বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সেট, ফাংশন ও ভেনচিত্র

মোট প্রশ্ন১,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সেট, ফাংশন ও ভেনচিত্র

PrepBank · পাতা / ১৪ · ৮০১৯০০ / ১,৩৩৪

৮০১.
একটি পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৪০ জন গণিতে, ১২৫ জন বিজ্ঞানে এবং ৯০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৫ জন
  4. ৩০ জন
সঠিক উত্তর:
২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৪০ জন গণিতে, ১২৫ জন বিজ্ঞানে এবং ৯০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
শুধু গণিতে পাস = (১৪০ - ৯০) = ৫০ জন
শুধু বিজ্ঞানে পাস = (১২৫ - ৯০) = ৩৫ জন
উভয় বিষয়ে পাস = ৯০ জন
অতএব, অন্তত একটি বিষয়ে পাস = (৫০ + ৩৫ + ৯০) = ১৭৫ জন

মোট ছাত্র = ২০০ জন
∴ উভয় বিষয়ে ফেল = (২০০ - ১৭৫) = ২৫ জন

অতএব, উভয় বিষয়ে ২৫ জন ছাত্র ফেল করেছে।

৮০২.
কোনটি দ্যা মরগানের সূত্র?
  1. ক) (A ∪ B)′ = A′ ∪ B′
  2. খ) (A ∩ B)′ = A′ ∩ B′
  3. গ) (A ∪ B)′ = (A ∩ B)′
  4. ঘ) (A ∪ B)′ = A′ ∩ B′
সঠিক উত্তর:
ঘ) (A ∪ B)′ = A′ ∩ B′
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (A ∪ B)′ = A′ ∩ B′
ব্যাখ্যা
ডিমরগানের সূত্রানুসারে, (A ∪ B)′ = A′ ∩ B′
৮০৩.
A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}, B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} এবং C = {2, 4, 6, 8, 10} হয়, তাহলে A ∩ B ∩ C = ? 
  1. {12}
  2. {6, 12}
  3. {4, 8}
  4. ∅ 
সঠিক উত্তর:
∅ 
উত্তর
সঠিক উত্তর:
∅ 
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}, B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} এবং C = {2, 4, 6, 8, 10} হয়, তাহলে A ∩ B ∩ C = ? 

সমাধান:
দেওয়া আছে, 
A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}
∴ A = {4, 8, 12, 16, 20}

B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18}
∴ B = {6, 12, 18}
এবং C = {2, 4, 6, 8, 10}

তাহলে,
A ∩ B = {4, 8, 12, 16, 20} ∩ {6, 12, 18} 
= {12}

প্রদত্ত রাশি, 
(A ∩ B) ∩ C = {12} ∩ {2, 4, 6, 8, 10}
= ∅
∴ A ∩ B ∩ C = ∅ 

৮০৪.
130 জন পরীক্ষার্থীর মধ্যে 70% গনিতে ও 80% ইংরেজিতে পাশ করল এবং মাত্র 12 জন উভয় বিষয়ে ফেল করল। শুধু ইংরেজিতে কতজন পাশ করল?
  1. 20
  2. 24
  3. 27
  4. 30
  5. 35
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: 130 জন পরীক্ষার্থীর মধ্যে 70% গনিতে ও 80% ইংরেজিতে পাশ করল এবং মাত্র 12 জন উভয় বিষয়ে ফেল করল। শুধু ইংরেজিতে কতজন পাশ করল?

সমাধান:
পাশ করা শিক্ষার্থীর সংখ্যা , P(A ∪ B) = 130 - 12 = 118

গনিতে পাশ করা শিক্ষার্থী, P(A) = 130 এর 70% = (130 × 70)/100 = 91 

ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী, P(B) = 130 এর 80% = (130 × 80)/100 = 104

উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী = P(A ∩ B)

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ P(A ∩ B) = P(A) + P(B) - P(A ∪ B)
⇒ P(A ∩ B) = 91 + 104 - 118
⇒ P(A ∩ B) = 77

তাহলে, শুধু ইংরেজিতে পাশ করে,
= P(B) - P(A ∩ B)
= 104 - 77 = 27
৮০৫.
A ={x : x, 24 এর গুণনীয়কসমূহ} এবং B = {x ;x, 3 এর গুণিতক এবং x ≤ 24} হলে, A - B কত?
  1. ক) {1, 2, 4, 8, 9}
  2. খ) {1, 2, 4, 8}
  3. গ) {1, 2, 4}
  4. ঘ) {4, 6, 8, 12}
সঠিক উত্তর:
খ) {1, 2, 4, 8}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1, 2, 4, 8}
ব্যাখ্যা
A = {x : x, 24 এর গুণনীয়কসমূহ}
    = {1, 2, 3, 4, 6, 8, 12, 24}

B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 24}
   = {3, 6, 9, 12, 15,18,21, 24 }

∴ A - B = {1, 2, 3, 4, 6, 8, 12, 24} - {3, 6, 9, 12,15,18,21,24}
            = {1, 2, 4, 8}
৮০৬.
A = {1, 3} হলে, P(A) = ?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) {1}, {3}, {1, 3}, φ
  4. ঘ) {{1}, {3}, {1, 3}, φ}
সঠিক উত্তর:
ঘ) {{1}, {3}, {1, 3}, φ}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {{1}, {3}, {1, 3}, φ}
ব্যাখ্যা
A = {1, 3}
P(A) = {{1}, {3}, {1, 3}, φ}

৮০৭.
A = {x : x2 + 7x - 18 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?
  1. {- 9, 2}
  2. {- 8, 4}
  3. {- 2, - 9}
  4. {3, 6}
সঠিক উত্তর:
{- 9, 2}
উত্তর
সঠিক উত্তর:
{- 9, 2}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x2 + 7x - 18 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?

সমাধান:
এখানে,
x2 + 7x - 18 = 0
⇒ x2 + 9x - 2x - 18 = 0
⇒ x(x + 9) - 2(x + 9) = 0
⇒ (x + 9)(x - 2) = 0

হয় x + 9 = 0 অথবা x - 2 = 0
∴ x = - 9 অথবা 2

∴ A = {- 9, 2}
৮০৮.
A = {x : x জোড় মৌলিক সংখ্যা} হলে A এর প্রকৃত উপসেটের সংখ্যা-
  1. নাই
  2. 1টি
  3. 2টি
  4. 3টি
সঠিক উত্তর:
1টি
উত্তর
সঠিক উত্তর:
1টি
ব্যাখ্যা

এখনে,
A = {x : x জোড় মৌলিক সংখ্যা} = {2}
∴ n = 1
∴ প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 21 - 1
= 2 - 1
= 1

৮০৯.
A = {a, b, c} সেটের উপসেট কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, c} সেটের উপসেট কয়টি?

সমাধান:
- কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট।
- ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

দেওয়া আছে,
A = {a, b, c}
উপাদানের সংখ্যা, n =3
উপসেটের সংখ্যা= 23 = 8
৮১০.
A = Φ, B = {a} এবং C = {a, b} সেট তিনটির শক্তি সেটের উপাদান সংখ্যার সমষ্টি কত?
  1. 4
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
A = Φ; P(A) = {Φ}
B = {a}; P(B) = {{a}, Φ}
C = {a, b}; P(C) = {{a}, {b}, {a, b}, Φ}
সেট তিনটির শক্তি সেটের উপাদান সংখ্যার সমষ্টি
= 1 + 2 + 4
= 7
৮১১.
একটি পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী ইংরেজিতে, ৮৫% পরীক্ষার্থী গণিতে এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করলো। যদি ৪০ জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ক) ২০০ জন
  2. খ) ২৫০ জন
  3. গ) ৩৬০ জন
  4. ঘ) ৪০০ জন
সঠিক উত্তর:
ঘ) ৪০০ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০ জন
ব্যাখ্যা
শুধু ইংরেজিতে পাস করে = (৮০ - ৭৫)% = ৫%
শুধু গণিতে পাস করে = (৮৫ - ৭৫)% = ১০%

এক বা উভয় বিষয়ে পাস করে = (৫ + ১০ + ৭৫)% = ৯০%

মনেকরি 
মোট পরীক্ষর্থী = ক জন 

প্রশ্নমতে,
ক - ক এর ৯০%  = ৪০
ক - ৯০ক /১০০ = ৪০
১০ক /১০০ = ৪০ 
ক/১০ = ৪০ 
ক = ৪০০
৮১২.
  1. f(0) = ∞
  2. f(1) = - 1
  3. f(1) = 0
  4. f(- 1) = - 1/2
সঠিক উত্তর:
f(- 1) = - 1/2
উত্তর
সঠিক উত্তর:
f(- 1) = - 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

৮১৩.
যদি A = {3, 4, 5, 6} হয়, তাহলে A এর শক্তিসেট কয়টি? 
  1. 8
  2. 16
  3. 32
  4. 64
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4, 5, 6} হয়, তাহলে A এর শক্তিসেট কয়টি? 

সমাধান: 
দেওয়া আছে, 
A = {3, 4, 5, 6} 

এখানে,
A সেটের উপাদান সংখ্যা = 4
∴ A সেটের মোট উপাদান হবে = 24 টি
= 16 টি 
∴ উপাদানগুলো হবে, p(A) = {φ, {3}, {4}, {5}, {6}, {3, 4}, {3, 5}, {3, 6}, {4, 5}, {4, 6}, {5, 6}, {3, 4, 5}, {3, 4, 6}, {4, 5, 6}, {3, 5, 6}, {3, 4, 5, 6}}  । 
৮১৪.
B = {p, q, r, s} সেটের উপসেট কয়টি?
  1. 15টি
  2. 8টি
  3. 64টি
  4. 16টি
সঠিক উত্তর:
16টি
উত্তর
সঠিক উত্তর:
16টি
ব্যাখ্যা

প্রশ্ন: B = {p, q, r, s} সেটের উপসেট কয়টি?

সমাধান:
- কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট।
- ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

দেওয়া আছে,
B = {p, q, r, s}
উপাদানের সংখ্যা, n = 4
∴ উপসেটের সংখ্যা = 24 = 16

৮১৫.
স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন সংগীতে, ২৬ জন কলায় এবং ২ জন সংগীত ও কলায় উভয় বিষয়ে অংশগ্রহণ করে। কতজন শিক্ষার্থী সংগীত বা কলা কোন বিষয়েই অংশগ্রহণ করেনি?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন সংগীতে, ২৬ জন কলায় এবং ২ জন সংগীত ও কলায় উভয় বিষয়ে অংশগ্রহণ করে। কতজন শিক্ষার্থী সংগীত বা কলা কোন বিষয়েই অংশগ্রহণ করেনি?

সমাধান:
সংগীতে অংশগ্রহণ করে, P(S) = ১৮ জন
কলায়  অংশগ্রহণ করে, P(B) = ২৬ জন
সংগীত ও কলায় উভয় বিষয়ে অংশগ্রহণ করে, P(S ∩ B) = ২ জন
সংগীত অথবা কলায়  অংশগ্রহণ করে = P(S ∪ B)

আমরা জানি,
P(S ∪ B) = P(S) + P(B) - P(S ∩ B)
= ১৮ + ২৬ - ২
= ৪২
∴ সংগীত বা কলা কোন বিষয়েই অংশগ্রহণ করেনি = ৫০ - ৪২ = ৮ জন
৮১৬.
একটি নিখুঁত বা পক্ষপাতহীন ছক্কা দুবার চালা হলো এবং উভয়ক্ষেত্রে ছক্কার উপরদিকে যে সংখ্যা দুটি পাওয়া যাবে, তাদের পার্থক্য 3 হবার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/6
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
খ) 1/6
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/6
ব্যাখ্যা
এক্ষেত্রে নমুনাক্ষেত্রটি হলো:
S = {(1,1), (1, 2), (1, 3), (1, 4), (1,5), (1,6),
     (2,1), (2,2),................(2,6),
     (3,1), (3,2),................(3,6),
     (6,1), (6,2),................(6,6)}

এবং আমরা যে ঘটনার সম্ভাবনা বের করতে চাইছি সেটা হলো
A= {(1,4), (2,5), (3,6),(4,1), (5,2), (6,3)} 
 
এখানে দেখছি n(A) = 6 এবং n(S) = 36
অতএব,  P(A) = 6/36 = 1/6
৮১৭.
যদি n(A ∩ B) = 71, n(A) = 20, n(B) = 75 হয়, তাহলে n(A ∪ B) এর মান কত?
  1. 25
  2. 24
  3. 23
  4. 22
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A ∩ B) = 71, n(A) = 20, n(B) = 75 হয়, তাহলে n(A ∪ B) এর মান কত?

সমাধান:
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
= 20 + 75 - 71
= 24 
৮১৮.
B = {x ∈ N : x3 ≤ 216} হলে, B সেটের উপাদান সংখ্যা কত?
  1. 6
  2. 7
  3. 5
  4. 4
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: B = {x ∈ N : x3 ≤ 216} হলে, B সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
এখানে
N = স্বাভাবিক সংখ্যার সেট
= {1, 2, 3, 4, 5, 6, 7, 8,......}

ধরি,
B = {x ∈ N : x3 ≤ 216}
এখন,
x = 1 হলে, 13 = 1 ≤ 216
x = 2 হলে, 23 = 8 ≤ 216
x = 3 হলে, 33 = 27 ≤ 216
x = 4 হলে, 43 = 64 ≤ 216
x = 5 হলে, 53 = 125 ≤ 216
x = 6 হলে, 63 = 216 ≤ 216 ; 
x = 7 হলে, 73 = 343 ≤ 216 ; ​যা সত্য নয় ।
 
নির্ণেয় সেট B = {1, 2, 3, 4, 5, 6}
∴ B সেটের উপাদান সংখ্যা = 6
৮১৯.
কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাশ করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাশ করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ১ জন
  2. খ) ২ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) ৪ জন
সঠিক উত্তর:
ক) ১ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ জন
ব্যাখ্যা
উভয় বিষয়ে পাশ করে = ৭৫ জন।
শুধু বাংলায় পাশ করে = (৯৪-৭৫) = ১৯ জন।
শুধু গণিতে পাশ করে = (৮০-৭৫) = ৫ জন।
মোট পাশ করে = (৭৫+১৯+৫) = ৯৯ জন।
সুতরাং উভয় বিষয়ে ফেল করে = (১০০-৯৯) = ১জন।
৮২০.
কোনো শ্রেণির 60 জন ছাত্রের 35 জন ফুটবল এবং 20 জন ভলিবল খেলতে পছন্দ করে। প্রত্যেক খেলোয়াড়ই 2টি খেলার অন্তত 1টি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলা পছন্দ করে?
  1. ক) ৯ জন
  2. খ) ৭ জন
  3. গ) ৫ জন
  4. ঘ) ১১ জন
সঠিক উত্তর:
গ) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জন
ব্যাখ্যা
ধরি,
ফুটবল পছন্দ করা ছাত্রের সেট = n(A) এবং
ভলিবল পছন্দ করা ছাত্রের সেট = n(B)
এখানে n(A) = 35, n(B) = 20 এবং n(A ∪ B) = 60, n(A ∩ B) = ?

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
বা, 60 = 35 + 20 - n(A ∩ B)
বা, 60 = 55 - n(A ∩ B)
বা, n(A ∩ B) = 65 - 55 = 5
৮২১.
f(x) = x3 - 8x + 9 হলে, f(- 2) = ?
  1. ক) 33
  2. খ) - 15
  3. গ) 1
  4. ঘ) 17
সঠিক উত্তর:
ঘ) 17
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 8x + 9 হলে, f(- 2) = ?

সমাধান:
দেয়া আছে,
f(x) = x3 - 8x + 9

∴f(- 2) = (- 2)3 - 8(- 2) + 9
= - 8 + 16 + 9
= 17
৮২২.
A = {x : 4x < 20 এবং x ∈ N} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 4
  2. 15
  3. 16
  4. 31
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : 4x < 20 এবং x ∈ N} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের  উপসেট সংখ্যা = 2n টি এবং প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 টি

A = {x : 4x < 20 এবং x ∈ N}
∴ A = (1, 2, 3, 4)

A সেটের উপাদান সংখ্যা = 4 তাহলে,
প্রকৃত উপসেটের সংখ্যা = 24 - 1 = 16 - 1 = 15
৮২৩.
P = {x ∈ N : 1 ≤ x ≤ 10}, Q = {x ∈ N : x বিজোড় এবং x < 10} হলে, P ∩ Q এর মান কত?
  1. {1, 2, 3, 5}
  2. { 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 }
  3. {3, 5, 7, 9}
  4. {1, 3, 5, 7, 9}
সঠিক উত্তর:
{1, 3, 5, 7, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 5, 7, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N : 1 ≤ x ≤ 10}, Q = {x ∈ N : x বিজোড় এবং x < 10} হলে, P ∩ Q এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {x ∈ N : 1 ≤ x ≤ 10}
Q = {x ∈ N : x বিজোড় এবং x < 10}

P = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
Q = {1, 3, 5, 7, 9} 

∴ P ∩ Q = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10} ∩ {1, 3, 5, 7, 9}
= {1, 3, 5, 7, 9}

৮২৪.
A = {0, 1, 2, 3} এবং R = {(x, y) : x ∈ A, y ∈ A এবং y = x + 1} হলে, রেঞ্জ R = ?
  1. {1, 2, 3, 4}
  2. {1, 2, 3}
  3. {0, 1, 2, 3}
  4. {0, 1, 2}
সঠিক উত্তর:
{1, 2, 3}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3}
ব্যাখ্যা
y = x + 1
x = 0, 1, 2, 3 হলে, y = 1, 2, 3, 4 হবে। 
কিন্তু, x = 3 হলে, y = 4  হবে।
যেহেতু, 4 ∉ A, (3, 4) ∉ R কাজেই x = 3 নেয়া যাবেনা।
∴ রেঞ্জ R = {1, 2, 3)
৮২৫.
P = {1, 2, 3}, Q = {3, 4} এবং R = {x, y} হলে, (P ∪ Q) × R = ?
  1. {(x, 1), (x, 2), (x, 3), (x, 4), (y, 1), (y, 2), (y, 3), (y, 4)}
  2. {(1, 3), (2, 4), (3, x), (4, y)} 
  3. {(1, x), (1, y), (2, x), (2, y), (3, x), (3, y), (4, x), (4, y)} 
  4. {(1, x), (2, x), (3, x), (4, x)} 
সঠিক উত্তর:
{(1, x), (1, y), (2, x), (2, y), (3, x), (3, y), (4, x), (4, y)} 
উত্তর
সঠিক উত্তর:
{(1, x), (1, y), (2, x), (2, y), (3, x), (3, y), (4, x), (4, y)} 
ব্যাখ্যা

প্রশ্ন: P = {1, 2, 3}, Q = {3, 4} এবং R = {x, y} হলে, (P ∪ Q) × R = ?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3}
Q = {3, 4}
R = {x, y}

∴ P U Q = {1, 2, 3} ∪ {3, 4}
= {1, 2, 3, 4}

প্রদত্ত রাশি, 
(P ∪ Q) × R
= {1, 2, 3, 4} ×  {x, y}
= {(1, x), (1, y), (2, x), (2, y), (3, x), (3, y), (4, x), (4, y)}

৮২৬.
A = {3, 5, 7} এবং 5 এর গুণিতকের সেট B হলে, A ∩ B  এর কয়টি উপসেট আছে?
  1. 4
  2. 3
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
A = {3, 5, 7},
5 এর গুনিতকের সেট B = {5, 10, 15,.....}
∴ A ∩ B = {5}

যার উপসেট সংখ্যা
= 21
= 2
৮২৭.
P(C) এর উপাদান সংখ্যা 16 হলে C এর উপাদান সংখ্যা কত? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: P(C) এর উপাদান সংখ্যা 16 হলে C এর উপাদান সংখ্যা কত? 

সমাধান: 
আমরা জানি,
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের শক্তিসেটের উপাদান সংখ্যা = 2n 
P(C) এর উপাদান সংখ্যা =16
2n = 16
⇒ 2n = 24
∴ n = 4
৮২৮.
যদি J = {2, 4, 6, 8, 10} এবং K = {3, 6, 9, 12} হয়. তাহলে J × K এর উপাদান সংখ্যা কত?
  1. ১৬
  2. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি J = {2, 4, 6, 8, 10} এবং K = {3, 6, 9, 12} হয়. তাহলে J × K এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
J = {2, 4, 6, 8, 10} এবং K = {3, 6, 9, 12}

J × K = {2, 4, 6, 8, 10} × {3, 6, 9, 12}
J × K = {(2, 3), (2, 6), (2, 9), (2, 12), (4, 3), (4, 6), (4, 9), (4, 12), (6, 3), (6, 6), (6, 9), (6, 12), (8, 3), (8, 6), (8, 9), (8, 12), (10, 3), (10, 6), (10, 9), (10, 12)}.

∴ J × K এর উপাদান সংখ্যা ২০টি
৮২৯.
A = {1, 4, 6, 8, 9} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 63
  2. খ) 31
  3. গ) 64
  4. ঘ) 32
সঠিক উত্তর:
খ) 31
উত্তর
সঠিক উত্তর:
খ) 31
ব্যাখ্যা
প্রশ্ন : A = {1, 4, 6, 8, 9} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
সমাধান : 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের  উপসেট = 2n
প্রকৃত উপসেট = 2n - 1

A সেটের উপাদান সংখ্যা = 5 তাহলে,
প্রকৃত উপসেটের সংখ্যা = 25 - 1 = 32 - 1 = 31
৮৩০.
৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. সসীম সেট
  2. অসীম সেট
  3. ফাঁকা সেট
  4. সার্বিক সেট
সঠিক উত্তর:
অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
অসীম সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৭ এর গুণিতকসমূহ = ৭, ১৪, ২১, ২৮, . . . ইত্যাদি
∴ ৭ এর গুণিতকের সেট = {৭, ১৪, ২১, ২৮,  . . . }

অর্থাৎ, ৭ এর গুণিতকের সেট অসীম সেট।
৮৩১.
C = {x ∈ N : x < 9 এবং x > 10} এর সমাধান কোনটি?
  1. {9}
  2. {10}
  3. { } 
  4. {Ø}
সঠিক উত্তর:
{ } 
উত্তর
সঠিক উত্তর:
{ } 
ব্যাখ্যা

প্রশ্ন: C = {x ∈ N : x < 9 এবং x > 10} এর সমাধান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
C = {x ∈ N : x < 9 এবং x > 10} 

x < 9 এবং x > 10 শর্তে C সেটে কোনো উপাদান নেই অর্থাৎ ফাঁকা। 

∴ C = { }

৮৩২.
f(x) = (24x + 12)/(6x - 3) হলে, f(1/4) এর মান কত?
  1. 6
  2. - 12
  3. 10
  4. - 8
সঠিক উত্তর:
- 12
উত্তর
সঠিক উত্তর:
- 12
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = (24x + 12)/(6x - 3) হলে, f(1/4) এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
f(x) = (24x + 12)/(6x - 3)
∴ f(1/4) = {24 × (1/4) + 12}/{6 × (1/4) - 3}
= (6 + 12)/{(3/2) - 3)
= 18/(- 3/2)
= 18 × (- 2/3)
= - 12

৮৩৩.
যদি f(3) = 9 এবং g(x)= f(x - 1) + 2 হয়, তবে g(4) এর মান কত?
  1. - 4
  2. 15
  3. - 7
  4. 11
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(3) = 9 এবং g(x)= f(x - 1) + 2 হয়, তবে g(4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
f(3) = 9
এবং g(x) = f(x - 1) + 2
⇒ g(4) = f(4 - 1) + 2
⇒ g(4) = f(3) + 2
⇒ g(4) = 9 + 2
∴ g(4) = 11
৮৩৪.
যদি A = { x : x ধনাত্মক পূর্ণ সংখ্যা }, B = { 0 } এবং X = { x : x পূর্ণ সংখ্যা } হয়, তবে A, B এবং X এর মধ্যে সম্পর্ক কী?
  1. A ⊆ X, B ⊆ X, B ⊄ A
  2. X ⊆ A, X ⊆ B, B ⊄ A
  3. A ⊆ X, B ⊆ X, B = A
  4. A = X, B ⊆ X, B ⊄ A
সঠিক উত্তর:
A ⊆ X, B ⊆ X, B ⊄ A
উত্তর
সঠিক উত্তর:
A ⊆ X, B ⊆ X, B ⊄ A
ব্যাখ্যা
A = { x : x ধনাত্মক পূর্ণ সংখ্যা } এবং X = { x : x পূর্ণ সংখ্যা } ⇒ A ⊆ X

B = { 0 } এবং X = { x : x পূর্ণ সংখ্যা } ⇒ B ⊆ X

A = { x : x ধনাত্মক পূর্ণ সংখ্যা } এবং B = { 0 } ⇒ A ≠ B 

যেহেতু A ≠ B এবং A ও B সেটের উপাদানগুলো ভিন্ন  সুতরাং B ⊄ A এবং A ⊄ B

অর্থাৎ A ⊆ X, B ⊆ X, B ⊄ A
৮৩৫.
{x ∈ N : x2 < 26} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ কোনটি?
  1. {1, 2, 3, 4, 5}
  2. { }
  3. {2, 4, 6}
  4. {1, 3, 5}
সঠিক উত্তর:
{1, 2, 3, 4, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3, 4, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: {x ∈ N : x2 < 26} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ কোনটি?

সমাধান:
প্রদত্ত সেট = {x ∈ N : x2 < 26}
এখানে,
N = {1, 2, 3, 4,.......}
যেহেতু,
x ∈ N এবং x2 < 26
∴ x = 1 হলে, 12 = 1 < 26
x = 2 হলে, 22 = 4 < 26
x = 3 হলে, 32 = 9 < 26
x = 4 হলে, 42 = 16 < 26
x = 5 হলে, 52 = 25 < 26
x = 6 হলে, 62 = 36 > 26

∴ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই = {1, 2, 3, 4, 5}
৮৩৬.
F = {(0, 1), (1, 2), (2, 3)} এর রেঞ্জ কত?
  1. রেঞ্জ F = {0, 1, 2}
  2. রেঞ্জ F = {0, 2, 3}
  3. রেঞ্জ F = {3}
  4. রেঞ্জ F = {1, 2, 3}
সঠিক উত্তর:
রেঞ্জ F = {1, 2, 3}
উত্তর
সঠিক উত্তর:
রেঞ্জ F = {1, 2, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: F = {(0, 1), (1, 2), (2, 3)} এর রেঞ্জ কত?

সমাধান:
সাধারণত কোনো অন্বয়ের জোড়গুলোর ২য় উপাদানগুলোকে রেঞ্জ বলে, তাই এখানে রেঞ্জ হবে F = {1, 2, 3}
৮৩৭.
S = {x ∈ N : x2 = 4} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?
  1. {1, 2, 3, 4}
  2. {2}
  3. {1, 2}
  4. {2, -2}
সঠিক উত্তর:
{2}
উত্তর
সঠিক উত্তর:
{2}
ব্যাখ্যা
প্রশ্ন: S = {x ∈ N : x2 = 4} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?

সমাধান: 
N  বলতে স্বাভাবিক সংখ্যার (Natural number) সেট বুঝায়।
শূন্য থেকে বড় সকল  পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 . . . N

এখানে,
 x2 = 4
∴ x = ± 2
কিন্তু -2 স্বাভাবিক সংখ্যা নয়।
∴ S = {2}
৮৩৮.
P = {x ∈ N : 5x < 40} হলে, P এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 127 টি
  2. 129 টি
  3. 128 টি
  4. 122 টি
সঠিক উত্তর:
127 টি
উত্তর
সঠিক উত্তর:
127 টি
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N : 5x < 40} হলে, P এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
P = {x ∈ N : 5x < 40}
5x < 40
x < 8

অর্থাৎ 8 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো P সেটের উপাদান।
∴ P = {1, 2, 3, 4, 5, 6, 7}

P সেটের উপসেট সংখ্যা = 27 = 128
∴ প্রকৃত উপসেট সংখ্যা = 128 - 1 = 127 টি 

৮৩৯.
U = {3, 5, 6, 7, 9}, A = {x : x, 3 -এর গুণিতক এবং x < 12}; A - AC নির্ণয় করুন?
  1. {3, 6, 9}
  2. {5, 7}
  3. 0
সঠিক উত্তর:
{3, 6, 9}
উত্তর
সঠিক উত্তর:
{3, 6, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: U = {3, 5, 6, 7, 9}, A = {x : x, 3 -এর গুণিতক এবং x < 12}; A - AC নির্ণয় করুন?

সমাধান:
দেওয়া আছে, 
U = {3, 5, 6, 7, 9}, A = {x : x, 3 -এর গুণিতক এবং x < 12}
12 থেকে ছোট 3 এর সকল গুনিতকের সেট A = {3, 6, 9}

AC = U - A
= {3, 5, 6, 7, 9} - {3, 6, 9}
= {5, 7}

∴ A\AC = A - AC
= {3, 6, 9} - {5, 7}
= {3, 6, 9}

৮৪০.
A = {x ∈ N : 2 < x ≤ 10} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11} হলে, A \ B = কত?
  1. {3, 4, 5, 6, 7, 8}
  2. {1, 3, 5, 7, 9}
  3. {4, 6, 8, 10}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
{4, 6, 8, 10}
উত্তর
সঠিক উত্তর:
{4, 6, 8, 10}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 10} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11} হলে, A \ B = কত?

সমাধান:
A = {x ∈ N : 2 < x ≤ 10}
এখানে x হলো স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান 2-এর চেয়ে বড় ও 10-এর সমান বা ছোট হতে পারে।
A = {3, 4, 5, 6, 7, 8, 9, 10}

B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11}
অর্থাৎ, 11-এর চেয়ে ছোট বা সমান সকল বিজোড় সংখ্যার সেট ।
B = {1, 3, 5, 7, 9, 11}

সুতরাং, A \ B = {3, 4, 5, 6, 7, 8, 9, 10} - {1, 3, 5, 7, 9, 11}
= {4, 6, 8, 10}
৮৪১.
U = {a, b, c, d, e, f, g, h}, P = {a, b, c, d, e}, Q = {b, d, f, h} হলে, P´ ∩ Q´ হবে?
  1. {e}
  2. {g}
  3. {e, g}
  4. {}
সঠিক উত্তর:
{g}
উত্তর
সঠিক উত্তর:
{g}
ব্যাখ্যা

প্রশ্ন: U = {a, b, c, d, e, f, g, h}, P = {a, b, c, d, e}, Q = {b, d, f, h} হলে, P´ ∩ Q´ হবে?

সমাধান:
P´ = U - P
= {a, b, c, d, e, f, g, h} - {a, b, c, d, e}
= {f, g, h}

Q´ = U - Q
= {a, b, c, d, e, f, g, h} - {b, d, f, h}
= {a, c, e, g}

∴ P´ ∩ Q´ = {f, g, h} ∩ {a, c, e, g}
= {g}

৮৪২.
যদি P = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} এবং Q = {x ∈ N : 2 < x ≤ 8} হয়, তবে P ∪ Q এর মান কত?
  1. {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}
  2. {1, 3, 4, 7, 8, 9}
  3. {1, 3, 5, 7, 9}
  4. {1, 3, 4, 5, 6, 7, 8, 9}
সঠিক উত্তর:
{1, 3, 4, 5, 6, 7, 8, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 4, 5, 6, 7, 8, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} এবং Q = {x ∈ N : 2 < x ≤ 8} হয়, তবে P ∪ Q এর মান কত?

সমাধান:
P = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

Q = {x ∈ N : 2 < x ≤ 8}
= {3, 4, 5, 6, 7, 8}

সুতরাং, P ∪ Q = {1, 3, 5, 7, 9} ∪ {3, 4, 5, 6, 7, 8} 
= {1, 3, 4, 5, 6, 7, 8, 9}

৮৪৩.
A = {21, 22, 23, 24, 25, 26} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 60
  2. 63
  3. 59
  4. 55
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা
প্রশ্ন: A = {21, 22, 23, 24, 25, 26} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
এখানে, 
A সেটের মোট উপাদান = 6
A সেটের সর্বমোট উপসেট = 26 = 64

∴ প্রকৃত উপসেট = 64 - 1 
= 63
৮৪৪.
Q = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16} হলে, Q এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. 15
  2. 16
  3. 8
  4. 13
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: Q = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16} হলে, Q এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
Q = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16}
⇒ Q = {4, 8, 12, 16}

∴ Q এর উপাদান সংখ্যা = 4

অতএব, Q এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 24 - 1
= 16 - 1
= 15
৮৪৫.
f(x) = (4x - 7)/(x - 2) হলে f(2) কত?
  1. ক) অসজ্ঞায়িত
  2. খ) ০
  3. গ) ১/০
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা

f(x) = (4x - 7)/(x - 2)
= (4.2 - 7)/(2 – 2)
= 1/0
= অসজ্ঞায়িত

৮৪৬.
P = {1, 2, 3} এবং Q = {2, 3, 4} হলে P ∩ (Q - P) এর মান কত?
  1. {1, 2, 3, 4}
  2. {1, 2, 3}
  3. {4}
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, 2, 3} এবং Q = {2, 3, 4} হলে P ∩ (Q - P) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3}
Q = {2, 3, 4}

এখন,
Q - P = {2, 3, 4} - {1, 2, 3} = {4}

∴ P ∩ (Q - P) = {1, 2, 3} ∩ {4} = ∅
৮৪৭.
একটি আবাসিক এলাকায় ৯০% লোকের একটি গাড়ি আছে। ১৫% লোকের একটি মোটর সাইকেল আছে। প্রত্যেকের একটি গাড়ি অথবা একটি মোটর সাইকেল অথবা উভয়ই আছে। কত শতাংশ গাড়ি মালিকের মোটর সাইকেল আছে?
  1. ক) ৫.৫৬%
  2. খ) ৬.৫৬%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৩৩.৩৩%
সঠিক উত্তর:
ক) ৫.৫৬%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫.৫৬%
ব্যাখ্যা
গাড়ি অথবা মোটর সাইকেল আছে = (৯০ + ১৫) = ১০৫%
∴ উভয় বাহন আছে = (১০৫ - ১০০)% = ৫%
∴ মোটর সাইকেল থাকা গাড়ি মালিকের হার = ((৫ × ১০০)/৯০)% = ৫.৫৬%
৮৪৮.
n(P) = 40, n(P ∩ Q) = 10 এবং n(P ∪ Q) = 50 হলে n(Q) = ? 
  1. 40
  2. 30
  3. 20
  4. 50
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: n(P) = 40, n(P ∩ Q) = 10 এবং n(P ∪ Q) = 50 হলে n(Q) = ? 

সমাধান:
দেওয়া আছে,
n(S) = 100,

n(P) = 40,
n(P ∩ Q) = 10
এবং n(P ∪ Q) = 50

আমরা জানি,
n(P ∪ Q) = n(P) + n(Q) - n(P ∩ Q)
⇒ 50 = 40 + n(Q) - 10
⇒ 50 = n(Q) + 30
⇒ n(Q) = 50 - 30
⇒ n(Q) = 20

৮৪৯.
U = {x : x < 7 , x ∈ N}, A = { x : x স্বাভাবিক সংখ্যা এবং 1 < x ≤ 4} হলে A' = কত?
  1. {2, 3, 4}
  2. {1, 5}
  3. {1, 4, 6}
  4. {1, 5, 6}
সঠিক উত্তর:
{1, 5, 6}
উত্তর
সঠিক উত্তর:
{1, 5, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {x : x < 7 , x ∈ N}, A = { x : x স্বাভাবিক সংখ্যা এবং 1 < x ≤ 4} হলে A' = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
U = {x : x < 7 , x ∈ N}
= {1, 2, 3, 4, 5, 6} 
এবং 
A = { x : x এবং 1 < x ≤ 4}
= {2, 3, 4}

এখন, 
A' = U - A
= {1, 2, 3, 4, 5, 6} - {2, 3, 4}
= {1, 5, 6} ।
৮৫০.
৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি বলতে পারে, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয় ভাষা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন?
  1. ৪০ জন 
  2. ২৫ জন
  3. ১০ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি বলতে পারে, ২৫ জন ইংরেজি ও বাংলা উভয় ভাষা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন?

সমাধান:
দেওয়া আছে,
মোট লোক = ৫০ জন
শুধু ইংরেজি বা বাংলা বা দুটোই বলতে পারে = ৫০ জন
ইংরেজি বলতে পারে = ৩৫ জন
ইংরেজি ও বাংলা দুটোই বলতে পারে = ২৫ জন

এখন, 
ইংরেজি বলতে পারে মোট = ৩৫ জন
এর মধ্যে দুটো ভাষাই বলতে পারে = ২৫ জন
∴ শুধু ইংরেজি বলতে পারে = ৩৫ − ২৫ = ১০ জন

মোট লোক = শুধু ইংরেজি + শুধু বাংলা + দুটোই
বা, ৫০ = ১০ + শুধু বাংলা + ২৫
∴ শুধু বাংলা = ৫০ - ১০ - ২৫ = ১৫ জন

সুতরাং, কেবলমাত্র বাংলা বলতে পারে ১৫ জন

৮৫১.
P = {x ∈ N: x, 8 এর গুণনীয়ক) এবং Q = {x ∈ N : 2 < x < 10} হলে, Q - P এর মান কত?
  1. {}
  2. {3, 5, 6, 7, 9}
  3. {3, 5, 6, 7}
  4. {3, 4, 5, 6, 7, 8, 9}
সঠিক উত্তর:
{3, 5, 6, 7, 9}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 6, 7, 9}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x ∈ N: x, 8 এর গুণনীয়ক) এবং Q = {x ∈ N : 2 < x < 10} হলে, Q - P এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {x ∈ N : x, 8 এর গুণনীয়ক)
= {1, 2, 4, 8}

Q = {x ∈ N : 2 < x < 10}
= {3, 4, 5, 6, 7, 8, 9}

∴ Q - P = {3, 4, 5, 6, 7, 8, 9} - {1, 2, 4, 8}
= {3, 5, 6, 7, 9}
৮৫২.
f(x) = x2 - 4x + 3 হলে, f(1) + f(3) এর মান কত?
  1. 8
  2. 6
  3. 7
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 - 4x + 3 হলে, f(1) + f(3) এর মান কত?

সমাধান:
f(x) = x2 - 4x + 3
∴ f(1) = 1 - 4 + 3 = 4 - 4 = 0
∴ f(3) = 32 - 4 × 3 + 3 = 9 - 12 + 3 = 12 - 12 = 0

∴ f(1) + f(3) = 0 + 0 = 0
৮৫৩.
A = {x ∈ N : x ≤ 32 এবং x, 4 এর গুণিতক} হলে, A সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. {4, 8, 15, 16, 20, 25, 28}
  2. {4, 8, 12, 16, 32}
  3. {4, 8, 15, 21, 20}
  4. {4, 8, 12, 16, 20, 24, 28, 32}
সঠিক উত্তর:
{4, 8, 12, 16, 20, 24, 28, 32}
উত্তর
সঠিক উত্তর:
{4, 8, 12, 16, 20, 24, 28, 32}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x ≤ 32 এবং x, 4 এর গুণিতক} হলে, A সেটের তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
x এর মান 32 অপেক্ষা ছোট বা সমান এবং 4 এর গুণিতক।
4 এর গুণিতক সমূহ:
1 × 4 = 4
2 × 4 = 8
3 × 4 = 12
4 × 4 = 16
5 × 4 = 20
6 × 4 = 24
7 × 4 = 28
8 × 4 = 32

∴ নির্ণেয় সেট = {4, 8, 12, 16, 20, 24, 28, 32}
৮৫৪.
প্রদত্ত চিত্র অনুসারে (A ∩ B) ∪ C এর মান নিচের কোনটি?
  1. {m, n, o, p}
  2. {m, n, o, p, q}
  3. {p, q}
  4. {o, p, q, s}
সঠিক উত্তর:
{o, p, q, s}
উত্তর
সঠিক উত্তর:
{o, p, q, s}
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে (A ∩ B) ∪ C এর মান নিচের কোনটি?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
A = {m, n, o, p}
B = {o, p, q, r}
C= {p, q, s}

এখন,
A ∩ B = {m, n, o, p} ∩ {o, p, q, r}
= {o, p}
(A ∩ B) ∪ C = {o, p} ∪ {p, q, s}
= {o, p, q, s}
৮৫৫.
P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, P সেটের উপাদান সংখ্যা কত? 
  1. 5
  2. 7
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: P সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 63 হলে, P সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n -1 = 63
⇒ 2n = 63 + 1
⇒ 2n = 64
⇒ 2n = 26
∴ n = 6

∴ P সেটের উপাদান সংখ্যা = 6

উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট।

প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।

৮৫৬.
যদি f(x) = x3 - 6x + 5 হলে, f(2) এর মান নিচের কোনটি?
  1. 0
  2. 1
  3. 2
  4. - 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x3 - 6x + 5 হলে, f(2) এর মান নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 - 6x + 5

এখন, f(2) = (2)3 - (6 . 2) + 5
= 8 - 12 + 5
= 13 - 12
= 1
৮৫৭.
F(x) = (x - 1)2 হলে, F(5) = কত?
  1. ক) ৩৬
  2. খ) ১৬
  3. গ) ৩৫
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
খ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬
ব্যাখ্যা
F(x) = (x - 1)2
∴ F(5) = (5 - 1)2 = 42 = 16
৮৫৮.
B = {y : y পূর্ণবর্গ সংখ্যা এবং y ≤ 20} হলে, সেট B-এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 3 টি
  2. 4 টি
  3. 5 টি
  4. 6 টি
সঠিক উত্তর:
4 টি
উত্তর
সঠিক উত্তর:
4 টি
ব্যাখ্যা
প্রশ্ন: B = {y : y পূর্ণবর্গ সংখ্যা এবং y ≤ 20} হলে, সেট B-এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
y পূর্ণবর্গ সংখ্যা হলে,
পূর্ণবর্গ সংখ্যার সেট = {1, 4, 9, 16, 25, .........}

y ≤ 20 হলে,
y এর মান 20 এর সমান বা ছোট সংখ্যার সেট = {1, 2, 3, ..., 20}

∴ B = {1, 4, 9, 16, 25, .........} ∩ {1, 2, 3, ..., 20}
= {1, 4, 9, 16}
∴ সেট B-এর উপাদান সংখ্যা 4 টি
৮৫৯.
যদি B = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90} হয় তবে P(B) এর সদস্য সংখ্যা কত?
  1. 32 টি
  2. 16 টি
  3. 64 টি
  4. 15 টি
সঠিক উত্তর:
32 টি
উত্তর
সঠিক উত্তর:
32 টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি B = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90} হয় তবে P(B) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে
A = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90}

3 ও 5 এর লসাগু = 15
90 অপেক্ষা ছোট 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 15, 30, 45, 60, 75 = 5 টি

∴ P(A) এর সদস্য সংখ্যা = 25 = 32 টি
৮৬০.
A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x2 < 25}, B = {x : x মৌলিক সংখ্যা x2 < 25}, C = {x : x পূর্ণ সংখ্যা এবং x2 = 25} হলে (A ∪ B) - C = ?
  1. ক) {2, 3, 4, 5}
  2. খ) {1, 2, 3, 4}
  3. গ) {5, 6, 7, 8}
  4. ঘ) {-6, 6}
সঠিক উত্তর:
খ) {1, 2, 3, 4}
উত্তর
সঠিক উত্তর:
খ) {1, 2, 3, 4}
ব্যাখ্যা

এখানে,
A = {1, 2, 3, 4},
B = {2, 3, 4},
C = {-5, 5}
∴ A ∪ B = {1, 2, 3, 4},
(A ∪ B) - C = {1, 2, 3, 4}

৮৬১.
A ও B যথাক্রমে 36 ও 45 এর গুণনীয়ক সেট হলে, (A ∩ B) এর মান কত?
  1. {1, 3, 9}
  2. {6, 9, 15}
  3. {1, 3, 6 9, 11}
  4. { }
সঠিক উত্তর:
{1, 3, 9}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: A ও B যথাক্রমে 36 ও 45 এর গুণনীয়ক সেট হলে, (A ∩ B) এর মান কত?
 

সমাধান:
36 এর গুণনীয়ক = 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36
45 এর গুণনীয়ক = 1, 3, 5, 9, 15, 45
A = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36}
B = {1, 3, 5, 9, 15, 45}

∴ A ∩ B = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36} ∩ {1, 3, 5, 9, 15, 45} 
= {1, 3, 9}

৮৬২.
A = { x : x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 15} হলে সেটের উপাদানগুলো হবে-
  1. {2, 3, 4}
  2. {- 1, - 2, - 3}
  3. {- 2, - 3, - 4}
  4. {1, 2, 3}
সঠিক উত্তর:
{- 1, - 2, - 3}
উত্তর
সঠিক উত্তর:
{- 1, - 2, - 3}
ব্যাখ্যা
প্রশ্ন: A = { x : x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 15} হলে সেটের উপাদানগুলো হবে-

সমাধান: 
শর্তমতে,
x এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং 15 এর চেয়ে ছোট হলে সংখ্যাটি সেটের উপাদান হবে।
এখন,
(- 1)2 = 1 ;যা শর্ত পূরণ করে
(- 2)2 = 4 ;যা শর্ত পূরণ করে
(- 3)2 = 9 ;যা শর্ত পূরণ করে
(- 4)2 = 16 ;x2 < 15 না হওয়ায় শর্ত পূরণ করে না

∴ A = {- 1, - 2, - 3}
৮৬৩.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 3
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান: 
দেওয়া আছে,
 A = {2, 3, 5} 
∴ P(A) এর উপাদান সংখ্যা = (2)3 
= 8 

উল্লেখ্য যে, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n
৮৬৪.
A = {1, 3, 6, 8, 9} সেটের উপসেট সংখ্যা কত?
  1. 16
  2. 24
  3. 32
  4. 64
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন: A = {1, 3, 6, 8, 9} সেটের উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 3, 6, 8, 9}
সেটটির মোট উপাদান সংখ্যা, n = 5

আমরা জানি, 
উপসেটের সংখ্যা = 2n =  25 = 32

∴উপসেট সংখ্যা = 32

৮৬৫.
যদি n(A ∪ B) = 65, n(A) = 33 এবং n(B) = 58 হয়, তাহলে n(A ∩ B) এর মান কত?
  1. 31
  2. 26
  3. 23
  4. 29
সঠিক উত্তর:
26
উত্তর
সঠিক উত্তর:
26
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A ∪ B) = 65, n(A) = 33 এবং n(B) = 58 হয়, তাহলে n(A ∩ B) এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 65 = 33 + 58 - n(A ∩ B)
⇒ 65 = 91 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 91 - 65
∴ n(A ∩ B) = 26
৮৬৬.
D = {x ∈ N : x3 < 216} হলে, D সেটের উপাদান সংখ্যা কত?
  1. 5
  2. 7
  3. 6
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: D = {x ∈ N : x3 < 216} হলে, D সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
এখানে
N = স্বাভাবিক সংখ্যার সেট
= {1, 2, 3, 4, 5, 6, 7, 8,......}

ধরি,
D = {x ∈ N : x3 < 216}
এখন,
x = 1 হলে, 13 = 1 < 216
x = 2 হলে, 23 = 8 < 216
x = 3 হলে, 33 = 27 < 216
x = 4 হলে, 43 = 64 < 216
x = 5 হলে, 53 = 125 < 216
x = 6 হলে, 63 = 216 < 216 ; যা সত্য নয় ।
 
নির্ণেয় সেট D = {1, 2, 3, 4, 5}
∴ D সেটের উপাদান সংখ্যা = 5
৮৬৭.
8 এর গুণনীয়কের সেট কোনটি?
  1. {1, 3, 5, 8}
  2. {1, 2, 4, 8}
  3. {1, 2, 3, 7}
  4. {1, 5, 7, 8}
সঠিক উত্তর:
{1, 2, 4, 8}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 4, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: 8 এর গুণনীয়কের সেট কোনটি?

সমাধান:
8 এর গুণনীয়ক সমূহ হলো: 1, 2, 4, 8
∴ সেট = {1, 2, 4, 8}
৮৬৮.
কোনটি ডি মরগানের সূত্র?
  1. ক) (A ∪ B ∪ C)' = A' ∩ B' ∩ C'
  2. খ) (A ∪ B)' = A' - B'
  3. গ) (A ∩ B ∩ C)' = A' ∩ B' ∩ C'
  4. ঘ) (A ∩ B)' = A ∪ B
সঠিক উত্তর:
ক) (A ∪ B ∪ C)' = A' ∩ B' ∩ C'
উত্তর
সঠিক উত্তর:
ক) (A ∪ B ∪ C)' = A' ∩ B' ∩ C'
ব্যাখ্যা

ডি মরগানের সূত্রানুসারে,
(A ∪ B ∪ C)' = A' ∩ B' ∩ C'

৮৬৯.
যদি f(x) = x2 - 3x - 2 হয়, তাহলে f(- 1) এর মান কত?
  1. ক) 0
  2. খ) - 1
  3. গ) - 2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x2 - 3x - 2 হয়, তাহলে f(- 1) এর মান কত?

সমাধান: 
f(x) = x2 - 3x - 2
∴ f(- 1) = (- 1)2 - 3(- 1) - 2
= 1 + 3 - 2
= 4 - 2 
= 2
৮৭০.
স্বাভাবিক সংখ্যার সেট কোন ধরনের সেট?
  1. ক) ফাঁকা সেট
  2. খ) সসীম সেট
  3. গ) অসীম সেট
  4. ঘ) সার্বিক সেট
সঠিক উত্তর:
গ) অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
গ) অসীম সেট
ব্যাখ্যা
স্বাভাবিক সংখ্যার সেট = {1, 2, 3, … ∞} যা একটি অসীম সেট।
৮৭১.
3p - 4q = 10 এবং 6p - 8q = 18 এর সমাধান সেট কত?
  1. (3, 2)
  2. (1/2, 1)
  3. (5, 2)
  4. সমাধান সেট নেই
সঠিক উত্তর:
সমাধান সেট নেই
উত্তর
সঠিক উত্তর:
সমাধান সেট নেই
ব্যাখ্যা
প্রশ্ন: 3p - 4q = 10 এবং 6p - 8q = 18 এর সমাধান সেট কত?

সমাধান: 
দেওয়া আছে,
3p - 4q = 10 ........ (1)
6p - 8q = 18 ....... (2)

(1) নং × 2  - (2) নং ⇒ 
⇒ 6p - 8q - (6p - 8q) = 20 - 18 
⇒ 6p - 8q - 6p + 8q = 2
⇒ 0 = 2 ;যা সম্ভব নয়।

অর্থাৎ, সমীকরণ দুটির কোন সমাধান সেট নেই।
৮৭২.
যদি A = {3, 4, 5, 7, 9} এবং B = {5, 6, 7, 8, 3, 10} হয়, তবে A ∩ B = কত?
  1. ক) {3, 5, 7}
  2. খ) {3, 5, 6, 7}
  3. গ) {4, 6, 3}
  4. ঘ) {3, 4, 5, 7}
সঠিক উত্তর:
ক) {3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
ক) {3, 5, 7}
ব্যাখ্যা

A∩B = {3, 4, 5, 7, 9} ∩ {5, 6, 7, 8, 3, 10}
= {3, 5, 7}

৮৭৩.
যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি (A ∩ B) নির্দেশ করবে? 
  1. ক) {3, 18, 30}
  2. খ) {5, 15, 20}
  3. গ) {3, 5, 15, 18, 20, 30}
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) {5, 15, 20}
উত্তর
সঠিক উত্তর:
খ) {5, 15, 20}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি (A ∩ B) নির্দেশ করবে? 

সমাধান
দেওয়া আছে, 
A = {5, 15, 20, 30} 
এবং B = {3, 5, 15, 18, 20}, 
 
এখন, 
A ∩ B
= {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
= {5, 15, 20}
৮৭৪.
A = {2, 3} এবং B = {3, 7} হলে P(A) ∩ P(B) = ?
  1. ক) {∅, {3}}
  2. খ) {4}
  3. গ) {∅, {2}, {3}, {7}, {2, 3}, {3. 7}}
  4. ঘ) {A, B}
সঠিক উত্তর:
ক) {∅, {3}}
উত্তর
সঠিক উত্তর:
ক) {∅, {3}}
ব্যাখ্যা
P(A) = {{∅, {2}, {3}, {2, 3}}
P(A) = {{∅, {3}, {7}, {3, 7}}
∴ P(A) ∩ P(B) = {∅, {3}}
৮৭৫.
A = {x ∈ Z : -3 < x < 8} এবং B = {x ∈ N: x বিজোড় সংখ্যা এবং x ≤ 12} হলে, A ∩ B নির্ণয় করুন?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 5, 7}
  3. {3, 5}
  4. {1, 3, 5, 7, 9}
সঠিক উত্তর:
{1, 3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ Z : -3 < x < 8} এবং B = {x ∈ N: x বিজোড় সংখ্যা এবং x ≤ 12} হলে, A ∩ B নির্ণয় করুন?

সমাধান:
শর্তানুযায়ী,
A = {x ∈ Z : -3 < x < 8} = {-2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7}
এবং B = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x ≤ 12} = {1, 3, 5, 7, 9, 11}

∴ A ∩ B = {-2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7} ∩ {1, 3, 5, 7, 9, 11}
= {1, 3, 5, 7}
৮৭৬.
P = {2, 3, 4, 5}, Q = {5, 6} এবং R = P ∩ Q হলে R × Q = কত?
  1. {(5, 5)}
  2. {(5, 6)}
  3. {}
  4. {(5, 5), (5, 6)}
সঠিক উত্তর:
{(5, 5), (5, 6)}
উত্তর
সঠিক উত্তর:
{(5, 5), (5, 6)}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {2, 3, 4, 5}, Q = {5, 6} এবং R = P ∩ Q হলে R × Q = কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {2, 3, 4, 5}, এবং Q = {5, 6}
এবং R = P ∩ Q = {2, 3, 4, 5} ∩ {5, 6}= {5}

∴ R × Q = {5} × {5, 6}
= {(5, 5), (5, 6)}
৮৭৭.
যদি X = {1, 2} এবং Y = {1, 2, 3} হলে, (X × Y) এর মান কত?
  1. {(1, 1), (1, 2), (2, 1), (2, 2), (3, 1), (3, 2)}
  2. {(1, 1), (2, 2), (3, 3)}
  3. {(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
{(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
উত্তর
সঠিক উত্তর:
{(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি X = {1, 2} এবং Y = {1, 2, 3} হলে, (X × Y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
X = {1, 2}
এবং Y = {1, 2, 3}

 X × Y = {1, 2} × {1, 2, 3}
= {(1, 1), (1, 2), (1, 3), (2, 1), (2, 2), (2, 3)}
৮৭৮.
B = {1, 2, 3, 4, 5} হলে, B এর প্রকৃত উপসেটের সংখ্যা হবে:
  1. 31
  2. 32
  3. 30
  4. 28
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা

প্রশ্ন: B = {1, 2, 3, 4, 5} হলে, B এর প্রকৃত উপসেটের সংখ্যা হবে:

সমাধান: 
দেওয়া আছে, 
A = {1, 2, 3, 4, 5}

আমরা জানি,
কোন সেটের প্রকৃত উপসেট = 2n - 1 
এখানে, 
n = সেটের উপাদান সংখ্যা = 3 

∴ প্রকৃত উপসেট = 2n - 1 
= 25 - 1 
= 32 - 1 
= 31 

৮৭৯.
f(x) = (3x+4) / (x−5) হলে f(1/3) = ?
  1. ক) 15/14
  2. খ) − 15/14
  3. গ) 14/15
  4. ঘ) − 14/15
সঠিক উত্তর:
খ) − 15/14
উত্তর
সঠিক উত্তর:
খ) − 15/14
ব্যাখ্যা

Given, f(x) = (3x+4) / (x−5)
= (3.1/3 + 4) / (1/3 - 5)
= (1 + 4) / {(1 - 15)/3}
= 5 / (-14 / 3)
= - 15/14

৮৮০.
A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. 15
  2. 3
  3. 12
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান: 
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n - 1 = 15
⇒ 2= 15 + 1
⇒ 2= 16
⇒ 2n = 24
∴ n = 4

উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট।
প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।
যেমন: A = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেট সমূহ: {a, b, c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, {c}, ∅
এখানে A উপসেট থেকে প্রাপ্ত উপসেট সমূহের মধ্যে A এর সম সংখ্যক উপাদান সমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেট সমূহ হচ্ছে A এর প্রকৃত উপসেট।
৮৮১.
F(x) = x3 + 9x2 - 3x - 4 হয়, তবে F( - 1) এর মান কত?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
ক) 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 7
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = x3 + 9x2 - 3x - 4 হয়, তবে F( - 1) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
 F(x) = x3 + 9x2 - 3x - 4
F( - 1) = ( - 1)3 + 9 ( - 1)2 - 3( - 1) - 4
          = - 1 + 9 × 1 + 3 - 4
          = - 1 + 9 + 3 - 4
         = 12 - 5 
         = 7
৮৮২.
X = {x ∈ N : x ≤ 50 এবং x, 7 এর গুণিতক} হলে, X সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. {7, 14, 21, 28, 35, 42, 47, 49}
  2. {7, 14, 22, 28, 35, 42, 49}
  3. {7, 14, 21, 28, 35, 42, 49}
  4. {7, 14, 21, 28, 37, 42, 49}
সঠিক উত্তর:
{7, 14, 21, 28, 35, 42, 49}
উত্তর
সঠিক উত্তর:
{7, 14, 21, 28, 35, 42, 49}
ব্যাখ্যা
প্রশ্ন: X = {x ∈ N : x ≤ 50 এবং x, 7 এর গুণিতক} হলে, X সেটের তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
x এর মান 50 অপেক্ষা ছোট বা সমান এবং 7 এর গুণিতক।
5 এর গুণিতক সমূহ:
1 × 7 = 7
2 × 7 = 14
3 × 7 = 21
4 × 7 = 28
5 × 7 = 35
6 × 7 = 42
7 × 7 = 49

∴ নির্ণেয় সেট = {7, 14, 21, 28, 35, 42, 49}
৮৮৩.
সেট B = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} হলে, P(B) এর উপাদান কয়টি?
  1. 32টি
  2. 48টি
  3. 81টি
  4. 64টি
সঠিক উত্তর:
32টি
উত্তর
সঠিক উত্তর:
32টি
ব্যাখ্যা

প্রশ্ন: সেট B = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} হলে, P(B) এর উপাদান কয়টি?

সমাধান: 
আমরা জানি,
Fibonacci সংখ্যা: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89,... পরপর দুটি সংখ্যার যােগফল পরবর্তী সংখ্যার সমান।
B = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} = {0, 1, 1, 2, 3, 5}    

∴ B এর উপাদান সেট = {0, 1, 2, 3, 5} [∵ সেটে একই উপাদান দুইবার নেয়া যায় না]
B সেটের উপাদান সংখ্যা n হলে, P(B) সেটের উপাদান সংখ্যা হবে 2n

এখানে, n = 5
∴ P(B) সেটের উপাদান সংখ্যা = 25 = 32টি।

৮৮৪.
f(x) = x3 - 2x + 10 হলে f(0) কত?
  1. 2
  2. 0
  3. - 10
  4. 10
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 2x + 10 হলে f(0) কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
f(x) = x3 - 2x + 10 
∴ f(0) = (0)3 - 2 × 0 + 10 
= 0 - 0 + 10 
= 10 
৮৮৫.
A, B, C যেকোন তিনটি সেট হলে (A∪B∪C)′ = ?
  1. ক) A′∩B′∩C′
  2. খ) A∩B∩C
  3. গ) A′∪B′∪C′
  4. ঘ) A∪B∪C
সঠিক উত্তর:
ক) A′∩B′∩C′
উত্তর
সঠিক উত্তর:
ক) A′∩B′∩C′
ব্যাখ্যা

ডিমরগানের উপপাদ্য অনুসারে।

৮৮৬.
কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৬ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কোনটিই খেলে না। কতজন দুটিই খেলে?
  1. ক) ৩ জন
  2. খ) ৪ জন
  3. গ) ৫ জন
  4. ঘ) ৭ জন
সঠিক উত্তর:
খ) ৪ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ জন
ব্যাখ্যা

মোট খেলাধূলা করে (৩২ - ৬) = ২৬ জন।
ফুটবল খেলে = ১৬ জন ও ক্রিকেট খেলে = ১৪ জন।
∴ দুটি খেলাই খেলে এমন ছাত্র সংখ্যা = ১৬ + ১৪ - ২৬ = ৪ জন

 
৮৮৭.
A ও B যেকোন দুইটি সেট হলে, (A - B)∩ B = ?
  1. A
  2. B
  3. Φ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Φ
উত্তর
সঠিক উত্তর:
Φ
ব্যাখ্যা
মনে করি,
A = {2, 4} এবং B = {4}
(A - B)∩B
= {2, 4} - {4} ∩ {4}
= {2} ∩ {4}
= Φ
৮৮৮.
P = {x : x, 12 এর গুণনীয়ক}, Q = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} এবং Z = {1, 3, 4, 6} হলে, P ∩ Q ∩ Z = কত?
  1. {3, 6, 9, 12}
  2. {1, 3, 6}
  3. {3, 6}
  4. {1, 2, 3, 6, 9, 12}
সঠিক উত্তর:
{3, 6}
উত্তর
সঠিক উত্তর:
{3, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x : x, 12 এর গুণনীয়ক}, Q = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} এবং Z = {1, 3, 4, 6} হলে, P ∩ Q ∩ Z = কত?

সমাধান:
P = {x : x, 12 এর গুণনীয়ক}
→ 12 এর গুণনীয়কসমূহ,
P = {1, 2, 3, 4, 6, 12}

আবার,
Q = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
→ 3 এর গুণিতকসমূহ যা 12 বা তার কম
Q = {3, 6, 9, 12}
এবং,
Z = {1, 3, 4, 6}

∴ P ∩ Q ∩ Z = {1, 2, 3, 4, 6, 12} ∩ {3, 6, 9, 12} ∩ {1, 3, 4, 6} = {3, 6}
 
৮৮৯.
f(x) = 2x - 3 হলে, f- 1(x) =?
  1. 3 - 2x
  2. 1/(2x - 3)
  3. (x - 6)/2
  4. (x + 3)/2
সঠিক উত্তর:
(x + 3)/2
উত্তর
সঠিক উত্তর:
(x + 3)/2
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 2x - 3 হলে, f- 1(x) =?

সমাধান:
ধরি,
f(x) = y
∴ f-1(y) = x

এখন,
y = 2x - 3
⇒ 2x = y + 3
∴ x = (y + 3)/2

∴ f-1(y) = x = (y + 3)/2
∴ f- 1(x) = (x + 3)/2
৮৯০.
প্রদত্ত ভেনচিত্রে, যদি A ∩ B = B ∩ C হয়, তবে x এর মান কত?
  1. 14
  2. 10
  3. 4
  4. 18 + y
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত ভেনচিত্রে, যদি A ∩ B = B ∩ C হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {8, x}
B = {x, 6, 4}
C = {4, y}

তাহলে, 
A ∩ B = {8, x} ∩ {x, 6, 4} = x
B ∩ C = {x, 6, 4} ∩ {4, y} = 4

A ∩ B = B ∩ C

∴ x = 4

৮৯১.
৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি বলতে পারে ২৫ জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই অন্তত দুইটি ভাষার একটি বলতে পারে। বাংলা কতজন বলতে পারে?
  1. ১৫ জন
  2. ২৫ জন
  3. ৪০ জন
  4. ৫৫ জন
সঠিক উত্তর:
৪০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪০ জন
৮৯২.
A এবং B দু'টি স্বাধীন ঘটনা হলে P(A ∩ B) = ?
  1. ক) P(A) + P(B)
  2. খ) P(A).P(B)
  3. গ) P(A).P(B/A)
  4. ঘ) p(B).P(A/B)
সঠিক উত্তর:
খ) P(A).P(B)
উত্তর
সঠিক উত্তর:
খ) P(A).P(B)
ব্যাখ্যা

A এবং B দু'টি স্বাধীন ঘটনার ক্ষেত্রে P(A ∩ B) = P(A) × P(B)

৮৯৩.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ৫৫%
  2. ৪০%
  3. ৪৯%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৩৫%
উত্তর
সঠিক উত্তর:
৩৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান: 
ধরা যাক, মোট ছাত্র সংখ্যা = ১০০ (শতকরা হিসেবে)
বিজ্ঞানে ফেল = ৫২
অঙ্কে ফেল = ৪০
উভয় ক্ষেত্রে ফেল = ২৭

ফেল করা ছাত্রের সংখ্যা (বিজ্ঞানে বা অঙ্কে):
n (বিজ্ঞানে ফেল ∪ অঙ্কে ফেল) = n (বিজ্ঞানে ফেল) + n (অঙ্কে ফেল) - n (উভয় ফেল)
⇒  n (বিজ্ঞানে ফেল ∪ অঙ্কে ফেল) = ৫২ + ৪০ - ২৭ = ৬৫ 

অর্থাৎ, ৬৫% ছাত্র অন্তত একটি বিষয়ে ফেল করেছে।

পাস করা ছাত্রের শতকরা অংশ = ১০০ − ৬৫ = ৩৫%

সুতরাং, ৩৫% ছাত্র পাস করেছে।
৮৯৪.
কোনো অফিসে কর্মরত ৫৩ জন ব্যক্তির মধ্যে ৩৬ জন গান পছন্দ করেন, ১৮ জন কবিতা পছন্দ করেন এবং ১০ জন গান ও কবিতা কোনোটিই পছন্দ করেন না। কত জন ২টিই পছন্দ করেন?
  1. ক) ১০ জন
  2. খ) ১১ জন
  3. গ) ১৩ জন
  4. ঘ) ১৪ জন
সঠিক উত্তর:
খ) ১১ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অফিসে কর্মরত ৫৩ জন ব্যক্তির মধ্যে ৩৬ জন গান পছন্দ করেন, ১৮ জন কবিতা পছন্দ করেন এবং ১০ জন গান ও কবিতা কোনোটিই পছন্দ করেন না। কত জন ২টিই পছন্দ করেন?

সমাধান:
গান পছন্দ করে n(A) = ৩৬ জন 
 কবিতা পছন্দ করে n(B) = ১৮ জন 
গান, কবিতা বা যেকোন একটি পছন্দ করে n(A ∪ B) = ৫৩ - ১০ = ৪৩ জন 
গান, কবিতা উভয় পছন্দ করে n(A ∩ B) = ?

আমরা জানি
 n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B)
 n(A ∩ B) = ৩৬ + ১৮ - ৪৩
 n(A ∩ B) = ৫৪ - ৪৩
 n(A ∩ B) = ১১
৮৯৫.
∫(x)((x+3)/(x-1)) = এর Domain কত?
  1. ক) {1}
  2. খ) R-{3/2}
  3. গ) R -{1,-1}
  4. ঘ) {x∈R : x = not 1}
সঠিক উত্তর:
ঘ) {x∈R : x = not 1}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {x∈R : x = not 1}
ব্যাখ্যা
আমরা জানি, x এর যেসকল বাস্তব মানের জন্য f(x) এর বাস্তব মান পাওয়া যাবে, x এর ঐসকল মানকে ডোমেন বলে। এখানে x এর মান 1 হলে নিচে শূন্য (০) চলে আসবে। সেক্ষেত্রে f(x) এর বাস্তব মান পাওয়া যাবে না। x = not 1 অর্থাৎ {x∈R : x = not 1} ই তাহলে Domain হবে।
৮৯৬.
(x/4 + y, 4) = (6, x - y) হলে (x, y) নির্ণয় কর।
  1. ক) (4, 8)
  2. খ) (8, 4)
  3. গ) (2, 4)
  4. ঘ) (1, 2)
সঠিক উত্তর:
খ) (8, 4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (8, 4)
ব্যাখ্যা

x/4 + y = 6 ……..(1)
x - y = 4 …………(2)
(1) নং থেকে, y = 6 - x/4 ……..(3)
(2) নং থেকে x - 6 + x/4 = 4
⇒5x = 40
⇒x = 8
⇒y = 8 - 4 = 4
∴(x, y) = (8, 4)

৮৯৭.
A = {x ∈ N : x2 = 1} সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. ক) {1, - 1}
  2. খ) {- 1}
  3. গ) {1}
  4. ঘ) {- 1, 0}
সঠিক উত্তর:
গ) {1}
উত্তর
সঠিক উত্তর:
গ) {1}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 = 1} সেটের তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
A = {x ∈ N : x2 = 1}
যেহেতু, x ∈ N হলে N = [1, 2, 3, 4, 5, ...................}

এখন, x2 = 1
x = ± 1
কিন্তু - 1 ∉ N

∴ A = {x ∈ N : x2 = 1} সেটকে তালিকা পদ্ধতি = {1}
৮৯৮.
A∪B = {a, b, c} হলে কোনটি সঠিক?
i. A = {a, b}, B = {a, b, c}
ii. A = {a, b, c}, B = {b, c}
iii. A = {a, b}, B = {c}
  1. ক) i
  2. খ) ii
  3. গ) i, ii
  4. ঘ) i, ii, iii
সঠিক উত্তর:
ঘ) i, ii, iii
উত্তর
সঠিক উত্তর:
ঘ) i, ii, iii
ব্যাখ্যা

i. A = {a, b}, B = {a, b, c}
A∪B = {a, b}∪ {a, b, c} = {a, b, c}
ii. A = {a, b, c}, B = {b, c}
A∪B = {a, b, c}∪ {b, c} = {a, b, c}
iii. A = {a, b}, B = {c}
A∪B = {a, b}∪ {c} = {a, b, c}

৮৯৯.
A ={x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং B = {x ;x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে,  A - B কত? 
  1. ক) {1, 3, 6}
  2. খ) {1, 2, 3}
  3. গ) {1, 2, 4}
  4. ঘ) {3, 6, 9}
সঠিক উত্তর:
গ) {1, 2, 4}
উত্তর
সঠিক উত্তর:
গ) {1, 2, 4}
ব্যাখ্যা
A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ}
    = {1, 2, 3, 4, 6, 12}

B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
   = {3, 6, 9, 12}

∴ A - B = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12}
            = {1, 2, 4}
৯০০.
M = {x : x, 30 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 30} হলে M - N = কত?
  1. {1, 2, 5, 10}
  2. {1, 2, 3, 6}
  3. {5, 6, 10}
  4. {3, 6}
সঠিক উত্তর:
{1, 2, 3, 6}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x : x, 30 এর গুণনীয়কসমূহ} এবং N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 30} হলে M - N = কত?

সমাধান:
এখানে, M = {x : x, 30 এর গুণনীয়কসমূহ}
30 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 5, 6, 10, 15, 30
∴ M = {1, 2, 3, 5, 6, 10, 15, 30}

N = {x : x, 5 এর গুনিতক এবং x ≤ 30}
5 এর গুনিতকসমূহ = 5, 10, 15, 20, 25, 30, ....
∴ N = {5, 10, 15, 20, 25, 30}

∴ M - N = {1, 2, 3, 5, 6, 10, 15, 30} - {5, 10, 15, 20, 25, 30}
= {1, 2, 3, 6}