বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও সেলুলার নেটওয়ার্কিং সিস্টেম ও ডাটা কমিউনিকেশন

মোট প্রশ্ন১,২০৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও সেলুলার নেটওয়ার্কিং সিস্টেম ও ডাটা কমিউনিকেশন

PrepBank · পাতা / ১২ · ৬০১৭০০ / ১,২০৬

৬০১.
নেটওয়ার্কিং-এ কোন ধরনের টপোলজি হায়ারার্কিক্যাল টপোলজি নামে পরিচিত?
  1. স্টার টপোলজি
  2. হাইব্রিড টপোলজি
  3. ট্রি টপোলজি
  4. মেশ টপোলজি
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
ব্যাখ্যা

• ট্রি টপোলজি (Tree Topology) নেটওয়ার্কিং-এ হায়ারার্কিক্যাল বা শাখা-প্রশাখা বিশিষ্ট টপোলজি নামে পরিচিত। এটি মূলত স্তরবিন্যাস বা চেইন অফ কমান্ড অনুসরণ করে কাজ করে। 
- এটি মূলত বড় বড় কর্পোরেট অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক স্তরের সাথে সমন্বয় রেখে নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়।

• ট্রি টপোলজি:
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।
- ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে।
- বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে।
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- মুল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়।
- স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬০২.
কোনটি SSL certificate?
  1. ক) amazon
  2. খ) google
  3. গ) digicert
  4. ঘ) outlook
সঠিক উত্তর:
গ) digicert
উত্তর
সঠিক উত্তর:
গ) digicert
ব্যাখ্যা
ওয়েব সাইটের নিরাপত্তা সার্টিফিকেটের নাম SSL. স্বনামধন্য প্রতিষ্ঠান যারা SSL certificate দিয়ে থাকে- 
- Sectigo
- Digicert
- Global Sign
- Cloudfare
৬০৩.
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমকে কোন ধরনের নেটওয়ার্ক বলা হয়?
  1. অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক
  2. ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
  3. স্যাটেলাইট কমিউনিকেশন নেটওয়ার্ক
  4. ফাইবার অপটিক নেটওয়ার্ক
সঠিক উত্তর:
ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
ব্যাখ্যা
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়।

• দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৬০৪.
ফাইবার অপটিকে কয়টি অংশ থাকে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল:
-  অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়। 
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-

১. কোর
- ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।
২. ক্ল্যাডিং
- কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে।
৩. জ্যাকেট
- অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
৬০৫.
বি‌শ্বের প্রথম ১০জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করেছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. কাতার
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
১০জি নেটওয়ার্ক:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০জি নেটওয়ার্ক চালু করলো চীন।
- চীনের হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে গত ২০ এপ্রিল দেশের প্রথম ১০জি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করা হয়েছে।
- পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্কের গতিবেগ ৯ হাজার ৮৩৪ এমবিপিএস পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে।
- এই প্রযুক্তি উচ্চ ব্যান্ডউইডথ নির্ভর কাজ যেমন ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি, ৮কে ভিডিও স্ট্রিমিং এবং স্মার্ট হোম ডিভাইস সংযুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- এই উচ্চগতির ইন্টারনেট পরিষেবাটি অত্যাধুনিক ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে।
- উল্লেখ্য, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তি বর্তমান ফাইবার অপটিক অবকাঠামোর তুলনায় অনেক দ্রুত ডেটা আদান-প্রদানে সক্ষম।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
৬০৬.
ব্যান্ডউইথ কী?
  1. ডেটা প্রবাহের দিক
  2. ডেটা প্রবাহের মাধ্যম
  3. ডেটা প্রবাহের পদ্ধতি
  4. ডেটা প্রবাহের হার
সঠিক উত্তর:
ডেটা প্রবাহের হার
উত্তর
সঠিক উত্তর:
ডেটা প্রবাহের হার
ব্যাখ্যা
♦ ব্যান্ডউইথ (Bandwidth):
- এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বা ব্যান্ডউইথ বলে।
- ব্যান্ডউইডথ সাধারণত Bit per Second (bps) এ হিসাব করা হয়। একে Band Speed ও বলা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা Bandwidth বলে।
- ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিনভাগে ভাগ করা হয়। যথা:

১। ন্যারো ব্যান্ড (Narrow Band),
২। ভয়েস ব্যান্ড (Voice Band) ও
৩। ব্রড ব্যান্ড (Broad Band)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৬০৭.
MS Excel কী ধরনের সফটওয়্যার?
  1. ওয়ার্ড প্রসেসিং
  2. ডেটাবেজ
  3. স্প্রেডশিট
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
স্প্রেডশিট
উত্তর
সঠিক উত্তর:
স্প্রেডশিট
ব্যাখ্যা
MS Excel স্প্রেডশিট সফটওয়্যার।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

যেমন-
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro.
৩। Database Package Program : dBase, FoxPro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০৮.
কোনটিকে Private Network এর বৈশিষ্ট্য বললে ভুল হবে?
  1. ক) ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত থাকে
  2. খ) ট্রাফিক নেই বললেই চলে
  3. গ) যেকোনো সময় যেকোনো কম্পিউটার এই ধরনের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে
  4. ঘ) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ এই ধরনের কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না
সঠিক উত্তর:
গ) যেকোনো সময় যেকোনো কম্পিউটার এই ধরনের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে
উত্তর
সঠিক উত্তর:
গ) যেকোনো সময় যেকোনো কম্পিউটার এই ধরনের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে
ব্যাখ্যা
নেটওয়ার্কের প্রকারভেদ (Types of network):
- মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়।
- Private Network:
- প্রাইভেট নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত থাকে।
- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ এই ধরনের কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না।
- এই ধরনের নেটওয়ার্কে ট্রাফিক নেই বললেই চলে।

- Public Network:

- পাবলিক নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয়।
- যেকোনো সময় যেকোনো কম্পিউটার এই ধরনের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে।

উৎস: Live MCQ লেকচার।
৬০৯.
Television broadcasting is an example of which data transmission mode?
  1. Half-Duplex
  2. Simplex
  3. Full-Duplex
  4. Multiplex
সঠিক উত্তর:
Simplex
উত্তর
সঠিক উত্তর:
Simplex
ব্যাখ্যা

টিভি হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ।

• ডেটা ট্রান্সমিশন মোড
সিমপ্লেক্স (Simplex) 
- কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা প্রথাকে বলা হয় সিমপ্লেক্স। 
- সিমপ্লেক্স মোডে কেবলমাত্র এক দিকে ডেটা প্রেরণ করে থাকে।
- কিন্তু বিপরীত দিকে ডেটা প্রেরণ করতে পারে না। 
- অর্থাৎ এই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা প্রেরণের যে কোন একটি সম্ভব। 
- যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারে না। 
- উদাহরণ-রেডিও, টিভি। 

হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) 
- এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়। 
- যে কোন প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
- উদাহরণ-ওয়াকি টকি। 

ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) 
- এক্ষেত্রে একইসময়ে উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। উদাহরণ-টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬১০.
রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়?
  1. ক) ট্রপোস্ফিয়ারে
  2. খ) আয়োনোস্ফিয়ার
  3. গ) মেসোস্ফিয়ারে
  4. ঘ) স্ট্র্যাটোস্ফিয়ারে
সঠিক উত্তর:
খ) আয়োনোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়োনোস্ফিয়ার
ব্যাখ্যা
রেডিও ওয়েব:  
- 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হলেও কমিউনিকেশনের প্রেক্ষিতে সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজকে (তরঙ্গ দৈর্ঘ্য 30km থেকে 30 cm) রেডিও ওয়েভভিত্তিক কমিউনিকেশন বলে বিবেচনা করা হয়।
- তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চারিদিকে ছড়িয়ে যায়, তাই ব্রডকাস্টের বেলায় রেডিও ওয়েভ বেশি ব্যবহার হয়। 
- রেডিও ওয়েড পাঠানোর জন্য যে এন্টেনার প্রয়োজন হয় তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক চার ভাগের এক ভাগ হতে হয়।
- সে কারণে কম ফ্রিকোয়েন্সির (বেশি তরঙ্গ দৈর্ঘ্যের) রেডিও ওয়েভ খুব বাস্তবসম্মত নয়।
- রেডিও ওয়েত ৰায়ুমণ্ডলে খুব বেশি শোষিত হয় না, ছড়িয়ে পড়ার কারণে বিস্ফিংসহ পাহাড়-পর্বত কিংবা অন্যান্য বাঁধা অতিক্রম করতে পারে।
- রেডিও ওয়েভ ৰায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয় বলে এটি পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পাঠানো সম্ভব
- এজন্য যোগাযোগের ক্ষেত্রে ঘরে ও বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়ে আসছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৬১১.
ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা হলো -
  1. ওয়্যারলেস প্যান
  2. ওয়্যারলেস ল্যান
  3. ওয়্যারলেস ম্যান
  4. ওয়্যারলেস ওয়ান
সঠিক উত্তর:
ওয়্যারলেস ওয়ান
উত্তর
সঠিক উত্তর:
ওয়্যারলেস ওয়ান
ব্যাখ্যা
ওয়্যারলেস ওয়ান (Wireless Wide Area Network-WWAN) সাধারণত অনেকগুলাে শহর এলাকার বিভিন্ন আইসিটি ডিভাইসের মধ্যে তারবিহীন যােগাযােগ স্থাপন করা হলে তাকে ওয়্যারলেস ওয়াইড এরিয়া বা WWAN বলে। যেমন- ইন্টারনেটের মাধ্যমে যােগাযােগ ব্যবস্থা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬১২.
Wifi এর স্ট্যান্ডার্ড কোনটি?
  1. ক) IEEE 802.16G
  2. খ) IEEE 802.11x
  3. গ) IEEE 802.11ax
  4. ঘ) IEEE 802.16aG
সঠিক উত্তর:
গ) IEEE 802.11ax
উত্তর
সঠিক উত্তর:
গ) IEEE 802.11ax
ব্যাখ্যা
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax। [সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com]
৬১৩.
কোনটি DBMS-এর উদাহরণ?
  1. ক) MS ACCESS
  2. খ) MS DOS
  3. গ) MS Word
  4. ঘ) C++
সঠিক উত্তর:
ক) MS ACCESS
উত্তর
সঠিক উত্তর:
ক) MS ACCESS
ব্যাখ্যা
ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS):
DBMS - হচ্ছে কয়েকটি বিষয়ের সমন্বিত রূপ। একইভাবে, কয়েকটি কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডেটাবেজ সিস্টেম গঠিত হয়।
মূলত ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS) ব্যবহারকারী ও ডেটাবেজের মধ্যে একটি ইন্টারফেস (উভয়দিকে সংযোগ রক্ষাকারী) হিসাবে কাজ করে।
মাইক্রোসফট কর্পোরেশনের জনপ্রিয় ডেটাবেজ সফটয়্যার হচ্ছে - MS Access.
ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন যেমন - ডেটা মুছে ফেলা, উত্তোলন, প্রবেশ ইত্যাদি সম্পন্ন করতে অনুরোধ করে। ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত অনুরোধগুলো DBMS এর মাধ্যমে ডেটাবেজের উপর কার্যকরী করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় ডেটা প্রদান করে থাকে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, নবম-দশম শ্রেনি।
৬১৪.
ব্লু-রে ডিভিডি (Blue-Ray DVD) এর প্রতি লেয়ারের ধারণক্ষমতা কত?
  1. ৪.৫ গিগাবাইট
  2. ২২৫ মেগাবাইট
  3. ২৫ গিগাবাইট
  4. ২৫০ গিগাবাইট
সঠিক উত্তর:
২৫ গিগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
২৫ গিগাবাইট
ব্যাখ্যা
ব্লু-রে ডিভিডি (Blue-Ray DVD):
ব্লু-রে ডিভিডি দেখতে সাধারণ ডিভিডি-এর মতাে কিন্তু এর ধারণক্ষমতা অনেক। ১০০ গিগাবাইটের ব্লু-রে ডিভিডিতে অডিও, ভিডিও বা অধিক ডেটা সংরক্ষণ করা হয়। এটিও সাধারণ সিডি বা ডিভিডির মতাে ১২ মি.মি. প্লাস্টিক ডিস্কের সাহায্যে তৈরি করা হয়। এর প্রতি লেয়ারের ধারণক্ষমতা ২৫ গিগাবাইট।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল ২০২১ সংস্করণ)
৬১৫.
ব্লুটুথ প্রযুক্তির জন্য নির্ধারিত IEEE স্ট্যান্ডার্ড এবং ব্যবহৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জ কোনটি?
  1. IEEE 802.15, 2.4 GHz
  2. IEEE 802.16, 5.2 GHz
  3. IEEE 802.11, 2.6 GHz
  4. IEEE 802.11, 2.8 GHz
সঠিক উত্তর:
IEEE 802.15, 2.4 GHz
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.15, 2.4 GHz
ব্যাখ্যা

Bluetooth একটি স্বল্প দূরত্বের তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা মূলত প্যান (Personal Area Network) তৈরিতে ব্যবহৃত হয়। এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.15, যা বিশেষভাবে Bluetooth-এর জন্য নির্ধারিত। Bluetooth সাধারণত 2.4 GHz ISM (Industrial, Scientific, Medical) band-এ কাজ করে।

​ব্লুটুথ:
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- ব্লুটুথে রেডিও ফ্রিকুয়েন্সি প্রযুক্তি ব্যবহার করা হয়।
- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- ব্লুটুথ প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- ব্লুটুথের কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১৬.
স্টার টপোলজিতে কোনটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) রিপিটার
  2. খ) হাব
  3. গ) রাউটার
  4. ঘ) সার্ভার
সঠিক উত্তর:
খ) হাব
উত্তর
সঠিক উত্তর:
খ) হাব
ব্যাখ্যা
- হাব একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়।
- যার সাহায্যে সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রিয়ভাবে যুক্ত থাকে।
- একটি হাবে কতোগুলো ডিভাইস যুক্ত করা যাবে তা হাবের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে।
- LAN তৈরি করার জন্য হাব অধিক ব্যবহৃত হয়।
- স্টার টপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস।
৬১৭.
কোনটি হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) মোডের উদাহরণ?
  1. ওয়াকিটকি
  2. রেডিও
  3. মোবাইল
  4. টেলিভিশন
সঠিক উত্তর:
ওয়াকিটকি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াকিটকি
ব্যাখ্যা

• হাফ-ডুপ্লেক্স হলো এমন একটি ডেটা ট্রান্সমিশন মোড যেখানে তথ্য উভয় দিকে প্রবাহিত হতে পারে, কিন্তু একই সময়ে তা সম্ভব নয়। অর্থাৎ, একপক্ষ তথ্য পাঠানোর সময় অন্যপক্ষকে কেবল তা গ্রহণ করতে হয় এবং নিজের তথ্য পাঠানোর জন্য অপেক্ষা করতে হয়; যার প্রধান উদাহরণ হলো ওয়াকিটকি।

• ডাটা ট্রান্সমিশন মোড: 
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। 
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১। সিমপ্লেক্স (Simplex): 
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 
উদাহরণ- রেডিও, টিভি। 

২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
উদাহরণ- ওয়াকিটকি। 

৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): 
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
উদাহরণ- টেলিফোন, মোবাইল। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১৮.
ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত কয়টি উপাদান থাকে?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৬ টি
ব্যাখ্যা
• ডাটা কমিউনিকেশনের ধারণা:
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্যবিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়।
- ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়।

• ডাটা কমিউনিকেশনের উপাদান:
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা-
১। ডাটা বা তথ্য (Information),
২। ডাটার উৎস (Source),
৩। প্রেরক (Sender),
৪। মাধ্যম (Medium),
৫। প্রাপক (Receiver) ও
৬। গন্তব্য (Destination)।

• ডাটা:
- ডাটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে ডাটা বা তথ্য। কমিউনিকেশনের জন্য ডাটা হতে পারে শব্দ, অক্ষর, সংখ্যা, ছবি ইত্যাদি।

• ডাটার উৎস:
- যে ডিভাইস থেকে ডাটা সংগ্রহ করা হয় তাকে উৎস বলা হয়। যেমন কম্পিউটার, টেলিফোন।

• প্রেরক:
- প্রেরক ‘উৎস' হতে ডাটা নিয়ে কমিউনিকেশনের বাহককে বা মাধ্যমকে পাঠায়। প্রেরক নির্দিষ্ট একটি যন্ত্র ব্যবহার করে ডাটাকে ট্রান্সফরম এবং এনকোড করে প্রেরণ উপযোগী সিগন্যাল তৈরী করে। যেমন-মডেম।

• মাধ্যম:
- যার মাধ্যমে ডাটাসমূহ একস্থান থেকে অন্যস্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে ডাটা প্রবাহের বাহক বা মাধ্যম বলা হয়। যেমন- ক্যাবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইন, মডেম ইত্যাদি।

• প্রাপক:
- যে ডিভাইস ডাটা কমিউনিকেশন মাধ্যম থেকে ডাটা গ্রহণ করে তাকে প্রাপক বলে।

• গন্তব্য:
- উপাত্তের উৎস বা প্রেরক ডাটা কমিউনিকেশন মাধ্যম ব্যবহার করে যার নিকট বা যে ডিভাইস ডাটা গ্রহণ করে তাকে উপাত্তের গন্তব্য হিসেবে চিহ্নিত করা যায়। যেমন- কম্পিউটার, সার্ভার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১৯.
সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ক কোনটি?
  1. LAN
  2. PAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
PAN
উত্তর
সঠিক উত্তর:
PAN
ব্যাখ্যা
• PAN (Personal Area Network-PAN):
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network।
- সাধারণত ১০ মিটার- এর মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান- প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে PAN বলা হয়।
- প্যান হলো এমন একটি নেটওয়ার্ক, যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- উদাহরণ: ওয়ারলেস ইউএসবি, ব্লুটুথ, ডেস্কটপ, ওয়েব ক্যামেরা, ল্যাপটপ, পিডিএ, সাউন্ড সিস্টেম, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি।

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা:
১. পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
২. বাড়িতে বা অফিসে ব্যাক্তিগত ছোট প্রয়োজনে এ নেটওয়ার্কের জুড়ি নেই।
খরচ কম।
৩. কম ঝামেলায় সহজেই যেকোন জায়গায় তৈরি করা যায়।
৪. দ্রুত ডাটা আদান-প্রদানে বেশ সহায়ক।
৫. এর ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
৬. কম্পিউটার বাসসমূহ যেমন – USB বা ফায়ারওয়্যার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত থাকতে পারে।
৭. ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটু ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব।
৮. অতি অল্প দূরত্বে এই নেটওয়ার্ক তৈরি করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২০.
In case of failure of one device, which one topology has no major disruption?
  1. Bus
  2. Ring
  3. Tree
  4. Mesh
সঠিক উত্তর:
Mesh
উত্তর
সঠিক উত্তর:
Mesh
ব্যাখ্যা

• মেশ (Mesh) টপোলজিতে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস অন্য প্রতিটি ডিভাইসের সাথে সরাসরি এবং আলাদা আলাদা লিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকে। এর ফলে, যদি একটি নির্দিষ্ট ডিভাইস বা সংযোগ লাইন নষ্ট হয়ে যায়, তবে নেটওয়ার্কের অন্য ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগে কোনো বিঘ্ন ঘটে না, কারণ ডেটা আদান-প্রদানের জন্য বিকল্প অনেকগুলো পথ খোলা থাকে। এই বৈশিষ্ট্যটিকে 'ফল্ট টলারেন্স' (Fault Tolerance) বলা হয়, যা নেটওয়ার্কের উচ্চ নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। লেনোভো ওয়েবসাইট। [লিংক] 

৬২১.
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলা হয়-
  1. কানেকশন
  2. টেকনোলজি
  3. গেটওয়ে
  4. টপোলজি
সঠিক উত্তর:
টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
টপোলজি
ব্যাখ্যা
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে টপোলজি বলে। বিভিন্ন ধরনের টপোলজি গুলো হলো:
- বাস টপোলজি,
- রিং টপোলজি,
- স্টার টপোলজি,
- ট্রি টপোলজি,
- মেশ টপোলজি,
- হাইব্রিড টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২২.
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. প্রত্যেক কম্পিউটার রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
  2. ডেডিকেটেড সার্ভার আছে।
  3. প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
  4. প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
সঠিক উত্তর:
ডেডিকেটেড সার্ভার আছে।
উত্তর
সঠিক উত্তর:
ডেডিকেটেড সার্ভার আছে।
ব্যাখ্যা
- নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা -
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network) ।

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২৩.
এনএফসি প্রযুক্তির ব্যবহার করা হয় নিচের কোনটিতে?
  1. ক) টোল প্লাজায় টোল পরিশোধের কার্ডে
  2. খ) ডেবিট/ক্রেডিট কার্ডে
  3. গ) স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
  4. ঘ) সবগুলোতে
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতে
ব্যাখ্যা
এনএফসি (NFC-Near Field Communications)
বর্তমানে অতি দ্রুত জনপ্রিয় হয়েছে এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম এনএফসি (NFC- Near Field Communications); যা ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস্ কর্তৃক প্রতিষ্ঠিত * NFC Forum " এর প্রচেষ্টার ফসল।
এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের (৪ সেন্টিমিটার থেকে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার) দুইটি ডিভাইস বা বস্তু পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন (ওয়্যারলেস) ডেটা যোগালে করার এক সেট প্রটোকল।
এই প্রোটকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করাযায়।
এটি আরএফআইডি (RFID Radio Frequency IDentification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্জব্যান্ডে ডেটা যোগাযোগ করে।
 
এনএফসি প্রযুক্তির ব্যবহার :
- ডেবিট/ক্রেডিট কার্ডে
- টোল প্লাজায় টোল পরিশোধের কার্ডে
- স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
- বাস/ট্রেনের ভাড়া পরিশোধের কার্ডে ইত্যাদি।


[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি]
৬২৪.
রিপিটার এর কাজ কি?
  1. ক) অনুবাদ করা
  2. খ) একই কাজ বারবার করা
  3. গ) নেটওয়ার্ক সিগন্যাল কে শক্তিশালী করে অধিক দূরত্ব প্রেরণ করা
  4. ঘ) নেটওয়ার্কে ট্রাফিক বৃদ্ধি করা
সঠিক উত্তর:
গ) নেটওয়ার্ক সিগন্যাল কে শক্তিশালী করে অধিক দূরত্ব প্রেরণ করা
উত্তর
সঠিক উত্তর:
গ) নেটওয়ার্ক সিগন্যাল কে শক্তিশালী করে অধিক দূরত্ব প্রেরণ করা
ব্যাখ্যা
রিপিটার দুর্বল ও অপেক্ষাকৃত বেশি দূরত্বে সিগন্যাল প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। এটা সিগন্যালকে শক্তিশালী করে অধিক দুরত্বে প্রেরণ করে থাকে।
৬২৫.
LAN এর পূর্ণরূপ কোনটি?
  1. Locomotive Area Network
  2. Local Area Network
  3. Logical Area Network
  4. Legal Area Network
সঠিক উত্তর:
Local Area Network
উত্তর
সঠিক উত্তর:
Local Area Network
ব্যাখ্যা
LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা-
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২৬.
বাস টপোলজিতে কোনটি সাধারণত ব্যবহার করা হয় না?
  1. ব্যাকবোন
  2. টারমিনেটর
  3. মূল ক্যাবল
  4. কেন্দ্রীয় কম্পিউটার
সঠিক উত্তর:
কেন্দ্রীয় কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্রীয় কম্পিউটার
ব্যাখ্যা

• বাস টপোলজিতে সাধারণত “কেন্দ্রীয় কম্পিউটার” ব্যবহার করা হয় না। বাস টপোলজি হলো একটি নেটওয়ার্ক আর্কিটেকচার যেখানে সমস্ত ডিভাইস একটি একক কমিউনিকেশন লাইন বা মূল ক্যাবলের সাথে সংযুক্ত থাকে। এখানে ডেটা একের পর এক সব ডিভাইসের মধ্যে প্রেরিত হয় এবং প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছায়। বাস টপোলজিতে ব্যাকবোন বা মূল ক্যাবল অপরিহার্য, কারণ এটি ডিভাইসগুলোকে সংযুক্ত রাখে। এছাড়া, টারমিনেটর ব্যবহার করা হয় সংকেত প্রতিফলন রোধ করতে। কিন্তু কেন্দ্রীয় কম্পিউটার ব্যবহৃত হয় না, কারণ এটি স্টার টপোলজির বৈশিষ্ট্য, যেখানে একটি কেন্দ্রীয় সার্ভার বা হাবের মাধ্যমে সব ডিভাইসের যোগাযোগ হয়। তাই এই টপোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না।
 
নেটওয়ার্ক টপোলজি: 
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। 
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে। 

 বাস টপোলজি (Bus Topology): 
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। 
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। 
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২৭.
নিম্নোক্ত টপোলজিগুলোর মধ্যে কোনটি কেন্দ্রীয় হাব ব্যবহার করে নোডগুলোর মধ্যে যোগাযোগের জন্য?
  1. Star Topology
  2. Mesh Topology
  3. Ring Topology
  4. Bus Topology
সঠিক উত্তর:
Star Topology
উত্তর
সঠিক উত্তর:
Star Topology
ব্যাখ্যা
• নোডগুলোর মধ্যে যোগাযোগের জন্য কেন্দ্রীয় হাব ব্যবহার করে যে টপোলজি, তা হলো Star Topology। এই টপোলজিতে প্রতিটি নোড সরাসরি একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে, যাকে সাধারণত হাব বা সুইচ বলা হয়। এই কেন্দ্রীয় হাব নোডগুলোর মধ্যে ডেটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণ করে এবং ডেটা প্রেরণ ও গ্রহণের জন্য একক কেন্দ্র হিসেবে কাজ করে। অন্যদিকে, Mesh, Ring, এবং Bus টপোলজিতে কোনো কেন্দ্রীয় হাব থাকে না; Mesh টপোলজিতে প্রত্যেক নোড অন্য নোডের সাথে সরাসরি যুক্ত থাকে, Ring টপোলজিতে নোডগুলো চক্রাকারে যুক্ত থাকে এবং Bus টপোলজিতে সব নোড একটি একক কমিউনিকেশন লাইন শেয়ার করে। তাই, কেন্দ্রীয় হাব ব্যবহার করে নোডগুলোর যোগাযোগের জন্য Star Topology সবচেয়ে উপযুক্ত।


• স্টার টপোলজি:
- স্টার টপোলজি বা স্টার সংগঠনে কম্পিউটারসমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- এটি হাব ডিভাইস ব্যবহৃত হয়।
- এ সংগঠনে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
- প্রতিটি কম্পিউটারই কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে।
- কেন্দ্রীয় কম্পিউটারটি এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় কম্পিউটারটিতে সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে যায়।
- কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যহত হয়।
- নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।

উৎস: কম্পিউটার শিক্ষা এস এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২৮.
'কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন' এর ডাটা ট্রান্সমিশন মোড কোনটি?
  1. ক) সিমপ্লেক্স মোড
  2. খ) হাফ-ডুপ্লেক্স মোড
  3. গ) ফুল-ডুপ্লেক্স মোড
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ফুল-ডুপ্লেক্স মোড
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুল-ডুপ্লেক্স মোড
ব্যাখ্যা
ফুল-ডুপ্লেক্স মােড (Full-duplex mode) : ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
টেলিফোন, মােবাইল ফোন কিংবা কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন এই পদ্ধতির উদাহরণ।
৬২৯.
LAN-এর জন্য নির্ধারিত IEEE স্পেসিফিকেশন কোনটি?
  1. IEEE 802
  2. IEEE 802.12
  3. IEEE 802.14
  4. IEEE 802.16
সঠিক উত্তর:
IEEE 802
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802
ব্যাখ্যা

• LAN (Local Area Network)-এর জন্য নির্ধারিত IEEE স্পেসিফিকেশন হলো IEEE 802। IEEE 802 মানদণ্ডটি মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ডাটা লিংক লেয়ার ও ফিজিক্যাল লেয়ারের বিভিন্ন প্রোটোকল নির্ধারণ করা আছে। এর অন্তর্ভুক্ত জনপ্রিয় প্রযুক্তির মধ্যে রয়েছে Ethernet (IEEE 802.3) এবং Wireless LAN বা Wi-Fi (IEEE 802.11), যা LAN ব্যবস্থায় বহুল ব্যবহৃত। অন্যদিকে IEEE 802.12, 802.14 ও 802.16 নির্দিষ্ট বা ভিন্ন উদ্দেশ্যে প্রস্তাবিত/ব্যবহৃত হয়েছে এবং সাধারণ LAN-এর মূল মান হিসেবে স্বীকৃত নয়। তাই সঠিক উত্তর হলো ক) IEEE 802.
 
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN-Local Area Network):
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network
- সাধারণত ১ কি.মি. বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস (যেমন- প্রিন্টার) সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে LAN বলা হয়। 
-LAN এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়।
- LAN এর মালিকানা সাধারণত কোনো একক ব্যাক্তি বা কিছুসংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে।
- ল্যানের IEEE স্ট্যন্ডার্ড: IEEE 802

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. IEEE.

৬৩০.
Wide Area Network কয়টি অংশ দ্বারা গঠিত হয়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
Wide Area Network (WAN) নেটওয়ার্ক গঠিত হয় তিনটি অংশ দ্বারা। 
যথা- রাউটার, WAN কানেকশন, সিকিউরিটি পলিসি। 

- যে নেটওয়ার্ক এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলি পরস্পর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলে। WAN এর সম্পূর্ণরুপ হচ্ছে Wide Are Network । 

WAN এর বৈশিষ্ট্য-
১। এই নেটওয়ার্ক সমস্ত ভৌগলিক এলাকা বা সমস্ত পৃথিবী জুড়ে গড়ে ওঠে।
২। পৃথিবীর যে কোনো প্রান্তে বা স্থনে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর মাধ্যমে তথ্য প্রেরন করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এ যোগাযোগ এর মাধ্যম হিসেবে কেব্‌ল (Cable) বা উপগ্রহ (Satellite) ব্যাবহার করা হয়। 
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা আমরা খুবি উন্নতমানের সুভিধা যেমন কালাউড কম্পিউটিং ( Cloud Computing ) ব্যাবহার করতে পারি।

WAN এর সুবিধা- 

১। এই নেটওয়ার্ক এর দ্বারা আমরা বিশ্বর বিভিন্ন স্থানে ইমেইল বা তথ্য শেয়ার করতে পারি এবং অনলাইন এর বিভিন্ন পণ্য ক্রয় করতে পারি। 
২। বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই , চলচিত্র ইত্যাদি সংগ্রহ বা ব্যাবহার করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা সারা পৃথিবী বা বিশ্বব্যাপী একটি গ্লোবাল নেটওয়ার্ক  ( Global Network ) স্থাপন করা যায়। 
৪। পৃথিবীব্যাপী সমস্থ ধরণের প্রতিষ্ঠানগুলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) দ্বারা পরিচালনা করা যায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৬৩১.
What is the primary function of a router in a computer network?
  1. ক) To transmit data between devices
  2. খ) To provide network security
  3. গ) To connect multiple networks together
  4. ঘ) To store files
সঠিক উত্তর:
গ) To connect multiple networks together
উত্তর
সঠিক উত্তর:
গ) To connect multiple networks together
ব্যাখ্যা
- A router is a device that connects multiple networks together, allowing devices on different networks to communicate with each other.
- It routes data packets between networks based on their IP addresses.

Reference: https://www.cisco.com
৬৩২.
“গ্রিন ফোন” শব্দটি কোন মোবাইল প্রযুক্তির জন্য ব্যবহৃত হয়? 
  1. GSM
  2. LTE
  3. CDMA
  4. Wi‑Fi
সঠিক উত্তর:
CDMA
উত্তর
সঠিক উত্তর:
CDMA
ব্যাখ্যা

• CDMA:
- কোয়ালকম (Qualcom) আবিষ্কৃত সিডিএমএ (CDMA) হলো একটি এডভান্সড ডিজিটাল ওয়্যারল্যাস প্রযুক্তি।
- CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.
- ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে গ্রিন ফোন (Green Phone) বলা হয়।
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।

৬৩৩.
নেটওয়ার্কের মধ্যে ডিভাইস সংযোগের ধরনকে কী বলে?
  1. প্রোটোকল
  2. নোড
  3. টপোলজি
  4. প্যাকেজ
সঠিক উত্তর:
টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
টপোলজি
ব্যাখ্যা

◉ নেটওয়ার্ক টপোলজি (Network Topology) হলো নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস (কম্পিউটার, রাউটার, সুইচ) কীভাবে সংযুক্ত থাকবে, তা বর্ণনা করার একটি পদ্ধতি। এটি মূলত নেটওয়ার্কের গঠন (structure) বা ডিজাইনকে বোঝায়।

নেটওয়ার্ক টপোলজি:
- নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টগুলো যে প্রক্রিয়ায় একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল অবস্থার বর্ণনা করা হয়।

বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সমূহ হলো:
১. বাস টপোলজি,
২. রিং টপোলজি,
৩. স্টার টপোলজি,
৪. ট্রি টপোলজি,
৫. হাইব্রিড টপোলজি,
৬. মেশ টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।

৬৩৪.
VPN (Virtual Private Network) refers -
  1. ক) To encrypt network traffic for secure remote access
  2. খ) To connect multiple networks together
  3. গ) To filter network traffic
  4. ঘ) To provide network security
সঠিক উত্তর:
ক) To encrypt network traffic for secure remote access
উত্তর
সঠিক উত্তর:
ক) To encrypt network traffic for secure remote access
ব্যাখ্যা
- A VPN is a private network that is created using public infrastructure (the internet).
- It allows users to securely access a private network, such as a corporate network, from a remote location using encryption to protect the data being transmitted.
৬৩৫.
WCDMA-এর পূর্ণরূপ কী?
  1. ক) Wideband Code-Division Mobile Access
  2. খ) Wide bit Code-Division Mobile Access
  3. গ) Wide bit Code-Division Multiple Access
  4. ঘ) Wideband Code-Division Multiple Access
সঠিক উত্তর:
ঘ) Wideband Code-Division Multiple Access
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Wideband Code-Division Multiple Access
ব্যাখ্যা
• WCDMA-এর পূর্ণরূপ Wideband Code-Division Multiple Access.

তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম:
- মূলত ডেটা সার্ভিসের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলস্বরূপ সূচনা ঘটে মোবাইলের তৃতীয় প্রজন্ম বা 3G এর। 
- ২০০১ সালে জাপানে এনটিটি ডোকোমো WCDMA প্রযুক্তি ব্যবহার করে 3G নেটওয়ার্ক চালু করে।
- এ দশকে থ্রিজি প্রযুক্তির মোবাইল টেলিফোনি কমিউনিকেশন প্রটোকল High-Speed Downlink Packet Access (HSDPA) চালু হয়।
- WCDMA পদ্ধতি পরবর্তীতে UMTS (Universal Mobile Telecommunication System) নামে পরিচিত। 
- 3G তে উচ্চগতির ডেটা ট্রান্সফার ও মাল্টিমিডিয়া ডেটা ব্যবহারসহ CDMA ও GPRS স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৩৬.
নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?
  1. ক) ক্লাউড কম্পিউটিং
  2. খ) তথ্যপ্রযুক্তি
  3. গ) নেটওয়ার্ক
  4. ঘ) সার্ভার
সঠিক উত্তর:
ক) ক্লাউড কম্পিউটিং
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লাউড কম্পিউটিং
ব্যাখ্যা
কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।
৬৩৭.
ইন্টারনেট চালু হয়-
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৫৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালে
ব্যাখ্যা
১৯৬৯ সালে ইন্টারনেট চালু হয়।

ইন্টারনেট:
- ইন্টারনেট পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
- ভিনটন গ্রে সার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- ARPANET দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কার্যক্রম শুরু করে।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৩৮.
ASCII-এর পূর্ণ নাম -
  1. ক) American Stable Code for Institutional Interchange
  2. খ) American Standard Case for Institutional Interchange
  3. গ) American Standard Code for Information Interchange
  4. ঘ) American Standard code for Interchange Information
সঠিক উত্তর:
গ) American Standard Code for Information Interchange
উত্তর
সঠিক উত্তর:
গ) American Standard Code for Information Interchange
ব্যাখ্যা
American Standard Code for Information Interchange এর সংক্ষিপ্ত রূপ ASCII বা অ্যাসকি। ১৯৬৫ সালে রবার্ট বিমার সাত বিটের অ্যাসকি কোড উদ্ভাবন করেন। অ্যাসকি একটি বহুল প্রচলিত কোড। ASCII-7 ৭টি বিট নিয়ে গঠিত হয়। এ কোডের মাধ্যমে ১২৮টি বা ২ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
৬৩৯.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কত সালে মহাকাশে প্রেরণ করা হয়?
  1. ক) ২০১৭ সালে
  2. খ) ২০১৮ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ২০২০ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৮ সালে
ব্যাখ্যা
স্যাটেলাইট প্রেরণকারী দেশসমূহের মাঝে বাংলাদেশের অবস্থান ৫৭ তম
দেশটি ২০১৮ সালের ১২ মে তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামে একটি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
৬৪০.
কম্পিউটার নেটওয়ার্কে TCP/IP এর প্রধান কাজ কী?
  1. ফাইল ট্রান্সফার প্রোটোকল
  2. নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল
  3. ডেটা কমিউনিকেশন প্রোটোকল
  4. স্টোরেজ ম্যানেজমেন্ট
সঠিক উত্তর:
ডেটা কমিউনিকেশন প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
ডেটা কমিউনিকেশন প্রোটোকল
ব্যাখ্যা

TCP/IP হল ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্কের জন্য একটি স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল। এটি ডেটা আদান-প্রদানের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে, যা ডিভাইসগুলোর মধ্যে তথ্য ট্রান্সফার নিশ্চিত করে।

TCP/IP:
- TCP/IP এর পূর্ণরূপ Transmission Control Protocol/Internet Protocol.
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।
- TCP (Transmission Control Protocol) → ডাটা ট্রান্সমিশন সঠিকভাবে এবং সিকোয়েন্স অনুযায়ী পাঠানোর নিশ্চয়তা দেয়।
- IP (Internet Protocol) → প্রতিটি ডাটা প্যাকেটকে নির্দিষ্ট গন্তব্যে (destination address) পাঠায়।
- TCP/IP ইন্টারনেটের backbone, যা ডাটা ট্রান্সফার এবং কমিউনিকেশন পরিচালনা করে।

অন্যান্য অপশনসমূহ,
ক) FTP (File Transfer Protocol) → সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
খ) নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল: SSL/TLS (Secure Sockets Layer / Transport Layer Security) → ওয়েব ব্রাউজিং ও নিরাপদ কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়।

১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। IBM ওয়েবসাইট। [লিংক]

৬৪১.
হাফ-ডুপ্লেক্স যোগাযোগ বলতে কী বোঝায়?
  1. ডেটা অবিরত পাঠানো হয়
  2. ডেটা পাঠানো বা গ্রহণ করা যায় না
  3. এক সময়ে শুধু এক দিকে ডেটা পাঠানো যায়
  4. ডেটা একসাথে পাঠানো এবং গ্রহণ করা যায়
সঠিক উত্তর:
এক সময়ে শুধু এক দিকে ডেটা পাঠানো যায়
উত্তর
সঠিক উত্তর:
এক সময়ে শুধু এক দিকে ডেটা পাঠানো যায়
ব্যাখ্যা

• হাফ-ডুপ্লেক্স যোগাযোগ বলতে এমন একটি যোগাযোগ পদ্ধতিকে বোঝায় যেখানে একই সময়ে উভয় দিকে ডেটা আদান-প্রদান করা যায় না, বরং এক সময়ে শুধু এক দিকেই ডেটা পাঠানো সম্ভব হয়। অর্থাৎ প্রেরক ও গ্রাহক উভয়ই ডেটা পাঠাতে ও গ্রহণ করতে পারে, কিন্তু একসাথে নয়। যখন এক পক্ষ ডেটা পাঠায়, তখন অন্য পক্ষ কেবল গ্রহণ করে এবং পরে ভূমিকা পরিবর্তন হতে পারে। ওয়াকিটকি এর একটি পরিচিত উদাহরণ। এই ব্যবস্থায় যোগাযোগ নিয়ন্ত্রিত হয় এবং সংঘর্ষ এড়ানো যায়। তাই সঠিক উত্তর হলো গ) এক সময়ে শুধু এক দিকে ডেটা পাঠানো যায়।
 
• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex),
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)।

১. সিমপ্লেক্স মোড:
- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।
- সিমপ্লেক্সের উদাহরণ- রেডিও-টিভি, PABX, কীবোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. ফুল-ডুপ্লেক্স মােড:
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

৩. হাফ-ডুপ্লেক্স মোড:
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা - শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।
- হাফ ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।

৬৪২.
বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যালগুলো আলাদা করার জন্য ব্যবহৃত পদ্ধতিকে কী বলে?
  1. ক) সিগন্যাল ডিভাইডিং
  2. খ) সেল সিগন্যাল ডিকোডিং
  3. গ) সেল সিগন্যাল এনকোডিং
  4. ঘ) ট্রান্সমিটেড সিগন্যাল ডিভাইডিং
সঠিক উত্তর:
গ) সেল সিগন্যাল এনকোডিং
উত্তর
সঠিক উত্তর:
গ) সেল সিগন্যাল এনকোডিং
ব্যাখ্যা
সেল সিগন্যাল এনকোডিং: 
বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যালগুলো আলাদা করার জন্য ব্যবহৃত পদ্ধতিকে সেল সিগন্যাল এনকোডিং বলে।

সেল সিগন্যাল এনকোডিং এর জন্য CDMA, FDMA, TDMA এবং GSM প্রযুক্তি উন্নয়ন করা হয়৷ 
CDMA: Code Division Multiple Access
FDMA: Frequency Division Multiple Access
TDMA: Time Division Multiple Access 
GSM: Global System for Mobile Communication

উৎস: Live MCQ Lecture.
৬৪৩.
ল্যান কার্ডে ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোডকে কী বলা হয়?
  1. ক) NIC
  2. খ) DNS
  3. গ) MAC
  4. ঘ) MIC
সঠিক উত্তর:
গ) MAC
উত্তর
সঠিক উত্তর:
গ) MAC
ব্যাখ্যা
ল্যান কার্ডে ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড থাকে।
এই অদ্বিতীয় কোডকে ম্যাক (MAC- Media Access Control) অ্যাড্রেস বলে।
এই ম্যাক অ্যাড্রেস কার্ডের রমে সংরক্ষিত থাকে।
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ডিভাইস এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
NIC এ RJ45 সকেট থাকে যেখানে নেটওয়ার্ক ক্যাবলটি প্লাগ ইন করা হয়।
৬৪৪.
বাস টপোলজিতে ডিভাইসগুলো কীভাবে সংযুক্ত থাকে?
  1. মেশ নেটওয়ার্কে
  2. একটি কেন্দ্রীয় হাব ব্যবহার করে
  3. একটি বৃত্তাকার লুপে
  4. একটি একক কেন্দ্রিয় ক্যাবলের মাধ্যমে
সঠিক উত্তর:
একটি একক কেন্দ্রিয় ক্যাবলের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
একটি একক কেন্দ্রিয় ক্যাবলের মাধ্যমে
ব্যাখ্যা

• বাস টপোলজিতে ডিভাইসগুলো একক কেন্দ্রীয় ক্যাবলের মাধ্যমে সংযুক্ত থাকে। অর্থাৎ, সমস্ত কম্পিউটার বা ডিভাইস একই মূল তার বা ক্যাবলের সাথে যুক্ত থাকে, যা ডেটা ট্রান্সমিশনের জন্য কেন্দ্র হিসেবে কাজ করে। যখন একটি ডিভাইস ডেটা পাঠায়, তা পুরো লাইনে প্রবাহিত হয় এবং সংশ্লিষ্ট গন্তব্য ডিভাইস তা গ্রহণ করে। অন্য সংযোগ পদ্ধতিগুলোর সঙ্গে এটি আলাদা; উদাহরণস্বরূপ, মেশ নেটওয়ার্কে প্রতিটি ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে, কেন্দ্রীয় হাব ব্যবহার করা হলে সব ডিভাইস হাবের মাধ্যমে যুক্ত হয়, আর বৃত্তাকার লুপে ডিভাইসগুলো একটি সার্কুলার চেইনে থাকে। বাস টপোলজি সহজ, কম খরচে, কিন্তু লাইনের কোনো সমস্যা হলে পুরো নেটওয়ার্কে প্রভাব পড়ে।

নেটওয়ার্ক টপোলজি: 

- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়।
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে।

বাস টপোলজি (Bus Topology):
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৪৫.
‘সার্ভার বেজড নেটওয়ার্ক’ কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত?
  1. ক) PAN
  2. খ) LAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
খ) LAN
উত্তর
সঠিক উত্তর:
খ) LAN
ব্যাখ্যা

লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
যথা -
- ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেজড নেটওয়ার্ক,
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী

৬৪৬.
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে কোন সেবা চালু হয়?
  1. এস এম এস সার্ভিস
  2. মোবাইল ব্যাংকিং
  3. প্রিপেইড পদ্ধতি
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মোবাইল ব্যাংকিং
উত্তর
সঠিক উত্তর:
মোবাইল ব্যাংকিং
ব্যাখ্যা

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন পদ্ধতির ব্যবহার শুরু হয়।

• তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮):
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি (আন্তর্জাতিক টেলিফোন সংস্থা: ITU এর মতে) যাতে GSM EDGE UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।

• তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য:
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডেটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE (Enhanced Data Rates for Global Evolution) সিস্টেম চালু হয়।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম চালু হয়।
- ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ফলে ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

৬৪৭.
Wi-Fi সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. পূর্ণ অর্থ হলো Wireless Fidelity
  2. ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
  3. IEEE স্ট্যান্ডার্ড 802.14
  4. কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার
সঠিক উত্তর:
IEEE স্ট্যান্ডার্ড 802.14
উত্তর
সঠিক উত্তর:
IEEE স্ট্যান্ডার্ড 802.14
ব্যাখ্যা
• Wi-Fi: 
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৪৮.
কোন নেটওয়ার্ক টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপোলজিতে রূপান্তর হয়?
  1. ক) বাস
  2. খ) রিং
  3. গ) মেশ
  4. ঘ) স্টার
সঠিক উত্তর:
ঘ) স্টার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্টার
ব্যাখ্যা
• স্টার টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপোলজিতে রূপান্তর হয়।

• ট্রি টপোলজি: যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়।
- ট্রি টপোলজি প্রকৃতপক্ষে স্টার টপোলজিরই একটি সম্প্রসারিত রূপ।
- এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।
• স্টার টপোলজি: যে টপোলজিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরালসমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলে।
- এক্ষেত্রে সংযুক্ত নোডগুলো কেন্দ্রীয় কম্পিউটার বা হাব বা সুইচের মাধ্যমে তথ্য আদান-প্রাদান করে থাকে।
- এ সংগঠনের কোনো একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়েনা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৪৯.
কোন নেটওয়ার্কে 'স্ক্যাটারনেট' গঠিত হয়?
  1. ক) LAN
  2. খ) PAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
খ) PAN
উত্তর
সঠিক উত্তর:
খ) PAN
ব্যাখ্যা
ব্লুটুথ:
এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান (PAN), 2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে।
হাফ-ডুপ্লেক্স মােডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1Mbps বা তারচেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়।
ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
এর আওতায় সর্বোচ্চ ৪ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে, এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যাটারনেট গঠিত হয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৫০.
LAN এ কোন টপোলজি ব্যবহৃত হয়?
  1. ক) ট্রি নেটওয়ার্ক টপোলজি
  2. খ) হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি
  3. গ) রিং নেটওয়ার্ক টপোলজি
  4. ঘ) মেশ নেটওয়ার্ক টপোলজি
সঠিক উত্তর:
গ) রিং নেটওয়ার্ক টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
গ) রিং নেটওয়ার্ক টপোলজি
ব্যাখ্যা

LAN এর টপোলজি সাধারণত রিং, স্টার, কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথড হয়ে থাকে।
ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কো-এক্সিয়াল, ইউটিপি ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহৃত হয়।
LAN এর পূর্ণরূপ হল- Local Area Network
একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনের এক তলা থেকে অন্য তলায়, পাশাপাশি ভবনে কিংবা একই এলাকার এক স্থান থেকে অন্য স্থানের কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে।
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৬৫১.
নিচের কোনটি ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর?
  1. ক) ৮০৮৬
  2. খ) ৮০৪৮৬
  3. গ) ৮০৮৮
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ৮০৪৮৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০৪৮৬
ব্যাখ্যা
প্রথম মাইক্রোপ্রসেসর হলো ইন্টেল 4004, যা ১৯৭১ সালে উদ্ভাবিত হয়। 
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

উৎস: ব্রিটানিকা।
৬৫২.
FoxPro, Oracle প্রোগ্রামগুলো কোন ক্যাটাগরির সফটওয়্যার?
  1. অপারেটিং সফটওয়্যার
  2. গ্রাফিক ডিজাইন সফটওয়্যার
  3. ডাটাবেজ সফটওয়্যার
  4. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
সঠিক উত্তর:
ডাটাবেজ সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ডাটাবেজ সফটওয়্যার
ব্যাখ্যা
FoxPro, Oracle প্রোগ্রামগুলো হচ্ছে ডাটাবেজ সফটওয়্যার।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫৩.
নেটওয়ার্কিং-এ একটি অ্যাকটিভ হাবের মূল কাজ কী?
  1. ক্লাউড অ্যাপ্লিকেশন পরিচালনা করা
  2. নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা
  3. নেটওয়ার্ককে এনক্রিপশন দিয়ে সুরক্ষিত করা
  4. বড় পরিমাণে তথ্য সংরক্ষণ করা
সঠিক উত্তর:
নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা
উত্তর
সঠিক উত্তর:
নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা
ব্যাখ্যা

• নেটওয়ার্কিং-এ একটি অ্যাকটিভ হাবের মূল কাজ হলো নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা। এটি কেবল একটি প্যাসিভ ডিভাইস নয়, বরং পাওয়া সিগন্যালকে শক্তিশালী করে এবং সংশ্লিষ্ট পোর্টে পুনঃপ্রেরণ করে। অর্থাৎ, যখন কোনো ডিভাইস হাবে ডেটা পাঠায়, তখন অ্যাকটিভ হাব সেই সিগন্যাল গ্রহণ করে, প্রয়োজনমতো তার শক্তি বাড়ায় এবং নেটওয়ার্কের অন্য সমস্ত ডিভাইসে পাঠায়। এটি নেটওয়ার্কের কাজের দক্ষতা বাড়ায় এবং ডেটা দূরত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। সাধারণ হাবের তুলনায় অ্যাকটিভ হাব দীর্ঘ দূরত্বের জন্য আরও কার্যকর, কারণ এটি সিগন্যালকে দুর্বল হওয়া থেকে রক্ষা করে। তাই সঠিক উত্তর হলো খ) নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা।

হাব: 
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। 
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা। 
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। 
- হাবে মাল্টিপল পোর্ট থাকে। 
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়। 
- কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। 
যথা- 
১। সক্রিয় হাব (Active HUB): 
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে, আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে। 
- এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। 

২। নিষ্ক্রিয় হাব (Passive HUB): 
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে। 
- এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র। এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৫৪.
LAN নেটওয়ার্ক এর IEEE স্ট্যান্ডার্ড কত?
  1. ক) ৮০২.০৯
  2. খ) ৮০২.১০
  3. গ) ৮০২.১১
  4. ঘ) ৮০২.১৫
সঠিক উত্তর:
গ) ৮০২.১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০২.১১
ব্যাখ্যা
Local Area Network (LAN) এর IEEE স্ট্যান্ডার্ড - ৮০২.১১।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা- 
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৬৫৫.
নিচের কোনটি CAN নেটওয়ার্কের উদাহরণ?
  1. ক) ব্লুটুথ নেটওয়ার্ক
  2. খ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নেটওয়ার্ক
  3. গ) ক্যাবল টিভি নেটওয়ার্ক
  4. ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর:
খ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নেটওয়ার্ক
ব্যাখ্যা
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network - CAN)
- সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের দুই বা ততোধিক LAN কে সংযুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে উঠে তাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা CAN বলে।
- উদাহরণস্বরূপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের কথা ধরা যাক। একাডেমিক ভবনের ল্যান, প্রশাসনিক ভবনের ল্যান, বিভিন্ন বিভাগের ল্যান, হলের ল্যান ইত্যাদি একত্রে সংযুক্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়েছে।
- এছাড়া Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক প্রভৃতিও CAN এর উদাহরণ।
- ক্যানের (CAN) বিস্তৃতি ৫ কিলোমিটারের মধ্যে হতে পারে যা ল্যান থেকে বড় কিন্তু ম্যান থেকে ছোট।
- বড় প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজের একাধিক ভবনের ল্যান ব্যবহারকারীদের কাজের সম্বন্বয়ের জন্য কিংবা মূল্যবান কোন ডিভাইস শেয়ার করার জন্য কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক (Corporate Area Network - CAN) তৈরি করা হয় যা অনেকটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের অনুরূপ।

Googleplex

[The Googleplex is the corporate headquarters complex of Google and its parent company, Alphabet Inc. It is located at 1600 Amphitheatre Parkway in Mountain View, California]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. https://www.google.com

৬৫৬.
'SIM'-এর পূর্ণরূপ কী?
  1. Subscriber Information Mode
  2. Subscriber Identity Module
  3. System Identity Mode
  4. Secure International Module
সঠিক উত্তর:
Subscriber Identity Module
উত্তর
সঠিক উত্তর:
Subscriber Identity Module
ব্যাখ্যা
'SIM'-এর পূর্ণরূপ হচ্ছে Subscriber Identity Module।

'SIM:
- SIM একটি সমন্বিত বর্তনী যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (আইএমএসআই) সংরক্ষণ করে।
- এটি একটি Portable মেমরি চিপ যার মাধ্যমে আপনি বিশ্বকে কল করতে সক্ষম হন যেখানে গ্রাহকের Network উপলব্ধ।
- সিএমটি সাধারণত GSM জিএসএম নেটওয়ার্কের উপর পরিচালিত যা MOBILE ফোনগুলিতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৫৭.
H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
  1. ক) File transfer
  2. খ) VoIP
  3. গ) Data security
  4. ঘ) File download
সঠিক উত্তর:
খ) VoIP
উত্তর
সঠিক উত্তর:
খ) VoIP
ব্যাখ্যা
H.323 is widely used in IP based videoconferencing, Voice over Internet Protocol (VoIP) and Internet telephony. Users can communicate through the Internet and make use of a variety of products that are H.323 standard compatible. [source: techopedia.com]
৬৫৮.
ব্যান্ডউইথ সাধারণত কোন এককে হিসাব করা হয়?
  1. bmI
  2. mps
  3. bps
  4. kHz
সঠিক উত্তর:
bps
উত্তর
সঠিক উত্তর:
bps
ব্যাখ্যা
ব্যান্ডউইথ (Bandwidth): 
- 'ইন্টারনেট'-এর গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। 
- প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। 
- ব্যান্ডউইথ সাধারণত bit per second (bps) -এ হিসাব করা হয়। তবে ইদানীং নেটওয়ার্কে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায় বলে বিপিএস (bps) এর পরিবর্তে কেবিপিএস (kbps: প্রতি সেকেন্ডে এক হাজার বিট) বা এমবিপিএস (Mbps: প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বিট) এমনকি জিবিপিএস (Gbps: প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট) অনেক বেশি ব্যবহৃত হয়। 
- আট বিটকে এক বাইট বলা হয় বলে এক MBps বলতে আট Mbps বোঝানো হয়। 

- একটি কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নির্ভর করে। 
যেমন- মিডিয়াম হিসেবে সাধারণ টেলিফোনের তার ব্যবহার করলে যত ব্যান্ডউইথ পাওয়া যায়, ফাইবার অপটিক ক্যাবলে তার থেকে অনেক গুণ বেশি পাওয়া যায়। আবার ফাইবার অপটিক ক্যাবলের সাথে যদি যথাযথ স্পিডের টারমিনাল ইকুইপমেন্ট ব্যবহার করা না হয় তাহলে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া সম্ভব হয় না। 
- একটি কমিউনিকেশন নেটওয়ার্ক যেহেতু অনেকে ব্যবহার করে তাই নেটওয়ার্কের ব্যান্ডউইথ সকল ব্যবহারকারীর মাঝে ভাগ হয়ে যায়। 
- অনেক সময় একজন ব্যবহারকারী কিংবা একটি সার্ভিস ব্যান্ডউইথের একটা বড় অংশ দখল করে অন্যদের শেয়ার কমিয়ে দেয়। 
- একটি নেটওয়ার্কে একজন ব্যবহারকারী কতটুকু প্রকৃত ব্যান্ডউইথ পাচ্ছে সেটি মাপার নানা ধরনের পদ্ধতি রয়েছে, নেটওয়ার্কের ডিজাইনে কিংবা যন্ত্রপাতিতে কোনো সমস্যা থাকলে সেগুলো বের করা সম্ভব। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৬৫৯.
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কীসের প্রয়োজন?
  1. ক) পেন ড্রাইভ
  2. খ) ডিভিডি রম ড্রাইভ
  3. গ) মডেম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) মডেম
উত্তর
সঠিক উত্তর:
গ) মডেম
ব্যাখ্যা
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য মডেমের প্রয়োজন হয়। 

- মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে।
- একটি ক্ষুদ্র একটি ইলেকট্রনিক ডিভাইস যা মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ করে।
- মডেম এমন একটি ইলেকট্রিক ডিভাইস যা ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করা হয়।
- ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় সাধারণত চার ধরনের মডেমের ব্যবহার দেখা যায়। 
যথা-   Onboard Modem, Internal Modem, Removable Modem, External Modem. 

সূত্র- ১৫০ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৬৬০.
OSI মডেলের কোন স্তরে ইমেইল কাজ করে?
  1. ক) Network layer
  2. খ) Application layer
  3. গ) Transport layer
  4. ঘ) Datalink layer
সঠিক উত্তর:
খ) Application layer
উত্তর
সঠিক উত্তর:
খ) Application layer
ব্যাখ্যা
- ইমেইল OSI মডেলের Application layer স্তরে কাজ করে। 
- অ্যাপ্লিকেশন স্তরে ব্যবহারকারীকে অ্যাপ্লিকেশন এর নেটওয়ার্ক অ্যাক্সেস দিয়ে থাকে। 
- এই স্তরের অধীনে রয়েছে ফাইল ট্রান্সফার সফটওয়্যার, ডাটাবেস এক্সেস ও ইমেইল। 
 
OSI মডেলের স্তর ৭ টি:
- Application layer
- Presentation layer
- Session layer
- Transport layer
- Network layer
- Datalink layer
- Physical layer
৬৬১.
রিং নেটওয়ার্কে কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে বলা হয় -
  1. কানেক্টর
  2. পয়েন্ট
  3. নোড
  4. হাব
সঠিক উত্তর:
নোড
উত্তর
সঠিক উত্তর:
নোড
ব্যাখ্যা
- রিং নেটওয়ার্কে কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে। 
- রিং নেটওয়ার্কে কম্পিউটার গুলো নোডের মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে।

- Ring networks have mostly been used in local area networks. A ring network is a closed chain of processing elements.
- Each node in the ring has a unique predecessor and successor nodes.
- The degree of each node is 2, so that it is a regular network. A ring network with N nodes has a diameter N/2 (i.e., O(N)) and it can tolerate one fault, i.e., communication among the processing elements can be maintained in the event of failure of only one of the processing elements.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও Sciencedirect।
৬৬২.
নিচের কোনটি 'NOT' গেইটের প্রতীক?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    নট গেইটের প্রতীক - 
       

    অর গেইটের প্রতীক -
     

    ন্যান্ড গেইটের প্রতীক -
     

    অ্যান্ড গেইটের প্রতীক -
      

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬৬৩.
    TCP-এর পূর্ণরূপ -
    1. Transmission Control Protocol
    2. Transfer Control Protocol
    3. Transfer Control Protocol
    4. Transfer Central Protocol
    সঠিক উত্তর:
    Transmission Control Protocol
    উত্তর
    সঠিক উত্তর:
    Transmission Control Protocol
    ব্যাখ্যা
    TCP:
    - TCP-এর পূর্ণরূপ: Transmission Control Protocol.
    - ইন্টারনেটে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিসিপি।
    - ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে নিরাপদে সংযোগ স্থাপন অনেকটা টিসিপির ওপর নির্ভর করে।
    - ই-মেইলের মতো ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ্লিকেশনেও টিসিপি ব্যবহার করা হয়।
    - টিসিপির প্রধান কাজ তিনটি।
    - প্রথম কাজ হচ্ছে 'বাইট স্ট্রিম' সরবরাহ করা।
    - দ্বিতীয়টি হলো সংযোগবিষয়ক।
    - তৃতীয়টি হলো আস্থা স্থাপন।
    - কয়েকটি ছোট প্রক্রিয়ার মাধ্যমে এটি ফাইলের নিরাপত্তা নিশ্চিত করে।
    - এ কারণেই প্রেরণ করার সময় ফাইলগুলো অন্য লিঙ্কে প্রবেশ করা থেকে এবং হারিয়ে যাওয়া থেকে বিরত থাকে।

    উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৬৬৪.
    কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়-
    1. ভার্চুয়াল মেমোরি
    2. মেইন মেমোরি
    3. চৌম্বক মেমোরি
    4. ক্যাশ মেমোরি
    সঠিক উত্তর:
    ক্যাশ মেমোরি
    উত্তর
    সঠিক উত্তর:
    ক্যাশ মেমোরি
    ব্যাখ্যা

    - কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান স্মৃতির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ মেমোরি বা ক্যাশ স্মৃতি বলা হয়।
    - কোনো এপ্লিকেশন প্রোগ্রামে কাজ করার জন্য যে তথ্যগুলো বারবার ব্যবহৃত হয় সেই তথ্যগুলোকে ক্যাশ মেমোরিতে জমা রাখা হয়।

    ৬৬৫.
    ব্লুটুথ কোন ধরনের প্রযুক্তি?
    1. অপটিক্যাল ফাইবার প্রযুক্তি
    2. স্বল্প দূরত্বের ওয়্যারলেস প্রযুক্তি
    3. স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি
    4. দীর্ঘ দূরত্বের তারযুক্ত প্রযুক্তি
    সঠিক উত্তর:
    স্বল্প দূরত্বের ওয়্যারলেস প্রযুক্তি
    উত্তর
    সঠিক উত্তর:
    স্বল্প দূরত্বের ওয়্যারলেস প্রযুক্তি
    ব্যাখ্যা

    • স্বল্প দূরত্বের ওয়্যারলেস প্রযুক্তি: কাছাকাছি ডিভাইসের মধ্যে রেডিও ওয়েভ ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা হয়, যেমন—মোবাইল ও ব্লুটুথ ইয়ারবাড সংযোগ।

    • ব্লুটুথ(Bluetooth):
    - ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে ফিক্সড ও মোবাইল ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড।
    - ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক(PAN) তৈরি হয়, যেখানে উচ্চমাত্রার নিরাপত্তা বজায় থাকে।
    - দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ(Harald Bluetooth)–এর নাম অনুসারে এই প্রযুক্তির নাম Bluetooth রাখা হয়েছে।
    - বর্তমানে ব্লুটুথ প্রযুক্তি মোবাইল ফোন, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস ও ঘরোয়া বিনোদনমূলক ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
     
    • ব্লুটুথের বৈশিষ্ট্য:
    - কাছাকাছি অবস্থিত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে রেডিও ওয়েভের মাধ্যমে ডাটা স্থানান্তর করে।
    - কোনো লাইসেন্স ছাড়াই 2.4 গিগাহার্টস ফ্রিকুয়েন্সি ব্যান্ডে কাজ করে।
    - সাধারণত ১০–১০০ মিটার দূরত্বের মধ্যে ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
    - ইনফ্রারেড কমিউনিকেশনের মতো দেয়াল বা অন্যান্য বাধা ডাটা ট্রান্সমিশনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।
    - একটি পিকোনেট(Piconet)–এ একটি মাস্টার ডিভাইস সর্বোচ্চ ৭টি স্লেভ ডিভাইসের সাথে যোগাযোগ করতে পারে।

    • অন্যান্য অপশন:
    - দীর্ঘ দূরত্বের তারযুক্ত প্রযুক্তি: কেবল বা ফাইবারের মাধ্যমে ডাটা আদান-প্রদান করা হয়, যেমন—ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল।
    - স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি: কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দূরপাল্লার যোগাযোগ সম্পন্ন করা হয়, যেমন—ডিশ টিভি সেবা।
    - অপটিক্যাল ফাইবার প্রযুক্তি: আলোক সংকেতের মাধ্যমে উচ্চগতিতে ডাটা পরিবহন করা হয়, যেমন—ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৬৬৬.
    নিচের কোনটিকে পিকোনেট বলা হয়?
    1. Bluetooth
    2. Wi-fi
    3. Wi-max
    4. LAN
    সঠিক উত্তর:
    Bluetooth
    উত্তর
    সঠিক উত্তর:
    Bluetooth
    ব্যাখ্যা
    Bluetooth:
    - ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
    - ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
    - ব্লুটুথ Radio technology ব্যবহার করে।
    - এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
    - RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
    - ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
    - ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
    - এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
    - কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
    ৬৬৭.
    ওয়াইম্যাক্সের মাধ্যমে প্রাপ্ত সার্ভিস কোনটি?
    1. ভিওআইপি
    2. আইপিটিভি
    3. ওয়াইফাই-এর হটস্পট
    4. সবগুলোই
    সঠিক উত্তর:
    সবগুলোই
    উত্তর
    সঠিক উত্তর:
    সবগুলোই
    ব্যাখ্যা
    • ওয়াইম্যাক্স-এর বৈশিষ্ট্য:
    ১. ওয়াইম্যাক্স 2.0 - 66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
    ২. ডেটা স্থানান্তরের গতি অনেক। 80-1000 Mbps।
    ৩. কার্যক্ষমতা/এলাকা 10 থেকে 50 কি.মি. পর্যন্ত।
    ৪. শক্তিশালী এনক্রিপশন থাকায় ডেটা নিরাপত্তা বেশি।
    ৫. ওয়াইম্যাক্স-এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
    ৬. Wimax নেটওয়ার্ক-এর ব্যান্ডউইথ 30 Mbps থেকে 75 Mbps।
    ৭. TDD (Time Division Duplexing) এবং FDD (Frequency Division Duplexing) সমর্থন করে।

    • ওয়াইম্যাক্সের মাধ্যমে প্রাপ্ত সার্ভিসসমূহ:
    ১. ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি)।
    ২. ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি)।
    ৩. ওয়াইফাই-এর হটস্পট।
    ৪. মোবাইল টেলিফোন সার্ভিস ও মোবাইল ডেটা টিভি।
    ৫. মোবাইল ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস এবং ফাইবার অপটিক ক্যাবলের বিকল্প পন্থা হিসেবে ব্যবহার করা যায়।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
    ৬৬৮.
    রিপিটার কোন লেয়ারে কাজ করে থাকে?
    1. ক) Network Layer
    2. খ) Physical Layer
    3. গ) Transport Layer
    4. ঘ) Session Layer
    সঠিক উত্তর:
    খ) Physical Layer
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Physical Layer
    ব্যাখ্যা
    রিপিটার :
    একটি নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এটেনুয়েশনের কারণে সিগন্যাল আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ে। তখন এই সিগন্যালকে পুনরোদ্ধার করে গন্তব্যে পৌঁছাতে হয়। মাঝামাঝি অবস্থানে থেকে এই কাজটি যে ডিভাইস করে থাকে তাকে রিপিটার বলে।
    এটি একটি ২-পোর্ট বিশিষ্ট ডিভাইস।
    রিপিটার ফিজিক্যাল লেয়ারে কাজ করে।
    ৬৬৯.
    একটিমাত্র ফিজিক্যাল লাইন থাকে কোন টপোলজিতে?
    1. ক) রিং টপোলজি
    2. খ) স্টার টপোলজি
    3. গ) হাইব্রিড টপোলজি
    4. ঘ) বাস টপোলজি
    সঠিক উত্তর:
    ঘ) বাস টপোলজি
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) বাস টপোলজি
    ব্যাখ্যা
    বাস টপোলজি: 

    - বাস টপোলজির ক্ষেত্রে, সকল ডিভাইসসমূহ একটি একক সংযোগ লাইনের সাথে সংযুক্ত থাকে। এই সংযোগ লাইনকে বাস (Bus) বলা হয় যা ব্যাকবোন হিসাবেও পরিচিত। এই সংযোগ লাইনের দুপ্রান্তে দুটি টার্মিনেটর থাকে ।
    - প্রতিটি নোড (নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে নোড বলা হয়) ড্রপ ক্যাবল দ্বারা বা সরাসরি ব্যাকবোন তারের সাথে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ দ্বিমুখী হয়ে থাকে।
    - যখন একটি নোড অপর একটি নোডে বার্তা প্রেরণ করতে চায়, তখন ডেটা এবং প্রাপকের তথ্য কমন সংযোগ লাইনে প্রেরণ করে। কমন লাইনে সংযুক্ত সকল নোড বার্তাটি পায় অর্থাৎ ব্রডকাস্ট হয় এবং কেবলমাত্র প্রাপক তা গ্রহণ করে।
    - একাধিক হোস্ট একই সাথে ডেটা প্রেরণ করার সময় বাস টপোলজির সমস্যা হতে পারে।
    - বাস টপোলজির সুবিধা
    ১। এই টপোলজির প্রধান সুবিধা হলো নেটওয়ার্ক খুব সাধারণ এবং ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। ফলে ইন্সটলেশন সহজ ও সাশ্রয়ী।
    ২। কো-এক্সিয়াল বা টুইস্টেড পেয়ার ক্যাবলগুলো মূলত বাস-ভিত্তিক নেটওয়ার্কে ব্যবহৃত হয় যা 10 Mbps পর্যন্ত সমর্থন করে। Attenuation
    ৩। রিপিটারের সাহায্যে নেটওয়ার্কের ব্যাকবোন সহজে সম্প্রসারণ করা যায়।
    ৪। এই টপোলজি সরল এবং ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার করা সহজ।
    ৫। এই টপোলজির কোনো একটি নোড নষ্ট হলেও অন্য নোডগুলো প্রভাবিত হয় না।
    ৬। সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা যায়।
    ৭। কেন্দ্রীয় কোন নেটওয়ার্ক ডিভাইস (হাব, সুইচ) বা সার্ভারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম হয়।

    উৎস: Live MCQ লেকচার।
    ৬৭০.
    কোন যোগাযোগ ব্যবস্থায় উভয় ব্যক্তি একই সময়ে কথা বলা ও শোনা চালিয়ে যেতে পারে, যেমন একটি ফোন কলের ক্ষেত্রে?
    1. Full-duplex
    2. Simple Mode
    3. Simplex
    4. Half-duplex
    সঠিক উত্তর:
    Full-duplex
    উত্তর
    সঠিক উত্তর:
    Full-duplex
    ব্যাখ্যা

    • ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
    ১। সিমপ্লেক্স (Simplex),
    ২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
    ৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)।

    - সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
    - যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

    - হাফ-ডুপ্লেক্স: হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না।
    - যেমন- ওয়াকি টকি।

    - ফুল-ডুপ্লেক্স: ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
    - যেমন: টেলিফোন, মোবাইল।

    উৎস: একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

    ৬৭১.
    ব্লুটুথ ভার্শন 4.0 এর তাত্ত্বিকভাবে ডেটা রেট কত?
    1. ক) 26 Mbit/s
    2. খ) 22 Mbit/s
    3. গ) 20 Mbit/s
    4. ঘ) 23 Mbit/s
    সঠিক উত্তর:
    ক) 26 Mbit/s
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 26 Mbit/s
    ব্যাখ্যা
    ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্পদূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। 
    এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। 
    বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্ট ফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন আকারে থাকে। 
    তাছাড়া ইউএসবি ব্লুটুথ অ্যাডাপ্টারের সাহায্যে যে কোন কম্পিউটারে ব্লুটুথ সক্রিয় করা যায়। 
    এটি বর্তমানে বহুল প্রচলিত ও জনপ্রিয় ডেটা কমিউনিকেশন প্রটোকল। 
    এর ডেটা ট্রান্সফার রেট প্রায় ১ মেগাবিট/সেকেন্ড বা তারচেয়ে বেশি। 
    ব্লুটুথ ব্যবহার করে একই সাথে একাধিক ডিভাইসের সংযোগ দেওয়া যায়।
     এ যাবৎ ব্লুটুথের অনেক ভার্সন বাজারে বের হয়েছে। 
    বর্তমানে ব্লুটুথ ভার্সন ৪.০ বিদ্যমান এবং তা ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
     
    ব্লুটুথ ভার্সন    ----    ডেটা রেট
    1.2                  ----  1 Mbit/s
    2.0 + EDR      ----  3 Mbit/s (বাস্তবে ২.১ Mbit/s)
    3.0 + HS        ----  3 Mbit/s
    4.0                ----  26 Mbit/s (তাত্ত্বিকভাবে)


     উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
    ৬৭২.
    একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয় কোনটির মাধ্যমে?
    1. প্রাইমারি কী
    2. ফরেন কী
    3. কম্পোজিট প্রাইমারি কী
    4. কম্পোজিট কী
    সঠিক উত্তর:
    ফরেন কী
    উত্তর
    সঠিক উত্তর:
    ফরেন কী
    ব্যাখ্যা
    - ডেটাবেজ সিস্টেমে কী ফিল্ড প্রধানত ৩ প্রকার। 
    যথা - 
    • প্রাইমারি কী, 
    • কম্পোজিট কী এবং 
    • ফরেন কী। 
     
    প্রাইমারি কী: 
    - যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়তাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী (Key) বলে। 
    - প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয়।

    ফরেন কী:
    - কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে।
    - ফরেন কী'র সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। 

    কম্পোজিট প্রাইমারি কী:
    - যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়।
    - এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড। 

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬৭৩.
    স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই প্রয়োজন মতো ডেটা ট্রান্সমিট করা যায় কোন পদ্ধতিতে?
    1. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
    2. সিনক্রোনাস ট্রান্সমিশন
    3. ক) ও খ) উভয়েই
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    কোনটিই নয়
    উত্তর
    সঠিক উত্তর:
    কোনটিই নয়
    ব্যাখ্যা
    আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous transmission) : অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস -এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসােক্রোনাস ট্রান্সমিশন। এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়।
    যেহেতু পুরােটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি।
    বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন, অডিও বা ভিডিও কল -এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে।

    উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

    উল্লেখ্য,
    অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে (Asynchronous Transmission) ডাটা প্রাইমারি স্টোরেজে সংরক্ষণের প্রয়োজন হয় না।
    ৬৭৪.
    What is the purpose of a hyperlink?
    1. ক) To link to a specific file or document
    2. খ) To link to a website or webpage
    3. গ) To link to a specific location within a webpage
    4. ঘ) To link to a specific section of a document
    সঠিক উত্তর:
    খ) To link to a website or webpage
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) To link to a website or webpage
    ব্যাখ্যা
    - Hyperlinks, also known as "links," are used to connect web pages to other web pages or resources on the internet.
    - They allow users to navigate between different pages on a website or different websites altogether.

    Reference: www.w3schools.com
    ৬৭৫.
    V-SAT ব্যবহার করা হয় -
    1. ক) Receive of data
    2. খ) Voice and video signals over a satellite communication network
    3. গ) Broadcast television
    4. ঘ) উপরের সবগুলো
    সঠিক উত্তর:
    ঘ) উপরের সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) উপরের সবগুলো
    ব্যাখ্যা
    V-SAT এর পূর্ণরূপ হচ্ছে Very Small Aparture Terminal. 

    Very Small Aparture Terminal (V-SAT): 
    -খুব ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে ।
    - এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস ৩ মিটারের কম হয়।
    - এটি বেশি ব্যবহার হয় বিক্রয়কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান-প্রদানের জন্য।
    - দুর্গম ও গ্রাম এলাকায় ইন্টারনেট সেবা দিতে সক্ষম।
    - তথ্য গ্রহণ, টেলিভিশনে সম্প্রচার ও স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে ভূমিকা রাখে।
    ৬৭৬.
    ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া কত (মিটারে)?
    1. 10 থেকে 500
    2. 50 থেকে 200
    3. 10 থেকে 1000
    4. 100 থেকে 1000
    সঠিক উত্তর:
    50 থেকে 200
    উত্তর
    সঠিক উত্তর:
    50 থেকে 200
    ব্যাখ্যা
    - ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।

    • ওয়াই-ফাই (Wi-Fi): 
    - Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)। 
    - Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
    - ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
    - ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত। 
    - ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
    - ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
    - ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
    - ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
    ৬৭৭.
    GSM এর পূর্ণরূপ হলো-
    1. General System  for Mobile Communications
    2. Global Standard for Mobile Technology
    3. Global System for Mobile Communications
    4. General Standard for Mobile Technology
    সঠিক উত্তর:
    Global System for Mobile Communications
    উত্তর
    সঠিক উত্তর:
    Global System for Mobile Communications
    ব্যাখ্যা

    • মোবাইল যোগাযোগ (Mobile Communications):
    - একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা/তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলা হয়।
    - তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ক্যাবল ছাড়া যোগাযোগের প্রযুক্তি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতার ফসল হলো মোবাইল কমিউনিকেশন।
    - এটি একটি ডুপ্লেক্স বা দ্বিমুখী কমিউনিকেশন সিস্টেম, যার সাহায্যে সুনির্দিষ্ট নেটওয়ার্ক এরিয়ার মধ্যে স্থির বা চলমান উভয় অবস্থায় যে কোনো ধরনের ডেটা কমিউনিকেশন সম্ভব হয়ে থাকে। তবে চলমান অবস্থাতে ডেটা কমিউনিকেশনের বিশেষ সুবিধাটির জন্য এটি মোবাইল কমিউনিকেশন হিসেবেই ব্যাপকভাবে সুপরিচিত।
    - বর্তমানে সারা পৃথিবীতে মোবাইল কমিউনিকেশন একটি অতি প্রয়োজনীয় এবং জরুরি সেবা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর জন্য অসংখ্য দেশীয় বা আন্তর্জাতিক মোবাইল সার্ভিস প্রোভাইডার রয়েছে।
    - কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডার যে ভৌগোলিক এলাকা জুড়ে তার স্থানীয় সেবাকে বিস্তৃত রাখে, তাকে ঐ মোবাইল সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক কাভারেজ এরিয়া বলা হয় অর্থাৎ মোবাইল কোম্পানিগুলোর স্থানীয় সার্ভিস প্রধানত দেশীয় সীমা দ্বারা নির্ধারিত।

    • জিএসএম (GSM):
    - GSM এর পূর্ণরূপ Global System for Mobile Communications হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
    - একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
    - মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো ব্যক্তি জিএসএম-এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন।
    - স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (SMS)-এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএসএম পথিকৃৎ।
    - সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো GSM-এর সাথে সংযুক্ত হয়। এর সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ)- মাহবুবুর রহমান।

    ৬৭৮.
    সহায়ক মেমোরির অন্তর্ভুক্ত নয় কোনটি?
    1. ক) চৌম্বক টেপ
    2. খ) চৌম্বক ডিস্ক
    3. গ) অপটিক্যাল ডিস্ক
    4. ঘ) ROM
    সঠিক উত্তর:
    ঘ) ROM
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ROM
    ব্যাখ্যা
    RAM, ROM হচ্ছে প্রধান মেমোরির উদাহরণ। অপরদিকে, চৌম্বক টেপ , চৌম্বক ডিস্ক  এবং অপটিক্যাল ডিস্ক হচ্ছে সহায়ক মেমোরির উদাহরণ। 

    প্রধান মেমোরি হলো যে মেমোরির সাথে সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের প্রত্যক্ষ সংযোগ থাকে তাকেই প্রধান মেমোরি বলা হয়। প্রধান মেমোরিতে সে সব তথ্য-উপাত্ত থাকে, যা সবসময় প্রয়োজন হয়। প্রক্রিয়া করণের জন্য প্রোগ্রাম ও ডাটা স্মৃতিতে সংরক্ষণ করা হয়। এই ধরণের মেমোরির কার্যবলী অত্যন্ত দ্রুতগতির হয়। এই  মেমোরির সঞ্চয় ক্ষমতা কম থাকে। প্রধান মেমোরিকে আবার অভ্যান্তরীণ মেমোরি ও বলা হয়।

    যে মেমোরির সাথে মাইক্রো প্রসেসরের সরাসরি কানেকশন থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে থাকে তাকে সহায়ক বা অভ্যান্তরীণ মেমোরি বলা হয়। ব্যবহারকারী এটি থেকে ভবিষ্যতের প্রয়োজনীয় উপাত্ত বা প্রোগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলা হয়। সাধারণতঃ চৌম্বক টেপ, চৌম্বক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক ইত্যাদি। 

    সূত্র- ৪০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
    ৬৭৯.
    লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত কী ব্যবহার করা হয়?
    1. রেডিও ওয়েভ
    2. মাইক্রো ওয়েভ
    3. ক্যাবল
    4. সবগুলোই
    সঠিক উত্তর:
    ক্যাবল
    উত্তর
    সঠিক উত্তর:
    ক্যাবল
    ব্যাখ্যা
    • লোকাল এরিয়া নেটওয়ার্ক:
    - LAN এর পূর্ণনাম হচ্ছে Local Area Network।
    - সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার এর যে যোগাযোগ তাকে ল্যান বলে।
    - একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল কলেজ, অফিস আদালত, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক।
    - ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
    - লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত ক্যাবল (কো-এ্যাক্সিয়াল ক্যাবল, ইউটিপি ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল) ব্যবহার হয়।
    - সাধারণত সীমিত এলাকার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। 

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬৮০.
    কোন নেটওয়ার্ক টপোলজিতে "হাব" কেন্দ্রীয় সংযোগের কাজ করে?
    1. রিং টপোলজি
    2. মেশ টপোলজি
    3. বাস টপোলজি
    4. স্টার টপোলজি
    সঠিক উত্তর:
    স্টার টপোলজি
    উত্তর
    সঠিক উত্তর:
    স্টার টপোলজি
    ব্যাখ্যা

    • হাব কেন্দ্রীয় সংযোগের কাজ করে এমন নেটওয়ার্ক টপোলজি হলো স্টার টপোলজি। স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস যেমন হাব বা সুইচ থাকে, যার সঙ্গে সমস্ত কম্পিউটার বা নোড সরাসরি সংযুক্ত থাকে। 

    হাব: 
    - হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। 
    - হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা। 
    - স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। 
    - হাবে মাল্টিপল পোর্ট থাকে। 
    - যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়। 

    - কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। 
    যথা- 
    ১। সক্রিয় হাব (Active HUB): 
    - এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে, আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে। 
    - এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। 

    ২। নিষ্ক্রিয় হাব (Passive HUB): 
    - এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে। 
    - এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র। এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়। 

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৬৮১.
    SCSI (Small Computer System Interface)-এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
    1. শুধু ওয়্যারলেস ডিভাইসের জন্য
    2. দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর
    3. ধীর ডেটা স্থানান্তর
    4. শুধু সফটওয়্যার সংযোগের জন্য
    সঠিক উত্তর:
    দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর
    উত্তর
    সঠিক উত্তর:
    দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর
    ব্যাখ্যা

    • SCSI সাধারণত দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর নিশ্চিত করে।

    • SCSI (Small Computer System Interface):
    SCSI (Small Computer System Interface) হলো একটি স্ট্যান্ডার্ড ইন্টারফেস প্রোটোকল, যা কম্পিউটারের সাথে হার্ড ড্রাইভ, সিডি-রোম, স্ক্যানার বা প্রিন্টার মতো ডিভাইস সংযোগ করতে ব্যবহৃত হয়।

    • SCSI এর মূল বৈশিষ্ট্য:
    দ্রুত ডাটা ট্রান্সফার: SCSI সাধারণত দ্রুত এবং নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর নিশ্চিত করে।
    একাধিক ডিভাইস সংযোগ: একক SCSI চ্যানেলে একাধিক ডিভাইস (সাধারণত ৮ বা ১৬) সংযুক্ত করা যায়।
    স্ট্যান্ডার্ড ইন্টারফেস: বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে সমন্বয় সহজ হয়।
    ব্যবহার: সার্ভার, ওয়ার্কস্টেশন এবং উচ্চ ক্ষমতার স্টোরেজ সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত।

    উৎস: ব্রিটানিকা।

    ৬৮২.
    'ব্রডকাস্ট' ট্রান্সমিশন কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোডে হয়ে থাকে?
    1. ডুপ্লেক্স
    2. সিমপ্লেক্স
    3. হাফ-ডুপ্লেক্স
    4. ফুল-ডুপ্লেক্স
    সঠিক উত্তর:
    সিমপ্লেক্স
    উত্তর
    সঠিক উত্তর:
    সিমপ্লেক্স
    ব্যাখ্যা
    ইউনিকাস্ট (Unicast): 
    - ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। 
    - অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। 
    - এজন্য সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট (Unicast) মোডও বলা হয়। 
    - ইউনিকাস্ট ব্যবস্থায় A নোড থেকে কোন ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত একটিমাত্র নোড-ই (যেমন- কম্পিউটার) গ্রহণ করবে।
    - এটি ১ থেকে ১ (1 to 1) মোড নামেও পরিচিত। 

    ব্রডকাস্ট (Broadcast): 
    - এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে। 
    - ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে। 
    যেমন- রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মােডের উদাহরণ। 

    মাল্টিকাস্ট (Multicast): 
    - মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতাে হলেও এই মােডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমােদিত সদস্যরা গ্রহণ করতে পারে। 
    - মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্সে হয়ে থাকে। 
    যেমন- ভিডিও কনফারেন্সিংয়ে চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ। 

    অ্যানিকাস্ট (Anycast): 
    - যে ডাটা ট্রান্সমিশনে ডাটাসমূহ অনেকগুলো গন্তব্যের মধ্যে যেকোন একটি গন্তব্যে গম্ন করে, তাকে অ্যানিকাস্ট ডাটা ট্রান্সমিশন বলে। 
    - অ্যানিকাস্ট ট্রান্সমিশন সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোড হতে পারে। 

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
    ৬৮৩.
    কোথায় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়?
    1. ক) সেন্টমার্টিনে
    2. খ) বরিশালে
    3. গ) পটুয়াখালীতে
    4. ঘ) কক্সবাজারে
    সঠিক উত্তর:
    গ) পটুয়াখালীতে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) পটুয়াখালীতে
    ব্যাখ্যা

    - সাবমেরিন কেবল হলো সাগরের তলদেশের স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল।
    - এটি টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়।
    - বাংলাদেশে সর্বপ্রথম ২০০৬ সালে সাবমেরিন ক্যাবলে যোগ দেয়।
    - বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয় কক্সবাজারে।
    - দ্বিতীয়টি স্থাপন করা হয় পটুয়াখালীতে।
    - SE-ME-WE ১৩ টি দেশের ১৯ ল্যান্ডিং স্টেশন এর সাথে যুক্ত থাকবে।
    - বাংলাদেশের স্টেশন হবে কালাপাড়া, কুয়াকাটা, পটুয়াখালী।
    - এর দৈর্ঘ্য ২০ হাজার কিলোমিটার।

    ৬৮৪.
    নিচের কোনটি প্রধানত নেটওয়ার্কে নিরাপত্তা প্রদান করে?
    1. ক) রাউটার
    2. খ) ফায়ারওয়াল
    3. গ) অপারেটিং সিস্টেম
    4. ঘ) সুইচ
    সঠিক উত্তর:
    খ) ফায়ারওয়াল
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ফায়ারওয়াল
    ব্যাখ্যা
    ফায়ারওয়াল:
    - ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়
    - ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলিত প্রয়াস।
    - ফায়ারওয়ালের সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে।
    - তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ

    রাউটার:
    রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌছে দেয়। রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা যেতে পারে।

    অপারেটিং সিস্টেম:
    - অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
    - কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

    সুইচ (Switch):
    - নেটওয়ার্কিং করার জন্য বর্তমানে হারের পরিবর্তে ব্যাপকভাবে সুইচ ব্যবহৃত হয়।
    - কার্যক্রমের দিক থেকে হাব এর সাথে সুইচের তেমন কোনো পার্থক্য নেই তবে সুইচেন্ন ৰুদ্ধিমত্তা রয়েছে।
    - সুইচ কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না, সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের MAC (Media Access Control) অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়।
    - শুধু তাই নয় দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যামপ্লিফাই (বর্ধিত) করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। 
    - সুইচে পোর্টের সংখ্যা ৪, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে।
    - এতে ডেটা ফিল্টারিং (প্রকৃত সিগনাল থেকে নয়েজ সিগনাল বাদ দেয়া) করা সম্ভব তবে ব্যবহারের দিক থেকে একটু জটিল।
    - একটি সুইচ দিয়ে একটি LAN তৈরি করা যায়, একাধিক LAN তৈরি সম্ভব নয়। 
    ৬৮৫.
    আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক কোন মোবাইল প্রজন্মের বৈশিষ্ট্য?
    1. ক) দ্বিতীয়
    2. খ) তৃতীয়
    3. গ) চতুর্থ
    4. ঘ) পঞ্চম
    সঠিক উত্তর:
    গ) চতুর্থ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) চতুর্থ
    ব্যাখ্যা
    আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক চতুর্থ মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য। 

    চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য- 
    ১। ৪জি এর গতি ৩জি এর চেয়ে প্রায় ৫০ গুন বেশি। ৪জি এর প্রকৃত ব্যান্ড উইথ ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছিল।
    ২। আল্ট্রা ব্রড-ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার। দ্রুত চলনশীল ডিভাইসের ডেটা স্থানান্তর গতি ১০ মেগাবিট/সেকেন্ড এবং স্থির ডিভাইসের ডেটা স্থানান্তর গতি ১০ গিগাবিট/ সেকেন্ড।
    ৩। ত্রিমাত্রিক ব্যবহারিক প্রয়োগের ফলে কোনো অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়েও নিজের উপস্থিতি আছে বলে অনুভূত হবে।
    ৪। সহায়ক প্রযুক্তির মধ্যে মিথষ্ক্রিয়া বৃদ্ধি পায়। যেমন: ফোনের স্মার্ট কার্ড স্বয়ংক্রিয়ভাবে ক্রয়কৃত পণ্যের বিল প্রদান করতে সক্ষম হয়।
    ৫। টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি এবং ভিডিও লিংক প্রদান করে।
    ৬। আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করে।

    উদাহরণ: WiMax2, LTE (Long Term Evolution)-Advance ইত্যাদি।

    সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
    ৬৮৬.
    মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ক কত প্রকার?
    1. ক) ২
    2. খ) ৩
    3. গ) ৪
    4. ঘ) ৫
    সঠিক উত্তর:
    ক) ২
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ২
    ব্যাখ্যা
    মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ক ২ প্রকার- ১) পাবলিক নেটওয়ার্ক ২) প্রাইভেট নেটওয়ার্ক।
    ৬৮৭.
    কোন প্রজন্মের মোবাইল ফোনে Long Term Evolution স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?
    1. দ্বিতীয় প্রজন্ম
    2. তৃতীয় প্রজন্ম
    3. চতুর্থ প্রজন্ম
    4. পঞ্চম প্রজন্ম
    সঠিক উত্তর:
    চতুর্থ প্রজন্ম
    উত্তর
    সঠিক উত্তর:
    চতুর্থ প্রজন্ম
    ব্যাখ্যা
    • মোবাইল ফোন:
    - মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
    - যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
    - ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।

    • মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা:
    - প্রথম প্রজন্ম,
    - দ্বিতীয় প্রজন্ম,
    - তৃতীয় প্রজন্ম,
    - চতুর্থ প্রজন্ম এবং
    - পঞ্চম প্রজন্ম।

    • চতুর্থ প্রজন্ম:
    - ২০১০ সালে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির বাস্তবায়ন শুরু হয়।
    - স্থির ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার স্পীড ১ গিগাবিট/সেকেন্ড এবং চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার স্পীড ১০০ মেগাবিট/সেকেন্ডে উন্নীত হয়।
    - চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হলো প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
    - ইন্টারনেট প্রটোকল ব্যবহারের ফলে LAN, WAN, VOIP, Internet ইত্যাদি সিস্টেমে প্যাকেট সুইচিং পরিবর্তে প্রটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্যান্সফার করা সম্ভব হচ্ছে।
    - 4G এর প্রযুক্তি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে।
    - চতুর্থ প্রজন্মের (4G) উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে WiMAX, Flash-OFDM (Orthogonal frequency Division Multiple Access), 3GPP LTE (3rd Generation Partnership Project Long Term Evolution) ব্যবহৃত হচ্ছে।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬৮৮.
    জিগবি (Zigbee) কোন নেটওয়ার্কের উদাহরণ?
    1. ক) LAN
    2. খ) PAN
    3. গ) MAN
    4. ঘ) WAN
    সঠিক উত্তর:
    খ) PAN
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) PAN
    ব্যাখ্যা
    জিগবি (Zigbee)
    - জিগবি (Zigbee) একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যা (PAN) তৈরি করার IEEE ৮০২.১৫.৪-ভিত্তিক আদর্শমানের প্রযুক্তি।
    - এটি কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ডিজিটাল রেডিও যোগাযোগের সাহায্যে উচ্চ স্তরের যোগাযোগের প্রোটোকলগুলির জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করে।
    - জিগবি একটি কম বিদ্যুৎ শক্তির, স্বল্প তথ্য হার বা ডেটারেট এবং ব্যক্তিগত এলাকার বেতার অ্যাড-হক নেটওয়ার্ক।
    - এটি অন্যান্য বেতার বা ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) যেমন ব্লুটুথ বা ওয়াই-ফাই থেকে সহজ এবং কম ব্যয়বহুল।

    - এই নেটওয়ার্কগুলি ১২৮ বিট সিমেট্রিক এনক্রিপশন কী দ্বারা সুরক্ষিত থাকে।
    - জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীন ২৫০ kbit/s ডেটা ট্রান্সমিশন হতে পারে।
    - জিগবি ১৯৯৮ সালে প্রণীত, ২০০৩ সালে প্রমীতকরণ, এবং ২০০৬ সালে সংশোধিত হয়েছিল।
    - জিগবি নামটি মৌচাকে মৌমাছি ফিরে যাওয়ার পরে মধু মৌমাছির waggle নাচকে বোঝায়।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
    ৬৮৯.
    সমন্বিত বর্তনী উদ্ভাবন করেন-
    1. ক) ড. টেড হফ
    2. খ) মরিস উইলকিস
    3. গ) জ্যাক কেলবি
    4. ঘ) ওয়াল্টার ব্রাটেইন
    সঠিক উত্তর:
    গ) জ্যাক কেলবি
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) জ্যাক কেলবি
    ব্যাখ্যা
    আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী Transistor, Resistor এবং Capacitor সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা Integrated Circuit বা IC নামে পরিচিতি লাভ করে। আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।
    ৬৯০.
    ডিমডুলেশন হয় নিচের কোনটিতে?
    1. ক) সার্ভার
    2. খ) মাউস
    3. গ) মডেম
    4. ঘ) সুইচ
    সঠিক উত্তর:
    গ) মডেম
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মডেম
    ব্যাখ্যা
    মডেম:
    - মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়।
    - মডেম শব্দটি Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ।
    - Modulator শব্দের ‘Mo’ এবং Demodulator শব্দের ‘Dem’ নিয়ে ‘Modem’ শব্দটি গঠিত হয়েছে।
    - Modulator এর কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা.
    - Demodulator এর কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা।

    উৎস: Live MCQ লেকচার।
    ৬৯১.
    What is the network called that is created via Bluetooth?
    1. LAN
    2. WAN
    3. Piconet
    4. Internet
    সঠিক উত্তর:
    Piconet
    উত্তর
    সঠিক উত্তর:
    Piconet
    ব্যাখ্যা

    সঠিক উত্তর - গ) Piconet

    ব্লুটুথ

    - ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের (১০ মিটার বা ৩৩ ফিটের কাছাকাছি) ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
    ​- টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন ১৯৯৪ সালে এটি উদ্ভাবন করে।
    - ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ (Harald Bluetooth)-এর নামানুসারে ব্লুটুথ নামকরণ হয়েছে।
    - ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
    - এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
    - ট্র্যাডিশনাল ডেস্কটপ কম্পিউটার, যেগুলোতে ব্লুটুথ প্রযুক্তি বিল্ট-ইন থাকে না, সেগুলোর ক্ষেত্রেও অতিরিক্ত ইউএসবি ব্লুটুথ অ্যাডাপ্টার সংযুক্ত করে ঐ ডেস্কটপ কম্পিউটারে ব্লুটুথ সংযোগের সুবিধা উপভোগ করা যায়।
    - বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদনের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।
    - ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে পিকোনেট বলে।
    - দুটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এ দু'টি পিকোনেটকে একসাথে স্কাটারনেট বলে।
    - মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেম কনসোলগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করতে এবং তথ্য বিনিময় করতে ব্লুটুথ একটি জনপ্রিয় উপায় হিসেবে বিবেচিত হয়ে থাকে।

    সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

    ৬৯২.
    সোশ্যাল মিডিয়া সাইটে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
    1. এনক্রিপশন
    2. ক্লাউড কম্পিউটিং
    3. ডিফ্র্যাগমেন্টেশন
    4. অ্যান্টিভাইরাস
    সঠিক উত্তর:
    এনক্রিপশন
    উত্তর
    সঠিক উত্তর:
    এনক্রিপশন
    ব্যাখ্যা

    • সোশ্যাল মিডিয়া সাইটে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য এনক্রিপশন (Encryption) প্রযুক্তি ব্যবহার করা হয়।
    - এটি পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্যকে সুরক্ষিত রাখে, যাতে তৃতীয় পক্ষ বা হ্যাকাররা সহজে তা পড়তে না পারে।

    • ডাটা এনক্রিপশন:
    - ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
    - ডাটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না।
    - উৎস বা প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
    - এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
    - ডাটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) ও ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard - DES)

    ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
    ১. প্লেইন টেক্সট,
    ২. সাইফার টেক্সট,
    ৩. এনক্রিপশন এলগরিদম ও
    ৪. কী।

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

    ৬৯৩.
    নিচের কোনটির যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম?
    1. Wi-Fi
    2. Bluetooth
    3. Wi-Max
    4. Cellular network
    সঠিক উত্তর:
    Bluetooth
    উত্তর
    সঠিক উত্তর:
    Bluetooth
    ব্যাখ্যা
    • যােগাযােগের দূরত্ব সবচেয়ে কম - ব্লুটুথের।

    • ব্লুটুথ (Bluetooth):
    - ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
    - ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
    - এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
    - RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
    - ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
    - ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
    - এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
    - কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

    - Wi-Fi এর কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।
    - Wi-MAX এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
    ৬৯৪.
    কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?
    1. Bluetooth
    2. Wi-Fi
    3. WAN
    4. LAN
    সঠিক উত্তর:
    Wi-Fi
    উত্তর
    সঠিক উত্তর:
    Wi-Fi
    ব্যাখ্যা
    • Wi-Fi ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।

    ♦ ওয়াই-ফাই (Wi-Fi): 
    - Wi-Fi-এর পূর্ণরূপ হচ্ছে Wireless Fidelity।
    - Wi-Fi-এর অপর নাম হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস। 
    - Wi-Fi হলো তারবিহীন এক ধরনের প্রযুক্তি, যা রেডিও ওয়েব ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে। 
    - Wi-Fi প্রযুক্তিই বিশ্ব পর্যায়ে মানুষকে জোগাচ্ছে ব্রডব্যান্ড ওয়্যারলেস সার্ভিস।
    - Wi-Fi-এ ২.৪ গিগাহার্টজ (GHz) ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েব ব্যবহার করা হয়। 
    - Wi-Fi-এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11b (Institute of Electrical and Electronics Engineers)।
    - IEEE 802.11 হচ্ছে একটি ওয়্যারলেস বা তারবিহীন LAN  স্ট্যান্ডার্ড।
    - একটি Wi-Fi নেটওয়ার্কে দশটি বা তার অধিক কম্পিউটার বা অন্যান্য ডিভাইস সংযুক্ত করতে পারে। 
    - ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেসকে Wi-Fi-এর জনক বলা হয়। 
    - Wi-Fi-এর অন্য স্ট্যান্ডার্ডসমূহ হলো 802.11a, 802.11g, 802.11n ।
    - বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে 802.11n স্ট্যান্ডার্ডটি। আর IEEE 802.11a স্ট্যান্ডার্ডটি অধিক ব্যয়বহুল হওয়ায় বর্তমানে এর Public access নেই।

    উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৬৯৫.
    নিচের কোনটি ব্রডকাস্ট মােডের উদাহরণ নয়?
    1. ক) রেডিও
    2. খ) টেলিভিশন
    3. গ) ভিডিও কনফারেন্সিং
    4. ঘ) কোনটিই নয়।
    সঠিক উত্তর:
    গ) ভিডিও কনফারেন্সিং
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ভিডিও কনফারেন্সিং
    ব্যাখ্যা

    ব্রডকাস্ট (Broadcast mode):
    এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে। রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মােডের উদাহরণ।

    মাল্টিকাস্ট (Multicast mode):
    মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতাে হলেও এই মােডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমােদিত সদস্যরা গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে। ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

    উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

    ৬৯৬.
    স্টার টপোলজিতে, সমস্ত ডিভাইস সংযুক্ত থাকে:
    1. একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে
    2. পরস্পরের সাথে সরাসরি
    3. রিং নেটওয়ার্কের মাধ্যমে
    4. বাস ক্যাবল দিয়ে
    সঠিক উত্তর:
    একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে
    উত্তর
    সঠিক উত্তর:
    একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে
    ব্যাখ্যা

    • স্টার টপোলজি একটি নেটওয়ার্ক স্থাপনার ধরণ যেখানে সমস্ত ডিভাইস বা নোড একটি কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে। এখানে প্রতিটি ডিভাইস সরাসরি কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে, অন্য ডিভাইসের সঙ্গে সরাসরি কোনো লিংক থাকে না। তথ্য আদান-প্রদানের জন্য ডেটা প্রথমে হাব বা সুইচের কাছে যায়, তারপর গন্তব্য ডিভাইসে পৌঁছায়। স্টার টপোলজির প্রধান সুবিধা হলো এটি সহজে পরিচালনা ও সমস্যা নির্ণয়যোগ্য, কারণ কোনো একক ডিভাইসের সমস্যা পুরো নেটওয়ার্ককে প্রভাবিত করে না। তবে, হাব বা সুইচে সমস্যা হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। এই টপোলজি আধুনিক ল্যান নেটওয়ার্কে সবচেয়ে প্রচলিত।

    উত্তর: ক) একটি কেন্দ্রীয় হাব/সুইচের মাধ্যমে। 

    • স্টার টপোলজি:
    - স্টার টপোলজি বা স্টার সংগঠনে কম্পিউটারসমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
    - এটি হাব ডিভাইস ব্যবহৃত হয়।
    - এ সংগঠনে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
    - প্রতিটি কম্পিউটারই কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে।
    - কেন্দ্রীয় কম্পিউটারটি এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
    - কেন্দ্রীয় কম্পিউটারটিতে সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে যায়।
    - কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যহত হয়।
    - নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।
     
    উৎস: কম্পিউটার শিক্ষা এস এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৬৯৭.
    HD ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ
    1. ক) 0.5-1.0 Mbps
    2. খ) 0.7 Mbps
    3. গ) 4 Mbps
    4. ঘ) 1.5 Mbps
    সঠিক উত্তর:
    গ) 4 Mbps
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 4 Mbps
    ব্যাখ্যা

    ওযেব ব্রাউজিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 0.5-1.0 Mbps
    স্ট্রিমিং ভিডিওর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 0.7 Mbps
    স্ট্রিমিং মুভির জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 1.5 Mbps
    HD ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 4 Mbps
    উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    ৬৯৮.
    VESA-এর পূর্ণরূপ কী?
    1. Video Electronic Standard Association
    2. Video Electric Standard Architecture
    3. Video Electronic Standard Architecture
    4. Video Electronic Sound Architecture
    সঠিক উত্তর:
    Video Electronic Standard Association
    উত্তর
    সঠিক উত্তর:
    Video Electronic Standard Association
    ব্যাখ্যা
    • ভেসা বাস (VESA Bus):
    - VESA এর পূর্ণরূপ Video Electronic Standard Association.
    - VESA বাস 32 বিট সিপিইউ গতিতে তথ্য বহন করতে পারে।
    - এটি গ্রাফিক্সের কাজের জন্য বিশেষ প্রয়োজন।
    - মনিটরের পর্দায় তাৎক্ষণিকভাবে এবং উন্নতমানের গ্রাফিক্স আউটপুট প্রদর্শনের জন্য কম্পিউটারের সিপিইউ, স্মৃতি এবং ভিডিও টার্মিনালের মধ্যে দ্রুতগতিতে তথ্য বিনিময়ের প্রয়োজন হয়।
    - ভেসা বাস সিপিইউ-এর নিয়ন্ত্রণে সিপিইউ-এর সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করে।
    - IDE (Integrated Drive Electronic), SCSI (Small Computer System Interface), LAN (Local Area Network) ইত্যাদির ক্ষেত্রে VESA Bus ব্যবহার করা হয়।

    উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
    ৬৯৯.
    Apache এক ধরনের-
    1. Web Server
    2. Web Browser
    3. DBMS
    4. Protocol
    সঠিক উত্তর:
    Web Server
    উত্তর
    সঠিক উত্তর:
    Web Server
    ব্যাখ্যা
    • Apache এক ধরনের Web Server.
    • Apache HTTP সার্ভার প্রজেক্ট হল UNIX এবং Windows সহ আধুনিক অপারেটিং সিস্টেমগুলির জন্য একটি ওপেন-সোর্স HTTP সার্ভার, যা ডেভলোপ ও মেইনটেইন করার জন্য ব্যবহৃত হয়।
    - এই প্রকল্পের লক্ষ্য হল একটি নিরাপদ ও দক্ষ সার্ভার প্রদান করা।
    - Apache HTTP সার্ভার ১৯৯৫ সালে চালু হয়েছিল এবং এটি এপ্রিল ১৯৯৬ সাল থেকে ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভার।

    উৎস: Apache Website.
    ৭০০.
    অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে-
    1. খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
    2. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
    3. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
    4. সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল
    সঠিক উত্তর:
    খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
    উত্তর
    সঠিক উত্তর:
    খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
    ব্যাখ্যা
    • অপটিক্যাল ফাইবার:
    - অপটিক্যাল ফাইবার হলো খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল।
    - আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
    - আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে।
    - এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত।
    - সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে সেটি হচ্ছে একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত।
    - এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ।
    - এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়।
    - সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না।

    উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।