বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের সংবিধান

মোট প্রশ্ন২,৩৩১এই পাতা১৯প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের সংবিধান

PrepBank · পাতা ২৪ / ২৪ · ২,৩০১২,৩১৯ / ২,৩৩১

২,৩০১.
আমাদের সংবিধানের কোন সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়?
  1. অষ্টম
  2. নবম
  3. একাদশ
  4. দ্বাদশ
সঠিক উত্তর:
দ্বাদশ
উত্তর
সঠিক উত্তর:
দ্বাদশ
ব্যাখ্যা
সংবিধানের দ্বাদশ সংশোধনী:
- ১৯৯১ সালের ৬ আগস্টের এ সংশোধনী হয়।
- এ সংশোধনীর মাধ্যমে ১৭ বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়।
- সংশোধনীটি উত্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
- ৩০৭-০ ভোটে বিলটি পাস হয়।
- একাদশের মত এ বিলটিও সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে পাস হয়।

অন্যদিকে -
- অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়।
- নবম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি যতবার ইচ্ছা রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করতে পারতেন।
- একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ কর্তৃক প্ৰয়োগকৃত সকল কার্যক্রম বৈধ করা হয় এবং পুনরায় তাঁর প্রধান বিচারপতি পদে ফিরে যাবার বিধান করা হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২,৩০২.
জুলাই জাতীয় সনদে জরুরি অবস্থাকালীন কোন অধিকার সংবিধানে সংরক্ষণের সুপারিশ করা হয়েছে? 
  1. জীবনের অধিকার
  2. চলাফেরার অধিকার
  3. সমাবেশের অধিকার
  4. মত প্রকাশের অধিকার
সঠিক উত্তর:
জীবনের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
জীবনের অধিকার
ব্যাখ্যা

• জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫:

» জরুরি অবস্থাকালীন বিধি ( সনদের ক্রমিক নং ৬):
১. বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ১৪১ক-এ "অভ্যন্তরীণ গোলযোগ" শব্দগুলোকে পরিবর্তন করে "রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ" শব্দগুলো ব্যবহার করা হবে।

২. জরুরি অবস্থা ঘোষণা করার জন্য এখন থেকে প্রধানমন্ত্রীর একক স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলের নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধীদলের উপনেতাও উপস্থিত থাকবেন।

৩. জরুরি অবস্থার সময় নাগরিকদের দুটি অধিকার অক্ষুণ্ণ রাখা হবে। যথা:

(ক) জীবনের অধিকার (Right to life)
(খ) বিচার ও দণ্ড সম্পর্কিত মৌলিক অধিকারসমূহ, যা সংবিধানের অনুচ্ছেদ ৩৫-এ বর্ণিত।

তথ্যসূত্র: জুলাই জাতীয় সনদ। (Link)

২,৩০৩.
বাংলাদেশ সংবিধানে 'সমাবেশের স্বাধীনতা’ কত নং অনুচ্ছেদে রয়েছে?
  1. ২৭ নং
  2. ৩৬ নং
  3. ৩৭ নং
  4. ৩৮ নং
সঠিক উত্তর:
৩৭ নং
উত্তর
সঠিক উত্তর:
৩৭ নং
ব্যাখ্যা

• ৩৭নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা কথা বলা হয়েছে।

 • সমাবেশের স্বাধীনতা:
 - ৩৭ নং অনুচ্ছেদে,  জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।

 • কয়েকটি অনুচ্ছেদ:
 - ২৬ নং:মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল;
 - ২৭নং: আইনের দৃষ্টিতে সমতা;
 - ২৮ নং: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য;
 - ২৯নং:  সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা;
 - ৩০নং:  বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ;
 - ৩১নং: আইনের আশ্রয়-লাভের অধিকার;
 - ৩২নং: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ;
 - ৩৩নং: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ;
 - ৩৪নং: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ;
 - ৩৫নং: বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ;
 - ৩৬নং: চলাফেরার স্বাধীনতা;
 - ৩৭নং:সমাবেশের স্বাধীনতা।

 উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

২,৩০৪.
বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'র প্রথম কয়টি লাইন?
  1. ক) ১০টি
  2. খ) ৪টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ক) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০টি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম ১০ লাইন। প্রথম ৪ লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। কবিতাটিতে মোট ২৫টি লাইন আছে।
২,৩০৫.
The Fifteen Amendment (2011) of the Bangladesh Constitutin restored
  1. Caretaker government system
  2. Secularism as a state principle
  3. Military in politics
  4. Pakistan-style federalism 
সঠিক উত্তর:
Secularism as a state principle
উত্তর
সঠিক উত্তর:
Secularism as a state principle
ব্যাখ্যা

পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।

পঞ্চদশ (১৫তম) সংশোধনী এর বিষয়বস্তু:
• তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল;
• দলীয় সরকারের অধীন মেয়াদ শেষ হবার আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান;
• সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৫০ করা;
• ৪৭ এর ৩ অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য "অন্য কোন ব্যক্তি, ব্যক্তিসমষ্টি বা সংগঠন" এর বিচার করার বিধান সংযুক্ত করা;
• জরুরী অবস্থার মেয়াদ অনধিক ১২০ দিন করা হয়;
• সংবিধানে নতুন তিনটি তফসিল যুক্ত করা হয়- যথা পঞ্চম, ষষ্ঠ, ও সপ্তম।

⇒ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
- বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিলো সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
-  এই সংশোধনীতে ৫৪টি পরিবর্তন আনা হয়েছিলো।
- আদালত পঞ্চদশ সংশোধনীর মোট ছয়টি বিধান বাতিল করেছে।

তথ্যসূত্র - ১৯ ডিসেম্বর ২০২১, বিবিসি বাংলা ও ১৭ ডিসেম্বর ২০২৪, বিবিসি বাংলা।

২,৩০৬.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'বাক-স্বাধীনতা'র কথা বলা হয়েছে?
  1. ৩৬ নং
  2. ৩৭ নং
  3. ৩৮ নং
  4. ৩৯ নং
সঠিক উত্তর:
৩৯ নং
উত্তর
সঠিক উত্তর:
৩৯ নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা।
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।

উৎস: বাংলাদেশের সংবিধান।
 
২,৩০৭.
সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হয়?
  1. ২০ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছর
ব্যাখ্যা
সপ্তদশ সংশোধনী: নারী আসন
- ২০১৮ সালের ৮ জুলাই বিলটি জাতীয় সংসদে পাস হয়।
- এই সংশোধনীর মাধ্যমে ৫০টি সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার বিধান আনা হয়েছে।

উল্লেখ্য,
- এর আগে পর্যায়ক্রমে সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ আরও চারবার সংশোধনীর মাধ্যমে নারী আসনের মেয়াদ ও সংখ্যা বাড়ানো হয়। 

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
২,৩০৮.
সংবিধান অনুযায়ী মোট কতজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৩ জন
  4. ২ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ১১৮ : নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
১. প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে এবং আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।
২. একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলেও প্রধান নির্বাচন কমিশনার সভাপতিরূপে কার্যক্রম পরিচালনা করবেন।
৩. নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকে ৫ বৎসরকাল হবে এবং
(ক) প্রধান নির্বাচন কমিশনার-পদে অধিষ্ঠিত ছিলেন, এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হবেন না;
(খ) অন্যান্য নির্বাচন কমিশনার অবসরের পর প্রধান নির্বাচন কমিশনাররূপে নিয়োগলাভের যোগ্য হবেন, তবে অন্য কোনভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হবেন না।

[উৎস: বাংলাদেশের সংবিধান]
২,৩০৯.
সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে?
  1. ৭২ নং অনুচ্ছেদে
  2. ৭৩ নং অনুচ্ছেদে
  3. ৭৬ নং অনুচ্ছেদে
  4. ৭৭ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
৭৭ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
৭৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির উল্লেখ আছে।

বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদ: ন্যায়পাল:

১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে -
- বাংলাদেশের সংবিধানের ৭২ নং অনুচ্ছেদে 'সংসদের অধিবেশন'-এর উল্লেখ আছে।
- বাংলাদেশের সংবিধানের ৭৩ নং অনুচ্ছেদে 'সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার'-এর উল্লেখ আছে।
- বাংলাদেশের সংবিধানের ৭৬ নং অনুচ্ছেদে 'সংসদের স্থায়ী কমিটিসমূহ'-এর উল্লেখ আছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
২,৩১০.
সংবিধানের ১৪১(ক) অনুচ্ছদ অনুযায়ী জরুরী অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে?
  1. ক) ১৮০
  2. খ) ১২০
  3. গ) ৩৬৫
  4. ঘ) নির্দিষ্ট নয়
সঠিক উত্তর:
খ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০
ব্যাখ্যা
- সংবিধানের ১৪১ক অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে বলা হয়েছে।
- রাষ্ট্রপতির যদি মনে করেন, যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বিপদের সম্মুখীন, তাহলে তিনি [অনধিক ১২০ দিনের জন্য] জরুরি-অবস্থা ঘোষণা করতে পারবে। 
- শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হবে।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২,৩১১.
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?
  1. প্রধান বিচারপতি
  2. প্রধানমন্ত্রী
  3. স্পিকার
  4. চিফ হুইপ
সঠিক উত্তর:
স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
স্পিকার
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী,
- রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার
- স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
- প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার।
- প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
২,৩১২.
১০ এপ্রিল জারিকৃত মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রের পূর্ণ বিবরণ সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়?
  1. ক) ৪র্থ তফসিল
  2. খ) ৫ম তফসিল
  3. গ) ৬ষ্ঠ তফসিল
  4. ঘ) ৭ম তফসিল
সঠিক উত্তর:
ঘ) ৭ম তফসিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ম তফসিল
ব্যাখ্যা
১০ এপ্রিল জারিকৃত মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রের পূর্ণ বিবরণ সংবিধানের ৭ম তফসিলে সংযোজন করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান।
২,৩১৩.
জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে সংবিধানের-  
  1. ৩১(২) নং অনুচ্ছেদে
  2. ১৯(৩) নং অনুচ্ছেদে
  3. ২৯(৪) নং অনুচ্ছেদে
  4. ২৮(৪) নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
১৯(৩) নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
১৯(৩) নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

 বাংলাদেশ সংবিধান:
- দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• অনুচ্ছেদ ১৯: সুযোগের সমতা।
- ১৯। (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হবেন।
- ১৯ (২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
- ১৯ (৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন।

উৎস: বাংলাদেশ সংবিধান।

২,৩১৪.
এক অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার ফৌজদারীতে সোপর্দ ও দণ্ডিত না করার বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
  1. অনুচ্ছেদ ৩৬
  2. অনুচ্ছেদ ৩৫
  3. অনুচ্ছেদ ৩৪
  4. অনুচ্ছেদ ৩২
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩৫
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৩৫
ব্যাখ্যা

• অনুচ্ছেদ ৩৫: মৌলিক অধিকার বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ 
(১) অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাঁহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।

(২) এক অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার ফৌজদারীতে সোপর্দ ও দণ্ডিত করা যাইবে না।

(৩) ফৌজদারী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচারলাভের অধিকারী হইবেন।

(৪) কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না।

(৫) কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না।

(৬) প্রচলিত আইনে নির্দিষ্ট কোন দণ্ড বা বিচারপদ্ধতি সম্পর্কিত কোন বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের (৩) বা (৫) দফার কোন কিছুই প্রভাবিত করিবে না।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।

২,৩১৫.
অর্থ বিল সংসদে উত্থাপন করতে হলে কার সুপারিশ লাগে?
  1. রাষ্ট্রপতির
  2. প্রধানমন্ত্রীর
  3. অর্থমন্ত্রীর
  4. স্পীকারের
সঠিক উত্তর:
রাষ্ট্রপতির
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতির
ব্যাখ্যা
বাজেট 
❐ সংবিধানে বাজেটকে বলা হয়: Annual financial statement.
❐ বাজেট প্রণয়ন করে: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
❐ বাংলাদেশের অর্থবছরের সময়কাল: ১ জুলাই থেকে ৩০ জুন।(সংবিধানের ১৫২ অনুচ্ছেদ)
❐ বাজেট সম্পর্কিত আইন: সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ নামে পরিচিত।
❐ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ২য় বাজেট।
❐ বাংলাদেশে প্রথম বাজেট উত্থাপন করেন তাজউদ্দীন আহমদ (৩০ জুন, ১৯৭২)।
❐ এ যাবত মোট বাজেট উত্থাপন করেছেন: ১৩ জন।
❐ সবচেয়ে বেশি বাজেট উত্থাপন করেছেন আবুল মাল আবদুল মুহিত ও মো. সাইফুর রহমান (১২টি বাজেট)।
❐ বাংলাদেশে এ পর্যন্ত অন্তবর্তীকালীন বাজেট উপস্থাপিত হয়: ১টি (১৯৯৬-৯৭ অর্থবছরে)।

অর্থ বিল
❐ অর্থ বিল সংসদে উত্থাপন করতে হলে রাষ্ট্রপতির সুপারিশ লাগে।

❐ সংবিধানের ৮১(৩) অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির সম্মতির জন্য তাঁহার নিকট পেশ করিবার সময়ে প্রত্যেক অর্থবিলে স্পীকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেটে থাকিবে যে, তাহা একটি অর্থবিল, এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হইবে এবং সেই সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

সূত্র: বাংলাদেশের সংবিধান। 
২,৩১৬.
'সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী' বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিবৃত হয়েছে?
  1. ৮৮
  2. ৮৯
  3. ৯০
  4. ৯১
সঠিক উত্তর:
৯১
উত্তর
সঠিক উত্তর:
৯১
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের ৯১ নং অনুচ্ছেদ: 'সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী' সম্পর্কে বলা হয়েছে।

⇒ সংবিধানের ৯১ নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন অর্থ-বৎসর প্রসঙ্গে যদি দেখা যায় যে,
(ক) চলিত অর্থ-বৎসরে নির্দিষ্ট কোন কর্মবিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হইয়াছে কিংবা ঐ বৎসরের বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত হয় নাই, এমন কোন নূতন কর্মবিভাগের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজনীয়তা দেখা দিয়াছে, অথবা
(খ) কোন অর্থ-বৎসরে কোন কর্মবিভাগের জন্য মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ ঐ বৎসরে উক্ত কর্মবিভাগের জন্য ব্যয়িত হইয়াছে,
তাহা হইলে এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর ইহাকে দায়যুক্ত করা হউক বা না হউক, সংযুক্ত তহবিল হইতে এই ব্যয়নির্বাহের কর্তৃত্ব প্রদান করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং রাষ্ট্রপতি ক্ষেত্রমত এই ব্যয়ের অনুমিত পরিমাণ-সংবলিত একটি সম্পূরক আর্থিক বিবৃতি কিংবা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ সংবলিত একটি অতিরিক্ত আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করিবেন এবং বার্ষিক আর্থিক বিবৃতির ন্যায় উপরি-উক্ত বিবৃতির ক্ষেত্রে (প্রয়োজনীয় উপযোগীকরণসহ) এই সংবিধানের ৮৭ হইতে ৯০ পর্যন্ত অনুচ্ছেদসমূহ প্রযোজ্য হইবে।

অন্যদিকে,
- ৮৮ নং অনুচ্ছেদ: সংযুক্ত তহবিলের উপর দায়। 
- ৮৯ নং অনুচ্ছেদ: বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। 
- ৯০ নং অনুচ্ছেদ: নির্দিষ্টকরণ আইন। 

উৎস: বাংলাদেশের সংবিধান। 

২,৩১৭.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ৪৭ক অনুচ্ছেদ যুক্ত হয়েছে?
  1. প্রথম সংশোধনী
  2. দ্বিতীয় সংশোধনী
  3. তৃতীয় সংশোধনী
  4. ষষ্ঠ সংশোধনী
সঠিক উত্তর:
প্রথম সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
প্রথম সংশোধনী
ব্যাখ্যা
সাংবিধানিক সংশোধনী: 
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।

প্রথম সংশোধনী: 
- প্রথম সংশোধনী আইন ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধান (প্রথম সংশোধনী) আইন, ১৯৭৩ গৃহীত হয়।
- এই সংশোধনীর দ্বারা সংবিধানের ৪৭ অনুচ্ছেদে একটি অতিরিক্ত দফা সংযুক্ত করা হয়, যা ‘গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ’-এর দায়ে যে কোনো ব্যক্তির বিচার ও শাস্তি অনুমোদন করে।
- ৪৭ অনুচ্ছেদের পরে একটি নতুন অনুচ্ছেদ ৪৭ক সংযুক্ত করা হয়, যাতে সুনির্দিষ্ট করে বলা হয় যে, উপরে বর্ণিত অপরাধসমূহের ক্ষেত্রে কতিপয় মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।

অন্যদিকে,
- দ্বিতীয় সংশোধনী:  জরুরি অবস্থা ঘোষণার বিধান।
- তৃতীয় সংশোধনী: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুমোদন।
- ষষ্ঠ সংশোধনী: উপরাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন। 

সূত্র - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
২,৩১৮.
সংবিধানের চতুর্থ তফসিল কোন বিষয় সম্পর্কিত?
  1. ৭ই মার্চের ভাষণ
  2. রাষ্ট্রপতি নির্বাচন
  3. শপথ ও ঘোষণা
  4. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী 
সঠিক উত্তর:
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী 
উত্তর
সঠিক উত্তর:
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী 
ব্যাখ্যা

সংবিধানের চতুর্থ তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলীর কথা উল্লেখ আছে। 

সংবিধানের তফসিল:
- বাংলাদেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রণয়ন করা হয়।
- সংবিধানের খসড়া প্রণয়ন কমিটি ১৯৭২ সালের ১১ অক্টোবর চূড়ান্ত খসড়া প্রস্তুত করে।
- সংবিধানটি ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- ১৪ ডিসেম্বর স্পিকার সংবিধানকে আনুষ্ঠানিকভাবে বৈধতা ও স্বীকৃ্তি দেয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
- সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে।

• সংবিধানের তফসিলসমূহ:
- প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)।
- তৃতীয় তফসিল – শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- পঞ্চম তফসিল – ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
- ষষ্ঠ তফসিল – স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল – স্বাধীনতার ঘোষণাপত্র। 

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান। 

২,৩১৯.
বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর ছাড়া পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ৯১ পৃষ্ঠা
  2. ৯২ পৃষ্ঠা
  3. ৯৩ পৃষ্ঠা
  4. ৯৪ পৃষ্ঠা
সঠিক উত্তর:
৯৩ পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
৯৩ পৃষ্ঠা
ব্যাখ্যা
সংবিধান:

- ১৫ ডিসেম্বর ১৯৭২ সালে গণপরিষদের সদস্যগণ হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন।
- হস্তলিখিত সংবিধানে ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ ১০৯ পৃষ্ঠা।
- হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি- সুরঞ্জিত সেনগুপ্ত।
- ১৬ ডিসেম্বর, ১৯৭২ হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।