উত্তর
ব্যাখ্যা
result in = (কোন কিছুতে) ফলাফল নিহিত থাকা/পর্যবসিত হওয়া
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৬ / ৫৩ · ২,৫০১–২,৬০০ / ৫,২৩১
• Complete sentence: Sumi has been working here for six months.
- Bangla meaning: সুমি এখানে ছয় মাস ধরে কাজ করছে।
• Period of time এর পূর্বে for বসে।
- period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘণ্টা, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা যায়।
- যেমন: এক মিনিট, দুই মিনিট, এক ঘন্টা, দুই ঘন্টা, এক মাস, এক বছর ইত্যাদি।
- ব্যতিক্রম: (for) a long time (অনেক/ দীর্ঘ সময়/ দিন)।
• Other options,
- অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from বসে।
- ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে
Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
• Gave a talk:
- English meaning: Lecture, Talk, Expound, Understand your audience and their needs.
- Bangla meaning: অনানুষ্ঠানিক ভাষণ/বক্তৃতা; কথিকা।
• বিষয়/ বিষয়বস্তু বোঝাতে gave a talk এরপর preposition on এর ব্যবহার হয়।
• Correct sentence - Mr John gave a talk on the cause of dengue fever.
- Bangla meaning: মি. জন ডেঙ্গু জ্বরের কারণ সম্পর্কে একটি বক্তৃতা দিলেন।
Source: Cambridge Dictionary, Accessible Dictionary.
থেকে, হইতে ইত্যাদি বোঝাতে from ব্যবহৃত হয়।
যেমনঃ
- Where has this letter come from?
- Legend has it that the tribe came from across the Pacific Ocean.
Complete sentence: Corruption is pernicious to the development of a nation.
• Pernicious (to):
Meaning: ক্ষতিকর; ধ্বংসকর।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'ক্ষতিকর' অর্থে pernicious এর সাথে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।
Source: Accessible Dictionary.
• এই বাক্যে two years একটি period of time বোঝাচ্ছে।
- কোনো কাজ বা অবস্থা কত সময় ধরে হয়েছে তা বোঝাতে ইংরেজিতে for + period of time ব্যবহৃত হয়।
- for two years → সময়ের পরিমাণ বোঝাতে সঠিক।
- তাই বাক্যের শূন্যস্থানে for বসালেই বাক্যটি সঠিক হয়।
• Complete sentence:
- I stayed there for two years.
• Bangla Meaning:
- আমি সেখানে দুই বছর ছিলাম।
• Other Options:
- Since ব্যবহার হয় নির্দিষ্ট সময়বিন্দু (point of time) থেকে এখন পর্যন্ত কোনো কাজ বা অবস্থা চলছে বোঝাতে।
- সাধারণত present perfect tense–এর সাথে ব্যবহৃত হয়
- Sentence: I have lived here since 2018.
- From ব্যবহার হয় কোনো কাজের শুরু সময় বোঝাতে।
- সাধারণত to বা till–এর সাথে জোড়া লাগে।
- Sentence: I worked there from 2020 to 2023.
- During ব্যবহার হয় কোনো সময়ের মধ্যে (within a period) কোনো ঘটনা ঘটেছে বোঝাতে।
- এটি সময়ের দৈর্ঘ্য বোঝায় না।
- Sentence: I fell asleep during the class.
• Complete sentence: A philosopher ponders on the meaning of life.
- Bangla meaning: একজন দার্শনিক জীবনের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করেন।
• Ponder on/over/about
- English Meaning: to think about: reflect on; to spend time thinking carefully and seriously about a problem.
- Bangla Meaning: বিবেচনা করা; চিন্তা করা; ভেবে দেখা।
- Transitive verb হিসেবে ব্যবহৃত হলে Ponder -এর পরে সাধারণত কোনো preposition বসে না।
- যেমন: He continued to ponder the problem as he walked home.
• কিন্তু intransitive verb হিসেবে Ponder -এর পরে সাধারণত on/over/about সবগুলোই ব্যবহৃত হয় এবং একই অর্থ প্রকাশ করে থাকে।
- কখনো কখনো upon ও ব্যবহার হয়।
More examples:
- We pondered over/about what to do.
- The Prime Minister pondered on/over when to go to the polls.
- তবে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা অর্থে (সবচেয়ে প্রচলিত) উত্তর হিসেবে on রাখা হয়েছে।
Source:
1. Longman Dictionary.
2. Collins Dictionary.
3. Merriam-Webster Dictionary.
এই প্রশ্নের সঠিক উত্তর হবে, That.
Determiner, That:
- 'That' is used as a determiner at the beginning of sentences to indicate one object which is far from the speaker.
- Note that the plural form of 'that' as a determiner is 'those.
- 'That' and 'those' is generally used with 'there' to indicate that the object(s) is not close to the speaker.
- মোদ্দা কথা, বক্তা যেই বস্তুর দিকে ইঙ্গিত করছে , তা যদি দূরে হয় তাহলে That এবং কাছে বুঝালে This ব্যবহৃত হয়।
The correct answer is - খ) Subordinating conjunction
• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
- অর্থাৎ Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি word, phrase, বা clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
- যেমন: and, or, but, nor etc.
2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- অর্থাৎ Subordinating Conjunctions একটি clause অন্য clause-এর ওপর নির্ভরশীল হলে, সেখানে Subordinating Conjunction ব্যবহৃত হয়।
- যেমন: how, If, Lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while, ইত্যাদি।
3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- অর্থাৎ Correlative Conjunctions এগুলো সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের word বা phrase যুক্ত করে।
- যেমন: either...or, neither...nor, not only...but also, both...and, whether...or, as...as, ইত্যাদি।
Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
It was past midnight. Here, 'past' is - preposition.
- এখানে past শব্দটি midnight (noun) এর আগে বসে সময়ের সাথে সম্পর্ক দেখাচ্ছে।
- অর্থ: “মধ্যরাত্রির পরে”।
- যেটা noun/pronoun-এর আগে বসে এবং তার সাথে সম্পর্ক বোঝাচ্ছে সেটি preposition.
Past: [preposition]
English meaning: on or to the other side of somebody/something.
Bangla meaning: পেরিয়ে; ছাড়িয়ে।
Example:
- We live in the house just past the church.
- He hurried past them without stopping.
- He just walked straight past us!
Source:
- Oxford Dictionary.
The correct answer is - গ) if
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) otherwise - অন্যভাবে; ভিন্নভাবে।
খ) unless - যদি না।
গ) if - যদি।
ঘ) though - যদিও; যদ্যপি।• সুতরাং, বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - if.
- Complete sentence: I'll pay you double if you get the work finished by Friday.
• "If বা যদি" শব্দটি শর্ত বুঝাতে ব্যবহৃত হয়।
- তাই এখানে, if এর ব্যবহার সঠিক।
Source: Accessible Dictionary by Bangla Academy.
• Complete sentence: They met while they were in college.
- Bangla meaning: কলেজে পড়ার সময় তাদের দেখা হয়েছিল।
• While এর ব্যবহার:
- বিভিন্ন অর্থে 'While' conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- During the time that, or at the same time as (যে সময়টায়; একই সময়ে), অর্থে conjunction হিসেবে 'While' ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যে "They met while they were in college." (যে সময়টায়) অর্থে 'While' ব্যবহৃত হয়েছে।
- আবার, despite the fact that; although (যদিও),
- "when on the other hand: whereas" (বৈপরীত্য বুঝিয়ে) পক্ষান্তরে; তুলনায় অর্থে 'While' ব্যবহৃত হয়।
- যেমন:
- While I know he’s not perfect, I do like him.
- While it was raining, they continued playing football.
অন্যদিকে,
ক) unless: except if 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: Do not punish him unless he behaves roughly.
খ) during (prepositional) - যাবৎ; ব্যাপী; কোনো সময় বা স্থিতিকাল ধরে; কোনো কিছু চলাকালীন।
- যেমন: We have stayed in England during the summer.
ঘ) even though
- এমনকি যদি; যদিও অর্থে 'though/although' এর চেয়ে বেশি জোর দিতে even though ব্যবহৃত হয়।
- Used for contrast, not for indicating time.
- যেমন: I'm going even though it may rain.
Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
Correct answer: ঘ) Interjection
• Hurrah! We have won the game বাক্যটিতে 'Hurrah' শব্দটি একটি interjection.
- Interjection: হল এমন শব্দ যা আকস্মিক আবেগ (দুঃখ, আনন্দ, বিস্ময় ইত্যাদি) প্রকাশ করে
- অর্থাৎ, আবেগ, অনুভূতি, দুঃখ, হতাশা, কিংবা বিরক্তি, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে Interjection ব্যবহৃত হয়।
- কোন বাক্যের সাথে Interjection যোগ করলে বা বাক্য হতে interjection সরিয়ে নিলে বাক্যের অর্থের কোন পরিবর্তন হয় না।
- যেমন: Hurrah, Alas, Fie, Wow, Ouch, Oh, Shh, Ah, etc.
- Example: Alas! He died young. (হায়! সে অল্প বয়সে মারা গেল)।
Other Options:
ক) Verb:
- যে সকল ওয়ার্ড দ্বারা করা ,খাওয়া ,যাওয়া, প্রভৃতি কাজ করা বুঝায় তাকে verb বলে ।
- যেমন: Eat, see, catch ,play etc.
- Example sentence: I eat rice.
খ) Adverb:
- যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
- যেমন: better, slowly, very, just, quickly etc.
- Example sentence: He walks slowly.
গ) Preposition:
- যেসব শব্দ noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাদের preposition বলে।
- যেমন: on, in, up, before, between, among, down, below etc.
- Example sentence: He sat on the table.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
• Complete sentence: Police subjected him to hours of questioning.
- Bangla meaning: পুলিশ তাকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করেছিল।
• Subject somebody/something to something [phrasal verb]
- English Meaning: [often passive] to make somebody/something experience, suffer or be affected by something, usually something unpleasant.
- Bangla Meaning: (be subject to) বাধ্য/অধীন/অনুবর্তী হওয়া।
- অর্থাৎ, কাউকে বা কোনো কিছুকে বাধ্য/অধীন/অনুবর্তী/মুখোমুখি করা অর্থে phrasal verb হিসেবে Subject এর সাথে to ব্যবহৃত হয়।
Source:
1. Oxford Dictionary.
2. Longman Dictionary.
• Complete sentence: Mohi's fondness for fishing was well known.
- Bangla meaning: মহির মাছ ধরার প্রতি ভালোবাসা সুপরিচিত ছিল।
• Fondness for someone/something/doing something [noun]
- English Meaning: a liking for someone or something.
- Bangla Meaning: পছন্দ, অনুরাগ, কোনো কিছুর প্রতি ভালোলাগা।
- প্রশ্নটি appropriate preposition থেকে করা হয়েছে।
- কোনো কিছুর প্রতি ভালোলাগা/পছন্দ অর্থে 'Fondness for' ব্যবহৃত হয়।
• Note:
- Fond (adjective) - এর সাথে preposition হিসেবে of - এর ব্যবহার হয়।
- যেমন: I became fond of his face.
- সুতরাং, অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে- for.
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
The correct answer is - ক) of.
The complete sentence: The team was bereft of experienced players, so they lost the match.
Bereft of
- English Meaning: not having (something that is needed, wanted, or expected)
- Bangla Meaning: বঞ্চিত।
Example Sentences:
- The village was bereft of food and clean water after the flood.
- She felt bereft of comfort after her mother passed away.
Source:
1. Oxford Learners Dictionaries.
2. Accessible Dictionary.
• The teacher talked to the students regarding their homework.
- Here, "regarding" does the function of a preposition.
- এখানে "regarding" শব্দটি "their homework"-এর সাথে যুক্ত হয়ে "সম্পর্কে" বা "বিষয়ে" অর্থ প্রকাশ করছে।
- এটি একটি preposition, যা দুটি অংশকে সংযোগ করছে (talked... their homework).
- এটিকে Participle preposition বলা হয়।
• Regarding (preposition):
- English Meaning: In relation to; about.
- Bangla Meaning: সম্পর্কে; বিষয়ে।
• Participle preposition:
- কতগুলো Present participle এবং past participle- preposition এর মত ব্যবহৃত হয়ে থাকে, এদের Participle preposition বলে।
- যেমন: Regarding this matter I know nothing.
অন্যদিকে,
- এটি gerund নয়, কারণ verb-এর -ing form এখানে noun হিসেবে কাজ করছে না।
- এটি Verb নয়, কারণ এটি কোনো action প্রকাশ করছে না।
- এটি Conjunction নয়, কারণ এটি দুটি clause বা sentence যুক্ত করছে না।
Complete sentence: I can bring forward more cases to illustrate my argument.
Bring forward:
- Meaning: to introduce something so that it can be seen or discussed.
- বাংলা অর্থ: কোনো বিষয় বা প্রস্তাব উপস্থাপন করা বা সামনে আনা যাতে তা দেখা বা আলোচনা করা যায়।
Other Options:
ক) Bring over:
- Meaning: to cause (a person) to change allegiances.
- বাংলা অর্থ: কাউকে নিজের দলে বা পক্ষের সঙ্গে যোগ দিতে বাধ্য করা / আনুগত্য বা পক্ষ পরিবর্তন করানো।
খ) Bring up:
- Meaning: to care for a child until they are an adult, often giving them particular beliefs.
- বাংলা অর্থ: শিশু লালন-পালন করা / বড় হওয়া পর্যন্ত দেখভাল করা, সাধারণত কিছু মূল্যবোধ বা বিশ্বাস শেখানো।
ঘ) Bring about:
- Meaning: to cause something to happen/ to cause to take place.
- বাংলা অর্থ: কোনো ঘটনা বা পরিবর্তন ঘটানো / কোনো কিছু ঘটাতে সহায়ক হওয়া/ কোনো পরিবর্তন বা ঘটনা ঘটানো / সৃষ্টি করা।
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - intrude on.
• Complete Sentence: She didn't want to intrude on her neighbors’ privacy, so she stayed away.
- Bangla Meaning: সে তার প্রতিবেশীদের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করতে চায়নি, তাই সে দূরে থাকল।
• Intrude into/ on/ upon somebody/ something:
- English Meaning: To go into a place or situation in which you are not wanted or not expected to be.
- Bangla Meaning: জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা।
Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
Correct answer: Preposition.
Concerning(Preposition):
- এটা হচ্ছে Participle Preposition, যা এখানে about বা সম্পর্কে অর্থে ব্যবহৃত হচ্ছে।
- The email concerning the upcoming meeting was sent yesterday.
- এই বাক্যে 'concerning' শব্দটি "the upcoming meeting" - Noun Phrase এর পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করছে।
- তাই, এখানে 'concerning' শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
• আবার 'concerning' শব্দটি Adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে
- Concerning (adjective)
- Causing concern or worry: creating reason for concern: troubling.
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
Correct answer: Preposition.
• Preposition: Preposition হলো এমন শব্দ যা কোন noun, pronoun, বা noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
- "concerning" হলো Participle Preposition.
- যা বাক্যে "his behavior" নামক noun phrase এর সাথে সম্পর্ক স্থাপন করে।
- এখানে এটি বিষয় বা বিষয়বস্তু নির্দেশ করছে। অর্থাৎ, এখানে "concerning" নির্দেশ করছে যে "behavior" সম্পর্কিত কোনো বিষয়"।
- যার জন্য এটি preposition.
• Participle Preposition:
- Participle Preposition হচ্ছে এমন কিছু শব্দ, যেগুলো দেখতে participle (verb এর সাথে -ing বা -ed form থাকে) এর মতো হলেও, এগুলো বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়।
- এদের পরে সাধারণত noun, pronoun, বা noun phrase বসে।
- Example: Regarding, Considering, Concerning, Following, During, Including, ইত্যাদি।
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
- Concerned at, about (feel anxiety)
- Concerned in (a plot)
- Concerned for (anxious for)
Correct Answer: I am concerned about your failure.
অর্থঃ আমি তোমার ব্যর্থতায় উদ্বিগ্ন।
বৈসাদৃশ্য বােঝাতে না বােধক বাক্যে so.....as ব্যবহৃত হয়ে থাকে।
তবে so......as না থাকলে as.....as উত্তর হবে।
সুতরাং সঠিক বাক্যটি হবে - No animal is so big as the blue whale.
Deprive somebody/something of something - to prevent somebody from having or doing something, especially something important; কাউকে কোনকিছু হতে বঞ্চিত করা।
যেমনঃ
- He has been deprived of his paternal property.
- They were imprisoned and deprived of their basic rights.
এখানে সঠিক উত্তর হল to, credence to অর্থ বিশ্বাস।
- I do not give much credence to his report.
- to বসিয়ে বাক্যটির অর্থ হয় আমি তার প্রতিবেদনের উপর খুব একটা বিশ্বাস করি না।
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
ব্যাখ্যা: in regard to someone or something
Meaning: in relation to someone or something
Bengali Meaning: প্রসঙ্গে
বাক্যের অর্থ: আপনার সাম্প্রতিক জিজ্ঞাসার প্রেক্ষিতে আমি আপনাকে কল করছি।
Source: Cambridge Dictionary