বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

মোট প্রশ্ন২,১৯৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

PrepBank · পাতা ১৯ / ২২ · ১,৮০১১,৯০০ / ২,১৯৪

১,৮০১.
আশা ও শিখা নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে ৪ ও ৬ মিনিটে। আশা ও শিখার গতিবেগের অনুপাত কত?
  1. ৪ঃ৬
  2. ২ঃ৩
  3. ৬ঃ৩
  4. ৩ঃ২
সঠিক উত্তর:
৩ঃ২
উত্তর
সঠিক উত্তর:
৩ঃ২
ব্যাখ্যা
আমরা জানি, গতিবেগ ও সময়ের অনুপাত পরস্পর বিপরীত।
আশা ও শিখার সময়ের অনুপাত = ৪ঃ৬ = ২ঃ৩
সুতরাং আশা ও শিখার গতিবেগের অনুপাত = ৩ঃ২।
১,৮০২.
আসাদ সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৯ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ২১০০ টাকা
  3. গ) ২৪০০ টাকা
  4. ঘ) ২৭০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: আসাদ সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৯ বছর বয়সী ছেলে কত টাকা পেল?

সমাধান: 
তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৯ = ২১

 ৯ বছর বয়সী ছেলে পেল = {৬৩০০ এর ৯/২১} টাকা
                                        =  ২৭০০ টাকা
১,৮০৩.
হাফিজের বোনের বয়স হাফিজের বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। হাফিজের বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩২ বছর
  3. ২৬ বছর
  4. ২৪ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: হাফিজের বোনের বয়স হাফিজের বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। হাফিজের বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
হাফিজের বয়স=ক = ১২ বছর
হাফিজের বোনের বয়স= খ বছর
হাফিজের বাবার বয়স = গ =৪৮বছর

সমানুপাতীর সূত্রানুসারে
ক : খ = খ : গ
ক/খ = খ /গ
খ২ = ক × গ
খ = √(১২ × ৪৮)
খ = √৫৭৬
খ = ২৪

হাফিজের বোনের বয়স = ২৪ বছর

১,৮০৪.
A ও B দুটি সংখ্যা। A এর ৫% এবং B এর ৪% এর যোগফল, A এর ৬% ও B এর ৮% এর যোগফলের ২/৩ অংশ হলে, A ও B এর অনুপাত কত?
  1. ৪ : ৩
  2. ২ : ৩
  3. ৩ : ৪
  4. ৪ : ৫
সঠিক উত্তর:
৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সংখ্যা। A এর ৫% এবং B এর ৪% এর যোগফল, A এর ৬% এবং B এর ৮% এর যোগফলের ২/৩ অংশ হলে, A ও B এর অনুপাত কত?

সমাধান: 
A এর ৫% = (৫A)/১০০ = A/২০
B এর ৪% = (৪B)/১০০ = B/২৫
A এর ৬% = (৬A)/১০০ = (৩A)/৫০
B এর ৮% = (৮B)/১০০ = (২B)/২৫

শর্তমতে, 
A/২০ + B/২৫ = (২/৩){(৩A)/৫০ + (২B)/২৫}
বা, (৫A + ৪B)/১০০ = (২/৩){(৬A + ৮B)/১০০}
বা, ৩(৫A + ৪B) = ২(৬A + ৮B)
বা, ১৫A + ১২B = ১২A + ১৬B 
বা, ৩A = ৪B
বা, A/B = ৪/৩
∴ A : B = ৪ : ৩ 
১,৮০৫.
রাজু ও মুক্তার বর্তমান বয়সের অনুপাত ৬ : ৫। ১১ বছর পর রাজুর বয়স হবে ৪৭ বছর। বর্তমানে মুক্তার বয়স কত?
  1. ১৫ বছর 
  2. ২৫ বছর 
  3. ৩০ বছর 
  4. ৩৫ বছর 
সঠিক উত্তর:
৩০ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু ও মুক্তার বর্তমান বয়সের অনুপাত ৬ : ৫। ১১ বছর পর রাজুর বয়স হবে ৪৭ বছর। বর্তমানে মুক্তার বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে রাজুর বয়স ৬x হলে মুক্তার বয়স ৫x বছর

শর্তমতে,
৬x + ১১ = ৪৭
বা, ৬x = ৪৭ - ১১
বা, ৬x = ৩৬
বা, x = ৩৬/৬
∴ x = ৬

∴ মুক্তার বর্তমান বয়স = ৫ × ৬ = ৩০ বছর
১,৮০৬.
কোন ব্যবসায় ‘ক’, ‘খ’, ‘গ’ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাকা বেশি পাবে?
  1. ৬০ টাকা
  2. ৮০ টাকা
  3. ১২০ টাকা
  4. ৪০ টাকা
সঠিক উত্তর:
৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ব্যবসায় ‘ক’, ‘খ’, ‘গ’ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাকা বেশি পাবে?

সমাধান: 
ক, খ,গ এর মূলধনের অনুপাত =  ৩২০ : ৪০০ : ৪৮০ 
= ৩২ : ৪০ : ৪৮
= ৪ : ৫  : ৬
অনুপাতগুলাের যােগফল = ৪ + ৫ + ৬ = ১৫

ক পায় = ৩০০ এর ৪/১৫ = ৮০ টাকা
গ পায় = ৩০০ এর ৬/১৫ = ১২০ টাকা

গ অপেক্ষা ক কম পাবে = (১২০ - ৮০) টাকা = ৪০ টাকা।
১,৮০৭.
২ ঘণ্টা ২০ মিনিট ১২ ঘণ্টার কত অংশ? 
  1. ৭/১২ অংশ
  2. ১/৩৬ অংশ
  3. ৭/৩৬ অংশ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭/৩৬ অংশ
উত্তর
সঠিক উত্তর:
৭/৩৬ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ঘণ্টা ২০ মিনিট ১২ ঘণ্টার কত অংশ? 

সমাধান:
২ ঘণ্টা ২০ মিনিট = ১২০ + ২০ মিনিট
= ১৪০ মিনিট 

১২ ঘণ্টা = (১২ × ৬০) মিনিট
= ৭২০ মিনিট

∴ ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার = ১৪০/৭২০ অংশ
= ৭/৩৬ অংশ
১,৮০৮.
ক, খ এবং গ যথাক্রমে ২৭০০, ৮১০০ এবং ৭২০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। ১ বছর পর খ ৩৬০০ টাকা মুনাফা পেলে তাদের মোট মুনাফা কত? 
  1. ৬০০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৭৫০০ টাকা
  4. ৯০০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ যথাক্রমে ২৭০০, ৮১০০ এবং ৭২০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। ১ বছর পর খ ৩৬০০ টাকা মুনাফা পেলে তাদের মোট মুনাফা কত? 

সমাধান: 
ক, খ এবং গ বিনিয়োগের অনুপাত = ২৭০০ : ৮১০০ : ৭২০০ 
= ২৭ : ৮১ : ৭২ 
= ৩ : ৯ : ৮ 
∴ অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৯ + ৮ 
= ২০ 

মনে করি, 
মোট মুনাফা = p টাকা 

প্রশ্নমতে, 
৯p/২০ = ৩৬০০ 
বা, ৯p= ৩৬০০ × ২০
বা, p = (৩৬০০ × ২০)/৯
∴ p = ৮০০০ টাকা

∴ মোট মুনাফা = ৮০০০ টাকা।
১,৮০৯.
পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত?
  1. ১১ঃ৯
  2. ৯ঃ১০
  3. ১৯ঃ২০
  4. ১৯ঃ২১
সঠিক উত্তর:
১১ঃ৯
উত্তর
সঠিক উত্তর:
১১ঃ৯
ব্যাখ্যা

মনে করি,
সংখ্যা পাঁচটি - x - ২, x - ১, x, x + ১, x + ২
∴ সমষ্টি = x - ২ + x - ১ + x + x + ১ + x + ২ = ১০০
বা, ৫x = ১০০
∴ x = ২০
∴ ১ম সংখ্যাটি = ২০ - ২ = ১৮
শেষ সংখ্যাটি = ২০ + ২ = ২২
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত = ২২ঃ১৮ = ১১ঃ৯

১,৮১০.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ৫ : ২
  2. ৪ : ৩
  3. ৩ : ২
  4. ৭ : ৩
সঠিক উত্তর:
৩ : ২
উত্তর
সঠিক উত্তর:
৩ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
পিতার বয়স ৫ক বছর 
পুত্রের বয়স ৩ক বছর 

শর্তমতে,
৫ক - ১০ : ৩ক - ১০ = ২ : ১
বা, ৫ক - ১০ = ৬ক - ২০
বা, ক = ১০ 

∴ পিতার বয়স ৫ × ১০ বছর = ৫০ বছর 
∴ পুত্রের বয়স ৩ × ১০ বছর = ৩০ বছর 

১০ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫০ + ১০ : ৩০ + ১০ = ৬০ : ৪০ 
= ৩ : ২ 
১,৮১১.
কিছু টাকা আবির, রিবা ও সামি এর মধ্যে ৫ : ৪ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সামি ১৮০ টাকা পেলে আবির কত টাকা পাবে?
  1. ৪৫০ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ২০০ টাকা
  4. ৫৫০ টাকা
সঠিক উত্তর:
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা আবির, রিবা ও সামি এর মধ্যে ৫ : ৪ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সামি ১৮০ টাকা পেলে আবির কত টাকা পাবে?

সমাধান:
মনে করি,
আবির, রিবা ও সামির টাকার পরিমাণ যথাক্রমে ৫ক, ৪ক ও ২ক

প্রশ্নমতে,
২ক = ১৮০
⇒ ক = ১৮০/২
⇒ ক = ৯০

∴ আবির পাবে = ৫ক
= ৫ × ৯০
= ৪৫০ টাকা
১,৮১২.
একটি বিদ্যালয়ে মোট বালকের সংখ্যা বালিকার সংখ্যা থেকে ২০% বেশি। মোট বালক এবং মোট বালিকার অনুপাত কত? 
  1. ক) ৪ : ৫
  2. খ) ৬ : ৫
  3. গ) ৫ : ৪
  4. ঘ) ৭ : ৬
সঠিক উত্তর:
খ) ৬ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ : ৫
ব্যাখ্যা
ধরি 
মোট বালিকা = ১০০ জন 
মোট বালক = ১০০ + ১০০ এর ২০%
                 = ১০০ + ১০০ এর ২০/১০০
                  = ১০০ + ২০
                  = ১২০ জন 
মোট বালক এবং মোট বালিকার অনুপাত = ১২০ : ১০০ = ৬ : ৫
১,৮১৩.
একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ যথাক্রমে ৩ : ১। আর কি পরিমাণ সোনা মেশালে পরিমাণ ৫ : ১ হবে?
  1. ৫ গ্রাম
  2. ১০ গ্রাম
  3. ১৫ গ্রাম
  4. ২০ গ্রাম
সঠিক উত্তর:
১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ যথাক্রমে ৩ : ১। আর কি পরিমাণ সোনা মেশালে পরিমাণ ৫ : ১ হবে?

সমাধান:
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
সোনার পরিমাণ = ২০ × (৩/৪) = ১৫ গ্রাম
তামার পরিমাণ = ২০ × (১/৪) = ৫ গ্রাম

মনে করি,
ক গ্রাম সোনা মেশাতে হবে।

প্রশ্নমতে,
ক + ১৫ : ৫ = ৫ : ১
⇒ (ক + ১৫)/৫ = ৫/১
⇒ (ক + ১৫) = ২৫
∴ ক = ১০ গ্রাম
১,৮১৪.
১৫০ মিটার দীর্ঘ একটি দড়িকে ৬ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে শেষ টুকরাটির দৈর্ঘ্য কত হবে? 
  1. ৪৫ মিটার
  2. ৪০ মিটার
  3. ৫০ মিটার
  4. ৬০ মিটার
সঠিক উত্তর:
৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি দড়িকে ৬ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে শেষ টুকরাটির দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
ধরি, টুকরাগুলোর দৈর্ঘ্য যথাক্রমে = ৬ক, ৪ক, ৫ক

প্রশ্নমতে,
৬ক + ৪ক + ৫ক = ১৫০
বা, ১৫ক = ১৫০
∴ ক = ১০

∴ শেষ টুকরার দৈর্ঘ্য = ৫ক
= ৫ × ১০
= ৫০ মিটার

১,৮১৫.
একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। ৩ বছর পরে, শতকরা ৩০ টাকা লাভ থেকে করিমের লাভের টাকার পরিমাণ কত?
  1. ক) ১৫,০০০ টাকা
  2. খ) ৯,০০০ টাকা
  3. গ) ১২,০০০ টাকা
  4. ঘ) ৬,০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৯,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। ৩ বছর পরে, শতকরা ৩০ টাকা লাভ থেকে করিমের লাভের টাকার পরিমাণ কত?

সমাধান : 
রহিম  : করিম  :  সাকিব  = ২০০০০  :  ৩০০০০  : ৪০০০০ = ২  : ৩  : ৪
মোট মূলধন ২০০০০  + ৩০০০০ + ৪০০০০ = ৯০০০০ টাকা

৯০০০০ টাকা ৩ বছর পরে লাভ  = ৯০০০০ × ৩০/১০০ = ২৭০০০ টাকা

তাহলে করিম পাবে = ২৭০০০ এর ৩/৯ = ৯,০০০ টাকা
১,৮১৬.
একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে ৪ ও ৬৪ হলে মধ্য সমানুপাতি কত?
  1. ১২
  2. ১৬
  3. ২৪
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা

(দ্বিতীয় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
বা, (দ্বিতীয় রাশি) = ৪ × ৬৪
বা, (দ্বিতীয় রাশি) = ২৫৬
বা, দ্বিতীয় রাশি = ১৬
দ্বিতীয় রাশি হচ্ছে মধ্য সমানুপাতি
সুতরাং, মধ্য সমানুপাতি = ১৬

১,৮১৭.
একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও খাদের অনুপাত ৫ : ১। এতে কী পরিমাণ খাদ মেশালে সোনা ও খাদের অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ৪ গ্রাম
  2. খ) ৫ গ্রাম
  3. গ) ৬ গ্রাম
  4. ঘ) ২ গ্রাম
সঠিক উত্তর:
ঘ) ২ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও খাদের অনুপাত ৫ : ১। এতে কি পরিমাণ খাদ মেশালে সোনা ও খাদের অনুপাত ৪ : ১ হবে?

সমাধান:
সোনা : খাদ = ৫ : ১

অনুপাত রাশির যোগফল = ৫ + ১ = ৬ 

গহনায় সোনার পরিমাণ = [৪৮ × (৫/৬)] = ৪০ গ্রাম

গহনায় খাদের পরিমাণ = [৪৮ × (১/৬)] = ৮ গ্রাম 

অতিরিক্ত খাদ মেশানোর পর,
সোনা : খাদ = ৪ : ১

ধরি,
মেশানোর পর গহনার ওজন হয় x গ্রাম 

শর্তমতে,
সোনার পরিমাণ = [x এর (৪/৫)] = ৪০ গ্রাম 
বা, x = (৪০ × ৫)/৪ গ্রাম
∴ x = ৫০ গ্রাম 

নতুন গহনায় খাদের পরিমাণ = ৫০ - ৪০ গ্রাম 
= ১০ গ্রাম 

অতিরিক্ত খাদ মেশাতে হবে (১০ - ৮) গ্রাম 
= ২ গ্রাম
১,৮১৮.
রিয়ার বোনের বয়স রিয়ার বয়স এবং তাদের মায়ের বয়সের মধ্য সমানুপাতী। রিয়ার বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৬০ বছর হলে, বোনের বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৩০ বছর
  3. ৪৫ বছর
  4. ২৫ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়ার বোনের বয়স রিয়ার বয়স এবং তাদের মায়ের বয়সের মধ্য সমানুপাতী। রিয়ার বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৬০ বছর হলে, বোনের বয়স কত?

সমাধান:
ধরি,
রিয়ার বোনের বয়স 'ক' বছর

শর্তমতে,
রিয়া : তার বোন = তার বোন : মা
⇒ ১৫ : ক = ক : ৬০
⇒ ক = ৬০ × ১৫
⇒ ক = ৯০০
⇒ ক = ৩০
∴ ক = ৩০

∴ রিয়ার বোনের বয়স ৩০ বছর।
১,৮১৯.
৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৮ : ২। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৮ : ৪ হবে?
  1. ২০ লিটার
  2. ১৫ লিটার
  3. ১০ লিটার
  4. ৮ লিটার
সঠিক উত্তর:
১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৮ : ২। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৮ : ৪ হবে?

সমাধান:
এসিডের পরিমাণ = ৫০ × (৮/১০) = ৪০ লিটার
পানির পরিমাণ = ৫০ × (২/১০) = ১০ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
৪০ / (১০ + ক) = ৮/৪
বা, ৮০ + ৮ক = ১৬০
বা, ৮ক = ৮০
∴ ক = ১০
১,৮২০.
২৪০ টি কমলা তিন ভাইয়ের মধ্যে ১/৮ : ১/৩ : ১/৬ অনুপাতে ভাগ করে দিলে ২য় ভাই কয়টি কমলা পাবে? 
  1. ৬৪ টি
  2. ৪৮ টি
  3. ১১৮ টি
  4. ১২৮ টি
সঠিক উত্তর:
১২৮ টি
উত্তর
সঠিক উত্তর:
১২৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টি কমলা তিন ভাইয়ের মধ্যে ১/৮ : ১/৩ : ১/৬ অনুপাতে ভাগ করে দিলে ২য় ভাই কয়টি কমলা পাবে? 

সমাধান:
১/৮ : ১/৩ : ১/৬
= (১/৮) × ২৪ : (১/৩) × ২৪ : (১/৬) × ২৪ [৮, ৩, ৬ এর ল.সা.গু = ২৪]
=  ৩ : ৮ : ৪

ধরি, তিন জন পাবে যথাক্রমে ৩ক, ৮ক, ৪ক টি কমলা

প্রশ্নমতে,
৩ক + ৮ক + ৪ক = ২৪০
⇒ ১৫ক = ২৪০
⇒ ক = ২৪০/১৫
⇒ ক = ১৬

∴ ২য় ভাই কমলা পাবে = ৮ × ১৬ = ১২৮ টি
১,৮২১.
৬০ লিটার কিরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭ : ৩, ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৭০
  4. ঘ) ৮০
সঠিক উত্তর:
ঘ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০
ব্যাখ্যা
 প্রশ্ন: ৬০ লিটার কিরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭ : ৩, ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি, 
পেট্রোল মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪ 
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
১,৮২২.
৪৫৯ লিটার মিশ্রনে দুধ ও পানি ৭ঃ২ অনুপাতে মিশ্রিত আছে। কি পরিমাণ পানি যোগ করলে মিশ্রনে দুধ ও পানির অনুপাত ৭ঃ৩ হবে।
  1. ক) ৫১
  2. খ) ৪৮
  3. গ) ৪৯
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
ক) ৫১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫১
ব্যাখ্যা
মিশ্রনে দুধ ও পানির অনুপাত = ৭ঃ২
অনুপাতের সমষ্টি = ৯
∴ দুধ = (৪৫৯×৭)/৯ = ৩৫৭ লিটার এবং
পানি = (৪৫৯×২)/৯ = ১০২
∴ ৩৫৭ : (১০২ + a) = ৭ঃ৩ [a লিটার পানি যোগ করে]
বা, ৩৫৭/(১০২+a) = ৭/৩
বা, ৫১/(১০২ + a) = ১/৩
বা, a + ১০২ = ১৫৩
∴ a = ৫১
১,৮২৩.
৬, ১৫ এবং ৩৬ এর চতুর্থ সমানুপাতিক কত? 
  1. ৯০ 
  2. ৮০ 
  3. ৬০ 
  4. ১২০ 
সঠিক উত্তর:
৯০ 
উত্তর
সঠিক উত্তর:
৯০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬, ১৫ এবং ৩৬ এর চতুর্থ সমানুপাতিক কত? 

সমাধান: 
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৬ × ৪র্থ সংখ্যা = ১৫ × ৩৬
বা, ৪র্থ সংখ্যা = (১৫ × ৩৬)/৬
∴ ৪র্থ সংখ্যা = ৯০ 

১,৮২৪.
তামা, দস্তা ও রুপার একটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৯৫ গ্রাম ওজনের ওই মিশ্রণে কত গ্রাম তামা আছে?
  1. ২০ গ্রাম
  2. ১৫ গ্রাম
  3. ২৫ গ্রাম
  4. ১০ গ্রাম
সঠিক উত্তর:
১৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১৫ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: তামা, দস্তা ও রুপার একটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৯৫ গ্রাম ওজনের ওই মিশ্রণে কত গ্রাম তামা আছে?

সমাধান: 
দেওয়া আছে,
তামা : দস্তা = ১ : ২
দস্তা : রুপা = ৩ : ৫

তামা : দস্তা : রুপা = (১ × ৩) : (২ × ৩) : (৫ × ২)
সুতরাং, তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০

∴ মিশ্রণের পরিমাণ মোট = ৩ + ৬ + ১০ = ১৯ অংশ
এবং মিশ্রণের মোট ওজন = ৯৫ গ্রাম

∴ তামার পরিমাণ = (৩/১৯) × ৯৫
= ৩ × ৫
= ১৫ গ্রাম

সুতরাং, মিশ্রণে ১৫ গ্রাম তামা আছে।

১,৮২৫.
একটি পেন্সিল ১.৫০ টাকায় কিনে ২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৫%
  2. খ) ২০.৬৭%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩৩.৩৩%
সঠিক উত্তর:
ঘ) ৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩.৩৩%
ব্যাখ্যা

১.৫ টাকায় লাভ হয় ২-১.৫= ০.৫০ টাকা
সুতরাং, ১০০ টাকায় লাভ হয় (০.৫/১.৫)×১০০ = ৩৩.৩৩%

১,৮২৬.
x : y = 5 : 3 হলে (8x - 5y) : (8x + 5y) = কত?
  1. 5 : 11
  2. 6 : 5
  3. 5 : 6
  4. 3 : 8
সঠিক উত্তর:
5 : 11
উত্তর
সঠিক উত্তর:
5 : 11
ব্যাখ্যা
প্রশ্ন: x : y = 5 : 3 হলে (8x - 5y) : (8x + 5y) = কত?

সমাধান:
x : y = 5 : 3
⇒ x/y = 5/3
⇒ 8x/5y = (5 × 8)/(3 × 5)  [ 8/5 দ্বারা গুণ করে ]
⇒ 8x/5y = 8/3
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3) [বিয়োজন - যোজন করে]
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3)
⇒ (8x - 5y)/(8x + 5y) =5/11
∴ (8x - 5y) : (8x + 5y) = 5 : 11
১,৮২৭.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৮ : ৫। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৭ : ৪ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ৪২ : ৩২
  2. ৪৭ : ৩২
  3. ১৫ : ১১
  4. ১৬ : ১১
সঠিক উত্তর:
৪৭ : ৩২
উত্তর
সঠিক উত্তর:
৪৭ : ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৮ : ৫। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৭ : ৪ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৮ক বছর
পুত্রের বয়স ৫ক বছর

শর্তমতে,
৮ক - ১০ : ৫ক - ১০ = ৭ : ৪
বা, ৮ক - ১০/৫ক - ১০ = ৭/৪
বা, ৩২ক - ৪০ = ৩৫ক - ৭০
বা, ৩ক = ৩০
বা, ক = ১০

∴ পিতার বয়স ৮ × ১০ বছর = ৮০ বছর
∴ পুত্রের বয়স ৫ × ১০ বছর = ৫০ বছর

১৪ বছর পর তাদের বয়সের অনুপাত = ৮০ + ১৪ : ৫০ + ১৪ = ৯৪ : ৬৪
= ৪৭ : ৩২
১,৮২৮.
একটি ত্রিভূজের কোণগুলোর অনুপাত ৫ঃ৬ঃ৭ হলে ত্রিভূজটি প্রকৃতি -
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
ঘ) বিষমবাহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষমবাহু
ব্যাখ্যা

ত্রিভূজের কোনের পরিমাণ বিষম।
সুতরাং বাহুগুলো বিষম হবে।
সুতরাং ত্রিভূজটি বিষমবাহু।

১,৮২৯.
জুনায়েদ ও ইভানের আয়ের অনুপাত ৫ : ৪ এবং তাদের খরচের অনুপাত ৩ : ২। মাস শেষে প্রত্যেকে যদি ১৪০০ টাকা সঞ্চয় করে তবে ইভানের আয় কত?
  1. ২৮০০ টাকা
  2. ৩৫০০ টাকা
  3. ৩৪০০ টাকা
  4. ৩৬০০ টাকা
সঠিক উত্তর:
২৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জুনায়েদ ও ইভানের আয়ের অনুপাত ৫ : ৪ এবং তাদের খরচের অনুপাত ৩ : ২। মাস শেষে প্রত্যেকে যদি ১৪০০ টাকা সঞ্চয় করে তবে ইভানের আয় কত?

সমাধান:
দেওয়া আছে,
জুনায়েদের আয় : ইভানের আয় = ৫ : ৪
জুনায়েদের ব্যয় : ইভানের ব্যয় = ৩ : ২
∴ ইভানের সঞ্চয় = ৪ - ২ = ২ টাকা

ইভানের সঞ্চয় ২ টাকা হলে আয় = ৪ টাকা
ইভানের সঞ্চয় ১ টাকা হলে আয় = ৪/২ টাকা
ইভানের সঞ্চয় ১৪০০ টাকা হলে ব্যয় = (৪ × ১৪০০)/২ টাকা
= ২৮০০ টাকা
১,৮৩০.
তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গয়নায় তামা ও দস্তার অনুপাত 1: 2 এবং দস্তা ও রূপার অনুপাত 3 : 5। 38 গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে?
  1. ক) 10 গ্রাম
  2. খ) 15 গ্রাম
  3. গ) 28 গ্রাম
  4. ঘ) 20 গ্রাম
সঠিক উত্তর:
ঘ) 20 গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20 গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গয়নায় তামা ও দস্তার অনুপাত 1 : 2 এবং দস্তা ও রূপার অনুপাত 3 : 5। 38 গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে?

সমাধান:
তামা : দস্তা = 1 : 2 = 3 : 6
দস্তা : রূপা = 3 : 5 =6 : 10
তামা : দস্তা : রূপা = 3 : 6 : 10

অনুপাতের রাশির যোগফল = 3 + 6 + 10 = 19

গহনায় রূপা আছে = 38 এর (10/19) গ্রাম = 20 গ্রাম
১,৮৩১.
৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় ৬, ৮ ও নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১২
  2. ১০
  3. ১৪
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় ৬, ৮ ও নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:

মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(৭ + ৮ + ৯)/৩ = (৬ + ৮ + x)/৩
বা, ২৪/৩ = (১৪ + x)/৩
বা, ৮ = (১৪ + x)/৩
বা, ১৪ + x = ২৪
∴ x = ১০

∴ ৭, ৮ ও ৯ এর গাণিতিক গড় = ৬, ৮ ও ১০ এর গাণিতিক গড়।
১,৮৩২.
a : b = 5 : 7 এবং b : c = 9 : 13 হলে a : b : c এর মান কত?
  1. 45 : 63 : 91
  2. 45 : 54 : 63
  3. 65 : 63 : 81
  4. 25 : 63 :33
সঠিক উত্তর:
45 : 63 : 91
উত্তর
সঠিক উত্তর:
45 : 63 : 91
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 5 : 7 এবং b : c = 9 : 13 হলে a : b : c এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a : b = 5 : 7 এবং b : c = 9 : 13

∴ a : b =5 : 7 = (5 × 9) : (7 × 9) = 45 : 63
b : c = 9 : 13 = (9 × 7) : (13 × 7) = 63 : 91

∴ a : b : c = 45 : 63 : 91

তাহলে, a : b : c এর মান হলো 45 : 63 : 91।
১,৮৩৩.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ২ এবং ৩২ হলে, মধ্যসমানুপাতিক কত?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ২ এবং ৩২ হলে, মধ্যসমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি, 
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে,
(২য় রাশি)2 = ১ম রাশি × ২য় রাশি
⇒ (২য় রাশি)2 = ২ × ৩২
⇒ (২য় রাশি)2 = ৬৪
⇒ (২য় রাশি) = √৬৪
∴ ২য় রাশি = ৮

∴ মধ্যসমানুপাতিক হলো ৮

১,৮৩৪.
দুইটি রাশির অনুপাত ৫ : ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৫
  3. গ) ৪৮
  4. ঘ) ৫৬
সঠিক উত্তর:
খ) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫
ব্যাখ্যা
পূর্ব রাশি : উত্তর রাশি = ৫ : ১১
পূর্ব রাশি : ৯৯ = ৫ : ১১
∴ পূর্বরাশি = ৫ × ৯৯ / ১১ = ৪৫
১,৮৩৫.
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
  1. ৯.৬
  2. ১১.০
  3. ৪৮.০
  4. ৫৬.০
সঠিক উত্তর:
৫৬.০
উত্তর
সঠিক উত্তর:
৫৬.০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?

সমাধান:
মিশ্রণে বালি আছে = (২৫ × ৬৪)/১০০ কিলোগ্রাম
= ১৬ কিলোগ্রাম

∴ মিশ্রণে পাথরের পরিমাণ (৬৪ - ১৬) কিলোগ্রাম
= ৪৮ কিলোগ্রাম

নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হলে,
পাথর : বালি = ৪০ : ৬০

পাথরের পরিমাণ ৪০ কিলোগ্রাম হলে বালির পরিমাণ ৬০ কিলোগ্রাম
পাথরের পরিমাণ ১ কিলোগ্রাম হলে বালির পরিমাণ ৬০/৪০ কিলোগ্রাম
পাথরের পরিমাণ ৪৮ কিলোগ্রাম হলে বালির পরিমাণ (৬০ × ৪৮)/৪০ কিলোগ্রাম
= ৭২ কিলোগ্রাম

বালি মিশাতে হবে = (৭২ - ১৬) কিলোগ্রাম
= ৫৬ কিলোগ্রাম
১,৮৩৬.
একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত ৪ঃ৭। ঐ মাঠে যে জমিতে আগে ৩০৪ কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে?
  1. ক) ৫৩০ কুইন্টাল
  2. খ) ৫৩২ কুইন্টাল
  3. গ) ৫৩৪ কুইন্টাল
  4. ঘ) ৫৪০ কুইন্টাল
সঠিক উত্তর:
খ) ৫৩২ কুইন্টাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৩২ কুইন্টাল
ব্যাখ্যা

মনে করি, সেচের পরে ক কুইন্টাল ধান ফলে।
প্রশ্নমতে, ৩০৪ঃক = ৪ঃ৭
বা, ক = (৭×৩০৪)/৪ = ৫৩২ কুইন্টাল।

১,৮৩৭.
300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?
  1. 35 গ্রাম
  2. 40 গ্রাম
  3. 60 গ্রাম
  4. 70 গ্রাম
  5. 80 গ্রাম
সঠিক উত্তর:
60 গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
60 গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?

সমাধান: 
দ্রবণে চিনি আছে = 300 এর 40% 
= 300 × (40/100)
= 120 গ্রাম 
এবং, ঐ দ্রবণে অন্য পদার্থ আছে = 300 - 120 = 180 গ্রাম (অপরিবর্তিত থাকবে)

আবার,
ধরি, 
অতিরিক্ত x গ্রাম চিনি যোগ করতে হবে।
∴ নতুন মিশ্রণের মোট পরিমাণ = 300 + x গ্রাম
∴ নতুন চিনির পরিমাণ = 120 + x গ্রাম
প্রশ্নানুযায়ী, নতুন মিশ্রণে চিনির পরিমাণ 50% হবে।

প্রশ্নমতে,
(120 + x)/(300 + x ) = 50%
⇒ (120 + x)/(300 + x ) = 50/100
⇒ (120 + x)/(300 + x ) = 1/2
⇒ 240 + 2x = 300 + x 
⇒ 2x - x = 300 - 240
∴ x = 60

 অর্থাৎ আরো 60 গ্রাম চিনি যোগ করতে হবে।

১,৮৩৮.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ১ গ্রাম
  2. ৩ গ্রাম
  3. ৪ গ্রাম
  4. ৮ গ্রাম
সঠিক উত্তর:
৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম
১,৮৩৯.
একটি ক্লাসের ছাত্র ও ছত্রীদের অনুপাত ১৩ : ১৯। যদি ক্লাসে ১জন শিক্ষক এবং ৩১ জন মূল্যায়নকারী সহ ২২৪ জন লোক থাকে, তবে ক্লাসের ছাত্রীর সংখ্যা কত?
  1. ৭৮ জন
  2. ১১৪ জন
  3. ১২২ জন
  4. ১৯২ জন
সঠিক উত্তর:
১১৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১১৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ছাত্র ও ছত্রীদের অনুপাত ১৩ : ১৯। যদি ক্লাসে ১জন শিক্ষক এবং ৩১ জন মূল্যায়নকারী সহ ২২৪ জন লোক থাকে, তবে ক্লাসের ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাতের যোগফল = ১৩ + ১৯ = ৩২

ক্লাসে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ২২৪ - (১ + ৩১) জন
= ১৯২ জন 

∴ ক্লাসের ছাত্রীর সংখ্যা = ১৯২ × (১৯/৩২) জন
= ১১৪ জন
১,৮৪০.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের গড় কত হবে?
  1. ১৫০০
  2. ২৫০০
  3. ৩০০০
  4. ২০০০
সঠিক উত্তর:
১৫০০
উত্তর
সঠিক উত্তর:
১৫০০
ব্যাখ্যা
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫ = ৫০০
বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫ = ২৫০০
যোগফল = ৫০০ + ২৫০০ = ৩০০০
নির্ণেয় গড় = ৩০০০/২ = ১৫০০
---------------------------------------------------
সংক্ষেপে,
নির্ণেয় গড় = (৭৫০০ এর ১/১৫ + ৭৫০০ এর ৫/১৫)/২ = ১৫০০
১,৮৪১.
একটি থলেতে ৫০ পয়সা, ২৫ পয়সা এবং ১০ পয়সার মুদ্রা ২ : ৫ : ৩ অনুপাতে রয়েছে। সবগুলো মুদ্রা মিলে যদি ৫১০ টাকা হয় তাহলে ২৫ পয়সার মুদ্রার সংখ্যা কত?
  1. ১০০০টি
  2. ৯০০টি
  3. ১২০০টি
  4. ১৩০০টি
সঠিক উত্তর:
১০০০টি
উত্তর
সঠিক উত্তর:
১০০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৫০ পয়সা, ২৫ পয়সা এবং ১০ পয়সার মুদ্রা ২ : ৫ : ৩ অনুপাতে রয়েছে। সবগুলো মুদ্রা মিলে যদি ৫১০ টাকা হয় তাহলে ২৫ পয়সার মুদ্রার সংখ্যা কত?

সমাধান:
ধরি,
৫০ পয়সার মুদ্রা = ২ক টি
২৫ পয়সার মুদ্রা = ৫ক টি
১০ পয়সার মুদ্রা = ৩ক টি

প্রশ্নমতে,
২ক × (০.৫) + ৫ক × (০.২৫) + ৩ক × (০.১০) = ৫১০
⇒ ক + ১.২৫ক + .৩ক = ৫১০
⇒ ২.৫৫ক = ৫১০
⇒ ক = ৫১০/২.৫৫
∴ ক = ২০০

∴ ২৫ পয়সার মুদ্রা = ৫ × ২০০ = ১০০০ টি।
১,৮৪২.
একটি ঝুড়িতে লাল বল ও নীল বলের অনুপাত ৩ : ২। যদি ৫টি লাল বল সরিয়ে নেয়া হয় তবে অনুপাত হয় ১ : ১। তাহলে ঝুড়িতে কয়টি নীল বল ছিল?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে লাল বল ও নীল বলের অনুপাত ৩ : ২। যদি ৫টি লাল বল সরিয়ে নেয়া হয় তবে অনুপাত হয় ১ : ১। তাহলে ঝুড়িতে কয়টি নীল বল ছিল?

সমাধান:
ধরি,
লাল বল = ৩ক টি
নীল বল = ২ক টি

প্রশ্নমতে,
(৩ক - ৫) : ২ক = ১ : ১
⇒ (৩ক - ৫)/২ক = ১/১
⇒ ৩ক - ৫ = ২ক
⇒ ক = ৫

∴ নীল বল = ২ × ৫ = ১০টি
১,৮৪৩.
একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?
  1. ১৪ : ১৫
  2. ১৬ : ২৫
  3. ১৩ : ২৫
  4. ১২ : ২৪
সঠিক উত্তর:
১৬ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?

সমাধান:
একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০%
∴ একটি রাশি : অপর রাশি = ৬৪ : ১০০
= ১৬ : ২৫
১,৮৪৪.
১৩০ টাকা ১/২ : ১/৩ : ১/৪ অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় জন কত টাকা পাবে?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৪০ টাকা
  4. ঘ) ৩০ টাকা
সঠিক উত্তর:
গ) ৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩০ টাকা ১/২ : ১/৩ : ১/৪ অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় জন কত টাকা পাবে?

সমাধান:
এখানে, ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু = ১২
এখন,
(১/২) × ১২ : (১/৩) × ১২ : (১/৪) × ১২
বা, ৬ : ৪ : ৩

∴ ২য় জন পায় = ১৩০ × ৪/১৩ = ৪০ টাকা
১,৮৪৫.
p, q, r ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. q = pr
  2. p2 = qr
  3. r2 = q
  4. q2 = pr
সঠিক উত্তর:
q2 = pr
উত্তর
সঠিক উত্তর:
q2 = pr
ব্যাখ্যা
প্রশ্ন: p, q, r ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
p, q, r ক্রমিক সমানুপাতি হলে
p : q = q : r
বা, p/q = q/r
∴ q2 = pr
১,৮৪৬.
কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত?
  1. ৩ : ৪ : ৫
  2. ৪ : ৫ : ৬
  3. ৬ : ৮ : ১২
  4. ৬ : ৯ : ১৫
সঠিক উত্তর:
৪ : ৫ : ৬
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৫ : ৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত?

সমাধান:
ক, খ,গ এর মূলধনের অনুপাত =  ৩২০ : ৪০০ : ৪৮০ 
= ৩২ : ৪০ : ৪৮
= ৪ : ৫  : ৬
১,৮৪৭.
দুধ বিক্রেতা দুধের সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে বিক্রয় করায় ১৫% লাভ করে। মিশ্রণে পানি ও দুধের অনুপাত কত?
  1. ৩ : ২৫
  2. ৩ : ২০
  3. ১ : ২০
  4. ৩ : ১৭
সঠিক উত্তর:
৩ : ২০
উত্তর
সঠিক উত্তর:
৩ : ২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুধ বিক্রেতা দুধের সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে বিক্রয় করায় ১৫% লাভ করে। মিশ্রণে পানি ও দুধের অনুপাত কত?

সমাধান:
মনে করি,
১ লিটার দুধের ক্রয়মূল্য ১০০ টাকা

১৫% লাভে,
দুধ ও পানির মিশ্রণের বিক্রয়মূল্য (১০০+ ১৫) = ১১৫ টাকা

১০০ টাকায় যদি ১ লিটার দুধ ক্রয় করা যায়
তাহলে, ১১৫ টাকায় বিক্রয় করা যাবে = ১১৫/১০০ = ২৩/২০ লিটার
অর্থাৎ, দুধওয়ালা ১০০ টাকা দিয়ে ১ লিটার দুধ কিনে দুধের সাথে পানি মিশিয়ে ১১৫ টাকা দিয়ে অর্থাৎ ১৫% লাভে ২৩/২০ লিটার বিক্রয় করে।

∴ মিশ্রণে পানির পরিমাণ = {(২৩/২০) - ১} লিটার
= (২৩ - ২০)/২০ লিটার
= ৩/২০ লিটার

∴ পানি ও দুধের অনুপাত = (৩/২০) : ১
= ৩ : ২০ [ ২০ দ্বারা গুণ করে]

১,৮৪৮.
অনিক ও শফিকের মাঝে ২৫০০ টাকা ৩ : ২ টাকা ভাগ করে দেওয়া হলো। যদি ৫০০ টাকা প্রতিজনের শেয়ারের সাথে যুক্ত করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে? 
  1. ক) ৪ : ৩
  2. খ) ৩ : ২
  3. গ) ৫ : ৩
  4. ঘ) ৫ : ৪
সঠিক উত্তর:
ক) ৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: অনিক ও শফিকের মাঝে ২৫০০ টাকা ৩ : ২ টাকা ভাগ করে দেওয়া হলো। যদি ৫০০ টাকা প্রতিজনের শেয়ারের সাথে যুক্ত করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে? 

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ৩ : ২
অনুপাতের রাশিগুলোর যোগফল =  ৩+ ২ = ৫ 

অনিক পায় = ২৫০০ এর ৩/৫ = ১৫০০ টাকা 
শফিক পায় =  ২৫০০ এর ২/৫ = ১০০০ টাকা 

৫০০ টাকা প্রতিজনের শেয়ারের সাথে যুক্ত করা হলে 
নতুন অনুপাত হবে = (১৫০০ + ৫০০) : (১০০০+ ৫০০)
                             = ২০০০ : ১৫০০
                             = ৪ : ৩
১,৮৪৯.
৩২ লিটারের একটি মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ৫ লিটার
  2. ৬ লিটার
  3. ৭ লিটার
  4. ৮ লিটার
সঠিক উত্তর:
৮ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩২ লিটারের একটি মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। মিশ্রণে কি পরিমাণ পেট্রোল মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ পেট্রোলের পরিমাণ = (৩২ × ৩)/৪ = ২৪ লিটার 
∴ অকটেনের পরিমাণ = (৩২ × ১)/৪ = ৮ লিটার

ধরি, পেট্রোল মিশাতে হবে = ক লিটার

প্রশ্নমতে,
ক + ২৪ : ৮ = ৪ : ১
⇒ (ক + ২৪)/৮ = ৪/১
⇒ ক + ২৪ = ৩২
⇒ ক = ৩২ - ২৪
∴ ক = ৮

∴ অতিরিক্ত পেট্রোল মেশাতে হবে ৮ লিটার।
১,৮৫০.
তিন বন্ধু একত্রে সমান আহার করল। ১ম ও ২য় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৯ টি রুটি ছিল। ৩য় বন্ধু রুটির পরিবর্তে ৩৫ টাকা দিল। ১ম ও ২য় বন্ধু রুটির মূল্য বাবদ কত টাকা পাবে?
  1. ২০ টাকা ও ১৫ টাকা
  2. ৩০ টাকা ও ৫ টাকা
  3. ২৫ টাকা ও ১০ টাকা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২৫ টাকা ও ১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা ও ১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বন্ধু একত্রে সমান আহার করল। ১ম ও ২য় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৯ টি রুটি ছিল। ৩য় বন্ধু রুটির পরিবর্তে ৩৫ টাকা দিল। ১ম ও ২য় বন্ধু রুটির মূল্য বাবদ কত টাকা পাবে?

সমাধান: 
প্রত্যেক বন্ধু ২১/৩ বা ৭ টি করে রুটি খেয়েছে। তাই, ১ম বন্ধু পাবে ৫ টি রুটির টাকা এবং ২য় বন্ধু পাবে ২ টি রুটির টাকা।

৭টি রুটির দাম ৩৫ টাকা
১ টি রুটির দাম ৩৫/৭ = ৫ টাকা

৫ টি রুটির দাম ৫ × ৫ = ২৫ টাকা 
২ টি রুটির দাম = ৫ × ২ = ১০ টাকা 
১,৮৫১.
১.৫ এবং ১৩.৫ এর সমানুপাতটি কত?
  1. ২.৫
  2. ৩.২
  3. ৩.৬
  4. ৪.৫
সঠিক উত্তর:
৪.৫
উত্তর
সঠিক উত্তর:
৪.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১.৫ এবং ১৩.৫ এর সমানুপাতটি কত?

সমাধান:
ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি)২ = ১.৫ × ১৩.৫
বা, মধ্য রাশি = √২০.২৫ =৪.৫ 
১,৮৫২.
২৫ : ১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ৫ : ৪
  2. ১২ : ৮
  3. ৪ : ৫
  4. ২৫ : ১৬
সঠিক উত্তর:
৫ : ৪
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ : ১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান:
২৫ : ১৬ এর দ্বিভাজিত অনুপাত = √২৫ : √১৬
= ৫ : ৪
১,৮৫৩.
একটি স্কুলে ছাত্র ও ছাত্রীর অনুপাত যথাক্রমে ৪ : ৫ । ১০০ জন ছাত্রী চলে গেলে তাদের অনুপাত হবে ৬ : ৭। স্কুলটিতে ছাত্রের সংখ্যা কত জন?
  1. ক) ৯০০ জন
  2. খ) ১০০০ জন
  3. গ) ১২০০ জন
  4. ঘ) ১৫০০ জন
সঠিক উত্তর:
গ) ১২০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন - একটি স্কুলে ছাত্র ও ছাত্রীর অনুপাত যথাক্রমে ৪ : ৫ । ১০০ জন ছাত্রী চলে গেলে তাদের অনুপাত হবে ৬ : ৭। স্কুলটিতে ছাত্রের সংখ্যা কত জন?

সমাধান- 
মনে করি,
ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে = ৪ক এবং ৫ক

প্রশ্নমতে,
৪ক/(৫ক - ১০০) = ৬/৭
⇒ ৩০ক - ৬০০ = ২৮ক
⇒ ২ক = ৬০০
⇒ ক = ৩০০

ছাত্র সংখ্যা = ৪ × ৩০০ = ১২০০ জন 
১,৮৫৪.
৬০ লিটার মিশ্রণে পানি ও দুধের অনুপাত ৭ : ৩। উক্ত মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৮০ লিটার
  2. ৪০ লিটার
  3. ৬০ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে পানি ও দুধের অনুপাত ৭ : ৩। উক্ত মিশ্রণে আর কত লিটার দুধ মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
মিশ্রণে পানি ও দুধের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে দুধের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি 
দুধ মিশাতে হবে = ক লিটার 
প্রশ্নমতে 
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪ 
⇒ ৩ক = ২৪০
⇒ ক = ৮০ লিটার
১,৮৫৫.
প্রশ্ন: ক : খ = ৯ : ৪ এবং খ : গ = ১২ : ১৩ হলে, ক : খ : গ = কত?
  1. ৯ : ৪ : ১৩
  2. ২৭ : ১২ : ১৩
  3. ২৭ : ১২ : ১৫
  4. ২৭ : ৪ : ১৩
সঠিক উত্তর:
২৭ : ১২ : ১৩
উত্তর
সঠিক উত্তর:
২৭ : ১২ : ১৩
ব্যাখ্যা

প্রশ্ন: ক : খ = ৯ : ৪ এবং খ : গ = ১২ : ১৩ হলে, ক : খ : গ = কত?

সমাধান:
দেওয়া আছে,
ক : খ = ৯ : ৪
খ : গ = ১২ : ১৩

এখানে খ এর মান দুইটি ভিন্ন (৪ এবং ১২)
৪ এবং ১২ এর ল.সা.গু = ১২

প্রথম অনুপাতকে ৩ দিয়ে এবং দ্বিতীয় অনুপাতকে ১ দিয়ে গুণ করি,
ক : খ = (৯ × ৩) : (৪ × ৩) = ২৭: ১২
খ : গ = (১২ × ১) : (১৩ × ১) = ১২: ১৩

∴ ক : খ : গ = ২৭ : ১২ : ১৩

১,৮৫৬.
শিক্ষক তার বইগুলোকে চার ছাত্রের মধ্যে নিম্নলিখিতভাবে ভাগ করে দিলেনঃ প্রথম ছাত্রকে ১/২ অংশ, দ্বিতীয় ছাত্রকে ১/৪ অংশ, তৃতীয় ছাত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি বই চতুর্থ ছাত্রকে দিলেন। ঐ শিক্ষকের কতটি বই ছিল?
  1. ১৫০
  2. ১২০
  3. ১৩০
  4. ১৪০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: শিক্ষক তার বইগুলোকে চার ছাত্রের মধ্যে নিম্নলিখিতভাবে ভাগ করে দিলেনঃ প্রথম ছাত্রকে ১/২ অংশ, দ্বিতীয় ছাত্রকে ১/৪ অংশ, তৃতীয় ছাত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি বই চতুর্থ ছাত্রকে দিলেন। ঐ শিক্ষকের কতটি বই ছিল?

সমাধান:
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্রকে দিলেন মোট বইয়ের = (১/২) + (১/৪) + (১/৫) অংশ 
= (১০ + ৫ + ৪)/২০ অংশ
= ১৯/২০ অংশ

বাকি রইলো = ১ - (১৯/২০) অংশ
= ১/২০ অংশ

প্রশ্নমতে,
১/২০ অংশ = ৭ টি বই
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৭ × ২০ টি বই
= ১৪০ টি বই

অতএব, ঐ শিক্ষকের মোট ১৪০ টি বই ছিল।
১,৮৫৭.
২: ৩ এবং ৫ : ৭ এর মিশ্র অনুপাত কোনটি ?
  1. ক) ১৪ : ১৫
  2. খ) ২১ : ১০
  3. গ) ১৫ : ১৪
  4. ঘ) ১০ : ২১
সঠিক উত্তর:
ঘ) ১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ : ২১
ব্যাখ্যা
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

যেমন: ২: ৩ এবং ৫: ৭ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (২ × ৫): (৩ × ৭) = ১০: ২১।
১,৮৫৮.
সুমনের বেতন রহিমের বেতনের ২১০%। লিটনের বেতন লিজার বেতনের ৭০%। লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত?
  1. ক) ৩ : ২
  2. খ) ২ : ১
  3. গ) ১ : ১.৫
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৩ : ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ : ২
ব্যাখ্যা

ধরি,
রহিমের বেতন = ১০০ টাকা
তাহলে,
সুমনের বেতন = ১০০ এর ২১০% = ২১০ টাকা
লিজার বেতন = ১০০×২ = ২০০ টাকা
লিটনের বেতন = ২০০ এর ৭০% = ১৪০ টাকা
∴ সুমন এবং লিটনের বেতনের অনুপাত = ২১০ : ১৪০ = ৩ : ২

১,৮৫৯.
রাফি, সাকিল ও মুকুলের কাছে মোট ৬৯০ টি মার্বেল আছে। তাদের অংশের অনুপাত যথাক্রমে ২/৩, ৪/৫ এবং ৫/৬ হলে, মুকুলের কাছে কয়টি মার্বেল আছে?
  1. ২৩০ টি
  2. ২৪০ টি
  3. ২৫০ টি
  4. ২৬০ টি
সঠিক উত্তর:
২৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
২৫০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি, সাকিল ও মুকুলের কাছে মোট ৬৯০ টি মার্বেল আছে। তাদের অংশের অনুপাত যথাক্রমে ২/৩, ৪/৫ এবং ৫/৬ হলে, মুকুলের কাছে কয়টি মার্বেল আছে?

সমাধান:
দেওয়া আছে,
তিন জনের অনুপাত = ২/৩ : ৪/৫ : ৫/৬
= (২/৩) × ৩০ : (৪/৫) × ৩০ : (৫/৬) × ৩০
= ২০ : ২৪ : ২৫

অনুপাতগুলোর যোগফল = ২০ + ২৪ + ২৫ = ৬৯

∴ মুকুলের কাছে মার্বেল আছে = ৬৯০ × (২৫/৬৯) = ২৫০ টি
১,৮৬০.
৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?
  1. ১৫ : ২৫
  2. ২ : ৪
  3. ৬ : ১
  4. ৯ : ২৫
সঠিক উত্তর:
৯ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
৯ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?

সমাধান:
কোন সরল অনুপাতকে বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় তাই দ্বিগুণানুপাত।

৩ : ৫ 
⇒ ৩ : ৫ = ৯ : ২৫
১,৮৬১.
P : Q = 3 : 4, Q : R = 6 : 7 এবং R : S = 5 : 8 হলে, Q : S = কত?
  1. 3 : 2
  2. 15 : 28
  3. 35 : 28
  4. 18 : 25
সঠিক উত্তর:
15 : 28
উত্তর
সঠিক উত্তর:
15 : 28
ব্যাখ্যা

প্রশ্ন: P : Q = 3 : 4, Q : R = 6 : 7 এবং R : S = 5 : 8 হলে, Q : S = কত?

সমাধান:
Q : R = 6 : 7 = (6 × 5) : ( 7 × 5) = 30 : 35
R : S = 5 : 8 = (5 × 7) : (8 × 7) = 35 : 56

Q : S = 30 : 56 = 15 : 28

১,৮৬২.
ক : খ = ৪ : ৬ এবং খ : গ = ১০ : ১৩ হলে, ক : খ : গ = ?
  1. ২০ : ৩০ : ৩৯
  2. ১২ : ৩০ : ৩৯
  3. ২০ : ৩০ : ৫২
  4. ২০ : ২৪ : ৩৯
সঠিক উত্তর:
২০ : ৩০ : ৩৯
উত্তর
সঠিক উত্তর:
২০ : ৩০ : ৩৯
ব্যাখ্যা
সমাধান :
দেয়া আছে,
ক :খ = ৪ : ৬ এবং খ : গ = ১০ : ১৩

উভয়ক্ষেত্রে খ এর আনুপাতিক মান সমান করে পাই,
ক :খ = ( ৪ : ৬ ) × ৫
= ২০: ৩০

এবং,
খ : গ = (১০ : ১৩ ) × ৩
= ৩০ : ৩৯

সুতরাং, ধারাবাহিক অনুপাত বা ক : খ : গ = ২০ : ৩০ : ৩৯
১,৮৬৩.
৪, (৯/২), ২ এর চতুর্থ সমানুপাতী নির্ণয় করুন।
  1. ২(১/২)
  2. ৬(১/৪)
  3. ২(১/৪)
  4. ৬(১/২)
সঠিক উত্তর:
২(১/৪)
উত্তর
সঠিক উত্তর:
২(১/৪)
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, (৯/২), ২ এর চতুর্থ সমানুপাতী নির্ণয় করুন।

সমাধান:
এখানে,
৪(১/২) = ৯/২

মনে করি,
চতুর্থ সমানুপাতিক = x

আমরা জানি,
১ম : ২য় = ৩য় : ৪র্থ
বা, ৪/(৯/২) = ২/x
বা, (৪ × ২)/৯ = ২/x
বা, ৮x = ১৮
বা, x = ১৮/৮
∴ x = ৯/৪ = ২(১/৪)
১,৮৬৪.
৭ / ? = ? / ৩৪৩
  1. ক) ৭
  2. খ) ৭৭
  3. গ) ৩৪৩
  4. ঘ) ৪৯
সঠিক উত্তর:
ঘ) ৪৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৯
ব্যাখ্যা

আমরা জানি, ক্রমিক সমানুপাতে ১ম রাশি ✕ ৩য় রাশি = (২য় রাশি),
যেখানে, ১ম রাশি = ৭, ৩য় রাশি = ৩৪৩

(২য় রাশি) = ৭ × ৩৪৩
২য় রাশি = ৪৯

১,৮৬৫.
১১২০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের সমষ্টি কত টাকা হবে?
  1. ৪০০০ টাকা
  2. ৪৬০০ টাকা
  3. ৫২০০ টাকা
  4. ৫৬০০ টাকা
সঠিক উত্তর:
৫৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১১২০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের সমষ্টি কত টাকা হবে?

সমাধান : 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫ = ১৪

ক্ষুদ্রতম সংখ্যা = ১১২০০ এর ২/১৪ = ১,৬০০
বৃহত্তম সংখ্যা = ১১২০০ এর ৫/১৪ = ৪০০০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৪০০০ + ১৬০০ = ৫৬০০ টাকা
১,৮৬৬.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 3 এবং তার মাসিক সঞ্চয় 12000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
  1. 25000 টাকা
  2. 30000 টাকা
  3. 36000 টাকা
  4. 45000 টাকা
সঠিক উত্তর:
30000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
30000 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 3 এবং তার মাসিক সঞ্চয় 12000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

সমাধান:
ধরি,
ঐ ব্যাক্তির মাসিক আয় এবং ব্যয় যথাক্রমে 5x এবং 3x টাকা

প্রশ্নমতে,
5x - 3x = 12000
⇒ 2x = 12000
∴ x = 6000

অতএব, আয় = (5 × 6000) = 30000 টাকা
১,৮৬৭.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?
  1. ২৫ গ্রাম
  2. ৩০ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪০ গ্রাম
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?

সমাধান: 
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৩ : ২
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম

ধরি,
সোনা মিশাতে হবে = x গ্রাম

শর্তমতে,
(১৫ + x)/১০ = ৫/১
বা, ১৫ + x = ৫০
বা, x = ৫০ - ১৫
∴ x = ৩৫

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
১,৮৬৮.
একজন দোকানদার একটি বইয়ের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করেও ১২% লাভ করেন। দোকানদারের বইটির ক্রয়মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত?
  1. ৪৫ : ৫৬
  2. ৪৫ : ৫১
  3. ৪৭ : ৫১
  4. ৪৭ : ৫৬
  5. কোনটিই নয়?
সঠিক উত্তর:
৪৫ : ৫৬
উত্তর
সঠিক উত্তর:
৪৫ : ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার একটি বইয়ের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করেও ১২% লাভ করেন। দোকানদারের বইটির ক্রয়মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
লিখিত মূল্য ১০০ টাকা
১০% কমিশন দিয়ে বিক্রয়মূল্য ৯০ টাকা।

১২% লাভে,
বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১২ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৯০)/১১২ টাকা
= ৯০০০/১১২ টাকা
= ২২৫০/২৮ টাকা

ক্রয়মূল্য : লিখিতমূল্য = ২২৫০/২৮ : ১০০
= ২২৫০ : ২৮০০
= ৪৫ : ৫৬
১,৮৬৯.
এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
  1. ৫৪,০০০ টাকা
  2. ৮১,০০০ টাকা
  3. ১৫,০০০ টাকা
  4. ৫৮,০০০ টাকা
সঠিক উত্তর:
৫৪,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৪,০০০ টাকা
ব্যাখ্যা

শেয়ারের লাভ বা ক্ষতি সবসময় শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্যের উপর হয়। বাজারমূল্যের উপর নয়।
অর্থাৎ, কোন শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্য ১০০ টাকা হয়, কেউ যদি তা বাজার মূল্য ১২০ টাকায় ক্রয় করে এবং যদি বলা হয় সে শতকরা ৫ টাকা লাভ করে, তাহলে লাভের পরিমাণ হবে ৫ টাকা হবে ৬ টাকা নয়। আমরা এভাবে বলব, বাজারমূল্য ১২০ টাকায় লাভ হয় ৫ টাকা।

প্রদত্ত প্রশ্নে যে শেয়ার প্রতি লভ্যাংশ ৯ টাকা লাভ হয় তা অভিহিত মূল্যের ১০০ টাকার শেয়ারের হয়। যে শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা

১৫০ টাকায় লাভ হয় = ৯ টাকা
৯০০০০০ টাকায় লাভ হয় = (৯০০০০০ × ৯)/১৫০ টাকা
= ৫৪০০০ টাকা

১,৮৭০.
কোন একজন মহিলার ২৪০৭৫ টাকা ছিল। তিনি নিজের জন্য ৬৭৫ টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে ১/৪ : ১/৬ : ২/৩ অনুপাতে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কত পেল?
  1. ৬৪০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ১৮০০  টাকা
  4. ৭২০০ টাকা
সঠিক উত্তর:
৭২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একজন মহিলার ২৪০৭৫ টাকা ছিল। তিনি নিজের জন্য ৬৭৫ টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে ১/৪ : ১/৬ : ২/৩ অনুপাতে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কত পেল?

সমাধান:
দেওয়া আছে, 
মোট টাকা = ২৪০৭৫
নিজের জন্য রেখেছেন = ৬৭৫
∴ বাকি রইল = ২৪০৭৫ - ৬৭৫ = ২৩৪০০ টাকা
আবার,
দেওয়া অনুপাত,
স্বামী : মা : কন্যাদ্বয়
= ১/৪ : ১/৬ : ২/৩
= (১/৪ × ১২) : (১/৬ × ১২) : (২/৩ × ১২)
= ৩ : ২ : ৮

∴অনুপাতের সমষ্টি = ৩ + ২ + ৮ = ১৩

দুই কন্যা = ২৩৪০০ × (৮/১৩) = ১৪৪০০ 

∴ প্রত্যেক কন্যা পায় = ১৪৪০০/২ = ৭২০০ টাকা। 

১,৮৭১.
এক ব্যক্তি সপ্তাহে ১৫০০ টাকা আয় করেন এবং ১২০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয় ও আয়ের অনুপাত কত?
  1. ৩ : ৫ 
  2. ৪ : ৫
  3. ২ : ৫ 
  4. ১ : ৫ 
সঠিক উত্তর:
১ : ৫ 
উত্তর
সঠিক উত্তর:
১ : ৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি সপ্তাহে ১৫০০ টাকা আয় করেন এবং ১২০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয় ও আয়ের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
লোকটির আয় = ১৫০০ টাকা 
এবং ব্যয় = ১২০০ টাকা 

∴ সঞ্চয় = (১৫০০ - ১২০০) = ৩০০ টাকা 

সুতরাং,
সঞ্চয় ও আয়ের অনুপাত = ৩০০ : ১৫০০ = ১ : ৫

১,৮৭২.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a2 = bc
  2. খ) b2 = ac
  3. গ) ab = bc
  4. ঘ) a = b = c
সঠিক উত্তর:
খ) b2 = ac
উত্তর
সঠিক উত্তর:
খ) b2 = ac
ব্যাখ্যা

তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। 
a/b = b/c 
⇒ b2 = ac 

১,৮৭৩.
দুটি সংখ্যার অনুপাত হলো ৩ : ৮ এবং তাদের অন্তর ১১৫। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৭৫
  2. ১৬৮
  3. ১৫০
  4. ১৮৪
সঠিক উত্তর:
১৮৪
উত্তর
সঠিক উত্তর:
১৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত হলো ৩ : ৮ এবং তাদের অন্তর ১১৫। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার অনুপাত = ৩ : ৮
তাদের অন্তর = ১১৫

ধরি, দুটি সংখ্যা = ৩ক এবং ৮ক
∴ অন্তর = বৃহত্তর সংখ্যা - ক্ষুদ্রতর সংখ্যা
⇒ ৮ক - ৩ক = ১১৫
⇒ ৫ক = ১১৫
⇒ ক = ১১৫/৫
∴ ক = ২৩

এখন সংখ্যা দুটি হলো, 
প্রথম সংখ্যা = ৩ × ২৩ = ৬৯
দ্বিতীয় সংখ্যা = ৮ × ২৩ = ১৮৪

সুতরাং, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো ১৮৪। 

১,৮৭৪.
৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৩০ গ্যালন
  2. ৩৫ গ্যালন
  3. ৪০ গ্যালন
  4. ৪২ গ্যালন
সঠিক উত্তর:
৪০ গ্যালন
উত্তর
সঠিক উত্তর:
৪০ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
পেট্রোল ∶ অকটেন = ৭ ∶ ৩
অনুপাতের যোগফল = ৭ + ৩ = ১০

∴ পেট্রোলের পরিমাণ = ৩০ এর ৭/১০ = ২১ গ্যালন
   অকটেনের পরিমাণ = ৩০ এর ৩/১০ = ৯ গ্যালন

মনেকরি
অকটেন মেশাতে হবে ক গ্যালন 

প্রশ্নমতে, 
২১ : (৯ + ক) = ৩ : ৭ 
২১/ (৯ + ক) = ৩/৭ 
২৭ + ৩ ক = ১৪৭
৩ক = ১৪৭ - ২৭
৩ক = ১২০
ক = ৪০ 
১,৮৭৫.
একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২১২ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?
  1. ক) ২৫০
  2. খ) ২৭০
  3. গ) ১৫০
  4. ঘ) ২৬৫
সঠিক উত্তর:
ঘ) ২৬৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২১২ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?

সমাধান:
মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫

মেয়েদের সংখ্যা  =৪ক 
ছেলেদের সংখ্যা = ৫ক 

প্রশ্নমতে
৪ক = ২১২
বা, ক = ২১২/৪
ক = ৫৩

ছেলেদের সংখ্যা = ৫ × ৫৩ = ২৬৫ জন 
১,৮৭৬.
দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে ২০% ও ৫০% বড় হলে ঐ সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ক) ৬ : ৭
  2. খ) ৪ : ৫
  3. গ) ২ : ৫
  4. ঘ) ৩ : ৫
সঠিক উত্তর:
খ) ৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে ২০% ও ৫০% বড় হলে ঐ সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
মনে করি,
তৃতীয় সংখ্যাটি = x
১ম সংখ্যাটি = x + (২০x/১০০) = ৬x/৫
২য় সংখ্যাটি = x + (৫০x/১০০) = ৩x/২

∴ সংখ্যা দুটির অনুপাত = ৬x/৫ : ৩x/২
= ১২x : ১৫x
= ৪ : ৫
১,৮৭৭.
১০। ১০, ৪০, ৫০ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
সঠিক উত্তর:
ক) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০
ব্যাখ্যা

এখানে, ১ম রাশি = ১০
২য় রাশি = ৪০
৩য় রাশি = ৫০
আমরা জানি, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
৪র্থ রাশি = ( ৪০ × ৫০ )/১০ = ২০০ 

১,৮৭৮.
ক : খ = ৫/৩ : ৯ এবং খ : গ = ৬/৫ : ১১ হলে, ক : খ : গ = কত?
  1. ১০ : ৫৪ : ৯৫
  2. ১৫ : ৫৪ : ১৫৫
  3. ১২ : ৫৪ : ২৬৫
  4. ১০ : ৫৪ : ৪৯৫
সঠিক উত্তর:
১০ : ৫৪ : ৪৯৫
উত্তর
সঠিক উত্তর:
১০ : ৫৪ : ৪৯৫
ব্যাখ্যা
ক : খ
= ৫/৩ : ৯
= ৫/৩ × ৩ : ৯ × ৩
= ৫ : ২৭
= ৫ × ২  : ২৭ × ২
= ১০ : ৫৪

খ : গ
= ৬/৫ : ১১
= ৬/৫ × ৫ : ১১ × ৫
= ৬ : ৫৫
= ৬ × ৯  : ৫৫ × ৯
= ৫৪ : ৪৯৫

ক : খ : গ = ১০ : ৫৪ : ৪৯৫
১,৮৭৯.
ক (৩/২) ঘণ্টায় ৫ কিলোমিটার হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?
  1. ২০ : ৯
  2. ৩ : ১০
  3. ১০ : ৯
  4. ১৬ : ৫
সঠিক উত্তর:
১০ : ৯
উত্তর
সঠিক উত্তর:
১০ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ক (৩/২) ঘণ্টায় ৫ কিলোমিটার হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?

সমাধান:
৩/২ ঘণ্টা = (৩ × ৬০)/২ = ৯০ মিনিট
৫ কিলোমিটার = ৫ × ১০০০ মিটার
= ৫০০০ মিটার

ক ৯০ মিনিটে হাঁটে = ৫০০০ মিটার
ক ১ মিনিটে হাঁটে = ৫০০০/৯০ মিটার
= ৫০০/৯

খ ৫ মিনিটে হাঁটে ২৫০ মিটার 
খ ১ মিনিটে হাঁটে ২৫০/৫ মিটার 
= ৫০ মিটার

ক ও খ এর গতিবেগের অনুপাত = ৫০০/৯ : ৫০
= ১০/৯ : ১
= (১০/৯) × ৯ : ১ × ৯
= ১০ : ৯
১,৮৮০.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। যদি ২৪ লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত ২ : ৫ হবে?
  1. ৫ লিটার
  2. ৮ লিটার
  3. ১০ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। যদি ২৪ লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত ২ : ৫ হবে?

সমাধান:
মোট অনুপাত = ৭ + ৫ = ১২ অংশ

দুধের পরিমাণ = (৭/১২) × ২৪ = ১৪ লিটার
পানি = (২৪ - ১৪) লিটার = ১০ লিটার

ধরি,
সরিয়ে ফেলা দুধের পরিমাণ = ক লিটার 

প্রশ্নমতে,
(১৪ - ক)/১০ = ২/৫
⇒ ৫(১৪ - ক) = ২০
⇒ ৭০ - ৫ক = ২০
⇒ ৫ক = ৭০ - ২০
⇒ ৫ক = ৫০
⇒ ক = ৫০/৫
⇒ ক = ১০

অর্থাৎ সরিয়ে ফেলা দুধের পরিমাণ = ১০ লিটার 
১,৮৮১.
যদি একটি সংখ্যার ০.৪ অংশ অপর সংখ্যার ০.০৬ অংশ এর সমান হয়, তাহলে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
  1. ২ : ৩
  2. ৩ : ৪
  3. ৩ : ২০
  4. ২ : ৫
সঠিক উত্তর:
৩ : ২০
উত্তর
সঠিক উত্তর:
৩ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার ০.৪ অংশ অপর সংখ্যার ০.০৬ অংশ এর সমান হয়, তাহলে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?

সমাধান: 
প্রশ্নমতে,
একটি সংখ্যার × ০.৪ = অপর সংখ্যা × ০.০৬
⇒ একটি সংখ্যার × (৪/১০) = অপর সংখ্যা × (৬/১০০)
⇒ একটি সংখ্যা/অপর সংখ্যা = (৬/১০০)/(৪/১০)
= ৩/২০

∴ সংখ্যাদ্বয়ের অনুপাত = ৩ : ২০
১,৮৮২.
৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?
  1. ০.৮ : ০.৯
  2. ৯ : ৮
  3. ৪ : ৩
  4. ১৬ : ১৮
সঠিক উত্তর:
৯ : ৮
উত্তর
সঠিক উত্তর:
৯ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ : ৯ এর ব্যস্তানুপাত কত?

সমাধান: 
ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত।
সুতরাং ৮ : ৯ এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = ৯ : ৮
১,৮৮৩.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।

সমাধান: 
১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬

আমরা জানি 
১ম রাশি × ৩য় রাশি = (২য় রাশি)
বা, ৪ × ১৬ = (২য় রাশি)
বা, (২য় রাশি) = ৬৪
বা, (২য় রাশি) = ৮২ 
∴ ২য় রাশি = ৮ 
১,৮৮৪.
ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?
  1. 3 : 4 : 5
  2. 5 : 7 : 10
  3. 7 : 9 : 11
  4. 9 : 12 : 14
সঠিক উত্তর:
9 : 12 : 14
উত্তর
সঠিক উত্তর:
9 : 12 : 14
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?

সমাধান:
ক : খ = 3 : 4
= (3 × 6) : (4 × 6)
= 18 : 24

খ : গ = 6 : 7
= (6 × 4) : (7 × 4)
= 24 : 28

ক : খ : গ = 18 : 24 : 28
= 9 : 12 : 14
১,৮৮৫.
এক গ্লাস শরবতে চিনির পরিমাণ ৩০%। যদি ঐ শরবতে চিনি ও পানি ছাড়া আর কোন উপাদান না থাকে তবে পানি : চিনি = ?
  1. ক) ৩ : ৭
  2. খ) ৭ : ৩
  3. গ) ৪ : ৩
  4. ঘ) ৩ : ৪
সঠিক উত্তর:
খ) ৭ : ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ : ৩
ব্যাখ্যা

শরবতে,
চিনি = ৩০%
∴ পানি = ৭০%
∴ পানি : চিনি = ৭০ : ৩০
= ৭ : ৩

১,৮৮৬.
একটি ধাতব মিশ্রণের ওজন ৪০ গ্রাম, যাতে তামা ও দস্তার অনুপাত ৭ : ৩। এতে কত গ্রাম তামা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ১৮ গ্রাম
  2. ৩০ গ্রাম
  3. ১৬ গ্রাম
  4. ২০ গ্রাম
সঠিক উত্তর:
২০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
২০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধাতব মিশ্রণের ওজন ৪০ গ্রাম, যাতে তামা ও দস্তার অনুপাত ৭ : ৩। এতে কত গ্রাম তামা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধাতব মিশ্রণের ওজন ৪০ গ্রাম
এবং তামা ও দস্তার অনুপাত ৭ : ৩

অনুপাতের সমষ্টি = ৭ + ৩ = ১০
∴ তামা পরিমাণ = ৪০ এর (৭/১০) = ২৮ গ্রাম
∴ দস্তা পরিমাণ = ৪০ এর (৩/১০) = ১২ গ্রাম

আবার,
ধরি, ক গ্রাম তামা মেশানো হয়।
তাহলে নতুন অনুপাত হবে,
⇒ (২৮ + ক) : ১২ = ৪ : ১
⇒ (২৮ + ক)/১২ = ৪/১
⇒ ২৮ + ক = ৪৮
⇒ ক = ৪৮ - ২৮
∴ ক = ২০

সুতরাং ২০ গ্রাম তামা মেশাতে হবে।
১,৮৮৭.
টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
  1. ১৬ বছর
  2. ২৪ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
 টিপুর বয়স=ক = ১২ বছর 
টিপুর বোনের বয়স= খ বছর 
টিপুর বাবার বয়স = গ  =৪৮বছর 

সমানুপাতীর সূত্রানুসারে 
ক : খ = খ : গ 
ক/খ = খ /গ 
খ২ = ক × গ 
খ = √(১২ × ৪৮) 
খ = √৫৭৬
খ = ২৪

টিপুর বোনের বয়স = ২৪ বছর
১,৮৮৮.
নিচের কোনটি লঘু অনুপাত?
  1. ১১ : ১০
  2. ২ : √2
  3. ৪ : ৩
  4. ৩ : ৫ 
সঠিক উত্তর:
৩ : ৫ 
উত্তর
সঠিক উত্তর:
৩ : ৫ 
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি লঘু অনুপাত?

সমাধান:
লঘু অনুপাত: পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হলে, তাকে লঘু অনুপাত বলে। যেমন ৩ : ৫ 

গুরু অনুপাত: পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হলে, তাকে গুরু অনুপাত বলে। যেমন ৫ : ৩
১,৮৮৯.
অনুপাতের একক কোনটি?
  1. ক) মিটার
  2. খ) ইঞ্চি
  3. গ) কেজি
  4. ঘ) একক বিহীন
সঠিক উত্তর:
ঘ) একক বিহীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একক বিহীন
ব্যাখ্যা
প্রশ্ন: অনুপাতের একক কোনটি?

সমাধান:
দুইটি সমজাতীয় রাশির একটি উপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই।

১,৮৯০.
১০৫০ টাকা ক ও খ ১ : ৫ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ২ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
  1. ক) ৩৫০ টাকা
  2. খ) ১৭৫ টাকা
  3. গ) ১৬৫ টাকা
  4. ঘ) ১৮৫ টাকা
সঠিক উত্তর:
খ) ১৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০ টাকা ক ও খ ১ : ৫ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ২ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?

সমাধান:
ক : খ = ১ : ৫
অনুপাতের যোগফল = (১ + ৫) = ৬

∴ খ পায় = ১০৫০ এর ৫/৬ = ৮৭৫ টাকা
খ : মা : মেয়ে = ২ : ২ : ১
অনুপাতের যোগফল (২ + ১ + ১) = ৫

∴ মেয়ে পায় = ৮৭৫ এর ১/৫ = ১৭৫ টাকা।
১,৮৯১.
একটি মিশ্রণে সিমেন্ট ও বালির অনুপাত ৭ : ১। যদি সিমেন্টের পরিমাণ বালির চেয়ে ১২ কেজি বেশি হয়, তবে বালির পরিমাণ কত কেজি?
  1. ২ কেজি
  2. ৫ কেজি
  3. ৬ কেজি
  4. ৪ কেজি
সঠিক উত্তর:
২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে সিমেন্ট ও বালির অনুপাত ৭ : ১। যদি সিমেন্টের পরিমাণ বালির চেয়ে ১২ কেজি বেশি হয়, তবে বালির পরিমাণ কত কেজি?

সমাধান:
মিশ্রণে সিমেন্ট ও বালির অনুপাত ৭ : ১
মিশ্রণে সিমেন্টের পরিমাণ = ”৭ক” কেজি
মিশ্রণে বালির পরিমাণ = ”ক” কেজি

প্রশ্নমতে
৭ক - ক = ১২
⇒ ৬ক = ১২
∴ ক = ২

∴ মিশ্রণে বালির পরিমাণ = ২ কেজি
১,৮৯২.
ক ও খ এর বেতনের অনুপাত ৫ : ৭। ক, খ অপেক্ষায় ৪০০ টাকা কম পেলে, খ এর বেতন কত?
  1. ১১০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১৪০০ টাকা
  4. ১৩০০ টাকা
সঠিক উত্তর:
১৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর বেতনের অনুপাত ৫ : ৭। ক, খ অপেক্ষায় ৪০০ টাকা কম পেলে, খ এর বেতন কত?

সমাধান:
দেওয়া আছে,
ক ও খ এর বেতনের অনুপাত = ৫ : ৭

ধরি,
ক ও খ এর বেতন = ৫ক ও ৭ক

প্রশ্নমতে,
৭ক - ৫ক = ৪০০
⇒ ২ক = ৪০০
∴ ক = ২০০

∴ খ এর অনুপাত = (৭ × ২০০) টাকা
= ১৪০০ টাকা
১,৮৯৩.
দু'টি রাশির অনুপাত ৬ঃ১১ রাশিদ্বয়ের সমষ্টি ১৮৭ হলে উত্তর রাশি কত?
  1. ক) ৬৬
  2. খ) ৯৯
  3. গ) ১২১
  4. ঘ) ১৪৩
সঠিক উত্তর:
গ) ১২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২১
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাদ্বয় ৬x, ১১x
∴ ৬x + ১১x = ১৮৭
বা, ১৭x = ১৮৭
∴ x = ১১

∴ পূর্বরাশি = ৬×১১ = ৬৬
∴ উত্তর রাশি = ১১×১১ = ১২১

১,৮৯৪.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 
  1. ক) ৫০ লিটার
  2. খ) ৬০ লিটার
  3. গ) ৭০ লিটার
  4. ঘ) ৪০ লিটার
সঠিক উত্তর:
খ) ৬০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ২ হবে? 

সমাধান
৬০ লিটার ফলের রসে আমের পরিমাণ = ৬০ এর ২/(২ + ১) লিটার 
= ৪০ লিটার 

আবার, 
৬০ লিটার ফলের রসে কমলার পরিমাণ = ৬০ এর ১/(২ + ১) লিটার 
= ২০ লিটার 

ধরি, 
কমলার রসের পরিমাণ x লিটার বাড়াতে হবে। 
∴ ৪০ : (২০ + x) = ১ : ২ 
বা, ৪০/(২০ + x) = ১/২ 
বা, ২০ + x = ৮০ 
বা, x = ৮০ - ২০ 
∴ x = ৬০ 

∴ কমলার রসের পরিমাণ ৬০ লিটার বাড়াতে হবে।
১,৮৯৫.
৪, (৫/২), ৮ এর চতুর্থ সমানুপাতী নির্ণয় করুন।
  1. ৩/২
  2. ৫/৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, (৫/২), ৮ এর চতুর্থ সমানুপাতী নির্ণয় করুন।

সমাধান:
এখানে,
৪(১/২) = ৯/২

মনে করি,
চতুর্থ সমানুপাতিক = ক

আমরা জানি,
১ম : ২য় = ৩য় : ৪র্থ
বা, ৪/(৫/২) = ৮/ক
বা, (৪ × ২)/৫ = ৮/ক
বা, ৮ক = ৫ × ৮
∴ ক = ৫
১,৮৯৬.
তিন ভাইয়ের বয়সের অনুপাত ৩ : ৪ : ৫। সবচেয়ে বড় ভাইয়ের বয়স ৩০ বছর হলে, দ্বিতীয় ভাইয়ের বয়স কত?
  1. ২৮ বছর
  2. ২৬ বছর
  3. ২৪ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: তিন ভাইয়ের বয়সের অনুপাত ৩ : ৪ : ৫। সবচেয়ে বড় ভাইয়ের বয়স ৩০ বছর হলে, দ্বিতীয় ভাইয়ের বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে, 
তিন ভাইয়ের বয়সের অনুপাত = ৩ : ৪ : ৫
সবচেয়ে বড় ভাইয়ের বয়স = ৩০ বছর
এবং অনুপাতে সবচেয়ে বড় অংশ = ৫ অংশ

সুতরাং, ৫ অংশ = ৩০ বছর
∴ ১ অংশ = ৩০/৫ = ৬ বছর

∴ দ্বিতীয় ভাইয়ের অংশ = ৪ অংশ
∴ দ্বিতীয় ভাইয়ের বয়স = ৪ × ৬ = ২৪ বছর

সুতরাং, দ্বিতীয় ভাইয়ের বয়স ২৪ বছর। 

১,৮৯৭.
ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষায় ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
  1. ১২৫০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১৬০০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষায় ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? 

সমাধান:
ধরি, ক-এর বেতন = ৭x
এবং খ-এর বেতন = ৫x

প্রশ্নানুসারে, ক খ-এর চেয়ে ৪০০ টাকা বেশি পায়।
∴ ৭x - ৫x = ৪০০
⇒ ২x = ৪০০ 
⇒ x = ২০০

সুতরাং খ-এর বেতন = ৫x = ৫ × ২০০ = ১০০০ টাকা

১,৮৯৮.
একটি বর্গের ক্ষেত্রফল এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান। এদের পরিসীমার অনুপাত কত? 
  1. ক) 4 : √π
  2. খ) 3 : √π
  3. গ) 1 : √π
  4. ঘ) 2 : √π
সঠিক উত্তর:
ঘ) 2 : √π
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 : √π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান। এদের পরিসীমার অনুপাত কত? 

সমাধান: 
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
প্রশ্নমতে,
πr2 = a2
বা, a = r√π

সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা : বৃত্তের পরিসীমা  = 4a : 2πr 
                                                                     = 4 × r√π : 2πr 
                                                                    = 2√π : π 
                                                                    = 2 : √π
১,৮৯৯.
টিটু ও নিবিড়ের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের অনুপাত ৩ : ১। টিটু ৫ নম্বর কম ও নিবিড় ১০ নম্বর বেশি পেলে তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত হবে ২ : ১। তাদের মোট প্রাপ্ত নম্বর কত?
  1. ৯০
  2. ১০০
  3. ১১০
  4. ১২০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: টিটু ও নিবিড়ের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের অনুপাত ৩ : ১। টিটু ৫ নম্বর কম ও নিবিড় ১০ নম্বর বেশি পেলে তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত হবে ২ : ১। তাদের মোট প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
ধরি,
টিটুর প্রাপ্ত নম্বর = ৩ক
এবং, নিবিড়ের প্রাপ্ত নম্বর = ক

প্রশ্নমতে,
(৩ক - ৫)/(ক + ১০) = ২/১
⇒ ৩ক - ৫ = ২ক + ২০
⇒ ৩ক - ২ক = ২০ + ৫
⇒ ক = ২৫

টিটুর প্রাপ্ত নম্বর = ৩ × ২৫ = ৭৫
এবং, নিবিড়ের প্রাপ্ত নম্বর = ২৫

∴ তাদের মোট প্রাপ্ত নম্বর = ৭৫ + ২৫ = ১০০
১,৯০০.
৬০ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ২ : ১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে?
  1. ৪২
  2. ৫৬
  3. ৬০
  4. ৭৭
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ২ : ‍১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে।

সমাধান:
অনুপাতের যোগফল = ১ + ২ = ৩
মিশ্রণে  সিরাপের পরিমাণ = ৬০ এর ২/৩ = ৪০ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ১/৩ = ২০ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশ্রিত করলে, নতুন মিশ্রণের অনুপাত  ১ : ২ হবে।

প্রশ্নমতে
৪০ : ২০ + ক = ১ : ২
৪০/(২০ + ক) = ১/২
২০ + ক = ৮০
ক = ৮০ - ২০ 
ক = ৬০

অতএব, অনুপাত ১ : ২ করতে ৬০ লিটার পানি মেশাতে হবে।