বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ২০ / ৫১ · ১,৯০১২,০০০ / ৫,১০১

১,৯০১.
২০২৩ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ইউরোপ
  2. খ) ভারত
  3. গ) সৌদি আরব
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
- ২০২৩ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ -ভারত।
- ভারত গত পাঁচ বছরে মোট বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের ১১ শতাংশ অস্ত্র আমদানি করেছে।
- যদিও ২০১২–১৬ চেয়ে ২০১৭–২১ দেশটির অস্ত্র আমদানি ২১ শতাংশ কমেছে।
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে; প্রতিষ্ঠানটি ২০২২ সালের এই প্রতিবেদন প্রকাশ করে।
- শেষ পাঁচ বছরে ভারতের অস্ত্র আমদানি কমার কারণ হিসেবে বলা হচ্ছে, দেশটি নিজেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাজে মনোযোগ দিয়েছে।

এছাড়াও, 
- দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব, দেশটি ৯ দশমিক ৬ শতাংশ অস্ত্র আমদানি করেছে।
-  তৃতীয় অবস্থানে আছে কাতার - ৬ দশমিক ৪ শতাংশ।
- চতুর্থ অবস্থানে আছে চীন - ৪ দশমিক ৭ শতাংশ ও অস্ট্রেলিয়া - ৪ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে -
- গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র; ৪০ শতাংশ রপ্তানি করেছে। 

উৎস: প্রথম আলো, ১৪ মার্চ ২০২৩।
১,৯০২.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কী?
  1. ফুটরেক্স
  2. ট্রাইওন্ডা
  3. অ্যাড্রেনালাইন
  4. গ্যালাক্সি
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
ব্যাখ্যা

ফিফা বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।
- এই আসরের আয়োজন তিনটি দেশে করা হবে—মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
- টুর্নামেন্টের সময়কাল হবে ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬।
- এতে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ম্যাচগুলো ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যা তিনটি দেশের বিভিন্ন শহরে অবস্থিত।
- ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’।

- এই বিশ্বকাপের জন্য তিনটি মাসকট উন্মোচিত হয়েছে, যা আয়োজক তিন দেশের প্রতীকী জীবজন্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
- এই তিনটি মাসকট একসাথে আনন্দ, উদ্যম এবং একতার প্রতীক, যা ফুটবল এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে মানুষের আবেগ ছড়িয়ে দেয়।
- এগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ’ নামের টাক ঈগল,
- কানাডার ‘মেপল’ নামের মুজ,
- এবং মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।

উৎস: ফিফা ওয়েবসাইট।

১,৯০৩.
‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. ক) ডগলাস স্টুয়ার্ট
  2. খ) লুইস গ্ল্যুক
  3. গ) মার্কি লুকাস রিজনেভেল্ড
  4. ঘ) ডায়ান কুক
সঠিক উত্তর:
গ) মার্কি লুকাস রিজনেভেল্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কি লুকাস রিজনেভেল্ড
ব্যাখ্যা
‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন নেদারল্যান্ডের লেখিকা মার্কি লুকাস রিজনেভেল্ড।
তিনি তার ‘দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং’ উপন্যাসের জন্যে এই পুরস্কার লাভ করেন।
ডাচ ভাষায় লিখিত উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল হ্যাচিসন। পুরস্কারের অর্থমূল্য তারা যৌথভাবে পাবেন।
অন্যদিকে, ডগলাস স্টুয়ার্ট ‘বুকার পুরস্কার-২০২০’ এবং লুইস গ্ল্যুক সাহিত্য নোবেল পুরস্কার-২০২০ লাভ করেন।
(সূত্র: বুকার ‍পুরস্কার ওয়েবসাইট)
১,৯০৪.
২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
  1. ভারত
  2. ব্রাজিল
  3. দক্ষিণ কোরিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি প্রয়োজনীয় নয়।]

ফুটবল বিশ্বকাপ ২০২২:
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯০৫.
কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
  1. ১০ আগস্ট, ২০২০
  2. ১৯ সেপ্টেম্বর, ২০২০
  3. ১৮ অক্টোবর, ২০২০
  4. ১৫ জুলাই, ২০২০
সঠিক উত্তর:
১৯ সেপ্টেম্বর, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
১৯ সেপ্টেম্বর, ২০২০
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে।

উৎস: The New York Times.
১,৯০৬.
ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি, ২০২২ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) ভিয়েত, ইউক্রেন
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) মস্কো, রাশিয়া
সঠিক উত্তর:
ক) জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- গত ১০ জানুয়ারি ২০২২ সালে ইউক্রেনে যেকোনও মুহূর্তে মস্কো আগ্রাসন চালাতে পারে- এমন আশঙ্কায় সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ এই আলোচনায় বসেন।

উৎস: দৈনিক ইনকিলাব। 
১,৯০৭.
সম্প্রতি (২০২৩) ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. শ্রীলংকা
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১,৯০৮.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদানকারী দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. জাপান
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা

• র‌্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এশিয়ার নোবেল নামে খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কার।
- বাংলাদেশ থেকে মোট ১৩ জন রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।
- ১৯৫৮ সাল থেকে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

তথ্যসূত্র: Ramon Magsaysay ওয়েবসাইট।

১,৯০৯.
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা

• ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

- বিশ্বকাপ শুরু হবে ১১ জুন ২০২৬।
- আয়োজক দেশ মেক্সিকো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে।
- ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়াম (Estadio Azteca)-এ।
- এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ,
যেখানে

- দল - ৪৮টি 
- ম্যাচ - ১০৪টি 
- আয়োজক - ৩টি দেশ (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র)

উল্লেখ্য,

- ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল এখানেই হয়েছিল।
- ২০২৬ সালে এটি হবে বিশ্বের প্রথম স্টেডিয়াম, যেখানে ৩টি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হলো।

উৎস: ফিফা ওয়েবসাইট।

১,৯১০.
প্রজন্ম "জেড” কারা? 
  1. ১৯৯৭-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
  2. ১৯৯৭-২০১১ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
  3. ১৯৯৮-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
  4. ১৯৯৯-২০১১ সালেজন্মগ্রহণকারী প্রজন্ম 
সঠিক উত্তর:
১৯৯৭-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭-২০১২ সালে জন্মগ্রহণকারী প্রজন্ম
ব্যাখ্যা

জেনারেশন জেড:
- জেনারেশন জেড বা জোনরেশন জি'কে Gen z, iGeneration, Gen Tech, Gen Wii, Homeland Generation, Net Gen, Digital Natives, Plurals এবং Zoomers নামেও ডাকা হয়।
- ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জেন জি।
- এরা ইন্টারনেটের যুগে বড় হওয়া এবং ডিজিটাল প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এবং স্মার্টফোনের সাথে গভীরভাবে পরিচিত।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১,৯১১.
অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২- এ চ্যাম্পিয়ন কোন দিশ?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) ওয়েস্ট ইন্ডিজ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
ব্যাখ্যা

অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২
- তারিখ - ১৬ অক্টোবর ২০২২ – ১৩ নভেম্বর ২০২২
- প্রতিযোগিতার ধরন - দ্বৈত গ্রুপ রাউন্ড-রবিন ও নকআউট।
- আয়োজক - অস্ট্রেলিয়া।
- বিজয়ী - ইংল্যান্ড।
- রানার-আপ - পাকিস্তান।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড় - স্যাম কারান।
- সর্বাধিক রান - বিরাট কোহলি (২৯৬)।
- সর্বাধিক উইকেট - ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৫)।

তথ্যসূত্র: ক্রিকইনফো। 

১,৯১২.
২০২৮ সালের অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে কোথায়?
  1. লন্ডন, ইংল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. রোম, ইতালি
  4. পোমোনা, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
পোমোনা, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
পোমোনা, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অলিম্পিক গেমস- ২০২৮:
- দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট।
- ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকছে ক্রিকেট।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, সোনার পদকের জন্য পুরুষ ও মহিলা বিভাগে লড়বে ৬টি করে দেশ।
- প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য এবং খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
- যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে লস এ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে।
- ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে।

উল্লেখ্য,
- অলিম্পিকে ক্রিকেট শেষবার দেখা গিয়েছিল ১৯০০ সালে।
- সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রেঞ্চ এথলেটিক ক্লাব ইউনিয়ন রৌপ্য জয় করে। এরপর থেকে আর ক্রিকেট খেলা হয়নি বৈশ্বিক এই প্রতিযোগিতায়।
- ২০২৪ অলিম্পিক আসরে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য আইসিসি চেষ্টা করলেও তা আর হয়নি।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
১,৯১৩.
57-80: Study the following questions carefully and answer the questions given below.
57.Federation Cup, World Cup, Allywyn International Trophy and Challenge Cup are awarded winners of
  1. ক) Tennis
  2. খ) Basketball
  3. গ) Volleyball
  4. ঘ) Cricket
সঠিক উত্তর:
গ) Volleyball
উত্তর
সঠিক উত্তর:
গ) Volleyball
ব্যাখ্যা
• Federation Cup, World Cup, Allywyn International Trophy and Challenge Cup are awarded to winners of Volleyball.
১,৯১৪.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় কে?
  1. কিলিয়ান এমবাপে
  2. লুকা মদরিচ
  3. লিওনেল মেসি
  4. অলিভিয়ে জিরু
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯১৫.
নিচের কোন দেশ মহিলাদের ফিফা বিশ্বকাপ ২০১৯ জিতেছে?
  1. নেদারল্যান্ডস
  2. মার্কিন যুক্তরাষ্ট্র
  3. সুইডেন
  4. জাপান
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• মহিলাদের ফিফা বিশ্বকাপ ২০১৯ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলার সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেন এবং জার্মানি এই দুটি দেশের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯১৬.
উন্মুক্ত বলকান এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) আলবেনিয়া
  2. খ) উত্তর মেসিডোনিয়া
  3. গ) সার্বিয়া
  4. ঘ) জর্জিয়া
সঠিক উত্তর:
ঘ) জর্জিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জর্জিয়া
ব্যাখ্যা
উন্মুক্ত বলকান এর সদস্য দেশ তিনটি –
- আলবেনিয়া,
- উত্তর মেসিডোনিয়া ও
- সার্বিয়া।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
১,৯১৭.
Which of the Bilateral Exercise commenced between the Indian Navy (IN) - Bangladesh Navy (BN) in the Northern Bay of Bengal?
  1. ক) Indra
  2. খ) Varuna
  3. গ) Bongosagar
  4. ঘ) Passex
সঠিক উত্তর:
গ) Bongosagar
উত্তর
সঠিক উত্তর:
গ) Bongosagar
ব্যাখ্যা
The second edition of Indian Navy (IN) - Bangladesh Navy (BN) Bilateral Exercise Bongosagar commences in the Northern Bay of Bengal.
According to a press release issued by the Ministry of Defence, the exercise Bongosagar is aimed at developing interoperability and joint operational skills through the conduct of maritime exercises and operations.
Source: ddnews.gov.in
১,৯১৮.
'Global Innovation Index-2024'-এর শীর্ষ দেশ কোনটি?(জুন, ২০২৫)
  1. ফিনল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. সিঙ্গাপুর
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। (জুন, ২০২৫)

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট।

১,৯১৯.
বিটিআই জৈব কীটনাশক যে রোগ নির্মূলে ব্যবহৃত হয় -
  1. ক) কোভিড-১৯
  2. খ) যক্ষা
  3. গ) ডেঙ্গু
  4. ঘ) ব্রঙ্কাইটিস
সঠিক উত্তর:
গ) ডেঙ্গু
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেঙ্গু
ব্যাখ্যা
বিটিআই জৈব কীটনাশক:
- ২০০০ সালে বাংলাদেশে ডেঙ্গু শুরু হয়ে প্রতিবছরই কমবেশি আঘাত হেনেছে।
- তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ২০১৯ সালে।
- ডেঙ্গুর বাহক এডিস মশা আচরণ এবং স্বভাব বদলে এখন সুপার পতঙ্গে রূপান্তরিত হচ্ছে।
- এই মশা কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
- ডেঙ্গুর বাহক মশা নিয়ন্ত্রণে আনতে বিটিআই আনছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 
- বিটিআই  (Bti) একটি জৈবিক বা মাটিতে পাওয়া প্রাকৃতিকভাবে সৃষ্ট ব্যাকটেরিয়া।
- Bacillus thuringiensis subspecies israelensis—সংক্ষেপে  Bti।
- এতে এক ধরনের স্পোর রয়েছে, যা বিষাক্ত পদার্থ তৈরি করে।
- এটি বিশেষভাবে লক্ষ করে শুধু মশা, ব্ল্যাকফ্লাই ও ছত্রাকের লার্ভাকে মারতে পারে।
- মশার লার্ভা নিয়ন্ত্রণের জন্য আবাসিক, বাণিজ্যিক ও কৃষি সেটিংসে বিটিআই ব্যবহারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অনুমোদিত।

উৎস: ৩১ জুলাই, ২০২৩, কালের কন্ঠ।
১,৯২০.
 আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার হবে- 
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ২%
সঠিক উত্তর:
৩%
উত্তর
সঠিক উত্তর:
৩%
ব্যাখ্যা
আইএমএফ:
- আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী,
- ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ % হবে।
- যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল।
- অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
-  এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
- আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]
১,৯২১.
সম্প্রতি, কোন দেশ টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে? [মে, ২০২৫]
  1. চীন
  2. হাঙেরি
  3. ফিলিপাইন
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা
টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ:
- জনপ্রিয় অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করছে ভিয়েতনাম।
- অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে সহযোগিতা না করার জন্য ওই পদক্ষেপ নিয়েছে দেশটি।
- ভিয়েতনাম সরকার জানায়, দেশটির ৯ হাজার ৬শ’ চ্যানেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ চ্যানেলই খারাপ তথ্য প্রচার করে।
- আরও বলা হয়, লাখ লাখ সদস্যের টেলিগ্রাম গ্রুপ গুলো ‘রাষ্ট্রবিরোধী’ নথি প্রচার করছে।

উল্লেখ্য,
- ডেটা রিপোর্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভিয়েতনামের ৭৯ দশমিক ৮ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।  
- এর মধ্যে টেলিগ্রাম ব্যবহার করেন ১১ দশমিক ৮ মিলিয়ন।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [link]
১,৯২২.
What triggered the Gen Z protests in Nepal in September 2025?
  1. A sudden tax hike on imports
  2. A law to ban on social media
  3. A government ban on social media
  4. Forced closure of universities 
সঠিক উত্তর:
A government ban on social media
উত্তর
সঠিক উত্তর:
A government ban on social media
ব্যাখ্যা

নেপালে জেনারেশন জেড বিক্ষোভ:
- ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে জেনারেশন জেড বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে।
- ৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ফেসবুক-এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ দেয় সরকার।
- ৮ সেপ্টেম্বর, ২০২৫ এ হাজার হাজার বিক্ষোভকারী, বিশেষ করে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
- কাঠমান্ডু, পোখরা, চিতওয়ানসহ দেশের অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
- বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টার করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং তাজা গুলি ব্যবহার করে। এতে অন্তত ১৯ জন নিহত হন, আহত হন প্রায় ৫০০ জন।
- বিক্ষোভ দমন চলাকালীন হতাহতের জন্য নৈতিক দায়িত্ববোধ থেকে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
- ৮ সেপ্টেম্বর রাতে জরুরি মন্ত্রিসভার বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধাদেশ প্রত্যাহার করে সরকার।
- নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও আন্দোলন থামেনি।
- ৯ সেপ্টেম্বর তীব্র আন্দলনে পতন ঘটে ক্ষমতাসীন সরকারের।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১,৯২৩.
বর্তমানে বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের জনবহুল দেশ:
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন ২০২৩ সালে ভারতের পেছন পড়ে যায়।
- বর্তমানে বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ চীন।
- ২০২৪ সালের শেষে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে ১.৪০৮ বিলিয়নে, যা ২০২৩ সালের ১.৪১০ বিলিয়ন থেকে কম।
- ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো জনসংখ্যা কমেছে।
- উচ্চ জীবনযাত্রার ব্যয়, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশ এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ জন্মহার হ্রাসের জন্য দায়ী বলে মনে করা হয়।

উল্লেখ্য,
চীন ১৯৮০-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে চালু করা কঠোর 'এক সন্তান নীতি' ২০১৬ সালে বাতিল করে এবং ২০২১ সালে দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমতি দেয়।

তথ্যসূত্র: এএফপি ওয়েবসাইট।
১,৯২৪.
২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে?
  1. কুশল মেন্ডিস
  2. প্যাট কামিন্স
  3. আজমতউল্লাহ ওমরজাই
  4. যশপ্রীত বুমরা
সঠিক উত্তর:
যশপ্রীত বুমরা
উত্তর
সঠিক উত্তর:
যশপ্রীত বুমরা
ব্যাখ্যা
আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার-২০২৪:
- ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার: যশপ্রীত বুমরা (ভারত)।

এছাড়াও,
- জসপ্রীত বুমরাহ ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
- ২০২৪ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ খেলোয়াড় অর্শদীপ সিং( ভারত)।
- ২০২৪ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড)।
- ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় অ্যমেলিয়া কার (নিউজিল্যান্ড)। 

উল্লেখ্য,
- ‘ক্রিকেটের অস্কার’ খ্যাত এই পুরস্কার দেওয়া শুরু ২০০৪ সাল থেকে। 

উৎস: ICC ওয়েবসাইট।
১,৯২৫.
সম্প্রতি, ‘ফেংইয়ুন-৩০৮’ নামক আবহাওয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ? [অক্টোবর, ২০২৫]
  1. ফ্রান্স
  2. চীন
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

‘ফেংইয়ুন-৩০৮’ আবহাওয়া স্যাটেলাইট:
- গত ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ভোরে ফেংইয়ুন সিরিজের আবহাওয়া উপগ্রহ ‘ফেংইয়ুন-৩০৮’ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে চীন।
- চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-৪সি রকেটের মাধ্যমে  ফেংইয়ুন-৩০৮ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। 
- উপগ্রহটিতে মোট নয়টি রিমোট সেন্সিং যন্ত্র সংযোজিত হয়েছে।
- এই প্রযুক্তিগুলোর সমন্বয়ে উপগ্রহটি ১০০ কিলোমিটার (৬২ মাইল) প্রশস্ত এলাকায় গ্রিনহাউস গ্যাসসহ বিভিন্ন বৈশ্বিক উপাদান সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে।
- উপগ্রহটি আরও দু’টি ফেংইউন সিরিজের উপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে একটি বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক গঠন করবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৯২৬.
According to the World Investment Report 2024 published by United Nations Conference on Trade and Development (UNCTAD), which of the following countries made the highest amount of Foreign Direct Investment in 2023?
  1. USA
  2. Japan
  3. China
  4. Hong Kong
  5. None
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2024.

প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ফ্রান্স।



উৎস: World Investment Report 2024. [link]
১,৯২৭.
সম্প্রতি, যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে 'শাটডাউন' শুরু হয়েছে কবে? [অক্টোবর, ২০২৫]
  1. ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  2. ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  3. ০১ অক্টোবর, ২০২৫
  4. ০৩ অক্টোবর, ২০২৫
সঠিক উত্তর:
০১ অক্টোবর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
০১ অক্টোবর, ২০২৫
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের 'শাটডাউন':
- ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা গুরুত্বপূর্ণ একটি অর্থবরাদ্দ বিল নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ বা 'শাটডাউন' শুরু হয়েছে।
- ১ অক্টোবর, ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে এই অচলাবস্থা কার্যকর হয়েছে।
- বাজেট নিয়ে সমঝোতায় না পৌঁছানোয় যুক্তরাষ্ট্রের কিছু সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত হয়েছে।
- প্রায় ৭ লাখ ৫০ হাজার সরকারি কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫ বার এমন শাটডাউনের ঘটনা ঘটেছে।
- যুক্তরাষ্ট্রে অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে।
- প্রতি বছর কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয়, যা কংগ্রেসকে পাস করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয়।
- পহেলা অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে শাটডাউন তৈরি হয়।
- এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, অনেক জরুরি সেবাও বিঘ্নিত হয়।

তথ্যসূত্র- বিবিসি। [link]

১,৯২৮.
বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা -
  1. ক) ইংরেজি
  2. খ) চীনা
  3. গ) মান্দারিন
  4. ঘ) স্পেনিশ
সঠিক উত্তর:
গ) মান্দারিন
উত্তর
সঠিক উত্তর:
গ) মান্দারিন
ব্যাখ্যা
মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন।

- মান্দারিন ভাষা প্রায় ১৩০ কোটি মানুষের মাতৃভাষা।
- অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৯% এর বেশি মানুষ মান্দারিন ভাষায় কথা বলেন।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৯২৯.
'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
  1. ৫% 
  2. ৩%
  3. ১%
  4. ২%
সঠিক উত্তর:
১%
উত্তর
সঠিক উত্তর:
১%
ব্যাখ্যা

◉ 'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে ১% কর ধার্য করা হয়েছে।

One Big Beautiful Bill Act (বিগ বিউটিফুল বিল):

- ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত বিলটির নাম One Big Beautiful Bill Ac।

⇒ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১ জুলাই, ২০২৫ তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন কর ও ব্যয় বিল (The One Big Beautifull Bill Act) পাস করেছে।
- প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছে। 
- এটি ২০২৫ সালের ৪ জুলাই স্বাক্ষরিত হয়।

⇒ বিগ বিউটিফুল বিলে যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছিল।
- তারপর তা কমিয়ে ৩.৫% রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল।
- সর্বশেষ তা ১% করা হয়েছে।

উল্লেখ্য,
- স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে ব্যয় সংকোচ করার পাশাপাশি এই বিলে অবৈধ অনুপ্রবেশকারী এবং অভিবাবসনপ্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার অধিকার দেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ানোর ব্যাপারেও এই বিলে বিপুল অর্থ ধার্ষ করা হয়েছে। পাশাপাশি সামরিক খাতে ব্যয় বাড়ানোর কথাও বলা হয়েছে এই বিলে। 
- অবৈধ অনুপ্রবেশ বন্ধের যে প্রকল্প ট্রাম্প গ্রহণ করেছেন, তাতে ব্যয় করা হবে ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার। মেক্সিকোয় সীমান্ত পাঁচিল তৈরিতেও এই অর্থ খরচ হবে বলে জানানো হয়েছে। সীমান্তে পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। সামরিক খাতে ব্যয় করা হবে ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মিসাইল এবং যুদ্ধ জাহাজ তৈরিতে। পারমাণবিক অস্ত্র তৈরিতেও বেশ কিছু অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে। 
- তবে পরিবেশবিদেরা সবচেয়ে বেশি চিন্তিত জীবাশ্ম জ্বালানি নিয়ে। প্রচারে ট্রাম্প একটি কথা বারবার বলেছেন, 'ড্রিল বেবি ড্রিল'। অর্থাৎ, নতুন করে খনিজ তেল উত্তোলন শুরু করতে হবে। এই বিলে সেই খাতে ব্যয় ধার্য করা হয়েছে। তোলা হবে প্রাকৃতিক গ্যাসও। এর আগে বিকল্প শক্তির জন্য সরকার যে অর্থ ব্যয় করেছিল, তা বদলে দেওয়ার নীতি নিয়েছেন ট্রাম্প। ইলেকট্রিক গাড়িতে ছাড় বন্ধ করে দেওয়া হচ্ছে। 

উৎস: i) The White House (.gov).
ii) BBC.

১,৯৩০.
এ বছর অর্থনৈতিক সহযোগীতা সংস্থা D-8 এর ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ লাভ করে -
  1. ক) বাংলাদেশ
  2. খ) তুরস্ক
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা
এ বছর অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে।
তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ ও যুগান্তর
১,৯৩১.
‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন? 
  1. কঙ্গো
  2. সুদান
  3. ইয়েমেন
  4. লেবানন
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা

• Southern Transitional Council (STC): 
- এটি ইয়েমেনের একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন। 
- প্রতিষ্ঠা: মে, ২০১৭।
- নেতৃত্ব: আইদারুস আল-যুবাইদী
- এটি একটি সংখ্যালঘু দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন, যা সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। 
- লক্ষ্য: সাবেক পিপল'স ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের দক্ষিণাঞ্চলগুলোকে স্বাধীন দেশে পরিণত করা।

উল্লেখ্য, 
- ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে।
- গৃহযুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুতগতিতে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরের বেশির ভাগ অংশের দখল নেয়।
- তখন সৌদি আরব, আমিরাতসহ আরব দেশগুলোর একটি জোট ইয়েমেন সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সেখানে সামরিক অভিযান শুরু করে। 
- ২০২২ সালের পর দক্ষিণ ইয়েমেনের বৃহৎ অংশ আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দখলে চলে গেছে।
- এসটিসি ইয়েমেনের তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও দখল করেছে।



তথ্যসূত্র: 
i) German Institute for Global and Area Studies. (Link1)
ii) Armed Conflict Location & Event Data. (Link2)
iii) প্রথম আলো ও বিবিসি। (Link3)

১,৯৩২.
সম্প্রতি, ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্রবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে - [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ইরাক
  2. সিরিয়া
  3. তুরস্ক
  4. ওমান
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

আকাশসীমা বন্ধের ঘোষণা:
- সম্প্রতি, ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্রবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক।
- গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক।
- একইসঙ্গে আঙ্কারা জানিয়েছে, ইসরায়েলের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি জাহাজগুলোর তুর্কি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
- এর আগে ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১,৯৩৩.
বৈশ্বির স্বর্ণ মজুতে শীর্ষ দেশ হচ্ছে -
  1. ক) জার্মানি
  2. খ) সৌদি আরব
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বির স্বর্ণ মজুতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।

• বৈশ্বিক স্বর্ণ মজুদ:
- বৈশ্বিক অর্থনীতির বর্তমান সংকটময় পরিস্থিতিতে ভবিষ্যৎ মুদ্রাবাজারের গতি নির্ধারক মানা হচ্ছে স্বর্ণকে।
- এই সংকট মোকাবেলার জন্য রিজার্ভে ক্রমশই স্বর্ণের মজুদ বাড়িয়ে চলছে বিশ্বের অনেক দেশের কেন্দ্রিয় ব্যাংক গুলো।
- ট্রেডিং ইকোনমিক্সে সেই সব দেশগুলো থেকে স্বর্ণ মজুদকারীদের শীর্ষে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

যা নিম্নরূপ:
• দেশের নাম ও মজুদের পরিমাণ (টন):
- যুক্তরাষ্ট্র ৮,১৩৩
- জার্মানি ৩,৩৫৫
- ইতালি ২,৪৫২
- ফ্রান্স ২,৪৩৭
- রাশিয়া ২,২৯৯

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি, ২০২৩
১,৯৩৪.
‘আর্থশট’ পুরষ্কার প্রবর্তন করেন কে?
  1. ক) জো বাইডেন
  2. খ) প্রিন্স উইলিয়াম
  3. গ) অ্যান্টোনিও গুতেরেস
  4. ঘ) গ্রেটা থুনবার্গ
সঠিক উত্তর:
খ) প্রিন্স উইলিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রিন্স উইলিয়াম
ব্যাখ্যা
আর্থশট পুরষ্কার:
- ২০২০ সালে নােবেল পুরস্কারের অনুকরণে আর্থশট পুরস্কার প্রবর্তন করেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম।
- জলবায়ু সংকট ও পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলাের মােকাবিলায় পরিবেশ ও প্রকৃতি রক্ষার নতুন নতুন ধারণা এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই পুরস্কার প্রবর্তন করেন।
- মূলত ষাটের দশকে যুক্তরাষ্ট্রের চন্দ্রজয়ের প্রকল্প মুনশট থেকে আর্থশট পুরস্কারের ধারণাটি নেন উইলিয়াম। এখন থেকে আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে এ পুরস্কার দেওয়া হবে। 
- ২০২১ সালে বাংলাদেশের সোল বাজার নামক সংস্থাটি এই পুরস্কারের জন্য মনোনিত হয়েছিল। 

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,৯৩৫.
ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ অনুষ্ঠিত হবে-
  1. ক) কানাডায়
  2. খ) মেক্সিকোতে
  3. গ) যুক্তরাষ্ট্রে
  4. ঘ) তিনটি দেশে
সঠিক উত্তর:
ঘ) তিনটি দেশে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিনটি দেশে
ব্যাখ্যা
- পরবর্তী ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।

- প্রথমবারের মতো এই বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

উৎসঃ ফিফার ওয়েবসাইট।
১,৯৩৬.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে?
  1. ৭৫তম
  2. ৭৬তম
  3. ৭৭তম
  4. ৭৮তম
সঠিক উত্তর:
৭৮তম
উত্তর
সঠিক উত্তর:
৭৮তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন:
- প্রতি বছর সেপ্টেম্বরে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সারা বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
- একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয়।
- তাই জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।

উল্লেখ্য, 
- সম্প্রতি ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
- ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। 
- এবারের সাধারণ পরিষদের সভায় প্রধান আলোচনা বিষয় থাকবে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ইস্যুটি।
- এর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধও।
- সাধারণত প্রথম দেশ হিসাবে ব্রাজিল ভাষণ দিয়ে থাকে।

উৎস: i) ১৮ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
         ii) ১৬ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা। [link]
১,৯৩৭.
'গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা' নীতির প্রবক্তা -
  1. ক) মিখাইল গর্ভাচেভ
  2. খ) বরিস ইয়েলেৎসেন
  3. গ) ভি আই লেলিন
  4. ঘ) জোসেফ স্ট্যালিন
সঠিক উত্তর:
ক) মিখাইল গর্ভাচেভ
উত্তর
সঠিক উত্তর:
ক) মিখাইল গর্ভাচেভ
ব্যাখ্যা
মিখাইল গর্ভাচেভ
• পুরো নাম:- মিখাইল সের্গেইভিচ গর্ভাচেভ।
• জন্ম:- ২ মার্চ, ১৯৩১
• মৃত্যু:- ৩০ আগস্ট, ২০২২ 
• সুপ্রিম সোভিয়েতের চেয়ারম্যান:- ২৫ মে, ১৯৮৯ – ১৫ মার্চ, ১৯৯০
• সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট:- ১৫ মার্চ, ১৯৯০ – ২৫, ডিসেম্বর ১৯৯১
প্রবর্তক:- গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা নীতির। 
• সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট। 
• সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা।     

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
১,৯৩৮.
বর্তমানে কোন মহাদেশে বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ হারে উষ্ণায়ন ঘটছে? [নভেম্বর, ২০২৫]
  1. আফ্রিকা
  2. উত্তর আমেরিকা
  3. এশিয়া
  4. এন্টার্কটিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা

• বর্তমানে এশিয়া মহাদেশ বৈশ্বিক গড় হারের প্রায় দ্বিগুণ উষ্ণ হচ্ছে।
- ২০২৪ সাল ছিল এশিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ অথবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ বছর।
- এ সময়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ এবং ভয়াবহ সমুদ্র তাপমাত্রার কারণে এ অঞ্চলের অর্থনীতি, বাস্তুতন্ত্র ও সমাজে ব্যাপক প্রভাব পড়েছে।
- এশিয়ায় ভূমির পরিমাণ বিশাল এবং তা আর্কটিক পর্যন্ত বিস্তৃত হওয়ায় উষ্ণতা বৃদ্ধির হারও বেশি।
- স্থলভাগে তাপমাত্রা বৃদ্ধির হার সাধারণত সমুদ্রের চেয়ে বেশি হয়, ফলে মহাদেশটি দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে।
- ২০২৪ সালে এশিয়ার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ছিল রেকর্ড পরিমাণ।
- এ সময় সমুদ্রপৃষ্ঠ প্রতি দশকে ০.২৪ ডিগ্রি সেলসিয়াস হারে বেড়েছে, যা বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ।
- বিশেষ করে উত্তর ভারত মহাসাগর ও পূর্ব চীন সাগরসহ সমুদ্রের বিস্তীর্ণ অংশে এই উষ্ণতা লক্ষ করা গেছে।
- এতে উপকূলীয় নিচু এলাকাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন। (Link)

১,৯৩৯.
২০২০ সালের বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ইসরাইল
  2. যুক্তরাষ্ট্র
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ মোট ১৮২টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্ট অসুসারে,
- শীর্ষদেশ : মার্কিন যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : যুক্তরাজ্য ও সৌদি আরব
- তৃতীয় : এস্তোনিয়া
- সর্বনিম্ন দেশ : উত্তর কোরিয়া
- বাংলাদেশের অবস্থান : ৫৩তম।
(তথ্যসূত্র: আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ওয়েবসাইট)
১,৯৪০.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) মাহাথির মোহাম্মদ
  2. খ) মুহিউদ্দিন ইয়াসিন
  3. গ) আনোয়ার ইব্রাহিম
  4. ঘ) আজিজাহ উন ইসমাইল
সঠিক উত্তর:
খ) মুহিউদ্দিন ইয়াসিন
উত্তর
সঠিক উত্তর:
খ) মুহিউদ্দিন ইয়াসিন
ব্যাখ্যা
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন৷ ২৯ ফেব্রুয়ারী ২০২০ তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তার পূর্বে ২৪ ফেব্রুয়ারী মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
১,৯৪১.
পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা -
  1. সুনীল ছেত্রি
  2. ক্রিস্টিয়ানো রোনালদো
  3. লিওনেল মেসি
  4. ইয়োসেফ বিকান
সঠিক উত্তর:
ক্রিস্টিয়ানো রোনালদো
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টিয়ানো রোনালদো
ব্যাখ্যা
আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা:
১। ক্রিস্টিয়ানো রোনালদো (গোলের সংখ্যা - ১২৩)। 
২। আলি দাইয়ি (গোলের সংখ্যা - ১০৯)।
৩। লিওনেল মেসি (গোলের সংখ্যা - ১০৩)।
৪। সুনীল ছেত্রি (গোলের সংখ্যা - ৯২)।
৫। মোক্তার দাহারি (গোলের সংখ্যা - ৮৯)।

উল্লেখ্য,
- নারী আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা ক্রিস্টিন সিনক্লেয়ার (গোলের সংখ্যা - ১৯০)।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,৯৪২.
লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে?
  1. ক) গিরিশচন্দ্র মুর্মুর
  2. খ) সত্যপাল মালিক
  3. গ) রামনাথ গোবিন্দ
  4. ঘ) রাধাকৃষ্ণ মাথুর
সঠিক উত্তর:
ঘ) রাধাকৃষ্ণ মাথুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাধাকৃষ্ণ মাথুর
ব্যাখ্যা
৩১ অক্টোবর লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয় রাধাকৃষ্ণ মাথুরকে।
১,৯৪৩.
Partners in the Blue Pacific (PBP) ভুক্ত দেশ কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা
নতুন জোট PBP:
চীনের আধিপত্য ঠেকাতে এবার প্রশান্ত মহাসাগরীয় (প্যাসিফিক) দ্বীপপুঞ্জ ঘিরে নতুন একটি জোটের অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই জোটটির প্রাথমিক নাম দেওয়া হয়েছে পার্টনারস ইন দ্য ব্ল– প্যাসিফিক (পিবিপি)। 

জোটের সদস্য দেশগুলো হচ্ছে:
১. যুক্তরাষ্ট্র,
২. অস্ট্রেলিয়া,
৩. জাপান,
৪. নিউজিল্যান্ড এবং 
৫. যুক্তরাজ্য 
জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে অর্থনৈতিক, কুটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়ে সহযোগীতামূলক সম্পর্ক জোরদার করতে কাজ করবে।


সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
১,৯৪৪.
গাজায় যুদ্ধ বিরতি শুরু হয় কবে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ১ জানুয়ারি
  2. ১০ জানুয়ারি
  3. ১৯ জানুয়ারি
  4. ২৯ জানুয়ারি
সঠিক উত্তর:
১৯ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৯ জানুয়ারি
ব্যাখ্যা
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি: 
- ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৯ জানুয়ারি, ২০২৫ বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 
- ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
- এই হামলায় ১ হাজার ২০০ জনের বেশি নিহত হন।
- জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আড়াই শ জনের বেশি মানুষকে। তাঁদের মধ্যে অনেককে মুক্তি দিয়েছে হামাস।
- হামাসের হামলার দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল।
- গাজা কর্তৃপক্ষের হিসাবে, এই হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
- আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

উৎস: প্রথম আলো (১৯ জানুয়ারি ২০২৫)
১,৯৪৫.
পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কোন দেশ শীর্ষ স্থানে রয়েছে?
  1. বাংলাদেশ 
  2. ভারত
  3. চীন 
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
চীন 
উত্তর
সঠিক উত্তর:
চীন 
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৪:
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক 'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৪' প্রতিবেদন প্রকাশিত হয়।
- শিরোনাম: ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৪: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’।
- সর্বশেষ প্রকাশিত হয়: জুলাই, ২০২৫।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন এবং বাংলাদেশের অবস্থান ২য়।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন (১৬৫%), 
২. বাংলাদেশ (৩৮%),
৩. ভিয়েতনাম (৩৪%),
৪. তুরস্ক (১৮%),
৫. ভারত (১৬%)।

এছাড়াও,
- পোশাক আমদানীতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

উৎস: WTO ওয়েবসাইট। 

১,৯৪৬.
দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসকবাদ সূচক ২০২৫- এ বাংলাদেশের অবস্থান কত? [মার্চ, ২০২৫]
  1. ৫১তম
  2. ২৫তম
  3. ৩৫তম
  4. ৪৫তম
সঠিক উত্তর:
৩৫তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫তম
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসকবাদ সূচক ২০২৫:
- অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) ২০২৪ সালের পরিস্থিতি বিবেচনায় ১৬৩টি দেশের তথ্য নিয়ে এই সূচক প্রকাশ করে।
- সূচকে আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
- তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।
- সূচক অনুযায়ী, বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে এবং স্কোর ৩.০৩।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে।



উল্লেখ্য,
- জিটিআইর মোট স্কোর ১০। শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই।
- স্কোর ২–এর মধ্যে হওয়ার অর্থ সংশ্লিষ্ট দেশটিতে সন্ত্রাসবাদের প্রভাব ‘বেশ কম’।
- স্কোর ২ থেকে ৪–এর মধ্যে হলে সন্ত্রাসবাদের প্রভাব ‘কম’ বলে ধরা হয়।
- স্কোর ৪ থেকে ৬–এর মধ্যে হলে ‘মধ্যম’, ৬ থেকে ৮–এর মধ্যে হলে ‘বেশি’ এবং ৮ থেকে ১০–এর মধ্যে ‘খুব বেশি’ সন্ত্রাসবাদের প্রভাবভুক্ত দেশ ধরা হয়।
- এবার ৩.০৩ স্কোর নিয়ে বাংলাদেশ ‘কম’ শ্রেণিভুক্ত দেশে রয়েছে।

তথ্যসূত্র: আইইপি ওয়েবসাইট। [Link]
১,৯৪৭.
ভারতের ১৭তম প্রধানমন্ত্রী কে?
  1. ডঃ মনমোহন সিংহ
  2. অটল বিহারী বাজপেয়ি
  3. নরেন্দ্র মোদি
  4. ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদি
উত্তর
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
ভারতের নির্বাচনী ফলাফল ও নতুন প্রধানমন্ত্রী
- ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
- সংসদের ৫৪৩টি আসনের মধ্যে ২৪০ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।
- আর প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
- ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অন্যান্য দলের মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) পেয়েছে ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেসম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) ৯টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) ৮টি ও শিবসেনা (এসএইচএস) ৭টি আসন।
- টানা তৃতীয়বারের মতো ভারতের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।
- শপথ পাঠ করেছেন তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরাও। 

সূত্র- বিবিসি পত্রিকার রিপোর্ট।
১,৯৪৮.
বিশ্বের গড় আয়ু কত?
  1. ক) ৭১.৩ বছর
  2. খ) ৭২.৬ বছর
  3. গ) ৭৩.৫ বছর
  4. ঘ) ৭৪.১ বছর
সঠিক উত্তর:
গ) ৭৩.৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৩.৫ বছর
ব্যাখ্যা
⇒ মূলত প্রশ্নটি হওয়ার কথা ছিল, 'বিশ্বের মানুষের গড় আয়ু কত?'

জাতিসংঘের তথ্যানুসারে ২০২৩ সালে বিশ্বের -
→ পুরুষের গড় আয়ু ৭০.৮ বছর।
→ নারীর গড় আয়ু ৭৬.০ বছর।
→ গড়ে বিশ্বের মানুষের আয়ু ৭৩.৪ বছর।

['৭৩.৪ বছর' এর সবচেয়ে কাছাকাছি অপশন হিসেবে '৭৩.৫ বছর'কে উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।]

উৎস:
World Population Review [Link]
১,৯৪৯.
‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’–প্রতিবেদন অনুযায়ী তীব্র খাদ্য নিরাপত্তায় শীর্ষ দেশ -
  1. কেনিয়া
  2. নাইজেরিয়া
  3. ইথিওপিয়া
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
নাইজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইজেরিয়া
ব্যাখ্যা

‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’:
- জাতিসংঘের পাঁচটি সংস্থা মিলে বৈশ্বিক খাদ্যসংকট নিয়ে ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’–প্রতিবেদন প্রকাশ করেছে।
- সংস্থাগুলো হলো এফএও, ইফাদ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও ও ইউনিসেফ।
- প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৫৩টি খাদ্যসংকটপীড়িত দেশ ও অঞ্চলের প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতার মুখোমুখি।
- এর মধ্যে তীব্র খাদ্য নিরাপত্তার শিকার মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে—নাইজেরিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, বাংলাদেশ ও ইথিওপিয়া।
- তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে তীব্র খাদ্যসংকটে থাকা ১০ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ।
- দুই প্রতিবেদন অনুসারে, শুধু খাদ্যনিরাপত্তার সংকটেই নয়, স্বাস্থ্যকর বা সুষম খাদ্য গ্রহণের দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে।
- এখনো দেশের ৭ কোটি ৭১ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না এবং দেশের ১০ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১,৯৫০.
Recently, which of the following category 4 hurricanes hit USA?
  1. ক) Maria
  2. খ) Irma
  3. গ) Ida
  4. ঘ) Dorian
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) Ida
উত্তর
সঠিক উত্তর:
গ) Ida
ব্যাখ্যা
Ida was a category 4 hurricane (on the Saffir-Simpson Hurricane Wind Scale) that caused catastrophic damage when it made landfall in southeastern Louisiana.
On August 26th, 2021, Hurricane Ida formed as a tropical storm in the Atlantic.

Source: nhc.noaa.gov
১,৯৫১.
২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. স্টকহোম
  2. অটোয়া
  3. কাজান
  4. বেইজিং
সঠিক উত্তর:
বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
বেইজিং
ব্যাখ্যা
- ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ সালের ৪-২০ ফেব্রুয়ারি চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হয়।

শীর্ষ পদক বিজয়ী দেশ:
- নরওয়ে : ৩৭টি পদক (১৬টি স্বর্ণ)
- তাইওয়ান : ৩২টি পদক (৬টি স্বর্ণ)
- জার্মানি : ২৭টি পদক (১২টি স্বর্ণ)।

(তথ্যসূত্র: অলিম্পিক কমিটি ওয়েবসাইট)
১,৯৫২.
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক হয়েছে -
  1. ক) ৩ মে, ২০২৩
  2. খ) ৪ মে, ২০২৩
  3. গ) ৫ মে, ২০২৩
  4. ঘ) ৬ মে, ২০২৩
সঠিক উত্তর:
ঘ) ৬ মে, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ মে, ২০২৩
ব্যাখ্যা
- ৬ মে, ২০২৩ তারিখে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়েছে। 
- একই সঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হয়েছে তাঁর স্ত্রী ক্যামিলারও। 
- লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার অভিষেক হয়েছে।
- ১০৬৬ সালের পর ৪০তম সিংহাসন আরোহী হিসেবে অভিষেক হয়েছে রাজা চার্লসের। 
- জাঁকজমকপূর্ণ ও আনুষ্ঠানিকতার এই দিনে এক হাজার বছরের বেশি সময় আগে শুরু হওয়া রীতির ছাপ ছিল।

উল্লেখ্য,
- ১৯৫৩ সালের পর ব্রিটেনের প্রথম রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। 
- ওই সময় চার্লসের মা রানী এলিজাবেথকে রাজমুকুট পরানো হয়েছিল।
- ২০০২ সালের সেপ্টেম্বরে ৯৬ বছর বয়সে এলিজাবেথের মৃত্যু হলে স্বয়ংক্রিয়ভাবে রাজা হন চার্লস।

উৎস: BBC।
১,৯৫৩.
ফিফা নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. যুক্তরাজ্য
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলার সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেন এবং জার্মানি এই দুটি দেশের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৫৪.
বায়ো-স্পেস ক্যাপসুল ব্যবহৃত হয় -
  1. মহাকাশে মানুষ বা জীবন্ত প্রাণী আনা নেয়ার কাজে
  2. মহাকাশে বিভিন্ন যন্ত্রাংশ আনা নেয়ার কাজে
  3. মহাকাশে জরুরি গ্যাস বা মৃত প্রাণী আনা নেয়ার কাজে
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মহাকাশে মানুষ বা জীবন্ত প্রাণী আনা নেয়ার কাজে
উত্তর
সঠিক উত্তর:
মহাকাশে মানুষ বা জীবন্ত প্রাণী আনা নেয়ার কাজে
ব্যাখ্যা
• মহাকাশে বায়ো-স্পেস ক্যাপসুল:
- মহাকাশে মানুষ বা জীবন্ত প্রাণী আনা-নেয়ার কাজে বায়ো-স্পেস ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে।
- ৬ ডিসেম্বর ২০২৩ তারিখে ইরান সফলভাবে নতুন বায়ো-স্পেস ক্যাপসুল মহাকাশে পাঠিয়েছে।
- নিজেদের তৈরি লঞ্চার 'সালমান' এর সাহায্যে এটি পাঠানো হয়েছে। 
- ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট ৫০০ কিলোগ্রাম ওজনের এই ক্যাপসুলটি নির্মাণ করেছে।
- ক্যাপসুল ও লঞ্চার উভয়ই তৈরি করেছে ইরানি বিজ্ঞানীরা।
- মহাশূন্যে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে বায়ো-স্পেস ক্যাপসুল পাঠিয়েছে ইরানের মহাকাশ গবেষণা সংস্থা। 

উল্লেখ্য,
- ২০১০ সালে ইরান একটি 'কাভেশগার' বা এক্সপ্লোরার নামক ক্যারিয়ার ব্যবহার করে মহাকাশে জীবন্ত প্রাণীসহ প্রথম বায়ো-ক্যাপসুল পাঠায়।

উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট।
১,৯৫৫.
ডাকসেবার বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? [জানুয়ারি,২০২৫]
  1. ৬৮তম
  2. ১১৯তম
  3. ৭৮তম
  4. ১২৮তম
সঠিক উত্তর:
৬৮তম
উত্তর
সঠিক উত্তর:
৬৮তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
ডাকসেবার বৈশ্বিক র‌্যাংকিং:

- বাংলাদেশ এখন ১৭৪টি দেশের মধ্যে ৬৮তম অবস্থানে রয়েছে, যা ৫১ ধাপ এগিয়ে। [জানুয়ারি,২০২৫]
- এটি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) কর্তৃক প্রকাশিত সমন্বিত ডাক উন্নয়ন সূচক-২০২৪ (IPD) প্রতিবেদন অনুযায়ী।
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পোস্টের স্কোর বর্তমানে ৫৪, যা গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে।
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পোস্টের স্কোর ৫৪, ১৭৪টি দেশের মধ্যে ৬৮ তম অবস্থানে রয়েছে।
আগের বছরগুলোর স্কোর ও অবস্থান ছিল:
- ২০২৩: স্কোর ১৮.৩০, অবস্থান ১১৯তম (১৭২টি দেশের মধ্যে)
- ২০২২: স্কোর ১৩.৯০, অবস্থান ১৩৩তম (১৭২টি দেশের মধ্যে)
- ২০২১: স্কোর ১০.০২, অবস্থান ১৪৩তম (১৬৮টি দেশের মধ্যে)
- ২০২০: স্কোর ১৫.৮০, অবস্থান ১২৮তম (১৭০টি দেশের মধ্যে)

বিশ্বের শীর্ষ ৩ দেশ:
- ১ম জার্মানি: স্কোর ১০৮.৬
- ২য় সুইজারল্যান্ড: স্কোর ১০৮.৬
- ৩য় জাপান: স্কোর ১০৫.৯

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,৯৫৬.
সম্প্রতি, রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? [আগস্ট, ২০২৫]
  1. ৭.৮ মাত্রার
  2. ৮.৮ মাত্রার
  3. ৬.৫ মাত্রার
  4. ৭.৫ মাত্রার
সঠিক উত্তর:
৮.৮ মাত্রার
উত্তর
সঠিক উত্তর:
৮.৮ মাত্রার
ব্যাখ্যা
সম্প্রতি  ভূমিকম্প: 
- রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
- এর ফলে চার মিটার বা ১৩ ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়।
- সময়: ৩০ জুলাই ২০২৫।
- এই ভূমিকম্প ও সুনামিতে ওই এলাকার ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
- প্রশান্ত মহাসাগর জুড়ে সতর্কতা জারি করার পাশাপাশি সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

উৎস: ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]
১,৯৫৭.
ফিফা আয়োজিত 'দ্বাদশ বিশ্বকাপ' এর অফিসিয়াল 'বল' এর নাম কি?
  1. ব্রাজুকো
  2. ব্রাজুলা
  3. ব্রাজুকা
  4. বোসা নোভা
সঠিক উত্তর:
ব্রাজুকা
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজুকা
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

- ২০১৪ সালের দ্বাদশ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় - ব্রাজিলে।
- বিশ্বকাপ ফুটবল ২০১৪‘র জন্য নির্মিত বলের নাম ব্রাজুকা। 

তবে সর্বশেষ বিশ্বকাপের এই বিশেষ তথ্যসমূহ গুরুত্বপূর্ণ:
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হয় ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)।
- ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম - আল রিহলা।
- আরবি ভাষার 'আল রিহলা'র বাংলা অর্থ 'যাত্রা' বা 'ভ্রমণ'।
- কাতার বিশ্বকাপের মাসকটের নাম La'eeb। আরবি ভাষায় La'eeb কথার অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।

উৎস : ফিফা ওয়েবসাইট।
১,৯৫৮.
ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নামকরণ করেছে কোন দেশ?
  1. সৌদি আরব
  2. ওমান
  3. কাতার
  4. শ্রীলংকা
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় 'ফেনজল':
- ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নামকরণ করেছে 'সৌদি আরব'।
- বর্ষা–পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে ‘ফেনজল’।
- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 'ফেনজল'।
- ৩০ নভেম্বর, ২০২৪ সন্ধ্যার মধ্যে ভারতের তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’।
- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত ছিল ঐসময়।
- উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল।

উৎস: আনন্দবাজার পত্রিকা, প্রথম আলো।
১,৯৫৯.
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নামকরণ করে কোন দেশ?
  1. মিয়ানমার
  2. ইরান
  3. ফিলিপাইন
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’:
- বঙ্গোসাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম-এর তাণ্ডব।
- এ নামটির অর্থ বল, শক্তি বা প্রাণোচ্ছল, সজীব।
- ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নামকরণ করে মিয়ানমার।
- ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। 
- উপকূল অতিক্রমের সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার

উল্লেখ্য,
- এরপরের ঘূর্ণিঝড়ে নামকরণ করা হবে ‘রেমাল’, এটা ওমানের দেওয়া।
- তারপর আসবে পাকিস্তানের দেওয়া ‘আসনা’।

উৎস: ৫ ডিসেম্বর ২০২৩, কালের কন্ঠ।
১,৯৬০.
বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি পত্রিকার একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশিত হয় কোন দেশে?
  1. চীন
  2. জাপান
  3. ইতালি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
- সাংবাদিকতার জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইতালির সংবাদপত্র ইল ফোইও।
- বিশ্বে প্রথমবারের মতো ইতালির সংবাদপত্র ইল ফোইও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লেখা ‘এআই সংস্করণ’ প্রকাশ করেছে।
- এ সংস্করণের প্রতিটি লেখা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।
- ইল ফোইওর পরিচালক ক্লডিও সেরাসা। 
- ইল ফোইও ইতালির বেশ পরিচিত পত্রিকা।
- এর প্রচারসংখ্যা ২৯ হাজার।
- পত্রিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারাই বিশ্বের প্রথম পুরো ছাপা সংস্করণের সংবাদগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে।
- কৃত্রিম বুদ্ধিমত্তাকে এখনো নতুন প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হয়।
- তবে ইতিমধ্যে এটি বার্তাকক্ষ পরিচালনার ধরনে পরিবর্তন এনেছে।

উৎস: প্রথম আলো (২২ মার্চ ২০২৫)
১,৯৬১.
'বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪'- এ শীর্ষ দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. সুইডেন
  3. সুইজারল্যান্ড
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,

উৎস: WIPO ওয়েবসাইট।
১,৯৬২.
'জেন-জি ২১২' আন্দোলন কোন দেশের সাথে সম্পর্কিত?
  1. নেপাল
  2. মরক্কো
  3. আলজেরিয়া
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

জেন-জি ২১২:
- 'জেন-জি ২১২' হলো মরক্কোর একটি তরুণ-নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলন, যা দেশের টেলিফোন কোড ২১২ থেকে নামকরণ করা হয়েছে
- এই আন্দোলন মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়গুলোর সংস্কারের দাবিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে (যেমন ডিসকর্ড, টিকটক এবং ইনস্টাগ্রাম) সংগঠিত হয়েছে। 
- ২৭ সেপ্টেম্বর ১০টি শহরে বিক্ষোভ দিয়ে শুরু হওয়া এ আন্দোলনে স্লোগান উঠেছে: "বিশ্বকাপ নয়, আগে স্বাস্থ্য" এবং "আমরা চাই হাসপাতাল, ফুটবল স্টেডিয়াম নয়।"
- ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হতে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মাণকাজ করছে মরক্কো।
- এদিকে আন্দোলন দমাতে স্থানীয় পুলিশ ব্যাপক গ্রেপ্তার শুরু করেছে। কোথাও কোথাও সহিংসতা দেখা দিয়েছে, তাতে ইতোমধ্যেই তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

উৎস: TBS.

১,৯৬৩.
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
  1. নিউইয়র্ক
  2. ম্যানিলা
  3. ঢাকা
  4. করাচি
সঠিক উত্তর:
ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
ম্যানিলা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ঘনবসতিপূর্ণ শহর:

- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলা।
- বিশ্বের অধিকাংশ ঘনবসতিপূর্ণ শহর এশিয়ায় (বেশিরভাগ দক্ষিণ-পূর্ব এশিয়া) অবস্থিত।
- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দশটি শহর হল:
১) ম্যানিলা, ফিলিপাইন।
২) প্যাটেরোস, ফিলিপাইন।
৩) মান্দালুয়ং, ফিলিপাইন।
৪) বাগদাদ, ইরাক।
৫) মুম্বাই, ভারত।
৬) ঢাকা, বাংলাদেশ।
৭) ক্যালুকান, ফিলিপাইন।
৮) পোর্ট-অ-প্রিন্স, হাইতি।
৯) বানি ব্রাক, ইসরায়েল।
১০) লেভালোইস-পেরেট, ফ্রান্স।

- ম্যানিলা, ফিলিপাইনে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব রয়েছে ১১৯,৬০০ জন প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে ৪৬,১৭৮ জন। - ফিলিপাইন, বিশ্বের ১২তম জনবহুল দেশ, বিশ্বের ৫০টি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে ১৩টি এবং দশটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে চারটি রয়েছে৷

তথ্যসূত্র - বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩।
১,৯৬৪.
কার মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাষ্ট্রে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন পুনরায় ছড়িয়ে পড়েছিলো?
  1. ক) আর্থার মিলার
  2. খ) জর্জ ফ্লয়েড
  3. গ) লয়েড অস্টিন
  4. ঘ) জর্জ জিমারম্যান
সঠিক উত্তর:
খ) জর্জ ফ্লয়েড
উত্তর
সঠিক উত্তর:
খ) জর্জ ফ্লয়েড
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ‘মেনিয়াপলিস’ শহরে গত ২৫ মে ২০২০ কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ এক শেতাঙ্গ পুলিশ অফিসারের নিগ্রহে মৃত্যুবরণ করেন।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে পুনরায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই আন্দোলন ইউরোপেও ছড়িয়ে পড়ে।
- ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটে ২০১৩ সালে।
(তথ্যসূত্রঃ ব্ল্যাক লাইভস ম্যাটার ওয়েবসাইট)
১,৯৬৫.
জার্মানির বর্তমান চ্যান্সেলর কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. হেলমুট স্মিথ
  2. ওলাফ শলৎস
  3. ক্রিশ্চিয়ান লিন্ডনার
  4. ফ্রিডরিখ মেরৎস
সঠিক উত্তর:
ফ্রিডরিখ মেরৎস
উত্তর
সঠিক উত্তর:
ফ্রিডরিখ মেরৎস
ব্যাখ্যা

ফ্রিডরিখ মেরৎস:
- জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস।
- তিনি ৬ মে, ২০২৫ জার্মানির বর্তমান চ্যান্সেলর নির্বাচিত হন।
- ৬৯ বছর বয়সী মেরৎস, যিনি ওলাফ শলৎসের স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য,
- ওলাফ শলৎস (Olaf Scholz) – জার্মানির সাবেক চ্যান্সেলর (এসপিডি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি)।
- ক্রিশ্চিয়ান লিন্ডনার (Christian Lindner) – অর্থমন্ত্রী (এফডিপি ফ্রি ডেমোক্রেটিক পার্টি)। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: এপি নিউজ।

১,৯৬৬.
'Bangladesh Climate and Disaster Risk Atlas' প্রতিবেদন অনুসারে, নিচের কোনটি বন্যা প্রবণ জেলা?
  1. ক) কুমিল্লা
  2. খ) টাঙ্গাইল
  3. গ) ব্রাহ্মণবাড়িয়া
  4. ঘ) নরসিংদী
সঠিক উত্তর:
খ) টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) টাঙ্গাইল
ব্যাখ্যা
১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) কর্তৃক প্রকাশিত Bangladesh Climate and Disaster Risk Atlas অনুসারে -
দেশে ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৩টি।
- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী।

বন্যা প্রবণ জেলা - ১১টি।
- টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর।

আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৬টি।
- সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।

দেশে খরাপ্রবণ জেলা - ১৩টি।
- পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর। 

খরার সঙ্গে বন্যা প্রবণ জেলা - ৬টি।
- রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া।

বন্যা ও ভূমিকম্প প্রবণ জেলা - ৬টি।
- লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর।

লবণাক্ততা ও ঘূর্ণিঝড় প্রবণ জেলা - ১৬টি।
- যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
১,৯৬৭.
অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকার নাম কী?
  1. ক) R21/Matrix-M
  2. খ) R20/Matrix-A
  3. গ) R29/Matrix-Z
  4. ঘ) R26/Matrix-X
সঠিক উত্তর:
ক) R21/Matrix-M
উত্তর
সঠিক উত্তর:
ক) R21/Matrix-M
ব্যাখ্যা
- অক্সফোর্ড এর ম্যালেরিয়া টিকার নাম R21/Matrix-M।
- ঘানা প্রথম দেশ হিসেবে এই টিকা অনুমোদন দেয়।
- ৩০ বছর ধরে চেষ্টার পরে এই টিকা আবিস্কারে সক্ষম হয় অক্সফোর্ড এর টিম।

উৎস: অক্সফোর্ড ইউনিভার্সিটির পেইজ।
১,৯৬৮.
সম্প্রতি, ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল কোন দেশে পাস হয়েছে? 
  1. যুক্তরাষ্ট্র
  2. মিয়ানমার
  3. থাইল্যান্ড
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- সম্প্রতি, ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল যুক্তরাষ্ট্রে পাস হয়েছে।
- মিয়ানমারের সামরিক জান্তাকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়েছে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল।
- এর মধ্য দিয়ে জান্তার ওপর চাপ বাড়ানো ও দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলনে ওয়াশিংটনের সমর্থন আরও জোরদার হবে।
- ২০২৫ সালের মে মাসে মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা বিল হুইজেঙ্গা ‘ব্রিংগিং রিয়েল অ্যাকাউন্টেবিলিটি ভায়া এনফোর্সমেন্ট ইন বার্মা অ্যাক্ট’ বা সংক্ষেপে ব্রেভ বার্মা বিলটি উত্থাপন করেন।
- সে ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট প্রতি বছর মিয়ানমার তেল ও গ্যাস সংস্থা, মিয়ানমার ইকোনমিক ব্যাংক ও দেশটির জেট-জ্বালানি খাতে নিষেধাজ্ঞার কড়াকড়ি আরও বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
- আগামী সাত বছর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে তাঁর।
- নতুন আইনে নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩২ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো এবং আরও কঠোর করার পথ তৈরি হবে।

উৎস: পত্রিকার নিউজ।লিঙ্ক

১,৯৬৯.
আর্মান ও আজরাখশ কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. ইরাক
  2. ইরান
  3. জর্দান
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
আর্মান ও আজরাখশ:
- ইরান সম্প্রতি দুটি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে।
- প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা আর্মান এবং স্বল্প উচ্চতার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজরাখশ।
- আর্মান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং ১২০ কিলোমিটার দূরের তাদের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।
- পাশাপাশি এটি একযোগে ছয়টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
- অন্যদিকে আজরাখশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক ধরণের গাড়ির ওপর স্থাপন করা সম্ভব।
- লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে এটি রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল ও থার্মাল সিস্টেম ব্যবহার করে।

উৎস: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, কালের কন্ঠ। 
১,৯৭০.
সম্প্রতি কোন দেশ শেনজেন অঞ্চলে অধিভুক্ত হতে যাচ্ছে?
  1. তুরস্ক
  2. বেলারুশ
  3. মেক্সিকো
  4. রোমানিয়া
সঠিক উত্তর:
রোমানিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা 'শেনজেন এলাকা' নামে পরিচিত হবে।
- লুক্সেমবার্গের শেনজেন শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ ২৭টি (ইউরোপীয় ইউনিয়ন এর দেশ ২৩টি)।
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।
- শেনজেনভুক্ত ২৭তম দেশ হলো ক্রোয়েশিয়া।
- শেনজেন অঞ্চলে ২০২৪ সালের মার্চ থেকে আংশিকভাবে যুক্ত হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- রোমানিয়া ও বুলগেরিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য।
- তবে দেশ দুটি এত দিন এই ভিসামুক্ত শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি। 

উৎস: i) SchengenVisaInfo.com
         ii) ৩১ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
১,৯৭১.
‘রেইডার’ শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?
  1. রাগবি
  2. কাবাডি
  3. ব্যাডমিন্টন
  4. ফুটবল
সঠিক উত্তর:
কাবাডি
উত্তর
সঠিক উত্তর:
কাবাডি
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- কাবাডি খেলায় দম নিয়ে যে বিপক্ষ খেলোয়ার কোর্টে হানা দেয় তাকে রেইডার বলে।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
১,৯৭২.
২০২০ সালে UNESCO Women in Science Award অর্জন করেন কোন বাংলাদেশী?
  1. ক) ড. সাবা আল হেলি
  2. খ) ড. মারিয়া মলিনা
  3. গ) ড. জাহানারা চৌধুরী
  4. ঘ) ড. ফেরদৌসী কাদরী
সঠিক উত্তর:
ঘ) ড. ফেরদৌসী কাদরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ড. ফেরদৌসী কাদরী
ব্যাখ্যা
১১ ফেব্রুয়ারি ২০২০ UNESCO মর্যাদাপূর্ণ “ইউনেস্কো উইমেন ইন সাইন্স অ্যাওয়ার্ড” জয়ীদের নাম ঘোষণা করে। বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচজন নারী বিজ্ঞানীকে বিজ্ঞান গবেষণায় ব্যতিক্রমী অবদানের জন্য এ পুরস্কারে ভূষিত করা হয়। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশের ফেরদৌস কাদরী; গবেষক, icddr,b এ পুরস্কারের জন্য মনোনীত হন। উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে অবদান রাখায় তিনি এ পুরস্কার পাচ্ছেন। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
১,৯৭৩.
শান্তিতে ২০২৫ সালে কে নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. মারিয়া কোরিনা মাচাদো
  2. নার্গেস মোহাম্মদী
  3. লাসলো ক্রাসনাহোরকাই
  4. ওমর ইয়াঘি
সঠিক উত্তর:
মারিয়া কোরিনা মাচাদো
উত্তর
সঠিক উত্তর:
মারিয়া কোরিনা মাচাদো
ব্যাখ্যা

২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং স্বৈরশাসন থেকে শান্তিতে উত্তরণের জন্য তার দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে। 

উল্লেখ্য,
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

১,৯৭৪.
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে?
  1. অ্যাবিগাইল জনসন
  2. এলিস ওয়ালটন
  3. জ্যাকুলিন মার্স
  4. বেটেনকোর্ট মেয়ার্স
সঠিক উত্তর:
বেটেনকোর্ট মেয়ার্স
উত্তর
সঠিক উত্তর:
বেটেনকোর্ট মেয়ার্স
ব্যাখ্যা
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স:
- বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মালিক হয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি ল'রিয়ালের উত্তরাধিকারী ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- এই পরিমাণ সম্পদ অর্জনে তিনিই এখন পর্যন্ত প্রথম কোনো নারী। 
- মেয়ার্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।

বিশ্বের শীর্ষ ধনী নারী:
১. ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
২. এলিস ওয়ালটন।
৩. জুলিয়া কচ অ্যান্ড ফ্যামিলি।
৪. জ্যাকুলিন মার্স।
৫. অ্যাবিগাইল জনসন।

উৎস: Bloomberg Billionaires Index.
১,৯৭৫.
লিওনেল মেসি কত বার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার ব্যালন ডি'অর লাভ করেন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

লিওনেল মেসি:

- মেসি মোট সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর জিতেছেন।
- মেসি বর্তমানে (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩) সহ সর্বাধিক ব্যালন ডি'অরের রেকর্ডের অধিকারী।
- ১৯৫৬ সাল থেকে প্রতি বছর ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে।

Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উৎস: i) Goal.com. ii) Sporting News.
১,৯৭৬.
ঘূর্ণিঝড় 'মোখা' এর নামকরণ করে কোন দেশ?
  1. ক) মিয়ানমার
  2. খ) বাংলাদেশ
  3. গ) ইয়েমেন
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
গ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইয়েমেন
ব্যাখ্যা
• আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা (World Meteorological Organization (WMO)) পাঁচটি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার (আরএসএমসি) সঙ্গে সমন্বয় করে ২০০৪ সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে।
- আরএসএমসি তার সদস্যদেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে।
- তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে ডব্লিউএমওর কাছে পাঠায়।

• ঘূর্ণিঝড় ‘মোখা’ ১৪ মে, ২০২৩ তারিখে স্থানীয় সময় বেলা ৩টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে।
- ঘূর্ণিঝড় 'মোখা' এর নামকরণ করে- 'ইয়েমেন'। 
- মোখা ইয়েমেনের একটি বন্দর শহরের নাম।
- ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শহর এটি।
- ঊনবিংশ শতকে ইয়েমেনের প্রধান বন্দরে পরিণত হয় মোখা।
- শহরটি কফির বাণিজ্যের জন্য সুপরিচিত। 
 
তথ্যসূত্র: WMO (World Meteorological Organization), প্রথম আলো পত্রিকা রিপোর্ট- ১১ মে, ২০২৩,  লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুন ২০২৩।
১,৯৭৭.
LDC থেকে উত্তরণের পরও কোনো দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে রপ্তানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পেয়ে থাকে-
  1. ক) এক বছর
  2. খ) দুই বছর
  3. গ) তিন বছর
  4. ঘ) চার বছর
সঠিক উত্তর:
গ) তিন বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন বছর
ব্যাখ্যা

ইউরোপিয়ান ইউনিয়নের (EU) বর্তমান নিয়মে LDC থেকে উত্তরণের পরও রপ্তানিতে তিন বছর শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে।
- UN-CDP এর সুপারিশ অনুযায়ী বাংলাদেশের উত্তরণ ২০২৬ সালে কার্যকর হবে। অর্থাৎ, ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশ LDC'র সকল সুবিধা ভোগ করতে পারবে।
- EU-এর বাজারে বাংলাদেশ উত্তরণের পর আরও তিন বছর অর্থাৎ, ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা ভোগ করতে পারবে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

১,৯৭৮.
Which armed group is not part of the anti-junta Three Brotherhood Alliance in Myanmar?
  1. Arakan Army
  2. Shan State Army (SSA)
  3. Myanmar National Democratic Alliance Army (MNDAA)
  4. a’ang National Liberation Army (TNLA)
সঠিক উত্তর:
Shan State Army (SSA)
উত্তর
সঠিক উত্তর:
Shan State Army (SSA)
ব্যাখ্যা
- Shan State Army (SSA) মিয়ানমারে জান্তাবিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ নয়। 

থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স:

- ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।
- তিনটি বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে নতুন একটি জোট গড়ে তুলেছে।

জোটে রয়েছে - 
→ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক আর্মি (এমএনডিএ),
→ তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং
→ আরাকান আর্মি (এএ)।

উল্লেখ্য,
- মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দেশটিতে লড়াই চলছে।
- দেশটির অর্ধেক অংশ জান্তা সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
- গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী গ্রুপগুলোর মধ্যে মিয়ানমারে ক্রমেই একতা গড়ে উঠছে। 
- সেনাশাসনের বিরুদ্ধে প্রধান বিদ্রোহী বাহিনী হলো পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং তাদের সাথে যোগ দিয়েছে আরো কয়েকটি সশস্ত্র সংগঠন।

সূত্র: প্রথম আলো ও  রয়টার্স।
১,৯৭৯.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কয়টি দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১৬টি
  2. ১৯টি
  3. ২১টি
  4. ২৩টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা

অভিবাসন প্রক্রিয়া স্থগিত:
- সম্প্রতি, ১৯টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। 
- এ সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা–সম্পর্কিত উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
- তালিকায় অন্তর্ভুক্ত দেশের সবই ইউরোপীয় অঞ্চলের বাইরের।
- যে ১৯টি দেশকে লক্ষ্য করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন ইত্যাদি।
- নতুন নীতিতে এসব দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি আবেদনকারীর ওপর সম্পূর্ণ পুনঃপর্যালোচনা চালাতে হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৯৮০.
২০২৪ সালে সিঙ্গাপুরের বর্তমান ও নবম প্রেসিডেন্ট কে?
  1. তান কিন লিয়ান
  2. এনজি কোক সং
  3. হালিমা ইয়াকুব
  4. থারমান শানমুগারাতনাম
সঠিক উত্তর:
থারমান শানমুগারাতনাম
উত্তর
সঠিক উত্তর:
থারমান শানমুগারাতনাম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট

- সিঙ্গাপুরের সংবিধান মতে, প্রেসিডেন্ট হচ্ছে নির্দলীয় একটি পদ।
- সম্প্রতি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন থারমান শানমুগারাতনাম।
- তিনি ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ।
- থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।
- ২০২৪ সালে থারমান শানমুগারাতনাম সিঙ্গাপুরের বর্তমান ও নবম প্রেসিডেন্ট।

উল্লেখ্য,
- সিঙ্গাপুরের পূর্ববর্তী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব।
- ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন।
- তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

অন্যদিকে -
- এই নগররাষ্ট্রের সরকার পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
- বতমানে পিএপির নেতা লি সিয়েন লুং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
- এই দল ১৯৫৯ সাল থেকে টানা সিঙ্গাপুরের শাসন ক্ষমতায় রয়েছে।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো
১,৯৮১.
আফ্রিকা মহাদেশের যে দেশে নৌ ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া-
  1. ক) সুদান
  2. খ) নাইজার
  3. গ) লিবিয়া
  4. ঘ) আলজেরিয়া
সঠিক উত্তর:
ক) সুদান
উত্তর
সঠিক উত্তর:
ক) সুদান
ব্যাখ্যা
সমুদ্র শক্তি পুনরুদ্ধারে তৎপর হয়েছে রাশিয়া। এ লক্ষ্যে বিভিন্ন মিত্র দেশে নৌ ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি। সেই সূত্রে সুদানে নৌ ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা এগিয়ে নিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পুতিন।
সমুদ্রে চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত ও কারিগরি পৃষ্ঠপোষকতা প্রদান এবং এসব জাহাজের নাবিকদের বিশ্রাম নেয়ার লক্ষ্যে রাশিয়ার এ ধরনের ঘাঁটি প্রয়োজন বলে খার্তুমকে জানিয়েছিল মস্কো। রাশিয়ার এমন প্রস্তাব সুদান গ্রহণ করেছে।
ইতোমধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সুদানের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির খসড়াটি পুতিনের কাছে হস্তান্তর করেছেন। চুক্তির খসড়ায় বলা হয়েছে, নৌ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য সুদান রাশিয়াকে বিনামূল্যে জমি সরবরাহ করবে। অন্যদিকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ঐ ঘাঁটির নিরাপত্তা রক্ষার সব সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র সুদান সরকারের নিয়ন্ত্রণে দিয়ে দেবে রাশিয়া।
১,৯৮২.
সর্বশেষ কোন শহরে ব্রিকস এর ১৭ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? (আগস্ট-২০২৫)
  1. বেইজিং
  2. এস্পিরিটো স্যান্টো
  3. কেপ টাউন
  4. রিও ডি জেনিরো
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
ব্যাখ্যা

• BRICS: 
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদর দপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।
- সর্বশেষ ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিকস এর ১৭ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৫ সালের জুনে।
- ব্রিকস এর ১৮ তম শীর্ষ সম্মেলন ভারতের অনুষ্ঠিত হবে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।

১,৯৮৩.
বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ -
  1. অস্ট্রিয়া
  2. জার্মানি
  3. চীন
  4. ভুটান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

কার্বন-নেগেটিভ দেশ:
- ভুটান বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত জলবায়ুর দেশ।
- ভুটান বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ।
- দেশটির ৭২ শতাংশ ভূখণ্ড বনভূমিতে পরিপূর্ণ, যা কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দেশটির সংবিধানের একটি সম্পূর্ণ অনুচ্ছেদ পরিবেশ রক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে, যেখানে দেশের অন্তত ৬০ শতাংশ এলাকা সবসময় বনাচ্ছাদিত রাখার বাধ্যবাধকতা রয়েছে।
- দেশটির বন এবং নির্দিষ্ট কিছু জলাশয়ে মানুষের প্রবেশ নিষেধ। এমনকি পর্বতারোহণও সেখানে নিষিদ্ধ
- বিশ্বের সর্বোচ্চ আরোহণ না করা পর্বত 'গাংখার পুয়েনসাম' ভুটানেই অবস্থিত।
- এর উচ্চতা ৭,৫০০ মিটারের বেশি।

তথ্যসূত্র - দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্ট।

১,৯৮৪.
২০৩৬ সালের মধ্যে চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে কোন দেশ? [জানুয়ারি, ২০২৬]
  1. ভারত
  2. রাশিয়া
  3. চীন
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপন:
- রাশিয়া পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে আগামী এক দশকের মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।
- রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা ‘রসকসমস’ এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদে দীর্ঘমেয়াদি গবেষণা ও অবস্থান নিশ্চিত করতে ২০৩৬ সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় রাশিয়া।
- এই বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার নিজস্ব চন্দ্র অভিযান ও রাশিয়া-চীনের যৌথ গবেষণা স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে।
- এটি করার জন্য লাভোচকিন অ্যাসোসিয়েশনের মহাকাশ সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

উল্লেখ্য,
- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করেছিল, তারা ২০৩০ অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যে চাঁদে একটি পারমাণবিক চুল্লি স্থাপন করবে।

তথ্যসূত্র- যুগান্তর। [link]

১,৯৮৫.
চলমান রাশিয়া-ইউক্রেন সংকটের সূচনা হয় -
  1. ক) জানুয়ারি ২০২২
  2. খ) ফেব্রুয়ারি ২০২২
  3. গ) নভেম্বর ২০২১
  4. ঘ) অক্টোবর ২০২১
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর ২০২১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর ২০২১
ব্যাখ্যা
চলমান রাশিয়া-ইউক্রেন সংকটের সূচনা হয় - অক্টোবর ২০২১।
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১,৯৮৬.
'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩' বিশ্বকাপের কততম আসর?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
সঠিক উত্তর:
১৩তম
উত্তর
সঠিক উত্তর:
১৩তম
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে।
- ২০২৩ বিশ্বকাপে ১০টি দল অংশগ্রহণ করবে।
- সরাসরি ৮ টি দল এবং ২ দল যোগ্যতা ম্যাচ থেকে নির্ধারণ করা হবে।
- বিশ্বকাপ চলবে: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১,৯৮৭.
২০২৪ সালে মোট কতজন ব্যক্তি ও সংস্থা নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. ১০ জন ও ২টি সংস্থা
  2. ১১ জন ও ১টি সংস্থা
  3. ১২ জন ও ১টি সংস্থা
  4. ১৩ জন ও ২টি সংস্থা
সঠিক উত্তর:
১১ জন ও ১টি সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
১১ জন ও ১টি সংস্থা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------- 
নোবেল পুরস্কার - ২০২৪:

- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ৬টি শাখায় প্রতিবছর অক্টোবর মাসে এ পুরস্কারের ঘোষণা করা হয়।
- ৬ ক্যাটাগরিতে ২০২৪ সালের নোবেল পুরস্কার লাভ করেন — ১১জন ব্যক্তি ও ১টি সংস্থা।
- ১৯০১ সাল থেকে প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার যার বর্তমান অর্থমূল্য ⎯ ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। ( ১০ লাখ ৭ হাজার মার্কিন ডলার বা ১১ কোটি ১৫ লক্ষ টাকা প্রায়)।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
১,৯৮৮.
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. এলিজাবেথ বর্নি
  2. গ্যাব্রিয়েল আতাল
  3. ইমানুয়েল মাক্রোঁ
  4. জঁ কেস্তে
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল আতাল
উত্তর
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল আতাল
ব্যাখ্যা
গ্যাব্রিয়েল আতাল:
- ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল।
- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন।
- গ্যাব্রিয়েল আতাল (৩৪) আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
- এর আগে ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস।

উল্লেখ্য,
- এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল।
- ২০২২ সালের মে মাসে এলিজাবেথ বর্নি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
- দায়িত্ব গ্রহণের ২০ মাস পর বর্নি পদত্যাগ করেন।

উৎস: ৯ জানুয়ারি, ২০২৪, প্রথম আলো।
১,৯৮৯.
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় মোট কয়টি দফা রয়েছে?
  1. ১২টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার ২০ দফা:
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংকট নিরসনে একটি ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন।
- এই পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে ট্রাম্প ঘোষণা করেন।
- পরিকল্পনাটির লক্ষ্য হলো যুদ্ধবিরতি কার্যকর করা, জিম্মি ও বন্দি বিনিময়, গাজার শাসনব্যবস্থায় পরিবর্তন এবং দীর্ঘমেয়াদে একটি স্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য,
এই ২০ দফা পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করার জন্যই পরিকল্পনার অংশ হিসেবে “Board of Peace (বোর্ড অব পিস)” গঠনের প্রস্তাব করা হয়।
Board of Peace হলো ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত একটি আন্তর্জাতিক তদারকি ও সমন্বয়মূলক কাঠামো।
এর মূল লক্ষ্য হলো—
- যুদ্ধবিরতি কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা নজরদারি করা।
- ইসরায়েল ও হামাস—উভয় পক্ষের চুক্তি পালনের বিষয়টি নিশ্চিত করা।
- জিম্মি ও বন্দি বিনিময়, মানবিক সহায়তা প্রবাহ এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয় সাধন।
- ভবিষ্যতে গাজার প্রশাসন টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তরের প্রক্রিয়াকে সহজ ও বিশ্বাসযোগ্য করা।

উৎস: বিবিসি ও রয়টার্স।

১,৯৯০.
প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. অস্ট্রেলিয়া
  2. ইংল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. ভারত
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ:

- ওয়ানডে ক্রিকেট চালু ১৯৭১ সালে।
- ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড।
- যেখানে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
- ৮টি দেশের অংশগ্রহণে ৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ১৫ দিন ধরে চলে ক্রিকেটের প্রথম বিশ্ব আসর।

তথ্যসূত্র - সময় নিউজ, ১ ফেব্রুয়ারি ২০১৫।
১,৯৯১.
লৌহ উৎপাদনে বর্তমানে কোন দেশটি শীর্ষস্থানে রয়েছে? (আগস্ট, ২০২৪)
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. চীন
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

লৌহ উৎপাদনে বর্তমানে অস্ট্রেলিয়া শীর্ষস্থানে রয়েছে।

লৌহ উৎপাদন:

- বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী দেশ হল অস্ট্রেলিয়া।
- ২০২২ সালে অস্ট্রেলিয়া ৮৮০ মিলিয়ন মেট্রিক টন লোহা উৎপাদন করে যা বিশ্বের মোট লোহার ৪৪%।
- একই সাথে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় লৌহ রপ্তানিকারক দেশ।
- BHP হল অস্ট্রেলিয়ায় লৌহ আকরিকের বৃহত্তম উৎপাদনকারী।

⇒ উল্লেখ্য লৌহ উৎপাদনে পৃথিবীতে -
1. অস্ট্রেলিয়া,
2. চীন,
3. ভারত,
4. ব্রাজিল,
5. রাশিয়া।

উৎস: GeeksforGeeks. [link]
১,৯৯২.
'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত-
  1. ক) ফুটবলার হিসেবে
  2. খ) ক্রিকেটার হিসেবে
  3. গ) দৌড়বিদ হিসেবে
  4. ঘ) টেনিস খেলোয়াড় হিসেবে
সঠিক উত্তর:
খ) ক্রিকেটার হিসেবে
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিকেটার হিসেবে
ব্যাখ্যা
রিচার্ড হ্যাডলি: 

- তিনি ১৯৫১ সালের ৩ জুলাই নিউজিল্যান্ডে জন্ম গ্রহন করেন।
- হ্যাডলি ১৯৭৩ সালে ওয়েলিংটনে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন।
- হ্যাডলি 400 টেস্ট উইকেট নেওয়া প্রথম বোলার।
- হ্যাডলি তার শেষ বোলিং পারফরম্যান্সে ৫ উইকেট নিয়ে এবং তার টেস্ট ক্যারিয়ারের শেষ বলে একটি উইকেট নিয়ে তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন।
- ১৯৯০ সালে খেলা থেকে অবসর নেওয়ার পরপরই হ্যাডলি তার নাইটহুড লাভ করেন।
- হ্যাডলি মাত্র ৮৬ টেস্টে ৪৩১ উইকেট নিয়ে একটি উজ্জ্বল টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছিলেন।
- ২০০৯ সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন এবং নটিংহাম ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেটও প্রদান করে।

তথ্যসূত্র - ক্রিবাজ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৯৩.
বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর -
  1. সিঙ্গাপুর
  2. লাওস
  3. লন্ডন
  4. ওন্টারিও
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর:
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপ অনুসারে,
- সিঙ্গাপুর ও জুরিখ এ বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় জায়গা পেয়েছে।
- জেনেভা ও নিউইয়র্ক যৌথভাবে তৃতীয়, হংকং পঞ্চম এবং লস অ্যাঞ্জেলস ষষ্ঠ স্থানে আছে।

উল্লেখ্য,
- বেশ কয়েকটি ক্যাটাগরিতে উচ্চমূল্যের কারণে গত এগারো বছর ধরে ৯ম বারের মতো এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর। 
- শহরটিতে গাড়ির সংখ্যার ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণের কারণে বিশ্বের সর্বোচ্চ যানবাহন খরচ সিঙ্গাপুরে।
- শহরটি পোশাক, মুদি ও অ্যালকোহলের জন্যও সবচেয়ে ব্যয়বহুল।

উৎস: i) ৩০ নভেম্বর, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
         ii) Economist Intelligence Unit.
১,৯৯৪.
২০২৫ সালে চিকিৎসায় কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৩ জন
উত্তর
সঠিক উত্তর:
৩ জন
ব্যাখ্যা

নোবেল পুরস্কার- ২০২৫:
- ২০২৫ সালে চিকিৎসায় যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- তারা হলেন- মেরি ই ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচিকে।
- এদের মধ্যে মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের নাগরিক।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য:
- ৬ অক্টোবর, ২০২৫ স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে পুরস্কার দিয়ে এবারের নোবেল ঘোষণা শুরু হয়েছে।
- নোবেলের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর। এদিন আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।
- বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১,৯৯৫.
প্রথম ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয়েছিল কত সালে?
  1. ক) ১৯২৮ সালে
  2. খ) ১৯৩০ সালে
  3. গ) ১৯৩৪ সালে
  4. ঘ) ১৯৩২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৩০ সালে
ব্যাখ্যা
• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

• ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
১,৯৯৬.
‘কিং সালমান গেট’ কোথায় নির্মিত হবে?
  1. মক্কা, সৌদি আরব
  2. রিয়াদ, সৌদি আরব
  3. জেদ্দা, সৌদি আরব
  4. মদিনা, সৌদি আরব
সঠিক উত্তর:
মক্কা, সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
মক্কা, সৌদি আরব
ব্যাখ্যা

কিং সালমান গেট:
- ‘কিং সালমান গেট’ সৌদি আরবের মক্কায় নির্মিত হবে।

⇒ সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান মক্কায় একটি বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন, যার নাম ‘কিং সালমান গেট’।
- এটি একটি আধুনিক বহুমুখী শহর উন্নয়ন প্রকল্প, যা মক্কার কেন্দ্রীয় এলাকা এবং গ্র্যান্ড মসজিদের আশপাশকে নতুনভাবে গড়ে তুলবে।- প্রকল্পটি প্রায় এক কোটি ২০ লাখ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হবে, যা সরাসরি গ্র্যান্ড মসজিদের পাশে অবস্থিত।
- এই প্রকল্পের লক্ষ্য হলো মক্কার অবকাঠামো উন্নত করা, মসজিদে হারামে প্রবেশ সহজ করা, সেবার মান বাড়ানো এবং সম্মানিত হাজি ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরো উন্নত করা।
- কিং সালমান গেট এলাকাটিতে আবাসিক ভবন, হোটেল, বাজার, সাংস্কৃতিক কেন্দ্র এবং অন্যান্য আধুনিক সুবিধা থাকবে।
- এখানে প্রায় ৯ লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। 
- প্রকল্পটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যার মাধ্যমে ২০৩৬ সালের মধ্যে তিন লাখের বেশি কর্মসংস্থান তৈরি হবে।

উৎস: The Arab Today.

১,৯৯৭.
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম? [মার্চ, ২০২৫]
  1. ৩৩তম
  2. ৩৫তম
  3. ৩৭তম
  4. ৩৯তম
সঠিক উত্তর:
৩৫তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫তম
ব্যাখ্যা
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP)- ২০২৫:

• সূচক নির্ধারণের প্রধান মানদণ্ড:
- সামরিক ইউনিটের সংখ্যা;
- আর্থিক সক্ষমতা;
- লজিস্টিক দক্ষতা;
- ভৌগোলিক পরিস্থিতি।

• শীর্ষ তিন সামরিক শক্তিধর দেশ:
১. যুক্তরাষ্ট্র – ১ম স্থান (স্কোর: ০.০৭৪৪);
২. রাশিয়া – ২য় স্থান (স্কোর: ০.০৭৮৮);
৩. চীন – ৩য় স্থান (স্কোর: ০.০৭৮৮)।

• বাংলাদেশের অবস্থান:
মোট দেশ: ১৪৫,
বাংলাদেশের র‌্যাংক: ৩৫তম,
পাওয়ার ইনডেক্স স্কোর: ০.৬০৬২।

তথ্যসূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) [Link]
১,৯৯৮.
সম্প্রতি চাঁদে অবতরণ করা নভোযান ‘অডিসিয়াস’ পাঠিয়েছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. জাপান
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রোবট নভোযান ‘অডিসিয়াস’:
- ১৯৭২ সালে অ্যাপোলো মিশনের সফল চন্দ্রাভিযানের পর ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবারও চাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে এটি।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস।
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা।

উল্লেখ্য,
- সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।

উৎস: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
১,৯৯৯.
সম্প্রতি [অক্টোবর, ২০২৪] ইসরায়েলি হামলায় কোন হিজবুল্লাহ নেতা নিহত হন?
  1. শেখ ইব্রাহিম আল-আমিন
  2. হাসান নাসরুল্লাহ
  3. নাইম কাসেম
  4. সুবি আল-তুফায়লি
সঠিক উত্তর:
হাসান নাসরুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
হাসান নাসরুল্লাহ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হিজবুল্লাহ:

- হিজবুল্লাহ একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন।
- এটি লেবাননের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- ১৯৭৫ সাল থেকে ১১৯০ সাল পর্যন্ত চলা লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের রেভলিউশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ গঠন করে।
- সংগঠনটি মূলত ইসলামিক জাতীয়তাবাদ, ইহুদিবাদ বিরোধী ও পশ্চিমা সংস্কৃতি বিরোধী।
- মূলত ইরানের উদ্যোগেই হিজবুল্লাহ সংগঠনটির জন্ম হয়েছিল।

⇒ এর তৃতীয় মহাসচিব: শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে শেখ হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- সম্প্রতি ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন ছিলেন হাসান নাসরুল্লাহ।
- তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।
- ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, গতকাল শুক্রবারে বৈরুতে বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন।

উৎস: Britannica.
২,০০০.
নবম T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
  1. ভারত
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ইংল্যান্ড
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
নবম আইসিসি T-20 বিশ্বকাপ - ২০২৪
আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
সময়কাল:  ২⎯২৯ জুন, ২০২৪
অংশগ্রহণকারী দল: ২০টি 
মোট ম্যাচ: ৫৫টি 
উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র বনাম কানাডা
ফাইনাল ম্যাচ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 
চ্যাম্পিয়ন দল: ভারত
রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা 
ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)  
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত) 
সর্বোচ্চ রান সংগ্রাহক: রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
সর্বোচ্চ উইকেট শিকারি: ফজলহক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত) 
হ্যাটট্রিক (মোট ৩টি): প্যাট কামিন্স: ২টি (অস্ট্রেলিয়া) , ক্রিস জর্ডান: ১টি (ইংল্যান্ড) 
- টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দুই ম্যাচে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের রেকর্ড করেন প্যাট কামিন্স। 
- সর্বোচ্চ মেডেন অভার:  লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)।

উৎস: আইসিসি ওয়েবসাইট।