বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ৫৯ / ১৬৯ · ৫,৮০১৫,৯০০ / ১৬,৯৯১

৫,৮০১.
৩/৪, ৪/৫ ও ৫/৬ এর গসাগু কত?
  1. ১/৩০
  2. ২/৫০
  3. ১/৬০
  4. ৩০
সঠিক উত্তর:
১/৬০
উত্তর
সঠিক উত্তর:
১/৬০
ব্যাখ্যা
৩/৪, ৪/৫ ও ৫/৬ এর গ.সা.গু  = ভগ্নাংশগুলোর লবের গসাগু ÷ ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু.
                                               = (৩, ৪ ও ৫ এর গ.সা.গু). / (৪, ৫ ও ৬ এর ল.সা.গু.)
                                               = ১/৬০
৫,৮০২.
একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। গহনায় সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে আর কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ৪ গ্রাম
  2. ৮ গ্রাম
  3. ১০ গ্রাম
  4. ১২ গ্রাম
সঠিক উত্তর:
৮ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৮ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। গহনায় সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে আর কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনায় সোনা আছে = ৩২ × (৩/৪) গ্রাম
= ২৪ গ্রাম
গহনায় তামা আছে = (৩২ - ২৪) গ্রাম
= ৮ গ্রাম

ধরি,
গহনায় ক গ্রাম সোনা মেশাতে হবে।

শর্তমতে,
(২৪ + ক)/৮ = ৪/১
বা, ২৪ + ক = ৩২
বা, ক = ৩২ - ২৪
∴ ক = ৮ 

∴ গহনায় ৮ গ্রাম সোনা মেশাতে হবে।
৫,৮০৩.
5√5  কোন ধরনের সংখ্যা?
  1. মূলদ সংখ্যা
  2. জটিল সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 5√5  কোন ধরনের সংখ্যা?

সমাধান:
ক) মূলদ সংখ্যা (Rational Number)
এমন সংখ্যা যা দুইটি পূর্ণ সংখ্যার ভাগফলে প্রকাশ করা যায় p/qযেখানে q ≠ 0।
দশমিক রূপ শেষ হয় বা পুনরাবৃত্তি হয়।
যেমনঃ 1/2, 0.75, 4, -2 ইত্যাদি।

খ) জটিল সংখ্যা (Complex Number)
যে সংখ্যা বাস্তব ও কাল্পনিক অংশ নিয়ে গঠিত হয়, a+bi 
যদি কোনো সংখ্যায় i থাকে, তবে তা জটিল।
যেমনঃ 3 + 2i, - 4i, 7+0i

গ) অমূলদ সংখ্যা (Irrational Number)
5√5 হলো অমূলদ সংখ্যা (irrational number), কারণ এর দশমিক মান অসীম এবং পুনরাবৃত্তিহীন।
5√5 হলো একটি অমূলদ সংখ্যার সাথে একটি মূলদ সংখ্যার গুণফল।
অমূলদ সংখ্যা = মূলদ সংখ্যা × অমূলদ সংখ্যা
৫,৮০৪.
(√x)2 = কত?
  1. ক) x
  2. খ) -x
  3. গ) x2
  4. ঘ) ±x
সঠিক উত্তর:
ঘ) ±x
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ±x
ব্যাখ্যা

√(x2) = x

সমীকরণের চলকের ক্ষেত্রে যেকোনো চলকের বর্গমূল ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই ধরা হয়ে থাকে। তবে, যেকোনো ধনাত্মক সংখ্যার মূল (Principal Square Root) সর্বদা ধনাত্মক হবে।
অর্থাৎ,
√(x2) এর মান হবে x

(√x)2 = ±x

এক্ষেত্রে, x এর মান ঋণাত্মক হলে জটিল সংখ্যা চলে আসবে।
x = -3 হলে,
(√-1) (√3)2
= (i)2 (√3)2
= -1 (√3)2
= -3
অর্থাৎ,
(√x)2 এর মান x বা -x যেকোনো একটা হতে পারে।

৫,৮০৫.
৪৫০ টাকা বার্ষিক ৪% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫০ টাকা বার্ষিক ৪% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= ৫৫৮ - ৪৫০
= ১০৮ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১০৮ × ১০০)/(৪৫০ × ৪)
= ১০৮০০/১৮০০
= ৬ বছর
৫,৮০৬.
২/৩, ২/৫, ৬/২০ এর গ.সা.গু. = ?
  1. ক) ৩০
  2. খ) ১/৩০
  3. গ) ৬
  4. ঘ) ১/৬
সঠিক উত্তর:
খ) ১/৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৩০
ব্যাখ্যা

গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু./হরগুলোর ল.সা.গু.
= ২, ২, ৬ এর গ.সা.গু./৩, ৫, ২০ এর ল.সা.গু.
= ২/৬০
= ১/৩০

৫,৮০৭.
নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?
  1. ১৪ ও ২১
  2. ৯ ও ১৬
  3. ১৫ ও ২১
  4. ১৩ ও ৬৫
সঠিক উত্তর:
৯ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
৯ ও ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?

সমাধান:
যদি দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত কোন সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে, তাহলে সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

এখানে, ৯ ও ১৬ সংখ্যা দুটির মধ্যে ১ ব্যতীত সাধারণ গুণনীয়ক নেই।
অতএব ৯ ও ১৬ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

৫,৮০৮.
২৯ জন ছাত্র এবং একজন শিক্ষকের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকের বয়স বাদ দিয়ে ছাত্রদের বয়সের গড় করলে গড় ১ বছর কমে যায়। শিক্ষকের বয়স কত?
  1. ক) ৪৪
  2. খ) ৩৮
  3. গ) ৪৬
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৪
ব্যাখ্যা
ছাত্র ও শিক্ষকের বয়সের সমষ্টি = (২৯+১)×১৫ = ৪৫০ বছর।
ছাত্রদের বয়সের সমষ্টি ২৯×(১৫-১) = ৪০৬ বছর।
∴ শিক্ষকের বয়স = (৪৫০ - ৪০৬) = ৪৪
৫,৮০৯.
রাফির বোনের বয়স রাফির বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। রাফির বয়স ১৬ বছর, বাবার বয়স ৬৪ বছর হলে বোনের বয়স কত?
  1. ২৬ বছর
  2. ৩০ বছর
  3. ৩২ বছর
  4. ২৮ বছর
সঠিক উত্তর:
৩২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাফির বোনের বয়স রাফির বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। রাফির বয়স ১৬ বছর, বাবার বয়স ৬৪ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
রাফির বয়স=ক = ১৬ বছর
রাফির বোনের বয়স= খ বছর
রাফির বাবার বয়স = গ =৬৪বছর

সমানুপাতীর সূত্রানুসারে
ক : খ = খ : গ
ক/খ = খ /গ
= ক × গ
খ = √(১৬ × ৬৪)
খ = √১০২৪
খ = ৩২

রাফির বোনের বয়স = ৩২ বছর
৫,৮১০.
১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ২৪
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
ঘ) ২২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২
ব্যাখ্যা

পদসংখ্যা= {(শেষ পদ-প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
               ={(৯৬ - ১২)/৪} + ১
               = (৮৪/৪) + ১
               =২১ + ১
               = ২২

৫,৮১১.
৩৬ কি.মি. পথ পাড়ি দিতে শাহিদের রকির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। শাহিদের যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রকির থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। শাহিদের গতি কত ছিলো?
  1. ৫ কি.মি./ঘণ্টা
  2. ৬ কি.মি./ঘণ্টা
  3. ৮ কি.মি./ঘণ্টা
  4. ৪ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ কি.মি. পথ পাড়ি দিতে শাহিদের রকির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। শাহিদের যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রকির থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। শাহিদের গতি কত ছিলো?

সমাধান:
ধরি,
শাহিদের বেগ = ক কি.মি./ঘণ্টা
সময়ের পার্থক্য = ২ + ১ = ৩ ঘণ্টা

∴ পথ পাড়ি দেয়ার সময় = ৩৬/ক ঘণ্টা

প্রশ্নমতে,
(৩৬/ক) - (৩৬/২ক) = ৩
⇒ (৭২ - ৩৬)/২ক = ৩
⇒ ৬ক = ৩৬
∴ ক = ৬ কি.মি./ঘণ্টা
৫,৮১২.
ক : খ = ৭ : ৫, খ : গ = ৩ : ৪; যদি ক-এর ৬৯৩ টাকা থাকে, তবে গ-এর টাকার পরিমাণ কত?
  1. ৫৫০ টাকা 
  2. ৬৬০ টাকা
  3. ৭২০ টাকা 
  4. ৬৮০ টাকা 
সঠিক উত্তর:
৬৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক : খ = ৭ : ৫, খ : গ = ৩ : ৪; যদি ক-এর ৬৯৩ টাকা থাকে, তবে গ-এর টাকার পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে, 
ক : খ = ৭ : ৫
খ : গ = ৩ : ৪

∴ ক : খ : গ = (৭ × ৩) : (৫ × ৩) : (৪ × ৫)
= ২১ : ১৫ : ২০
অতএব, ক : খ : গ = ২১ : ১৫ : ২০

∴ ক-এর ২১ অংশ = ৬৯৩ টাকা
∴ ক-এর ১ অংশ = ৬৯৩/২১ = ৩৩ টাকা

∴ গ-এর ২০ অংশ = ২০ × ৩৩ = ৬৬০ টাকা

সুতরাং, গ-এর টাকার পরিমাণ ৬৬০ টাকা।

৫,৮১৩.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ২ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ১১ : ৭। সংখ্যা দুইটি যথাক্রমে-
  1. ৩০ এবং ২২
  2. ২৪ এবং ১৬
  3. ২০ এবং ১৮
  4. ৩৪ এবং ২৬
সঠিক উত্তর:
২৪ এবং ১৬
উত্তর
সঠিক উত্তর:
২৪ এবং ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ২ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ১১ : ৭। সংখ্যা দুইটি যথাক্রমে-

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৩ক এবং ২ক

প্রশ্নমতে,
(৩ক - ২)/(২ক - ২) = ১১/৭
⇒ ২২ক - ২২ = ২১ক - ১৪
⇒ ২২ক - ২১ক = ২২ - ১৪
∴ ক = ৮

∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৩ × ৮ = ২৪ এবং ২ × ৮ = ১৬
৫,৮১৪.
একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ১৬ ফুট
  3. ১২ ফুট
  4. ২০ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনে করি,
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট

প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ৩০
বা, (৩ক + ২ক)/৩ = ৩০
বা, ৫ক = ৩০ × ৩
বা, ক = ৯০/৫
∴ ক = ১৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১৮)/৩
= ১২ ফুট ।
৫,৮১৫.
শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ৬ বছরের সুদ ১৩৫ টাকা হবে?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ৬ বছরের সুদ ১৩৫ টাকা হবে?

সমাধান:
৪৫০ টাকার ৬ বছরের সুদ = ১৩৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১৩৫/(৬ × ৪৫০) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (১৩৫ × ১০০)(৬ × ৪৫০) টাকা
= ৫ টাকা বা ৫%
৫,৮১৬.
যদি তেলের মূল্য ২০% হ্রাস পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে তেল বাবদ খরচ হ্রাস পাবে না?
  1. ২৫%
  2. ২৪%
  3. ২০%
  4. ১০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২০% হ্রাস পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে তেল বাবদ খরচ হ্রাস পাবে না?

সমাধান:
২০% হ্রাসে তেলের বর্তমান মূল্য = ৮০ টাকা

৮০ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০ টাকা
১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০/৮০ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার বাড়াতে হবে (২০ × ১০০)/৮০ টাকা
= ২৫ টাকা
৫,৮১৭.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ১৬৬ টাকা
  2. ১৫৬ টাকা
  3. ১৪৬ টাকা
  4. ১৩৬ টাকা
সঠিক উত্তর:
১৫৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
৫,৮১৮.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৩৯ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ক) ৭২
  2. খ) ৭১
  3. গ) ৭০
  4. ঘ) ৬৯
সঠিক উত্তর:
ঘ) ৬৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৯
ব্যাখ্যা
ধরি 
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১ 

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৩৯
বা, ক + ২ক + ১ - ক = ১৩৯
বা, ২ক = ১৩৯ - ১
বা, ২ক = ১৩৮
বা, ক = ৬৯

∴ ছোট  সংখ্যাটি = ৬৯
৫,৮১৯.
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
  1. ক) ১০০ মিনিট
  2. খ) ১০২ মিনিট
  3. গ) ১১০ মিনিট
  4. ঘ) ১১২ মিনিট
সঠিক উত্তর:
খ) ১০২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০২ মিনিট
ব্যাখ্যা

বাসটি ৫০ মাইল যায় ১ ঘণ্টায়
∴ ১৮৫ মাইল যায় = (১৮৫ X ৬০)/ ৫০ মিনিটে
= ২২২ মিনিটে।

পরবর্তী ১০০ মাইল যেতে সময় লাগবে = ২২২ - ১২০ = ১০২ মিনিট।

৫,৮২০.
একটি সংখ্যা ৫০০ থেকে যত বড় ৭০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৫৮০
  2. খ) ৬৮০
  3. গ) ৬২০
  4. ঘ) ৬০০
সঠিক উত্তর:
ঘ) ৬০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০০
ব্যাখ্যা
সংখ্যাটি
= (৭০০ + ৫০০)/২
= ১২০০/২
= ৬০০
--------------------
বিকল্প পদ্ধতিঃ
মনে করি, সংখ্যাটি ক
∴ ক - ৫০০ = ৭০০ - ক
বা, ২ক = ৫০০ + ৭০০
বা, ক = ১২০০/২
বা, ক = ৬০০
৫,৮২১.
X এবং Y, ৫ : ৮ অনুপাতে কিছু টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি বছরের শেষে ৫ : ৪ অনুপাতে লাভ ভাগ করা হয় এবং X, ১২ মাসের জন্য বিনিয়োগ করে, তবে Y কত মাসের জন্য বিনিয়োগ করেছিল?
  1. ১০ মাস
  2. ৬ মাস
  3. ৮ মাস
  4. ৫  মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা

প্রশ্ন: X এবং Y, ৫ : ৮ অনুপাতে কিছু টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি বছরের শেষে ৫ : ৪ অনুপাতে লাভ ভাগ করা হয় এবং X, ১২ মাসের জন্য বিনিয়োগ করে, তবে Y কত মাসের জন্য বিনিয়োগ করেছিল?

সমাধান: 
দেওয়া আছে, 
X এবং Y-এর বিনিয়োগের অনুপাত = ৫ : ৮
লাভ ভাগের অনুপাত = ৫ : ৪
X বিনিয়োগ করেছে ১২ মাস
এবং Y বিনিয়োগ করেছে = m মাস 

আমরা জানি, 
ব্যবসায় লাভের ভাগাভাগি হয় = বিনিয়োগ × সময় ; অর্থাৎ মূলধন × সময় অনুপাতে।

লাভের অনুপাত = (X-এর বিনিয়োগ × X-এর সময়) : (Y-এর বিনিয়োগ × Y-এর সময়)
⇒ ৫ : ৪ = (৫ × ১২) : (৮ × m)
⇒ ৫/৪ = ৬০/৮m
⇒ ৫ × ৮m = ৪ × ৬০
⇒ ৪০m = ২৪০
⇒ m = ২৪০/৪০
∴ m = ৬

উত্রাং, Y, ৬ মাসের জন্য বিনিয়োগ করেছিল।

৫,৮২২.
১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে, এরূপ ২৫ কেজি চালের দাম কত?
  1. ৮০০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১,০০০ টাকা
  4. ১,২০০ টাকা
সঠিক উত্তর:
১,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে, এরূপ ২৫ কেজি চালের দাম কত?

সমাধান: 
১৫ কেজি চালের দাম ৬০০ টাকা
১ কেজি চালের দাম ৬০০/১৫ টাকা
২৫ কেজি চালের দাম (৬০০ × ২৫)/১৫ টাকা
= ১০০০ টাকা
৫,৮২৩.
প্রশ্নটি সমাধান করুন।
  1. ৭/৭১
  2. ১৩/৮০
  3. ১১/৮০
  4. ৯/৮০
সঠিক উত্তর:
১১/৮০
উত্তর
সঠিক উত্তর:
১১/৮০
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৫,৮২৪.
প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়?
  1. ১ এর চেয়ে বড়
  2. ১ এর চেয়ে ছোট
  3. কোনটিই নয়
সঠিক উত্তর:
১ এর চেয়ে ছোট
উত্তর
সঠিক উত্তর:
১ এর চেয়ে ছোট
ব্যাখ্যা
প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়?

সমাধান:
যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব < হর
যেমনঃ ৩/৪, ৭/১৮
সুতরাং, প্রকৃত ভগ্নাংশের মান < ১

এবং, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, লব > হর
যেমনঃ ৪/৩, ১৮/৭
সুতরাং, অপ্রকৃত ভগ্নাংশের মান > ১
 
৫,৮২৫.
একই সরল সুদের হারে ৮ মাসে ২০০ টাকায় যত লাভ হয়, কত মাসে ৪০০ টাকার তত লাভ হয়?
  1. ৪ মাসে
  2. ৩ মাসে
  3. ৬ মাসে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৪ মাসে
উত্তর
সঠিক উত্তর:
৪ মাসে
ব্যাখ্যা
প্রশ্ন: একই সরল সুদের হারে ৮ মাসে ২০০ টাকায় যত লাভ হয়, কত মাসে ৪০০ টাকার তত লাভ হয়?

সমাধান:
লাভ 'ক' টাকা হলে-
২০০ টাকায় 'ক' টাকা লাভ হয় ৮ মাসে
১ টাকায় 'ক' টাকা লাভ হয় (৮ × ২০০) মাসে
৪০০ টাকায় 'ক' টাকা লাভ হয় (৮ × ২০০)/৪০০ = ৪ মাসে

∴ ৪ মাসে
৫,৮২৬.
ক, খ ও গ-এর বেতনের অনুপাত ৫ : ৭ : ৯। ক ও গ-এর বেতনের যোগফল খ-এর বেতনের চেয়ে ২১০০ টাকা বেশি। খ-এর বেতন কত?
  1. ৩০০ টাকা
  2. ২৭০০ টাকা
  3. ১৮০০ টাকা
  4. ২১০০ টাকা
সঠিক উত্তর:
২১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ ও গ-এর বেতনের অনুপাত ৫ : ৭ : ৯। ক ও গ-এর বেতনের যোগফল খ-এর বেতনের চেয়ে ২১০০ টাকা বেশি। খ-এর বেতন কত?

সমাধান:
দেওয়া আছে,
ক : খ : গ = ৫ : ৭ : ৯

ধরি, ক-এর বেতন = ৫x
খ-এর বেতন = ৭x
গ-এর বেতন = ৯x

তাহলে,
ক ও গ-এর মোট বেতন = ৫x + ৯x = ১৪x

প্রশ্ন অনুযায়ী,
ক ও গ মিলে খ-এর চেয়ে ২১০০ টাকা বেশি পায়
অর্থাৎ,
⇒ ১৪x - ৭x = ২১০০ 
⇒ ৭x = ২১০০ 
⇒ x = ২১০০/৭ 
∴ x = ৩০০ টাকা 

∴ খ-এর বেতন = ৭ × ৩০০ = ২১০০ টাকা।

সুতরাং, খ-এর বেতন ২১০০ টাকা। 

৫,৮২৭.
সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন ৫ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?  
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩৫%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
ঘ) ৪০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৫ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?   

সমাধান: 
ধরি, 
আসল = ১০০ টাকা 
∴ সুদাসল = (১০০ × ৩) টাকা = ৩০০ টাকা 

∴ সুদ = (৩০০ - ১০০) টাকা = ২০০ টাকা 

∴ সুদের হার = (১০০ × সুদ)/(আসল × সময়) = (১০০ × ২০০)/(১০০ × ৫) = ৪০ টাকা
৫,৮২৮.
রহিম 20% কমিশনে 200 টাকা দিয়ে একটি বই ক্রয় করল। বইটির লিখিত মূল্য কত?
  1. ক) 210 টাকা
  2. খ) 220 টাকা
  3. গ) 250 টাকা
  4. ঘ) 260 টাকা
সঠিক উত্তর:
গ) 250 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 250 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম 20% কমিশনে 200 টাকা দিয়ে একটি বই ক্রয় করল। বইটির লিখিত মূল্য কত?

সমাধান: 
20% কমিশনে,
বইয়ের ক্রয়মূল্য = (100 - 20) টাকা = 80 টাকা।

ক্রয়মূল্য 80 টাকা হলে বইটির লিখিত মূল্য = 100 টাকা
∴ ক্রয়মূল্য 1 টাকা হলে বইটির লিখিত মূল্য = 100/80 টাকা
∴ ক্রয়মূল্য 200 টাকা হলে বইটির লিখিত মূল্য = (100×200)/80 টাকা
= 250 টাকা

∴ বইটির লিখিত মূল্য 250 টাকা।
৫,৮২৯.
কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে যোগফল ২৯৭ হবে?
  1. ক) ৬০২
  2. খ) ২৫২
  3. গ) ৩৪২
  4. ঘ) ২৯৭
সঠিক উত্তর:
গ) ৩৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৪২
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক - ১৭৫ + ১৩০ = ২৯৭
বা, ক = ২৯৭ + ১৭৫ - ১৩০
∴ ক = ৩৪২

৫,৮৩০.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নীচে, এক তৃতীয়াংশ পানি মধ্যে এবং ১২ ফুট পানির উপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ৮০ ফুট
  2. ৭৪ ফুট
  3. ৭২ ফুট
  4. ৮২ ফুট
সঠিক উত্তর:
৭২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৭২ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নীচে, এক তৃতীয়াংশ পানি মধ্যে এবং ১২ ফুট পানির উপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
খুঁটির মোট দৈর্ঘ্য = ক ফুট।

প্রশ্ন অনুযায়ী,
মাটির নিচে = ১/২ ক
পানির মধ্যে = ১/৩ ক
পানির উপরে = ১২ ফুট

সব অংশ যোগ করলে মোট দৈর্ঘ্য হবে,
ক = ১/২ক + ১/৩ক + ১২
⇒ ক - ৫/৬ক = ১২
⇒ ১/৬ক = ১২
⇒ ক = ১২ × ৬
ক = ৭২

∴ খুঁটির মোট দৈর্ঘ্য = ৭২ ফুট।

৫,৮৩১.
0, 3, 2, 8, 6, 9 অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যাবে? 
  1. ক) 720
  2. খ) 600
  3. গ) 500
  4. ঘ) 420
সঠিক উত্তর:
খ) 600
উত্তর
সঠিক উত্তর:
খ) 600
ব্যাখ্যা
মোট বিন্যাস = 6! = 720
0 কে প্রথমে রেখে বিন্যাস = 5!  =120
অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা = 720 - 120 = 600
৫,৮৩২.
১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ক) ১৬০ টাকা
  2. খ) ১৭০ টাকা
  3. গ) ১৮৫ টাকা
  4. ঘ) ১৯৫ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা।
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০/১০০ টাকা।
ক্রয়মূল্য ১৫০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ X ১৫০ / ১০০ টাকা।
= ১৯৫ টাকা।

৫,৮৩৩.
১ মাইলে কত কিলোমিটার?
  1. ১.৬০৯ কিলোমিটার
  2. ১.৭৬৬ কিলোমিটার
  3. ১.৮৫২ কিলোমিটার
  4. ২.৮৮৬ কিলোমিটার
সঠিক উত্তর:
১.৬০৯ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৬০৯ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইলে কত কিলোমিটার?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ৫২৮০ ফুট
৫,৮৩৪.
খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর। খালেকের বাবা তার থেকে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
  1. ক) ৬৬ বছর
  2. খ) ৫৩ বছর
  3. গ) ৫৬ বছর
  4. ঘ) ৭২ বছর
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৬৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৬ বছর
ব্যাখ্যা

ধরি,
খালেকের বয়স - ক
সুতরাং, তার বাবার বয়স = ক + ২৮
প্রশ্নমতে, ক + ক + ২৮ = ৪০
২ক = ১২
ক = ৬
অর্থাৎ, খালেকের বয়স = ৬ ও তার বাবার বয়স = (৪০ - ৬) = ৩৪
১৩ বছর পর তাদের বয়স হবে, (৬ +১৩) + (৩৪ + ১৩)
= ৬৬
--------
অন্যভাবে করলে,
১৩ বছর পরে দুইজনেরই বয়স ১৩ X ২ = ২৬ বছর বাড়বে।
অর্থাৎ, ১৩ বছর পরে বয়সের সমষ্টি হবে (৪০+২৬) = ৬৬ বছর।

৫,৮৩৫.
বেতন ২০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১৪০০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
  1. ক) ৭৫০০/-
  2. খ) ৮৫০০/-
  3. গ) ৯০০০/-
  4. ঘ) ৯৫০০/-
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৯৫০০/-
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৫০০/-
ব্যাখ্যা

বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা।
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা।
বর্তমান বেতন ১১৪০০ টাকা হলে আগের বেতন (১০০ Χ ১১৪০০)/১২০ টাকা = ৯৫০০ টাকা।

৫,৮৩৬.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ সুদাসলের ১/৫ অংশ হবে?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ক) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ সুদাসলের ১/৫ অংশ হবে?

সমাধান:
ধরি,
সুদাসল ১০০ টাকা

 ৫ বছরের সুদ = (১০০ এর ১/৫)
= ২০ টাকা

 আসল = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

৮০ টাকায় ৫ বছরের সুদ ২০ টাকা
১ টাকায় ১ বছরের সুদ ২০/(৮০ × ৫) টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (২০ × ১০০)/(৮০ × ৫)
= ৫ টাকা
৫,৮৩৭.
 
পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ক) ১১/৫
  2. খ) ১১/৬
  3. গ) ১/৬
  4. ঘ) ১১/৭
সঠিক উত্তর:
খ) ১১/৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: 
পরবর্তী সংখ্যাটি কত হবে? 

সমাধান: 
(৫/৬) - (১/৩)
= (৫ - ২)/৬
= ৩/৬
= ১/২ 

১(১/৩) - ৫/৬
= (৪/৩) - (৫/৬)
= (৮ - ৫)/৬
= ৩/৬
= ১/২ 

অতএব, পরবর্তী সংখ্যাটি হবে = ১(১/৩) + (১/২) 
= (৪/৩) + (১/২)
= ১১/৬
৫,৮৩৮.
০.০৫ এর ০.০৩ গুণ শতকরায় কত?
  1. ক) ০.১৫%
  2. খ) ১.৫%
  3. গ) ০.০১৫%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
ক) ০.১৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৫ এর ০.০৩ গুণ শতকরায় কত?

সমাধান: 
০.০৫ এর ০.০৩ গুণ = ০.০৫ × ০.০৩ = ০.০০১৫


 ০.০০১৫ = {(১৫ × ১০০)/১০০০০}%
= ০.১৫% 
৫,৮৩৯.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? 
  1. ১২ সেকেন্ড 
  2. ২৪ সেকেন্ড 
  3. ২০ সেকেন্ড 
  4. ১৬ সেকেন্ড 
সঠিক উত্তর:
১৬ সেকেন্ড 
উত্তর
সঠিক উত্তর:
১৬ সেকেন্ড 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? 

সমাধান: 
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটি খুঁটিকে অতিক্রম করবে। 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ​৯০ কিলোমিটার = (৯০ × ১০০০) মিটার 
​= ৯০০০০ মিটার 

৯০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
​∴ ১ মিটার যায় = ৩৬০০/৯০০০০ সেকেন্ডে 
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে 
= ১৬ সেকেন্ডে

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে সময় লাগবে = ১৬ সেকেন্ড।

৫,৮৪০.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ২৫ বছর
  2. ৩০ বছর
  3. ৩৫ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স ক বছর
পিতার বর্তমান বয়স ৪ক বছর

শর্তমতে,
ক + ৬ + ৪ক + ৬ = ৬২
⇒ ৫ক + ১২ = ৬২
⇒ ৫ক = ৫০
∴ ক = ১০

∴ পিতার বর্তমান বয়স = ৪ × ১০ বছর = ৪০ বছর।
৫,৮৪১.
৩৬ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় ও ছোট টুকরার পার্থক্য কত হবে?
  1. ১২ মিটার
  2. ৮ মিটার
  3. ১০ মিটার
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় ও ছোট টুকরার পার্থক্য কত হবে?

সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৪ + ৫ = ১২

এখন,
সবচেয়ে ছোট টুকরার দৈর্ঘ্য = ৩৬ × (৩/১২) = ৯ মিটার
সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য = ৩৬ × (৫/১২) = ১৫ মিটার

∴ পার্থক্য = ১৫ - ৯ মিটার
= ৬ মিটার
৫,৮৪২.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, খ কত টাকা লাভ পাবে?
  1. ১৬ টাকা
  2. ২০ টাকা
  3. ২৪ টাকা
  4. ৩০ টাকা
সঠিক উত্তর:
২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, খ কত টাকা লাভ পাবে?

সমাধান:
ধরি,
ক ও খ এর প্রত্যেকের মূলধন x টাকা।
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা

প্রশ্নমতে,
x + x + x - ২০ = ২৮০
বা, ৩x - ২০ = ২৮০
বা, ৩x = ৩০০
বা, x = ৩০০/৩
∴ x = ১০০

∴ ক ও খ এর মূলধন ১০০ টাকা
∴ গ এর মূলধন = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

ক : খ : গ = ১০০ : ১০০ : ৮০
= ১০ : ১০ : ৪
= ৫ : ৫ : ৪

অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৫ + ৫ + ৪
= ১৪

∴ খ পাবে = ৫৬ এর ৫/১৪ টাকা
= ২০ টাকা
৫,৮৪৩.
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে, তার গড় রান ৮৭ হবে ?
  1. ৮৯ রান
  2. ৮৩ রান
  3. ৯১ রান
  4. ৭৯ রান 
সঠিক উত্তর:
৮৯ রান
উত্তর
সঠিক উত্তর:
৮৯ রান
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে, তার গড় রান ৮৭ হবে?

সমাধান: 
তিনটি খেলায় মোট রান = ৮২ + ৮৫ + ৯২ = ২৫৯
চারটি খেলায় মোট রান = ৮৭ × ৪ = ৩৪৮

∴ চতুর্থ খেলায় রান করতে হবে = ৩৪৮ - ২৫৯ = ৮৯

সুতরাং, চতুর্থ খেলায় ৮৯ রান করতে হবে। 

৫,৮৪৪.
১০৮০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
  1. ২০
  2. ৪৫
  3. ৩০
  4. ৫০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৮০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
কোনো সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা হতে হলে, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাত (power) অবশ্যই জোড় সংখ্যা হতে হবে।

১০৮০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

এখানে ২ এর ঘাত ৩ (বিজোড়), ৩ এর ঘাত ৩ (বিজোড়) এবং ৫ এর ঘাত ১ (বিজোড়)।
তাই ২ × ৩ × ৫ দ্বারা আরও গুণ করতে হবে।
অর্থাৎ, ১০৮০ × ৩০ পূর্ণবর্গ হবে।

∴ সংখ্যাটিকে ৩০ দ্বারা গুণ করতে হবে।

৫,৮৪৫.
একটি মিশ্রণে অ্যালকোহল ও পানির অনুপাত ৪ : ৩। যদি মিশ্রণে ৫ লিটার পানি যোগ করা হয় তাহলে অনুপাতটি ৪ : ৫ হয়। মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত?
  1. ১০ লিটার
  2. ১২ লিটার
  3. ১৫ লিটার
  4. ১৮ লিটার
সঠিক উত্তর:
১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে অ্যালকোহল ও পানির অনুপাত ৪ : ৩। যদি মিশ্রণে ৫ লিটার পানি যোগ করা হয় তাহলে অনুপাতটি ৪ : ৫ হয়। মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ ৪ক লিটার
পানির পরিমাণ ৩ক লিটার

প্রশ্নমতে,
৪ক/(৩ক + ৫) = ৪/৫
বা, ২০ক = ১২ক + ২০
বা, ৮ক = ২০
∴ ৪ক = ১০

∴ মিশ্রণে ১০ লিটার অ্যালকোহল রয়েছে।
৫,৮৪৬.
একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 
  1. ৪২ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৪৮ টাকা
  4. ৫০ টাকা
সঠিক উত্তর:
৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% লাভে, 
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৫৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৫)/১১০ টাকা 
= ৫০ টাকা 

∴ জিনিসটির ক্রয়মূল্য = ৫০ টাকা।
৫,৮৪৭.
সুমন ও জামাল যথাক্রমে ৫০০০ টাকা ও ৪০০০ টাকা মূলধন নিয়ে একটি কারবার শুরু করল। ৩ মাস পর সুমন আরও ১০০০ টাকা দিল এবং দিলীপ ৭০০০ টাকা মূলধন নিয়ে কারবারের নতুন অংশীদার হলো। এক বছরে ৩৯০০ টাকা লাভ হলে সুমন লাভের টাকা কত পাবে?
  1. ক) ১৩৫০ টাকা
  2. খ) ১৩৮০ টাকা
  3. গ) ১৪৮০ টাকা
  4. ঘ) ১৪৯৫ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৪৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৯৫ টাকা
ব্যাখ্যা

সুমন মোট বিনিয়োগ করে = (৫০০০ × ১২) + (১০০০ × ৯) = ৬৯০০০ টাকা
জামাল মোট বিনিয়োগ করে = ৪০০০ × ১২ = ৪৮০০০ টাকা
দিলীপ মোট বিনিয়োগ করে = ৭০০০ × ৯ = ৬৩০০০ টাকা
∴ তাদের বিনিয়োগের অনুপাত = ৬৯০০০ : ৪৮০০০ : ৬৩০০০ = ২৩ : ১৬ : ২১
এখন,
সুমন পাবে = ৩৯০০ × ২৩/৬০ = ১৪৯৫ টাকা

৫,৮৪৮.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √২
  2. √৩
  3. √৪
  4. √৫
সঠিক উত্তর:
√৪
উত্তর
সঠিক উত্তর:
√৪
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয়।
যেহেতু √৪ = ২
সুতরাং √৪ একটি মূলদ সংখ্যা।
আর পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হয়।

৫,৮৪৯.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
  1. ২/৩ ঘণ্টা
  2. ৩/৪ ঘণ্টা
  3. ১/২ ঘণ্টা
  4. ৫/৪ ঘণ্টা
সঠিক উত্তর:
৫/৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫/৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 

সমাধান: 
প্রথম পাইপ দ্বারা, ১ ঘণ্টায় ভর্তি হয় = ১/৫ অংশ
দ্বিতীয় পাইপ দ্বারা, ১ ঘণ্টায় ভর্তি হয় = ১/৩ অংশ
দুটি পাইপ দ্বারা একত্রে ১ ঘণ্টায় ভর্তি করে = (১/৫ + ১/৩) অংশ = ৮/১৫ অংশ 

৮/১৫ অংশ চৌবাচ্চা ভর্তি হয় = ১ ঘণ্টায়
∴ ২/৩ অংশ চৌবাচ্চা ভর্তি হয় = (১৫ × ২)/(৮ × ৩) ঘণ্টায় 
= ৫/৪ ঘণ্টায়।
৫,৮৫০.
পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩২ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৬ বছর হলে পিতার বয়স কত বছর?
  1. ক) ৪০
  2. খ) ৪৪
  3. গ) ৫০
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
খ) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪
ব্যাখ্যা

পিতা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ৩২ × ৩ = ৯৬ বছর
মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ২৬ × ২ = ৫২ বছর
∴ পিতার বয়স = ৯৬ - ৫২ = ৪৪ বছর 

৫,৮৫১.
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
  1. ৯০০০০০০
  2. ৯৯৯৯৮
  3. ৯০০০০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০,০০০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯,৯৯৯
∴ পার্থক্য = ১০০,০০০ - ৯৯,৯৯৯ = ১

৫,৮৫২.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে? 
  1. ৪ বছর
  2. ৫ বছর 
  3. ৮ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে? 

সমাধান:
বার্ষিক সাদামাটা মুনাফা (Simple Interest) সূত্র:
SI = (P × R × T)/১০০

দেওয়া আছে,
SI = ৪৮০০, P = ১০০০০, R = ১২%

সমীকরণে বসাই:
৪৮০০ = (১০০০০ × ১২ × T​)/ ১০০
⇒ ৪৮০০ = ১২০০ × T
⇒ T = ৪৮০০/১২০০
T = ৪

∴ ৪ বছর। 

৫,৮৫৩.
একটি ভগ্নাংশের লব এবং হরের অনুপাত ২ : ৩। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হলে ভগ্নাংশটি কত?
  1. ক) ১৮/২৭
  2. খ) ১৬/২৪
  3. গ) ১২/১৮
  4. ঘ) ২৭/১৮
সঠিক উত্তর:
ক) ১৮/২৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব এবং হরের অনুপাত ২ : ৩। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হলে ভগ্নাংশটি কত?

সমাধান:
মনে করি,
ভগ্নাংশটির লব = ২ক 
ভগ্নাংশটির হর = ৩ক 

প্রশ্নমতে, 
(২ক - ৬)/৩ক = (২ক/৩ক) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১৮ক - ৫৪ = ১২ক 
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯

ভগ্নাংশটির লব = ২ × ৯ = ১৮
ভগ্নাংশটির হর = ৩ × ৯ = ২৭

∴ নির্ণেয় ভগ্নাংশ = ১৮/২৭
৫,৮৫৪.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৫ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ৪৮
  2. ৫৬
  3. ৬০
  4. ১২০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৫ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ৩ক
অপর সংখ্যা = ৪ক

সংখ্যাদ্বয়ের গ.সা.গু = ক
সংখ্যাদ্বয়ের ল.সা.গু = ১২ক

প্রশ্নমতে,
ক = ৫

∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু = ১২ক
= ১২ × ৫
= ৬০

∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ৬০
৫,৮৫৫.
৪/৯, ২/৫ ও ৪/৯ এর গ.সা.গু নিচের কোনটি?
  1. ১/৪৫ 
  2. ১/১৫
  3. ২/৪৫
  4. ৪/৪৫ 
সঠিক উত্তর:
২/৪৫
উত্তর
সঠিক উত্তর:
২/৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৪/৯, ২/৫ ও ৪/৯ এর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু. = (লব গুলোর গ.সা.গু.)/(হর গুলোর ল.সা.গু.)
এখানে,
লব ৪, ২ ও ৪ এর গ.সা.গু. = ২
এবং হর ৯, ৫ ও ৯ এর ল.সা.গু. = ৪৫

∴ গ.সা.গু. = ২/৪৫

৫,৮৫৬.
কোনটি বর্গসংখ্যা নয়?
  1. ক) ১
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ঐ সংখ্যার বর্গসংখ্যা বলা হয় 
এখানে,
১ × ১ = ১
২ × ২ = ৪
৩ × ৩ = ৯

৫ বর্গসংখ্যা নয়
৫,৮৫৭.
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?
  1. ক) ১৪
  2. খ) ২১
  3. গ) ৪৮
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
গ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন : চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?
সমাধান: 
 
যে কোন চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে।
সমানুপাতের ১ম ও ২য় রাশি সমজাতীয় এবং ৩য় ও ৪র্থ রাশি সমজাতীয় হবে।
অর্থাৎ ৪ টি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়।

সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।

সমানুপাতিক রাশির ক্ষেত্রে,
১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি
বা, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
 
অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে, মধ্য রাশিদ্বয়ের গুণফলও ৪৮ হবে। 
৫,৮৫৮.
৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ এর গ.সা.গু কত?
  1. ক) ১৬০
  2. খ) ১/৮০
  3. গ) ১/১৬০
  4. ঘ) ১/১২০
সঠিক উত্তর:
গ) ১/১৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ এর গ.সা.গু কত?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ এর গ.সা.গু।
৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ ভগ্নাংশগুলোর লব ৫, ৭, ৮৭ এর গ.সা.গু = ১ 
৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ ভগ্নাংশগুলোর হর ৩২, ৮০, ১৬ এর ল.সা.গু = ১৬০

আমরা জানি,
ভগ্নাংশগুলোর গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু = ১/১৬০

∴ নির্ণেয় গ.সা.গু = ১/১৬০
৫,৮৫৯.
রহমান সাহেব একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ৮ মাসের জন্য ধার নিয়েছেন। তিনি বার্ষিক ১২% হারে সরল সুদ হিসেবে ১২০০ টাকা পরিশোধ করেছেন। তিনি মূলত কত টাকা (মূলধন) ধার নিয়েছিলেন?
  1. ১৫০০০ টাকা
  2. ১৮০০০ টাকা
  3. ১২৫০০ টাকা
  4. ১৬২০০ টাকা
সঠিক উত্তর:
১৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহমান সাহেব একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ৮ মাসের জন্য ধার নিয়েছেন। তিনি বার্ষিক ১২% হারে সরল সুদ হিসেবে ১২০০ টাকা পরিশোধ করেছেন। তিনি মূলত কত টাকা (মূলধন) ধার নিয়েছিলেন?

সমাধান:
দেওয়া আছে, 
সরল সুদ, SI = ১,২০০ টাকা
সুদের হার, r = ১২%
সময়, n = ৮ মাস = ৮/১২ = ২/৩ বছর

আমরা জানি, 
সরল সুদ, SI = (P × r × n)/১০০
১২০০ = (P × ১২ × ২/৩)/১০০
⇒ ১২০০ = (P × ৮)/১০০
⇒ P = (১২০০ × ১০০) / ৮
⇒ P = ১২০০০০/৮
∴ P = ১৫০০০ টাকা

∴ তিনি মূলত ১৫০০০ টাকা ধার নিয়েছিলেন। 

৫,৮৬০.
করিম সাহেব ১০% লাভে বিক্রি করার পরিবর্তে ১০% ক্ষতিতে বিক্রি করলে ৪৮ টাকা কম পায়। তার ক্রয়মূল্য কত?
  1. ২৪০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৪৮০ টাকা
সঠিক উত্তর:
২৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: করিম সাহেব ১০% লাভে বিক্রি করার পরিবর্তে ১০% ক্ষতিতে বিক্রি করলে ৪৮ টাকা কম পায়। তার ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ক টাকা  

১০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য = ক × (১১০/১০০) = ১১০ক/১০০  
১০% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য = ক × (৯০/১০০) = ৯০ক/১০০   

যেহেতু দুটি বিক্রয়মূল্যের পার্থক্য ৪৮ টাকা কম পাওয়া গেছে।  

∴ (১১০ক/১০০) - (৯০ক/১০০) = ৪৮  
⇒ (১১০ক - ৯০ক)/১০০ = ৪৮  
⇒ ২০ক/১০০ = ৪৮
⇒ ক/৫ = ৪৮ 
⇒ ক = ৪৮ × ৫
∴ ক = ২৪০ টাকা

∴ তার ক্রয়মূল্য  ২৪০ টাকা। 

৫,৮৬১.
৩৩(১/৩)% এর সমান ভগ্নাংশ কত হবে?
  1. ক) ১০/৩
  2. খ) ৩/১০
  3. গ) ১/৩
  4. ঘ) ৩/৭
সঠিক উত্তর:
গ) ১/৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৩
ব্যাখ্যা
৩৩(১/৩)% = (১০০/৩) X (১/১০০) ১/৩
৫,৮৬২.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?
  1. ক) ৮
  2. খ) ১৮
  3. গ) ৫০
  4. ঘ) ১৪০
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?

সমাধান: 
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
বিয়োগফল = ৭৯ - ৬১ = ১৮
৫,৮৬৩.
একজন বোলার গড়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৩ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ১৪ রান
  2. ১৬ রান
  3. ২০ রান
  4. ২৪ রান
সঠিক উত্তর:
২০ রান
উত্তর
সঠিক উত্তর:
২০ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৩ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
একজন বোলার গড়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট পান
তাহলে, মোট রান দিয়েছেন = ৩২ × ৪ = ১২৮ রান

পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৩ টি উইকেট পান।
তাহলে, মোট রান = ৪ × ৩ = ১২ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি  রান দিয়েছেন = (১২৮ + ১২)/(৪ + ৩)
= ১৪০/৭
= ২০ রান
৫,৮৬৪.
কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
  1. ২৫ টাকা
  2. ৫০ টাকা
  3. ৭৫ টাকা
  4. ১০০ টাকা
সঠিক উত্তর:
৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

সমাধান:
১০০ টাকায় কমিশন পায় ২.৫০ টাকা 
১ টাকায় কমিশন পায় ২.৫০/১০০ টাকা 
১ টাকায় কমিশন পায় (২.৫০ × ২০০০)/১০০ টাকা 
= ৫০ টাকা 
৫,৮৬৫.
বার্ষিক ২০% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকার ২ বছরের সুদ -
  1. ক) ৪০০০/=
  2. খ) ৪৪০০/=
  3. গ) ৪৮০০/=
  4. ঘ) ৫২০০/=
সঠিক উত্তর:
খ) ৪৪০০/=
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪০০/=
ব্যাখ্যা

p = ১০,০০০/=, r = ২০%, n = ২
∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(১ + (r/১০০))n
= ১০০০০(১ + (২০/১০০))
= ১৪,৪০০
∴ সুদ = ১৪,৪০০ - ১০,০০০ = ৪,৪০০/=

৫,৮৬৬.
যদি 12 সদস্য বিশিষ্ট কোন কমিটির মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যের মধ্যে শতকরা কত জন পুরুষ?
  1. ক) 25%
  2. খ) 40%
  3. গ) 15%
  4. ঘ) 20%
সঠিক উত্তর:
ক) 25%
উত্তর
সঠিক উত্তর:
ক) 25%
ব্যাখ্যা

12 সদস্য বিশিষ্ট কোন কমিটির মধ্যে 9 জন মহিলা হলে পুরুষ হবে 3 জন
অর্থাৎ, পুরুষের সংখ্যা শতকরা = 3/12 × 100 = 25%

৫,৮৬৭.
দুইটি সংখ্যার গ.সা.গু. 11 এবং ল.সা.গু. 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি -
  1. 318
  2. 308
  3. 283
  4. 279
সঠিক উত্তর:
308
উত্তর
সঠিক উত্তর:
308
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. 11 এবং ল.সা.গু. 7700। একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি -

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু. ×  দুইটি সংখ্যার গ. সা. গু. 
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা =  দুইটি সংখ্যার ল. সা. গু. ×  দুইটি সংখ্যার গ. সা. গু. 
বা, 275 × অপর সংখ্যা = 11 × 770 
বা, অপর সংখ্যা = (11 × 770)/275
∴ অপর সংখ্যা = 308

∴ অপর সংখ্যাটি = 308
৫,৮৬৮.
৮১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
নিচে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা দেয়া হল
১-১০->৪টি
১১-২০->৪টি
২১-৩০->২টি
৩১-৪০->২টি
৪১-৫০->৩টি
৫১-৬০->২টি
৬১-৭০->২টি
৭১-৮০->৩টি
৮১-৯০->২টি
৯১-১০০->১টি
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫ টি।
৫,৮৬৯.
রাকিব একটি ব্যবসায়ে ১ বছরের জন্য ২৪,০০০ টাকা বিনিয়োগ করে। কিছু মাস পরে সাকিব ঐ ব্যবসায়ে ৩৬,০০০ টাকা বিনিয়োগ করে। যদি বছর শেষে তাদের লাভ সমান হয়, তবে সাকিব কত মাস পর ব্যবসায়ে যোগ দিয়েছিল?
  1. ৭ মাস
  2. ৬ মাস
  3. ৫ মাস
  4. ৪ মাস
সঠিক উত্তর:
৪ মাস
উত্তর
সঠিক উত্তর:
৪ মাস
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব একটি ব্যবসায়ে ১ বছরের জন্য ২৪,০০০ টাকা বিনিয়োগ করে। কিছু মাস পরে সাকিব ঐ ব্যবসায়ে ৩৬,০০০ টাকা বিনিয়োগ করে। যদি বছর শেষে তাদের লাভ সমান হয়, তবে সাকিব কত মাস পর ব্যবসায়ে যোগ দিয়েছিল?

সমাধান: 
ধরি,
সাকিব ব্যবসায় x মাস পরে যোগদান করলেন।

প্রশ্নমতে,
২৪০০০ × ১২ = ৩৬০০০ × (১২ - x)
⇒ (২৪০০০ × ১২)/৩৬০০০ = ১২ - x
⇒ ৮ = ১২ - x
⇒ x = ১২ - ৮
∴ x = ৪

∴ সাকিব ব্যবসায় ৪ মাস পরে যোগদান করলেন।
৫,৮৭০.
একটি ভেড়া ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ভেড়াটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৯০০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভেড়া ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ভেড়াটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ভেড়ার ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা।
৫,৮৭১.
(০.১) এর মান কোন ভগ্নাংশটির সমান?
  1. ক) ১/১০
  2. খ) ১/১০০
  3. গ) ১/১০০০
  4. ঘ) ১/১০০০০
সঠিক উত্তর:
খ) ১/১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/১০০
ব্যাখ্যা

(০.১)
= (১ / ১০)
= ১ / ১০০

৫,৮৭২.
কামাল একটি সঞ্চয় স্কিমে ৯ মাসে ৪৫০ টাকা মুনাফা পেল। সরল মুনাফার হার ৬% হলে, কামাল ওই স্কিমে কত টাকা জমা রেখেছিল?
  1. ৯০০০ টাকা
  2. ১০০০০ টাকা
  3. ৮৫০০ টাকা
  4. ১২০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কামাল একটি সঞ্চয় স্কিমে ৯ মাসে ৪৫০ টাকা মুনাফা পেল। সরল মুনাফার হার ৬% হলে, কামাল ওই স্কিমে কত টাকা জমা রেখেছিল?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা, I = ৪৫০ টাকা
সময়, n = ৯ মাস = ৯/১২ বছর = ৩/৪ বছর
মুনাফার হার, r = ৬%

আমরা জানি,
I = (P × r × n)/১০০
⇒ ৪৫০ = {P × ৬ × (৩/৪)}/১০০
⇒ ৪৫০ × ১০০ = P × (১৮/৪)
⇒ P = (৪৫০ × ১০০ × ৪)/১৮  
∴ P = ১০০০০

অর্থাৎ, কামাল ১০০০০ টাকা জমা রেখেছিল।

৫,৮৭৩.
একটি পণ্যের মূল্য প্রথমে ২৫% বৃদ্ধি পায় এবং পরে ২০% হ্রাস পায়। পণ্যটির মূল্যের সামগ্রিক পরিবর্তন-
  1. ৫% বৃদ্ধি
  2. ৫% হ্রাস
  3. ১০% হ্রাস
  4. কোন পরিবর্তন নেই
সঠিক উত্তর:
কোন পরিবর্তন নেই
উত্তর
সঠিক উত্তর:
কোন পরিবর্তন নেই
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্যের মূল্য প্রথমে ২৫% বৃদ্ধি পায় এবং পরে ২০% হ্রাস পায়। পণ্যটির মূল্যের সামগ্রিক পরিবর্তন-

সমাধান:
ধরি, পণ্যটির মূল্য = ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে, পণ্যটির মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

২০% হ্রাসে,
১০০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ১০০ - ২০ = ৮০ টাকা
∴ ১ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ৮০/১০০ টাকা
∴ ১২৫ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = (৮০/১০০) × ১২৫ টাকা = ১০০ টাকা

∴ পরিবর্তন = ১০০ - ১০০ = ০ টাকা

∴ কোন পরিবর্তন নেই।

৫,৮৭৪.
বেতন ১৫% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানী বর্তমানে ৫৭৫০ টাকা পায়। তার পূর্বের বেতন ছিল-
  1. ৪৫০০ টাকা
  2. ৪৯৫০ টাকা
  3. ৫০০০ টাকা 
  4. ৫২৫০ টাকা 
সঠিক উত্তর:
৫০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৫০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বেতন ১৫% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানী বর্তমানে ৫৭৫০ টাকা পায়। তার পূর্বের বেতন ছিল-

সমাধান:
১৫% বৃদ্ধিতে, বর্তমান বেতন = ১০০ + ১৫ = ১১৫ টাকা

এখন,
বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা
বর্তমান বেতন ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ৫৭৫০)/১১৫ টাকা
= ৫০০০ টাকা 
৫,৮৭৫.
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৫,৮৭৬.
p3, p2, p2q2 এর গ.সা.গু
  1. p
  2. q2
  3. p2
  4. q
সঠিক উত্তর:
p2
উত্তর
সঠিক উত্তর:
p2
ব্যাখ্যা
প্রশ্ন: p3, p2, p2q2 এর গ.সা.গু
 
সমাধান:
১ম রাশি = p3
২য় রাশি = p2
৩য় রাশি = p2q2
 
নির্ণেয় গ.সা.গু = p2
৫,৮৭৭.
একটি সিএনজি প্রথম ২ কিমি পথের জন্য ৬০ টাকা এবং পরবর্তী প্রতি ১/২ কিমি পথের জন্য ১০ টাকা ভাড়া নেয়। তাহলে ৬ কিমি পথের জন্য মোট ভাড়া কত হবে?
  1. ১২০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১৮০ টাকা
সঠিক উত্তর:
১৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিএনজি প্রথম ২ কিমি পথের জন্য ৬০ টাকা এবং পরবর্তী প্রতি ১/২ কিমি পথের জন্য ১০ টাকা ভাড়া নেয়। তাহলে ৬ কিমি পথের জন্য মোট ভাড়া কত হবে?

সমাধান:
মোট পথ = ৬ কিমি
প্রথম ২ কিমি পথের ভাড়া = ৬০ টাকা
বাকি পথ = ৬ − ২ = ৪ কিমি

১/২ কিমি পথের জন্য ভাড়া = ১০ টাকা
∴ ১ কিমি পথের জন্য ভাড়া = ১০ ÷ (১/২) টাকা
∴ ৪ কিমি পথের জন্য ভাড়া = (১০ × ২ × ৪) টাকা
                                     = ৮০ টাকা

∴সর্বমোট ভাড়া = ৬০ + ৮০ = ১৪০ টাকা

৫,৮৭৮.
একজন ব্যক্তি প্রতিমাসে 1400 টাকা সঞ্চয় করেন এবং তার মাসিক আয়ের 80% খরচ করেন। তবে মাসিক আয় কত টাকা?
  1. 4900
  2. 6300
  3. 7000
  4. 8400
সঠিক উত্তর:
7000
উত্তর
সঠিক উত্তর:
7000
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি প্রতিমাসে 1400 টাকা সঞ্চয় করেন এবং তার মাসিক আয়ের 80% খরচ করেন। তবে মাসিক আয় কত টাকা?

সমাধান:

মনেকরি, 
তার মাসিক আয় = x টাকা
সঞ্চয় = x এর (100 - 80)%
= x × 20% = 20x/100
= x/5

প্রশ্নমতে,
⇒ x/5 = 1400
∴ x = 7000
∴ তার মাসিক আয় = 7000 টাকা

৫,৮৭৯.
দুইটি ত্রিভুজের ভূমি যথাক্রমে a ও b এবং এদের প্রত্যেকের উচ্চতা h হলে, এদের ক্ষেত্রফলের অনুপাত -
  1. ক) ভূমির অনুপাতের দিগুণ
  2. খ) উচ্চতার অনুপাতের সমান
  3. গ) ভূমির অনুপাতের অর্ধেক
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
দুইটি ত্রিভুজের ভূমি যথাক্রমে a ও b এবং এদের প্রত্যেকের উচ্চতা h হলে,
এদের ক্ষেত্রফল যথাক্রমে 1/2 ah ও 1/2bh
এদের ক্ষেত্রফলের অনুপাত 1/2 ah : 1/2 bh = a : b যা ভূমির অনুপাত। 
অর্থাৎ এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান। 
৫,৮৮০.
দুটি ভিন্ন ব্যাংক, পৃথক বার্ষিক সুদের হারের জন্য ৭৫০ টাকার ২ বছরের সুদের পার্থক্য হয় ১০৫ টাকা। তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
সঠিক উত্তর:
৭%
উত্তর
সঠিক উত্তর:
৭%
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভিন্ন ব্যাংক, পৃথক বার্ষিক সুদের হারের জন্য ৭৫০ টাকার ২ বছরের সুদের পার্থক্য হয় ১০৫ টাকা। তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
প্রথম সুদের হার = R1
এবং দ্বিতীয় সুদের হার = R2

১ম ক্ষেত্রে,
সুদ = আসল × হার × সময়
= ৭৫০ × R1 % × ২
= ৭৫০ × (R1/১০০)× ২
= ১৫R1

২য় ক্ষেত্রে,
সুদ, = আসল × হার × সময়
= ৭৫০ × R2% × ২ 
= ৭৫০ × (R2/১০০)× ২
= ১৫R2

শর্তমতে,
১ম সুদ - ২য় সুদ = ১০৫
⇒ ১৫R1 - ১৫R2 = ১০৫
⇒ ১৫(R1 - R2) = ১০৫
⇒ (R1 - R2) = ১৫০/১৫ 
⇒ R1 - R2 = ৭

∴ ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য = ৭%।
৫,৮৮১.
দুইটি রাশির অনুপাত ৫ : ১১। পূর্বরাশি ২৫ হলে, উত্তর রাশি কত?
  1. ক) ২২
  2. খ) ৩৩
  3. গ) ৪৪
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
ঘ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৫ : ১১। পূর্বরাশি ২৫ হলে, উত্তর রাশি কত?

সমাধান:
 দুইটি রাশির অনুপাত ৫ : ১১।
ধরি, রাশি দুটি যথাক্রমে ৫ক ও ১১ক

প্রশ্নমতে,
৫ক = ২৫
∴ ক = ৫

উত্তর রাশি = ১১ × ৫
= ৫৫
৫,৮৮২.
একটি সংখ্যা এবং ঐ সংখ্যাটির দুই পঞ্চমাংশের মধ্যে পার্থক্য ২৫২ হলে, সংখ্যাটির ২০% এর মান কত?
  1. ১২০
  2. ৮৬
  3. ১২৪
  4. ৮৪
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা এবং ঐ সংখ্যাটির দুই পঞ্চমাংশের মধ্যে পার্থক্য ২৫২ হলে, সংখ্যাটির ২০% এর মান কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
তাহলে, সংখ্যাটির দুই পঞ্চমাংশ = ২ক/৫

শর্তমতে, ক - (২ক/৫) = ২৫২
বা, (৫ক - ২ক)/৫ = ২৫২
বা, ৩ক = ১২৬০
∴ ক = ৪২০

∴ ৪২০ এর ২০% = ৪২০ × (২০/১০০) = ৮৪
৫,৮৮৩.
৭০ জন ছাত্রের মধ্যে ২১ জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) ৪২%
  2. খ) ২৮%
  3. গ) ৭০%
  4. ঘ) ৮২%
সঠিক উত্তর:
গ) ৭০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০%
ব্যাখ্যা

মোট ছাত্র = ৭০ জন, ফেল করে = ২১ জন
∴ পাশ করে = (৭০ - ২১) = ৪৯ জন
∴ পাশের হার = (৪৯ × ১০০)/৭০ = ৭০%

৫,৮৮৪.
৪ : ৫ = ১২ : ক হলে, ক এর মান কত?
  1. ১২
  2. ১৮
  3. ১৫
  4. ২০
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৫ = ১২ : ক হলে, ক এর মান কত?

সমাধান: 
৪ : ৫ = ১২ : ক
বা, ৪/৫ = ১২/ক
বা, ৪ক = ৬০
∴ ক = ১৫
৫,৮৮৫.
একটি সংখ্যা ৪২১ হতে যত বড়, ৬৮১ হতে তত ছোট, সংখ্যা কত?
  1. ক) ৪৪১
  2. খ) ৪৯১
  3. গ) ৫৪১
  4. ঘ) ৫৫১
সঠিক উত্তর:
ঘ) ৫৫১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৫১
ব্যাখ্যা
সংখ্যাটি = ৪২১+৬৮১ / ২ = ৫৫১
৫,৮৮৬.
শতকরা ৫ টাকা হার সরল সুদে ১০ বছরে সুদ-আসলে ৬০০০০ টাকা হলে মূলধন কত?
  1. ৩০০০০ টাকা
  2. ৩৬০০০ টাকা
  3. ৪০০০০ টাকা
  4. ৪৮০০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সরল সুদে ১০ বছরে সুদ-আসলে ৬০০০০ টাকা হলে মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ = ৫ টাকা
∴ ১০০ টাকায় ১০ বছরের সুদ = (৫ × ১০) = ৫০ টাকা

সুদে আসলে = (১০০ + ৫০) = ১৫০ টাকা

সুদাসল ১৫০ টাকা হলে আসল = ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/১৫০ টাকা
সুদাসল ৬০০০০ টাকা হলে আসল = (১০০ × ৬০০০০)/১৫০ টাকা
= ৪০০০০ টাকা
৫,৮৮৭.
বার্ষিক ৮% সরল সুদে কত বছরে ৭৫০ টাকার সুদ ২৪০ টাকা হবে?
  1. ৫ বছর
  2. ৮ বছর
  3. ৬ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে কত বছরে ৭৫০ টাকার সুদ ২৪০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৭৫০ টাকা
সুদের হার (r) = ৮% 
সুদ (I) = ২৪০ টাকা
সময় = n বছর

আমরা জানি,
SI = (P × r × n)/১০০
⇒ ২৪০ = (৭৫০ × ৮ × n) / ১০০
⇒ ২৪০ = (৬০০০ × n)/১০০
⇒ ২৪০ = ৬০n
⇒ n = ২৪০/৬০
∴ n = ৪ বছর

∴ সময় = ৪ বছর
৫,৮৮৮.
একটি পণ্যের মূল্য পর পর দুইবার ২০% ও ২৫% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে?
  1. ৫০%
  2. ২০%
  3. ৩০%
  4. ২৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য পর পর দুইবার ২০% ও ২৫% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
২০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

আবার,
২৫% বৃদ্ধিতে মূল্য = (১২০ + ১২০ এর ২৫%) টাকা
= {১২০ + (১২০ × ২৫)/১০০} টাকা
= (১২০ + ৩০) টাকা
= ১৫০ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৫০ - ১০০) = ৫০ টাকা
= ৫০%

শর্টকাট:
মোট শতকরা বৃদ্ধি = a + b + {(a × b)/​100}
= ২০ + ২৫ + {(২০ × ২৫)/১০০}
= ৪৫ + ৫ = ৫০%
৫,৮৮৯.
দুই জন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে, কতজন টাইপিস্ট ছয় মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?
  1. ১৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুই জন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে, কতজন টাইপিস্ট ছয় মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?

সমাধান:
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে  ২ জন
২ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে  ২/২ জন
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে  ২ × ২/২ জন
৬ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে  (২ × ২)/(২ × ৬) জন
৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করে  (২ × ২ × ১৮)/(২ × ৬) জন
= ৬ জন
৫,৮৯০.
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
  1. ১৫ : ১৬
  2. ১৬ : ১৫
  3. ২০ : ১২
  4. ১২ : ২০
সঠিক উত্তর:
১৬ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? 

সমাধান: 
খরগোশের ৪ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩ লাফে অতিক্রান্ত দূরত্ব 
∴ খরগোশের ১ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩/৪ লাফে অতিক্রান্ত দূরত্ব 
∴ খরগোশের ৫ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের (৩ × ৫)/৪ লাফে অতিক্রান্ত দূরত্ব 
= (১৫/৪) লাফে অতিক্রান্ত দূরত্ব

∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : (১৫/৪)
= ৪ × ৪ : (১৫/৪) × ৪
= ১৬ : ১৫ 
৫,৮৯১.
কোন সংখ্যার 25% এর 40% এর মান 20 হলে, সংখ্যাটি কত?
  1. 250
  2. 400
  3. 200
  4. 220
সঠিক উত্তর:
200
উত্তর
সঠিক উত্তর:
200
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার 25% এর 40% এর মান 20 হলে, সংখ্যাটি কত?

সমাধান: 
25% = 25/100 = 1/4
40% = 40/100 = 4/10 = 2/5

∴ সংখ্যাটি = 20 × 4 × (5/2)
= 200
৫,৮৯২.
তিন অঙ্কের দুইটি সংখ্যার গ.সা.গু ১৭ এবং ল.সা.গু ৭১৪ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?  
  1. ১৯১
  2. ২০৪
  3. ২২১
  4. ২৩৮
সঠিক উত্তর:
২২১
উত্তর
সঠিক উত্তর:
২২১
ব্যাখ্যা

প্রশ্ন: তিন অঙ্কের দুইটি সংখ্যার গ.সা.গু ১৭ এবং ল.সা.গু ৭১৪ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?  

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = ১৭ক এবং ১৭খ  ; [কারণ গ.সা.গু = ১৭]

তাহলে,
১৭কখ = ৭১৪ 
⇒ কখ = ৭১৪/১৭ 
⇒ কখ = ৪২ 

এখন ৪২-এর সহমৌলিক গুণনীয়ক জোড়াগুলো, 
(১, ৪২), (২, ২১), (৩, ১৪), (৬, ৭)

∴ তিন অঙ্কের সংখ্যা গুলো হলো,
১৭ × ৬ = ১০২ এবং ১৭ × ৭ = ১১৯ 

∴ সংখ্যা দুইটির সমষ্টি = ১০২ + ১১৯ = ২২১ 

৫,৮৯৩.
একই মুনাফা হারে কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে?
  1. ক) ৮ বছরে
  2. খ) ১২ বছরে
  3. গ) ১০ বছরে
  4. ঘ) ৯ বছরে
সঠিক উত্তর:
খ) ১২ বছরে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ বছরে
ব্যাখ্যা

মনে করি,
আসল x টাকা
তাহলে প্রশ্নমতে,
x টাকা ৬ বছরে সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ 2x টাকা হয়েছে
তাই,
৬ বছরে সুদ এসেছে (2x - x) = x টাকা

এখন, সুদে আসলে তিনগুণ হতে হলে আমাদের সুদ লাগবে ২ক টাকা

তাহলে,
ক টাকা সুদ আসে ৬ বছরে
সুতরাং, ২ক টাকা সুদ আসবে (৬ × ২) = ১২ বছরে

৫,৮৯৪.
১০টি সংখ্যার গড় ২৫। আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় ১ কমে যায়। নতুন সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার গড় ২৫। আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় ১ কমে যায়। নতুন সংখ্যাটি কত?

সমাধান:
১০টি সংখ্যার গড় ২৫।
১০টি সংখ্যার সমষ্টি (২৫ × ১০) = ২৫০

ধরি,
নতুন সংখ্যা ক

প্রশ্নমতে,
(২৫০ + ক)/১১ = ২৫ - ১
বা, ২৫০ + ক = ২৪ × ১১
বা, ক = ২৬৪ - ২৫০
∴ ক = ১৪ 
৫,৮৯৫.
এক ব্যক্তি টাকায় ১৫টি হিসাবে কতগুলো লেবু ক্রয় করে এবং টাকায় ১২টি হিসাবে বিক্রয় করায় তার ৪ টাকা লাভ হলো। সে কতগুলো লেবু ক্রয় করেছিল?
  1. ১৮০টি
  2. ২৪০টি
  3. ২৭০টি
  4. ৩২০টি
সঠিক উত্তর:
২৪০টি
উত্তর
সঠিক উত্তর:
২৪০টি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি টাকায় ১৫টি হিসাবে কতগুলো লেবু ক্রয় করে এবং টাকায় ১২টি হিসাবে বিক্রয় করায় তার ৪ টাকা লাভ হলো। সে কতগুলো লেবু ক্রয় করেছিল? 

সমাধান: 
দেওয়া আছে, 
১৫টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা।
∴ ১টি লেবুর ক্রয়মূল্য  = ১/১৫ টাকা।

আবার,
১২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা।
∴ ১টি লেবুর বিক্রয়মূল্য  = ১/১২ টাকা

আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১/১২) - (১/১৫) 
= (৫ - ৪)/৬০ 
= ১/৬০ 

এখন, 
১/৬০ টাকা লাভ হয় = ১টি লেবুতে  
∴ ১ টাকা লাভ হয় = ১/(১/৬০) = ৬০টি লেবুতে
∴ ৪ টাকা লাভ হয় = (৬০ × ৪) = ২৪০টি লেবুতে

সুতরাং, সে মোট ২৪০টি লেবু ক্রয় করেছিল।

৫,৮৯৬.
রুমা এবং সুমার আয়ের ৫ : ৭ হলে রুমার আয়ের ৩৫% সুমার আয়ের কত শতাংশ?
  1. ২০%
  2. ২২%
  3. ২৫%
  4. ২৭%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

মনেকরি,
রুমার আয় ৫a টাকা
∴ সুমার আয় ৭a টাকা
রুমার আয় ৫a টাকার ৩৫% = (৫a × ৩৫)/১০০ টাকা
যা ৭a টাকার {(৫a × ৩৫ × ১০০)/(১০০ × ৭a)}%
= ২৫%

৫,৮৯৭.
৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ৬.১
  2. ৩০.১
  3. ৩৪.৩
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩৪.৩
উত্তর
সঠিক উত্তর:
৩৪.৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?

সমাধান:
৭টি সংখ্যার গড় ৪০
৭টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৭ = ২৮০

৩টি সংখ্যার গড় =  ২১
৩টি সংখ্যার সমষ্টি = ২১ × ৩ = ৬৩

১০টি সংখ্যার সমষ্টি = ২৮০ + ৬৩ = ৩৪৩

১০টি সংখ্যার  গড় =২৪৩/১০ = ৩৪.৩
৫,৮৯৮.
একটি সংখ্যার এক-ষষ্ঠাংশের এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যাটির অর্ধেকের তিন-অষ্টমাংশ কত? 
  1. ৫৪
  2. ৬৮
  3. ৭২
  4. ৮৪
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার এক-ষষ্ঠাংশের এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যাটির অর্ধেকের তিন-অষ্টমাংশ কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(১/৬) × (১/৪) × ক = ১২
⇒ ক/২৪ = ১২
⇒ ক = ১২ × ২৪
∴ ক = ২৮৮

∴ সংখ্যাটি = ২৮৮
∴ সংখ্যাটির অর্ধেক = ২৮৮/২ = ১৪৪

∴ ১৪৪ এর তিন-অষ্টমাংশ = ১৪৪ × (৩/৮)= ৫৪

 ∴ সংখ্যাটির অর্ধেকের তিন-অষ্টমাংশ = ৫৪

৫,৮৯৯.
রাকিব তার সঞ্চয়ের এক-পঞ্চমাংশ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের এক-তৃতীয়াংশ কম দিয়ে একটি গাড়ি কিনে। বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করল?
  1. ১/৩ অংশ
  2. ৩/৫ অংশ
  3. ২/৭ অংশ
  4. ১/৪ অংশ
সঠিক উত্তর:
১/৩ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/৩ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তার সঞ্চয়ের এক-পঞ্চমাংশ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের এক-তৃতীয়াংশ কম দিয়ে একটি গাড়ি কিনে। বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করল?

সমাধান:
ধরি,
রাকিরের মোট সঞ্চয় =x টাকা
বাড়ি কিনতে খরচ করেন = x/৫ টাকা
গাড়ি কিনতে খরচ করেন = x/৫ - (x/৫ এর ১/৩)
= (x/৫) - (x/১৫)
= ২x/১৫ টাকা

∴ মোট খরচ করেন= (x/৫) + (২x/১৫)
= (৩x + ২x)/১৫
= ৫x/১৫
= x/৩

অর্থাৎ, রাকিব তার মোট সঞ্চয়ের ১/৩ অংশ খরচ করেন।
৫,৯০০.
তিনটি সংখ্যার দ্বিতীয়টি হলো প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ। তিনটির গড় ৪৪ হলে দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ৭২
  2. ৩৬
  3. ৭৪
  4. ৩৭
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার দ্বিতীয়টি হলো প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ। তিনটির গড় ৪৪ হলে দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
২য় সংখ্যাটি = ক
১ম সংখ্যাটি = ক/২
৩য় সংখ্যাটি = ক/৩

তিনটির গড় = ৪৪
তিনটির সমষ্টি = ৪৪ × ৩ = ১৩২

প্রশ্নমতে,
ক + ক/২ + ক/৩ = ১৩২
বা, (৬ক + ৩ক + ২ক)/৬ = ১৩২
বা, ১১ক = ১৩২ × ৬
বা, ১১ক = ৭৯২
∴ ক = ৭২

∴ দ্বিতীয় সংখ্যাটি ৭২