বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৯৮ / ১৬৯ · ৯,৭০১৯,৮০০ / ১৬,৯৯১

৯,৭০১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ১২০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু. কত?
  1. ৮ 
  2. ৩ 
  3. ৬ 
  4. ৪ 
সঠিক উত্তর:
৪ 
উত্তর
সঠিক উত্তর:
৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ১২০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার অনুপাত = ৫ : ৬
এবং ল.সা.গু. = ১২০

ধরি, দুটি সংখ্যা = ৫ক এবং ৬ক ; [যেখানে ক = গ.সা.গু.] 
এখন, দুটি সংখ্যার ল.সা.গু. = ৫ক × ৬ক = ৩০ক 

সুতরাং, ৩০ক = ১২০
ক = ১২০/৩০
ক = ৪

অতএব, দুটি সংখ্যার গ.সা.গু. = ৪

৯,৭০২.
একজন ব্যক্তির ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সে সিদ্ধান্ত নিলো যে সমান মার্বেলের প্যাকেট করা হবে যাতে প্রতি প্যাকেট সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল রাখতে পারবে?
  1. ২৪
  2. ২৮
  3. ৩২
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সে সিদ্ধান্ত নিলো যে সমান মার্বেলের প্যাকেট করা হবে যাতে প্রতি প্যাকেট সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল রাখতে পারবে?

সমাধান;
৭২ এবং ১০৮ এর গসাগু'ই হবে নির্ণেয় মার্বেলের সংখ্যা।
৭২ এবং ১০৮ এর গসাগু = ৩৬
∴ প্রতি প্যাকেটে সর্বোচ্চ ৩৬ টি মার্বেল রাখতে পারবে।

[সবুজ মার্বেলের জন্য = ৭২/৩৬ = ২ প্যাকেট,
লাল মার্বেলের জন্য = ১০৮/৩৬ = ৩ প্যাকেট।]
৯,৭০৩.
রাকিবের বয়স সামির বয়সের দ্বিগুণ অপেক্ষা ৩ বছর কম। রাকিবের বয়স ৫৭ বছর হলে সামির বয়স কত? 
  1. ২০ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের বয়স সামির বয়সের দ্বিগুণ অপেক্ষা ৩ বছর কম। রাকিবের বয়স ৫৭ বছর হলে সামির বয়স কত? 

সমাধান: 
ধরি,
সামির বয়স = ক বছর
∴ রাকিবের বয়স = (২ক - ৩) বছর

শর্তমতে,
২ক - ৩ = ৫৭ 
⇒ ২ক = ৬০
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০

∴ সামির বয়স ৩০ বছর।
৯,৭০৪.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) কোনটিই নয়
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

সমাধান: 
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য= ১০০/৮৮ টাকা

আবার,
১০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ১০০/৮৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০০)/(১০০ × ৮৮) = ১১০/৮৮ টাকা

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = (৫ × ৮৮)/১১০ = ৪ টি মার্বেল
৯,৭০৫.
২০% লাভে একটি পণ্যের বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ২০% ক্ষতিতে পণ্যটির বিক্রয়মূল্য কত? 
  1. ৩৫
  2. ৪০
  3. ৪৪
  4. ৪৮
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% লাভে একটি পণ্যের বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ২০% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য কত? 

সমাধান: 
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা 
= ১২০ টাকা 
এখন, 
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১২০ টাকা 
= ৫০ টাকা 

আবার, ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ৫০)/১০০ টাকা 
= ৪০ টাকা 

∴ ২০% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য = ৪০ টাকা।
৯,৭০৬.
রহিম সাহেব ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফার হার ৮% হলে ২ বছর পরে তিনি কত মুনাফা পাবেন? 
  1. ১৬৬৪ টাকা
  2. ১৭৫০ টাকা 
  3. ১৬০০ টাকা
  4. ১৭০০ টাকা
সঠিক উত্তর:
১৬৬৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬৬৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিম সাহেব ১০০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফার হার ৮% হলে ২ বছর পরে তিনি কত মুনাফা পাবেন? 

সমাধান: 
দেওয়া আছে, 
মূলধন, P = ১০০০০ টাকা
বার্ষিক মুনাফার হার, r = ৮% = ৮/১০০ = ২/২৫ 
সময়, n = ২ বছর

আমরা জানি, 
চক্রবৃদ্ধির মুনাফা = P(১ + r)n - P
= ১০০০০(১ + ২/২৫) - ১০০০০
= ১০০০০(২৭/২৫) - ১০০০০
= ১০০০০ × (২৭/২৫) × (২৭/২৫) - ১০০০০
= ১১৬৬৪ - ১০০০০
= ১৬৬৪ 

সুতরাং, রহিম সাহেব ২ বছর পরে ১৬৬৪ টাকা মুনাফা পাবেন।

৯,৭০৭.
১৫ ও ২৫ এর গ.সা.গু. কত?
  1. ৩০
  2. ১৫
  3. ২০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ ও ২৫ এর গ.সা.গু. কত?

সমাধান:
১৫ = ৩ × ৫
২৫ = ৫ × ৫

নির্ণেয় গ.সা.গু. = ৫
৯,৭০৮.
P একটি জোড় মৌলিক সংখ্যা হলে, নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. p + 1
  2. p/4
  3. 2p
  4. √p
সঠিক উত্তর:
√p
উত্তর
সঠিক উত্তর:
√p
ব্যাখ্যা
প্রশ্ন:  P একটি জোড় মৌলিক সংখ্যা হলে, নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।

কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
√p একটি অমূলদ সংখ্যা
৯,৭০৯.
রহিম সাহেবের মাসিক বেতন ৩০০০০ টাকা। তিনি বেতনের ৭৫% খরচ করেন। তিনি মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. ক) ৭৫০০
  2. খ) ৬৪০০
  3. গ) ৭৮৮
  4. ঘ) ৩৮০
সঠিক উত্তর:
ক) ৭৫০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম সাহেবের মাসিক বেতন ৩০০০০ টাকা। তিনি বেতনের ৭৫% খরচ করেন। তিনি মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
রহিম সাহেবের মাসিক বেতন ৩০০০০ টাকা।
তিনি খরচ করেন = (৩০০০০ × ৭৫)/১০০
= ২২৫০০ টাকা

∴ তিনি সঞ্চয় করেন = (৩০০০০ - ২২৫০০) টাকা
= ৭৫০০ টাকা
৯,৭১০.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ক) ৯
  2. খ) ১৬
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ঘ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

শর্তমতে,
√ক + ১০ = (৪) 
বা, √ক + ১০ = ১৬ 
বা, √ক = ১৬-১০
বা, √ক = ৬
বা, (√ক) = (৬)
∴ ক = ৩৬

∴ নির্ণেয় সংখ্যা ৩৬।
৯,৭১১.
১০০ এর ৩০% এর ২৫% = কত?
  1. ৬.৫
  2. ৭.৫
  3. ৮.৫
  4. ৯.৫
সঠিক উত্তর:
৭.৫
উত্তর
সঠিক উত্তর:
৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ এর ৩০% এর ২৫% = কত?

সমাধান:
১০০ এর ৩০% এর ২৫% = ১০০ × (৩০/১০০) × (২৫/১০০)
= ১০০ × (৩/১০) × (২৫/১০০)
= ১০০ × (৭৫/১০০০)
= ৭.৫

অতএব, ১০০ এর ৩০% এর ২৫% হল ৭.৫।
৯,৭১২.
একজন কলা ব্যবসায়ী ১০ টাকায় ৪টি এবং ১৫ টাকায় ৬টি করে কলা কিনে প্রতিটি ৩ টাকা দরে বিক্রয় করায় তার ৫ টাকা লাভ হলো। তাহলে তার শতকরা লাভ কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
গ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কলা ব্যবসায়ী ১০ টাকায় ৪টি এবং ১৫ টাকায় ৬টি করে কলা কিনে প্রতিটি ৩ টাকা দরে বিক্রয় করায় তার ৫ টাকা লাভ হলো। তাহলে তার শতকরা লাভ কত?

সমাধান:
৪ টি কলার ক্রয়মূল্য ১০ টাকা
৬ টি কলার ক্রয়মূল্য ১৫ টাকা
১০ টি কলার ক্রয়মূল্য ২৫ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ২৫/১০ টাকা = ২.৫ টাকা

আবার,
১টি কলার বিক্রয়মূল্য ৩ টাকা

∴ লাভ = (৩ - ২.৫) টাকা = ০.৫০ টাকা

২.৫ টাকায় লাভ হয় ০.৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ০.৫০/২.৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (০.৫০ × ১০০)/২.৫ টাকা
= ২০ টাকা

∴ শতকরা লাভের হার ২০%
৯,৭১৩.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩:২ । কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫:১ হবে?
  1. ক) ১০ গ্রাম
  2. খ) ১৫ গ্রাম
  3. গ) ৩৫ গ্রাম
  4. ঘ) ৪০ গ্রাম
সঠিক উত্তর:
গ) ৩৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ গ্রাম
ব্যাখ্যা

অনুপাত দুটির যোগফল = ৩ +২ = ৫ গ্রাম
সোনার পরিমান ১৫ গ্রাম, তামার পরিমান ১০ গ্রাম
ধরি, সোনা মিশাতে হবে x গ্রাম, তাহলে,
(১৫ + x )/১০ = ৫/১
১৫ + x = ৫০
x = ৩৫

৯,৭১৪.
সিফাত, শাকিল এবং নয়ন একা একটি কাজ যথাক্রমে ৮, ১২ ও ২৪ দিনে করতে পারে। তারা একত্রে ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?
  1. ১/২ অংশ
  2. ১/৩ অংশ
  3. ২/৩ অংশ
  4. ৩/৪ অংশ
সঠিক উত্তর:
১/২ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/২ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: সিফাত, শাকিল এবং নয়ন একা একটি কাজ যথাক্রমে ৮, ১২ ও ২৪ দিনে করতে পারে। তারা একত্রে ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?

সমাধান:
সিফাত, শাকিল এবং নয়ন একত্রে ১ দিনে করে = (১/৮) + (১/১২) + (১/২৪) অংশ কাজ
= (৩ + ২ + ১)/২৪ অংশ কাজ
= ৬/২৪ অংশ কাজ
= ১/৪ অংশ কাজ

একত্রে ২ দিনে করে = (১/৪) + (১/৪) অংশ
= ২/৪ = ১/২ অংশ

∴ তারা প্রত্যেকে একত্রে ২ দিন কাজ করার পর কাজ বাকি থাকবে = ১ - (১/২) অংশ
= ১/২ অংশ
৯,৭১৫.
একটি কাজ ১২ জন লোক ১৫ দিনে করতে পারে। ২০ জন লোক কত দিনে কাজটি করতে পারবে? 
  1. ১২ দিন
  2. ৯ দিন 
  3. ৮ দিন 
  4. ১৯ দিন 
সঠিক উত্তর:
৯ দিন 
উত্তর
সঠিক উত্তর:
৯ দিন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাজ ১২ জন লোক ১৫ দিনে করতে পারে। ২০ জন লোক কত দিনে কাজটি করতে পারবে? 

সমাধান: 
১২ জন লোক কাজটি করে = ১৫ দিনে
∴ ১ জন লোক কাজটি করবে = (১৫ × ১২) দিনে
∴ ২০ জন লোক কাজটি করবে = (১৫ × ১২)/২০ দিনে
= ৯ দিনে।

৯,৭১৬.
দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭-
  1. ২১ এবং ২২
  2. ২২ এবং ২৩
  3. ২৩ এবং ২৪
  4. ২৪ এবং ২৫
সঠিক উত্তর:
২৩ এবং ২৪
উত্তর
সঠিক উত্তর:
২৩ এবং ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭-

সমাধান: 
মনে করি,
প্রথম সংখ্যাটি ক 
দ্বিতীয় সংখ্যাটি ক + ১
শর্তমতে,
(ক + ১) - ক = ৪৭
 + ২ক + ১ - ক = ৪৭
বা, ২ক  + ১ = ৪৭
বা, ২ক = ৪৭ - ১
বা, ২ক = ৪৬
বা, ক = ২৩

প্রথম সংখ্যাটি ক = ২৩
দ্বিতীয় সংখ্যাটি = ক + ১ = ২৩ + ১ = ২৪ 
৯,৭১৭.
বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদআসলে ৪০৫ টাকা হবে?
  1. ৫ বছর
  2. ৬ বছর
  3. ৭ বছর
  4. (১৫/২) বছর
সঠিক উত্তর:
৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদআসলে ৪০৫ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ টাকা 
আসল P = ৩০০ টাকা 
সুদ I = (৪০৫ - ৩০০) টাকা 
= ১০৫ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n  = I /Pr 
 = ১০৫/{৩০০ × (৫/১০০)}
 = ১০৫/১৫
 = ৭
৯,৭১৮.
১/২, ১/৪ এবং ৩/৪ সংখ্যাগুলির গড় কত?
  1. ১/২
  2. ৩/৪
  3. ১/৪
  4. ২/৩
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ১/৪ এবং ৩/৪ সংখ্যাগুলির গড় কত?

সমাধান:
১/২, ১/৪, ৩/৪ এর যোগফল = (১/২) + (১/৪) + (৩/৪)
= (২ + ১ + ৩)/৪
= ৬/৪
= ৩/২

১/২, ১/৪, ৩/৪ এর গড় = (৩/২) ÷ ৩
= (৩/২) × (১/৩)
= ১/২
৯,৭১৯.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৬ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ২ টি
সঠিক উত্তর:
খ) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ টি
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা   ''      ''      = ১০০/৮৮ টাকা

আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       ''        = ১১০/১০০
    ''  ১০০/৮৮  ''     ''         ''     = (১১০×১০০) / (১০০×৮৮) = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮) / ১১০ = ৪ টি মার্বেল

৯,৭২০.
x2 + 7x + p যদি x – 5 দ্বারা বিভাজ্য হয়, তবে p এর মান কত হবে?
  1. ক) - 60
  2. খ) 60
  3. গ) 80
  4. ঘ) - 80
সঠিক উত্তর:
ক) - 60
উত্তর
সঠিক উত্তর:
ক) - 60
ব্যাখ্যা

x – 5 = 0
Or, x = 5
অতএব, x2 + 7x + p
Or, 52 + 7.5 + P = 0
Or, 25 + 35 = p
Or, p = - 60

৯,৭২১.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ১ এবং পার্থক্য ১০। ছোট সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ১ এবং পার্থক্য ১০। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
∴ বড় সংখ্যাটি = ক + ১০

প্রশ্নমতে,
(ক + ১০)/ক = ৩/১
বা, ক + ১০ = ৩ক
বা, ২ক = ১০
বা, ক = ৫

সুতরাং ছোট সংখ্যাটি হলো = ৫

৯,৭২২.
তপু ১০ মিনিটে ৩৫০ শব্দ এবং মনির ১০ মিনিটে ২৫০ শব্দ টাইপ করে। দুইজন একসাথে কাজ করলে ২৪০০ শব্দ টাইপ করতে মোট কত মিনিট সময় লাগবে?
  1. ২৪ মিনিট
  2. ৪০ মিনিট
  3. ৩৬ মিনিট
  4. ৬০ মিনিট
সঠিক উত্তর:
৪০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: তপু ১০ মিনিটে ৩৫০ শব্দ এবং মনির ১০ মিনিটে ২৫০ শব্দ টাইপ করে। দুইজন একসাথে কাজ করলে ২৪০০ শব্দ টাইপ করতে মোট কত মিনিট সময় লাগবে?

সমাধান:
 তপু ও মনির ১০ মিনিটে টাইপ করে = (৩৫০ + ২৫০) শব্দ
= ৬০০ শব্দ

দুইজন একসাথে ৬০০ শব্দ টাইপ করে ১০ মিনিটে
∴ দুইজন একসাথে ১ শব্দ টাইপ করে (১০/৬০০) মিনিটে
∴ দুইজন একসাথে ২৪০০ শব্দ টাইপ করে {(১০ × ২৪০০)/৬০০} মিনিটে
= ৪০ মিনিটে

৯,৭২৩.
√3 সংখ্যা টি একটি-
  1. ক) মুলদ সংখ্যা
  2. খ) অমুলদ সংখ্যা
  3. গ) ভগ্নাংশ সংখ্যা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) অমুলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) অমুলদ সংখ্যা
ব্যাখ্যা
√3 একটি অমূলদ সংখ্যা।
৯,৭২৪.
একটি সংখ্যার ২৫ শতাংশের ২০ শতাংশ যদি ৪ এর সমান হয় তাহলে সংখ্যাটি কত হবে?
  1. ৭০
  2. ৬৪
  3. ৮০
  4. ৯০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ২৫ শতাংশের ২০ শতাংশ যদি ৪ এর সমান হয় তাহলে সংখ্যাটি কত হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ২৫% এর ২০% = ৪
বা, ক × (২৫/১০০) × (২০/১০০) = ৪
বা, ক × (১/২০) = ৪
বা, ক = ২০ × ৪
∴ ক = ৮০

∴ সংখ্যাটি ৮০

৯,৭২৫.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৪৪ টাকা
  4. ১২৪ টাকা
সঠিক উত্তর:
১৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

 সমাধান: 
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ২০ টাকা 
= ১২০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (১২০ + ১২০ এর ২০%)
= ১২০ + ১২০ এর ২০/১০০
= (১২০ + ২৪)
= ১৪৪ টাকা।
৯,৭২৬.
যদি n একটি জোড় পূর্ণসংখ্যা হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. n2 - n
  2. n + 2
  3. 3n - 1
  4. 3n
সঠিক উত্তর:
3n - 1
উত্তর
সঠিক উত্তর:
3n - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n একটি জোড় পূর্ণসংখ্যা হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
n একটি জোড় পূর্ণ সংখ্যা 
ধরি,
n = 2

∴ n2 - n = 22 - 2 = 4 - 2 = 2, যা একটি জোড় সংখ্যা 

n + 2 = 2 + 2 = 4, যা একটি জোড় সংখ্যা

3n - 1 = 3 × 2 - 1 = 6 - 1 = 5, যা একটি বিজোড় সংখ্যা

3n = 3 × 2 = 6, যা একটি জোড় সংখ্যা  
৯,৭২৭.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ১২ ও ২৭ হলে, মধ্য সমানুপাতী নির্ণয় করুন।
  1. ১২
  2. ১৪
  3. ১৬
  4. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ১২ ও ২৭ হলে, মধ্য সমানুপাতী নির্ণয় করুন।

সমাধান:
এখানে, ১ম রাশি = ১২ এবং ৩য় রাশি = ২৭

আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = (২য় রাশি)
বা, ১২ × ২৭ = (২য় রাশি)
বা, (২য় রাশি) = ৩২৪
বা, ২য় রাশি = √৩২৪
∴ ২য় রাশি = ১৮

∴ নির্ণেয় মধ্য সমানুপাতী = ১৮

৯,৭২৮.
3টা 20মিনিটে একটি ঘড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
  1. 20°
  2. 30°
  3. 36°
  4. 40°
সঠিক উত্তর:
20°
উত্তর
সঠিক উত্তর:
20°
ব্যাখ্যা
প্রশ্ন: 3টা 20মিনিটে একটি ঘড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = |{(11 × M) - (6O × H)}/2| [এখানে, M = 20 মিনিট, H = 3 ঘণ্টা ]
= |{(11 × 20) - (6O × 3)}/2|
= 20°
৯,৭২৯.
টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ৩৩%
  3. ৩০%
  4. ২০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টি আমের ক্রয়মূল্য = ১ টাকা।
১টি আমের ক্রয়মূল্য = ১ ÷ ৩ = ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা।
তাহলে, ১টি আম বিক্রয়মূল্য = ১/২ টাকা

লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১/২ - ১/৩ টাকা
= ১/৬
লাভের শতাংশ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০
= {(১/৬)/(১/৩)} × ১০০
= ৫০%

৯,৭৩০.
কোনো আসল ৩ বছরে সুদে -আসলে ৪৬০ টাকা এবং ৫ বছর সুদে -আসলে ৫০০ হলে, আসল কত টাকা?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৫৫
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
ঘ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০
ব্যাখ্যা
২ বছরে সুদ বাড়ে ৪০ টাকা।
তাহলে প্রতিবছরে সূদের পরিমাণ ২০ টাকা।
আসলের পরিমাণ ৪৬০-৩X২০ = ৪০০ টাকা।
৯,৭৩১.
শতকরা কত হার মুনাফায় কোন আসল ১০ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
  1. ১০%
  2. ১২%
  3. ১৫%
  4. ১৭%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা কত হার মুনাফায় কোন আসল ১০ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
১০ বছর পর মুনাফা-আসলে হবে = ১০০ × ২ = ২০০ টাকা
∴ লাভ = ২০০ - ১০০ = ১০০ টাকা

১০ বছরে ১০০ টাকায় মুনাফা ১০০ টাকা
∴ ১ বছরে ১০০ টাকায় মুনাফা = ১০০/১০ টাকা 
= ১০ টাকা
৯,৭৩২.
একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার? 
  1. ৩০ লিটার
  2. ৪০ লিটার
  3. ৬০ লিটার
  4. ৫০ লিটার
সঠিক উত্তর:
৫০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জলাধারের ১/৫ অংশ পূর্ণ আছে। জলাধারটির ৩/৫ অংশ পূর্ণ করতে আরও ২০ লিটার পানির প্রয়োজন। জলাধারটির ধারণক্ষমতা কত লিটার? 

সমাধান: 
২০ লিটার পানি দ্বারা পূর্ণ হয় জলাধারের {(৩/৫) - (১/৫)} অংশ
= ২/৫ অংশ 

জলাধারের ২/৫ অংশের ধারণক্ষমতা = ২০ লিটার
∴ জলাধারের ১ বা সম্পূর্ণ অংশের ধারণক্ষমতা = (২০ × ৫)/২ লিটার
= ৫০ লিটার।
৯,৭৩৩.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ২০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. ৬২ টাকা
  2. ৬০ টাকা
  3. ৬৪ টাকা
  4. ৬৬ টাকা
সঠিক উত্তর:
৬২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ২০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফা = {২০০০(১ + ১০/১০০)} - ২০০০
= (২০০০ (১১/১০)) - ২০০০
= ২৬৬২ - ২০০০
= ৬৬২ টাকা

সরল মুনাফা = ২০০০ × ৩ × (১০/১০০)
= ৬০০ টাকা

∴ পার্থক্য = ৬৬২ - ৬০০ টাকা
= ৬২ টাকা
৯,৭৩৪.
একটি কাজ সম্পন্ন করতে জুয়েলের লাগে ৩০ মিনিট এবং সালমানের লাগে ২০ মিনিট। উভয়ে একত্রে কাজটি কত মিনিটে সম্পন্ন করতে পারবে?
  1. ১০ মিনিটে
  2. ১২ মিনিটে
  3. ১৫ মিনিটে
  4. ১৮ মিনিটে
সঠিক উত্তর:
১২ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
১২ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কাজ সম্পন্ন করতে জুয়েলের লাগে ৩০ মিনিট এবং সালমানের লাগে ২০ মিনিট। উভয়ে একত্রে কাজটি কত মিনিটে সম্পন্ন করতে পারবে?

সমাধান: 
জুয়েল ১ মিনিটে করে কাজটির = ১/৩০ অংশ 
সালমান ১ মিনিটে করে কাজটির = ১/২০ অংশ 
∴ জুয়েল ও সালমান একত্রে ১ মিনিটে করে কাজটির = {(১/৩০) + (১/২০)} অংশ
= {(২ + ৩)/৬০} অংশ 
​= ৫/৬০ অংশ 
​= ১/১২ অংশ 

জুয়েল ও সালমান ১/১২ অংশ কাজ করে = ১ মিনিটে 
∴ জুয়েল ও সালমান ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১২ × ১)/১ মিনিটে 
= ১২ মিনিটে।

৯,৭৩৫.
মুনাফা হিসেবে-
i) মুনাফা = মুনাফা আসল - আসল
ii) (মুনাফা = আসল×মুনাফা×সময়)/২
iii) চক্রবৃদ্ধি মুনাফা = চক্রবৃদ্ধি মূলধন - মূলধন
উপরের তথ্যের আলোকে কোনটি সত্য?
  1. ক) i
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
খ) i ও iii
উত্তর
সঠিক উত্তর:
খ) i ও iii
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯,৭৩৬.
একটি ট্রেন, ১০০০ মিটার এবং ৬০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১২০ সেকেন্ড ও ৮০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ১৭৫ মিটার
  3. ২০০ মিটার
  4. ২২৫ মিটার
সঠিক উত্তর:
২০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন, ১০০০ মিটার এবং ৬০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১২০ সেকেন্ড ও ৮০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
১২০ সেকেন্ডে অতিক্রম করে = ১০০০ + ট্রেনের দৈর্ঘ্য
৮০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০ + ট্রেনের দৈর্ঘ্য
∴ ৪০ সেকেন্ডে অতিক্রম করে = (১০০০ + ট্রেনের দৈর্ঘ্য) - (৬০০ + ট্রেনের দৈর্ঘ্য) 
= ৪০০ মিটার

বেগ = ৪০০/৪০ = ১০ মিটার/সেকেন্ড

∴ ৮০ সেকেন্ডে অতিক্রম করে = ৮০ × ১০ = ৮০০ মিটার 

প্রশ্নমতে,
৬০০ + ট্রেনের দৈর্ঘ্য = ৮০০ 
⇒ ট্রেনের দৈর্ঘ্য = ২০০
৯,৭৩৭.
একটি সংখ্যার ১২% হলো ৬০ তবে সংখ্যাটি কত?
  1. ক) ৪০০
  2. খ) ৫০০
  3. গ) ৬০০
  4. ঘ) ৮০০
সঠিক উত্তর:
খ) ৫০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০
ব্যাখ্যা
সংখ্যাটি ক,
∴ ক এর ১২% = ১২ক/১০০
∴ ১২ক/১০০ = ৬০
বা, ১২ক = ৬০ × ১০০
∴ ক = ৫০০।
৯,৭৩৮.
৫, ১৫ এবং ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ৩
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
১ম রাশি = ৫, ২য় রাশি = ১৫, ৩য় রাশি = ৪
ধরি, ৪র্থ রাশি = a
তাহলে, ১ম × ৪র্থ = ২য় × ৪র্থ
বা, ৫a = ১৫ × ৪
∴ a = ১২।
৯,৭৩৯.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) 5/27
  2. খ) 7/36
  3. গ) 11/45
  4. ঘ) 2/9
সঠিক উত্তর:
ক) 5/27
উত্তর
সঠিক উত্তর:
ক) 5/27
ব্যাখ্যা

5/27 = 0.185
7/36 = 0.194
11/45 = 0.244
2/9 = 0.222

৯,৭৪০.
৩০ টাকায় ৬ টি ডালিম বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ২৪ টি ডালিমের ক্রয়মূল্য কত? 
  1. ১৫০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ২০০ টাকা
  4. ২৫০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ টাকায় ৬ টি ডালিম বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ২৪ টি ডালিমের ক্রয়মূল্য কত?

সমাধান: 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = 
= ৮০ টাকা 

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩০)/৮০ টাকা 
= ৭৫/২ টাকা 

এখন,
৬ টি ডালিমের ক্রয়মূল্য = ৭৫/২ টাকা 
∴ ১ টি ডালিমের ক্রয়মূল্য = ৭৫/(২ × ৬)
∴ ২৪ টি ডালিমের ক্রয়মূল্য = (৭৫ × ২৪)/(২ × ৬) টাকা 
= ১৫০ টাকা

∴ ডালিমের ক্রয়মূল্য = ১৫০ টাকা ।
৯,৭৪১.
m ও n বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
  1. ক) mn
  2. খ) mn + 2
  3. গ) mn + 1
  4. ঘ) mn + 6
সঠিক উত্তর:
গ) mn + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) mn + 1
ব্যাখ্যা
প্রশ্ন: m ও n বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?

সমাধান:
ধরি, m = 3, n = 5

mn = 3 × 5 = 15
mn + 1 = 15 + 1 = 16
mn + 2 = 15 + 2 = 17
mn + 6 = 15 + 6 = 21
৯,৭৪২.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 27। আবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 33 হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. 35
  2. 40
  3. 45
  4. 48
সঠিক উত্তর:
45
উত্তর
সঠিক উত্তর:
45
ব্যাখ্যা

প্রথম + দ্বিতীয় + তৃতীয় = 33 × 3 = 99
প্রথম + দ্বিতীয় = 27 × 2 = 54
(বিয়োগ করে) তৃতীয় সংখ্যাটি হবে = 45

৯,৭৪৩.
একটি ঘড়ি ৩ মিনিটে ৫ সেকেন্ড এগিয়ে যায়। যদি সকাল ৭টার সময় ঘড়িটিতে সঠিক সময় সেট করা হয় তাহলে দুপুর ১টায় ঘড়িতে কয়টা দেখাবে?
  1. ১টা ০৫ মিনিট
  2. ১টা ০৭ মিনিট
  3. ১টা ০৮ মিনিট
  4. ১টা ১০ মিনিট
সঠিক উত্তর:
১টা ১০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১টা ১০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৩ মিনিটে ৫ সেকেন্ড এগিয়ে যায়। যদি সকাল ৭টার সময় ঘড়িটিতে সঠিক সময় সেট করা হয় তাহলে দুপুর ১টায় ঘড়িতে কয়টা দেখাবে?

সমাধান:
সকাল ৭টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময়ের ব্যবধান = ৬ ঘণ্টা

এখন,
৩ মিনিটে এগিয়ে যায় = ৫ সেকেন্ড
১ মিনিটে এগিয়ে যায় = ৫/৩ সেকেন্ড
৩৬০ মিনিটে এগিয়ে যায় = (৫ × ৩৬০)/৩ সেকেন্ড
= ৬০০ সেকেন্ড
= ১০ মিনিট

∴ দুপুর ১টায় ঘড়িতে বাজবে ১টা ১০ মিনিট।
৯,৭৪৪.
১ হতে ৫৩ পর্যন্ত সংখ্যার গড় কত?
  1. ক) ২৫
  2. খ) ২৬.৫
  3. গ) ২৭
  4. ঘ) ২৭.৫
সঠিক উত্তর:
গ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭
ব্যাখ্যা

পদ সংখ্যা = (শেষ সংখ্যা - ১ম সংখ্যা / সাধারণ অন্তর) + ১
= (53 - 1/1) + 1
= 53
∴ সমষ্টি = (১ম সংখ্যা+শেষ সংখ্যা / 2) × পদসংখ্যা
= (1+53)/2 ×53
= 27 × 53
গড় = (27 × 53) / 53
= 27

৯,৭৪৫.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √১০/√২
  2. √৮/৩ 
  3. √১২/√৩ 
  4. √৩/২ 
সঠিক উত্তর:
√১২/√৩ 
উত্তর
সঠিক উত্তর:
√১২/√৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।

এখন অপশন যাচাই করে পাই, 
ক) √১০/√২ = √(১০/২) = √৫ ; যা অমূলদ

খ) √৮/৩ = √(৪ × ২)/৩ = ২√২/৩ ; যা অমূলদ

গ) √১২/√৩ = √(৪ × ৩)/√৩ = (√৪ × √৩)/√৩ = ২ ; যা মূলদ

ঘ) √৩/২ ; যা অমূলদ

সুতরাং, সঠিক উত্তর: গ) √১২/√৩ 

৯,৭৪৬.
১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত? 
  1. ১৫ 
  2. ১৭
  3. ১৬
  4. ১৮ 
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত? 

সমাধান: 
১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ 
∴ তাদের যোগফল = ২ + ৩ + ৫ + ৭ 
= ১৭ ।

৯,৭৪৭.
এক ব্যক্তি মাসিক বেতনের ১/৪০ অংশ মহার্ঘ্য ভাতা পান। তাঁর মাসিক বেতন ১৬০০ টাকা হলে, তাঁর মহার্ঘ্য ভাতা কত?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৪ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ৮০ টাকা
সঠিক উত্তর:
গ) ৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, মাসিক বেতন ১৬০০ টাকা
মহার্ঘ্য ভাতা ১৬০০ এর ১/৪০ = ৪০ টাকা।
৯,৭৪৮.
এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা

ধরি,
২০ কেজি চালের ক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ ১ কেজি চালের ক্রয়মূল্য = ১০০/২০ টাকা।
= ৫ টাকা।
আবার,
২৫ কেজি চালের বিক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ ১ কেজি চালের বিক্রয়মূল্য = ১০০/২৫ টাকা।
= ৪ টাকা।
∴ ১ কেজি চালে ক্ষতি = ৫-৪ = ১ টাকা।
এখন,
৫ টাকায় ক্ষতি হয় = ১ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = ১০০/৫ টাকা।
= ২০ টাকা।

৯,৭৪৯.
গ এর ১৫% যদি ঘ এর ২০% সমান হয়, তবে গ : ঘ =?
  1. ১ : ৩
  2. ৪ : ১
  3. ৪ : ৩
  4. ৪ : ৫
সঠিক উত্তর:
৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: গ এর ১৫% যদি ঘ এর ২০% সমান হয়, তবে গ : ঘ =?

সমাধান: 
গ এর ১৫% = ঘ এর ২০% 
⇒ গ × ১৫/১০০ = ঘ × ২০/১০০ 
⇒ গ × ৩/২০ = ঘ × ১/৫ 
⇒ গ/ঘ = (১/৫) / (৩/২০)
∴ গ : ঘ = ৪ : ৩
৯,৭৫০.
শতকরা বার্ষিক ১০ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২৫ বছর
সঠিক উত্তর:
গ) ২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১০ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P টাকা ও প্রয়োজনীয় সময় n বছর।

আমরা জানি,
সুদাসল, A = P(১ + nr)
বা, ৩P = P(১ + nr)
বা, ৩ = ১ + n × (১০/১০০)
বা, ৩ - ১ = n × (১০/১০০)
বা, ২ = n × (১০/১০০)
বা, n = (১০০ × ২)/১০
∴ n = ২০ বছর
৯,৭৫১.
৭টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত ? 
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ১৮
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত ? 

সমাধান:
দেওয়া আছে,
৭টি সংখ্যার গড় = ১২
∴ মোট যোগফল = ৭ × ১২ = ৮৪

আবার, 
একটি সংখ্যা বাদ দিলে বাকি থাকে ৬টি সংখ্যা, নতুন গড় = ১১
∴ নতুন যোগফল = ৬ × ১১ = ৬৬

সুতরাং বাতিলকৃত সংখ্যাটি = পূর্বের মোট যোগফল - নতুন যোগফল
= ৮৪ - ৬৬
= ১৮

৯,৭৫২.
২ ও ৩০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৬ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ও ৩০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
২ ও ৩০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো হলো = ৩, ৫ , ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯

অর্থাৎ ২ ও ৩০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা হলো = ৯ টি 
৯,৭৫৩.
একটি গাড়ি ঘণ্টায় ২৫ মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হলো। আরেকটি গাড়ি ঘণ্টায় ১৫ মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হলো। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২০০ মাইল হলে এ গাড়ি দুটি অবিরাম গতিতে চলতে থাকলে কত সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা
সঠিক উত্তর:
৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ২৫ মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হলো। আরেকটি গাড়ি ঘণ্টায় ১৫ মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হলো। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ২০০ মাইল হলে এ গাড়ি দুটি অবিরাম গতিতে চলতে থাকলে কত সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে? 

সমাধান: 
যেহেতু গাড়ি দুটি পরস্পর বিপরীত দিকে চলে। 
∴ তাদের আপেক্ষিক বেগ হবে ঘণ্টায় (২৫ + ১৫) মাইল বা ৪০ মাইল 

৪০ মাইল যায় = ১ ঘণ্টায় 
∴ ১ মাইল যায় = ১/৪০ ঘণ্টায় 
∴ ২০০ মাইল যায় = (১ × ২০০)/৪০ ঘণ্টায় 
= ৫ ঘণ্টায় 

∴ গাড়ি দুটি মুখোমুখি হবে = ৫ ঘণ্টা পর।
৯,৭৫৪.
পাঁচটি সংখ্যার গড় ৬। তিনটি সংখ্যার গড় ৮। অবশিষ্ট দুটি সংখ্যার গড় কত?
  1. ৩.৫
  2. ৪.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ৬। তিনটি সংখ্যার গড় ৮। অবশিষ্ট দুটি সংখ্যার গড় কত?


সমাধান:
পাঁচটি সংখ্যার সমষ্টি = (৫ × ৬) = ৩০
তিনটি সংখ্যার সমষ্টি = (৩ × ৮) = ২৪
অবশিষ্ট দুইটি সংখ্যার সমষ্টি = (৩০ - ২৪) = ৬

∴ অবশিষ্ট দুটি সংখ্যার গড় = ৬/২
= ৩

৯,৭৫৫.
একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 
  1. ২০ মিটার 
  2. ২৪ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৪৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
একটি খুঁটির = ১/৪ অংশ কাঁদায়
একটি খুঁটির = ১/২ অংশ পানিতে
∴ কাঁদায় ও পানিতে আছে খুঁটিটির = {(১/৪) + (১/২)} অংশ
= ৩/৪ অংশ 

এখন,
অবশিষ্ট আছে খুঁটিটির = {১ - (৩/৪)} অংশ
= ১/৪ অংশ 

খুঁটিটির ১/৪ অংশ = ১২ মিটার
∴ খুঁটিটির সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = (১২ × ৪) মিটার
= ৪৮ মিটার। 

৯,৭৫৬.
২/৫, ৩/৪, ২/৩ ভগ্নাংশ গুলোর ল.সা.গু কত?
  1. ক) ১/৬
  2. খ) ৩
  3. গ) ১/৩
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গু।
এখানে, ২, ৩, ২ লবগুলোর ল.সা.গু = ৬ এবং ৫, ৪, ৩ হরগুলোর গ.সা.গু = ১
সুতরাং ২/৫, ৩/৪, ২/৩ ভগ্নাংশ গুলোর ল.সা.গু = ৬/১ = ৬

৯,৭৫৭.
১ বর্গমাইল = ?
  1. ১৮৩৫ বিঘা
  2. ১৯৩৬ বিঘা
  3. ২০৩৬ বিঘা
  4. ১৭৩৬ বিঘা
সঠিক উত্তর:
১৯৩৬ বিঘা
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৬ বিঘা
ব্যাখ্যা

প্রশ্ন: ১ বর্গমাইল = ?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
সুতরাং, ১ বর্গমাইল = (১৭৬০ × ১৭৬০) বর্গগজ = ৩০,৯৭,৬০০ বর্গগজ

আবার,
১ বিঘা = ১৬০০ বর্গগজ (প্রমিত)

এখন,
১ বর্গমাইল = (৩০,৯৭,৬০০ / ১৬০০) বিঘা = ১৯৩৬ বিঘা।

∴ ১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা

৯,৭৫৮.
৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ২৭ দিনে করতে পারে । ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?
  1. ১৪ দিনে
  2. ৮ দিনে
  3. ১৬ দিনে
  4. ১২ দিনে
সঠিক উত্তর:
১২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১২ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ২৭ দিনে করতে পারে । ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
৪ জন পুরুষ বা ৮ জন মহিলা
১ জন পুরুষ বা ৮/৪ জন মহিলা
৬ জন পুরুষ বা ৪৮/৪ = ১২ জন মহিলা

∴ ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা = (১২ + ৬) = ১৮ জন মহিলা

প্রশ্নমতে,
৮ জন মহিলা একটি কাজ করে ২৭ দিনে
১ জন মহিলা একটি কাজ করে (২৭ × ৮)দিনে
১৮ জন মহিলা একটি কাজ করে (২৭ × ৮)/১৮ = ১২ দিনে

∴ ১২ দিনে করতে পারবে ।
৯,৭৫৯.
দুইটি শহরের মধ্যে দূরত্ব ৩০০ কি.মি। একটি ট্রেনের গতিবেগ ৭৫ কি.মি/ঘণ্টা হলে এক শহর থেকে অন্য শহরে যেতে কত সময় লাগবে?
  1. ২ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি শহরের মধ্যে দূরত্ব ৩০০ কি.মি।। একটি ট্রেনের গতিবেগ ৭৫ কি.মি/ঘণ্টা হলে এক শহর থেকে অন্য শহরে যেতে কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৭৫ কি.মি/ঘন্টা 
এবং দূরত্ব = ৩০০ কি.মি

আমরা জানি,
গতিবেগ = দূরত্ব/সময়
বা, সময় = দূরত্ব/গতিবেগ = (৩০০/৭৫) ঘণ্টা = ৪ ঘণ্টা 

অতএব,
এক শহর থেকে অন্য শহরে যেতে ট্রেনটির ৪ ঘণ্টা সময় লাগবে।
৯,৭৬০.
তিনটি সংখ্যার গড় p । যদি প্রথম ২টি সংখ্যার গড় q হয় এবং শেষ ২টি সংখ্যার গড় r হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ক) 3q + 3r - 2p
  2. খ) 3q + r - 3p
  3. গ) 2q + 2r - 3p
  4. ঘ) 2q + 3r + 3p
সঠিক উত্তর:
গ) 2q + 2r - 3p
উত্তর
সঠিক উত্তর:
গ) 2q + 2r - 3p
ব্যাখ্যা
মনেকরি
সংখ্যা তিনটি a,b,c
a + b + c = 3p .
a + b = 2q
b + c = 2r

এখন,
a + b + b + c = 2q + 2r
3p + b = 2q + 2r
        b = 2q + 2r - 3p
৯,৭৬১.
রহিম দিনে ৬ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ শেষ করতে পারে। করিম রহিমের তিন-চতুর্থাংশ দক্ষ হলে এবং দিনে ৪ ঘণ্টা করে কাজ করলে, একই কাজ করতে করিমের কত দিন লাগবে?
  1. ১৮ দিন
  2. ২০ দিন
  3. ২২ দিন
  4. ২৪ দিন
সঠিক উত্তর:
২৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম দিনে ৬ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ শেষ করতে পারে। করিম রহিমের তিন-চতুর্থাংশ দক্ষ হলে এবং দিনে ৪ ঘণ্টা করে কাজ করলে, একই কাজ করতে করিমের কত দিন লাগবে?

সমাধান:
রহিম দিনে ৬ ঘণ্টা কাজ করে ১২ দিনে একটি কাজ শেষ করতে পারে
রহিম ১২ দিনে মোট (১২ × ৬) = ৭২ ঘণ্টা কাজ করে।

করিম রহিমের তিন-চতুর্থাংশ দক্ষ, অর্থাৎ কাজটি সম্পন্ন করতে করিমের বেশী সময় লাগবে।
করিমের কাজটি সম্পন্ন করতে (৭২ × ৪) / ৩
= ৯৬ ঘণ্টা লাগবে

করিম দিনে ৪ ঘণ্টা কাজ করে।
অতএব, কাজটি শেষ করতে সময় লাগবে = ৯৬/৪ দিন = ২৪ দিন
৯,৭৬২.
১১৫ মিটার ও ১৩৫ মিটার দীর্ঘ দু’টি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৪০ কি.মি. ও ৬০ কি.মি. বেগে বিপরীত ‍দিক থেকে সমান্তরালভাবে আসতে থাকলে কতক্ষণ পর ট্রেন দু’টি পরস্পরকে অতিক্রম করবে?
  1. ৯ সেকেন্ড
  2. ১২ সেকেন্ড
  3. ৮ সেকেন্ড
  4. ১০ সেকেন্ড
সঠিক উত্তর:
৯ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৯ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১১৫ মিটার ও ১৩৫ মিটার দীর্ঘ দু’টি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৪০ কি.মি. ও ৬০ কি.মি. বেগে বিপরীত ‍দিক থেকে সমান্তরালভাবে আসতে থাকলে কতক্ষণ পর ট্রেন দু’টি পরস্পরকে অতিক্রম করবে?

সমাধান:
ট্রেন দু’টির মোট দৈর্ঘ্য = (১১৫ + ১৩৫) মিটার = ২৫০ মিটার

ট্রেন দু’টির গতিবেগ = (৪০ + ৬০) কি.মি.
= ১০০ কি.মি.
= (১০০ × ১০০০) মিটার
= ১০০০০০ মিটার

১০০০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/১০০০০০ সেকেন্ডে
∴ ২৫০ মিটার যায় = (৩৬০০ × ২৫০)/১০০০০০ সেকেন্ডে
= ৯ সেকেন্ড
৯,৭৬৩.
একটি ভর্তি পরিক্ষায় ৬০% উচ্চ শিক্ষায় ভর্তির সুযোগ পায়। সুযোগ বঞ্চিতদের ১২ জন যুব উন্নয়নে প্রশিক্ষণ নেয় এবং ৪৮ জন ব্যবসা শুরু করে। ঐ ভর্তি পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে?
  1. ক) ১৫০
  2. খ) ১২০
  3. গ) ১০০
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
ক) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫০
ব্যাখ্যা

প্রশিক্ষণ নেওয়া এবং ব্যবসায়ীর সংখ্যা = ১২ + ৪৮
= ৬০ জন
অর্থাৎ, ৪০% = ৬০ জন
∴ ১০০% = (৬০×১০০)/৪০
= ১৫০ জন।

৯,৭৬৪.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৯
  2. খ) ৯/৭
  3. গ) ৯/১১
  4. ঘ) ৩/১৩
সঠিক উত্তর:
ক) ৭/৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭/৯
ব্যাখ্যা

যেহেতু, প্রশ্নে কোন ধরনের ভগ্নাংশ তা উল্লেখ নেই, তাই আমরা এটিকে প্রকৃত ভগ্নাংশ হিসাবে ধরে নিচ্ছি।

মনেকরি,
ভগ্নাংশটির হর = x
এবং লব = y [যেখানে x > y]
∴ ভগ্নাংশটি = y/x

প্রশ্নমতে, x - y = ২.........(i)
এবং x + y = ১৬.............(ii)
(i) + (ii),
⇒ ২x = ১৮
⇒ x = ৯
(ii) নং এ বসিয়ে পাই, y = ৭

∴ ভগ্নাংশটি = ৭/৯

৯,৭৬৫.
টাকায় পাঁচটি করে আম ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৭.৫৩%
  2. ২৫%
  3. ৫১.৫২%
  4. ১৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় পাঁচটি করে আম ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৫টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১ টি আমের ক্রয়মূল্য ১/৫ = ০.২০ টাকা

আবার,
৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ = ০.২৫ টাকা

সুতরাং লাভ হচ্ছে = ০.২৫ - ০.২০ টাকা = ০.০৫ টাকা 

সুতরাং শতকরা লাভ (০.০৫/০.২০) × ১০০% = ২৫%
৯,৭৬৬.
যদি a, b দুটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. ক) a + ২b
  2. খ) ab + ১
  3. গ) a + b
  4. ঘ) ২a + b
সঠিক উত্তর:
খ) ab + ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ab + ১
ব্যাখ্যা

ধরি,
a = ২, b = ২,
ক, ২ + (২ × ২) = ৬ জোড়
খ, ২ × ২ + ১ = ৫ বিজোড়
গ, ২ + ২ = ৪ জোড়
ঘ, ২ + ২ + ২ = ৬ জোড়

৯,৭৬৭.
কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ২৫ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ৫ জন
সঠিক উত্তর:
ঘ) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ জন
ব্যাখ্যা
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫।

তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৯,৭৬৮.
ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?
  1. ক) x/y ঘণ্টা
  2. খ) x ঘণ্টা
  3. গ) y ঘণ্টা
  4. ঘ) y/x ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) y/x ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) y/x ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?

সমাধান:
x মাইল দূরত্ব যায় 1 ঘণ্টায় 
1 মাইল দূরত্ব যায় 1/x ঘণ্টায় 
y মাইল দূরত্ব যায় y/x ঘণ্টায়
৯,৭৬৯.
দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?
  1. ৩৮
  2. ৪৫
  3. ৪৮
  4. ৫৬
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৩৬০০
সংখ্যা দুইটির ল.সা.গু = ৮০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৬০০ = ৮০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩৬০০/৮০
∴ গ.সা.গু = ৪৫
৯,৭৭০.
ভ্যাটের হার ৫% হলে, কত টাকার ভ্যাটের পরিমাণ ৯৫ টাকা হবে?
  1. ক) ১৮৫০ টাকা
  2. খ) ১৮৮০ টাকা
  3. গ) ১৯০০ টাকা
  4. ঘ) ১৯৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯০০ টাকা
ব্যাখ্যা

৫ টাকা ভ্যাট হলে মোট টাকা = ১০০
৯৫ টাকা ভ্যাট হলে মোট টাকা = (১০০ × ৯৫)/৫
= ১৯০০ টাকা

৯,৭৭১.
৩ জন বালক বা ৪ জন বালিকা একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৬ জন বালক ও ৫ জন বালিকা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
  1. ১৮ দিনে
  2. ১৩ দিনে
  3. ১০ দিনে
  4. ৮ দিনে
সঠিক উত্তর:
৮ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৮ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ জন বালক বা ৪ জন বালিকা একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৬ জন বালক ও ৫ জন বালিকা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে?

সমাধান:
৩ জন বালক = ৪ জন বালিকা
∴ ১ জন বালক = ৪/৩ জন বালিকা
∴ ৬ জন বালক = {(৪ × ৬)/৩} জন বালিকা
= ৮ জন বালিকা

∴ মোট বালিকা = (৮ + ৫) জন
= ১৩ জন

৪ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে ২৬ দিনে
∴ ১ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে (২৬ × ৪) দিনে
∴ ১৩ জন বালিকা কাজটি সম্পন্ন করতে পারে {(২৬ × ৪)/১৩} দিনে
= ৮ দিনে

৯,৭৭২.
ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?
  1. 1/x ঘণ্টা
  2. x/y ঘণ্টা
  3. y/x ঘণ্টা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
y/x ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
y/x ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?

সমাধান: 
x মাইল দূরত্ব অতিক্রম করে 1 ঘণ্টায়
1 মাইল দূরত্ব অতিক্রম করে 1/x ঘণ্টায়
∴ y মাইল দূরত্ব অতিক্রম করে y/x ঘণ্টায়
৯,৭৭৩.
কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ৫ জন হলে, ২ বছর পরে শহরের জনসংখ্যা কত হবে?
  1. ক) ৮,৮০,০০০
  2. খ) ৮,০৮,০০০
  3. গ) ৮,৮২,০০০
  4. ঘ) ৮,৮১,০০০
সঠিক উত্তর:
গ) ৮,৮২,০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮,৮২,০০০
ব্যাখ্যা

p = ৮০০০০০,
r = ৫% = ৫/১০০,
n = ২
∴ ২ বছর পরে জনসংখ্যা হবে c = p(১ + p)n
= ৮০০০০০ × (১ + ৫/১০০)
= ৮০০০০০ × ১০৫/১০০ × ১০৫/১০০
= ৮,৮২,০০০ জন

৯,৭৭৪.
15680 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 3
  2. 7
  3. 5
  4. 2
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 15680 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান : 
15680 = (2 × 2) × (2 × 2) × (2 × 2) × (7 × 7) × 5

এখানে, 5 জোড়া বিহীন। 
15680 সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৯,৭৭৫.
৮% মুনাফায় কত টাকা জমা রাখলে ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?
  1. ক) ৪৫৫৮.১৬ টাকা
  2. খ) ৪৪৫৮.১৬ টাকা
  3. গ) ৪০৪০.৭৫ টাকা
  4. ঘ) ৫০৫০.৬০ টাকা
সঠিক উত্তর:
খ) ৪৪৫৮.১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪৫৮.১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% মুনাফায় কত টাকা জমা রাখলে ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?

সমাধান:
ধরি,
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ = ০.০৮
সময়, n = ২ বছর
আসল, P = ?
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
বা, P = C/(১ + r)n
= ৫২০০/(১ + ০৮)
= ৫২০০/(১.০৮ ✕ ১.০৮)
= ৪৪৫৮.১৬ টাকা
৯,৭৭৬.
০, ১, ২, ৩, ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত?
  1. ৫৩৪৪০
  2. ৫৩৪৪২
  3. ৫৩৪৪৪
  4. ৫৩৪৪৮
সঠিক উত্তর:
৫৩৪৪৪
উত্তর
সঠিক উত্তর:
৫৩৪৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৩, ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 

সমাধান: 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৪৩২১০
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩৪ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল = (৪৩২১০ + ১০২৩৪) 
= ৫৩৪৪৪ ।
৯,৭৭৭.
দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৪ : ৯
  2. ২ : ৩
  3. ৪ : ৫
  4. ৫ : ৬
সঠিক উত্তর:
৪ : ৯
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r1 
২য় গোলকের ব্যাসার্ধ r

আমরা জানি 
গোলকের আয়তনের = (4/3)πr3

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 8/27
বা, r1/r2 = 2/3
বা, r12/r22 = 4/9
 4πr12/4πr22 = 4/9

ক্ষেত্রফলের অনুপাত = ৪ : ৯
৯,৭৭৮.
কোন ভগ্নাংশটি বৃহত্তম -
  1. ক) 12/17
  2. খ) 11/14
  3. গ) 5/8
  4. ঘ) 15/20
সঠিক উত্তর:
খ) 11/14
উত্তর
সঠিক উত্তর:
খ) 11/14
ব্যাখ্যা

17, 14, 8, 20, এর ল. সা. গু. = 4760
4760 ÷ 17 = 280
∴ 12/17 = (12 × 280)/(17 × 280) = 3360/4760
4760 ÷ 14 = 340
∴ 11/14 = (11 × 340)/(14 × 340) = 3740/4760
4760 ÷ 8 = 595
∴ 5/8 = (5 × 595)/(8 × 595) = 2975/4760
4760 ÷ 20 = 238
∴ 15/20 = (15 × 238)/(20 × 238) = 3570/4760

৯,৭৭৯.
২, ০, ৭, ৯ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ৭৬৪১
  2. ৭২৯৯
  3. ৭৬২৩
  4. ৮৪৩৭
সঠিক উত্তর:
৭৬৪১
উত্তর
সঠিক উত্তর:
৭৬৪১
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ০, ৭, ৯ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
২, ০, ৭, ৯ দ্বারা গঠিত চার অঙ্কের,
বৃহত্তম সংখ্যা = ৯৭২০
এবং ক্ষুদ্রতম সংখ্যা = ২০৭৯

∴ এদের পার্থক্য = ৯৭২০ - ২০৭৯ = ৭৬৪১

৯,৭৮০.
বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হবে?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় ১ বছরের সুদ ১০ টাকা
১০০ টাকায় ৫ বছরের সুদ (১০×৫) = ৫০ টাকা।
১০০ টাকায় ৫ বছরে সুদে-আসলে হবে (১০০+৫০) = ১৫০ টাকা।
এখন, সুদে-আসলে ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা।
সুদে-আসলে ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা।
সুদে-আসলে ৭৫০ টাকা হলে আসল (১০০×৭৫০)/১৫০ টাকা।
= ৫০০ টাকা।

৯,৭৮১.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড়, ৩৮১ হতে তত ছোট, সংখ্যা কত?
  1. ক) ৩৪০
  2. খ) ৩৪১
  3. গ) ৩৪২
  4. ঘ) ৩৪৩
সঠিক উত্তর:
খ) ৩৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪১
ব্যাখ্যা
সংখ্যাটি = ৩০১+৩৮১ / ২ = ৩৪১
৯,৭৮২.
৩৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ৮০ কি.মি. ও ৫০ কি.মি. বেগে চলছে। তারা একই স্থানে থেকে একই দিকে চলা শুরু করলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? 
  1. ১ মিনিট 
  2. ৫০ সেকেন্ড
  3. ৫৪ সেকেন্ড
  4. ২ মিনিট 
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ৮০ কি.মি. ও ৫০ কি.মি. বেগে চলছে। তারা একই স্থানে থেকে একই দিকে চলা শুরু করলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
দুই ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৫০ + ১০০) = ৪৫০ মিটার

ট্রেন দুটি একই দিকে চলছে,
∴ তাদের আপেক্ষিক বেগ = (৮০ - ৫০) কি.মি./ঘণ্টা
= ৩০ কিমি/ঘণ্টা

এখন,
৩০ কিমি/ঘণ্টা = (৩০ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২৫/৩ মিটার/সেকেন্ড

∴ সময় = দূরত্ব ÷ বেগ
= ৪৫০ ÷ (২৫/৩)
= (৪৫০ × ৩)/ ২৫ সেকেন্ড
= ৫৪ সেকেন্ড

∴ পরস্পরকে অতিক্রম করতে ৫৪ সেকেন্ড সময় লাগবে।

৯,৭৮৩.
৪০ গ্রাম মিশ্রণে সোনা ও তামার অনুপাত ৫ঃ৩। ঐ মিশ্রণে কী পরিমান সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে ৭ঃ৩?
  1. ক) ৫ গ্রাম
  2. খ) ১০ গ্রাম
  3. গ) ৭ গ্রাম
  4. ঘ) ১৪ গ্রাম
সঠিক উত্তর:
খ) ১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ গ্রাম
ব্যাখ্যা

এই অঙ্ক গুলো শর্টকাট নিয়মে খুব দ্রুত করা যায়,
সোনা মেশাতে হবে = (দ্বিতীয় অনুপাতের পরিবর্তিত রাশি - প্রথম অনুপাতের রাশি)/(প্রথম অনুপাতের রাশিদ্বয়ের যোগফল) × মোট পরিমাণ
= (৭-৫)/(৫+৩) × ৪০
= ২/৮ × ৪০
= ১০ গ্রাম।

৯,৭৮৪.
নিচের কোনটি আদর্শ সংখ্যা?
  1. ২৮
  2. ৪০
  3. ৩৬
  4. ১১
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমনঃ
৬ এর উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৩, ৬। ৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান।
সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।

অনুরূপভাবে,
২৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৭, ১৪, ২৮। ২৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭, ১৪
এখানে,
১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮, যা সংখ্যাটির সমান।
সুতরাং, ২৮ একটি আদর্শ সংখ্যা।
৯,৭৮৫.
৬% হারে ২৫০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৩২ টাকা
  2. ৪৫.৫ টাকা
  3. ৫৪ টাকা
  4. ৯০ টাকা
সঠিক উত্তর:
৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% হারে ২৫০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে, মূলধন, P = ২৫০০০ টাকা
মুনাফার হার, r = ৬%
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফা = Prn/১০০
= (২৫০০০ × ৬ × ২)/১০০
= ৩০০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফা = P{১ + (r/১০০)}n - P
= ২৫০০০{১ + (৬/১০০)} - ২৫০০০
= ২৫০০০{১ + (৩/৫০)} - ২৫০০০
= ২৫০০০ × (৫৩/৫০) - ২৫০০০
= ২৫০০০ × (৫৩/৫০) × (৫৩/৫০) - ২৫০০০
= ২৫০০০ × (২৮০৯/২৫০০) - ২৫০০০
= ২৮০৯০ - ২৫০০০
= ৩০৯০ টাকা

∴ পার্থক্য = ৩০৯০ - ৩০০০ = ৯০ টাকা

৯,৭৮৬.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১১ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান: 
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা 
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা 
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা 
= ১০ টাকা 

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা 

এখন, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = (১১০ × ১০)/১০০ টাকা 
= ১১ টাকা 

∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
৯,৭৮৭.
গতকাল শেয়ারের দাম ৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
  1. ২.৫% কমেছে
  2. ৫.২৫% বেড়েছে
  3. ২.৭৫% বেড়েছে
  4. ৬.৫% কমেছে
সঠিক উত্তর:
২.৫% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
২.৫% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: গতকাল শেয়ারের দাম৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?

সমাধান:
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা

৩০% বৃদ্ধিতে শেয়ারের মূল্য হয় = ১০০ + ৩০ = ১৩০ টাকা

আবার,
২৫% হ্রাস পেয়ে শেয়ারের মূল্য হয় = ১৩০ - (১৩০ এর ২৫%) = ১৩০ - ৩২.৫ = ৯৭.৫ টাকা

∴ শেয়ারের মূল্য হ্রাস = ১০০ - ৯৭.৫ = ২.৫ টাকা

∴ শতাংশে কমেছে = (২.৫/১০০) × ১০০% = ২.৫%
৯,৭৮৮.
ন্যূনতম কতটি আপেলকে ১২, ২৪ ও ৩০ জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে?
  1. ৯০টি
  2. ১০০টি
  3. ১১০টি
  4. ১২০টি
সঠিক উত্তর:
১২০টি
উত্তর
সঠিক উত্তর:
১২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ন্যূনতম কতটি আপেলকে ১২, ২৪ ও ৩০ জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
১২, ২৪ ও ৩০ এর ল.সা.গুই হবে নির্ণেয় আপেলের সংখ্যা।
১২, ২৪ ও ৩০ এর ল.সা.গু = ১২০

∴ ন্যূনতম ১২০ টি আপেলকে ১২, ২৪ ও ৩০ জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে।
৯,৭৮৯.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৭৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ২২
  3. ৩৪
  4. ২৬
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৭৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি = ক
দ্বিতীয় সংখ্যা = ক + ১
তৃতীয় সংখ্যা = ক + ২

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ৭৫
⇒ ৩ক + ৩ = ৭৫
⇒ ৩ক = ৭৫ - ৩
⇒ ৩ক = ৭২
⇒ ক = ৭২/৩
∴ ক = ২৪

এখন,
প্রথম সংখ্যাটি = ২৪
দ্বিতীয় সংখ্যা = ২৪ + ১ = ২৫
তৃতীয় সংখ্যা = ২৪ + ২ = ২৬

∴ বড় সংখ্যাটি = ২৬
৯,৭৯০.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১০৫ টাকা। কলমটির মূল্য ২০ টাকা বেশি ও বইটির মূল্য ১৭ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৪৬ টাকা
  2. ৪৯ টাকা
  3. ৫৩ টাকা
  4. ৫২ টাকা
সঠিক উত্তর:
৫৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১০৫ টাকা। কলমটির মূল্য ২০ টাকা বেশি ও বইটির মূল্য ১৭ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি, 
কলমের মূল্য = x টাকা এবং 
বইয়ের মূল্য = (১০৫ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ২০ = ২ {(১০৫ - x) - ১৭} 
বা, x + ২০ = ২১০ - ২x -৩৪ 
বা, x + ২x = ১৭৬ - ২০ 
বা, ৩x = ১৫৬ 
বা, x = ১৫৬/৩ 
∴ x = ৫২ 

∴ বইটির মূল্য = (১০৫ - ৫২) টাকা 
= ৫৩ টাকা।
৯,৭৯১.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির ৩গুণ তৃতীয়টির দ্বিগুণ অপেক্ষা ৩ বেশি। মধ্যম সংখ্যাটি কত?
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 17
সঠিক উত্তর:
খ) 13
উত্তর
সঠিক উত্তর:
খ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির ৩গুণ তৃতীয়টির দ্বিগুণ অপেক্ষা ৩ বেশি। মধ্যম সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
তিনটি ক্রমিক ধারাবাহিক বিজোড় সংখ্যা যথাক্রমে x, x + 2 এবং x + 4

শর্তমতে,
3x - 2(x + 4) = 3
⇒ 3x - 2x - 8 = 3
⇒ x = 11

মধ্যম সংখ্যাটি = 11 + 2 = 13
৯,৭৯২.
জাকির জসিমের চেয়ে যত বছরের ছােট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিরের বয়স কত? 
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ২০
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ২৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৮
ব্যাখ্যা
এখানে,
     জসিম-জাকির = জাকির-বশির (কারণ প্রথম দুজনের বয়সের ব্যবধান যত পরের দুজনের ব্যবধান ও তত)
বা, জসিম+বশির = জাকির + জাকির
বা, ৫৬ = ২ জাকির (যেহেতু জসিম ও বশিরের বয়সের সমষ্টি = ৫৬ বছর)
বা, ২ জাকির = ৫৬

সুতরাং জাকির = ৫৬/ ২ = ২৮ বছর।
৯,৭৯৩.
একটি সংখ্যা ৫৪২ হতে যত বড় ৬৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৫৬৬
  2. ৫৭০
  3. ৫৮৬
  4. ৫৯১
সঠিক উত্তর:
৫৮৬
উত্তর
সঠিক উত্তর:
৫৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৪২ হতে যত বড় ৬৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৫৪২ = ৬৩০ - ক
⇒ ক + ক = ৬৩০ + ৫৪২
⇒ ২ক = ১১৭২
⇒ ক = ১১৭২/২
∴ ক = ৫৮৬

অতএব, সংখ্যাটি ৫৮৬।
৯,৭৯৪.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩ । দ্বিতীয় সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩ । দ্বিতীয় সংখ্যাটি কত? 

সমাধান: 
২য় সংখ্যাটি হবে ৩৫ এবং ৬৩ এর গ.সা.গু
৩৫)৬৩(১ 
       ৩৫ 
_____________ 
        ২৮)৩৫(১ 
              ২৮ 
______________ 
                ৭)২৮(৪ 
                    ২৮
_________________ 
                      ০ 

∴ নির্ণেয় গ.সা.গু = ৭ ।
৯,৭৯৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৫ বিয়োগ করলে, বিয়োগফল ১২, ১৮ ও ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৩১
  2. ৩৬
  3. ৪১
  4. ৪২
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
১২, ১৮ ও ৩৬ এর লসাগু = ৩৬
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩৬ + ৫ = ৪১
৯,৭৯৬.
এক ব্যক্তি ২০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। কিন্তু যদি সে দ্রব্যটি ২০% কম দামে কিনে ৫ টাকা কম দামে বিক্রি করতো তাহলে তাঁর ২৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৮৫ টাকা
  2. ৫৫ টাকা
  3. ২৫ টাকা
  4. ১৫ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ২০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। কিন্তু যদি সে দ্রব্যটি ২০% কম দামে কিনে ৫ টাকা কম দামে বিক্রি করতো তাহলে তাঁর ২৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা 

২০% লাভে বিক্রয়মূল্য ১০০ + ২০ = ১২০ টাকা

যদি দ্রব্যটি ২০% কমে কিনত তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য হত = ১০০ - ২০ = ৮০ টাকা 

৮০ টাকার দ্রব্যটি ২৫% লাভে বিক্রয়মূল্য = (১২৫ × ৮০)/১০০ = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য কমে (১২০ - ১০০) টাকা = ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা কম যখন দ্রব্যের ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা কম যখন দ্রব্যের ক্রয়মূল্য ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫ টাকা কম যখন দ্রব্যের ক্রয়মূল্য (১০০ × ৫)/২০ টাকা
= ২৫ টাকা 
৯,৭৯৭.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ১২। যদি হর থেকে ২ বিয়োগ করলে তা লব এর সমান হয়, তাহলে ভগ্নাংশটি কত?
  1. ৫/৭
  2. ৭/৫
  3. ৪/৮
  4. ১/১১
সঠিক উত্তর:
৫/৭
উত্তর
সঠিক উত্তর:
৫/৭
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ১২। যদি হর থেকে ২ বিয়োগ করলে তা লব এর সমান হয়, তাহলে ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশটির লব = ক
∴  হর = ১২ - ক

প্রশ্নমতে,
(১২ - ক) - ২ = ক
⇒ ১২ - ২ = ক + ক
⇒ ১০ = ২ক
⇒ ক = ৫

∴ নির্ণেয় ভগ্নাংশ = ৫/(১২- ৫)
= ৫/৭

৯,৭৯৮.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ৭ হবে?
  1. ক) ৪০ লিটার
  2. খ) ৩০ লিটার
  3. গ) ৩৫ লিটার
  4. ঘ) ২০ লিটার
সঠিক উত্তর:
ক) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০ লিটার
ব্যাখ্যা

এসিডঃপানি = ৭ঃ৩
অনুপাতের রাশিদ্বরের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ঃক = ৩ঃ৭
⇒ ক = ( ২১ × ৭ )/৩ = ৪৯
পানি মিশ্রিত করতে হবে ( ৪৯ - ৯ ) = ৪০ লিটার।
  

৯,৭৯৯.
৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?
  1. ক) ৭০০
  2. খ) ৭৫০
  3. গ) ৭৭৫
  4. ঘ) ৮০০
সঠিক উত্তর:
খ) ৭৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫০
ব্যাখ্যা

সুদ = ৬০০×৫×৫% = ১৫০ টাকা
সুতরাং সুদ-আসল= ৬০০ + ১৫০ টাকা
= ৭৫০ টাকা।

৯,৮০০.
শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

ধরি, শামীমের আয় ২০ টাকা ও ব্যয় ১৫ টাকা, তাহলে সঞ্চয় (২০-১৫) = ৫ টাকা
২০ টাকায় সঞ্চয় করে ৫ টাকা
১০০ 〃 〃 〃(১০০×৫)/২০ টাকা
= ২৫ টাকা