বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা / ১৬৯ · ৩০১৪০০ / ১৬,৯৯১

৩০১.
একটি রাশি অপর রাশির ৫২% হলে, রাশি দুটির অনুপাত কত?
  1. ৫০ : ৫২
  2. ১৩ : ২৫
  3. ১০০ : ২৬
  4. ২৫ : ২৬
সঠিক উত্তর:
১৩ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ : ২৫
ব্যাখ্যা
অপর রাশি ক হলে, একটি রাশি = ক এর ৫২% = ৫২ক/১০০ = ১৩ক/২৫
একটি রাশি / অপর রাশি = (১৩ক/২৫) ÷ ক = ১৩/২৫
একটি রাশি : অপর রাশি = ১৩ : ২৫

সংখ্যাগত দক্ষতা (অনুমান ও তাৎক্ষণিক সমাধান)
৩০২.
কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?
  1. ক) ৩৯০
  2. খ) ৭৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২৩০
সঠিক উত্তর:
গ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৯% হতে ৩৯ বিয়োগ করলে বিয়োগফল ৩৯ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
ক এর ৩৯% - ৩৯ = ৩৯
বা, ক এর ৩৯% = ৩৯ + ৩৯
বা, ক এর ৩৯/১০০ = ৭৮
বা, ৩৯ক/১০০ = ৭৮
বা, ৩৯ক = ৭৮ × ১০০
বা, ক =  (৭৮ × ১০০)/৩৯
ক = ২০০
৩০৩.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ২৪ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
  1. ক) ৩১ লিটার
  2. খ) ২০ লিটার
  3. গ) ১৫ লিটার
  4. ঘ) ১৮ লিটার
সঠিক উত্তর:
ঘ) ১৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ২৪ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
দুধ = ৭ক লিটার,
পানি = ৩ক লিটার

∴ ৭ক - ৩ক = ২৪ লিটার
বা, ৪ক = ২৪ লিটার
∴ ক = ৬ লিটার

∴ পানির পরিমাণ = ৩ × ৬ = ১৮ লিটার
৩০৪.
৩ × ০.৩ ÷ ২ = কত?
  1. ০.৬
  2. ০.৪৫
সঠিক উত্তর:
০.৪৫
উত্তর
সঠিক উত্তর:
০.৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ০.৩ ÷ ২ = কত?

সমাধান:
৩ × ০.৩ ÷ ২
= ৩ × .১৫
= ০.৪৫
৩০৫.
চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত? 
  1. ২০.০০ টাকা
  2. ২০.২০ টাকা
  3. ২১.২০ টাকা
  4. ২১.০০ টাকা
সঠিক উত্তর:
২১.২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১.২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত? 

সমাধান: 
৬% বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য = (১০০ + ৬) টাকা 
= ১০৬ টাকা 

এখন, 
পূর্বমূল্য ১০০ টাকা হলে চিনির বর্তমান মূল্য = ১০৬ টাকা 
∴ পূর্বমূল্য ১ টাকা হলে চিনির বর্তমান মূল্য = ১০৬/১০০ টাকা 
∴ পূর্বমূল্য ১০৬০ টাকা হলে চিনির বর্তমান মূল্য = (১০৬ × ১০৬০)/১০০ টাকা 
= ১১২৩.৬০ টাকা

∴ ৩ কেজি চিনির বর্তমান মূল্য = (১১২৩.৬০ - ১০৬০.০০) টাকা 
= ৬৩.৬০ টাকা 

∴ ১ কেজি চিনির বর্তমান মূল্য = ৬৩.৬০/৩ টাকা 
= ২১.২০ টাকা 

∴ চিনির বর্তমান দর কেজি প্রতি = ২১.২০ টাকা ।
৩০৬.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১১/১৪
  2. ১৭/২১
  3. ৫/৬
  4. ১২/১৫
সঠিক উত্তর:
১১/১৪
উত্তর
সঠিক উত্তর:
১১/১৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
ক) ১১/১৪ = ০.৭৮৫৭ 

খ) ১৭/২১ = ০.৮০৯৫

গ) ৫/৬ = ০.৮৩৩৩

ঘ) ১২/১৫ = ০.৮

৩০৭.
৬% হার সুদে কত সময়ে ১০,০০০ টাকার সুদ ৪৫০ টাকা হবে?
  1. ক) ৬ মাস
  2. খ) ৮ মাস
  3. গ) ৯ মাস
  4. ঘ) ১১ মাস
সঠিক উত্তর:
গ) ৯ মাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ মাস
ব্যাখ্যা

p = ১০,০০০ টাকা, I = ৪৫০ টাকা, r = ৬%
∴ n = ?
এখন, I = Prn
বা, n = I/Pr
= ৪৫০/(১০০০০×(৬/১০০))
= (৪৫০×১০০)/(১০০০০×৬)
= ৩/৪ বছর
= (৩×১২)/৪
= ৯ মাস

৩০৮.
কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে ৬/৭ হবে?
  1. ২/৩
  2. ৩/২
  3. ৪/৫
  4. ৫/৪
সঠিক উত্তর:
৩/২
উত্তর
সঠিক উত্তর:
৩/২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাকে ৪/৭ দ্বারা গুণ করলে ৬/৭ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪/৭ = ৬/৭
⇒ ক = (৬/৭) × (৭/৪)
∴ ক = ৩/২

∴ সংখ্যাটি ৩/২
৩০৯.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ০.৩
  2. √০.৩
  3. ২/৩
  4. ২/৫
সঠিক উত্তর:
০.৩
উত্তর
সঠিক উত্তর:
০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান: 
ক) ০.৩ = ০.৩
খ) √০.৩ = ০.৫৪৭
গ) ২/৩ = ০.৬৬৬
ঘ) ২/৫ = ০.৪
৩১০.
বার্ষিক (৭/২)% হার সরল সুদে ৪০০০ টাকা কত বছরে সুদ-আসলে ৪৭০০ টাকা হবে?
  1. ৫ বছর
  2. ১২ বছর
  3. ৭ বছর
  4. ১০ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক (৭/২)% হার সরল সুদে ৪০০০ টাকা কত বছরে সুদ-আসলে ৪৭০০ টাকা হবে?

সমাধান:
৩১১.
৩, ৬ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৩ × ৪র্থ সংখ্যা = ৬ × ৪
বা, ৪র্থ সংখ্যা = (৬ × ৪)/৩
বা, ৪র্থ সংখ্যা = ৮
৩১২.
মনির ও মিতু এর আয়ের অনুপাত ৪ঃ৩। মিতু ও রবিনের আয়ের অনুপাত ৫ঃ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ক) ১৭ টাকা
  2. খ) ৭২ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ৮২ টাকা
সঠিক উত্তর:
খ) ৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২ টাকা
ব্যাখ্যা

মনির ও মিতুর আয়ের অনুপাত = ৪ঃ৩ = ২০ঃ১৫
মিতু ও রবিনের আয়ের অনুপাত = ৫ঃ৪ = ১৫ঃ১২
∴ মনিরের আয় ঃ মিতুর আয় ঃ রবিনের আয় = ২০ ঃ ১৫ ঃ ১২
∴ মনিরের আয় ঃ রবিনের আয় = ২০ ঃ ১২
বা, রবিনের আয় = (১২/২০) × মনিরের আয়
বা, (১২/২০) × ১২০
বা, ৭২ টাকা 
∴রবিনের আয় = ৭২ টাকা।

৩১৩.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২০ × ০.০২) এর মান কত?
  1. ক) ০.২৫
  2. খ) ০.০২৫
  3. গ) ০.০০২৫
  4. ঘ) ০.০০০২৫
সঠিক উত্তর:
ঘ) ০.০০০২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০০০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২০ × ০.০২) এর মান কত?

সমাধান:
০.১ × ০.০১ × ০.০০১ / ০.২০ × ০.০২
= ০.০০০০০১/০.০০৪০০০
= ১/৪০০০
= ০.০০০২৫
৩১৪.
টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

সমাধান: 
১ টি লেবুর ক্রয় মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ  = (১/৫) - (১/৬)
            = (৬ - ৫)/৩০
            = ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
                                = ২০ টাকা।
৩১৫.
কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?
  1. ক) 250
  2. খ) 100
  3. গ) 200
  4. ঘ) 300
সঠিক উত্তর:
গ) 200
উত্তর
সঠিক উত্তর:
গ) 200
ব্যাখ্যা

ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x × 60% - 60 = 60
6x/10 = 120
x = 200

৩১৬.
৪৫ লিটার পরিমাণ মিশ্রণে তেল ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশ্রিত করলে তেল ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৭৩.৫ লিটার
  2. ৬০ লিটার
  3. ৫৫ লিটার
  4. ৪০ লিটার
সঠিক উত্তর:
৬০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ লিটার পরিমাণ মিশ্রণে তেল ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশ্রিত করলে তেল ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
তেল : পানি = ৭ : ৩
অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

মিশ্রণে তেলের পরিমাণ = ৪৫ × (৭/১০) = ৩১.৫ লিটার ।
মিশ্রণে পানির পরিমাণ = ৪৫ × (৩/১০) = ১৩.৫ লিটার 

অতিরিক্ত পানি মেশানোর পর,
তেল : পানি = ৩ : ৭

ধরি,
মেশানোর পর মিশ্রণের পরিমাণ হয় x লিটার 

শর্তমতে,
তেলের পরিমাণ = x এর (৩/১০) = ৩১.৫ লিটার 
বা, x = (৩১.৫ × ১০)/৩ লিটার 
∴ x = ১০৫ লিটার  

নতুন মিশ্রণে পানির পরিমাণ = ১০৫ - ৩১.৫ লিটার 
= ৭৩.৫ লিটার 

অতিরিক্ত পানি মেশাতে হবে (৭৩.৫ - ১৩.৫) লিটার 
= ৬০ লিটার
৩১৭.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯ । দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯ । দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
৪২ ও ৪৯ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা 

৪২ = ৬ × ৭ 
৪৯ = ৭ × ৭ 
৪২ ও ৪৯  এর গ.সা.গু = ৭
দ্বিতীয় সংখ্যাটি = ৭
৩১৮.
9x2 ও 6x2 রাশি দুটির সাংখ্যিক সহগের যোগফল কত?
  1. ক) 3
  2. খ) 15x2
  3. গ) 15
  4. ঘ) 0
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 ও 6x2 রাশি দুটির সাংখ্যিক সহগের যোগফল কত? 

সমাধান: 
9x2 ও 6x2 রাশি দুটির সাংখ্যিক সহগ যথাক্রমে 9, 6 
∴ 9x2 ও 6x2 রাশি দুটির সাংখ্যিক সহগের যোগফল = 9 + 6
= 15
৩১৯.
একবাক্স স্ট্রবেরি ২৮৫০ টাকায় বিক্রয় করায় ৩৫০ টাকা ক্ষতি হলাে। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ক) লাভ = ৪০০ টাকা
  2. খ) লাভ = ৩০০ টাকা
  3. গ) ক্ষতি = ৪০০ টাকা
  4. ঘ) ক্ষতি = ৩০০ টাকা
সঠিক উত্তর:
ক) লাভ = ৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) লাভ = ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একবাক্স স্ট্রবেরি ২৮৫০ টাকায় বিক্রয় করায় ৩৫০ টাকা ক্ষতি হলাে। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
সমাধান : 
ক্রয়মূল্য = ২৮৫০ + ৩৫০ = ৩২০০ টাকা
বিক্রয়মূল্য = ৩৬০০ টাকা
লাভ = ৩৬০০ - ৩২০০ = ৪০০ টাকা
৩২০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? 
  1. 300
  2. 293
  3. 307
  4. 367
সঠিক উত্তর:
307
উত্তর
সঠিক উত্তর:
307
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 15 20 ও 25 এর ল.সা.গু থেকে 7 বেশি 

12 = 2 × 2 ×3
15 = 3 × 5
20 = 2 × 2 × 5
25 = 5 × 5

12, 15 20 ও 25 এর ল.সা.গু  = 2× 2 × 3 × 5 × 5 = 300

ক্ষুদ্রতম সংখ্যাটি = 300 + 7 = 307
৩২১.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৮৯
  2. খ) ১৪১
  3. গ) ২৪৮
  4. ঘ) ১৭০
সঠিক উত্তর:
খ) ১৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪১
ব্যাখ্যা

সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪
∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১

৩২২.
২/৯ এবং ৪/১৫ এর ল.সা.গু কত?
  1. ৮/৩
  2. ৩/৪
  3. ৪/৩
  4. ১/৬
সঠিক উত্তর:
৪/৩
উত্তর
সঠিক উত্তর:
৪/৩
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৯ এবং ৪/১৫ এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু

লব (২, ৪)-এর ল.সা.গু নির্ণয়:
২ = ২
৪ = ২
∴ ল.সা.গু = ৪

হর (৯, ১৫)-এর গ.সা.গু নির্ণয়:
৯ = ৩
১৫ = ৩ × ৫
∴ গ.সা.গু = ৩

∴ ২/৯ এবং ৪/১৫ এর ল.সা.গু = ৪/৩

৩২৩.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ৮৯৮৯
  2. খ) ৮৯৯৮
  3. গ) ৮৯৯৭
  4. ঘ) ৮৯৯৯
সঠিক উত্তর:
ঘ) ৮৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৯৯৯
ব্যাখ্যা
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯ এবং ক্ষুদ্রতম সংখ্যা ১০০০। অতএব পার্থক্য (৯৯৯৯ - ১০০০) = ৮৯৯৯।
৩২৪.
৩/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে-
  1. ক) ৪০% 
  2. খ) ৫০% 
  3. গ) ৬০% 
  4. ঘ) ৬৫% 
সঠিক উত্তর:
গ) ৬০% 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০% 
ব্যাখ্যা
৩/৫ = {(৩ × ১০০)/৫} × {১/১০০}
            = ৬০% 
৩২৫.
একটি ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকদিন পর কিছু নতুন ছাত্র আসায় ঐ খাদ্য ২০ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা কত?
  1. ক) ২৪ জন
  2. খ) ৯ জন
  3. গ) ১১ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
খ) ৯ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকদিন পর কিছু নতুন ছাত্র আসায় ঐ খাদ্য ২০ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
৩২ দিনে খেতে পারে ১৫ জন
∴ ১ দিনে খেতে পারে (৩২ × ১৫) জন 
∴ ২০ দিনে খেতে পারে (৩২ × ১৫)/২০ জন 
= ২৪ জন

নতুন ছাত্র সংখ্যা (২৪ - ১৫) জন
= ৯ জন
৩২৬.
শতকরা বার্ষিক কত হার সুদে ৩ বছরের সুদ, সুদাসলের ১/১০ অংশ হবে?
  1. ৩.৭%
  2. ৫.৩%
  3. ৬.১%
  4. ১.৯%
সঠিক উত্তর:
৩.৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৭%
ব্যাখ্যা
ধরি,
সুদাসল ১০০ টাকা
৩ বছরের সুদ = ( ১০০ টাকার ১/১০ অংশ) = ১০ টাকা
আসল = (১০০-১০) টাকা = ৯০ টাকা
৯০ টাকায় ৩ বছরের সুদ ১০ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (১০ × ১০০)/(৯০ × ৩) = ৩.৭ টাকা(প্রায়)
৩২৭.
লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৯৬ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
  1. ক) ৬ ঘণ্টা
  2. খ) ৮ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৯৬ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে,
বেগ = ১৮ + ৬ কি. মি. = ২৪ কি.মি.
৯৬  কি.মি. যেতে সময় লাগে = ৯৬/২৪ = ৪ ঘণ্টা

স্রোতের প্রতিকূলে,
বেগ = ১৮ - ৬ কি. মি. = ১২ কি.মি.
৯৬  কি.মি. যেতে সময় লাগে = ৯৬/১২= ৮ ঘণ্টা

∴ মোট সময় লাগে = ৮ + ৪ ঘন্টা = ১২ ঘণ্টা
৩২৮.
একটি স্কুলের 40% ছাত্র। ছাত্রদের 30% এবং ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যােগ দিলে মােট ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যােগ দিল?
  1. ক) ১২%
  2. খ) ২৪%
  3. গ) ২৬%
  4. ঘ) ৫০%
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ২৪%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪%
ব্যাখ্যা

ধরি, মোট ছাত্র-ছাত্রী ১০০ জন।
৪০% ছাত্র হলে ছাত্রী ৬০%।
ছাত্র অংশ নেয় ৪০×৩০%= ১২ জন।
ছাত্রী অংশ নেয় ৬০×২০%= ১২ জন।
∴ শতকরা মোট অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী ২৪%।

৩২৯.
দুইটি সংখ্যার বিয়োগফল ২। বৃহত্তম সংখ্যার ৫ গুণ ক্ষুদ্রতম সংখ্যার ৬ গুণের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল ২। বৃহত্তম সংখ্যার ৫ গুণ ক্ষুদ্রতম সংখ্যার ৬ গুণের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক
∴ বৃহত্তম সংখ্যাটি = ক + ২ 

প্রশ্নমতে,
৫(ক + ২) = ৬ক
বা, ৫ক + ১০ = ৬ক
বা, ৬ক - ৫ক = ১০
বা, ক = ১০

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = ১০
৩৩০.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ২৫২ বেশি হলে, সংখ্যাটি -
  1. ১৫
  2. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
৯ এর জন্য, ৯ ≠ √৯ + ২৫২
১৫ এর জন্য, ১৫ ≠ √১৫ + ২৫২
৪ এর জন্য, ৪ ≠ √৪ + ২৫২
১৬ এর জন্য, ১৬ = √১৬ + ২৫২ 
অপশনের ঘ) সঠিক
৩৩১.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৪৯৯৯
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫০০১
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
৩৩২.
রেল লাইনের পাশে একটি খুঁটি আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ৩৬০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ খুঁটিটি অতিক্রম করবে?
  1. ১২ সেকেন্ড
  2. ২৪ সেকেন্ড
  3. ২৬ সেকেন্ড
  4. ২৮ সেকেন্ড
সঠিক উত্তর:
২৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি খুঁটি আছে। ঘণ্টায় ৫৪ কি.মি. বেগে ধাবমান ৩৬০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ খুঁটিটি অতিক্রম করবে?

সমাধান:
৫৪ কি.মি. = (৫৪ × ১০০০) = ৫৪০০০ মিটার 

১ ঘণ্টা = ৬০ মিনিট 
= (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

ট্রেনটি ৫৪০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার অতিক্রম করে ৩৬০০/৫৪০০০ সেকেন্ডে
ট্রেনটি ৩৬০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ৩৬০)/৫৪০০০ সেকেন্ডে  
= ২৪ সেকেন্ডে 
৩৩৩.
একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?
  1. ক) ৩০০০ টাকা
  2. খ) ৬০০০ টাকা
  3. গ) ৯০০০ টাকা
  4. ঘ) ১২০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?

সমাধান:
রহিমের মূলধন = ২০০০০ টাকা
করিমের মূলধন = ৩০০০০ টাকা
সাকিবের মূলধন = ৪০০০০ টাকা

মোট মূলধন = (২০০০০ + ৩০০০০ + ৪০০০০) টাকা = ৯০০০০ টাকা

১০০ টাকায় লাভ হয় ৩০ টাকা
১ টাকায় লাভ হয় ৩০/১০০ টাকা
∴ ৯০০০০ টাকায় লাভ হয় (৩০ × ৯০০০০) /১০০ টাকা
= ২৭০০০ টাকা

আবার
রহিম : করিম : সাকিব  = ২০০০০ : ৩০০০০ : ৪০০০০
= ২ : ৩ : ৪ 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ৩ + ৪ = ৯

∴ সাকিবের লাভ = ২৭০০০ এর (৪/৯)
 = ১২০০০ টাকা
৩৩৪.
বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১২ টাকা
  4. ২০ টাকা
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = ১০% = ১/১০ টাকা
সময়, n = ২ বছর
আসল, P = ১০০0 টাকা

আমরা জানি,
I = Prn
= ১০০০ × ১/১০ × ২
= ২০০

আবার,
C = P(1 + r)n
= ১০০০(১ + ১/১০)
= ১০০০ × (১১/১০)
= ১০০০ × (১২১/১০০)
= ১২১০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = (১২১০ - ১০০০) = ২১০ টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (২১০ - ২০০) = ১০ টাকা
৩৩৫.
৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৭.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?

সমাধান:
ধরি, জয়নুলের গতিবেগ = ক কি.মি./ঘণ্টা 
সময়ের পার্থক্য = ২ + ১ = ৩ ঘণ্টা 

প্রশ্নমতে,
(৩০/ক) - (৩০/২ক) = ৩
⇒ (৬০ - ৩০)/২ক = ৩
⇒ ৩০/২ক = ৩
⇒ ৬ক = ৩০
∴ ক = ৫

∴ জয়নুলের গতিবেগ ছিলো ৫ কি.মি./ঘণ্টা 
৩৩৬.
১০০ টি মিষ্টি এবং ৮০ টি বিস্কুট এমনভাবে প্যাকেট করতে হবে যাতে প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক মিষ্টি ও বিস্কুট থাকে এবং কোনোটিই বাদ না যায়। সর্বাধিক কতটি প্যাকেট বানানো যাবে?
  1. ২০ টি
  2. ১৬ টি
  3. ১০ টি
  4. ২৫ টি
সঠিক উত্তর:
২০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টি মিষ্টি এবং ৮০ টি বিস্কুট এমনভাবে প্যাকেট করতে হবে যাতে প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক মিষ্টি ও বিস্কুট থাকে এবং কোনোটিই বাদ না যায়। সর্বাধিক কতটি প্যাকেট বানানো যাবে?

সমাধান:
১০০ এবং ৮০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ সা গু) বের করতে হবে।
এখন,
১০০এর গুণনীয়ক = ১, ২, ৪, ৫, ১০, ২০, ২৫, ৫০, ১০০
৮০ এর গুণনীয়ক = ১, ২, ৪, ৫, ৮, ১০, ১৬, ২০, ৪০, ৮০

এদের মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক = ২০

সুতরাং সর্বাধিক ২০ টি প্যাকেট বানানো যাবে।
৩৩৭.
একটি সংখ্যার ৪ গুণ এর সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণ এর সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?
  1. ক) ৫
  2. খ) - ১
  3. গ) - ২
  4. ঘ) - ১.৫
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
4x + 12 = 8
⇒ x = -1
তাহলে, 2x + 7 = 5
৩৩৮.
একটি ক্রিকেট দলের ১০ জন খেলোয়াড়ের রানের গড় ৩৫। যদি আরও একজন খেলোয়াড় যোগ হয়, তবে দলের মোট রান ৩৯৬ হয়। ১১তম খেলোয়াড়ের রানের গড় কত?
  1. ৪৬
  2. ৩৮ 
  3. ৪১ 
  4. ৪০ 
সঠিক উত্তর:
৪৬
উত্তর
সঠিক উত্তর:
৪৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রিকেট দলের ১০ জন খেলোয়াড়ের রানের গড় ৩৫। যদি আরও একজন খেলোয়াড় যোগ হয়, তবে দলের মোট রান ৩৯৬ হয়। ১১তম খেলোয়াড়ের রানের গড় কত?

সমাধান:
প্রথমে ১০ জন খেলোয়াড়ের গড় ৩৫।
∴ ১০ জনের মোট রান = ১০ × ৩৫ = ৩৫০

আবার, 
এখন ১১ জনের মোট রান = ৩৯৬

∴ ১১তম খেলোয়াড়ের রান = ৩৯৬ - ৩৫০ = ৪৬

সুতরাং ১১তম খেলোয়াড়ের রান ৪৬

৩৩৯.
নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বিগুণ করলে ১২, ১৮, ২১ ও ১৫ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 
  1. ক) ১২৬০
  2. খ) ৬৩০
  3. গ) ৪২০
  4. ঘ) ৯৪০
সঠিক উত্তর:
খ) ৬৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৩০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বিগুণ করলে ১২, ১৮, ২১ ও ১৫ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 

সমাধান: 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে (১২, ১৮, ২১ ও ১৫ এর ল.সা.গু) ÷ ২ 
 ১২, ১৮, ২১ ও ১৫ এর ল.সা.গু =১২৬০
 ক্ষুদ্রতম সংখ্যাটি = ১২৬০/২ = ৬৩০ 
৩৪০.
একটি সংখ্যা ৪১৫ থেকে যত বড় ৫৫৩ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৪৬৫
  2. ৪৭০
  3. ৪৭৫
  4. ৪৮৪
সঠিক উত্তর:
৪৮৪
উত্তর
সঠিক উত্তর:
৪৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪১৫ থেকে যত বড় ৫৫৩ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪১৫ = ৫৫৩ - ক
⇒ ক + ক = ৫৫৩ + ৪১৫
⇒ ২ক = ৯৬৮
⇒ ক = ৯৬৮/২
∴ ক = ৪৮৪

অতএব, সংখ্যাটি হলো ৪৮৪
৩৪১.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ৪০ গ্রাম
  2. ৩০ গ্রাম
  3. ২০ গ্রাম
  4. ৩৫ গ্রাম
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(১৫ + x)/১০ = ৫/১
বা, ১৫ + x = ৫০
বা, x = ৫০ - ১৫
∴ x = ৩৫

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
৩৪২.
একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে? 
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ২ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৬ গ্রাম
সঠিক উত্তর:
ক) ৮ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে? 

সমাধান
সোনা ও তামার অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
সোনার পরিমাণ = (৩২ এর ৩/৪) গ্রাম = ২৪ গ্রাম
তামার পরিমাণ = (৩২ এর ১/৪) গ্রাম = ৮ গ্রাম 
ধরি, 
সোনা মেশাতে হবে ক গ্রাম। 

শর্তমতে,
(২৪ + ক) : ৮ = ৪ : ১
বা, (২৪ + ক)/৮ = ৪/১
বা, ২৪ + ক = ৩২
বা, ক = ৩২ - ২৪
∴ ক = ৮

∴ সোনা মেশাতে হবে ৮ গ্রাম।
৩৪৩.
কোনো আসল 5 বছরের মুনাফা- আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফা হার কত?
  1. ক) 7.5%
  2. খ) 12.5%
  3. গ) 15%
  4. ঘ) 12%
সঠিক উত্তর:
ক) 7.5%
উত্তর
সঠিক উত্তর:
ক) 7.5%
ব্যাখ্যা
ধরি, আসল = 8x টাকা
∴মুনাফা = (⅜ X 8x) = 3x টাকা
প্রশ্নমতে, 8X + 3X = 5500
⇒X = 500
∴আসল = (8 X 500)= 4000 টাকা
∴ মুনাফা = (3 X 500) = 1500 টাকা
∴4000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা
∴100 টাকায় 1 বছরের মুনাফা = (1500 X 100)/(4000 X 5) = 7.5 টাকা
৩৪৪.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে মোট কতজন ভোটার উপস্থিত ছিল?
  1. ৮০,০০০ জন
  2. ১,২০,০০০ জন
  3. ৯০,০০০ জন
  4. ১,০০,০০০ জন
সঠিক উত্তর:
১,০০,০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১,০০,০০০ জন
ব্যাখ্যা

বিজয়ী প্রার্থী পায় ৫৫% ভোট এবং পরাজিত প্রার্থী ভোট পায় ৪৫% ভোট।
সুতরাং ভোটের পার্থক্য = (৫৫ - ৪৫)% = ১০%
এখানে ১০% = ১০,০০০ জন
সুতরাং ১০০% = ১,০০,০০ জন।

৩৪৫.
একই হার মুনাফায় কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?
  1. ২০ বছরে
  2. ১৫ বছরে
  3. ১০ বছরে
  4. ৫ বছরে
সঠিক উত্তর:
১০ বছরে
উত্তর
সঠিক উত্তর:
১০ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?

সমাধান:
প্রথম ক্ষেত্রে,
আসল = ১০০ টাকা
আসল-মুনাফা = ২০০ টাকা
মুনাফা =(২০০ - ১০০) টাকা
= ১০০ টাকা
∴ সুতরাং মুনাফার হার = (১০০ × ১০০)/(১০০ × ৫) টাকা
= ২০ টাকা

দ্বিতীয় ক্ষেত্রে,
আসল = ১০০ টাকা
মুনাফা-আসল = ৩০০ টাকা
মুনাফা = (৩০০ - ১০০) টাকা
= ২০০ টাকা
মুনাফা হার = ২০ টাকা
∴ সময় = (২০০ × ১০০)/(১০০ × ২০) বছর
= ১০ বছর
৩৪৬.
বার্ষিক ৮% হার সুদে কত বছরে ৩৫০ টাকায় সুদ ১৪০ টাকা হবে?
  1. ক) ৪
  2. খ) ৪.৫
  3. গ) ৫
  4. ঘ) ৫.৫
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা

ধরি, বছর = ক
৮% সুদে ৩৫০ টাকায় 'ক' বছরের সুদ = ৮×ক×৩৫০/১০০ = ১৪০ টাকা
বা, ২৮ক = ১৪০
বা, ক = ৫
অর্থাৎ, ১৪০ টাকা সুদ পাওয়া যাবে ৫ বছরে।

৩৪৭.
একটি দ্রব্য ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত লাভ হতো?
  1. ৩৮০ টাকা
  2. ৪২০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৪৮০ টাকা
সঠিক উত্তর:
৪২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত লাভ হতো?

সমাধান:
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫/১০০) × ১২০০ টাকা
= ১৩৮০ টাকা

২০% কমে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০/১০০) × ১২০০ টাকা
= ৯৬০ টাকা

লাভ = ১৩৮০ - ৯৬০ = ৪২০ টাকা
৩৪৮.
পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53।
  1. ক) 25, 26
  2. খ) 26, 27
  3. গ) 27, 28
  4. ঘ) 28, 29
সঠিক উত্তর:
খ) 26, 27
উত্তর
সঠিক উত্তর:
খ) 26, 27
ব্যাখ্যা
২৭ - ২৬ = ৫৩
৩৪৯.
৪% চক্রবৃদ্ধি মুনাফায় ২৫০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ১৮০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২১০ টাকা
  4. ২০৪ টাকা
সঠিক উত্তর:
২০৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% চক্রবৃদ্ধি মুনাফায় ২৫০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান:
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n
∴ C = ২৫০০(১ + ৪/১০০)
= ২৫০০ × ১.০৪ × ১.০৪
= ২৭০৪

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ২৭০৪ - ২৫০০ = ২০৪
৩৫০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ কে নিঃশেষে ভাগ করা যাবে?
  1. ১৯৩
  2. ১৮৩
  3. ২২৩
  4. ২১৩
সঠিক উত্তর:
২১৩
উত্তর
সঠিক উত্তর:
২১৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ কে নিঃশেষে ভাগ করা যাবে?

সমাধান:
৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ এর গ.সা.গু- ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

৬৩৯, ১০৬৫ এবং ১৪৯১ এর গ.সা.গু = ২১৩
৩৫১.
একজন দোকানদার শতকরা ৭.৫০ ভাগ ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য শতকরা ১০ ভাগ কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার শতকরা ২০ ভাগ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ৩০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা। তাহলে ৭.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯২.৫ টাকা।
আবার ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য হত ৯০টাকা
এবং ২০% লাভে নতুন বিক্রয়মূল্য হতো ৯০ + ৯০ এর ২০% বা ১৮ টাকা = ১০৮ টাকা।
প্রথম ও দ্বিতীয় বিক্রয়মূল্যের পার্থক্য ১০৮ - ৯২.৫ = ১৫.৫ এখন এই ১৫.৫% এর মান ৩১ টাকা
(কারণ দুই বিক্রয়মূল্যের পার্থক্য হলো ৩১ টাকা এবং ১৫.৫%)
এখন ১৫.৫% = ৩১ হলে ১% = ২ 
∴ ১০০% (ক্রয়মূল্য ) = ২০০ টাকা।
উত্তর: ২০০ টাকা

 
৩৫২.
সাইফুল 13400 টাকায় 4 টি ঘোড়া এবং 9 টি গরু ক্রয় করেন। যদি তিনি ঘোড়াগুলো 10% লাভে এবং গরুগুলো 20% লাভে বিক্রি করেন, তবে তার মোট 1880 টাকা লাভ হয়। দুইটি ঘোড়ার ক্রয়মূল্য কত?
  1. 7900 টাকা
  2. 2600 টাকা
  3. 8500 টাকা
  4. 4000 টাকা
সঠিক উত্তর:
4000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
4000 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সাইফুল 13400 টাকায় 4 টি ঘোড়া এবং 9 টি গরু ক্রয় করেন। যদি তিনি ঘোড়াগুলো 10% লাভে এবং গরুগুলো 20% লাভে বিক্রি করেন, তবে তার মোট 1880 টাকা লাভ হয়। দুইটি ঘোড়ার ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
একটি ঘোড়ার ক্রয়মূল্য H টাকা
একটি গরুর ক্রয়মূল্য C টাকা

সাইফুল 13400 টাকায় 4 টি ঘোড়া এবং 9 টি গরু ক্রয় করেন
প্রশ্নমতে,
4H + 9C = 13400 ................... (1)

ঘোড়ায় 10% এবং গরুতে 20% লাভ হলে মোট লাভ হয় 1880 টাকা
তাহলে,
4H × 10% + 9C × 20% = 1880
⇒ 4H × (1/10) + 9C × (1/5) = 1880
⇒ (2H/5) + (9C/5) = 1880
⇒ (2H + 9C)/5 = 1880
⇒ (2H + 9C) = 1880 × 5
⇒ (2H + 9C) = 9400 ....................(2)

এখন, (1) - (2) ⇒
4H + 9C - 2H - 9C = 13400 - 9400
⇒ 2H = 4000
∴ 2H = 4000

∴ দুইটি ঘোড়ার ক্রয়মূল্য 4000 টাকা।

৩৫৩.
টিটু ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। টিটু যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 
  1. ৫৫৭৫০ টাকা
  2. ৫৩৭৫০ টাকা
  3. ৫১৭৫০ টাকা
  4. ৫৪৭৫০ টাকা
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: টিটু ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। টিটু যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 

সমাধান: 
মেশিন বাবদ সর্বমোট খরচ হয় = (৪০০০০ + ২৫০০ + ৫০০) টাকা 
= ৪৩০০০ টাকা 

২৫% লাভে, 
১০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫ টাকা 
∴ ১ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫/১০০ টাকা 
∴ ৪৩০০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = (১২৫ × ৪৩০০০)/১০০ টাকা 
= ৫৩৭৫০ টাকা 

∴ যন্ত্রটির বিক্রয়মূল্য = ৫৩৭৫০ টাকা।
৩৫৪.
( a2 + 16b2 )/( a2 - 16b2) এবং  ( a - 4b)/( a + 4b ) রাশিদ্বয়ের বিয়োগফল কত?
  1. ক) 8ab/( a2 - 16b2)
  2. খ) 8ab/( x3 - 1 )
  3. গ) 8ab
  4. ঘ) ( x8 - 1 )
সঠিক উত্তর:
ক) 8ab/( a2 - 16b2)
উত্তর
সঠিক উত্তর:
ক) 8ab/( a2 - 16b2)
ব্যাখ্যা

( a2 + 16b2 )/( a2 - 16b2) - ( a - 4b)/( a + 4b )
( a2 - 16b2) ও ( a + 4b ) লসাগু =( a2 - 16b2)
প্রদত্ত রাশি,
=( a2 + 16b2 )/( a2 - 16b2) - ( a - 4b)/( a + 4b )
= { a2 + 16b2 - ( a - 4b )2 }/( a2 - 16b2)
= 8ab/( a2 - 16b2)

৩৫৫.
যদি Q একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √Q কী হবে?
  1. পূর্ণ সংখ্যা 
  2. স্বাভাবিক সংখ্যা 
  3. ঋণাত্মক সংখ্যা 
  4. মূলদ সংখ্যা 
  5. অমূলদ সংখ্যা 
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা 
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি Q একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √Q কী হবে?


সমাধান:
মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে, Q কেবলমাত্র 1 এবং Q দ্বারা বিভাজ্য।
আমরা জানি যে, যদি Q একটি পূর্ণবর্গ সংখ্যা হয় √Q​ মূলদ সংখ্যা হয়। 
কিন্তু যেহেতু Q মৌলিক, এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়।
∴ √Q মূলদ সংখ্যা নয়।
যদি Q = 2, 3, 5, 7, 11, 13,… হয়, তবে  √Q​​ একটি অমূলদ সংখ্যা (irrational number)।
কারণ  √Q​​ কখনো ভগ্নাংশ বা পূর্ণসংখ্যা হিসেবে প্রকাশ করা যায় না।

অর্থাৎ √Q একটি অমূলদ সংখ্যা। 

৩৫৬.
তিনটি সংখ্যার অনুপাত ৬ : ৮ : ৯ এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ৩৬ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৮
  3. ৩৬
  4. ৭২
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৬ : ৮ : ৯ এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ৩৬ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যা তিনটির অনুপাত = ৬ : ৮ : ৯

ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ৬ক, ৮ক এবং ৯ক

প্রশ্নমতে,
৯ক – ৬ক = ৩৬
বা, ৩ক = ৩৬
বা, ক = ১২

অতএব, ক্ষুদ্রতম সংখ্যাটি = ৬ × ১২ = ৭২
৩৫৭.
২৫০ মিটার সেতু অতিক্রম করতে ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০ সেকেন্ড সময় লাগে, ঐ ট্রেনের ঘন্টার গতি বেগ কত?
  1. ৭২ কি.মি./ঘণ্টা
  2. ৬০ কি.মি./ঘণ্টা
  3. ৪০ কি.মি./ঘণ্টা
  4. ৪৮ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫০ মিটার সেতু অতিক্রম করতে ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০ সেকেন্ড সময় লাগে, ঐ ট্রেনের ঘন্টার গতি বেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
সেতুর দৈর্ঘ্য = ২৫০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার
∴ ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = ১৫০ + ২৫০ = ৪০০ মিটার
এবং সময় ৩০ সেকেন্ড।

আমরা জানি, 
বেগ = দূরত্ব/সময়
= ৪০০/৩০
= ৪০/৩ মিটার/সেকেন্ড
= (৪০/৩) × (১৮/৫) কি.মি./ঘণ্টা   ; [১ মিটার/সেকেন্ড = ১৮/৫ কি.মি./ঘণ্টা] 
= (৪০ × ১৮)/(৩ × ৫)
= ৪৮ কি.মি./ঘণ্টা

সুতরাং, ট্রেনের বেগ ৪৮ কি.মি./ঘণ্টা।

৩৫৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫২, ৭০ ও ৮৮ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৬ ও ৮ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১৬
  3. ২৪ 
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫২, ৭০ ও ৮৮ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৬ ও ৮ ভাগশেষ থাকবে?

সমাধান:
যেহেতু ৫২, ৭০ ও ৮৮ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৬ ও ৮ অবশিষ্ট থাকে তাই,
৫২ - ৪ = ৪৮
৭০ - ৬ = ৬৪
৮৮ - ৮ = ৮০

এখন, ৪৮, ৬৪ ও ৮০ এর গ.সা.গু নির্ণয় করতে হবে।
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩ = ২ × ৩
৬৪ = ২ × ২ × ২ × ২ × ২ × ২ = ২
৮০ = ২ × ২ × ২ × ২ × ৫ = ২ × ৫

∴ সংখ্যাগুলোর গ.সা.গু = ২ = ১৬

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো ১৬

৩৫৯.
Divide 30 by half and add 10. What do you get?
  1. 25
  2. 45
  3. 55
  4. 70
সঠিক উত্তর:
70
উত্তর
সঠিক উত্তর:
70
ব্যাখ্যা
প্রশ্ন: Divide 30 by half and add 10. What do you get?

সমাধান:
30/0.5 + 10
= 60 + 10
= 70
৩৬০.
Three numbers are in the ratio 2 : 3 : 4, If their LCM is 240 the smaller of the three numbers is = ?
  1. ক) 40
  2. খ) 60
  3. গ) 30
  4. ঘ) 70
  5. ঙ) 80
সঠিক উত্তর:
ক) 40
উত্তর
সঠিক উত্তর:
ক) 40
ব্যাখ্যা

Let number are = 2x, 3x, 4x
given,
LCM of (2×3×2)x = 12x
12x = 240
x = 20
∴ numbers are 2×20 = 40
3×20 = 60
4×20 = 80
∴ Smaller is 40

৩৬১.
একটি কলম নির্মাতা ৩০% লাভে এবং খুচরা বিক্রেতা ৩০% লাভে বিক্রি করে। যদি কলমের নির্মাণ ব্যয় ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ১৬৪ টকা
  2. খ) ১৪০টকা
  3. গ) ১৪৪ টকা
  4. ঘ) ১৬৯ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৬৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬৯ টাকা
ব্যাখ্যা
কলম নির্মাতার কাছ থেকে ৩০% লাভে ক্রয় করায় খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১৩০ টাকা।
∴খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য =১৩০ + (১৩০ X ৩০)/১০০ = ১৬৯ টাকা
৩৬২.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৩০, ৪৫, ৬০ এবং ৭৫ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ৬৯০ টি
  2. ৭২০ টি
  3. ৮৪০ টি
  4. ৯০০ টি
সঠিক উত্তর:
৯০০ টি
উত্তর
সঠিক উত্তর:
৯০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৩০, ৪৫, ৬০ এবং ৭৫ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
৩০, ৪৫, ৬০ এবং ৭৫ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।
৩০, ৪৫, ৬০, ৭৫  এর ল.সা.গু = ৯০০

∴ সর্বমোট ৯০০ টি গাছ লাগাতে হবে।
৩৬৩.
তিনটি সংখ্যার গড় ৫৬ । যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 
  1. ১৮
  2. ২৪
  3. ৪২
  4. ৪৮
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গড় ৫৬ । যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি, 
তৃতীয় সংখ্যাটি = ৪ক
∴ প্রথম সংখ্যাটি = ২ক
এবং দ্বিতীয় সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
(২ক + ক + ৪ক)/৩ = ৫৬ 
বা, ৭ক/৩ = ৫৬
বা, ৭ক = (৫৬ × ৩)
বা, ক = (৫৬ × ৩)/৭
∴ ক = ২৪
 
∴ ছোট সংখ্যাটি = ২৪ ।
৩৬৪.
১০ ইঞ্চি = কত সে.মি.? 
  1. ১২.৪ সে.মি.
  2. ২.৫৪ সে.মি.
  3. ৩.৩৯৭ সে.মি.
  4. ২৫.৪ সে.মি.
সঠিক উত্তর:
২৫.৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৫.৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ ইঞ্চি = কত সে.মি.? 

সমাধান: 
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. 
∴ ১০ ইঞ্চি = (২.৫৪ × ১০) সে.মি. 
= ২৫.৪ সে.মি. 
৩৬৫.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. √০.৩
  2. ০.৩
  3. ২/৫
  4. ১/৩
সঠিক উত্তর:
√০.৩
উত্তর
সঠিক উত্তর:
√০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
ক) √০.৩ = ০.৫৫

খ) ০.৩ = ০.৩

গ) ২/৫ = ০.৪

ঘ) ১/৩ = ০.৩৩

অতএব, বৃহত্তম সংখ্যাটি হলো √০.৩।
৩৬৬.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশী হয়, তবে পানির পরিমাণ কত লিটার?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা
অনুপাতদ্বয়ের বিয়োগফল, ৫-১ = ৪
দুধের পরিমাণ ৪ লিটার বেশি হয় যখন পানি ১ লিটার
∴  দুধের পরিমাণ ৮ লিটার বেশি হয় পানি (১×৮)/৪ লিটার
= ২ লিটার
৩৬৭.
জালাল প্রতি ঘণ্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৫ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: জালাল প্রতি ঘণ্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে?

সমাধান:
জালাল ৯ কি.মি. পথ অতিক্রম করে ১ ঘণ্টায়
 জালাল ১ কি.মি. পথ অতিক্রম করে ১/৯ ঘণ্টায়
 জালাল ৩৬  কি.মি. পথ অতিক্রম করে (১ × ৩৬)/৯ ঘণ্টায়
= ৪ ঘণ্টায়

∴ নির্ণেয় সময় ৪ ঘণ্টা

৩৬৮.
কোন আসল ৫ বছরে মুনাফাসহ ১৮২০০ টাকা হয়। মুনাফা আসলের ৫/৮ অংশ হলে মুনাফার হার কত?
  1. ২৫%
  2. ১২.৫%
  3. ৮%
  4. ১০%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা
আসল ৮ টাকা হলে, মুনাফা ৫ টাকা
মুনাফা আসল = ৮ + ৫ = ১৩ টাকা 
মুনাফা = ১৮২০০ এর ৫/১৩ = ৭০০০ টাকা
আসল = ১৮২০০ এর ৮/১৩ = ১১২০০ টাকা
∴ মুনাফার হার = (৭০০০ × ১০০)/(১১২০০ × ৫)
= ১২.৫%
৩৬৯.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ কি.মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. (৯/২) কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. (৫/২) কি.মি./ঘণ্টা
  4. ৩ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৩ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ কি.মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
 স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় যায় ৯ কি.মি.
প্রতিকূলে যায় ৪ ঘণ্টায় ৯ কি.মি.

মোট ৬ ঘণ্টায় যায় ১৮ কি.মি.
১ ঘণ্টায় যায় ১৮/৬ কি.মি. = ৩ কি.মি./ঘণ্টা
৩৭০.
একজন লোক ব্যাংকে ২০০০ টাকার চেক নিয়ে ১০০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব?
  1. ১০
  2. ১৪
  3. ১৮
  4. ১৯
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা

১০০ টাকার নোট ক সংখ্যক ও ৫০ টাকার নোট খ সংখ্যক হলে, আমরা লিখতে পারি যে
১০০ক + ৫০খ = ২০০০
বা, ১০০ক = ২০০০ - ৫০খ
বা, ক = (২০০০ - ৫০খ)/১০০
খ = ২,৪, ৬, ------------, ৩৬, ৩৮ হলে, ক এর মান স্বাভাবিক সংখ্যা পাব।
কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব এর উত্তর অবশ্যই স্বাভাবিক সংখ্যায় দিতে হবে।
২,৪, ৬, ------------, ৩৬, ৩৮ পর্যন্ত মোট ১৯ টি সংখ্যা আছে। তাই ১৯ প্রকারে অনুরোধ রক্ষা করা সম্ভব।

খ = ২ হলে, ক = (২০০০ - ৫০ × ২)/১০০ = ১৯
খ = ৪ হলে, ক = (২০০০ - ৫০ × ৪)/১০০ = ১৮
খ = ৬ হলে, ক = (২০০০ - ৫০ × ৬)/১০০ = ১৭
-----------------------------------------------
-----------------------------------------------
খ = ৩৬ হলে, ক = (২০০০ - ৫০ × ৩৬)/১০০ = ২
খ = ৩৮ হলে, ক = (২০০০ - ৫০ × ৩৮)/১০০ = ১

৩৭১.
দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ১৭.৮৫ টাকা হলে, প্রথমটির মূল্য কত?
  1. ১২.৭৫ টাকা
  2. ১৩.৭৫ টাকা
  3. ১৪.৭৫ টাকা
  4. ১৫.৭৫ টাকা
সঠিক উত্তর:
১২.৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২.৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ১৭.৮৫ টাকা হলে, প্রথমটির মূল্য কত?

সমাধান:
১ম টির মূল্য ৫ক 
২য় টির মূল্য ৭ক

প্রশ্নমতে,
৭ক = ১৭.৮৫
ক = ১৭.৮৫/৭
বা, ক = ২.৫৫

প্রথমটির মূল্য = ৫ × ২.৫৫
= ১২.৭৫ টাকা
৩৭২.
বার্ষিক ৮% হার মুনাফায় কত টাকার ৪ বছরের মুনাফা ৪৮০ টাকা হবে?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১৫০০ টাকা
  3. গ) ১৬০০ টাকা
  4. ঘ) ৩২০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% হার মুনাফায় কত টাকার ৪ বছরের মুনাফা ৪৮০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার r = ৮%
সময় n = ৪ বছর 
মুনাফা I = ৪৮০ টাকা  

আমরা জানি, 
I = Pnr
P = I/nr
= ৪৮০/{(৮/১০০) × ৪)}
= ৪৮০/(৩২/১০০)
= (৪৮০ × ১০০)/৩২
= ১৫০০ টাকা
৩৭৩.
একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা তিনগুণ করা হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে? 
  1. 3 গুণ
  2. 1/4 গুণ
  3. 1/9 গুণ
  4. 1/3 গুণ
সঠিক উত্তর:
1/3 গুণ
উত্তর
সঠিক উত্তর:
1/3 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা তিনগুণ করা হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে? 

সমাধান:
ধরি,
শ্রমিক সংখ্যা = x, এর তিনগুণ = 3x,
সময় = n

x জন কাজটি করে n সময়ে
1 জন কাজটি করে = xn সময়ে
3x জন কাজটি করে = xn/3x
= n/3 সময়ে বা 1/3 সময়ে।
৩৭৪.
একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের ৩০% এবং মহিলা কর্মকর্তাদের ৫০% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?
  1. ৩৮
  2. ৫২
  3. ৫৪
  4. ৬২
সঠিক উত্তর:
৬২
উত্তর
সঠিক উত্তর:
৬২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের ৩০% এবং মহিলা কর্মকর্তাদের ৫০% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?

সমাধান:
ধরি,
মোট কর্মকর্তা = ১০০ জন
তাহলে, মহিলা কর্মকর্তা = ১০০ × (৪০/১০০) = ৪০ জন
এবং, পুরুষ কর্মকর্তা = ১০০ - ৪০ = ৬০ জন

এখন,
বিবাহিত মহিলা কর্মকর্তার সংখ্যা = ৪০ × (৫০/১০০) = ২০ জন
বিবাহিত পুরুষ কর্মকর্তার সংখ্যা = ৬০ × (৩০/১০০) = ১৮ জন
মোট বিবাহিত কর্মকর্তার সংখ্যা = ২০ + ১৮ = ৩৮ জন 

মোট অবিবাহিত কর্মকর্তার সংখ্যা = (১০০ - ৩৮) জন
= ৬২ জন  
৩৭৫.
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা- ৪৩, ৪৭, ৫৩ এবং ৫৯ = ৪টি 
৩৭৬.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের পাঁচগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?
  1. ৭৫%
  2. ৬০%
  3. ৮৫%
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের পাঁচগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি, বিক্রয়মূল্য = ক

তাহলে, ক্রয়মূল্য = ৫ক
∴ ক্ষতি = ৫ক - ক = ৪ক

∴ শতকরা ক্ষতি হবে = (৪ক/৫ক) × ১০০
= ৮০%
৩৭৭.
একটি পণ্য ৫৭.৬ টাকা বিক্রয় করলে যত লাভ হয়, ৪০ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪৮.৮ টাকা
  2. ৫০.৬ টাকা
  3. ৪৮.২ টাকা
  4. ৪৯.৭ টাকা
সঠিক উত্তর:
৪৮.৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৮.৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ৫৭.৬ টাকা বিক্রয় করলে যত লাভ হয়, ৪০ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
পণ্যটির ক্রয় মূল্য = ক টাকা

প্রশ্নমতে,
৫৭.৬ - ক = ক - ৪০
⇒ ৫৭.৬ + ৪০ = ক + ক
⇒ ৯৭.৬ = ২ক
⇒ ২ক = ৯৭.৬
⇒ ক = ৯৭.৬ / ২
∴ ক = ৪৮.৮

অর্থাৎ পণ্যটির ক্রয়মূল্য ৪৮.৮ টাকা
৩৭৮.
একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৫০৯.১০ টাকা
  2. খ) ৫২০.১০ টাকা
  3. গ) ৫০০.১০ টাকা
  4. ঘ) ৪৯৯.১০ টাকা
সঠিক উত্তর:
ক) ৫০৯.১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০৯.১০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য = (১০০ × বিক্রয়মূল্য)/(১০০ + লাভের শতকরা হার)
= (১০০ × ৫৬০)/(১০০+১০) = ৫৬০০০/১১০ = ৫০৯.১০ টাকা (প্রায়)

৩৭৯.
১০০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭২ হলে, ছাত্রদের গড় কত ?
  1. ৭৩
  2. ৭২
  3. ৬৮
  4. ৬৭
সঠিক উত্তর:
৬৭
উত্তর
সঠিক উত্তর:
৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭২ হলে, ছাত্রদের গড় কত ?

সমাধান: 
দেওয়া আছে,
১০০ জন শিক্ষার্থীর গড় নম্বর = ৭০
১০০ জন শিক্ষার্থীর মোট নম্বর = (৭০ × ১০০)
= ৭০০০

৬০ জন ছাত্রীর গড় নম্বর = ৭২
∴ ৬০ জন ছাত্রীর মোট নম্বর = (৭২ × ৬০)
= ৪৩২০

∴ ৪০ জন ছাত্রের মোট নম্বর = (৭০০০ - ৪৩২০)
= ২৬৮০
∴ ৪০ জন ছাত্রের গড় নম্বর =(২৬৮০ ÷ ৪০)
= ৬৭
৩৮০.
২ ও ৩ এর ভিতরে কত গুলো সংখ্যা আছে?
  1. ক) ১
  2. খ) ৯
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অসংখ্য
ব্যাখ্যা

২ ও ৩ এর ভিতরে অসংখ্য সংখ্যা আছে( যেমনঃ 2.1, 2.11, 2.111 ................)

৩৮১.
বার্ষিক ২০% টাকা মুনাফায় ৫০০০ টাকায় ৪ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১৩৮৭ টাকা
  3. গ) ৩৪৯০ টাকা
  4. ঘ) ১৩৬৮ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৩৬৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৬৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্নমতে,
(p(1 + r)n -p) - pnr
৫৩৬৮ - ৪০০০ = ১৩৬৮

৩৮২.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?
  1. ৫০৪
  2. ১৪৭
  3. ৫১৩
  4. ২৫১
সঠিক উত্তর:
২৫১
উত্তর
সঠিক উত্তর:
২৫১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?

সমাধান:
আমরা জানি, কোনো সংখ্যার অংকগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হয়।

ক) ৫০৪ ⇒ ৫ + ০ + ৪ = ৯ (বিভাজ্য)
খ) ১৪৭ ⇒ ১ + ৪ + ৭ = ১২ (বিভাজ্য)
গ) ৫১৩ ⇒ ৫ + ১ + ৩ = ৯ (বিভাজ্য)
ঘ) ২৫১ ⇒ ২ + ৫ + ১ = ৮ (৩ দ্বারা বিভাজ্য নয়)

∴ ২৫১ সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।

৩৮৩.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ এবং গ.সা.গু. ১৬ হলে তাদের ল.সা.গু. কত?
  1. ক) ৯৮
  2. খ) ৯৪
  3. গ) ১০৮
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
ঘ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ এবং গ.সা.গু. ১৬ হলে তাদের ল.সা.গু. কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার ল.সা.গু. × গ.সা.গু = সংখ্যা দুইটির গুণফল
∴সংখ্যা দুইটির ল.সা.গু = সংখ্যা দুইটির গুণফল/সংখ্যা দুইটির গ.সা.গু
= ১৫৩৬/১৬
= ৯৬ 
৩৮৪.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৩ : ৫
  2. খ) ৫ : ১২
  3. গ) ৫ : ১৪
  4. ঘ) ৫ : ১৬
সঠিক উত্তর:
গ) ৫ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

৪ : ৭ এবং ৫ : ৮  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৪ × ৫): (৭ × ৮) = ২০ : ৫৬ = ৫ : ১৪
৩৮৫.
এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দরে কাপড় বিক্রি করবে স্থির করলো কিন্তু ১ মিটার এর পরিবর্তে ৯০ সেন্টিমিটার এর স্কেল ব্যবহার করলো। তার লাভের হার কত?
  1. ৯%
  2. ১০%
  3. ১০.৩৩%
  4. ১১.১১%
সঠিক উত্তর:
১১.১১%
উত্তর
সঠিক উত্তর:
১১.১১%
ব্যাখ্যা
প্রশ্ন: এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের দরে কাপড় বিক্রি করবে স্থির করলো কিন্তু ১ মিটার এর পরিবর্তে ৯০ সেন্টিমিটার এর স্কেল ব্যবহার করলো। তার লাভের হার কত?

সমাধান:
আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার

ধরি,
১০০ সেন্টিমিটার কাপড়ের ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ৯০ সেন্টিমিটার কাপড়ের ক্রয়মূল্য (১০০ × ৯০)/১০০ = ৯০ টাকা

৯০ সেন্টিমিটার কাপড়ের বিক্রয়মূল্য ১০০ টাকা

∴ লাভের পরিমাণ = ১০০ - ৯০ = ১০ টাকা 

৯০ টাকায় লাভ হয় ১০ টাকা
১ টাকায় লাভ হয় ১০/৯০ টাকা
১০০ টাকায় লাভ হয় (১০ × ১০০)/৯০ টাকা 
= ১১.১১ টাকা
৩৮৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ৪
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ঘ) ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩
ব্যাখ্যা

নির্ণেয় সংখ্যাটি হবে ৫৭, ৯৩ এবং ১৮৩ এর গসাগু।
∴ এখানে, ৫৭, ৯৩ এবং ১৮৩ এর গসাগু = ৩
∴নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৩

৩৮৭.
টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩০%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৩১%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা

৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৩৮৮.
চার বন্ধুর গড় বয়স ২৮ বছর। একজন চলে গেলে বাকি তিনজনের গড় বয়স ২৬ বছর। চলে যাওয়া বন্ধুটির বয়স কত?
  1. ২৭ বছর
  2. ৩০ বছর
  3. ৩৪ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
৩৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: চার বন্ধুর গড় বয়স ২৮ বছর। একজন চলে গেলে বাকি তিনজনের গড় বয়স ২৬ বছর। চলে যাওয়া বন্ধুটির বয়স কত?

সমাধান:
চারজনের মোট বয়স = ২৮ × ৪ = ১১২ বছর
তিনজনের মোট বয়স = ২৬ × ৩ = ৭৮ বছর

∴ চলে যাওয়া বন্ধুটির বয়স = ১১২ - ৭৮ = ৩৪ বছর

৩৮৯.
একটি পণ্য ৫০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। পণ্যটির ক্রয়মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৫৫ টাকা
  4. ঘ) ৬০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০ টাকা
ব্যাখ্যা
৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা বা ১০৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫/১০০ টাকা 
ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০৫ × ৫০০)/১০০ টাকা 
                                                     = ৫২৫ টাকা 

৫% কমে ক্রয়মূল্য = ৫০০ - (৫০০ এর ৫%)
                             = ৫০০ - (৫০০ এর ৫/১০০)
                                 = ৫০০ - ২৫ 
                                = ৪৭৫ টাকা 

লাভ হতো =(৫২৫ - ৪৭৫) টাকা 
                 = ৫০ টাকা
৩৯০.
কোন পরীক্ষায় পাশ নম্বর ৩০%। যদি কোন পরীক্ষার্থী ১৩০ নম্বর পেয়ে ২০ নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত?
  1. ক) ৩৬৬
  2. খ) ৫০০
  3. গ) ৬০০
  4. ঘ) ৭০০
সঠিক উত্তর:
খ) ৫০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পাশ নম্বর ৩০%। যদি কোন পরীক্ষার্থী ১৩০ নম্বর পেয়ে ২০ নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত?

সমাধান:
 কোন পরীক্ষার্থী ১৩০ নম্বর পেয়ে ২০ নম্বরের জন্য ফেল করে।
পাশ নম্বর = ১৩০ + ২০
= ১৫০ নম্বর

অতএব,
প্রশ্নমতে, ০.৩ক = ১৫০
⇒ ক = ১৫০/০.৩
= ৫০০
৩৯১.
একটি ঝুড়িতে আপেল ও কমলার অনুপাত ৬ : ১। কমলার পরিমাণ যদি আপেল অপেক্ষা ৩৫টি কম হয় তবে ঝুড়িতে কতটি আপেল আছে?
  1. ৪৫টি
  2. ৩৫টি
  3. ৩২টি
  4. ৪২টি
সঠিক উত্তর:
৪২টি
উত্তর
সঠিক উত্তর:
৪২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে আপেল ও কমলার অনুপাত ৬ : ১। কমলার পরিমাণ যদি আপেল অপেক্ষা ৩৫টি কম হয় তবে ঝুড়িতে কতটি আপেল আছে?

সমাধান:
ধরি,
আপেল ও কমলার অনুপাত ৬ক ও ক টি।

প্রশ্নমতে,
৬ক - ক = ৩৫
বা, ৫ক = ৩৫
∴ ক = ৭

অতএব, ঝুড়িতে আপেলের পরিমাণ = ৭ × ৬ = ৪২টি
৩৯২.
জাকির জসিমের চেয়ে যত বছরের ছােট, জামশেদ থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও জামশেদের বয়সের সমষ্টি ৫৮ বছর হলে জাকিরের বয়স কত?
  1. ২৯ বছর
  2. ২৭ বছর
  3. ২৮ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
২৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৯ বছর
ব্যাখ্যা
এখানে,
     জসিম-জাকির = জাকির-জামশেদ (কারণ প্রথম দুজনের বয়সের ব্যবধান যত পরের দুজনের ব্যবধান ও তত)
বা, জসিম+জামশেদ = জাকির + জাকির
বা, ৫৮ = ২ জাকির (যেহেতু জসিম ও জামশেদের বয়সের সমষ্টি = ৫৮ বছর)
বা, ২ জাকির = ৫৮

সুতরাং জাকির = ৫৮/ ২ = ২৯ বছর।
৩৯৩.
কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের মধ্যে পার্থক্য ৭.২?
  1. ক) ২৪
  2. খ) ১৯
  3. গ) ১৭
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ক) ২৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের মধ্যে পার্থক্য ৭.২?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি = ক 
প্রশ্নমতে,
(ক এর ৪০%) - (ক এর ১০%) = ৭.২
(৪০ক/১০০) - (১০ক/১০০) = ৭.২ 
(২ক/৫) - (ক/১০) = ৭.২
(৪ক - ক)/১০ = ৭.২
৩ক/১০ = ৭.২
৩ক = ৭.২ × ১০
ক = (৭.২ × ১০)/৩ 
ক = ২৪
৩৯৪.
৫% হার সরল সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সরল সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?
  1. ৬ টাকা
  2. ৮ টাকা
  3. ২ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার সরল সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সরল সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?

সমাধান:
৫% হারে, প্রথম সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৫ × ১০০ × ২)/১০০
= ১০ টাকা

আবার,
৬% হারে, দ্বিতীয় সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৬ × ১০০ × ২)/১০০
= ১২ টাকা

∴ পার্থক্য = (১২ - ১০) = ২ টাকা
৩৯৫.
কোন সংখ্যাকে ৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩ হয়। এখন যদি ঐ সংখ্যার বর্গটিকে ৫ দ্বারা ভাগ করা হয় তখন কত অবশিস্ট থাকবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা

৮ কে ৫ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে।
= ৬৪ কে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৪।

৩৯৬.
পানি ভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় ৬ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ২ কেজি
  2. ১ কেজি
  3. ১.৫ কেজি
  4. ০.৫ কেজি
সঠিক উত্তর:
১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় ৬ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান: 
বালতি + পানির ওজন = ১১ কেজি ........................(১)
বালতি + অর্ধেক পানির ওজন = ৬ কেজি ........................(২)

সমীকরণ দুটি বিয়োগ করে পাই,
পানির ওজন - অর্ধেক পানির ওজন = ১১ - ৬
⇒ অর্ধেক পানির ওজন = ৫ কেজি
∴ পানির ওজন = ৫ × ২ কেজি
= ১০ কেজি 

∴ বালতির ওজন = ১১ - ১০ কেজি
= ১ কেজি
৩৯৭.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ২৫ লিটার
  2. খ) ৩০ লিটার
  3. গ) ৩৫ লিটার
  4. ঘ) ৪০ লিটার
সঠিক উত্তর:
ঘ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
এসিড : পানি = ৭ : ৩

অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

মিশ্রণে এসিডের পরিমাণ = [৩০ × (৭/১০)] = ২১ লিটার 

মিশ্রণে পানির পরিমাণ = [৩০ × (৩/১০)] = ৯ লিটার 

অতিরিক্ত পানি মেশানোর পর,
এসিড : পানি = ৩ : ৭

ধরি,
মেশানোর পর মিশ্রণের পরিমাণ হয় x লিটার 

শর্তমতে,
এসিডের পরিমাণ = [x এর (৩/১০)] = ২১ লিটার 
বা, x = (২১ × ১০)/৩ লিটার 
∴ x = ৭০ লিটার  

নতুন মিশ্রণে পানির পরিমাণ = ৭০ - ২১ লিটার 
= ৪৯ লিটার 

অতিরিক্ত পানি মেশাতে হবে (৪৯ - ৯) লিটার 
= ৪০ লিটার 
৩৯৮.
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে?
  1. 100r + 10p + q
  2. 100p + 10q + r
  3. 100q + 10r + p
  4. 100pq + r
সঠিক উত্তর:
100p + 10q + r
উত্তর
সঠিক উত্তর:
100p + 10q + r
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে?

সমাধান:
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে?

100 × শতক স্থানীয় অঙ্ক + 10 × দশক স্থানীয় অঙ্ক + 1 × একক স্থানীয় অঙ্ক
= 100 × p + 10 × q + 1 × r
= 100p + 10q + r
৩৯৯.
শতকরা বার্ষিক ২৫ টাকা সুদে ৭২০ টাকার ৪ মাসের সরল সুদ কত হবে?
  1. ৪২ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৬০ টাকা
  4. ৭২ টাকা
সঠিক উত্তর:
৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ২৫ টাকা সুদে ৭২০ টাকার ৪ মাসের সরল সুদ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সময় = ৪ মাস = ৪/১২ বছর = ১/৩ বছর
আসল = ৭২০ টাকা
সুদের হার = ২৫%
সুদ = ?

আমরা জানি,
সরল সুদ,
= (আসল × সময় × সুদের হার)/১০০
= {৭২০ × (১/৩) × ২৫}/১০০
= (২৪০ × ২৫)/১০০
= ৬০ টাকা

৪০০.
মিনার ৬ টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। ৬টি কলমের মোট মূল্য কত?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ১৮০ টাকা
  3. গ) ১৬৭ টাকা
  4. ঘ) ১৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৬৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৭ টাকা
ব্যাখ্যা
মিনার ৬ টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। তাহলে ছয়টির মোট মূল্য ১৫০ টাকার বেশি এবং ১৮০ টাকার কম। ১৬৭ অপশনের একমাত্র উত্তর যা এই শর্ত পূরণ করে।