বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ২১ / ৫১ · ২,০০১২,১০০ / ৫,১০১

২,০০১.
বিশ্বের তেল উত্তোলনে শীর্ষ  শীর্ষ দেশ কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. যুক্তরাষ্ট্র
  2. ভেনেজুয়েলা
  3. সৌদি আরব
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।
- দেশটি প্রতিদিনি ২১ দশমিক ৯১ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।
-  যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ২২ শতাংশ।

- যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ঠিক কত তা নিয়ে অনেক ভিন্নতা আছে।
- এক হিসাবে দেশটির মোট তেলের মজুত ৬৮ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল। আরেক হিসাবে তাদের মজুত ৭৪ বিলিয়ন ব্যারেল।

সৌদি আরব
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি।
- দেশটি প্রতিদিন ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে। যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ১১ শতাংশ।

উল্লেখ্য,
- অপরিশোধিত জ্বালানি তেল মজুতে শীর্ষ দেশ- ভেনেজুয়েলা।

উৎস: প্রথম আলো এবং যুগান্তর।

২,০০২.
সর্বশেষ ২০২৪ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
  1. লন্ডন
  2. প্যারিস
  3. রোম
  4. বেইজিং
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক প্রতিযোগিতা।
- দুই শতাধিক দেশ অংশগ্রহণ করে থাকে।
- প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।
- ২০২৪ সালে ৩৩তম অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে (৪০টি করে) ।

উৎস: i) Olympics Website.
ii) Britannica.
২,০০৩.
'নারওয়াল' কী?
  1. চীনের তৈরি সাবমেরিন
  2. রাশিয়ার তৈরি সাবমেরিন
  3. তাইওয়ানের তৈরি সাবমেরিন
  4. দক্ষিণ কোরিয়ার তৈরি সাবমেরিন
সঠিক উত্তর:
তাইওয়ানের তৈরি সাবমেরিন
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ানের তৈরি সাবমেরিন
ব্যাখ্যা

• নারওয়াল সাবমেরিন:
- সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে তৈরি নিজেদের প্রথম সাবমেরিন নারওয়ালের প্রথম ট্রায়াল সম্পন্ন করেছে চীনের স্বায়ত্বশাসিত দ্বীপ-ভূখণ্ড তাইওয়ান।
- ২০২২ সালে প্রথম নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয় তাইওয়ান সরকার।
 - তারপর সে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সিএসবিসি কর্প নামে একটি তাইওয়ানিজ কোম্পানিকে।
- মোট ৮টি সাবমেরিন তৈরির জন্য সিএসবিসি কর্পের সঙ্গে চুক্তি হয়েছে।
- চুক্তিতে উল্লিখিত আটটি সাবমেরিনের প্রথমটি নারওয়াল।

উৎস: বণিক বার্তা।

২,০০৪.
জি-৭ জোটের সর্বশেষ সম্মেলন হয়-
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) জার্মানি
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven। 
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট। 
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলোঃ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ২৬ জুন, ২০২২ তারিখ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।
- ৪৯তম সম্মেলন হবে ২০২৩ সালে জাপানে।
- ৫০তম সম্মেলন হবে ২০২৪ সালে ইতালিতে। 

উৎসঃ বিবিসি ও ব্রিটানিকা।
২,০০৫.
৩৬তম আইওআই আসরে স্বর্ণপদক জিতেছে কোন বাংলাদেশী?
  1. দেশ আচার্য
  2. আকিব আজমাইন তূর্য
  3. দেবজ্যোতি দাস সৌম্য
  4. জারিফ রহমান
সঠিক উত্তর:
দেবজ্যোতি দাস সৌম্য
উত্তর
সঠিক উত্তর:
দেবজ্যোতি দাস সৌম্য
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) স্বর্ণপদক জিতেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দেবজ্যোতি দাস সৌম্য।

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড
- আইওআই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইস্কুল ইনফরমেটিক্স (কম্পিউটার সায়েন্স) প্রতিযোগিতা।
- এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে।
- তাই আইওআইয়ের বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। 
- এবারের ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ১ থেকে ৮ সেপ্টেম্বর।
- ইজিপ্টের আলেকজান্দ্রিয়ার আরব অ্যাকাডেমি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টে বসেছে এবারের আসর। 
- অলিম্পিয়াডের এবারের পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ দলের চার সদস্য।
- দলে আছে দেবজ্যোতি দাস সৌম্য, জারিফ রহমান, আকিব আজমাইন তূর্য ও দেশ আচার্য।
- দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এম সোহেল রহমান।

সূত্র- আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড ওয়েবসাইট।
২,০০৬.
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়-
  1. ক) ২০০২ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে ২৬ জুন, ২০০০ সালে।
বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১০ নভেম্বর, ২০০০ সালে।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
জিম্বাবুয়ের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে নিজেদের অভিষেক টেস্টে ৪০০ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের অভিষেক ম্যাচেই দলের হয়ে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম।
১৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

২,০০৭.
'বি-২' কী?
  1. ক্ষেপণাস্ত্র
  2. বোমারু বিমান
  3. বিশেষ ধরনের হেলিকপ্টার
  4. যাত্রীবাহী বিমান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বোমারু বিমান
উত্তর
সঠিক উত্তর:
বোমারু বিমান
ব্যাখ্যা
⇒ 'বি-২' একটি বোমারু বিমান।

অপারেশন মিড নাইট হ্যামার:
- সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম 'অপারেশন মিড নাইট হ্যামার'।
- অপারেশনটি পরিচালিত হয় ২১ জুন ২০২৫ সালে।
- অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- সব মিলিয়ে এই অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়।
- এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকারবিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
২,০০৮.
বর্তমানে চীনের প্রধানমন্ত্রী কে?
  1. শি জিনপিং
  2. লি কিয়াং
  3. লি কেকিয়াং
  4. হ্যান ঝেং
সঠিক উত্তর:
লি কিয়াং
উত্তর
সঠিক উত্তর:
লি কিয়াং
ব্যাখ্যা
চীনের প্রধানমন্ত্রী:
- চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
- ২০২৩ সালের ১১ মার্চ তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি কমিউনিস্ট পার্টির নেতা। 

অন্যদিকে -
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
- চীনের পূর্ববর্তী প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
- চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং।

উৎস: ১১ মার্চ ২০২৩, প্রথম আলো।
২,০০৯.
২০২৫ সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় শীর্ষ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।

উৎস: Global Gender Gap Report 2025.

২,০১০.
৮৩তম গোল্ডেন গ্লোব ২০২৬-এ সেরা চলচ্চিত্র হিসেবে কোনটি নির্বাচিত হয়? 
  1. হ্যামনেট
  2. ফ্রাঙ্কেস্টাইন 
  3. টপ গান: মেভেরিক
  4. ফ্লোরেন্স পিপল
সঠিক উত্তর:
হ্যামনেট
উত্তর
সঠিক উত্তর:
হ্যামনেট
ব্যাখ্যা

• ৮৩তম গোল্ডেন গ্লোব ২০২৬ :
-Golden Globe Awards হলো যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক আন্তর্জাতিকভাবে আলোচিত পুরস্কার অনুষ্ঠান, যেখানে গত এক বছরে মুক্তি পাওয়া সিনেমা ও টেলিভিশন সিরিজের সেরা কাজগুলোকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।
- ৮৩তম আসর অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন (Beverly Hilton), বেভারলি হিলস-এ।

- চলচ্চিত্র বিভাগে পল থমাস অ্যান্ডারসনের বিপ্লবী গল্পভিত্তিক সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবার কমেডি বিভাগে শীর্ষ সেরা পুরস্কার জিতেছে।
- সিনেমার জন্য টেয়ানা টেলর পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি।
- অন্যদিকে ক্লোয়ি ঝাও পরিচালিত শেকসপিয়র অনুপ্রাণিত সিনেমা ‘হ্যামনেট’ সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কার জিতে নেয়।

• চলচ্চিত্র (Film)
→ সেরা ড্রামা: হ্যামনেট (Hamnet)
→ সেরা মিউজিকাল/কমেডি: ওয়ান ব্যাটল আফটার আনাদার (One Battle After Another)
→ সেরা অভিনেতা, ড্রামা: Wagner Moura (The Secret Agent)
→ সেরা অভিনেত্রী, ড্রামা: Jessie Buckley (Hamnet)
→ সেরা অভিনেতা, মিউজিকাল/কমেডি: Timothée Chalamet (Marty Supreme)
→ সেরা অভিনেত্রী, মিউজিকাল/কমেডি: Rose Byrne (If I Had Legs I'd Kick You)
→ সেরা পরিচালক: Paul Thomas Anderson (One Battle After Another)

তথ্যসূত্র: বনিক বার্তা। 

২,০১১.
ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি ‘USMCA’ কার্যকর হয়-
  1. ক) ১ মে ২০২০
  2. খ) ১১ জুন ২০২০
  3. গ) ১ জুলাই ২০২০
  4. ঘ) ৫ ফেব্রুয়ারি ২০২০
সঠিক উত্তর:
গ) ১ জুলাই ২০২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ জুলাই ২০২০
ব্যাখ্যা
১৭ ডিসেম্বর ১৯৯২ ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি ‘North American Free Trade Agreement- NAFTA’ স্বাক্ষরিত হয় এবং তা কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৯৪। এই চুক্তির অন্তর্ভুক্ত দেশসমূহ হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

কিন্তু ২০১৬ সালে ৫৮তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ‘NAFTA’ থেকে যুক্তরাষ্ট্র তার ন্যায্য অংশ পাচ্ছে না। পরে দীর্ঘ এক বছরের আলোচনা শেষে ৩০ সেপ্টেম্বর ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যায্য অংশ আদায় নিশ্চিত করে খসড়া চুক্তি চূড়ান্ত করেন এবং ‘NAFTA’র পরিবর্তে এই চুক্তির নাম দেন United States–Mexico–Canada Agreement (USMCA)। পরবর্তীতে ৩০ নভেম্বর ২০১৮ আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল উদ্দেশ্য শ্রমিকদের অধিকার উন্নত করতে ও পেটেন্টের অধিকার বাতিলের মাধ্যমে জৈবিক ওষুধের দাম কমানোর মাধ্যমে সিকি-শতাব্দীর পুরানো ‘NAFTA’ চুক্তি নবায়ন। ১ জুলাই ২০২০ চুক্তিটি কার্যকর হয়।
২,০১২.
Which of the following countries is not a member of 'Partners in the Blue Pacific(PBP)'?
  1. ক) United States
  2. খ) South Korea
  3. গ) Japan
  4. ঘ) New zealand
সঠিক উত্তর:
খ) South Korea
উত্তর
সঠিক উত্তর:
খ) South Korea
ব্যাখ্যা
PBP এর পূর্ণরূপ Partners in the Blue Pacific.
ইহা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন একটি জোট। 
Partners in the Blue Pacific (PBP) এর অন্তর্ভুক্ত দেশ ৫টি। যথা:
- যুক্তরাষ্ট্র, 
- যুক্তরাজ্য, 
- অস্ট্রেলিয়া, 
- জাপান ও 
- নিউজিল্যান্ড।
 
উৎস: হোয়াইট হাউস ওয়েবসাইট। 
২,০১৩.
একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩: 
- জুলাই, ২০২৩-এ বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত বস্ত্র আমদানিতে শীর্ষ ৫ দেশ। 
- একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 
- প্রথম - যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় - ভিয়েতনাম।
- তৃতীয় - বাংলাদেশ।
- চতর্থ - চীন।
- পঞ্চম - জাপান।

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান (২০২৩)।
২,০১৪.
অলিম্পিক গেমসে ক্রিকেট যুক্ত হবে -
  1. ক) ২০২৫ সালে
  2. খ) ২০২৬ সালে
  3. গ) ২০২৮ সালে
  4. ঘ) ২০২৯ সালে
সঠিক উত্তর:
গ) ২০২৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২৮ সালে
ব্যাখ্যা
অলিম্পিক গেমসে ক্রিকেট যুক্ত হবে - ২০২৮ সালে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২,০১৫.
আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সম্প্রতি কোন দেশের প্রতিষ্ঠান তেল উত্তোলন বিষয়ক চুক্তি সাক্ষর করে?
  1. ক) রাশিয়া
  2. খ) জাপান
  3. গ) তুরস্ক
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
- আফগানিস্তানের তালেবান সরকারের সাথে চীনা প্রতিষ্ঠান Xinjiang Central Asia Petroleum and Gas Company এর তেল উত্তোলন বিষয়ক চুক্তি সাক্ষরিত - ৫ জানুয়ারি।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ 
২,০১৬.
G-7 এর বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) ইমানুয়েল ম্যাখোঁ
  2. খ) ডোনাল্ড ট্রাম্প
  3. গ) শিনজো অ্যাবে
  4. ঘ) বরিস জনসন
সঠিক উত্তর:
খ) ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
খ) ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
১ জানুয়ারি, ২০২০ G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প।
২,০১৭.
২০২৪ সালে আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -
  1. দক্ষিণ কোরিয়া
  2. সুইজারল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. হংকং
সঠিক উত্তর:
হংকং
উত্তর
সঠিক উত্তর:
হংকং
ব্যাখ্যা
জীবন প্রত্যাশা:
- ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে জীবন প্রত্যাশার দেশ -
১. হংকং: ৮৫.৬৩ বছর,
২. জাপান: ৮৪.৮৫ বছর,
৩. দক্ষিণ কোরিয়া: ৮৪.৪৩ বছর,
৪. ফ্রেঞ্চ পলিনেশিয়া: ৮৪.১৯ বছর,
৫. সুইজারল্যান্ড: ৮৪.০৯ বছর।

উৎস: World Bank ওয়েবসাইট।
২,০১৮.
‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
  1. কেনিয়া
  2. তানজানিয়া
  3. নাইজেরিয়া
  4. ইথিওপিয়া
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা

• ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি:
- ইথিওপিয়ার উত্তরাঞ্চলের একটি সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি।
- আগ্নেয়গিরিটি ইথিওপিয়ার আফার অঞ্চলে আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে ইরিত্রিয়া সীমান্তের কাছে অবস্থিত।
- প্রায় ৫০০ মিটার উচ্চতার এ আগ্নেয়গিরি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত।
- প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবারের মতো গত ২৩ নভেম্বর, ২০২৫ এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।
- এ অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে যায়।

উৎস: প্রথম আলো। 

২,০১৯.
২০২৪ সালে অস্ত্র রপ্তানিতে শীর্ষ কোনটি?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

• আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান (৫.৩ শতাংশ)।

• রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - Statista.com
২,০২০.
মঙ্গল গ্রহের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র কোন মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করে?
  1. ক) ESA
  2. খ) CSA
  3. গ) DRC
  4. ঘ) CNSA
সঠিক উত্তর:
ঘ) CNSA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) CNSA
ব্যাখ্যা
• China National Space Administration:
- মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে চীন।
- চীনা মহাকাশ গবেষণা সংস্থা 'চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (CNSA)' এর পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১' পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল   গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।
- ২০২২ সালে থেকে চীন পৃথিবীর কক্ষপথে তাদের স্পেস স্টেশন কাজ করতেছে।

অন্যদিকে,
- কানাডা মহাকাশ গবেষণা সংস্থা- Canadian Space Agency (CSA) 
- চীন মহাকাশ গবেষণা সংস্থা -China National Space Administration (CNSA)
- ডেনমার্ক মহাকাশ গবেষণা সংস্থা -Danish National Space Center (DRC)
- ইউরোপ (সম্মিলিত ) মহাকাশ গবেষণা সংস্থা- European Space Agency (ESA)

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ এবং বিভিন্ন  মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইট।
২,০২১.
OPCW নিচের কোন পুরস্কারটি লাভ করে?
  1. নোবেল শান্তি পুরস্কার
  2. নোবেল অর্থনীতি পুরস্কার
  3. গোল্ডেন গ্লোব পুরস্কার
  4. কার্ল ফ্রিডরিশ গাউস পুরস্কার
সঠিক উত্তর:
নোবেল শান্তি পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
নোবেল শান্তি পুরস্কার
ব্যাখ্যা
♦OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
• প্রতিষ্ঠা - ১৯৯৭ ।
• লক্ষ্য-  রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ ও রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ ।
• সমর্থনকারী দেশ – ১৯৩ টি।
• স্বাক্ষর করেনি – দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া ।
• ইসরাইল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি ।
• বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ চূড়ান্ত অনুমোদন দেয়।
• OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ।

উৎস: OPCW ওয়েবসাইট।
২,০২২.
প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ম্যানিলা
  2. নয়াদিল্লি
  3. ব্যাংকক
  4. হাংজু
সঠিক উত্তর:
নয়াদিল্লি
উত্তর
সঠিক উত্তর:
নয়াদিল্লি
ব্যাখ্যা
এশিয়ান গেমস:
- ‘দ্য গ্রেটেস্ট শো অন এশিয়া’।
- অলিম্পিকের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় ও ক্রীড়াবিদদের অনুষ্ঠান।
- এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক যোগাযোগ ও সম্মিলিতভাবে এশিয়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া এই গেমসের লক্ষ্য।
- প্রতি চার বছর অন্তর এই ইভেন্টটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। 
- এশিয়ান গেমস হলো ফার ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ গেমসের উত্তরসূরি যা ওরিয়েন্টাল অলিম্পিক নামেও পরিচিত, যা ১৯১৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

⇒ প্রথম এশিয়ান গেমস:
- ১৯৫১ সালের ৪ - ১১ মার্চ ভারতের নয়াদিল্লিতে ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
- ১৯৫১ সালের এশিয়ান গেমসের সবগুলো ইভেন্ট মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
- প্রথম এশিয়ান গেমসে ১১টি দেশের মোট ৪৮৯ জন ক্রীড়াবিদ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
- প্রথম এশিয়ান গেমসে জাপান ৬০টি পদক নিয়ে তালিকার শীর্ষে ছিল এবং এরপর স্বাগতিক ভারত ৫১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল।

উৎস: Olympics.
২,০২৩.
বিশ্বে জিডিপিতে শীর্ষ দেশ কোনটি? [অক্টোবর, ২০২৪]
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------------
বিশ্বে জিডিপিতে শীর্ষ দেশ সম্পর্কে মূল তথ্য:

সম্প্রতি, বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাপকাঠিতে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের বৃহত্তম অর্থনীতি। এর পেছনে অর্থাৎ দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা চার দেশ হলো যথাক্রমে চীন, জাপান, জার্মানি ও ভারত।

প্রকাশক: যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন গতকাল বৃহস্পতিবার পৃথিবীর সবচেয়ে বড় ১০ অর্থনীতির এই তালিকা প্রকাশ করেছে।

• শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
• যুক্তরাষ্ট্রের জিডিপি: ২৮.৭৮ ট্রিলিয়ন ডলার।
• জিডিপি প্রবৃদ্ধি: ২.৭%।
• দ্বিতীয় স্থানে: চীন (জিডিপি: ১৮.৫৩ ট্রিলিয়ন ডলার, জিডিপি প্রবৃদ্ধি: ৪.৬%)।
• চীনের মাথাপিছু আয়: ১৩ হাজার ডলার।

উল্লেখ্য,
বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর তালিকায় ৩৫তম স্থানে আছে বাংলাদেশ।

সূত্র: কালেরকন্ঠ।
২,০২৪.
ইউরোপের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে দূতাবাস চালু করে-
  1. ক) কসোভো
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) জার্মানি
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
ক) কসোভো
উত্তর
সঠিক উত্তর:
ক) কসোভো
ব্যাখ্যা
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস চালু করে কসোভো।
উৎসঃ আল জাজিরা এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
২,০২৫.
For which of the following disciplines Nobel Prize is awarded?
  1. Physics and Chemistry
  2. Physiology or Medicine
  3. Literature, Peace and Economics
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি।
যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য,
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
২,০২৬.
ফিফা প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান -
  1. ক) ১৮৯তম
  2. খ) ১৯০তম
  3. গ) ১৯১তম
  4. ঘ) ১৯২তম
সঠিক উত্তর:
ক) ১৮৯তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৯তম
ব্যাখ্যা
ফিফা র‍্যাংকিং:
- ফিফা র‍্যাংকিং অনুযায়ী শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
- আর্জেন্টিনার পয়েন্ট ১৮৪৩.৭৩।
- ৮৯২.৪৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৯তম।

অন্যদিকে -
- ২য় স্থানে রয়েছে ফ্রান্স (পয়েন্ট (১৮৪৩.৫৪)।
- ৩য় স্থানে রয়েছে ব্রাজিল (পয়েন্ট (১৮২৮.২৭)।

উৎস: FIFA ওয়েবসাইট।

২,০২৭.
সম্প্রতি কোন ইউরোপীয় দেশে জেন-জি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে? [জানুয়ারি, ২০২৬]
  1. জার্মানি
  2. অস্ট্রিয়া
  3. বুলগেরিয়া
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

বুলগেরিয়ায় জেন জি বিক্ষোভ:
- সম্প্রতি (১০ ডিসেম্বর, ২০২৫) ইউরোপীয় দেশ বুলগেরিয়ায় জেন জি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

⇒ রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে দেশটিতে দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেয় সাধারণ মানুষ।
- দেশটিতে আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে ইউরো মুদ্রা গ্রহণের প্রস্তুতির মাঝেই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু হয়েছে।
- বিক্ষোভকারীরা সোফিয়ার কেন্দ্রস্থলে পার্লামেন্ট ভবনে লেজার দিয়ে ‘‘পদত্যাগ’’, ‘‘মাফিয়া আউট’’ ও ‘‘সুষ্ঠু নির্বাচন চাই’’সহ বিভিন্ন ধরনের স্লোগান প্রক্ষেপণ করেন।
- সোফিয়ার বাসিন্দা ৬৪ বছর বয়সী ডোবরি লাকভ বলেন, আমি মনে করি জনগণের শক্তি ধীরে ধীরে তাদের (সরকারকে) পদত্যাগ করতে বাধ্য করবে কারণ অনেক সংস্কার প্রয়োজন।

উৎস: DW.

২,০২৮.
কাতার ফুটবল বিশ্বকাপে সর্বাধিক গোল কে করেছেন?
  1. ক) কিলিয়ান এমবাপ্পে
  2. খ) এনজো ফার্নান্দেজ
  3. গ) লিওনেল মেসি
  4. ঘ) রিচার্লিসন
সঠিক উত্তর:
ক) কিলিয়ান এমবাপ্পে
উত্তর
সঠিক উত্তর:
ক) কিলিয়ান এমবাপ্পে
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর),
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, 
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি, 
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়], 
- থিম সং: হা’ইয়া হা’ইয়া, 
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার), 
- রানার্স আপ: ফ্রান্স। 

- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা), 
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি), 
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), 
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), 
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে), 
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এই বিশ্বকাপে। 

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র।
২,০২৯.
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এ গোল্ডেন বল জিতেছেন কে?
  1. ক) লিওনেল মেসি
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) নেইমার
  4. ঘ) লুকা মদ্রিচ
সঠিক উত্তর:
ক) লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
ক) লিওনেল মেসি
ব্যাখ্যা
• কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ 
- আয়োজক দেশ- কাতার (২২তম আসর)।
- সময়কাল-২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২
- মোট ভেন্যু- ৮টি।
- বল- আল রিহলা।
- মাসকট- লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- চ্যাম্পিয়ন- আর্জেন্টিনা (৩য় বার)।
- গোল্ডেন বল- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়- এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,০৩০.
১৩ বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ভারত
  2. খ) শ্রীলংকা
  3. গ) পাকিস্তান
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
- ২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ভারতে।
- অক্টোবর, ২০২৩ থেকে শুরু হবে।
- ফাইনাল হবে ২৬ নভেম্বর, ২০২৩।
- আইসিসি র‍্যাংঙ্কিংয়ে প্রথম সাতটি দল এবং আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে।
- বাকি দুটি দল হল ২০২৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুই ফাইনালিস্ট দল খেলবে।

উৎস: আইসিসি ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
২,০৩১.
২০২৫ সালে জাতিসংঘের মহাসাগরীয় সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ফ্রান্স
  2. কোস্টারিকা
  3. স্পেন
  4. ইতালি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

জাতিসংঘ মহাসাগর সম্মেলন-২০২৫ (2025 UN Ocean Conference):
- এটি ছিল জাতিসংঘের তৃতীয় মহাসাগর সম্মেলন।
- স্থান: নিস, ফ্রান্স (Port Lympia)।
- সময়: ৯–১৩ জুন, ২০২৫।
- আয়োজক দেশ: ফ্রান্স ও কোস্টারিকা।
- মূল সিদ্ধান্ত: Nice Ocean Action Plan /মহাসাগর সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপের রূপরেখা।
- সম্মেলনের মূল লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৪ (SDG-14) বাস্তবায়নে সহায়তা করা যা মহাসাগর, সাগর এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জোড় দেয়।
- সম্মেলনে বিশ্বের ১৭৫টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে ৭৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন।

উৎস: UN ওয়েবসাইট।

২,০৩২.
২০২৫ সালের অস্কার জয়ী চলচ্চিত্র কোনটি?
  1. আনোরা
  2. কনক্লেভ
  3. দ্য ব্রুটালিস্ট
  4. এমিলিয়া পেরেজ
সঠিক উত্তর:
আনোরা
উত্তর
সঠিক উত্তর:
আনোরা
ব্যাখ্যা
অস্কার পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।

• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
২,০৩৩.
World Health Organization approved dengue vaccine 'Kyudenga' made by -
  1. Russia
  2. Japan
  3. Bangladesh
  4. Singapore
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
ডেঙ্গু ভ্যাকসিন:
- ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা 'কিউডেঙ্গা'র অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- এই ভ্যাকসিন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ অনুযায়ী, ৬-১৬ বছর বয়সী শিশুদের জন্য এই টিকা চালু করা হবে, যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়।  

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড (৩ অক্টোবর, ২০২৩)।
২,০৩৪.
২০২৪ সালে ৩৩তম অলিম্পিকে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে কোন দেশ?
  1. জাপান
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয় এই আসর।
- এ বছর যৌথভাবে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে যুক্তরাষ্ট্র ও চীন
- ৪০ স্বর্ণপদকের পাশাপাশি ৪৪টি ব্রোঞ্জপদকসহ যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে।
- অন্যদিকে ৪০ স্বর্ণপদকের সঙ্গে ২৭ ব্রোঞ্জপদকসহ ৯১টি পদক পেয়েছে চীন।
- আর ২০ স্বর্ণপদকসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় হয়েছে জাপান।

উৎস: i) Olympics.
ii) Britannica.
২,০৩৫.
‘নোবেল পুরস্কার’ ঘোষণা করা হয় কোন মাসে?
  1. অক্টোবর
  2. নভেম্বর
  3. ডিসেম্বর
  4. সেপ্টেম্বর
সঠিক উত্তর:
অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
অক্টোবর
ব্যাখ্যা
প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।
- প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল।
- ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
- নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে।
- সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। 

নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা;
• পদার্থবিদ্যা;
• রসায়ন;
• সাহিত্য;
• শান্তি;
• অর্থনীতি।

তথ্যসূত্র- দৈনিক প্রথম আলো।  
২,০৩৬.
নবম T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
নবম আইসিসি T-20 বিশ্বকাপ - ২০২৪

• আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
• সময়কাল:  ২⎯২৯ জুন, ২০২৪
• অংশগ্রহণকারী দল: ২০টি 
• মোট ম্যাচ: ৫৫টি 
• উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা
• ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 
• চ্যাম্পিয়ন দল: ভারত
• রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা 
• ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)  
• ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত) 
• সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
• সর্বোচ্চ উইকেট শিকারি: ফজলহক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত) 
• হ্যাটট্রিক (মোট ৩টি): প্যাট কামিন্স: ২টি (অস্ট্রেলিয়া) , ক্রিস জর্ডান: ১টি (ইংল্যান্ড) 
•  টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দুই ম্যাচে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের রেকর্ড করেন প্যাট কামিন্স। 
•  সর্বোচ্চ মেডেন অভার:  লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
২,০৩৭.
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী -
  1. জ্যানেট পেট্রো
  2. জর্জা মেলোনি
  3. ক্রিস্তিন লাগার্দ
  4. আঙ্গেলা মের্কেল,
সঠিক উত্তর:
জ্যানেট পেট্রো
উত্তর
সঠিক উত্তর:
জ্যানেট পেট্রো
ব্যাখ্যা
নাসার প্রথম নারী প্রশাসক:
- জ্যানেট পেট্রো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী।
- নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন জ্যানেট পেট্রো।
- অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসায় নেতৃত্ব দেবেন।
- ১৯৫৮ সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির মহাকাশ সংস্থার প্রধানের পদটিতে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়।
- পেট্রো ফ্লোরিডায় নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এ ছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখভাল, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা ও এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন।
- পেট্রো মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা।
২,০৩৮.
কোন গোষ্ঠীর নেতৃত্বে সম্প্রতি সিরিয়ান সরকারের বিরুদ্ধে হামলা চালানো হয়? (ডিসেম্বর, ২০২৪)
  1. টিএনএলএ
  2. উলফা
  3. এইচটিএস
  4. হুতি
সঠিক উত্তর:
এইচটিএস
উত্তর
সঠিক উত্তর:
এইচটিএস
ব্যাখ্যা
এইচটিএস:
- এইচটিএস-এর পূর্ণরূপ: হায়াত তাহরির আল-শাম।
- হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী।
- তুরস্কের মদতপুষ্ট এই সংগঠনই সিরিয়ার সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে।
- তাদের বিদ্রোহে ৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

⇒ ২০১১ সালে প্রতিষ্ঠার সময় এ গোষ্ঠীটির নাম ছিলো জাবাত আল নুসরা, যা ছিলো সরাসরি আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সাথে সংযুক্ত।
- এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত আইএস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদী।
- ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট হয়েছিলো সেখানে তাদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছিলো।
- ২০১৬ সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মেদ আল জাওলানি প্রকাশ্যেই আল-কায়েদার সাথে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নামই রাখা হয় হায়াত তাহরির আল -শাম এবং পরে এর সাথে আরও কিছু ছোট গোষ্ঠী যোগ হয়।
- জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্কসহ অনেক দেশে এইচটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত।

উল্লেখ্য,
- ২০১১ সালে সিরিয়াস গৃহযুদ্ধ শুরু হয়।
- টানা গৃহযুদ্ধের কারণে কার্যত ধসে গেছে দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা।
- এইচটিএস গোষ্ঠীটিই প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ছিলো।
- কয়েক বছর ধরে ইদলিব ছিলো যুদ্ধক্ষেত্র, কারণ সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছিলো।
- ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে। আর তুরস্ক বিদ্রোহীদের সমর্থন যুগিয়েছে।

উৎস: BBC.
২,০৩৯.
সম্প্রতি বাংলাদেশ কোন দেশে নতুন হাইকমিশন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?
  1. সিঙ্গাপুর
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

• বাংলাদেশ হাইকমিশন:
- বাংলাদেশ সরকার সম্প্রতি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি হাইকমিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
- ২০২৪ সালের ৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
- এই বৈঠকের সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সমৃদ্ধ দেশ।
- রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, মানব উন্নয়ন সূচকে এই দেশের অবস্থান ১৬তম।
- এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে ৩২তম অবস্থানে রয়েছে দেশটি।
- দেশটির উচ্চ ক্রয়ক্ষমতা বাংলাদেশি পণ্যের জন্য এটি একটি সম্ভাবনাময় বাজার হিসেবে গড়ে উঠতে পারে।
- তাছাড়া, হাইকমিশন স্থাপনের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা ও প্রবাসী কল্যাণ সম্পর্কিত স্বার্থও বৃদ্ধি পাবে।
- এই মিশনের সকল ব্যয় অর্থবছর ২০২৫-২৬-এ বাস্তবায়িত হয়েছে।

উৎস: The Financial Express ও জাতীয় তথ্য বাতায়ন। 

২,০৪০.
Which is the last member country of NATO?
  1. Macedonia
  2. Denmark
  3. Finland
  4. Portugal
সঠিক উত্তর:
Finland
উত্তর
সঠিক উত্তর:
Finland
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ- The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।

- NATO র বর্তমান সদস্য ৩১ টি।
- সর্বশেষ সদস্য - ফিনল্যান্ড (যোগদান করে -৪ এপ্রিল, ২০২৩)।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
২,০৪১.
বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরী করে কোন দেশ?
  1. ডেনমার্ক
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রোবট আইনজীবী:

- 'ডুনটপে' অ্যাপের মাধ্যমে রোবট আইনজীবীকে পরিচালনা করা হবে।
- বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরী করে যুক্তরাষ্ট্র।
- আইনজীবীর কাজ চালাবে 'ডুনটপে' নামে একটি অ্যাপ, যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।
- মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।
- মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে 'ডুনটপে'।

তথ্যসূত্র - সময় নিউজ অনলাইন, ৪ ফেব্রুয়ারি ২০২৩।
২,০৪২.
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মোট কতটি দল অংশগ্রহণ করবে? 
  1. ৩২টি
  2. ৪০টি
  3. ৪৮টি
  4. ৫২টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা

• ফিফা বিশ্বকাপ ২০২৬: 
-  যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন, ২০২৬ সালে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর।
- ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের টুর্নামেন্টের প্রথা চালু হয়।
 - এবার সেটি পরিবর্তন হতে যাচ্ছে। 
- ৩২ দলের বিশ্বকাপ আর থাকছে না, ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের।
- ৩২ দলের বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা ছিলো ৬৪ টি।
 - ৪৮ দলের টুর্নামেন্টে যা বেড়ে দাঁড়াবে ১০৪ ম্যাচে।
 - প্রথমে ১৬ টি গ্রুপের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত গ্রুপের সংখ্যা ঠেকেছে ১২ তে।
 - এতদিন যা ছিলো ৮ টি।

উৎস: ফিফা ওয়েবসাইট ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 

২,০৪৩.
শ্রীলংকা কখন নিজেকে দেউলিয়া ঘোষণা করে?
  1. ক) ২২ এপ্রিল, ২০২২
  2. খ) ১৭ এপ্রিল, ২০২২
  3. গ) ১২ জুন, ২০২২
  4. ঘ) ১২ এপ্রিল, ২০২২
সঠিক উত্তর:
ঘ) ১২ এপ্রিল, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ এপ্রিল, ২০২২
ব্যাখ্যা
• দেউলিয়া ঘোষণা শ্রীলংকার:
- বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেশটি গত ১২ এপ্রিল, ২০২২ নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
- প্রায় ৫১০০ কোটি ডলারের আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
- তারা ঋণদাতাদের অর্থ ফেরত দিতে পারছে না। সংকটে জর্জরিত দেশটি এ ঘোষণা দিয়েছে।
- পক্ষান্তরে বৈদেশিক রিজার্ভে তাদের জমা আছে মাত্র ২২২ কোটি ডলার।
- বৈদেশিক ঋণ পরিশোধ সাময়িক স্থগিত ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। এটা তাদের একটি ব্যতিক্রমী পদক্ষেপ। 
- ১৯৪৮ সালে স্বাধীন হয় শ্রীলঙ্কা। তারপর থেকে এবারই প্রথমবার তারা ঋণখেলাপি বা দেউলিয়া হওয়ার ঘোষণা দিলো।

তথ্যসূত্র: দৈনিক মানবজমিন।
২,০৪৪.
সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিত করেছে?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. ইরান 
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ইরান 
উত্তর
সঠিক উত্তর:
ইরান 
ব্যাখ্যা

• IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency. 
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৭৯টি। [নভেম্বর, ২০২৫]
- বর্তমান মহাপরিচালক: Rafael Mariano Grossi. [নভেম্বর, ২০২৫]
- স্লোগান / মিশন: “Atoms for Peace and Development”.
- IAEA হলো NPT বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
- উদ্দেশ্য ও লক্ষ্য:
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা।
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
- পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান।

• ইরানের সদস্যপদ ত্যাগ:
- জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
- এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে ২জুলাই, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান।

তথ্যসূত্র: IEAE ওয়েবসাইট ও পত্রিকা।

২,০৪৫.
এক্সআই (Xi) কী?
  1. ক) জাকারবার্গের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
  2. খ) জ্যাকমার কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
  3. গ) ইলন মাস্কের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
  4. ঘ) বিল গেটসের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
গ) ইলন মাস্কের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইলন মাস্কের কৃত্তিম বুদ্ধিমত্তার স্টার্টআপ প্রতিষ্ঠান
ব্যাখ্যা
এক্সআই:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার জন্য নতুন কোম্পানি চালু করেছেন অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ইলন মাস্ক।
- ইলন মাস্কের এআই কোম্পানি এক্সআই।
- জাগতিক বিশ্বের প্রকৃত সত্যি বুঝাই এক্সআইয়ের লক্ষ্য।
- চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হতে পারে ইলন মাস্কের এক্সআই।
- মাস্কের নতুন এই প্রতিষ্ঠানটি টুইটার, টেসলা ও মাস্কের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

উল্লেখ্য,
- চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই'র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক।
- কিন্তু ২০১৮ সালে এই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি।
- ওপেনএআইর অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট।

উৎস: ১৩ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
২,০৪৬.
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান কে? (২০২৪)
  1. হাসান নাসরুল্লাহ
  2. হাশেম সাফিউদ্দিন
  3. নাইম কাসেম
  4. আব্বাস আল-মুসাবি
সঠিক উত্তর:
হাশেম সাফিউদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
হাশেম সাফিউদ্দিন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান

- ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন।
- সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান।
- গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করা তাঁর দায়িত্ব।
- তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলেরও সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ।
- ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সাফিউদ্দিনকে সন্ত্রাসী ঘোষণা করে।
- তিনি নিজেকে মহানবী হযরত মোহাম্মদের (সা.)-এর খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন।

সূত্র- রয়টার্স।  
২,০৪৭.
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. ক) mRNA-1273
  2. খ) tozinameran
  3. গ) Sputnik-V
  4. ঘ) Janssen
সঠিক উত্তর:
খ) tozinameran
উত্তর
সঠিক উত্তর:
খ) tozinameran
ব্যাখ্যা
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার নাম হলো tozinameran.
এটির কোডনেম BNT162b2 এবং ব্র্যান্ডিং নাম Comirnaty.
যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এই টিকার অনুমোদন প্রদান ও প্রয়োগ শুরু করে।
অন্যদিকে,
- মডার্নার টিকার নাম : mRNA-1273
- জনসন অ্যান্ড জনসন : Janssen
- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট : Sputnik-V.
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
২,০৪৮.
প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ—
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ভারত
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন।
- প্রতিবেদন অনুসারে প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২৩।
২,০৪৯.
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ:
1. চীন,
2. ভারত,
3. যুক্তরাষ্ট্র
4. ইন্দোনেশিয়া,
5. ব্রাজিল।

উৎস: Statistica.
২,০৫০.
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ এর রানার্স আপ হয় কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলংকা
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:

- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান, শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: শ্রীলংকা।
- খেলা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০ আগস্ট, ২০২৩- ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - Cricbuzz ওয়েবসাইট।
২,০৫১.
কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ৯৩তম অস্কার পুরস্কার লাভ করেছে?
  1. প্যারাসাইট
  2. দ্য ফাদার
  3. নোম্যাডল্যান্ড
  4. মিনারি
সঠিক উত্তর:
নোম্যাডল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নোম্যাডল্যান্ড
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
- সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
- সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
- সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
- সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
- সেরা এনিমেটেড সিনেমা : সোল
- সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
- সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
- প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
২,০৫২.
Who is the new president of World Bank?
  1. ক) David Malpass
  2. খ) Ajay Banga
  3. গ) Ngozi Okonjo-Iweala
  4. ঘ) kamala harris
সঠিক উত্তর:
খ) Ajay Banga
উত্তর
সঠিক উত্তর:
খ) Ajay Banga
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- তিনি বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২৩ সালের ২ জুন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।

অন্যদিকে -
- ডেভিড মালপাস বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- ওকনজো-ইওয়েলা বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর প্রেসিডেন্ট।
- কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ।

উৎস: World Bank ওয়েবসাইট।
২,০৫৩.
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) লস এঞ্জেলস
  2. খ) আটলান্টা
  3. গ) মস্কো
  4. ঘ) মেক্সিকো সিটি
সঠিক উত্তর:
ক) লস এঞ্জেলস
উত্তর
সঠিক উত্তর:
ক) লস এঞ্জেলস
ব্যাখ্যা
- ১৯৮৪ সালের ২৮ জুলাই থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে অনুষ্ঠিত ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়। তারপর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে।
- তবে এর মধ্যে ২০১৬ সালে গলফার সিদ্দিকুর রহমানই প্রথম যোগ্যতার মাধ্যমে অংশগ্রহণ করে। ২০২১ সালের টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। এ ব্যতীত বাকি সবাই দেশীয় কোটায় অংশ নিয়েছে।

(সূত্র: অলিম্পিক ওয়েবসাইট এবং ডেইলি ষ্টার)
২,০৫৪.
'World Government Summit- 2025' কোথায় অনুষ্ঠিত হয়? [মার্চ, ২০২৫]
  1. রাশিয়া
  2. মিশর
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

বিশ্ব সরকার সম্মেলন ২০২৫:
- ২০১৩ সালে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন।
- সরকারি অভিজ্ঞতা এবং উদ্ভাবন বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
- এই  শীর্ষ সম্মেলন সরকার ও জনগণের মধ্যে সংযোগ জোরদার করার জন্য- বৈশ্বিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করে।

উল্লেখ্য,
- ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে 'বিশ্ব সরকার সম্মেলন ২০২৫' অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বৈশ্বিক সরকারব্যবস্থা, প্রযুক্তি, অর্থনীতি ও পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
- এই সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আমন্ত্রণ পেয়েছিলেন এবং অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র- বাসস। [Link]

২,০৫৫.
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত ও শ্রীলঙ্কা
  2. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।

২,০৫৬.
সম্প্রতি ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. ভুটান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলন
- ভারতে আয়োজিত তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- রাষ্ট্র বা সরকারপ্রধানদের নিয়ে ২০২৪ সালের উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য এবং মূল সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর আ সাসটেইনেবল ফিউচার’।
 - এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো একটি সাধারণ প্ল্যাটফর্মে সম্পূর্ণ পরিসরে ভাগ করার জন্য একত্র করার পরিকল্পনার অংশ।
- ভারত ২০২৩ সালের ১২ ও ১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট (ভিওজিএসএস),
- একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল। দুটি সামিটই ভার্চ্যুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়।
- শীর্ষ সম্মেলনের পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশ নিয়েছিল।
 
সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,০৫৭.
ফোর্বসের তালিকায় বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি -
  1. ক) বার্নার্ড আর্নল্ট
  2. খ) ইলন মাস্ক
  3. গ) জেফ বেজোস
  4. ঘ) ওয়ারেন বাফেট
সঠিক উত্তর:
ক) বার্নার্ড আর্নল্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) বার্নার্ড আর্নল্ট
ব্যাখ্যা
বৈশ্বিক শীর্ষ ধনী: 
- প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৩।
- প্রকাশক: ফোর্বস ম্যাগাজিন।
- শিরোনাম: Forbes Billionaires 2023: The Richest People In The World.

প্রতিবেদন অনুযায়ী: 
- শীর্ষ ধনী - বার্নার্ড আর্নল্ট।
- দ্বিতীয় শীর্ষ ধনী - ইলন মাস্ক।
- তৃতিয় শীর্ষ ধনী - জেফ বেজোস।

- ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি এই তালিকায় নবম।

উৎস: ফোর্বসের সাইট।
২,০৫৮.
আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কত?
  1. ১২টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা

আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৬:
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ১০ম আসর।
- আয়োজক দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- সময়: ৭ ফেব্রুয়ারি - ৮ মার্চ, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- চ্যাম্পিয়ন: ভারত।
- গ্রুপ: ৪টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- ফাইনাল ম্যাচ: ৮ মার্চ, ২০২৬ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

২,০৫৯.
সর্বশেষ জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন গত ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। 
- ৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট)
২,০৬০.
'ব্যালন ডি'অর ২০২৩' বিজয়ী -
  1. কিলিয়ান এমবাপ্পে
  2. লিওনেল মেসি
  3. ক্রিস্টিয়ানো রোনালদো
  4. করিম বেনজেমা
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
২,০৬১.
'এস-৪০০' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কোন দেশের তৈরি?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা:
- এস-৪০০ রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- এর মাধ্যমে উন্নত নজরদারি ও সাইবার সুরক্ষা নিশ্চিত করা হয়।
- রাশিয়ার তৈরি এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬০০ কিলোমিটার দূরে শত্রুপক্ষের কর্মকাণ্ড শনাক্ত এবং একসঙ্গে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
- এর সর্বোচ্চ পাল্লা ৪০০ কিলোমিটার।
- এটি বোমারু বিমান, যুদ্ধবিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে পারে। 

উল্লেখ্য,
- ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫৫০ কোটি ডলারের একটি সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি করে ভারত।
- ওই চুক্তি অনুযায়ী, ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের কথা।
- ভারতকে এরই মধ্যে তিনটি এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া।
- সম্প্রতি, ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিতে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে আলোচনা চলছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

২,০৬২.
'ডারিয়েন গ্যাপ' কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
  1. কলম্বিয়া ও ইকুয়েডর
  2. কলম্বিয়া ও পানামা
  3. কোস্টারিকা ও পানামা
  4. ভেনেজুয়েলা ও কলম্বিয়া
সঠিক উত্তর:
কলম্বিয়া ও পানামা
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া ও পানামা
ব্যাখ্যা

ডারিয়েন গ্যাপ:
- উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্তকারী একটি ভৌগোলিক অঞ্চল হল ডারিয়েন গ্যাপ (Darién Gap)।
- ডারিয়েন গ্যাপ মধ্য আমেরিকার দেশ পানামার দক্ষিণাংশের ডারিয়েন প্রদেশ থেকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরাংশের চকো ডিপার্টমেন্ট পর্যন্ত বিস্তৃত।
- ভূপ্রকৃতিগত দিক থেকে, পর্বতশ্রেণী (সেরানিয়া ডেল বাউদো ও সেরানিয়া ডেল ডারিয়েন), নদী (এট্রাটো ও টুইরা), বদ্বীপ (এট্রাটো বদ্বীপ), বৃষ্টিঅরণ্য, জলাভূমির সমাহারে ডারিয়েন গ্যাপ এক অতি দুর্গম অঞ্চল।
- ডারিয়েন গ্যাপ হলো উত্তর কলম্বিয়া এবং দক্ষিণ পানামা জুড়ে ঘন জঙ্গলের একটি প্রসারিত।

উল্লেখ্য,
- মূলত প্রাকৃতিক দুর্গমতার কারণেই, প্যান-আমেরিকান হাইওয়ে ডারিয়েন গ্যাপে বিচ্ছিন্ন রয়েছে।
- উত্তরে পানামার যাভিজা থেকে দক্ষিণে কলম্বিয়ার টার্বো পর্যন্ত প্যান-আমেরিকান হাইওয়ে গড়ে তোলা যায়নি।
- তাই এই অঞ্চলটি ডারিয়েন গ্যাপ নামে পরিচিত।
- ডারিয়েন গ্যাপে কোন পাকা রাস্তা না থাকা সত্ত্বেও এটি বিশ্বব্যাপী মানব অভিবাসনের একটি প্রধান রুট হয়ে উঠেছে ।
- ডারিয়েন গ্যাপ এম্বেরা-উউনান এবং গুনা আদিবাসীদের আবাসস্থল।

⇒ দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় যাওয়ার সময় লোকেরা যে পথটি নেয় তা অপরাধী সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- রুটটি চাঁদাবাজি, অপহরণ এবং ব্যাপক যৌন নিপীড়নেরও প্রবণ ।
- জঙ্গলের মতো জলাভূমির চরম প্রকৃতিও এই অঞ্চলে চলাচলকে বিপজ্জনক করে তোলে।

উৎস: Britannica.

২,০৬৩.
সম্প্রতি কোন দুটি আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
  1. ক) মিশর ও জর্ডান
  2. খ) কাতার ও সুদান
  3. গ) সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন
ব্যাখ্যা
আমিরাত-ইসরাইল-বাহরাইন চুক্তিঃ
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১৫ সেপ্টেম্বর ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসে তিন দেশের মধ্যে এ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।
ইসরায়েলের সঙ্গে এর আগে কেবল মাত্র দুটি আরব রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক হয়েছে। প্রথমটি মিশরের সঙ্গে, ১৯৭৯ সালে। দ্বিতীয়টি জর্ডানের সঙ্গে, ১৯৯৪ সালে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে এখন চারটি আরব রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিল। পঞ্চম দেশ হিসাবে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে - সুদান।
২,০৬৪.
'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩' অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. গ্রিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
• World Happiness Report 2023:
- এ প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর প্রকাশ করে থাকে।
- বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
- এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়।
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় টানা ৬ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে - ডেনমার্ক, 
- তৃতীয় অবস্থানে রয়েছে - আইসল্যান্ড,
- এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম।
- তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৩৭)।

উৎস:  World Happiness Report 2023 , ডেইলি স্টার বাংলা পত্রিকা রিপোর্ট। [Link]
২,০৬৫.
বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ‘James Webb Space Telescope' এর নির্মাতা প্রতিষ্ঠান নিচের কোনটি?
  1. ক) নাসা
  2. খ) ইউরোপীয় স্পেস এজেন্সি
  3. গ) কানাডিয়ান স্পেস এজেন্সি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- নাসা, ইউরোপীয় স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি কর্তৃক নির্মিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ ‘James Webb Space Telescope’ সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করে।
- টেলেস্কোপটি বহনকারী রকেটের নাম - Ariane 5 ECA (VA256) এবং এটি ফ্রেঞ্চ গায়ানার কোউরু মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।

উৎস: পত্রিকা রিপোর্ট। 
২,০৬৬.
World Urbanization Prospects 2025 প্রতিবেদনমতে, বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. টোকিও, জাপান
  2. ঢাকা, বাংলাদেশ
  3. সাংহাই, চীন
  4. জাকার্তা, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
জাকার্তা, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

২,০৬৭.
নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
  1. বাংলাদেশ
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. ভারত
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: 
- ৩ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ১০ দলের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
-  ‘এ’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা। 
-  ‘বি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। 

সূত্র- আইসিসি ওয়েবসাইট। 
২,০৬৮.
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক করেন-
  1. ক) কার্টিস ক্যাম্পার
  2. খ) মিচেল স্টার্ক
  3. গ) যাসপ্রিট বুমরা
  4. ঘ) টিম সাউদি
সঠিক উত্তর:
ক) কার্টিস ক্যাম্পার
উত্তর
সঠিক উত্তর:
ক) কার্টিস ক্যাম্পার
ব্যাখ্যা

- টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক করেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার।
- টানা চার বলে চার উইকেট নেওয়াকে ক্রিকেটের পরিভাষায় ডাবল হ্যাটট্রিক বলে।

উৎস: দৈনিক পত্রিকা

২,০৬৯.
‘Henley and partners’ প্রকাশিত সূচকে, শক্তিশালী পাসপোর্ট সূচকের তালিকায় বাংলাদেশের অবস্থান -
  1. ৯৬তম
  2. ৯৭তম
  3. ৯৮তম
  4. ৯৯তম
সঠিক উত্তর:
৯৭তম
উত্তর
সঠিক উত্তর:
৯৭তম
ব্যাখ্যা
হেনলি পাসপোর্ট সূচক:
- লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান Henley and partners ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কয়টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।
- সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭ তম।

উল্লেখ্য,
- সূচকে শীর্ষে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন।
- সূচকে দ্বিতীয় স্থানে: ফিনল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন।
- তৃতীয় স্থানে: অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড।

অন্যদিকে -
- সূচকে সবার নিচে স্থান: আফগানিস্তান (১০৪তম)।

উৎস: Henley and partners ওয়েবসাইট। [link]
২,০৭০.
গাজার পুনর্গঠন ও অন্তর্বর্তীকালীন প্রশাসন তদারকির জন্য প্রস্তাবিত কমিটির নাম কী?
  1. Board of Reconstruction 
  2. Board of Peace
  3. Gaza Peace Council
  4. International Gaza Authority
সঠিক উত্তর:
Board of Peace
উত্তর
সঠিক উত্তর:
Board of Peace
ব্যাখ্যা

গাজা বোর্ড অব পিস (Board of Peace) :
- বোর্ড অব পিস হলো ২০২৫-২৬ সালের গাজা যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক কমিটি।
- এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসন তদারকি, পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়া তদারকির জন্য গঠিত হয়েছে। 
- এটি ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা দাবির দ্বিতীয় ধাপের (Phase II) অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর ও মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার পর, দ্বিতীয় ধাপে গাজায় যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক কাঠামো দাঁড় করানোই হবে মূল লক্ষ্য। সেই প্রেক্ষাপটেই ‘গাজা বোর্ড অফ পিস’ গঠনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প উল্লেখ করেন, মূলত এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের বোর্ড।
- এই বোর্ডের দায়িত্ব হবে গাজায় শান্তিপ্রক্রিয়ার বাস্তবায়ন তদারক করা।

⇒ ১৭ নভেম্বর, ২০২৫ তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৮০৩ দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এর সঙ্গে সম্পর্কিত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (International Stabilization Force) অনুমোদন করেছে।
- জানুয়ারি ৮, ২০২৬ তারিখে সাবেক জাতিসংঘ মধ্যপ্রাচ্য দূত ও বুলগেরীয় কূটনৈতিক নিকোলাই স্লাদেনভ ‘বোর্ড অব পিস’-এর মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। 
- উল্লেখ্য যে, টনি ব্লেয়ার প্রথমে সদস্য হিসেবে আলোচনায় ছিলেন, কিন্তু ইরাক যুদ্ধে ভূমিকার কারণে আরব দেশগুলোর আপত্তিতে তাকে পূর্ণ সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- ১১ অক্টোবর, ২০২৫ থেকে গাজায় মার্কিন মধ্যস্ততায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চলজুড়ে নিহতের সবশেষ সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

উৎস: i) Reuters.
ii) Al Jazeera.

২,০৭১.
সম্প্রতি ইসলামিক স্টেট-খোরাসান কোন দেশে প্রাণঘাতী হামলা চালায়? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. নিউজিল্যান্ড
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

-  রাশিয়ার রাজধানী মস্কোর ক্রাসনোগরস্ক এলাকার ক্রোকাস সিটি হল অ্যান্ড শপিং সেন্টারে  আইএসের ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪৭ জন।
- ওই ভবনটির অডিটোরিয়ামে পিকনিক নামের একটি রুশ ব্যান্ডের কনসার্ট ছিল।
- কনসার্ট হলটির ধারণক্ষমতা সাড়ে ৭ হাজার এবং সন্ত্রাসীরা যখন আক্রমণ শুরু করে তখন হলটি প্রায় পরিপূর্ণ ছিল।

‘আইএস-কে’ 
- আইএস’র এই শাখা সংগঠনটির পুরো নাম পুরো নাম ইসলামিক স্টেট-খোরাসান। সংক্ষেপে যা আইএস-কে।
- ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের অংশবিশেষ নিয়ে গঠিত খোরাসান অঞ্চলে (পুরনো নাম) সক্রিয় রয়েছে সংগঠনটি।
- মূলত ২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংগঠনটির উত্থান।
- চূড়ান্ত পর্যায়ের নৃশংসতা দেখিয়ে কম সময়েই বিশ্বজুড়ে আলোচনায় আসে গোষ্ঠীটি।
- তবে ২০১৮ সালের পর থেকে তাদের সদস্য সংখ্যা কমে এসেছে।
- ২০২১ সালে আফগানিস্তানে আশরাফ গনি সরকার হটিয়ে ক্ষমতায় আসে তালেবান গোষ্ঠী ।
- সেই সময় দেশটিতে মোতায়েন মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর পেছনে এই আইএস-কের হাত রয়েছে বলে খবরে জানিয়েছে রয়টার্স।
- চলতি বছরের শুরুর দিকে ইরানে জোড়া বোমা হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়। ধারণা করা হয় ওই হামলায় আইএসের এই শাখাটি দায়ী।
- এদের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল ২০২২ সালের সেপ্টেম্বরে কাবুলে রাশিয়ার দূতাবাসে হামলা ও ২০২১ সালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা।

সূত্র- বিবিসি ও প্রথম আলো।
২,০৭২.
আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় কত সালে?
  1. ক) ১৮৯৪ সাল
  2. খ) ১৮৯৬ সালে
  3. গ) ১৯০০ সালে
  4. ঘ) ১৯০৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৯৬ সালে
ব্যাখ্যা
আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তোর উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমসের প্রচলন হয়।
এর আগে খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
(সূত্রঃ অলিম্পিক গেমস ওয়েবসাইট)
২,০৭৩.
২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে কোন বার্তা সংস্থা?
  1. ক) অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি)
  2. খ) এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)
  3. গ) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
  4. ঘ) পিআর নিউজওয়্যার
সঠিক উত্তর:
গ) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
ব্যাখ্যা
- ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
- এ যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কৃত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকেও।
- ০৯ মে ২০২৩, পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। 
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।
- এ ছাড়া ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কারও পেয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
- অপরদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) বিভাগে সেরা হয়েছে নিউইয়র্ক টাইমস।

উৎস: প্রথম আলো।
০৯ মে ২০২৩।
২,০৭৪.
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী -
  1. ক) আইস্যাক হেরজোগ
  2. খ) ইয়ার লাপিদ
  3. গ) মিরিয়াম পেরেৎজ
  4. ঘ) নাফতালি বেনেট
সঠিক উত্তর:
খ) ইয়ার লাপিদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইয়ার লাপিদ
ব্যাখ্যা
ইসরায়েলের অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ার লাপিদ। নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় ইহুদি এই দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেন।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
২,০৭৫.
‘শারজাহ ক্রিকেট স্টেডিয়াম’ কোন দেশে অবস্থিত?
  1. কাতার
  2. সৌদি আরব
  3. আফগানিস্তান
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম:
- ১৯৮৪ সালে আরব আমিরাতের শিল্পনগরী শারজাহতে ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনায় তৈরি করা হয় শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
- বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৬ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয় ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ।
- এই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

উল্লেখ্য, 
- জনসংখ্যার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম শহর শারজায় অবস্থিত এই স্টেডিয়াম। 
- ১৯৮৪ সালে শারজায় প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা।
- সেটি ছিল এশিয়া কাপের ম্যাচ।

তথ্যসূত্র:  প্রথম আলো। [লিঙ্ক]
২,০৭৬.
বিশ্বব্যাংক প্রণীত মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ একটি -
  1. ক) উচ্চ মধ্যম আয়ের দেশ
  2. খ) নিম্ন আয়ের দেশ
  3. গ) উন্নয়নশীল দেশ
  4. ঘ) নিম্ন মধ্যম আয়ের দেশ
সঠিক উত্তর:
ঘ) নিম্ন মধ্যম আয়ের দেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিম্ন মধ্যম আয়ের দেশ
ব্যাখ্যা
• বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
• বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ মা. ডলারের অধিক হওয়ায় ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে।
• বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৫৯১ ডলার।

• বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশসমূহকে চারটি শ্রেণীতে ভাগ করেছে।
• এগুলো হলো:
- নিম্ন আয়ের দেশ (১০৪৫ মা. ডলার বা তার নিচে যাদের আয়),
- নিম্ন মধ্যম আয়ের দেশ (১০৪৬-৪১২৫ মা. ডলার পর্যন্ত যেসব দেশের আয়),
- উচ্চ মধ্যম আয়ের দেশ (৪১২৬-১২৭৩৬ মা. ডলার) এবং
- উচ্চ আয়ের দেশ (১২৭৩৭+ মা. ডলার যেসব দেশের আয়)।

• অন্যদিকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন তিনটি সূচকের ভিত্তিতে পৃথিবীর দেশ সমূহকে ৩টি শ্রেণীতে ভাগ করেছে। এগুলো হলো:
- অনুন্নত,
- উন্নয়নশীল এবং
- উন্নত।

• বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে।

উৎস: বিশ্বব্যাংক ও জাতিসংঘের ওয়েবসাইট।
২,০৭৭.
ইউরোজোনে যুক্ত হওয়া সর্বশেষ দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ক্রোয়েশিয়া
  2. রোমানিয়া
  3. বুলগেরিয়া
  4. হাঙ্গেরি
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

- বর্তমানে ইউরোজোনে যুক্ত হওয়া সর্বশেষ দেশ বুলগেরিয়া। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন। (Link)

২,০৭৮.
নিম্নের কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. হান কাং
  2. বার্নার্ড শ
  3. উইনস্টন চার্চিল
  4. বর্ণিত সবাই
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

হান কাং:
- ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

বার্নার্ড শ:
- জর্জ বার্নার্ড শ ছিলেন একজন আইরিশ নাট্যকার এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের সহপ্রতিষ্ঠাতা।
- বার্নাড শ’ ছিলেন একাধারে প্রাবন্ধিক, উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- অধিকাংশ লেখাতেই শ্রমজীবী মানুষের শোষণের বিপক্ষে তার অবস্থান ছিল সুস্পষ্ট।
- একজন কট্টর সমাজতান্ত্রিক হিসেবে ফ্যাবিয়ান সোসাইটির পক্ষে জর্জ বার্নার্ড শ’ অনেক বক্তৃতা দেন ও পুস্তিকা রচনা করেন।
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) Britannica.
২,০৭৯.
একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -
  1. ক) চার্চিল
  2. খ) কিসিঞ্জার
  3. গ) দ্য গল
  4. ঘ) রুজভেল্ট
সঠিক উত্তর:
ক) চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
ক) চার্চিল
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন। ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।

The Nobel Prize in Literature 1953 was awarded to Sir Winston Leonard Spencer Churchill ''for his mastery of historical and biographical description as well as for brilliant oratory in defending exalted human values.''

Source: nobelprize.org
২,০৮০.
২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
  1. সিংগাপুর
  2. জাকার্তা
  3. ম্যানিলা
  4. বালী
সঠিক উত্তর:
বালী
উত্তর
সঠিক উত্তর:
বালী
ব্যাখ্যা
১৫-১৬ নভেম্বর, ২০২২ সালে ইন্দোনেশিয়ার বালিতে G20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের - ১৭-তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জি-২০:
- G-20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ১৮-১৯ নভেম্বরে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
- ২০২৫ সালে ২০তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

এছাড়াও,
- জি২০ ভুক্ত দেশগুলোর মধ্যে কয়েকটি দেশ মিলে আবার জি ৭ গঠন করেছে।
- জি২০ ভুক্ত কয়েকটি দেশ মিলে ব্রিকস নামে আরেকটি সংগঠন তৈরি করেছে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
২,০৮১.
সম্প্রতি 'বিশ্ব অর্থনৈতিক ফোরাম বার্ষিক সম্মেলন, ২০২৬' কোথায় অনুষ্ঠিত হয়েছে?  
  1. জেনেভা
  2. দাভোস
  3. লুজান
  4. মিউনিখ
সঠিক উত্তর:
দাভোস
উত্তর
সঠিক উত্তর:
দাভোস
ব্যাখ্যা

• World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে। 
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

- ১৯-২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে World Economic Forum-এর ৫৬তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: WEF ওয়েবসাইট। 

২,০৮২.
'আর্টেমিস-৩' কোন দেশের চন্দ্রমিশন?
  1. রাশিয়া
  2. ভারত
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আর্টেমিস-৩:
- আর্টেমিস ৩ হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ওরিয়ন মহাকাশযানের তৃতীয় অভিযান। 
- আর্টেমিস ৩ অভিযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।
- এ মিশনের মধ্য দিয়ে ২০২৬ সালে চন্দ্রপৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনাও রয়েছে নাসার।
- ভারতের চন্দ্রযান-৩ মিশনের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর থেকে ওই অঞ্চল ঘিরে বিজ্ঞানীদের আগ্রহ বাড়ছিল।
- ওই অঞ্চলে নভোযান পাঠাতে গিয়ে ব্যর্থ হয় রাশিয়া।
- এরপর নাসা তাদের আর্টেমিস-৩ মিশন ওই অঞ্চলে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। 

উৎস: NASA ওয়েবসাইট ও প্রথম আলো।
২,০৮৩.
When did India's spacecraft 'Chandrayaan 3' land on the moon?
  1. 21 August, 2023
  2. 22 August, 2023
  3. 23 August, 2023
  4. 24 August, 2023
সঠিক উত্তর:
23 August, 2023
উত্তর
সঠিক উত্তর:
23 August, 2023
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো।
- ইসরো প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ।
- ২৩ আগস্ট ২০২৩ তারিখে চাঁদের বুকে অবতরণ করে চন্দ্রযান-৩।
- চন্দ্রযানটির ল্যান্ডারটির নাম ‘বিক্রম’।
- রোভারের নাম ‘প্রজ্ঞান’।
- অবতরণের করেছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে।
- চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ ভারত।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণকারী চতুর্থ দেশ ভারত।
- ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।
- মোট ৬১৫ কোটি রুপি খরচ হয়েছে।

উল্লেখ্য,
- ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত।
- কিন্তু অভিযানটি ব্যর্থ হয়।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
২,০৮৪.
ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০ অক্টোবর, ২০২৫ 
  2. ১১ অক্টোবর, ২০২৫ 
  3. ১৩ অক্টোবর, ২০২৫ 
  4. ১৪ অক্টোবর, ২০২৫ 
সঠিক উত্তর:
১০ অক্টোবর, ২০২৫ 
উত্তর
সঠিক উত্তর:
১০ অক্টোবর, ২০২৫ 
ব্যাখ্যা

• হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি: 
- গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ২০২৫ সালের ১০ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।
- তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
- যুদ্ধবিরতি এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি এই চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলও শত শত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।
- গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু এবং গাজায় প্রতিদিন ত্রাণ সামগ্রীবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ারও কথা রয়েছে।
- গাজায় যুদ্ধবিরতির বিষয়ে নজর রাখতে বহুজাতিক সেনা মোতায়েন করা হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
- তবে তারা গাজায় প্রবেশ করবে না।
- যুদ্ধবিরতি এবং অন্যান্য লঙ্ঘন হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখবে।

তথ্যসূত্র: বিবিসি। (Link1) (Link2)

২,০৮৫.
Who won the FIFA Fair Play Trophy at the Qatar World Cup 2022?
  1. ক) Tunisia
  2. খ) England
  3. গ) France
  4. ঘ) Argentina
সঠিক উত্তর:
খ) England
উত্তর
সঠিক উত্তর:
খ) England
ব্যাখ্যা
FIFA awards at the 2022 World Cup
• Golden Boot: Kylian Mbappe (France)
• Golden Ball: Lionel Messi (Argentina)
• Golden Glove: Emiliano Martinez (Argentina)
• FIFA Young Player: Enzo Fernandez (Argentina)
• FIFA Fair Play Trophy: England

Source: FIFA
২,০৮৬.
Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে যুক্তরাজ্য।  

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
২,০৮৭.
শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, এই সংঙ্গাটি কার?
  1. ডিকে ম্যাথিউস
  2. স্মীথ
  3. বি ন্যাশ
  4. ক্লিফটন
সঠিক উত্তর:
ডিকে ম্যাথিউস
উত্তর
সঠিক উত্তর:
ডিকে ম্যাথিউস
ব্যাখ্যা
শারীরিক শিক্ষা ও শিক্ষার সম্পর্ক সম্বন্ধে,
- সি. এ. বুচার (C.A.Bucher) বলেছেন- ‘শারীরিক শিক্ষা, শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কাজকর্মের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক দিক দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা।’ 

- ডি. কে. ম্যাথিউস বলেছেন, শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা।

- হপ স্মিথ ও ক্লিফটন বলেছেন, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গসঞ্চালনের নাম শারীরিক শিক্ষা।

- জে. বি. ন্যাশের ভাষায়, ‘শারীরিক শিক্ষা গোটা শিক্ষার এমন একদিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে।

উৎস: শিক্ষক বাতায়ন।
২,০৮৮.
‘ডেভিডস স্লিং’ কী?
  1. ব্লাস্টার বোমা
  2. যুদ্ধ বিমান
  3. পারমাণবিক স্থাপনা
  4. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
সঠিক উত্তর:
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
‘ডেভিডস স্লিং’:
- ইসরায়লের এয়ার ডিফেন্স সিস্টেমের তিনটি ভাগ আছে, একটি ভাগের নাম ডেভিডস স্লিং।
- ডেভিডস স্লিং হলো এক আধুনিক, বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- এটি প্রায় ৩০০ কিলোমিটার দূরে থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম।
- এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঝারি পাল্লার যে কোনো আকাশ হামলা প্রতিহত করা যায়।
- এই সিস্টেমে ব্যবহৃত হয় ১৫ ফুট লম্বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় ১৫ কিলোমিটার উচ্চতায় উড়ে গিয়ে শত্রুর অস্ত্রকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট।
২,০৮৯.
অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদক বিজয়ী ক্রীড়াবিদ কে?
  1. উসাইন বোল্ট
  2. মাইকেল ফেলপস
  3. ল্যারিসা লাতিনিনা
  4. সেরেনা উইলিয়ামস
সঠিক উত্তর:
মাইকেল ফেলপস
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল ফেলপস
ব্যাখ্যা

মাইকেল ফেলপস:
- অলিম্পিকের কথা বলতে গেলে , একজন ক্রীড়াবিদই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন।
- আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস সর্বকালের সবচেয়ে সেরা অলিম্পিয়ান, যার ২৮টি পদক রয়েছে, যার মধ্যে ২৩টি স্বর্ণ।
- তিনিই প্রথম ক্রীড়াবিদ যিনি এক অলিম্পিকে ৮টি স্বর্ণপদক জিতেছেন।

উল্লেখ্য,
- ক্যারিয়ার পদকের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন সোভিয়েত জিমন্যাস্ট লারিসা ল্যাটিনিনা , যিনি ১৮টি পদক জয়ী।
- এরপর আছেন নরওয়ের মেরিট বিয়োর্গেন ।
- বিভিন্ন ক্রস-কান্ট্রি স্কিইং ইভেন্টে ১৫টি পদক জয়ী, তিনি সবচেয়ে সফল শীতকালীন অলিম্পিয়ান।

 আধুনিক অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস।
- এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।
- সে অলিম্পিকে অংশগ্রহণ করেন ১৪টি দেশের ২৪১ জন ক্রীড়াবিদ।
- তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন আর রেসলিংয়ের বিভিন্ন ইভেন্টে।
- বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের প্রথম এ আসরের ভেন্যু ছিল গ্রিসের রাজধানী অ্যাথেন্সের প্যানাথেনিক স্টেডিয়াম।
- বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাাঞ্জেলস,যুক্তরাষ্ট্রে ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহন করে।

উৎস: অলিম্পিক গেমস অফিসিয়াল ওয়েবসাইট।

২,০৯০.
কার্বন নিঃসরণ পর্যবেক্ষণে ‘ভ্যানগার্ড’ স্যাটেলাইট কোন দেশ উৎক্ষেপণ করে?
  1. কানাডা
  2. রাশিয়া
  3. জার্মানি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা

স্যাটেলাইট:
- কয়লা বিদ্যুৎকেন্দ্র ও ইস্পাত কারখানার মতো ব্যক্তি মালিকানাধীন স্থাপনাগুলো থেকে কী পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে তা শনাক্তের জন্য একটি কানাডীয় কোম্পানি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে।
- কানাডায় কার্বন নিঃসরণের বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি জিএইচজিস্যাট 'ভ্যানগার্ড' কৃত্রিম উপগ্রহটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করেছে ।

অন্যদিকে,
- ভ্যানগার্ড 1  দ্বিতীয় মার্কিন উপগ্রহ। এটি ১৯৫৮ সালে উৎক্ষেপণ করা হয়। 

উৎস: নাসা ওয়েবসাইট এবং প্রথম আলো  এবং রয়টার্স পত্রিকা রিপোর্ট।[লিংক] [লিংক] [লিংক]

২,০৯১.
এশিয়ান গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
১৯৫১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫১ সালে
ব্যাখ্যা

এশিয়ান গেমস:
- ‘দ্য গ্রেটেস্ট শো অন এশিয়া’।
- অলিম্পিকের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় ও ক্রীড়াবিদদের অনুষ্ঠান।
- এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক যোগাযোগ ও সম্মিলিতভাবে এশিয়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া এই গেমসের লক্ষ্য।
- এশিয়ান গেমস হলো ফার ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ গেমসের উত্তরসূরি যা ওরিয়েন্টাল অলিম্পিক নামেও পরিচিত, যা ১৯১৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
- প্রতি চার বছর অন্তর এই ইভেন্টটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। 
- সর্বশেষ ২০২৩ সালে এশিয়ান গেইমস অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

⇒ প্রথম এশিয়ান গেমস:
- ১৯৫১ সালের ৪ - ১১ মার্চ ভারতের নয়াদিল্লিতে ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
- ১৯৫১ সালের এশিয়ান গেমসের সবগুলো ইভেন্ট মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
- প্রথম এশিয়ান গেমসে ১১টি দেশের মোট ৪৮৯ জন ক্রীড়াবিদ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
- প্রথম এশিয়ান গেমসে জাপান ৬০টি পদক নিয়ে তালিকার শীর্ষে ছিল এবং এরপর স্বাগতিক ভারত ৫১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল।

উৎস: Olympics.

২,০৯২.
The top country of 'Henley Passport Index 2023' is -
  1. Denmark
  2. Finland
  3. Singapore
  4. Japan
সঠিক উত্তর:
Singapore
উত্তর
সঠিক উত্তর:
Singapore
ব্যাখ্যা
পাসপোর্ট সূচক:
- হেনলি পাসপোর্ট সূচকে অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের।
- দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।
- লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কয়টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।
- সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম।
- বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারী ৪০টি দেশে ভিসামুক্তভাবে কিংবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্ৰমণ করতে পারেন।
- সূচকে ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, সুইডেন জার্মানি, ইতালি ও স্পেন দ্বিতীয় অবস্থানে আছে।
- দেশগুলোর নাগরিকরা ১৯০টি গন্তব্যে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারেন।
- তৃতীয় অবস্থানে আছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।
- সূচকে সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান (১০৭তম)।

উৎস: Henley Passport ওয়েবসাইট।
২,০৯৩.
সম্প্রতি, ভারত ও যুক্তরাজ্য কত বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? [আগস্ট, ২০২৫]
  1. ৩ বিলিয়ন
  2. ৬ বিলিয়ন
  3. ১০ বিলিয়ন
  4. ১২ বিলিয়ন
সঠিক উত্তর:
৬ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৬ বিলিয়ন
ব্যাখ্যা
ভারত ও যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি:
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ২৪ জুলাই একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন।
- ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ডের এই চুক্তি অনুযায়ী, ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্য ব্রিটেনে শূন্য শুল্কে প্রবেশ করবে।
- এর মধ্যে রয়েছে গহনা, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাবার।
- অন্যদিকে, এই এফটিএর ফলে যুক্তরাজ্যের তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয় ও প্রসাধনী ভারতে রপ্তানি সহজ হবে।
- কারণ, গড় শুল্কহার কমে ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ হবে।
- এর ফলে বছরে তিন হাজার ৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হবে।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি’ বলে অভিহিত করেছেন।

তথ্যসূত্র- বিবিসি। [link]
২,০৯৪.
ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?
  1. ক) ব্যাডমিন্টন
  2. খ) লন টেনিস
  3. গ) টেবিল টেনিস
  4. ঘ) ক্রিকেট
সঠিক উত্তর:
খ) লন টেনিস
উত্তর
সঠিক উত্তর:
খ) লন টেনিস
ব্যাখ্যা
লন টেনিসের বিশ্বের সবচেয়ে পুরাতন টুর্নামেন্টগুলোর একটি হল ডেভিস কাপ।
- টুর্নামেন্টটির অফিসিয়াল নাম - International Lawn Tennis Challenge Trophy
- ১৯০০ সালে মার্কিন নাগরিক ডোয়াইট এফ. ডেভিস এই টুর্নামেন্টের আয়োজন শুরু করেন।
- এই টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিযোগীরা খেলায় অংশ নেন এবং নক-আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হয়।
- প্রতিষ্টার পর থেকে ১৫টি দেশ এই টুর্নামেন্টে বিজয়ী হয়।

উৎস: ডেভিস কাপ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
২,০৯৫.
সম্প্রতি কোন দেশে বিদেশী মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে?
  1. মায়ানমার
  2. উত্তর কোরিয়া
  3. আফগানিস্তান
  4. রাশিয়া
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
ব্যাখ্যা

• উত্তর কোরিয়া:
⇒ ১১ নভেম্বর ২০২৫, উত্তর কোরিয়ায় বৈদেশিক মুদ্রায় মজুরি নিষিদ্ধ,
সংশোধিত শ্রম আইনে নগদ অর্থ প্রদান বাধ্যতামূলক করে।
- উত্তর কোরিয়া মে মাসে শ্রম মজুরি আইন সংশোধন করে শ্রমিকদের বৈদেশিক মুদ্রায় বেতন দেওয়া অবৈধ করে তোলে । এছাড়াও, নতুন আইনে এমন একটি ধারা বাদ দেওয়া হয়েছে যা সংস্থা, উদ্যোগ , সংস্থা এবং খামারগুলিকে শ্রমিকদের জিনিসপত্রের মাধ্যমে বেতন দেওয়ার অনুমতি দেয় এবং এখন তাদের নগদে বেতন দিতে হবে ।

রাশিয়ার 
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বুধবার (২৭ নভেম্বর, ২০২৪) জানিয়েছে যে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে রুবলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় তারা ২০২৪ সালের বাকি সময় দেশীয় বাজারে বৈদেশিক মুদ্রা কেনা স্থগিত রাখবে।

- রাশিয়ান নিয়ন্ত্রক সংস্থাটি ,  ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য "আর্থিক বাজারে অস্থিরতা কমানো"।

মিয়ানমার
⇒ ২৬ মে ২০২২ মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক (সিবিএম) বুধবার দেশে বৈদেশিক মুদ্রার হার স্থিতিশীল রাখতে স্থানীয় অর্থপ্রদানের জন্য বৈদেশিক মুদ্রা নিষিদ্ধ করেছে।

- ব্যাংকটি সরকারি সংস্থাগুলিকে শুধুমাত্র মিয়ানমার কিয়াত দিয়ে অর্থ প্রদান করতে বলেছে, কারণ দেশীয় অর্থ প্রদানের জন্য বিদেশী মুদ্রা ব্যবহারের ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পেতে পারে এবং বিনিময় হার অস্থিতিশীলতা দেখা দিতে পারে।


আফগানিস্তান:
- আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান ( ২ নভেম্বর ২০২১)।
- এ পদক্ষেপ পতনের দ্বারপ্রান্তে থাকা অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করছেন অনেকে।
- তালেবানদের মতে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থের প্রয়োজনে আফগানরা তাদের প্রতিটি বাণিজ্যে এখন থেকে আফগানি মুদ্রা ব্যবহার করবে।

- তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনলাইনে পোস্ট করে বলেছেন, ইসলামি আমিরাত সব নাগরিক, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এখন থেকে আফগান মুদ্রায় সব লেনদেন পরিচালনা করতে এবং বিদেশি মুদ্রা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দিচ্ছে। বলা হয়েছে, কেউ এ আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,
- সর্বশেষ ৩ মে ২০২৫ তানজানিয়ার কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় লেনদেন এবং অর্থপ্রদানের জন্য বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে।[লিংক]

উৎস:i) আল জাজিরা [লিংক]।
ii) দ্যা মস্কো টাইমস[লিংক]
iii) ভিয়েতনাম প্লাস [লিংক] সিনহু [লিংক]।
iv) Daily NK (লিংক)।

২,০৯৬.
২০২৪ সালে স্বাধীনতা ও সমৃদ্ধি সূচকে 'সমৃদ্ধিতে' শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. ইরিত্রিয়া
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
স্বাধীনতা ও সমৃদ্ধি সূচক:

প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৪

প্রকাশকঃ যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল।

অন্তর্ভুক্ত দেশঃ ১৬৪টি 


সূচক

                        শীর্ষ ৫ দেশ 

                        সর্বনিন্ম ৫ দেশ 

ক্রম

স্বাধীনতা 

সমৃদ্ধি 

ক্রম 

স্বাধীনতা

সমৃদ্ধি

প্রথম 

ডেনমার্ক 

নরওয়ে 

১৬৪

আফগানিস্তান

ইয়েমেন 

দ্বিতীয় 

সুইডেন 

আইসল্যান্ড 

১৬৩

ইরিত্রিয়া

আফগানিস্তান 

তৃতীয় 

সুইজারল্যান্ড 

অস্ট্রেলিয়া 

১৬২

দক্ষিণ সুদান 

দক্ষিণ সুদান 

চতুর্থ

ফিনল্যান্ড

সুইডেন 

১৬১

তুর্কমেনিস্তান

মোজাম্বিক  

পঞ্চম 

লুক্সেমবার্গ

নিউজিল্যান্ড 

১৬০

সিরিয়া

শাদ

 
সূত্র- আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইট।
২,০৯৭.
বাংলাদেশ ইসলামি সহযোগিতা সংস্থার কোন সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) রাবাত সম্মেলন
  2. খ) কায়রো সম্মেলন
  3. গ) লাহোর সম্মেলন
  4. ঘ) কাসাব্লাংকা সম্মেলন
সঠিক উত্তর:
গ) লাহোর সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
গ) লাহোর সম্মেলন
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
(তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
২,০৯৮.
২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন -
  1. জন ফসে
  2. লুইস ই ব্রাস
  3. পিয়েরে অ্যাগোস্টিনি
  4. আলেক্সি ই.ইকিমভ
সঠিক উত্তর:
পিয়েরে অ্যাগোস্টিনি
উত্তর
সঠিক উত্তর:
পিয়েরে অ্যাগোস্টিনি
ব্যাখ্যা
২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার:
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী।
- তারা হলেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ এবং ফ্রান্সের অ্যান হুইলেয়ার।
- ৩ অক্টোবর, ২০২৩ তারিখে সুইডেনের স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
- ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরুপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি অব সাইন্স।
- ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে কীভাবে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি হয়, তাদের গবেষণায় সেটি দেখানো হয়েছে।

উল্লেখ্য,
- নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।
- যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে।
- পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয় ১৯০১ সালে।
- এরপর থেকে ১১৬ বার এই পুরস্কার দেওয়া হয়েছে।
- এখন পর্যন্ত ২২২ জন সম্মানজনক এ পুরস্কার জিতেছেন। 

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।


উৎস: ৩ অক্টোবর, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
২,০৯৯.
ফুটবল বিশ্বকাপ ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা কে?
  1. ক) হ্যারি কেন
  2. খ) কিলিয়ান এমবাপে
  3. গ) লুকা মদ্রিচ
  4. ঘ) এন্তোনি গ্রিজম্যান
সঠিক উত্তর:
ক) হ্যারি কেন
উত্তর
সঠিক উত্তর:
ক) হ্যারি কেন
ব্যাখ্যা
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন (ইংল্যান্ড) ৬টি।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

সোর্সঃ ফিফা ওয়েবসাইট
২,১০০.
আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক:
- ২০২২, ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- নরওয়ে - ২য়।
- ফিনল্যান্ড - ৩য়।
- সুইডেন - ৪র্থ।
- সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।