PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি
শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি
PrepBank · পাতা ১ / ৫৮ · ১–১০০ / ৫,৭৫৮
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ঘড়ি প্রতিটি ৬০০ টাকা বিক্রয়মূল্যে বিক্রি হয়েছে। একটি ২০% লাভে বিক্রি হয়েছে, অন্যটি ২৫% ক্ষতিতে বিক্রি হয়েছে। মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
সমাধান:
২০% লাভে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ১২০ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ১২০ টাকা
= ৫০০ টাকা
২৫% ক্ষতিতে ১০০ টাকার ঘড়ির বিক্রয়মূল্য ৭৫ টাকা
৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য = (৬০০ × ১০০) / ৭৫ টাকা
= ৮০০ টাকা
ঘড়ি দুইটির ক্রয়মূল্য = ৫০০ + ৮০০ = ১৩০০ টাকা
ঘড়ি দুইটির বিক্রয়মূল্য = ৬০০ + ৬০০ = ১২০০ টাকা
ক্ষতি = ১৩০০ - ১২০০ = ১০০ টাকা
∴ ক্ষতি = ১০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
A এবং B এর বেতনের অনুপাত 9 : 4
A এর বেতন = 9x টাকা
B এর বেতন = 4x টাকা
প্রশ্নমতে,
9x + 9x এর 15% = 5175
9x + 9x এর 15/100 = 5175
9x + 27x/20 = 5175
(180x + 27x)/20 = 5175
207x/20 = 5175
x = (5175 × 20)/207
x = 25 × 20
x = 500
B এর বেতন = (4 × 500) টাকা = 2000 টাকা
উত্তর
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = a
∴ a এর ১৪% = ৭০
বা, ১৪a/১০০ = ৭০
বা, a = (৭০×১০০)/১৪
= ৫০০
∴ ৫০০ এর ৪০% = ২০০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
প্রশ্নমতে,
ক এর ১২০%= খ এর ৮০%
বা, (১২০ক/১০০) = (৮০খ/১০০)
বা, ১২ক = ৮খ
বা, ৩ক = ২খ
বা, খ = ১.৫ ক
তাহলে
ক + খ = ক + ১.৫ক
= ২.৫ ক
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৭% হারে কত বছরে ১২০০ টাকার সরল মুনাফা ২৫২ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ১২০০ টাকা
মুনাফার হার, r = ৭% = ৭/১০০
মুনাফা, I = ২৫২ টাকা
সময়, n = ?
সরল মুনাফা, I = Pnr
⇒ n = I/Pr
⇒ n = ২৫২/{১২০০ × (৭/১০০)}
⇒ n = ২৫২/৮৪
⇒ n = ৩
উত্তর
ব্যাখ্যা
শফিকের বেতন পূর্বে ছিল = ক টাকা
প্রশ্নমতে,
ক এর ৫% = ৭০০
ক এর ৫/১০০ = ৭০০
ক/২০ = ৭০০
ক = ৭০০ ×২০
ক = ১৪০০০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
চক্রবৃদ্ধি মুনাফা = {P (1 + r)n} - P ,
p = আসল
r = ১০% = ০.১
n = ২ বছর
তাহলে, ৫২৫ = P (১ + ০.১)২ - P
⇒ ৫২৫ = P × (১.১২ - ১)
⇒ ৫২৫ = P × (২১/১০০)
⇒ P = ২৫০০ টাকা
সরল মুনাফার ক্ষেত্রে,
সরল মুনাফা, I = p × n × r
= ২৫০০ × ৪ × .০৫ [সময়, n = ২ × ২ = ৪]
= ৫০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ১২% = ৯৬
⇒ ক এর ১২/১০০ = ৯৬
⇒ ক = (৯৬ × ১০০)/১২
= ৮০০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
একটি সংখ্যা ১০০
∴ অপর সংখ্যা ৭৫
এখন,
১০০ : ৭৫
= ৪ : ৩
উত্তর
ব্যাখ্যা
মূল্যের অনুপাতের পার্থক্য = ৭ - ৫ = ২
সুতরাং, শতকরা মূল্য বৃদ্ধি = (২/৫)×১০০ = ৪০%
উত্তর
ব্যাখ্যা
২৫% - ২৫% + [(২৫%)(-২৫%)]/১০০
= -৬২৫%/১০০
= - ৬(১/৪)%
∴ ৬(১/৪)% কমেছে।
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন : বার্ষিক ৬% সরল মুনাফায় ৮০০০ টাকার মুনাফা ১৪৪০ টাকা হবে কত বছরে?
সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৮০০০ টাকা
বার্ষিক মুনাফার হার, r = ৬%
মুনাফা, I = ১৪৪০ টাকা
আমরা জানি,
সরল মুনাফা, I = (P × r × n)/১০০
⇒ ১৪৪০ = (৮০০০ × ৬ × n)/১০০
⇒ ১৪৪০ = ৪৮০ × n
⇒ n = ১৪৪০/৪৮০
∴ n = ৩ বছর
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
3a + 7b = 75..................(1)
এবং 5a - 5b = 25
⇒ 5(a - b) = 25
⇒ a - b = 5 ................. (2)
(1) নং + (2)নং × 7 ⇒
3a + 7b + 7a - 7b = 75 + 35
⇒ 10a = 110
∴ a = 11
(2)নং এ a এর মান বসিয়ে পাই,
a - b = 5
⇒ - b = 5 - 11
∴ b = 6
∴ (a, b) = (11, 6)
উত্তর
ব্যাখ্যা
১টি কমলার ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ ১টি কমলা বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
∴ লাভের হার = {(১/৬) × ১০০} / (১/৩) = ৫০ টাকা।
উত্তর
ব্যাখ্যা
৮০% মূল্য = ৪৮ টাকা
∴ ১% মূল্য = ৪৮/৮০ টাকা
∴ ১০০% মূল্য = (৪৮×১০০)/৮০ টাকা
= ৬০ টাকা
উত্তর
ব্যাখ্যা
১/২ এর ক% = ৩/৪
বা, ১/২ এর ক/১০০ = ৩/৪
বা, ক = ৩ × ২ × ১০০/৪
বা, ক = ১৫০
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: ২২০ এর ২৫%, p এর ৫.৫% সমান । p এর মান কত?
সমাধান:
p এর ৫.৫% = ২২০ এর ২৫%
বা, p × (৫.৫/১০০) = ২২০ × (২৫/১০০)
বা, ৫.৫p/১০০ = (২২০ × ২৫)/১০০
বা, ৫.৫p × ১০০ = ২২০ × ২৫ × ১০০
বা, p = (২২০ × ২৫ × ১০০)/(৫.৫ × ১০০)
∴ p = ১০০০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ – ১০ = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৫ – ৯০ = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১৫ টাকা
= ৪০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
আসল = P হলে,
মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল
⇒ I = আসলের ৫/৪ অংশ - আসল
⇒ I = P × (৫/৪) - P
⇒ I = (৫P - ৪P)/৪
⇒ I = P/৪
আমরা জানি,
মুনাফা, I = Pnr
⇒ P/৪ = (P × ২ × r)/১০০
⇒ r = (১০০ × P)/(P × ২ × ৪)
⇒ r = ১০০/৮ = ১২.৫
অর্থাৎ মুনাফার হার = ১২.৫ %
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
মূলধন p = 10000 টাকা
বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, = 12/3 = 4 বার
∴ ৬ মাসে চক্রবৃদ্ধির সংখ্যা, n = 4/2 = 2 বার
বার্ষিক শতকরা সুদের হার = 8%
∴ ত্রৈমাসিক শতকরা সুদের হার = (8/4)%
= 2%
চক্রবৃদ্ধি সুদে সবৃদ্ধিমূল, C = p(1 + r)n টাকা
= 10000(1 + 2/100)2
= 10000 × 1.02 × 1.02
= 10404
∴ সুদ = (10404 - 10000) টাকা = 404 টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আসল, P = ৬২০০ টাকা
সুদ-আসল, A = ৯১৭৬ টাকা
∴ সুদ, I = ৯১৭৬ - ৬২০০ টাকা
= ২৯৭৬ টাকা
সময়, n = ৪ বছর
আমরা জানি
I = Pnr
⇒ r = I/(Pn)
= (২৯৭৬ × ১০০)/(৬২০০ × ৪)
= ১২%
∴ সুদের হার ১২%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন কলার ক্রয়মূল্য = (২১ × ১৫) টাকা = ৩১৫ টাকা
প্রতি ডজন ১৪ টাকা দরে ২০ ডজন কলার ক্রয়মূল্য = (১৪ × ২০) টাকা = ২৮০ টাকা
∴ (১৫ + ২০) বা ৩৫ ডজন কলার ক্রয়মূল্য = (৩১৫ + ২৮০) টাকা = ৫৯৫ টাকা
১ ডজন কলার ক্রয়মূল্য = ৫৯৫/৩৫ টাকা = ১৭ টাকা
অতএব, ডজন প্রতি ৭ টাকা লাভে, প্রতি ডজনের বিক্রয়মূল্য = (১৭ + ৭) টাকা = ২৪ টাকা
∴ প্রতি হালি কলার বিক্রয়মূল্য = (২৪/৩) টাকা [১ ডজন = ৩ হালি]
= ৮ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা
= ৮৮ টাকা
∴ বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা
আবার,
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য (১০০/৮৮) টাকা হলে বিক্রয়মূল্য = (১১০×১০০)/(১০০×৮৮) টাকা
= (১১০/৮৮) টাকা
এখন,
১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে = ৫ টি মার্বেল
∴১ টাকায় বিক্রয় করতে হবে = (৫×৮৮)/১১০ টি মার্বেল
= ৪ টি মার্বেল।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
সুদের হার, r = ৮% বার্ষিক = (৮/২)% ষান্মাসিক = ৪% ষান্মাসিক = ০.০৪
সময়, n = ১ বছর = ২ অর্ধবছর
আসল, P = ১০০০ টাকা
চক্রবৃদ্ধি মূলধন = ১০০০ × (১ + ০.০৪)২ টাকা
= ১০০০ × ১.০৪ × ১.০৪ টাকা
= ১০৮১.৬ টাকা
উত্তর
ব্যাখ্যা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০+২০) টাকা = ১২০ টাকা
মোট উৎপাদন খরচ = (৮০,০০০ + ৭৫,০০,০০০)
= ৭৫,৮০,০০০ টাকা
উৎপাদন খরচ ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য = ১২০ টাকা
উৎপাদন খরচ ৭৫,৮০,০০০ টাকা হলে, বিক্রয়মূল্য = (১২০×৭৫,৮০,০০০)/১০০ টাকা
= ৯০,৯৬,০০০ টাকা
৫০,০০০ ব্যাগ সিমেন্টের বিক্রয়মূল্য = ৯০,৯৬,০০০ টাকা
∴ ১ '' '' '' = ১৮১.৯২ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
আসল, P = ১২৫০,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%
আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা = Pnr = ১২৫০ × ২ × (৪/১০০) = ১০০ টাকা
আবার,
চক্রবৃদ্ধি হারে,
চক্রবৃদ্ধি মূলধন = P(1 + r)n
= ১২৫০ × (১ + (৪/১০০))২
= ১২৫০ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ১৩৫২ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৩৫২ - ১২৫০ = ১০২ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১০২ - ১০০ = ২ টাকা।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
আসল P = ১০০ টাকা
সময় n = ১ বছর
ধরি,
মুনাফার হার = r
আমরা জানি,
সরল সুদ I = Prn
= ১০০ × r × ১
= ১০০r
আবার
চক্রবৃদ্ধি সুদ C = P (১ + r)n - P
= ১০০(১ + r)১ - ১০০
= ১০০ + ১০০r - ১০০
= ১০০r
১০০ টাকার ১ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য = ১০০r - ১০০r
= ০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৪০ পয়সার ৪০ দিনের সুদ = ৪০ পয়সা
∴ ৪০ পয়সার ১ দিনের সুদ = ৪০/৪০ পয়সা
= ১ পয়সা
= ১/১০০ টাকা
= ০.০১ টাকা
∴ দৈনিক সুদ ০.০১ টাকা।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
শার্টটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
∴ শার্টটির ক্রয়মূল্য ৪০০ টাকা।
উত্তর
ব্যাখ্যা
= ২০ × (৭৫/১০০)
= ১৫
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে সুদে-আসলে ৬০০০ টাকা, যেখানে সুদ, আসলের ১/৪ অংশ। সুদের বার্ষিক হার কত?
সমাধান:
আসল = P
সময়,n = ৫ বছর
সুদ = আসলের ১/৪ অংশ = (১/৪) × P
মোট টাকা (সুদ + আসল) = ৬০০০ টাকা
অর্থাৎ,
P + (১/৪)P = ৬০০০
বা, P(১ + ১/৪) = ৬০০০
বা, P(৫/৪) = ৬০০০
বা, P = (৬০০০ × ৪)/৫
∴ P = ৪৮০০ টাকা
∴ সুদ = (১/৪) × ৪৮০০ = ১২০০ টাকা
আমরা জানি,
SI = (P × r × t)/১০০
বা, ১২০০ = (৪৮০০ × r × ৫)/১০০
বা, ১২০০ = (২৪০০০ × r)/১০০
বা, r = (১২০০ × ১০০)/২৪০
∴ r = ৫
∴বার্ষিক সুদের হার ৫%।
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: pq নামীয় একটি কোম্পানীর ৩৬০০ জন চাকুরিজীবীর মধ্যে ১/৩ অংশ কম্পিউটার অপারেটর। যদি কম্পিউটার অপারেটরদের মধ্যে ১/৩ অংশ হ্রাস করা হয় তাহলে অবশিষ্ট চাকুরিজীবীদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে?
সমাধান:
দেওয়া আছে,
মোট চাকুরিজীবী = ৩৬০০ জন
কম্পিউটার অপারেটর = ৩৬০০ এর ১/৩ অংশ
= ৩৬০০/৩
= ১২০০ জন
আবার,
এখন কম্পিউটার অপারেটরদের ১/৩ অংশ হ্রাস করা হলে,
হ্রাস পাবে = ১২০০ × (১/৩) জন
= ৪০০ জন
∴ অবশিষ্ট কম্পিউটার অপারেটর = ১২০০ - ৪০০ = ৮০০ জন
∴ হ্রাসের পর মোট অবশিষ্ট চাকুরিজীবী = ৩৬০০ - ৪০০ = ৩২০০ জন
এখন অবশিষ্ট চাকুরিজীবীদের মধ্যে কম্পিউটার অপারেটরের শতকরা হার = (৮০০/৩২০০) × ১০০%
= (৮/৩২) × ১০০%
= (১/৪) × ১০০%
= ২৫%
অর্থাৎ, অবশিষ্ট চাকুরিজীবীদের ২৫% কম্পিউটার অপারেটর।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
মহিলার সংখ্যা ১০০% - ৫৫%
= ৪৫%
মোট জনসংখ্যা ক
ক এর ৪৫% = ৯০০
ক × ৪৫/১০০ = ৯০০
∴ ক = ৯০০ × ১০০/৪৫
= ২০০০ জন
∴ পুরুষের সংখ্যা = ২০০০ - ৯০০
= ১১০০ জন
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
২০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা
বর্তমান বেতন ১৮০ টাকা হলে আগের বেতন (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা
উত্তর
ব্যাখ্যা
এখানে, r = ৪% = ৪/১০০,
p = ৫০০০,
I = ৮০০,
n = ?
এখন,
I = pnr
বা, n = I/pr
= (৮০০ × ১০০)/(৫০০০ × ৪)
= ৪ বছর
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৫ টাকায় ক্রয় করে = ২টি
১ টাকায় ক্রয় করে = ২/৫ টি
∴ ৩৫ টাকায় ক্রয় করে = (২ × ৩৫)/৫ = ১৪ টি
এখন,
১০০ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা
১ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = ১৪০/১০০ টাকা
∴ ৩৫ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য = (১৪০ × ৩৫)/১০০ টাকা = ৪৯ টাকা
প্রশ্নমতে, ৪৯ টাকায় বিক্রয় করবে = ১৪ টি
১ টাকায় বিক্রয় করবে = ১৪/৪৯ টি
∴ ৩৫ টাকায় বিক্রয় করবে = (১৪ × ৩৫)/৪৯ টি = ১০ টি
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।
∴ লাভ = (১/৫) - (১/৬)
= (৬ - ৫)/৩০
= ১/৩০
এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
= ২০ টাকা।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি
= ৩০ টি
৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা
= ২৫০ টাকা
আবার,
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা
= ৩০০ টাকা
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা
= ৫০ টাকা
এখন,
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা
= ২০%
∴ শতকরা লাভ = ২০%।
উত্তর
ব্যাখ্যা
∴ ৬০০ × ৮/১২ × r + ১২০০ × ৬/১২ × r = ৫০
বা, ৪০০r + ৬০০r = ৫০
বা, ১০০০r = ৫০
বা, r = ৫০/১০০০
∴ মুনাফার হার r% = ৫০/১০০০ × ১০০% = ৫%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে = ২x কেজি
∴ প্রথম প্রকারের চা ক্রয় করে = x কেজি
∴ মোট ক্রয়কৃত চা = ৩x কেজি
৩x কেজি চা- এর বিক্রয়মূল্য = (১২০ × ৩x) টাকা
= ৩৬০x টাকা
৩x কেজি চা- এর ক্রয়মূল্য = (১১০ × x) + (১০০ × ২x) টাকা
= ৩১০x টাকা
প্রশ্নমতে,
৩৬০x - ৩১০x = ২০০০
বা, ৫০x = ২০০০
বা, x = ২০০০/৫০
∴ x = ৪০
∴ দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে = ২x কেজি
= (২ × ৪০) কেজি
= ৮০ কেজি ।
উত্তর
ব্যাখ্যা
বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে ২০% লাভে ক্রয়মূল্য (৩৬০০×১০০)/১২০ টাকা বা ৩০০০ টাকা।
আবার, বিক্রয়মূল্য ৩৬০০ টাকা হলে ২০% ক্ষতিতে ক্রয়মূল্য (৩৬০০×১০০)/৮০ টাকা বা ৪৫০০ টাকা।
মোট ক্রয় মূল্য = (৩০০০+৪৫০০) টাকা = ৭৫০০ টাকা
মোট বিক্রয় মূল্য = (৩৬০০+৩৬০০) টাকা = ৭২০০ টাকা।
∴ ক্ষতি হয়েছে (৭৫০০-৭২০০) টাকা = ৩০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
১৬% = ৮০০ টাকা
∴ ১০০% = ৮০০×১০০% / ১৬% = ৫০০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
আসল P = ২৭৫ টাকা
সুদ- আসল = ৪০৭ - ২৭৫ = ১৩২ টাকা
সময় n = ৪ বছর
মুনাফার হার = r
আমরা জানি
I = Pnr
r = I/Pn
r = (১৩২ × ১০০)/(২৭৫ × ৪)
= ১২%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি, সংখ্যাটি ক
ক এর ৪০% + ৪৫ = ক
⇒ ০.৪ক + ৪৫ = ক
⇒ ক - ০.৪ক = ৪৫
⇒ ০.৬ক = ৪৫
⇒ ক = ৪৫/০.৬
∴ ক = ৭৫
সংখ্যাটি ৭৫
সংখ্যাটির চারগুণ = (৭৫ × ৪)
= ৩০০
উত্তর
ব্যাখ্যা
আসল P = ? টাকা
সরল মুনাফা I = ৩৫০ টাকা
সময় n = ১০ বছর
মুনাফার হার r =৫%
= ৫/১০০
= ১/২০
আমরা জানি,
I = Pnr
Pnr = I
P = I/nr
= ৩৫০/{১০ ×(১/২০)}
= ৭০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
মোট আসল = (৬০০০ + ৪০০০ ) = ১০০০০ টাকা
১০০০০ টাকায় ১ বছরের মুনাফা ৪৬০ টাকা
= ৪.৬%
উত্তর
ব্যাখ্যা
২০% লাভে নির্মাতার বিক্রয় মূল্য (১০০+২০) = ১২০ টাকা
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য (১২০ + ১২০ এর ২০%) = (১০০+২৪) = ১৪৪ টাকা।
উত্তর
ব্যাখ্যা
এখানে,
I = ৩৬০০-৩০০০ = ৬০০
n = ২
P = ৩০০০
r = ?
আমরা জানি,
I = Pnr/১০০
বা, ৬০০ = (৩০০০×২×r)/১০০
বা, ৬০r = ৬০০
r = ১০%
------------
১০০ টাকায় ১ বছরের মুনাফা ১০ টাকা
১ টাকায় ১ বছরের মুনাফা ১০/১০০ টাকা
৩০০০ টাকায় ৩ বছরের মুনাফা (১০×৩০০০×৩)/১০০ টাকা
= ৯০০ টাকা
২ বছর পর মুনাফাসহ পান ৩৬০০ টাকা
∴ আরো ৩ বছরপর মুনাফা আসল হবে = (৩৬০০+৯০০) = ৪৫০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
ধরি চালকের গতিবেগ = x কিমি/ঘন্টা
আমরা জানি সময় = দূরত্ব/বেগ
শর্তমতে,
১০৮/x - ১০৮/(x + ৩) = ৩
বা, x২ +৩x - ১০৮ = ০
বা, x২ + ১২x - ৯x -১০৮ =০
∴ x = -১২, ৯
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৬০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ১৬ টি প্রশ্নের
∴ ১% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি প্রশ্নের
∴ ৯০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = (১৬ ×৯০)/ ৬০ টি প্রশ্নের
= ২৪ টি প্রশ্নের
∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪টি।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৪টি কমলার বিক্রয়মূল্য = ৩৬টি কমলা ক্রয়মূল্য - ৩৬টি কমলার বিক্রয়মূল্য
৪০টি কমলার বিক্রয়মূল্য = ৩৬টি কমলার ক্রয়মূল্য
ধরি
প্রতিটি কমলার ক্রয়মূল্য = ১ টাকা
৪০টি কমলার ক্রয়মূল্য = ৪০ টাকা
৪০টি কমলার বিক্রয়মূল্য = ৩৬ টাকা
ক্ষতি = ৪০ - ৩৬ = ৪ টাকা
শতকরা ক্ষতি = {(৪/৪০) × ১০০}%
= ১০%
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭০% এর সাথে ৩৩ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(ক এর ৭০%) + ৩৩ = ক
⇒ (ক × ৭০/১০০) + ৩৩ = ক
⇒ (৭ক/১০) + ৩৩ = ক
⇒ (৭ক + ৩৩০)/১০ = ক
⇒ ৭ক + ৩৩০ = ১০ক
⇒ ৩৩০ = ১০ক - ৭ক
⇒ ৩ক = ৩৩০
⇒ ক = ৩৩০/৩
∴ ক = ১১০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
দুই বছর আগে গাছটির উচ্চতা ছিল = ক সে.মি.
১ বছর পর গাছটির উচ্চতা = ক + ক এর ২০%
= ক + ক এর ২০/১০০
= ক + ক/৫
= ৬ক/৫
২বছর পর গাছটির উচ্চতা = ৬ক/৫ + ৬ক/৫ এর ২০%
= ৬ক/৫ + ৬ক/৫ এর ২০/১০০
= ৬ক/৫ + ৬ক/২৫
= (৩০ক + ৬ক)/২৫
= ৩৬ক/২৫
প্রশ্নমতে
৩৬ক/২৫ = ১০৮০
বা, ৩৬ক = ১০৮০ × ২৫
বা, ক = (১০৮০ × ২৫)৩৬
∴ ক = ৭৫০
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হার মুনাফায় ১০,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
সমাধান:
এখানে, মূলধন, P = ১০,০০০ টাকা
মুনাফার হার, r = ৬% = ৬/১০০ = ৩/৫০
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ১০,০০০ × (১ + ৩/৫০)২
= ১০,০০০ × (৫৩/৫০)২
= ১০,০০০ × (৫৩/৫০) × (৫৩/৫০)
= ১০,০০০ × (২,৮০৯/২,৫০০)
= ১০,০০০ × ১.১২৩৬
= ১১,২৩৬ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা
৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১৫% কমিশনে,
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা
= ১০২০০/১০০ টাকা
= ১০২ টাকা
∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৫০০ এর (২৫/২)% = ৫০০ × (২৫/২)%
= (৫০০ × ২৫)/(২ × ১০০)
= ৬২.৫
উত্তর
ব্যাখ্যা
১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (৫০০ × ১১০)/১০০ = ৫৫০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০× ৯০)/১০০ = ৪৫০ টাকা
∴ নির্ণেয় লাভ = (৫৫০ - ৪৫০) টাকা।
= ১০০ টাকা।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৩/৪
= (৩/৪) × ১০০%
= ৭৫%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
৩ টি পণ্যের ক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি পণ্যের ক্রয়মূল্য ৫/৩ টাকা
আবার,
৫ টি পণ্যের বিক্রয় মূল্য ৯ টাকা
∴ ১ টি পণ্যের বিক্রয়মূল্য ৯/৫ টাকা
∴ লাভ = (৯/৫) - (৫/৩)
= (২৭ - ২৫)/১৫
= ২/১৫
৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (২ × ৩)/(১৫ × ৫) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (২ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা
= ৮ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৫০০০ × ৮ × ৩)/১০০
= ১২০০০০/১০০ টাকা
= ১২০০ টাকা
∴ সুদাসল = (৫০০০ + ১২০০) টাকা
= ৬২০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
১৫ টি বলপেনের ক্রয়মূল্য = ৭৫ টাকা
এবং ১৫ টি বিক্রয়মূল্য = ৯০ টাকা
ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে।
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (৯০ - ৭৫) টাকা
= ১৫ টাকা
৭৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)৭৫ টাকা
= ২০ টাকা
∴ শতকরা লাভ = ২০% ।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭% - ৫% = ২%
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা = ১০ টাকা
এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা
= ৭০০ টাকা
∴ তার মূলধন = ৭০০ টাকা।
উত্তর
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে দাম = ১০০+২৫ = ১২৫টাকা।
১২৫ টাকায় চিনি খাওয়া কমে = ১২৫-১০০ = ২৫ টাকা
১০০ ’’ ’’ ’’ ’’ = (২৫×১০০)/১২৫ = ২০ টাকা
অর্থাৎ, শতকরা ২০% কমিয়েছিল
উত্তর
ব্যাখ্যা
সমাধান :
মনেকরি
আসল = ৮ক টাকা
মুনাফা = ৮ক এর ৩/৮
= ৩ক টাকা
প্রশ্নমতে
৮ক + ৩ক = ৭৭০০
১১ক = ৭৭০০
ক = ৭৭০০/১১
ক = ৭০০
আসল = ৮ক টাকা
= ৮ × ৭০০ টাকা
= ৫৬০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
শুধু গণিতে ফেল করে = ১০০% - ৭৫% - ১৫% = ১০%
শুধু বাংলায় ফেল করে = ১০০% - ৮০% - ১৫% = ৫%
মোট ফেল করে = ১৫% + ১০% + ৫% = ৩০%
∴ উভয় বিষয়ে পাস করে = ১০০% - ৩০% = ৭০%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
তেলের পূর্বের দাম = ১০০ টাকা
তাহলে,
তেলের নতুন দাম = ১০০ + ২৫ = ১২৫ টাকা
তেলের নতুন খরচ = ১০০ + ১০ = ১১০ টাকা
∴ খরচ কমাতে হবে = ১২৫ - ১১০ = ১৫ টাকা
∴ ১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫/১২৫) × ১০০
= ১২ টাকা বা ১২%
∴ ঐ পরিবার শতকরা ১২% তেল কম ব্যবহার করছে।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
আসল P = ৪০০০ টাকা
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২৪ মাস = ২ বছর
আমরা জানি,
C = P(১ + r )n
= ৪০০০ × {১ + (১/২০)}২
= ৪০০০ × {(২০ + ১)/২০}২
= ৪০০০ × (২১/২০)২
= ৪০০০ × (২১/২০) × (২১/২০)
= ৪৪১০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ২০%
সুতরাং অর্ধ-বার্ষিক মুনাফার হার, r = (২০/২)% = ১০%
সময় = ২ বছর
অর্থাৎ সময়, n = ৪ অর্ধ-বছর
প্রারম্ভিক মূলধন, P = ১০০০ টাকা
আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n
সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০(১ + ১০%)৪
= ১০০০(১ + ১০/১০০)৪
= ১০০০(১১০/১০০)৪
= ১০০০(১১/১০)৪
= ১৪৬৪.১০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৫০০০ টাকা
চক্রবৃদ্ধি মূলধন, A = ৬৬৫৫ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ?
আমরা জানি,
A = P{১ + (r/১০০)}n
⇒ ৬৬৫৫ = ৫০০০{১ + (১০/১০০)}n
⇒ ৬৬৫৫ =৫০০০{১ + (১/১০)}n
⇒ ৬৬৫৫ = ৫০০০{(১০ + ১)/১০}n
⇒ ৬৬৫৫ = ৫০০০(১১/১০)n
⇒ (১১/১০)n = ৬৬৫৫/৫০০০
⇒ (১১/১০)n = ১৩৩১/১০০০
⇒ (১১/১০)n = (১১/১০)৩
⇒ n = ৩
∴ সময় = ৩ বছর
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (৩৬৮ - ৩২০) টাকা
= ৪৮ টাকা
৩২০ টাকায় লাভ হয় = ৪৮ টাকা
১ টাকায় লাভ হয় = ৪৮/৩২০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৪৮ × ১০০)/৩২০ টাকা
= ১৫%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
শতকরা বার্ষিক ১০% সুদে,
১০০ টাকায় ১ বছরের সুদ ১০ টাকা
১ টাকায় ১ বছরের সুদ ১০/১০০ টাকা
৮০০০ টাকায় ১ বছরের বা ১২ মাসের সুদ ১০ × ৮০০০/১০০ টাকা
∴ ৮০০০ টাকায় ১ বছরের বা ১২ মাসের সুদ (১০ × ৮০০০)/(১০০ × ২) টাকা
= ৪০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ৫২৫০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৪ অংশ হলে সরল মুনাফার হার কত?
সমাধান:
মনে করি, আসল = ক টাকা
শর্তমতে, মুনাফা = ক এর ৩/৪ অংশ = ৩ক/৪ টাকা
আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা - আসল
⇒ ক + ৩ক/৪ = ৫২৫০
⇒ (৪ক + ৩ক)/৪ = ৫২৫০
⇒ ৭ক/৪ = ৫২৫০
⇒ ৭ক = ৫২৫০ × ৪
⇒ ৭ক = ২১০০০
⇒ ক = ২১০০০/৭
∴ ক = ৩০০০
সুতরাং, আসল (P) = ৩০০০ টাকা
মুনাফা (I) = ৩০০০ এর ৩/৪ অংশ = ২২৫০ টাকা
সময় (n) = ৫ বছর
আমরা জানি,
মুনাফার হার, r = (I × ১০০)/(P × n)
⇒ r = (২২৫০ × ১০০)/(৩০০০ × ৫)
⇒ r = ২২৫০০০/১৫০০০
∴ r = ১৫%
∴ নির্ণেয় সরল মুনাফার হার = ১৫%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
পাশ করে = (৬০ - ১৮) জন = ৪২ জন
৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৪২ জন
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৪২/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৪২ × ১০০)/৬০ জন
= ৭০ জন
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি, মূলধন = P
দেওয়া আছে,
বার্ষিক সুদের হার , r =৫ %
সময়, n = ?
যদি মূলধনের টাকা দ্বিগুণ হয় তাহলে সুদের পরিমাণ হবে মূলধন এর সমান অর্থাৎ I = P
সরল সুদ এর সূত্রানুযায়ী,
I = Pnr/১০০
বা, P = Pnr/১০০ ( যেহেতু I = P )
বা, ১ = nr/১০০
বা, n × ৫ = ১০০
বা, n = ১০০/৫ = ২০ বছর
অর্থাৎ বার্ষিক ৫% হারে ২০ বছরে টাকার পরিমাণ দ্বিগুণ হবে।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
২০ কেজি আলুর ক্রয়মূল্য = ১০০ টাকা
১ কেজি আলুর ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
= ৫ টাকা
আবার,
২৫ কেজি আলুর বিক্রয়মূল্য = ১০০ টাকা
১ কেজি আলুর বিক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
= ৪ টাকা
প্রতি কেজি আলুতে ক্ষতি = ৫ - ৪ = ১ টাকা
∴ শতকরা ক্ষতি = (১/৫) × ১০০% = ২০%
∴ শরিফ সাহেবের ২০% ক্ষতি হয়েছে।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
টেবিল ফ্যানটির ক্রয়মূল্য = ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - (১০০ এর ৮%) = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।
আবার, ৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + (১০০ এর ৮%) = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা।
∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০৮ - ৯২) টাকা = ১৬ টাকা।
এখন,
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = (১০০ × ৮০০)/১৬ টাকা = ৫০০০ টাকা
∴ টেবিল ফ্যানটির ক্রয়মূল্য = ৫০০০ টাকা।
উত্তর
ব্যাখ্যা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি হয় = (১০৫ - ৯০) টাকা = ১৫ টাকা
বেশি বিক্রয়মূল্য ১৫ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বেশি বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৪৫০/১৫ টাকা = ৩০০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
20% লাভে,
ক্রয়মূল্য 100 টাকায় বিক্রয়মূল্য = 120 টাকা
∴ বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত = 120 : 100
= 6 : 5
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০%
= ৫০০ + ৫০০ এর ১০/১০০
= ৫০০ + ৫০
= ৫৫০ টাকা
১০% কমে
ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০০ এর ১০/১০০
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা
লাভ হতো = (৫৫০ - ৪৫০) টাকা
= ১০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
∴ ১০০% = (৮৬০০/২০)×১০০ = ৪৩০০০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা
প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯
∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।
উত্তর
ব্যাখ্যা
ভাতাসহ কর্মকর্তার এক মাসের সর্বমোট বেতন = (৪০০০০ + ৪০০০০ এর ৪৫% + ১৫০০ + ১০০০ + ৭০০) টাকা
= (৪০০০০ + ১৮০০০ + ১৫০০ + ১০০০ + ৭০০) টাকা
= ৬১২০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
৪টির ক্রয়মূল্য ৫ টাকা হলে ১ টির ক্রয়মূল্য ৫/৪ = ১.২৫ টাকা
৪টাকায় ৫ টি বিক্রয় করলে ১ টি বিক্রয় করে ৪/৫ = ০.৮০ টাকায়
∴১টিতে ক্ষতি হয় ১.২৫ - ০.৮০= ০.৪৫ টাকা
১.২৫ টাকায় ক্ষতি হয় ০.৪৫ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (০.৪৫/১.২৫)×১০০ = ৩৬ টাকা
শতকরা ৩৬ টাকা ক্ষতি হবে ।
উত্তর
ব্যাখ্যা
∴ সুদাসল = P(1+r)n = ২০০০ × (১ + (১০/১০০))২
= ২০০০ × {(১১০ × ১১০) / (১০০ × ১০০)} = ২৪২০
∴ সুদ = ২৪২০ - ২০০০ = ৪২০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা
∴ ১০০ টাকার ৫ বছরের সুদ = (৫ × ৫) টাকা = ২৫ টাকা
∴ ১০০ টাকার ৫ বছরে সুদে আসলে = (১০০ + ২৫) = ১২৫ টাকা।
প্রশ্নমতে,
সুদাসল ১২৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/১২৫ টাকা
∴ সুদাসল ৯০০ টাকা হলে আসল = (১০০ × ৯০০)/১২৫ টাকা
= ৭২০ টাকা।
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
মূলধন = P
এখানে,
মুনাফার হার, r = 4%
সময়, n = 2 বছর
সরল মুনাফা = Pnr
= P × 2 × (4/100)
= 2P/25
∴ চক্রবৃদ্ধি মুনাফা = P{1 + (4/100)}2 - P
= P{1 + (1/25)}2 - P
= P(26/25)2 - P
=(676P/625) - P
= (676P - 625P)/625
= 51P/625
প্রশ্নমতে,
(51P/625) - (2P/25) = 1
⇒ (51P - 50P)/625 = 1
⇒ P/625 = 1
⇒ P = 625 টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
২৫% হ্রাস পেলে দাঁড়ায় = ১০০% - ২৫% = ৭৫%
প্রশ্নমতে,
ক এর ৭৫% = ২১০
⇒ ক × (৭৫/১০০) = ২১০
⇒ ক × ৩/৪ = ২১০
⇒ ৩ক = ৮৪০
⇒ ক = ৮৪০/৩
∴ ক = ২৮০
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
ব্যক্তির মাসিক বেতন = ১০০ টাকা
২০% বৃদ্ধিতে মাসিক বেতন দাঁড়ায় = ১০০ × (১২০/১০০) টাকা
= ১২০ টাকা
২০% হ্রাসে মাসিক বেতন দাঁড়ায় = ১২০ × (৮০/১০০) টাকা
= ৯৬ টাকা
∴ শতকরা হ্রাস পায় = ১০০ - ৯৬ = ৪ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
রাসেলের ব্যয় ১৫ক, আয় ২০ক টাকা
সঞ্চয় = ২০ক - ১৫ক
= ৫ক
তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা = (৫ক/২০ক) × ১০০%
= ২৫%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আপেল ক্রয় করেছিলেন = ক কেজি
প্রশ্নমতে,
১৪০ক - ১৩২ক = ১২৪০
⇒ ৮ক = ১২৪০
⇒ ক = ১২৪০/৮
∴ ক = ১৫৫ কেজি
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
১৪% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ১৪) = ১১৪ টাকা
বিক্রয়মূল্য ১১৪ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১৪ টাকা
বিক্রয়মূল্য ৫৭০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৭০০)/১১৪ = ৫০০০ টাকা
এখন, ৮% লাভে বিক্রয়মূল্য = ৫০০০ + ৫০০০ এর ৮%
= {৫০০০ + (৫০০০ × ৮)/১০০}
= ৫০০০ + ৪০০
= ৫৪০০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
∴ সুদে-আসলে দ্বিগুণ হলে হবে ২০০ টাকা
∴ সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা।
এখন,
৮ টাকা সুদ হয় ১ বছরে
৮ টাকা সুদ হয় ১/৮ বছরে
∴ ১০০ টাকা সুদ হয় ১০০/৮ বছরে
= ১২.৫ বছরে
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% সরল মুনাফায় ১৬০০০ টাকার ৯ মাসের মুনাফা কত হবে?
সমাধান:
১০০ টাকার ১২ মাসের মুনাফা ২৫/৪ টাকা
১ টাকার ১ মাসের মুনাফা ২৫/(৪ × ১০০ × ১২) টাকা
১৬০০০ টাকার ৯ মাসের মুনাফা (২৫ × ৯ × ১৬০০০)/(৪ × ১০০ × ১২) টাকা
= ৭৫০ টাকা
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
প্রশ্নমতে,
ক এর ৭০% - ৭০ = ৭০
⇒ (৭০ক)/১০০ = ৭০ + ৭০
⇒ ৭ক/১০ = ১৪০
⇒ ৭ক = ১৪০ × ১০
⇒ ক = (১৪০ × ১০)/৭
∴ ক = ২০০
উত্তর
ব্যাখ্যা
ধরি,
a শতাংশ
∴ ২৫ × a/১০০ = ৫০/১০০
∴ a = ২
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১০০/২ টাকা
= ৫০ টাকা
শতকরা ক্ষতি = (১০০ - ৫০) × ১০০%/১০০
= ৫০%
উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা
এখন,
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা