯/২) × ৫৪
​= ৯ × ২৭
​= ২৪৩ 

১৮৮.
কোনাে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n2 - 1) হলে, ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত?
  1. ক) 505
  2. খ) 503
  3. গ) 504
  4. ঘ) 501
সঠিক উত্তর:
গ) 504
উত্তর
সঠিক উত্তর:
গ) 504
ব্যাখ্যা
 প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n2 - 1)
ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি= 8(82 - 1)
                                              = 8(64 - 1)
                                              = 8 × 63
                                              = 504
১৮৯.
5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত? 
  1. 300
  2. 302
  3. 308
  4. 310
সঠিক উত্তর:
302
উত্তর
সঠিক উত্তর:
302
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত? 

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 
পদ সংখ্যা, n = 100

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 100 তম পদ = 5 + {(100 - 1) × (3)}
= 5 + (99 × 3)
= 5 + 297
= 302 
১৯০.
3 - 3 + 3 - 3 + ............. ধারাটির (2n + 2) সংখ্যক পদের সমষ্টি কত? 
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
ধরি 
১ম পদ = 3
সাধারণ অনুপাত r = - 3/3 = - 1 

গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি a(1 - rn)/(1- r)
গুণোত্তর ধারার (2n + 2) সংখ্যক পদের সমষ্টি 
= 3{1 - (- 1)(2n + 2)}/{1 - (- 1)}
= 3{1 - 1}/{1 + 1}
= 3 × 0/2
= 0/2
= 0
১৯১.
প্রথম ৫০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৫০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য কত?
  1. ক) ০
  2. খ) ৫০
  3. গ) ৮০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
খ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ৫০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৫০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য কত?

সমাধান: 
প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি = n2 + n
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি = n

প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এর পার্থক্য = n2 + n - n2 
= n 

∴ প্রথম ৫০ টি জোড় সংখ্যার সমষ্টি ও প্রথম ৫০ টি বিজোড় সংখ্যার সমষ্টির মধ্যে পার্থক্য = ৫০
১৯২.
2 + 4 + 8 + 16 + ............. এই ধারাটির কোন পদের মান 512?  
  1. 7
  2. 8
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + ............. এই ধারাটির কোন পদের মান 512? 

সমাধান: 
2 + 4 + 8 + 16 + ............. 
ধারাটির ১ম পদ, a = 2 
সাধারণ অনুপাত, r = 4/2 = 2 

∴ n তম পদ = arn - 1 
বা, 2.2n - 1 = 512
বা, 21 + n - 1 = 512 
বা, 2n = 512 
বা, 2n = 29 
∴ n = 9 

∴ ধারাটির 9 তম পদের মান 512. 

১৯৩.
৮০, _______ , ১১২, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?
  1. ক) ১২০
  2. খ) ৬৪
  3. গ) ৯৬
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
গ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬
ব্যাখ্যা

৮০+১৬ = ৯৬
৯৬+১৬ = ১১২
১১২+১৬ = ১২৮
অর্থাৎ শূন্যস্থানে ৯৬ বসবে।

১৯৪.
20 + 23 + 26 + 29 +............ ধারাটির 31 তম পদ কত? 
  1. 105
  2. 110
  3. 115
  4. 120
সঠিক উত্তর:
110
উত্তর
সঠিক উত্তর:
110
ব্যাখ্যা
প্রশ্ন: 20 + 23 + 26 + 29 +............ ধারাটির 31 তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
20 + 23 + 26 + 29 +............
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 

আমরা জানি,
ধারাটির n তম পদ = a + (n - 1) d 

∴ ধারাটির 31তম পদ
= 20 + (31 - 1) × 3 
= 20 + (30 × 3) 
= 20 + 90 
= 110
১৯৫.
13 + 23 + 33 + ...........+ n3 = 225, n এর মান কত?
  1. ক) 7
  2. খ) 5
  3. গ) 9
  4. ঘ) 11
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
13 + 23 + 33 +...........+n3 = 225
{n(n + 1)/2}2 = 225
n(n + 1)/2 = 15
n(n + 1) = 30
n2 + n - 30 = 0
n2 + 6n - 5n - 30 = 0
n(n+6) - 5(n+6) = 0
(n - 5)(n + 6) = 0

হয়                     অথবা
n - 5 = 0                   n + 6 = 0
n = 5                          n = - 6  [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
১৯৬.
3 + 3√2 + 6 + 6√2 + .......... ধারাটির কোন পদ 192 হবে?
  1. 10 তম
  2. 12 তম
  3. 13 তম
  4. 17 তম
সঠিক উত্তর:
13 তম
উত্তর
সঠিক উত্তর:
13 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 3√2 + 6 + 6√2 + .......... ধারাটির কোন পদ 192 হবে?

সমাধান:
ধারাটি গুণোত্তর ধারা।
কারণ এদের সাধারণ অনুপাত r = ২য় পদ/১ম পদ = 3√2/3 = √2
১ম পদ a = 3
∴ n তম পদ = arn - 1

শর্তমতে,
arn - 1 = 192
⇒ 3 × (√2)n - 1 = 192
⇒ (√2)n - 1 = 64
⇒ (21/2)n - 1 = 26
⇒ 2(n - 1)/2 = 26
⇒ (n - 1)/2 = 6
⇒ n - 1 = 12
∴ n = 13
১৯৭.
1 + (1/3) + (1/9) + (1/27) + ..... ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত?
  1. 364/729
  2. 364/243
  3. 243/364
  4. 729/364
সঠিক উত্তর:
364/243
উত্তর
সঠিক উত্তর:
364/243
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/3) + (1/9) + (1/27) + ..... ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত?

সমাধান:
ইহা একটি গুণোত্তর ধারা,
যার ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 1/3 ÷ 1 = 1/3  ; r < 1

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি
Sn = a(1 - rn)/( 1 - r)
S6 = 1 × {1 - (1/3)6}/ (1 - 1/3)
= (1 - 1/36) / 2/3
= (1 - 1/729) / (2/3)
= 728/729 × 3/2
= 364/243
১৯৮.
কোনো অনুক্রমের n তম পদ n + 2n + 1 এর চতুর্থ পদ ও পঞ্চম পদের পার্থক্য কত?
  1. ক) 30
  2. খ) 33
  3. গ) 36
  4. ঘ) 39
সঠিক উত্তর:
খ) 33
উত্তর
সঠিক উত্তর:
খ) 33
ব্যাখ্যা
দেয়া আছে, 
n তম পদ n + 2n + 1

চতুর্থ পদ = 4 + 24 + 1
                  = 4 + 25
                = 4 + 32 
                 = 36 
পঞ্চম পদ = 5 + 25 + 1
                = 5 + 26
                = 5 + 64 
                = 69 


চতুর্থ পদ ও পঞ্চম পদের পার্থক্য = 69 - 36   
                                                  = 33
১৯৯.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি-
  1. 5
  2. 10
  3. 12
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি-

সমাধান:
গুণোত্তর অনুক্রমে ১ম পদ a 
সাধারণ অনুপাত r

তৃতীয় পদ = 20
ar2 = 20 ............ (1)

ষষ্ঠ পদ = 160
ar5 = 160 ............ (2)

(2) নং কে (1) দ্বারা ভাগ করে পাই,
ar5/ar2 = 160/20
বা, r3 = 8
∴ r = 2

(1) নং হতে পাই,
a (2)2 = 20
বা, 4a = 20
∴ a = 5
২০০.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 160 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 2
  2. 5
  3. 1
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 160 হলে, সাধারণ অনুপাত কত?

সমাধান:
ধরি,
গুণোত্তর অনুক্রমে ১ম পদ=  a
সাধারণ অনুপাত = r

∴ তৃতীয় পদ = 20
ar2 = 20................(1)

∴ ষষ্ঠ পদ = 160
ar5 = 160 ............(2)

(2) নং কে (1) দ্বারা ভাগ করে পাই,
ar5/ar2 = 160/20
⇒ r3 = 8
∴ r = 2