বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ২৫ / ১৬৯ · ২,৪০১২,৫০০ / ১৬,৯৯১

২,৪০১.
xy - y, x3y - xy, x2 - 2x + 1 রাশিগুলোর গ.সা.গু নির্ণয় করুন।
  1. xy
  2. x + 1
  3. xy(x2 - 1)
  4. x - 1
সঠিক উত্তর:
x - 1
উত্তর
সঠিক উত্তর:
x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: xy - y, x3y - xy, x2 - 2x + 1 রাশিগুলোর গ.সা.গু নির্ণয় করুন।

সমাধান: 
১ম রাশি = xy - y
= y(x - 1)

২য় রাশি = x3y - xy
= xy(x2 - 1)
= xy(x + 1)(x - 1)

৩য় রাশি = x2 - 2x + 1
= (x - 1)2
= (x - 1)(x - 1)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 1)
২,৪০২.
2.5 সংখ্যাটি 3.125 এর কত শতাংশ?
  1. 20%
  2. 60%
  3. 75%
  4. 80%
সঠিক উত্তর:
80%
উত্তর
সঠিক উত্তর:
80%
ব্যাখ্যা

(2.5 × 100)/3.125
= 80%

২,৪০৩.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য ১৪০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭৪০ টাকা
  2. ৮৪০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ৯৪০ টাকা
সঠিক উত্তর:
৮৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য ১৪০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা

∴ লাভ = (১২০ - ১০০) = ২০ টাকা

এখন,
২০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০/২০ = ৬ টাকা
১৪০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১৪০ × ৬) = ৮৪০ টাকা

২,৪০৪.
সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে আসলে ৫ গুণ হবে?
  1. ৪%
  2. ৬০০%
  3. ৫%
  4. ৪০০%
সঠিক উত্তর:
৪০০%
উত্তর
সঠিক উত্তর:
৪০০%
ব্যাখ্যা
আসল ১০০ টাকা হলে, সুদে আসলে ৫০০ টাকা
সুদ = (৫০০ - ১০০) টাকা = ৪০০ টাকা
অর্থাৎ সরল সুদের হার ৪০০%
২,৪০৫.
নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, যদি ঐ দ্রব্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ৩৬২ টাকা
  2. ৩৮৮ টাকা
  3. ৪৩২ টাকা
  4. ৪৭০ টাকা
সঠিক উত্তর:
৪৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, যদি ঐ দ্রব্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২০% লাভে,
নির্মাণ খরচ ১০০ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা
নির্মাণ খরচ ১ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = (১২০ × ৩০০)/১০০ = ৩৬০ টাকা

আবার, খুচরা বিক্রেতার ২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে খুচরা বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে খুচরা বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে খুচরা বিক্রয়মূল্য = (১২০ × ৩৬০)/১০০ = ৪৩২ টাকা
২,৪০৬.
ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক- এর বেতন কত?
  1. ক) ৭৭৭ টাকা
  2. খ) ৮৮৮ টাকা
  3. গ) ৫৫৫ টাকা
  4. ঘ) ৩৩৩ টাকা
সঠিক উত্তর:
ক) ৭৭৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৭৭ টাকা
ব্যাখ্যা
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা এবং
গ এর বেতন ৩x টাকা।

প্রশ্নমতে,
৫x - ৩x = ২২২
২x  = ২২২
x = ১১১ টাকা।

∴ ক এর বেতন ৭ × ১১১ = ৭৭৭ টাকা
২,৪০৭.
নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ হতে বড়?
  1. ৩/৫
  2. ১১/২০
  3. ৭/১০
  4. ২১/৪০
সঠিক উত্তর:
৭/১০
উত্তর
সঠিক উত্তর:
৭/১০
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৫/৮ হতে বড়?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশ: ৫/৮ = ০.৬২৫

এখন অপশনগুলো যাচাই করি:
৩/৫ = ০.৬
১১/২০ = ০.৫৫
৭/১০ = ০.৭
২১/৪০ = ০.৫২৫

এখানে দেখা যাচ্ছে যে, ০.৭ > ০.৬২৫
অর্থাৎ, ৭/১০ ভগ্নাংশটি ৫/৮ হতে বড়।

২,৪০৮.
৫২ জন শ্রমিক একটি কাজ ২০ দিনে করতে পারেন। ১৩ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে? 
  1. ক) ২০ জন
  2. খ) ২২ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ২৮ জন
সঠিক উত্তর:
ঘ) ২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮ জন
ব্যাখ্যা
২০ দিনে শেষ করতে পারে ৫২ জন শ্রমিক
১ দিনে শেষ করতে পারে ৫২ × ২০ জন শ্রমিক
১৩ দিনে শেষ করতে পারে (৫২ × ২০)/১৩
                                      = ৮০ জন

∴ নতুন শ্রমিক লাগবে = (৮০ - ৫২) জন 
                                  = ২৮ জন
২,৪০৯.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
  1. ক) ৬%
  2. খ) ৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
গ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০%
ব্যাখ্যা

৫০০ টাকার ৪ বছরের সুদ = ৫০০×৪ বা ২০০০ টাকার ১ বছরের সুদ।
আবার ৬০০ টাকার ৫ বছরের সুদ = ৬০০×৫ বা ৩০০০ টাকার ১ বছরের সুদ।
সুতরাং মোট ৫০০০ টাকার ১ বছরের সুদ।
এখন, ৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা। (শর্ত)
১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = ৫০০×১০০/৫০০০ টাকা।
= ১০ টাকা।

২,৪১০.
৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ১৫টি
  2. ১৪টি
  3. ১২টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে? 

সমাধান: 
৫ টাকায় ক্রয় করে = ২টি কমলা 
∴ ১ টাকায় ক্রয় করে = ২/৫টি কমলা 
∴ ১০০ টাকায় ক্রয় করে = (২ × ১০০)/৫টি কমলা 
= ৪০টি কমলা 

আবার, 
৪০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ৪০) টাকা
= ১৪০ টাকা

১৪০ টাকায় বিক্রয় করতে হয় = ৪০টি কমলা 
∴ ১ টাকায় বিক্রয় করতে হয় = ৪০/১৪০টি কমলা 
∴ ৩৫ টাকায় বিক্রয় করতে হয় = (৪০ × ৩৫)/১৪০টি কমলা 
= ১০টি কমলা 
২,৪১১.
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান? 
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১২৫ টাকা
  3. গ) ১৫৫ টাকা
  4. ঘ) ১৬৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান? 

সমাধান: 
মনেকরি 
মোট টাকা = ক 

প্রশ্নমতে 
ক এর ৩/৫ = ৯০ এর ৫/৬
৩ক/৫ = ৭৫
৩ক = ৭৫ × ৫
ক = (৭৫ × ৫)/৩
ক = ১২৫ 
২,৪১২.
আপনার ঘরের মাসিক বিদ্যুৎ বিল এসেছে ৬০০ টাকা। যদি ১ বছর পর বিদ্যুৎ বিল ১০% বৃদ্ধি পায় এবং ৬ মাস পর আরও ১০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার ঘরের বিদ্যুৎ বিল কত হবে?
  1. ক) ৬৫০ টাকা
  2. খ) ৬৬০ টাকা
  3. গ) ৬৬৬ টাকা
  4. ঘ) ৭২৬ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৭২৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার ঘরের মাসিক বিদ্যুৎ বিল এসেছে ৬০০ টাকা। যদি ১ বছর পর বিদ্যুৎ বিল ১০% বৃদ্ধি পায় এবং ৬ মাস পর আরও ১০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার ঘরের বিদ্যুৎ বিল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মাসিক বিদ্যুৎ বিল ৬০০ টাকা।

১ বছর পর ১০% বৃদ্ধিতে,
বিল = ৬০০ + ৬০০ এর ১০/১০০ টাকা
= ৬০০ + ৬০ টাকা
= ৬৬০ টাকা

আরো ৬ মাস পর ১০% বৃদ্ধিতে,
বিল = ৬৬০ + ৬৬০ এর ১০/১০০ টাকা
= ৬৬০ + ৬৬ টাকা
= ৭২৬ টাকা
২,৪১৩.
দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?
  1. 1 : 2
  2. 3 : 1
  3. 2 : 3
  4. 3 : 7
সঠিক উত্তর:
3 : 1
উত্তর
সঠিক উত্তর:
3 : 1
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি x, y

শর্তমতে,
x + y = 2(x - y)
⇒ x + y = 2x - 2y
⇒ y + 2y = 2x - x
⇒ 3y = x
⇒ x/y = 3/1
∴ x : y = 3 : 1

অর্থাৎ, সংখ্যা দুটির অনুপাত = 3 : 1

২,৪১৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১২
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০ - ৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
২,৪১৫.
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৮, ১০, ১৫ ও ২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৬০
  2. ৮০
  3. ৪০
  4. ১০০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৮, ১০, ১৫ ও ২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
৮ = ২ × ২ × ২ = ২
১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫ = ২ × ৫

∴ ৮, ১০, ১৫ ও ২০ এর ল.সা.গু = ২ × ৩ × ৫
= ৮ × ৩ × ৫ = ১২০

এখন ১০০০ কে ১২০ দিয়ে ভাগ করি,
১০০০ ÷ ১২০ = ৮ ভাগফল
১২০ × ৮ = ৯৬০
∴ ভাগশেষ = ১০০০ - ৯৬০ = ৪০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১২০ - ৪০ = ৮০

অর্থাৎ, ১০০০ এর সাথে ৮০ যোগ করলে প্রাপ্ত সংখ্যা (১০৮০) ১২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

২,৪১৬.
একটি বইয়ের মূল্য প্রথমে ১০% বৃদ্ধি পায় এবং পরে ১০% হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাসের হার কত?
  1. ১% বৃদ্ধি
  2. ১.৫০% বৃদ্ধি
  3. ১.৫০% হ্রাস
  4. ১% হ্রাস
সঠিক উত্তর:
১% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
১% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য প্রথমে ১০% বৃদ্ধি পায় এবং পরে ১০% হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাসের হার কত?

সমাধান:
ধরি, বইয়ের মূল্য = ১০০ টাকা
১০% বৃদ্ধিতে, বইয়ের মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

১০% হ্রাসে,
১০০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ১০০ - ১০ = ৯০ টাকা
∴ ১ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ৯০/১০০ টাকা
∴ ১১০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = (৯০/১০০) × ১১০ টাকা
= ৯৯ টাকা

∴ হ্রাস পেয়েছে = ১০০ - ৯৯ = ১%
২,৪১৭.
একজন দোকানদার প্রতি হালি ডিম ১২ টাকা দরে ক্রয় করে প্রতি ডজন ৪৫ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?
  1. ২৫%
  2. ১৫%
  3. ২০%
  4. ৯%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ১২ টাকা দরে ক্রয় করে প্রতি ডজন ৪৫ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ হালি = ৪টি

৪টি ডিমের ক্রয়মূল্য ১২ টাকা
∴ ১টি ডিমের ক্রয়মূল্য ১২/৪ = ৩ টাকা
∴ ১২টি ডিমের ক্রয়মূল্য ১২ × ৩ = ৩৬ টাকা

এবং দেওয়া আছে,
১২টি ডিমের বিক্রয়মূল্য = ৪৫

∴ লাভ = ৪৫ - ৩৬ = ৯ টাকা

∴ ৩৬ টাকায় লাভ হয় = ৯ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৯/৩৬ = ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০/৪ = ২৫ টাকা

∴ শতকরা লাভের পরিমাণ ২৫%
২,৪১৮.
৬% সরল মুনাফায় ৮ মাসে ১৬,০০০ টাকার মুনাফা কত?
  1. ৭৭৫ টাকা
  2. ৬৭৫ টাকা
  3. ৭২০ টাকা
  4. ৬৪০ টাকা
সঠিক উত্তর:
৬৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% সরল মুনাফায় ৮ মাসে ১৬,০০০ টাকার মুনাফা কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১৬,০০০ টাকা
মুনাফার হার, r = ৬% = ৬/১০০ = ৩/৫০
সময়, n = ৮ মাস = ৮/১২ = ২/৩ বছর

সুদ, I = Pnr
= ১৬০০০ × (২/৩) × (৩/৫০)
= ৬৪০ টাকা

২,৪১৯.
x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?
  1. ক) (x + 2)2(x3 - 8)
  2. খ) (x - 2)2(x3 - 8)
  3. গ) (x2 - 2)(x3 - 8)
  4. ঘ) (x2 + 2)(x3 - 8)
সঠিক উত্তর:
ক) (x + 2)2(x3 - 8)
উত্তর
সঠিক উত্তর:
ক) (x + 2)2(x3 - 8)
ব্যাখ্যা
১ম রাশি = x2 - 4 
              = x2 - 22
              = (x + 2)(x - 2)

২য় রাশি = x2 + 4x +4
              = x2 + 2.x.2 + 22 
              = (x + 2)2
              = (x + 2)(x + 2)
৩য় রাশি = x3 - 8 
              = x3 - 23
               = (x - 2) (x2 + 2.x + 22)
               = (x - 2)(x2 + 2x + 4)
নির্ণেয় ল. সা. গু = (x + 2)(x + 2)(x - 2)(x2 + 2x + 4)
                         =(x + 2)2(x3 - 8)
২,৪২০.
একটি দ্রব্য ২৫০ টাকায় ক্রয় করে ২৮৭.৫০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?
  1. ১৫%
  2. ১২%
  3. ৮.৪%
  4. ১০%
সঠিক উত্তর:
১৫%
উত্তর
সঠিক উত্তর:
১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ২৫০ টাকায় ক্রয় করে ২৮৭.৫০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?

সমাধান:
এখানে,
ক্রয়মূল্য = ২৫০ টাকা
বিক্রয়মূল্য = ২৮৭.৫০ টাকা

∴ লাভ = ২৮৭.৫০ - ২৫০ = ৩৭.৫০ টাকা

এখন,
২৫০ টাকায় লাভ = ৩৭.৫০ টাকা
১ টাকায় লাভ = ৩৭.৫০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ = (৩৭.৫০ × ১০০)/২৫০ টাকা
= ১৫ টাকা

∴ লাভের শতকরা হার = ১৫%

২,৪২১.
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৫ঃ২
  2. খ) ৭ঃ২
  3. গ) ৭ঃ৩
  4. ঘ) ৮ঃ৩
সঠিক উত্তর:
খ) ৭ঃ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ঃ২
ব্যাখ্যা

প্রশ্নমতে, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। তাহলে, বর্তমানে মায়ের বয়স = (২৭+৩) বছর = ৩০ বছর এবং মেয়ের বয়স = (২+৩) বছর = ৫ বছর।
সুতরাং, ৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (৩০+৫) বছর = ৩৫ বছর এবং (৫+৫) বছর = ১০ বছর
সুতরাং মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৫ঃ১০
= ৭ঃ২ বছর।

২,৪২২.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসলে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু ৪ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৬০ জন
  2. খ) ৫৫ জন
  3. গ) ৫০ জন
  4. ঘ) ৪৮ জন
সঠিক উত্তর:
ক) ৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসলে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু ৪ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?  

সমাধান: 
ধরি,
বেঞ্চের সংখ্যা ক টি

৩ জন করে বসলে শিক্ষার্থীর সংখ্যা ৩ক + ৬ জন।

৪ জন করে বসলে শিক্ষার্থীর সংখ্যা ৪(ক - ৩) জন। 

প্রশ্নমতে,
৪(ক - ৩) = ৩ক + ৬ 
বা, ৪ক - ১২ = ৩ক + ৬
বা, ক = ১৮

∴ শিক্ষার্থীর সংখ্যা = ৩ × ১৮ + ৬ জন
= ৬০ জন 
২,৪২৩.
পলাশ ৫ টাকায় ৪ টি লজেন্স ক্রয় করে ৪ টাকায় ৫ টি লজেন্স বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৩৬% লাভ
  2. ২০% ক্ষতি
  3. ৩৬% ক্ষতি
  4. ২০% লাভ
সঠিক উত্তর:
৩৬% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
৩৬% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: পলাশ ৫ টাকায় ৪ টি লজেন্স ক্রয় করে ৪ টাকায় ৫ টি লজেন্স বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
৪ টি লজেন্সের ক্রয়মূল্য = ৫ টাকা
১ টি লজেন্সের ক্রয়মূল্য = ৫/৪ টাকা

আবার,
৫ টি লজেন্সের বিক্রয়মূল্য = ৪ টাকা
১ টি লজেন্সের বিক্রয়মূল্য = ৪/৫ টাকা

∴ ক্ষতি = (৫/৪) - (৪/৫)
= (২৫ - ১৬)/২০
= ৯/২০

৫/৪ টাকায় ক্ষতি হয় = ৯/২০টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪)/(২০ × ৫) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪ × ১০০)/(২০ × ৫) টাকা
= ৩৬ টাকা বা ৩৬%
২,৪২৪.
১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
  1. ১০০০ কিলোগ্রাম
  2. ১০০ কিলোগ্রাম
  3. ৫০০ কিলোগ্রাম
  4. ১০০০০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?

সমাধান:
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
২,৪২৫.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ হলে সংখ্যা তিনটির সমষ্টি কত?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ হলে সংখ্যা তিনটির সমষ্টি কত?

সমাধান: 
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১) × ক × (ক + ১) = ৫ × (ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক - ১) = ৫ × ৩ক
বা, ক - ১ = ১৫
বা, ক = ১৬
∴ ক = ৪

∴ সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫

∴ সংখ্যা তিনটির সমষ্টি = (৩ + ৪ + ৫) = ১২
২,৪২৬.
লুপ্ত পদ নির্ণয় করুন: ১২ : ১৬ :: ? : ২০
  1. ১৮
  2. ১৫
  3. ১০
  4. ২২
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: লুপ্ত পদ নির্ণয় করুন: ১২ : ১৬ :: ? : ২০ 

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
১২ : ১৬ = ক : ২০ 
১২/১৬ = ক/২০
বা ১৬ক = ২০ × ১২
বা ক = (২০ × ১২)/১৬
ক = ১৫
২,৪২৭.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যা = ক এবং বড় সংখ্যা = ৫ক

দেওয়া আছে,
গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০

প্রশ্নমতে,
ক × ৫ক = ১২ × ৬০
⇒ ৫ক = ৭২০
⇒ ক = ১৪৪ = ১২
∴ ক = ১২

সুতরাং, ছোট সংখ্যা = ১২
২,৪২৮.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ২/১১
  2. ৫/৬
  3. ১৪/২১
  4. ৪/১৫
সঠিক উত্তর:
২/১১
উত্তর
সঠিক উত্তর:
২/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
২/১১ = ০.১৮১৮
৫/৬ = ০.৮৩৩৩
১৪/২১ = ০.৬৬৬৭
৪/১৫ = ০.২৬৬৭

এখানে,
০.১৮১৮ < ০.২৬৬৭ < ০.৬৬৬৭ < ০.৮৩৩৩
২,৪২৯.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৪ হবে?
  1. ১৯ লিটার
  2. ১৫ লিটার
  3. ২১ লিটার
  4. ২৩ লিটার
সঠিক উত্তর:
১৯ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১৯ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৪ হবে?

সমাধান:
অনুপাতগুলোর সমষ্টি = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = {৩০ এর (৭/১০)} = ২১ লিটার
এবং পানির পরিমাণ = {৩০ এর (৩/১০)} = ৯ লিটার

ধরি,
ক লিটার পানি মিশ্রিত করলে অনুপাত ৩ : ৪ হবে।

শর্তমতে,
২১ : (৯ + ক) = ৩ : ৪
বা, ২১/(৯ + ক) = ৩/৪
বা, ২৭ + ৩ক = ৮৪
বা, ৩ক = ৫৭
∴ ক = ১৯

∴ ১৯ লিটার পানি মেশাতে হবে।
২,৪৩০.
একটি দ্রব্য ৫৫৪ টাকায় বিক্রয় করায় ৪৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৬.৬৭%
  2. ৭.৬৭%
  3. ৯.১২%
  4. ১০.৩৩%
সঠিক উত্তর:
৭.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
৭.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫৫৪ টাকায় বিক্রয় করায় ৪৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ৫৫৪ + ৪৬ = ৬০০ টাকা

৬০০ টাকায় ক্ষতি হয় ৪৬ টাকা
১ টাকায় ক্ষতি হয় ৪৬/৬০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (৪৬ × ১০০)/৬০০ টাকা
= ৭.৬৭ টাকা

∴ ক্ষতির শতকরা হার = ৭.৬৭%
২,৪৩১.
কোনো গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত ?
  1. ক) ৭০%
  2. খ) ৭২%
  3. গ) ৭৪%
  4. ঘ) ৭৮%
সঠিক উত্তর:
খ) ৭২%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২%
ব্যাখ্যা

কোনো গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত
অর্থাৎ ২৫ জনের মধ্যে শিক্ষিত ১৮ জন
সুতরাং, ১০০ জনের মধ্যে শিক্ষিত = (১০০×১৮) / ২৫ = ৭২ জন 

২,৪৩২.
৭% হারে কত সময়ে ৫০০ টাকার সুদ ১০৫ টাকা হবে?
  1. ২ বছরে
  2. ৩ বছরে
  3. ৪ বছরে
  4. ৫ বছরে
সঠিক উত্তর:
৩ বছরে
উত্তর
সঠিক উত্তর:
৩ বছরে
ব্যাখ্যা

দেওয়া আছে
সুদ, I = ১০৫
সুদের হার, r = ৭/১০০
আসল, p = ৫০০ টাকা
বয়স, n = ?
আমরা জানি, I = pnr/১০০
বা, n = I × ১০০/pr
= ১০৫×১০০/(৫০০×৭)
= ১০৫×১০০/(৫০০×৭)
= ৩ বছর

২,৪৩৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে, সংখ্যা দুটি যথাক্রমে -
  1. ক) ২৫ ও ৩৫
  2. খ) ৩৫ ও ৪০
  3. গ) ৩০ ও ৪২
  4. ঘ) ৩০ ও ৪৫
সঠিক উত্তর:
গ) ৩০ ও ৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ ও ৪২
ব্যাখ্যা
প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে, সংখ্যা দুটি যথাক্রমে -

সমাধান :
ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৬ = ৩০ এবং ৭ × ৬ = ৪২

২,৪৩৪.
৫০০ টাকায় কোন জিনিস ক্রয় করে শতকরা ৮ টাকা লাভে বিক্রয় করা হলেবিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ক) ১০৮ টাকা
  2. খ) ৫০৮ টাকা
  3. গ) ৫৪০ টাকা
  4. ঘ) ৫৮০ টাকা
সঠিক উত্তর:
গ) ৫৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় লাভ হয় ৮ টাকা
∴ ৫০০ টাকায় লাভ হয় (৮×৫০০)/১০০ টাকা
                     = ৪০ টাকা
∴ বিক্রয়মূল্য (৫০০ + ৪০) টাকা
             = ৫৪০ টাকা

২,৪৩৫.
০.০০০৬৭৬ এর বর্গমূল কত? 
  1. ক) ০.০৩৪
  2. খ) ০.০২৪
  3. গ) ০.০২৮
  4. ঘ) ০.০২৬
সঠিক উত্তর:
ঘ) ০.০২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০৬৭৬ এর বর্গমূল কত? 
 
সমাধান:
০.০০০৬৭৬ এর বর্গমূল = √(০.০০০৬৭৬)
= ০.০২৬
২,৪৩৬.
সুদের হার এর সূত্র কোনটি?
  1. ক) (১০০ × সুদ)/(হার × আসল)
  2. খ) (১০০ × সুদ)/(সময় × আসল)
  3. গ) (সময় × আসল)/(১০০ × সুদ)
  4. ঘ) (১০০ × আসল)/(সুদ × সময়)
সঠিক উত্তর:
খ) (১০০ × সুদ)/(সময় × আসল)
উত্তর
সঠিক উত্তর:
খ) (১০০ × সুদ)/(সময় × আসল)
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
২,৪৩৭.
৪৫ টাকায় ৯ টি কমলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। ৩৬ টি কমলার ক্রয়মূল্য কত?
  1. ১৯০ টাকা 
  2. ২৪০ টাকা 
  3. ২৮০ টাকা 
  4. ৩০০ টাকা 
সঠিক উত্তর:
২৪০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২৪০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫ টাকায় ৯ টি কমলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। ৩৬ টি কমলার ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/৭৫ টাকা
= ৬০ টাকা

এখন,
৯ টি কমলার ক্রয়মূল্য = ৬০ টাকা
∴ ১ টি কমলার ক্রয়মূল্য = ৬০/৯ টাকা
∴ ৩৬ টি কমলার ক্রয়মূল্য = (৬০ × ৩৬)/৯ টাকা = ২৪০ টাকা

∴ কমলার ক্রয়মূল্য = ২৪০ টাকা।

২,৪৩৮.
৪০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৪, ৬, ৮, ১২  দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২১
  2. ১৭
  3. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৪, ৬, ৮, ১২  দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৪, ৬, ৮, ১২ এর ল. সা. গু = ২৪

২৪ দ্বারা ৪০০০ কে ভাগ করলে ভাগশেষ ১৬ হয়।
ভাগশেষ ও ভাজকের পার্থক্য নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে।

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ২৪ - ১৬ = ৮

২,৪৩৯.
মুনাফার হার শতকরা কত টাকা হলে যে কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
  1. ক) ১২.৫০ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ১৫ টাকা
সঠিক উত্তর:
গ) ২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফার হার শতকরা কত টাকা হলে যে কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
∴ মুনাফা আসল =(৩ × ১০০) টাকা
 = ৩০০ টাকা 
∴মুনাফা I =৩০০ - ১০০ = ২০০ টাকা
সময় n = ৮ বছর
সুদের হার r% = ?

আমরা জানি,
I = Pnr
r = I/Pn
r = (২০০ × ১০০)/(১০০ × ৮)
r = ২৫%
২,৪৪০.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?
  1. ১২
  2. ১৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?

সমাধান:  
এখানে, ১ম রাশি = ৩ এবং ৩য় রাশি = ১২

ধরি,
মধ্যসমানুপাতিক = ২য় রাশি

আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = (২য় রাশি) 
∴ ৩ × ১২ =  (২য় রাশি) 
বা, (২য় রাশি) = ৩৬ 
বা, (২য় রাশি) = (৬) 
∴ ২য় রাশি = ৬ 

∴ মধ্যসমানুপাতিক = ৬ 
২,৪৪১.
এক ব্যবসায়ী ১৫% লাভে কাপড় বিক্রয় করে ৩০০০ টাকা লাভ করেন। তিনি কত টাকার কাপড় ক্রয় করেছিলেন?
  1. ২৫০০০ টাকা 
  2. ২০০০০ টাকা 
  3. ২৮০০০ টাকা 
  4. ১৮০০০ টাকা 
সঠিক উত্তর:
২০০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২০০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যবসায়ী ১৫% লাভে কাপড় বিক্রয় করে ৩০০০ টাকা লাভ করেন। তিনি কত টাকার কাপড় ক্রয় করেছিলেন?

সমাধান:
ধরি,
কাপড়ের ক্রয়মূল্য = ১০০ টাকা 

১৫ টাকা লাভ হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ১ টাকা লাভ হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা 
∴ ৩০০০ টাকা লাভ হলে ক্রয়মূল্য = (১০০ × ৩০০০)/১৫ টাকা = ২০০০০ টাকা 

অর্থাৎ তিনি ২০০০০ টাকার কাপড় ক্রয় করেছিলেন। 

২,৪৪২.
একটি দ্রব্যের লিখিত মুল্য ক্রয়মূল্যের ৪০% বেশি। কত ছাড় দিলে তার ১২% লাভ হত ?
  1. ১৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৪%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্যের লিখিত মুল্য ক্রয়মূল্যের ৪০% বেশি। কত ছাড় দিলে তার ১২% লাভ হত ?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা। 
লিখিতমূল্য  = ১০০ + ১০০ এর ৪০%
= ১০০ + ১০০ × (৪০/১০০)
= ১০০ + ৪০ = ১৪০ টাকা

বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১২%
= ১০০ + ১০০ × (১২/১০০)
= ১০০ + ১২ = ১১২ টাকা

∴ তাঁকে ছাড় দিতে হবে = (১৪০ - ১১২) = ২৮ টাকা
∴ লিখিত মূল্যের উপর ছাড়ের শতকরা হার = (২৮/১৪০) × ১০০ = ২০%

২,৪৪৩.
৩ : ৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ৬৪ হলে, সংখ্যা দুটির অন্তর কত?
  1. ১২
  2. ১৮
  3. ২২
  4. ১৬
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ৬৪ হলে, সংখ্যা দুটির অন্তর কত?

সমাধান: 
ধরি,
দুটি সংখ্যা যথাক্রমে ৩ক ও ৫ক

প্রশ্নমতে,
৩ক + ৫ক = ৬৪
⇒ ৮ক = ৬৪
⇒ ক = ৬৪/৮
∴ ক = ৮

সুতরাং, সংখ্যা দুটি হলো
৩ক = ৩ × ৮ = ২৪ এবং ৫ক = ৫ × ৮ = ৪০

∴ সংখ্যা দুটির অন্তর = ৪০ - ২৪ = ১৬
২,৪৪৪.
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(২ × ৩ × ০.৫)/১.৫
= (৬ × ০.৫)/১.৫
= ৩/১.৫
= ২
২,৪৪৫.
২৫% সরল সুদে কত বছরে আসল সুদাসলে তিনগুণ হবে?
  1. ১০ বছর
  2. ৬ বছর
  3. ৮ বছর
  4. ৯ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫% সরল সুদে কত বছরে আসল সুদাসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি, আসল = P টাকা
সুদাসল = ৩P টাকা
∴ সুদ = সুদাসল - আসল = ৩P - P = ২P
এখানে,
সুদের হার, r = ২৫%

আমরা জানি,
I = pnr/ ১০০
⇒ ২P = (P × ২৫ × n)/১০০
⇒ ২ = (২৫ × n)/১০০
⇒ ২০০ = ২৫n
⇒ n = ২০০/২৫
∴ n = ৮

∴ সময় = ৮ বছর

২,৪৪৬.
রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৬৫ বছর। তানভীরের বয়সের দ্বিগুণ রাকিবের বয়সের তিনগুণের সমান হলে রাকিবের বয়স কত?
  1. ২৬ বছর
  2. ৩৯ বছর
  3. ৪২ বছর
  4. ৪৬ বছর
সঠিক উত্তর:
২৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও তানভীরের বয়সের সমষ্টি ৬৫ বছর। তানভীরের বয়সের দ্বিগুণ রাকিবের বয়সের তিনগুণের সমান হলে রাকিবের বয়স কত?

সমাধান:
ধরি,
রাকিবের বয়স ক বছর 
তানভীরের বয়স (৬৫ - ক) বছর 

প্রশ্নমতে,
৩ক = ২(৬৫ - ক) 
বা, ৩ক = ১৩০ - ২ক
বা, ৫ক = ১৩০ 
∴ ক = ২৬

∴ রাকিবের বয়স ২৬ বছর। 
২,৪৪৭.
বার্ষিক ৪% হার সুদে ৫৫০ টাকা এবং ৮% হারে ৭০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?
  1. ৬%
  2. ৬.২৪%
  3. ৬.২৫%
  4. ৬.৩২%
সঠিক উত্তর:
৬.২৪%
উত্তর
সঠিক উত্তর:
৬.২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪% হার সুদে ৫৫০ টাকা এবং ৮% হারে ৭০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?

সমাধান:
ধরি,
সময় = ১ বছর
১ম ক্ষেত্রে সুদ = ৫৫০ × ১ × (৪/১০০) টাকা
= ২২ টাকা

২য় ক্ষেত্রে সুদ = ৭০০ × ১ × (৮/১০০) টাকা
= ৫৬ টাকা

মোট আসল = (৫৫০ + ৭০০) টাকা
= ১২৫০ টাকা

মোট সুদ = (২২ + ৫৬) টাকা
= ৭৮ টাকা

গড় সুদের হার = (৭৮ × ১০০)/১২৫০ %
= ৬.২৪%
২,৪৪৮.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৩২%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

সমাধান: 
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 

৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
২,৪৪৯.
যদি ক : খ = ৩ : ৪ এবং ক : গ = ২ : ৫ হয়, তবে গ : খ =?
  1. ৩ : ১৪
  2. ৮ : ১৫
  3. ১৫ : ৮
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১৫ : ৮
উত্তর
সঠিক উত্তর:
১৫ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ = ৩ : ৪ এবং ক : গ = ২ : ৫ হয়, তবে গ : খ =?

সমাধান:
ক : খ = ৩ : ৪ = ৬ : ৮ [২ দ্বারা গুণ করে]
ক : গ = ২ : ৫ = ৬ : ১৫ [৩ দ্বারা গুণ করে]

ক : খ : গ = ৬ : ৮ : ১৫
গ : খ = ১৫ : ৮
২,৪৫০.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ৯৯৯৯
  2. ৮৯৮৮
  3. ৭৯৯৯
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

পার্থক্য = ৯৯৯৯ - ১০০০
= ৮৯৯৯
২,৪৫১.
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬৫০ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬৫০ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬৫০ টাকা
∴ লাভ = (৬৫০ - ৫০০) টাকা
= ১৫০ টাকা

এখন,
৫০০ টাকায় লাভ হয় = ১৫০ টাকা
১ টাকায় লাভ হয় = ১৫০/৫০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১৫০ × ১০০)/৫০০ টাকা
= ৩০ টাকা বা ৩০%
২,৪৫২.
৭২ কি.মি./ঘণ্টা বেগে ১৮০ মিটার দীর্ঘ কোন ট্রেন কোনো বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় নিবে?
  1. ক) ১০ সেকেন্ড
  2. খ) ১৬ সেকেন্ড
  3. গ) ৭ সেকেন্ড
  4. ঘ) ৯ সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ৯ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ সেকেন্ড
ব্যাখ্যা

আমরা জানি, বেগ = সরণ/সময়
সময় = ১৮০/২০ = ৯ সেকেন্ড

২,৪৫৩.
যদি দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতের যোগফল কত?
  1. ক) ১/৬
  2. খ) ৩/৬
  3. গ) ৫/২৪
  4. ঘ) ৩/৪
সঠিক উত্তর:
গ) ৫/২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতের যোগফল কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি x ও y
প্রশ্নমতে,
x + y = 20 .................... (1)
xy = 96

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
 = (20)2 - 4 . 96
= 400 - 384
= 16
বা, x - y = √16
∴ x - y = 4 ..................... (2)

(1) + (2) হতে পাই,
2x = 24
∴ x = 12

x এর মান (1) নং বসিয়ে পাই,
12 + y = 20
∴ y = 8

12 ও 8 এর ব্যাস্তানুপাত = 1/12 ও 1/8
ব্যাস্তানুপাতের যোগফল = 1/12 + 1/8
= (2 + 3)/24
= 5/24
২,৪৫৪.
৫ এর কত শতাংশ ১৩ হবে?
  1. ২২০
  2. ২৮০
  3. ২৪০
  4. ২৬০
সঠিক উত্তর:
২৬০
উত্তর
সঠিক উত্তর:
২৬০
ব্যাখ্যা

৫ এর ক% = ১৩
বা, ৫ক/১০০ = ১৩
বা, ক/২০ = ১৩
বা, ক = ২৬০

২,৪৫৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ৫/৬
  2. খ) ১৩/১৫
  3. গ) ১৯/২৬
  4. ঘ) ২৩/৩০
সঠিক উত্তর:
খ) ১৩/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
এখানে,
৫/৬ = ০.৮৩৩
১৩/১৫ = ০.৮৬৬৭
১৯/২৬ = ০.৭৩১
২৩/৩০ = ০.৭৬৬৭

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড়।
২,৪৫৬.
কোনো আসল ৫ বছরের মুনাফা-আসলে ৭২০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৫ অংশ হলে মুনাফা হার কত?
  1. ৮%
  2. ৯%
  3. ১২%
  4. ১৪%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরের মুনাফা-আসলে ৭২০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৫ অংশ হলে মুনাফা হার কত?

সমাধান:
ধরি,
আসল = ৫ টাকা এবং মুনাফা = ৩ টাকা
∴ মুনাফা-আসল = (৫ + ৩) = ৮ টাকা

মুনাফা-আসল ৮ টাকা হলে আসল = ৫ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৫/৮ টাকা
মুনাফা-আসল ৭২০০ টাকা হলে আসল = (৫ × ৭২০০)/৮ = ৪৫০০ টাকা

∴ মুনাফা = (৭২০০ - ৪৫০০) = ২৭০০ টাকা

∴ মুনাফার হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= (২৭০০ × ১০০)/(৪৫০০ × ৫)
= ১২%
২,৪৫৭.
কোন সংখ্যার ২/৭ অংশ ৩৪-এর সমান?
  1. ১২৪
  2. ১১৯
  3. ১৩৪
  4. ১৪৪
সঠিক উত্তর:
১১৯
উত্তর
সঠিক উত্তর:
১১৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২/৭ অংশ ৩৪-এর সমান?

সমাধান
মনেকরি, 
সংখ্যাটি x 

এখন 
x এর 2/7 = 34
2x/7 = 34
2x = 34 × 7 
x = (34 × 7)/2 
∴ x = 119
২,৪৫৮.
একটি বৃত্তের ব্যাস ২০% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৮%
  2. ১০%
  3. ১৬%
  4. ২০%
  5. ৪৪%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে,
ব্যাস = ২r
ক্ষেত্রফল = πr

ব্যাস ২০% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাস = ২r + ২r এর ২০%
= ২r + ২r এর (২০/১০০)
= ২r + (২r/৫)
= (১০r + ২r)/৫
= ১২r/৫

বৃত্তের নতুন ব্যাসার্ধ = (১২r/৫)/২ = (১২r/৫) × (১/২) = ৬r/৫
বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(৬r/৫)
= ৩৬πr/২৫

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (৩৬πr/২৫) - πr
= (৩৬πr - ২৫πr)/২৫
= ১১πr/২৫

∴ ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = {(১১πr/২৫)/πr} × ১০০% = ৪৪%
২,৪৫৯.
ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
  1. ৩৩৩ টাকা
  2. ৭৭৭ টাকা
  3. ৬৬৬ টাকা
  4. ৫৫৫ টাকা
সঠিক উত্তর:
৭৭৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৭৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?

সমাধান:
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।

প্রশ্নমতে,
৫x - ৩x = ২২২
বা, ২x = ২২২
∴ x = ১১১

∴ ক এর বেতন = ৭ × ১১১ = ৭৭৭ টাকা
২,৪৬০.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে।
  1. ক) ১২ গ্রাম
  2. খ) ৪ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৬ গ্রাম
সঠিক উত্তর:
খ) ৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম

ধরি, ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম। 
২,৪৬১.
বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) 150%
  2. খ) 125%
  3. গ) 100%
  4. ঘ) 200%
সঠিক উত্তর:
খ) 125%
উত্তর
সঠিক উত্তর:
খ) 125%
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ = r + (r এর 50%) = 1.5r
∴ ক্ষেত্রফল = π(1.5r)2 = 2.25πr2

∴ বৃদ্ধি = (2.25πr2 - πr2)
= 1.25πr2

শতকরা বৃদ্ধি = (1.25πr2/πr2) × 100%
= 125%
২,৪৬২.
৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ৫৪ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৫০ মিনিট
  4. ৩৬ মিনিট
সঠিক উত্তর:
৪৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪৫ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ মিনিট আগে ঘড়িতে সময় ছিলো ২ : ৩৫ মিনিট। ৪ টা বাজতে এখন আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান:
৪০ মিনিট আগে সময় ছিলো = ২ : ৩৫ মিনিট
​বর্তমান সময় = ২ : ৩৫ মিনিট + ০ : ৪০ মিনিট = ৩ : ১৫ মিনিট

∴ ​৪ টা বাজতে বাকি আছে = (৪ : ০০ - ৩ : ১৫) মিনিট = ৪৫ মিনিট

২,৪৬৩.
৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
ঘ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
ধরি,
৩০ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক/৩০ টাকা 

২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক টাকা 
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক/২০ টাকা

লাভ = (ক/২০) - (ক/৩০)  টাকা 
= (৩ক - ২ক)/৬০ 
= ক/৬০ টাকা 

শতকরা লাভ  = {(ক/৬০) × (৩০/ক) × ১০০%}  
= ৫০%
২,৪৬৪.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৫ হলে, সংখ্যা দুইটি-
  1. ১২ ও ২০
  2. ৯ ও ১৫
  3. ১৫ ও ২৫
  4. ১০ ও ১৫
সঠিক উত্তর:
৯ ও ১৫
উত্তর
সঠিক উত্তর:
৯ ও ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৫ হলে, সংখ্যা দুইটি-

সমাধান:
মনে করি, সংখ্যা দুটি ৩ক ও ৫ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১৫ক

শর্তমতে,
১৫ক = ৪৫
⇒ ক = ৪৫/১৫
∴ ক = ৩

সুতরাং ৩ক = ৩ × ৩ = ৯  এবং ৫ক = ৫ × ৩ = ১৫

∴ সংখ্যা দুটি ৯ ও ১৫
২,৪৬৫.
২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত?
  1. ৩৮০০
  2. ৪২০০
  3. ৪৪০০
  4. ৩২০০
সঠিক উত্তর:
৪২০০
উত্তর
সঠিক উত্তর:
৪২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত?

সমাধান:

২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু = ৫ × ২ × ৫ × ৩ × ৭ × ৪ = ৪২০০
২,৪৬৬.
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?
  1. ৩০ বছর
  2. ৪০ বছর
  3. ২৫ বছর
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ এবং ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?

সমাধান:
ধরি,
বর্তমানে পিতার বয়স = ক বছর
বর্তমানে পুত্রের বয়স = খ বছর
১০ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১
(ক - ১০)/(খ - ১০) = ৪/১
⇒ ক - ১০ = ৪খ - ৪০
⇒ ক - ৪খ = - ৩০ .....(১)
১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১
(ক + ১০)/(খ + ১০) = ২/১
⇒ ক + ১০ = ২খ + ২০
⇒ ক - ২খ = ১০ .....(২)
সমীকরণ ১ থেকে সমীকরণ ২ বিয়োগ করি:
(ক - ৪খ) - (ক - ২খ) = - ৩০ - ১০
⇒ - ২খ = - ৪০
⇒ খ = ২০
পুত্রের বয়স, খ = ২০ বছর।
পিতার বয়স:
ক - ৪০ = ১০ [এখন সমীকরণ ২ ব্যবহার করে]
⇒ ক = ৫০

বর্তমান বয়সের পার্থক্য: ৫০ - ২০ = ৩০ বছর।

২,৪৬৭.
কতজন বালককে ১২৫ টি আপেল ও ১৪৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৫ জন
  2. ১০ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালককে ১২৫ টি আপেল ও ১৪৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
এখানে,
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।

১২৫ ও ১৪৫ এর গ.সা.গু = ৫ 

∴ ৫ জন বালককে ১২৫ টি আপেল ও ১৪৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
২,৪৬৮.
একজন বিক্রেতা ১২% ক্ষতিতে একটি চেয়ার বিক্রয় করেন। যদি তিনি চেয়ারটি ২২১ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হতো। চেয়ারের ক্রয়মূল্য কত?
  1. ৫২০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৮৫০ টাকা
  5. ১০০০ টাকা
সঠিক উত্তর:
৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ১২% ক্ষতিতে একটি চেয়ার বিক্রয় করেন। যদি তিনি চেয়ারটি ২২১ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১৪% লাভ হতো। চেয়ারের ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ১৪% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১৪% = (১০০ + ১৪) টাকা = ১১৪ টাকা
এবং
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১২% = (১০০ - ১২) টাকা = ৮৮ টাকা

∴ বিক্রয়মূল্য বেশী হয় = (১১৪ - ৮৮) টাকা = ২৬ টাকা 

এখন,
বিক্রয়মূল্য ২৬ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০/২৬ টাকা 
∴ বিক্রয়মূল্য ২২১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = (১০০ × ২২১)/২৬ টাকা = ৮৫০ টাকা 

সুতরাং চেয়ারের ক্রয়মূল্য = ৮৫০ টাকা
২,৪৬৯.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশী লাগবে?
  1. ২৫%
  2. ৫০%
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান:
২ জন কমালে, নতুন লোক সংখ্যা = ৮ - ২ = ৬ জন। 
৮ জনে কাজটি করতে পারে ১২ দিনে
সুতারাং, ৬ জনে কাজটি করতে পারে = (১২ × ৮) / ৬ = ১৬ দিনে।
বাড়তি দিন = ১৬ - ১২ = ৪ দিন
শতকরা বৃদ্ধি = (৪/১২) × ১০০ =

২,৪৭০.
একটি চেয়ার নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ চেয়ারের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ২৮৮ টাকা
  2. ২৭৮ টাকা
  3. ২৯৪ টাকা
  4. ২৬৪ টাকা
সঠিক উত্তর:
২৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ চেয়ারের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২০% লাভে,
নির্মাতার লাভ = ২০০ × (২০/১০০) = ৪০ টাকা
তাহলে, খুচরা বিক্রেয়তার ক্রয়মুল্য = ২০০ + ৪০ = ২৪০ টাকা

আবার,
খুচরা বিক্রয়তার ২০% লাভে,
 খুচরা বিক্রয়তার  লাভ  = ২৪০ × (২০/১০০) = ৪৮  টাকা

∴ চেয়ারটির খুচরা মুল্য = ২৪০ + ৪৮ = ২৮৮ টাকা
২,৪৭১.
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ৪১৮৫
  2. ৪৫৭৫
  3. ৪২৬৫
  4. ৪৩৬৫
সঠিক উত্তর:
৪১৮৫
উত্তর
সঠিক উত্তর:
৪১৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৫২১০
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৫

পার্থক্য = ৫২১০ - ১০২৫
= ৪১৮৫
২,৪৭২.
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 121 : 169। তাদের পরিসীমার অনুপাত কত?
  1. 7 : 8
  2. 8 : 9
  3. 9 :11
  4. 11 : 13
সঠিক উত্তর:
11 : 13
উত্তর
সঠিক উত্তর:
11 : 13
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 121 : 169। তাদের পরিসীমার অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত = 121 : 169

∴ বর্গদুটির বাহুর অনুপাত = √121 : √169
= 11:13

∴  পরিসীমার অনুপাত = 4×11 : 4×13
= 44 : 52
= 11:13 

অতএব, দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 121 : 169 হলে তাদের পরিসীমার অনুপাত 11:13 হবে।
২,৪৭৩.
৩০০০ টাকা করে দু’টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ১৫% লাভে এবং অন্যটি ১৫% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছিল?
  1. ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
  2. খ) ১৩৮ টাকা লাভ (প্রায়)
  3. গ) ১২০ টাকা লাভ (প্রায়)
  4. ঘ) ১২০ টাকা ক্ষতি (প্রায়)
সঠিক উত্তর:
ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৮ টাকা ক্ষতি (প্রায়)
ব্যাখ্যা
১৫% লাভে বিক্রয়মূল্য ১১৫ টাকা যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা যখন ক্রয়মূল্য = (৩০০০ × ১০০)/১১৫ টাকা = ২৬০৮.৭০ টাকা
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮৫ টাকা যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০০০ টাকা যখন ক্রয়মূল্য = (১০০ × ৩০০০)/৮৫ টাকা = ৩৫২৯.৪১ টাকা
∴ মোট বিক্রয়মূল্য = ২ × ৩০০০ = ৬০০০ টাকা
∴ মোট ক্রয়মূল্য = (২৬০৮.৭০ + ৩৫২৯.৪১) = ৬১৩৮.১১ টাকা
∴ ক্ষতি = ১৩৮.১১ টাকা = ১৩৮ টাকা (প্রায়)।
২,৪৭৪.
একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ৩৬ মিটার
  2. ২০ মিটার
  3. ২৪ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৪৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে আছে।

অতএব, কাঁদায় ও পানিতে আছে
খুঁটিটির ( ১/৪ + ১/২) অংশ
= খুঁটিটির ৩/৪ অংশ 

অবশিষ্ট আছে
= খুঁটিটির (১ - ৩/৪) অংশ
= খুঁটিটির ১/৪ অংশ

খুঁটিটির ১/৪ অংশ = ১২ মিটার
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য
= ১২ × ৪ মিটার
= ৪৮ মিটার
২,৪৭৫.
১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭ তাদের সমষ্টি কত?
  1. ১০১
  2. ১০৭
  3. ১১৭
  4. ১২৯
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৫০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৭ তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো = ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭
এদের মধ্য একক স্থানীয় অঙ্ক ৭ আছে এমন সংখ্যা = ১৭, ৩৭, ৪৭
সংখ্যাগুলোর সমষ্টি = ১৭ + ৩৭ + ৪৭ = ১০১
২,৪৭৬.
m একটি জোড় সংখ্যা এবং n একটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা একটি জোড় সংখ্যা হবে?
  1. (m × n) + 1
  2. mn - 1
  3. m × (n + 1)
  4. n2 + 2
সঠিক উত্তর:
m × (n + 1)
উত্তর
সঠিক উত্তর:
m × (n + 1)
ব্যাখ্যা

প্রশ্ন: m একটি জোড় সংখ্যা এবং n একটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা একটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
মনে করি, m = 2 (জোড়) এবং n = 3 (বিজোড়)।

অপশন ক) (m × n) + 1 = (2 × 3) + 1 = 6 + 1 = 7 ⇒ বিজোড়
অপশন খ) mn - 1 = 23 - 1 = 8 - 1 = 7 ⇒ বিজোড়
অপশন গ) m × (n + 1) = 2 × (3 + 1) = 2 × 4 = 8 ⇒ জোড়
অপশন ঘ) n2 + 2 = 32 + 2 = 9 + 2 = 11 ⇒ বিজোড়

দেখা যাচ্ছে, শুধুমাত্র 'গ' অপশনটি সর্বদা জোড় সংখ্যা প্রদান করে।
∴ সঠিক উত্তর: গ) m × (n + 1)

২,৪৭৭.
একজন লোকের খামারে কিছু মুরগী এবং গরু আছে যদি মোট মাথার সংখ্যা 39 টা হয় কিন্তু পায়ের সংখ্যা 102 টা হয় তবে মোট কত গুলো গরু আছে?
  1. 10
  2. 12
  3. 15
  4. 14
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
ধরি গরুর সংখ্যা x তাহলে মুরগীর সংখ্যা = 39-x
শর্তমতে,
4x +2(39-x) = 102
⇒2x = 24
∴ x = 12
২,৪৭৮.
কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৯৬ জন
  2. খ) ১০৪ জন
  3. গ) ১১৬ জন
  4. ঘ) ১২৪ জন
সঠিক উত্তর:
ঘ) ১২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান: 
স্কুলের মোট ছাত্র সংখ্যা হবে ৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু অপেক্ষা ৪ বেশি।

৫, ৮, ১২, ২০ এর ল.সা.গু = ১২০ 

∴ স্কুলের মোট ছাত্র সংখ্যা কত = ১২০ + ৪ জন 
= ১২৪ জন 
২,৪৭৯.
বার্ষিক ১২% মুনাফায় 'ক' বছরে ১৫০০ টাকার সরল মুনাফা ৯০০ টাকা হলে 'ক' এর মান কত?
  1. ৬ বছর
  2. ৫/২ বছর
  3. ৭ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় 'ক' বছরে ১৫০০ টাকার সরল মুনাফা ৯০০ টাকা হলে 'ক' এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১৫০০ টাকা
মুনাফার হার, r = ১২%
সরল মুনাফা, SI = ৯০০ টাকা
সময়, n = 'ক' বছর

আমরা জানি, 
SI = Prn
⇒ ৯০০ = (১৫০০ × ১২ × ক)/১০০ 
⇒ ৯০০ = ১৫ × ১২ × ক
⇒ ৯০০ = ১৮০ × ক
⇒ ক = ৯০০/১৮০ 
∴ ক = ৫ 

সুতরাং, 

'ক' এর মান = ৫ বছর। 

২,৪৮০.
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৭ : ৪। যদি ক্লাসটিতে ৮৪ জন ছাত্র থাকে, তাহলে ওই ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা হল-
  1. ১৩২ জন
  2. ১২৬ জন
  3. ১৩৬ জন
  4. ১৪৪ জন
সঠিক উত্তর:
১৩২ জন
উত্তর
সঠিক উত্তর:
১৩২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৭ : ৪। যদি ক্লাসটিতে ৮৪ জন ছাত্র থাকে, তাহলে ওই ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা হল-

সমাধান:
ছাত্র ছাত্রীর অনুপাত ৭ : ৪

ধরি,
ছাত্রের সংখ্যা ৭ক
ছাত্রীর সংখ্যা ৪ক

প্রশ্নমতে,
৭ক = ৮৪
∴ ক = ১২

∴ মোট শিক্ষার্থী = ৭ক + ৪ক = ১১ক = ১১ × ১২ = ১৩২ জন
২,৪৮১.
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ৭২ : ১০৫
  2. খ) ৩৫ : ৭২
  3. গ) ৭২ : ৩৫
  4. ঘ) ১০৫ : ৭২
সঠিক উত্তর:
খ) ৩৫ : ৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫ : ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত? 

সমাধান
 দেওয়া আছে, 
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬

∴ মিশ্র অনুপাত = (৫ × ৭ × ৩) : (১৮ × ২ × ৬)
= ১০৫ : ২১৬ 
= ৩৫: ৭২
২,৪৮২.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
∴ ক্রয়মূল্য = (১৮০ + ২০) টাকা
= ২০০ টাকা

২০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ২০/২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/২০০ টাকা
= ১০ টাকা বা ১০%
২,৪৮৩.
দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?
  1. 8 বছর 
  2. 6 বছর 
  3. 10 বছর 
  4. 12 বছর 
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
6 বছর 
উত্তর
সঠিক উত্তর:
6 বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই বছর পূর্বে সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ ছিল। এখন সামির ও বাবুলের বয়সের পার্থক্য 2 বছর হলে সামিরের বয়স কত?

সমাধান: 
ধরি,
দুই বছর পূর্বে বাবুলের বয়স ছিলো x বছর।
দুই বছর পূর্বে সামিরের বয়স ছিলো 2x বছর।

এখন, 
বর্তমানে বাবুলের বয়স হবে (x + 2) বছর
এবং সামিরের বয়স হবে (2x + 2) বছর।

প্রশ্নমতে,
(2x + 2) - (x + 2) = 2
⇒ 2x + 2 - x - 2 = 2
∴ x = 2
∴ সামিরের বর্তমান বয়স হবে = (2 × 2) + 2
= 4 + 2
= 6 বছর।

২,৪৮৪.
মুনাফা-আসল একত্রে ১২০০ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, মুনাফা কত টাকা? 
  1. ২২০ টাকা 
  2. ২৪০ টাকা 
  3. ২৬০ টাকা 
  4. ২৯০ টাকা 
সঠিক উত্তর:
২৪০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২৪০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১২০০ টাকা। মুনাফা, আসলের ১/৪ হলে, মুনাফা কত টাকা? 

সমাধান: 
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৪ক টাকা
∴ মুনাফা-আসল = (ক + ৪ক) টাকা
= ৫ক টাকা

প্রশ্নমতে,
৫ক = ১২০০
বা, ক = ১২০০/৫
= ২৪০ টাকা

∴ মুনাফা = ২৪০ টাকা।

২,৪৮৫.
তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২৪
  3. ৩৫
  4. ৪২
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
 
সমাধান:
প্রথম সংখ্যাটি = ২ক
দ্বিতীয় সংখ্যাটি = ক
তৃতীয় সংখ্যাটি = ৪ক
 
প্রশ্নমতে
(২ক + ক + ৪ক)/৩ = ৫৬
বা, ৭ক/৩ = ৫৬
বা, ক = (৫৬ × ৩)/৭
ক = ২৪
 
ছোট সংখ্যাটি = ২৪
২,৪৮৬.
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১১ : ৩
  2. ৩ : ৭
  3. ২ : ৫
  4. ৫ : ৩
সঠিক উত্তর:
৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর।
৫ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি (৬০ - ২ × ৫) = ৫০ বছর

৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩
অনুপাতের যোগফল ১০

৫ বছর পূর্বে মায়ের বয়স ৫০ এর ৭/১০ = ৩৫ বছর
৫ বছর পূর্বে মেয়ের বয়স ৫০ - ৩৫ = ১৫ বছর

১০ বছর পর মায়ের বয়স ৩৫ + ১৫ = ৫০ বছর
১০ বছর পর মেয়ের বয়স (১৫ + ১৫) বছর  = ৩০ বছর

∴ ১০ বছর পর তাদের বয়সের অনুপাত ৫০ : ৩০ = ৫ : ৩
২,৪৮৭.
২০ টাকায় ৫টি করে লেবু ক্রয় করে ৮০০ টাকায় কয়টি লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ১৫০টি 
  2. ১৬০টি 
  3. ১৭৫টি 
  4. ১৯০টি 
সঠিক উত্তর:
১৬০টি 
উত্তর
সঠিক উত্তর:
১৬০টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ টাকায় ৫টি করে লেবু ক্রয় করে ৮০০ টাকায় কয়টি লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৫টি লেবুর বিক্রয়মূল্য = ২০ × (১২৫/১০০) টাকা = ২৫ টাকা

এখন,
২৫ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি লেবু
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৫/২৫ = ১/৫ টি লেবু
∴ ৮০০ টাকায় বিক্রয় করতে হবে = (১/৫) × ৮০০ = ১৬০টি লেবু


সুতরাং, ৮০০ টাকায় বিক্রয় করতে হলে ১৬০টি লেবু বিক্রি করতে হবে। 

২,৪৮৮.
৩√২ কোন ধরনের সংখ্যা?
  1. মূলদ সংখ্যা
  2. জটিল সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩√২ কোন ধরনের সংখ্যা?

সমাধান:
৩√২ হলো অমূলদ সংখ্যা।

ক) মূলদ সংখ্যা (Rational Number): এমন সংখ্যা যা দুইটি পূর্ণ সংখ্যার ভাগফলে প্রকাশ করা যায় p/q যেখানে q ≠ 0। দশমিক রূপ শেষ হয় বা পুনরাবৃত্তি হয়।
যেমনঃ ১/২, ০.৭৫, ৪, - ২ ইত্যাদি।

খ) জটিল সংখ্যা (Complex Number): যে সংখ্যা বাস্তব ও কাল্পনিক অংশ নিয়ে গঠিত হয়, অর্থাৎ a+bi যেখানে i = √-১ ,যদি কোনো সংখ্যায় থাকে, তবে তা জটিল।
যেমনঃ ৩ + ২i, - ৪i, ৭ + ২i

গ) অমূলদ সংখ্যা (Irrational Number): ৩√২ হলো অমূলদ সংখ্যা (irrational number), কারণ এর দশমিক মান অসীম এবং পুনরাবৃত্তিহীন। ৩√২ হলো একটি অমূলদ সংখ্যার সাথে একটি মূলদ সংখ্যার গুণফল।
অমূলদ সংখ্যা = মূলদ সংখ্যা × অমূলদ সংখ্যা

২,৪৮৯.
একজন শ্রমিকের বেতন প্রতিবছর ১০% বৃদ্ধি পায়। বর্তমানে ঐ শ্রমিকের বেতন ৪৮৪ টাকা হলে, দুই বছর আগে তার বেতন কত টাকা ছিল?
  1. ৩৫০ টাকা
  2. ৩৮০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শ্রমিকের বেতন প্রতিবছর ১০% বৃদ্ধি পায়। বর্তমানে ঐ শ্রমিকের বেতন ৪৮৪ টাকা হলে, দুই বছর আগে তার বেতন কত টাকা ছিল?

সমাধান:
ধরি, ২ বছর আগে ঐ শ্রমিকের বেতন ছিল = ক টাকা
এখন,
শ্রমিকের বেতন ১০০ টাকা হলে, ১ বছরে বৃদ্বি পেয়ে হবে = ১১০ টাকা
∴ ২ বছর পর বেতন হবে = ক এর ১১০% এর ১১০%

প্রশ্নমতে, ক এর ১১০% এর ১১০% = ৪৮৪
বা, ক = ৪৮৪ × (১০০/১১০) × (১০০/১১০)
∴ ক = ৪০০ টাকা
২,৪৯০.
একটি ক্লাসরুমে ১২ জন শিক্ষার্থী বসার পরও ৪/৭ অংশ সিট ফাঁকা থাকে। ঐ ক্লাসরুমে মোট সিট সংখ্যা কত?
  1. ১৪ টি
  2. ২১ টি
  3. ২৮ টি
  4. ৩৫ টি
সঠিক উত্তর:
২৮ টি
উত্তর
সঠিক উত্তর:
২৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসরুমে ১২ জন শিক্ষার্থী বসার পরও ৪/৭ অংশ সিট ফাঁকা থাকে। ঐ ক্লাসরুমে মোট সিট সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
ঐ ক্লাসে মোট সিট সংখ্যা = ক টি 

শিক্ষার্থীদের বসা সিটের সংখ্যা = ক - ক এর ৪/৭ অংশ = ক - (৪ক/৭) = (৭ক - ৪ক)/৭ = ৩ক/৭ 

প্রশ্নমতে,
৩ক/৭ = ১২
বা, ৩ক = ১২ × ৭
বা, ৩ক = ৮৪
বা, ক = ৮৪/৩
বা, ক = ২৮

অর্থাৎ ওই ক্লাসে মোট সিট সংখ্যা = ২৮ টি 
২,৪৯১.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ৬ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ৫ : ৩। সংখ্যা দুইটি যথাক্রমে-
  1. ২০ এবং ১৪
  2. ১৮ এবং ১৩
  3. ২১ এবং ১৫
  4. ১৯ এবং ১৩
সঠিক উত্তর:
২১ এবং ১৫
উত্তর
সঠিক উত্তর:
২১ এবং ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ৬ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ৫ : ৩। সংখ্যা দুইটি যথাক্রমে-

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৭ক এবং ৫ক

প্রশ্নমতে,
(৭ক - ৬)/(৫ক - ৬) = ৫/৩
⇒ ২৫ক - ৩০ = ২১ক - ১৮
⇒ ৪ক  =  ১২
∴ ক = ৩

∴ সংখ্যা দুইটি যথাক্রমে, ৭ × ৩ = ২১ এবং ৫ × ৩ = ১৫
২,৪৯২.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি ৩৬ বৃদ্ধি পেলে সংখ্যাটি কত?
  1. ২৮
  2. ৩৭
  3. ৪৬
  4. ৮২
সঠিক উত্তর:
৩৭
উত্তর
সঠিক উত্তর:
৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি ৩৬ বৃদ্ধি পেলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = ক
এবং দশক স্থানীয় অঙ্ক = খ
∴ সংখ্যাটি = (ক + ১০খ)

দেওয়া আছে,
ক + খ = ১০...................(১) 

প্রশ্নমতে,
(১০ক + খ) - (ক + ১০খ) = ৩৬
⇒ ৯ক - ৯খ = ৩৬
⇒ ৯(ক - খ) = ৩৬
⇒ (ক - খ) = ৩৬/৯
⇒ (ক - খ) = ৪.................(২) 

(১) ও (২) নং সমীকরণ যোগ করে পাই,
২ক = ১৪
⇒ ক = ১৪/২ = ৭

ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
৭ + খ = ১০
⇒ খ = ১০ - ৭ = ৩

∴ সংখ্যাটি = ক + ১০খ = ৭ + (১০ × ৩) = ৭ + ৩০ = ৩৭

শর্টকাটঃ
অপশন টেস্ট করলে ৩৭ সংখ্যাটিকে উল্টো করলে ৭৩ সংখ্যা পাওয়া যায়, যা ৩৭ হতে ৩৬ বেশি। 
২,৪৯৩.
২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত? 
  1. ১০ 
  2. ১৫ 
  3. ২০ 
  4. ৩০ 
সঠিক উত্তর:
৩০ 
উত্তর
সঠিক উত্তর:
৩০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু কত?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশগুলোর ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
এখানে,
২, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৩০
এবং
৫, ৪, ৭ হরগুলোর গ.সা.গু = ১ 

∴ ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশগুলোর ল.সা.গু = ৩০/১ 
= ৩০ ।

২,৪৯৪.
৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৭ বছর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
I = Pnr
বা, ১০০ = ৫০০ × n × ৫%
বা, ১০০ = ৫০০ × n × ৫/১০০
বা, ১০০ = ২৫n
বা, n = ৪ বছর

২,৪৯৫.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ৭৭/১৪৩ 
  2. ১০২/২৮৯ 
  3. ১১৩/৩৫৫ 
  4. ৩৪৩/১০০১ 
সঠিক উত্তর:
১১৩/৩৫৫ 
উত্তর
সঠিক উত্তর:
১১৩/৩৫৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

সমাধান: 
ক) ৭৭/১৪৩ = (৭ × ১১)/(১১ × ১৩) = ৭/১৩ 

খ) ১০২/২৮৯ = (২ × ৩ × ১৭)/(১৭ × ১৭) = (২ × ৩)/১৭ 

গ) = ১১৩/৩৫৫
১১৩ = মৌলিক
এবং ৩৫৫ = ৫ × ৭১ 
কোনো সাধারণ গুণনীয়ক নেই অর্থাৎ গ.সা.গু = ১
∴ যা লঘিঠ আকারে প্রকাশিত। 

ঘ) ৩৪৩/১০০১ = (৭ × ৭ × ৭)/(৭ × ১৪৩) = (৭ × ৭)/১৪৩ 

সুতরাং, সঠিক উত্তর গ) ১১৩/৩৫৫

২,৪৯৬.
৬০ লিটার শরবতে পানি ও  চিনির অনুপাত ৭ : ৩। ঐ শরবতে আর কি পরিমাণ চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৫০ কেজি 
  2. ৬০ কেজি 
  3. ৭০ কেজি 
  4. ৮০ কেজি 
সঠিক উত্তর:
৮০ কেজি 
উত্তর
সঠিক উত্তর:
৮০ কেজি 
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার শরবতে পানি ও  চিনির অনুপাত ৭ : ৩। ঐ শরবতে আর কি পরিমাণ চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
শরবতে পানি ও চিনির অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

শরবতে পানির পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
শরবতে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি,
চিনি মিশাতে হবে = ক কেজি 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪ 
⇒ ৩ক = ২৪০
⇒ ক = ৮০ কেজি 
২,৪৯৭.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার এক-তৃতীয়াংশ সময় লাগে। যাতায়াতে যদি ২০ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? 
  1. ৯ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১৫ ঘণ্টা
  4. ১৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার এক-তৃতীয়াংশ সময় লাগে। যাতায়াতে যদি ২০ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান:
ধরি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ক ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ৩ক ঘণ্টা

প্রশ্নমতে,
ক + ৩ক = ২০
⇒ ৪ক = ২০
⇒ ক = ২০/৪ 
∴ ক = ৫

∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে = ৫ × ৩ = ১৫ ঘণ্টা 

সুতরাং, স্রোতের প্রতিকূলে যেতে ১৫ ঘণ্টা সময় লাগবে।

২,৪৯৮.
নিচের কোন ভগ্নাংশটি ৩/৫ থেকে বড় এবং ৬/৭ থেকে ছোট?
  1. ক) ১/৩
  2. খ) ১/২
  3. গ) ৭/৮
  4. ঘ) ২/৩
সঠিক উত্তর:
ঘ) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৩/৫ থেকে বড় এবং ৬/৭ থেকে ছোট?
 
সমাধান:
এখানে,
৩/৫ = ০.৬
এবং ৬/৭ = ০.৮৫৭

১/৩ = ০.৩৩৩
১/২ = ০.৫
৭/৮ = ০.৮৭৫
২/৩ = ০.৬৬৭

উপরের মান গুলো হতে দেখা যায় যে, ৩/৫ থেকে বড় এবং ৬/৭ থেকে ছোট ভগ্নাংশটি ২/৩।

২,৪৯৯.
এক ব্যক্তি ঘন্টায় ৫ কি.মি. বেগে কোন স্থানে গেল, এবং ঘন্টায় ৩ কি.মি বেগে ফিরে আসল, যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ৪ মাইল/ঘণ্টা 
  2. ৩.৭৫ মাইল/ঘণ্টা
  3. ৮ মাইল/ঘণ্টা
  4. ২.৫ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৩.৭৫ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩.৭৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ঘন্টায় ৫ মাইল বেগে কোন স্থানে গেল, এবং ঘন্টায় ৩ মাইল বেগে ফিরে আসল, যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
যাওয়ার বেগ = ৫ মাইল/ঘণ্টা
ফেরার বেগ = ৩ মাইল/ঘণ্টা

আমরা জানি, 
গড় গতিবেগ = ২xy/(x + y)
= (২ × ৫ × ৩)/(৫ + ৩)
= ৩০/৮
= ১৫/৪ 
= ৩.৭৫ মাইল/ঘণ্টা

∴ যাতায়াতে তার গড় গতি ৩.৭৫ মাইল প্রতি ঘণ্টা

২,৫০০.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ৩০% বাড়ে, তবে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৩০%
  2. ৪৯%
  3. ৬০%
  4. ৬৯%
সঠিক উত্তর:
৬৯%
উত্তর
সঠিক উত্তর:
৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ৩০% বাড়ে, তবে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
পুরাতন ব্যাসার্ধ = r
∴ পুরাতন ক্ষেত্রফল = πr2

নতুন ব্যাসার্ধ = r + ৩০% এর r
= ১.৩r

∴ নতুন ক্ষেত্রফল = π(১.৩r)2
= π × ১.৬৯r2
= ১.৬৯πr2

∴ ক্ষেত্রফলের বৃদ্ধি = ১.৬৯πr2 - πr2
=০.৬৯πr2

∴ বৃদ্ধির হার = (০.৬৯πr2/πr2) × ১০০%
= ৬৯%