বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১৪০ / ১৬৯ · ১৩,৯০১১৪,০০০ / ১৬,৯৯১

১৩,৯০১.
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
  1. ক) ৭৭/১৪৩
  2. খ) ১০২/২৮৯
  3. গ) ১১৩/৩৫৫
  4. ঘ) ৩৪৩/১০০১
সঠিক উত্তর:
গ) ১১৩/৩৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১৩/৩৫৫
ব্যাখ্যা
যদি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুননীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ভগ্নাংশটির অর্থাৎ ১১৩/৩৫৫ এর লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই। 
অন্যদিকে, ৭৭/১৪৩ এর সাধারণ গুণনীয়ক ১১, ১০২/২৮৯ এর সাধারণ গুণনীয়ক ১৭ এবং ৩৪৩/১০০১ এর সাধারণ গুণনীয়ক ৭। 
সুতরাং সঠিক উত্তর (গ)।
১৩,৯০২.
০.২ × ০.০০২ × ০.০২০ = কত?
  1. ০.০০০০৬
  2. ০.০০০০৮
  3. ০.০০০০০৮
  4. ০.০০০৮
সঠিক উত্তর:
০.০০০০০৮
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০০৮
ব্যাখ্যা
০.২ × ০.০০২ × ০.০২০ = ০.০০০০০৮
১৩,৯০৩.
একটি চৌবাচ্চার আয়তন ৪৮ ঘনমিটার। দৈর্ঘ্য ৮ মি, প্রস্থ ৪ মি হলে উচ্চতা কত মিটার?
  1. ০.৭৫ মিটার
  2. ০.৫ মিটার
  3. ১.৫ মিটার
  4. ২.৫ মিটার
সঠিক উত্তর:
১.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৫ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার আয়তন ৪৮ ঘনমিটার। দৈর্ঘ্য ৮ মি, প্রস্থ ৪ মি হলে উচ্চতা কত মিটার?

সমাধান:
দেওয়া আছে, 
চৌবাচ্চার আয়তন = ৪৮ ঘনমিটার
দৈর্ঘ্য = ৮ মিটার
প্রস্থ = ৪ মিটার

আমরা জানি, 
আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
⇒ ৪৮ = ৮ × ৪ × উচ্চতা
⇒ ৪৮ = ৩২ × উচ্চতা
⇒ উচ্চতা = ৪৮/৩২
∴ উচ্চতা = ১.৫ মিটার

সুতরাং, চৌবাচ্চার উচ্চতা ১.৫ মিটার।

১৩,৯০৪.
একটি নির্দিষ্ট মূলধনের ৫ বছরের সরল সুদ মূলধনের ১/৫ অংশ হলে, বার্ষিক সুদের হার কত?
  1. ৪%
  2. ৫.৫%
  3. ৫%
  4. ৮.৫%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট মূলধনের ৫ বছরের সরল সুদ মূলধনের ১/৫ অংশ হলে, বার্ষিক সুদের হার কত?

সমাধান:
ধরি, আসল,P = ক
সুদ, I = ক এর ১/৫ = ক/৫
সময়, n = ৫ বছর
সুদের হার, r = ?

আমরা জানি,
I = (P × r × n)/১০০
⇒ ক/৫ = (ক × r × ৫)/১০০
⇒ ১০০ক = ৫(ক × r × ৫)
⇒ ১০০ = ৫(r × ৫)
⇒ (r × ৫) = ১০০/৫
⇒ r = ৪

∴ সুদের হার ৪%

১৩,৯০৫.
৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ৩৯
  2. খ) ২১
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
খ) ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০-৩৯) = ২১

১৩,৯০৬.
টাকায় ৮টি করে আম ক্রয় করে টাকায় ৬টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২৫%
  2. ৩০%
  3. ৩৩.৩৩%
  4. ৪১.২%
সঠিক উত্তর:
৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৮টি করে আম ক্রয় করে টাকায় ৬টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
টাকায় ৮টি করে আম ক্রয় করলে,
৮টি আমের ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি আমের ক্রয়মূল্য = ১/৮ টাকা

আবার,
টাকায় ৬টি করে আম বিক্রয় করলে,
৬টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি আমের বিক্রয়মূল্য = ১/৬ টাকা

∴ ১টি আমে লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১/৬) - (১/৮)
= (৮ - ৬)/৪৮
= ২/৪৮
= ১/২৪ টাকা

∴ লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × ১০০%
= {(১/২৪)/(১/৮)} × ১০০%
= (১/২৪) × (৮/১) × ১০০%
= (৮/২৪) × ১০০%
= (১/৩) × ১০০%
= ৩৩.৩৩%

∴ শতকরা ৩৩.৩৩% লাভ হবে।

১৩,৯০৭.
একটি জিনিস ৬২ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় ৯৫ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৭৭ টাকা
  2. ৭৩ টাকা
  3. ৭৬ টাকা
  4. ৮৩ টাকা
সঠিক উত্তর:
৭৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৬২ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় ৯৫ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি , 
ক্ষতি = ক টাকা
লাভ = ২ক টাকা
ক্রয়মূল্য = ৬২ + ক 
আবার, লাভের ক্ষেত্রে ক্রয়মূল্য = ৯৬ - ২ক
প্রশ্নমতে,
৬২ + ক = ৯৫ - ২ক
বা ক + ২ক = ৯৫ - ৬২
বা ৩ক= ৩৩
বা ক= ১১

ক্রয়মূল্য = ৬২ + ১১ = ৭৩ টাকা
১৩,৯০৮.
মনিরা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে। যদি পরীক্ষার সর্বমোট নম্বর ৭০০ হয়, তাহলে মনিরার প্রাপ্ত নম্বর কত?
  1. ৬৩০
  2. ৫৮৪
  3. ৪২০
  4. ৫৬০
সঠিক উত্তর:
৫৬০
উত্তর
সঠিক উত্তর:
৫৬০
ব্যাখ্যা

প্রশ্ন: মনিরা বার্ষিক পরীক্ষায় ৮০% নম্বর পেয়েছে। যদি পরীক্ষার সর্বমোট নম্বর ৭০০ হয়, তাহলে মনিরার প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
পরীক্ষায় মোট নম্বর = ৭০০
মনিরা পেয়েছে ৮০% নম্বর

আমরা জানি,
৮০% অর্থ হলো ১০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর।

সুতরাং,
১০০ এর মধ্যে নম্বর পায় ৮০
∴ ১ এর মধ্যে নম্বর পায় ৮০/১০০
∴ ৭০০ এর মধ্যে নম্বর পায় (৮০ × ৭০০)/১০০
= ৮০ × ৭
= ৫৬০

সুতরাং, মনিরা পরীক্ষায় মোট ৫৬০ নম্বর পেয়েছে।

১৩,৯০৯.
৫% সরল মুনাফা হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 
  1. ক) ২ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৮ বছর
  4. ঘ) ১০ বছর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% সরল মুনাফা হারে কত সময়ে ১০০০ টাকার মুনাফা ২০০ টাকা হবে? 

সমাধান:
এখানে,
মুনাফার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ? 
আসল P  = ১০০০ টাকা 
মুনাফা I = ২০০ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n = I/Pr
   = ২০০/(১০০০ × ১/২০)
   = ২০০/৫০
   = ৪ বছর
১৩,৯১০.
৫ জন শ্রমিক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ১২ জন শ্রমিক একই কাজ কতদিন আগে শেষ করতে পারবে? 
  1. ৭ দিন
  2. ৫ দিন
  3. ১০ দিন
  4. ১৪ দিন
সঠিক উত্তর:
৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন শ্রমিক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ১২ জন শ্রমিক একই কাজ কতদিন আগে শেষ করতে পারবে?

সমাধান:
৫ জন শ্রমিক কাজটি করতে পারে = ১২ দিনে
∴ ১ জন শ্রমিক কাজটি করতে পারে = (১২ × ৫) দিনে
∴ ১২ জন শ্রমিক করতে পারে = (১২ × ৫)/১২ দিনে 
= ৫ দিনে 

∴ (১২ - ৫) = ৭ দিন আগে শেষ করতে পারবে।
১৩,৯১১.
১২০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৪ : ৫ অনপাতে টুকরা হলে বড় টুকরাটি কত মিটার?
  1. ক) ৩০ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৫০ মিটার
  4. ঘ) ৬০ মিটার
সঠিক উত্তর:
গ) ৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন- ১২০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৪ : ৫ অনপাতে টুকরা হলে বড় টুকরাটি কত মিটার?

সমাধান-
বড় টুকরাটি = ১২০ এর ৫/১২ = ৫০ মিটার
১৩,৯১২.
এক ঝুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয়মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) ৩৫
  2. খ) ৫০
  3. গ) ৪৫
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ঘ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০
ব্যাখ্যা
৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা বা ১০৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫/১০০ টাকা 
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০৫ × ৪০০)/১০০ টাকা 
                                                     = ৪২০ টাকা 

৫% কমে ক্রয়মূল্য = ৪০০ - (৪০০ এর ৫%)
                             = ৪০০ - (৪০০ এর ৫/১০০)
                                 = ৪০০ - ২০ 
                                = ৩৮০ টাকা 

লাভ হতো =(৪২০ - ৩৮০) টাকা 
                 = ৪০ টাকা
১৩,৯১৩.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ৪৫ দিন
  2. ৩৫ দিন
  3. ২৫ দিন
  4. ৩০ দিন
সঠিক উত্তর:
৩৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১ দিনে করে = ১/১০ অংশ
খ একা ১ দিনে করে = ১/১৪ অংশ

∴ ক একা ১ দিনে করে = (১/১০ - ১/১৪) অংশ
= (৭ - ৫)/৭০ অংশ
= ২/৭০ অংশ
= ১/৩৫ অংশ

ক একা ১/৩৫ অংশ শেষ করে ১ দিনে
∴ ক একা ১ বা সম্পূর্ণ  অংশ শেষ করে (১ × ৩৫) দিনে
= ৩৫ দিনে
১৩,৯১৪.
লাবিব ও সাকিব একটি কাজ একত্রে ১৬ দিনে করতে পারে। লাবিব ও সাকিব একত্রে ৬ দিন কাজ করার পর লাবিব চলে গেল। সাকিব বাকি কাজ ২০ দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি সাকিব একা কত দিনে করতে পারত?
  1. ১৬ দিনে
  2. ২৪ দিনে
  3. ৩২ দিনে
  4. ৩৬ দিনে
সঠিক উত্তর:
৩২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩২ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: লাবিব ও সাকিব একটি কাজ একত্রে ১৬ দিনে করতে পারে। লাবিব ও সাকিব একত্রে ৬ দিন কাজ করার পর লাবিব চলে গেল। সাকিব বাকি কাজ ২০ দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি সাকিব একা কত দিনে করতে পারত?

সমাধান:
লাবিব ও সাকিব একত্রে ১৬ দিনে করে ১ টি কাজ
∴ লাবিব ও সাকিব একত্রে ১ দিনে করে ১/১৬ অংশ কাজ
∴ লাবিব ও সাকিব একত্রে ৬ দিনে করে (১ × ৬)/১৬ অংশ কাজ
= ৩/৮ অংশ কাজ 

মনে করি, সম্পূর্ণ কাজটি = ১
∴ কাজ বাকি থাকে = {১ - (৩/৮)} অংশ
= (৮ - ৩)/৮ অংশ 
= ৫/৮ অংশ

সাকিব ৫/৮ অংশ কাজ শেষ করে ২০ দিনে
∴ সাকিব ১(সম্পূর্ণ) অংশ কাজ শেষ করে {(৮ × ২০)/৫} দিনে
= ৩২ দিনে

১৩,৯১৫.
ক এর ২০% যদি খ এর ১৫% এর সমান হয়, তবে ক : খ = কত?
  1. ক) ২ : ৩
  2. খ) ৪ : ৩
  3. গ) ৩ : ৪
  4. ঘ) ৫ : ৩
সঠিক উত্তর:
গ) ৩ : ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ : ৪
ব্যাখ্যা
ক এর ২০% = খ এর ১৫%
ক এর ২০/১০০ =  খ এর ১৫/১০০
২০ক/১০০ = ১৫খ/১০০
২০ক = ১৫খ 
৪ক = ৩খ 
ক/খ = ৩/৪ 
ক : খ = ৩ :  ৪
১৩,৯১৬.
১৮০ টাকায় ২০ টি ডিম ক্রয় করে ১৪০ টাকায় ১৪ টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
  1. ২১.১১%
  2. ১১.১১%
  3. ১২.১১%
  4. ১৫.১১%
সঠিক উত্তর:
১১.১১%
উত্তর
সঠিক উত্তর:
১১.১১%
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮০ টাকায় ২০ টি ডিম ক্রয় করে ১৪০ টাকায় ১৪ টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?

সমাধান:
২০ টি ডিমের ক্রয়মূল্য ১৮০ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য  ১৮০/২০ টাকা
= ৯ টাকা

১৪ টি ডিমের বিক্রয়মূল্য ১৪০ টাকা
১ টি ডিমের বিক্রয়মূল্য     ১৪০/১৪ টাকা
= ১০ টাকা

লাভ = (১০ - ৯) = ১ টাকা

শতকরা লাভ = {(১/৯) × ১০০}%
= ১১.১১%

১৩,৯১৭.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৭৫)/১৫ টাকা
                                              = ৫০০ টাকা।
১৩,৯১৮.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. π
  2. √3
  3. e
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

 প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।

এখন, 
ক) π = 3.14159…
খ) √3 = 1.73205081…
গ) e = 2.71828…
ঘ)


সুতরাং, সঠিক উত্তর ঘ 

১৩,৯১৯.
একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যদি ১২ কিমি/ঘণ্টা বেগে না হেঁটে ৯ কিমি/ঘণ্টা বেগে হাঁটতেন, তবে সে ১৫ কিমি কম অতিক্রম করত। তার প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত?
  1. ৪০ কিমি
  2. ৪৫ কিমি
  3. ৫৫ কিমি
  4. ৬০ কিমি
সঠিক উত্তর:
৬০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
৬০ কিমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যদি ১২ কিমি/ঘণ্টা বেগে না হেঁটে ৯ কিমি/ঘণ্টা বেগে হাঁটতেন, তবে সে ১৫ কিমি কম অতিক্রম করত। তার প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত?

সমাধান:
ধরি, সময় = ক ঘণ্টা

তাহলে,
১২ক - ৯ক = ১৫
⇒ ৩ক = ১৫
⇒ ক = ৫ ঘণ্টা

এখন, প্রকৃত অতিক্রান্ত দূরত্ব = ১২ × ৫ = ৬০ কিমি

১৩,৯২০.
২০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ৬০
  2. ৬৫
  3. ৭০
  4. ৭৪
সঠিক উত্তর:
৭৪
উত্তর
সঠিক উত্তর:
৭৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
২০ ও ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যাসমূহ: ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩,৪৭,৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১,৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
এদের মাঝে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২৩
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
∴ এদের পার্থক্য = ৯৭ - ২৩
= ৭৪
১৩,৯২১.
১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত? 
  1. ৫৫
  2. ৫৮
  3. ৬৫
  4. ৬৮
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
১১টি সংখ্যার গড় = ৩০ 
∴ ১১টি সংখ্যার সমষ্টি = (৩০ × ১১) = ৩৩০ 

আবার, 
প্রথম ৫টি সংখ্যার গড় = ২৫ 
∴ প্রথম ৫টি সংখ্যার সমষ্টি = (২৫ × ৫) = ১২৫ 

অনুরূপভাবে, 
শেষ ৫টি সংখ্যার গড় = ২৮ 
∴ শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (২৮ × ৫) = ১৪০ 

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৩৩০ - (১২৫ + ১৪০) 
= (৩৩০ - ২৬৫) 
= ৬৫ । 

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৬৫।
১৩,৯২২.
৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১। আর ১৫ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 
  1. ক) ৭৫, ২৫
  2. খ) ৬০, ২০
  3. গ) ৬৫, ২৫
  4. ঘ) ৩০, ৭০
সঠিক উত্তর:
গ) ৬৫, ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৫, ২৫
ব্যাখ্যা
দেয়া আছে,
৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১

ধরি
৫ বছর পূর্বে পিতার বয়স = ৩ক বছর 
৫ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর 

পিতার বর্তমান বয়স = ৩ক + ৫ বছর 
পুত্রেরর বর্তমান বয়স = ক + ৫ বছর 

প্রশ্নমতে,
(৩ক + ৫ + ১৫)/(ক + ৫ + ১৫) = ২/১
(৩ক + ২০)/(ক + ২০) = ২/১
৩ক + ২০ = ২ক + ৪০ 
৩ক - ২ক = ৪০ - ২০ 
ক = ২০ 

পিতার বর্তমান বয়স = ৩ক + ৫ বছর 
                               =  (৩ × ২০ + ৫) বছর 
                               = (৬০ + ৫) বছর 
                              = ৬৫  বছর 

পুত্রেরর বর্তমান বয়স =(২০ + ৫) বছর 
                                  = ২৫ বছর
১৩,৯২৩.
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ১৮০ সে.মি. ও ২৪০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
  1. ২০ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ৪০ সে.মি.
  4. ৬০ সে.মি.
সঠিক উত্তর:
৬০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ১৮০ সে.মি. ও ২৪০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ১৮০ সে.মি. ও ২৪০ সে.মি. এর গ.সা.গু।
১৮০ ও ২৪০ এর গ.সা.গু = ৬০

∴ সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে = ৬০ সে.মি.
১৩,৯২৪.
০.০০০৫ ÷ ০.০০৮ = কত? 
  1. ৬.২৫০  
  2. ০.৬২৫০
  3. ০.০৬২৫ 
  4. ০.০০৬২৫  
সঠিক উত্তর:
০.০৬২৫ 
উত্তর
সঠিক উত্তর:
০.০৬২৫ 
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০৫ ÷ ০.০০৮ = কত? 

সমাধান: 
০.০০০৫ ÷ ০.০০৮ 
= ০.০০০৫/০.০০৮ 
= ০.০০০৫/০.০০৮০ 
= ৫/৮০ 
= ১/১৬ 
= ০.০৬২৫ 
১৩,৯২৫.
যদি চিনির মূল্য ২৫% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ ব্যয় সমান থাকবে?
  1. ৩০.৭৫%
  2. ৩৩.৩৩%
  3. ৩৭.৫০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি চিনির মূল্য ২৫% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ ব্যয় সমান থাকবে?

সমাধান:
২৫% হ্রাসে, চিনির বর্তমান মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা
পূর্বের ১০০ টাকার চিনি এখন পাওয়া যায় ৭৫ টাকায়। অর্থাৎ, ব্যয় অপরিবর্তিত রাখতে হলে ৭৫ টাকায় ব্যবহার বাড়াতে হবে ২৫ টাকার।

৭৫ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার বাড়াতে হবে (২৫ × ১০০)/৭৫ টাকা
= ১০০/৩ = ৩৩.৩৩ টাকা

∴ চিনির ব্যবহার ৩৩.৩৩% বাড়াতে হবে।

১৩,৯২৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৪ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১১
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
বৃহত্তম সংখ্যাটি হবে (১০০ - ৪) = ৯৬ এবং (১৮৪ - ৪) = ১৮০ এর গ.সা.গু।

৯৬ এবং ১৮০ এর গ.সা.গু = ১২
∴ সংখ্যাটি হবে ১২
১৩,৯২৭.
একটি চৌবাচ্চার ৩/৪ অংশ পূর্ণ করতে নল A-এর ৯ মিনিট লাগে। সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে A-এর কত সময় লাগবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিটে
  3. ১৫ মিনিটে
  4. ৯ মিনিটে
সঠিক উত্তর:
১২ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
১২ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৪ অংশ পূর্ণ করতে নল A-এর ৯ মিনিট লাগে। সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে A-এর কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে, 
A নল ৯ মিনিটে একটি চৌবাচ্চার ৩/৪ অংশ পূর্ণ করতে পারে। 

তাহলে,
৩/৪ অংশ পূর্ণ করতে সময় লাগে = ৯ মিনিট
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগে= ৯ / ( ৩/৪ ) = ৯ × (৪/৩) = ১২ মিনিট 

অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চা টি পূর্ণ করতে সময় লাগবে ১২ মিনিট । 
১৩,৯২৮.
হাবিব নামের এক অসাধু ব্যবসায়ী বলে যে, সে ৪% ক্ষতিতে চাল বিক্রয় করে। কিন্তু সে বিক্রির সময় ১ কেজির স্থলে ৯০০ গ্রাম দেয়। হাবিবের শতকরা লাভ বা ক্ষতি কত?
  1. ৭.০৩% ক্ষতি
  2. ৬.৬৭% লাভ
  3. ৫.৮৮% লাভ
  4. ৬.৭৯% ক্ষতি
সঠিক উত্তর:
৬.৬৭% লাভ
উত্তর
সঠিক উত্তর:
৬.৬৭% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: হাবিব নামের এক অসাধু ব্যবসায়ী বলে যে, সে ৪% ক্ষতিতে চাল বিক্রয় করে। কিন্তু সে বিক্রির সময় ১ কেজির স্থলে ৯০০ গ্রাম দেয়। হাবিবের শতকরা লাভ বা ক্ষতি কত?

সমাধান:
ধরি,
চালের পরিমাণ = ১ কেজি
চালের দাম = ১০০ টাকা

৪% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ৯৬ টাকা
৯০০ গ্রাম চালের ক্রয়মূল্য = (৯০০/১০০০) × ১০০ = ৯০ টাকা

লাভ = ৯৬ - ৯০ = ৬ টাকা
শতকরা লাভ = (৬/৯০) × ১০০
= ৬.৬৭ টাকা বা ৬.৬৭%

১৩,৯২৯.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৭ মিনিট লাগে। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিট
  3. ১৪ মিনিট
  4. ১৬ মিনিট
সঠিক উত্তর:
১৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১৪ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৭ মিনিট লাগে। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দুটি নল একত্রে,
৮ মিনিটে পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
১ মিনিটে পূর্ণ হয়  ১/৮ অংশ
৪ মিনিটে পূর্ণ হয়   (১/৮) × ৪ অংশ
= ১/২ অংশ

চৌবাচ্চাটি খালি থাকে = {১ - (১/২)} অংশ
= (২ - ১)/২ অংশ
= ১/২ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
১/২ অংশ পূর্ণ হয় ৭ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় (৭ × ২) = ১৪ মিনিটে

১৩,৯৩০.
৯/৫ ভগ্নাংশটির লব এবং হর উভয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৯/৫ ভগ্নাংশটির লব এবং হর উভয়ের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৯ + ক)/(৫ + ক) = ৫/৩
⇒ ২৫ + ৫ক = ২৭ + ৩ক 
⇒ ৫ক - ৩ক = ২৭ - ২৫
⇒ ২ক = ২
⇒ ক = ২/২ 
⇒ ক = ১
১৩,৯৩১.
৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
  1. ১৬/৩


  2. ১৮
সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

প্রশ্ন: ৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?

সমাধান:
৯ জন শ্রমিক ১৮০০ টাকা আয় করেন ৪ দিনে
১ জন শ্রমিক ১৮০০ টাকা আয় করেন ৪ × ৯ দিনে
৬ জন শ্রমিক ১৮০০ টাকা আয় করেন (৪ × ৯)/৬ দিনে
= ৬ দিনে

১৩,৯৩২.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ২ লিটার
  2. ৪ লিটার
  3. ৬ লিটার
  4. ৮ লিটার
সঠিক উত্তর:
২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুধ : পানি = ৫ : ১ 
ধরি, 
দুধের পরিমাণ = ৫x লিটার 
এবং পানির পরিমাণ = x লিটার 

শর্তমতে, 
৫x - x = ৮ 
বা, ৪x = ৮ 
বা, x = ৮/৪ 
∴ x = ২ 

∴ পানির পরিমাণ = ২ লিটার।
১৩,৯৩৩.
a, c, x ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সত্য?
  1. ক) x2 = ac
  2. খ) a2 = cx
  3. গ) x = ac
  4. ঘ) c2 = ax
সঠিক উত্তর:
ঘ) c2 = ax
উত্তর
সঠিক উত্তর:
ঘ) c2 = ax
ব্যাখ্যা
প্রশ্ন: a, c, x ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সত্য?

সমাধান: 

a, c, x ক্রমিক সমানুপাত হলে,

a : c = c : x
a/c = c/x
c2 = ax
১৩,৯৩৪.
একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং 2 মিটার পানির উপরে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 10 মিটার
  3. গ) 9 মিটার
  4. ঘ) 16 মিটার
সঠিক উত্তর:
ক) 12 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 12 মিটার
ব্যাখ্যা
ধরি, বাঁশটির দৈর্ঘ্য = x মিটার
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (x/2 + x/3) অংশ
=(3x+2x)/6 অংশ
=5x/6
আবার, পানির উপরে আছে = (x - 5x/6) = x/6 অংশ
শর্তমতে, x/6 = 2 মিটার
∴ x = 12 মিটার
১৩,৯৩৫.
3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি?
  1. √5
  2. √10
  3. √17
  4. √20
সঠিক উত্তর:
√10
উত্তর
সঠিক উত্তর:
√10
ব্যাখ্যা
প্রশ্ন: 3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি?

সমাধান:
অমূলদ সংখ্যা:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।

পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

√5 = 2.236
√10 = 3.162
√17 = 4.123
√20 = 4.472

 3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা √10
১৩,৯৩৬.
একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন। বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৮৪০ জন
  2. ৯৬০ জন
  3. ১০৮০ জন
  4. ১২০০ জন
সঠিক উত্তর:
৮৪০ জন
উত্তর
সঠিক উত্তর:
৮৪০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন। বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন।
নতুন শিক্ষার্থী ভর্তি হয় = ৮০০ এর {৫ × (১/১০০)}
= ৮০০ × (১/২০)
= ৪০ জন

∴ বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা = (৮০০ + ৪০) = ৮৪০ জন

১৩,৯৩৭.
কোনো আসল ৮% সরল সুদে ৬ বছরে সুদাসলে ১৭৭৬ টাকা হলে আসল কত?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১২৫০ টাকা
  3. গ) ১৩০০ টাকা
  4. ঘ) ১৩৫০ টাকা
সঠিক উত্তর:
ক) ১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৮% সরল সুদে ৬ বছরে সুদাসলে ১৭৭৬ টাকা হলে আসল কত?

সমাধান: 
 ১০০ টাকার ১ বছরের সুদ ৮টাকা
∴ ১০০ টাকার ৬ বছরের সুদ = ৮ × ৬ = ৪৮ টাকা
∴ ১০০ টাকা ৬ বছরে সুদে আসলে হবে, (১০০ + ৪৮) = ১৪৮ টাকা।


সুদাসল ১৪৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৪৮ টাকা
∴ সুদাসল ১৭৭৬ টাকা হলে আসল (১০০ × ১৭৭৬)/১৪৮
= ১২০০ টাকা।
১৩,৯৩৮.
ক, খ, গ- এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ৪২০ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
  1. ক) ১০৫০ টাকা
  2. খ) ১২৬০ টাকা
  3. গ) ১৪৭০ টাকা 
  4. ঘ) ৬৩০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৪৭০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪৭০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ- এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ৪২০ টাকা বেশি পেলে, ক এর বেতন কত? 

সমাধান: 
ক এর বেতন = ৭ক 
খ এর বেতন = ৫ক 
গ এর বেতন = ৩ক 

প্রশ্নমতে 
৫ক - ৩ক = ৪২০
২ক = ৪২০
ক = ২১০

ক এর বেতন = ২১০ × ৭ = ১৪৭০ টাকা 
১৩,৯৩৯.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ২৫ হলে, মধ্য সমানুপাতী কত?
  1. √২০০
  2. √১০০
  3. √১০
  4. √৩০০
সঠিক উত্তর:
√১০০
উত্তর
সঠিক উত্তর:
√১০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ২৫ হলে, মধ্য সমানুপাতী কত?

সমাধান:
এখানে,
১ম রাশি = ৪
৩য় রাশি = ২৫

আমরা জানি,
১ম রাশি × ৩য় রাশি = (মধ্য রাশি)
⇒ ৪ × ২৫ = (মধ্য রাশি)
⇒ (মধ্য রাশি) = ১০০
∴ মধ্য রাশি = √১০০

১৩,৯৪০.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৪, ৬ ও ১২ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির এক-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১ ঘণ্টায়
  2. ১/২ ঘণ্টায়
  3. ৩/২ ঘণ্টায়
  4. ২ ঘণ্টায়
সঠিক উত্তর:
১/২ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
১/২ ঘণ্টায়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৪, ৬ ও ১২ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির এক-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
তিনটি নল ১ ঘণ্টায় পূর্ণ করে = {(১/৪) + (১/৬) + (১/১২)} অংশ
= (৩ + ২ + ১)/১২ অংশ
= ৬/১২ অংশ
= ১/২ অংশ

এখন, ১/২ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
∴ ১ অংশ পূর্ণ হয় {১/(১/২)} ঘণ্টায়
= ২ ঘণ্টায়

১ অংশ পূর্ণ করে ২ ঘণ্টায়
∴ ১/৪ অংশ পূর্ণ করে {২ × (১/৪)} ঘণ্টায়
= ১/২ ঘণ্টায় = ৩০ মিনিটে 

১৩,৯৪১.
৭২ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফিতাকে ৮ : ৯ অনুপাতে হ্রাস করা হলো। নতুন ফিতাটির দৈর্ঘ্য কত?
  1. ৬২ মিটার
  2. ৬৪ মিটার
  3. ৬৬ মিটার
  4. ৬৮ মিটার
সঠিক উত্তর:
৬৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফিতাকে ৮ : ৯ অনুপাতে হ্রাস করা হলো। নতুন ফিতাটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
নতুন ফিতাটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
৮ : ৯ = ক : ৭২
বা, ৮/৯ = ক/৭২
বা, ৯ক = ৫৭৬
বা, ক = ৫৭৬/৯
∴ ক = ৬৪ মিটার

অতএব, নতুন ফিতাটির দৈর্ঘ্য ৬৪ মিটার। 
১৩,৯৪২.
কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুদের হার কত?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ১৬.২৫%
  4. ঘ) ১২.৫%
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
ব্যাংকে টাকা জমা রাখলে ৫ বছরে দ্বিগুণ হয় বা ১০০% বৃদ্ধি পায়।
তাহলে প্রতি বছর বৃদ্ধি পায় বা সরল সুদের হার (১০০/৫)% = ২০%
১৩,৯৪৩.
√৬৪ ÷ √১৬ - ০.৬৪ × ০.১৬ = ?
  1. ক) ০.৮৯৭৬
  2. খ) ১.৭৬৮৯
  3. গ) ১.৮৯৭৬
  4. ঘ) ১.৯৮৭৬
সঠিক উত্তর:
গ) ১.৮৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১.৮৯৭৬
ব্যাখ্যা
√৬৪ ÷ √১৬ - ০.৬৪ × ০.১৬
= ৮ ÷ ৪ - ০.৬৪ × ০.১৬
= ২ - ০.৬৪ × ০.১৬
= ২ - ০.১০২৪
= ১.৮৯৭৬
১৩,৯৪৪.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
  1. ক) ২৪ টাকা
  2. খ) ১২ টাকা
  3. গ) ১৬ টাকা
  4. ঘ) ২০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

সমাধান:
ধরি,
ক ও খ এর প্রত্যেকের মূলধন x টাকা।
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা

প্রশ্নমতে,
x + x + x - ২০ = ২৮০
বা, ৩x - ২০ = ২৮০
বা, ৩x = ৩০০
বা, x = ৩০০/৩
∴ x = ১০০

∴ ক ও খ এর মূলধন ১০০ টাকা
∴ গ এর মূলধন = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

ক : খ : গ = ১০০ : ১০০ : ৮০
= ১০ : ১০ : ৪
= ৫ : ৫ : ৪

অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৫ + ৫ + ৪
= ১৪

∴ গ পাবে = ৫৬ এর ৪/১৪ টাকা
= ১৬ টাকা
১৩,৯৪৫.
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
  1. ৭ সেকেন্ড
  2. ৫ সেকেন্ড
  3. ৪ সেকেন্ড
  4. ৩ সেকেন্ড
সঠিক উত্তর:
৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার 
ট্রেনের গতি = ৩৬ কি.মি/ঘন্টা = ৩৬ × {১০০০/(৬০ × ৬০)} = ১০ মিটার/সেকেন্ড 

রাস্তার পাশের খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 
এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৫০/১০) সেকেন্ডে = ৫ সেকেন্ডে
১৩,৯৪৬.
শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে ভগ্নাংশের মানের ক্ষেত্রে কি ঘটে?
  1. মানের পরিবর্তন হয়
  2. মান হ্রাস পায়
  3. মানের কোনো পরিবর্তন হয় না
  4. মান বৃদ্ধি পায়
সঠিক উত্তর:
মানের কোনো পরিবর্তন হয় না
উত্তর
সঠিক উত্তর:
মানের কোনো পরিবর্তন হয় না
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে ভগ্নাংশের মানের ক্ষেত্রে কি ঘটে?

সমাধান:
শূন্য নয় এমন যে কোনো সংখ্যা দ্বারা ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে ভগ্নাংশের মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না।
যেমন,
৪/৭ = (৪ × ৫)/(৭ × ৫) = ২০/৩৫ = ০.৫৭
আবার,
৪/৭ = (৪ × ৩)/(৭ × ৩) = ১২/২১ = ০.৫৭
১৩,৯৪৭.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামাল ও সাজিদ প্রতিদ্বন্দিতা করলো। জামাল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। সাজিদ জামালের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?
  1. ক) ১৫৯০ জন
  2. খ) ১৪৯০ জন
  3. গ) ১৬০০ জন
  4. ঘ) ১১৯০ জন
সঠিক উত্তর:
খ) ১৪৯০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪৯০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামাল ও সাজিদ প্রতিদ্বন্দিতা করলো। জামাল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। সাজিদ জামালের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করলো। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
ধরি, মোট ক জন ভোট দিয়েছিলেন।
জামাল ভোট পেয়েছে = ক এর ৪০%
= ০.৪ক
সাজিদ ভোট পেয়েছে = ক - ০.৪ক
= ০.৬ক

সাজিদ ভোট বেশী পেয়েছে = ০.৬ক - ০.৪ক
= ০.২ক

প্রশ্নমতে,
০.২ক = ২৯৮
⇒ ক = ২৯৮/০.২
= ১৪৯০ জন
১৩,৯৪৮.
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?
  1. ২০ বছর
  2. ৪০ বছর
  3. ৫০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?

সমাধান:
দুই পুত্রের বয়সের গড় ২০ বছর
দুই পুত্রের বয়সের সমষ্টি = ২ × ২০ = ৪০ বছর

পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = ৩ × ৩০ = ৯০ বছর
পিতার বয়স = ৯০ - ৪০ = ৫০ বছর
১৩,৯৪৯.
১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?
  1. ১/১০
  2. ১/১০০
  3. ১/১০০০
  4. ১/১০০০০
সঠিক উত্তর:
১/১০০০
উত্তর
সঠিক উত্তর:
১/১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?

সমাধান:
১ মিটার = ১০০ সেন্টিমিটার
= ১০০ × ১০ মিলিলিটার
= ১০০০ মিলিমিটার

অর্থাৎ, ১ মিলিলিটার ১ কিলোমিটারের ১/১০০০ অংশ।
১৩,৯৫০.
ক ও খ উভয়ই জোড় সংখ্যা হলে, কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. ক) কখ
  2. খ) ক + খ
  3. গ) কখ + ১
  4. ঘ) ৬(ক + খ)
সঠিক উত্তর:
গ) কখ + ১
উত্তর
সঠিক উত্তর:
গ) কখ + ১
ব্যাখ্যা
ক ও খ উভয়ই জোড় সংখ্যা হলে, (কখ + ১) বিজোড় সংখ্যা হবে
কারণ - 
ক = ২
খ = ৪
ক × খ = ২ × ৪ = ৮ যা জোড় সংখ্যা 
ক + খ = ২ + ৪ = ৬ যা জোড় সংখ্যা
ক × খ + ১ = ৮ + ১ = ৯ যা বিজোড় সংখ্যা 
৬(ক + খ)  = ৬ × ৬ = ৩৬ যা জোড় সংখ্যা
----------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
জোড় সংখ্যা(ক) × জোড় সংখ্যা(খ) + বিজোড় সংখ্যা
= জোড় সংখ্যা(কখ) + বিজোড় সংখ্যা
= বিজোড় সংখ্যা
১৩,৯৫১.
ক, খ ও গ ১৮০০০ টাকা নিয়ে কারবার শুরু করলো। এতে ক-এর খ অপেক্ষা ২০০০ টাকা এবং খ-এর গ অপেক্ষা ২০০ টাকা বেশি আছে। কারবারে ১০৮০ টাকা লাভ হলে ক কত টাকা পাবে?
  1. ৩১২ টাকা
  2. ৩২৪ টাকা
  3. ৩৭২ টাকা
  4. ৪৪৪ টাকা
সঠিক উত্তর:
৪৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ১৮০০০ টাকা নিয়ে কারবার শুরু করলো। এতে ক-এর খ অপেক্ষা ২০০০ টাকা এবং খ-এর গ অপেক্ষা ২০০ টাকা বেশি আছে। কারবারে ১০৮০ টাকা লাভ হলে ক কত টাকা পাবে? 

সমাধান: 
মনে করি, 
খ-এর টাকার পরিমাণ = x 
∴ ক-এর টাকা = x + ২০০০ 
∴ গ-এর টাকা = x - ২০০ 

শর্তমতে, 
(x + ২০০০) + x + (x - ২০০) = ১৮০০০ 
বা, x + ২০০০ + x + x - ২০০ = ১৮০০০ 
বা, ৩x + ১৮০০ = ১৮০০০ 
বা, ৩x = ১৮০০০ - ১৮০০ 
বা, ৩x = ১৬২০০ 
বা, x = ১৬২০০/৩ 
∴ x = ৫৪০০ 
অতএব, খ-এর টাকার পরিমাণ = ৫৪০০ 

∴ ক-এর টাকা = x + ২০০০ 
= (৫৪০০ + ২০০০) টাকা 
= ৭৪০০ টাকা 

∴ গ-এর টাকা = x - ২০০ 
= (৫৪০০ - ২০০) টাকা 
= ৫২০০ টাকা 

∴ ক-এর লাভ = ১০৮০ × (৭৪০০/১৮০০০) টাকা 
= ৪৪৪ টকা ।
১৩,৯৫২.
কিছু টাকা লাবিব, সামি ও সিয়াম এর মধ্যে ৫ : ৪ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ১৪০ টাকা পেলে লাবিব কত টাকা পাবে ?
  1. ক) ২৮০ টাকা
  2. খ) ২৫০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৭৭০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫০ টাকা
ব্যাখ্যা
লাবিব : সামি : সিয়াম = ৫ : ৪ : ২ 

সিয়াম পাবে = ২ক টাকা 
লাবিব পাবে = ৫ক টাকা 
প্রশ্নমতে,
২ক = ১৪০
ক = ৭০

লাবিব পাবে = ৫ক টাকা = (৫ × ৭০) টাকা = ৩৫০ টাকা 
১৩,৯৫৩.
১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 

    সমাধান:
    ১৩,৯৫৪.
    শরিফ, আরিফ ও রুবেল একা একটি কাজ যথাক্রমে ৮, ১২ ও ২৪ দিনে করতে পারে। তারা একত্রে ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?
    1. ১/৩ অংশ
    2. ২/৩ অংশ
    3. ৩/৪ অংশ
    4. ১/২ অংশ
    সঠিক উত্তর:
    ১/২ অংশ
    উত্তর
    সঠিক উত্তর:
    ১/২ অংশ
    ব্যাখ্যা
    প্রশ্ন: শরিফ, আরিফ ও রুবেল একা একটি কাজ যথাক্রমে ৮, ১২ ও ২৪ দিনে করতে পারে। তারা একত্রে ২ দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে?

    সমাধান:
    শরিফ, আরিফ ও রুবেল একত্রে ১ দিনে করে = (১/৮) + (১/১২) + (১/২৪) অংশ কাজ
    = (৩ + ২ + ১)/২৪ অংশ কাজ
    = ৬/২৪ অংশ কাজ
    = ১/৪ অংশ কাজ
    একত্রে ২ দিনে করে = (১/৪) + (১/৪) অংশ
    = ২/৪ = ১/২ অংশ

    ∴ তারা প্রত্যেকে একত্রে ২ দিন কাজ করার পর কাজ বাকি থাকবে = ১ - (১/২) অংশ
    = ১/২ অংশ
    ১৩,৯৫৫.
    দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৪০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট?
    1. ১৬%
    2. ২০%
    3. ২৫%
    4. ৩৩%
    সঠিক উত্তর:
    ২০%
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০%
    ব্যাখ্যা

    প্রশ্ন: দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৪০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট?

    সমাধান:
    মনে করি, তৃতীয় সংখ্যাটি ১০০ 
     প্রথম সংখ্যাটি = ১০০ - ৪০ = ৬০
    এবং দ্বিতীয় সংখ্যাটি = ১০০ - ২৫ = ৭৫

    প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় শতকরা ছোট = {(৭৫ - ৬০)/৭৫} × ১০০
    = (১৫/৭৫) × ১০০
    = (১/৫) × ১০০
    = ২০%

    ১৩,৯৫৬.
    কোন ছাত্রাবাসের ৩০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১৫ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
    1. ক) ১০ দিন
    2. খ) ১২ দিন
    3. গ) ১৫ দিন
    4. ঘ) ২০ দিন
    সঠিক উত্তর:
    ক) ১০ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ১০ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন ছাত্রাবাসের ৩০ জন ছাত্রের ২০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১৫ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?

    সমাধান:
    এখানে,
    অবশিষ্ট দিন = (২০ - ৫) দিন = ১৫ দিন
    মোট লোক = (৩০ + ১৫) জন = ৪৫ জন।

    এখন,
    ৩০ জনের খাবার আছে ১৫ দিনের
    ১ জনের খাবার আছে ১৫ × ৩০ দিনের
    ∴ ৪৫ জনের খাবার আছে (১৫ × ৩০)/৪৫ দিনের
    = ১০ দিনের।
    ১৩,৯৫৭.
    নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
    1. ৩/৫
    2. ৭/৯
    3. ৮/১১
    4. ১১/১৫
    সঠিক উত্তর:
    ৩/৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩/৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

    সমাধান:
    ৩/৫ = ০.৬
    ৭/৯ = ০.৭৮
    ৮/১১ = ০.৭৩
    ১১/১৫ =০.৭৩

    ∴ ৩/৫ সবচেয়ে ছোট।
    ১৩,৯৫৮.
    প : ক = ৩ : ৪ এবং ক : খ = ৫ : ৬ হলে প : খ = কত?
    1. ৫ : ৮
    2. ৩ : ৯
    3. ৪ : ১১
    4. ১৩ : ২০
    সঠিক উত্তর:
    ৫ : ৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫ : ৮
    ব্যাখ্যা

    প্রশ্ন: প : ক = ৩ : ৪ এবং ক : খ = ৫ : ৬ হলে প : খ = কত?

    সমাধান: 
    দেওয়া আছে, 
    প : ক = (৩ : ৪) × ৫
    = ১৫ : ২০

    আবার, 
    ক : খ = (৫ : ৬) × ৪
    = ২০ : ২৪
    ∴ প : ক : খ = ১৫ : ২০ : ২৪

    সুতরাং, প : খ = ১৫ : ২৪ 
    = ৫ : ৮ । 

    ১৩,৯৫৯.
    এক ব্যক্তি একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে দ্রব্যটি ২০% কমে ক্রয় করে ৫৫ টাকা বেশীতে বিক্রয় করতো তাহলে ৪০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
    1. ক) ২০০ টাকা
    2. খ) ২২০ টাকা
    3. গ) ২৫০ টাকা
    4. ঘ) ৩০০ টাকা
    সঠিক উত্তর:
    গ) ২৫০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ২৫০ টাকা
    ব্যাখ্যা

    ধরি,
    ক্রয় মূল্য = x টাকা
    ১০% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয়মূল্য = ৯০x / ১০০ টাকা
    ২০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = ৮০x / ১০০ টাকা
    ক্রয়মূল্য ৮০x / ১০০ হলে
    ৪০% লাভে বিক্রয়মূল্য = (৮০x / ১০০) × (১৪০/১০০) = ১১২x / ১০০
    ∴ (১১২x / ১০০) - (৯০x / ১০০) = ৫৫
    বা, ২২x / ১০০ = ৫৫
    বা, x = (৫৫ × ১০০)/২২
    = ২৫০ টাকা

    ১৩,৯৬০.
    ১০০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ১০০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
    1. ১০% 
    2. ১৫%
    3. ২০%
    4. ২৫%
    সঠিক উত্তর:
    ২০%
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০%
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১০০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ১০০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

    সমাধান: 
    ধরি, 
    আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি 
    = ৩০ টি 

    ৬ টি আমের ক্রয়মূল্য = ১০০ টাকা 
    ∴ ১ টি আমের ক্রয়মূল্য = ১০০/৬ টাকা 
    ∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (১০০ × ৩০)/৬ টাকা 
    = ৫০০ টাকা 

    আবার, 
    ৫ টি আমের বিক্রয়মূল্য = ১০০ টাকা 
    ∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ১০০/৫ টাকা 
    ∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (১০০ × ৩০)/৫ টাকা 
    = ৬০০ টাকা 
    ∴ লাভ = (৬০০ - ৫০০) টাকা 
    = ১০০ টাকা 

    এখন, 
    ৫০০ টাকায় লাভ হয় = ১০০ টাকা 
    ∴ ১ টাকায় লাভ হয় = ১০০/৫০০ টাকা 
    ∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১০০)/৫০০ টাকা 
    = ২০% 

    ∴ শতকরা লাভ = ২০%। 

    ১৩,৯৬১.
    নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
    1. ক) 1/3
    2. খ) 3/6
    3. গ) 2/7
    4. ঘ) 5/21
    সঠিক উত্তর:
    ঘ) 5/21
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 5/21
    ব্যাখ্যা
    1/3 = 0.33
    3/6 = 0.5
    2/7 = 0.29
    5/21 = 0.24
    ১৩,৯৬২.
    ৯৬ টাকা দরে এক ডজন কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত?
    1. ১৬০ টাকা
    2. ১৭৪ টাকা
    3. ১৮৫ টাকা
    4. ১৯২ টাকা
    সঠিক উত্তর:
    ১৯২ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯২ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৯৬ টাকা দরে এক ডজন কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত?

    সমাধান:
    ১২ টি কলার ক্রয়মূল্য = ৯৬ টাকা
    ∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৯৬/১২ টাকা
    = ৮ টাকা

    ২০% লাভে,
    ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
    ∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
    ∴ ক্রয়মূল্য ৮ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৮)/১০০ টাকা
    = ৯.৬ টাকা

    আবার,
    ১টি কলার বিক্রয়মূল্য = ৯.৬ টাকা
    ∴ ২০টি কলার বিক্রয়মূল্য = (৯.৬ × ২০) টাকা
    = ১৯২ টাকা
    ১৩,৯৬৩.
    নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১২ কি. মি./ঘণ্টা ও ৮ কি. মি./ঘণ্টা। নদীপথে ৪০ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত?
    1. ১০ ঘণ্টা
    2. ১৬ ঘণ্টা
    3. ৮ ঘণ্টা
    4. ১২ ঘণ্টা
    সঠিক উত্তর:
    ১২ ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২ ঘণ্টা
    ব্যাখ্যা

    প্রশ্ন: নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১২ কি. মি./ঘণ্টা ও ৮ কি. মি./ঘণ্টা। নদীপথে ৪০ কি. মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    নৌকার গতি = ১২ কি. মি./ঘণ্টা
    স্রোতের গতি = ৮ কি. মি./ঘণ্টা

    ∴ স্রোতের অনুকূলে গতি = ১২ + ৮ = ২০ কি. মি./ঘণ্টা
    ∴ স্রোতের বিপরীতে গতি = ১২ - ৮ = ৪ কি. মি./ঘণ্টা

    ∴ যাওয়ার সময় = ৪০/২০ = ২ ঘণ্টা
    ∴ ফিরে আসার সময় = ৪০/৪ = ১০ ঘণ্টা

    ∴মোট সময় = ২ + ১০ = ১২ ঘণ্টা

    ১৩,৯৬৪.
    ১০৪ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৫ ভাগ, B এর ৬ ভাগ এবং C এর ৫ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
    1. ক) ২০ কেজি
    2. খ) ২৮ কেজি
    3. গ) ৬০ কেজি
    4. ঘ) ২৪ কেজি
    সঠিক উত্তর:
    ঘ) ২৪ কেজি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২৪ কেজি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১০৪ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৫ ভাগ, B এর ৬ ভাগ এবং C এর ৫ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

    সমাধান:
    ধরি,
    A : B : C = ১৫x : ৬x : ৫x

    প্রশ্নমতে,
    ১৫x + ৬x + ৫x = ১০৪
    বা, ২৬x = ১০৪
    বা, x = ১০৪/২৬
    ∴ x = ৪ 

    ∴ মিশ্রণে B আছে = (৬ × ৪) কেজি = ২৪ কেজি
    ১৩,৯৬৫.
    একজন ছাত্র ২৪ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৭২% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?
    1. ১৮ টি
    2. ২১ টি
    3. ৩০ টি
    4. ২৭ টি
    সঠিক উত্তর:
    ৩০ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩০ টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ছাত্র ২৪ টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৭২% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?

    সমাধান: 
    ৭২% নম্বর পায় = ২৪ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 
    ∴ ১% নম্বর পায় = ২৪/৭২ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে
    ∴ ৯০% নম্বর পায় = (২৪ × ৯০)/৭২ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে
    = ৩০ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে

    ∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ৩০ টি।
    ১৩,৯৬৬.
    ৬% হার মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
    1. ২৪ টাকা
    2. ৩৬ টাকা
    3. ৬১ টাকা
    4. ৫২ টাকা
    সঠিক উত্তর:
    ৩৬ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৬ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৬% হার মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    মূলধন, P = ১০,০০০ টাকা
    সময়, n = ২ বছর
    সুদের হার, r = ৬%

    আমরা জানি
    সরল মুনাফা, I = Pnr/১০০
    = ১০,০০০ × ২ × ৬/১০০
    = ১০,০০০ × ১২/১০০
    = ১,২০০ টাকা

    চক্রবৃদ্ধি মুনাফায়:
    সবৃদ্ধিমূল, C = P(১ + r)n
    = ১০,০০০(১ + ৬/১০০)
    = ১০,০০০(১০৬/১০০)
    = ১০,০০০ × (১০৬/১০০) × (১০৬/১০০)
    = ১০,০০০ × ১১,২৩৬/১০,০০০
    = ১১,২৩৬ টাকা

    ∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১১,২৩৬ - ১০,০০০ = ১,২৩৬ টাকা

    ∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (১,২৩৬ - ১,২০০) টাকা
    = ৩৬ টাকা

    ১৩,৯৬৭.
    কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?
    1. ১২৬
    2. ১৪১
    3. ৩২৪
    4. ১৩৯
    সঠিক উত্তর:
    ১৩৯
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৩৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?

    সমাধান: 
    কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে , প্রদত্ত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  
    এখানে
    ১২৬ এ ১ + ২ + ৬ = ৯, যা ৩ দ্বারা বিভাজ্য
    ১৪১ এ ১ + ৪ + ১ = ৬, যা ৩ দ্বারা বিভাজ্য
    ৩২৪ এ ৩ + ২ + ৪ = ৯, যা ৩ দ্বারা বিভাজ্য
     ১৩৯ এ ১ + ৩ + ৯ = ১৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
    ১৩,৯৬৮.
    একটি পরীক্ষায় ৬০% গণিতে এবং ৭০% ইংরেজিতে পাশ করে। উভয় বিষয়ে ১৫% ফেল করলে উভয় বিষয়ে কত জন পাশ করে? 
    1. ২৫%
    2. ৪৫%
    3. ৪০%
    4. ৫০%
    সঠিক উত্তর:
    ৪৫%
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পরীক্ষায় ৬০% গণিতে এবং ৭০% ইংরেজিতে পাশ করে। উভয় বিষয়ে ১৫% ফেল করলে উভয় বিষয়ে কত জন পাশ করে? 

    সমাধান: 
    গণিতে ফেল করে = (১০০ - ৬০)% = ৪০% 
    ইংরেজিতে ফেল করে = (১০০ - ৭০)% = ৩০% 
    ∴ অন্তত ১টি বিষয়ে ফেল করে = গণিত বিষয়ে ফেল + ইংরেজি বিষয়ে ফেল - উভয় বিষয়ে ফেল 
    = (৪০ + ৩০ - ১৫)%
    = ৫৫% 

    ∴ উভয় বিষয়ে পাশ করে = মোট শিক্ষার্থী - অন্তত ১টি বিষয়ে ফেল করা শিক্ষার্থী 
    = (১০০ - ৫৫)% 
    = ৪৫% । 
    ১৩,৯৬৯.
    কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?
    1. ১২০
    2. ১৮০
    3. ৯০
    4. ১৪০
    সঠিক উত্তর:
    ১৪০
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৪০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?

    সমাধান: 
    মনে করি,
    সংখ্যাটি = ক
    ∴ প্রশ্নমতে,
    ক এর (৪/৭) = ৮০
    ⇒ ৪ক/৭ = ৮০
    ⇒ ৪ক = ৮০ × ৭
    ⇒ ৪ক = ৫৬০
    ∴ ক = ১৪০
    ১৩,৯৭০.
    ৯০০ টাকার ৫ বছরের সুদ ১৩৫ টাকা হলে সুদের হার কত?
    1. ক) ৮%
    2. খ) ৫%
    3. গ) ৪%
    4. ঘ) ৩%
    সঠিক উত্তর:
    ঘ) ৩%
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৩%
    ব্যাখ্যা
    ৯০০ টাকার ৫ বছরের সুদ ১৩৫ টাকা
    ১ টাকার ১ বছরের সুদ ১৩৫/(৯০০ × ৫) টাকা
    ১০০ টাকার ১ বছরের সুদ (১৩৫ × ১০০)/(৯০০ × ৫) টাকা
    = ৩
    ১৩,৯৭১.
    ১০টি সংখ্যার গড় ৭২, প্রথম চারটি সংখ্যার গড় ৮০ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ৬০ হলে পঞ্চম সংখ্যাটি কত?
    1. ৮০
    2. ১০০
    3. ১৪০
    4. ৯৬
    সঠিক উত্তর:
    ১০০
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০০
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১০টি সংখ্যার গড় ৭২, প্রথম চারটি সংখ্যার গড় ৮০ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ৬০ হলে পঞ্চম সংখ্যাটি কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    ১০টি সংখ্যার গড় = ৭২
    ∴ ১০টি সংখ্যার সমষ্টি (৭২ × ১০) = ৭২০

    প্রথম ৪টি সংখ্যার গড় = ৮০
    প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = (৮০ × ৪) = ৩২০

    শেষ ৫টি সংখ্যার গড় = ৬০
    শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৫ × ৬০) = ৩০০

    এখন,
    ১০টি সংখ্যার মোট সমষ্টি = (প্রথম ৪টির সমষ্টি + পঞ্চম সংখ্যা + শেষ ৫টির সমষ্টি)

    ∴ পঞ্চম সংখ্যা = (মোট সমষ্টি -  প্রথম ৪টির সমষ্টি - শেষ ৫টির সমষ্টি)
    = ৭২০ - ৩২০ - ৩০০
    = ৭২০ - ৬২০
    = ১০০

    অতএব, পঞ্চম সংখ্যাটি হলো ১০০।

    ১৩,৯৭২.
    দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮ । এদের একটি ৫/৬ হলে, অপর ভগ্নাংশটি কত?
    1. ৮/১২
    2. ৪/৬
    3. ৯/১৪
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ৯/১৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯/১৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮ । এদের একটি ৫/৬ হলে, অপর ভগ্নাংশটি কত?

    সমাধান:
    অপর ভগ্নাংশটি = দুটি ভগ্নাংশের গুণফল ÷ একটি ভগ্নাংশ
    = (১৫/২৮) ÷ (৫/৬)
    = (১৫/২৮) × (৬/৫)
    = ৯/১৪

    ∴ অপর ভগ্নাংশটি হলো ৯/১৪
    ১৩,৯৭৩.
    নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? 
    1. ১/৫
    2.  ১/৬
    3. ১/৭
    4. ১/৮
    সঠিক উত্তর:
    ১/৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ১/৮
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? 

    সমাধান:
    সব ভগ্নাংশে লব (উপরের সংখ্যা) একই, অর্থাৎ ১,
    সুতরাং যে ভগ্নাংশের হর (নিচের সংখ্যা) সবচেয়ে বেশি, সেটিই সবচেয়ে ছোট।

    অপশন অনুযায়ী—
    ১/৫ = ০.২
    ১/৬ ≈ ০.১৬৬৭
    ১/৭ ≈ ০.১৪২
    ১/৮ = ০.১২৫ এই সংখ্যাটি সবচেয়ে ছোট

    ১৩,৯৭৪.
    ৭২০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
    1. ১০
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৭২০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

    সমাধান:
    কোনো সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা হতে হলে, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাত (power) অবশ্যই জোড় সংখ্যা হতে হবে।

    ৭২০ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫
    = ২ × ৩ × ৫

    এখানে,
    ২-এর ঘাত হলো ৪, যা একটি জোড় সংখ্যা।
    ৩-এর ঘাত হলো ২, যা একটি জোড় সংখ্যা।
    ৫-এর ঘাত হলো ১, যা একটি বিজোড় সংখ্যা।

    ৫-এর ঘাত জোড় করতে হলে আরও একটি ৫ দিয়ে গুণ করতে হবে।

    ৭২০ × ৫ = ৩৬০০ = ৬০

    সুতরাং, ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।

    ১৩,৯৭৫.
    দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা ১০ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার ৮ মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটির পূর্ণ হতে আরও ৫ মিনিট লাগলে, প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে?
    1. ১২ মিনিটে
    2. ২০ মিনিটে
    3. ২৫ মিনিটে
    4. ২৮ মিনিটে
    সঠিক উত্তর:
    ২৫ মিনিটে
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫ মিনিটে
    ব্যাখ্যা

    প্রশ্ন: দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা ১০ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার ৮ মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটির পূর্ণ হতে আরও ৫ মিনিট লাগলে, প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে?

    সমাধান:
    দুইটি নল একত্রে ১০ মিনিটে পূর্ণ করে ১ অংশ
    ∴ দুইটি নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে (১/১০) অংশ
    ∴ দুইটি নল একত্রে ৮ মিনিটে পূর্ণ করে (৮/১০) অংশ
    = ৪/৫ অংশ

    ∴ অবশিষ্ট অংশ = {১ - (৪/৫)} অংশ
    = (৫ - ৪)/৫ অংশ
    = ১/৫ অংশ

    প্রথম নল দ্বারা ১/৫ অংশ পূর্ণ হয় ৫ মিনিটে
    ∴ প্রথম নল দ্বারা ১ অংশ পূর্ণ হয় (৫ × ৫) মিনিটে
    = ২৫ মিনিটে

    ১৩,৯৭৬.
    বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ১২ বছরে সুদ আসলে ১৩৭২ টাকা হবে?
    1. ৫৫০ টাকা
    2. ৬০০ টাকা
    3. ৬৫০ টাকা
    4. ৭০০ টাকা
    সঠিক উত্তর:
    ৭০০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ১২ বছরে সুদ আসলে ১৩৭২ টাকা হবে? 

    সমাধান: 
    ১০০ টাকার ১ বছরের সুদ = ৮ টাকা 
    ∴ ১০০ টাকার ১২ বছরের সুদ = (৮ × ১২) টাকা 
    = ৯৬ টাকা 
    ∴ সুদ+আসল = (১০০ + ৯৬) টাকা 
    = ১৯৬ টাকা 

    সুদ+আসল ১৯৬ টাকা হলে আসল = ১০০ টাকা 
    ∴ সুদ+আসল ১ টাকা হলে আসল = ১০০/১৯৬ টাকা 
    ∴ সুদ+আসল ১৩৭২ টাকা হলে আসল = (১০০ × ১৩৭২)/১৯৬ টাকা 
    = ৭০০ টাকা 
    ১৩,৯৭৭.
    কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো? 
    1. ৯ দিন
    2. ১০ দিন
    3. ১২ দিন
    4. ১৮ দিন
    সঠিক উত্তর:
    ৯ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো?

    সমাধান:
    ৯ জন অনুপস্থিত থাকায় সময় লাগে ৩৬ দিন অর্থাৎ দ্বিগুণ। 
    সুতরাং ১৮ দিনে শেষ করতে শ্রমিক লাগে = (৯ × ২) জন = ১৮ জন

    ∴ ১৮ জনে করে = ১৮ দিনে
    ∴ ১ জনে করে = ১৮ × ১৮ দিনে 
    ∴ ৩৬ জনে করে = (১৮ × ১৮)/৩৬ দিনে 
    = ৯ দিনে

    ∴ কাজটি সম্পন্ন হতে সময় লাগতো = ৯ দিন।
    ১৩,৯৭৮.
    একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট 961 টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
    1. ক) 41
    2. খ) 31
    3. গ) 43
    4. ঘ) 33
    সঠিক উত্তর:
    খ) 31
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 31
    ব্যাখ্যা
    মনেকরি 
    ছাত্র সংখ্যা = x 

    প্রশ্নমতে , 
    x × x  = 961
    x2 = 312
    x = 31
    ১৩,৯৭৯.
    কোনো খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
    1. ১০ দিন
    2. ১২ দিন
    3. ১৪ দিন
    4. ১৬ দিন
    সঠিক উত্তর:
    ১২ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

    সমাধান: 
    ২৪ জন লোকের খাদ্য আছে ২০ দিনের 
    ∴ ১ জন লোকের খাদ্য আছে ২০ × ২৪ দিনের 
    ∴ ৪০ জন লোকের খাদ্য আছে (২০ × ২৪)/৪০ দিনের 
    = ১২ দিনের
    ১৩,৯৮০.
    রেজা একটি ঘড়ি ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে ঘড়িটি বিক্রয় করা। ২০% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয়মূল্য কত বাড়াতে হবে?
    1. ৩৬০ টাকা
    2. ৯৯০ টাকা
    3. ১০৮০ টাকা
    4. ১২৬০ টাকা
    সঠিক উত্তর:
    ৩৬০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৬০ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: রেজা একটি ঘড়ি ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে ঘড়িটি বিক্রয় করা। ২০% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয়মূল্য কত বাড়াতে হবে?

    সমাধান:
    ২০% ক্ষতিতে বিক্রি মানে,
    বিক্রয়মূল্য = ক্রয়মূল্যের ৮০%
    বা, ৭২০ = (৮০/১০০) × ক্রয়মূল্য
    বা, ক্রয়মূল্য = (৭২০ × ১০০)/৮০
    বা, ক্রয়মূল্য = ৯০০ টাকা

    ২০% লাভ করতে হলে
    বিক্রয়মূল্য = ক্রয়মূল্যের ১২০%
    বা, বিক্রয়মূল্য = (১২০/১০০) × ক্রয়মূল্য
    বা, বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৯০০
    বা, বিক্রয়মূল্য = (১২০ × ৯০০)/১০০
    বা, বিক্রয়মূল্য = (১২০ × ৯০০)/১০০
    বা, বিক্রয়মূল্য = ১০৮০ টাকা

    অতএব, ২০% লাভের জন্য বিক্রয়মূল্য = ১০৮০ টাকা।

    ∴ বিক্রয়মূল্য বাড়াতে হবে = ১০৮০ - ৭২০ = ৩৬০ টাকা

    ১৩,৯৮১.
    এক ডজন আম ৭২ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
    1. ৩০ টাকা
    2. ৪০ টাকা
    3. ২৮ টাকা
    4. ২৫ টাকা
    সঠিক উত্তর:
    ৩০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন:  এক ডজন আম ৭২ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

    সমাধান:
    ১২টি আমের ক্রয়মূল্য ৭২ টাকা
    ১টি আমের ক্রয়মূল্য ৭২/১২ টাকা
    ৪টি আমের ক্রয়মূল্য (৭২ × ৪)/১২ টাকা
    = ২৪ টাকা

    ২৫% লাভে,
    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
    ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
    ক্রয়মূল্য ২৪ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ × ২৪)/১০০ টাকা
    = ৩০ টাকা
    ১৩,৯৮২.
    একজন ব্যক্তি ঘণ্টায় ৪০ কি.মি. বেগে ৬ ঘণ্টা পথ চলার পর ঘণ্টায় ৬০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ ৫৫ কি.মি./ঘণ্টা হলে, সে মোট কত ঘণ্টা যাত্রা করেছিল?
    1. ক) ২০ ঘণ্টা
    2. খ) ১৮ ঘণ্টা
    3. গ) ২১ ঘণ্টা
    4. ঘ) ২৪ ঘণ্টা
    সঠিক উত্তর:
    ঘ) ২৪ ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২৪ ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যক্তি ঘণ্টায় ৪০ কি.মি. বেগে ৬ ঘণ্টা পথ চলার পর ঘণ্টায় ৬০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ ৫৫ কি.মি./ঘণ্টা হলে, সে মোট কত ঘণ্টা যাত্রা করেছিল?

    সমাধান: 
    ধরি,
    সে মোট ক ঘণ্টা যাত্রা করে 

    ৬ ঘণ্টায় অতিক্রম করে = (৪০ × ৬) কি.মি. 
    = ২৪০ কি.মি. 

    (ক - ৬) ঘণ্টায় অতিক্রম করে = ৬০ × (ক - ৬) কি.মি.
    = ৬০ক - ৩৬০ কি.মি.

    প্রশ্নমতে,
    (২৪০ + ৬০ক  - ৩৬০)/ক = ৫৫
    বা, ৬০ক - ১২০ =  ৫৫ক 
    বা, ৫ক = ১২০ 
    বা, ক = ১২০/৫ 
    ∴ ক = ২৪ 

    ∴ সে মোট ২৪ ঘণ্টা যাত্রা করেছিল।
    ১৩,৯৮৩.
    ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
    1. ক) ১/৪
    2. খ) ১/২
    3. গ) ১/৮
    4. ঘ) ১/১৬
    সঠিক উত্তর:
    খ) ১/২
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১/২
    ব্যাখ্যা

    ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট = (১×৪ + ৮×২) = ২০
    ৮ টি ৫ টাকার নোট = (৮ × ৫) = ৪০ টাকা
    অতএব, ২০/৪০ = ১/২ অংশ

    ১৩,৯৮৪.
    ২৪, ৩৬ এবং ৪৮ এর ল, সা, গু কত?
    1. ১২৪
    2. ১৫২
    3. ৮৮
    4. ১৪৪
    সঠিক উত্তর:
    ১৪৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৪৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২৪, ৩৬ এবং ৪৮ এর ল, সা, গু কত?

    সমাধান:
     সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
    ২৪ = ২ × ২ × ২ × ৩ 
    ৩৬ = ২ × ২ × ৩ × ৩
    ৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩

    ∴ ২৪, ৩৬ এবং ৪৮ এর ল, সা, গু = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ = ১৪৪
    ১৩,৯৮৫.
    ভাই ও বোনের বর্তমান বয়সের অনুপাত ৪ : ৩ এবং ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৪ হবে। বোনের বর্তমান বয়স কত?
    1. ৯ বছর
    2. ৬ বছর
    3. ১০ বছর
    4. ১২ বছর
    সঠিক উত্তর:
    ৯ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯ বছর
    ব্যাখ্যা

    প্রশ্ন: ভাই ও বোনের বর্তমান বয়সের অনুপাত ৪ : ৩ এবং ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৪ হবে। বোনের বর্তমান বয়স কত?

    সমাধান:
    ধরি,
    ভাইয়ের বর্তমান বয়স = ৪ক বছর
    বোনের বর্তমান বয়স = ৩ক বছর 

    প্রশ্নমতে ৩ বছর পর,
    (৪ক + ৩) : (৩ক + ৩) = ৫ : ৪
    ⇒ ৪(৪ক + ৩) = ৫(৩ক + ৩)
    ⇒ ১৬ক + ১২ = ১৫ক + ১৫
    ⇒ ১৬ক - ১৫ক = ১৫ - ১২
    ∴ ক = ৩

    ∴ বোনের বর্তমান বয়স = ৩ × ৩ = ৯ বছর

    ১৩,৯৮৬.
    ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
    1. ১৮.২০ সে.মি.
    2. ১৭.৫০ সে.মি.
    3. ১৬.২৫ সে.মি.
    4. ১৮.৮৫ সে.মি.
    সঠিক উত্তর:
    ১৮.২০ সে.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৮.২০ সে.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সে.মি । ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

    সমাধান:
    আমরা জানি,
    ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোট দিন = ২৮ দিন (কারণ ২০২৫ সাল লিপ ইয়ার নয়)

    দেওয়া আছে,
    দৈনিক গড় বৃষ্টিপাত = ০.৬৫ সেন্টিমিটার
    মোট দিন = ২৮ দিন

    ∴ মোট বৃষ্টিপাত = গড় দৈনিক বৃষ্টিপাত × দিনের সংখ্যা
    = ০.৬৫ × ২৮ = ১৮.২০ সে.মি.
    ১৩,৯৮৭.
    নিচের কোনটি আদর্শ সংখ্যা?
    1. ১৮
    2. ২২
    3. ২৪
    4. ২৮
    সঠিক উত্তর:
    ২৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা?

    সমাধান:
    আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
    যেমন-
    ২৮ এর উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮।
    ২৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৪, ৭ এবং ১৪
    এখানে,
    ১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮, যা সংখ্যাটির সমান।
    সুতরাং, ২৮ একটি আদর্শ সংখ্যা।
    ১৩,৯৮৮.
    ২৩২ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? 
    1. ক) ১৩৫টি
    2. খ) ১২০টি
    3. গ) ১১৬টি
    4. ঘ) ১১০টি
    সঠিক উত্তর:
    খ) ১২০টি
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১২০টি
    ব্যাখ্যা
    ভাইয়ের মধ্যে আমের অনুপাত = ১/৩ : ১/৫ : ১/৯

    ৩, ৫, ৯ এর ল.সা.গু = ৪৫
    ∴(১/৩) × ৪৫ : (১/৫) × ৪৫ : (১/৯) × ৪৫ = ১৫:৯:৫

    অনুপাতগুলোর যোগফল = (১৫ + ৯ + ৫)
                                           = ২৯

    ∴ প্রথম ভাই আম পাবে = ২৩২ × (১৫/২৯)
                                        = ১২০ টি
    ১৩,৯৮৯.
    একটি সোনার গহনার ওজন ৩০ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩:২ । কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৬:১ হবে?
    1. ক) ১০ গ্রাম
    2. খ) ১৫ গ্রাম
    3. গ) ৩৫ গ্রাম
    4. ঘ) ৫৪ গ্রাম
    সঠিক উত্তর:
    ঘ) ৫৪ গ্রাম
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৫৪ গ্রাম
    ব্যাখ্যা
    অনুপাত দুটির যোগফল = ৩ +২ = ৫ গ্রাম
    সোনার পরিমান ১৮ গ্রাম, তামার পরিমান ১২ গ্রাম
    ধরি, সোনা মিশাতে হবে x গ্রাম, তাহলে,
    (১৮ + x )/১২ = ৬/১
    ১৮ + x = ৭২
    x = ৫৪
    ১৩,৯৯০.
    ৭২০ এর ৬.৫%= কত?
    1. ক) ৩৭
    2. খ) ৪৬.৮
    3. গ) ৫৬.৪
    4. ঘ) ৪৯
    5. ঙ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    খ) ৪৬.৮
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৪৬.৮
    ব্যাখ্যা
    ৭২০ এর ৬.৫ % = ৭২০ X (৬.৫/১০০) = ৪৬.৮
    ১৩,৯৯১.
    ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
    1. ৬৫
    2. ৬২
    3. ৬০
    4. ৬৪
    সঠিক উত্তর:
    ৬৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?

    সমাধান:
    দেওয়া আছে, 
    ১১টি সংখ্যার গড় = ৩০
    ∴ ১১টি সংখ্যার সমষ্টি = (৩০ × ১১) = ৩৩০ 

    আবার,
    প্রথম ৫টি সংখ্যার গড় = ২৫ 
    ∴ প্রথম ৫টি সংখ্যার সমষ্টি = (২৫ × ৫) = ১২৫

    অনুরূপভাবে,
    শেষ ৫টি সংখ্যার গড় = ২৮
    ∴ শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (২৮ × ৫) = ১৪০

    ∴ ষষ্ঠ সংখ্যাটি = ৩৩০ - (১২৫ + ১৪০) 
    = (৩৩০ - ২৬৫) 
    = ৬৫

    ∴ ষষ্ঠ সংখ্যাটি = ৬৫
    ১৩,৯৯২.
    পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত? 
    1. ৩৬ টাকা
    2. ১২ টাকা
    3. ৭২ টাকা
    4. ৮৪ টাকা
    সঠিক উত্তর:
    ৭২ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭২ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪,  পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?

    সমাধান: 
    পনির : তপন = ৪ : ৩ = ২০ : ১৫
    তপন : রবিন = ৫ : ৪ = ১৫ :  ১২ 
    পনির : তপন : রবিন = ২০ : ১৫ : ১২

    পনিরের আয় = ২০ক 
    তপনের আয় = ১৫ক 
    রবিনের আয় = ১২ ক 

    প্রশ্নমতে,
    ২০ক = ১২০
    ক = ১২০/২০
    ক = ৬

    রবিনের আয় = ১২ × ৬ = ৭২ টাকা
    ১৩,৯৯৩.
    ক-এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে?
    1. ৭৬
    2. ৮২
    3. ৯২
    4. কোনোটিই নয়
    সঠিক উত্তর:
    ৭৬
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক এর কাছে ২৬০ টাকা আছে। এর সাথে কত টাকা যোগ করলে সে সমস্ত টাকাকে ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে?

    সমাধান:
    ৬, ৭, ৮ এর লসাগু = ১৬৮

    ২৬০ কে ১৬৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৯২ থাকে।

    যোগ করতে হবে = ১৬৮ - ৯২ =৭৬ 
    ১৩,৯৯৪.
    দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
    1. ক) ২৮
    2. খ) ৩৮
    3. গ) ৪২
    4. ঘ) ৪৮
    সঠিক উত্তর:
    গ) ৪২
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৪২
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?

    সমাধান:
    ধরি,
    একটি সংখ্যা x
    অপর সংখ্যা 1.5x
    সংখ্যা দুইটির গুণফল = 1.5x2

    আমরা জানি,
    দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
    1.5x2 = 84 × 14
    বা, 1.5x2 = 1176
    বা, x2 = 1176/1.5
    বা, x2 = 784
    বা, x = √784
    ∴ x = 28

    ∴ বড় সংখ্যাটি = 1.5 × 28 = 42
    ১৩,৯৯৫.
    ৩ : ৫, ৮ : ৭ ও ৭ : ৯ অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
    1. ৮ : ১৫
    2. ৬ : ৭
    3. ৮ : ৭
    4. ৭ : ৯
    সঠিক উত্তর:
    ৮ : ১৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৮ : ১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩ : ৫, ৮ : ৭ ও ৭ : ৯ অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত? 

    সমাধান: 
    দেওয়া আছে, 
    অনুপাতগুলো = ৩ : ৫, ৮ : ৭ ও ৭ : ৯ 

    এখন, 
    অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৩ × ৮ × ৭ 

    আবার, 
    অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = ৫ × ৭ × ৯ 

    ∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৩ × ৮ × ৭ : ৫ × ৭ × ৯
    = ৮ : ১৫
    ১৩,৯৯৬.
    একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল? 
    1. ২৪ কি.মি./ঘণ্টা 
    2. ২৮ কি.মি./ঘণ্টা 
    3. ৩২ কি.মি./ঘণ্টা 
    4. ৩৪ কি.মি./ঘণ্টা
    সঠিক উত্তর:
    ২৪ কি.মি./ঘণ্টা 
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৪ কি.মি./ঘণ্টা 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?

    সমাধান: 
    দেওয়া আছে, 
    দূরত্ব = ৯৬ কি.মি. 
    সময় = সকাল ৭ টা থেকে সকাল ১১ টা = ৪ ঘণ্টা 

    আমরা জানি, 
    বেগ = দূরত্ব/সময়
    বা, বেগ = ৯৬/৪
    ∴ বেগ = ২৪ কি.মি./ঘণ্টা 

    ১৩,৯৯৭.
    কোনো সংখ্যার ৪০% থেকে ১২ বিয়োগ করলে বিয়োগফল ২৮ হলে সংখ্যাটি হবে -
    1. ক) ২০০
    2. খ) ১৫০
    3. গ) ১০০
    4. ঘ) ৯০
    সঠিক উত্তর:
    গ) ১০০
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% থেকে ১২ বিয়োগ করলে বিয়োগফল ২৮ হলে সংখ্যাটি হবে -

    সমাধান:
    ধরি,
    সংখ্যাটি = ক 

    প্রশ্নমতে,
    ∴ ক এর ৪০% - ১২ = ২৮
    বা, ক এর (৪০/১০০) - ১২ = ২৮
    বা, ৪০ক/১০০ = ২৮ + ১২ 
    বা, ৪০ক/১০০ = ৪০
    বা, ৪০ক = ৪০ × ১০০ 
    বা, ৪০ক = ৪০০০
    বা, ক = ৪০০০/৪০
    ∴ ক = ১০০

    ∴ সংখ্যাটি = ১০০
    ১৩,৯৯৮.
    চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যােগফল হতে ১ কম কোনটি?
    1. ক) ১৯৯৯৮
    2. খ) ১০৯৯৯
    3. গ) ১০৯৯৮
    4. ঘ) ১১৯৮৮
    সঠিক উত্তর:
    গ) ১০৯৯৮
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১০৯৯৮
    ব্যাখ্যা
    চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
    চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

    যােগফল = (৯৯৯৯ + ১০০০)
                  = ১০৯৯৯ 

    চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যােগফল হতে ১ কম = ১০৯৯৯ - ১  
                                                                                                = ১০৯৯৮
    ১৩,৯৯৯.
    দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
    1. ৯০
    2. ৯১
    3. ১০০
    4. ৯৯
    সঠিক উত্তর:
    ১০০
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

    সমাধান: 
    বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
    ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

    প্রশ্নমতে,
    (ক + ১) - ক = ১৯৯
    বা, ক+ ২ক + ১ - ক = ১৯৯
    বা, ২ক = ১৯৯ - ১
    বা, ২ক = ১৯৮
    বা, ক = ৯৯

    ∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ৯৯ + ১ = ১০০
    ১৪,০০০.
    এক ব্যক্তি একটি দ্রব্য ১১০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
    1. ক) ১১৪৮.৫০ টাকা
    2. খ) ১১২৮.৫০ টাকা
    3. গ) ১১৩৬ টাকা
    4. ঘ) ১১৩৮.৫০ টাকা
    সঠিক উত্তর:
    ঘ) ১১৩৮.৫০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ১১৩৮.৫০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১১০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষবিক্রয় মূল্য কত ছিল?

    সমাধান:
    ১৫% লাভে,
    ১০০ টাকার জিনিসের বিক্রয়মূল্য (১০০ + ১৫) = ১১৫ টাকা।
    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
    ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫/১০০ টাকা
    ক্রয়মূল্য ১১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ১১০০)/১০০ টাকা
    = ১২৬৫ টাকা।

    আবার,
    ১০% ক্ষতিতে,
    ১০০ টাকার জিনিসের বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা।
    ∴ ১ টাকার জিনিসের বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
    ∴ ১২৬৫ টাকার জিনিসের বিক্রয়মূল্য = (৯০ × ১২৬৫)/১০০
    = ১১৩৮.৫০ টাকা।