উত্তর
ব্যাখ্যা
সমাধান:
পানির পরিমাণ প্রতিদিন দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ এক দিন আগে এটি তার বর্তমান পরিমাণের অর্ধেক ছিল।
যেহেতু ২৪ দিনে পুকুরটি সম্পূর্ণ পূর্ণ হয়, তার মানে ২৩তম দিনে এটি অর্ধেক পূর্ণ ছিল।
উত্তর:
২৩ দিন আগে পুকুরটি অর্ধেক পূর্ণ ছিল।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৫৬ / ১৬৯ · ১৫,৫০১–১৫,৬০০ / ১৬,৯৯১
প্রশ্নঃ কফির মূল্য 20% বৃদ্ধি পেল, একই সাথে কফির ব্যবহারও 20% বৃদ্ধি পেল। তাহলে কফি বাবদ ব্যয় শতকরা কত বৃদ্ধি পেল?
সমাধানঃ
মনে করি, কফির পূর্বমূল্য= 100 টাকা
20% বৃদ্ধিতে কফির মূল্য = (100 + 20) টাকা = 120 টাকা
তাহলে,
100 টাকার স্থলে কফির ব্যবহার হবে 120 টাকার
∴ 1 টাকার স্থলে কফির ব্যবহার হবে (120/100) টাকার
∴ 120 টাকার স্থলে কফির ব্যবহার হবে (120 × 120) /100 = 144 টাকার
কফি বাবদ ব্যয় শতকরা কত বৃদ্ধি পেল = (144 - 100) টাকা = 44 টাকা
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে?
সমাধান:
প্রশ্ন অনুযায়ী,
১২ এর ক% = ১৮
⇒ (ক/১০০) × ১২ = ১৮
⇒ ক = (১০০ × ১৮) / ১২
ক = ১৫০%
∴ ১২ এর ১৫০% হলো ১৮
প্রশ্ন: একটি মোটর গাড়ি এবং একটি টেলিভিশনের দামের অনুপাত 7 : 4 । যদি টেলিভিশনের চাইতে মোটর গাড়ির দাম 6000 টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত?
সমাধান:
দেওয়া আছে,
একটি মোটর গাড়ি এবং একটি টেলিভিশনের দামের অনুপাত 7 : 4
টেলিভিশনের চাইতে মোটর গাড়ির দাম 6000 টাকা বেশি
ধরি,
মোটর গাড়ির দাম = 7x টাকা
টেলিভিশনের দাম = 4x টাকা
প্রশ্নানুযায়ী,
7x − 4x = 6000
বা, 3x = 6000
বা, x = 6000/3 = 2000 টাকা
এখন, টেলিভিশনের দাম = 4x = (4 × 2000) = 8000 টাকা
প্রশ্ন: ৬ জন লোক একটি কাজ ১৬ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি সময় লাগবে?
সমাধান:
এখানে, M1 = ৬, M2 = (৬ - ২) = ৪, D1 = ১৬ , W1 = W2 = ১
∴ (M1 × D1)/(M2 × D2) = W1/W2
⇒ (৬ × ১৬)/(৪ × D2) = ১
⇒ ২৪/D2 = ১
⇒ D2 = ২৪
∴ অতিরিক্ত সময় লাগবে (২৪ - ১৬) দিন
= ৮ দিন
∴ শতকরা সময় বেশি লাগবে = {(৮/১৬) × ১০০}%
= {(১/২) × ১০০}%
= ৫০%
৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ১/৩ ÷ ১/৯
= ১/৩ ÷ ৯/১
= ৩
প্রশ্ন: - (- ২) - ২ + (- ২) - {- (২)} - ২ + ২ - (- ২) = ?
সমাধান:
- (- ২) - ২ + (- ২) - {- (২)} - ২ + ২ - (- ২)
= ২ - ২ - ২ + ২ - ২ + ২ + ২
= ২ + ২ + ২ + ২ - ২ - ২ - ২
= ৮ - ৬
= ২
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। দুই বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৬০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C =?
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P (১ + r)n
= ৬০০ × (১ + ১০%)২
= ৬০০ × (১ + ১০/১০০)২
= ৬০০ × (১ + ১/১০)২
= ৬০০ × {(১০ + ১)/১০}২
= ৬০০ × (১১/১০)২
= ৬০০ × ১১/১০ × ১১/১০
= ৭২৬ টাকা
∴ সুদসহ পাবেন = ৭২৬ টাকা।
ধরি, ক্রয়মূল্য = a টাকা,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০a/১০০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫a/১০০ টাকা
∴ ১০৫a/১০০ - ৯০a/১০০ = ৩০
বা, (১০৫a - ৯০a)/১০০ = ৩০
বা, ১৫a/১০০ = ৩০
∴ a = ২০০ টাকা
এখানে,
৫১ঃ৬৮ = ৫১/৬৮
= (৫১ × ১০০/৬৮)%
= ৭৫%
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে সংখ্যা দুটি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যা দুটি ৩ক ও ৪ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক
শর্তমতে,
১২ক = ১৮০
বা, ক = ১৮০/১২
∴ ক = ১৫
সুতরাং, ৩ক = ৩ × ১৫ = ৪৫
৪ক = ৪ × ১৫ = ৬০
∴ সংখ্যা দুটি = ৪৫ ও ৬০ ।
প্রশ্ন:
সমাধান:
প্রশ্ন: দুইটি সংখ্যার গ, সা, গু, অন্তর ও ল, সা, গু যথাক্রমে ১২, ২৪ ও ১৮০ হলে সংখ্যা দুটি কত?
সমাধান:
দেওয়া আছে,
গ.সা.গু = ১২
ল.সা.গু = ১৮০
দুটি সংখ্যার অন্তর = ২৪
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
= ১২ × ১৮০
= ২১৬০
ধরি, সংখ্যা দুটি ১২x এবং ১২y ; [যেখানে x ও y সহমৌলিক]
শর্তমতে,
১২x × ১২y = ২১৬০
⇒ ১৪৪xy = ২১৬০
⇒ xy = ২১৬০/১৪৪
∴ xy = ১৫ ......(১)
আবার, সংখ্যাটির অন্তরফল = ২৪
১২y - ১২x = ২৪
⇒ ১২(y - x) = ২৪
⇒ y - x = ২৪/১২
⇒ y - x = ২
∴ y = ২ + x .........(২)
(১) নং হতে পাই,
xy = ১৫
⇒ x(২ + x) = ১৫
⇒ x২ + ২x - ১৫ = ০
⇒ x২ + ৫x - ৩x - ১৫ = ০
⇒ x(x + ৫) - ৩(x + ৫) = ০
⇒ (x + ৫)(x - ৩) = ০
∴ x = - ৫ এবং x = ৩
(২) নং হতে পাই,
∴y = ২ + x = ২ + ৩ = ৫
∴ সংখ্যা দুটি = ১২ × ৩ = ৩৬ এবং ১২ × ৫ = ৬০
সুতরাং, সংখ্যা দুটি = ৩৬ এবং ৬০
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন গণিতে পাস করেছে। গণিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
১০০ জনে ফেল করে = (১০০ - ৮৫) জন
= ১৫ জন
১৫ জন গণিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন গণিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন গণিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন
= ৫০০ জন
∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন ।
প্রশ্ন: ১ থেকে ১২ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?
সমাধান:
১ থেকে ১২ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১
∴ গুণফল = ২ × ৩ × ৫ × ৭ × ১১
= ৬ × ৩৫ × ১১
= ২৩১০ ।
প্রশ্ন: ০.২ × ৪.২৫ × ৬.৪ = ?
সমাধান:
০.২ × ৪.২৫ × ৬.৪
= (২/১০) × (৪২৫/১০০) × (৬৪/১০)
= (২ × ৪২৫ × ৬৪) ÷ (১০ × ১০০ × ১০)
= ৫৪৪০০ ÷ ১০০০০
= ৫.৪৪
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৮ ও ৩২ হলে, এর মধ্য সমানুপাতী কত?
সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = ৮
৩য় রাশি = ৩২
আমরা জানি,
(মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (মধ্য রাশি)২ = ৮ × ৩২
⇒ মধ্য রাশি = √২৫৬
∴ মধ্য রাশি = ১৬
ধরি, সংখ্যা দুটি x ও y
প্রশ্নমতে, x²+y² = 85 এবং xy = 42
সূত্রানুসারে,
x²-y² = √{(x²+y²)² - 4x²y²}
⇒ x²-y² = √{(85)² - 4(42)²}
⇒ x²-y² = √(7225- 4×1764)
⇒ x²-y² = √(7225 -7056)
⇒ x²-y² = √169
∴ x²-y² = 13
প্রশ্ন: আলী ২০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে ১৬০ টাকা দিলো। বইটির প্রকৃত মূল্য কত?
সমাধান:
২০% কমিশনে ক্রয়মূল্য দাড়ায় = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা
বইয়ের ক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০ টাকা
বইয়ের ক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০/৮০ টাকা
বইয়ের ক্রয়মূল্য ১৬০ টাকা হলে প্রকৃত মূল্য = (১০০ × ১৬০)/৮০ টাকা
= ২০০ টাকা
সুতরাং, বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
সমাধান:
প্রতিটি ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করি:
৫/৮ = ০.৬২৫
২/৩ = ০.৬৬৬........
৩/৪ = ০.৭৫
৭/৮ = ০.৮৭৫
∴ তুলনা করলে দেখা যায়,
৭/৮ > ৩/৪ > ২/৩ > ৫/৮
∴ ৭/৮ ভগ্নাংশটি সবচেয়ে বড়।
প্রশ্নঃ ৯০ লিটার দুধের মিশ্রণে আগে থেকেই ১০ লিটার পানি মিশানো আছে, দুধ ও পানির অনুপাত ৫ : ২ করতে চাইলে আরও কত লিটার পানি মিশানো যাবে?
সমাধানঃ
মোট মিশ্রণ = ৯০ লিটার
মিশ্রণে পানি = ১০ লিটার
নতুন দুধ : পানি অনুপাত = ৫ : ২
মোট মিশ্রণে দুধ আছে = ৯০ - ১০
= ৮০ লিটার
নতুন অনুপাত,
৮০/নতুন পানি = ৫/২
⇒ ১৬০ = ৫ × নতুন পানি
⇒ নতুন পানি = ১৬০ / ৫
= ৩২ লিটার
∴ আরও পানি মিশানোর পরিমাণ (৩২ - ১০) লিটার
= ২২ লিটার
প্রতি তরমুজে লাভ = ৮০ - ৭৫ = ৫ টাকা
∴ মোট তরমুজ সংখ্যা = ৫০০/৫ = ১০০ টি
প্রশ্ন:
সমাধান:
।x + 5। = 3
x + 5 = 3
x = -2
আবার, -(x + 5) = 3
x = - 8
এবং
।2y -1।/3 = 5
2y = 15 + 1
y = 8
আবার,
-(2y - 1)/3 = 5
2y = -14
y = -7
∴ x = - 2, y = 8 হলে ।x + y। = 6
x = - 2, y = - 7 হলে ।x + y। = 9
x = - 8, y = 8 হলে ।x + y। = 0
x = - 8, y = -7 হলে ।x + y। = 15
8 হওয়া সম্ভব নয়।
প্রশ্ন: 3A = 2B ; 3B = 5C এবং 4C = 5D হলে, A : B : C : D = কত?
সমাধান:
3A = 2B
A/B = 2/3
A : B = 2 : 3
3B = 5C
B/C = 5/3
B : C = 5 : 3
4C = 5D
C/D =5/4
C : D = 5 : 4
A : B = 2 : 3 = 10 : 15
B : C = 5 : 3 = 15 : 9
A : B : C = 10 : 15 : 9
B : C = 5 : 3 = 25 : 15
C : D = 5 : 4 = 15 : 12
B : C : D = 25 : 15 : 12
A : B : C = 10 : 15 : 9 = 50 : 75 : 45
B : C : D = 25 : 15 : 12 = 75 : 45 : 36
A : B : C : D = 50 : 75 : 45 : 36
100 জন শিক্ষার্থীর মোট ওজন = (100 × 48) = 4800 কেজি।
60 জন ছাত্রের মোট ওজন = (60 × 50) = 3000 কেজি।
সুতরাং, 40 জন ছাত্রীর মোট ওজন = (4800 - 3000) = 1800 কেজি।
∴ ছাত্রীদের গড় ওজন = 1800/40 = 45 কেজি।
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?
সমাধান:
মূলদ সংখ্যা (Rational Number) হলো এমন সংখ্যা, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়-
p/q, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং q ≠ 0.
ক) ০.১২
০.১২ = ১২/১০০ = ৩/২৫
এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি মূলদ সংখ্যা।
খ) √৭২
√৭২ = √(36×2) = 6√2
√2 অমূলদ সংখ্যা, তাই 6√2 অমূলদ সংখ্যা।
গ) √৪৯
√৪৯ = ৭
এটি একটি পূর্ণ সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা।
ঘ) √২৫
√২৫ = ৫
এটিও একটি পূর্ণ সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা।
ধরি সংখ্যাটি = x
শর্তমতে,
3.5 x (560 - x) = x - 380
⇒1960 - 3.5x = x - 380
⇒ 4.5x = 2340
∴ x = 520
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের ৪ গুণ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
সমাধান:
ধরি,সংখ্যা দুইটি ক এবং খ
যোগফল = ক + খ
বিয়োগফল = ক - খ
প্রশ্নমতে,
ক + খ = ৪ (ক - খ)
বা, ক + খ = ৪ক - ৪খ
বা, ৩ক = ৫খ
বা, ক/খ = ৫/৩
= ৫ : ৩
∴ সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৩
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৯৬০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১০০৮ টাকা হলে, মুনাফার হার কত?
সমাধান:
মনেকরি,
মুনাফার হার = r%
প্রশ্নমতে,
P(১ + r/১০০)১ = ৯৬০ ............(১)
P(১ + r/১০০)২ = ১০০৮ ..........(২)
(২) ÷ (১) ⇒
(1 + r/১০০) = ১০০৮/৯৬০
⇒ r/১০০ = (১০০৮/৯৬০) - ১
⇒ r/১০০ = (১০০৮ - ৯৬০)/৯৬০
⇒ r/১০০ = ৪৮/৯৬০
⇒ r/১০০ = ১/২০
⇒ r = ১০০/২০
∴ r = ৫
∴ মুনাফা হার ৫%
প্রশ্ন: ৬০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?
সমাধান:
পেট্রোল ∶ অকটেন = ৩ ∶ ১
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/৪ = ৪৫ গ্যালন
∴ অকটেনের পরিমাণ = ৬০ এর ১/৪ = ১৫ গ্যালন
মনেকরি
অকটেন মেশাতে হবে ক গ্যালন
প্রশ্নমতে,
৪৫ : (১৫ + ক) = ৫ : ২
⇒ ৪৫/ (১৫ + ক) = ৫/২
⇒ ৭৫ + ৫ক = ৯০
⇒ ৫ক = ৯০ - ৭৫
⇒ ৫ক = ১৫
∴ ক = ৩
সুতরাং, ৩ গ্যালন অকটেন আরও মিশালে অনুপাত ৫ : ২ হবে।
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক ছাত্রকে ৯, ১২, ১৮ এবং ৩০ জনের দলে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব?
সমাধান:
৯, ১২, ১৮ এবং ৩০ এর ল.সা.গু নির্ণয় করি,
৯ = ৩ × ৩
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫
∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫
যেহেতু ছাত্রদেরকে বর্গের আকারে সাজানো যায় তাই ল.সা.গু এর সাথে ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ ছাত্রসংখ্যা = ২ × ২ × ৩ × ৩ x ৫ × ৫ = ৯০০ জন
60 = 5 × 12
= 5 × 4 × 3
= 3 × 4 × 5
∴ বৃহত্তম সংখ্যা + ক্ষুদ্রতম সংখ্যা = 5 + 3 = 8