বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ২০ / ১৬৯ · ১,৯০১২,০০০ / ১৬,৯৯১

১,৯০১.
একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ক) ৮৫৬
  2. খ) ৮৯৮
  3. গ) ৮৩৬
  4. ঘ) ৮৪২
সঠিক উত্তর:
খ) ৮৯৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি ক 
প্রশ্নমতে 
৯৯৯ - ক  = ক - ৭৯৭ 
ক + ক = ৯৯৯ + ৭৯৭ 
২ক = ১৭৯৬
ক = ১৭৯৬/২
ক = ৮৯৮
১,৯০২.
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
  1. ক) ৮০%
  2. খ) ৭৫%
  3. গ) ৭২%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
ক) ৮০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

সমাধান: 
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৪/৫) × ১০০
= ৪ × ২০
= ৮০%
১,৯০৩.
একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৫৫ 
  2. ৫৪ 
  3. ৫৬  
  4. ৫৭ 
সঠিক উত্তর:
৫৫ 
উত্তর
সঠিক উত্তর:
৫৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩২ = ৭৮ - x
বা, x + x = ৩২ + ৭৮
বা, ২x = ১১০
বা, x = ১১০/২
∴ x = ৫৫

∴ সংখ্যাটি = ৫৫

১,৯০৪.
০.১ এর ১% =?
  1. ০.০০১
  2. ০০.১
  3. ০.০১০
  4. ০.০০০১
সঠিক উত্তর:
০.০০১
উত্তর
সঠিক উত্তর:
০.০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর ১% =?

সমাধান:
=০.১ এর ১% 
= (১/১০) এর (১/১০০)
= ১/১০০০
= ০.০০১
১,৯০৫.
যদি a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. c - a = 2
  2. abc একটি জোড় পূর্ণসংখ্যা
  3. (a + b + c)/3 একটি পূর্ণসংখ্যা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?

সমাধান:
a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c
ধরি,
a = 1
b = 2
c = 3

c - a
= 3 - 1
= 2
∴ অপশন 'ক' সত্য।

abc
= 1 × 2 × 3
= 6; যা একটি জোড় সংখ্যা।
∴ অপশন 'খ' সত্য।

(a + b + c)/3
= (1 + 2 + 3)/3
= 6/3
= 2; যা একটি পূর্ণসংখ্যা।
∴ অপশন 'গ' সত্য।

∴ সঠিক উত্তর উপরের সবগুলো।
১,৯০৬.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৫৪ সেকেন্ড
  4. ৪৫ সেকেন্ড
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
১,৯০৭.
ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৮৫ কিলোমিটার। ঢাকা থেকে প্রথম ৮৫ কিলোমিটার যেতে একটি বাসের ২ ঘণ্টা লাগে। পরবর্তী ১০০ কিলোমিটার রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ ৫০ কিলোমিটার হবে?
  1. ৯৫ মিনিট
  2. ৯৭ মিনিট
  3. ১০২ মিনিট
  4. ১০৫ মিনিট
সঠিক উত্তর:
১০২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১০২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৮৫ কিলোমিটার। ঢাকা থেকে প্রথম ৮৫ কিলোমিটার যেতে একটি বাসের ২ ঘণ্টা লাগে। পরবর্তী ১০০ কিলোমিটার রাস্তা কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ ৫০ কিলোমিটার হবে?

সমাধান:
 ধরি,
পরবর্তী ১০০ কি.মি.  যেতে সময় লাগে ক ঘণ্টা
তাহলে, গড় বেগ = মোট দূরতব/মোট সময়
= ১৮৫/( ২ + ক)

প্রশ্নমতে,
১৮৫/(২ + ক) = ৫০
⇒ ১০০ + ৫০ক = ১৮৫
⇒ ৫০ক = ৮৫
⇒ ক = ৮৫/৫০ ঘণ্টা
⇒ ক = (৮৫/৫০) × ৬০ মিনিট
∴ ক = ১০২ মিনিট

অতএব, বাসটি পরবর্তী  ১০০ কিলোমিটার রাস্তা ১০২ মিনিট সময়ে অতিক্রম করবে।
১,৯০৮.
একটি সংখ্যার সাতগুণের সাথে সেই সংখ্যার চারগুণ যোগ করলে ২৭৫ হয়। সংখ্যাটি কত?
  1. ৩৩ 
  2. ২৭ 
  3. ১৭
  4. ২৫ 
সঠিক উত্তর:
২৫ 
উত্তর
সঠিক উত্তর:
২৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার সাতগুণের সাথে সেই সংখ্যার চারগুণ যোগ করলে ২৭৫ হয়। সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি, সংখ্যা ক 

প্রশ্নমতে, 
৭ক + ৪ক = ২৭৫
⇒ ১১ক = ২৭৫
⇒ ক = ২৭৫/১১ 
∴ ক = ২৫ 

সুতরাং, সংখ্যাটি = ২৫

১,৯০৯.
মাহিন একটি ঘড়ি ক্রয় করার সময় প্রকৃত মূল্যের উপর ১৫% ছাড় দেখতে পেল এবং অনলাইনে মূল্য পরিশোধ করতে গেলে হ্রাসকৃত মূল্যের উপর আরও ২০% ছাড় পেল। সে ঘড়িটির প্রকৃত মূল্যের উপর মোট কত শতাংশ ছাড় পেল?
  1. ৩২% 
  2. ৩৫% 
  3. ৩৬% 
  4. ৪০% 
সঠিক উত্তর:
৩২% 
উত্তর
সঠিক উত্তর:
৩২% 
ব্যাখ্যা
প্রশ্ন: মাহিন একটি ঘড়ি ক্রয় করার সময় প্রকৃত মূল্যের উপর ১৫% ছাড় দেখতে পেল এবং অনলাইনে মূল্য পরিশোধ করতে গেলে হ্রাসকৃত মূল্যের উপর আরও ২০% ছাড় পেল। সে ঘড়িটির প্রকৃত মূল্যের উপর মোট কত শতাংশ ছাড় পেল?

সমাধান:
মনে করি,
ঘড়ির প্রকৃত মূল্য ১০০ টাকা
১৫% ছাড়ে হ্রাসকৃত মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা

আবার,
৮৫ টাকার উপর ২০% ছাড়ে হ্রাসকৃত মূল্য (৮৫ × ৮০/১০০) টাকা
= ৬৮ টাকা

∴ প্রকৃত মূল্যের উপর ছাড় পায় (১০০ - ৬৮) = ৩২% 
১,৯১০.
একটি বই ১৬০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ২৪০ টাকা
  3. গ) ২৮০ টাকা
  4. ঘ) ২৬০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮০ টাকা
ব্যাখ্যা
২০% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ১৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৬০) /৮০ টাকা 
                                                     = ২০০ টাকা 
৪০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা।

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা 
ক্রয়মূল্য ২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ২০০) /১০০ টাকা 
                                                     = ২৮০ টাকা
১,৯১১.
৮টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.৫ সে.মি. এবং এদের ৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৮ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৩৫ সে.মি.
  2. ৩২ সে.মি.
  3. ৩৪ সে.মি.
  4. ৩৬ সে.মি.
সঠিক উত্তর:
৩৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.৫ সে.মি. এবং এদের ৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৮ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
৮টি কাঠির গড় দৈর্ঘ্য = ৪৪.৫ সে.মি
৮টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.৫ × ৮) সে.মি = ৩৫৬সে.মি

৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.
৭টির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৭) সে.মি. = ৩২২  সে.মি.

৮ম কাঠিটির দৈর্ঘ্য = (৩৫৬ - ৩২২) সে.মি. = ৩৪ সে.মি.
১,৯১২.
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ১৮
  2. ২৬
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
৫০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৫০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

∴ ৫০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর = ৭৯ - ৫৩
= ২৬
১,৯১৩.
একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২৩ দ্বারা গুণ করতে বলা হলো। কিন্তু সে এর পরিবর্তে ৩২ দ্বারা গুণ করে এবং প্রাপ্ত ফলাফল প্রকৃত ফলাফল থেকে  ১১৭ বেশি হয়। গুণকৃত সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২৩ দ্বারা গুণ করতে বলা হলো। কিন্তু সে এর পরিবর্তে ৩২ দ্বারা গুণ করে এবং প্রাপ্ত ফলাফল প্রকৃত ফলাফল থেকে  ১১৭ বেশি হয়। গুণকৃত সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
গুণকৃত সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩২ক - ২৩ক = ১১৭
⇒ ৯ক = ১১৭
∴ ক = ১৩
১,৯১৪.
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা

৩০ সের ছোলা খায় ৬ টি ঘোড়া
∴ ২৫ সের ছোলা খায় ৬ × ২৫ / ৩০ = ৫ টি ঘোড়া

১,৯১৫.
৬০০০ টাকা ১ঃ২ঃ৩ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করা হলে,বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ১৬০০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬০০ টাকা
ব্যাখ্যা

ক্ষুদ্রতর অংশ = ৬০০০ এর ১/(১+২+৩+৪+৫) = ৪০০ টাকা এবং বৃহত্তর অংশ = ৬০০০ এর ৫/(১+২+৩+৪+৫) = ২০০০ টাকা।
সুতরাং বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য = ২০০০ - ৪০০ = ১৬০০ টাকা।

১,৯১৬.
একটি স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন। ৬০% শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হলে, কতজন শিক্ষার্থী উপবৃত্তি পাবে?
  1. ৬৮০ জন
  2. ৭০০ জন
  3. ৭২০ জন
  4. ৭৬০ জন
সঠিক উত্তর:
৭২০ জন
উত্তর
সঠিক উত্তর:
৭২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের মোট শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন। ৬০% শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হলে, কতজন শিক্ষার্থী উপবৃত্তি পাবে?

সমাধান:
দেওয়া আছে,
স্কুলে শিক্ষার্থী সংখ্যা = ১২০০ জন
উপবৃত্তি পাবে = ৬০%

শিক্ষার্থী সংখ্যা ১০০ জন হলে উপবৃত্তি পাবে = ৬০ জন
শিক্ষার্থী সংখ্যা ১ জন হলে উপবৃত্তি পাবে = ৬০/১০০ জন
শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন হলে উপবৃত্তি পাবে = (৬০ × ১২০০)/১০০ জন
= ৭২০ জন
১,৯১৭.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?
  1. ২০০
  2. ২২৪
  3. ২৪৮
  4. ২৪০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬

মনে করি,
একটি সংখ্যা ৫ক  এবং
অপর সংখ্যাটি ৬ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক

শর্তমতে, 
ক = ৮

সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
= ৩০ × ৮ = ২৪০ 
১,৯১৮.
৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ১৬
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা

চতুর্থ সমানুপাতিক x হলে
3 × x = 9 × 4
⇒ x = (9 × 4) / 3
∴ x = 12

১,৯১৯.
কোনো স্কুলে মোট ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত?
  1. ১ : ৩
  2. ২ : ৩
  3. ২ : ১
  4. ২ : ৫
সঠিক উত্তর:
২ : ১
উত্তর
সঠিক উত্তর:
২ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে মোট ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত?

সমাধান:
মোট শিক্ষার্থী = ২৭০ জন
ছাত্র = ১৮০ জন
ছাত্রী = ২৭০ - ১৮০ = ৯০ জন

ছাত্র এবং ছাত্রীর অনুপাত = ১৮০ : ৯০
= ২ : ১
১,৯২০.
কোন সংখ্যার ৭৫% সমান ৯০?
  1. ১০০
  2. ১১০
  3. ১১৫
  4. ১২০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% সমান ৯০?

সমাধান: 
ধরি,
৯০ 'ক' সংখ্যার ৭৫%

প্রশ্নমতে
ক এর ৭৫% = ৯০
⇒ ক × ৭৫/১০০ = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
∴ ক = ১২০
১,৯২১.
একটি পরীক্ষায় ৪০টি প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরে ৩ নম্বর এবং ভুল উত্তরে ১ নম্বর কাটা হয়। শিক্ষার্থী ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে?
  1. ১২ টি
  2. ১৫ টি
  3. ১০ টি
  4. ৯ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় ৪০টি প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরে ৩ নম্বর এবং ভুল উত্তরে ১ নম্বর কাটা হয়। শিক্ষার্থী ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে?

সমাধান:
দেওয়া আছে,
প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের মান = ৩
প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে = ১

তাহলে ৪০ টি প্রশ্নের পূর্ণমান হবে = ৪০ × ৩ = ১২০

৭০% নম্বর পেতে হলে (৭০ × ১২০)/১০০ = ৮৪ নম্বর পেতে হবে।

ধরি,
ভুল উত্তরের সংখ্যা = ক
∴ সঠিক উত্তরের সংখ্যা = ৪০ - ক

প্রশ্নমতে,
৩(৪০ - ক) - (ক× ১) = ৮৪
বা, ১২০ - ৩ক - ক = ৮৪
বা, ১২০ - ৪ক = ৮৪
বা, ৪ক = ১২০ - ৮৪
বা, ৪ক = ৩৬
বা, ক = ৯

∴ ৭০% নম্বর পেতে চাইলে সর্বোচ্চ ৯ টি ভুল উত্তর দিতে পারবে।

১,৯২২.
উৎপাদনকারী একটি শার্ট পাইকারী বিক্রেতার নিকট ১০% লাভে বিক্রয় করে, যা পাইকারী বিক্রেতা ২০% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। খুচরা বিক্রেতা ৫% লাভে বিক্রয় করার পর ক্রেতা শার্টটি ২৭৭২ টাকায় কিনতে পারে। শার্টটির উৎপাদন খরচ কত টাকা?
  1. ক) ১৮০০ টাকা
  2. খ) ২০০০ টাকা
  3. গ) ২২০০ টাকা
  4. ঘ) ২৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০ টাকা
ব্যাখ্যা

মনে করি, উৎপাদন খরচ = x টাকা
∴ উৎপাদন কারীর বিক্রয়মূল্য = ১১০x/১০০
পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য = ১১০x/১০০ × ১২০/১০০
∴ ক্রেতার ক্রয়মূল্য = ১১০x/১০০ × ১২০/১০০ × ১০৫/১০০ = ২৭৭২
বা, x = (১০০×১০০×১০০×২৭৭২)/(১১০×১২০×১০৫)
= ২০০০ টাকা

১,৯২৩.
এক - দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে?
  1. ০.০২৫
  2. ০.০৫
  3. ০.০৬
  4. ০.০৫৫
সঠিক উত্তর:
০.০৫৫
উত্তর
সঠিক উত্তর:
০.০৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক-দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে?

সমাধান:
এক-দশমাংশ = ১/১০ 
এক শতাংশ = ১/১০০ 

এক-দশমাংশ ও এক শতাংশ এর যোগফল = (১/১০) + (১/১০০)
= (১০ + ১)/১০০
= ১১/১০০

এক-দশমাংশ ও এক শতাংশ এর গড় = (১১/১০০) ÷ ২
= (১১/১০০) × (১/২)
= ১১/২০০
=০.০৫৫
১,৯২৪.
২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?
  1. ৬৪৮
  2. ৩৬
  3. ১২৯৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড়
 
সুতরাং, ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় = ( ২৭ × ৪৮ )১/২  
= (১২৯৬)১/২
= ৩৬
১,৯২৫.
এক ব্যাক্তি ২৪০ টাকায় একই রকম কিছু কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ১৬
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
ধরি x টি কলম কেনা হয়েছিল।
তাহলে প্রতি কলমের মূল্য = ২৪০/x
আবার একটি কলম বেশি পেলে প্রতি কলমের মূল্য = ২৪০/(x + ১) 
শর্তমতে,
২৪০/x - ২৪০/(x+1) = 1
বা, x2 + x - ২৪০ =0
বা, ( x + 16) ( x - ১৫) = 0
∴ x = ১৫
১,৯২৬.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ৩/৫
  4. ১৩/২৭
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
২/৩ = ০.৬৬৬
ক) ৩৩/৫০ = ০.৬৬
খ) ৮/১১ = ০.৭২৭
গ) ৩/৫ = ০.৬০
ঘ) ১৩/২৭ = ০.৪৮১
১,৯২৭.
নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়?
  1. ক) π
  2. খ) ০.১০১০০১০০০১……
  3. গ) √২
  4. ঘ) √১৬৯
সঠিক উত্তর:
ঘ) √১৬৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √১৬৯
ব্যাখ্যা
√১৬৯ = ১৩ একটি মূলদ সংখ্যা
১,৯২৮.
৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৪,২২০ টাকা
  2. ৪,৮০০ টাকা
  3. ৪,৪১০ টাকা
  4. ৪,৫০০ টাকা
সঠিক উত্তর:
৪,৪১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪,৪১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

সমাধান: 
এখানে,
মূলধন, P = ৪০০০ টাকা
মুনাফায় হার, r = ৫% = ৫/১০০ = ১/২০ 
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৪০০০ × (১ + ১/২০)
= ৪০০০ × (২১/২০)
= ৪০০০ × ২১/২০ × ২১/২০ 
= ৪,৪১০ টাকা।
১,৯২৯.
দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত? 
  1. 207
  2. 217
  3. 297
  4. 257
সঠিক উত্তর:
297
উত্তর
সঠিক উত্তর:
297
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 11880 × 3
বা, 120 × অপর সংখ্যা = 35640
বা, অপর সংখ্যা = 35640 ÷ 120 = 297

∴ অপর সংখ্যা = 297

১,৯৩০.
নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?
  1. √২৫
  2. - √৪৯
  3. √-৩৬
সঠিক উত্তর:
√-৩৬
উত্তর
সঠিক উত্তর:
√-৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?

সমাধান:
বাস্তব সংখ্যা: শূণ্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমনঃ 0, 1, 2, -1, -2, √2, √5, 22/7

অপশন ক, খ, ঘ তিনটিই বাস্তব সংখ্যা।

কিন্তু,
অপশন (গ) এর √-৩৬ একটি কাল্পনিক সংখ্যা। কারণ,
√-৩৬ = √(-১ × ৩৬) = √-১ × √৩৬ = i × ৬ = ৬i, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এটি একটি কাল্পনিক সংখ্যা।

১,৯৩১.
৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত?

সমাধান:
৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ১/৩ ÷ ১/৯
= ১/৩ × ৯/১
= ৩
১,৯৩২.
৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?
  1. ১৯ দিনে
  2. ১৮ দিনে
  3. ২৩ দিনে
  4. ২৪ দিনে
সঠিক উত্তর:
২৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২৪ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন পরে ৩ জন চলে গেলে কাজটি শেষ করতে বাকি লোকের কতদিন লাগবে?

সমাধান:
মনে করি ,
সম্পূর্ন কাজটি = ৮০ একক।

দেয়া আছে,
৮ জনের
২০ দিনে শেষ হয় = ৮০ একক।
∴ ৫ দিনে শেষ হয় = ৮০×৫/২০ একক।
= ২০ একক।

কাজ বাকি থাকে = ৮০ - ২০ একক
= ৬০ একক, যা (৮-৩) বা ৫ জন লোক শেষ করে। 

এখন,
৮ জন লোক ৮০ একক কাজ করে = ২০ দিনে
∴ ১ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮ দিনে
∴ ৫ জন লোক ৮০ একক কাজ করে = ২০×৮/৫ দিনে
∴ ৫ জন লোক ১ একক কাজ করে = (২০×৮)/(৫×৮০) দিনে
∴ ৫ জন লোক ৬০ একক কাজ করে = (২০×৮×৬০)/(৫×৮০) দিনে
= ২৪ দিনে

উত্তর: ২৪ দিনে

১,৯৩৩.
শতকরা বার্ষিক ১০ টাকা হার মুনাফায় ৭০০ টাকার কত বছরের সরল মুনাফা ৩৫০ টাকা হবে?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১০ টাকা হার মুনাফায় ৭০০ টাকার কত বছরের সরল মুনাফা ৩৫০ টাকা হবে?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে মুনাফা = ১০ টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা = ১০/১০০ টাকা
৭০০ টাকায় ১ বছরে মুনাফা = (১০ × ৭০০)/১০০
= ৭০ টাকা

৭০ টাকা মুনাফা হয় = ১ বছরে
৩৫০ টাকা মুনাফা পাওয়া যায় = ৩৫০/৭০
= ৫ বছরে
১,৯৩৪.
একটি ঘড়ি ৬২০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৭৩৩
  2. খ) ৭৭৫
  3. গ) ৮০০
  4. ঘ) ৭৫৯
সঠিক উত্তর:
খ) ৭৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৭৫
ব্যাখ্যা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬২০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬২০)/৮০ = ৭৭৫ টাকা

১,৯৩৫.
i3 এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) - i
  4. ঘ) √-1
সঠিক উত্তর:
গ) - i
উত্তর
সঠিক উত্তর:
গ) - i
ব্যাখ্যা
আমরা জানি, 
i  = √-1;
i2 = - 1; 
i3 = i2i = - i; 
i4 = i2.i2 = (-1).(-1) = 1
১,৯৩৬.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
  1. ক) ৮%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৬%
সঠিক উত্তর:
খ) ১২%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২%
ব্যাখ্যা
মনেকরি,
আসল P = ১০০ টাকা
সুদে-আসলে = ১০০ × ৪ = ৪০০ টাকা
∴ সুদ I = ৪০০ - ১০০ = ৩০০ টাকা
সময় n = ২৫ বছর 


আমরা জানি,
I  = Pnr 
r = I/Pn
= (১০০ × ৩০০)/(১০০ × ২৫)
= ১২%
১,৯৩৭.
১৫ জন চাষীর একটি জমির ফলস কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৭ ‍দিন
  4. ঘ) ৮ দিন
সঠিক উত্তর:
গ) ৭ ‍দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ ‍দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন চাষীর একটি জমির ফলস কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?

সমাধান:
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ২১ দিন
১ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ২১ × ১৫ দিন
৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে লাগবে (২১ × ১৫)/৪৫ দিন
= ৭ দিন।
১,৯৩৮.
১৩৫০ টাকায় একটি পণ্য বিক্রয় করা হলে লাভ হয় ২০% , পণ্যটি ৩৬% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত হত?
  1. ১৫৩০ টাকা
  2. ১৫০৭.৫০ টাকা
  3. ১৪৯৫ টাকা
  4. ১৫১৮.৭৫ টাকা
সঠিক উত্তর:
১৫৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৩০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩৫০ টাকায় একটি পণ্য বিক্রয় করা হলে লাভ হয় ২০% , পণ্যটি ৩৬% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত হত?

সমাধানঃ 
ধরি
পণ্যের ক্রয়মূল্য = C টাকা 

প্রথম বিক্রয়মূল্য = ১৩৫০ টাকা, লাভ = ২০% 

তাহলে ক্রয়মূল্য, 
১৩৫০ =  C × {১ + (২০/১০০)}
⇒ ১৩৫০ = ১.২C 
⇒ C = ১৩৫০/১.২
∴ C = ১১২৫ টাকা

৩৬% লাভে বিক্রয়মূল্য = ১১২৫ × (১ + ৩৬/১০০)
= ১১২৫ × ১.৩৬
= ১৫৩০ টাকা 

∴ ৩৬% লাভে বিক্রয়মূল্য = ১৫৩০ টাকা 

১,৯৩৯.
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৩২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
  1. ক) ৫০০.৪৮ টাকা
  2. খ) ৫২০.৪৮ টাকা
  3. গ) ৫২৩.৪৮ টাকা
  4. ঘ) ৫৩২.৪৮ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৫৩২.৪৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৩২.৪৮ টাকা
ব্যাখ্যা

এখানে,
আসল p = ৩২০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার r = ৮%
∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(১ + r/১০০)n
= ৩২০০ × (১ + ৮/১০০)
= ৩২০০ × (১০৮×১০৮)/(১০০×১০০)
= ৩৭৩২.৪৮ টাকা
∴ সুদ = ৩৭৩২.৪৮ - ৩২০০
= ৫৩২.৪৮ টাকা

১,৯৪০.
A ও B দুটি সংখ্যা। A এর ৫% এবং B এর ৪% এর যোগফল, A এর ৬% এবং B এর ৮% এর যোগফলের ২/৩ অংশ হলে, A ও B এর অনুপাত কত?
  1. ক) ৪ : ৩
  2. খ) ২ : ৩
  3. গ) ৩ : ৪
  4. ঘ) ৪ : ৫
সঠিক উত্তর:
ক) ৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সংখ্যা। A এর ৫% এবং B এর ৪% এর যোগফল, A এর ৬% এবং B এর ৮% এর যোগফলের ২/৩ অংশ হলে, A ও B এর অনুপাত কত?

সমাধান: 
A এর ৫% = (৫A)/১০০ = A/২০
B এর ৪% = (৪B)/১০০ = B/২৫
A এর ৬% = (৬A)/১০০ = (৩A)/৫০
B এর ৮% = (৮B)/১০০ = (২B)/২৫

শর্তমতে, 
A/২০ + B/২৫ = (২/৩){(৩A)/৫০ + (২B)/২৫}
বা, (৫A + ৪B)/১০০ = (২/৩){(৬A + ৮B)/১০০}
বা, ৩(৫A + ৪B) = ২(৬A + ৮B)
বা, ১৫A + ১২B = ১২A + ১৬B 
বা, ৩A = ৪B
বা, A/B = ৪/৩
∴ A : B = ৪ : ৩ 
১,৯৪১.
1, 0, 3, 4, অংকগুলি দ্ধারা 4000 অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়?
  1. ক) 24
  2. খ) 12
  3. গ) 6
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

সংখ্যার 1ম অংকটি 4 দিয়ে পূর্ন করতে হবে। অবশিষ্ট 3 টি অংক দিয়ে পূর্ন করা যায় = 3! = 6 উপায়ে
∴ গঠিত সংখ্যা = 1 × 6 = 6 উপায়ে

১,৯৪২.
একজন দৌড়বিদ ৫০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২২ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
  1. ক) ৮ কি.মি.
  2. খ) ১০ কি.মি.
  3. গ) ১১ কি.মি.
  4. ঘ) ১৪ কি.মি.
সঠিক উত্তর:
গ) ১১ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ৫০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২২ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান:
১ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = ৫০০ মিটার বা ০.৫ কি.মি.
২২ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = (০.৫ × ২২) কি.মি.
= ১১ কি.মি.
১,৯৪৩.
বার্ষিক ৬.৫% সরল সুদে ১৬০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা? 
  1. ৪২০ টাকা
  2. ৫২০ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৫৪০ টাকা
সঠিক উত্তর:
৫২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫২০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় ১ বছরের সুদ ৬.৫ টাকা
১ টাকায় ১ বছরের সুদ ৬.৫/১০০ টাকা
১৬০০ টাকায় ৫ বছরের সুদ = (১৬০০×৬.৫×৫)/ ১০০
                                          = ৫২০ টাকা
১,৯৪৪.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরো গুলোর দৈর্ঘ কত হবে?
  1. ক) ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
  2. খ) ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
  3. গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
  4. ঘ) ১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার
সঠিক উত্তর:
গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
ব্যাখ্যা

এখানে, (৩+৭+১০) = ২০
∴ ১ম টুকরোটির দৈর্ঘ্য = ৬০ × ৩/২০ = ৯ মিটার
   ২য় 〃 〃 = ৬০ × ৭/২০ = ২১ মিটার
   ৩য় 〃 〃 = ৬০ × ১০/২০ = ৩০ মিটার

১,৯৪৫.
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
  1. ক) ১১ সে.
  2. খ) ১২ সে.
  3. গ) ১৩ সে.
  4. ঘ) ১৪ সে.
সঠিক উত্তর:
খ) ১২ সে.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ সে.
ব্যাখ্যা
ট্রেনটির বেগ = ৪৫ × ৫/১৮ = ২৫/২ মি./সে
তালগাছটিকে অতিক্রম করতে প্রয়জনীয় সময় = ১৫০ / (২৫/২) = ১২ সেকেন্ড
১,৯৪৬.
৬, ৮, ১২ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
খ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১২ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

সমাধান: 
৪র্থ সমানুপাতি  = ক  

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি ×৩য় রাশি 
৬ক  = ১২ × ৮
ক = (১২ × ৮)/৬
∴ ক = ১৬
১,৯৪৭.
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 
  1. xy
  2. x + y 
  3. xy + 2 
  4. x + y + 1 
সঠিক উত্তর:
x + y 
উত্তর
সঠিক উত্তর:
x + y 
ব্যাখ্যা
প্রশ্ন: x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 

সমাধান: 
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়। 
ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5 
∴ অপশন ক) তে, xy = 3 × 5 = 15; যা বিজোড় সংখ্যা। 
অপশন খ) তে, x + y = 3 + 5 = 8; যা জোড় সংখ্যা। 
অপশন গ) তে, xy + 2 = (3 × 5) + 2 = 17; যা বিজোড় সংখ্যা। 
অপশন ক) তে, x + y + 1 = 3 + 5 + 1 = 9; যা বিজোড় সংখ্যা। 
১,৯৪৮.
অভি সাহেব সুপার শপ থেকে একটি ব্লেন্ডার মেশিন কিনে ১৫% ভ্যাট সহ মোট ১৩৮০ টাকা বিল দিল। শুধুমাত্র ব্লেন্ডার মেশিনের দাম কত?
  1. ১১৭৩ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১২৪০ টাকা
  4. ১২৫৮ টাকা
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: অভি সাহেব সুপার শপ থেকে একটি ব্লেন্ডার মেশিন কিনে ১৫% ভ্যাট সহ মোট ১৩৮০ টাকা বিল দিল। শুধুমাত্র ব্লেন্ডার মেশিনের দাম কত?

সমাধান:
দেওয়া আছে, ভ্যাট = ১৫%
চার্জসহ মোট বিল = ১০০% + ১৫% = ১১৫%

প্রশ্নমতে,
১১৫% = ১৩৮০
বা, ১% = ১৩৮০/১১৫
∴ ১০০% = (১৩৮০ × ১০০)/১১৫
= ১২০০
∴ শুধুমাত্র ব্লেন্ডার মেশিনের দাম ১২০০ টাকা।
১,৯৪৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ৩/৫
  2. ৫/৭
  3. ৭/৯
  4. ৭/১১
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৫ = ০.৬
৫/৭ = ০ .৭১
৭/৯ = ০.৭৭
৭/১১ = ০.৬৩
১,৯৫০.
১৭৬ কে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ১১
  2. ১৬
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

প্রশ্ন: ১৭৬ কে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান: 
১৭৬ = ২ × ২ × ২ × ২ × ১১
= ( ২ × ২) × (২ × ২) × ১১

এখানে, ১১ জোড়া বিহীন
∴ ১১ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

১,৯৫১.
দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?
  1. ৬০ ও ৩৫
  2. ৬৫ ও ৩০
  3. ৭০ ও ২৫
  4. ৭৫ ও ২০
সঠিক উত্তর:
৭৫ ও ২০
উত্তর
সঠিক উত্তর:
৭৫ ও ২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, বৃহত্তম সংখ্যা = ক 
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ক

প্রশ্নমতে,
৩৫ - (ক/৩) = ৪(৯৫ - ক) - ৭০
⇒ (১০৫ - ক)/৩ = ৩৮০ - ৪ক - ৭০
⇒ (১০৫ - ক)/৩ = ৩১০ - ৪ক
⇒ ১০৫ - ক = ৩(৩১০ - ৪ক)
⇒ ১০৫ - ক = ৯৩০ - ১২ক
⇒ ১২ক - ক = ৯৩০ - ১০৫
⇒ ১১ক = ৮২৫
⇒ ক = ৮২৫/১১
∴ ক = ৭৫

∴ বৃহত্তম সংখ্যা = ৭৫
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ৭৫ = ২০

সুতরাং, সংখ্যা দুইটি হলো ৭৫ এবং ২০

১,৯৫২.
১০% হার চক্রবৃদ্ধি সুদে একজন ব্যক্তি ১০০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে রাখলো। ২ বছর পর সে সুদে-আসলে কত টাকা পাবে?
  1. ১১২০০ টাকা
  2. ১২১০০ টাকা
  3. ১৪৩৩০ টাকা
  4. ১২৪৭৫ টাকা
সঠিক উত্তর:
১২১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% হার চক্রবৃদ্ধি সুদে একজন ব্যক্তি ১০০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে রাখলো। ২ বছর পর সে সুদে-আসলে কত টাকা পাবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ১০০০০
সুদের হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২

আমরা জানি,
চক্রবৃদ্ধি সুদাসল = P(১ + r)n
= ১০০০০{১ + (১০/১০০)}
= ১০০০০(১১০/১০০)
= ১০০০০(১.১)
= ১০০০০ × ১.২১
= ১২১০০ টাকা
১,৯৫৩.
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 
  1. ৬/৫
  2. ১০/১২
  3. ৭/৫
  4. ১৫/১৩
সঠিক উত্তর:
১০/১২
উত্তর
সঠিক উত্তর:
১০/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 

সমাধান: 
প্রকৃত ভগ্নাংশ: 
প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হর থেকে ছোট হবে।
যেমন: ১০/১২ । 

অপ্রকৃত ভগ্নাংশ:
অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হর থেকে বড় হবে।
যেমন: ৬/৫, ৭/৫, ১৫/১৩ ইত্যাদি। 
১,৯৫৪.
কোনো ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের দশগুণ এবং ভাগশেষের পাঁচগুণ। যদি ভাগশেষ ৪৬ হয়, তবে ভাজ্য কত? 
  1. ৪৫৮০
  2. ৫৩৩৬
  3. ৩৮২৫
  4. ৫২৫৬
সঠিক উত্তর:
৫৩৩৬
উত্তর
সঠিক উত্তর:
৫৩৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের দশগুণ এবং ভাগশেষের পাঁচগুণ। যদি ভাগশেষ ৪৬ হয়, তবে ভাজ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ভাগশেষ = ৪৬
ভাজক = ভাগফলের ১০ গুণ
ভাজক = ভাগশেষের ৫ গুণ

∴ ভাজক = ভাগশেষের ৫ গুণ
= ৪৬ × ৫
= ২৩০

আবার, 
ভাজক = ভাগফলের ১০ গুণ
⇒ ২৩০ = ভাগফল × ১০
∴ ভাগফল = ২৩০/১০
= ২৩

আমরা জানি, 
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (২৩০ × ২৩) + ৪৬
= ৫২৯০ + ৪৬
= ৫৩৩৬

∴ ভাজ্য = ৫৩৩৬

১,৯৫৫.
এক ব্যক্তি ২৪০ টাকায় দুইটি বই ক্রয় করে প্রথম বইটি ২০% ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি ২৮% লাভে বিক্রয় করেন। এর ফলে তার মোটের উপর কোন লাভ বা ক্ষতি হলো না। প্রথম বইটির ক্রয়মূল্য কত?
  1. ৮০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১৬০ টাকা
সঠিক উত্তর:
১৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ২৪০ টাকায় দুইটি বই ক্রয় করে প্রথম বইটি ২০% ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি ২৮% লাভে বিক্রয় করেন। এর ফলে তার মোটের উপর কোন লাভ বা ক্ষতি হলো না। প্রথম বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
প্রথম বইটির ক্রয়মূল্য = ক টাকা 
দ্বিতীয় বইটির ক্রয়মূল্য = (২৪০ - ক) টাকা 

২০% ক্ষতিতে প্রথম বইটির বিক্রয়মূল্য = ক - ক এর ২০%
= ক - (২০ক/১০০) = ক - (ক/৫) = (৫ক - ক)/৫ = ৪ক/৫

এবং
২৮% লাভে দ্বিতীয় বইটির বিক্রয়মূল্য
= (২৪০ - ক) + (২৪০ - ক) এর ২৮%
= (২৪০ - ক) + (২৪০ - ক) × (২৮/১০০)
= (২৪০ - ক) + (২৪০ - ক)(৭/২৫)
= {২৫(২৪০ - ক) + ৭(২৪০ - ক)}/২৫
= {৩২(২৪০ - ক)}/২৫
= (৭৬৮০ - ৩২ক)/২৫

প্রশ্নমতে,
(৪ক/৫) + {(৭৬৮০ - ৩২ক)/২৫} = ২৪০ [লাভ বা ক্ষতি না হওয়ায় ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান]
⇒ {(৫ × ৪ক) + (৭৬৮০ - ৩২ক)}/২৫ = ২৪০
⇒ (২০ক + ৭৬৮০ - ৩২ক) = ২৪০ × ২৫
⇒ ৭৬৮০ - ১২ক = ৬০০০
⇒ ১২ক = ৭৬৮০ - ৬০০০
⇒ ১২ক = ১৬৮০
⇒ ক = ১৬৮০/১২
⇒ ক = ১৪০

অর্থাৎ প্রথম বইটির ক্রয়মূল্য = ১৪০ টাকা

শর্টকাট: ( লাভ বা ক্ষতি কিছুই না হলে ) 
• প্রথম বইয়ের ক্রয়মূল্য = {লাভ%/(লাভ% + ক্ষতি%)} ​× মোট ক্রয়মূল্য
= {২৮%/(২৮% + ২০%)} ​× ২৪০
= ১৪০ টাকা 

অনুরূপভাবে,
• দ্বিতীয় বইয়ের ক্রয়মূল্য = {ক্ষতি%/(লাভ% + ক্ষতি%)} ​× মোট ক্রয়মূল্য = {২০%/(২৮% + ২০%)} ​× ২৪০ = ১০০ টাকা
১,৯৫৬.
৫ : ১৩ একটি -
  1. ক) লঘু অনুপাত
  2. খ) গুরু অনুপাত
  3. গ) একক অনুপাত
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) লঘু অনুপাত
উত্তর
সঠিক উত্তর:
ক) লঘু অনুপাত
ব্যাখ্যা

১,৯৫৭.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৭/১১
  3. ৩/৫
  4. ১১/১৭
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
২/৩ = .৬৬৬
৩৩/৫০ = ০.৬৬
৭/১১ = ০.৬৩৬
৩/৫ = ০.৬
১১/১৭ = ০.৬৪৭
১,৯৫৮.
২৫ কেজি চাল যে দরে কেনা যায়, ২০ কেজি চাল সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ২২%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
ক) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫ কেজি চাল যে দরে কেনা যায়, ২০ কেজি চাল সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান:
২৫ কেজি চালের ক্রয়মূল্য ক টাকা 
১ কেজি চালের ক্রয়মূল্য ক/২৫ টাকা 

২০ কেজি চালের বিক্রয়মূল্য ক টাকা 
১ কেজি চালের বিক্রয়মূল্য ক/২০ টাকা 

লাভ = (ক/২০) - (ক/২৫)
= (৫ক - ৪ক)/১০০
= ক/১০০

ক/২৫ টাকায় লাভ হয় = ক /১০০ টাকা 
১ টাকায় লাভ হয় = (ক /১০০) × (২৫/ক) টাকা 
১০০ টাকায় লাভ হয় = {(ক /১০০) × (২৫/ক) × ১০০} টাকা =২৫%

১,৯৫৯.
একটি সাইকেল ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৬% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ৫৫০০ টাকা 
  2. খ) ৬০০০ টাকা 
  3. গ) ৭০০০ টাকা 
  4. ঘ) ৭৫০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ৭৫০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেল ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৬% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
৬% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৬ = ১০৬ টাকা 
∴ উভয় বিক্র্যমূল্যের পার্থক্য = ১০৬ - ৯০ = ১৬ টাকা

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/১৬) টাকা
∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ১২০০)/১৬ টাকা = ৭৫০০ টাকা 
১,৯৬০.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 265 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 15
  2. 13
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 265 হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
ছোট সংখ্যা = x
তাহলে বড় সংখ্যা = x + 1

প্রশ্ন অনুযায়ী,
x2 + (x + 1)2 = 265
⇒ x2 + x2 + 2x + 1 = 265
⇒ 2x2 + 2x + 1 = 265
⇒ 2x2 + 2x - 264 = 0
⇒ x2 + x - 132 = 0
⇒ x2 + 12x - 11x - 132 = 0
⇒ x(x + 12) - 11(x + 12) = 0
⇒ (x - 11)(x + 12) = 0
হয়, 
x - 11 = 0
∴ x = 11
অথবা, 
x + 12 = 0
∴ x = - 12 ; যা গ্রহণযোগ্য নয় 

সুতরাং, ছোট সংখ্যা = 11
এবং বড় সংখ্যা = 11 + 1 = 12

১,৯৬১.
পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৩২ বছর
  3. ৩৬ বছর
  4. ৪২ বছর
সঠিক উত্তর:
৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?

সমাধান: 
ধরি, 
পিতা ও ৩ পুত্রের বয়সের গড় = ক  বছর 
∴ পিতা ও ৩ পুত্রের মোট বয়স  = ৪ক বছর 

মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় = (ক  - ৩/২) বছর
মাতা ও উক্ত ৩ পুত্রের  মোট বয়স = ৪ক  - ৬ বছর 

এখন, ৩ পুত্রের মোট বয়স = ৪ক  - ৬ - ৩০
= ৪ক  - ৩৬ বছর 

∴ পিতার বয়স =  ৪ক - (৪ক  - ৩৬ )
= ৪ক  - ৪ক + ৩৬
= ৩৬ বছর

১,৯৬২.
অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৫, ৮, ১০ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ৩০/১৭ দিনে
  2. ২০/১৭ দিনে
  3. ৪০/১৭ দিনে
  4. ১০/১৭ দিনে
সঠিক উত্তর:
৪০/১৭ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৪০/১৭ দিনে
ব্যাখ্যা
অপু ৫ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৫ অংশ কাজ

দীপু ৮ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৮ অংশ কাজ

নিপু ১০ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/১০ অংশ কাজ

অর্থাৎ তারা একত্রে ১ দিনে করে =( ১/৫+ ১/৮ + ১/১০) অংশ কাজ।
                                                = (৮ + ৫ + ৪)/৪০ অংশ কাজ।
                                                = ১৭/৪০ অংশ কাজ।

সুতরাং তারা একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে = (১ x ৪০)/১৭ দিনে।
                                                                           = ৪০/১৭ দিনে।
১,৯৬৩.
[(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭) = কত?
  1. ৩/৪
  2. ১২/১৯
  3. ১৭/২৩
  4. ২৫/২৭
সঠিক উত্তর:
২৫/২৭
উত্তর
সঠিক উত্তর:
২৫/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: [(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭) = কত?

সমাধান:
[(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭)
= [(২/৩) × (৫/৪)] এর  (৩০/২৭)
= (৫/৬) এর (৩০/২৭)
= ২৫/২৭
১,৯৬৪.
তিনটি সংখ্যার ল.সা.গু. ১২০ । নিচের কোনটি তাদের গ.সা.গু. হতে পারে না?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ২৪
  4. ঘ) ৩৫
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা
Since HCF is always a factor of LCM, we cannot have three numbers with HCF 35 and LCM 120.
১,৯৬৫.
একটি মিশ্রণে ৬৩ লিটার রস আছে। কমলা ও লেবুর অনুপাত ৫ : ৪। লেবুর রস ১৮ লিটার কমিয়ে দিলে নতুন অনুপাত কত হবে?
  1. ৫ : ২
  2. ৮ : ৩
  3. ৩ : ১
  4. ৭ : ২
সঠিক উত্তর:
৭ : ২
উত্তর
সঠিক উত্তর:
৭ : ২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে ৬৩ লিটার রস আছে। কমলা ও লেবুর অনুপাত ৫ : ৪। লেবুর রস ১৮ লিটার কমিয়ে দিলে নতুন অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে, মোট মিশ্রণ ৬৩ লিটার। কমলা ও লেবুর রসের অনুপাত = ৫ : ৪

অনুপাতের যোগফল = (৫ + ৪) = ৯

সুতরাং, কমলার রসের পরিমাণ = (৬৩ এর ৫/৯ অংশ)
= (৬৩ × ৫)/৯ = ৩৫ লিটার

এবং, লেবুর রসের পরিমাণ = (৬৩ এর ৪/৯ অংশ)
= (৬৩ × ৪)/৯ = ২৮ লিটার

এখন, লেবুর রস ১৮ লিটার কমিয়ে দিলে,
নতুন পরিমাণ হবে = (২৮ - ১৮) = ১০ লিটার।

কমলার রসের পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ৩৫ লিটার।

সুতরাং, নতুন অনুপাত হবে, = ৩৫ : ১০ = ৭ : ২

১,৯৬৬.
৭২০ এর ৬.৫% কত?
  1. ক) ৩৭
  2. খ) ৪৬.৮
  3. গ) ৫৬.৪
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
খ) ৪৬.৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৬.৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২০ এর ৬.৫% কত?

সমাধান: 
৭২০ এর ৬.৫% 
= ৭২০ এর ৬.৫/১০০
= ৭২০ এর ৬৫/(১০০ × ১০) 
= ৪৬.৮ 

১,৯৬৭.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. 0.25
  2. √36
  3. √50
  4. (√81)/9
সঠিক উত্তর:
√50
উত্তর
সঠিক উত্তর:
√50
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?
0.25, √36, √50, (√81)/9.

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যা p/q​ আকারে লেখা যায়, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 সেগুলোকে মূলদ সংখ্যা বলে।
উদাহরণ: 1/2, 3, 0.25, √36, (√81)/9.

অমূলদ সংখ্যা: যে সকল সংখ্যা p/q আকারে লেখা যায় না এবং যাদের দশমিকের পর অসীম সংখ্যক অঙ্ক থাকে এবং কোনো অঙ্ক বা অঙ্কসমষ্টির পুনরাবৃত্তি ঘটে না সেগুলোকে অমূলদ সংখ্যা বলে।
উদাহরণ: √2, √3, √50, π.

এখানে,
0.25 = 25/100 = 1/4, যা একটি ভগ্নাংশ সংখ্যা।
√36 = √(62) = 6, যা একটি স্বাভাবিক সংখ্যা।
√50 = √(25 × 2) = √25 × √2 = 5√2, যা ভগ্নাংশ আকারে লেখা যায় না।
এবং,
(√81)/9 = √(92)/9 = 9/9 = 1, যা একটি স্বাভাবিক সংখ্যা।

∴ 0.25, √36, (√81)/9 মূলদ সংখ্যা এবং √50 অমূলদ সংখ্যা।

১,৯৬৮.
১৭৬৪ টাকা তিন জন বালকের মাঝে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন ১ম বালক পায় ২য় বালকের অর্ধেক টাকা এবং ২য় বালক পায় ৩য় বালকের অর্ধেক টাকা। তাহলে ৩য় বালক কত টাকা পেল?
  1. ১০০৮ টাকা
  2. ১০১৮ টাকা
  3. ১২০৬ টাকা
  4. ১২২০ টাকা
সঠিক উত্তর:
১০০৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭৬৪ টাকা তিন জন বালকের মাঝে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন ১ম বালক পায় ২য় বালকের অর্ধেক টাকা এবং ২য় বালক পায় ৩য় বালকের অর্ধেক টাকা। তাহলে ৩য় বালক কত টাকা পেল?

সমাধান:
ধরি,
৩য় বালক পায় = ক টাকা
২য় বালক পায় = ক/২ টাকা
এবং ১ম পায় = (ক/২) × (১/২) = ক/৪ টাকা

প্রশ্নমতে,
ক + (ক/২) + (ক/৪) = ১৭৬৪
⇒ (৪ক + ২ক + ক)/৪ = ১৭৬৪
⇒ ৭ক =১৭৬৪ × ৪
⇒ ক = (১৭৬৪ × ৪)/৭
∴ ক = ১০০৮

সুতরাং, ৩য় বালক পায় = ১০০৮ টাকা।
১,৯৬৯.
রহিম, করিম ও মিরাজের আয়ের অনুপাত যথাক্রমে ১২ : ১৫ : ২০। যদি মিরাজের আয় ১৯০০ টাকা হয়, তবে রহিম ও করিমের আয় কত?
  1. ১১৪০ ও ১৪২৫
  2. ১২৫০ ও ১৫৭৫
  3. ১১০০ ও ১৩২৫
  4. ১০৭৫ ও ১২৫০
সঠিক উত্তর:
১১৪০ ও ১৪২৫
উত্তর
সঠিক উত্তর:
১১৪০ ও ১৪২৫
ব্যাখ্যা

প্রশ্নঃ রহিম, করিম ও মিরাজের আয়ের অনুপাত যথাক্রমে ১২ : ১৫ : ২০। যদি মিরাজের আয় ১৯০০ টাকা হয়, তবে রহিম ও করিমের আয় কত?

সমাধানঃ
মিরাজের ২০ অংশ = ১৯০০ টাকা
মিরাজের ১ অংশ = ১৯০০ ÷ ২০
= ৯৫ টাকা

তাহলে,
রহিমের ১২ অংশ = ৯৫ × ১২
= ১১৪০ টাকা
করিমের ১৫ অংশ = ৯৫ × ১৫
= ১৪২৫

∴ রহিমের আয় ১১৪০ ও করিমের আয় ১৪২৫। 

১,৯৭০.
১২, ১৮ এবং ৩০ এর গ.সা.গু কত?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ১২, ১৮ এবং ৩০ এর গ.সা.গু কত?

সমাধান:
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫

তিনটি সংখ্যার মধ্যে ২ এবং ৩ সাধারণ গুণনীয়ক

∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ৩ = ৬

১,৯৭১.
৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের কত অংশ? 
  1. ১/৫ অংশ
  2. ২/৫ অংশ
  3. ৩/৫ অংশ
  4. ৪/৫ অংশ
সঠিক উত্তর:
২/৫ অংশ
উত্তর
সঠিক উত্তর:
২/৫ অংশ
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৫ টি ২ টাকার নোট = ৫ × ২ = ১০ টাকা
১০ টি ৩ টাকার নোট = ১০ × ৩ = ৩০ টাকা

 ∴ মোট টাকা = ১০ + ৩০ = ৪০ টাকা

আবার,
১০ টি ১০ টাকার নোট = ১০ × ১০ = ১০০ টাকা

∴ (৫ টি ২ টাকার নোট + ১০ টি ৩ টাকার নোট)/১০ টি ১০ টাকার নোট
= ৪০/১০০
= ২/৫ অংশ

∴ ৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের ২/৫ অংশ।

১,৯৭২.
রহিম, করিম এবং সজল একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। রহিম, করিমের চেয়ে ৪০০০ টাকা বেশি এবং করিম, সজলের চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৫০০০ টাকা লাভ হয় তাহলে রহিমের লাভ কত?
  1. ১৪৭০০ টাকা
  2. ১৫২০০ টাকা
  3. ১৬৪০০ টাকা
  4. ১৭১০০ টাকা
সঠিক উত্তর:
১৪৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম, করিম এবং সজল একত্রে ৫০০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। রহিম, করিমের চেয়ে ৪০০০ টাকা বেশি এবং করিম, সজলের চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৫০০০ টাকা লাভ হয় তাহলে রহিমের লাভ কত?

সমাধান:
ধরি,
সজল বিনিয়োগ করে ক টাকা
∴ করিম বিনিয়োগ করে = (ক + ৫০০০) টাকা
∴ রহিম বিনিয়োগ করে = (ক + ৯০০০) টাকা

প্রশ্নমতে,
ক + ক + ৫০০০ + ক + ৯০০০ = ৫০০০০
বা, ৩ক = ৩৬০০০
∴ ক = ১২০০০

রহিম : করিম : সজল = ২১০০০ : ১৭০০০ : ১২০০০ = ২১ : ১৭ : ১২

∴ রহিমের লাভ = (২১/৫০) × ৩৫০০০ টাকা
= ১৪৭০০ টাকা
১,৯৭৩.
80 এর 75% এর 25% = কত? 
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 25
সঠিক উত্তর:
খ) 15
উত্তর
সঠিক উত্তর:
খ) 15
ব্যাখ্যা
= (80 এর 75/100) এর 25%
= 60 এর 25%
= 60 এর 25/100
= 15
১,৯৭৪.
সাকিনের মাসিক আয় ৮০০০ টাকা এবং ব্যয় ৬৪০০ টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা?
  1. ৬০%
  2. ৭০%
  3. ৮০%
  4. ৯০%
সঠিক উত্তর:
৮০%
উত্তর
সঠিক উত্তর:
৮০%
ব্যাখ্যা

প্রশ্ন: সাকিনের মাসিক আয় ৮০০০ টাকা এবং ব্যয় ৬৪০০ টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা?

সমাধান:
দেওয়া আছে, 
সাকিনের মাসিক আয় ৮০০০ টাকা
এবং ব্যয় ৬৪০০ টাকা

∴ সাকিনের মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা = (৬৪০০ × ১০০)/৮০০০
= ৬৪০/৮
= ৮০%

১,৯৭৫.
৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুত্তীর্ণ হলে, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা শতকরা কত?
  1. ৭২%
  2. ৭৫%
  3. ৬০%
  4. ৮০%
সঠিক উত্তর:
৮০%
উত্তর
সঠিক উত্তর:
৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুত্তীর্ণ হলে, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা শতকরা কত?

সমাধান:
দেওয়া আছে,
মোট পরীক্ষার্থী = ৬০ জন
অনুত্তীর্ণ পরীক্ষার্থী = ১২ জন

∴ উত্তীর্ণ পরীক্ষার্থী = (৬০ - ১২) জন
= ৪৮ জন

৬০ জনের মধ্যে পাশ করে ৪৮ জন
∴ ১ জনের মধ্যে পাশ করে ৪৮/৬০ জন
∴ ১০০ জনের মধ্যে পাশ করে (৪৮ × ১০০)/৬০ জন
= ৮০ জন
১,৯৭৬.
পিতার ২৫ বছর বয়সে পুত্রের জন্ম হয়। পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে?
  1. ৫৫ বছর
  2. ৫০ বছর
  3. ৪৫ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার ২৫ বছর বয়সে পুত্রের জন্ম হয়। পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে?

সমাধান:
প্রশ্নমতে,পিতার বয়স ২ক হলে পুত্রের বয়স হবে ক বছর।
আবার, পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড় হলে পুত্রের বয়স = ২ক - ২৫ বছর

শর্তমতে,
২ক - ২৫ = ক
⇒ ক = ২৫

∴ পিতার বয়স = ২ক বছর
= ২ × ২৫
= ৫০ বছর
১,৯৭৭.
একটি সংখ্যার ২৫% যদি ১৩০ হয় তাহলে ঐ সংখ্যাটির ১২০% কত হবে?
  1. ক) ৭২০
  2. খ) ৪৮০
  3. গ) ৬২৪
  4. ঘ) ৫৯০
সঠিক উত্তর:
গ) ৬২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২৪
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক 
∴ ক এর ২৫% = ১৩০
⇒ ক = ৫২০
এখন
৫২০ এর ১২০% হল = (৫২০ × ১২০)/১০০= ৬২৪

১,৯৭৮.
২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫% লাভ
  2. ২৫% ক্ষতি
  3. ২০% লাভ
  4. ২০% ক্ষতি
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১২টি কমলার ক্রয়মূল্য = ২৪০ টাকা
১ টি কমলার ক্রয়মূল্য = ২৪০/১২ টাকা
= ২০ টাকা

৮টি কমলার বিক্রয়মূল্য = ২০০ টাকা
১ টি কমলার বিক্রয়মূল্য = ২০০/৮ টাকা
= ২৫ টাকা

লাভ = (২৫ - ২০) টাকা
= ৫ টাকা

২০ টাকায় লাভ ৫ টাকা
১ টাকায় লাভ ৫/২০ টাকা
১০০ টাকায় লাভ (৫ × ১০০)/২০ টাকা
= ২৫ টাকা
১,৯৭৯.
একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী বাংলায় এবং ৬৫% শিক্ষার্থী গণিতে পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ২০%
  2. ১০%
  3. ১৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী বাংলায় এবং ৬৫% শিক্ষার্থী গণিতে পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
বাংলায় পাশ করেছে = ৭৫%
গণিতে পাশ করেছে = ৬৫%
​উভয় বিষয়ে পাশ করেছে = ৬০%

শুধুমাত্র বাংলায় পাশ করেছে = (৭৫ - ৬০)% = ১৫%
শুধুমাত্র গণিতে পাশ করেছে = (৬৫ - ৬০)% = ৫%

কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে = (শুধুমাত্র বাংলায় পাশ + শুধুমাত্র গণিতে পাশ + উভয় বিষয়ে পাশ) 
​= (১৫ + ৫ + ৬০)% = ৮০%

উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী - কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে)
​ = (১০০ - ৮০)% = ২০%

∴ উভয় বিষয়ে শতকরা ২০ জন শিক্ষার্থী ফেল করেছে।

১,৯৮০.
৮০ লিটার ফলের রসে আপেল ও আঙ্গুরের অনুপাত ৩ : ১। আঙ্গুরের রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে?
  1. ১২০ লিটার
  2. ১৩০ লিটার
  3. ১৪০ লিটার
  4. ১৬০ লিটার
সঠিক উত্তর:
১৬০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ লিটার ফলের রসে আপেল ও আঙ্গুরের অনুপাত ৩ : ১। আঙ্গুরের রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে?

সমাধান:
৮০ লিটার ফলের রসে,
আপেল রসের পরিমাণ = ৮০ × (৩/৪) অংশ = ৬০ লিটার
আঙ্গুরের রসের পরিমাণ = ৮০ × (১/৪) অংশ = ২০ লিটার

ধরি,
'ক' লিটার আঙ্গুরের রস বৃদ্ধি করতে হবে।

শর্তমতে,
৬০/(২০ + ক) = ১/৩
⇒ ২০ + ক = ১৮০
⇒ ক = ১৮০ - ২০
∴ ক = ১৬০

∴ ১৬০ লিটার আঙ্গুরের রস বৃদ্ধি করতে হবে।
১,৯৮১.
৪টি লিচু যে দরে ক্রয় করা হয় ৫টি লিচু সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২০% লাভ
  2. খ) ২০% ক্ষতি
  3. গ) ২৫% লাভ
  4. ঘ) ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
খ) ২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০% ক্ষতি
ব্যাখ্যা

মনেকরি,
৪টি লিচুর ক্রয়মূল্য = a টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = a/৪ টাকা
আবার,
৫টি লিচুর বিক্রয়মূল্য = a টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য = a/৫ টাকা
∴ ক্ষতি = a/৪ - a/৫
= (৫a - ৪a)/২০
= a/২০
∴ ক্ষতির হার = (a × ৪ × ১০০)/(২০ × a)
= ২০%

১,৯৮২.
৪, ৬, ১০ এর চতুর্থ সমানুপাতিক কোনটি?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
ধরি, চতুর্থ সমানুপাতিক x
৪ঃ৬ = ১০ঃx
⇒ ৪/৬= ১০/x
⇒ x =১০×৬/৪
x = ১৫
১,৯৮৩.
৩ ÷ .১২৫ = কত?
  1. ক) ৩০
  2. খ) ২৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ ÷ .১২৫ = কত?

সমাধান:
৩ ÷ .১২৫ 
=৩/০.১২৫
= ২৪
১,৯৮৪.
একটি ব্যাংকে বার্ষিক ২০% সুদের হারে একটি স্থায়ী আমানত করা হয়। ব্যাংকটি অর্ধ-বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে আনুমানিক কত বছরে আমানত দ্বিগুণ হবে?
  1. ২.৫
  2. ৩.৫
  3. ৫.৫
সঠিক উত্তর:
৩.৫
উত্তর
সঠিক উত্তর:
৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাংকে বার্ষিক ২০% সুদের হারে একটি স্থায়ী আমানত করা হয়। ব্যাংকটি অর্ধ-বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে আনুমানিক কত বছরে আমানত দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = P টাকা
চক্রবৃদ্ধি মূলধন, C = ২P টাকা
সময় = n বছর
মুনাফার হার, r = বার্ষিক ২০% = অর্ধবার্ষিক (২০/২)% = অর্ধবার্ষিক ১০%

১ বছরে সুদ বৃদ্ধি পায় = ২ বার
∴ n বছরে সুদ বৃদ্ধি পায় = ২n বার

প্রশ্নমতে,
২P = P(১ + ১০/১০০)২n
⇒ ২ = (১.১)২n
⇒ log(১.১)২ = ২n
⇒ ১/(log১.১) = ২n
⇒ log১.১ = ১/(২n)
⇒ ০.১৩৭ = ১/(২n)
⇒ ২n = ১/০.১৩৭
⇒ n = ১/(০.১৩৭ × ২)
∴ n = ৩.৬৪

৩.৬৪ বছর অপশনে নেই,
∴ আনুমানিক ৩.৫ বছরে আমানত দ্বিগুণ হবে।
১,৯৮৫.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ৩ : ৫
  2. ৫ : ১৪
  3. ৫ : ১২
  4. ৫ : ১৬
সঠিক উত্তর:
৫ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
৫ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

৪ : ৭ এবং ৫ : ৮  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো = (৪ × ৫) : (৭ × ৮)
= ২০ : ৫৬
= ৫ : ১৪
১,৯৮৬.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮০
  3. ৯০
  4. ১০০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৯৯
বা, ক+ ২ক + ১ - ক = ১৯৯
বা, ২ক = ১৯৯ - ১
বা, ২ক = ১৯৮
বা, ক = ৯৯

∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ৯৯ + ১ = ১০০
১,৯৮৭.
৮৪ ফুট লম্বা একটি রড এমনভাবে কেটে m ও n দুই ভাগ করা হলো যেন m অংশটি n অংশের দুই-পঞ্চমাংশ হয়। m অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ২৪ ফুট
  2. ৬০ ফুট
  3. ৩৬ ফুট
  4. ৬৩ ফুট
সঠিক উত্তর:
২৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
২৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ ফুট লম্বা একটি রড এমনভাবে কেটে m ও n দুই ভাগ করা হলো যেন m অংশটি n অংশের দুই-পঞ্চমাংশ হয়। m অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
n অংশের দৈর্ঘ্য = x ফুট
m অংশের দৈর্ঘ্য = (২x/৫) ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৫) = ৮৪
বা, (৫x + ২x)/৫ = ৮৪
বা, ৭x = ৪২০
∴ x = ৬০

∴ m অংশের দৈর্ঘ্য = (২ × ৬০)/৫ = ২৪ ফুট
১,৯৮৮.
যদি কোনো মূলধন সরল সুদে ৩ বছরে ৬৮০০ টাকা এবং ৫ বছরে ৮০০০ টাকা হয়, তবে সুদের হার নির্ণয় করুন। 
  1. ৮%
  2. ৯%
  3. ১২%
  4. ১০%
সঠিক উত্তর:
১২%
উত্তর
সঠিক উত্তর:
১২%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো মূলধন সরল সুদে ৩ বছরে ৬৮০০ টাকা এবং ৫ বছরে ৮০০০ টাকা হয়, তবে সুদের হার নির্ণয় করুন। 

সমাধান:
এখানে,
আসল + ৫ বছরের সুদ = ৮০০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৬৮০০ টাকা
∴ ২ বছরের সুদ = (৮০০০ - ৬৮০০) টাকা
= ১২০০ টাকা

∴ ৩ বছরের সুদ = (১২০০ × ৩)/২ টাকা
= ১৮০০ টাকা

∴ আসল = (৬৮০০ - ১৮০০) টাকা
= ৫০০০ টাকা

৫০০০ টাকার ৩ বছরের সুদ = ১৮০০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১৮০০/(৫০০০ × ৩) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৮০০ × ১০০)/(৫০০০ × ৩)
= ১২%

১,৯৮৯.
কোনো একটি সংখ্যার ৪০ শতাংশ হলো ৭২। তাহলে সেই সংখ্যার ৭৫ শতাংশ কত হবে?
  1. ১২০
  2. ১৩৫
  3. ১৪৫
  4. ১৩০
সঠিক উত্তর:
১৩৫
উত্তর
সঠিক উত্তর:
১৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি সংখ্যার ৪০ শতাংশ হলো ৭২। তাহলে সেই সংখ্যার ৭৫ শতাংশ কত হবে?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ৪০% = ৭২ 
⇒ ক × (৪০/১০০) = ৭২ 
⇒ ক = (৭২ × ১০)/৪ 
⇒ ক = ১৮ × ১০
∴ ক = ১৮০ 

আবার, 
১৮০ এর ৭৫ শতাংশ = ১৮০ × (৭৫/১০০) 
= ১৮ × (১৫/২) 
= ৯ × ১৫ 
= ১৩৫ 

অতএব, সেই সংখ্যার ৭৫ শতাংশ হলো ১৩৫। 

১,৯৯০.
বার্ষিক ৮% মুনাফায় ১০০০০ টাকার মুনাফা ১০০০ টাকা হবে কত বছরে?
  1. ১.২৫ বছর
  2. ২ বছর
  3. ২.২৫ বছর
  4. ২.৫ বছর
সঠিক উত্তর:
১.২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১.২৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% মুনাফায় ১০০০০ টাকার মুনাফা ১০০০ টাকা হবে কত বছরে?

সমাধান:
আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১০০০ × ১০০)/(১০০০০ × ৮)
= ১০/৮
= ১.২৫ বছর
১,৯৯১.
১০, ৪০ এবং ১০০ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
সঠিক উত্তর:
গ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ৪০ এবং ১০০  চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
ধরি, চতুর্থ সমানুপাতিক ক

১০/৪০ = ১০০/ক
⇒ ১০ক = ৪০০০
∴ ক = ৪০০
১,৯৯২.
১/২ এর শতকরা কত ৩/৪ কত হবে?
  1. ক) ১২০%
  2. খ) ১২৫%
  3. গ) ১৪০%
  4. ঘ) ১৫০%
সঠিক উত্তর:
ঘ) ১৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫০%
ব্যাখ্যা
ধরি, ১/২ এর x% হলো ৩/৪
∴১/২ এর x/১০০ = ৩/৪
⇒x/২০০ = ৩/৪
⇒x = (৩×২০০)/৪ = ১৫০%
১,৯৯৩.
তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ১৫ সেকেন্ড
  2. ৩৫ সেকেন্ড
  3. ৪৫ সেকেন্ড
  4. ১ মিনিট
সঠিক উত্তর:
৪৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল।
৩, ৯ ও ১৫ এর ল.সা.গু = ৪৫

∴ ৪৫ সেকেন্ড পর তিনটি ঘন্টা একত্রে বাজবে।
১,৯৯৪.
একটি পানির ট্যাঙ্ক দুই তৃতীয়াংশ পূর্ণ আছে। পাইপ ক দ্বারা ট্যাঙ্ক ১০ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ খ দ্বারা ট্যাঙ্ক ৬ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর ট্যাঙ্কটি খালি বা পূর্ণ হবে?
  1. ৫ মিনিটে পূর্ণ হবে
  2. ১০ মিনিটে খালি হবে
  3. ১৫ মিনিটে পূর্ণ হবে
  4. ১৮ মিনিটে খালি হবে
সঠিক উত্তর:
১০ মিনিটে খালি হবে
উত্তর
সঠিক উত্তর:
১০ মিনিটে খালি হবে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পানির ট্যাঙ্ক দুই তৃতীয়াংশ পূর্ণ আছে। পাইপ ক দ্বারা ট্যাঙ্ক ১০ মিনিটে পূর্ণ হয়। আবার পাইপ খ দ্বারা ট্যাঙ্ক ৬ মিনিটে খালি হয়। যদি দুইটি পাইপ একসাথে চালু থাকে তবে কত সময় পর ট্যাঙ্কটি খালি বা পূর্ণ হবে?

সমাধান:
ক দিয়ে ১ মিনিটে পূর্ণ হয় = ১/১০ অংশ
খ দিয়ে ১ মিনিটে খালি হয় = ১/৬ অংশ

∴ দুটি নল খোলা থাকলে ১ মিনিটে খালি হবে = (১/৬) - (১/১০)
= (৫ - ৩)/৩০ অংশ
= ২/৩০ অংশ
= ১/১৫ অংশ

১/১৫ অংশ খালি হয় = ১ মিনিটে
১ অংশ খালি হয় = ১৫ মিনিটে
২/৩ অংশ খালি হয় = (১৫ × ২)/৩ মিনিটে
= ১০ মিনিটে
১,৯৯৫.
ক্রয়মূল্যের উপর লাভের হার ২৫% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
  1. ৮%
  2. ১৫%
  3. ২৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর লাভের হার ২৫% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫)
= ১২৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে লাভ হবে = ২৫ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে লাভ হবে = ২৫/১২৫ টাকা
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে লাভ হবে = (২৫ × ১০০)/১২৫
= ২০%
১,৯৯৬.
একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১২৫ টাকা
  3. গ) ১৩০ টাকা
  4. ঘ) ১৩৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০ - ৯০ = ২০ টাকা।

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ২৫)/২০ টাকা
= ১২৫ টাকা।
১,৯৯৭.
যদি 0.75 : x :: 5 : 8 হয় তাহলে x এর মান কত হবে?
  1. ক) 0.80
  2. খ) 1.20
  3. গ) 1.30
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
খ) 1.20
উত্তর
সঠিক উত্তর:
খ) 1.20
ব্যাখ্যা
Here, 0.75/x = 5/8
⇒ (x × 5) = (0.75 × 8)
⇒ x = 6/5
= 1.20
১,৯৯৮.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা
এখানে, মুনাফা, I = ১৫০০ টাকা
আসল, P = ৩০০০ টাকা
এবং সময়, n = ৫ বছর
মুনাফার হার, r = ?

আমরা জানি, I = Pnr
                ⇒ r = I/Pn
                       = ১৫০০/(৩০০০ × ৫)
                       = ১৫০০/১৫০০০
                       = ১/১০
                       = (১/১০) × ১০০%
                       = ১০%
১,৯৯৯.
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান:
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন
= ১২ জন

৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
= ৯ দিনে
২,০০০.
4(a + b), 10(a - b) এবং 12(a2 - b2) এর গ.সা.গু. কত?
  1. ক) (a - b)
  2. খ) (a + b)
  3. গ) 12(a2 - b2)
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 4(a + b), 10(a - b) এবং 12(a2 - b2) এর গ.সা.গু. কত?

সমাধান:
১ম রাশি = 4(a + b)
= 2 × 2 × (a + b) 

২য় রাশি = 10(a - b)
= 2 × 5 × (a - b)

৩য় রাশি = 12(a2 - b2)
= 2 × 2 × 3 × (a + b) (a - b)

∴ নির্ণেয় গ.সা.গু. = 2