বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন

মোট প্রশ্ন৯২০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন

PrepBank · পাতা / ১০ · ১০১২০০ / ৯২০

১০১.
জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?
  1. রিও-ঘোষণা
  2. কিয়োটো প্রোটোকল 
  3. প্যারিস চুক্তি
  4. স্টকহোম ঘোষণা
সঠিক উত্তর:
রিও-ঘোষণা
উত্তর
সঠিক উত্তর:
রিও-ঘোষণা
ব্যাখ্যা

● জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতিটি প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত আর্থ সামিটে। এটি রিও ঘোষণা বা United Nations Framework Convention on Climate Change (UNFCCC)-এর আওতায় গৃহীত হয়েছিল।

Common but Differentiated Responsibilities (CBDR) নীতি:
- CBDR (Common but Differentiated Responsibilities) হলো আন্তর্জাতিক পরিবেশ আইনের একটি মূলনীতি।
- এই নীতি অনুযায়ী, বিশ্বের পরিবেশ রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা বিশ্বের সকল দেশের একটি সাধারণ দায়িত্ব। তবে সব দেশের দায়িত্ব সমান নয়। উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বেশি দূষণ করেছে এবং তাদের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বেশি। তাই জলবায়ু পরিবর্তন রোধে তাদের বেশি দায়িত্ব পালন করতে হবে। 
- এই নীতিটি প্রথম গৃহীত হয় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলনে’ (Earth Summit)।
- এটি মূলত উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সমতা রক্ষার একটি মাধ্যম।
- এটি রিও ঘোষণার "নীতি ৭" হিসেবেও পরিচিত।
- পরবর্তীকালে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিতেও এই CBDR নীতিটির প্রয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, Earth Summit: 
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল।

⇒ ধরিত্রী সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য:
- রিও ঘোষণা: ২৭টি সার্বজনীন নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো।
- এজেন্ডা ২১: ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
- UNFCCC: জলবায়ু পরিবর্তন মোকাবিলার কনভেনশন যা পরে কিয়োটো প্রোটোকল নামে পরিচিত।
- জৈবিক বৈচিত্র্য কনভেনশন: জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
- বন ব্যবস্থাপনা নীতিমালা: বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
- ছোট দ্বীপ রাষ্ট্র সম্মেলন: ১৯৯৪ সালে টেকসই উন্নয়নের জন্য প্রথম সম্মেলন।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Britannica.
iii) IPCCওয়েবসাইট।

১০২.
কততম জলবায়ু সম্মেলনে 'পারিস চুক্তি' গ্রহণ করা হয়?
  1. ১৫তম
  2. ১৬তম
  3. ২১তম
  4. ২৭তম
সঠিক উত্তর:
২১তম
উত্তর
সঠিক উত্তর:
২১তম
ব্যাখ্যা
পারিস চুক্তি (Paris Agreement):
- প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি ।
- ১২ ডিসেম্বর ২০১৫ তারিখে ২১তম কপ সম্মেলনে (জলবায়ু সম্মেলনে) 'পারিস চুক্তি' গ্রহণ করা হয়।
- এটি বিশ্বের ১৯৫টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি।
- এটি কার্যকর হয়: ৪ নভেম্বর, ২০১৬।
- পারিস চুক্তির মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে চেষ্টা করা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমানোর দিকে পদক্ষেপ নেয়া। 

⇒ পারিস চুক্তির মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা চালানো।
- তবে, সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ব নেতারা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে বৈশ্বিক উষ্ণতা রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

⇒ ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখতে হলে, ২০২৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে এবং ২০৩০ সালের মধ্যে তা ৪৩% হ্রাস করতে হবে।
- পারিস চুক্তির উদ্দেশ্য মূল্যায়ন করার জন্য এবং দেশগুলোর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করার জন্য, প্রতি ৫ বছর অন্তর একটি বিশ্বব্যাপী পর্যালোচনা অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১০৩.
কিগালি সংশোধনীতে হাইড্রোফ্লুরোকার্বনের ব্যবহার কত শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 
  1. ৫০%-৬০%
  2. ৬০%-৭০%
  3. ৮০%-৮৫%
  4. ৯০%-৯৫%
সঠিক উত্তর:
৮০%-৮৫%
উত্তর
সঠিক উত্তর:
৮০%-৮৫%
ব্যাখ্যা

• Kigali Amendment (কিগালি সংশোধনী):
- Kigali Amendment পরিবেশ বিষয়ক মন্ট্রিল প্রটোকলের অংশ।

• এটি একটি আন্তর্জাতিক সংশোধনী যা রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত হয়ছিল।
- কিগালি সংশোধনী গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬। 
- কিগালি সংশোধনী কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯।
- এর লক্ষ্য হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার কমিয়ে পৃথিবীর উষ্ণায়ন কমানো এবং পৃথিবীকে আরও পরিবেশবান্ধব, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
- এই সংশোধনীর মাধ্যমে, বিভিন্ন দেশ আগামী ৩০ বছরের মধ্যে HFCs এর উৎপাদন এবং ব্যবহার ৮০%-৮৫% কমিয়ে আনবে।

উল্লেখ্য,
- মন্ট্রিল প্রোটোকল হলো ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।

তথ্যসূত্র: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।

১০৪.
২০২৬ সালে ১৭তম কপ জীববৈচিত্র্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 
  1. আর্মেনিয়া
  2. আজারবাইজান 
  3. কলম্বিয়া
  4. ডেনমার্ক 
সঠিক উত্তর:
আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া
ব্যাখ্যা

• 'কপ জীববৈচিত্র্য সম্মেলন'/Convention on Biological Diversity (CBD): 
-  নিয়ন্ত্রক সংস্থা: Conference of the Parties
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘আর্থ সামিটে’ ‘জীববৈচিত্র্য–বিষয়ক কনভেনশন’ (CBD) গৃহীত হয়। 
-  লক্ষ্য: 
১) জীববৈচিত্র্যের সংরক্ষণ, 
২) জীববৈচিত্র্য থেকে প্রাপ্ত সুফলের ন্যায্য বণ্টন ও 
৩) জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার।

- এ পর্যন্ত সংস্থাটি ১৬টি সাধারণ অধিবেশন এবং ২টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করেছে।
- ২০২৫ সালে ১৬তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে - কালি, কলম্বিয়া। পরবর্তীতে ভার্চুয়ালি এবং রোম, ইতালিতে দুটি সেশন হয়।  
- ২০২৬ সালে ১৭তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে - ইয়েরেভান, আর্মেনিয়া।

তথ্যসূত্র: Conference of the Parties ওয়েবসাইট। (Link) 

১০৫.
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন কে?
  1. মুখতার বাবায়েভ
  2. কিয়ার স্টারমার
  3. সাইমন স্টিয়েল
  4. জাভিয়ের মিলেই
সঠিক উত্তর:
মুখতার বাবায়েভ
উত্তর
সঠিক উত্তর:
মুখতার বাবায়েভ
ব্যাখ্যা
২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য,
- এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১০৬.
বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোনটি?
  1. ধরিত্রী সম্মেলন
  2. বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন
  3. মানব পরিবেশ সম্মেলন
  4. স্টকহোম সম্মেলন
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা

স্টকহোম সম্মেলন: 
- বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment বা স্টকহোম সম্মেলন।
- জাতিসংঘের উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
- এটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৭২ সালে। 
- এই সম্মেলনের ফলশ্রুতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয়।

উল্লেখ্য: 
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 

১০৭.
কোন দেশ পুনরায় প্যারিস চুক্তিতে যোগদান করে?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
প্যারিস চুক্তি
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, এদেরকে একত্রে প্যারিস চুক্তি বা পিস অব প্যারিস বলে।
- ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তির পক্ষসমূহ- প্রথম পক্ষ: যুক্তরাজ্য, দ্বিতীয় পক্ষ: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড। 
- এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ–২১ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ এতে স্বাক্ষর করে। 
- ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে  ২০২০ সালের ৪ নভেম্বর এ চুক্তি থেকে বেরিয়ে আসে।
- ২০২১ সালের ২০ জানুয়ারি, প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফিরিয়ে নেওয়ার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। 
- ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ খাতকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন
- সেই চুক্তি অনুয়ায়ী যুক্তরাষ্ট্র আনুষ্ঠনিকভাবে প্যারিস চুক্তিতে পুনরায় যোগদান করলো।

উৎস: বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস এর অফিসিয়াল ওয়েবসাইট।
১০৮.
"কনভেনশন অন ওয়েটল্যান্ডস" চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়েছে?
  1. ইরাক 
  2. ইরান
  3. ইতালি
  4. ফ্রান্স 
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি বিশ্বব্যাপী উদ্যোগ যেটা জৈবপরিবেশ রক্ষার লক্ষ্যে গৃহীত হয়।
- ১৯৭১ সালে ইরানের রামসারে 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ স্বাক্ষর করে।
- এই চুক্তি ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয় এবং বর্তমানে এর স্বাক্ষরকারী দেশ সংখ্যা ১৭২টি।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে, এবং
- বর্তমানে বাংলাদেশের ২টি স্থান—সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
 
সূত্র: রামসার কনভেনশন ওয়েবসাইট।

১০৯.
প্যারিস জলবায়ু চুক্তিতে ২১০০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়?
  1. ক) ১ ডিগ্রি
  2. খ) ২ ডিগ্রি
  3. গ) ২.৫ ডিগ্রি
  4. ঘ) ৩ ডিগ্রি
সঠিক উত্তর:
খ) ২ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ ডিগ্রি
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে প্রাক-শিল্পযুগের তুলনায় ২১০০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যস্থির করা হয়।
সম্ভব হলে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা।
এজন্যে উষ্ণতা বৃদ্ধির জন্যে দায়ী কার্বন নিঃসরণ বা জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়।
তবে এই প্রতিশ্রুতি পূরণে বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশগুলো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না।
(সূত্রঃ প্যারিস জলবায়ু চুক্তি)
১১০.
International Year of Plant Health ঘোষণা করা হয় কোন সালকে?
  1. ক) ২০১৯
  2. খ) ২০২০
  3. গ) ২০২১
  4. ঘ) ২০২২
সঠিক উত্তর:
খ) ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০
ব্যাখ্যা
International Year of Plant Health ঘোষণা করা হয় ২০২০ সালকে।
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০১৯]
১১১.
মন্ট্রিল প্রটোকল চুক্তিটি নিম্নের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
  1. গ্রীন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা
  2. জৈব নিরাপত্তা
  3. বায়ুমণ্ডলের ওজোনস্তর রক্ষা করা
  4. ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
সঠিক উত্তর:
বায়ুমণ্ডলের ওজোনস্তর রক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
বায়ুমণ্ডলের ওজোনস্তর রক্ষা করা
ব্যাখ্যা

• মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

১১২.
পরিবেশ কূটনীতিতে 'Loss and Damage' ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয় কোন সম্মেলনে?
  1. COP-26 
  2. COP-27
  3. COP-28
  4. COP-29
সঠিক উত্তর:
COP-27
উত্তর
সঠিক উত্তর:
COP-27
ব্যাখ্যা

Loss and Damage Fund:
- 'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27).
- এর মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

• জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১১৩.
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol) সর্বশেষ কোথায় সংশোধিত হয়?
  1. ক) রুয়ান্ডা
  2. খ) ঘানা
  3. গ) কেনিয়া
  4. ঘ) জাম্বিয়া
সঠিক উত্তর:
ক) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
ক) রুয়ান্ডা
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
১১৪.
বৈশ্বিক জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন চুক্তি গৃহীত হয়েছিল?
  1. CBD
  2. Agenda 21
  3. UNFCCC
  4. Paris Agreement
সঠিক উত্তর:
CBD
উত্তর
সঠিক উত্তর:
CBD
ব্যাখ্যা
কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি (CBD):
- গৃহীত: ৫ জুন, ১৯৯২।
- চুক্তির স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- কার্যকর হওয়ার তারিখ: ২৯ ডিসেম্বর, ১৯৯৩।
- মূল লক্ষ্য: জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।

উৎস: CBD ওয়েবসাইট।
১১৫.
মন্ট্রিল প্রটোকল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি কমানো
  2. রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধ করা
  3. ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন হ্রাস
  4. স্থলমাইন নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন হ্রাস
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:

- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১১৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যাওয়া কার্যকর হবে-
  1. ক) ৪ এপ্রিল ২০২০
  2. খ) ৪ অক্টোবর ২০২০
  3. গ) ৪ নভেম্বর ২০২০
  4. ঘ) ১৯ এপ্রিল ২০২০
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর সম্পাদিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ জুন ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী কোন দেশ এই চুক্তি থেকে প্রথম তিন বছরের মধ্যে বেড়িয়ে যেতে পারবে না এবং আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যাবার প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগবে। সে হিসেবে যুক্তরাষ্ট্র ২০২০ সালের ৪ঠা নভেম্বর এ চুক্তি থেকে পুরোপুরি বেড়িয়ে যেতে পারবে। (সূত্র: ব্রিটানিকা )
১১৭.
জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত চুক্তি (CBD) স্বাক্ষরিত হয় কোথায়?  
  1. রিও ডি জেনেরিও 
  2. স্টকহোম 
  3. বার্লিন 
  4. জেনেভা
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও 
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও 
ব্যাখ্যা

• Convention on Biological Diversity (CBD):
- জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত চুক্তি
- স্বাক্ষরের স্থান ও সাল: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- তারিখ: ৫ জুন ১৯৯২, রিও এর “Earth Summit” বা United Nations Conference on Environment and Development (UNCED)-এর সময়।
• মূল লক্ষ্য:
- প্রাকৃতিক জীববৈচিত্র্য (biodiversity) সংরক্ষণ।
- জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার (sustainable use) নিশ্চিত করা।
- জৈব সম্পদ এবং বনায়ন/প্রাকৃতিক সম্পদের সুবিধা ও লাভের ন্যায্য বণ্টন নিশ্চিত করা।

তথ্যসূত্র: CBD ওয়েবসাইট। 

১১৮.
নাগোয়া প্রটোকল গৃহীত হয় কোন দেশে?
  1. মেক্সিকোতে
  2. জাপানে
  3. কানাডায়
  4. দক্ষিণ কোরিয়ায়
সঠিক উত্তর:
জাপানে
উত্তর
সঠিক উত্তর:
জাপানে
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।
১১৯.
কিয়েটো প্রটোকলের “দোহা সংশোধনী” - এর পর তা কয়টি দেশ অনুসমর্থন দিয়েছে?
  1. ক) ১৩০
  2. খ) ১৩৫
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
খ) ১৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৫
ব্যাখ্যা
The United Nations is encouraging governments to ratify as soon as they can the amendments relating to the second commitment period of the Kyoto Protocol, the international emissions reduction treaty. Ratification of the Doha Amendment to the Kyoto Protocol is a valuable part of the momentum for global climate action for the years leading up to 2020. As of 10 December 2019, 135 Parties have deposited their instrument of acceptance. Source: unfccc.int/process/the-kyoto-protocol/the-doha-amendment
১২০.
নিচের কোনটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. কিয়োটো প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
Cartagena Protocol on Biosafety: 
- কার্টাগেনা প্রোটোকল জৈব নিরাপত্তা বিষয়ক। 

- কার্টাগেনা প্রোটোকল জীববৈচিত্র্য সনদের (Convention on Biological Diversity) একটি সম্পূরক চুক্তি।
- যা আধুনিক জৈবপ্রযুক্তি দ্বারা সৃষ্ট Living Modified Organisms (LMOs)-এর দেশ থেকে দেশে স্থানান্তর নিয়ন্ত্রণ করে।
- গৃহীত হয়: ২৯ জানুয়ারি ২০০০ তারিখে। 
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর ২০০৩ তারিখে।
- প্রোটোকলটি কার্যকর হয় পঞ্চাশটি রেটিফিকেশন ডকুমেন্ট জমা দেওয়ার নব্বই দিন পর।
- এই প্রোটোকলের শাসন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে জীববৈচিত্র্য সনদের COP (Conference of the Parties), যা Meeting of the Parties to the Protocol (COP-MOP) নামে পরিচিত।
- এই প্রোটোকল জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং LMOs-এর নিরাপদ ব্যবহার ও বাণিজ্যের নীতি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া,
- মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রটোকল গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণ সংক্রান্ত একটি চুক্তি।
- নাগোয়া প্রটোকল বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল ।

উৎস: CBD ওয়েবসাইট। 
১২১.
Earth Summit বা ধরিত্রী সম্মেলন অন্য কি নামে পরিচিত?
  1. ক) United Nations Conference on Environment & Development
  2. খ) United Nations Conference on the Human Environment
  3. গ) Conference of Parties
  4. ঘ) United Nations Framework Convention on Climate Change
সঠিক উত্তর:
ক) United Nations Conference on Environment & Development
উত্তর
সঠিক উত্তর:
ক) United Nations Conference on Environment & Development
ব্যাখ্যা
United Nations Conference on Environment and Development (UNCED) or Earth Summit - ৩-১৪ জুন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়। Source: UN website.
১২২.
ওজোনস্তর রক্ষাবিষয়ক প্রটোকল কোনটি?
  1. কাটার্গেনা প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. নাগোয়া প্রটোকল 
  4. মন্ট্রিল প্রটোকল
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা

ওজোনস্তর রক্ষাবিষয়ক প্রটোকল - মন্ট্রিল প্রটোকল।

• মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
-  এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।

অন্যদিকে,
-  জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রটোকল । 
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি। 
- কিয়োটো প্রটোকল- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণ সংক্রান্ত একটি চুক্তি।

উৎস: UNEP ওয়েব সাইট।

১২৩.
জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. কানাডা
  2. সুইডেন
  3. যুক্তরাষ্ট্র
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
- জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের স্টকহোম শহরে।

স্টকহোম সম্মেলন: 

- সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালে এটি অনুষ্ঠিত হয়েছিলো। 
- এই সম্মেলনের ফলশ্রুতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয়।
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 
১২৪.
The Montreal Protocol is a multilateral environmental agreement aimed at restoring.
  1. ক) Ozone layer
  2. খ) Wetlands
  3. গ) Glaciers
  4. ঘ) Soil Productivity
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) Ozone layer
উত্তর
সঠিক উত্তর:
ক) Ozone layer
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়। বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
১২৫.
কোন চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে?
  1. কার্টাগেনাল প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. প্যারিস চুক্তি
  4. কিয়েটো প্রটোকল
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
• মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
-  এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।

অন্যদিকে,
 - কার্টাগেনা" প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। 

 উৎস: UNEP ওয়েবসাইট এবং Britannica.
১২৬.
আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন গৃহিত হয় কত সালে?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৯২ সালের ২২শে মে কেনিয়ার নাইরোবিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন গৃহিত হয়।
- এটি স্বাক্ষরের জন্যে একই বছরের ৫ জুন রিও ধরিত্রী সম্মেলনে উন্মুক্ত করা হয়।
- স্বাক্ষরকারী ৩০টি দেশ এটি অনুমোদন করলে ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর এই কনভেনশন কার্যকর হয়।
- এটির অংশীদার ১৯৬টি দেশ/অঞ্চল এবং স্বাক্ষকারীরর সংখ্যা ১৬৮টি।
- ২২ মে কনভেনশন গৃহিত হওয়ার দিনটিকে প্রতিবছর ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ হিসেবে পালন করা হয়।
(তথ্যসূত্রঃ Convention on Biological Diversity ওয়েবসাইট)
১২৭.
নিম্নের কোনটি জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন নামে পরিচিত?
  1. স্টকহোম সম্মেলন
  2. কোপেনহেগেন সম্মেলন
  3. রিও ডি জেনেরিও সম্মেলন
  4. জোহানেসবার্গ সম্মেলন
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (UNCHE):
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।

⇒ স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট। [link]
১২৮.
Green Belt Movement তাদের কার্যক্রম শুরু করে -
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
• গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement): 
- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- কার্যক্রম শুরু - ১৯৭৭ সাল।
- সদর দপ্তর - নাইরোবি, কেনিয়া।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

সূত্র: গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
১২৯.
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয় কোন সম্মেলনে?
  1. ক) কোপেনহেগেন সম্মেলন
  2. খ) কতোভিচ সম্মেলনে
  3. গ) কানকুন সম্মেলনে
  4. ঘ) প্যারিস সম্মেলনে
সঠিক উত্তর:
গ) কানকুন সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
গ) কানকুন সম্মেলনে
ব্যাখ্যা
- ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।

• গ্রিন ক্লাইমেট ফান্ড:
• প্রতিষ্ঠাকাল : ২০১০ সাল।
• প্রতিষ্ঠার স্থান : কানকুন, মেক্সিকো।
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন : COP-16
• সদরদপ্তর : ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া (২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)।
• তহবিলের পরিমাণ : ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
• ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করা ১৯৭টি পক্ষ।
• ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১৩০.
বাসেল কনভেনশন কোথায় গৃহীত হয়?
  1. সুইজারল্যান্ড
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।
১৩১.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
  1. ১৯৯৭
  2. ২০০১
  3. ২০০৫
  4. ২০১১
সঠিক উত্তর:
২০০৫
উত্তর
সঠিক উত্তর:
২০০৫
ব্যাখ্যা

কিয়ােটো প্রটোকল:
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে, জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত CoP-3 সম্মেলনে গৃহীত হয়। 
- এর উদ্দেশ্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ।
- অংশীদার দেশ ও সংস্থা: ১৯২টি।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫।
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।

উল্লেখ্য,
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
 
উৎস: UNFCCC ওয়েবসাইট

১৩২.
৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) ইউক্রেন
সঠিক উত্তর:
ক) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানি
ব্যাখ্যা
• ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- ইউক্রেন ইস্যুতে রুশ এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনায় বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে জার্মানিতে অনুষ্ঠিত হয় মিউনিখ নিরাপত্তা সম্মেলন।
- ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় -১৭-১৯ ফেব্রুয়ারি, ২০১২৩ 
- সম্মেলনের স্থান - জার্মানে
- জার্মানিতে অনুষ্ঠানরত ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি।

তথ্যসূত্র: দৈনিক সমকাল পত্রিকা।
১৩৩.
প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি ও অটোমান সাম্রাজ্যের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি?
  1. ক) ওয়েস্টফালিয়া চুক্তি
  2. খ) সেভার্স চুক্তি
  3. গ) ভিয়েনা চুক্তি
  4. ঘ) বেলফাস্ট চুক্তি
সঠিক উত্তর:
খ) সেভার্স চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) সেভার্স চুক্তি
ব্যাখ্যা
- প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয় লাভের পর অটোমান সাম্রাজ্যের সাথে প্রথমে তাদের সেভার্স চুক্তি সম্পাদিত হয়।
- ১৯২০ সালের ১০ আগস্ট ফ্রান্সের সেভার্সে সম্পাদিত সেভার্স চুক্তির ফলে এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকার অটোমানভুক্ত এলাকার নিয়ন্ত্রণ মিত্রশক্তির নিকট ছেড়ে দিতে হয়।
- এছাড়া পশ্চিম আনাতোলিয়া ও দার্দানেলিস প্রণালিও গ্রিকদের নিকট ছেড়ে দিতে হয়।
- কিন্তু তৎকালীন নব্য প্রতিষ্ঠিত তুর্কি জাতীয়তাবাদী সরকার সেভার্স চুক্তি প্রত্যাখ্যান করে।
- এতে করে ১৯২৩ সালের ২৪ জুলাই সেভার্স চুক্তির স্থলে লুজান চুক্তি সম্পাদিত হয়, যার দ্বারা বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয়।
- আন্তর্জাতিক নিয়মানুসারে ২০২৩ সালে লুজান চুক্তির মেয়াদ অবসান হবে।
(সূত্র: ব্রিটানিকা)
১৩৪.
পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. মেরিডা কনভেনশন
  2. রটারডাম কনভেনশন
  3. ভিয়েনা কনভেনশন
  4. মিনামাটা কনভেনশন
সঠিক উত্তর:
মিনামাটা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
মিনামাটা কনভেনশন
ব্যাখ্যা
মিনামাটা কনভেনশন (Minamata Convention on Mercury):
- পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি মিনামাটা কনভেনশন।
- চুক্তিটি মানব স্বাস্থ্য ও পরিবেশকে পারদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এই চুক্তির নামকরণ করা হয়েছে জাপানের মিনামাটা শহরের নামে, যেখানে ২০শ শতকের মাঝামাঝি সময়ে পারদ-দূষিত শিল্প বর্জ্য পানিতে মিশে হাজার হাজার মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, যা 'মিনামাটা রোগ' নামে পরিচিত। 

⇒ গৃহীত হয়: ১৯ জানুয়ারি ২০১৩ সালে (জেনেভা, সুইজারল্যান্ড)।
- স্বাক্ষরিত হয়: ১০ অক্টোবর, ২০১৩, কুমামোটো, জাপান।
- কার্যকর হয়: ১৬ আগস্ট, ২০১৭।
- সদস্য দেশ: ১৫২টি।

অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন: জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- রটারডাম কনভেনশন হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি। এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
- মেরিডা কনভেনশন: ২০০৩ সালে মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।

উৎস: UNEP ওয়েবসাইট।
১৩৫.
২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
  1. ১৯৩
  2. ১৬৮
  3. ১৯৯
  4. ১৯৬
সঠিক উত্তর:
১৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ সম্মেলন (Cop Conference):

- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
- কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
- ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ এ ১৯৯ সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৩৬.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ইতালি
  2. পোল্যান্ড
  3. ইউক্রেন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC):
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি [সর্বশেষ (১২৫তম) সদস্য: ইউক্রেন]।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

১৩৭.
জাতিসংঘ গৃহীত ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ অর্জনের সময়সীমা কোনটি?
  1. ক) ২০১০-২০২৫ সাল
  2. খ) ২০১৫-২০৩০ সাল
  3. গ) ২০১৮-২০৩৩ সাল
  4. ঘ) ২০২০-২০৩৫ সাল
সঠিক উত্তর:
খ) ২০১৫-২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৫-২০৩০ সাল
ব্যাখ্যা
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গ্রহণ করেছে।
- এই অভিষ্টে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গৃহিত হয়।
- এগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)

এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর হলো ২০১৬-২০৩০ সাল। যেহেতু প্রশ্নের অপশনে সুনির্দিষ্ট উত্তরটি নেই তাই অপশন বিবেচনায় ২০১৫-২০৩০ সাল সঠিক উত্তর ধরা হয়েছে।
১৩৮.
'Convention on Wetlands' চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. কাতার
  2. ইরাক
  3. ইরান
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
• রামসার কনভেনশন:
- ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- এতে পৃথিবীর বিভিন্ন দেশ সমূহ 'Convention on Wetlands' নামক একটি চুক্তিতে সাক্ষর করেন।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
• বাংলাদেশ ও রামসার:
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (২১ মে ১৯৯২) ও  টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট। 
১৩৯.
UNFCCC কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
  1. বন, জার্মানি
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. রিও ডি জেনেরিও, ব্রাজিল
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও, ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও, ব্রাজিল
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC-এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- এটি জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।
- সাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- স্বাক্ষরের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- স্বাক্ষরিত দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- ১৯৯২ খ্রিস্টাব্দের ৩ জুন থেকে ১৪ জুন তারিখে তে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষক সম্মেলনে সাক্ষরিত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা, যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৪০.
নিম্নের কোন সংস্থা ’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক' প্রকাশ করে?
  1. Earth watch
  2. German watch
  3. World watch
  4. Green watch
সঠিক উত্তর:
German watch
উত্তর
সঠিক উত্তর:
German watch
ব্যাখ্যা

German watch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক" প্রকাশ করে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।

উৎস: German watch এর ওয়েবসাইট।

১৪১.
কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?
  1. জনসংখ্যা কমানো
  2. দারিদ্র্য বিমোচন
  3. গুপ্তচরবৃত্তি
  4. বিশ্ব উষ্ণতা হ্রাস
সঠিক উত্তর:
বিশ্ব উষ্ণতা হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব উষ্ণতা হ্রাস
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- UNFCCC এর আওতায় ১৯৯৭ সালে গৃহিত পরিবেশ বিষয়ক চুক্তি।
- কার্যকর – ২০০৫ সালে।
- প্রথম পর্যায়ে প্রয়োগ - ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ।
- উন্নত দেশগুলোকে (এনেক্স বি ভুক্তদেশ) দুষণমুক্ত টেকনোলজি উদ্ভাবন ও কার্বন মুক্ত অর্থনীতি নিশ্চিত করতে হবে।
- ১৯৯০ সালের তুলনায় গ্রিন হাউজ গ্যাস ৫% কমিয়ে আনতে হবে।
- এর বিষয়বস্তু - গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস।
- নন এনেক্স দেশগুলোর জন্য কোন বাধ্যবাধকতা ছিলনা।
- কিয়োটো প্রটোকলের অংশীদার হিসেবে মোট ১৯২টি দেশ ও সংস্থা যুক্ত রয়েছে।
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর ।

উৎসঃ UNFCCC ওয়েবসাইট।

১৪২.
নিচের কোনটি নিরস্ত্রীকরণ বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি?
  1. ক) NPT
  2. খ) CTBT
  3. গ) ABM
  4. ঘ) ভূমি মাইন নিষিদ্ধকরন চুক্তি
সঠিক উত্তর:
গ) ABM
উত্তর
সঠিক উত্তর:
গ) ABM
ব্যাখ্যা

ABM - চুক্তি
ABM - এর পূর্ণরূপ Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)। এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তিটি Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems নামেও পরিচিত।
স্বাক্ষর - ২৬ মে, ১৯৭২ সাল
কার্যকর - ৩ অক্টোবর, ১৯৭২
চুক্তি স্বাক্ষরের স্থান - মস্কো।
অন্যদিকে, NPT, CTBT ও ভূমি মাইন নিষিদ্ধকরণ চুক্তি (অটোয়া চুক্তি) অনেকগুলো দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
উৎসঃ Live MCQ Content (upcoming).

১৪৩.
যুক্তরাষ্ট্র কবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যায়?
  1. ক) ১ জানুয়ারি ২০২০
  2. খ) ৬ ডিসেম্বর ২০২০
  3. গ) ৪ নভেম্বর ২০২০
  4. ঘ) ১ জানুয়ারি ২০২১
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
২০২০ সালের ৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেব আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যায়।
এর আগে ২০১৭ সালের জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেন।
২০১৫ সালের ১২ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত ২১তম জলবায়ু সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয় এবং ২০১৬ সালের ৪ নভেম্বর থেকে এটি কার্যকর হয়।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১৪৪.
COP-31 কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ব্রাজিল
  2. মিশর
  3. তুরস্ক 
  4. ভারত
সঠিক উত্তর:
তুরস্ক 
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক 
ব্যাখ্যা

 • জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে তুরস্কের  আন্টালিয়া শহরে COP31 অনুষ্ঠিত হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং আল জাজিরা।

১৪৫.
পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৪১ সালে
  2. খ) ১৯৪৩ সালে
  3. গ) ১৯৪৪ সালে
  4. ঘ) ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণের জন্য পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী নেতাঃ সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল (২৬ জুলাই প্রধানমন্ত্রী ক্লিমেট অ্যাটলি দ্বারা প্রতিস্থাপন), এবং মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুমান।
সময়ঃ ১৭ জুলাই থেকে ২ আগস্ট , ১৯৪৫ সাল।
স্থানঃ পটসডাম, জার্মানি।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com
১৪৬.
'জৈব নিরাপত্তা' বিষয়ক প্রটোকল কোনটি?
  1. কিয়োটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. প্যারিস প্রটোকল
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
• কার্টাগেনা প্রটোকল:
- এটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- কলম্বিয়ার কার্টাগেনা শহরে খসড়া অনুমোদন হয়।
- এটি গৃহীত হয় ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- স্বাক্ষর হয় ১৫ মে, ২০০০ সালে।
- কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- বর্তমান সদস্য: ১৭২টি।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট।
১৪৭.
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন্ শহরে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. কোপেনহেগেন
  2. প্যারিস
  3. ওয়ারশ
  4. বন
সঠিক উত্তর:
বন
উত্তর
সঠিক উত্তর:
বন
ব্যাখ্যা

● জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP-1) ১৯৯৫ সালের ২৮ মার্চ - ৭ এপ্রিল পর্যন্ত জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তবে বার্লিনের কাছাকাছি অপশন হিসেবে জার্মানির বন শহর উত্তর নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে , জার্মানির বন UNFCCC-এর স্থায়ী সেক্রেটারিয়েটের শহর। প্রথম COP সম্মেলনে জার্মানির বন শহরকে সেক্রেটারিয়েটের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
 
প্রথম জলবায়ু সম্মেলন (COP-1):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- এই সম্মেলনে ১১৭টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
- এই সম্মেলনের মাধ্যমে 'বার্লিন ম্যান্ডেট; গৃহীত হয় যা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য আন্তর্জাতিক আইনত বাধ্যতামূলক লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়া শুরু করে।

উল্লেখ্য,
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা। 

• সর্বশেষ ৩০তম জলবায়ু সম্মেলন (COP-30):
- ২০২৫ সালের ১০ - ২১ নভেম্বর ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30) অনুষ্ঠিত হয়েছে।
- উক্ত সম্মেলনে ১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৫৬ হাজার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।
- কপ৩০–এর স্লোগান Global Mutirão (বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা)। 
- কপ৩০–এর থিম: অভিযোজন (Adaptation), নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর (Energy Transition), জলবায়ু অর্থায়ন (Climate Finance) এবং সামাজিক ন্যায়বিচার (Social Justice)।

⇒ কপ-৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- ব্রাজিল ১২৫ বিলিয়ন ডলার তহবিলের ‘Tropical Forests Forever Facility’ চালু করেছে বন রক্ষায় উৎসাহ দিতে। ব্রাজিলের প্রস্তাবিত বন উজাড় রোধের রোডম্যাপও চূড়ান্ত চুক্তিতে জায়গা পায়নি।
- জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর ঘোষণা কপ-৩০–এর সবচেয়ে বড় অর্জন। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা ধনী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে তিন গুণ বাড়াতে বলা হয়েছে।

এছাড়াও,
- ৩১তম জলবায়ু সম্মেলন (COP-31) অনুষ্ঠিত হবে তুরস্কে।
 
উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) IISD Earth Negotiations Bulletin ওয়েবসাইট।

১৪৮.
‘রামসার কনভেনশনে’ বাংলাদেশ কত সালে স্বাক্ষর করে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উল্লেখ্য,
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
১৪৯.
Green Climate Fund (GCF) গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে কপ (COP) কততম সম্মেলনে? 
  1. কপ-১৭
  2. কপ-১৫
  3. কপ-১২
  4. কপ-১৩
সঠিক উত্তর:
কপ-১৫
উত্তর
সঠিক উত্তর:
কপ-১৫
ব্যাখ্যা

কপ-১৫: 
- ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলন, যা COP-15 নামে পরিচিত,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল, যা ৭ থেকে ১৮ ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে কোপেনহেগেন অ্যাকর্ড নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২° সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ।
- শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানায়
- এরই প্রেক্ষিতে, "Copenhagen Accord"-এ Green Climate Fund (GCF) গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে।
- লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অর্থায়ন করা।

অন্যদিকে,
- কানকুন সম্মেলন (COP-16):
- কোপেনহেগেনে তহবিলের ধারণা দেওয়ার পর, পরবর্তী বছর মেক্সিকোর কানকুনে এই তহবিল গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই সম্মেলনে GCF-এর কাঠামো, পরিচালনা এবং অর্থায়নের রূপরেখা চূড়ান্ত হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।

১৫০.
বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৮২ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

প্রথম পরিবেশ সম্মেলন:
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।

⇒  স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট।

১৫১.
কার্টাগেনা প্রটোকল অনুমোদন করে কতটি দেশ? (জানুয়ারি-২০২৬)
  1. ১৭১টি
  2. ১৭২টি
  3. ১৭৩টি
  4. ১৭৪টি
সঠিক উত্তর:
১৭৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৩টি
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।
- সর্বশেষ অনুমোদন: সিয়েরা লিওন (১৫ জুন ২০২০)
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: Convention on Biological Diversity.

১৫২.
কিয়েটো প্রটোকল অনুসারে মূল গ্রীন হাউস গ্যাস কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
The targets for the first commitment period of the Kyoto Protocol cover emissions of the six main greenhouse gases, namely: Carbon dioxide (CO2), Methane (CH4), Nitrous oxide (N2O), Hydrofluorocarbons (HFCs), Perfluorocarbons (PFCs), and Sulphur hexafluoride (SF6)।
১৫৩.
মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনীর মূল লক্ষ্য কী? 
  1. CFCs ব্যবহার কমানো
  2. নাইট্রাস অক্সাইড ব্যবহার কমানো
  3. HFCs ব্যবহার কমানো
  4. কার্বন ডাইঅক্সাইড নির্গমন বন্ধ
সঠিক উত্তর:
HFCs ব্যবহার কমানো
উত্তর
সঠিক উত্তর:
HFCs ব্যবহার কমানো
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

⇒ কিগালি সংশোধনী:
- কিগালি সংশোধনী গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬।
- কিগালি সংশোধনী কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯।
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত হয়ছিল।
- এর লক্ষ্য হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার কমিয়ে পৃথিবীর উষ্ণায়ন কমানো এবং পৃথিবীকে আরও পরিবেশবান্ধব, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
- এই সংশোধনীর মাধ্যমে, বিভিন্ন দেশ আগামী ৩০ বছরের মধ্যে HFCs এর উৎপাদন এবং ব্যবহার ৮০%-৮৫% কমিয়ে আনবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।

১৫৪.
২০১৫ সালের প্যারিস ‍চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো -
  1. জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
  2. জলবায়ু পরিবর্তন
  3. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
  4. সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ১২ ডিসেম্বর ২০১৫-এ ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP21) গৃহীত হয়েছিল।
- এতে অংশগ্রহণকারী দেশ - ১৯৫টি এবং সংস্থা ১ টি (EU)।
- এটি ৪ নভেম্বর ২০১৬ এ কার্যকর হয়।

সূত্রঃ UNFCCC ওয়েবসাইট।
১৫৫.
নাগোয়া প্রটোকলটি কোন দেশে গৃহীত হয়?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ব্রাজিল
  3. জাপান 
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
জাপান 
উত্তর
সঠিক উত্তর:
জাপান 
ব্যাখ্যা

নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- গৃহীতির স্থান: নাগোয়া, জাপান (COP-10 সম্মেলনে)।
- কার্যকর: ১২ অক্টোবর, ২০১৪ সাল।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের  সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট। 

১৫৬.
UNFCC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সুইজারল্যান্ডের জেনেভা
  2. ফ্রান্সের প্যারিস
  3. অস্ট্রিয়ার ভিয়েনা
  4. জার্মানির বন
সঠিক উত্তর:
জার্মানির বন
উত্তর
সঠিক উত্তর:
জার্মানির বন
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change. 
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- UNFCC এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। 

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৫৭.
‘প্যারিস জলবায়ু চুক্তি’র আওতায় উন্নত দেশগুলো প্রতি বছর কত বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল?
  1. ১০০ বিলিয়ন
  2. ১৫০ বিলিয়ন
  3. ২০০ বিলিয়ন
  4. ২৫০ বিলিয়ন
সঠিক উত্তর:
১০০ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
১০০ বিলিয়ন
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

⇒ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement) কাজ করে।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।

উল্লেখ্য,
- প্যারিস জলবায়ু চুক্তির আওতায়, উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও প্রশমন কার্যক্রমে ব্যয় করার কথা ছিল। ​
- তবে, কপ-২৯ সম্মেলনে (নভেম্বর, ২০২৪) এই প্রতিশ্রুতি বাড়িয়ে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ব্যয় করা হবে।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।
১৫৮.
ঐতিহাসিক 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২
ব্যাখ্যা
সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় - ২ জুলাই ১৯৭২ সালে।
- এই চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সকল বৈরিতার অবসান ঘটানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিরাজমান স্থিতাবস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে।
- এই চুক্তির অধীনে ভারত পাকিস্তানের সকল যুদ্ধবন্দিকে বিনাবিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।

উৎসঃ বাংলাপিডিয়া।
১৫৯.
মন্ট্রিল প্রটোকলের "The Kigali Amendment" কত সাল থেকে কার্যকর হয়?
  1. ২০১২ সাল
  2. ২০১৭ সাল
  3. ২০১৯ সাল
  4. ২০১৩ সাল
সঠিক উত্তর:
২০১৯ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০১৯ সাল
ব্যাখ্যা
• পরিবেশ বিষয়ক চুক্তি মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়।
- ১ জনুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা।
- মন্ট্রিল প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- মন্ট্রিল প্রটোকলের "The Kigali Amendment" ২০১৯ সাল থেকে কার্যকর হয়। 

উৎস: UNEP website & Britannica.com
১৬০.
কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) কাতার
  2. খ) চিলি
  3. গ) জাপান
  4. ঘ) সামোয়াতে
সঠিক উত্তর:
ঘ) সামোয়াতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সামোয়াতে
ব্যাখ্যা
• ২০২৪ সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - সামোয়াতে।
•  বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ।
•  বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
• সর্বশেষ সদস্য টোগো।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
১৬১.
তৃতীয় বিশ্ব জলবায়ু কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ভিয়েনা
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) স্টকহোম
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
এই পর্যন্ত ৩টি বিশ্ব জলবায়ু কনফারেন্স অনুষ্ঠিত হয়। সর্বশেষ তৃতীয় বিশ্ব জলবায়ু কনফারেন্স অনুষ্ঠিত হয় ৩১ আগস্ট - ৪ সেপ্টেম্বর, ২০০৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায়।
১৬২.
স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে কোন দেশটি প্রথম নিজস্ব অর্থায়নে 'ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড' গঠন করে?
  1. উগান্ডা
  2. রিপাবলিক অব কোস্টারিকা
  3. বাংলাদেশ
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় অভিযোজনের বিভিন্ন উদ্ভাবনী নীতি ও কৌশল প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।
-স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ২০০৯ সালে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৪৫ কোটি ডলারের ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে।
উৎসঃ পত্রিকা রিপোর্ট।
১৬৩.
ইউরোপীয় পরিবেশ বিষয়ক চুক্তি কোনটি?
  1. ক) লিসবন চুক্তি
  2. খ) বন চুক্তি
  3. গ) বার্লিন চুক্তি
  4. ঘ) প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
খ) বন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) বন চুক্তি
ব্যাখ্যা
বন চুক্তি
- বন চুক্তি ১৯৬৯ সালে স্বাক্ষরিত হয়। 
- বন চুক্তি ইউরােপীয় পরিবেশ বিষয়ক একটি চুক্তি। 
- উত্তর সাগরের তীরের রাষ্ট্রগুলাে এ চুক্তি স্বাক্ষর করে। 
- ইউরােপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করতে ১৯৮৩ সালে প্রথম সংশােধন করা হয়। 
- আয়ারল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে ২০০১ সাল চুক্তিটির পুনঃসংশােধন করা হয়। 

উৎস: ব্রিটানিকা এবং পত্রিকা রিপোর্ট।
১৬৪.
UNCCD-এর প্রধান লক্ষ্য কী?
  1. সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ
  2. জীব বৈচিত্র্য সংরক্ষণ
  3. মরুকরণ ও খরার প্রভাব মোকাবিলা
  4. ওজনস্তর সুরক্ষা
সঠিক উত্তর:
মরুকরণ ও খরার প্রভাব মোকাবিলা
উত্তর
সঠিক উত্তর:
মরুকরণ ও খরার প্রভাব মোকাবিলা
ব্যাখ্যা
UNCCD:
- UNCCD-এর পূর্ণরূপ: United Nations Convention to Combat Desertification.
- UNCCD হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরার প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এটি গৃহীত হয়: ১৭ জুন, ১৯৯৪ সালে, প্যারিস।
- কার্যকর হয়: ২৬ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
- সদস্য: ১৯৭টি (১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- UNCCD একমাত্র আইনি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা পরিবেশ ও উন্নয়নকে টেকসই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করে।

⇒ UNCCD-এর মূল উদ্দেশ্য: মরুকরণ প্রতিরোধ এবং খরার প্রভাব হ্রাস করা।

উৎস: UNCCD ওয়েবসাইট।
১৬৫.
United Nations Conference on the Human Environment সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা

জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন:
- এর পূর্ণরূপ: United Nations Conference on the Human Environment.
- তারিখ : ৫–১৬ জুন, ১৯৭২।
- স্থান: স্টকহোম, সুইডেন।

- এটি স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে UNEP (United Nations Environment Programme) প্রতিষ্ঠা হয়।
- এটি চিল পরিবেশ রক্ষার জন্য বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ।
- বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয় এই সম্মেলন থেকেই।

উৎস: UNEP ওয়েবসাইট।

১৬৬.
জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. বাসেল কনভেনশন
  3. মন্ট্রিল প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
• কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- পূর্ণনাম: The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।

অন্যদিকে,
- বাসেল কনভেনশন হলো- বিষাক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন।
- মন্ট্রিল প্রটোকল হলো - ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- নাগোয়া প্রটোকল হলো - বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্বাক্ষরিত প্রটোকল।

উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১৬৭.
জাতিসংঘের UNFCCC চুক্তির প্রধান লক্ষ্য কী?
  1. পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।
  2. নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানো।
  3. জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো।
  4. বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা।
সঠিক উত্তর:
বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা।
উত্তর
সঠিক উত্তর:
বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা।
ব্যাখ্যা
UNFCCC(United Nations Framework Convention on Climate Change):
- UNFCCC হলো জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।
- এটি ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত আর্থ সামিটে স্বাক্ষরিত হয়।
- ১৯৯৪ সালে এই চুক্তি কার্যকর হয়।
- মূল লক্ষ্য: বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার স্থিতিশীল রাখা, যাতে এটি জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য বিপজ্জনক না হয়।
- বর্তমানে UNFCCC-এর সদস্য সংখ্যা ১৯৮টি।
- এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- বাংলাদেশ ১৯৯২ সালে চুক্তি স্বাক্ষর করে এবং ১৯৯৪ সালে অনুমোদন করে।

অর্থাৎ UNFCCC-এর মূল লক্ষ্য:
- বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার স্থিতিশীল রাখা, যাতে এটি জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য বিপজ্জনক না হয়।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট।
১৬৮.
বিমসটেক এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ব্যাংকক
  2. খ) ঢাকা
  3. গ) দিল্লি
  4. ঘ) কাঠমান্ডু
সঠিক উত্তর:
ক) ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাংকক
ব্যাখ্যা

বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক জোট হিসেবে পরিচিত বিমসটেক।
- BIMSTEC এর পূর্ণ নাম - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠিত হয় ৬ জুন ১৯৯৭ থাইল্যান্ডের ব্যাংককে।
- এর সদরদপ্তর ঢাকায় এবং সদস্য সংখ্য - ৭টি দেশ।
- সংস্থাটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- পরবর্তী সম্মেলন ২০২১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

তথ্য সূত্রঃ বিমসটেক ওয়েবসাইট।

১৬৯.
প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারীর সংখ্যা কতটি?
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা
- ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ৪ নভেম্বর।
- বর্তমানে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী দেশ/সংস্থার সংখ্যা ১৯৫টি এবং অংশীদার ১৯১টি।
- চুক্তিটিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের তুলানয় ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১৭০.
কত সালে 'NPT' চুক্তিটি কার্যকর হয়?
  1. ১৯৬৯সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭০ সালে
ব্যাখ্যা
• এনপিটি চুক্তি:
- NPT বা Nuclear Non-Proliferation Treaty হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।
- ১৯৬৫ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এই চুক্তি নিয়ে আলোচনা হয়।
- জাতিসংঘের উদ্যোগে ও ১৮ দেশের সমন্বয়ে গঠিত Committee on Disarmament এ ধরনের চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৬৮ সালের ১ জুলাই এবং কার্যকরী হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান ও UNO ওয়েবসাইট।[লিঙ্ক]
১৭১.
Global Climate Strike আন্দোলনের মূলনীতি কোনটি?
  1. ক) জলবায়ুর জন্য ধর্মঘট
  2. খ) স্কুলের আগে পরিবেশ
  3. গ) ফ্রাইডে ফর ফিউচার
  4. ঘ) জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট
সঠিক উত্তর:
খ) স্কুলের আগে পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্কুলের আগে পরিবেশ
ব্যাখ্যা

Global Climate Strike
আন্দোলনের মূলনীতি: স্কুলের আগে পরিবেশ।
উদ্দেশ্যঃ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি।
প্রেক্ষাপট: ২০১৮ সালে সুইডেনের ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী গ্রেটা থুনবার্গ পার্লামেন্টের সামনে পরিবেশ দূষণের বিরুদ্ধে সােচ্চার আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষাপটে ২০-২৭ সেপ্টেম্বর, ২০১৯ সালে সারাবিশ্বে পলিত হয় 'গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক'।

১৭২.
বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. জেনেভা
  2. প্যারিস
  3. গ্লাসগো
  4. ব্রাসেলস
সঠিক উত্তর:
গ্লাসগো
উত্তর
সঠিক উত্তর:
গ্লাসগো
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে, ৩১ অক্টোবর - ১২ নভেম্বর, ২০২১ সালে।

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।

উল্লেখ্য,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৭৩.
কতটি দেশ CPTPP চুক্তির অশীদার?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
- The Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।
- ২০১৮ সালের ৮ মার্চ চিলির সান্টিয়াগো শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
স্বাক্ষরকারী দেশগুলো হলো:
- কানাডা
- পেরু
- মেক্সিকো
- চিলি
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- জাপান
- মালয়েশিয়া
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- এবং
- ভিয়েতনাম।
- ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ছয়টি দেশ কর্তৃক অনুমোদনের মাধ্যমে এটি কার্যকর হয়।
- ‍যুক্তরাষ্ট্র শুরুতে এটিতে যুক্ত থাকলেও পরবর্তীতে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- সম্প্রতি যুক্তরাজ্য এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে প্রক্রিয়া শুরু করেছে।
(তথ্যসূত্র: অস্ট্রেলিয়ান সরকারি ওয়েবসাইট)
১৭৪.
রামসার কনভেনশনের বিষয়বস্তু কী?
  1. মরুভূমি সংরক্ষণ
  2. জলাভূমি সংরক্ষণ
  3. বন্যপ্রাণী সংরক্ষণ
  4. খনিজ সম্পদ সংরক্ষণ
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
রামসার কনভেনশন (Ramsar Convention):
- রামসার কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি। [ফেব্রুয়ারি, ২০২৫]

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

তথ্যসূত্র: Ramsar Convention ওয়েবসাইট। [Link]
১৭৫.
'_______ কনভেনশন' বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে। 
  1. স্টকহোম
  2. রোটারডাম
  3. বাসেল
  4. মিনামাটা
সঠিক উত্তর:
বাসেল
উত্তর
সঠিক উত্তর:
বাসেল
ব্যাখ্যা

● 'বাসেল কনভেনশন' বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।

বাসেল কনভেনশন:
- বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- এটি আনুষ্ঠানিকভাবে Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal নামে পরিচিত।

• বাসেল কনভেনশন গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯।
- গৃহীত হওয়ার স্থান: বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য দেশ: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- উদ্দেশ্য: বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ করা এবং নিশ্চিত করা যে সেগুলি পরিবেশের জন্য নিরাপদ উপায়ে নিষ্পত্তি করা হয়। উন্নয়নশীল দেশে বিপজ্জনক বর্জ্য রপ্তানি নিষিদ্ধ করা। বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।

অন্যদিকে,
- স্টকহোম কনভেনশন: স্টকহোম কনভেনশন হলো স্থায়ী জৈব দূষক (POPs) থেকে মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় একটি আন্তর্জাতিক চুক্তি। এটি বিষাক্ত, দীর্ঘস্থায়ী এবং জৈব-সঞ্চয়কারী রাসায়নিকগুলোর (যেমন- ডিডিটি, পিসিবি) ব্যবহার নির্মূল বা হ্রাস করার লক্ষ্যে কাজ করে। 

- রটারডাম কনভেনশন: রটারডাম কনভেনশন হলো বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি কমাতে প্রণীত একটি আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা Prior Informed Consent বা পূর্ব-অবহিত সম্মতি পদ্ধতির মাধ্যমে দেশগুলোকে ক্ষতিকর রাসায়নিক আমদানি সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রটারডাম কনভেনশন আন্তর্জাতিক বাণিজ্যে বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের 'পূর্ব অবহিত সম্মতি' বা আমদানিকারক দেশের অনুমতির ওপর জোর দেয়। অন্যদিকে, বাসেল কনভেনশন উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর ও নিষ্পত্তি নিয়ন্ত্রণ করে, যা মূলত বর্জ্য ডাম্পিং প্রতিরোধে কাজ করে। 

- মিনামাটা কনভেনশন: মিনামাটা কনভেনশন হলো পারদ (Mercury) দূষণ থেকে মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি।

উৎস: UN Basel Convention  ওয়েবসাইট।

১৭৬.
নেপাল কত সালে জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য পাহাড়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক করে?
  1. ২০০৮ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১০ সালে
  4. ২০১১ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা
জলবায়ু:
 - ২০০৯ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার ও অন্য ২২ জন মন্ত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১৯২ ফুট ওপরে কালাপাথর শৃঙ্গে বৈঠকে বসেন৷
- প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেন, বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকারক প্রভাব যেসব দেশের উপর পড়ছে তার মধ্যে নেপাল অন্যতম৷ হিমালয়ের বরফ বিপজ্জনক মাত্রায় গলছে।
- হিমালয়ের হিমবাহ এশিয়ার প্রধান ১০টি নদীর উৎস। বিশ্ব উষ্ণায়নের কারণে আগামী ৫ দশকে এই নদীগুলো শুকিয়ে যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে,
- মালদ্বীপ ২০০৯ সালেই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সাগরের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করেছিলো।

উৎস: CVF ওয়েবসাইট এবং ডয়েচ ভেলে পত্রিকা রিপোর্ট।
১৭৭.
The Climate Vulnerable Forum জোটের বর্তমান সভাপতি কে?
  1. ক) মার্শাল দ্বীপপুঞ্জ
  2. খ) মালদ্বীপ
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) সলোমান দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
The Climate Vulnerable Forum (CVF) জোটের বর্তমান সভাপতি বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।
The Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে মালদ্বীপের উদ্যোগে এই জোট গঠিত হয়। এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
(সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট)
১৭৮.
কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় কত সালে?
  1. ২০০২ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সালে
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- অনুমোদনকারী: ১৭৩টি।
- সর্বশেষ অনুমোদন: সিয়েরা লিওন (১৫ জুন ২০২০)
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: Convention on Biological Diversity.

১৭৯.
ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক ভিয়েনা কনভেনশন কত সালে গৃহীত হয়?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention-এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- জাতিসংঘ কর্তৃক চুক্তি গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট, ১৯৯০ সাল।

উৎস: ⅰ) UNTC ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.

১৮০.
'আউটার স্পেস চুক্তি' কবে কার্যকর হয়?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
ব্যাখ্যা
Outer space Treaty:
- মানবজাতি মহাকাশে কী করতে পারবে আর কী করতে পারবে না সেটাই লেখা আছে ‘আউটার স্পেস’ চুক্তিতে।
- মহাকাশের সব কিছুর জন্যই এ নীতিমালা প্রযোজ্য।
- ১৯৬৭ সালে ‘আউটার স্পেস ট্রিটি’ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি কার্যকর হয় ১০ অক্টোবর, ১৯৬৭ সালে।
- এ চুক্তি অনুযায়ী, কোনো দেশ চাঁদ বা মহাশূন্যের কোনো বস্তুর মালিকানা দাবি করতে পারবে না।
- পৃথিবীর বাইরের সব সম্পত্তির মালিক গোটা মানবজাতি।
- ১১০টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে।
- ৮৯টি দেশ এ চুক্তি স্বাক্ষর করলেও এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

উল্লেখ্য,
- আউটার স্পেস চুক্তি মহাকাশে অস্ত্রের নিষেধাজ্ঞা, মহাকাশ অনুসন্ধানের শান্তিপূর্ণ প্রকৃতি এবং মহাকাশের দূষণ এড়াতে বাধ্যবাধকতাকে কভার করে, তবে এটি মহাকাশে মারা যাওয়া মহাকাশচারীদের জন্য প্রোটোকল স্থাপন করে না।

উৎস: Arms Control Association.
১৮১.
'কার্টেগানা প্রটোকল' কী বিষয়ক চুক্তি?
  1. জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
  2. গ্রীন হাউস গ্যাস নিঃসরন বিষয়ক চুক্তি
  3. বিপজ্জনক বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি
  4. ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- পুরো নাম: Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity।
- গৃহীত হয়:১৯ জানুয়ারি, ২০০০ সাল।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।

অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- কিয়েটো প্রোটোকল বিশ্বের উষ্ণতা হ্রাস বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১৮২.
যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত কনভেনশন কোনটি?
  1. ক) ভিয়েনা কনভেনশন
  2. খ) বেলফাস্ট কনভেনশন
  3. গ) জেনেভা কনভেনশন
  4. ঘ) ক্যাম্পডেভিড কনভেনশন
সঠিক উত্তর:
গ) জেনেভা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা কনভেনশন
ব্যাখ্যা
জেনেভা কনভেনশনটি সম্পূর্ণ যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত। ১২ আগস্ট ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এটি স্বাক্ষরিত হয়। এতে যুদ্ধকালীন সৈন্য ও সাধারণ বেসামরিক লোকদের জন্য চারটি রক্ষাকবচ আছে বলে অনেকে এই চুক্তিকে 'চারটি রেডক্রস কনভেনশন' বলে থাকেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৮৩.
নিচের কোন উদ্যোগে বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?  
  1. কিয়োটো প্রটোকল
  2. প্যারিস চুক্তি
  3. মন্ট্রিল প্রটোকল 
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস চুক্তি
ব্যাখ্যা

• প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement):
- এর পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC).
- গৃহীত তারিখ: ১২ ডিসেম্বর, ২০১৫।
- স্থান: প্যারিস, ফ্রান্স।
- এই চুক্তি কার্যকরের তারিখ: ৪ নভেম্বর, ২০১৬।
- অংশগ্রহণকারী দেশ: ১৯৫ দেশ।
- UNFCCC -এর অধীনে আন্তর্জাতিক জলবায়ু চুক্তি।

• এই চুক্তি উদ্দেশ্য: 
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১৮৪.
The Cartagena Protocol - সর্বশেষ অনুমোদনকারী দেশ কোনটি?
  1. ক) নাউরু
  2. খ) কুয়েত
  3. গ) উজবেকিস্তান
  4. ঘ) সলোমন দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
গ) উজবেকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) উজবেকিস্তান
ব্যাখ্যা
The Cartagena Protocol - ১৭২ টি দেশ অনুমোদন করেছে এবং ১০৩ টি দেশ স্বাক্ষর করেছে। সর্বশেষ অনুমোদনকারী দেশ - উজবেকিস্তান (২৫ অক্টোবর, ২০১৯)। Source: http://bch.cbd.int/
১৮৫.
জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. দুবাই
  2. মস্কো
  3. হাভানা
  4. প্যারিস
সঠিক উত্তর:
দুবাই
উত্তর
সঠিক উত্তর:
দুবাই
ব্যাখ্যা
জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮:
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে।
- স্থান: দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
- সর্বশেষ সম্মেলন কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর।
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপুরণ দিতে ঐতিহাসিক 'লস অ্যান্ড ড্যামেজ' চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
১৮৬.
জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-
  1. কার্টাগেনা প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কিয়াটো প্রটোকল
  4. প্যারিস চুক্তি
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা
জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে কার্টাগেনা প্রটোকল।

কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।

⇒ কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

অন্যদিকে: 
• মন্ট্রিল প্রটোকল:
- ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়।
- ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- যার লক্ষ্য ছিল পৃথিবীর ওজোন স্তর হ্রাসে অবদান রাখে এমন রাসায়নিকের উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করা।

• কিয়েটো প্রোটকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।

• প্যারিস চুক্তি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, এদেরকে একত্রে প্যারিস চুক্তি বা পিস অব প্যারিস বলে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১৮৭.
কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কিয়েটো প্রোটকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ কানাডা।

তথ্যসূত্র - Britannica.com
১৮৮.
রটারডাম কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
  1. বন উজাড় রোধ
  2. গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস
  3. পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি
  4. বিপজ্জনক রাসায়নিক পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
বিপজ্জনক রাসায়নিক পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
বিপজ্জনক রাসায়নিক পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

• রটারডাম কনভেনশন:
- রটারডাম কনভেনশন হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি।
- এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
- কনভেনশনটি গৃহীত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে।
- গৃহীত হয়েছিল: ১০ ​​সেপ্টেম্বর, ১৯৯৮।
- স্থান: নেদারল্যান্ডের রটারডামে।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- কনভেনশনের উদ্দেশ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে পক্ষগুলির মধ্যে ভাগ করা দায়িত্ব এবং সহযোগিতামূলক প্রচেষ্টার প্রচার করা।
- এটি ২৪ ফেব্রুয়ারি ২০০৬-এ বন্ধ হয়ে যায়।

উৎস: Rotterdam Convention ওয়েবসাইট

১৮৯.
রামসার কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ইরাক
  2. কানাডা
  3. কাতার
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

 রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- চুক্তির স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- কার্যকর হওয়ার তারিখ: ২১ ডিসেম্বর, ১৯৭৫।
- এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত। 
- বর্তমান সদস্য দেশ: ১৭২টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টেকসই উন্নয়ন প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি।

উৎস: Ramsar Convention Official Website

১৯০.
মন্ট্রিল প্রটোকল কোন সালে গৃহীত হয়?
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৬ সালে
  4. ১৯৮৭ সালে
সঠিক উত্তর:
১৯৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৭ সালে
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১৯১.
২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16) অনুষ্ঠিত হয়েছিল -
  1. বাকু, আজারবাইজান
  2. নাইরোবি, কেনিয়া
  3. হেগ, নেদারল্যান্ডস
  4. ক্যালি, কলম্বিয়া
সঠিক উত্তর:
ক্যালি, কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যালি, কলম্বিয়া
ব্যাখ্যা

২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP-16):
- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ-১৬) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাগেনা প্রটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।
- উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি। 
- প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ভূমি ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
- ১৯০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই জৈব বৈচিত্র্য কনভেনশনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে সমবেত হয়েছেন।
- ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিত শেষ বৈঠকে গৃহীত কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক নামক এক চুক্তিতে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করেছেন তারা।

উৎস: i) OECD ওয়েবসাইট।
ii) Convention on Biological Diversity.

১৯২.
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? 
  1. নাগোয়া প্রটোকল
  2. কার্টাগোনা প্রটোকল
  3. কিয়োটো প্রটোকল
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
কার্টাগোনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগোনা প্রটোকল
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

অন্যদিকে, 
- নাগোয়া প্রটোকল  জৈব বৈচিত্র্য সম্পর্কিত কনভেনশন। 
- কিয়োটো প্রটোকল জলবায়ু পরিবর্তন (Climate Change) এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস বিষয়ক চুক্তি। 
- বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্য (Hazardous Waste) এর সীমান্ত অতিক্রমকারী চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি। 

তথ্যসূত্র: UNTC ওয়েবসাইট।

১৯৩.
ইয়াল্টা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪২ সালে
  2. খ) ১৯৪৩ সালে
  3. গ) ১৯৪৪ সালে
  4. ঘ) ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫ সালে
ব্যাখ্যা
১৯৪৫ সালে ৪-১১ ফেব্রুয়ারি রাশিয়া নিয়ন্ত্রিত বর্তমান ক্রিমিয়া উপদ্বীপের ইয়াল্টা শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির তিন শক্তিধর দেশের সরকার প্রধানরা বৈঠকে মিলিত হয় যা ইয়াল্টা সম্মেলন নামে পরিচিত।
সম্মেলনে অংশগ্রহণকারীরা হলো:
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট
- সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন এবং
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

এই সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোর ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া মাঞ্চুরিয়ার অংশবিশেষের উপর সোভিয়েত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বৃদ্ধির শর্তে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রশান্ত মহাসাগরে জাপানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট এবং হিস্টোরি ডটকম)
১৯৪.
গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদরদপ্তর কোথায়?
  1. ক) টোকিও,জাপান
  2. খ) বন,জার্মানি
  3. গ) ইনচন,দক্ষিণ কোরিয়া
  4. ঘ) কোপেন সম্মেলন,ডেনমার্ক
সঠিক উত্তর:
গ) ইনচন,দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনচন,দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অবস্থিত
- এই ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার উন্নয়নশীল গুলোকে সহায়তা করা হয়।
- এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা প্রদান করা হয়। উন্নত দেশসমূহ এ ফান্ডে অর্থ সহায়তা দিয়ে থাকে।

তথ্যসূত্র:- গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১৯৫.
'ডেটন চুক্তি' কী সম্পর্কিত?
  1. কসোভো সংকট
  2. বসনিয়া যুদ্ধের অবসান
  3. ১ম বিশ্বযুদ্ধের অবসান
  4. মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া
সঠিক উত্তর:
বসনিয়া যুদ্ধের অবসান
উত্তর
সঠিক উত্তর:
বসনিয়া যুদ্ধের অবসান
ব্যাখ্যা

ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।

উৎস: ব্রিটানিকা।

১৯৬.
টালানোয়া সংলাপ কোন সম্মেলনের আলোচ্য বিষয়?
  1. ক) কপ ২১
  2. খ) কপ ২২
  3. গ) কপ ২৩
  4. ঘ) কপ ২৪
সঠিক উত্তর:
গ) কপ ২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) কপ ২৩
ব্যাখ্যা
টালানোয়া ডায়ালগটি ফিজি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির অধীনে কপ ২৩ এ চালু হয়েছিল এবং এটি এক বছরের দীর্ঘ প্রক্রিয়া যা পোল্যান্ডের ক্যাটওয়াইসে কপ ২৪-তে রাজনৈতিক আলোচনার অবসান ঘটাবে। রেফারেন্সঃ United Nations Framework Convention on Climate Change
১৯৭.
Agenda-21 কী?
  1. ক) পরিবেশ ও উন্নয়ন বিষয়ক গৃহীত পদক্ষেপ ও নীতিমালা
  2. খ) দুর্নীতি প্রতিরোধে গৃহীত জাতিসংঘের পদক্ষেপ
  3. গ) মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার গৃহীত পদক্ষেপ
  4. ঘ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপ
সঠিক উত্তর:
ক) পরিবেশ ও উন্নয়ন বিষয়ক গৃহীত পদক্ষেপ ও নীতিমালা
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিবেশ ও উন্নয়ন বিষয়ক গৃহীত পদক্ষেপ ও নীতিমালা
ব্যাখ্যা
- Agenda-21 (এজেন্ডা-২১) হলো পরিবেশ ও উন্নয়ন বিষয়ক গৃহীত পদক্ষেপ ও নীতিমালা যা জাতিসংঘের একটি সম্মেলনে গৃহীত হয়। 
- এটি ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরও সম্মেলনের মাধ্যমে গৃহীত হয়। 
- এই দলিলে স্বাক্ষর করে ১৭২ টি দেশ।
- এটি পরিবেশের উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও নীতিমালার একটি দলিল। 

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১৯৮.
কোন সম্মেলনের প্রাক্কালে Climate Vulnerable Forum (CVF) গঠিত হয়?
  1. প্যারিস সম্মেলন
  2. ভিয়েনা সম্মেলন
  3. কোপেনহেগেন সম্মেলনে
  4. বন সম্মেলন
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলনে
ব্যাখ্যা
Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে এই জোট গঠিত হয়।
এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
এই জোটের ২০২০-২০২২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা CVF জোটের বর্তমান সভাপতি।

সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট
১৯৯.
"The Vienna Convention for the Protection of the Ozone Layer' কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয়?
  1. ১৯৮৮
  2. ১৯৯৮
  3. ১৯৯৪
  4. ১৯৮৫
  5. ১৯৭৬
সঠিক উত্তর:
১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer.
- জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- চুক্তি গৃহিত হয়: ২২ মার্চ, ১৯৮৫ সালে।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
-  অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ অনুমোদন করে ২ আগস্ট, ১৯৯০ সালে।

উৎস: i) UNTC ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
২০০.
'প্রথম ধরিত্রী সম্মেলন' কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯২ সালে
  4. ২০০২ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
• রিও সম্মেলন/ ধরিত্রী সম্মেলন/Earth Summit:
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২।
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য, 
• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।