বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

মোট প্রশ্ন৩,৮২৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

PrepBank · পাতা ১৩ / ৩৮ · ১,২০১১,৩০০ / ৩,৮২৪

১,২০১.
বাংলাদেশের মরমি কবি নামে পরিচিত-
  1. লালন ফকির
  2. হাসন রাজা
  3. শাহ আব্দুল করিম
  4. আজম খান
সঠিক উত্তর:
হাসন রাজা
উত্তর
সঠিক উত্তর:
হাসন রাজা
ব্যাখ্যা
হাসন রাজা:
- হাসন রাজা  মরমি কবি, সাধক।
- তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রজা চৌধুরী।
- সিলেট জেলার সুনামগঞ্জে লক্ষ্মণশ্রী গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- হাসন রাজার পিতৃকুল ও মাতৃকুল উভয়ই ছিল অযোধ্যাবাসী এবং হিন্দু ধর্মাবলম্বী।
- পরে  ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁরা সুনামগঞ্জ আসেন।

• তার কয়েকটি গান: 
- আঁখি মঞ্জিয়া দেখ রূপ রে।
- আগুন লাগাইয়া দিল কুনে, হাছন রাজার মনে।
- সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো।
- নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে।

উৎস: বাংলাপিডিয়া।
১,২০২.
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
  1. ৫ : ২
  2. ৫ : ৩
  3. ৩ : ১
  4. ৭ : ৫
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৩
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ বা ৫:৩ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২ ও দৈনিক কালের কন্ঠ, ২ মার্চ ২০২৩।
১,২০৩.
পশ্চিম আফ্রিকার অভিন্ন মুদ্রার নাম-
  1. ক) তুমান
  2. খ) ইকো
  3. গ) রোবল
  4. ঘ) বাথ
সঠিক উত্তর:
খ) ইকো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইকো
ব্যাখ্যা
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট-২০১৯।
১,২০৪.
আঙ্কটাড এর প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
  5. ঙ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
১২ জুন ২০১৯ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা বা আঙ্কটাড বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে চীন যার পরিমাণ ১০৩ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি বিনিয়োগ হয় বিদ্যুৎ খাতে যার পরিমাণ ১০১.২ কোটি মার্কিন ডলার। (সূত্রঃ আঙ্কডাট ওয়েবসাইট)
১,২০৫.
পল্লী উন্নয়ন একাডেমি (RAD) কোন জেলায় অবস্থিত?
  1. কুমিল্লা
  2. ঢাকা
  3. বগুড়া
  4. রংপুর
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা

RDA: 
- পল্লী উন্নয়ন একাডেমি (RDA) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান,
- এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং বগুড়া জেলায় অবস্থিত।
- একাডেমিটির মূল দায়িত্ব হলো প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা পরিচালনা ও পরামর্শ সেবা প্রদান করা।

অন্যদিকে,
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত। 

সূত্র: RDA ওয়েবসাইট। 

১,২০৬.
বাংলাদেশ নিম্নের কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য নয়?
  1. SAARC
  2. BIMSTEC
  3. OIC
  4. খ ও গ
সঠিক উত্তর:
OIC
উত্তর
সঠিক উত্তর:
OIC
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ)।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান)।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

BIMSTEC (বিমসটেক):
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

অন্যদিকে,
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation বা ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির ২য় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে বাংলাদেশ।
- বাংলাদেশ OIC-এর ৩২তম সদস্য।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,২০৭.
বাংলাদেশ ফল গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) রাজশাহী
  3. গ) গাজীপুর
  4. ঘ) পাবনা
সঠিক উত্তর:
খ) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজশাহী
ব্যাখ্যা
- বাংলাদেশের রাজশাহী জেলার বিনোদপুরে ফল গবেষণা ইনস্টিটিউট অবস্থিত।
- ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র হিসেবে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।
- মসলা গবেষণা কেন্দ্র বগুড়া জেলার শিবগঞ্জ।
- ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জেলার জয়দেবপুর ।
- ডাল গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদী।

উৎস:- কৃষি তথ্য সার্ভিস।
১,২০৮.
Which type of satellite is Bangabandhu satellite 2?
  1. Geostationary satellites
  2. Navigation satellite
  3. Earth Observatory satellite
  4. Medium Earth Orbit satellite
সঠিক উত্তর:
Earth Observatory satellite
উত্তর
সঠিক উত্তর:
Earth Observatory satellite
ব্যাখ্যা
 বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট।
- ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করবে।
- এটি ভূ-পৃষ্ঠ থেকে উপরে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে।
- ফলে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট প্রয়োজন হবে না।
- এই স্যাটেলাইটের লাইফ টাইম হবে ১৮ বছরের মতো।
- দেশের সমুদ্রসীমায় ‘সি রিসোর্স’ ভালোভাবে পর্যবেক্ষণে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। 

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ-এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭ তম গর্বিত সদস্যে। 

উৎস: i) ২৪ জুলাই, ২০২৩, যুগান্তর।
         ii)১০ সেপ্টেম্বর, ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১,২০৯.
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস): 
- দেশের জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ১৯৭২ সালের ১ জানুয়ারি চালু হয়।
- অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) এর ঢাকা ব্যুরোকে নতুন দেশের জাতীয় সংবাদ সংস্থায় রূপান্তরিত করা হয়।
- ঢাকায় প্রধান কার্যালয় এবং চট্টগ্রামে একটি ব্যুরো দিয়ে শুরু করে বাসস এখন রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, বরিশাল, রাঙ্গামাটি এবং সিলেটেও ব্যুরো স্থাপন করেছে।
- জাতীয় সংবাদ সংস্থার দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় প্রতিনিধি রয়েছে।
- সংস্থাটি সারা দেশের প্রায় ৫০ জন গ্রাহকের কাছে জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, উন্নয়নমূলক এবং অন্যান্য সংবাদ পৌঁছে দেওয়ার জন্য প্রায় ২৪ ঘন্টা কাজ করে।
- বাসস আন্তর্জাতিক ওয়্যার সার্ভিস এএফপি-তে সাবস্ক্রাইব করে এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই), অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি), চীনের সরকারী সংবাদ সংস্থা সিনহুয়া, মালয়েশিয়ার বার্নামা এবং অস্ট্রেলিয়ার ট্রান্সডেটার সাথে সংবাদ বিনিময় করে।
- বাংলাদেশে বাংলা সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ১৯৯৯ সালে বাসস বাংলা সংবাদ পরিষেবা চালু করে।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা।
ii) জাতীয় তথ্য বাতায়ন।

১,২১০.
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন-
  1. মোস্তাফিজুর রহমান
  2. তাইজুল ইসলাম
  3. তাসকিন আহমেদ
  4. মেহেদী হাসান মিরাজ
সঠিক উত্তর:
তাইজুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
তাইজুল ইসলাম
ব্যাখ্যা

প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট:
- বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
- সাকিব আল হাসানকে ছাড়িয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
- একইসাথে বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায়।
- রেকর্ড ভাগ করেছেন তারই সাবেক বোলিং কোচ রাঙ্গানা হেরাথের সাথে। 

উৎস: টিবিএস রিপোর্ট।

১,২১১.
‘ভায়েরা আমার (মাই ব্রাদার্স)’ বইটির ভূমিকা কে লিখেছেন?
  1. ক) আবদুল হামিদ
  2. খ) শেখ রেহেনা
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
ব্যাখ্যা
‘ভায়েরা আমার (মাই ব্রাদার্স)’ বইটির ভূমিকা লিখেছেন - শেখ হাসিনা।

• ভায়েরা আমার:
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইশত বক্তৃতা সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১২ জুন ২০২৩ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ‘ভায়েরা আমার’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয়।
- ‘ভাইয়েরা আমার (মাই ব্রাদার্স)’ নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছেন।এছাড়া তিনি বইটির ভূমিকাও লিখেছেন।
- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ভাষণগুলো সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন।
- জিনিয়াস পাবলিকেশন বইটি প্রকাশ করেছে।
- জাতির পিতার এই ভাষণ সমগ্রের প্রধান বৈশিষ্ট্য হলো এতে এখন পর্যন্ত পাওয়া সকল ভাষণ অন্তর্ভূক্ত করা হয়েছে।

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১,২১২.
বাংলাদেশ টেলিভিশন সর্বপ্রথম কোন ভবন থেকে সম্প্রচার শুরু করে?
  1. ক) জাতীয় বেতার ভবন
  2. খ) ডিআইটি ভবন
  3. গ) রামপুরা টিভি ভবন
  4. ঘ) আদমজী কোর্ট
সঠিক উত্তর:
খ) ডিআইটি ভবন
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিআইটি ভবন
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।

১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি এটিকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয় এবং ৬ মার্চ থেকে পুনরায় সম্প্রচার শুরু করে।

১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রামকেন্দ্র চালু হয়। ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।

২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়। ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
বিটিভি তার ১৪টি উপ/রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় ৯৫ ভাগ এলাকায় টেরিস্ট্রিয়াল সম্প্রচার বজায় রেখেছে।

(তথ্যসূত্র: বিটিভি ওয়েবসাইট)
১,২১৩.
মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় উপদেষ্টা কমিটির আহবায়ক কে ছিলেন?
  1. তাজউদ্দীন আহমেদ
  2. এ. এইচ. এম. কামারুজ্জামান
  3. ক্যাপ্টেন মনসুর আলী
  4. মাওলানা ভাসানী
সঠিক উত্তর:
তাজউদ্দীন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
তাজউদ্দীন আহমেদ
ব্যাখ্যা
সর্বদলীয় উপদেষ্টা কমিটি:
- মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।
- দেশের সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করে।
- মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেশ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধে সমর্থনদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় (৯ সেপ্টেম্বর ১৯৭১)।
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা।
- এর আহবায়ক ছিলেন তাজউদ্দীন আহমেদ।

⇒ কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন:
- অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি),
- মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি),
- মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা),
- ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি),
- এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি),
- খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)।

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,২১৪.
আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১০টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ কোনটি?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কনভেনশন অনুমোদনকারী:
- গত ২২ অক্টোবর, ২০২৫ আইএলওর তিন কনভেনশন অনুসমর্থন করে বাংলাদেশ, যার দুটি মৌলিক কনভেনশন। 
- কনভেনশনগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, ১৯৮১ (নং-১৫৫); কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন, ২০০৬ (নং-১৮৭) এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন, ২০১৯ (নং-১৯০)। 
- কনভেনশন তিনটির মধ্যে কনভেনশন ১৮৭ ও কনভেনশন ১৫৫ আইএলও'র মৌলিক কনভেনশন।
- এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুমোদন করেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,২১৫.
নজরুল ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. শিল্প মন্ত্রণালয়
  2. সমাজকল্যান মন্ত্রণালয়
  3. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  4. তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়
সঠিক উত্তর:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
ব্যাখ্যা
নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীন।
নজরুল ইনস্টিটিউট:
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৮৫ সালের ফেব্রুয়ারি।
- এর সদর দপ্তর: ঢাকার ধানমন্ডির কবি ভবনে।

উদ্দেশ্য
- সংগীত ও অন্যান্য সাহিত্যকর্ম দেশ ও বিদেশ হতে সংগ্রহ,
- সংকলন, সংরক্ষণ এবং প্রকাশ করা।
- সকল সাহিত্যকর্ম অনুশীলনে উৎসাহিত করা।
- সাহিত্যকর্মের উপর গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার ব্যবস্থা গ্রহণ।
- সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে কবির অবদান সম্পর্কে সম্মেলন।
- সংগীত ও সাহিত্য সম্পর্কিত পুস্তক রেকর্ড।
- টেপ সংগ্রহ ও সংরক্ষণের জন্য লাইব্রেরি, আর্কাইভ প্রতিষ্ঠা করা।

উৎস: নজরুল ইনস্টিটিউট।
১,২১৬.
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর প্রতিষ্ঠাতা কে?
  1. আখতার হামিদ খান
  2. আলতাফ হামিদ খান
  3. আব্দুল্লাহ হামিদ খান
  4. আব্দুল লতিফ খান
সঠিক উত্তর:
আখতার হামিদ খান
উত্তর
সঠিক উত্তর:
আখতার হামিদ খান
ব্যাখ্যা

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড):
- কুমিল্লা জেলার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি।
- এর প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- ডঃ আখতার হামিদ খান একজন উন্নয়ন কর্মী এবং সমাজ বিজ্ঞানী হিসাবে পরিচিত ছিলেন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালের ২৭ মে।
-  মহাপরিচালক বার্ডের প্রধান নির্বাহি কর্মকর্তা।
- বার্ড  ৯ টি অনুষদে বিভক্ত এবং প্রতিটি অনুষদ পরিচালিত হয় একজন পরিচালকের অধীনে।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- বার্ড ক্যাম্পাসে রয়েছে ৫ টি হোস্টেল, ৪ টি কনফারেন্স কক্ষ, ২ টি ক্যাফেটারিয়া, ১ টি মসজিদ, ১ টি গ্রন্থাগার ও ১ টি প্রাথমিক বিদ্যালয়।
- এটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।

উল্লেখ্য,
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।
- পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য বার্ড জাতীয় পল্লী উন্নয়ন পদক-২০১৩ অর্জন করে
- এছাড়া ২০২২ সালে বার্ড আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২২ পাওয়ার গৌরব অর্জন করে।

উৎস: বার্ড ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

১,২১৭.
নিচের কোনটিকে 'হোয়াইট গোল্ড' বলা হয়?
  1. চিংড়ি মাছকে
  2. ইলিশ মাছকে
  3. প্লাটিনামকে
  4. রৌপ্যকে
সঠিক উত্তর:
চিংড়ি মাছকে
উত্তর
সঠিক উত্তর:
চিংড়ি মাছকে
ব্যাখ্যা
হোয়াইট গোল্ড:
- বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- তাই চিংড়িকে ‘সাদা সোনা’ বা ‘হোয়াইট গোল্ড’ বলা হয়।
- বাংলাদেশে বর্তমানে বিশ্বের মোট চিংড়ির একটা উল্লেখযোগ্য অংশ উৎপাদিত হচ্ছে.
- তবে বছরভেদে এর পরিমান ওঠানামা করে।
- চিংড়ি খাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হয়েছে।

উৎস: ১৬ আগস্ট ২০২৩, প্রথম আলো।
১,২১৮.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘে যোগদান করেছে?
  1. ১৩২ তম
  2. ১৩৪ তম
  3.  ১৩৬ তম
  4.  ১৩৭ তম
সঠিক উত্তর:
 ১৩৬ তম
উত্তর
সঠিক উত্তর:
 ১৩৬ তম
ব্যাখ্যা

বাংলাদেশ জাতিসংঘের ১৩৬-তম সদস্য রাষ্ট্র। 

- জাতিসংঘ  বিশ্বের স্বাধীন জাতিসমূহের সংগঠন।
- ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ একটি বহুপক্ষীয় চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং এর সদস্য রাষ্ট্রসমূহের অধিকার এবং বাধ্যবাধকতা এর সনদে অর্ন্তভূক্ত রয়েছে।
- জাতিসংঘ মূলত একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন এবং এটি অধি-রাষ্ট্রীক (supra-national) বা কোনো বিশ্ব সরকার নয়।
- বাংলাদেশ এবং জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময়ে।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ  শুধু একটি মুক্তিআন্দোলন নয়, এটি একটি মৌলিক মানবাধিকার দলনের বিরুদ্ধে আন্দোলন।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।

উৎস: জাতিসংঘ ও বাংলাদেশ অধ্যায়, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,২১৯.
বাংলাদেশ কবে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে?
  1. ১৪ অক্টোবর ১৯৭২ সাল
  2. ১৪ অক্টোবর ১৯৭৪ সাল
  3. ১৪ অক্টোবর ১৯৭৫ সাল
  4. ১৪ অক্টোবর ১৯৭৬ সাল
সঠিক উত্তর:
১৪ অক্টোবর ১৯৭৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৪ অক্টোবর ১৯৭৬ সাল
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- ইন্টারপোল একটি আন্তঃসরকারি সংস্থা।
- পুরো নাম আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা বা International Criminal Police Organization.
- ইন্টারপোল বিশ্বকে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সকল দেশের পুলিশকে একসাথে কাজ করতে সহায়তা করে।
- সদস্য দেশ: ১৯৬টি 
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ১৪ অক্টোবর ১৯৭৬ সাল। 
- প্রতিটি সদস্য দেশ একটি ইন্টারপোল জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি) পরিচালনা করে।
- এটি তাদের জাতীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অন্যান্য দেশের সাথে এবং জেনারেল সেক্রেটারিয়েটের সাথে আমাদের নিরাপদ বিশ্বব্যাপী পুলিশ যোগাযোগ নেটওয়ার্ক I-24/7 এর মাধ্যমে সংযুক্ত করে।

উৎস: ইন্টারপোল ওয়েবসাইট।
১,২২০.
ই-পাসপোর্ট চালুতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় কততম দেশ?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. চতুর্থ
  4. পঞ্চম
সঠিক উত্তর:
প্রথম
উত্তর
সঠিক উত্তর:
প্রথম
ব্যাখ্যা

ই-পাসপোর্ট:
- মালয়েশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৯৯৮ সালে ই-পাসপোর্ট চালু করে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেয়া হয় ২৪ এপ্রিল, ২০১৬ সালে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২২ জানুয়ারি, ২০২০ সালে।
- ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম। 
- বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু করে।

সূত্র: দৈনিক যুগান্তর, ডয়েচে ভেলে।

১,২২১.
Bangladesh Street কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
  2. শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র
  3. লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র 
  4. হিউস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

‘বাংলাদেশ স্ট্রিট’:
- নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার ৭৩তম স্ট্রিট নতুন করে ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে নামকরণ করা হয়েছে।
- বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
- স্বাধীনতা দিবস উদযাপন এবং প্রবাসী বাংলাদেশিদের সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়।
- এই নামকরণ প্রবাসী বাংলাদেশিদের পরিচয় ও কৃতিত্বকে স্বীকৃতি দেয়ার একটি মাধ্যম।
- এই উদ্যোগ বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটি প্রতীকী পদক্ষেপ।

উল্লেখ্য, 
- নামকরণের অনুষ্ঠানে কয়েকশ বাংলাদেশি অংশ নেন।
- এবং কুইন্স বরোর কাউন্সিল সদস্য ও সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান আনুষ্ঠানিকভাবে রাস্তার নতুন নামের ফলক উন্মোচন করেন।
- উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যে বিশ্বব্যাপী বাংলাদেশিরা নিজেদের ভাষা, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে তা বিশ্বের সামনে বাংলাদেশের গৌরব ও মর্যাদা তুলে ধরে।
- এই নামকরণ স্থানীয় জনগণ ও পরবর্তী প্রজন্ম বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

উৎস:
১. The Business Standard;
২. প্রথম আলো।

১,২২২.
বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে ৫-জি সেবা চালু হয়েছে কবে?
  1. ১ সেপ্টেম্বর, ২০২৫
  2. ৩ সেপ্টেম্বর, ২০২৫
  3. ৫ সেপ্টেম্বর, ২০২৫
  4. ১০ সেপ্টেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
১ সেপ্টেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

প্রথম বাণিজ্যিক ৫-জি সেবা:
- ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি বাণিজ্যিকভাবে ৫-জি সেবা চালু করেছে।
- এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জির যাত্রা শুরু হয়েছে।
- প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় রবির ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।
- পর্যায়ক্রমে দেশের বাকি অঞ্চলে এই সেবা চালু হবে।
- অন্যদিকে, গ্রামীণফোন রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোর বিভিন্ন জায়গায় তারা ফাইভ-জি চালু করেছে।
- পর্যায়ক্রমে টাওয়ার নামে পরিচিত বেজ ট্রান্সসিভার স্টেশনগুলো (বিটিএস) ফাইভ-জির আওতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, 
- বাংলাদেশে আশির দশকের শেষ দিকে এসে প্রথম প্রজন্মের, অর্থাৎ ওয়ান-জি প্রযুক্তি আসে সিটিসেলের মাধ্যমে।
- এরপর ১৯৯৬ সালে আসে টু-জি প্রযুক্তি। এর প্রায় ১৭ বছর পর চালু হয় থ্রি-জি।
- ফোর-জি চালু হয় ২০১৮ সালে।
- সরকারি মোবাইল অপারেটর টেলিটক ২০২১ সালে দেশে প্রথম ফাইভ-জির পরীক্ষা করেছিল।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,২২৩.
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রাচ্যের নতুন তারকা' উপাধিটি দিয়েছে -
  1. ক) খালিজ টাইমস
  2. খ) ইন্ডিয়ান টাইমস
  3. গ) বিবিসি নিউজ
  4. ঘ) নিউইয়র্ক টাইমস
সঠিক উত্তর:
ক) খালিজ টাইমস
উত্তর
সঠিক উত্তর:
ক) খালিজ টাইমস
ব্যাখ্যা
- সংযুক্ত আরব আমিরাতের (UAE) সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা খালিজ টাইমসে  রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক আবেদনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'প্রাচ্যের নতুন তারকা' হিসেবে অভিহিত করেছে।

অন্যদিকে,
• লেডি অব ঢাকা- যুক্তরাষ্ট ভিত্তিক  প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’।
• মাদার অব হিউম্যানিটি- ব্রিটিশ মিডিয়া।
• কারিশম্যাটিক লিডার- মিশরের রাষ্টদূত মাহামুদ ইজ্জত।
• বিশ্ব মানবতার বিবেক- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সন্তোস
• বিরল মানবতাবাদী নেতা- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

উৎস: প্রথম আলো।
১,২২৪.
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ কত বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব পায়?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন: 
- বর্তমানে বিমসটেক এর সভাপতি বাংলাদেশ। 
- আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
- ২০২৫ সালের ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- ড. ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরি বিমসটেকের ওপর জোর দেন এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন।
- তিনি আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য,
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: BIMSTEC  ওয়েবসাইট ও পত্রিকা প্রতিবেদন।

১,২২৫.
কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ?
  1. ক) মুসা ইব্রাহীম
  2. খ) নিশাত মজুমদার
  3. গ) এম. এ মুহিত
  4. ঘ) ওয়াসফিয়া নাজরীন
সঠিক উত্তর:
গ) এম. এ মুহিত
উত্তর
সঠিক উত্তর:
গ) এম. এ মুহিত
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার (১৯মে, ২০১২)।
- দ্বিতীয় নারী এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীন।
- বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম।
- এভারেস্টের দুই দিক দুইবার জয় করেন এম এ মুহিত।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১,২২৬.
‘সংশপ্তক’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  3. বাংলাদেশ শিল্পকলা একাডেমি
  4. রাজশাহী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

সংশপ্তক:
- সংশপ্তক’: মহান মুক্তিযুদ্ধকে স্মরণে নির্মিত ভাস্কর্য।
- উদ্দেশ্য: মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালির বীরত্বগাথার স্মারক।
- অবস্থান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ভবনের সামনে।
- কাঠামো: চার স্তরের লাল সিরামিক ইটের বেদির ওপর ব্রোঞ্জের ভাস্কর্য, উচ্চতা ১৫ ফুট।
- স্থাপিত হয়: ২৬ মার্চ ১৯৯০।
- স্থপতি: হামিদুজ্জামান খান।
- চিত্রনাট্য: যুদ্ধে এক হাত ও এক পা হারানো বীর, পঙ্গুত্ববরণ সত্ত্বেও বন্দুক হাতে লড়াই করে জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন; দৈনিক প্রথম আলো।

১,২২৭.
২০২৫ সালের নজরুল পুরস্কার লাভ করেন -
  1. অধ্যাপক আনোয়ারুল হক
  2. ড. অসীম দত্ত
  3. এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না
  4. রাজিয়া সুলতানা
সঠিক উত্তর:
অধ্যাপক আনোয়ারুল হক
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক আনোয়ারুল হক
ব্যাখ্যা
নজরুল পুরস্কার:
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।

⇒ নজরুল পুরস্কার ২০২৫:
- বাংলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত-চর্চায় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে নজরুল পুরস্কার ২০২৫-এ ভূষিত করেছে।
- নজরুল পুরস্কারের অর্থমূল্য (প্রতিটি) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। 

অন্যদিকে,
- ২০২৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন ড. অসীম দত্ত ও শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।
১,২২৮.
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে?
  1. তামিম ইকবাল
  2. মুশফিকুর রহিম
  3. আমিনুল ইসলাম বুলবুল
  4. মাহমুদুল্লাহ রিয়াদ
সঠিক উত্তর:
মাহমুদুল্লাহ রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদুল্লাহ রিয়াদ
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠন হয়: ১৯৭২ সালে।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দপ্তর ঢাকা।
- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে প্রথম অংশগ্রহণ করে ১৭ মে ১৯৯৯।
- বাংলাদেশের প্রথম জয় স্কটল্যান্ডের বিপক্ষে।
- বিশ্বকাপে প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ।

⇒ উল্লেখ্য,
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির।
- টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজি আশরাফ হোসেন লিপু।

উৎস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১,২২৯.
ডিজিটাল বাংলাদেশ দিবস কবে?
  1. ক) ১২ এপ্রিল
  2. খ) ১৬ সেপ্টেম্বর
  3. গ) ১ ডিসেম্বর
  4. ঘ) ৯ ডিসেম্বর
  5. ঙ) ১২ ডিসেম্বর
সঠিক উত্তর:
ঙ) ১২ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঙ) ১২ ডিসেম্বর
ব্যাখ্যা
২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেই সূত্র ধরে ২০১৬ সালে ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস ঘোষণা করে সরকার। তখন থেকে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হযে আসছে।(সুত্র: দৈনিক প্রথম আলো)
১,২৩০.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? (অক্টোবর-২০২৫)
  1. অধ্যাপক অনু মোহাম্মদ 
  2. অধ্যাপক সলিমুল্লাহ
  3. অধ্যাপক মোহাম্মদ আজম
  4. অধ্যাপক রেজা এলাহি চৌধুরি
সঠিক উত্তর:
অধ্যাপক মোহাম্মদ আজম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক মোহাম্মদ আজম
ব্যাখ্যা

বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক প্রফেসর মাযহারুল ইসলাম (১৯৭২ সাল)।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মুহাম্মদ শহিদুল্লাহ।  
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক- অধ্যাপক মোহাম্মদ আজম।


উৎস:- বাংলাপিডিয়া এবং বাংলা একডেমি।

১,২৩১.
সম্প্রতি, বাংলাদেশের কোন নারী ক্রিকেটার 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ' স্বীকৃতি পেয়েছেন? (মার্চ-২০২৬)
  1. ফারজানা হক
  2. খাদিজা তুল কুবরা
  3. সোবহানা মোস্তারি
  4. জাহানারা আলম
সঠিক উত্তর:
সোবহানা মোস্তারি
উত্তর
সঠিক উত্তর:
সোবহানা মোস্তারি
ব্যাখ্যা

- বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ' স্বীকৃতি পেয়েছেন সোবহানা মোস্তারি।
- আইসিসির ২০২৬ সালের জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি।
- টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
- এই টুর্নামেন্টের পারফরম্যান্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোবহানা।

উল্লেখ্য
- ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার।

উৎস: প্রথম আলো।

১,২৩২.
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. জিম্বাবুয়ে
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- ২০০৪ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওই ম্যাচে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে ১০০তম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ দল। 
- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান সংগ্রহ করে সৌরভ গাঙ্গুলীর ভারতের বিপক্ষে ১৫ রানে জয় পায় স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। 
- ১৯৯৮ সালে ভারতের হায়দ্রাবাদে কেনিয়ার বিপক্ষে পাওয়া বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ে অধিনায়ক ছিলেন আকরাম খান। - ৫০তম জয়টা এসেছে সাকিব আল হাসানের নেতৃত্বে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে।   

- ২০১৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট ক্রিকেট ম্যাচটি ছিল বাংলাদেশ দলের ১০০তম টেস্ট ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দল শ্রীলংকাকে চার উইকেটে পরাজিত করে। 
 
উৎস: প্রথম আলো, যুগান্তর ।
১,২৩৩.
কত সালে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন শুরু হয়?
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০১ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা
ইউনেস্কো ও বাংলা ভাষা:
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন।
- সেই উত্তাল মিছিলে পুলিশ নির্বিচার গুলি চালালে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ নাম না–জানা অনেকে শহীদ হন।

⇒ মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা বাংলা মায়ের সাহসী সন্তানদের অনন্য আত্মত্যাগের এই দিনকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়।
- তারপর থেকে সারা বিশ্বেই নিজ নিজ মাতৃভাষা নিয়ে বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে দিনটি পালিত হচ্ছে।

• বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।
১,২৩৪.
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
  1. ফারহান আলী
  2. সফিউল্লাহ চৌধুরী
  3. সোমা সাঈদ
  4. ফারহানা হক
সঠিক উত্তর:
সোমা সাঈদ
উত্তর
সঠিক উত্তর:
সোমা সাঈদ
ব্যাখ্যা

⇒ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্কের কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন সোমা এস সাঈদ।

- সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্ম গ্রহণ করেন।
- তাঁর বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।

- ২০২১ সালে তিনি নিউ ইয়র্ক সিটির কুইন্স কাউন্টি থেকে সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে তিনি আইনি ও নাগরিক সমাজে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

উৎস: প্রথম আলো।

১,২৩৫.
নিচের কোন লালন শাহ কর্তৃক রচিত গান?
  1. গাড়ি চলে না চলে না
  2. আসি বলে গেল বন্ধু আইল না
  3. সময় গেলে সাধন হবে না
  4. কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া
সঠিক উত্তর:
সময় গেলে সাধন হবে না
উত্তর
সঠিক উত্তর:
সময় গেলে সাধন হবে না
ব্যাখ্যা
লালন শাহ:
- ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭৭২) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তাঁর জন্ম। মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রণ করেন।
- লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু নিজ সাধনাবলে তিনি হিন্দু-মুসলমান উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তাঁর রচিত গানে সেই জ্ঞানের পরিচয় পাওয়া যায়।
- আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় দুহাজার গান রচনা করেন।
- তাঁর গান মরমি ব্যঞ্জনা ও শিল্পগুণে সমৃদ্ধ।
- সহজ-সরল শব্দময় অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী তাঁর গানে মানব জীবনের আদর্শ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
- ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, 'আমার মনের মানুষেরই সনে', 'সময় গেলে সাধন হবে না' ইত্যাদি তাঁর বিখ্যাত গান।
- ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭ অক্টোবর, ১৮৯০) ছেউড়িয়ায় লালন পরলোক গমন করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১,২৩৬.
বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’-এর তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত হয়েছে? (ডিসেম্বর-২০২৫)
  1. জামদানি বুনন শিল্প
  2. শীতলপাটি বুনন শিল্প
  3. বাউল গান
  4. টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প 
সঠিক উত্তর:
টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প 
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প 
ব্যাখ্যা

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা:
- বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় স্থান পেয়েছে।
- ৯ ডিসেম্বর, ২০২৫ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
- যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।

উল্লেখ্য,
- এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল গান, ২০১৩ সালে জামদানি বুনন শিল্প, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতলপাটি বুনন শিল্প এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

উৎস: প্রথম আলো।

১,২৩৭.
কোন মডেলের জন্য বার্ড দেশে-বিদেশে খ্যাতি অর্জন করে?
  1. রাজশাহী মডেল
  2. চট্টগ্রাম মডেল
  3. ঢাকা মডেল
  4. কুমিল্লা মডেল
সঠিক উত্তর:
কুমিল্লা মডেল
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা মডেল
ব্যাখ্যা

• বার্ডের সংক্ষিপ্ত পরিচিতি:
- বার্ড স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
-  বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খান ।
- একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নের ‘কুমিল্লা মডেল’ এর জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে। 
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে। 
- এছাড়াও পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য বার্ড জাতীয় পল্লী উন্নয়ন পদক-২০১৩ অর্জন করে এবং ২০২২ সালে বার্ড আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২২ পাওয়ার গৌরব অর্জন করে।

উৎস: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।

১,২৩৮.
দেশের বর্তমান সর্বোচ্চ জাতীয় পতাকা-স্তম্ভ কোথায় অবস্থিত? 
  1. পঞ্চগড় 
  2. চট্টগ্রাম
  3. গাজীপুর
  4. খুলনা
সঠিক উত্তর:
গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা

• চির উন্নত বিজয় নিশান:
- 'চির উন্নত বিজয় নিশান' গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত।
- এটি বর্তমানে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ (ফ্ল্যাগ পোল)।
- উচ্চতা: ১২০ ফুট। 
- এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাথাকে বহন করছে।

- ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করা হয়।
- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করেন। 

উল্লেখ্য,
এর পূর্বে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ছিল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্তে অবস্থিত পতাকা-স্তম্ভ।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।

১,২৩৯.
‘একাত্তরের যিশু’ এর রচয়িতা কে?
  1. ক) এম আর আখতার মুকুল
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) শাহরিয়ার কবির
সঠিক উত্তর:
ঘ) শাহরিয়ার কবির
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শাহরিয়ার কবির
ব্যাখ্যা
- একাত্তরের যিশু : শাহরিয়ার কবির রচিত গ্রন্থ।
অন্যদিকে,
- একাত্তরের বর্ণমালা : এম আর আখতার মুকুল
- একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম
- একাত্তরের ডায়রি : সুফিয়া কামাল।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
১,২৪০.
ওরস্যালাইন-এর আবিষ্কার কোন সংস্থার অবদান?
  1. ব্র্যাক
  2. আইসিডিডিআর,বি
  3. স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ
  4. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস
সঠিক উত্তর:
আইসিডিডিআর,বি
উত্তর
সঠিক উত্তর:
আইসিডিডিআর,বি
ব্যাখ্যা
ওরস্যালাইন:
- ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সল্ট, যাকে আমরা খাওয়ার স্যালাইন বা ওরস্যালাইন বলে জানি।
- এর উদ্ভাবন ও গবেষণা করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা।
- সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ১৯৮৫ সাল থেকে ওআরএস বাজারজাত করছে।
- ২০১২ সালের জুন মাসে দ্য ল্যানসেট খাওয়ার স্যালাইনকে ‘বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসাসংক্রান্ত আবিষ্কার’ হিসেবে স্বীকৃতি দেয়।

⇒ ICDDR,B:
- ICDDR,B-এর পূর্ণরূপ: International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh বা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ।
- আইসিডিডিআর,বি ১৯৬০ সালে ঢাকায় দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা (সিটো) কলেরা গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- কলেরা রিসার্চ ল্যাবরেটরি (CRL) শীঘ্রই ডায়রিয়া রোগ গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে।
- এ গবেষণা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অবদান ওরস্যালাইন (Oral Rehydration Solution/ORS) উদ্ভাবন।
- লবণ ও গুড় অথবা চিনির সংমিশ্রণে তৈরী এ দ্রবণ তীব্র উদরাময় রোগে আক্রান্ত রোগীর দেহ থেকে দ্রুত বের হয়ে যাওয়া দেহ রসের পুনঃযোগান দেয়।
- দেহের শুষ্কতারোধে ORS গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আজ পর্যন্ত বহু রোগীর জীবন বাঁচাতে সহায়ক হয়েছে।

উৎস: i) ICDDR,B ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।
১,২৪১.
বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
  1. রাজশাহী
  2. বগুড়া
  3. ময়নামতি
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা

বরেন্দ্র জাদুঘর:
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর।
- এটি রাজশাহী শহরের কেন্দ্রস্থল হাতেম খাঁন মহল্লায় অবস্থিত। 
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
- বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৯১০ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- ১৯১৩ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন। 
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে প্রদর্শিত সুষমামন্ডিত শত শত মূর্তি, রাজ্যপালের ভাতুরিয়া লিপি, প্রথম মহিপালের রাজভিটালিপি, দেওপাড়া প্রশস্তি এবং লক্ষণ সেনের বাগবাড়ী প্রশস্তিতে বরেন্দ্রের নিজস্ব শিল্প ঘরানার যথার্থতা উন্মোচিত হয়েছে।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে সমৃদ্ধশালী একটি পুঁথি সংগ্রহশালা।
- এছাড়াও রয়েছে প্রায় পনেরো হাজার দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্রিকা সমৃদ্ধ একটি গ্রন্থাগার।
- বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১,২৪২.
'মা ও মণি' হলো একটি -
  1. উপন্যাসের নাম
  2. চলচ্চিত্রের নাম
  3. মা ও মেয়ের গল্প
  4. ক্রীড়া প্রতিযোগিতার নাম
সঠিক উত্তর:
ক্রীড়া প্রতিযোগিতার নাম
উত্তর
সঠিক উত্তর:
ক্রীড়া প্রতিযোগিতার নাম
ব্যাখ্যা
মা ও মণি গোল্ডকাপ:
- 'মা ও মণি' হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। 
- ঢাকায় ১৯৯২ সালে ক্লাবগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল।
- সেটির নাম ছিল 'মা মনি গোল্ডকাপ'।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ২৬ ডিসেম্বর ২০২৩, দৈনিক জনকন্ঠ। 
১,২৪৩.
‘বিটিভি নিউজ’ এর সম্প্রচার শুরু হয় কবে?
  1. ৩১ আগস্ট ২০১৩
  2. ৩১ ডিসেম্বর ২০০৪
  3. ৩১ ডিসেম্বর ২০২৪
  4. ০১ জানুয়ারি ২০২৫
সঠিক উত্তর:
৩১ ডিসেম্বর ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
৩১ ডিসেম্বর ২০২৪
ব্যাখ্যা
→ ‘বিটিভি নিউজ’ এর সম্প্রচার শুরু হয়- ৩১ ডিসেম্বর ২০২৪।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি):
বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।
১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চালু হয়।
২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।
২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়।
২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা ২টি: ঢাকা ও চট্টগ্রাম। 
উপকেন্দ্র বা রিলে কেন্দ্রের সংখ্যা ১৪টি। 

উল্লেখ্য,
- ৩১ ডিসেম্বর ২০২৪ সাল থেকে সম্প্রচার শুরু করেছে ‘বিটিভি নিউজ’।
- এটি বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল। 

তথ্যসূত্র:- বিটিভি ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,২৪৪.
একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দলের বিপক্ষে?
  1. স্কটল্যান্ড
  2. কেনিয়া
  3. জিম্বাবুয়ে
  4. ভারত
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেট:

- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- বাংলাদেশ  আইসিসি ট্রফি জয় করে ১৯৯৭ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয় পায়।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৬ আগস্ট ২০২০।
১,২৪৫.
পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
  1. ১৪০ মিটার
  2. ১৪৫ মিটার
  3. ১৫০ মিটার
  4. ১৫৫ মিটার
সঠিক উত্তর:
১৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫০ মিটার
ব্যাখ্যা
পদ্মা সেতু:

- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২ ও যুগান্তর, ২৪ জুন ২০২২।
১,২৪৬.
ভিজিএফ কী?
  1. দুঃস্থদের খাদ্য সহায়তা
  2. খাদ্য ও অর্থ সহায়তা
  3. আবাসন সহায়তা
  4. আশ্রয়ন সহায়তা
সঠিক উত্তর:
দুঃস্থদের খাদ্য সহায়তা
উত্তর
সঠিক উত্তর:
দুঃস্থদের খাদ্য সহায়তা
ব্যাখ্যা
মানবিক সহায়তা কর্মসূচি: 
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে এবং কৃষি ক্ষেত্রে কর্মহীন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
- এই মানবিক সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে:
(১) দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ)
(২) খাদ্য ও অর্থ সহায়তা (জিআর)

দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ): 
- ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে।
- ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়।
- এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের দারিদ্র্য হ্রাস করা :
(১) দুঃস্থ ও গরীর জনগণের দুর্যোগ ঝুঁকি প্রশমন করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা;
(২) পীড়িত জনগণ এবং শিশুদের রোগ প্রতিরোধ করা;
(৩) মন্দার সময়ে কর্মহীন জনগণের মধ্যে খাদ্য সরবরাহ করা;
(৪) উপকারভোগীদেরকে সাময়িক সাহায্যের মাধ্যমে দারিদ্র্য নিরসনে অবদান রাখা, বিশেষ করে অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা।

উৎস: সামাজিক নিরাপত্তা কর্মসূচি ওয়েবসাইট।
১,২৪৭.
জাতীয় সংসদ ভবনটি কার সৃষ্টিশীল ও কাব্যিক প্রকাশের নিদর্শন?
  1. হ্যারি এম পামবাম
  2. লুই আই কান
  3. হামিদুর রহমান
  4. এফ আর খান
সঠিক উত্তর:
লুই আই কান
উত্তর
সঠিক উত্তর:
লুই আই কান
ব্যাখ্যা

জাতীয় সংসদ ভবন: 
- রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত এই জাতীয় সংসদ ভবন ।
- জাতীয় সংসদ ভবনটি আমেরিকার স্থাপতি লুই আই কান-এর সৃষ্টিশীল ও কাব্যিক প্রকাশের নিদর্শন।
- ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯৬৪ সালে সংসদ ভবনের নকশা সম্পন্ন হয় এবং এর পরপরই  নির্মাণ কাজ শুরু হয়।
- স্বাধীনতা যুদ্ধের সময় নির্মাণাধীন প্রধান অবকাঠামোটির কাজ বন্ধ হয়ে যায়। 
- ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার ভবনের মূল নকশায় কোনো রকম পরিবর্তন না এনে নির্মাণ সম্পন্ন করার কৃতিত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
- এর মূল ভবন কমপ্লেক্সটির নয়টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত।
- এ ভবন কমপ্লেক্সটির সর্বমোট নির্মাণ ব্যয় ১২৮ কোটি টাকা।
- ১৯৮২ সালের প্রথম দিকে ভবনটির কাজ সম্পন্ন হয় 
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তার এটির উদ্বোধন করেন। 
- ১৯৮২ সালের ১৫ ফের্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।

১,২৪৮.
কক্সবাজার রেললাইন প্রকল্পের মোট দৈর্ঘ্য কত?
  1. ক) ৮৮ কি.মি.
  2. খ) ৯২ কি. মি.
  3. গ) ১০৫ কি. মি.
  4. ঘ) ১২৮ কি. মি.
  5. ঙ) ১৪৪ কি. মি.
সঠিক উত্তর:
ঘ) ১২৮ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৮ কি. মি.
ব্যাখ্যা
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১১ সালে। চট্টগ্রামের দোহাজারী থেকে রামু-কক্সবাজার-ধুমধুমিয়া পর্যন্ত মোট দৈর্ঘ্য ১২৮ কিলোমিটার। এই পথে মোট ৯ টি রেলস্টেশন হবে। (সূত্রঃ রেলপথ মন্ত্রনালয় ওয়েবসাইট ও প্রথম আলো)
১,২৪৯.
টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে কোন দেশ থেকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) জার্মান
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
আমদানিকৃত দেশ:

- টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে। 
- উল্লিখিত অপশনগুলোর মধ্যে চীন বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে।
- পণ্যের হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারত থেকে।
- বাংলাদেশের সাথে বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের এবং দ্বিতীয় ভারত।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে। তাই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
- বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা জাপান।
- জাপান থেকে বাংলাদেশ দেশ হিসেবে বেশি সাহায্য পায়।

তথ্যসূত্র - রপ্তানি উন্নয়ন ব্যুরো।
১,২৫০.
বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' মুক্তি পায় কত সালে?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯১৬ সালে
সঠিক উত্তর:
১৯৫৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৬ সালে
ব্যাখ্যা
মুখ ও মুখোশ:
- পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ভূখণ্ডের প্রথম সবাক চলচ্চিত্র হলো ‘মুখ ও মুখোশ’।
- ছবিটি পরিচালনা করেন আবদুল জব্বার খান।
- বাংলাদেশের প্রথম এই সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এর সংগীত পরিচালক ছিলেন সমর দাস।
- ১৯৫৫ সালের ৩০ অক্টোবর শেষ হয় 'মুখ ও মুখোশ 'চলচ্চিত্রের শুটিং শুরু হয় ।
- মুখ ও মুখোশ মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট।
- চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয় রূপমহল প্রেক্ষাগৃহে।
- এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক।

উল্লেখ্য,
- অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত ‘জামাই ষষ্ঠী’ হলো উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র।
- হীরালাল সেন পরিচালিত ‘আলী বাবা ও চল্লিশ চোর’ হলো উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
১,২৫১.
"বেগম রোকেয়া পদক-২০২৪" পেয়েছেন কতজন?
  1. দুইজন
  2. তিনজন
  3. চারজন
  4. পাঁচজন
সঠিক উত্তর:
চারজন
উত্তর
সঠিক উত্তর:
চারজন
ব্যাখ্যা
বেগম রোকেয়া পদক ২০২৪:
- বেগম রোকেয়া পদক ২০২৪ সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে প্রদান করা হয়।
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই পদক প্রদান করেন।

এই বছর বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন:
পারভীন হাসান - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
তাসলিমা আখতার - বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী।
রাণী হামিদ - বাংলাদেশী দাবাড়ু।
শিরিন পারভিন হক - নারীপক্ষের প্রতিষ্ঠাতা।

সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
১,২৫২.
সোনালী আঁশের দেশ কোনটি?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. পাকিস্তান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
সোনালী আঁশের দেশ:
- সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে।

পাট:
- পাট এক প্রকার সোনালী আঁশ।
- পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- এজন্য বাংলাদেশে পাটকে ‘সোনালী আঁশ’ বলা হয়।

⇒ পাটকে সোনালি আঁশ বলার চারটি কারণ নিচে দেওয়া হলো:
১. কৃষিদ্রব্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য থেকে এদেশের রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে বলে এদেশের মনুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল।
২. বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী।
৩. বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ পাট চাষ ও ব্যবসার সাথে যুক্ত।
৪. ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উত্পন্ন হয়।

উল্লেখ্য,
- পাট এক ধরনের কৃষিপণ্য।
- পাট একটি বর্ষাকালীন ফসল।
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে পাট এবং পাট শিল্পের সাথে জড়িত।
- পাট দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, শাড়ি, জুতা, স্যান্ডেল, বিছানার চাদর, পর্দা সোফার কভার,কার্পেট এবং আরো নানা ধরনের পণ্য।
- দেশের ভেতরে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হলে পাটের বিপুল চাহিদা তৈরি হবে।

উৎস: i) দৈনিক ইত্তেফাক।
ii) পাট অধিদপ্তর ওয়েবসাইট।
১,২৫৩.
ষাটগম্বুজ মসজিদ কত সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে?
  1. ১৯৮৩ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা
ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
- মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টিতে।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই।

⇒ এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

উল্লেখ্য, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য:
- বাংলাদেশের তিনটি স্থান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে:
১. নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার (১৯৮৫ সালে),
২. বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫ সালে),
৩. সুন্দরবন (১৯৯৭ সালে)।

উল্লেখ্য,
- সুন্দরবন ইউনেস্কো ঘোষিত ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য,
- পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার ইউনেস্কো ঘোষিত ৩২২তম বিশ্ব ঐতিহ্য,
- ষাটগম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত ৩২১তম বিশ্ব ঐতিহ্য।

উৎস: i) বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
ii)  প্রথম আলো।
১,২৫৪.
প্রধানমন্ত্রী জাতীয় পদক কোন ক্ষেত্রে অবদানের জন্যে প্রদান করা হয়?
  1. ক) সাহিত্য
  2. খ) বৃক্ষরোপণ
  3. গ) কৃষিক্ষেত্রে
  4. ঘ) ক্রীড়া
সঠিক উত্তর:
খ) বৃক্ষরোপণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃক্ষরোপণ
ব্যাখ্যা
বৃক্ষরোপণ ও সংরক্ষণে অবদানের জন্যে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয়। ১৯৯৩ সালে এ পুরস্কার চালু হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই পুরস্কার প্রদান করে থাকে।
(সূত্র: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওয়েবসাইট)
১,২৫৫.
বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?
  1. ৪ (চার) টি
  2. ৫ (পাঁচ) টি
  3. ৬ (ছয়) টি
  4. ৭ (সাত) টি
সঠিক উত্তর:
৫ (পাঁচ) টি
উত্তর
সঠিক উত্তর:
৫ (পাঁচ) টি
ব্যাখ্যা
সুন্দরবন:
- বাংলাদেশের ৫টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে।
- সুন্দরবনের সাথে যুক্ত জেলাগুলো হলো: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালি, বরগুনা।

- সুন্দরবন বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি।
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত।
- সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।

উল্লেখ্য,
যে বাংলাপিডিয়া বা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে সুন্দরবন বাংলাদেশের তিনটি জেলায় বিস্তৃত এমনটি বলা আছে।
তবে যেহেতু অপশনে ০৩ (তিন)টি না থাকার কারণে মানচিত্র এবং অন্যান্য উৎস বিবেচনায় এনে, অধিকতর উপযুক্ত উত্তর হিসেবে ০৫ (পাঁচটি) জেলা নেয়া হয়েছে।  

তথ্যসূত্র: বাগেরহাট জেলার ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
১,২৫৬.
Bangladesh's first elevated expressway was inaugurated on -
  1. 1 September 2023
  2. 2 September 2023
  3. 3 September 2023
  4. 4 September 2023
সঠিক উত্তর:
2 September 2023
উত্তর
সঠিক উত্তর:
2 September 2023
ব্যাখ্যা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে:

- দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। 
- এক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়।  
- ২ সেপ্টেম্বর ২০২৩ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়।
-  বিদেশি বিনিয়োগে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় পরিবহন খাতে এটাই প্রথম প্রকল্প।
- সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে অর্থাৎ তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত আগামী বছরের জুনে চালু করার লক্ষ্য ঠিক করেছে সরকার।
- পুরো উড়ালসড়কে ৩১টি স্থান দিয়ে যানবাহন ওঠানামা (র‌্যাম্প) করার ব্যবস্থা থাকছে।
- কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশে ওঠা নামার জন্য মোট ১৫ টি র‍্যাম্প থাকবে। এর মধ্যে ১৩টি র‍্যাম্প আগামীকাল যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

তথ্যসূত্র - ডেইলি স্টার, সেপ্টেম্বর ২, ২০২৩।
১,২৫৭.
বলিহার রাজবাড়ি কোথায় অবস্থিত?
  1. নওগাঁ
  2. নাটোর
  3. রংপুর
  4. নোয়াখালী
সঠিক উত্তর:
নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
নওগাঁ
ব্যাখ্যা

বলিহার রাজবাড়ি:
- বলিহার রাজবাড়ি নওগাঁ জেলায় অবস্থিত।
- নওগাঁ জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
- সম্রাট আওরঙ্গজেবের সনদ বলে বলিহারের এক জমিদার জায়গীর লাভ করেন।
- বলিহারের জমিদারদের মধ্যে অনেকেই উচ্চ শিক্ষিত ছিলেন।
- রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায় একজন লেখক ছিলেন।
- বলিহারের নয় চাকার রথ প্রসিদ্ধ ছিল।
- বলিহারের জমিদার রাজেন্দ্র ১৮২৩ খিস্টাব্দে লোকান্তরিত হবার পূর্বে এখানকার বিখ্যাত দূর্গামন্দিরে রাজরাজেশ্বরী দেবীর অপরূপা পিতলের মুর্তি প্রতিষ্ঠা করেছিলেন। 

তথ্যসূত্র - নওগাঁ জেলা ওয়েবসাইট।

১,২৫৮.
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরষ্কৃত হয়েছেন-
  1. ক) অধ্যাপক কবির চৌধুরী
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) সৈয়দা রিজওয়ানা হাসান
  4. ঘ) অধ্যাপক মোজাফ্ফর আহমদ
সঠিক উত্তর:
গ) সৈয়দা রিজওয়ানা হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দা রিজওয়ানা হাসান
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০১২ সালে পুরস্কারটি পান।
- নিরাপদ পরিবেশের তাগিদে আইনি সহযোগিতার ক্ষেত্রে তাঁর অদম্য সাহস ও নেতৃত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

অন্যদিকে-
- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসাইসাই পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
- তিনি ম্যাগসাইসাই পান ১৯৭৮ সালে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো নিউজ।
১,২৫৯.
বিজ্ঞানী মাকসুদুল আলম নিম্নের কোন আবিষ্কারের জন্য বিখ্যাত?
  1. পাট থেকে পলিথিন ব্যাগ
  2. পাট থেকে সবুজ চা
  3. পাটের জিনোম সিকোয়েন্স
  4. পঞ্চব্রীহি ধান
সঠিক উত্তর:
পাটের জিনোম সিকোয়েন্স
উত্তর
সঠিক উত্তর:
পাটের জিনোম সিকোয়েন্স
ব্যাখ্যা
বিজ্ঞানী মাকসুদুল আলম:
- বিজ্ঞানী মাকসুদুল আলম-এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবনরহস্য।

⇒ ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন মাকসুদুল আলম।
- জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
- তিনি যখন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জুট জেনোম সিকোয়েন্সিং প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন তখন তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালে তোষা পাটের জিন নকশা আবিস্কৃত হয়।
- বিজ্ঞানী মাকসুদুল আলম পাট ছাড়াও যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবারসহ মোট আটটি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন করেন।
- তিনি ২০১৬ সালে স্বাধীনতা পদক প্রদান লাভ করেন।
- ২০১৪ সালের ২১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে -
- পাট থেকে পলিথিন ব্যাগ উদ্ভাবন করেছেন প্রখ্যাত বিজ্ঞানী পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ জুট মিল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান।
- পঞ্চব্রীহি ধান উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
- পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
১,২৬০.
সর্বজনীন পেনশন বিল ২০২৩ জাতীয় সংসদে পাস হয় কবে?
  1. ১৭ আগস্ট, ২০২৩
  2. ১৪ আগস্ট, ২০২৩
  3. ২৪ জানুয়ারি ২০২৩
  4. ২৫ জুন, ২০২৩
সঠিক উত্তর:
২৪ জানুয়ারি ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
২৪ জানুয়ারি ২০২৩
ব্যাখ্যা
♦ সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম):
- ২৪ জানুয়ারি, ২০২৩ জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল ২০২৩’ পাস হয়।
- দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।
- চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন দেওয়া হবে।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৪টি স্কিম রাখা হয়েছে।
- এগুলো হলো যথাক্রমে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা ও সমতা স্কিম।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- জাতীয় পরিচয়পত্র ভিত্তি ধরে ১৮ বছরে থেকে শুরু করে ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রণ করতে পারবে।
- পেনশনে থাকাকালে ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি বাকি সময়ের (মূল পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন পাবেন।

উৎস:
১. ১৭ আগস্ট, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
২. বাসস। [[Link}
১,২৬১.
মুশফিকুর রহিম কয়টি ডাবল সেঞ্চুরি করেছেন? [মে, ২০২৫]
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
- মুশফিকুর রহিম তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।
- ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন, যা বাংলাদেশ দলের ৬৩৮ রানের সর্বোচ্চ ইনিংসের অংশ ছিল।
- ২০১৮ এবং ২০২০ সালে মিরপুরে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুটি টেস্টে ১৫ মাসের ব্যবধানে ডাবল সেঞ্চুরি করেন।
- এর মধ্যে প্রথমটি তাকে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুটি টেস্ট ডাবল সেঞ্চুরি করার গৌরব এনে দেয়।
- ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের ইনিংস এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টেস্টে সর্বোচ্চ ইনিংস।

উৎস: ESPNcricinfo.
১,২৬২.
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কততম আসর অনুষ্ঠিত হচ্ছে? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০ম
  2. ১১তম
  3. ১২তম
  4. ১৩তম
সঠিক উত্তর:
১২তম
উত্তর
সঠিক উত্তর:
১২তম
ব্যাখ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল):
- গত ২৬ ডিসেম্বর, ২০২৫ শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর।
- টুর্নামেন্টের প্রথম পর্ব হবে সিলেটে।
- সিলেট, চট্টগ্রাম ও ঢাকা- এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ।
- ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি ঢাকায়।
- এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল- ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

তথ্যসূত্র- ডেইলি স্টার।

১,২৬৩.
বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় ______ ।
  1. যুক্তরাজ্যে
  2. যুক্তরাষ্ট্রে
  3. ভারতে
  4. পাকিস্তানে
সঠিক উত্তর:
যুক্তরাজ্যে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্যে
ব্যাখ্যা

♦ শহীদ মিনার:
- বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যের লন্ডনে।
- গ্রেট মেনচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে নির্মাণ করা হয় এই শহীদ মিনার।
- ১৯৯৭ সালের ৫ অক্টোবর সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম' সে দেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

♦ উল্লেখ্য:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৫ সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়।
- জাপান বাংলাদেশ সোসাইটির যৌথ উদ্যোগে প্রতিবছর বৈশাখি মেলা অনুষ্ঠিত হওয়ার সূত্র ধরে বাংলাদেশ সরকার এই শহীদ মিনারটি
নির্মাণ করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১,২৬৪.
বাংলাদেশ NAM-এর কততম শীর্ষ সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে?
  1. ৪র্থ শীর্ষ সম্মেলন
  2. ৫ম শীর্ষ সম্মেলন
  3. ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন
  4. ৭ম শীর্ষ সম্মেলন
সঠিক উত্তর:
৪র্থ শীর্ষ সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
৪র্থ শীর্ষ সম্মেলন
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- ন্যামের প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ শীর্ষ সম্মেলন। 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- এতে প্রথমবারের মতো যোগ দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ।
- সদ্য-স্বাধীন বাংলাদেশের জন্য এ সম্মেলনটি ছিল নানা কারণেই গুরুত্বপূর্ণ।
- জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এই সম্মেলন শেষে ঘোষণাপত্রে জোটনিরপেক্ষ দেশগুলো তাদের সমর্থন দেয় বাংলাদেশকে।
- ১৯৭৩ সালের সেই সম্মেলনে বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

উৎস: NAM ওয়েবসাইট।
১,২৬৫.
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি নির্মাণ করেন কে?
  1. মোস্তফা মনোয়ার
  2. সালেহ চৌধুরী
  3. সৈয়দ আব্দুল্লাহ খালিদ
  4. শামীম শিকদার
সঠিক উত্তর:
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
ব্যাখ্যা
অপরাজেয় বাংলা:
- অপরাজেয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়ণ করেছে।
- এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত।
- অপরাজেয় বাংলা নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
- এর নাম দিয়েছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী।
- ১৯৭৩ সালে ভাস্কর্যটি তৈরি করা শুরু হয়।
- ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়।
- ৬ ফুট বেদির উপর নির্মিত এর উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট ও ব্যাস ৬ ফুট।
- এই ভাস্কর্যটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে।
- বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক যুগান্তর, ২৯ সেপ্টেম্বর ২০১৯।
১,২৬৬.
জাতিসংঘ বাংলাদেশের উদ্বাস্তর সাহায্যকল্পে কবে থেকে মানবিক তৎপরতা শুরু করে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময়  জাতিসংঘের মানবিক সহযোগিতা প্রদান
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতিসংঘ বাংলাদেশকে সরাসরি সমর্থন প্রদান না করলেও ভারতে আশ্রয় গ্রহণকারী লাখ লাখ শরণার্থী বাঙালিকে জাতিসংঘ খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছিল।
- মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনেও জাতিসংঘ সাহায্য-সহযোগিতা প্রদান করেছিল।
- ১৯৭১ সালে স্বাধীনতার পর দেশের বিপুল সংখ্যক উদ্বাস্তর সাহায্যকল্পে ১৯৭২ সালের মার্চ মাসে জাতিসংঘ মানবিক তৎপরতা শুরু করে।
- সরকারি ও বেসরকারি সাহায্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশে জাতিসংঘের উদ্বাস্তু কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উৎস- পৌরনীতি ও নাগরিকতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,২৬৭.
বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে?
  1. ২০১১ সালে
  2. ২০১৫ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০২১ সালে
সঠিক উত্তর:
২০১১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১১ সালে
ব্যাখ্যা

নারী ক্রিকেট দল:
- ২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
- ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জয় করে।
- ২০১৮ সালে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালে টেস্ট মর্যাদা পায়।

উৎস: ক্রিক ইনফো ওয়েবসাইট ও ঢাকা টাইমস, ০২ এপ্রিল ২০২১।

১,২৬৮.
বৈশ্বিক অভিবাসনে বাংলাদেশের অবস্থান কত তম?
  1. ক) ৪র্থ
  2. খ) ৬ষ্ঠ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
  5. ঙ) ১২ তম
সঠিক উত্তর:
খ) ৬ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বৈশ্বিক অভিবাসন বিষয়ে ১৭ সেপ্টেম্বর ২০১৯ হালনাগাদকৃত তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। বাংলাদেশের ৭৮ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তালিকায় শীর্ষদেশ ভারতের ১.৭৫ কোটি মানুষ অভিবাসী। গন্তব্যের দিক থেকে আমেরিকা প্রথম যেখানে অভিবাসী মানুষের সংখ্যা প্রায় ৫ কোটি ১০ লক্ষ। (সূত্রঃ ইকোসোক ওয়েবসাইট)
১,২৬৯.
মুক্তিযুদ্ধের প্রথম "ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী" এর ভাস্কর কে?
  1. অখিল পাল
  2. আবদুর রাজ্জাক
  3. শামীম শিকদার
  4. শ্যামল চৌধুরী
সঠিক উত্তর:
আবদুর রাজ্জাক
উত্তর
সঠিক উত্তর:
আবদুর রাজ্জাক
ব্যাখ্যা
'জাগ্রত চৌরঙ্গী' ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর্য শিল্পী আবদুর রাজ্জাক। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত প্রথম ভাস্কর্য।

জাগ্রত চৌরঙ্গী:
- ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খোলা শরীর, দৃপ্ত পায়ে পেশিবহুল মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার সড়কদ্বীপে দাঁড়ানো।
- এটিই দেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।
- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগ স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।
- ভাস্কর: আবদুর রাজ্জাক।

উল্লেখ্য,
- ঢাকা আর্ট কলেজের সেই সময়ের অধ্যক্ষ দেশের খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাকের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল এই দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও পত্রিকা রিপোর্ট।
১,২৭০.
‘অরুণ আলো‘ ও ‘রাঙা প্রভাত‘ কী?
  1. ক) বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
  2. খ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
  3. গ) নতুন দুটি পিকনিক স্পট
  4. ঘ) দুটি যাত্রীবাহী জাহাজ
সঠিক উত্তর:
খ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
ব্যাখ্যা
- ‘অরুণ আলো‘ ও ‘রাঙা প্রভাত‘ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ। 

- বিমানের ১০টি বোয়িংয়ের মধ্যে আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস নামে চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর আগে পালকি, অরুণ আলো, আকাশপ্রদীপ, রাঙা প্রভাত নামে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এর নামও দিয়েছেন প্রধানমন্ত্রী।

উৎস : প্রথম আলো 
১,২৭১.
ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে বাংলায় ভাষণ দেন?
  1. ৭৮তম অধিবেশন
  2. ৭৯তম অধিবেশন
  3. ৮০তম অধিবেশন
  4. ৮১তম অধিবেশন
সঠিক উত্তর:
৭৯তম অধিবেশন
উত্তর
সঠিক উত্তর:
৭৯তম অধিবেশন
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন।
- নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ প্রদান করেন তিনি।
- বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, 
- সেপ্টেম্বর, ২০২৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং।
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
১,২৭২.
"মনপুরা ৭০" কী?
  1. একটি উপন্যাস
  2. একটি গান
  3. একটি চিত্রকর্ম
  4. একটি স্থানের নাম
সঠিক উত্তর:
একটি চিত্রকর্ম
উত্তর
সঠিক উত্তর:
একটি চিত্রকর্ম
ব্যাখ্যা
"মনপুরা ৭০" শিল্পাচার্য জয়নুল আবেদিনের এক অসামান্য চিত্রকর্ম।

মনপুরা-৭০:
- 'মনপুরা-৭০' একটি চিত্রকর্ম।
- সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি ‘মনপুরা ৭০'।
- জয়নুল আবেদিন এই বিখ্যাত ছবি আঁকেন দক্ষিণাঞ্চলের চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর।
- এ ঝড়ে প্রাণ হারান লক্ষাধিক মানুষ।
- জয়নুল আবেদিনের এই ছবি শোভা পাচ্ছে রাজধানীর জাতীয় জাদুঘরের ৩৫ নম্বর গ্যালারিতে।

উৎস: বাংলাপিডিয়া
১,২৭৩.
NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?
  1. National Cricketers Training Board
  2. National Curriculum and Text Book Board
  3. National Curriculum and Training Board
  4. National Communication and Training Board
সঠিক উত্তর:
National Curriculum and Text Book Board
উত্তর
সঠিক উত্তর:
National Curriculum and Text Book Board
ব্যাখ্যা
 NCTB:
- NCTB এর পূর্ণরূপ হলো - National Curriculum and Textbook Board।
- ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত স্কুল টেকস্টবুক বোর্ড কর্তৃক ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির সকল পাঠ্যপুস্তক সংশোধন, পরিমার্জন ও পুনর্লিখন এবং সেই সাথে একটি নবজাত রাষ্ট্রের জনসাধারণের প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয় আধুনিক ধ্যান-ধারণার আলোকে পাঠ্যপুস্তকে সন্নিবেশ করা হয়।

- ১৯৭৮-৭৯ সালে টেক্সটবুক বোর্ড নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে এবং ১৯৮৩ সালের মধ্যে ১০ম শ্রেণি পর্যন্ত প্রচলিত পাঠ্যপুস্তকের স্থলে মানসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণের কাজ সম্পন্ন করে।
- ১৯৮৩ সালে “The National Curriculum & Textbook Board Ordinance 1983 (Ordinance no. LVII of 1983)”  মাধ্যমে স্কুল টেকস্টবুক বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্রকে একীভূতকরণের  মাধ্যমে বর্তমান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতিষ্ঠিত হয়।

- সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১ অনুযায়ী বোর্ডের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা ও  যুগপোযোগী করার  জন্য গত ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মহান জাতীয় সংসদে “The National Curriculum & Textbook Board Ordinance 1983 (Ordinance no. LVII of 1983)”  সংশোধন ও রহিতক্রমে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮’ বিলটি পাশ হয়।

- বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সরকার কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান।
- বর্তমানে এ প্রতিষ্ঠানে ৪ টি উইং যথাক্রমে শিক্ষাক্রম, প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও অর্থ যা সরকার কর্তৃক নিযুক্ত ৪ জন সদস্য দ্বারা পরিচালিত হয়।
- তাছাড়া একজন সচিব বোর্ডের অভ্যন্তরীণ প্রশাসনিক ও বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করেন। 

উৎস: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ওয়েবসাইট।
১,২৭৪.
সম্প্রতি, ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কে? [অক্টোবর, ২০২৫]
  1. সুব্রত বিশ্বাস
  2. নিয়াজ মোরশেদ
  3. ফাহাদ রহমান
  4. মনন রেজা নীড়
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
উত্তর
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
ব্যাখ্যা

৪৯তম জাতীয় দাবার প্রতিযোগিতা:
- ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- শেষ রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান আর ফাহাদ সাকের উল্লাহ’র বিপক্ষে হেরে যান।
- এতে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ফাহাদ সাড়ে নয় পয়েন্টে রানার আপ হন।

উল্লেখ্য,
- জাতীয় দাবায় এটি নিয়াজের সপ্তম শিরোপা।
- উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ ১৯৭৯-৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন জাতীয় দাবায়। এরপর ২০১২ ও ২০১৯ সালে শিরোপা জিতেছেন।
- প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৭৯ সালে মাত্র ১২ বছর ১১ মাস বয়সে। 
- সবচেয়ে কম বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনো নিয়াজেরই।
- সর্বশেষ চ্যাম্পিয়ন হন ২০১৯ সালে। সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাঁর।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,২৭৫.
২০ টাকার নোটে কোন মসজিদের ছবি দেয়া আছে?
  1. বাইতুল মোকাররম
  2. কুসুম্বা মসজিদ
  3. তারা মসজিদ
  4. ষাট গম্বুজ মসজিদ
সঠিক উত্তর:
ষাট গম্বুজ মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
ষাট গম্বুজ মসজিদ
ব্যাখ্যা
 ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। 
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। 
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। 
- তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
- মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। 
- মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টিতে।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। 
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। 
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

উল্লেখ্য,
- ২০ টাকার নোটে  ষাট গম্বুজ মসজিদের ছবি দেয়া আছে।

উৎস: i) বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
         ii) ১৭ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।
১,২৭৬.
ষাট গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল?
  1. ১৩শ শতাব্দী
  2. ১৫শ শতাব্দী
  3. ১৪শ শতাব্দী
  4. ১৭শ শতাব্দী
সঠিক উত্তর:
১৫শ শতাব্দী
উত্তর
সঠিক উত্তর:
১৫শ শতাব্দী
ব্যাখ্যা
• ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- তবে নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি ১৫শ শতাব্দীতে খান জাহানের আমলে তৈরি।
- এটি বাংলার সুলতানি স্থাপত্যশৈলীর একটি চমৎকার নিদর্শন।
- নাম ষাট গম্বুজ হলেও বাস্তবে মসজিদটির ছাদে ৭৭টি ছোট গম্বুজ এবং কেন্দ্রে চারটি বৃহৎ গম্বুজসহ মোট ৮১ টি গম্বুজ রয়েছে।
- ৬০টি পাথরের স্তম্ভের উপর এ মসজিদটি স্বমহিমায় দাঁড়িয়ে আছে।
- ষাট গম্বুজ মসজিদের পাশেই রয়েছে 'ঘোড়া দীঘি' ।
- ১৯৮৫ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- প্রাচীন খলিফাতাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান (র) এর মাজারটি ষাট গম্বুজ মসজিদ থেকে আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বাসস ওয়েবসাইট।
১,২৭৭.
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? 
  1. ওরা ১১ জন
  2. গেরিলা
  3. মুখ ও মুখোশ
  4. জয়যাত্রা
সঠিক উত্তর:
মুখ ও মুখোশ
উত্তর
সঠিক উত্তর:
মুখ ও মুখোশ
ব্যাখ্যা

• চলচ্চিত্র:
- 'মুখ ও মুখোশ' মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়।
- ‘মুখ ও মুখোশ’ হলো বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র।
- এটি ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়।
- ছবিটির পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান।
- তিনি একাধারে একজন দক্ষ অভিনেতা, চিত্রনাট্যকার এবং বাংলা চলচ্চিত্রের পথপ্রদর্শক ছিলেন।
- তিনি ১৯১৬ সালে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার উত্তর মসদগাঁওয়ে জন্মগ্রহণ করেন।
- এবং ১৯৯৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

অন্যদিকে,
• স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হলো ‘ওরা ১১ জন’।
- চলচ্চিত্রটি ১৯৭২ সালে মুক্তি পায়।
- এটি মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে।
- ছবিটির পরিচালক হচ্ছে- চাষি নজরুল ইসলাম।

• ‘গেরিলা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
- ছবিটি সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল।
- ছবিটির পরিচালক- নাসির উদ্দীন ইউসুফ।
 
• মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ধারাবাহিকতায় ‘জয়যাত্রা’ ২০০৪ সালে নির্মিত হয়।
- এই ছবিটি নির্মাণ করেন তৌকির আহমেদ। 
- ‘জয়যাত্রা’ মুক্তিযুদ্ধকালে সাধারণ মানুষের দুর্ভোগ, মৃত্যু এবং বেঁচে থাকার সংগ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। 

১,২৭৮.
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) দয়াল নিহালানি
  2. খ) অতুল তিওয়ারি
  3. গ) শ্যাম বেনেগাল
  4. ঘ) শ্যামা জায়েদী
সঠিক উত্তর:
গ) শ্যাম বেনেগাল
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্যাম বেনেগাল
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় প্রায় ৩৫ কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে বায়োপিক বঙ্গবন্ধু। এর পরিচালক ভারতের শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক দয়াল নিহালানি। চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি এবং শ্যামা জায়েদী।
এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। এছাড়া অন্যান্য চরিত্রে আরও ৪৯ জন বাংলাদেশি তারকা অভিনয় করবেন। ১৮ মার্চ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনার জন্যে তা স্থগিত করা হয়।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো)
১,২৭৯.
ইউনেস্কোর কততম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়?
  1. ক) ২৯তম
  2. খ) ৩০তম
  3. গ) ৩২তম
  4. ঘ) ২৮তম
সঠিক উত্তর:
খ) ৩০তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০তম
ব্যাখ্যা
- ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

(সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট)
১,২৮০.
'পিলখানা হত্যাকান্ড' কবে সংঘটিত হয়েছিল?
  1. ২০০৭ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১০ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা
বিডিআর হত্যাকান্ড:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর (যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সৈনিকরা নির্মম হত্যাযজ্ঞ চালায়।
- ওই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিপথগামী কিছু বিডিআর সদস্য ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরো ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে। 

উল্লেখ্য,
- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
- কমিশনের সভাপতি হিসেবে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

উৎস: i) প্রথম আলো।
ii) BBC.
১,২৮১.
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী?
  1. ক) শাকিব আল হাসান
  2. খ) তামিম ইকবাল
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) জুনায়েদ সিদ্দিকী
সঠিক উত্তর:
খ) তামিম ইকবাল
উত্তর
সঠিক উত্তর:
খ) তামিম ইকবাল
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী তামিম ইকবাল। তিনিই একমাত্র বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা ব্যাটসম্যান। তিনি এ ম্যাচে ১০৩ রান করে অপরাজিত ছিলেন।
১,২৮২.
বাংলাদেশ প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি কোনটি?
  1. ই-নিউজ
  2. এনটিভি নিউজ
  3. প্রথম আলো নিউজ
  4. বিডি নিউজ২৪.কম
সঠিক উত্তর:
বিডি নিউজ২৪.কম
উত্তর
সঠিক উত্তর:
বিডি নিউজ২৪.কম
ব্যাখ্যা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:
- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন সংবাদ ওয়েবসাইট।
- ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে ওয়েবভিত্তিক বার্তা সংস্থা হিসেবে প্রথমে এটি যাত্রা শুরু করে।
- ২০০৬ সালে ডটকম সংবাদ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশের ইতিহাসের প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম।
- Bdnews24.com বাংলাদেশে ভিত্তিক একটি ইংরেজি এবং বাংলা ভাষার নিউজ পোর্টাল। 

উৎস: i) Bdnews24.com
         ii) বাংলাপিডিয়া।

১,২৮৩.
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী? 
  1. আখের ছোবড়া
  2. বাঁশ
  3. জারুল গাছ
  4. নল-খাগড়া
সঠিক উত্তর:
বাঁশ
উত্তর
সঠিক উত্তর:
বাঁশ
ব্যাখ্যা
• চন্দ্রঘোনা পেপার মিলস্:
- এশিয়ার বৃহত্তম কাগজের কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- ১৯৫৩ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।
- ৫ একর জমি জুড়ে ১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক বার্ষিক ৩০,০০০ মেঃ টন কাগজ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কর্ণফূলী পেপার মিলস্ লিঃ স্থাপিত হয়।
- চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল — বাঁশ।
- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়েছিল।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি।

উল্লেখ্য,
- পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।

উৎস: বিসিআইসি ওয়েবসাইট।
১,২৮৪.
নিম্নের কোনটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়?
  1. মহাস্থানগড়
  2. সোনারগাঁও
  3. সোমপুর বিহার
  4. ময়নামতি
সঠিক উত্তর:
সোমপুর বিহার
উত্তর
সঠিক উত্তর:
সোমপুর বিহার
ব্যাখ্যা
• সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

• মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান।

• সোনারগাঁও:
- বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।

• ময়নামতি:
- ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।

এছাড়াও,
⇒ বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ:
১. সোমপুর বৌদ্ধবিহার, পাহাড়পুর, নওগাঁ।
২. ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট।
৩. সুন্দরবন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১,২৮৫.
বাংলাদেশের প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ কোন জেলায় নির্মাণ করা হবে?
  1. যশোর
  2. কুমিল্লা
  3. চাঁদপুর
  4. গাজীপুর
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ:
- কুমিল্লার চান্দিনা উপজেলার প্রত্যন্ত গ্রাম কৈলাইন গ্রামে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ)।
- ক্ষমতায়ন, উদ্ভাবন ও বাংলাদেশের প্রবৃদ্ধি এই তিনটি স্লোগান ধারণ করে ঐ গ্রামের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
- জাতিংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর আর্থিক সহযোগিতায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডি- রেডি এবং বাংলাদেশের এআইআইটি সংস্থার প্রযুক্তিগত সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
- প্রকল্প বাস্তবায়নের জন্য দুটি দল গঠন করা হয়েছে।
- এর মধ্যে শিক্ষার্থী দলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র জনগোষ্ঠী দলে গ্রামের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য থাকবেন।

উল্লেখ্য,
এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের আচার্য পন্ডিত শীলভদ্র।

তথ্যসূত্র: ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১,২৮৬.
২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখায় একুশে পদক পেয়েছেন কে?
  1. মেহদী হাসান খান
  2. রিফাত নবী
  3. মো. তানবিন ইসলাম সিয়াম
  4. বর্ণিত সবাই
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
ব্যাখ্যা
একুশে পদক:
- একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ১৯৭৬ সালে জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন।

⇒ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে দেওয়া হয়েছে।
- তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন।

⇒ একুশে পদক ২০২৫ পুরস্কার প্রাপ্তরা -
- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর)।
- সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা।
- আলোকচিত্রে নাসির আলী মামুন।
- চিত্রকলায় রোকেয়া সুলতানা।
- সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর)।
- সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান।
- সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম।
- শিক্ষায় নিয়াজ জামান।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
- ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর)।
- গবেষণায় মঈদুল হাসান।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১,২৮৭.
শিল্পী কামরুল হাসানের চিত্রকর্ম কোনটি?
  1. চর দখল
  2. তিনকন্যা
  3. দুর্ভিক্ষ
  4. ধান কাটা
সঠিক উত্তর:
তিনকন্যা
উত্তর
সঠিক উত্তর:
তিনকন্যা
ব্যাখ্যা

শিল্পী কামরুল হাসান:
- তাঁর প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।
- কামরুল হাসানের শিক্ষাজীবন কাটে কলকাতায়।
- তিনি কলকাতার মডেল এম ই স্কুল (১৯৩০-৩৫) এবং কলকাতা মাদ্রাসায় (১৯৩৬-৩৭) প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ তাঁর বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১,২৮৮.
ওয়ান ডে এবং টেস্টে ক্রিকেট- এর অভিষেক ম্যাচে 'ম্যন অফ দি ম্যাচ ; হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি কোন ক্রিকেটার?
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) তামিম
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) মুস্তাফিজুর রহমান
সঠিক উত্তর:
ঘ) মুস্তাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুস্তাফিজুর রহমান
ব্যাখ্যা
মুস্তাফিজুর রহমানের ওয়ানডে ডেব্যু হয় ভারতের বিপক্ষে ২০১৫ সালের ১৮ জুন। ওই ম্যাচে তিনি ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন। তার টেস্ট ডেব্যু হয় ২০১৫ সালের ২১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরার পুরষ্কার লাভ করেন। মুস্তাফিজুর রহমান তার অভিষেক ওয়ানডে এবং টেস্ট ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার লাভ করেন।
Source: espncricinfo
১,২৮৯.
বিএসটিআই কত সাল থেকে ISO-এর পূর্ণ সদস্য দেশ হিসেবে দায়িত্ব পালন করছে?
  1. ১৯৬৬ সাল
  2. ১৯৭৪ সাল
  3. ১৯৭৫ সাল
  4. ১৯৮১ সাল
সঠিক উত্তর:
১৯৭৪ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সাল
ব্যাখ্যা

ISO-এর সাথে বিএসটিআই-এর সম্পৃক্ততা :

বিএসটিআই (BSTI) ১৯৭৪ সাল থেকে International Organization for Standardization (ISO)-এর পূর্ণ সদস্য দেশ হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

• ISO-এর পূর্ণ সদস্য হিসেবে বিএসটিআই-এর রয়েছে—

- আন্তর্জাতিক মান প্রণয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
- নীতি-নির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
- আন্তর্জাতিক মান প্রণয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিফলিত করার একমাত্র মাধ্যম হলো বিএসটিআই।

• এবিএসটিআই দেশের স্থানীয় স্টেকহোল্ডারদের আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মান প্রণয়ন কার্যক্রমে তাদেরকে যুক্ত করার দায়িত্বেও নিয়োজিত রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১,২৯০.
বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের ডিজিটাল সনদপত্র প্রদান করতে যাচ্ছে-
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  3. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
ডিজিটাল সনদপত্র:
 - ২৬ সেপ্টেম্বর ২০২৩ ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটির (আরভিএল সিএ)’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য:
- দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল সনদের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের ডিজিটাল সনদপত্র প্রদানের এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটির (আরভিএল সিএ)’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়।
- এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল সনদের জন্য অনলাইনে আবেদন, উত্তোলন, ডিজিটাল স্বাক্ষরিত অনন্য পরিচয় বহনকারী সনদ পাবেন।
- আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এই ই-সাইন সনদের আওতায় আসবে।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, কালবেলা।
১,২৯১.
‘একুশে পদক’ কবে প্রবর্তিত হয়?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা
একুশে পদক:
- একুশে পদক ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রবর্তিত অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ১৯৭৬ সালে প্রথম এ পুরস্কার চালু করা হয়।
- জাতীয় জীবনে নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার একুশে পদক প্রদান করে থাকে।
- এ পুরস্কারের জন্য বিবেচ্য ক্ষেত্রগুলি হলো সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও দারিদ্য বিমোচন, শিল্প-সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যাভিনয়, ভাস্কর্য, এবং ভাষা আন্দোলনে অবদান।
- সরকার ভাষা আন্দোলনে আত্মদানকারী আবুল বরকত রফিক উদ্দিন আহমদ, আবদুস সালাম ও আবদুল জববার এ চারজন শহীদকে ২০০০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।

উৎস: বাংলাপিডিয়া।
১,২৯২.
বাংলাদেশ কোন জোটের সদস্য নয়? [জানুয়ারি,২০২৬] 
  1. সার্ক
  2. ডি-৮
  3. জি-৭
  4. ন্যাম
সঠিক উত্তর:
জি-৭
উত্তর
সঠিক উত্তর:
জি-৭
ব্যাখ্যা

- বাংলাদেশ জি-৭  জোটের সদস্য নয়। 

এছাড়াও, 
• বাংলাদেশ প্রাতিষ্ঠাকালীন সার্ক এর  সদস্য।
- বাংলাদেশ জোট-নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে,
- এবং ওই বছরের সেপ্টেম্বরে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দল প্রথম অংশগ্রহণ করে।

• Developing Eight (D-8):

- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [জানুয়ারি,২০২৬]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
• বাংলাদেশ প্রাতিষ্ঠাকালীন ডি-৮ এর  সদস্য।

 উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১,২৯৩.
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির কয়টি ধারা রয়েছে?
  1. ৫০টি
  2. ৬৪টি
  3. ৭২টি
  4. কোন ধারা নেই
সঠিক উত্তর:
৭২টি
উত্তর
সঠিক উত্তর:
৭২টি
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ১৯৯৭ সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটেছে।
- পার্বত্য জেলাগুলোর আর্থসামাজিক উন্নয়ন ও এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- শান্তিচুক্তি সম্পাদিত হয়েছিল বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে।
- বাংলাদেশ সরকারের পক্ষে সে চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে স্বাক্ষর করেন তাদের নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা হিসেবে পরিচিত।
- মোট ৭২টি ধারার মধ্যে ইতোমধ্যে ৬৫টি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে, ৩টি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে এবং ৪টি ধারা বাস্তবায়নাধীন রয়েছে।
- অস্ত্র সমর্পণের পর শান্তিবাহিনীর প্রায় দুই হাজার সদস্যের প্রত্যেককে সরকার ৫০ হাজার টাকা দিয়েছিল।
- এছাড়া শান্তি বাহিনীর সাতশর বেশি সদস্যকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেয়া হয়েছিল।

সূত্র- বিবিসি।  
১,২৯৪.
বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
  1. ১৯৭৩
  2. ১৯৭৪
  3. ১৯৭৫
  4. ১৯৭৬
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
• OIC:
- OIC-এর পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন।
- OIC প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।
- ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর জেদ্দায়।
- OIC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে।
- বাংলাদেশ OIC-এর সদস্য হয় ১৯৭৪ সালে।
- বাংলাদেশ OIC-এর ৩২ তম সদস্য।

তথ্যসূত্র - OIC এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৯৫.
বাংলাদেশ ক্রিকেট দল (পুরুষ) কবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট দল:
- আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ক্রিকেট দল।
- তারা টাইগারস নামে পরিচিত।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দল পরিচালনা করে।
- বাংলাদেশ আইসিসি’র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত।

উল্লেখ্য,
⇒ বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিক আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- প্রথম বিশ্বকাপ আসরে খেলার সুযোগ পায় ১৯৯৯ সালে।

⇒ ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় লাভ করে ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ে দলের বিপক্ষে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
১,২৯৬.
নির্মাণাধীন ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর’ কোথায় অবস্থিত?
  1. রামু, কক্সবাজার
  2. মহেশখালী, কক্সবাজার
  3. কলাপাড়া, পটুয়াখালী
  4. উখিয়া, কক্সবাজার
সঠিক উত্তর:
মহেশখালী, কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
মহেশখালী, কক্সবাজার
ব্যাখ্যা
মাতারবাড়ী গভীর সমুদ্র:
- কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। 

উল্লেখ্য,
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
- ২০২৬ সালে বন্দরটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
- ২০২০ সালের ১০ মার্চ মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।
- প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। 
- বন্দরটি ১ হাজার ৩১ একর জায়গায় বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে। 
- বন্দরের জন্য নির্মিত চ্যানেলটি ২৫০ মিটার চওড়া, ১৮.৫ মিটার গভীর এবং ১৪.৩ মিটার দীর্ঘ। 
- এই উন্নয়নের ফলে ৮০০০ থেকে ১০,০০০ কন্টেইনার জাহাজ সরাসরি জেটিতে প্রবেশ করতে পারবে।
- এ বন্দর দিয়ে এলএনজি, অপরিশেধিত তেল ও তেলপণ্য, সিমেন্ট, ক্লিঙ্কার, সার, খাদ্যশস্য, স্টিলপণ্য এবং স্ক্র্যাপ লোহা আমদানি সহজতর হবে। 
- মাতারবাড়ী বন্দর সড়ক, রেল ও নদীপথ দিয়ে সংযুক্ত থাকবে। 

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১,২৯৭.
কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই?
  1. ক) তাইওয়ান
  2. খ) ইসরাইল
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ফিলিপাইন
সঠিক উত্তর:
খ) ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসরাইল
ব্যাখ্যা
- ইসরাইলের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক কোন প্রকার সম্পর্ক নেই। ফিলিস্তিন ইস্যুর কারণে দেশটির সাথে বাংলাদেশের কোন ধরনের সম্পর্ক গড়ে উঠেনি।
- অন্যদিকে তাইওয়ানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
- ফিলিপাইন ও ব্রাজিলের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান।
(সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১,২৯৮.
দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ২.৪৫
  2. ৩.৩২
  3. ৩.৪০
  4. ৩.৪৩
সঠিক উত্তর:
৩.৩২
উত্তর
সঠিক উত্তর:
৩.৩২
ব্যাখ্যা
বঙ্গবন্ধু টানেল:
- কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়েছে।
- এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে।
- টানেলের প্রকল্প পরিচালক মোঃ হারুনুর রশীদ চৌধুরী।
- মোট দৈর্ঘ্য ৯.৩৯ কিমি।
- এপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৫.৩৫ কিমি।
- কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন।
- ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে।
- বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লক্ষ টাকা।
- নদীর নিচ দিয়ে টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে।

উল্লেখ্য,
- প্রায় ৯১ বছর আগে এই নদীর ওপর প্রথম কালুরঘাট রেলসেতু নির্মাণ করা হয়েছিল।
- কালুরঘাট রেলসেতু থেকে সাত কিলোমিটার ভাটিতে ১৯৮৯ সালে প্রথম সড়ক সেতু নির্মাণ করা হয়।
- ২০১০ সালে একই স্থানে কর্ণফুলী তৃতীয় শাহ আমানত সেতু নির্মাণ করা হয়।
-  কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের টার্মিনাল চালু হবে ২০২৬ সালে। 

উৎস: i) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট।
         ii) ২৮ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
        iii) ২৮ অক্টোবর ২০২৩, বিবিসি বাংলা।
১,২৯৯.
UNESCO'র ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ ক্যাটাগরিতে স্বীকৃতি পায় নিম্নের কোন মসজিদ?
  1. বাঘা শাহী মসজিদ
  2. ছোট সোনা মসজিদ
  3. হিন্দা-কসবা শাহী মসজিদ
  4. দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ
সঠিক উত্তর:
দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ
ব্যাখ্যা
UNESCO'র ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ ক্যাটাগরিতে স্বীকৃতি পায় - ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ।
উৎস: পত্রিকা রিপোর্ট।
১,৩০০.
বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?
  1. ৩৫তম
  2. ৩৭তম
  3. ৪১তম
  4. ৪৬তম
সঠিক উত্তর:
৪১তম
উত্তর
সঠিক উত্তর:
৪১তম
ব্যাখ্যা
- বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ।
- বাংলাদেশের জিডিপির আকার ৩০,৮৭,৩০০ কোটি টাকা।
(তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২০২২)