বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Evidence Act, 1872

মোট প্রশ্ন১,৬৬৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Evidence Act, 1872

PrepBank · পাতা ১৬ / ১৭ · ১,৫০১১,৬০০ / ১,৬৬৪

১,৫০১.
A আদালতকে বিশ্বাস করাতে চায় যে, B চুরির কথা C এর নিকট স্বীকার করেছে। এক্ষেত্রে প্রমাণের দায়____এর।
  1. A
  2. B
  3. C
  4. রাষ্ট্র
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
♦প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব (Burden of proof) - দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব শব্দদ্বয় বিশেষ তাৎপর্য এবং পক্ষগণের আইনগত অধিকার বহন করে। সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক আদালতের বিচার্য বিষয় সংশ্লিষ্ট তথ্য বা তথ্যাবলি প্রমাণ করার দায়িত্ব। সুতরাং প্রমাণের দায়ভার (Burden of proof) কথাটির অর্থ হল মামলার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলীর অস্তিত্ব সাক্ষ্যের দ্বারা আদালতের সন্তুষ্টি অনুযায়ী প্রমাণ করে মামলাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব।
♦সাক্ষ্য আইনের ১০১ ধারা থেকে ১১৪ ধারা পর্যন্ত প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব (Burden of proof) সম্পর্কে বলা হয়েছে।
কোন ব্যক্তি যখন কোন বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকেন, তখন বলা হয় যে, বিষয়টি প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত। তবে এর ব্যতিক্রম আছে, যেমন- যে বিষয় বিরূদ্ধ পক্ষের ভাল জানা আছে তা প্রমাণ করার প্রয়োজন নেই ।
♦সাক্ষ্য আইন, ধারা ১০৩ অনুসারে B চুরির কথা C এর নিকট স্বীকার করেছে। স্বীকারোক্তির বিষয়টি যেহেতু A দাবী করেছে সেহেতু স্বীকারোক্তির বিষয়টি A অবগত। সুতরাং স্বীকারোক্তি প্রমাণের ভার A এর উপর বর্তাবে।
১,৫০২.
সাক্ষ্য আইনে আদালতকে কোন বিষয়কে 'Shall Presume' করতে বললে, আদালত বিষয়টিকে কি বলে অনুমান করতে পারে?
  1. প্রমাণিত
  2. অপ্রমাণিত
  3. অবশ্যই প্রমাণিত
  4. প্রমাণিত এবং অপ্রমাণিত উভয়
সঠিক উত্তর:
অবশ্যই প্রমাণিত
উত্তর
সঠিক উত্তর:
অবশ্যই প্রমাণিত
ব্যাখ্যা
⇒ অনুমান (Presumption) - অনুমান ৩ প্রকার:
১) অনুমান করতে পারে (May presume): মিথ্যা প্রমানিত না হওয়া পর্যন্ত আদালত ধরে নিতে পারেন প্রমাণিত। (ধারা: ৮৬-৮৮, ৯০ এবং ১১৪)
২) অনুমান করবে (Shall presume): মিথ্যা প্রমানিত না হওয়া পর্যন্ত আদালত অবশ্যই ধরে নিবেন প্রমানিত (ধারা: ৭৯-৮৫, ৮৯ এবং ১০৫)
৩) চূড়ান্ত প্রমাণ (Conclusive proof): একটি বিষয়কে অন্য বিষয়ের চূড়ান্ত প্রমান হিসেবে ঘোষণা করা, যা অবশ্যই প্রমাণিত এবং অপ্রমাণিত করার জন্য কোন প্রকার সাক্ষ্য দেওয়া যাবে না। (ধারা: ৪১ ও ১১২)

⇒ May Presume হল কোন বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা প্রমাণিত বলে গণ্য করতে পারেন অথবা পক্ষগণকে প্রমাণ করার আহবান জানাতে পারেন
⇒ Shall presume হল কোন বিষয় মিথ্যা প্রমাণ না হওয়া পর্যন্ত আদালত তা অবশ্যই প্রমাণিত বলে ধরে নিবেন।
⇒ যখন একটি বিষয়কে অপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ (Conclusive Proof) বলে ঘোষনা করা হয়, তখন আদালত প্রথমোক্ত বিষয় প্রমাণিত হলেই অপর বিষয়ও প্রমাণিত বলে গণ্য করবেন এবং প্রথমোক্ত বিষয়টি মিথ্যা প্রমাণিত করার জন্য সাক্ষ্য প্রদানের অনুমতি দিবেন না।

⇒ সাক্ষ্য আইনের ৪ ধারার বিধান অনুমান করতে পারে (May presume): যেখানেই এই আইনের বিধান আছে যে, আদালত কোন বিষয় ধরে নিতে পারেন, সেখানে আদালত হয় সেই বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত তা প্রমাণিত বলে গণ্য করবেন; না হয় তা প্রমাণ করার আহ্বান জানাবেন।
⇒ অনুমান করবে (Shall presume): যেখানেই এই আইনের নির্দেশ আছে যে, আদালত কোন বিষয় অবশ্যই ধরে নিবেন, সেখানে উক্ত বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা প্রমাণিত বলে গণ্য করবেন।
⇒ চূড়ান্ত প্রমাণ (Conclusive proof): এই আইনে যখন একটি বিষয়কে অপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ বলে যোষণ করা হয়, তখন আদালত প্রথমোক্ত বিষয় প্রমাণিত হলে অপর বিষয়ও প্রমাণিত বলে গণ্য করবেন এবং তা মিথ্যা প্রমাণিত করার জন্য সাক্ষ্যদানের অনুমতি দিবেন না।
১,৫০৩.
প্রমাণের দায়ভার (Burden of Proof) সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের নিম্নের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত অন্তর্ভুক্ত?
  1. ধারা ৯০ থেকে ১০০
  2. ধারা ৭৫ থেকে ৯০
  3. ধারা ১০১ থেকে ১১৪
  4. ধারা ১১৫ থেকে ১২৫
সঠিক উত্তর:
ধারা ১০১ থেকে ১১৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১০১ থেকে ১১৪
ব্যাখ্যা
• সাক্ষ্য আইনের ১০১ ধারা থেকে ১১৪ ধারা পর্যন্ত প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব (Burden of proof) সম্পর্কে বলা হয়েছে।
 
⇒ প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব (Burden of proof)-
দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রমাণের দায়ভার বা প্রমাণের দায়িত্ব শব্দদ্বয় বিশেষ তাৎপর্য এবং পক্ষগণের আইনগত অধিকার বহন করে। সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক আদালতের বিচার্য বিষয় সংশ্লিষ্ট তথ্য বা তথ্যাবলি প্রমাণ করার দায়িত্ব। সুতরাং, প্রমাণের দায়ভার (Burden of proof) কথাটির অর্থ হল মামলার সাথে সংশ্লিষ্ট বিষয়াবলীর অস্তিত্ব সাক্ষ্যের দ্বারা আদালতের সন্তুষ্টি অনুযায়ী প্রমাণ করে মামলাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব।
১,৫০৪.
সাক্ষ্য আইনের ৫৯ ধারা অনুসারে, কোন ধরনের তথ্য প্রমাণ করার জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে?
  1. আইনগত প্রমাণ
  2. দলিলের স্বাক্ষর
  3. দলিলের বিষয়বস্তু
  4. সকল তথ্য, তবে দলিলের বিষয়বস্তু বাদে
সঠিক উত্তর:
সকল তথ্য, তবে দলিলের বিষয়বস্তু বাদে
উত্তর
সঠিক উত্তর:
সকল তথ্য, তবে দলিলের বিষয়বস্তু বাদে
ব্যাখ্যা
সাক্ষ্য আইনের ৫৯ ধারার অনুযায়ী, মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু ছাড়া সব ধরনের তথ্য প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ, মৌখিক সাক্ষ্য ব্যবহার করা যেতে পারে এমন তথ্য যা দলিলের মধ্যে না থাকে, তবে দলিলের বিষয়বস্তু (যেমন: লেখা, স্বাক্ষর, অথবা অন্যান্য ধরণের তথ্য) প্রমাণের জন্য দলিলই প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয়, মৌখিক সাক্ষ্য নয়।
তাহলে সঠিক উত্তর হবে: ঘ) সকল তথ্য, তবে দলিলের বিষয়বস্তু বাদে।
→ সাক্ষ্য আইনের ৫৯ ধারায় বলা হয়েছে যে, দলিলের বিষয়বস্তু ছাড়া সকল সত্য মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে।

⇒ সাক্ষ্য আইনের ৫৯ ধারা:
কোনো দলিলের বিষয়বস্তু বাদে সকল সত্য মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে।
-------------
⇒ The Evidence Act, 1872-Section: 59. Proof of facts by oral evidence: 
 All facts, except the contents of documents, may be proved by oral evidence.
১,৫০৫.
'The Court may presume that evidence which could be and is not produced would, if produced, be unfavourable to the person who withholds it'. বিধানটি কত ধারায় উল্লেখ আছে?
  1. 114 (b)
  2. 114 (e)
  3. 114 (f)
  4. 114(g)
সঠিক উত্তর:
114(g)
উত্তর
সঠিক উত্তর:
114(g)
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১১৪ ধারায় ৯টি ক্ষেত্রে আদালত কোন ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারবে। উল্লেখিত ক্ষেত্রগুলোর মধ্যে ১১৪ (ছ) [114 (g)] ধারায় বলা হয়েছে, যে সাক্ষ্য হাজির করা যেতো, কিন্তু হাজির করা হয় নাই, তা হাজির হলে যে লোক হাজির হতে দেয়নি, তার বিপক্ষে যেতো বলে আদালত অনুমান করতে পারে।
♦সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১১৪ ধারায় বলা আছে, The court may presume the existence of any fact which it thinks likely to have happened, regard being had to the common course of natural events, human conduct and public and private business, in their relation to the facts of the particular case. 
The Court may presume – 
(a) that a man who is in possession of stolen goods soon after the theft, is either the thief or has received the goods knowing them to be stolen, unless he can account for his possession; া
(b) that an accomplice is unworthy of credit, unless he is corroborated in material particulars; 
(c) that a bill of exchange, accepted or endorsed, was accepted or endorsed for good consideration; 
(d) that a thing or state of things which has been shown to be in existence within a period shorter than that within which such things or states of things usually cease to exist, is still in existence; 
(e) that judicial and official acts have been regularly performed; 
(f) that the common course of business has been followed in particular cases; 
(g) that evidence which could be and is not produced would, if produced, be unfavourable to the person who withholds it
(h) that, if a man refuses to answer a question which he is not compelled to answer by law, the answer, if given, would be unfavourable to him; 
(i) that when a document creating an obligation is in the hands of the obligor, the obligation has been discharged. 
But the Court shall also have regard to such facts as the following, in considering whether such maxims do or do not apply to the particular case before it
১,৫০৬.
সাক্ষ্য আইনের ৩০ ধারায় দোষ স্বীকারোক্তি কখন সহ-অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে?
  1. পৃথক বিচার হলে
  2. যৌথ বিচার হলে
  3. অভিযুক্তের অনুরোধে
  4. আদালতের অনুমতিতে
সঠিক উত্তর:
যৌথ বিচার হলে
উত্তর
সঠিক উত্তর:
যৌথ বিচার হলে
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) যৌথ বিচার হলে। 
⇒ সাক্ষ্য আইনের ৩০ ধারা অনুযায়ী, যদি একাধিক ব্যক্তি একই অপরাধের জন্য অভিযুক্ত হন এবং তাদের বিরুদ্ধে যৌথ বিচার (joint trial) পরিচালিত হয়, তবে যদি কোন একজন অভিযুক্ত তার দোষ স্বীকার করে এবং সে স্বীকারোক্তি সহ-অভিযুক্তদের (co-accused) বিরুদ্ধে ব্যবহারযোগ্য হয়, তবে তা আদালতে গ্রহণযোগ্য হতে পারে।

⇒ এই ধারা প্রযোজ্য যখন:
- একাধিক ব্যক্তিকে একই অপরাধে অভিযুক্ত করা হয়।
- তাদের যৌথভাবে বিচার করা হয়।
- একজন অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে এবং তা অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- এটি এমন ক্ষেত্রে প্রযোজ্য যেখানে আদালত মনে করে যে, একজন অভিযুক্তের স্বীকারোক্তি অন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা যেতে পারে, তবে শুধুমাত্র যৌথ বিচারেই এই প্রক্রিয়া অনুসরণ করা হয়।

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ৩০ অনুসারে, যদি একাধিক ব্যক্তি একই অপরাধে অভিযুক্ত হয়ে যৌথভাবে বিচারের সম্মুখীন হন, এবং তাদের মধ্যে একজন স্বীকারোক্তি দেন, তবে আদালত সেই স্বীকারোক্তি স্বীকারোক্তিদাতা ব্যক্তি ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও বিবেচনা করতে পারে।
-----------
⇒The Evidence Act, 1872, Section- 30. Consideration of proved confession affecting person making it and others jointly under trial for same offence:
When more persons than one are being tried jointly for the same offence, and a confession made by one of such persons affecting himself and some other of such persons is proved, the Court may take into consideration such confession as against such other persons as well as against the person who makes such confession.
Explanation.-"Offence", as used in this section, includes the abatement of, or attempt to commit, the offence.
Illustrations (a) A and B are jointly tried for the murder of C. It is proved that A said-"B and I murdered C." The Court may consider the effect of this confession as against B.

১,৫০৭.
৩০ বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয়-
  1. একজন আইনজীবীর নিকট হতে।
  2. সঠিক ব্যক্তির দখল থেকে আসে
  3. উপযুক্ত হেফাজত হতে
  4. প্রাথমিক সাক্ষ্যদানের সময়
সঠিক উত্তর:
উপযুক্ত হেফাজত হতে
উত্তর
সঠিক উত্তর:
উপযুক্ত হেফাজত হতে
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ধারা ৯০ মতে- যখন কোন দলিল ত্রিশ বৎসরের পুরাতন বলে বুঝতে দেয়া হয় বা প্রমাণ করা হয় এবং তা সংশ্লিষ্ট মকদ্দমায় যে পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলে আদালত মনে করেন, সেই পক্ষের হেফাজত হতে উহা আদালতে দাখিল করা হয়; তখন আদালত ধরে নিতে পারেন যে, সেই দলিলে স্বাক্ষর এবং অন্যান্য সকল অংশ যে ব্যক্তির হস্তাক্ষর বলে বুঝতে দেওয়া হয়, তা সেই ব্যক্তিরই হস্তাক্ষর এবং যেখানে দলিলটি সম্পাদিত বা প্রত্যায়িত, সেখানে আদালত ধরে নিতে পারেন যে, যে ব্যক্তির দ্বারা এটি সম্পাদিত ও সত্যায়িত বলে বুঝতে দেয়া হয় সেই ব্যক্তির দ্বারা এটি যথাবিহিতরূপে সম্পাদিত ও সত্যায়িত হয়েছে।
১,৫০৮.
সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে,"A previous conviction is relevant as evidence of bad character."?
  1. ৫২ ধারা
  2. ৫৩ ধারা
  3. ৫৪ ধারা
  4. ৫৫ ধারা
সঠিক উত্তর:
৫৪ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৫৪ ধারা
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ধারা ৫৪ অনুযায়ী, পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে।

সাক্ষ্য আইন, ১৮৭২,ধারা ৫৪: পূর্ববর্তী অসচ্চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নহে: ফৌজদারি মোকদ্দমায় দোষী লোকের চরিত্র খারাপ, ইহা অপ্রাসঙ্গিক। তবে তাহার চরিত্র ভাল এই মর্মে সাক্ষ্য দেওয়া হইয়া থাকিলে তাহার চরিত্র খারাপ ইহা প্রাসঙ্গিক হইয়া পড়ে.
ব্যাখা ১: যে মোকদ্দমায় কোনো লোকের খারাপ চরিত্রই বিচার্য ঘটনা, সেইক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নহে।
ব্যাখা ২: খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক।
-----------------------
The Evidence Act 1872, Section54, In criminal proceedings the fact that the accused person has a bad character is irrelevant, unless evidence has been given that he has a good character, in which case it becomes relevant.
Explanation 1.-This section does not apply to cases in which the bad character of any person is itself a fact in issue.
Explanation 2.-A previous conviction is relevant as evidence of bad character.

১,৫০৯.
A একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চায়। এক্ষেত্রে উক্ত দলিলটি যে হারিয়ে গেছে তা প্রমাণের দায়িত্ব কার উপর-
  1. A এর বিরোধী পক্ষের উপর
  2. ভূমি অফিসের উপর
  3. আদালত ইচ্ছাধীন ক্ষমতার উপর
  4. A এর উপর              
সঠিক উত্তর:
A এর উপর              
উত্তর
সঠিক উত্তর:
A এর উপর              
ব্যাখ্যা
♦  যে ব্যক্তি কোন বিষয়ের অস্তিত্ব দাবী করে সে বিষয় প্রমাণের দায়িত্ব তার উপর- ১০১ ধারা। ১০৪ ধারা অনুযায়ী কোন বিষয়ে সাক্ষ্য দেওয়ার পূর্বে যদি অন্য কোন ঘটনা প্রমাণ আবশ্যক হয় তবে সে ক্ষেত্রে উক্ত ঘটনা প্রমাণের দায়িত্ব যে সাক্ষ্য দিতে চায় তার উপর।
অতএব দলিলটি যে হারিয়ে গেছে তা প্রমাণের দায়িত্ব A এর উপর।

♦ যেমন A যদি B এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায় তাহলে এক্ষেত্রে A কে অবশ্যই B এর মৃত্যু প্রমাণ করতে হবে।
১,৫১০.
দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য কোন ধরনের সাক্ষ্য ব্যবহার করা যায়?
  1. প্রাথমিক সাক্ষ্য
  2. মাধ্যমিক সাক্ষ্য
  3. শুধুমাত্র মৌখিক সাক্ষ্য
  4. 'ক' অথবা 'খ'
সঠিক উত্তর:
'ক' অথবা 'খ'
উত্তর
সঠিক উত্তর:
'ক' অথবা 'খ'
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ধারা ৬১ (Section 61: Proof of contents of documents) এ স্পষ্টভাবে বলা হয়েছে:
"দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে।"
অর্থাৎ, দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য নিম্নলিখিত দুই ধরনের সাক্ষ্য ব্যবহার করা যায়:

→ প্রাথমিক সাক্ষ্য (Primary Evidence): ধারা ৬২ অনুযায়ী, এটি হলো মূল দলিল নিজে বা তার আইনি প্রতিলিপি। এটি সর্বোত্তম প্রমাণ হিসেবে বিবেচিত হয় এবং আদালতে প্রাধান্য পায়।
→ মাধ্যমিক সাক্ষ্য (Secondary Evidence): ধারা ৬৩-এ সংজ্ঞায়িত, এটি হলো মূল দলিলের অনুলিপি, প্রতিলিপি, বা অন্য কোনো প্রমাণ যা মূল থেকে প্রাপ্ত নয়। ধারা ৬৫-এ উল্লেখিত শর্ত (যেমন মূল দলিল হারিয়ে যাওয়া, ধ্বংস হওয়া, বা উপস্থাপন অসম্ভব হওয়া) পূরণ হলে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হয়।

→ দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য উভয়ই ব্যবহার করা যায়।
- তাই সঠিক উত্তর হলো ঘ) 'ক' অথবা 'খ'।
১,৫১১.
জবানবন্দি অথবা পুনঃজবানবন্দির সময় আদালত কোন ক্ষেত্রে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার অনুমতি দেবেন?
  1. পরিচয়মূলক বিষয়
  2. অবিসংবাদিত বিষয়
  3. ইতিমধ্যেই প্রমাণিত বিষয়
  4. বর্ণিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
বর্ণিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
সাক্ষ্য আইন, ১৮৭২: ধারা ১৪২- কখন ইঙ্গিতপূর্ণপ্রশ্ন (Leading Questions) জিজ্ঞাসা করা যাবে না-
যদি বিপক্ষ পক্ষ (adverse party) আপত্তি করে, তাহলে জবানবন্দি (examination-in-chief) অথবা পুনঃজবানবন্দিতে (re-examination) ইঙ্গিতপূর্ণপ্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না, যদি না আদালতের অনুমতি থাকে।

আদালত ইঙ্গিতপূর্ণপ্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দিতে পারে, যদি সেগুলো হয়—
- পরিচিতিমূলক তথ্য (introductory matters),
- অবিসংবাদিত (undisputed) বিষয়, অথবা
- যে বিষয়গুলি ইতোমধ্যে যথেষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে আদালতের ধারণা হয়।
১,৫১২.
“বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের লিপিবদ্ধ বিবরণ”- কোন ধারার অধীনে সরকারি দলিল হিসেবে গণ্য হয়?
  1. ধারা ৭২
  2. ধারা ৭৩
  3. ধারা ৭৪
  4. ধারা ৭৫
সঠিক উত্তর:
ধারা ৭৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৭৪
ব্যাখ্যা

সাক্ষ্য আইন ধারা ৭৪- সরকারি দলিল: নিম্নলিখিত দলিলগুলি সরকারি দলিল:
(১) যে সকল দলিল-
(ক) কোন সার্বভৌম কর্তৃপক্ষের,
(খ) সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের এবং
(গ) বাংলাদেশের বা কমনওয়েলথের কোন অংশের বা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোন অফিসারের কার্য অথবা কার্যের লিপিবদ্ধ বিবরণ।

(২) বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের লিপিবদ্ধ বিবরণ।

Section 74: Public documents:
The following documents are public documents:– 
(1) documents forming the acts or records of the acts- 
(i) of the sovereign authority, 
(ii) of official bodies and tribunals, and 
(iii) of public officers, legislative, judicial and executive of any part of Bangladesh or of the Commonwealth, or of a foreign country; 

(2) public records kept in Bangladesh of private documents.

১,৫১৩.
সাক্ষ্য আইনে "Conclusive proof" কী নির্দেশ করে?
  1. তদন্তযোগ্য তথ্য
  2. খণ্ডনযোগ্য প্রমাণ
  3. আদালতের সন্দেহ
  4. চূড়ান্তভাবে সত্য প্রমাণ
সঠিক উত্তর:
চূড়ান্তভাবে সত্য প্রমাণ
উত্তর
সঠিক উত্তর:
চূড়ান্তভাবে সত্য প্রমাণ
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের অধীনে যখন কোনো এক তথ্যকে "conclusive proof" বা চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়, তখন তা আদালতে প্রমাণিত বলে গণ্য হবে এবং সেই তথ্যকে খণ্ডন বা বিরোধিত করার কোনো সুযোগ থাকবে না।
- এককথায়, "conclusive proof" মানে হল, প্রমাণের উপর ভিত্তি করে আর কোনো প্রশ্ন তোলা যাবে না এবং আদালত সেই তথ্যকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করবে।
- "Conclusive proof" (চূড়ান্ত প্রমাণ) মানে, একটি বিষয় যদি "conclusive proof" হিসেবে গণ্য করা হয়, তবে আদালত সেই বিষয়টি প্রমাণিত বলে মনে করবে এবং ওই বিষয়ে কোনো অতিরিক্ত প্রমাণ প্রদান বা খণ্ডন করার অনুমতি দেওয়া হবে না।
- এটি এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত, যেখানে প্রমাণিত বিষয়টি আর কোনো সন্দেহের বা প্রশ্নের বাইরে চলে যায়।
১,৫১৪.
সাক্ষ্য আইনের কত ধারায় মৃত্যু কালীন ঘোষনা (Dying declaration) এর বিধান আছে?
  1. সাক্ষ্য আইনের ১৭ ধারায়
  2. সাক্ষ্য আইনের ২৪ ধারায়
  3. সাক্ষ্য আইনের ৩২ ধারায়
  4. সাক্ষ্য আইনের ৪৫ ধারায়
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৩২ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৩২ ধারায়
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৩২ ধারা অনুযায়ী কোন ব্যক্তি মৃত, নিখোঁজ বা সাক্ষ্য প্রদানে অযোগ্য হলে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির হাজিরা সময় ও ব্যয় সাপেক্ষ হলে আদালতে উপস্থিতি ছাড়াও তাদের মৌখিক বা লিখিত বিবৃতি ৮টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। যথা-

ⅰ) ৩২(১) ধারার অধীন মৃত্যুর কারন সংবলিত বিবৃতি অর্থাৎ মৃত্যু কালীন ঘোষনা (dying declaration);
ii) ৩২(২) ধারার অধীন দৈনন্দিন বা স্বাভাবিক কাজ কর্মের বিবৃতি (statement made in course of business);
iii) ৩২(৩) ধারার অধীন আর্থিক অথবা স্বত্ব সম্বন্ধীয় (as to title) স্বার্থের পরিপন্থীমূলক বিবৃতি যা ফৌজদারি বা ক্ষতিপূরনের মামলার উদ্ভব করতে পারে (statement against interest of maker);
iv) সর্বসাধারনের অধিকার বা প্রথা বিষয়ক মতামত (opinion as to public right or custom, or matters of general interest);
v) পারিবারিক দলিল বা উইল (statement made in will or deed relating to family affairs);
vi) আত্মীয়তার অস্তিত্ব সম্বন্ধে বিবৃতি (relates to existence of relationship);
vii) ১৩(ক) ধারায় উল্লিখিত কার্য সংক্রান্ত; অথবা
viii) কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি (Statement made by several persons, and expresses feelings relevant to matter in question).

-------------------------------
⇒ সাক্ষ্য আইনের ৩২ ধারা: যে ব্যক্তি মৃত অথবা যাকে খুঁজে পাওয়া যায় না অথবা যে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছে অথবা যাকে হাজির করা এরূপ সময় ও ব্যয় সাপেক্ষ যে, সংশ্লিষ্ট মামলার অবস্থা বিবেচনায় আদালতের মতে তা অযৌক্তিক; সেইরূপ ব্যক্তির প্রাসঙ্গিক বিষয়ে লিখিত বা মৌখিক বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে নিজেরাই প্রাসঙ্গিক বিষয়:

(১) যখন এটি মৃত্যুর কারণের সাথে সংশ্লিষ্ট (When it relates to cause of death): যখন মামলায় কোন মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে, তখন সেই মামলায় ঐ ব্যক্তি কর্তৃক তার মৃত্যু সম্পর্কে অথবা যে পরিস্থিতিতে তার মৃত্যু ঘটেছে তার কোন একটি সম্পর্কে দেওয়া বিবৃতি; এরূপ বিবৃতি দেওয়ার সময় ঐ ব্যক্তি মৃত্যুর আশঙ্কা করুক বা না করুক এবং যে কার্যক্রমে তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে তার প্রকৃতি যাই হোক না কেন উক্ত বিবৃতি প্রাসঙ্গিক।

(২) সাধারণ কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত (Made in course of business) : যখন বিবৃতিটি ঐ ব্যক্তি কর্তৃক কাজের স্বাভাবিক প্রক্রিয়ায় (in the ordinary course of business) দেয়া হয়, এবং বিশেষভাবে যখন তা কাজের স্বাভাবিক রীতিতে, বা পেশাগত দায়িত্ব পালনে রক্ষিত বইয়ে ঐ ব্যক্তি কর্তৃক প্রস্তুত কোনো লিখন (entry) বা স্মারকের (memorandum) অন্তর্ভূক্ত হয়; অথবা যখন তা অর্থ, মালামাল, জামানত বা যে কোনো সম্পত্তি গ্রহণের প্রক্রিয়ায় ঐ ব্যক্তি কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত স্বীকারোক্তি (acknowledgment) হয়; অথবা যখন তা ঐ ব্যক্তি কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত কোন ব্যবসায়িক ব্যবহৃত দলিলে লেখা হয়; অথবা তা সাধারণভাবে ঐ ব্যক্তি কর্তৃক লিখিত, স্বাক্ষরিত বা তারিখ প্রদত্ত চিঠি বা অন্য দলিলের তারিখ প্রসঙ্গে লেখা হয়।
১,৫১৫.
নিচের কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে?
  1. Courts-martial convened under the Army Act, 1952
  2. Judicial proceedings in courts
  3. Proceedings before the arbitrator
  4. All the above
সঠিক উত্তর:
Judicial proceedings in courts
উত্তর
সঠিক উত্তর:
Judicial proceedings in courts
ব্যাখ্যা
⇒ Extent: It extends to the whole of Bangladesh and applies to all judicial proceedings in or before any Court, including Courts-martial, other than Courts-martial convened under the Army Act, 1952, the Naval Discipline Ordinance, 1961 or the Air Force Act, 1953 but not to affidavits presented to any Court or officer, nor to proceedings before an arbitrator;

⇒ এই আইন সমগ্র বাংলাদেশে বলবৎ হবে ও ১৯৮২ সালের সেনাবাহিনী আইন বা ১৯৬১ সালের নৌ- শৃঙ্খলা আইন বা ১৯৫৩ সালের বিমান বাহিনী আইন অনুসারে গঠিত সামরিক আদালত ব্যতীত সকল আদালত এবং সামরিক আদালতে যাবতীয় বিচার কার্যে প্রযোজ্য হবে। তবে অত্র আইন কোন আদালতে অথবা কোন কর্মকর্তার নিকট উপস্থিত হলফনামা অথবা সালিসের কার্যধারায় প্রযোজ্য হবে না।
 
⇒ Case Law:
Judicial proceedings-The term "Judicial proceedings" is not defined by the Evidence Act, but it is defined by section 4(m) of the Criminal Procedure Code as a "proceeding in the course of which evidence is or may be legally taken on oath. "An enquiry is judicial if the object of it is to determine a jural relation between one person and another or a group of persons or between him and the community.
-QE vs Tulja. 12 ILR (BOM) 36. P42. 

Departmental enquiries-In departmental enquiries the strict laws of evidence according to the Evidence Act are not applicable.
-Sisir Kumar Das vs State, 1955 AIR (Cal) 183.
১,৫১৬.
In criminal proceedings the fact that the person accused is of a good character is relevant under Section ______ of The Evidence Act,1872.
  1. 55
  2. 53
  3. 57
  4. 52
সঠিক উত্তর:
53
উত্তর
সঠিক উত্তর:
53
ব্যাখ্যা
Section 53In criminal proceedings the fact that the person accused is of a good character is relevant.

সাক্ষ্য আইনের ৫৩ ধারামতে,
ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির ভাল চরিত্র বা সচ্চরিত্র প্রাসঙ্গিক।
১,৫১৭.
যখন কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তখন সে _________ দিয়ে দাবি করতে পারে যে সে অপরাধের সময় অন্য কোথাও উপস্থিত ছিল।
  1. Plea of jeopardy
  2. Plea of alibi
  3. Plea of estoppel
  4. Plea of immunity
সঠিক উত্তর:
Plea of alibi
উত্তর
সঠিক উত্তর:
Plea of alibi
ব্যাখ্যা
যখন কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তখন সে Plea of alibi দিয়ে দাবি করতে পারে যে সে অপরাধের সময় অন্য কোথাও উপস্থিত ছিল এবং সুতরাং অপরাধে জড়িত থাকতে পারে না।

'Plea of alibi' হল একটি আইনগত জবাব, যা কোনো অপরাধীকে নিজেকে দোষমুক্ত প্রমাণ করার জন্য ব্যবহৃত হয়। এর অর্থ হল "অন্যত্র উপস্থিতি"। এটি হল একটি বিশেষ প্রকৃতির অপরাধমুক্তির প্রমাণ যেখানে প্রসিকিউটরদের দাবিকৃত অপরাধের স্থান ও সময়ে অপরাধীর অনুপস্থিতি প্রমাণিত হয়।

সাক্ষ্য আইনের ধারা ১১ অনুসারে,
অপরাধের স্থান ও সময়ে অপরাধীর অনুপস্থিতি প্রমাণ করা হলে, তা ঘটনার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে পারে।
১,৫১৮.
'স্বীকৃতি হলাে মৌখিক বা লিখিত বক্তব্য, যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন ধারণার সূত্রপাত করে।'- এই সংজ্ঞা দেয়া হয়েছে-
  1. সাক্ষ্য আইনের ১৪ ধারায়
  2. সাক্ষ্য আইনের ১৬ ধারায়
  3. সাক্ষ্য আইনের ১৭ ধারায়
  4. সাক্ষ্য আইনের ১৮ ধারায়
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ১৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ১৭ ধারায়
ব্যাখ্যা
ধারাঃ ১৭: স্বীকৃতি বা Admission-
স্বীকৃতি হলাে মৌখিক বা লিখিত বক্তব্য, যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন ধারণার সূত্রপাত করে।

প্রকারভেদ: স্বীকৃতি ২ প্রকার-
১। মৌখিক স্বীকৃতি;
২। লিখিত স্বীকৃতি।

সাক্ষ্য আইনের ভাষায়-
An admission is a statement, oral or documentary which suggest any inference as to any fact in issue or relevant fact and which is made by any of the persons and under the circumstances hereinafter mentioned.
১,৫১৯.
সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য কীভাবে গ্রহণযোগ্য?
  1. যেকোনো সাক্ষী দ্বারা
  2. প্রত্যক্ষ সাক্ষী দ্বারা
  3. সাক্ষ্যকে পর্যালোচনা করে
  4. আদালত কর্তৃক নির্ধারিত সাক্ষী দ্বারা
সঠিক উত্তর:
প্রত্যক্ষ সাক্ষী দ্বারা
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যক্ষ সাক্ষী দ্বারা
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) প্রত্যক্ষ সাক্ষী দ্বারা।
- সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী, মৌখিক সাক্ষ্য শুধুমাত্র প্রত্যক্ষ সাক্ষীর দ্বারা গ্রহণযোগ্য হতে পারে, অর্থাৎ যা সে নিজে দেখেছে বা শোনেছে বা কোনো বিশেষ পদ্ধতিতে অনুভব করেছে। অন্যের কাছ থেকে শোনা সাক্ষ্য প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়।

⇒ সাক্ষ্য আইনের ধারা ৬০ অনুযায়ী, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ,
যদি এটি এমন একটি বিষয় সম্পর্কে হয় যা দেখা যেতে পারে, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি বলবে সে এটি দেখেছে;
যদি এটি এমন একটি বিষয় সম্পর্কে হয় যা শোনা যেতে পারে, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি বলবে সে এটি শুনেছে;
যদি এটি এমন একটি বিষয় সম্পর্কে হয় যা অন্য কোনো অনুভূতি বা পদ্ধতিতে অনুভব করা যেতে পারে, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি বলবে সে সেই অনুভূতির মাধ্যমে এটি অনুভব করেছে;
যদি এটি কোনো মতামত বা সেই মতামতের ভিত্তি সম্পর্কে হয়, তবে সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি ওই মতামতটি ধারণ করেছে এবং তার ভিত্তি জানে।
এছাড়া, বিশেষজ্ঞদের মতামত যে কোনো বইয়ে প্রকাশিত থাকে, সেটি যদি সাধারণভাবে বিক্রয়ের জন্য পাওয়া যায় এবং সেই লেখক মৃত অথবা পাওয়া না যায়, অথবা সাক্ষ্য দিতে অক্ষম হয়, বা সাক্ষীকে ডাকার জন্য সময় ও খরচ অধিক হয়, তাহলে আদালত সেই বইটির উত্থাপন করার মাধ্যমে সেই মতামত প্রমাণ করতে পারে।

এছাড়া, যদি মৌখিক সাক্ষ্য কোনো পদার্থের অস্তিত্ব বা অবস্থা সম্পর্কে হয়, যা একটি দলিল ছাড়া অন্য কোনো বস্তু, তবে আদালত, যদি তা প্রযোজ্য মনে করে, তখন সেই বস্তুটির পরিদর্শনের জন্য উত্থাপন করতে পারে।
---------
⇒ The Evidence Act, 1872: Section-60: Oral evidence must be direct:
- Oral evidence must, in all cases whatever, be direct; that is to say-
if it refers to a fact which could be seen, it must be the evidence of a witness who says he saw it;
if it refers to a fact which could be heard, it must be the evidence of a witness who says he heard it;
if it refers to a fact which could be perceived by any other sense or in any other manner, it must be the evidence of a witness who says he perceived it by that sense or in that manner;
if it refers to an opinion or to the grounds on which that opinion is held, it must be the evidence of the person who holds that opinion on those grounds:
Provided that the opinions of experts expressed in any treatise commonly offered for sale, and the grounds on which such opinions are held, may be proved by the production of such treatises if the author is dead or cannot be found, or has become incapable of giving evidence, or cannot be called as a witness without an amount of delay or expense which the Court regards as unreasonable:
Provided also that, if oral evidence refers to existence or condition of any material thing other than a document, the Court may, if it thinks fit, require the production of such material thing for its inspection.
১,৫২০.
সাক্ষ্য আইন অনুযায়ী অপরাধের "প্রস্তুতি" প্রমাণের জন্য নিচের কোনটি প্রাসঙ্গিক?
  1. অপরাধের পূর্বে অস্ত্র ক্রয়
  2. অপরাধের সময়ের আচরণ
  3. অপরাধের পরবর্তী আচরণ
  4. শুধুমাত্র অপরাধের সাথে সম্পর্কহীন ঘটনা
সঠিক উত্তর:
অপরাধের পূর্বে অস্ত্র ক্রয়
উত্তর
সঠিক উত্তর:
অপরাধের পূর্বে অস্ত্র ক্রয়
ব্যাখ্যা
উত্তর: ক) অপরাধের পূর্বে অস্ত্র ক্রয়।
→ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ৮ অনুযায়ী, "প্রস্তুতি" প্রমাণের জন্য এমন ঘটনা প্রাসঙ্গিক যা অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে বা প্রস্তুতির অংশ হিসেবে ঘটেছে।
যেহেতু অপরাধের পূর্বে অস্ত্র ক্রয় মূলত অপরাধের প্রস্তুতি হিসেবে গণ্য হতে পারে, তাই এটি প্রাসঙ্গিক। উদাহরণস্বরূপ, যদি কেউ হত্যার উদ্দেশ্যে অস্ত্র ক্রয় করে এবং সেই অস্ত্র পরে অপরাধে ব্যবহৃত হয়, তবে সেই অস্ত্র ক্রয়ের ঘটনা অপরাধের প্রস্তুতি হিসেবে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য।
অন্যদিকে, অপরাধের পরবর্তী আচরণ বা অপরাধের সময়ের আচরণ মূলত অপরাধের ঘটনার সাথে সম্পর্কিত থাকে, কিন্তু সেগুলি "প্রস্তুতি" হিসেবে গণ্য হয় না। "শুধুমাত্র অপরাধের সাথে সম্পর্কহীন ঘটনা" তো পরিষ্কারভাবে প্রাসঙ্গিক নয়, কারণ এটি অপরাধের প্রস্তুতি বা ঘটনাকে প্রভাবিত করে না।
১,৫২১.
কোনো ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে চাইলে, নিচে বর্ণিত কোন ধরণের প্রশ্ন করা থেকে বারিত করা হয়েছে?
  1. শুধুমাত্র সাধারণ অনৈতিক চরিত্র
  2. শুধুমাত্র পূর্ববর্তী যৌন আচরণ
  3. পূর্ববর্তী একই ধরণের মামলার রায় আছে কী না
  4. সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ 
সঠিক উত্তর:
সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ 
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ অনৈতিক চরিত্র ও পূর্ববর্তী যৌন আচরণ 
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের ১৪৬ ধারার বিধান- জেরায় আইনসঙ্গত প্রশ্ন: যখন সাক্ষীকে জেরা করা হয় তখন ইতিপূর্বে উল্লেখিত প্রশ্নসমূহ ছাড়াও এমন প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে, যা দ্বারা:
১) তার সত্যবাদিতা পরীক্ষা করা যায়।
২) তার পরিচয় ও মর্যাদা জানা যায়, অথবা
৩) তার চরিত্রের প্রতি আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায়, যদিও এরূপ প্রশ্নের উত্তরের দ্বারা তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সাথে জড়িত হতে পারে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দণ্ড বা বাজেয়াপ্তির সম্ভাবনা থাকে।

তবে শর্ত থাকে যে, ধর্ষণের অপরাধ বা ধর্ষণের চেষ্টার জন্য একটি মামলায়, দফা (৩) এর অধীনে ভিক্টিমের সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না:

আরও শর্ত থাকে যে, এই ধরনের প্রশ্ন শুধুমাত্র আদালতের অনুমতি নিয়েই জিজ্ঞাসা করা যেতে পারে, যদি এটি ন্যায়বিচারের জন্য আদালতের কাছে প্রয়োজনীয় বলে মনে হয়।

১,৫২২.
The Evidence Act, 1872 এর ৯০ ধারা প্রযোজ্য হবে যদি
  1. ৩ বৎসরের পুরাতন হয়
  2. ৩০ বৎসরের পুরাতন হয়
  3. উপযুক্ত ব্যক্তির হেফাজতে থেকে কে উপস্থাপিত হয়
  4. খ ও গ
সঠিক উত্তর:
খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
খ ও গ
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ৯০ ধারা অনুযায়ী ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয় বস্তুকে আদালত সঠিক বলে মনে করতে পারে আবার নাও করতে পারে। ৯০ ধারায় বলা হয়েছে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক বলে মনে করবে যদি দলিলটি সঠিক ব্যক্তির দখল থেকে আসে।
১,৫২৩.
According to Section 56 of the Evidence Act, which of the following statements is correct?
  1. The court can ignore judicially noticeable facts.
  2. Only documentary evidence is exempt from proof.
  3. Facts judicially noticeable by the court need not be proved.
  4. Facts that are judicially noticeable must be proved with evidence.
সঠিক উত্তর:
Facts judicially noticeable by the court need not be proved.
উত্তর
সঠিক উত্তর:
Facts judicially noticeable by the court need not be proved.
ব্যাখ্যা
⇒ The Evidence Act, Section 56. Fact judicially noticeable need not be proved:
- No fact of which the Court will take judicial notice need be proved.

⇒ Section 56 of the Evidence Act states that facts which are judicially noticeable by the court do not need to be proved. Judicial notice refers to facts that are widely known or universally accepted, and the court automatically recognizes them as true without requiring formal evidence to establish them.
⇒  Examples include the laws of the country, the fact that the sun rises in the east, or public holidays declared by the government.

⇒ সাক্ষ্য আইনের ৫৬ ধারার বিধান অনুযায়ী- যে সকল ঘটনা আদালত কর্তৃক লক্ষণীয় তা প্রমাণ করার প্রয়োজন নেই।
১,৫২৪.
কোনো মানচিত্র বা নকশা যদি কোনো মামলার উদ্দেশ্যে (for the purpose of any cause) তৈরি হয়, তবে-
  1. আদালত স্বয়ংক্রিয়ভাবে তা গ্রহণ করবে
  2. সেটি আদালতে প্রমাণযোগ্য নয়
  3. সেটির সঠিকতা প্রমাণ করতে হবে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সেটির সঠিকতা প্রমাণ করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
সেটির সঠিকতা প্রমাণ করতে হবে
ব্যাখ্যা

The Evidence Act, 1872 – ধারা ৮৩- সরকারি কর্তৃপক্ষের দ্বারা প্রণীত মানচিত্র বা নকশা সম্পর্কে অনুমান (Presumption as to maps or plans made by authority of Government):
আদালত অনুমান করবে যে- যেসব মানচিত্র (map) বা নকশা (plan) সরকারি কর্তৃপক্ষের অনুমোদন বা নির্দেশে প্রস্তুত বলে প্রতীয়মান,
সেগুলো আসলেই সরকারের কর্তৃত্বে প্রস্তুত করা হয়েছে, এবং সেগুলো যথাযথভাবে সঠিক (accurate)।
তবে, যদি কোনো মানচিত্র বা নকশা কোনো মামলার উদ্দেশ্যে (for the purpose of any cause) তৈরি করা হয়ে থাকে, তাহলে সেটির সঠিকতা (accuracy) আদালতে প্রমাণ করতে হবে।

১,৫২৫.
সাক্ষ্য আইন, ১৮৭২-এর গঠন কয়টি ভাগ, অধ্যায় এবং ধারা নিয়ে গঠিত?
  1. ৩টি ভাগ, ১০টি অধ্যায়, ১৫০টি ধারা
  2. ৩টি ভাগ, ১১টি অধ্যায়, ১৬৭টি ধারা
  3. ২টি ভাগ, ১১টি অধ্যায়, ১৬৫টি ধারা
  4. ৪টি ভাগ, ১২টি অধ্যায়, ১৭০টি ধারা
সঠিক উত্তর:
৩টি ভাগ, ১১টি অধ্যায়, ১৬৭টি ধারা
উত্তর
সঠিক উত্তর:
৩টি ভাগ, ১১টি অধ্যায়, ১৬৭টি ধারা
ব্যাখ্যা
→ সাক্ষ্য আইন, ১৮৭২ (The Evidence Act, 1872) গঠিত হয়েছে—
- ৩টি ভাগ (Parts)
- ১১টি অধ্যায় (Chapters)
- ১৬৭টি ধারা (Sections)
এই আইনটি একটি পদ্ধতিগত আইন এবং এটি ১লা সেপ্টেম্বর, ১৮৭২ থেকে কার্যকর হয়।

⇒ সাক্ষ্য আইনের পূর্ব ইতিহাস ও গঠন:
১৮৭২ সালের আগে উপমহাদেশে পূর্ণাঙ্গ কোনো সাক্ষ্য আইন ছিল না।
১৮৬৮ সালে স্যার হেনরি সামার একটি খসড়া প্রণয়ন করেছিলেন, তবে সেটি কার্যকর হয়নি।
১৮৭১ সালে ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস স্টিফেনকে সাক্ষ্য আইনের খসড়া তৈরির দায়িত্ব দেয়।
উৎপত্তি: Latin শব্দ Evidere বা Evidence থেকে এসেছে।
মূল উদ্দেশ্য: সাক্ষ্যের মাধ্যমে কোনো ঘটনা বা বিষয় প্রমাণ করা।
আইনের ধরন: এটি পদ্ধতিগত আইন (Procedural Law/Adjective Law)।
আইন প্রণয়ন: ১৮৭২ সালের ১৫ই মার্চ।
কার্যকর: ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর।
প্রণেতা: স্যার জেমস স্টিফেন (Fitz-James Stephen), যাকে সাক্ষ্য আইনের জনক বলা হয়।
সংগঠন: ৩টি ভাগ (Part), ১১টি অধ্যায় (Chapter), ১৬৭টি ধারা (Section) আছে।
১,৫২৬.
যদি কোনো ফৌজদারি মামলা দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত হয়, তাহলে তা প্রমাণের দায়িত্ব-
  1. আদালতের
  2. আসামী পক্ষের
  3. বাদী পক্ষের
  4. তদন্তকারী কর্মকর্তার
সঠিক উত্তর:
আসামী পক্ষের
উত্তর
সঠিক উত্তর:
আসামী পক্ষের
ব্যাখ্যা
সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১০৫ ধারা অনুযায়ী, যদি কোনো আসামী দাবি করে যে তার বিরুদ্ধে মামলাটি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত, তাহলে সেই দাবি প্রমাণ করার দায়িত্ব থাকবে আসামী পক্ষের।

বলা আছে-
"দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম যে সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য সেই সমস্ত ক্ষেত্রে, উক্ত ব্যতিক্রম প্রযোজ্য এই দাবি করাই যথেষ্ট নয়, বরং এই ব্যতিক্রমের উপস্থিতি প্রমাণ করতে হবে।"

অর্থাৎ, যদি আসামীপক্ষ দাবি করে যে তাদের বিরুদ্ধে মামলাটি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত, তাহলে শুধু দাবি করা যথেষ্ট নয়, বরং তাদেরকে সেই দাবি প্রমাণ করতে হবে। প্রমাণের দায়িত্ব থাকবে আসামীপক্ষের।

Section 105- Burden of proving that case of accused comes within exceptions:
When a person is accused of any offence, the burden of proving the existence of circumstances bringing the case within any of the General Exceptions in the Penal Code, or within any special exception or proviso contained in any other part of the same Code, or in any law defining the offence, is upon him, and the Court shall presume the absence of such circumstances.
১,৫২৭.
নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য?
  1. মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে
  2. সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন
  3. সাক্ষীকে কোন অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংশ্লিষ্ট বিষয়ে
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
♦১৪৬ ধারায় উল্লেখিত জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত হয়, উক্তরূপ কোন প্রশ্ন যদি এমন বিষয় সম্পর্কিত হয়, যা সংশ্লিষ্ট মোকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক, তবে সেক্ষেত্রে ১৩২ ধারার বিধান প্রযোজ্য হবে।
♦কারণ ১৩২ ধারায় বিধান করা হয়েছে, জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত এরূপ প্রশ্নের উত্তর সাক্ষীকে কোন অপরাধের সাথে জড়িত করবে এই অজুহাতে উত্তর দান করা হতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যায় না। অর্থাৎ তিনি উত্তর দিতে বাধ্য থাকবে।
১,৫২৮.
ধারা ১২৫ অনুযায়ী অপরাধ সংঘটনের বিষয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে পারেন কে?
  1. ম্যাজিস্ট্রেট
  2. পুলিশ কর্মকর্তা
  3. অপরাধের সহযোগী
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের ১২৫ ধারার বিধান: অপরাধ সংঘটন সংক্রান্ত তথ্য:
কোনও ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা অপরাধ সংঘটনের বিষয়ে তথ্য কোথা থেকে পেয়েছেন, তা প্রকাশ করতে বাধ্য থাকবেন না। তেমনি, কোনও রাজস্ব কর্মকর্তা জনস্বার্থে রাজস্ব সম্পর্কিত কোনও অপরাধের বিষয়ে তথ্য কোথা থেকে পেয়েছেন, তা প্রকাশ করতে বাধ্য থাকবেন না।

ব্যাখ্যা: এই ধারায় "রাজস্ব কর্মকর্তা" বলতে জনস্বার্থে রাজস্ব সম্পর্কিত কোনো শাখায় নিযুক্ত বা কাজরত কর্মকর্তাকে বোঝায়।

১,৫২৯.
সাক্ষ্য আইনের ১১৯ ধারানুসারে, Evidence so given shall be deemed to be-
  1. oral evidence
  2. digital evidence
  3. forensic evidence
  4. documentary evidence
সঠিক উত্তর:
oral evidence
উত্তর
সঠিক উত্তর:
oral evidence
ব্যাখ্যা
সাক্ষ্য আইনের ১১৯ ধারা- বোবা সাক্ষী: যে সাক্ষী কথা বলিতে অক্ষম, তিনি তাহার বক্তব্য অন্য কোনভাবে অর্থাৎ লিখিয়া বা ইশারা করিয়া বুঝাইতে পারেন এবং সেইভাবে সাক্ষ্যদিতে পারেন, তবে সেই লেখা বা ইশারা প্রকাশ্য আদালতে লিখিতে বা করিতে হইবে। এইরূপভাবে যে সাক্ষ্য দেওয়া হইবে তাহা মৌখিক সাক্ষ্য বলিয়া গণ্য হইবে।

Section 119- Dumb witnesses:
A witness who is unable to speak may give his evidence in any other manner in which he can make it intelligible, as by writing or by signs; but such writing must be written and the signs made in open Court. Evidence so given shall be deemed to be oral evidence.
১,৫৩০.
“Statement made in will or deed relating to family affairs” সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
  1. ৩২(৪)
  2. ৩২(৫)
  3. ৩২(৬)
  4. ৩২(৮)
সঠিক উত্তর:
৩২(৬)
উত্তর
সঠিক উত্তর:
৩২(৬)
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ৩২(৬)-এ বলা হয়েছে:
- “When the statement relates to the existence of any relationship by blood, marriage or adoption between persons deceased, and is made in any will or deed relating to the affairs of the family... it is relevant.”
অর্থাৎ, যদি কোনো ব্যক্তি যিনি এখন মৃত, তাঁর উইল (will) বা পারিবারিক দলিলে (deed relating to family affairs) রক্ত, বিবাহ বা দত্তক সম্পর্ক সম্পর্কে কোনো বিবৃতি দিয়ে যান — এবং সেই বিবৃতি বিরোধের উদ্ভব হওয়ার আগেই দেওয়া হয় — তাহলে তা আদালতে প্রাসঙ্গিক বিবৃতি হিসেবে গণ্য হবে।

 অতএব, “Statement made in will or deed relating to family affairs” = ধারা ৩২(৬)
 সঠিক উত্তর: গ) ৩২(৬)

⇒ সাক্ষ্য আইনের ৩২ ধারা অনুযায়ী কোন ব্যক্তি মৃত, নিখোঁজ বা সাক্ষ্য প্রদানে অযোগ্য হলে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির হাজিরা সময় ও ব্যয় সাপেক্ষ হলে, আদালতে উপস্থিতি ছাড়াও তাদের মৌখিক বা লিখিত বিবৃতি ৮টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। যথা-
ⅰ) ৩২(১) ধারার অধীন মৃত্যুর কারণ সংবলিত বিবৃতি অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা (dying declaration);
ii) ৩২(২) ধারার অধীন দৈনন্দিন বা স্বাভাবিক কাজ কর্মের বিবৃতি (statement made in course of business);
iii) ৩২(৩) ধারার অধীন আর্থিক অথবা স্বত্ব সম্বন্ধীয় (as to title) স্বার্থের পরিপন্থীমূলক বিবৃতি যা ফৌজদারি বা ক্ষতিপূরণের মামলার উদ্ভব করতে পারে (statement against interest of maker);
iv) সর্বসাধারণের অধিকার বা প্রথা বিষয়ক মতামত (opinion as to public right or custom, or matters of general interest);
v) আত্মীয়তার অস্তিত্ব সম্বন্ধে বিবৃতি (relates to existence of relationship);
vi) পারিবারিক দলিল বা উইল (statement made in will or deed relating to family affairs);
vii) ১৩(ক) ধারায় উল্লিখিত কার্য সংক্রান্ত; অথবা
viii) কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি (Statement made by several persons, and expresses feelings relevant to matter in question).
-----------
-The Evidence Act, 1872, Section-32: Cases in which statement of relevant fact by person who is dead or cannot be found, etc., is relevant.
- When it relates to cause of death;
or is made in course of business;
or against interest of maker;
or gives opinion as to public right or custom, or matters of general interest;
or relates to existence of relationship;
or is made in will or deed relating to family affairs;
or in document relating to transaction mentioned in section 13, clause (a);
or is made by several persons, and expresses feelings relevant to matter in question

Illustrations:
(a) The question is, whether A was murdered by B; or
A dies of injuries received in a transaction in the course of which she was ravished. The question is whether she was ravished by B; or
The question is whether A was killed by B under such circumstances that a suit would lie against B by A's widow.
Statements made by A as to the cause of his or her death, referring respectively to the murder, the rape and the actionable wrong under consideration are relevant facts.
১,৫৩১.
স্বীকৃতি কী হিসাবে বিবেচিত হয়?
  1. সমর্থনমূলক সাক্ষ্য
  2. এস্টোপেল
  3. নির্দিষ্ট আইনগত অবস্তান নেই
  4. মৌলিক সাক্ষ্য
সঠিক উত্তর:
এস্টোপেল
উত্তর
সঠিক উত্তর:
এস্টোপেল
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১৭ ধারায় স্বীকৃতির সংজ্ঞা রয়েছে। সাক্ষ্য আইনের ১৭ ধারামতে মৌখিক বা লিখিত বিবৃতি যা মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন সিদ্ধান্তের সূচনা করে,তাকে স্বীকৃতি বা admission বলে। সাক্ষ্য আইনের ১৭ থেকে ৩১ ধারা এবং দেওয়ানি কার্যবিধির ১২ নং আদেশে স্বীকৃতি সংক্রান্ত বিভিন্ন বিধান রয়েছে।
- স্বীকৃতির প্রকারভেদ- স্বীকৃতি সাধারনত ২ প্রকার। যথা-
i) মৌখিক স্বীকৃতি (oral admission); এবং
ii) লিখিত স্বীকৃতি (written admission)।

⇒ সাক্ষ্য আইনের ৩১ ধারার বিধান: স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রতিবন্ধক হতে পারে: 
কোন বিষয়ে স্বীকৃতি সেই বিষয়ের চূড়ান্ত প্রমাণ নয়। কিন্তু এই আইনে অতঃপর বর্ণিত বিধানসমূহ অনুসারে এগুলি প্রতিবন্ধক হিসেবে কার্যকর হতে পারে।
---------------
⇒ Section-31. Admissions not conclusive proof, but may stop: Admissions are not conclusive proof of the matters admitted but they may operate as estoppels under the provisions hereinafter contained.
১,৫৩২.
জনসংশ্লিষ্ট প্রকৃতির [Public Nature] বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে-
  1. সাক্ষ্য আইনের ৪০ ধারায়
  2. সাক্ষ্য আইনের ৪১ ধারায়
  3. সাক্ষ্য আইনের ৪২ ধারায়
  4. সাক্ষ্য আইনের ৪৩ ধারায়
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৪২ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৪২ ধারায়
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৪২ ধারায় জনসংশ্লিষ্ট প্রকৃতির [Public Nature] বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো রায়ের পক্ষ নয় এমন কোন ব্যক্তির ক্ষেত্রে উক্ত রায় বাধ্যকর হবেনা। কিন্তু এই নিয়মের প্রথম ব্যতিক্রম ৪১ ধারায় এবং দ্বিতীয় ব্যতিক্রম সাক্ষ্য আইনের ৪২ ধারায় উল্লেখ করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, একই পক্ষ হোক বা না হোক, জনসংশ্লিষ্ট প্রকৃতির বিষয় যেমন প্রথা, প্রেসক্রিপশন (অনুমতি সাপেক্ষে ব্যবহার অধিকার) ইত্যাদি বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক।

⇒ উদাহরণ
'ক' 'খ' এর বিরুদ্ধে তার জমিতে অনধিকার প্রবেশের কারণে মামলা করে। 'খ' উক্ত জমিতে সাধারণ জনগণের চলাচলের অধিকার আছে বলে দাবী করে। 'ক' এই দাবী অস্বীকার করে। 'ক' এবং 'গ' এর মধ্যে উক্ত জমি নিয়ে পূর্বের কোন এক মামলায় আদালত উক্ত জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে বলে ডিক্রি প্রদান করেছিল। আদালতের এই ডিক্রি বর্তমানে 'ক' এবং 'খ' এর মধ্যেকার মামলায় প্রাসঙ্গিক হবে। কিন্তু এটা চলাচলের অধিকার যে আছে তার চূড়ান্ত প্রমাণ না।

----------------
⇒ Relevancy and effect of judgments, orders or decrees, other than those mentioned in section 41:
Section 42. Judgments, orders or decrees other than those mentioned in section 41 are relevant if they relate to matters of a public nature relevant to the inquiry; but such judgments, orders or decrees are not conclusive proof of that which they state.
১,৫৩৩.
ধর্ষণের অপরাধ বা ধর্ষণের চেষ্টার মামলায় ভিকটিমের সাধারণ _______সম্পর্কে জিজ্ঞাসাবাদে কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না।
  1.  সত্যবাদিতা পরীক্ষা করার প্রশ্ন
  2. তার পরিচয় মর্যাদা জানার প্রশ্ন
  3. অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ প্রশ্ন
  4. তার চরিত্র আঘাত করে বিশ্বাতযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করে প্রশ্ন
সঠিক উত্তর:
অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ প্রশ্ন
উত্তর
সঠিক উত্তর:
অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ প্রশ্ন
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইন (সংশোধন), ২০২২ এর ১৪৬ ধারা অনুযায়ী জেরায় তিন ধরনের প্রশ্ন করা বৈধ। যে সকল প্রশ্ন যা দ্বারা সাক্ষীর
   (i)  সত্যবাদিতা পরীক্ষা করা যায়
   (ii)  তার পরিচয় মর্যাদা জানা যায়
   (iii) তার চরিত্র আঘাত করে বিশ্বাতযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যায়
   ♦তবে শর্ত থাকে যে, ধর্ষণের অপরাধ বা ধর্ষণের চেষ্টার জন্য একটি মামলায় ক্লজ(৩) এর অধীন ভিকটিমের সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদে কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না।
১,৫৩৪.
সাক্ষ্য আইনের কোন ধারায় দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য সম্পর্কে বিধান দেওয়া হয়েছে?
  1. ধারা ১৩১
  2. ধারা ১৩২
  3. ধারা ১৩৩
  4. ধারা ১৩৪
সঠিক উত্তর:
ধারা ১৩৩
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৩৩
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১৩৩-এ বলা হয়েছে: দুষ্কর্মের সহযোগী একজন সাক্ষ্য দেওয়ার যোগ্য ব্যক্তি এবং তার অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতেও আসামিকে দোষী সাব্যস্ত করা বেআইনি হবে না।
⇒ সাক্ষ্য আইনের ১৩৩ ধারার বিধান দুষ্কর্মে সহযোগী: দুষ্কর্মের সহযোগী আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলিয়া গণ্য হইবেন। দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হইলে কেবল সেই কারণেই উক্ত সাজা বেআইনি হইবে না।
⇒ ১৩৩ ধারা অনুযায়ী একজন দুষ্কর্মের সহযোগী অন্যান্য সহযোগী আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার যোগ্য এবং এর উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হলে বেআইনি হবে না।
-----------
⇒ The Evidence Act, 1872- Section-133. Accomplice: An accomplice shall be a competent witness against an accused person, and a conviction is not illegal merely because it proceeds upon the uncorroborated testimony of an accomplice.

১,৫৩৫.
হিসাবের খাতায় বা ডিজিটাল রেকর্ডে লিপিবদ্ধ বিষয় সাক্ষ্য আইনের কোন ধারার বিধান অনুযায়ী প্রাসঙ্গিক হবে?
  1. সাক্ষ্য আইনের ৩৪ ধারায়
  2. সাক্ষ্য আইনের ৩৫ ধারায়
  3. সাক্ষ্য আইনের ৩৬ ধারায়
  4. সাক্ষ্য আইনের ৩৭ ধারায়
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৩৪ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষ্য আইনের ৩৪ ধারায়
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৩৪ ধারার বিধান: হিসাবের খাতায় বা ডিজিটাল রেকর্ডে লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক (Entries in books of account when relevant)- সাক্ষ্য আইনের ৩৪ ধারা অনুযায়ী ব্যবসা প্রসঙ্গে নিয়মিত যে হিসেবের খাতা রাখা হয়, উক্ত খাতায় লিখিত কোন কিছুতে যখন এমন বিষয়ের উল্লেখ থাকে, যে বিষয়ে অনুসন্ধান করা আদালতের কর্তব্য, তখন হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক। কিন্তু কেবলমাত্র এরূপ বিবৃতি কারও উপর দায় আরোপ করার জন্য যথেষ্ট সাক্ষ্য বলে বিবেচিত হবে না।

যেমন- ক ১০০০ টাকার দাবিতে খ এর বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করল। খ এর নিকট তার উক্ত টাকা পাওনা আছে এটি প্রমাণ করার জন্য ক তার খাতায় লেখা হিসাব দেখাল। এক্ষেত্রে খাতায় লেখা হিসাবগুলো প্রাসঙ্গিক। কিন্তু যদি অন্য কোন সাক্ষ্য না থাকে তবে খ এর দেনা প্রমাণ করার জন্য এটি যথেষ্ট নয়।

------------
⇒  Entries in books of account or digital record when relevant:
Section 34. Entries in books of account or digital record, regularly kept in the course of business, are relevant whenever they refer to a matter into which the Court has to inquire, but such statements shall not alone be sufficient evidence to charge any person with liability.

Illustration
A sues B for Taka 1,000, and shows entries in his account books showing B to be indebted to him to this amount. The entries are relevant, but are not sufficient, without other evidence, to prove the debt.
১,৫৩৬.
নিম্নের কে সাক্ষী হতে পারবে না?
  1. বধির
  2. শিশু
  3. উন্মাদ
  4. উপরের কেউই হতে পার বে না।
সঠিক উত্তর:
উন্মাদ
উত্তর
সঠিক উত্তর:
উন্মাদ
ব্যাখ্যা
♦ পাগল বা উন্মাদ ছাড়া সকলেই সাক্ষী হতে পারবে। সাক্ষী হওয়ার জন্য সেই যোগ্য যে প্রশ্ন বুঝতে পারে এবং প্রেক্ষিতে উত্তর প্রদানে সক্ষম
১,৫৩৭.
সাক্ষ্য আইনের কত ধারায় অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য করা হলে তজ্জন্য নতুন করে বিচার হবে না?
  1. ১৬৫ ধারা
  2. ১৬৬ ধারা
  3. ১৬৭ ধারা
  4. ১৬৮ ধারা
সঠিক উত্তর:
১৬৭ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৬৭ ধারা
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১৬৭ ধারার বিধান: অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের কারণে নতুন করে বিচার হবে না (No new trial for improper admission or rejection of evidence)- সাক্ষ্য আইনের ১৬৭ ধারায় আদালত কর্তৃক অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে।

⇒  সাক্ষ্য আইনের ১৬৭ ধারামতে আদালত অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা বর্জন করে থাকলে যে সাক্ষ্যের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে, সেই সাক্ষ্য ছাড়াও যদি এমন সাক্ষ্য-প্রমাণ থাকে যা দ্বারা আদালতের সিদ্ধান্তের ন্যায্যতা প্রতিপন্ন হয়, অথবা যে সাক্ষ্য বর্জন করা হয়েছে, তা গ্রহণ করা হলেও আদালতের সিদ্ধান্তে কোন তারতম্য হতো না, তবে কেবলমাত্র অন্যায়ভাবে কোন সাক্ষ্য গ্রহণ বা বর্জন করার অজুহাতে কোন মামলার পুনর্বিচার বা সিদ্ধান্ত পরিবর্তন দাবি করা যাবে না। সাক্ষ্য আইনের ১৬৭ ধারার বিধান দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলাতেই সমভাবে প্রযোজ্য।

------------------
⇒  No new trial for improper admission or rejection of evidence:
Section 167. The improper admission or rejection of evidence shall not be ground of itself for a new trail or reversal of any decision in any case, if it shall appear to the Court before which such objection is raised that, independently of the evidence objected to and admitted, there was sufficient evidence to justify the decision, or that, if the rejected evidence had been received, it ought not to have varied the decision.
১,৫৩৮.
সাক্ষ্য আইনের কোন ধারায় ইঙ্গিতবাহী প্রশ্ন কখন জিজ্ঞাসা করা যাবে না, তার বিধান রয়েছে?
  1. ধারা ১৪০
  2. ধারা ১৪১
  3. ধারা ১৪২
  4. ধারা ১৪৩
সঠিক উত্তর:
ধারা ১৪২
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৪২
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ১৪২-এই স্পষ্টভাবে বলা আছে যে, ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) কখন জিজ্ঞাসা করা যাবে না তার বিধান রয়েছে।

⇒ সাক্ষ্য আইনের ১৪১ ধারার বিধান ইঙ্গিতবাহী প্রশ্ন: প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা বা ইচ্ছা করেন, প্রশ্নের মধ্যেই তার ইঙ্গিত দেওয়া হলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়।
⇒ সাক্ষ্য আইনের ১৪২ ধারার বিধান ইঙ্গিতপূর্ণ প্রশ্ন যখন অবশ্যই করা যাবে না: বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করেন, তবে জবানবন্দী ও পুনঃজবানবন্দী গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা যাবে না।
যেসকল বিষয় ভূমিকামূলক অথবা বিতর্কিহীন অথবা যেসব বিষয় পূর্বেই যথেষ্টরূপে প্রমাণিত হয়েছে বলে আদালত মনে করেন, সে সকল বিষয় সম্পর্কে আদালত অবশ্যই ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবেন।
⇒ সাক্ষ্য আইনের ১৪৩ ধারার বিধান যখন এরূপ প্রশ্ন করা যেতে পারে: জেরাতে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে।
-------------
⇒The Evidence Act, 1872- Section 141. Leading questions:
- Any question suggesting the answer which the person putting it wishes or expects to receive is called a leading question.
⇒The Evidence Act, 1872- Section 142. When they must not be asked:
- Leading questions must not, if objected to by the adverse party be asked in an examination-in-chief, or in a re-examination, except with the permission of the Court. 
- The Court shall permit leading questions as to matters which are introductory or undisputed, or which have, in its opinion, been already sufficiently proved.
⇒The Evidence Act, 1872- Section 143. When they may be asked:
- Leading questions may be asked in cross-examination.

১,৫৩৯.
'ক' এর বিরুদ্ধে ১০ই অক্টোবর ঢাকায় একটি ডাকাতির মামলা হয়েছে। 'ক' Plea of Alibi দাখিল করে এবং প্রমাণ করে যে, সেই তারিখে সে ছিল চট্টগ্রামে। উক্ত প্রমান সাক্ষ্য আইনের কোন ধারার অধীনে প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়?
  1. ধারা ৭
  2. ধারা ১১
  3. ধারা ১৩
  4. ধারা ১৫
সঠিক উত্তর:
ধারা ১১
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১১
ব্যাখ্যা

⇒ Plea of Alibi অর্থ:- "Alibi" একটি লাতিন শব্দ যার অর্থ "অন্যত্র"। ফৌজদারি মামলায় আসামি যদি দাবি করে যে, অপরাধ সংঘটনের সময় সে ঘটনাস্থলে ছিল না, বরং অন্যত্র ছিল, তাহলে সেটিই Plea of Alibi।

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ১১ অনুসারে, যে সকল ঘটনা (ফ্যাক্ট) অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো প্রাসঙ্গিক হয় যদি: (১) এগুলো কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, অথবা (২) এগুলো স্বয়ং বা অন্য বিষয়ের সাথে যুক্ত হয়ে কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিক সম্ভব বা অসম্ভব করে তোলে।

- এখানে 'ক'-এর Plea of Alibi (অর্থাৎ, ১০ অক্টোবর ঢাকায় ডাকাতির সময় সে চট্টগ্রামে ছিল) অপরাধের অস্তিত্বকে অসম্ভব করে তোলে, কারণ আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিল না। এটি ধারা ১১(২)-এর অধীনে প্রাসঙ্গিক।

⇒ সাক্ষ্য আইনের ১১ ধারার বিধান: যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলি যখন প্রাসঙ্গিক হয়: যে সকল বিষয় অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নয়, নিম্নবর্ণিত ভাবে সেগুলি প্রাসঙ্গিক-
(১) যদি সেগুলি কোন বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়।
(২) যদি সেগুলি স্বয়ং অথবা অন্যকোন বিষয়ের সাথে যুক্ত হয়ে কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে।
-----------
⇒ The Evidence Act, 1872, Section 11. When facts not otherwise relevant become relevant:
- Facts not otherwise relevant are relevant–
(1) If they are inconsistent with any fact in issue or relevant fact;
(2) If by themselves or in connection with other facts they make the existence or non-existence of any fact in issue or relevant fact highly probable or improbable.

১,৫৪০.
সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া এক পুত্র তার পিতার কাছে কিছু সম্পদ বিক্রি করেছে এবং সেই বিক্রয়ের সৎ বিশ্বাস নিয়ে পুত্র আদালতে মামলা করেছে। এখানে সৎ বিশ্বাসের প্রমাণ দেওয়ার দায়িত্ব কার?
  1. আদালতের
  2. পিতার
  3. পুত্রের
  4. আইনজীবীর
সঠিক উত্তর:
পিতার
উত্তর
সঠিক উত্তর:
পিতার
ব্যাখ্যা
ধারা ১১১- আস্থা সম্পর্কযুক্ত লেনদেনে সৎ বিশ্বাসের প্রমাণ:
যেখানে কোনো লেনদেনে সৎ বিশ্বাস (good faith) নিয়ে প্রশ্ন ওঠে এবং পক্ষদ্বয়ের মধ্যে একজন অপরের প্রতি সক্রিয় আস্থার (active confidence) অবস্থানে থাকে, সেখানে সেই পক্ষের ওপর সৎ বিশ্বাসের প্রমাণের দায় বর্তায়, যে সক্রিয় আস্থার অবস্থানে আছে।

উদাহরণসমূহঃ
(ক) একজন মক্কেল তার আইনজীবীর নিকট একটি বিক্রয় করেছেন এবং সেই লেনদেনের সৎ বিশ্বাস নিয়ে মক্কেল আদালতে মামলা করেছেন। এখানে সেই লেনদেনটি সৎ বিশ্বাসে হয়েছে কিনা—তার প্রমাণ দেওয়ার দায়িত্ব আইনজীবীর।

(খ) সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া এক পুত্র তার পিতার কাছে কিছু সম্পদ বিক্রি করেছে এবং সেই বিক্রয়ের সৎ বিশ্বাস নিয়ে পুত্র আদালতে মামলা করেছে। এখানে সৎ বিশ্বাসের প্রমাণ দেওয়ার দায়িত্ব পিতার ওপর।
১,৫৪১.
Test Identification Parade (T.I.P) সাক্ষ্য আইনের কোন ধারার অধীনে প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়?
  1. ধারা ৫
  2. ধারা ৬
  3. ধারা ৯
  4. ধারা ৮
সঠিক উত্তর:
ধারা ৯
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৯
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের অধীন T.I.P অর্থ Test Identification Parade. সাক্ষ্য আইনের ৯ ধারায় শনাক্তকরণ প্যারেড বা Test Identification Parade-কে সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক করা হয়েছে।

⇒ সাক্ষ্য আইনের ৯ ধারার বিধান: প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ঘটনা (Facts necessary to explain or introduce relevant facts): যে সমস্ত বিষয় বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের ইঙ্গিতবহ অনুমানকে সমর্থন বা অপ্রমাণ করে, অথবা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে ব্যাখ্যা করে বা পরিচয় করায়, অথবা কোন ব্যক্তি বা বস্তুর প্রাসঙ্গিক পরিচয় প্রতিষ্ঠা করে, অথবা বিচার্য প্রাসঙ্গিক বিষয়টি ঘটার সময় ও স্থান নির্দেশ করে, অথবা প্রাসঙ্গিক বিষয় ঘটনাকারী ব্যক্তির সম্পর্কে আলোকপাত করে, সেই সময় বিষয়ের যতখানি সংশ্লিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজন ততখানি প্রাসঙ্গিক।

⇒ সাক্ষ্য আইনের ৯ ধারায় Test Identification Parade (শনাক্তকরণ প্যারেড) এর কথা উল্লেখ করা হয়েছে, যাতে করে এই পদ্ধতির মাধ্যমে সাক্ষী অপরাধের সাথে সম্পৃক্ত -
১. কোন সম্পত্তি সনাক্ত করতে সক্ষম হয় বা,
২. কোন ব্যক্তি যেমন আসামীকে সনাক্ত করতে সক্ষম হয়।

⇒ প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য যে সকল ঘটনা আবশ্যক সেগুলো প্রাসঙ্গিক। এ মূল ঘটনার সাথে সংশ্লিষ্ট বা ঐ ঘটনা, তার স্থান, কাল ব্যাখ্যা করতে পারে এমন ঘটনাকে ৯ ধারায় প্রাসঙ্গিক করা হয়েছে।

১,৫৪২.
সাক্ষ্য আইনের ১০৭ ধারায় আদালত নিম্মলিখিত কোন ধরনের অনুমান করতে পারে?
  1. জীবিত অনুমান
  2. মৃত্যু অনুমান
  3. বৈধতার অনুমান
  4. সম্পর্কের অনুমান
সঠিক উত্তর:
জীবিত অনুমান
উত্তর
সঠিক উত্তর:
জীবিত অনুমান
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইনের ১০৭ ধারায় আদালত কোন ব্যক্তিকে জীবিত অনুমান করতে বাধ্য যদি সে বিগত ৩০ বৎসর যাবৎ জীবিত ছিল বলে জানা যায়। যদি এমন ব্যক্তিকে কেউ মৃত বলে দাবী করে তবে তাকেই প্রমাণ করতে হবে উক্ত ব্যক্তি মৃত।
১,৫৪৩.
সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না কোন ক্ষেত্রে?
  1. The Army Act, 1962 & The Air Force Act, 1953.
  2. তদন্ত বা অনুসন্ধানের ক্ষেত্রে;
  3. সালিশের ক্ষেত্রে;
  4. All of the above.
সঠিক উত্তর:
All of the above.
উত্তর
সঠিক উত্তর:
All of the above.
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় না:

⇒ সাক্ষ্য আইন নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য নয়-
) The Army (সেনাবাহিনী) Act, 1962 অথবা The Naval Discipline (নৌ-শৃঙ্খলা) Ordinance, 1961 অথবা The Air Force Act (বিমান বাহিনী আইন), 1953 এর ক্ষেত্রে;

ii) আদালত বা বিচারকের নিকট দাখিলকৃত কোন হলফনামার (Affidavits) ক্ষেত্রে;

iii) কোন সালিশকারক বা Arbitrator এর সম্মুখে সংঘটিত কার্যাবলীর ক্ষেত্রে অর্থাৎ সালিশের ক্ষেত্রে;

iv) তদন্ত বা অনুসন্ধানের ক্ষেত্রে; এবং

ⅳ) প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়।

---------------------------
⇒ Extent
It extends to the whole of Bangladesh and applies to all judicial proceedings in or before any Court, including Courts-martial, other than Courts-martial convened under the [Army Act, 1952, the Naval Discipline Ordinance, 1961 or the Air Force Act, 1953] but not to affidavits presented to any Court or officer, nor to proceedings before an arbitrator;
১,৫৪৪.
'Estoppel' এর উদ্দেশ্য কী?
  1. আইনকে অস্বীকার করা
  2. অপরাধীদের শাস্তি দেওয়া
  3. অতীতের কর্মের বিরোধিতা থেকে বিরত রাখা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অতীতের কর্মের বিরোধিতা থেকে বিরত রাখা
উত্তর
সঠিক উত্তর:
অতীতের কর্মের বিরোধিতা থেকে বিরত রাখা
ব্যাখ্যা
• ‘Estoppel' বা 'স্বকার্যজনিত বাধা’ শব্দটি একটি আইনি নীতিকে বোঝায়, যা কাউকে কিছু অস্বীকার করতে বা এমন একটি অধিকার জাহির করতে বাধা প্রদান করে যা কিনা তারা পূর্বে বলেছিল বা আইন দ্বারা সম্মত হয়েছিল কিন্তু বর্তমানে পূর্বের কর্মের বিরোধিতা করছে। সহজ ভাষায় বললে, Estoppel (এস্টপেল) বা স্বকার্যজনিত বাধা একজন ব্যক্তিকে অতীতের কোনো কর্ম বা বিবৃতির বিরোধিতা করতে বাধা দেয়। এটি সাধারণ আইনের অংশ এবং অন্য ব্যক্তির কথা বা কাজের অসঙ্গতি দ্বারা মানুষকে অন্যায়ভাবে অবিচার করা থেকে বিরত রাখার জন্য।

সাক্ষ্য আইনের ১১৫ ধারায় বলা হয়েছে যে,
‘যখন কোন ব্যক্তি তার ঘোষণা (declaration), কাজ (act) বা কার্য বিরতি (omission)’র দ্বারা ইচ্ছাকৃত ভাবে অন্য ব্যক্তিকে কোন বিষয়কে সত্য বলে বিশ্বাস করায় এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে বলে, তখন উক্ত ২ পক্ষের মধ্যে কোন মামলায় ১ম পক্ষ তার ঘোষণা (declaration), কাজ (act) বা কার্য বিরতি (omission)’র বিষয়টি অস্বীকার করতে পারবে না।’

সাক্ষ্য আইনের এই নীতি শুধুমাত্র দেওয়ানী কার্যক্রমে প্রয়োগ করা হয়। ফৌজদারি কার্যক্রমে Estoppel বা স্বকার্যজনিত বাধার কোন ব্যবহার নেই।
১,৫৪৫.
স্বীকৃত ঘটনা প্রমাণের প্রয়োজন হয় না – এই নীতি সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?
  1. ধারা ৫৬
  2. ধারা ৫৭
  3. ধারা ৫৮
  4. ধারা ৫৯
সঠিক উত্তর:
ধারা ৫৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৫৮
ব্যাখ্যা
⇒  সাক্ষ্য আইনের ধারা ৫৮ অনুযায়ী, যে ঘটনা পক্ষগণ আদালতে স্বীকার করে নেয় বা লিখিতভাবে স্বীকার করে, সে ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই।
- এই ধারা স্পষ্টভাবে বলছে যে, পক্ষগণ বা তাদের প্রতিনিধিগণ যদি কোনো বিষয়কে স্বীকার করেন (মোকদ্দমার শুনানির সময় বা তার পূর্বে লিখিতভাবে), তবে সে ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই। তবে আদালত তার discretion (বিশেষ ক্ষমতা) অনুযায়ী, সেই স্বীকৃত ঘটনার অতিরিক্ত প্রমাণ চাইতে পারেন।
- অর্থাৎ, যখন কোনো পক্ষ একটি ঘটনা স্বীকার করে নেয়, তখন সেটি আর আলাদাভাবে প্রমাণ করার প্রয়োজন হয় না।

⇒ সাক্ষ্য আইনের ৫৮ ধারার বিধান: স্বীকৃত ঘটনাসমূহ প্রমাণ করার আবশ্যকতা নেই:-
মোকদ্দমায় পক্ষগণ বা তার প্রতিনিধিগণ যদি কোন বিষয় মামলার শুনানির সময়কালে স্বীকার করতে সম্মত হয় অথবা শুনানির পূর্বে যদি তারা এটা নিজ হস্তে লিখে স্বীকার করতে সম্মত হয় অথবা উক্ত সময়ে কার্যকর কোন নিয়ম বা পক্ষগণের কোন আরজি-জবাব ইত্যাদি অনুসারে এটা পক্ষগণের দ্বারা স্বীকৃত বলে বিবেচিত হয়, তবে সে ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই।
তবে, নিজের ইচ্ছাধীন ক্ষমতা অনুযায়ী আদালত কোন স্বীকৃত ঘটনার এবং অন্যবিধ প্রমাণ চাইতে পারেন।
--------------
⇒ The Evidence Act, 1872 Section-58. Facts admitted need not be proved:
- No fact need be proved in any proceeding which the parties thereto or their agents agree to admit at the hearing, or which, before the hearing, they agree to admit by any writing under their hands, or which by any rule or pleading in force at the time they are deemed to have admitted by their pleadings:
Provided that the Court may, in its discretion, require the facts admitted to be proved otherwise than by such admissions.
১,৫৪৬.
সাক্ষ্য আইনের ১২২ ধারায় কোন ধরনের বার্তার গোপনীয়তার বিধান রয়েছে? 
  1. মক্কেল-আইনজীবীর বার্তা
  2. বিবাহ বজায় থাকাকালীন বার্তা
  3. পেশা সম্পর্কিত বার্তা
  4. আইন উপদেষ্টার সঙ্গে গোপন বার্তা
সঠিক উত্তর:
বিবাহ বজায় থাকাকালীন বার্তা
উত্তর
সঠিক উত্তর:
বিবাহ বজায় থাকাকালীন বার্তা
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১২২ ধারার বিধান: বিবাহ বজায় থাকাকালীন বার্তা:
কোন ব্যক্তি যিনি বিবাহিত বা যাহার সহিত বিবাহ হইয়াছে, বিবাহ বজায় থাকাকালে সেই ব্যক্তির সহিত তাহার স্ত্রী বা স্বামীর বার্তার বিষয়বস্তু প্রকাশ করিতে সেই ব্যক্তিকে বাধ্য করা যাইবে না;বার্তা প্রদানকারীর বা তাহার স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধির সম্মতি ব্যতীত বার্তার বিষয়বস্তু প্রকাশ করিবার অনুমতিও তাহাকে দেওয়া যাইবে না, তবে বিবাহিত ব্যক্তিদ্বয়ের মধ্যে কোন দেওয়ানী মামলায় অথবা তাহাদের একজনের বিরুদ্ধে কোন অপরাধ করিবার দায়ে অপরজন ফৌজদারীতে সোর্পদ থাকিলে সেইক্ষেত্রে বার্তার বিষয় প্রকাশ করিতে দেওয়া যাইবে। 
১,৫৪৭.
সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক, কোনো আসামির মামলা সাধারণ ব্যতিক্রমের মধ্যে গণ্য হবে যদি মামলাটি -
  1. মামলাটি দণ্ডবিধির কোনো সাধারণ ব্যতিক্রমের ভেতরে পড়ে
  2. মামলাটি পেনাল কোডের বিশেষ ব্যতিক্রমের ভেতরে পড়ে
  3. মামলাটি দণ্ডবিধির কোনো proviso এর ভেতরে পড়ে
  4. উল্লিখিত সবগুলো সঠিক
সঠিক উত্তর:
উল্লিখিত সবগুলো সঠিক
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সবগুলো সঠিক
ব্যাখ্যা
• ধারা ১০৫ - অভিযুক্তের ক্ষেত্রে ব্যতিক্রমের অধীনে প্রমাণের দায়িত্ব:
যখন কোনো ব্যক্তি অপরাধের জন্য অভিযুক্ত হন, তখন সে ব্যক্তি (অভিযুক্ত) এর দায়িত্ব যে, পেনাল কোডের সাধারণ ব্যতিক্রম বা অন্য কোনো বিশেষ ব্যতিক্রম বা proviso (যে কোনো বিশেষ বিধি বা শর্ত যা একই কোড বা অন্য কোনো আইনে অপরাধের সংজ্ঞায়িত করা হয়েছে) অনুসারে তার মামলার ব্যতিক্রমী পরিস্থিতি প্রমাণ করতে হবে।

এছাড়া, আদালত এই পরিস্থিতির অবস্থানে অনুপস্থিতি (absence of such circumstances) অনুমান করবে, অর্থাৎ, অভিযুক্তকে ব্যতিক্রমী পরিস্থিতি প্রমাণ করতে হবে এবং আদালত এই পরিস্থিতি না থাকার বিষয়টিকে স্বাভাবিক ধরে নেবে।
১,৫৪৮.
গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর কোন ক্ষেত্রে প্রমাণ করতে হবে না-
  1. এটি ডিজিটাল রেকর্ডে সংযুক্ত করা হলে
  2. প্রিন্ট ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে
  3. নিরাপদ ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে
  4. জোরপূর্বক কারো মাধ্যমে স্বাক্ষর করা হলে
সঠিক উত্তর:
নিরাপদ ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
নিরাপদ ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইনের ৬৭ক ধারায় - ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ এর বিধান একটি নিরাপদ  ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্র ব্যতীত, যদি কোনো গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর একটি ডিজিটাল রেকর্ডে সংযুক্ত করা হয়েছে বলে দৃঢ়ভাবে বলা হয় তখন এই ধরনের ডিজিটাল স্বাক্ষরটি যে গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর তা তাকে অবশ্যই প্রমাণ করতে হবে।
♦ Proof as to digital signature (section 67A:)  Except in the case of a secure digital signature, if the digital signature of any subscriber is alleged to have been affixed to a digital record the fact that such digital signature is the digital signature of the subscriber must be proved. (Section 67A was inserted by section 13 of the Evidence (Amendment) Act, 2022).
১,৫৪৯.
একজন সাক্ষীকে পূর্বের লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যায় কত ধারায়?
  1. ১৪০ ধারায়
  2. ১৪২ ধারায়
  3. ১৪৫ ধারায়
  4. ১৪৭ ধারায়
সঠিক উত্তর:
১৪৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৪৫ ধারায়
ব্যাখ্যা
ধারা ১৪৫: পূর্বের লিখিত বিবৃতি সম্পর্কে জেরা:
যখন একজন সাক্ষী তার পূর্বের লিখিত বিবৃতিগুলির ভিত্তিতে জেরা করা হয়, যা মামলার বিষয়গুলির সাথে সম্পর্কিত, তখন সেই লেখাগুলি তাকে দেখানো বা প্রমাণ করা ছাড়াই জেরা করা যেতে পারে। কিন্তু, যদি সাক্ষীকে তার পূর্বের লিখিত বিবৃতি দ্বারা বিপরীতভাবে প্রদর্শন করা হয়, তাহলে তার দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং সেই অংশগুলি দেখাতে হবে যেগুলি বিপরীতভাবে প্রদর্শনের জন্য ব্যবহৃত হবে।

[A witness may be cross-examined as to previous statements made by him in writing or reduced into writing, and relevant to matters in question, without such writing being shown to him, or being proved; but, if it is intended to contradict him by the writing, his attention must, before the writing can be proved, be called to those parts of it which are to be used for the purpose of contradicting him.]
১,৫৫০.
সাক্ষ্য আইনের ১১৮ ধারায় কে সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য নয়?
  1. বুদ্ধিমান শিশুরা
  2. অল্প বয়সী বালকরা
  3. যাদের মানসিক সমস্যা নেই, কিন্তু সঠিক উত্তর দিতে সক্ষম
  4. যে ব্যক্তি তার মস্তিষ্কের বিকৃতি কারণে প্রশ্ন বুঝে সঠিক উত্তর দিতে অক্ষম
সঠিক উত্তর:
যে ব্যক্তি তার মস্তিষ্কের বিকৃতি কারণে প্রশ্ন বুঝে সঠিক উত্তর দিতে অক্ষম
উত্তর
সঠিক উত্তর:
যে ব্যক্তি তার মস্তিষ্কের বিকৃতি কারণে প্রশ্ন বুঝে সঠিক উত্তর দিতে অক্ষম
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইন অনুযায়ী শিশুর বোধশক্তির ভিত্তিতে একজন শিশুকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হয়। ১১৮ ধারায় উল্লেখ আছে যে, মানসিকভাবে বিকৃত ব্যক্তি সাক্ষ্য দিতে অযোগ্য হতে পারে যদি সে প্রশ্ন বুঝে উত্তর দিতে অক্ষম হয়।

⇒ সাক্ষীর যোগ্যতা: সাক্ষীর সাক্ষ্য দেওয়ার যোগ্যতা সম্পর্কে আলোচনা আছে ১১৮- ১৩১ ও ১৩৩ ধারায়।
সাক্ষ্য আইনের ১১৮ ধারা- যে সাক্ষ্য দিতে পারে:
সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য, যদি আদালত মনে না করেন যে, তাহার অল্প বয়স, অতিবৃদ্ধ বয়স, দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ অন্য কোন কারণে তাহাদিগকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিতে বা সেই প্রশ্নে যুক্তিসংগত উত্তর দিতে তাঁহারা অক্ষম।
ব্যাখ্যা- কোন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যদি তাহার মস্তিষ্ক বিকৃতির জন্য তাহাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিতে বা উহার যুক্তিসংগত উত্তর দিতে অক্ষম না হয়, তবে সেই ব্যক্তি সাক্ষ্যদানে অযোগ্য হইবে না।

যেমন- বোধশক্তিসম্পন্ন শিশু, অল্পবয়স্ক বুদ্ধিমান বালক, প্রশ্ন বুঝে উত্তরদানে সক্ষম বিকৃতমস্তিস্কের ব্যক্তি; বোবা, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তরদানে সক্ষম ব্যক্তি। এক্ষেত্রে তাদের বয়স, দৈহিক বা মানসিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা সাক্ষ্য প্রদানে বাধার সৃষ্টি করবে না।
-----------
⇒ The Evidence Act, 1872-Section: 118. Who may testify:
- All persons shall be competent to testify unless the Court considers that they are prevented from understanding the questions put to them, or from giving rational answers to those questions, by tender years, extreme old age, disease, whether of body or mind, or any other cause of the same kind.
Explanation.–A lunatic is not incompetent to testify, unless he is prevented by his lunacy from understanding the questions put to him and giving rational answers to them.
১,৫৫১.
“Witnesses to character may be cross-examined and re-examined”- এই বিধান কোন ধারায় আছে?
  1. ধারা ১৩৯
  2. ধারা ১৪০
  3. ধারা ১৪১
  4. ধারা ১৪২
সঠিক উত্তর:
ধারা ১৪০
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৪০
ব্যাখ্যা

Section 140- Witnesses to character:
Witnesses to character may be cross-examined and re-examined.

ধারা ১৪০: চরিত্র সম্পর্কে সাক্ষী:
চরিত্র সম্পর্কে সাক্ষীদের জেরা (cross-examination) এবং পুনরায় জেরা (re-examination) করা যেতে পারে।

১,৫৫২.
একজন বোবা সাক্ষী আদালতে লিখে সাক্ষ্য দিচ্ছে, এ ক্ষেত্রে তার এই লিখিত বক্তব্য কী হিসেবে গণ্য হবে?
  1. লিখিত সাক্ষ্য
  2. মৌখিক সাক্ষ্য
  3. গোপন সাক্ষ্য
  4. অনুমানভিত্তিক সাক্ষ্য
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১১৯ ধারা- বোবা সাক্ষী:
"একজন সাক্ষী যদি কথা বলতে অক্ষম হন, তাহলে তিনি লিখে বা ইশারা করে যেভাবে বোঝাতে পারেন, সেইভাবে সাক্ষ্য দিতে পারবেন; তবে সেই লিখিত বক্তব্য বা ইশারা অবশ্যই প্রকাশ্য আদালতে (open Court) লিখতে বা করতে হবে। এইভাবে যেই সাক্ষ্য প্রদান করা হবে, তা মৌখিক সাক্ষ্য (oral evidence) বলে গণ্য হবে।"

⇒ সাক্ষ্য আইনের ধারা ১১৯ অনুযায়ী, বোবা সাক্ষী যদি লিখিতভাবে বা ইশারার মাধ্যমে সাক্ষ্য দেন, তাহলে তা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, যদিও এটি লিখিত বা ইশারার মাধ্যমে প্রদান করা হয়।

⇒ The Evidence Act, 1872, Section 119- Dumb witnesses:
A witness who is unable to speak may give his evidence in any other manner in which he can make it intelligible, as by writing or by signs; but such writing must be written and the signs made in open Court. Evidence so given shall be deemed to be oral evidence.
১,৫৫৩.
সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে, বিদেশি দেশের আইন সম্পর্কে মত গঠনের জন্য আইন-বই বা রায় প্রকাশনা প্রাসঙ্গিক?
  1. ধারা ৩৫
  2. ধারা ৩৬
  3. ধারা ৩৭
  4. ধারা ৩৮
সঠিক উত্তর:
ধারা ৩৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৮
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ৩৮ অনুসারে, কোনো দেশের আইন সম্পর্কে আদালতের মতামত গঠনের জন্য, সেই দেশের সরকার কর্তৃক প্রকাশিত বইয়ে থাকা আইনের বিবরণ বা সেই দেশের আদালতের রায়ের রিপোর্ট প্রাসঙ্গিক হিসেবে গ্রহণযোগ্য। এটি বিদেশি দেশের আইনের ক্ষেত্রেও প্রযোজ্য।

⇒ সাক্ষ্য আইনের ৩৮ ধারা অনুযায়ী কোন দেশের কোন আইন সম্পর্কে যখন আদালতকে কোন অভিমতে উপনীত হতে হয়, তখন উক্ত আইন সম্পর্কে ঐ দেশের সরকারের কর্তৃত্বে মুদ্রিত ও প্রকাশিত উক্ত আইন সম্বলিত কোন পুস্তকে এবং ঐ দেশের আদালতসমূহের সিদ্ধান্তের রিপোর্ট বলে কথিত কোন পুস্তকে প্রকাশিত কোন সিদ্ধান্তের রিপোর্ট প্রাসঙ্গিক হবে।
--------------
⇒The Evidence Act, 1872,Section 38.Relevancy of statements as to any law contained in law-books:
 When the Court has to form an opinion as to a law of any country, any statement of such law contained in a book purporting to be printed or published under the authority of the Government of such country and to contain any such law, and any report of a ruling of the Courts of such country contained in a book purporting to be a report of such rulings, is relevant.

১,৫৫৪.
'A' একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক। 'A' কে অবশ্যই প্রমাণ করতে হবে-
  1. দলিলটি রেজিস্ট্রাট
  2. দলিলটি হারিয়ে গেছে
  3. দলিলটি তার দখলে ছিল
  4. দলিলটি তার দখলে নাই
সঠিক উত্তর:
দলিলটি হারিয়ে গেছে
উত্তর
সঠিক উত্তর:
দলিলটি হারিয়ে গেছে
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১০৪ ধারামতে একটি সাক্ষ্যকে আদালতের নিকট গ্রহণযোগ্য করাতে যদি কোন ঘটনা প্রমানের প্রয়োজন হয়, তাহলে যে পক্ষ সাক্ষ্যকে গ্রহণযোগ্য করাতে চায় তাকেই উক্ত ঘটনা প্রমান করতে হবে।
⇒ সাক্ষ্য আইনের ১০৪ ধারার বিধান যে ঘটনা সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব:- যেক্ষেত্রে কোন ব্যক্তি অন্য কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারে, তজ্জন্য বিষয় প্রমাণ করা আবশ্যক, সেক্ষেত্রে যে ব্যক্তি সাক্ষ্য প্রদানে ইচ্ছুক তার উপর উপরেবর্ণিত বিষয় প্রমাণের দায়িত্ব ন্যস্ত।
উদাহরণ:
(ক) 'ক' 'খ'-এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে ইচ্ছুক। এক্ষেত্রে অবশ্যই 'খ'-এর মৃত্যু 'ক'-এর প্রমাণ করতে হবে।
(খ) 'ক' একটি হারিয়ে যাওয়া দলিলের প্রসঙ্গের মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক। দলিলাটি যে হারিয়ে গিয়েছে, অবশ্যই তা 'ক'-এর প্রমাণ করতে হবে।
--------------------
Section-104. Burden of proving fact to be proved to make evidence admissible: The burden of proving any fact necessary to be proved in order to enable any person to give evidence of any other fact is on the person who wishes to give such evidence.
Illustration:
(a) A wishes to prove a dying declaration by B. A must prove B's death.
(b) A wishes to prove, by secondary evidence, the contents of a lost document. A must prove that the document has been lost.
১,৫৫৫.
'একই কার্যক্রমের অংশ' (part of same transaction) ধারণাটি সাক্ষ্য আইনের কোন ধারায় রয়েছে?
  1. ধারা ৫
  2. ধারা ৬
  3. ধারা ৭
  4. ধারা ৮
সঠিক উত্তর:
ধারা ৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৬
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ধারা ৬-এ "একই কার্যক্রমের অংশ" (part of same transaction) সম্পর্কিত বিধান রয়েছে।
- এই ধারায় বলা হয়েছে, যে সব ঘটনা সরাসরি বিচার্য বিষয় নয়, কিন্তু এগুলি বিচার্য বিষয়ের সাথে এমনভাবে জড়িত, যে দুটি ঘটনাই একত্রে একই কার্যক্রমের অংশ হিসেবে গণ্য হতে পারে, সেগুলি প্রাসঙ্গিক হবে।

অর্থাৎ, যদি দুটি ঘটনা একে অপরের সাথে সম্পর্কিত হয় এবং একে অপরের ধারাবাহিকতা বা পারিপার্শ্বিক অবস্থা হিসেবে ঘটিত হয়, তবে সেগুলি Res Gestae নীতির আওতায় প্রাসঙ্গিক বলে গণ্য হবে। এটি ঘটতে পারে একই সময়ে বা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন স্থানে, তবুও সেগুলি একে অপরের সাথে সম্পর্কিত থাকে।

- এই ধারা Res Gestae বা 'একই কার্যক্রমের অংশ' নীতির উপর ভিত্তি করে কাজ করে এবং আইনের অনুসারে, এসব সম্পর্কিত ঘটনা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে।
------------
⇒The Evidence Act, 1872, Section 6. Relevancy of facts forming part of same transaction:
Facts which, though not in issue, are so connected with a fact in issue as to form part of the same transaction, are relevant, whether they occurred at the same time and place or at different times and places.
১,৫৫৬.
নিচের কোনটি "document" এর উদাহরণ নয়?
  1. মানচিত্র
  2. ডিএনএ
  3. প্রিন্ট করা বই
  4. ছবি বা কার্টুন
সঠিক উত্তর:
ডিএনএ
উত্তর
সঠিক উত্তর:
ডিএনএ
ব্যাখ্যা
⇒ Evidence Act, 1872-এর ধারা ৩ অনুযায়ী "Document" বলতে বোঝায় “যেকোনো বস্তু বা মাধ্যমের উপর অক্ষর, সংখ্যা বা চিহ্ন দ্বারা প্রকাশিত বা বর্ণিত কিছু, যেটি রেকর্ড করার জন্য ব্যবহারযোগ্য বা ব্যবহৃত হতে পারে।” এতে আরও বলা হয়েছে যে, ডিজিটাল রেকর্ডসহ অনেক কিছুকে দলিল হিসেবে গণ্য করা যায়।

→ ডিএনএ (DNA) হলো একটি forensic evidence — এটি শারীরিক বা জৈব প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়, দলিল নয়। এটি “Physical or Forensic Evidence” হিসেবে ধারা ৩-এ আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

→ "Document" অর্থ যেকোনো লেখা, চিহ্ন বা চিত্র যা রেকর্ড হিসেবে তথ্য ধারণ করে। ডিএনএ এসবের কিছুই নয়, বরং এটি একটি জৈব প্রমাণ।
- তাই সঠিক উত্তর: খ) ডিএনএ।
১,৫৫৭.
‘ক’,‘খ’-কে প্রহার করে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়েছে। প্রহারের সময় বা প্রহারের অব্যবহিত পূর্বে বা পরে ক, খ অথবা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিগণ যা-ই করে থাকুক না কেন, সেগুলি যদি ঐ প্রহারের ঘটনার অংশরূপে বিবেচনা করা যায় তাহলে সেগুলি -
  1. অপ্রাসঙ্গিক হবে
  2. প্রাসঙ্গিক হবে
  3. সাক্ষ্যগত মূল্য থাকবে না
  4. আদালতের অনুমতি সাপেক্ষে প্রাসঙ্গিক হবে
সঠিক উত্তর:
প্রাসঙ্গিক হবে
উত্তর
সঠিক উত্তর:
প্রাসঙ্গিক হবে
ব্যাখ্যা

বাংলাদেশ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ৬ নং ধারা অনুযায়ী, "same transaction" বা একই ঘটনার অংশ হিসেবে ঘটিত যেকোনো কার্য বা বিবৃতি প্রাসঙ্গিক (relevant) সাক্ষ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ, প্রহারের সময়, তার অব্যবহিত আগে বা পরে যা ঘটেছে, তা যদি ঐ ঘটনার অংশ হিসেবে বিবেচিত হয়, তবে সেগুলো প্রাসঙ্গিক হবে এবং আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে।

ধারা-৬: একই কার্যক্রমের অংশরূপে গণ্য বিষয়সমূহ (Relevancy of facts forming part of same transaction)-
"একই কার্যের অংশ যে সমস্ত বিষয় সেগুলোর প্রাসঙ্গিকতা" সম্পর্কে সাক্ষ্য আইনের ৬ ধারায় বলা হয়েছে। যে বিষয়সমূহ বিচার্য বিষয় নয়, কিন্তু এগুলো বিচার্য বিষয়ের সাথে এমনভাবে জড়িত যে, উভয় বিষয়ই একই কার্যক্রমের অংশরূপে গণ্য হতে পারে সেক্ষেত্রে ঐ বিষয়সমূহ একই সময়ে এবং একই স্থানে অথবা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন স্থানে সংঘটিত হোক না কেন উত্ত বিষয়সমূহ সাক্ষ্য আইনের ৬ ধারামতে প্রাসঙ্গিক বলে গণ্য হবে। সাক্ষ্য আইনের ৬ ধারা Res Gestae নীতির উপর প্রতিষ্ঠিত।

⇒ Res Gestae বা 'একই কার্যের অংশ'- Res Gestae (রেস গেস্টাই) অর্থ হলো একই কাজের অংশ বিশেষ বা একই Transaction এ সংগঠিত অনেকগুলো ঘটনা। অর্থাৎ কোন একটি কাজ করতে গিয়ে উক্ত কাজের ধারাবাহিকতায় অন্য যেসব কাজ করা হয় বা পারিপার্শ্বিক অবস্থা তা ঐ একই কাজের ধারাবাহিক অংশ হিসেবে Res Gestae বলে পরিচিত।

১,৫৫৮.
What does Section 108 of The Evidence Act, 1872 state about a person who has not been heard from for seven years?
  1. They are presumed alive
  2. They are presumed dead
  3. Their status is irrelevant
  4. They must be declared missing
সঠিক উত্তর:
They are presumed dead
উত্তর
সঠিক উত্তর:
They are presumed dead
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১০৮ ধারা অনুযায়ী,
৭ বৎসর যাবৎ খবর পাওয়া যায় না এমন ব্যক্তিকে আদালত মৃত অনুমান করতে বাধ্য; এক্ষেত্রে যে ব্যক্তি দাবী করে যে উক্ত ব্যক্তি জীবিত আছে, তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি জীবিত আছে।

Section 108- Burden of proving that person is alive who has not been heard of for seven years:
Provided that when the question is whether a man is alive or dead, and it is proved that he has not been heard of for seven years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it.
১,৫৫৯.
সাক্ষ্য আইনের কোন ধারায় ষড়যন্ত্রকারীর সাধারণ অভিপ্রায় সম্পর্কিত কার্য প্রাসঙ্গিকতার বিধান রয়েছে?
  1. ধারা ৮
  2. ধারা ১০
  3. ধারা ১২
  4. ধারা ১৪
সঠিক উত্তর:
ধারা ১০
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১০
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের ১০ ধারায় Criminal Conspiracy (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং Common Intention (অভিন্ন অভিপ্রায়) সম্পর্কে বলা আছে।
- সাক্ষ্য আইনের ধারা ১০-এর অধীন, দুই বা ততোধিক ব্যক্তির অপরাধমূলক ষড়যন্ত্রের যুক্তিসঙ্গত বিশ্বাস থাকলে, তাদের সাধারণ অভিপ্রায় (common design) সম্পর্কিত কোনো একজনের কথা, কাজ বা লেখা ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণ এবং লিপ্ততা দেখানোর জন্য প্রাসঙ্গিক। এটি ষড়যন্ত্রের ইচ্ছা প্রথম পোষণের পর থেকে প্রযোজ্য।

⇒ সাক্ষ্য আইনের ১০ ধারার বিধান: অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ (Things said or done by conspirator in reference to common design): দুই বা ততোধিক ব্যক্তি একযোগে কোন অপরাধ বা নালিশ যোগ্য অন্যায় কার্য করার ষড়যন্ত্র করেছে, এরূপ বিশ্বাস করার যদি যুক্তিসঙ্গত কারণ থাকে; তবে তাদের যেকোন একজনের উক্তি, ষড়যন্ত্রের ইচ্ছা পোষণ করার পর তাদের ঐ সাধারণ ইচ্ছা সম্পর্কে তাদের মধ্যে যেকোন একজনের কোন কথা, কার্য বা লেখা ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে, এরূপ প্রত্যেক ব্যক্তি সম্পর্কে প্রাসঙ্গিক ঘটনা, ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণ করার জন্য তা প্রাসঙ্গিক; তেমনি কোন ব্যক্তি যে উক্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল তা প্রমাণ করার জন্য তাও প্রাসঙ্গিক।

⇒ যদি দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোন অপরাধ সংঘটন করে এবং সেই অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে করা কোন এক জনের কথা, কাজ বা বিবৃতি প্রাসঙ্গিক। অর্থাৎ অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক হবে।
----------
⇒ The Evidence Act, 1872-Section 10. Things said or done by conspirator in reference to common design:
Where there is reasonable ground to believe that two or more persons have conspired together to commit an offence or an actionable wrong, anything said, done or written by any one of such persons in reference to their common intention, after the time when such intention was first entertained by any one of them, is a relevant fact as against each of the persons believed to be so conspiring, as well for the purpose of proving the existence of the conspiracy as for the purpose of showing that any such person was a party to it.

১,৫৬০.
কোনো ব্যক্তিগত দানপত্র সরকারীভাবে রক্ষিত হলে, এটি কোন ধরনের দলিল হিসেবে গণ্য হবে?
  1. ব্যক্তিগত দলিল
  2. সরকারি দলিল
  3. বেসরকারি দলিল
  4. অপ্রমাণিত দলিল
সঠিক উত্তর:
সরকারি দলিল
উত্তর
সঠিক উত্তর:
সরকারি দলিল
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৭৪ ধারার বিধান সরকারী দলিল: নিম্নলিখিত দলিলগুলো সরকারী দলিল:
(১) যে সমস্ত দলিল-
(ক) কোন সার্বভৌম কর্তৃপক্ষের,
(খ) সরকারী প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের এবং
(গ) বাংলাদেশের বা কমনওয়েলথের যে কোন স্থানের অথবা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোন অফিসারের কার্য অথবা কার্যের লিপিবদ্ধ বিবরণ।

(২) বাংলাদেশে সরকারীভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের লিপিবদ্ধ বিবরণ।


⇒ সাক্ষ্য আইনের ৭৫ ধারার বিধান বেসরকারি দলিল (Private document)- সরকারি দলিল ব্যতীত সকল দলিলই বেসরকারি বা ব্যক্তিগত দলিল। 
⇒ কবিতা, উইল, বিক্রয় চুক্তি, দানপত্র, মূল বিক্রয় দলিল, কবলা দলিল, চিঠিপত্র সবই বেসরকারি দলিল বা Private document.
১,৫৬১.
সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ১২০ অনুযায়ী, দেওয়ানি মামলার ক্ষেত্রে কে সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য?
  1. মামলার পক্ষগণ
  2. মামলার পক্ষগণের স্বামী/স্ত্রী
  3. ক ও খ উভয়
  4. ক বা খ কেউ নয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়
ব্যাখ্যা
ধারা ১২০: দেওয়ানি মামলার পক্ষগণ ও তাদের স্বামী বা স্ত্রী; ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী-
দেওয়ানি মামলায়, মামলার পক্ষভুক্ত ব্যক্তি এবং তাদের স্বামী বা স্ত্রী সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য বলে গণ্য হবেন। ফৌজদারি মামলায়, যেই ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে, তার স্বামী বা স্ত্রী উক্ত মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য হবেন।

[In all civil proceedings the parties to the suit, and the husband or wife of any party to the suit, shall be competent witnesses. In criminal proceedings against any person, the husband or wife of such person, respectively, shall be a competent witness.]
১,৫৬২.
সাক্ষ্য আইনের ধারা ৩ অনুসারে 'আদালত' বলতে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. বিচারক
  2. ম্যাজিস্ট্রেট
  3. সালিশকারী
  4. সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি
সঠিক উত্তর:
সালিশকারী
উত্তর
সঠিক উত্তর:
সালিশকারী
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ৩ অনুসারে, 'আদালত' (Court) এর সংজ্ঞায় নিম্নলিখিত ব্যক্তিগণ অন্তর্ভুক্ত:
- বিচারক (Judges)
- ম্যাজিস্ট্রেট (Magistrates)
- সাক্ষ্য গ্রহণের জন্য আইনত কর্তৃত্বপ্রাপ্ত অন্যান্য সকল ব্যক্তি
তবে সালিশকারী (Arbitrators) এই সংজ্ঞার বহির্ভূত। অর্থাৎ, সালিশকারীগণ সাক্ষ্য আইনের প্রয়োগের ক্ষেত্রে 'আদালত' হিসেবে গণ্য হন না।

অর্থাৎ সাক্ষ্য আইনের ধারা ৩ অনুসারে, "আদালত" (Court) বলতে সকল বিচারক (Judges), ম্যাজিস্ট্রেট (Magistrates) এবং সাক্ষ্য গ্রহণের জন্য আইনানুসারে অনুমোদিত সকল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু সালিশকারী (arbitrators) ব্যতীত। সালিশকারীদের ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের ক্ষমতা থাকলেও তারা আদালতের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়।

১,৫৬৩.
মৃত ব্যক্তি বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে ,যদি বিবৃতিটা-
  1. উক্ত ব্যক্তির স্বার্থের অনুকূলে হয় 
  2. উক্ত ব্যক্তির আর্থিক স্বার্থের পরিপন্থী হয়
  3. ব্যক্তিগত অধিকার ও স্বার্থ সম্পর্কিত মতামত হয়
  4. মামলার বিষয়বস্তুর সাথে অপ্রাসঙ্গিক হয়
সঠিক উত্তর:
উক্ত ব্যক্তির আর্থিক স্বার্থের পরিপন্থী হয়
উত্তর
সঠিক উত্তর:
উক্ত ব্যক্তির আর্থিক স্বার্থের পরিপন্থী হয়
ব্যাখ্যা

উত্তর: উক্ত ব্যক্তির আর্থিক স্বার্থের পরিপন্থী হয়।

⇒ সাক্ষ্য আইনের ধারা ৩২ অনুযায়ী, যখন কোনো ব্যক্তি মৃত, নিখোঁজ বা সাক্ষ্য প্রদানে অক্ষম হয়, তখন তার বিবৃতি নিম্নলিখিত ৮টি পরিস্থিতিতে প্রাসঙ্গিক হতে পারে  :
১) মৃত্যুকালীন ঘোষণা (dying declaration) - যখন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে কোনো ঘটনার সম্পর্কে মন্তব্য করেন।
২) ব্যবসার কার্যক্রমে বিবৃতি (statement made in course of business) - যখন কোনো ব্যক্তি তার ব্যবসায়িক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিবৃতি দেন।
৩) স্বার্থবিরোধী বিবৃতি (statement against interest) বিরুদ্ধে চলে। যে বিবৃতি ব্যক্তির নিজের স্বার্থের
৪) জনস্বার্থ বা প্রথা সংক্রান্ত বিবৃতি (opinion as to public right or custom) - যখন কোনো ব্যক্তি সর্বসাধারণের অধিকার বা প্রথা সম্পর্কিত বিবৃতি দেন।
৫) আত্মীয়তার অস্তিত্ব সম্পর্কিত বিবৃতি (relates to existence of relationship) - আত্মীয়তার অস্তিত্বের ব্যাপারে বিবৃতি।
৬) পারিবারিক দলিল বা উইলে করা বিবৃতি (statement made in will or deed relating to family affairs) - উইল বা পারিবারিক দলিলে করা বিবৃতি।
৭) লেনদেন সংক্রান্ত দলিলের বিবৃতি-"ধারা ১৩-এর (ক) অংশে উল্লেখিত লেনদেন সংক্রান্ত দলিলের বিবৃতি।
৮) কিছু ব্যক্তির প্রদত্ত বিবৃতি (statement made by several persons) — যখন একাধিক ব্যক্তি একটি বিশেষ বিষয় সম্পর্কে একই মতামত দেন।
------------------------------
⇒The Evidence Act, 1872, Section-32: Cases in which statement of relevant fact by person who is dead or cannot be found, etc is relevant:
1) When it relates to cause of death of such person
2) When it is made in course of business;
3) When the statement is against the pecuniary or proprietary interest of the person making it.
4) When the statement gives opinion as to public right or custom, or matters of general interest;
5) When the statement is related to existence of relationship by blood, marriage or adoption
6) When the statement is related to existence of relationship by blood, marriage or adoption among dead persons or made in a deed or will relating to family matters.
7) When the statement is made in document relating to transaction mentioned in section 13, clause (a);
8) When the statement  is made by several persons, and expresses feelings relevant to matter in question.

১,৫৬৪.
The Evidence Act 1872 এর কোন ধারা অনুযায়ী বিচারক কোন সাক্ষীকে প্রশ্ন করতে পারেন?
  1. ১৫১ ধারা
  2. ১৬৫ ধারা
  3. ১৫৭ ধারা
  4. ১৬৭ ধারা
সঠিক উত্তর:
১৬৫ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৬৫ ধারা
ব্যাখ্যা
- The Evidence Act 1872 এর ১৬৫ ধারার বিধান মতে বিচারক মামলার প্রাসঙ্গিক ঘটনা উদ্ধারের জন্য/ উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য যে কোন সাক্ষীকে যে কোন সময় যে কোন প্রশ্ন করতে পারেন।
১,৫৬৫.
The Evidence Act, 1872 এর কোন ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা Plea of Alibi প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়?
  1. ১২
  2. ১৩
  3. ১০২
  4. ১০৩
সঠিক উত্তর:
১০৩
উত্তর
সঠিক উত্তর:
১০৩
ব্যাখ্যা
♦যেসব ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলোও ১১ ধারায় প্রাসঙ্গিক হতে পারে যদি সেগুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয় অথবা কোনোভাবে বিচার্য বিষয়ের অস্তিত্ব বা অনস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে অর্থাৎ বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তুলে। নিম্নোক্ত পাঁচ প্রকারের ঘটনা ১১ ধারায় প্রাসঙ্গিক হতে পারে। যথা-
i) অপরাধ সংঘটনকালে ঘটনাস্থলে আসামীর অনুপস্থিতি (Plea of Alibi) অর্থাৎ যদি দেখা যায় আসামী অপরাধ সংঘটনকালে ঘটনাস্থল হতে বহু দূরে ছিল তাহলে তা প্রাসঙ্গিক হবে;
ii) সন্তান জারজ কি-না এই প্রশ্নে স্ত্রীর নিকট হতে স্বামীর দূরে থাকার ঘটনা;
iii) কথিত মৃত ব্যক্তি জীবিত আছে এমন ঘটনা;
iv) অভিযুক্ত ব্যক্তি খুন করেছে এই প্রশ্নে, অন্য ব্যক্তি খুন করেছে-এরূপ ঘটনা; অথবা
v) অভিযুক্ত ব্যক্তি আঘাত করেছে এ প্রশ্নে, আহত ব্যক্তি নিজে আঘাত (Self-harming) করেছে-এরূপ ঘটনা ১১ ধারায় প্রাসঙ্গিক হতে পারে।
Plea of Alibi- সাক্ষ্য আইনের ১১ ধারায় Plea of Alibi-কে প্রাসঙ্গিক করা হয়েছে। Alibi অর্থ হলো অন্যত্র (Elsewhere), আর Plea of Alibi এর আক্ষরিক অর্থ হল অন্যত্র অবস্থানের অজুহাত। এই শব্দটি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে।
ফৌজদারি মামলায় আসামী এই মর্মে আত্মপক্ষ সমর্থন করে যে, অপরাধ সংঘটনকালে সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না বা যে ঘটনার জন্য কোন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, ঘটনার সময় সে অন্যত্র ছিল। ফলে সে ঐ অপরাধের জন্য দায়ী নয় ।

♦সাক্ষ্য আইনের ১০৩ ধারামতে অপরাধ সংঘটনকালে আসামী অন্যত্র অবস্থানের দাবি করলে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ তাকেই উপস্থাপন করতে হয়। অর্থাৎ অন্যত্র থাকার অজুহাত বা Plea of Alibi প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়।
১,৫৬৬.
সাক্ষ্য আইনের কত ধারায় RES JUDICATA নীতির প্রতিফলন আছে?
  1. ৩৯ ধারা
  2. ৪১ ধারা
  3. ৪০ ধারা
  4. ৪২ ধারা
সঠিক উত্তর:
৪০ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৪০ ধারা
ব্যাখ্যা
সাক্ষ্য আইনের ৪০ ধারা অনুযায়ী একই বিষয় নিয়ে একই পক্ষ গণের মধ্যে কোন মামলা চূড়ান্ত সমাপ্ত হলে পরবর্তীতে একই বিষয় নিয়ে মামলা করা হলে পরবর্তী মামলা খারিজ হবে।
এই নীতি আরো পাওয়া যায়:-
- দেওয়ানি কার্যবিধির ১১ ধারা
- ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারা
- সাংবিধানের ৩৫(২) অনুচ্ছেদ।
১,৫৬৭.
'যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না' - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?
  1. ধারা ১৩৯
  2. ধারা ১৪৯
  3. ধারা ১৫৯
  4. ধারা ১৬১
সঠিক উত্তর:
ধারা ১৪৯
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৪৯
ব্যাখ্যা
Section 149- Question not to be asked without reasonable grounds:
No such question as is referred to in section 148 ought to be asked, unless the person asking it has reasonable grounds for thinking that the imputation which it conveys is well-founded.

অর্থ:
ধারা ১৪৮-এ যে ধরণের প্রশ্ন উল্লেখ করা হয়েছে, সেই ধরণের প্রশ্ন শুধুমাত্র তখনই করা উচিত, যখন প্রশ্নকারী ব্যক্তির কাছে যুক্তিসঙ্গত কারণ বা প্রমাণ থাকে যে, প্রশ্নে যে অভিযোগ বা ইঙ্গিত করা হয়েছে, তা ভিত্তিসম্পন্ন বা সঠিক হতে পারে।

অর্থাৎ, কোনো ভিত্তি ছাড়াই এমন প্রশ্ন করা যাবে না, যা অন্য কারো সুনাম বা চরিত্রকে আঘাত করতে পারে।
১,৫৬৮.
সাক্ষ্য আইনের নিচের কোন ধারায় Best Evidence নীতির উল্লেখ রয়েছে?
  1. ৬২
  2. ৬৪
  3. ৬৬
  4. ৬৮
সঠিক উত্তর:
৬৪
উত্তর
সঠিক উত্তর:
৬৪
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের নিচের ৬৪ ধারায় (প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ)  Best Evidence নীতির উল্লেখ রয়েছে। কোন বিষয় প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত হলে সেখানে মাধ্যমিক সাক্ষ্যের কোন গুরুত্ব থাকে না, সুতরাং প্রাথমিক সাক্ষ্য হলো সর্বোত্তম সাক্ষ্য বা Best Evidence।
১,৫৬৯.
স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য অন্য ব্যক্তির লেখা নথি দেখতে হলে, একজন সাক্ষীকে কী করতে হবে?
  1. নথিটি আদালতে জমা দিতে হবে
  2. নথিটি আদালতে পড়তে হবে
  3. নথি পুনরায় লেখার নির্দেশ দিতে হবে
  4. নথির সঠিকতা নিশ্চিত করতে হবে
সঠিক উত্তর:
নথির সঠিকতা নিশ্চিত করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
নথির সঠিকতা নিশ্চিত করতে হবে
ব্যাখ্যা
The Evidence Act 1872 এর ১৫৯ ধারা-স্মৃতি পুনরুজ্জীবিত করা (Refreshing memory):
একজন সাক্ষী, যখন সাক্ষ্য দিচ্ছে, তখন তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য নিজে দ্বারা লিপিবদ্ধ কোনো লেখা দেখতে পারে, যদি তা ঘটনার সময় বা ঘটনার পর এত তাড়াতাড়ি লেখা হয়ে থাকে যে আদালত মনে করে ঘটনার স্মৃতি তখনও তাজা ছিল।

সাক্ষী অন্য কোনো ব্যক্তির দ্বারা লেখা এমন কোনো লেখাও দেখতে পারে এবং তা পড়ে যদি সাক্ষী জানে যে লেখা সঠিক ছিল।

Section 159- Refreshing memory:
A witness may, while under examination, refresh his memory by referring to any writing made by himself at the time of the transaction concerning which he is questioned, or so soon afterwards that the Court considers it likely that the transaction was at that time fresh in his memory. 
 
The witness may also refer to any such writing made by any other person, and read by the witness within the time aforesaid, if when he read it he knew it to be correct.
১,৫৭০.
মোকদ্দমার কোনো পক্ষই সাক্ষ্য না দিলে প্রমাণ করার দায়িত্ব কার ওপর বর্তায়?
  1. আদালতের
  2. মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে জিতবে
  3. মোকদ্দমায় যে পক্ষের প্রাইমা ফেসি কেইস আছে
  4. মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে
সঠিক উত্তর:
মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে
উত্তর
সঠিক উত্তর:
মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে
ব্যাখ্যা
সাক্ষ্য আইনের ১০২ ধারার বিধান: প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকে:
মামলায় বা কার্যক্রমে কোন পক্ষ হইতেই সাক্ষ্য দেওয়া না হইলে যে পক্ষ মামলায় ঠকিবে, মামলার বিষয়বস্তু প্রমাণ করিবার দায়িত্ব সেই পক্ষের উপর ন্যস্ত।
 
⇒ উদাহরণঃ
(ক) ক একটি জমির জন্য খ-এর বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করে। জমিটি খ-এর দখলে আছে। ক দাবি করে যে খ-এর পিতা গ উইল করিয়া ঐ জমি ক-কে দিয়া গিয়াছে। এই মামলায় কোন পক্ষ্য সাক্ষ্য না দিলে খ জমির দখল বজায় রাখিবার অধিকারী হইবে। সুতরাং এইক্ষেত্রে প্রমাণের দায়িত্ব ক-এর উপর ন্যস্ত আছে।
১,৫৭১.
According to Section 5, what type of facts can be proven in a suit or proceeding?
  1. Only the facts in issue
  2. Only irrelevant facts
  3. Any opinion of witnesses
  4. Facts in issue and relevant facts
সঠিক উত্তর:
Facts in issue and relevant facts
উত্তর
সঠিক উত্তর:
Facts in issue and relevant facts
ব্যাখ্যা
Section 5⇒ Evidence may be given of facts in issue and relevant facts:
Evidence may be given in any suit or proceeding of the existence or non-existence of every fact in issue and of such other fact as are hereinafter declared to be relevant, and of no others.
Explanation.-This section shall not enable any person to give evidence of a fact which he is disentitled to prove by any provision of the law for the time being in force relating to Civil Procedure.

সাক্ষ্য আইনের ৫ ধারার বিধান অনুযায়ী-
'বিচার্য ঘটনা ও প্রাসঙ্গিক ঘটনা'- এই দুই ধরনের ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। কোন মামলায় বা কার্যক্রমে বিচার্য প্রত্যেক বিষয়ের এবং এই আইনের অতঃপর যে সকল বিষয় প্রাসঙ্গিক বলিয়া ঘোষিত হইয়াছে তাহাদের অস্তিত্ব বা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। ইহা ভিন্ন অন্য কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইবে না।
ব্যাখ্যাঃ দেওয়ানী কার্যবিধি সম্পর্কে বর্তমান প্রচলিত কোন আইন অনুসারে কোন ব্যাক্তি যে বিষয় প্রমাণ করার অধিকার নহে, এই ধারা অনুসারে সেই ব্যাক্তি সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে না।
১,৫৭২.
সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী একটি কাজ দুর্ঘটনাক্রমে না ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তা প্রমাণের জন্য সংশ্লিষ্ট তথ্য প্রাসঙ্গিক হবে?
  1. ধারা ১৫
  2. ধারা ১৪
  3. ধারা ১৭
  4. ধারা ১৬
সঠিক উত্তর:
ধারা ১৫
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৫
ব্যাখ্যা
⇒সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১৫ বিশেষভাবে নির্দেশ করে যে, যখন প্রশ্ন ওঠে যে একটি কাজ দুর্ঘটনাক্রমে নাকি ইচ্ছাকৃতভাবে সম্পাদিত হয়েছে, তখন নিম্নলিখিত তথ্যগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে:
- যদি অভিযুক্ত ব্যক্তি একই ধরনের কাজ বারবার করে থাকে,
- তাহলে তা প্রমাণ করে যে কাজটি দুর্ঘটনাজনিত নয়, বরং ইচ্ছাকৃত বা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়েছে।

⇒ ধারা ১৫ অনুযায়ী, যখন একটি কাজ দুর্ঘটনাক্রমে বা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, বা কোন বিশেষ জ্ঞান বা উদ্দেশ্য সহ করা হয়েছে কিনা তার প্রশ্ন ওঠে, তখন এমন তথ্য প্রাসঙ্গিক হবে যা একই ধরনের ঘটনার ধারাবাহিকতা প্রমাণ করে। এর মাধ্যমে এটা প্রমাণ করা যেতে পারে যে, ঐ কাজটি দুর্ঘটনাক্রমে হয়নি বরং ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

উদাহরণ:
বীমা কেলেঙ্কারি: কেউ যদি একাধিক বীমাকৃত সম্পত্তিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেয়, তাহলে তা প্রমাণ করে যে ঘটনাগুলো দুর্ঘটনাজনিত নয়।
জালিয়াতি: কেউ যদি একাধিক ব্যক্তিকে জাল নোট দেয়, তাহলে তা ইচ্ছাকৃত কর্মকাণ্ডের প্রমাণ।

⇒ ধারা ১৫-ই সঠিক উত্তর, কারণ এটি সরাসরি একটি কাজের ইচ্ছাকৃত বা দুর্ঘটনাজনিত চরিত্র নির্ণয়ের জন্য প্রাসঙ্গিক তথ্য নির্ধারণ করে। এটি বিশেষভাবে ফৌজদারি মামলায় গুরুত্বপূর্ণ, যেখানে অভিপ্রায় বা উদ্দেশ্য প্রমাণ করা প্রয়োজন।
১,৫৭৩.
সাক্ষ্য আইনের ৫ ধারা অনুযায়ী নিম্নলিখিত কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে?
  1. Fact in Issue
  2. Relevant Facts
  3. Conclusive proof
  4. ক এবং খ
সঠিক উত্তর:
ক এবং খ
উত্তর
সঠিক উত্তর:
ক এবং খ
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৫ ধারা অনুযায়ী বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় ব্যতীত আদালতে অন্য কোন বিষয়ে সাক্ষ্য দেয়া যাবেনা
(Evidence may be given in any suit or proceeding of the existence or non-existence of every fact in issue and of such other fact as are declared to be relevant, and of no others)

⇒ সুতরাং ৫ ধারা অনুযায়ী নিম্নলিখিত ২টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। যথা-
ⅰ) বিচার্য বিষয় (Fact in Issue) সম্পর্কে।
ii) প্রাসঙ্গিক বিষয় (Relevant Facts) সম্পর্কে।

⇒ বিচার্য বিষয় (Facts in Issue)- বিচার্য বিষয় হলো এমন কোন ঘটনা যাকে কোন মামলার মূল বিষয় হিসেবে গণ্য করা হয়। অন্যভাবে বলা যায়, যে বিষয়গুলোকে কেন্দ্র করে আদালত তার সিদ্ধান্ত প্রদান করে তাকে বিচার্য বিষয় বলে। কোন গুরুত্বপূর্ণ তথ্য বা আইনগত কোন বিষয় মামলার এক পক্ষ স্বীকার করলে এবং অপর পক্ষ অস্বীকার করলে বিচার্য বিষয়ের উদ্ভব হয়। যে কোন মামলার প্রকৃত বিষয় ও সত্যতা উদঘাটনে বিচার্য বিষয়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

⇒ প্রাসঙ্গিক বিষয় (Relevant Facts)- যে ঘটনাটি অন্য কোন ঘটনার অস্তিত্ব ও অস্তিত্বহীনতা প্রমাণ করে, তাই প্রাসঙ্গিক ঘটনা বা Relevant Fact। কোন বিষয়কে প্রাসঙ্গিক হতে হলে উক্ত ঘটনাকে কোন না কোন দিক হতে বিচার্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতে হবে। সাক্ষ্য আইনের ৫ থেকে ৫৫ ধারায় বিষয়ের প্রাসঙ্গিকতা (Relevance of Facts) নিয়ে আলোচনা করা হয়েছে।
১,৫৭৪.
কোনো একজন অভিযুক্ত ব্যক্তি কোনোরকম প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতি ছাড়াই যখন স্বেচ্ছায় কোনো দোষ স্বীকারোক্তি করে তখন তা সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়?
  1. ২৪ ধারা 
  2. ২৬ ধারা
  3. ২৮ ধারা 
  4. ৩০ ধারা 
সঠিক উত্তর:
২৮ ধারা 
উত্তর
সঠিক উত্তর:
২৮ ধারা 
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইনের ২৮ ধারার বিধান: প্ররোচনা, ভয় বা প্রতিশ্রুতির কারণে সৃষ্ট প্রভাব দূর হওয়ার পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক:
-যদি ধারা ২৪-এ উল্লেখিত প্ররোচনা, ভয় বা প্রতিশ্রুতির কারণে সৃষ্ট কোনো প্রভাব আদালতের মতে সম্পূর্ণরূপে দূর হয়ে যাওয়ার পর স্বীকারোক্তি প্রদান করা হয়, তবে সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক বলে গণ্য হবে।

⇒ এই ধারার মূল লক্ষ্য হলো নিশ্চিত করা, যে স্বীকারোক্তিটি পূর্ণ স্বাধীন ইচ্ছায় এবং কোনো প্রভাব বা চাপ ছাড়াই করা হয়েছে। যখন প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতিজনিত ধারণা পূর্ণরূপে দূর করা হয়েছে এবং অভিযুক্ত স্বেচ্ছায় স্বীকারোক্তি করেছেন, তখনই সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক সাক্ষ্য হিসাবে গৃহীত হবে।

⇒ বিচারক বা ম্যাজিস্ট্রেটকে এক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতিজনিত ধারণা সম্পূর্ণরূপে দূর করা হয়েছে এবং অভিযুক্ত কোনো প্রভাব বা চাপ ছাড়াই তার স্বীকারোক্তি করেছেন।

১,৫৭৫.
একজন অভিযুক্তকে প্রথমে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় যে, তাকে মুক্তি দেওয়া হবে যদি সে অপরাধ স্বীকার করে। পরবর্তীতে এই প্রতিশ্রুতি অপসারিত হয় এবং অভিযুক্ত স্বেচ্ছায় একটি স্বীকারোক্তি প্রদান করে। আদালত এই স্বীকারোক্তি-
  1. গ্রহণ করবে
  2. প্রত্যাখ্যান করবে
  3. মুলতবি রাখবে
  4. নতুনভাবে তদন্ত শুরু করবে
সঠিক উত্তর:
গ্রহণ করবে
উত্তর
সঠিক উত্তর:
গ্রহণ করবে
ব্যাখ্যা
• The Evidence Act, 1872 এর ২৮ ধারা অনুযায়ী,
যদি কোনো অভিযুক্ত ব্যক্তিকে প্রথমে প্রলোভন, ভয় প্রদর্শন বা প্রতিশ্রুতির মাধ্যমে কোনো ধারণা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেই ধারণা আদালতের মতে পূর্ণরূপে অপসারিত হয়ে গেলে এবং তার পরে অভিযুক্ত স্বেচ্ছায় কোনো স্বীকারোক্তি করেন, তাহলে সেই স্বীকারোক্তিটি প্রাসঙ্গিক সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে।

⇒ এই ধারার মূল লক্ষ্য হল নিশ্চিত করা যে স্বীকারোক্তিটি পূর্ণ স্বাধীন ইচ্ছায় এবং কোনো প্রভাব বা চাপ ছাড়াই করা হয়েছে। যখন প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতিজনিত ধারণা পূর্ণরূপে দূর করা হয়েছে এবং অভিযুক্ত স্বেচ্ছায় স্বীকারোক্তি করেছেন, তখনই সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক সাক্ষ্য হিসাবে গৃহীত হবে।

⇒ বিচারক বা ম্যাজিস্ট্রেটকে এক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতিজনিত ধারণা সম্পূর্ণরূপে দূর করা হয়েছে এবং অভিযুক্ত কোনো প্রভাব বা চাপ ছাড়াই তার স্বীকারোক্তি করেছেন।
১,৫৭৬.
কোন পরিস্থিতিতে আদালত ত্রিশ বৎসরের পুরাতন দলিল সম্পর্কে স্বাক্ষর এবং সম্পাদনার সত্যতা অনুমান করতে পারেন?
  1. দলিলটি অর্ধেক নতুন হলে
  2. দলিলটি আদালতের বাইরে থেকে পাওয়া গেলে
  3. দলিলটি কোনো পক্ষের হাতে ভুলভাবে থাকলে
  4. দলিলটি সঠিক হেফাজত থেকে দাখিল হলে
সঠিক উত্তর:
দলিলটি সঠিক হেফাজত থেকে দাখিল হলে
উত্তর
সঠিক উত্তর:
দলিলটি সঠিক হেফাজত থেকে দাখিল হলে
ব্যাখ্যা
৯০ ধারা: ত্রিশ বৎসরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান-
যখন কোন দলিল ত্রিশ বৎসরের পুরাতন বলিয়া বুঝিতে দেওয়া হয় বা প্রমাণ করা হয় এবং তাহা সংশ্লিষ্ট মোকদ্দমায় যে পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলিয়া আদালত মনে করেন, সেই পক্ষের হেফাজত হইতে উহা আদালতে দাখিল করা হয়; তখন আদালত ধরিয়া লইতে পারেন যে, সেই দলিলে স্বাক্ষর এবং অন্যান্য সকল অংশ যে ব্যক্তির হস্তাক্ষ বলিয়া বুঝিতে দেওয়া হয়, তাহা সেই ব্যক্তিরই হস্তাক্ষর এবং যেখানে দলিলটি সম্পাদিত বা প্রত্যায়িত, সেখানে আদালত ধরিয়া লইতে পারেন যে, যে ব্যক্তির দ্বারা উহা সম্পাদিত ও সত্যায়িত বলিয়া বুঝিতে দেওয়া হয় সেই ব্যক্তির দ্বারা উহা যথাবিহিতরূপে সম্পাদিত ও সত্যায়িত হইয়াছে।
১,৫৭৭.
নিচের কোনটি সাক্ষ্য আইন এর ৩৫ ধারা অনুসারে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয়?
  1. জাতীয় পরিচয়পত্রের তথ্য
  2. জন্ম সনদ 
  3. মৃত্যু সনদ 
  4. ব্যক্তিগত ডায়েরি
সঠিক উত্তর:
ব্যক্তিগত ডায়েরি
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত ডায়েরি
ব্যাখ্যা

সাক্ষ্য আইন এর ৩৫ ধারা অনুসারে ব্যক্তিগত ডায়েরি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয়।
কারণ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ৩৫ ধারা অনুযায়ী, সরকারি বা ডিজিটাল রেকর্ড তখনই সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ হবে যখন তা কোনো সরকারি কর্মচারী কর্তৃক তাঁর দায়িত্ব পালনের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়।

সাক্ষ্য আইন, ১৮৭২,ধারা ৩৫,কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত বিষয়ের প্রাসঙ্গিকতা: কোনো সরকারি বা অন্য অফিসের কোনো খাতায়, রেজিস্টারে বা নথিতে যদি কোনো বিচার্য ঘটনা বা প্রাসঙ্গিক ঘটনার বিবরণ অন্তর্ভুক্ত থাকে এবং কোনো সরকারি কর্মচারী যদি তাহার চাকুরির কিংবা অপর কোনো লোক যদি, যে দেশে উক্ত খাত, রেজিস্টার বা নথি রাখা হইয়াছে তথাকার আইনের বিধান অনুযায়ী তাহার উপর আরোপিত কর্তব্য পালন প্রসঙ্গে উহা লিখিয়া থাকে, তবে উক্ত লেখাই একটি প্রাসঙ্গিক ঘটনা।
-------------------------
The Evidence Act 1872,Section 35,Relevancy of entry in public record or digital record made in performance of duty: An entry in any public or other official book, register or record [, or digital record], stating a fact in issue or relevant fact, and made by a public servant in the discharge of his official duty, or by any other person in performance of a duty specially enjoined by the law of the country in which such book, register [, record or digital record] is kept, is itself a relevant fact.

১,৫৭৮.
নিম্নলিখিত কোনটি তথ্যগত বিচার্য বিষয়ের উদাহরণ?
  1. সাক্ষী বিশ্বাসযোগ্য কিনা
  2. হত্যাকাণ্ডের সময় ও স্থান
  3. আসামী দোষী কিনা
  4. আসামীর কাজ আইনের ভাষায় অপরাধ কিনা
সঠিক উত্তর:
হত্যাকাণ্ডের সময় ও স্থান
উত্তর
সঠিক উত্তর:
হত্যাকাণ্ডের সময় ও স্থান
ব্যাখ্যা
• সাক্ষ্য আইন অনুযায়ী, বিচার্য বিষয় বা Facts in Issue দুই প্রকারের হয়ে থাকে:

১. তথ্যগত বিচার্য বিষয়:
এগুলি হলো সেই ঘটনাগত বা বাস্তবিক তথ্যসমূহ যা মামলার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত এবং যেগুলির প্রমাণ প্রয়োজন। উদাহরণস্বরূপ, একটি হত্যা মামলায় হত্যাকাণ্ডের সময়, স্থান ও নিহতের বয়স প্রভৃতি তথ্যগত বিচার্য বিষয়।

২. আইনগত বিচার্য বিষয়:
এগুলি হলো সেই আইনগত বিষয়সমূহ যেগুলির বিচার করা মামলার আওতাধীন এবং যেগুলি প্রমাণের প্রয়োজন রয়েছে। উদাহরণস্বরূপ, একটি চুরি মামলায় বিচার্য হবে যে আসামীর কাজটি আইনের ভাষায় চুরি কিনা।
১,৫৭৯.
সাক্ষ্য আইনের ১০৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?
  1. মালিকানা প্রমাণের দায়িত্ব
  2. কোনো দলিলের সঠিকতা প্রমাণের দায়িত্ব
  3. ৭ বছর ধরে নিখোঁজ কোনো ব্যক্তির জীবিত থাকার প্রমাণের দায়িত্ব
  4. বিগত ৩০ বছরের মধ্যে জীবিত থাকা কারো মৃত্যু প্রমাণের দায়িত্ব
সঠিক উত্তর:
৭ বছর ধরে নিখোঁজ কোনো ব্যক্তির জীবিত থাকার প্রমাণের দায়িত্ব
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর ধরে নিখোঁজ কোনো ব্যক্তির জীবিত থাকার প্রমাণের দায়িত্ব
ব্যাখ্যা
• সাক্ষ্য আইনের ১০৮ ধারার বিষয়বস্তু- যে ব্যক্তি সম্পর্কে ৭ বৎসর যাবত কোন খবর পাওয়া যায়নি সে যে জীবিত আছে তা প্রমাণের দায়িত্ব সম্পর্কে।

এই ধারা মতে, বিগত ৭ বছর যাবৎ নিখোজ ব্যক্তিকে যে জীবিত বলে দাবি করবে, তার উপরই প্রমানের ভার বর্তাবে।
 
⇒ ১০৭ ও ১০৮ ধারার মধ্যে পার্থক্য-

সাক্ষ্য আইনের ১০৭ ধারায় বিগত ৩০ বৎসর যাবত জীবিত ব্যক্তিকে আদালত জীবিত বলে অনুমান করতে বাধ্য; এক্ষেত্রে যে ব্যক্তি মৃত বলে দাবী করে তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি মৃত।
অর্থাৎ একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবী করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায় ৭ বছর যাবৎ।
১,৫৮০.
The Evidence Act,1872 এর ৮৫ক ধারায় আদালত কোন বিষয়ে অনুমান করে?
  1. ডিজিটাল আকারে চুক্তির
  2. ফরেনসিক সাক্ষ্য
  3. ডিজিটাল যোগাযোগ
  4. ডিজিটাল স্বাক্ষর সনদ
সঠিক উত্তর:
ডিজিটাল আকারে চুক্তির
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল আকারে চুক্তির
ব্যাখ্যা
ধারা-৮৫ক: ডিজিটাল আকারে চুক্তির অনুমান:
আদালত অনুমান করবে, যে প্রতিটি ডিজিটাল রেকর্ড পক্ষগুলির ডিজিটাল স্বাক্ষর সম্বলিত একটি চুক্তি যা পক্ষগুলির ডিজিটাল স্বাক্ষর সংযুক্ত করে সম্পন্ন করা হয়েছিলো।

Section 85A: Presumption as to agreements in digital forms:
The Court shall presume that every digital record purporting to be an agreement containing the digital signatures of the parties was so concluded by affixing the digital signature of the parties.
১,৫৮১.
সাক্ষ্য আইনের কত ধারায় মালিকানা প্রমাণের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে?
  1. ১০৭ ধারা
  2. ১০৮ ধারা
  3. ১০৯ ধারা
  4. ১১০ ধারা
সঠিক উত্তর:
১১০ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১১০ ধারা
ব্যাখ্যা

সাক্ষ্য আইন ১৮৭২,ধারা ১১০: মালিকানা প্রমাণের দায়িত্ব  যখন প্রশ্ন হইতেছে, যে লোকের দখলে কিছু আছে বলিয়া বুঝায়, সেই লোক উহার মালিক কিনা, তখন যে লোক দাবি করে যে, দখলকারী লোক সেই জিনিসের মালিক নহে, সেই লোকের উপরই উহা প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয়।
--------------------
The Evidence Act, 1872, Section 110: Burden of proof as to ownership: When the question is whether any person is owner of anything of which he is shown to be in possession, the burden of proving that he is not the owner is on the person who affirms that he is not the owner.

১,৫৮২.
"Testes ponderantur, non numerantur" এর অর্থ কী?
  1. সাক্ষীদের সংখ্যা গণনা করা হয়
  2. সাক্ষীদের অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে
  3. সাক্ষীদের অবশ্যই নির্দিষ্ট সংখ্যক হতে হবে
  4. সাক্ষীদের গুরুত্ব বিবেচনা করা হয়, সংখ্যা নয়
সঠিক উত্তর:
সাক্ষীদের গুরুত্ব বিবেচনা করা হয়, সংখ্যা নয়
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষীদের গুরুত্ব বিবেচনা করা হয়, সংখ্যা নয়
ব্যাখ্যা
• "Testes ponderantur, non numerantur" একটি ল্যাটিন বাক্যাংশ যার বাংলা অর্থ হল: "সাক্ষীদের গুরুত্ব বিবেচনা করা হয়, সংখ্যা নয়।"

এই বাক্যাংশটি প্রাচীন রোমান আইনের একটি নীতি থেকে উদ্ভূত। এটি সাক্ষীদের গুণগত মূল্যায়নের গুরুত্বকে তুলে ধরে। এর তাৎপর্য হল, একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সময় সাক্ষীদের গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতাকেই বিবেচনা করা উচিত, তাদের সংখ্যাকে নয়। অর্থাৎ, আদালতে শুধুমাত্র অনেকগুলো সাক্ষীকে উপস্থিত করলেই চলবে না, বরং প্রত্যেক সাক্ষীর সাক্ষ্যের গুরুত্ব, যথার্থতা এবং বিশ্বাসযোগ্যতাকেই গুরুত্ব দিতে হবে। একজন সত্যবাদী এবং বিশ্বস্ত সাক্ষীর সাক্ষ্য অনেক সাক্ষীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

সাক্ষ্য আইনের ১৩৪ ধারা অনুযায়ী-
কোন মামলা প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট নয়; অর্থাৎ একটি মামলার কোন বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। শুধুমাত্র একজন সাক্ষী দ্বারাও মামলা নি:সন্দেহে প্রমাণ করা যায়।

Section 134: Number of witnesses
No particular number of witnesses shall in any case be required for the proof of any fact.
১,৫৮৩.
সাক্ষ্য আইনের ধারা ১০৮ অনুসারে, কোনো ব্যক্তিকে মৃত বলে অনুমান করার জন্য কত বছরের অনুপস্থিতির প্রমাণ প্রয়োজন?
  1. ৫ বছর
  2. ৭ বছর
  3. ১০ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭ বছর
ব্যাখ্যা

⇒ সাক্ষ্য আইন, ১৮৭২-এর ধারা ১০৮-এর প্রভিশন অনুসারে, যখন কোনো ব্যক্তি জীবিত কিনা মৃত কিনা তা নিয়ে প্রশ্ন থাকে এবং প্রমাণিত হয় যে সে ৭ (সাত) বছর ধরে যাদের কাছে স্বাভাবিকভাবে খবর পাওয়া যেত তাদের কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি, তখন ব্যক্তিটিকে মৃত বলে অনুমান করা হয়। এই অনুমানের ফলে জীবিত বলে দাবি করলে প্রমাণের বোঝা (burden of proof) সেই দাবিকারীর উপর স্থানান্তরিত হয়।
⇒ সাক্ষ্য আইনের ১০৮ ধারা অনুযায়ী-আদালত কোন ব্যক্তিকে মৃত অনুমান করতে বাধ্য যদি বিগত ৭ বৎসর যাবৎ তার কোন খবর পাওয়া না যায়। এমন ব্যক্তিকে যে জীবিত দাবী করে, তাকেই প্রমাণ করতে হবে উক্ত ব্যক্তি জীবিত।
-------------
⇒ The Evidence Act, 1872, Section 108: Burden of proving that person is alive who has not been heard of for seven years:
Provided that when the question is whether a man is alive or dead, and it is proved that he has not been heard of for seven years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it.

১,৫৮৪.
মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না?
  1. মৃত্যুর কারণ
  2. সম্পত্তি দান
  3. বৈবাহিক সম্পর্ক
  4. পিতৃত্বের দাবী
সঠিক উত্তর:
সম্পত্তি দান
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তি দান
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনে মৃত্যুকালীন ঘোষণা বলতে মৃত্যুর কারণ সম্পর্কিত বিবৃতিকে বোঝায়। ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ৩২(১) ধারা মোতাবেক কোন ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হয়ে তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি প্রদান করেন, তাকে মৃত্যুকালীন ঘোষণা বা dying declaration বলা হয়। মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের ৩২ ধারার আওতায় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য।

⇒  সাক্ষ্য আইনের ৩২ ধারা অনুযায়ী কোন ব্যক্তি মৃত, নিখোঁজ বা সাক্ষ্য প্রদানে অযোগ্য হলে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির হাজিরা সময় ও ব্যয় সাপেক্ষ হলে আদালতে উপস্থিতি ছাড়াও তাদের মৌখিক বা লিখিত বিবৃতি নিম্নলিখিত ৮টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। যথা-

ⅰ) ৩২(১) ধারার অধীন মৃত্যুর কারন সংবলিত বিবৃতি অর্থাৎ মৃত্যু কালীন ঘোষনা;
ii) ৩২(২) ধারার অধীন দৈনন্দিন বা স্বাভাবিক কাজ কর্মের বিবৃতি;
iii) ৩২(৩) ধারার অধীন আর্থিক অথবা স্বত্ব সম্বন্ধীয় (as to title) স্বার্থের পরিপন্থীমূলক বিবৃতি যা ফৌজদারি বা ক্ষতিপূরনের মামলার উদ্ভব করতে পারে;

iv) সর্বসাধারনের অধিকার বা প্রথা বিষয়ক মতামত;
ⅴ) পারিবারিক দলিল বা উইল;
vi) আত্মীয়তার অস্তিত্ব সম্বন্ধে বিবৃতি;
vii) ১৩(ক) ধারায় উল্লিখিত কার্য সংক্রান্ত; অথবা
viii) কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি;

⇒ অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা (Dying declaration)- সম্পত্তি দান বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না।
১,৫৮৫.
সাক্ষ্য আইনের ধারা ৭৩খ(২) অনুযায়ী, জৈবিক নমুনা (যেমন ডিএনএ) তুলনার জন্য আদালত কী নির্দেশ দিতে পারে?
  1. মৌখিক সাক্ষ্য গ্রহণ করতে
  2. নমুনাটি আদালতে জমা দিতে
  3. নমুনার ফটোকপি জমা দিতে
  4. সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে
সঠিক উত্তর:
সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে
উত্তর
সঠিক উত্তর:
সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ধারা ৭৩খ(২) অনুযায়ী, যদি কোনো জৈবিক নমুনার সাথে সম্পর্কিত পরিচয়ের দাবি করা হয়, তাহলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারে, যাতে নমুনাটি তুলনা করা যেতে পারে।

⇒ সাক্ষ্য আইনের ধারা ৭৩খ(২) অনুযায়ী, জৈবিক নমুনা (যেমন রক্ত, বীর্য, চুল, ডিএনএ ইত্যাদি) তুলনার বিষয়ে বলা আছে:
"If there is any claim that the sample of blood, semen, hair, DNA sample, any other biological substance, limbs or any part of limb, finger impression, palm impression, iris impression, foot impression belongs to or is created by any person, the Court may direct that person to be present in Court for the purpose of enabling the Court to make that comparison."

অর্থাৎ, যদি দাবি করা হয় যে কোনো জৈবিক নমুনা কোনো নির্দিষ্ট ব্যক্তির বা তার দ্বারা সৃষ্ট, তবে আদালত সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিতে পারে, যাতে তুলনা করা সম্ভব হয়।
১,৫৮৬.
সাক্ষ্য আইনের ৯৯ ধারা অনুসারে, দলিলের শর্তাবলী পরিবর্তনকারী চুক্তি সম্পর্কে কে সাক্ষ্য প্রদান করতে সক্ষম?
  1. আদালত
  2. শুধুমাত্র দলিলের পক্ষ
  3. শুধুমাত্র দলিলের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি
  4. দলিলের পক্ষ নন এমন ব্যক্তি বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা
সঠিক উত্তর:
দলিলের পক্ষ নন এমন ব্যক্তি বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা
উত্তর
সঠিক উত্তর:
দলিলের পক্ষ নন এমন ব্যক্তি বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা
ব্যাখ্যা

ধারা ৯৯: দলিলের শর্তাবলী পরিবর্তনের চুক্তি সম্পর্কে কে সাক্ষ্য দিতে পারে: দলিলের সংশ্লিষ্ট পক্ষ নহে এইরূপ লোকেরা বা তাহাদের স্বার্থসংশিষ্ট প্রতিনিধিরা এমন কোনো ঘটনার সাক্ষ্য দিতে পারে, যা দ্বারা বুঝা যাইবে, উক্ত দলিলে লিপিবদ্ধ শর্তাবলীর রদবদল করিয়া একটি চুক্তি একটি সময়ে হইয়াছিল।
উদাহরণ: 'ক' এবং 'খ'-এর মধ্যে এই মর্মে একটি লিখিত চুক্তি হইল যে, 'খ' কিছু পরিমাণ তুলা 'ক'-এর নিকট বিক্রয় করিবে এবং যাহার মূল্য পণ্য অর্পিত হইলে পরিশোধ করা হইবে। একটি সময়ে তাহাদের মধ্যে একটি মৌখিক চুক্তি হয় এই মর্মে যে, তিন মাসের জন্য 'ক'-কে ধারে মাল সরবরাহ করা হইবে। 'ক'-এর মধ্যে বিরোধ উপস্থিত হইলে শেষোক্ত চুক্তিটি প্রমাণ করা যাইবে না। কিন্তু উহা দ্বারা যদি 'গ'-এর স্বার্থ ব্যাহত হয়, তবে 'গ' উহা প্রমাণ করিতে পারিবে।
-------------
The Evidence Act 1872, Section, 99, Who may give evidence of agreement varying terms of document: Persons who are not parties to a document, or their representatives in interest, may give evidence of any facts tending to show a contemporaneous agreement varying the terms of the document.
Illustration: A and B make a contract in writing that B shall sell A certain cotton, to be paid for on delivery. At the same time they make an oral agreement that three months' credit shall be given to A. This could not be shown as between A and B, but it might be shown by C, if it affected his interests.

১,৫৮৭.
The Evidence Act, 1872 এর কত ধারায় 'Comparison of signature, writing of seal with others admitted or proved' সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে?
  1. ৭১ ধারায়
  2. ৭২ ধারায়
  3. ৭৩ ধারায়
  4. ৭৪ ধারায়
সঠিক উত্তর:
৭৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৭৩ ধারায়
ব্যাখ্যা
⇒ The Evidence Act, 1872 Section 73. Comparison of signature, writing or seal with others, admitted or proved:
- In order to ascertain whether a signature, writing or seal is that of the person by whom it purports to have been written or made, any signature, writing or seal admitted or proved to the satisfaction of the Court to have been written or made by that person may be compared with the one which is to be proved, although that signature, writing or seal has not been produced or proved for any other purpose. 
- The Court may direct any person present in Court to write any words or figures for the purpose of enabling the Court to compare the words or figures so written with any words or figures alleged to have been written by such person. 
- This section applies also, with any necessary modifications, to finger-impressions.
১,৫৮৮.
সাক্ষ্য আইনের ৫ ধারা অনুসারে, কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়?
  1. শুধুমাত্র মামলার সম্পর্কিত আইন
  2. শুধুমাত্র আদালতের নির্দেশিত ঘটনা
  3. বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনা
  4. যে কোনো ঘটনা, প্রাসঙ্গিকতা নির্বিশেষে
সঠিক উত্তর:
বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনা
উত্তর
সঠিক উত্তর:
বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনা
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইন, ১৮৭২ (Evidence Act, 1872) এর ধারা ৫ (Section 5) বলছে:
“Evidence may be given in any suit or proceeding of the existence or non-existence of every fact in issue and of such other fact as are hereinafter declared to be relevant, and of no others.”
 অর্থাৎ, আদালতে সাক্ষ্য দেওয়া যাবে শুধুমাত্র Fact in issue – অর্থাৎ মামলার মূল বিতর্কিত বিষয় (বিচার্য বিষয়) এবং Relevant facts – অর্থাৎ আইনে যেসব প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হয়েছে, সেসব  এ ছাড়া অন্য কোনো তথ্যের উপর সাক্ষ্য দেওয়া যাবে না।

→ অর্থাৎ ধারা ৫ অনুযায়ী, সাক্ষ্য শুধুমাত্র বিচার্য বিষয় (fact in issue) এবং আইনে নির্ধারিত প্রাসঙ্গিক ঘটনা (relevant facts) সম্পর্কেই দেওয়া যাবে।
তাই সঠিক উত্তর: গ) বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনা।

→ সাক্ষ্য আইনের ৫ ধারা "Evidence may be given of facts in issue and relevant facts"
- Evidence may be given in any suit or proceeding of the existence or non-existence of every fact in issue and of such other fact as are hereinafter declared to be relevant, and of no others.
Explanation.- This section shall not enable any person to give evidence of a fact which he is disentitled to prove by any provision of the law for the time being in force relating to Civil Procedure.
১,৫৮৯.
সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী, মৌখিক সাক্ষ্য কোন ধরনের হতে হবে?
  1. মৌখিক সাক্ষ্য হতে হবে প্রত্যক্ষ
  2. মৌখিক সাক্ষ্য হতে হবে পরোক্ষ
  3. মৌখিক সাক্ষ্য হতে হবে অনুমোদিত
  4. মৌখিক সাক্ষ্য হতে হবে অনুমানভিত্তিক
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য হতে হবে প্রত্যক্ষ
উত্তর
সঠিক উত্তর:
মৌখিক সাক্ষ্য হতে হবে প্রত্যক্ষ
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৬০ ধারায় বলা হয়েছে, মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হতে হবে। এর অর্থ, যদি সাক্ষ্য কোনো ঘটনা সম্পর্কিত হয় যা দেখা, শোনা, বা অন্য কোনো অনুভূতির মাধ্যমে অনুধাবন করা সম্ভব, তাহলে সেই সাক্ষীকে অবশ্যই সেই ঘটনা নিজে দেখেছে, শুনেছে বা অন্য কোনোভাবে অনুভব করেছে এমন হতে হবে।
অন্যথায়, পরোক্ষ বা অনুমানভিত্তিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।

⇒ সাক্ষ্য আইনের ধারা ৬০ স্পষ্টভাবে নির্দেশ করে যে:
"Oral evidence must, in all cases whatever, be direct"
অর্থাৎ "মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হতে হবে"।
প্রত্যক্ষ সাক্ষ্যের বৈশিষ্ট্য (ধারা ৬০ অনুযায়ী):
- দেখা ঘটনার ক্ষেত্রে - যিনি দেখেছেন তিনিই সাক্ষ্য দেবেন।
- শোনা ঘটনার ক্ষেত্রে - যিনি শুনেছেন তিনিই সাক্ষ্য দেবেন।
- অন্য কোনোভাবে উপলব্ধি করা ঘটনা - যিনি উপলব্ধি করেছেন তিনিই সাক্ষ্য দেবেন।
- মতামতের ক্ষেত্রে - যিনি মতামত দিচ্ছেন তিনিই সাক্ষ্য দেবেন।
১,৫৯০.
ক এর প্রতিবেশিরা সাক্ষ্য দিয়েছেন যে ক-কে তারা গত ১০ বছরের মধ্যে দেখেনি এবং কোথায় আছে জানে না, কিন্তু বাদী দাবি করেছেন যে ক বেঁচে আছেন। ক বেঁচে আছেন এটি প্রমাণের দায়িত্ব কার?
  1. বাদীর
  2. বিবাদীর
  3. ক-এর প্রতিবেশীদের
  4. বাদী-বিবাদী সকলের
সঠিক উত্তর:
বাদীর
উত্তর
সঠিক উত্তর:
বাদীর
ব্যাখ্যা
সাক্ষ্য আইনের ১০৮ ধারায় বলা হয়েছে- when the question is whether a man is alive or dead, and it is proved that he has not been heard of for seven years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it. এখানে বাদীর দাবি যে ক বেঁচে আছে। তাহলে বাদীকেই তা প্রমাণ করতে হবে।
১,৫৯১.
সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence)?
  1. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শোনেনি।
  2. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি।
  3. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত।
  4. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে।
সঠিক উত্তর:
সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে।
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে।
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ৫৯ ধারার বিধান মৌখিক সাক্ষ্য দ্বারা তথ্য প্রমাণঃ দলিলের বিষয় বস্তু ব্যতীত সকল তথ্য মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাইতে পারে।

⇒ সাক্ষ্য আইনের ৬০ ধারার বিধান মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবেঃ মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবে,
অর্থাৎ সাক্ষ্যে উল্লিখিত তথ্য যদি দেখা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে, সে উহা দেখিয়াছে তাহার সাক্ষ্যই দিতে হইবে।

সাক্ষ্যে উল্লিখিত তথ্য যদি শোনা যাইতে পারে, তবে যে সাক্ষী বলিবে যে সে উহা শুনিয়াছে, তাহার সাক্ষ্যই দিতে হইবে।
সাক্ষ্যে উল্লিখিত তথ্য যদি অন্য কোন ইন্দ্রিয় দ্বারা বা অন্য কোন উপায়ে উপলব্ধি করা যাইতে পারে, তবে সে সাক্ষী বলিবে যে সে উহা সেই ইন্দ্রিয় দ্বারা বা সেই উপায়ে উপলব্ধি করিয়াছে, তাহার সাক্ষ্যই দিতে হইবে।

সাক্ষ্যে উল্লিখিত বিষয় যদি কাহারও অভিমত অথবা অভিমতের ভিত্তি হয়, তবে যে ব্যক্তি সেই ভিত্তিতে সেই অভিমত পোষণ করে তাহার সাক্ষ্যই দিতে হইবে।

তবে শর্ত এই যে, বিশেষজ্ঞের অভিমত পোষকতার কোন গ্রন্থ যদি সাধারণভাবে বাজাবে বিক্রিয় হয়, সেইক্ষেত্রে সেই অভিমত এবং যে যুক্তির উপর উহা প্রতিষ্ঠিত তাহা প্রমাণের জন্য সেই গ্রন্থ উপস্থাপন করা যাইতে পারে, যদি সেই গ্রন্থের প্রণেতার মৃত্যু হইয়া থাকে, অথবা যদি তাহার সন্ধান পাওয়া না যায়, অথবা যদি তিনি সাক্ষ্য দিতে অপারগ হইয়া থাকেন, অথবা যদি তাহাকে সাক্ষী হিসেবে উপস্থিত করিতে এইরূপ বিলম্ব ও ব্যয় হয় যাহা আদালত অযৌক্তিক বলিয়া বিবেচনা করেন।

ইহা ছাড়া মৌখিক সাক্ষ্যে যদি দলিল ভিন্ন অপর বস্তর অস্তিত্ব বা অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয় তবে আদালত উপযুক্ত মনে করিলেই সেই বস্তু আদালতের পরিদর্শনের জন্য দাখিল করার নির্দেশ দিতে পারেন।

----------------
⇒ Proof of facts by oral evidence.
Section 59. All facts, except the contents of documents, may be proved by oral evidence.
⇒ Oral evidence must be direct.
Section 60. Oral evidence must, in all cases whatever, be direct; that is to say- 
 
if it refers to a fact which could be seen, it must be the evidence of a witness who says he saw it; 
 
if it refers to a fact which could be heard, it must be the evidence of a witness who says he heard it; 
 
if it refers to a fact which could be perceived by any other sense or in any other manner, it must be the evidence of a witness who says he perceived it by that sense or in that manner; 
 
if it refers to an opinion or to the grounds on which that opinion is held, it must be the evidence of the person who holds that opinion on those grounds: 
 
Provided that the opinions of experts expressed in any treatise commonly offered for sale, and the grounds on which such opinions are held, may be proved by the production of such treatises if the author is dead or cannot be found, or has become incapable of giving evidence, or cannot be called as a witness without an amount of delay or expense which the Court regards as unreasonable: 
 
Provided also that, if oral evidence refers to existence or condition of any material thing other than a document, the Court may, if it thinks fit, require the production of such material thing for its inspection.
১,৫৯২.
কোনটি পাবলিক ডকুমেন্ট?
  1. বিক্রয় চুক্তি
  2. বিক্রয় দলিল
  3. কবলা দলিল
  4. সংসদের আইন
সঠিক উত্তর:
সংসদের আইন
উত্তর
সঠিক উত্তর:
সংসদের আইন
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ৭৪ থেকে ৭৮ ধারায় সরকারী দলিল সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করা হয়েছে। সমগ্র বাংলাদেশের দলিলগুলোকে সাক্ষ্য আইন মতে দুইভাগে ভাগ করা হয়েছে। যথা-
১. সরকারী দলিল (Public Document); এবং ২. বেসরকারী/ব্যক্তিগত দলিল (Private Document).

♦ধারা-৭৪: সরকারী দলিল (Public Document)- সরকারীভাবে রক্ষিত দলিলকে সরকারী দলিল বা Public document বলে। কোন সার্বভৌম কর্তৃপক্ষ যেমন-সংসদের আইন, সরকারি সংস্থা বা ট্রাইবুনাল সমূহের নথিপত্র অর্থাৎ দেশী বিদেশী আইন, বিচার বা শাসন বিভাগীয় কোন কর্মচারীর কার্যাবলির লিখিত বিবরণ ও নথিপত্রকে সরকারী দলিল বা Public Document বলে। অন্যভাবে বলা যায়, সরকারী দলিল বলতে সেই সমস্ত দলিলকে বোঝায় যে সমস্ত দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের সরকারী প্রতিষ্ঠানে বা ট্রাইব্যুনালের এবং বাংলাদেশের কোন অংশের বা কমনওয়েলথের বা বিদেশে সরকারী অফিসার, আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কার্যাবলী বা কাজের লিপিবদ্ধ বিবরণকে অন্তর্ভুক্ত করে।

♦সাক্ষ্য আইনের ৭৪ ধারা মতে নিম্নলিখিত দলিল গুলি সরকারী দলিলঃ
(১) যে সমস্ত দলিল (ক) কোন সাবভৌম কর্তৃপক্ষের, (খ) সরকারী প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের এবং (গ) বাংলাদেশের বা কমনওয়েলথের কোন অংশের অথবা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোন অফিসারের কার্য অথবা কার্যের লিপিবদ্ধ বিবরণ।
(২) বাংলাদেশে সরকারীভাবে রক্ষিত ব্যাক্তিগত দলিলের লিপিবদ্ধ বিবরণ।

♦সাক্ষ্য আইনের ৭৪ ধারায় সরকারি দলিলের কোনো তালিকা না দিয়ে এর বৈশিষ্ট বলে দেওয়া হয়েছে। আদালতের ডিক্রি, আদেশ, আরজি তা যখন আদালতে দাখিল করা হয় এবং সমনের আসল এগুলো সবই আদালতের কার্যক্রমের অংশ। সুতরাং এগুলো সবই সরকারি দলিল হিসেবে গণ্য হবে।

♦ধারা-৭৫: বেসরকারি দলিল (Private document)- সরকারি দলিল ব্যতীত সকল দলিলই বেসরকারি বা ব্যক্তিগত দলিল । কবিতা, উইল, বিক্রয় চুক্তি, দানপত্র, মূল বিক্রয় দলিল, কবলা দলিল, চিঠিপত্র সবই বেসরকারি দলিল বা Private document.
১,৫৯৩.
সাক্ষ্য আইনের ১৭ ধারায় নিচের কোনটির সংজ্ঞা রয়েছে?
  1. Fact
  2. Evidence
  3. Admission
  4. Confession
সঠিক উত্তর:
Admission
উত্তর
সঠিক উত্তর:
Admission
ব্যাখ্যা
⇒ সাক্ষ্য আইনের ১৭ ধারার বিধান: স্বীকৃতির (Admission) সংজ্ঞা: স্বীকৃতি হচ্ছে মৌখিক বা ঐ দালিলিক বিবৃতি অথবা ডিজিটাল রেকর্ড যা বিচার্য বিষয় - বা প্রাসঙ্গিক ঘটনা প্রসঙ্গে কোনো অনুমানের ইঙ্গিত দেয়, এবং যা এ আইনের পরবর্তীতে বর্ণিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের যে কেউ কর্তৃক প্রদত্ত হয়।
---------------------
⇒The Evidence Act,1872: Section 17: Admission defined:
-An admission is a statement, oral or documentary or contained in digital record, which suggests any inference as to any fact in issue or relevant fact, and which is made by any of the persons, and under the circumstances, hereinafter mentioned.
১,৫৯৪.
The Evidence Act, 1872 এর ১৪৭ ধারা অনুসারে, সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করার ব্যাপারে সাক্ষ্য আইনের কোন ধারার বিধানসমূহ প্রযোজ্য হয়ে থাকে?
  1. ১৩২ ধারা
  2. ১৩৬ ধারা
  3. ১৪১ ধারা
  4. ১৪২ ধারা
সঠিক উত্তর:
১৩২ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৩২ ধারা
ব্যাখ্যা
ধারা ১৪৭ - সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা:
যদি কোনো প্রশ্ন এমন একটি বিষয় সম্পর্কিত হয় যা মোকদ্দমা বা কার্যবিবরণী সম্পর্কিত, তবে ধারা ১৩২ এর বিধান এটির উপর প্রযোজ্য হবে।

When witness to be compelled to answer-
If any such question relates to a matter relevant to the suit or proceeding, the provisions of section 132 shall apply thereto.
১,৫৯৫.
The Evidence Act,1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিম্নের কোন দলিলটি Private Document?
  1. কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র
  2. গ্রেফতারী পরোয়ানা
  3. সার্টিফাইড কপি অব রেজিস্টার্ড পাওয়ার অব এটর্নি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• সাক্ষ্য আইনের ৭৪ থেকে ৭৮ ধারায় সরকারী দলিল সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করা হয়েছে। সমগ্র বাংলাদেশের দলিলগুলোকে সাক্ষ্য আইন মতে দুইভাগে ভাগ করা হয়েছে। যথা-

১. সরকারী দলিল (Public Document); এবং
২. বেসরকারী/ব্যক্তিগত দলিল (Private Document)।

ধারা ৭৪: সরকারী দলিল (Public Document)-
সরকারীভাবে রক্ষিত দলিলকে সরকারী দলিল বা Public document বলে। কোন সার্বভৌম কর্তৃপক্ষ যেমন-সংসদের আইন, সরকারি সংস্থা বা ট্রাইবুনাল সমূহের নথিপত্র অর্থাৎ দেশী বিদেশী আইন, বিচার বা শাসন বিভাগীয় কোন কর্মচারীর কার্যাবলির লিখিত বিবরণ ও নথিপত্রকে সরকারী দলিল বা Public Document বলে।

সাক্ষ্য আইন, ১৮৭২- এর ৭৪ ধারা অনুসারে,
১. যে সমস্ত দলিল-
(ক) কোনো সার্বভৌম কর্তৃপক্ষের,
(খ) সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের,
(গ) বাংলাদেশের বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় কোনো অফিসারের কার্য,

২. সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিল (আদালতের আরজি ও লিখিত জবাব, রায়, রেজিস্ট্রিকৃত দলিল) ইত্যাদি Public Document।

অন্যভাবে বলা যায়, সরকারী দলিল বলতে সেই সমস্ত দলিলকে বোঝায় যে সমস্ত দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের সরকারী প্রতিষ্ঠানে বা ট্রাইব্যুনালের এবং বাংলাদেশের কোন অংশের বা কমনওয়েলথের বা বিদেশে সরকারী অফিসার, আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কার্যাবলী বা কাজের লিপিবদ্ধ বিবরণকে অন্তর্ভুক্ত করে।

অপশনে উল্লিখিত লিখিত বিবরণ ও নথিপত্র সমূহ ৭৪ ধারার সংজ্ঞার অধীনে পড়ে, তাই সবগুলোই সরকারী দলিল বা Public Document।
১,৫৯৬.
The Evidence Act, 1872 এর ধারা ২৩ ধারা অনুযায়ী কয়টি ক্ষেত্রে দেওয়ানী মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়?
  1. ৩ টি 
  2. ২ টি 
  3. ৪ টি 
  4. ৫ টি 
সঠিক উত্তর:
২ টি 
উত্তর
সঠিক উত্তর:
২ টি 
ব্যাখ্যা

The Evidence Act, 1872 এর ধারা ২৩ ধারা অনুযায়ী ২ টি ক্ষেত্রে দেওয়ানী মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়।

সাক্ষ্য আইন, ১৮৭২,ধারা ২৩ দেওয়ানি মোকদ্দমার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক: দেওয়ানি মোকদ্দমায় কোনো স্বীকৃতি যদি এইরূপ প্রকাশ্য শর্তাধীনে করা হয় যে, উহা সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হইবে না, কিংবা যদি এইরূপ পরিস্থিতিতে করা হয়, উহা সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হইবে না বলিয়া পক্ষগণের মধ্যে চুক্তি হইয়াছে বলিয়া আদালত অনুমান করিতে পারে, তবে তাহা প্রাসঙ্গিক হইবে না।
ব্যাখ্যা: কোনো ব্যরিস্টার, কৌসুলি, এটর্নি বা উকিল ১২৬ ধারা অনুযায়ী বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য থাকলে এই ধারার কোনো বিধান অনুযায়ী তিনি সাক্ষ্য দেওয়া হইতে অব্যাহতি পাইবেন না।
-------------------------
The Evidence Act 1872,Section 23,Admissions in civil cases when relevant: In civil cases no admission is relevant, if it is made either upon an express condition that evidence of it is not to be given, or under circumstances from which the Court can infer that the parties agreed together that evidence of it should not be given.
Explanation. Nothing in this section shall be taken to exempt any Advocate from giving evidence of any matter of which he may be compelled to give evidence under section 126.

১,৫৯৭.
যেক্ষেত্রে কোনো ব্যক্তি চুরির কিছুক্ষণ পরেই চুরি মালামাল দখলে রাখে এবং দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে, সেক্ষেত্রে আদালত সাক্ষ্য আইনের ধারা ১১৪ অনুযায়ী কী অনুমান করতে পারে?
  1. সেই ব্যক্তি নিজেই চোর
  2. সেই ব্যক্তি জেনেশুনে চুরি মাল গ্রহণ করেছে
  3. কোনো কিছু অনুমান করবে না
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা

সাক্ষ্য আইনের ১১৪ ধারার বিধান: আদালত কিছু তথ্যের অস্তিত্ব অনুমান করতে পারে-
আদালত প্রকৃতি এবং মানবিক আচরণের সাধারণ গতিপ্রকৃতি, সরকারি ও বেসরকারি কার্যাবলীর সাপেক্ষে বিশেষ মামলার তথ্যগুলি বিবেচনা করে, যে কোনো তথ্য বা ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে যা আদালতের মতে সম্ভবত ঘটেছে। আদালত নিম্নলিখিত বিষয়গুলি অনুমান করতে পারে -
(ক) যে ব্যক্তি চুরির কিছুক্ষণ পরেই চুরি মালামাল দখলে রাখে, সে নিজেই চোর অথবা জেনেশুনে চুরি মাল গ্রহণ করেছে, যদি না সে তার দখলের কারণ ব্যাখ্যা করতে পারে;
(খ) যে ব্যক্তি অপরাধের সহযোগী, সে অবিশ্বাসযোগ্য, যদি না তার সাক্ষ্যের মূল বিষয়গুলি অন্য কোনো প্রমাণ দ্বারা সমর্থিত হয়;
(গ) একটি হুন্ডি স্বীকৃত বা অনুমোদিত হয়েছে প্রাপ্য মূল্যের বিনিময়ে;

(ঘ) যেকোনো বস্তু বা অবস্থা যা এমন সময়সীমার মধ্যে দেখা গেছে যে সময়সীমার মধ্যে এরকম বস্তু বা অবস্থা সাধারণত লুপ্ত হয়ে যায় না, তা এখনও বিদ্যমান রয়েছে;
(ঙ) বিচারিক এবং সরকারি কার্যাবলী নিয়মানুসারে সম্পাদিত হয়েছে;
(চ) বিশেষ ক্ষেত্রে ব্যবসায়িক নিয়মানুসারে কার্যক্রম পালিত হয়েছে;

(ছ) যে প্রমাণ উপস্থাপন করা সম্ভব ছিল কিন্তু করা হয়নি, তা উপস্থাপিত হলে যে ব্যক্তি তা প্রমাণ করতে অস্বীকার করেছেন তার পক্ষে অনুকূল হতো না;
(জ) কোনো ব্যক্তি যদি আইনসম্মতভাবে বাধ্য না হয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, তাহলে মনে করা হবে উত্তরটি তার পক্ষে অনুকূল হতো না;
(ঝ) কোনো দায়বদ্ধকারী দলিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে থাকলে, মনে করা হবে দায়িত্বটি পরিশোধিত হয়েছে।

১,৫৯৮.
'কোনো দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ যা কেউ নিজে দেখেছে,'- কোন ধরনের সাক্ষ্য?
  1. অনুমান
  2. প্রত্যক্ষ সাক্ষ্য
  3. তৃতীয় পক্ষের সাক্ষ্য
  4. মাধ্যমিক সাক্ষ্য
সঠিক উত্তর:
মাধ্যমিক সাক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
মাধ্যমিক সাক্ষ্য
ব্যাখ্যা
সাক্ষ্য আইন, ১৮৭২ এর ৬৩ ধারায় মাধ্যমিক সাক্ষ্য (Secondary Evidence) সম্পর্কিত বিধানাবলী রয়েছে। এই ধারায় মাধ্যমিক সাক্ষ্যের কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন:
১. এই আইনে বর্ণিত বিধানমতে প্রদত্ত সার্টিফাইডকৃত অনুলিপি;
২. যান্ত্রিক প্রক্রিয়ায় মূল থেকে তৈরিকৃত অনুলিপি যা নিজেই অনুলিপির নির্ভুলতা নিশ্চিত করে এবং সেই অনুলিপির সাথে তুলনাকৃত অন্যান্য অনুলিপি;
৩. মূল থেকে তৈরিকৃত বা মূলের সাথে তুলনাকৃত অনুলিপি;
৪. দলিলের মূল অংশবিশেষ যা যারা এটি সম্পাদন করেনি তাদের বিরুদ্ধে গ্রহণযোগ্য;
৫. কোন দলিলের বিষয়বস্তুর মৌখিক বিবরণ যা দেয়, এমন কেউ যিনি নিজে এটি দেখেছেন।

"Secondary evidence means and includes, among other things-
(1) Certified copies given under the provisions hereinafter contained;
(2) Copies made from the original by mechanical processes which in themselves insure the accuracy of the copy, and copies compared with such copies;
(3) Copies made from or compared with the original;
(4) Counterparts of documents as against the parties who did not execute them;
(5) Oral accounts of the contents of a document given by some person who has himself perceived it."
১,৫৯৯.
একটি গ্রামের অধিবাসীদের নির্ধারিত কোনো কূপের পানি ব্যবহার করার অধিকারের অস্তিত্ব সম্পর্কে কাদের অভিমত প্রাসঙ্গিক?
  1. যারা উক্ত অধিকার ভোগ করে
  2. উক্ত অধিকার যারা প্রকাশ করেছে
  3. যারা উক্ত অধিকার দিয়েছে
  4. উক্ত অধিকারের অস্তিত্ব সম্পর্কে যাদের জানা স্বাভাবিক
সঠিক উত্তর:
উক্ত অধিকারের অস্তিত্ব সম্পর্কে যাদের জানা স্বাভাবিক
উত্তর
সঠিক উত্তর:
উক্ত অধিকারের অস্তিত্ব সম্পর্কে যাদের জানা স্বাভাবিক
ব্যাখ্যা
• ধারা ৪৮- অধিকার অথবা প্রথার অস্তিত্ব সম্বন্ধে অভিমত যখন প্রাসঙ্গিক:
কোন সাধারণ প্রথা অথবা অধিকারের অস্তিত্ব সম্পর্কে যেক্ষেত্রে আদালতকে কোন অভিমত গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে উক্ত প্রথা বা অধিকারের অস্তিত্ব থাকলে যে সমস্ত ব্যক্তির পক্ষে তা জানা স্বাভাবিক, এর অস্তিত্ব সম্বন্ধে তার অভিমত প্রাসঙ্গিক।
ব্যাখ্যাঃ "সাধারণ প্রথা অথবা অধিকার" কথাটি বলতে যথেষ্ঠ সংখ্যক ব্যক্তির একটি শ্রেণীর ভিতর সাধারণভাবে প্রচলিত প্রথা বা অধিকারও বুঝায়।

উদাহরণ-
কোন একটি গ্রামের অধিবাসীদের নির্ধারিত কোন একটি কূপের পানির ব্যবহার করার অধিকার থাকলে, তা এ ধারার অর্থ অনুযায়ী সাধারণ অধিকার বলে বিবেচিত হবে।

অর্থাৎ এক্ষেত্রে পানি ব্যবহারের অধিকারের অস্তিত্ব সম্পর্কে যাদের জানা স্বাভাবিক, তাদের অভিমত প্রাসঙ্গিক হবে।

Section 48- Opinion as to existence of right or custom, when relevant:
When the Court has to form an opinion as to the existence of any general custom or right, the opinions, as to the existence of such custom or right, of persons who would be likely to know of its existence if it existed, are relevant.
Explanation. The expression "general custom or right" includes customs or rights common to any considerable class of persons.

Illustration-
The right of the villagers of a particular village to use the water of a particular well is a general right within the meaning of this section.
১,৬০০.
দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি না প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয়, তবে তা বিশ্বাসের অযোগ্য। সাক্ষ্য আইনের______ ধারায় বলা হয়েছে।
  1. ১১৪(ক)
  2. ১১৪(খ)
  3. ১১৪(গ)
  4. ১১৪(১)
সঠিক উত্তর:
১১৪(খ)
উত্তর
সঠিক উত্তর:
১১৪(খ)
ব্যাখ্যা
♦সাক্ষ্য আইনের ১১৪খ ধারায় বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ তথ্যাদিসহ সমর্থিত না হইলে দুস্কর্মের সহচর বিশ্বসের অযোগ্য। মনে করেন ৫ জন ব্যক্তি মিলে ডাকাতি করেছে। এই ক্ষেত্রে প্রত্যেকে উক্ত দুষ্কর্মের (ডাকাতির) সহযোগী এবং যখন কোন একজন দুষ্কর্মের সহযোগী কোন তথ্য দিবে সেটাকে প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত হতে হবে এবং যদি না হয় তাহলে তা বিশ্বাসের অযোগ্য বলে গণ্য হবে। 
♦অর্থাৎ সাক্ষ্য আইনের ১১৪খ ধারা মতে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি না প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয়, তবে তা বিশ্বাসের অযোগ্য।