বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Limitation Act, 1908

মোট প্রশ্ন১,০৫৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Limitation Act, 1908

PrepBank · পাতা / ১১ · ৫০১৬০০ / ১,০৫৪

৫০১.
বেসরকারী সম্পত্তিতে Easement Right প্রতিষ্ঠিত করতে হলে একনাগাড়ে ভোগ করতে হয় -
  1. ১২ বছর
  2. ৬০ বছর
  3. ২০ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
♠ তামাদি আইনের ২৬ ধারা অনুযায়ী বেসরকারী কোন সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত সম্পত্তি একনাগাড়ে ২০ বছর ভোগ করতে হয়।
৫০২.
'পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারেন না' বক্তব্যটি The Limitation Act, 1908 এর কোন ধারার সাথে প্রাসঙ্গিক?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908, ধারা ৩ অনুযায়ি প্রথম তফসিলে বর্ণিত মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মোকদ্দমা, আপীল বা আবেদন খারিজ করা আদালতের জন্য বাধ্যতামূলক। এই কারণে এ ধারার বাইরে যেয়ে আদালত পক্ষগণের সম্মতিতে তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারনা।
৫০৩.
তামাদি আইনের ধারা ২১(২) অনুসারে, একাধিক যৌথ চুক্তিকারী/ঋণগ্রহীতার মধ্যে একজন কর্তৃক দায় স্বীকারোক্তি অন্যদের জন্য –
  1. বাধ্যতামূলক নয়
  2. মামলা বাতিল করে
  3. স্বয়ংক্রিয়ভাবে বাধ্যতামূলক
  4. আদালতের অনুমোদন সাপেক্ষে বাধ্যতামূলক
সঠিক উত্তর:
বাধ্যতামূলক নয়
উত্তর
সঠিক উত্তর:
বাধ্যতামূলক নয়
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২১(২)-এ স্পষ্টভাবে উল্লেখ আছে যে, একাধিক যৌথ চুক্তিকারী, অংশীদার, নির্বাহক বা বন্ধকগ্রহীতার মধ্যে মাত্র একজন কর্তৃক স্বাক্ষরিত দায় স্বীকারোক্তি (Acknowledgement) বা প্রদত্ত অর্থ পরিশোধ শুধুমাত্র সেই কাজের জন্য প্রযোজ্য হবে। এটি অন্যদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাধ্যতামূলক নয়।
অর্থাৎ, যৌথ চুক্তিকারী, পার্টনার, এক্সিকিউটর বা ঋণগ্রহীতাদের মধ্যে একজনের লিখিত দায় স্বীকারোক্তি (acknowledgement) বা পেমেন্ট অন্যদেরকে দায়ী (chargeable) করে না। এটি শুধুমাত্র সেই ব্যক্তিকে প্রভাবিত করে যিনি স্বীকৃতি দিয়েছেন বা পেমেন্ট করেছেন, অন্যদের জন্য এটি বাধ্যতামূলক নয়। এর ফলে লিমিটেশনের সময় শুধুমাত্র সেই ব্যক্তির জন্য নতুন করে গণনা হয়, অন্যদের জন্য নয়।

⇒ তামাদি আইনের ২১ ধারার বিধান: অক্ষম ব্যক্তির প্রতিনিধি:
(১) “তাঁহার পক্ষ থেকে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট” শব্দবন্ধটি, ধারাঃ ১৯ ও ২০-এর ক্ষেত্রে, একজন অক্ষম ব্যক্তির ক্ষেত্রে, তাঁর আইনগত অভিভাবক, কমিটি বা ব্যবস্থাপক, অথবা এমন একজন এজেন্টকে অন্তর্ভুক্ত করবে যিনি এই অভিভাবক, কমিটি বা ব্যবস্থাপকের দ্বারা স্বীকৃতি বা অর্থ প্রদান স্বাক্ষরের জন্য যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত।
(২) উল্লিখিত ধারাগুলোর অধীনে একাধিক যৌথ চুক্তিকারক, অংশীদার, নির্বাহী বা বন্ধকী কর্তাকে শুধুমাত্র অন্য একজন বা তাঁদের এজেন্টের দ্বারা স্বাক্ষরিত লিখিত স্বীকৃতি বা অর্থ প্রদানের কারণে দায়বদ্ধ করবে না।
(৩) উল্লিখিত ধারাগুলোর উদ্দেশ্যে-
(a) একজন বিধবা বা অন্য সীমিত মালিকের দ্বারা স্বাক্ষরিত একটি স্বীকৃতি, অথবা কোনো দায়ের জন্য অর্থ প্রদান, অথবা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্টের দ্বারা, যিনি হিন্দু আইন দ্বারা পরিচালিত, তা সংশ্লিষ্ট পুনঃসূত্রের বিরুদ্ধে একটি বৈধ স্বীকৃতি বা অর্থ প্রদান হিসেবে গণ্য হবে;
(b) যখন একটি হিন্দু অখণ্ড পরিবারের পক্ষে কোনো দায়ভার সৃষ্টি করা হয়, তখন বর্তমান ব্যবস্থাপক বা তাঁর যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্টের দ্বারা করা স্বীকৃতি বা অর্থ প্রদান সম্পূর্ণ পরিবারের পক্ষে করা হয়েছে বলে বিবেচিত হবে।
-------------
⇒ The Limitation Act, 1908, Section-21. Agent of persons under disability:
(1) The expression “agent duly authorised in his behalf,” in sections 19 and 20, shall, in the case of a person under disability, include his lawful guardian, committee or manager, or an agent duly authorised by such guardian, committee or manager to sign the acknowledgement or make the payment.
(2) Nothing in the said sections renders one of several joint contractors, partners, executors or mortgagees chargeable by reason only of a written acknowledgment signed or of a payment made by, or by the agent of, any other or others of them.
(3) For the purposes of the said sections-
(a) an acknowledgment signed, or a payment made, in respect of any liability, by, or by the duly authorised agent of, any widow or other limited owner of property who is governed by the Hindu law, shall be a valid acknowledgment or payment, as the case may be, as against a reversioner succeeding to such liability; and
(b) where a liability has been incurred by, or on behalf of, a Hindu undivided family as such, an acknowledgment or payment made by, or by the duly authorised agent of, the manager of the family for the time being shall be deemed to have been made on behalf of the whole family.

৫০৪.
দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপীল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act,1908 এর কত Article এ বর্ণিত আছে?
  1. 150
  2. 170
  3. 173
  4. 181
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা
• তামাদি আইনের তফসিলের ১৫০ অনুচ্ছেদে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ উল্লেখ আছে।

অনুচ্ছেদ ১৫০-
দায়রা আদালত কর্তৃক অথবা মূল ফৌজদারি এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যু দন্ডাদেশের বিরুদ্ধে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি অনুসারে আপিল দন্ডাদেশের তারিখ থেকে ৭ দিনের মধ্যে দায়ের করতে হবে।
৫০৫.
মোহরানা বা দেনমোহরের জন্য মোকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ কত?
  1. ১ বৎসর
  2. ২ বৎসর
  3. ৩ বৎসর
  4. ৪ বৎসর
সঠিক উত্তর:
৩ বৎসর
উত্তর
সঠিক উত্তর:
৩ বৎসর
ব্যাখ্যা
- The Limitation Act, 1908 এর ১০৩ অনুচ্ছেদে তাৎক্ষণিক পরিশোধযোগ্য (Promt/মু’অজ্জল) মোহরানা আদায়ের জন্য আর  ১০৪ অনুচ্ছেদে বিলম্বিত (Differed/মু’আজ্জল) মোহরানা আদায়ে জন্য মোকদ্দমা দায়ের করার বিধান আছে। উভয়ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ ৩ বছর।
৫০৬.
তামাদি আইনের অনুচ্ছেদ-৩৩, ৩৪ ও ৩৫ অনুযায়ী নির্বাহক ও প্রশাসকসহ প্রতিনিধির বিরুদ্ধে অন্যায়ের (tort) ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ৩ বছর
  2. ২ বছর
  3. ১ বছর
  4. ৬ মাস
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ৩৩, ৩৪ ও ৩৫ যথাক্রমে নির্বাহক (executor), প্রশাসক (administrator) এবং অন্যান্য প্রতিনিধি (legal representative)-র বিরুদ্ধে Legal Representatives’ Suits Act, 1855 এর অধীনে অন্যায়ের (tort) জন্য ক্ষতিপূরণের মামলা সংক্রান্ত।
- এই তিনটি অনুচ্ছেদের অধীনে: তামাদির মেয়াদ: ২ বছর।
- সময় গণনার শুরু: যেদিন অন্যায় সংঘটিত হয় (the date when the wrongful act is committed).
- তাই, সঠিক উত্তর হলো: খ) ২ বছর।
৫০৭.
তামাদি আইনের কোন অনুচ্ছেদ অনুযায়ী, 'স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা' ১২ বছরের তামাদি সময়সীমার মধ্যে থাকতে হবে?
  1. ১৩২ অনুচ্ছেদ
  2. ১৪২ অনুচ্ছেদ
  3. ১৪৪ অনুচ্ছেদ
  4. ১৩৮ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১৪২ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১৪২ অনুচ্ছেদ
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা ১২ বছরের তামাদি সময়সীমার মধ্যে থাকতে হবে।
- এটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোন ব্যক্তি যদি তার অধিকারসহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে চান, তবে তিনি ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা দায়ের।

→ তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করার তামাদি মেয়াদ ১২ বছর। এই অনুচ্ছেদটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় স্থাবর সম্পত্তির মামলা দায়ের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বাদী তার স্বত্ব (মালিকানা) এবং দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করে।

→ সুতরাং, স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা-এর তামাদি মেয়াদ ১২ বছর এবং এটি ১৪২ অনুচ্ছেদ দ্বারা নির্ধারিত হয়েছে। তাই সঠিক উত্তর খ) ১৪২ অনুচ্ছেদ।
৫০৮.
মৃত প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার তামাদির মেয়াদ-
  1. ৩০ দিন
  2. ৯০ দিন
  3. ৬০ দিন
  4. ১২০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ- ১৭৭

মৃত বিবাদী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানী কার্যবিধির অধীন দরখাস্ত
তামাদি- ৯০ দিন
সময় গণনা শুরু- মৃত বিবাদী বা প্রতিবাদীর মৃত্যুর তারিখ।
৫০৯.
মোকদ্দমা দায়ের করার শেষ দিন ছিল ০১.০১.২০১৬। কিন্তু ৩০শে ডিসেম্বর ২০১৫ থেকে ০৫ জানুয়ারী ২০১৬ পর্যন্ত আদালত বন্ধ ছিল, এই ক্ষেত্রে মামলা দায়ের করতে হবে কবে?
  1. ২৯ ডিসেম্বর ২০১৫
  2. ৬ জানুয়ারী ২০১৬
  3. জানুয়ারী মাসের যে কোন দিন
  4. পরবর্তী ৩ বছরের মধ্যে
সঠিক উত্তর:
৬ জানুয়ারী ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
৬ জানুয়ারী ২০১৬
ব্যাখ্যা
♣♣ 
• মামলা দায়ের করার শেষ দিন ছিল ০১.০১.২০১৬, কিন্তু ৩০.৫.২০১৫ থেকে ৫.১.২০১৬ পর্যন্ত আদালত বন্ধ থাকায় ৬ জানুয়ারি মামলা দায়ের করতে হবে;
• কেননা তামাদি আইনের ৪ ধারা অনুযায়ী মামলা দায়েরের শেষ দিন আদালত বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসে মামলা দায়ের করতে হবে। 
৫১০.
কোনো হিন্দু ব্যক্তি কর্তৃক খোরপোষ লাভের অধিকার ঘোষণার মামলার তামাদির মেয়াদ কত?
  1. ৬ বছর
  2. ১২ বছর
  3. ৩ বছর
  4. ১ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ ১২৯

খোরপোষ লাভের অধিকার ঘোষণার [For a declaration of his righ to maintenance] জন্য হিন্দু কর্তৃক মামলা
তামাদি - ১২ বছর
সময় গণনা শুরু- যখন থেকে অধিকার অগ্রাহ্য হয়।
৫১১.
প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তির অধিকার সম্পর্কে অজ্ঞতা রাখা হলে তামাদির মেয়াদ গণনা কবে থেকে শুরু হবে?
  1. প্রতারকের মৃত্যুর পর
  2. মামলা দায়েরের সময় থেকে
  3. অধিকার সৃষ্টির সময় থেকে
  4. প্রতারণা আবিষ্কারের সময় থেকে
সঠিক উত্তর:
প্রতারণা আবিষ্কারের সময় থেকে
উত্তর
সঠিক উত্তর:
প্রতারণা আবিষ্কারের সময় থেকে
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৮ অনুসারে, যদি কোনো ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে তার কোনো অধিকার বা দাবি সম্পর্কে অজ্ঞ রাখা হয়, অথবা কোনো প্রয়োজনীয় দলিল জোরপূর্বক গোপন করা হয়, তাহলে তামাদির মেয়াদ গণনা শুরু হবে যে সময়ে প্রতারণাটি প্রথমবারের মতো আবিষ্কৃত হয় সেই তারিখ থেকে।
ধারা ১৮-এর মূল বিধান:
- প্রতারণার মাধ্যমে অধিকার বা দাবি সম্পর্কে অজ্ঞ রাখা হলে।
- অথবা প্রয়োজনীয় দলিল গোপন করা হলে।
তামাদির মেয়াদ গণনা শুরু হবে: প্রতারণা প্রথমবারের মতো জানতে পারার তারিখ থেকে।
অথবা (গোপনকৃত দলিলের ক্ষেত্রে) যখন প্রথমবার সেই দলিলটি উপস্থাপন করার বা আদায় করার সুযোগ হয়।

⇒ তামাদি আইনের ১৮ ধারার বিধান প্রতারণার ফলাফল- যেক্ষেত্রে কোনো ব্যক্তি একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হয়। কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকারের বিষয় অথবা যেই স্বত্বের উপর উক্ত অধিকার প্রতিষ্ঠিত সেই বিষয় জানতে দেওয়া হয়নি অথবা যেক্ষেত্রে উক্ত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে দলিল প্রয়োজনীয়, তা প্রতারণা করে তার নিকট হতে গোপন রাখা হয়েছে, সে সকল ক্ষেত্রে-
(ক)প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তার সহযোগীর বিরুদ্ধে, অথবা
(খ) যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ভিন্ন অন্যভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে স্বত্ব দাবি করে তার বিরুদ্ধে-
ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারে, সেদিন হতে অথবা দলিল গোপন করা হয়ে থাকলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে তা উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন হতে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে।
- যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারে, সেদিন থেকে অথবা দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উত্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উত্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে।
-----------
⇒ The Limitation Act, 1908, Section 18: Effect of fraud:
Where any person having a right to institute a suit or make an application has, by means of fraud, been kept from the knowledge of such right or of the title on which it is founded, or where any document necessary to establish such right has been fraudulently concealed from him, the time limited for instituting a suit or making an application-
(a) against the person guilty of the fraud or accessory thereto, or
(b) against any person claiming through him otherwise than in good faith and for a valuable consideration,
shall be computed from the time when the fraud first became known to the person injuriously affected thereby, or, in the case of the concealed document, when he first had the means of producing it or compelling its production.

৫১২.
ক” নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার লাভ করে। ক এর মামলা দায়েরের তামাদির মেয়াদ শুরু হবে-
  1. নাবালক থাকা অবস্থা থেকে
  2. ক সাবালক হওয়ার পর থেকে
  3. ক এর নাবালকত্বের অবসান হওয়ার পর
  4. খ এবং গ উভয়
সঠিক উত্তর:
খ এবং গ উভয়
উত্তর
সঠিক উত্তর:
খ এবং গ উভয়
ব্যাখ্যা
♦তামাদি আইনের ৬ অনুযায় কোন ব্যক্তি যত দিন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ থাকে ততদিন তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধতার অবসান হওয়ার পর থেকে তার মামলা দায়েরের সময় গণনা হবে। ক সাবালক হওয়ার তারিখ থেকে আইনে উল্লেখিত সময় (এই ক্ষেত্রে তিন বৎসরের) মধ্যে যে কোন সময় সে উক্ত মামলা দায়ের করতে পারবে।
৫১৩.
মিথ্যা বা অন্যায় কারাদণ্ডের (malicious prosecution/false imprisonment) জন্য ক্ষতিপূরণ মামলার তামাদি মেয়াদ কত?
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ১৯ অনুযায়ী, মিথ্যা বা অন্যায় কারাদণ্ড ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদি মেয়াদ ১ বছর। এই মেয়াদ কারাদণ্ড শেষ হওয়ার তারিখ থেকে গণনা শুরু হয়।

অর্থাৎ তামাদি আইন, ১৯০৮-এর প্রথম তফসিলের অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী, মিথ্যা বা অন্যায় কারাদণ্ড ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদি মেয়াদ হলো ১ (এক) বছর।

গুরুত্বপূর্ণ দিক:
- এই ১ বছর সময় গণনা শুরু হয় কারাদণ্ড শেষ হওয়ার তারিখ থেকে।
- অর্থাৎ, কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর ১ বছরের মধ্যে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে হবে।
- যদি এই সময়সীমার মধ্যে মামলা দায়ের না করা হয়, তবে মামলা তামাদির কারণে বাতিল হয়ে যাবে।

৫১৪.
'ক' দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে। মামলা দায়ের সময় ছিল ৬ মাস। 'ক' ১২ মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোন প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরণের সিদ্ধান্ত দিতে পারে?
  1. বিবাদী আপত্তি না করায় মামলা গ্রহণ করে বিচার শুরু করবে
  2. বিবাদীর শর্তসাপেক্ষে মামলা বিচারে নিবে
  3. মামলা খারিজ করবে
  4. বিবাদীর আপত্তি না করায় তামাদি মওকুফ করে আদালত মামলা আমলে নিবে
সঠিক উত্তর:
মামলা খারিজ করবে
উত্তর
সঠিক উত্তর:
মামলা খারিজ করবে
ব্যাখ্যা
♦তামাদি আইনের ৩ ধারা অনুযায়ী তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা, আপীল বা দরখাস্ত দায়ের বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে তবুও উক্ত মামলা, আপীল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে।
৫১৫.
‘ক’ একটি জমির মালিক। ‘খ’ উক্ত জমির কিছু গাছের মালিক। 'খ' জমির কোন ক্ষতি না করে কিছু গাছ কেটে নেয়। কিন্তু পরে গাছ কাটার কারণে জমির কিছু অংশ ধ্বসে পড়ে। এক্ষেত্রে ‘ক’ কতৃর্ক ‘খ’- এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ শুরু হবে -
  1. ‘খ’-যেদিন গাছ কাটতে শুরু করেছে সেই দিন থেকে
  2. যেদিন জমি ধ্বসে পড়েছে সেই দিন থেকে
  3. ‘খ’-যেদিন ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে সেই দিন থেকে
  4. যেদিন আদালতে অভিযোগ দাখিল হয়েছে সেই দিন থেকে
সঠিক উত্তর:
যেদিন জমি ধ্বসে পড়েছে সেই দিন থেকে
উত্তর
সঠিক উত্তর:
যেদিন জমি ধ্বসে পড়েছে সেই দিন থেকে
ব্যাখ্যা

এই ক্ষেত্রে, ‘ক’ কতৃর্ক ‘খ’- এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ শুরু হবে - যেদিন জমি ধ্বসে পড়েছে সেই দিন থেকে।

তামাদি আইনের ২৪ ধারার বিধান মতে, 
যে কাজের দ্বারা বাস্তবিক পক্ষে কোন নির্দিষ্ট ক্ষতি সাধিত নাহলে কোন মামলার কারণ উদ্ভূত হয় না, সে কাজের দরুণ ক্ষতিপূরণ মামলার জন্য যখন ক্ষতি সাধিত হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়।


Section 24: Suit for compensation for act not actionable without special damage-
In the case of a suit for compensation for an act which does not give rise to a cause of action unless some specific injury actually results therefrom, the period of limitation shall be computed from the time when the injury results. 
 
Illustration-
A owns the surface of a field. B owns the subsoil. B digs coal thereout without causing any immediate apparent injury to the surface, but at last the surface subsides. The period of limitation in the case of a suit by A against B runs from the time of the subsidence.

৫১৬.
তামাদি আইনের ২৮ ধারার বিধান অনুসারে, কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ব্যাপারে তামাদি আইনে যে মেয়াদ নির্ধারিত করে দেয়া হয়েছে, তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে ___________________।
  1. বিবাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে
  2. বাদীর অধিকার প্রতিষ্ঠিত হবে
  3. বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে
  4. বাদীর অধিকার বহাল থাকবে
সঠিক উত্তর:
বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে
উত্তর
সঠিক উত্তর:
বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে
ব্যাখ্যা
• তামাদি আইনের ২৮ ধারার বিধানে Adverse possession বা জবর দখলের কথা বলা হয়েছে।

ধারা ২৮ (সম্পত্তির অধিকার বিলুপ্তি)-
কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ব্যাপারে এই আইনে যে মেয়াদ নির্ধারিত করে দেয়া হয়েছে, তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে

Section 28: Extinguishment of right to property-
At the determination of the period hereby limited to any person for instituting a suit for possession of any property, his right to such property shall be extinguished.
৫১৭.
বাদী সরকার হলে সম্পত্তি দখল উদ্ধারের মামলা করার তামাদি ________ বছর।
  1. ১২
  2. ২০
  3. ৩০
  4. ৬০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
♦তামাদি আইন, ১৯০৮ এর ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী বাদী সরকার হলে সম্পত্তি দখল উদ্ধারের মামলা করার তামাদি মেয়াদ ৬০ বছর
৫১৮.
হাইকোর্ট কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের [Review] জন্য দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ কত?
  1. ১৫ দিন
  2. ২০ দিন
  3. ৩০ দিন
  4. ৩ মাস
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ-১৬২ এর বিধান: হাইকোর্ট কর্তৃক আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের [Review] জন্য দরখাস্ত তামাদি মেয়াদ ডিক্রি বা আদেশের তারিখ হতে ২০ দিন।
৫১৯.
দেওয়ানী মামলায় তামাদির বিষয়টি-
  1. আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন
  2. আইনের প্রশ্ন
  3. ঘটনার প্রশ্ন
  4. অধিকারের প্রশ্ন
সঠিক উত্তর:
আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন
উত্তর
সঠিক উত্তর:
আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন
ব্যাখ্যা
• আদালতে বিচারাধীন প্রত্যেকটি মামলা বিচারকালে দু’ধরনের প্রশ্ন জড়িত থাকে। এগুলি হচ্ছে আইনগত প্রশ্ন ও তথ্যঘটিত প্রশ্ন। যে সকল বিষয় এককভাবে আইন দ্বারা নির্ধারণ করা যায় সেগুলিকে আইনগত প্রশ্ন বলে এবং যে সকল বিষয় ঘটনা বা তথ্যের সাথে সংশ্লিষ্ট সেগুলিকে তথ্যগত প্রশ্ন বলা হয়।

কোনো ঘটনা নিরঙ্কুশ আইনের সংজ্ঞাধীন হলে তা আইনের প্রশ্ন বলে বিবেচিত হয়। আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত, নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হয়ে পরেও আদালতকে সন্তুষ্ট করতে পারলে/যুক্তিসংগত কারণ দেখাতে পারলে যাওয়ার তা গৃহীত হতে পারে। এই গৃহীত হওয়ার বিষয়টি হলো ঘটনার প্রশ্ন (ধারা ৫)।

তামাদি আইনের ধারা-৩ এ বলা হয়েছে তামাদি মেয়াদ শেষ হওয়ার পর মোকদ্দমা, আপীল বা আবেদন রুজু, দায়ের বা দাখিল করা হয়, তাহলে বিবাদী পক্ষ তামাদির প্রশ্ন উপস্থাপন না করলেও উক্ত মোকদ্দমা, আপীল বা দরখাস্ত খারিজ মর্মে পরিগণিত হবে। এই খারিজ হওয়ার বিষয়টি হলো আইনগত প্রশ্ন।

তাই বলা হয়, দেওয়ানী মামলায় তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন।
৫২০.
তামাদি আইনের ধারা ২৬ অনুযায়ী, বেসরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য কত বছর উক্ত সম্পত্তি বাধা-বিপত্তীহীন ও শান্তিপূর্ণভাবে ভোগ করতে হয়?
  1. ১২ বছর
  2. ২০ বছর
  3. ৪০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের ধারা ২৬ অনুযায়ী, বেসরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য ২০ বছর সম্পত্তির মাঝে বাধা-বিপত্তীহীন ও  শান্তিপূর্ণভাবে ভোগ করতে।
- তবে সরকারি সম্পত্তির ক্ষেত্রে এই সময়সসীমা ৬০ বছর।


⇒ ধারা-২৬। সুখাধিকারসমূহ অর্জন (Acquisition of right to easements):
উপধারা-(১) যেক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহতভাবে এবং বিশ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ করা হয়েছে এবং যেইক্ষেত্রে কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যেই কোনো সুখাধিকার (ইতিবাচক, নেতিবাচক যাহাই হোক না কেন) কোনো ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসাবে উহাতে স্বত্ব দাবি করে অব্যাহতভাবে এবং বিশ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করেছে, সেইক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা অন্য কোনো সুখাধিকার নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকারে পরিণত হবে। যদি কোনো মামলায় উক্তরূপ কোনো অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সেই মামলায় উক্ত উভয় ক্ষেত্রেই বিশ বছর বলতে মামলা দায়েরের তারিখের অব্যবহতি পূর্ববর্তী দুই বছরের মধ্যে সমাপ্ত বছর বুঝাবে।
উপধারা-(২) যেই সম্পত্তির উপর (১) উপধারা অনুসারে অধিকার দাবি করা হয়, তা যদি সরকারের সম্পত্তি হয়, তবে উক্ত উপধারায় 'বিশ বছর' কথাগুলির স্থলে 'ষাট বছর' কথাগুলি প্রতিস্থাপিত হইবে।
ব্যাখ্যা: এই ধারার অর্থানুসারে কোনো কিছুই ব্যাহত হইবে না যদি দাবিদার ব্যতীত অন্য কোনো লোকের কার্য দ্বারা বাধার ফলে দখল বা ভোগ প্রকৃত বিরতি না হয় এবং যদি উক্ত বাধা মানিয়া না লওয়া হয় অথবা উহাতে মৌন সম্মতি প্রকাশ না করা হয় এবং তাহা দাবিদারের গোচরীভূত হইবার পর এক বড় অতিবাহিত হয়।
---------------------
⇒ The Limitation Act 1908, Section 26, Acquisition of Ownership By Possession:(1) Where the access and use of light or air to and for any building have been peaceably enjoyed therewith as an easement, and as of right, without interruption, and for twenty years,
and where any way or watercourse, or the use of any water, or any other easement (whether affirmative or negative) has been peaceably and openly enjoyed by any person claiming title thereto as an easement and as of right without interruption, and for twenty years,
the right to such access and use of light or air, way, water-course, use of water, or other easement shall be absolute and indefeasible.
Each of the said periods of twenty years shall be taken to be a period ending within two years next before the institution of the suit wherein the claim to which such period relates is contested.
(2) Where the property over which a right is claimed under sub-section (1) belongs to the Government, that sub-section shall be read as if for the words "twenty years" the words "sixty years" were substituted.
Explanation - Nothing is an interruption within the meaning of this section, unless where there is an actual discontinuance of the possession or enjoyment by reason of an obstruction by the act of some person other than the claimant, and unless such obstruction is submitted to or acquiesced in for one year after the claimant has notice thereof and of the person making or authorising the same to be made.
Illustrations:
(a) A suit is brought in 1911 for obstructing a right of way. The defendant admits the obstruction, but denies the right of way. The plaintiff proves that the right was peaceably and openly enjoyed by him, claiming title thereto as an easement and as of right, without interruption from 1st January, 1890 to 1st January, 1910. The plaintiff is entitled to judgment.
(b) In a like suit the plaintiff shows that the right was peaceably and openly enjoyed by him for twenty years. The defendant proves that the plaintiff, on one occasion during the twenty years, had asked his leave to enjoy the right. The suit shall be dismissed.

৫২১.
নিচের কোন ক্ষেত্রে তামাদি আইন প্রজোয্য হবে না?
  1. Complaint এর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়েরের ক্ষেত্রে
  2. এজাহার দাখিলের ক্ষেত্রে
  3. FIR এর মাধ্যমে থানায় মামলা দায়েরের ক্ষেত্রে
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
♦তামাদি আইন, ১৯০৮ ফৌজদারি মূল মামলা অর্থাৎ এজাহার, এফ আই আর বা অভিযোগ/নালিশ (complaint) দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে ফৌজদারী আপিল, রিভিশন প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- মৃত্যুদন্ডের বিরুদ্ধে আর্পিল দায়েরের তামাদির মেয়াদ ৭ দিন।
৫২২.
বন্ধকী স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. অনুচ্ছেদ ১৪৬
  2. অনুচ্ছেদ ১৪৮
  3. অনুচ্ছেদ ১৪৯
  4. অনুচ্ছেদ ১৪৫
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৪৮
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৪৮
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৮

বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের [redeem] জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা যখন সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধার করার অধিকার উদ্ভব হয় সেই সময় থেকে- ৬০ বৎসর
৫২৩.
তামাদি আইনের ধারা ১৪(১) অনুযায়ী কোন ক্ষেত্রে তামাদি সময় বাদ দেওয়া হবে?
  1. বাদীর অসুস্থতার সময়
  2. মামলা স্থগিত থাকাকালীন সময়
  3. আদালতের সাধারণ ছুটির সময়
  4. ভুল এখতিয়ারের আদালতে সৎ উদ্দেশ্যে মামলা পরিচালনার সময়
সঠিক উত্তর:
ভুল এখতিয়ারের আদালতে সৎ উদ্দেশ্যে মামলা পরিচালনার সময়
উত্তর
সঠিক উত্তর:
ভুল এখতিয়ারের আদালতে সৎ উদ্দেশ্যে মামলা পরিচালনার সময়
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ধারা ১৪(১) অনুযায়ী, যদি কোনো বাদী ভুলবশত এমন একটি আদালতে মামলা করেন যার এখতিয়ার নেই, এবং তিনি যদি সৎ উদ্দেশ্যে (good faith) ও যথাযথ যত্নসহকারে (due diligence) মামলা পরিচালনা করেন, তাহলে তিনি যে সময়টুকু ঐ আদালতে মামলাটি পরিচালনা করেছেন তা তামাদির গণনা থেকে বাদ যাবে।
 এই ধারা শুধুমাত্র তখনই প্রযোজ্য হয়, যখন—
- মামলাটি একই কারণে প্রতিষ্ঠিত হয় (same cause of action)
- সৎ উদ্দেশ্যে পরিচালিত হয়
- আদালত এখতিয়ারের অভাবে মামলা গ্রহণে অক্ষম হয়

⇒ তামাদি আইনের ধারা ১৪: এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে কার্যক্রমের সময় বাদ দেওয়া:
(১) যেকোনো মামলার জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে গেলে, বাদী যদি অন্য একটি দেওয়ানি কার্যক্রমে যথাযথ যত্নসহকারে অন্য একজন বিবাদীর বিরুদ্ধে মামলা চালিয়ে থাকেন—এটি প্রথম আদালতে হোক বা আপিল আদালতে—তাহলে সেই সময় বাদ দেওয়া হবে, যদি উক্ত কার্যক্রমটি একই কারণে প্রতিষ্ঠিত হয়ে এবং সৎ উদ্দেশ্যে সেই আদালতে পরিচালিত হয়ে থাকে, যা এখতিয়ারের অভাবে বা অনুরূপ অন্য কারণে মামলা গ্রহণ করতে অক্ষম।

(২) কোনো আবেদনটির জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে গেলে, আবেদনকারী যদি একই পক্ষের বিরুদ্ধে একই ক্ষতিপূরণের জন্য অন্য একটি দেওয়ানি কার্যক্রমে যথাযথ যত্নসহকারে মামলা চালিয়ে থাকেন—এটি প্রথম আদালতে হোক বা আপিল আদালতে—তাহলে সেই সময় বাদ দেওয়া হবে, যদি উক্ত কার্যক্রমটি সৎ উদ্দেশ্যে এমন একটি আদালতে পরিচালিত হয়ে থাকে, যা এখতিয়ারের অভাবে বা অনুরূপ অন্য কারণে মামলা গ্রহণ করতে অক্ষম।

⇒ The Limitation Act, 1908, Section-14: Exclusion of time of proceeding bona fide in Court without jurisdiction:
(1) In computing the period of limitation prescribed for any suit, the time during which the plantiff has been prosecuting with due diligence another civil proceeding, whether in a Court of first instance or in a Court of appeal, against the defendant, shall be excluded, where the proceeding is founded upon the same cause of action and is prosecuted in good faith in a Court which, from defect of jurisdiction, or other cause of a like nature, is unable to entertain it.

(2) In computing the period of limitation prescribed for any application, the time during which the applicant has been prosecuting with due diligence another civil proceeding, whether in a Court of first instance or in a Court of appeal, against the same party for the same relief shall be excluded, where such proceeding is prosecuted in good faith in a Court which, from defect of jurisdiction, or other cause of a like nature, is unable to entertain it.

Explanation I - In excluding the time during which a former suit or application was pending, the day on which that suit or application was instituted or made, and the day on which the proceedings therein ended, shall both be counted.
Explanation II - For the purposes of this section, a plaintiff or an applicant resisting an appeal shall be deemed to be prosecuting a proceeding.
Explanation III - For the purposes of this section misjoinder of parties or of causes of action shall be deemed to be a cause of a like nature with defect of jurisdiction.
৫২৪.
তামাদি আইনের ১ম তফসিলের কত অনুচ্ছেদে অগ্রক্রয়ের অধিকার [Right to pre-emption] বলবৎ এর মামলার তামাদি দেয়া আছে?
  1. ৬ অনুচ্ছেদে
  2. ১০ অনুচ্ছেদে
  3. ৩ অনুচ্ছেদে
  4. ১২ অনুচ্ছেদে
সঠিক উত্তর:
১০ অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
১০ অনুচ্ছেদে
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১০- অগ্রক্রয়ের অধিকার [Right to pre-emtion] বলবৎ এর মামলা

তামাদি- ১ বছর।

সময় গণনা শুরু- যখন ক্রেতা যে বিক্রয়ের‌ বিরুদ্ধে মামলা করা হবে সেই বিক্রিত সমস্ত সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তু প্রত্যক্ষ দখল স্বীকার করে না, সেক্ষেত্রে বিক্রয় দলিল যখন রেজিস্ট্রিকৃত হয়।
৫২৫.
তামাদি আইনের অনুচ্ছেদ ৬ অনুসারে কোনো জরিমানা বা বাজেয়াপ্তি আদায়ের মামলার তামাদি কত বছর?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ ৬ অনুসারে,
যখন কোনো বিধি, আইন, প্রবিধান বা উপ-আইনের আওতায় কোনো জরিমানা বা বাজেয়াপ্তি আরোপিত হয়, তখন সেই জরিমানা বা বাজেয়াপ্তি আরোপিত হওয়ার ১ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।

৫২৬.
রবি সহকারি জেলা জজের আদালত হতে একটি ডিক্রি পেয়েছেন এবং ওই ডিক্রির বিরুদ্ধে জেলা জজের আদালতে আপিল করার পরিকল্পনা করছেন। রবিকে কত দিনের মধ্যে আপিল করতে হবে?
  1. ৩০ দিন
  2. ৪৫ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
• দেওয়ানী কার্যবিধির অধীনে আপিল তামাদি আইনের ১৫২ এবং ১৫৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী করতে হয়।

অনুচ্ছেদ- ১৫২: ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি অনুসারে জেলা জজের আদালতে আপিল:
তামাদি- ৩০ দিন;
সময় গণনা শুরু- যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার তারিখ হতে।

অন্যদিকে,
অনুচ্ছেদ- ১৫৬: দেওয়ানী কার্যবিধির অধীন, ১৫১ ও ১৫৩ অনুচ্ছেদে যে সকল মোকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলি ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল:
তামাদি- ৯০ দিন;
সময় গণনা শুরু- যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে।
৫২৭.
কোন জলপথে Easement Right প্রতিষ্ঠিত করতে হলে - 
  1. শুধুমাত্র ২০ বছর ব্যবহার করতে হয় 
  2. বিচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার করতে হয় 
  3. শান্তিপূর্ণ ২০ বছর ব্যবহার করতে হয় 
  4. নিরবিচ্ছিন্ন, শান্তিপূর্ণ ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার
সঠিক উত্তর:
নিরবিচ্ছিন্ন, শান্তিপূর্ণ ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
নিরবিচ্ছিন্ন, শান্তিপূর্ণ ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার
ব্যাখ্যা
♦ তামাদি আইনের ২৬ (১) ধারা অনুযায়ী কোন জলপথে Easement Right প্রতিষ্ঠিত করতে হলে নিরবিচ্ছিন্ন, শান্তিপূর্ণ ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার করতে হয়।

♦ তামাদি আইনের ২৬ ধারায় সুখাধিকার অর্জনের বিধান রয়েছে। ২৬ ধারা অনুযায়ী কোন দালানে আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার অথবা স্থল ও জল পথের ব্যবহার অথবা পানির ব্যবহার অথবা যে কোন সুখাধিকার অব্যাহতভাবে ২০ বছর (সরকারী সম্পত্তিতে ৬০ বছর) ধরে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করলে উক্ত সুখাধিকার নিরঙ্কুশ ও অলঙ্গনীয় অধিকারে পরিণত হবে।

♦ অর্থাৎ ২৬ ধারামতে কোন দালানে আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার অথবা স্থল ও জল পথের ব্যবহার অথবা পানির ব্যবহার অব্যাহতভাবে ২০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করলে সুখাধিকার অর্জন করা যায়।
৫২৮.
তামাদি আইনের ১২ ধারা প্রধানত কোন ক্ষেত্রে প্রযোজ্য?
  1. শুধুমাত্র সাক্ষ্য গ্রহণ
  2. ডিক্রি জারির আবেদন
  3. শুধুমাত্র মোকদ্দমা দায়ের
  4. আপিল, পুনরীক্ষণ এবং দরখাস্ত
সঠিক উত্তর:
আপিল, পুনরীক্ষণ এবং দরখাস্ত
উত্তর
সঠিক উত্তর:
আপিল, পুনরীক্ষণ এবং দরখাস্ত
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ১২ ধারা মূলত আপিল, পুনরীক্ষণ (Review) এবং দরখাস্ত সংক্রান্ত বিষয়ে প্রযোজ্য। এই ধারায় বিশেষভাবে বলা হয়েছে যে, যদি কোনো রায় বা ডিক্রির বিরুদ্ধে আপিল বা পুনরীক্ষণ করা হয়, তাহলে সংশ্লিষ্ট ডিক্রি বা রায়ের নকল সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় তামাদি গণনার সময় থেকে বাদ দেওয়া হবে। এছাড়া, যদি কোনো রোয়েদাদ বাতিলের জন্য দরখাস্ত করা হয়, তখনও রোয়েদাদের নকল সংগ্রহের সময় বাদ দেয়া হবে।

⇒ The Limitation Act, 1908-এর ১২ ধারা আইনানুগ কার্যধারায় নির্দিষ্ট কিছু সময় তামাদি গণনার সময় থেকে বাদ দেওয়ার বিধান দেয়।
- এই ধারা মূলত আপিল, পুনরীক্ষণ (Review) এবং দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হয়।
- তামাদি আইনের ১২ ধারার মূল বিধানসমূহ:
১২(১) ধারা:  মামলার তামাদি গণনার ক্ষেত্রে, মামলা করার কারণ যেদিন উদ্ভব হয় সেই দিনটি বাদ যাবে।
১২(২) ধারা: আপিল, আপিলের অনুমতির দরখাস্ত বা রায় পুনরীক্ষণের দরখাস্তের ক্ষেত্রে—
- রায় বা ডিক্রি প্রদানের দিন বাদ যাবে।
-  ডিক্রি, দণ্ডাদেশ বা আদেশের নকল সংগ্রহের জন্য প্রয়োজনীয় সময় বাদ যাবে।
১২(৩) ধারা: যদি কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল বা পুনরীক্ষণ করা হয়, তাহলে ডিক্রির নকল সংগ্রহের সময় বাদ দেওয়া হবে।
 - এছাড়াও, ডিক্রির ভিত্তি যেই রায়ে দেওয়া হয়েছে, সেই রায়ের নকল সংগ্রহের সময়ও বাদ যাবে।
১২(৪) ধারা: যদি রোয়েদাদ বাতিলের জন্য দরখাস্ত করা হয়, তাহলে সেই রোয়েদাদের নকল সংগ্রহের সময়ও বাদ যাবে।

⇒ The Limitation Act:- Section- 12. Exclusion of time in legal proceedings:
(1) In computing the period of limitation prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned shall be excluded. 
(2) In computing the period of limitation prescribed for an appeal, an application for leave to appeal and an application for a review of judgment, the day on which the judgment complained of was pronounced, and the time requisite for obtaining a copy of the decree, sentence or order appealed from or sought to be reviewed, shall be excluded. 
(3) Where a decree is appealed from or sought to be reviewed, the time requisite for obtaining a copy of the judgment on which it is founded shall also be excluded. 
(4) In computing the period of limitation prescribed for an application to set aside an award, the time requisite for obtaining a copy of the award shall be excluded.
৫২৯.
What is the limitation period under Article 120 of the Limitation Act, 1908?
  1. One year
  2. Three years
  3. Six years
  4. Twelve years
সঠিক উত্তর:
Six years
উত্তর
সঠিক উত্তর:
Six years
ব্যাখ্যা
• তামাদি আইনের ১২০ অনুচ্ছেদে বলা হয়েছে,
যেসকল মামলার জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই, সেগুলো সাধারণত ৬ বছরের মধ্যে দায়ের করতে হয়।

Article 120-
Suit for which no period of limitation is provided elsewhere in this schedule- Six years from when the right to sue accrues.
৫৩০.
আইনসম্মত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে জব্দ [wrongful seizure] করার জন্য ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ আছে-
  1. ২২ অনুচ্ছেদে
  2. ২৭ অনুচ্ছেদে
  3. ২৮ অনুচ্ছেদে
  4. ২৯ অনুচ্ছেদে
সঠিক উত্তর:
২৯ অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
২৯ অনুচ্ছেদে
ব্যাখ্যা
তামাদি আইনের ২৯ অনুচ্ছেদের বিধান আইনসম্মত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে জব্দ [wrongful seizure] করার জন্য ক্ষতিপূরণের মামলা
তামাদি- ১ বৎসর।
সময় গণনা শুরু- জব্দ করার তারিখ।
----------
⇒limitation Act-1908 Schedule-1 Article 29 For compensation for wrongful seizure of moveable property under legal process - One year from the date of Seizure.
৫৩১.
তামাদি আইনের ধারা ২৫ এর মূল উদ্দেশ্য কী?
  1. তামাদি মেয়াদ বৃদ্ধি করা
  2. আদালতের কাজের চাপ কমানো
  3. দলিল প্রণয়নের পদ্ধতি সহজীকরণ
  4. সময় গণনায় একরূপতা আনয়ন
সঠিক উত্তর:
সময় গণনায় একরূপতা আনয়ন
উত্তর
সঠিক উত্তর:
সময় গণনায় একরূপতা আনয়ন
ব্যাখ্যা

সঠিক উত্তর: সময় গণনায় একরূপতা আনয়ন।

⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ২৫ অনুযায়ী, সকল দলিলকে গ্রেগরিয়ান ক্যালেন্ডির সাথে সামঞ্জস্য রেখে বিবেচনা করার বিধান রয়েছে। এর উদ্দেশ্য হলো সময় গণনার ক্ষেত্রে কোনো বিভ্রান্তি বা বৈচিত্র্য না রেখে একরূপ ও নির্ভরযোগ্য সময়চক্র নিশ্চিত করা, যাতে আইন প্রয়োগে সুনির্দিষ্টতা বজায় থাকে।

⇒ দলিলে উল্লিখিত সময়ের গণনা (Computation of Time mentioned in instruments )- তামাদি আইনের ২৫ ধারায় দলিলে উল্লিখিত সময় গণনার বিধান রয়েছে। তামাদি আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় দলিল গ্রেগরিয়ান বর্ষপঞ্জি (Gregorian calendar) অনুসারে প্রণীত বলে বিবেচিত হবে।
-------
-The Limitation Act, 1908, Section-25. Computation of time mentioned in instruments:
All instruments shall, for the purposes of this Act, be deemed to be made with reference to the Gregorian calendar.

৫৩২.
'A' একটি জমির উপরিভাগের এবং 'B' ভূ-গর্ভের মালিক। 'B' উপরিভাগের তাৎক্ষণিক কোনো ক্ষতি না করে ভূ-গর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে কিন্তু পরে জমিটির উপরিভাগ ধসে পড়ে। এই ক্ষেত্রে 'A' কর্তৃক 'B' এর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলে তামাদির মেয়াদ গণনা শুরু হবে-
  1. জমি ধসে পড়ার সময় থেকে
  2. 'ক' যে দিন মামলা দায়ের করে সে দিন থেকে
  3. ভূ-গর্ভ খনন করে কয়লা উত্তোলন করার সময় থেকে
  4. 'খ' যেদিন মামলা দায়েরের কথা জানবে সেদিন থেকে
সঠিক উত্তর:
জমি ধসে পড়ার সময় থেকে
উত্তর
সঠিক উত্তর:
জমি ধসে পড়ার সময় থেকে
ব্যাখ্যা
⇒ উল্লিখিত প্রশ্নের এই ক্ষেত্রে 'ক' কর্তৃক 'খ' এর বিরুদ্ধে জমি ধসে পড়ার কারণে মামলা করলে তামাদির মেয়াদ গণনা জমি ধসে পড়ার সময় থেকে শুরু হবে।

- তামাদি আইনের ২৪ ধারার বিধান মতে, যে কাজের দ্বারা বাস্তবিক পক্ষে কোন নির্দিষ্ট ক্ষতি সাধিত নাহলে কোন মামলার কারণ উদ্ভূত হয় না, সে কাজের দরুন ক্ষতিপূরণ মামলার জন্য যখন ক্ষতি সাধিত হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়।

⇒ তামাদি আইনের ২৪ ধারার বিধান: বিশেষ ক্ষতির কারণ না হইলে যে কাজের জন্য মামলা করা যায় না তাহার জন্য ক্ষতিপূরণের মামলা (suit for compensation for act not actionable without special damage):
যে কার্যের দ্বারা বাস্তবিক পক্ষে কোন নির্দিষ্ট ক্ষতি সাধিত না হইলে কোন মামলার কারণ উদ্ভূত হয় না, তদ্রূপ কার্যের দরুন ক্ষতিপূরণের মামলার জন্য যখন ক্ষতি হয়, তখন হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে।

উদাহরণ:
'ক' একটি জমির উপরিভাগের মালিক। 'খ' ঐ জমির ভূগর্ভের মালিক। উপরিভাগের তাৎক্ষণিক স্পষ্ট কোন ক্ষতি না করিয়া ভূ-গর্ভ হইতে কয়লা খনন ও উত্তোলন করে। কিন্তু অবশেষে জমিটির উপরিভাগ ধসে পড়ে। এইক্ষেত্রে 'ক' কর্তৃক 'খ' এর বিরুদ্ধে মামলা দায়ের তামাদির মেয়াদ ধসিয়া পড়ার সময় হইতে শুরু হইবে।
------------------------
Section 24: Suit for compensation for act not actionable without special damage:-
In the case of a suit for compensation for an act which does not give rise to a cause of action unless some specific injury actually results therefrom, the period of limitation shall be computed from the time when the injury results.

Illustration-
A owns the surface of a field. B owns the subsoil. B digs coal thereout without causing any immediate apparent injury to the surface, but at last the surface subsides. The period of limitation in the case of a suit by A against B runs from the time of the subsidence.
৫৩৩.
তামাদি আইন, ১৯০৮ এর ধারা ২৬ অনুসারে, কোন ধরনের সম্পত্তিতে সুখাধিকার অর্জনের জন্য ৬০ বছর নিরবচ্ছিন্নভাবে ভোগ করতে হবে?
  1. ব্যক্তিগত সম্পত্তি
  2. মালিকবিহীন সম্পত্তি
  3. বেসরকারি সম্পত্তি
  4. সরকারি সম্পত্তি
সঠিক উত্তর:
সরকারি সম্পত্তি
উত্তর
সঠিক উত্তর:
সরকারি সম্পত্তি
ব্যাখ্যা

ধারা-২৬। সুখাধিকারসমূহ অর্জন
উপধারা-(১) যেইক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহতভাবে এবং বিশ বছর যাবত্ শান্তিপূর্ণভাবে ভোগ করা হইয়াছে এবং যেইক্ষেত্রে কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যেই কোনো সুখাধিকার (ইতিবাচক, নেতিবাচক যাহাই হউক না কেন) কোনো ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসাবে উহাতে স্বত্ব দাবি করিয়া অব্যাহতভাবে এবং বিশ বত্ত্ব যাবত শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে, সেইক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা অন্য কোনো সুখাধিকার নিরঙ্কুশ ও অলংঘনীয় অধিকারে পরিণত হইবে। যদি কোনো মামলায় উক্তরূপ কোনো অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সেই মামলায় উক্ত উভয় ক্ষেত্রেই বিশ বত্সর বলিতে মামলা দায়েরের তারিখের অব্যবহতি পূর্ববর্তী দুই বত্সত্তর মধ্যে সমাপ্ত বিশ বা বুঝাইবে।
উপধারা-(২) যেই সম্পত্তির উপর (১) উপধারা অনুসারে অধিকার দাবি করা হয়, তাহা যদি সরকারের সম্পত্তি হয়, তবে উক্ত উপধারায় 'বিশ বত্সর' কথাগুলির স্থলে 'ষাট বত্সর' কথাগুলি প্রতিস্থাপিত হইবে।
---------------
Section 26: Acquisition of right to
(1) Where the access and use of light or air to and for any building have been peaceably enjoyed therewith as an
easements
easement, and as of right, without interruption, and for twenty years,
and where any way or watercourse, or the use of any water, or any other easement (whether affirmative or negative) has been peaceably and openly enjoyed by any person claiming title thereto as an easement and as of right without interruption, and for twenty years,
the right to such access and use of light or air, way, water-course, use of water, or other easement shall be absolute and indefeasible.
Each of the said periods of twenty years shall be taken to be a period ending within two years next before the institution of the suit wherein the claim to which such period relates is contested.
(2) Where the property over which a right is claimed under sub-section (1) belongs to the Government, that sub-section shall be read as if for the words "twenty years" the words "sixty years" were substituted.

৫৩৪.
তামাদি আইনের কোন ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাব করার বিধান বর্ণিত আছে?
  1. ২৩
  2. ২৪
  3. ২৫
  4. ২৬
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
⇒ দলিলে উল্লিখিত সময়ের গণনা (Computation of Time mentioned in instruments )- তামাদি আইনের ২৫ ধারায় দলিলে উল্লিখিত সময় গণনার বিধান রয়েছে। তামাদি আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় দলিল গ্রেগরিয়ান বর্ষপঞ্জি (Gregorian calendar) অনুসারে প্রণীত বলে বিবেচিত হবে।
-----------------
-The Limitation Act, 1908, Section-25. Computation of time mentioned in instruments:
All instruments shall, for the purposes of this Act, be deemed to be made with reference to the Gregorian calendar.
৫৩৫.
'A' is forcibly dispossessed by 'B' from his house. Within how many days can 'A' file a suit for recovery of possession with title?
  1. 6 months
  2. 6 years
  3. 3 years
  4. 12 years
সঠিক উত্তর:
12 years
উত্তর
সঠিক উত্তর:
12 years
ব্যাখ্যা
• 'ক' তার বাড়ি থেকে 'খ' কর্তৃক জোরপূর্বক বেদখল হয়। 'ক' ১২ বছরের মধ্যে স্বত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবে।

• সুনির্দিষ্ট প্রতিকার আইন,১৮৭৭ এর ধারা ৮ অনুযায়ী, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি তা দেওয়ানি কার্যবিধি অনুসারে নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে।এক্ষেত্রে,
⇒ বাদীকে স্বত্ব প্রমাণ করতে হবে
⇒ বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী ১২ বছরের মধ্যে মোকদ্দমা করতে হবে (তামাদি আইনের ১৪২ ও ১৪৪ অনুচ্ছেদ)
⇒ সরকার বাদী হলে ৬০ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে (অনুচ্ছেদ-১৪৯)

• তামাদি আইন,১৯০৮ অনুচ্ছেদ ১৪২-
যখন বাদী স্থাবর সম্পত্তির দখলে, তখন বাদী বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির দখল লাভের জন্য দখলের তারিখ হতে ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়।
৫৩৬.
বর্তমানে তামাদি আইনের কয়টি ধারা বলবৎ আছে?
  1. ৩১ টি
  2. ২৯ টি
  3. ৩২ টি
  4. ২৮ টি
সঠিক উত্তর:
২৯ টি
উত্তর
সঠিক উত্তর:
২৯ টি
ব্যাখ্যা
• সর্বপ্রথম ১৮৫৯ সালে তামাদি আইন পাশ করা হয়। এই আইনটি ১৮৬২ সালে কার্যকর করা হয়। সর্বশেষ ১৯০৮ সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয় যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য। এটা ১৯০৮ সালের ৯নং আইন। আইনটি ১৯০৯ সালের ১লা জানুয়ারী হতে কার্যকর হয়।

বর্তমানে তামাদি আইনের ২৯টি ধারা এবং ১টি তফসিল বলবৎ আছে। ধারাসমূহে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি যেমন কোন সময় বাদ দিয়ে এবং কোন সময় যোগ করে তামাদি গণনা করতে হবে, তামাদির জন্য নির্ধারিত সময়ের পর মোকদ্দমা দায়ের করলে তার ফলাফল, তামাদির বিলম্ব মওকুফ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এবং ২৬ থেকে ২৮ ধারা প্রেসক্রিপশন [prescription] ও অর্জন [acquisition] নিয়ে আলোচনা করা হয়েছে।
৫৩৭.
The Limitation Act, 1908 এর ধারা ৬(১) অনুযায়ী অপারগতা অবসানের পর কোন মেয়াদের মধ্যে মামলা করা যাবে?
  1. ৩ বছরের মধ্যে
  2. আদালত নির্ধারিত মেয়াদে
  3. প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে বর্ণিত মেয়াদে
  4. যেকোনো সুবিধাজনক সময়
সঠিক উত্তর:
প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে বর্ণিত মেয়াদে
উত্তর
সঠিক উত্তর:
প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে বর্ণিত মেয়াদে
ব্যাখ্যা

⇒ The Limitation Act, 1908 এর ৬ ধারা- বৈধ অপারগতা:
(১) যেইক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করিবার কিংবা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেইসময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতার অবসান হইবার পর, অপারগতা না থাকিলে, প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।

(২) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে, সেই সময় উপরে বর্ণিত যেই কোনো দুইটি অপারগতার অবসান হইবার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি তাহার উভয় অপারগতার অবসান হইবারপর, অপারগতা না থাকিলে, উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে উহা করিতে পারিতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করিতে পারিবে।

(৩) যেইক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাহার অপারগতা অব্যাহত থাকে, সেক্ষেত্রে তাহার আইনানুগ প্রতিনিধি ঐ ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকিলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে উহা করা যেত, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দাখিল করিতে পারিবে।

(৪) যেইক্ষেত্রে উপরোক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তাহার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে (১) ও (২) উপধারায় বিধৃত বিধানসমূহ প্রযোজ্য হইবে।

৫৩৮.
সুমনের বাবা মারা যাওয়ার পর তার সম্পত্তির ওপর তার চাচা জোরপূর্বক দখল করে নেয়। তখন সুমনের বয়স ছিল ১০ বছর। সে সম্পত্তির মালিকানা ফিরে পেতে মামলা করতে চায়। তামাদি আইনের অধীনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কত বছরের মধ্যে সে মামলা করতে পারবে?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী ৩টি বিষয়কে আইনগত অপারগতা (Legal Disability) হিসেবে উল্লেখ করা হয়েছে।
১. নাবালকত্ব [Minority]
২. উন্মাদ [Insanity]
৩. জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা [Idiocy]।

• আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে মামলা করার অধিকারী কোন ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয় উক্ত সময়ে সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে তার মামলা করার তামাদির মেয়াদ গণনা করা শুরু হবে যখন তার এই আইনগত অপারগতা অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধিতার অবসান হবে তখন থেকে।

• ধারা ৮ হচ্ছে ৬ ও ৭ ধারার আইনগত অপারগতার ব্যতিক্রম। ৮ ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে ৬ ও ৭ ধারায় উল্লেখিত আইনগত অপারগতা বিশ্লেষণ করতে হবে। নিম্নলিখিত ক্ষেত্রে ৬ এবং ৭ ধারার বিধান প্রযোজ্য হবে না-

১. অগ্রক্রয়ের (pre-emption) অধিকার বলবৎকরণের মামলায়, এবং

২. আইনগত অপারগতার অবসান হওয়ার পর বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার তিন (৩) বছরের বেশী সময় তামাদির মেয়াদ থাকবে না এবং সর্বোচ্চ এই ৩ বৎসরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ যেক্ষেত্রে ৬ বা ৭ ধারায় আইনগত অপারগতার সুবিধা প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে উক্ত আইনগত অক্ষমতার অবসান হওয়ার পর সর্বোচ্চ ৩ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে অন্যথায় মোকদ্দমা খারিজ হবে।
৫৩৯.
তামাদি আইন, ১৯০৮ হচ্ছে ____________।
  1. মূল আইন
  2. পদ্ধতিগত আইন
  3. তত্ত্বগত আইন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
পদ্ধতিগত আইন
উত্তর
সঠিক উত্তর:
পদ্ধতিগত আইন
ব্যাখ্যা
• তামাদি আইন, ১৯০৮ হচ্ছে পদ্ধতিগত আইন।

তত্ত্বগত আইন (Substantive Law):
যে আইনসমূহ অধিকার ও কর্তব্যকে সজ্ঞায়িত বা সন্নিবেশিত করে বা কোন অপরাধ কে সজ্ঞায়িত করে ও তার শাস্তির পরিমান উল্লেখ করে, তাই তত্ত্বগত আইন বা মূল আইন। যেমনঃ চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, দণ্ডবিধি ইত্যাদি।

পদ্ধতিগত আইন (Procedural Law):
তত্ত্বগত আইনগুলোতে যে অধিকার, কর্তব্য ও শাস্তিসমূহ উল্লেখ থাকে সেগুলো যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে কার্যকর করা হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি যে আইনসমূহে উল্লেখ থাকে তাই পদ্ধতিগত আইন। যেমনঃ ফৌজদারি কার্যবিধি, তামাদি আইন, দেওয়ানি কার্যবিধি ইত্যাদি।
৫৪০.
তামাদি আইনের ১৩ ধারায় মোকদ্দমার তামাদির মেয়াদ গণনা করতে নিম্নলিখিত কোন সময় বাদ যাবে?
  1. বাদীর বাংলাদেশের বাইরের অবস্থানের সময়
  2. বিবাদীর বাংলাদেশের বাইরের অবস্থানের সময়
  3. বিবাদীকে সমন জারির সময়
  4. ক এবং খ উভয়
সঠিক উত্তর:
বিবাদীর বাংলাদেশের বাইরের অবস্থানের সময়
উত্তর
সঠিক উত্তর:
বিবাদীর বাংলাদেশের বাইরের অবস্থানের সময়
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৩ ধারা অনুযায়ী-
বাদীর যখন মামলা করার অধিকার জন্মায় তখন যদি বিবাদী উক্ত সময়ে সরকারের কার্যের অংশ হিসাবে দেশের বাইরে থাকে, বিবাদী যতদিন বিদেশে থাকবে ততদিন তামাদির মেয়াদের গণনা স্থগিত থাকবে। তাই বলা যায় যে, বিবাদীর বিদেশে অবস্থানের সময়টুকু তামাদি থেকে বাদ যাবে।

Section 13: Exclusion of time of defendant’s absence from Bangladesh and certain other territories-
In computing the period of limitation prescribed for any suit, the time during which the defendant has been absent from Bangladesh and from the territories beyond Bangladesh under the administration of the Government shall be excluded.
৫৪১.
তামাদি আইনের অনুচ্ছেদ ২৪ অনুযায়ী মানহানির মামলা করতে হয় -
  1. ২ বছরের মধ্যে
  2. ৬ মাসের মধ্যে
  3. ১ বছরের মধ্যে
  4. যে কোন সময়ে
সঠিক উত্তর:
১ বছরের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
১ বছরের মধ্যে
ব্যাখ্যা
♣ তামাদি আইনের অনুচ্ছেদ ২৪ অনুযায়ী ১ বছরের মধ্যে মানহানির মামলা করতে হয়
৫৪২.
'ক','খ' ও 'গ' একটি ফার্মের অংশীদার এবং 'ঘ' উক্ত ফার্মের নিকট ঋণগ্রস্থ হয়। 'খ' উন্মাদ এবং 'গ' নাবালক। 'খ' এবং 'গ'-এর সম্মতি ব্যতীত 'ক', দেনাদার 'ঘ'-কে ঋণমুক্ত করতে পারে। এক্ষেত্রে-
  1. শুধুমাত্র 'ক' এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে
  2. 'খ' এবং 'গ' এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে না
  3. 'ক','খ' ও 'গ' সকলে তামাদির মেয়াদ হতে অব্যাহতি পাবে
  4. 'ক','খ' ও 'গ' সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে
সঠিক উত্তর:
'ক','খ' ও 'গ' সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে
উত্তর
সঠিক উত্তর:
'ক','খ' ও 'গ' সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে
ব্যাখ্যা
ধারা ৭ (একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা)-
যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয় বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয় এবং তাদের সকলেই আইনগত অক্ষম হলে তাদের কারোর বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। কিন্তু যদি এমন হয় যে, তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে অক্ষম কিন্তু বাকিরা আইনগতভাবে সক্ষম বা সুস্থ, সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত হবে। কি হবে না তা নিম্নলিখিত ভাবে নির্ধারণ করতে হবে-

⇒ যে সকল ব্যক্তি আইনগতভাবে অপারগ তাদের সম্মতি ছাড়া যে ব্যক্তি আইনগতভাবে অপারগ না, সে যদি দায়মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে তাহলে সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে।

অর্থাৎ, এক্ষেত্রে 'ক','খ' ও 'গ' সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে।

কিন্তু আইনগতভাবে সক্ষম ব্যক্তি আইনগত অপারগ ব্যক্তিদের সম্মতি ছাড়া দায়মুক্তি বা ঋণ পরিশোধ করতে না পারলে, তাদের কারোর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে না।

Section 7: Disability of one of several plaintiffs or applicants-
Where one of several persons jointly entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is under any such disability, and discharge can be given without the concurrence of such person, time will run against them all: but, where no such discharge can be given, time will not run as against any of them until one of them becomes capable of giving such discharge without the concurrence of the others or until the disability has ceased.

Illustrations-
(a) A incurs a debt to a firm of which B, C and D are partners. B is insane, and C is a minor. D can give a discharge of the debt without the concurrence of B and C. Time runs against B, C and D.
(b) A incurs a debt to a firm of which E, F and G are partners. E and F are insane, and G is a minor. Time will not run against any of them until either E or F becomes sane, or G attains majority.
৫৪৩.
তামাদি আইনের কোন ধারা অনুসারে সম্পত্তির ওপর আইনি অধিকার চিরতরে বিলুপ্ত হয়?
  1. ধারা ৩
  2. ধারা ৫
  3. ধারা ২৬
  4. ধারা ২৮
সঠিক উত্তর:
ধারা ২৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৮
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ২৮ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মামলা না করলে সম্পত্তির ওপর আইনি অধিকার চিরতরে বিলুপ্ত হয়ে যায়।
⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ২৮ অনুসারে, যখন কোনো মামলা বা দরখাস্ত দায়েরের জন্য নির্ধারিত সময়সীমা (তামাদি মেয়াদ) অতিক্রান্ত হয়ে যায়, তখন শুধুমাত্র মামলা দায়েরের সুযোগই হারায় না, বরং বাদীর সেই সম্পত্তির উপর আইনগত অধিকারও (right itself) বিলুপ্ত হয়ে যায়।

⇒ তামাদি আইনের ধারা ২৮: সম্পত্তির অধিকার বিলুপ্তি:
কোনো সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ব্যাপারে এই আইনে যে মেয়াদ নির্ধারিত করে দেয়া হয়েছে, তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে।

⇒ The Limitation Act, 1908, Section 28: Extinguishment of right to property:
At the determination of the period hereby limited to any person for instituting a suit for possession of any property, his right to such property shall be extinguished.

৫৪৪.
শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরে তামাদি মেয়াদ কত?
  1. ৩ বছর
  2. ৬ মাস
  3. ৬ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
♦তামাদি আইনের অনুচ্ছেদ ৩ অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৯ ধারার অধীন স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা বেদখল হওয়ার দিন থেকে ছয় মাসের মধ্যে করতে হবে।
♦আইন বহির্ভূতভাবে ও সম্মতি ব্যতীত কোন ব্যক্তিকে স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত করা হলে, উক্ত স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য ৯ ধারামতে মামলা করা যাবে। বাদীকে যে যথাযথ আইনের মাধ্যম ছাড়াই বেদখল করেছে, সে যদি মূল মালিকও হয় কিংবা তার দ্বারা কোন দাবিদারও হয় তবু বাদী তার দখলচ্যুতির তারিখ হতে ছয় মাসের মধ্যে তার স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করতে পারবে। ৯ ধারামতে যিনি স্থাবর সম্পত্তির দখলে ছিলেন, তিনিই মামলা করতে পারেন। কেননা এই ধরনের মামলায় শুধু বাদীর দখল এবং বেদখল প্রমাণ করতে হয় এবং ৯ ধারার অধীনে দখল উদ্ধারের মামলায় স্বত্বের প্রশ্ন অবান্তর।
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন এর ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য উক্ত সম্পত্তিতে দখল এবং বিগত ৬ মাসের মধ্যে বেদখল হওয়া প্রমাণ করতে হবে, তবে স্বত্ব প্রমাণ করার কোন প্রয়োজন নেই। উল্লেখ্য যে, ৮ ধারায় দখল প্রমাণের প্রয়োজন নেই তবে স্বত্ব প্রমাণ করতে হবে।
৫৪৫.
For the recession of a contract - এটি তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?
  1. ১১৫ অনুচ্ছেদ
  2. ১৪১ অনুচ্ছেদ
  3. ১১৪ অনুচ্ছেদ
  4. ১১৩ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১১৪ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১১৪ অনুচ্ছেদ
ব্যাখ্যা
For the recession of a contract - এটি তামাদি আইনের প্রথম তফসিলের ১১৪ অনুচ্ছেদের বিষয়বস্তু।

তামাদি আইনের অনুচ্ছেদ- ১১৪

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায় চুক্তি রদের মামলা (For recession of a contract) দায়েরের তামাদির মেয়াদ ১১৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। চুক্তি প্রত্যাহার করার মামলা যে সকল বিষয় বাদীকে চুক্তি বাতিল করার অধিকার‌ প্রদান করে, সেগুলি সম্পর্কে বাদী যখন প্রথম অবগত হওয়ার ১ বছরের মধ্যে করতে হবে।
৫৪৬.
দেওয়ানী কার্যবিধির অধীন মৃত আপিলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে?
  1. ৯০ দিন
  2. ১২০ দিন
  3. ৬০ দিন
  4. ৩০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
তামাদি আইনের অনুচ্ছেদ-১৭৬

মৃত বাদী অথবা আপীলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানী কার্যবিধির অধীন দরখাস্ত মৃত বাদী বা আপীলকারীর মৃত্যুর তারিখ হতে ৯০ দিনের মধ্যে দাখিল করতে হবে।

অন্যদিকে, তামাদি আইনের অনুচ্ছেদ ১৭৭ অনুযায়ী-
মৃত বিবাদী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানী কার্যবিধির অধীন দরখাস্ত মৃত বিবাদী বা প্রতিবাদীর মৃত্যুর তারিখ হতে ৯০ দিনের মধ্যে দাখিল করতে হবে।
৫৪৭.
তামাদি আইনের অনুচ্ছেদ ১০৪ অনুযায়ী, বিলম্বিত দেনমোহরের (Deferred Dower) জন্য মুসলিম মহিলার মামলার তামাদি শুরু হয় কখন?
  1. বিবাহের তারিখ থেকে
  2. স্বামীর মৃত্যু তারিখ থেকে
  3. তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদের তারিখ থেকে
  4. 'খ' অথবা 'গ'
সঠিক উত্তর:
'খ' অথবা 'গ'
উত্তর
সঠিক উত্তর:
'খ' অথবা 'গ'
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ১০৪ অনুযায়ী, বিলম্বিত দেনমোহরের (Deferred Dower) জন্য একজন মুসলিম মহিলার মামলা করার তামাদি কাল ৩ বছর।
- এই সময়সীমা গণনা শুরু হয়: স্বামীর মৃত্যুর তারিখ থেকে (খ), অথবা তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদের তারিখ থেকে (গ)।
- অর্থাৎ বিলম্বিত দেনমোহর (Deferred Dower) সাধারণত বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পর প্রদেয় হয়।
- সুতরাং, সঠিক উত্তর ঘ) 'খ' অথবা 'গ' (যেকোনো একটি ঘটনা থেকে তামাদি শুরু হয়)।
৫৪৮.
তামাদি আইন অনুসারে, যদি কেউ একাধিক অপারগতায় পতিত হয়, তবে সে কখন মামলা দায়ের করতে পারবে?
  1. আদালতের নির্দেশে
  2. যখনই তার প্রতিনিধি চায়
  3. প্রথম অপারগতা শেষ হওয়ার পর
  4. সব অপারগতার অবসান হওয়ার পর
সঠিক উত্তর:
সব অপারগতার অবসান হওয়ার পর
উত্তর
সঠিক উত্তর:
সব অপারগতার অবসান হওয়ার পর
ব্যাখ্যা
⇒ The Limitation Act, 1908-এর ৬(২) ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি একাধিক অপারগতায় পতিত হয় (যেমন, প্রথমে নাবালক থাকে এবং পরে উন্মাদ হয়ে যায়), তবে সে মামলা বা কার্যধারা দায়ের করতে পারবে তখনই, যখন তার সব অপারগতার অবসান ঘটে এবং সে আইনত সক্ষম হয়।
অর্থাৎ, যদি তামাদি গণনার শুরুর সময় ব্যক্তি নাবালক থাকে এবং এরপর উন্মাদনায় আক্রান্ত হয়, তবে সে তখনই মামলা দায়ের করতে পারবে, যখন সে উভয় অপারগতা থেকে মুক্ত হবে।

উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি নাবালক এবং উন্মাদ উভয় অবস্থায় থাকে, তাহলে তামাদির মেয়াদ গণনা তখনই শুরু হবে যখন সে নাবালকতা এবং উন্মাদনা উভয় অপারগতা থেকে মুক্ত হবে।

সুতরাং, একাধিক অপারগতার ক্ষেত্রে, মামলা দায়েরের সময় গণনার জন্য সব অপারগতার অবসান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এজন্য ৬(২) ধারা স্পষ্টভাবে উল্লেখ করে যে ব্যক্তি তখনই মামলা করতে পারবে, যখন তার সব অপারগতা দূর হবে এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
৫৪৯.
তামাদি আইনের ধারা ২৫ কোন ধরনের দলিলের ক্ষেত্রে প্রযোজ্য?
  1. সকল দলিল
  2. কেবল রেজিস্টার্ড দলিল
  3. শুধুমাত্র চুক্তিপত্র
  4. কেবল সরকারি দলিল
সঠিক উত্তর:
সকল দলিল
উত্তর
সঠিক উত্তর:
সকল দলিল
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের ২৫ ধারায় দলিলে উল্লিখিত সময় গণনার বিধান রয়েছে। তামাদি আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় সকল দলিল গ্রেগরিয়ান বর্ষপঞ্জি (Gregorian calendar) অনুসারে প্রণীত বলে বিবেচিত হবে।
--------
⇒ The Limitation Act, 1908, Section 25. Computation of time mentioned in instruments:
- All instruments shall, for the purposes of this Act, be deemed to be made with reference to the Gregorian calendar.

৫৫০.
তামাদি আইনের ৩ ধারা অনুসারে Pauper Suit দাখিল হয়েছে বলে গণ্য হবে-
  1. যখন নিঃস্ব ব্যক্তি আদালতে আরজি দাখিল করেন।
  2. যখন উপযুক্ত কর্মকর্তার নিকট নিঃস্ব হিসাবে মামলা দায়ের করার অনুমতি চেয়ে দরখাস্ত দাখিল করবেন।
  3. যখন আদালত নিঃস্ব ব্যক্তির আবেদন গ্রহণ করেন।
  4. ক অথবা খ
সঠিক উত্তর:
যখন উপযুক্ত কর্মকর্তার নিকট নিঃস্ব হিসাবে মামলা দায়ের করার অনুমতি চেয়ে দরখাস্ত দাখিল করবেন।
উত্তর
সঠিক উত্তর:
যখন উপযুক্ত কর্মকর্তার নিকট নিঃস্ব হিসাবে মামলা দায়ের করার অনুমতি চেয়ে দরখাস্ত দাখিল করবেন।
ব্যাখ্যা
♦ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৩ অনুসারে Pauper Suit দাখিল হয়েছে বলে গণ্য হবে- যখন উপযুক্ত কর্মকর্তার নিকট নিঃস্ব হিসাবে মামলা দায়ের করার অনুমতি চেয়ে দরখাস্ত দাখিল করবেন
৫৫১.
বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ উল্লেখিত আছে?
  1. ১০১ অনুচ্ছদে
  2. ১০২ অনুচ্ছদে
  3. ১০৩ অনুচ্ছদে
  4. ১০৪ অনুচ্ছদে
সঠিক উত্তর:
১০৪ অনুচ্ছদে
উত্তর
সঠিক উত্তর:
১০৪ অনুচ্ছদে
ব্যাখ্যা
♦The Limitation Act, 1908 এর ১০৩ অনুচ্ছেদে তাৎক্ষণিক পরিশোধযোগ্য (Promt/মু’অজ্জল) মোহরানা আদায়ের জন্য আর  ১০৪ অনুচ্ছেদে বিলম্বিত (Differed/মু’আজ্জল) মোহরানা আদায়ে জন্য মোকদ্দমা দায়ের করার বিধান আছে। উভয়ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ ৩ বছর।
৫৫২.
The Limitation Act, 1908 এর ধারা ১৩ কার ক্ষেত্রে প্রযোজ্য?
  1. শুধুমাত্র বাদী
  2. শুধুমাত্র বিবাদী
  3. শুধুমাত্র সরকারি বাদী
  4. বাদী এবং বিবাদী উভয়ের ক্ষেত্রে
সঠিক উত্তর:
শুধুমাত্র বিবাদী
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র বিবাদী
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) শুধুমাত্র বিবাদী।

তামাদি আইনের ১৩ ধারা অনুযায়ী,
বাদীর যখন মামলা করার অধিকার জন্মায় তখন 
যদি বিবাদী উক্ত সময়ে সরকারের কার্যের অংশ হিসাবে দেশের বাইরে থাকে, বিবাদী যতদিন বিদেশে থাকবে ততদিন তামাদির মেয়াদের গণনা স্থগিত থাকবে। তাই বলা যায় যে, বিবাদীর বিদেশে অবস্থানের সময়টুকু তামাদি থেকে বাদ যাবে।

৫৫৩.
রানা একটি দেওয়ানী মামলায় বাদী ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। রানার আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য কতদিনের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের অনুচ্ছেদ-১৭৬ এর বিধান:
মৃত বাদী অথবা আপিলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানী কার্যবিধির অধীন দরখাস্ত মৃত বাদী বা আপিলকারীর মৃত্যুর তারিখ হতে ৯০ দিনের মধ্যে দাখিল করতে হবে।

- অন্যদিকে,
তামাদি আইনের অনুচ্ছেদ ১৭৭ অনুযায়ী-মৃত বিবাদী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানী কার্যবিধির অধীন দরখাস্ত মৃত বিবাদী বা প্রতিবাদীর মৃত্যুর তারিখ হতে ৯০ দিনের মধ্যে দাখিল করতে হবে।
৫৫৪.
তামাদি আইনের 'বৈধ অপারগতা' সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. অগ্রক্রয়
  2. বাটোয়ারা
  3. স্বত্ব ঘোষণা
  4. দখল পুনরুদ্ধার
সঠিক উত্তর:
অগ্রক্রয়
উত্তর
সঠিক উত্তর:
অগ্রক্রয়
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৬-৭ ধারায় মামলা করার অধিকার সৃষ্টির সময় বাদী legal disability তে আক্রান্ত থাকলে তখন তামাদির মেয়াদ গণনা বন্ধ রাখার বিধান আছে। কিন্তু তামাদি আইনে ৮ ধারায় বলা আছে এই বিধান অগ্রক্রয়ের আবেদন বা মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

⇒ তামাদি আইনের ৮ ধারার বিধান: বিশেষ ব্যতিক্রম: ৬ অথবা ৭ ধারার কোন কিছুই অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলায় প্রযোজ্য নহে। যেই মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করিতে হইবে, সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর তাহা উক্ত ধারাদ্বয়ের কোন কিছুই তিন বৎসরের অধিক বর্ধিত করিয়াছে বলিয়া গণ্য হইবে না।
উদাহরণ:
(ক) ক নাবালক থাকাকালে মিরাস আদায়ের জন্য মামলা করিবার অধিকার লাভ করে। ইহার ১১ বৎসর পর সে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে ক মামলা দায়ের করিবার জন্য মাত্র অবশিষ্ট এক বৎসর সময় পায়। কিন্তু ৬ ধারা ও অত্র ধারা অনুসারে সে আরও দুই বৎসর অতিরিক্ত সময় পাইবে। অর্থাৎ সাবালক হইবার পর তিন বৎসরের মধ্যে সে মামলা দায়ের করিতে পারিবে।
----------------
⇒ The Limitation Act:- Section 8: Special exceptions:
- Nothing in section 6 or in section 7 applies to suits to enforce rights of pre-emption, or shall be deemed to extend, for more than three years from the cessation of the disability or the death of the person affected thereby, the period within which any suit must be instituted or application made.
৫৫৫.
তামাদি আইনের কত অনুচ্ছেদে পুনঃনিরীক্ষণের [Review] জন্য দরখাস্তের তামাদির বিধান দেওয়া আছে?
  1. ১৭১
  2. ১৭৩
  3. ১৮৩
  4. ১৮১
সঠিক উত্তর:
১৭৩
উত্তর
সঠিক উত্তর:
১৭৩
ব্যাখ্যা
⇒ রিভিউ দায়েরের স্থান এবং সময়সীমা:
- তামাদি আইন, ১৯০৮ এর ১৭৩ অনুচ্ছেদের বিধান মতে ডিক্রি বা আদেশ জারির সময় হতে ৯০ দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হবে।
- যে আদালত ডিক্রি প্রদান করেছে, সেই আদালতেই ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়।

অর্থাৎ যে আদালত ডিগ্রি প্রদান করে সেই আদালতে তামাদি আইনের ১৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ৯০ দিনের মধ্যে রিভিউর আবেদন দায়ের করতে হবে। 
৫৫৬.
তামাদি আইনের ১১ ধারায় কোন ধরনের চুক্তির তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান রয়েছে?
  1. বৈদেশিক চুক্তি
  2. ক্ষতিপূরণ চুক্তি
  3. নাবালকের চুক্তি
  4. বাতিলযোগ্য চুক্তি
সঠিক উত্তর:
বৈদেশিক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
বৈদেশিক চুক্তি
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১১ বৈদেশিক চুক্তির উপর মামলার (Suits on foreign contracts) ক্ষেত্রে তামাদির বিধান উল্লেখ করেছে। উক্ত ধারা অনুযায়ী, বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে যেইসব মামলা দায়ের করা হয়, সেগুলি এ আইনে উল্লেখিত তামাদির বিধিসমূহের অধীন।
- বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে দায়েরকৃত মামলার ক্ষেত্রে বিদেশী কোনো আইনে তামাদি সংক্রান্ত বিধি জবাব স্বরূপ গ্রহণীয় হবে না।
- তবে যদি সেই বিধি অনুসারে, চুক্তিটির পরিসমাপ্তি ঘটে থাকে এবং যদি উক্ত বিধি অনুসারে নির্ধারিত সময়কালে সংশ্লিষ্ট পক্ষগণ সেই দেশে স্থায়ীভাবে বসবাস করে থাকে, সেক্ষেত্রে তার ব্যতিক্রম হবে।

⇒ The Limitation Act, 1908, Section 11: Suits on foreign contracts:
(1) Suits instituted in Bangladesh on contracts entered into in a foreign country are subject to the rules of limitation contained in this Act.
(2) No foreign rule of limitation shall be a defence to a suit instituted in Bangladesh on a contract entered into in a foreign country, unless the rule has extinguished the contract and the parties were domiciled in such country during the period prescribed by such rule.

৫৫৭.
লিখিত এবং নিবন্ধিত চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ মামলার তামাদি মেয়াদ কত?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
• তামাদি আইনের অনুচ্ছেদ-১১৬:

- লিখিত এবং নিবন্ধিত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের জন্য মামলা ৬ বছর বছরের মধ্যে দায়ের করতে হবে।
- তামাদি মেয়াদ গণনা শুরু হবে: চুক্তি নিবন্ধিত না হলে যখন মেয়াদ অতিবাহিত হতে শুরু করে তখন থেকে।
৫৫৮.
তামাদি আইন অনুসারে পুনঃনিরীক্ষণের [Review] জন্য দরখাস্তের তামাদি মেয়াদ কত?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ১৫ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা
⇒ রিভিউ দায়েরের স্থান এবং সময়সীমা:
- তামাদি আইন, ১৯০৮ এর ১৭৩ অনুচ্ছেদের বিধান মতে ডিক্রি বা আদেশ জারির সময় হতে ৯০ দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হবে।
- যে আদালত ডিক্রি প্রদান করেছে, সেই আদালতেই ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়।

অর্থাৎ যে আদালত ডিগ্রি প্রদান করে সেই আদালতে তামাদি আইনের ১৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ৯০ দিনের মধ্যে রিভিউর আবেদন দায়ের করতে হবে। 
৫৫৯.
বেসরকারি সম্পত্তিতে সুখাধিকার প্রতিষ্ঠার জন্য কত বছর শান্তিপূর্ণভাবে ভোগ করতে হয়?
  1. ১২ বছর
  2. ২০ বছর
  3. ৩০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ এর ২৬ ধারায় বলা হয়েছে, যদি কেউ বেসরকারি সম্পত্তিতে কোন একটি সুখাধিকার যেমন: আলো-বাতাস, রাস্তা/পথ, পানি ব্যবহার, জলস্রোত, ইত্যাদি শান্তিপূর্ণ, নিরবচ্ছিন্ন এবং প্রকাশ্যভাবে ২০ বছর ধরে ভোগ করে আসেন এবং সেটি অধিকার বলে ভোগ করেন, তাহলে উক্ত ব্যক্তি ঐ সুখাধিকারের উপর একটি নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকার প্রতিষ্ঠা করতে পারেন।
- তবে, এই ২০ বছর পূর্ণ হওয়ার পরবর্তী ২ বছরের মধ্যে তাকে আদালতে মামলা দায়ের করতে হবে, অন্যথায় অধিকার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হয়ে যাবে।
বেসরকারি সম্পত্তি → ২০ বছর।
সরকারি সম্পত্তি → ৬০ বছর।

⇒ তামাদি আইনের ২৬ ধারার বিধান: সুখাধিকার সমূহ অর্জন (Acquisition of right to easements):
(১) যেইক্ষেত্রে কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসাবে এবং অধিকার হিসাবে অব্যাহতভাবে এবং বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ করা হইয়াছে,
এবং যেইক্ষেত্রে কোন পথ বা জলস্রোত অথবা কোন পানির ব্যবহার অথবা অন্য যে কোন সুখাধিকার (ইতিবাচক, নৈতিবাচক যাহাই হউক না কেন) কোন ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসাবে উহাতে স্বত্ব দাবি করিয়া অব্যাহতভাবে এবং বিশ বৎসর যাবত শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে, সেইক্ষেত্রে অনুরূপ আলো-বাতাসের প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা অন্য কোন সুখাধিকার নিরঙ্কুশ ও অলংঘনীয় অধিকারে পরিণত হইবে।
যদি কোন মামলায় উক্তরূপ কোন অধিকারের দাবির বিরোধিতা করা হয়, সেই মামলায় উক্ত উভয় ক্ষেত্রেই বিশ বৎসর বলিতে মামলা দায়েরের তারিখের অব্যবহিত পূর্ববতী দুই বৎসরের মধ্যে সমাপ্ত বিশ বৎসর বুঝাইবে।
(২) যে সম্পত্তির উপর (১) উপধারা অনুসারে অধিকার দাবি করা হয়, তাহা যদি সরকারের সম্পত্তি হয় তবে উক্ত উপধারায় বিশ বৎসর কথাগুলির স্থলে ষাট বৎসর কথাগুলি প্রতিস্থাপিত হইবে।

ব্যাখ্যা: এই ধারার অর্থানুসারে কোন কিছুই ব্যাহত হইবে না যদি দাবিদার ব্যতীত অন্য কোন লোকের কার্য দ্বারা বাধার ফলে দখল বা ভোগে প্রকৃত বিরতি না হয় এবং যদি উক্ত বাধা মানিয়া না লওয়া হয় অথবা উহাতে মৌন সম্মতি প্রকাশ না করা হয় এবং তাহা দাবিদারের গোচরীভূত হইবার পর এক বৎসর অতিবাহিত হয়।

উদাহরণ: (ক) পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে একটি মামলা দায়ের করা হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে কিন্তু পথ চলার অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বাদী প্রমাণ করে যে, সে এই অধিকার ১৮৯০ সালের ১লা জানুয়ারি হইতে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে উহাতে সুখাধিকার হিসাবে স্বত্ব দাবি করিয়া শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করিয়াছে। বাদী স্বীয় অনুকূলে রায় পাইবার অধিকারী।
(খ) অনুরূপ এক মামলায় বাদী দাবি করে যে, সে এই অধিকার শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে বিশ বৎসর যাবত ভোগ করিয়াছে, বিবাদী প্রমাণ করে যে, ঐ বিশ বৎসরের মধ্যে বাদী একবার এই অধিকার ভোগের জন্য তাহার অনুমতি প্রার্থনা করিয়াছিল। মামলাটি খারিজ হইয়া যাইবে।
৫৬০.
তামাদি আইন অনুযায়ী ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের অনুমতি চেয়ে মামলা দায়েরের সর্বোচ্চ সময়সীমা কত?
  1. ৩০ দিন
  2. ৯০ দিন
  3. ৬ মাস
  4. ১ বছর
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
⇒ তামাদি আইন অনুযায়ী, ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের অনুমতি চেয়ে মামলা দায়েরের সর্বোচ্চ সময়সীমা ৬ মাস।
- এই সময়সীমা ডিক্রির তারিখ হতে গণনা করা হয়। অর্থাৎ, ডিক্রি জারি হওয়ার পর থেকে ৬ মাসের মধ্যে মামলা করতে হবে যদি কিস্তিতে পরিশোধের অনুমতি চাওয়া হয়।
- এটি তামাদি আইন, অনুচ্ছেদ ১৭৫ এর অধীনে নির্ধারিত সময়সীমা।


৫৬১.
তামাদি আইনের ২১ ধারা অনুসারে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কাদের বোঝাবে?
  1. আইনসম্মত অভিভাবক
  2. কমিটি বা ম্যানেজার
  3. কমিটি বা ম্যানেজার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা

ধারা-২১;অক্ষম ব্যক্তির প্রতিনিধি:
উপধারা-(১) অত্র আইনের ১৯ ও ২০ ধারায় 'তাহার পক্ষে যথাবিহিতরূপে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি' বলিতে অপারগতাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে তাহার আইন সম্মত অভিভাবক, কমিটি বা
ম্যানেজারকে অথবা অনুরূপ অভিভাবক, কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃতি স্বাক্ষর করিবার বা অর্থ প্রদান করিবার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বুঝাইবে।
উপধারা-(২) যৌথ চুক্তিকারী প্রভৃতির একজন কর্তৃক স্বীকৃতি বা অর্থ প্রদান (Acknowledgment or payment by one of several joint contractors, etc.) উপরোক্ত ধারাগুলি কোনো বিধানবলে যৌথ চুক্তিকারী, অংশীদার, নির্বাহক বা বন্ধকগ্রহীতাগণের মধ্যে একজনের বা একাধিক জনের অথবা তাহাদের একজনের বা একাধিকজনের প্রতিনিধির স্বাক্ষরিত কোনো লিখিত স্বীকৃতির ফলে বা অর্থ প্রদানের ফলে অপরজনকে কোনো দেনার জন্য দায়ী করা যাইবে না।
উপধারা-(৩) উপেরাক্ত ধারাগুলির উদ্দেশ্য সাধনকল্পে--
(ক) হিন্দু আইনের আওতাধীন কোনো বিধান অথবা কোনো সম্পত্তিতে সীমিত স্বত্বে স্বত্ববান কোনো ব্যক্তি বা তাহার যথাবিহিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক কোনো দায়েরের ব্যাপারে স্বাক্ষরিত স্বীকৃতি বা অর্থ প্রদান উক্ত দায়ের পরবর্তী উত্তরাধীকারীর প্রতিকূলে বৈধ স্বীকৃতি বা অর্থ প্রদান হিসাবে গণ্য হইবে।
(খ) যেইক্ষেত্রে কোনো অবিভক্ত হিন্দু পরিবার বা তত্পক্ষ কেহ কোনো দায়গ্রস্ত হইয়াছে, সেইক্ষেত্রে উক্ত পরিবারের ম্যানেজার বা তাহার যথাবিহিত ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি কোনো স্বীকৃতিদান বা অর্থ প্রদান করিলে তাহার সমগ্র পরিবারের পক্ষ হইতে করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।
--------------
Section 21, Agent of persons under disability: 
(1) The expression "agent duly authorised in his behalf," in sections 19 and 20, shall, in the case of a person under disability, include his lawful guardian, committee or manager, or an agent duly authorised by such guardian, committee or manager to sign the acknowledgement or make the payment.
(2) Nothing in the said sections renders one of several joint contractors, partners, executors or mortgagees chargeable by reason only of a written acknowledgment signed or of a payment made by, or by the agent of, any other or others of them.
(3) For the purposes of the said sections-
(a) an acknowledgment signed, or a payment made, in respect of any liability, by, or by the duly authorised agent of, any widow or other limited owner of property who is governed by the Hindu law, shall be a valid acknowledgment or payment, as the case may be, as against a reversioner succeeding to such liability; and
(b) where a liability has been incurred by, or on behalf of, a Hindu undivided family as such, an acknowledgment or payment made by, or by the duly authorised agent of, the manager of the family for the time being shall be deemed to have been made on behalf of the whole family.

৫৬২.
তামাদি আইন কোন ধরনের আইন?
  1. মূল আইন
  2. তত্ত্বগত আইন
  3. পদ্ধতিগত আইন
  4. ক ও খ উভয়
সঠিক উত্তর:
পদ্ধতিগত আইন
উত্তর
সঠিক উত্তর:
পদ্ধতিগত আইন
ব্যাখ্যা
⇒ তামাদি আইন হলো একটি পদ্ধতিগত আইন।

-পদ্ধতিগত আইন (Procedural Law):
তত্ত্বগত আইনগুলোতে যে অধিকার, কর্তব্য ও শাস্তিসমূহ উল্লেখ থাকে সেগুলো যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে কার্যকর করা হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি যে আইনসমূহে উল্লেখ থাকে তাই পদ্ধতিগত আইন। যেমন: ফৌজদারি কার্যবিধি, তামাদি আইন, দেওয়ানি কার্যবিধি ইত্যাদি।

-তত্ত্বগত আইন (Substantive Law):
যে আইনসমূহ অধিকার ও কর্তব্যকে সংজ্ঞায়িত বা সন্নিবেশিত করে বা কোন অপরাধ কে সংজ্ঞায়িত করে ও তার শাস্তির পরিমাণ উল্লেখ করে, তাই তত্ত্বগত আইন বা মূল আইন। যেমন: চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, দণ্ডবিধি ইত্যাদি।
৫৬৩.
তামাদি আইনের ১৯ ধারায় লিখিত দায় স্বীকারের ফলাফল কি?
  1. তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে
  2. নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে
  3. তামাদির মেয়াদ থেকে লিখিত দায় স্বীকারের মেয়াদ বাদ যাবে
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অপর পক্ষ যদি উক্ত মামলার বা দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কিত সম্পত্তি বা অধিকার সম্পর্কে লিখিত প্রাপ্তি স্বীকারের মাধ্যমে দায় স্বীকার করে নেয় সেক্ষেত্রে উত্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে

তামাদি আইনের ১৯ ধারার শর্তসমূহ নিম্নরূপ-
⇒ লিখিত হতে হবে
⇒ উক্ত পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
⇒ অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই করতে হবে
⇒ উক্ত স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হবে।

Section 19: Effect of acknowledgement in writing-
(1) Where, before the expiration of the period prescribed for a suit or application in respect of any property or right, an acknowledgement of liability in respect of such property or right has been made in writing signed by the party against whom such property or right is claimed, or by some person through whom he derives title or liability, a fresh period of limitation shall be computed from the time when the acknowledgement was so signed. 
 
(2) Where the writing containing the acknowledgement is undated, oral evidence may be given of the time when it was signed; but, subject to the provisions of the Evidence Act, 1872, oral evidence of its contents shall not be received. 
 
Explanation I- For the purposes of this section an acknowledgement may be sufficient though it omits to specify the exact nature of the property or right, or avers that the time for payment, delivery, performance or enjoyment has not yet come, or is accompanied by a refusal to pay, deliver, perform or permit to enjoy, or is coupled with a claim to a set-off, or is addressed to a person other than the person entitled to the property or right. 
Explanation II- For the purposes of this section, “signed” means signed either personally or by an agent duly authorized in this behalf. 
Explanation III- For the purposes of this section an application for the execution of a decree or order is an application respect of a right.
৫৬৪.
নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির জন্য আবেদনের তামাদির মেয়াদ কত?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৯০ দিন
  4. ১২০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা

⇒ তামাদি আইনের ১৭০ অনুচ্ছেদ অনুসারে নিঃসম্বল হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত (for leave to appeal as pauper) দাখিলের তামাদির মেয়াদ ৩০ দিন।
- তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ১৭০ অনুসারে, নিঃস্ব (pauper) হিসেবে আপীল করার অনুমতির জন্য আবেদন দাখিলের তামাদি মেয়াদ হলো ৩০ দিন। এই সময়সীমা গণনা শুরু হয় সেই ডিক্রি বা আদেশের তারিখ থেকে, যার বিরুদ্ধে আপীল করা হবে।

৫৬৫.
কোন ক্ষেত্রে ডিক্রির নকল গ্রহণের সময় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে?
  1. শুধুমাত্র আপিলের ক্ষেত্রে
  2. শুধুমাত্র পুনরীক্ষণের ক্ষেত্রে
  3. ডিক্রি জারির ক্ষেত্রে
  4. আপিল ও পুনরীক্ষণ উভয়ের ক্ষেত্রেই
সঠিক উত্তর:
আপিল ও পুনরীক্ষণ উভয়ের ক্ষেত্রেই
উত্তর
সঠিক উত্তর:
আপিল ও পুনরীক্ষণ উভয়ের ক্ষেত্রেই
ব্যাখ্যা
তামাদি আইনের ১২ ধারা- আইনানুগ কার্যধারায় যেই পরিমাণ সময় গণনা হইতে বাদ দিতে হইবে:
(১) কোন মামলা আপীল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেইদিন হইতে উক্ত মেয়াদ গণনা করিতে হইবে সেই দিন বাদ দিতে হইবে।

(২) কোন আপীল, আপীলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেই রায় সম্পর্কে অভিযোগ করা হইবে তাহা যেইদিন ঘোষণা করা হইয়াছে সেইদিন এবং যে ডিক্রী, দন্ডাদেশ বা আদেশ সম্পর্কে আপীল করা হইবে বা পুনরীক্ষণের প্রার্থনা করা হইবে, তাহার নকল গ্রহণ করিতে যেইসময় আবশ্যক, তাহা বাদ দিতে হইবে।

(৩) যেইক্ষেত্রে ডিক্রী সম্পর্কে আপীল বা পুনরীক্ষণের প্রার্থনা করা হয়, সেইক্ষেত্রে উক্ত ডিক্রী যে রায়ের উপর প্রতিষ্ঠিত সেই রায়ের নকল লইতে যে সময় লাগে, তাহাও বাদ দিতে হইবে।

(৪) কোন রোয়েদাদ নাকচ করিবার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, রোয়েদাদের নকল লইতে যে সময় লাগে, তাহা বাদ দিতে হইবে।
৫৬৬.
অগ্রক্রয়ের অধিকার বলবৎ করার মামলার তামাদির মেয়াদ গণনা শুরু হয়-
  1. ক্রেতার দখল গ্রহণের দিন থেকে
  2. বিক্রয় দলিল রেজিস্ট্রিকরণের দিন থেকে
  3. ক্রেতার আদালতে উপস্থিতির দিন থেকে
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা
• অনুচ্ছেদ ১০- অগ্রক্রয়ের অধিকার [Right to pre-emption] বলবৎ এর মামলা:

তামাদি- ১ বছর।

সময় গণনা শুরু- যখন ক্রেতা যে বিক্রয়ের‌ বিরুদ্ধে মামলা করা হবে সেই বিক্রিত সমস্ত সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তু প্রত্যক্ষ দখল স্বীকার করে না, সেক্ষেত্রে বিক্রয় দলিল যখন রেজিস্ট্রিকৃত হয়।

⇒ তামাদি আইনের প্রথম তফসিলের ১০ অনুচ্ছেদ অনুসারে অগ্রক্রয়ের (preemption) অধিকার কার্যকরের মামলা দায়েরের তামাদির মেয়াদ ১ বছর। এই মেয়াদ শুরু হবে যখন ক্রেতা যে বিক্রয়ের বিরুদ্ধে মামলা করা হবে সেই বিকৃত সমস্ত সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তু প্রত্যক্ষ দখল স্বীকার করেন না, সেক্ষেত্রে বিক্রয় দলিল যখন রেজিস্ট্রিকৃত হয় তখন থেকে। অর্থাৎ, ক্রেতার দখল গ্রহণ অথবা দখল সম্ভব না হলে বিক্রয় দলিল রেজিস্ট্রি হওয়ার দিন থেকে ১ বছরের মধ্যে অগ্রক্রয়ের (pre-emption) অধিকার কার্যকরের মামলা দায়ের করতে হবে।
৫৬৭.
তামাদি আইনের ২০ ধারা প্রযোজ্য হবে-
  1. ঋণ পরিশোধের ক্ষেত্রে
  2. সুদ পরিশোধের ক্ষেত্রে
  3. ক এবং খ উভয়
  4. উপরের কোনটি নয়
সঠিক উত্তর:
ক এবং খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ক এবং খ উভয়
ব্যাখ্যা
• তামাদি আইনের ২০ ধারামতে কোন দেনা তামাদি হবার পূর্বেই যদি দেনাদার দেনার স্বীকৃতিস্বরূপ কোন অর্থ পাওনাদারকে দিয়ে থাকে তাহলে, সেক্ষেত্রে যে তারিখ উক্ত অর্থ প্রদান করা হয়েছিল সে তারিখ হতেই তামাদির সময়সীমা নতুনভাবে হিসাব করতে হবে।

সুতরাং ২০ ধারা অনুযায়ী-
ঋণ বা দেনার ক্ষেত্রে তামাদির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আংশিকভাবে কোন ঋণ বা সুদ পরিশোধ করলে, উক্ত অর্থ প্রদানের তারিখ থেকে নতুন করে তামাদির সময় শুরু হয়। অর্থাৎ কোন দেনা আংশিক পরিশোধ করলে পরিশোধের তারিখ হতে নতুন করে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে।তবে এই ক্ষেত্রে দেনা পরিশোধ অবশ্যই লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে।

Section 20: Effect of payment on account of debt as of interest on legacy-

(1) Where payment on account of a debt or of interest on a legacy is made before the expiration of the prescribed period by the person liable to pay the debt or legacy, or by his duly authorized agent, a fresh period of limitation shall be computed from the time when the payment was made: 
 
Provided that, save in the case of a payment of interest made before the 1st day of January, 1928, an acknowledgment of the payment appears in the handwriting of, or in a writing signed by the person making the payment.
৫৬৮.
তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদির মেয়াদ নিম্নের কোন অনুচ্ছেদে দেয়া আছে?
  1. অনুচ্ছেদ ১৪৭
  2. অনুচ্ছেদ ১৪৮
  3. অনুচ্ছেদ ১৪৯
  4. উল্লিখিত সবগুলোয়
সঠিক উত্তর:
উল্লিখিত সবগুলোয়
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সবগুলোয়
ব্যাখ্যা

তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদির মেয়াদ হলো ৬০ বছর এবং সর্বনিম্ন তামাদির মেয়াদ হলো ৭দিন। সর্বোচ্চ তামাদির মেয়াদ ১৪৭ থেকে ১৪৯ অনুচ্ছেদে উল্লেখ আছে।

অনুচ্ছেদ ১৪৭- রেহেন উদ্ধারের অধিকার নাশ [Foreclosure] বা বিক্রয়ের [Sale] জন্য রেহেন গ্রহীতা কর্তৃক মামলা দায়েরের সময়সীমা,
রেহেন ঋণ যখন পরিশোধযোগ্য হয় সেই সময় থেকে- ৬০ বছর।

অনুচ্ছেদ ১৪৮-বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের [redeem] জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়েরের সময়সীমা, যখন সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধার করার অধিকার উদ্ভব হয় সেই সময় থেকে- ৬০ বছর।

অনুচ্ছেদ ১৪৯-সুপ্রীম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ব্যতীত সরকার কর্তৃক সরকারের পক্ষে দায়েরকৃত কোন মামলার তামাদি-৬০ বছর।

৫৬৯.
তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৪ প্রযোজ্য হয়-
  1. স্যুটের ক্ষেত্রে
  2. রেফারেন্সের ক্ষেত্রে
  3. রিভিশনের ক্ষেত্রে
  4. রিভিউ-এর ক্ষেত্রে
সঠিক উত্তর:
স্যুটের ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
স্যুটের ক্ষেত্রে
ব্যাখ্যা
♦ The Limitation Act, 1908 এর ১৪ ধারার বিধান এখতিয়ারবিহীন আদালতে সৎউদ্দেশ্যে কার্যধারায় যেই সময় গণনাহইতে বাদ দিতে হইবেঃ
(১) কোনো মামলা দায়েরের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, বাদী কোনো আদিম বা আপিল আদালতে বিবাদীর বিরুদ্ধে যদি অন্য একটা দেওয়ানী কার্যক্রম যথাবিহিত যত্ন সহকারে চালাইতে থাকে। তবে সেইক্ষেত্রে উক্ত মামলা ও কার্যক্রমের কারণ যদি একই হয় এবং এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ অন্য কোনো কারণে যেই আদালত শেষোক্ত কার্যক্রমের বিচার করিবার ক্ষমতা সম্পন্ন নহে, সেই আদালতে যদি সদবিশ্বাসে উহা দায়ের করা হইয়া থাকে, তবে শেষোক্ত কার্যক্রমে যেই সময় ব্যয়িত হয়, প্রথমোক্ত মামলার মেয়াদ গণনা হইতে তাহা বাদ দিতে হইবে।
যথাযথ সতর্কতা ও সচেষ্ট প্রয়োগ সত্বেও একজন যুক্তিবান ও পরিণামদর্শী মানুষের পক্ষে যেইধরনের ভুল হওয়া স্বাভাবিক, শুধুমাত্র ঐ ধরনের ভুলের ব্যাপারে জড়িত মামলার ক্ষেত্রেই এইধারার বিধান অনুসারে সুবিধাদান করা যাইতে পারে। নিম্নতর আপিল আদালত যেইক্ষেত্রে যথাযথভাবে অত্র ধারার আওতায় উহার স্ববিচার ক্ষমতা প্রয়োগ করে, সেইক্ষেত্রে হাইকোর্ট উহাতে হস্তক্ষেপ করিয়া থাকে না।
আপিলের জন্য সময় গণনাকালে অত্র ধারাটি প্রয়োগ ঘটে না। তবে ইহার যুক্তিযুক্ত মূলনীতি এবং এই ধারায় ভাবিত পরিস্থিতি যথাসময়ে আপিল উপস্থাপন করিবার জন্য ৫ ধারার অর্থ অনুসারে পর্যাপ্ত কারণ হিসাবে সাধারণত গ্রাহ্য হইতে পারে।
♦ তামাদি আইনের ১৪ ধারা মোকদ্দমার (Suit) মেয়াদ গণনার ক্ষেত্রে বা যেকোন আবেদনের (Any: application) মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু আপীল, রিভিশন, বা রিভিউ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এখতিয়ারবিহীন আদালতে আপীল দায়ের করলে এবং উক্ত এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে আপীলের তামাদির মেয়াদ গণনা করতে ১৪ ধারায় আবেদন গ্রহণযোগ্য না। এখতিয়ারবিহীন আদালতে আপীল দায়েরের কারণে ব্যয়িত সময় মওকৃষ্ণের জন্য ৫ ধারায় আবেদন করা যেতে পারে।
৫৭০.
তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদে গৃহভৃত্য বা শ্রমিকের মজুরির দাবি সংক্রান্ত মামলা উল্লেখ করা হয়েছে?
  1. অনুচ্ছেদ ৫
  2. অনুচ্ছেদ ৭
  3. অনুচ্ছেদ ৯
  4. অনুচ্ছেদ ১১
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৭
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৭
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮-এর প্রথম তফসিলের অনুচ্ছেদ ৭-এ গৃহভৃত্য বা শ্রমিকের মজুরির দাবি সংক্রান্ত মামলা উল্লেখ করা হয়েছে।
- এটি অনুসারে, গৃহভৃত্য বা শ্রমিকের মজুরি বকেয়া হওয়ার পর ১ বছরের মধ্যে মজুরির জন্য মামলা দায়ের করতে হবে।

অর্থাৎ অনুচ্ছেদ ৭ অনুযায়ী, গৃহভৃত্য বা শ্রমিকের মজুরি সংক্রান্ত মামলার তামাদি মেয়াদ ১ বছর, যা মজুরি বকেয়া হওয়ার তারিখ থেকে শুরু হয়।
৫৭১.
কোন ধরনের মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইনের ১৭ ধারা প্রযোজ্য নয়?
  1. স্থাবর সম্পত্তির দখলের মোকদ্দমা
  2. বংশগত পদ লাভের মোকদ্দমা
  3. অগ্রক্রয়ের অধিকার বলবৎ এর মোকদ্দমা
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা

ধারা-১৭. মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল:
(১) যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকিলে একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকারী হইতো, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হইবার পূর্বেই মৃত্যুবরণ করে, সেইক্ষেত্রে মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধি উক্ত মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার যোগ্যতাসম্পন্ন হইবার সময় হইতে তামাদি মেয়াদ গণনা করা হইবে।
(২) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকিলে তাহার বিরুদ্ধে কেহ একটা মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার অধিকার লাভ করিতো, কিন্তু সেই ব্যক্তি উক্ত অধিকার সৃষ্টি হইবার পূর্বেই মৃত্যুবরণ করে, সেইক্ষেত্রে যখন মৃত ব্যক্তির এইরূপ কোনো আইনানুগ প্রতিনিধি থাকিবে, যাহার বিরুদ্ধে বাদী মামলা দায়ের বা দরক্ষাস্ত দাখিল করিতে পারিবে, তখন হইতে তামাদি মেয়াদ গণনা করা হইবে।
(৩) সম্পত্তি প্রয়োগের অগ্রাধিকার প্রয়োগের মামলা অথবা স্থাবর সম্পত্তি সম্পর্কিত দখল বা বংশগত কোনো পদলাভ সম্পর্কিত মামলার ক্ষেত্রে উপরোক্ত (১) ও (২) উপধারার কোনো কিছুই প্রযোজ্য নহে।
-----
Effect of death before right to sue accrues:
Section 17. (1) Where a person, who would, if he were living, have a right to institute a suit or make an application, dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased capable of instituting or making such suit or application.
(2) Where person against whom, if he were living, a right to institute a suit or make an application would have accrued dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased against whom the plaintiff may institute or make such suit or application.
(3) Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of immoveable property or of an hereditary office.

৫৭২.
যেক্ষেত্রে মামলা মুলতবি থাকাকালে স্বত্ব হস্তান্তর হয় এবং তাতে নতুন পক্ষভুক্ত করা হয়, তবে মামলাটি দায়ের হয়েছে ধরা হবে কোন তারিখে?
  1. পক্ষভুক্তির তারিখে
  2. স্বত্ব হস্তান্তরের তারিখে
  3. মূল মামলা দায়েরের তারিখে
  4. আদালতের অনুমতির তারিখে
সঠিক উত্তর:
মূল মামলা দায়েরের তারিখে
উত্তর
সঠিক উত্তর:
মূল মামলা দায়েরের তারিখে
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ২২ অনুযায়ী: যেক্ষেত্রে মামলা মুলতবি থাকাকালে স্বত্ব হস্তান্তরের কারণে (যেমন: বিক্রয়, উপহার, উত্তরাধিকার প্রাপ্তি ইত্যাদি) কাউকে বাদী বা বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা হয়, তাহলে সে ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা করা হবে মূল মামলা দায়েরের তারিখ থেকে, নতুন পক্ষভুক্তির তারিখ থেকে নয়।

⇒ তামাদি আইনের ধারা ২২ এর বিধান নতুন বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল:-
(১) যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোনো বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি যেই তারিখে অনুরূপ পক্ষভুক্ত হয়েছে, তার জন্য মামলাটি সেই তারিখে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।
(২) যেক্ষেত্রে মামলা মুলতবি থাকাকালে স্বত্বার্পণ বা কোনো স্বত্ব হস্তান্তরের কারণে কাউকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করা হয় অথবা যেক্ষেত্রে বাদীকে বিবাদী কিংবা বিবাদীকে বাদীতে রূপান্তরিত করা হয়, সেক্ষেত্রে (১) উপধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না।

⇒ The Limitation Act:- Section-22: Effect of substituting or adding new plaintiff or defendant:-
(1) Where, after the institution of a suit, a new plaintiff or defendant is substituted or added, the suit shall, as regards him, be deemed to have been instituted when he was so made a party.
(2) Nothing in sub-section (1) shall apply to a case where a party is added or substituted owing to an assignment or devolution of any interest during the pendency of a suit or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff.
৫৭৩.
নিচের কোনটি তামাদি বিলম্ব মওকুফের যথেষ্ট কারণ হতে পারে না?
  1. গুরুতর অসুস্থতা
  2. ইচ্ছাকৃত অবহেলা
  3. আইনের সরল বিশ্বাসে ভুল ব্যাখ্যা
  4. ভুল আদালতে মামলা দায়ের
সঠিক উত্তর:
ইচ্ছাকৃত অবহেলা
উত্তর
সঠিক উত্তর:
ইচ্ছাকৃত অবহেলা
ব্যাখ্যা
তামাদি মওকুফ:
তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা, আপিল বা দরখাস্ত পেশ করতে না পারলে বিলম্বের যথাযথ কারণ দেখিয়ে সময়সীমা বৃদ্ধির আবেদন করা যায়। আদালত যদি সন্তুষ্ট হয় যে, যথেষ্ট কারণবশত নির্ধারিত সময়ের মধ্যে আদালতে আসা সম্ভব ছিল না, তাহলে মওকুফের আদেশ দিতে পারে। অর্থাৎ তামাদি আইন অনুযায়ী তামাদি মওকুফ মানে সময়সীমা বৃদ্ধির অনুমতি।

⇒ বিলম্ব মওকুফের কারণ:
আদালত সাধারণত অসুস্থতা, কারাবাস, সরল বিশ্বাসে ভুল, দারিদ্রতা, কৌসুলীর ভুল, আইনের অজ্ঞতা, বা ভুল আদালতে মামলা দায়ের ইত্যাদিকে যথেষ্ট কারণ হিসেবে গণ্য করে।

⇒ একজন দরখাস্তকারী বা প্রার্থীকে মওকুফের জন্য সাধারণত আদালতকে যা দেখাতে হয়:
(১) তিনি যথেষ্ট এবং যথোপযুক্ত কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে আপীল বা দরখাস্ত দাখিল করতে পারে নাই,
(২) তার কোনরূপ অবহেলা বা গাফলতি ছিল না,
(৩) তার তেমন কোন গুরতর ত্রুটি ছিল না এবং
(৪) অবহেলাবশ:ত উক্ত ত্রুটি করেন নাই।

⇒ তামাদি বিলম্ব মওকুফের জন্য আবেদন করলে, আদালত তখনই সময়সীমা বৃদ্ধির অনুমতি দেয় যদি যথেষ্ট এবং গ্রহণযোগ্য কারণ থাকে। কিন্তু ইচ্ছাকৃত অবহেলা (Deliberate Negligence) কোনো গ্রহণযোগ্য কারণ নয়।
৫৭৪.
তামাদি আইন অনুযায়ী খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কর্তৃক আপিল দায়েরের তামাদি মেয়াদ-
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
⇒ The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১৫৭ অনুযায়ী খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ খালাস আদেশ প্রদানের ৬ মাসের মধ্যে আপিল করতে পারে।
- খালাসের বিরুদ্ধে আপিল গৃহীত না হলে বা প্রত্যাখ্যাত হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না।

⇒ যদি আইনের ভুল ব্যাখ্যার কারণে ন্যায়বিচার ব্যর্থ হয় তবেই ফরিয়াদি খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে।
- The Code of Criminal Procedure, 1898 ধারা ৪১৭(৩) মতে খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদিকে খালাস আদেশ প্রদানের ৬০ দিনের মধ্যে আপিল করতে হয়।
৫৭৫.
‘ক’ তার জমি ‘খ’-কে বিক্রি করে। ‘গ’ একই জমির সংলগ্ন মালিক এবং অগ্রক্রয়ের অধিকার দাবি করে মামলা করতে চায়। এক্ষেত্রে তামাদির গণনা শুরু হবে-
  1. যখন ‘খ’ ও ‘ক’ বিক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করে
  2. যখন ‘গ’ জমি বিক্রির খবর জানতে পারে
  3. যখন ‘খ’ বিক্রিত জমির দখল গ্রহণ করে
  4. যখন ‘গ’ মামলা করতে চায়
সঠিক উত্তর:
যখন ‘খ’ বিক্রিত জমির দখল গ্রহণ করে
উত্তর
সঠিক উত্তর:
যখন ‘খ’ বিক্রিত জমির দখল গ্রহণ করে
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১০- অগ্রক্রয়ের অধিকার [Right to pre-emtion] বলবৎ এর মামলা:

তামাদি-  ১ বছর।

সময় গণনা শুরু-
যখন ক্রেতা যে বিক্রয়ের‌ বিরুদ্ধে মামলা করা হবে সেই বিক্রিত সমস্ত সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তু প্রত্যক্ষ দখল স্বীকার করে না, সেক্ষেত্রে বিক্রয় দলিল যখন রেজিস্ট্রিকৃত হয়।
৫৭৬.
তামাদি আইনের ধারা ৭ অনুযায়ী, একাধিক বাদীর মধ্যে একজন বৈধ অপারগতায় থাকলে এবং তার সম্মতি ছাড়া মামলা পরিচালনা সম্ভব না হলে, তামাদি মেয়াদ কীভাবে প্রভাবিত হবে?
  1.  সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ চলবে
  2. কারও বিরুদ্ধে তামাদি মেয়াদ চলবে না
  3. আদালতের নির্দেশের উপর নির্ভর করবে
  4. শুধুমাত্র অপারগত ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ চলবে
সঠিক উত্তর:
কারও বিরুদ্ধে তামাদি মেয়াদ চলবে না
উত্তর
সঠিক উত্তর:
কারও বিরুদ্ধে তামাদি মেয়াদ চলবে না
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ৭ একাধিক বাদী বা আবেদনকারীর মধ্যে একজন বা কয়েকজনের বৈধ অপারগতা (Legal Disability) সম্পর্কে বিধান প্রদান করে। এই ধারা অনুযায়ী যদি একাধিক ব্যক্তি যৌথভাবে কোনো মামলা দায়ের বা আবেদন করার অধিকারী হন এবং তাদের মধ্যে একজন বা কয়েকজন বৈধ অপারগতায় (যেমন, নাবালক, উন্মাদ বা চরম বুদ্ধিহীনতায় ভুগছেন) থাকেন, তবে নিম্নলিখিত দুটি পরিস্থিতি বিবেচনা করা হয়:
১) যদি অপারগত ব্যক্তির সম্মতি ছাড়া মামলা পরিচালনা সম্ভব না হয়: এই ক্ষেত্রে, তামাদি মেয়াদ কারও বিরুদ্ধে চলবে না যতক্ষণ না অপারগত ব্যক্তি সক্ষম হয়ে ওঠেন বা তাদের সম্মতি ছাড়া মামলা পরিচালনার সুযোগ তৈরি হয়। অর্থাৎ, তামাদি মেয়াদ স্থগিত থাকে যতক্ষণ না সকল পক্ষ সক্ষম হয় বা অপারগতা অবসান হয়।
২)যদি অপারগত ব্যক্তির সম্মতি ছাড়া মামলা পরিচালনা সম্ভব হয়: এই ক্ষেত্রে, তামাদি মেয়াদ সকলের বিরুদ্ধে স্বাভাবিকভাবে চলবে।

উদাহরণ (ধারা ৭-এর ইলাস্ট্রেশন থেকে):
ইলাস্ট্রেশন (খ): A একটি ঋণ গ্রহণ করে, যেখানে E, F এবং G একটি ফার্মের পার্টনার। E এবং F উন্মাদ এবং G নাবালক। এই ক্ষেত্রে, যেহেতু E, F এবং G-এর সম্মতি ছাড়া ঋণের পরিশোধের জন্য মামলা পরিচালনা সম্ভব নয়, তাই তামাদি মেয়াদ কারও বিরুদ্ধে চলবে না যতক্ষণ না E বা F সুস্থ হয় অথবা G প্রাপ্তবয়স্ক হয়।

- অর্থাৎ তামাদি আইনের ধারা ৭ অনুযায়ী, যদি একাধিক বাদীর মধ্যে একজন বৈধ অপারগতায় থাকেন এবং তার সম্মতি ছাড়া মামলা পরিচালনা সম্ভব না হয়, তবে কারও বিরুদ্ধে তামাদি মেয়াদ চলবে না যতক্ষণ না অপারগতা অবসান হয় বা সম্মতি ছাড়া মামলা পরিচালনার সুযোগ তৈরি হয়। এটি নিশ্চিত করে যে অপারগত ব্যক্তির অধিকার সংরক্ষিত থাকে।
----------
⇒ The Limitation Act, 1908, Section 7. Disability of one of several plaintiffs or applicants:
Where one of several persons jointly entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is under any such disability, and discharge can be given without the concurrence of such person, time will run against them all:
but, where no such discharge can be given, time will not run as against any of them until one of them becomes capable of giving such discharge without the concurrence of the others or until the disability has ceased.

Illustrations:
(a) A incurs a debt to a firm of which B, C and D are partners. B is insane, and C is a minor. D can give a discharge of the debt without the concurrence of B and C. Time runs against B, C and D. 
(b) A incurs a debt to a firm of which E, F and G are partners. E and F are insane, and G is a minor. Time will not run against any of them until either E or F becomes sane, or G attains majority.

৫৭৭.
The Limitation Act, 1908 এর কত ধারায় "Easement” সম্পর্কে বলা হয়েছে?
  1. ২৮
  2. ২৭
  3. ২৬
  4. ২৫
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
♦ তামাদি আইন, ১৯০৮ এর ২৬ ধারায় সুখাধিকার অর্জন [ Acquisition of right to easements) নিয়ে আলোচনা করা হয়েছে। মালিক না হয়েও অন্যের জমি ব্যবহার করার অধিকার হলো সুখাধিকার। সুখাধিকার [Easement] এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তির জমি বিশেষ কোন উদ্দেশ্যে ব্যবহার করে যেমন আলো বাতাসের অধিকার, চলাচলের অধিকার ইত্যাদি।
৫৭৮.
তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ১৪৪ অনুযায়ী, জবরদখল করা স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলায় তামাদি মেয়াদ কত বছর?
  1. ৬ বছর
  2. ১২ বছর
  3. ৩০ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা

অনুচ্ছেদ : ১৪৪, প্রথম তফসিল, তামাদি আইন, ১৯০৮-
যদি কারো জমি বা স্থাবর সম্পত্তি অন্য কেউ জবরদখল করে নেয়, সেই দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ (Limitation Period) - ১২ বছর। এই সময় গণনা শুরু হবে যখন প্রতিপক্ষের দখল বাদীর স্বার্থের বিরুদ্ধে (adverse) হয়ে ওঠে।

৫৭৯.
তামাদি আইনের কোন ধারা অনুসারে চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ২৫ এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না?
  1. ২৬ ধারা
  2. ২৭ ধারা
  3. ২৮ ধারা
  4. ২৯ ধারা
সঠিক উত্তর:
২৯ ধারা
উত্তর
সঠিক উত্তর:
২৯ ধারা
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮-এর ধারা ২৯(১) অনুযায়ী চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ২৫ এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না।

⇒ তামাদি আইন,১৯০৮ এর ধারা ২৯ অনুসারে, তামাদি আইন প্রযোজ্য নয়-
- বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা
- চুক্তি আইন, ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে
- বিবাহ বিচ্ছেদ আইন মোতাবেক আনীত মামলার ক্ষেত্রে
- সুখাধিকার আইন, ১৮৮২ এর আওতাভুক্ত এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে তামাদি আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত "সুখাধিকার" এর সংজ্ঞা প্রযোজ্য হবে না।

⇒ তামাদি আইন, ১৯০৮ - ধারা ২৯: সংরক্ষন (Savings)
(১) এই আইনের কোনো কিছুই ১৮৭২ সালের চুক্তি আইনের ধারা ২৫-কে প্রভাবিত করবে না।
(২) যদি কোনো বিশেষ আইন কোনো মোকদ্দমা, আপিল বা আবেদনের জন্য তামাদির একটি ভিন্ন মেয়াদ নির্ধারণ করে, যা প্রথম তফসিলে উল্লিখিত মেয়াদ থেকে আলাদা, তাহলে ধারা ৩-এর বিধান প্রযোজ্য হবে, যেন সেই মেয়াদ প্রথম তফসিলে উল্লিখিত হয়েছে। এবং কোনো বিশেষ আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ নির্ধারণের জন্য:
(ক) ধারা ৪, ধারা ৯ থেকে ১৮ এবং ধারা ২২-এর বিধানগুলো কেবলমাত্র সেই পরিমাণে প্রযোজ্য হবে, যতটুকু সেই বিশেষ আইন দ্বারা স্পষ্টভাবে বাতিল করা হয়নি; এবং
(খ) এই আইনের অন্যান্য বিধানগুলো প্রযোজ্য হবে না।
(৩) এই আইনের কোনো কিছুই ডিভোর্স আইন (Divorce Act) এর অধীনে দায়েরকৃত মোকদ্দমাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
(৪) ধারা ২৬ এবং ২৭, এবং ধারা ২-এ উল্লিখিত "সুবিধা" (easement)-এর সংজ্ঞা, ১৮৮২ সালের সুবিধা আইন (Easements Act, 1882) যে অঞ্চলে প্রযোজ্য, সেই অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
-------------
⇒ The Limitation Act, 1908 Section-29. Savings:
(1) Nothing in this Act shall affect section 25 of the Contract Act, 1872.
(2) Where any special law prescribes for any suit, appeal or application a period of limitation different from the period prescribed therefore by the first schedule, the provision of section 3 shall apply, as if such period were prescribed therefor in that schedule, and for the purpose of determining any period of limitation prescribed for any suit, appeal or application by any special law-
(a) the provisions contained in section 4, sections 9 to 18, and section 22 shall apply only in so far as, and to the extent to which, they are not expressly excluded by such special law; and
(b) the remaining provisions of this Act shall not apply.
(3) Nothing in this Act shall apply to suits under the Divorce Act.
(4) Sections 26 and 27 and the definition of “easement” in section 2 shall not apply to cases arising in territories to which the Easements Act, 1882, may for the time being extend.
৫৮০.
তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত আছে?
  1. ১১২ অনুচ্ছেদ
  2. ১১৪ অনুচ্ছেদ
  3. ১৪২ অনুচ্ছেদ
  4. ১৪৫ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১৪২ অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১৪২ অনুচ্ছেদ
ব্যাখ্যা
♦তামাদি আইনের ১৪২ নং অনুচ্ছেদমতে, বেদখল হওয়ার ১২ বছরের মধ্যে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের করতে হবে।
৫৮১.
তামাদি আইনের ধারা ৪ কোন পরিস্থিতিতে প্রযোজ্য?
  1. মামলার পক্ষ পরিবর্তন হলে
  2. নোটিশ প্রদান না হলে
  3. আদালত স্থানান্তর হওয়া অবস্থায় তামাদি মেয়াদ শেষ হলে
  4. আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ শেষ হলে
সঠিক উত্তর:
আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ শেষ হলে
উত্তর
সঠিক উত্তর:
আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ শেষ হলে
ব্যাখ্যা

⇒ তামাদির আইনের ৪ ধারার বিধান- আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে:
যেক্ষেত্রে কোন আদালত বন্ধ থাকা অবস্থায় কোন মামলা, আপিল বা আবেদনের জন্য তামাদির নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আদালত যেদিন খুলবে সেদিন উক্ত মামলা, আপিল বা আবেদন দাখিল করা যাবে।
------------------
⇒ The Limitation Act, 1908, Section 4- Where Court is closed when period expires:
Where the period of limitation prescribed for any suit, appeal or application expires on a day when the Court is closed, the suit, appeal or application may be instituted, preferred or made on the day that the Court re-opens.

৫৮২.
মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে সর্বনিম্ন কতদিনের তামাদি মেয়াদ নির্ধারিত আছে?
  1. ৫ দিন
  2. ৭ দিন
  3. ১০ দিন
  4. ২০ দিন
সঠিক উত্তর:
৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
৭ দিন
ব্যাখ্যা
⇒ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি আইন, ১৯০৮-এর তফসিলের অনুচ্ছেদ ১৫১ অনুযায়ী, সর্বনিম্ন ৭ দিনের তামাদি মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমা মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার তারিখ থেকে গণনা করা হয়।
- অনুচ্ছেদ ১৫১: মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য ৭ দিন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
- এই সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নির্ধারিত হয়েছে।

অতএব, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের ক্ষেত্রে সর্বনিম্ন ৭ দিনের তামাদি মেয়াদ নির্ধারিত আছে।
৫৮৩.
বর্তমানে তামাদি আইনের কয়টি ধারা বলবৎ আছে?
  1. ২৮ টি
  2. ২৯ টি
  3. ৩১ টি
  4. ৩২ টি
সঠিক উত্তর:
২৯ টি
উত্তর
সঠিক উত্তর:
২৯ টি
ব্যাখ্যা
⇒ সর্বপ্রথম ১৮৫৯ সালে তামাদি আইন পাশ করা হয়। এই আইনটি ১৮৬২ সালে কার্যকর করা হয়। সর্বশেষ ১৯০৮ সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয় যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য। এটা ১৯০৮ সালের ৯নং আইন। আইনটি ১৯০৯ সালের ১লা জানুয়ারী হতে কার্যকর হয়।

বর্তমানে তামাদি আইনের ২৯টি ধারা এবং ১টি তফসিল বলবৎ আছে। ধারাসমূহে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি যেমন কোন সময় বাদ দিয়ে এবং কোন সময় যোগ করে তামাদি গণনা করতে হবে, তামাদির জন্য নির্ধারিত সময়ের পর মোকদ্দমা দায়ের করলে তার ফলাফল, তামাদির বিলম্ব মওকুফ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এবং ২৬ থেকে ২৮ ধারা প্রেসক্রিপশন [prescription] ও অর্জন [acquisition] নিয়ে আলোচনা করা হয়েছে।
৫৮৪.
নিম্নের কোনটি তামাদি আইনের ১৯ ধারার শর্ত নয়?
  1. স্বীকৃতি অবশ্যই লিখিত হতে হবে
  2. স্বীকৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে
  3. স্বীকৃতি মৌখিক বা লিখিত যেকোনো মাধ্যমে হতে পারে
  4. স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হতে হবে
সঠিক উত্তর:
স্বীকৃতি মৌখিক বা লিখিত যেকোনো মাধ্যমে হতে পারে
উত্তর
সঠিক উত্তর:
স্বীকৃতি মৌখিক বা লিখিত যেকোনো মাধ্যমে হতে পারে
ব্যাখ্যা
• তামাদি আইনের ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অপর পক্ষ যদি উক্ত মামলার বা দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কিত সম্পত্তি বা অধিকার সম্পর্কে লিখিত প্রাপ্তি স্বীকারের মাধ্যমে দায় স্বীকার করে নেয়, সেক্ষেত্রে উত্তরুপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করে তামাদির মেয়াদ গণনা করতে হবে।

তামাদি আইনের ১৯ ধারার শর্তসমূহ নিম্নরূপ-
⇒ লিখিত হতে হবে;
⇒ উক্ত পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে;
⇒ অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই করতে হবে;
⇒ উক্ত স্বীকৃতি অবশ্যই সম্পত্তি বা অধিকার সম্পর্কে হবে।
৫৮৫.
নিচের কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযােজ্য হবে?
  1. ফৌজদারি মামলার এফ,আই,আর দায়েরের ক্ষেত্রে
  2. ফৌজদারি মামলার নালিশ দায়েরের ক্ষেত্রে
  3. ফৌজদারি মামলার আপিল দায়েরের ক্ষেত্রে
  4. ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে
সঠিক উত্তর:
ফৌজদারি মামলার আপিল দায়েরের ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
ফৌজদারি মামলার আপিল দায়েরের ক্ষেত্রে
ব্যাখ্যা
⇒ তামাদি আইনের ৩ ধারায় বলা হয়েছে, বাদীর করা কোন মামলায় বিবাদী যদি আদালতে তামাদির প্রশ্ন নাও তুলে তারপরেও মামলা খারিজ হবে যদি বাদী এই আইনের ধারা ৪-২৫ এবং ১ম তফসিলের নির্ধারিত সময়ের মাঝে আদালতে মামলা উপস্থাপন করতে ব্যর্থ হয়।
-তামাদি আইন, ১৯০৮ ফৌজদারি মূল মামলা অর্থাৎ এজাহার, এফ আই আর বা অভিযোগ/নালিশ (complaint) দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-তামাদি আইন দ্বারা ফৌজদারী মামলা বাধাপ্রাপ্ত হয় না।
- তবে ফৌজদারি আপিল, রিভিশন প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদির মেয়াদ ৭ দিন।

তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে সাধারণত প্রয়ােগ হয় না। তবে ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে প্রযােজ্য হয়।
৫৮৬.
তামাদি আইনের ৮ ধারা কোন ধারা দুটির ব্যতিক্রম?
  1. ধারা ৩ ও ৪
  2. ধারা ৪ ও ৫
  3. ধারা ৫ ও ৬
  4. ধারা ৬ ও ৭
সঠিক উত্তর:
ধারা ৬ ও ৭
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৬ ও ৭
ব্যাখ্যা
• তামাদি আইনের ৮ ধারায় বিশেষ ব্যতিক্রম-
৬ অথবা ৭ ধারার কোনো কিছুই অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলায় প্রযোজ্য নহে। যেই মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করিতে হইবে, সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর তাহা উক্ত ধারাদ্বয়ের কোনো কিছুই তিন বৎসরের অধিক বর্ধিত করিয়াছে বলিয়া গণ্য হইবে না।

Section 8- Special exceptions:
Nothing in section 6 or in section 7 applies to suits to enforce rights of pre-emption, or shall be deemed to extend, for more than three years from the cessation of the disability or the death of the person affected thereby, the period within which any suit must be instituted or application made.
৫৮৭.
Adverse Possession (বিরুদ্ধ দখল) বিষয়ে তামাদি আইনের কোথায় বলা আছে?
  1. ২৬ ধারা
  2. ২৭ ধারা
  3. ২৮ ধারা
  4. ২৯ ধারা
সঠিক উত্তর:
২৮ ধারা
উত্তর
সঠিক উত্তর:
২৮ ধারা
ব্যাখ্যা
♣♣  
• তামাদি আইনের ২৮ ধারা মতে বিবাদী যদি ১২ বছর যাবত স্থাবর সম্পত্তিতে নীরবচ্ছিন্ন ও বাধাহীনভাবে দখলে থাকে;
• এবং বাদী ১২ বছরের মধ্যে দখল উদ্ধারের কোন আইনগত কার্যক্রম না করে;
• তখন উক্ত সম্পত্তিতে বিবাদীর Adverse Possession হয়। 
৫৮৮.
'ক' ও 'খ' কর্তৃক দায়েরকৃত চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলায় পরবর্তীতে 'গ' কে পক্ষভুক্ত করা হলে 'গ' এর তামাদির মেয়াদ কখন শুরু হবে?
  1. 'ক' যখন আরজি দাখিল করেছিল তখন থেকে
  2. 'গ' কে যখন পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে
  3. বিচার্য বিষয় গঠনের সময় থেকে
  4. সাক্ষ্য গ্রহণের পর থেকে
সঠিক উত্তর:
'গ' কে যখন পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে
উত্তর
সঠিক উত্তর:
'গ' কে যখন পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে
ব্যাখ্যা
• ধারাঃ ২২ (নতুন বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল)-

(১) যেক্ষেত্রে মামলা দায়ের করার পর নতুন কোনো বাদী বা বিবাদীকে কারও স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি যেই তারিখে অনুরূপ পক্ষভুক্ত হয়েছে, তার জন্য মামলাটি সেই তারিখে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।

(২) যেক্ষেত্রে মামলা মুলতবী থাকাকালে স্বত্বার্পণ বা কোনো স্বত্ব হস্তান্তরের কারণে কাউকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করা হয় অথবা যেক্ষেত্রে বাদীকে বিবাদী কিংবা বিবাদীকে বাদীতে রূপান্তরিত করা হয়, সেক্ষেত্রে (১) উপধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না।

Section-22: Effect of substituting or adding new plaintiff or defendant-
(1) Where, after the institution of a suit, a new plaintiff or defendant is substituted or added, the suit shall, as regards him, be deemed to have been instituted when he was so made a party.

(2) Nothing in sub-section (1) shall apply to a case where a party is added or substituted owing to an assignment or devolution of any interest during the pendency of a suit or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff.
৫৮৯.
'Suits on foreign contracts'- তামাদি আইনের কত ধারার বিধান?
  1. ৯ ধারার
  2. ১৩ ধারার
  3. ১১ ধারার
  4. ১০ ধারার
সঠিক উত্তর:
১১ ধারার
উত্তর
সঠিক উত্তর:
১১ ধারার
ব্যাখ্যা
• তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১১ বৈদেশিক চুক্তির উপর মামলার (Suits on foreign contracts) ক্ষেত্রে তামাদির বিধান উল্লেখ করেছে। উক্ত ধারা অনুযায়ী,

⇒ বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে যেইসব মামলা দায়ের করা হয়, সেগুলি এ আইনে উল্লেখিত তামাদির বিধিসমূহের অধীন।

⇒ বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে দায়েরকৃত মামলার ক্ষেত্রে বিদেশী কোনো আইনে তামাদি সংক্রান্ত বিধি জবাব স্বরূপ গ্রহণীয় হবে না।
তবে যদি, সেই বিধি অনুসারে চুক্তিটির পরিসমাপ্তি ঘটে থাকে এবং যদি উক্ত বিধি অনুসারে নির্ধারিত সময়কালে সংশ্লিষ্ট পক্ষগণ সেই দেশে স্থায়ীভাবে বসবাস করে থাকে, সেক্ষেত্রে তার ব্যতিক্রম হবে।

Section 11: Suits on foreign contracts
(1) Suits instituted in Bangladesh on contracts entered into in a foreign country are subject to the rules of limitation contained in this Act. 
(2) No foreign rule of limitation shall be a defence to a suit instituted in Bangladesh on a contract entered into in a foreign country, unless the rule has extinguished the contract and the parties were domiciled in such country during the period prescribed by such rule.
৫৯০.
The Limitation Act, 1908 এর ধারা ১৯ কোন বিষয়ে প্রযোজ্য?
  1. মৌখিক স্বীকারোক্তি
  2. লিখিত স্বীকারোক্তি
  3. আদালতের আদেশ
  4. ক এবং খ উভয় ক্ষেত্রে
সঠিক উত্তর:
লিখিত স্বীকারোক্তি
উত্তর
সঠিক উত্তর:
লিখিত স্বীকারোক্তি
ব্যাখ্যা

⇒ তামাদি আইন, ১৯০৮ ধারা-১৯: লিখিত স্বীকারোক্তির প্রভাব:
(১) কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কিত মামলার বা দরখাস্তের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বে, যদি সেই সম্পত্তি বা অধিকার সম্পর্কে দায় স্বীকার করে লিখিতভাবে কোনো স্বীকারোক্তি করা হয় এবং তা সেই ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত হয় যার বিরুদ্ধে দাবি করা হয়েছে, বা এমন কারো দ্বারা স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সে ব্যক্তি ঐ অধিকার বা দায়িত্ব অর্জন করেছে—তাহলে, ঐ স্বীকারোক্তি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে নতুন করে তামাদি সময় গণনা শুরু হবে।

(২) যদি স্বীকারোক্তিপত্রে তারিখ উল্লেখ না থাকে, তবে তা কখন স্বাক্ষরিত হয়েছে সে বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে; তবে সাক্ষ্য আইন, ১৮৭২ এর বিধান সাপেক্ষে, সেই স্বীকারোক্তির বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না।

ব্যাখ্যা-১: এই ধারার উদ্দেশ্যে, একটি স্বীকারোক্তি যথেষ্ট বলেই বিবেচিত হবে, যদিও তাতে সম্পত্তি বা অধিকারটির প্রকৃত প্রকৃতি নির্দিষ্ট করে উল্লেখ না থাকে, বা তাতে বলা হয়ে থাকে যে অর্থ প্রদান, প্রদান, সম্পাদন বা ভোগের সময় এখনো আসেনি, কিংবা অর্থ প্রদান, সম্পাদন বা ভোগের অনুমতি দেওয়ার অস্বীকৃতির সাথে যুক্ত থাকে, অথবা তা যদি সেট-অফ দাবির সাথে যুক্ত থাকে, এমনকি যদি তা সম্পত্তি বা অধিকারপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে অন্য কাউকে উদ্দেশ্য করেও লেখা হয়।

ব্যাখ্যা-২: এই ধারার উদ্দেশ্যে "স্বাক্ষর" বলতে নিজ হাতে স্বাক্ষর বা যথাযথভাবে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে স্বাক্ষর বোঝানো হয়।

ব্যাখ্যা-৩: এই ধারার উদ্দেশ্যে, ডিক্রি বা আদেশ কার্যকর করার দরখাস্তকে একটি অধিকার সংক্রান্ত দরখাস্ত হিসেবে গণ্য করা হবে।

৫৯১.
তামাদি আইনে ৩০ বছর মেয়াদ কোন ধরনের মামলার জন্য প্রযোজ্য?
  1. ফৌজদারি আপীল
  2. চুক্তিভঙ্গের মামলা
  3. মানহানির ক্ষতিপূরণের মামলা
  4. জমি দখলের মামলা
সঠিক উত্তর:
জমি দখলের মামলা
উত্তর
সঠিক উত্তর:
জমি দখলের মামলা
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ অনুযায়ী, ৩০ বছরের তামাদি মেয়াদ সাধারণত প্রযোজ্য হয় স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে:
→ অনুচ্ছেদ ১৪৫ – আমানতী বা বন্ধকী অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা → ৩০ বছর (সময় গণনা: আমানত রাখা বা বন্ধক দেওয়ার তারিখ থেকে)
→ অনুচ্ছেদ ১৪৬ – বন্ধক গ্রহীতা কর্তৃক জমির দখল পুনরুদ্ধারের মামলা (High Court jurisdiction) → ৩০ বছর (সময় গণনা: বন্ধকী দেনার সর্বশেষ অংশ পরিশোধের তারিখ থেকে)
→ অনুচ্ছেদ ১৪৬ক – স্থানীয় কর্তৃপক্ষের রাস্তা বেদখল হলে পুনরুদ্ধারের জন্য মামলা → ৩০ বছর (সময় গণনা: বেদখল হওয়ার তারিখ থেকে)

ভুল অপশনগুলোর বিশ্লেষণ:
ক) ফৌজদারি আপীল: তামাদি আইন মূলত দেওয়ানি বিষয়ের জন্য প্রযোজ্য, ফৌজদারি বিষয়ে নয়।
খ) চুক্তিভঙ্গের মামলা: সাধারণত এর তামাদি মেয়াদ ৩ বছর।
গ) মানহানির ক্ষতিপূরণের মামলা: সাধারণত এর তামাদি মেয়াদ ১ বছর।

অর্থাৎ তামাদি আইনে ৩০ বছরের মেয়াদ মূলত জমি বা স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সংক্রান্ত দেওয়ানি মামলার জন্য প্রযোজ্য।
- সঠিক উত্তর: ঘ) জমি দখলের মামলা।
৫৯২.
বন্ধকী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মেয়াদ তামাদি আইনের কত অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. ১৪৬ অনুচ্ছেদে
  2. ১৪৭ অনুচ্ছেদে
  3. ১৪৮ অনুচ্ছেদে
  4. ১৪৯ অনুচ্ছেদে
সঠিক উত্তর:
১৪৮ অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
১৪৮ অনুচ্ছেদে
ব্যাখ্যা
• অনুচ্ছেদ ১৪৮:
বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের [redeem] জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়েরের সময়সীমা-

যখন সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধার করার অধিকার উদ্ভব হয় সেই সময় থেকে- ৬০ বছর।
৫৯৩.
নিম্নের কোন ক্ষেত্রে তামাদি আইনের ৬ ধারার বিধান অপ্রযোজ্য?
  1. ডিক্রি জারি
  2. আপিল
  3. মোকদ্দমা দায়ের
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
আপিল
উত্তর
সঠিক উত্তর:
আপিল
ব্যাখ্যা
⇒ The Limitation Act, 1908 এর ৬ ধারা বিধান হল বৈধ অপারগতা-

(১) যেক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করার কিংবা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি, যেই সময় হতে তামাদির মেয়াদ গণনা করতে হবে, সেই সময় নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার উপরোক্ত অপারগতার অবসান হওয়ার পর, অপারগতা না থাকলে, প্রথম তফসিলের তৃতীয় কলামে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির ৪৮ ধারায় বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে যা করতে পারতো, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করতে পারবে।

(২) যেক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যেই সময় হইতে তামাদির মেয়াদ গণনা করতে হবে, সেই সময় উপরে বর্ণিত যেই কোনো দুইটি অপারগতার অবসান হওয়ার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি তাহার উভয় অপারগতার অবসান হওয়ার পর, অপারগতা না থাকলে, উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে সে তা করতে পারতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দরখাস্ত দাখিল করতে পারবে।

(৩) যেক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাহার অপারগতা অব্যাহত থাকে, সেক্ষেত্রে তাহার আইনানুগ প্রতিনিধি ঐ ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে তা করা যেতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের কিংবা দাখিল করতে পারবে।

(৪) যেক্ষেত্রে উপরোক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তাহার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে (১) ও (২) উপধারায় বিধৃত বিধানসমূহ প্রযোজ্য হবে।

অর্থাৎ The Limitation Act, 1908 এর ৬ ধারা শুধু মোকদ্দমা, কার্যক্রম কিংবা ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। আপিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৫৯৪.
তামাদি মেয়াদ শুরু হওয়ার পর যদি ব্যক্তি আইনগত অক্ষম হয়, তবে কী ঘটে?
  1. তামাদি মেয়াদ স্থগিত হয়
  2. তামাদি মেয়াদ অব্যাহত থাকে
  3. মামলা স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়
  4. আদালত নতুন মেয়াদ নির্ধারণ করে
সঠিক উত্তর:
তামাদি মেয়াদ অব্যাহত থাকে
উত্তর
সঠিক উত্তর:
তামাদি মেয়াদ অব্যাহত থাকে
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮–এর ধারা ৯ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি মামলা করার অধিকার লাভের সময় আইনগতভাবে সক্ষম থাকে, এবং তামাদি মেয়াদ ইতোমধ্যে শুরু হয়ে যায়, তাহলে পরে সে ব্যক্তি আইনগত অক্ষম হলেও — তামাদি মেয়াদ চলতে থাকবে, অর্থাৎ স্থগিত হবে না।

⇒ The Limitation Act, 1908, Section 9: Continuous running of time:
- Where once time has begun to run, no subsequent disability or inability to sue stops it: 
Provided that where letters of administration to the estate of a creditor have been granted to his debtor, the running of the time prescribed for a suit to recover the debt shall be suspended while the administration continues.

- অর্থাৎ একবার তামাদি মেয়াদ গণনা শুরু হলে, পরবর্তীতে যদি কোনো আইনগত অক্ষমতা (যেমন: নাবালকত্ব, উন্মাদ অবস্থা ইত্যাদি) তৈরি হয়, তবুও সময় গণনা বন্ধ হবে না।
৫৯৫.
তামাদি আইনের অধীনে কোন অপারগতাকে বৈধ অপারগতা হিসেবে বিবেচনা করা হয় না?
  1. উন্মাদতা
  2. নাবালকতা
  3. দারিদ্র্যতা
  4. জড়বুদ্ধিতা
সঠিক উত্তর:
দারিদ্র্যতা
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্র্যতা
ব্যাখ্যা
⇒ তামাদি আইন, ১৯০৮ অনুযায়ী কিছু নির্দিষ্ট শারীরিক বা মানসিক অক্ষমতা বৈধ অপারগতা (legal disability) হিসেবে গণ্য হয়, যার ফলে তামাদির সময় গণনায় অবকাশ (extension) পাওয়া যায়। উদাহরণস্বরূপ:
১) উন্মাদতা (Insanity) – ধারা ৬ অনুসারে বৈধ অপারগতা।
২) নাবালকতা (Minority) – ধারা ৬ অনুযায়ী বৈধ অপারগতা।
৩) জড়বুদ্ধিতা (Idiocy or mental infirmity) – এটিও ধারা ৬ অনুযায়ী বৈধ অপারগতা।
কিন্তু দারিদ্র্যতা (Poverty) – এটি আইনি দৃষ্টিতে কোন বৈধ অপারগতা নয়।
একজন ব্যক্তি গরিব হলেও, তা তাকে তামাদি সময় গণনার ক্ষেত্রে বাড়তি সময় দেওয়ার বা আইনি সুরক্ষা পাওয়ার ভিত্তি হিসেবে বিবেচিত হয় না। আইন বলেছে, আইন অলস বা অসাবধান ব্যক্তিকে সাহায্য করে না, এবং দারিদ্র্যতা এমন কোন অক্ষমতা নয় যা কাউকে মামলা দায়ের করতে বাধা দেয় বলে ধরা হয়।

⇒ তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৬ – যেখানে নাবালকতা, উন্মাদতা, এবং জড়বুদ্ধিতাকে বৈধ অপারগতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

⇒ অর্থাৎ দারিদ্র্যতা কোনো বৈধ অপারগতা নয় কারণ এটি আইনত স্বীকৃত মানসিক বা শারীরিক অক্ষমতার মধ্যে পড়ে না। তাই তামাদির সময় গণনায় এর জন্য বাড়তি সময় পাওয়া যাবে না।
৫৯৬.
তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৮ অনুযায়ী, বন্ধকী স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা করার তামাদির মেয়াদ কত? 
  1. ৬ বছর
  2. ১২ বছর
  3. ৬০ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা

⇒ তামাদি আইন অনুসারে বন্ধকী স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের (redeem) জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা করার তামাদির মেয়াদ- ৬০ বছর।

⇒ তামাদি আইনের অনুচ্ছেদ ১৪৮ অনুযায়ী,বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের (redeem) জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা করার তামাদির মেয়াদ-৬০ বছর। এ মেয়াদ গণনা শুরু হবে সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের অধিকার উদ্ভব হয়।
-----------------------
⇒ The Limitation Act 1908, Article-148: The period of limitation against a mortgagee to redeem or to recover possession of immoveable property mortgaged is- 60 years. The period begins when the right to redeem or to recover possession accrues. 

৫৯৭.
The Limitation Act, 1908 এর ধারা ১৬ কার স্বার্থ রক্ষা করে?
  1. ডিক্রি জারিকারীর
  2. বিবাদীর
  3. নিলাম ক্রেতার
  4. ডিক্রিদারের
সঠিক উত্তর:
নিলাম ক্রেতার
উত্তর
সঠিক উত্তর:
নিলাম ক্রেতার
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো- (গ) নিলাম ক্রেতার।

তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৬ মূলত সেই ব্যক্তির স্বার্থ রক্ষা করে, যিনি আদালতের ডিক্রির ভিত্তিতে নিলাম বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি ক্রয় করেছেন (auction purchaser)।

⇒ তামাদি আইন, ১৯০৮ - ধারা ১৬- ডিক্রি জারিকৃত বিক্রয় বাতিলের কার্যক্রম চলাকালে সময় বাদ দেওয়া:
যে ক্ষেত্রে কোনো ব্যক্তি ডিক্রি জারির ভিত্তিতে নিলাম বিক্রয়ের মাধ্যমে ক্রেতা হয়ে দখল পাওয়ার জন্য মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে তামাদি সময় গণনার সময় বিক্রয় বাতিল করার জন্য যে সময়কাল মামলা বা কার্যক্রম চালানো হয়েছে, তা তামাদি সময় থেকে বাদ দেওয়া হবে।

⇒ যখন বিক্রয়টি বাতিল করার জন্য মামলা বা কার্যক্রম চলে, তখন এই সময়কাল তামাদি সময়ের হিসাব থেকে বাদ দেওয়া হয় - অর্থাৎ, ক্রেতা যেন বিক্রয় বাতিল মামলার দীর্ঘ প্রক্রিয়ার কারণে তার দখল পুনরুদ্ধারের অধিকার হারিয়ে না ফেলে, সেই উদ্দেশ্যেই এই ধারা প্রণীত হয়েছে।

৫৯৮.
Gregorian/ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সময় গণনা শুরু হবে কোন ধারা অনুযায়ী?
  1. ২৪
  2. ২৫
  3. ২৬
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
♣ তামাদি আইনের ২৫ ধারা অনুযায়ী সকল দলিলের/মামলার গণনা শুরু হবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। 
৫৯৯.
রাজন একটি আপিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপিলের তামাদি মেয়াদ ১০ মার্চ, ২০২৪ তারিখে শেষ হয়। আদালত ১০ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বন্ধ ছিল। তামাদি আইনের ধারা ৪ অনুযায়ী, রাজন কবে আপিল করতে পারবেন?
  1. ১০ মার্চ, ২০২৪ তারিখে করতে হবে
  2. ১০- ১৫ মার্চ, ২০২৪ তারিখে করতে হবে
  3. ১৬ মার্চ, ২০২৪ তারিখে করতে পারবে
  4. এক্ষেত্রে আর আপিল গ্রহণযোগ্য হবে না
সঠিক উত্তর:
১৬ মার্চ, ২০২৪ তারিখে করতে পারবে
উত্তর
সঠিক উত্তর:
১৬ মার্চ, ২০২৪ তারিখে করতে পারবে
ব্যাখ্যা
তামাদি আইনের ৪ ধারা: আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়:
যেইক্ষেত্রে কোন মামলা, আপিল দরখাস্তের জন্য নির্দিষ্ট তামাদির মেয়াদ আদালত বন্ধ থাকার দিন উত্তীর্ণ হয় সেক্ষেত্রে আদালত পুনরায় খুলিবার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত রুজু দায়ের বা রুজু করা যাইবে।

⇒ তামাদি আইনের ধারা ৪ অনুসারে,
যদি কোনো মামলা, আপিল বা দরখাস্তের তামাদি মেয়াদ এমন দিনে শেষ হয় যখন আদালত বন্ধ থাকে, তাহলে সেই মামলা, আপিল বা দরখাস্ত আদালত পুনরায় খুলে যাওয়ার দিন দায়ের করা যাবে।
রাজনের আপিলের তামাদি মেয়াদ ১০ মার্চ ২০২৪ তারিখে শেষ হয়। কিন্তু আদালত ১০ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বন্ধ ছিল। তাই, তামাদি মেয়াদ ১০ মার্চ ২০২৪ তারিখে শেষ হওয়ার পর আদালত বন্ধ থাকার কারণে, রাজন আপিলটি ১৬ মার্চ ২০২৪ তারিখে আদালতের পুনরায় খোলার দিন দায়ের করতে পারবেন।
৬০০.
চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোন মামলায় যেক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে কিভাবে?
  1. চুক্তি সম্পাদনের তারিখ হতে
  2. অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে
  3. চুক্তি কার্যকরের তারিখ হতে
  4. ক বা গ
সঠিক উত্তর:
অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে
উত্তর
সঠিক উত্তর:
অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে
ব্যাখ্যা
চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোন মামলায় যেক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে শুরু হবে।

তামাদি আইনের অনুচ্ছেদ- ১১৩

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা দায়েরর তামাদির মেয়াদ ১১৩ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে- ১ বছর - যেক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে শুরু হবে।