বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৬০ / ১৬৯ · ৫,৯০১৬,০০০ / ১৬,৯৯১

৫,৯০১.
এমন একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করুন, যা তার বর্গের থেকে 72 কম।
  1. 14
  2. 8
  3. 12
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: এমন একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করুন, যা তার বর্গের থেকে ৭২ কম।

 সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x2 - x = 72
⇒ x2 - x - 72 = 0
⇒ x2 - 9x + 8x - 72 = 0 
⇒ x(x - 9) + 8(x - 9) = 0
⇒ (x - 9)(x + 8) = 0
হয়, 
x - 9 = 0
∴ x = 9   ; [ধনাত্মক সংখ্যা]
অথবা,
x + 8 = 0
∴ x = - 8   ;[যা গ্রহণযোগ্য নয়] 

∴ সংখ্যাটি হলো 9।

৫,৯০২.
৪০ বছরের একজন ব্যক্তির ৬, ৩ এবং ১ বছরের তিনটি পুত্র আছে। কত বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে?
  1. ১০ বছর
  2. ১৪ বছর
  3. ১৭ বছর
  4. ২১ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ বছরের একজন ব্যক্তির ৬, ৩ এবং ১ বছরের তিনটি পুত্র আছে। কত বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে?

সমাধান:
ধরি,
x বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে।

প্রশ্নমতে,
(৬ + x) + (৩ + x) + (১ + x) = (৪০ + x) × (৮০/১০০)
বা, ১০ + ৩x = (৩২০০ + ৮০x)/১০০
বা, ১০০০ + ৩০০x = ৩২০০ + ৮০x
বা, ২২০x = ২২০০
∴ x = ১০
৫,৯০৩.
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বইটি আরও ৩০ টাকা বেশি মূল্যে বিক্রয় হলে ৫% লাভ হতো। বইয়ের ক্রয়মূল্য কত?
  1. ১৮০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বইটি আরও ৩০ টাকা বেশি মূল্যে বিক্রয় হলে ৫% লাভ হতো। বইয়ের ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
বইয়ের ক্রয়মূল্য ক টাকা 

১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ৯০ টাকা 
∴ ক্রয়মূল্য ক টাকা হলে বিক্রয় মূল্য (৯০ × ক)/১০০ টাকা
= ৯০ক/১০০ টাকা 

৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১০৫ টাকা 
∴ ক্রয়মূল্য ক টাকা হলে বিক্রয় মূল্য (১০৫ × ক)/১০০ টাকা
= ১০৫ক/১০০ টাকা 

শর্তমতে,
১০৫ক/১০০ - ৯০ক/১০০ = ৩০
বা, (১০৫ক - ৯০ক)/১০০ = ৩০
বা, ১৫ক/১০০ = ৩০ 
বা, ১৫ক = ৩০০০
∴ ক = ২০০

∴ বইয়ের ক্রয়মূল্য ২০০ টাকা।
৫,৯০৪.
একটি ভাগ অঙ্কের ভাগফলের এক-তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের এক-চতুর্থাংশ। ভাগফল ৭২ হলে, ভাজ্য কত?
  1. ১৭৩৪
  2. ১৭৫০
  3. ১৬৮০
  4. ১৫৪৪
সঠিক উত্তর:
১৭৩৪
উত্তর
সঠিক উত্তর:
১৭৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগফলের এক-তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের এক-চতুর্থাংশ। ভাগফল ৭২ হলে, ভাজ্য কত?

সমাধান:
ভাজক = ভাগফলের একতৃতীয়াংশ = ৭২/৩ = ২৪
ভাগশেষ = ভাজকের একচতুর্থাংশ = ২৪/৪ = ৬

আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (২৪ × ৭২) + ৬
= ১৭২৮ + ৬
= ১৭৩৪

সুতরাং, ভাজ্য = ১৭৩৪।

৫,৯০৫.
কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেক ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেক ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
ধরি, শিক্ষার্থী সংখ্যা = ক  জন
প্রত্যেকে চাঁদা দেয় = ৫ক টাকা 

প্রশ্নমতে, 
ক × ৫ক = ৮০০০
⇒ ৫ক = ৮০০০
⇒ ক = ৮০০০/৫
⇒ ক = ১৬০০
⇒  = √১৬০০
∴ ক = ৪০

∴ উক্ত শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৪০ জন।
৫,৯০৬.
৩০০০ টাকার ৪ বছরের সরল সুদ ৭২০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
  1. ৫%
  2. ৬%
  3. ৭%
  4. ৯%
সঠিক উত্তর:
৬%
উত্তর
সঠিক উত্তর:
৬%
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০০ টাকার ৪ বছরের সরল সুদ ৭২০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৩০০০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফা, I = ৭২০ টাকা
মুনাফার হার, r =?

আমরা জানি,
I = Pnr/১০০
বা, r = (I × ১০০)/Pn
বা, r = (৭২০ × ১০০)/(৩০০০ × ৪) 
বা, r = ৭২/১২
∴ r = ৬

∴ বার্ষিক সুদের হার ৬%

৫,৯০৭.
একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ক) ১৪৪
  2. খ) ২৫৬
  3. গ) ৪০০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৪৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান: 
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০
= ৪০০০ টাকা 

৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০ 
=  ৩৬০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা 
= ৬৪০০ টাকা 
এর ৪% কমতি =  ৬৪০০ × ৪/১০০
=  ২৫৬ টাকা 

মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা 
= ৩৮৫৬ টাকা 

∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা 
= ১৪৪ টাকা
৫,৯০৮.
3/x = 1 এবং y/4 = 3 হলে (3+y)/(x+2) = ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা

3/x = 1 এবং y/4 = 3
∴ x = 3 এবং y = 12
∴ (3+y)/(x+2) = (3+12)/(3+2)
= 15/5
= 3

৫,৯০৯.
১০ - ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের সমষ্টি কত? 
  1. ক) ১০৭
  2. খ) ১০৯
  3. গ) ১১০
  4. ঘ) ১১১
সঠিক উত্তর:
ক) ১০৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৭
ব্যাখ্যা
১০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি ।
যথাঃ ,১৯, ২৯ এবং  ৫৯ 

তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ 
                         =১০৭
৫,৯১০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩২, ৪০ ও ৪৮ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ২৮, ৩৬ ও ৪৪ ভাগশেষ থাকবে?
  1. ৪৩০
  2. ৪৭৮
  3. ৩৬৪
  4. ৪৭৬
সঠিক উত্তর:
৪৭৬
উত্তর
সঠিক উত্তর:
৪৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩২, ৪০ ও ৪৮ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ২৮, ৩৬ ও ৪৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
৩২ - ২৮ = ৪
৪০ - ৩৬ = ৪
৪৮ - ৪৪ = ৪

সুতরাং, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩২, ৪০ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।

৩২, ৪০ ও ৪৮ এর ল.সা.গু হবে ৪৮০

∴ সংখ্যাটি হবে = ৪৮০ - ৪ = ৪৭৬
৫,৯১১.
২৫ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ৬ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
সঠিক উত্তর:
১০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য = x ফুট
ছোট অংশের দৈর্ঘ্য = (২x/৩) ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৩) = ২৫
বা, (৩x + ২x)/৩ = ২৫
বা, ৫x = ৭৫
∴ x = ১৫

অতএব, ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ৩০)/৩ = ১০ ফুট
৫,৯১২.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। আবার পিতা ও পুত্রের গড় ৩৭ বছর। মাতার বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৪৩ বছর
  3. ৪৬ বছর
  4. ৪৯ বছর
সঠিক উত্তর:
৪৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। আবার পিতা ও পুত্রের গড় ৩৭ বছর। মাতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা, মাতা ও পুত্র তিনজনের গড় বয়স ৪০ বছর
∴ তিনজনের মোট বয়স = ৩ × ৪০ = ১২০ বছর ……(১)

আবার, 
পিতা + পুত্র দুজনের গড় বয়স ৩৭ বছর
∴ দুইজনের মোট বয়স = ২ × ৩৭ = ৭৪ বছর ……(২)

এখন (১) থেকে (২) বিয়োগ করলে শুধু মাতার বয়স পাওয়া যাবে। 
∴ মাতার বয়স = ১২০ - ৭৪ = ৪৬ বছর

৫,৯১৩.
৭৬ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ২ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৬ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৭৬ ও ৫৬ এর গ.সা.গু = ৪
অতএব, সর্বোচ্চ ৪ জন বালকের মধ্যে ৭৬ টি আপেল ও ৫৬ টি আম নিঃশেষে ভাগ করে দেয়া যাবে।
৫,৯১৪.
ঘণ্টায় ৪০ মাইল বেগে একটি গাড়ি ৮ মাইল যায়। কত বেগ ফেরত আসলে তার আসা-যাওয়ার মোট সময় ২৪ মিনিট হবে?
  1. ৪০ মাইল/ঘণ্টা
  2. ২৪ মাইল/ঘণ্টা
  3. ৪৮ মাইল/ঘণ্টা
  4. ৩৬ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৪০ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪০ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪০ মাইল বেগে একটি গাড়ি ৮ মাইল যায়। কত বেগ ফেরত আসলে তার আসা-যাওয়ার মোট সময় ২৪ মিনিট হবে?

সমাধান:
ধরি,
গাড়িটির ফেরত আসার বেগ = 'ক' মাইল/ঘণ্টা

প্রশ্নমতে,
⇒ (৮/৪০) + (৮/ক) = ২৪/৬০
⇒ (১/৫) + (৮/ক) = ২/৫
⇒ ৮/ক = (২/৫) - (১/৫)
⇒ ৮/ক = (২ - ১)/৫
⇒ ৮/ক = ১/৫
⇒ ক = ৮ × ৫
∴ ক = ৪০

∴ গাড়িটির ফেরত আসার বেগ = ৪০ মাইল/ঘণ্টা
৫,৯১৫.
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৪২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ৩০ কেজি । পাত্রটির ওজন কত কেজি?
  1. ক) ৮ কেজি
  2. খ) ১২ কেজি
  3. গ) ১৬ কেজি
  4. ঘ) ১৮ কেজি
সঠিক উত্তর:
ঘ) ১৮ কেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৪২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ৩০ কেজি । পাত্রটির ওজন কত কেজি?

সমাধান:
তেল + পাত্রের ওজন = ৪২ কেজি
অর্ধেক তেল + পাত্রের ওজন = ৩০ কেজি

∴ অর্ধেক তেলের ওজন = ৪২ - ৩০ কেজি
= ১২ কেজি

সম্পূর্ণ তেলের ওজন = (১২ × ২) কেজি
= ২৪ কেজি

∴ পাত্রের ওজন = ৪২ - ২৪ কেজি
= ১৮ কেজি
৫,৯১৬.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম দস্তা আছে?
  1. ক) ২১ গ্রাম
  2. খ) ১৮ গ্রাম
  3. গ) ৩০ গ্রাম
  4. ঘ) ১৯ গ্রাম
সঠিক উত্তর:
খ) ১৮ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম দস্তা আছে?

সমাধান:
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬  [উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে]

দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০ [উভয় রাশিকে ২ দিয়ে গুন করে]

∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৬ + ১০ = ১৯

৫৭ গ্রাম ওজনের গহনায় দস্তা আছে = ৫৭ গ্রাম এর ৬/১৯
= ১৮ গ্রাম
∴ অনুপাতে দস্তা আছে ১৮ গ্রাম।
৫,৯১৭.
একজন ডিম বিক্রেতা প্রতি কুড়ি ডিম ১৯০ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ৫১ টাকা দরে বিক্রি করল। ১০০০ ডিম বিক্রি করলে তার লাভ কত হবে?
  1. ৩৫৫০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ২৭৫০ টাকা
  4. ৩২৫০ টাকা
সঠিক উত্তর:
৩২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ডিম বিক্রেতা প্রতি কুড়ি ডিম ১৯০ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ৫১ টাকা দরে বিক্রি করল। ১০০০ ডিম বিক্রি করলে তার লাভ কত হবে?

সমাধান: 
২০ টি ডিমের দাম ১৯০ টাকা 
১০০০ ডিমের দাম = (১৯০ × ১০০০)/২০ টাকা 
= ৯৫০০ টাকা 

৪ টি ডিমের বিক্রয়মূল্য ৫১ টাকা
১০০০ ডিমের বিক্রয়মূল্য (৫১ × ১০০০)/৪ টাকা 
= ১২৭৫০ টাকা 

মোট লাভ = ১২৭৫০ - ৯৫০০
= ৩২৫০ টাকা
৫,৯১৮.
যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৭ দিন
  4. ঘ) ৯ দিন
সঠিক উত্তর:
ঘ) ৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?

সমাধান: 
১২ জন পুরুষের কাজ = ১৮ জন মহিলার কাজ
∴৮ জন পুরুষের কাজ = {(১৮×৮)/১২} জন মহিলার কাজ
= ১২

∴ মােট মহিলা = (১২ + ১৬) = ২৮ জন

১৮ জন মহিলা কাজটি করে ১৪ দিনে
∴২৮ জন মহিলা কাজটি করে = {(১৪×১৮)/২৮} দিনে
= ৯ দিন।
৫,৯১৯.
কোনো দুর্গে ১২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১২ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৫ দিন চললে দুর্গে কত জন সৈন্য এসেছিল?
  1. ৭২ জন  
  2. ৭৬ জন  
  3. ৮২ জন  
  4. ৬৮ জন  
সঠিক উত্তর:
৭২ জন  
উত্তর
সঠিক উত্তর:
৭২ জন  
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো দুর্গে ১২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১২ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৫ দিন চললে দুর্গে কত জন সৈন্য এসেছিল?

সমাধান:
অবশিষ্ট = (২০ - ১২)  দিন = ৮ দিন 

৮ দিনের খাবার আছে ১২০ জন সৈন্যের 
১  দিনের খাবার আছে  ৮ × ১২০
৫  দিনের খাবার আছে (৮ × ১২০) /৫
 = ১৯২ জন 

নতুন সৈন্য এসেছিলো = (১৯২ - ১২০) জন 
= ৭২ জন  
৫,৯২০.
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে?
  1. ক) ২৫/৬৩
  2. খ) ৩৭/৪২
  3. গ) ২৫/৪২
  4. ঘ) ৩৭/৬৩
সঠিক উত্তর:
গ) ২৫/৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫/৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি, ক

শর্তমতে,
ক - (ক এর ৩৭%) = ৩/৮
বা, ক - (৩৭ক)/১০০ = ৩/৮
বা, (১০০ক - ৩৭ক)/১০০ = ৩/৮
বা, ৬৩ক = ৩০০/৮
বা, ক = ৩০০/(৮ × ৬৩)
∴ ক = ২৫/৪২
৫,৯২১.
২৪ টি কলমের ক্রয়মূল্য 'p' টি কলমের বিক্রয়মূল্যের সমান। যদি লাভের হার ২০% হয় তাহলে p এর মান কত?
  1. ১৪
  2. ১৮
  3. ২০
  4. ২২
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ টি কলমের ক্রয়মূল্য 'p' টি কলমের বিক্রয়মূল্যের সমান। যদি লাভের হার ২০% হয় তাহলে p এর মান কত?

সমাধান:
ধরি, ১ টি কলমের ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে, ২৪ টি কলমের ক্রয়মূল্য = ১০০ × ২৪ = ২৪০০ টাকা

২০% লাভে, ১টি কলমের বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
তাহলে, p টি কলমের বিক্রয়মূল্য = ১২০p

প্রশ্নমতে, ১২০p = ২৪০০
∴ p = ২৪০০/১২০ = ২০
৫,৯২২.
২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত? 
  1. ১০ 
  2. ১৫ 
  3. ৩০ 
  4. ৪৫ 
সঠিক উত্তর:
৩০ 
উত্তর
সঠিক উত্তর:
৩০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশগুলোর ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) 
এখানে,
২, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৩০
এবং
৫, ৪, ৭ হরগুলোর গ.সা.গু = ১ 

∴ ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু = ৩০/১ 
= ৩০ ।

৫,৯২৩.
১ হতে ৭০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
  1. ক) ২৪৮৫
  2. খ) ২৮৫৪
  3. গ) ৪২৫৮
  4. ঘ) ২৫৮৪
সঠিক উত্তর:
ক) ২৪৮৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৭০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, {n(n + 1)}/2

∴ ১ হতে ৭০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল = {70(70 + 1)}/2 
= (70 × 71)/2
= 35  × 71
= 2485
৫,৯২৪.
একটি নৌকা দড়ি ছেঁড়ার ৫ মিনিট পর সাঁতরে মাঝি আরও ৫ মিনিট পর ৪০০ মিটার দূরে গিয়ে নৌকায় উঠলো। তারপর স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে ৫ মিনিটে আরও ৪০০ মিটার দূরত্ব গেল। নৌকার বেগ কত?
  1. ক) ৩.৪ কি/ঘণ্টা
  2. খ) ২.৪ কি/ঘণ্টা
  3. গ) ১.৪ কি/ঘণ্টা
  4. ঘ) ৪.২ কি/ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ২.৪ কি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.৪ কি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা দড়ি ছেঁড়ার ৫ মিনিট পর সাঁতরে মাঝি আরও ৫ মিনিট পর ৪০০ মিটার দূরে গিয়ে নৌকায় উঠলো। তারপর স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে ৫ মিনিটে আরও ৪০০ মিটার দূরত্ব গেল। নৌকার বেগ কত?

সমাধান:
স্রোতের কারণে নৌকা গেল = (৫ + ৫) মিনিট = ১০ মিনিট
∴ স্রোতের বেগ = ৪০০ মি./১০ মিনিট = ৪০ মি./মিনিট
অনুকূলে বেগ = ৪০০মি./৫ মিনিট = ৮০ মি./মিনিট

আমরা জানি,
নৌকার বেগ = অনুকূল বেগ - প্রতিকূল বেগ
= (৮০ - ৪০) মি/মিনিট
= ৪০ মি/মিনিট
= (৪০ × ৬০)/১০০০ কি.মি/ঘণ্টা
= ২.৪ কি/ঘণ্টা
৫,৯২৫.
একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
  1. ২০০ জন
  2. ২৫০ জন
  3. ৩০০ জন
  4. ৩৫০ জন
সঠিক উত্তর:
৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?

সমাধান:
ধরি,
ঐ স্কুলে ছাত্র সংখ্যা = ক জন 
∴ ছাত্রীসংখ্যা = (৫০০ - ক) জন

প্রশ্নমতে,
৫০০ এর ৪০% = ৫০০ - ক
বা, ৫০০ × (৪০/১০০) = ৫০০ - ক 
বা, ২০০ = ৫০০ - ক
বা, ক = ৫০০ - ২০০
বা, ক = ৩০০

অর্থাৎ ঐ স্কুলে ছাত্রসংখ্যা = ৩০০ জন 
৫,৯২৬.
10% হারে 1000 টাকার 4 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. 64.1 টাকা
  2. 60.3 টাকা
  3. 70 টাকা
  4. 65.3 টাকা
  5. 75.2 টাকা
সঠিক উত্তর:
64.1 টাকা
উত্তর
সঠিক উত্তর:
64.1 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 10% হারে 1000 টাকার 4 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 

সমাধান:
দেওয়া আছে, 
আসল, P = 1000 টাকা
মুনাফার হার, r = 10% = 10/100 = 1/10
সময়, n = 4 বছর

আমরা জানি, 
সরল মুনাফা = Prn = 1000 × (1/10) × 4
= 400 টাকা 

আবার, 
চক্রবৃদ্ধি মুনাফা = P(1 + r)n - P
= 1000(1 + 1/10)4 - 1000
= 1000(11/10)4 - 1000
= 1000 × (11/10) × (11/10) × (11/10) × (11/10) - 1000
= (14641/10) - 1000
= 1464.1 - 1000
= 464.1 টাকা

∴ পার্থক্য = 464.1 - 400 = 64.1 টাকা

৫,৯২৭.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৬৫। তৃতীয় সংখ্যাটি কত?
  1. ৫৭
  2. ৫৯
  3. ৬১
  4. ৬৩
সঠিক উত্তর:
৫৭
উত্তর
সঠিক উত্তর:
৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৬৫। তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, (ক+২) এবং (ক + ৪)
প্রশ্নমতে,
ক+ (ক + ২) + (ক + ৪) = ১৬৫
⇒ ৩ক + ৬ = ১৬৫
⇒ ৩ক = ১৬৫- ৬
⇒ ৩ক = ১৫৯
⇒ ক = ১৫৯/৩
⇒ ক = ৫৩

∴ তৃতীয় সংখ্যাটি = (৫৩ + ৪) = ৫৭
৫,৯২৮.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ৫০ বছর
  3. ৪৫ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান: 
৩ বছর পূর্বে- 
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর 
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে- 
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর 
= ৪০ বছর 
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর 
= ৫০ বছর 

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর 
= ৪০ বছর।
৫,৯২৯.
একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় করাতে বিক্রেতার ১২% লাভ হল। দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হত?
  1. ক) ১৫৫/৯
  2. খ) ১২১/৮
  3. গ) ১৮৮/১১
  4. ঘ) ১৭০/১০
সঠিক উত্তর:
গ) ১৮৮/১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৮/১১
ব্যাখ্যা

১২% লাভে,
১১২ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে, ২৫৭৬ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (১০০ × ২৫৭৬)/১১২ টাকা = ২৩০০ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে ক্রয়মূল্য হত (২৩০০ - ১০০)টাকা = ২২০০ টাকা।
ক্রয়মূল্য ২২০০ টাকা হলে লাভ (২৫৭৬ - ২২০০) = ৩৭৬ টাকা
প্রশ্নমতে, ২২০০ টাকায় লাভ হয় ৩৭৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩৭৬ × ১০০)/২২০০ টাকা = ১৮৮/১১ টাকা।
সুতরাং শতকরা লাভ = ১৮৮/১১

৫,৯৩০.
৯২২২ সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা

৯৬ এর বর্গ = ৯২১৬
তাহলে সৈন্য সরাতে হবে = (৯২২২ - ৯২১৬) জন
= ৬ জন।

৫,৯৩১.
একটি সংখ্যার ১৫% এর ৩০% যদি ৩৬ হয় তবে সংখ্যাটি কত?
  1. ৪০০
  2. ৬০০
  3. ৭০০
  4. ৮০০
সঠিক উত্তর:
৮০০
উত্তর
সঠিক উত্তর:
৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ১৫% এর ৩০% যদি ৩৬ হয় তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

শর্তমতে,
ক × ১৫% × ৩০% = ৩৬
⇒ ক × (১৫/১০০) × (৩০/১০০) = ৩৬
⇒ ক = ৩৬ × (১০০/১৫) × (১০০/৩০)
∴ ক = ৮০০
৫,৯৩২.
কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √16
  2. খ) √4
  3. গ) √5
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) √5
উত্তর
সঠিক উত্তর:
গ) √5
ব্যাখ্যা
p/q আকারের কোনাে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
যেমন = 3, 11/2 = 5.5, 5/3= 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনাে মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
৫,৯৩৩.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬ । সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
  1. ১৬ 
  2. ১২ 
  3. ২৪
  4. ৩২
সঠিক উত্তর:
১৬ 
উত্তর
সঠিক উত্তর:
১৬ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬ । সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি সংখ্যার গুণফল = ১৫৩৬ 
সংখ্যা দুটির ল.সা.গু = ৯৬ 

আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু 
বা, গ.সা.গু = ১৫৩৬/৯৬ 
∴ গ.সা.গু = ১৬ ।
৫,৯৩৪.
১২ জন লোক একটি কাজের অর্ধেক অংশ ৭ দিনে করতে পারে। ঐ কাজটি ৪ জন লোক কতদিনে করতে পারবে?
  1. ২৪ দিনে 
  2. ৩০ দিনে 
  3. ৪২ দিনে 
  4. ৪৮ দিনে 
সঠিক উত্তর:
৪২ দিনে 
উত্তর
সঠিক উত্তর:
৪২ দিনে 
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ জন লোক একটি কাজের অর্ধেক অংশ ৭ দিনে করতে পারে। ঐ কাজটি ৪ জন লোক কতদিনে করতে পারবে?

সমাধান:
১২ জন লোক অর্ধেক কাজ করতে পারে = ৭ দিনে 
∴ ১২ জন লোক সম্পূর্ণ কাজ করতে পারে = ৭ × ২ = ১৪ দিনে 

এখন,
১২ জন লোক কাজটি করতে পারে = ১৪ দিনে 
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (১৪ × ১২) দিনে 
∴ ৪ জন লোক কাজটি করতে পারে = (১৪ × ১২)/৪ = ৪২ দিনে 

৫,৯৩৫.
একটি ক্লাসের ৪০ জন ছাত্র-ছাত্রীর গণিতের গড় নম্বর ৪৫। ৩০ জন ছাত্রের গড় নম্বর ৫০ হলে ছাত্রীদের গড় নম্বর কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ৪০ জন ছাত্র-ছাত্রীর গণিতের গড় নম্বর ৪৫। ৩০ জন ছাত্রের গড় নম্বর ৫০ হলে ছাত্রীদের গড় নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী সংখ্যা = ৪০ জন
তাদের গণিতের গড় নম্বর = ৪৫
∴ সমষ্টি = (৪০ × ৪৫) = ১৮০০

এবং, ছাত্রের সংখ্যা = ৩০ জন
∴ সমষ্টি = (৩০ × ৫০) = ১৫০০

তাহলে, ছাত্রীর সংখ্যা = (৪০ - ৩০) = ১০ জন
 ১০ জন ছাত্রীর নম্বরের সমষ্টি = (১৮০০ - ১৫০০) = ৩০০

সুতরাং, গড় = ৩০০/১০ = ৩০
৫,৯৩৬.
কোনো কর্মকর্তা মাসিক ৩০,০০০ টাকা বেতনে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি কাজে যোগ দিলেন। তিনি ঐ মাসে কত বেতন পাবেন?
  1. ক) ২৩০০০ টাকা
  2. খ) ২৪০০০.২০ টাকা
  3. গ) ২৩৭৯৩.১০ টাকা
  4. ঘ) ২৪৯১২ টাকা
সঠিক উত্তর:
গ) ২৩৭৯৩.১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩৭৯৩.১০ টাকা
ব্যাখ্যা

২০১২ সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনে।
প্রতিদিনের বেতন = ৩০,০০০/২৯ টাকা।
= ১০৩৪.৪৮ টাকা
তিনি ঐ মাসে বেতন পাবেন (২৯-৬)×১০৩৪.৪৮ টাকা
= ২৩৭৯৩.০৪ টাকা
≈ ২৩৭৯৩.১০ টাকা

৫,৯৩৭.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৩/৭
  2. ২/৫
  3. ৪/৯
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫
= ৩ × ৪৫
= ১৩৫
আবার,
২/৫ × ৩১৫ = ২ × ৬৩
= ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫
= ১৪০ এবং ২/৩ × ৩১৫
= ২ × ১০৫
= ২১০
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ২/৩।

৫,৯৩৮.
যদি ৪ জন লোক একটি কাজ ৪৮ দিনে করতে পারে, তবে ৩ জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে? 
  1. ৬৪ দিনে
  2. ৭০ দিনে
  3. ৭২ দিনে
  4. ৭৬ দিনে
সঠিক উত্তর:
৬৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৬৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ জন লোক একটি কাজ ৪৮ দিনে করতে পারে, তবে ৩ জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে? 

সমাধান: 
৪ জন লোক একটি কাজ করে = ৪৮ দিনে 
∴ ১ জন লোক একটি কাজ করে = (৪৮ × ৪) দিনে 
∴ ৩ জন লোক একটি কাজ করে = (৪৮ × ৪)/৩ দিনে 
= ৬৪ দিনে । 
৫,৯৩৯.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ১৪০% হলে, সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করুন।
  1. ৩ : ৭
  2. ৫ : ৭
  3. ৪ : ৯
  4. ১১ : ৭
সঠিক উত্তর:
৫ : ৭
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৭
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ১৪০% হলে, সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা P
∴ অপর একটি সংখ্যা = P × ১৪০%
= P × ১৪০/১০০
= ৭P/৫

∴ সংখ্যা দুটির অনুপাত = P : ৭P/৫
= ৫P : ৭P
= ৫ : ৭

৫,৯৪০.
৩৬০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?
  1. ১৮
  2. ২৭
  3. ৩০
  4. ২৪
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৬০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?

সমাধান:
৩৬০-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
৩৬০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করার জন্য, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাতের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৩ + ১)(২ + ১)(১ + ১)
= ৪ × ৩ × ২
= ২৪

৫,৯৪১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ৩০০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৮০
  3. ৯০
  4. ১২০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ৩০০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫ক এবং ৬ক।
∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৫ × ৬) × ক = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ৩০০
⇒ ক = ১০

∴ বৃহত্তম সংখ্যাটি = ৬ক = ৬ × ১০ = ৬০

৫,৯৪২.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৬ ও ২৪ হলে মধ্যবর্তী রাশি কত?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ১২
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৬ ও ২৪ হলে মধ্যবর্তী রাশি কত?

সমাধান:
ক্রমিক সমানুপাত: তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

আমরা জানি, 
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি) = ৬ × ২৪
বা, মধ্য রাশি = √১৪৪
∴ মধ্য রাশি = ১২
৫,৯৪৩.
দুইটি রাশির অনুপাত ৪ : ৭। উত্তর রাশি ২৮ হলে পূর্ব রাশি কত?
  1. ১২
  2. ১৮
  3. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৪ : ৭। উত্তর রাশি ২৮ হলে পূর্ব রাশি কত?

সমাধান:
ধরি,
উত্তর রাশি = ক

আমরা জানি,
দুইটি রাশির অনুপাত = পূর্ব রাশি : উত্তর রাশি
৪ : ৭ = ক : ২৮
বা, (৪/৭) = (ক/২৮)
বা, ৭ক = ২৮ × ৪
বা, ক = (২৮ × ৪)/৭
∴ ক = ১৬

∴ পূর্ব রাশি = ১৬
৫,৯৪৪.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 

সমাধান: 
এখানে, 
সুদ, I = ৪৭৬ - ৪২৫ = ৫১ টাকা 
আসল, P = ৪২৫ টাকা 
সময়, n = ৩ বছর 
সুদের হার, r =? 

আমরা জানি, 
I = Pnr 
বা, ৫১ = ৪২৫ × ৩ × (r/১০০) 
বা, r = (৫১ × ১০০)/(৪২৫ × ৩) 
বা, r = ৪ 

∴ সুদের হার = ৪%।
৫,৯৪৫.
ক, খ ও গ এর মাসিক গড় বেতন ১৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ১৪০০ টাকা। ক এর বেতন ১৬০০ টাকা হলে ঘ এর বেতন কত?
  1. ১৪৫০ টাকা
  2. ১৬৫০ টাকা
  3. ১৩০০ টাকা
  4. ১৫০০ টাকা
সঠিক উত্তর:
১৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এর মাসিক গড় বেতন ১৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ১৪০০ টাকা। ক এর বেতন ১৬০০ টাকা হলে ঘ এর বেতন কত?

সমাধান:
ক, খ ও গ এর মাসিক গড় বেতন ১৫০০ টাকা
ক, খ ও গ এর মাসিক মোট বেতন ১৫০০ × ৩ টাকা
= ৪৫০০ টাকা

 খ ও গ এর মাসিক মোট বেতন = (৪৫০০ - ১৬০০) টাকা
= ২৯০০ টাকা 

খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ১৪০০ টাকা
খ, গ ও ঘ এর মাসিক মোট বেতন ১৪০০ × ৩ টাকা
= ৪২০০ টাকা

ঘ এর বেতন = (৪২০০ - ২৯০০) টাকা
= ১৩০০ টাকা
৫,৯৪৬.
একটি সোনার গয়নার ওজন ১৪০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ৪ হবে?
  1. ২৮ গ্রাম
  2. ১৪ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪২ গ্রাম
সঠিক উত্তর:
১৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১৪ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গয়নার ওজন ১৪০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ৪ হবে?

সমাধান:

দেওয়া আছে, 
গয়নার ওজন = ১৪০ গ্রাম

 সোনা ও তামার অনুপাত ৩ : ২
অনুপাতের যোগফল = ৩ + ২ = ৫
 
∴ সোনার পরিমাণ = (১৪০ × ৩)/৫ = ৮৪ গ্রাম 
∴ তামার পরিমাণ = (১৪০ × ২)/৫ = ৫৬ গ্রাম 

ধরি, 
সোনা মেশাতে হবে = ক গ্রাম 

প্রশ্নমতে, 
(৮৪ + ক) : ৫৬ = ৭ : ৪ 
বা, (৮৪ + ক)/৫৬ = ৭/৪
বা, ৩৩৬ + ৪ক = ৩৯২
বা, ৪ক = ৩৯২ - ৩৩৬
বা, ৪ক = ৫৬
বা, ক = ৫৬/৪
∴ ক = ১৪

∴ সোনা মেশাতে হবে = ১৪ গ্রাম।

৫,৯৪৭.
বার্ষিক শতকরা ৫.০০ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদ- আসলে ৪০৫ টাকা হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) (১১/২) বছর
  3. গ) ৭ বছর
  4. ঘ) (১৫/২) বছর
সঠিক উত্তর:
গ) ৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫.০০ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদ- আসলে ৪০৫ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ টাকা 
আসল P = ৩০০ টাকা 
সুদ I = (৪০৫ - ৩০০) টাকা 
= ১০৫ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n  = I /Pr 
 = ১০৫/{৩০০ × (৫/১০০)}
 = ১০৫/১৫
 = ৭
৫,৯৪৮.
রহিম ৮০ টাকায় একটি বই বিক্রয় করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে বইটি ১৮৫ টাকায় বিক্রয় করতো তাহলে তাঁর পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১১০ টাকা
  2. ১০৫ টাকা
  3. ৯৪ টাকা
  4. ১১৫ টাকা
সঠিক উত্তর:
১১৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিম ৮০ টাকায় একটি বই বিক্রয় করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে বইটি ১৮৫ টাকায় বিক্রয় করতো তাহলে তাঁর পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি, বইটির ক্রয়মূল্য = ক টাকা

৮০ টাকায় বিক্রয়ে ক্ষতি = ক - ৮০ টাকা
এবং ১৮৫ টাকায় বিক্রয়ে লাভ = ১৮৫ - ক টাকা

প্রশ্নমতে,
২(ক - ৮০) = ১৮৫ - ক
⇒ ২ক - ১৬০ = ১৮৫ - ক
⇒ ২ক + ক = ১৮৫ + ১৬০
⇒ ৩ক = ৩৪৫
∴ ক = ১১৫

অতএব, বইটির ক্রয়মূল্য ১১৫ টাকা।

৫,৯৪৯.
৪ জন স্ত্রীলোক অথবা ৬ জন বালক একটি কাজ ৩৮ দিনে শেষ করতে পারে ৭ জন স্ত্রীলোক ও ১৮ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে? 
  1. ৬ দিনে
  2. ৮ দিনে
  3. ১২ দিনে
  4. ১৬ দিনে
সঠিক উত্তর:
৮ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন স্ত্রীলোক অথবা ৬ জন বালক একটি কাজ ৩৮ দিনে শেষ করতে পারে ৭ জন স্ত্রীলোক ও ১৮ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে? 

সমাধান:
৬ জন বালক = ৪ জন স্ত্রীলোক
১ জন বালক = ৪/৬ জন স্ত্রীলোক
১৮ জন বালক = (৪ × ১৮)/৬ = ১২ জন জন স্ত্রীলোক

∴ ৭ জন স্ত্রীলোক ও ১৮ জন বালক = (৭ + ১২) জন স্ত্রীলোক  = ১৯ জন স্ত্রীলোক 

৪ জন স্ত্রীলোক কাজ করে = ৩৮ দিনে
১ জন স্ত্রীলোক কাজ করে = (৩৮ × ৪) দিনে
১৯ জন স্ত্রীলোক কাজ করে =(৩৮ × ৪)/১৯ দিনে
= ৮ দিনে
৫,৯৫০.
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? 
  1. ৭ দিনে
  2. ৯ দিনে
  3. ১০ দিনে
  4. ১২ দিনে
সঠিক উত্তর:
৯ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৯ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? 

সমাধান: 
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন 
= ১২ জন 

এখন, 
৯ জন লোক একটি কাজ করে = ১২ দিনে 
∴ ১ জন লোক ঐ কাজ করে = (১২ × ৯) দিনে
∴ ১২ জন লোক ঐ কাজ করে = (১২ × ৯)/১২ দিনে 
= ৯ দিনে 
৫,৯৫১.
৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৬৭২ টাকা ও ১টি ডিমের দাম ৯ টাকা হলে এক হালি কলার দাম কত টাকা?
  1. ৫০
  2. ৬০
  3. ৪০
  4. ৮০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৬৭২ টাকা ও ১টি ডিমের দাম ৯ টাকা হলে এক হালি কলার দাম কত টাকা?

সমাধান:
১টি ডিমের দাম ৯ টাকা
৮টি ডিমের দাম ৯ × ৮ টাকা
= ৭২ টাকা

৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৬৭২ টাকা
৫ ডজন কলার দাম  = (৬৭২ - ৭২) টাকা
= ৬০০ টাকা

১ ডজন = ১২টি
৫ ডজন = ১২ × ৫ = ৬০ টি

৬০টি কলার দাম = ৬০০ টাকা
১টি কলার দাম = ৬০০/৬০ টাকা
৪টি কলার দাম = (৬০০ × ৪)/৬০ টাকা
= ৪০ টাকা 
৫,৯৫২.
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৩.০ সেকেন্ডে
  2. ৪.৫ সেকেন্ডে
  3. ৬.৫ সেকেন্ডে
  4. ৮.৫ সেকেন্ডে
সঠিক উত্তর:
৪.৫ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। 
৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ মিটার 
= ৪৮০০০ মিটার 

ট্রেনটি ৪৮০০০ মিটার অতিক্রম করে = ১ ঘণ্টায় 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ১/৪৮০০০ ঘণ্টায় = (১ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ৬০ মিটার অতিক্রম করে = (১ × ৬০ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
= ৯/২ সেকেন্ডে 
= ৪.৫ সেকেন্ডে 

∴ খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৪.৫ সেকেন্ডে । 
৫,৯৫৩.
৮/১৫, ১২/২৫ ও ১৬/৩৫ এর গ.সা.গু নিচের কোনটি?
  1. ৮/১৮৯
  2. ২/৬৩
  3. ২/৩
  4. ৪/৫২৫
সঠিক উত্তর:
৪/৫২৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৮/১৫, ১২/২৫ ও ১৬/৩৫ এর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু = (লব গুলোর গ.সা.গু)/(হর গুলোর ল.সা.গু)

লব ৮, ১২ ও ১৬ এর গ.সা.গু নির্ণয়:
৮ = ২
১২ = ২ × ৩
১৬ = ২
∴ গ.সা.গু = ২ = ৪

হর ১৫, ২৫ ও ৩৫ এর ল.সা.গু নির্ণয়:
১৫ = ৩ × ৫
২৫ = ৫
৩৫ = ৫ × ৭
∴ ল.সা.গু = ৩ × ৫ × ৭ = ৫২৫

∴ ভগ্নাংশের গ.সা.গু = ৪/৫২৫

৫,৯৫৪.
দুটি সংখ্যার বর্গের অন্তর 5 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?
  1. ক) 5
  2. খ) 13
  3. গ) 12
  4. ঘ) 24
সঠিক উত্তর:
খ) 13
উত্তর
সঠিক উত্তর:
খ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বর্গের অন্তর 5 এবং গুণফল 6 হলে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?

সমাধান: 
মনে করি,
সংখ্যা দুইটি x ও y
১ম শর্তমতে, x2 - y2 = 5......................(i)
২য় শর্তমতে, xy = 6.................................(ii)
আমরা জানি,
(x2 + y2)2 = (x2- y2)2 + 4x2y2
⇒ (x2 + y2)2 = 52 + 4(6)2
⇒ (x2 + y2)2 = 25 + 144
⇒ (x2 + y2)2= 169
∴ x2  + y2 = 13
সুতরাং, সংখ্যা দুটির বর্গের সমষ্টি  13.
৫,৯৫৫.
৭৫ থকে ১২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
  1. ১০ টি
  2. ১৩ টি
  3. ৯ টি
  4. ১৪ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৫ থকে ১২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?

সমাধান:
৭৫ থকে ১২০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো: ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩ ।

অর্থাৎ,  ৭৫ থেকে ১২০ এর মধ্যে মোট ৯টি মৌলিক সংখ্যা রয়েছে।

৫,৯৫৬.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৪০
  3. ৪২
  4. ৪৫
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫

মনেকরি
একটি সংখ্যা = ৪ক
অপর সংখ্যা = ৫ক
৪ক ও ৫ক এর ল.সা.গু. = ২০ক

প্রশ্নমতে
২০ক = ১৬০
বা, ক = ১৬০/২০
ক = ৮

ক্ষুদ্রতর সংখ্যাটি = ৪ × ৮ = ৩২ 

৫,৯৫৭.
ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
  1. ক) ৪৫ টাকা
  2. খ) ৬০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ১৩৫ টাকা
সঠিক উত্তর:
খ) ৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?

সমাধান: 
ক পায় = x  টাকা 
খ পায় = ২x  টাকা 

প্রশ্নমতে,
২x  + x  = ১৮০
৩x = ১৮০
x  = ৬০
৫,৯৫৮.
একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ৪৪%
  2. ২০%
  3. ১৬%
  4. ১০%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে,
ব্যাস = 2r
ক্ষেত্রফল = πr2

ব্যাস 20% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাস = 2r + 2r এর 20%
= 2r + 2r এর 20/100
= 2r + 2r/5
= (10r + 2r)/5
= 12r/5

বৃত্তের নতুন ব্যাসার্ধ = 6r/5
বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(6r/5)2
= 36πr2/25

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (36πr2/25) - πr2
= (36πr2 - 25πr2)/25
= 11πr2/25

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = [{(11πr2/25)/πr2} × 100]% = 44%
৫,৯৫৯.
১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ২৩টি
  2. খ) ২৪টি
  3. গ) ২৬টি
  4. ঘ) ২৫টি
সঠিক উত্তর:
খ) ২৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা কতটি?

সমাধান :
- ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। 
- এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
- এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি তথা ২। 
- বাকি ২৪টি মৌলিক সংখ্যাই বিজোড়।
৫,৯৬০.
একটি সংখ্যা ৫৭০ থেকে যতবড় ৭৫০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৫৭০
  2. ৬৬০
  3. ৭৫০
  4. ৭৬০
সঠিক উত্তর:
৬৬০
উত্তর
সঠিক উত্তর:
৬৬০
ব্যাখ্যা

সংখ্যাটি = (৫৭০+৭৫০)/২ = ৬৬০

৫,৯৬১.
দু’টি সংখ্যার অনুপাত ৩ : ৮ উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৫ হয় বড় সংখ্যাটি কত?
  1. ক) ৪৫
  2. খ) ৪৬
  3. গ) ৪৭
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ঘ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮
ব্যাখ্যা

সংখ্যা ২টি ৩x, ৮x
∴ (৩x + ২)/(৮x + ২) = ২/৫
বা, ১৬x + ৪ = ১৫x + ১০
বা, ১৬x - ১৫x = ১০ - ৪
∴ x = ৬
∴ বড় সংখ্যাটি = ৮x
= ৮ × ৬
= ৪৮

৫,৯৬২.
২০ এর ২০% = কত?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৬০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা

২০ এর ২০%
= ২০ × ২০/১০০
= ৪

৫,৯৬৩.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ১৫ । একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৫
  3. ২৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ১৫ । একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = ক/২

প্রশ্নমতে,
ক × (ক/২) = ৩০ × ১৫
⇒ ক/২ = ৪৫০
⇒ ক = ৪৫০ × ২
⇒ ক = ৯০০
⇒ ক = ৩০ [ বর্গমূল করে ] 

∴ ছোট সংখ্যাটি = ৩০/২ = ১৫
৫,৯৬৪.
আরিফের বেতন ৪০ টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের ৪০% হবে। যদি বাবুর বেতন ১৫০০ টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত?
  1. ক) ৫৪০
  2. খ) ৫৬০
  3. গ) ৮৬০
  4. ঘ) ৯৪০
সঠিক উত্তর:
খ) ৫৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৬০
ব্যাখ্যা
ধরি, আরিফের বেতন x টাকা
x + ৪০ = ১৫০০ এর ৪০/১০০
⇒ x = ৬০০ - ৪০ = ৫৬০
∴ আরিফের বেতন ৯৪০ টাকা
৫,৯৬৫.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা খরচ হবে?
  1. ক) ১১৯২ টাকা 
  2. খ) ১২৬২ টাকা 
  3. গ) ১০৯২ টাকা 
  4. ঘ) ১০৭২ টাকা 
সঠিক উত্তর:
গ) ১০৯২ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৯২ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা খরচ হবে?

সমাধান: 
১ কেজি মিষ্টির দাম = ৩৫০ টাকা 
∴ ৩ কেজি মিষ্টির দাম = (৩৫০ × ৩) টাকা 
= ১০৫০ টাকা 

১০০ টাকায় ভ্যাট ৪ টাকা 
∴ ১০৫০ টাকায় ভ্যাট = (৪ × ১০৫০)/১০০ টাকা 
= ৪২ টাকা 

মোট খরচ = ১০৫০ + ৪২ টাকা 
= ১০৯২ টাকা
৫,৯৬৬.
বার্ষিক ১০% হার সুদে ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১৩৫ টাকা
  2. ১৪৫ টাকা
  3. ১৫৫ টাকা
  4. ১৬৫ টাকা
সঠিক উত্তর:
১৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
চক্রবৃদ্ধি সুদাসল = P (1 + r)n
= ৫০০০ × {১ + (১০/১০০)} [এখানে, P = ৫০০০, r = ১০% এবং n = ৩]
= ৫০০০ × (১১০/১০০)
= ৬৬৫৫ টাকা

∴ চক্রবৃদ্ধি সুদ = ৬৬৫৫ - ৫০০০ = ১৬৫৫ টাকা

আবার,
সরল সুদ = Pnr
= ৫০০০ × ৩ × (১০/১০০)
= ১৫০০ টাকা

অতএব, সুদের পার্থক্য = ১৬৫৫ - ১৫০০ = ১৫৫ টাকা
৫,৯৬৭.
৫, ৫, ৬, ৭, ৯, ১২,....... তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করুন?
  1. ১৭
  2. ১৩
  3. ২১
  4. ১৪
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৫, ৬, ৭, ৯, ১২,....... তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করুন?

সমাধান,
৫ - ৫ = ০
৬ - ৭ = ১
৭ - ৬ = ১
৯ - ৭ = ২
১২ - ৯ = ৩
তালিকার  সংখ্যাগুলোর পার্থক্যের যে তালিকা তাতে পরপর দুটি সংখ্যার যোগফল প্রদত্ত তালিকার তৃতীয় সংখ্যার সমান।
এই অনুযায়ি পরবর্তি পার্থক্যঃ ৩ + ২ = ৫
সুতরাং তালিকার পরের সংখ্যা, ১২ + ৫ =১৭।
৫,৯৬৮.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সমষ্টি কত? 
  1. ক) ৮ টাকা
  2. খ) ১৬৮ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ৩২৮ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৩২৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সমষ্টি কত? 

সমাধান: 
এখানে,
আসল P = ৮০০
মুনাফার হার r = ১০% = ১০/১০০ = ১/১০
সময় n = ২ বছর 
সরল মুনাফা,
I = Pnr
I = (৮০০ × ২ ×১)/১০
 = ১৬০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
= ৮০০{১ + ১/১০)}
= ৮০০(১ + ০.১)
= ৮০০ × (১.১)২ 
= ৮০০ × ১.২১
= ৯৬৮
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ৯৬৮ - ৮০০ = ১৬৮  টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার সমষ্টি = (১৬৮ + ১৬০) = ৩২৮ টাকা।
৫,৯৬৯.
261 টি আম তিন ভাইয়ের মধ্যে (1/3) : (1/5) : (1/9)  অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
  1. 45
  2. 81
  3. 90
  4. 135
সঠিক উত্তর:
135
উত্তর
সঠিক উত্তর:
135
ব্যাখ্যা
প্রশ্ন: 261টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?

সমাধান:
আম পাওয়ার অনুপাত = 1/3 : 1/5 :1/9
= (1/3) × 45 : (1/5) × 45 : (1/9) × 45 
= 15 : 9 : 5 

 অনুপাতের রাশিগুলোর যোগফল = (15 + 9 + 5) = 29

অতএব, প্রথম ভাই পাবে, = 261 × (15/29) = 135
৫,৯৭০.
১টি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ২৫০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?

মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০×৪৫/১৫ টাকা
= ৩০০ টাকা।
৫,৯৭১.
একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ২৮০ জন
  2. ২৫০ জন
  3. ৩০০ জন
  4. ৩২০ জন
সঠিক উত্তর:
৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৫০০ জন 

∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৫০০ এর ৪০% 
= ৫০০ এর ৪০/১০০ 
= ২০০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৫০০ - ২০০) জন
= ৩০০ জন।

৫,৯৭২.
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
  1. ৪০০ টাকা
  2. ৪০৫ টাকা
  3. ৪১০ টাকা
  4. ৪৩৫ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা

 ২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা

∴ আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা
৫,৯৭৩.
জামাল এবং কামাল একটি ব্যবসায় ৩ : ২ অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের ৫% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে জামাল ৮৫৫ টাকা লভ্যাংশ হিসেবে পায়, তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা?
  1. ১৭০০ টাকা
  2. ২২০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ২৫০০ টাকা
সঠিক উত্তর:
১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জামাল এবং কামাল একটি ব্যবসায় ৩ : ২ অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের ৫% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে জামাল ৮৫৫ টাকা লভ্যাংশ হিসেবে পায়, তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা?

সমাধান:
ধরি, সম্পূর্ণ লাভের পরিমাণ = ১০০ টাকা
৫% সঞ্চিত রাখার পর জামাল পায় = ৯৫ × (৩/৫) = ৫৭ টাকা

এখন,
জামাল এর লাভ ৫৭ টাকা হলে মোট লাভের পরিমাণ = ১০০ টাকা
∴ জামাল এর লাভ ১ টাকা হলে মোট লাভের পরিমাণ = ১০০/৫৭ টাকা
∴ জামাল এর লাভ ৮৫৫ টাকা হলে মোট লাভের পরিমাণ = (১০০ × ৮৫৫)/৫৭ = ১৫০০ টাকা

∴ সম্পূর্ণ লাভের পরিমাণ = ১৫০০ টাকা
৫,৯৭৪.
সুদের হার শতকরা সাত টাকা হলে,৬৫০ টাকার ছয় বছরের সুদ কত?
  1. ক) ২৭৩টাকা
  2. খ) ১৭৩টাকা
  3. গ) ২০০টাকা
  4. ঘ) ১৫০টাকা
সঠিক উত্তর:
ক) ২৭৩টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭৩টাকা
ব্যাখ্যা
সুতরাং সুদ = ৬৫০×৬×৭% = ২৭৩ টাকা
৫,৯৭৫.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ২৭, ৪৫ দ্বারা বিভাজ্য?
  1. ক) ১২৫
  2. খ) ১৩০
  3. গ) ১৩৫
  4. ঘ) ১৪০
সঠিক উত্তর:
খ) ১৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩০
ব্যাখ্যা

১৫, ২৭, ৪৫ এর ল.সা.গু. = ১৩৫
∴ লঘিষ্ট সংখ্যাটি = ১৩৫ - ৫
= ১৩০

৫,৯৭৬.
20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদাসলে চারগুণ হবে?
  1. 16 বছরে
  2. 20 বছরে
  3. 15 বছরে
  4. 18 বছরে
সঠিক উত্তর:
15 বছরে
উত্তর
সঠিক উত্তর:
15 বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদাসলে চারগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
সুদে-আসলে চারগুণ হলে হবে = ৪০০ টাকা

∴ সুদ = (৪০০ - ১০০) = ৩০০ টাকা

এখন,
২০ টাকা সুদ হয় = ১ বছরে
১ টাকা সুদ হয় = ১/২০ বছরে
৩০০ টাকা সুদ হয় = (৩০০/২০) বছরে
= ১৫ বছরে
৫,৯৭৭.
১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
গ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি
ব্যাখ্যা
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
৫,৯৭৮.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৬ : ৪ হয় এবং মাসিক সঞ্চয় যদি ১৮০০০ টাকা হয় তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?
  1. ৪৮০০০ টাকা
  2. ৫২০০০ টাকা
  3. ৫৪০০০ টাকা
  4. ৬০০০০ টাকা
সঠিক উত্তর:
৫৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৬ : ৪ হয় এবং মাসিক সঞ্চয় যদি ১৮০০০ টাকা হয় তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?

সমাধান:
মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে ৬ : ৪

ধরি,
মাসিক আয় = ৬ক টাকা
মাসিক ব্যয় = ৪ক টাকা

প্রশ্নমতে
৬ক - ৪ক = ১৮০০০
⇒ ২ক = ১৮০০০
⇒ ক = ১৮০০০/২
⇒ ক = ৯০০০

∴ মাসিক আয় = (৬ × ৯০০০) টাকা
= ৫৪০০০ টাকা
৫,৯৭৯.
মুনাফা-আসল একত্রে ১৫৩০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, মুনাফা কত টাকা?
  1. ২৭৩ টাকা
  2. ২২৫ টাকা
  3. ১৬৫ টাকা
  4. ২৫৫ টাকা
সঠিক উত্তর:
২৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১৫৩০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, মুনাফা কত টাকা?

সমাধান:
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৫ক টাকা

∴ মুনাফা-আসল = (ক + ৫ক) টাকা = ৬ক টাকা

প্রশ্নমতে,
৬ক = ১৫৩০
বা, ক = ১৫৩০/৬
বা, ক = ২৫৫ টাকা

∴ মুনাফা = ২৫৫ টাকা।
৫,৯৮০.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ৩০০ মিটার
  2. ২৬০ মিটার
  3. ২০০ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

আবার, 
৬০ কি.মি. = (৬০ × ১০০০) মিটার 
= ৬০০০০ মিটার 

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = (৬০০০০ × ১৮)/৩৬০০ মিটার 
= ৩০০ মিটার 

∴ ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার।
৫,৯৮১.
একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট, ৭৭৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ৮৮৮
  2. ৮০০
  3. ৯০০
  4. ৭৭৭
সঠিক উত্তর:
৮৮৮
উত্তর
সঠিক উত্তর:
৮৮৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট, ৭৭৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা = ক

প্রশ্নমতে,
৯৯৯ - ক = ক - ৭৭৭
⇒ ৯৯৯ + ৭৭৭ = ক + ক
⇒ ১৭৭৬ = ২ক
⇒ ক = ১৭৭৬/২
∴ ক = ৮৮৮

অতএব, সংখ্যাটি = ৮৮৮

৫,৯৮২.
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: (৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = কত? 

সমাধান: 
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২)
= ১২ ÷ ৩ × ২ - (৭ - ৬) 
= ৪ × ২ - ১ 
= ৮ - ১ 
= ৭ 
৫,৯৮৩.
পেট্রোলের দাম ৪০% কমে যাওয়ায় বর্তমানে ১০০ টাকায় পূর্বাপেক্ষা ৫ লিটার বেশি পাওয়া যায়। প্রতি লিটার পেট্রোলের বর্তমান মূল্য ও পূর্ব মূল্য কত?
  1. ক) ৬ ও ১৫.৫৮ টাকা/লিটার
  2. খ) ৮ ও ১৩.৩৩ টাকা/লিটার
  3. গ) ১০ ও ১১.২১ টাকা/লিটার
  4. ঘ) ১২ ও ১০.১০ টাকা/লিটার
সঠিক উত্তর:
খ) ৮ ও ১৩.৩৩ টাকা/লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ ও ১৩.৩৩ টাকা/লিটার
ব্যাখ্যা

৪০% কমে যাওয়ার পেট্রোলের পূর্ব মূল্য ১০০ টাকা
হলে বর্তমান মূল্য = (১০০-৪০) টাকা = ৬০ টাকা
প্রশ্নমতে,
বর্তমানে ৫ লিটার পেট্রোলের দাম ৪০ টাকা
বর্তমানে ১ লিটার পেট্রোলের দাম ৪০/৫ = ৮ টাকা
আবার,
বর্তমান মূল্য ৬০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/৬০ টাকা
বর্তমান মূল্য ৮ টাকা হলে পূর্বমূল্য ১০০×৮/৬০ টাকা
=১৩.৩৩ টাকা

৫,৯৮৪.
কামালের আয় রফিকের আয় অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে, রফিকের আয় কামালের আয় অপেক্ষা শতকরা কত কম? 
  1. ক) ২৫%
  2. খ) ৩০%
  3. গ) ২০% 
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
গ) ২০% 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০% 
ব্যাখ্যা
ধরি 
রফিকের আয় ১০০ টাকা 
কামালের আয় ১০০ +২৫ = ১২৫ টাকা 

কামালের আয় ১২৫টাকা হলে রফিকের আয় ১০০ টাকা
কামালের আয় ১ টাকা হলে রফিকের আয় ১০০/১২৫ টাকা
কামালের আয় ১০০ টাকা হলে রফিকের আয় (১০০ × ১০০)/১২৫ টাকা
                                                             = ৮০ টাকা 

রফিকের আয় কামালের আয় অপেক্ষা কম = (১০০ - ৮০)% = ২০% 
৫,৯৮৫.
রহিমের মাসিক আয় করিমের মাসিক আয়ের ২৫% কম এবং জামালের আয়ের ৩/৫ অংশ। করিমের মাসিক আয় ৮০০০ টাকা হলে তিনজনের মোট মাসিক আয় কত?
  1. ২২০০০ টাকা
  2. ২৬০০০ টাকা
  3. ২০০০০ টাকা
  4. ২৪০০০ টাকা
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের মাসিক আয় করিমের মাসিক আয়ের ২৫% কম এবং জামালের আয়ের ৩/৫ অংশ। করিমের মাসিক আয় ৮০০০ টাকা হলে তিনজনের মোট মাসিক আয় কত?

সমাধান:
দেওয়া আছে, 
করিমের মাসিক আয় = ৮০০০ টাকা
রহিমের আয় = করিমের আয়ের ২৫% কম
= ৮০০০ - (২৫% × ৮০০০)
= ৮০০০ - (২৫/১০০) × ৮০০০
= ৮০০০ - ২০০০
= ৬০০০ টাকা

∴ রহিমের আয় = জামালের আয়ের ৩/৫ অংশ
অর্থাৎ, রহিমের আয় = (৩/৫) × জামালের আয়
⇒ ৬০০০ = (৩/৫) × জামালের আয়
⇒ জামালের আয় = ৬০০০ × (৫/৩)
⇒ জামালের আয় = ২০০০ × ৫
∴ জামালের আয় = ১০০০০ টাকা

∴ তিনজনের মোট মাসিক আয় = রহিম + করিম + জামাল
= ৬০০০ + ৮০০০ + ১০০০০
= ২৪০০০ টাকা

সুতরাং, তিনজনের মোট মাসিক আয় ২৪০০০ টাকা।

৫,৯৮৬.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতী কত? 
  1. ১৮
  2. ১৫
  3. ১২
  4. ২৪
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতী কত? 

সমাধান: 
১ম রাশি = ৯ 
৩য় রাশি = ৩৬ 

আমরা জানি, 
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি 
⇒ (মধ্য রাশি) = ৯ × ৩৬ 
⇒ মধ্য রাশি = √৩২৪
∴ মধ্য রাশি = ১৮
৫,৯৮৭.
1/y - 1/x = 3 হলে xy/(x - y) = ?
  1. ক) 3
  2. খ) -3
  3. গ) -(1/3)
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
ঘ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/3
ব্যাখ্যা

1/y - 1/x = 3
বা, (x - y)/xy = 3
∴ xy/(x - y) = 1/3

৫,৯৮৮.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু. কত?
  1. ৪৮
  2. ৭২
  3. ১৪৪
  4. ১২
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু. কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা ৩ক এবং
অপর সংখ্যাটি ৪্ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
ল.সা.গু = ১২ক

শর্তমতে, 
ক = ৪

∴ ল.সা.গু. = ১২ × ৪ = ৪৮
৫,৯৮৯.
০.০৫ এর ৩% কত?
  1. ক) ১৫%
  2. খ) ০.১৫%
  3. গ) ১.৫%
  4. ঘ) ০.০০১৫%
সঠিক উত্তর:
খ) ০.১৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.১৫%
ব্যাখ্যা

০.০৫ এর ৩%
= ০.০৫ × ৩/১০০
= ০.০০১৫

এখন,
০.১৫% = ০.১৫/১০০
          = ০.০০১৫

৫,৯৯০.
বর্গ সংখ্যার একক স্থানে কোন অঙ্ক বসতে পারে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে ০, ১, ৪, ৫, ৬ বা ৯ বসতে পারে।
যেমন - ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬ ইত্যাদি।
পূর্ণ বর্গ সংখ্যার একক স্থানে কখনোই ২, ৩, ৭ বা ৮ বসতে পারবে না।
কিন্তু যে সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয় তাদের একক স্থানে ২, ৩, ৭ বা ৮ অবশ্যই বসবে।

৫,৯৯১.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে দুই বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? 
  1. ১০০ টাকা
  2. ১৯০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩৮০ টাকা
সঠিক উত্তর:
৩৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে দুই বছর পর তিনি কত টাকা সুদ পাবেন?  

সমাধান:
এখানে,
I1 = p1n1r1
= (৭০০ × ২ × ২০)/১০০ 
= ২৮০ টাকা 

আবার,
I2 = p2n2r2
= (৫০০ × ২ × ১০)/১০০ 
= ১০০ টাকা

∴ মোট সুদ = (২৮০ + ১০০) টাকা
= ৩৮০ টাকা

৫,৯৯২.
দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৪/৭
  2. ৫/৮
  3. ২/৫
  4. ৩/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দুটি ভগ্নাংশের গুণফল = ২৪/৩৫
একটি ভগ্নাংশ = ৮/৫

∴ অপর ভগ্নাংশ = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (২৪/৩৫) ÷ (৮/৫)
= (২৪/৩৫) × (৫/৮)
= ৩/৭

৫,৯৯৩.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
∴ ক = ১৮

৫,৯৯৪.
৩/৪ কি ধরনের ভগ্নাংশ?
  1. ক) প্রকৃত ভগ্নাংশ
  2. খ) অপ্রকৃত ভগ্নাংশ
  3. গ) মিশ্র ভগ্নাংশ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) প্রকৃত ভগ্নাংশ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রকৃত ভগ্নাংশ
ব্যাখ্যা

যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর
যেমন: ৩/৪, ৭/১৮
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ < ১

এবং, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর
যেমন: ৪/৩, ১৮/৭
সুতরাং, অপ্রকৃত ভগ্নাংশ > ১

৫,৯৯৫.
১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ৫ মিনিট
  3. গ) ১০ মিনিট
  4. ঘ) ৫০ মিনিট
সঠিক উত্তর:
ক) ১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?

সমাধান: 
১০টি বানর ১০টি কলা খেতে পারে ১ মিনিটে
১টি বানর ১টি কলা খেতে পারে (১ × ১০)/১০ মিনিটে
৫০টি বানর ৫০টি কলা খেতে পারে (১ × ১০ × ৫০)/(১০ × ৫০) মিনিটে
= ১ মিনিটে

৫,৯৯৬.
৫০০ টাকায় ৩ বছরের সুদ এবং ৬০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৭৮০ টাকা হলে, সুদের হার কত?
  1. ১৮%
  2. ১৫.৫%
  3. ১৭.৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ৩ বছরের সুদ এবং ৬০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৭৮০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ৩ বছরের সুদ = (৫০০ × ৩) বা ১৫০০ টাকার ১ বছরের সুদ
৬০০ টাকার ৪ বছরের সুদ = (৬০০ × ৪) বা ২৪০০ টাকার ১ বছরের সুদ

এখন,
(১৫০০ + ২৪০০) বা ৩৯০০ টাকার ১ বছরের সুদ = ৭৮০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৭৮০/৩৯০০ টাকা।
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৭৮০ × ১০০)/৩৯০০ টাকা।
= ২০ টাকা বা ২০
৫,৯৯৭.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ঃ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ঃ৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?
  1. ক) ৫ গ্রাম
  2. খ) ৩ গ্রাম
  3. গ) ৬ গ্রাম
  4. ঘ) ১০ গ্রাম
সঠিক উত্তর:
ঘ) ১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ গ্রাম
ব্যাখ্যা

তামাঃদস্তা = ১ঃ২
= ৩ঃ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে ]
দস্তাঃরুপা = ৩ঃ৫
= ৬ঃ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুন করে ]
∴ তামাঃদস্তাঃরুপা = ৩ঃ৬ঃ১০
অনুপাতের যোগফল = ১৯ 
তাই অনুপাতে রুপা আছে ১০ গ্রাম।

৫,৯৯৮.
১ কিলোমিটার = কত মাইল?
  1. ১.৬০৯ মাইল
  2. ০.৬৬১৩ মাইল
  3. ০.৬২১৩ মাইল
  4. ০.১.৪৯৭৮ মাইল
সঠিক উত্তর:
০.৬২১৩ মাইল
উত্তর
সঠিক উত্তর:
০.৬২১৩ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার = কত মাইল?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার।
১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।
৫,৯৯৯.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 7 : 5। যদি 24 লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত 2 : 5 হবে?
  1. 5 লিটার
  2. 8 লিটার
  3. 10 লিটার
  4. 20 লিটার
সঠিক উত্তর:
10 লিটার
উত্তর
সঠিক উত্তর:
10 লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 7 : 5। যদি 24 লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত 2 : 5 হবে?

সমাধান:
মোট অনুপাত = 7 + 5 = 12 অংশ

দুধের পরিমাণ = 24 এর 7/12
= 14 লিটার

পানির পরিমাণ = 24 এর 5/12
= 10 লিটার

মনে করি,
মিশ্রণ থেকে x লিটার দুধ সরাতে

প্রশ্নমতে
(14 - x)/10 = 2/5
20 = 70 - 5x
5x  = 70 - 20 
5x = 50
x = 10 
৬,০০০.
এক হালি ডিমের বিক্রয়মূল্যে ২০টি ডিম ক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০০%
  2. খ) ৬৬(১/৩)%
  3. গ) ২০%
  4. ঘ) ৪০০%
সঠিক উত্তর:
ঘ) ৪০০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০%
ব্যাখ্যা
আমরা জানি, ১ হালি = ৪টি
দেওয়া আছে, ২০টি ডিমের ক্রয়মূল্য = ৪টি ডিমের বিক্রয়মূল্য
∴ লাভ = (২০-৪) = ১৬টি ডিম
শতকরা লাভ = (১৬/৪)×১০০ = ৪০০%