উত্তর
ব্যাখ্যা
• গামা রশ্মির ফোটনগুলোর শক্তি অনেক বেশি। এর উচ্চ শক্তিই এর উচ্চ ভেদন ক্ষমতার কারণ।
• গামা রশ্মি (Gamma Ray):
- গামা রশ্মি হচ্ছে শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ।
- গামা রশ্মির কোনো চার্জ নেই (আধানহীন), কিন্তু শক্তিশালী হওয়ার কারণে এর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম (কম্পন অনেক বেশি)।
- শক্তি বেশি বা কম হলেও এর বেগ সব সময়েই আলোর বেগের সমান।
- যখন কোনো নিউক্লিয়াস আলফা কণা কিংবা বিটা কণা বিকিরণ করে 'উত্তেজিত' অবস্থায় থাকে তখন বাড়তি শক্তি গামা রশ্মি হিসেবে বের করে এটি নিরুত্তেজ হয়।
- গামা রশ্মি চার্জহীন এবং ভরহীন কণা, তাই এর বিকিরণে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কিংবা নিউক্লিওন সংখ্যার কোনো পরিবর্তন হয় না।
- গামা রশ্মির যেহেতু চার্জ নেই তাই এটাকে বিদ্যুৎ কিংবা চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না।
- চার্জ না থাকলেও এটি বিভিন্ন প্রক্রিয়ায় অণু-পরমাণুকে আয়নিত করতে পারে এবং সেখান থেকে গামা রশ্মির অস্তিত্বও বোঝা যায়।
- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য খুব কম (প্রায় ১০- ১২ মিটারের নিচে), যা এর উচ্চ শক্তির একটি সূচক।
- তরঙ্গদৈর্ঘ্য ও ফোটনের শক্তি একে অপরের বিপরীতানুপাতিক।
- গামা রশ্মির ভেদন ক্ষমতা (Penetrating Power) অত্যন্ত বেশি। এটি কয়েক সেন্টিমিটার পুরু সীসার পাত বা কয়েক মিটার পুরু কংক্রিট ভেদ করতে পারে।
- গামা রশ্মিকে থামাতে সাধারণত কয়েক সেন্টিমিটার সিসার পুরু পাতের দরকার হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।