বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

মোট প্রশ্ন২,১৯৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

PrepBank · পাতা ১০ / ২২ · ৯০১১,০০০ / ২,১৯৪

৯০১.
একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করলেন। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মহিলার মা কত টাকা পাবে? 
  1. ১৫০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করলেন। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মহিলার মা কত টাকা পাবে?

সমাধান: 
পুরুষ ও মহিলা পুরস্কারের টাকার অনুপাতদ্বয়ের সমষ্টি = ( ১ + ৪) = ৫
∴ মহিলার অংশ = ১০০০ × (৪/৫) টাকা
= ৮০০ টাকা

আবার,
নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ভাগকৃত অনুপাতগুলোর সমষ্টি = ( ২ + ১ +১) = ৪
∴ মহিলার মায়ের অংশ = ৮০০ × (১/৪) টাকা
= ২০০ টাকা

∴ মহিলার মা পাবে = ২০০ টাকা।
৯০২.
একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
  1. ১ : ১০
  2. ১ : ৯
  3. ৯ : ১
  4. ১০ : ১
সঠিক উত্তর:
৯ : ১
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?

সমাধান:
মাসে আয় করেন = ২০০০০ টাকা
মাসে ব্যয় করেন = ১৮০০০ টাকা

 সঞ্চয় করেন = ২০০০০ - ১৮০০০ টাকা
= ২০০০ টাকা

তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে = ১৮০০০ : ২০০০
=৯ : ১
৯০৩.
একটি ক্লাসের ছাত্র-ছাত্রীর অনুপাত ৫ : ৯। ক্লাসে মোট ৭০ জন ছাত্র-ছাত্রী থাকলে, ছাত্রের সংখ্যা কত?
  1. ১৬ জন
  2. ২৫ জন
  3. ২৮ জন
  4. ৩২ জন
সঠিক উত্তর:
২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ছাত্র-ছাত্রীর অনুপাত ৫ : ৯। ক্লাসে মোট ৭০ জন ছাত্র-ছাত্রী থাকলে, ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাত = ৫ : ৯

ধরি,
ছাত্রের সংখ্যা = ৫ক
ছাত্রীর সংখ্যা = ৯ক

প্রশ্নমতে,
৫ক + ৯ক = ৭০
⇒ ১৪ক = ৭০
⇒ ক = ৫

∴ ছাত্রের সংখ্যা = (৫ × ৫) = ২৫ জন
৯০৪.
দুটি সংখ্যার অনুপাত 3 : 4. সংখ্যা দুটি থেকে 2 করে কমালে অনুপাত হয় 2 : 3. সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে?
  1. 5 : 6
  2. 6 : 7
  3. 7 : 9
  4. 7 : 11
সঠিক উত্তর:
5 : 6
উত্তর
সঠিক উত্তর:
5 : 6
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 3 : 4. সংখ্যা দুটি থেকে 2 করে কমালে অনুপাত হয় 2 : 3. সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি 3x ও 4x

প্রশ্নমতে,
(3x - 2)/(4x - 2) = 2/3
⇒ 9x - 6 = 8x - 4
⇒ x = 2
সংখ্যা দুটি: 3 × 2 = 6 ও 4 × 2 = 8 
সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে: 6 + 4 = 10 ও 8 + 4 = 12

∴ সংখ্যা দুটির অনুপাত = 10 : 12 = 5 : 6

৯০৫.
১/৩, ১/৫, ৭/৬ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত? 
  1. ক) ৭/১৫
  2. খ) ৭/১০
  3. গ) ৭/১২
  4. ঘ) ৭/২০
সঠিক উত্তর:
খ) ৭/১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৩, ১/৫, ৭/৬ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত? 

সমাধান: 
এখানে
প্রথম রাশি = ১/৩
দ্বিতীয় রাশি = ১/৫
তৃতীয় রাশি = ৭/৬

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
১/৩ × ৪র্থ রাশি = (১/৫) × (৭/৬)
১/৩ × ৪র্থ রাশি  = ৭/৩০
৪র্থ রাশি  = (৭/৩০) × ৩
৪র্থ রাশি  =৭/১০

∴ ৪র্থ সমানুপাতি = ৭/১০
৯০৬.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ক) ১৭ : ৪
  2. খ) ১৭ : ৫
  3. গ) ১৫ : ৪
  4. ঘ) ১৬ : ৫
সঠিক উত্তর:
খ) ১৭ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩।  ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?  

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৩ = ১০

পিতার বর্তমান বয়স = ৬০ এর ৭/১০ = ৪২ বছর
পুত্রের বর্তমান বয়স = ৬০ এর ৩/১০ = ১৮ বছর
∴ ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল = (৪২ - ৮) : (১৮ - ৮) 
                                                                   =  ৩৪ : ১০
                                                                   = ১৭ : ৫
৯০৭.
৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 
  1. ১২৫ টাকা
  2. ১৩০ টাকা
  3. ১৩৫ টাকা
  4. ১৪০ টাকা
সঠিক উত্তর:
১৩৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 

সমাধান: 
অনুপাতসমূহের যোগফল = ২ + ৪ + ৫
= ১১

∴ বৃহত্তম অংশ = (৫/১১) × ৪৯৫ টাকা = ২২৫ টাকা
এবং
ক্ষুদ্রতম অংশ = (২/১১) × ৪৯৫ টাকা = ৯০ টাকা

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২২৫ - ৯০) টাকা
= ১৩৫ টাকা ।
৯০৮.
৩ : ৮ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 
  1. ২ : ৩
  2. ৪ : ৩
  3. ৯ : ২০
  4. ৪ : ৫
সঠিক উত্তর:
৯ : ২০
উত্তর
সঠিক উত্তর:
৯ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৮ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

৩ : ৮ এবং ৬ : ৫  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৩ × ৬): (৮ × ৫) = ১৮ : ৪০ = ৯ : ২০
৯০৯.
একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
  1. ক) ৩ : ২
  2. খ) ৩ : ১
  3. গ) ২ : ১
  4. ঘ) ৫ : ২
সঠিক উত্তর:
খ) ৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ : ১
ব্যাখ্যা

সঞ্চয় = ৪৫০০-৩০০০ = ১৫০০ টাকা।
∴ আয় ∶ সঞ্চয় = ৪৫০০ ∶ ১৫০০ = ৩ ∶ ১

৯১০.
একটি মিশ্রনে পানি ও এসিডের অনুপাত ১০ : ৭। কত লিটার এসিড মিশালে পানি ও এসিডের অনুপাত ৭ : ১০ হবে?
  1. ৭ লিটার
  2. ৪৭/৭ লিটার
  3. ৫১/৭ লিটার
  4. ৫৩ লিটার
সঠিক উত্তর:
৫১/৭ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৫১/৭ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রনে পানি ও এসিডের অনুপাত ১০ : ৭। কত লিটার এসিড মিশালে পানি ও এসিডের অনুপাত ৭ : ১০ হবে?

সমাধান: 
ধরি,
ক লিটার এসিড মিশাতে হবে।

১০ : (৭ + ক) = ৭ : ১০
বা, ১০/(৭ + ক) = ৭/১০
বা, ৪৯ + ৭ক = ১০০
বা, ৭ক = ৫১
∴ ক = ৫১/৭ লিটার
৯১১.
৪২০০ টাকা ক, খ ও গ এদের মাঝে যথাক্রমে ৬ঃ৭ঃ৮ অনুপাতে ভাগ করে দিলে, ক কত টাকা পাবে?
  1. ১০০০
  2. ১২০০
  3. ১৪০০
  4. ১৬০০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা
অনুপাত গুলোর যোগফল = ৬ + ৭ + ৮ = ২১
ক পাবে = ৪২০০ এর ৬/২১ টাকা = ১২০০ টাকা
৯১২.
দুইটি রাশির অনুপাত ৭ : ৫। যদি উত্তর রাশি ২০ হয়, তবে পূর্বরাশি কত?
  1. ৪০
  2. ৩৫
  3. ৩০
  4. ২৮
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ৫। যদি উত্তর রাশি ২০ হয়, তবে পূর্বরাশি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি রাশির অনুপাত = ৭ : ৫

ধরি,
পূর্বরাশি = ৭ক
উত্তর রাশি = ৫ক

প্রশ্নমতে,
৫ক = ২০
∴ ক = ২০/৫ = ৪

∴ পূর্বরাশি = ৭ × ৪ = ২৮
৯১৩.
a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?
  1. ac = cd
  2. ad = bc
  3. ab = cd
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ad = bc
উত্তর
সঠিক উত্তর:
ad = bc
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c, d ক্রমিক সমানুপাতী হওয়ায়,  a/b = c/d
বা, ad = bc
৯১৪.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৩০ লিটার
  2. খ) ৪০ লিটার
  3. গ) ৫০ লিটার
  4. ঘ) ১০০ লিটার
সঠিক উত্তর:
খ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ লিটার
ব্যাখ্যা

দেওয়া আছে,
এসিডঃপানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক = ৩ : ৭
⇒ ক = ( ২১ × ৭ )/৩ = ৪৯
∴ পানি মিশ্রিত করতে হবে = ( ৪৯ - ৯ ) = ৪০ লিটার।

৯১৫.
ক ও খ আয়ের অনুপাত ৪ : ৩। খ ও গ আয়ের অনুপাত ৫ : ৪। ক এর আয় ১৮০ টাকা হলে, গ এর আয় কত?
  1. ১৩৫ টাকা
  2. ১১২ টাকা
  3. ১০৮ টাকা
  4. ১৫৬ টাকা
সঠিক উত্তর:
১০৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ আয়ের অনুপাত ৪ : ৩। খ ও গ আয়ের অনুপাত ৫ : ৪। ক এর আয় ১৮০ টাকা হলে, গ এর আয় কত?

সমাধান:
ক : খ = ৪ : ৩ = ২০ : ১৫ [ ৫ দ্বারা গুণ করে ]
খ : গ = ৫ : ৪ = ১৫ : ১২ [ ৩ দ্বারা গুণ করে ]
∴ ক : খ : গ = ২০ : ১৫ : ১২

ক এর আয় ২০ টাকা হলে গ এর আয় ১২ টাকা
∴ ক এর আয় ১৮০ টাকা হলে গ এর আয় (১২ × ১৮০)/২০
= ১০৮ টাকা
৯১৬.
৬০ লিটার এসিড ও ক্ষারের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার ক্ষার যোগ করলে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৪০ লিটার
  2. খ) ২০ লিটার
  3. গ) ৮১ লিটার
  4. ঘ) ৮০ লিটার
সঠিক উত্তর:
ঘ) ৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার এসিড ও ক্ষারের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার ক্ষার যোগ করলে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও ক্ষারের অনুপাত ৭ : ৩।
এসিডের পরিমাণ = ৬০ × (৭/১০) লিটার = ৪২ লিটার
ক্ষারের পরিমাণ = ৬০ × (৩/১০) লিটার = ১৮ লিটার

ধরি, ক পরিমাণ ক্ষার যোগ করতে হবে

প্রশ্নমতে,
৪২/(১৮ + ক) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৪০
∴ ক = ৮০

অতএব, ৮০ লিটার ক্ষার মেশাতে হবে।
৯১৭.
২ : ৩ এবং ৫ : ৭ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৭ : ১০
  2. খ) ১৪ : ১৫
  3. গ) ১০ : ২১
  4. ঘ) ২১ : ১০
সঠিক উত্তর:
গ) ১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ২ : ৩ এবং ৫ : ৭ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

২ : ৩ এবং ৫ : ৭ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (২ × ৫) : (৩ × ৭) = ১০ : ২১।
৯১৮.
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৫ ফুট পানির ওপরে আছে । খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৬০ ফুট
  2. খ) ৮০ ফুট
  3. গ) ৯০ ফুট
  4. ঘ) ৯৬ ফুট
সঠিক উত্তর:
গ) ৯০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে ও ১৫ ফুট পানির ওপরে আছে । খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে আছে।
পানির ওপরে আছে = ১ - (১/২) - (১/৩)
= ১ - ৫/৬
= ১/৬

প্রশ্নমতে,
১/৬ অংশ = ১৫
সম্পূর্ণ অংশ = ১৫ × ৬
= ৯০ ফুট
৯১৯.
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-
  1. ৪ : ৭
  2. ২ : ৩
  3. ২ : ৭
  4. ৯ : ১৪
সঠিক উত্তর:
৯ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-

সমাধান: 
করিম : রহিম = ৩ : ৪ = ৯ : ১২
রহিম : মোহন = ৬ : ৭ = ১২ : ১৪ 

করিম ও মোহনের নম্বরের অনুপাত = ৯ : ১৪
৯২০.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক-চতুর্থাংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ৫ : ৩
  3. ৩ : ৪
  4. ২ : ৭
সঠিক উত্তর:
৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক-চতুর্থাংশ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যাটি = খ

প্রশ্নমতে,
ক - খ = (ক + খ)/৪
⇒ ৪ক - ৪খ = ক + খ
⇒ ৪ক - ক = খ + ৪খ
⇒ ৩ক = ৫খ
⇒ ক/খ = ৫/৩
∴ ক : খ = ৫ : ৩
৯২১.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ১০ ও ১২
  2. ১০ ও ১৪
  3. ৮ ও ১৬
  4. ১২ ও ১৮
সঠিক উত্তর:
১০ ও ১৪
উত্তর
সঠিক উত্তর:
১০ ও ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ৩ : ৪ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫ক ও ৭ক

প্রশ্নমতে,
(৫ক + ২) : (৭ক + ২) = ৩ : ৪
⇒ (৫ক + ২)/(৭ক + ২) = ৩/৪
⇒ ২১ক + ৬ = ২০ক + ৮
⇒ ২১ক - ২০ক = ৮ - ৬
⇒ ক = ২

∴ সংখ্যা দুইটি = (৫ × ২) = ১০ এবং (৭ × ২) = ১৪
৯২২.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ বছর হলে পিতার বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৬০ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৮ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ বছর হলে পিতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
৯২৩.
একজন দোকানদার একটি বইয়ের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করেও ১২% লাভ করেন। দোকানদারের বইটির ক্রয়মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত?
  1. ৩২ : ৪৫
  2. ৩৭ : ৪৮
  3. ৪৫ : ৫৬
  4. ৫২ : ৬৩
সঠিক উত্তর:
৪৫ : ৫৬
উত্তর
সঠিক উত্তর:
৪৫ : ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার একটি বইয়ের লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করেও ১২% লাভ করেন। দোকানদারের বইটির ক্রয়মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
লিখিত মূল্য ১০০ টাকা
১০% কমিশন দিয়ে বিক্রয়মূল্য ৯০ টাকা।

১২% লাভে,
বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১২ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৯০)/১১২ টাকা
= ৯০০০/১১২ টাকা
= ২২৫০/২৮ টাকা

ক্রয়মূল্য : লিখিতমূল্য = ২২৫০/২৮ : ১০০
= ২২৫০ : ২৮০০
= ৪৫ : ৫৬
৯২৪.
৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০
  2. ৩০
  3. ২০
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
অনুপাত গুলোর যোগফল = ৩ + ৭ + ১০
= ২০

∴  দীর্ঘতম অংশের দৈর্ঘ্য = ৪০ × (১০/২০) মিটার
= ২০ মিটার
৯২৫.
৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৭০ লিটার
  2. ৮০ লিটার
  3. ৯০ লিটার
  4. ১০০ লিটার
সঠিক উত্তর:
৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি, 
পেট্রোল মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪ 
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
৯২৬.
a : b = 5 : 4, b : c = 6 : 5 এবং c : d = 2 : 7 হলে, (2a + 3d) ÷ (3d - 2a) = ?
  1. 9/5
  2. 5/9
  3. 4/7
  4. 7/4
সঠিক উত্তর:
9/5
উত্তর
সঠিক উত্তর:
9/5
ব্যাখ্যা
a : b = 5 : 4 = 5 × 3 : 4 × 3 = 15 : 12
b : c = 6 : 5 = 6 × 2 : 5 × 2 = 12 : 10
c : d = 2 : 7 = 2 × 5 : 7 × 5 = 10 : 35
a : b : c : d = 15 : 12 : 10 : 35
a : d = 15 : 35 = 3 : 7
a/d = 3/7
d/a = 7/3
3d/2a = 21/6
(3d + 2a)/(3d - 2a) = (21 + 6)/(21 - 6)
(3d + 2a)/(3d - 2a) = = 27/15
(3d + 2a)/(3d - 2a) = 9/5
৯২৭.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৯ : ৪। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩৫ বছর
  3. ৪০ বছর
  4. ৪৫ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫৫ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৯ : ৪। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ৯ক - ৫ বছর
পুত্রের বর্তমান বয়স = ৪ক - ৫ বছর

প্রশ্নমতে,
(৯ক - ৫) + (৪ক - ৫) = ৫৫
বা, ১৩ক = ৫৫ + ১০
বা, ক = ৬৫/১৩
বা, ক = ৫ 

∴ পিতার বর্তমান বয়স = (৯ × ৫) - ৫
= ৪০ বছর
৯২৮.
৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৮০ লিটার
  2. খ) ৭০ লিটার
  3. গ) ৬০ লিটার
  4. ঘ) ৫০ লিটার
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে।

শর্তমতে,
৪২/(১৮ + ক ) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
৩ক = ২৯৪ - ৫৪ 
৩ক = ২৪০
∴ ক  =৮০ লিটার
৯২৯.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
  1. ২ লিটার
  2. ৪ লিটার
  3. ৬ লিটার
  4. ১০ লিটার
সঠিক উত্তর:
২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

সমাধান:
জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১
জারে দুধের পরিমাণ = ৫ক লিটার 
জারে পানির পরিমাণ = ক লিটার 

প্রশ্নমতে 
৫ক - ক = ৮
৪ক = ৮
ক = ২ 

পানির পরিমাণ = ২ লিটার
৯৩০.
২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?
  1. ৩ গ্যালন
  2. ৪ গ্যালন
  3. ৬ গ্যালন
  4. ৭ গ্যালন
সঠিক উত্তর:
৭ গ্যালন
উত্তর
সঠিক উত্তর:
৭ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?

সমাধান: 
পেট্রোলের পরিমাণ = (৪ × ২১)/৭ = ১২ গ্যালন 
অকটেনের পরিমাণ = (৩ × ২১)/৭ = ৯ গ্যালন 

ধরি, ক গ্যালন অকটেন মেশাতে হবে। 

১২ : (৯ + ক) = ৩ : ৪ 
⇒ ১২/ (৯ + ক) = ৩/৪ 
⇒ ২৭ + ৩ক = ৪৮ 
⇒ ৩ক = ৪৮ - ২৭ = ২১ 
⇒  ক = ৭ গ্যালন 
৯৩১.
তামা, দস্তা ও রুপার তৈরি ১৯ গ্রামের গহনায় তামা ও দস্তার অনুপাত ১ঃ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ঃ৫ হলে, রুপার পরিমান কত?
  1. ক) ১ গ্রাম
  2. খ) ৯ গ্রাম
  3. গ) ১০ গ্রাম
  4. ঘ) ১৯ গ্রাম
সঠিক উত্তর:
গ) ১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ গ্রাম
ব্যাখ্যা
তামা দস্তা = ১ : ২ = ৩ : ৬
দস্তা রুপা = ৩ : ৫ = ৬ : ১০
তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাত গুলোর যোগফল = ৩ + ৬ + ১০ = ১৯
রুপার পরিমান = ১৯ গ্রাম এর ১০/১৯ অংশ = ১০ গ্রাম
৯৩২.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ১০। প্রত্যেক সংখ্যার সঙ্গে ৬ যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় ৫ : ১২। বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. ৩০
  2. ৫০
  3. ৭০
  4. ১০০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ১০। প্রত্যেক সংখ্যার সঙ্গে ৬ যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় ৫ : ১২। বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যা দুটি ৩x এবং ১০x 

প্রশ্নমতে,
(৩x + ৬)/(১০x + ৬) = ৫/১২
⇒ ৫০x + ৩০ = ৩৬x + ৭২
⇒ ১৪x = ৪২
∴ x = ৩

বৃহত্তম সংখ্যাটি ১০x
= ১০ × ৩
= ৩০
৯৩৩.
একটি নির্দিষ্ট পরিমাণ টাকা A, B, C এবং D এর মধ্যে ৩ :  ৪ : ৯ : ১০ অনুপাতে ভাগ করে দেয়া হয়। যদি C এর টাকা B থেকে ২৫৮০ টাকা বেশি হয়। তাহলে A এবং D এর মোট টাকার পরিমাণ কত? 
  1. ক) ৫৭১৮ টাকা 
  2. খ) ৬৭০৮ টাকা 
  3. গ) ৫৭২৮ টাকা 
  4. ঘ) ৬৭৮৮ টাকা 
সঠিক উত্তর:
খ) ৬৭০৮ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৭০৮ টাকা 
ব্যাখ্যা
ধরি , 
A, B, C এবং D এর টাকার পরিমাণ যথাক্রমে ৩ক, ৪ক, ৯ক ও ১০ক 

প্রশ্নমতে, 
৯ক - ৪ক = ২৫৮০ 
৫ক = ২৫৮০ 
ক = ২৫৮০/৫ 
ক = ৫১৬ 

A এবং D এর মোট টাকার পরিমাণ = ৩ক + ১০ক 
                                                     = ১৩ক 
                                                      = ১৩ × ৫১৬ 
                                                      = ৬৭০৮ টাকা 
৯৩৪.
৫, ১৫ ও ২০ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৬০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১৫ ও ২০ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
⇒ ৫ × ৪র্থ সংখ্যা = ১৫ × ২০
⇒ ৪র্থ সংখ্যা = (১৫ × ২০)/৫
 = ৩০০/৫
= ৬০

অতএব, ৫, ১৫ ও ২০ এর চতুর্থ সমানুপাতিক হলো ৬০
৯৩৫.
দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ১ঃ২। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১৫
  2. খ) ২১
  3. গ) ৩০
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা

ধরি, ছোট সংখ্যা ৩ক
বড় সংখ্যা ৭ক
প্রশ্নমতে,
(৩ক + ১০) : (৭ক + ১০) = ১ঃ২
বা, ৬ক + ২০ = ৭ক + ১০
বা, ক = ১০
∴ ছোট সংখ্যা ৩ × ১০ = ৩০ 

৯৩৬.
3, 9, 5 এর ৪র্থ সমানুপাতিক কত?
  1. 15
  2. 12
  3. 16
  4. 18
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
ধরি, চতুর্থ সমানুপাতিক x
সুতরাং 3:9 = 5:x
⇒ 3/9 = 5/x
⇒ x = 9×5/3
∴ x = 15
৯৩৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ৯১
  2. খ) ১০৪
  3. গ) ১১৭
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
খ) ১০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
৫ক = ৬৫
∴ ক = ১৩

বড় সংখ্যাটি = ৮ × ১৩ = ১০৪
৯৩৮.
একটি ক্রিকেট সিরিজে শান্ত, তামিম এবং লিটন মোট ২২২ রান করেছে। শান্ত ও তামিমের রানের অনুপাত এবং তামিম ও লিটনের রানের অনুপাত ৪ : ৩। ঐ সিরিজে শান্ত কত রান করেছে?
  1. ৫৪ রান
  2. ৭২ রান
  3. ৯৬ রান
  4. ১০৮ রান
সঠিক উত্তর:
৯৬ রান
উত্তর
সঠিক উত্তর:
৯৬ রান
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রিকেট সিরিজে শান্ত, তামিম এবং লিটন মোট ২২২ রান করেছে। শান্ত ও তামিমের রানের অনুপাত এবং তামিম ও লিটনের রানের অনুপাত ৪ : ৩। ঐ সিরিজে শান্ত কত রান করেছে?

সমাধান:
এখানে,
শান্ত : তামিম = ৪ : ৩
= (৪ × ৪) : (৩ × ৪)
= ১৬ : ১২

আবার,
তামিম : লিটন = ৪ : ৩
= (৪ × ৩) : ( ৩ × ৩)
= ১২ : ৯

∴ শান্ত : তামিম : লিটন = ১৬ : ১২ : ৯

অনুপাতগুলোর যোগফল = ১৬ + ১২ + ৯ = ৩৭

∴ শান্তর রান = ২২২ × (১৬/৩৭) 
= ৬ × ১৬ 
= ৯৬ রান

৯৩৯.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১০ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ৪ লিটার
  2. ৮ লিটার
  3. ৬ লিটার
  4. ২ লিটার
সঠিক উত্তর:
২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১০ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে,
দুধ : পানি = ৬ : ১ 

ধরি,
দুধের পরিমাণ = ৬x লিটার
এবং পানির পরিমাণ = x লিটার

শর্তমতে,
৬x - x = ১০
বা, ৫x = ১০
বা, x = ১০/৫
∴ x = ২

∴ পানির পরিমাণ = ২ লিটার।

৯৪০.
দু'টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ। সংখ্যা দু'টির অনুপাত কত?
  1. ক) ২ : ১
  2. খ) ৩ : ১
  3. গ) ১ : ২
  4. ঘ) ১ : ৩
সঠিক উত্তর:
ক) ২ : ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ : ১
ব্যাখ্যা

সংখ্যা দুটি যথাক্রমে, x ও y হলে,
প্রশ্নমতে, x - y = 1/3 × (x + y)
⇒ x - y = (x + y)/3
⇒ 3x - 3y = x + y
⇒ 2x = 4y
⇒ x : y = 4 : 2 = 2 : 1

৯৪১.
একটি যৌথ ব্যবসা রাসেল, কাউসার ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ২০ টাকা হলে ১ বছর পরে রাসেলের লাভ কত হবে?
  1. ৬০০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৩০০০ টাকা
সঠিক উত্তর:
৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যৌথ ব্যবসা রাসেল, কাউসার ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ২০ টাকা হলে ১ বছর পরে রাসেলের লাভ কত হবে?

সমাধান:
রাসেলের মূলধন = ২০০০০ টাকা
কাউসারের মূলধন = ৩০০০০ টাকা
সাকিবের মূলধন = ৪০০০০ টাকা
মোট মূলধন = (২০০০০ + ৩০০০০ + ৪০০০০) টাকা = ৯০০০০ টাকা

১০০ টাকায় লাভ হয় ২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ২০/১০০ টাকা
∴ ৯০০০০ টাকায় লাভ হয় (২০ × ৯০০০০)/১০০ টাকা
= ১৮০০০ টাকা

আবার
রাসেল : কাউসার : সাকিব = ২০০০০ : ৩০০০০ : ৪০০০০
= ২ : ৩ : ৪
অনুপাতের রাশিগুলোর যোগফল ২ + ৩ + ৪ = ৯

∴ রাসেলের লাভ = ১৮০০০ এর (২/৯)
= ৪০০০ টাকা
৯৪২.
পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫ : ৩। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ১৫ বছর
  2. ২০ বছর
  3. ২৫ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ৩ হবে। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
৫ বছর পরে পিতার বয়স হবে = ৫ক বছর
৫ বছর পরে পুত্রের বয়স হবে = ৩ক বছর

তাহলে,
পিতার বর্তমান বয়স = (৫ক - ৫) বছর
পুত্রের বর্তমান বয়স = (৩ক - ৫) বছর

প্রশ্নমতে,
৫ক - ৫ + ৩ক - ৫ = ৭০
⇒ ৮ক = ৭০ + ১০
⇒ ৮ক = ৮০
∴ ক = ১০

সুতরাং, পুত্রের বর্তমান বয়স = (৩ × ১০) - ৫ = ২৫ বছর
৯৪৩.
a : b = ৪ : ৭, b : c = ৫ : ৬ হলে a : b : c = ?
  1. ৪ : ৫ : ৬
  2. ৬ : ৭ : ৪
  3. ৪ : ৭ : ৫
  4. ২০ : ৩৫ : ৪২
সঠিক উত্তর:
২০ : ৩৫ : ৪২
উত্তর
সঠিক উত্তর:
২০ : ৩৫ : ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = ৪ : ৭, b : c = ৫ : ৬ হলে a : b : c = ?

সমাধান:
a : b = ৪ : ৭ = ২০ : ৩৫
b : c = ৫ : ৬ = ৩৫ : 42

a : b : c =২০ : ৩৫ : 42
৯৪৪.
৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 
  1. ১৫ লিটার
  2. ২৫ লিটার
  3. ৪৫ লিটার
  4. ৩০ লিটার
সঠিক উত্তর:
২৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 

সমাধান: 
এসিড : পানি = ৩ : ২ 
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = [৫০ × (৩/৫)] = ৩০ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = [৫০ × (২/৫)] = ২০ লিটার

ধরি, 
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩ 

প্রশ্নমতে, 
৩০ : (২০ + x) = ২ : ৩
বা, ৩০/(২০ + x) = ২/৩ 
বা, ৯০ = ৪০ + ২x 
বা, ২x = ৯০ - ৪০ 
বা, ২x = ৫০ 
বা, x = ৫০/২ 
∴ x = ২৫ 

∴ ২৫ লিটার পানি মিশ্রিত করতে হবে।
৯৪৫.
একটি ঝুড়িতে রাখা আম, কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে ৭:৩:২।ঝুড়ি থেকে কিছু আম সরানো হল এবং নতুন কিছু কমলা ও লিটু রাখা হল।এতে করে ঝুড়িতে আম, কমলা ও লিচুর নতুন অনুপাত যথাক্রমে ৯:৫:৪ হলো। ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৮ টি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
আম : কমলা : লিচু ৭ : ৩ : ২ = ১২×৩
৯ : ৫ : ৪ =১৮ ×২
২১ : ৯ : ৬ =৩৬
১৮ : ১০ : ৮ =৩৬
∴ ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সর্বনিম্ন সংখ্যা = ৮-৬ = ২টি
৯৪৬.
A, B, C একত্রে ৬২০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৪১০০ টাকা লাভ হয় তাহলে B এর লাভ কত?
  1. ১৩৭৫০ টাকা
  2. ১৪৫২০ টাকা
  3. ৮৮০০ টাকা
  4. ১১৫৫০ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১১৫৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C একত্রে ৬২০০০ টাকা দিয়ে ব্যবসায় শুরু করল। A, B এর চেয়ে ৪০০০ টাকা বেশি এবং B, C এর চেয়ে ৫০০০ টাকা বেশি বিনিয়োগ করে। যদি ব্যবসায় ৩৪১০০ টাকা লাভ হয় তাহলে B এর লাভ কত?

সমাধান:
ধরি,
C বিনিয়োগ করে = ক টাকা
∴ B বিনিয়োগ করে = (ক + ৫০০০) টাকা
∴ A বিনিয়োগ করে = (ক + ৯০০০) টাকা

প্রশ্নমতে,
⇒ ক + ক+ ৫০০০ + ক + ৯০০০ = ৬২০০০
⇒ ৩ক = ৪৮০০০
⇒ ক = ১৬০০০

∴ A : B : C = ২৫০০০ : ২১০০০ : ১৬০০০ = ২৫ : ২১ : ১৬

∴ B এর লাভ = (২১/৬২) × ৩৪১০০ = ১১৫৫০ টাকা
৯৪৭.
একটি মোটর গাড়ি এবং একটি টেলিভিশনের দামের অনুপাত ৩ : ২ । যদি টেলিভিশনের চাইতে মোটর গাড়ির দাম ৬০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত? 
  1. ১১২০০ টাকা
  2. ৯৬০০ টাকা
  3. ১৪০০০ টাকা
  4. ১২০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটর গাড়ি এবং একটি টেলিভিশনের দামের অনুপাত ৩ : ২ । যদি টেলিভিশনের চাইতে মোটর গাড়ির দাম ৬০০০ টাকা বেশি হয় তাহলে টেলিভিশনের দাম কত? 

সমাধান: 
ধরি, 
মোটর গাড়ির দাম = ৩x 
টেলিভিশনের দাম = ২x
∴ পার্থক্য = (৩x - ২x)
x = ৬০০০ টাকা 

∴ টেলিভিশনের দাম = ২x
= ২ × ৬০০০ টাকা 
= ১২০০০ টাকা । 
৯৪৮.
ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক : খ = কত?
  1. ক) ৩ : ৪
  2. খ) ৫ : ২
  3. গ) ৫ : ৩
  4. ঘ) ৪ : ৩
সঠিক উত্তর:
ঘ) ৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ : ৩
ব্যাখ্যা
ক এর ১৫% = খ এর ২০%
ক এর ১৫/১০০ =  খ এর ২০/১০০
১৫ক/১০০ = ২০খ/১০০
১৫ক = ২০খ 
৩ক = ৪খ 
ক/খ = ৪/৩ 
ক : খ = ৪ :  ৩
৯৪৯.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৩। যদি বড় সংখ্যার সাথে ৬ যোগ এবং ছোট সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ হয়। বড় সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১১
  3. ১৪
  4. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৩। যদি বড় সংখ্যার সাথে ৬ যোগ এবং ছোট সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ হয়। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখাটি ৫ক
ছোট সংখ্যাটি ৩ক

প্রশ্নমতে,
৫ক + ৬ = ৪(৩ক - ২)
⇒ ৫ক + ৬ = ১২ক - ৮
⇒ ১২ক - ৫ক = ৬ + ৮
⇒ ৭ক = ১৪
∴ ক = ২

∴ বড় সংখ্যাটি = ৫ × ২ = ১০
৯৫০.
দু'টি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ৯ঃ৪ হলে ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) ১৮ঃ৮
  2. খ) ৯ঃ৪
  3. গ) ৩ঃ২
  4. ঘ) ৪ঃ৯
সঠিক উত্তর:
গ) ৩ঃ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ঃ২
ব্যাখ্যা

ধরি, ব্যাসার্ধদ্বয় যথাক্রমে a, b
∴ ক্ষেত্রফলের অনুপাত πa2 : πb2 = ৯ঃ৪
বা, a2 : b2 = ৯ঃ৪
∴ a : b = ৩ঃ২

৯৫১.
সাহিদার আয় ও ব্যয়ের অনুপাত ১৬ঃ১২ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

সাহিদার আয় ১৬ টাকা হলে সঞ্চয় (১৬-১২) = ৪ টাকা
সাহিদার আয় ১ টাকা হলে সঞ্চয় ৪/১৬ টাকা
সাহিদার আয় ১০০ টাকা হলে সঞ্চয় ৪×১০০/১৬ টাকা
= ২৫ টাকা‌।

৯৫২.
৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে -
  1. ক) ৫৪
  2. খ) ৫৬
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে -

সমাধান:
ধরি,
নতুন সংখ্যা = ক 

∴ ক : ৬৪ = ৭ : ৮
বা, ক/৬৪ = ৭/৮
বা, ৭ক = ৬৪ × ৭
বা, ক = ৪৪৮/৮
∴ ক = ৫৬
৯৫৩.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. b2 = ac
  2. a2 = bc
  3. c2 = ab
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
b2 = ac
উত্তর
সঠিক উত্তর:
b2 = ac
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
বা, a/b = b/c
∴ b2 = ac
৯৫৪.
৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?
  1. ১৫ লিটার
  2. ২০ লিটার
  3. ২৫ লিটার
  4. ১০ লিটার
সঠিক উত্তর:
২৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?

সমাধান: 
এসিড : পানি = ৩ : ২
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = [৫০ × (৩/৫)] = ৩০ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = [৫০ × (২/৫)] = ২০ লিটার

ধরি,
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩

প্রশ্নমতে,
৩০ : (২০ + x) = ২ : ৩
বা, ৩০/(২০ + x) = ২/৩
বা, ৯০ = ৪০ + ২x
বা, ২x = ৯০ - ৪০
বা, ২x = ৫০
বা, x = ৫০/২
∴ x = ২৫

∴ ২৫ লিটার পানি মিশ্রিত করতে হবে।
৯৫৫.
৫ ও ১/৩ অনুপাত সমান-
  1. ক) ৫ঃ৩
  2. খ) ৫ঃ১৫
  3. গ) ১ঃ১৫
  4. ঘ) ১৫ঃ১
সঠিক উত্তর:
ঘ) ১৫ঃ১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ঃ১
ব্যাখ্যা
৫/(১/৩)
= (৫ × ৩)/১
= ১৫ঃ১
৯৫৬.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :২ হবে?
  1. ক) ৭০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা

নিয়ম-১ঃ
নতুন মেশানো কমলার রসের পরিমাণ= {60X(2-1)}/1=60 লিটার।

নিয়ম-২ঃ
৬০ লিটার মিশ্রণে আমের রস আছে (৬০×২) / (২+১) = ৪০ লিটার।
সুতরাং কমলার রস আছে (৬০-৪০) = ২০ লিটার।
মিশ্রণটিতে আম ও কমলার রসের অনুপাত ১:২ হতে হলে কমলার রস থাকতে হবে (৪০×২) = ৮০ লিটার।
সুতরাং কমলার রস মিশাতে হবে (৮০-২০) = ৬০ লিটার।

৯৫৭.
ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?
  1. ক) ৬০০
  2. খ) ৩৪০
  3. গ) ২৪০
  4. ঘ) ২৮০
সঠিক উত্তর:
গ) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং গ = ৪৫০ হলে, ক = কত?

সমাধান:
ক : খ = ৪ : ৫ = ৪ × ২ : ৫ × ২ = ৮ : ১০
খ : গ = ২ : ৩ = ২ × ৫ : ৩ × ৫ = ১০ : ১৫

এখানে, ক : খ : গ = ৮ : ১০ : ১৫

ক : গ = ৮ : ১৫
বা, ক/গ = ৮/১৫
বা, ক = ৮গ/১৫
বা, ক = (৮ × ৪৫০)/১৫
∴ ক = ২৪০
৯৫৮.
সাদ ও নিলয়ের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের অনুপাত ৪ : ১। সাদ ৬ নম্বর কম ও নিলয় ১০ নম্বর বেশি পেলে তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত হবে ২ : ১। তাদের মোট প্রাপ্ত নম্বর কত?
  1. ৬০
  2. ৬২
  3. ৬৫
  4. ৭০
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: সাদ ও নিলয়ের বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের অনুপাত ৪ : ১। সাদ ৬ নম্বর কম ও নিলয় ১০ নম্বর বেশি পেলে তাদের প্রাপ্ত নম্বরের অনুপাত হবে ২ : ১। তাদের মোট প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
ধরি,
সাদের প্রাপ্ত নম্বর = ৪ক
এবং, নিলয়ের প্রাপ্ত নম্বর = ক

প্রশ্নমতে,
(৪ক - ৬)/(ক + ১০) = ২/১
⇒ ৪ক - ৬ = ২ক + ২০
⇒ ৪ক - ২ক = ২০ + ৬
⇒ ২ক = ২৬
⇒ ক = ১৩

সাদের প্রাপ্ত নম্বর = (৪ × ১৩) = ৫২
এবং, নিলয়ের প্রাপ্ত নম্বর = ১৩

∴ তাদের মোট প্রাপ্ত নম্বর = (৫২ + ১৩) = ৬৫
৯৫৯.
একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ৩০ : ১। যদি ৫০ জন ছাত্র ও ৫ জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়,তাহলে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হবে ২৫ : ১। শিক্ষার্থীর সংখ্যা কত হবে?
  1. ৩৭৫ জন
  2. ৪০০ জন
  3. ৪৫০ জন
  4. ৪৭৫ জন
সঠিক উত্তর:
৪৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ৩০ : ১।যদি ৫০ জন ছাত্র ও ৫ জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়,তাহলে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হবে ২৫ : ১।  শিক্ষার্থীর সংখ্যা কত হবে?

সমাধান:
ধরি,
শিক্ষার্থীর সংখ্যা = ৩০ক
এবং, শিক্ষকের সংখ্যা = ক

প্রশ্নমতে,
(৩০ক + ৫০)/(ক + ৫) = ২৫/১
⇒ ৩০ক + ৫০ = ২৫ক  + ১২৫
⇒ ৩০ক - ২৫ক = ১২৫ - ৫০
⇒ ৫ক = ৭৫
∴ ক = ১৫

∴ শিক্ষার্থীর সংখ্যা = ৩০ × ১৫ = ৪৫০ জন
৯৬০.
২ : ৭, ৭ : ১১ এবং ১১ : ৩ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
  1. ১ : ৪
  2. ৪ : ৩
  3. ৪ : ৫
  4. ২ : ৩
সঠিক উত্তর:
২ : ৩
উত্তর
সঠিক উত্তর:
২ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২ : ৭, ৭ : ১১ এবং ১১ : ৩ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ২ : ৭, ৭ : ১১ এবং ১১ : ৩

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (২ × ৭ × ১১) = ১৫৪
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৭ × ১১ × ৩) = ২৩১

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ১৫৪ : ২৩১
= ২ : ৩
৯৬১.
একটি মগের ভিতরের আয়তন ২.৫ লিটার হলে, ৬২৫ লিটারে কত মগ পানি হবে?
  1. ক) ২২৫ মগ পানি
  2. খ) ২৫০ মগ পানি
  3. গ) ২৬৫ মগ পানি
  4. ঘ) ২৭৫ মগ পানি
সঠিক উত্তর:
খ) ২৫০ মগ পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫০ মগ পানি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মগের ভিতরের আয়তন ২.৫ লিটার হলে, ৬২৫ লিটারে কত মগ পানি হবে?

উত্তর:
২.৫ লিটারে হয় ১ মগ পানি
১ লিটারে হয় ১/২.৫ মগ পানি
∴ ৬২৫ লিটারে হয় = (১ × ৬২৫)/২.৫
= ২৫০ মগ পানি
৯৬২.
৪, ৬ ও ১২ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ১৬
  2. ১৮
  3. ২২
  4. ২৪
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬ ও ১২ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
ধরি,
চতুর্থ সমানুপাতিক = খ

∴ ৪/৬ = ১২/খ
⇒ ৪খ = ৭২
⇒ খ = ৭২/৪
∴ খ = ১৮

অতএব, ৪, ৬ ও ১২ এর চতুর্থ সমানুপাতিক ১৮।
৯৬৩.
কোন অনুপাতের উভয় পদের সাথে 2 যোগ করলে অনুপাতটি 4 : 5 এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 3 : 4 হবে?
  1. 9 : 16
  2. 10 : 13
  3. 8 : 15
  4. 7 : 9
সঠিক উত্তর:
10 : 13
উত্তর
সঠিক উত্তর:
10 : 13
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অনুপাতের উভয় পদের সাথে 2 যোগ করলে অনুপাতটি 4 : 5 এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 3 : 4 হবে?

সমাধান:
ধরি,
নির্ণেয় অনুপাত = x : y
১ম শর্তমতে, (x + 2)/(y + 2) = 4/5
বা, 5x + 10 = 4y + 8
বা, 5x = 4y - 2
∴ x = (4y - 2)/5

২য় শর্তমতে, (x - 1)/(y - 1) = 3/4
বা, 4x - 4 = 3y - 3
বা, 4x - 3y = 1
বা, 4{(4y - 2)/5} - 3y = 1 [x এর মান বসিয়ে]
বা, (16y - 8)/5 - 3y = 1
বা, 16y - 8 - 15y = 5
বা, 16y - 15y = 13
∴ y = 13
∴ x = (4 × 13 - 2)/5 = 50/5 = 10
∴ নির্ণেয় অনুপাত = 10 : 13
৯৬৪.
৬০০০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ১২০০০ টাকা
  2. ১৬০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৮০০০ টাকা
সঠিক উত্তর:
১৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?

সমাধান: 
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫

ক্ষুদ্রতম সংখ্যা = ৬০০০০ × (১/১৫) = ৪০০০
বৃহত্তম সংখ্যা ৬০০০০ × (৫/১৫) = ২০০০০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ২০০০০ - ৪০০০ = ১৬০০০ টাকা
৯৬৫.
৮০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৪ : ৬। পেট্রোল আরও কত লিটার মেশালে অনুপাত হবে ১ : ২?
  1. ৮ লিটার
  2. ১৮ লিটার
  3. ১২ লিটার
  4. ১৬ লিটার
সঠিক উত্তর:
১৬ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৪ : ৬। পেট্রোল আরও কত লিটার মেশালে অনুপাত হবে ১ : ২?

সমাধান:
৮০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৪ : ৬

∴ কেরোসিন আছে = ৪/১০ এর ৮০ লিটার = ৩২ লিটার
∴ পেট্রোল আছে = (৮০ - ৩২) = ৪৮ লিটার

 ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ১ : ২ হবে।

ধরি, পেট্রোল 'ক' লিটার যুক্ত করলে পেট্রোলের পরিমাণ হবে (৪৮ + ক) লিটার


প্রশ্নমতে,
৩২/(৪৮ + ক) = ১/২
⇒ ৪৮ + ক = ৬৪
⇒ ক = ৬৪ - ৪৮
∴ ক = ১৬ লিটার

অতএব, ১৬ লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে ১ : ২।
৯৬৬.
630 কে এমন দু’টি অংশে ভাগ করা হয়েছে যেন অংশ দু’টির অনুপাত 3:4 হয়, সংখ্যাটির বৃহত্তম অংশের মান কত?
  1. ক) 360
  2. খ) 270
  3. গ) 180
  4. ঘ) 120
সঠিক উত্তর:
ক) 360
উত্তর
সঠিক উত্তর:
ক) 360
ব্যাখ্যা
অনুপাতের রাশিদ্বয়ের সমষ্টি = 3+4 = 7
∴ বৃহত্তম অংশ = 360 × (4/7) = 90 × 4 = 360
৯৬৭.
৫০ লিটারের একটি মিশ্রণে পানি ও মধুর অনুপাত ৪ : ১। এতে আর কত লিটার মধু মিশালে পানি ও মধুর অনুপাত ২ : ১ হবে?
  1. ১০ লিটার
  2. ১৫ লিটার
  3. ২০ লিটার
  4. ২৫ লিটার
সঠিক উত্তর:
১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটারের একটি মিশ্রণে পানি ও মধুর অনুপাত ৪ : ১। এতে আর কত লিটার মধু মিশালে পানি ও মধুর অনুপাত ২ : ১ হবে?

সমাধান:
পানি ∶ মধু = ৪ ∶ ১
অনুপাতের যোগফল = ৪ + ১ = ৫

∴ পানির পরিমাণ = ৫০ এর ৪/৫ = ৪০ লিটার
∴  মধুর পরিমাণ = ৫০ এর ১/৫ = ১০ লিটার

ধরি,
মধু মেশাতে হবে = ক লিটার

প্রশ্নমতে, 
৪০ : (১০ + ক) = ২ : ১ 
⇒ ৪০/(১০ + ক) = ২/১ 
⇒ ২০ + ২ক = ৪০ 
⇒ ২ক = ২০
∴ ক = ১০ লিটার 
৯৬৮.
প্রথম রাশি ও তৃতীয় রাশি যথাক্রমে ১৬ এবং ২৫ হলে, মধ্যরাশি কত?
  1. ক) ১৮
  2. খ) ২০
  3. গ) ২২
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন- প্রথম রাশি ও তৃতীয় রাশি যথাক্রমে ১৬ এবং ২৫ হলে, মধ্যরাশি কত?

সমাধান- 
মধ্যরাশি = √(১৬ × ২৫)
= √৪০০
= ২০
৯৬৯.
পনির ও তপনের আয়ের অনুপাত ২ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ক) ৭২ টাকা
  2. খ) ৮৪ টাকা
  3. গ) ১৪৪ টাকা
  4. ঘ) ১৫৬ টাকা
সঠিক উত্তর:
গ) ১৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪৪ টাকা
ব্যাখ্যা

পনির : তপন = ২ : ৩ = ১০ : ১৫ [ ৫ দ্বারা গুণ করে ]
তপন : রবিন = ৫ : ৪ = ১৫ : ১২ [ ৩ দ্বারা গুণ করে ]
∴ পনির : তপন : রবিন = ১০ : ১৫ : ১২
পনিরের আয় ১০ টাকা হলে রবিনের আয় ১২ টাকা
∴ পনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় (১২ × ১২০) / ১০
= ১৪৪ টাকা

৯৭০.
রূপক এবং দীপক যথাক্রমে ৮৫০০০ টাকা এবং ১৫০০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে।  তিন বছর পর তাদের মুনাফার অনুপাত কত হবে? 
  1. ক) ১৭ : ৩
  2. খ) ১১ : ৫
  3. গ) ১৩ : ৭
  4. ঘ) ১৫ : ১১
সঠিক উত্তর:
ক) ১৭ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ : ৩
ব্যাখ্যা
রূপক এবং দীপকের মূলধনের অনুপাত = ৮৫০০০ : ১৫০০০
                                                            = ৮৫ : ১৫ 
                                                             = ১৭ : ৩ 

রূপক এবং দীপকের মুনাফার অনুপাত = ১৭ : ৩
৯৭১.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ২২ : ৭
  2. খ) ২৪ : ৭
  3. গ) ২১ : ৭
  4. ঘ) ৭ : ২১
সঠিক উত্তর:
ক) ২২ : ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২ : ৭
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ ব্যাস : পরিধি = 2r : 2πr = 2r/2πr = 1/π = 1/(22/7) = 7/22।
[বি:দ্র: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7]
৯৭২.
২৪০ টি কমলা তিন ভাইয়ের মধ্যে ১/৮ : ১/৩ : ১/৬ অনুপাতে ভাগ করে দিলে ৩য় ভাই কয়টি কমলা পাবে?
  1. ৪৮ টি
  2. ৬৪ টি
  3. ৭৬ টি
  4. ১২৮ টি
সঠিক উত্তর:
৬৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৬৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টি কমলা তিন ভাইয়ের মধ্যে ১/৮ : ১/৩ : ১/৬ অনুপাতে ভাগ করে দিলে ৩য় ভাই কয়টি কমলা পাবে? 

সমাধান:
১/৮ : ১/৩ : ১/৬
= (১/৮) × ২৪ : (১/৩) × ২৪ : (১/৬) × ২৪ [৮, ৩, ৬ এর ল.সা.গু = ২৪]
=  ৩ : ৮ : ৪

ধরি, তিন জন পাবে যথাক্রমে ৩a, ৮a, ৪a টি কমলা

প্রশ্নমতে,
৩a + ৮a + ৪a = ২৪০
⇒ ১৫a = ২৪০
⇒ a = ২৪০/১৫
⇒ a = ১৬

∴ ৩য় ভাই কমলা পাবে = ৪ × ১৬ = ৬৪ টি
৯৭৩.
বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) r : 2
  2. খ) 2 : r
  3. গ) 1 : r
  4. ঘ) r
সঠিক উত্তর:
গ) 1 : r
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 : r
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অর্ধপরিধি এবং ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের অর্ধপরিধি = πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
∴ অর্ধপরিধি : ক্ষেত্রফল = πr : πr2
= 1 : r
৯৭৪.
সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের __________ বলে।
  1. ক) একক অনুপাত
  2. খ) ব্যস্ত অনুপাত
  3. গ) মিশ্র অনুপাত
  4. ঘ) লঘু অনুপাত
সঠিক উত্তর:
খ) ব্যস্ত অনুপাত
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যস্ত অনুপাত
ব্যাখ্যা

সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে।
যেমনঃ ১৩ঃ৫ এর ব্যস্ত অনুপাত ৫ঃ১৩

৯৭৫.
৮৪ মিটারবিশিষ্ট একটি বাঁশকে ৫:৭:৯ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
  1. ক) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
  2. খ) ২০ মিটার , ২১ মিটার, ২৮ মিটার
  3. গ) ২০ মিটার, ২৮ মিটার, ৩৬ মিটার
  4. ঘ) ২১ মিটার, ২৮ মিটার, ৩৬ মিটার
সঠিক উত্তর:
গ) ২০ মিটার, ২৮ মিটার, ৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ মিটার, ২৮ মিটার, ৩৬ মিটার
ব্যাখ্যা

অনুপাতগুলোর যোগফল ৫+৭+৯ = ২১
∴ টুকরোগুলোর সাইজ = (৫×৮৪)/২১ = ২০
= (৭×৮৪)/২১ = ২৮
= (৯×৮৪)/২১ = ৩৬

৯৭৬.
The ratio 2 to 1/3 is equal to the ratio……..
  1. ক) 6 : 1
  2. খ) 5 : 1
  3. গ) 3 : 1
  4. ঘ) 2 : 3
সঠিক উত্তর:
ক) 6 : 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 6 : 1
ব্যাখ্যা
2 : 1/3 = 2/(1/3) = (2 × 3) : 1 = 6 : 1
৯৭৭.
একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করলেন। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মহিলার মা কত টাকা পাবে?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২৫০ টাকা
  4. ঘ) ২৭৫ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করলেন। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মহিলার মা কত টাকা পাবে? 

সমাধান:
পুরুষ ও মহিলা পুরস্কারের টাকার অনুপাতদ্বয়ের সমষ্টি = ( ১ + ৪) = ৫ 
∴ মহিলার অংশ = ১০০০ × (৪/৫) টাকা
= ৮০০ টাকা

আবার, 
নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ভাগকৃত অনুপাতগুলোর সমষ্টি = ( ২ + ১ +১) = ৪
∴ মহিলার মায়ের অংশ = ৮০০ × (১/৪) টাকা 
= ২০০ টাকা

∴ মহিলার মা পাবে = ২০০ টাকা। 
৯৭৮.
রিফাত, জয় ও রুবেলের মাসিক আয় এর অনুপাত ৫ : ৭ : ৮। যদি জয়ের মাসিক আয় ২১,০০০ টাকা হয়, তবে রুবেলের মাসিক আয় কত?
  1. ২৫,০০০ টাকা
  2. ২৪,০০০ টাকা
  3. ২২,০০০ টাকা
  4. ২০,০০০ টাকা
সঠিক উত্তর:
২৪,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিফাত, জয় ও রুবেলের মাসিক আয় এর অনুপাত ৫ : ৭ : ৮। যদি জয়ের মাসিক আয় ২১,০০০ টাকা হয়, তবে রুবেলের মাসিক আয় কত?

সমাধান:
দেওয়া আছে,
রিফাত, জয় ও রুবেলের মাসিক আয় এর অনুপাত = ৫ : ৭ : ৮
জয়ের আয় = ২১,০০০ টাকা

প্রশ্নমতে,
জয়ের মাসিক আয়/রুবেলের মাসিক আয় = ৭/৮
⇒ ২১০০০/রুবেলের মাসিক আয় = ৭/৮
∴ রুবেলের মাসিক আয় = (২১০০০ × ৮)/৭
= ২৪,০০০ টাকা
৯৭৯.
সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৪ : ৭ : ৮। যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ১০০০০ টাকা বেশি হয়, তবে রাফিন এর বার্ষিক বেতন কত?
  1. ২৯০০০০ টাকা
  2. ২১০০০০ টাকা
  3. ২৪৫০০০ টাকা
  4. ৮৭০০০০ টাকা
সঠিক উত্তর:
২১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৪ : ৭ : ৮। যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ১০০০০
টাকা বেশি হয়, তবে রাফিন এর বার্ষিক বেতন কত?

সমাধান:
দেওয়া আছে,
সাফিন, রাফিন এবং রাফান-এর মাসিক বেতনের অনুপাত ৪ : ৭ : ৮

মনে করি,
সাফিন এর মাসিক বেতন ৪ক টাকা
রাফিন এর মাসিক বেতন ৭ক টাকা
রাফান এর মাসিক বেতন ৮ক টাকা

যদি রাফান এর মাসিক বেতন সাফিন এর থেকে ১০০০০ টাকা বেশি হয়,

প্রশ্নমতে,
৮ক - ৪ক = ১০০০০
⇒ ৪ক = ১০০০০
⇒ ক = ১০০০০/৪
∴ ক = ২৫০০

∴ রাফিন এর মাসিক বেতন (৭ × ২৫০০) = ১৭৫০০ টাকা

∴ রাফিন এর বার্ষিক বেতন = (১৭৫০০ × ১২) = ২১০০০০ টাকা

৯৮০.
৬০ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ২ : ‍১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে।
  1. ৪২
  2. ৫৬
  3. ৬০
  4. ৭৭
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ২ : ‍১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে।

সমাধান:
অনুপাতের যোগফল = ১ + ২ = ৩
মিশ্রণে  সিরাপের পরিমাণ = ৬০ এর ২/৩ = ৪০ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ১/৩ = ২০ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশ্রিত করলে, নতুন মিশ্রণের অনুপাত  ১ : ২ হবে।

প্রশ্নমতে
৪০ : ২০ + ক = ১ : ২
৪০/(২০ + ক) = ১/২
২০ + ক = ৮০
ক = ৮০ - ২০ 
ক = ৬০

অতএব, অনুপাত ১ : ২ করতে ৬০ লিটার পানি মেশাতে হবে।
৯৮১.
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি করিম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?
  1. ক) ৩৫ বছর
  2. খ) ২৩ বছর
  3. গ) ২৮ বছর
  4. ঘ) ৪৫ বছর
সঠিক উত্তর:
ক) ৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি করিম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
করিমের বর্তমান বয়স = ৩ক বছর 
∴ রহিমের বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, ১০ বছর আগে 
করিমের বয়স ছিল = (৩ক - ১০) বছর 
∴ রহিমের বয়স ছিল = (৪ক -১০) বছর 

প্রশ্নমতে, 
৩ক - ১০ = ১/২ (৪ক - ১০) 
বা, ৬ক - ২০ = ৪ক - ১০ 
বা, ৬ক - ৪ক = - ১০ + ২০ 
বা, ২ক = ১০ 
বা, ক = ১০/২ 
∴ ক = ৫ 
করিমের বর্তমান বয়স = (৩ × ৫) বছর 
= ১৫ বছর 
∴ রহিমের বর্তমান বয়স = (৪ × ৫) বছর 
= ২০ বছর 

∴ বর্তমানে তাদের মোট বয়স = (১৫ + ২০) বছর 
= ৩৫ বছর। 
৯৮২.
৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত? 
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ২১
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
ঘ) ১৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত? 

সমাধান: 
১ম রাশি/ ২য় রাশি = ৩য় রাশি/ ৪র্থ রাশি 
⇒ ৩/৬ = ৭/৪র্থ রাশি 
⇒ ৪র্থ রাশি = (৭ × ৬)/৩
= ১৪ 

অতএব, চতুর্থ সমানুপাতী ১৪। 
৯৮৩.
ক : খ = ৪ : ৭ , খ : গ = ১০ : ৭ হলে, ক : খ : গ = কত? 
  1. ক) ৪ : ৭ : ৪৯
  2. খ) ৪০ : ১০ : ৭
  3. গ) ২০ : ৩৫ : ৪৯
  4. ঘ) ৪০ : ৭০ : ৪৯
সঠিক উত্তর:
ঘ) ৪০ : ৭০ : ৪৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০ : ৭০ : ৪৯
ব্যাখ্যা
দেয়া আছে, 
ক : খ = ৪ : ৭ = ৪ × ১০ : ৭ × ১০ = ৪০ : ৭০ 
খ : গ = ১০ : ৭ = ১০ × ৭ : ৭ × ৭ = ৭০ : ৪৯ 
ক : খ : গ =৪০ : ৭০ : ৪৯
৯৮৪.
হলে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?
  1. ক) ০.১
  2. খ) ০.১১
  3. গ) ১.১০
  4. ঘ) ০.০১
সঠিক উত্তর:
খ) ০.১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.১১
ব্যাখ্যা
প্রশ্ন: হলে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?

সমাধান:
ধরি,
প্রশ্নবোধক স্থানে ক বসবে
৯৮৫.
যদি a : b = 3 : 2 এবং b : c = 7 : 6 হয়, তবে c : a = কত? 
  1. ক) 7 : 4
  2. খ) 3 : 7
  3. গ) 4 : 7
  4. ঘ) 2 : 7
সঠিক উত্তর:
গ) 4 : 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 : 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a : b = 3 : 2 এবং b : c = 7 : 6 হয়, তবে c : a = কত? 

সমাধান
দেওয়া আছে,
a : b = 3 : 2 
= 21 : 14
আবার,
b : c = 7 : 6 
= 14 : 12

এখন,
a : b : c = 21 : 14 : 12
∴ c : a = 12 : 21
= 4 : 7 
∴ c : a = 4 : 7
৯৮৬.
আনসার এবং আজগর মিলে একটি ব্যবসা শুরু করলো। আনসার ৮ মাসের জন্য ২৪০০০ টাকা বিনিয়োগ করল এবং আজগর বিনিয়োগ করল ৪ মাসের জন্য। মোট মুনাফার ২/৭ অংশ আজগর পেল। আজগর কত টাকা বিনিয়োগ করেছিল? 
  1. ৯৬০০ টাকা
  2. ১৯২০০ টাকা
  3. ১৮২০০ টাকা
  4. ২৯২০০ টাকা
সঠিক উত্তর:
১৯২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৯২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আনসার এবং আজগর মিলে একটি ব্যবসা শুরু করলো। আনসার ৮ মাসের জন্য ২৪০০০ টাকা বিনিয়োগ করল এবং আজগর বিনিয়োগ করল ৪ মাসের জন্য। মোট মুনাফার ২/৭ অংশ আজগর পেল। আজগর কত টাকা বিনিয়োগ করেছিল? 

সমাধান:
মনেকরি 
মোট মুনাফা = ক টাকা 
আজগর মুনাফা পেল = ২ক/৭ টাকা 
আনসার মুনাফা পেল = ক - (২ক/৭)
= (৭ক - ২ক)/৭ 
= ৫ক/৭ 

আনসার ও আজগর এর মুনাফার অনুপাত =  (৫ক/৭) : (২ক/৭)
= ৫ : ২

ধরি,
আজগর  বিনিয়োগ করেছিল = x টাকা

প্রশ্নমতে,
৮ × ২৪০০০ : x × ৪ = ৫ : ২
⇒ (৮ × ২৪০০০)/৪x  = ৫/২
⇒ ২০x = ৮ × ২৪০০০ × ২
⇒ x = (৮ × ২৪০০০ × ২)/২০
⇒ x = ১৯২০০
৯৮৭.
একটি গহনার ওজন 25 গ্রাম। এতে সোনা এবং রূপার অনুপাত 3 : 2। কি পরিমান সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত 5 : 1 হবে?
  1. 15 গ্রাম
  2. 20 গ্রাম
  3. 30 গ্রাম
  4. 35 গ্রাম
সঠিক উত্তর:
35 গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
35 গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গহনার ওজন 25 গ্রাম। এতে সোনা এবং রূপার অনুপাত 3 : 2। কি পরিমান সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত 5 : 1 হবে?

সমাধান:
সোনা এবং রূপার অনুপাত 3 : 2
অনুপাতের রাশিগুলোর যোগফল = 3 + 2 = 5

গহনায় সোনার পরিমাণ = 25 এর 3/5
= 15 গ্রাম

গহনায় রূপার পরিমাণ = 25 এর 2/5
= 10 গ্রাম

মনেকরি 
সোনা মিশাতে হবে = x গ্রাম

প্রশ্নমতে
(15 + x)/10 = 5/1
15 + x = 50
x = 50 - 15
x = 35 গ্রাম
৯৮৮.
60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2 : 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?
  1. 40
  2. 50
  3. 60
  4. 70
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2 : 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?

সমাধান:
আম : কমলা = 2 : 1
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = 2 + 1 = 3

মিশ্রণে আমের রসের পরিমাণ = 60 × 2/3 = 40 লিটার
মিশ্রণে কমলার রসের পরিমাণ = 60 × 1/3 = 20 লিটার

ধরি,
মিশ্রণে কমলার রসের পরিমাণ x লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে।

প্রশ্নমতে,
40 : 20 + x = 1 : 2
বা, 40/(20 + x) = 1/2
বা,  20 + x = 80
বা,  x = 80 - 20 
∴ x = 60 

∴ মিশ্রণে কমলার রসের পরিমাণ60 লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে।
৯৮৯.
একটি ঝুড়িতে লেবু ও কমলার অনুপাত ৩ : ৫। যদি ঝুড়িতে আরো ৮ টি লেবু রাখা হয় তাহলে অনুপাত হয় ১ : ১। ঝুড়িতে কয়টি কমলা ছিলো?
  1. ৭ টি
  2. ১২ টি
  3. ১৬ টি
  4. ২০ টি
সঠিক উত্তর:
২০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে লেবু ও কমলার অনুপাত ৩ : ৫। যদি ঝুড়িতে আরো ৮ টি লেবু রাখা হয় তাহলে অনুপাত হয় ১ : ১। ঝুড়িতে কয়টি কমলা ছিলো?

সমাধান:
ধরি,
ঝুড়িতে লেবুর সংখ্যা = ৩ক 
কমলার সংখ্যা = ৫ক 

প্রশ্নমতে,
(৩ক + ৮)/৫ক = ১/১
⇒ ৩ক + ৮ = ৫ক
⇒ ৫ক - ৩ক = ৮
⇒ ২ক = ৮
⇒ ক = ৮/২
⇒ ক = ৪

∴ ঝুড়িতে কমলার সংখ্যা = (৫ × ৪) টি = ২০ টি
৯৯০.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
  1. ২০০০০ টাকা
  2. ২২০০০ টাকা
  3. ২৫০০০ টাকা
  4. ২৮০০০ টাকা
সঠিক উত্তর:
২৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

সমাধান:
মনে করি,
আয় ও ব্যয় যথাক্রমে ৫ক এবং ৩ক

শর্তমতে,
৫ক - ৩ক = ১০০০০
⇒ ২ক = ১০০০০
∴ ক = ৫০০০
∴ আয় = ৫ × ৫০০০ = ২৫০০০ টাকা
৯৯১.
৪ : ৩, ৬ : ৫ এবং ৫ : ৭ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
  1. ৫ : ২
  2. ৬ : ১
  3. ৫ : ৭
  4. ৮ : ৭
সঠিক উত্তর:
৮ : ৭
উত্তর
সঠিক উত্তর:
৮ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৩, ৬ : ৫ এবং ৫ : ৭ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

দেওয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৩, ৬ : ৫ এবং ৫ : ৭

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৪ × ৬ × ৫) = ১২০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৩ × ৫ × ৭) = ১০৫

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ১২০ : ১০৫
= ২৪ : ২১
= ৮ : ৭
৯৯২.
ববি ও কবিরের কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭ : ৯ । যদি কবির ববি কে ২১ টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবিরের কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৭ : ৬। আবার যদি ববি কবিরকে ১১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবিরের কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৫ : ৮। কবিরের কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে?
  1. ৩২টি
  2. ২৮টি
  3. ২৬টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: ববি ও কবিরের কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭ : ৯ । যদি কবির ববি কে ২১ টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবিরের কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৭ : ৬। আবার যদি ববি কবিরকে ১১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবিরের কাছে থাকা আপেল এর অনুপাত হবে ৫ : ৮। কবিরের কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে?

সমাধান: 
ধরি, ববি ও কবিরের কাছে যথাক্রমে ৭x ও ৯x টি আপেল আছে।
প্রশ্নমতে,
৭x + ২১ : ৯x - ২১ = ৭ : ৬
⇒ (৭x + ২১)/(৯x - ২১) = ৭/৬
⇒ ৪২x + ১২৬ = ৬৩x - ১৪৭
⇒ ২১x = ২৭৩
∴ x = ১৩

∴ কবিরের কাছে ববি অপেক্ষা বেশি আছে = (৯x - ৭x) টি
= ২x টি
= (২ × ১৩) টি
= ২৬টি
৯৯৩.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ১২ : ৫। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
  1. ৪ কেজি
  2. ৬ কেজি
  3. ৮ কেজি
  4. ১০ কেজি
সঠিক উত্তর:
১০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ১২ : ৫। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
মূল মিশ্রণে পানির পরিমাণ = ১২ক কেজি
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৫ক কেজি

শর্তমতে,
১২ক/(৫ক + ২) = ২/১
⇒ ১২ক = ১০ক + ৪
⇒ ১২ক - ১০ক = ৪
⇒ ২ক = ৪
⇒ ক = ৪/২
∴ ক = ২

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৫ × ২) কেজি
= ১০ কেজি
৯৯৪.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ঃ ৭ হবে?
  1. ক) ২৫ লিটার
  2. খ) ৩০ লিটার
  3. গ) ৪০ লিটার
  4. ঘ) ৪৫ লিটার
সঠিক উত্তর:
গ) ৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ লিটার
ব্যাখ্যা

দেওয়া আছে,
এসিডঃপানি = ৭ঃ৩
অনুপাতের রাশিদ্বরের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ ) = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ ) = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।
ধরি, ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ঃক = ৩ঃ৭
⇒ ক = ( ২১ × ৭ )/৩ = ৪৯
পানি মিশ্রিত করতে হবে ( ৪৯ - ৯ ) = ৪০ লিটার।

৯৯৫.
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৬০ লিটার
  2. ৮০ লিটার
  3. ৭০ লিটার
  4. ৫০ লিটার
সঠিক উত্তর:
৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
এসিড : পানি = ৭ : ৩ 
∴ অনুপাতগুলোর যোগফল = ৭ + ৩ 
= ১০ 

এখন, 
মিশ্রণে এসিডের পরিমাণ = {৬০ × (৭/১০)} 
= ৪২ লিটার 
আবার, 
মিশ্রণে পানির পরিমাণ = {৬০ × (৩/১০)} 
= ১৮ লিটার 

অতিরিক্ত পানি মেশানোর পর, এসিড : পানি = ৩ : ৭ 
ধরি, 
মেশানোর পর মিশ্রণের পরিমাণ হয় = x লিটার 

শর্তমতে, 
এসিডের পরিমাণ = {x এর (৩/১০)} = ৪২ লিটার 
বা, ৩x = (৪২ × ১০) লিটার 
বা, x = (৪২ × ১০)/৩ লিটার 
∴ x = ১৪০ লিটার 

নতুন মিশ্রণে পানির পরিমাণ = (১৪০ - ৪২) লিটার 
= ৯৮ লিটার 

∴ অতিরিক্ত পানি মেশাতে হবে = (৯৮ - ১৮) লিটার 
= ৮০ লিটার। 
৯৯৬.
দুইটি রাশির অনুপাত ৬ : ১১ । উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
  1. ৫৪
  2. ৪২
  3. ৪৮
  4. ৬০
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৬ : ১১ । উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত?

সমাধান:
ধরি,
পূর্বরাশি = ক

প্রশ্নমতে,
ক : ৯৯ = ৬ : ১১
বা, ক/৯৯ = ৬/১১
বা, ১১ক = ৬ × ৯৯
বা, ক = (৬ × ৯৯)/১১
বা, ক = (৬ × ৯) = ৫৪ 
৯৯৭.
একটি ক্লাসে উপস্থিত এবং অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপাত ৪ : ১। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার শতকরা কত?
  1. ২৫%
  2. ৭৫%
  3. ২০%
  4. ৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে উপস্থিত এবং অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপাত ৪ : ১। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার শতকরা কত?

সমাধান:
ধরি, উপস্থিত ছাত্র সংখ্যা = ৪ক জন
এবং অনুপস্থিত ছাত্র সংখ্যা = ক জন

∴ মোট ছাত্র সংখ্যা = (৪ক + ক) = ৫ক জন

অনুপস্থিত ছাত্রের শতকরা হার = (অনুপস্থিত ছাত্র/মোট ছাত্র) × ১০০%
= (ক/৫ক) × ১০০%
= (১/৫) × ১০০%
= ২০%

∴ অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার ২০%

৯৯৮.
৪, (৯/২), ২ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ৯/৪
  2. ৯/২
  3. ২৫/৪
  4. ১৩/২
সঠিক উত্তর:
৯/৪
উত্তর
সঠিক উত্তর:
৯/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, (৯/২), ২ এর চতুর্থ সমানুপাতী কত?

সমাধান:
এখানে,
৪(১/২) = ৯/২

মনে করি,
চতুর্থ সমানুপাতিক = ক

আমরা জানি,
১ম : ২য় = ৩য় : ৪র্থ
বা, ৪/(৯/২) = ২/ক
বা, (৪ × ২)/৯ = ২/ক
বা, ৮ক = ১৮
বা, ক = ১৮/৮
∴ ক = ৯/৪
৯৯৯.
A man mixes 8 liters of milk priced at Tk. 550 per liter with 6 liters of milk priced at Tk. 650 per liter. He then adds some water so that the final mixture can be sold at Tk. 500 per liter without profit or loss. How many liters of water are added?
  1. 2.2 L
  2. 2.6 L 
  3. 3.2 L
  4. 4.5 L
সঠিক উত্তর:
2.6 L 
উত্তর
সঠিক উত্তর:
2.6 L 
ব্যাখ্যা

Question: A man mixes 8 liters of milk priced at Tk. 550 per liter with 6 liters of milk priced at Tk. 650 per liter. He then adds some water so that the final mixture can be sold at Tk. 500 per liter without profit or loss. How many liters of water are added?

Solution:
Given,
Milk-1: 8 L, 550 Tk/L
Milk-2: 6 L, 650 Tk/L
Final mixture price = 500 Tk/L

Suppose,
Water added = x Liter

Total cost of the milk:
(8 × 550) + (6 × 650)
= 4400 + 3900
= 8300 Tk

Total milk = 8 + 6 = 14 Liter

After adding water,
New volume = (14 + x) Liter

The average price of the mixture is 500 Tk/L.
So total value of the final mixture = 500(14 + x)

New equation:
500(14 + x) = 8300 
⇒ 7000 + 500x = 8300
⇒ 500x = 8300 - 7000
⇒ x = 1300/500
∴ x = 2.6 Liter

∴ 2.6 Liter of water was added to the mixer.

১,০০০.
একটি দ্রব্য ক্রয় করে ২৬% ক্ষতিতে বিক্রয় করা হলো । বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ১৯ : ২৫
  2. ৩ : ৫
  3. ৩৭ : ৪৮
  4. ৩৭ : ৫০
সঠিক উত্তর:
৩৭ : ৫০
উত্তর
সঠিক উত্তর:
৩৭ : ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৬% ক্ষতিতে বিক্রয় করা হলো । বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৬) = ৭৪ টাকা

প্রশ্নমতে,
বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ৭৪ : ১০০ = ৩৭ : ৫০