বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সেট, ফাংশন ও ভেনচিত্র

মোট প্রশ্ন১,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সেট, ফাংশন ও ভেনচিত্র

PrepBank · পাতা ১৩ / ১৪ · ১,২০১১,৩০০ / ১,৩৩৪

১,২০১.
A = {2, 4, 6, 8} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 15 টি
  2. 48 টি
  3. 4 টি
  4. 16 টি
সঠিক উত্তর:
15 টি
উত্তর
সঠিক উত্তর:
15 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2,  4, 6, 8} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
• উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

• প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন U = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেটসমূহ {a, b, c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, {c}, ∅ এখানে U উপসেট থেকে প্রাপ্ত উপসেটসমূহের মধ্যে U এর সম সংখ্যক উপাদানসমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেটসমূহ হচ্ছে U এর প্রকৃত উপসেট।

দেওয়া আছে,
A = {2,  4, 6, 8}
উপাদানের সংখ্যা, n = 4

আমরা জানি,
প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 24 - 1
= 16 - 1
= 15
∴ A এর প্রকৃত উপসেট 15 টি।
১,২০২.
যদি A = {a, b}, B = {b, c}, C = {c, d} হয় তবে (A × B) ∩ (B × C) = ?
  1. {(a, b)}
  2. {(a, c), (b, c)}
  3. {(b, c)}
  4. {(c, d)}
সঠিক উত্তর:
{(b, c)}
উত্তর
সঠিক উত্তর:
{(b, c)}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {a, b}, B = {b, c}, C = {c, d} হয় তবে (A × B) ∩ (B × C) = ?

সমাধান:
দেওয়া আছে  
A = {a, b}  
B = {b, c} এবং C = {c, d}

এখন, 
A × B =  {a, b} × {b, c}
= {(a, b), (a, c), (b, b), (b, c)}

এবং  B × C = {b, c} × {c, d}
= {(b, c), (b, d), (c, c), (c, d)}

প্রদত্ত রাশি, 
(A × B) ∩ (B × C) 
= {(a, b), (a, c), (b, b), (b, c)} ∩ {(b, c), (b, d), (c, c), (c, d)}
= {(b, c)}

১,২০৩.
C = {x : x পূর্ণসংখ্যা এবং x2 < 16} হলে, C সেটের উপাদানগুলো কী হবে?
  1. {0, 1, 2, 3}
  2. {- 3, - 2, - 1, 0, 1, 2, 3}
  3. {- 3, - 2, - 1, 1, 2, 3}
  4. {- 4, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, 4}
সঠিক উত্তর:
{- 3, - 2, - 1, 0, 1, 2, 3}
উত্তর
সঠিক উত্তর:
{- 3, - 2, - 1, 0, 1, 2, 3}
ব্যাখ্যা
প্রশ্ন: C = {x : x পূর্ণসংখ্যা এবং x2 < 16} হলে, C সেটের উপাদানগুলো কী হবে?

সমাধান:
পূর্ণসংখ্যার সেট হলো শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার সেট।
শর্তমতে, এমন সব পূর্ণসংখ্যা যাদের বর্গ 16 -এর কম।

এখন,
(- 1)2 = 1 ;যা শর্ত পূরণ করে।
(- 2)2 = 4 ;যা শর্ত পূরণ করে।
(- 3)2 = 9 ;যা শর্ত পূরণ করে।
(- 4)2 = 16 ;যা শর্ত পূরণ করে না।
(0)2 = 0 ;যা শর্ত পূরণ করে।
(1)2 = 1 ;যা শর্ত পূরণ করে।
(2)2 = 4 ;যা শর্ত পূরণ করে।
(3)2 = 9 ;যা শর্ত পূরণ করে।
(4)2 = 16 ;যা শর্ত পূরণ করে না।

∴ C = {- 3, - 2, - 1, 0, 1, 2, 3}
১,২০৪.
A = {9, 10, 11, 12, 13, 14, 15} সেটের গঠন পদ্ধতি কোনটি?
  1. {X ∈ N : 9 ≤ x < 15}
  2. {X ∈ N : 9 ≤ x ≤ 15}
  3. {X ∈ N : 9 < x < 15}
  4. {X ∈ N : 9 < x ≤ 15}
সঠিক উত্তর:
{X ∈ N : 9 ≤ x ≤ 15}
উত্তর
সঠিক উত্তর:
{X ∈ N : 9 ≤ x ≤ 15}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {9, 10, 11, 12, 13, 14, 15} সেটের গঠন পদ্ধতি কোনটি?

সমাধান:
9, 10, 11, 12, 13, 14, 15 
প্রতিটি পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা যা 9 এর সমান বা 9 এর চেয়ে বড় এবং 15 এর সমান বা এর 15 এর চেয়ে ছোট।

∴ A = {X ∈ N : 9 ≤ x ≤ 15}
১,২০৫.
একটি শ্রেণীর ১০০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফুটবল, ৪৬ জন ক্রিকেট এবং ৩৯ জন হকি খেলে। এদের মধ্যে ১৩ জন ফুটবল ও ক্রিকেট, ১৪ জন ক্রিকেট ও হকি এবং ১২ জন ফুটবল ও হকি খেলতে পারে। প্রত্যেকেই কোন না কোন খেলা পারে। তাহলে কতজন তিনটি খেলাই খেলে?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা

n(A∪B∪C) = 100, n(A) = 42, n(B) = 46, n(C) = 39, n(A∩B) = 13, n(B∩C) = 14, n(C∩A) = 12, n(A∩B∩C) = ?
n(A∪B∪C) = n(A) + n(B) + n(C) - n(A∩B) - n(B∩C) - n(C∩A) + n(A∩B∩C)
100 = 42 + 46 + 39 – 13 – 14 – 12 + n(A∩B∩C)
n(A∩B∩C) = 100 – 88 = 12

১,২০৬.
সেট A = {x ∈ N : x2 > 8, x3 < 40} হলে x এর সঠিক মান কোনটি?
  1. {3, 4}
  2. {}
  3. {3}
  4. {1, 2, 3}
সঠিক উত্তর:
{3}
উত্তর
সঠিক উত্তর:
{3}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 8, x3 < 40} হলে x এর সঠিক মান কোনটি?

সমাধান:
x2 > 8; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5, 6, 7 .......}
x3 < 40; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5, 6, 7 .......} ∩ {1, 2, 3}
= {3}
১,২০৭.
f(x) = 2x + 1, g(x) = x2 হলে, f(g(1)) =?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 2x + 1, g(x) = x2 হলে, f(g(1)) =?

সমাধান:
g(x) = x2
g(1) = 12
= 1

f(1) = 2 × 1 + 1
= 2 + 1
= 3
১,২০৮.
A = {x ∈ N : 89 < x < 97 এবং x মৌলিক সংখ্যা}, A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হয়?
  1. {89, 97}
  2. {89, 91, 97}
  3. {∅}
  4. { }
সঠিক উত্তর:
{ }
উত্তর
সঠিক উত্তর:
{ }
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ N : 89 < x < 97 এবং x মৌলিক সংখ্যা}, A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হয়?

সমাধান:
{x ∈ N | 89 < x < 97} হলে এর মান 89 থেকে 97 এর মধ্যে এবং x মৌলিক সংখ্যা।

89 এবং 97 এর মধ্যে সংখ্যাগুলো হলো- 90, 91, 92, 93, 94, 95, 96

এখানে,
90, 92, 94, 96 জোড় সংখ্যা।
91 সংখ্যাটি 7, 13 দ্বারা বিভাজ্য, 93 এবং 95 যথাক্রমে 3 এবং 5 দ্বারা বিভাজ্য।
∴ এই সংখ্যাগুলোর মধ্যে কোনোটিই মৌলিক সংখ্যা নয়।

সুতরাং সেটটি খালি।
∴ তালিকা পদ্ধতিতে সেট = { } বা ∅ (ফাঁকা সেট)

১,২০৯.
কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৫% পরীক্ষার্থী গণিতে এবং ১২% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৭০ জন
  2. খ) ৭৩ জন
  3. গ) ৭৭ জন
  4. ঘ) ৭৯ জন
সঠিক উত্তর:
ঘ) ৭৯ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৯ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (১৮ - ১২)%
= ৬%
শুধু গণিতে ফেল করে = (১৫ - ১২)%
= ৩%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (৬ + ৩ + ১২)%
= ২১%
∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ২১)%
= ৭৯%

১,২১০.
যদি (x + y, 3) = (5, x - y) হয়, তবে x এবং y এর মান কত?
  1. ক) (4, 1)
  2. খ) (4, 2)
  3. গ) (3, 1)
  4. ঘ) (2, 1)
সঠিক উত্তর:
ক) (4, 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (4, 1)
ব্যাখ্যা

দেওয়া আছে, (x + y, 3) = (5, x - y)
ক্রমজোড়ের শর্তমতে, x + y = 5 ------- (1)
এবং x - y = 3 ------- (2)
সমীকরণ (1) হতে পাই, x = 4
এখন x এর মান সমীকরণ (2) এ বসাই, 4 - y = 3, or, y = 1. সুতরাং নির্ণেয় মান (x,y) = (4, 1)।

১,২১১.
P(A) = 1/6 এবং P(B) = 5/6; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?
  1. 1/6
  2. 5/6
  3. 5/36
  4. 5/12
সঠিক উত্তর:
5/6
উত্তর
সঠিক উত্তর:
5/6
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/6 এবং P(B) = 5/6; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?

সমাধান:
A ও B স্বাধীন ঘটনা,
∴ P(A ∩ B) = P(A) × P(B)
= (1/6) × (5/6)
= 5/36

∴ P(B/A) = P(A ∩ B)/P(A)
= (5/36)/(1/6)
= 5/6
১,২১২.
একটি সেটের উপাদান সংখ্যা A = {a, b, c} হলে, এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কতটি?
  1. ক) ৮ টি
  2. খ) ৭ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ৬ টি
সঠিক উত্তর:
খ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ টি
ব্যাখ্যা

কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n-1 এবং উপসেট = 2n
---------
A সেটের উপাদান সংখ্যা = ৩ তাহলে,
প্রকৃত উপসেটের সংখ্যা = 2­- 1 = 8 - 1 = 7
এবং উপসেটের সংখ্যা= 23 = 8
---------
A সেটের উপসেট হলো = {x,y,z}, {x,y}, {y,z}, {z,x}, {x}, {y}, {z}, Ø = ৮টি
A সেটের প্রকৃত উপসেট হলো = {x,y}, {y,z}, {z,x}, {x}, {y}, {z}, Ø = ৭টি

১,২১৩.
যেকোন দু’টি সেট A, B এর ক্ষেত্রে, A ⊂ B এবং B ⊂ A হলে কোনটি সর্বদা সত্য?
  1. ক) A, B এর প্রকৃত উপসেট
  2. খ) B, A এর প্রকৃত উপসেট
  3. গ) A = B
  4. ঘ) A ≠ B
সঠিক উত্তর:
গ) A = B
উত্তর
সঠিক উত্তর:
গ) A = B
ব্যাখ্যা

A ⊂ B এবং B ⊂ A হলে, A = B

১,২১৪.
কোনো পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন বাংলা, ২৬ জন গণিত এবং ৪ জন বাংলা ও গণিত উভয় বিষয়ে পাস করে। কতজন শিক্ষার্থী বাংলা বা গণিত কোনো বিষয়েই পাস করেনি?
  1. ক) ১০ জন
  2. খ) ৩ জন
  3. গ) ১২ জন
  4. ঘ) ৬ জন
সঠিক উত্তর:
গ) ১২ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন বাংলা, ২৬ জন গণিত এবং ৪ জন বাংলা ও গণিত উভয় বিষয়ে পাস করে। কতজন শিক্ষার্থী বাংলা বা গণিত কোনো বিষয়েই পাস করেনি?

সমাধান:
বাংলায় পাস করে, P(B) = ২২ জন
গণিতে পাস করে, P(M) = ২৬ জন
বাংলা ও গণিত উভয় বিষয়ে পাস করে, P(B ∩ M) = ৪ জন
বাংলা বা গণিতে পাস করে = P(B ∪ M)

আমরা জানি,
P(B ∪ M) = P(B) + P(M) - P(B ∩ M)
= ২২ + ২৬ - ৪
= ৪৪
∴ বাংলা বা গণিত কোনো বিষয়েই পাস করেনি = ৫৬ - ৪৪ = ১২ জন
১,২১৫.
f(x) = 5x3 - 2x2 + 3x - 2 হলে, f(- 1) এর মান কত?
  1. ক) - 2
  2. খ) - 12
  3. গ) - 5
  4. ঘ) - 3
সঠিক উত্তর:
খ) - 12
উত্তর
সঠিক উত্তর:
খ) - 12
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = 5x3 - 2x2 + 3x - 2 হলে, f(- 1) এর মান কত?

সমাধান:
f(x) = 5x3 - 2x2 + 3x - 2
f(- 1) = 5(- 1)3 - 2(- 1)2 + 3(- 1) - 2
= - 5 - 2 - 3 - 2
= - 12
১,২১৬.
P = {x ∈ N : 3 ≤ x < 9} এবং Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x < 10} হলে P ∩ Q এর মান কত?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 5, 7}
  3. {5, 7, 9}
  4. {5, 7}
সঠিক উত্তর:
{3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 7}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N : 3 ≤ x < 9} এবং Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x < 10} হলে P ∩ Q এর মান কত?

সমাধান:
দেয়া আছে,

P = {x ∈ N : 3 ≤ x < 9}
এখানে, x এর মান 3 এর সমান বা বড় এবং 9 এর ছোট স্বাভাবিক সংখ্যা।
∴ P = {3, 4, 5, 6, 7, 8}

আবার,
Q = {x ∈ N : x বিজোড় সংখ্যা এবং x < 10}
x স্বাভাবিক বিজোড় সংখ্যা যা 10 এর ছোট।
∴ Q = {1, 3, 5, 7, 9}

প্রদত্ত রাশি,
P ∩ Q = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}

১,২১৭.
যদি A = {x : x2 = 9, 2x = 4} হয় তবে A = ?
  1. {3, -3}
  2. {}
  3. {3, 2}
  4. {3, -3, 2}
সঠিক উত্তর:
{}
উত্তর
সঠিক উত্তর:
{}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {x : x2 = 9, 2x = 4} হয় তবে A = ?

সমাধান:
x2 = 9 
⇒ x2 = 32
⇒ x = ±3
∴ x = 3, -3

আবার,
2x = 4
∴ x = 2

কমা থাকার কারণে x প্রদত্ত দুইটি শর্তকেই মেনে চলতে হবে।
এমন কোনো উপাদান পাওয়া সম্ভব নয় যার বর্গ 9 এর সমান এবং দ্বিগুণ 4 এর সমান ।

∴ A = {}

১,২১৮.
ভেনচিত্র অনুসারে, n(A∪B∪C) = ?
  1. ক) 150
  2. খ) 160
  3. গ) 170
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ঘ) 180
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 180
ব্যাখ্যা
ভেনচিত্র অনুসারে,
n(A) = 7 + 9 + 14 + 52 = 82,
n(B) = 7 + 8 + 14 + 50 = 79
n(c) = 7 + 8 + 9 + 40 = 64,
n(A∩B) = 14 + 7 = 21,
n(B∩C) = 7 + 8 = 15,
n(C∩A) = 7 + 9 = 16,
n(A∩B∩C) = 7
∴ n(A∪B∪C) = n(A) + n(B) + n(c) - n(A∩B) - n(B∩C) - n(C∩A) + n(A∩B∩C)
= 82 + 79 + 64 - 21 - 15 - 16 + 7
= 180
----------------------------------
Alternative way:
n(A∪B∪C) = 52 + 40 + 50 + 7 + 8 + 9 + 14 = 180
১,২১৯.
P ={2, 3, 4, 5, 6, 7} হলে P সেটের সঠিক প্রকাশ হলো-
  1. ক) P = {x ∈ N: 2 < x < 6}
  2. খ) P = {x ∈ N: 2 < x ≤7}
  3. গ) P = {x ∈ N: 2 ≤ x <7}
  4. ঘ) P = {x ∈ N:  1 < x ≤ 7}
সঠিক উত্তর:
ঘ) P = {x ∈ N:  1 < x ≤ 7}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) P = {x ∈ N:  1 < x ≤ 7}
ব্যাখ্যা
প্রশ্ন: P ={2, 3, 4, 5, 6, 7} হলে P সেটের সঠিক প্রকাশ হলো- 

সমাধান: 
 P ={2, 3, 4, 5, 6, 7} 

P সেটের উপাদান গুলো 2 থেকে শুরু করে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা 
P = {x ∈ N: 2 ≤ x ≤7} বা, 
 
১ এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা ২ হয়।
তাই, P কে এভাবে প্রকাশ করা যায় -  {x ∈ N: 1 < x ≤7}
 
১,২২০.
নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?
  1. ক) ∅
  2. খ) {∅}
  3. গ) {0}
  4. ঘ) (∅)
সঠিক উত্তর:
ক) ∅
উত্তর
সঠিক উত্তর:
ক) ∅
ব্যাখ্যা
কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ঐ সেটের উপসেট বলা হয়। 
A = {x, y} একটি সেট।
এই সেটের উপাদান থেকে {x, y}, {x}, {y} সেটগুলো গঠন করা যায়।
আবার, কোনো উপাদান না নিয়ে Ø সেট গঠন কর যায়।
এখানে, গঠিত {x, y}, {x}, {y}, Ø প্রত্যেকটি A সেটের উপসেট।  
 প্রত্যেকটি সেট নিজের উপসেট। 
Ø যেকোনো সেটের উপসেট।
১,২২১.
যদি f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 2) = 0 হবে?
  1. 2
  2. - 2
  3. - 1/2
  4. 1/2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k -এর কোন মানের জন্য f(- 2) = 0 হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
f(x) = x3 + kx2 - 4x - 8
বা, f(- 2) = (- 2)3 + k (- 2)2 - 4(- 2) - 8 
বা, f(- 2) = - 8 + 4k + 8 - 8 
∴ f(- 2) = 4k - 8 

যেহেতু, 
f(- 2) = 0 
বা, 4k - 8 = 0 
বা, 4k = 8 
বা, k = 8 /4 
∴ k = 2
১,২২২.
f(x) = x2 - 2x + 5 হলে, f(2) এর মান কত?
  1. 1
  2. 3
  3. 5
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 - 2x + 5 হলে, f(2) এর মান কত?

সমাধান:
f(x) = x2 - 2x + 5
∴ f(2) = 22 - 2 × 2 + 5
= 4 - 4 + 5
= 5
১,২২৩.
A = {x:x2 = 16 এবং 3x = 9} তালিকা পদ্ধতিতে A = ?
  1. ক) {-4, 3, 4}
  2. খ) {-4, 4}
  3. গ) {3, 4}
  4. ঘ) ∅
সঠিক উত্তর:
ঘ) ∅
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∅
ব্যাখ্যা

x এর এমন কোন মান পাওয়া সম্ভব নয় যা x2 = 16 এবং 3x = 9 সমীকরন দ্বয়কে সিদ্ধ করে।
∴ A = ∅

১,২২৪.
f(x) = x3 + 2x2 - x - 2 হলে f(- 2) = কত? 
  1. ক) 0
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 + 2x2 - x - 2 হলে f(-2) = কত? 

সমাধান:
f(a) = x3 + 2x2 - x - 2
∴ f(- 2) = (- 2)3 + 2(- 2)2 - (- 2) - 2
= - 8 + 2 × 4 + 2 - 2
= -8 + 8 + 2 - 2
= 0
১,২২৫.
যেসব স্বাভাবিক সংখ্যার সেট ৩৬ থেকে ছোট এবং জোড় সংখ্যা, সেসব সেটের প্রতীক কোনটি?
  1. ক) A = {x ∈ N: x < 36 এবং জোড় সংখ্যা}
  2. খ) A = {x ∈ N: x ≤ 36 এবং জোড় সংখ্যা}
  3. গ) A = {x ∈ N: x² < 36 এবং জোড় সংখ্যা}
  4. ঘ) সঠিক উত্তর নাই
সঠিক উত্তর:
ক) A = {x ∈ N: x < 36 এবং জোড় সংখ্যা}
উত্তর
সঠিক উত্তর:
ক) A = {x ∈ N: x < 36 এবং জোড় সংখ্যা}
ব্যাখ্যা
A = {x ∈ N: x < 36 এবং জোড় সংখ্যা} উপাদান গুলো হচ্ছে ০, ২, ৪, ৬, …….. ৩৪
১,২২৬.
যদি ƒ(x) = x3 + kx2 - 4x - 8 কে (x + 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়, তবে k এর মান কত? 
  1. 3
  2. 1
  3. 0
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ƒ(x) = x3 + kx2 - 4x - 8 কে (x + 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়, তবে k এর মান কত? 

সমাধান: 
ƒ(x) = x3 + kx2 - 4x - 8 কে x + 3 বা x - (- 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, 
ƒ(- 3) = (- 3)3 + k(- 3)2 - 4(- 3) - 8
= - 27 + 9k + 12 - 8
= 9k - 23

শর্তানুসারে, 
9k - 23 = 4
বা, 9k = 4 + 23
বা, 9k = 27
বা, k = 27/9
∴ k = 3

১,২২৭.
স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো-
  1. ক) ২
  2. খ) ১
  3. গ) ৩
  4. ঘ) ০
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা

স্বাভাবিক সংখ্যার সেট N = {1, 2, 3, 4……………..}
তাহলে, ক্ষুদ্রতম সদস্য = 1

১,২২৮.
একটি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করায় মোট করমর্দনের সংখ্যা 105টি। ঐ অনুষ্ঠানে লোক সংখ্যা কত ছিল?
  1. 12
  2. 14
  3. 15
  4. 20
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করায় মোট করমর্দনের সংখ্যা 105টি। ঐ অনুষ্ঠানে লোক সংখ্যা কত ছিল?

সমাধান:
ধরি,
অনুষ্ঠানে উপস্থিত মোট লোক ছিল = n, 

∴ মোট করমর্দন nC2 = 105
বা, {(n(n - 1)}/2 =105
বা, (n2 - n)/2 = 105
বা, n2 - n = 210
বা, n2 - n - 210= 0
বা, n2 - 15n + 14n - 210 = 0
বা, n(n - 15) + 14(n - 15) = 0
বা, (n - 15)(n + 14) = 0

হয়                              
n - 15 = 0                  
∴ n = 15 
 
অথবা 
 n + 14 = 0
∴ n = - 14 [গ্রহণযোগ্য নয়]

∴ অনুষ্ঠানে উপস্থিত মোট লোক ছিল 15 জন।
১,২২৯.
D = {1, 2, 3, 4, 5, 6} এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 32
  2. 31
  3. 64
  4. 63
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা

প্রশ্ন: D = {1, 2, 3, 4, 5, 6} এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
দেওয়া আছে, 
সেটের উপাদান = 6 টি

আমরা জানি, 
প্রকৃত উপসেট = 2n - 1
= 26 - 1
= 64 - 1
= 63

∴ প্রকৃত উপসেট = 63

১,২৩০.
যদি A = {2, 3, 4, 5} এবং C = {3, 4, 5, 6, 7} হয়, তাহলে A ∪ C এর উপাদান সংখ্যা কয়টি?
  1. ক) তিনটি
  2. খ) পাঁচটি
  3. গ) ছয়টি
  4. ঘ) নয়টি
সঠিক উত্তর:
গ) ছয়টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ছয়টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {2, 3, 4, 5} এবং C = {3, 4, 5, 6, 7} হয়, তাহলে A ∪ C এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
A ∪ C = {2, 3, 4, 5} ∪ {3, 4, 5, 6, 7}
= {2, 3, 4, 5, 6, 7}

∴ A ∪ C এর উপাদান সংখ্যা 6টি
১,২৩১.
একটি পরীক্ষায় 34% গণিতে এবং 42% ইংরাজিতে ফেল করে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে তবে, শতকরা কত জন উভয় বিষয়ে পাশ করেছে?
  1. 34%
  2. 44%
  3. 40%
  4. 46%
সঠিক উত্তর:
44%
উত্তর
সঠিক উত্তর:
44%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় 34% গণিতে এবং 42% ইংরাজিতে ফেল করে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে তবে, শতকরা কত জন উভয় বিষয়ে পাশ করেছে?

সমাধান:
ভেনচিত্র থেকে পাই,

{100 - (14 + 20 + 22)}% = (100 - 56)% = 44%
১,২৩২.
F(x) = √(1 - x) হলে, F(- 3) এর মান কত? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = √(1 - x) হলে, F(- 3) এর মান কত? 

সমাধান: 
F(- 3) = √{1 - (- 3)}
= √4
= 2
১,২৩৩.
A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 7}, B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} এবং C = A - B হলে, C এর মান কত?
  1. {3, 4, 6}
  2. {2, 5}
  3. {3, 5}
  4. {2, 3, 5}
সঠিক উত্তর:
{3, 5}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 7}, B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} এবং C = A - B হলে, C এর মান কত? 

সমাধান: 
A = {x : x, মৌলিক সংখ্যা এবং x < 7}
A = {2, 3, 5}

B = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6}
B = {2, 4, 6}

C = A - B
= {2, 3, 5} - {2, 4, 6}
= {3, 5}
১,২৩৪.
যদি n(A ∪ B) = 83, n(A) = 42, n(B) = 76 হয়, তাহলে  n(A ∩ B) এর মান কত? 
  1. 25
  2. 28
  3. 35
  4. 38
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

প্রশ্ন: যদি n(A ∪ B) = 83, n(A) = 42, n(B) = 76 হয়, তাহলে  n(A ∩ B) এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
 n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B) 
বা, 83 = 42 + 76 - n(A ∩ B) 
বা, 83 = 118 - n(A ∩ B) 
বা, - n(A ∩ B) = 83 - 118 
বা, - n(A ∩ B) = - 35 
∴ n(A ∩ B) = 35 

১,২৩৫.
A = {1, 2, 3, 4}, B = {2, 4, 6, 8} হলে B - A =?
  1. ক) {1, 3}
  2. খ) {2, 4}
  3. গ) {6, 8}
  4. ঘ) {1, 2, 3, 4, 6, 8}
সঠিক উত্তর:
গ) {6, 8}
উত্তর
সঠিক উত্তর:
গ) {6, 8}
ব্যাখ্যা

A = {1, 2, 3, 4}, B = {2, 4, 6, 8}
∴ B - A = {B তে আছে A তে নাই এমন উপাদান}
= {6, 8}

১,২৩৬.
A = {- 1, 0 , 1, 2} এবং B = { x : x ∈ N এবং x2 - 3x + 2 = 0 } হলে, A - B এর মান কত?
  1. ক) {1, 2} 
  2. খ) {- 1, 0} 
  3. গ) {- 1, 0, 1, 2} 
  4. ঘ) {- 1, 0, 1}
সঠিক উত্তর:
খ) {- 1, 0} 
উত্তর
সঠিক উত্তর:
খ) {- 1, 0} 
ব্যাখ্যা
প্রশ্ন: A = {- 1, 0 , 1, 2} এবং B = { x : x ∈ N এবং x2 - 3x + 2 = 0 } হলে, A - B এর মান কত? 

সমাধান: 
A = {- 1, 0 , 1, 2}
B = { x : x ∈ N এবং x2 - 3x + 2 = 0}

এখানে 
x2 - 3x + 2 = 0
x2 - 2x - x + 2  = 0
x(x - 2)  - 1(x- 2) = 0
(x - 1)(x - 2) = 0
x = 1, 2 

B = {1, 2}

A - B  = {- 1, 0 , 1, 2} - {1, 2} = {- 1, 0} 
১,২৩৭.
সেট  A = {3, 6, 9, 12, 15} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?
  1. A = {x : x পূর্ণসংখ্যা, x >0 এবং x<15}
  2. A = {x : x পূর্ণসংখ্যা, 0 < x < 15}
  3. A = {x : x হবে 3 এর গুণিতক, x > 0 অথবা x < 15}
  4. A = {x : x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 15}
সঠিক উত্তর:
A = {x : x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 15}
উত্তর
সঠিক উত্তর:
A = {x : x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 15}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট  A = {3, 6, 9, 12, 15} হলে, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?

সমাধান:
এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণসংখ্যা,
3 এর চেয়ে ছোটো নয় আবার 15 এর চেয়ে বড়ো নয় এবং 3 এর গুণিতক।

সুতরাং সেট গঠন পদ্ধতি হবে,
A = {x: x স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক, 3 ≤ x ≤ 15}
১,২৩৮.
কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯১ জন বাংলায় এবং ৭৭ জন গণিতে পাস করেছে। ৭০ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯১ জন বাংলায় এবং ৭৭ জন গণিতে পাস করেছে। ৭০ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান: 
শুধু বাংলায় পাস করেছে = (৯১ - ৭০) জন।
= ২১ জন।

শুধু গণিতে পাস করেছে = (৭৭ - ৭০) জন।
= ৭ জন।

∴ উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭০ + ২১ + ৭) জন।
= (১০০ - ৯৮) জন।
= ২ জন।
১,২৩৯.
A = Ø, B = {a}, C = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?
  1. ক) 6
  2. খ) 5
  3. গ) 4
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: A = Ø, B = {a}, C = {a, b} সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
এখানে, P(A) = {0}
A সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 20 = 1
আবার,
P(B) = {{a}, 0}
∴ B সেটের উপাদান সংখ্যা 1 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা  = 21 = 2
এবং P(C) = {{a}, {6}, {a, b}, 0}
∴ C সেটের উপাদান সংখ্যা 2 এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা = 22 = 4 

∴ সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যার সমষ্টি = 1 + 2 + 4 = 7
১,২৪০.
60 জন লোকের মধ্যে 45 জন ইংরেজি বলতে পারে, 35 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। বাংলায় মোট কথা বলতে পারে কত জন?
  1. ক) 50 জন
  2. খ) 35 জন
  3. গ) 15 জন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 50 জন
উত্তর
সঠিক উত্তর:
ক) 50 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 60 জন লোকের মধ্যে 45 জন ইংরেজি বলতে পারে, 35 জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি বলতে পারে। বাংলায় মোট কথা বলতে পারে কত জন?

সমাধান:
60 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে 45 জন।
অতএব শুধু বাংলায় কথা বলে = 60 - 45 = 15।

আবার,
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে 35 জন।
অতএব বাংলায় মোট কথা বলে= 35 +15 = 50 জন।
১,২৪১.
নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 − 4 = 0}  
  1. {2, 4}
  2. {3}
  3. {2}
  4. {2, 3}
সঠিক উত্তর:
{2}
উত্তর
সঠিক উত্তর:
{2}
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 − 4 = 0} 

সমাধান: 
x2 - 4 = 0 
বা, x2 = 4
বা, x = √4 
∴ x = ± 2 
কিন্তু x স্বাভাবিক সংখ্যা তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। 
∴ x = 2 

∴ নির্ণেয় সেট: {2}

১,২৪২.
যদি B = {x : হলো বিজোড় মৌলিক সংখ্যা এবং x2 < 200} তবে B-এর উপাদান সংখ্যা কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি B = {x : হলো বিজোড় মৌলিক সংখ্যা এবং x2 < 200} তবে B-এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
বিজোড় মৌলিক সংখ্যা = 3, 5, 7, 11, 13, 17, 19, …
x2 < 200
⇒ x < √200 ​≈ 14.14
তাই x এমন সব বিজোড় মৌলিক সংখ্যা, যেগুলো 14-এর ছোট।
তাহলে x = 3, 5, 7, 11, 13
উপাদান সংখ্যা = 5

১,২৪৩.
১০০ জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় ৮৮ জন বাংলায়, ৮০ জন গণিতে এবং ৭০ জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৯৮ জন
  2. ২ জন
  3. ২৮ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
শুধু বাংলায় পাশ = (৮৮ - ৭০) জন = ১৮ জন
শুধু গণিতে পাশ = (৮০ - ৭০) জন = ১০ জন
উভয় বিষয়ে পাশ = ৭০ জন
সুতরাং কমপক্ষে একটি বিষয়ে পাশ = (১৮ + ১০ + ৭০) জন = ৯৮ জন
উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯৮) জন = ২ জন 
----------------------------------------------------------------------------------------------------
বিকল্প পদ্ধতি
১,২৪৪.
P = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে, P সেটের প্রকৃত উপসেট কয়টি?
  1. 32
  2. 13
  3. 15
  4. 31
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে, P সেটের প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
P = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} 
∴ P = {2, 3, 5, 7, 11}
P এর উপাদান সংখ্যা = 5

∴ P সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 25 - 1
= 32 - 1
= 31
১,২৪৫.
যদি A = {x: x স্বাভাবিক সংখ্যা যা 3, 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x < 80} হয় তবে P(A)-এর উপাদান সংখ্যা কত?
  1. 16
  2. 128
  3. 32
  4. 64
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {x: x স্বাভাবিক সংখ্যা যা 3, 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x < 80} হয় তবে P(A)-এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x: x স্বাভাবিক সংখ্যা যা 3, 4 ও 6 দ্বারা বিভাজ্য এবং x < 80}
3, 4 ও 6 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটি তাদের ল.সা.গু দ্বারা বিভাজ্য হতে হবে।
∴ ল.সা.গু (3, 4, 6) = 12

∴ 80 অপেক্ষা ছোট 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 12, 24, 36, 48, 60, 72
∴ A = {12, 24, 36, 48, 60, 72}
এখানে সেটের উপাদান সংখ্যা, n = 6

∴ P(A) এর সদস্য সংখ্যা = 2n
= 26
= 64

১,২৪৬.
P সেটের উপাদান সংখ্যা 5 হলে, উক্ত সেটের শক্তি সেটে কয়টি উপাদান থাকবে?
  1. ক) 52
  2. খ) 25
  3. গ) 52 - 5
  4. ঘ) 25 - 1
সঠিক উত্তর:
খ) 25
উত্তর
সঠিক উত্তর:
খ) 25
ব্যাখ্যা
P সেটের উপাদান সংখ্যা 5 হলে,
উক্ত সেটের শক্তি সেটে উপাদান থাকবে
= 25
= 32
১,২৪৭.
f(x) = (4x - 7)/(2x - 4) একটি ফাংশন হলে f(- 1/2) = কত? 
  1. 7/5
  2. - 7/5
  3. 9/5
  4. - 9/5
সঠিক উত্তর:
9/5
উত্তর
সঠিক উত্তর:
9/5
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = (4x - 7)/(2x - 4) একটি ফাংশন হলে f(- 1/2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
f(x) = (4x - 7)/(2x - 4)
∴ f(- 1/2) = {4(- 1/2) - 7}/{2(- 1/2) - 4} 
= (- 2 - 7) /( - 1 - 4) 
= - 9/- 5 
= 9/5
১,২৪৮.
U = {a, b, c, d, e, f, g, h}, A = {a, b, c, d, e}, B = {b, d, f, h} হলে, A´ ∩ B´ হবে? 
  1. {g}
  2. f, h} 
  3. {a, g, h}
  4. {f, g}
সঠিক উত্তর:
{g}
উত্তর
সঠিক উত্তর:
{g}
ব্যাখ্যা

প্রশ্ন: U = {a, b, c, d, e, f, g, h}, A = {a, b, c, d, e}, B = {b, d, f, h} হলে, A´∩ B´ হবে?

সমাধান:
A´ = U - A
= {a, b, c, d, e, f, g, h} - {a, b, c, d, e}
= {f, g, h}

B´ = U - B
= {a, b, c, d, e, f, g, h} - {b, d, f, h}
= {a, c, e, g}

∴ A´∩ B´ = {f, g, h} ∩ {a, c, e, g}
= {g}

১,২৪৯.
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে এদের সেট কোনটি?
  1. { }
  2. {36}
  3. {32}
  4. {35, 105}
সঠিক উত্তর:
{36}
উত্তর
সঠিক উত্তর:
{36}
ব্যাখ্যা
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে সে সংখ্যা 23 অপেক্ষা বড় হবে এবং (311-23) = 288 এবং (419-23) = 396 এর সাধারন গুননীয়ক।
23 অপেক্ষা বড় 288 এর সাধারন গুননীয়কের সেট A = {24, 32, 36, 48, 72, 96, 144, 288}
এবং 23 অপেক্ষা বড় 396 এর সাধারন গুননীয়কের সেট B = {33, 36, 44, 66, 99, 198, 396}
A ∩ B = {24, 32, 36, 48, 72, 96, 144, 288} ∩ {33, 36, 44, 66, 99, 198, 396}
= {36}
১,২৫০.
M = {x : x, 24 এর গুণনীয়কসমূহ) এবং N = {x : x, 6 এর গুনিতক এবং x ≤ 24} হলে, M - N = কত?
  1. {1, 2, 3}
  2. { }
  3. {1, 2, 3, 4, 8}
  4. {1, 2, 3, 4}
সঠিক উত্তর:
{1, 2, 3, 4, 8}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3, 4, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: M = {x : x, 24 এর গুণনীয়কসমূহ) এবং N = {x : x, 6 এর গুনিতক এবং x ≤ 24} হলে, M - N = কত?

সমাধান:
এখানে,
M = {x: x, 24 এর গুণনীয়কসমূহ}
24 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 4, 6, 8, 12, 24
∴ M = {1, 2, 3, 4, 6, 8, 12, 24}

N = {x : x, 6 এর গুনিতক এবং x ≤ 24}
6 এর গুনিতকসমূহ যা 24 এর সমান বা ছোট = 6, 12, 18, 24
∴ N = {6, 12, 18, 24}

সুতরাং, M - N = {1, 2, 3, 4, 6, 8, 12, 24} - {6, 12, 18, 24}
= {1, 2, 3, 4, 8}
১,২৫১.
P(x) = x3 + Zx2 - 6x - 9; Z এর মান কত হলে P(3) = 0 হবে?
  1. 3
  2. 0
  3. 1
  4. - 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: P(x) = x3 + Zx2 - 6x - 9; Z এর মান কত হলে P(3) = 0 হবে?

সমাধান:
P(3) = 0

P(x) = x3 + Zx2 - 6x - 9
∴ P(3) = (3)3 + Z(3)2 - 6 × 3 - 9 = 0
⇒ 27 + 9Z - 18 - 9 = 0
⇒ 27 + 9Z - 27 = 0
⇒ 9Z = 0
∴ Z = 0
১,২৫২.
P = {3, 5, 7} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ৮ টি
  2. ৭ টি
  3. ৬ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৭ টি
ব্যাখ্যা
প্রশ্ন: P = {3, 5, 7} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
 
সমাধান:
P সেটের উপাদান = ৩ টি
P এর উপসেট = ২
= ৮ টি
 
∴ প্রকৃত উপসেট = ৮ - ১
= ৭ টি
১,২৫৩.
Q সেটের উপসেটের সংখ্যা 128 হলে, Q সেটের উপাদান সংখ্যা কত?
  1. 9
  2. 7
  3. 5
  4. 0
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: Q সেটের উপসেটের সংখ্যা 128 হলে, Q সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে উপসেট সংখ্যা = 2n

প্রশ্নমতে,
2n = 128
⇒ 2n = 27
⇒ n = 7

∴ Q সেটের উপাদান সংখ্যা 7।
১,২৫৪.
m এর মান কত হলে 7x2 − mx + 7 একটি পূর্ণবর্গ হবে?
  1. 12
  2. 14
  3. 13
  4. 15
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হলে এর মূলদ্বয়ের মান সমান এবং নিশ্চায়কের মান শূন্য হবে।
অর্থাৎ
m2 - 4.7.7 = 0
বা, m2 = 196
বা, m = 14
১,২৫৫.
If X, Y, Z are sets such that X ⊂ Y and Y ⊂ Z, then-
  1. ক) X ∪ Y = Z
  2. খ) X ∩ Y = Z
  3. গ) X ∩ Y ∩ Z = Z
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ঘ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of these
ব্যাখ্যা

ধরি, Z = {1, 2, 3}
যেহেতু Y ⊂ Z, তাহলে ধরি, Y = {1, 2}
আবার যেহেতু X ⊂ Y, তাহলে ধরি, X = {1}
তাহলে মানগুলো বসিয়ে দেখা যায় যে X ∪ Y ≠ Z, X ∩ Y ≠ Z, X ∩ Y ∩ Z ≠ Z.

১,২৫৬.
f(x) = √(4x - 1) ফাংশনটির ডোমেন কত?
  1.  {x ∈ R: x ≥ (1/4)}
  2.  {x ∈ R: x ≤ (1/4)}
  3.  {x ∈ R: x < (1/4)}
  4.  {x ∈ R: x ≥ 4}
সঠিক উত্তর:
 {x ∈ R: x ≥ (1/4)}
উত্তর
সঠিক উত্তর:
 {x ∈ R: x ≥ (1/4)}
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = √(4x - 1) ফাংশনটির ডোমেন কত?

সমাধান: 
f(x) = √(4x - 1)

যেহেতু, ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব সংখ্যা হয়, সেহেতু 
4x - 1 ≥ 0 
⇒ 4x ≥ 1
⇒ x ≥ 1/4

∴ f(x) = √4x - 1 ফাংশনটির ডোমেন = {x ∈ R: x ≥ (1/4)}
১,২৫৭.
নিচের কোনটি 5 অপেক্ষা ছোট এরুপ স্বাভাবিক সংখ্যার সেট-
  1. ক) {1, 2, 3, 4}
  2. খ) {0, 1, 2, 3, 4}
  3. গ) {1, 2, 3, 4, 5}
  4. ঘ) {....-1, 0, 1, 2, 3, 4}
সঠিক উত্তর:
ক) {1, 2, 3, 4}
উত্তর
সঠিক উত্তর:
ক) {1, 2, 3, 4}
ব্যাখ্যা

স্বাভাবিক গণনার কাজে ব্যবহৃত সংখ্যাগুলোর সেটকে স্বাভাবিক সংখ্যার সেট বলে,
যা {1, 2, 3, 4....} দ্বারা প্রকাশিত।
প্রশ্নানুসারে সেটটি হবে {1, 2, 3, 4}.

১,২৫৮.
যদি f(x) = 2x2 + 3x + 1 হয়, তবে f(-1) এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = 2x2 + 3x + 1 হয়, তবে f(-1) এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
f(x) = 2x2 + 3x + 1 
∴ f(-1) = 2(-1)2 + 3 × (-1) + 1
 = 2 - 3 + 1
= 3 - 3
= 0
১,২৫৯.
S = {3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33} সেটটিকে গঠন পদ্ধতি নিচের কোনটি?
  1. ক) S = {x : x, 3 এর গুণিতক এবং x > 36}
  2. খ) S = {x : x, 3 এর গুণিতক এবং x < 36}
  3. গ) S = {x : x, 3 এর গুণনীয়ক এবং x < 36}
  4. ঘ) S = {x : x, 3 এর গুণিতক এবং x < 33}
সঠিক উত্তর:
খ) S = {x : x, 3 এর গুণিতক এবং x < 36}
উত্তর
সঠিক উত্তর:
খ) S = {x : x, 3 এর গুণিতক এবং x < 36}
ব্যাখ্যা
প্রশ্ন: S = {3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33} সেটটিকে গঠন পদ্ধতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
S = {3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33}
S সেটটির উপাদানগুলো হলো 3 এর গুণিতক সমূহ যা 36 অপেক্ষা ছোট।
নির্ণেয় সেট S = {x : x, 3 এর গুণিতক এবং x < 36}
১,২৬০.
কোনো সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 7 হলে ঐ সেটের উপাদান সংখ্যা কত? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের উপসেটের সংখ্যা 2n এবং প্রকৃত উপসেটের সংখ্যা 2n – 1

P = {x, y, z}
P এর উপসেটসমূহ : {x, y, z}, {x, y}, {x, z}, {y, z}, {x}, {y}, {z}
P এর প্রকৃত উপসেটসমূহ : {x, y}, {x, z}, {y, z}, {x}, {y}, {z}


2n - 1 = 7
2n = 7 + 1 
2n = 8
2n = 23 
n = 3
১,২৬১.
P = {x ∈ N : 2 < x ≤ 6} এবং Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 8} হলে, (P - Q) এর মান কত?
  1. {3, 5}
  2. {4, 6}
  3. { }
  4. {4}
সঠিক উত্তর:
{3, 5}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x ∈ N : 2 < x ≤ 6} এবং Q = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 8} হলে, (P - Q) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {x ∈ N : 2 < x ≤ 6}
= {3, 4, 5, 6}

এবং Q = { x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 8}
= {2, 4, 6, 8}

∴ (P - Q) = {3, 4, 5, 6} - {2, 4, 6, 8} = {3, 5}

∴ নির্ণেয় সেট = {3, 5}  
১,২৬২.
Q = {a2 > 8, a3 < 30} হলে, a এর সঠিক মান কোনটি?
  1. 3
  2. 4
  3. 2
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: Q = {a2 > 8, a3 < 30} হলে, a এর সঠিক মান কোনটি?

সমাধান:
a এর এমন একটি মান বসাতে হবে যাহাকে বর্গ করলে 8 অপেক্ষে বড় এবং ঘন করলে 30 অপেক্ষা ছোট হবে ।
a = 2 হলে, a2 = 22 = 4 এবং a3 = 23 = 8  ; যা শর্তসিদ্ধ করে না ।
a = 3 হলে, a2 = 32 = 9 এবং a3 = 33 = 27  ; যা শর্তসিদ্ধ করে ।
a = 4 হলে, a2 = 42 = 16 এবং a3 = 43 = 81  ; যা শর্তসিদ্ধ করে না

∴ a = 3
১,২৬৩.
n উপাদান বিশিষ্ট একটি সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. ক) n
  2. খ) 2n
  3. গ) 2n-1
  4. ঘ) 2n - 1
সঠিক উত্তর:
ঘ) 2n - 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2n - 1
ব্যাখ্যা

n এর উপাদান বিশিষ্ট একটি সেটের প্রকৃত উপসেট = 2n - 1

১,২৬৪.
A = {x ∈ N : 4 < x ≤ 8} এবং B = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 12} হলে, A ∩ B =?
  1. {4, 5, 6, 8}
  2. {6, 8}
  3. {4, 6, 8}
  4. {6}
সঠিক উত্তর:
{6, 8}
উত্তর
সঠিক উত্তর:
{6, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 4 < x ≤ 8} এবং B = {x ∈ N : x জোড় সংখ্যা এবং x ≤ 12} হলে, A ∩ B =?

সমাধান:
A = {x ∈ N : 4 < x ≤ 8}
= {5, 6, 8} [4 এর চেয়ে বড় এবং 8 এর সমান বা ছোট পূর্ণসংখ্যা]

B = {x ∈ N : জোড় সংখ্যা এবং x ≤ 12}
= {2, 4, 6, 8, 10, 12} [জোড় পূর্ণসংখ্যা এবং 12 এর চেয়ে ছোট]

∴ A ∩ B = {5, 6, 8} ∩ {2, 4, 6, 8, 10, 12}
= {6, 8}
১,২৬৫.
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে? 
  1. 2n
  2. n2
  3. 2n-1
  4. n(n + 1)
সঠিক উত্তর:
2n
উত্তর
সঠিক উত্তর:
2n
ব্যাখ্যা
প্রশ্ন: n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n  । 

অর্থাৎ, 
যদি কোনো সেটের উপাদান সংখ্যা, n = 4 হয়,  
তাহলে,  
প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n 
= 24 
= 16  ।
১,২৬৬.
যদি A = {3, 4}, B = {2, 3} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-
  1. {(4, 2) (3, 3) (2, 3)}
  2. {(3, 2) (3, 3) (3, 4)}
  3. {(2, 3) (3, 2) (3, 4)}
  4. {(3, 2), (4, 2), (4, 3)}
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
উত্তর
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4}, B = {2, 3} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-

সমাধান: 
দেওয়া আছে,
A = {3, 4}
B = {2, 3} 

∴ A × B = {3, 4} × {2, 3} 
= {(3, 2), (3, 3), (4, 2), (4, 3)}

∴ A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা করে  অন্বয়টি = {(3, 2), (4, 2), (4, 3)}
১,২৬৭.
সেট A = {x ∈ N : x2 > 10 এবং x3 < 90} হলে, A  এর মান কত?
  1. {4}
  2. {3, 4}
  3. {}
  4. {2, 3, 4}
সঠিক উত্তর:
{4}
উত্তর
সঠিক উত্তর:
{4}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 10 এবং x3 < 90} হলে, A  এর মান কত?

সমাধান:
x2 > 10; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {4, 5, 6 .......}
x3 < 90; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3, 4}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {4, 5, 6 .......} ∩ {1, 2, 3, 4}
= {4}
১,২৬৮.
যদি A = {x : x হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং x < 180} হয়, তাহলে A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 15
  2. 25
  3. 31
  4. 35
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {x : x হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং x < 180} হয়, তাহলে A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং x < 180}

5 ও 7 এর লসাগু = 35
150 অপেক্ষা ছোট 5 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 35, 70, 105, 140, 175
∴ A = {35, 70, 105, 140, 175}
A এর সদস্য সংখ্যা = 5

∴ A এর প্রকৃত উপসেট সংখ্যা = (25 - 1)
= 32 - 1
= 31 টি
১,২৬৯.
সেট A = {x ∈N : x2 > 7, x3 < 29} হলে x এর সঠিক মান কোনটি?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
x2 > 7; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 29; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2, 3}
= {3}
১,২৭০.
S = {p, q, r} হলে, S এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 3 টি
  2. 4 টি
  3. 7 টি
  4. 8 টি
সঠিক উত্তর:
7 টি
উত্তর
সঠিক উত্তর:
7 টি
ব্যাখ্যা
প্রশ্ন: S = {p, q, r} হলে, S এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
• উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

• প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন U = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেটসমূহ {a, b, c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, {c}, ∅
এখানে U উপসেট থেকে প্রাপ্ত উপসেটসমূহের মধ্যে U এর সম সংখ্যক উপাদানসমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেটসমূহ হচ্ছে U এর প্রকৃত উপসেট।

দেওয়া আছে,
S = {p, q, r}
উপাদানের সংখ্যা, n = 3

আমরা জানি,
প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7

∴ A এর প্রকৃত উপসেট 7টি।
১,২৭১.
৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৮ জন মিউজিক, ২৬ জন আর্ট এবং ২ জন উভয় বিষয়ে ভর্তি হয়েছে। কতজন ছাত্র-ছাত্রী কোন বিষয়েই ভর্তি হয় নি?
  1. ৬ জন
  2. ৮ জন
  3. ২৬ জন
  4. ১৬ জন
সঠিক উত্তর:
৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৮ জন মিউজিক, ২৬ জন আর্ট এবং ২ জন উভয় বিষয়ে ভর্তি হয়েছে। কতজন ছাত্র-ছাত্রী কোন বিষয়েই ভর্তি হয় নি?

সমাধান:
এখানে n(S) = ৫০,
n(M) = ১৮,
n(A) = ২৬,
n(M ∩ A) = ২
∴ n(M ∪ A) = n(M) + n(A) - n(M ∩ A)
= ১৮ + ২৬ - ২
= ৪২

∴ কোন বিষয়েই ভর্তি হয় নি = n(S) - n(M ∪ A)
= ৫০ - ৪২
= ৮ জন
১,২৭২.
সেট A = {x ∈ N : x2 > 6 এবং x3 < 30} হলে, A = কত?
  1. { }
  2. {3}
  3. {1, 2, 3}
  4. {3, 4, 5,.....}
সঠিক উত্তর:
{3}
উত্তর
সঠিক উত্তর:
{3}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 6 এবং x3 < 30} হলে, A = কত?

সমাধান:
এখানে,
x2 > 6; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 30; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2, 3}
= {3}
১,২৭৩.
A এবং B যেকোন দু'টি সেট হলে (A ∪ B)′ = ?
  1. ক) A ∪ B
  2. খ) A′ ∪ B′
  3. গ) A′ ∩ B′
  4. ঘ) (A ∩ B)
সঠিক উত্তর:
গ) A′ ∩ B′
উত্তর
সঠিক উত্তর:
গ) A′ ∩ B′
ব্যাখ্যা

ডিমরগান এর উপপাদ্য অনুসারে,
(A ∪ B)′ = A′ ∩ B′

১,২৭৪.
P(A) = 1/4 এবং P(B) = 3/8। A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?
  1. 1/4
  2. 1/2
  3. 3/5
  4. 3/8
সঠিক উত্তর:
3/8
উত্তর
সঠিক উত্তর:
3/8
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/4 এবং P(B) = 3/8। A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?

সমাধান:
A ও B স্বাধীন ঘটনা,
∴ P(A ∩ B) = P(A) × P(B)
= (1/4)(3/8)
= 3/32

∴ P(B/A) = P(A ∩ B) / P(A)
= (3/32) / (1/4)
= 3/8
১,২৭৫.
যদি A = {x : x হলো স্বাভাবিক সংখ্যা এবং 20 এর গুণনীয়ক} এবং B = {x : x হলো 7 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা} হয়, তাহলে A ∩ B নিচের কোনটি?
  1. {1, 2, 4, 5}
  2. {1, 2, 4}
  3. {6, 9, 18}
  4. {1, 2, 4, 5, 10, 20}
সঠিক উত্তর:
{1, 2, 4, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 4, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {x : x হলো স্বাভাবিক সংখ্যা এবং 20 এর গুণনীয়ক} এবং B = {x : x হলো 7 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা} হয়, তাহলে A ∩ B নিচের কোনটি?

সমাধান:
A = {1, 2, 4, 5, 10, 20}
B = {1, 2, 3, 4, 5, 6}

∴ A ∩ B = {1, 2, 4, 5, 10, 20} ∩ {1, 2, 3, 4, 5, 6}
= {1, 2, 4, 5}

১,২৭৬.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। শুধুমাত্র বাংলায় কথা বলতে পারেন কতজন? 
  1. 10 জন
  2. 15 জন
  3. 25 জন
  4. 40 জন
সঠিক উত্তর:
15 জন
উত্তর
সঠিক উত্তর:
15 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। শুধুমাত্র বাংলায় কথা বলতে পারেন কতজন? 

সমাধান: 
ইংরেজি ও বাংলা উভয় ভাষায় কথা বলতে পারেন = 25 জন 
শুধু ইংরেজিতে কথা বলতে পারেন = (35 - 25) জন = 10 জন 
∴ শুধু বাংলায় কথা বলতে পারেন = {50 - (25 + 10)} জন 
= (50 - 35) জন 
= 15 জন 
১,২৭৭.
কোনো বিদ্যালয়ে একটি পরীক্ষায় 70% গণিতে এবং 80% বাংলায় শিক্ষার্থী পাস করেছে। কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ঐ বিদ্যালয়ে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. 500
  2. 600
  3. 750
  4. 800
সঠিক উত্তর:
600
উত্তর
সঠিক উত্তর:
600
ব্যাখ্যা


উভয় বিষয়ে ফেল ১০%
গণিতে ফেল (১০০ - ৭০)% = ৩০%
বাংলায় ফেল (১০০ - ৮০)% = ২০ %
শুধু গণিতে ফেল =(৩০ - ১০)% = ২০%
শুধু বাংলায় ফেল = (২০ - ১০)% = ১০%
মোট ফেল = (২০ + ১০ + ১০)= ৪০%
∴ উভয় বিষয়ে পাশ = ৬০%
প্রশ্নমতে,
৬০% = ৩৬০
∴১০০% = (৩৬০×১০০)/৬০ = ৬০০ জন

১,২৭৮.
কোনটি স্বাভাবিক সংখ্যার একটি উপসেট?
  1. ক) {0, 1, 2, 3}
  2. খ) {-1, -2, 1, 2}
  3. গ) {1, 2, 3}
  4. ঘ) {-1, 0, 1}
সঠিক উত্তর:
গ) {1, 2, 3}
উত্তর
সঠিক উত্তর:
গ) {1, 2, 3}
ব্যাখ্যা

স্বাভাবিক সংখ্যার সেট {1, 2, 3, 4.....}
∴ স্বাভাবিক সংখ্যার উপসেট {1, 2, 3}

১,২৭৯.
যদি C = {a, b, x, y} এবং D = {m, n, o, p} হয়, তাহলে C ∪ D =?
  1. { }
  2. {a, x, m, n}
  3. {m, n, o, p, x}
  4. {a, b, m, n, o, p, x, y}
সঠিক উত্তর:
{a, b, m, n, o, p, x, y}
উত্তর
সঠিক উত্তর:
{a, b, m, n, o, p, x, y}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি C = {a, b, x, y} এবং D = {m, n, o, p} হয়, তাহলে C ∪ D =?

সমাধান:
C ∪ D = {a, b, x, y} ∪ {m, n, o, p}
= {a, b, m, n, o, p, x, y}
১,২৮০.
A = {x: মৌলিক সংখ্যা এবং x² < 25} হলে A = ?
  1. ক) {2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23}
  2. খ) {1, 2, 3}
  3. গ) {2, 3}
  4. ঘ) {2, 3, 5}
সঠিক উত্তর:
গ) {2, 3}
উত্তর
সঠিক উত্তর:
গ) {2, 3}
ব্যাখ্যা

A সেটের উপাদানগুলো মৌলিক সংখ্যা হবে এবং তাদের বর্গ 25 এর ছোট হবে।
কিন্তু x এর মান 5 হলে x² = 25 বা x² ≮ 25.
অর্থাৎ, 5 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোই হবে A এর উপাদান।
∴ A = {2, 3}
উল্লেখ্য 1 সংখ্যাটি মৌলিক কিংবা যৌগিক কোনটিই নয়।

১,২৮১.
A = {1, 2, 3, 4, 5}, B = {2, 3}, C = {3, 4} হলে (A ∪ C) \ B = কত?
  1. {1, 4, 5}
  2. {1, 2, 4, 5}
  3. {1, 5}
  4. {1, 2, 3, 4, 5}
সঠিক উত্তর:
{1, 4, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 4, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {1, 2, 3, 4, 5}, B = {2, 3}, C = {3, 4} হলে (A ∪ C) \ B = কত?

সমাধান: 
দেওয়া আছে,
সেট A = {1, 2, 3, 4, 5}
সেট B = {2, 3}
সেট C = {3, 4}

A ∪ C = {1, 2, 3, 4, 5} ∪ {3, 4}
= {1, 2, 3, 4, 5}

∴ (A ∪ C)\B = {1, 2, 3, 4, 5} - {2, 3} 
= {1, 4, 5}

∴ A ∪ C \ B = {1, 4, 5} 

১,২৮২.
প্রদত্ত ভেনচিত্র অনুসারে x এর মান কত হবে? 
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা
 
দেয়া আছে,
n(U) = 50
2x + x + 1 + x - 1 + x + 5 + 2 + 3 + 0 = 50
5x + 10 = 50
5x = 40
x = 8
১,২৮৩.
A = {7, 9, 11}, B = { } হলে A - B = ?
  1. {7, 9, 11}
  2. {9, 11}
  3. {7, 9}
সঠিক উত্তর:
{7, 9, 11}
উত্তর
সঠিক উত্তর:
{7, 9, 11}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {7, 9, 11}, B = { } হলে A - B = ?

 সমাধান:
A - B বলতে বুঝায়  A সেটে বিদ্যমান কিন্তু B তে নাই এমন উপাদানের সেট = {7, 9, 11} 
১,২৮৪.
A = {x ∈ IN | 5 < x ≤ 10} এবং B = {x ∈ IN | x জোড় এবং x < 12} হলে, A ∪ B = কত?
  1. {6, 7, 8, 9, 10}
  2. {2, 4, 6, 8, 10}
  3. {2, 4, 6, 7, 8, 10} 
  4. {2, 4, 6, 7, 8, 9, 10}
সঠিক উত্তর:
{2, 4, 6, 7, 8, 9, 10}
উত্তর
সঠিক উত্তর:
{2, 4, 6, 7, 8, 9, 10}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ IN | 5 < x ≤ 10} এবং B = {x ∈ IN | x জোড় এবং x < 12} হলে, A ∪ B = কত?

সমাধান:
দেওয়া আছে, 
A = {x ∈ IN | 5 < x ≤ 10} = {6, 7, 8, 9, 10}
এবং 
B = {x ∈ IN | x জোড় এবং x < 12} = {2, 4, 6, 8, 10}

∴ A ∪ B = {6, 7, 8, 9, 10} ∪ {2, 4, 6, 8, 10}
= {2, 4, 6, 7, 8, 9, 10}

সুতরাং, A ∪ B = {2, 4, 6, 7, 8, 9, 10}

১,২৮৫.
কোনো সেটের উপাদান সংখ্যা 4 হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি?
  1. ক) 8
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেটের উপাদান সংখ্যা 4 হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি?

সমাধান: 
আমরা জানি,
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2n টি

∴ সেটের উপাদান সংখ্যা 4 হলে, সেই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 24 টি = 16টি 
১,২৮৬.
A = {x : x, 8 এর গুণনীয়ক}, B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 15} এবং C = {1, 3, 5, 7} হলে, A ∩ B ∩ C = কত?
  1. {1}
  2. {3}
  3. {1, 3}
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 8 এর গুণনীয়ক}, B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 15} এবং C = {1, 3, 5, 7} হলে, A ∩ B ∩ C = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x হলো 8 এর গুণনীয়ক}
8 এর গুণনীয়কগুলো হলো = {1, 2, 4, 8}

আবার, 
B = {x : x হলো 3 এর গুণিতক এবং x ≤ 15}
3 এর গুণিতক ≤ হলো 15 = {3, 6, 9, 12, 15}

C = {1, 3, 5, 7}
A ∩ B = {1, 2, 4, 8} ∩ {3, 6, 9, 12, 15}
= ∅
A ∩ B ∩ C = ∅ ∩ {1, 3, 5, 7}
= ∅

∴ A ∩ B ∩ C = ∅ 

১,২৮৭.
X ∈ A ∩ B হলে কোনটি সঠিক?
  1. ক) X ∈ A অথবা x ∈ B
  2. খ) X ∈ A এবং x ∉ B
  3. গ) X ∈ A এবং x ∈ B
  4. ঘ) X ∉ A এবং x ∉ B
সঠিক উত্তর:
গ) X ∈ A এবং x ∈ B
উত্তর
সঠিক উত্তর:
গ) X ∈ A এবং x ∈ B
ব্যাখ্যা

x ∈ A ∩ B হলে,
x ∈ A এবং x ∈ B

১,২৮৮.
নিচের কোন সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না?
  1. 32
  2. 8
  3. 64
  4. 68
সঠিক উত্তর:
68
উত্তর
সঠিক উত্তর:
68
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না?

সমাধান:
n সংখ্যক সদস্য সংখ্যাবিশিষ্ট সেটের উপসেটের সদস্য সংখ্যা = 2n

68 কে 2 এর ঘাত হিসেবে প্রকাশ করা যায় না।
অতএব, 68 সংখ্যাটি একটি সেটের উপসেট সংখ্যা হতে পারে না।
১,২৮৯.
X = {a, b, c} , Y = { } হলে, n(X ∪ Y) = কত? 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ঘ) 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে,
X = {a, b, c}
Y = { }

X ∪ Y ={a, b, c} ∪ { } = {a, b, c}
X ∪ Y এর উপাদান সংখ্যা n(X ∪ Y) = 3
১,২৯০.
যদি P = {x : x হলো 30 এর গুণনীয়ক} এবং Q = {x : x হলো স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 8} হয়, তাহলে P ∩ Q কী হবে?
  1. {1, 2, 3, 4, 5, 6}
  2. {2, 3, 5, 6, 8}
  3. {1, 2, 3, 5, 6, 10, 15, 30} 
  4. {1, 2, 3, 5, 6}
সঠিক উত্তর:
{1, 2, 3, 5, 6}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3, 5, 6}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P = {x : x হলো 30 এর গুণনীয়ক} এবং Q = {x : x হলো স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 8} হয়, তাহলে P ∩ Q কী হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
P = {x : x হলো 30 এর গুণনীয়ক}
Q = {x : x হলো স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 8}
Q = স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 8
∴ Q = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}

30-এর গুণনীয়কগুলো হলো- 1, 2, 3, 5, 6, 10, 15, 30
∴ P = {1, 2, 3, 5, 6, 10, 15, 30}

∴ P ∩ Q = {1, 2, 3, 5, 6, 10, 15, 30} ∩ {1, 2, 3, 4, 5, 6, 7, 8} = {1, 2, 3, 5, 6}

১,২৯১.
70 জন লোকের মধ্যে 45 জন ইংরেজি, 30 জন ইংরেজি ও আরবি উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। আরবিতে কতজন কথা বলতে পারেন?
  1. ক) 45
  2. খ) 50
  3. গ) 55
  4. ঘ) 60
সঠিক উত্তর:
গ) 55
উত্তর
সঠিক উত্তর:
গ) 55
ব্যাখ্যা
প্রশ্ন: 70 জন লোকের মধ্যে 45 জন ইংরেজি, 30 জন ইংরেজি ও আরবি উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। আরবিতে কতজন কথা বলতে পারেন?

সমাধান: 
70 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে 45 জন 
শুধু আরবিতে কথা বলে = 70 - 45 = 25 জন 
অর্থাৎ, ইংরেজি ও আরবি উভয় ভষায় কথা বলে 30 জন 

আরবিতে মোট কথা বলে = 30 + 25 = 55 জন
১,২৯২.
f(x) = x2 + bx + 2x - 6 হলে, b এর কোন মানের জন্য f(2) = 0?
  1. 2
  2. - 1
  3. - 4
  4. 3
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x2 + bx + 2x - 6 হলে, b এর কোন মানের জন্য f(2) = 0?

সমাধান:
দেওয়া আছে, g(x) =f(x) = x2 + bx + 2x - 6

∴  f(2) = (2)2 + b(2) + 2(2) - 6
= 4 + 2b + 4 - 6 
= 2b + 2

প্রশ্নমতে,
f(2) = 0
বা, 2b + 2 = 0
বা, 2b = - 2
বা, b = - 2/2
∴ b = - 1

১,২৯৩.
A = {X : X জোড় মৌলিক সংখ্যা} এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. ক) {2, 4, …….}
  2. খ) [2]
  3. গ) {2}
  4. ঘ) [2, 4……..]
সঠিক উত্তর:
গ) {2}
উত্তর
সঠিক উত্তর:
গ) {2}
ব্যাখ্যা
মৌলিক সংখ্যাগুলোর মাঝে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হল 2।
তাহলে সেট {2}
১,২৯৪.
x + 3 > 2x - 1 অসমতাটির সমাধান সেট হবে -
  1. (∝, 0)
  2. (∝, 4)
  3. (- ∝, 4)
  4. (0, 4)
সঠিক উত্তর:
(- ∝, 4)
উত্তর
সঠিক উত্তর:
(- ∝, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 3 > 2x - 1 অসমতাটির সমাধান সেট হবে - 

সমাধান:
x + 3 > 2x - 1
বা, 2x - 1 < x + 3 
বা, 2x - x < 3 + 1
বা, x < 4 

∴ নির্ণেয় সমাধান সেট: (- ∝, 4)  । 
১,২৯৫.
একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১৮০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ২৫০০ জন
  2. খ) ৩৬৫০ জন
  3. গ) ৩২৫০ জন
  4. ঘ) ৩৭৫০ জন
সঠিক উত্তর:
ঘ) ৩৭৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৭৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১৮০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান : 
প্রশ্নমতে,
৬০% শিক্ষার্থী = ১৮০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ১৮০০ × ১০০ / ৬০
= ৩০০০ জন।
সুতরাং ছাত্রাবাসের মোট শিক্ষার্থী সংখ্যা = ৩০০০ জন।

আবার প্রশ্নমতে,
৮০% শিক্ষার্থী = ৩০০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ৩০০০ × ১০০ / ৮০ জন।
                          = ৩৭৫০ জন।
সুতরাং বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা = ৩৭৫০ জন।
১,২৯৬.
সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²< 64} হলে, A এর উপাদান কয়টি?
  1. ক) 32
  2. খ) 16
  3. গ) 6
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা
সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²< 64}
x = 0; x2 = 02 = 0 < 64
x = 1; x2 = 12 = 1 < 64
x = 1; x2 = 12 = 1 < 64
x = 2; x2 = 22 = 4 < 64
x = 3; x2 = 32 = 9 < 64
x = 5; x2 = 52 = 25 < 64
x = 8; x2 = 82 = 64 = 64
x = 13; x2 = 132 = 169 > 64
A ={0,1, 1, 2, 3, 5} = {0,1, 2, 3, 5}
১,২৯৭.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x < 10} হলে, নিচের কোনটি সঠিক? 
  1. ক) A = {1, 2, 3, 5, 7}
  2. খ) A = {1, 2, 3, 6, 7}
  3. গ) A = {2, 3, 5, 7}
  4. ঘ) A = {4, 6, 8, 9}
সঠিক উত্তর:
গ) A = {2, 3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
গ) A = {2, 3, 5, 7}
ব্যাখ্যা
10 থেকে ছোট মৌলিক সংখ্যা গুলো হলো = 2, 3, 5, 7
A ={2, 3, 5, 7}
১,২৯৮.
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C = {x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∩ B ∩ C=
  1. {1, 2, 3, 4}
  2. {2, 3, 4}
  3. {2, 3, 4, 5}
  4. Ø
সঠিক উত্তর:
Ø
উত্তর
সঠিক উত্তর:
Ø
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C = {x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∩ B ∩ C=

সমাধান:
A = {x | x ধনাত্মক সংখ্যা এবং x< 25}
∴ A = {1, 2, 3, 4}
B = {x | x মৌলিক সংখ্যা এবং x< 25}
∴ B = {2, 3}
C = {x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25}
∴ C = {5}

∴ A ∩ B ∩ C = {1, 2, 3, 4} ∩ {2, 3} ∩ {5}
= Ø
১,২৯৯.
নিচের চিত্রানুসারে (A ∩ B)c = কত?
  1. ক) {2, 4}
  2. খ) {2, 4, 6}
  3. গ) {1, 2, 3, 4, 6}
  4. ঘ) {1, 3, 6}
সঠিক উত্তর:
ঘ) {1, 3, 6}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {1, 3, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রানুসারে (A ∩ B)c = কত?


সমাধান:

প্রদত্ত ভেনচিত্র হতে, 
U = {1, 2, 3, 4, 6}
A = {1, 2, 3, 4}
B = {2, 4, 6}

এখন, A ∩ B = {1, 2, 3, 4} ∩ {2, 4, 6}
= {2, 4}
(A ∩ B)c = U - (A ∩ B)
= {1, 2, 3, 4, 6} - {2, 4}
= {1, 3, 6}
১,৩০০.
চিত্রে, n(A) = 92, n(B) = 93
n(A∩B) = 65, n(S) = 127
তাহলে, n(A′∩B′) = ?
  1. ক) 7
  2. খ) 62
  3. গ) 58
  4. ঘ) 123
সঠিক উত্তর:
ক) 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 7
ব্যাখ্যা
n(A′∩B′) = n(A∩B)′ = n(S) - n(A∪B)
= n(s) - {n(A) + n(B) - n(A∩B)}
= 127 - (92 + 93 - 65)
= 127 - 120
= 7