বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১২১ / ১৬৯ · ১২,০০১১২,১০০ / ১৬,৯৯১

১২,০০১.
দুইটি সংখ্যার গুণফল ১২ ও অনুপাত ৩ঃ১ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
সংখ্যা দুইটি ৩ক ও ক হলে, 
⇒ ৩ক × ক = ১২
⇒ ৩ক = ১২
⇒ ক = ৪
⇒ ক = ২
সংখ্যা দুইটির যোগফল = ৩ × ২ + ২ = ৮
১২,০০২.
১০, ৪০, ৬০ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ২৪০
সঠিক উত্তর:
ঘ) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০
ব্যাখ্যা

এখানে, ১ম রাশি = ১০
২য় রাশি = ৪০
৩য় রাশি = ৬০
আমরা জানি, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
৪র্থ রাশি = ( ৪০ × ৬০ )/১০ = ২৪০
∴চতুর্থ সমানুপাতিক = ২৪০ 

১২,০০৩.
২/৫ এবং ৫/৯ এর গ.সা.গু কত?
  1. ক) ১/৪৫
  2. খ) ২/৪৫
  3. গ) ৭/৪৫
  4. ঘ) - ৪৫
সঠিক উত্তর:
ক) ১/৪৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫ এবং ৫/৯ এর গ.সা.গু কত?

সমাধান: 
২/৫ এবং ৫/৯ এর গসাগু, 

ভগ্নাংশ দুটির, লব দুটির গ.সা.গু ২,৫ = ১
হর দুটির ল.সা.গু ৫,৯ = ৪৫

∴ নির্ণেয় গ.সা.গু ১/৪৫
১২,০০৪.
বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?
  1. ক) ১৩২ টাকা
  2. খ) ৭৩২ টাকা
  3. গ) ৯৩২ টাকা
  4. ঘ) ৮৩২ টাকা
সঠিক উত্তর:
গ) ৯৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৩২ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ ৫.৫০ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫.৫০/১০০ টাকা 
৮০০ টাকার  ৩ বছরের সুদ (৮০০ ×৩ ×৫.৫০)/১০০ 
                                     = ১৩২ টাকা 

সুদ-আসল = (৮০০+ ১৩২) টাকা = ৯৩২ টাকা 
১২,০০৫.
৬০০০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত?
  1. ২০০০০ টাকা
  2. ১৬০০০ টাকা
  3. ২৪০০০ টাকা
  4. ১৮০০০ টাকা
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের সমষ্টি কত?

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫

ক্ষুদ্রতম সংখ্যা = ৬০০০০ × (১/১৫) = ৪০০০
বৃহত্তম সংখ্যা ৬০০০০ × (৫/১৫) = ২০০০০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি = ২০০০০ + ৪০০০ = ২৪০০০ টাকা
১২,০০৬.
রেলপথে রসুলপুর থেকে পাহাড়তলীর দূরত্ব ৬০০ কিলোমিটার। সকাল ৭ টায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি ট্রেন পাহাড়তলীর উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে পাহাড়তলী থেকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?
  1. ৯ টায়
  2. ১০ টায়
  3. ১১ টায়
  4. ১২ টায়
সঠিক উত্তর:
১১ টায়
উত্তর
সঠিক উত্তর:
১১ টায়
ব্যাখ্যা
প্রশ্ন: রেলপথে রসুলপুর থেকে পাহাড়তলীর দূরত্ব ৬০০ কিলোমিটার। সকাল ৭ টায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি ট্রেন পাহাড়তলীর উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে পাহাড়তলী থেকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?

সমাধান:
আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটি পথ অতিক্রম করে = ৬০০ - ৯০ = ৫১০ কি.মি.
গতিবেগ = ৯০ + ৮০ = ১৭০ কি.মি.

∴ আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটির অতিক্রান্ত সময় হবে = ৫১০/১৭০ ঘণ্টা
= ৩ ঘণ্টা

∴ মুখোমুখি দেখা হবে = ৩ + ৮ টায়
= ১১ টায়
১২,০০৭.
২৪০০ টাকা ৫% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে? 
  1. ক) ২১০০ টাকা
  2. খ) ২৬০০ টাকা
  3. গ) ২৮০০ টাকা
  4. ঘ) ২৭০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০০ টাকা ৫% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে? 

সমাধান: 
আসল P  = ২৪০০ টাকা 
মুনাফার হার r  = ৫% = ৫/১০০
সময় n = ২ বছর ৬ মাস = ২ বছর + (৬/১২) বছর 
= ২ + (১/২) বছর 
= ৫/২ বছর 

সরল মুনাফা I = Pnr 
= ২৪০০ × (৫/২) × (৫/১০০)
= ৩০০

মোট = (২৪০০ + ৩০০) টাকা = ২৭০০ টাকা
১২,০০৮.
একটি সংখ্যার ২৫% সংখ্যাটির ২০% অপেক্ষা ১৮৩২ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ১৮৩২০
  2. খ) ২০৩২০
  3. গ) ৩০৬৪০
  4. ঘ) ৩৬৬৪০
সঠিক উত্তর:
ঘ) ৩৬৬৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬৬৪০
ব্যাখ্যা
মনেকরি, সংখ্যাটি = x
x এর ২০% = ২০x/১০০
x এর ২৫% = ২৫x/১০০
× (২৫x/১০০) - (২০x/১০০) = ১৮৩২
বা, ৫x/১০০ = ১৮৩২
∴ x = ১৮৩২ × ২০ = ৩৬৬৪০।
১২,০০৯.
একটি সংখ্যা ৬৩০ থেকে যত কম, ৪৫০ থেকে তত বেশি। সংখ্যাটি কত?
  1. ৫৪০
  2. ৬৫০
  3. ৭২০
  4. ৫৮০
সঠিক উত্তর:
৫৪০
উত্তর
সঠিক উত্তর:
৫৪০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৬৩০ থেকে যত কম, ৪৫০ থেকে তত বেশি। সংখ্যাটি কত?

 সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
৬৩০ - ক = ক - ৪৫০
⇒ ৬৩০ + ৪৫০ = ক + ক
⇒ ২ক = ১০৮০
⇒ ক = ১০৮০/২
∴ ক = ৫৪০

∴ সংখ্যাটি = ৫৪০

১২,০১০.
দুইটি কলম ৯ টাকায় কিনে তিনটি কলম ১৩.৫ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৪.৫% লাভ
  2. খ) ৪.৫% ক্ষতি
  3. গ) ৩% লাভ
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
২ টি কলমের ক্রয়মূল্য = ৯ টাকা
৩ টি কলমের ক্রয়মূল্য ৯ × ৩/২ টাকা = ১৩.৫ টাকা

এবং ৩ টি কলমের বিক্রয়মূল্য ১৩.৫ টাকা

৩ টি কলমের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান। তাই শতকরা লাভ বা ক্ষতি কিছুই হবে না।
১২,০১১.
  1. ক) ১/৩
  2. খ) .৩
  3. গ) ৩
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩
ব্যাখ্যা

= (৫/৩) এর (১/৫) ÷ (১/৯)
= (১/৩) ÷ (১/৯)
= (১/৩) × (৯/১)
= ৩
১২,০১২.
  1. ৭/১০
  2. ৮/১৩
  3. ৫/৭
  4. ১১/১৪
সঠিক উত্তর:
৭/১০
উত্তর
সঠিক উত্তর:
৭/১০
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১২,০১৩.
দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?
  1. ক) 17 : 23
  2. খ) 18 : 22
  3. গ) 18 : 23
  4. ঘ) 13 : 23
সঠিক উত্তর:
গ) 18 : 23
উত্তর
সঠিক উত্তর:
গ) 18 : 23
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা x
দ্বিতীয় সংখ্যা y

প্রশ্নমতে,
x + x এর 15% = y - y এর 10%
বা, x + (15x/100) = y - (10y/100)
বা, (100x + 15x)/100 = (100y - 10y)/100
বা, 115x = 90y
বা, x/y = 90/115
∴ x/y = 18/23
১২,০১৪.
১০% চক্রবৃদ্ধি সুদে ১১০০ টাকার সুদ ২ বছরের সুদ-আসলে কত টাকা হয়?
  1. ১৩০০
  2. ১৩২১
  3. ১৩৩০
  4. ১৩৩১
সঠিক উত্তর:
১৩৩১
উত্তর
সঠিক উত্তর:
১৩৩১
ব্যাখ্যা
সুদ-আসল = ১১০০ (১ + (১০/১০০))
= ১১০০ × (১১০/১০০)
= ১১০০ × (১১০/১০০) × (১১০/১০০)
= ১৩৩১ টাকা।
১২,০১৫.
১৫, ১৭, ১৯ সংখ্যাগুলোর গাণিতিক গড় ১৩, ২১ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
১৭
উত্তর
সঠিক উত্তর:
১৭
ব্যাখ্যা

(১৫ + ১৭ + ১৯)/৩ = (১৩ + ২১ + ক)/৩
বা, ১৫ + ১৭ + ১৯ = ১৩ + ২১ + ক
বা, ৫১ = ৩৪ + ক
বা, ক = ৫১ - ৩৪
বা, ক = ১৭

১২,০১৬.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √২
  2. খ) √৭
  3. গ) √৯
  4. ঘ) √১১
সঠিক উত্তর:
গ) √৯
উত্তর
সঠিক উত্তর:
গ) √৯
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয়।
যেহেতু √৯ = ৩, সুতরাং √৯ একটি মূলদ সংখ্যা।
আর পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।

১২,০১৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ P% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেল। P এর মান কত?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ২২
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ঘ) ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ P% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেল। P এর মান কত?

সমাধান:
মনেকরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x
আয়তক্ষেত্রের প্রস্থ y
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = xy

প্রশ্নমতে,
1.1x ×(1 - p)y = 0.88xy
বা, 1.1xy - 1.1pxy = 0.88xy
বা, 1.1pxy = 0.22xy
বা, p = 0.22xy/1.1xy
∴ p = 0.2 x 100%

অর্থাৎ, p = 20%
১২,০১৮.
২/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৩/৪ হয়? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৩/৪ হয়? 

সমাধান: 
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
(২ + ক)/(৫ + ক) = ৩/৪
⇒ ৮ + ৪ক = ১৫ + ৩ক 
⇒ ৪ক - ৩ক = ১৫ - ৮
∴ ক = ৭

∴ সংখ্যাটি = ৭
১২,০১৯.
ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে । খ একা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? 
  1. ক) ১২ দিনে 
  2. খ) ১৬ দিনে 
  3. গ) ২০ দিনে 
  4. ঘ) ২৪ দিনে 
সঠিক উত্তর:
ঘ) ২৪ দিনে 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ দিনে 
ব্যাখ্যা
ক ও খ ১ দিনে করতে পারে কাজটির ১/৮ অংশ 
খ  ১ দিনে করতে পারে কাজটির ১/১২ অংশ 

ক ১ দিনে করতে পারে কাজটির = (১/৮) - (১/১২) অংশ
                                                 = (৩ - ২)/২৪ অংশ
                                                   = ১/২৪ অংশ

ক ১/২৪ অংশ কাজ করে ১ দিনে 
ক  ১ বা সম্পূর্ণ কার করে (১ × ২৪)/১ দিনে 
                                      = ২৪ দিনে 
১২,০২০.
৩৪৮ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২১
  2. ১২
  3. ৬ 
  4. ১৮
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৪৮ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
সংখ্যাটি এমন হবে যাতে ৩৪৮ এর সাথে যোগ করলে প্রাপ্ত সংখ্যা ৯, ১২ এবং ১৫ দ্বারা বিভাজ্য হয়।
অর্থাৎ ৯, ১২ এবং ১৫ এর ল.সা.গু বের করে ৩৪৮ এর সাথে তার নিকটবর্তী গুণিতকের পার্থক্য নির্ণয় করতে হবে।

এখন, ৯, ১২ এবং ১৫ এর ল.সা.গু = ১৮০

৩৪৮ কে ১৮০ দ্বারা ভাগ করলে,
১৮০ × ১ = ১৮০
∴ অবশিষ্ট = ৩৪৮ - ১৮০ = ১৬৮

যেহেতু ১৮০ দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে,
তাই যোগ করতে হবে = ১৮০ - ১৬৮ = ১২

∴ নির্ণেয় সংখ্যা = ১২

১২,০২১.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
  1. ২২
  2. ১৬
  3. ১৫
  4. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?

সমাধান:
১০২ এবং ১৮৬ কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে। সেই সংখ্যা দিয়ে ১০২ - ৬ = ৯৬ এবং ১৮৬ - ৬ = ১৮০ কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না।
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি এমন হতে হবে যা দ্বারা ৯৬ এবং ১৮০ এর গ.সা.গু-এর সমান
৯৬ এবং ১৮০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২।
১২,০২২.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ৬০ ও ১০ একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ১০
  3. গ) ৩০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা
বড় সংখ্যাটি 3x হলে ছোট সংখ্যাটি হবে 2x
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
⇒3x X 2x = 60 X 10
⇒ 6x2 = 600
⇒ x2 = 100
⇒ x = 10
∴ ছোট সংখ্যাটি ২ x ১০ = ২০
১২,০২৩.
বার্ষিক ১৫% সরল মুনাফায় ৮,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত হবে?
  1. ২৪০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ৩২০০ টাকা
  4. ৩৬০০ টাকা
সঠিক উত্তর:
৩৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১৫% সরল মুনাফায় ৮,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত হবে?

সমাধান:
এখানে,
মূলধন, P = ৮,০০০ টাকা
সুদের হার, r = ১৫%
সময়, n = ৩ বছর

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
I = Pnr/১০০
∴ মুনাফা = (৮,০০০ × ১৫ × ৩)/১০০
= ৩৬০০ টাকা

১২,০২৪.
৮, ৭ এবং ১৪ এর ৩য় রাশি কত?
  1. ১৫
  2. ১২
  3. ১৬
  4. ২৪
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৭ এবং ১৪ এর ৩য় রাশি কত?

সমাধান: 
১ম রাশি/২য় রাশি = ৩য় রাশি/৪র্থ রাশি 
⇒ ৮/৭ = ৩য় রাশি/১৪
⇒ ৩য় রাশি = (৮/৭) × ১৪
= ১৬ 
১২,০২৫.
৮% হার মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?
  1. ১০৬৪ টাকা
  2. ৬৪ টাকা
  3. ৭৪ টাকা
  4. ১৬৪ টাকা
সঠিক উত্তর:
৬৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% হার মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১০০০০
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৮%

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা = Pnr = ১০০০০ × ২ × (৮/১০০) = ১৬০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
চক্রবৃদ্ধি মূলধন = P(1 + r)n
= ১০০০০ × (১ + (৮/১০০))
= ১০০০০ × (১০৮/১০০) = ১১৬৬৪ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১১৬৬৪ - ১০০০০ = ১৬৬৪ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১৬৬৪ - ১৬০০ = ৬৪ টাকা।
১২,০২৬.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 
  1. ৪/৭ 
  2. ৩/৫ 
  3. ৬/১১ 
  4. ৫/৮ 
সঠিক উত্তর:
৫/৮ 
উত্তর
সঠিক উত্তর:
৫/৮ 
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 

সমাধান: 
অপশন ক) তে, ৪/৭ = ০.৫৭ (ক্ষুদ্রতম) 
অপশন খ) তে, ৩/৫ = ০.৬০ (ক্ষুদ্রতম) 
অপশন গ) তে, ৬/১১ = ০.৫৪ (ক্ষুদ্রতম) 
অপশন ঘ) তে, ৫/৮ = ০.৬২ (বৃহত্তম) 

∴ বৃহত্তম ভগ্নাংশটি = ৫/৮ । 
১২,০২৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে? 
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে? 

সমাধান:
এখানে,
২৮ - ৪ = ২৪,
৪১ - ৫ = ৩৬ এবং
৬৬ - ৬ = ৬০

 বৃহত্তম সংখ্যাটি হবে ২৪,৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

বৃহত্তম সংখ্যা = ১২ 
১২,০২৮.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৩২ বছর
  2. ৪২ বছর
  3. ৫২ বছর
  4. ৬২ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

সমাধান: 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর 
∴ ২০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ২০) বছর 
= ২০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১২ বছর 
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১২ × ২১) বছর 
= ২৫২ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর 
= ৫২ বছর 
১২,০২৯.
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?
  1. ৩৬
  2. ৪৮
  3. ৭২
  4. ৯৬
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?

সমাধান: 
• যে কোন চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে।
• সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে।
• সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।

সমানুপাতিক রাশির ক্ষেত্রে,
১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি
বা, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
 
অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুণফলও ৭২ হবে।
১২,০৩০.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৮টায় ছেড়ে গিয়ে বিকেল ৪টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ক) ২৪.৫ কিমি
  2. খ) ৩৭.৫ কিমি
  3. গ) ৪২.০ কিমি
  4. ঘ) ৪৫.০ কিমি
সঠিক উত্তর:
খ) ৩৭.৫ কিমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৭.৫ কিমি
ব্যাখ্যা

ট্রেনটি যেতে মোট সময় লাগে ৮ ঘন্টা।
৮ ঘন্টায় অতিক্রম করে ৩০০ কিমি
∴ ১ 〃 〃 〃 ৩০০/৮ 〃
= ৩৭.৫ কিমি

১২,০৩১.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ৪ বছর পর পুত্রের বয়সের তিনগুণ। পুত্রের বর্তমান বয়স ১৫ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ৪০ বছর 
  2. ৪২ বছর 
  3. ৪৪ বছর 
  4. ৩৬ বছর 
সঠিক উত্তর:
৪২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৪২ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ৪ বছর পর পুত্রের বয়সের তিনগুণ। পুত্রের বর্তমান বয়স ১৫ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ক বছর 
পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল = (ক + ১৫) বছর 

৪ বছর পর পুত্রের বয়স হবে = (১৫ + ৪) বছর = ১৯ বছর 

প্রশ্নমতে,
ক + ১৫ = ৩ × ১৯
⇒ ক + ১৫ = ৫৭
⇒ ক = ৫৭ - ১৫
⇒ ক = ৪২ 

∴ পিতার বর্তমান বয়স = ৪২ বছর 

১২,০৩২.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নিবাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ২৫০০০
  2. খ) ৩৭৫০০
  3. গ) ৪২০০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩৭৫০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৭৫০০
ব্যাখ্যা
এখানে, ৬০% - ৪০% = ২০% = ৭৫০০
∴ ১০০% = (৭৫০০/২০)×১০০ = ৩৭৫০০
১২,০৩৩.
একটি শেয়ারের মূল্য গতকাল ২০% কমে গেল। আজকে আবার ২০% বেড়ে গেল। আজকের মূল্য মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ৪% হ্রাস
  2. ১৫% বৃদ্ধি
  3. ১০% হ্রাস
  4. ৮% বৃদ্ধি
সঠিক উত্তর:
৪% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
৪% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শেয়ারের মূল্য গতকাল ২০% কমে গেল। আজকে আবার ২০% বেড়ে গেল। আজকের মূল্য মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা

২০% কমে গেলে শেয়ারের মূল্য দাঁড়ায় = {১০০ - (১০০ এর ২০%)} টাকা
= (১০০ -২০) টাকা
= ৮০ টাকা

এখন
৮০ টাকার উপর ২০% বেড়ে গেলে শেয়ারের মূল্য দাঁড়ায় = {৮০ + (৮০ × ২০/১০০)} টাকা
= (৮০ + ১৬) টাকা
= ৯৬ টাকা

∴ আজকের মূল্য মোটের উপর দাম হ্রাস পায় = (১০০ - ৯৬) টাকা
= ৪ টাকা
১২,০৩৪.
৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে ঐ বাড়িটি তৈরি করতে পারবে?
  1. ৩০ দিনে
  2. ৪৫ দিনে
  3. ৫০ দিনে
  4. ৬০ দিনে
সঠিক উত্তর:
৫০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৫০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে ঐ বাড়িটি তৈরি করতে পারবে?

সমাধান:
৩০ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে ২০ দিনে
১ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে (৩০ × ২০) দিনে
∴ ১২ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে (৩০ × ২০)/১২ দিনে
= ৫০ দিনে
১২,০৩৫.
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগল। ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৭ দিন
  4. ঘ) ৮ দিন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ দিন
ব্যাখ্যা
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ২১ দিন।
৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে লাগবে (২১x১৫)/৪৫ = ৭ দিন।
১২,০৩৬.
৩/৪, ৬/৮, ৯/১১ এর গ.সা.গু কত?
  1. ৫/৪৪
  2. ১/৬
  3. ১২
  4. ৩/৮৮
সঠিক উত্তর:
৩/৮৮
উত্তর
সঠিক উত্তর:
৩/৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৬/৮, ৯/১১ এর গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরের ল.সা.গু

এখানে,
ভগ্নাংশের লব = ৩, ৬, ৯
ভগ্নাংশের হর = ৪, ৮, ১১

লব ৩, ৬, ৯ এর গসাগু = ৩
হর ৪, ৮, ১১ এর লসাগু = ৮৮

∴ ভগ্নাংশের গ.সা.গু = ৩/৮৮
১২,০৩৭.
চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
  1. ক) ১১(১/৮)%
  2. খ) ১১(১/৯)%
  3. গ) ১১(১/৭)%
  4. ঘ) ১১(৩/৮)%
সঠিক উত্তর:
খ) ১১(১/৯)%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১(১/৯)%
ব্যাখ্যা
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
১০% কমে চিনির মূল্য = ১০০-১০ = ৯০ টাকা
বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৯০
= ১১১(১/৯) টাকা
∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = ১১১(১/৯) - ১০০ টাকা
= ১১(১/৯) টাকা
১২,০৩৮.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৭২। দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ৭ 
  2. ৬ 
সঠিক উত্তর:
৬ 
উত্তর
সঠিক উত্তর:
৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৭২। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি তিনটি সংখ্যা ক, খ, গ

দেওয়া আছে:
ক × খ = ৪২ , খ × গ = ৭২ 

৪২ এবং ৭২ এর সাধারণ গুণক হলো ৬।
তাই খ = ৬

∴ দ্বিতীয় সংখ্যাটি = ৬

১২,০৩৯.
তানভীর ৮০ টাকার ৮০% তার ভাইকে দিল। তার ভাই কত টাকা পেল?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ৬.৪ টাকা
  3. গ) ৬৪ টাকা
  4. ঘ) ১৬ টাকা
সঠিক উত্তর:
গ) ৬৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর ৮০ টাকার ৮০% তার ভাইকে দিল। তার ভাই কত টাকা পেল? 

সমাধান:
৮০ টাকার ৮০%
= ৮০ × (৮০/১০০) টাকা 
= ৬৪ টাকা 
১২,০৪০.
একটি বইয়ের উৎপাদন খরচ ৯০ টাকা। উৎপাদনকারী ২০% লাভে দোকানদারের নিকট এবং দোকানদার ২৫% লাভে ক্রেতার নিকট বিক্রয় করলে ক্রেতা কতটাকা দিয়ে বইটি কিনতে পারবে?
  1. ক) ১৩৫
  2. খ) ১২০
  3. গ) ১২৫
  4. ঘ) ১১৫
সঠিক উত্তর:
ক) ১৩৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৫
ব্যাখ্যা
(৯০ টাকার ১২০%) টাকার ১২৫% = ৯০ × (১২০/১০০) × (১২৫/১০০) = ১৩৫।
১২,০৪১.
৪% হার মুনাফায় ৬২৫ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ০ টাকা
  2. ১ টাকা
  3. ৩ টাকা
  4. ৫ টাকা
সঠিক উত্তর:
১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার মুনাফায় ৬২৫ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 

সমাধান: 
মনেকরি,
মূলধন P = ৬২৫ টাকা
মুনাফার হার r = ৪%
সময় n  = ২ বছর 

সরল মুনাফা = Pnr 
= (৬২৫ × ২ × ৪)/১০০ টাকা 
= ৫০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = ৬২৫{১ + (৪/১০০)} - ৬২৫
= ৬২৫{১ + ০.০৪} - ৬২৫
= (৬২৫ × ১.০৪ × ১.০৪) - ৬২৫
= ৬৭৬ - ৬২৫ 
= ৫১

∴ পার্থক্য = ৫১ - ৫০ টাকা 
= ১ টাকা 
১২,০৪২.
তিন বন্ধুর মধ্যে 232টি আম 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে তৃতীয় বন্ধু কয়টি আম পাবে?
  1. ক) 120
  2. খ) 60
  3. গ) 72
  4. ঘ) 40
সঠিক উত্তর:
ঘ) 40
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বন্ধুর মধ্যে 232টি আম 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে তৃতীয় বন্ধু কয়টি আম পাবে?

সমাধান : 
অনুপাতগুলোর হরগুলোর ল.সা.গু = 45.
সুতরাং, নতুন অনুপাত = (1/3) × 45 : (1/5) × 45 : (1/9) × 45 = 15 : 9 : 5
অনুপাতের যোগফল = 29

তৃতীয় বন্ধু পাবে = (232 এর 5/29) = 40
১২,০৪৩.
চালের মূল্য ১০% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
  1. ৬৫০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ১০% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৯০ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৯০/১০০ টাকা
∴ পূর্বমূল্য ৫০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৯০ × ৫০০০)/১০০ টাকা
= ৪৫০০ টাকা

∴ ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য = ৫০০০ - ৪৫০০ = ৫০০ টাকা
১২,০৪৪.
দুইটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?




সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যা = x এবং ছোট সংখ্যা = y

প্রশ্নমতে,
x + y = ১৫ ...... (১)
x - y = ১৩ ....... (২)

সমীকরণ (১) + সমীকরণ (২) ⇒ 
(x + y) + (x - y) = ১৫ + ১৩
 বা, ২x = ২৮
বা, x = ১৪

সমীকরণ (১) থেকে পাই,
১৪ + y = ১৫
বা, y = ১

সুতরাং, ছোট সংখ্যাটি = ১

১২,০৪৫.
ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?
  1. 3 : 4 : 5
  2. 5 : 7 : 10
  3. 7 : 9 : 11
  4. 9 : 12 : 14
সঠিক উত্তর:
9 : 12 : 14
উত্তর
সঠিক উত্তর:
9 : 12 : 14
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?

সমাধান: 
ক : খ = 3 : 4
= (3 × 6) : (4 × 6)
= 18 : 24 

খ : গ = 6 : 7 
= (6 × 4) : (7 × 4)
= 24 : 28

ক : খ : গ = 18 : 24 : 28 
= 9 : 12 : 14
১২,০৪৬.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে -
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে -

সমাধান: 

এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫ 

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

এদের যোগফল, ৪ + ৫ + ৬ 
= ১৫ 

১২,০৪৭.
দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৬/৭
  2. ৪/৩
  3. ৭/৮
  4. ৫/৪
সঠিক উত্তর:
৫/৪
উত্তর
সঠিক উত্তর:
৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২৫/২৮
এবং, একটি ভগ্নাংশ = ৫/৭

∴ অপর ভগ্নাংশটি = (২৫/২৭)/(৫/৭)
= (২৫/২৭) × (৭/৫)
= ৫/৪
১২,০৪৮.
একটি পণ্য ৩০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ৩০% ক্ষতি হবে?
  1. ১৯ টাকা
  2. ২০ টাকা
  3. ২১ টাকা
  4. ২২ টাকা
সঠিক উত্তর:
২১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ৩০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ৩০% ক্ষতি হবে?

সমাধান:
৩০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ৩০ = ৭০ টাকা

এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৭০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৭০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৩০ টাকা হলে বিক্রয়মূল্য = (৭০ × ৩০)/১০০ টাকা
= ২১ টাকা
১২,০৪৯.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৩৪, ১৬
  2. ৩৫, ১২
  3. ৩৬, ১৮
  4. ৪২, ১০
সঠিক উত্তর:
৩৪, ১৬
উত্তর
সঠিক উত্তর:
৩৪, ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
মনে করি, 
​বর্তমানে পুত্রের বয়স = ক বছর।
তাহলে, বর্তমানে পিতার বয়স = (৫০ - ক) বছর।

১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (ক - ১০) বছর।
১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৫০ - ক) - ১০ = (৪০ - ক) বছর।

প্রশ্নমতে,
৪০ - ক = ৪(ক - ১০)
বা, ৪০ - ক = ৪ক - ৪০
বা, ৪০ + ৪০ = ৪ক + ক
বা, ৮০ = ৫ক
বা, ক = ৮০/৫
∴ ক = ১৬

পুত্রের বর্তমান বয়স = ১৬ বছর।
পিতার বর্তমান বয়স = ৫০ - ১৬ = ৩৪ বছর।

∴ বর্তমানে পুত্রের বয়স ১৬ বছর এবং পিতার বয়স ৩৪ বছর।

১২,০৫০.
ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?
  1. ৩৫%
  2. ৩৮%
  3. ৪২%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৩৮%
উত্তর
সঠিক উত্তর:
৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?

সমাধান:
ধরি,
জানুয়ারিতে পণ্যের মূল্য ছিল ১০০ টাকা

ফেব্রুয়ারিতে পণ্যের মূল্য 
= ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ১০০ এর ২০/১০০
= ১০০ + ২০
= ১২০ টাকা

মার্চে পণ্যের মূল্য ছিল = ১২০ + ১২০ এর ১৫%
= ১২০ + ১২০ এর ১৫/১০০
= ১২০ + ১৮
= ১৩৮ টাকা

 জানুয়ারির তুলনায় মার্চে পণ্যের মূল্য বাড়ে = ১৩৮ - ১০০ = ৩৮ টাকা

শতকরা মূল্য বাড়ে = (৩৮/১০০) × ১০০%
=৩৮%
১২,০৫১.
শকতরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১,৫০০ টাকা হবে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

সমাধান:
আসল, P= ৩০০০ টাকা
বছর, n = ৫ 
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
১২,০৫২.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?
  1. ৩/৪
  2. ৪√৩
  3. √৩
সঠিক উত্তর:
৪√৩
উত্তর
সঠিক উত্তর:
৪√৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১২ হলে মধ্যসমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি,
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে,
(২য় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (২য় রাশি) = ৪ × ১২
⇒ (২য় রাশি) = ৪৮
⇒ ২য় রাশি = √(১৬ × ৩)

∴ ২য় রাশি = ৪√৩
১২,০৫৩.
একটি ব্যবসায় ক, খ, গ এর মূলধন ৩২০০, ৪০০০, ৪৮০০ টাকা। ব্যবসায় ৩০০০ টাকা লাভ হলে, ক এর লাভের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ২২%
  4. ঘ) ২৮%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা

মূলধনের অনুপাত = ৩২০০ঃ৪০০০ঃ৪৮০০
= ৩২ঃ৪০ঃ৪৮
= ৪ঃ৫ঃ৬
অনুপাতের সমষ্টি = ৪ + ৫ + ৬ = ১৫
∴ ক এর লাভ ৩০০০ × (৪/১৫)
= ৮০০ টাকা
∴ লাভের হার = (৮০০×১০০)/৩২০০
= ২৫%

১২,০৫৪.
বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদে আসলে ৫৮৫ টাকা হবে?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r, এবং সময় n হলে

C = P (১ + nr/১০০)
⇒ ৫৮৫ = ৪৫০ (১ + n × ৬ ∕ ১০০)
⇒ ৫৮৫ = ৪৫০ ((১০০ + ৬n) ∕ ১০০)
⇒ ৫৮৫০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১৩০ - ১০০
⇒ n = ৩০ ∕ ৬

∴ n = ৫ বছর

১২,০৫৫.
(২৫/২)% সরল সুদে কত বছরে কোন মূলধন সুদেমূলে চারগুণ হবে?
  1. ৪ বছরে
  2. ১৬ বছরে
  3. ২০ বছরে
  4. ২৪ বছরে
সঠিক উত্তর:
২৪ বছরে
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/২)% সরল সুদে কত বছরে কোন মূলধন সুদেমূলে চারগুণ হবে?

সমাধান:
ধরি,
মূলধন = ১০০ টাকা
মূলধন সুদেমূলে হয় = ১০০ × ৪ = ৪০০ টাকা
তাহলে, সুদ = ৪০০ - ১০০ = ৩০০ টাকা

এখন,
১০০ টাকায় ২৫/২ টাকা সুদ হয় = ১ বছরে
১০০ টাকায় ১ টাকা সুদ হয় = (২ × ১)/২৫ বছরে
১০০ টাকায় ৩০০ টাকা সুদ হয় = (২ × ১ × ৩০০)/২৫ বছরে
= ২৪ বছরে
১২,০৫৬.
(১/৪) + (১/১২) + (১/৩) = ?
  1. ৩/৪
  2. ২/৩
  3. ৭/১২
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: (১/৪) + (১/১২) + (১/৩) = ?

সমাধান:
(১/৪) + (১/১২) + (১/৩)
= (৩ + ১ + ৪)/১২
= ৮/১২
= ২/৩
১২,০৫৭.
একটি সংখ্যা ৪৫০ থেকে যত ছোট, ৩৫০ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ৩৭৫
  2. ৪০০
  3. ৩৮০
  4. ৪২৫
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৪৫০ থেকে যত ছোট, ৩৫০ থেকে তত বড়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
৪৫০ - ক = ক - ৩৫০
⇒ ক + ক = ৪৫০ + ৩৫০
⇒ ২ক = ৮০০
⇒ ক = ৮০০/২
∴ ক = ৪০০

সুতরাং, সংখ্যাটি হলো ৪০০। 

শর্টকাট: 
সংখ্যাটি = (৪৫০ + ৩৫০)/২ = ৮০০/২ = ৪০০

১২,০৫৮.
৪১২০৯ এর বর্গমূল কত?
  1. ১০১
  2. ২০৩
  3. ৩০৩
  4. ৪০১
সঠিক উত্তর:
২০৩
উত্তর
সঠিক উত্তর:
২০৩
ব্যাখ্যা

∴ √৪১২০৯ = ২০৩
পরীক্ষায় এত বড় সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এধরনের প্রশ্নে অপশনগুলো দেখে একটা ধারণা করে নেওয়া যায় উত্তর কী হবে।
১২,০৫৯.
একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৭৭ থেকে তত কম, সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ৫৮
  3. ৫৯
  4. ৬৪
সঠিক উত্তর:
৫৯
উত্তর
সঠিক উত্তর:
৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৭৭ থেকে তত কম, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪১ = ৭৭ - ক
⇒ ২ক = ১১৮
⇒ ২ক = ১১৮
∴ ক = ৫৯
১২,০৬০.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা ২১ বেশি হয়। ভগ্নাংশটি কত?
  1. ২/৫
  2. ১/৫
  3. ৩/৭
  4. ১/৭
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা ২১ বেশি হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
x লব হলে, হর = x + 3

ভগ্নাংশের বর্গ = {x/(x + 3)}2
= x2/(x2 + 6x + 9)

প্রশ্নানুসারে,
x2 + 6x + 9 = x2 + 21
⇒ 6x = 21 - 9 = 12 
⇒ x = 2

∴ লব = 2
হর = 2 + 3 = 5
ভগ্নাংশটি = 2/5
১২,০৬১.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৩ : ২। যদি ঐ মিশ্রণে ২০ লিটার পানি যোগ করা হয়, তাহলে অনুপাত হয় ৩: ৪। প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত ?
  1. ২৫ লিটার
  2. ৩০ লিটার
  3. ৩৫ লিটার
  4. ৪০ লিটার
সঠিক উত্তর:
৩০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৩ : ২। যদি ঐ মিশ্রণে ২০ লিটার পানি যোগ করা হয়, তাহলে অনুপাত হয় ৩: ৪। প্রথম মিশ্রণে দুধের পরিমাণ কত ?

সমাধান:
ধরি,
প্রথম মিশ্রণে দুধের পরিমাণ = ৩ক 
এবং পানির পরিমাণ = ২ক

২০ লিটার পানি যোগ করার পর পানির পরিমাণ = ২ক + ২০

প্রশ্নমতে,
৩ক : (২ক + ২০) = ৩ : ৪
বা, ৩ক/(২ক + ২০) = ৩/৪
বা, ৩ক × ৪ = ৩ × (২ক + ২০)
বা, ১২ক = ৬ক + ৬০
বা, ১২ক − ৬ক = ৬০
বা, ৬ক = ৬০
∴ ক = ১০

∴ প্রথম মিশ্রণে দুধের পরিমাণ = ৩ × ১০ = ৩০ লিটার

১২,০৬২.
দুটি রাশির অনুপাত ৭ : ৫ । উত্তর রাশি ৩০ হলে পূর্ব রাশি কত?
  1. ৪২ 
  2. ৩০
  3. ১২ 
  4. ৬০
সঠিক উত্তর:
৪২ 
উত্তর
সঠিক উত্তর:
৪২ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি রাশির অনুপাত ৭ : ৫ । উত্তর রাশি ৩০ হলে পূর্ব রাশি কত? 

সমাধান: 
ধরি, 
পূর্ব রাশি = x 
∴ x : ৩০ = ৭ : ৫ 
বা, x/৩০ = ৭/৫ 
বা, ৫x = ৭ × ৩০ 
বা, x = (৭ × ৩০)/৫ 
∴ x = ৪২ 

∴ পূর্ব রাশি = ৪২ ।
১২,০৬৩.
5টি  ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার গড় 61 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?  
  1. 55
  2. 70
  3. 65
  4. 61
সঠিক উত্তর:
65
উত্তর
সঠিক উত্তর:
65
ব্যাখ্যা
প্রশ্ন: 5টি  ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যার গড় 61 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?  

সমাধান:
ধরি,
৫টি  ধারাবাহিক বিজোড় সংখ্যা যথাক্রম্র
a, (a + 2), (a + 4), (a + 6), (a + 8)

প্রশ্নমতে,
a + (a + 2) + (a + 4) + (a + 6) + (a + 8) = 61 × 5
⇒ 5a + 20 = 305
⇒ 5a = 305 - 20
⇒ 5a = 285
∴ a = 57

সুতরাং, বৃহত্তম সংখ্যাটি = 57 + 8 = 65
১২,০৬৪.
বার্ষিক ৮% হার সুদে ৩০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ কত টাকা?
  1. ক) ৪৯৯.২
  2. খ) ৫৯৯.২
  3. গ) ৬৯৯.২
  4. ঘ) ৭৯৯.২
সঠিক উত্তর:
ক) ৪৯৯.২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৯৯.২
ব্যাখ্যা
চক্রবৃদ্ধি সুদাসল = আসল × (১ + সুদের হার)সময়
= ৩০০০ × (১ + (৮/১০০))
= ৩০০০ × (১০৮ × ১০৮)/(১০০ × ১০০)
= ৩৪৯৯.২ টাকা
∴ মুনাফা = ৩৪৯৯.২ - ৩০০০
= ৪৯৯.২ টাকা
১২,০৬৫.
√৫ এবং √১২৫ এর মধ্য রাশি কত?
  1. ক) ৫
  2. খ) ৫√৫
  3. গ) ২৫
  4. ঘ) ২৫√৫
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা
প্রশ্ন- √৫ এবং √১২৫ এর মধ্য রাশি কত?

সমাধান-
মধ্য রাশি = √(√৫ × √১২৫)
= √(√৬২৫)
= √২৫
= ৫
১২,০৬৬.
একটি বিদ্যালয়ের ছাত্রদের ৬০% এবং ছাত্রীদের ৭৫% বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। যদি বিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের ৪০% ছাত্র হয়, তবে বিদ্যালয়ের শতকরা কতজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়?
  1. ৫২%
  2. ৬৪%
  3. ৫৯%
  4. ৬৯%
সঠিক উত্তর:
৬৯%
উত্তর
সঠিক উত্তর:
৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ের ছাত্রদের ৬০% এবং ছাত্রীদের ৭৫% বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। যদি বিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের ৪০% ছাত্র হয়, তবে বিদ্যালয়ের শতকরা কতজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়?

সমাধান:
ধরি,
মোট শিক্ষার্থী = ১০০ জন
তাহলে, ছাত্র = ১০০ × (৪০/১০০) = ৪০ জন
এবং, ছাত্রী = ১০০ - ৪০ = ৬০ জন

এখন,
উত্তীর্ণ ছাত্রের সংখ্যা = ৪০ × (৬০/১০০) = ২৪ জন
উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা = ৬০ × (৭৫/১০০) = ৪৫ জন
মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা = ২৪ + ৪৫ = ৬৯ জন বা ৬৯%

অতএব, বিদ্যালয়ের ৬৯% শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।
১২,০৬৭.
একটি বই ৪% কমিশনে খরিদ করলে যত টাকা দিতে হয়, ৬% কমিশনে খরিদ করলে তার চেয়ে ৩০ টাকা কম দিতে হয়। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১৪০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ১৬০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০০ টাকা
ব্যাখ্যা

কমিশন বেশি পাওয়া যায় = ৬ - ৪ = ২%
প্রশ্নমতে,
বইয়ের প্রকৃত মূল্য এর ২% = ৩০
বা, বইয়ের প্রকৃত মূল্য এর ২/১০০ = ৩০
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য = ১৫০০ টাকা

১২,০৬৮.
(১/০.০০৪) ÷ (১/০.১) = কত?
  1. ক) ২৫
  2. খ) ২৫০
  3. গ) ৪০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
ক) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫
ব্যাখ্যা
(১/০.০০৪) ÷ (১/০.১)
= {(১ × ১০০০) / ৪} ÷ (১০/১)
= ২৫০ ÷ ১০
= ২৫
১২,০৬৯.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা

মনে করি,
ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০×৪৫/১৫ টাকা
= ৩০০ টাকা।

১২,০৭০.
৫% হার মুনাফায় ৫০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১.২৫ টাকা
  2. ১.৫০ টাকা
  3. ২.২৫ টাকা
  4. ২.৫০ টাকা
সঠিক উত্তর:
১.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১.২৫ টাকা
ব্যাখ্যা

দেওয়া আছে, মূলধন,
P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০
আমরা জানি সরল মুনাফা,
I = Pnr = ৫০০ × ২ × ৫/১০০ = ৫০ এবং
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1+r)n
= ৫০০(১+৫/১০০)
= ৫০০ × ১০৫/১০০ × ১০৫/১০০
= ৫৫১.২৫ এখন,
চক্রবৃদ্ধি মুনাফা = ৫৫১.২৫ - ৫০০
= ৫১.২৫ টাকা।
সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৫১.২৫ - ৫০) টাকা
= ১.২৫ টাকা।

১২,০৭১.
একজন দোকানদার কিছু পিয়াজ ২২৫০ টাকায় বিক্রয় করায় তার ১০% ক্ষতি হলো। ঐ পিয়াজ কত টাকায় বিক্রয় করলে, তার ৮% লাভ হতো?
  1. ক) ২৫০০ টাকা
  2. খ) ২৬০০ টাকা
  3. গ) ২৭০০ টাকা
  4. ঘ) ২৮৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২২৫০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০×২২৫০ / ৯০ = ২৫০০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৮% লাভে বিক্রয়মূল্য ১০৮ টাকা
∴ ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য ২৫০০×১০৮ / ১০০ = ২৭০০ টাকা
১২,০৭২.
১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৪০ বছর
  3. ৫০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, 
A এর বর্তমান বয়স = ৩০ বছর

ধরি,
B এর বর্তমান বয়স = ক বছর।

১০ বছর পূর্বে,
A এর  বয়স ছিলো = (৩০ - ১০) = ২০ বছর 
B এর বয়স ছিলো = (ক - ১০) বছর

প্রশ্নমতে,
২০ = (ক - ১০)/২
বা, ২০ × ২ = ক - ১০
বা, ৪০ = ক - ১০
বা, ক = ৪০ + ১০ 
বা, ক = ৫০

অতএব, B এর বর্তমান বয়স = ৫০ বছর। 
১২,০৭৩.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) π
  2. খ) e
  3. গ) √11
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
π এর মান 3.14159265358979323846264338327950288 … ... ... 
e এর মান 2.71828182845 ... ... ... ... 
√১১ এর মান 3.31662479035539984911493273667... ... ...
অতএব, π, e ও √১১ এদের প্রত্যেকে অমূলদ সংখ্যা। 
১২,০৭৪.
৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 
  1. ২৫০
  2. ২৪০
  3. ২৩০
  4. ২২০
সঠিক উত্তর:
২৫০
উত্তর
সঠিক উত্তর:
২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ১৮% = ৪৫ 
বা, ক × (১৮/১০০) = ৪৫ 
বা, ক = ৪৫ × (১০০/১৮) 
∴ ক = ২৫০ 

∴ ৪৫ সংখ্যাটি ২৫০ এর ১৮% ।
১২,০৭৫.
৫ এবং ১ এর লসাগু ও গসাগুর যোগফল কত?
  1. ক) ৫
  2. খ) ১
  3. গ) ৬
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
৫ ও ১ এর লসাগু হচ্ছে ৫।
৫ ও ১ এর গসাগু হচ্ছে ১
৫ এবং ১ এর লসাগু ও গসাগুর যোগফল = ৫ + ১ = ৬
১২,০৭৬.
একটি পণ্যের ক্রয়মূল্য লিখিত মূল্যের ৬৪%। ১২% ছাড়ের পর লাভের হার কত? 
  1. ক) ৩৫.৫% 
  2. খ) ৩৬.৫% 
  3. গ) ৩৭.৫% 
  4. ঘ) ৩৮.৫% 
সঠিক উত্তর:
গ) ৩৭.৫% 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭.৫% 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের ক্রয়মূল্য লিখিত মূল্যের ৬৪%। ১২% ছাড়ের পর লাভের হার কত? 

সমাধান:
ধরি 
লিখিত মূল্য = ১০০ টাকা 
ক্রয়মূল্য = ৬৪ টাকা 
বিক্রয়মূল্য = ৮৮ টাকা 
 লাভ = (৮৮ - ৬৪) টাকা। 
 = ২৪ টাকা 

শতকরা লাভ = {(২৪/৬৪) × ১০০%}
= ৩৭.৫%
১২,০৭৭.
কোন দুইটি সংখ্যা পরস্পরের সহমৌলিক নয়?
  1. ক) ৬,৩৫
  2. খ) ৩,৬
  3. গ) ৫,৭
  4. ঘ) ১৬,২৫
সঠিক উত্তর:
খ) ৩,৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩,৬
ব্যাখ্যা

সহমৌলিক সংখ্যা হল এমন দুইটি ধনাত্মক সংখ্যা যাদের মধ্যে ১ ব্যতিত কোন সাধারন উৎপাদক নেই।
৩=১×৩
৬=১×২×৩
এখানে, ৩ ও ৬ এর সাধারন উৎপাদক ১ ও ৩ তাই এরা সহমৌলিক নয়।

১২,০৭৮.
৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০০০০ পিন তৈরি করা হলে, প্রতিটি পিনের ওজন কত কেজি হবে?
  1. ০.০২১ কেজি
  2. ০.০১১২ কেজি
  3. ০.০০২১ কেজি
  4. ০.০৪৪ কেজি
সঠিক উত্তর:
০.০০২১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
০.০০২১ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০০০০ পিন তৈরি করা হলে, প্রতিটি পিনের ওজন কত কেজি হবে?

সমাধান:
এখানে,
ধাতু = ৮৪ কেজি
পিন সংখ্যা = ৪০,০০০

৮৪ কেজি ÷ ৪০,০০০ = ৮৪ কেজি/৪০,০০০
= ২১ কেজি/১০০০০
= ০.০০২১ কেজি

১২,০৭৯.
৩৬ টি ব্যাগের দাম ১৮০০ টাকা হলে, ৫০০ টাকায় ঐরূপ কয়টি ব্যাগ পাওয়া যাবে?
  1. ক) ১২টি
  2. খ) ১১টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
গ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি
ব্যাখ্যা
৩৬ টি ব্যাগের দাম ১৮০০ টাকা
১ টি ব্যাগের দাম ১৮০০/৩৬ টাকা = ৫০ টাকা
∴ ৫০০ টাকায় ব্যাগ পাওয়া যাবে ৫০০/৫০ = ১০ টি
১২,০৮০.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১০ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৪২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) ৬ ঘণ্টা
  2. খ) ৮ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ১০ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১০ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৪২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১০ + ৪ = ১৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১০ - ৪ = ৬ কি.মি./ঘণ্টা 


মোট সময় = (৪২/১৪) + (৪২/৬)ঘণ্টা 
= (৩ + ৭)ঘণ্টা 
= ১০ ঘণ্টা
১২,০৮১.
নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা সবচেয়ে বেশি?
  1. ৬৮
  2. ৮০
  3. ১২৫
  4. ২২৫
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা সবচেয়ে বেশি?

সমাধান:
৬৮ সংখ্যাটির ভাজকগুলো হলো: ১, ২, ৪, ১৭, ৩৪, ৬৮

৮০ সংখ্যাটির ভাজকগুলো হলো: ১, ২, ৪, ৫, ৮, ১০, ১৬, ২০, ৪০, ৮০

১২৫ সংখ্যাটির ভাজকগুলো হলো: ১, ৫, ২৫, ১২৫

২২৫ সংখ্যাটির ভাজকগুলো হলো: ১, ৩, ৫, ৯, ১৫, ২৫, ৪৫, ৭৫, ২২৫

প্রদত্ত অপশনগুলোর মধ্যে ৮০ সংখ্যাটির ভাজক সবচেয়ে বেশি অর্থাৎ ১০ টি।

১২,০৮২.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭৭ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৯৩
  2. ৮১
  3. ৮৫
  4. ৮৯
সঠিক উত্তর:
৮৯
উত্তর
সঠিক উত্তর:
৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭৭ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি
বৃহত্তম সংখ্যাটি = ক + ১
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৭৭
⇒ ক + ২ক + ১ - ক = ১৭৭
⇒ ২ক = ১৭৭ - ১
⇒ ২ক = ১৭৬
∴ ক = ৮৮

সুতরাং, বৃহত্তম সংখ্যাটি = (ক + ১)
= (৮৮ + ১)
= ৮৯
১২,০৮৩.
সাকিব একটি অনলাইন শপ থেকে একটি পণ্য কিনলো যার সাথে ১২% ডেলিভারি চার্জ সহ মোট ৮৪০ টাকা খরচ হলো। পণ্যের মূল দাম কত?
  1. ১২০ টাকা
  2. ৭৩০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৭৮০ টাকা
সঠিক উত্তর:
৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সাকিব একটি অনলাইন শপ থেকে একটি পণ্য কিনলো যার সাথে ১২% ডেলিভারি চার্জ সহ মোট ৮৪০ টাকা খরচ হলো। পণ্যের মূল দাম কত?

সমাধান:
দেওয়া আছে, ডেলিভারি চার্জ = ১২%
চার্জসহ মোট দাম = ১০০% + ১২% = ১১২%

প্রশ্নমতে,
১১২% = ৮৪০
বা, ১% = ৮৪০/১১২
∴ ১০০% = (৮৪০ × ১০০)/১১২
= ৭৫০

∴ পণ্যের মূল দাম ৭৫০ টাকা।
১২,০৮৪.
০.১ এর বর্গমূল কত?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০০০১
  3. গ) ০.২৫
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

সমাধান: 
০.১ এর বর্গমূল = √০.১ 
= ০.৩১৬ 
১২,০৮৫.
একটি ছাতা ৩৭৮ টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত?
  1. ৩৬৯ টাকা
  2. ৩৯৮ টাকা
  3. ৩৯৬ টাকা
  4. ৬৯৩ টাকা
সঠিক উত্তর:
৩৯৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাতা ৩৭৮ টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় ৪৫০ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত? 

সমাধান:
ধরি,
ছাতাটি ৩৭৮ টাকা বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা 
ক্রয়মূল্য = (৩৭৮ + ক) টাকা 
 
খাতাটি ৪৫০ টাকা বিক্রি করলে লাভ হয় ৩ক টাকা 
ক্রয়মূল্য = (৪৫০ - ৩ক) টাকা 

প্রশ্নমতে,
৩৭৮ + ক= ৪৫০ - ৩ক
ক + ৩ক = ৪৫০ - ৩৭৮
৪ক  = ৭২
ক = ১৮

ক্রয়মূল্য = (৩৭৮ + ১৮) টাকা = ৩৯৬ টাকা
১২,০৮৬.
নাসির সাহেব ৫০,০০০ টাকা ব্যাংকে রাখলেন। ১০ বছর পর তিনি আসল টাকার ১.২৫ অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?
  1. ক) ১২.৫ টাকা
  2. খ) ১২ টাকা
  3. গ) ১৪ টাকা
  4. ঘ) ১১.৫ টাকা
সঠিক উত্তর:
ক) ১২.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২.৫ টাকা
ব্যাখ্যা

সুদ = ৫০০০০ × ১.২৫ = ৬২৫০০ টাকা
১০ বছরের সুদ ৬২৫০০ টাকা
∴ ১   〃    〃 ৬২৫০   〃
৫০০০০ টাকার ১ বছরের সুদ ৬২৫০ টাকা
∴ ১০০ 〃 ১ 〃 〃 (৬২৫০×১০০)/৫০০০০ টাকা
                    = ১২.৫ টাকা

১২,০৮৭.
একটি বাস ঘণ্টায় 25 কি.মি. গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছাল। আবার বাসটি  ঘণ্টায় 30 কি.মি. গতিবেগে আরিচা থেকে গাবতলী ফিরে এলো। যাতায়াতে বাসটির মোট 11 ঘণ্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?
  1. 350 কি.মি
  2. 250 কি.মি
  3. 100 কি.মি
  4. 150 কি.মি
সঠিক উত্তর:
150 কি.মি
উত্তর
সঠিক উত্তর:
150 কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাস ঘণ্টায় 25 কি.মি. গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছাল। আবার বাসটি  ঘণ্টায় 30 কি.মি. গতিবেগে আরিচা থেকে গাবতলী ফিরে এলো। যাতায়াতে বাসটির মোট 11 ঘণ্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?

সমাধান:
মনে করি,
গাবতলী থেকে আরিচার দূরত্ব d কি.মি.।

গাবতলী থেকে আরিচা যেতে সময় লাগে (d/25) ঘণ্টা।
আবার,
আরিচা থেকে গাবতলী ফিরে আসতে সময় লাগে (d/30) ঘণ্টা।

∴ যাতায়াতে বাসটির মোট সময় লাগল {(d/25) + d/30)} ঘণ্টা

প্রশ্নমতে,
{(d/25) + d/30)} = 11
বা, (6d + 5d)/150 = 11
বা, 11d/150 = 11
বা, 11d = 11 × 150
বা, d = (11 × 150)/11
∴ d = 150

∴ গাবতলী থেকে আরিচার দূরত্ব 150 কি.মি.।

১২,০৮৮.
একটি রাশি অপর রাশির ৬৪% হলে, রাশি দুইটির অনুপাত কত?
  1. ১৮ : ২৫
  2. ১৬ : ২০
  3. ১৬ : ২৫
  4. ১৫ : ২৪
সঠিক উত্তর:
১৬ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাশি অপর রাশির ৬৪% হলে, রাশি দুইটির অনুপাত কত?

সমাধান: 
ধরি,
অপর রাশি = ক
একটি রাশি = ক এর ৬৪%
= ক × (৬৪/১০০)
= ১৬ক/২৫

একটি রাশি : অপর রাশি = ১৬ক/২৫ : ক
= ১৬ : ২৫
১২,০৮৯.
১২ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? 
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? 

সমাধান: 
৮ দিনে কাজটি করে = ১২ জন লোক 
∴ ১ দিনে কাজটি করে = ১২ × ৮ জন 
∴ ৬ দিনে কাজটি করে = (১২ × ৮)/৬ জন 
= ১৬ জন 

∴ নতুন লোক নিয়োগ করতে হবে = (১৬ - ১২) জন 
= ৪ জন । 
১২,০৯০.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ৩৫০। সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ৭০
  2. ৫০
  3. ১২০
  4. ১৪০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
মনে করি,
সংখ্যা দুটি ৫ক এবং ৭ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক  = ৩৫০
বা, ক = ৩৫০/৩৫
         = ১০
∴ সংখ্যা দুটি ৫ × ১০ বা ৫০
এবং ৭ × ১০ বা ৭০

সংখ্যা দুটির যোগফল = (৫০ + ৭০) = ১২০
১২,০৯১.
একজন সবজি বিক্রেতা ১০০ কেজি আলু ২৫ টাকা দরে কিনে ৩০ টাকা দরে বিক্রি করে। কিন্তু তার ৫ কেজি আলু নষ্ট হয়ে যাওয়ায় তার গড়ে প্রতি কেজি আলুতে কত টাকা লাভ থাকে?
  1. ৩.৮৮ টাকা
  2. ৫.২৩ টাকা
  3. ৩.৫ টাকা
  4. ৩.২৫ টাকা
সঠিক উত্তর:
৩.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সবজি বিক্রেতা ১০০ কেজি আলু ২৫ টাকা দরে কিনে ৩০ টাকা দরে বিক্রি করে। কিন্তু তার ৫ কেজি আলু নষ্ট হয়ে যাওয়ায় তার গড়ে প্রতি কেজি আলুতে কত টাকা লাভ থাকে?

সমাধান: 
৫ কেজি আলু নষ্ট হয়ে গেলে অবশিষ্ট থাকে = (১০০ - ৫) =৯৫ কেজি।
মোট বিক্রয়মূল্য = (৯৫ × ৩০) = ২৮৫০ টাকা

মোট ক্রয়মূল্য = (১০০ × ২৫) = ২৫০০ টাকা

মোট লাভ = ২৮৫০ - ২৫০০ = ৩৫০ টাকা

গড় লাভ = ৩৫০/১০০ = ৩.৫ টাকা
১২,০৯২.
P সংখ্যক সংখ্যার গড় A এবং Q সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত? 
  1. (A + B)/2 
  2. (PA + QB)/2 
  3. (PA + QB)/(A + B) 
  4. (PA + QB)/(P + Q) 
সঠিক উত্তর:
(PA + QB)/(P + Q) 
উত্তর
সঠিক উত্তর:
(PA + QB)/(P + Q) 
ব্যাখ্যা
প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় A এবং Q সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত? 

সমাধান: 
P সংখ্যক সংখ্যার গড় = A 
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = PA 

আবার, 
Q সংখ্যক সংখ্যার গড় = B
∴ Q সংখ্যক সংখ্যার সমষ্টি = QB

মোট সংখ্যা = P + Q
তাদের সমষ্টি = PA + QB

∴ তাদের গড় = (PA + QB)/(P + Q) । 
১২,০৯৩.
দৈনিক ৮ ঘণ্টা পরিশ্রম করে ৪০ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে। দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ৫০ জন লোক ১৬ দিনে ঐ কাজটি করতে পারে?
  1. ৪ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: দৈনিক ৮ ঘণ্টা পরিশ্রম করে ৪০ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে। দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ৫০ জন লোক ১৬ দিনে ঐ কাজটি করতে পারে?

সমাধান:
৪০ জন লোক ১০ দিনে কাজটি করে দৈনিক ৮ ঘণ্টা পরিশ্রম করে
∴ ১ জন লোক ১০ দিনে কাজটি করে দৈনিক (৮ × ৪০) ঘণ্টা পরিশ্রম করে
∴ ১ জন লোক ১ দিনে কাজটি করে দৈনিক (৮ × ৪০ × ১০) ঘণ্টা পরিশ্রম করে
∴ ৫০ জন লোক ১ দিনে কাজটি করে দৈনিক {(৮ × ৪০ × ১০)/৫০} ঘণ্টা পরিশ্রম করে
∴ ৫০ জন লোক ১৬ দিনে কাজটি করে দৈনিক {(৮ × ৪০ × ১০)/(৫০ × ১৬)} = ৪ ঘণ্টা পরিশ্রম করে

∴ নির্ণেয় সময় ৪ ঘণ্টা।

১২,০৯৪.
একজন বিক্রেতা একটি পণ্য ৪৮০ টাকায় বিক্রি করে ২০% লাভ করল। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ক) ২০
  2. খ) ৩৬০
  3. গ) ৪০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০
ব্যাখ্যা
২০% লাভে পণ্যের বিক্রয়মূল্য ১২০% = ৪৮০ টাকা
পণ্যটির ক্রয়মূল্য, ১০০% = (৪৮০/১২০%)×১০০% = ৪০০ টাকা
১২,০৯৫.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ৯ টাকা
  2. ১০ টাকা
  3. ১১ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
 
সমাধান: 
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা 
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা 
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা 
= ১০ টাকা 

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
= ১১০ টাকা 

এখন, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০)/১০০ টাকা 
= ১১ টাকা 
 
∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
১২,০৯৬.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৪ : ১। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৯ : ২। ৫ বছর পর কন্যার বয়স কত হবে?
  1. ৩৫ বছর
  2. ২৩ বছর
  3. ২৮ বছর
  4. ৩৩ বছর
সঠিক উত্তর:
৩৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৪ : ১। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৯ : ২। ৫ বছর পর কন্যার বয়স কত হবে?

সমাধান:
ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়স ৪ক এবং ক

প্রশ্নমতে,
(৪ক - ৪)/(ক - ৪) = ৯/২
⇒ ৯ক - ৩৬ = ৮ক - ৮
⇒ ৯ক - ৮ক = ৩৬ - ৮
∴ ক = ২৮

অতএব, ৫ বছর পর কন্যার বয়স হবে = ২৮ + ৫ = ৩৩ বছর
১২,০৯৭.
কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০ শতাংশ। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় কত?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৭ বছর
সঠিক উত্তর:
খ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০ শতাংশ। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় কত?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা আসলের ৪০ শতাংশ
আসল ১০০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল = ১০০ + ৪০ = ১৪০ টাকা

মুনাফা আসল ১৪০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল ৫৬০০ টাকা হলে মুনাফা (৪০ × ৫৬০০)/১৪০ টাকা
= ১৬০০ টাকা

∴ মুনাফা, I = ১৬০০ টাকা
∴ আসল, P = ৫৬০০ - ১৬০০ = ৪০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
বা, n = (১৬০০ × ১০০)/(৪০০০ × ৮)
∴ n = ৫ 

∴ সময় ৫ বছর।
১২,০৯৮.
একটি বোতলের বিক্রয়মূল্য ৭৫ টাকা এবং ক্রয়মুল্য বিক্রয়মূল্যের দুই-তৃতীয়াংশ। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ২৫% লাভ
  2. ৩০% ক্ষতি
  3. ৩০% লাভ
  4. ৫০% লাভ
সঠিক উত্তর:
৫০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
৫০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বোতলের বিক্রয়মূল্য ৭৫ টাকা এবং ক্রয়মুল্য বিক্রয়মূল্যের দুই-তৃতীয়াংশ। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বোতলের বিক্রয়মূল্য = ৭৫ টাকা 
∴ ক্রয়মূল্য = ৭৫ × (২/৩) = ৫০ টাকা 

∴ লাভ = (৭৫ - ৫০) টাকা = ২৫ টাকা 

৫০ টাকায় লাভ হয় = ২৫ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ২৫/৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ২৫)/৫০ = ৫০ টাকা

অর্থাৎ শতকরা লাভ = ৫০%
১২,০৯৯.
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∪ B ∪ C = ?
  1. {2, 3, 4}
  2. {1, 2, 3, 4, 5}
  3. {1, 3, 5}
  4. { }
সঠিক উত্তর:
{1, 2, 3, 4, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3, 4, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∪ B ∪ C = ?

সমাধান:
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25}
∴ A = {1, 2, 3, 4}
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25}
∴ B = {2, 3}
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25}
∴ C = {5}

∴ A ∪ B ∪ C = {1, 2, 3, 4} ∪ {2, 3} ∪ {5} = {1, 2, 3, 4, 5}
১২,১০০.
মরিয়ম ৮০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর কম পেল।সে শতকরা কত নম্বর পেল?
  1. ক) ২৫%
  2. খ) ৭৫%
  3. গ) ৬৫%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
খ) ৭৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫%
ব্যাখ্যা
শতকরা নম্বর পেল = {(৮০০-২০০)/৮০০} × ১০০ = ৭৫%