উত্তর
ব্যাখ্যা
- বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্ন ১৩ টি।
⇒ সেগুলো হলো:
- দাঁড়ি (।),
- কমা (,),
- সেমিকোলন (i),
- প্রশ্নচিহ্ন (?),
- বিস্ময় চিহ্ন (!),
- হাইফেন (-),
- ড্যাশ (—),
- কোলন (:),
- বিন্দু (.),
- ত্রিবিন্দু (...),
- উদ্ধারচিহ্ন ('- -"),
- বন্ধনীচিহ্ন ((-)), ({-}), ([-]),
- বিকল্পচিহ্ন (/)।
তবে, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)- এ ত্রিবিন্দু (...) কে যতিচিহ্নের অন্তর্ভুক্ত করা হয়নি।
- তাই এতে যতিচিহ্ন ১২ টি উল্লেখ আছে।
⇒ কিন্তু বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে,
বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন হল:
ক, অন্ত্যযতি,
১. দাড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)
খ. অভ্যন্তর যতি,
৫. কমা (,)
৬. সেমিকোলন (;)
৭. হাইফেন (-)
৮. ড্যাশ (-)
৯. কোলন (:)
১০. কোলন-ড্যাশ (:-)
১১. বিন্দু (.)
গ. অন্যান্য যতি,
১২. ঊর্ধ্বকমা (')
১৩. ত্রিবিন্দু (...)
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...'/”...”)
১৫. বন্ধনীচিহ্ন (({{-]}))
১৬. বিকল্পচিহ্ন (/)।
[উল্লিখিত অপশনে ১৬, ১৩ কোনটিই নেই বিধায় বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে ১২টি উত্তর হিসেবে গ্রহণ করা হলো যদিও বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে ১৬টি অধিক গ্রহণযোগ্য এবং রিয়েল চাকরির পরীক্ষায় অপশনে ১৬টি থাকলে এটিই উত্তর করতে হবে ]।