বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পাটিগণিত

মোট প্রশ্ন১৬,৯৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পাটিগণিত

PrepBank · পাতা ১২০ / ১৬৯ · ১১,৯০১১২,০০০ / ১৬,৯৯১

১১,৯০১.
একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ১০ বছরে সুদে-আসলে তিনগুণ হলে, সুদের হার কত?
  1. ২০%
  2. ১২.৫%
  3. ১৬%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ১০ বছরে সুদে-আসলে তিনগুণ হলে, সুদের হার কত?

সমাধান: 
মূলধন সরল সুদে ১০ বছরে সুদে-আসলে তিনগুণ হয়।
ধরি, 
আসল = P
সুদ-আসল = ৩P
মুনাফা = ৩P - P = ২P
সময়, n = ১০ বছর 

আমরা জানি, 
মুনাফা = (P × r × n)/১০০
⇒ ২P = (P × r × ১০)/১০০
⇒ ২ = (১০r)/১০০
⇒ ১০r = ২০০
⇒ r = ২০০/১০ 
∴ r = ২০%

সুতরাং, সুদের হার ২০%। 

১১,৯০২.
১০০ টাকায় ১০ টি ডিম কিনে ১০০ টাকায় ৮ টি ডিম বিক্রয় করলে কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৮%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

১ টি ডিমের ক্রয়মূল্য = ১০০/১০ = ১০ টাকা
১ টি ডিমের বিক্রয়মূল্য = ১০০/৮ = ২৫/২ টাকা
১ টি ডিমে লাভ হয় = ২৫/২ - ১০ = ৫/২ টাকা
১০০ টি ডিমে লাভ হয় ২৫ টাকা
অতএব লাভ = ২৫%

১১,৯০৩.
মার্চে একটি পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে ৩০% বাড়ানো হলো। এপ্রিলে ঐ পণ্যের মূল্য মার্চের মূল্যের চেয়ে আরো ২০% বাড়ানো হলো। এপ্রিলে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?
  1. ৩৫%
  2. ৪০%
  3. ৫০%
  4. ৫৬%
সঠিক উত্তর:
৫৬%
উত্তর
সঠিক উত্তর:
৫৬%
ব্যাখ্যা
প্রশ্ন: মার্চে একটি পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে ৩০% বাড়ানো হলো। এপ্রিলে ঐ পণ্যের মূল্য মার্চের মূল্যের চেয়ে আরো ২০% বাড়ানো হলো। এপ্রিলে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?

সমাধান:
ধরি,
ফেব্রুয়ারিতে পণ্যের মূল্য ছিল = ১০০ টাকা

মার্চে পণ্যের মূল্য = ১০০ + ১০০ এর ৩০%
= ১০০ + ১০০ × (৩০/১০০)
= ১০০ + ৩০
= ১৩০ টাকা

এপ্রিলে পণ্যের মূল্য ছিল = ১৩০ + ১৩০ এর ২০%
= ১৩০ + ১৩০ × (২০/১০০)
= ১৩০ + ২৬
= ১৫৬ টাকা

ফেব্রুয়ারির তুলনায় এপ্রিলে পণ্যের মূল্য বাড়ে = (১৫৬ - ১০০) = ৫৬ টাকা
শতকরা মূল্য বাড়ে = (৫৬/১০০) × ১০০%
= ৫৬%
১১,৯০৪.
১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৪৮
  3. ৬৪
  4. ৬৫
সঠিক উত্তর:
৬৪
উত্তর
সঠিক উত্তর:
৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টির গড় = ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
= ২০৮

শেষ ৫টির সংখ্যার গড় = ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৫ × ৩৮)
= ১৯০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
= ৩৯৮

∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪
১১,৯০৫.
৬০০ টাকা দরে ৪ কেজি মিষ্টি ক্রয় করে ৫ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ১৪৫ টাকা
  2. ১৪০ টাকা
  3. ৯০ টাকা
  4. ১২০ টাকা
সঠিক উত্তর:
১২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ টাকা দরে ৪ কেজি মিষ্টি ক্রয় করে ৫ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
৪ কেজি মিষ্টির দাম = (৬০০ × ৪) টাকা = ২৪০০ টাকা

∴ ১০০ টাকায় ভ্যাট দিতে হবে = ৫ টাকা
∴ ১ টাকায় ভ্যাট দিতে হবে ৫/১০০ টাকা
∴ ২৪০০ টাকায় ভ্যাট দিতে হবে = (৫ × ২৪০০)/১০০ টাকা = ১২০ টাকা
১১,৯০৬.
ন্যূনতম কতটি লজেন্স ৪, ৭ ও ৮ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৭৮ টি
  2. ৯২ টি
  3. ৬২ টি
  4. ৫৬ টি
সঠিক উত্তর:
৫৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ন্যূনতম কতটি লজেন্স ৪, ৭ ও ৮ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৪, ৭ ও ৮ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।
৪, ৭ ও ৮ এর ল.সা.গু = ৫৬

∴ ন্যূনতম ৫৬ টি লজেন্স ৪, ৭ ও ৮ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে
১১,৯০৭.
একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দিয়ে গুণ করলো। হিসাবে ভুলের শতকরা হার কত?
  1. ৬৪%
  2. ৫৪%
  3. ৪৪%
  4. ৩৪%
সঠিক উত্তর:
৬৪%
উত্তর
সঠিক উত্তর:
৬৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দিয়ে গুণ করলো। হিসাবে ভুলের শতকরা হার কত? 

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
তাহলে, ভুলের পরিমাণ = (৫ক/৩) - (৩ক/৫) = (২৫ক - ৯ক)/১৫ = ১৬ক/১৫

এখন,
সঠিক হিসাব ৫ক/৩ হলে ভুলের পরিমাণ = ১৬ক/১৫
∴ সঠিক হিসাব ১ হলে ভুলের পরিমাণ = (১৬ক × ৩)/(১৫ × ৫ক)
∴ সঠিক হিসাব ১০০ হলে ভুলের পরিমাণ = (১৬ক × ৩ × ১০০)/(১৫ × ৫ক)
= ৬৪%
১১,৯০৮.
দু'টি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৪০
  3. গ) ৩০
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
ক) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: দু'টি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
বড় সংখ্যাটি = ক 
ছোট সংখ্যাটি = খ 

এখানে
ক + খ = ৬০...............(১) 
ক - খ = ১০ ...............(২) 

(১) + (২) ⇒
ক + খ + ক - খ = ৬০ + ১০
বা, ২ক = ৭০
বা, ক = ৭০/২
∴ ক = ৩৫

বড় সংখ্যাটি = ৩৫ 
১১,৯০৯.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল ১০ বছরে সুদাসলে দ্বিগুণ হবে?
  1. ক) ৮%
  2. খ) ১০%
  3. গ) ৯%
  4. ঘ) ১২%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা

ধরি,
আসল = ১০০ টাকা,
সুদাসল = ২ × ১০০ = ২০০ টাকা
∴ সুদ = ২০০ - ১০০ = ১০০ টাকা
∴ সুদের হার = ১০০/১০ = ১০%

১১,৯১০.
৪০ লিটার দ্রবণে পানি এবং মধুর অনুপাত ২ : ৩। দ্রবণে কত লিটার পানি যোগ করলে মধু ও পানির পরিমাণ সমান হবে?
  1. ৬ লিটার
  2. ৮ লিটার
  3. ১০ লিটার
  4. ১২ লিটার
সঠিক উত্তর:
৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ লিটার দ্রবণে পানি এবং মধুর অনুপাত ২ : ৩। দ্রবণে কত লিটার পানি যোগ করলে মধু ও পানির পরিমাণ সমান হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ২ + ৩ = ৫
তাহলে,
দ্রবণে পানির পরিমাণ = ৪০ × (২/৫) = ১৬ লিটার
দ্রবণে মধুর পরিমাণ = ৪০ × (৩/৫) = ২৪ লিটার

ধরি, ক লিটার পানি যোগ করলে মধু ও পানির পরিমাণ সমান হবে।
প্রশ্নমতে,
ক + ১৬ = ২৪
⇒ ক = ২৪ - ১৬
∴ ক = ৮ লিটার
১১,৯১১.
ভাজক ভাগফলের দশগুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
  1. ক) ০.০০২৫
  2. খ) ০.০২৫
  3. গ) ০.২৫
  4. ঘ) ২.৫
সঠিক উত্তর:
খ) ০.০২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০২৫
ব্যাখ্যা
যেহেতু, ভাজক ভাগফলের দশগুণ, সেহেতু ভাগফল হবে ০.৫/১০ = ০.০৫
সুতরাং, ভাজ্য = (ভাজক × ভাগফল)
                     = ০.৫ × ০.০৫ = ০.০২৫
১১,৯১২.
প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত? 
  1. ৭০০০ জন
  2. ৪০০০ জন
  3. ১০০০০ জন
  4. ১৪০০০ জন
সঠিক উত্তর:
১০০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?

সমাধান: 
লোকসংখ্যা বৃদ্ধির হার = (৭ - ৩)%
= ৪%

৪ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০ জন
∴ ১ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন
∴ ৪০০ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = (১০০ × ৪০০)/৪ জন
= ১০০০০ জন।
১১,৯১৩.
৬% হারে নয় মাসে ১০০০০ টাকার মুনাফা-আসল কত হবে?
  1. ১০৫০০ টাকা
  2. ১০৪৫০ টাকা
  3. ১০৬৫০ টাকা
  4. ১০৬০০ টাকা
সঠিক উত্তর:
১০৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১০০০০ টাকার মুনাফা-আসল কত হবে?

সমাধান:
আমরা জানি,
I = pnr
I = ১০০০০ × (৯/১২) × (৬/১০০)
= ৪৫০ টাকা

∴ মুনাফা-আসল = ১০০০০ + ৪৫০
= ১০৪৫০ টাকা
১১,৯১৪.
চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ১০, ও ১৬ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৬ মিনিট
  2. ৫ মিনিট
  3. ৩ মিনিট
  4. ৪ মিনিট
সঠিক উত্তর:
৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ১০, ও ১৬ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৪, ৬, ১০, ও ১৬ এর ল. সা. গু = ২৪০

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ২৪০ সেকেন্ড পর
= (২৪০/৬০) মিনিট পর  [∵ ৬০ সেকেন্ড = ১ মিনিট]
= ৪ মিনিট
অতএব, ৪ মিনিট পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে।
১১,৯১৫.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ২/৭ 
  2. ২/৩ 
  3. ২/১১ 
  4. ২/১৩ 
সঠিক উত্তর:
২/৩ 
উত্তর
সঠিক উত্তর:
২/৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বড়?

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশগুলো সম-লববিশিষ্ট হলে ক্ষুদ্রতম হরবিশিষ্ট ভগ্নাংশটি বৃহত্তম হবে। 

এখন, 
২/৩ > ২/৭ > ২/১১ > ২/১৩ 

সঠিক উত্তর খ) ২/৩ 

১১,৯১৬.
৯০ সংখ্যাটি কোন সংখ্যার =?
  1. ১৮০
  2. ২৭০
  3. ২২৫
  4. ১৩৫
সঠিক উত্তর:
১৩৫
উত্তর
সঠিক উত্তর:
১৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০ সংখ্যাটি কোন সংখ্যার = ?

সমাধান: 

ধরি, সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
⇒ ২ক/৩ = ৯০ 
⇒ ক = (৯০ × ৩)/২ 
⇒ ক = ৪৫ × ৩
∴ ক = ১৩৫ 

সুতরাং, সংখ্যাটি ১৩৫

১১,৯১৭.
একটি বাস সকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে কোথাও না থেমে সকাল ৯ টা ৩০ মিনিটে নড়াইল পৌঁছাল। যদি বাসের গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি. হয় তবে ঢাকা থেকে নড়াইলের দূরত্ব কত?
  1. ক) ২২১.৫ কি.মি.
  2. খ) ২১২ কি.মি.
  3. গ) ২২০.৫ কি.মি.
  4. ঘ) ২১২.৫ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ২১২.৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১২.৫ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস সকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে কোথাও না থেমে সকাল ৯ টা ৩০ মিনিটে নড়াইল পৌঁছাল। যদি বাসের গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি. হয় তবে ঢাকা থেকে নড়াইলের দূরত্ব কত?

সমাধান: 
মোট সময় = (৯ টা ৩০ - ৫ টা ১৫) = ৪ ঘণ্টা ১৫ মিনিট
= ৪ ঘণ্টা + ১/৪ ঘণ্টা 
= ১৭/৪ ঘণ্টা 

১ ঘণ্টায় যায় ৫০ কি.মি. 
∴ ১৭/৪ ঘণ্টায় যায় (৫০ × ১৭)/৪ কি.মি.
= ২১২.৫ কি.মি.
১১,৯১৮.
একটি সংখ্যা ৩৩ থেকে যত বেশি, ৫৭ থেকে তত কম, সংখ্যাটি কত? 
  1. ক) ৫৪
  2. খ) ৪৫
  3. গ) ৬৪
  4. ঘ) ৪৬
সঠিক উত্তর:
খ) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে 
ক - ৩৩ = ৫৭ - ক
বা, ক + ক = ৫৭ + ৩৩
বা, ২ক =৯০
বা, ক = ৪৫
∴ সংখ্যাটি ৪৫
১১,৯১৯.
একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হলো। গরুটির ক্রয়মূল্য কত?
  1. ৫০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৮ অংশ লাভ হলো। গরুটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ৮ক টাকা
লাভ = ৮ক টাকার ১/৮ = ক টাকা

∴ বিক্রয়মূল্য ৮ক + ক = ৪৫০ টাকা
বা, ৯ক = ৪৫০
ক = ৫০
∴ ক্রয়মূল্য = ৮ × ৫০= ৪,০০ টাকা
১১,৯২০.
পিকো এবং কোকো একটি হোটেল ব্যবসা শুরু করে। ৬ মাস পর পিকো চলে গেলেন। বছর শেষ হওয়ার পর পিকো মোট মুনাফা ৯০০০ টাকার মধ্যে ৬,০০০ টাকা পায়। পিকো যদি ২০,০০০ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে কোকো এর বিনিয়োগের পরিমাণ কত?
  1. ক) ৬,০০০ টাকা
  2. খ) ৫,০০০ টাকা
  3. গ) ৭,০০০ টাকা
  4. ঘ) ৯,০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : পিকো এবং কোকো একটি হোটেল ব্যবসা শুরু করে। ৬ মাস পর পিকো চলে গেলেন। বছর শেষ হওয়ার পর পিকো মোট মুনাফা ৯০০০ টাকার মধ্যে ৬,০০০ টাকা পায়। পিকো যদি ২০,০০০ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে কোকো এর বিনিয়োগের পরিমাণ কত? 
 
সমাধান : 
মোট মুনাফা = ৯০০০ টাকা 
পিকো মুনাফা পেল = ৬০০০ টাকা 
কোকো  মুনাফা পাবে = (৯০০০ - ৬০০০) টাকা  
                                 = ৩০০০ টাকা

পিকো এবং কোকো এর মুনাফার অনুপাত = ৬০০০ : ৩০০০ = ২ : ১ 

ধরি, কোকো বিনিয়োগ করেছিল  x  টাকা 

প্রশ্নমতে,
২০০০০ × ৬ : x  × ১২ =  ২ :১
বা, ২০০০০ : ২x = ২ : ১ 
বা, ২০০০০/২x = ২/১ 
বা, ৪x = ২০০০০
বা,  x = ২০০০০/৪
বা,  x = ৫০০০

অতএব, কোকো বিনিয়োগ করেছিল  ৫,০০০  টাকা 
১১,৯২১.
১ মেট্রিক টন চাল ২৫ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?
  1. ক) ২৫ কেজি  ৬০০ গ্রাম
  2. খ) ৩০ কেজি 
  3. গ) ৪০ কেজি 
  4. ঘ) ৪০ কেজি  ৯০০ গ্রাম
সঠিক উত্তর:
গ) ৪০ কেজি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ কেজি 
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন চাল ২৫ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?

সমাধান: 
১ মেট্রিক টন = ১০০০ কেজি 

প্রত্যেকে চাল পাবে = ১০০০/২৫ কেজি
= ৪০ কেজি
১১,৯২২.
রাকিবের আয় ও ব্যয়ের অনুপাত 25 : 20 হলে তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত?
  1. 28.57%
  2. 30%
  3. 25%
  4. 20%
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের আয় ও ব্যয়ের অনুপাত 25 : 20 হলে তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত?

সমাধান: 
ধরি, অনুপাতের সাধারণ রাশি = x
আয় = 25x
ব্যয় = 20x
∴সঞ্চয় = 25x - 20x
= 5x

∴ সঞ্চয়ের শতকরা পরিমাণ = (5x × 100)/25x
= 20%
১১,৯২৩.
বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে ১০০০ টাকা কত বছরে সুদে আসলে ২০০০ টাকা হবে?
  1. ক) ১১.৫ বছর
  2. খ) ১২.৫ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১১ বছর
সঠিক উত্তর:
খ) ১২.৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে ১০০০ টাকা কত বছরে সুদে আসলে ২০০০ টাকা হবে?

সমাধান:
ধরি,
আসল, P = ১০০০ টাকা
∴ সুদ, I = (২০০০ - ১০০০) = ১০০০ টাকা।
সময়, n = ?
হার, r =  ৮% = ৮/১০০

∴ n = I/(Pr)
= (১০০০ × ১০০)/(১০০০ × ৮)
=  ১২.৫ বছর 
১১,৯২৪.
একটি পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য ২২০ টাকা। যদি লাভের হার ২০% হয়, বিক্রয়মূল্য কত ? 
  1. ১৪২০ টাকা 
  2. ১২২০ টাকা 
  3. ১৩২০ টাকা 
  4. ১৫২০ টাকা 
সঠিক উত্তর:
১৩২০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
১৩২০ টাকা 
ব্যাখ্যা
ধরি,
পণ্যটির ক্রয়মূল্য x  টাকা 

২০% লাভে, 
বিক্রয়মূল্য = ১২০x /১০০ টাকা 
                  = ৬x /৫ 
প্রশ্নমতে, 
(৬x/৫) - x = ২২০ 
(৬x -৫x )/৫ = ২২০ 
x/৫ = ২২০ 
x  = ২২০ × ৫ 
x = ১১০০ 
বিক্রয়মূল্য = (৬×১১০০)/৫ 
                 =১৩২০ টাকা 
১১,৯২৫.
৫০০ এর থেকে কম সর্বাধিক কতটি কয়েন ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪৮০ টি
  2. ৪৮২ টি
  3. ৪৭৮ টি
  4. ৪৭৫ টি
সঠিক উত্তর:
৪৮০ টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ এর থেকে কম সর্বাধিক কতটি কয়েন ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৬, ১৫, ও ২০ এর ল.সা.গু = ৬০
১০০০/৬০ ⇒ 
ভাগফল = ৮
ভাগশেষ = ২০ 

∴ ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে = ৫০০ - ২০ = ৪৮০ টি কয়েন
১১,৯২৬.
বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৬৩০ টাকা হবে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৭ বছর
সঠিক উত্তর:
খ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ আসলে ৬৩০ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = ৮% = ৮/১০০ টাকা 
আসল P = ৪৫০ টাকা 
সুদ I = (৬৩০ - ৪৫০) টাকা 
= ১৮০ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n  = I /Pr 
 = ১৮০/{৪৫০ × (৮/১০০)}
 = ১৮০/৩৬
 = ৫
১১,৯২৭.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ১৫ মিটার
  2. ২০ মিটার
  3. ৩০ মিটার 
  4. ৩৫ মিটার 
সঠিক উত্তর:
৩০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ 

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ
= (৩ + ১০)/১৫ অংশ
= ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ 
= (১৫ - ১৩)/১৫ অংশ
= ২/১৫ অংশ 

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৪ মিটার

∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪ × (১৫/২) মিটার 
= ৩০ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ৩০ মিটার।
১১,৯২৮.
বার্ষিক শতকরা ৫ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় ২৫০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ৩২০০ টাকা
  2. ২৭৬২.৫ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ২৫৬২.৫ টাকা
সঠিক উত্তর:
২৫৬২.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫৬২.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় ২৫০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ২৫০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০ = ১/২০

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
   = ২৫০০০(১ + ১/২০)
   = ২৫০০০ × (২১/২০)
   = ২৭, ৫৬২.৫ টাকা
   
চক্রবৃদ্ধি মুনাফা = ২৭৫৬২.৫ - ২৫০০০ = ২৫৬২.৫ টাকা
১১,৯২৯.
  1. 5639/999
  2. 5634/999
  3. 5364/999
  4. 634/99
সঠিক উত্তর:
5634/999
উত্তর
সঠিক উত্তর:
5634/999
ব্যাখ্যা


সমাধান:

= (5639 - 5)/999
= 5634/999
১১,৯৩০.
রফিক ৪৫০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ৭ মাস পর কামাল কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। এক বছর পর ২ : ৩ অনুপাতে ব্যবসার লভ্যাংশ ভাগ করা হয়। কামালের বিনিয়োগ কত টাকা ছিলো?
  1. ১২২০০ টাকা
  2. ১৪৫০০ টাকা
  3. ১৬২০০ টাকা 
  4. ১৬৫০০ টাকা
সঠিক উত্তর:
১৬২০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
১৬২০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক ৪৫০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ৭ মাস পর কামাল কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। এক বছর পর ২ : ৩ অনুপাতে ব্যবসার লভ্যাংশ ভাগ করা হয়। কামালের বিনিয়োগ কত টাকা ছিলো?

সমাধান:
দেওয়া আছে,
লভ্যাংশের অনুপাত = ২ : ৩

ধরি,
কামালের বিনিয়োগ = ক টাকা 

রফিকের বিনিয়োগ নিয়োজিত ছিলো = ১২ মাস 
এবং কামালের বিনিয়োগ নিয়োজিত ছিলো = (১২ - ৭) মাস = ৫ মাস 

প্রশ্নমতে,
(৪৫০০ × ১২)/(ক × ৫) = ২/৩
বা, (৯০০ × ১২)/ক = ২/৩
বা, ২ক = (৯০০ × ১২ × ৩)
বা, ক = (৯০০ × ১২ × ৩)/২
বা, ক = ৯০০ × ৬ × ৩
বা, ক = ১৬২০০ টাকা 
১১,৯৩১.
(2/5), (3/5) ও (6/15) ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে: 
  1. 7/5
  2. 6/5
  3. 1/15
  4. 6/15
সঠিক উত্তর:
6/5
উত্তর
সঠিক উত্তর:
6/5
ব্যাখ্যা

প্রশ্ন: (2/5), (3/5) ও (6/15) ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে: 

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) 

এখন, 
ভগ্নাংশগুলোর লব(2, 3, 6) এর ল.সা.গু = 6
ভগ্নাংশগুলোর হর(5, 5, 15) এর গ.সা.গু = 5

∴ ভগ্নাংশগুলোর ল.সা.গু = 6/5

অতএব, (2/5), (3/5) ও (6/15) ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে 6/5.

১১,৯৩২.
একটি নল ১৫ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। আরেকটি নল প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় উভয় নল খুলে দিলে ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার?
  1. ২৪০ লিটার
  2. ৩২০ লিটার
  3. ১৯২ লিটার
  4. ১৮০ লিটার
সঠিক উত্তর:
২৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ১৫ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। আরেকটি নল প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় উভয় নল খুলে দিলে ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার?


সমাধান:
ধরি, চৌবাচ্চার ধারণক্ষমতা x লিটার।

প্রথম নল,
প্রথম নল ১৫ মিনিটে পূর্ণ করে, সুতরাং প্রতি মিনিটে x/১৫​ লিটার পানি ভর্তি করে।
দ্বিতীয় নল,
দ্বিতীয় নল প্রতি মিনিটে ১০ লিটার পানি বের করে।

∴ দুটি নল একসঙ্গে কাজ করলে নেট পানি ভর্তি হার, (x/১৫​) - ১০

প্রশ্নমতে,
⇒ {(x/১৫​) - ১০} × ৪০ = x
⇒ (৪০x/১৫​) - ৪০০ = x
⇒ (৮x/৩​) - x = ৪০০
⇒ (৮x - ৩x)/৩ = ৪০০
⇒ x = (৪০০ × ৩)/৫
∴ x = ২৪০
 
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা ২৪০ লিটার।
১১,৯৩৩.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণীর বেঞ্চ সংখ্যা কত?
  1. ১৮ টি
  2. ২০ টি
  3. ১৫ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
১৮ টি
উত্তর
সঠিক উত্তর:
১৮ টি
ব্যাখ্যা

মনে করি ছাত্র সংখ্যা x
মোট বেঞ্চের সংখ্যা = x /4 + 3
শর্তমতে,
x/4 + 3 = (x - 6)/3
x = 60
তাহলে বেঞ্চের সংখ্যা = 60/4 + 3 = 18 টি

১১,৯৩৪.
৩৫ মিটার লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুইভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের ২/৫ ভাগ হয়। বড় অংশের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২৫ মিটার
সঠিক উত্তর:
ঘ) ২৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ মিটার
ব্যাখ্যা
ধরি 
বড় অংশ ক 
ছোট অংশ = ক এর ২/৫
                   = ২ক/৫
এখন 
ক + ২ক/৫ = ৩৫
(৫ক + ২ক)/৫ = ৩৫
৭ক/৫ = ৩৫
৭ক = ৩৫ × ৫
ক = (৩৫ × ৫)/৭
ক = ২৫
১১,৯৩৫.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১২ টাকা
  2. ৮ টাকা
  3. ১৬ টাকা
  4. ১৪ টাকা
সঠিক উত্তর:
১২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা

২ হালি ডিমের ক্রয়মূল্য = ৫৬ টাকা
১ হালি ডিমের ক্রয়মূল্য = ৫৬/২ টাকা

∴ লাভ হয় = (২৮ - ২৫) টাকা 
= ৩ টাকা

২৫ টাকায় লাভ হয় = ৩ টাকা
১ টাকায় লাভ হয় = ৩/২৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩ × ১০০)/২৫ টাকা
= ১২ টাকা
১১,৯৩৬.
ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ঃ৪ঃ৮ হয় তবে 'ক' কত লভ্যাংশ পাবে?
  1. ক) ২৪০
  2. খ) ২৩০
  3. গ) ২৫০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
ক) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪০
ব্যাখ্যা
অনুপাতের রাশিগুলোর যোগফল - ৩ + ৪ + ৮ = ১৫
∴ ক এর লভ্যাংশ = ১২০০ এর ৩/১৫ = ২৪০ টাকা
১১,৯৩৭.
একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? 
  1. ক) ৪%
  2. খ) ৬%
  3. গ) ৮%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ঘ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? 

সমাধান: 
ক্রয়মূল্য = (২৭০ + ৩০) টাকা = ৩০০ টাকা

৩০০ টাকায় ক্ষতি হয় ৩০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় (৩০/৩০০) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় (৩০/৩০০) × ১০০ টাকা = ১০ টাকা 

∴ ক্ষতির শতকরা হার ১০%
১১,৯৩৮.
বার্ষিক ৭% সরল সুদে ১২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা? 
  1. ক) ৫ বছর 
  2. খ) ২ বছর 
  3. গ) ৩ বছর 
  4. ঘ) ৪ বছর 
সঠিক উত্তর:
গ) ৩ বছর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ বছর 
ব্যাখ্যা
এখানে, 
আসল P =১২০০ টাকা 
সুদ I = ২৫২ টাকা 
সুদের হার r =৭ % = ৭/১০০ 
সময়(বছর ) n = ? 

আমরা জানি,
I = Pnr 
n = I/Pr
   =  ২৫২/ {১২০০ × (৭/১০০)}
= ২৫২/৮৪ 
= ৩ বছর 
১১,৯৩৯.
৭২ লিটার মিশ্রণে তেল ও পানির অনুপাত ৫: ৪। ঐ মিশ্রণে কী পরিমাণ তেল মেশালে তেল ও পানির অনুপাত ৩: ২ হবে?
  1. ৮ লিটার
  2. ১২ লিটার
  3. ১১ লিটার
  4. ২৪ লিটার
সঠিক উত্তর:
৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ লিটার মিশ্রণে তেল ও পানির অনুপাত ৫: ৪। ঐ মিশ্রণে কী পরিমাণ তেল মেশালে তেল ও পানির অনুপাত ৩: ২ হবে?

সমাধান:
তেল : পানি = ৫ : ৪
∴ অনুপাত রাশির যোগফল = ৫ + ৪ = ৯

তেলের পরিমাণ = ৭২ × (৫/৯) = ৪০ লিটার
পানির পরিমাণ = ৭২ × (৪/৯) = ৩২ লিটার

মনে করি, ক লিটার তেল মিশাতে হবে।
প্রশ্নমতে,
(৪০ + ক)/৩২ = ৩/২
⇒ ২ × (৪০ + ক) = ৩ × ৩২
⇒ ৮০ + ২ক = ৯৬
⇒ ২ক = ৯৬ - ৮০
⇒ ২ক = ১৬
⇒ ক = ৮

∴ ৮ লিটার তেল মিশাতে হবে।

১১,৯৪০.
১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ২০ জন
  2. খ) ১৬ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
গ) ৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
২৫ দিনে খাদ্য শেষ করতে পারে ১৬ জন
১ দিনে খাদ্য শেষ করতে পারে (১৬ × ২৫) জন
২০ দিনে খাদ্য শেষ করতে পারে (১৬ × ২৫)/২০ জন
= ২০ জন 

নতুন ছাত্র সংখ্যা (২০ - ১৬) জন 
= ৪ জন
১১,৯৪১.
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
  1. ক) ৫ সেকেন্ড
  2. খ) ৬ সেকেন্ড
  3. গ) ১২ সেকেন্ড
  4. ঘ) ৩৬ সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?

সমাধান:
১ কি.মি. = ১০০০ মিটার
৩৬ কি.মি. = (৩৬ × ১০০০) মিটার = ৩৬০০০ মিটার

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

৩৬০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড
১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৩৬০০০ সেকেন্ড
∴ ৬০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৬০)/৩৬০০০ সেকেন্ড
= ৬ সেকেন্ড
১১,৯৪২.
কোন সংখ্যার ৭ গুণ থেকে সংখ্যাটির ১৫ গুণ ৪৮ বেশি?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭ গুণ থেকে সংখ্যাটির ১৫ গুণ ৪৮ বেশি?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
১৫ক = ৭ক + ৪৮
⇒ ১৫ক - ৭ক = ৪৮
⇒ ৮ক = ৪৮
⇒ ক = ৪৮/৮
∴ ক = ৬

∴ সংখ্যাটি = ৬
১১,৯৪৩.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হলো ১০৫ টাকা এবং ১৫% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
  1. ক) ৮১৫ টাকা 
  2. খ) ৮৫৫ টাকা 
  3. গ) ৮০৫ টাকা 
  4. ঘ) ৮৩৫ টাকা 
সঠিক উত্তর:
গ) ৮০৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হলো ১০৫ টাকা এবং ১৫% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত? 

সমাধান: 
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য = ১০০ + ১৫ টাকা = ১১৫ টাকা 

 বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য / লাভ = (১১৫ - ১০০) টাকা =১৫ টাকা 

লাভ ১৫ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা 
লাভ ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫/১৫ টাকা
লাভ ১০৫ টাকা হলে বিক্রয়মূল্য (১০৫ × ১১৫)/১৫ টাকা
                                                = ৮০৫ টাকা
১১,৯৪৪.
৬০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশকে ৩ : ২ : ১ অনুপাতে ভাগ করলে, ছোট ও বড় ভাগের ব্যবধান কত?
  1. ১৮ মিটার
  2. ২২ মিটার
  3. ২৪ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশকে ৩ : ২ : ১ অনুপাতে ভাগ করলে, ছোট ও বড় ভাগের ব্যবধান কত?

সমাধান: 
বড় ভাগের দৈর্ঘ্য = ৬০ এর (৩/৬) মিটার
= ৩০ মিটার

ছোট ভাগের দৈর্ঘ্য = ৬০ এর (১/৬) মিটার
= ১০ মিটার

পার্থক্য = ৩০ - ১০ = ২০ মিটার
১১,৯৪৫.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা

সংখ্যাটি x হলে,
২x + ৩x = ৯০
৫x = ৯০
∴ x = ১৮

১১,৯৪৬.
পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, পাঁচটি ছাগলের মূল্য কত টাকা?
  1. ১০০০
  2. ৬২৫০
  3. ৭৫০০
  4. ৮৬২৫
সঠিক উত্তর:
৬২৫০
উত্তর
সঠিক উত্তর:
৬২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে, পাঁচটি ছাগলের মূল্য কত টাকা?

সমাধান:
১টি গরুর মূল্য ৫০০০ টাকা
৫টি গরুর মূল্য ৫০০০ × ৫ টাকা
= ২৫০০০ টাকা 

২০ টি ছাগলের মূল্যে ২৫০০০ টাকা 
১ টি ছাগলের মূল্যে ২৫০০০/২০ টাকা
৫ টি ছাগলের মূল্যে (২৫০০০ × ৫)/২০ টাকা
= ৬২৫০ টাকা
১১,৯৪৭.
৮০ থেকে বড় এবং ১০০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ৩৫৪
  2. ২৬৯
  3. ২৭৪
  4. ৩৮৫
সঠিক উত্তর:
২৬৯
উত্তর
সঠিক উত্তর:
২৬৯
ব্যাখ্যা

প্রশ্ন: ৮০ থেকে বড় এবং ১০০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?

সমাধান:
৮০ থেকে বড় এবং ১০০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো: ৮৩, ৮৯ এবং ৯৭

∴ সংখ্যাগুলোর সমষ্টি = ৮৩ + ৮৯ + ৯৭ = ২৬৯

১১,৯৪৮.
(.১ × .০১ × .০০১)/(.২ × .০২ × .০০২) এর মান কত?
  1. ১/৮০
  2. ১/৮০০
  3. ১/৮০০০
  4. ১/৮
সঠিক উত্তর:
১/৮
উত্তর
সঠিক উত্তর:
১/৮
ব্যাখ্যা
প্রশ্ন: (.১ × .০১ × .০০১)/(.২ × .০২ × .০০২) এর মান কত?

সমাধান:
(.১ × .০১ × .০০১)/(.২ × .০২ × .০০২)
= ১/৮
১১,৯৪৯.
২১৩, ২৪৮৫, ৮৫২০ এর গ.সা.গু কত?
  1. ক) ৫৯
  2. খ) ৪৭
  3. গ) ৭১
  4. ঘ) ৬১
সঠিক উত্তর:
গ) ৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭১
ব্যাখ্যা
প্রশ্ন : ২১৩, ২৪৮৫, ৮৫২০ এর গ.সা.গু কত?
সমাধান : 
২১৩ = ৭১ × ৩ 
২৪৮৫ = ৭১ × ৫ × ৭ 
৮৫২০ = ৭১ × ২ × ২  × ২ × ৩ × ৫
 
সুতরাং নির্ণেয় গ.সা.গু. = ৭১
 
 
১১,৯৫০.
কোনো পুস্তকের ১২৮ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়া বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ক) ২০৮ পৃষ্ঠা
  2. খ) ২১২ পৃষ্ঠা
  3. গ) ২০৪ পৃষ্ঠা
  4. ঘ) ২০২ পৃষ্ঠা
সঠিক উত্তর:
ক) ২০৮ পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০৮ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পুস্তকের ১২৮ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়া বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান:
পড়ার বাকি আছে = ৫/১৩ অংশ
∴ পড়া হইছে = ১ - ৫/১৩ = ৮/১৩ অংশ

বইয়ের ৮/১৩ অংশ = ১২৮ পৃষ্ঠা
বইয়ের ১ বা সম্পূর্ণ অংশ = (১২৮ × ১৩)/৮ পৃষ্ঠা
= ২০৮ পৃষ্ঠা
১১,৯৫১.
পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ৩০ বছর। ৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৫ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ৪০ বছর 
  2. ৫০ বছর 
  3. ৬০ বছর 
  4. ৭০ বছর 
সঠিক উত্তর:
৭০ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৭০ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ৩০ বছর। ৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৫ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি =  ৩০ × ৩ বছর
= ৯০ বছর 

৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৫ বছর
৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের সমষ্টি = ৫ × ২ বছর
= ১০ বছর 

বর্তমানে দুই সন্তানের বয়সের সমষ্টি = ১০ + ৫ + ৫ 
= ২০ বছর 

পিতার বর্তমান বয়স = (৯০ - ২০)বছর
= ৭০ বছর 
১১,৯৫২.
17টি বল 780 টাকায় বিক্রয় করলে 5টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়, 1টি বলের ক্রয়মূল্য কত? 
  1. 50টাকা 
  2. 55টাকা 
  3. 65টাকা 
  4. 70টাকা 
সঠিক উত্তর:
65টাকা 
উত্তর
সঠিক উত্তর:
65টাকা 
ব্যাখ্যা
ধরি, 
1টি বলের ক্রয়মূল্য x টাকা 

প্রশ্নমতে, 
17x  = 780 + 5x 
17x - 5x = 780
12x = 780 
x =780/12
x = 65 টাকা
১১,৯৫৩.
ক এর বেতন খ এর বেতনের থেকে শতকরা ২০ টাকা কম হলে, খ এর বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা বেশি?
  1. ২৫ টাকা
  2. ২০ টাকা
  3. ৩০ টাকা
  4. ৪৫ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর বেতন খ এর বেতনের থেকে শতকরা ২০ টাকা কম হলে, খ এর বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা বেশি?

সমাধান:
ধরি,
খ এর বেতন = ১০০ টাকা
∴ ক এর বেতন = ১০০ - ২০ = ৮০ টাকা

৮০ টাকায় খ এর বেতন বেশি ২০ টাকা
∴ ১ টাকায় খ এর বেতন বেশি (২০/৮০) টাকা
∴ ১০০ টাকায় খ এর বেতন বেশি (২০ × ১০০)/৮০
= ২৫ টাকা

∴ খ এর বেতন ক এর বেতনের থেকে ২৫% বেশি।

১১,৯৫৪.
রবিনের আয় কবিরের আয় অপেক্ষা ২৫% বেশি। কবিরের আয় রবিনের আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৯%
  4. ২৪%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
১২৫ টাকায় কবিরের আয় কম = ২৫ টাকা
১ টাকায় কবিরের আয় কম = ২৫/১০০
১০০ টাকায় কবিরের আয় কম = ২৫×১০০/১২৫ = ২০%
১১,৯৫৫.
তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ১৮ হলে, তাদের গুণফল কত?
  1. ১৮৮
  2. ১৯২
  3. ২২৪
  4. ১৬৬
সঠিক উত্তর:
১৯২
উত্তর
সঠিক উত্তর:
১৯২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ১৮ হলে, তাদের গুণফল কত?

সমাধান:
ধরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ক, ক + ২, ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ২ + ক + ৪ = ১৮
⇒ ৩ক + ৬ = ১৮
⇒ ৩ক = ১৮ - ৬
⇒ ক = ১২/৩
∴ ক = ৪

তাহলে, ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে ৪, ৪ + ২ = ৬ ও ৪ + ৪ = ৮
∴ তাদের গুণফল = ৪ × ৬ × ৮ = ১৯২
১১,৯৫৬.
৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? 
  1. ক) ৪%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
গ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? 

সমাধান: 
এখানে,
আসল P = ৪২৫ টাকা 
সময় n = ৪ বছর 
সুদ I = ৮৫ টাকা

সুদের হার r  = ? 
আমরা জানি 
I =Pnr
r = I/Pn
   = (৮৫ × ১০০)/(৪২৫ × ৪)
   = ৫ টাকা
১১,৯৫৭.
রাকিবের ১/৪ অংশের টাকা তানভীরের ১/৬ অংশ টাকার সমান। দুইজনের মোট টাকা ১২০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?
  1. ১২০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
২৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের ১/৪ অংশের টাকা তানভীরের ১/৬ অংশ টাকার সমান। দুইজনের মোট টাকা ১২০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?

সমাধান:
ধরি,
রাকিবের টাকার পরিমাণ = ক
এবং, তানভীরের টাকার পরিমাণ = ১২০০ - ক

প্রশ্নমতে,
ক × (১/৪) = (১২০০ - ক) × (১/৬)
⇒ ক/৪ = (১২০০ - ক)/৬
⇒ ৬ক = ৪৮০০ - ৪ক
⇒ ১০ক = ৪৮০০
∴ ক = ৪৮০

∴ দুইজনের টাকার পার্থক্য = ১২০০ - ক - ক 
= ১২০০ - ২ক
= ১২০০ - (২ × ৪৮০)
= ২৪০ টাকা
১১,৯৫৮.
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
  1. ক) ৬৭,২৪,০০০
  2. খ) ৬৪,২৪,০০০
  3. গ) ৭৬,১৪,০০০
  4. ঘ) ৬৭,১৪,০০০
সঠিক উত্তর:
ক) ৬৭,২৪,০০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৭,২৪,০০০
ব্যাখ্যা

এখানে,
P = ৬৪০০০০০
r = ২.৫
n = ২
C = ?
আমরা জানি,
C = P (১+(r/১০০))n
= ৬৪০০০০০(১+(২.৫/১০০))
= ৬৪০০০০০((১০০+২.৫)/১০০)
= ৬৪০০০০০(১০২.৫/১০০)
= ৬৪০০০০০×(১.০২৫)
= ৬৪০০০০০×১.০৫০৬২৫
= ৬৭২৪০০০

১১,৯৫৯.
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে সংখ্যা তিনটি কত?
  1. ক) ৭, ১১, ১৩
  2. খ) ১১, ৭, ১৩
  3. গ) ১১, ১৩, ৭
  4. ঘ) ৭, ১৩, ১১
সঠিক উত্তর:
ঘ) ৭, ১৩, ১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭, ১৩, ১১
ব্যাখ্যা
অপশন গুলো লক্ষ করলে দেখা যাবে পরপর প্রথম দুটি সংখ্যা ৭ এবং ১৩ হলে এদের গুণফল হবে ৯১। এবং ২য় এবং ৩য় সংখ্যা ১১ এবং ১৩ হলে এদের গুণফল হবে ১৪৩।
১১,৯৬০.
চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
  1. ক) ২২.৭৫%
  2. খ) ১৮.৬৭%
  3. গ) ১৭.৭৫%
  4. ঘ) ১৬.৬৭%
সঠিক উত্তর:
ঘ) ১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬.৬৭%
ব্যাখ্যা

২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২০ = ৮৩.৩৩ টাকা
∴ ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮৩.৩৩) = ১৬.৬৭%

১১,৯৬১.
রমেশের বর্তমান বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর রমেশের বয়স ছেলের বয়সের ৩ গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত?
  1. ৪৫ বছর
  2. ৩৫ বছর
  3. ৪০ বছর
  4. ৫৫ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রমেশের বর্তমান বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর রমেশের বয়স ছেলের বয়সের ৩ গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বর্তমান বয়স = x বছর
রমেশের বর্তমান বয়স = ৪x বছর

∴ ৫ বছর পর তাদের বয়স হবে,
ছেলের বয়স = x + ৫
রমেশের বয়স = ৪x + ৫

প্রশ্নানুসারে,
৪x + ৫ = ৩(x + ৫)
⇒ ৪x + ৫ = ৩x + ১৫
⇒ ৪x - ৩x = ১৫ - ৫
⇒ x = ১০

∴ ছেলে বর্তমান বয়স = ১০ বছর
∴ রমেশ বর্তমান বয়স = ৪ × ১০ = ৪০ বছর
১১,৯৬২.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ১৫ : ১১
  2. ১৬ : ১১
  3. ৮ : ৭
  4. ১৩ : ১২
সঠিক উত্তর:
১৬ : ১১
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ১১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৫ক বছর
পুত্রের বয়স ৩ক বছর

শর্তমতে,
৫ক - ১০ : ৩ক - ১০ = ২ : ১
বা, ৫ক - ১০ = ৬ক - ২০
বা, ক = ১০

∴ পিতার বয়স ৫ × ১০ বছর = ৫০ বছর
∴ পুত্রের বয়স ৩ × ১০ বছর = ৩০ বছর

১৪ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫০ + ১৪ : ৩০ + ১৪ = ৬৪ : ৪৪
= ১৬ : ১১
১১,৯৬৩.
একজন ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে। বাকি আম ২২৮০ টাকায় বিক্রি করে তার ৫% ক্ষতি হল। তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? 
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ২২০০ টাকা
  3. গ) ২৪০০ টাকা
  4. ঘ) ২৫০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে। বাকি আম ২২৮০ টাকায় বিক্রি করে তার ৫% ক্ষতি হল। তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? 

সমাধান:
ধরি, 
ক্রয়মূল্য x টাকা 

x - x এর ৫% = ২২৮০ 
⇒ x - ০.০৫x = ২২৮০ 
⇒ ০.৯৫x = ২২৮০ 
⇒ x = ২২৮০/০.৯৫ 
= ২৪০০ টাকা 
১১,৯৬৪.
একটি বইয়ের লিখিত মূল্য ২২৫ টাকা। ১২% কমিশনে বইটি বিক্রি হলে, ক্রেতা কত টাকা দিয়ে বইটি কিনতে পারবে?
  1. ক) ১৯২ টাকা
  2. খ) ১৯৫ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ১৯৮ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৯৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮ টাকা
ব্যাখ্যা

১২% কমিশনে বিক্রয় মূল্য = ২২৫ × (৮৮/১০০)
= ১৯৮ টাকা

১১,৯৬৫.
১০ টাকায় ১২ টি করে লেবু কিনে ৮ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ২৫%
  2. খ) ৪০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা

১ টি লেবুর ক্রয়মূল্য ১০/১২ টাকা বা ৫/৬ টাকা
এবং ১ টি লেবুর বিক্রয় মূল্য ১০/৮ বা ৫/৪ টাকা
∴ ১ টি লেবুতে লাভ হয় (৫/৪ - ৫/৬) টাকা বা ৫/১২ টাকা
৫/৬ টাকায় লাভ হয় ৫/১২ টাকা
∴ ১০০ 〃 〃 〃(৫×৬/১২×৫)×১০০ টাকা
                 = ৫০ টাকা

১১,৯৬৬.
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৩৫
  4. ৪৯
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
আমরা জানি,
১ + ২ + ৩ + ৪ + ...... + n = n (n + 1)/2

∴ ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ১ + ২ + ৩ + ৪ +...... + ৪৯
= (৪৯ × ৫০)/২
= ৪৯ × ২৫

১ থেকে ৪৯ পর্যন্ত মোট সংখ্যা ৪৯ টি

∴১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় = (৪৯ × ২৫)/৪৯
= ২৫
১১,৯৬৭.
একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০,০০০ ভোট বেশি পেয়েছেন।ভোটকেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ১১০০০০ জন
  2. খ) ৯৫০০০ জন
  3. গ) ৯০০০০ জন
  4. ঘ) ১০০০০০ জন
সঠিক উত্তর:
ঘ) ১০০০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০,০০০ ভোট বেশি পেয়েছেন।ভোটকেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?

সমাধান: 
অপর প্রার্থী ভোট পায় ৪৫% 
∴ জয়ী প্রার্থী ভোট বেশি পায় (৫৫ - ৪৫)% = ১০% 

১০ ভোট বেশি পায় যখন উপস্থিত ভোটার ১০০ জন
∴ ১ ভোট বেশি পায় যখন উপস্থিত ভোটার ১০০/১০ = ১০ জন
∴ ১০০০০ ভোট বেশি পায় যখন উপস্থিত ভোটার (১০০০০ × ১০) জন
= ১০০০০০ জন
১১,৯৬৮.
দুটি সংখ্যার গ.সা.গু  ১২ এবং ল.সা.গু ৩৩৬, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ক) ৭২
  2. খ) ৭৮
  3. গ) ৮০
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ঘ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু  ১২ এবং ল.সা.গু ৩৩৬, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৮ × অপর সংখ্যা = ১২ × ৩৩৬
অপর সংখ্যা = (১২ × ৩৩৬)/৪৮
                    = ৮৪
১১,৯৬৯.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 
  1. ১৬
  2. ২৫
  3. ৩৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬) 
∴ x = ৩৬ । 
১১,৯৭০.
একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে?
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. লাভ-লোকসান কিছুই হয়নি
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে?

সমাধান: 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/১২০ টাকা
= ৩০০০ টাকা

আবার,
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/৮০ টাকা
= ৪৫০০ টাকা

∴ মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা
= ৭২০০ টাকা
এবং মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা
= ৭৫০০ টাকা

∴ মোট লোকসান = (৭৫০০ - ৭২০০) টাকা
= ৩০০ টাকা

∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৩০০ টাকা।
১১,৯৭১.
২টি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১২ ও ১৮
  3. গ) ১০ ও ২৪
  4. ঘ) ১০ ও ১৬
সঠিক উত্তর:
ঘ) ১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
২টি সংখ্যার অনুপাত ৫ : ৮
ধরি, দুটি সংখ্যা ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
(৫ক + ২):(৮ক + ২) = ২ : ৩
⇒ (৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৫ক + ৬ = ১৬ক + ৪
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪
∴ ক = ২

অতএব, সংখ্যা দুটি হল ১০ ও ১৬
১১,৯৭২.
এক-দশমাংশ, এক শতাংশ এবং এক-সহস্রাংশ এর সমষ্টি হবে -
  1. ক) ০.১০১
  2. খ) ০.১১১
  3. গ) ০.১১১০১
  4. ঘ) ০.০১১১
সঠিক উত্তর:
খ) ০.১১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.১১১
ব্যাখ্যা
প্রশ্ন : এক-দশমাংশ, এক শতাংশ এবং এক-সহস্রাংশ এর  সমষ্টি হবে -
 
সমাধান :
নির্ণেয় গড় = ১/১০) + (১/১০০) + (১/১০০০)
                 = (১০০ + ১০ + ১)/১০০০}
                 = ১১১/১০০০
                 = ০.১১১
১১,৯৭৩.
৩/৫ এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৩ + ক)/(৫ + ক) = ৫/৬
⇒ ১৮ + ৬ক = ২৫ + ৫ক
⇒ ক = ২৫ - ১৮
= ৭

অতএব, ৭ সংখ্যাটি যোগ করতে হবে।
১১,৯৭৪.
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
  1. ক) ৩ সেকেন্ড
  2. খ) ৪ সেকেন্ড
  3. গ) ৫ সেকেন্ড
  4. ঘ) ৭ সেকেন্ড
সঠিক উত্তর:
গ) ৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?

সমাধান:
১ কি.মি. = ১০০০ মিটার
৩৬ কি.মি. = (৩৬ × ১০০০) মিটার = ৩৬০০০ মিটার

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

৩৬০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড
১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৩৬০০০ সেকেন্ড
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৫০)/৩৬০০০ সেকেন্ড
= ৫ সেকেন্ড
১১,৯৭৫.
একটি ওয়ার্কশপে সকল শ্রমিকের গড় বেতন ৮,০০০ টাকা। ৭ জন টেকনিশিয়ানের গড় বেতন ১২,০০০ টাকা এবং বাকিদের গড় বেতন ৬,০০০ টাকা। ওয়ার্কশপে মোট শ্রমিকের সংখ্যা কত?
  1. ২৭ জন
  2. ৩১ জন
  3. ৪১ জন
  4. ২১ জন
সঠিক উত্তর:
২১ জন
উত্তর
সঠিক উত্তর:
২১ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ওয়ার্কশপে সকল শ্রমিকের গড় বেতন ৮,০০০ টাকা। ৭ জন টেকনিশিয়ানের গড় বেতন ১২,০০০ টাকা এবং বাকিদের গড় বেতন ৬,০০০ টাকা। ওয়ার্কশপে মোট শ্রমিকের সংখ্যা কত?

সমাধান:
৭ জন টেকনিশিয়ানের গড় বেতন ১২,০০০ টাকা
৭ জন টেকনিশিয়ানের মোট বেতন (১২,০০০ × ৭) = ৮৪০০০ টাকা

মনে করি,
বাকি শ্রমিকের সংখ্যা x
x জন শ্রমিকের গড় বেতন ৬০০০ টাকা
x জন শ্রমিকের মোট বেতন = (৬০০০ × x) = ৬০০০x টাকা

মোট শ্রমিকের সংখ্যা = (৭ + x) জন

(৭ + x) জন শ্রমিকের গড় বেতন ৮,০০০ টাকা
(৭ + x) জন শ্রমিকের মোট বেতন ৮,০০০ × (৭ + x) টাকা

প্রশ্নমতে,
৮,০০০ × (৭ + x) = ৮৪০০০ + ৬০০০x
⇒ ৫৬০০০ + ৮০০০x = ৮৪০০০ + ৬০০০x
⇒ ৮০০০x - ৬০০০x = ৮৪০০০ - ৫৬০০০
⇒ ২০০০x = ২৮০০০
⇒ x = ২৮০০০/২০০০
∴ x = ১৪

∴ মোট শ্রমিকের সংখ্যা = (৭ + ১৪) জন = ২১ জন

১১,৯৭৬.
কোনো দুর্গে ৬৪০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছ। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?
  1. ১৭০ জন  
  2. ১৫০ জন  
  3. ১৮০ জন  
  4. ১৬০ জন  
সঠিক উত্তর:
১৬০ জন  
উত্তর
সঠিক উত্তর:
১৬০ জন  
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো দুর্গে ৬৪০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছ। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?

সমাধান:
অবশিষ্ট = (২০ - ১০) দিন = ১০ দিন 

১০ দিনের খাবার আছে ৬৪০ জন সৈন্যের 
১  দিনের খাবার আছে  ১০ × ৬৪০ 
৮  দিনের খাবার আছে (১০ × ৬৪০) /৮
 = ৮০০ জন 

নতুন সৈন্য এসেছিলো = (৮০০ - ৬৪০) জন 
= ১৬০ জন
১১,৯৭৭.
একটি স্কুলে ১২০০ জন শিক্ষার্থী আছে যার মধ্যে ৩৫% ছেলে, সেই স্কুলে মেয়ের সংখ্যা কত হবে?
  1. ৬৯০ জন
  2. ৭১০ জন
  3. ৬৩০ জন
  4. ৭৮০ জন
সঠিক উত্তর:
৭৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
৭৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে ১২০০ জন শিক্ষার্থী আছে যার মধ্যে ৩৫% ছেলে, সেই স্কুলে মেয়ের সংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে, মোট শিক্ষার্থী = ১২০০ জন

∴ স্কুলে ছেলের সংখ্যা = ১২০০ এর ৩৫%
= ১২০০ এর ৩৫/১০০
= ১২০০ × (৩৫/১০০)
= ৪২০ জন

∴ স্কুলে মেয়ের সংখ্যা = (১২০০ - ৪২০) জন
= ৭৮০ জন।

১১,৯৭৮.
একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?
  1. ৮ সেকেন্ডে
  2. ৯ সেকেন্ডে
  3. ১০ সেকেন্ডে
  4. ১১ সেকেন্ডে
সঠিক উত্তর:
১১ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
১১ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?

সমাধান:
১ম সেকেন্ডে উঠে ৩ মিটার
২য় সেকেন্ডে নামে ১ মিটার
∴ ২ মিটার উঠবে ২ সেকেন্ডে 
২ সেকেন্ডে উঠবে ২ মিটার 
৩ সেকেন্ডে উঠবে ২ + ৩ = ৫ মিটার 

প্যাটার্ন অনুসারে, 
১,৩,৫,৭,৯,১১তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ৩,৫,৭,৯,১১,১৩ মিটার 
১১,৯৭৯.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২৯
  2. ৫১
  3. ৪৯
  4. ৫৯
সঠিক উত্তর:
৫১
উত্তর
সঠিক উত্তর:
৫১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ৮, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
এখানে,
৮, ১২ ও ১৬ এর ল.সা.গু = ৪৮

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু + ৩
= ৪৮ + ৩
= ৫১
১১,৯৮০.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ২০ লিটার
  2. খ) ৩০ লিটার
  3. গ) ৪০ লিটার
  4. ঘ) ৫০ লিটার
সঠিক উত্তর:
গ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
৩০ লিটার পরিমাণ মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩।
কেরোসিনের পরিমাণ = ৩০ × (৭/১০) লিটার = ২১ লিটার
পেট্রোলের পরিমাণ = ৩০ × (৩/১০) লিটার = ৯ লিটার

ধরি, ক পরিমাণ পেট্রোল  মিশ্রিত করতে হবে

প্রশ্নমতে,
২১/(৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
∴ ক = ৪০

অতএব, ৪০ লিটার পেট্রোল মেশাতে হবে।
১১,৯৮১.
একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১০ মিনিটে এবং ১৫ মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
  1. ৬ মিনিটে 
  2. ৪ মিনিটে 
  3. ৮ মিনিটে 
  4. ১০ মিনিটে 
সঠিক উত্তর:
৬ মিনিটে 
উত্তর
সঠিক উত্তর:
৬ মিনিটে 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১০ মিনিটে এবং ১৫ মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
প্রথম নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১০ অংশ 

আবার, দ্বিতীয় নল দ্বারা, 
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ 

∴ দুটি নল দ্বারা,
১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = (১/১০ + ১/১৫) অংশ 
= (৩ + ২)/৩০ অংশ 
= ৫/৩০ অংশ 
= ১/৬ অংশ 

এখন,
চৌবাচ্চার ১/৬ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে 
∴ চৌবাচ্চার ১ বা সম্পন্ন অংশ পূর্ণ হয় = (১ × ৬) মিনিটে 
= ৬ মিনিটে 

∴ চৌবাচ্চাটি পূর্ণ হয় = ৬ মিনিটে।

১১,৯৮২.
একটি গ্রামে অসহায় মানুষের মধ্যে ৩০০০০ টাকা বিতরণ করা হল। প্রত্যেকে মোট অসহায় মানুষের সংখ্যার তিন গুণ টাকা পেলে অসহায় মানুষের সংখ্যা কত?
  1. ৫০
  2. ১০০
  3. ১২০
  4. ১৫০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
অসহায় মানুষের সংখ্যা ক হলে,
প্রত্যেকে পায় = ৩ক টাকা
⇒ ক × ৩ক = ৩০০০০
⇒ ক = ১০০০০
⇒ ক = ১০০
১১,৯৮৩.
৯৪৫ টাকাকে (২/৩) : (৩/৪) : (৫/৬) অনুপাতে তিন ভাগে ভাগ করা হলো। শেষ ভাগে কত টাকা পড়বে?
  1. ২৮০ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ৪২০ টাকা
  4. ৩১০ টাকা
সঠিক উত্তর:
৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৯৪৫ টাকাকে (২/৩) : (৩/৪) : (৫/৬) অনুপাতে তিন ভাগে ভাগ করা হলো। শেষ ভাগে কত টাকা পড়বে?

সমাধান:
দেওয়া অনুপাত = ২/৩ : ৩/৪ : ৫/৬
অনুপাতকে সহজ করার জন্য হরগুলোর ল.সা.গু (LCM) নেওয়া হলো। 
৩, ৪ ও ৬ এর ল.সা.গু = ১২

এখন প্রতিটি ভগ্নাংশকে ১২ দিয়ে গুণ করলে পাই, 
(২/৩) × ১২ : (৩/৪) × ১২ : (৫/৬) × ১২
= ৮ : ৯ : ১০
সুতরাং নতুন অনুপাত = ৮ : ৯ : ১০

∴ মোট অংশের যোগফল = ৮ + ৯ + ১০ = ২৭ অংশ
শেষ ভাগ = মোট টাকা × (শেষ অংশ/মোট অংশ)
= ৯৪৫ × (১০/২৭)
= ৩৫০ টাকা

১১,৯৮৪.
৮ জন পুরুষ একটি কাজ ১২ দিনে করতে পারে। দুইজন পুরুষ চলে গেলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশী প্রয়োজন?
  1. ৩১% 
  2. ৩৩.৩৩%
  3. ২৫% 
  4. ৩১.৩৩% 
সঠিক উত্তর:
৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩%
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন পুরুষ একটি কাজ ১২ দিনে করতে পারে। দুইজন পুরুষ চলে গেলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশী প্রয়োজন?

সমাধান: 
বাকি পুরুষ = ৮ - ২ = ৬ দিন
৮ জন পুরুষ কাজটি করতে পারে = ১২ দিনে
∴ ১ জন পুরুষ কাজটি করতে পারে = ১২ × ৮ = ৯৬ দিনে
∴ ৬ জন পুরুষ কাজটি করতে পারে = ৯৬ ÷ ৬ = ১৬ দিনে

∴ দিন বেশী লাগে = ১৬ - ১২ = ৪ দিন
∴ শতকরা দিন বেশী লাগে = (৪/১২) × ১০০% = (১/৩) × ১০০% = ৩৩.৩৩%

১১,৯৮৫.
দুটি ভগ্নাংশের ল.সা.গু ১২/৭ ও গ.সা.গু ১/১৪ ; সংখ্যাদ্বয়ের গুণফল কত?
  1. ১/১৪
  2. ১৪
  3. ৬/৪৯
  4. ৪৯
সঠিক উত্তর:
৬/৪৯
উত্তর
সঠিক উত্তর:
৬/৪৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ভগ্নাংশের ল.সা.গু ১২/৭ ও গ.সা.গু ১/১৪ ; সংখ্যাদ্বয়ের গুণফল কত?

সমাধান:
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু × গ.সা.গু
= (১২/৭) × (১/১৪)
= ৬/৪৯

১১,৯৮৬.
করিমের বেতন মাসে ১২৫০০ টাকা থেকে বেড়ে ১৫০০০ টাকা হলো। তার বেতন শতকরা কত বেড়েছে?
  1. ২০%
  2. ১৫.২৫%
  3. ২৫%
  4. ৩০.৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: করিমের বেতন মাসে ১২৫০০ টাকা থেকে বেড়ে ১৫০০০ টাকা হলো। তার বেতন শতকরা কত বেড়েছে?

সমাধান: 
দেওয়া আছে, 
প্রাথমিক বেতন = ১২৫০০ টাকা
নতুন বেতন = ১৫০০০ টাকা

∴ বেতন বৃদ্ধি = নতুন বেতন - প্রাথমিক বেতন
= ১৫০০০ - ১২৫০০ = ২৫০০ টাকা 

∴ শতকরা বৃদ্ধি = (বেতন বৃদ্ধি/প্রাথমিক বেতন​) × ১০০% 
= (২৫০০/১২৫০০) × ১০০%
= ২০% 

অতএব, করিমের বেতন ২০% বেড়েছে।

১১,৯৮৭.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
সঠিক উত্তর:
ঘ) ২১%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১%
ব্যাখ্যা

বাহুর দৈর্ঘ্য ১০% বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয় ১০+(১০×১০)/১০০ = ১১ বর্গমিটার
বর্গের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে ক্ষেত্রফল (১০×১০) = ১০০ বর্গমিটার
বর্গের বাহুর দৈর্ঘ্য ১১ মিটার হলে ক্ষেত্রফল (১১×১১) = ১২১ বর্গমিটার
সুতরাং, ক্ষেত্রফল বৃদ্ধি পায় (১২১-১০০) = ২১ বর্গমিটার বা ২১%

১১,৯৮৮.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৩৩৬, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ৬৪
  3. গ) ৭২
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ঘ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৪
ব্যাখ্যা

আমরা জানি, ১ম সংখ্যা × ২য় সংখ্যা = গ.সা.গু. × ল. সা. গু
বা, ৪৮ × ২য় সংখ্যা = ১২ × ৩৩৬
∴ ২য় সংখ্যা = ৮৪

১১,৯৮৯.
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২০ টি
  2. ২৪ টি
  3. ২৫ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 

সমাধান:
৬০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬ টি
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি
∴ ৯০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = (১৬ ×৯০)/ ৬০ টি
= ২৪ টি

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪টি।
১১,৯৯০.
এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ৮ কি.মি. এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৩ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ কত?
  1. ২.৫ কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. ৫.৫ কি.মি./ঘণ্টা
  4. .৭.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২.৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ৮ কি.মি. এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৩ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ কত?

সমাধান: 
দাঁড়ের গতিবেগ + স্রোতের গতিবেগ = ১৩ কি.মি./ঘণ্টা 
দাঁড়ের গতিবেগ - স্রোতের গতিবেগ = ৮ কি.মি./ঘণ্টা 
--------------------------------------------------------- 
(-) করে, ২ স্রোতের গতিবেগ = ৫ কি.মি./ঘণ্টা 
স্রোতের গতিবেগ = ৫/২ কি.মি./ঘণ্টা 
= ২.৫  কি.মি./ঘণ্টা 

∴ স্রোতের গতিবেগ = ২.৫  কি.মি./ঘণ্টা
১১,৯৯১.
৪, ৬, ৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ২৪
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
৪র্থ সমানুপাতি  = a 
এখন 
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি ×৩য় রাশি 
৪a = ৬ × ৮
a  = (৬ × ৮)/৪
∴ a = ১২
১১,৯৯২.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
  1. ৫৮৯ জন
  2. ৫৯৮ জন
  3. ৬১৯ জন
  4. ৬১১ জন
সঠিক উত্তর:
৫৮৯ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৮৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল. সা. গু. = ৬০০ 
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন 
= ৫৮৯ জন। 
১১,৯৯৩.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৯%
সঠিক উত্তর:
খ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ = ৪০০ টাকা

৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/৪০০ টাকা
= ৫ টাকা

∴ ক্ষতির শতকরা হার = ৫%
১১,৯৯৪.
একটি রাস্তার পাশে এক সারিতে ৫৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
  1. ৫৫০ মিটার
  2. ৫৪০ মিটার
  3. ৫২০ মিটার
  4. ৫০০ মিটার
সঠিক উত্তর:
৫৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রাস্তার পাশে এক সারিতে ৫৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?

সমাধান:
মোট গাছ = ৫৫টি
প্রতি দুটি গাছের মধ্যে দূরত্ব = ১০ মিটার
প্রথম গাছ থেকে শেষ গাছ পর্যন্ত মোট ফাঁক আছে = (৫৫ - ১) = ৫৪টি

∴ প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব = ৫৪ × ১০ মিটার = ৫৪০ মিটার

১১,৯৯৫.
প্রতি ৪ কলাম-ইঞ্চি (২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চ) বিজ্ঞাপনের দর ২,৪০০ টাকা। একটি ৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর কত টাকা?
  1. ৯,০০০
  2. ১৮,০০০
  3. ৬,০০০
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৯,০০০
উত্তর
সঠিক উত্তর:
৯,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ৪ কলাম-ইঞ্চি (২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চ) বিজ্ঞাপনের দর ২,৪০০ টাকা। একটি ৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর কত টাকা?

সমাধান:
২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= ২,৪০০ টাকা
১ কলাম চওড়া ও ১ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= ২,৪০০/(২ × ২) টাকা
৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= (২,৪০০ × ৫ × ৩)/(২ × ২) টাকা
= ৯০০০ টাকা
১১,৯৯৬.
সিলেট থেকে ঢাকার দূরত্ব ২৪০ মাইল। একটি গাড়ি ঘণ্টায় ৫০ মাইল বেগে ঢাকা থেকে সিলেটের দিকে এবং আর একটি গাড়ি ঘণ্টায় ৩০ মাইল বেগে সিলেট থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। কতক্ষণ সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: সিলেট থেকে ঢাকার দূরত্ব ২৪০ মাইল। একটি গাড়ি ঘণ্টায় ৫০ মাইল বেগে ঢাকা থেকে সিলেটের দিকে এবং আর একটি গাড়ি ঘণ্টায় ৩০ মাইল বেগে সিলেট থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। কতক্ষণ সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে?

সমাধান:
ধরি,
ক ঘণ্টা পর গাড়ি দুইটি মুখোমুখি হবে
ক ঘণ্টায় সিলেটগামী গাড়ি যায় = ৫০ক মাইল
ক ঘণ্টায় ঢাকাগামী গাড়ি যায় = ৩০ক মাইল

শর্তমতে,
৫০ক + ৩০ক = ২৪০
⇒ ৮০ক = ২৪০
⇒ ক = ২৪০/৮০
∴ ক = ৩

∴ ৩ ঘণ্টা পর গাড়ি দুইটি মুখোমুখি হবে।
১১,৯৯৭.
একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ২২০ টাকা
  3. গ) ২৪০ টাকা
  4. ঘ) ৪৮০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো? 

সমাধান: 
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৬০০)/১০০ টাকা = ৭২০ টাকা

ক্রয়মূল্য ২০% কম হলে = {৬০০ - (৬০০ × ২০)/১০০} টাকা = ৪৮০ টাকা

∴ মোট লাভ = (৭২০ - ৪৮০) টাকা = ২৪০ টাকা
১১,৯৯৮.
x ও y দুটি বিজোড় সংখ্যা হলে নিচের কোন সংখ্যাটি বিজোড়?
  1. x + y
  2. x - y
  3. xy
  4. x + y + 2
সঠিক উত্তর:
xy
উত্তর
সঠিক উত্তর:
xy
ব্যাখ্যা

প্রশ্ন: x ও y দুটি বিজোড় সংখ্যা হলে নিচের কোন সংখ্যাটি বিজোড়?

সমাধান:
ধরা যাক, x = 3 এবং y = 5 (দুটি বিজোড় সংখ্যা)

ক) x + y = 3 + 5 = 8 → জোড় সংখ্যা
খ) x - y = 3 - 5 = - 2 → জোড় সংখ্যা
গ) xy = 3 × 5 = 15 → বিজোড় সংখ্যা
ঘ) x + y + 2 = 3 + 5 + 2 = 10 → জোড় সংখ্যা

১১,৯৯৯.
তিনটি সংখ্যার সমষ্টি 110। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এক তৃতীয়াংশ। প্রথম সংখ্যাটি কত?
  1. ক) 20
  2. খ) 30
  3. গ) 45
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ঘ) 60
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 60
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার সমষ্টি 110। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এক তৃতীয়াংশ। প্রথম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
২য় সংখ্যাটি = x
১ম সংখ্যাটি = 2x
৩য় সংখ্যাটি = 2x এর 1/3 অংশ
= 2x/3 অংশ

প্রশ্নমতে,
x + 2x + (2x/3) = 110
⇒ (3x + 6x + 2x)/3 = 110
⇒ 11x = 110 × 3
⇒ 11x = 330
∴ x = 30

∴ প্রথম সংখ্যাটি = (2 × 30) = 60
১২,০০০.
৫/৩২, ৭/৮০, ৮৭/১৬ এর গ.সা.গু কত?
  1. ক) ১৬০
  2. খ) ১/১২০
  3. গ) ১/১৬০
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
গ) ১/১৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/৩২, ৭/৮০, ৮৭/১৬ এর গ.সা.গু কত?

সমাধান:
৫, ৭, ৮৭ লবগুলোর গ.সা.গু = ১
৩২, ৮০, ১৬ হরগুলোর ল.সা.গু = ১৬০

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
বা, ভগ্নাংশের গ.সা.গু = ১/১৬০ = ১/১৬০